المائدة
Al-Maaida
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَوۡفُواْ بِٱلۡعُقُودِۚ أُحِلَّتۡ لَكُم بَهِيمَةُ ٱلۡأَنۡعَٰمِ إِلَّا مَا يُتۡلَىٰ عَلَيۡكُمۡ غَيۡرَ مُحِلِّي ٱلصَّيۡدِ وَأَنتُمۡ حُرُمٌۗ إِنَّ ٱللَّهَ يَحۡكُمُ مَا يُرِيدُ
Open ayah 5:1হে মু ’ মিনগণ, তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করো। তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হবে, তা ব্যতীত যা তোমাদেরকে পড়ে শোনানো হয়েছে; কিন্তু ইহরাম অবস্থায় শিকারকে হালাল মনে করো না, নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা আদেশ দেন।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُحِلُّواْ شَعَٰٓئِرَ ٱللَّهِ وَلَا ٱلشَّهۡرَ ٱلۡحَرَامَ وَلَا ٱلۡهَدۡيَ وَلَا ٱلۡقَلَٰٓئِدَ وَلَآ ءَآمِّينَ ٱلۡبَيۡتَ ٱلۡحَرَامَ يَبۡتَغُونَ فَضۡلٗا مِّن رَّبِّهِمۡ وَرِضۡوَٰنٗاۚ وَإِذَا حَلَلۡتُمۡ فَٱصۡطَادُواْۚ وَلَا يَجۡرِمَنَّكُمۡ شَنَـَٔانُ قَوۡمٍ أَن صَدُّوكُمۡ عَنِ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ أَن تَعۡتَدُواْۘ وَتَعَاوَنُواْ عَلَى ٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰۖ وَلَا تَعَاوَنُواْ عَلَى ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِۚ وَٱتَّقُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ
Open ayah 5:2হে মু ’ মিনগণ, হালাল মনে করো না আল্লাহর নিদর্শনসমূহ এবং সম্মানিত মাসসমূহকে এবং ‘হাদি’কে এবং গলায় মালাপরিহিত চিহ্নবিশিষ্ট জন্তুকে, এবং সম্মানিত গৃহ-অভিমুখে যাত্রীদেরকে, যারা স্বীয় রবের অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে। যখন তোমরা ইহরাম-মুক্ত হও, তখন তোমরা শিকার করতে পারো। আর যেন তোমাদেরকে সীমালঙ্ঘনে প্ররোচিত না করে সম্প্রদায়ের বিদ্বেষ, যারা মাসজিদুল হারাম থেকে তোমাদেরকে বাধাপ্রদান করেছিল। তোমরা পরস্পর সৎকর্ম ও তাকওয়া অবলম্বনে একে অন্যকে সাহায্য করো। আর তোমরা পাপ ও সীমালঙ্ঘনে একে অন্যকে সহায়তা করো না। আর আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর।
حُرِّمَتۡ عَلَيۡكُمُ ٱلۡمَيۡتَةُ وَٱلدَّمُ وَلَحۡمُ ٱلۡخِنزِيرِ وَمَآ أُهِلَّ لِغَيۡرِ ٱللَّهِ بِهِۦ وَٱلۡمُنۡخَنِقَةُ وَٱلۡمَوۡقُوذَةُ وَٱلۡمُتَرَدِّيَةُ وَٱلنَّطِيحَةُ وَمَآ أَكَلَ ٱلسَّبُعُ إِلَّا مَا ذَكَّيۡتُمۡ وَمَا ذُبِحَ عَلَى ٱلنُّصُبِ وَأَن تَسۡتَقۡسِمُواْ بِٱلۡأَزۡلَٰمِۚ ذَٰلِكُمۡ فِسۡقٌۗ ٱلۡيَوۡمَ يَئِسَ ٱلَّذِينَ كَفَرُواْ مِن دِينِكُمۡ فَلَا تَخۡشَوۡهُمۡ وَٱخۡشَوۡنِۚ ٱلۡيَوۡمَ أَكۡمَلۡتُ لَكُمۡ دِينَكُمۡ وَأَتۡمَمۡتُ عَلَيۡكُمۡ نِعۡمَتِي وَرَضِيتُ لَكُمُ ٱلۡإِسۡلَٰمَ دِينٗاۚ فَمَنِ ٱضۡطُرَّ فِي مَخۡمَصَةٍ غَيۡرَ مُتَجَانِفٖ لِّإِثۡمٖ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 5:3তোমাদের ওপর হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত, যেসব জন্তু জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্যের নাম নেওয়া হয়েছে, যা কণ্ঠরোধে মারা যায়, যা আঘাত লেগে মারা যায়, যা উঁচু স্থান থেকে পতনের ফলে মারা যায়, যা শিং-এর আঘাতে মারা যায় এবং যাকে হিংস্র জন্তু ভক্ষণ করেছে, তবে যা তোমরা (মৃত্যুর আগে) জবাই করেছ। যে জন্তু যজ্ঞ-বেদীতে জবাই করা হয় এবং যা জুয়ার তির দ্বারা বণ্টন করা হয়, এগুলো পাপ কাজ। আজ কাফিররা তোমাদের দীন থেকে নিরাশ হয়ে গেছে; অতএব, তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি, আর তোমাদের ওপর আমার নিয়ামাত পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে দীন হিসেবে আমি পছন্দ করেছি। তবে, যে ব্যক্তি তীব্র ক্ষুধায় বাধ্য হয়; কিন্তু পাপের প্রতি আকৃষ্ট না হয়ে তা থেকে স্বল্প আহার করে, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।
يَسۡـَٔلُونَكَ مَاذَآ أُحِلَّ لَهُمۡۖ قُلۡ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَٰتُ وَمَا عَلَّمۡتُم مِّنَ ٱلۡجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ ٱللَّهُۖ فَكُلُواْ مِمَّآ أَمۡسَكۡنَ عَلَيۡكُمۡ وَٱذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَيۡهِۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ
Open ayah 5:4তারা তোমাকে জিজ্ঞেস করে যে, তাদের জন্য কী কী হালাল করা হয়েছে? বলো, ‘তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হয়েছে এবং যেসব শিকারি জন্তুকে তোমরা প্রশিক্ষণ দান করো শিকার ধরার জন্য, তোমরা তাদেরকে ওই পদ্ধতিতে প্রশিক্ষণ দাও, যা আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন; অতএব, তোমরা খাও যা তারা তোমাদের জন্য শিকার করে আনে এবং তার ওপর আল্লাহর নাম উচ্চারণ করো। আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত।
ٱلۡيَوۡمَ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَٰتُۖ وَطَعَامُ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ حِلّٞ لَّكُمۡ وَطَعَامُكُمۡ حِلّٞ لَّهُمۡۖ وَٱلۡمُحۡصَنَٰتُ مِنَ ٱلۡمُؤۡمِنَٰتِ وَٱلۡمُحۡصَنَٰتُ مِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ إِذَآ ءَاتَيۡتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحۡصِنِينَ غَيۡرَ مُسَٰفِحِينَ وَلَا مُتَّخِذِيٓ أَخۡدَانٖۗ وَمَن يَكۡفُرۡ بِٱلۡإِيمَٰنِ فَقَدۡ حَبِطَ عَمَلُهُۥ وَهُوَ فِي ٱلۡأٓخِرَةِ مِنَ ٱلۡخَٰسِرِينَ
Open ayah 5:5আজ তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হলো, আর যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। আর তোমাদের জন্য হালাল সতীসাধ্বী মু’মিন নারী এবং তাদের সতীসাধ্বী নারী, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে মোহর প্রদান করো তাদেরকে স্ত্রী করার জন্য, কামবাসনা চরিতার্থ করার জন্য বা উপপত্নী হিসেবে গ্রহণ করার জন্য নয়। যে ব্যক্তি ঈমান আনয়নে অস্বীকার করে, তবে তার আমল বিফলে যাবে এবং পরকালে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا قُمۡتُمۡ إِلَى ٱلصَّلَوٰةِ فَٱغۡسِلُواْ وُجُوهَكُمۡ وَأَيۡدِيَكُمۡ إِلَى ٱلۡمَرَافِقِ وَٱمۡسَحُواْ بِرُءُوسِكُمۡ وَأَرۡجُلَكُمۡ إِلَى ٱلۡكَعۡبَيۡنِۚ وَإِن كُنتُمۡ جُنُبٗا فَٱطَّهَّرُواْۚ وَإِن كُنتُم مَّرۡضَىٰٓ أَوۡ عَلَىٰ سَفَرٍ أَوۡ جَآءَ أَحَدٞ مِّنكُم مِّنَ ٱلۡغَآئِطِ أَوۡ لَٰمَسۡتُمُ ٱلنِّسَآءَ فَلَمۡ تَجِدُواْ مَآءٗ فَتَيَمَّمُواْ صَعِيدٗا طَيِّبٗا فَٱمۡسَحُواْ بِوُجُوهِكُمۡ وَأَيۡدِيكُم مِّنۡهُۚ مَا يُرِيدُ ٱللَّهُ لِيَجۡعَلَ عَلَيۡكُم مِّنۡ حَرَجٖ وَلَٰكِن يُرِيدُ لِيُطَهِّرَكُمۡ وَلِيُتِمَّ نِعۡمَتَهُۥ عَلَيۡكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
Open ayah 5:6হে মু ’ মিনগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াও, তখন স্বীয় মুখমণ্ডল ও হাতগুলো কনুই পর্যন্ত ধৌত করো, এবং তোমরা মাথা মাসাহ করো ও তোমাদের পদযুগল গিঁটসহ ধৌত করো; যদি তোমরা অপবিত্র হও তবে পরিপূর্ণভাবে পবিত্র হও। আর যদি তোমরা অসুস্থ হও, অথবা সফরে থাক, কিংবা তোমাদের কেউ শৌচাগার থেকে আসো, অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো, অতঃপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও; অর্থাৎ, স্বীয় মুখমণ্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মাসাহ করো। আল্লাহ তোমাদের অসুবিধায় ফেলতে চান না; বরং তোমাদেরকে পবিত্র করতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নিয়ামাত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।
وَٱذۡكُرُواْ نِعۡمَةَ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَمِيثَٰقَهُ ٱلَّذِي وَاثَقَكُم بِهِۦٓ إِذۡ قُلۡتُمۡ سَمِعۡنَا وَأَطَعۡنَاۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ
Open ayah 5:7স্মরণ করো, তোমাদের ওপর আল্লাহর নিয়ামাত এবং ওই অঙ্গীকারকেও যা তোমাদের নিকট থেকে তিনি গ্রহণ করেছেন, যখন তোমরা বলেছিলে, ‘আমরা শুনেছি এবং মেনে নিয়েছি।’ আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তোমোদের অন্তরসমূহের অবস্থা সম্বন্ধে সম্যক জ্ঞাত।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُونُواْ قَوَّٰمِينَ لِلَّهِ شُهَدَآءَ بِٱلۡقِسۡطِۖ وَلَا يَجۡرِمَنَّكُمۡ شَنَـَٔانُ قَوۡمٍ عَلَىٰٓ أَلَّا تَعۡدِلُواْۚ ٱعۡدِلُواْ هُوَ أَقۡرَبُ لِلتَّقۡوَىٰۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ
Open ayah 5:8হে মু ’ মিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সত্য সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকো এবং কোনো সম্প্রদায়ের বিদ্বেষ যেন ন্যায়বিচার পরিত্যাগে প্ররোচিত না করে। তোমরা সুবিচার করো; এটাই তাকওয়ার অধিক নিকটতর। আল্লাহকে ভয় করো। তোমরা যা করো, নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্যক জ্ঞাত।
وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُم مَّغۡفِرَةٞ وَأَجۡرٌ عَظِيمٞ
Open ayah 5:9তাদের জন্য রয়েছে প্রতিশ্রুতি যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, (তাদের জন্য) ক্ষমা ও মহাপ্রতিদানের (প্রতিশ্রুতি)।
وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ
Open ayah 5:10যারা কুফুরি করেছে এবং আমার নিদর্শনাবলিকে মিথ্যা বলেছে, তারা জাহান্নামের অধিবাসী।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ هَمَّ قَوۡمٌ أَن يَبۡسُطُوٓاْ إِلَيۡكُمۡ أَيۡدِيَهُمۡ فَكَفَّ أَيۡدِيَهُمۡ عَنكُمۡۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ
Open ayah 5:11হে মু ’ মিনগণ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন এক সম্প্রদায় তোমাদের দিকে স্বীয় হাত প্রসারিত করতে চেয়েছিল, তখন তিনি তাদের হাত তোমাদের থেকে প্রতিহত করে দিলেন। আল্লাহকে ভয় করো। আর মু ’ মিনদের আল্লাহর ওপরই ভরসা করা উচিত।
۞وَلَقَدۡ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَبَعَثۡنَا مِنۡهُمُ ٱثۡنَيۡ عَشَرَ نَقِيبٗاۖ وَقَالَ ٱللَّهُ إِنِّي مَعَكُمۡۖ لَئِنۡ أَقَمۡتُمُ ٱلصَّلَوٰةَ وَءَاتَيۡتُمُ ٱلزَّكَوٰةَ وَءَامَنتُم بِرُسُلِي وَعَزَّرۡتُمُوهُمۡ وَأَقۡرَضۡتُمُ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا لَّأُكَفِّرَنَّ عَنكُمۡ سَيِّـَٔاتِكُمۡ وَلَأُدۡخِلَنَّكُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ فَمَن كَفَرَ بَعۡدَ ذَٰلِكَ مِنكُمۡ فَقَدۡ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ
Open ayah 5:12আর অবশ্যই আল্লাহ বনি ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন এবং আমি তাদের মধ্য থেকে বারোজন মুখপাত্র নিযুক্ত করেছিলাম। আর আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি। যদি তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও, আমার রাসূলদের প্রতি ঈমান আনো, তাদেরকে সাহায্য করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও, তবে আমি অবশ্যই তোমাদের পাপ মোচন করব এবং অবশ্যই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাব, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদ-নদী। এরপরও তোমাদের থেকে যে কুফুরি করবে, সে নিশ্চিতই সরল পথ থেকে বিচ্যুত হয়েছে।
فَبِمَا نَقۡضِهِم مِّيثَٰقَهُمۡ لَعَنَّٰهُمۡ وَجَعَلۡنَا قُلُوبَهُمۡ قَٰسِيَةٗۖ يُحَرِّفُونَ ٱلۡكَلِمَ عَن مَّوَاضِعِهِۦ وَنَسُواْ حَظّٗا مِّمَّا ذُكِّرُواْ بِهِۦۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَىٰ خَآئِنَةٖ مِّنۡهُمۡ إِلَّا قَلِيلٗا مِّنۡهُمۡۖ فَٱعۡفُ عَنۡهُمۡ وَٱصۡفَحۡۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 5:13অতএব, তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে অভিসম্পাত করেছি এবং করে দিয়েছি তাদের অন্তরকে কঠোর। তারা কালিমাকে তার স্থান থেকে বিচ্যুত করে দেয় এবং তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল, তার একাংশ তারা ভুলে গেছে। তুমি সর্বদা তাদের কোনো-না-কোনো প্রতারণা সম্পর্কে অবগত হতে থাকবে, তাদের অল্পসংখ্যক ব্যতীত। অতএব, তুমি তাদেরকে ক্ষমা করো এবং উপেক্ষা করো। আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।
وَمِنَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّا نَصَٰرَىٰٓ أَخَذۡنَا مِيثَٰقَهُمۡ فَنَسُواْ حَظّٗا مِّمَّا ذُكِّرُواْ بِهِۦ فَأَغۡرَيۡنَا بَيۡنَهُمُ ٱلۡعَدَاوَةَ وَٱلۡبَغۡضَآءَ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِۚ وَسَوۡفَ يُنَبِّئُهُمُ ٱللَّهُ بِمَا كَانُواْ يَصۡنَعُونَ
Open ayah 5:14আর তাদের মধ্য থেকে যারা বলে, ‘আমরা নাসারা,’ আমি তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি; অতঃপর তাদের একাংশ প্রদত্ত উপদেশ ভুলে গিয়েছে। অতঃপর আমি কিয়ামাত পর্যন্ত তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করেছি; অচিরেই আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন।
يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ قَدۡ جَآءَكُمۡ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمۡ كَثِيرٗا مِّمَّا كُنتُمۡ تُخۡفُونَ مِنَ ٱلۡكِتَٰبِ وَيَعۡفُواْ عَن كَثِيرٖۚ قَدۡ جَآءَكُم مِّنَ ٱللَّهِ نُورٞ وَكِتَٰبٞ مُّبِينٞ
Open ayah 5:15হে আহলে কিতাবরা, তোমাদের কাছে আমার রাসূল আগমন করেছে; কিতাবের যেসব বিষয় তোমরা গোপন করতে, সে তার মধ্য থেকে অনেক বিষয় প্রকাশ করে এবং অনেক বিষয় মার্জনা করে। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি উজ্জ্বল জ্যোতি এসেছে এবং একটি সুস্পষ্ট কিতাব।
يَهۡدِي بِهِ ٱللَّهُ مَنِ ٱتَّبَعَ رِضۡوَٰنَهُۥ سُبُلَ ٱلسَّلَٰمِ وَيُخۡرِجُهُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذۡنِهِۦ وَيَهۡدِيهِمۡ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ
Open ayah 5:16তা দ্বারা আল্লাহ তাঁর সন্তুষ্টি ও শান্তির পথ প্রত্যাশীদের হিদায়াত দেন এবং তাদেরকে স্বীয় নির্দেশ দ্বারা অন্ধকার থেকে আলোর দিকে বের করেন এবং তাদেরকে হিদায়াত দান করেন সরল পথে।
لَّقَدۡ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡمَسِيحُ ٱبۡنُ مَرۡيَمَۚ قُلۡ فَمَن يَمۡلِكُ مِنَ ٱللَّهِ شَيۡـًٔا إِنۡ أَرَادَ أَن يُهۡلِكَ ٱلۡمَسِيحَ ٱبۡنَ مَرۡيَمَ وَأُمَّهُۥ وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗاۗ وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۚ يَخۡلُقُ مَا يَشَآءُۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 5:17নিশ্চয়ই তারা কাফির, যারা বলে, ‘মাসীহ ইবনু মারইয়ামই আল্লাহ।’ বলো, ‘যদি আল্লাহ মাসীহ ইবনু মারইয়াম ও তাঁর জননী এবং যমিনে যারা আছে সবাইকে ধ্বংস করতে চান, তবে এমন কারও সাধ্য আছে কি যে তাঁর থেকে বাঁচাতে পারবে?’ আসমানসমূহ, যমিন ও এ দুয়ের মধ্যে যা আছে সবকিছুর ওপর আল্লাহর আধিপত্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। আল্লাহ সর্ব বিষয় সর্ব শক্তিমান।
وَقَالَتِ ٱلۡيَهُودُ وَٱلنَّصَٰرَىٰ نَحۡنُ أَبۡنَٰٓؤُاْ ٱللَّهِ وَأَحِبَّٰٓؤُهُۥۚ قُلۡ فَلِمَ يُعَذِّبُكُم بِذُنُوبِكُمۖ بَلۡ أَنتُم بَشَرٞ مِّمَّنۡ خَلَقَۚ يَغۡفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُۚ وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۖ وَإِلَيۡهِ ٱلۡمَصِيرُ
Open ayah 5:18ইয়াহূদি ও নাসারারা বলে, ‘আমরা আল্লাহর সন্তান ও তাঁর প্রিয়জন।’ বলো, ‘তবে তিনি তোমাদেরকে পাপের কারণে কেন শাস্তি দেবেন? বরং তোমরা মানুষ, তাদের অন্তর্ভুক্ত যা তিনি সৃষ্টি করেছেন।’ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন। আসমানসমূহ, যমিন ও এ দুয়ের মধ্যে যা কিছু আছে, তাতে আল্লাহরই আধিপত্য রয়েছে এবং তাঁর কাছেই প্রত্যাবর্তনস্থল।
يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ قَدۡ جَآءَكُمۡ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمۡ عَلَىٰ فَتۡرَةٖ مِّنَ ٱلرُّسُلِ أَن تَقُولُواْ مَا جَآءَنَا مِنۢ بَشِيرٖ وَلَا نَذِيرٖۖ فَقَدۡ جَآءَكُم بَشِيرٞ وَنَذِيرٞۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 5:19হে আহলে কিতাবরা, তোমাদের কাছে আমার রাসূল এসেছে, সে রাসূলদের বিরতির পর তোমাদের কাছে সুস্পষ্ট বর্ণনা করে, যাতে তোমরা বলতে না পার, ‘ আমাদের কাছে কোনো সুসংবাদদাতা ও ভীতিপ্রদর্শক আসেনি। ’ নিশ্চয়ই তোমাদে র কাছে সুসংবাদদাতা ও ভীতিপ্রদর্শক এসেছে। আর আল্লাহ সর্ব বিষয়ে সর্ব শক্তিমান।
وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦ يَٰقَوۡمِ ٱذۡكُرُواْ نِعۡمَةَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ جَعَلَ فِيكُمۡ أَنۢبِيَآءَ وَجَعَلَكُم مُّلُوكٗا وَءَاتَىٰكُم مَّا لَمۡ يُؤۡتِ أَحَدٗا مِّنَ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 5:20যখন মূসা স্বীয় সম্প্রদায়কে বললেন, ‘হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামাত স্মরণ করো, যখন তিনি তোমাদের মধ্যে নবিদেরকে বানিয়েছেন, তোমাদেরকে রাজ্যাধিপতি করেছেন এবং তোমাদেরকে এমন জিনিস দিয়েছেন, যা বিশ্বজগতের কাউকে দেননি।’
يَٰقَوۡمِ ٱدۡخُلُواْ ٱلۡأَرۡضَ ٱلۡمُقَدَّسَةَ ٱلَّتِي كَتَبَ ٱللَّهُ لَكُمۡ وَلَا تَرۡتَدُّواْ عَلَىٰٓ أَدۡبَارِكُمۡ فَتَنقَلِبُواْ خَٰسِرِينَ
Open ayah 5:21‘হে আমার সম্প্রদায়, পবিত্র ভূমিতে প্রবেশ করো, যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করেছেন এবং পেছন দিকে প্রত্যাবর্তন করো না। তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করবে।
قَالُواْ يَٰمُوسَىٰٓ إِنَّ فِيهَا قَوۡمٗا جَبَّارِينَ وَإِنَّا لَن نَّدۡخُلَهَا حَتَّىٰ يَخۡرُجُواْ مِنۡهَا فَإِن يَخۡرُجُواْ مِنۡهَا فَإِنَّا دَٰخِلُونَ
Open ayah 5:22তারা বলল, ‘হে মূসা, নিশ্চয়ই সেখানে এক দুর্দান্ত শক্তিধর সম্প্রদায় রয়েছে। আমরা কিছুতেই সেখানে প্রবেশ করব না, যতক্ষণ না তারা সেখান থেকে বের হয়ে যায়; তারা যদি সেখান থেকে বের হয়, তবেই আমরা প্রবেশ করব।
قَالَ رَجُلَانِ مِنَ ٱلَّذِينَ يَخَافُونَ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيۡهِمَا ٱدۡخُلُواْ عَلَيۡهِمُ ٱلۡبَابَ فَإِذَا دَخَلۡتُمُوهُ فَإِنَّكُمۡ غَٰلِبُونَۚ وَعَلَى ٱللَّهِ فَتَوَكَّلُوٓاْ إِن كُنتُم مُّؤۡمِنِينَ
Open ayah 5:23যারা ভয় করত, তাদের মধ্যে দুই জন যাদের ওপর আল্লাহ অনুগ্রহ করেছিলেন তারা বলল, ‘তোমরা তাদের মোকাবেলা করে দরজা দিয়ে প্রবেশ করো। ’ অতঃপর তোমরা যখন তাতে প্রবেশ করবে, তখন তোমরাই জয়ী হবে। আর আল্লাহর ওপর ভরসা করো যদি তোমরা মু’মিন হও।
قَالُواْ يَٰمُوسَىٰٓ إِنَّا لَن نَّدۡخُلَهَآ أَبَدٗا مَّا دَامُواْ فِيهَا فَٱذۡهَبۡ أَنتَ وَرَبُّكَ فَقَٰتِلَآ إِنَّا هَٰهُنَا قَٰعِدُونَ
Open ayah 5:24তারা বলল, ‘হে মূসা, আমরা কিছুতেই কখনোই সেখানে প্রবেশ করব না, যতক্ষণ তারা সেখানে থাকবে। অতএব, তুমি ও তোমার রব যাও এবং উভয়ে যুদ্ধ করো। নিশ্চয়ই আমরা এখানে উপবিষ্ট। ’
قَالَ رَبِّ إِنِّي لَآ أَمۡلِكُ إِلَّا نَفۡسِي وَأَخِيۖ فَٱفۡرُقۡ بَيۡنَنَا وَبَيۡنَ ٱلۡقَوۡمِ ٱلۡفَٰسِقِينَ
Open ayah 5:25সে বলল, ‘হে আমার রব, আমি শুধু নিজের ওপর ও আমার ভাইয়ের ওপর ক্ষমতা রাখি। অতএব, আপনি আমাদের মধ্যে ও এ পাপাচারী সম্প্রদায়ের মধ্যে সম্পর্কচ্ছেদ করেন।’
قَالَ فَإِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيۡهِمۡۛ أَرۡبَعِينَ سَنَةٗۛ يَتِيهُونَ فِي ٱلۡأَرۡضِۚ فَلَا تَأۡسَ عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡفَٰسِقِينَ
Open ayah 5:26তিনি (আল্লাহ) বললেন, ‘তবে নিশ্চয়ই তা চল্লিশ বছর পর্যন্ত তাদের জন্য হারাম করা হলো। তারা পৃথিবীতে উদ্ভ্রান্ত হয়ে ঘুরবে। অতএব, তুমি অবাধ্য সম্প্রদায়ের জন্য আফসোস করো না।’
۞وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ ٱبۡنَيۡ ءَادَمَ بِٱلۡحَقِّ إِذۡ قَرَّبَا قُرۡبَانٗا فَتُقُبِّلَ مِنۡ أَحَدِهِمَا وَلَمۡ يُتَقَبَّلۡ مِنَ ٱلۡأٓخَرِ قَالَ لَأَقۡتُلَنَّكَۖ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ ٱللَّهُ مِنَ ٱلۡمُتَّقِينَ
Open ayah 5:27তুমি তাদেরকে আদমের দুই পুত্রের সংবাদ যথাযথভাবে পাঠ করে শোনাও। যখন তারা উভয়েই কুরবানি করেছিল, তখন তাদের একজনের কুরবানি গৃহীত হয়েছিল এবং অপরজনের গৃহীত হয়নি। সে বলল, ‘আমি অবশ্যই তোমাকে হত্যা করব।’ সে বলল, ‘আল্লাহ শুধু মুত্তাকিদের পক্ষ থেকেই গ্রহণ করেন।’
لَئِنۢ بَسَطتَ إِلَيَّ يَدَكَ لِتَقۡتُلَنِي مَآ أَنَا۠ بِبَاسِطٖ يَدِيَ إِلَيۡكَ لِأَقۡتُلَكَۖ إِنِّيٓ أَخَافُ ٱللَّهَ رَبَّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 5:28‘যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হাত বাড়াও, তবুও আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হাত বাড়াব না। নিশ্চয়ই আমি বিশ্বজগতের রব আল্লাহকে ভয় করি।’
إِنِّيٓ أُرِيدُ أَن تَبُوٓأَ بِإِثۡمِي وَإِثۡمِكَ فَتَكُونَ مِنۡ أَصۡحَٰبِ ٱلنَّارِۚ وَذَٰلِكَ جَزَٰٓؤُاْ ٱلظَّٰلِمِينَ
Open ayah 5:29‘নিশ্চয়ই আমি চাই যে, তুমি বহন করবে আমার পাপ ও তোমার পাপ। ফলে তুমি হবে জাহান্নামীদের অন্তর্ভুক্ত; এটাই সীমালঙ্ঘনকারীদের শাস্তি।’
فَطَوَّعَتۡ لَهُۥ نَفۡسُهُۥ قَتۡلَ أَخِيهِ فَقَتَلَهُۥ فَأَصۡبَحَ مِنَ ٱلۡخَٰسِرِينَ
Open ayah 5:30অতঃপর তার প্রবৃত্তি তাকে ভ্রাতৃহত্যায় প্ররোচিত করল। অনন্তর সে তাকে হত্যা করল; ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
فَبَعَثَ ٱللَّهُ غُرَابٗا يَبۡحَثُ فِي ٱلۡأَرۡضِ لِيُرِيَهُۥ كَيۡفَ يُوَٰرِي سَوۡءَةَ أَخِيهِۚ قَالَ يَٰوَيۡلَتَىٰٓ أَعَجَزۡتُ أَنۡ أَكُونَ مِثۡلَ هَٰذَا ٱلۡغُرَابِ فَأُوَٰرِيَ سَوۡءَةَ أَخِيۖ فَأَصۡبَحَ مِنَ ٱلنَّٰدِمِينَ
Open ayah 5:31অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন , সে মাটি খুঁড়ছিল যাতে সে তাকে দেখাতে পারে কীভাবে সে লুকাবে ভাইয়ের মৃতদেহ। সে বলল, ‘হায় আফসোস! আমি কি এ কাকের মতো হতে পারলাম না যে, আমি লুকাতে পারি আমার ভাইয়ের মৃতদেহ?’ অতঃপর সে হলো অনুতাপকারীদের অন্তর্ভুক্ত।
مِنۡ أَجۡلِ ذَٰلِكَ كَتَبۡنَا عَلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَنَّهُۥ مَن قَتَلَ نَفۡسَۢا بِغَيۡرِ نَفۡسٍ أَوۡ فَسَادٖ فِي ٱلۡأَرۡضِ فَكَأَنَّمَا قَتَلَ ٱلنَّاسَ جَمِيعٗا وَمَنۡ أَحۡيَاهَا فَكَأَنَّمَآ أَحۡيَا ٱلنَّاسَ جَمِيعٗاۚ وَلَقَدۡ جَآءَتۡهُمۡ رُسُلُنَا بِٱلۡبَيِّنَٰتِ ثُمَّ إِنَّ كَثِيرٗا مِّنۡهُم بَعۡدَ ذَٰلِكَ فِي ٱلۡأَرۡضِ لَمُسۡرِفُونَ
Open ayah 5:32এ কারণেই আমি বনি ইসরাঈলের প্রতি (বিধান) লিখে দিয়েছি, যে কাউকে হত্যা করবে হত্যার বিনিময় ব্যতীত বা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করা ব্যতীত, সে যেন সকল মানুষকেই হত্যা করল; এবং যে কারও জীবন রক্ষা করল, সে যেন সবার জীবন রক্ষা করল। অবশ্যই তাদের কাছে আমার রাসূলগণ প্রকাশ্য নিদর্শনাবলি নিয়ে এসেছেন। এরপরও নিশ্চয়ই তাদের অনেকে পৃথিবীতে সীমালঙ্ঘনকারী।
إِنَّمَا جَزَٰٓؤُاْ ٱلَّذِينَ يُحَارِبُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَسۡعَوۡنَ فِي ٱلۡأَرۡضِ فَسَادًا أَن يُقَتَّلُوٓاْ أَوۡ يُصَلَّبُوٓاْ أَوۡ تُقَطَّعَ أَيۡدِيهِمۡ وَأَرۡجُلُهُم مِّنۡ خِلَٰفٍ أَوۡ يُنفَوۡاْ مِنَ ٱلۡأَرۡضِۚ ذَٰلِكَ لَهُمۡ خِزۡيٞ فِي ٱلدُّنۡيَاۖ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
Open ayah 5:33মূলত তাদের প্রতিফল—যারা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে যুদ্ধ করে এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হলো—তাদেরকে হত্যা করা হবে অথবা শূলে চড়ানো হবে অথবা তাদের হাত-পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে অথবা দেশ থেকে নির্বাসিত করা হবে। এটি হলো তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা আর পরকালে তাদের জন্য রয়েছে মহাশাস্তি।
إِلَّا ٱلَّذِينَ تَابُواْ مِن قَبۡلِ أَن تَقۡدِرُواْ عَلَيۡهِمۡۖ فَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 5:34কিন্তু যারা তাওবা করে তোমাদের প্রবলতার পূর্বে, তবে জেনে রেখো, আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَٱبۡتَغُوٓاْ إِلَيۡهِ ٱلۡوَسِيلَةَ وَجَٰهِدُواْ فِي سَبِيلِهِۦ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ
Open ayah 5:35হে মু ’ মিনগণ, আল্লাহকে ভয় করো, তাঁর নৈকট্য অন্বেষণ করো এবং তাঁর পথে জিহাদ করো, যাতে তোমরা সফলকাম হও।
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡ أَنَّ لَهُم مَّا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا وَمِثۡلَهُۥ مَعَهُۥ لِيَفۡتَدُواْ بِهِۦ مِنۡ عَذَابِ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ مَا تُقُبِّلَ مِنۡهُمۡۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ
Open ayah 5:36নিশ্চয়ই যারা কুফুরি করেছে, যদি তাদের কাছে পৃথিবীর সমুদয় সম্পদ এবং আরও অনুরূপ সম্পদ থাকে আর এগুলোর বিনিময়ে কিয়ামাতের শাস্তি থেকে পরিত্রাণ পেতে চায়, তবুও তাদের থেকে তা কবুল করা হবে না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
يُرِيدُونَ أَن يَخۡرُجُواْ مِنَ ٱلنَّارِ وَمَا هُم بِخَٰرِجِينَ مِنۡهَاۖ وَلَهُمۡ عَذَابٞ مُّقِيمٞ
Open ayah 5:37তারা চায় যে, তারা বের হবে জাহান্নাম থেকে; অথচ তারা তা থেকে বের হতে পারবে না, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি।
وَٱلسَّارِقُ وَٱلسَّارِقَةُ فَٱقۡطَعُوٓاْ أَيۡدِيَهُمَا جَزَآءَۢ بِمَا كَسَبَا نَكَٰلٗا مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٞ
Open ayah 5:38পুরুষ চোর ও নারী চোর, অতঃপর তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের প্রতিফলস্বরূপ ও আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে; আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
فَمَن تَابَ مِنۢ بَعۡدِ ظُلۡمِهِۦ وَأَصۡلَحَ فَإِنَّ ٱللَّهَ يَتُوبُ عَلَيۡهِۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ
Open ayah 5:39তবে যে তাওবা করে তার সীমালঙ্ঘনের পর এবং নিজেকে সংশোধন করে নেয়, নিশ্চয়ই আল্লাহ তার তাওবা কবুল করেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।
أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ يُعَذِّبُ مَن يَشَآءُ وَيَغۡفِرُ لِمَن يَشَآءُۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 5:40তুমি কি জানো না, নিশ্চয়ই আল্লাহ, তাঁর জন্যই আসমানসমূহ ও যমিনের আধিপত্য। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাকে ইচ্ছা ক্ষমা করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান।
۞يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ لَا يَحۡزُنكَ ٱلَّذِينَ يُسَٰرِعُونَ فِي ٱلۡكُفۡرِ مِنَ ٱلَّذِينَ قَالُوٓاْ ءَامَنَّا بِأَفۡوَٰهِهِمۡ وَلَمۡ تُؤۡمِن قُلُوبُهُمۡۛ وَمِنَ ٱلَّذِينَ هَادُواْۛ سَمَّٰعُونَ لِلۡكَذِبِ سَمَّٰعُونَ لِقَوۡمٍ ءَاخَرِينَ لَمۡ يَأۡتُوكَۖ يُحَرِّفُونَ ٱلۡكَلِمَ مِنۢ بَعۡدِ مَوَاضِعِهِۦۖ يَقُولُونَ إِنۡ أُوتِيتُمۡ هَٰذَا فَخُذُوهُ وَإِن لَّمۡ تُؤۡتَوۡهُ فَٱحۡذَرُواْۚ وَمَن يُرِدِ ٱللَّهُ فِتۡنَتَهُۥ فَلَن تَمۡلِكَ لَهُۥ مِنَ ٱللَّهِ شَيۡـًٔاۚ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَمۡ يُرِدِ ٱللَّهُ أَن يُطَهِّرَ قُلُوبَهُمۡۚ لَهُمۡ فِي ٱلدُّنۡيَا خِزۡيٞۖ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابٌ عَظِيمٞ
Open ayah 5:41হে রাসূল, তাদের কৃতকর্ম তোমাকে যেন দুঃখ না দেয়, যারা দ্রুত কুফুরের দিকে ধাবিত হয়; তারা মুখে বলে, ‘ আমরা ঈমান এনেছি, ’ অথচ তাদের অন্তর ঈমান আনেনি। এবং ইয়াহূদিদের মধ্যে যারা মিথ্যা শ্রবণে অধিক আগ্রহী, তোমার নিকট আসেনি এমন এক ভিন্ন দলের প্রতি যারা কান পেতে থাকে, শব্দগুলো যথাযথ সুবিন্যস্ত থাকার পরও তারা সেগুলোকে বিকৃত করে। তারা বলে, ‘ যদি এমন বিধান দেওয়া হয় তবে তা গ্রহণ করো আর অনুরূপ না দেওয়া হয় তবে তা বর্জন করো। ’ আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান, তবে তার জন্য কখনো তুমি আল্লাহর কাছে কিছু করতে সক্ষম হবে না। এরাই তারা, যাদের অন্তর আল্লাহ বিশুদ্ধ করতে চান না। তাদের জন্য রয়েছে পার্থিব জীবনে লাঞ্ছনা এবং পরকালে মহাশাস্তি।
سَمَّٰعُونَ لِلۡكَذِبِ أَكَّٰلُونَ لِلسُّحۡتِۚ فَإِن جَآءُوكَ فَٱحۡكُم بَيۡنَهُمۡ أَوۡ أَعۡرِضۡ عَنۡهُمۡۖ وَإِن تُعۡرِضۡ عَنۡهُمۡ فَلَن يَضُرُّوكَ شَيۡـٔٗاۖ وَإِنۡ حَكَمۡتَ فَٱحۡكُم بَيۡنَهُم بِٱلۡقِسۡطِۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُقۡسِطِينَ
Open ayah 5:42তারা মিথ্যা শ্রবণে অধিক আগ্রহী, হারাম ভক্ষণে অধিক আসক্ত; অতএব, যদি তারা তোমার কাছে আসে, তবে তুমি তাদের মধ্যে ফায়সালা করো অথবা তাদেরকে উপেক্ষা করো। যদি তাদেরকে উপেক্ষা করো, তবে তারা কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি ফায়সালা করো, তবে ন্যায়ভাবে ফায়সালা করো। নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচারকারীদের ভালোবাসেন।
وَكَيۡفَ يُحَكِّمُونَكَ وَعِندَهُمُ ٱلتَّوۡرَىٰةُ فِيهَا حُكۡمُ ٱللَّهِ ثُمَّ يَتَوَلَّوۡنَ مِنۢ بَعۡدِ ذَٰلِكَۚ وَمَآ أُوْلَٰٓئِكَ بِٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 5:43তারা তোমাকে কীভাবে বিচারক মানবে, অথচ তাদের কাছে রয়েছে তাওরাত? তাতে আছে আল্লাহর নির্দেশ, এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা মোটেও মু’মিন নয়।
إِنَّآ أَنزَلۡنَا ٱلتَّوۡرَىٰةَ فِيهَا هُدٗى وَنُورٞۚ يَحۡكُمُ بِهَا ٱلنَّبِيُّونَ ٱلَّذِينَ أَسۡلَمُواْ لِلَّذِينَ هَادُواْ وَٱلرَّبَّٰنِيُّونَ وَٱلۡأَحۡبَارُ بِمَا ٱسۡتُحۡفِظُواْ مِن كِتَٰبِ ٱللَّهِ وَكَانُواْ عَلَيۡهِ شُهَدَآءَۚ فَلَا تَخۡشَوُاْ ٱلنَّاسَ وَٱخۡشَوۡنِ وَلَا تَشۡتَرُواْ بِـَٔايَٰتِي ثَمَنٗا قَلِيلٗاۚ وَمَن لَّمۡ يَحۡكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَٰفِرُونَ
Open ayah 5:44নিশ্চয়ই আমি তাওরাত অবতীর্ণ করেছি, তাতে রয়েছে হিদায়াত ও আলো; তার মাধ্যমে ইয়াহূদিদের ফায়সালা দিত অনুগত নবি, রব্বানি ও আলেমরা; কেননা, তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক বানানো হয়েছিল, আর তারা ছিল তার ওপরে সাক্ষী। অতএব, তোমরা মানুষকে ভয় করো না বরং আমাকে ভয় করো এবং তোমরা আমার আয়াতগুলো স্বল্পমূল্যে বিক্রয় করো না। আল্লাহ যা অবতীর্ণ করেছেন, যারা তা অনুযায়ী ফায়সালা করে না, তারাই কাফির।
وَكَتَبۡنَا عَلَيۡهِمۡ فِيهَآ أَنَّ ٱلنَّفۡسَ بِٱلنَّفۡسِ وَٱلۡعَيۡنَ بِٱلۡعَيۡنِ وَٱلۡأَنفَ بِٱلۡأَنفِ وَٱلۡأُذُنَ بِٱلۡأُذُنِ وَٱلسِّنَّ بِٱلسِّنِّ وَٱلۡجُرُوحَ قِصَاصٞۚ فَمَن تَصَدَّقَ بِهِۦ فَهُوَ كَفَّارَةٞ لَّهُۥۚ وَمَن لَّمۡ يَحۡكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ
Open ayah 5:45আমি তাতে তাদের ওপর আবশ্যক করেছি যে, নিশ্চয়ই প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত এবং আঘাতের বিনিময়ে সম-আঘাত। অতঃপর যে তা ক্ষমা করে, তবে তা তার পাপমোচনকারী। আল্লাহ যা অবতীর্ণ করেছেন, যারা তা অনুযায়ী ফায়সালা করে না, তারাই সীমালঙ্ঘনকারী।
وَقَفَّيۡنَا عَلَىٰٓ ءَاثَٰرِهِم بِعِيسَى ٱبۡنِ مَرۡيَمَ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ مِنَ ٱلتَّوۡرَىٰةِۖ وَءَاتَيۡنَٰهُ ٱلۡإِنجِيلَ فِيهِ هُدٗى وَنُورٞ وَمُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ مِنَ ٱلتَّوۡرَىٰةِ وَهُدٗى وَمَوۡعِظَةٗ لِّلۡمُتَّقِينَ
Open ayah 5:46আমি তাদের পরে মারইয়াম-তনয় ঈসাকে প্রেরণ করেছি, তার সামনে তাওরাতের যা-কিছু বিদ্যমান তার স ত্যা য়নকারীরূপে। আমি তাকে ইনজীল প্রদান করেছি, তাতে রয়েছে হিদায়াত ও আলো এবং তার সামনে তাওরাতের যা-কিছু বিদ্যমান তার স ত্যা য়নকারীরূপে; আর তা মুত্তাকিদের জন্য হিদায়াত ও উপদেশ।
وَلۡيَحۡكُمۡ أَهۡلُ ٱلۡإِنجِيلِ بِمَآ أَنزَلَ ٱللَّهُ فِيهِۚ وَمَن لَّمۡ يَحۡكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ
Open ayah 5:47আর ইনজীলের অধিকারীদের উচিত, আল্লাহ তাতে যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী ফায়সালা করা। আর আল্লাহ যা অবতীর্ণ করেছেন, যারা তা অনুযায়ী ফায়সালা করে না, তারাই ফাসিক।
وَأَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ مِنَ ٱلۡكِتَٰبِ وَمُهَيۡمِنًا عَلَيۡهِۖ فَٱحۡكُم بَيۡنَهُم بِمَآ أَنزَلَ ٱللَّهُۖ وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَهُمۡ عَمَّا جَآءَكَ مِنَ ٱلۡحَقِّۚ لِكُلّٖ جَعَلۡنَا مِنكُمۡ شِرۡعَةٗ وَمِنۡهَاجٗاۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَجَعَلَكُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَلَٰكِن لِّيَبۡلُوَكُمۡ فِي مَآ ءَاتَىٰكُمۡۖ فَٱسۡتَبِقُواْ ٱلۡخَيۡرَٰتِۚ إِلَى ٱللَّهِ مَرۡجِعُكُمۡ جَمِيعٗا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ
Open ayah 5:48আমি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি সত্যসহ, যা তার সামনে আছে তার সত্যায়নকারী এবং তার বিষয়বস্তুর রক্ষণাবেক্ষণকারী হিসেবে। অতএব, আল্লাহ তোমার প্রতি যা অবতীর্ণ করেছেন, তা অনুযায়ী তাদের মাঝে ফায়সালা করো এবং তোমার নিকট যে মহাসত্য এসেছে তা ছেড়ে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। আমি তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারণ করেছি শরিয়াত ও সরলপন্থা। যদি আল্লাহ চাইতেন, তবে তোমাদের সবাইকে এক উম্মাত করে দিতেন, কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন সে বিষয়ে তোমাদের পরীক্ষা করবেন। অতএব, তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। আল্লাহর কাছেই তোমাদের সবার প্রত্যাবর্তনস্থল। অতঃপর তিনি তোমাদেরকে অবহিত করবেন সে বিষয়, যাতে তোমরা মতবিরোধ করছিলে।
وَأَنِ ٱحۡكُم بَيۡنَهُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَهُمۡ وَٱحۡذَرۡهُمۡ أَن يَفۡتِنُوكَ عَنۢ بَعۡضِ مَآ أَنزَلَ ٱللَّهُ إِلَيۡكَۖ فَإِن تَوَلَّوۡاْ فَٱعۡلَمۡ أَنَّمَا يُرِيدُ ٱللَّهُ أَن يُصِيبَهُم بِبَعۡضِ ذُنُوبِهِمۡۗ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلنَّاسِ لَفَٰسِقُونَ
Open ayah 5:49আর তুমি তাদের মাঝে আল্লাহ যা অবর্তীণ করেছেন সে অনুযায়ী ফায়সালা করো, তাদের প্রবৃত্তির অনুসরণ করো না এবং তাদের থেকে সতর্ক থাকো যেন তারা তোমাকে এমন কোনো অংশ থেকে বিচ্যুত না করে, যা আল্লাহ তোমার প্রতি অবতীর্ণ করেছেন। অতএব, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে জেনে রেখো, আল্লাহ তাদেরকে বিপদে আক্রান্ত করবেন তাদের কিছু পাপের কারণে। আর নিশ্চয়ই বহু সংখ্যক মানুষ অবশ্যই পাপাচারী।
أَفَحُكۡمَ ٱلۡجَٰهِلِيَّةِ يَبۡغُونَۚ وَمَنۡ أَحۡسَنُ مِنَ ٱللَّهِ حُكۡمٗا لِّقَوۡمٖ يُوقِنُونَ
Open ayah 5:50তারা কি জাহেলি যুগের ফায়সালা কামনা করে? আর কে আছে বিধান দানে আল্লাহ অপেক্ষা উত্তম বিশ্বাসী সম্প্রদায়ের জন্য?
۞يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ ٱلۡيَهُودَ وَٱلنَّصَٰرَىٰٓ أَوۡلِيَآءَۘ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٖۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمۡ فَإِنَّهُۥ مِنۡهُمۡۗ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 5:51হে মু ’ মিনগণ, তোমরা ইয়াহূদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না; তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু বানাবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের হিদায়াত দান করেন না।
فَتَرَى ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ يُسَٰرِعُونَ فِيهِمۡ يَقُولُونَ نَخۡشَىٰٓ أَن تُصِيبَنَا دَآئِرَةٞۚ فَعَسَى ٱللَّهُ أَن يَأۡتِيَ بِٱلۡفَتۡحِ أَوۡ أَمۡرٖ مِّنۡ عِندِهِۦ فَيُصۡبِحُواْ عَلَىٰ مَآ أَسَرُّواْ فِيٓ أَنفُسِهِمۡ نَٰدِمِينَ
Open ayah 5:52তাই তুমি তাদেরকে দেখবে যাদের অন্তরে রোগ রয়েছে, তারা দ্রুত তাদেরই দিকে ধাবিত হয়; তারা বলে, ‘আমরা আশঙ্কা করি যে, আমাদের ওপর কোনো ভাগ্য বিপর্যয় পতিত হবে।’ অতএব, হতে পারে আল্লাহ বিজয় অথবা নিজের পক্ষ থেকে এমন কোনো বিষয় দান করবেন, ফলে তারা স্বীয় গোপন মনোভাবের জন্য অনুতপ্ত হবে।
وَيَقُولُ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَهَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ إِنَّهُمۡ لَمَعَكُمۡۚ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فَأَصۡبَحُواْ خَٰسِرِينَ
Open ayah 5:53মু ’ মিনরা বলবে, ‘এরাই কি তারা, যারা আল্লাহর নামে দৃঢ় প্রতিজ্ঞা করত যে, নিশ্চয়ই তারা তোমাদের সাথে আছে? ’ তাদের কর্মসমূহ নষ্ট হয়ে গেছে; ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ مَن يَرۡتَدَّ مِنكُمۡ عَن دِينِهِۦ فَسَوۡفَ يَأۡتِي ٱللَّهُ بِقَوۡمٖ يُحِبُّهُمۡ وَيُحِبُّونَهُۥٓ أَذِلَّةٍ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ أَعِزَّةٍ عَلَى ٱلۡكَٰفِرِينَ يُجَٰهِدُونَ فِي سَبِيلِ ٱللَّهِ وَلَا يَخَافُونَ لَوۡمَةَ لَآئِمٖۚ ذَٰلِكَ فَضۡلُ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ
Open ayah 5:54হে মু ’ মিনগণ, তোমাদের মধ্যে যে স্বীয় দীন থেকে ফিরে যাবে, শীঘ্রই আল্লাহ এমন সম্প্রদায় আনবেন, যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাঁকে ভালোবাসবে; তারা মু ’ মিনদের প্রতি বিনম্র হবে এবং কাফিরদের প্রতি হবে কঠোর; তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো তিরস্কারকারীর তিরস্কারে ভয় পাবে না। এটা আল্লাহর অনুগ্রহ। তিনি যাকে ই চ্ছা দান করেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।
إِنَّمَا وَلِيُّكُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَٱلَّذِينَ ءَامَنُواْ ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَهُمۡ رَٰكِعُونَ
Open ayah 5:55তোমাদের বন্ধু তো আল্লাহ ও তাঁর রাসূল এবং মু ’ মিনগণ—যারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে এ অবস্থায় যে, তারা বিনীত।
وَمَن يَتَوَلَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَٱلَّذِينَ ءَامَنُواْ فَإِنَّ حِزۡبَ ٱللَّهِ هُمُ ٱلۡغَٰلِبُونَ
Open ayah 5:56আর যারা আল্লাহ ও তাঁর রাসূল এবং মু ’ মিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাই আল্লাহর দল এবং তারাই বিজয়ী।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ دِينَكُمۡ هُزُوٗا وَلَعِبٗا مِّنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ وَٱلۡكُفَّارَ أَوۡلِيَآءَۚ وَٱتَّقُواْ ٱللَّهَ إِن كُنتُم مُّؤۡمِنِينَ
Open ayah 5:57হে মু ’ মিনগণ, তোমরা তাদেরকে (বন্ধুরূপে) গ্রহণ করো না, যারা গ্রহণ করেছে তোমাদের দীনকে উপহাস ও খেলা হিসেবে, কিতাবিদের মধ্য থেকে তাদেরকে এবং অন্যান্য কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আর তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মু ’ মিন হও।
وَإِذَا نَادَيۡتُمۡ إِلَى ٱلصَّلَوٰةِ ٱتَّخَذُوهَا هُزُوٗا وَلَعِبٗاۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَعۡقِلُونَ
Open ayah 5:58আর যখন তোমরা সালাতের জন্য আহ্বান করো, তখন তারা তাকে উপহাস ও খেলা হিসেবে গ্রহণ করে—এ কারণে যে, তারা বোধ-বুদ্ধি রাখে না।
قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ هَلۡ تَنقِمُونَ مِنَّآ إِلَّآ أَنۡ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيۡنَا وَمَآ أُنزِلَ مِن قَبۡلُ وَأَنَّ أَكۡثَرَكُمۡ فَٰسِقُونَ
Open ayah 5:59হে কিতাবিরা, তোমরা কি আমাদের থেকে শুধু একারণে প্রতিশোধ নিচ্ছ যে, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমাদের ওপর অবতীর্ণ কিতাবের প্রতি এবং যা পূর্বে অবতীর্ণ করা হয়েছে; আর তোমাদের অধিকাংশই ফাসিক।
قُلۡ هَلۡ أُنَبِّئُكُم بِشَرّٖ مِّن ذَٰلِكَ مَثُوبَةً عِندَ ٱللَّهِۚ مَن لَّعَنَهُ ٱللَّهُ وَغَضِبَ عَلَيۡهِ وَجَعَلَ مِنۡهُمُ ٱلۡقِرَدَةَ وَٱلۡخَنَازِيرَ وَعَبَدَ ٱلطَّٰغُوتَۚ أُوْلَٰٓئِكَ شَرّٞ مَّكَانٗا وَأَضَلُّ عَن سَوَآءِ ٱلسَّبِيلِ
Open ayah 5:60বলো, ‘আমি কি তোমাদের অবগত করব, আল্লাহর নিকট পরিণতির দিক থেকে এরচেয়ে বেশি নিকৃষ্টতর ব্যাপারে? যাদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন, যাদের প্রতি তিনি ক্রোধান্বিত হয়েছেন, যাদের কতককে বানর ও শূকরে রূপান্তরিত করে দিয়েছেন এবং যারা তাগূতের আরাধনা করেছে, তারাই মর্যাদার দিক দিয়ে নিকৃষ্টতর এবং সরল পথ থেকে অধিক ভ্রষ্টতায় নিপতিত।’
وَإِذَا جَآءُوكُمۡ قَالُوٓاْ ءَامَنَّا وَقَد دَّخَلُواْ بِٱلۡكُفۡرِ وَهُمۡ قَدۡ خَرَجُواْ بِهِۦۚ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا كَانُواْ يَكۡتُمُونَ
Open ayah 5:61যখন তারা তোমাদের কাছে আসে তখন বলে, ‘আমরা বিশ্বাস স্থাপন করেছি।’ অথচ তারা কুফর নিয়ে এসেছিল এবং কুফর নিয়েই প্রস্থান করেছে। আর আল্লাহ খুব জানেন যা তারা গোপন করত।
وَتَرَىٰ كَثِيرٗا مِّنۡهُمۡ يُسَٰرِعُونَ فِي ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَأَكۡلِهِمُ ٱلسُّحۡتَۚ لَبِئۡسَ مَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 5:62আর তুমি তাদের অনেককে দেখবে যে, পাপ কাজে, সীমালঙ্ঘনে এবং হারাম ভক্ষণে দ্রুত ধাবিত হয়; তারা যা করে তা অত্যন্ত মন্দ কাজ।
لَوۡلَا يَنۡهَىٰهُمُ ٱلرَّبَّٰنِيُّونَ وَٱلۡأَحۡبَارُ عَن قَوۡلِهِمُ ٱلۡإِثۡمَ وَأَكۡلِهِمُ ٱلسُّحۡتَۚ لَبِئۡسَ مَا كَانُواْ يَصۡنَعُونَ
Open ayah 5:63রাব্বানিরা ও আলিমরা কেন তাদেরকে পাপ কথা বলতে এবং হারাম ভক্ষণ করতে নিষেধ করে না? তারা যা করে তা খুবই মন্দ কাজ।
وَقَالَتِ ٱلۡيَهُودُ يَدُ ٱللَّهِ مَغۡلُولَةٌۚ غُلَّتۡ أَيۡدِيهِمۡ وَلُعِنُواْ بِمَا قَالُواْۘ بَلۡ يَدَاهُ مَبۡسُوطَتَانِ يُنفِقُ كَيۡفَ يَشَآءُۚ وَلَيَزِيدَنَّ كَثِيرٗا مِّنۡهُم مَّآ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَ طُغۡيَٰنٗا وَكُفۡرٗاۚ وَأَلۡقَيۡنَا بَيۡنَهُمُ ٱلۡعَدَٰوَةَ وَٱلۡبَغۡضَآءَ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِۚ كُلَّمَآ أَوۡقَدُواْ نَارٗا لِّلۡحَرۡبِ أَطۡفَأَهَا ٱللَّهُۚ وَيَسۡعَوۡنَ فِي ٱلۡأَرۡضِ فَسَادٗاۚ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلۡمُفۡسِدِينَ
Open ayah 5:64আর ইয়াহূদিরা বলে, ‘আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে; তাদেরই হাত বন্ধ। এ কথার কারণে তারা অভিশপ্ত হয়েছে; বরং তাঁর উভয় হাত উন্মুক্ত।’ তিনি যেরূপ ইচ্ছা, ব্যয় করেন। তোমার প্রতি পালনকর্তার পক্ষ থেকে যে কালাম অবতীর্ণ করা হয়েছে, তার কারণে তাদের অনেকের অবাধ্যতা ও কুফর বৃদ্ধি পাবে। আমি তাদের পরস্পরের মধ্যে কিয়ামাত পর্যন্ত শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিয়েছি। তারা যখনই যুদ্ধের আগুন প্রজ্বলিত করে, আল্লাহ তা নির্বাপিত করে দেন। তারা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টিতে সচেষ্ট থাকে। আল্লাহ অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না।
وَلَوۡ أَنَّ أَهۡلَ ٱلۡكِتَٰبِ ءَامَنُواْ وَٱتَّقَوۡاْ لَكَفَّرۡنَا عَنۡهُمۡ سَيِّـَٔاتِهِمۡ وَلَأَدۡخَلۡنَٰهُمۡ جَنَّٰتِ ٱلنَّعِيمِ
Open ayah 5:65আর যদি আহলে কিতাবরা বিশ্বাস স্থাপন করত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের মন্দ বিষয়সমূহ ক্ষমা করে দিতাম এবং তাদেরকে নিয়ামাতের উদ্যানসমূহে প্রবেশ করাতাম।
وَلَوۡ أَنَّهُمۡ أَقَامُواْ ٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَ وَمَآ أُنزِلَ إِلَيۡهِم مِّن رَّبِّهِمۡ لَأَكَلُواْ مِن فَوۡقِهِمۡ وَمِن تَحۡتِ أَرۡجُلِهِمۚ مِّنۡهُمۡ أُمَّةٞ مُّقۡتَصِدَةٞۖ وَكَثِيرٞ مِّنۡهُمۡ سَآءَ مَا يَعۡمَلُونَ
Open ayah 5:66তারা যদি তাওরাত, ইনজীল এবং যা তাদের রবের পক্ষ থেকে তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, তা পুরোপুরি পালন করত, তবে তারা ওপর থেকে এবং পায়ের নিচ থেকে আহার্য পেত। তাদের কিছু সংখ্যক লোক সৎপথের অনুগামী এবং অনেকেই মন্দ কাজ করে যাচ্ছে।
۞يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ بَلِّغۡ مَآ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَۖ وَإِن لَّمۡ تَفۡعَلۡ فَمَا بَلَّغۡتَ رِسَالَتَهُۥۚ وَٱللَّهُ يَعۡصِمُكَ مِنَ ٱلنَّاسِۗ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡكَٰفِرِينَ
Open ayah 5:67হে রাসূল, তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, তা পৌঁছে দাও। আর যদি তুমি এরূপ না করো, তবে তুমি তাঁর পয়গাম কিছুই পৌঁছালে না। আল্লাহ তোমাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে পথপ্রদর্শন করেন না।
قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لَسۡتُمۡ عَلَىٰ شَيۡءٍ حَتَّىٰ تُقِيمُواْ ٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَ وَمَآ أُنزِلَ إِلَيۡكُم مِّن رَّبِّكُمۡۗ وَلَيَزِيدَنَّ كَثِيرٗا مِّنۡهُم مَّآ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَ طُغۡيَٰنٗا وَكُفۡرٗاۖ فَلَا تَأۡسَ عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ
Open ayah 5:68তুমি বলো, ‘হে আহলে কিতাবরা, তোমরা কোনো কিছুর ওপর প্রতিষ্ঠিত নও, যতক্ষণ না তোমরা তাওরাত, ইনজীল এবং যে গ্রন্থ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, তা পুরোপুরি পালন না করো।’ তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা অবর্তীণ হয়েছে, তার কারণে তাদের অনেকের অবাধ্যতা ও কুফুরি বৃদ্ধি পাবে। অতএব, এ কাফির সম্প্রদায়ের জন্য দুঃখ করো না।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَادُواْ وَٱلصَّٰبِـُٔونَ وَٱلنَّصَٰرَىٰ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَعَمِلَ صَٰلِحٗا فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
Open ayah 5:69নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ইয়াহূদি , সাবিঈ বা খ্রিস্টান, তাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে—আল্লাহর প্রতি, কিয়ামাতের প্রতি এবং সৎকর্ম সম্পাদন করে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না।
لَقَدۡ أَخَذۡنَا مِيثَٰقَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَأَرۡسَلۡنَآ إِلَيۡهِمۡ رُسُلٗاۖ كُلَّمَا جَآءَهُمۡ رَسُولُۢ بِمَا لَا تَهۡوَىٰٓ أَنفُسُهُمۡ فَرِيقٗا كَذَّبُواْ وَفَرِيقٗا يَقۡتُلُونَ
Open ayah 5:70আমি বনি ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক রাসূল প্রেরণ করেছিলাম। যখনই তাদের কাছে কোনো রাসূল এমন প্রত্যাদেশ নিয়ে আসত যা তাদের মনঃপূত হতো না, তখন তাদের অনেকের প্রতি তারা মিথ্যারোপ করত এবং অনেককে হত্যা করে ফেলত।
وَحَسِبُوٓاْ أَلَّا تَكُونَ فِتۡنَةٞ فَعَمُواْ وَصَمُّواْ ثُمَّ تَابَ ٱللَّهُ عَلَيۡهِمۡ ثُمَّ عَمُواْ وَصَمُّواْ كَثِيرٞ مِّنۡهُمۡۚ وَٱللَّهُ بَصِيرُۢ بِمَا يَعۡمَلُونَ
Open ayah 5:71তারা ধারণা করেছে যে, কোনো অনিষ্ট হবে না; ফলে তারা আরও অন্ধ ও বধির হয়ে গেল। অতঃপর আল্লাহ তাদের তাওবা কবুল করলেন। এরপরও তাদের অধিকাংশই অন্ধ ও বধির হয়ে রইল। আল্লাহ দেখেন তারা যা কিছু করে।
لَقَدۡ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡمَسِيحُ ٱبۡنُ مَرۡيَمَۖ وَقَالَ ٱلۡمَسِيحُ يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱعۡبُدُواْ ٱللَّهَ رَبِّي وَرَبَّكُمۡۖ إِنَّهُۥ مَن يُشۡرِكۡ بِٱللَّهِ فَقَدۡ حَرَّمَ ٱللَّهُ عَلَيۡهِ ٱلۡجَنَّةَ وَمَأۡوَىٰهُ ٱلنَّارُۖ وَمَا لِلظَّٰلِمِينَ مِنۡ أَنصَارٖ
Open ayah 5:72নিশ্চয়ই তারা কুফুরি করেছে, যারা বলে, ‘ মারইয়াম-তনয় মাসীহ-ই আল্লাহ; ’ অথচ মাসীহ বলে, ‘হে বনি ইসরাঈল, তোমরা আল্লাহর ইবাদাত করো, যিনি আমার রব এবং তোমাদেরও রব। ’ নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হয় জাহান্নাম। যালিমদের কোনো সাহায্যকারী নেই।
لَّقَدۡ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ ثَالِثُ ثَلَٰثَةٖۘ وَمَا مِنۡ إِلَٰهٍ إِلَّآ إِلَٰهٞ وَٰحِدٞۚ وَإِن لَّمۡ يَنتَهُواْ عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡهُمۡ عَذَابٌ أَلِيمٌ
Open ayah 5:73নিশ্চয়ই তারা কাফির, যারা বলে, ‘ আল্লাহ তিনের এক; ’ অথচ এক উপাস্য ছাড়া কোনো উপাস্য নেই। যদি তারা স্বীয় উক্তি থেকে নিবৃত্ত না হয়, তবে তাদের মধ্যে যারা কুফুরিতে অটল থাকবে, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে।
أَفَلَا يَتُوبُونَ إِلَى ٱللَّهِ وَيَسۡتَغۡفِرُونَهُۥۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 5:74তবে কি তারা আল্লাহর কাছে তাওবা এবং ক্ষমাপ্রার্থনা করবে না? আল্লাহ যে ক্ষমাশীল, দয়ালু।
مَّا ٱلۡمَسِيحُ ٱبۡنُ مَرۡيَمَ إِلَّا رَسُولٞ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِ ٱلرُّسُلُ وَأُمُّهُۥ صِدِّيقَةٞۖ كَانَا يَأۡكُلَانِ ٱلطَّعَامَۗ ٱنظُرۡ كَيۡفَ نُبَيِّنُ لَهُمُ ٱلۡأٓيَٰتِ ثُمَّ ٱنظُرۡ أَنَّىٰ يُؤۡفَكُونَ
Open ayah 5:75মারইয়াম-তনয় মাসীহ রাসূল ছাড়া আর কিছু নয়। তার পূর্বে অনেক রাসূল অতিক্রান্ত হয়েছে আর তার মাতা একজন সত্যবাদিনী। তারা উভয়েই খাবার খেত। দেখো, আমি তাদের জন্য কেমন যুক্তি-প্রমাণ বর্ণনা করি; আবার দেখো, তারা উল্টা কোন দিকে যাচ্ছে!
قُلۡ أَتَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَمۡلِكُ لَكُمۡ ضَرّٗا وَلَا نَفۡعٗاۚ وَٱللَّهُ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
Open ayah 5:76বলো, ‘ তোমরা কি আল্লাহ ব্যতীত এমন কিছুর ইবাদাত করো, যা তোমাদের কোনো অপকার বা উপকার করার ক্ষমতা রাখে না? ’ অথচ আল্লাহ সব শোনেন ও সব জানেন।
قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لَا تَغۡلُواْ فِي دِينِكُمۡ غَيۡرَ ٱلۡحَقِّ وَلَا تَتَّبِعُوٓاْ أَهۡوَآءَ قَوۡمٖ قَدۡ ضَلُّواْ مِن قَبۡلُ وَأَضَلُّواْ كَثِيرٗا وَضَلُّواْ عَن سَوَآءِ ٱلسَّبِيلِ
Open ayah 5:77বলো, ‘ হে আহলে কিতাবরা, তোমরা স্বীয় ধর্মে অন্যায় বাড়াবাড়ি করো না এবং এতে ওই সম্প্রদায়ের প্রবৃত্তির অনুসরণ করো না যারা পূর্বে পথভ্রষ্ট হয়েছে এবং অনেককে পথভ্রষ্ট করেছে, আর তারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে। ’
لُعِنَ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۢ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ عَلَىٰ لِسَانِ دَاوُۥدَ وَعِيسَى ٱبۡنِ مَرۡيَمَۚ ذَٰلِكَ بِمَا عَصَواْ وَّكَانُواْ يَعۡتَدُونَ
Open ayah 5:78বনি ইসরাইলের মধ্যে যারা কুফরি করেছে, তাদেরকে দাঊদ ও মারইয়াম-তনয় ঈসার মুখে অভিসম্পাত করা হয়েছে। এটা একারণে যে, তারা অবাধ্যতা এবং সীমালঙ্ঘন করত।
كَانُواْ لَا يَتَنَاهَوۡنَ عَن مُّنكَرٖ فَعَلُوهُۚ لَبِئۡسَ مَا كَانُواْ يَفۡعَلُونَ
Open ayah 5:79তারা পরস্পরকে মন্দ কাজে নিষেধ করত না, যা তারা করত। তারা যা করত তা অবশ্যই মন্দ ছিল।
تَرَىٰ كَثِيرٗا مِّنۡهُمۡ يَتَوَلَّوۡنَ ٱلَّذِينَ كَفَرُواْۚ لَبِئۡسَ مَا قَدَّمَتۡ لَهُمۡ أَنفُسُهُمۡ أَن سَخِطَ ٱللَّهُ عَلَيۡهِمۡ وَفِي ٱلۡعَذَابِ هُمۡ خَٰلِدُونَ
Open ayah 5:80তুমি তাদের অনেককে দেখবে, কাফিরদের সাথে বন্ধুত্ব করে। তারা নিজেদের জন্য যা পাঠিয়েছে তা অবশ্যই মন্দ—তা এই যে, তাদের প্রতি আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন এবং তারা চিরকাল আযাবে থাকবে।
وَلَوۡ كَانُواْ يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلنَّبِيِّ وَمَآ أُنزِلَ إِلَيۡهِ مَا ٱتَّخَذُوهُمۡ أَوۡلِيَآءَ وَلَٰكِنَّ كَثِيرٗا مِّنۡهُمۡ فَٰسِقُونَ
Open ayah 5:81যদি তারা আল্লাহ, নবি এবং তার নিকট অবতীর্ণ বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করত, তবে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করত না; কিন্তু তাদের মধ্যে অনেকেই ফাসিক।
۞لَتَجِدَنَّ أَشَدَّ ٱلنَّاسِ عَدَٰوَةٗ لِّلَّذِينَ ءَامَنُواْ ٱلۡيَهُودَ وَٱلَّذِينَ أَشۡرَكُواْۖ وَلَتَجِدَنَّ أَقۡرَبَهُم مَّوَدَّةٗ لِّلَّذِينَ ءَامَنُواْ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّا نَصَٰرَىٰۚ ذَٰلِكَ بِأَنَّ مِنۡهُمۡ قِسِّيسِينَ وَرُهۡبَانٗا وَأَنَّهُمۡ لَا يَسۡتَكۡبِرُونَ
Open ayah 5:82অবশ্যই তুমি মানুষের মাঝে মু ’ মিনদের প্রতি ঘোরতর শত্রু হিসেবে পাবে ইয়াহূদি ও মুশরিকদের; আবার মু ’ মিনদের সাথে বন্ধুত্বে অধিক নিকটবর্তী পাবে তাদেরকে যারা বলে, ‘ আমরা খ্রিস্টান, ’ এর কারণ এই যে—খ্রিস্টানদের মধ্যে রয়েছে ধর্মযাজক, পুরোহিত এবং তারা অহংকার করে না।
وَإِذَا سَمِعُواْ مَآ أُنزِلَ إِلَى ٱلرَّسُولِ تَرَىٰٓ أَعۡيُنَهُمۡ تَفِيضُ مِنَ ٱلدَّمۡعِ مِمَّا عَرَفُواْ مِنَ ٱلۡحَقِّۖ يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱكۡتُبۡنَا مَعَ ٱلشَّٰهِدِينَ
Open ayah 5:83আর রাসূলের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, তারা যখন তা শোনে, তখন তুমি তাদের চোখ অশ্রুসিক্ত দেখতে পাবে; এ কারণে যে, তারা সত্য উপলব্ধি করতে পেরেছে। তারা বলে, ‘হে আমাদের রব, আমরা ঈমান এনেছি। অতএব, আমাদেরকেও সাক্ষ্যদানকারীদের অন্তর্ভুক্ত করো। ’
وَمَا لَنَا لَا نُؤۡمِنُ بِٱللَّهِ وَمَا جَآءَنَا مِنَ ٱلۡحَقِّ وَنَطۡمَعُ أَن يُدۡخِلَنَا رَبُّنَا مَعَ ٱلۡقَوۡمِ ٱلصَّٰلِحِينَ
Open ayah 5:84‘আমাদের কী হলো যে, আমরা আল্লাহর প্রতি এবং যে সত্য আমাদের কাছে এসেছে, তার প্রতি বিশ্বাস স্থাপন করব না এবং এ আশা করব না যে, আমদের রব আমাদেরকে সৎকর্মশীলদের মাঝে প্রবেশ করাবেন? ’
فَأَثَٰبَهُمُ ٱللَّهُ بِمَا قَالُواْ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَذَٰلِكَ جَزَآءُ ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 5:85অতঃপর তাদেরকে আল্লাহ এ উক্তির প্রতিদানস্বরূপ এমন উদ্যান দেবেন—যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হবে; তারা সেখানে চিরস্থায়ী হবে । এটাই সৎকর্মশীলদের প্রতিদান।
وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ
Open ayah 5:86যারা কুফুরি করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে, তারাই জাহান্নামের আধিবাসী।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُحَرِّمُواْ طَيِّبَٰتِ مَآ أَحَلَّ ٱللَّهُ لَكُمۡ وَلَا تَعۡتَدُوٓاْۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡمُعۡتَدِينَ
Open ayah 5:87হে মু’ মিনগণ, তোমরা ওইসব পবিত্র বস্তুগুলো হারাম করো না, যেগুলো আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন এবং সীমালঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না।
وَكُلُواْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ حَلَٰلٗا طَيِّبٗاۚ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِيٓ أَنتُم بِهِۦ مُؤۡمِنُونَ
Open ayah 5:88আল্লাহ তোমাদেরকে যেসব রিযিক দিয়েছেন, তা থেকে হালাল ও পবিত্র বস্তু খাও এবং আল্লাহকে ভয় করো, যাঁর প্রতি তোমরা ঈমান রাখো।
لَا يُؤَاخِذُكُمُ ٱللَّهُ بِٱللَّغۡوِ فِيٓ أَيۡمَٰنِكُمۡ وَلَٰكِن يُؤَاخِذُكُم بِمَا عَقَّدتُّمُ ٱلۡأَيۡمَٰنَۖ فَكَفَّٰرَتُهُۥٓ إِطۡعَامُ عَشَرَةِ مَسَٰكِينَ مِنۡ أَوۡسَطِ مَا تُطۡعِمُونَ أَهۡلِيكُمۡ أَوۡ كِسۡوَتُهُمۡ أَوۡ تَحۡرِيرُ رَقَبَةٖۖ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ ثَلَٰثَةِ أَيَّامٖۚ ذَٰلِكَ كَفَّٰرَةُ أَيۡمَٰنِكُمۡ إِذَا حَلَفۡتُمۡۚ وَٱحۡفَظُوٓاْ أَيۡمَٰنَكُمۡۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
Open ayah 5:89আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না তোমাদের অনর্থক শপথের জন্য; কিন্তু পাকড়াও করবেন ওই শপথের জন্য, যা তোমরা দৃঢ়ভাবে করো । অতএব, এর কাফফরা এই যে, দশজন দরিদ্রকে খাদ্য প্রদান করবে—মধ্যম শ্রেণির খাদ্য, যা তোমরা স্বীয় পরিবারকে দিয়ে থাকো; অথবা তাদেরকে বস্ত্র প্রদান করবে; অথবা একজন ক্রীতদাস কিংবা দাসী মুক্ত করে দেবে। যে ব্যক্তি সামর্থ্য রাখে না, সে তিন দিন সিয়াম পালন করবে। এটা কাফফারা তোমাদের শপথের, যখন শপথ করবে। তোমরা স্বীয় শপথসমূহ রক্ষা করো। এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বর্ণনা করেন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّمَا ٱلۡخَمۡرُ وَٱلۡمَيۡسِرُ وَٱلۡأَنصَابُ وَٱلۡأَزۡلَٰمُ رِجۡسٞ مِّنۡ عَمَلِ ٱلشَّيۡطَٰنِ فَٱجۡتَنِبُوهُ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ
Open ayah 5:90হে মু’ মিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক তিরসমূহ—এসব শয়তানের অপবিত্র কাজ। অতএব, এগুলো থেকে বেঁচে থাকো, যাতে তোমরা সফলকাম হও।
إِنَّمَا يُرِيدُ ٱلشَّيۡطَٰنُ أَن يُوقِعَ بَيۡنَكُمُ ٱلۡعَدَٰوَةَ وَٱلۡبَغۡضَآءَ فِي ٱلۡخَمۡرِ وَٱلۡمَيۡسِرِ وَيَصُدَّكُمۡ عَن ذِكۡرِ ٱللَّهِ وَعَنِ ٱلصَّلَوٰةِۖ فَهَلۡ أَنتُم مُّنتَهُونَ
Open ayah 5:91শয়তান তো চায় যে, মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করবে এবং আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদেরকে বিরত রাখবে। অতএব, তোমরা কি নিবৃত্ত হবে?
وَأَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ وَٱحۡذَرُواْۚ فَإِن تَوَلَّيۡتُمۡ فَٱعۡلَمُوٓاْ أَنَّمَا عَلَىٰ رَسُولِنَا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ
Open ayah 5:92তোমরা আল্লাহর আনুগত্য করো, আর আনুগত্য করো রাসূলের এবং সতর্ক হও; তবে যদি তোমরা বিমুখ হও, তবে জেনে রেখো, আমার রাসূলের দায়িত্ব স্পষ্টভাবে পৌঁছে দেওয়া।
لَيۡسَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جُنَاحٞ فِيمَا طَعِمُوٓاْ إِذَا مَا ٱتَّقَواْ وَّءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ ثُمَّ ٱتَّقَواْ وَّءَامَنُواْ ثُمَّ ٱتَّقَواْ وَّأَحۡسَنُواْۚ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 5:93যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তারা যা ভক্ষণ করেছে, সেজন্য তাদের কোনো পাপ নেই; যখন তারা তাকওয়া অবলম্বন করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, এরপর সংযত থাকে এবং ঈমান আনে, এরপর সংযত থাকে এবং ইহসান করে। আল্লাহ মুহসিনদের ভালোবাসেন।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَيَبۡلُوَنَّكُمُ ٱللَّهُ بِشَيۡءٖ مِّنَ ٱلصَّيۡدِ تَنَالُهُۥٓ أَيۡدِيكُمۡ وَرِمَاحُكُمۡ لِيَعۡلَمَ ٱللَّهُ مَن يَخَافُهُۥ بِٱلۡغَيۡبِۚ فَمَنِ ٱعۡتَدَىٰ بَعۡدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٞ
Open ayah 5:94হে মু ’ মিনগণ, আল্লাহ তোমাদেরকে এমন কিছু শিকারের মাধ্যমে পরীক্ষা করবেন, যা তোমাদের হাত ও বর্শাগুলোর নাগালে আসে, যাতে আল্লাহ জেনে নেন যে, কে তাকে না দেখেও ভয় করে। অতএব, এরপরও যে সীমালঙ্ঘন করবে, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَقۡتُلُواْ ٱلصَّيۡدَ وَأَنتُمۡ حُرُمٞۚ وَمَن قَتَلَهُۥ مِنكُم مُّتَعَمِّدٗا فَجَزَآءٞ مِّثۡلُ مَا قَتَلَ مِنَ ٱلنَّعَمِ يَحۡكُمُ بِهِۦ ذَوَا عَدۡلٖ مِّنكُمۡ هَدۡيَۢا بَٰلِغَ ٱلۡكَعۡبَةِ أَوۡ كَفَّٰرَةٞ طَعَامُ مَسَٰكِينَ أَوۡ عَدۡلُ ذَٰلِكَ صِيَامٗا لِّيَذُوقَ وَبَالَ أَمۡرِهِۦۗ عَفَا ٱللَّهُ عَمَّا سَلَفَۚ وَمَنۡ عَادَ فَيَنتَقِمُ ٱللَّهُ مِنۡهُۚ وَٱللَّهُ عَزِيزٞ ذُو ٱنتِقَامٍ
Open ayah 5:95হে মু’ মিনগণ, তোমরা ইহরাম অবস্থায় শিকার করো না। তোমাদের মধ্যে যে ইচ্ছাকৃতভাবে শিকার করবে, তার ওপর বিনিময় আবশ্যক হবে, অনুরূপ গৃহপালিত জন্তু। যার ফায়সালা করবে তোমাদের মধ্যকার দুজন ন্যায়পরায়ণ ব্যক্তি; বিনিময়ের জন্তুটি ‘হাদি’ হিসেবে কা’ বায় পৌঁছাতে হবে। অথবা তার ওপর কাফফারা আবশ্যক হবে কয়েকজন দরিদ্রকে খাওয়ানো অথবা তার সমপরিমাণ সিয়াম পালন করা, যাতে সে স্বীয় কৃতকর্মের প্রতিফল আস্বাদন করে। যা গত হয়ে গেছে, আল্লাহ তা ক্ষমা করেছেন। আর যে পুনরায় এমন করবে, আল্লাহ তার কাছ থেকে প্রতিশোধ নেবেন। আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণে সক্ষম।
أُحِلَّ لَكُمۡ صَيۡدُ ٱلۡبَحۡرِ وَطَعَامُهُۥ مَتَٰعٗا لَّكُمۡ وَلِلسَّيَّارَةِۖ وَحُرِّمَ عَلَيۡكُمۡ صَيۡدُ ٱلۡبَرِّ مَا دُمۡتُمۡ حُرُمٗاۗ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِيٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ
Open ayah 5:96তোমাদের জন্য সমুদ্রের শিকার ও খাদ্য হালাল করা হয়েছে তোমাদের এবং ভ্রমণকারীদের ভোগের জন্য। আর তোমরা মুহরিম থাকা পর্যন্ত তোমাদের জন্য হারাম করা হয়েছে স্থলভাগের শিকার। আল্লাহকে ভয় করো, যার কাছে তোমাদেরকে একত্রিত করা হবে।
۞جَعَلَ ٱللَّهُ ٱلۡكَعۡبَةَ ٱلۡبَيۡتَ ٱلۡحَرَامَ قِيَٰمٗا لِّلنَّاسِ وَٱلشَّهۡرَ ٱلۡحَرَامَ وَٱلۡهَدۡيَ وَٱلۡقَلَٰٓئِدَۚ ذَٰلِكَ لِتَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ وَأَنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ
Open ayah 5:97আল্লাহ সম্মানিত কা ‘ বা ঘর এবং সম্মানিত মাসসমূহ, ‘হাদি’ জন্তু ও গলায় মালা পরানো পশুকে মানুষের কল্যাণের জন্য বানিয়েছেন। এর কারণ হলো, যেন তোমরা জানতে পারো, নিশ্চয়ই আল্লাহ আসমান ও যমিনের সবকিছু জানেন এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ।
ٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ وَأَنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 5:98জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর এবং নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।
مَّا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلۡبَلَٰغُۗ وَٱللَّهُ يَعۡلَمُ مَا تُبۡدُونَ وَمَا تَكۡتُمُونَ
Open ayah 5:99রাসূলের দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া। আর আল্লাহ জানেন, যা কিছু তোমরা প্রকাশ্যে করো এবং যা কিছু গোপন করো।
قُل لَّا يَسۡتَوِي ٱلۡخَبِيثُ وَٱلطَّيِّبُ وَلَوۡ أَعۡجَبَكَ كَثۡرَةُ ٱلۡخَبِيثِۚ فَٱتَّقُواْ ٱللَّهَ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ
Open ayah 5:100বলো, ‘ অপবিত্র ও পবিত্র সমান নয়, যদিও অপবিত্রের আধিক্য তোমাকে মোহিত করে। অতএব, হে জ্ঞানী সম্প্রদায়, আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হও। ’
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَسۡـَٔلُواْ عَنۡ أَشۡيَآءَ إِن تُبۡدَ لَكُمۡ تَسُؤۡكُمۡ وَإِن تَسۡـَٔلُواْ عَنۡهَا حِينَ يُنَزَّلُ ٱلۡقُرۡءَانُ تُبۡدَ لَكُمۡ عَفَا ٱللَّهُ عَنۡهَاۗ وَٱللَّهُ غَفُورٌ حَلِيمٞ
Open ayah 5:101হে মু’ মিনগণ, এমন বিষয়াদি জিজ্ঞেস করো না, যা তোমাদের কাছে পরিব্যক্ত হলে তোমাদের খারাপ লাগবে। যদি কুরআন অবতরণকালে তোমরা এসব বিষয় জিজ্ঞেস করো, তবে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে। অতীত বিষয় আল্লাহ ক্ষমা করেছেন। আল্লাহ ক্ষমাশীল, সহনশীল।
قَدۡ سَأَلَهَا قَوۡمٞ مِّن قَبۡلِكُمۡ ثُمَّ أَصۡبَحُواْ بِهَا كَٰفِرِينَ
Open ayah 5:102অবশ্য তোমাদের পূর্বেও এক সম্প্রদায় এমন জিজ্ঞেস করেছিল। অতঃপর তারা এসব বিষয়ে অবিশ্বাসী হয়ে গেছে।
مَا جَعَلَ ٱللَّهُ مِنۢ بَحِيرَةٖ وَلَا سَآئِبَةٖ وَلَا وَصِيلَةٖ وَلَا حَامٖ وَلَٰكِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۖ وَأَكۡثَرُهُمۡ لَا يَعۡقِلُونَ
Open ayah 5:103আল্লাহ ‘বাহীরা’ ‘সায়িবা’ ‘ওয়াসীলা’ এবং ‘হামি’কে শারী ‘ আতসিদ্ধ করেননি; কিন্তু যারা কুফুরি করেছে, তারা আল্লাহর ওপর মিথ্যা অপবাদ আরোপ করে; তাদের অধিকাংশই বিবেক-বুদ্ধি রাখে না।
وَإِذَا قِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ إِلَىٰ مَآ أَنزَلَ ٱللَّهُ وَإِلَى ٱلرَّسُولِ قَالُواْ حَسۡبُنَا مَا وَجَدۡنَا عَلَيۡهِ ءَابَآءَنَآۚ أَوَلَوۡ كَانَ ءَابَآؤُهُمۡ لَا يَعۡلَمُونَ شَيۡـٔٗا وَلَا يَهۡتَدُونَ
Open ayah 5:104যখন তাদেরকে বলা হয়, ‘ আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসূলের দিকে এসো, ’ তখন তারা বলে, ‘ আমাদের জন্য তা-ই যথেষ্ট, যার ওপর আমরা আমাদের বাপ-দাদাকে পেয়েছি। ’ যদিও তাদের বাপ দাদারা কোনো জ্ঞান রাখত না এবং তারা হিদায়াতপ্রাপ্ত ছিল না। তবুও কি?
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ عَلَيۡكُمۡ أَنفُسَكُمۡۖ لَا يَضُرُّكُم مَّن ضَلَّ إِذَا ٱهۡتَدَيۡتُمۡۚ إِلَى ٱللَّهِ مَرۡجِعُكُمۡ جَمِيعٗا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 5:105হে মু’ মিনগণ, তোমাদের দায়িত্ব তোমাদের ওপর। যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের ক্ষতি করতে পারবে না, যখন তোমরা হিদায়াতের ওপর থাকবে। তোমাদের সকলকে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতে হবে। তখন তিনি তোমাদেরকে অবগত করবেন যা-কিছু তোমরা করতে।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ شَهَٰدَةُ بَيۡنِكُمۡ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ حِينَ ٱلۡوَصِيَّةِ ٱثۡنَانِ ذَوَا عَدۡلٖ مِّنكُمۡ أَوۡ ءَاخَرَانِ مِنۡ غَيۡرِكُمۡ إِنۡ أَنتُمۡ ضَرَبۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ فَأَصَٰبَتۡكُم مُّصِيبَةُ ٱلۡمَوۡتِۚ تَحۡبِسُونَهُمَا مِنۢ بَعۡدِ ٱلصَّلَوٰةِ فَيُقۡسِمَانِ بِٱللَّهِ إِنِ ٱرۡتَبۡتُمۡ لَا نَشۡتَرِي بِهِۦ ثَمَنٗا وَلَوۡ كَانَ ذَا قُرۡبَىٰ وَلَا نَكۡتُمُ شَهَٰدَةَ ٱللَّهِ إِنَّآ إِذٗا لَّمِنَ ٱلۡأٓثِمِينَ
Open ayah 5:106হে মু’ মিনগণ, যখন তোমাদের কারও নিকট মৃত্যু উপস্থিত হয়, তখন ওয়াসী য়্যাতের সময় তোমাদের মধ্যকার ন্যায়পরায়ণ দুজনকে সাক্ষী রেখো। যদি তোমরা দূরদেশে সফরে থাকো অতঃপর তোমাদের কাছে মৃত্যুর বিপদ পৌঁছে, যদি তোমরা সন্দেহ করো তবে উভয়কে সালাতের পর অপেক্ষমাণ রাখবে, অতঃপর উভয়েই আল্লাহর নামে শপথ করে বলবে, ‘ আমরা এর বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করব না, যদিও সে হয় নিকটজন। আর আমরা আল্লার সাক্ষ্য গোপন করব না, যদি করি তবে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব। ’
فَإِنۡ عُثِرَ عَلَىٰٓ أَنَّهُمَا ٱسۡتَحَقَّآ إِثۡمٗا فَـَٔاخَرَانِ يَقُومَانِ مَقَامَهُمَا مِنَ ٱلَّذِينَ ٱسۡتَحَقَّ عَلَيۡهِمُ ٱلۡأَوۡلَيَٰنِ فَيُقۡسِمَانِ بِٱللَّهِ لَشَهَٰدَتُنَآ أَحَقُّ مِن شَهَٰدَتِهِمَا وَمَا ٱعۡتَدَيۡنَآ إِنَّآ إِذٗا لَّمِنَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 5:107অতঃপর যদি এ মর্মে প্রকাশ পায় যে, তারা পাপে লিপ্ত হয়েছে, তাহলে তাদের মধ্যকার যাদের স্বার্থহানী ঘটেছে অন্য দুব্যক্তি প্রথমোক্ত দুজনের স্থলাভিষিক্ত হবে। অতঃপর তারা আল্লাহর নামে শপথ করে বলবে, ‘ অবশ্যই আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্য থেকে অধিক সত্য। আর আমরা সীমালঙ্ঘন করিনি। যদি করি, তাহলে অবশ্যই আমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ’
ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَن يَأۡتُواْ بِٱلشَّهَٰدَةِ عَلَىٰ وَجۡهِهَآ أَوۡ يَخَافُوٓاْ أَن تُرَدَّ أَيۡمَٰنُۢ بَعۡدَ أَيۡمَٰنِهِمۡۗ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱسۡمَعُواْۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ
Open ayah 5:108এটি নিকটতম উপায় যে, তারা সঠিকতর সাক্ষ্য নিয়ে আসবে, অথবা তারা ভয় করবে যে, তাদের শপথগুলোর পর পুনরায় শপথ করানো হবে। তোমরা আল্লাহকে ভয় করো এবং শোনো; আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত দেন না।
۞يَوۡمَ يَجۡمَعُ ٱللَّهُ ٱلرُّسُلَ فَيَقُولُ مَاذَآ أُجِبۡتُمۡۖ قَالُواْ لَا عِلۡمَ لَنَآۖ إِنَّكَ أَنتَ عَلَّٰمُ ٱلۡغُيُوبِ
Open ayah 5:109যেদিন আল্লাহ সব রাসূলকে একত্র করবেন, অতঃপর বলবেন, ‘ তেমাদেরকে কী উত্তর দেওয়া হয়েছিল? ’ তারা বলবে, ‘ আমাদের কোনো জ্ঞান নেই; নিশ্চয়ই আপনিই অদৃশ্যের বিষয়ে মহাজ্ঞানী। ’
إِذۡ قَالَ ٱللَّهُ يَٰعِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱذۡكُرۡ نِعۡمَتِي عَلَيۡكَ وَعَلَىٰ وَٰلِدَتِكَ إِذۡ أَيَّدتُّكَ بِرُوحِ ٱلۡقُدُسِ تُكَلِّمُ ٱلنَّاسَ فِي ٱلۡمَهۡدِ وَكَهۡلٗاۖ وَإِذۡ عَلَّمۡتُكَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَۖ وَإِذۡ تَخۡلُقُ مِنَ ٱلطِّينِ كَهَيۡـَٔةِ ٱلطَّيۡرِ بِإِذۡنِي فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيۡرَۢا بِإِذۡنِيۖ وَتُبۡرِئُ ٱلۡأَكۡمَهَ وَٱلۡأَبۡرَصَ بِإِذۡنِيۖ وَإِذۡ تُخۡرِجُ ٱلۡمَوۡتَىٰ بِإِذۡنِيۖ وَإِذۡ كَفَفۡتُ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ عَنكَ إِذۡ جِئۡتَهُم بِٱلۡبَيِّنَٰتِ فَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡهُمۡ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٞ
Open ayah 5:110স্মরণ করো, যখন আল্লাহ বলবেন, ‘ হে মারইয়াম-তনয় ঈসা, তোমার প্রতি ও তোমার মাতার প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো, যখন আমি তোমাকে রূহুল কুদস দ্বারা শক্তিশালী করেছি, তুমি মানুষের সাথে দোলনার মধ্যে থাকতেই এবং পরিণত বয়সে কথা বলতে; আর যখন আমি তোমাকে কিতাব, হিকমাত, তাওরাত ও ইনজীল শিক্ষা দিয়েছি; এবং যখন তুমি কাদামাটি দিয়ে পাখির মতো প্রতিকৃতি তৈরি করতে আমার আদেশে, অতঃপর তুমি তাতে ফুঁ দিতে, ফলে তা আমার আদেশে পাখি হয়ে যেত এবং তুমি আমার আদেশে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করতে, আর যখন আমার আদেশে মৃতদেরকে বের করতে (জীবিত করতে); আর যখন আমি বনি ইসরাঈলকে তোমার থেকে নিবৃত্ত রেখেছিলাম। আর যখন তুমি তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলে, অতঃপর তাদের মধ্যে যারা কুফুরি করেছে, তারা বলল, ‘ এটা প্রকাশ্য জাদু ছাড়া কিছুই নয়। ’
وَإِذۡ أَوۡحَيۡتُ إِلَى ٱلۡحَوَارِيِّـۧنَ أَنۡ ءَامِنُواْ بِي وَبِرَسُولِي قَالُوٓاْ ءَامَنَّا وَٱشۡهَدۡ بِأَنَّنَا مُسۡلِمُونَ
Open ayah 5:111আর যখন আমি হাওয়ারিদের মনে প্রেরণা দিলাম যে, ‘ আমার প্রতি এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো, ’ তখন তারা বলতে লাগল, ‘ আমরা ঈমান এনেছি এবং সাক্ষী থাকেন যে, আমরা মুসলিম। ’
إِذۡ قَالَ ٱلۡحَوَارِيُّونَ يَٰعِيسَى ٱبۡنَ مَرۡيَمَ هَلۡ يَسۡتَطِيعُ رَبُّكَ أَن يُنَزِّلَ عَلَيۡنَا مَآئِدَةٗ مِّنَ ٱلسَّمَآءِۖ قَالَ ٱتَّقُواْ ٱللَّهَ إِن كُنتُم مُّؤۡمِنِينَ
Open ayah 5:112যখন হাওয়ারিরা বলল, ‘ হে মারইয়াম-তনয় ঈসা, আপনার রব কি সক্ষম যে, আমাদের জন্য আকাশ থেকে খাদ্যভর্তি খাঞ্চা অবতরণ করবেন? ’ সে বলল, ‘ যদি তোমরা মু’মিন হও, তবে আল্লাহকে ভয় করো। ’
قَالُواْ نُرِيدُ أَن نَّأۡكُلَ مِنۡهَا وَتَطۡمَئِنَّ قُلُوبُنَا وَنَعۡلَمَ أَن قَدۡ صَدَقۡتَنَا وَنَكُونَ عَلَيۡهَا مِنَ ٱلشَّٰهِدِينَ
Open ayah 5:113তারা বলল, ‘ আমরা তা থেকে আহার করব, আমাদের অন্তর পরিতৃপ্ত করব; আর আমরা জেনে নেব যে, তুমি আমাদেরকে সত্য বলেছ এবং আমরা হব সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত। ’
قَالَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ ٱللَّهُمَّ رَبَّنَآ أَنزِلۡ عَلَيۡنَا مَآئِدَةٗ مِّنَ ٱلسَّمَآءِ تَكُونُ لَنَا عِيدٗا لِّأَوَّلِنَا وَءَاخِرِنَا وَءَايَةٗ مِّنكَۖ وَٱرۡزُقۡنَا وَأَنتَ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ
Open ayah 5:114মারইয়াম-পুত্র ঈসা বলল, ‘ হে আল্লাহ, আমাদের রব, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যভর্তি খাঞ্চা অবতরণ করান। তা আমাদের জন্য এবং আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য হবে খুশির উপলক্ষ্য এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন। আপনি আমাদেরকে রিযিক দান করেন; আপনিই শ্রেষ্ঠ রিযিকদাতা। ’
قَالَ ٱللَّهُ إِنِّي مُنَزِّلُهَا عَلَيۡكُمۡۖ فَمَن يَكۡفُرۡ بَعۡدُ مِنكُمۡ فَإِنِّيٓ أُعَذِّبُهُۥ عَذَابٗا لَّآ أُعَذِّبُهُۥٓ أَحَدٗا مِّنَ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 5:115আল্লাহ বললেন, ‘ নিশ্চয়ই আমি সে খাঞ্চা তোমাদের প্রতি অবতরণ করাব; অতঃপর যে এর পরেও অস্বীকার করবে, আমি তাকে এমন শাস্তি দেব, যে শাস্তি বিশ্বজগতের অপর কাউকে দেব না। ’
وَإِذۡ قَالَ ٱللَّهُ يَٰعِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ءَأَنتَ قُلۡتَ لِلنَّاسِ ٱتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيۡنِ مِن دُونِ ٱللَّهِۖ قَالَ سُبۡحَٰنَكَ مَا يَكُونُ لِيٓ أَنۡ أَقُولَ مَا لَيۡسَ لِي بِحَقٍّۚ إِن كُنتُ قُلۡتُهُۥ فَقَدۡ عَلِمۡتَهُۥۚ تَعۡلَمُ مَا فِي نَفۡسِي وَلَآ أَعۡلَمُ مَا فِي نَفۡسِكَۚ إِنَّكَ أَنتَ عَلَّٰمُ ٱلۡغُيُوبِ
Open ayah 5:116আর স্মরণ করো, যখন আল্লাহ বলবেন, ‘হে ঈসা ইবনু মারইয়াম, তুমি কি লোকদের বলেছিলে যে, আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাকে ইলাহরূপে গ্রহণ করো?’ ঈসা বলবে, ‘আপনি পবিত্র! আমার জন্য শোভা পায় না যে, আমি এমন কথা বলি, যার অধিকার আমার নেই। যদি আমি বলে থাকি, তবে আপনি অবশ্যই পরিজ্ঞাত; আপনি তো আমার মনের কথা জানেন; কিন্তু আমি জানি না যা আপনার মনে আছে; নিশ্চয়ই আপনিই অদৃশ্য বিষয়ে জ্ঞাত।’
مَا قُلۡتُ لَهُمۡ إِلَّا مَآ أَمَرۡتَنِي بِهِۦٓ أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ رَبِّي وَرَبَّكُمۡۚ وَكُنتُ عَلَيۡهِمۡ شَهِيدٗا مَّا دُمۡتُ فِيهِمۡۖ فَلَمَّا تَوَفَّيۡتَنِي كُنتَ أَنتَ ٱلرَّقِيبَ عَلَيۡهِمۡۚ وَأَنتَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ
Open ayah 5:117আমি তো তাদেরকে কিছুই বলিনি, শুধু সে কথাই বলেছি যা আপনি বলতে আদেশ করেছিলেন যে, ‘ তোমরা আল্লাহর ইবাদাত করো, যিনি আমার ও তোমাদের রব। আমি তাদের সম্পর্কে সাক্ষী ছিলাম, যতদিন তাদের মধ্যে ছিলাম; অতঃপর যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন, তখন থেকে আপনিই ছিলেন তাদের পর্যবেক্ষক; আর আপনি সবকিছুর প্রত্যক্ষদর্শী। ’
إِن تُعَذِّبۡهُمۡ فَإِنَّهُمۡ عِبَادُكَۖ وَإِن تَغۡفِرۡ لَهُمۡ فَإِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
Open ayah 5:118‘ যদি আপনি তাদেরকে শাস্তি দেন, তবে তারা তো আপনারই বান্দা! আর যদি আপনি তাদেরকে ক্ষমা করেন, তবে আপনি তো পরাক্রান্ত, প্রজ্ঞাময়। ’
قَالَ ٱللَّهُ هَٰذَا يَوۡمُ يَنفَعُ ٱلصَّٰدِقِينَ صِدۡقُهُمۡۚ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ رَّضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ
Open ayah 5:119আল্লাহ বললেন, ‘ আজকের দিনে সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে। তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হবে নদ-নদী; তারা সেখানে স্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তাঁরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট; এটিই মহাসফলতা। ’
لِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا فِيهِنَّۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرُۢ
Open ayah 5:120আসমান, যমিন এবং এ দুয়ের মধ্যে যা-কিছু আছে, সবকিছুর আধিপত্য আল্লাহরই; তিনি সবকিছুর ওপর ক্ষমতাবা ন।