آل عمران
Aal-i-Imraan
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
الٓمٓ
Open ayah 3:1আলিফ লা-ম মী-ম।
ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡحَيُّ ٱلۡقَيُّومُ
Open ayah 3:2আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক।
نَزَّلَ عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ وَأَنزَلَ ٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَ
Open ayah 3:3তিনি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন সত্যসহ—যা সত্যায়নকারী পূর্ববর্তী কিতাবসমূহের এবং অবতীর্ণ করেছেন তাওরাত ও ইনজীল।
مِن قَبۡلُ هُدٗى لِّلنَّاسِ وَأَنزَلَ ٱلۡفُرۡقَانَۗ إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ لَهُمۡ عَذَابٞ شَدِيدٞۗ وَٱللَّهُ عَزِيزٞ ذُو ٱنتِقَامٍ
Open ayah 3:4মানুষের হিদায়াতের জন্য, ইতঃপূর্বে (নাযিল করেছেন) আর নাযিল করেছেন ফুরকান। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলিকে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর আল্লাহ দণ্ডদানে মহাপরাক্রমশালী।
إِنَّ ٱللَّهَ لَا يَخۡفَىٰ عَلَيۡهِ شَيۡءٞ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِي ٱلسَّمَآءِ
Open ayah 3:5নিশ্চয়ই আল্লাহ, যাঁর নিকট যমিন ও আসমানের কোনো বিষয়ই গোপন থাকে না।
هُوَ ٱلَّذِي يُصَوِّرُكُمۡ فِي ٱلۡأَرۡحَامِ كَيۡفَ يَشَآءُۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
Open ayah 3:6তিনিই, যিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।
هُوَ ٱلَّذِيٓ أَنزَلَ عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ مِنۡهُ ءَايَٰتٞ مُّحۡكَمَٰتٌ هُنَّ أُمُّ ٱلۡكِتَٰبِ وَأُخَرُ مُتَشَٰبِهَٰتٞۖ فَأَمَّا ٱلَّذِينَ فِي قُلُوبِهِمۡ زَيۡغٞ فَيَتَّبِعُونَ مَا تَشَٰبَهَ مِنۡهُ ٱبۡتِغَآءَ ٱلۡفِتۡنَةِ وَٱبۡتِغَآءَ تَأۡوِيلِهِۦۖ وَمَا يَعۡلَمُ تَأۡوِيلَهُۥٓ إِلَّا ٱللَّهُۗ وَٱلرَّٰسِخُونَ فِي ٱلۡعِلۡمِ يَقُولُونَ ءَامَنَّا بِهِۦ كُلّٞ مِّنۡ عِندِ رَبِّنَاۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ
Open ayah 3:7তিনিই তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন। তাতে কিছু আয়াত সুস্পষ্ট, সেগুলোই কিতাবের মূল অংশ। আর অন্যগুলো মুতাশাবিহ। সুতরাং যাদের অন্তরে বক্রতা রয়েছে, তারা ফিতনা এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে, তার তন্মধ্যকার মুতাশাবিহগুলোর অনুসরণ করে। অথচ সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। এবং যারা জ্ঞানে সুগভীর, তারা বলে, আমরা এর প্রতি ঈমান এনেছি। এর সবই আমাদের রবের পক্ষ থেকে। আর বোধশক্তিসম্পন্নরাই শিক্ষা গ্রহণ করে।
رَبَّنَا لَا تُزِغۡ قُلُوبَنَا بَعۡدَ إِذۡ هَدَيۡتَنَا وَهَبۡ لَنَا مِن لَّدُنكَ رَحۡمَةًۚ إِنَّكَ أَنتَ ٱلۡوَهَّابُ
Open ayah 3:8হে আমাদের রব, হিদায়াত দেওয়ার পর আপনি আমাদের অন্তরগুলোকে বক্র করে দেবেন না। আপনার পক্ষ থেকে আমাদের দান করুন রাহমাত। নিশ্চয়ই আপনিই মহান দাতা।
رَبَّنَآ إِنَّكَ جَامِعُ ٱلنَّاسِ لِيَوۡمٖ لَّا رَيۡبَ فِيهِۚ إِنَّ ٱللَّهَ لَا يُخۡلِفُ ٱلۡمِيعَادَ
Open ayah 3:9হে আমাদের রব, আপনি মানুষকে অবশ্যই একত্রকারী ওই দিন, যে ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ তাঁর প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না।
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَن تُغۡنِيَ عَنۡهُمۡ أَمۡوَٰلُهُمۡ وَلَآ أَوۡلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيۡـٔٗاۖ وَأُوْلَٰٓئِكَ هُمۡ وَقُودُ ٱلنَّارِ
Open ayah 3:10নিশ্চয়ই যারা কুফুরি করে, তাদের ধনসম্পদ, সন্তানসন্ততি আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে মোটেই কাজে আসবে না। আর তারাই হচ্ছে জাহান্নামের ইন্ধন।
كَدَأۡبِ ءَالِ فِرۡعَوۡنَ وَٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمۡۗ وَٱللَّهُ شَدِيدُ ٱلۡعِقَابِ
Open ayah 3:11তাদের আচরণ ফির ‘ আউনের সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের আচরণের মতোই, তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদের পাকড়াও করেছেন। আর আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠিন।
قُل لِّلَّذِينَ كَفَرُواْ سَتُغۡلَبُونَ وَتُحۡشَرُونَ إِلَىٰ جَهَنَّمَۖ وَبِئۡسَ ٱلۡمِهَادُ
Open ayah 3:12কাফিরদের বলে দাও, তোমরা অচিরেই পরাভূত হবে এবং তোমাদেরকে একত্র করা হবে জাহান্নামের দিকে। আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল!
قَدۡ كَانَ لَكُمۡ ءَايَةٞ فِي فِئَتَيۡنِ ٱلۡتَقَتَاۖ فِئَةٞ تُقَٰتِلُ فِي سَبِيلِ ٱللَّهِ وَأُخۡرَىٰ كَافِرَةٞ يَرَوۡنَهُم مِّثۡلَيۡهِمۡ رَأۡيَ ٱلۡعَيۡنِۚ وَٱللَّهُ يُؤَيِّدُ بِنَصۡرِهِۦ مَن يَشَآءُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّأُوْلِي ٱلۡأَبۡصَٰرِ
Open ayah 3:13নিশ্চয়ই দুটো দলের পরস্পর মুখোমুখি হওয়ার মধ্যে তোমাদের জন্য নিদর্শন ছিল। একটি দল আল্লাহর পথে যুদ্ধ করেছে; আর অপর দল কাফির, এরা চোখের দেখায় তাদেরকে (মুসলমানদের) দ্বিগুণ দেখছিল। আর আল্লাহ যাকে ইচ্ছা নিজের সাহায্যের মাধ্যমে শক্তিশালী করেন। নিশ্চয়ই এতে রয়েছে অন্তর্দৃষ্টিসম্পন্নদের জন্য শিক্ষাগ্রহণের বড় উপকরণ।
زُيِّنَ لِلنَّاسِ حُبُّ ٱلشَّهَوَٰتِ مِنَ ٱلنِّسَآءِ وَٱلۡبَنِينَ وَٱلۡقَنَٰطِيرِ ٱلۡمُقَنطَرَةِ مِنَ ٱلذَّهَبِ وَٱلۡفِضَّةِ وَٱلۡخَيۡلِ ٱلۡمُسَوَّمَةِ وَٱلۡأَنۡعَٰمِ وَٱلۡحَرۡثِۗ ذَٰلِكَ مَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَٱللَّهُ عِندَهُۥ حُسۡنُ ٱلۡمَـَٔابِ
Open ayah 3:14মানুষের নিকট সুশোভিত করা হয়েছে নারী, পুত্রসন্তান, স্তূপীকৃত স্বর্ণ-রৌপ্য, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু এবং ক্ষেত-খামারের প্রতি আসক্তি; যা তার প্রবৃত্তির চাহিদা মোতাবেক হয়। এসবই হচ্ছে পার্থিব-জীবনের ভোগ্যবস্তু। আর আল্লাহ, তাঁরই নিকট রয়েছে উত্তম আশ্রয়স্থল।
۞قُلۡ أَؤُنَبِّئُكُم بِخَيۡرٖ مِّن ذَٰلِكُمۡۖ لِلَّذِينَ ٱتَّقَوۡاْ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَأَزۡوَٰجٞ مُّطَهَّرَةٞ وَرِضۡوَٰنٞ مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِٱلۡعِبَادِ
Open ayah 3:15বলো, ‘আমি কি তোমাদের এসব অপেক্ষা উত্তম বিষয়ে অবগত করাব? যারা তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে জান্নাত, যার তলদেশে নদ-নদী প্রবাহিত। তারা সেখানে চিরস্থায়ী হবে। আর পবিত্র স্ত্রীগণ এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। আর আল্লাহ তাঁর বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা।
ٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ إِنَّنَآ ءَامَنَّا فَٱغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ ٱلنَّارِ
Open ayah 3:16যারা বলে, হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি; অতএব, আমাদের গুনাহ ক্ষমা করে দাও আর আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো।
ٱلصَّٰبِرِينَ وَٱلصَّٰدِقِينَ وَٱلۡقَٰنِتِينَ وَٱلۡمُنفِقِينَ وَٱلۡمُسۡتَغۡفِرِينَ بِٱلۡأَسۡحَارِ
Open ayah 3:17তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, দানশীল এবং রাতের শেষপ্রান্তে ক্ষমাপ্রার্থনাকারী।
شَهِدَ ٱللَّهُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ وَٱلۡمَلَٰٓئِكَةُ وَأُوْلُواْ ٱلۡعِلۡمِ قَآئِمَۢا بِٱلۡقِسۡطِۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
Open ayah 3:18আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আর ফেরেশতাগণ এবং জ্ঞানীগণও যে, নিশ্চয়ই তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ন্যায়নীতিতে প্রতিষ্ঠিত। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
إِنَّ ٱلدِّينَ عِندَ ٱللَّهِ ٱلۡإِسۡلَٰمُۗ وَمَا ٱخۡتَلَفَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡعِلۡمُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۗ وَمَن يَكۡفُرۡ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَإِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ
Open ayah 3:19নিশ্চয় ইসলামই আল্লাহর নিকট একমাত্র দীন। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা পরস্পর কেবল বিদ্বেষের কারণে তাদের নিকট জ্ঞান আসার পরও মতানৈক্য করেছে। এবং যে কেউ আল্লাহর নিদর্শনসমূহের প্রতি কুফুরি করে, (সে জেনে রাখুক) নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণকারী ।
فَإِنۡ حَآجُّوكَ فَقُلۡ أَسۡلَمۡتُ وَجۡهِيَ لِلَّهِ وَمَنِ ٱتَّبَعَنِۗ وَقُل لِّلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡأُمِّيِّـۧنَ ءَأَسۡلَمۡتُمۡۚ فَإِنۡ أَسۡلَمُواْ فَقَدِ ٱهۡتَدَواْۖ وَّإِن تَوَلَّوۡاْ فَإِنَّمَا عَلَيۡكَ ٱلۡبَلَٰغُۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِٱلۡعِبَادِ
Open ayah 3:20সুতরাং যদি তারা তোমার সাথে বিতর্কে লিপ্ত হয় তবে বলে দাও, ‘আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি।’ আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ও নিরক্ষরদেরকে বলে দাও, তোমরাও কি আত্মসমর্পণ করেছ? তখন যদি তারা আত্মসমর্পণ করে, তবে হিদায়াত পাবে। আর যদি মুখ ফিরিয়ে নেয়, তা হলে তোমার দায়িত্ব হলো শুধু পৌঁছে দেওয়া। আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা।
إِنَّ ٱلَّذِينَ يَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقۡتُلُونَ ٱلنَّبِيِّـۧنَ بِغَيۡرِ حَقّٖ وَيَقۡتُلُونَ ٱلَّذِينَ يَأۡمُرُونَ بِٱلۡقِسۡطِ مِنَ ٱلنَّاسِ فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ
Open ayah 3:21নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলিকে অস্বীকার করে এবং নবিদেরকে অন্যায়ভাবে হত্যা করে, আর সেসব লোককে হত্যা করে যারা মানুষের মধ্যে ন্যায়পরায়ণতার নির্দেশ দেয়। তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও।
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ
Open ayah 3:22ওইসব লোক, যাদের কৃতকর্ম দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হয়েছে এবং তাদের কোনো সাহায্যকারী নেই।
أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُواْ نَصِيبٗا مِّنَ ٱلۡكِتَٰبِ يُدۡعَوۡنَ إِلَىٰ كِتَٰبِ ٱللَّهِ لِيَحۡكُمَ بَيۡنَهُمۡ ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٞ مِّنۡهُمۡ وَهُم مُّعۡرِضُونَ
Open ayah 3:23তুমি কি তাদের দেখনি, যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে? তাদেরকে আহ্বান করা হয়েছিল আল্লাহর কিতাবের প্রতি, তাহলে তা তাদের মধ্যে মীমাংসা করে দেবে; এতৎসত্ত্বেও তাদের মধ্যে একদল বিমুখ হয়ে ফিরে যায়।
ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُواْ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامٗا مَّعۡدُودَٰتٖۖ وَغَرَّهُمۡ فِي دِينِهِم مَّا كَانُواْ يَفۡتَرُونَ
Open ayah 3:24(তারা এরকম করে) এ-কারণে যে, তারা বলে, ‘অল্প কয়েকদিনের জন্য আগুন আমাদের কখনো স্পর্শ করবে না; ’ তাদের উদ্ভাবিত ভিত্তিহীন কথা তাদেরকে ধোঁকায় ফেলেছে।
فَكَيۡفَ إِذَا جَمَعۡنَٰهُمۡ لِيَوۡمٖ لَّا رَيۡبَ فِيهِ وَوُفِّيَتۡ كُلُّ نَفۡسٖ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ
Open ayah 3:25সুতরাং সেদিন, কেমন হবে? যেদিন আমি তাদেরকে একত্র করব, যাতে কোনো সন্দেহ নেই এবং প্রত্যেককে অর্জিত কাজের প্রতিদান পূর্ণমাত্রায় দেওয়া হবে; এবং তাদের প্রতি কোনো অবিচার করা হবে না।
قُلِ ٱللَّهُمَّ مَٰلِكَ ٱلۡمُلۡكِ تُؤۡتِي ٱلۡمُلۡكَ مَن تَشَآءُ وَتَنزِعُ ٱلۡمُلۡكَ مِمَّن تَشَآءُ وَتُعِزُّ مَن تَشَآءُ وَتُذِلُّ مَن تَشَآءُۖ بِيَدِكَ ٱلۡخَيۡرُۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 3:26বলো, হে আল্লাহ, তুমিই মালিক সার্বভৌমত্বের। তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো এবং যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা লাঞ্ছিত করো। তোমারই হাতে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাবান।
تُولِجُ ٱلَّيۡلَ فِي ٱلنَّهَارِ وَتُولِجُ ٱلنَّهَارَ فِي ٱلَّيۡلِۖ وَتُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَتُخۡرِجُ ٱلۡمَيِّتَ مِنَ ٱلۡحَيِّۖ وَتَرۡزُقُ مَن تَشَآءُ بِغَيۡرِ حِسَابٖ
Open ayah 3:27তুমি রাতকে দিনের ভেতরে প্রবেশ করাও এবং দিনকে রাতের ভেতরে প্রবেশ করাও; আর তুমিই জীবিতকে মৃত থেকে এবং মৃতকে জীবিত থেকে বের করো। আর তুমিই যাকে ইচ্ছা অফুরন্ত রিযিক দান করো।
لَّا يَتَّخِذِ ٱلۡمُؤۡمِنُونَ ٱلۡكَٰفِرِينَ أَوۡلِيَآءَ مِن دُونِ ٱلۡمُؤۡمِنِينَۖ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ فَلَيۡسَ مِنَ ٱللَّهِ فِي شَيۡءٍ إِلَّآ أَن تَتَّقُواْ مِنۡهُمۡ تُقَىٰةٗۗ وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفۡسَهُۥۗ وَإِلَى ٱللَّهِ ٱلۡمَصِيرُ
Open ayah 3:28মু’মিন গণ যেন মু’মিন দেরকে ছেড়ে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে এবং তাদের অনিষ্ট থেকে আত্মরক্ষার উদ্দেশ্য ব্যতীত যে এরূপ করে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাঁর সম্পর্কে তোমাদের সতর্ক করছেন। আর আল্লাহর দিকেই প্রত্যাবর্তন।
قُلۡ إِن تُخۡفُواْ مَا فِي صُدُورِكُمۡ أَوۡ تُبۡدُوهُ يَعۡلَمۡهُ ٱللَّهُۗ وَيَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 3:29বলো, তোমরা তোমাদের অন্তরে যা-কিছু আছে তা যদি গোপন করো বা প্রকাশ করো, আল্লাহ তা অবগত। আর আসমানসমূহ ও যমিনে যা কিছু আছে, তিনি জানেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।
يَوۡمَ تَجِدُ كُلُّ نَفۡسٖ مَّا عَمِلَتۡ مِنۡ خَيۡرٖ مُّحۡضَرٗا وَمَا عَمِلَتۡ مِن سُوٓءٖ تَوَدُّ لَوۡ أَنَّ بَيۡنَهَا وَبَيۡنَهُۥٓ أَمَدَۢا بَعِيدٗاۗ وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفۡسَهُۥۗ وَٱللَّهُ رَءُوفُۢ بِٱلۡعِبَادِ
Open ayah 3:30যেদিন প্রত্যেকে সে যা ভালো আমল করেছে তা উপস্থিত পাবে এবং সে যা মন্দ কাজ করেছে তা-ও পাবে, সে কামনা করবে যদি তার এবং তার বদ আমলের মধ্যে বিশাল ব্যবধান থাকত। আল্লাহ তাঁর সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছেন। আর আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল।
قُلۡ إِن كُنتُمۡ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِي يُحۡبِبۡكُمُ ٱللَّهُ وَيَغۡفِرۡ لَكُمۡ ذُنُوبَكُمۡۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 3:31বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু।
قُلۡ أَطِيعُواْ ٱللَّهَ وَٱلرَّسُولَۖ فَإِن تَوَلَّوۡاْ فَإِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡكَٰفِرِينَ
Open ayah 3:32বলো, ‘আল্লাহ ও রাসূলের আনুগত্য করো।’ যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ কাফিরদের ভালোবাসেন না।
۞إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰٓ ءَادَمَ وَنُوحٗا وَءَالَ إِبۡرَٰهِيمَ وَءَالَ عِمۡرَٰنَ عَلَى ٱلۡعَٰلَمِينَ
Open ayah 3:33নিশ্চয়ই আল্লাহ আদম , নূহ এবং ইবরাহীম ও ইমরানের বংশধরকে সমগ্র বিশ্বজগতের মধ্যে মনোনীত করেছেন।
ذُرِّيَّةَۢ بَعۡضُهَا مِنۢ بَعۡضٖۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
Open ayah 3:34তারা একে অপরের বংশধর। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
إِذۡ قَالَتِ ٱمۡرَأَتُ عِمۡرَٰنَ رَبِّ إِنِّي نَذَرۡتُ لَكَ مَا فِي بَطۡنِي مُحَرَّرٗا فَتَقَبَّلۡ مِنِّيٓۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
Open ayah 3:35স্মরণ করো, ইমরানের স্ত্রী যখন বলল, ‘হে আমার রব, আমার গর্ভে যা আছে নিশ্চয়ই আমি তা একান্ত তোমার জন্য মানত করলাম, আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
فَلَمَّا وَضَعَتۡهَا قَالَتۡ رَبِّ إِنِّي وَضَعۡتُهَآ أُنثَىٰ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا وَضَعَتۡ وَلَيۡسَ ٱلذَّكَرُ كَٱلۡأُنثَىٰۖ وَإِنِّي سَمَّيۡتُهَا مَرۡيَمَ وَإِنِّيٓ أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ
Open ayah 3:36অতঃপর যখন সে তাকে প্রসব করল তখন সে বলল, হে আমার রব, নিশ্চয়ই আমি কন্যাসন্তান প্রসব করেছি। সে যা প্রসব করেছে আল্লাহ তা সম্যক অবগত। আর পুত্রসন্তান তো কন্যা সন্তানের মতো নয়। আর আমি তার নাম রেখেছি মারইয়াম এবং অভিশপ্ত শয়তান থেকে তার ও তার বংশধরকে আপনার আশ্রয়ে দিচ্ছি।
فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٖ وَأَنۢبَتَهَا نَبَاتًا حَسَنٗا وَكَفَّلَهَا زَكَرِيَّاۖ كُلَّمَا دَخَلَ عَلَيۡهَا زَكَرِيَّا ٱلۡمِحۡرَابَ وَجَدَ عِندَهَا رِزۡقٗاۖ قَالَ يَٰمَرۡيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَاۖ قَالَتۡ هُوَ مِنۡ عِندِ ٱللَّهِۖ إِنَّ ٱللَّهَ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٍ
Open ayah 3:37অতঃপর তার রব তাকে উত্তমভাবে গ্রহণ করলেন এবং তাকে উত্তমরূপে লালন-পালন করলেন ও যাকারিয়াকে তার তত্ত্বাবধায়ক করলেন। যখনই যাকারিয়া তার কক্ষে প্রবেশ করত তখনই তার নিকট খাদ্যসামগ্রী দেখতে পেত। সে বলল, ‘হে মারইয়াম, এসব তোমার জন্যব কোথা থেকে আসে?’ সে বলত, ‘এসব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিযিক দান করেন।’
هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُۥۖ قَالَ رَبِّ هَبۡ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةٗ طَيِّبَةًۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ
Open ayah 3:38সেখানেই যাকারিয়া তাঁর রবের নিকট প্রার্থনা করল। বলল, ‘হে আমার রব, তোমার নিকট থেকে তুমি আমাকে পূত-পবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।
فَنَادَتۡهُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَهُوَ قَآئِمٞ يُصَلِّي فِي ٱلۡمِحۡرَابِ أَنَّ ٱللَّهَ يُبَشِّرُكَ بِيَحۡيَىٰ مُصَدِّقَۢا بِكَلِمَةٖ مِّنَ ٱللَّهِ وَسَيِّدٗا وَحَصُورٗا وَنَبِيّٗا مِّنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 3:39অতঃপর ফেরেশতারা তাকে ডাকল এ অবস্থায় যে, সে তার কক্ষে সালাতরত ছিল, ‘আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহইয়ার, সে হবে আল্লাহর পক্ষ থেকে আগত এক কালিমাকে সত্যায়নকারী, সর্দার ও সকল কামনা-বাসনামুক্ত এমন একজন নবি, যিনি পুণ্যবানদের অন্তর্ভুক্ত।’
قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَٰمٞ وَقَدۡ بَلَغَنِيَ ٱلۡكِبَرُ وَٱمۡرَأَتِي عَاقِرٞۖ قَالَ كَذَٰلِكَ ٱللَّهُ يَفۡعَلُ مَا يَشَآءُ
Open ayah 3:40সে বলল, ‘ হে আমার রব, কীভাবে আমার সন্তান হবে? অথচ আমার বার্ধক্য এসে গেছে এবং আমার স্ত্রী বন্ধ্যা।’ তিনি বললেন, ‘এভাবেই।’ আল্লাহ যা ইচ্ছা তা করেন।
قَالَ رَبِّ ٱجۡعَل لِّيٓ ءَايَةٗۖ قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَٰثَةَ أَيَّامٍ إِلَّا رَمۡزٗاۗ وَٱذۡكُر رَّبَّكَ كَثِيرٗا وَسَبِّحۡ بِٱلۡعَشِيِّ وَٱلۡإِبۡكَٰرِ
Open ayah 3:41সে বলল, ‘হে আমার রব! আমার জন্য একটি নিদর্শন দাও।’ তিনি বললেন, ‘তোমার নিদর্শন হলো এই যে, ইশারা-ইঙ্গিত ব্যতীত তুমি তিন দিন পর্যন্ত কারও সাথে কথা বলতে পারবে না এবং তোমার রবকে অধিক পরিমাণে স্মরণ করো আর সকাল-সন্ধ্যা তাঁর তাসবীহ পাঠ করে পবিত্রতা বর্ণনা করো।
وَإِذۡ قَالَتِ ٱلۡمَلَٰٓئِكَةُ يَٰمَرۡيَمُ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰكِ وَطَهَّرَكِ وَٱصۡطَفَىٰكِ عَلَىٰ نِسَآءِ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 3:42আর যখন ফেরেশতা বলল, ‘হে মারইয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন এবং তোমাকে পবিত্র করেছেন আর বিশ্বজগতের নারীগণের ওপর তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন।
يَٰمَرۡيَمُ ٱقۡنُتِي لِرَبِّكِ وَٱسۡجُدِي وَٱرۡكَعِي مَعَ ٱلرَّٰكِعِينَ
Open ayah 3:43হে মারইয়াম, তোমার রবের অনুগত হও এবং সিজদা করো ও রুকুকারীদের সাথে রুকু করো।
ذَٰلِكَ مِنۡ أَنۢبَآءِ ٱلۡغَيۡبِ نُوحِيهِ إِلَيۡكَۚ وَمَا كُنتَ لَدَيۡهِمۡ إِذۡ يُلۡقُونَ أَقۡلَٰمَهُمۡ أَيُّهُمۡ يَكۡفُلُ مَرۡيَمَ وَمَا كُنتَ لَدَيۡهِمۡ إِذۡ يَخۡتَصِمُونَ
Open ayah 3:44এটা গায়েবের সংবাদসমূহের অন্তর্ভুক্ত, যা আমি তোমার নিকট ওয়াহি পাঠিয়েছি। আর মারইয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব তাদের মধ্যে কে গ্রহণ করবে এর জন্য যখন তারা তাদের কলম নিক্ষেপ করেছিল তুমি তখন তাদের নিকট ছিলে না এবং যখন তারা বাদানুবাদ করেছিল তখনো তুমি তাদের নিকট ছিলে না।
إِذۡ قَالَتِ ٱلۡمَلَٰٓئِكَةُ يَٰمَرۡيَمُ إِنَّ ٱللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٖ مِّنۡهُ ٱسۡمُهُ ٱلۡمَسِيحُ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ وَجِيهٗا فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَمِنَ ٱلۡمُقَرَّبِينَ
Open ayah 3:45যখন ফেরেশতা বলল, হে মারইয়াম, আল্লাহ তোমাকে তাঁর পক্ষ থেকে এক কালিমার সুসংবাদ দিচ্ছেন। তার নাম মাসীহ ঈসা মারইয়ামের ছেলে। সে দুনিয়া ও আখিরাতে মহাসম্মানের অধিকারী এবং (আল্লাহর) নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।
وَيُكَلِّمُ ٱلنَّاسَ فِي ٱلۡمَهۡدِ وَكَهۡلٗا وَمِنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 3:46আর সে মানুষের সাথে কথা বলবে দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে এবং সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।
قَالَتۡ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي وَلَدٞ وَلَمۡ يَمۡسَسۡنِي بَشَرٞۖ قَالَ كَذَٰلِكِ ٱللَّهُ يَخۡلُقُ مَا يَشَآءُۚ إِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ
Open ayah 3:47সে বলল, ‘হে আমার রব, কেমন করে আমার সন্তান হবে; অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি। বললেন, ‘এভাবেই! আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। যখন কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ করেন তখন কেবল বলেন, ‘হও’! ফলে তা হয়ে যায়।
وَيُعَلِّمُهُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَ
Open ayah 3:48আর তাকে তিনি শিক্ষা দেবেন কিতাব, হিকমাহ, তাওরাত ও ইনজীল।
وَرَسُولًا إِلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَنِّي قَدۡ جِئۡتُكُم بِـَٔايَةٖ مِّن رَّبِّكُمۡ أَنِّيٓ أَخۡلُقُ لَكُم مِّنَ ٱلطِّينِ كَهَيۡـَٔةِ ٱلطَّيۡرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيۡرَۢا بِإِذۡنِ ٱللَّهِۖ وَأُبۡرِئُ ٱلۡأَكۡمَهَ وَٱلۡأَبۡرَصَ وَأُحۡيِ ٱلۡمَوۡتَىٰ بِإِذۡنِ ٱللَّهِۖ وَأُنَبِّئُكُم بِمَا تَأۡكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لَّكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ
Open ayah 3:49আর তাকে বনি ইসরাঈলের জন্য রাসূল হিসেবে মনোনীত করবেন। নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। আমি তোমাদের জন্য মাটির দ্বারা পাখির মতো আকৃতি বানাই; তারপর তাতে যখন ফুঁ দিই, তখন তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায় আল্লাহর হুকুমে। আর আমি আরোগ্য করি জন্মান্ধকে এবং শ্বেতকুষ্ঠ রোগীকে, আর আমি মৃতকে জীবিত করি আল্লাহর হুকুমে। আর আমি তোমাদেরকে বলতে পারি—যা তোমরা ভক্ষণ করো এবং যা তোমরা ঘরে সঞ্চিত রাখ। নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে; যদি তোমরা মু’মিন হও।’
وَمُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيَّ مِنَ ٱلتَّوۡرَىٰةِ وَلِأُحِلَّ لَكُم بَعۡضَ ٱلَّذِي حُرِّمَ عَلَيۡكُمۡۚ وَجِئۡتُكُم بِـَٔايَةٖ مِّن رَّبِّكُمۡ فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Open ayah 3:50আর আমি এসেছি সত্যায়নকারীরূপে আমার পূর্বে যা আছে তার অর্থাৎ তাওরাতের, এবং আমি যেন তোমাদের জন্য হালাল করি কতক, যা তোমাদের জন্য হারাম করা হয়েছিল। আর আমি তোমাদের নিকট এসেছি তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শনসহ, কাজেই আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।
إِنَّ ٱللَّهَ رَبِّي وَرَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ
Open ayah 3:51নিশ্চয়ই আল্লাহ আমার ও তোমাদের রব। সুতরাং তোমরা তাঁরই ইবাদাত করো, এটাই সরল-সঠিক পথ।
۞فَلَمَّآ أَحَسَّ عِيسَىٰ مِنۡهُمُ ٱلۡكُفۡرَ قَالَ مَنۡ أَنصَارِيٓ إِلَى ٱللَّهِۖ قَالَ ٱلۡحَوَارِيُّونَ نَحۡنُ أَنصَارُ ٱللَّهِ ءَامَنَّا بِٱللَّهِ وَٱشۡهَدۡ بِأَنَّا مُسۡلِمُونَ
Open ayah 3:52অতঃপর যখন ঈসা তাদের কুফুরি উপলব্ধি করল, তখন বলল, ‘কারা আল্লাহর পথে আমাকে সাহায্য করবে?’ হাওয়ারিগণ বলল, ‘আমরাই আল্লাহর পথে সাহায্যকারী। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আর আপনি সাক্ষী থাকুন, নিশ্চয়ই আমরা মুসলিম।’
رَبَّنَآ ءَامَنَّا بِمَآ أَنزَلۡتَ وَٱتَّبَعۡنَا ٱلرَّسُولَ فَٱكۡتُبۡنَا مَعَ ٱلشَّٰهِدِينَ
Open ayah 3:53হে আমাদের রব, আমরা সে বিষয়ে ঈমান এনেছি—যা আপনি অবতীর্ণ করেছেন, আমরা রাসূলের আনুগত্য করেছি; অতএব, আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করে নিন।
وَمَكَرُواْ وَمَكَرَ ٱللَّهُۖ وَٱللَّهُ خَيۡرُ ٱلۡمَٰكِرِينَ
Open ayah 3:54এবং তারা চক্রান্ত করেছে আর আল্লাহও কৌশল অবলম্বন করেছেন; আর আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশলী।
إِذۡ قَالَ ٱللَّهُ يَٰعِيسَىٰٓ إِنِّي مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَيَّ وَمُطَهِّرُكَ مِنَ ٱلَّذِينَ كَفَرُواْ وَجَاعِلُ ٱلَّذِينَ ٱتَّبَعُوكَ فَوۡقَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِۖ ثُمَّ إِلَيَّ مَرۡجِعُكُمۡ فَأَحۡكُمُ بَيۡنَكُمۡ فِيمَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ
Open ayah 3:55স্মরণ করো, যখন আল্লাহ বললেন, ‘হে ঈসা, আমি তোমাকে পূর্ণতা দান করব এবং তোমাকে আমার নিকট উঠিয়ে নেব; এবং যারা কুফরি করে তাদের থেকে তোমাকে পবিত্র/মুক্ত করব। আর তোমার অনুসারীদেরকে কাফিরদের ওপর কিয়ামাত পর্যন্ত প্রাধান্য দেব। তারপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর যে বিষয়ে তোমরা মতবিরোধ করতে আমি তার মীমাংসা করব।
فَأَمَّا ٱلَّذِينَ كَفَرُواْ فَأُعَذِّبُهُمۡ عَذَابٗا شَدِيدٗا فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ
Open ayah 3:56অতএব, যারা কুফরি করেছে, তাদেরকে আমি দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি দেবো, আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না।
وَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَيُوَفِّيهِمۡ أُجُورَهُمۡۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلظَّٰلِمِينَ
Open ayah 3:57পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে। তিনি তাদের প্রাপ্য পরিপূর্ণভাবে দেবেন। আর আল্লাহ অত্যাচারীদের ভালোবাসেন না।
ذَٰلِكَ نَتۡلُوهُ عَلَيۡكَ مِنَ ٱلۡأٓيَٰتِ وَٱلذِّكۡرِ ٱلۡحَكِيمِ
Open ayah 3:58এটা আমি তোমার নিকট তিলাওয়াত করছি আয়াতসমূহ ও হিকমাতপূর্ণ উপদেশ থেকে।
إِنَّ مَثَلَ عِيسَىٰ عِندَ ٱللَّهِ كَمَثَلِ ءَادَمَۖ خَلَقَهُۥ مِن تُرَابٖ ثُمَّ قَالَ لَهُۥ كُن فَيَكُونُ
Open ayah 3:59নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো। তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছিলেন তারপর তাকে বলেছিলেন ‘হও’। ফলে সে হয়ে গেল।
ٱلۡحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُن مِّنَ ٱلۡمُمۡتَرِينَ
Open ayah 3:60এই সত্য তোমার রবের পক্ষ থেকে, কাজেই তুমি সংশয়বাদীদের অর্ন্তভুক্ত হয়ো না।
فَمَنۡ حَآجَّكَ فِيهِ مِنۢ بَعۡدِ مَا جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ فَقُلۡ تَعَالَوۡاْ نَدۡعُ أَبۡنَآءَنَا وَأَبۡنَآءَكُمۡ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمۡ وَأَنفُسَنَا وَأَنفُسَكُمۡ ثُمَّ نَبۡتَهِلۡ فَنَجۡعَل لَّعۡنَتَ ٱللَّهِ عَلَى ٱلۡكَٰذِبِينَ
Open ayah 3:61অতঃপর তোমার নিকট জ্ঞান আসার পর যে কেউ এ বিষয়ে তোমার সাথে তর্ক করে তাকে বলো, এসো আমরা আহ্বান করি আমাদের সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে, আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে, আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে, তারপর আমরা মুবাহালা করি, অতঃপর মিথ্যাবাদীদেরকে আল্লাহর লা ‘ নত দিই।
إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡقَصَصُ ٱلۡحَقُّۚ وَمَا مِنۡ إِلَٰهٍ إِلَّا ٱللَّهُۚ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
Open ayah 3:62নিশ্চয়ই এগুলো সত্য বর্ণনা । আর এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। নিশ্চয়ই আল্লাহ; তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
فَإِن تَوَلَّوۡاْ فَإِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِٱلۡمُفۡسِدِينَ
Open ayah 3:63অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের সম্পর্কে সম্যক অবগত।
قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ تَعَالَوۡاْ إِلَىٰ كَلِمَةٖ سَوَآءِۭ بَيۡنَنَا وَبَيۡنَكُمۡ أَلَّا نَعۡبُدَ إِلَّا ٱللَّهَ وَلَا نُشۡرِكَ بِهِۦ شَيۡـٔٗا وَلَا يَتَّخِذَ بَعۡضُنَا بَعۡضًا أَرۡبَابٗا مِّن دُونِ ٱللَّهِۚ فَإِن تَوَلَّوۡاْ فَقُولُواْ ٱشۡهَدُواْ بِأَنَّا مُسۡلِمُونَ
Open ayah 3:64বল, ‘হে কিতাবিগণ, এসো এক কথায়, যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান যে—আমরা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদাত না করি, তাঁর সাথে কোনো শরিক না করি, এবং আমাদের কেউ আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ না করি। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমরা বলো যে, তোমরা সাক্ষী থাকো, নিশ্চয়ই আমরা মুসলিম।’
يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تُحَآجُّونَ فِيٓ إِبۡرَٰهِيمَ وَمَآ أُنزِلَتِ ٱلتَّوۡرَىٰةُ وَٱلۡإِنجِيلُ إِلَّا مِنۢ بَعۡدِهِۦٓۚ أَفَلَا تَعۡقِلُونَ
Open ayah 3:65হে কিতাবিগণ, কেন তোমরা ইবরাহীমের বিষয়ে বাদানুবাদ করো? অথচ তাওরাত ও ইনজীল তো তার পরেই নাযিল হয়েছে। তবুও কি তোমরা বোঝো না?
هَٰٓأَنتُمۡ هَٰٓؤُلَآءِ حَٰجَجۡتُمۡ فِيمَا لَكُم بِهِۦ عِلۡمٞ فَلِمَ تُحَآجُّونَ فِيمَا لَيۡسَ لَكُم بِهِۦ عِلۡمٞۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ
Open ayah 3:66দেখো, তোমরা তো সেসব লোক, যে বিষয়ে তোমাদের সামান্য জ্ঞান আছে সে বিষয়ে তোমরা বিবাদ করেছ, তবে যে বিষয়ে তোমাদের বিন্দুমাত্র জ্ঞান নেই, সে বিষয়ে কেন বিবাদ করছ? আর আল্লাহ জানেন; কিন্তু তোমরা জানো না।
مَا كَانَ إِبۡرَٰهِيمُ يَهُودِيّٗا وَلَا نَصۡرَانِيّٗا وَلَٰكِن كَانَ حَنِيفٗا مُّسۡلِمٗا وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ
Open ayah 3:67ইবরাহীম ইয়াহূদি ও ছিল না এবং খৃস্টানও ছিল না, বরং সে ছিল একনিষ্ঠ মুসলিম এবং ছিল না সে মুশরিকও।
إِنَّ أَوۡلَى ٱلنَّاسِ بِإِبۡرَٰهِيمَ لَلَّذِينَ ٱتَّبَعُوهُ وَهَٰذَا ٱلنَّبِيُّ وَٱلَّذِينَ ءَامَنُواْۗ وَٱللَّهُ وَلِيُّ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 3:68নিশ্চয়ই মানুষের মধ্যে তারাই ইবরাহীমের নিকটতম যারা তার অনুসরণ করেছে, আর এই নবি এবং যারা তার প্রতি ঈমান এনেছে। আর আল্লাহ মু ’ মিনদের অভিভাবক।
وَدَّت طَّآئِفَةٞ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَوۡ يُضِلُّونَكُمۡ وَمَا يُضِلُّونَ إِلَّآ أَنفُسَهُمۡ وَمَا يَشۡعُرُونَ
Open ayah 3:69কিতাবিদের একদল চায়, যদি তোমাদের বিপথগামী করতে পারত, অথচ তারা নিজেদেরকেই বিপথগামী করে; কিন্তু তারা উপলব্ধি করে না।
يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَأَنتُمۡ تَشۡهَدُونَ
Open ayah 3:70হে কিতাবিরা, কেন তোমরা আল্লাহর কালামকে অস্বীকার করো, অথচ তোমরাই তার সাক্ষ্য বহন করো।
يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَلۡبِسُونَ ٱلۡحَقَّ بِٱلۡبَٰطِلِ وَتَكۡتُمُونَ ٱلۡحَقَّ وَأَنتُمۡ تَعۡلَمُونَ
Open ayah 3:71হে কিতাবিরা, কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করছ এবং সত্যকে গোপন করছ, অথচ তোমরা তা জানো।
وَقَالَت طَّآئِفَةٞ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ ءَامِنُواْ بِٱلَّذِيٓ أُنزِلَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُواْ وَجۡهَ ٱلنَّهَارِ وَٱكۡفُرُوٓاْ ءَاخِرَهُۥ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ
Open ayah 3:72আর কিতাবিদের একদল বলল, ‘মু ’ মিনগণের ওপর যা কিছু অবতীর্ণ হয়েছে, তার প্রতি দিনের শুরুভাগে ঈমান আনো, আর দিনের শেষ ভাগে কুফরি করো, (তাহলে) সম্ভবত তারাও ফিরে আসবে।’
وَلَا تُؤۡمِنُوٓاْ إِلَّا لِمَن تَبِعَ دِينَكُمۡ قُلۡ إِنَّ ٱلۡهُدَىٰ هُدَى ٱللَّهِ أَن يُؤۡتَىٰٓ أَحَدٞ مِّثۡلَ مَآ أُوتِيتُمۡ أَوۡ يُحَآجُّوكُمۡ عِندَ رَبِّكُمۡۗ قُلۡ إِنَّ ٱلۡفَضۡلَ بِيَدِ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ
Open ayah 3:73যারা তোমাদের দীন অনুসরণ করে চলবে, তাদের ছাড়া আর কাঊকে বিশ্বাস করবে না, বলো, ‘নিঃসন্দেহে আল্লাহর হিদায়াতই প্রকৃত হিদায়াত; যা তোমাদের দেওয়া হয়েছে অনুরূপ অন্যকেও দেওয়া হবে, বা তোমাদের রবের সামনে তারা তোমাদের ওপর বিজয়ী হবে, তুমি বলো, নিশ্চয়ই অনুগ্রহ আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছা তা দান করেন, এবং আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ।’
يَخۡتَصُّ بِرَحۡمَتِهِۦ مَن يَشَآءُۗ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ
Open ayah 3:74তিনি স্বীয় অনুগ্রহের জন্য যাকে ইচ্ছা একান্তভাবে বেছে নেন। আর আল্লাহ মহা অনুগ্রহশীল।
۞وَمِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ مَنۡ إِن تَأۡمَنۡهُ بِقِنطَارٖ يُؤَدِّهِۦٓ إِلَيۡكَ وَمِنۡهُم مَّنۡ إِن تَأۡمَنۡهُ بِدِينَارٖ لَّا يُؤَدِّهِۦٓ إِلَيۡكَ إِلَّا مَا دُمۡتَ عَلَيۡهِ قَآئِمٗاۗ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُواْ لَيۡسَ عَلَيۡنَا فِي ٱلۡأُمِّيِّـۧنَ سَبِيلٞ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ وَهُمۡ يَعۡلَمُونَ
Open ayah 3:75আর এমনও কিতাবি রয়েছে, তোমরা যদি তাদের কাছে বহু ধন-সম্পদ আমানত রাখ, তবুও তা তোমাদের ফেরত দেবে, আর তাদের মধ্যে এমনও রয়েছে, যাদের নিকট একটি দিনার গচ্ছিত রাখলেও ফেরত দেবে না, যে পর্যন্ত-না তুমি তার (মাথার) ওপর দাঁড়িয়ে থাকবে। এটা এজন্য যে, তারা বলে, নিরক্ষরদের অধিকার বিনষ্ট করার ব্যাপারে আমাদের কোনো জবাবদিহিতা নেই। আর তারা আল্লাহর নামে জেনেশুনেই মিথ্যা বলে।
بَلَىٰۚ مَنۡ أَوۡفَىٰ بِعَهۡدِهِۦ وَٱتَّقَىٰ فَإِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَّقِينَ
Open ayah 3:76অবশ্যই, (কেন জবাবদিহিতা হবে না?) যে তার অঙ্গীকার পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে, অবশ্যই আল্লাহ সেসব মুত্তাকিদেরকে ভালোবাসেন।
إِنَّ ٱلَّذِينَ يَشۡتَرُونَ بِعَهۡدِ ٱللَّهِ وَأَيۡمَٰنِهِمۡ ثَمَنٗا قَلِيلًا أُوْلَٰٓئِكَ لَا خَلَٰقَ لَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ وَلَا يَنظُرُ إِلَيۡهِمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَلَا يُزَكِّيهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ
Open ayah 3:77নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রি করে, আখিরাতে তাদের কোনো অংশ নেই। কিয়ামাতের দিনে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না। এবং তাদের পরিশুদ্ধ করবেন না; আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
وَإِنَّ مِنۡهُمۡ لَفَرِيقٗا يَلۡوُۥنَ أَلۡسِنَتَهُم بِٱلۡكِتَٰبِ لِتَحۡسَبُوهُ مِنَ ٱلۡكِتَٰبِ وَمَا هُوَ مِنَ ٱلۡكِتَٰبِ وَيَقُولُونَ هُوَ مِنۡ عِندِ ٱللَّهِ وَمَا هُوَ مِنۡ عِندِ ٱللَّهِۖ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ وَهُمۡ يَعۡلَمُونَ
Open ayah 3:78আর তাদের একদল, যারা বিকৃত করে কিতাবকে পাঠ করে, যাতে তোমরা তা কিতাবের অংশ মনে করো, অথচ তা কিতাবের অংশ নয়। এবং তারা বলে, তা আল্লাহর পক্ষ থেকে; অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয়। (এভাবে) তারা জেনেশুনেই আল্লাহর প্রতি মিথ্যারোপ করে।
مَا كَانَ لِبَشَرٍ أَن يُؤۡتِيَهُ ٱللَّهُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحُكۡمَ وَٱلنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كُونُواْ عِبَادٗا لِّي مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِن كُونُواْ رَبَّٰنِيِّـۧنَ بِمَا كُنتُمۡ تُعَلِّمُونَ ٱلۡكِتَٰبَ وَبِمَا كُنتُمۡ تَدۡرُسُونَ
Open ayah 3:79কোনো মানুষের জন্য সমীচীন নয় যে, আল্লাহ তাকে কিতাব, হিকমাহ ও নবুওয়াত দান করবেন, অতঃপর সে মানুষকে বলবে, তোমরা আল্লাহর পরিবর্তে আমার দাসত্ব করো; বরং (সে বলবে) ‘তোমরা রব্বানি (আল্লাহ-ওয়ালা) হয়ে যাও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দাও ও অধ্যয়ন করো।
وَلَا يَأۡمُرَكُمۡ أَن تَتَّخِذُواْ ٱلۡمَلَٰٓئِكَةَ وَٱلنَّبِيِّـۧنَ أَرۡبَابًاۚ أَيَأۡمُرُكُم بِٱلۡكُفۡرِ بَعۡدَ إِذۡ أَنتُم مُّسۡلِمُونَ
Open ayah 3:80তাছাড়া সে তোমাদের ফেরেশতাগণ ও নবিগণকে রব হিসেবে গ্রহণ করতে আদেশ করে না। সে কি তোমাদের মুসলিম হওয়ার পরও কুফুরির আদেশ করবে?
وَإِذۡ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ ٱلنَّبِيِّـۧنَ لَمَآ ءَاتَيۡتُكُم مِّن كِتَٰبٖ وَحِكۡمَةٖ ثُمَّ جَآءَكُمۡ رَسُولٞ مُّصَدِّقٞ لِّمَا مَعَكُمۡ لَتُؤۡمِنُنَّ بِهِۦ وَلَتَنصُرُنَّهُۥۚ قَالَ ءَأَقۡرَرۡتُمۡ وَأَخَذۡتُمۡ عَلَىٰ ذَٰلِكُمۡ إِصۡرِيۖ قَالُوٓاْ أَقۡرَرۡنَاۚ قَالَ فَٱشۡهَدُواْ وَأَنَا۠ مَعَكُم مِّنَ ٱلشَّٰهِدِينَ
Open ayah 3:81আর স্মরণ করো, যখন আল্লাহ নবিদের অঙ্গীকার গ্রহণ করলেন যে, যদি আমি তোমাদের দান করি—কিতাব ও প্রজ্ঞা; অতঃপর তোমাদের নিকট একজন রাসূল আসে, যে তোমাদের কিতাবের সত্যায়নকারী, তখন অবশ্যই সে রাসূলের প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। (আল্লাহ) বললেন, ‘তোমরা কি স্বীকার করছ এবং এই সম্পর্কে আমার ওয়াদা গ্রহণ করে নিয়েছ?’ তারা বলল, ‘আমরা স্বীকার করলাম।’ তিনি বললেন, ‘তাহলে এবার সাক্ষী থাকো। আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম।’
فَمَن تَوَلَّىٰ بَعۡدَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ
Open ayah 3:82সুতরাং এরপর যারা বিমুখ হবে তারাই তো ফাসিক।
أَفَغَيۡرَ دِينِ ٱللَّهِ يَبۡغُونَ وَلَهُۥٓ أَسۡلَمَ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ طَوۡعٗا وَكَرۡهٗا وَإِلَيۡهِ يُرۡجَعُونَ
Open ayah 3:83তারা কি আল্লাহর দীনের পরিবর্তে অন্য দীন সন্ধান করছে? অথচ আসমানসমূহ ও যমিনে যা-কিছু রয়েছে, স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তাঁরই অনুগত এবং তাঁর দিকেই (সেসব) প্রত্যাবর্তিত হবে।
قُلۡ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ عَلَيۡنَا وَمَآ أُنزِلَ عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطِ وَمَآ أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَٱلنَّبِيُّونَ مِن رَّبِّهِمۡ لَا نُفَرِّقُ بَيۡنَ أَحَدٖ مِّنۡهُمۡ وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ
Open ayah 3:84বলো, ‘আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা কিছু অবতীর্ণ হয়েছে আমাদের ওপর এবং ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ই ‘ য়াকূব ও তাঁদের সন্তানবর্গের ওপর; আর যা কিছু দেওয়া হয়েছে মূসা ও ঈসা এবং অন্যান্য নবিগণকে তাদের রবের পক্ষ থেকে। আমরা তাদের কারও মধ্যে পার্থক্য করি না; আর আমরা তাঁরই কাছে আত্মসমর্পণকারী।
وَمَن يَبۡتَغِ غَيۡرَ ٱلۡإِسۡلَٰمِ دِينٗا فَلَن يُقۡبَلَ مِنۡهُ وَهُوَ فِي ٱلۡأٓخِرَةِ مِنَ ٱلۡخَٰسِرِينَ
Open ayah 3:85যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করে, কখনো তা গৃহীত হবে না এবং আখিরাতে সে অন্তর্ভুক্ত হবে। ক্ষতিগ্রস্তদের
كَيۡفَ يَهۡدِي ٱللَّهُ قَوۡمٗا كَفَرُواْ بَعۡدَ إِيمَٰنِهِمۡ وَشَهِدُوٓاْ أَنَّ ٱلرَّسُولَ حَقّٞ وَجَآءَهُمُ ٱلۡبَيِّنَٰتُۚ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 3:86কীভাবে আল্লাহ এমন জাতিকে হিদায়াত দান করবেন, যারা কুফুরি করেছে ঈমান আনয়নের পর এবং তারা সাক্ষ্য দিয়েছে যে নিশ্চয়ই রাসূল সত্য এবং তাদের নিকট এসেছে সুস্পষ্ট প্রমাণ? আর আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত দান করেন না।
أُوْلَٰٓئِكَ جَزَآؤُهُمۡ أَنَّ عَلَيۡهِمۡ لَعۡنَةَ ٱللَّهِ وَٱلۡمَلَٰٓئِكَةِ وَٱلنَّاسِ أَجۡمَعِينَ
Open ayah 3:87এরাই তারা, যাদের পরিণাম হলো তাদের ওপর আল্লাহ ও ফেরেশতাগণ এবং সকল মানুষের লা ‘ নত।
خَٰلِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنۡهُمُ ٱلۡعَذَابُ وَلَا هُمۡ يُنظَرُونَ
Open ayah 3:88সেখানে তারা চিরস্থায়ী, তাদের শাস্তি শিথিল করা হবে না এবং তাদেরকে অবকাশ দেওয়া হবে না।
إِلَّا ٱلَّذِينَ تَابُواْ مِنۢ بَعۡدِ ذَٰلِكَ وَأَصۡلَحُواْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ
Open ayah 3:89তবে তারা ব্যতীত, যারা এরপর তাওবা করেছে এবং সংশোধন করেছে। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, অসীম দয়ালু।
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بَعۡدَ إِيمَٰنِهِمۡ ثُمَّ ٱزۡدَادُواْ كُفۡرٗا لَّن تُقۡبَلَ تَوۡبَتُهُمۡ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلضَّآلُّونَ
Open ayah 3:90নিশ্চয়ই যারা ঈমান আনার পর কুফুরি করেছে এবং কুফুরি করতে অগ্রগামী হয়েছে, কখনো তাদের তাওবা কবুল করা হবে না। আর তারা হলো পথভ্রষ্ট।
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمۡ كُفَّارٞ فَلَن يُقۡبَلَ مِنۡ أَحَدِهِم مِّلۡءُ ٱلۡأَرۡضِ ذَهَبٗا وَلَوِ ٱفۡتَدَىٰ بِهِۦٓۗ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ
Open ayah 3:91নিশ্চয়ই যারা কুফুরি করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের কারো কাছ থেকে পৃথিবীপূর্ণ স্বর্ণ বিনিময়স্বরূপ প্রদান করলেও তা কখনো কবুল করা হবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি; আর তাদের কোনো সাহায্যকারী নেই।
لَن تَنَالُواْ ٱلۡبِرَّ حَتَّىٰ تُنفِقُواْ مِمَّا تُحِبُّونَۚ وَمَا تُنفِقُواْ مِن شَيۡءٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٞ
Open ayah 3:92তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো কল্যাণ অর্জন করতে পারবে না। আর তোমরা যা কিছু ব্যয় করো, নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত।
۞كُلُّ ٱلطَّعَامِ كَانَ حِلّٗا لِّبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ إِلَّا مَا حَرَّمَ إِسۡرَٰٓءِيلُ عَلَىٰ نَفۡسِهِۦ مِن قَبۡلِ أَن تُنَزَّلَ ٱلتَّوۡرَىٰةُۚ قُلۡ فَأۡتُواْ بِٱلتَّوۡرَىٰةِ فَٱتۡلُوهَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 3:93তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসরাঈল তার নিজের ওপর যা হারাম করেছিল, তা ছাড়া সব খাদ্যই বনি ইসরাঈলদের জন্য হালাল ছিল। বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত আনো এবং তা পাঠ করো।
فَمَنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ مِنۢ بَعۡدِ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ
Open ayah 3:94এরপরও যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে, তারাই সীমালঙ্ঘনকারী।
قُلۡ صَدَقَ ٱللَّهُۗ فَٱتَّبِعُواْ مِلَّةَ إِبۡرَٰهِيمَ حَنِيفٗاۖ وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ
Open ayah 3:95বলো, ‘আল্লাহ সত্য বলেছেন। কাজেই তোমরা একনিষ্ঠভাবে ইবরাহীমের ধর্মের অনুসরণ করো। আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।
إِنَّ أَوَّلَ بَيۡتٖ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكٗا وَهُدٗى لِّلۡعَٰلَمِينَ
Open ayah 3:96নিঃসন্দেহে সর্বপ্রথম গৃহ—যা মানুষের (ইবাদতের) জন্য নির্ধারিত হয়েছে, যা বাক্কায় (মাক্কায়) অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হিদায়াত ও বরকতময়।
فِيهِ ءَايَٰتُۢ بَيِّنَٰتٞ مَّقَامُ إِبۡرَٰهِيمَۖ وَمَن دَخَلَهُۥ كَانَ ءَامِنٗاۗ وَلِلَّهِ عَلَى ٱلنَّاسِ حِجُّ ٱلۡبَيۡتِ مَنِ ٱسۡتَطَاعَ إِلَيۡهِ سَبِيلٗاۚ وَمَن كَفَرَ فَإِنَّ ٱللَّهَ غَنِيٌّ عَنِ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 3:97তাতে রয়েছে মাকামে ইবরাহীমের মতো সুস্পষ্ট নিদর্শন। যে কেউ তাতে প্রবেশ করবে সে নিরাপদ। আর মানুষের মাঝে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির ওপর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ওই ঘরের হাজ্জ করা ফরয। আর যে কেউ প্রত্যাখ্যান করে, তার জানা উচিত—নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগৎ হতে অমুখাপেক্ষী।
قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَٱللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا تَعۡمَلُونَ
Open ayah 3:98বলো, ‘হে কিতাবিরা, কেন তোমরা আল্লাহর নিদর্শনাবলি অস্বীকার করছ? অথচ তোমরা যা করো, আল্লাহ সে-বিষয়ে সাক্ষী।’
قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ مَنۡ ءَامَنَ تَبۡغُونَهَا عِوَجٗا وَأَنتُمۡ شُهَدَآءُۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ
Open ayah 3:99বলো, ‘হে কিতাবিরা, কেন তোমরা আল্লাহর পথে মু’ মিনদের বাধা দাও তার মাঝে বক্রতা অনুসন্ধান করে? অথচ তোমরা (সত্যতার) সাক্ষী। আর আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবগত নন।’
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تُطِيعُواْ فَرِيقٗا مِّنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ يَرُدُّوكُم بَعۡدَ إِيمَٰنِكُمۡ كَٰفِرِينَ
Open ayah 3:100হে মু’ মিনগণ, যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে, তোমরা যদি তাদের দল বিশেষের অনুসরণ করো, তবে তারা তোমাদেরকে ঈমান আনার পর কাফির বানিয়ে ছাড়বে।
وَكَيۡفَ تَكۡفُرُونَ وَأَنتُمۡ تُتۡلَىٰ عَلَيۡكُمۡ ءَايَٰتُ ٱللَّهِ وَفِيكُمۡ رَسُولُهُۥۗ وَمَن يَعۡتَصِم بِٱللَّهِ فَقَدۡ هُدِيَ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ
Open ayah 3:101আর কীভাবে তোমরা কুফুরি করো, অথচ তোমাদের কাছে পাঠ করা হয় আল্লাহর আয়াতসমূহ এবং তোমাদের মাঝে বিদ্যমান তাঁর রাসূল? আর যে কেউ আল্লাহকে দৃঢ়তার সাথে অবলম্বন করবে সে অবশ্যই সরল পথের দিকে হিদায়াতপ্রাপ্ত হবে।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ حَقَّ تُقَاتِهِۦ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسۡلِمُونَ
Open ayah 3:102হে মু’ মিনগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে কখনোই মৃত্যুবরণ করো না।
وَٱعۡتَصِمُواْ بِحَبۡلِ ٱللَّهِ جَمِيعٗا وَلَا تَفَرَّقُواْۚ وَٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ كُنتُمۡ أَعۡدَآءٗ فَأَلَّفَ بَيۡنَ قُلُوبِكُمۡ فَأَصۡبَحۡتُم بِنِعۡمَتِهِۦٓ إِخۡوَٰنٗا وَكُنتُمۡ عَلَىٰ شَفَا حُفۡرَةٖ مِّنَ ٱلنَّارِ فَأَنقَذَكُم مِّنۡهَاۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَهۡتَدُونَ
Open ayah 3:103আর তোমরা একত্রে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিভক্ত হয়ো না। আর তোমরা তোমাদের ওপর প্রদত্ত নিয়ামাতের কথা স্মরণ করো—যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন, ফলে এখন তোমরা তাঁর অনুগ্রহে পরস্পর ভাই-ভাই হয়ে গেলে। তোমরা ছিলে অগ্নিগর্তের কিনারায়; তিনি তোমাদের তা থেকে রক্ষা করেছেন। এভাবে আল্লাহ তাঁর নিদর্শনসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা হিদায়াত পাও।
وَلۡتَكُن مِّنكُمۡ أُمَّةٞ يَدۡعُونَ إِلَى ٱلۡخَيۡرِ وَيَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ
Open ayah 3:104আর তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎকাজের আদেশ দেবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে; আর তারাই হলো সফলকাম।
وَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ تَفَرَّقُواْ وَٱخۡتَلَفُواْ مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡبَيِّنَٰتُۚ وَأُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٌ عَظِيمٞ
Open ayah 3:105তোমরা তাদের মতো হয়ো না, যাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর তারা বিভক্ত হয়েছে ও মতবিরোধ করেছে; আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি।
يَوۡمَ تَبۡيَضُّ وُجُوهٞ وَتَسۡوَدُّ وُجُوهٞۚ فَأَمَّا ٱلَّذِينَ ٱسۡوَدَّتۡ وُجُوهُهُمۡ أَكَفَرۡتُم بَعۡدَ إِيمَٰنِكُمۡ فَذُوقُواْ ٱلۡعَذَابَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ
Open ayah 3:106সেদিন, যেদিন কতক চেহারা উজ্জ্বল হবে, আর কতক চেহারা কালো হবে; অতএব, যাদের চেহারা কালো হবে, তাদের বলা হবে, ‘তোমরা কি ঈমান আনার পর কুফুরি করেছ? অতএব, তোমরা শাস্তি ভোগ করো, যেহেতু তোমরা কুফুরি করেছিলে।’
وَأَمَّا ٱلَّذِينَ ٱبۡيَضَّتۡ وُجُوهُهُمۡ فَفِي رَحۡمَةِ ٱللَّهِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ
Open ayah 3:107আর যাদের চেহারা উজ্জ্বল হবে, তারা আল্লাহর রাহমাতের মাঝে থাকবে; তথায় তারা অনন্তকাল অবস্থান করবে।
تِلۡكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتۡلُوهَا عَلَيۡكَ بِٱلۡحَقِّۗ وَمَا ٱللَّهُ يُرِيدُ ظُلۡمٗا لِّلۡعَٰلَمِينَ
Open ayah 3:108এগুলো হচ্ছে আল্লাহর আয়াতসমূহ; যা আমি তোমার কাছে যথাযথভাবে পাঠ করে শুনাচ্ছি। আর আল্লাহ বিশ্বজগতের প্রতি যুলুম করতে চান না।
وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ
Open ayah 3:109আর যা-কিছু আসমানসমূহ ও যমিনে রয়েছে, সেসব আল্লাহরই এবং আল্লাহর দিকেই হবে সবকিছুর প্রত্যাবর্তন।
كُنتُمۡ خَيۡرَ أُمَّةٍ أُخۡرِجَتۡ لِلنَّاسِ تَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَتَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ وَتُؤۡمِنُونَ بِٱللَّهِۗ وَلَوۡ ءَامَنَ أَهۡلُ ٱلۡكِتَٰبِ لَكَانَ خَيۡرٗا لَّهُمۚ مِّنۡهُمُ ٱلۡمُؤۡمِنُونَ وَأَكۡثَرُهُمُ ٱلۡفَٰسِقُونَ
Open ayah 3:110তোমরাই সর্বোত্তম উম্মাত, মানবজাতির কল্যাণের জন্য যাদের অস্তিত্ব দান করা হয়েছে। তোমরা সৎকাজের আদেশ দেবে ও অসৎকাজে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আর যদি কিতাবিরা ঈমান আনত, তাহলে তা তাদের জন্য কল্যাণকর হতো। তাদের মধ্যে কিছু রয়েছে মু’ মিন আর অধিকাংশই হলো সত্যত্যাগী।
لَن يَضُرُّوكُمۡ إِلَّآ أَذٗىۖ وَإِن يُقَٰتِلُوكُمۡ يُوَلُّوكُمُ ٱلۡأَدۡبَارَ ثُمَّ لَا يُنصَرُونَ
Open ayah 3:111যৎসামান্য কষ্ট দেওয়া ছাড়া তারা তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে, তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে; অতঃপর তাদের সাহায্য করা হবে না। (ফলে তারা বিজয়ী হবে না)
ضُرِبَتۡ عَلَيۡهِمُ ٱلذِّلَّةُ أَيۡنَ مَا ثُقِفُوٓاْ إِلَّا بِحَبۡلٖ مِّنَ ٱللَّهِ وَحَبۡلٖ مِّنَ ٱلنَّاسِ وَبَآءُو بِغَضَبٖ مِّنَ ٱللَّهِ وَضُرِبَتۡ عَلَيۡهِمُ ٱلۡمَسۡكَنَةُۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَانُواْ يَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقۡتُلُونَ ٱلۡأَنۢبِيَآءَ بِغَيۡرِ حَقّٖۚ ذَٰلِكَ بِمَا عَصَواْ وَّكَانُواْ يَعۡتَدُونَ
Open ayah 3:112আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতি ব্যতীত ওরা যেখানেই অবস্থান করেছে, সেখানেই তাদের ওপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে। আর ওরা উপার্জন করেছে আল্লাহর ক্রোধ। তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে দরিদ্রতা। তা এজন্য যে, তারা আল্লাহর আয়াতসমূহকে অনবরত অস্বীকার করেছে এবং নবিগণকে অন্যায়ভাবে হত্যা করেছে। তা এজন্য যে, তারা অবাধ্যতা এবং সীমালঙ্ঘন করত।
۞لَيۡسُواْ سَوَآءٗۗ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ أُمَّةٞ قَآئِمَةٞ يَتۡلُونَ ءَايَٰتِ ٱللَّهِ ءَانَآءَ ٱلَّيۡلِ وَهُمۡ يَسۡجُدُونَ
Open ayah 3:113তারা সবাই সমান নয়। আহলে কিতাবদের মধ্যে কিছু লোক এমনও আছে, যারা সত্যে অবিচল, তারা রাতের বেলা আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং সিজদা করে।
يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَيَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ وَيُسَٰرِعُونَ فِي ٱلۡخَيۡرَٰتِۖ وَأُوْلَٰٓئِكَ مِنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 3:114তারা আল্লাহর প্রতি ও কিয়ামাত দিবসের প্রতি ঈমান রাখে এবং সৎকাজের আদেশ দেয়; এবং অসৎ কাজ থেকে নিষেধ করে এবং কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে। আর তারাই হলো সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।
وَمَا يَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ فَلَن يُكۡفَرُوهُۗ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلۡمُتَّقِينَ
Open ayah 3:115তারা যেসব সৎকাজ করবে, তাদেরকে তা হতে কখনো বঞ্চিত করা হবে না। আর আল্লাহ মুত্তাকিদের বিষয়ে অবগত।
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَن تُغۡنِيَ عَنۡهُمۡ أَمۡوَٰلُهُمۡ وَلَآ أَوۡلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيۡـٔٗاۖ وَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ
Open ayah 3:116নিশ্চয়ই যারা কুফুরি করেছে, তাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি আল্লাহর বিপক্ষে তাদের কোনো কাজে আসবে না। আর তারাই হলো জাহান্নামের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে।
مَثَلُ مَا يُنفِقُونَ فِي هَٰذِهِ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا كَمَثَلِ رِيحٖ فِيهَا صِرٌّ أَصَابَتۡ حَرۡثَ قَوۡمٖ ظَلَمُوٓاْ أَنفُسَهُمۡ فَأَهۡلَكَتۡهُۚ وَمَا ظَلَمَهُمُ ٱللَّهُ وَلَٰكِنۡ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ
Open ayah 3:117এ পার্থিব জীবনে তারা যা-কিছু ব্যয় করে, তার তুলনা হলো সেই ঝড়ো হাওয়ার মতো; যা হিমশীতল বা প্রচণ্ড উষ্ণ, যা ওই জাতির ফসলের ক্ষেতে আঘাত হানে, যারা নিজেদের প্রতি অবিচার করেছে, অতঃপর তা ধ্বংস করে দেয়। প্রকৃতপক্ষে আল্লাহ তাদের ওপর অবিচার করেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের ওপর অবিচার করে।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ بِطَانَةٗ مِّن دُونِكُمۡ لَا يَأۡلُونَكُمۡ خَبَالٗا وَدُّواْ مَا عَنِتُّمۡ قَدۡ بَدَتِ ٱلۡبَغۡضَآءُ مِنۡ أَفۡوَٰهِهِمۡ وَمَا تُخۡفِي صُدُورُهُمۡ أَكۡبَرُۚ قَدۡ بَيَّنَّا لَكُمُ ٱلۡأٓيَٰتِۖ إِن كُنتُمۡ تَعۡقِلُونَ
Open ayah 3:118হে মু’ মিনগণ, তোমরা মু’ মিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না, তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করে না। যা তোমাদের বিপন্ন করে তা-ই তারা কামনা করে। তাদের মুখে মারাত্মক বিদ্বেষ প্রকাশিত হয়, আর যা-কিছু তাদের অন্তরে লুকিয়ে রয়েছে, তা আরও বেশি জঘন্য। নিশ্চয় আমি তোমাদের জন্য বহুনিদর্শন বিশদভাবে বর্ণনা করেছি, যদি তোমরা তা অনুধাবন করো।
هَٰٓأَنتُمۡ أُوْلَآءِ تُحِبُّونَهُمۡ وَلَا يُحِبُّونَكُمۡ وَتُؤۡمِنُونَ بِٱلۡكِتَٰبِ كُلِّهِۦ وَإِذَا لَقُوكُمۡ قَالُوٓاْ ءَامَنَّا وَإِذَا خَلَوۡاْ عَضُّواْ عَلَيۡكُمُ ٱلۡأَنَامِلَ مِنَ ٱلۡغَيۡظِۚ قُلۡ مُوتُواْ بِغَيۡظِكُمۡۗ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ
Open ayah 3:119দেখো! তোমরাই তো তাদের ভালোবাসো, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না। আর তোমরা সমস্ত কিতাবেই বিশ্বাস করো। অথচ তারা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে, বলে, ‘আমরা ঈমান এনেছি।’ পক্ষান্তরে তারা যখন পৃথক হয়ে যায়, তখন তোমাদের ওপর আক্রোশে আঙুল কামড়াতে থাকে। বলো, ‘তোমরা তোমাদের আক্রোশে মরতে থাকো। নিশ্চয়ই অন্তরে যা রয়েছে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবগত।
إِن تَمۡسَسۡكُمۡ حَسَنَةٞ تَسُؤۡهُمۡ وَإِن تُصِبۡكُمۡ سَيِّئَةٞ يَفۡرَحُواْ بِهَاۖ وَإِن تَصۡبِرُواْ وَتَتَّقُواْ لَا يَضُرُّكُمۡ كَيۡدُهُمۡ شَيۡـًٔاۗ إِنَّ ٱللَّهَ بِمَا يَعۡمَلُونَ مُحِيطٞ
Open ayah 3:120তোমাদের যদি কোনো কল্যাণ সাধিত হয়, তা তাদেরকে কষ্ট দেয়, আর তোমাদের কোনো অকল্যাণ হলে তারা আনন্দিত হয়, আর তাতে যদি তোমরা ধৈর্যধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তবে তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই তারা যা কিছু করে সমস্তই আল্লাহ পরিবেষ্টন করে আছেন।
وَإِذۡ غَدَوۡتَ مِنۡ أَهۡلِكَ تُبَوِّئُ ٱلۡمُؤۡمِنِينَ مَقَٰعِدَ لِلۡقِتَالِۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
Open ayah 3:121স্মরণ করো, যখন তুমি পরিজনদের কাছ থেকে সকাল বেলা বেরিয়ে মু’ মিনদেরকে যুদ্ধের অবস্থানে বিন্যস্ত করলে, আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
إِذۡ هَمَّت طَّآئِفَتَانِ مِنكُمۡ أَن تَفۡشَلَا وَٱللَّهُ وَلِيُّهُمَاۗ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ
Open ayah 3:122যখন তোমাদের দুটি দলের সাহস হারানোর উপক্রম হলো, অথচ আল্লাহ তাদের অভিভাবক; আর আল্লাহর ওপরই মু’ মিনদের ভরসা করা উচিত।
وَلَقَدۡ نَصَرَكُمُ ٱللَّهُ بِبَدۡرٖ وَأَنتُمۡ أَذِلَّةٞۖ فَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
Open ayah 3:123অবশ্যই আল্লাহ বদরে তোমাদেরকে সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে হীনবল। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো।
إِذۡ تَقُولُ لِلۡمُؤۡمِنِينَ أَلَن يَكۡفِيَكُمۡ أَن يُمِدَّكُمۡ رَبُّكُم بِثَلَٰثَةِ ءَالَٰفٖ مِّنَ ٱلۡمَلَٰٓئِكَةِ مُنزَلِينَ
Open ayah 3:124স্মরণ করো, যখন তুমি মু’ মিনগণকে বলছিলে, ‘তোমাদের জন্য এটা কি যথেষ্ট নয় যে, তোমাদের সাহায্যার্থে তোমাদের রব অবতীর্ণ করবেন তিন হাজার ফেরেশতা?’
بَلَىٰٓۚ إِن تَصۡبِرُواْ وَتَتَّقُواْ وَيَأۡتُوكُم مِّن فَوۡرِهِمۡ هَٰذَا يُمۡدِدۡكُمۡ رَبُّكُم بِخَمۡسَةِ ءَالَٰفٖ مِّنَ ٱلۡمَلَٰٓئِكَةِ مُسَوِّمِينَ
Open ayah 3:125অবশ্যই, বরং যদি তোমরা সবর করো এবং তাকওয়া অবলম্বন করো আর তারা যদি দ্রুতগতিতে তোমাদের ওপর চড়াও হয়, তাহলে তোমাদের রব পাঁচ হাজার চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন।
وَمَا جَعَلَهُ ٱللَّهُ إِلَّا بُشۡرَىٰ لَكُمۡ وَلِتَطۡمَئِنَّ قُلُوبُكُم بِهِۦۗ وَمَا ٱلنَّصۡرُ إِلَّا مِنۡ عِندِ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ
Open ayah 3:126আর এটা তো আল্লাহ শুধু সুসংবাদ ও তোমাদের আত্মিক প্রশান্তির জন্য করেছেন। আর সাহায্য তো কেবল পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর নিকট থেকেই আসে।
لِيَقۡطَعَ طَرَفٗا مِّنَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَوۡ يَكۡبِتَهُمۡ فَيَنقَلِبُواْ خَآئِبِينَ
Open ayah 3:127যাতে নির্মূল করেন কাফিরদের এক অংশকে বা তাদের লাঞ্ছিত করেন, যেন ওরা ব্যর্থ/নিরাশ হয়ে ফিরে যায়।
لَيۡسَ لَكَ مِنَ ٱلۡأَمۡرِ شَيۡءٌ أَوۡ يَتُوبَ عَلَيۡهِمۡ أَوۡ يُعَذِّبَهُمۡ فَإِنَّهُمۡ ظَٰلِمُونَ
Open ayah 3:128এ বিষয়ে তোমার করণীয় কিছুই নেই, যতক্ষণ না তিনি তাদের ক্ষমা করেন বা তাদেরকে শাস্তি দেন; কারণ, তারা তো সীমালঙ্ঘনকারী।
وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ يَغۡفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 3:129আর যা কিছু আসমানসমূহ ও যমিনে রয়েছে, সবই আল্লাহর। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন। আর আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَأۡكُلُواْ ٱلرِّبَوٰٓاْ أَضۡعَٰفٗا مُّضَٰعَفَةٗۖ وَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ
Open ayah 3:130হে মু’ মিনগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না। আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।
وَٱتَّقُواْ ٱلنَّارَ ٱلَّتِيٓ أُعِدَّتۡ لِلۡكَٰفِرِينَ
Open ayah 3:131এবং তোমরা সে আগুন থেকে বেঁচে থাকো, যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে।
وَأَطِيعُواْ ٱللَّهَ وَٱلرَّسُولَ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ
Open ayah 3:132আর তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, যাতে কৃপা লাভ করতে পার।
۞وَسَارِعُوٓاْ إِلَىٰ مَغۡفِرَةٖ مِّن رَّبِّكُمۡ وَجَنَّةٍ عَرۡضُهَا ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ أُعِدَّتۡ لِلۡمُتَّقِينَ
Open ayah 3:133তোমরা তোমাদের রবের ক্ষমা এবং এমন জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও। যার বিস্তৃতি হচ্ছে আসমানসমূহ ও যমিন সদৃশ, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য।
ٱلَّذِينَ يُنفِقُونَ فِي ٱلسَّرَّآءِ وَٱلضَّرَّآءِ وَٱلۡكَٰظِمِينَ ٱلۡغَيۡظَ وَٱلۡعَافِينَ عَنِ ٱلنَّاسِۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 3:134যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে, যারা ক্রোধ সংবরণ করে, আর মানুষের প্রতি ক্ষমাপ্রদর্শনকারী, আর আল্লাহ সৎকর্মশীলদেরকেই ভালোবাসেন।
وَٱلَّذِينَ إِذَا فَعَلُواْ فَٰحِشَةً أَوۡ ظَلَمُوٓاْ أَنفُسَهُمۡ ذَكَرُواْ ٱللَّهَ فَٱسۡتَغۡفَرُواْ لِذُنُوبِهِمۡ وَمَن يَغۡفِرُ ٱلذُّنُوبَ إِلَّا ٱللَّهُ وَلَمۡ يُصِرُّواْ عَلَىٰ مَا فَعَلُواْ وَهُمۡ يَعۡلَمُونَ
Open ayah 3:135আর তারা যখন কোনো অশ্লীল কাজ করে অথবা নিজেদের প্রতি অবিচার করে আল্লাহকে স্মরণ করে, অতঃপর নিজেদের পাপের জন্য ক্ষমা চায়। আর আল্লাহ ছাড়া কে পাপ ক্ষমা করতে পারে? এবং তারা জেনে-বুঝে তাদের কৃতকর্মের পুনরাবৃত্তি করে না।
أُوْلَٰٓئِكَ جَزَآؤُهُم مَّغۡفِرَةٞ مِّن رَّبِّهِمۡ وَجَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَنِعۡمَ أَجۡرُ ٱلۡعَٰمِلِينَ
Open ayah 3:136ওইসব লোকের প্রতিদান হলো, তাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও জান্নাত। যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদ-নদী, যেখানে তারা স্থায়ী হবে। আর সৎকর্মশীলদের পুরস্কার কতই না উত্তম!
قَدۡ خَلَتۡ مِن قَبۡلِكُمۡ سُنَنٞ فَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُكَذِّبِينَ
Open ayah 3:137তোমাদের আগে অতীত হয়েছে অনেক জীবনব্যবস্থা । সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখ মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণতি কী হয়েছে।
هَٰذَا بَيَانٞ لِّلنَّاسِ وَهُدٗى وَمَوۡعِظَةٞ لِّلۡمُتَّقِينَ
Open ayah 3:138এগুলো মানবজাতির জন্য বর্ণনা। এবং মুত্তাকিদের জন্য হিদায়াত ও উপদেশ।
وَلَا تَهِنُواْ وَلَا تَحۡزَنُواْ وَأَنتُمُ ٱلۡأَعۡلَوۡنَ إِن كُنتُم مُّؤۡمِنِينَ
Open ayah 3:139আর হীনবল হয়ো না এবং চিন্তিত হয়ো না; তোমরাই বিজয়ী যদি তোমরা মু ’ মিন হও।
إِن يَمۡسَسۡكُمۡ قَرۡحٞ فَقَدۡ مَسَّ ٱلۡقَوۡمَ قَرۡحٞ مِّثۡلُهُۥۚ وَتِلۡكَ ٱلۡأَيَّامُ نُدَاوِلُهَا بَيۡنَ ٱلنَّاسِ وَلِيَعۡلَمَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَيَتَّخِذَ مِنكُمۡ شُهَدَآءَۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلظَّٰلِمِينَ
Open ayah 3:140যদি তোমরা আহত হয়ে থাক, তবে তারাও তো তেমনি আহত হয়েছে। আর এ দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। যাতে করে আল্লাহ জানতে পারেন কারা ঈমান এনেছে, আর তিনি তোমাদের কতককে শহীদ হিসেবে গ্রহণ করতে পারেন, আর আল্লাহ অত্যাচারীদের ভালোবাসেন না।
وَلِيُمَحِّصَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَيَمۡحَقَ ٱلۡكَٰفِرِينَ
Open ayah 3:141আর যাতে আল্লাহ মু ’ মিনদের পরিশোধন করেন এবং কাফিরদেরকে নিশ্চিহ্ন করেন।
أَمۡ حَسِبۡتُمۡ أَن تَدۡخُلُواْ ٱلۡجَنَّةَ وَلَمَّا يَعۡلَمِ ٱللَّهُ ٱلَّذِينَ جَٰهَدُواْ مِنكُمۡ وَيَعۡلَمَ ٱلصَّٰبِرِينَ
Open ayah 3:142তোমারা কি ধারণা করো যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করেছে আর কে ধৈর্যশীল তা এখনো জানেননি?
وَلَقَدۡ كُنتُمۡ تَمَنَّوۡنَ ٱلۡمَوۡتَ مِن قَبۡلِ أَن تَلۡقَوۡهُ فَقَدۡ رَأَيۡتُمُوهُ وَأَنتُمۡ تَنظُرُونَ
Open ayah 3:143আর অবশ্যই তোমরা তো মৃত্যু আসার আগেই মরণ কামনা করতে, কাজেই এখন তো তোমরা তা স্বচক্ষে উপস্থিত দেখতে পাচ্ছ।
وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٞ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِ ٱلرُّسُلُۚ أَفَإِيْن مَّاتَ أَوۡ قُتِلَ ٱنقَلَبۡتُمۡ عَلَىٰٓ أَعۡقَٰبِكُمۡۚ وَمَن يَنقَلِبۡ عَلَىٰ عَقِبَيۡهِ فَلَن يَضُرَّ ٱللَّهَ شَيۡـٔٗاۚ وَسَيَجۡزِي ٱللَّهُ ٱلشَّٰكِرِينَ
Open ayah 3:144আর মুহাম্মাদ কেবল একজন রাসূল, তার পূর্বেও বহু রাসূল অতিবাহিত হয়েছে। তাহলে সে যদি মৃত্যুবরণ করে অথবা নিহত হয়, তবে কি তোমরা উলটা দিকে ঘুরে যাবে? আর কেউ যদি উলটাদিকে ঘুরে যায়, তবে তাতে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না; এবং আল্লাহ কৃতজ্ঞদেরকে অচিরেই প্রতিদান দেবেন।
وَمَا كَانَ لِنَفۡسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِ كِتَٰبٗا مُّؤَجَّلٗاۗ وَمَن يُرِدۡ ثَوَابَ ٱلدُّنۡيَا نُؤۡتِهِۦ مِنۡهَا وَمَن يُرِدۡ ثَوَابَ ٱلۡأٓخِرَةِ نُؤۡتِهِۦ مِنۡهَاۚ وَسَنَجۡزِي ٱلشَّٰكِرِينَ
Open ayah 3:145আর আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না; তার জন্য সময় নির্ধারিত রয়েছে। আর যে পার্থিব বিনিময় কামনা করে, আমি তাকে তা থেকে কিছু পৃথিবীতেই দান করি। পক্ষান্তরে যে পরকালে বিনিময় কামনা করে, আমি তাকে তার থেকে কিছু দিই। এবং অচিরেই আমি কৃতজ্ঞদের পুরস্কার প্রদান করব।
وَكَأَيِّن مِّن نَّبِيّٖ قَٰتَلَ مَعَهُۥ رِبِّيُّونَ كَثِيرٞ فَمَا وَهَنُواْ لِمَآ أَصَابَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ وَمَا ضَعُفُواْ وَمَا ٱسۡتَكَانُواْۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلصَّٰبِرِينَ
Open ayah 3:146এমন কত নবি রয়েছে, যাদের সাথে বহু আল্লাহওয়ালা জিহাদ করেছে। আল্লাহর পথে যা তাদের ওপর আপতিত হয়েছে তাতে তারা হীনবল, দুর্বল এবং নত হয়নি। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন।
وَمَا كَانَ قَوۡلَهُمۡ إِلَّآ أَن قَالُواْ رَبَّنَا ٱغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَإِسۡرَافَنَا فِيٓ أَمۡرِنَا وَثَبِّتۡ أَقۡدَامَنَا وَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ
Open ayah 3:147এ কথা ছাড়া তাদের আর কোনো কথা ছিল না—হে আমাদের রব, মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু সীমালঙ্ঘন হয়ে গেছে আমাদের কাজে। আর আমাদেরকে দৃঢ়পদ রাখো এবং কাফিরদের বিপরীতে আমাদেরকে সাহায্য করো।
فَـَٔاتَىٰهُمُ ٱللَّهُ ثَوَابَ ٱلدُّنۡيَا وَحُسۡنَ ثَوَابِ ٱلۡأٓخِرَةِۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 3:148অতঃপর আল্লাহ তাদেরকে দিয়েছেন দুনিয়ার প্রতিদান এবং আখিরাতের উত্তম পুরস্কার। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تُطِيعُواْ ٱلَّذِينَ كَفَرُواْ يَرُدُّوكُمۡ عَلَىٰٓ أَعۡقَٰبِكُمۡ فَتَنقَلِبُواْ خَٰسِرِينَ
Open ayah 3:149হে মু’ মিনগণ, যদি তোমরা কাফিরদের আনুগত্য করো, তাহলে তারা তোমাদের উলটোদিকে ফিরিয়ে দেবে, তাতে তোমরা ক্ষতিগ্রস্ত হবে।
بَلِ ٱللَّهُ مَوۡلَىٰكُمۡۖ وَهُوَ خَيۡرُ ٱلنَّٰصِرِينَ
Open ayah 3:150বরং আল্লাহ তোমাদের অভিভাবক, আর তিনি উত্তম সাহায্যকারী।
سَنُلۡقِي فِي قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُواْ ٱلرُّعۡبَ بِمَآ أَشۡرَكُواْ بِٱللَّهِ مَا لَمۡ يُنَزِّلۡ بِهِۦ سُلۡطَٰنٗاۖ وَمَأۡوَىٰهُمُ ٱلنَّارُۖ وَبِئۡسَ مَثۡوَى ٱلظَّٰلِمِينَ
Open ayah 3:151অচিরেই আমি কাফিরদের হৃদয়ে ভীতির সঞ্চার করব। কারণ, তারা আল্লাহর সাথে শরিক করেছে যে সম্পর্কে তিনি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি, আর তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর কতই না নিকৃষ্ট সীমালঙ্ঘনকারীদের ঠিকানা ।
وَلَقَدۡ صَدَقَكُمُ ٱللَّهُ وَعۡدَهُۥٓ إِذۡ تَحُسُّونَهُم بِإِذۡنِهِۦۖ حَتَّىٰٓ إِذَا فَشِلۡتُمۡ وَتَنَٰزَعۡتُمۡ فِي ٱلۡأَمۡرِ وَعَصَيۡتُم مِّنۢ بَعۡدِ مَآ أَرَىٰكُم مَّا تُحِبُّونَۚ مِنكُم مَّن يُرِيدُ ٱلدُّنۡيَا وَمِنكُم مَّن يُرِيدُ ٱلۡأٓخِرَةَۚ ثُمَّ صَرَفَكُمۡ عَنۡهُمۡ لِيَبۡتَلِيَكُمۡۖ وَلَقَدۡ عَفَا عَنكُمۡۗ وَٱللَّهُ ذُو فَضۡلٍ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 3:152আর অবশ্যই আল্লাহ তাঁর ওয়াদাকে সত্যে পরিণত করেছেন, যখন তোমরা তাঁরই নির্দেশে তাদের বিনাশ করছিলে, যে পর্যন্ত না তোমরা সাহস হারালে এবং আদেশ সম্পর্কে মতভেদ করলে এবং যা তোমরা ভালোবাসো (তোমাদের বিজয়) তা তোমাদের দেখানোর পর তোমরা অমান্য হলে। তোমাদের কিছু সংখ্যক চাচ্ছিল ইহকাল এবং কিছু সংখ্যক চাচ্ছিল পরকাল। তারপর তিনি তোমাদের পরীক্ষার উদ্দেশ্যে তাদের থেকে তোমাদের ফিরিয়ে দিলেন। (অর্থাৎ তাদের হাতে তোমাদের পরাজিত করলেন) অবশ্য তিনি তোমাদের ক্ষমা করলেন এবং আল্লাহ মু’ মিনদের প্রতি অনুগ্রহশীল।
۞إِذۡ تُصۡعِدُونَ وَلَا تَلۡوُۥنَ عَلَىٰٓ أَحَدٖ وَٱلرَّسُولُ يَدۡعُوكُمۡ فِيٓ أُخۡرَىٰكُمۡ فَأَثَٰبَكُمۡ غَمَّۢا بِغَمّٖ لِّكَيۡلَا تَحۡزَنُواْ عَلَىٰ مَا فَاتَكُمۡ وَلَا مَآ أَصَٰبَكُمۡۗ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ
Open ayah 3:153আর স্মরণ করো, যখন তোমরা ঊর্ধ্বশ্বাসে ছুটছিলে এবং কারও প্রতি ভ্রূক্ষেপ করছিলে না; অথচ রাসূল তোমাদেরকে ডাকছিল তোমাদের পেছন দিক থেকে। ফলে তিনি তোমাদেরকে বিপদের পর বিপদ দিলেন; যাতে তোমরা যা হারিয়েছ এবং যে বিপদ তোমাদের ওপর এসেছে, তার কারণে বিষণ্ণ না হও। আর তোমরা যা কর আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত।
ثُمَّ أَنزَلَ عَلَيۡكُم مِّنۢ بَعۡدِ ٱلۡغَمِّ أَمَنَةٗ نُّعَاسٗا يَغۡشَىٰ طَآئِفَةٗ مِّنكُمۡۖ وَطَآئِفَةٞ قَدۡ أَهَمَّتۡهُمۡ أَنفُسُهُمۡ يَظُنُّونَ بِٱللَّهِ غَيۡرَ ٱلۡحَقِّ ظَنَّ ٱلۡجَٰهِلِيَّةِۖ يَقُولُونَ هَل لَّنَا مِنَ ٱلۡأَمۡرِ مِن شَيۡءٖۗ قُلۡ إِنَّ ٱلۡأَمۡرَ كُلَّهُۥ لِلَّهِۗ يُخۡفُونَ فِيٓ أَنفُسِهِم مَّا لَا يُبۡدُونَ لَكَۖ يَقُولُونَ لَوۡ كَانَ لَنَا مِنَ ٱلۡأَمۡرِ شَيۡءٞ مَّا قُتِلۡنَا هَٰهُنَاۗ قُل لَّوۡ كُنتُمۡ فِي بُيُوتِكُمۡ لَبَرَزَ ٱلَّذِينَ كُتِبَ عَلَيۡهِمُ ٱلۡقَتۡلُ إِلَىٰ مَضَاجِعِهِمۡۖ وَلِيَبۡتَلِيَ ٱللَّهُ مَا فِي صُدُورِكُمۡ وَلِيُمَحِّصَ مَا فِي قُلُوبِكُمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ
Open ayah 3:154অতঃপর তিনি তোমাদের ওপর দুঃখের পর অবতীর্ণ করলেন প্রশান্তি তন্দ্রারূপে, যা তোমাদের একদলকে আচ্ছন্ন করেছিল আর আরেক দল নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করেছিল। আল্লাহ সম্পর্কে তাদের মিথ্যা ধারণা হচ্ছিল মূর্খদের মতো। তারা বলছিল—আমাদের কি কিছু করার অধিকার আছে? তুমি বলো, ‘সবকিছুই আল্লাহর অধিকারে। তারা তাদের অন্তরে লুকিয়ে রাখে এমন বিষয়—যা তোমার নিকট প্রকাশ করে না। তারা বলে, ‘আমাদের হাতে যদি কিছু করার থাকত, তাহলে আমরা এখানে নিহত হতাম না।’ বলো, ‘তোমরা যদি নিজেদের ঘরেও অবস্থান করতে তবুও যাদের জন্য মৃত্যু অবধারিত ছিল তারা নিজেদের মৃত্যুস্থানে বের হয়ে আসত;’ এটা এজন্য যে, আল্লাহ তোমাদের হৃদয়ে যা আছে তা পরীক্ষা করেন এবং তোমাদের অন্তরে যা আছে তা পরিশোধন করেন। আর অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবগত।
إِنَّ ٱلَّذِينَ تَوَلَّوۡاْ مِنكُمۡ يَوۡمَ ٱلۡتَقَى ٱلۡجَمۡعَانِ إِنَّمَا ٱسۡتَزَلَّهُمُ ٱلشَّيۡطَٰنُ بِبَعۡضِ مَا كَسَبُواْۖ وَلَقَدۡ عَفَا ٱللَّهُ عَنۡهُمۡۗ إِنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٞ
Open ayah 3:155যে দিন দুদল পরস্পরের মুখোমুখি হয়েছিল সেদিন তোমাদের মধ্য থেকে যারা পৃষ্ঠপ্রদর্শন করেছিল, তাদের কোনো কৃতকর্মের ফলে শয়তানই তাদের পদস্খলন ঘটিয়ে ছিল। অবশ্য আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও বড় সহনশীল।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَكُونُواْ كَٱلَّذِينَ كَفَرُواْ وَقَالُواْ لِإِخۡوَٰنِهِمۡ إِذَا ضَرَبُواْ فِي ٱلۡأَرۡضِ أَوۡ كَانُواْ غُزّٗى لَّوۡ كَانُواْ عِندَنَا مَا مَاتُواْ وَمَا قُتِلُواْ لِيَجۡعَلَ ٱللَّهُ ذَٰلِكَ حَسۡرَةٗ فِي قُلُوبِهِمۡۗ وَٱللَّهُ يُحۡيِۦ وَيُمِيتُۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ
Open ayah 3:156হে মু’ মিনগণ, তোমরা তাদের মতো হয়ো না, যারা কুফুরি করে এবং তাদের ভাইয়েরা যখন দেশে দেশে সফর করে বা জিহাদ করে তখন তাদের সম্পর্কে বলে, তারা যদি আমাদের সাথে থাকত, তবে তারা মরত না ও নিহত হতো না। ফলে আল্লাহ তা তাদের অন্তরে আক্ষেপে পরিণত করেন। প্রকৃতপক্ষে আল্লাহ জীবন ও মৃত্যু দান করেন, আর তোমরা যা করো—আল্লাহ সে বিষয়ে সম্যক দ্রষ্টা।
وَلَئِن قُتِلۡتُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ أَوۡ مُتُّمۡ لَمَغۡفِرَةٞ مِّنَ ٱللَّهِ وَرَحۡمَةٌ خَيۡرٞ مِّمَّا يَجۡمَعُونَ
Open ayah 3:157আর যদি তোমরা আল্লাহর পথে শহীদ হও বা মৃত্যুবরণ করো, তারা যা কিছু সঞ্চয় করে থাকে, আল্লাহর ক্ষমা ও করুণা সেসব কিছুর চেয়ে উত্তম।
وَلَئِن مُّتُّمۡ أَوۡ قُتِلۡتُمۡ لَإِلَى ٱللَّهِ تُحۡشَرُونَ
Open ayah 3:158আর যদি তোমরা মৃত্যু বরণ করো অথবা নিহত হও, অবশ্যই তোমাদেরকে আল্লাহর সামনে সমবেত করা হবে।
فَبِمَا رَحۡمَةٖ مِّنَ ٱللَّهِ لِنتَ لَهُمۡۖ وَلَوۡ كُنتَ فَظًّا غَلِيظَ ٱلۡقَلۡبِ لَٱنفَضُّواْ مِنۡ حَوۡلِكَۖ فَٱعۡفُ عَنۡهُمۡ وَٱسۡتَغۡفِرۡ لَهُمۡ وَشَاوِرۡهُمۡ فِي ٱلۡأَمۡرِۖ فَإِذَا عَزَمۡتَ فَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَوَكِّلِينَ
Open ayah 3:159আল্লাহর রাহমাতেই তুমি তাদের জন্য কোমল হৃদয় হয়েছ, পক্ষান্তরে যদি তুমি রূঢ় ও কঠিন হৃদয় হতে তবে তারা তোমার নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। কাজেই তুমি তাদের ক্ষমা করে দাও এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সাথে পরামর্শ করো। অতঃপর যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করো, তখন আল্লাহর ওপর ভরসা করো; নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন।
إِن يَنصُرۡكُمُ ٱللَّهُ فَلَا غَالِبَ لَكُمۡۖ وَإِن يَخۡذُلۡكُمۡ فَمَن ذَا ٱلَّذِي يَنصُرُكُم مِّنۢ بَعۡدِهِۦۗ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ
Open ayah 3:160যদি আল্লাহ তোমাদের সহায়তা করেন, তাহলে কেউ তোমাদের ওপর জয়ী হতে পারবে না। আর যদি তিনি তোমাদেরকে সাহায্য না করেন; তবে এমন কে আছে, যে তোমাদের সাহায্য করতে পারে? আর আল্লাহর ওপরই মু’ মিনদের ভরসা করা উচিত।
وَمَا كَانَ لِنَبِيٍّ أَن يَغُلَّۚ وَمَن يَغۡلُلۡ يَأۡتِ بِمَا غَلَّ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ
Open ayah 3:161আর কোনো নবির জন্য শোভনীয় নয় যে, সে খিয়ানাত করবে। আর যে খিয়ানাত করবে সে কিয়ামাতের দিন সেই খিয়ানাতকৃত বস্তু নিয়ে আসবে। অতঃপর পূর্ণভাবে বদলা দেওয়া হবে প্রত্যেককে, সে যা অর্জন করেছে। আর তাদের প্রতি কোনো অবিচার করা হবে না।
أَفَمَنِ ٱتَّبَعَ رِضۡوَٰنَ ٱللَّهِ كَمَنۢ بَآءَ بِسَخَطٖ مِّنَ ٱللَّهِ وَمَأۡوَىٰهُ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ
Open ayah 3:162যে আল্লাহর ইচ্ছার অনুগত, সে কি তার মতো, যে আল্লাহর ক্রোধ নিয়ে ফিরেছে? তার ঠিকানা জাহান্নাম; আর তা কতইনা নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল!
هُمۡ دَرَجَٰتٌ عِندَ ٱللَّهِۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِمَا يَعۡمَلُونَ
Open ayah 3:163আল্লাহর নিকট তারা বিভিন্ন স্তরের; আর আল্লাহ দেখেন, যা কিছু তারা করে।
لَقَدۡ مَنَّ ٱللَّهُ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ إِذۡ بَعَثَ فِيهِمۡ رَسُولٗا مِّنۡ أَنفُسِهِمۡ يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِهِۦ وَيُزَكِّيهِمۡ وَيُعَلِّمُهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَإِن كَانُواْ مِن قَبۡلُ لَفِي ضَلَٰلٖ مُّبِينٍ
Open ayah 3:164অবশ্যই আল্লাহ মু’ মিনদের প্রতি অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। যিনি তাদের নিকট তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করেন । তাদেরকে পরিশোধন করে এবং তাদেরকে কিতাব ও হিকমাহ্ শিক্ষা দেয়; এবং নিশ্চয়ই তারা পূর্বে সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিল।
أَوَلَمَّآ أَصَٰبَتۡكُم مُّصِيبَةٞ قَدۡ أَصَبۡتُم مِّثۡلَيۡهَا قُلۡتُمۡ أَنَّىٰ هَٰذَاۖ قُلۡ هُوَ مِنۡ عِندِ أَنفُسِكُمۡۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 3:165কী ব্যাপার! যখন তোমাদের ওপর এমন মুসিবত এলো অথচ নিশ্চয়ই তোমরা এর দ্বিগুণ মুসিবত ঘটিয়েছিলে , তখন তোমরা বললে, এটা কোথা থেকে এলো? বলো, এ কষ্ট তোমাদের ওপর পৌঁছেছে তোমাদেরই পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।
وَمَآ أَصَٰبَكُمۡ يَوۡمَ ٱلۡتَقَى ٱلۡجَمۡعَانِ فَبِإِذۡنِ ٱللَّهِ وَلِيَعۡلَمَ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 3:166আর যেদিন দুদল সৈন্যের মোকাবিলা হয়েছে, সেদিন তোমাদের ওপর যা আপতিত হয়েছে, তা আল্লাহর হুকুমেই হয়েছে এবং যেন তিনি পরখ করে নেন মু’ মিনদেরকে।
وَلِيَعۡلَمَ ٱلَّذِينَ نَافَقُواْۚ وَقِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ قَٰتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ أَوِ ٱدۡفَعُواْۖ قَالُواْ لَوۡ نَعۡلَمُ قِتَالٗا لَّٱتَّبَعۡنَٰكُمۡۗ هُمۡ لِلۡكُفۡرِ يَوۡمَئِذٍ أَقۡرَبُ مِنۡهُمۡ لِلۡإِيمَٰنِۚ يَقُولُونَ بِأَفۡوَٰهِهِم مَّا لَيۡسَ فِي قُلُوبِهِمۡۚ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يَكۡتُمُونَ
Open ayah 3:167এবং তাদেরকেও জানবেন—যারা মুনাফিক ছিল। আর তাদেরকে বলা হলো, এসো, আল্লাহর রাহে জিহাদ করো কিংবা প্রতিহত করো। তারা বলল, আমরা যদি জানতাম যে জিহাদ হবে, তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম। সে দিন তারা ঈমানের তুলনায় কুফুরির কাছাকাছি ছিল। তারা নিজের মুখে সে কথাই বলে যা তাদের অন্তরে নেই; আর আল্লাহ ভালোভাবে জানেন— তারা যা কিছু গোপন করে।
ٱلَّذِينَ قَالُواْ لِإِخۡوَٰنِهِمۡ وَقَعَدُواْ لَوۡ أَطَاعُونَا مَا قُتِلُواْۗ قُلۡ فَٱدۡرَءُواْ عَنۡ أَنفُسِكُمُ ٱلۡمَوۡتَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 3:168তারা সে সব লোক, যারা বসে থেকে স্বীয় ভাইদের সম্বন্ধে বলে, যদি তারা আমাদের অনুসরণ করত তবে নিহত হতো না। বলো, তোমাদের নিজেদের থেকে মৃত্যুকে প্রতিহত করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।
وَلَا تَحۡسَبَنَّ ٱلَّذِينَ قُتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ أَمۡوَٰتَۢاۚ بَلۡ أَحۡيَآءٌ عِندَ رَبِّهِمۡ يُرۡزَقُونَ
Open ayah 3:169আর যারা আল্লাহর রাহে শহীদ হয়, তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না; বরং তারা তাদের রবের নিকট জীবিত ও তাদেরকে রিযিক দেওয়া হয়।
فَرِحِينَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ وَيَسۡتَبۡشِرُونَ بِٱلَّذِينَ لَمۡ يَلۡحَقُواْ بِهِم مِّنۡ خَلۡفِهِمۡ أَلَّا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
Open ayah 3:170আল্লাহ স্বীয় অনুগ্রহে তাদেরকে যা দান করেছেন তাতে তারা আনন্দিত। আর তাদের পেছনে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি তাদের জন্য তারা আনন্দ প্রকাশ করে। এ কারণে যে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।
۞يَسۡتَبۡشِرُونَ بِنِعۡمَةٖ مِّنَ ٱللَّهِ وَفَضۡلٖ وَأَنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجۡرَ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 3:171আল্লাহর নিয়ামাত ও অনুগ্রহের জন্য তারা আনন্দ প্রকাশ করে এবং নিশ্চয় আল্লাহ মু’ মিনদের কর্মফল বিনষ্ট করেন না।
ٱلَّذِينَ ٱسۡتَجَابُواْ لِلَّهِ وَٱلرَّسُولِ مِنۢ بَعۡدِ مَآ أَصَابَهُمُ ٱلۡقَرۡحُۚ لِلَّذِينَ أَحۡسَنُواْ مِنۡهُمۡ وَٱتَّقَوۡاْ أَجۡرٌ عَظِيمٌ
Open ayah 3:172যারা আহত হওয়ার পরও আল্লাহ এবং তাঁর রাসূলের আহ্বানে সাড়া দেয়, এরূপ যারা সৎকাজ করে ও তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য রয়েছে মহাপ্রতিদান।
ٱلَّذِينَ قَالَ لَهُمُ ٱلنَّاسُ إِنَّ ٱلنَّاسَ قَدۡ جَمَعُواْ لَكُمۡ فَٱخۡشَوۡهُمۡ فَزَادَهُمۡ إِيمَٰنٗا وَقَالُواْ حَسۡبُنَا ٱللَّهُ وَنِعۡمَ ٱلۡوَكِيلُ
Open ayah 3:173যাদেরকে লোকেরা বলেছিল, নিশ্চয়ই তোমাদের বিরুদ্ধে লোকেরা জড়ো হয়েছে; অতএব তোমরা তাদেরকে ভয় করো। তখন এটি তাদের ঈমান আরও বাড়িয়ে দিয়েছে এবং তারা বলেছে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট; তিনি কতই না উত্তম কর্মবিধায়ক!
فَٱنقَلَبُواْ بِنِعۡمَةٖ مِّنَ ٱللَّهِ وَفَضۡلٖ لَّمۡ يَمۡسَسۡهُمۡ سُوٓءٞ وَٱتَّبَعُواْ رِضۡوَٰنَ ٱللَّهِۗ وَٱللَّهُ ذُو فَضۡلٍ عَظِيمٍ
Open ayah 3:174অতঃপর ফিরে এলো মুসলমানরা আল্লাহর নিয়ামাত ও অনুগ্রহ নিয়ে, কোনো অনিষ্ট তাদের স্পর্শ করেনি এবং তারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করেছে; আর আল্লাহ মহাঅনুগ্রহশীল।
إِنَّمَا ذَٰلِكُمُ ٱلشَّيۡطَٰنُ يُخَوِّفُ أَوۡلِيَآءَهُۥ فَلَا تَخَافُوهُمۡ وَخَافُونِ إِن كُنتُم مُّؤۡمِنِينَ
Open ayah 3:175নিশ্চয়ই শয়তান, সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো তোমরা যদি ঈমানদার হয়ে থাকো।
وَلَا يَحۡزُنكَ ٱلَّذِينَ يُسَٰرِعُونَ فِي ٱلۡكُفۡرِۚ إِنَّهُمۡ لَن يَضُرُّواْ ٱللَّهَ شَيۡـٔٗاۚ يُرِيدُ ٱللَّهُ أَلَّا يَجۡعَلَ لَهُمۡ حَظّٗا فِي ٱلۡأٓخِرَةِۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٌ
Open ayah 3:176আর যারা কুফরের দিকে ধাবিত হচ্ছে, তারা যেন তোমাকে বিষণ্ণ না করে। নিশ্চয়ই তারা আল্লাহর কোনো অনিষ্ট করতে পারবে না। আল্লাহ চান যে, আখিরাতে তাদের জন্য (জান্নাতের) কোনো অংশ রাখবেন না; আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি।
إِنَّ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلۡكُفۡرَ بِٱلۡإِيمَٰنِ لَن يَضُرُّواْ ٱللَّهَ شَيۡـٔٗاۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ
Open ayah 3:177যারা ঈমানের পরিবর্তে কুফর ক্রয় করে নিয়েছে, তারা কখনো আল্লাহর বিন্দুমাত্র ক্ষতিসাধন করতে পারবে না; আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
وَلَا يَحۡسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَنَّمَا نُمۡلِي لَهُمۡ خَيۡرٞ لِّأَنفُسِهِمۡۚ إِنَّمَا نُمۡلِي لَهُمۡ لِيَزۡدَادُوٓاْ إِثۡمٗاۖ وَلَهُمۡ عَذَابٞ مُّهِينٞ
Open ayah 3:178কাফিররা যেন মনে না করে যে, আমার অবকাশ তাদের জন্য কল্যাণকর। আমি তো তাদের অবকাশ দিই, যেন তারা পাপ বৃদ্ধি করে; আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি।
مَّا كَانَ ٱللَّهُ لِيَذَرَ ٱلۡمُؤۡمِنِينَ عَلَىٰ مَآ أَنتُمۡ عَلَيۡهِ حَتَّىٰ يَمِيزَ ٱلۡخَبِيثَ مِنَ ٱلطَّيِّبِۗ وَمَا كَانَ ٱللَّهُ لِيُطۡلِعَكُمۡ عَلَى ٱلۡغَيۡبِ وَلَٰكِنَّ ٱللَّهَ يَجۡتَبِي مِن رُّسُلِهِۦ مَن يَشَآءُۖ فَـَٔامِنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦۚ وَإِن تُؤۡمِنُواْ وَتَتَّقُواْ فَلَكُمۡ أَجۡرٌ عَظِيمٞ
Open ayah 3:179অপবিত্র থেকে পবিত্রকে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছ, আল্লাহ এমন নন যে, মু’ মিনদেরকে সে অবস্থায় ছেড়ে দেবেন। এভাবে গায়েব সম্পর্কে তোমাদেরকে অবগত করা আল্লাহর নিয়ম নয়; তবে আল্লাহ তাঁর রাসূলগণের মধ্যে যাকে ইচ্ছা নির্বাচন করেন। অতএব, তোমরা আল্লাহ এবং তাঁর রাসূলদের ওপর ঈমান আনো। আর যদি তোমরা ঈমান আনো ও তাকওয়া অবলম্বন করো তবে তোমাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
وَلَا يَحۡسَبَنَّ ٱلَّذِينَ يَبۡخَلُونَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ هُوَ خَيۡرٗا لَّهُمۖ بَلۡ هُوَ شَرّٞ لَّهُمۡۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُواْ بِهِۦ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ
Open ayah 3:180আর আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন এটাকে কল্যাণকর মনে না করে; বরং তা তাদের জন্য অকল্যাণকর। যা নিয়ে তারা কার্পণ্য করবে কিয়ামাতের দিন তা দিয়ে তাদের গলায় বেড়ি পরানো হবে। আসমানসমূহ ও যমিনের স্বত্বাধিকার একমাত্র আল্লাহরই। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত।
لَّقَدۡ سَمِعَ ٱللَّهُ قَوۡلَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ فَقِيرٞ وَنَحۡنُ أَغۡنِيَآءُۘ سَنَكۡتُبُ مَا قَالُواْ وَقَتۡلَهُمُ ٱلۡأَنۢبِيَآءَ بِغَيۡرِ حَقّٖ وَنَقُولُ ذُوقُواْ عَذَابَ ٱلۡحَرِيقِ
Open ayah 3:181অবশ্যই আল্লাহ তাদের কথা শুনেছেন, যারা বলে—‘আল্লাহ দরিদ্র আর আমরা বিত্তবান!’ অচিরেই আমি তাদের কথা এবং নবিদেরকে অন্যায়ভাবে হত্যা করার বিষয়টিও লিখে রাখব অতঃপর বলব, আস্বাদন করো জ্বলন্ত আগুনের শাস্তি।
ذَٰلِكَ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيكُمۡ وَأَنَّ ٱللَّهَ لَيۡسَ بِظَلَّامٖ لِّلۡعَبِيدِ
Open ayah 3:182এ হলো তারই প্রতিফল, যা তোমরা ইতঃপূর্বে নিজ হাতে পাঠিয়েছ। আর আল্লাহ বান্দাদের প্রতি অত্যাচারী নন।
ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ عَهِدَ إِلَيۡنَآ أَلَّا نُؤۡمِنَ لِرَسُولٍ حَتَّىٰ يَأۡتِيَنَا بِقُرۡبَانٖ تَأۡكُلُهُ ٱلنَّارُۗ قُلۡ قَدۡ جَآءَكُمۡ رُسُلٞ مِّن قَبۡلِي بِٱلۡبَيِّنَٰتِ وَبِٱلَّذِي قُلۡتُمۡ فَلِمَ قَتَلۡتُمُوهُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 3:183যারা বলে, নিশ্চয়ই আল্লাহ আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন যে, আমরা যেন কোনো রাসূলের ওপর ঈমান না আনি, যতক্ষণ না তিনি আমাদের নিকট এমন কুরবানি নিয়ে আসবেন, যাকে আগুন গ্রাস করে নেবে। বলো, তোমাদের মাঝে আমার পূর্বে রাসূলগণ নিদর্শনসমূহ এবং তোমরা যা বলছ তা নিয়ে এসেছিল, তবে কেন তোমরা তাদেরকে হত্যা করেছ, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো?
فَإِن كَذَّبُوكَ فَقَدۡ كُذِّبَ رُسُلٞ مِّن قَبۡلِكَ جَآءُو بِٱلۡبَيِّنَٰتِ وَٱلزُّبُرِ وَٱلۡكِتَٰبِ ٱلۡمُنِيرِ
Open ayah 3:184তারা যদি তোমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে, (জেনে রেখো) তবে তোমার পূর্বে অনেক রাসূলকে মিথ্যাবাদী প্রতিপন্ন করা হয়েছে, যারা স্পষ্ট নিদর্শনসমূহ, সহীফাসমূহ ও দীপ্তিময় কিতাব নিয়ে এসেছিল।
كُلُّ نَفۡسٖ ذَآئِقَةُ ٱلۡمَوۡتِۗ وَإِنَّمَا تُوَفَّوۡنَ أُجُورَكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۖ فَمَن زُحۡزِحَ عَنِ ٱلنَّارِ وَأُدۡخِلَ ٱلۡجَنَّةَ فَقَدۡ فَازَۗ وَمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا مَتَٰعُ ٱلۡغُرُورِ
Open ayah 3:185প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর কিয়ামাতের দিন তোমাদের পরিপূর্ণ বদলা প্রদান করা হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে-ই হবে সফল; আর পার্থিব জীবন ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।
۞لَتُبۡلَوُنَّ فِيٓ أَمۡوَٰلِكُمۡ وَأَنفُسِكُمۡ وَلَتَسۡمَعُنَّ مِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ وَمِنَ ٱلَّذِينَ أَشۡرَكُوٓاْ أَذٗى كَثِيرٗاۚ وَإِن تَصۡبِرُواْ وَتَتَّقُواْ فَإِنَّ ذَٰلِكَ مِنۡ عَزۡمِ ٱلۡأُمُورِ
Open ayah 3:186অবশ্যই তোমাদেরকে তোমাদের ধন-সম্পদ ও জীবন নিয়ে পরীক্ষা করা হবে। তোমরা অবশ্যই শুনবে পূর্ববর্তী কিতাবিদের এবং মুশরিকদের নিকট থেকে বহু কষ্টদায়ক উক্তি। আর যদি তোমরা ধৈর্যধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তবে তা হবে একান্ত দৃঢ় সংকল্পের ব্যাপার।
وَإِذۡ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ لَتُبَيِّنُنَّهُۥ لِلنَّاسِ وَلَا تَكۡتُمُونَهُۥ فَنَبَذُوهُ وَرَآءَ ظُهُورِهِمۡ وَٱشۡتَرَوۡاْ بِهِۦ ثَمَنٗا قَلِيلٗاۖ فَبِئۡسَ مَا يَشۡتَرُونَ
Open ayah 3:187আর স্মরণ করো, যখন আল্লাহ আহলে কিতাবদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন, অবশ্যই তা তোমরা মানুষের নিকট বর্ণনা করবে এবং তা গোপন করবে না; তখন তারা সে প্রতিজ্ঞাকে নিজেদের পেছনে নিক্ষেপ করল আর তা তারা স্বল্প মূল্যে বিক্রয় করল । সুতরাং কতই না নিকৃষ্ট তারা যা বিক্রয় করেছে!
لَا تَحۡسَبَنَّ ٱلَّذِينَ يَفۡرَحُونَ بِمَآ أَتَواْ وَّيُحِبُّونَ أَن يُحۡمَدُواْ بِمَا لَمۡ يَفۡعَلُواْ فَلَا تَحۡسَبَنَّهُم بِمَفَازَةٖ مِّنَ ٱلۡعَذَابِۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ
Open ayah 3:188তুমি কখনো একথা মনে করো না, যারা নিজেদের কৃতকর্মের ওপর আনন্দিত হয় এবং নিজেদের না করা বিষয়ের জন্য প্রশংসা কামনা করে, তারা আমার শাস্তি থেকে অব্যাহতি লাভ করবে। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ
Open ayah 3:189আর আসমানসমূহ ও যমিনের সার্বভৌমত্ব আল্লাহরই জন্য। আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান।
إِنَّ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ لَأٓيَٰتٖ لِّأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ
Open ayah 3:190নিশ্চয়ই আসমানসমূহ ও যমিনের সৃষ্টিতে এবং দিবা-রাত্রির আবর্তনে বোধসম্পন্ন লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে ।
ٱلَّذِينَ يَذۡكُرُونَ ٱللَّهَ قِيَٰمٗا وَقُعُودٗا وَعَلَىٰ جُنُوبِهِمۡ وَيَتَفَكَّرُونَ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ رَبَّنَا مَا خَلَقۡتَ هَٰذَا بَٰطِلٗا سُبۡحَٰنَكَ فَقِنَا عَذَابَ ٱلنَّارِ
Open ayah 3:191যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা-গবেষণা করে আসমানসমূহ ও যমিনের সৃষ্টির বিষয়ে; (এবং বলে), হে আমাদের রব, এসব তুমি অনর্থক সৃষ্টি করোনি। তোমারই জন্য সকল পবিত্রতা, তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও।
رَبَّنَآ إِنَّكَ مَن تُدۡخِلِ ٱلنَّارَ فَقَدۡ أَخۡزَيۡتَهُۥۖ وَمَا لِلظَّٰلِمِينَ مِنۡ أَنصَارٖ
Open ayah 3:192হে আমাদের রব, নিশ্চয়ই তুমি যাকে জাহান্নামে প্রবেশ করাবে তাকে তুমি অপমানিত করবে; আর যালিমদের কোনো সাহায্যকারী নেই।
رَّبَّنَآ إِنَّنَا سَمِعۡنَا مُنَادِيٗا يُنَادِي لِلۡإِيمَٰنِ أَنۡ ءَامِنُواْ بِرَبِّكُمۡ فَـَٔامَنَّاۚ رَبَّنَا فَٱغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرۡ عَنَّا سَيِّـَٔاتِنَا وَتَوَفَّنَا مَعَ ٱلۡأَبۡرَارِ
Open ayah 3:193হে আমাদের রব, আমরা নিশ্চিতরূপে শুনেছি একজন আহ্বানকারীকে ঈমানের প্রতি আহ্বান করতে যে, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো, তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের রব, আমাদের সকল গুনাহ ক্ষমা করো এবং আমাদের সকল দোষত্রুটি দূর করে দাও, আর আমাদেরকে সৎকর্মপরায়ণদের সহগামী করে মৃত্যু দাও।
رَبَّنَا وَءَاتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخۡزِنَا يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۖ إِنَّكَ لَا تُخۡلِفُ ٱلۡمِيعَادَ
Open ayah 3:194হে আমাদের রব, যা তুমি প্রতিশ্রুতি দিয়েছ তোমার রাসূলগণের মাধ্যমে তা আমাদেরকে দাও এবং কিয়ামাতের দিন আমাদেরকে তুমি অপমানিত করো না; নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
فَٱسۡتَجَابَ لَهُمۡ رَبُّهُمۡ أَنِّي لَآ أُضِيعُ عَمَلَ عَٰمِلٖ مِّنكُم مِّن ذَكَرٍ أَوۡ أُنثَىٰۖ بَعۡضُكُم مِّنۢ بَعۡضٖۖ فَٱلَّذِينَ هَاجَرُواْ وَأُخۡرِجُواْ مِن دِيَٰرِهِمۡ وَأُوذُواْ فِي سَبِيلِي وَقَٰتَلُواْ وَقُتِلُواْ لَأُكَفِّرَنَّ عَنۡهُمۡ سَيِّـَٔاتِهِمۡ وَلَأُدۡخِلَنَّهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ ثَوَابٗا مِّنۡ عِندِ ٱللَّهِۚ وَٱللَّهُ عِندَهُۥ حُسۡنُ ٱلثَّوَابِ
Open ayah 3:195অতঃপর তাদের রব তাদের দু‘আ কবুল করলেন; বললেন, আমি তোমাদের কোনো আমলকারীর আমলই বিনষ্ট করি না, সে পুরুষ হোক কিংবা নারী। তোমরা একে অপরের অংশ। অতএব, যারা হিজরাত করেছে, নিজেদের ঘর থেকে উৎখাত হয়েছে এবং আমার পথে তাদের উৎপীড়ন করা হয়েছে এবং তারা জিহাদ করেছে ও শহীদ হয়েছে, অবশ্যই আমি তাদের থেকে সকল পাপাচার মুছে দেবো এবং তাদেরকে প্রবিষ্ট করাব জান্নাতে, যার তলদেশে প্রবাহিত নদ-নদী। এটা হলো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার; আর আল্লাহর কাছেই রয়েছে উত্তম পুরস্কার।
لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ ٱلَّذِينَ كَفَرُواْ فِي ٱلۡبِلَٰدِ
Open ayah 3:196যারা কুফুরি করেছে, দেশে দেশে তাদের মুক্ত বিচরণ যেন তোমাকে মোটেই ধোঁকা না দেয়।
مَتَٰعٞ قَلِيلٞ ثُمَّ مَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمِهَادُ
Open ayah 3:197এটা হলো সামান্য ভোগ মাত্র, এরপর তাদের ঠিকানা হবে জাহান্নাম; আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল!
لَٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ رَبَّهُمۡ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا نُزُلٗا مِّنۡ عِندِ ٱللَّهِۗ وَمَا عِندَ ٱللَّهِ خَيۡرٞ لِّلۡأَبۡرَارِ
Open ayah 3:198কিন্তু যারা তাদের রবকে ভয় করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত রয়েছে নদ-নদী। সেখানে তারা চিরস্থায়ী হবে। এটি আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। আর যা আল্লাহর নিকট রয়েছে, তা সৎকর্মশীলদের জন্য একান্তই উত্তম।
وَإِنَّ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَمَن يُؤۡمِنُ بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيۡكُمۡ وَمَآ أُنزِلَ إِلَيۡهِمۡ خَٰشِعِينَ لِلَّهِ لَا يَشۡتَرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ ثَمَنٗا قَلِيلًاۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡۗ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ
Open ayah 3:199আর নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্যে এমন ব্যক্তি রয়েছে, যারা ঈমান আনে আল্লাহর ওপর এবং যা-কিছু তোমাদের ওপর অবতীর্ণ হয়, আর যা-কিছু তাদের ওপর অবতীর্ণ হয়েছে, সেগুলোর ওপর, আল্লাহর সামনে বিনয়াবনত থাকে এবং আল্লাহর আয়াতসমূহকে স্বল্পমূল্যে বিক্রয় করে না, তারাই হলো সেসব লোক যাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱصۡبِرُواْ وَصَابِرُواْ وَرَابِطُواْ وَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ
Open ayah 3:200হে মু ’ মিনগণ, তোমরা ধৈর্যধারণ করো, মোকাবেলার সময় অবিচলতা প্রদর্শন করো এবং সদা ীমান্ত রক্সষার জন্য স্থিত থাকো, আর আল্লাহকে ভয় করো, যেন তোমরা সফল হতে পারো।