البقرة

Al-Baqara

The Cow · Surah 2 · Ayahs: 286 · Medinan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. الٓمٓ

    Open ayah 2:1

    আলিফ লা-ম মী-ম।

  2. ذَٰلِكَ ٱلۡكِتَٰبُ لَا رَيۡبَۛ فِيهِۛ هُدٗى لِّلۡمُتَّقِينَ

    Open ayah 2:2

    এটা সেই মহান কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য এটি হিদায়াত।

  3. ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱلۡغَيۡبِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ

    Open ayah 2:3

    যারা অদৃষ্ট বিষয়ে ঈমান আনে এবং সালাত প্রতিষ্ঠা করে। আর আমি তাদেরকে যে রিযিক দিয়েছি, তা থেকে (আমার পথে) ব্যয় করে।

  4. وَٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيۡكَ وَمَآ أُنزِلَ مِن قَبۡلِكَ وَبِٱلۡأٓخِرَةِ هُمۡ يُوقِنُونَ

    Open ayah 2:4

    এবং যারা তার প্রতি ঈমান আনে, যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা অবতীর্ণ হয়েছে তোমার পূর্বে এবং যারা আখিরাতে নিশ্চিত বিশ্বাস করে।

  5. أُوْلَٰٓئِكَ عَلَىٰ هُدٗى مِّن رَّبِّهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ

    Open ayah 2:5

    তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের ওপর আছে, আর তারাই সফলকাম।

  6. إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ سَوَآءٌ عَلَيۡهِمۡ ءَأَنذَرۡتَهُمۡ أَمۡ لَمۡ تُنذِرۡهُمۡ لَا يُؤۡمِنُونَ

    Open ayah 2:6

    নিশ্চয়ই যারা কুফুরি করেছে, তাদেরকে তুমি ভীতি প্রদর্শন করো আর না করো—তাদের জন্য উভয়ই সমান, তারা ঈমান আনবে না ।

  7. خَتَمَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ وَعَلَىٰ سَمۡعِهِمۡۖ وَعَلَىٰٓ أَبۡصَٰرِهِمۡ غِشَٰوَةٞۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٞ

    Open ayah 2:7

    আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কর্ণকুহরে মোহর মেরে দিয়েছেন এবং তাদের দৃষ্টির ওপর রয়েছে আবরণ; আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি।

  8. وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ وَبِٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَمَا هُم بِمُؤۡمِنِينَ

    Open ayah 2:8

    আর মানুষের মধ্যে এমনও রয়েছে, যারা বলে, আমরা আল্লাহ ও কিয়ামাত দিবসের প্রতি ঈমান এনেছি; অথচ তারা মু ’ মিন নয়।

  9. يُخَٰدِعُونَ ٱللَّهَ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَمَا يَخۡدَعُونَ إِلَّآ أَنفُسَهُمۡ وَمَا يَشۡعُرُونَ

    Open ayah 2:9

    তারা আল্লাহ এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিতে চায়। বাস্তবে তারা নিজেদেরকেই ধোঁকা দেয়; অথচ তারা তা অনুধাবন করে না ।

  10. فِي قُلُوبِهِم مَّرَضٞ فَزَادَهُمُ ٱللَّهُ مَرَضٗاۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمُۢ بِمَا كَانُواْ يَكۡذِبُونَ 

    Open ayah 2:10

    তাদের অন্তরে ব্যাধি রয়েছে; অতঃপর আল্লাহ তাদের ব্যাধি আরও বৃদ্ধি করেছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি; কারণ, তারা মিথ্যা বলত।

  11. وَإِذَا قِيلَ لَهُمۡ لَا تُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ قَالُوٓاْ إِنَّمَا نَحۡنُ مُصۡلِحُونَ

    Open ayah 2:11

    আর যখন তাদের বলা হয় যে, দুনিয়ার বুকে বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরাই তো (সমাজের) সংস্কারক।

  12. أَلَآ إِنَّهُمۡ هُمُ ٱلۡمُفۡسِدُونَ وَلَٰكِن لَّا يَشۡعُرُونَ

    Open ayah 2:12

    সাবধান! তারাই বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু তারা তা অনুধাবন করে না।

  13. وَإِذَا قِيلَ لَهُمۡ ءَامِنُواْ كَمَآ ءَامَنَ ٱلنَّاسُ قَالُوٓاْ أَنُؤۡمِنُ كَمَآ ءَامَنَ ٱلسُّفَهَآءُۗ أَلَآ إِنَّهُمۡ هُمُ ٱلسُّفَهَآءُ وَلَٰكِن لَّا يَعۡلَمُونَ

    Open ayah 2:13

    আর যখন তাদের বলা হয়, ‘তোমরা ঈমান আনো যেভাবে লোকেরা ঈমান এনেছে। তারা বলে, ‘আমরা কি ঈমান আনব সেভাবে, যেভাবে নির্বোধেরা ঈমান এনেছে’? সাবধান! প্রকৃতপক্ষে তারাই নির্বোধ; কিন্তু তারা জানে না।

  14. وَإِذَا لَقُواْ ٱلَّذِينَ ءَامَنُواْ قَالُوٓاْ ءَامَنَّا وَإِذَا خَلَوۡاْ إِلَىٰ شَيَٰطِينِهِمۡ قَالُوٓاْ إِنَّا مَعَكُمۡ إِنَّمَا نَحۡنُ مُسۡتَهۡزِءُونَ

    Open ayah 2:14

    আর যখন তারা মু ’ মিনদের সাথে সাক্ষাৎ করে, তারা বলে, ‘আমরা ঈমান এনেছি’, আবার যখন তারা তাদের শয়তান নেতাদের সাথে একান্তে সাক্ষাৎ করে, তারা বলে, ‘আমরা তোমাদের সাথে রয়েছি, আমরা তো কেবল (মুসলমানদের সাথে) উপহাসকারী।

  15. ٱللَّهُ يَسۡتَهۡزِئُ بِهِمۡ وَيَمُدُّهُمۡ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ

    Open ayah 2:15

    আল্লাহও তাদের উপহাসের জবাব দেন; আর তাদেরকে অবকাশ দেন, তারা নিজেদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়।

  16. أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلضَّلَٰلَةَ بِٱلۡهُدَىٰ فَمَا رَبِحَت تِّجَٰرَتُهُمۡ وَمَا كَانُواْ مُهۡتَدِينَ

    Open ayah 2:16

    তারাই যারা হিদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা ক্রয় করেছে; সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হিদায়াতপ্রাপ্তও নয়।

  17. مَثَلُهُمۡ كَمَثَلِ ٱلَّذِي ٱسۡتَوۡقَدَ نَارٗا فَلَمَّآ أَضَآءَتۡ مَا حَوۡلَهُۥ ذَهَبَ ٱللَّهُ بِنُورِهِمۡ وَتَرَكَهُمۡ فِي ظُلُمَٰتٖ لَّا يُبۡصِرُونَ

    Open ayah 2:17

    তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো, যে আগুন প্রজ্বলিত করল, অতঃপর আগুন যখন চারপাশ আলোকিত করল, তখন আল্লাহ তাদের আলো উঠিয়ে নিলেন এবং তাদেরকে ঘোর অন্ধকারে ছেড়ে দিলেন; ফলে, তারা কিছুই দেখতে পায় না।

  18. صُمُّۢ بُكۡمٌ عُمۡيٞ فَهُمۡ لَا يَرۡجِعُونَ

    Open ayah 2:18

    তারা বধির, মূক ও অন্ধ; সুতরাং তারা ফিরে আসবে না।

  19. أَوۡ كَصَيِّبٖ مِّنَ ٱلسَّمَآءِ فِيهِ ظُلُمَٰتٞ وَرَعۡدٞ وَبَرۡقٞ يَجۡعَلُونَ أَصَٰبِعَهُمۡ فِيٓ ءَاذَانِهِم مِّنَ ٱلصَّوَٰعِقِ حَذَرَ ٱلۡمَوۡتِۚ وَٱللَّهُ مُحِيطُۢ بِٱلۡكَٰفِرِينَ

    Open ayah 2:19

    কিংবা আকাশ থেকে বর্ষণমুখর ঘন মেঘের মতো, যাতে রয়েছে নিকষ আঁধার, বজ্রধ্বনি ও বিদ্যুৎচমক। তারা বজ্রমালার কারণে মৃত্যুর ভয়ে তাদের কানে আঙুল দেয়; আর আল্লাহ কাফিরদের পরিবেষ্টনকারী।

  20. يَكَادُ ٱلۡبَرۡقُ يَخۡطَفُ أَبۡصَٰرَهُمۡۖ كُلَّمَآ أَضَآءَ لَهُم مَّشَوۡاْ فِيهِ وَإِذَآ أَظۡلَمَ عَلَيۡهِمۡ قَامُواْۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَذَهَبَ بِسَمۡعِهِمۡ وَأَبۡصَٰرِهِمۡۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ 

    Open ayah 2:20

    বিদ্যুতালোক তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার উপক্রম হয়। যখনই তাদের সামনে আলো উদ্ভাসিত হয় তখনই তারা পথ চলে তার মধ্যে, আবার যখন অন্ধকারাচ্ছন্ন হয়, তখন তারা ঠায় দাঁড়িয়ে যায়। যদি আল্লাহ চাইতেন, তা হলে তাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারতেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান।

  21. يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱعۡبُدُواْ رَبَّكُمُ ٱلَّذِي خَلَقَكُمۡ وَٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُونَ

    Open ayah 2:21

    হে মানবকুল, তোমরা তোমাদের রবের ইবাদাত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন; তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে।

  22. ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ فِرَٰشٗا وَٱلسَّمَآءَ بِنَآءٗ وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزۡقٗا لَّكُمۡۖ فَلَا تَجۡعَلُواْ لِلَّهِ أَندَادٗا وَأَنتُمۡ تَعۡلَمُونَ

    Open ayah 2:22

    ওই সত্তা, যিনি ভূমিকে তোমাদের জন্য বানিয়েছেন বিছানা এবং আকাশকে বানিয়েছেন ছাদ, আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপন্ন করেন। অতএব, তোমরা জেনে-শুনে কাউকে আল্লাহর সমকক্ষ বানিয়ো না।

  23. وَإِن كُنتُمۡ فِي رَيۡبٖ مِّمَّا نَزَّلۡنَا عَلَىٰ عَبۡدِنَا فَأۡتُواْ بِسُورَةٖ مِّن مِّثۡلِهِۦ وَٱدۡعُواْ شُهَدَآءَكُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 2:23

    আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি তোমরা কোনো সন্দেহে থাকো, তবে তার মতো একটি সূরা (রচনা করে) নিয়ে এসো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাহায্যকারীদের আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হও।

  24. فَإِن لَّمۡ تَفۡعَلُواْ وَلَن تَفۡعَلُواْ فَٱتَّقُواْ ٱلنَّارَ ٱلَّتِي وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلۡحِجَارَةُۖ أُعِدَّتۡ لِلۡكَٰفِرِينَ

    Open ayah 2:24

    অনন্তর যদি তা না পার, আর তোমরা কখনো তা পারবে না, তা হলে সে আগুন থেকে বাঁচার চেষ্টা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর; যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য।

  25. وَبَشِّرِ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أَنَّ لَهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ كُلَّمَا رُزِقُواْ مِنۡهَا مِن ثَمَرَةٖ رِّزۡقٗا قَالُواْ هَٰذَا ٱلَّذِي رُزِقۡنَا مِن قَبۡلُۖ وَأُتُواْ بِهِۦ مُتَشَٰبِهٗاۖ وَلَهُمۡ فِيهَآ أَزۡوَٰجٞ مُّطَهَّرَةٞۖ وَهُمۡ فِيهَا خَٰلِدُونَ

    Open ayah 2:25

    সুসংবাদ দাও , যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে , নিশ্চয়ই তাদের জন্য রয়েছে এমন জান্নাত—যার পাদদেশে প্রবাহিত হয় নদ-নদী। যখনই তাদেরকে তা হতে ফলমূল জীবিকা হিসেবে দেওয়া হবে, তারা বলবে, ‘এ তো তা-ই, যা পূর্বেও জীবিকা হিসেবে আমাদের দেওয়া হয়েছে’; আর তাদেরকে একই ধরনের ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনী; আর তারা সেখানে স্থায়ী হবে।

  26. ۞إِنَّ ٱللَّهَ لَا يَسۡتَحۡيِۦٓ أَن يَضۡرِبَ مَثَلٗا مَّا بَعُوضَةٗ فَمَا فَوۡقَهَاۚ فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ فَيَعۡلَمُونَ أَنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّهِمۡۖ وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُواْ فَيَقُولُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلٗاۘ يُضِلُّ بِهِۦ كَثِيرٗا وَيَهۡدِي بِهِۦ كَثِيرٗاۚ وَمَا يُضِلُّ بِهِۦٓ إِلَّا ٱلۡفَٰسِقِينَ

    Open ayah 2:26

    নিশ্চয়ই আল্লাহ মশা বা তার চেয়েও ক্ষুদ্র বস্তু দ্বারা উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না। আর যারা মু’মিন তারা জানে যে, নিশ্চয়ই তা সত্য তাদের রবের পক্ষ থেকে। আর যারা কুফুরি করেছে, তারা বলে, এমন উপমা দ্বারা আল্লাহ কী (বোঝাতে) চান? এর দ্বারা আল্লাহ অনেককে বিভ্রান্ত করেন, আবার অনেককে হিদায়াত করেন। আর একমাত্র পাপাচারীদেরকেই তিনি তার দ্বারা বিভ্রান্ত করেন।

  27. ٱلَّذِينَ يَنقُضُونَ عَهۡدَ ٱللَّهِ مِنۢ بَعۡدِ مِيثَٰقِهِۦ وَيَقۡطَعُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ

    Open ayah 2:27

    যারা আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং তারা ছিন্ন করে যা আল্লাহ অক্ষুণ্ন রাখতে নির্দেশ দিয়েছেন, আর পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে—তারাই ক্ষতিগ্রস্ত।

  28. كَيۡفَ تَكۡفُرُونَ بِٱللَّهِ وَكُنتُمۡ أَمۡوَٰتٗا فَأَحۡيَٰكُمۡۖ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يُحۡيِيكُمۡ ثُمَّ إِلَيۡهِ تُرۡجَعُونَ

    Open ayah 2:28

    কীভাবে তোমরা আল্লাহর সাথে কুফুরি কর? অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। অতঃপর তিনিই তোমাদের প্রাণ দিয়েছেন, আবার মৃত্যু দেবেন, পুনরায় তোমাদের জীবিত করবেন, অতঃপর তাঁরই দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে ।

  29. هُوَ ٱلَّذِي خَلَقَ لَكُم مَّا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ ٱسۡتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ فَسَوَّىٰهُنَّ سَبۡعَ سَمَٰوَٰتٖۚ وَهُوَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ

    Open ayah 2:29

    তিনিই সে সত্তা, যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন যা কিছু আছে পৃথিবীতে, সবকিছু। অতঃপর তিনি আসমানের দিকে মনোযোগী হয়েছেন , অতঃপর তিনি তাকে সাতটি আসমানে সুবিন্যস্ত করেছেন। আর তিনি সব বিষয়ে সর্বজ্ঞ।

  30. وَإِذۡ قَالَ رَبُّكَ لِلۡمَلَٰٓئِكَةِ إِنِّي جَاعِلٞ فِي ٱلۡأَرۡضِ خَلِيفَةٗۖ قَالُوٓاْ أَتَجۡعَلُ فِيهَا مَن يُفۡسِدُ فِيهَا وَيَسۡفِكُ ٱلدِّمَآءَ وَنَحۡنُ نُسَبِّحُ بِحَمۡدِكَ وَنُقَدِّسُ لَكَۖ قَالَ إِنِّيٓ أَعۡلَمُ مَا لَا تَعۡلَمُونَ 

    Open ayah 2:30

    আর স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাদের বললেন, ‘নিশ্চয়ই আমি পৃথিবীতে এক প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি’; তারা বলল, ‘আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন, যে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই আপনার প্রশংসাসহ তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা বর্ণনা করছি;’ তিনি বললেন, ‘নিঃসন্দেহে আমি যা জানি, তোমরা তা জানো না।’

  31. وَعَلَّمَ ءَادَمَ ٱلۡأَسۡمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمۡ عَلَى ٱلۡمَلَٰٓئِكَةِ فَقَالَ أَنۢبِـُٔونِي بِأَسۡمَآءِ هَٰٓؤُلَآءِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 2:31

    আর তিনি আদমকে শেখালেন যাবতীয় নাম। তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, ‘আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।’

  32. قَالُواْ سُبۡحَٰنَكَ لَا عِلۡمَ لَنَآ إِلَّا مَا عَلَّمۡتَنَآۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَلِيمُ ٱلۡحَكِيمُ

    Open ayah 2:32

    তারা বলল, ‘আপনি মহান পবিত্র! আমাদের কোনো জ্ঞান নেই, তা ব্যতীত—আপনি আমাদের যা শিখিয়েছেন, তা ব্যতীত; নিশ্চয়ই আপনিই সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।’

  33. قَالَ يَٰٓـَٔادَمُ أَنۢبِئۡهُم بِأَسۡمَآئِهِمۡۖ فَلَمَّآ أَنۢبَأَهُم بِأَسۡمَآئِهِمۡ قَالَ أَلَمۡ أَقُل لَّكُمۡ إِنِّيٓ أَعۡلَمُ غَيۡبَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَأَعۡلَمُ مَا تُبۡدُونَ وَمَا كُنتُمۡ تَكۡتُمُونَ

    Open ayah 2:33

    তিনি বললেন, ‘হে আদম, তাদের তুমি বলে দাও সেসবের নামধাম।’ তারপর যখন আদম তাদেরকে বলে দিল তিনি (আল্লাহ) বললেন, ‘আমি কি তোমাদের বলিনি, নিশ্চয়ই আমি জানি আসমানসমূহ ও যমিনের গোপন বিষয় এবং আমি জানি যা তোমরা প্রকাশ কর, আর যা তোমরা গোপন কর?’

  34. وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰ وَٱسۡتَكۡبَرَ وَكَانَ مِنَ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 2:34

    আর স্মরণ করো, যখন আমি ফেরেশতাদের বললাম, ‘তোমরা আদমকে সিজদা করো’; তখন তারা (সবাই) সিজদা করল ইবলীস ব্যতীত; সে অস্বীকার করল এবং অহংকার করল। ফলে সে হয়ে গেল কাফিরদের অন্তর্ভুক্ত।

  35. وَقُلۡنَا يَٰٓـَٔادَمُ ٱسۡكُنۡ أَنتَ وَزَوۡجُكَ ٱلۡجَنَّةَ وَكُلَا مِنۡهَا رَغَدًا حَيۡثُ شِئۡتُمَا وَلَا تَقۡرَبَا هَٰذِهِ ٱلشَّجَرَةَ فَتَكُونَا مِنَ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 2:35

    এবং আমি বললাম, ‘হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যা ইচ্ছে স্বাচ্ছন্দ্যে আহার করো; কিন্তু এ গাছের নিকটবর্তী হয়ো না; হলে তোমরা হবে সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত।’

  36. فَأَزَلَّهُمَا ٱلشَّيۡطَٰنُ عَنۡهَا فَأَخۡرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِۖ وَقُلۡنَا ٱهۡبِطُواْ بَعۡضُكُمۡ لِبَعۡضٍ عَدُوّٞۖ وَلَكُمۡ فِي ٱلۡأَرۡضِ مُسۡتَقَرّٞ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٖ

    Open ayah 2:36

    অতঃপর শয়তান তাদের সেখান থেকে পদস্খলিত করল; তাদেরকে বের করে দিল সেখান থেকে যেখানে তারা ছিল। আমি বললাম, ‘তোমরা নেমে যাও, একে অন্যের শত্রুরূপে। তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত রয়েছে পৃথিবীতে অবস্থান আর উপভোগ্য বস্তু।’

  37. فَتَلَقَّىٰٓ ءَادَمُ مِن رَّبِّهِۦ كَلِمَٰتٖ فَتَابَ عَلَيۡهِۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ

    Open ayah 2:37

    অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু কালিমা লাভ করল, তারপর তিনি তাকে ক্ষমা করলেন; নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী ও অসীম দয়ালু।

  38. قُلۡنَا ٱهۡبِطُواْ مِنۡهَا جَمِيعٗاۖ فَإِمَّا يَأۡتِيَنَّكُم مِّنِّي هُدٗى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ

    Open ayah 2:38

    আমি বললাম, ‘তোমরা সকলে এখান থেকে নিচে নেমে যাও। অতঃপর নিশ্চয়ই আসবে আমার পক্ষ থেকে তোমাদের নিকট হিদায়াত; অতএব, যে অনুসরণ করবে আমার নির্দেশনা, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না।’

  39. وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ

    Open ayah 2:39

    আর যারা কুফুরি করবে এবং আমার নিদর্শনসমূহ মিথ্যা প্রতিপন্ন করবে, তারাই জাহান্নামের অধিবাসী; তারা সেখানে চিরকাল থাকবে।

  40. يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱذۡكُرُواْ نِعۡمَتِيَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتُ عَلَيۡكُمۡ وَأَوۡفُواْ بِعَهۡدِيٓ أُوفِ بِعَهۡدِكُمۡ وَإِيَّٰيَ فَٱرۡهَبُونِ 

    Open ayah 2:40

    হে বনি ইসরাঈল, তোমরা স্মরণ করো, তোমাদের প্রতি আমার নিয়ামাতের কথা এবং তোমরা পূর্ণ করো আমার সাথে কৃত প্রতিজ্ঞা, তবে আমিও তোমাদের দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করব; আর আমাকেই ভয় করো ।

  41. وَءَامِنُواْ بِمَآ أَنزَلۡتُ مُصَدِّقٗا لِّمَا مَعَكُمۡ وَلَا تَكُونُوٓاْ أَوَّلَ كَافِرِۭ بِهِۦۖ وَلَا تَشۡتَرُواْ بِـَٔايَٰتِي ثَمَنٗا قَلِيلٗا وَإِيَّٰيَ فَٱتَّقُونِ

    Open ayah 2:41

    আর তোমরা ঈমান আনো তার প্রতি যা আমি অবতীর্ণ করেছি, যা তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী। আর তোমরা তার প্রথম অস্বীকারকারী হয়ো না, আর আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করো না । আর আমাকেই ভয় করো।

  42. وَلَا تَلۡبِسُواْ ٱلۡحَقَّ بِٱلۡبَٰطِلِ وَتَكۡتُمُواْ ٱلۡحَقَّ وَأَنتُمۡ تَعۡلَمُونَ

    Open ayah 2:42

    তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জানা সত্ত্বেও সত্যকে গোপন করো না।

  43. وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَٱرۡكَعُواْ مَعَ ٱلرَّٰكِعِينَ

    Open ayah 2:43

    আর সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং যারা রুকু করত, তাদের সাথে রুকু করো।

  44. ۞أَتَأۡمُرُونَ ٱلنَّاسَ بِٱلۡبِرِّ وَتَنسَوۡنَ أَنفُسَكُمۡ وَأَنتُمۡ تَتۡلُونَ ٱلۡكِتَٰبَۚ أَفَلَا تَعۡقِلُونَ

    Open ayah 2:44

    তোমরা কি লোকজনকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেদের ভুলে যাও! অথচ তোমরা কিতাব তিলাওয়াত কর; তবুও কি তোমরা অনুধাবন করবে না?

  45. وَٱسۡتَعِينُواْ بِٱلصَّبۡرِ وَٱلصَّلَوٰةِۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى ٱلۡخَٰشِعِينَ

    Open ayah 2:45

    তোমরা সাহায্য চাও সালাত ও সবরের মাধ্যমে; নিশ্চয়ই তা কঠিন, বিনয়ীরা ছাড়া।

  46. ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَٰقُواْ رَبِّهِمۡ وَأَنَّهُمۡ إِلَيۡهِ رَٰجِعُونَ

    Open ayah 2:46

    যারা বিশ্বাস করে যে, নিশ্চয়ই তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং নিশ্চয়ই তারা তাঁরই দিকে ফিরে যাবে।

  47. يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱذۡكُرُواْ نِعۡمَتِيَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتُ عَلَيۡكُمۡ وَأَنِّي فَضَّلۡتُكُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 2:47

    হে বনি ইসরাঈল, তোমরা স্মরণ করো আমার নিয়ামাতের কথা, যা আমি তোমাদের দিয়েছি এবং আমি তোমাদের সমগ্র বিশ্ববাসীর ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি।

  48. وَٱتَّقُواْ يَوۡمٗا لَّا تَجۡزِي نَفۡسٌ عَن نَّفۡسٖ شَيۡـٔٗا وَلَا يُقۡبَلُ مِنۡهَا شَفَٰعَةٞ وَلَا يُؤۡخَذُ مِنۡهَا عَدۡلٞ وَلَا هُمۡ يُنصَرُونَ

    Open ayah 2:48

    আর সে দিনকে ভয় করো, যেদিন কেউ কারও সামান্য উপকারে আসবে না এবং তারও পক্ষে কোনো সুপারিশও কবুল করা হবে না; এবং কারও নিকট থেকে বিনিময় গ্রহণ করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না।

  49. وَإِذۡ نَجَّيۡنَٰكُم مِّنۡ ءَالِ فِرۡعَوۡنَ يَسُومُونَكُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِ يُذَبِّحُونَ أَبۡنَآءَكُمۡ وَيَسۡتَحۡيُونَ نِسَآءَكُمۡۚ وَفِي ذَٰلِكُم بَلَآءٞ مِّن رَّبِّكُمۡ عَظِيمٞ

    Open ayah 2:49

    আর স্মরণ করো, যখন আমি তোমাদের নিষ্কৃতি দিয়েছি ফিরআউনের সম্প্রদায় থেকে, তারা তোমাদের মর্মান্তিক শাস্তি দিত, তোমাদের পুত্রদের জবাই করত ও নারীদের জীবিত রাখত। আর এতে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য ছিল মহাপরীক্ষা।

  50. وَإِذۡ فَرَقۡنَا بِكُمُ ٱلۡبَحۡرَ فَأَنجَيۡنَٰكُمۡ وَأَغۡرَقۡنَآ ءَالَ فِرۡعَوۡنَ وَأَنتُمۡ تَنظُرُونَ 

    Open ayah 2:50

    আর স্মরণ করো, যখন আমি তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছি, অতঃপর তোমাদের উদ্ধার করেছি এবং ফিরআউনের বংশকে ডুবিয়ে দিয়েছি, আর তোমরা তা তাকিয়ে দেখছিলে।

  51. وَإِذۡ وَٰعَدۡنَا مُوسَىٰٓ أَرۡبَعِينَ لَيۡلَةٗ ثُمَّ ٱتَّخَذۡتُمُ ٱلۡعِجۡلَ مِنۢ بَعۡدِهِۦ وَأَنتُمۡ ظَٰلِمُونَ

    Open ayah 2:51

    আর যখন আমি মূসার সাথে ওয়াদা করেছিলাম চল্লিশ রাতের, অতঃপর তার অনুপস্থিতিতে তোমরা গরুর বাছুরকে ইলাহরূপে গ্রহণ করেছিলে; আসলে তোমরা সীমালঙ্ঘনকারী।

  52. ثُمَّ عَفَوۡنَا عَنكُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ

    Open ayah 2:52

    তারপরও আমি তোমাদের ক্ষমা করেছি, যেন তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো।

  53. وَإِذۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَٱلۡفُرۡقَانَ لَعَلَّكُمۡ تَهۡتَدُونَ

    Open ayah 2:53

    আর স্মরণ করো, যখন আমি মূসাকে কিতাব ও ফুরকান দিয়েছি, যাতে তোমরা হিদায়াত লাভ করতে পার।

  54. وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦ يَٰقَوۡمِ إِنَّكُمۡ ظَلَمۡتُمۡ أَنفُسَكُم بِٱتِّخَاذِكُمُ ٱلۡعِجۡلَ فَتُوبُوٓاْ إِلَىٰ بَارِئِكُمۡ فَٱقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ عِندَ بَارِئِكُمۡ فَتَابَ عَلَيۡكُمۡۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ

    Open ayah 2:54

    আর স্মরণ করো, যখন বলল, মূসা তার সম্প্রদায়কে, ‘হে আমার সম্প্রদায়, তোমরা নিজেদের প্রতি যুলুম করেছ গরুর বাছুরকে গ্রহণ করে; অতএব, তোমরা তাওবা করো তোমাদের সৃষ্টিকর্তার নিকট এবং তোমাদের নিজেদেরকে হত্যা করো—এটাই তোমাদের জন্য কল্যাণকর তোমাদের সৃষ্টিকর্তার নিকট। তারপর তিনি তোমাদের ক্ষমা করলেন; নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল, অসীম দয়ালু।’

  55. وَإِذۡ قُلۡتُمۡ يَٰمُوسَىٰ لَن نُّؤۡمِنَ لَكَ حَتَّىٰ نَرَى ٱللَّهَ جَهۡرَةٗ فَأَخَذَتۡكُمُ ٱلصَّٰعِقَةُ وَأَنتُمۡ تَنظُرُونَ

    Open ayah 2:55

    আর স্মরণ করো, যখন তোমরা বললে, ‘হে মূসা, কখনোই আমরা তোমার প্রতি ঈমান আনব না, যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখব।’ ফলে তোমাদের বজ্র পাকড়াও করল, এমতাবস্থায় তোমরা তা প্রত্যক্ষ করছিলে।

  56. ثُمَّ بَعَثۡنَٰكُم مِّنۢ بَعۡدِ مَوۡتِكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ

    Open ayah 2:56

    অতঃপর আমি তোমাদের পুনর্জীবিত করলাম তোমাদের মৃত্যুর পর, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।

  57. وَظَلَّلۡنَا عَلَيۡكُمُ ٱلۡغَمَامَ وَأَنزَلۡنَا عَلَيۡكُمُ ٱلۡمَنَّ وَٱلسَّلۡوَىٰۖ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡۚ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ

    Open ayah 2:57

    আর আমি তোমাদের ওপর মেঘমালা দ্বারা ছায়া দান করেছিলাম এবং তোমাদের জন্য ‘মান্না’ ও ‘সালওয়া’ অবতীর্ণ করেছিলাম। ‘তোমরা খাও পবিত্র জিনিস থেকে—যা আমি তোমাদের রিযিক দিয়েছি।’ আর তারা আমার ওপর যুলুম করেনি বরং তারা নিজেদের প্রতিই যুলুম করেছে।

  58. وَإِذۡ قُلۡنَا ٱدۡخُلُواْ هَٰذِهِ ٱلۡقَرۡيَةَ فَكُلُواْ مِنۡهَا حَيۡثُ شِئۡتُمۡ رَغَدٗا وَٱدۡخُلُواْ ٱلۡبَابَ سُجَّدٗا وَقُولُواْ حِطَّةٞ نَّغۡفِرۡ لَكُمۡ خَطَٰيَٰكُمۡۚ وَسَنَزِيدُ ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 2:58

    আর স্মরণ করো, যখন আমি বললাম, ‘তোমরা এ নগরীতে প্রবেশ করো এবং তা থেকে যা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো এবং তোরণ দিয়ে প্রবেশ করো নতশিরে, আর বলো—‘ক্ষমা চাই’; তবে আমি তোমাদের ক্ষমা করে দেব, আর অচিরেই আমি সৎকর্মশীলদের (প্রতিদান) বাড়িয়ে দেব।’

  59. فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُواْ قَوۡلًا غَيۡرَ ٱلَّذِي قِيلَ لَهُمۡ فَأَنزَلۡنَا عَلَى ٱلَّذِينَ ظَلَمُواْ رِجۡزٗا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُواْ يَفۡسُقُونَ

    Open ayah 2:59

    কিন্তু যালিমরা পরিবর্তন করে ফেলল—যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা দ্বারা। ফলে আমি অবতীর্ণ করলাম তাদের ওপর যারা যুলুম করেছে আসমান থেকে এক শাস্তি, এ-কারণে যে, তারা পাপাচার করছিল।

  60. ۞وَإِذِ ٱسۡتَسۡقَىٰ مُوسَىٰ لِقَوۡمِهِۦ فَقُلۡنَا ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡحَجَرَۖ فَٱنفَجَرَتۡ مِنۡهُ ٱثۡنَتَا عَشۡرَةَ عَيۡنٗاۖ قَدۡ عَلِمَ كُلُّ أُنَاسٖ مَّشۡرَبَهُمۡۖ كُلُواْ وَٱشۡرَبُواْ مِن رِّزۡقِ ٱللَّهِ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ 

    Open ayah 2:60

    আর স্মরণ করো, মূসা যখন নিজ জাতির জন্য পানি প্রার্থনা করল, আমি বললাম, ‘তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো’, ফলে তা থেকে প্রবাহিত হলো বারোটি প্রস্রবণ। প্রত্যেক গোত্র নিজ নিজ পানি পানের স্থান জেনে নিল। (তখন আমি বললাম) ‘তোমরা আল্লাহপ্রদত্ত জীবিকা হতে পানাহার করো এবং বিপর্যয় সৃষ্টিকারী হয়ে পৃথিবীর মধ্যে বাড়াবাড়ি করো না।’

  61. وَإِذۡ قُلۡتُمۡ يَٰمُوسَىٰ لَن نَّصۡبِرَ عَلَىٰ طَعَامٖ وَٰحِدٖ فَٱدۡعُ لَنَا رَبَّكَ يُخۡرِجۡ لَنَا مِمَّا تُنۢبِتُ ٱلۡأَرۡضُ مِنۢ بَقۡلِهَا وَقِثَّآئِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَاۖ قَالَ أَتَسۡتَبۡدِلُونَ ٱلَّذِي هُوَ أَدۡنَىٰ بِٱلَّذِي هُوَ خَيۡرٌۚ ٱهۡبِطُواْ مِصۡرٗا فَإِنَّ لَكُم مَّا سَأَلۡتُمۡۗ وَضُرِبَتۡ عَلَيۡهِمُ ٱلذِّلَّةُ وَٱلۡمَسۡكَنَةُ وَبَآءُو بِغَضَبٖ مِّنَ ٱللَّهِۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَانُواْ يَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقۡتُلُونَ ٱلنَّبِيِّـۧنَ بِغَيۡرِ ٱلۡحَقِّۚ ذَٰلِكَ بِمَا عَصَواْ وَّكَانُواْ يَعۡتَدُونَ

    Open ayah 2:61

    আর যখন তোমরা বললে, ‘হে মূসা, আমরা একই (ধরণের) খাবারের ওপর মোটেও ধৈর্যধারণ করব না। কাজেই আপনি আপনার রবের নিকট আমাদের জন্য প্রার্থনা করুন, তিনি যেন উৎপাদন করেন আমাদের জন্য ভূমিতে যা উৎপন্ন হয়, তা হতে তরকারি, কাঁকড়ি, গম, মসুরি, পেঁয়াজ প্রভৃতি।’ তিনি বললেন, ‘তোমরা কি উত্তম বস্তু পরিবর্তন করে অনুত্তম বস্তু নিতে চাও? তবে তোমরা কোনো নগরীতে উপনীত হও, সেখানে আছে তোমাদের প্রার্থিত জিনিস।’ অতঃপর তাদের ওপর আরোপিত হলো লাঞ্ছনা ও দরিদ্রতা। তারা আল্লাহর পক্ষ থেকে গযব টেনে আনল। এটা এজন্য যে, তারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করত এবং নবিগণকে অন্যায়ভাবে হত্যা করত। তাদের এ পরিণতি হয়েছিল সীমালঙ্ঘন ও অবাধ্যতার কারণে।

  62. إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَادُواْ وَٱلنَّصَٰرَىٰ وَٱلصَّٰبِـِٔينَ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَعَمِلَ صَٰلِحٗا فَلَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ

    Open ayah 2:62

    নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ইয়াহূদি, নাসারা ও সাবেয়ি, (তাদের মধ্য থেকে) যারাই আল্লাহ ও কিয়ামাত দিবসের প্রতি ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট। আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না।

  63. وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ وَرَفَعۡنَا فَوۡقَكُمُ ٱلطُّورَ خُذُواْ مَآ ءَاتَيۡنَٰكُم بِقُوَّةٖ وَٱذۡكُرُواْ مَا فِيهِ لَعَلَّكُمۡ تَتَّقُونَ

    Open ayah 2:63

    আর স্মরণ করো, যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তূর পাহাড়কে তোমাদের ওপর তুলে ধরলাম যে, ‘আমি তোমাদের যা দিয়েছি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং এতে যা আছে তা স্মরণ রাখো, তা হলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে।’

  64. ثُمَّ تَوَلَّيۡتُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَۖ فَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ لَكُنتُم مِّنَ ٱلۡخَٰسِرِينَ

    Open ayah 2:64

    অতঃপর তোমরা পুনরায় ফিরে গেলে! যদি আল্লাহর অনুগ্রহ ও অনুকম্পা তোমাদের ওপর না থাকত, তবে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে।

  65. وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلَّذِينَ ٱعۡتَدَوۡاْ مِنكُمۡ فِي ٱلسَّبۡتِ فَقُلۡنَا لَهُمۡ كُونُواْ قِرَدَةً خَٰسِـِٔينَ

    Open ayah 2:65

    আর অবশ্যই তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছে তাদের ব্যাপারে তোমরা জেনেছ। আমি তাদের বলেছিলাম, ‘তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও।’

  66. فَجَعَلۡنَٰهَا نَكَٰلٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهَا وَمَا خَلۡفَهَا وَمَوۡعِظَةٗ لِّلۡمُتَّقِينَ

    Open ayah 2:66

    অতঃপর আমি এটাকে তাদের সামসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত বানিয়েছি আর মুত্তাকিদের জন্য করেছি উপদেশ।

  67. وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦٓ إِنَّ ٱللَّهَ يَأۡمُرُكُمۡ أَن تَذۡبَحُواْ بَقَرَةٗۖ قَالُوٓاْ أَتَتَّخِذُنَا هُزُوٗاۖ قَالَ أَعُوذُ بِٱللَّهِ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡجَٰهِلِينَ

    Open ayah 2:67

    আর স্মরণ করো, যখন মূসা তার জাতিকে বলল, ‘আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে আদেশ দিচ্ছেন।’ তারা বলল, ‘আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন?’ সে বলল, ‘আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, যেন আমি মূর্খদের অন্তর্ভুক্ত না হই।’

  68. قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ لَّا فَارِضٞ وَلَا بِكۡرٌ عَوَانُۢ بَيۡنَ ذَٰلِكَۖ فَٱفۡعَلُواْ مَا تُؤۡمَرُونَ

    Open ayah 2:68

    তারা বলল, ‘আপনি আপনার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন, তিনি সেটি কেমন, তা বর্ণনা করেন।’ সে বলল, ‘তিনি বলছেন, সেটা হবে এমন এক গাভী, যা অতি বৃদ্ধও নয় এবং অল্পবয়স্কও নয়—মধ্যবয়সী। অতএব, তোমরা পালন করো যা করতে তোমরা আদিষ্ট হয়েছ।’

  69. قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا لَوۡنُهَاۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ صَفۡرَآءُ فَاقِعٞ لَّوۡنُهَا تَسُرُّ ٱلنَّٰظِرِينَ

    Open ayah 2:69

    তারা বলল, ‘আপনি আপনার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন, তিনি বর্ণনা করে দেন তার রং কেমন হবে?’ সে বলল, ‘তিনি বলেছেন, সেটা হলুদ বর্ণের গরু, উজ্জ্বল গাঢ় রংবিশিষ্ট—যা দর্শককে আনন্দিত করবে।’

  70. قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَ إِنَّ ٱلۡبَقَرَ تَشَٰبَهَ عَلَيۡنَا وَإِنَّآ إِن شَآءَ ٱللَّهُ لَمُهۡتَدُونَ 

    Open ayah 2:70

    তারা বলল, ‘আপনি আপনার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন, যেন তিনি বর্ণনা করেন সেটা কীরূপ? নিশ্চয়ই গাভীটি আমাদের কাছে সন্দেহপূর্ণ হয়ে গেছে। আল্লাহ যদি চান, এবার আমরা অবশ্যই দিশা পাব।’

  71. قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ لَّا ذَلُولٞ تُثِيرُ ٱلۡأَرۡضَ وَلَا تَسۡقِي ٱلۡحَرۡثَ مُسَلَّمَةٞ لَّا شِيَةَ فِيهَاۚ قَالُواْ ٱلۡـَٰٔنَ جِئۡتَ بِٱلۡحَقِّۚ فَذَبَحُوهَا وَمَا كَادُواْ يَفۡعَلُونَ

    Open ayah 2:71

    সে বলল, ‘তিনি বলছেন, সেটা এমন এক গাভী যা জমি চাষে ও ক্ষেতে পানি সেচে ব্যবহৃত হয়নি—সুস্থ ও নিখুঁত।’ তারা বলল, ‘এতক্ষণে আপনি যথাযথ বিবরণ নিয়ে এসেছেন।’ অবশেষে তারা সেটাকে জবাই করল, যদিও তারা তা করতে প্রস্তুত ছিল না।

  72. وَإِذۡ قَتَلۡتُمۡ نَفۡسٗا فَٱدَّٰرَٰءۡتُمۡ فِيهَاۖ وَٱللَّهُ مُخۡرِجٞ مَّا كُنتُمۡ تَكۡتُمُونَ

    Open ayah 2:72

    আর স্মরণ করো, যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে, তারপর একে অন্যকে দোষারোপ করেছিলে সে বিষয়ে, আর তোমরা যা গোপন করছিলে আল্লাহ তা প্রকাশ করেছেন।

  73. فَقُلۡنَا ٱضۡرِبُوهُ بِبَعۡضِهَاۚ كَذَٰلِكَ يُحۡيِ ٱللَّهُ ٱلۡمَوۡتَىٰ وَيُرِيكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ

    Open ayah 2:73

    অতঃপর আমি বললাম, ‘এর কোনো অংশ দিয়ে তাকে আঘাত করো।’ এভাবেই আল্লাহ মৃতদেকে জীবিত করেন এবং তোমাদেরকে দেখান তার নিদর্শনাবলি—যাতে তোমরা অনুধাবন করতে পার।

  74. ثُمَّ قَسَتۡ قُلُوبُكُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَ فَهِيَ كَٱلۡحِجَارَةِ أَوۡ أَشَدُّ قَسۡوَةٗۚ وَإِنَّ مِنَ ٱلۡحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنۡهُ ٱلۡأَنۡهَٰرُۚ وَإِنَّ مِنۡهَا لَمَا يَشَّقَّقُ فَيَخۡرُجُ مِنۡهُ ٱلۡمَآءُۚ وَإِنَّ مِنۡهَا لَمَا يَهۡبِطُ مِنۡ خَشۡيَةِ ٱللَّهِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ

    Open ayah 2:74

    এর পরেও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল; তা পাথরের ন্যায় অথবা আরও বেশি কঠিন। কিছু পাথর এমনও আছে, যা থেকে প্রবাহিত হয় নদ-নদী, এমনও আছে, যা বিদীর্ণ হয়। অতঃপর তা থেকে পানি নির্গত হয় এবং এমনও আছে, যা আল্লাহর ভয়ে ধসে পড়ে; আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন।

  75. ۞أَفَتَطۡمَعُونَ أَن يُؤۡمِنُواْ لَكُمۡ وَقَدۡ كَانَ فَرِيقٞ مِّنۡهُمۡ يَسۡمَعُونَ كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ يُحَرِّفُونَهُۥ مِنۢ بَعۡدِ مَا عَقَلُوهُ وَهُمۡ يَعۡلَمُونَ

    Open ayah 2:75

    তোমরা কি আশা কর যে, তারা তোমাদের প্রতি ঈমান আনবে? অথচ তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করত, অতঃপর তা ভালোভাবে বোঝার পরও জেনেশুনে তা বিকৃত করত।

  76. وَإِذَا لَقُواْ ٱلَّذِينَ ءَامَنُواْ قَالُوٓاْ ءَامَنَّا وَإِذَا خَلَا بَعۡضُهُمۡ إِلَىٰ بَعۡضٖ قَالُوٓاْ أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ ٱللَّهُ عَلَيۡكُمۡ لِيُحَآجُّوكُم بِهِۦ عِندَ رَبِّكُمۡۚ أَفَلَا تَعۡقِلُونَ

    Open ayah 2:76

    যখন তারা মু’মিনদের সাথে সাক্ষাৎ করে, তখন বলে, ‘আমরা ঈমান এনেছি।’ আর যখন তারা পরস্পর নিভৃতে অবস্থান করে, তখন তারা বলে, ‘তোমরা কি তা বলে দিচ্ছ যা আল্লাহ তোমাদের নিকট প্রকাশ করে দিয়েছেন? ফলে তারা এর মাধ্যমে তোমাদের রবের নিকট তোমাদের বিরুদ্ধে প্রমাণ পেশ করবে? তোমরা কি তা উপলব্ধি করো না ?’

  77. أَوَلَا يَعۡلَمُونَ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعۡلِنُونَ

    Open ayah 2:77

    তারা কি জানে না যে, নিশ্চয়ই আল্লাহ সেসব বিষয়ও পরিজ্ঞাত—যা তারা গোপন করে আর যা প্রকাশ করে?

  78. وَمِنۡهُمۡ أُمِّيُّونَ لَا يَعۡلَمُونَ ٱلۡكِتَٰبَ إِلَّآ أَمَانِيَّ وَإِنۡ هُمۡ إِلَّا يَظُنُّونَ

    Open ayah 2:78

    আর তাদের মাঝে এমন কিছু নিরক্ষর লোক আছে যারা (মিথ্যা) আকাঙ্ক্ষা ছাড়া কিতাব সম্পর্কে কিছুই জানে না; তারা শুধু অমূলক ধারণা পোষণ করে।

  79. فَوَيۡلٞ لِّلَّذِينَ يَكۡتُبُونَ ٱلۡكِتَٰبَ بِأَيۡدِيهِمۡ ثُمَّ يَقُولُونَ هَٰذَا مِنۡ عِندِ ٱللَّهِ لِيَشۡتَرُواْ بِهِۦ ثَمَنٗا قَلِيلٗاۖ فَوَيۡلٞ لَّهُم مِّمَّا كَتَبَتۡ أَيۡدِيهِمۡ وَوَيۡلٞ لَّهُم مِّمَّا يَكۡسِبُونَ

    Open ayah 2:79

    অতএব, তাদের জন্য দুর্ভোগ যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং বলে, ‘এটা আল্লাহর পক্ষ থেকে’, যেন তারা এর দ্বারা অর্জন করতে পারে তুচ্ছ বিনিময়। অতএব, ধ্বংস তাদের জন্য, সে-কারণে যা তাদের হাত রচনা করেছে, তার জন্য এবং ধ্বংস তাদের জন্য, যা তারা উপার্জন করেছে, সে-কারণেও।

  80. وَقَالُواْ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامٗا مَّعۡدُودَةٗۚ قُلۡ أَتَّخَذۡتُمۡ عِندَ ٱللَّهِ عَهۡدٗا فَلَن يُخۡلِفَ ٱللَّهُ عَهۡدَهُۥٓۖ أَمۡ تَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ 

    Open ayah 2:80

    তারা বলে, ‘নির্দিষ্ট কয়েকদিন ব্যতীত কখনো আগুন আমাদের স্পর্শ করবে না।’ বলো, ‘তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার গ্রহণ করেছ, আল্লাহ যার বিপরীত কখনো করবেন না; নাকি তোমরা আল্লাহর ব্যাপারে এমন কথা বলো—যা তোমরা জানো না?’

  81. بَلَىٰۚ مَن كَسَبَ سَيِّئَةٗ وَأَحَٰطَتۡ بِهِۦ خَطِيٓـَٔتُهُۥ فَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ

    Open ayah 2:81

    অবশ্যই যারা পাপ অর্জন করে এবং তা তাদেরকে পরিবেষ্টন করে নেয়, তারাই জাহান্নামের অধিবাসী; তারা সেখানে স্থায়ী হবে।

  82. وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ

    Open ayah 2:82

    পক্ষান্তরে যারা ঈমান আনে এবং সৎকাজ করে, তারাই জান্নাতের অধিবাসী; তারা সেখানে চিরস্থায়ী হবে।

  83. وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ لَا تَعۡبُدُونَ إِلَّا ٱللَّهَ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَانٗا وَذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَقُولُواْ لِلنَّاسِ حُسۡنٗا وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ ثُمَّ تَوَلَّيۡتُمۡ إِلَّا قَلِيلٗا مِّنكُمۡ وَأَنتُم مُّعۡرِضُونَ

    Open ayah 2:83

    আর স্মরণ করো, যখন আমি বনি ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলাম যে, তোমরা আল্লাহ ছাড়া কারও ইবাদাত করবে না, পিতা-মাতা, নিকটজন, ইয়াতীম ও দরিদ্রদের সাথে সদয় আচরণ করবে, আর মানুষকে উত্তম কথা বলবে, সালাত কায়েম করবে এবং যাকাত প্রদান করবে, তারপর তোমাদের মধ্য থেকে কিছুসংখ্যক ব্যতীত তোমরা সকলে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিয়েছ।

  84. وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ لَا تَسۡفِكُونَ دِمَآءَكُمۡ وَلَا تُخۡرِجُونَ أَنفُسَكُم مِّن دِيَٰرِكُمۡ ثُمَّ أَقۡرَرۡتُمۡ وَأَنتُمۡ تَشۡهَدُونَ

    Open ayah 2:84

    আর স্মরণ করো, যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে, তোমরা পরস্পর রক্তপাত ঘটাবে না এবং তোমরা তোমাদের বাড়ি-ঘর থেকে আপন ব্যক্তিদেরকে বহিষ্কার করবে না, অতঃপর তোমরা তা স্বীকার করেছিলে এবং তোমরাই তার সাক্ষী।

  85. ثُمَّ أَنتُمۡ هَٰٓؤُلَآءِ تَقۡتُلُونَ أَنفُسَكُمۡ وَتُخۡرِجُونَ فَرِيقٗا مِّنكُم مِّن دِيَٰرِهِمۡ تَظَٰهَرُونَ عَلَيۡهِم بِٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَإِن يَأۡتُوكُمۡ أُسَٰرَىٰ تُفَٰدُوهُمۡ وَهُوَ مُحَرَّمٌ عَلَيۡكُمۡ إِخۡرَاجُهُمۡۚ أَفَتُؤۡمِنُونَ بِبَعۡضِ ٱلۡكِتَٰبِ وَتَكۡفُرُونَ بِبَعۡضٖۚ فَمَا جَزَآءُ مَن يَفۡعَلُ ذَٰلِكَ مِنكُمۡ إِلَّا خِزۡيٞ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يُرَدُّونَ إِلَىٰٓ أَشَدِّ ٱلۡعَذَابِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ

    Open ayah 2:85

    অতঃপর তোমরাই সেসব লোক যারা পরস্পর খুন-খারাবি করছ এবং তোমাদেরই একদলকে তাদের বাড়ি-ঘর থেকে বের করে দিচ্ছ। তোমরা একে অন্যের বিরুদ্ধে সহযোগিতা করছ তাদের ওপর অন্যায় ও সীমালঙ্ঘন দ্বারা। আর তারা যখন বন্দি হয়ে তোমাদের কাছে আসে, তখন তোমরা তাদের মুক্তিপণ দাও; অথচ তাদের বহিষ্কার করাও তোমাদের জন্য হারাম ছিল। তবে কি তোমরা কিতাবের কিছু অংশের প্রতি ঈমান আনছ এবং কিছু অংশের প্রতি কুফুরি করছ? তা হলে তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল দুনিয়ার জীবনে লাঞ্ছনা এবং কিয়ামাতের দিন তাদের কঠোরতর শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। আর তোমরা যা কর, আল্লাহ সে ব্যাপারে বেখবর নন।

  86. أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا بِٱلۡأٓخِرَةِۖ فَلَا يُخَفَّفُ عَنۡهُمُ ٱلۡعَذَابُ وَلَا هُمۡ يُنصَرُونَ

    Open ayah 2:86

    তারাই সে সব লোক, যারা পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে; অতএব, এদের থেকে শাস্তি লঘু করা হবে না এবং তারা সাহায্য পাবে না।

  87. وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَقَفَّيۡنَا مِنۢ بَعۡدِهِۦ بِٱلرُّسُلِۖ وَءَاتَيۡنَا عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱلۡبَيِّنَٰتِ وَأَيَّدۡنَٰهُ بِرُوحِ ٱلۡقُدُسِۗ أَفَكُلَّمَا جَآءَكُمۡ رَسُولُۢ بِمَا لَا تَهۡوَىٰٓ أَنفُسُكُمُ ٱسۡتَكۡبَرۡتُمۡ فَفَرِيقٗا كَذَّبۡتُمۡ وَفَرِيقٗا تَقۡتُلُونَ

    Open ayah 2:87

    অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি। এবং তার পরে পর্যায়ক্রমে অনেক রাসূল পাঠিয়েছি। আমি মারইয়াম-পুত্র ঈসাকে স্পষ্ট অনেক নিদর্শন দান করেছি এবং রূহুল কুদুস দ্বারা তাকে শক্তিশালী করেছি। অতঃপর যখনই কোনো রাসুল তোমাদের কাছে এমন কোনো নির্দেশ নিয়ে এসেছে, যা তোমাদের নফস পছন্দ করে না, তখনই তোমরা অহংকার করেছ। শেষ পর্যন্ত তোমরা একদলকে মিথ্যাবাদী বলেছ এবং একদলকে হত্যা করেছ।

  88. وَقَالُواْ قُلُوبُنَا غُلۡفُۢۚ بَل لَّعَنَهُمُ ٱللَّهُ بِكُفۡرِهِمۡ فَقَلِيلٗا مَّا يُؤۡمِنُونَ

    Open ayah 2:88

    তারা বলল, ‘আমাদের হৃদয় আচ্ছাদিত’; বরং তাদের কুফুরির কারণে আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন। তাই তারা অল্পই ঈমান রাখে।

  89. وَلَمَّا جَآءَهُمۡ كِتَٰبٞ مِّنۡ عِندِ ٱللَّهِ مُصَدِّقٞ لِّمَا مَعَهُمۡ وَكَانُواْ مِن قَبۡلُ يَسۡتَفۡتِحُونَ عَلَى ٱلَّذِينَ كَفَرُواْ فَلَمَّا جَآءَهُم مَّا عَرَفُواْ كَفَرُواْ بِهِۦۚ فَلَعۡنَةُ ٱللَّهِ عَلَى ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 2:89

    আর যখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে কিতাব এলো সত্যায়নকারীরূপে তার যা তাদের সাথে আছে, আর ইতঃপূর্বে তারা কাফিরদের বিরুদ্ধে বিজয় প্রত্যাশা করত। পরিশেষে যখন তাদের পরিচিত কিতাব এলো যা তারা চিনত, তখন তারা তার সাথে কুফুরি করল। অতএব, কাফিরদের ওপর আল্লাহর লা‘নত।

  90. بِئۡسَمَا ٱشۡتَرَوۡاْ بِهِۦٓ أَنفُسَهُمۡ أَن يَكۡفُرُواْ بِمَآ أَنزَلَ ٱللَّهُ بَغۡيًا أَن يُنَزِّلَ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۖ فَبَآءُو بِغَضَبٍ عَلَىٰ غَضَبٖۚ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٞ مُّهِينٞ 

    Open ayah 2:90

    তা কতই না মন্দ, যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে—যে তারা আল্লাহর অবতীর্ণ বিষয়ে কুফুরি করছে বিদ্বেষবশত শুধু একারণে যে, আল্লাহ তাঁর বান্দাদের মধ্য থেকে যার প্রতি ইচ্ছা নিজ অনুগ্রহ অবতীর্ণ করেন। অতএব, তারা ক্রোধের ওপর ক্রোধ পুঞ্জীভূত করেছে। আর কাফিরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি।

  91. وَإِذَا قِيلَ لَهُمۡ ءَامِنُواْ بِمَآ أَنزَلَ ٱللَّهُ قَالُواْ نُؤۡمِنُ بِمَآ أُنزِلَ عَلَيۡنَا وَيَكۡفُرُونَ بِمَا وَرَآءَهُۥ وَهُوَ ٱلۡحَقُّ مُصَدِّقٗا لِّمَا مَعَهُمۡۗ قُلۡ فَلِمَ تَقۡتُلُونَ أَنۢبِيَآءَ ٱللَّهِ مِن قَبۡلُ إِن كُنتُم مُّؤۡمِنِينَ

    Open ayah 2:91

    যখন তাদেরকে বলা হয়, ‘তোমরা ঈমান আনো তার প্রতি—যা আল্লাহ নাযিল করেছেন’, তারা বলে, ‘আমরা ঈমান আনব ওই বিষয়ের প্রতি—যা আমাদের ওপর নাযিল করা হয়েছে।’ এর বাইরে যা আছে তা তারা অস্বীকার করে। অথচ তা সত্য, সত্যায়নকারী—তার যা তাদের নিকট রয়েছে। বলো, ‘তবে কেন তোমরা ইতঃপূর্বে নবিদেরকে হত্যা করতে, যদি তোমরা মু’মিন হয়ে থাক?’

  92. ۞وَلَقَدۡ جَآءَكُم مُّوسَىٰ بِٱلۡبَيِّنَٰتِ ثُمَّ ٱتَّخَذۡتُمُ ٱلۡعِجۡلَ مِنۢ بَعۡدِهِۦ وَأَنتُمۡ ظَٰلِمُونَ

    Open ayah 2:92

    আর অবশ্যই মূসা তোমাদের কাছে এসেছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে। তোমরা তারপরেও গরুর বাছুরকে (উপাস্যরূপে) গ্রহণ করেছ; বাস্তবিকই তোমরা সীমালঙ্ঘনকারী।

  93. وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ وَرَفَعۡنَا فَوۡقَكُمُ ٱلطُّورَ خُذُواْ مَآ ءَاتَيۡنَٰكُم بِقُوَّةٖ وَٱسۡمَعُواْۖ قَالُواْ سَمِعۡنَا وَعَصَيۡنَا وَأُشۡرِبُواْ فِي قُلُوبِهِمُ ٱلۡعِجۡلَ بِكُفۡرِهِمۡۚ قُلۡ بِئۡسَمَا يَأۡمُرُكُم بِهِۦٓ إِيمَٰنُكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ

    Open ayah 2:93

    আর স্মরণ করো, যখন আমি তোমাদের নিকট থেকে প্রতিশ্রুতি নিয়েছি এবং তোমাদের ওপর তূর পাহাড়কে তুলে ধরেছি, (বলেছি) ‘তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো—যা তোমাদেরকে আমি দিয়েছি এবং তোমরা শোনো।’ তারা বলল, ‘আমরা শুনলাম ও অমান্য করলাম।’ তাদের অন্তরে গরুর বাছুর-প্রীতি সিঞ্চন করানো হয়েছে তাদের কুফুরির কারণে। বলো, ‘যদি তোমরা মু’মিন হয়ে থাক তবে তোমাদের ঈমান যার নির্দেশ করে তা কতই না নিকৃষ্ট!’

  94. قُلۡ إِن كَانَتۡ لَكُمُ ٱلدَّارُ ٱلۡأٓخِرَةُ عِندَ ٱللَّهِ خَالِصَةٗ مِّن دُونِ ٱلنَّاسِ فَتَمَنَّوُاْ ٱلۡمَوۡتَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 2:94

    বলো, ‘যদি আল্লাহর নিকট একমাত্র তোমাদের জন্যই হয় আখিরাতের বাসস্থান, অন্য লোকদের ব্যতীত, তবে তোমরা মৃত্যু কামনা করো—যদি তোমরা সত্যবাদী হও।’

  95. وَلَن يَتَمَنَّوۡهُ أَبَدَۢا بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلظَّٰلِمِينَ

    Open ayah 2:95

    আর কখনো তারা তা কামনা করবে না সেকারণে—যা তাদের হাত আগে পাঠিয়েছে। (অর্থাৎ যা তারা এ-যাবৎ করেছে, তার দরুন) আর আল্লাহ যালিমদের সম্পর্কে সম্যক অবগত।

  96. وَلَتَجِدَنَّهُمۡ أَحۡرَصَ ٱلنَّاسِ عَلَىٰ حَيَوٰةٖ وَمِنَ ٱلَّذِينَ أَشۡرَكُواْۚ يَوَدُّ أَحَدُهُمۡ لَوۡ يُعَمَّرُ أَلۡفَ سَنَةٖ وَمَا هُوَ بِمُزَحۡزِحِهِۦ مِنَ ٱلۡعَذَابِ أَن يُعَمَّرَۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِمَا يَعۡمَلُونَ

    Open ayah 2:96

    এবং সকল মানুষ, এমনকি মুশরিকদের থেকেও তাদের তুমি জীবনের প্রতি অধিক আকাঙ্ক্ষী ও লোভী পাবে। তাদের প্রত্যেকে কামনা করে, তাকে যেন হাজার বছর আয়ু দেওয়া হয়; অথচ দীর্ঘায়ুলাভ তাদেরকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। তারা যা করে, আল্লাহ তার সর্বদ্রষ্টা।

  97. قُلۡ مَن كَانَ عَدُوّٗا لِّـجِبۡرِيلَ فَإِنَّهُۥ نَزَّلَهُۥ عَلَىٰ قَلۡبِكَ بِإِذۡنِ ٱللَّهِ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ وَهُدٗى وَبُشۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ

    Open ayah 2:97

    বলো, ‘যে কেউ জিবরাঈলের শত্রু হবে সে হোক না! কারণ নিশ্চয়ই সে আল্লাহর অনুমতিক্রমে তোমার হৃদয়ে (কুরআন) অবতীর্ণ করে—যা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং মু’মিনদের জন্য হিদায়াত ও সুসংবাদ।’

  98. مَن كَانَ عَدُوّٗا لِّلَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَرُسُلِهِۦ وَجِبۡرِيلَ وَمِيكَىٰلَ فَإِنَّ ٱللَّهَ عَدُوّٞ لِّلۡكَٰفِرِينَ

    Open ayah 2:98

    যে ব্যক্তি আল্লাহ, তাঁর ফেরেশতাগণ ও রাসূলগণ এবং জিবরাঈল ও মিকাঈলের শত্রু, (সে নিশ্চয়ই কাফির, আর) নিশ্চয়ই আল্লাহ কাফিরদের শত্রু।

  99. وَلَقَدۡ أَنزَلۡنَآ إِلَيۡكَ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖۖ وَمَا يَكۡفُرُ بِهَآ إِلَّا ٱلۡفَٰسِقُونَ

    Open ayah 2:99

    অবশ্যই আমি তোমার প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি। পাপাচারীরা ব্যতীত অন্য কেউ তা অস্বীকার করে না।

  100. أَوَكُلَّمَا عَٰهَدُواْ عَهۡدٗا نَّبَذَهُۥ فَرِيقٞ مِّنۡهُمۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يُؤۡمِنُونَ 

    Open ayah 2:100

    কী আশ্চর্য, যখনই তারা কোনো অঙ্গীকারে আবদ্ধ হয়, তখন তাদের একদল তা ছুড়ে ফেলে, বরং তাদের অধিকাংশই ঈমান আনে না !

  101. وَلَمَّا جَآءَهُمۡ رَسُولٞ مِّنۡ عِندِ ٱللَّهِ مُصَدِّقٞ لِّمَا مَعَهُمۡ نَبَذَ فَرِيقٞ مِّنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ كِتَٰبَ ٱللَّهِ وَرَآءَ ظُهُورِهِمۡ كَأَنَّهُمۡ لَا يَعۡلَمُونَ 

    Open ayah 2:101

    যখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে কোনো রাসূল আগমন করে, যা তাদের কাছে রয়েছে তার সত্যায়নকারীরূপে, তখন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের একদল আল্লাহর কিতাব পেছনে ছুড়ে ফেলে, যেন তারা জানেই না।

  102. وَٱتَّبَعُواْ مَا تَتۡلُواْ ٱلشَّيَٰطِينُ عَلَىٰ مُلۡكِ سُلَيۡمَٰنَۖ وَمَا كَفَرَ سُلَيۡمَٰنُ وَلَٰكِنَّ ٱلشَّيَٰطِينَ كَفَرُواْ يُعَلِّمُونَ ٱلنَّاسَ ٱلسِّحۡرَ وَمَآ أُنزِلَ عَلَى ٱلۡمَلَكَيۡنِ بِبَابِلَ هَٰرُوتَ وَمَٰرُوتَۚ وَمَا يُعَلِّمَانِ مِنۡ أَحَدٍ حَتَّىٰ يَقُولَآ إِنَّمَا نَحۡنُ فِتۡنَةٞ فَلَا تَكۡفُرۡۖ فَيَتَعَلَّمُونَ مِنۡهُمَا مَا يُفَرِّقُونَ بِهِۦ بَيۡنَ ٱلۡمَرۡءِ وَزَوۡجِهِۦۚ وَمَا هُم بِضَآرِّينَ بِهِۦ مِنۡ أَحَدٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمۡ وَلَا يَنفَعُهُمۡۚ وَلَقَدۡ عَلِمُواْ لَمَنِ ٱشۡتَرَىٰهُ مَا لَهُۥ فِي ٱلۡأٓخِرَةِ مِنۡ خَلَٰقٖۚ وَلَبِئۡسَ مَا شَرَوۡاْ بِهِۦٓ أَنفُسَهُمۡۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ 

    Open ayah 2:102

    আর সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করত, তারা তা অনুসরণ করেছে। আর সুলাইমান কুফুরি করেনি; বরং শয়তানরাই কুফুরি করেছে। তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত এবং যা বাবেল শহরে হারূত ও মারূত দুই ফেরেশতার প্রতি অবতীর্ণ করা হয়েছে। তারা উভয়ই একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে, ‘আমরা একটি পরীক্ষামাত্র, কাজেই তুমি কুফুরি করো না।’ অতঃপর তারা তাদের দুজনার কাছ থেকে এমন বিদ্যা শিখতে লাগল; যা দ্বারা তারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত; যদিও তারা আল্লাহর অনুমতি ছাড়া তা দ্বারা কারও অনিষ্ট করতে পারত না। কিন্তু তারা তাই শিখত, যা তাদের কেবল ক্ষতি করে, কোনো উপকার করে না। আর অবশ্যই তারা জানে যে, যা তারা ক্রয় করেছে তার জন্য পরকালে নেই কোনো অংশ। আর তা কতই-না মন্দ যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে, যদি তারা জানত!

  103. وَلَوۡ أَنَّهُمۡ ءَامَنُواْ وَٱتَّقَوۡاْ لَمَثُوبَةٞ مِّنۡ عِندِ ٱللَّهِ خَيۡرٞۚ لَّوۡ كَانُواْ يَعۡلَمُونَ 

    Open ayah 2:103

    আর নিশ্চয়ই যদি তারা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তবে আল্লাহর পক্ষ থেকে প্রতিদানে তারা প্রাপ্তব্য প্রতিফল নিঃসন্দেহে অধিক কল্যাণকর। যদি তারা জানত!

  104. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَقُولُواْ رَٰعِنَا وَقُولُواْ ٱنظُرۡنَا وَٱسۡمَعُواْۗ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٌ أَلِيمٞ 

    Open ayah 2:104

    হে যারা ঈমান এনেছ, তোমরা ‘রয়িনা’ বলো না, বরং তোমরা বলো ‘উনযুরনা’ এবং তোমরা শোনো। আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

  105. مَّا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَلَا ٱلۡمُشۡرِكِينَ أَن يُنَزَّلَ عَلَيۡكُم مِّنۡ خَيۡرٖ مِّن رَّبِّكُمۡۚ وَٱللَّهُ يَخۡتَصُّ بِرَحۡمَتِهِۦ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ 

    Open ayah 2:105

    তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক—তা আহলে কিতাবদের মধ্যে যারা কুফুরি করেছে তারা এবং মুশরিকরা চায় না। আর আল্লাহ যাকে ইচ্ছা তাঁর রহমতের জন্য মনোনীত করেন; আল্লাহ মহা অনুগ্রহশীল।

  106. ۞مَا نَنسَخۡ مِنۡ ءَايَةٍ أَوۡ نُنسِهَا نَأۡتِ بِخَيۡرٖ مِّنۡهَآ أَوۡ مِثۡلِهَآۗ أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ 

    Open ayah 2:106

    আমি কোনো আয়াত রহিত করলে অথবা বিস্মৃত করে দিলে তার চেয়ে উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি। তুমি কি জানো না যে, নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপরে ক্ষমতাবান?

  107. أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٍ 

    Open ayah 2:107

    তুমি কি জানো না যে, আল্লাহর জন্যই আসমান ও যমিনের আধিপত্য? আর আল্লাহ ব্যতীত তোমাদের নেই কোনো অভিভাবক এবং নেই কোনো সাহায্যকারী।

  108. أَمۡ تُرِيدُونَ أَن تَسۡـَٔلُواْ رَسُولَكُمۡ كَمَا سُئِلَ مُوسَىٰ مِن قَبۡلُۗ وَمَن يَتَبَدَّلِ ٱلۡكُفۡرَ بِٱلۡإِيمَٰنِ فَقَدۡ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ 

    Open ayah 2:108

    তোমরা কি তোমাদের রাসূলকে তেমনি প্রশ্ন করতে চাও, যেমন ইতঃপূর্বে মূসাকে প্রশ্ন করা হয়েছিল? যে কেউ ঈমানকে কুফুরির দ্বারা পরিবর্তন করে, অবশ্যই সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়।

  109. وَدَّ كَثِيرٞ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَوۡ يَرُدُّونَكُم مِّنۢ بَعۡدِ إِيمَٰنِكُمۡ كُفَّارًا حَسَدٗا مِّنۡ عِندِ أَنفُسِهِم مِّنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلۡحَقُّۖ فَٱعۡفُواْ وَٱصۡفَحُواْ حَتَّىٰ يَأۡتِيَ ٱللَّهُ بِأَمۡرِهِۦٓۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ 

    Open ayah 2:109

    কিতাবিদের অনেকেই কামনা করে, যদি তোমাদেরকে তোমাদের ঈমান আনয়নের পর কাফিররূপে ফিরিয়ে নিতে পারত! সত্য স্পষ্ট হওয়ার পরেও তাদের নিজেদের পক্ষ থেকে প্রতিহিংসাবশত। অতএব, তোমরা তাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো যতক্ষণ না আল্লাহর কোনো নির্দেশ আসে; নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান।

  110. وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَۚ وَمَا تُقَدِّمُواْ لِأَنفُسِكُم مِّنۡ خَيۡرٖ تَجِدُوهُ عِندَ ٱللَّهِۗ إِنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ 

    Open ayah 2:110

    তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। তোমরা নিজেদের জন্য যে কল্যাণ আগে পাঠাচ্ছ, তা তোমরা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু করো, নিশ্চয়ই আল্লাহ তার সম্যক দ্রষ্টা।

  111. وَقَالُواْ لَن يَدۡخُلَ ٱلۡجَنَّةَ إِلَّا مَن كَانَ هُودًا أَوۡ نَصَٰرَىٰۗ تِلۡكَ أَمَانِيُّهُمۡۗ قُلۡ هَاتُواْ بُرۡهَٰنَكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 2:111

    আর তারা বলে, ‘ইয়াহূদি অথবা খ্রিস্টান ব্যতীত কেউ কখনো জান্নাতে প্রবেশ করবে না।’ এটা তাদের মনের অলীক বাসনা। বলো, ‘তোমরা প্রমাণ উপস্থিত করো—যদি তোমরা হও সত্যবাদী।’

  112. بَلَىٰۚ مَنۡ أَسۡلَمَ وَجۡهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحۡسِنٞ فَلَهُۥٓ أَجۡرُهُۥ عِندَ رَبِّهِۦ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ

    Open ayah 2:112

    অবশ্য হ্যাঁ, যে ব্যক্তি তার চেহারা আল্লাহর নিকট সমর্পণ করেছে, এ অবস্থায় সে সৎকর্মশীলও বটে, তার জন্য রয়েছে পুরস্কার তার রবের কাছে। আর তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো দুঃখ করতে হবে না।

  113. وَقَالَتِ ٱلۡيَهُودُ لَيۡسَتِ ٱلنَّصَٰرَىٰ عَلَىٰ شَيۡءٖ وَقَالَتِ ٱلنَّصَٰرَىٰ لَيۡسَتِ ٱلۡيَهُودُ عَلَىٰ شَيۡءٖ وَهُمۡ يَتۡلُونَ ٱلۡكِتَٰبَۗ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ مِثۡلَ قَوۡلِهِمۡۚ فَٱللَّهُ يَحۡكُمُ بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ

    Open ayah 2:113

    আর ইয়াহূদিরা বলে, ‘নাসারারা কোনো ভিত্তির ওপরে নেই’ এবং নাসারারা বলে, ‘ইয়াহূদিরা কোনো ভিত্তির ওপরে নেই’; অথচ তারা কিতাব পাঠ করে! এমনিভাবে যারা কোনো জ্ঞান রাখে না, তারাও তাদের মতোই কথা বলে। অতএব, আল্লাহ কিয়ামাতের দিন তাদের মধ্যে মীমাংসা করবেন—যে বিষয়ে তারা মতবিরোধ করছিল।

  114. وَمَنۡ أَظۡلَمُ مِمَّن مَّنَعَ مَسَٰجِدَ ٱللَّهِ أَن يُذۡكَرَ فِيهَا ٱسۡمُهُۥ وَسَعَىٰ فِي خَرَابِهَآۚ أُوْلَٰٓئِكَ مَا كَانَ لَهُمۡ أَن يَدۡخُلُوهَآ إِلَّا خَآئِفِينَۚ لَهُمۡ فِي ٱلدُّنۡيَا خِزۡيٞ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابٌ عَظِيمٞ

    Open ayah 2:114

    যে ব্যক্তি আল্লাহর মাসজিদসমূহে তাঁর নাম স্মরণ করতে বাধা দেয় এবং সেগুলোকে ধ্বংস করতে অপচেষ্টা চালায়, তার চাইতে বড় যালিম আর কে? অথচ তাদের জন্য যেখানে ভীত-সন্ত্রস্ত না হয়ে প্রবেশ করারই অধিকার নেই। তাদের জন্য ইহকালে লাঞ্ছনা এবং পরকালে মহাশাস্তি রয়েছে।

  115. وَلِلَّهِ ٱلۡمَشۡرِقُ وَٱلۡمَغۡرِبُۚ فَأَيۡنَمَا تُوَلُّواْ فَثَمَّ وَجۡهُ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ وَٰسِعٌ عَلِيمٞ

    Open ayah 2:115

    পূর্ব ও পশ্চিম আল্লাহরই জন্য। অতএব, তোমরা যেদিকেই মুখ ফেরাও, সেদিকই আল্লাহর দিক। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ।

  116. وَقَالُواْ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدٗاۗ سُبۡحَٰنَهُۥۖ بَل لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ كُلّٞ لَّهُۥ قَٰنِتُونَ

    Open ayah 2:116

    তারা বলে, ‘আল্লাহ সন্তান গ্রহণ করেছেন।’ মহান পবিত্র তিনি তা থেকে; বরং আসমান ও যমিনে যা কিছু রয়েছে, তা তাঁরই। সবই তাঁর আজ্ঞাধীন।

  117. بَدِيعُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَإِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ

    Open ayah 2:117

    তিনি আসমানসমূহ ও যমিনের অতুলনীয় অস্তিত্ব দানকারী স্রষ্টা। যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন তার জন্য শুধু বলেন, ‘হও’; আর অমনি তা হয়ে যায়।

  118. وَقَالَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ لَوۡلَا يُكَلِّمُنَا ٱللَّهُ أَوۡ تَأۡتِينَآ ءَايَةٞۗ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِم مِّثۡلَ قَوۡلِهِمۡۘ تَشَٰبَهَتۡ قُلُوبُهُمۡۗ قَدۡ بَيَّنَّا ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يُوقِنُونَ

    Open ayah 2:118

    যারা কিছু জানে না, তারা বলে, ‘আল্লাহ আমাদের সঙ্গে কেন কথা বলেন না? অথবা আমাদের কাছে কোনো নিদর্শন কেন আসে না?’ এমনিভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও তাদেরই অনুরূপ কথা বলেছে। তাদের অন্তরগুলো একই রকম। অবশ্যই আমি আয়াতসমূহ বর্ণনা করি সেই সম্প্রদায়ের জন্য—যারা দৃঢ় প্রত্যয় রাখে।

  119. إِنَّآ أَرۡسَلۡنَٰكَ بِٱلۡحَقِّ بَشِيرٗا وَنَذِيرٗاۖ وَلَا تُسۡـَٔلُ عَنۡ أَصۡحَٰبِ ٱلۡجَحِيمِ

    Open ayah 2:119

    নিশ্চয়ই আমি তোমাকে পাঠিয়েছি সত্যসহ সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী করে। তোমাকে জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না।

  120. وَلَن تَرۡضَىٰ عَنكَ ٱلۡيَهُودُ وَلَا ٱلنَّصَٰرَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمۡۗ قُلۡ إِنَّ هُدَى ٱللَّهِ هُوَ ٱلۡهُدَىٰۗ وَلَئِنِ ٱتَّبَعۡتَ أَهۡوَآءَهُم بَعۡدَ ٱلَّذِي جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ مَا لَكَ مِنَ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٍ 

    Open ayah 2:120

    ইয়াহূদি ও নাসারারা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না, যে পর্যন্ত না তুমি তাদের ধর্মাদর্শ অনুসরণ করবে। বলো, ‘নিশ্চয়ই আল্লাহর হিদায়াতই প্রকৃত হিদায়াত।’ যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো, তোমার কাছে জ্ঞান পৌঁছার পরও, তবে আল্লাহর পক্ষ থেকে তোমার না থাকবে কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী।

  121. ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَتۡلُونَهُۥ حَقَّ تِلَاوَتِهِۦٓ أُوْلَٰٓئِكَ يُؤۡمِنُونَ بِهِۦۗ وَمَن يَكۡفُرۡ بِهِۦ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ

    Open ayah 2:121

    আমি তাদেরকে যে কিতাব দিয়েছি, তা যারা যথাযথভাবে পাঠ করে, তারাই তার প্রতি ঈমান রাখে। আর যারা তার সাথে কুফুরি করে, তারাই ক্ষতিগ্রস্ত।

  122. يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱذۡكُرُواْ نِعۡمَتِيَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتُ عَلَيۡكُمۡ وَأَنِّي فَضَّلۡتُكُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 2:122

    হে বনি ইসরাঈল, তোমরা আমার নিয়ামাতের কথা স্মরণ করো, যা আমি তোমাদের দিয়েছি এবং এ-বিষয়টিও যে, আমি তোমাদেরকে বিশ্ববাসীর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি।

  123. وَٱتَّقُواْ يَوۡمٗا لَّا تَجۡزِي نَفۡسٌ عَن نَّفۡسٖ شَيۡـٔٗا وَلَا يُقۡبَلُ مِنۡهَا عَدۡلٞ وَلَا تَنفَعُهَا شَفَٰعَةٞ وَلَا هُمۡ يُنصَرُونَ

    Open ayah 2:123

    তোমরা ভয় করো সেদিনকে, যেদিন কেউ কারও বিন্দুমাত্র উপকারে আসবে না, কারও কাছ থেকে কোনো বিনিময়/ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, কারও সুপারিশ কারও উপকার করবে না আর তারা কোনো সাহায্যও পাবে না।

  124. ۞وَإِذِ ٱبۡتَلَىٰٓ إِبۡرَٰهِـۧمَ رَبُّهُۥ بِكَلِمَٰتٖ فَأَتَمَّهُنَّۖ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامٗاۖ قَالَ وَمِن ذُرِّيَّتِيۖ قَالَ لَا يَنَالُ عَهۡدِي ٱلظَّٰلِمِينَ

    Open ayah 2:124

    আর স্মরণ করো, যখন ইবরাহীমকে তার রব কয়েকটি কালিমা দ্বারা পরীক্ষা করলেন, অতঃপর সে তা পূর্ণ করল, তিনি বললেন, ‘আমি তোমাকে মানবজাতির ইমাম বানাব।’ সে বলল, ‘আমার বংশধর থেকেও!’ তিনি বললেন, ‘আমার অঙ্গীকার সীমালঙ্ঘনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না । ’

  125. وَإِذۡ جَعَلۡنَا ٱلۡبَيۡتَ مَثَابَةٗ لِّلنَّاسِ وَأَمۡنٗا وَٱتَّخِذُواْ مِن مَّقَامِ إِبۡرَٰهِـۧمَ مُصَلّٗىۖ وَعَهِدۡنَآ إِلَىٰٓ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ أَن طَهِّرَا بَيۡتِيَ لِلطَّآئِفِينَ وَٱلۡعَٰكِفِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ

    Open ayah 2:125

    আর স্মরণ করো, যখন আমি (কা ‘ বা) ঘরকে মানবজাতির মিলনকেন্দ্র ও নিরাপত্তাস্থল বানিয়েছি, আর (বলেছি) ‘ তোমরা মাকামে ইবরাহীমকে সালাতের স্থানরূপে গ্রহণ করো। ’ এবং আমি ইবরাহীম ও ইসমাঈল থেকে অঙ্গীকার নিয়েছি যে, তোমরা দুজন পবিত্র রাখবে আমার ঘরকে তাওয়াফকারী, ই ‘ তেকাফকারী ও রুকু সিজদা আদায়কারীদের জন্য।

  126. وَإِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّ ٱجۡعَلۡ هَٰذَا بَلَدًا ءَامِنٗا وَٱرۡزُقۡ أَهۡلَهُۥ مِنَ ٱلثَّمَرَٰتِ مَنۡ ءَامَنَ مِنۡهُم بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ قَالَ وَمَن كَفَرَ فَأُمَتِّعُهُۥ قَلِيلٗا ثُمَّ أَضۡطَرُّهُۥٓ إِلَىٰ عَذَابِ ٱلنَّارِۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ

    Open ayah 2:126

    আর স্মরণ করো, যখন ইবরাহীম বলল, ‘হে আমার রব, এ নগরীকে আপনি নিরাপদ বানিয়ে দিন এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও কিয়ামাতে বিশ্বাস করে, তাদেরকে ফল-মূল দ্বারা রিযিক দান করুন।’ তিনি বললেন, ‘যে কুফুরি করেছে, আমি তাকেও কিছুদিন জীবনোপভোগ করার সুযোগ দেব, অতঃপর তাকে আগুনের শাস্তি ভোগ করতে বাধ্য করব। আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল!’

  127. وَإِذۡ يَرۡفَعُ إِبۡرَٰهِـۧمُ ٱلۡقَوَاعِدَ مِنَ ٱلۡبَيۡتِ وَإِسۡمَٰعِيلُ رَبَّنَا تَقَبَّلۡ مِنَّآۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ

    Open ayah 2:127

    আর স্মরণ করো, যখন ইবরাহীম ও ইসমাঈল কা‘বা ঘরের ভিত্তি স্থাপন করছিল/উঠাচ্ছিল, (তারা দু ‘ আ করল) ‘হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করে নিন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।’

  128. رَبَّنَا وَٱجۡعَلۡنَا مُسۡلِمَيۡنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَآ أُمَّةٗ مُّسۡلِمَةٗ لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبۡ عَلَيۡنَآۖ إِنَّكَ أَنتَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ

    Open ayah 2:128

    ‘হে আমাদের রব, আমাদের উভয়কে আপনার অনুগত বানিয়ে দিন এবং আমাদের বংশধর থেকেও আপনার এক অনুগত জাতি সৃষ্টি করুন, আমাদের ইবাদাতের নিয়ম-পদ্ধতি দেখিয়ে দিন এবং আমাদের ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী, অসীম দয়ালু।’

  129. رَبَّنَا وَٱبۡعَثۡ فِيهِمۡ رَسُولٗا مِّنۡهُمۡ يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِكَ وَيُعَلِّمُهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَيُزَكِّيهِمۡۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 2:129

    ‘হে আমাদের রব, আর আপনি তাদের মধ্য থেকে তাদের নিকট একজন রাসূল প্রেরণ করুন, যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবেন, তাদেরকে শিক্ষা দেবেন কিতাব ও হিকমাহ এবং তাদের পবিত্র করবেন। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’

  130. وَمَن يَرۡغَبُ عَن مِّلَّةِ إِبۡرَٰهِـۧمَ إِلَّا مَن سَفِهَ نَفۡسَهُۥۚ وَلَقَدِ ٱصۡطَفَيۡنَٰهُ فِي ٱلدُّنۡيَاۖ وَإِنَّهُۥ فِي ٱلۡأٓخِرَةِ لَمِنَ ٱلصَّٰلِحِينَ 

    Open ayah 2:130

    যে ইবরাহীমের ধর্মাদর্শ থেকে মুখ ফিরিয়ে নেবে সে ব্যতীত কে নিজেকে নির্বোধ বানিয়েছে?! অবশ্যই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।

  131. إِذۡ قَالَ لَهُۥ رَبُّهُۥٓ أَسۡلِمۡۖ قَالَ أَسۡلَمۡتُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 2:131

    স্মরণ করো, যখন তাকে তার রব বললেন, ‘আত্মসমর্পণ করো’, সে বলল, ‘আমি জগতসমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম।’

  132. وَوَصَّىٰ بِهَآ إِبۡرَٰهِـۧمُ بَنِيهِ وَيَعۡقُوبُ يَٰبَنِيَّ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰ لَكُمُ ٱلدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسۡلِمُونَ

    Open ayah 2:132

    আর ইবরাহীম ও ই‘য়াকূব তাদের পুত্রদেরকে এই অসিয়ত করল, ‘হে আমার সন্তানেরা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এ দীনকে মনোনীত করেছেন। কাজেই তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।’

  133. أَمۡ كُنتُمۡ شُهَدَآءَ إِذۡ حَضَرَ يَعۡقُوبَ ٱلۡمَوۡتُ إِذۡ قَالَ لِبَنِيهِ مَا تَعۡبُدُونَ مِنۢ بَعۡدِيۖ قَالُواْ نَعۡبُدُ إِلَٰهَكَ وَإِلَٰهَ ءَابَآئِكَ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ إِلَٰهٗا وَٰحِدٗا وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ

    Open ayah 2:133

    তোমরা কি উপস্থিত ছিলে, যখন ই‘য়াকূবের মৃত্যু উপস্থিত হয়েছিল? যখন সে তার সন্তানদের বলল, ‘আমার পরে তোমরা কার ইবাদাত করবে?’ তারা বলল, ‘আমরা ইবাদাত করব আপনার ইলাহ্ এবং আপনার পিতৃপুরুষ ইবরাহীম, ইসমাঈল ও ইসহাকের ইলাহর —একক ইলাহ। আর আমরা তাঁরই নিকট আত্মসমর্পণকারী।

  134. تِلۡكَ أُمَّةٞ قَدۡ خَلَتۡۖ لَهَا مَا كَسَبَتۡ وَلَكُم مَّا كَسَبۡتُمۡۖ وَلَا تُسۡـَٔلُونَ عَمَّا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 2:134

    তারা ছিল এক সম্প্রদায়, যারা গত হয়ে গেছে। তারা যা করেছে তা তাদেরই জন্য; আর তোমরা যা করেছ তা তোমাদের জন্য। আর তারা যা করত, সে বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে না।

  135. وَقَالُواْ كُونُواْ هُودًا أَوۡ نَصَٰرَىٰ تَهۡتَدُواْۗ قُلۡ بَلۡ مِلَّةَ إِبۡرَٰهِـۧمَ حَنِيفٗاۖ وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ

    Open ayah 2:135

    তারা বলে, ‘তোমরা ইয়াহূদি অথবা নাসারা হয়ে যাও, তবেই হিদায়াত পাবে।’ বলো, ‘বরং আমরা একনিষ্ঠ হয়ে ইবরাহীমের মিল্লাতের ওপর আছি, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।’

  136. قُولُوٓاْ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيۡنَا وَمَآ أُنزِلَ إِلَىٰٓ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطِ وَمَآ أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَمَآ أُوتِيَ ٱلنَّبِيُّونَ مِن رَّبِّهِمۡ لَا نُفَرِّقُ بَيۡنَ أَحَدٖ مِّنۡهُمۡ وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ

    Open ayah 2:136

    তোমরা বলো, ‘আমরা ঈমান এনেছি আল্লাহর ওপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ই‘য়াকূব এবং তাদের বংশের প্রতি এবং আরও যা দেওয়া হয়েছে তাদের রবের পক্ষ থেকে মূসা, ঈসা এবং অন্যান্য নবিদের প্রতি। আমরা তাদের মধ্যে পার্থক্য করি না। আর আমরা তাঁরই প্রতি আত্মসমর্পণকারী।

  137. فَإِنۡ ءَامَنُواْ بِمِثۡلِ مَآ ءَامَنتُم بِهِۦ فَقَدِ ٱهۡتَدَواْۖ وَّإِن تَوَلَّوۡاْ فَإِنَّمَا هُمۡ فِي شِقَاقٖۖ فَسَيَكۡفِيكَهُمُ ٱللَّهُۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ

    Open ayah 2:137

    অতএব, তারা যদি ঈমান আনে, যেভাবে তোমরা ঈমান এনেছ, তবে তারা হিদায়াত পাবে। আর যদি মুখ ফিরিয়ে নেয়, তবে অবশ্যই তারা বিরুদ্ধভাবাপন্ন, সুতরাং তাদের বিপক্ষে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনিই সর্বশ্রোতা , সর্বজ্ঞ।

  138. صِبۡغَةَ ٱللَّهِ وَمَنۡ أَحۡسَنُ مِنَ ٱللَّهِ صِبۡغَةٗۖ وَنَحۡنُ لَهُۥ عَٰبِدُونَ

    Open ayah 2:138

    আল্লাহর রং (তিনি আমাদের ওপর আরোপ করেছেন) আর কে আল্লাহ অপেক্ষা অধিক সুন্দর রং আরোপ করে থাকে? আমরা তাঁরই ইবাদাতকারী।

  139. قُلۡ أَتُحَآجُّونَنَا فِي ٱللَّهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمۡ وَلَنَآ أَعۡمَٰلُنَا وَلَكُمۡ أَعۡمَٰلُكُمۡ وَنَحۡنُ لَهُۥ مُخۡلِصُونَ

    Open ayah 2:139

    বলো, ‘তোমরা কি আমাদের সাথে আল্লাহকে নিয়ে তর্ক করছ? অথচ তিনিই আমাদের রব এবং তোমাদের রব। আমাদের জন্য আমাদের আমল, তোমাদের জন্য তোমাদের আমল; এবং আমরা তাঁরই প্রতি একনিষ্ঠ।’

  140. أَمۡ تَقُولُونَ إِنَّ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطَ كَانُواْ هُودًا أَوۡ نَصَٰرَىٰۗ قُلۡ ءَأَنتُمۡ أَعۡلَمُ أَمِ ٱللَّهُۗ وَمَنۡ أَظۡلَمُ مِمَّن كَتَمَ شَهَٰدَةً عِندَهُۥ مِنَ ٱللَّهِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ 

    Open ayah 2:140

    অথবা তোমরা কি বলছ যে, ‘নিশ্চয়ই ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ই‘য়াকূব ও তাদের সন্তানরা ইয়াহূদি অথবা নাসারা ছিলেন?’ বলো, ‘তোমরাই অধিক জানো, না আল্লাহ?’ তার চাইতে বড় সীমালঙ্ঘনকারী কে হতে পারে, যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে যে সাক্ষ্য আছে তা গোপন করে? আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে বেখবর নন।

  141. تِلۡكَ أُمَّةٞ قَدۡ خَلَتۡۖ لَهَا مَا كَسَبَتۡ وَلَكُم مَّا كَسَبۡتُمۡۖ وَلَا تُسۡـَٔلُونَ عَمَّا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 2:141

    তারা ছিল এক সম্প্রদায়, যারা গত হয়ে গেছে। তারা যা করেছে তা তাদেরই জন্য, আর তোমরা যা করেছ তা তোমাদের জন্য। আর তারা যা করত, সে সম্পর্কে তোমদের জিজ্ঞাসা করা হবে না।

  142. ۞سَيَقُولُ ٱلسُّفَهَآءُ مِنَ ٱلنَّاسِ مَا وَلَّىٰهُمۡ عَن قِبۡلَتِهِمُ ٱلَّتِي كَانُواْ عَلَيۡهَاۚ قُل لِّلَّهِ ٱلۡمَشۡرِقُ وَٱلۡمَغۡرِبُۚ يَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ

    Open ayah 2:142

    অচিরেই মানুষের মধ্য হতে নির্বোধেরা বলবে, কীসে তাদেরকে ফিরিয়ে দিল তাদের ওই কিবলা থেকে, যার ওপর তারা ছিল? বলো, ‘পূর্ব ও পশ্চিম আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা সরল পথে হিদায়াত দেন।’

  143. وَكَذَٰلِكَ جَعَلۡنَٰكُمۡ أُمَّةٗ وَسَطٗا لِّتَكُونُواْ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِ وَيَكُونَ ٱلرَّسُولُ عَلَيۡكُمۡ شَهِيدٗاۗ وَمَا جَعَلۡنَا ٱلۡقِبۡلَةَ ٱلَّتِي كُنتَ عَلَيۡهَآ إِلَّا لِنَعۡلَمَ مَن يَتَّبِعُ ٱلرَّسُولَ مِمَّن يَنقَلِبُ عَلَىٰ عَقِبَيۡهِۚ وَإِن كَانَتۡ لَكَبِيرَةً إِلَّا عَلَى ٱلَّذِينَ هَدَى ٱللَّهُۗ وَمَا كَانَ ٱللَّهُ لِيُضِيعَ إِيمَٰنَكُمۡۚ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٞ رَّحِيمٞ

    Open ayah 2:143

    এমনিভাবে আমি তোমাদের মধ্যপন্থী সম্প্রদায় বানিয়েছি, যাতে করে তোমরা সাক্ষী হও মানবজাতির জন্য এবং যেন রাসূল সাক্ষী হয় তোমাদের জন্য। তুমি যে কিবলা অনুসরণ করছিলে তাকে আমি এজন্যই কিবলা নির্ধারণ করেছি—যেন আমি জানতে পারি যে, কে রাসূলের অনুসারী থাকে আর কে পিছুটান দেয়। নিশ্চয়ই আল্লাহ যাদেরকে হিদায়াত দান করেছেন তারা ছাড়া অন্যদের নিকট তা কঠিন। আল্লাহ এমন নন যে, তোমাদের ঈমান নষ্ট করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ, মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, অসীম দয়ালু।

  144. قَدۡ نَرَىٰ تَقَلُّبَ وَجۡهِكَ فِي ٱلسَّمَآءِۖ فَلَنُوَلِّيَنَّكَ قِبۡلَةٗ تَرۡضَىٰهَاۚ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَحَيۡثُ مَا كُنتُمۡ فَوَلُّواْ وُجُوهَكُمۡ شَطۡرَهُۥۗ وَإِنَّ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ لَيَعۡلَمُونَ أَنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّهِمۡۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا يَعۡمَلُونَ

    Open ayah 2:144

    অবশ্যই আমি তোমার চেহারা বারবার আকাশের দিকে ফেরানো দেখি। অতএব, অবশ্যই আমি তোমাকে সে কিবলার দিকেই ঘুরিয়ে দেব, যেটা তুমি পছন্দ কর। অতএব, তুমি তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফেরাও এবং তোমরা যেখানেই থাকো, তার দিকেই তোমাদের চেহারাকে ফেরাও। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অবশ্যই তারা জানে যে, নিশ্চয়ই এটা তাদের রবের পক্ষ থেকে সত্য। তারা যা করে সে সম্পর্কে আল্লাহ বেখবর নন ।

  145. وَلَئِنۡ أَتَيۡتَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ بِكُلِّ ءَايَةٖ مَّا تَبِعُواْ قِبۡلَتَكَۚ وَمَآ أَنتَ بِتَابِعٖ قِبۡلَتَهُمۡۚ وَمَا بَعۡضُهُم بِتَابِعٖ قِبۡلَةَ بَعۡضٖۚ وَلَئِنِ ٱتَّبَعۡتَ أَهۡوَآءَهُم مِّنۢ بَعۡدِ مَا جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ إِنَّكَ إِذٗا لَّمِنَ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 2:145

    আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যদি তুমি তাদের নিকট সমুদয় নিদর্শন উপস্থাপন করো তবুও তারা তোমার কিবলার অনুসরণ করবে না এবং তুমিও তাদের কিবলার অনুসারী নও। আর তাদের কেউ কারও কিবলার অনুসারী নয়। আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো তোমার নিকট সত্য-জ্ঞান আসার পরও, তবে নিশ্চয়ই তুমি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে।

  146. ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَعۡرِفُونَهُۥ كَمَا يَعۡرِفُونَ أَبۡنَآءَهُمۡۖ وَإِنَّ فَرِيقٗا مِّنۡهُمۡ لَيَكۡتُمُونَ ٱلۡحَقَّ وَهُمۡ يَعۡلَمُونَ

    Open ayah 2:146

    আমি যাদেরকে কিতাব দিয়েছি, তারা তাকে চেনে, যেমন তারা চেনে তাদের পুত্রদেরকে। আর অবশ্যই তাদের একটি দল জ্ঞাতসারে সত্যকে গোপন করে।

  147. ٱلۡحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُمۡتَرِينَ

    Open ayah 2:147

    সত্য তোমার রবের পক্ষ থেকে (প্রেরিত)। কাজেই তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত হয়ো না।

  148. وَلِكُلّٖ وِجۡهَةٌ هُوَ مُوَلِّيهَاۖ فَٱسۡتَبِقُواْ ٱلۡخَيۡرَٰتِۚ أَيۡنَ مَا تَكُونُواْ يَأۡتِ بِكُمُ ٱللَّهُ جَمِيعًاۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ

    Open ayah 2:148

    আর প্রত্যেকের জন্য একটি দিক রয়েছে, সে সেদিকে মুখ ফেরায় (ইবাদাত করে)। কাজেই সৎকাজে প্রতিযোগিতা করো। যেখানেই তোমরা থাক না কেন, আল্লাহ তোমাদের সকলকে সমবেত করবেন। ‘নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে সর্ব শক্তিমান।

  149. وَمِنۡ حَيۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۖ وَإِنَّهُۥ لَلۡحَقُّ مِن رَّبِّكَۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ

    Open ayah 2:149

    আর তুমি যেখান থেকেই বের হও, তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফেরাও। নিশ্চয় তা তোমার রবের পক্ষ থেকে বাস্তব সত্য। আর তোমরা যা কর সে সম্পর্কে আল্লাহ বেখবর নন।

  150. وَمِنۡ حَيۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَحَيۡثُ مَا كُنتُمۡ فَوَلُّواْ وُجُوهَكُمۡ شَطۡرَهُۥ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيۡكُمۡ حُجَّةٌ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡهُمۡ فَلَا تَخۡشَوۡهُمۡ وَٱخۡشَوۡنِي وَلِأُتِمَّ نِعۡمَتِي عَلَيۡكُمۡ وَلَعَلَّكُمۡ تَهۡتَدُونَ 

    Open ayah 2:150

    আর তুমি যেখান থেকেই বের হও না কেন মসজিদুল হারামের দিকে তোমার চেহারা ফেরাও, আর তোমরা যেখানেই থাক না কেন, তার দিকে তোমাদের চেহারা ফেরাও, যাতে করে মানুষের জন্য তোমার বিপক্ষে দলিল না হয়, তবে তাদের মধ্য থেকে যারা সীমালঙ্ঘন করেছে তারা ব্যতীত। কাজেই তাদের ভয় করো না; বরং আমাকেই ভয় করো। আর যাতে আমি তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করি এবং যাতে তোমরা হিদায়াত লাভ করো।

  151. كَمَآ أَرۡسَلۡنَا فِيكُمۡ رَسُولٗا مِّنكُمۡ يَتۡلُواْ عَلَيۡكُمۡ ءَايَٰتِنَا وَيُزَكِّيكُمۡ وَيُعَلِّمُكُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمۡ تَكُونُواْ تَعۡلَمُونَ

    Open ayah 2:151

    যেমন, আমি প্রেরণ করেছি তোমাদেরই মধ্য থেকে এমন একজন রাসূল, যিনি তোমাদের নিকট তেলাওয়াত করবেন আমার আয়াতসমূহ এবং তোমাদের পবিত্র করবেন; আর তোমাদের শিক্ষা দেবেন কিতাব ও হিকমাত এবং তোমাদের শিক্ষা দেবেন এমন বিষয়, যা তোমরা জানতে না।

  152. فَٱذۡكُرُونِيٓ أَذۡكُرۡكُمۡ وَٱشۡكُرُواْ لِي وَلَا تَكۡفُرُونِ

    Open ayah 2:152

    সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো; এবং আমার অকৃতজ্ঞতা করো না।

  153. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱسۡتَعِينُواْ بِٱلصَّبۡرِ وَٱلصَّلَوٰةِۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّٰبِرِينَ

    Open ayah 2:153

    হে মু’মিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।

  154. وَلَا تَقُولُواْ لِمَن يُقۡتَلُ فِي سَبِيلِ ٱللَّهِ أَمۡوَٰتُۢۚ بَلۡ أَحۡيَآءٞ وَلَٰكِن لَّا تَشۡعُرُونَ

    Open ayah 2:154

    আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের মৃত বলো না; বরং তারা জীবিত; কিন্তু তোমরা তা অনুধাবন করতে পার না।

  155. وَلَنَبۡلُوَنَّكُم بِشَيۡءٖ مِّنَ ٱلۡخَوۡفِ وَٱلۡجُوعِ وَنَقۡصٖ مِّنَ ٱلۡأَمۡوَٰلِ وَٱلۡأَنفُسِ وَٱلثَّمَرَٰتِۗ وَبَشِّرِ ٱلصَّٰبِرِينَ

    Open ayah 2:155

    এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। আর সুসংবাদ দাও ধৈর্যশীলদেরকে।

  156. ٱلَّذِينَ إِذَآ أَصَٰبَتۡهُم مُّصِيبَةٞ قَالُوٓاْ إِنَّا لِلَّهِ وَإِنَّآ إِلَيۡهِ رَٰجِعُونَ

    Open ayah 2:156

    তাদের ওপর যখন বিপদ এসে পড়ে, তখন তারা বলে, ‘নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং আমরা তাঁরই কাছে ফিরে যাব।’

  157. أُوْلَٰٓئِكَ عَلَيۡهِمۡ صَلَوَٰتٞ مِّن رَّبِّهِمۡ وَرَحۡمَةٞۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُهۡتَدُونَ

    Open ayah 2:157

    ওই সব লোক, যাদের প্রতি তাদের রবের অফুরন্ত অনুগ্রহ ও রাহমাত এবং তারাই হিদায়াতপ্রাপ্ত।

  158. ۞إِنَّ ٱلصَّفَا وَٱلۡمَرۡوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِۖ فَمَنۡ حَجَّ ٱلۡبَيۡتَ أَوِ ٱعۡتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيۡهِ أَن يَطَّوَّفَ بِهِمَاۚ وَمَن تَطَوَّعَ خَيۡرٗا فَإِنَّ ٱللَّهَ شَاكِرٌ عَلِيمٌ

    Open ayah 2:158

    নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম। সুতরাং যারা বাইতুল্লাহর হাজ্জ বা উমরাহ পালন করে, তাদের জন্য এ দুটিতে তাওয়াফ করাতে কোনো দোষ নেই। বরং কেউ যদি স্বেচ্ছায় কল্যাণকর কাজ করে, তবে নিশ্চয়ই আল্লাহ উত্তম গুণগ্রাহী, সর্বজ্ঞ।

  159. إِنَّ ٱلَّذِينَ يَكۡتُمُونَ مَآ أَنزَلۡنَا مِنَ ٱلۡبَيِّنَٰتِ وَٱلۡهُدَىٰ مِنۢ بَعۡدِ مَا بَيَّنَّٰهُ لِلنَّاسِ فِي ٱلۡكِتَٰبِ أُوْلَٰٓئِكَ يَلۡعَنُهُمُ ٱللَّهُ وَيَلۡعَنُهُمُ ٱللَّٰعِنُونَ

    Open ayah 2:159

    নিশ্চয়ই আমি যে সুস্পষ্ট নির্দশনাবলি ও হিদায়াত অবতীর্ণ করেছি, আমি মানুষের জন্য কিতাবে অতি স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যারা তা গোপন করে, আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেন এবং অভিশাপকারীগণও তাদেরকে অভিসম্পাত করে।

  160. إِلَّا ٱلَّذِينَ تَابُواْ وَأَصۡلَحُواْ وَبَيَّنُواْ فَأُوْلَٰٓئِكَ أَتُوبُ عَلَيۡهِمۡ وَأَنَا ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ 

    Open ayah 2:160

    তবে যারা তাওবা করে এবং নিজেদের সংশোধন করে এবং (যা গোপন করেছিল, তা) স্পষ্ট বর্ণনা করেছে, আমি তাদের তাওবা কবুল করি এবং নিশ্চয়ই আমি তাওবা কবুলকারী অসীম দয়ালু।

  161. إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمۡ كُفَّارٌ أُوْلَٰٓئِكَ عَلَيۡهِمۡ لَعۡنَةُ ٱللَّهِ وَٱلۡمَلَٰٓئِكَةِ وَٱلنَّاسِ أَجۡمَعِينَ

    Open ayah 2:161

    নিশ্চয়ই যারা কুফুরি করে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করে, তাদের প্রতি আল্লাহর, ফেরেশতাগণের এবং সকল মানুষের লা‘নত।

  162. خَٰلِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنۡهُمُ ٱلۡعَذَابُ وَلَا هُمۡ يُنظَرُونَ

    Open ayah 2:162

    সেখানে তারা চিরস্থায়ী। তাদের শাস্তি কখনো হালকা করা হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না।

  163. وَإِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلرَّحۡمَٰنُ ٱلرَّحِيمُ

    Open ayah 2:163

    আর তোমাদের ইলাহ্ই একমাত্র ইলাহ্। তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। তিনি অতি দয়াময় ও অসীম দয়ালু।

  164. إِنَّ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَٱلۡفُلۡكِ ٱلَّتِي تَجۡرِي فِي ٱلۡبَحۡرِ بِمَا يَنفَعُ ٱلنَّاسَ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن مَّآءٖ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَآبَّةٖ وَتَصۡرِيفِ ٱلرِّيَٰحِ وَٱلسَّحَابِ ٱلۡمُسَخَّرِ بَيۡنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ

    Open ayah 2:164

    নিশ্চয়ই আসমানসমূহ ও যমিনের সৃষ্টিতে, দিন ও রাতের আবর্তনে এবং নৌযানসমূহে যা চলাচল করে সমুদ্রে এমন জিনিস নিয়ে, যা উপকারে আসে মানুষের। আর আল্লাহ আকাশ থেকে যে বারি বর্ষণ করেন, তা দ্বারা মৃত জমিনকে সজীব করে তুলেন এবং তাতে ছড়িয়ে দেন সবরকম জীবজন্তু। আর বাতাসের প্রবাহে এবং আকাশ ও পৃথিবীর মাঝে নিয়ন্ত্রিত মেঘমালার সঞ্চালনে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলি।

  165. وَمِنَ ٱلنَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ ٱللَّهِ أَندَادٗا يُحِبُّونَهُمۡ كَحُبِّ ٱللَّهِۖ وَٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَشَدُّ حُبّٗا لِّلَّهِۗ وَلَوۡ يَرَى ٱلَّذِينَ ظَلَمُوٓاْ إِذۡ يَرَوۡنَ ٱلۡعَذَابَ أَنَّ ٱلۡقُوَّةَ لِلَّهِ جَمِيعٗا وَأَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعَذَابِ

    Open ayah 2:165

    আর মানুষের মধ্য থেকে কতক এমনও আছে—যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে তাঁর সমকক্ষ রূপে গ্রহণ করে, আল্লাহকে ভালোবাসার ন্যায় তারা তাদেরকে ভালোবাসে। আর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা আল্লাহর প্রতি ভালোবাসায় দৃঢ়তর। যদি সীমালঙ্ঘনকারীরা শাস্তি প্রত্যক্ষ করলে যেমন বুঝবে তেমন এখনই বুঝত, তবে উপলব্ধি করত যে, সর্বময় ক্ষমতা শুধু আল্লাহরই জন্য। আর আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর।

  166. إِذۡ تَبَرَّأَ ٱلَّذِينَ ٱتُّبِعُواْ مِنَ ٱلَّذِينَ ٱتَّبَعُواْ وَرَأَوُاْ ٱلۡعَذَابَ وَتَقَطَّعَتۡ بِهِمُ ٱلۡأَسۡبَابُ

    Open ayah 2:166

    যখন অনুসৃতরা অনুসারীদের দায়িত্ব অস্বীকার করবে এবং তারা শাস্তি প্রত্যক্ষ করবে আর তাদের মধ্যকার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।

  167. وَقَالَ ٱلَّذِينَ ٱتَّبَعُواْ لَوۡ أَنَّ لَنَا كَرَّةٗ فَنَتَبَرَّأَ مِنۡهُمۡ كَمَا تَبَرَّءُواْ مِنَّاۗ كَذَٰلِكَ يُرِيهِمُ ٱللَّهُ أَعۡمَٰلَهُمۡ حَسَرَٰتٍ عَلَيۡهِمۡۖ وَمَا هُم بِخَٰرِجِينَ مِنَ ٱلنَّارِ

    Open ayah 2:167

    এবং অনুসারীরা বলবে, যদি আমাদেরকে একবার পৃথিবীতে ফিরে যাবার সুযোগ দেওয়া হতো! তাহলে আমরাও তাদের থেকে সর্ম্পক ছিন্ন করতাম যেমন তারা আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছে।’ এভাবেই আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্ম তাদের জন্য আক্ষেপ রূপে দেখাবেন। তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না।

  168. يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ كُلُواْ مِمَّا فِي ٱلۡأَرۡضِ حَلَٰلٗا طَيِّبٗا وَلَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٌ

    Open ayah 2:168

    হে মানুষ, তোমরা আহার করো তা থেকে যা-কিছু পৃথিবীতে হালাল, পবিত্র। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না; নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।

  169. إِنَّمَا يَأۡمُرُكُم بِٱلسُّوٓءِ وَٱلۡفَحۡشَآءِ وَأَن تَقُولُواْ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ

    Open ayah 2:169

    সে তো শুধু তোমাদেরকে অন্যায় ও অশ্লীলতারই নির্দেশ দেয়, এবং যেন বলো আল্লাহ সম্বন্ধে এমন কিছু যে বিষয়ে তোমরা জ্ঞান রাখো না।

  170. وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّبِعُواْ مَآ أَنزَلَ ٱللَّهُ قَالُواْ بَلۡ نَتَّبِعُ مَآ أَلۡفَيۡنَا عَلَيۡهِ ءَابَآءَنَآۚ أَوَلَوۡ كَانَ ءَابَآؤُهُمۡ لَا يَعۡقِلُونَ شَيۡـٔٗا وَلَا يَهۡتَدُونَ 

    Open ayah 2:170

    আর যখন তাদেরকে বলা হয় যে, ‘তোমরা আনুগত্য করো তার, যা আল্লাহ অবতীর্ণ করেছেন।’ তখন তারা বলে, ‘বরং আমরা সে বিষয়েরই অনুসরণ করব, যার ওপর আমরা আমাদের পূর্বপুরুষদের পেয়েছি।’ যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই বুঝত না, আর হিদায়াতের পথে পরিচালিত ছিল না।

  171. وَمَثَلُ ٱلَّذِينَ كَفَرُواْ كَمَثَلِ ٱلَّذِي يَنۡعِقُ بِمَا لَا يَسۡمَعُ إِلَّا دُعَآءٗ وَنِدَآءٗۚ صُمُّۢ بُكۡمٌ عُمۡيٞ فَهُمۡ لَا يَعۡقِلُونَ

    Open ayah 2:171

    আর যারা কুফুরি করেছে তাদের উদাহরণ এমন যে, কোনো ব্যক্তি এমন কিছুকে ডাকছে যে হাঁক-ডাক ছাড়া আর কিছুই শোনে না। তারা বধির, বোবা এবং অন্ধ; সুতরাং তারা কিছুই অনুধাবন করে না।

  172. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡ وَٱشۡكُرُواْ لِلَّهِ إِن كُنتُمۡ إِيَّاهُ تَعۡبُدُونَ

    Open ayah 2:172

    হে যারা ঈমান এনেছ, তোমরা আহার করো পবিত্র বস্তুসামগ্রী থেকে, যেগুলো আমি তোমাদেরকে রিযিক দিয়েছি এবং তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, যদি তোমরা তাঁরই ইবাদাত করো।

  173. إِنَّمَا حَرَّمَ عَلَيۡكُمُ ٱلۡمَيۡتَةَ وَٱلدَّمَ وَلَحۡمَ ٱلۡخِنزِيرِ وَمَآ أُهِلَّ بِهِۦ لِغَيۡرِ ٱللَّهِۖ فَمَنِ ٱضۡطُرَّ غَيۡرَ بَاغٖ وَلَا عَادٖ فَلَآ إِثۡمَ عَلَيۡهِۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ

    Open ayah 2:173

    মূলত তিনি তোমাদের জন্য কেবল হারাম করেছেন—মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং (সেসব জীবজন্তু) যা আল্লাহ ব্যতীত অন্য কারও নামে উৎসর্গ করা হয়েছে। অবশ্য যে লোক অনন্যোপায় হয়ে পড়ে এবং নাফরমানি ও সীমালঙ্ঘনকারী না হয়, তার জন্য (এগুলো খাওয়ায়) কোনো পাপ নেই। নিশ্চয়ই আল্লাহ মহাক্ষমাশীল, অসীম দয়ালু।

  174. إِنَّ ٱلَّذِينَ يَكۡتُمُونَ مَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلۡكِتَٰبِ وَيَشۡتَرُونَ بِهِۦ ثَمَنٗا قَلِيلًا أُوْلَٰٓئِكَ مَا يَأۡكُلُونَ فِي بُطُونِهِمۡ إِلَّا ٱلنَّارَ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَلَا يُزَكِّيهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٌ

    Open ayah 2:174

    নিশ্চয়ই যারা সেসব বিষয় গোপন করে, যা আল্লাহ কিতাবে অবতীর্ণ করেছেন এবং তারা তা তুচ্ছ মূল্যে বিক্রি করে, তারা শুধু আগুনই তাদের উদরে পূর্তি করে। আর আল্লাহ কিয়ামাতের দিন তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না; আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

  175. أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلضَّلَٰلَةَ بِٱلۡهُدَىٰ وَٱلۡعَذَابَ بِٱلۡمَغۡفِرَةِۚ فَمَآ أَصۡبَرَهُمۡ عَلَى ٱلنَّارِ

    Open ayah 2:175

    তারাই হিদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে; এ অবস্থায় আগুনের ওপর তারা কতই না ধৈর্যশীল!

  176. ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ نَزَّلَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّۗ وَإِنَّ ٱلَّذِينَ ٱخۡتَلَفُواْ فِي ٱلۡكِتَٰبِ لَفِي شِقَاقِۭ بَعِيدٖ

    Open ayah 2:176

    এটা এজন্য যে, আল্লাহ সত্যসহ কিতাব অবতীর্ণ করেছেন। আর যারা কিতাবের বিষয়ে মতবিরোধ করেছে, অবশ্যই তারা সুদূর মতানৈক্যে রয়েছে।

  177. ۞لَّيۡسَ ٱلۡبِرَّ أَن تُوَلُّواْ وُجُوهَكُمۡ قِبَلَ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَلَٰكِنَّ ٱلۡبِرَّ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَٱلۡمَلَٰٓئِكَةِ وَٱلۡكِتَٰبِ وَٱلنَّبِيِّـۧنَ وَءَاتَى ٱلۡمَالَ عَلَىٰ حُبِّهِۦ ذَوِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينَ وَٱبۡنَ ٱلسَّبِيلِ وَٱلسَّآئِلِينَ وَفِي ٱلرِّقَابِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَٱلۡمُوفُونَ بِعَهۡدِهِمۡ إِذَا عَٰهَدُواْۖ وَٱلصَّٰبِرِينَ فِي ٱلۡبَأۡسَآءِ وَٱلضَّرَّآءِ وَحِينَ ٱلۡبَأۡسِۗ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ صَدَقُواْۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُتَّقُونَ

    Open ayah 2:177

    পূর্ব ও পশ্চিমে চেহারা ফেরানোতেই পুণ্য নেই; কিন্তু পুণ্য তার জন্য যে ঈমান আনবে আল্লাহর প্রতি, কিয়ামাত দিবস, ফেরেশতা, কিতাবসমূহ এবং নবিগণের প্রতি। আর সম্পদের প্রতি ভালোবাসা সত্ত্বেও দান করবে নিকটতম আত্মীয়স্বজন, ইয়াতীম-মিসকীন, পথিক-মুসাফির, সাহায্যপ্রার্থী ও দাসমুক্তির ক্ষেত্রে। আর যারা সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করবে, ধৈর্যধারণ করবে অর্থ-সংকটে, দুঃখ-কষ্টে এবং যুদ্ধের সময়। তারাই সত্যাশ্রয়ী, আর তারাই মুত্তাকি।

  178. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُتِبَ عَلَيۡكُمُ ٱلۡقِصَاصُ فِي ٱلۡقَتۡلَىۖ ٱلۡحُرُّ بِٱلۡحُرِّ وَٱلۡعَبۡدُ بِٱلۡعَبۡدِ وَٱلۡأُنثَىٰ بِٱلۡأُنثَىٰۚ فَمَنۡ عُفِيَ لَهُۥ مِنۡ أَخِيهِ شَيۡءٞ فَٱتِّبَاعُۢ بِٱلۡمَعۡرُوفِ وَأَدَآءٌ إِلَيۡهِ بِإِحۡسَٰنٖۗ ذَٰلِكَ تَخۡفِيفٞ مِّن رَّبِّكُمۡ وَرَحۡمَةٞۗ فَمَنِ ٱعۡتَدَىٰ بَعۡدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 2:178

    হে মু’মিনগণ, তোমাদের ওপর নিহতদের ব্যাপারে কিসাসের বিধান ফরয করা হয়েছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, দাসের বদলে দাস এবং নারীর বদলে নারী। অতঃপর যাকে তার ভাইয়ের পক্ষ থেকে কিছুটা ক্ষমা করে দেওয়া হয়, তাহলে (নিহতের অভিভাবক) অনুসরণ করবে আর (হত্যাকারী) উত্তমরূপে তাকে আদায় করে দেবে। এটা তোমাদের রবের পক্ষ থেকে সহজীকরণ এবং বিশেষ অনুগ্রহ। এরপরও যে ব্যক্তি সীমালঙ্ঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

  179. وَلَكُمۡ فِي ٱلۡقِصَاصِ حَيَوٰةٞ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ لَعَلَّكُمۡ تَتَّقُونَ

    Open ayah 2:179

    হে বিবেকসম্পন্নগণ, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, তাহলে তোমরা সাবধানতা অবলম্বন কর।

  180. كُتِبَ عَلَيۡكُمۡ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ إِن تَرَكَ خَيۡرًا ٱلۡوَصِيَّةُ لِلۡوَٰلِدَيۡنِ وَٱلۡأَقۡرَبِينَ بِٱلۡمَعۡرُوفِۖ حَقًّا عَلَى ٱلۡمُتَّقِينَ 

    Open ayah 2:180

    তোমাদের ওপর ফরয করা হয়েছে, যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয়, যদি সে কোনো সম্পদ রেখে যায়, তবে পিতা-মাতা ও নিকটাত্মীয়দের জন্য ন্যায়পরায়ণতার সাথে অসিয়ত করবে। এটা মুত্তাকিদের জন্য আবশ্যক। (এটি পূর্বতন বিধান, যা রহিত হয়ে গেছে)

  181. فَمَنۢ بَدَّلَهُۥ بَعۡدَمَا سَمِعَهُۥ فَإِنَّمَآ إِثۡمُهُۥ عَلَى ٱلَّذِينَ يُبَدِّلُونَهُۥٓۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ

    Open ayah 2:181

    যদি কেউ তা শোনার পর তাতে কোনো রকম পরিবর্তন সাধন করে, তবে যারা পরিবর্তন করে এর পাপ তাদের ওপর বর্তাবে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।

  182. فَمَنۡ خَافَ مِن مُّوصٖ جَنَفًا أَوۡ إِثۡمٗا فَأَصۡلَحَ بَيۡنَهُمۡ فَلَآ إِثۡمَ عَلَيۡهِۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 2:182

    যদি কেউ অসিয়তকারীর পক্ষ থেকে আশঙ্কা করে পক্ষপাতিত্বের অথবা কোনো অন্যায়ের, অতঃপর সে তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তবে তার কোনো পাপ নেই। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, অসীম দয়ালু।

  183. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُتِبَ عَلَيۡكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُونَ

    Open ayah 2:183

    হে যারা ঈমান এনেছ, তোমাদের ওপর সিয়াম ফরয করা হয়েছে, যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।

  184. أَيَّامٗا مَّعۡدُودَٰتٖۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوۡ عَلَىٰ سَفَرٖ فَعِدَّةٞ مِّنۡ أَيَّامٍ أُخَرَۚ وَعَلَى ٱلَّذِينَ يُطِيقُونَهُۥ فِدۡيَةٞ طَعَامُ مِسۡكِينٖۖ فَمَن تَطَوَّعَ خَيۡرٗا فَهُوَ خَيۡرٞ لَّهُۥۚ وَأَن تَصُومُواْ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ

    Open ayah 2:184

    (সিয়াম) গণনাযোগ্য কতক দিনে। তবে তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ, অথবা সফরে থাকে, সে অন্য দিনগুলোতে (এই) সমান সংখ্যা (পূরণ করে নেবে)। আর যারা সিয়াম পালনের সামর্থ্য রাখে, তারা এর পরিবর্তে ফিদিয়া—একজন মিসকিনকে খাদ্য দান করবে। (এটি পূর্বতন বিধান, যা রহিত হয়ে গেছে) যে ব্যক্তি স্বেচ্ছায় সৎকর্ম করে, তা তার জন্য উত্তম। আর তোমাদের সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বুঝতে।

  185. شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِيٓ أُنزِلَ فِيهِ ٱلۡقُرۡءَانُ هُدٗى لِّلنَّاسِ وَبَيِّنَٰتٖ مِّنَ ٱلۡهُدَىٰ وَٱلۡفُرۡقَانِۚ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهۡرَ فَلۡيَصُمۡهُۖ وَمَن كَانَ مَرِيضًا أَوۡ عَلَىٰ سَفَرٖ فَعِدَّةٞ مِّنۡ أَيَّامٍ أُخَرَۗ يُرِيدُ ٱللَّهُ بِكُمُ ٱلۡيُسۡرَ وَلَا يُرِيدُ بِكُمُ ٱلۡعُسۡرَ وَلِتُكۡمِلُواْ ٱلۡعِدَّةَ وَلِتُكَبِّرُواْ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمۡ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ

    Open ayah 2:185

    রামাযান মাস, তাতে কুরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের জন্য হিদায়াত এবং যা স্পষ্ট নিদর্শনাবলীরূপে হিদায়াত ও ফুরকান (সত্য-মিথ্যার পার্থক্য করার)। কাজেই তোমাদের মধ্যে যে এ মাসটি পাবে, সে যেন তাতে সিয়াম পালন করে। আর যে অসুস্থ কিংবা মুসাফির সে অন্য দিনগুলোতে (এই) সমান সংখ্যা (পূরণ করে নেবে); আল্লাহ তোমাদের জন্য যা সহজ, তা করতে চান, কঠিন করতে চান না। যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূর্ণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন সেজন্য তোমরা আল্লাহর বড়ত্ব বর্ণনা করো আর তার শুকরিয়া আদায় করতে পারো।

  186. وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌۖ أُجِيبُ دَعۡوَةَ ٱلدَّاعِ إِذَا دَعَانِۖ فَلۡيَسۡتَجِيبُواْ لِي وَلۡيُؤۡمِنُواْ بِي لَعَلَّهُمۡ يَرۡشُدُونَ

    Open ayah 2:186

    যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, (তখন বলো) নিশ্চয়ই আমি সন্নিকটে। আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখন সে আহ্বান করে। কাজেই তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে; যেন তারা সৎপথে চলতে পারে।

  187. أُحِلَّ لَكُمۡ لَيۡلَةَ ٱلصِّيَامِ ٱلرَّفَثُ إِلَىٰ نِسَآئِكُمۡۚ هُنَّ لِبَاسٞ لَّكُمۡ وَأَنتُمۡ لِبَاسٞ لَّهُنَّۗ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمۡ كُنتُمۡ تَخۡتَانُونَ أَنفُسَكُمۡ فَتَابَ عَلَيۡكُمۡ وَعَفَا عَنكُمۡۖ فَٱلۡـَٰٔنَ بَٰشِرُوهُنَّ وَٱبۡتَغُواْ مَا كَتَبَ ٱللَّهُ لَكُمۡۚ وَكُلُواْ وَٱشۡرَبُواْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ ٱلۡخَيۡطُ ٱلۡأَبۡيَضُ مِنَ ٱلۡخَيۡطِ ٱلۡأَسۡوَدِ مِنَ ٱلۡفَجۡرِۖ ثُمَّ أَتِمُّواْ ٱلصِّيَامَ إِلَى ٱلَّيۡلِۚ وَلَا تُبَٰشِرُوهُنَّ وَأَنتُمۡ عَٰكِفُونَ فِي ٱلۡمَسَٰجِدِۗ تِلۡكَ حُدُودُ ٱللَّهِ فَلَا تَقۡرَبُوهَاۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ ءَايَٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَّقُونَ

    Open ayah 2:187

    সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে সহবাস হালাল করা হয়েছে। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। আল্লাহ জেনেছেন যে, তোমরা নিজেদের সাথে অন্যায় আচরণ করছিলে, এরপর তিনি তোমাদের ক্ষমা করেছেন এবং তোমাদের পরিশুদ্ধ করেছেন। অতএব, এখন তোমরা তাদের সাথে মিলিত হতে পারো এবং আল্লাহ যা তোমাদের জন্য নির্ধারণ করেছেন তা তোমরা অন্বেষণ করো। আর পানাহার করো যতক্ষণ না তোমাদের কাছে ষ্পষ্ট হয়ে যায় ঊষার শুভ্ররেখা কৃষ্ণ রেখা থেকে। অতঃপর সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত। আর তোমরা মাসজিদে ই‘তিকাফরত অবস্থায় তাদের সাথে মিলিত হয়ো না। এগুলো আল্লাহর সীমারেখা। অতএব, তোমরা তার নিকটবর্তী হয়ো না। এমনিভাবে আল্লাহ বর্ণনা করেন মানুষের জন্য তাঁর নিদর্শনসমূহ; যাতে তারা সাবধানতা অবলম্বন করে।

  188. وَلَا تَأۡكُلُوٓاْ أَمۡوَٰلَكُم بَيۡنَكُم بِٱلۡبَٰطِلِ وَتُدۡلُواْ بِهَآ إِلَى ٱلۡحُكَّامِ لِتَأۡكُلُواْ فَرِيقٗا مِّنۡ أَمۡوَٰلِ ٱلنَّاسِ بِٱلۡإِثۡمِ وَأَنتُمۡ تَعۡلَمُونَ

    Open ayah 2:188

    তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না। এবং মানুষের সম্পদের কিয়দংশ অবৈধ পন্থায় গ্রাস করার উদ্দেশ্য জেনেশুনে বিচারকের হাতে তুলে দিয়ো না।

  189. ۞يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡأَهِلَّةِۖ قُلۡ هِيَ مَوَٰقِيتُ لِلنَّاسِ وَٱلۡحَجِّۗ وَلَيۡسَ ٱلۡبِرُّ بِأَن تَأۡتُواْ ٱلۡبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَٰكِنَّ ٱلۡبِرَّ مَنِ ٱتَّقَىٰۗ وَأۡتُواْ ٱلۡبُيُوتَ مِنۡ أَبۡوَٰبِهَاۚ وَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ

    Open ayah 2:189

    তারা তোমাকে নতুন চাঁদের ব্যাপারে জিজ্ঞেস করে। বলো, এটি মানুষ (-এর নানা বিষয়) ও হাজ্জের জন্য সময় নির্ধারক। আর পেছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করা তো কোনো পুণ্য নেই। বরং পুণ্য হলো ওই ব্যক্তির, যে তাকওয়া অবলম্বন করে। তাই তোমরা ঘরে প্রবেশ করো সম্মুখ দরজা দিয়ে। আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফলকাম হতে পারবে।

  190. وَقَٰتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ ٱلَّذِينَ يُقَٰتِلُونَكُمۡ وَلَا تَعۡتَدُوٓاْۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡمُعۡتَدِينَ 

    Open ayah 2:190

    আর তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে। অবশ্য সীমালঙ্ঘন করো না; নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।

  191. وَٱقۡتُلُوهُمۡ حَيۡثُ ثَقِفۡتُمُوهُمۡ وَأَخۡرِجُوهُم مِّنۡ حَيۡثُ أَخۡرَجُوكُمۡۚ وَٱلۡفِتۡنَةُ أَشَدُّ مِنَ ٱلۡقَتۡلِۚ وَلَا تُقَٰتِلُوهُمۡ عِندَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ حَتَّىٰ يُقَٰتِلُوكُمۡ فِيهِۖ فَإِن قَٰتَلُوكُمۡ فَٱقۡتُلُوهُمۡۗ كَذَٰلِكَ جَزَآءُ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 2:191

    আর তোমরা তাদেরকে যেখানে পাও হত্যা করো এবং তাদেরকে বের করে দাও সেখান থেকে, যেখান থেকে তারা তোমাদেরকে বের করেছে, আর ফিতনা হত্যার চেয়েও গুরুতর। আর মাসজিদুল হারামের নিকট তোমরা তাদের সাথে যুদ্ধ করো না, যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে যুদ্ধ করে। তবে যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে, তবে তোমরা তাদেরকে হত্যা করো; এই হলো কাফিরদের প্রতিফল।

  192. فَإِنِ ٱنتَهَوۡاْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 2:192

    আর তারা যদি বিরত থাকে, তা হলে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু।

  193. وَقَٰتِلُوهُمۡ حَتَّىٰ لَا تَكُونَ فِتۡنَةٞ وَيَكُونَ ٱلدِّينُ لِلَّهِۖ فَإِنِ ٱنتَهَوۡاْ فَلَا عُدۡوَٰنَ إِلَّا عَلَى ٱلظَّٰلِمِينَ

    Open ayah 2:193

    তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাক যতক্ষণ না দীন একমাত্র আল্লাহর জন্য হয় এবং ফিতনা নির্মূল হয়ে যায়। অতঃপর তারা যদি নিবৃত হয় তবে সীমালঙ্ঘনকারীরা ব্যতীত। কারও প্রতি জবরদস্তি নেই।

  194. ٱلشَّهۡرُ ٱلۡحَرَامُ بِٱلشَّهۡرِ ٱلۡحَرَامِ وَٱلۡحُرُمَٰتُ قِصَاصٞۚ فَمَنِ ٱعۡتَدَىٰ عَلَيۡكُمۡ فَٱعۡتَدُواْ عَلَيۡهِ بِمِثۡلِ مَا ٱعۡتَدَىٰ عَلَيۡكُمۡۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُتَّقِينَ

    Open ayah 2:194

    সম্মানিত মাস সম্মানিত মাসের বদলা। আর সম্মানিত বিষয়ের রয়েছে বদলা। যারা তোমাদের সাথে সীমালঙ্ঘন করেছে, তোমরাও তাদের ওপর প্রতিশোধ গ্রহণ করো সে পরিমাণে, তারা তোমাদের ওপর যে পরিমাণ অন্যায় করেছে। তোমরা আল্লাহকে ভয় করো আর জেনে রেখো, আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন।

  195. وَأَنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَلَا تُلۡقُواْ بِأَيۡدِيكُمۡ إِلَى ٱلتَّهۡلُكَةِ وَأَحۡسِنُوٓاْۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 2:195

    আর তোমরা আল্লাহর পথে ব্যয় করো, আর তোমাদের জীবনকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। এবং তোমরা উত্তম আমল করো। আল্লাহ উত্তম আমলকারীদের ভালোবাসেন।

  196. وَأَتِمُّواْ ٱلۡحَجَّ وَٱلۡعُمۡرَةَ لِلَّهِۚ فَإِنۡ أُحۡصِرۡتُمۡ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۖ وَلَا تَحۡلِقُواْ رُءُوسَكُمۡ حَتَّىٰ يَبۡلُغَ ٱلۡهَدۡيُ مَحِلَّهُۥۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوۡ بِهِۦٓ أَذٗى مِّن رَّأۡسِهِۦ فَفِدۡيَةٞ مِّن صِيَامٍ أَوۡ صَدَقَةٍ أَوۡ نُسُكٖۚ فَإِذَآ أَمِنتُمۡ فَمَن تَمَتَّعَ بِٱلۡعُمۡرَةِ إِلَى ٱلۡحَجِّ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۚ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ ثَلَٰثَةِ أَيَّامٖ فِي ٱلۡحَجِّ وَسَبۡعَةٍ إِذَا رَجَعۡتُمۡۗ تِلۡكَ عَشَرَةٞ كَامِلَةٞۗ ذَٰلِكَ لِمَن لَّمۡ يَكُنۡ أَهۡلُهُۥ حَاضِرِي ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ

    Open ayah 2:196

    আর তোমরা আল্লাহর জন্য হাজ্জ ও উমরাহ পূর্ণ করো। যদি তোমরা বাধাপ্রাপ্ত হও, তবে যা সহজলভ্য ‘হাদি’ (হাজ্জের জন্য যে প্রাণীকে নির্ধারণ করা হয়, তা জবাই করো) আর তোমরা তোমাদের মাথা মুণ্ডন করবে না, যতক্ষণ না ‘হাদি’ তার স্থানে পৌঁছে। তবে তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হয় বা তার মাথায় কষ্টদায়ক কিছু হয়, তবে তার জন্য ফিদিয়া সিয়াম, সাদাকাহ বা কুরবানি। অতঃপর যখন তোমরা নিরাপদ হবে, তবে যে হজ্জের সাথে উমরাহর সুবিধা ভোগ করবে, তবে সে যা সহজলভ্য ‘হাদি’ তা জবাই করবে; কিন্তু যে ‘হাদি’ না পায়, তবে সে হাজ্জের পূর্বে তিনদিন সিয়াম পালন করবে এবং সাতদিন পালন করবে যখন তোমরা ফিরবে, এই হলো পূর্ণ দশ। এই বিধান ওই ব্যক্তির জন্য, যার পরিবার মাসজিদে হারামের অধিবাসী নয়। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো—আল্লাহ শাস্তিদানে কঠোর।

  197. ٱلۡحَجُّ أَشۡهُرٞ مَّعۡلُومَٰتٞۚ فَمَن فَرَضَ فِيهِنَّ ٱلۡحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي ٱلۡحَجِّۗ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ يَعۡلَمۡهُ ٱللَّهُۗ وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيۡرَ ٱلزَّادِ ٱلتَّقۡوَىٰۖ وَٱتَّقُونِ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ

    Open ayah 2:197

    হাজ্জের মাসসমূহ সুনির্দিষ্ট; সুতরাং যে কেউ এ সময় নিজের ওপর হাজ্জ করাকে ফরয করে, তার জন্য হাজ্জের ভেতরে যৌনসম্ভোগ ও পাপাচার ও কলহ-বিবাদ বৈধ নয়। তোমরা ভালো যা কিছু করো, সে বিষয় আল্লাহ জানেন, তোমরা পাথেয় সঙ্গে নাও, নিশ্চয়ই সর্বোত্তম পাথেয় তাকওয়া। হে বিবেকসম্পন্নগণ তোমরা আমাকেই ভয় করো।

  198. لَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَبۡتَغُواْ فَضۡلٗا مِّن رَّبِّكُمۡۚ فَإِذَآ أَفَضۡتُم مِّنۡ عَرَفَٰتٖ فَٱذۡكُرُواْ ٱللَّهَ عِندَ ٱلۡمَشۡعَرِ ٱلۡحَرَامِۖ وَٱذۡكُرُوهُ كَمَا هَدَىٰكُمۡ وَإِن كُنتُم مِّن قَبۡلِهِۦ لَمِنَ ٱلضَّآلِّينَ

    Open ayah 2:198

    তোমাদের রবের অনুগ্রহ অনুসন্ধান করাতে তোমাদের ওপর কোনো পাপ নেই। অতঃপর যখন আরাফাত থেকে প্রত্যাবর্তন করো, তখন মাশ‘আরে হারামের নিকটে (মুযদালিফায়) আল্লাহর স্মরণ করো। আর তাঁকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন। যদিও তোমরা ইতঃপূর্বে ছিলে পথভ্রষ্টদের অর্ন্তভুক্ত।

  199. ثُمَّ أَفِيضُواْ مِنۡ حَيۡثُ أَفَاضَ ٱلنَّاسُ وَٱسۡتَغۡفِرُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 2:199

    অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষ প্রত্যাবর্তন করে। এবং তোমরা আল্লাহর নিকট ক্ষমা চাও। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, অসীম দয়ালু।

  200. فَإِذَا قَضَيۡتُم مَّنَٰسِكَكُمۡ فَٱذۡكُرُواْ ٱللَّهَ كَذِكۡرِكُمۡ ءَابَآءَكُمۡ أَوۡ أَشَدَّ ذِكۡرٗاۗ فَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا وَمَا لَهُۥ فِي ٱلۡأٓخِرَةِ مِنۡ خَلَٰقٖ 

    Open ayah 2:200

    অতঃপর যখন তোমরা তোমাদের হাজ্জের কার্যাবলি শেষ করবে, তখন তোমরা আল্লাহকে স্মরণ করো, যেভাবে তোমরা স্মরণ করতে তোমাদের পিতৃপুরুষদের, বরং তার চেয়েও অধিক স্মরণ করো। আর মানুষের মধ্যে কিছু লোক আছে; যারা বলে, ‘হে আমাদের রব, আমাদেরকে ইহকালে দাও’, তাদের জন্য পরকালে কোনো অংশ নেই।

  201. وَمِنۡهُم مَّن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا حَسَنَةٗ وَفِي ٱلۡأٓخِرَةِ حَسَنَةٗ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ 

    Open ayah 2:201

    আর তাদের মধ্যে কিছু আছে; যারা বলে, ‘হে আমাদের রব , আমাদেরকে ইহকালে কল্যাণ দাও এবং পরকালেও কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো।’

  202. أُوْلَٰٓئِكَ لَهُمۡ نَصِيبٞ مِّمَّا كَسَبُواْۚ وَٱللَّهُ سَرِيعُ ٱلۡحِسَابِ 

    Open ayah 2:202

    তাদের জন্য রয়েছে একটা অংশ, যা তারা উপার্জন করেছে। আর আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত।

  203. ۞وَٱذۡكُرُواْ ٱللَّهَ فِيٓ أَيَّامٖ مَّعۡدُودَٰتٖۚ فَمَن تَعَجَّلَ فِي يَوۡمَيۡنِ فَلَآ إِثۡمَ عَلَيۡهِ وَمَن تَأَخَّرَ فَلَآ إِثۡمَ عَلَيۡهِۖ لِمَنِ ٱتَّقَىٰۗ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّكُمۡ إِلَيۡهِ تُحۡشَرُونَ 

    Open ayah 2:203

    আর তোমরা আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট দিনগুলোতে। তবে যে তাড়াতাড়ি করে দুদিনে ফিরে আসে তাতে তার কোনো পাপ নেই, আর যে বিলম্ব করে ফেরে তারও কোনো পাপ নেই। এটা তার জন্য, যে তাকওয়া অবলম্বন করে। তোমরা আল্লাহকে ভয় করো। আর জেনে রেখো, নিশ্চয়ই তোমরা তাঁর কাছেই সমবেত হবে।

  204. وَمِنَ ٱلنَّاسِ مَن يُعۡجِبُكَ قَوۡلُهُۥ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَيُشۡهِدُ ٱللَّهَ عَلَىٰ مَا فِي قَلۡبِهِۦ وَهُوَ أَلَدُّ ٱلۡخِصَامِ 

    Open ayah 2:204

    আর মানুষের মধ্যে এমনও আছে, যার কথা তোমাকে পার্থিব জীবনে মুগ্ধ করবে। আর তার অন্তরে যা আছে সে-সম্বন্ধে সে আল্লাহকে সাক্ষী রাখে। প্রকৃতপক্ষে সে ভীষণ কলহপ্রিয়।

  205. وَإِذَا تَوَلَّىٰ سَعَىٰ فِي ٱلۡأَرۡضِ لِيُفۡسِدَ فِيهَا وَيُهۡلِكَ ٱلۡحَرۡثَ وَٱلنَّسۡلَۚ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلۡفَسَادَ 

    Open ayah 2:205

    আর যখন সে প্রস্থান করে, তখন সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি, শস্য ক্ষেত্র ও জীবজন্তুর বংশ ধ্বংসের চেষ্টা করে। আর আল্লাহ বিপর্যয় পছন্দ করেন না।

  206. وَإِذَا قِيلَ لَهُ ٱتَّقِ ٱللَّهَ أَخَذَتۡهُ ٱلۡعِزَّةُ بِٱلۡإِثۡمِۚ فَحَسۡبُهُۥ جَهَنَّمُۖ وَلَبِئۡسَ ٱلۡمِهَادُ 

    Open ayah 2:206

    আর যখন তাকে বলা হয় যে, আল্লাহকে ভয় করো, তখন তার অহংকার তাকে পাপাচারে উদ্বুদ্ধ করে। সুতরাং তার জন্য জাহান্নামই যথেষ্ট। আর নিশ্চয়ই তা নিকৃষ্টতর আশ্রয়স্থল।

  207. وَمِنَ ٱلنَّاسِ مَن يَشۡرِي نَفۡسَهُ ٱبۡتِغَآءَ مَرۡضَاتِ ٱللَّهِۚ وَٱللَّهُ رَءُوفُۢ بِٱلۡعِبَادِ 

    Open ayah 2:207

    কিছু মানুষ এমন রয়েছে, যারা আল্লাহর সন্তুষ্টিলাভে নিজেকে বিকিয়ে দেয়। আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু।

  208. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱدۡخُلُواْ فِي ٱلسِّلۡمِ كَآفَّةٗ وَلَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ 

    Open ayah 2:208

    হে মু’মিনগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো । আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।

  209. فَإِن زَلَلۡتُم مِّنۢ بَعۡدِ مَا جَآءَتۡكُمُ ٱلۡبَيِّنَٰتُ فَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ 

    Open ayah 2:209

    যদি তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেও তোমাদের পদস্খলন ঘটে, তবে জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  210. هَلۡ يَنظُرُونَ إِلَّآ أَن يَأۡتِيَهُمُ ٱللَّهُ فِي ظُلَلٖ مِّنَ ٱلۡغَمَامِ وَٱلۡمَلَٰٓئِكَةُ وَقُضِيَ ٱلۡأَمۡرُۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ 

    Open ayah 2:210

    তারা কি শুধু এ অপেক্ষা করছে যে, আল্লাহ ও ফেরেশতারা মেঘের ছায়ায় তাদের কাছে আসবেন। আর সবকিছুর মীমাংসা হয়ে যাবে। আর আল্লাহর দিকেই সব বিষয় প্রত্যাবর্তিত হবে।

  211. سَلۡ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ كَمۡ ءَاتَيۡنَٰهُم مِّنۡ ءَايَةِۭ بَيِّنَةٖۗ وَمَن يُبَدِّلۡ نِعۡمَةَ ٱللَّهِ مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ

    Open ayah 2:211

    বনি ইসরাঈলদেরকে জিজ্ঞেস করো, তাদেরকে আমি কত স্পষ্ট নির্দশন দিয়েছি। আল্লাহর নিয়ামাত আসার পর যে তা পরিবর্তন করে, তবে নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর।

  212. زُيِّنَ لِلَّذِينَ كَفَرُواْ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا وَيَسۡخَرُونَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْۘ وَٱلَّذِينَ ٱتَّقَوۡاْ فَوۡقَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ وَٱللَّهُ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٖ

    Open ayah 2:212

    সুশোভিত করা হয়েছে তাদের জন্য—যারা কুফুরি করেছে, পার্থিব-জীবনকে এবং তারা মু’মিনদের সাথে টিপ্পনী কাটে। পক্ষান্তরে যারা তাকওয়া অবলম্বন করে, তারা কিয়ামাতের দিন তাদের চেয়ে অত্যন্ত উচ্চমর্যাদায় থাকবে। আর আল্লাহ যাকে ইচ্ছা অফুরন্ত রিযিক দান করেন।

  213. كَانَ ٱلنَّاسُ أُمَّةٗ وَٰحِدَةٗ فَبَعَثَ ٱللَّهُ ٱلنَّبِيِّـۧنَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ لِيَحۡكُمَ بَيۡنَ ٱلنَّاسِ فِيمَا ٱخۡتَلَفُواْ فِيهِۚ وَمَا ٱخۡتَلَفَ فِيهِ إِلَّا ٱلَّذِينَ أُوتُوهُ مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَٰتُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۖ فَهَدَى ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ لِمَا ٱخۡتَلَفُواْ فِيهِ مِنَ ٱلۡحَقِّ بِإِذۡنِهِۦۗ وَٱللَّهُ يَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٍ

    Open ayah 2:213

    সকল মানুষ এক উম্মাত ছিল। অতঃপর আল্লাহ নবিদেরকে প্রেরণ করলেন সুসংবাদদাতা ও ভীতিপ্রদর্শনকারী হিসেবে। আর তাদের সাথে অবতীর্ণ করলেন সত্যসহ কিতাব, যাতে মানুষের মাঝে সেসব বিষয়ে মীমাংসা করতে পারেন যা নিয়ে তারা মতপার্থক্য করেছে; আর যাদেরকে তা দেওয়া হয়েছিল, তাদের কাছে সুস্পষ্ট নির্দশনসমূহ আসার পরে শুধু পরস্পর বিদ্বেষবশত সে বিষয়ে তারা মতানৈক্য করত। অতঃপর আল্লাহ স্বীয় ইচ্ছায় যারা ঈমান এনেছে তাদেরকে হিদায়াত দিয়েছেন সে সত্য বিষয়, যে বিষয়ে তারা মতানৈক্য করেছে। আর আল্লাহ যাকে ইচ্ছা সরল পথের দিকে হিদায়াত দান করেন।

  214. أَمۡ حَسِبۡتُمۡ أَن تَدۡخُلُواْ ٱلۡجَنَّةَ وَلَمَّا يَأۡتِكُم مَّثَلُ ٱلَّذِينَ خَلَوۡاْ مِن قَبۡلِكُمۖ مَّسَّتۡهُمُ ٱلۡبَأۡسَآءُ وَٱلضَّرَّآءُ وَزُلۡزِلُواْ حَتَّىٰ يَقُولَ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ مَتَىٰ نَصۡرُ ٱللَّهِۗ أَلَآ إِنَّ نَصۡرَ ٱللَّهِ قَرِيبٞ

    Open ayah 2:214

    তোমরা কি ভেবেছ, যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের ওপর আসেনি তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা? তাদেরকে স্পর্শ করেছে অভাব-অনটন ও দুঃখ-ক্লেশ। এবং তাদেরকে প্রকম্পিত করা হলো, যার ফলে নবি ও তার সাথে যারা ঈমান এনেছিল তারা বলল, ‘কখন আসবে আল্লাহর সাহায্য?’ জেনে রেখো, আল্লাহর সাহায্য অতি নিকটে।

  215. يَسۡـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَۖ قُلۡ مَآ أَنفَقۡتُم مِّنۡ خَيۡرٖ فَلِلۡوَٰلِدَيۡنِ وَٱلۡأَقۡرَبِينَ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱبۡنِ ٱلسَّبِيلِۗ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٞ

    Open ayah 2:215

    তারা তোমাকে জিজ্ঞেস করে, তারা কী ব্যয় করবে? বলো, ‘যে পবিত্র ধন-সম্পদ তোমরা ব্যয় করবে, তা পিতা-মাতা, নিকটাত্মীয়-স্বজন, ইয়াতীম , মিসকীন ও মুসাফিরদের জন্য।’ আর তোমরা যে উত্তম কাজ করো, নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।

  216. كُتِبَ عَلَيۡكُمُ ٱلۡقِتَالُ وَهُوَ كُرۡهٞ لَّكُمۡۖ وَعَسَىٰٓ أَن تَكۡرَهُواْ شَيۡـٔٗا وَهُوَ خَيۡرٞ لَّكُمۡۖ وَعَسَىٰٓ أَن تُحِبُّواْ شَيۡـٔٗا وَهُوَ شَرّٞ لَّكُمۡۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ

    Open ayah 2:216

    তোমাদের ওপর যুদ্ধ ফরয করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। হতে পারে তোমরা অপছন্দ করো কোনো জিনিস; অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবার হতে পারে তোমরা এমন বিষয় পছন্দ করো—তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহই জানেন, তোমরা জানো না।

  217. يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلشَّهۡرِ ٱلۡحَرَامِ قِتَالٖ فِيهِۖ قُلۡ قِتَالٞ فِيهِ كَبِيرٞۚ وَصَدٌّ عَن سَبِيلِ ٱللَّهِ وَكُفۡرُۢ بِهِۦ وَٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ وَإِخۡرَاجُ أَهۡلِهِۦ مِنۡهُ أَكۡبَرُ عِندَ ٱللَّهِۚ وَٱلۡفِتۡنَةُ أَكۡبَرُ مِنَ ٱلۡقَتۡلِۗ وَلَا يَزَالُونَ يُقَٰتِلُونَكُمۡ حَتَّىٰ يَرُدُّوكُمۡ عَن دِينِكُمۡ إِنِ ٱسۡتَطَٰعُواْۚ وَمَن يَرۡتَدِدۡ مِنكُمۡ عَن دِينِهِۦ فَيَمُتۡ وَهُوَ كَافِرٞ فَأُوْلَٰٓئِكَ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۖ وَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ

    Open ayah 2:217

    সম্মানিত মাসে যুদ্ধ করা সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞেস করে। বলো, ‘এতে যুদ্ধ করা ভীষণ বড় অন্যায়।’ কিন্তু আল্লাহর পথে প্রতিবদ্ধকতা সৃষ্টি করা এবং তাঁর সাথে কুফুরি করা, মাসজিদুল-হারামে বাধা দেওয়া এবং সেখানকার অধিবাসীদেরকে তা থেকে থেকে বহিষ্কার করা, আল্লাহর নিকট তার চেয়েও বড় অন্যায়। অধিকন্তু ফিতনা হত্যার চেয়েও জঘন্য। আর তারা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তোমাদেরকে তোমাদের দীন থেকে ফেরাতে সক্ষম হবে। আর তোমাদের মধ্য থেকে যে তার দীন থেকে ফিরে যাবে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে—দুনিয়া ও আখিরাতে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে। আর তারাই হলো জাহান্নামি; তাতে তারা চিরস্থায়ী।

  218. إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَاجَرُواْ وَجَٰهَدُواْ فِي سَبِيلِ ٱللَّهِ أُوْلَٰٓئِكَ يَرۡجُونَ رَحۡمَتَ ٱللَّهِۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 2:218

    নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা হিজরাত করেছে আর আল্লাহর পথে জিহাদ করেছে, তারা প্রত্যাশা করতে পারে আল্লাহর রাহমাতের। আর আল্লাহ অতি ক্ষমাশীল, অসীম দয়ালু।

  219. ۞يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡخَمۡرِ وَٱلۡمَيۡسِرِۖ قُلۡ فِيهِمَآ إِثۡمٞ كَبِيرٞ وَمَنَٰفِعُ لِلنَّاسِ وَإِثۡمُهُمَآ أَكۡبَرُ مِن نَّفۡعِهِمَاۗ وَيَسۡـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَۖ قُلِ ٱلۡعَفۡوَۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُمۡ تَتَفَكَّرُونَ

    Open ayah 2:219

    তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলো, ‘এ দুটির মধ্যে রয়েছে মহাপাপ, আর মানুষের জন্য উপকারও। তবে এগুলোর পাপ উপকারিতার চেয়ে গুরুতর।’ আর তোমাকে তারা জিজ্ঞেস করে, তারা কী ব্যয় করবে? বলো, ‘উদ্বৃত্ত, (সম্পদ ব্যয় করবে)।’ এভাবেই আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বর্ণনা করেন, যেন তোমরা চিন্তা করো।

  220. فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۗ وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡيَتَٰمَىٰۖ قُلۡ إِصۡلَاحٞ لَّهُمۡ خَيۡرٞۖ وَإِن تُخَالِطُوهُمۡ فَإِخۡوَٰنُكُمۡۚ وَٱللَّهُ يَعۡلَمُ ٱلۡمُفۡسِدَ مِنَ ٱلۡمُصۡلِحِۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَأَعۡنَتَكُمۡۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ 

    Open ayah 2:220

    দুনিয়া ও আখিরাতের বিষয়। আর তারা তোমাকে ইয়াতীমদের সম্পর্কে জিজ্ঞেস করে। বলো, ‘ তাদের জন্য সংশোধনমূলক কাজই উত্তম। ’ আর যদি তাদের ব্যয়ভার নিজেদের সাথে মিশিয়ে নাও, তাহলে তারা তোমাদের ভাই। আর কল্যাণ প্রত্যাশী ও ফাসাদ সৃষ্টিকারীদের মঙ্গলকামীদের সম্পর্কে আল্লাহ জানেন। আর আল্লাহ যদি ইচ্ছা করতেন, তবে তোমাদের ওপর জটিলতা আরোপ করতে পারতেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  221. وَلَا تَنكِحُواْ ٱلۡمُشۡرِكَٰتِ حَتَّىٰ يُؤۡمِنَّۚ وَلَأَمَةٞ مُّؤۡمِنَةٌ خَيۡرٞ مِّن مُّشۡرِكَةٖ وَلَوۡ أَعۡجَبَتۡكُمۡۗ وَلَا تُنكِحُواْ ٱلۡمُشۡرِكِينَ حَتَّىٰ يُؤۡمِنُواْۚ وَلَعَبۡدٞ مُّؤۡمِنٌ خَيۡرٞ مِّن مُّشۡرِكٖ وَلَوۡ أَعۡجَبَكُمۡۗ أُوْلَٰٓئِكَ يَدۡعُونَ إِلَى ٱلنَّارِۖ وَٱللَّهُ يَدۡعُوٓاْ إِلَى ٱلۡجَنَّةِ وَٱلۡمَغۡفِرَةِ بِإِذۡنِهِۦۖ وَيُبَيِّنُ ءَايَٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ

    Open ayah 2:221

    আর তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করো না, যতক্ষণ না তারা ঈমান আনে। অবশ্যই মুসলিম দাসী মুশরিক নারী অপেক্ষা উত্তম, যদিও তারা তোমাদের মুগ্ধ করে। এবং তোমরা কোনো মুশরিকের সাথে বিয়ে দিয়ো না, যতক্ষণ না তারা ঈমান আনে। অবশ্যই মু’মিন দাস মুশরিকের তুলনায় উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। তারা জাহান্নামের দিকে আহ্বান করে, আর আল্লাহ নিজ অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন। তিনি মানুষের জন্য তাঁর আয়াতসমূহ বর্ণনা করেন, যাতে তারা উপদেশ গ্রহণ করে।

  222. وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡمَحِيضِۖ قُلۡ هُوَ أَذٗى فَٱعۡتَزِلُواْ ٱلنِّسَآءَ فِي ٱلۡمَحِيضِ وَلَا تَقۡرَبُوهُنَّ حَتَّىٰ يَطۡهُرۡنَۖ فَإِذَا تَطَهَّرۡنَ فَأۡتُوهُنَّ مِنۡ حَيۡثُ أَمَرَكُمُ ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلتَّوَّٰبِينَ وَيُحِبُّ ٱلۡمُتَطَهِّرِينَ

    Open ayah 2:222

    তারা তোমাকে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে। বলো, ‘তা একটা অশুচি। কাজেই তোমরা ঋতুস্রাব অবস্থায় স্ত্রীগমন থেকে বিরত থাকো।’ পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ো না। যখন তারা উত্তমরূপে পবিত্র হবে, তখন তাদের কাছে গমন করো, যেভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন।

  223. نِسَآؤُكُمۡ حَرۡثٞ لَّكُمۡ فَأۡتُواْ حَرۡثَكُمۡ أَنَّىٰ شِئۡتُمۡۖ وَقَدِّمُواْ لِأَنفُسِكُمۡۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّكُم مُّلَٰقُوهُۗ وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 2:223

    তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র। অতএব, তোমরা যেভাবে ইচ্ছা তাদের কাছে গমন করো। আর নিজেদের জন্য অগ্রিম প্রেরণ করো, আর আল্লাহকে ভয় করো। তোমরা জেনে রেখো, নিশ্চয়ই তোমরা তাঁর সাথে সাক্ষাৎকারী, আর তুমি মু’মিনদের সুসংবাদ দাও।

  224. وَلَا تَجۡعَلُواْ ٱللَّهَ عُرۡضَةٗ لِّأَيۡمَٰنِكُمۡ أَن تَبَرُّواْ وَتَتَّقُواْ وَتُصۡلِحُواْ بَيۡنَ ٱلنَّاسِۚ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ

    Open ayah 2:224

    আর সৎকাজ, তাকওয়া এবং মানুষের মাঝে শান্তি স্থাপন করা থেকে বিরত থাকা তোমরা নিজেদের শপথের জন্য আল্লাহর নামকে প্রতিবন্ধক বানিয়ো না।। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

  225. لَّا يُؤَاخِذُكُمُ ٱللَّهُ بِٱللَّغۡوِ فِيٓ أَيۡمَٰنِكُمۡ وَلَٰكِن يُؤَاخِذُكُم بِمَا كَسَبَتۡ قُلُوبُكُمۡۗ وَٱللَّهُ غَفُورٌ حَلِيمٞ

    Open ayah 2:225

    আল্লাহ তোমাদের নিরর্থক শপথের জন্য তোমাদেরকে ধরবেন না; কিন্তু তোমাদের ধরবেন, ওই কারণে তোমাদের অন্তর যেগুলোর প্রতিজ্ঞা করেছে। আর আল্লাহ পরম ক্ষমাশীল, অতি সহিষ্ণু।

  226. لِّلَّذِينَ يُؤۡلُونَ مِن نِّسَآئِهِمۡ تَرَبُّصُ أَرۡبَعَةِ أَشۡهُرٖۖ فَإِن فَآءُو فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 2:226

    যারা নিজেদের স্ত্রীদের থেকে দূরে থাকার শপথ করে, তারা চার মাস অপেক্ষা করবে। অতএব যদি তারা ফিরে আসতে চায়, তবে নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, অসীম দয়ালু ।

  227. وَإِنۡ عَزَمُواْ ٱلطَّلَٰقَ فَإِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ

    Open ayah 2:227

    আর যদি তালাকের দৃঢ় সংকল্প করে থাকে, তাহলে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।

  228. وَٱلۡمُطَلَّقَٰتُ يَتَرَبَّصۡنَ بِأَنفُسِهِنَّ ثَلَٰثَةَ قُرُوٓءٖۚ وَلَا يَحِلُّ لَهُنَّ أَن يَكۡتُمۡنَ مَا خَلَقَ ٱللَّهُ فِيٓ أَرۡحَامِهِنَّ إِن كُنَّ يُؤۡمِنَّ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَٰلِكَ إِنۡ أَرَادُوٓاْ إِصۡلَٰحٗاۚ وَلَهُنَّ مِثۡلُ ٱلَّذِي عَلَيۡهِنَّ بِٱلۡمَعۡرُوفِۚ وَلِلرِّجَالِ عَلَيۡهِنَّ دَرَجَةٞۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ

    Open ayah 2:228

    তালাকপ্রাপ্তা নারী প্রতীক্ষায় থাকবে তিন ঋতুস্রাব পর্যন্ত। আর তাদের জন্য বৈধ নয় যে, তারা তা গোপন করবে—যা তাদের গর্ভাশয়ে আল্লাহ সৃষ্টি করেছেন; যদি তারা আল্লাহর এবং পরকালের ওপর ঈমান আনে। আর তাদের স্বামীরা বেশি অধিকার রাখে তাদের পুনঃগ্রহণের, যদি তারা আপস করতে চায়। আর স্ত্রীদের ন্যায়সংগত অধিকার রয়েছে, যেমন পুরুষদের তাদের ওপর অধিকার রয়েছে, অবশ্য নারীদের ওপর রয়েছে পুরুষদের এক স্তরের শ্রেষ্ঠত্ব। আর আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  229. ٱلطَّلَٰقُ مَرَّتَانِۖ فَإِمۡسَاكُۢ بِمَعۡرُوفٍ أَوۡ تَسۡرِيحُۢ بِإِحۡسَٰنٖۗ وَلَا يَحِلُّ لَكُمۡ أَن تَأۡخُذُواْ مِمَّآ ءَاتَيۡتُمُوهُنَّ شَيۡـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّهِۖ فَإِنۡ خِفۡتُمۡ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّهِ فَلَا جُنَاحَ عَلَيۡهِمَا فِيمَا ٱفۡتَدَتۡ بِهِۦۗ تِلۡكَ حُدُودُ ٱللَّهِ فَلَا تَعۡتَدُوهَاۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ ٱللَّهِ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ

    Open ayah 2:229

    তালাক দুবার। তারপর বিধিমোতাবেক রেখে দেওয়া, অন্যথায় সদয়ভাবে ছেড়ে দেওয়া। আর তোমাদের জন্য হালাল হবে না যে, তোমরা তা থেকে কোনো কিছু গ্রহণ করবে—যা তোমরা তাদের দিয়েছ। অবশ্য তারা দুজন যদি ভয় করে যে, তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে না, যদি তোমরা আশঙ্কা করো যে, তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে না, তবে তাদের কোনো পাপ নেই, যদি স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পেতে চায়। এটা আল্লাহর সীমারেখা। অতএব, তা তোমরা লঙ্ঘন করো না। আর যারা আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তারাই সীমালঙ্ঘনকারী।

  230. فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُۥ مِنۢ بَعۡدُ حَتَّىٰ تَنكِحَ زَوۡجًا غَيۡرَهُۥۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيۡهِمَآ أَن يَتَرَاجَعَآ إِن ظَنَّآ أَن يُقِيمَا حُدُودَ ٱللَّهِۗ وَتِلۡكَ حُدُودُ ٱللَّهِ يُبَيِّنُهَا لِقَوۡمٖ يَعۡلَمُونَ 

    Open ayah 2:230

    অতঃপর যদি সে স্ত্রীকে তালাক দেয়, তবে তার জন্য হালাল হবে না যতক্ষণ না সে অন্য স্বামীকে বিবাহ করে। অতঃপর যদি সে (দ্বিতীয় স্বামী) তাকে তালাক দেয়, তাহলে তাদের কোনো পাপ নেই যে, উভয়ে পরস্পরকে পুনরায় বিয়ে করবে, যদি তারা মনে করে যে, তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে। এটা আল্লাহর সীমা; তিনি তা বর্ণনা করেন এমন সম্প্রদায়ের জন্য যারা জানে।

  231. وَإِذَا طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغۡنَ أَجَلَهُنَّ فَأَمۡسِكُوهُنَّ بِمَعۡرُوفٍ أَوۡ سَرِّحُوهُنَّ بِمَعۡرُوفٖۚ وَلَا تُمۡسِكُوهُنَّ ضِرَارٗا لِّتَعۡتَدُواْۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ فَقَدۡ ظَلَمَ نَفۡسَهُۥۚ وَلَا تَتَّخِذُوٓاْ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوٗاۚ وَٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَمَآ أَنزَلَ عَلَيۡكُم مِّنَ ٱلۡكِتَٰبِ وَٱلۡحِكۡمَةِ يَعِظُكُم بِهِۦۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ

    Open ayah 2:231

    আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দেওয়ার পর তারা (ইদ্দাতের) নির্ধারিত সময়ে পৌঁছার নিকটবর্তী হয়, তখন হয় তোমরা তাদেরকে ন্যায়সংগতভাবে রেখে দাও বা উত্তমভাবে ছেড়ে দাও। সীমালঙ্ঘনের উদ্দেশ্যে কষ্ট দেওয়ার জন্য তাদের রেখে দিয়ো না। যে এমনটা করবে সে নিজের ওপরই অন্যায় করবে। আর আল্লাহর নির্দেশকে উপহাসের বিষয় হিসেবে গ্রহণ করো না। তোমরা স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর নিয়ামাত এবং তোমাদের ওপর যা অবতীর্ণ করেছেন— অর্থাৎ কিতাব ও হিকমাত; যা দ্বারা তিনি তোমাদের উপদেশ দেন। তোমরা আল্লাহকে ভয় করো। জেনে রাখো, আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ।

  232. وَإِذَا طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغۡنَ أَجَلَهُنَّ فَلَا تَعۡضُلُوهُنَّ أَن يَنكِحۡنَ أَزۡوَٰجَهُنَّ إِذَا تَرَٰضَوۡاْ بَيۡنَهُم بِٱلۡمَعۡرُوفِۗ ذَٰلِكَ يُوعَظُ بِهِۦ مَن كَانَ مِنكُمۡ يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۗ ذَٰلِكُمۡ أَزۡكَىٰ لَكُمۡ وَأَطۡهَرُۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ

    Open ayah 2:232

    তোমরা স্ত্রীদের তালাক দেওয়ার পর (ইদ্দাতের) নির্ধারিত সময়ে পৌঁছালে তারা পুনরায় যদি স্বামীদের বিয়ে করতে চায় উভয়ের সম্মতিতে ন্যায়সংগতভাবে, তাহলে তাদেরকে এই বিয়েতে বাধা দিয়ো না। এর দ্বারা উপদেশ দেওয়া হচ্ছে তোমাদের মধ্যে আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাসী ব্যক্তিকে। এটাই তোমাদের জন্য সর্বাধিক বিশুদ্ধতম ও পবিত্রতম। বস্তুত আল্লাহই জানেন, তোমরা জানো না।

  233. ۞وَٱلۡوَٰلِدَٰتُ يُرۡضِعۡنَ أَوۡلَٰدَهُنَّ حَوۡلَيۡنِ كَامِلَيۡنِۖ لِمَنۡ أَرَادَ أَن يُتِمَّ ٱلرَّضَاعَةَۚ وَعَلَى ٱلۡمَوۡلُودِ لَهُۥ رِزۡقُهُنَّ وَكِسۡوَتُهُنَّ بِٱلۡمَعۡرُوفِۚ لَا تُكَلَّفُ نَفۡسٌ إِلَّا وُسۡعَهَاۚ لَا تُضَآرَّ وَٰلِدَةُۢ بِوَلَدِهَا وَلَا مَوۡلُودٞ لَّهُۥ بِوَلَدِهِۦۚ وَعَلَى ٱلۡوَارِثِ مِثۡلُ ذَٰلِكَۗ فَإِنۡ أَرَادَا فِصَالًا عَن تَرَاضٖ مِّنۡهُمَا وَتَشَاوُرٖ فَلَا جُنَاحَ عَلَيۡهِمَاۗ وَإِنۡ أَرَدتُّمۡ أَن تَسۡتَرۡضِعُوٓاْ أَوۡلَٰدَكُمۡ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ إِذَا سَلَّمۡتُم مَّآ ءَاتَيۡتُم بِٱلۡمَعۡرُوفِۗ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ

    Open ayah 2:233

    আর মাএ সময়কাল) তাদের জন্য যারা দুধপান করানোর মেয়াদ পূর্ণ করতে চায়; সন্তানের পিতার কর্তব্য ন্যায়সংগতভাবে তাদের ভরণপোষণ দেওয়া। কাউকে তার সাধ্যাতীত কিছু চাপিয়ে দেওয়া হবে না। মাতাকে তার সন্তানের কারণে ক্ষতিগ্রস্ত করা হবে না, আর পিতাকেও তার সন্তানের কারণে ক্ষতিগ্রস্ত করা হবে না। উত্তরাধিকারীদেরও অনুরূপ বিধান। যদি তারা পরস্পর সম্মতি ও পরামর্শক্রমে (মেয়াদের আগে) স্তন্যপান ছাড়াতে চায়, তবে উভয়ের জন্য কোনো অপরাধ নেই। যদি তোমরা চাও যে, তোমাদের সন্তানদেরকে স্তন্যপান করাবে (ধাত্রী দ্বারা) তবে তোমাদের কোনো পাপ নেই, যদি তোমরা বিনিময় দিয়ে দাও প্রচলিত বিধি মোতাবেক এবং তোমরা আল্লাহকে ভয় করো। আর জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ সর্বদ্রষ্টা ওই বিষয়ে—যা তোমরা করো।

  234. وَٱلَّذِينَ يُتَوَفَّوۡنَ مِنكُمۡ وَيَذَرُونَ أَزۡوَٰجٗا يَتَرَبَّصۡنَ بِأَنفُسِهِنَّ أَرۡبَعَةَ أَشۡهُرٖ وَعَشۡرٗاۖ فَإِذَا بَلَغۡنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِيمَا فَعَلۡنَ فِيٓ أَنفُسِهِنَّ بِٱلۡمَعۡرُوفِۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ

    Open ayah 2:234

    তোমাদের মধ্যে যারা স্ত্রীদের রেখে মৃত্যুবরণ করে, তবে স্ত্রীরা নিজেদের চার মাস দশ দিন অপেক্ষায় রাখবে। অতঃপর যখন নির্ধারিত মেয়াদে তারা পৌঁছাবে, তখন তোমাদের জন্য কোনো পাপ নেই তাতে যথাবিধি নিজেদের জন্য তারা যা করবে। আর তোমরা যা করো সে সর্ম্পকে আল্লাহ সম্যক অবগত।

  235. وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِيمَا عَرَّضۡتُم بِهِۦ مِنۡ خِطۡبَةِ ٱلنِّسَآءِ أَوۡ أَكۡنَنتُمۡ فِيٓ أَنفُسِكُمۡۚ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمۡ سَتَذۡكُرُونَهُنَّ وَلَٰكِن لَّا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّآ أَن تَقُولُواْ قَوۡلٗا مَّعۡرُوفٗاۚ وَلَا تَعۡزِمُواْ عُقۡدَةَ ٱلنِّكَاحِ حَتَّىٰ يَبۡلُغَ ٱلۡكِتَٰبُ أَجَلَهُۥۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِيٓ أَنفُسِكُمۡ فَٱحۡذَرُوهُۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٞ

    Open ayah 2:235

    আর আকার-ইঙ্গিতে (বিধবা) নারীদেরকে বিয়ের প্রস্তাব দেওয়া বা অন্তরে গোপন রাখায় তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ জানেন, অচিরেই তাদেরকে তোমরা মনে করবে; কিন্তু বিধি-মোতাবেক কথা-বার্তা ছাড়া গোপনে তাদের কোনো প্রতিশ্রুতি দিয়ো না; এবং তোমরা বিবাহবন্ধনের সংকল্প করো না তাদের নির্ধারিত ইদ্দাত সমাপ্ত না হওয়া পর্যন্ত। আর জেনে রেখো, আল্লাহ তোমাদের মনের কথা জানেন, কাজেই তাঁকে ভয় করো, আর এও জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম সহিষ্ণু।

  236. لَّا جُنَاحَ عَلَيۡكُمۡ إِن طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ مَا لَمۡ تَمَسُّوهُنَّ أَوۡ تَفۡرِضُواْ لَهُنَّ فَرِيضَةٗۚ وَمَتِّعُوهُنَّ عَلَى ٱلۡمُوسِعِ قَدَرُهُۥ وَعَلَى ٱلۡمُقۡتِرِ قَدَرُهُۥ مَتَٰعَۢا بِٱلۡمَعۡرُوفِۖ حَقًّا عَلَى ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 2:236

    তোমরা স্ত্রীদেরকে স্পর্শ করার আগে বা কোনো মোহর ধার্য করার আগে তালাক দেওয়ার মাঝে কোনো পাপ নেই। তবে তাদেরকে সচ্ছল ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী, আর অসচ্ছল ব্যক্তি তার সাধ্য অনুযায়ী দেবে উপহার-সামগ্রী বিধিসম্মতভাবে; এটা সৎকর্মশীলদের ওপর দায়িত্ব।

  237. وَإِن طَلَّقۡتُمُوهُنَّ مِن قَبۡلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدۡ فَرَضۡتُمۡ لَهُنَّ فَرِيضَةٗ فَنِصۡفُ مَا فَرَضۡتُمۡ إِلَّآ أَن يَعۡفُونَ أَوۡ يَعۡفُوَاْ ٱلَّذِي بِيَدِهِۦ عُقۡدَةُ ٱلنِّكَاحِۚ وَأَن تَعۡفُوٓاْ أَقۡرَبُ لِلتَّقۡوَىٰۚ وَلَا تَنسَوُاْ ٱلۡفَضۡلَ بَيۡنَكُمۡۚ إِنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٌ

    Open ayah 2:237

    আর যদি তোমরা তাদের স্পর্শ করার পূর্বে তালাক প্রদান করো এবং তোমরা তাদের জন্য মোহর ধার্য করেছ, তাহলে তোমরা যা নির্ধারণ করেছ তার অর্ধেক প্রদান করো; তবে যদি তারা ক্ষমা করে অথবা বিবাহবন্ধন যার হাতে সে যদি ক্ষমা করে; আর ক্ষমা করে দেওয়াটাই তাকওয়ার অধিক নিকটতর। তোমাদের পরস্পরের অনুগ্রহের কথা ভুলে যেয়ো না। নিশ্চয়ই আল্লাহ সর্বদ্রষ্টা ওই বিষয়ে—যা তোমরা করো।

  238. حَٰفِظُواْ عَلَى ٱلصَّلَوَٰتِ وَٱلصَّلَوٰةِ ٱلۡوُسۡطَىٰ وَقُومُواْ لِلَّهِ قَٰنِتِينَ

    Open ayah 2:238

    তোমরা সালাতসমূহের প্রতি যত্নবান হও, এবং বিশেষত মধ্যবর্তী সালাতে। আর আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও ।

  239. فَإِنۡ خِفۡتُمۡ فَرِجَالًا أَوۡ رُكۡبَانٗاۖ فَإِذَآ أَمِنتُمۡ فَٱذۡكُرُواْ ٱللَّهَ كَمَا عَلَّمَكُم مَّا لَمۡ تَكُونُواْ تَعۡلَمُونَ

    Open ayah 2:239

    যদি তোমরা শঙ্কিত হও, তবে দাঁড়ানো অথবা আরোহী অবস্থাতেই পড়ে নাও। তারপর যখন তোমরা নিরাপদ হও, তখন তোমরা আল্লাহর জিকির করো, যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন, যা তোমরা জানতে না।

  240. وَٱلَّذِينَ يُتَوَفَّوۡنَ مِنكُمۡ وَيَذَرُونَ أَزۡوَٰجٗا وَصِيَّةٗ لِّأَزۡوَٰجِهِم مَّتَٰعًا إِلَى ٱلۡحَوۡلِ غَيۡرَ إِخۡرَاجٖۚ فَإِنۡ خَرَجۡنَ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِي مَا فَعَلۡنَ فِيٓ أَنفُسِهِنَّ مِن مَّعۡرُوفٖۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٞ 

    Open ayah 2:240

    আর যারা তোমাদের মধ্যে স্ত্রীদের রেখে মৃত্যুমুখে পতিত হয়, তারা যেন তাদের স্ত্রীদেরকে ঘর থেকে বের না করে এক বছরের ভরণ-পোষণের অসিয়ত করে যায়। কিন্তু তারা যদি বের হয়ে যায়, বিধি-মোতাবেক নিজেদের জন্য তারা যা করবে, তাতে তোমাদের কোনো পাপ নেই। আর আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  241. وَلِلۡمُطَلَّقَٰتِ مَتَٰعُۢ بِٱلۡمَعۡرُوفِۖ حَقًّا عَلَى ٱلۡمُتَّقِينَ

    Open ayah 2:241

    আর তালাকপ্রাপ্তা নারীদের জন্য বিধি-মোতাবেক ভরণ-পোষণ দেওয়া মুত্তাকিদের কর্তব্য।

  242. كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ

    Open ayah 2:242

    এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বর্ণনা করেন, যাতে তোমরা তা বুঝতে পার।

  243. ۞أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ خَرَجُواْ مِن دِيَٰرِهِمۡ وَهُمۡ أُلُوفٌ حَذَرَ ٱلۡمَوۡتِ فَقَالَ لَهُمُ ٱللَّهُ مُوتُواْ ثُمَّ أَحۡيَٰهُمۡۚ إِنَّ ٱللَّهَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَشۡكُرُونَ

    Open ayah 2:243

    তুমি কি তাদের লক্ষ করনি, যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল? অথচ তারা ছিল হাজার হাজার। অতঃপর আল্লাহ তাদেরকে বললেন, ‘তোমরা মরে যাও।’ পুনরায় তিনি তাদেরকে জীবিত করলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, অথচ অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না।

  244. وَقَٰتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ

    Open ayah 2:244

    তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো এবং জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।

  245. مَّن ذَا ٱلَّذِي يُقۡرِضُ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا فَيُضَٰعِفَهُۥ لَهُۥٓ أَضۡعَافٗا كَثِيرَةٗۚ وَٱللَّهُ يَقۡبِضُ وَيَبۡصُۜطُ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ

    Open ayah 2:245

    কে আছে যে, আল্লাহকে ঋণ দেবে, উত্তম ঋণ? অতঃপর তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দেবেন। আল্লাহই রিজিক সংকুচিত করেন এবং প্রশস্ত করেন। সর্বোপরি তাঁরই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে।

  246. أَلَمۡ تَرَ إِلَى ٱلۡمَلَإِ مِنۢ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ مِنۢ بَعۡدِ مُوسَىٰٓ إِذۡ قَالُواْ لِنَبِيّٖ لَّهُمُ ٱبۡعَثۡ لَنَا مَلِكٗا نُّقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِۖ قَالَ هَلۡ عَسَيۡتُمۡ إِن كُتِبَ عَلَيۡكُمُ ٱلۡقِتَالُ أَلَّا تُقَٰتِلُواْۖ قَالُواْ وَمَا لَنَآ أَلَّا نُقَٰتِلَ فِي سَبِيلِ ٱللَّهِ وَقَدۡ أُخۡرِجۡنَا مِن دِيَٰرِنَا وَأَبۡنَآئِنَاۖ فَلَمَّا كُتِبَ عَلَيۡهِمُ ٱلۡقِتَالُ تَوَلَّوۡاْ إِلَّا قَلِيلٗا مِّنۡهُمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلظَّٰلِمِينَ

    Open ayah 2:246

    মূসার পরে তুমি কি বনি ইসরাঈলের নেতাদেরকে দেখনি? যখন তারা তাদের নবিকে বলল, ‘আমাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করুন, যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি।’ সে বলল, ‘এমন করবে না তো যে, তোমাদের ওপর যুদ্ধ ফরয করা হলে তোমরা আর যুদ্ধ করবে না?’ তারা বলল, ‘আমাদের কী হয়েছে যে, আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না; অথচ আমাদের বের করে দেওয়া হয়েছে আমাদের ঘরবাড়ি ও সন্তানসন্ততি থেকে!’ অতঃপর যখন ফরয করা হলো তাদের ওপর যুদ্ধ, তখন তাদের সল্পসংখ্যক ব্যতীত সবাই পৃষ্ঠ-প্রদর্শন করল। আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ব্যাপারে সম্যক অবগত।

  247. وَقَالَ لَهُمۡ نَبِيُّهُمۡ إِنَّ ٱللَّهَ قَدۡ بَعَثَ لَكُمۡ طَالُوتَ مَلِكٗاۚ قَالُوٓاْ أَنَّىٰ يَكُونُ لَهُ ٱلۡمُلۡكُ عَلَيۡنَا وَنَحۡنُ أَحَقُّ بِٱلۡمُلۡكِ مِنۡهُ وَلَمۡ يُؤۡتَ سَعَةٗ مِّنَ ٱلۡمَالِۚ قَالَ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰهُ عَلَيۡكُمۡ وَزَادَهُۥ بَسۡطَةٗ فِي ٱلۡعِلۡمِ وَٱلۡجِسۡمِۖ وَٱللَّهُ يُؤۡتِي مُلۡكَهُۥ مَن يَشَآءُۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ

    Open ayah 2:247

    তাদের নবি তাদেরকে বলল, ‘নিশ্চয়ই আল্লাহ তালূতকে তোমাদের জন্য বাদশাহ নিযুক্ত করেছেন।’ তারা বলল, ‘আমাদের ওপর তার রাজত্ব কীভাবে হবে? অথচ রাষ্ট্রক্ষমতা পাওয়ার ক্ষেত্রে তার চেয়ে আমাদেরই অধিকার বেশি। আর সে আর্থিক দিক দিয়েও প্রাচুর্যের অধিকারী নয়।’ সে বলল, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর তাকে নির্বাচন করেছেন এবং জ্ঞান ও দৈহিক দিক দিয়ে তাকে সমৃদ্ধি দান করেছেন।’ আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে তাঁর রাজ্য দান করেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।

  248. وَقَالَ لَهُمۡ نَبِيُّهُمۡ إِنَّ ءَايَةَ مُلۡكِهِۦٓ أَن يَأۡتِيَكُمُ ٱلتَّابُوتُ فِيهِ سَكِينَةٞ مِّن رَّبِّكُمۡ وَبَقِيَّةٞ مِّمَّا تَرَكَ ءَالُ مُوسَىٰ وَءَالُ هَٰرُونَ تَحۡمِلُهُ ٱلۡمَلَٰٓئِكَةُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لَّكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ

    Open ayah 2:248

    তাদের নবি তাদের বলল, ‘নিশ্চয়ই তার রাজত্বের নিদর্শন হলো, তোমাদের কাছে সেই সিন্দুকটি আসবে, যাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি আর মূসা এবং হারূন পরিবারবর্গের পরিত্যক্ত সামগ্রী; ফেরেশতাগণ তা বহন করে আনবে। নিশ্চয়ই তাতে রয়েছে অনেক বড় নিদর্শন; যদি তোমরা মু’মিন হও।’

  249. فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِٱلۡجُنُودِ قَالَ إِنَّ ٱللَّهَ مُبۡتَلِيكُم بِنَهَرٖ فَمَن شَرِبَ مِنۡهُ فَلَيۡسَ مِنِّي وَمَن لَّمۡ يَطۡعَمۡهُ فَإِنَّهُۥ مِنِّيٓ إِلَّا مَنِ ٱغۡتَرَفَ غُرۡفَةَۢ بِيَدِهِۦۚ فَشَرِبُواْ مِنۡهُ إِلَّا قَلِيلٗا مِّنۡهُمۡۚ فَلَمَّا جَاوَزَهُۥ هُوَ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ قَالُواْ لَا طَاقَةَ لَنَا ٱلۡيَوۡمَ بِجَالُوتَ وَجُنُودِهِۦۚ قَالَ ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَٰقُواْ ٱللَّهِ كَم مِّن فِئَةٖ قَلِيلَةٍ غَلَبَتۡ فِئَةٗ كَثِيرَةَۢ بِإِذۡنِ ٱللَّهِۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّٰبِرِينَ

    Open ayah 2:249

    অতঃপর যখন তালূত সৈন্য-সামন্ত নিয়ে বের হলো, তখন সে বলল, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের একটি নদীর মাধ্যমে পরীক্ষা করবেন। সুতরাং যে সেখান থেকে পান করবে সে আমার দলভুক্ত নয়; আর যে তার স্বাদ গ্রহণ করবে না সে-ই আমার দলভুক্ত। তবে হাতের আঁজলা ভরে সামান্য পান করলে অপরাধ হবে না।’ অতঃপর তাদের সামান্য কয়েকজন ছাড়া সবাই তা থেকে পানি পান করল। তারপর যখন সে এবং তার সাথে যারা ঈমান এনেছিল তারা তা অতিক্রম করল, তারা বলল, ‘আজকের দিনে আমাদের শক্তি নেই জালূত এবং তার সেনাবাহিনীর সাথে জিহাদ করার।’ আল্লাহর সাথে সাক্ষাতে বিশ্বাসীরা বলল, ‘কত ক্ষুদ্র দল বৃহৎদলকে আল্লাহর হুকুমে পরাভূত করেছে! আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।’

  250. وَلَمَّا بَرَزُواْ لِجَالُوتَ وَجُنُودِهِۦ قَالُواْ رَبَّنَآ أَفۡرِغۡ عَلَيۡنَا صَبۡرٗا وَثَبِّتۡ أَقۡدَامَنَا وَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ 

    Open ayah 2:250

    আর যখন তারা জালূত ও তার সেনাবাহিনীর মুখোমুখি হলো, তারা বলল, ‘হে আমাদের রব, আমাদের ওপর ধৈর্য ঢেলে দিন এবং আমাদের দৃঢ়পদ রাখুন, আর আমাদেরকে কাফির জাতির বিরুদ্ধে সাহায্য করুন।’

  251. فَهَزَمُوهُم بِإِذۡنِ ٱللَّهِ وَقَتَلَ دَاوُۥدُ جَالُوتَ وَءَاتَىٰهُ ٱللَّهُ ٱلۡمُلۡكَ وَٱلۡحِكۡمَةَ وَعَلَّمَهُۥ مِمَّا يَشَآءُۗ وَلَوۡلَا دَفۡعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعۡضَهُم بِبَعۡضٖ لَّفَسَدَتِ ٱلۡأَرۡضُ وَلَٰكِنَّ ٱللَّهَ ذُو فَضۡلٍ عَلَى ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 2:251

    আর তারা তাদেরকে আল্লাহর হুকুমে পরাজিত করল; আর দাঊদ জালূতকে হত্যা করল এবং আল্লাহ তাকে দান করলেন রাজত্ব ও প্রজ্ঞা, আর যা ইচ্ছা শিক্ষা দিলেন তাকে। যদি আল্লাহ মানুষের কতককে কতকের দ্বারা প্রতিহত না করতেন, তাহলে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত; কিন্তু বিশ্ববাসীর প্রতি আল্লাহ অনুগ্রহশীল।

  252. تِلۡكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتۡلُوهَا عَلَيۡكَ بِٱلۡحَقِّۚ وَإِنَّكَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ

    Open ayah 2:252

    এগুলো আল্লাহর নিদর্শনাবলি, যা আমি তোমার নিকট যথাযথভাবে বর্ণনা করছি, আর নিশ্চয়ই তুমি রাসূলগণের অন্তর্ভুক্ত।

  253. ۞تِلۡكَ ٱلرُّسُلُ فَضَّلۡنَا بَعۡضَهُمۡ عَلَىٰ بَعۡضٖۘ مِّنۡهُم مَّن كَلَّمَ ٱللَّهُۖ وَرَفَعَ بَعۡضَهُمۡ دَرَجَٰتٖۚ وَءَاتَيۡنَا عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱلۡبَيِّنَٰتِ وَأَيَّدۡنَٰهُ بِرُوحِ ٱلۡقُدُسِۗ وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَا ٱقۡتَتَلَ ٱلَّذِينَ مِنۢ بَعۡدِهِم مِّنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَٰتُ وَلَٰكِنِ ٱخۡتَلَفُواْ فَمِنۡهُم مَّنۡ ءَامَنَ وَمِنۡهُم مَّن كَفَرَۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَا ٱقۡتَتَلُواْ وَلَٰكِنَّ ٱللَّهَ يَفۡعَلُ مَا يُرِيدُ

    Open ayah 2:253

    ওই রাসূলগণ, আমি তাদের কাউকে কারও ওপর মর্যাদা দিয়েছি। তাদের মধ্যে কারও সাথে আল্লাহ কথা বলেছেন, আর কারো মর্যাদা উচ্চতর করেছেন আর আমি মারইয়াম-তনয় ঈসাকে সুস্পষ্ট নিদর্শনসমূহ দান করেছি, এবং তাকে শক্তিশালী করেছি রূহুল-কুদসের মাধ্যমে। আর আল্লাহ যদি চাইতেন, তাদের পরবর্তীরা পরস্পর যুদ্ধ করত না তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসমূহ আসার পর। কিন্তু তারা মতবিরোধে লিপ্ত হয়েছে। ফলে তাদের কতক ঈমান এনেছে, আর কতক কুফুরি করেছে। আর আল্লাহ যদি চাইতেন তারা পরস্পর যুদ্ধ করত না, কিন্তু আল্লাহ যা ইচ্ছা তাই করেন।

  254. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَنفِقُواْ مِمَّا رَزَقۡنَٰكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَ يَوۡمٞ لَّا بَيۡعٞ فِيهِ وَلَا خُلَّةٞ وَلَا شَفَٰعَةٞۗ وَٱلۡكَٰفِرُونَ هُمُ ٱلظَّٰلِمُونَ

    Open ayah 2:254

    হে মু ‘ মিনগণ, আমি তোমাদেরকে যে রিযিক দিয়েছি, সেদিন আসার পূর্বেই তোমরা তা থেকে ব্যয় করো, যেদিন না আছে বেচা-কেনা, না আছে বন্ধুত্ব এবং সুপারিশ। আর কাফিররাই হলো প্রকৃত সীমালঙ্ঘনকারী।

  255. ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡحَيُّ ٱلۡقَيُّومُۚ لَا تَأۡخُذُهُۥ سِنَةٞ وَلَا نَوۡمٞۚ لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ مَن ذَا ٱلَّذِي يَشۡفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذۡنِهِۦۚ يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡۖ وَلَا يُحِيطُونَ بِشَيۡءٖ مِّنۡ عِلۡمِهِۦٓ إِلَّا بِمَا شَآءَۚ وَسِعَ كُرۡسِيُّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَۖ وَلَا يَـُٔودُهُۥ حِفۡظُهُمَاۚ وَهُوَ ٱلۡعَلِيُّ ٱلۡعَظِيمُ

    Open ayah 2:255

    আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আসমানসমূহ ও যমিনে যা কিছু রয়েছে, সবই তাঁর। এমন কে আছে, যে সুপারিশ করতে পারে তাঁর কাছে তার অনুমতি ব্যতীত? তাদের সম্মুখে ও পশ্চাতের সবই তিনি অবগত আছেন। তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া তাঁর অসীম জ্ঞানের কোনো কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর কুরসি আসমানসমূহ ও যমিন পরিব্যাপ্ত হয়ে আছে । আর এ দুটির সংরক্ষণ তাকে ক্লান্ত করে না। তিনি সর্বোচ্চ, সুমহান।

  256. لَآ إِكۡرَاهَ فِي ٱلدِّينِۖ قَد تَّبَيَّنَ ٱلرُّشۡدُ مِنَ ٱلۡغَيِّۚ فَمَن يَكۡفُرۡ بِٱلطَّٰغُوتِ وَيُؤۡمِنۢ بِٱللَّهِ فَقَدِ ٱسۡتَمۡسَكَ بِٱلۡعُرۡوَةِ ٱلۡوُثۡقَىٰ لَا ٱنفِصَامَ لَهَاۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ

    Open ayah 2:256

    দীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। অবশ্যই সত্য ভ্রষ্টতা থেকে পৃথক রূপে স্পষ্ট হয়ে গেছে। সুতরাং যে তাগূতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, সে সুদৃঢ় হাতল আঁকড়ে ধরল, যা বিচ্ছিন্ন হবার নয়। আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।

  257. ٱللَّهُ وَلِيُّ ٱلَّذِينَ ءَامَنُواْ يُخۡرِجُهُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۖ وَٱلَّذِينَ كَفَرُوٓاْ أَوۡلِيَآؤُهُمُ ٱلطَّٰغُوتُ يُخۡرِجُونَهُم مِّنَ ٱلنُّورِ إِلَى ٱلظُّلُمَٰتِۗ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ

    Open ayah 2:257

    যারা ঈমান আনে আল্লাহ তাদের অভিভাবক, তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকারসমূহ থেকে আলোর দিকে। আর যারা কুফুরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগূত। সে তাদেরকে বের করে আনে আলো থেকে অন্ধকারসমূহের দিকে। তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে।

  258. أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِي حَآجَّ إِبۡرَٰهِـۧمَ فِي رَبِّهِۦٓ أَنۡ ءَاتَىٰهُ ٱللَّهُ ٱلۡمُلۡكَ إِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّيَ ٱلَّذِي يُحۡيِۦ وَيُمِيتُ قَالَ أَنَا۠ أُحۡيِۦ وَأُمِيتُۖ قَالَ إِبۡرَٰهِـۧمُ فَإِنَّ ٱللَّهَ يَأۡتِي بِٱلشَّمۡسِ مِنَ ٱلۡمَشۡرِقِ فَأۡتِ بِهَا مِنَ ٱلۡمَغۡرِبِ فَبُهِتَ ٱلَّذِي كَفَرَۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 2:258

    তুমি কি তার সম্পর্কে চিন্তা করেছ, যে তার রবের ব্যাপারে বাদানুবাদ করেছে ইবরাহীমের সাথে, যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন? ইবরাহীম যখন বলল, ‘আমার রব তিনিই, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান।’ সে বলল, ‘আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটিয়ে থাকি।’ ইবরাহীম বলল, ‘নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন। এবার তুমি তাকে পশ্চিম দিক থেকে উদয় করাও তো!’ অতঃপর যে (নমরূদ) কুফুরি করেছে, সে হতভম্ব হয়ে গেল। আর আল্লাহ সীমালঙ্ঘনকারী সম্প্রদায়কে হিদায়াত দেন না।

  259. أَوۡ كَٱلَّذِي مَرَّ عَلَىٰ قَرۡيَةٖ وَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا قَالَ أَنَّىٰ يُحۡيِۦ هَٰذِهِ ٱللَّهُ بَعۡدَ مَوۡتِهَاۖ فَأَمَاتَهُ ٱللَّهُ مِاْئَةَ عَامٖ ثُمَّ بَعَثَهُۥۖ قَالَ كَمۡ لَبِثۡتَۖ قَالَ لَبِثۡتُ يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖۖ قَالَ بَل لَّبِثۡتَ مِاْئَةَ عَامٖ فَٱنظُرۡ إِلَىٰ طَعَامِكَ وَشَرَابِكَ لَمۡ يَتَسَنَّهۡۖ وَٱنظُرۡ إِلَىٰ حِمَارِكَ وَلِنَجۡعَلَكَ ءَايَةٗ لِّلنَّاسِۖ وَٱنظُرۡ إِلَى ٱلۡعِظَامِ كَيۡفَ نُنشِزُهَا ثُمَّ نَكۡسُوهَا لَحۡمٗاۚ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥ قَالَ أَعۡلَمُ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ

    Open ayah 2:259

    অথবা ওই ব্যক্তির অবস্থা চিন্তা করেছ? যে এমন এক জনপদ অতিক্রম করছিল—যা বিধ্বস্ত হয়ে পড়েছিল তার ভিত্তির ওপর। সে বলল, ‘কেমন করে আল্লাহ মরণের পর একে জীবিত করবেন?’ অতঃপর আল্লাহ তাকে একশো বছরের জন্য মৃত্যু দিলেন। তারপর তাকে পুনর্জীবিত করলেন। বললেন, ‘কত কাল অবস্থান করলে?’ সে বলল, ‘আমি একদিন বা একদিনের কিছু অংশ অবস্থান করেছি। (আল্লাহ) বললেন, বরং তুমি অবস্থান করেছ একশো বছর। অতএব, তুমি লক্ষ করো তোমার খাদ্য ও পানীয়র দিকে, সেগুলো পচেনি এবং তুমি লক্ষ করো তোমার গাধার দিকে। যেন আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে চাই। আর তুমি লক্ষ করো হাড়গুলোর দিকে, কীভাবে আমি তা সংযোজন করি এবং সেগুলোর ওপর মাংসের আবরণ পরিয়ে দিই। অতঃপর যখন তার নিকট স্পষ্ট হলো, সে বলল, ‘নিশ্চয়ই আমি জানি আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান।’

  260. وَإِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّ أَرِنِي كَيۡفَ تُحۡيِ ٱلۡمَوۡتَىٰۖ قَالَ أَوَلَمۡ تُؤۡمِنۖ قَالَ بَلَىٰ وَلَٰكِن لِّيَطۡمَئِنَّ قَلۡبِيۖ قَالَ فَخُذۡ أَرۡبَعَةٗ مِّنَ ٱلطَّيۡرِ فَصُرۡهُنَّ إِلَيۡكَ ثُمَّ ٱجۡعَلۡ عَلَىٰ كُلِّ جَبَلٖ مِّنۡهُنَّ جُزۡءٗا ثُمَّ ٱدۡعُهُنَّ يَأۡتِينَكَ سَعۡيٗاۚ وَٱعۡلَمۡ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ 

    Open ayah 2:260

    আর স্মরণ করো, যখন ইবরাহীম বলল, ‘হে আমার রব , আমাকে দেখাও—কীভাবে তুমি মৃতকে জীবিত করবে।’ তিনি বললেন, ‘ তুমি কি বিশ্বাস কর না?’ সে বলল, ‘হ্যাঁ অবশ্যই, তবে যেন আমার অন্তর প্রশান্তি লাভ করে।’ তিনি বললেন, ‘তবে চারটি পাখি ধরো। সেগুলোকে নিজের পোষ মানাও, অতঃপর সেগুলোর দেহের একেকটি অংশ প্রত্যেক পাহাড়ে রাখো। তারপর সেগুলোকে ডাকো; সেগুলো তোমার নিকট দৌড়ে আসবে। আর জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’

  261. مَّثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنۢبَتَتۡ سَبۡعَ سَنَابِلَ فِي كُلِّ سُنۢبُلَةٖ مِّاْئَةُ حَبَّةٖۗ وَٱللَّهُ يُضَٰعِفُ لِمَن يَشَآءُۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ

    Open ayah 2:261

    যারা আল্লাহর রাস্তায় নিজেদের ধনসম্পদ ব্যয় করে তাদের (দানের) উদাহরণ একটি বীজের মতো, যা সাতটি শীষ উৎপাদন করে, প্রত্যেকটি শীষে থাকে একশো করে দানা; এবং আল্লাহ যাকে ইচ্ছা বহু গুণে বৃদ্ধি করে দেন, আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।

  262. ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ ثُمَّ لَا يُتۡبِعُونَ مَآ أَنفَقُواْ مَنّٗا وَلَآ أَذٗى لَّهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ

    Open ayah 2:262

    যারা তাদের ধনসম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, অতঃপর ব্যয়কৃত দানের খোঁটা এবং কষ্ট দেয় না, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার এবং তাদের কোনো ভয় নেই, আর তারা চিন্তিতও হবে না।

  263. ۞قَوۡلٞ مَّعۡرُوفٞ وَمَغۡفِرَةٌ خَيۡرٞ مِّن صَدَقَةٖ يَتۡبَعُهَآ أَذٗىۗ وَٱللَّهُ غَنِيٌّ حَلِيمٞ

    Open ayah 2:263

    উত্তম কথা বলা এবং ক্ষমা ওই দান-খয়রাত অপেক্ষা উত্তম, যে দানের পরে কষ্ট দেওয়া হয়। আল্লাহ অমুখাপেক্ষী, পরম সহিষ্ণু।

  264. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُبۡطِلُواْ صَدَقَٰتِكُم بِٱلۡمَنِّ وَٱلۡأَذَىٰ كَٱلَّذِي يُنفِقُ مَالَهُۥ رِئَآءَ ٱلنَّاسِ وَلَا يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۖ فَمَثَلُهُۥ كَمَثَلِ صَفۡوَانٍ عَلَيۡهِ تُرَابٞ فَأَصَابَهُۥ وَابِلٞ فَتَرَكَهُۥ صَلۡدٗاۖ لَّا يَقۡدِرُونَ عَلَىٰ شَيۡءٖ مِّمَّا كَسَبُواْۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 2:264

    হে মু ‘ মিনগণ, তোমরা তোমাদের দানকে খোঁটা ও কষ্ট দিয়ে নষ্ট করো না ওই ব্যক্তির মতো, যে তার ধনসম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে না। ‍সুতরাং তার দৃষ্টান্ত এমন একটি মসৃণ পাথর, যার ওপর কিছু মাটি রয়েছে। অতঃপর এর উপর প্রবল বৃষ্টি বর্ষিত হয়ে তাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিলো। তারা উপার্জিত সম্পদে কোনো প্রতিদান লাভ করবে না। আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত দেন না।

  265. وَمَثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمُ ٱبۡتِغَآءَ مَرۡضَاتِ ٱللَّهِ وَتَثۡبِيتٗا مِّنۡ أَنفُسِهِمۡ كَمَثَلِ جَنَّةِۭ بِرَبۡوَةٍ أَصَابَهَا وَابِلٞ فَـَٔاتَتۡ أُكُلَهَا ضِعۡفَيۡنِ فَإِن لَّمۡ يُصِبۡهَا وَابِلٞ فَطَلّٞۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٌ

    Open ayah 2:265

    আর ওই সকল মানুষ যারা তাদের ধনসম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং নিজের মনকে সুদৃঢ় করার জন্য, তাদের উপমা টিলায় অবস্থিত বাগানের মতো, তাতে বর্ষিত হয় প্রবল বৃষ্টি; ফলে তা দ্বিগুণ ফ্ল-ফসল উৎপন্ন করে। তবে যদি প্রবল বৃষ্টি না-ও হয়, তবে হালকা বর্ষণই যথেষ্ট। তোমরা যা কর, আল্লাহ ওই বিষয়ে সম্যক দ্রষ্টা।

  266. أَيَوَدُّ أَحَدُكُمۡ أَن تَكُونَ لَهُۥ جَنَّةٞ مِّن نَّخِيلٖ وَأَعۡنَابٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ لَهُۥ فِيهَا مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ وَأَصَابَهُ ٱلۡكِبَرُ وَلَهُۥ ذُرِّيَّةٞ ضُعَفَآءُ فَأَصَابَهَآ إِعۡصَارٞ فِيهِ نَارٞ فَٱحۡتَرَقَتۡۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُمۡ تَتَفَكَّرُونَ

    Open ayah 2:266

    তোমাদের কেউ কি কামনা করে যে, তার একটি খেজুর ও আঙুরের বাগান হবে, প্রবাহিত হবে তার তলদেশ দিয়ে নদ-নদী, তাতে থাকবে সর্বপ্রকার ফল-মূল। অতঃপর সে বার্ধক্যে পৌঁছে এদিকে তার রয়েছে দুর্বল সন্তানসন্ততি, অতঃপর তাতে আঘাত হানে ঘূর্ণিবায়ু, যাতে আছে আগুন, ফলে তাকে ভস্মীভূত করে দেয়? এভাবে আল্লাহ তোমাদের জন্য নিদর্শনসমূহ বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তাভাবনা করো।

  267. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَنفِقُواْ مِن طَيِّبَٰتِ مَا كَسَبۡتُمۡ وَمِمَّآ أَخۡرَجۡنَا لَكُم مِّنَ ٱلۡأَرۡضِۖ وَلَا تَيَمَّمُواْ ٱلۡخَبِيثَ مِنۡهُ تُنفِقُونَ وَلَسۡتُم بِـَٔاخِذِيهِ إِلَّآ أَن تُغۡمِضُواْ فِيهِۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ غَنِيٌّ حَمِيدٌ

    Open ayah 2:267

    হে মু ’ মিনগণ, তোমাদের উপার্জিত সম্পদ এবং ভূমি থেকে আমি তোমাদের জন্য যা উদ্গত করি, তা থেকে পবিত্র বস্তু দান করো; তা থেকে নিকৃষ্ট জিনিস ব্যয় করতে মনস্থ করো না। অথচ, তা তোমরা গ্রহণ করো না, তা থেকে চোখ বন্ধ করা ছাড়া। আর জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।

  268. ٱلشَّيۡطَٰنُ يَعِدُكُمُ ٱلۡفَقۡرَ وَيَأۡمُرُكُم بِٱلۡفَحۡشَآءِۖ وَٱللَّهُ يَعِدُكُم مَّغۡفِرَةٗ مِّنۡهُ وَفَضۡلٗاۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ

    Open ayah 2:268

    শয়তান তোমাদের অভাবের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।

  269. يُؤۡتِي ٱلۡحِكۡمَةَ مَن يَشَآءُۚ وَمَن يُؤۡتَ ٱلۡحِكۡمَةَ فَقَدۡ أُوتِيَ خَيۡرٗا كَثِيرٗاۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ

    Open ayah 2:269

    তিনি যাকে ইচ্ছা হিকমাহ দান করেন, আর যাকে হিকমাহ দান করা হয়, সে লাভ করে প্রভূত কল্যাণ। আর জ্ঞানী ব্যক্তিরা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না।

  270. وَمَآ أَنفَقۡتُم مِّن نَّفَقَةٍ أَوۡ نَذَرۡتُم مِّن نَّذۡرٖ فَإِنَّ ٱللَّهَ يَعۡلَمُهُۥۗ وَمَا لِلظَّٰلِمِينَ مِنۡ أَنصَارٍ 

    Open ayah 2:270

    তোমরা যা খরচ কর অথবা যা মানত কর, নিশ্চয়ই আল্লাহ তা জানেন। আর সীমালঙ্ঘনকারীদের কোনো সাহায্যকারী নেই।

  271. إِن تُبۡدُواْ ٱلصَّدَقَٰتِ فَنِعِمَّا هِيَۖ وَإِن تُخۡفُوهَا وَتُؤۡتُوهَا ٱلۡفُقَرَآءَ فَهُوَ خَيۡرٞ لَّكُمۡۚ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّـَٔاتِكُمۡۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ

    Open ayah 2:271

    যদি তোমরা প্রকাশ্যে দান করো, তবে তা কতই না উত্তম। আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও, তবে তা তোমাদের জন্য আরও উত্তম; আল্লাহ তোমাদের কিছু গুনাহ মুছে দেবেন। আল্লাহ তোমাদের যাবতীয় কাজ সম্পর্কে সম্যক অবগত।

  272. ۞لَّيۡسَ عَلَيۡكَ هُدَىٰهُمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ يَهۡدِي مَن يَشَآءُۗ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ فَلِأَنفُسِكُمۡۚ وَمَا تُنفِقُونَ إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ ٱللَّهِۚ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ يُوَفَّ إِلَيۡكُمۡ وَأَنتُمۡ لَا تُظۡلَمُونَ

    Open ayah 2:272

    তাদেরকে হিদায়াত দেওয়ার দায়িত্ব তোমার নয়; বরং আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। যে সম্পদ তোমরা ব্যয় করো, তা নিজ উপাকারার্থেই করো। আর তোমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই ব্যয় করো। তোমরা যে অর্থ ব্যয় করবে, তার পুরস্কার পূর্ণ করে দেওয়া হবে এবং তোমাদের প্রতি অবিচার করা হবে না।

  273. لِلۡفُقَرَآءِ ٱلَّذِينَ أُحۡصِرُواْ فِي سَبِيلِ ٱللَّهِ لَا يَسۡتَطِيعُونَ ضَرۡبٗا فِي ٱلۡأَرۡضِ يَحۡسَبُهُمُ ٱلۡجَاهِلُ أَغۡنِيَآءَ مِنَ ٱلتَّعَفُّفِ تَعۡرِفُهُم بِسِيمَٰهُمۡ لَا يَسۡـَٔلُونَ ٱلنَّاسَ إِلۡحَافٗاۗ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ

    Open ayah 2:273

    এই দান ওই সকল অভাবগ্রস্তের জন্য—যারা আল্লাহর পথে ব্যাপৃত ও অবরুদ্ধ হয়ে গেছে, জীবিকার সন্ধানে যমিনে ভ্রমণ করতে পারে না; নিবৃত থাকার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে অভাবমুক্ত মনে করে; তুমি তাদেরকে তাদের লক্ষণ দ্বারা চিনতে পারবে। তারা মানুষের কাছে কাকুতি-মিনতি করে চায় না। তোমরা যে সম্পদই দান কর, যে-সম্পর্কে আল্লাহ সম্যক জ্ঞাত।

  274. ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ سِرّٗا وَعَلَانِيَةٗ فَلَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ

    Open ayah 2:274

    যারা স্বীয় ধন-সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে। তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের রবের নিকট। তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা চিন্তিতও হবে না।

  275. ٱلَّذِينَ يَأۡكُلُونَ ٱلرِّبَوٰاْ لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ ٱلَّذِي يَتَخَبَّطُهُ ٱلشَّيۡطَٰنُ مِنَ ٱلۡمَسِّۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُوٓاْ إِنَّمَا ٱلۡبَيۡعُ مِثۡلُ ٱلرِّبَوٰاْۗ وَأَحَلَّ ٱللَّهُ ٱلۡبَيۡعَ وَحَرَّمَ ٱلرِّبَوٰاْۚ فَمَن جَآءَهُۥ مَوۡعِظَةٞ مِّن رَّبِّهِۦ فَٱنتَهَىٰ فَلَهُۥ مَا سَلَفَ وَأَمۡرُهُۥٓ إِلَى ٱللَّهِۖ وَمَنۡ عَادَ فَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ

    Open ayah 2:275

    যারা সুদ খায়, তারা ওই ব্যক্তির মতো দাঁড়াবে, যাকে শয়তান স্বীয় স্পর্শ দ্বারা পাগল করে দেয়। এটা এজন্য যে, তারা বলে, নিশ্চয়ই ব্যাবসা তো সুদের মতোই! অথচ আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। অতঃপর যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হয়েছে, তবে অতীতে যা হয়েছে তা তারই; তার বিষয় আল্লাহর ওপর ন্যস্ত। আর যারা পুনরায় সুদ গ্রহণ করবে, তারা জাহান্নামের অধিবাসী; তারা সেখানে চিরস্থায়ী হবে।

  276. يَمۡحَقُ ٱللَّهُ ٱلرِّبَوٰاْ وَيُرۡبِي ٱلصَّدَقَٰتِۗ وَٱللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ

    Open ayah 2:276

    আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপাচারীকে ভালোবাসেন না।

  277. إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ لَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ

    Open ayah 2:277

    নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, সালাত প্রতিষ্ঠা করেছে এবং যাকাত প্রদান করেছে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান। তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।

  278. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَذَرُواْ مَا بَقِيَ مِنَ ٱلرِّبَوٰٓاْ إِن كُنتُم مُّؤۡمِنِينَ

    Open ayah 2:278

    হে মু ’ মিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে, তা পরিত্যাগ করো, যদি তোমরা মু’মিন হয়ে থাকো।

  279. فَإِن لَّمۡ تَفۡعَلُواْ فَأۡذَنُواْ بِحَرۡبٖ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦۖ وَإِن تُبۡتُمۡ فَلَكُمۡ رُءُوسُ أَمۡوَٰلِكُمۡ لَا تَظۡلِمُونَ وَلَا تُظۡلَمُونَ

    Open ayah 2:279

    আর যদি তোমরা তা না করো, তবে আল্লাহ এবং তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কিন্তু যদি তোমরা তাওবা করো, তবে মূলধন তোমাদেরই থাকবে। (এভাবে) তোমরা কারও প্রতি অত্যাচার করবে না এবং তোমরাও অত্যাচারিত হবে না।

  280. وَإِن كَانَ ذُو عُسۡرَةٖ فَنَظِرَةٌ إِلَىٰ مَيۡسَرَةٖۚ وَأَن تَصَدَّقُواْ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ 

    Open ayah 2:280

    আর যদি সে অভাবগ্রস্ত হয়, তবে সচ্ছলতা আসা পর্যন্ত অবকাশ (পাওয়া ন্যায়সঙ্গত অধিকার)। আর দান করে দিলে তা খুবই উত্তম, যদি তোমরা জানতে।

  281. وَٱتَّقُواْ يَوۡمٗا تُرۡجَعُونَ فِيهِ إِلَى ٱللَّهِۖ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ

    Open ayah 2:281

    আর তোমরা ওই দিনকে ভয় করো, যে দিন তোমাদের আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। অতঃপর প্রত্যেককেই তার কর্মের ফল পূর্ণমাত্রায় দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো অবিচার করা হবে না।

  282. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا تَدَايَنتُم بِدَيۡنٍ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى فَٱكۡتُبُوهُۚ وَلۡيَكۡتُب بَّيۡنَكُمۡ كَاتِبُۢ بِٱلۡعَدۡلِۚ وَلَا يَأۡبَ كَاتِبٌ أَن يَكۡتُبَ كَمَا عَلَّمَهُ ٱللَّهُۚ فَلۡيَكۡتُبۡ وَلۡيُمۡلِلِ ٱلَّذِي عَلَيۡهِ ٱلۡحَقُّ وَلۡيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥ وَلَا يَبۡخَسۡ مِنۡهُ شَيۡـٔٗاۚ فَإِن كَانَ ٱلَّذِي عَلَيۡهِ ٱلۡحَقُّ سَفِيهًا أَوۡ ضَعِيفًا أَوۡ لَا يَسۡتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلۡيُمۡلِلۡ وَلِيُّهُۥ بِٱلۡعَدۡلِۚ وَٱسۡتَشۡهِدُواْ شَهِيدَيۡنِ مِن رِّجَالِكُمۡۖ فَإِن لَّمۡ يَكُونَا رَجُلَيۡنِ فَرَجُلٞ وَٱمۡرَأَتَانِ مِمَّن تَرۡضَوۡنَ مِنَ ٱلشُّهَدَآءِ أَن تَضِلَّ إِحۡدَىٰهُمَا فَتُذَكِّرَ إِحۡدَىٰهُمَا ٱلۡأُخۡرَىٰۚ وَلَا يَأۡبَ ٱلشُّهَدَآءُ إِذَا مَا دُعُواْۚ وَلَا تَسۡـَٔمُوٓاْ أَن تَكۡتُبُوهُ صَغِيرًا أَوۡ كَبِيرًا إِلَىٰٓ أَجَلِهِۦۚ ذَٰلِكُمۡ أَقۡسَطُ عِندَ ٱللَّهِ وَأَقۡوَمُ لِلشَّهَٰدَةِ وَأَدۡنَىٰٓ أَلَّا تَرۡتَابُوٓاْ إِلَّآ أَن تَكُونَ تِجَٰرَةً حَاضِرَةٗ تُدِيرُونَهَا بَيۡنَكُمۡ فَلَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَلَّا تَكۡتُبُوهَاۗ وَأَشۡهِدُوٓاْ إِذَا تَبَايَعۡتُمۡۚ وَلَا يُضَآرَّ كَاتِبٞ وَلَا شَهِيدٞۚ وَإِن تَفۡعَلُواْ فَإِنَّهُۥ فُسُوقُۢ بِكُمۡۗ وَٱتَّقُواْ ٱللَّهَۖ وَيُعَلِّمُكُمُ ٱللَّهُۗ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ

    Open ayah 2:282

    হে মু’মিন গণ, যখন তোমরা পরস্পর নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান-প্রদান করো, তখন তা লিপিবদ্ধ করে নাও এবং তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায়সংগতভাবে তা লিখে দেয়; কোনো লেখক যেন লিখতে অস্বীকার না করে। যেমন আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন, তেমন তার উচিত লেখা। যার দায়িত্বে ঋণ, সে যেন লেখিয়ে নেয়, আর যেন (এক্ষেত্রে) ভয় করে তার রব আল্লাহকে এবং লেখার মধ্যে বিন্দুমাত্রও কম না করে। যার দায় (ঋণী ব্যক্তি), সে যদি নির্বোধ বা দুর্বল হয়, অথবা নিজে লেখার বিষয়বস্তু বলতে অক্ষম হয়, তবে যেন তার অভিভাবক ন্যায়সংগতভাবে তা লেখিয়ে নেয়। তোমাদের পুরুষদের মধ্য থেকে দুজন সাক্ষী রাখো; যদি দুজন পুরুষ না হয়, তবে একজন পুরুষ ও দুজন মহিলা সাক্ষীদের মধ্য থেকে যাদের তোমরা পছন্দ কর, (তাদের রাখো) যাতে একজন ভুলে গেলে অন্যজন স্মরণ করিয়ে দেয়। সাক্ষীগণ যেন অস্বীকার না করে; যখন তাদের ডাকা হয়। তোমরা এতে বিরক্ত হয়ো না, তোমরা লিখবে তা ছোট হোক কিংবা বড়, তার নির্দিষ্ট সময়সহ। এটা আল্লাহর নিকট অধিক ন্যায়সংগত এবং দৃঢ়তর সাক্ষ্য-প্রমাণের জন্য এবং তোমাদের সন্দেহে পতিত না-হওয়ার অধিক উপযুক্ত। কিন্তু যদি তোমরা পরস্পর নগদ ব্যবসা কর, তবে তা না লিখলে তোমাদের কোনো দোষ নেই। তোমরা ক্রয়-বিক্রয়ের সময় সাক্ষী রেখো, কোনো লেখক ও সাক্ষীকে যেন কষ্ট দেওয়া না হয়। (অথবা কোনো লেখক বা সাক্ষী যেন কষ্ট না দেয়) যদি তোমরা এরূপ করো, তবে তা তোমাদের পক্ষ থেকে পাপাচার। আল্লাহকে ভয় করো আর আল্লাহ তোমাদের শিক্ষা দেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত ।

  283. ۞وَإِن كُنتُمۡ عَلَىٰ سَفَرٖ وَلَمۡ تَجِدُواْ كَاتِبٗا فَرِهَٰنٞ مَّقۡبُوضَةٞۖ فَإِنۡ أَمِنَ بَعۡضُكُم بَعۡضٗا فَلۡيُؤَدِّ ٱلَّذِي ٱؤۡتُمِنَ أَمَٰنَتَهُۥ وَلۡيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥۗ وَلَا تَكۡتُمُواْ ٱلشَّهَٰدَةَۚ وَمَن يَكۡتُمۡهَا فَإِنَّهُۥٓ ءَاثِمٞ قَلۡبُهُۥۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ عَلِيمٞ

    Open ayah 2:283

    আর তোমরা যদি সফরে থাকো এবং কোনো লেখক না পাও তবে তোমরা কোনো বস্তু বন্ধক রেখে তার দখল বুঝিয়ে দাও। যদি একে অন্যকে বিশ্বাস করে, তবে যাকে বিশ্বাস করা হয়, সে যেন তার কাছে থাকা আমানত ফিরিয়ে দেয় এবং স্বীয় রব আল্লাহকে ভয় করে। তোমরা সাক্ষ্য গোপন করো না; আর যে তা গোপন করে, তার অন্তর পাপী। আর তোমরা যা কর আল্লাহ ওই বিষয়ে সম্যক জ্ঞান রাখেন।

  284. لِّلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَإِن تُبۡدُواْ مَا فِيٓ أَنفُسِكُمۡ أَوۡ تُخۡفُوهُ يُحَاسِبۡكُم بِهِ ٱللَّهُۖ فَيَغۡفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ

    Open ayah 2:284

    আসমানসমূহ ও যমিনে যা আছে, সব আল্লাহরই। যদি তোমরা প্রকাশ করো বা গোপন করো যা তোমাদের অন্তরে রয়েছে, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।

  285. ءَامَنَ ٱلرَّسُولُ بِمَآ أُنزِلَ إِلَيۡهِ مِن رَّبِّهِۦ وَٱلۡمُؤۡمِنُونَۚ كُلٌّ ءَامَنَ بِٱللَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ لَا نُفَرِّقُ بَيۡنَ أَحَدٖ مِّن رُّسُلِهِۦۚ وَقَالُواْ سَمِعۡنَا وَأَطَعۡنَاۖ غُفۡرَانَكَ رَبَّنَا وَإِلَيۡكَ ٱلۡمَصِيرُ

    Open ayah 2:285

    রাসূল তার রবের পক্ষ থেকে তার প্রতি যা অবতীর্ণ হয়েছে, সেসবের প্রতি ঈমান এনেছেন ও মু’মিনরাও সবাই ঈমান এনেছে আল্লাহ, তাঁর ফেরেশতাদের, তাঁর কিতাব ও তাঁর রাসূলদের প্রতি। (তারা বলে) আমরা তাঁর রাসূলদের মাঝে পার্থক্য করি না। তারা বলে, আমরা শুনেছি ও মেনে নিয়েছি। হে আমাদের রব, আমরা তোমার ক্ষমা প্রত্যাশী। আর তোমার দিকেই (আমাদের) প্রত্যাবর্তন।

  286. لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ لَهَا مَا كَسَبَتۡ وَعَلَيۡهَا مَا ٱكۡتَسَبَتۡۗ رَبَّنَا لَا تُؤَاخِذۡنَآ إِن نَّسِينَآ أَوۡ أَخۡطَأۡنَاۚ رَبَّنَا وَلَا تَحۡمِلۡ عَلَيۡنَآ إِصۡرٗا كَمَا حَمَلۡتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبۡلِنَاۚ رَبَّنَا وَلَا تُحَمِّلۡنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦۖ وَٱعۡفُ عَنَّا وَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَآۚ أَنتَ مَوۡلَىٰنَا فَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 2:286

    আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কিছু চাপিয়ে দেন না। তার জন্য ভালোমন্দ তা-ই, যা সে উপার্জন করে এবং তা-ই তার ওপর বর্তায়, যা সে করে। হে আমাদের রব, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদের পাকড়াও করো না। হে আমাদের রব, আমাদের ওপর এমন গুরুভার অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের ওপর অর্পণ করেছিলে, হে আমাদের রব, আমাদের দ্বারা ওই বোঝা বহন করিয়ো না, যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমিই আমাদের অভিভাবক। সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো, বিজয়ী করো।