الأعراف

Al-A'raaf

The Heights · Surah 7 · Ayahs: 206 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. الٓمٓصٓ

    Open ayah 7:1

    আলিফ, লাম, মীম, সোয়াদ।

  2. كِتَٰبٌ أُنزِلَ إِلَيۡكَ فَلَا يَكُن فِي صَدۡرِكَ حَرَجٞ مِّنۡهُ لِتُنذِرَ بِهِۦ وَذِكۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ

    Open ayah 7:2

    এমন কিতাব, যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, সুতরাং যেন তার সর্ম্পকে তোমার মনে কোনো সংকীর্ণতা না হয়। যেন তুমি এর মাধ্যমে সতর্ক করতে পারো । আর তা মুমিনদের জন্য উপদেশ।

  3. ٱتَّبِعُواْ مَآ أُنزِلَ إِلَيۡكُم مِّن رَّبِّكُمۡ وَلَا تَتَّبِعُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَۗ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ

    Open ayah 7:3

    তোমরা অনুসরণ করো, যা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং তোমরা তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না, আর তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো।

  4. وَكَم مِّن قَرۡيَةٍ أَهۡلَكۡنَٰهَا فَجَآءَهَا بَأۡسُنَا بَيَٰتًا أَوۡ هُمۡ قَآئِلُونَ

    Open ayah 7:4

    কত জনপদ আমি ধ্বংস করেছি। তাদের কাছে আমার শাস্তি রাতের বেলা ঘুমন্ত অবস্থায় পৌঁছেছে অথবা দ্বিপ্রহরে বিশ্রামরত অবস্থায়।

  5. فَمَا كَانَ دَعۡوَىٰهُمۡ إِذۡ جَآءَهُم بَأۡسُنَآ إِلَّآ أَن قَالُوٓاْ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ

    Open ayah 7:5

    যখন তাদের কাছে আমার শাস্তি উপস্থিত হয়, তখন তাদের দাবি এই ছিল যে, তারা বলত, নিশ্চয় আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম।

  6. فَلَنَسۡـَٔلَنَّ ٱلَّذِينَ أُرۡسِلَ إِلَيۡهِمۡ وَلَنَسۡـَٔلَنَّ ٱلۡمُرۡسَلِينَ

    Open ayah 7:6

    অতএব, আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব, যাদের কাছে রাসূল প্রেরিত হয়েছিল এবং আমি অবশ্যই রাসূলদেরকে জিজ্ঞেস করব।

  7. فَلَنَقُصَّنَّ عَلَيۡهِم بِعِلۡمٖۖ وَمَا كُنَّا غَآئِبِينَ

    Open ayah 7:7

    অতঃপর আমি স্বজ্ঞানে তাদের কাছে অবস্থা বর্ণনা করব, আর নিশ্চয়ই আমি অনুপস্থিত ছিলাম না।

  8. وَٱلۡوَزۡنُ يَوۡمَئِذٍ ٱلۡحَقُّۚ فَمَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ

    Open ayah 7:8

    আর সেদিন যথার্থ হবে পরিমাপ। অতঃপর যাদের পাল্লা ভারী হবে, তারাই সফলকাম।

  9. وَمَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُم بِمَا كَانُواْ بِـَٔايَٰتِنَا يَظۡلِمُونَ

    Open ayah 7:9

    এবং যাদের পাল্লা হাল্কা হবে, তারা ওই সব লোক, যারা নিজেদের ক্ষতি করেছে, একারণে যে, তারা আমার আয়াতসমূহর সাথে সীমালঙ্ঘন করত।

  10. وَلَقَدۡ مَكَّنَّٰكُمۡ فِي ٱلۡأَرۡضِ وَجَعَلۡنَا لَكُمۡ فِيهَا مَعَٰيِشَۗ قَلِيلٗا مَّا تَشۡكُرُونَ 

    Open ayah 7:10

    আমি তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য তার মধ্য থেকে জীবিকার ব্যবস্থা করেছি। তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার করো।

  11. وَلَقَدۡ خَلَقۡنَٰكُمۡ ثُمَّ صَوَّرۡنَٰكُمۡ ثُمَّ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ لَمۡ يَكُن مِّنَ ٱلسَّٰجِدِينَ

    Open ayah 7:11

    আর অবশ্যই আমি তোমাদের সৃষ্টি করেছি, অতঃপর আকৃতি দান করেছি। অতঃপর আমি ফেরেশতাদের বলেছি, ‘তোমরা আদমকে সিজদাহ করো; তখন ইবলীস ব্যতীত সবাই সিজদাহ করল, সে সিজদাহকারীদের অন্তর্ভুক্ত ছিল না।

  12. قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسۡجُدَ إِذۡ أَمَرۡتُكَۖ قَالَ أَنَا۠ خَيۡرٞ مِّنۡهُ خَلَقۡتَنِي مِن نَّارٖ وَخَلَقۡتَهُۥ مِن طِينٖ

    Open ayah 7:12

    তিনি বললেন, কীসে তোমাকে বাধা দিল যে তুমি সিজদাহ করলে না, যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি?’ সে বলল, ‘আমি তার অপেক্ষা শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা।’

  13. قَالَ فَٱهۡبِطۡ مِنۡهَا فَمَا يَكُونُ لَكَ أَن تَتَكَبَّرَ فِيهَا فَٱخۡرُجۡ إِنَّكَ مِنَ ٱلصَّٰغِرِينَ

    Open ayah 7:13

    তিনি বললেন, ‘তুমি এখান থেকে নেমে যাও। এখানে তোমার অহংকার করার কোনো অধিকার নেই। অতএব, তুমি বের হয়ে যাও। নিশ্চয় তুমি অধমদের অন্তর্ভুক্ত।’

  14. قَالَ أَنظِرۡنِيٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ

    Open ayah 7:14

    সে বলল, ‘আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন।’

  15. قَالَ إِنَّكَ مِنَ ٱلۡمُنظَرِينَ

    Open ayah 7:15

    তিনি বললেন, ‘নিশ্চয় তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।’

  16. قَالَ فَبِمَآ أَغۡوَيۡتَنِي لَأَقۡعُدَنَّ لَهُمۡ صِرَٰطَكَ ٱلۡمُسۡتَقِيمَ

    Open ayah 7:16

    অতঃপর সে বলল, ‘যে কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও অবশ্যই তাদের জন্যে আপনার সরল-সঠিক পথে বসবো।’

  17. ثُمَّ لَأٓتِيَنَّهُم مِّنۢ بَيۡنِ أَيۡدِيهِمۡ وَمِنۡ خَلۡفِهِمۡ وَعَنۡ أَيۡمَٰنِهِمۡ وَعَن شَمَآئِلِهِمۡۖ وَلَا تَجِدُ أَكۡثَرَهُمۡ شَٰكِرِينَ

    Open ayah 7:17

    এরপর অবশ্যই আমি তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশকে অকৃতজ্ঞ পাবেন।’

  18. قَالَ ٱخۡرُجۡ مِنۡهَا مَذۡءُومٗا مَّدۡحُورٗاۖ لَّمَن تَبِعَكَ مِنۡهُمۡ لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنكُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 7:18

    তিনি বললেন, ‘বের হয়ে যাও এখান থেকে লাঞ্ছিত ও বিতাড়িত হয়ে। অবশ্যই তাদের যে কেউ তোমাকে অনুসরণ করবে, অবশ্যই আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করবো।’

  19. وَيَٰٓـَٔادَمُ ٱسۡكُنۡ أَنتَ وَزَوۡجُكَ ٱلۡجَنَّةَ فَكُلَا مِنۡ حَيۡثُ شِئۡتُمَا وَلَا تَقۡرَبَا هَٰذِهِ ٱلشَّجَرَةَ فَتَكُونَا مِنَ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 7:19

    হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। অতঃপর সেখান থেকে যা ইচ্ছা, খাও; তবে এ গাছের নিকটবর্তী হয়ো না তা হলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।

  20. فَوَسۡوَسَ لَهُمَا ٱلشَّيۡطَٰنُ لِيُبۡدِيَ لَهُمَا مَا وُۥرِيَ عَنۡهُمَا مِن سَوۡءَٰتِهِمَا وَقَالَ مَا نَهَىٰكُمَا رَبُّكُمَا عَنۡ هَٰذِهِ ٱلشَّجَرَةِ إِلَّآ أَن تَكُونَا مَلَكَيۡنِ أَوۡ تَكُونَا مِنَ ٱلۡخَٰلِدِينَ 

    Open ayah 7:20

    অতঃপর শয়তান উভয়কে কুমন্ত্রণা দিল, যেন তাদের উভয়ের যে লজ্জাস্থান তাদের থেকে গোপন রাখা হয়েছিল, তা তারা পরস্পরের সামনে প্রকাশ করে দেয়। সে বলল, ‘তোমাদের রব তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করেছেন শুধু এ কারণে যে, তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও, অথবা তোমরা দুজনে হবে চিরস্থায়ীদের অর্ন্তভুক্ত।’

  21. وَقَاسَمَهُمَآ إِنِّي لَكُمَا لَمِنَ ٱلنَّٰصِحِينَ

    Open ayah 7:21

    সে তাদের কাছে শপথ করে বলল, ‘আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী।

  22. فَدَلَّىٰهُمَا بِغُرُورٖۚ فَلَمَّا ذَاقَا ٱلشَّجَرَةَ بَدَتۡ لَهُمَا سَوۡءَٰتُهُمَا وَطَفِقَا يَخۡصِفَانِ عَلَيۡهِمَا مِن وَرَقِ ٱلۡجَنَّةِۖ وَنَادَىٰهُمَا رَبُّهُمَآ أَلَمۡ أَنۡهَكُمَا عَن تِلۡكُمَا ٱلشَّجَرَةِ وَأَقُل لَّكُمَآ إِنَّ ٱلشَّيۡطَٰنَ لَكُمَا عَدُوّٞ مُّبِينٞ

    Open ayah 7:22

    অতঃপর সে উভয়কে অধঃপতিত করল তার প্রতারণা দ্বারা। ফলে যখন তারা সেই গাছের স্বাদ আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থান তাদের সামনে প্রকাশ পেয়ে গেল এবং তারা জান্নাতের পাতা দ্বারা নিজেদের আবৃত করতে লাগল। তাদের রব তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদের এ বৃক্ষ থেকে নিষেধ করিনি? এবং তোমাদের বলিনি যে, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ।

  23. قَالَا رَبَّنَا ظَلَمۡنَآ أَنفُسَنَا وَإِن لَّمۡ تَغۡفِرۡ لَنَا وَتَرۡحَمۡنَا لَنَكُونَنَّ مِنَ ٱلۡخَٰسِرِينَ

    Open ayah 7:23

    তারা উভয়ে বলল, ‘হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি অবিচার করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।’

  24. قَالَ ٱهۡبِطُواْ بَعۡضُكُمۡ لِبَعۡضٍ عَدُوّٞۖ وَلَكُمۡ فِي ٱلۡأَرۡضِ مُسۡتَقَرّٞ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٖ

    Open ayah 7:24

    তিনি বললেন, ‘নেমে যাও। তোমরা একে অপরের শত্রুরূপে। তোমাদের জন্য পৃ থিবীতে বাসস্থান এবং ভোগ-সামগ্রী নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত।’

  25. قَالَ فِيهَا تَحۡيَوۡنَ وَفِيهَا تَمُوتُونَ وَمِنۡهَا تُخۡرَجُونَ

    Open ayah 7:25

    তিনি বললেন, ‘তোমরা সেখানে জীবন যাপন করবে, সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমাদেরকে বের করা হবে।

  26. يَٰبَنِيٓ ءَادَمَ قَدۡ أَنزَلۡنَا عَلَيۡكُمۡ لِبَاسٗا يُوَٰرِي سَوۡءَٰتِكُمۡ وَرِيشٗاۖ وَلِبَاسُ ٱلتَّقۡوَىٰ ذَٰلِكَ خَيۡرٞۚ ذَٰلِكَ مِنۡ ءَايَٰتِ ٱللَّهِ لَعَلَّهُمۡ يَذَّكَّرُونَ

    Open ayah 7:26

    হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং সৌন্দর্যস্বরূপ এবং তাকওয়ার পোশাক, এটি সর্বোত্তম। এটি আল্লাহর নিদর্শনের অন্যতম, সম্ভবত তারা উপদেশগ্রহণ করবে।

  27. يَٰبَنِيٓ ءَادَمَ لَا يَفۡتِنَنَّكُمُ ٱلشَّيۡطَٰنُ كَمَآ أَخۡرَجَ أَبَوَيۡكُم مِّنَ ٱلۡجَنَّةِ يَنزِعُ عَنۡهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوۡءَٰتِهِمَآۚ إِنَّهُۥ يَرَىٰكُمۡ هُوَ وَقَبِيلُهُۥ مِنۡ حَيۡثُ لَا تَرَوۡنَهُمۡۗ إِنَّا جَعَلۡنَا ٱلشَّيَٰطِينَ أَوۡلِيَآءَ لِلَّذِينَ لَا يُؤۡمِنُونَ

    Open ayah 7:27

    হে বনি আদম, শয়তান যেন তোমাদের বিভ্রান্ত না করে; যেভাবে সে তোমাদের পিতা-মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এমতাবস্থায় যে, তাদের পোশাক তাদের থেকে খুলে ফেলে, তাদের দুজনকে তাদের লজ্জাস্থান দেখানোর জন্য। নিশ্চয় সে এবং তার দলবল তোমাদের দেখে, এমনভাবে যে তোমরা তাদের দেখো না। আমি শয়তানদের তাদের অভিভাবক বানিয়ে দিয়েছি, যারা ঈমান আনে না।

  28. وَإِذَا فَعَلُواْ فَٰحِشَةٗ قَالُواْ وَجَدۡنَا عَلَيۡهَآ ءَابَآءَنَا وَٱللَّهُ أَمَرَنَا بِهَاۗ قُلۡ إِنَّ ٱللَّهَ لَا يَأۡمُرُ بِٱلۡفَحۡشَآءِۖ أَتَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ

    Open ayah 7:28

    যখন তারা কোনো অশ্লীল কাজ করে, তখন বলে আমরা বাপ-দাদাকে এমনই করতে পেয়েছি এবং আল্লাহও আমাদেরকে তার নির্দেশ দিয়েছেন। বলো, আল্লাহ অশ্লীলতার আদেশ দেন না। তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলো—যা তোমরা জানো না।

  29. قُلۡ أَمَرَ رَبِّي بِٱلۡقِسۡطِۖ وَأَقِيمُواْ وُجُوهَكُمۡ عِندَ كُلِّ مَسۡجِدٖ وَٱدۡعُوهُ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَۚ كَمَا بَدَأَكُمۡ تَعُودُونَ

    Open ayah 7:29

    বলো, আমার রব ন্যায়বিচারের নির্দেশ দিয়েছেন। আর তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের চেহারা স্থির রাখো। এবং তারই আনুগত্যের জন্য তাকে একনিষ্ঠভাবে ডাকো। তোমাদের প্রথমে যেমন সৃষ্টি করেছেন, তোমরা তেমনিভাবে ফিরে আসবে।

  30. فَرِيقًا هَدَىٰ وَفَرِيقًا حَقَّ عَلَيۡهِمُ ٱلضَّلَٰلَةُۚ إِنَّهُمُ ٱتَّخَذُواْ ٱلشَّيَٰطِينَ أَوۡلِيَآءَ مِن دُونِ ٱللَّهِ وَيَحۡسَبُونَ أَنَّهُم مُّهۡتَدُونَ 

    Open ayah 7:30

    একদলকে হি দায়াত দান করেছেন এবং অপরদলের জন্যে পথভ্রষ্টতা অবধারিত হয়েছে। নিশ্চয় তারা আল্লাহকে ছেড়ে শয়তানদের অভিভাবকরূপে গ্রহণ করেছে এবং ধারণা করে যে, তারা সঠিকপথপ্রাপ্ত।

  31. ۞يَٰبَنِيٓ ءَادَمَ خُذُواْ زِينَتَكُمۡ عِندَ كُلِّ مَسۡجِدٖ وَكُلُواْ وَٱشۡرَبُواْ وَلَا تُسۡرِفُوٓاْۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُسۡرِفِينَ

    Open ayah 7:31

    হে বনি আদম, তোমরা প্রত্যেক সালাতের সময় সজ্জিত পোশাক পরিধান করো, আর পানাহার করো, কিন্তু অপব্যয় করো না। নিশ্চয় তিনি অপব্যয়ীদের পছন্দ করেন না।

  32. قُلۡ مَنۡ حَرَّمَ زِينَةَ ٱللَّهِ ٱلَّتِيٓ أَخۡرَجَ لِعِبَادِهِۦ وَٱلطَّيِّبَٰتِ مِنَ ٱلرِّزۡقِۚ قُلۡ هِيَ لِلَّذِينَ ءَامَنُواْ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا خَالِصَةٗ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡلَمُونَ

    Open ayah 7:32

    বলো, আল্লাহ কর্তৃক শোভার বস্তুকে—যা তিনি স্বীয় বান্দার জন্য বের করেছেন আর জীবিকা হতে পবিত্রবস্তুসমূহকে কে হারাম করেছে? বলো, এসব নিয়ামাত মুমিনদের জন্য পার্থিব-জীবনে এবং কিয়ামাতের দিন বিশেষভাবে তাদেরই জন্য। এভাবে আমি নির্দশনসমূহ বিস্তারিত বর্ণনা করি জ্ঞানী সম্প্রদায়ের জন্য।

  33. قُلۡ إِنَّمَا حَرَّمَ رَبِّيَ ٱلۡفَوَٰحِشَ مَا ظَهَرَ مِنۡهَا وَمَا بَطَنَ وَٱلۡإِثۡمَ وَٱلۡبَغۡيَ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَأَن تُشۡرِكُواْ بِٱللَّهِ مَا لَمۡ يُنَزِّلۡ بِهِۦ سُلۡطَٰنٗا وَأَن تَقُولُواْ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ

    Open ayah 7:33

    বলো, আমার রব প্রকাশ্য ও গোপন অশ্লীলতা হারাম করেছেন, আর পাপ, অন্যায়ভাবে বিদ্রোহ, এবং তোমরা আল্লাহর সাথে এমন বস্তুকে শরিক করা, যার কোনো প্রমাণ তিনি অবতীর্ণ করেননি এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা, যা তোমরা জানো না।

  34. وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٞۖ فَإِذَا جَآءَ أَجَلُهُمۡ لَا يَسۡتَأۡخِرُونَ سَاعَةٗ وَلَا يَسۡتَقۡدِمُونَ

    Open ayah 7:34

    প্রত্যেক জাতীর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে। যখন তাদের নির্ধারিত ক্ষণ এসে যাবে, তখন তারা না এক মুহূর্ত দেরি করতে পারবে, আর না এগিয়ে নিতে পারবে।

  35. يَٰبَنِيٓ ءَادَمَ إِمَّا يَأۡتِيَنَّكُمۡ رُسُلٞ مِّنكُمۡ يَقُصُّونَ عَلَيۡكُمۡ ءَايَٰتِي فَمَنِ ٱتَّقَىٰ وَأَصۡلَحَ فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ

    Open ayah 7:35

    হে বনি আদম, যদি তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে রাসূলগণ আগমন করে তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনায়, তবে যে তাকওয়া অবলম্বন করবে এবং সংশোধন করবে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।

  36. وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَٱسۡتَكۡبَرُواْ عَنۡهَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ

    Open ayah 7:36

    যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং তা থেকে অহংকার করেছে, তারাই জাহান্নামের আধিবাসী এবং তারা সেখানে স্থায়ী।

  37. فَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ كَذَّبَ بِـَٔايَٰتِهِۦٓۚ أُوْلَٰٓئِكَ يَنَالُهُمۡ نَصِيبُهُم مِّنَ ٱلۡكِتَٰبِۖ حَتَّىٰٓ إِذَا جَآءَتۡهُمۡ رُسُلُنَا يَتَوَفَّوۡنَهُمۡ قَالُوٓاْ أَيۡنَ مَا كُنتُمۡ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِۖ قَالُواْ ضَلُّواْ عَنَّا وَشَهِدُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ أَنَّهُمۡ كَانُواْ كَٰفِرِينَ

    Open ayah 7:37

    ওই ব্যক্তির অপেক্ষা অধিক সীমালঙ্ঘনকারী কে, যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে অথবা তার নির্দশনাবলিকে মিথ্যা প্রতিপন্ন করে? ওইসব লোক তাদের নিকট পৌঁছবে তাদের কিতাবের নির্ধারিত অংশ। শেষ পযর্ন্ত যখন তাদের নিকট আসবে আমার ফেরেশতারা তাদের প্রাণ হরণ করতে, তখন তারা বলবে, তারা কোথায় গেল, আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা আহ্বান করতে? তারা বলবে, আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে, তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে, তারা অবশ্যই কাফির ছিল।

  38. قَالَ ٱدۡخُلُواْ فِيٓ أُمَمٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِكُم مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ فِي ٱلنَّارِۖ كُلَّمَا دَخَلَتۡ أُمَّةٞ لَّعَنَتۡ أُخۡتَهَاۖ حَتَّىٰٓ إِذَا ٱدَّارَكُواْ فِيهَا جَمِيعٗا قَالَتۡ أُخۡرَىٰهُمۡ لِأُولَىٰهُمۡ رَبَّنَا هَٰٓؤُلَآءِ أَضَلُّونَا فَـَٔاتِهِمۡ عَذَابٗا ضِعۡفٗا مِّنَ ٱلنَّارِۖ قَالَ لِكُلّٖ ضِعۡفٞ وَلَٰكِن لَّا تَعۡلَمُونَ

    Open ayah 7:38

    তিনি বলবেন, তোমাদের পূর্বে জিন ও মানবজাতির যারা অতীত হয়েছে তোমরা তাদের সাথে জাহান্নামে প্রবেশ করো। যখনই প্রবেশ করবে কোনো দল, তখন অন্যদলকে অভিশাপ দেবে। অবশেষে যখন তার মধ্যে সকলকে পেয়ে যাবে তখন পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে, ‘হে আমাদের রব, তারাই আমাদের পথভ্রষ্ট করেছে। অতএব, আপনি তাদের জাহান্নামের দ্বিগুণ শাস্তি দেন।’ তিনি বলবেন ‘প্রত্যেকেই দ্বিগুণ পাবে; কিন্তু তোমরা জানো না।’

  39. وَقَالَتۡ أُولَىٰهُمۡ لِأُخۡرَىٰهُمۡ فَمَا كَانَ لَكُمۡ عَلَيۡنَا مِن فَضۡلٖ فَذُوقُواْ ٱلۡعَذَابَ بِمَا كُنتُمۡ تَكۡسِبُونَ

    Open ayah 7:39

    পূর্ববর্তীরা পরবর্তীদের বলবে, ‘আমাদের ওপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব ছিল না। অতএব, নিজেদের কর্মের কারণে শাস্তি ভোগ করো।

  40. إِنَّ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَٱسۡتَكۡبَرُواْ عَنۡهَا لَا تُفَتَّحُ لَهُمۡ أَبۡوَٰبُ ٱلسَّمَآءِ وَلَا يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ حَتَّىٰ يَلِجَ ٱلۡجَمَلُ فِي سَمِّ ٱلۡخِيَاطِۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُجۡرِمِينَ 

    Open ayah 7:40

    নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং এগুলো থেকে অহংকার করেছে, তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না। যতক্ষণ না সূঁচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে। এমনিভাবে আমি পাপীদের শাস্তি প্রদান করি।

  41. لَهُم مِّن جَهَنَّمَ مِهَادٞ وَمِن فَوۡقِهِمۡ غَوَاشٖۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلظَّٰلِمِينَ

    Open ayah 7:41

    তাদের জন্য রয়েছে জাহান্নামের অগ্নিশয্যা এবং ওপর থেকে আচ্ছাদনসমূহ। এভাবেই আমি সীমালঙ্ঘনকারীদের শাস্তি প্রদান করি।

  42. وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَا نُكَلِّفُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ

    Open ayah 7:42

    এবং যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে আমি কাউকে তার সামর্থ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দিই না। তারাই জান্নাতের অধিবাসী। তারা সেখানে স্থায়ী।

  43. وَنَزَعۡنَا مَا فِي صُدُورِهِم مِّنۡ غِلّٖ تَجۡرِي مِن تَحۡتِهِمُ ٱلۡأَنۡهَٰرُۖ وَقَالُواْ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي هَدَىٰنَا لِهَٰذَا وَمَا كُنَّا لِنَهۡتَدِيَ لَوۡلَآ أَنۡ هَدَىٰنَا ٱللَّهُۖ لَقَدۡ جَآءَتۡ رُسُلُ رَبِّنَا بِٱلۡحَقِّۖ وَنُودُوٓاْ أَن تِلۡكُمُ ٱلۡجَنَّةُ أُورِثۡتُمُوهَا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 7:43

    আর তাদের অন্তরে যে ঈর্ষা ছিল, আমি তা বের করে দিয়েছি। তাদের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদ-নদী। তারা বলবে, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের এর জন্য হিদায়াত দিয়েছেন। আমরা কখনো হিদায়াত পেতাম না, যদি আল্লাহ আমাদের হিদায়াত না করতেন। নিশ্চয়ই আমাদের রবের রাসূলগণ সত্যসহ এসেছিলেন; এবং তাদেরকে ডেকে বলা হবে যে এই সেই জান্নাত তোমাদের তার উত্তরাধিকারী করা হয়েছে একারণে যে, তোমরা যা করতে।

  44. وَنَادَىٰٓ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِ أَصۡحَٰبَ ٱلنَّارِ أَن قَدۡ وَجَدۡنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقّٗا فَهَلۡ وَجَدتُّم مَّا وَعَدَ رَبُّكُمۡ حَقّٗاۖ قَالُواْ نَعَمۡۚ فَأَذَّنَ مُؤَذِّنُۢ بَيۡنَهُمۡ أَن لَّعۡنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّٰلِمِينَ

    Open ayah 7:44

    জান্নাতিরা জাহান্নামিদের ডেকে বলবে যে, ‘নিশ্চয় আমাদের সাথে আমাদের রব যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা যথাযথভাবে পেয়েছি? তোমরাও কি তোমাদের রবের প্রতিশ্রুতি যথাযথ ভাবে পেয়েছো? তখন তারা বলবে, ‘হ্যাঁ। অতঃপর একজন ঘোষক উভয়ের মাঝখানে ঘোষণা করবে, আল্লাহর লা’নত সীমালঙ্ঘনকারীদের ওপর।

  45. ٱلَّذِينَ يَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبۡغُونَهَا عِوَجٗا وَهُم بِٱلۡأٓخِرَةِ كَٰفِرُونَ

    Open ayah 7:45

    যারা আল্লাহর পথে বাধা দিত এবং তাতে বক্রতা অন্বেষণ করত। তারা ছিল পরকালে অবিশ্বাসী।

  46. وَبَيۡنَهُمَا حِجَابٞۚ وَعَلَى ٱلۡأَعۡرَافِ رِجَالٞ يَعۡرِفُونَ كُلَّۢا بِسِيمَىٰهُمۡۚ وَنَادَوۡاْ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ أَن سَلَٰمٌ عَلَيۡكُمۡۚ لَمۡ يَدۡخُلُوهَا وَهُمۡ يَطۡمَعُونَ

    Open ayah 7:46

    উভয়ের মাঝখানে একটি পর্দা থাকবে এবং আরাফে কিছু লোক থাকবে, তারা প্রত্যেককে তাদের চিহ্ন দ্বারা চিনবে। তারা জান্নাতিদের ডেকে বলবে, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। তারা তাতে প্রবেশ করেনি, তবে তারা আশাবাদী।

  47. ۞وَإِذَا صُرِفَتۡ أَبۡصَٰرُهُمۡ تِلۡقَآءَ أَصۡحَٰبِ ٱلنَّارِ قَالُواْ رَبَّنَا لَا تَجۡعَلۡنَا مَعَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 7:47

    যখন তাদের দৃষ্টি জাহান্নামিদের দিকে ফেরানো হবে, তখন তারা বলবে, ‘হে আমাদের রব, আমাদের এ সীমালঙ্ঘনকারীদের সাথি করো না।

  48. وَنَادَىٰٓ أَصۡحَٰبُ ٱلۡأَعۡرَافِ رِجَالٗا يَعۡرِفُونَهُم بِسِيمَىٰهُمۡ قَالُواْ مَآ أَغۡنَىٰ عَنكُمۡ جَمۡعُكُمۡ وَمَا كُنتُمۡ تَسۡتَكۡبِرُونَ

    Open ayah 7:48

    আরাফবাসী যাদেরকে তাদের চিহ্ন দ্বারা চিনবে, তাদেরকে ডেকে বলবে, তোমাদের দলবল ও ঔদ্ধত্য তোমাদের কোনো কাজে আসেনি।

  49. أَهَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقۡسَمۡتُمۡ لَا يَنَالُهُمُ ٱللَّهُ بِرَحۡمَةٍۚ ٱدۡخُلُواْ ٱلۡجَنَّةَ لَا خَوۡفٌ عَلَيۡكُمۡ وَلَآ أَنتُمۡ تَحۡزَنُونَ

    Open ayah 7:49

    এরা কি তারাই; যাদের সম্পর্কে তোমরা কসম খেয়ে বলতে যে, আল্লাহ এদের প্রতি অনুগ্রহ করবেন না? তাদের বলা হবে, তোমরা জান্নাতে প্রবেশ করো। তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিতও হবে না।

  50. وَنَادَىٰٓ أَصۡحَٰبُ ٱلنَّارِ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ أَنۡ أَفِيضُواْ عَلَيۡنَا مِنَ ٱلۡمَآءِ أَوۡ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُۚ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ حَرَّمَهُمَا عَلَى ٱلۡكَٰفِرِينَ 

    Open ayah 7:50

    জাহান্নামিরা জান্নাতিদের ডেকে বলবে, আমাদের ওপর সামান্য পানি ঢেলে দাও অথবা আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন, তা থেকে কিছু দাও। তারা বলবে, আল্লাহ এ দুটি কাফিরদের জন্যে হারাম করেছেন।

  51. ٱلَّذِينَ ٱتَّخَذُواْ دِينَهُمۡ لَهۡوٗا وَلَعِبٗا وَغَرَّتۡهُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَاۚ فَٱلۡيَوۡمَ نَنسَىٰهُمۡ كَمَا نَسُواْ لِقَآءَ يَوۡمِهِمۡ هَٰذَا وَمَا كَانُواْ بِـَٔايَٰتِنَا يَجۡحَدُونَ

    Open ayah 7:51

    যারা স্বীয় ধর্মকে খেল-তামাশা হিসেবে গ্রহণ করেছে এবং পার্থিব-জীবন তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। অতএব, আমি আজকে তাদেরকে ভুলে যাব; যেমন তারা এ দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল এবং যেমন তারা আয়াতসমূহকে অস্বীকার করত।

  52. وَلَقَدۡ جِئۡنَٰهُم بِكِتَٰبٖ فَصَّلۡنَٰهُ عَلَىٰ عِلۡمٍ هُدٗى وَرَحۡمَةٗ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ

    Open ayah 7:52

    আর আমি অবশই তাদের কাছে এমন কিতাব নিয়ে এসেছি, যা আমি স্বীয় জ্ঞানে বিস্তারিত বর্ণনা করেছি, যা মু’ মিনদের জন্যে হিদায়াত ও রহমাত।

  53. هَلۡ يَنظُرُونَ إِلَّا تَأۡوِيلَهُۥۚ يَوۡمَ يَأۡتِي تَأۡوِيلُهُۥ يَقُولُ ٱلَّذِينَ نَسُوهُ مِن قَبۡلُ قَدۡ جَآءَتۡ رُسُلُ رَبِّنَا بِٱلۡحَقِّ فَهَل لَّنَا مِن شُفَعَآءَ فَيَشۡفَعُواْ لَنَآ أَوۡ نُرَدُّ فَنَعۡمَلَ غَيۡرَ ٱلَّذِي كُنَّا نَعۡمَلُۚ قَدۡ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَفۡتَرُونَ

    Open ayah 7:53

    তারা শুধু শেষ পরিণতিরই অপেক্ষা করছে, যেদিন পরিণতি চলে আসবে, পূর্বে যারা একে ভুলে গিয়েছিল, সেদিন তারা বলবে, বাস্তবেই আমাদের রবের রাসূলগণ সত্যসহ আগমন করেছিলেন। অতএব, আমাদের জন্য আছে কি কোনো সুপারিশকারী? যারা আমাদের জন্য সুপারিশ করবে অথবা আমাদেরকে পুনঃর্প্রেরণ করা হবে; যাতে আমরা পূর্বে যা করতাম তার বিপরীত আমল করে আসতাম। নিশ্চয়ই তারা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে। তারা মনগড়া যা বলত, তা উধাও হয়ে যাবে।

  54. إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ يُغۡشِي ٱلَّيۡلَ ٱلنَّهَارَ يَطۡلُبُهُۥ حَثِيثٗا وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ وَٱلنُّجُومَ مُسَخَّرَٰتِۭ بِأَمۡرِهِۦٓۗ أَلَا لَهُ ٱلۡخَلۡقُ وَٱلۡأَمۡرُۗ تَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 7:54

    নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ। যিনি আসমান ও যমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন। অতঃপর আরশে ইসতিওয়া গ্রহণ করেছেন। তিনি রাতকে দিনের ওপর এভাবে আচ্ছন্ন করেন যে, দিন রাতের পেছনে ছুটে আসে। আর সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজী তার হুকুমের অনুগত। জেনে রেখো, তারই জন্য সৃষ্টি এবং আদেশ। বারকাহময় আল্লাহ, যিনি বিশ্বজগতের রব।

  55. ٱدۡعُواْ رَبَّكُمۡ تَضَرُّعٗا وَخُفۡيَةًۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُعۡتَدِينَ

    Open ayah 7:55

    তোমরা স্বীয় প্রতিপালককে ডাক বিনীতভাবে এবং সংগোপনে। তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।

  56. وَلَا تُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ بَعۡدَ إِصۡلَٰحِهَا وَٱدۡعُوهُ خَوۡفٗا وَطَمَعًاۚ إِنَّ رَحۡمَتَ ٱللَّهِ قَرِيبٞ مِّنَ ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 7:56

    তোমরা পৃথিবীতে শৃংখলা স্থাপনের পর তাতে নৈরাজ্য সৃষ্টি করো না। তাকে আহ্বান করো ভয় ও আশা নিয়ে। নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী।

  57. وَهُوَ ٱلَّذِي يُرۡسِلُ ٱلرِّيَٰحَ بُشۡرَۢا بَيۡنَ يَدَيۡ رَحۡمَتِهِۦۖ حَتَّىٰٓ إِذَآ أَقَلَّتۡ سَحَابٗا ثِقَالٗا سُقۡنَٰهُ لِبَلَدٖ مَّيِّتٖ فَأَنزَلۡنَا بِهِ ٱلۡمَآءَ فَأَخۡرَجۡنَا بِهِۦ مِن كُلِّ ٱلثَّمَرَٰتِۚ كَذَٰلِكَ نُخۡرِجُ ٱلۡمَوۡتَىٰ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ

    Open ayah 7:57

    তিনিই বৃষ্টির পূর্বে সুসংবাদস্বরূপ বায়ু পাঠান। এমনকি যখন বায়ুরাশি পানিপূর্ণ মেঘমালা বয়ে আনে, তখন আমি এ মেঘমালাকে একটি মৃত শহরের দিকে হাঁকিয়ে দিই। অতঃপর এ মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করি। তারপর পানি দ্বারা সব রকমের ফল উৎপন্ন করি। এমনিভাবে আমি মৃতদের বের করি, সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করো।

  58. وَٱلۡبَلَدُ ٱلطَّيِّبُ يَخۡرُجُ نَبَاتُهُۥ بِإِذۡنِ رَبِّهِۦۖ وَٱلَّذِي خَبُثَ لَا يَخۡرُجُ إِلَّا نَكِدٗاۚ كَذَٰلِكَ نُصَرِّفُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَشۡكُرُونَ

    Open ayah 7:58

    উৎকৃষ্ট ভূমি, সে তার প্রতিপালকের নির্দেশে উৎকৃষ্ট উদ্ভিদ উৎপন্ন করে এবং যা নিকৃষ্ট; তাতে অল্পই ফসল উৎপন্ন হয়। এমনিভাবে আমি আয়াতসমূহ ঘুরিয়ে-ফিরিয়ে বর্ণনা করি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্যে।

  59. لَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦ فَقَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ

    Open ayah 7:59

    নিশ্চয় আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি। অতঃপর সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদাত করো। তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করি।

  60. قَالَ ٱلۡمَلَأُ مِن قَوۡمِهِۦٓ إِنَّا لَنَرَىٰكَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ 

    Open ayah 7:60

    তার সম্প্রদায়ের নেতারা বলল, ‘আমরা তোমাকে প্রকাশ্য ভ্রষ্টতার মাঝে দেখতে পাচ্ছি।’

  61. قَالَ يَٰقَوۡمِ لَيۡسَ بِي ضَلَٰلَةٞ وَلَٰكِنِّي رَسُولٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 7:61

    সে বলল, ‘হে আমার সম্প্রদায়, আমি কখনো ভ্রান্ত নই; বরং আমি বিশ্বপ্রতিপালকের রাসূল।’

  62. أُبَلِّغُكُمۡ رِسَٰلَٰتِ رَبِّي وَأَنصَحُ لَكُمۡ وَأَعۡلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ

    Open ayah 7:62

    আমি তোমাদের কাছে আমার রবের পয়গাম পৌঁছাই এবং তোমাদের সদুপদেশ দিই। আমি আল্লাহর পক্ষ থেকে এমনসব বিষয় জানি, যেগুলো তে ামরা জানো না।

  63. أَوَعَجِبۡتُمۡ أَن جَآءَكُمۡ ذِكۡرٞ مِّن رَّبِّكُمۡ عَلَىٰ رَجُلٖ مِّنكُمۡ لِيُنذِرَكُمۡ وَلِتَتَّقُواْ وَلَعَلَّكُمۡ تُرۡحَمُونَ

    Open ayah 7:63

    তোমরা কি আশ্চর্যবোধ করছো যে, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে, তোমাদের মধ্য থেকেই একজনের প্রতি, যেন সে তোমাদের ভীতিপ্রদর্শন করে, এবং যাতে তোমরা সংযত হও, হয়তো তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে।

  64. فَكَذَّبُوهُ فَأَنجَيۡنَٰهُ وَٱلَّذِينَ مَعَهُۥ فِي ٱلۡفُلۡكِ وَأَغۡرَقۡنَا ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَآۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمًا عَمِينَ

    Open ayah 7:64

    অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। ফলে আমি উদ্ধার করলাম তাকে এবং তার সাথে যারা নৌকায় ছিল। এবং যারা আমার আয়াতকে মিথ্যারোপ করত, তাদেরকে ডুবিয়ে দিলাম। নিশ্চয়ই তারা ছিল এক অন্ধ সম্প্রদায়।

  65. ۞وَإِلَىٰ عَادٍ أَخَاهُمۡ هُودٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۚ أَفَلَا تَتَّقُونَ

    Open ayah 7:65

    ‘আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই হূদকে। সে বলল, ‘হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদাত করো। তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই।’ তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না।

  66. قَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَوۡمِهِۦٓ إِنَّا لَنَرَىٰكَ فِي سَفَاهَةٖ وَإِنَّا لَنَظُنُّكَ مِنَ ٱلۡكَٰذِبِينَ

    Open ayah 7:66

    তার সম্প্রদায়ের সর্দাররা বলল, যারা কুফুরি করেছে, ‘আমরা তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি।’

  67. قَالَ يَٰقَوۡمِ لَيۡسَ بِي سَفَاهَةٞ وَلَٰكِنِّي رَسُولٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 7:67

    সে বলল, হে আমার সম্প্রদায়, আমি মোটেই নির্বোধ নই, বরং আমি বিশ্ব প্রতিপালকের প্রেরিত রাসূল।

  68. أُبَلِّغُكُمۡ رِسَٰلَٰتِ رَبِّي وَأَنَا۠ لَكُمۡ نَاصِحٌ أَمِينٌ

    Open ayah 7:68

    আমি তোমাদের কাছে আমার রবের বার্তা পৌঁছাই এবং আমি তোমাদের বিশ্বস্ত, হিতাকাঙ্ক্ষী।

  69. أَوَعَجِبۡتُمۡ أَن جَآءَكُمۡ ذِكۡرٞ مِّن رَّبِّكُمۡ عَلَىٰ رَجُلٖ مِّنكُمۡ لِيُنذِرَكُمۡۚ وَٱذۡكُرُوٓاْ إِذۡ جَعَلَكُمۡ خُلَفَآءَ مِنۢ بَعۡدِ قَوۡمِ نُوحٖ وَزَادَكُمۡ فِي ٱلۡخَلۡقِ بَصۜۡطَةٗۖ فَٱذۡكُرُوٓاْ ءَالَآءَ ٱللَّهِ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ

    Open ayah 7:69

    তোমরা কি আশ্চর্যবোধ করছ যে, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে তোমাদের মধ্য থেকেই একজনের প্রতি, যাতে সে তোমাদেরকে ভীতিপ্রদর্শন করে। তোমরা স্মরণ করো, যখন কওমে নূহের পর আল্লাহ তোমাদের প্রতিনিধি বানিয়েছেন এবং সৃষ্টির মধ্যে তোমাদের আকৃতি ও শক্তিতে সমৃদ্ধ করেছেন। তোমরা আল্লাহর নিয়ামাতসমূহ স্মরণ করো, হয়তো তোমরা সফলকাম হবে।

  70. قَالُوٓاْ أَجِئۡتَنَا لِنَعۡبُدَ ٱللَّهَ وَحۡدَهُۥ وَنَذَرَ مَا كَانَ يَعۡبُدُ ءَابَآؤُنَا فَأۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ 

    Open ayah 7:70

    তারা বলল, তুমি কি আমাদের কাছে এজন্যেই এসেছো যে আমরা এক আল্লাহর ইবাদাত করি এবং আমাদের পূর্ব-পূরুষ যাদের পুজা করত তাদেরকে বর্জন করি? অতএব, আমাদের কাছে নিয়ে আসো তুমি—যার প্রতিশ্রুতি দিয়েছো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো।

  71. قَالَ قَدۡ وَقَعَ عَلَيۡكُم مِّن رَّبِّكُمۡ رِجۡسٞ وَغَضَبٌۖ أَتُجَٰدِلُونَنِي فِيٓ أَسۡمَآءٖ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّا نَزَّلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٖۚ فَٱنتَظِرُوٓاْ إِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُنتَظِرِينَ

    Open ayah 7:71

    সে বলল, অবধারিত হয়ে গেছে তোমাদের ওপর তোমাদের রবের পক্ষ থেকে শাস্তি ও ক্রোধ। তোমরা কি আমার সাথে এমন কিছু নাম নিয়ে বিতর্ক করছো, যার নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষগণই করেছো যে ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। অতএব, তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষমাণ।

  72. فَأَنجَيۡنَٰهُ وَٱلَّذِينَ مَعَهُۥ بِرَحۡمَةٖ مِّنَّا وَقَطَعۡنَا دَابِرَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَاۖ وَمَا كَانُواْ مُؤۡمِنِينَ

    Open ayah 7:72

    অতঃপর আমি তাকে ও তার সঙ্গীদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমার আয়াতসমূহে মিথ্যারোপ করত তাদের মূল কেটে দিলাম। আর তারা মু’মিন ছিল না।

  73. وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمۡ صَٰلِحٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥۖ قَدۡ جَآءَتۡكُم بَيِّنَةٞ مِّن رَّبِّكُمۡۖ هَٰذِهِۦ نَاقَةُ ٱللَّهِ لَكُمۡ ءَايَةٗۖ فَذَرُوهَا تَأۡكُلۡ فِيٓ أَرۡضِ ٱللَّهِۖ وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٖ فَيَأۡخُذَكُمۡ عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 7:73

    সামূদ সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদাত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। অবশ্যই তোমাদের নিকট পৌঁছবে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি স্পষ্ট প্রমাণ—এটি আল্লাহর উষ্ট্রী, তোমাদের জন্যে নিদর্শনস্বরূপ। অতএব, একে ছেড়ে দাও, আল্লাহর যমিনে ভক্ষণ করবে। একে অসৎভাবে স্পর্শ করবে না। অন্যথায় তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে।

  74. وَٱذۡكُرُوٓاْ إِذۡ جَعَلَكُمۡ خُلَفَآءَ مِنۢ بَعۡدِ عَادٖ وَبَوَّأَكُمۡ فِي ٱلۡأَرۡضِ تَتَّخِذُونَ مِن سُهُولِهَا قُصُورٗا وَتَنۡحِتُونَ ٱلۡجِبَالَ بُيُوتٗاۖ فَٱذۡكُرُوٓاْ ءَالَآءَ ٱللَّهِ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ

    Open ayah 7:74

    তোমরা স্মরণ করো, যখন তিনি ‘আদ -জাতির পরে তোমাদের স্থলাভিষিক্ত করেছেন; এবং তিনি তোমাদের পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে, তোমরা সমতল ভূমিতে অট্টালিকা নির্মাণ করেছো এবং পর্বত খনন করে প্রকোষ্ঠ /ঘর নির্মাণ করেছো। কাজেই আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো এবং পৃথিবীতে ত্রাস সৃষ্টি করো না।

  75. قَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ مِن قَوۡمِهِۦ لِلَّذِينَ ٱسۡتُضۡعِفُواْ لِمَنۡ ءَامَنَ مِنۡهُمۡ أَتَعۡلَمُونَ أَنَّ صَٰلِحٗا مُّرۡسَلٞ مِّن رَّبِّهِۦۚ قَالُوٓاْ إِنَّا بِمَآ أُرۡسِلَ بِهِۦ مُؤۡمِنُونَ

    Open ayah 7:75

    তার সম্প্রদায়ের দাম্ভিক সর্দাররা তাদের মাঝে দরিদ্র ঈমানদারদেরকে বলল তোমরা কি নিশ্চিতভাবে জানো? যে সালেহ তার রব কর্তৃক প্রেরিত? তারা বলল, আমরা তো তার আনীত বিষয়ের প্রতি বিশ্বাসী।

  76. قَالَ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُوٓاْ إِنَّا بِٱلَّذِيٓ ءَامَنتُم بِهِۦ كَٰفِرُونَ

    Open ayah 7:76

    দাম্ভিকরা বলল, তোমরা যে বিষয়ে ঈমান এনেছো, আমরা তা অস্বীকারকারী।

  77. فَعَقَرُواْ ٱلنَّاقَةَ وَعَتَوۡاْ عَنۡ أَمۡرِ رَبِّهِمۡ وَقَالُواْ يَٰصَٰلِحُ ٱئۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلۡمُرۡسَلِينَ

    Open ayah 7:77

    অতঃপর তারা উটকে হত্যা করল এবং তাদের রবের আদেশ অমান্য কর ল। তারা বলল, হে সালেহ, তোমার প্রতিশ্রুত বিষয় তুমি নিয়ে এসো, যদি তুমি রাসুলদের অন্তর্ভুক্ত হয়ে থাকো।

  78. فَأَخَذَتۡهُمُ ٱلرَّجۡفَةُ فَأَصۡبَحُواْ فِي دَارِهِمۡ جَٰثِمِينَ

    Open ayah 7:78

    অতঃপর পাকড়াও করল তাদেরকে ভূমিকম্প। ফলে সকাল বেলায় নিজ নিজ গৃহে উপুড় হয়ে পড়ে রইল।

  79. فَتَوَلَّىٰ عَنۡهُمۡ وَقَالَ يَٰقَوۡمِ لَقَدۡ أَبۡلَغۡتُكُمۡ رِسَالَةَ رَبِّي وَنَصَحۡتُ لَكُمۡ وَلَٰكِن لَّا تُحِبُّونَ ٱلنَّٰصِحِينَ

    Open ayah 7:79

    অতঃ পর সালেহ তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে স্বীয় রবের পয়গাম পৌঁছিয়েছি এবং তোমাদের মঙ্গল কামনা করেছি; কিন্তু তোমরা হিতাকাঙ্ক্ষীদের ভালোবাসো না।

  80. وَلُوطًا إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَتَأۡتُونَ ٱلۡفَٰحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنۡ أَحَدٖ مِّنَ ٱلۡعَٰلَمِينَ 

    Open ayah 7:80

    এবং আমি লূতকে প্রেরণ করেছি। যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা এমন অশ্লীল কাজ করছো, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি।

  81. إِنَّكُمۡ لَتَأۡتُونَ ٱلرِّجَالَ شَهۡوَةٗ مِّن دُونِ ٱلنِّسَآءِۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ مُّسۡرِفُونَ

    Open ayah 7:81

    তোমরা তো কামবশত পুরুষদের কাছে গমন করো নারীদের ছেড়ে। বরং তোমরা তো সীমালংঘনকারী সম্প্রদায়।

  82. وَمَا كَانَ جَوَابَ قَوۡمِهِۦٓ إِلَّآ أَن قَالُوٓاْ أَخۡرِجُوهُم مِّن قَرۡيَتِكُمۡۖ إِنَّهُمۡ أُنَاسٞ يَتَطَهَّرُونَ

    Open ayah 7:82

    তার সম্প্রদায়ের এ ব্যতীত আর কোনো জবাব ছিল না যে, তারা শুধু এই বলত, এদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, নিশ্চয় তারা বড় পবিত্র লোক।

  83. فَأَنجَيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ إِلَّا ٱمۡرَأَتَهُۥ كَانَتۡ مِنَ ٱلۡغَٰبِرِينَ

    Open ayah 7:83

    অতঃপর আমি তাকে ও তাঁর পরিবার-পরিজনকে বাঁচিয়ে দিলাম, তার স্ত্রী ব্যতীত। সে ছিল পশ্চাতে অবস্থানকারী।

  84. وَأَمۡطَرۡنَا عَلَيۡهِم مَّطَرٗاۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُجۡرِمِينَ

    Open ayah 7:84

    আমি তাদের ওপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করলাম। অতএব, লক্ষ করো, পাপীদের পরিণতি কে মন ছিল।

  85. وَإِلَىٰ مَدۡيَنَ أَخَاهُمۡ شُعَيۡبٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥۖ قَدۡ جَآءَتۡكُم بَيِّنَةٞ مِّن رَّبِّكُمۡۖ فَأَوۡفُواْ ٱلۡكَيۡلَ وَٱلۡمِيزَانَ وَلَا تَبۡخَسُواْ ٱلنَّاسَ أَشۡيَآءَهُمۡ وَلَا تُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ بَعۡدَ إِصۡلَٰحِهَاۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ

    Open ayah 7:85

    আমি মাদইয়ানের প্রতি তাদের ভাই শুয়াইবকে প্রেরণ করেছি। সে বলল, ‘হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদাত করো। তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণ এসে গেছে। অতএব, তোমরা পূর্ণভাবে পরিমাপ করো এবং মানুষকে তাদের দ্রব্যাদি কম দিয়ো না এবং পৃথিবীতে শুদ্ধি আনয়নের পর তাতে নৈরাজ্য সৃষ্টি করো না। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বিশ্বাসী হও।’

  86. وَلَا تَقۡعُدُواْ بِكُلِّ صِرَٰطٖ تُوعِدُونَ وَتَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ مَنۡ ءَامَنَ بِهِۦ وَتَبۡغُونَهَا عِوَجٗاۚ وَٱذۡكُرُوٓاْ إِذۡ كُنتُمۡ قَلِيلٗا فَكَثَّرَكُمۡۖ وَٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُفۡسِدِينَ

    Open ayah 7:86

    আর তোমরা প্রত্যেক রাস্তায় এজন্য বসো না যে, যারা আল্লাহর ওপর ঈমান আনে; তাদের তোমরা ভয় দেখাবে ও আল্লাহর পথ হতে বাধা দেবে, এবং তাতে বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ করো, যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে; অতঃপর আল্লাহ তোমাদের সংখ্যাধিক্য করেছেন এবং লক্ষ করো, কীরূপ ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি।

  87. وَإِن كَانَ طَآئِفَةٞ مِّنكُمۡ ءَامَنُواْ بِٱلَّذِيٓ أُرۡسِلۡتُ بِهِۦ وَطَآئِفَةٞ لَّمۡ يُؤۡمِنُواْ فَٱصۡبِرُواْ حَتَّىٰ يَحۡكُمَ ٱللَّهُ بَيۡنَنَاۚ وَهُوَ خَيۡرُ ٱلۡحَٰكِمِينَ

    Open ayah 7:87

    আর যদি তোমাদের একদল ওই বিষয়ের প্রতি ঈমান আনে, যা নিয়ে আমি প্রেরিত হয়েছি এবং অন্যদল ঈমান না আনে, তবে সবর করো; যতক্ষণ না আল্লাহ আমাদের মাঝে ফায়সালা করেন। তিনিই শ্রেষ্ঠ ফায়সালাকারী।

  88. ۞قَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ مِن قَوۡمِهِۦ لَنُخۡرِجَنَّكَ يَٰشُعَيۡبُ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَكَ مِن قَرۡيَتِنَآ أَوۡ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَاۚ قَالَ أَوَلَوۡ كُنَّا كَٰرِهِينَ

    Open ayah 7:88

    তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা বলল, ‘হে শুয়াইব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেব অথবা অবশ্যই তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে।’ সে বলল, ‘আমরা যদিও তা অপছন্দ করি তবেও কি?’

  89. قَدِ ٱفۡتَرَيۡنَا عَلَى ٱللَّهِ كَذِبًا إِنۡ عُدۡنَا فِي مِلَّتِكُم بَعۡدَ إِذۡ نَجَّىٰنَا ٱللَّهُ مِنۡهَاۚ وَمَا يَكُونُ لَنَآ أَن نَّعُودَ فِيهَآ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّنَاۚ وَسِعَ رَبُّنَا كُلَّ شَيۡءٍ عِلۡمًاۚ عَلَى ٱللَّهِ تَوَكَّلۡنَاۚ رَبَّنَا ٱفۡتَحۡ بَيۡنَنَا وَبَيۡنَ قَوۡمِنَا بِٱلۡحَقِّ وَأَنتَ خَيۡرُ ٱلۡفَٰتِحِينَ

    Open ayah 7:89

    তবে আমরা অবশ্যই আল্লাহর প্রতি মিথ্যারোপ করলাম যদি আমরা তোমাদের ধর্মে প্রত্যাবর্তন করি, এর পরও যখন আল্লাহ আমাদের তা হতে মুক্তি দিয়েছেন। আমাদের জন্য শোভনীয় নয় যে, আমরা তার মধ্যে ফিরে যাব; কিন্তু আমাদের রব আল্লাহ যদি চান। আমাদের রব প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। আমরা আল্লাহর প্রতিই ভরসা করেছি। হে আমাদের রব, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে যথার্থভাবে ফায়সালা করে দিন। আপনিই উত্তম ফয়সালাকারী।

  90. وَقَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَوۡمِهِۦ لَئِنِ ٱتَّبَعۡتُمۡ شُعَيۡبًا إِنَّكُمۡ إِذٗا لَّخَٰسِرُونَ 

    Open ayah 7:90

    তার সম্প্রদায়ের কাফির সর্দাররা বলল, যদি তোমরা শুয়াইবের অনুসরণ করো, তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত।

  91. فَأَخَذَتۡهُمُ ٱلرَّجۡفَةُ فَأَصۡبَحُواْ فِي دَارِهِمۡ جَٰثِمِينَ

    Open ayah 7:91

    অতঃপর তাদেরকে ভূমিকম্প পাকড়াও করল। ফলে তারা সকাল বেলায় নিজেদের গৃহে উপুড় হয়ে পড়ে রইল।

  92. ٱلَّذِينَ كَذَّبُواْ شُعَيۡبٗا كَأَن لَّمۡ يَغۡنَوۡاْ فِيهَاۚ ٱلَّذِينَ كَذَّبُواْ شُعَيۡبٗا كَانُواْ هُمُ ٱلۡخَٰسِرِينَ

    Open ayah 7:92

    আর যারা শুয়াইবের প্রতি মিথ্যারোপ করেছিল কেমন যেন তারা কোনো দিন সেখানে বসবাসই করেনি। যারা শুয়াইবের প্রতি মিথ্যারোপ করেছিল, তারাই ছিল ক্ষতিগ্রস্ত।

  93. فَتَوَلَّىٰ عَنۡهُمۡ وَقَالَ يَٰقَوۡمِ لَقَدۡ أَبۡلَغۡتُكُمۡ رِسَٰلَٰتِ رَبِّي وَنَصَحۡتُ لَكُمۡۖ فَكَيۡفَ ءَاسَىٰ عَلَىٰ قَوۡمٖ كَٰفِرِينَ

    Open ayah 7:93

    সে তাদের থেকে মুখ ফেরালো, এবং বলল, হে আমার সম্প্রদায়, আমি অবশ্যই তোমাদের আমার রবের বাণী পৌঁছে দিয়েছি এবং তোমাদের উপদেশ দিয়েছি। অতএব, কীরূপে আমি দুঃখ করব এমন সম্প্রদায়ের জন্য—যারা কাফের।

  94. وَمَآ أَرۡسَلۡنَا فِي قَرۡيَةٖ مِّن نَّبِيٍّ إِلَّآ أَخَذۡنَآ أَهۡلَهَا بِٱلۡبَأۡسَآءِ وَٱلضَّرَّآءِ لَعَلَّهُمۡ يَضَّرَّعُونَ

    Open ayah 7:94

    আর যখনই আমি কোনো জনপদে নবি পাঠিয়েছি, তখনই প্রত্যেক জনপদবাসীই বিপদ ও দুর্দশার শিকার হয়েছে। যাতে তারা নতি স্বীকার করে।

  95. ثُمَّ بَدَّلۡنَا مَكَانَ ٱلسَّيِّئَةِ ٱلۡحَسَنَةَ حَتَّىٰ عَفَواْ وَّقَالُواْ قَدۡ مَسَّ ءَابَآءَنَا ٱلضَّرَّآءُ وَٱلسَّرَّآءُ فَأَخَذۡنَٰهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ

    Open ayah 7:95

    অতঃপর আমি খারাপ অবস্থাকে ভালো দ্বারা পরিবর্তন করেছি। এমনকি তারা প্রাচুর্য লাভ করেছে। আর তারা বলল, নিশ্চয় আমাদের পূর্বপুরুষদেরও স্পর্শ করেছে কষ্ট ও স্বাচ্ছন্দ্য, অতঃপর আমি তাদের আকস্মিকভাবে পাকড়াও করেছি, এমতাবস্থায় যে, তারা উপলব্ধিও করতে পারল না।

  96. وَلَوۡ أَنَّ أَهۡلَ ٱلۡقُرَىٰٓ ءَامَنُواْ وَٱتَّقَوۡاْ لَفَتَحۡنَا عَلَيۡهِم بَرَكَٰتٖ مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ وَلَٰكِن كَذَّبُواْ فَأَخَذۡنَٰهُم بِمَا كَانُواْ يَكۡسِبُونَ

    Open ayah 7:96

    আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমান ও যমিনের নেয়ামতসমূহ উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ফলে আমি তাদেরকে পাকড়াও করেছি তা সহ, যা তারা উপার্জন করত কৃতকর্মের জন্য।

  97. أَفَأَمِنَ أَهۡلُ ٱلۡقُرَىٰٓ أَن يَأۡتِيَهُم بَأۡسُنَا بَيَٰتٗا وَهُمۡ نَآئِمُونَ

    Open ayah 7:97

    জনপদের অধিবাসীরা কি নিরাপদ হয়ে গেছে যে, তাদের ওপর আসবে আমার শাস্তি রাতের বেলা, এমতাবস্থায় যে তারা থাকবে ঘুমন্ত।

  98. أَوَأَمِنَ أَهۡلُ ٱلۡقُرَىٰٓ أَن يَأۡتِيَهُم بَأۡسُنَا ضُحٗى وَهُمۡ يَلۡعَبُونَ

    Open ayah 7:98

    নাকি জনপদের অধিবাসীরা নিরাপদ হয়ে গেছে, যে তাদের ওপর আসবে আমার শাস্তি পূর্বাহ্ণে, যখন তারা খেলাধুলা করবে।

  99. أَفَأَمِنُواْ مَكۡرَ ٱللَّهِۚ فَلَا يَأۡمَنُ مَكۡرَ ٱللَّهِ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلۡخَٰسِرُونَ

    Open ayah 7:99

    তারা কি আল্লাহর শাস্তি থেকে নির্ভয় হয়ে গেছে? অথচ ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ই আল্লাহর শাস্তি থেকে নির্ভয় হতে পারে।

  100. أَوَلَمۡ يَهۡدِ لِلَّذِينَ يَرِثُونَ ٱلۡأَرۡضَ مِنۢ بَعۡدِ أَهۡلِهَآ أَن لَّوۡ نَشَآءُ أَصَبۡنَٰهُم بِذُنُوبِهِمۡۚ وَنَطۡبَعُ عَلَىٰ قُلُوبِهِمۡ فَهُمۡ لَا يَسۡمَعُونَ 

    Open ayah 7:100

    তাদের নিকট কি একথা প্রকাশিত হয়নি, যারা উত্তরাধিকার লাভ করেছে, সেখানকার লোকেরা বিলুপ্ত হবার পর। যদি আমি ইচ্ছা করতাম, তবে তাদেরকে তাদের পাপের দরুন পাকড়াও করে ফেলতাম। এবং আমি মোহর এঁটে দিতে পারতাম তাদের অন্তরসমূহের ওপর। ফলে তারা শুনতে পেত না।

  101. تِلۡكَ ٱلۡقُرَىٰ نَقُصُّ عَلَيۡكَ مِنۡ أَنۢبَآئِهَاۚ وَلَقَدۡ جَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَمَا كَانُواْ لِيُؤۡمِنُواْ بِمَا كَذَّبُواْ مِن قَبۡلُۚ كَذَٰلِكَ يَطۡبَعُ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِ ٱلۡكَٰفِرِينَ 

    Open ayah 7:101

    এ হলো ওই সকল জনপদের বৃত্তান্ত, যার কিছু আমি তোমার নিকট বর্ণনা করেছি, আর অবশ্যই তাদের কাছে এসেছে তাদের রাসূলগণ নিদর্শনসহ; কিন্তু তারা ঈমান আনার ছিল না, একারণে যে, তারা তা ইতঃপূর্বে মিথ্যা প্রতিপন্ন করেছে। এভাবেই আল্লাহ কাফিরদের অন্তরে মোহর মেরে দেন।

  102. وَمَا وَجَدۡنَا لِأَكۡثَرِهِم مِّنۡ عَهۡدٖۖ وَإِن وَجَدۡنَآ أَكۡثَرَهُمۡ لَفَٰسِقِينَ 

    Open ayah 7:102

    আর আমি তাদের অধিকাংশকেই প্রতিজ্ঞা বাস্তবায়নকারীরূপে পাইনি; বরং তাদের অধিকাংশকে পেয়েছি পাপাচারীরূপে।

  103. ثُمَّ بَعَثۡنَا مِنۢ بَعۡدِهِم مُّوسَىٰ بِـَٔايَٰتِنَآ إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ فَظَلَمُواْ بِهَاۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُفۡسِدِينَ 

    Open ayah 7:103

    অতঃপর আমি তাদের পরবর্তী সময়ে মূসাকে পাঠিয়েছি নিদর্শনাবলি-সহ ফিরআউন ও তার সভাসদদের নিকট। অতঃপর তারা তাঁর সাথে সীমালঙ্ঘন করেছে। সুতরাং দেখো, কেমন ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি।

  104. وَقَالَ مُوسَىٰ يَٰفِرۡعَوۡنُ إِنِّي رَسُولٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ 

    Open ayah 7:104

    আর মূসা বলল, হে ফিরআউন , আমি বিশ্বজগতের রবের পক্ষ থেকে রাসূল।

  105. حَقِيقٌ عَلَىٰٓ أَن لَّآ أَقُولَ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلۡحَقَّۚ قَدۡ جِئۡتُكُم بِبَيِّنَةٖ مِّن رَّبِّكُمۡ فَأَرۡسِلۡ مَعِيَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ 

    Open ayah 7:105

    এটা নিশ্চিত যে, আমি আল্লাহর ব্যাপারে সত্য ব্যতীত কিছু বলব না। অবশ্যই আমি তোমাদের রবের সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি। সুতরাং তুমি বনি ইসরাইলকে আমার সাথে পাঠিয়ে দাও।

  106. قَالَ إِن كُنتَ جِئۡتَ بِـَٔايَةٖ فَأۡتِ بِهَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ 

    Open ayah 7:106

    সে বলল, তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাকলে তা উপস্থিত করো; যদি সত্যবাদী হয়ে থাকো।

  107. فَأَلۡقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعۡبَانٞ مُّبِينٞ 

    Open ayah 7:107

    "তিনি লাঠিটি নিক্ষেপ করতেই তা এক বিরাট অজগরে রূপান্তরিত হয়ে গেল।"

  108. وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِيَ بَيۡضَآءُ لِلنَّٰظِرِينَ 

    Open ayah 7:108

    আর স্বীয় হাত বের করল ফলে তা হয়ে গেল দর্শকদের চোখে শুভ্র-উজ্জ্বল।

  109. قَالَ ٱلۡمَلَأُ مِن قَوۡمِ فِرۡعَوۡنَ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٞ 

    Open ayah 7:109

    ফিরআ উনের নেতৃবর্গরা বলল, নিশ্চয় এ ব্যক্তি বিজ্ঞ জাদুকর।

  110. يُرِيدُ أَن يُخۡرِجَكُم مِّنۡ أَرۡضِكُمۡۖ فَمَاذَا تَأۡمُرُونَ 

    Open ayah 7:110

    সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এ ব্যাপারে তোমাদের মতামত কী?

  111. قَالُوٓاْ أَرۡجِهۡ وَأَخَاهُ وَأَرۡسِلۡ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ

    Open ayah 7:111

    তারা বলল, আপনি তাকে ও তার ভাইকে অবকাশ দেন এবং লোকদের সমবেত করার জন্য শহরে শহরে ঘোষক পাঠান।

  112. يَأۡتُوكَ بِكُلِّ سَٰحِرٍ عَلِيمٖ

    Open ayah 7:112

    যাতে তারা প্রত্যেক বিজ্ঞ জাদুকরদেরকে তোমার নিকট সমবেত করে।

  113. وَجَآءَ ٱلسَّحَرَةُ فِرۡعَوۡنَ قَالُوٓاْ إِنَّ لَنَا لَأَجۡرًا إِن كُنَّا نَحۡنُ ٱلۡغَٰلِبِينَ

    Open ayah 7:113

    জাদুকররা ফিরআউনের কাছে উপস্থিত হয়ে বলল, নিশ্চয় আমাদের জন্য প্রতিদান থাকবে তো, যদি আমরা জয়লাভ করি?

  114. قَالَ نَعَمۡ وَإِنَّكُمۡ لَمِنَ ٱلۡمُقَرَّبِينَ

    Open ayah 7:114

    সে বলল, হ্যাঁ, অবশ্যই তোমরা আমার সান্নিধ্যপ্রাপ্তদের অর্ন্তভুক্ত হবে।

  115. قَالُواْ يَٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلۡقِيَ وَإِمَّآ أَن نَّكُونَ نَحۡنُ ٱلۡمُلۡقِينَ

    Open ayah 7:115

    তারা বলল, হে মুসা, হয় তুমি নিক্ষেপ করো, অথবা আমরা নিক্ষেপকারী।

  116. قَالَ أَلۡقُواْۖ فَلَمَّآ أَلۡقَوۡاْ سَحَرُوٓاْ أَعۡيُنَ ٱلنَّاسِ وَٱسۡتَرۡهَبُوهُمۡ وَجَآءُو بِسِحۡرٍ عَظِيمٖ

    Open ayah 7:116

    সে বলল, তোমরাই নিক্ষেপ করো। যখন তারা নিক্ষেপ করল তখন লোকদের চোখগুলোকে জাদুগ্রস্ত করে ফেলল। তাদেরকে ভীত-সন্ত্রস্ত করে তুলল আর তারা নিয়ে এলো মহা জাদু।

  117. ۞وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنۡ أَلۡقِ عَصَاكَۖ فَإِذَا هِيَ تَلۡقَفُ مَا يَأۡفِكُونَ

    Open ayah 7:117

    অতঃপর আমি মূসার নিকট ওয়াহি পাঠালাম যে, তুমি স্বীয় লাঠি নিক্ষেপ করো। অতঃপর তা গিলে ফেলল—যা তারা কৃত্রিম সৃষ্টি করেছিল।

  118. فَوَقَعَ ٱلۡحَقُّ وَبَطَلَ مَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 7:118

    আর এভাবেই সত্য প্রতিষ্ঠিত হলো, এবং তারা যা করছিল তা বাতিল হলো।

  119. فَغُلِبُواْ هُنَالِكَ وَٱنقَلَبُواْ صَٰغِرِينَ

    Open ayah 7:119

    তারা সেখানেই পরাজিত হলো, এবং লাঞ্ছিত হয়ে ফিরে গেল।

  120. وَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ 

    Open ayah 7:120

    এবং জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল।

  121. قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 7:121

    তারা বলল, আমরা ঈমান আনছি বিশ্বজগতের রবের প্রতি।

  122. رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ

    Open ayah 7:122

    যিনি মূসা ও হারূনের রব।

  123. قَالَ فِرۡعَوۡنُ ءَامَنتُم بِهِۦ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّ هَٰذَا لَمَكۡرٞ مَّكَرۡتُمُوهُ فِي ٱلۡمَدِينَةِ لِتُخۡرِجُواْ مِنۡهَآ أَهۡلَهَاۖ فَسَوۡفَ تَعۡلَمُونَ

    Open ayah 7:123

    ফিরআউন বলল, তোমরা কি আমার অনুমতি দেওয়ার আগেই ঈমান আনলে! নিশ্চয় এটা প্রতারণা, যে প্রতারণা তোমরা করেছ নগরীতে। যাতে করে তা থেকে তার অধিবাসীদের বের করে দিতে পারে। সুতরাং তোমরা শীঘ্রই জানতে পারবে।

  124. لَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ ثُمَّ لَأُصَلِّبَنَّكُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 7:124

    অবশ্যই আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে দেব। তারপর আমি তে ামাদের সবাইকে শূলে চড়াব।

  125. قَالُوٓاْ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ

    Open ayah 7:125

    তারা বলল, আমরা আমাদের রবের দিকেই প্রত্যাবর্তনকারী।

  126. وَمَا تَنقِمُ مِنَّآ إِلَّآ أَنۡ ءَامَنَّا بِـَٔايَٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتۡنَاۚ رَبَّنَآ أَفۡرِغۡ عَلَيۡنَا صَبۡرٗا وَتَوَفَّنَا مُسۡلِمِينَ

    Open ayah 7:126

    আর তুমি আমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করছ শুধু একারণে যে, আমরা ঈমান এনেছি আমাদের রবের নিদর্শনসমূহের প্রতি, যখন তা আমাদের নিকট পৌঁছেছে। হে আমাদের রব, আমাদের ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে মৃত্যু দান করুন।

  127. وَقَالَ ٱلۡمَلَأُ مِن قَوۡمِ فِرۡعَوۡنَ أَتَذَرُ مُوسَىٰ وَقَوۡمَهُۥ لِيُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ وَيَذَرَكَ وَءَالِهَتَكَۚ قَالَ سَنُقَتِّلُ أَبۡنَآءَهُمۡ وَنَسۡتَحۡيِۦ نِسَآءَهُمۡ وَإِنَّا فَوۡقَهُمۡ قَٰهِرُونَ

    Open ayah 7:127

    ফিরআউনের সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলল, তুমি কি এমনিই ছেড়ে দেবে মূসা ও তার সম্প্রদায়কে? যে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আপনাকে এবং আপনার দেবতাদেরকে পরিত্যাগ করে। সে বলল, আমি অচিরেই তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করব; আর জীবিত রাখব মেয়েদেরকে। নিশ্চয় আমরা তাদের ওপর পরাক্রমশালী।

  128. قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِ ٱسۡتَعِينُواْ بِٱللَّهِ وَٱصۡبِرُوٓاْۖ إِنَّ ٱلۡأَرۡضَ لِلَّهِ يُورِثُهَا مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۖ وَٱلۡعَٰقِبَةُ لِلۡمُتَّقِينَ

    Open ayah 7:128

    মূসা তার জাতিকে বললেন, তোমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্যধারণ করো। নিশ্চয়ই পৃথিবী আল্লাহর, তিনি স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী বানিয়ে দেন এবং শুভ পরিণাম মুত্তাকিদের জন্য।

  129. قَالُوٓاْ أُوذِينَا مِن قَبۡلِ أَن تَأۡتِيَنَا وَمِنۢ بَعۡدِ مَا جِئۡتَنَاۚ قَالَ عَسَىٰ رَبُّكُمۡ أَن يُهۡلِكَ عَدُوَّكُمۡ وَيَسۡتَخۡلِفَكُمۡ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرَ كَيۡفَ تَعۡمَلُونَ

    Open ayah 7:129

    তারা বলল, ইতোপূর্বে আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, আর তুমি আসার পরেও। তি নি বললেন, হয়তো শীঘ্রই তোমাদের রব তোমাদের শক্রদের ধ্বংস করবেন, এবং তোমাদের পৃথিবীতে স্থলাভিষিক্ত করবেন। অতঃপর তিনি দেখবেন, তোমরা কীরূপ আমল করো।

  130. وَلَقَدۡ أَخَذۡنَآ ءَالَ فِرۡعَوۡنَ بِٱلسِّنِينَ وَنَقۡصٖ مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمۡ يَذَّكَّرُونَ 

    Open ayah 7:130

    আর অবশ্যই আমি পাকড়াও করেছি, ফিরআউনের অনুসারীদের কয়েক বছর দুর্ভিক্ষ এবং ফল-ফসলের ক্ষয়-ক্ষতির মাধ্যমে, যেন তারা উপদেশ গ্রহণ করে।

  131. فَإِذَا جَآءَتۡهُمُ ٱلۡحَسَنَةُ قَالُواْ لَنَا هَٰذِهِۦۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةٞ يَطَّيَّرُواْ بِمُوسَىٰ وَمَن مَّعَهُۥٓۗ أَلَآ إِنَّمَا طَٰٓئِرُهُمۡ عِندَ ٱللَّهِ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ

    Open ayah 7:131

    অতঃপর যখন তাদের কাছে পৌঁছত কল্যাণ, তখন তারা বলত, এটা আমাদের জন্য। আর যদি পৌঁছত অকল্যাণ তখন তারা তাকে মূসা এবং তাঁর সঙ্গীদের অলক্ষণ বলে মনে করত। শুনে রাখো, প্রকৃতপক্ষে তাদের কুলক্ষণ রয়েছে আল্লাহর কাছে, কিন্তু তাদের অধিকাংশ তা জানে না।

  132. وَقَالُواْ مَهۡمَا تَأۡتِنَا بِهِۦ مِنۡ ءَايَةٖ لِّتَسۡحَرَنَا بِهَا فَمَا نَحۡنُ لَكَ بِمُؤۡمِنِينَ

    Open ayah 7:132

    তারা বলল, আমাদেরকে দিয়ে জাদু করাবার জন্য তুমি যে নিদর্শনই নিয়ে আসো না কেন, আমরা তোমার ওপর ঈমান আনয়নকারী নই।

  133. فَأَرۡسَلۡنَا عَلَيۡهِمُ ٱلطُّوفَانَ وَٱلۡجَرَادَ وَٱلۡقُمَّلَ وَٱلضَّفَادِعَ وَٱلدَّمَ ءَايَٰتٖ مُّفَصَّلَٰتٖ فَٱسۡتَكۡبَرُواْ وَكَانُواْ قَوۡمٗا مُّجۡرِمِينَ

    Open ayah 7:133

    ফলে আমি তাদের ওপর পাঠিয়েছি তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত স্পষ্ট নিদর্শনস্বরূপ। তবুও তারা অহংকার করল। আর তারা ছিল পাপাচারী সম্প্রদায়।

  134. وَلَمَّا وَقَعَ عَلَيۡهِمُ ٱلرِّجۡزُ قَالُواْ يَٰمُوسَى ٱدۡعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَۖ لَئِن كَشَفۡتَ عَنَّا ٱلرِّجۡزَ لَنُؤۡمِنَنَّ لَكَ وَلَنُرۡسِلَنَّ مَعَكَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ

    Open ayah 7:134

    যখন তাদের ওপর কোনো শাস্তি পতিত হতো, তখন তারা বলত, হে মূসা, আমাদের জন্য তোমার রবের নিকট দু ‘ আ করো, ওই বিষয় যা তিনি তোমার সাথে অঙ্গীকার করেছেন। যদি তুমি আমাদের ওপর থেকে শাস্তি সরিয়ে দাও তবে অবশ্যই আমরা ঈমান আনব তোমার ওপর এবং অবশ্যই তোমার সাথে বনি ইসরাইলকে পাঠাব।

  135. فَلَمَّا كَشَفۡنَا عَنۡهُمُ ٱلرِّجۡزَ إِلَىٰٓ أَجَلٍ هُم بَٰلِغُوهُ إِذَا هُمۡ يَنكُثُونَ

    Open ayah 7:135

    অতঃপর যখন আমি তাদের ওপর থেকে শাস্তি তুলে নিলাম একটি নির্ধারিত সময় পর্যন্ত, যে পর্যন্ত তাদেরকে পৌঁছানো উদ্দেশ্য ছিল, তখন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত।

  136. فَٱنتَقَمۡنَا مِنۡهُمۡ فَأَغۡرَقۡنَٰهُمۡ فِي ٱلۡيَمِّ بِأَنَّهُمۡ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَكَانُواْ عَنۡهَا غَٰفِلِينَ

    Open ayah 7:136

    ফলে আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম, তাদেরকে সাগরে ডুবিয়ে দিলাম। এ কারণে যে, নিশ্চয় তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আমার নিদর্শনসমূহকে এবং তারা ছিল তার প্রতি উদাসীন।

  137. وَأَوۡرَثۡنَا ٱلۡقَوۡمَ ٱلَّذِينَ كَانُواْ يُسۡتَضۡعَفُونَ مَشَٰرِقَ ٱلۡأَرۡضِ وَمَغَٰرِبَهَا ٱلَّتِي بَٰرَكۡنَا فِيهَاۖ وَتَمَّتۡ كَلِمَتُ رَبِّكَ ٱلۡحُسۡنَىٰ عَلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ بِمَا صَبَرُواْۖ وَدَمَّرۡنَا مَا كَانَ يَصۡنَعُ فِرۡعَوۡنُ وَقَوۡمُهُۥ وَمَا كَانُواْ يَعۡرِشُونَ

    Open ayah 7:137

    আর তাদেরকে আমি পৃথিবীর পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকার বানালাম যাদেরকে দুর্বল মনে করা হতো, যেখানে আমি বারকাহ রেখেছি। পরিপূর্ণ হয়ে গেছে তোমার রবের প্রতিশ্রুত কল্যাণ বনি ইসরাইলের জন্য তাদের ধৈর্যধারণের দরুন। আর ধ্বংস করে দিয়েছি, যা নির্মাণ করেছিল ফিরআউন ও তার সম্প্রদায় এবং তারা যে সুরম্য অট্টালিকা নির্মাণ করত।

  138. وَجَٰوَزۡنَا بِبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡبَحۡرَ فَأَتَوۡاْ عَلَىٰ قَوۡمٖ يَعۡكُفُونَ عَلَىٰٓ أَصۡنَامٖ لَّهُمۡۚ قَالُواْ يَٰمُوسَى ٱجۡعَل لَّنَآ إِلَٰهٗا كَمَا لَهُمۡ ءَالِهَةٞۚ قَالَ إِنَّكُمۡ قَوۡمٞ تَجۡهَلُونَ

    Open ayah 7:138

    আমি বনি ইসরাইলকে সাগর পার করিয়েছি। অতঃপর তারা এমন এক সম্প্রদায়ের কাছে এল, যারা স্বীয় প্রতিমার উপাসনায় লিপ্ত ছিল, তারা বলল, হে মূসা, আমাদের জন্যও ইলাহ বানাও যেমন তাদের জন্য ইলাহ আছে সে বলল, নিশ্চয় তোমরা মূর্খ জাতি।

  139. إِنَّ هَٰٓؤُلَآءِ مُتَبَّرٞ مَّا هُمۡ فِيهِ وَبَٰطِلٞ مَّا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 7:139

    নিশ্চয় তারা ধ্বংস হবে যাতে তারা লিপ্ত এবং তা ভ্রান্ত যা তারা করতে ছিল।

  140. قَالَ أَغَيۡرَ ٱللَّهِ أَبۡغِيكُمۡ إِلَٰهٗا وَهُوَ فَضَّلَكُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ 

    Open ayah 7:140

    তিনি বললেন, তা হলে কি আল্লাহকে ছাড়া তোমাদের জন্য অন্য কোনো ইলাহ অনুসন্ধান করব, অথচ তিনিই তোমাদেরকে বিশ্বজগতের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন।

  141. وَإِذۡ أَنجَيۡنَٰكُم مِّنۡ ءَالِ فِرۡعَوۡنَ يَسُومُونَكُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِ يُقَتِّلُونَ أَبۡنَآءَكُمۡ وَيَسۡتَحۡيُونَ نِسَآءَكُمۡۚ وَفِي ذَٰلِكُم بَلَآءٞ مِّن رَّبِّكُمۡ عَظِيمٞ

    Open ayah 7:141

    আর স্মরণ করো, যখন আমি তোমাদের ফিরআউনের অনুসারীদের কবল থেকে মুক্তি দিয়েছি; তারা তোমাদের শাস্তি দিত নিকৃষ্ট শাস্তি, তোমাদের পুত্রসন্তানদের হত্যা করত এবং তোমাদের নারীদের জীবিত রাখত। এতে ছিল তোমাদের প্রতি তোমাদের রবের মহা পরীক্ষা।

  142. ۞وَوَٰعَدۡنَا مُوسَىٰ ثَلَٰثِينَ لَيۡلَةٗ وَأَتۡمَمۡنَٰهَا بِعَشۡرٖ فَتَمَّ مِيقَٰتُ رَبِّهِۦٓ أَرۡبَعِينَ لَيۡلَةٗۚ وَقَالَ مُوسَىٰ لِأَخِيهِ هَٰرُونَ ٱخۡلُفۡنِي فِي قَوۡمِي وَأَصۡلِحۡ وَلَا تَتَّبِعۡ سَبِيلَ ٱلۡمُفۡسِدِينَ

    Open ayah 7:142

    আর আমি মূসাকে প্রতিশ্রুতি দিয়েছি ত্রিশ রাত্রির এবং সেগুলোকে পূর্ণ করেছি আরও দশ দ্বারা। আর এভাবে তার রবের নির্ধারিত সময় চল্লিশ রাত পূর্ণ হলো। মূসা তাঁর ভাই হারূনকে বললেন, তুমি আমার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করো। তাদের সংশোধন করো এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পথের অনুসরণ করো না।

  143. وَلَمَّا جَآءَ مُوسَىٰ لِمِيقَٰتِنَا وَكَلَّمَهُۥ رَبُّهُۥ قَالَ رَبِّ أَرِنِيٓ أَنظُرۡ إِلَيۡكَۚ قَالَ لَن تَرَىٰنِي وَلَٰكِنِ ٱنظُرۡ إِلَى ٱلۡجَبَلِ فَإِنِ ٱسۡتَقَرَّ مَكَانَهُۥ فَسَوۡفَ تَرَىٰنِيۚ فَلَمَّا تَجَلَّىٰ رَبُّهُۥ لِلۡجَبَلِ جَعَلَهُۥ دَكّٗا وَخَرَّ مُوسَىٰ صَعِقٗاۚ فَلَمَّآ أَفَاقَ قَالَ سُبۡحَٰنَكَ تُبۡتُ إِلَيۡكَ وَأَنَا۠ أَوَّلُ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 7:143

    অতঃপর যখন মূসা আমার প্রতিশ্রুত সময়ে উপনীত হলো, তাঁর সাথে তার রব কথা বলল, তখন সে বলল, হে আমার রব, আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। তিনি বললেন, তুমি কখনো আমাকে দেখতে পাবে না, তবে তুমি পাহাড়ের দিকে তাকাও, সেটি যদি স্বস্থানে স্থির থাকে, তবেই তুমি আমাকে দেখতে পাবে। তারপর যখন তার রব পাহাড়ের ওপর স্বীয় নূরের বিকিরণ ঘটালেন, তখন তা তাকে বিধ্বস্ত করে দিল এবং মূসা অজ্ঞান হয়ে পড়ে গেল। অতঃপর যখন তার জ্ঞান ফিরে পেল, তখন সে বলল, তোমার সত্তা পবিত্র, তোমার নিকট আমি তাওবা করছি এবং আমিই সর্বপ্রথম মু’ মিন।

  144. قَالَ يَٰمُوسَىٰٓ إِنِّي ٱصۡطَفَيۡتُكَ عَلَى ٱلنَّاسِ بِرِسَٰلَٰتِي وَبِكَلَٰمِي فَخُذۡ مَآ ءَاتَيۡتُكَ وَكُن مِّنَ ٱلشَّٰكِرِينَ

    Open ayah 7:144

    তিনি বললেন, হে মূসা, নিশ্চয় আমি তোমাকে মানুষের মধ্যে নির্বাচন করেছি আমার রিসালাত ও বাক্যালাপের জন্য। সুতরাং যা-কিছু আমি তোমাকে দান করেছি, তা গ্রহণ করো এবং তুমি হও কৃতজ্ঞদের অর্ন্তভুক্ত।

  145. وَكَتَبۡنَا لَهُۥ فِي ٱلۡأَلۡوَاحِ مِن كُلِّ شَيۡءٖ مَّوۡعِظَةٗ وَتَفۡصِيلٗا لِّكُلِّ شَيۡءٖ فَخُذۡهَا بِقُوَّةٖ وَأۡمُرۡ قَوۡمَكَ يَأۡخُذُواْ بِأَحۡسَنِهَاۚ سَأُوْرِيكُمۡ دَارَ ٱلۡفَٰسِقِينَ

    Open ayah 7:145

    আর আমি তার জন্য ফলকসমূহে লিখে দিয়েছি সর্বপ্রকার উপদেশ ও প্রত্যেক বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা। অতএব, এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো এবং স্বজাতিকে নির্দেশ দাও এর কল্যাণকর বিষয়সমূহ গ্রহণ করতে। শীঘ্রই আমি দেখাব তোমাদের পাপাচারীদের বাসস্থান।

  146. سَأَصۡرِفُ عَنۡ ءَايَٰتِيَ ٱلَّذِينَ يَتَكَبَّرُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَإِن يَرَوۡاْ كُلَّ ءَايَةٖ لَّا يُؤۡمِنُواْ بِهَا وَإِن يَرَوۡاْ سَبِيلَ ٱلرُّشۡدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلٗا وَإِن يَرَوۡاْ سَبِيلَ ٱلۡغَيِّ يَتَّخِذُوهُ سَبِيلٗاۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَكَانُواْ عَنۡهَا غَٰفِلِينَ

    Open ayah 7:146

    অচিরেই আমি আমার নিদর্শনসমূহ হতে তাদেরকে ফিরিয়ে দেব, যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে। যদি তারা সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করে ফেলে, তবুও তার প্রতি তারা ঈমান আনবে না। যদি তারা হিদায়াতের পথ দেখে তবে তা নিজেদের পথ হিসেবে গ্রহণ করবে না। অথচ ভ্রষ্টতার পথ দেখলে তাকেই পথ হিসেবে গ্রহণ করে। এটা এজন্য যে, তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আর তারা এ ব্যাপারে উদাসীন ছিল।

  147. وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَلِقَآءِ ٱلۡأٓخِرَةِ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡۚ هَلۡ يُجۡزَوۡنَ إِلَّا مَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 7:147

    যারা আমার নিদর্শনসমূহ ও আখিরাতের সাক্ষাৎকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের আমলসমূহ ধ্বংস হয়েছে। তাদেরকে তাদের কর্ম অনুযায়ীই ফল দেওয়া হবে।

  148. وَٱتَّخَذَ قَوۡمُ مُوسَىٰ مِنۢ بَعۡدِهِۦ مِنۡ حُلِيِّهِمۡ عِجۡلٗا جَسَدٗا لَّهُۥ خُوَارٌۚ أَلَمۡ يَرَوۡاْ أَنَّهُۥ لَا يُكَلِّمُهُمۡ وَلَا يَهۡدِيهِمۡ سَبِيلًاۘ ٱتَّخَذُوهُ وَكَانُواْ ظَٰلِمِينَ

    Open ayah 7:148

    আর মূসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে স্বীয় অলংকার দ্বারা গরুর বাছুরের একটি দেহ বানাল, তার ছিল হাম্বা রব। তারা কি দেখে না? নিশ্চয় এটা তাদের সাথে কথা বলছে না এবং তাদেরকে কোনো পথও বাতলে দিচ্ছে না! তথাপি তারা সেটিকে উপাস্য বানিয়ে নিল। তারা ছিল সীমালঙ্ঘনকারী।

  149. وَلَمَّا سُقِطَ فِيٓ أَيۡدِيهِمۡ وَرَأَوۡاْ أَنَّهُمۡ قَدۡ ضَلُّواْ قَالُواْ لَئِن لَّمۡ يَرۡحَمۡنَا رَبُّنَا وَيَغۡفِرۡ لَنَا لَنَكُونَنَّ مِنَ ٱلۡخَٰسِرِينَ

    Open ayah 7:149

    অতঃপর যখন তারা অনুতপ্ত হলো এবং তারা দেখল যে, তারা ভ্রষ্ট হয়েছে, তখন তারা বলতে লাগল, যদি আমাদের রব আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি করুণা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অর্ন্তভুক্ত হয়ে যাব।

  150. وَلَمَّا رَجَعَ مُوسَىٰٓ إِلَىٰ قَوۡمِهِۦ غَضۡبَٰنَ أَسِفٗا قَالَ بِئۡسَمَا خَلَفۡتُمُونِي مِنۢ بَعۡدِيٓۖ أَعَجِلۡتُمۡ أَمۡرَ رَبِّكُمۡۖ وَأَلۡقَى ٱلۡأَلۡوَاحَ وَأَخَذَ بِرَأۡسِ أَخِيهِ يَجُرُّهُۥٓ إِلَيۡهِۚ قَالَ ٱبۡنَ أُمَّ إِنَّ ٱلۡقَوۡمَ ٱسۡتَضۡعَفُونِي وَكَادُواْ يَقۡتُلُونَنِي فَلَا تُشۡمِتۡ بِيَ ٱلۡأَعۡدَآءَ وَلَا تَجۡعَلۡنِي مَعَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ 

    Open ayah 7:150

    তারপর যখন মূসা রাগান্বিত ও অনুতপ্ত হয়ে নিজ সম্প্রদায়ের নিকট ফিরে এলো, তখন সে বলল, আমার পরে তোমরা আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ। তোমরা কি তোমাদের রবের ব্যাপারে তাড়াহুড়ো করলে? সে ফলকগুলো ছুড়ে ফেলল এবং স্বীয় ভাইয়ের মাথা ধরে নিজের দিকে টানতে লাগল। সে বলল, হে আমার মায়ের পুত্র, নিশ্চয় সম্প্রদায় আমাকে দুর্বল করে ফেলেছিল এবং আমাকে মেরে ফেলতে উদ্যত হলো। সুতরাং শত্রুদের কাছে আমাকে হাসির পাত্র বানিয়ো না। আর আমাকে যালিম সম্প্রদায়ের অঅর্ন্তভুক্ত করো না।

  151. قَالَ رَبِّ ٱغۡفِرۡ لِي وَلِأَخِي وَأَدۡخِلۡنَا فِي رَحۡمَتِكَۖ وَأَنتَ أَرۡحَمُ ٱلرَّٰحِمِينَ

    Open ayah 7:151

    সে বলল, হে আমার রব, আমাকে ও আমার ভাইকে ক্ষমা করো, তোমার করুণায় আমাদেরকে প্রবেশ করাও, নিশ্চয় তুমি সর্বাধিক করুণাময়।

  152. إِنَّ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ ٱلۡعِجۡلَ سَيَنَالُهُمۡ غَضَبٞ مِّن رَّبِّهِمۡ وَذِلَّةٞ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُفۡتَرِينَ

    Open ayah 7:152

    নিশ্চয় যারা গরুর বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে। অচিরেই তাদের ওপর তাদের রবের পক্ষ থেকে পার্থিব-জীবনেই গজব ও লাঞ্ছনা পতিত হবে। এভাবেই আমি প্রতিদান দিই মিথ্যা রচনাকারীদের।

  153. وَٱلَّذِينَ عَمِلُواْ ٱلسَّيِّـَٔاتِ ثُمَّ تَابُواْ مِنۢ بَعۡدِهَا وَءَامَنُوٓاْ إِنَّ رَبَّكَ مِنۢ بَعۡدِهَا لَغَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 7:153

    আর যারা মন্দ কাজ করে, অতঃপর তাওবা করে এবং ঈমান আনে, তবে নিশ্চয়ই তোমার রব তার পরও ক্ষমাশীল, অসীম দয়ালু।

  154. وَلَمَّا سَكَتَ عَن مُّوسَى ٱلۡغَضَبُ أَخَذَ ٱلۡأَلۡوَاحَۖ وَفِي نُسۡخَتِهَا هُدٗى وَرَحۡمَةٞ لِّلَّذِينَ هُمۡ لِرَبِّهِمۡ يَرۡهَبُونَ

    Open ayah 7:154

    অতঃপর মূসার রাগ যখন প্রশমিত হলো, তখন সে ফলকগুলো তুলে নিল। আর তাতে লিপিবদ্ধ ছিল, হিদায়াত ও রহমত তাদের জন্য যারা নিজেদের রবকে ভয় করে।

  155. وَٱخۡتَارَ مُوسَىٰ قَوۡمَهُۥ سَبۡعِينَ رَجُلٗا لِّمِيقَٰتِنَاۖ فَلَمَّآ أَخَذَتۡهُمُ ٱلرَّجۡفَةُ قَالَ رَبِّ لَوۡ شِئۡتَ أَهۡلَكۡتَهُم مِّن قَبۡلُ وَإِيَّٰيَۖ أَتُهۡلِكُنَا بِمَا فَعَلَ ٱلسُّفَهَآءُ مِنَّآۖ إِنۡ هِيَ إِلَّا فِتۡنَتُكَ تُضِلُّ بِهَا مَن تَشَآءُ وَتَهۡدِي مَن تَشَآءُۖ أَنتَ وَلِيُّنَا فَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَاۖ وَأَنتَ خَيۡرُ ٱلۡغَٰفِرِينَ

    Open ayah 7:155

    মূসা তার সম্প্রদায় থেকে সত্তরজন লোক নির্বাচন করল আমার নির্ধারিত সময়ের জন্য। অতঃপর যখন তাদের ভূমিকম্প পাকড়াও করল, তখন বলল, হে আমার রব, যদি চাইতেন তবে আমাকে ও তাদেরকে আগেই ধ্বংস করে দিতে পারতেন। আপনি কি আমাদের মূর্খদের কর্মের কারণে আমাদের ধ্বংস করবেন? এটা আপনার পরীক্ষা; আপনি যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করবেন এবং যাকে ইচ্ছা হিদায়াত দেবেন। আপনি আমাদের অভিভাবক, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের ওপর করুণা করেন। এবং আপনিই ক্ষমাশীলদের মধ্যে সর্বোত্তম।

  156. ۞وَٱكۡتُبۡ لَنَا فِي هَٰذِهِ ٱلدُّنۡيَا حَسَنَةٗ وَفِي ٱلۡأٓخِرَةِ إِنَّا هُدۡنَآ إِلَيۡكَۚ قَالَ عَذَابِيٓ أُصِيبُ بِهِۦ مَنۡ أَشَآءُۖ وَرَحۡمَتِي وَسِعَتۡ كُلَّ شَيۡءٖۚ فَسَأَكۡتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَٱلَّذِينَ هُم بِـَٔايَٰتِنَا يُؤۡمِنُونَ

    Open ayah 7:156

    এই পার্থিব-জীবনে এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণ লিখে দিন; নিশ্চয় আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করছি। তিনি বললেন, আমার আজাব তাকেই দিয়ে থাকি, যাকে আমি ইচ্ছা করি। আর আমার রাহমাহ সব জিনিসকে পরিব্যাপ্ত করে আছে। সুতরাং তা আমি তাদের জন্য লিখে দেব—যারা তাকওয়া অবলম্বন করে, জাকাত প্রদান করে এবং আমার আয়াতসমূহের ওপর ঈমান আনে।

  157. ٱلَّذِينَ يَتَّبِعُونَ ٱلرَّسُولَ ٱلنَّبِيَّ ٱلۡأُمِّيَّ ٱلَّذِي يَجِدُونَهُۥ مَكۡتُوبًا عِندَهُمۡ فِي ٱلتَّوۡرَىٰةِ وَٱلۡإِنجِيلِ يَأۡمُرُهُم بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَىٰهُمۡ عَنِ ٱلۡمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ ٱلطَّيِّبَٰتِ وَيُحَرِّمُ عَلَيۡهِمُ ٱلۡخَبَٰٓئِثَ وَيَضَعُ عَنۡهُمۡ إِصۡرَهُمۡ وَٱلۡأَغۡلَٰلَ ٱلَّتِي كَانَتۡ عَلَيۡهِمۡۚ فَٱلَّذِينَ ءَامَنُواْ بِهِۦ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَٱتَّبَعُواْ ٱلنُّورَ ٱلَّذِيٓ أُنزِلَ مَعَهُۥٓ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ

    Open ayah 7:157

    যারা সেই উম্মি নবি-রাসূলের আনুগত্য করে, যার কথা তারা নিজেদের কাছে রক্ষিত তাওরাত ও ইঞ্জিলে লিখিত পায়, তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের, বারণ করেন অসৎকর্ম থেকে; তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ এবং তাদের ওপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং বন্দিত্ব অপসারণ করেন—যা তাদের ওপর বিদ্যমান ছিল। সুতরাং যারা তার ওপর ঈমান আনে ও তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং সে নূরের অনুসরণ করে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, শুধু তারাই সফলকাম।

  158. قُلۡ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنِّي رَسُولُ ٱللَّهِ إِلَيۡكُمۡ جَمِيعًا ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحۡيِۦ وَيُمِيتُۖ فَـَٔامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِ ٱلنَّبِيِّ ٱلۡأُمِّيِّ ٱلَّذِي يُؤۡمِنُ بِٱللَّهِ وَكَلِمَٰتِهِۦ وَٱتَّبِعُوهُ لَعَلَّكُمۡ تَهۡتَدُونَ

    Open ayah 7:158

    বলো, হে মানবমণ্ডলী, নিশ্চয় আমি তোমাদের সবার প্রতি সেই আল্লাহর রাসূল, যার রাজত্ব আসমানসমূহ ও যমিনে। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি জীবন ও মৃত্যু দান করেন। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর ওপর ও তাঁর প্রেরিত উম্মি নবির ওপর, যিনি ঈমান রাখেন আল্লাহর এবং তাঁর সমস্ত কালামের ওপর। এবং তাঁর অনুসরণ করো, যেন হিদায়াতপ্রাপ্ত হও।

  159. وَمِن قَوۡمِ مُوسَىٰٓ أُمَّةٞ يَهۡدُونَ بِٱلۡحَقِّ وَبِهِۦ يَعۡدِلُونَ

    Open ayah 7:159

    আর মূসার সম্প্রদায়ে একটি দল রয়েছে; যারা হিদায়াতের পথ নির্দেশ করে এবং সে মতেই বিচার করে থাকে।

  160. وَقَطَّعۡنَٰهُمُ ٱثۡنَتَيۡ عَشۡرَةَ أَسۡبَاطًا أُمَمٗاۚ وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ إِذِ ٱسۡتَسۡقَىٰهُ قَوۡمُهُۥٓ أَنِ ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡحَجَرَۖ فَٱنۢبَجَسَتۡ مِنۡهُ ٱثۡنَتَا عَشۡرَةَ عَيۡنٗاۖ قَدۡ عَلِمَ كُلُّ أُنَاسٖ مَّشۡرَبَهُمۡۚ وَظَلَّلۡنَا عَلَيۡهِمُ ٱلۡغَمَٰمَ وَأَنزَلۡنَا عَلَيۡهِمُ ٱلۡمَنَّ وَٱلسَّلۡوَىٰۖ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡۚ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ 

    Open ayah 7:160

    আর আমি তাদেরকে বারোটি দলে বিভক্ত করেছি। আর সে যখন তার জাতির জন্য পানি প্রার্থনা করল, তখন তাকে নির্দেশ দিলাম, লাঠি দ্বারা পাথরে আঘাত করতে। অতঃপর এর থেকে উৎসারিত হলো বারোটি প্রস্রবণ। প্রতিটি গোত্র চিনে নিল নিজ নিজ পান-স্থান। আর আমি তাদের ওপর মেঘের ছায়া দান করলাম। এবং তাদের জন্য অবতীর্ণ করলাম ‘মান্না’ ও ‘সালওয়া’ । আমি যে পবিত্র রিযিক তোমাদের দিয়েছি, সেখান থেকে আহার করো। আর তারা আমার ওপর কোনো যুলুম করেনি, বরং নিজেদের ওপরই যুলুম করেছে।

  161. وَإِذۡ قِيلَ لَهُمُ ٱسۡكُنُواْ هَٰذِهِ ٱلۡقَرۡيَةَ وَكُلُواْ مِنۡهَا حَيۡثُ شِئۡتُمۡ وَقُولُواْ حِطَّةٞ وَٱدۡخُلُواْ ٱلۡبَابَ سُجَّدٗا نَّغۡفِرۡ لَكُمۡ خَطِيٓـَٰٔتِكُمۡۚ سَنَزِيدُ ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 7:161

    আর যখন তাদের বলা হলো যে, তোমরা এ নগরীতে বসবাস করো, যেখান থেকে যা ইচ্ছা খাও, এবং বলো, আমাদের ক্ষমা করেন; আর দরজা দিয়ে প্রবেশ করো নত হয়ে, তবে আমি ক্ষমা করে দেব তোমাদের পাপসমূহ। অবশ্য আমি সৎকর্মশীলদের বৃদ্ধি করব।

  162. فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡهُمۡ قَوۡلًا غَيۡرَ ٱلَّذِي قِيلَ لَهُمۡ فَأَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِجۡزٗا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُواْ يَظۡلِمُونَ

    Open ayah 7:162

    কিন্তু তাদের মধ্যে যারা সীমালঙ্ঘনকারী তারা কথা পরিবর্তন করল, যা তাদেরকে বলা হয়েছিল। ফলে আমি আসমান থেকে তাদের ওপর শাস্তি পাঠিয়েছি, একারণে যে, তারা সীমালঙ্ঘন করত।

  163. وَسۡـَٔلۡهُمۡ عَنِ ٱلۡقَرۡيَةِ ٱلَّتِي كَانَتۡ حَاضِرَةَ ٱلۡبَحۡرِ إِذۡ يَعۡدُونَ فِي ٱلسَّبۡتِ إِذۡ تَأۡتِيهِمۡ حِيتَانُهُمۡ يَوۡمَ سَبۡتِهِمۡ شُرَّعٗا وَيَوۡمَ لَا يَسۡبِتُونَ لَا تَأۡتِيهِمۡۚ كَذَٰلِكَ نَبۡلُوهُم بِمَا كَانُواْ يَفۡسُقُونَ

    Open ayah 7:163

    আর তাদের সমুদ্র তীরবর্তী জনপদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করো। যখন শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করল। যখন শনিবার দিন তাদের কাছে মাছেরা চলে আসত ভেসে ভেসে, আর শনিবার ছাড়া অন্যদিন আসত না। এভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছি। একারণে যে, তারা ছিল পাপাচারী।

  164. وَإِذۡ قَالَتۡ أُمَّةٞ مِّنۡهُمۡ لِمَ تَعِظُونَ قَوۡمًا ٱللَّهُ مُهۡلِكُهُمۡ أَوۡ مُعَذِّبُهُمۡ عَذَابٗا شَدِيدٗاۖ قَالُواْ مَعۡذِرَةً إِلَىٰ رَبِّكُمۡ وَلَعَلَّهُمۡ يَتَّقُونَ

    Open ayah 7:164

    আর যখন তাদের মধ্যে থেকে একটি সম্প্রদায় বলল, তোমরা কেন এমন লোকদের উপদেশ দিচ্ছ, আল্লাহ যাদের ধ্বংস করবেন বা কঠিন আজাব দেবেন? তারা বলল, তোমাদের রবের কাছে অজুহাত পেশ করার জন্য, যাতে তারা সংযত হয়।

  165. فَلَمَّا نَسُواْ مَا ذُكِّرُواْ بِهِۦٓ أَنجَيۡنَا ٱلَّذِينَ يَنۡهَوۡنَ عَنِ ٱلسُّوٓءِ وَأَخَذۡنَا ٱلَّذِينَ ظَلَمُواْ بِعَذَابِۭ بَـِٔيسِۭ بِمَا كَانُواْ يَفۡسُقُونَ

    Open ayah 7:165

    অতঃপর তারা যখন ভুলে গেল, যে উপদেশ তাদের দেওয়া হয়েছিল, তখন আমি মন্দ কাজ থেকে বারণকারীদের মুক্তি দিলাম। আর সীমালঙ্ঘনকারীদের আমি নিকৃষ্ট শাস্তিতে গ্রেফতার করেছি, একারণে যে, তারা পাপাচারী ছিল।

  166. فَلَمَّا عَتَوۡاْ عَن مَّا نُهُواْ عَنۡهُ قُلۡنَا لَهُمۡ كُونُواْ قِرَدَةً خَٰسِـِٔينَ

    Open ayah 7:166

    অতঃপর তারা যখন ঔদ্ধত্য প্রদর্শন করল নিষিদ্ধ কাজের প্রতি, তখন আমি নির্দেশ দিলাম যে, তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হও।

  167. وَإِذۡ تَأَذَّنَ رَبُّكَ لَيَبۡعَثَنَّ عَلَيۡهِمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ مَن يَسُومُهُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِۗ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ ٱلۡعِقَابِ وَإِنَّهُۥ لَغَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 7:167

    আর স্মরণ করো, যখন আপনার রব ঘোষণা করলেন, অবশ্যই কিয়ামত দিবস পর্যন্ত তাদের ওপর এমন লোক প্রেরণ করতে থাকবেন, যারা তাদের নিকৃষ্ট শাস্তি দিতে থাকবে। নিশ্চয়ই আপনার রব দ্রুত শাস্তিদাতা এবং তিনিই ক্ষমাশীল, অসীম দয়ালু।

  168. وَقَطَّعۡنَٰهُمۡ فِي ٱلۡأَرۡضِ أُمَمٗاۖ مِّنۡهُمُ ٱلصَّٰلِحُونَ وَمِنۡهُمۡ دُونَ ذَٰلِكَۖ وَبَلَوۡنَٰهُم بِٱلۡحَسَنَٰتِ وَٱلسَّيِّـَٔاتِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ

    Open ayah 7:168

    আর আমি তাদেরকে পৃথিবীতে বিভক্ত করে দিয়েছি বিভিন্ন শ্রেণিতে, তাদের মধ্যে কিছু রয়েছে ভালো আর কিছু রয়েছে অন্য রকম! তাছাড়া আমি তাদেরকে পরীক্ষা করেছি ভালো ও মন্দের মাধ্যমে যাতে তারা ফিরে আসে।

  169. فَخَلَفَ مِنۢ بَعۡدِهِمۡ خَلۡفٞ وَرِثُواْ ٱلۡكِتَٰبَ يَأۡخُذُونَ عَرَضَ هَٰذَا ٱلۡأَدۡنَىٰ وَيَقُولُونَ سَيُغۡفَرُ لَنَا وَإِن يَأۡتِهِمۡ عَرَضٞ مِّثۡلُهُۥ يَأۡخُذُوهُۚ أَلَمۡ يُؤۡخَذۡ عَلَيۡهِم مِّيثَٰقُ ٱلۡكِتَٰبِ أَن لَّا يَقُولُواْ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلۡحَقَّ وَدَرَسُواْ مَا فِيهِۗ وَٱلدَّارُ ٱلۡأٓخِرَةُ خَيۡرٞ لِّلَّذِينَ يَتَّقُونَۚ أَفَلَا تَعۡقِلُونَ

    Open ayah 7:169

    অতঃপর তাদের পরে এমন কিছু অপদার্থ লোক তাদের স্থলাভিষিক্ত হলো যে, তারা কিতাবেরও উত্তরাধিকারী হলো; তারা নিকৃষ্ট পার্থিব উপকরণ গ্রহণ করে বলত, আমাদের অচিরেই ক্ষমা করে দেওয়া হবে। আসলে তাদের সামনে যদি এমন আরও উপস্থিত হয়, তাও তারা গ্রহণ করবে। তাদের কাছ থেকে কি কিতাবের অঙ্গীকার নেওয়া হয়নি? যে, আল্লাহর ব্যাপারে সত্য বৈ কিছুই বলবে না? এবং তারা পাঠ করেছে, যা তাতে লেখা রয়েছে। বস্তুত আখিরাতের গৃহ মুত্তাকিদের জন্য উত্তম—তোমরা কি তা বোঝো না?

  170. وَٱلَّذِينَ يُمَسِّكُونَ بِٱلۡكِتَٰبِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ إِنَّا لَا نُضِيعُ أَجۡرَ ٱلۡمُصۡلِحِينَ 

    Open ayah 7:170

    আর যারা সুদৃঢ়ভাবে কিতাবকে ধারণ করে এবং সালাত প্রতিষ্ঠা করে, নিশ্চয়ই আমি বিনষ্ট করব না সৎকর্মীদের প্রতিদান।

  171. ۞وَإِذۡ نَتَقۡنَا ٱلۡجَبَلَ فَوۡقَهُمۡ كَأَنَّهُۥ ظُلَّةٞ وَظَنُّوٓاْ أَنَّهُۥ وَاقِعُۢ بِهِمۡ خُذُواْ مَآ ءَاتَيۡنَٰكُم بِقُوَّةٖ وَٱذۡكُرُواْ مَا فِيهِ لَعَلَّكُمۡ تَتَّقُونَ

    Open ayah 7:171

    আর স্মরণ করো, যখন আমি তাদের ওপর পাহাড় তুলে ধরলাম সামিয়ানার মতো এবং তারা ধারণা করল, যে এটা তাদের ওপর পতিত হবে, তখন আমি বললাম, যা আমি তোমাদের দিয়েছি, তা আঁকড়ে ধরো, এবং তাতে যা রয়েছে, স্মরণ রেখো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো।

  172. وَإِذۡ أَخَذَ رَبُّكَ مِنۢ بَنِيٓ ءَادَمَ مِن ظُهُورِهِمۡ ذُرِّيَّتَهُمۡ وَأَشۡهَدَهُمۡ عَلَىٰٓ أَنفُسِهِمۡ أَلَسۡتُ بِرَبِّكُمۡۖ قَالُواْ بَلَىٰ شَهِدۡنَآۚ أَن تَقُولُواْ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ إِنَّا كُنَّا عَنۡ هَٰذَا غَٰفِلِينَ

    Open ayah 7:172

    আর যখন তোমার রব বনি আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন তাদের সন্তানদের এবং তাদেরকে নিজেদের ওপর সাক্ষী রেখে বললেন, আমি কি তে ামাদের রব নই? তারা বলল, অবশ্যই, আমরা সাক্ষ্য দিচ্ছি। যেন কিয়ামতের দিন না বল যে, এ বিষয়ে আমারা অবহিত ছিলাম না।

  173. أَوۡ تَقُولُوٓاْ إِنَّمَآ أَشۡرَكَ ءَابَآؤُنَا مِن قَبۡلُ وَكُنَّا ذُرِّيَّةٗ مِّنۢ بَعۡدِهِمۡۖ أَفَتُهۡلِكُنَا بِمَا فَعَلَ ٱلۡمُبۡطِلُونَ

    Open ayah 7:173

    অথবা তোমরা একথা বলবে যে, ইতোপূর্বে আমাদের পূর্ব পুরুষেরা শিরক করেছে, আর আমরা হলাম তাদের পশ্চাদ্বর্তী সন্তান-সন্ততি। তাহলে কি ভ্রষ্টদের কর্মের কারণে আমাদের ধ্বংস করবেন?

  174. وَكَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ وَلَعَلَّهُمۡ يَرۡجِعُونَ

    Open ayah 7:174

    আর এভাবে আমি আয়াতসমূহ সবিস্তারে বর্ণনা করি, যাতে তারা ফিরে আসে।

  175. وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ ٱلَّذِيٓ ءَاتَيۡنَٰهُ ءَايَٰتِنَا فَٱنسَلَخَ مِنۡهَا فَأَتۡبَعَهُ ٱلشَّيۡطَٰنُ فَكَانَ مِنَ ٱلۡغَاوِينَ

    Open ayah 7:175

    আর তুমি তাদের সে ই ব্যক্তির কথা শুনিয়ে দাও, যাকে আমি আমার নিদর্শনসমূহ দান করেছিলাম, অথচ সে তা থেকে বেরিয়ে গেছে। ফলে তার পেছনে লেগে গেল শয়তান, আর সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল।

  176. وَلَوۡ شِئۡنَا لَرَفَعۡنَٰهُ بِهَا وَلَٰكِنَّهُۥٓ أَخۡلَدَ إِلَى ٱلۡأَرۡضِ وَٱتَّبَعَ هَوَىٰهُۚ فَمَثَلُهُۥ كَمَثَلِ ٱلۡكَلۡبِ إِن تَحۡمِلۡ عَلَيۡهِ يَلۡهَثۡ أَوۡ تَتۡرُكۡهُ يَلۡهَثۚ ذَّٰلِكَ مَثَلُ ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَاۚ فَٱقۡصُصِ ٱلۡقَصَصَ لَعَلَّهُمۡ يَتَفَكَّرُونَ

    Open ayah 7:176

    অবশ্য আমি চাইলে এর মাধ্যমে তার মর্যাদা সমুন্নত করতে পারতাম; কিন্তু সে পৃথিবীর প্রতি ঝুঁকে পড়েছে এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে। সুতরাং তার উপমা হলো কুকুরের মতো; যদি তাকে তাড়িয়ে দাও তবুও হাঁপাবে আর যদি ছেড়ে দাও তবুও হাঁপাবে। এগুলো সেই লোকদের জন্য উদাহরণ; যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। অতএব, তুমি বর্ণনা করো কাহিনিগুলো, যাতে তারা চিন্তা করে।

  177. سَآءَ مَثَلًا ٱلۡقَوۡمُ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَأَنفُسَهُمۡ كَانُواْ يَظۡلِمُونَ

    Open ayah 7:177

    কতই না নিকৃষ্ট উপমা ওই সম্প্রদায়ের জন্য, যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং তারা ছিল নিজেদের ওপর সীমালঙ্ঘনকারী।

  178. مَن يَهۡدِ ٱللَّهُ فَهُوَ ٱلۡمُهۡتَدِيۖ وَمَن يُضۡلِلۡ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ

    Open ayah 7:178

    যাকে আল্লাহ হিদায়াত দেন, সেই হিদায়াতপ্রাপ্ত হবে। আর যাকে তিনি পথভ্রষ্ট করবেন, সে হবে ক্ষতিগ্রস্ত।

  179. وَلَقَدۡ ذَرَأۡنَا لِجَهَنَّمَ كَثِيرٗا مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِۖ لَهُمۡ قُلُوبٞ لَّا يَفۡقَهُونَ بِهَا وَلَهُمۡ أَعۡيُنٞ لَّا يُبۡصِرُونَ بِهَا وَلَهُمۡ ءَاذَانٞ لَّا يَسۡمَعُونَ بِهَآۚ أُوْلَٰٓئِكَ كَٱلۡأَنۡعَٰمِ بَلۡ هُمۡ أَضَلُّۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡغَٰفِلُونَ

    Open ayah 7:179

    আর আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি বহু সংখ্যক জিন ও মানুষ। তাদের অন্তর রয়েছে, এর দ্বারা তারা অনুধাবন করে না, তাদের চোখ রয়েছে, তা দ্বারা তারা দেখে না, আর তাদের কান রয়েছে, তা দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো; বরং তাদের চেয়েও তারা নিকৃষ্টতর। তারাই হলো উদাসীন।

  180. وَلِلَّهِ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰ فَٱدۡعُوهُ بِهَاۖ وَذَرُواْ ٱلَّذِينَ يُلۡحِدُونَ فِيٓ أَسۡمَٰٓئِهِۦۚ سَيُجۡزَوۡنَ مَا كَانُواْ يَعۡمَلُونَ 

    Open ayah 7:180

    আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নামসমূহ। কাজেই তোমরা সে নাম ধরেই তাঁকে ডাকো। আর তাদের বর্জন করো, যারা তাঁর নামের বিকৃতি ঘটায়। অতি শিগগির তাদেরকে তাদের কৃতকর্মের ফল দেওয়া হবে।

  181. وَمِمَّنۡ خَلَقۡنَآ أُمَّةٞ يَهۡدُونَ بِٱلۡحَقِّ وَبِهِۦ يَعۡدِلُونَ

    Open ayah 7:181

    আর যাদের আমি সৃষ্টি করেছি, তাদের মধ্যে এমন এক দল রয়েছে, যারা হিদায়াতের পথ দেখায় এবং সে অনুযায়ী ন্যায়বিচার করে।

  182. وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُونَ

    Open ayah 7:182

    আর আমার আয়াতসমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আমি তাদেরকে ক্রমান্বয়ে পাকড়াও করব এমন জায়গা থেকে, যার সম্পর্কে তাদের ধারণাও হবে না।

  183. وَأُمۡلِي لَهُمۡۚ إِنَّ كَيۡدِي مَتِينٌ

    Open ayah 7:183

    আর আমি তাদেরকে অবকাশ দিচ্ছি। নিঃসন্দেহে আমার কৌশল শক্তিশালী।

  184. أَوَلَمۡ يَتَفَكَّرُواْۗ مَا بِصَاحِبِهِم مِّن جِنَّةٍۚ إِنۡ هُوَ إِلَّا نَذِيرٞ مُّبِينٌ

    Open ayah 7:184

    তারা কি চিন্তা করেনি যে, তাদের সঙ্গী লোকটির মস্তিষ্কে কোনো উম্মাদনা নেই? তিনি তো স্পষ্ট ভীতিপ্রদর্শনকারী।

  185. أَوَلَمۡ يَنظُرُواْ فِي مَلَكُوتِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا خَلَقَ ٱللَّهُ مِن شَيۡءٖ وَأَنۡ عَسَىٰٓ أَن يَكُونَ قَدِ ٱقۡتَرَبَ أَجَلُهُمۡۖ فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ

    Open ayah 7:185

    তারা কি প্রত্যক্ষ করেনি নভোমণ্ডল ও ভূমণ্ডলের কর্তৃত্ব সম্পর্কে এবং আল্লাহ যা-কিছু সৃষ্টি করেছেন, আর চিন্তা করে না এ ব্যাপারে যে, তাদের সাথে কৃত ওয়াদার সময় নিকটবর্তী হয়ে এসেছে? অতএব, আর কোন কথার ওপর তারা ঈমান আনবে?

  186. مَن يُضۡلِلِ ٱللَّهُ فَلَا هَادِيَ لَهُۥۚ وَيَذَرُهُمۡ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ

    Open ayah 7:186

    আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন। তার কোনো হিদায়াতকারী নেই। আর আল্লাহ তাদেরকে তাদের অবাধ্যতায় ছেড়ে দেন, তারা উদভ্রান্ত হয়ে ফিরবে।

  187. يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَاۖ قُلۡ إِنَّمَا عِلۡمُهَا عِندَ رَبِّيۖ لَا يُجَلِّيهَا لِوَقۡتِهَآ إِلَّا هُوَۚ ثَقُلَتۡ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ لَا تَأۡتِيكُمۡ إِلَّا بَغۡتَةٗۗ يَسۡـَٔلُونَكَ كَأَنَّكَ حَفِيٌّ عَنۡهَاۖ قُلۡ إِنَّمَا عِلۡمُهَا عِندَ ٱللَّهِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ

    Open ayah 7:187

    তারা তোমাকে জিজ্ঞেস করে, কিয়ামাত কখন অনুষ্ঠিত হবে? বলো, তার খবর একমাত্র আমার রবেরই নিকট রয়েছে। তিনিই তা প্রকাশ করবেন নির্ধারিত সময়ে। নভোমণ্ডল ও ভূমণ্ডলের জন্য সেটি অতি কঠিন বিষয়। তা তোমাদের ওপর আচমকা এসে যাবে। তোমাকে জিজ্ঞেস করে, যেন তুমি তার সবিশেষ অবগত। বলো, এর খবর আল্লাহরই নিকট রয়েছে; কিন্তু তা অধিকাংশ লোকই উপলব্ধি করে না।

  188. قُل لَّآ أَمۡلِكُ لِنَفۡسِي نَفۡعٗا وَلَا ضَرًّا إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ وَلَوۡ كُنتُ أَعۡلَمُ ٱلۡغَيۡبَ لَٱسۡتَكۡثَرۡتُ مِنَ ٱلۡخَيۡرِ وَمَا مَسَّنِيَ ٱلسُّوٓءُۚ إِنۡ أَنَا۠ إِلَّا نَذِيرٞ وَبَشِيرٞ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ

    Open ayah 7:188

    বলো, আল্লাহর ইচ্ছা ব্যতীত আমি আমার নিজের কল্যাণ ও অকল্যাণ সাধনের মালিক নই। আর আমি যদি গায়েবের কথা জানতাম, তাহলে লাভ করতাম বহু কল্যাণ, ফলে আমাকে কখনো কোনো অমঙ্গল স্পর্শ করতে পারত না। আমি তো শুধু মু ‘ মিন সম্প্রদায়ের জন্য একজন ভীতিপ্রদর্শক ও সুসংবাদদাতা

  189. ۞هُوَ ٱلَّذِي خَلَقَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ وَجَعَلَ مِنۡهَا زَوۡجَهَا لِيَسۡكُنَ إِلَيۡهَاۖ فَلَمَّا تَغَشَّىٰهَا حَمَلَتۡ حَمۡلًا خَفِيفٗا فَمَرَّتۡ بِهِۦۖ فَلَمَّآ أَثۡقَلَت دَّعَوَا ٱللَّهَ رَبَّهُمَا لَئِنۡ ءَاتَيۡتَنَا صَٰلِحٗا لَّنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ

    Open ayah 7:189

    তিনিই সে সত্তা—যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটিমাত্র সত্তা থেকে; আর তার থেকেই তৈরি করেছেন তার স্ত্রীকে, যাতে তার কাছে স্বস্তি পেতে পারে। অতঃপর সে যখন তার সাথে মিলিত হলো, তখন সে হালকা গর্ভবতী হলো। একে নিয়েই সে চলাফেরা করে। তারপর যখন ভারী হয়ে গেল, তখন উভয়েই আল্লাহকে ডাকল, যিনি তাদের রব যে, তুমি যদি আমাদের উত্তম সন্তান দান করো, তবে আমরা তোমার কৃতজ্ঞ বান্দা হব।

  190. فَلَمَّآ ءَاتَىٰهُمَا صَٰلِحٗا جَعَلَا لَهُۥ شُرَكَآءَ فِيمَآ ءَاتَىٰهُمَاۚ فَتَعَٰلَى ٱللَّهُ عَمَّا يُشۡرِكُونَ 

    Open ayah 7:190

    অতঃপর তাদের যখন উত্তম সন্তান দান করলেন, তখন দানকৃত বিষয়ে তারা শরিক তৈরি করল। আর আল্লাহ মহান উচ্চ মর্যাদাবান তার থেকে তারা যে শরিক করে।

  191. أَيُشۡرِكُونَ مَا لَا يَخۡلُقُ شَيۡـٔٗا وَهُمۡ يُخۡلَقُونَ

    Open ayah 7:191

    তারা কি এমন কাউকে শরিক সাব্যস্ত করে, যে কোনো বস্তুও সৃষ্টি করেনি, বরং তারাই সৃষ্ট।

  192. وَلَا يَسۡتَطِيعُونَ لَهُمۡ نَصۡرٗا وَلَآ أَنفُسَهُمۡ يَنصُرُونَ

    Open ayah 7:192

    তারা, না তাদের সাহায্য করতে পারে, না নিজের সাহায্য করতে পারে।

  193. وَإِن تَدۡعُوهُمۡ إِلَى ٱلۡهُدَىٰ لَا يَتَّبِعُوكُمۡۚ سَوَآءٌ عَلَيۡكُمۡ أَدَعَوۡتُمُوهُمۡ أَمۡ أَنتُمۡ صَٰمِتُونَ

    Open ayah 7:193

    তোমরা যদি তাদেরকে হিদায়াতের দিকে আহ্বান করো, তবে তারা তোমাদের অনুসরণ করবে না। তাদেরকে আহ্বান জানানো কিংবা নীরব থাকা উভয়টিই তোমাদের জন্য সমান।

  194. إِنَّ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ عِبَادٌ أَمۡثَالُكُمۡۖ فَٱدۡعُوهُمۡ فَلۡيَسۡتَجِيبُواْ لَكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 7:194

    নিশ্চয় আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, তারা সবাই তোমাদের মতোই বান্দা। সুতরাং, তোমরা তাদের ডাকতে থাকো, আর তাদের উচিত তোমাদের ডাকে সাড়া দেওয়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।

  195. أَلَهُمۡ أَرۡجُلٞ يَمۡشُونَ بِهَآۖ أَمۡ لَهُمۡ أَيۡدٖ يَبۡطِشُونَ بِهَآۖ أَمۡ لَهُمۡ أَعۡيُنٞ يُبۡصِرُونَ بِهَآۖ أَمۡ لَهُمۡ ءَاذَانٞ يَسۡمَعُونَ بِهَاۗ قُلِ ٱدۡعُواْ شُرَكَآءَكُمۡ ثُمَّ كِيدُونِ فَلَا تُنظِرُونِ

    Open ayah 7:195

    তাদের কি পা আছে, যদ্বারা তারা চলাফেরা করে? কিংবা তাদের কি হাত আছে, যা দ্বারা তারা ধরে? অথবা তাদের কি চোখ আছে যা দ্বারা তারা দেখতে পায়? কিংবা তাদের কি কান আছে যা দ্বারা শুনতে পায়? বলো, তোমরা ডাকো তোমাদের অংশীদারদের, অতঃপর আমার বিরুদ্ধে চক্রান্ত করো এবং আমাকে অবকাশ দিয়ো না।

  196. إِنَّ وَلِـِّۧيَ ٱللَّهُ ٱلَّذِي نَزَّلَ ٱلۡكِتَٰبَۖ وَهُوَ يَتَوَلَّى ٱلصَّٰلِحِينَ

    Open ayah 7:196

    নিশ্চয় আমার অভিভাবক তো আল্লাহ, যিনি কিতাব অবতীর্ণ করেছেন। বস্তুত তিনিই সৎকর্মশীল বান্দাদের অভিভাকত্ব করেন।

  197. وَٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِهِۦ لَا يَسۡتَطِيعُونَ نَصۡرَكُمۡ وَلَآ أَنفُسَهُمۡ يَنصُرُونَ

    Open ayah 7:197

    আর তোমরা তাঁকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, তারা না তোমাদের কোনো সাহায্য করতে পারবে, না নিজেদেরও সাহায্য করতে পারবে।

  198. وَإِن تَدۡعُوهُمۡ إِلَى ٱلۡهُدَىٰ لَا يَسۡمَعُواْۖ وَتَرَىٰهُمۡ يَنظُرُونَ إِلَيۡكَ وَهُمۡ لَا يُبۡصِرُونَ

    Open ayah 7:198

    আর যদি তুমি তাদের হিদায়াতের পথে আহ্বান করো, তবে তারা শুনবে না। তুমি তাদের দেখবে, তারা তোমার দিকে তাকিয়ে আছে, অথচ তারা দেখতে পায় না।

  199. خُذِ ٱلۡعَفۡوَ وَأۡمُرۡ بِٱلۡعُرۡفِ وَأَعۡرِضۡ عَنِ ٱلۡجَٰهِلِينَ

    Open ayah 7:199

    আর ক্ষমাশীলতা অবলম্বন করো, সৎকাজের নির্দেশ দাও এবং মূর্খদের উপেক্ষা করো।

  200. وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ ٱلشَّيۡطَٰنِ نَزۡغٞ فَٱسۡتَعِذۡ بِٱللَّهِۚ إِنَّهُۥ سَمِيعٌ عَلِيمٌ 

    Open ayah 7:200

    আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তাহলে আল্লাহর আশ্রয় চাও, নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

  201. إِنَّ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ إِذَا مَسَّهُمۡ طَٰٓئِفٞ مِّنَ ٱلشَّيۡطَٰنِ تَذَكَّرُواْ فَإِذَا هُم مُّبۡصِرُونَ 

    Open ayah 7:201

    নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করে, যখন তাদেরকে স্পর্শ করে শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা তখন তারা আল্লাহকে স্মরণ করে। ফলে তারা দেখতে পায়।

  202. وَإِخۡوَٰنُهُمۡ يَمُدُّونَهُمۡ فِي ٱلۡغَيِّ ثُمَّ لَا يُقۡصِرُونَ 

    Open ayah 7:202

    পক্ষান্তরে যারা তাদের ভাই, তাদেরকে সে ক্রমাগত ভ্রষ্টতার দিকে ধাবিত করে এবং তাতে কোনো ত্রুটি করে না।

  203. وَإِذَا لَمۡ تَأۡتِهِم بِـَٔايَةٖ قَالُواْ لَوۡلَا ٱجۡتَبَيۡتَهَاۚ قُلۡ إِنَّمَآ أَتَّبِعُ مَا يُوحَىٰٓ إِلَيَّ مِن رَّبِّيۚ هَٰذَا بَصَآئِرُ مِن رَّبِّكُمۡ وَهُدٗى وَرَحۡمَةٞ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ 

    Open ayah 7:203

    আর যখন তুমি তাদের নিকট কোনো নিদর্শন না নিয়ে আসো, তারা বলে, তুমি কেন তা আনলে না। বলো, আমি তো সে মতেই চলি—যা আমার নিকট ওয়াহি আসে আমার রবের পক্ষ থেকে। এটা তোমাদের রবের পক্ষ থেকে জ্ঞানালোক, হিদায়াত ও রহমত তাদের জন্য যারা ঈমান আনে।

  204. وَإِذَا قُرِئَ ٱلۡقُرۡءَانُ فَٱسۡتَمِعُواْ لَهُۥ وَأَنصِتُواْ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ 

    Open ayah 7:204

    আর যখন কুরআন পাঠ করা হয়, তখন তা মনোযোগসহ শোনো, এবং নিশ্চুপ থাক, যেন তোমরা দয়াপ্রাপ্ত হও।

  205. وَٱذۡكُر رَّبَّكَ فِي نَفۡسِكَ تَضَرُّعٗا وَخِيفَةٗ وَدُونَ ٱلۡجَهۡرِ مِنَ ٱلۡقَوۡلِ بِٱلۡغُدُوِّ وَٱلۡأٓصَالِ وَلَا تَكُن مِّنَ ٱلۡغَٰفِلِينَ 

    Open ayah 7:205

    স্বীয় রবকে স্মরণ করো সকাল ও সন্ধ্যায় বিনীতভাবে গোপনে, কথার আওয়াজ উচ্চ না করে। আর তুমি উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ো না।

  206. إِنَّ ٱلَّذِينَ عِندَ رَبِّكَ لَا يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِهِۦ وَيُسَبِّحُونَهُۥ وَلَهُۥ يَسۡجُدُونَۤ۩ 

    Open ayah 7:206

    নিশ্চয়ই যারা তোমার রবের নিকটে, তারা তাঁর ইবাদাতের ব্যাপারে অহংকার করেন না এবং তাঁর মহিমা ঘোষণা করে; আর তাঁরই জন্য সিজদাহ করেন।