النساء
An-Nisaa
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُواْ رَبَّكُمُ ٱلَّذِي خَلَقَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ وَخَلَقَ مِنۡهَا زَوۡجَهَا وَبَثَّ مِنۡهُمَا رِجَالٗا كَثِيرٗا وَنِسَآءٗۚ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِي تَسَآءَلُونَ بِهِۦ وَٱلۡأَرۡحَامَۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَيۡكُمۡ رَقِيبٗا
Open ayah 4:1হে মানবজাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন; আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে বহু নর-নারী। আর আল্লাহকে ভয় করো, যাঁর নামে তোমরা একে অপরের নিকট আবদার করো, এবং আত্মীয়দের ব্যাপারে সতর্ক থাকো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের পর্যবেক্ষণকারী ।
وَءَاتُواْ ٱلۡيَتَٰمَىٰٓ أَمۡوَٰلَهُمۡۖ وَلَا تَتَبَدَّلُواْ ٱلۡخَبِيثَ بِٱلطَّيِّبِۖ وَلَا تَأۡكُلُوٓاْ أَمۡوَٰلَهُمۡ إِلَىٰٓ أَمۡوَٰلِكُمۡۚ إِنَّهُۥ كَانَ حُوبٗا كَبِيرٗا
Open ayah 4:2তোমরা ইয়াতী মদে রকে তাদের সম্পদ অর্পণ করো, আর তোমরা অপবিত্রকে পবিত্র বস্তুর দ্বারা বদলে নিয়ো না। আর তাদের সম্পদ নিজেদের সম্পদের সাথে মিশ্রিত করে গ্রাস করো না; নিশ্চয়ই এটা মহাপাপ।
وَإِنۡ خِفۡتُمۡ أَلَّا تُقۡسِطُواْ فِي ٱلۡيَتَٰمَىٰ فَٱنكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ ٱلنِّسَآءِ مَثۡنَىٰ وَثُلَٰثَ وَرُبَٰعَۖ فَإِنۡ خِفۡتُمۡ أَلَّا تَعۡدِلُواْ فَوَٰحِدَةً أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۚ ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَلَّا تَعُولُواْ
Open ayah 4:3আর যদি তোমরা ভয় করো যে, তোমরা সুবিচার করতে পারবে না ইয়াতী ম মেয়েদের প্রতি, তবে নারীদের মধ্য থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও—দুই, তিন, বা চারজন। তবে যদি আশঙ্কা করো যে, তাদের মধ্যে সমতা বজায় রাখতে পারবে না, তবে একজন অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীর (মাঝে ক্ষান্ত থাক); তোমাদের অবিচার না করার জন্য এটাই অধিক শ্রেয়।
وَءَاتُواْ ٱلنِّسَآءَ صَدُقَٰتِهِنَّ نِحۡلَةٗۚ فَإِن طِبۡنَ لَكُمۡ عَن شَيۡءٖ مِّنۡهُ نَفۡسٗا فَكُلُوهُ هَنِيٓـٔٗا مَّرِيٓـٔٗا
Open ayah 4:4আর তোমরা স্ত্রীদেরকে সানন্দে তাদের মোহর দিয়ে দাও; যদি তারা খুশি হয়ে কিছু ছেড়ে দেয় তা তোমরা স্বাচ্ছন্দ্যে খুশিমনে ভোগ করতে পারো।
وَلَا تُؤۡتُواْ ٱلسُّفَهَآءَ أَمۡوَٰلَكُمُ ٱلَّتِي جَعَلَ ٱللَّهُ لَكُمۡ قِيَٰمٗا وَٱرۡزُقُوهُمۡ فِيهَا وَٱكۡسُوهُمۡ وَقُولُواْ لَهُمۡ قَوۡلٗا مَّعۡرُوفٗا
Open ayah 4:5আর তোমরা দিয়ো না স্বল্পজ্ঞানের অধিকারীদেরকে তোমাদের ধনসম্পদ, যা আল্লাহ তোমাদের জীবনযাত্রার অবলম্বন বানিয়েছেন; বরং তা থেকে তাদেরকে খাওয়াও, পরাও এবং তাদের সাথে উত্তম কথা বলো।
وَٱبۡتَلُواْ ٱلۡيَتَٰمَىٰ حَتَّىٰٓ إِذَا بَلَغُواْ ٱلنِّكَاحَ فَإِنۡ ءَانَسۡتُم مِّنۡهُمۡ رُشۡدٗا فَٱدۡفَعُوٓاْ إِلَيۡهِمۡ أَمۡوَٰلَهُمۡۖ وَلَا تَأۡكُلُوهَآ إِسۡرَافٗا وَبِدَارًا أَن يَكۡبَرُواْۚ وَمَن كَانَ غَنِيّٗا فَلۡيَسۡتَعۡفِفۡۖ وَمَن كَانَ فَقِيرٗا فَلۡيَأۡكُلۡ بِٱلۡمَعۡرُوفِۚ فَإِذَا دَفَعۡتُمۡ إِلَيۡهِمۡ أَمۡوَٰلَهُمۡ فَأَشۡهِدُواْ عَلَيۡهِمۡۚ وَكَفَىٰ بِٱللَّهِ حَسِيبٗا
Open ayah 4:6বিয়ের বয়সে পৌঁছা পর্যন্ত ইয়াতীমদের প্রতি খেয়াল রাখো; অতঃপর যদি তাদের মাঝে পরিপক্বতা অনুভব করো, তাদের কাছে তাদের সম্পদ ফিরিয়ে দাও। এবং তোমরা তা অপচয় ও তাড়াহুড়া করে খেয়ো না এই ভয়ে যে, তারা বড় হয়ে যাবে। সচ্ছল ব্যক্তি যেন (তা খাওয়া থেকে) বিরত থাকে, আর অভাবগ্রস্ত সংগত পরিমাণ খেতে পারবে। যখন তাদের হাতে তাদের সম্পদ প্রত্যর্পণ করো, তখন সে ব্যাপারে সাক্ষী রাখো। হিসাবগ্রহণে আল্লাহই যথেষ্ট।
لِّلرِّجَالِ نَصِيبٞ مِّمَّا تَرَكَ ٱلۡوَٰلِدَانِ وَٱلۡأَقۡرَبُونَ وَلِلنِّسَآءِ نَصِيبٞ مِّمَّا تَرَكَ ٱلۡوَٰلِدَانِ وَٱلۡأَقۡرَبُونَ مِمَّا قَلَّ مِنۡهُ أَوۡ كَثُرَۚ نَصِيبٗا مَّفۡرُوضٗا
Open ayah 4:7পিতামাতা ও নিকট আত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষদের অংশ আছে তেমনিভাবে পিতামাতা ও আত্মীয়দের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ আছে; অল্প হোক কিংবা বেশি, এ অংশ নির্ধারিত।
وَإِذَا حَضَرَ ٱلۡقِسۡمَةَ أُوْلُواْ ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينُ فَٱرۡزُقُوهُم مِّنۡهُ وَقُولُواْ لَهُمۡ قَوۡلٗا مَّعۡرُوفٗا
Open ayah 4:8সম্পত্তি বণ্টনের সময় (ওয়ারিশ নয়, এমন) আত্মীয়স্বজন, ইয়াতীম ও মিসকীন উপস্থিত হলে তা থেকে তাদের কিছু দাও এবং তাদের সাথে সদালাপ করো।
وَلۡيَخۡشَ ٱلَّذِينَ لَوۡ تَرَكُواْ مِنۡ خَلۡفِهِمۡ ذُرِّيَّةٗ ضِعَٰفًا خَافُواْ عَلَيۡهِمۡ فَلۡيَتَّقُواْ ٱللَّهَ وَلۡيَقُولُواْ قَوۡلٗا سَدِيدًا
Open ayah 4:9তারা যেন ভয় করে যে, যদি তারা ছেড়ে যেত তাদের পশ্চাতে দুর্বল সন্তান-সন্ততি, তারাও শঙ্কিত থাকত তাদের ব্যাপারে ; অতএব, তারা যেন আল্লাহকে ভয় করে এবং সংগত কথা বলে।
إِنَّ ٱلَّذِينَ يَأۡكُلُونَ أَمۡوَٰلَ ٱلۡيَتَٰمَىٰ ظُلۡمًا إِنَّمَا يَأۡكُلُونَ فِي بُطُونِهِمۡ نَارٗاۖ وَسَيَصۡلَوۡنَ سَعِيرٗا
Open ayah 4:10নিশ্চয়ই যারা ইয়াতীমদের অর্থ-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা নিজেদের উদরে আগুনই ভর্তি করে; আর অচিরেই তারা জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে দগ্ধ হয়ে।
يُوصِيكُمُ ٱللَّهُ فِيٓ أَوۡلَٰدِكُمۡۖ لِلذَّكَرِ مِثۡلُ حَظِّ ٱلۡأُنثَيَيۡنِۚ فَإِن كُنَّ نِسَآءٗ فَوۡقَ ٱثۡنَتَيۡنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَۖ وَإِن كَانَتۡ وَٰحِدَةٗ فَلَهَا ٱلنِّصۡفُۚ وَلِأَبَوَيۡهِ لِكُلِّ وَٰحِدٖ مِّنۡهُمَا ٱلسُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُۥ وَلَدٞۚ فَإِن لَّمۡ يَكُن لَّهُۥ وَلَدٞ وَوَرِثَهُۥٓ أَبَوَاهُ فَلِأُمِّهِ ٱلثُّلُثُۚ فَإِن كَانَ لَهُۥٓ إِخۡوَةٞ فَلِأُمِّهِ ٱلسُّدُسُۚ مِنۢ بَعۡدِ وَصِيَّةٖ يُوصِي بِهَآ أَوۡ دَيۡنٍۗ ءَابَآؤُكُمۡ وَأَبۡنَآؤُكُمۡ لَا تَدۡرُونَ أَيُّهُمۡ أَقۡرَبُ لَكُمۡ نَفۡعٗاۚ فَرِيضَةٗ مِّنَ ٱللَّهِۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا
Open ayah 4:11আল্লাহ তোমাদের সন্তানদের সম্বন্ধে নির্দেশ দিচ্ছেন—এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান; তবে যদি শুধু কন্যাই দুইয়ের অধিক হয়, তবে তারা রেখে যাওয়া সম্পদের দুই-তৃতীয়াংশ প্রাপ্ত হবে। আর যদি কন্যা একজনই হয়, তবে তার জন্য অর্ধেক। মৃতের পিতামাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির এক-ষষ্ঠাংশ, যদি মৃতের পুত্র থাকে। যদি পুত্র না থাকে এবং পিতামাতাই ওয়ারিস হয়, তবে মা পাবে এক-তৃতীয়াংশ। আর মৃতের ভাই-বোন থাকলে তার মা পাবে এক-ষষ্ঠাংশ কৃত অসিয়ত বা মৃত ব্যক্তির ঋণ পরিশোধের পর। তোমাদের বাবা-মা এবং পুত্রের মধ্যে কে তোমাদের জন্য অধিক উপকারী তোমরা জানো না। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত বিধান; নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
۞وَلَكُمۡ نِصۡفُ مَا تَرَكَ أَزۡوَٰجُكُمۡ إِن لَّمۡ يَكُن لَّهُنَّ وَلَدٞۚ فَإِن كَانَ لَهُنَّ وَلَدٞ فَلَكُمُ ٱلرُّبُعُ مِمَّا تَرَكۡنَۚ مِنۢ بَعۡدِ وَصِيَّةٖ يُوصِينَ بِهَآ أَوۡ دَيۡنٖۚ وَلَهُنَّ ٱلرُّبُعُ مِمَّا تَرَكۡتُمۡ إِن لَّمۡ يَكُن لَّكُمۡ وَلَدٞۚ فَإِن كَانَ لَكُمۡ وَلَدٞ فَلَهُنَّ ٱلثُّمُنُ مِمَّا تَرَكۡتُمۚ مِّنۢ بَعۡدِ وَصِيَّةٖ تُوصُونَ بِهَآ أَوۡ دَيۡنٖۗ وَإِن كَانَ رَجُلٞ يُورَثُ كَلَٰلَةً أَوِ ٱمۡرَأَةٞ وَلَهُۥٓ أَخٌ أَوۡ أُخۡتٞ فَلِكُلِّ وَٰحِدٖ مِّنۡهُمَا ٱلسُّدُسُۚ فَإِن كَانُوٓاْ أَكۡثَرَ مِن ذَٰلِكَ فَهُمۡ شُرَكَآءُ فِي ٱلثُّلُثِۚ مِنۢ بَعۡدِ وَصِيَّةٖ يُوصَىٰ بِهَآ أَوۡ دَيۡنٍ غَيۡرَ مُضَآرّٖۚ وَصِيَّةٗ مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ عَلِيمٌ حَلِيمٞ
Open ayah 4:12তোমরা স্ত্রীদের রেখে যাওয়া সম্পদের অর্ধেক পাবে, যদি তাদের সন্তান না থাকে, আর সন্তান থাকলে পাবে এক-চতুর্থাংশ কৃত ওসিয়্যাত পূরণ, বা ঋণ পরিশোধের পর। স্ত্রীরা তোমাদের সম্পদের এক-চতুর্থাংশ পাবে যদি তোমাদের সন্তান না থাকে। আর সন্তান থাকলে তোমাদের রেখে যাওয়া সম্পদ থেকে তারা পাবে এক-অষ্টমাংশ তোমাদের ওসিয়্যাত পূরণ কিংবা ঋণ পরিশোধের পর। যদি কোনো নর বা নারী পিতা-মাতা ও সন্তানহীন অবস্থায় ওয়ারিস রেখে যায়, তার রয়েছে বৈপিত্রেয় ভাই বা বোন, তাদের প্রত্যেকে (অর্থাৎ এক ভাই বা এক বোন থাকুক) এক-ষষ্ঠাংশ পাবে। আর এর অধিক হলে সবাই সমানভাবে শরিক থাকবে এক-তৃতীয়াংশে, কৃত ওসিয়্যাত পূরণ বা ঋণ পরিশোধের পর, কারও ক্ষতি না করে। এটা আল্লাহর নির্দেশ; আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল।
تِلۡكَ حُدُودُ ٱللَّهِۚ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ يُدۡخِلۡهُ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ
Open ayah 4:13এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে-কেউ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে, তাকে তিনি এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদ-নদী; তারা সেখানে চিরস্থায়ী হবে; আর এটা মহাসাফল্য।
وَمَن يَعۡصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَتَعَدَّ حُدُودَهُۥ يُدۡخِلۡهُ نَارًا خَٰلِدٗا فِيهَا وَلَهُۥ عَذَابٞ مُّهِينٞ
Open ayah 4:14আর যে-কেউ আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্য হবে এবং তার সীমালঙ্ঘন করবে, তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন; সে সেখানে চিরস্থায়ী হবে। তার জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি।
وَٱلَّٰتِي يَأۡتِينَ ٱلۡفَٰحِشَةَ مِن نِّسَآئِكُمۡ فَٱسۡتَشۡهِدُواْ عَلَيۡهِنَّ أَرۡبَعَةٗ مِّنكُمۡۖ فَإِن شَهِدُواْ فَأَمۡسِكُوهُنَّ فِي ٱلۡبُيُوتِ حَتَّىٰ يَتَوَفَّىٰهُنَّ ٱلۡمَوۡتُ أَوۡ يَجۡعَلَ ٱللَّهُ لَهُنَّ سَبِيلٗا
Open ayah 4:15আর তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচারে লিপ্ত হবে, তবে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে চারজন পুরুষকে সাক্ষী তলব করো। যদি তারা সাক্ষ্য প্রদান করে, তাদেরকে গৃহে আবদ্ধ করো, যতক্ষণ না মৃত্যু তাদেরকে তুলে নেয় অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো বিধান দেন।
وَٱلَّذَانِ يَأۡتِيَٰنِهَا مِنكُمۡ فَـَٔاذُوهُمَاۖ فَإِن تَابَا وَأَصۡلَحَا فَأَعۡرِضُواْ عَنۡهُمَآۗ إِنَّ ٱللَّهَ كَانَ تَوَّابٗا رَّحِيمًا
Open ayah 4:16আর তোমাদের মধ্যে যে দুজন এই অনৈতিক কাজে লিপ্ত হয়, তাদেরকে শাস্তি দাও। অতঃপর যদি উভয়ে তাওবা করে এবং নিজেদের সংশোধন করে, তবে তাদের থেকে বিরত থাকো। নিশ্চয়ই আল্লাহ তাওবা কবুলকারী, অসীম দয়ালু।
إِنَّمَا ٱلتَّوۡبَةُ عَلَى ٱللَّهِ لِلَّذِينَ يَعۡمَلُونَ ٱلسُّوٓءَ بِجَهَٰلَةٖ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٖ فَأُوْلَٰٓئِكَ يَتُوبُ ٱللَّهُ عَلَيۡهِمۡۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا
Open ayah 4:17অবশ্যই আল্লাহ তাদের তাওবা কবুল করবেন, যারা ভুলবশত মন্দ কাজ করে অতঃপর অনতিবিলম্বে তাওবা করে; এরাই তারা যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
وَلَيۡسَتِ ٱلتَّوۡبَةُ لِلَّذِينَ يَعۡمَلُونَ ٱلسَّيِّـَٔاتِ حَتَّىٰٓ إِذَا حَضَرَ أَحَدَهُمُ ٱلۡمَوۡتُ قَالَ إِنِّي تُبۡتُ ٱلۡـَٰٔنَ وَلَا ٱلَّذِينَ يَمُوتُونَ وَهُمۡ كُفَّارٌۚ أُوْلَٰٓئِكَ أَعۡتَدۡنَا لَهُمۡ عَذَابًا أَلِيمٗا
Open ayah 4:18আর তাদের জন্য কোনো তওবা নেই, যারা মন্দ কাজ করে যেতে থাকে; এমনকি যখন তাদের নিকট উপস্থিত হয় মৃত্যু, তখন বলে, ‘নিশ্চয়ই আমি এখন তাওবা করছি। আর তাওবা নেই তাদের জন্য, যারা কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করে। আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا يَحِلُّ لَكُمۡ أَن تَرِثُواْ ٱلنِّسَآءَ كَرۡهٗاۖ وَلَا تَعۡضُلُوهُنَّ لِتَذۡهَبُواْ بِبَعۡضِ مَآ ءَاتَيۡتُمُوهُنَّ إِلَّآ أَن يَأۡتِينَ بِفَٰحِشَةٖ مُّبَيِّنَةٖۚ وَعَاشِرُوهُنَّ بِٱلۡمَعۡرُوفِۚ فَإِن كَرِهۡتُمُوهُنَّ فَعَسَىٰٓ أَن تَكۡرَهُواْ شَيۡـٔٗا وَيَجۡعَلَ ٱللَّهُ فِيهِ خَيۡرٗا كَثِيرٗا
Open ayah 4:19হে মু’ মিনগণ, বলপূর্বক নারীদের উত্তরাধিকারী হওয়া তোমাদের জন্য বৈধ নয়। তাদেরকে তোমরা যা প্রদান করেছ, সেখান থেকে কিছু নেওয়ার জন্য তাদেরকে আটকে রেখো না; তারা যদি না কোনো প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয়। নারীদের সাথে সদ্ভাবে জীবনযাপন করো। তোমরা যদি তাদের অপছন্দ করো, তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছ, যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন।
وَإِنۡ أَرَدتُّمُ ٱسۡتِبۡدَالَ زَوۡجٖ مَّكَانَ زَوۡجٖ وَءَاتَيۡتُمۡ إِحۡدَىٰهُنَّ قِنطَارٗا فَلَا تَأۡخُذُواْ مِنۡهُ شَيۡـًٔاۚ أَتَأۡخُذُونَهُۥ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا
Open ayah 4:20যদি তোমরা এক স্ত্রীর পরিবর্তে অন্য স্ত্রীকে গ্রহণ করতে চাও এবং তাদের একজনকে প্রচুর ধন-সম্পদ দাও, তবে তা থেকে কিছুই গ্রহণ করো না। তোমরা কি তা অপবাদ দিয়ে ও প্রকাশ্য পাপের মাধ্যমে গ্রহণ করবে?
وَكَيۡفَ تَأۡخُذُونَهُۥ وَقَدۡ أَفۡضَىٰ بَعۡضُكُمۡ إِلَىٰ بَعۡضٖ وَأَخَذۡنَ مِنكُم مِّيثَٰقًا غَلِيظٗا
Open ayah 4:21তোমরা কীভাবে তা গ্রহণ করবে, অথচ তোমরা একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়েছ এবং তারা তোমাদের থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে?
وَلَا تَنكِحُواْ مَا نَكَحَ ءَابَآؤُكُم مِّنَ ٱلنِّسَآءِ إِلَّا مَا قَدۡ سَلَفَۚ إِنَّهُۥ كَانَ فَٰحِشَةٗ وَمَقۡتٗا وَسَآءَ سَبِيلًا
Open ayah 4:22তোমরা এমন নারীদেরকে বিবাহ করো না, যাদেরকে তোমাদের পিতৃপুরুষগণ বিবাহ করেছেন; তবে যা অতীত হয়েছে। নিশ্চয়ই এটা অশ্লীল ও ঘৃণ্য কাজ এবং নিকৃষ্ট পন্থা।
حُرِّمَتۡ عَلَيۡكُمۡ أُمَّهَٰتُكُمۡ وَبَنَاتُكُمۡ وَأَخَوَٰتُكُمۡ وَعَمَّٰتُكُمۡ وَخَٰلَٰتُكُمۡ وَبَنَاتُ ٱلۡأَخِ وَبَنَاتُ ٱلۡأُخۡتِ وَأُمَّهَٰتُكُمُ ٱلَّٰتِيٓ أَرۡضَعۡنَكُمۡ وَأَخَوَٰتُكُم مِّنَ ٱلرَّضَٰعَةِ وَأُمَّهَٰتُ نِسَآئِكُمۡ وَرَبَٰٓئِبُكُمُ ٱلَّٰتِي فِي حُجُورِكُم مِّن نِّسَآئِكُمُ ٱلَّٰتِي دَخَلۡتُم بِهِنَّ فَإِن لَّمۡ تَكُونُواْ دَخَلۡتُم بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ وَحَلَٰٓئِلُ أَبۡنَآئِكُمُ ٱلَّذِينَ مِنۡ أَصۡلَٰبِكُمۡ وَأَن تَجۡمَعُواْ بَيۡنَ ٱلۡأُخۡتَيۡنِ إِلَّا مَا قَدۡ سَلَفَۗ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا
Open ayah 4:23তোমাদের জন্য হারাম করা হয়েছে—তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন , তোমাদের ফুপু, তোমাদের খালা, ভাতিজি, ভাগিনি, তোমাদের দুধমা, তোমাদের দুধবোন, তোমাদের শাশুড়ি, তোমরা যেসব স্ত্রীদের সাথে মিলিত হয়েছ তাদের অপর স্বামী থেকে সেসব কন্যা যারা তোমাদের গৃহে প্রতিপালিত হয়েছে, তবে যদি তাদের সাথে মিলিত না হয়ে থাক (তাহলে তাদের অন্য স্বামীর কন্যাকে বিয়ে করলে) তাতে তোমাদের কোনো পাপ নেই। এবং তোমাদের ঔরসজাত পুত্রবধু এবং দুই বোনকে একত্র করা; তবে যা অতীতে হয়েছে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।
۞وَٱلۡمُحۡصَنَٰتُ مِنَ ٱلنِّسَآءِ إِلَّا مَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۖ كِتَٰبَ ٱللَّهِ عَلَيۡكُمۡۚ وَأُحِلَّ لَكُم مَّا وَرَآءَ ذَٰلِكُمۡ أَن تَبۡتَغُواْ بِأَمۡوَٰلِكُم مُّحۡصِنِينَ غَيۡرَ مُسَٰفِحِينَۚ فَمَا ٱسۡتَمۡتَعۡتُم بِهِۦ مِنۡهُنَّ فَـَٔاتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةٗۚ وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِيمَا تَرَٰضَيۡتُم بِهِۦ مِنۢ بَعۡدِ ٱلۡفَرِيضَةِۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا
Open ayah 4:24এবং নারীদের মধ্য থেকে সধবাদেরকে, তবে তোমরা যার মালিক হয়েছ, এটা তোমাদের জন্য আল্লাহর বিধান। এরা ব্যতীত তোমাদের জন্য অন্য নারীকে স্বীয় অর্থের বিনিময়ে বিবাহবন্ধনে আবদ্ধ করতে চাওয়া হালাল করা হয়েছে; ব্যভিচারের জন্য নয়। অতঃপর তাদের মধ্যে যাকে তোমরা সম্ভোগ করবে, তাকে তার নির্ধারিত মোহর প্রদান করো। মোহর নির্ধারণের পর (তাতে হ্রাসবৃদ্ধির) কোনো বিষয়ে পরস্পর সম্মত হলে কোনো পাপ নেই। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
وَمَن لَّمۡ يَسۡتَطِعۡ مِنكُمۡ طَوۡلًا أَن يَنكِحَ ٱلۡمُحۡصَنَٰتِ ٱلۡمُؤۡمِنَٰتِ فَمِن مَّا مَلَكَتۡ أَيۡمَٰنُكُم مِّن فَتَيَٰتِكُمُ ٱلۡمُؤۡمِنَٰتِۚ وَٱللَّهُ أَعۡلَمُ بِإِيمَٰنِكُمۚ بَعۡضُكُم مِّنۢ بَعۡضٖۚ فَٱنكِحُوهُنَّ بِإِذۡنِ أَهۡلِهِنَّ وَءَاتُوهُنَّ أُجُورَهُنَّ بِٱلۡمَعۡرُوفِ مُحۡصَنَٰتٍ غَيۡرَ مُسَٰفِحَٰتٖ وَلَا مُتَّخِذَٰتِ أَخۡدَانٖۚ فَإِذَآ أُحۡصِنَّ فَإِنۡ أَتَيۡنَ بِفَٰحِشَةٖ فَعَلَيۡهِنَّ نِصۡفُ مَا عَلَى ٱلۡمُحۡصَنَٰتِ مِنَ ٱلۡعَذَابِۚ ذَٰلِكَ لِمَنۡ خَشِيَ ٱلۡعَنَتَ مِنكُمۡۚ وَأَن تَصۡبِرُواْ خَيۡرٞ لَّكُمۡۗ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 4:25আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মু ’ মিন নারীকে বিয়ে করার সামর্থ্য রাখে না, সে তোমাদের অধিকারভুক্ত মু ’ মিনা দাসীদেরকে বিয়ে করবে; আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে অধিক অবগত। তোমরা একে অন্যের থেকে এসেছ,(অর্থাৎ মৌলিকভাবে কোনো পার্থক্য নেই) অতএব, তাদেরকে তাদের মালিকের অনুমতিক্রমে বিয়ে করো এবং বিধি মোতাবেক তাদেরকে মোহর প্রদান করো। তারা সচ্চরিত্রা হবে, ব্যভিচারিণী বা উপ-পতি গ্রহণকারিণী নয়। অতঃপর যদি তারা বিবাহবন্ধনে আসার পর কোনো অশ্লীল কাজ করে তবে তাদেরকে স্বাধীনা নারীদের অর্ধেক শাস্তি দেবে। এটা তাদের জন্য তোমাদের মধ্যে যারা ব্যভিচারে লিপ্ত হওয়াকে ভয় করে; আর ধৈর্যধারণ করা তোমাদের জন্যে উত্তম। আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।
يُرِيدُ ٱللَّهُ لِيُبَيِّنَ لَكُمۡ وَيَهۡدِيَكُمۡ سُنَنَ ٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ وَيَتُوبَ عَلَيۡكُمۡۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ
Open ayah 4:26আল্লাহ তোমাদের জন্য সবিস্তারে বর্ণনা করতে চান, তোমাদেরকে হিদায়াত দিতে চান, তোমাদের পূর্ববর্তীদের আদর্শে এবং তোমাদের ক্ষমা করতে চান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
وَٱللَّهُ يُرِيدُ أَن يَتُوبَ عَلَيۡكُمۡ وَيُرِيدُ ٱلَّذِينَ يَتَّبِعُونَ ٱلشَّهَوَٰتِ أَن تَمِيلُواْ مَيۡلًا عَظِيمٗا
Open ayah 4:27আল্লাহ তোমাদের তাওবা কবুল করতে চান, আর কুপ্রবৃত্তির অনুসারীরা চায়, তোমরা ভীষণভাবে পথচ্যুত হও।
يُرِيدُ ٱللَّهُ أَن يُخَفِّفَ عَنكُمۡۚ وَخُلِقَ ٱلۡإِنسَٰنُ ضَعِيفٗا
Open ayah 4:28আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান; আর মানুষ তো দুর্বল রূপে সৃজিত।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَأۡكُلُوٓاْ أَمۡوَٰلَكُم بَيۡنَكُم بِٱلۡبَٰطِلِ إِلَّآ أَن تَكُونَ تِجَٰرَةً عَن تَرَاضٖ مِّنكُمۡۚ وَلَا تَقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُمۡ رَحِيمٗا
Open ayah 4:29হে মু ’ মিনগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না; তবে তোমাদের পরস্পরের সম্মতিক্রমে ব্যবসা করা বৈধ। আর তোমরা নিজেদের হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অসীম দয়ালু।
وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ عُدۡوَٰنٗا وَظُلۡمٗا فَسَوۡفَ نُصۡلِيهِ نَارٗاۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرًا
Open ayah 4:30আর যে কেউ সীমালঙ্ঘন করে অত্যাচারী হয়ে এরূপ করবে, তাকে খুব শীঘ্রই আগুনে দগ্ধ করব; এটা আল্লাহর পক্ষে খুবই সহজ।
إِن تَجۡتَنِبُواْ كَبَآئِرَ مَا تُنۡهَوۡنَ عَنۡهُ نُكَفِّرۡ عَنكُمۡ سَيِّـَٔاتِكُمۡ وَنُدۡخِلۡكُم مُّدۡخَلٗا كَرِيمٗا
Open ayah 4:31যদি তোমরা কবিরা গুনাহ পরিহার করো, যা থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে। তবে আমি তোমাদের সগিরা গোনাহ ক্ষমা করব। এবং তোমাদেরকে প্রবেশ করাব সম্মানজনক স্থানে।
وَلَا تَتَمَنَّوۡاْ مَا فَضَّلَ ٱللَّهُ بِهِۦ بَعۡضَكُمۡ عَلَىٰ بَعۡضٖۚ لِّلرِّجَالِ نَصِيبٞ مِّمَّا ٱكۡتَسَبُواْۖ وَلِلنِّسَآءِ نَصِيبٞ مِّمَّا ٱكۡتَسَبۡنَۚ وَسۡـَٔلُواْ ٱللَّهَ مِن فَضۡلِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا
Open ayah 4:32আর আল্লাহ তোমাদের একজনকে অপরের ওপর যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তোমরা তা আকাঙ্ক্ষা করো না। পুরুষের জন্য ওই অংশ—যা তারা উপার্জন করেছে, নারীর জন্য ওই অংশ যা তারা উপার্জন করেছে। আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ।
وَلِكُلّٖ جَعَلۡنَا مَوَٰلِيَ مِمَّا تَرَكَ ٱلۡوَٰلِدَانِ وَٱلۡأَقۡرَبُونَۚ وَٱلَّذِينَ عَقَدَتۡ أَيۡمَٰنُكُمۡ فَـَٔاتُوهُمۡ نَصِيبَهُمۡۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدًا
Open ayah 4:33আমি প্রত্যেককে পিতামাতা এবং নিকটতম আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারী বানিয়েছি। আর যাদের সাথে তোমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছ তাদের প্রাপ্য দিয়ে দাও। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর সাক্ষী।
ٱلرِّجَالُ قَوَّٰمُونَ عَلَى ٱلنِّسَآءِ بِمَا فَضَّلَ ٱللَّهُ بَعۡضَهُمۡ عَلَىٰ بَعۡضٖ وَبِمَآ أَنفَقُواْ مِنۡ أَمۡوَٰلِهِمۡۚ فَٱلصَّٰلِحَٰتُ قَٰنِتَٰتٌ حَٰفِظَٰتٞ لِّلۡغَيۡبِ بِمَا حَفِظَ ٱللَّهُۚ وَٱلَّٰتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَٱهۡجُرُوهُنَّ فِي ٱلۡمَضَاجِعِ وَٱضۡرِبُوهُنَّۖ فَإِنۡ أَطَعۡنَكُمۡ فَلَا تَبۡغُواْ عَلَيۡهِنَّ سَبِيلًاۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيّٗا كَبِيرٗا
Open ayah 4:34পুরুষরা নারীদের ওপর তত্ত্বাবধায়ক, এ কারণে যে, আল্লাহ এককে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং তারা তাদের অর্থ ব্যয় করে। অতএব, পুণ্যবতী নারীরা আনুগত্যপরায়ণ, লোকচক্ষুর অন্তরালে ওই বিষয়ের হিফাজতকারিণী হয়—যা আল্লাহ হিফাজত করেছেন। আর যাদের থেকে তোমরা অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে তোমরা সদুপদেশ দাও, তারপর তাদের শয্যায় একা ছেড়ে দাও, অতঃপর প্রহার করো। যদি তারা তোমাদের অনুগত হয়, তবে তাদের বিরুদ্ধে কোনো পন্থা অন্বেষণ করো না। নিশ্চয়ই আল্লাহ সমুচ্চ মহান।
وَإِنۡ خِفۡتُمۡ شِقَاقَ بَيۡنِهِمَا فَٱبۡعَثُواْ حَكَمٗا مِّنۡ أَهۡلِهِۦ وَحَكَمٗا مِّنۡ أَهۡلِهَآ إِن يُرِيدَآ إِصۡلَٰحٗا يُوَفِّقِ ٱللَّهُ بَيۡنَهُمَآۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرٗا
Open ayah 4:35যদি তাদের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো, তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করো। যদি তারা উভয়ে মীমাংসা চায়, আল্লাহ তাদের উভয়কে (তার) সামর্থ্য দেবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবগত।
۞وَٱعۡبُدُواْ ٱللَّهَ وَلَا تُشۡرِكُواْ بِهِۦ شَيۡـٔٗاۖ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنٗا وَبِذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱلۡجَارِ ذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡجَارِ ٱلۡجُنُبِ وَٱلصَّاحِبِ بِٱلۡجَنۢبِ وَٱبۡنِ ٱلسَّبِيلِ وَمَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۗ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخۡتَالٗا فَخُورًا
Open ayah 4:36তোমরা আল্লাহর ইবাদাত করো, তাঁর সাথে কাউকে শরিক করো না; এবং পিতামাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম-মিসকীন, নিকটবর্তী ও দূরবর্তী প্রতিবেশী, পাশাপাশি চলার সাথি, মুসাফির এবং নিজের দাস-দাসীর সাথে সদাচার করো। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক-অহংকারীকে পছন্দ করেন না ।
ٱلَّذِينَ يَبۡخَلُونَ وَيَأۡمُرُونَ ٱلنَّاسَ بِٱلۡبُخۡلِ وَيَكۡتُمُونَ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۗ وَأَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ عَذَابٗا مُّهِينٗا
Open ayah 4:37যারা নিজেরাও কার্পণ্য করে এবং অন্যকেও কৃপণতার নির্দেশ দেয়, আর গোপন করে সেসব বিষয়, যা আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহে দান করেছেন। আর আমি কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।
وَٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ رِئَآءَ ٱلنَّاسِ وَلَا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَلَا بِٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۗ وَمَن يَكُنِ ٱلشَّيۡطَٰنُ لَهُۥ قَرِينٗا فَسَآءَ قَرِينٗا
Open ayah 4:38আর যারা স্বীয় ধন-সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং আল্লাহ ও কিয়ামাত দিবসের প্রতি ঈমান আনে না। বস্তুত শয়তান যার সাথি হয় সে কতই না নিকৃষ্ট সাথি!
وَمَاذَا عَلَيۡهِمۡ لَوۡ ءَامَنُواْ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَأَنفَقُواْ مِمَّا رَزَقَهُمُ ٱللَّهُۚ وَكَانَ ٱللَّهُ بِهِمۡ عَلِيمًا
Open ayah 4:39আর কীই-বা ক্ষতি হতো তাদের, যদি তারা ঈমান আনত আল্লাহ ও কিয়ামাত দিবসের প্রতি এবং যদি ব্যয় করত আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে? অথচ আল্লাহ তাদের ব্যাপারে সম্যক জ্ঞাত।
إِنَّ ٱللَّهَ لَا يَظۡلِمُ مِثۡقَالَ ذَرَّةٖۖ وَإِن تَكُ حَسَنَةٗ يُضَٰعِفۡهَا وَيُؤۡتِ مِن لَّدُنۡهُ أَجۡرًا عَظِيمٗا
Open ayah 4:40নিশ্চয়ই আল্লাহ অণু পরিমাণও যুলুম করেন না; আর তা সৎকর্ম হলে তাকে বহুগুণে বৃদ্ধি করে দেন এবং নিজের পক্ষ থেকে তিনি দেবেন মহাপ্রতিদান।
فَكَيۡفَ إِذَا جِئۡنَا مِن كُلِّ أُمَّةِۭ بِشَهِيدٖ وَجِئۡنَا بِكَ عَلَىٰ هَٰٓؤُلَآءِ شَهِيدٗا
Open ayah 4:41অতএব, কেমন হবে যখন আমি উপস্থিত করব প্রত্যেক সম্প্রদায়ের একজন সাক্ষী আর তোমাকে উপস্থিত করব তাদের সাক্ষীরূপে?
يَوۡمَئِذٖ يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُواْ وَعَصَوُاْ ٱلرَّسُولَ لَوۡ تُسَوَّىٰ بِهِمُ ٱلۡأَرۡضُ وَلَا يَكۡتُمُونَ ٱللَّهَ حَدِيثٗا
Open ayah 4:42সেদিন কামনা করবে যারা কুফুরি করেছে এবং রাসূলের অবাধ্যতা করেছে। যদি তারা মাটির সাথে মিশে যেত। আর তারা আল্লাহর কাছে কোনো কথা গোপন করতে পারবে না।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَقۡرَبُواْ ٱلصَّلَوٰةَ وَأَنتُمۡ سُكَٰرَىٰ حَتَّىٰ تَعۡلَمُواْ مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّىٰ تَغۡتَسِلُواْۚ وَإِن كُنتُم مَّرۡضَىٰٓ أَوۡ عَلَىٰ سَفَرٍ أَوۡ جَآءَ أَحَدٞ مِّنكُم مِّنَ ٱلۡغَآئِطِ أَوۡ لَٰمَسۡتُمُ ٱلنِّسَآءَ فَلَمۡ تَجِدُواْ مَآءٗ فَتَيَمَّمُواْ صَعِيدٗا طَيِّبٗا فَٱمۡسَحُواْ بِوُجُوهِكُمۡ وَأَيۡدِيكُمۡۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا
Open ayah 4:43হে মু ’ মিনগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছেও যেয়ো না, যতক্ষণ না বুঝতে পার তোমরা যা বলো, আর যদি তোমরা মুসাফির না হও তবে অপবিত্র অবস্থায়ও নয় যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করো। আর যদি তোমরা অসুস্থ হও কিংবা সফরে থাকো অথবা তোমাদের কেউ যদি শৌচাগার থেকে আসো কিংবা স্ত্রী- সম্ভোগ করো এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো এবং মুখমণ্ডল ও হাত মাসাহ করো। নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী, অতি ক্ষমাশীল।
أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُواْ نَصِيبٗا مِّنَ ٱلۡكِتَٰبِ يَشۡتَرُونَ ٱلضَّلَٰلَةَ وَيُرِيدُونَ أَن تَضِلُّواْ ٱلسَّبِيلَ
Open ayah 4:44তুমি কি তাদের দেখনি, যাদের কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে? তারা পথভ্রষ্টতা খরিদ করে এবং কামনা করে, তোমরাও যেন পথভ্রষ্ট হয়ে যাও।
وَٱللَّهُ أَعۡلَمُ بِأَعۡدَآئِكُمۡۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَلِيّٗا وَكَفَىٰ بِٱللَّهِ نَصِيرٗا
Open ayah 4:45আল্লাহ তোমাদের শত্রু সম্পর্কে অধিক অবগত। আর অভিভাবক হিসেবে আল্লাহ তাআলা যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহই যথেষ্ট।
مِّنَ ٱلَّذِينَ هَادُواْ يُحَرِّفُونَ ٱلۡكَلِمَ عَن مَّوَاضِعِهِۦ وَيَقُولُونَ سَمِعۡنَا وَعَصَيۡنَا وَٱسۡمَعۡ غَيۡرَ مُسۡمَعٖ وَرَٰعِنَا لَيَّۢا بِأَلۡسِنَتِهِمۡ وَطَعۡنٗا فِي ٱلدِّينِۚ وَلَوۡ أَنَّهُمۡ قَالُواْ سَمِعۡنَا وَأَطَعۡنَا وَٱسۡمَعۡ وَٱنظُرۡنَا لَكَانَ خَيۡرٗا لَّهُمۡ وَأَقۡوَمَ وَلَٰكِن لَّعَنَهُمُ ٱللَّهُ بِكُفۡرِهِمۡ فَلَا يُؤۡمِنُونَ إِلَّا قَلِيلٗا
Open ayah 4:46ইয়াহূদিদের মধ্য থেকে যারা কালিমাসমূহকে বিকৃত করে তার মূল স্থান থেকে এবং বলে, আমরা শুনলাম এবং অমান্য করলাম, আর (নবীকে লক্ষ করে বলে) তুমি শোনার অনুপযোগী কথা শুনো তাদের জিহ্বাগুলো বাঁকি য়ে (দীনের প্রতি) তাচ্ছিল্য করে বলে ‘রা-য়িনা’। অথচ যদি তারা বলত যে, আমরা শুনলাম ও মান্য করলাম এবং আপনি শুনুন এবং (ওয়ানযুরনা) আমাদের দিকে তাকান , তবে সেটাই ছিল তাদের জন্য উত্তম ও যথার্থ; কিন্তু আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন তাদের কুফুরির কারণে। ফলে তাদের খুব অল্প সংখ্যকই ঈমান আনে।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ ءَامِنُواْ بِمَا نَزَّلۡنَا مُصَدِّقٗا لِّمَا مَعَكُم مِّن قَبۡلِ أَن نَّطۡمِسَ وُجُوهٗا فَنَرُدَّهَا عَلَىٰٓ أَدۡبَارِهَآ أَوۡ نَلۡعَنَهُمۡ كَمَا لَعَنَّآ أَصۡحَٰبَ ٱلسَّبۡتِۚ وَكَانَ أَمۡرُ ٱللَّهِ مَفۡعُولًا
Open ayah 4:47হে ঐ সকল লোক যাদের কিতাব দেওয়া হয়েছে, তোমাদের গ্রন্থের সত্যায়নকারী হিসেবে আমি যা অবতীর্ণ করেছি তার প্রতি ঈমান আনো। এমন হওয়ার আগেই যে, আমি বিকৃত করব অনেক চেহারাকে এবং সেগুলোকে ঘুরিয়ে দেবো পেছন দিকে অথবা অভিসম্পাত করব তাদেরকে, যেমন অভিসম্পাত করেছি আসহাবে সাবতকে। আর আল্লাহর নির্দেশ অবশ্যই কার্যকর হয়ে থাকে।
إِنَّ ٱللَّهَ لَا يَغۡفِرُ أَن يُشۡرَكَ بِهِۦ وَيَغۡفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُۚ وَمَن يُشۡرِكۡ بِٱللَّهِ فَقَدِ ٱفۡتَرَىٰٓ إِثۡمًا عَظِيمًا
Open ayah 4:48নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শরিক করা ক্ষমা করবেন না। এছাড়া অন্যান্য পাপ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, নিশ্চয়ই সে জঘন্য পাপ করে।
أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ يُزَكُّونَ أَنفُسَهُمۚ بَلِ ٱللَّهُ يُزَكِّي مَن يَشَآءُ وَلَا يُظۡلَمُونَ فَتِيلًا
Open ayah 4:49তুমি কি তাদের দেখনি যারা নিজেদেরকে পরিশুদ্ধ বলে থাকে? বরং আল্লাহই যাকে ইচ্ছা পবিত্র করেন। আর তাদের ওপর সুতা পরিমাণ অবিচার করা হবে না।
ٱنظُرۡ كَيۡفَ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۖ وَكَفَىٰ بِهِۦٓ إِثۡمٗا مُّبِينًا
Open ayah 4:50লক্ষ করো! কীভাবে তারা আল্লাহর প্রতি মিথ্যা (অপবাদ) আরোপ করে, স্পষ্ট পাপ হিসেবে এটাই যথেষ্ট।
أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُواْ نَصِيبٗا مِّنَ ٱلۡكِتَٰبِ يُؤۡمِنُونَ بِٱلۡجِبۡتِ وَٱلطَّٰغُوتِ وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُواْ هَٰٓؤُلَآءِ أَهۡدَىٰ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ سَبِيلًا
Open ayah 4:51তুমি কি তাদের দেখনি, যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে, তারা জিবত (প্রতিমা) ও তাগূতে বিশ্বাস করে? এবং কাফিরদের সম্মন্ধে বলে, এরা মু ’ মিনদের তুলনায় অধিকতর সরল সঠিক পথপ্রাপ্ত।
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَعَنَهُمُ ٱللَّهُۖ وَمَن يَلۡعَنِ ٱللَّهُ فَلَن تَجِدَ لَهُۥ نَصِيرًا
Open ayah 4:52এরাই তারা, যাদের আল্লাহ অভিসম্পাত করেছেন। আর আল্লাহ যাকে অভিসম্পাত করেন, তুমি তার কোনো সাহায্যকারী পাবে না।
أَمۡ لَهُمۡ نَصِيبٞ مِّنَ ٱلۡمُلۡكِ فَإِذٗا لَّا يُؤۡتُونَ ٱلنَّاسَ نَقِيرًا
Open ayah 4:53নাকি তাদের জন্য আছে রাজত্বের কোনো অংশ? যদি হতো তবে তারা মানুষকে (তা থেকে) সামান্য পরিমাণও দিত না।
أَمۡ يَحۡسُدُونَ ٱلنَّاسَ عَلَىٰ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۖ فَقَدۡ ءَاتَيۡنَآ ءَالَ إِبۡرَٰهِيمَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَءَاتَيۡنَٰهُم مُّلۡكًا عَظِيمٗا
Open ayah 4:54নাকি আল্লাহ স্বীয় অনুগ্রহে মানুষকে যা প্রদান করেছেন তা নিয়ে তারা তাদেরকে হিংসা করে? অবশ্যই আমি ইবরাহিমের বংশধরদের কিতাব ও হিকমাহ দান করেছি আর তাদেরকে দান করেছি বিশাল রাজ্য।
فَمِنۡهُم مَّنۡ ءَامَنَ بِهِۦ وَمِنۡهُم مَّن صَدَّ عَنۡهُۚ وَكَفَىٰ بِجَهَنَّمَ سَعِيرًا
Open ayah 4:55অতঃপর তাদের কেউ তার প্রতি ঈমান এনেছে আবার কেউ তা থেকে বিরত থেকেছে; আর জাহান্নামের আগুনই তাদের দগ্ধ করার জন্য যথেষ্ট।
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا سَوۡفَ نُصۡلِيهِمۡ نَارٗا كُلَّمَا نَضِجَتۡ جُلُودُهُم بَدَّلۡنَٰهُمۡ جُلُودًا غَيۡرَهَا لِيَذُوقُواْ ٱلۡعَذَابَۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمٗا
Open ayah 4:56নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে, অতি শিগগির আমি তাদেরকে আগুনে দগ্ধ করব। যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে, তখনই আবার আমি তা পাল্টে দেব অন্য নতুন চামড়া দিয়ে, যাতে তারা শাস্তির আস্বাদন করতে পারে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।
وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَنُدۡخِلُهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ لَّهُمۡ فِيهَآ أَزۡوَٰجٞ مُّطَهَّرَةٞۖ وَنُدۡخِلُهُمۡ ظِلّٗا ظَلِيلًا
Open ayah 4:57আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, অচিরেই আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাব, যার তলদেশে প্রবাহিত নদ-নদী; সেখানে তারা চিরস্থায়ী হবে। তাদের জন্য থাকবে পূত-পবিত্র স্বামী-স্ত্রী এবং তাদেরকে আমি প্রবেশ করাব ঘন ছায়ায়।
۞إِنَّ ٱللَّهَ يَأۡمُرُكُمۡ أَن تُؤَدُّواْ ٱلۡأَمَٰنَٰتِ إِلَىٰٓ أَهۡلِهَا وَإِذَا حَكَمۡتُم بَيۡنَ ٱلنَّاسِ أَن تَحۡكُمُواْ بِٱلۡعَدۡلِۚ إِنَّ ٱللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِۦٓۗ إِنَّ ٱللَّهَ كَانَ سَمِيعَۢا بَصِيرٗا
Open ayah 4:58নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানতসমূহ প্রাপকদের নিকট ফিরিয়ে দেবে। আর যখন তোমরা মানুষের মাঝে বিচার করো তখন ন্যায়ভিত্তিক ফায়সালা করো। আল্লাহ তোমাদের যে উপদেশ দান করেন, তা কত উত্তম। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ وَأُوْلِي ٱلۡأَمۡرِ مِنكُمۡۖ فَإِن تَنَٰزَعۡتُمۡ فِي شَيۡءٖ فَرُدُّوهُ إِلَى ٱللَّهِ وَٱلرَّسُولِ إِن كُنتُمۡ تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ ذَٰلِكَ خَيۡرٞ وَأَحۡسَنُ تَأۡوِيلًا
Open ayah 4:59হে মু ’ মিনগণ, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা ‘উলুল-আমর’ বা দায়িত্বশীল, তাদের (তাদেরও আনুগত্য করো)। অতঃপর যদি তোমরা কোনো বিষয়ে মতভেদ করো, তবে তা আল্লাহ এবং তাঁর রাসূলের প্রতি প্রত্যর্পণ করো যদি তোমরা আল্লাহ ও কিয়ামাত দিবসের ওপর ঈমান এনে থাকো। আর এটাই কল্যাণকর এবং পরিণামে উৎকৃষ্টতর।
أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ يَزۡعُمُونَ أَنَّهُمۡ ءَامَنُواْ بِمَآ أُنزِلَ إِلَيۡكَ وَمَآ أُنزِلَ مِن قَبۡلِكَ يُرِيدُونَ أَن يَتَحَاكَمُوٓاْ إِلَى ٱلطَّٰغُوتِ وَقَدۡ أُمِرُوٓاْ أَن يَكۡفُرُواْ بِهِۦۖ وَيُرِيدُ ٱلشَّيۡطَٰنُ أَن يُضِلَّهُمۡ ضَلَٰلَۢا بَعِيدٗا
Open ayah 4:60তুমি কি দেখনি তাদের দিকে যারা দাবি করে যে, নিশ্চয়ই তারা তোমার প্রতি অবতীর্ণ এবং তোমার পূর্বে অবতীর্ণ বিষয়ের ওপর ঈমান এনেছে, তারা তাগূতের কাছে বিচারপ্রার্থী হতে চায়, অথচ এটাকে প্রত্যাখ্যান করতে আদেশ দেওয়া হয়েছে। আর শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়।
وَإِذَا قِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ إِلَىٰ مَآ أَنزَلَ ٱللَّهُ وَإِلَى ٱلرَّسُولِ رَأَيۡتَ ٱلۡمُنَٰفِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودٗا
Open ayah 4:61আর যখন তাদেরকে বলা হয়, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসূলের দিকে আসো, তখন তুমি মুনাফিকদের দেখবে ওরা তোমার থেকে সম্পূর্ণভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে।
فَكَيۡفَ إِذَآ أَصَٰبَتۡهُم مُّصِيبَةُۢ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡ ثُمَّ جَآءُوكَ يَحۡلِفُونَ بِٱللَّهِ إِنۡ أَرَدۡنَآ إِلَّآ إِحۡسَٰنٗا وَتَوۡفِيقًا
Open ayah 4:62অতঃপর কেমন হবে যখন তাদের কৃতকর্মের দরুন তাদের ওপর বিপদ আরোপিত হবে? তারা তোমার নিকট এসে আল্লাহর নামে কসম করে বলবে, মঙ্গল ও সম্প্রীতি ছাড়া আমরা অন্য কিছুই কামনা করিনি।
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ يَعۡلَمُ ٱللَّهُ مَا فِي قُلُوبِهِمۡ فَأَعۡرِضۡ عَنۡهُمۡ وَعِظۡهُمۡ وَقُل لَّهُمۡ فِيٓ أَنفُسِهِمۡ قَوۡلَۢا بَلِيغٗا
Open ayah 4:63তাদের অন্তরসমূহে যা আছে আল্লাহ তা অবগত আছেন। অতএব, তুমি তাদের উপেক্ষা করো, এবং সদুপদেশ দাও, এবং তাদেরকে তাদের সম্বন্ধে মর্মস্পর্শী কথা বলো।
وَمَآ أَرۡسَلۡنَا مِن رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذۡنِ ٱللَّهِۚ وَلَوۡ أَنَّهُمۡ إِذ ظَّلَمُوٓاْ أَنفُسَهُمۡ جَآءُوكَ فَٱسۡتَغۡفَرُواْ ٱللَّهَ وَٱسۡتَغۡفَرَ لَهُمُ ٱلرَّسُولُ لَوَجَدُواْ ٱللَّهَ تَوَّابٗا رَّحِيمٗا
Open ayah 4:64আমি শুধু এই উদ্দেশ্যে রাসূল প্রেরণ করেছি যে, আল্লাহর নির্দেশে তার অনুসরণ করা হবে। তারা যদি নিজেদের প্রতি জুলুম ও সীমালঙ্ঘন করে এ অবস্থায় যখন তারা যখন তারা তোমার কাছে আসে, এবং তারা আল্লাহর কাছে ক্ষমা চায় এবং রাসূলও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, তাহলে অবশ্যই তারা আল্লাহকে তাওবা কবুলকারী ও অসীম দয়ালু রূপে পাবে।
فَلَا وَرَبِّكَ لَا يُؤۡمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيۡنَهُمۡ ثُمَّ لَا يَجِدُواْ فِيٓ أَنفُسِهِمۡ حَرَجٗا مِّمَّا قَضَيۡتَ وَيُسَلِّمُواْ تَسۡلِيمٗا
Open ayah 4:65অতএব, তোমার রবের কসম! তারা ঈমানদার হবে না, যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক মানবে। অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজেদের মনে কোনোরকম সংকীর্ণতা না রেখে তা পরিপূর্ণরূপে কবুল করে নেবে।
وَلَوۡ أَنَّا كَتَبۡنَا عَلَيۡهِمۡ أَنِ ٱقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡ أَوِ ٱخۡرُجُواْ مِن دِيَٰرِكُم مَّا فَعَلُوهُ إِلَّا قَلِيلٞ مِّنۡهُمۡۖ وَلَوۡ أَنَّهُمۡ فَعَلُواْ مَا يُوعَظُونَ بِهِۦ لَكَانَ خَيۡرٗا لَّهُمۡ وَأَشَدَّ تَثۡبِيتٗا
Open ayah 4:66আর যদি আমি তাদেরকে নির্দেশ দিতাম যে, নিজেদেরকে হত্যা করো বা নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে যাও, তবে তাদের মধ্যে অল্প সংখ্যক ব্যতীত কেউ তা করত না। তারা যদি তা-ই করত যা তাদের করতে উপদেশ দেওয়া হয়, তবে তা তাদের জন্য উত্তম এবং স্থিরতা সৃষ্টিতে সুদৃঢ় হতো।
وَإِذٗا لَّأٓتَيۡنَٰهُم مِّن لَّدُنَّآ أَجۡرًا عَظِيمٗا
Open ayah 4:67আর তখন অবশ্যই আমি তাদেরকে দিতাম আমার পক্ষ থেকে মহাপ্রতিদান।
وَلَهَدَيۡنَٰهُمۡ صِرَٰطٗا مُّسۡتَقِيمٗا
Open ayah 4:68আর তাদের সরল পথে হিদায়াত দান করতাম।
وَمَن يُطِعِ ٱللَّهَ وَٱلرَّسُولَ فَأُوْلَٰٓئِكَ مَعَ ٱلَّذِينَ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيۡهِم مِّنَ ٱلنَّبِيِّـۧنَ وَٱلصِّدِّيقِينَ وَٱلشُّهَدَآءِ وَٱلصَّٰلِحِينَۚ وَحَسُنَ أُوْلَٰٓئِكَ رَفِيقٗا
Open ayah 4:69আর যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে, তারা আল্লাহ যাদেরকে নিয়ামাত দান করেছেন—নবি, সিদ্দীক, শহীদ ও সৎকর্মশীল, তাদের সাথে থাকবে। আর সাথি হিসেবে তারা কতই-না উত্তম!
ذَٰلِكَ ٱلۡفَضۡلُ مِنَ ٱللَّهِۚ وَكَفَىٰ بِٱللَّهِ عَلِيمٗا
Open ayah 4:70এটা আল্লাহপ্রদত্ত অনুগ্রহ। আর আল্লাহ পরিজ্ঞাত হিসেবে যথেষ্ট।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ خُذُواْ حِذۡرَكُمۡ فَٱنفِرُواْ ثُبَاتٍ أَوِ ٱنفِرُواْ جَمِيعٗا
Open ayah 4:71হে মু ’ মিনগণ, তোমরা সতর্কতা অবলম্বন করো, এরপর পৃথক পৃথক দলে বা একত্রে বের হও।
وَإِنَّ مِنكُمۡ لَمَن لَّيُبَطِّئَنَّ فَإِنۡ أَصَٰبَتۡكُم مُّصِيبَةٞ قَالَ قَدۡ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيَّ إِذۡ لَمۡ أَكُن مَّعَهُمۡ شَهِيدٗا
Open ayah 4:72নিশ্চয়ই তোমাদের মধ্যে আছে এমন ব্যক্তি যে গড়িমসি করবেই, অতঃপর তোমাদের ওপর যদি কোনো মুসিবত আসে, তখন সে বলে, নিশ্চয়ই তখন আমি তাদের সাথে না-থাকায় আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন।
وَلَئِنۡ أَصَٰبَكُمۡ فَضۡلٞ مِّنَ ٱللَّهِ لَيَقُولَنَّ كَأَن لَّمۡ تَكُنۢ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُۥ مَوَدَّةٞ يَٰلَيۡتَنِي كُنتُ مَعَهُمۡ فَأَفُوزَ فَوۡزًا عَظِيمٗا
Open ayah 4:73পক্ষান্তরে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অনুগ্রহ পৌঁছে তখন অবশ্যই সে এমনভাবে বলে, যেন তোমাদের ও তার মাঝে কোনো মিত্রতাই ছিল না। বলবে—হায়! আমি যদি তাদের সাথে থাকতাম, তবে আমিও বিরাট সফলতা লাভ করতাম।
۞فَلۡيُقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِ ٱلَّذِينَ يَشۡرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا بِٱلۡأٓخِرَةِۚ وَمَن يُقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِ فَيُقۡتَلۡ أَوۡ يَغۡلِبۡ فَسَوۡفَ نُؤۡتِيهِ أَجۡرًا عَظِيمٗا
Open ayah 4:74অতএব, আল্লাহর কাছে যারা পার্থিব জীবনকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দেয় তাদের আল্লাহর পথে জিহাদ করাই কর্তব্য। আর যে আল্লাহর পথে জিহাদ করে, অতঃপর শহীদ হোক বা বিজয় অর্জন করুক, শীঘ্রই আমি তাকে মহাপুরস্কার দেবো।
وَمَا لَكُمۡ لَا تُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِ وَٱلۡمُسۡتَضۡعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلۡوِلۡدَٰنِ ٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ أَخۡرِجۡنَا مِنۡ هَٰذِهِ ٱلۡقَرۡيَةِ ٱلظَّالِمِ أَهۡلُهَا وَٱجۡعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيّٗا وَٱجۡعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا
Open ayah 4:75তোমাদের কী হলো যে, তোমরা লড়াই করছ না আল্লাহর পথে, দুর্বল সেই পুরুষ, নারী ও শিশুদের পক্ষে? যারা বলে, ‘হে আমাদের রব, আমাদেরকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করুন; যার অধিবাসীরা অত্যাচারী! আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠান ।
ٱلَّذِينَ ءَامَنُواْ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِۖ وَٱلَّذِينَ كَفَرُواْ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱلطَّٰغُوتِ فَقَٰتِلُوٓاْ أَوۡلِيَآءَ ٱلشَّيۡطَٰنِۖ إِنَّ كَيۡدَ ٱلشَّيۡطَٰنِ كَانَ ضَعِيفًا
Open ayah 4:76যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে জিহাদ করে। পক্ষান্তরে যারা কুফুরি করেছে তারা তাগূতের পক্ষে যুদ্ধ করে। সুতরাং তোমরা জিহাদ করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে; (দেখবে) শয়তানের চক্রান্ত নিতান্তই দুর্বল।
أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ قِيلَ لَهُمۡ كُفُّوٓاْ أَيۡدِيَكُمۡ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ فَلَمَّا كُتِبَ عَلَيۡهِمُ ٱلۡقِتَالُ إِذَا فَرِيقٞ مِّنۡهُمۡ يَخۡشَوۡنَ ٱلنَّاسَ كَخَشۡيَةِ ٱللَّهِ أَوۡ أَشَدَّ خَشۡيَةٗۚ وَقَالُواْ رَبَّنَا لِمَ كَتَبۡتَ عَلَيۡنَا ٱلۡقِتَالَ لَوۡلَآ أَخَّرۡتَنَآ إِلَىٰٓ أَجَلٖ قَرِيبٖۗ قُلۡ مَتَٰعُ ٱلدُّنۡيَا قَلِيلٞ وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ لِّمَنِ ٱتَّقَىٰ وَلَا تُظۡلَمُونَ فَتِيلًا
Open ayah 4:77তুমি কি তাদের দেখনি, যাদের বলা হয়েছিল, তোমরা তোমাদের হাত সংযত রাখো, সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো? অতঃপর যখন তাদেরকে জিহাদের নির্দেশ দেওয়া হলো, তখন তাদের একটি দল মানুষকে ভয় করল আল্লাহকে ভয় করার মতো, এমনকি তার চেয়েও অধিক। আর বলতে লাগল, হে আমাদের রব, কেন আমাদের ওপর যুদ্ধ ফরজ করলে? আমাদের কেন আরও কিছুকাল অবকাশ দিলে না। তুমি বলো, পার্থিব সামগ্রী অতি নগণ্য, আর আখিরাত মুত্তাকিদের জন্য উত্তম। আর তোমাদের প্রতি সুতা পরিমাণও অবিচার করা হবে না।
أَيۡنَمَا تَكُونُواْ يُدۡرِككُّمُ ٱلۡمَوۡتُ وَلَوۡ كُنتُمۡ فِي بُرُوجٖ مُّشَيَّدَةٖۗ وَإِن تُصِبۡهُمۡ حَسَنَةٞ يَقُولُواْ هَٰذِهِۦ مِنۡ عِندِ ٱللَّهِۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةٞ يَقُولُواْ هَٰذِهِۦ مِنۡ عِندِكَۚ قُلۡ كُلّٞ مِّنۡ عِندِ ٱللَّهِۖ فَمَالِ هَٰٓؤُلَآءِ ٱلۡقَوۡمِ لَا يَكَادُونَ يَفۡقَهُونَ حَدِيثٗا
Open ayah 4:78তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। যদিও তোমরা সুদৃঢ় প্রাসাদে অবস্থান করো। যদি তাদের কোনো কল্যাণ সাধিত হয়, তারা বলে, এটা আল্লাহর পক্ষ থেকে। আর যদি কোনো অকল্যাণ হয়, তখন বলে, এটা হয়েছে তোমার পক্ষ থেকে, বলে দাও, এ সবই আল্লাহর পক্ষ থেকে। আর এসব লোকের কী হলো যে, তারা কোনো কথা বোঝার ধারেকাছেও যায় না।
مَّآ أَصَابَكَ مِنۡ حَسَنَةٖ فَمِنَ ٱللَّهِۖ وَمَآ أَصَابَكَ مِن سَيِّئَةٖ فَمِن نَّفۡسِكَۚ وَأَرۡسَلۡنَٰكَ لِلنَّاسِ رَسُولٗاۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدٗا
Open ayah 4:79তোমার যে কল্যাণ পৌঁছে, তা আল্লাহর পক্ষ থেকে আর তোমার যে অকল্যাণ হয়, সেটা তোমার নিজের কারণে। এবং আমি তোমাকে মানুষের প্রতি রাসূল হিসেবে প্রেরণ করেছি। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।
مَّن يُطِعِ ٱلرَّسُولَ فَقَدۡ أَطَاعَ ٱللَّهَۖ وَمَن تَوَلَّىٰ فَمَآ أَرۡسَلۡنَٰكَ عَلَيۡهِمۡ حَفِيظٗا
Open ayah 4:80যে রাসূলের আনুগত্য করে, সে আল্লাহরই আনুগত্য করে। আর যারা মুখ ফিরিয়ে ন েয় , আমি তোমাকে তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে পাঠাইনি।
وَيَقُولُونَ طَاعَةٞ فَإِذَا بَرَزُواْ مِنۡ عِندِكَ بَيَّتَ طَآئِفَةٞ مِّنۡهُمۡ غَيۡرَ ٱلَّذِي تَقُولُۖ وَٱللَّهُ يَكۡتُبُ مَا يُبَيِّتُونَۖ فَأَعۡرِضۡ عَنۡهُمۡ وَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا
Open ayah 4:81আর তারা বলে, আমরা অনুগত। অতঃপর যখন তারা তোমার নিকট থেকে বের হয়, তাদের একটি দল রাতের বেলা পরামর্শ করে তুমি যা বলো তার বিপরীত। আল্লাহ তাদের রাতের সলাপরামর্শ লিখে রাখেন। সুতরাং তুমি তাদেরকে উপেক্ষা করো এবং আল্লাহর ওপর ভরসা করো, আল্লাহই কর্মবিধায়ক হিসেবে যথেষ্ট।
أَفَلَا يَتَدَبَّرُونَ ٱلۡقُرۡءَانَۚ وَلَوۡ كَانَ مِنۡ عِندِ غَيۡرِ ٱللَّهِ لَوَجَدُواْ فِيهِ ٱخۡتِلَٰفٗا كَثِيرٗا
Open ayah 4:82তারা কি কুরআন নিয়ে চিন্তা-গবেষণা করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারও পক্ষ থেকে হতো, তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য ও অসংগতি দেখতে পেত।
وَإِذَا جَآءَهُمۡ أَمۡرٞ مِّنَ ٱلۡأَمۡنِ أَوِ ٱلۡخَوۡفِ أَذَاعُواْ بِهِۦۖ وَلَوۡ رَدُّوهُ إِلَى ٱلرَّسُولِ وَإِلَىٰٓ أُوْلِي ٱلۡأَمۡرِ مِنۡهُمۡ لَعَلِمَهُ ٱلَّذِينَ يَسۡتَنۢبِطُونَهُۥ مِنۡهُمۡۗ وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ لَٱتَّبَعۡتُمُ ٱلشَّيۡطَٰنَ إِلَّا قَلِيلٗا
Open ayah 4:83যখন তাদের কাছে কোনো নিরাপত্তা বা ভয়ের কোনো বিষয় আসে, তখন তারা সেগুলোকে ছড়িয়ে দেয়; কিন্তু সেগুলো যদি তারা পৌঁছে দিত রাসূল বা তাদের ‘উলুল আমর’ দায়িত্বশীলদের নিকট, তবে তাদের মধ্যে যারা তথ্যানুসন্ধান করে তারা তার যথার্থতা নিরূপণ করতে পারত। আল্লাহর অনুগ্রহ ও করুণা যদি তোমাদের প্রতি না হতো, তবে তোমাদের অল্পসংখ্যক লোক ব্যতীত সকলে শয়তানেরই অনুসরণ করত।
فَقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِ لَا تُكَلَّفُ إِلَّا نَفۡسَكَۚ وَحَرِّضِ ٱلۡمُؤۡمِنِينَۖ عَسَى ٱللَّهُ أَن يَكُفَّ بَأۡسَ ٱلَّذِينَ كَفَرُواْۚ وَٱللَّهُ أَشَدُّ بَأۡسٗا وَأَشَدُّ تَنكِيلٗا
Open ayah 4:84অতএব তুমি আল্লাহর পথে জিহাদ করো, তোমার ওপর নিজের দায়ভার ছাড়া অন্য কারও দায়ভার নেই, আর তুমি মু ’ মিনদেরকে উৎসাহিত করো। আশা করা যায়, শীঘ্রই আল্লাহ তাদের শক্তি-সামর্থ্য খর্ব করে দেবেন—যারা কুফুরি করেছে। আর আল্লাহ শক্তি-সামর্থ্যে প্রবলতর এবং শাস্তিদানে কঠিন।
مَّن يَشۡفَعۡ شَفَٰعَةً حَسَنَةٗ يَكُن لَّهُۥ نَصِيبٞ مِّنۡهَاۖ وَمَن يَشۡفَعۡ شَفَٰعَةٗ سَيِّئَةٗ يَكُن لَّهُۥ كِفۡلٞ مِّنۡهَاۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ مُّقِيتٗا
Open ayah 4:85যে উত্তম কাজের সুপারিশ করবে, সে তা থেকে একটি অংশ পাবে। আর যে মন্দ কাজের সুপারিশ করবে সে তার একটি অংশ পাবে। আর আল্লাহ সর্ব বিষয়ে সংরক্ষণকারী।
وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٖ فَحَيُّواْ بِأَحۡسَنَ مِنۡهَآ أَوۡ رُدُّوهَآۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيۡءٍ حَسِيبًا
Open ayah 4:86আর তোমাদেরকে যখন সম্ভাষণ জানানো হয়, তাহলে তোমরাও তাকে সম্ভাষণ জানাও তারচেয়ে উত্তম অথবা তারই মতো পন্থায়; নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে হিসাব গ্রহণকারী।
ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۚ لَيَجۡمَعَنَّكُمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَا رَيۡبَ فِيهِۗ وَمَنۡ أَصۡدَقُ مِنَ ٱللَّهِ حَدِيثٗا
Open ayah 4:87আল্লাহ, তিনি ব্যতীত কোনোই ইলাহ নেই। অবশ্যই তিনি তোমাদেরকে সমবেত করবেন কিয়ামাতের দিন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আর কে আছে আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী?
۞فَمَا لَكُمۡ فِي ٱلۡمُنَٰفِقِينَ فِئَتَيۡنِ وَٱللَّهُ أَرۡكَسَهُم بِمَا كَسَبُوٓاْۚ أَتُرِيدُونَ أَن تَهۡدُواْ مَنۡ أَضَلَّ ٱللَّهُۖ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَلَن تَجِدَ لَهُۥ سَبِيلٗا
Open ayah 4:88তোমাদের কী হলো যে, মুনাফিকদের সম্পর্কে তোমরা দুদলে বিভক্ত হয়ে গেলে? অথচ আল্লাহ তাদের কৃতকর্মের দরুন তাদেরকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তোমরা কি তাকে হিদায়াত দিয়ে চাও? যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন, তুমি কখনো তার জন্য পথ পাবে না।
وَدُّواْ لَوۡ تَكۡفُرُونَ كَمَا كَفَرُواْ فَتَكُونُونَ سَوَآءٗۖ فَلَا تَتَّخِذُواْ مِنۡهُمۡ أَوۡلِيَآءَ حَتَّىٰ يُهَاجِرُواْ فِي سَبِيلِ ٱللَّهِۚ فَإِن تَوَلَّوۡاْ فَخُذُوهُمۡ وَٱقۡتُلُوهُمۡ حَيۡثُ وَجَدتُّمُوهُمۡۖ وَلَا تَتَّخِذُواْ مِنۡهُمۡ وَلِيّٗا وَلَا نَصِيرًا
Open ayah 4:89তারা চায় যে, যদি তোমরা কুফুরি করতে, যেমন তারা কুফুরি করেছে, ফলে তোমরা সবাই সমান হয়ে যেতে। অতএব, তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যতক্ষণ না তারা আল্লাহর পথে হিজরাত করে। অতঃপর যদি তারা বিমুখ হয়, তবে তাদেরকে পাকড়াও করো এবং যেখানে পাও হত্যা করো; তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে এবং সাহায্যকারী গ্রহণ করো না।
إِلَّا ٱلَّذِينَ يَصِلُونَ إِلَىٰ قَوۡمِۭ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُم مِّيثَٰقٌ أَوۡ جَآءُوكُمۡ حَصِرَتۡ صُدُورُهُمۡ أَن يُقَٰتِلُوكُمۡ أَوۡ يُقَٰتِلُواْ قَوۡمَهُمۡۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَسَلَّطَهُمۡ عَلَيۡكُمۡ فَلَقَٰتَلُوكُمۡۚ فَإِنِ ٱعۡتَزَلُوكُمۡ فَلَمۡ يُقَٰتِلُوكُمۡ وَأَلۡقَوۡاْ إِلَيۡكُمُ ٱلسَّلَمَ فَمَا جَعَلَ ٱللَّهُ لَكُمۡ عَلَيۡهِمۡ سَبِيلٗا
Open ayah 4:90তবে তারা নয় যারা এমন সম্প্রদায়ের সাথে মিলিত হয় যে, তোমাদের মধ্যে ও তাদের মধ্যে চুক্তি আছে অথবা তোমাদের কাছে এভাবে আসে যে, তাদের অন্তর তোমাদের সাথে এবং স্বজাতির সাথেও যুদ্ধ করতে অনিচ্ছুক। আল্লাহ চাইলে তাদেরকে তোমাদের ওপর চাপিয়ে দিতেন, ফলে তারা তোমাদের সাথে অবশ্যই যুদ্ধ করত। অতএব, যদি তারা তোমাদের থেকে সরে যায় , তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তোমাদের নিকট শান্তির প্রস্তাব করে, তবে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো পথ রাখেননি।
سَتَجِدُونَ ءَاخَرِينَ يُرِيدُونَ أَن يَأۡمَنُوكُمۡ وَيَأۡمَنُواْ قَوۡمَهُمۡ كُلَّ مَا رُدُّوٓاْ إِلَى ٱلۡفِتۡنَةِ أُرۡكِسُواْ فِيهَاۚ فَإِن لَّمۡ يَعۡتَزِلُوكُمۡ وَيُلۡقُوٓاْ إِلَيۡكُمُ ٱلسَّلَمَ وَيَكُفُّوٓاْ أَيۡدِيَهُمۡ فَخُذُوهُمۡ وَٱقۡتُلُوهُمۡ حَيۡثُ ثَقِفۡتُمُوهُمۡۚ وَأُوْلَٰٓئِكُمۡ جَعَلۡنَا لَكُمۡ عَلَيۡهِمۡ سُلۡطَٰنٗا مُّبِينٗا
Open ayah 4:91অচিরেই তোমরা অন্য এক সম্প্রদায়কে পাবে; তারা তোমাদের থেকে নিজেদের এবং স্বীয় জাতি থেকে নিরাপত্তা লাভ করতে চায়। যখনই তারা ফিরে যায় ফিতনার দিকে তারা তার মাঝে ঝাঁপিয়ে পড়ে। সুতরাং যদি তারা তোমাদের থেকে সরে না যায় এবং তোমাদেরকে সন্ধির প্রস্তাব না দেয়, এবং তাদের হাতকে বিরত না রাখে, তবে তোমরা তাদেরকে পাকড়াও করো এবং যেখানে পাও হত্যা করো। আমি তাদের বিরুদ্ধে তোমাদেরকে সুস্পষ্ট প্রমাণ দান করেছি।
وَمَا كَانَ لِمُؤۡمِنٍ أَن يَقۡتُلَ مُؤۡمِنًا إِلَّا خَطَـٔٗاۚ وَمَن قَتَلَ مُؤۡمِنًا خَطَـٔٗا فَتَحۡرِيرُ رَقَبَةٖ مُّؤۡمِنَةٖ وَدِيَةٞ مُّسَلَّمَةٌ إِلَىٰٓ أَهۡلِهِۦٓ إِلَّآ أَن يَصَّدَّقُواْۚ فَإِن كَانَ مِن قَوۡمٍ عَدُوّٖ لَّكُمۡ وَهُوَ مُؤۡمِنٞ فَتَحۡرِيرُ رَقَبَةٖ مُّؤۡمِنَةٖۖ وَإِن كَانَ مِن قَوۡمِۭ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُم مِّيثَٰقٞ فَدِيَةٞ مُّسَلَّمَةٌ إِلَىٰٓ أَهۡلِهِۦ وَتَحۡرِيرُ رَقَبَةٖ مُّؤۡمِنَةٖۖ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ شَهۡرَيۡنِ مُتَتَابِعَيۡنِ تَوۡبَةٗ مِّنَ ٱللَّهِۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا
Open ayah 4:92মু ’ মিনের কাজ নয় যে, সে অন্য মু ’ মিনকে হত্যা করবে; তবে ভুলক্রমে (হলে ভিন্ন কথা)। যে ব্যক্তি কোনো মু ’ মিনকে ভুলক্রমে হত্যা করে, সে একজন মু ’ মিন গোলাম মুক্ত করবে এবং রক্তপণ সমর্পণ করবে তার স্বজনদেরকে; তবে তারা যদি ক্ষমা করে দেয়। আর নিহত ব্যক্তি যদি তোমাদের শত্রুপক্ষের হয় এবং সে মু ’ মিন হয়, তাহলে একজন মু ’ মিন গোলাম মুক্ত করবে। আর যদি সে এমন গোত্রের হয়, যাদের সাথে তোমাদের মিত্রতা রয়েছে, তবে রক্তপণ সমর্পণ করবে তার স্বজনদেরকে এবং একজন মু ’ মিন গোলাম মুক্ত করবে। যে ব্যক্তির সামর্থ্য না থাকে, সে আল্লাহর কাছে তাওবা হিসাবে অবিরত দুই মাস সিয়াম পালন করবে। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
وَمَن يَقۡتُلۡ مُؤۡمِنٗا مُّتَعَمِّدٗا فَجَزَآؤُهُۥ جَهَنَّمُ خَٰلِدٗا فِيهَا وَغَضِبَ ٱللَّهُ عَلَيۡهِ وَلَعَنَهُۥ وَأَعَدَّ لَهُۥ عَذَابًا عَظِيمٗا
Open ayah 4:93যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মু ’ মিনকে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম, সে সেখানে চিরস্থায়ী হবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়ে, তাকে অভিসম্পাত করেন এবং তার জন্যে প্রস্তুত করে রাখেন ভয়ানক শাস্তি।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا ضَرَبۡتُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ فَتَبَيَّنُواْ وَلَا تَقُولُواْ لِمَنۡ أَلۡقَىٰٓ إِلَيۡكُمُ ٱلسَّلَٰمَ لَسۡتَ مُؤۡمِنٗا تَبۡتَغُونَ عَرَضَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا فَعِندَ ٱللَّهِ مَغَانِمُ كَثِيرَةٞۚ كَذَٰلِكَ كُنتُم مِّن قَبۡلُ فَمَنَّ ٱللَّهُ عَلَيۡكُمۡ فَتَبَيَّنُوٓاْۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا
Open ayah 4:94হে মু ’ মিনগণ, তোমরা যখন আল্লাহর পথে সফর করো, তখন তোমরা যাচাই করো, এবং তোমাদেরকে সালাম সালাম দেয় তাকে বলো না, তুমি মু ’ মিন নও। তোমরা পার্থিব জীবনের সম্পদ কামনা কর, অথচ আল্লাহর কাছে রয়েছে প্রচুর গানীমাত। তোমরা আগে এমনই ছিলে; অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন; অতএব, এখন যাচাই করো। নিশ্চয়ই আল্লাহ সম্যক ওয়াকিবহাল ওই বিষয়ে যা তোমরা করো।
لَّا يَسۡتَوِي ٱلۡقَٰعِدُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ غَيۡرُ أُوْلِي ٱلضَّرَرِ وَٱلۡمُجَٰهِدُونَ فِي سَبِيلِ ٱللَّهِ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡۚ فَضَّلَ ٱللَّهُ ٱلۡمُجَٰهِدِينَ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ عَلَى ٱلۡقَٰعِدِينَ دَرَجَةٗۚ وَكُلّٗا وَعَدَ ٱللَّهُ ٱلۡحُسۡنَىٰۚ وَفَضَّلَ ٱللَّهُ ٱلۡمُجَٰهِدِينَ عَلَى ٱلۡقَٰعِدِينَ أَجۡرًا عَظِيمٗا
Open ayah 4:95মু’মিনদের ম ধ্যে অক্ষম না হয়েও ঘরে বসে থাকা লোক এবং নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদকারীরা সমান হতে পারে না। আল্লাহ ঘরে বসে থা কাদের তুলনায় তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যারা নিজেদের জানমাল দ্বারা জিহাদ করে এবং প্রত্যেকের সাথেই আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন। আল্লাহ মহাপ্রতিদানে মুজাহিদীনকে উপবিষ্টদের ওপর শ্রেষ্ঠ করেছেন।
دَرَجَٰتٖ مِّنۡهُ وَمَغۡفِرَةٗ وَرَحۡمَةٗۚ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمًا
Open ayah 4:96এগুলো তাঁর পক্ষ থেকে উচ্চমর্যাদা, ক্ষমা ও করুণা; আল্লাহ অতি ক্ষমাশীল ও অসীম দয়ালু।
إِنَّ ٱلَّذِينَ تَوَفَّىٰهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ ظَالِمِيٓ أَنفُسِهِمۡ قَالُواْ فِيمَ كُنتُمۡۖ قَالُواْ كُنَّا مُسۡتَضۡعَفِينَ فِي ٱلۡأَرۡضِۚ قَالُوٓاْ أَلَمۡ تَكُنۡ أَرۡضُ ٱللَّهِ وَٰسِعَةٗ فَتُهَاجِرُواْ فِيهَاۚ فَأُوْلَٰٓئِكَ مَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَسَآءَتۡ مَصِيرًا
Open ayah 4:97নিশ্চয়ই যারা নিজেদের ওপর যুলুম করেছে, ফেরেশতারা তাদের মৃত্যুর সময় বলে, তোমরা কী অবস্থায় ছিলে? তারা বলে, এ ভূখণ্ডে আমরা অসহায় ছিলাম। তারা বলে, আল্লাহর যমিন কি প্রশস্ত ছিল না যে, তোমরা হিজরাত করে সেখানে চলে যাবে? অতএব, তাদের ঠিকানা জাহান্নাম আর তা কতই না নিকৃষ্ট গন্তব্যস্থল!
إِلَّا ٱلۡمُسۡتَضۡعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلۡوِلۡدَٰنِ لَا يَسۡتَطِيعُونَ حِيلَةٗ وَلَا يَهۡتَدُونَ سَبِيلٗا
Open ayah 4:98তবে দুর্বল শ্রেণির নারী-পুরুষ এবং শিশুরা, যারা কোনো উপায় অবলম্বন করতে পারে না, এবং পায় না কোনো পথ।
فَأُوْلَٰٓئِكَ عَسَى ٱللَّهُ أَن يَعۡفُوَ عَنۡهُمۡۚ وَكَانَ ٱللَّهُ عَفُوًّا غَفُورٗا
Open ayah 4:99সুতরাং আশা করা যায়, আল্লাহ তাদের ক্ষমা করবেন; আল্লাহ মার্জনাকারী ও অতি ক্ষমাশীল।
۞وَمَن يُهَاجِرۡ فِي سَبِيلِ ٱللَّهِ يَجِدۡ فِي ٱلۡأَرۡضِ مُرَٰغَمٗا كَثِيرٗا وَسَعَةٗۚ وَمَن يَخۡرُجۡ مِنۢ بَيۡتِهِۦ مُهَاجِرًا إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ يُدۡرِكۡهُ ٱلۡمَوۡتُ فَقَدۡ وَقَعَ أَجۡرُهُۥ عَلَى ٱللَّهِۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا
Open ayah 4:100যে আল্লাহর পথে হিজরাত করে, সে পাবে পৃথিবীতে আশ্রয়স্থল ও অনেক প্রাচুর্য। আর যে ব্যক্তি নিজ গৃহ থেকে বের হয় আল্লাহ ও রাসূলের প্রতি হিজরাত করার উদ্দেশ্যে, অতঃপর (পথিমধ্যে) মৃত্যুমুখে পতিত হয়, তার প্রতিদান আল্লাহর কাছে স্থিরিকৃত হয়ে রইলো। আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।
وَإِذَا ضَرَبۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ فَلَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَقۡصُرُواْ مِنَ ٱلصَّلَوٰةِ إِنۡ خِفۡتُمۡ أَن يَفۡتِنَكُمُ ٱلَّذِينَ كَفَرُوٓاْۚ إِنَّ ٱلۡكَٰفِرِينَ كَانُواْ لَكُمۡ عَدُوّٗا مُّبِينٗا
Open ayah 4:101যখন তোমরা যমিনে সফর করো, তখন সালাত কসর করলে তোমাদের কোনো পাপ হেব না, যদি তোমরা আশঙ্কা করো যে, কাফিররা তোমাদেরকে বিপদে ফেলবে। নিশ্চয়ই কাফিররা তোমাদের প্রকাশ্য শত্রু।
وَإِذَا كُنتَ فِيهِمۡ فَأَقَمۡتَ لَهُمُ ٱلصَّلَوٰةَ فَلۡتَقُمۡ طَآئِفَةٞ مِّنۡهُم مَّعَكَ وَلۡيَأۡخُذُوٓاْ أَسۡلِحَتَهُمۡۖ فَإِذَا سَجَدُواْ فَلۡيَكُونُواْ مِن وَرَآئِكُمۡ وَلۡتَأۡتِ طَآئِفَةٌ أُخۡرَىٰ لَمۡ يُصَلُّواْ فَلۡيُصَلُّواْ مَعَكَ وَلۡيَأۡخُذُواْ حِذۡرَهُمۡ وَأَسۡلِحَتَهُمۡۗ وَدَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡ تَغۡفُلُونَ عَنۡ أَسۡلِحَتِكُمۡ وَأَمۡتِعَتِكُمۡ فَيَمِيلُونَ عَلَيۡكُم مَّيۡلَةٗ وَٰحِدَةٗۚ وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ إِن كَانَ بِكُمۡ أَذٗى مِّن مَّطَرٍ أَوۡ كُنتُم مَّرۡضَىٰٓ أَن تَضَعُوٓاْ أَسۡلِحَتَكُمۡۖ وَخُذُواْ حِذۡرَكُمۡۗ إِنَّ ٱللَّهَ أَعَدَّ لِلۡكَٰفِرِينَ عَذَابٗا مُّهِينٗا
Open ayah 4:102যখন তুমি তাদের মধ্যে থাকো, অতঃপর তাদের সালাত পড়াও, তখন যেন একদল দাঁড়ায় তোমার সাথে এবং স্বীয় অস্ত্র সাথে রাখে। অতঃপর যখন তারা সিজদা সম্পন্ন করে, তখন তোমার কাছ থেকে যেন সরে যায় এবং অন্য দল আসে, যারা সালাত পড়েনি। অতঃপর তারা যেন তোমার সাথে সালাত পড়ে সতর্ক অবস্থায় এবং আত্মরক্ষার হাতিয়ার সাথে রাখে। আর কাফিররা চায় যে, যদি তোমরা তোমাদের অস্ত্র-শস্ত্র ও সাজসরঞ্জাম থেকে সামান্য অসতর্ক হও তবে তারা একযোগে তোমাদেরকে আক্রমণ করে বসবে। যদি বৃষ্টির কারণে তোমাদের কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হও, তবে তোমরা অস্ত্র রেখে দিলে তোমাদের কোনো পাপ হবে না, আর সতর্কতা অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ কাফিরদের জন্য লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন।
فَإِذَا قَضَيۡتُمُ ٱلصَّلَوٰةَ فَٱذۡكُرُواْ ٱللَّهَ قِيَٰمٗا وَقُعُودٗا وَعَلَىٰ جُنُوبِكُمۡۚ فَإِذَا ٱطۡمَأۡنَنتُمۡ فَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَۚ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتۡ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ كِتَٰبٗا مَّوۡقُوتٗا
Open ayah 4:103অতঃপর যখন তোমরা সালাত সম্পন্ন করো, তখন দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আল্লাহর যিকির করো। অতঃপর যখন বিপদমুক্ত হয়ে যাও, তখন যথাসময়ে সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত নির্দিষ্ট সময়ে কায়েম করা মুমিনদের ওপর ফরয।
وَلَا تَهِنُواْ فِي ٱبۡتِغَآءِ ٱلۡقَوۡمِۖ إِن تَكُونُواْ تَأۡلَمُونَ فَإِنَّهُمۡ يَأۡلَمُونَ كَمَا تَأۡلَمُونَۖ وَتَرۡجُونَ مِنَ ٱللَّهِ مَا لَا يَرۡجُونَۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا
Open ayah 4:104তাদের পশ্চাদ্ধাবনে শৈথিল্য করো না। যদি তোমরা আঘাতপ্রাপ্ত হও, তবে (মনে রেখো) তারাও তোমাদের মতোই আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তোমরা আল্লাহর কাছে আশা করো, যা তারা আশা করে না। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।
إِنَّآ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ لِتَحۡكُمَ بَيۡنَ ٱلنَّاسِ بِمَآ أَرَىٰكَ ٱللَّهُۚ وَلَا تَكُن لِّلۡخَآئِنِينَ خَصِيمٗا
Open ayah 4:105নিশ্চয়ই আমি তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করেছি, যেন তুমি মানুষের মধ্যে ফয়সালা করো, যেভাবে আল্লাহ তোমাকে দেখিয়েছেন। তুমি বিশ্বাসঘাতকদের পক্ষে বিতর্ক করো না।
وَٱسۡتَغۡفِرِ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا
Open ayah 4:106আর তুমি আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করো; নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।
وَلَا تُجَٰدِلۡ عَنِ ٱلَّذِينَ يَخۡتَانُونَ أَنفُسَهُمۡۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ خَوَّانًا أَثِيمٗا
Open ayah 4:107যারা মনে বিশ্বাসঘাতকতা পোষণ করে তাদের পক্ষে বিতর্ক করো না। আল্লাহ বিশ্বাসঘাতক পাপীকে পছন্দ করেন না।
يَسۡتَخۡفُونَ مِنَ ٱلنَّاسِ وَلَا يَسۡتَخۡفُونَ مِنَ ٱللَّهِ وَهُوَ مَعَهُمۡ إِذۡ يُبَيِّتُونَ مَا لَا يَرۡضَىٰ مِنَ ٱلۡقَوۡلِۚ وَكَانَ ٱللَّهُ بِمَا يَعۡمَلُونَ مُحِيطًا
Open ayah 4:108তারা মানুষ থেকে লুকাতে চায়, কিন্তু আল্লাহ থেকে লুকাতে পারে না। কারণ, যখন তারা রাতে এমন বিষয়ে পরামর্শ করে, যাতে আল্লাহ সম্মত নন, তখনো তিনি তাদের সাথে থাকেন। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা জ্ঞানে বেষ্টন করে আছেন।
هَٰٓأَنتُمۡ هَٰٓؤُلَآءِ جَٰدَلۡتُمۡ عَنۡهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا فَمَن يُجَٰدِلُ ٱللَّهَ عَنۡهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ أَم مَّن يَكُونُ عَلَيۡهِمۡ وَكِيلٗا
Open ayah 4:109শুনো, তোমরাই ওই সকল লোক, যারা তাদের পক্ষ নিয়ে পার্থিব-জীবনে বিবাদ করছ; কিন্তু কিয়ামাতের দিন তাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে কে বিবাদ করবে অথবা কে হবে তাদের অভিভাবক?
وَمَن يَعۡمَلۡ سُوٓءًا أَوۡ يَظۡلِمۡ نَفۡسَهُۥ ثُمَّ يَسۡتَغۡفِرِ ٱللَّهَ يَجِدِ ٱللَّهَ غَفُورٗا رَّحِيمٗا
Open ayah 4:110যে অন্যায় কাজ করে বা নিজের ওপর যুলুম করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করে, সে পাবে আল্লাহকে ক্ষমাশীল, অসীম দয়ালু।
وَمَن يَكۡسِبۡ إِثۡمٗا فَإِنَّمَا يَكۡسِبُهُۥ عَلَىٰ نَفۡسِهِۦۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا
Open ayah 4:111যে-কেউ পাপ করে, সে নিজের বিপক্ষেই করে। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
وَمَن يَكۡسِبۡ خَطِيٓـَٔةً أَوۡ إِثۡمٗا ثُمَّ يَرۡمِ بِهِۦ بَرِيٓـٔٗا فَقَدِ ٱحۡتَمَلَ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا
Open ayah 4:112যে ব্যক্তি কোনো দোষ বা পাপকাজ করে, অতঃপর কোনো নিরপরাধের ওপর অপবাদ আরোপ করে, সে বহন করে মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপ।
وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكَ وَرَحۡمَتُهُۥ لَهَمَّت طَّآئِفَةٞ مِّنۡهُمۡ أَن يُضِلُّوكَ وَمَا يُضِلُّونَ إِلَّآ أَنفُسَهُمۡۖ وَمَا يَضُرُّونَكَ مِن شَيۡءٖۚ وَأَنزَلَ ٱللَّهُ عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَعَلَّمَكَ مَا لَمۡ تَكُن تَعۡلَمُۚ وَكَانَ فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكَ عَظِيمٗا
Open ayah 4:113যদি তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ ও করুণা না হতো, তবে তাদের একদল তোমাকে পথভ্রষ্ট করার সংকল্প করেছিল। তারা নিজেদেরকেই শুধু পথভ্রষ্ট করে, আর তোমার সামান্যতম অনিষ্ট করতে পারবে না। আল্লাহ তোমার প্রতি ঐশী গ্রন্থ ও প্রজ্ঞা অবতীর্ণ করেছেন এবং তোমাকে এমন বিষয়ে শিক্ষা দিয়েছেন, যা তুমি জানতে না। আর তোমার প্রতি রয়েছে আল্লাহর মহা-অনুগ্রহ।
۞لَّا خَيۡرَ فِي كَثِيرٖ مِّن نَّجۡوَىٰهُمۡ إِلَّا مَنۡ أَمَرَ بِصَدَقَةٍ أَوۡ مَعۡرُوفٍ أَوۡ إِصۡلَٰحِۭ بَيۡنَ ٱلنَّاسِۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ ٱبۡتِغَآءَ مَرۡضَاتِ ٱللَّهِ فَسَوۡفَ نُؤۡتِيهِ أَجۡرًا عَظِيمٗا
Open ayah 4:114তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই; তবে যে নির্দেশ দেয় সদকার, সৎকাজের বা মানুষের মধ্যে সংশোধনের (তার পরামর্শে কল্যাণ রয়েছে), আর যে ব্যক্তি তা আল্লাহর সন্তুষ্টির জন্য করে, শীঘ্রই আমি তাকে মহা-প্রতিদান দেব।
وَمَن يُشَاقِقِ ٱلرَّسُولَ مِنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُ ٱلۡهُدَىٰ وَيَتَّبِعۡ غَيۡرَ سَبِيلِ ٱلۡمُؤۡمِنِينَ نُوَلِّهِۦ مَا تَوَلَّىٰ وَنُصۡلِهِۦ جَهَنَّمَۖ وَسَآءَتۡ مَصِيرًا
Open ayah 4:115যে-কেউ তার নিকট হিদায়াত প্রকাশিত হওয়ার পর রাসূলের বিরুদ্ধাচরণ করে, এবং মু ’ মিনদের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে ওই দিকেই ফেরাব যে দিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে দগ্ধ করব; আর তা কতই না নিকৃষ্ট গন্তব্যস্থান!
إِنَّ ٱللَّهَ لَا يَغۡفِرُ أَن يُشۡرَكَ بِهِۦ وَيَغۡفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُۚ وَمَن يُشۡرِكۡ بِٱللَّهِ فَقَدۡ ضَلَّ ضَلَٰلَۢا بَعِيدًا
Open ayah 4:116নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করা ক্ষমা করবেন না, তা ব্যতীত অন্য যা কিছু যাকে ইচ্ছা, ক্ষমা করবেন। যে আল্লাহর সাথে শরিক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়।
إِن يَدۡعُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ إِنَٰثٗا وَإِن يَدۡعُونَ إِلَّا شَيۡطَٰنٗا مَّرِيدٗا
Open ayah 4:117তারা তাঁর পরিবর্তে শুধু কতিপয় দেবীর কাছে আরাধনা করে এবং শুধু অবাধ্য শয়তানের আরাধনা করে।
لَّعَنَهُ ٱللَّهُۘ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنۡ عِبَادِكَ نَصِيبٗا مَّفۡرُوضٗا
Open ayah 4:118তাকে আল্লাহ অভিসম্পাত করেছেন এবং সে বলেছে, আমি অবশ্যই তোমার বান্দাদের নির্দিষ্ট এক অংশকে (আমার দলে) নিয়ে ছাড়ব।
وَلَأُضِلَّنَّهُمۡ وَلَأُمَنِّيَنَّهُمۡ وَلَأٓمُرَنَّهُمۡ فَلَيُبَتِّكُنَّ ءَاذَانَ ٱلۡأَنۡعَٰمِ وَلَأٓمُرَنَّهُمۡ فَلَيُغَيِّرُنَّ خَلۡقَ ٱللَّهِۚ وَمَن يَتَّخِذِ ٱلشَّيۡطَٰنَ وَلِيّٗا مِّن دُونِ ٱللَّهِ فَقَدۡ خَسِرَ خُسۡرَانٗا مُّبِينٗا
Open ayah 4:119অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব, তাদের অন্তরে মিথ্যা বাসনা সৃষ্টি করে দেবো; তাদেরকে পশুদের কান ছেদন করতে বলব এবং তাদেরকে আল্লাহর সৃষ্টির আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব। যে-কেউ আল্লাহকে ছেড়ে শয়তানকে অভিভাবকরূপে গ্রহণ করে, সে প্রকাশ্য ক্ষতিগ্রস্ত হবে।
يَعِدُهُمۡ وَيُمَنِّيهِمۡۖ وَمَا يَعِدُهُمُ ٱلشَّيۡطَٰنُ إِلَّا غُرُورًا
Open ayah 4:120সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদের অন্তরে মিথ্যা বাসনা সৃষ্টি করে দেয়। শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয়, তা শুধু প্রতারণা ।
أُوْلَٰٓئِكَ مَأۡوَىٰهُمۡ جَهَنَّمُ وَلَا يَجِدُونَ عَنۡهَا مَحِيصٗا
Open ayah 4:121তাদের বাসস্থান জাহান্নাম; তারা তা থেকে পালানোর জায়গা পাবে না।
وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَنُدۡخِلُهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ وَعۡدَ ٱللَّهِ حَقّٗاۚ وَمَنۡ أَصۡدَقُ مِنَ ٱللَّهِ قِيلٗا
Open ayah 4:122যারা ঈমান আনে এবং সৎকাজ করে, আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাব, যার তলদেশে প্রবাহিত হয় নদ-নদী। তারা সেখানে চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। কে আল্লাহর চাইতে অধিক সত্যবাদী?
لَّيۡسَ بِأَمَانِيِّكُمۡ وَلَآ أَمَانِيِّ أَهۡلِ ٱلۡكِتَٰبِۗ مَن يَعۡمَلۡ سُوٓءٗا يُجۡزَ بِهِۦ وَلَا يَجِدۡ لَهُۥ مِن دُونِ ٱللَّهِ وَلِيّٗا وَلَا نَصِيرٗا
Open ayah 4:123(প্রতিদানের বিষয়টি) তোমাদের আশা অনুযায়ী নয় এবং নয় আহলে কিতাবদের আশা অনুযায়ী। বরং যে-কেউ মন্দ কাজ করবে, তাকে তার প্রতিফল দেওয়া হবে এবং সে আল্লাহ ছাড়া নিজের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না।
وَمَن يَعۡمَلۡ مِنَ ٱلصَّٰلِحَٰتِ مِن ذَكَرٍ أَوۡ أُنثَىٰ وَهُوَ مُؤۡمِنٞ فَأُوْلَٰٓئِكَ يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ وَلَا يُظۡلَمُونَ نَقِيرٗا
Open ayah 4:124নারী ও পুরুষের মধ্যে মু ’ মিন অবস্থায় যারা সৎ কাজ করে, তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি বিন্দু পরিমাণও অবিচার করা হবে না।
وَمَنۡ أَحۡسَنُ دِينٗا مِّمَّنۡ أَسۡلَمَ وَجۡهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحۡسِنٞ وَٱتَّبَعَ مِلَّةَ إِبۡرَٰهِيمَ حَنِيفٗاۗ وَٱتَّخَذَ ٱللَّهُ إِبۡرَٰهِيمَ خَلِيلٗا
Open ayah 4:125যে আল্লাহর নির্দেশের সামনে নিজেকে সমর্পণ করে সৎকাজে নিয়োজিত থেকে এবং ইবরাহীমের আর্দশ অনুসরণ করে একনিষ্ঠভাবে, তার চাইতে উত্তম ধর্ম আর কার হতে পারে? আর আল্লাহ ইবরাহীমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন।
وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَيۡءٖ مُّحِيطٗا
Open ayah 4:126আসমানসমূহ ও যমিনে যা-কিছু আছে সব আল্লাহরই জন্য। আল্লাহ সবকিছুকে বেষ্টন করে রেখেছেন।
وَيَسۡتَفۡتُونَكَ فِي ٱلنِّسَآءِۖ قُلِ ٱللَّهُ يُفۡتِيكُمۡ فِيهِنَّ وَمَا يُتۡلَىٰ عَلَيۡكُمۡ فِي ٱلۡكِتَٰبِ فِي يَتَٰمَى ٱلنِّسَآءِ ٱلَّٰتِي لَا تُؤۡتُونَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرۡغَبُونَ أَن تَنكِحُوهُنَّ وَٱلۡمُسۡتَضۡعَفِينَ مِنَ ٱلۡوِلۡدَٰنِ وَأَن تَقُومُواْ لِلۡيَتَٰمَىٰ بِٱلۡقِسۡطِۚ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِهِۦ عَلِيمٗا
Open ayah 4:127তারা তোমার নিকট নারীদের সর্ম্পকে জিজ্ঞেস করে, বলো, আল্লাহ তোমাদেরকে তাদের সম্পর্কে বিধান জানাচ্ছেন এবং কুরআনে তোমাদেরকে যা পাঠ করে শোনানো হয়, তা-ও ইয়াতীম নারীদের সম্পর্কে, যাদেরকে তোমরা নির্ধারিত অধিকার প্রদান করো না; অথচ বিবাহবন্ধনে আবদ্ধ করার বাসনা রাখো। আর অসহায় শিশুদের সম্পর্কেও যে, ইয়াতীমদের ক্ষেত্রে ইনসাফের ওপর প্রতিষ্ঠিত থাকো। তোমরা যা ভালো কাজ করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত।
وَإِنِ ٱمۡرَأَةٌ خَافَتۡ مِنۢ بَعۡلِهَا نُشُوزًا أَوۡ إِعۡرَاضٗا فَلَا جُنَاحَ عَلَيۡهِمَآ أَن يُصۡلِحَا بَيۡنَهُمَا صُلۡحٗاۚ وَٱلصُّلۡحُ خَيۡرٞۗ وَأُحۡضِرَتِ ٱلۡأَنفُسُ ٱلشُّحَّۚ وَإِن تُحۡسِنُواْ وَتَتَّقُواْ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا
Open ayah 4:128যদি কোনো স্ত্রী স্বামীর পক্ষ থেকে অসদাচরণ বা উপেক্ষার আশঙ্কা করে, তবে পরস্পরে সমঝোতা করে নেওয়াতে উভয়ের কোনো পাপ নেই; আপসই উত্তম। প্রত্যেক অন্তরে লোভ ও কৃপণতা বিদ্যমান। যদি তোমরা উত্তম কাজ করো এবং তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ ওই বিষয়ে অবগত যা তোমরা করো।
وَلَن تَسۡتَطِيعُوٓاْ أَن تَعۡدِلُواْ بَيۡنَ ٱلنِّسَآءِ وَلَوۡ حَرَصۡتُمۡۖ فَلَا تَمِيلُواْ كُلَّ ٱلۡمَيۡلِ فَتَذَرُوهَا كَٱلۡمُعَلَّقَةِۚ وَإِن تُصۡلِحُواْ وَتَتَّقُواْ فَإِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا
Open ayah 4:129তোমরা স্ত্রীদের মাঝে কখনো সমতা রক্ষা করতে পারবে না, যদিও তোমরা তা চাও । অতএব, তোমরা সম্পূর্ণ ঝুঁকে পড়ো না যে, অন্যজনকে ফেলে রাখো, ঝুলন্ত অবস্থায়। যদি তোমরা সংশোধিত হও এবং তাকওয়া অবলম্বন করো, তবে আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।
وَإِن يَتَفَرَّقَا يُغۡنِ ٱللَّهُ كُلّٗا مِّن سَعَتِهِۦۚ وَكَانَ ٱللَّهُ وَٰسِعًا حَكِيمٗا
Open ayah 4:130যদি তারা উভয়েই বিচ্ছিন্ন হয়, তবে আল্লাহ স্বীয় প্রশস্ততা দ্বারা প্রত্যেককে অমুখাপেক্ষী করবেন। আল্লাহ প্রাচুর্যময়, প্রজ্ঞাময়।
وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَلَقَدۡ وَصَّيۡنَا ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ وَإِيَّاكُمۡ أَنِ ٱتَّقُواْ ٱللَّهَۚ وَإِن تَكۡفُرُواْ فَإِنَّ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ غَنِيًّا حَمِيدٗا
Open ayah 4:131আর আসমানসমূহ ও যমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহর। আর আমি নির্দেশ দিয়েছি তোমাদের পূর্ববর্তী কিতাবের অধিকারীদেরকে এবং তোমাদেরকেও যে, তোমরা আল্লাহকে ভয় করো। যদি তোমরা কুফুরি করো, তবে (জেনে রেখো) আসমানসমূহ ও যমিনে যা কিছু আছে সব আল্লাহরই। আর আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত।
وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا
Open ayah 4:132আসমানসমূহ ও যমিনে যা কিছু আছে সব আল্লাহর। কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট।
إِن يَشَأۡ يُذۡهِبۡكُمۡ أَيُّهَا ٱلنَّاسُ وَيَأۡتِ بِـَٔاخَرِينَۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ ذَٰلِكَ قَدِيرٗا
Open ayah 4:133হে মানবকুল, যদি তিনি ইচ্ছা করেন, তবে তোমাদেরকে অপসারিত করে (তোমাদের জায়গায়) অন্যদের প্রতিষ্ঠিত করতে পারেন। নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে ক্ষমতাবান।
مَّن كَانَ يُرِيدُ ثَوَابَ ٱلدُّنۡيَا فَعِندَ ٱللَّهِ ثَوَابُ ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۚ وَكَانَ ٱللَّهُ سَمِيعَۢا بَصِيرٗا
Open ayah 4:134যে-কেউ দুনিয়ার কল্যাণ কামনা করবে, (তার জেনে রাখা প্রয়োজন) দুনিয়া ও আখিরাতের কল্যাণ আল্লাহরই নিকট । আর আল্লাহ সর্বশ্রোতা স ম্যক দ্রষ্টা।
۞يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُونُواْ قَوَّٰمِينَ بِٱلۡقِسۡطِ شُهَدَآءَ لِلَّهِ وَلَوۡ عَلَىٰٓ أَنفُسِكُمۡ أَوِ ٱلۡوَٰلِدَيۡنِ وَٱلۡأَقۡرَبِينَۚ إِن يَكُنۡ غَنِيًّا أَوۡ فَقِيرٗا فَٱللَّهُ أَوۡلَىٰ بِهِمَاۖ فَلَا تَتَّبِعُواْ ٱلۡهَوَىٰٓ أَن تَعۡدِلُواْۚ وَإِن تَلۡوُۥٓاْ أَوۡ تُعۡرِضُواْ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا
Open ayah 4:135হে মু ’ মিনগণ, তোমরা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর জন্য ন্যায়সংগত সাক্ষ্যদাতারূপে, যদিও তা তোমাদের নিজেদের বা পিতামাতার অথবা নিকটবর্তী আত্মীয়-স্বজনের বিপক্ষে হয়। যদি সে ধনী হয় বা দরিদ্র, আল্লাহ উভয় প্রকার লোকের ব্যাপারে অধিক কল্যাণকামী। অতএব, যখন তোমরা ন্যায়বিচার করবে, তখন প্রবৃত্তির অনুসরণ করবে না। আর যদি পেঁচিয়ে কথা বলো বা উপেক্ষা করো, তবে আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে সম্যক অবগত।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ ءَامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَٱلۡكِتَٰبِ ٱلَّذِي نَزَّلَ عَلَىٰ رَسُولِهِۦ وَٱلۡكِتَٰبِ ٱلَّذِيٓ أَنزَلَ مِن قَبۡلُۚ وَمَن يَكۡفُرۡ بِٱللَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ فَقَدۡ ضَلَّ ضَلَٰلَۢا بَعِيدًا
Open ayah 4:136হে মু ’ মিনগণ, তোমরা ঈমান রাখো আল্লাহ ও তাঁর রাসূলের এবং ওই কিতাবের, যা তিনি তাঁর রাসূলের প্রতি অবতীর্ণ করেছেন এবং তার পূর্বে তিনি অবতীর্ণ করেছেন যে কিতাব, তার প্রতি। আর যে ব্যক্তি আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ এবং রাসুলগণ ও কিয়ামাত দিবসকে অস্বীকার করবে, সে সুদূর বিভ্রান্তিতে পতিত হবে।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ ءَامَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ ٱزۡدَادُواْ كُفۡرٗا لَّمۡ يَكُنِ ٱللَّهُ لِيَغۡفِرَ لَهُمۡ وَلَا لِيَهۡدِيَهُمۡ سَبِيلَۢا
Open ayah 4:137নিশ্চয়ই যারা ঈমান এনেছে, অতঃপর কুফুরি করেছে, পুনরায় ঈমান এনেছে এরপর আবারও কুফুরি করেছে, অতঃপর তারা কুফুরিতে অগ্রগামী হতে থেকেছে, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না এবং হিদায়াতও দেবেন না।
بَشِّرِ ٱلۡمُنَٰفِقِينَ بِأَنَّ لَهُمۡ عَذَابًا أَلِيمًا
Open ayah 4:138মুনাফিকদের সুসংবাদ দাও, তাদের জন্য নির্ধারিত রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
ٱلَّذِينَ يَتَّخِذُونَ ٱلۡكَٰفِرِينَ أَوۡلِيَآءَ مِن دُونِ ٱلۡمُؤۡمِنِينَۚ أَيَبۡتَغُونَ عِندَهُمُ ٱلۡعِزَّةَ فَإِنَّ ٱلۡعِزَّةَ لِلَّهِ جَمِيعٗا
Open ayah 4:139যারা মু ’ মিনদের পরিবর্তে কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। তারা কি তাদের কাছে শক্তি ও সম্মান প্রত্যাশা করে? অথচ যাবতীয় সম্মান ও শক্তি শুধু আল্লাহরই জন্য।
وَقَدۡ نَزَّلَ عَلَيۡكُمۡ فِي ٱلۡكِتَٰبِ أَنۡ إِذَا سَمِعۡتُمۡ ءَايَٰتِ ٱللَّهِ يُكۡفَرُ بِهَا وَيُسۡتَهۡزَأُ بِهَا فَلَا تَقۡعُدُواْ مَعَهُمۡ حَتَّىٰ يَخُوضُواْ فِي حَدِيثٍ غَيۡرِهِۦٓ إِنَّكُمۡ إِذٗا مِّثۡلُهُمۡۗ إِنَّ ٱللَّهَ جَامِعُ ٱلۡمُنَٰفِقِينَ وَٱلۡكَٰفِرِينَ فِي جَهَنَّمَ جَمِيعًا
Open ayah 4:140কিতাবে তোমাদের প্রতি তিনি তো (এ-নির্দেশ) অবতীর্ণ করেছেন যে, যখন তোমরা শুনবে আল্লাহর আয়াত প্রত্যাখ্যাত হচ্ছে এবং তা নিয়ে বিদ্রুপ করা হচ্ছে তখন, যে পর্যন্ত তারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হবে তোমরা তাদের সাথে বসো না, নয়তো তোমরাও তাদের মতো হবে। মুনাফিক এবং কাফের সবাইকে আল্লাহ জাহান্নামে একত্র করবেন।
ٱلَّذِينَ يَتَرَبَّصُونَ بِكُمۡ فَإِن كَانَ لَكُمۡ فَتۡحٞ مِّنَ ٱللَّهِ قَالُوٓاْ أَلَمۡ نَكُن مَّعَكُمۡ وَإِن كَانَ لِلۡكَٰفِرِينَ نَصِيبٞ قَالُوٓاْ أَلَمۡ نَسۡتَحۡوِذۡ عَلَيۡكُمۡ وَنَمۡنَعۡكُم مِّنَ ٱلۡمُؤۡمِنِينَۚ فَٱللَّهُ يَحۡكُمُ بَيۡنَكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ وَلَن يَجۡعَلَ ٱللَّهُ لِلۡكَٰفِرِينَ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ سَبِيلًا
Open ayah 4:141যারা তোমাদের ব্যাপারে সুযোগের অপেক্ষায় থাকে, আল্লাহর ইচ্ছায় তোমাদের বিজয় অর্জিত হলে তারা বলে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? পক্ষান্তরে কাফিররা আংশিকভাবে বিজয়ী হলে বলে, আমরা কি তোমাদের ওপর প্রবল ছিলাম না, এবং মু ’ মিনদের থেকে তোমাদেরকে রক্ষা করিনি? অবশ্যই আল্লাহ তোমাদের মধ্যে কিয়ামাতের দিন ফায়সালা করবেন এবং আল্লাহ কাফিরদের জন্য মু ’ মিনদের বিরুদ্ধে (চূড়ান্ত বিজয়ের) কোনো পথ রাখেন না।
إِنَّ ٱلۡمُنَٰفِقِينَ يُخَٰدِعُونَ ٱللَّهَ وَهُوَ خَٰدِعُهُمۡ وَإِذَا قَامُوٓاْ إِلَى ٱلصَّلَوٰةِ قَامُواْ كُسَالَىٰ يُرَآءُونَ ٱلنَّاسَ وَلَا يَذۡكُرُونَ ٱللَّهَ إِلَّا قَلِيلٗا
Open ayah 4:142নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, অথচ তিনি তাদেরকে ধোঁকায় ফেলে রাখেন, আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে, আর তারা আল্লাহকে খুব অল্পই স্মরণ করে।
مُّذَبۡذَبِينَ بَيۡنَ ذَٰلِكَ لَآ إِلَىٰ هَٰٓؤُلَآءِ وَلَآ إِلَىٰ هَٰٓؤُلَآءِۚ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَلَن تَجِدَ لَهُۥ سَبِيلٗا
Open ayah 4:143তারা দোদুল্যমান এর (ঈমান ও কুফরের) মাঝে; এদিকেও নয় ওদিকেও নয়। আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন, তুমি তার জন্য কখনো পথ পাবে না।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ ٱلۡكَٰفِرِينَ أَوۡلِيَآءَ مِن دُونِ ٱلۡمُؤۡمِنِينَۚ أَتُرِيدُونَ أَن تَجۡعَلُواْ لِلَّهِ عَلَيۡكُمۡ سُلۡطَٰنٗا مُّبِينًا
Open ayah 4:144হে মু ’ মিনগণ, তোমরা মু ’ মিনদের বাদ দিয়ে কাফিরদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমরা কি তোমাদের বিরুদ্ধে আল্লাহর নিকট প্রকাশ্য প্রমাণ দাড় করাতে চাও?
إِنَّ ٱلۡمُنَٰفِقِينَ فِي ٱلدَّرۡكِ ٱلۡأَسۡفَلِ مِنَ ٱلنَّارِ وَلَن تَجِدَ لَهُمۡ نَصِيرًا
Open ayah 4:145নিঃসন্দেহে মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী কখনো পাবে না।
إِلَّا ٱلَّذِينَ تَابُواْ وَأَصۡلَحُواْ وَٱعۡتَصَمُواْ بِٱللَّهِ وَأَخۡلَصُواْ دِينَهُمۡ لِلَّهِ فَأُوْلَٰٓئِكَ مَعَ ٱلۡمُؤۡمِنِينَۖ وَسَوۡفَ يُؤۡتِ ٱللَّهُ ٱلۡمُؤۡمِنِينَ أَجۡرًا عَظِيمٗا
Open ayah 4:146তবে যারা তাওবা করেছে, নিজেদেরকে সংশোধন করেছে এবং আল্লাহকে সুদৃঢ়ভাবে অবলম্বন করেছে, আল্লাহর জন্য তাদের দীনের প্রতি একনিষ্ঠ হয়েছে, তারা মু ‘ মিনদের সাথেই অবস্থান করবে। আল্লাহ শিগগির মু ’ মিনদেরকে মহাপ্রতিদান দেবেন।
مَّا يَفۡعَلُ ٱللَّهُ بِعَذَابِكُمۡ إِن شَكَرۡتُمۡ وَءَامَنتُمۡۚ وَكَانَ ٱللَّهُ شَاكِرًا عَلِيمٗا
Open ayah 4:147তোমরা যদি ঈমান আনো, কৃতজ্ঞ হও, তবে তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ কী করবেন? আর আল্লাহ গুণগ্রাহী , সর্বজ্ঞ।
۞لَّا يُحِبُّ ٱللَّهُ ٱلۡجَهۡرَ بِٱلسُّوٓءِ مِنَ ٱلۡقَوۡلِ إِلَّا مَن ظُلِمَۚ وَكَانَ ٱللَّهُ سَمِيعًا عَلِيمًا
Open ayah 4:148আল্লাহ কোনো মন্দ প্রকাশ করা পছন্দ করেন না; তবে তার কথা ভিন্ন, যার ওপর যুলুম করা হয়েছে। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
إِن تُبۡدُواْ خَيۡرًا أَوۡ تُخۡفُوهُ أَوۡ تَعۡفُواْ عَن سُوٓءٖ فَإِنَّ ٱللَّهَ كَانَ عَفُوّٗا قَدِيرًا
Open ayah 4:149তোমরা যদি উত্তম কাজ প্রকাশ করো বা গোপন রাখো অথবা কোনো মন্দকে ক্ষমা করো, তবে নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, মহা ক্ষমতাবান।
إِنَّ ٱلَّذِينَ يَكۡفُرُونَ بِٱللَّهِ وَرُسُلِهِۦ وَيُرِيدُونَ أَن يُفَرِّقُواْ بَيۡنَ ٱللَّهِ وَرُسُلِهِۦ وَيَقُولُونَ نُؤۡمِنُ بِبَعۡضٖ وَنَكۡفُرُ بِبَعۡضٖ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُواْ بَيۡنَ ذَٰلِكَ سَبِيلًا
Open ayah 4:150যারা আল্লাহ ও তাঁর রাসূলদের সাথে কুফুরি করে, আর তারা চায় আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে, এবং বলে, আমরা কতককে বিশ্বাস করি আর কতককে প্রত্যাখ্যান করি, তারা চায় যে তারা গ্রহণ করবে মধ্যবর্তী কোনো পথ।
أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَٰفِرُونَ حَقّٗاۚ وَأَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ عَذَابٗا مُّهِينٗا
Open ayah 4:151তারাই প্রকৃত কাফির; আর কাফিরদের জন্য আমি প্রস্তুত করেছি লাঞ্ছনাদায়ক শাস্তি।
وَٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦ وَلَمۡ يُفَرِّقُواْ بَيۡنَ أَحَدٖ مِّنۡهُمۡ أُوْلَٰٓئِكَ سَوۡفَ يُؤۡتِيهِمۡ أُجُورَهُمۡۚ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا
Open ayah 4:152আর যারা আল্লাহ ও তাঁর রাসূলদের ওপর ঈমান এনেছে, এবং তাঁদের কারও মাঝে পার্থক্য করেনি, শিগগির তাদের প্রাপ্য পুরস্কার দান করবেন। আর আল্লাহ অতি ক্ষমাশীল, অসীম দয়ালু।
يَسۡـَٔلُكَ أَهۡلُ ٱلۡكِتَٰبِ أَن تُنَزِّلَ عَلَيۡهِمۡ كِتَٰبٗا مِّنَ ٱلسَّمَآءِۚ فَقَدۡ سَأَلُواْ مُوسَىٰٓ أَكۡبَرَ مِن ذَٰلِكَ فَقَالُوٓاْ أَرِنَا ٱللَّهَ جَهۡرَةٗ فَأَخَذَتۡهُمُ ٱلصَّٰعِقَةُ بِظُلۡمِهِمۡۚ ثُمَّ ٱتَّخَذُواْ ٱلۡعِجۡلَ مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَٰتُ فَعَفَوۡنَا عَن ذَٰلِكَۚ وَءَاتَيۡنَا مُوسَىٰ سُلۡطَٰنٗا مُّبِينٗا
Open ayah 4:153তোমার নিকট কিতাবিরা আবেদন করে যে, তুমি তাদের ওপর আসমান থেকে কিতাব অবতীর্ণ করবে। বস্তুত তারা মূসার কাছে এর চেয়েও বড়ো কিছু চেয়েছে। অতঃপর তারা বলেছে, ‘আমাদেরকে প্রকাশ্যে আল্লাহকে দেখাও।’ ফলে তাদেরকে বজ্রপাত পাকড়াও করেছে তাদের সীমালঙ্ঘনের কারণে; অতঃপর তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পরেও তারা গরুর বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছে; তবুও আমি ক্ষমা করেছি এবং আমি মূসাকে সুস্পষ্ট প্রমাণ দান করেছি।
وَرَفَعۡنَا فَوۡقَهُمُ ٱلطُّورَ بِمِيثَٰقِهِمۡ وَقُلۡنَا لَهُمُ ٱدۡخُلُواْ ٱلۡبَابَ سُجَّدٗا وَقُلۡنَا لَهُمۡ لَا تَعۡدُواْ فِي ٱلسَّبۡتِ وَأَخَذۡنَا مِنۡهُم مِّيثَٰقًا غَلِيظٗا
Open ayah 4:154আর তাদের কাছ থেকে প্রতিশ্রুতির উদ্দেশ্যে আমি তাদের ওপর তূর পাহাড়কে তুলে ধরেছি এবং তাদেরকে বলেছি, ‘তোমরা অবনত মস্তকে দরজা দিয়ে প্রবেশ করো।’ আর বলেছি, ‘তোমরা শনিবার সম্পর্কে সীমালঙ্ঘন করো না;’ আর তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছি।
فَبِمَا نَقۡضِهِم مِّيثَٰقَهُمۡ وَكُفۡرِهِم بِـَٔايَٰتِ ٱللَّهِ وَقَتۡلِهِمُ ٱلۡأَنۢبِيَآءَ بِغَيۡرِ حَقّٖ وَقَوۡلِهِمۡ قُلُوبُنَا غُلۡفُۢۚ بَلۡ طَبَعَ ٱللَّهُ عَلَيۡهَا بِكُفۡرِهِمۡ فَلَا يُؤۡمِنُونَ إِلَّا قَلِيلٗا
Open ayah 4:155আমি তাদের সাথে যা করেছি তা তাদেরই অঙ্গীকার ভঙ্গ, আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার, অন্যায়ভাবে নবিগণকে হত্যা এবং তাদের উক্তি, ‘আমাদের হৃদয় আচ্ছাদিত’ এসব কারণে; কিন্তু তা নয়, বরং কুফুরির কারণে স্বয়ং আল্লাহ তাদের অন্তরের ওপর মোহর মেরে দিয়েছেন। ফলে তাদের অল্পসংখ্যকই ঈমান আনে।
وَبِكُفۡرِهِمۡ وَقَوۡلِهِمۡ عَلَىٰ مَرۡيَمَ بُهۡتَٰنًا عَظِيمٗا
Open ayah 4:156আর তাদের কুফুরি এবং মারইয়ামের প্রতি গুরুতর অপবাদ আরোপ করার কারণে।
وَقَوۡلِهِمۡ إِنَّا قَتَلۡنَا ٱلۡمَسِيحَ عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ رَسُولَ ٱللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَٰكِن شُبِّهَ لَهُمۡۚ وَإِنَّ ٱلَّذِينَ ٱخۡتَلَفُواْ فِيهِ لَفِي شَكّٖ مِّنۡهُۚ مَا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٍ إِلَّا ٱتِّبَاعَ ٱلظَّنِّۚ وَمَا قَتَلُوهُ يَقِينَۢا
Open ayah 4:157আর তাদের উক্তি যে, ‘আমরা আল্লাহর রাসূল মারইয়াম-পুত্র ঈসা মাসীহকে হত্যা করেছি।’ অথচ তারা না তাকে হত্যা করেছে, আর না শূলে চড়িয়েছে; বরং তাদের বিভ্রম হয়েছে। নিশ্চয়ই যারা এ ব্যাপারে মতভেদ করেছে অবশ্যই তারা এক্ষেত্রে সন্দেহের মাঝে পড়েছে; শুধু অনুমান ছাড়া তারা এ বিষয়ে কোনো জ্ঞান রাখে না। আর নিশ্চিত যে, তারা তাকে হত্যা করেনি।
بَل رَّفَعَهُ ٱللَّهُ إِلَيۡهِۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمٗا
Open ayah 4:158বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। আর আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
وَإِن مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ إِلَّا لَيُؤۡمِنَنَّ بِهِۦ قَبۡلَ مَوۡتِهِۦۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يَكُونُ عَلَيۡهِمۡ شَهِيدٗا
Open ayah 4:159আর আহলে কিতাবদের সবাই তার ওপর ঈমান আনবে স্বীয় মৃত্যুর পূর্বে। আর কিয়ামাতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষী হবে।
فَبِظُلۡمٖ مِّنَ ٱلَّذِينَ هَادُواْ حَرَّمۡنَا عَلَيۡهِمۡ طَيِّبَٰتٍ أُحِلَّتۡ لَهُمۡ وَبِصَدِّهِمۡ عَن سَبِيلِ ٱللَّهِ كَثِيرٗا
Open ayah 4:160আর আমি ইয়াহূদিদের জন্য হারাম করে দিয়েছি বহু পবিত্র বস্তু যা তাদের জন্য হালাল করা হয়েছিল তাদের সীমালঙ্ঘনের কারণে এবং আল্লাহর পথে অনেককে বাধা দেওয়ার কারণে।
وَأَخۡذِهِمُ ٱلرِّبَوٰاْ وَقَدۡ نُهُواْ عَنۡهُ وَأَكۡلِهِمۡ أَمۡوَٰلَ ٱلنَّاسِ بِٱلۡبَٰطِلِۚ وَأَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ مِنۡهُمۡ عَذَابًا أَلِيمٗا
Open ayah 4:161আর তাদের সুদ গ্রহণের কারণে, অথচ তাদেরকে তা থেকে নিষেধ করা হয়েছিল এবং অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করার কারণে। আর আমি তাদের মধ্য থেকে কাফিরদের জন্য প্রস্তুত করেছি যন্ত্রণাদায়ক শাস্তি।
لَّٰكِنِ ٱلرَّٰسِخُونَ فِي ٱلۡعِلۡمِ مِنۡهُمۡ وَٱلۡمُؤۡمِنُونَ يُؤۡمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيۡكَ وَمَآ أُنزِلَ مِن قَبۡلِكَۚ وَٱلۡمُقِيمِينَ ٱلصَّلَوٰةَۚ وَٱلۡمُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَٱلۡمُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ أُوْلَٰٓئِكَ سَنُؤۡتِيهِمۡ أَجۡرًا عَظِيمًا
Open ayah 4:162তবে তাদের মধ্যে পরিপক্ব জ্ঞানের অধিকারী ও মু’মিনরা তোমার প্রতি অবতীর্ণ এবং তোমার পূর্বে অবতীর্ণ কিতাবের ওপর ঈমান আনে, আর যারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, সর্বোপরি আল্লাহ ও আখিরাতের ওপর ঈমান আনে, অচিরেই তাদেরকে আমি মহাপ্রতিদান দেব।
۞إِنَّآ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ كَمَآ أَوۡحَيۡنَآ إِلَىٰ نُوحٖ وَٱلنَّبِيِّـۧنَ مِنۢ بَعۡدِهِۦۚ وَأَوۡحَيۡنَآ إِلَىٰٓ إِبۡرَٰهِيمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَٰرُونَ وَسُلَيۡمَٰنَۚ وَءَاتَيۡنَا دَاوُۥدَ زَبُورٗا
Open ayah 4:163আমি তোমার প্রতি ওয়াহি অবতীর্ণ করেছি, যেমন ওয়াহি অবতীর্ণ করেছি নূহের প্রতি এবং তার পরবর্তী নবিদের প্রতি। আর ওয়াহি অবতীর্ণ করেছি ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব, ও তার বংশধরগণের প্রতি এবং ঈসা, আইয়ূব , ইউনুস, হারূন ও সুলাইমানের প্রতি। আর আমি দাঊদকে দান করেছি যাবূর গ্রন্থ।
وَرُسُلٗا قَدۡ قَصَصۡنَٰهُمۡ عَلَيۡكَ مِن قَبۡلُ وَرُسُلٗا لَّمۡ نَقۡصُصۡهُمۡ عَلَيۡكَۚ وَكَلَّمَ ٱللَّهُ مُوسَىٰ تَكۡلِيمٗا
Open ayah 4:164ইতঃপূর্বে আমি তোমার নিকট কিছু রাসূলের ঘটনা বর্ণনা করেছি এবং কিছু রাসূলের বর্ণনা করিনি। আর আল্লাহ মূসার সাথে সরাসরি কথোপকথন করেছেন।
رُّسُلٗا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى ٱللَّهِ حُجَّةُۢ بَعۡدَ ٱلرُّسُلِۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمٗا
Open ayah 4:165রাসূলগণকে (পাঠিয়েছি) সুসংবাদদাতা ও ভীতিপ্রদর্শনকারী (হিসেবে), যেন রাসূলদের আগমনের পর আল্লাহর বিরুদ্ধে মানুষদের জন্য কোনো অজুহাত না থাকে। আল্লাহ পরাক্রমশীল, প্রজ্ঞাময়।
لَّٰكِنِ ٱللَّهُ يَشۡهَدُ بِمَآ أَنزَلَ إِلَيۡكَۖ أَنزَلَهُۥ بِعِلۡمِهِۦۖ وَٱلۡمَلَٰٓئِكَةُ يَشۡهَدُونَۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًا
Open ayah 4:166কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ওই বিষয়ে—যা তিনি অবতীর্ণ করেছেন তোমার প্রতি, তা তাঁর জ্ঞানের ভিত্তিতেই অবতীর্ণ করেছেন, আর সাক্ষ্য দিচ্ছেন ফেরেশতাগণও। আর সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট।
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ قَدۡ ضَلُّواْ ضَلَٰلَۢا بَعِيدًا
Open ayah 4:167নিশ্চয়ই যারা কুফুরি করেছে এবং আল্লাহর পথে বাধার সৃষ্টি করেছে, তারা চূড়ান্ত বিভ্রান্তিতে পতিত হয়েছে।
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَظَلَمُواْ لَمۡ يَكُنِ ٱللَّهُ لِيَغۡفِرَ لَهُمۡ وَلَا لِيَهۡدِيَهُمۡ طَرِيقًا
Open ayah 4:168নিশ্চয়ই যারা কুফুরি করেছে এবং সীমালঙ্ঘন করেছে, আল্লাহ কখনো তাদে রকে ক্ষমা করবেন না এবং তাদেরকে হিদায়াতও দেবেন না।
إِلَّا طَرِيقَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٗا
Open ayah 4:169তাদের জন্য রয়েছে জাহান্নামের পথ; তারা সেখানে চিরস্থায়ী হবে। আর এটা আল্লাহর পক্ষে সহজ।
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدۡ جَآءَكُمُ ٱلرَّسُولُ بِٱلۡحَقِّ مِن رَّبِّكُمۡ فَـَٔامِنُواْ خَيۡرٗا لَّكُمۡۚ وَإِن تَكۡفُرُواْ فَإِنَّ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا
Open ayah 4:170হে মানবজাতি, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট সত্যসহ রাসূল এসেছেন; অতএব, তোমরা তার প্রতি ঈমান আনো, এটাই তোমাদের জন্য কল্যাণ। আর যদি তোমরা কুফুরি করো, জেনে রেখো, নিশ্চয়ই আসমানসমূহ ও যমিনের যা-কিছু আছে সব আল্লাহরই। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لَا تَغۡلُواْ فِي دِينِكُمۡ وَلَا تَقُولُواْ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلۡحَقَّۚ إِنَّمَا ٱلۡمَسِيحُ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ رَسُولُ ٱللَّهِ وَكَلِمَتُهُۥٓ أَلۡقَىٰهَآ إِلَىٰ مَرۡيَمَ وَرُوحٞ مِّنۡهُۖ فَـَٔامِنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦۖ وَلَا تَقُولُواْ ثَلَٰثَةٌۚ ٱنتَهُواْ خَيۡرٗا لَّكُمۡۚ إِنَّمَا ٱللَّهُ إِلَٰهٞ وَٰحِدٞۖ سُبۡحَٰنَهُۥٓ أَن يَكُونَ لَهُۥ وَلَدٞۘ لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلٗا
Open ayah 4:171হে কিতাবিরা, তোমরা স্বীয় দীনের মধ্যে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর সম্বন্ধে সত্য ব্যতীত কিছু বলো না। নিঃসন্দেহে মারইয়াম-তনয় ঈসা মাসীহ আল্লাহর রাসূল এবং তাঁর কালিমা, যা তিনি প্রেরণ করেছেন মারইয়ামের নিকট এবং তাঁর পক্ষ থেকে রূহ। অতএব, তোমরা আল্লাহ এবং তাঁর রাসূলগণের প্রতি ঈমান আনো; আর তোমরা ‘(প্রভু) তিনজন’ বলো না। তোমরা বিরত হও, এটাই তোমাদের জন্য উত্তম। নিশ্চয়ই আল্লাহ একক ইলাহ; সন্তান-সন্ততি হওয়া থেকে তিনি পবিত্র। আসমানসমূহ ও যমিনে যা কিছু রয়েছে সবই তাঁর। আর কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট।
لَّن يَسۡتَنكِفَ ٱلۡمَسِيحُ أَن يَكُونَ عَبۡدٗا لِّلَّهِ وَلَا ٱلۡمَلَٰٓئِكَةُ ٱلۡمُقَرَّبُونَۚ وَمَن يَسۡتَنكِفۡ عَنۡ عِبَادَتِهِۦ وَيَسۡتَكۡبِرۡ فَسَيَحۡشُرُهُمۡ إِلَيۡهِ جَمِيعٗا
Open ayah 4:172মাসীহ আল্লাহর বান্দা হওয়াতে কোনো লজ্জাবোধ করে না এবং ঘনিষ্ঠ ফেরেশতারাও করে না। আর যারা আল্লাহর ইবাদাতে লজ্জাবোধ করে এবং অহংকার করে, অচিরেই তিনি তাদেরকে তাঁর নিকট সমবেত করবেন।
فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَيُوَفِّيهِمۡ أُجُورَهُمۡ وَيَزِيدُهُم مِّن فَضۡلِهِۦۖ وَأَمَّا ٱلَّذِينَ ٱسۡتَنكَفُواْ وَٱسۡتَكۡبَرُواْ فَيُعَذِّبُهُمۡ عَذَابًا أَلِيمٗا وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ وَلِيّٗا وَلَا نَصِيرٗا
Open ayah 4:173অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তিনি তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেবেন, বরং স্বীয় অনুগ্রহে বৃদ্ধি করবেন তাদের মর্যাদা। পক্ষান্তরে যারা লজ্জাবোধ করেছে এবং অহংকার করেছে তিনি তাদেরকে দেবেন যন্ত্রণাদায়ক শাস্তি; আল্লাহ ব্যতীত তারা তাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না।
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدۡ جَآءَكُم بُرۡهَٰنٞ مِّن رَّبِّكُمۡ وَأَنزَلۡنَآ إِلَيۡكُمۡ نُورٗا مُّبِينٗا
Open ayah 4:174হে মানবকুল, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট প্রমাণ, আর আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি দীপ্তিময় এক নূর।
فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَٱعۡتَصَمُواْ بِهِۦ فَسَيُدۡخِلُهُمۡ فِي رَحۡمَةٖ مِّنۡهُ وَفَضۡلٖ وَيَهۡدِيهِمۡ إِلَيۡهِ صِرَٰطٗا مُّسۡتَقِيمٗا
Open ayah 4:175অতএব, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাঁকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে, তিনি তাদেরকে স্বীয় রাহমাত ও অনুগ্রহের মধ্যে প্রবেশ করাবেন এবং সরল সঠিক পথে হিদায়াত দেবেন।
يَسۡتَفۡتُونَكَ قُلِ ٱللَّهُ يُفۡتِيكُمۡ فِي ٱلۡكَلَٰلَةِۚ إِنِ ٱمۡرُؤٌاْ هَلَكَ لَيۡسَ لَهُۥ وَلَدٞ وَلَهُۥٓ أُخۡتٞ فَلَهَا نِصۡفُ مَا تَرَكَۚ وَهُوَ يَرِثُهَآ إِن لَّمۡ يَكُن لَّهَا وَلَدٞۚ فَإِن كَانَتَا ٱثۡنَتَيۡنِ فَلَهُمَا ٱلثُّلُثَانِ مِمَّا تَرَكَۚ وَإِن كَانُوٓاْ إِخۡوَةٗ رِّجَالٗا وَنِسَآءٗ فَلِلذَّكَرِ مِثۡلُ حَظِّ ٱلۡأُنثَيَيۡنِۗ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ أَن تَضِلُّواْۗ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمُۢ
Open ayah 4:176তারা তোমার নিকট ফতোয়া চায়; অতএব, বলো, ‘আল্লাহ তোমাদেরকে কালালার ব্যাপারে ফতোয়া দিচ্ছেন—যদি কোনো পুরুষ মারা যায় এবং তার কোনো সন্তানাদি না থাকে, শুধু এক বোন থাকে, তবে সে পাবে তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক অংশ। আর সে (ভাই) বোনের উত্তরাধিকারী হবে যদি (মৃত বোন) নিঃসন্তান হয়। তারা দুই বোন থাকলে তাদের জন্য (ভাইয়ের) পরিত্যক্ত সম্পত্তির দুই-তৃতীয়াংশ। পক্ষান্তরে যদি ভাই ও বোন উভয়ই থাকে, তবে একজন পুরুষের অংশ দুজন নারীর সমান।’ আল্লাহ তোমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যাতে বিভ্রান্ত না হও; আর আল্লাহ হচ্ছেন সর্ববিষয়ে জ্ঞাত।