الأنعام

Al-An'aam

The Cattle · Surah 6 · Ayahs: 165 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَجَعَلَ ٱلظُّلُمَٰتِ وَٱلنُّورَۖ ثُمَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِمۡ يَعۡدِلُونَ

    Open ayah 6:1

    সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমানসমূহ ও যমিন সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন আলো ও অন্ধকার। তবুও যারা কুফুরি করে, তারা তাদের রবের সাথে সমকক্ষ সাব্যস্ত করে।

  2. هُوَ ٱلَّذِي خَلَقَكُم مِّن طِينٖ ثُمَّ قَضَىٰٓ أَجَلٗاۖ وَأَجَلٞ مُّسَمًّى عِندَهُۥۖ ثُمَّ أَنتُمۡ تَمۡتَرُونَ

    Open ayah 6:2

    তিনিই তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর নির্দিষ্ট করেছেন একটি মেয়াদ। আর অপর একটি মেয়াদ নির্ধারিত আছে তাঁর কাছে; তারপরও তোমরা সন্দেহ করো।

  3. وَهُوَ ٱللَّهُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَفِي ٱلۡأَرۡضِ يَعۡلَمُ سِرَّكُمۡ وَجَهۡرَكُمۡ وَيَعۡلَمُ مَا تَكۡسِبُونَ

    Open ayah 6:3

    আসমান ও যমিনে তিনিই আল্লাহ। তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয় জানেন এবং তিনি জানেন, যা তোমরা অর্জন করো।

  4. وَمَا تَأۡتِيهِم مِّنۡ ءَايَةٖ مِّنۡ ءَايَٰتِ رَبِّهِمۡ إِلَّا كَانُواْ عَنۡهَا مُعۡرِضِينَ

    Open ayah 6:4

    যখনই তাদের নিকট তাদের রবের পক্ষ থেকে কোনো নিদর্শন আসে, তারা তা থেকে বিমুখ হয়।

  5. فَقَدۡ كَذَّبُواْ بِٱلۡحَقِّ لَمَّا جَآءَهُمۡ فَسَوۡفَ يَأۡتِيهِمۡ أَنۢبَٰٓؤُاْ مَا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ

    Open ayah 6:5

    অতঃপর অবশ্যই তারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে যখনই তা তাদের নিকট এসেছে। অতএব, শিগগির তাদের নিকট সেই সংবাদ আসবে, যার প্রতি তারা উপহাস করত।

  6. أَلَمۡ يَرَوۡاْ كَمۡ أَهۡلَكۡنَا مِن قَبۡلِهِم مِّن قَرۡنٖ مَّكَّنَّٰهُمۡ فِي ٱلۡأَرۡضِ مَا لَمۡ نُمَكِّن لَّكُمۡ وَأَرۡسَلۡنَا ٱلسَّمَآءَ عَلَيۡهِم مِّدۡرَارٗا وَجَعَلۡنَا ٱلۡأَنۡهَٰرَ تَجۡرِي مِن تَحۡتِهِمۡ فَأَهۡلَكۡنَٰهُم بِذُنُوبِهِمۡ وَأَنشَأۡنَا مِنۢ بَعۡدِهِمۡ قَرۡنًا ءَاخَرِينَ

    Open ayah 6:6

    তারা কি দেখেনি যে, আমি তাদের পূর্বে মানবগোষ্ঠী থেকে কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, যাদেরকে আমি পৃথিবীতে এরূপ প্রতিষ্ঠিত করেছিলাম, যা তোমাদেরকেও করিনি। আমি তাদের ওপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছি এবং তাদের পাদদেশে নদ-নদী প্রবাহিত করেছি; অতঃপর আমি তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে সৃষ্টি করেছি অন্য সম্প্রদায়।

  7. وَلَوۡ نَزَّلۡنَا عَلَيۡكَ كِتَٰبٗا فِي قِرۡطَاسٖ فَلَمَسُوهُ بِأَيۡدِيهِمۡ لَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٞ

    Open ayah 6:7

    আর যদি আমি কাগজে লিখিত কিতাবও তোমার প্রতি অবতীর্ণ করতাম, অতঃপর তারা তা তাদের হাত দিয়ে স্পর্শ করত; তবুও কাফিররা বলত, ‘ এটা প্রকাশ্য জাদু ছাড়া কিছু নয়। ’

  8. وَقَالُواْ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ مَلَكٞۖ وَلَوۡ أَنزَلۡنَا مَلَكٗا لَّقُضِيَ ٱلۡأَمۡرُ ثُمَّ لَا يُنظَرُونَ

    Open ayah 6:8

    তারা বলে, ‘ তার নিকট ফেরেশতা কেন অবতীর্ণ করা হলো না? ’ আর যদি আমি কোনো ফেরেশতা প্রেরণ করতাম, তবে অবশ্যই সব বিষয়ের ফায়সালা হয়ে যেত। তারপর তাদেরকে কোনো অবকাশ দেওয়া হতো না।

  9. وَلَوۡ جَعَلۡنَٰهُ مَلَكٗا لَّجَعَلۡنَٰهُ رَجُلٗا وَلَلَبَسۡنَا عَلَيۡهِم مَّا يَلۡبِسُونَ

    Open ayah 6:9

    আর যদি আমি তাকে বানাতাম ফেরেশতারূপে, তবে তাকে মানুষের আকারেই বানাতাম। এবং অবশ্যই আমি তাদেরকে বিভ্রমে ফেলতাম, যেমন বিভ্রমে তারা পড়ে রয়েছে।

  10. وَلَقَدِ ٱسۡتُهۡزِئَ بِرُسُلٖ مِّن قَبۡلِكَ فَحَاقَ بِٱلَّذِينَ سَخِرُواْ مِنۡهُم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ 

    Open ayah 6:10

    আর অবশ্যই তোমার পূর্ববর্তী রাসূলদের সাথেও উপহাস করা হয়েছে। ফলে তাদের মধ্যকার যারা উপহাস করেছে তাদেরকে বেষ্টন করে নিয়েছে তাদেরই উপহাস।

  11. قُلۡ سِيرُواْ فِي ٱلۡأَرۡضِ ثُمَّ ٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُكَذِّبِينَ

    Open ayah 6:11

    বলো, ‘ তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো, মিথ্যাবাদীদের পরিণাম কী হয়েছে? ’

  12. قُل لِّمَن مَّا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ قُل لِّلَّهِۚ كَتَبَ عَلَىٰ نَفۡسِهِ ٱلرَّحۡمَةَۚ لَيَجۡمَعَنَّكُمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَا رَيۡبَ فِيهِۚ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ فَهُمۡ لَا يُؤۡمِنُونَ

    Open ayah 6:12

    বলো, ‘আসমানসমূহ ও যমিনে যা আছে তার মালিক কে? ’ বলো ‘ আল্লাহ। ’ তিনি রহম করাকে তাঁর নিজের ওপর আবশ্যক করে নিয়েছেন । তিনি অবশ্যই তোমাদের কিয়ামাতের দিন একত্রিত করবেন, তাতে কোনো সন্দেহ নেই। যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা ঈমান আনবে না।

  13. ۞وَلَهُۥ مَا سَكَنَ فِي ٱلَّيۡلِ وَٱلنَّهَارِۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ

    Open ayah 6:13

    আর রাত ও দিনে যা কিছু স্থিতি লাভ করে, তা তাঁরই। তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

  14. قُلۡ أَغَيۡرَ ٱللَّهِ أَتَّخِذُ وَلِيّٗا فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَهُوَ يُطۡعِمُ وَلَا يُطۡعَمُۗ قُلۡ إِنِّيٓ أُمِرۡتُ أَنۡ أَكُونَ أَوَّلَ مَنۡ أَسۡلَمَۖ وَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُشۡرِكِينَ

    Open ayah 6:14

    বলো, ‘ যিনি আসমানসমূহ ও যমিনে র স্রষ্টা, আমি কি সেই আল্লাহ ছাড়া অন্যকে অবিভাবকরূপে গ্রহণ করব? যিনি সবাইকে আহার্য দান করেন কিন্তু তাঁকে আহার্য দেওয়া হয় না; ’ বলো, ‘ নিশ্চয়ই আমি আদিষ্ট হয়েছি যে, সর্বাগ্রে আমিই মুসলিম হব। আর তুমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। ’

  15. قُلۡ إِنِّيٓ أَخَافُ إِنۡ عَصَيۡتُ رَبِّي عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ

    Open ayah 6:15

    বলো, ‘ আমি যদি আমার রবের অবাধ্যতা করি, তবে নিশ্চয়ই আমি ভয় করি মহাদিবসের শাস্তির। ’

  16. مَّن يُصۡرَفۡ عَنۡهُ يَوۡمَئِذٖ فَقَدۡ رَحِمَهُۥۚ وَذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡمُبِينُ

    Open ayah 6:16

    যার কাছ থেকে ওই দিন এ শাস্তি সরিয়ে নেওয়া হবে, তার প্রতি আল্লাহর অনুকম্পা হবে। এটাই স্পষ্ট সফলতা।

  17. وَإِن يَمۡسَسۡكَ ٱللَّهُ بِضُرّٖ فَلَا كَاشِفَ لَهُۥٓ إِلَّا هُوَۖ وَإِن يَمۡسَسۡكَ بِخَيۡرٖ فَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ

    Open ayah 6:17

    আর যদি আল্লাহ তোমাকে কোনো কষ্ট দেন, তবে তিনি ব্যতীত তা অপসারণকারী কেউ নেই। পক্ষান্তরে যদি তোমার মঙ্গল করেন, তবে তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান।

  18. وَهُوَ ٱلۡقَاهِرُ فَوۡقَ عِبَادِهِۦۚ وَهُوَ ٱلۡحَكِيمُ ٱلۡخَبِيرُ

    Open ayah 6:18

    তিনি পরাক্রমশালী স্বীয় বান্দাদের ওপর। তিনি প্রজ্ঞাময়, সর্বাধিক জ্ঞাত।

  19. قُلۡ أَيُّ شَيۡءٍ أَكۡبَرُ شَهَٰدَةٗۖ قُلِ ٱللَّهُۖ شَهِيدُۢ بَيۡنِي وَبَيۡنَكُمۡۚ وَأُوحِيَ إِلَيَّ هَٰذَا ٱلۡقُرۡءَانُ لِأُنذِرَكُم بِهِۦ وَمَنۢ بَلَغَۚ أَئِنَّكُمۡ لَتَشۡهَدُونَ أَنَّ مَعَ ٱللَّهِ ءَالِهَةً أُخۡرَىٰۚ قُل لَّآ أَشۡهَدُۚ قُلۡ إِنَّمَا هُوَ إِلَٰهٞ وَٰحِدٞ وَإِنَّنِي بَرِيٓءٞ مِّمَّا تُشۡرِكُونَ

    Open ayah 6:19

    বলো, ‘ কে সর্বোচ্চ সাক্ষ্যদাতা হিসেবে? ’ বলো, ‘ আল্লাহ! আমার ও তোমাদের মধ্যে সাক্ষী। আমার প্রতি এ কুরআন অবতীর্ণ করা হয়েছে, যাতে আমি তা দ্বারা তোমাদেরকে এবং যাদের কাছে তা পৌঁছাবে সবাইকে সাবধান করি। ’ তোমরা কি সত্যিই সাক্ষ্য দাও যে, আল্লাহর সাথে অন্যান্য ইলাহ্ রয়েছে? বলো, ‘ আমি এরূপ সাক্ষ্য দিই না। ’ বলো, ‘ তিনিই একমাত্র ইলাহ্; নিশ্চয়ই আমি তা থেকে মুক্ত যা তোমরা শিরক করো। ’

  20. ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَعۡرِفُونَهُۥ كَمَا يَعۡرِفُونَ أَبۡنَآءَهُمُۘ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ فَهُمۡ لَا يُؤۡمِنُونَ 

    Open ayah 6:20

    যাদেরকে আমি কিতাব দান করেছি, তারা তাকে চেনে, যেমনিভাবে তারা চেনে তাদের সন্তানদেরকে। যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা ঈমান আনবে না।

  21. وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ كَذَّبَ بِـَٔايَٰتِهِۦٓۚ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلظَّٰلِمُونَ

    Open ayah 6:21

    আর তারচেয়ে কে অধিক সীমালঙ্ঘনকারী যে আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে অথবা তাঁর নিদর্শনাবলিকে মিথ্যা বলে? নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীরা সফলকাম হবে না।

  22. وَيَوۡمَ نَحۡشُرُهُمۡ جَمِيعٗا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشۡرَكُوٓاْ أَيۡنَ شُرَكَآؤُكُمُ ٱلَّذِينَ كُنتُمۡ تَزۡعُمُونَ

    Open ayah 6:22

    আর যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব, অতঃপর যারা শিরক করেছিল, তাদেরকে বলব, ‘ তোমাদের শরিকরা কোথায়, যাদেরকে তোমরা (আল্লাহর অংশীদার) ধারণা করতে? ’

  23. ثُمَّ لَمۡ تَكُن فِتۡنَتُهُمۡ إِلَّآ أَن قَالُواْ وَٱللَّهِ رَبِّنَا مَا كُنَّا مُشۡرِكِينَ

    Open ayah 6:23

    অতঃপর তাদের কোনো অজুহাত থাকবে না; তবে এটুকু যে, তারা বলবে, ‘ আমাদের রব আল্লাহর কসম, আমরা মুশরিক ছিলাম না। ’

  24. ٱنظُرۡ كَيۡفَ كَذَبُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡۚ وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَفۡتَرُونَ

    Open ayah 6:24

    দেখো, তারা কীভাবে মিথ্যা আরোপ করে নিজেদের বিপক্ষে এবং হারিয়ে যাবে তাদের থেকে যা তারা মিথ্যা রচনা করত।

  25. وَمِنۡهُم مَّن يَسۡتَمِعُ إِلَيۡكَۖ وَجَعَلۡنَا عَلَىٰ قُلُوبِهِمۡ أَكِنَّةً أَن يَفۡقَهُوهُ وَفِيٓ ءَاذَانِهِمۡ وَقۡرٗاۚ وَإِن يَرَوۡاْ كُلَّ ءَايَةٖ لَّا يُؤۡمِنُواْ بِهَاۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوكَ يُجَٰدِلُونَكَ يَقُولُ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 6:25

    তাদের মধ্যকার কেউ কেউ তোমার কথা কান পেতে শোনে। আমি তাদের অন্তরের ওপর আবরণ রেখে দিয়েছি, যেন তারা বুঝতে না পারে এবং তাদের কানে বধিরতা তৈরি করেছি, যদি তারা সব নিদর্শন দেখেও; তবু তারা ঈমান আনবে না। এমনকি তারা যখন তোমার কাছে আসে, তোমার সাথে ঝগড়া করে, তখন কাফিররা বলে, ‘এটা (কুরআন) তো পূর্ববর্তীদের কিচ্ছা-কাহিনি বৈ কিছুই নয়। ’

  26. وَهُمۡ يَنۡهَوۡنَ عَنۡهُ وَيَنۡـَٔوۡنَ عَنۡهُۖ وَإِن يُهۡلِكُونَ إِلَّآ أَنفُسَهُمۡ وَمَا يَشۡعُرُونَ

    Open ayah 6:26

    তারা তা থেকে বাধা প্রদান করে এবং তা থেকে দূরে থাকে। তারা নিজেদেরই ধ্বংস করেছে, অথচ তারা বোঝে না।

  27. وَلَوۡ تَرَىٰٓ إِذۡ وُقِفُواْ عَلَى ٱلنَّارِ فَقَالُواْ يَٰلَيۡتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِـَٔايَٰتِ رَبِّنَا وَنَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 6:27

    আর যদি তুমি দেখতে, যখন তাদেরকে দাঁড় করানো হবে আগুনের নিকট, তারা বলবে, ‘ হায় আফসোস! যদি আমরা পুনরায় প্রেরিত হতাম, তাহলে আমরা আমাদের রবের নিদর্শনসমূহে মিথ্যারোপ করতাম না এবং আমরা মু’মি নদের অন্তর্ভুক্ত হতাম। ’

  28. بَلۡ بَدَا لَهُم مَّا كَانُواْ يُخۡفُونَ مِن قَبۡلُۖ وَلَوۡ رُدُّواْ لَعَادُواْ لِمَا نُهُواْ عَنۡهُ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ

    Open ayah 6:28

    বরং তাদের কাছে প্রকাশ পেয়েছে ইতঃপূর্বে যা তারা গোপন করেছিল; এবং যদি তাদেরকে ফেরত পাঠানো হতো তবে অবশ্যই তারা ওই বিষয়ের পুনরাবৃত্তি করত, যা তাদেরকে নিষেধ করা হয়েছিল; আর নিশ্চয়ই তারা মিথ্যাবাদী।

  29. وَقَالُوٓاْ إِنۡ هِيَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنۡيَا وَمَا نَحۡنُ بِمَبۡعُوثِينَ

    Open ayah 6:29

    তারা বলে, ‘আমাদের পার্থিব জীবনই আমাদের একমাত্র জীবন, আমরা আর পুনরুত্থিত হব না।’

  30. وَلَوۡ تَرَىٰٓ إِذۡ وُقِفُواْ عَلَىٰ رَبِّهِمۡۚ قَالَ أَلَيۡسَ هَٰذَا بِٱلۡحَقِّۚ قَالُواْ بَلَىٰ وَرَبِّنَاۚ قَالَ فَذُوقُواْ ٱلۡعَذَابَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ 

    Open ayah 6:30

    যদি তুমি দেখতে, যখন তাদেরকে তাদের রবের সামনে দাঁড় করানো হবে, তিনি বলবেন, ‘এটা কি সত্য নয়?’ তারা বলবে, ‘হ্যাঁ, আমাদের রবের শপথ।’ তিনি বলবেন, ‘অতএব, শাস্তি আস্বাদন করো একারণে যে, তোমরা কুফুরি করছিলে।’

  31. قَدۡ خَسِرَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِلِقَآءِ ٱللَّهِۖ حَتَّىٰٓ إِذَا جَآءَتۡهُمُ ٱلسَّاعَةُ بَغۡتَةٗ قَالُواْ يَٰحَسۡرَتَنَا عَلَىٰ مَا فَرَّطۡنَا فِيهَا وَهُمۡ يَحۡمِلُونَ أَوۡزَارَهُمۡ عَلَىٰ ظُهُورِهِمۡۚ أَلَا سَآءَ مَا يَزِرُونَ

    Open ayah 6:31

    নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা আরোপ করেছে। এমনকি হঠাৎ যখন কিয়ামাত তাদের কাছে আসবে, তারা বলবে, ‘ হায়! আফসোস ওই বিষয়ে, যা আমরা ত্রুটি করেছি। ’ তারা তাদের বোঝা নিজেদের পিঠে বহন করবে। সাবধান, তা কতই না নিকৃষ্ট যা তারা বহন করবে!

  32. وَمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا لَعِبٞ وَلَهۡوٞۖ وَلَلدَّارُ ٱلۡأٓخِرَةُ خَيۡرٞ لِّلَّذِينَ يَتَّقُونَۚ أَفَلَا تَعۡقِلُونَ

    Open ayah 6:32

    পার্থিব-জীবন ক্রীড়া ও কৌতুক ব্যতীত কিছুই নয়। আর অবশ্যই পরকালের আবাস মুত্তাকিদের জন্য শ্রেষ্ঠতর; তবুও কি তোমরা বুঝবে না?

  33. قَدۡ نَعۡلَمُ إِنَّهُۥ لَيَحۡزُنُكَ ٱلَّذِي يَقُولُونَۖ فَإِنَّهُمۡ لَا يُكَذِّبُونَكَ وَلَٰكِنَّ ٱلظَّٰلِمِينَ بِـَٔايَٰتِ ٱللَّهِ يَجۡحَدُونَ

    Open ayah 6:33

    নিশ্চয়ই আমি জানি, অবশ্যই তা তোমাকে ব্যথিত করবে—যা তারা বলে। নিশ্চয়ই , তারা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে না; বরং যালিমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে।

  34. وَلَقَدۡ كُذِّبَتۡ رُسُلٞ مِّن قَبۡلِكَ فَصَبَرُواْ عَلَىٰ مَا كُذِّبُواْ وَأُوذُواْ حَتَّىٰٓ أَتَىٰهُمۡ نَصۡرُنَاۚ وَلَا مُبَدِّلَ لِكَلِمَٰتِ ٱللَّهِۚ وَلَقَدۡ جَآءَكَ مِن نَّبَإِيْ ٱلۡمُرۡسَلِينَ

    Open ayah 6:34

    আর নিশ্চয়ই তোমার পূর্ববর্তী অনেক রাসূলের ওপর মিথ্যারোপ করা হয়েছে; কিন্তু তারা ধৈর্যধারণ করেছে তাদেরকে মিথ্যারোপ ও কষ্ট দেওয়া সত্ত্বেও। যতক্ষণ না তাদের কাছে আমার সাহায্য এসেছে। আল্লাহর বাণী পরিবর্তন কারার কেউ নেই, অবশ্য তোমার নিকট রাসূলদের কিছু সংবাদ পৌঁছেছে।

  35. وَإِن كَانَ كَبُرَ عَلَيۡكَ إِعۡرَاضُهُمۡ فَإِنِ ٱسۡتَطَعۡتَ أَن تَبۡتَغِيَ نَفَقٗا فِي ٱلۡأَرۡضِ أَوۡ سُلَّمٗا فِي ٱلسَّمَآءِ فَتَأۡتِيَهُم بِـَٔايَةٖۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَجَمَعَهُمۡ عَلَى ٱلۡهُدَىٰۚ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡجَٰهِلِينَ

    Open ayah 6:35

    আর যদি তাদের বিমুখতা তোমার কাছে কষ্টকর হয়, তবে তুমি যদি ভূগর্ভে কোনো সুড়ঙ্গ অথবা আকাশে কোনো সিঁড়ি অনুসন্ধান করতে সমর্থ হও, অতঃপর তাদের কাছে কোনো একটি নিদর্শন নিয়ে আসো, তবে আনো। আল্লাহ ইচ্ছা করলে সবাইকে হিদায়াতের ওপর একত্রিত করতেন। অতএব, তুমি নির্বোধদের অন্তর্ভুক্ত হয়ো না।

  36. ۞إِنَّمَا يَسۡتَجِيبُ ٱلَّذِينَ يَسۡمَعُونَۘ وَٱلۡمَوۡتَىٰ يَبۡعَثُهُمُ ٱللَّهُ ثُمَّ إِلَيۡهِ يُرۡجَعُونَ

    Open ayah 6:36

    মূলত তারাই ডাকে সাড়া দেয়, যারা শ্রবণ করে। আর আল্লাহ মৃতদেরকে পুনরুত্থিত করবেন; অতঃপর তারা তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে।

  37. وَقَالُواْ لَوۡلَا نُزِّلَ عَلَيۡهِ ءَايَةٞ مِّن رَّبِّهِۦۚ قُلۡ إِنَّ ٱللَّهَ قَادِرٌ عَلَىٰٓ أَن يُنَزِّلَ ءَايَةٗ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ

    Open ayah 6:37

    তারা বলে, ‘ কেন তার প্রতি তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি? ’ বলো, ‘ নিশ্চয়ই আল্লাহ নিদর্শন অবতরণ করাতে সক্ষম; ’ কিন্তু তাদের অধিকাংশই জানে না।

  38. وَمَا مِن دَآبَّةٖ فِي ٱلۡأَرۡضِ وَلَا طَٰٓئِرٖ يَطِيرُ بِجَنَاحَيۡهِ إِلَّآ أُمَمٌ أَمۡثَالُكُمۚ مَّا فَرَّطۡنَا فِي ٱلۡكِتَٰبِ مِن شَيۡءٖۚ ثُمَّ إِلَىٰ رَبِّهِمۡ يُحۡشَرُونَ

    Open ayah 6:38

    আর যত প্রাণী পৃথিবীতে বিচরণশীল এবং যত প্রকার পাখি দু-ডানায় উড়ে চলে, তারা সবাই তোমাদের মতোই প্রজাতি। আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দিইনি; অতঃপর তাদেরকে রবের নিকট সমবেত করা হবে।

  39. وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا صُمّٞ وَبُكۡمٞ فِي ٱلظُّلُمَٰتِۗ مَن يَشَإِ ٱللَّهُ يُضۡلِلۡهُ وَمَن يَشَأۡ يَجۡعَلۡهُ عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ

    Open ayah 6:39

    যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলে, তারা অন্ধকারের মধ্যে বোবা ও বধির। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন।

  40. قُلۡ أَرَءَيۡتَكُمۡ إِنۡ أَتَىٰكُمۡ عَذَابُ ٱللَّهِ أَوۡ أَتَتۡكُمُ ٱلسَّاعَةُ أَغَيۡرَ ٱللَّهِ تَدۡعُونَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ 

    Open ayah 6:40

    বলো, ‘ তোমরা ভেবে দেখেছো কি, যদি তোমাদের ওপর আল্লাহর শাস্তি আপতিত হয় কিংবা তোমাদের কাছে কিয়ামাত এসে যায়, তবে তোমরা কি আল্লাহ ব্যতীত অন্যকে ডাকবে, যদি তোমরা সত্যবাদী হও? ’

  41. بَلۡ إِيَّاهُ تَدۡعُونَ فَيَكۡشِفُ مَا تَدۡعُونَ إِلَيۡهِ إِن شَآءَ وَتَنسَوۡنَ مَا تُشۡرِكُونَ

    Open ayah 6:41

    ‘ বরং তোমরা তো তাঁকেই ডাকবে, অতঃপর যে বিপদের জন্য তাঁকে ডাকছো, তিনি ইচ্ছা করলে তা দূর করে দেবেন। আর তোমরা যাদেরকে শরিক সাব্যস্ত করছ, তাদের ভুলে যাবে। ’

  42. وَلَقَدۡ أَرۡسَلۡنَآ إِلَىٰٓ أُمَمٖ مِّن قَبۡلِكَ فَأَخَذۡنَٰهُم بِٱلۡبَأۡسَآءِ وَٱلضَّرَّآءِ لَعَلَّهُمۡ يَتَضَرَّعُونَ

    Open ayah 6:42

    আর অবশ্যই আমি তোমার পূর্বে অনেক জাতির নিকট রাসূল প্রেরণ করেছি, অতঃপর আমি তাদেরকে অভাব-অনটন ও রোগ-ব্যাধি দ্বারা পাকড়াও করেছিলাম, যাতে তারা কাকুতি-মিনতি করে।

  43. فَلَوۡلَآ إِذۡ جَآءَهُم بَأۡسُنَا تَضَرَّعُواْ وَلَٰكِن قَسَتۡ قُلُوبُهُمۡ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ مَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 6:43

    অতঃপর তাদের কাছে যখন আমার শাস্তি এল, তখন কেন কাকুতি-মিনতি করল না? কিন্তু তাদের অন্তর কঠোর হয়ে গেল এবং শয়তান তাদের কাছে সুশোভিত করে দেখিয়েছে যা তারা করছিল।

  44. فَلَمَّا نَسُواْ مَا ذُكِّرُواْ بِهِۦ فَتَحۡنَا عَلَيۡهِمۡ أَبۡوَٰبَ كُلِّ شَيۡءٍ حَتَّىٰٓ إِذَا فَرِحُواْ بِمَآ أُوتُوٓاْ أَخَذۡنَٰهُم بَغۡتَةٗ فَإِذَا هُم مُّبۡلِسُونَ

    Open ayah 6:44

    অতঃপর তারা যখন ওই উপদেশ ভুলে গেল যা তাদেরকে দেওয়া হয়েছিল, তখন আমি তাদের সামনে সবকিছুর দ্বার উন্মুক্ত করে দিলাম; এমনকি যখন তারা উল্লসিত হলো তা নিয়ে যা তাদেরকে দেওয়া হয়েছিল, তখনই আমি অকস্মাৎ তাদেরকে পাকড়াও করলাম। তখন তারা নিরাশ হয়ে গেল।

  45. فَقُطِعَ دَابِرُ ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ ظَلَمُواْۚ وَٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 6:45

    অতঃপর সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের মূল উপড়ে ফেলা হলো; সমস্ত প্রশংসা জগৎসমূহের রব আল্লাহরই জন্য।

  46. قُلۡ أَرَءَيۡتُمۡ إِنۡ أَخَذَ ٱللَّهُ سَمۡعَكُمۡ وَأَبۡصَٰرَكُمۡ وَخَتَمَ عَلَىٰ قُلُوبِكُم مَّنۡ إِلَٰهٌ غَيۡرُ ٱللَّهِ يَأۡتِيكُم بِهِۗ ٱنظُرۡ كَيۡفَ نُصَرِّفُ ٱلۡأٓيَٰتِ ثُمَّ هُمۡ يَصۡدِفُونَ

    Open ayah 6:46

    বলো, ‘ তোমরা কি ভেবে দেখেছো, যদি আল্লাহ তোমাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নেন এবং তোমাদের অন্তরে মোহর এঁটে দেন, তবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে কি, যে তোমাদেরকে এগুলো এনে দেবে? ’ দেখো, আমি কীভাবে নানাভাবে আয়াতসমূহ বর্ণনা করি; তবুও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে ।

  47. قُلۡ أَرَءَيۡتَكُمۡ إِنۡ أَتَىٰكُمۡ عَذَابُ ٱللَّهِ بَغۡتَةً أَوۡ جَهۡرَةً هَلۡ يُهۡلَكُ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلظَّٰلِمُونَ

    Open ayah 6:47

    বলো, ‘ তোমরা কি ভেবে দেখেছো, যদি আল্লাহর শাস্তি আকস্মিক কিংবা প্রকাশ্যে তোমাদের ওপর আসে, তবে যালিম সম্প্রদায় ব্যতীত আর কাউকে ধ্বংস করা হবে কি? ’

  48. وَمَا نُرۡسِلُ ٱلۡمُرۡسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَۖ فَمَنۡ ءَامَنَ وَأَصۡلَحَ فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ

    Open ayah 6:48

    আমি রাসূলদেরকে কেবল সুসংবাদদাতা ও ভীতিপ্রদর্শকরূপে প্রেরণ করি, অতঃপর যে ঈমান আনে এবং সংশোধিত হয়, তাদের কোনো শঙ্কা নেই এবং তারা চিন্তিতও হবে না।

  49. وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا يَمَسُّهُمُ ٱلۡعَذَابُ بِمَا كَانُواْ يَفۡسُقُونَ

    Open ayah 6:49

    যারা আমার নিদর্শনাবলিকে মিথ্যা প্রতিপন্ন করবে, তাদেরকে শাস্তি স্পর্শ করবে একারণে যে, তারা পাপাচারী ছিল।

  50. قُل لَّآ أَقُولُ لَكُمۡ عِندِي خَزَآئِنُ ٱللَّهِ وَلَآ أَعۡلَمُ ٱلۡغَيۡبَ وَلَآ أَقُولُ لَكُمۡ إِنِّي مَلَكٌۖ إِنۡ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَيَّۚ قُلۡ هَلۡ يَسۡتَوِي ٱلۡأَعۡمَىٰ وَٱلۡبَصِيرُۚ أَفَلَا تَتَفَكَّرُونَ 

    Open ayah 6:50

    বলো, ‘ আমি তোমাদেরকে বলি না যে, আমার কাছে আল্লাহর খাযানা রয়েছে, আর আমি অদৃশ্য বিষয়ে অবগত নই। আমি এমনও বলি না যে, আমি ফেরেশতা। আমি তো শুধু ওই ওয়াহির অনুসরণ করি, যা আমার কাছে আসে। ’ বলো, ‘ অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হতে পারে? ’ তবে কি তোমরা চিন্তা করো না?

  51. وَأَنذِرۡ بِهِ ٱلَّذِينَ يَخَافُونَ أَن يُحۡشَرُوٓاْ إِلَىٰ رَبِّهِمۡ لَيۡسَ لَهُم مِّن دُونِهِۦ وَلِيّٞ وَلَا شَفِيعٞ لَّعَلَّهُمۡ يَتَّقُونَ

    Open ayah 6:51

    তুমি এর (কুরআন) দ্বারা তাদেরকে সতর্ক করো, যারা ভয় করে যে, তাদেরকে তাদের রবের কাছে একত্রিত করা হবে, আর তাদের কোনো অভিভাবক ও সুপারিশকারী থাকবে না, আশা করা যায় তাকওয়া অবলম্বন করবে।

  52. وَلَا تَطۡرُدِ ٱلَّذِينَ يَدۡعُونَ رَبَّهُم بِٱلۡغَدَوٰةِ وَٱلۡعَشِيِّ يُرِيدُونَ وَجۡهَهُۥۖ مَا عَلَيۡكَ مِنۡ حِسَابِهِم مِّن شَيۡءٖ وَمَا مِنۡ حِسَابِكَ عَلَيۡهِم مِّن شَيۡءٖ فَتَطۡرُدَهُمۡ فَتَكُونَ مِنَ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 6:52

    আর তুমি তাদেরকে তাড়িয়ে দেবে না যারা সকাল- সন্ধ্যায় তাদের রবের ইবাদাত করে, তাঁর সন্তুষ্টি কামনা করে। তাদের হিসাব বিন্দুমাত্রও তোমার ওপরে নয় এবং তোমার হিসাব বিন্দুমাত্রও তাদের ওপরে নয়; অতএব, যদি তুমি তাদেরকে তাড়িয়ে দাও, তবে তুমি যালিমদের অন্তর্ভুক্ত হবে।

  53. وَكَذَٰلِكَ فَتَنَّا بَعۡضَهُم بِبَعۡضٖ لِّيَقُولُوٓاْ أَهَٰٓؤُلَآءِ مَنَّ ٱللَّهُ عَلَيۡهِم مِّنۢ بَيۡنِنَآۗ أَلَيۡسَ ٱللَّهُ بِأَعۡلَمَ بِٱلشَّٰكِرِينَ

    Open ayah 6:53

    আর এভাবেই আমি কতককে কতকের দ্বারা পরীক্ষা করেছি, যাতে তারা বলে যে, ‘ এরাই কি তারা আমাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন? ’ আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে সুপরিজ্ঞাত নন?

  54. وَإِذَا جَآءَكَ ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِـَٔايَٰتِنَا فَقُلۡ سَلَٰمٌ عَلَيۡكُمۡۖ كَتَبَ رَبُّكُمۡ عَلَىٰ نَفۡسِهِ ٱلرَّحۡمَةَ أَنَّهُۥ مَنۡ عَمِلَ مِنكُمۡ سُوٓءَۢا بِجَهَٰلَةٖ ثُمَّ تَابَ مِنۢ بَعۡدِهِۦ وَأَصۡلَحَ فَأَنَّهُۥ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 6:54

    আমার আয়াতসমূহে ঈমান আনয়নকারীরা যখন তোমার নিকট আসে, তখন বলো, ‘ তোমাদের ওপর শান্তি; তোমাদের রব দয়া করাকে নিজের ওপর আবশ্যক করে নিয়েছেন । নিশ্চয়ই যেকেউ তোমাদের মধ্যে অজ্ঞতাবশত পাপ কাজ করে, এরপর তাওবা করে ও সংশোধন করে, তবে নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু।

  55. وَكَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ وَلِتَسۡتَبِينَ سَبِيلُ ٱلۡمُجۡرِمِينَ

    Open ayah 6:55

    আর এমনিভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি, যাতে অপরাধীদের পথ সুস্পষ্ট প্রকাশ পায়।

  56. قُلۡ إِنِّي نُهِيتُ أَنۡ أَعۡبُدَ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِۚ قُل لَّآ أَتَّبِعُ أَهۡوَآءَكُمۡ قَدۡ ضَلَلۡتُ إِذٗا وَمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُهۡتَدِينَ

    Open ayah 6:56

    বলো, ‘ আমাকে তাদের ইবাদাত করতে নিষেধ করা হয়েছে, তোমরা আল্লাহকে ছেড়ে যাদের উপাসনা করো। ’ বলো, ‘ আমি তোমাদের প্রবৃত্তির অনুসরণ করব না। ’ যদি করি, তবে আমি যে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব এবং আমি হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকব না।

  57. قُلۡ إِنِّي عَلَىٰ بَيِّنَةٖ مِّن رَّبِّي وَكَذَّبۡتُم بِهِۦۚ مَا عِندِي مَا تَسۡتَعۡجِلُونَ بِهِۦٓۚ إِنِ ٱلۡحُكۡمُ إِلَّا لِلَّهِۖ يَقُصُّ ٱلۡحَقَّۖ وَهُوَ خَيۡرُ ٱلۡفَٰصِلِينَ

    Open ayah 6:57

    বলো, ‘ নিশ্চয়ই আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের ওপর প্রতিষ্ঠিত; অথচ তোমরা তাকে মিথ্যা প্রতিপন্ন করছো। তোমরা যা শীঘ্র দাবি করছো, তা আমার কাছে নেই। আল্লাহই একমাত্র বিধানদাতা। তিনি সত্য বর্ণনা করেন এবং তিনিই উত্তম মীমাংসাকারী। ’

  58. قُل لَّوۡ أَنَّ عِندِي مَا تَسۡتَعۡجِلُونَ بِهِۦ لَقُضِيَ ٱلۡأَمۡرُ بَيۡنِي وَبَيۡنَكُمۡۗ وَٱللَّهُ أَعۡلَمُ بِٱلظَّٰلِمِينَ

    Open ayah 6:58

    বলো, ‘ যদি আমার কাছে তা থাকত, যা তোমরা শীঘ্রই দাবি করছ, তবে আমার ও তোমাদের মাঝে বিষয়টির মীমাংসা হয়ে যেত; আল্লাহ সীমালঙ্ঘনকারীদের সম্পর্কে সম্যক জ্ঞাত। ’

  59. ۞وَعِندَهُۥ مَفَاتِحُ ٱلۡغَيۡبِ لَا يَعۡلَمُهَآ إِلَّا هُوَۚ وَيَعۡلَمُ مَا فِي ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِۚ وَمَا تَسۡقُطُ مِن وَرَقَةٍ إِلَّا يَعۡلَمُهَا وَلَا حَبَّةٖ فِي ظُلُمَٰتِ ٱلۡأَرۡضِ وَلَا رَطۡبٖ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَٰبٖ مُّبِينٖ

    Open ayah 6:59

    তাঁর কাছেই অদৃশ্যের চাবিকাঠি; আর তা তিনি ব্যতীত কেউ জানে না। স্থলে ও জলে যা আছে, তা তিনিই জানেন; আর ঝরে পড়ে না এমন কোনো পাতা, যা তিনি জানেন না। এমন কোনো শস্যকণাও মৃত্তিকার অন্ধকারে অঙ্কুরিত হয় না এবং নেই কোনো রসযুক্ত ও নিরস বস্তু, যা সুস্পষ্ট কিতাবে নেই।

  60. وَهُوَ ٱلَّذِي يَتَوَفَّىٰكُم بِٱلَّيۡلِ وَيَعۡلَمُ مَا جَرَحۡتُم بِٱلنَّهَارِ ثُمَّ يَبۡعَثُكُمۡ فِيهِ لِيُقۡضَىٰٓ أَجَلٞ مُّسَمّٗىۖ ثُمَّ إِلَيۡهِ مَرۡجِعُكُمۡ ثُمَّ يُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ 

    Open ayah 6:60

    তিনি এমন সত্তা—যিনি রাত্রিবেলায় তোমাদের মৃত্যু দেন এবং যা-কিছু তোমরা দিনের বেলায় করো, তা জানেন। অতঃপর দিনে তোমাদেরকে তার মাঝে জাগ্রত করেন, যাতে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হয়। অতঃপর তাঁরই দিকে তোমাদের প্রত্যাবর্তন। তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন ওই বিষয়, যা তোমরা করছিলে।

  61. وَهُوَ ٱلۡقَاهِرُ فَوۡقَ عِبَادِهِۦۖ وَيُرۡسِلُ عَلَيۡكُمۡ حَفَظَةً حَتَّىٰٓ إِذَا جَآءَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ تَوَفَّتۡهُ رُسُلُنَا وَهُمۡ لَا يُفَرِّطُونَ

    Open ayah 6:61

    তিনিই স্বীয় বান্দাদের ওপর পরাক্রমশালী। তিনিই পাঠান তোমাদের নিকট রক্ষণাবেক্ষণকারী। এমনকি যখন তোমাদের কারও মৃত্যু আসে তখন আমার প্রেরিত ফেরেশতারা তার আত্মা হস্তগত করে নেয়। এমতাবস্থায় তারা ভুল করে না।

  62. ثُمَّ رُدُّوٓاْ إِلَى ٱللَّهِ مَوۡلَىٰهُمُ ٱلۡحَقِّۚ أَلَا لَهُ ٱلۡحُكۡمُ وَهُوَ أَسۡرَعُ ٱلۡحَٰسِبِينَ

    Open ayah 6:62

    অতঃপর সকলকে সত্যিকার প্রভু আল্লাহর কাছে ফেরানো হবে। সাবধান, নির্দেশপ্রদানের ক্ষমতা তাঁরই আর তিনি দ্রুত হিসাব গ্রহণকারী।

  63. قُلۡ مَن يُنَجِّيكُم مِّن ظُلُمَٰتِ ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِ تَدۡعُونَهُۥ تَضَرُّعٗا وَخُفۡيَةٗ لَّئِنۡ أَنجَىٰنَا مِنۡ هَٰذِهِۦ لَنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ

    Open ayah 6:63

    বলো, কে তোমাদের স্থল ও জলের ঘোর অন্ধকার থেকে উদ্ধার করেন, যখন তোমরা তাঁকে বিনীতভাবে ও চুপিসারে আহ্বান করো যে, যদি আপনি আমাদেরকে এ থেকে উদ্ধার করেন, তবে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব।

  64. قُلِ ٱللَّهُ يُنَجِّيكُم مِّنۡهَا وَمِن كُلِّ كَرۡبٖ ثُمَّ أَنتُمۡ تُشۡرِكُونَ

    Open ayah 6:64

    বলো, আল্লাহই তোমাদের তা থেকে এবং প্রত্যেক দুর্দশা থেকে মুক্তি দেন; কিন্তু এরপর তোমরা শিরক করো।

  65. قُلۡ هُوَ ٱلۡقَادِرُ عَلَىٰٓ أَن يَبۡعَثَ عَلَيۡكُمۡ عَذَابٗا مِّن فَوۡقِكُمۡ أَوۡ مِن تَحۡتِ أَرۡجُلِكُمۡ أَوۡ يَلۡبِسَكُمۡ شِيَعٗا وَيُذِيقَ بَعۡضَكُم بَأۡسَ بَعۡضٍۗ ٱنظُرۡ كَيۡفَ نُصَرِّفُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّهُمۡ يَفۡقَهُونَ

    Open ayah 6:65

    বলো, তিনি তোমাদের ওপর অথবা তোমাদের পদতল থেকে শাস্তি প্রেরণে অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে এককে অন্যের ওপর আক্রমণের স্বাদ আস্বাদন করাতে সক্ষম। দেখো, আমি কেমন ঘুরিয়ে-ফিরিয়ে নিদর্শনাবলি বর্ণনা করি, যেন তারা অনুধাবন করতে পারে।

  66. وَكَذَّبَ بِهِۦ قَوۡمُكَ وَهُوَ ٱلۡحَقُّۚ قُل لَّسۡتُ عَلَيۡكُم بِوَكِيلٖ

    Open ayah 6:66

    তোমার সম্প্রদায় তাকে মিথ্যা বলছে, অথচ তা সত্য। বলো, আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই।

  67. لِّكُلِّ نَبَإٖ مُّسۡتَقَرّٞۚ وَسَوۡفَ تَعۡلَمُونَ

    Open ayah 6:67

    প্রত্যেক খবরের একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং শিগগির তোমরা তা জেনে নেবে।

  68. وَإِذَا رَأَيۡتَ ٱلَّذِينَ يَخُوضُونَ فِيٓ ءَايَٰتِنَا فَأَعۡرِضۡ عَنۡهُمۡ حَتَّىٰ يَخُوضُواْ فِي حَدِيثٍ غَيۡرِهِۦۚ وَإِمَّا يُنسِيَنَّكَ ٱلشَّيۡطَٰنُ فَلَا تَقۡعُدۡ بَعۡدَ ٱلذِّكۡرَىٰ مَعَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 6:68

    যখন তুমি তাদের দেখো, যারা আমার আয়াতসমূহ নিয়ে উপহাস করে, তখন তাদের এড়িয়ে চলো , যতক্ষণ না তারা অন্য কথায় প্রবৃত্ত না হয়, যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর সীমালঙ্ঘনকারীদের সাথে উপবেশন করবে না।

  69. وَمَا عَلَى ٱلَّذِينَ يَتَّقُونَ مِنۡ حِسَابِهِم مِّن شَيۡءٖ وَلَٰكِن ذِكۡرَىٰ لَعَلَّهُمۡ يَتَّقُونَ

    Open ayah 6:69

    আর যারা তাকওয়া অবলম্বন করে, সীমালঙ্ঘনকারীদের কোনো হিসাব তাদের দায়িত্বে নেই। কিন্তু তাদের কর্তব্য—উপদেশ দান করা; যাতে তারা তাকওয়া অবলম্বন করে।

  70. وَذَرِ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ دِينَهُمۡ لَعِبٗا وَلَهۡوٗا وَغَرَّتۡهُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَاۚ وَذَكِّرۡ بِهِۦٓ أَن تُبۡسَلَ نَفۡسُۢ بِمَا كَسَبَتۡ لَيۡسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ وَلِيّٞ وَلَا شَفِيعٞ وَإِن تَعۡدِلۡ كُلَّ عَدۡلٖ لَّا يُؤۡخَذۡ مِنۡهَآۗ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ أُبۡسِلُواْ بِمَا كَسَبُواْۖ لَهُمۡ شَرَابٞ مِّنۡ حَمِيمٖ وَعَذَابٌ أَلِيمُۢ بِمَا كَانُواْ يَكۡفُرُونَ 

    Open ayah 6:70

    তাদেরকে পরিত্যাগ করো, যারা নিজেদের ধর্মকে ক্রীড়া ও কৌতুকরূপে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন যাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। কুরআন দ্বারা তাদেরকে উপদেশ দাও, যাতে কেউ স্বীয় কৃতকর্মের জন্য ধ্বংসে নিক্ষিপ্ত না হয়, আল্লাহ ব্যতীত তার কোনো অভিভাবক ও সুপারিশকারী নেই এবং যদি তারা জগতের সমুদয় বিনিময়ও প্রদান করে, তবুও তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। তারা ওইসব লোক, যারা নিজেরাই স্বীয় কৃতকর্মের জন্য ধ্বংসে নিক্ষিপ্ত হয়েছে। তাদের জন্যে রয়েছে উষ্ণ পানীয় এবং যন্ত্রণাদায়ক শাস্তি এ কারণে যে তারা কুফুরি করত।

  71. قُلۡ أَنَدۡعُواْ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَىٰٓ أَعۡقَابِنَا بَعۡدَ إِذۡ هَدَىٰنَا ٱللَّهُ كَٱلَّذِي ٱسۡتَهۡوَتۡهُ ٱلشَّيَٰطِينُ فِي ٱلۡأَرۡضِ حَيۡرَانَ لَهُۥٓ أَصۡحَٰبٞ يَدۡعُونَهُۥٓ إِلَى ٱلۡهُدَى ٱئۡتِنَاۗ قُلۡ إِنَّ هُدَى ٱللَّهِ هُوَ ٱلۡهُدَىٰۖ وَأُمِرۡنَا لِنُسۡلِمَ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 6:71

    বলো, আমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুকে আহ্বান করব, যে আমাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না এবং আল্লাহ আমাদের হিদায়াতদানের পর আমরা কি পশ্চাদপদে ফিরে যাব? ওই ব্যক্তির মতো, যাকে শয়তানরা উদ্ভ্রান্ত করে দিয়েছে, সে পৃথিবীতে দিশেহারা হয়ে ফিরছে। তার রয়েছে সহচর তারা তাকে হিদায়াতের দিকে ডেকে বলছে, আসো আমাদের কাছে। বলো, নিশ্চয়ই আল্লাহর হিদায়াতই প্রকৃত হিদায়াত। আমরা জগৎসমূহের রবের নিকট অত্মসমর্পণে আদিষ্ট হয়েছি।

  72. وَأَنۡ أَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَٱتَّقُوهُۚ وَهُوَ ٱلَّذِيٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ

    Open ayah 6:72

    এবং তা এই যে, সালাত প্রতিষ্ঠা করো এবং তাঁকে ভয় করো। তাঁর সামনেই তোমাদের সমবেত করা হবে।

  73. وَهُوَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۖ وَيَوۡمَ يَقُولُ كُن فَيَكُونُۚ قَوۡلُهُ ٱلۡحَقُّۚ وَلَهُ ٱلۡمُلۡكُ يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِۚ عَٰلِمُ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِۚ وَهُوَ ٱلۡحَكِيمُ ٱلۡخَبِيرُ

    Open ayah 6:73

    তিনিই আসমানসমূহ ও যমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে। যেদিন তিনি বলবেন, হও, ফলে তা হয়ে যাবে। তাঁর কথাই সত্য। তাঁরই আধিপত্য শিঙ্গায় ফুৎকার করার দিনেও। তিনি অদৃশ্য ও দৃশ্য বিষয়ে জ্ঞাত। তিনিই প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত।

  74. ۞وَإِذۡ قَالَ إِبۡرَٰهِيمُ لِأَبِيهِ ءَازَرَ أَتَتَّخِذُ أَصۡنَامًا ءَالِهَةً إِنِّيٓ أَرَىٰكَ وَقَوۡمَكَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ

    Open ayah 6:74

    স্মরণ করো, যখন ইবরাহিম তার পিতা আজরকে বলল, তুমি কি প্রতিমাগুলোকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি যে, তুমি ও তোমার সম্প্রদায় স্পষ্ট ভ্রষ্টতায় রয়েছ।

  75. وَكَذَٰلِكَ نُرِيٓ إِبۡرَٰهِيمَ مَلَكُوتَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلِيَكُونَ مِنَ ٱلۡمُوقِنِينَ

    Open ayah 6:75

    আমি এভাবেই ইবরাহিমকে আসমানসমূহ ও যমিনে র অত্যাশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলাম, যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়।

  76. فَلَمَّا جَنَّ عَلَيۡهِ ٱلَّيۡلُ رَءَا كَوۡكَبٗاۖ قَالَ هَٰذَا رَبِّيۖ فَلَمَّآ أَفَلَ قَالَ لَآ أُحِبُّ ٱلۡأٓفِلِينَ

    Open ayah 6:76

    যখন রাতের অন্ধকার তার ওপর সমাচ্ছন্ন হলো, তখন সে একটি তারকা দেখতে পেল, বলল, এটা আমার রব। অতঃপর যখন তা অস্ত গেল, তখন বলল, আমি অস্তগামীদের ভালোবাসি না।

  77. فَلَمَّا رَءَا ٱلۡقَمَرَ بَازِغٗا قَالَ هَٰذَا رَبِّيۖ فَلَمَّآ أَفَلَ قَالَ لَئِن لَّمۡ يَهۡدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ ٱلۡقَوۡمِ ٱلضَّآلِّينَ

    Open ayah 6:77

    অতঃপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখল, বলল, এটি আমার রব। অতঃপর যখন তা অস্তমিত হলো তখন বলল, যদি আমার রব আমাকে হিদায়াত না করেন, তবে অবশ্যই আমি বিভ্রান্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব।

  78. فَلَمَّا رَءَا ٱلشَّمۡسَ بَازِغَةٗ قَالَ هَٰذَا رَبِّي هَٰذَآ أَكۡبَرُۖ فَلَمَّآ أَفَلَتۡ قَالَ يَٰقَوۡمِ إِنِّي بَرِيٓءٞ مِّمَّا تُشۡرِكُونَ

    Open ayah 6:78

    অতঃপর যখন সূর্যকে ঝলম লে দেখল, বলল, এটি আমার রব এটি বড়। অতঃপর যখন তা ডুবে গেল, তখন বলল, ‘হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয়কে শরিক করো, আমি তা থেকে মুক্ত।’

  79. إِنِّي وَجَّهۡتُ وَجۡهِيَ لِلَّذِي فَطَرَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ حَنِيفٗاۖ وَمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُشۡرِكِينَ

    Open ayah 6:79

    আমি একনিষ্ঠভাবে সেই সত্তাভিমুখী, যিনি আসমানসমূহ ও যমিন সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।

  80. وَحَآجَّهُۥ قَوۡمُهُۥۚ قَالَ أَتُحَٰٓجُّوٓنِّي فِي ٱللَّهِ وَقَدۡ هَدَىٰنِۚ وَلَآ أَخَافُ مَا تُشۡرِكُونَ بِهِۦٓ إِلَّآ أَن يَشَآءَ رَبِّي شَيۡـٔٗاۚ وَسِعَ رَبِّي كُلَّ شَيۡءٍ عِلۡمًاۚ أَفَلَا تَتَذَكَّرُونَ 

    Open ayah 6:80

    তাঁর সাথে তার সম্প্রদায় বিতর্ক করল। সে বলল, ‘তোমরা কি আমার সাথে আল্লাহর (একাত্মবাদ) সম্পর্কে বিতর্ক করছ; অথচ তিনি আমাকে হিদায়াত দান করেছেন। তোমরা যাদেরকে অংশীদার সাব্যস্ত করো, আমি তাদেরকে ভয় করি না তবে আমার রব যদি কোনো কিছু চান। আমার রব প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। তোমরা কি উপদেশ গ্রহণ করবে না?’

  81. وَكَيۡفَ أَخَافُ مَآ أَشۡرَكۡتُمۡ وَلَا تَخَافُونَ أَنَّكُمۡ أَشۡرَكۡتُم بِٱللَّهِ مَا لَمۡ يُنَزِّلۡ بِهِۦ عَلَيۡكُمۡ سُلۡطَٰنٗاۚ فَأَيُّ ٱلۡفَرِيقَيۡنِ أَحَقُّ بِٱلۡأَمۡنِۖ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ

    Open ayah 6:81

    আমি কীভাবে তোমাদের শরিকদের ভয় পাব, অথচ তোমরা আল্লাহর সাথে এমন শরিক করার ব্যাপারে ভয় পাচ্ছ না, যে ব্যাপারে তিনি তোমাদের কাছে কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। অতএব, উভয় দলের মাঝে কোন দলটি নিরাপত্তালাভের অধিক উপযুক্ত যদি তোমরা জানতে।

  82. ٱلَّذِينَ ءَامَنُواْ وَلَمۡ يَلۡبِسُوٓاْ إِيمَٰنَهُم بِظُلۡمٍ أُوْلَٰٓئِكَ لَهُمُ ٱلۡأَمۡنُ وَهُم مُّهۡتَدُونَ

    Open ayah 6:82

    যারা ঈমান আনে এবং তাদের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করেনি, তাদের জন্যেই শান্তি এবং তারাই হিদায়াতপ্রাপ্ত।

  83. وَتِلۡكَ حُجَّتُنَآ ءَاتَيۡنَٰهَآ إِبۡرَٰهِيمَ عَلَىٰ قَوۡمِهِۦۚ نَرۡفَعُ دَرَجَٰتٖ مَّن نَّشَآءُۗ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٞ

    Open ayah 6:83

    এটি ছিল আমার প্রমাণ, যা আমি ইবরাহীমকে তাঁর সম্প্রদায়ের বিপক্ষে প্রদান করেছিলাম। আমি যাকে ইচ্ছা মর্যাদায় সমুন্নত করি। নিশ্চয় তোমার রব প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

  84. وَوَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَۚ كُلًّا هَدَيۡنَاۚ وَنُوحًا هَدَيۡنَا مِن قَبۡلُۖ وَمِن ذُرِّيَّتِهِۦ دَاوُۥدَ وَسُلَيۡمَٰنَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَىٰ وَهَٰرُونَۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 6:84

    আমি তাকে দান করেছি ইসহাক এবং ইয়া‘কূব। প্রত্যেককেই আমি হিদায়াত দান করেছি এবং পূর্বে আমি নূহকে হিদায়াত দান করেছি, তাঁর সন্তানদের মধ্যে দাঊদ, সুলাইমান, আইয়ূব, ইউসুফ, মূসা ও হারূনকে। এভাবে আমি নি ষ্ঠাবান সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি।

  85. وَزَكَرِيَّا وَيَحۡيَىٰ وَعِيسَىٰ وَإِلۡيَاسَۖ كُلّٞ مِّنَ ٱلصَّٰلِحِينَ

    Open ayah 6:85

    আরও যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা এবং ইলয়াসকে। তারা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল।

  86. وَإِسۡمَٰعِيلَ وَٱلۡيَسَعَ وَيُونُسَ وَلُوطٗاۚ وَكُلّٗا فَضَّلۡنَا عَلَى ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 6:86

    এবং ইসমাঈল, ইয়াসা, ইউনুস, লূত—প্রত্যেককেই আমি সারা বিশ্বের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি।

  87. وَمِنۡ ءَابَآئِهِمۡ وَذُرِّيَّٰتِهِمۡ وَإِخۡوَٰنِهِمۡۖ وَٱجۡتَبَيۡنَٰهُمۡ وَهَدَيۡنَٰهُمۡ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ

    Open ayah 6:87

    আরও তাদের কিছু সংখ্যক পিতৃপুরুষ, সন্তান-সন্ততি ও ভাইদেরকে মনোনীত করেছি এবং সরল পথের দিকে হিদায়াত দি য়েছি।

  88. ذَٰلِكَ هُدَى ٱللَّهِ يَهۡدِي بِهِۦ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۚ وَلَوۡ أَشۡرَكُواْ لَحَبِطَ عَنۡهُم مَّا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 6:88

    এটি আল্লাহর হিদায়াত। স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা, হিদায়াত দেন। যদি তারা শিরক করত, তবে তাদের কাজ কর্ম তাদের জন্যে ব্যর্থ হয়ে যেত।

  89. أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحُكۡمَ وَٱلنُّبُوَّةَۚ فَإِن يَكۡفُرۡ بِهَا هَٰٓؤُلَآءِ فَقَدۡ وَكَّلۡنَا بِهَا قَوۡمٗا لَّيۡسُواْ بِهَا بِكَٰفِرِينَ

    Open ayah 6:89

    তাদেরকেই আমি কিতাব, শরিয়ত ও নবুওয়াত দান করেছি। অতএব, যদি এরা আপনার নবুওয়াত অস্বীকার করে, তবে এর জন্য এমন সম্প্রদায় নির্দিষ্ট করব, যারা এতে অবিশ্বাসী হবে না।

  90. أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ هَدَى ٱللَّهُۖ فَبِهُدَىٰهُمُ ٱقۡتَدِهۡۗ قُل لَّآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ أَجۡرًاۖ إِنۡ هُوَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡعَٰلَمِينَ 

    Open ayah 6:90

    এরাই তারা, যাদেরকে আল্লাহ হিদায়াত দান করেছেন। অতএব, তুমিও তাদের পথ অনুসরণ করো। বলো, আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না। এটি বিশ্বজগতের জন্য একটি উপদেশমাত্র।

  91. وَمَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦٓ إِذۡ قَالُواْ مَآ أَنزَلَ ٱللَّهُ عَلَىٰ بَشَرٖ مِّن شَيۡءٖۗ قُلۡ مَنۡ أَنزَلَ ٱلۡكِتَٰبَ ٱلَّذِي جَآءَ بِهِۦ مُوسَىٰ نُورٗا وَهُدٗى لِّلنَّاسِۖ تَجۡعَلُونَهُۥ قَرَاطِيسَ تُبۡدُونَهَا وَتُخۡفُونَ كَثِيرٗاۖ وَعُلِّمۡتُم مَّا لَمۡ تَعۡلَمُوٓاْ أَنتُمۡ وَلَآ ءَابَآؤُكُمۡۖ قُلِ ٱللَّهُۖ ثُمَّ ذَرۡهُمۡ فِي خَوۡضِهِمۡ يَلۡعَبُونَ

    Open ayah 6:91

    তারা আল্লাহর যথার্থ মর্যাদা উপলব্ধি করেনি যখন তারা বলেছে, আল্লাহ মানুষের প্রতি কোনো কিছু অবতীর্ণ করেননি। বলো, ওই কিতাব কে অবতীর্ণ করেছে, যা মূসা নিয়ে এসেছিল, মানবজাতির জন্য আলো ও হিদায়াতস্বরূপ, যা তোমরা কাগজসমূহে রেখে লোকদের জন্যে প্রকাশ করো এবং অনেক অংশকে গোপন করো। তোমাদেরকে এমন অনেক বিষয় শিক্ষা দেওয়া হয়েছে, যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা জানতে না। বলো, ‘আল্লাহই অবতীর্ণ করেছেন।’ অতঃপর তাদেরকে ছেড়ে দাও তাদের অর্থহীন আলোচনার মাঝে, তারা খেলতে থাকুক।

  92. وَهَٰذَا كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ مُبَارَكٞ مُّصَدِّقُ ٱلَّذِي بَيۡنَ يَدَيۡهِ وَلِتُنذِرَ أُمَّ ٱلۡقُرَىٰ وَمَنۡ حَوۡلَهَاۚ وَٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ يُؤۡمِنُونَ بِهِۦۖ وَهُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ يُحَافِظُونَ

    Open ayah 6:92

    এটি এমন কিতাব, যা আমি অবতীর্ণ করেছি; বরকতময়, পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী হিসেবে এবং যাতে তুমি ‘উম্মুল কুরা’ (মাক্কাবাসী) ও পার্শ্ববর্তীদেরকে ভীতিপ্রদর্শন করতে পারো। যারা পরকালের প্রতি ঈমান আনে, তারা এ কিতাবের প্রতি ঈমান আনে এবং সালাতের হিফাজত করে।

  93. وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ قَالَ أُوحِيَ إِلَيَّ وَلَمۡ يُوحَ إِلَيۡهِ شَيۡءٞ وَمَن قَالَ سَأُنزِلُ مِثۡلَ مَآ أَنزَلَ ٱللَّهُۗ وَلَوۡ تَرَىٰٓ إِذِ ٱلظَّٰلِمُونَ فِي غَمَرَٰتِ ٱلۡمَوۡتِ وَٱلۡمَلَٰٓئِكَةُ بَاسِطُوٓاْ أَيۡدِيهِمۡ أَخۡرِجُوٓاْ أَنفُسَكُمُۖ ٱلۡيَوۡمَ تُجۡزَوۡنَ عَذَابَ ٱلۡهُونِ بِمَا كُنتُمۡ تَقُولُونَ عَلَى ٱللَّهِ غَيۡرَ ٱلۡحَقِّ وَكُنتُمۡ عَنۡ ءَايَٰتِهِۦ تَسۡتَكۡبِرُونَ

    Open ayah 6:93

    ওই ব্যক্তির চাইতে বড় যালিম কে আছে, যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে অথবা বলে, আমার প্রতি ওয়াহি অবতীর্ণ হয়েছে। অথচ তার প্রতি কোনো ওয়াহি আসেনি এবং যে দাবি করে যে, আমিও অবতীর্ণ করে দেখাচ্ছি যেমন আল্লাহ অবতীর্ণ করেছেন। আর যদি তুমি দেখতে যখন সীমালঙ্ঘনকারীরা মৃত্যুযন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলে, বের করো স্বীয় আত্মা! আজই তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে। কারণ, তোমরা আল্লাহর ওপর অসত্য বলতে এবং তাঁর আয়াতসমূহের ব্যাপারে অহংকার করতে।

  94. وَلَقَدۡ جِئۡتُمُونَا فُرَٰدَىٰ كَمَا خَلَقۡنَٰكُمۡ أَوَّلَ مَرَّةٖ وَتَرَكۡتُم مَّا خَوَّلۡنَٰكُمۡ وَرَآءَ ظُهُورِكُمۡۖ وَمَا نَرَىٰ مَعَكُمۡ شُفَعَآءَكُمُ ٱلَّذِينَ زَعَمۡتُمۡ أَنَّهُمۡ فِيكُمۡ شُرَكَٰٓؤُاْۚ لَقَد تَّقَطَّعَ بَيۡنَكُمۡ وَضَلَّ عَنكُم مَّا كُنتُمۡ تَزۡعُمُونَ

    Open ayah 6:94

    তোমরা আমার কাছে একাকী আসবে, যেমন আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে যা দিয়েছি, তা পে ছনেই রেখে এসেছ। আমি তো তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদের দেখছি না। যাদের সম্পর্কে তোমাদের দাবি ছিল যে, তারা তোমাদের ব্যাপারে অংশীদার। অবশ্যই তোমাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তোমাদের ধারণা উধাও হয়ে গেছে।

  95. ۞إِنَّ ٱللَّهَ فَالِقُ ٱلۡحَبِّ وَٱلنَّوَىٰۖ يُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَمُخۡرِجُ ٱلۡمَيِّتِ مِنَ ٱلۡحَيِّۚ ذَٰلِكُمُ ٱللَّهُۖ فَأَنَّىٰ تُؤۡفَكُونَ

    Open ayah 6:95

    নিশ্চয়ই আল্লাহই বীজ ও দানা বিদীর্ণকারী; তিনি জীবিতকে মৃত থেকে বের করেন ও মৃতকে জীবিত থেকে বের করেন। তিনিই আল্লাহ; অতএব, তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ?

  96. فَالِقُ ٱلۡإِصۡبَاحِ وَجَعَلَ ٱلَّيۡلَ سَكَنٗا وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ حُسۡبَانٗاۚ ذَٰلِكَ تَقۡدِيرُ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ

    Open ayah 6:96

    তিনি প্রভাত উদ্ভাসিত করেন। তিনি রাতকে করেছেন প্রশান্তি এবং সূর্য ও চন্দ্রকে হিসাব নিরূপক। এটি পরাক্রমশালী, মহাজ্ঞানীর নির্ধারণ।

  97. وَهُوَ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلنُّجُومَ لِتَهۡتَدُواْ بِهَا فِي ظُلُمَٰتِ ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِۗ قَدۡ فَصَّلۡنَا ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡلَمُونَ

    Open ayah 6:97

    তিনিই তোমাদের জন্য তারাসমূহ সৃষ্টি করেছেন; যাতে তোমরা স্থলে ও জলে অন্ধকারে পথের দিশা পাও। নিশ্চয়ই যারা জ্ঞানী তাদের জন্যে আমি নিদর্শনাবলি বিস্তারিত বর্ণনা করে দিয়েছি।

  98. وَهُوَ ٱلَّذِيٓ أَنشَأَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ فَمُسۡتَقَرّٞ وَمُسۡتَوۡدَعٞۗ قَدۡ فَصَّلۡنَا ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَفۡقَهُونَ

    Open ayah 6:98

    তিনিই তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। অনন্তর একটি হচ্ছে তোমাদের স্থায়ী ঠিকানা ও একটি হচ্ছে গচ্ছিত স্থল। নিশ্চয়ই আমি প্রমাণাদি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্যে, যারা চিন্তা করে।

  99. وَهُوَ ٱلَّذِيٓ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجۡنَا بِهِۦ نَبَاتَ كُلِّ شَيۡءٖ فَأَخۡرَجۡنَا مِنۡهُ خَضِرٗا نُّخۡرِجُ مِنۡهُ حَبّٗا مُّتَرَاكِبٗا وَمِنَ ٱلنَّخۡلِ مِن طَلۡعِهَا قِنۡوَانٞ دَانِيَةٞ وَجَنَّٰتٖ مِّنۡ أَعۡنَابٖ وَٱلزَّيۡتُونَ وَٱلرُّمَّانَ مُشۡتَبِهٗا وَغَيۡرَ مُتَشَٰبِهٍۗ ٱنظُرُوٓاْ إِلَىٰ ثَمَرِهِۦٓ إِذَآ أَثۡمَرَ وَيَنۡعِهِۦٓۚ إِنَّ فِي ذَٰلِكُمۡ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ

    Open ayah 6:99

    তিনিই আকাশ থেকে বারি বর্ষণ করেন অতঃপর আমি তা দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি, অতঃপর আমি তা থেকে সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি। খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি, যা ঝুলন্ত থাকে এবং আঙুরের বাগান, জয়তুন, আনার পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যহীন। বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ করো যখন সেগুলো ফলন্ত হয় এবং তা পরিপক্ব হয়। নিশ্চয়ই এগুলোতে নিদর্শন রয়েছে মুমিনদের জন্য।

  100. وَجَعَلُواْ لِلَّهِ شُرَكَآءَ ٱلۡجِنَّ وَخَلَقَهُمۡۖ وَخَرَقُواْ لَهُۥ بَنِينَ وَبَنَٰتِۭ بِغَيۡرِ عِلۡمٖۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يَصِفُونَ 

    Open ayah 6:100

    তারা জিনদেরকে আল্লাহর অংশীদার স্থির করে; অথচ তাদেরকে তিনিই সৃষ্টি করেছেন। তারা অজ্ঞতাবশত আল্লাহর পুত্র ও কন্যা সাব্যস্ত করে। তিনি পবিত্র ও সমুন্নত, তাদের বর্ণনা থেকে।

  101. بَدِيعُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ أَنَّىٰ يَكُونُ لَهُۥ وَلَدٞ وَلَمۡ تَكُن لَّهُۥ صَٰحِبَةٞۖ وَخَلَقَ كُلَّ شَيۡءٖۖ وَهُوَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ 

    Open ayah 6:101

    তিনি নভোমণ্ডল ও ভূমণ্ডলের উপমাবিহীন স্রষ্টা। কীরূপে আল্লাহর পুত্র হতে পারে, অথচ তাঁর কোনো সঙ্গী নেই! তিনি সবকিছু সৃষ্টি করেছেন। তিনি সর্ব বিষয়ে জ্ঞাত।

  102. ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ خَٰلِقُ كُلِّ شَيۡءٖ فَٱعۡبُدُوهُۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ وَكِيلٞ 

    Open ayah 6:102

    তিনিই আল্লাহ তোমাদের রব। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনিই সবকিছুর স্রষ্টা। অতএব, তোমরা তাঁরই ইবাদত করো। তিনি প্রত্যেক বস্তুর তত্ত্বাবধায়ক।

  103. لَّا تُدۡرِكُهُ ٱلۡأَبۡصَٰرُ وَهُوَ يُدۡرِكُ ٱلۡأَبۡصَٰرَۖ وَهُوَ ٱللَّطِيفُ ٱلۡخَبِيرُ 

    Open ayah 6:103

    দৃষ্টিসমূহ তাঁকে আয়ত্ত করতে পারে না, অবশ্য তিনি সকল দৃষ্টিকে আয়ত্ত করেন। তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী, সম্যক জ্ঞাত।

  104. قَدۡ جَآءَكُم بَصَآئِرُ مِن رَّبِّكُمۡۖ فَمَنۡ أَبۡصَرَ فَلِنَفۡسِهِۦۖ وَمَنۡ عَمِيَ فَعَلَيۡهَاۚ وَمَآ أَنَا۠ عَلَيۡكُم بِحَفِيظٖ 

    Open ayah 6:104

    অবশ্যই তোমাদের কাছে রবের পক্ষ থেকে চাক্ষুষপ্রমাণ এসেছে। অতএব, যে প্রত্যক্ষ করবে, সে নিজেরই উপকার করবে এবং যে অন্ধ হবে, সে নিজেরই ক্ষতি করবে। আমি তোমাদের নই। সংরক্ষক

  105. وَكَذَٰلِكَ نُصَرِّفُ ٱلۡأٓيَٰتِ وَلِيَقُولُواْ دَرَسۡتَ وَلِنُبَيِّنَهُۥ لِقَوۡمٖ يَعۡلَمُونَ 

    Open ayah 6:105

    এভাবে আমি নিদর্শনাবলি ঘুরিয়ে-ফিরিয়ে বর্ণনা করি, যাতে তারা না বলে যে, তুমি তো এটা শিক্ষা গ্রহণ করেছ এবং যেন আমি বিবরণ দিই জ্ঞানী লোকদের জন্য।

  106. ٱتَّبِعۡ مَآ أُوحِيَ إِلَيۡكَ مِن رَّبِّكَۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ وَأَعۡرِضۡ عَنِ ٱلۡمُشۡرِكِينَ 

    Open ayah 6:106

    তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ বাণীর অনুসরণ করো। তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তুমি মুশরিকদের উপেক্ষা করো।

  107. وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَآ أَشۡرَكُواْۗ وَمَا جَعَلۡنَٰكَ عَلَيۡهِمۡ حَفِيظٗاۖ وَمَآ أَنتَ عَلَيۡهِم بِوَكِيلٖ 

    Open ayah 6:107

    যদি আল্লাহ চাইতেন তবে তারা শিরক করত না। আমি তোমাকে তাদের সংরক্ষক করিনি আর তুমি তাদের তত্ত্বাবধায়কও নও।

  108. وَلَا تَسُبُّواْ ٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ فَيَسُبُّواْ ٱللَّهَ عَدۡوَۢا بِغَيۡرِ عِلۡمٖۗ كَذَٰلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمۡ ثُمَّ إِلَىٰ رَبِّهِم مَّرۡجِعُهُمۡ فَيُنَبِّئُهُم بِمَا كَانُواْ يَعۡمَلُونَ 

    Open ayah 6:108

    আল্লাহ ব্যতীত তারা যাদের উপাসনা করে তোমরা তাদেরকে গালি দিয়ো না, তাহলে তারা সীমালঙ্ঘন করে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দেবে। এমনিভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে স্বীয় কাজকর্ম সুশোভিত করে দিয়েছি। অতঃপর স্বীয় রবের কাছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তখন তিনি তাদেরকে জানিয়ে দেবেন যা কিছু তারা করতে ছিল।

  109. وَأَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ لَئِن جَآءَتۡهُمۡ ءَايَةٞ لَّيُؤۡمِنُنَّ بِهَاۚ قُلۡ إِنَّمَا ٱلۡأٓيَٰتُ عِندَ ٱللَّهِۖ وَمَا يُشۡعِرُكُمۡ أَنَّهَآ إِذَا جَآءَتۡ لَا يُؤۡمِنُونَ 

    Open ayah 6:109

    তারা দৃঢ়ভাবে আল্লাহর নামে শপথ করে বলে, যদি তাদের কাছে কোনো নিদর্শন আসে তবে অবশ্যই তারা ঈমান আনবে। বলো, মূলত নিদর্শনাবলি তো আল্লাহর কাছে। আর কী দিয়ে তোমাদের বোঝানো যাবে যে, যখন তা আসবে, তখন তারা ঈমান আনবে না?

  110. وَنُقَلِّبُ أَفۡـِٔدَتَهُمۡ وَأَبۡصَٰرَهُمۡ كَمَا لَمۡ يُؤۡمِنُواْ بِهِۦٓ أَوَّلَ مَرَّةٖ وَنَذَرُهُمۡ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ 

    Open ayah 6:110

    আমি ফিরিয়ে দেব তাদের অন্তর ও দৃষ্টিসমূহকে, যেমন তারা এর প্রতি প্রথমবার ঈমান আনেনি এবং আমি তাদেরকে ছেড়ে দেব তাদের অবাধ্যতায়, তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে।

  111. ۞وَلَوۡ أَنَّنَا نَزَّلۡنَآ إِلَيۡهِمُ ٱلۡمَلَٰٓئِكَةَ وَكَلَّمَهُمُ ٱلۡمَوۡتَىٰ وَحَشَرۡنَا عَلَيۡهِمۡ كُلَّ شَيۡءٖ قُبُلٗا مَّا كَانُواْ لِيُؤۡمِنُوٓاْ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ يَجۡهَلُونَ

    Open ayah 6:111

    আর আমি যদি তাদের কাছে ফেরেশতাদেরকে অবতরণ করাতাম, আর তাদের সাথে মৃতরা কথা বলত এবং আমি সব বস্তুকে তাদের সামনে একত্র করতাম, তবুও তারা ঈমান আনত না; তবে যদি আল্লাহ চান; কিন্তু তাদের অধিকাংশই মূর্খতা প্রকাশ করবে ।

  112. وَكَذَٰلِكَ جَعَلۡنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوّٗا شَيَٰطِينَ ٱلۡإِنسِ وَٱلۡجِنِّ يُوحِي بَعۡضُهُمۡ إِلَىٰ بَعۡضٖ زُخۡرُفَ ٱلۡقَوۡلِ غُرُورٗاۚ وَلَوۡ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرۡهُمۡ وَمَا يَفۡتَرُونَ

    Open ayah 6:112

    এমনিভাবে আমি প্রত্যেক নবির জন্য শত্রু করেছি মানুষ ও জিনদের থেকে শয়তানদেরকে। তারা ধোঁকা দেওয়ার জন্যে একে অপরকে চাকচিক্যময় কথা দ্বারা উস্কানি দিতে থাকে। যদি তোমার রব চাইতেন, তবে তারা এ কাজ করত না; অতএব, তুমি তাদেরকে এবং তাদের মিথ্যারোপকে পরিত্যাগ করো।

  113. وَلِتَصۡغَىٰٓ إِلَيۡهِ أَفۡـِٔدَةُ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ وَلِيَرۡضَوۡهُ وَلِيَقۡتَرِفُواْ مَا هُم مُّقۡتَرِفُونَ

    Open ayah 6:113

    যাতে চতুরতায় সাজানো বাক্যের প্রতি তাদের মন আকৃষ্ট হয়, যারা পরকালের প্রতি ঈমান আনে না। এবং তারা যেন এর ওপরও সন্তুষ্ট থাকে, এবং ওইসব অপকর্ম করে, যা তারা এখন করছে।

  114. أَفَغَيۡرَ ٱللَّهِ أَبۡتَغِي حَكَمٗا وَهُوَ ٱلَّذِيٓ أَنزَلَ إِلَيۡكُمُ ٱلۡكِتَٰبَ مُفَصَّلٗاۚ وَٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَعۡلَمُونَ أَنَّهُۥ مُنَزَّلٞ مِّن رَّبِّكَ بِٱلۡحَقِّۖ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُمۡتَرِينَ

    Open ayah 6:114

    তবে কি আমি আল্লাহ ব্যতীত অ ন্য কোনো বিচারক অনুসন্ধান করব? অথচ তিনিই তোমাদের প্রতি বিস্তারিত কিতাব অবতীর্ণ করেছেন! আর আমি যাদেরকে কিতাব প্রদান করেছি, তারা নিশ্চিত জানে যে, এটি তোমার প্রতি রবের পক্ষ থেকে সত্যসহ অবতীর্ণ হয়েছে। অতএব, তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয়ো না।

  115. وَتَمَّتۡ كَلِمَتُ رَبِّكَ صِدۡقٗا وَعَدۡلٗاۚ لَّا مُبَدِّلَ لِكَلِمَٰتِهِۦۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ

    Open ayah 6:115

    তোমার রবের কালিমা সত্যতা ও সুষমায় পূর্ণতা লাভ করেছে। তাঁর কালিমার কোনো পরিবর্তনকারী নেই। তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

  116. وَإِن تُطِعۡ أَكۡثَرَ مَن فِي ٱلۡأَرۡضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ ٱللَّهِۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنۡ هُمۡ إِلَّا يَخۡرُصُونَ

    Open ayah 6:116

    আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নাও, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমানই করে।

  117. إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ مَن يَضِلُّ عَن سَبِيلِهِۦۖ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ

    Open ayah 6:117

    নিশ্চয়ই তোমার রব তাদের সম্পর্কে সম্যক জ্ঞাত, যারা তাঁর পথ থেকে বিভ্রান্ত হয় এবং তিনি তাদেরকেও খুব ভালো করে জানেন, যারা তাঁর হিদায়াতের অনুসরণ করে।

  118. فَكُلُواْ مِمَّا ذُكِرَ ٱسۡمُ ٱللَّهِ عَلَيۡهِ إِن كُنتُم بِـَٔايَٰتِهِۦ مُؤۡمِنِينَ

    Open ayah 6:118

    অতএব যে জন্তুর ওপর আল্লাহর নাম উচ্চারিত হয়, তা থেকে ভক্ষণ করো যদি তোমরা তাঁর বিধানসমূহে বিশ্বাসী হও।

  119. وَمَا لَكُمۡ أَلَّا تَأۡكُلُواْ مِمَّا ذُكِرَ ٱسۡمُ ٱللَّهِ عَلَيۡهِ وَقَدۡ فَصَّلَ لَكُم مَّا حَرَّمَ عَلَيۡكُمۡ إِلَّا مَا ٱضۡطُرِرۡتُمۡ إِلَيۡهِۗ وَإِنَّ كَثِيرٗا لَّيُضِلُّونَ بِأَهۡوَآئِهِم بِغَيۡرِ عِلۡمٍۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِٱلۡمُعۡتَدِينَ

    Open ayah 6:119

    তোমাদের কী হলো যে, তোমরা আহার করছো না তা, যাতে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে, অথচ তিনি বিশদ বিবরণ দিয়েছেন, যেগুলোকে তোমাদের জন্য হারাম করেছেন; তবে তোমরা খেতে নিরুপায় হয়ে পড়। অবশ্যই অজ্ঞতাবশত তাদের খেয়ালখুশি দ্বারা অনেককে পথভ্রষ্ট করে; নিশ্চয়ই তোমার রব সীমালঙ্ঘনকারীদের ব্যাপারে সম্যক জ্ঞাত।

  120. وَذَرُواْ ظَٰهِرَ ٱلۡإِثۡمِ وَبَاطِنَهُۥٓۚ إِنَّ ٱلَّذِينَ يَكۡسِبُونَ ٱلۡإِثۡمَ سَيُجۡزَوۡنَ بِمَا كَانُواْ يَقۡتَرِفُونَ 

    Open ayah 6:120

    তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য পাপ পরিত্যাগ করো। নিশ্চয়ই যারা পাপ করবে, তাদেরকে অচিরেই প্রতিদান দেওয়া হবে একারণে যে, তারা কুকর্ম করত।

  121. وَلَا تَأۡكُلُواْ مِمَّا لَمۡ يُذۡكَرِ ٱسۡمُ ٱللَّهِ عَلَيۡهِ وَإِنَّهُۥ لَفِسۡقٞۗ وَإِنَّ ٱلشَّيَٰطِينَ لَيُوحُونَ إِلَىٰٓ أَوۡلِيَآئِهِمۡ لِيُجَٰدِلُوكُمۡۖ وَإِنۡ أَطَعۡتُمُوهُمۡ إِنَّكُمۡ لَمُشۡرِكُونَ

    Open ayah 6:121

    যেসব জন্তুর ওপর আল্লাহর নাম উচ্চারিত হয় না, সেগুলো খেয়ো না; নিশ্চয়ই এটা পাপের কাজ। আর শয়তানরা তাদের বন্ধুদেরকে উস্কানি দেয়, যেন তারা তোমাদের সাথে তর্ক করে। যদি তোমরা তাদের আনুগত্য করো; তবে অবশ্যই তোমরাও মুশরিক।

  122. أَوَمَن كَانَ مَيۡتٗا فَأَحۡيَيۡنَٰهُ وَجَعَلۡنَا لَهُۥ نُورٗا يَمۡشِي بِهِۦ فِي ٱلنَّاسِ كَمَن مَّثَلُهُۥ فِي ٱلظُّلُمَٰتِ لَيۡسَ بِخَارِجٖ مِّنۡهَاۚ كَذَٰلِكَ زُيِّنَ لِلۡكَٰفِرِينَ مَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 6:122

    আর এমন ব্যক্তি—যে মৃত ছিল, অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন একটি আলো দিয়েছি, যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে; সে কি ওই ব্যক্তির মতো—যে অন্ধকারসমূহে রয়েছে, সেখান থেকে সে বের হবার নয়? এমনিভাবে কাফেরদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে যা তারা করে।

  123. وَكَذَٰلِكَ جَعَلۡنَا فِي كُلِّ قَرۡيَةٍ أَكَٰبِرَ مُجۡرِمِيهَا لِيَمۡكُرُواْ فِيهَاۖ وَمَا يَمۡكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمۡ وَمَا يَشۡعُرُونَ

    Open ayah 6:123

    আর এমনিভাবে আমি প্রত্যেক জনপদে বড় বড় অপরাধীদেরকে নিযুক্ত করেছি, যেন তারা সেখানে চক্রান্ত করে; কিন্তু তারা নিজেদের বিরুদ্ধেই চক্রান্ত করে; অথচ তারা তা উপলব্ধি করতে পারে না।

  124. وَإِذَا جَآءَتۡهُمۡ ءَايَةٞ قَالُواْ لَن نُّؤۡمِنَ حَتَّىٰ نُؤۡتَىٰ مِثۡلَ مَآ أُوتِيَ رُسُلُ ٱللَّهِۘ ٱللَّهُ أَعۡلَمُ حَيۡثُ يَجۡعَلُ رِسَالَتَهُۥۗ سَيُصِيبُ ٱلَّذِينَ أَجۡرَمُواْ صَغَارٌ عِندَ ٱللَّهِ وَعَذَابٞ شَدِيدُۢ بِمَا كَانُواْ يَمۡكُرُونَ

    Open ayah 6:124

    যখন তাদের কাছে কোনো নিদর্শন পৌঁছে, তখন বলে, ‘আমরা কখনো ঈমান আনব না, যতক্ষণ না আমাদেরকে দেওয়া হবে , যা আল্লাহর রাসূলগণকে দেওয়া হয়েছে।’ আল্লাহ তাঁর রিসালাতের দায়িত্ব কোথায় অর্পণ করবেন তিনিই ভালো জানেন। অচিরেই তাদের নিকট পৌঁছানো হবে লাঞ্ছনা ও কঠোর শাস্তি যারা অপরাধ করেছে, একারণে যে তারা চক্রান্ত করত।

  125. فَمَن يُرِدِ ٱللَّهُ أَن يَهۡدِيَهُۥ يَشۡرَحۡ صَدۡرَهُۥ لِلۡإِسۡلَٰمِۖ وَمَن يُرِدۡ أَن يُضِلَّهُۥ يَجۡعَلۡ صَدۡرَهُۥ ضَيِّقًا حَرَجٗا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي ٱلسَّمَآءِۚ كَذَٰلِكَ يَجۡعَلُ ٱللَّهُ ٱلرِّجۡسَ عَلَى ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ

    Open ayah 6:125

    অতঃপর আল্লাহ যাকে হিদায়াত দান করতে চান, তার বক্ষকে ইসলামের জন্যে উম্মুক্ত করে দেন এবং যাকে বিপথগামী করতে চান, তার বক্ষকে সংকীর্ণ-সংকুচিত করে দেন, যেন সে আকাশে আরোহণ করছে। এমনিভাবে যারা ঈমান আনে না, আল্লাহ তাদেরকে শাস্তি দেন।

  126. وَهَٰذَا صِرَٰطُ رَبِّكَ مُسۡتَقِيمٗاۗ قَدۡ فَصَّلۡنَا ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَذَّكَّرُونَ

    Open ayah 6:126

    আর এটাই তোমার রবের সরল পথ। আমি উপদেশ গ্রহণকারীদের জন্য নিদর্শনসমূহ বিস্তারিত বর্ণনা করেছি।

  127. ۞لَهُمۡ دَارُ ٱلسَّلَٰمِ عِندَ رَبِّهِمۡۖ وَهُوَ وَلِيُّهُم بِمَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 6:127

    তাদের জন্যই রয়েছে তাদের রবের নিকট শান্তি নিবাস। এবং তিনি তাদের অভিভাবক একারণে যে, তারা যা করছিল।

  128. وَيَوۡمَ يَحۡشُرُهُمۡ جَمِيعٗا يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ قَدِ ٱسۡتَكۡثَرۡتُم مِّنَ ٱلۡإِنسِۖ وَقَالَ أَوۡلِيَآؤُهُم مِّنَ ٱلۡإِنسِ رَبَّنَا ٱسۡتَمۡتَعَ بَعۡضُنَا بِبَعۡضٖ وَبَلَغۡنَآ أَجَلَنَا ٱلَّذِيٓ أَجَّلۡتَ لَنَاۚ قَالَ ٱلنَّارُ مَثۡوَىٰكُمۡ خَٰلِدِينَ فِيهَآ إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٞ

    Open ayah 6:128

    সেদিন তিনি সকলকে একত্র করবেন এবং বলবেন, হে জিন সম্প্রদায়, নিশ্চয় তোমরা অনেক মানুষকে তোমাদের অনুগামী করেছো। তাদের মানব-বন্ধুরা বলবে, হে আমাদের রব, আমাদের মধ্যে কতক কতকের দ্বারা লাভবান হয়েছি। আপনি আমাদের জন্যে যে সময় নির্ধারণ করেছিলেন, আমরা তাতে উপনীত হয়েছি। আল্লাহ বলবেন, আগুন হলো তোমাদের বাসস্থান। সেখানে তোমরা স্থায়ী; তবে আল্লাহ যা চান। নিশ্চয়ই তোমার রব প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

  129. وَكَذَٰلِكَ نُوَلِّي بَعۡضَ ٱلظَّٰلِمِينَ بَعۡضَۢا بِمَا كَانُواْ يَكۡسِبُونَ

    Open ayah 6:129

    এমনিভাবে আমি যালিমদেরকে একে অপরের ওপর কর্তৃত্বশীল বানাব তাদের কৃতকর্মের কারণে।

  130. يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ أَلَمۡ يَأۡتِكُمۡ رُسُلٞ مِّنكُمۡ يَقُصُّونَ عَلَيۡكُمۡ ءَايَٰتِي وَيُنذِرُونَكُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هَٰذَاۚ قَالُواْ شَهِدۡنَا عَلَىٰٓ أَنفُسِنَاۖ وَغَرَّتۡهُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا وَشَهِدُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ أَنَّهُمۡ كَانُواْ كَٰفِرِينَ 

    Open ayah 6:130

    হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূলগণ আগমন করেনি, যারা তোমাদেরকে আমার বিধানাবলি বর্ণনা করত এবং তোমাদেরকে আজকের এ দিনের সাক্ষাতের ব্যাপারে সতর্ক করত? তারা বলবে, আমরা সাক্ষ্য দিচ্ছি নিজেদের বিরুদ্ধে। বস্তুত পার্থিব-জীবন তাদেরকে প্রতারিত করেছে। তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে, নিশ্চয়ই তারা কাফির ছিল।

  131. ذَٰلِكَ أَن لَّمۡ يَكُن رَّبُّكَ مُهۡلِكَ ٱلۡقُرَىٰ بِظُلۡمٖ وَأَهۡلُهَا غَٰفِلُونَ

    Open ayah 6:131

    এটা এজন্য যে, তোমার রব কোনো জনপদের অধিবাসীদেরকে সীমালঙ্ঘনের কারণে ধ্বংস করেন না এমতাবস্থায় যে, সেখানকার অধিবাসীরা অনবহিত।

  132. وَلِكُلّٖ دَرَجَٰتٞ مِّمَّا عَمِلُواْۚ وَمَا رَبُّكَ بِغَٰفِلٍ عَمَّا يَعۡمَلُونَ

    Open ayah 6:132

    প্রত্যেকের জন্য রয়েছে তারা যে কর্ম করেছে সে অনুপাতে মর্যাদা এবং তোমার রব তাদের কর্ম সম্পর্কে বেখবর নন।

  133. وَرَبُّكَ ٱلۡغَنِيُّ ذُو ٱلرَّحۡمَةِۚ إِن يَشَأۡ يُذۡهِبۡكُمۡ وَيَسۡتَخۡلِفۡ مِنۢ بَعۡدِكُم مَّا يَشَآءُ كَمَآ أَنشَأَكُم مِّن ذُرِّيَّةِ قَوۡمٍ ءَاخَرِينَ

    Open ayah 6:133

    তোমার রব অমুখাপেক্ষী, অসীম দয়াময়। যদি তিনি ইচ্ছা করেন তবে তোমাদের সকলকে অপসারিত করবেন এবং তোমাদের পর যাকে ইচ্ছা তোমাদের স্থলাভিষিক্ত করবেন; যেমন তোমাদেরকে অন্য সম্প্রদায়ের বংশধর থেকে সৃষ্টি করেছেন।

  134. إِنَّ مَا تُوعَدُونَ لَأٓتٖۖ وَمَآ أَنتُم بِمُعۡجِزِينَ

    Open ayah 6:134

    নিশ্চয়ই যে প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হচ্ছে, তা আসবেই এবং তোমরা অক্ষম করতে পারবে না।

  135. قُلۡ يَٰقَوۡمِ ٱعۡمَلُواْ عَلَىٰ مَكَانَتِكُمۡ إِنِّي عَامِلٞۖ فَسَوۡفَ تَعۡلَمُونَ مَن تَكُونُ لَهُۥ عَٰقِبَةُ ٱلدَّارِۚ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلظَّٰلِمُونَ

    Open ayah 6:135

    বলো, হে আমার সম্প্রদায়, তোমরা স্ব স্ব স্থানে তোমাদের আমল করে যাও, নিশ্চয়ই আমিও কাজ করছি। অচিরেই জানতে পারবে যে, কার পরকাল হবে কল্যাণময়। নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীরা সফল হবে না।

  136. وَجَعَلُواْ لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ ٱلۡحَرۡثِ وَٱلۡأَنۡعَٰمِ نَصِيبٗا فَقَالُواْ هَٰذَا لِلَّهِ بِزَعۡمِهِمۡ وَهَٰذَا لِشُرَكَآئِنَاۖ فَمَا كَانَ لِشُرَكَآئِهِمۡ فَلَا يَصِلُ إِلَى ٱللَّهِۖ وَمَا كَانَ لِلَّهِ فَهُوَ يَصِلُ إِلَىٰ شُرَكَآئِهِمۡۗ سَآءَ مَا يَحۡكُمُونَ

    Open ayah 6:136

    আল্লাহ যেসব শস্যক্ষেত্র ও গবাদিপশু সৃষ্টি করেছেন, সেগুলো থেকে তারা এক অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে অতঃপর নিজ ধারণা অনুসারে বলে এটা আল্লাহর এবং এটা আমাদের শরিকদের (উপাস্যদের) জন্য। অতএব যা তাদের শরিকদের জন্য, তা আল্লাহর নিকট পৌঁছে না বরং যা আল্লাহর তা তাদের উপাস্যদের দিকে পৌঁছায়, কতই না নিকৃষ্ট তাদের ফায়সালা যা তারা করে।

  137. وَكَذَٰلِكَ زَيَّنَ لِكَثِيرٖ مِّنَ ٱلۡمُشۡرِكِينَ قَتۡلَ أَوۡلَٰدِهِمۡ شُرَكَآؤُهُمۡ لِيُرۡدُوهُمۡ وَلِيَلۡبِسُواْ عَلَيۡهِمۡ دِينَهُمۡۖ وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَا فَعَلُوهُۖ فَذَرۡهُمۡ وَمَا يَفۡتَرُونَ

    Open ayah 6:137

    এমনিভাবে অনেক মুশরিকের দৃষ্টিতে তাদের উপাস্যরা তাদের সন্তান হত্যাকে সুশোভিত করে দিয়েছে, যেন তারা তাদেরকে বিনষ্ট করে দেয় এবং তাদের ধর্মমতকে তাদের কাছে বিভ্রান্ত করে দেয়। যদি আল্লাহ চাইতেন, তবে তারা এ কাজ করত না। অতএব, তুমি তাদেরকে এবং তাদের মিথ্যা রচনাকে পরিত্যাগ করো।

  138. وَقَالُواْ هَٰذِهِۦٓ أَنۡعَٰمٞ وَحَرۡثٌ حِجۡرٞ لَّا يَطۡعَمُهَآ إِلَّا مَن نَّشَآءُ بِزَعۡمِهِمۡ وَأَنۡعَٰمٌ حُرِّمَتۡ ظُهُورُهَا وَأَنۡعَٰمٞ لَّا يَذۡكُرُونَ ٱسۡمَ ٱللَّهِ عَلَيۡهَا ٱفۡتِرَآءً عَلَيۡهِۚ سَيَجۡزِيهِم بِمَا كَانُواْ يَفۡتَرُونَ

    Open ayah 6:138

    তারা তাদের ধারণা অনুসারে বলেছে, এ গবাদিপশুগুলো ও শস্যক্ষেত সুরক্ষিত। আমরা যাকে চাই, সে ব্যতীত এগুলো কেউ খেতে পারবে না। আর কিছু গবাদিপশুর পিঠে আরোহণ হারাম করা হয়েছে এবং কিছু গবাদিপশুর ওপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে না, তাদের মিথ্যা রচনার কারণে, অচিরেই তিনি তাদেরকে শাস্তি দেবেন, একারণে যে, তারা মিথ্যা রচনা করত।

  139. وَقَالُواْ مَا فِي بُطُونِ هَٰذِهِ ٱلۡأَنۡعَٰمِ خَالِصَةٞ لِّذُكُورِنَا وَمُحَرَّمٌ عَلَىٰٓ أَزۡوَٰجِنَاۖ وَإِن يَكُن مَّيۡتَةٗ فَهُمۡ فِيهِ شُرَكَآءُۚ سَيَجۡزِيهِمۡ وَصۡفَهُمۡۚ إِنَّهُۥ حَكِيمٌ عَلِيمٞ

    Open ayah 6:139

    আর তারা বলেছে, এসব গবাদিপশুর পেটে যা আছে, তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য, আমাদের মহিলাদের জন্য তা হারাম। যদি তা মৃত হয়, তবে তারা তার মাঝে অংশীদার হবে। অচিরেই তিনি তাদেরকে তাদের বর্ণনার শাস্তি দেবেন। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

  140. قَدۡ خَسِرَ ٱلَّذِينَ قَتَلُوٓاْ أَوۡلَٰدَهُمۡ سَفَهَۢا بِغَيۡرِ عِلۡمٖ وَحَرَّمُواْ مَا رَزَقَهُمُ ٱللَّهُ ٱفۡتِرَآءً عَلَى ٱللَّهِۚ قَدۡ ضَلُّواْ وَمَا كَانُواْ مُهۡتَدِينَ 

    Open ayah 6:140

    নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নিজ সন্তানদেরকে নির্বুদ্ধিতাবশত হত্যা করেছে এবং আল্লাহ তাদেরকে যে রিযিক দিয়েছেন, সেগুলোকে তারা হারাম করে নিয়েছে আল্লাহর প্রতি মিথ্যা রচনা করে। নিশ্চয়ই তারা পথভ্রষ্ট হয়েছে এবং তারা সুপথগামী ছিল না।

  141. ۞وَهُوَ ٱلَّذِيٓ أَنشَأَ جَنَّٰتٖ مَّعۡرُوشَٰتٖ وَغَيۡرَ مَعۡرُوشَٰتٖ وَٱلنَّخۡلَ وَٱلزَّرۡعَ مُخۡتَلِفًا أُكُلُهُۥ وَٱلزَّيۡتُونَ وَٱلرُّمَّانَ مُتَشَٰبِهٗا وَغَيۡرَ مُتَشَٰبِهٖۚ كُلُواْ مِن ثَمَرِهِۦٓ إِذَآ أَثۡمَرَ وَءَاتُواْ حَقَّهُۥ يَوۡمَ حَصَادِهِۦۖ وَلَا تُسۡرِفُوٓاْۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُسۡرِفِينَ

    Open ayah 6:141

    তিনিই উদ্যানসমূহ সৃষ্টি করেছেন, মাচাবিশিষ্ট, এবং মাচাবিহীন। এবং খেজুরগাছ ও শস্যাদি যা বিভিন্ন স্বাদবিশিষ্ট এবং যাইতুন ও আনার সৃষ্টি করেছেন, একে অন্যের সাদৃশ্যশীল এবং সাদৃশ্যহীন। এগুলোর ফল খাও, যখন ফলবান হয় এবং ফসল কাটার সময়ে তার হক প্রদান করো। আর অপব্যয় করো না। নিশ্চয়ই তিনি অপব্যয়ীদেরকে ভালোবাসেন না।

  142. وَمِنَ ٱلۡأَنۡعَٰمِ حَمُولَةٗ وَفَرۡشٗاۚ كُلُواْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ وَلَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ

    Open ayah 6:142

    আর গবাদিপশুর মধ্যে কিছু বোঝা বহনকারী এবং কিছু বিছানার জন্য। আল্লাহ তোমাদেরকে যে রিযিক দিয়েছেন, তা থেকে খাও। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।

  143. ثَمَٰنِيَةَ أَزۡوَٰجٖۖ مِّنَ ٱلضَّأۡنِ ٱثۡنَيۡنِ وَمِنَ ٱلۡمَعۡزِ ٱثۡنَيۡنِۗ قُلۡ ءَآلذَّكَرَيۡنِ حَرَّمَ أَمِ ٱلۡأُنثَيَيۡنِ أَمَّا ٱشۡتَمَلَتۡ عَلَيۡهِ أَرۡحَامُ ٱلۡأُنثَيَيۡنِۖ نَبِّـُٔونِي بِعِلۡمٍ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 6:143

    আট জোড়া নর-মাদী। মেষ দুই প্রকার ও ছাগলের মধ্যে দুই প্রকার। বলো, তিনি কি উভয় নর হারাম করেছেন, নাকি উভয় মাদীকে? নাকি যা উভয় মাদীর পেটে আছে? তোমরা আমাকে জ্ঞান দ্বারা অবগত করো, যদি তোমরা সত্যবাদী হও।

  144. وَمِنَ ٱلۡإِبِلِ ٱثۡنَيۡنِ وَمِنَ ٱلۡبَقَرِ ٱثۡنَيۡنِۗ قُلۡ ءَآلذَّكَرَيۡنِ حَرَّمَ أَمِ ٱلۡأُنثَيَيۡنِ أَمَّا ٱشۡتَمَلَتۡ عَلَيۡهِ أَرۡحَامُ ٱلۡأُنثَيَيۡنِۖ أَمۡ كُنتُمۡ شُهَدَآءَ إِذۡ وَصَّىٰكُمُ ٱللَّهُ بِهَٰذَاۚ فَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبٗا لِّيُضِلَّ ٱلنَّاسَ بِغَيۡرِ عِلۡمٍۚ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 6:144

    উটের মধ্যে দুই জোড়া এবং গরুর মধ্যে দুই জোড়া। বলো, তিনি কি উভয় নর হারাম করেছেন, না উভয় মাদীকে, নাকি যা উভয় মাদীর পেটে যা আছে? তোমরা কি উপস্থিত ছিলে, যখন আল্লাহ এর নির্দেশ দিয়েছিলেন? অতএব, সে ব্যক্তি অপেক্ষা বেশি সীমালঙ্ঘনকারী আর কে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, যাতে করে মানুষকে পথভ্রষ্ট করতে পারে অজ্ঞাতসারে, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারী সম্প্রদায়কে হিদায়াত দান করেন না।

  145. قُل لَّآ أَجِدُ فِي مَآ أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَىٰ طَاعِمٖ يَطۡعَمُهُۥٓ إِلَّآ أَن يَكُونَ مَيۡتَةً أَوۡ دَمٗا مَّسۡفُوحًا أَوۡ لَحۡمَ خِنزِيرٖ فَإِنَّهُۥ رِجۡسٌ أَوۡ فِسۡقًا أُهِلَّ لِغَيۡرِ ٱللَّهِ بِهِۦۚ فَمَنِ ٱضۡطُرَّ غَيۡرَ بَاغٖ وَلَا عَادٖ فَإِنَّ رَبَّكَ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 6:145

    বলো, যে বিধান ওয়াহি র মাধ্যমে আমার কাছে পৌঁছেছে, তার মধ্যে আহারকারীর জন্য আমি হারাম হিসেবে কোনো খাদ্য পাই না—যা সে আহার করে; তবে মৃত, প্রবাহিত রক্ত অথবা শূকরের মাংস। নিশ্চয় এটা অপবিত্র, অথবা আল্লাহ ছাড়া অন্যের জন্য (জবাইর সময়) উৎসর্গের কারণে অবৈধ; কিন্তু যে ভক্ষণ করে অপারগ হয়ে, অবাধ্যতা এবং সীমালঙ্ঘন না করে। তবে তোমার রব ক্ষমাশীল, অসীম দয়ালু।

  146. وَعَلَى ٱلَّذِينَ هَادُواْ حَرَّمۡنَا كُلَّ ذِي ظُفُرٖۖ وَمِنَ ٱلۡبَقَرِ وَٱلۡغَنَمِ حَرَّمۡنَا عَلَيۡهِمۡ شُحُومَهُمَآ إِلَّا مَا حَمَلَتۡ ظُهُورُهُمَآ أَوِ ٱلۡحَوَايَآ أَوۡ مَا ٱخۡتَلَطَ بِعَظۡمٖۚ ذَٰلِكَ جَزَيۡنَٰهُم بِبَغۡيِهِمۡۖ وَإِنَّا لَصَٰدِقُونَ

    Open ayah 6:146

    ইয়াহূ দিদের জন্য আমি প্রত্যেক নখবিশিষ্ট জন্তু হারাম করেছি এবং ছাগল ও গরুর চর্বি তাদের জন্যে হারাম করেছি, তবে পিঠের বা অন্ত্রে সংযুক্ত অথবা হাড়ের সাথে মিলিত চর্বি ব্যতীত। তাদের অবাধ্যতার কারণে আমি তাদেরকে এ শাস্তি দিয়েছি। আর নিশ্চয় আমি সত্যবাদী।

  147. فَإِن كَذَّبُوكَ فَقُل رَّبُّكُمۡ ذُو رَحۡمَةٖ وَٰسِعَةٖ وَلَا يُرَدُّ بَأۡسُهُۥ عَنِ ٱلۡقَوۡمِ ٱلۡمُجۡرِمِينَ

    Open ayah 6:147

    অতএব, তারা যদি তোমাকে মিথ্যবাদী বলে, তবে বলো, তোমাদের রব সুপ্রশস্ত করুণার অধিকারী। তাঁর শাস্তি অপরাধীদের ওপর থেকে ফেরানো হবে না।

  148. سَيَقُولُ ٱلَّذِينَ أَشۡرَكُواْ لَوۡ شَآءَ ٱللَّهُ مَآ أَشۡرَكۡنَا وَلَآ ءَابَآؤُنَا وَلَا حَرَّمۡنَا مِن شَيۡءٖۚ كَذَٰلِكَ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ حَتَّىٰ ذَاقُواْ بَأۡسَنَاۗ قُلۡ هَلۡ عِندَكُم مِّنۡ عِلۡمٖ فَتُخۡرِجُوهُ لَنَآۖ إِن تَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنۡ أَنتُمۡ إِلَّا تَخۡرُصُونَ

    Open ayah 6:148

    অচিরেই মুশরিকরা বলবে, যদি আল্লাহ ইচ্ছা করতেন, তবে আমরা শিরক করতাম না, এবং আমাদের বাপ-দাদারাও না এবং আমরা কোনো বস্তুকে হারাম করতাম না। এমনিভাবে তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছে, ফলে তারা আমার শাস্তিও আস্বাদন করেছে। বলো, তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যা আমাদের পেশ করবে। তোমরা শুধু আন্দাজের অনুসরণ করো এবং তোমরা অনুমান করে কথা বলো।

  149. قُلۡ فَلِلَّهِ ٱلۡحُجَّةُ ٱلۡبَٰلِغَةُۖ فَلَوۡ شَآءَ لَهَدَىٰكُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 6:149

    বলো, পরিপূর্ণ যুক্তি আল্লাহরই। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে হিদায়াত দান করতেন।

  150. قُلۡ هَلُمَّ شُهَدَآءَكُمُ ٱلَّذِينَ يَشۡهَدُونَ أَنَّ ٱللَّهَ حَرَّمَ هَٰذَاۖ فَإِن شَهِدُواْ فَلَا تَشۡهَدۡ مَعَهُمۡۚ وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ وَهُم بِرَبِّهِمۡ يَعۡدِلُونَ 

    Open ayah 6:150

    বলো, তোমাদের সাক্ষীদের নিয়ে আসো, যারা সাক্ষ্য দেয় যে, নিশ্চয় আল্লাহ এটাকে হারাম করেছেন। তারা যদিও সাক্ষ্য দেয়, তবে তুমি তাদের সাথে সাক্ষ্য দিয়ো না এবং তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করো না, যারা আমার নিদর্শনাবলিকে মিথ্যা বলে, যারা পরকালে ঈমান আনে না এবং যারা স্বীয় রবের সমকক্ষ সাব্যস্ত করে।

  151. ۞قُلۡ تَعَالَوۡاْ أَتۡلُ مَا حَرَّمَ رَبُّكُمۡ عَلَيۡكُمۡۖ أَلَّا تُشۡرِكُواْ بِهِۦ شَيۡـٔٗاۖ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنٗاۖ وَلَا تَقۡتُلُوٓاْ أَوۡلَٰدَكُم مِّنۡ إِمۡلَٰقٖ نَّحۡنُ نَرۡزُقُكُمۡ وَإِيَّاهُمۡۖ وَلَا تَقۡرَبُواْ ٱلۡفَوَٰحِشَ مَا ظَهَرَ مِنۡهَا وَمَا بَطَنَۖ وَلَا تَقۡتُلُواْ ٱلنَّفۡسَ ٱلَّتِي حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلۡحَقِّۚ ذَٰلِكُمۡ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ

    Open ayah 6:151

    বলো, এসো, আমি তোমাদেরকে পাঠ করে শোনাই, যেগুলো তোমাদের রব তোমাদের জন্যে হারাম করেছেন। তা এই যে, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, পিতামাতার সাথে সদয় ব্যবহার করো, সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করো না, আমি তোমাদেরকে ও তাদেরকে আহার দিই, অশ্লীলতার কাছেও যেয়ো না, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য। আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন, তাকে হত্যা করো না; কিন্তু ন্যায়সঙ্গত কারণে। তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যেন তোমরা অনুধাবন করতে পারো।

  152. وَلَا تَقۡرَبُواْ مَالَ ٱلۡيَتِيمِ إِلَّا بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ حَتَّىٰ يَبۡلُغَ أَشُدَّهُۥۚ وَأَوۡفُواْ ٱلۡكَيۡلَ وَٱلۡمِيزَانَ بِٱلۡقِسۡطِۖ لَا نُكَلِّفُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۖ وَإِذَا قُلۡتُمۡ فَٱعۡدِلُواْ وَلَوۡ كَانَ ذَا قُرۡبَىٰۖ وَبِعَهۡدِ ٱللَّهِ أَوۡفُواْۚ ذَٰلِكُمۡ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ

    Open ayah 6:152

    ইয়াতীমদের ধনসম্পদের কাছেও যেয়ো না; তবে উত্তম পন্থায়, যতক্ষণ না তারা প্রাপ্তবয়স্কে পৌঁছায়। তোমরা ন্যায়নিষ্ঠার সাথে ওজন ও মাপ পূর্ণ করো। আমি কারো ওপর সাধ্যাতীত কিছু চাপিয়ে দিই না। যখন তোমরা কথা বলো, তখন সুবিচার করো, যদিও সে নিকটত্মীয় হয়। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করো, তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যেন তোমরা উপদেশ গ্রহণ করো।

  153. وَأَنَّ هَٰذَا صِرَٰطِي مُسۡتَقِيمٗا فَٱتَّبِعُوهُۖ وَلَا تَتَّبِعُواْ ٱلسُّبُلَ فَتَفَرَّقَ بِكُمۡ عَن سَبِيلِهِۦۚ ذَٰلِكُمۡ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمۡ تَتَّقُونَ

    Open ayah 6:153

    নিশ্চয়ই এটি আমার সরল-সঠিক পথ; অতএব, তোমরা তা অনুসরণ করো এবং অন্যান্য পথে চলো না। তা হলে তোমরা তাঁর পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যাতে তোমরা সংযত হও।

  154. ثُمَّ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ تَمَامًا عَلَى ٱلَّذِيٓ أَحۡسَنَ وَتَفۡصِيلٗا لِّكُلِّ شَيۡءٖ وَهُدٗى وَرَحۡمَةٗ لَّعَلَّهُم بِلِقَآءِ رَبِّهِمۡ يُؤۡمِنُونَ

    Open ayah 6:154

    অতঃপর আমি মূসাকে কিতাব দিয়েছি, সৎকর্মশীলদের প্রতি নেয়ামত পূর্ণ করার জন্য, ও প্রত্যেক বস্তুর বিশদ বিবরণ, হিদায়াত এবং করুণা, যাতে তারা স্বীয় রবের সাথে সাক্ষাতের প্রতি ঈমান আনে।

  155. وَهَٰذَا كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ مُبَارَكٞ فَٱتَّبِعُوهُ وَٱتَّقُواْ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ

    Open ayah 6:155

    আর আমি এই কিতাব অবতীর্ণ করেছি, যা বরকতময়। বরকতময়। অতএব, তোমরা তার অনুসরণ করো এবং ভয় করো, যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও।

  156. أَن تَقُولُوٓاْ إِنَّمَآ أُنزِلَ ٱلۡكِتَٰبُ عَلَىٰ طَآئِفَتَيۡنِ مِن قَبۡلِنَا وَإِن كُنَّا عَن دِرَاسَتِهِمۡ لَغَٰفِلِينَ

    Open ayah 6:156

    অথবা যাতে তোমরা না বলতে পারো যে, কিতাব তো কেবল আমাদের পূর্ববর্তী দু-সম্প্রদায়ের প্রতিই অবতীর্ণ করা হয়েছে এবং আমরা সেগুলোর পাঠ ও পঠন সম্পর্কে কিছুই জানতাম না।

  157. أَوۡ تَقُولُواْ لَوۡ أَنَّآ أُنزِلَ عَلَيۡنَا ٱلۡكِتَٰبُ لَكُنَّآ أَهۡدَىٰ مِنۡهُمۡۚ فَقَدۡ جَآءَكُم بَيِّنَةٞ مِّن رَّبِّكُمۡ وَهُدٗى وَرَحۡمَةٞۚ فَمَنۡ أَظۡلَمُ مِمَّن كَذَّبَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَصَدَفَ عَنۡهَاۗ سَنَجۡزِي ٱلَّذِينَ يَصۡدِفُونَ عَنۡ ءَايَٰتِنَا سُوٓءَ ٱلۡعَذَابِ بِمَا كَانُواْ يَصۡدِفُونَ

    Open ayah 6:157

    অথবা না বলতে পারো, যদি আমাদের প্রতি কোনো কিতাব অবতীর্ণ করা হতো, আমরা এদের চাইতে অধিক হিদায়াত পেতাম। অতএব, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুষ্পষ্ট প্রমাণ, হিদায়াত ও রহমাত এসে গেছে। অতঃপর সে ব্যক্তির চাইতে অধিক সীমালঙ্ঘনকারী আর কে হবে, যে আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে এবং গা বাঁচিয়ে চলে। অচিরেই আমি তাদেরকে শাস্তি দেব, যারা আমার আয়াতসমূহ থেকে বিমুখ হয়েছিল, জঘন্য শাস্তি তাদের বিমুখতার কারণে।

  158. هَلۡ يَنظُرُونَ إِلَّآ أَن تَأۡتِيَهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ أَوۡ يَأۡتِيَ رَبُّكَ أَوۡ يَأۡتِيَ بَعۡضُ ءَايَٰتِ رَبِّكَۗ يَوۡمَ يَأۡتِي بَعۡضُ ءَايَٰتِ رَبِّكَ لَا يَنفَعُ نَفۡسًا إِيمَٰنُهَا لَمۡ تَكُنۡ ءَامَنَتۡ مِن قَبۡلُ أَوۡ كَسَبَتۡ فِيٓ إِيمَٰنِهَا خَيۡرٗاۗ قُلِ ٱنتَظِرُوٓاْ إِنَّا مُنتَظِرُونَ

    Open ayah 6:158

    তারা শুধু এ বিষয়ের দিকে চেয়ে আছে যে, তাদের কাছে ফেরেশতাগণ আগমন করবে বা তোমার রব আগমন করবেন অথবা তোমার রবের কোনো নিদর্শনাবলী আসবে। যেদিন তোমার রবের কোনো নিদর্শন আসবে, সেদিন কোনো ব্যক্তির ঈমান তার জন্যে ফলপ্রসূ হবে না, যে পূর্ব থেকে ঈমান আনেনি বা স্বীয় ঈমান অনুযায়ী কোনোরূপ সৎকর্ম করেনি। বলো, তোমরা অপেক্ষা করো, নিশ্চয় আমরাও অপেক্ষায় রইলাম।

  159. إِنَّ ٱلَّذِينَ فَرَّقُواْ دِينَهُمۡ وَكَانُواْ شِيَعٗا لَّسۡتَ مِنۡهُمۡ فِي شَيۡءٍۚ إِنَّمَآ أَمۡرُهُمۡ إِلَى ٱللَّهِ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا كَانُواْ يَفۡعَلُونَ

    Open ayah 6:159

    নিশ্চয়ই যারা স্বীয় ধর্মকে খণ্ড-বিখণ্ড করেছে এবং তারা বহু দলে বিভক্ত হয়েছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যাপার আল্লাহর নিকট সমর্পিত। অতঃপর তিনি তাদের অবগত করবেন যা তারা করছিল।

  160. مَن جَآءَ بِٱلۡحَسَنَةِ فَلَهُۥ عَشۡرُ أَمۡثَالِهَاۖ وَمَن جَآءَ بِٱلسَّيِّئَةِ فَلَا يُجۡزَىٰٓ إِلَّا مِثۡلَهَا وَهُمۡ لَا يُظۡلَمُونَ 

    Open ayah 6:160

    যে একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ পাবে এবং যে, একটি মন্দ কাজ করবে, সে তার সমান শাস্তিই পাবে। আর তাদের প্রতি অবিচার করা হবে না।

  161. قُلۡ إِنَّنِي هَدَىٰنِي رَبِّيٓ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ دِينٗا قِيَمٗا مِّلَّةَ إِبۡرَٰهِيمَ حَنِيفٗاۚ وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ

    Open ayah 6:161

    বলো, ‘আমার রব আমাকে সরল-সঠিক পথে ইবরাহীমের একনিষ্ঠ প্রতিষ্ঠিত আর্দশ ধর্মের প্রতি হিদায়াত দান করেছেন। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।’

  162. قُلۡ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحۡيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 6:162

    বলো, আমার সালাত, আমার কুরবানি এবং আমার জীবন আমার মরণ বিশ্বের রব আল্লাহরই জন্য।

  163. لَا شَرِيكَ لَهُۥۖ وَبِذَٰلِكَ أُمِرۡتُ وَأَنَا۠ أَوَّلُ ٱلۡمُسۡلِمِينَ

    Open ayah 6:163

    তাঁর কোনো শরিক নেই। আর এরই আদেশ আমাকে দেওয়া হয়েছে, এবং আমি প্রথম মুসলিম।

  164. قُلۡ أَغَيۡرَ ٱللَّهِ أَبۡغِي رَبّٗا وَهُوَ رَبُّ كُلِّ شَيۡءٖۚ وَلَا تَكۡسِبُ كُلُّ نَفۡسٍ إِلَّا عَلَيۡهَاۚ وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۚ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرۡجِعُكُمۡ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ

    Open ayah 6:164

    বলো, আমি কি আল্লাহ ব্যতীত অন্য রবের কামনা করব, অথচ তিনিই সবকিছুর রব? প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করে, তার দায়ভার তাদেরই বহন করতে হবে। কেউ অপরের বোঝা বহন করবে না। অতঃপর তোমাদের সবাইকে রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে। অতঃপর তিনি তোমাদেরকে বলে দেবেন, যেসব বিষয়ে তো মরা বিরোধ করতে।

  165. وَهُوَ ٱلَّذِي جَعَلَكُمۡ خَلَٰٓئِفَ ٱلۡأَرۡضِ وَرَفَعَ بَعۡضَكُمۡ فَوۡقَ بَعۡضٖ دَرَجَٰتٖ لِّيَبۡلُوَكُمۡ فِي مَآ ءَاتَىٰكُمۡۗ إِنَّ رَبَّكَ سَرِيعُ ٱلۡعِقَابِ وَإِنَّهُۥ لَغَفُورٞ رَّحِيمُۢ

    Open ayah 6:165

    তিনিই ওই সত্ত্বা, যিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন এবং একজনকে আরেকজনের ওপর মর্যাদা সমুন্নত করেছেন, যাতে তোমাদেরকে সেসব বিষয়ে পরীক্ষা করেন, যা তিনি তোমাদেরকে দিয়েছেন। তোমার রব দ্রুত শাস্তিদাতা এবং অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু।