الأنفال
Al-Anfaal
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡأَنفَالِۖ قُلِ ٱلۡأَنفَالُ لِلَّهِ وَٱلرَّسُولِۖ فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَصۡلِحُواْ ذَاتَ بَيۡنِكُمۡۖ وَأَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ إِن كُنتُم مُّؤۡمِنِينَ
Open ayah 8:1তারা তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করে। বলো, যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহর এবং রাসূলের। অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের মধ্যকার অবস্থা সংশোধন করো। আর আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য করো, যদি তোমরা মু’মিন হয়ে থাক।
إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتۡ قُلُوبُهُمۡ وَإِذَا تُلِيَتۡ عَلَيۡهِمۡ ءَايَٰتُهُۥ زَادَتۡهُمۡ إِيمَٰنٗا وَعَلَىٰ رَبِّهِمۡ يَتَوَكَّلُونَ
Open ayah 8:2প্রকৃতপক্ষে মু’মিন তারা, যখন আল্লাহর স্মরণ করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে, আর যখন তাদের সামনে তাঁর আয়াত তিলাওয়াত করা হয়, তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় রবের প্রতি ভরসা রাখে।
ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ
Open ayah 8:3যারা সালাত প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে ব্যয় করে।
أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُؤۡمِنُونَ حَقّٗاۚ لَّهُمۡ دَرَجَٰتٌ عِندَ رَبِّهِمۡ وَمَغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ
Open ayah 8:4আর তারাই প্রকৃত মু’মিন ! তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট মর্যাদাসমূহ, ক্ষমা এবং সম্মানজনক জীবিকা।
كَمَآ أَخۡرَجَكَ رَبُّكَ مِنۢ بَيۡتِكَ بِٱلۡحَقِّ وَإِنَّ فَرِيقٗا مِّنَ ٱلۡمُؤۡمِنِينَ لَكَٰرِهُونَ
Open ayah 8:5যেমন করে তোমাকে তোমার রব ঘর থেকে বের করেছেন যথাযথভাবে, অথচ মু’মিনদের একটি দল তা অপছন্দ করেছিল।
يُجَٰدِلُونَكَ فِي ٱلۡحَقِّ بَعۡدَمَا تَبَيَّنَ كَأَنَّمَا يُسَاقُونَ إِلَى ٱلۡمَوۡتِ وَهُمۡ يَنظُرُونَ
Open ayah 8:6তারা তোমার সাথে বিবাদ করছিল সত্যের বিষয়ে, তা প্রকাশিত হবার পর; তারা যেন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে এমতাবস্থায় তারা প্রত্যক্ষ করছে।
وَإِذۡ يَعِدُكُمُ ٱللَّهُ إِحۡدَى ٱلطَّآئِفَتَيۡنِ أَنَّهَا لَكُمۡ وَتَوَدُّونَ أَنَّ غَيۡرَ ذَاتِ ٱلشَّوۡكَةِ تَكُونُ لَكُمۡ وَيُرِيدُ ٱللَّهُ أَن يُحِقَّ ٱلۡحَقَّ بِكَلِمَٰتِهِۦ وَيَقۡطَعَ دَابِرَ ٱلۡكَٰفِرِينَ
Open ayah 8:7আর যখন আল্লাহ দুটি দলের একটির ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করেছিলেন যে, নিশ্চয় তা তোমাদের জন্য। আর তোমরা কামনা করছিলে নিরস্ত্র দলটি আয়ত্তাধীন হোক; অথচ আল্লাহ চাচ্ছিলেন, তার নির্দেশের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করতে এবং কাফিরদের মূল কর্তন করে দিতে।
لِيُحِقَّ ٱلۡحَقَّ وَيُبۡطِلَ ٱلۡبَٰطِلَ وَلَوۡ كَرِهَ ٱلۡمُجۡرِمُونَ
Open ayah 8:8যাতে করে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা প্রতিপন্ন করে দেন, যদিও পাপীরা অপছন্দ করে।
إِذۡ تَسۡتَغِيثُونَ رَبَّكُمۡ فَٱسۡتَجَابَ لَكُمۡ أَنِّي مُمِدُّكُم بِأَلۡفٖ مِّنَ ٱلۡمَلَٰٓئِكَةِ مُرۡدِفِينَ
Open ayah 8:9তোমরা যখন তোমাদের রবের কাছে সাহায্য চাইলে, তিনি তোমাদের আহ্বানে সাড়া দিয়ে বললেন, আমি তোমাদেরকে সাহায্য করব ধারাবাহিকভাবে আগত হাজার ফেরেশতার মাধ্যমে।
وَمَا جَعَلَهُ ٱللَّهُ إِلَّا بُشۡرَىٰ وَلِتَطۡمَئِنَّ بِهِۦ قُلُوبُكُمۡۚ وَمَا ٱلنَّصۡرُ إِلَّا مِنۡ عِندِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
Open ayah 8:10আল্লাহ এর মাধ্যমে শুধু তোমাদের সুসংবাদ দিয়েছেন, যেন তা দ্বারা তোমাদের মন প্রশান্ত হয়। আর সাহায্য কেবল আল্লাহর পক্ষ থেকেই নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
إِذۡ يُغَشِّيكُمُ ٱلنُّعَاسَ أَمَنَةٗ مِّنۡهُ وَيُنَزِّلُ عَلَيۡكُم مِّنَ ٱلسَّمَآءِ مَآءٗ لِّيُطَهِّرَكُم بِهِۦ وَيُذۡهِبَ عَنكُمۡ رِجۡزَ ٱلشَّيۡطَٰنِ وَلِيَرۡبِطَ عَلَىٰ قُلُوبِكُمۡ وَيُثَبِّتَ بِهِ ٱلۡأَقۡدَامَ
Open ayah 8:11তিনি তোমাদের ওপর তন্দ্রাচ্ছন্নতা নামিয়েছেন তার পক্ষ থেকে প্রশান্তিস্বরূপ, এরপর তোমাদের ওপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন, যেন তা দ্বারা তোমাদেরকে পবিত্র করেন, এবং তোমাদের থেকে মুছে দেন শয়তানের অপবিত্রতা। আর যেন সুদৃঢ় করে দেন তোমাদের অন্তর এবং সুদৃঢ় করে দিতে পারেন তোমাদের পাগুলো।
إِذۡ يُوحِي رَبُّكَ إِلَى ٱلۡمَلَٰٓئِكَةِ أَنِّي مَعَكُمۡ فَثَبِّتُواْ ٱلَّذِينَ ءَامَنُواْۚ سَأُلۡقِي فِي قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُواْ ٱلرُّعۡبَ فَٱضۡرِبُواْ فَوۡقَ ٱلۡأَعۡنَاقِ وَٱضۡرِبُواْ مِنۡهُمۡ كُلَّ بَنَانٖ
Open ayah 8:12স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাদের প্রতি ওয়াহি করলেন, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি, সুতরাং তোমরা অবিচল রাখো যারা ঈমান এনেছে। আর অচিরেই আমি কাফিরদের অন্তরে আতঙ্ক ঢেলে দেব; অতএব, তোমরা গর্দানে আঘাত করো এবং জোড়ায় জোড়ায় আঘাত করো।
ذَٰلِكَ بِأَنَّهُمۡ شَآقُّواْ ٱللَّهَ وَرَسُولَهُۥۚ وَمَن يُشَاقِقِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ
Open ayah 8:13কারণ, নিশ্চয় তারা আল্লাহ এবং তাঁর রাসূলের বিরোধিতা করেছে। আর যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের বিরোধিতা করে, নিঃসন্দেহে আল্লাহ শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর।
ذَٰلِكُمۡ فَذُوقُوهُ وَأَنَّ لِلۡكَٰفِرِينَ عَذَابَ ٱلنَّارِ
Open ayah 8:14এটাই তোমাদের শাস্তি; তাই তোমরা আস্বাদন করে নাও আর নিশ্চয় কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا لَقِيتُمُ ٱلَّذِينَ كَفَرُواْ زَحۡفٗا فَلَا تُوَلُّوهُمُ ٱلۡأَدۡبَارَ
Open ayah 8:15হে মু ‘ মিনগণ, তোমরা যখন কাফিরদের সম্মুখীন হবে জিহাদরত অবস্থায়, তখন পশ্চাদপসরণ করবে না।
وَمَن يُوَلِّهِمۡ يَوۡمَئِذٖ دُبُرَهُۥٓ إِلَّا مُتَحَرِّفٗا لِّقِتَالٍ أَوۡ مُتَحَيِّزًا إِلَىٰ فِئَةٖ فَقَدۡ بَآءَ بِغَضَبٖ مِّنَ ٱللَّهِ وَمَأۡوَىٰهُ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ
Open ayah 8:16যে ব্যক্তি সেদিন লড়াইয়ের কৌশল পরিবর্তনকল্পে বা যে নিজ সৈন্যদের নিকট আশ্রয় নিতে আসা ব্যতীত তাদের থেকে পশ্চাদপসরণ করবে, তবে সে আল্লাহর গজবে পতিত হবে। আর তার ঠিকানা হলো জাহান্নাম। আশ্রয়স্থান হিসেবে তা অতি নিকৃষ্ট।
فَلَمۡ تَقۡتُلُوهُمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ قَتَلَهُمۡۚ وَمَا رَمَيۡتَ إِذۡ رَمَيۡتَ وَلَٰكِنَّ ٱللَّهَ رَمَىٰ وَلِيُبۡلِيَ ٱلۡمُؤۡمِنِينَ مِنۡهُ بَلَآءً حَسَنًاۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ
Open ayah 8:17সুতরাং তোমরা তাদের হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর যখন তুমি নিক্ষেপ করেছ, মূলত তুমি নিক্ষেপ করোনি। বরং আল্লাহই তা নিক্ষেপ করেছিলেন, যাতে তিনি তার পক্ষ থেকে মু’মিনদের উত্তম পরীক্ষা করেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
ذَٰلِكُمۡ وَأَنَّ ٱللَّهَ مُوهِنُ كَيۡدِ ٱلۡكَٰفِرِينَ
Open ayah 8:18(এটা ঘটনা,) আর নিশ্চয় আল্লাহ কাফিরদের কলাকৌশল দুর্বলকারী।
إِن تَسۡتَفۡتِحُواْ فَقَدۡ جَآءَكُمُ ٱلۡفَتۡحُۖ وَإِن تَنتَهُواْ فَهُوَ خَيۡرٞ لَّكُمۡۖ وَإِن تَعُودُواْ نَعُدۡ وَلَن تُغۡنِيَ عَنكُمۡ فِئَتُكُمۡ شَيۡـٔٗا وَلَوۡ كَثُرَتۡ وَأَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 8:19তোমরা যদি বিজয় কামনা করো, তবে নিশ্চয় তোমাদের নিকট এসেছে বিজয়। যদি তোমরা বিরত হও তবে তা তোমাদের জন্য উত্তম। আর তোমরা যদি পুনরাবৃত্তি করো, তবে আমিও পুনরাবৃত্তি করবো। আর তোমাদের দলবল তোমাদের কখনো কাজে আসবে না; যদিও তা বেশিই হোক। নিশ্চয় আল্লাহ মু’মিনদের সাথে আছেন।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَوَلَّوۡاْ عَنۡهُ وَأَنتُمۡ تَسۡمَعُونَ
Open ayah 8:20হে মু ‘ মিনগণ, আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো এবং তা থেকে বিমুখ হয়ো না, অথচ তোমরা শুনছ।
وَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ قَالُواْ سَمِعۡنَا وَهُمۡ لَا يَسۡمَعُونَ
Open ayah 8:21আর তাদের মতো হয়ো না, যারা বলে যে, আমরা শুনেছি, অথচ তারা শোনে না।
۞إِنَّ شَرَّ ٱلدَّوَآبِّ عِندَ ٱللَّهِ ٱلصُّمُّ ٱلۡبُكۡمُ ٱلَّذِينَ لَا يَعۡقِلُونَ
Open ayah 8:22নিশ্চয় আল্লাহর নিকট নিকৃষ্ট প্রাণী মূক ও বধির—যারা উপলদ্ধি করে না।
وَلَوۡ عَلِمَ ٱللَّهُ فِيهِمۡ خَيۡرٗا لَّأَسۡمَعَهُمۡۖ وَلَوۡ أَسۡمَعَهُمۡ لَتَوَلَّواْ وَّهُم مُّعۡرِضُونَ
Open ayah 8:23আর আল্লাহ যদি তাদের মধ্যে কোনো কল্যাণ জানতেন, তবে অবশ্যই তাদের শোনাতেন। আর যদিও তাদের শোনাতেন, তবে তারা অবশ্যই মুখ ফিরিয়ে রাখত, এমতাবস্থায় তারা উপেক্ষাকারী।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱسۡتَجِيبُواْ لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمۡ لِمَا يُحۡيِيكُمۡۖ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَحُولُ بَيۡنَ ٱلۡمَرۡءِ وَقَلۡبِهِۦ وَأَنَّهُۥٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ
Open ayah 8:24হে মুমিনগণ, আল্লাহ ও তাঁর রাসুলের ডাকে সাড়া দাও, যখন তিনি তোমাদের ডাকেন, যেন তোমাদের উদীপ্ত করে জেনে রেখো, নিশ্চয় আল্লাহ মানুষ ও তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে থাকেন। আর নিশ্চয় তোমাদের তাঁরই নিকট সমবেত করা হবে।
وَٱتَّقُواْ فِتۡنَةٗ لَّا تُصِيبَنَّ ٱلَّذِينَ ظَلَمُواْ مِنكُمۡ خَآصَّةٗۖ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ
Open ayah 8:25আর তোমরা এমন ফিতনা থেকে দূরে থাকো, যা বিশেষত শুধু তোমাদের মধ্য থেকে সীমালঙ্ঘনকারীদের ওপর পতিত হবে না। জেনে রেখো, আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর।
وَٱذۡكُرُوٓاْ إِذۡ أَنتُمۡ قَلِيلٞ مُّسۡتَضۡعَفُونَ فِي ٱلۡأَرۡضِ تَخَافُونَ أَن يَتَخَطَّفَكُمُ ٱلنَّاسُ فَـَٔاوَىٰكُمۡ وَأَيَّدَكُم بِنَصۡرِهِۦ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
Open ayah 8:26আর স্মরণ করো, যখন তোমরা ছিলে অল্প, পৃথিবীতে তোমাদের ভাবা হতো দুর্বল, তোমরা ভয় করতে যে, তোমাদের মানুষ নিশ্চিহ্ন করে ফেলবে। অতঃপর তিনি তোমাদের আশ্রয় দিলেন, নিজ সাহায্যে তোমাদের শক্তিশালী করলেন এবং জীবিকা দান করেছেন পবিত্র জিনিস থেকে যাতে তোমরা শুকরিয়া আদায় করো।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَخُونُواْ ٱللَّهَ وَٱلرَّسُولَ وَتَخُونُوٓاْ أَمَٰنَٰتِكُمۡ وَأَنتُمۡ تَعۡلَمُونَ
Open ayah 8:27হে মু ‘ মিনগণ, তোমরা বিশ্বাস ভঙ্গ করো না আল্লাহর ও রাসূলের এবং নিজেদের পারস্পরিক আমানতে খেয়ানত করো না, জ্ঞাতসারে।
وَٱعۡلَمُوٓاْ أَنَّمَآ أَمۡوَٰلُكُمۡ وَأَوۡلَٰدُكُمۡ فِتۡنَةٞ وَأَنَّ ٱللَّهَ عِندَهُۥٓ أَجۡرٌ عَظِيمٞ
Open ayah 8:28আর জেনে রেখো, তোমাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি পরীক্ষামাত্র। আর নিশ্চয় আল্লাহর নিকট রয়েছে মহাপ্রতিদান।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تَتَّقُواْ ٱللَّهَ يَجۡعَل لَّكُمۡ فُرۡقَانٗا وَيُكَفِّرۡ عَنكُمۡ سَيِّـَٔاتِكُمۡ وَيَغۡفِرۡ لَكُمۡۗ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ
Open ayah 8:29হে মু ‘ মিনগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তবে তিনি তোমাদের দেবেন ফুরকান (সত্য-মিথ্যার পার্ক্যকারী)। আর মোচন করবেন তোমাদের পাপসমূহ, এবং তোমাদের ক্ষমা করবেন, নিশ্চয়ই আল্লাহ মহাঅনুগ্রহের অধিকারী।
وَإِذۡ يَمۡكُرُ بِكَ ٱلَّذِينَ كَفَرُواْ لِيُثۡبِتُوكَ أَوۡ يَقۡتُلُوكَ أَوۡ يُخۡرِجُوكَۚ وَيَمۡكُرُونَ وَيَمۡكُرُ ٱللَّهُۖ وَٱللَّهُ خَيۡرُ ٱلۡمَٰكِرِينَ
Open ayah 8:30আর কাফিররা যখন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যে তোমাকে বন্দি করবে, অথবা হত্যা করবে অথবা নির্বাসিত করবে আর তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ ষড়যন্ত্রের উত্তর প্রদান করেন, আর নিশ্চয়ই আল্লাহ উত্তম কৌশলী।
وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا قَالُواْ قَدۡ سَمِعۡنَا لَوۡ نَشَآءُ لَقُلۡنَا مِثۡلَ هَٰذَآ إِنۡ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 8:31আর যখন তাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করা হয়, তখন তারা বলে আমরা শুনেছি, ইচ্ছা করলে অবশ্যই আমরাও এমন বলতে পারি; এ তো পূর্ববর্তী কল্প-কাহিনি ব্যতীত কিছুই নয়।
وَإِذۡ قَالُواْ ٱللَّهُمَّ إِن كَانَ هَٰذَا هُوَ ٱلۡحَقَّ مِنۡ عِندِكَ فَأَمۡطِرۡ عَلَيۡنَا حِجَارَةٗ مِّنَ ٱلسَّمَآءِ أَوِ ٱئۡتِنَا بِعَذَابٍ أَلِيمٖ
Open ayah 8:32আর স্মরণ করো—যখন তারা বলল, হে আল্লাহ, যদি এটা সত্য হয় আপনার পক্ষ থেকে, তবে আমাদের ওপর আকাশ থেকে পাথর বর্ষণ করুন বা আমাদের ওপর যন্ত্রণাদায়ক শাস্তি অবতীর্ণ করুন।
وَمَا كَانَ ٱللَّهُ لِيُعَذِّبَهُمۡ وَأَنتَ فِيهِمۡۚ وَمَا كَانَ ٱللَّهُ مُعَذِّبَهُمۡ وَهُمۡ يَسۡتَغۡفِرُونَ
Open ayah 8:33অথচ আল্লাহ কখনো তাদের ওপর শাস্তি অবতীর্ণ করবেন না, যতক্ষণ তুমি তাদের মাঝে অবস্থান করবে। আর তারা যতক্ষণ ক্ষমাপ্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের ওপর শাস্তি দেবেন না।
وَمَا لَهُمۡ أَلَّا يُعَذِّبَهُمُ ٱللَّهُ وَهُمۡ يَصُدُّونَ عَنِ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ وَمَا كَانُوٓاْ أَوۡلِيَآءَهُۥٓۚ إِنۡ أَوۡلِيَآؤُهُۥٓ إِلَّا ٱلۡمُتَّقُونَ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ
Open ayah 8:34আর তাদের কি অধিকার আছে যে আল্লাহ তাদের শাস্তি দেবেন না, অথচ তারা মাসজিদুল হারামে যেতে বাধা দেয়, আর তারা তার তত্ত্বাবধায়কও নয়, এর তত্ত্বাবধায়ক শুধু মুত্তাকিরা। কিন্তু তাদের অধিকাংশই জানে না।
وَمَا كَانَ صَلَاتُهُمۡ عِندَ ٱلۡبَيۡتِ إِلَّا مُكَآءٗ وَتَصۡدِيَةٗۚ فَذُوقُواْ ٱلۡعَذَابَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ
Open ayah 8:35আর কাবার নিকট তাদের সালাত বলতে শিস দেওয়া আর তালি বাজানো ছাড়া অন্য কিছুই না। অতএব, তোমরা শাস্তি ভোগ করো, এ কারণে যে, তোমরা কুফুরি করতে।
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ لِيَصُدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِۚ فَسَيُنفِقُونَهَا ثُمَّ تَكُونُ عَلَيۡهِمۡ حَسۡرَةٗ ثُمَّ يُغۡلَبُونَۗ وَٱلَّذِينَ كَفَرُوٓاْ إِلَىٰ جَهَنَّمَ يُحۡشَرُونَ
Open ayah 8:36নিশ্চয় যারা কুফুরি করেছে, তারা নিজেদের ধন-সম্পদ ব্যয় করে শুধু আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য। অতঃপর অচিরেই তারা আরও ব্যয় করবে। তারপর এটাই তাদের জন্য আক্ষেপের কারণ হবে; অতঃপর তারা পরাজিত হবে। আর কাফিরদের জাহান্নামের দিকে একত্র করা হবে।
لِيَمِيزَ ٱللَّهُ ٱلۡخَبِيثَ مِنَ ٱلطَّيِّبِ وَيَجۡعَلَ ٱلۡخَبِيثَ بَعۡضَهُۥ عَلَىٰ بَعۡضٖ فَيَرۡكُمَهُۥ جَمِيعٗا فَيَجۡعَلَهُۥ فِي جَهَنَّمَۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ
Open ayah 8:37যেন আল্লাহ অপবিত্রদের থেকে পবিত্রদের পৃথক করেন, আর অপবিত্রদের একটার ওপর আরেকটা রেখে সবাইকে স্তূপে পরিণত করেন। এরপর তাদের রাখবেন জাহান্নামে। তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত।
قُل لِّلَّذِينَ كَفَرُوٓاْ إِن يَنتَهُواْ يُغۡفَرۡ لَهُم مَّا قَدۡ سَلَفَ وَإِن يَعُودُواْ فَقَدۡ مَضَتۡ سُنَّتُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 8:38তুমি কাফিরদের বলে দাও, তারা যদি বিরত হয়, তবে যা কিছু ঘটে গেছে তা ক্ষমা করা হবে। পক্ষান্তরে যদি তারা পুনরাবৃত্তি করে, তবে নির্ধারিত হয়েছে পূর্ববর্তীদের অবস্থা।
وَقَٰتِلُوهُمۡ حَتَّىٰ لَا تَكُونَ فِتۡنَةٞ وَيَكُونَ ٱلدِّينُ كُلُّهُۥ لِلَّهِۚ فَإِنِ ٱنتَهَوۡاْ فَإِنَّ ٱللَّهَ بِمَا يَعۡمَلُونَ بَصِيرٞ
Open ayah 8:39আর তাদের সাথে যুদ্ধ করতে থাক যতক্ষণ পর্যন্ত না ফেতনা নির্মূল হয় আর দ্বীন সামগ্রিকভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়। অতঃপর যদি তারা বিরত হয়, তবে নিশ্চয় আল্লাহ ওই বিষয়ে সম্যক দ্রষ্টা, যা তারা করে।
وَإِن تَوَلَّوۡاْ فَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَوۡلَىٰكُمۡۚ نِعۡمَ ٱلۡمَوۡلَىٰ وَنِعۡمَ ٱلنَّصِيرُ
Open ayah 8:40আর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে জেনে রাখো, আল্লাহ তোমাদের অভিভাবক; তিনি কতই না উত্তম অভিভাবক, আর কতই না উত্তম সাহায্যকারী।
۞وَٱعۡلَمُوٓاْ أَنَّمَا غَنِمۡتُم مِّن شَيۡءٖ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُۥ وَلِلرَّسُولِ وَلِذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱبۡنِ ٱلسَّبِيلِ إِن كُنتُمۡ ءَامَنتُم بِٱللَّهِ وَمَآ أَنزَلۡنَا عَلَىٰ عَبۡدِنَا يَوۡمَ ٱلۡفُرۡقَانِ يَوۡمَ ٱلۡتَقَى ٱلۡجَمۡعَانِۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ
Open ayah 8:41আর জেনে রাখো, তোমরা যা-কিছু গানীমাত হিসেবে পাবে, তার এক-পঞ্চমাংশ হলো আল্লাহর জন্য, আর রাসুলের জন্য, নিকটাত্মীয়-স্বজনের জন্য এবং এতিম-অসহায় ও মুসাফিরদের জন্য; যদি তোমরা ঈমান এনে থাকো, আল্লাহর প্রতি এবং তার প্রতি যা আমি অবতীর্ণ করেছি আমার বান্দার ওপর সত্য-মিথ্যার পার্থক্যের দিন, যে দিন উভয় সেনাদল মুখোমুখি হয়েছিল, ‘আর আল্লাহ সর্ব বিষয়ে সর্ব শক্তিমান।
إِذۡ أَنتُم بِٱلۡعُدۡوَةِ ٱلدُّنۡيَا وَهُم بِٱلۡعُدۡوَةِ ٱلۡقُصۡوَىٰ وَٱلرَّكۡبُ أَسۡفَلَ مِنكُمۡۚ وَلَوۡ تَوَاعَدتُّمۡ لَٱخۡتَلَفۡتُمۡ فِي ٱلۡمِيعَٰدِ وَلَٰكِن لِّيَقۡضِيَ ٱللَّهُ أَمۡرٗا كَانَ مَفۡعُولٗا لِّيَهۡلِكَ مَنۡ هَلَكَ عَنۢ بَيِّنَةٖ وَيَحۡيَىٰ مَنۡ حَيَّ عَنۢ بَيِّنَةٖۗ وَإِنَّ ٱللَّهَ لَسَمِيعٌ عَلِيمٌ
Open ayah 8:42স্মরণ করো, যখন তোমরা ছিলে নিকটবর্তী প্রান্তে আর তারা ছিল দূরবর্তী প্রান্তে আর আরোহী কাফেলা ছিল তোমাদের চেয়ে নিম্নভূমিতে। এ সময় যদি তোমরা পরস্পরে ওয়াদাবদ্ধ হতে, তবে ওয়াদা পালন করার ব্যাপারে মতভেদ করতে; কিন্তু আল্লাহ তাদেরকে একত্র করেছেন যেন এমন কাজ সম্পন্ন করতে পারেন, যা হওয়ারই ছিল। যেন যারা ধ্বংস হওয়ার তারা যেন ধ্বংস হয়ে যায় স্পষ্ট প্রমাণ পাওয়ার পর, আর যে বেঁচে থাকার, সে যেন বেঁচে থাকে স্পষ্ট প্রমাণ পাওয়ার পর আর নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
إِذۡ يُرِيكَهُمُ ٱللَّهُ فِي مَنَامِكَ قَلِيلٗاۖ وَلَوۡ أَرَىٰكَهُمۡ كَثِيرٗا لَّفَشِلۡتُمۡ وَلَتَنَٰزَعۡتُمۡ فِي ٱلۡأَمۡرِ وَلَٰكِنَّ ٱللَّهَ سَلَّمَۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ
Open ayah 8:43স্মরণ করো , যখন আল্লাহ তাদের পরিমাণ তোমাকে স্বপ্নে অল্প দেখিয়েছেন; আর যদি তাদের দেখাতেন অধিক করে তবে অবশ্যই তোমরা সাহস হারাতে এবং কাজ সম্পাদনে অবশ্যই বিবাদ করতে; কিন্তু আল্লাহ রক্ষা করেছেন। নিশ্চয়ই তিনি অন্তরসমূহের অবস্থার ব্যাপারে সর্বজ্ঞ।
وَإِذۡ يُرِيكُمُوهُمۡ إِذِ ٱلۡتَقَيۡتُمۡ فِيٓ أَعۡيُنِكُمۡ قَلِيلٗا وَيُقَلِّلُكُمۡ فِيٓ أَعۡيُنِهِمۡ لِيَقۡضِيَ ٱللَّهُ أَمۡرٗا كَانَ مَفۡعُولٗاۗ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ
Open ayah 8:44আর স্মরণ করো, তোমরা যখন মুখোমুখি হলে, তিনি তাদের তোমাদের চোখে অল্প দেখালেন, আর তাদের চোখে তোমাদের দেখালেন অল্প সংখ্যক। যেন আল্লাহ সম্পন্ন করতে পারেন, যা হওয়ার ছিল। আর আল্লাহর নিকট সব ব্যাপার প্রত্যাবর্তীত হবে।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا لَقِيتُمۡ فِئَةٗ فَٱثۡبُتُواْ وَٱذۡكُرُواْ ٱللَّهَ كَثِيرٗا لَّعَلَّكُمۡ تُفۡلِحُونَ
Open ayah 8:45হে মু’ মিনগণ, তোমরা যখন কোনো বাহিনীর মোকাবেলায় লিপ্ত হও, তখন সুদৃঢ় থাকো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।
وَأَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَنَٰزَعُواْ فَتَفۡشَلُواْ وَتَذۡهَبَ رِيحُكُمۡۖ وَٱصۡبِرُوٓاْۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّٰبِرِينَ
Open ayah 8:46তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো, আর বিবাদে লিপ্ত হয়ো না; তাহলে তোমরা সাহস হারাবে, দূর হবে তোমাদের শক্তি। আর তোমরা ধৈ র্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
وَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ خَرَجُواْ مِن دِيَٰرِهِم بَطَرٗا وَرِئَآءَ ٱلنَّاسِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِۚ وَٱللَّهُ بِمَا يَعۡمَلُونَ مُحِيطٞ
Open ayah 8:47তোমরা তাদের মতো হয়ো না, যারা বেরিয়েছে নিজেদের ঘর থেকে গর্বভরে এবং লোক দেখানোর উদ্দেশ্যে। আর তারা আল্লাহর পথে বাধা দেয়। আর আল্লাহ ওই সমস্ত বিষয় বেষ্টনকারী—যা তারা করে।
وَإِذۡ زَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ أَعۡمَٰلَهُمۡ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ ٱلۡيَوۡمَ مِنَ ٱلنَّاسِ وَإِنِّي جَارٞ لَّكُمۡۖ فَلَمَّا تَرَآءَتِ ٱلۡفِئَتَانِ نَكَصَ عَلَىٰ عَقِبَيۡهِ وَقَالَ إِنِّي بَرِيٓءٞ مِّنكُمۡ إِنِّيٓ أَرَىٰ مَا لَا تَرَوۡنَ إِنِّيٓ أَخَافُ ٱللَّهَۚ وَٱللَّهُ شَدِيدُ ٱلۡعِقَابِ
Open ayah 8:48আর স্মরণ করো, যখন শয়তান শোভিত করল তাদের দৃষ্টিতে তাদের কাজগুলোকে এবং বলল, আজ তোমাদের বিরুদ্ধে কেউ বিজয়ী হতে পারবে না, আর আমি তোমাদের প্রতিবেশী। অতঃপর যখন উভয় বাহিনী সামনাসামনি হলো তখন সে দ্রুত পায়ে পেছনে পালিয়ে গেল এবং বলল, আমি তোমাদের থেকে দায়মুক্ত, নিশ্চয় আমি যা দেখি, তোমরা তা দেখো না; আমি ভয় করি আল্লাহকে। আর আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর।
إِذۡ يَقُولُ ٱلۡمُنَٰفِقُونَ وَٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ غَرَّ هَٰٓؤُلَآءِ دِينُهُمۡۗ وَمَن يَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِ فَإِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ
Open ayah 8:49যখন মুনাফিকরা এবং যাদের অন্তর ব্যাধিগ্রস্ত, তারা বলল, এদের ধর্ম এদেরকে ধোঁকা দিয়েছে, আর যারা আল্লাহর ওপর ভরসা করে, নিশ্চয় আল্লাহ পরাক্রমশীল, মহাবিজ্ঞ।
وَلَوۡ تَرَىٰٓ إِذۡ يَتَوَفَّى ٱلَّذِينَ كَفَرُواْ ٱلۡمَلَٰٓئِكَةُ يَضۡرِبُونَ وُجُوهَهُمۡ وَأَدۡبَٰرَهُمۡ وَذُوقُواْ عَذَابَ ٱلۡحَرِيقِ
Open ayah 8:50আর যদি তুমি দেখতে, যখন ফেরেশতারা কাফিরদের জান-কবজ করে; তারা প্রহর করে, তাদের মুখে এবং তাদের পশ্চাৎদেশে আর বলে, জ্বলন্ত শাস্তির স্বাদ গ্রহণ করো।
ذَٰلِكَ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيكُمۡ وَأَنَّ ٱللَّهَ لَيۡسَ بِظَلَّٰمٖ لِّلۡعَبِيدِ
Open ayah 8:51এটা একারণে, যা তোমাদের হাত পূর্বে পাঠিয়েছে। আর নিশ্চয় আল্লাহ বান্দার প্রতি অত্যাচারী নন।
كَدَأۡبِ ءَالِ فِرۡعَوۡنَ وَٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَفَرُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمۡۚ إِنَّ ٱللَّهَ قَوِيّٞ شَدِيدُ ٱلۡعِقَابِ
Open ayah 8:52এটা ফিরআউনের বংশধর এবং তাদের পূর্ববর্তীদের পরিণতির মতো। তারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছে, ফলে আল্লাহ তাদেরকে তাদের পাপের কারণে পাকড়াও করেছেন। নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিশালী ও শাস্তিদানে কঠোর।
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ لَمۡ يَكُ مُغَيِّرٗا نِّعۡمَةً أَنۡعَمَهَا عَلَىٰ قَوۡمٍ حَتَّىٰ يُغَيِّرُواْ مَا بِأَنفُسِهِمۡ وَأَنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ
Open ayah 8:53এটা এজন্য যে, আল্লাহ কোনো সম্প্রদায়ের নিয়ামত পরিবর্তন করেন না, যা তিনি তাদেরকে দিয়েছেন, যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে, যা তাদের মাঝে আছে। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
كَدَأۡبِ ءَالِ فِرۡعَوۡنَ وَٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَذَّبُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ فَأَهۡلَكۡنَٰهُم بِذُنُوبِهِمۡ وَأَغۡرَقۡنَآ ءَالَ فِرۡعَوۡنَۚ وَكُلّٞ كَانُواْ ظَٰلِمِينَ
Open ayah 8:54ফেরাউনের বংশধর এবং তাদের পূর্ববর্তীদের পরিণতির মতো, তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদের রবের নিদর্শনসমূহকে। অতঃপর আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের পাপের কারণে, এবং ফিরআউনের পরিবারকে ডুবিয়ে দিয়েছি। আর তারা সকলেই ছিল সীমালঙ্ঘনকারী।
إِنَّ شَرَّ ٱلدَّوَآبِّ عِندَ ٱللَّهِ ٱلَّذِينَ كَفَرُواْ فَهُمۡ لَا يُؤۡمِنُونَ
Open ayah 8:55আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট বিচরণকারী প্রাণী হলো তারাই, যারা কুফুরি করেছে, অতঃপর আর ঈমান আনেনি।
ٱلَّذِينَ عَٰهَدتَّ مِنۡهُمۡ ثُمَّ يَنقُضُونَ عَهۡدَهُمۡ فِي كُلِّ مَرَّةٖ وَهُمۡ لَا يَتَّقُونَ
Open ayah 8:56তাদের মধ্য হতে যাদের সাথে তুমি সন্ধিচুক্তি করেছ, তারা প্রতিবার চুক্তি ভঙ্গ করে, এবং তাকওয়া অবলম্বন করে না।
فَإِمَّا تَثۡقَفَنَّهُمۡ فِي ٱلۡحَرۡبِ فَشَرِّدۡ بِهِم مَّنۡ خَلۡفَهُمۡ لَعَلَّهُمۡ يَذَّكَّرُونَ
Open ayah 8:57সুতরাং তুমি যদি কখনো তাদেরকে যুদ্ধে আয়ত্তে পাও, তবে তাদের দ্বারা তাদের বিধ্বস্ত করো, যারা তাদের পেছনে রয়েছে। যাতে তারা উপদেশ গ্রহণ করে।
وَإِمَّا تَخَافَنَّ مِن قَوۡمٍ خِيَانَةٗ فَٱنۢبِذۡ إِلَيۡهِمۡ عَلَىٰ سَوَآءٍۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡخَآئِنِينَ
Open ayah 8:58তবে যদি কোনো সম্প্রদায়ের ব্যাপারে ধোঁকার আশঙ্কা করো, তবে একইভাবে তাদের চুক্তি তাদের দিকে নিক্ষেপ করো। নিশ্চয়ই আল্লাহ প্রতারককে পছন্দ করেন না।
وَلَا يَحۡسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ سَبَقُوٓاْۚ إِنَّهُمۡ لَا يُعۡجِزُونَ
Open ayah 8:59আর কাফিররা যেন মনে না করে, তারা আগে চলে গেছে; নিশ্চয়ই তারা অক্ষম করতে পারবে না।
وَأَعِدُّواْ لَهُم مَّا ٱسۡتَطَعۡتُم مِّن قُوَّةٖ وَمِن رِّبَاطِ ٱلۡخَيۡلِ تُرۡهِبُونَ بِهِۦ عَدُوَّ ٱللَّهِ وَعَدُوَّكُمۡ وَءَاخَرِينَ مِن دُونِهِمۡ لَا تَعۡلَمُونَهُمُ ٱللَّهُ يَعۡلَمُهُمۡۚ وَمَا تُنفِقُواْ مِن شَيۡءٖ فِي سَبِيلِ ٱللَّهِ يُوَفَّ إِلَيۡكُمۡ وَأَنتُمۡ لَا تُظۡلَمُونَ
Open ayah 8:60আর তোমরা সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী তাদের জন্য জিহাদের প্রস্তুতি নাও, ঘোড়া ও সাজ-সরঞ্জাম দ্বারা, যেন তোমরা তার মাধ্যমে আল্লাহর এবং তোমাদের শত্রুদের সন্ত্রস্ত রাখতে পারো। এবং তারা ব্যতীত অন্যদেরও, যাদেরকে তোমরা জানো না, আল্লাহ তাদেরকে জানেন। আসলে আল্লাহর পথে তোমরা যা-কিছু ব্যয় করবে, এর পূর্ণ প্রতিদান তোমাদের দেওয়া হবে। তোমাদের প্রতি অবিচার করা হবে না।
۞وَإِن جَنَحُواْ لِلسَّلۡمِ فَٱجۡنَحۡ لَهَا وَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
Open ayah 8:61আর যদি তারা সন্ধি করতে আগ্রহ করে তবে তুমিও তার জন্য আগ্রহী হও, এবং আল্লাহর ওপর ভরসা করো। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
وَإِن يُرِيدُوٓاْ أَن يَخۡدَعُوكَ فَإِنَّ حَسۡبَكَ ٱللَّهُۚ هُوَ ٱلَّذِيٓ أَيَّدَكَ بِنَصۡرِهِۦ وَبِٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 8:62আর যদি তারা তোমাকে ধোঁকা দিতে চায় তবে নিশ্চয়ই তোমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই যিনি তোমাকে শক্তিশালী করেছেন তার সাহায্যে ও মুমিনদের মাধ্যমে।
وَأَلَّفَ بَيۡنَ قُلُوبِهِمۡۚ لَوۡ أَنفَقۡتَ مَا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا مَّآ أَلَّفۡتَ بَيۡنَ قُلُوبِهِمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ أَلَّفَ بَيۡنَهُمۡۚ إِنَّهُۥ عَزِيزٌ حَكِيمٞ
Open ayah 8:63আর তাদের অন্তরের মাঝে সম্প্রীতি স্থাপন করেছেন, তুমি পৃথিবীর সবকিছু ব্যয় করেও তাদের মাঝে সম্প্রীতি স্থাপন করতে পারতে না; কিন্তু আল্লাহ তাদের অন্তরে সম্প্রীতি সঞ্চার করেছেন। নিঃসন্দেহে তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ حَسۡبُكَ ٱللَّهُ وَمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 8:64হে নবি, তোমার জন্য এবং যেসব মু’ মিন তোমার সাথে রয়েছে তাদের জন্য আল্লাহই যথেষ্ট।
يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ حَرِّضِ ٱلۡمُؤۡمِنِينَ عَلَى ٱلۡقِتَالِۚ إِن يَكُن مِّنكُمۡ عِشۡرُونَ صَٰبِرُونَ يَغۡلِبُواْ مِاْئَتَيۡنِۚ وَإِن يَكُن مِّنكُم مِّاْئَةٞ يَغۡلِبُوٓاْ أَلۡفٗا مِّنَ ٱلَّذِينَ كَفَرُواْ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَفۡقَهُونَ
Open ayah 8:65হে নবি, তুমি মু’ মিনদেরকে জিহাদের জন্য উৎসাহিত করো। যদি তোমাদের মধ্যে বিশজন দৃঢ়পদ ব্যক্তি থাকে, তবে জয়ী হবে দুশোর মোকাবেলায়। আর যদি তোমাদের মধ্যে থাকে একশ লোক, তবে জয়ী হবে হাজার কাফিরের ওপর; কারণ, তারা এমন সম্প্রদায়—যারা বোঝে না।
ٱلۡـَٰٔنَ خَفَّفَ ٱللَّهُ عَنكُمۡ وَعَلِمَ أَنَّ فِيكُمۡ ضَعۡفٗاۚ فَإِن يَكُن مِّنكُم مِّاْئَةٞ صَابِرَةٞ يَغۡلِبُواْ مِاْئَتَيۡنِۚ وَإِن يَكُن مِّنكُمۡ أَلۡفٞ يَغۡلِبُوٓاْ أَلۡفَيۡنِ بِإِذۡنِ ٱللَّهِۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّٰبِرِينَ
Open ayah 8:66এখন আল্লাহ হালকা করে দিয়েছেন তোমাদের থেকে। তিনি জেনে নিয়েছেন, তোমাদের মধ্যকার দুর্বলতা। অতএব, তোমাদের মধ্যে যদি দৃঢ়চিত্ত একশ লোক বিদ্যমান থাকে, তবে জয়ী হবে দুশোর ওপর। আর যদি তোমরা এক হাজার হও তবে আল্লাহর হুকুমে জয়ী হবে দু-হাজারের ওপর। আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
مَا كَانَ لِنَبِيٍّ أَن يَكُونَ لَهُۥٓ أَسۡرَىٰ حَتَّىٰ يُثۡخِنَ فِي ٱلۡأَرۡضِۚ تُرِيدُونَ عَرَضَ ٱلدُّنۡيَا وَٱللَّهُ يُرِيدُ ٱلۡأٓخِرَةَۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٞ
Open ayah 8:67ভূ-পৃষ্ঠ থেকে রক্তপাত বন্ধ না হওয়া পর্যন্ত নবির জন্য শোভনীয় নয় যে লোক বন্দি করে রাখবে, তোমরা পার্থিব সম্পদ কামনা করো, অথচ আল্লাহ চান আখিরাত। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী প্রজ্ঞাময়।
لَّوۡلَا كِتَٰبٞ مِّنَ ٱللَّهِ سَبَقَ لَمَسَّكُمۡ فِيمَآ أَخَذۡتُمۡ عَذَابٌ عَظِيمٞ
Open ayah 8:68যদি আল্লাহর পক্ষ থেকে আগে থেকে পূর্ব ফয়সালা না থাকত, তবে তোমরা যা গ্রহণ করছ সেজন্য তোমাদের পাকড়াও করত মহা শাস্তি।
فَكُلُواْ مِمَّا غَنِمۡتُمۡ حَلَٰلٗا طَيِّبٗاۚ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 8:69তবে এখন তোমরা অর্জিত গানীমাত আহার করো পবিত্র ও হালালরূপে আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।
يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ قُل لِّمَن فِيٓ أَيۡدِيكُم مِّنَ ٱلۡأَسۡرَىٰٓ إِن يَعۡلَمِ ٱللَّهُ فِي قُلُوبِكُمۡ خَيۡرٗا يُؤۡتِكُمۡ خَيۡرٗا مِّمَّآ أُخِذَ مِنكُمۡ وَيَغۡفِرۡ لَكُمۡۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 8:70হে নবি তোমার অধীন বন্দিদের বলে দাও, আল্লাহ যদি তোমাদের অন্তরে কোনো কল্যাণ রয়েছে বলে জানেন, তবে তোমাদেরকে তার চেয়ে বহুগুণ বেশি দান করবেন, যা তোমাদের কাছ থেকে বিনিময়স্বরূপ নেওয়া হয়েছে। তাছাড়া তোমাদের তিনি ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।
وَإِن يُرِيدُواْ خِيَانَتَكَ فَقَدۡ خَانُواْ ٱللَّهَ مِن قَبۡلُ فَأَمۡكَنَ مِنۡهُمۡۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
Open ayah 8:71আর যদি তারা তোমার সাথে প্রতারণা করতে চায়, অবশ্য তারা আল্লাহর সাথেও ইতিপূর্বে প্রতারণা করেছে, অতঃপর তিনি তাদের ওপর তোমাকে শক্তিশালী করেছেন। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَهَاجَرُواْ وَجَٰهَدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ فِي سَبِيلِ ٱللَّهِ وَٱلَّذِينَ ءَاوَواْ وَّنَصَرُوٓاْ أُوْلَٰٓئِكَ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٖۚ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَلَمۡ يُهَاجِرُواْ مَا لَكُم مِّن وَلَٰيَتِهِم مِّن شَيۡءٍ حَتَّىٰ يُهَاجِرُواْۚ وَإِنِ ٱسۡتَنصَرُوكُمۡ فِي ٱلدِّينِ فَعَلَيۡكُمُ ٱلنَّصۡرُ إِلَّا عَلَىٰ قَوۡمِۭ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُم مِّيثَٰقٞۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ
Open ayah 8:72নিশ্চয়ই যারা ঈমান এনেছে, হিজরাত করেছে, নিজেদের জান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা তাদের আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, তারা একে অপরের বন্ধু। আর যারা ঈমান এনেছে কিন্তু হিজরাত করেনি; তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের নেই, যতক্ষণ না তারা হিজরাত করে। অবশ্য যদি তারা ধর্মীয় ব্যাপারে তোমাদের সহায়তা কামনা করে, তবে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য; কিন্তু তোমাদের সাথে যাদের চুক্তি বিদ্যমান রয়েছে, তাদের মোকাবেলায় নয়। আল্লাহ ওই বিষয়ে সর্বদ্রষ্টা—যা তোমরা করো।
وَٱلَّذِينَ كَفَرُواْ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٍۚ إِلَّا تَفۡعَلُوهُ تَكُن فِتۡنَةٞ فِي ٱلۡأَرۡضِ وَفَسَادٞ كَبِيرٞ
Open ayah 8:73আর যারা কুফুরি করেছে তারা একে অপরের বন্ধু। যদি তোমরা জিহাদ না করো তবে পৃথিবীতে ফিতনা বিস্তার লাভ করবে এবং ছড়িয়ে পড়বে মহা বিপর্যয়।
وَٱلَّذِينَ ءَامَنُواْ وَهَاجَرُواْ وَجَٰهَدُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَٱلَّذِينَ ءَاوَواْ وَّنَصَرُوٓاْ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُؤۡمِنُونَ حَقّٗاۚ لَّهُم مَّغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ
Open ayah 8:74আর যারা ঈমান এনেছে,ও হিজরাত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা তাদের আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, তাঁরাই হলো প্রকৃত মু’ মিন। তাদের জন্যে রয়েছে, ক্ষমা ও সম্মানজনক জীবিকা।
وَٱلَّذِينَ ءَامَنُواْ مِنۢ بَعۡدُ وَهَاجَرُواْ وَجَٰهَدُواْ مَعَكُمۡ فَأُوْلَٰٓئِكَ مِنكُمۡۚ وَأُوْلُواْ ٱلۡأَرۡحَامِ بَعۡضُهُمۡ أَوۡلَىٰ بِبَعۡضٖ فِي كِتَٰبِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمُۢ
Open ayah 8:75আর যারা ঈমান এনেছে পরবর্তী পর্যায়ে এবং হিজরাত করেছে এবং তোমাদের সাথে সম্মিলিত জিহাদ করেছে, তারাও তোমাদেরই অন্তর্ভুক্ত। আর যারা আত্মীয়, আল্লাহর বিধান মতে তারা পরস্পর বেশি হকদার। নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ।