التوبة

At-Tawba

The Repentance · Surah 9 · Ayahs: 129 · Medinan

Translation: Sean Publication · Open the surah

  1. بَرَآءَةٞ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦٓ إِلَى ٱلَّذِينَ عَٰهَدتُّم مِّنَ ٱلۡمُشۡرِكِينَ

    Open ayah 9:1

    আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে সম্পর্কচ্ছেদের ঘোষণা তাদের প্রতি, যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে মুশরিকদের মধ্যে থেকে।

  2. فَسِيحُواْ فِي ٱلۡأَرۡضِ أَرۡبَعَةَ أَشۡهُرٖ وَٱعۡلَمُوٓاْ أَنَّكُمۡ غَيۡرُ مُعۡجِزِي ٱللَّهِ وَأَنَّ ٱللَّهَ مُخۡزِي ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 9:2

    অতঃপর তোমরা যমিনে চারমাস ভ্রমণ করো, আর জেনে রাখো, তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না। আর আল্লাহ অবশ্যই কাফিরদের লাঞ্চিত করবেন।

  3. وَأَذَٰنٞ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦٓ إِلَى ٱلنَّاسِ يَوۡمَ ٱلۡحَجِّ ٱلۡأَكۡبَرِ أَنَّ ٱللَّهَ بَرِيٓءٞ مِّنَ ٱلۡمُشۡرِكِينَ وَرَسُولُهُۥۚ فَإِن تُبۡتُمۡ فَهُوَ خَيۡرٞ لَّكُمۡۖ وَإِن تَوَلَّيۡتُمۡ فَٱعۡلَمُوٓاْ أَنَّكُمۡ غَيۡرُ مُعۡجِزِي ٱللَّهِۗ وَبَشِّرِ ٱلَّذِينَ كَفَرُواْ بِعَذَابٍ أَلِيمٍ

    Open ayah 9:3

    আর বড় হাজ্জের দিনে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা দেওয়া হচ্ছে যে, আল্লাহ মুশরিকদের থেকে দায়িত্বমুক্ত এবং তাঁর রাসূলও। অবশ্য যদি তোমরা তাওবা করো, তবে তা তোমাদের জন্য কল্যাণকর, আর যদি মুখ ফেরাও, তবে জেনে রেখো, আল্লাহকে তোমরা পরাভূত করতে পারবে না। আর কাফিরদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।

  4. إِلَّا ٱلَّذِينَ عَٰهَدتُّم مِّنَ ٱلۡمُشۡرِكِينَ ثُمَّ لَمۡ يَنقُصُوكُمۡ شَيۡـٔٗا وَلَمۡ يُظَٰهِرُواْ عَلَيۡكُمۡ أَحَدٗا فَأَتِمُّوٓاْ إِلَيۡهِمۡ عَهۡدَهُمۡ إِلَىٰ مُدَّتِهِمۡۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَّقِينَ

    Open ayah 9:4

    তবে হ্যাঁ, যে মুশরিকদের সাথে তোমরা চুক্তিবদ্ধ, এবং তোমাদের ব্যাপারে তারা কোনো ত্রুটি করেনি, কাউকে সাহায্যও করেনি তোমাদের বিরুদ্ধে, তা হলে তাদের সাথে কৃত চুক্তি তাদের দেওয়া মেয়াদ পর্যন্ত পূর্ণ করো। অবশ্যই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন।

  5. فَإِذَا ٱنسَلَخَ ٱلۡأَشۡهُرُ ٱلۡحُرُمُ فَٱقۡتُلُواْ ٱلۡمُشۡرِكِينَ حَيۡثُ وَجَدتُّمُوهُمۡ وَخُذُوهُمۡ وَٱحۡصُرُوهُمۡ وَٱقۡعُدُواْ لَهُمۡ كُلَّ مَرۡصَدٖۚ فَإِن تَابُواْ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ فَخَلُّواْ سَبِيلَهُمۡۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 9:5

    অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হত্যা করো যেখানে তাদের পাও, তাদের বন্দি করো এবং অবরোধ করো আর প্রত্যেক ঘাঁটিতে তাদের সন্ধানে ওঁত পেতে থাক। তবে যদি তারা তাওবা করে, সালাত প্রতিষ্ঠা করে, জাকাত প্রদান করে, তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, অসীম দয়ালু।

  6. وَإِنۡ أَحَدٞ مِّنَ ٱلۡمُشۡرِكِينَ ٱسۡتَجَارَكَ فَأَجِرۡهُ حَتَّىٰ يَسۡمَعَ كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ أَبۡلِغۡهُ مَأۡمَنَهُۥۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَعۡلَمُونَ

    Open ayah 9:6

    আর যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে তাকে আশ্রয় দেবে, যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়, অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেবে। এটি এজন্য যে নিশ্চয় তারা এমন সম্প্রদায় যারা জ্ঞান রাখে না।

  7. كَيۡفَ يَكُونُ لِلۡمُشۡرِكِينَ عَهۡدٌ عِندَ ٱللَّهِ وَعِندَ رَسُولِهِۦٓ إِلَّا ٱلَّذِينَ عَٰهَدتُّمۡ عِندَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۖ فَمَا ٱسۡتَقَٰمُواْ لَكُمۡ فَٱسۡتَقِيمُواْ لَهُمۡۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَّقِينَ

    Open ayah 9:7

    মুশরিকদের চুক্তি আল্লাহর নিকট ও তাঁর রাসূলের নিকট কীভাবে বলবৎ থাকবে তবে যাদের সাথে তোমরা চুক্তি সম্পাদন করেছ মাসজিদুল হারামের নিকট। অতএব, যে পর্যন্ত তারা তোমাদের জন্য চুক্তিতে দৃঢ়. থাকে, তোমরাও তাদের জন্য দৃঢ় থাক। নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন।

  8. كَيۡفَ وَإِن يَظۡهَرُواْ عَلَيۡكُمۡ لَا يَرۡقُبُواْ فِيكُمۡ إِلّٗا وَلَا ذِمَّةٗۚ يُرۡضُونَكُم بِأَفۡوَٰهِهِمۡ وَتَأۡبَىٰ قُلُوبُهُمۡ وَأَكۡثَرُهُمۡ فَٰسِقُونَ

    Open ayah 9:8

    ( কীভাবে বলবৎ থাকবে?) অথচ তারা তোমাদের ওপর জয়ী হলে তোমাদের আত্মীয়তার ও অঙ্গীকারের কোনো মর্যাদা দেবে না। তারা মুখের কথায় তোমাদের সন্তুষ্ট করে, কিন্তু তাদের অন্তরসমূহ তা অস্বীকার করে, আর তাদের অধিকাংশ পাপাচারী।

  9. ٱشۡتَرَوۡاْ بِـَٔايَٰتِ ٱللَّهِ ثَمَنٗا قَلِيلٗا فَصَدُّواْ عَن سَبِيلِهِۦٓۚ إِنَّهُمۡ سَآءَ مَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 9:9

    তারা আল্লাহর আয়াতসমূহ নগণ্য মূল্যে বিক্রয় করে, অতঃপর তারা বাধাদান করে তাঁর পথ থেকে, নিশ্চয় তা অতি নিকৃষ্ট, যা তারা করে।

  10. لَا يَرۡقُبُونَ فِي مُؤۡمِنٍ إِلّٗا وَلَا ذِمَّةٗۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُعۡتَدُونَ 

    Open ayah 9:10

    তারা মু’মিনদের ক্ষেত্রে আত্মীয়তার কোনো মর্যাদা দেয় না, না অঙ্গীকারের। তারাই সীমালঙ্ঘনকারী।

  11. فَإِن تَابُواْ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ فَإِخۡوَٰنُكُمۡ فِي ٱلدِّينِۗ وَنُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡلَمُونَ

    Open ayah 9:11

    অবশ্য তারা যদি তাওবা করে, সালাত প্রতিষ্ঠা করে, আর জাকাত প্রদান করে, তবে তারা তোমাদের দীনি ভাই। আর আমি জ্ঞানী লোকদের জন্য নিদর্শনসমূহ বিস্তারিত বর্ণনা করি।

  12. وَإِن نَّكَثُوٓاْ أَيۡمَٰنَهُم مِّنۢ بَعۡدِ عَهۡدِهِمۡ وَطَعَنُواْ فِي دِينِكُمۡ فَقَٰتِلُوٓاْ أَئِمَّةَ ٱلۡكُفۡرِ إِنَّهُمۡ لَآ أَيۡمَٰنَ لَهُمۡ لَعَلَّهُمۡ يَنتَهُونَ

    Open ayah 9:12

    আর যদি তারা চুক্তির পর তাদের শপথ ভঙ্গ করে, এবং বিদ্রূপ করে তোমাদের দীন সম্পর্কে, তবে কাফির প্রধানদের সাথে জিহাদ করো। নিশ্চয়, তাদের কোনো শপথ নেই, সম্ভবত তারা বিরত থাকবে।

  13. أَلَا تُقَٰتِلُونَ قَوۡمٗا نَّكَثُوٓاْ أَيۡمَٰنَهُمۡ وَهَمُّواْ بِإِخۡرَاجِ ٱلرَّسُولِ وَهُم بَدَءُوكُمۡ أَوَّلَ مَرَّةٍۚ أَتَخۡشَوۡنَهُمۡۚ فَٱللَّهُ أَحَقُّ أَن تَخۡشَوۡهُ إِن كُنتُم مُّؤۡمِنِينَ

    Open ayah 9:13

    তোমরা কি এমন সম্প্রদায়ের সাথে জিহাদ করবে না; যারা ভঙ্গ করেছে স্বীয় শপথ এবং সংকল্প নিয়েছে রাসূলকে বহিষ্কারের? আর তারাই প্রথম বার (বিবাদের) সূত্রপাত করেছে। তোমরা কি তাদের ভয় করো? অথচ আল্লাহ অধিক হকদার যে তোমরা তাঁকে ভয় করবে। যদি তোমরা মু’মিন হও।

  14. قَٰتِلُوهُمۡ يُعَذِّبۡهُمُ ٱللَّهُ بِأَيۡدِيكُمۡ وَيُخۡزِهِمۡ وَيَنصُرۡكُمۡ عَلَيۡهِمۡ وَيَشۡفِ صُدُورَ قَوۡمٖ مُّؤۡمِنِينَ

    Open ayah 9:14

    তোমরা তাদের সাথে জিহাদ করো, আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দেবেন। তাদের লাঞ্ছিত করবেন, তাদের বিরুদ্ধে তোমাদের সাহায্য করবেন এবং মুমিন সম্প্রদায়ের অন্তরসমূহে আরোগ্য দান করবেন।

  15. وَيُذۡهِبۡ غَيۡظَ قُلُوبِهِمۡۗ وَيَتُوبُ ٱللَّهُ عَلَىٰ مَن يَشَآءُۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

    Open ayah 9:15

    এবং তাদের অন্তরের ক্ষোভ দূর করবেন। আর আল্লাহ যার ইচ্ছা তাওবা কবুল করবেন, আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

  16. أَمۡ حَسِبۡتُمۡ أَن تُتۡرَكُواْ وَلَمَّا يَعۡلَمِ ٱللَّهُ ٱلَّذِينَ جَٰهَدُواْ مِنكُمۡ وَلَمۡ يَتَّخِذُواْ مِن دُونِ ٱللَّهِ وَلَا رَسُولِهِۦ وَلَا ٱلۡمُؤۡمِنِينَ وَلِيجَةٗۚ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ

    Open ayah 9:16

    তোমরা কি মনে করো যে, তোমাদের এমনিতেই ছেড়ে দেওয়া হবে ? যতক্ষণ না আল্লাহ জেনে নেবেন তোমাদের কে জিহাদ করেছে এবং কে আল্লাহ, তাঁর রাসূল ও মুমিনদের ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা থেকে বিরত রয়েছে। আর তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবহিত।

  17. مَا كَانَ لِلۡمُشۡرِكِينَ أَن يَعۡمُرُواْ مَسَٰجِدَ ٱللَّهِ شَٰهِدِينَ عَلَىٰٓ أَنفُسِهِم بِٱلۡكُفۡرِۚ أُوْلَٰٓئِكَ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ وَفِي ٱلنَّارِ هُمۡ خَٰلِدُونَ

    Open ayah 9:17

    মুশরিকদের অধিকার নেই যে, আল্লাহর মসজিদ আবাদ করবে, যখন তারা নিজেদের কুফুরির স্বীকৃতি দিচ্ছে। তাদের আমল বরবাদ হয়েছে এবং তারা জাহান্নামের স্থায়ী অধিবাসী।

  18. إِنَّمَا يَعۡمُرُ مَسَٰجِدَ ٱللَّهِ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَلَمۡ يَخۡشَ إِلَّا ٱللَّهَۖ فَعَسَىٰٓ أُوْلَٰٓئِكَ أَن يَكُونُواْ مِنَ ٱلۡمُهۡتَدِينَ

    Open ayah 9:18

    নিশ্চয় তারাই আল্লাহর মাসজিদ আবাদ করবে—যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামত-দিবসের প্রতি এবং সালাত প্রতিষ্ঠা করেছে ও জাকাত প্রদান করেছে; আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করেনি। অতএব, আশা করা যায়, তারা হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।

  19. ۞أَجَعَلۡتُمۡ سِقَايَةَ ٱلۡحَآجِّ وَعِمَارَةَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ كَمَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَجَٰهَدَ فِي سَبِيلِ ٱللَّهِۚ لَا يَسۡتَوُۥنَ عِندَ ٱللَّهِۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 9:19

    তোমরা কি হাজিদের পানি পান করানো ও মাসজিদুল হারাম আবাদকরণকে সেই লোকের মতো মনে করো, যে ঈমান রাখে আল্লাহ ও আখিরাতের প্রতি এবং জিহাদ করেছে আল্লাহর পথে। তারা আল্লাহর দৃষ্টিতে সমান নয়, আর আল্লাহ সীমালঙ্ঘনকারী সম্প্রদায়কে হিদায়াত দান করেন না।

  20. ٱلَّذِينَ ءَامَنُواْ وَهَاجَرُواْ وَجَٰهَدُواْ فِي سَبِيلِ ٱللَّهِ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ أَعۡظَمُ دَرَجَةً عِندَ ٱللَّهِۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَآئِزُونَ 

    Open ayah 9:20

    যারা ঈমান এনেছে, হিজরাত করেছে এবং আল্লাহর পথে নিজেদের জান ও মাল দ্বারা জিহাদ করেছে, তাদের সমুন্নত মর্যাদা রয়েছে আল্লাহর কাছে, আর তারাই সফলকাম।

  21. يُبَشِّرُهُمۡ رَبُّهُم بِرَحۡمَةٖ مِّنۡهُ وَرِضۡوَٰنٖ وَجَنَّٰتٖ لَّهُمۡ فِيهَا نَعِيمٞ مُّقِيمٌ

    Open ayah 9:21

    তাদের সুসংবাদ দিচ্ছেন তাদের রব স্বীয় দয়া ও সন্তুষ্টি এবং এমন জান্নাতের সেখানে তাদের জন্য থাকবে স্থায়ী নিয়ামত।

  22. خَٰلِدِينَ فِيهَآ أَبَدًاۚ إِنَّ ٱللَّهَ عِندَهُۥٓ أَجۡرٌ عَظِيمٞ

    Open ayah 9:22

    সেখানে তারা চিরস্থায়ী। নিশ্চয় আল্লাহর কাছে আছে মহাপুরস্কার।

  23. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُوٓاْ ءَابَآءَكُمۡ وَإِخۡوَٰنَكُمۡ أَوۡلِيَآءَ إِنِ ٱسۡتَحَبُّواْ ٱلۡكُفۡرَ عَلَى ٱلۡإِيمَٰنِۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمۡ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ

    Open ayah 9:23

    হে মু’ মিনগণ, তোমরা নিজেদের পিতা ও ভাইদের অভিভাবকরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফর ভালোবাসে। অতএব, তোমাদের মধ্যে যারা তাদের অভিভাবকরূপে গ্রহণ করে তারাই সীমালঙ্ঘনকারী।

  24. قُلۡ إِن كَانَ ءَابَآؤُكُمۡ وَأَبۡنَآؤُكُمۡ وَإِخۡوَٰنُكُمۡ وَأَزۡوَٰجُكُمۡ وَعَشِيرَتُكُمۡ وَأَمۡوَٰلٌ ٱقۡتَرَفۡتُمُوهَا وَتِجَٰرَةٞ تَخۡشَوۡنَ كَسَادَهَا وَمَسَٰكِنُ تَرۡضَوۡنَهَآ أَحَبَّ إِلَيۡكُم مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦ وَجِهَادٖ فِي سَبِيلِهِۦ فَتَرَبَّصُواْ حَتَّىٰ يَأۡتِيَ ٱللَّهُ بِأَمۡرِهِۦۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ

    Open ayah 9:24

    বলো, তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের পত্নী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত ধন-সম্পদ, তোমাদের ব্যবসা—যা বন্ধ হয়ে যাওয়ার ভয় করো এবং তোমাদের বাসস্থান, যাকে তোমরা পছন্দ করো; আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর রাস্তায় জিহাদ অপেক্ষা অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো, আল্লাহর বিধান আসা পর্যন্ত, আর আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হিদায়াত দান করেন না।

  25. لَقَدۡ نَصَرَكُمُ ٱللَّهُ فِي مَوَاطِنَ كَثِيرَةٖ وَيَوۡمَ حُنَيۡنٍ إِذۡ أَعۡجَبَتۡكُمۡ كَثۡرَتُكُمۡ فَلَمۡ تُغۡنِ عَنكُمۡ شَيۡـٔٗا وَضَاقَتۡ عَلَيۡكُمُ ٱلۡأَرۡضُ بِمَا رَحُبَتۡ ثُمَّ وَلَّيۡتُم مُّدۡبِرِينَ

    Open ayah 9:25

    আল্লাহ তোমাদের সাহায্য করেছেন অনেক স্থানে এবং হুনাইনের দিনেও, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের প্রফুল্ল করেছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য তা সংকুচিত হয়েছিল। অতঃপর তোমরা পৃষ্ঠপ্রদর্শন করে পালিয়েছিলে ।

  26. ثُمَّ أَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَىٰ رَسُولِهِۦ وَعَلَى ٱلۡمُؤۡمِنِينَ وَأَنزَلَ جُنُودٗا لَّمۡ تَرَوۡهَا وَعَذَّبَ ٱلَّذِينَ كَفَرُواْۚ وَذَٰلِكَ جَزَآءُ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 9:26

    তারপর আল্লাহ, তাঁর রাসূলের প্রতি ও মু’মি নদের প্রতি অবতীর্ণ করলেন প্রশান্তি এবং অবতীর্ণ করলেন এমন সেনাবাহিনী যাদের তোমরা দেখতে পাওনি। আর শাস্তি প্রদান করলেন কাফিরদের এবং এটি হলো কাফিরদের কর্মফল।

  27. ثُمَّ يَتُوبُ ٱللَّهُ مِنۢ بَعۡدِ ذَٰلِكَ عَلَىٰ مَن يَشَآءُۗ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 9:27

    এরপর আল্লাহ যাদের ইচ্ছা তাওবা কবুল করবেন, আর আল্লাহ অতীব ক্ষমাশীল, অসীম দয়ালু।

  28. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّمَا ٱلۡمُشۡرِكُونَ نَجَسٞ فَلَا يَقۡرَبُواْ ٱلۡمَسۡجِدَ ٱلۡحَرَامَ بَعۡدَ عَامِهِمۡ هَٰذَاۚ وَإِنۡ خِفۡتُمۡ عَيۡلَةٗ فَسَوۡفَ يُغۡنِيكُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦٓ إِن شَآءَۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ حَكِيمٞ

    Open ayah 9:28

    হে মুমিনগণ, নিশ্চয় মুশরিকরা তো অপবিত্র। সুতরাং এ বছরের পর তারা যেন মাসজিদুল হারামের নিকট না আসে। আর যদি তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো, তবে শিগগির আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে তোমাদের অভাবমুক্ত করে দেবেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

  29. قَٰتِلُواْ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَلَا بِٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَلَا يُحَرِّمُونَ مَا حَرَّمَ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَلَا يَدِينُونَ دِينَ ٱلۡحَقِّ مِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ حَتَّىٰ يُعۡطُواْ ٱلۡجِزۡيَةَ عَن يَدٖ وَهُمۡ صَٰغِرُونَ

    Open ayah 9:29

    তোমরা জিহাদ করো কিতাবিদের ওই লোকদের সাথে, যারা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে না, আল্লাহ ও তাঁর রাসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম মনে করে না এবং আনুগত্য করে না সত্য দীনের, যতক্ষণ না করজোড়ে তারা জিযইয়া প্রদান করে, এমনভাবে যে তারা লাঞ্ছিত।

  30. وَقَالَتِ ٱلۡيَهُودُ عُزَيۡرٌ ٱبۡنُ ٱللَّهِ وَقَالَتِ ٱلنَّصَٰرَى ٱلۡمَسِيحُ ٱبۡنُ ٱللَّهِۖ ذَٰلِكَ قَوۡلُهُم بِأَفۡوَٰهِهِمۡۖ يُضَٰهِـُٔونَ قَوۡلَ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَبۡلُۚ قَٰتَلَهُمُ ٱللَّهُۖ أَنَّىٰ يُؤۡفَكُونَ 

    Open ayah 9:30

    ইয়াহূদিরা বলে উজাইর আল্লাহর পুত্র এবং নাসারারা বলে মাসীহ আল্লাহর পুত্র। এ হচ্ছে তাদের মুখের কথা। এরা পূর্ববর্তী কাফিরদের মতো কথা বলে। আল্লাহ তাদের ধ্বংস করুন। যে তারা উল্টো পথে চলেছে।

  31. ٱتَّخَذُوٓاْ أَحۡبَارَهُمۡ وَرُهۡبَٰنَهُمۡ أَرۡبَابٗا مِّن دُونِ ٱللَّهِ وَٱلۡمَسِيحَ ٱبۡنَ مَرۡيَمَ وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُوٓاْ إِلَٰهٗا وَٰحِدٗاۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَۚ سُبۡحَٰنَهُۥ عَمَّا يُشۡرِكُونَ

    Open ayah 9:31

    তারা আল্লাহ ব্যতীত তাদের যাজক ও ধর্মগুরুদেরকে রব হিসেবে গ্রহণ করেছে, এবং মারইয়াম তনয় মাসীহকে ও অথচ তারা আদিষ্ট ছিল একমাত্র ইলাহের ইবাদতের জন্য। তিনি ছাড়া কোনো ইলাহ্ নেই, তারা যেগুলোকে শরিক সাব্যস্ত করে, তা থেকে তিনি পবিত্র।

  32. يُرِيدُونَ أَن يُطۡفِـُٔواْ نُورَ ٱللَّهِ بِأَفۡوَٰهِهِمۡ وَيَأۡبَى ٱللَّهُ إِلَّآ أَن يُتِمَّ نُورَهُۥ وَلَوۡ كَرِهَ ٱلۡكَٰفِرُونَ

    Open ayah 9:32

    তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূর নির্বাপিত করতে চায়; কিন্তু আল্লাহ তাঁর নূরের পূর্ণতা ছাড়া অন্য কিছু প্রত্যাখ্যান করেন, যদিও কাফিররা তা অপছন্দ করে।

  33. هُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ رَسُولَهُۥ بِٱلۡهُدَىٰ وَدِينِ ٱلۡحَقِّ لِيُظۡهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡمُشۡرِكُونَ

    Open ayah 9:33

    তিনিই যিনি প্রেরণ করেছেন স্বীয় রাসূলকে হিদায়াত ও সত্য দীন সহকারে, যেন এ দী নকে অন্যান্য দীনের ওপর জয়যুক্ত করেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে।

  34. ۞يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّ كَثِيرٗا مِّنَ ٱلۡأَحۡبَارِ وَٱلرُّهۡبَانِ لَيَأۡكُلُونَ أَمۡوَٰلَ ٱلنَّاسِ بِٱلۡبَٰطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِۗ وَٱلَّذِينَ يَكۡنِزُونَ ٱلذَّهَبَ وَٱلۡفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ ٱللَّهِ فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٖ

    Open ayah 9:34

    হে মু ‘ মিনগণ, নিশ্চয় ধর্মযাজক ও সংসার-বিরাগীদের অনেকে মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে চলছে এবং আল্লাহর পথ থেকে লোকদের বাধা দিচ্ছে। আর যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং তা ‘ আল্লাহর পথে ব্যয় না করে, তাদেরকে কঠোর শাস্তির সুসংবাদ শুনিয়ে দেন।

  35. يَوۡمَ يُحۡمَىٰ عَلَيۡهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكۡوَىٰ بِهَا جِبَاهُهُمۡ وَجُنُوبُهُمۡ وَظُهُورُهُمۡۖ هَٰذَا مَا كَنَزۡتُمۡ لِأَنفُسِكُمۡ فَذُوقُواْ مَا كُنتُمۡ تَكۡنِزُونَ

    Open ayah 9:35

    সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে, সেদিন বলা হবে, এ তো তাই—যা তোমরা নিজেদের জন্য জমা রেখেছিলে, সুতরাং এখন আস্বাদন করো—যা জমা করে রাখতে।

  36. إِنَّ عِدَّةَ ٱلشُّهُورِ عِندَ ٱللَّهِ ٱثۡنَا عَشَرَ شَهۡرٗا فِي كِتَٰبِ ٱللَّهِ يَوۡمَ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ مِنۡهَآ أَرۡبَعَةٌ حُرُمٞۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلۡقَيِّمُۚ فَلَا تَظۡلِمُواْ فِيهِنَّ أَنفُسَكُمۡۚ وَقَٰتِلُواْ ٱلۡمُشۡرِكِينَ كَآفَّةٗ كَمَا يُقَٰتِلُونَكُمۡ كَآفَّةٗۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُتَّقِينَ

    Open ayah 9:36

    নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস বারোটি, আসমানসমূহ ও যমিন সৃষ্টির দিন থেকে তার মধ্যে চারটি সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। আর মুশরিকদের সাথে তোমরা জিহাদ করো সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে।

  37. إِنَّمَا ٱلنَّسِيٓءُ زِيَادَةٞ فِي ٱلۡكُفۡرِۖ يُضَلُّ بِهِ ٱلَّذِينَ كَفَرُواْ يُحِلُّونَهُۥ عَامٗا وَيُحَرِّمُونَهُۥ عَامٗا لِّيُوَاطِـُٔواْ عِدَّةَ مَا حَرَّمَ ٱللَّهُ فَيُحِلُّواْ مَا حَرَّمَ ٱللَّهُۚ زُيِّنَ لَهُمۡ سُوٓءُ أَعۡمَٰلِهِمۡۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 9:37

    প্রকৃতপক্ষে এই মাস পিছিয়ে দেওয়া শুধু কুফরির মাত্রাই বৃদ্ধি করে, যার ফলে কাফিররা ভ্রষ্টতায় পতিত হয়। এরা এটাকে এক বছর হালাল করে, আরেক বছর হারাম করে, যেন তারা আল্লাহর হারামকৃত মাসগুলোর গণনা পূর্ণ করে নেয়। অতঃপর হালাল করে নেয় আল্লাহর হারামকৃত মাসগুলোকে। তাদের মন্দকাজগুলো তাদের জন্য শোভনীয় করে দেওয়া হয়েছে। আর আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত দান করেন না।

  38. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ مَا لَكُمۡ إِذَا قِيلَ لَكُمُ ٱنفِرُواْ فِي سَبِيلِ ٱللَّهِ ٱثَّاقَلۡتُمۡ إِلَى ٱلۡأَرۡضِۚ أَرَضِيتُم بِٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا مِنَ ٱلۡأٓخِرَةِۚ فَمَا مَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا فِي ٱلۡأٓخِرَةِ إِلَّا قَلِيلٌ

    Open ayah 9:38

    হে মু ‘ মিনগণ, তোমাদের কী হলো, যখন আল্লাহর পথে বের হওয়ার জন্য তোমাদের বলা হয়, তখন প্রবলভাবে ঝুঁকে পড়ো, তোমরা কি আখিরাতের পরিবর্তে পার্থিব-জীবনে সন্তুষ্ট হয়ে গেলে? অথচ আখিরাতের তুলনায় পার্থিব-জীবনোপকরণ অতি অল্প।

  39. إِلَّا تَنفِرُواْ يُعَذِّبۡكُمۡ عَذَابًا أَلِيمٗا وَيَسۡتَبۡدِلۡ قَوۡمًا غَيۡرَكُمۡ وَلَا تَضُرُّوهُ شَيۡـٔٗاۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ

    Open ayah 9:39

    যদি তোমরা বের না হও তবে তিনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং অপর জাতি দ্বারা তোমাদের পরিবর্তন করবেন। তোমরা তাঁর কোনো ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।

  40. إِلَّا تَنصُرُوهُ فَقَدۡ نَصَرَهُ ٱللَّهُ إِذۡ أَخۡرَجَهُ ٱلَّذِينَ كَفَرُواْ ثَانِيَ ٱثۡنَيۡنِ إِذۡ هُمَا فِي ٱلۡغَارِ إِذۡ يَقُولُ لِصَٰحِبِهِۦ لَا تَحۡزَنۡ إِنَّ ٱللَّهَ مَعَنَاۖ فَأَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَيۡهِ وَأَيَّدَهُۥ بِجُنُودٖ لَّمۡ تَرَوۡهَا وَجَعَلَ كَلِمَةَ ٱلَّذِينَ كَفَرُواْ ٱلسُّفۡلَىٰۗ وَكَلِمَةُ ٱللَّهِ هِيَ ٱلۡعُلۡيَاۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ 

    Open ayah 9:40

    যদি তোমরা তাকে সাহায্য না করো, তবে অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করেছিলেন, যখন তাকে কাফিররা বের করেছিল। তিনি ছিলেন দুজনের একজন, যখন তারা গুহার মধ্যে ছিল। তখন তিনি আপন সঙ্গীকে বললেন, দুশ্চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে। অতঃপর আল্লাহ তার প্রতি প্রশান্তি ঢেলে দিলেন এবং তাঁর সাহায্য করলেন এমন সৈন্য বাহিনী দ্বারা, যাদের তোমরা দেখনি। আর আল্লাহ কাফিরদের কথাকে নিচু করে দিলেন আর আল্লাহর বাণীই সদা সমুন্নত এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  41. ٱنفِرُواْ خِفَافٗا وَثِقَالٗا وَجَٰهِدُواْ بِأَمۡوَٰلِكُمۡ وَأَنفُسِكُمۡ فِي سَبِيلِ ٱللَّهِۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ

    Open ayah 9:41

    তোমরা হালকা ও ভারী অবস্থায় বের হও, এবং স্বীয় জান-মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে।

  42. لَوۡ كَانَ عَرَضٗا قَرِيبٗا وَسَفَرٗا قَاصِدٗا لَّٱتَّبَعُوكَ وَلَٰكِنۢ بَعُدَتۡ عَلَيۡهِمُ ٱلشُّقَّةُۚ وَسَيَحۡلِفُونَ بِٱللَّهِ لَوِ ٱسۡتَطَعۡنَا لَخَرَجۡنَا مَعَكُمۡ يُهۡلِكُونَ أَنفُسَهُمۡ وَٱللَّهُ يَعۡلَمُ إِنَّهُمۡ لَكَٰذِبُونَ

    Open ayah 9:42

    যদি আশু সম্পদলাভের সম্ভাবনা থাকত এবং যাত্রাপথ সুগম হতো, তবে তারা অবশ্যই আপনার সহযাত্রী হতো, কিন্তু তাদের নিকট কষ্টসাধ্য যাত্রাপথ সুদীর্ঘ মনে হলো। আর অচিরেই তারা আল্লাহর নামে শপথ করে বলবে, যদি আমাদের সাধ্য থাকত তবে অবশ্যই তোমাদের সাথে বের হতাম, তারা নিজেরাই নিজেদের ধ্বংস করছে, আর আল্লাহ জানেন—নিশ্চয় তারা মিথ্যাবাদী।

  43. عَفَا ٱللَّهُ عَنكَ لِمَ أَذِنتَ لَهُمۡ حَتَّىٰ يَتَبَيَّنَ لَكَ ٱلَّذِينَ صَدَقُواْ وَتَعۡلَمَ ٱلۡكَٰذِبِينَ

    Open ayah 9:43

    আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন, তুমি কেন তাদের অব্যাহতি দিলে, যতক্ষণ না তোমার কাছে পরিষ্কার হয়ে যায় যারা সত্য বলেছে এবং তুমি জেনে নাও মিথ্যাবাদীদের।

  44. لَا يَسۡتَـٔۡذِنُكَ ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ أَن يُجَٰهِدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡۗ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلۡمُتَّقِينَ

    Open ayah 9:44

    প্রকৃতপক্ষে যাদের আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রয়েছে তারা মাল ও জান দ্বারা জিহাদ করা থেকে তোমার কাছে অব্যাহতি কামনা করে না, আর আল্লাহ মুত্তাকিদের বিষয় সম্যক জ্ঞাত।

  45. إِنَّمَا يَسۡتَـٔۡذِنُكَ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَٱرۡتَابَتۡ قُلُوبُهُمۡ فَهُمۡ فِي رَيۡبِهِمۡ يَتَرَدَّدُونَ

    Open ayah 9:45

    প্রকৃতপক্ষে তারাই তোমার কাছে অব্যাহতি চায়, যারা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে না এবং তাদের অন্তর সন্দেহগ্রস্ত হয়ে পড়েছে, সুতরাং তারা সন্দেহের আবর্তে ঘুরপাক খচ্ছে।

  46. ۞وَلَوۡ أَرَادُواْ ٱلۡخُرُوجَ لَأَعَدُّواْ لَهُۥ عُدَّةٗ وَلَٰكِن كَرِهَ ٱللَّهُ ٱنۢبِعَاثَهُمۡ فَثَبَّطَهُمۡ وَقِيلَ ٱقۡعُدُواْ مَعَ ٱلۡقَٰعِدِينَ

    Open ayah 9:46

    আর যদি তারা বের হবার সংকল্প করত, তবে অবশ্যই কিছু সরঞ্জাম প্রস্তুত করত; কিন্তু তাদের অভিযাত্রা আল্লাহ অপছন্দ করেছেন, ফলে তাদের বিরত রাখলেন এবং বলা হলো তোমরা বসা লোকদের সাথে বসে থাকো।

  47. لَوۡ خَرَجُواْ فِيكُم مَّا زَادُوكُمۡ إِلَّا خَبَالٗا وَلَأَوۡضَعُواْ خِلَٰلَكُمۡ يَبۡغُونَكُمُ ٱلۡفِتۡنَةَ وَفِيكُمۡ سَمَّٰعُونَ لَهُمۡۗ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلظَّٰلِمِينَ

    Open ayah 9:47

    যদি তারা তোমাদের সাথে বের হতো, তবে তোমাদের অনিষ্ট ছাড়া আর কিছু বৃদ্ধি করত না, আর অশ্ব ছুটাত তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে। আর তোমাদের মাঝে রয়েছে তাদের গুপ্তচর। আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ব্যপারে সম্যক জ্ঞাত।

  48. لَقَدِ ٱبۡتَغَوُاْ ٱلۡفِتۡنَةَ مِن قَبۡلُ وَقَلَّبُواْ لَكَ ٱلۡأُمُورَ حَتَّىٰ جَآءَ ٱلۡحَقُّ وَظَهَرَ أَمۡرُ ٱللَّهِ وَهُمۡ كَٰرِهُونَ

    Open ayah 9:48

    তারা পূর্বে থেকেই বিভেদ সৃষ্টির সুযোগ সন্ধানে ছিল এবং তোমার কার্যসমূহ উলট-পালট করে দিচ্ছিল। শেষ পর্যন্ত সত্য এসেছে এবং বিজয়ী হলো আল্লাহর হুকুম, অথচ তারা অপছন্দকারী।

  49. وَمِنۡهُم مَّن يَقُولُ ٱئۡذَن لِّي وَلَا تَفۡتِنِّيٓۚ أَلَا فِي ٱلۡفِتۡنَةِ سَقَطُواْۗ وَإِنَّ جَهَنَّمَ لَمُحِيطَةُۢ بِٱلۡكَٰفِرِينَ

    Open ayah 9:49

    আর তাদের কেউ কেউ বলে, আমাকে অব্যাহতি দিন এবং আমাকে বিপর্যয়ে ফেলবেন না। সাবধান! তারা তো পূর্ব থেকেই বিপর্যয়ে পতিত আর নিশ্চয় জাহান্নাম অবশ্যই কাফিরদের পরিবেষ্টনকারী।

  50. إِن تُصِبۡكَ حَسَنَةٞ تَسُؤۡهُمۡۖ وَإِن تُصِبۡكَ مُصِيبَةٞ يَقُولُواْ قَدۡ أَخَذۡنَآ أَمۡرَنَا مِن قَبۡلُ وَيَتَوَلَّواْ وَّهُمۡ فَرِحُونَ 

    Open ayah 9:50

    যদি তোমার কোনো কল্যাণ হয় তবে তারা কষ্ট পায়, এবং কোনো বিপদ উপস্থিত হলে তারা বলে, আমরা পূর্ব থেকেই নিজেদের কাজ সামলে নিয়েছি এবং ফিরে যায় এমতাবস্থায় যে তারা উল্লসিত।

  51. قُل لَّن يُصِيبَنَآ إِلَّا مَا كَتَبَ ٱللَّهُ لَنَا هُوَ مَوۡلَىٰنَاۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ

    Open ayah 9:51

    বলো, আল্লাহ আমাদের জন্য যা লিপিবদ্ধ করে রেখেছেন, তা ছাড়া কখনো কোনো বিপদ আমাদের কাছে পৌঁছাবে না। তিনি আমাদের অভিভাবক, আর মু’ মিনদের উচিত আল্লাহর ওপরই ভরসা করা।

  52. قُلۡ هَلۡ تَرَبَّصُونَ بِنَآ إِلَّآ إِحۡدَى ٱلۡحُسۡنَيَيۡنِۖ وَنَحۡنُ نَتَرَبَّصُ بِكُمۡ أَن يُصِيبَكُمُ ٱللَّهُ بِعَذَابٖ مِّنۡ عِندِهِۦٓ أَوۡ بِأَيۡدِينَاۖ فَتَرَبَّصُوٓاْ إِنَّا مَعَكُم مُّتَرَبِّصُونَ

    Open ayah 9:52

    বলো, তোমরা তো আমাদের জন্য দুটি কল্যাণের একটি প্রত্যাশা করো; আর আমরা অপেক্ষা করছি তোমাদের জন্য যে, আল্লাহ তোমাদের তার পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা করবেন অথবা আমাদের হাত দ্বারা। সুতরাং তোমরা অপেক্ষা করো, নিশ্চয় আমরাও তোমাদের সাথে অপেক্ষমাণ।

  53. قُلۡ أَنفِقُواْ طَوۡعًا أَوۡ كَرۡهٗا لَّن يُتَقَبَّلَ مِنكُمۡ إِنَّكُمۡ كُنتُمۡ قَوۡمٗا فَٰسِقِينَ

    Open ayah 9:53

    বলো, তোমরা ইচ্ছায় বা অনিচ্ছায় অর্থ ব্যয় করো, তোমাদের থেকে তা কখনো কবুল হবে না, নিশ্চয় তোমরা পাপাচারী সম্প্রদায়।

  54. وَمَا مَنَعَهُمۡ أَن تُقۡبَلَ مِنۡهُمۡ نَفَقَٰتُهُمۡ إِلَّآ أَنَّهُمۡ كَفَرُواْ بِٱللَّهِ وَبِرَسُولِهِۦ وَلَا يَأۡتُونَ ٱلصَّلَوٰةَ إِلَّا وَهُمۡ كُسَالَىٰ وَلَا يُنفِقُونَ إِلَّا وَهُمۡ كَٰرِهُونَ

    Open ayah 9:54

    তাদের অর্থ ব্যয় কবুল না হওয়ার শুধু এটাই কারণ যে, তারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি অবিশ্বাসী, তারা সালাতে আসে অলসতার সাথে ও ব্যয় করে সংকুচিত মনে।

  55. فَلَا تُعۡجِبۡكَ أَمۡوَٰلُهُمۡ وَلَآ أَوۡلَٰدُهُمۡۚ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ لِيُعَذِّبَهُم بِهَا فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَتَزۡهَقَ أَنفُسُهُمۡ وَهُمۡ كَٰفِرُونَ

    Open ayah 9:55

    সুতরাং তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাকে বিস্মিত না করে। আল্লাহ তা দ্বারা পার্থিব-জীবনে তাদের শাস্তিতে নিপতিত রাখতে চান এবং তাদের আত্মা চলে যায় এমতাবস্থায়—তারা কাফির।

  56. وَيَحۡلِفُونَ بِٱللَّهِ إِنَّهُمۡ لَمِنكُمۡ وَمَا هُم مِّنكُمۡ وَلَٰكِنَّهُمۡ قَوۡمٞ يَفۡرَقُونَ

    Open ayah 9:56

    তারা আল্লাহর নামে হলফ করে বলে যে, তারা তোমাদেরই অন্তর্ভুক্ত, অথচ তারা তোমাদের অন্তর্ভুক্ত নয়, অবশ্য তারা এমন সম্প্রদায় যারা ভয় করে।

  57. لَوۡ يَجِدُونَ مَلۡجَـًٔا أَوۡ مَغَٰرَٰتٍ أَوۡ مُدَّخَلٗا لَّوَلَّوۡاْ إِلَيۡهِ وَهُمۡ يَجۡمَحُونَ

    Open ayah 9:57

    যদি তারা কোনো আশ্রয়স্থল অথবা কোনো গুহা বা মাথা গোঁজার ঠাঁই পেত, তবে সেদিকে পলায়ন করত আর তারা দ্রুতগতিতে ছুটত।

  58. وَمِنۡهُم مَّن يَلۡمِزُكَ فِي ٱلصَّدَقَٰتِ فَإِنۡ أُعۡطُواْ مِنۡهَا رَضُواْ وَإِن لَّمۡ يُعۡطَوۡاْ مِنۡهَآ إِذَا هُمۡ يَسۡخَطُونَ

    Open ayah 9:58

    তাদের মধ্যে এমন লোকও রয়েছে—যারা সদকা বণ্টনে আপনাকে দোষারোপ করে। যদি তা থেকে কিছু দেওয়া হয় সন্তুষ্ট হয় এবং যদি না দেওয়া হয় বিক্ষুব্ধ হয়।

  59. وَلَوۡ أَنَّهُمۡ رَضُواْ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَقَالُواْ حَسۡبُنَا ٱللَّهُ سَيُؤۡتِينَا ٱللَّهُ مِن فَضۡلِهِۦ وَرَسُولُهُۥٓ إِنَّآ إِلَى ٱللَّهِ رَٰغِبُونَ

    Open ayah 9:59

    কতই না ভালো হতো, যদি তারা তার ওপর সন্তুষ্ট হতো—যা আল্লাহ ও তাঁর রাসূল তাদের দান করেছেন এবং বলত, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, অচিরেই আল্লাহ আমাদের দেবেন নিজ করুণায় এবং তাঁর রাসূলও, নিশ্চয় আমরা আল্লাহর প্রতিই অনুরক্ত।

  60. ۞إِنَّمَا ٱلصَّدَقَٰتُ لِلۡفُقَرَآءِ وَٱلۡمَسَٰكِينِ وَٱلۡعَٰمِلِينَ عَلَيۡهَا وَٱلۡمُؤَلَّفَةِ قُلُوبُهُمۡ وَفِي ٱلرِّقَابِ وَٱلۡغَٰرِمِينَ وَفِي سَبِيلِ ٱللَّهِ وَٱبۡنِ ٱلسَّبِيلِۖ فَرِيضَةٗ مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ 

    Open ayah 9:60

    প্রকৃতপক্ষে যাকাত ফকির, মিসকীন, যাকাত আদায়কারী ও বিধর্মীদের আকর্ষণের প্রয়োজনে, এবং তা দাসমুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য, এই হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

  61. وَمِنۡهُمُ ٱلَّذِينَ يُؤۡذُونَ ٱلنَّبِيَّ وَيَقُولُونَ هُوَ أُذُنٞۚ قُلۡ أُذُنُ خَيۡرٖ لَّكُمۡ يُؤۡمِنُ بِٱللَّهِ وَيُؤۡمِنُ لِلۡمُؤۡمِنِينَ وَرَحۡمَةٞ لِّلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡۚ وَٱلَّذِينَ يُؤۡذُونَ رَسُولَ ٱللَّهِ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 9:61

    আর তাদের মধ্যে কিছু লোক নবিকে কষ্ট দেয়, এবং বলে, এ লোকটি তো কান কথার শ্রবণকারী। বলো, শ্রবণকারী হলেও তা তোমাদেরই মঙ্গলের জন্য, তিনি আল্লাহর ওপর ঈমান আনেন এবং আস্থা রাখেন মু’মিনদের ওপর। আর রাহমাত তাদের জন্য তোমাদের মধ্যকার যারা ঈমান আনে। আর যারা আল্লাহর রাসুলকে কষ্ট দেয়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

  62. يَحۡلِفُونَ بِٱللَّهِ لَكُمۡ لِيُرۡضُوكُمۡ وَٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَحَقُّ أَن يُرۡضُوهُ إِن كَانُواْ مُؤۡمِنِينَ

    Open ayah 9:62

    তারা তোমাদের সামনে আল্লাহর নামে শপথ করে যেন তোমাদেরর সন্তুষ্ট করতে পারে; কিন্তু আল্লাহ ও তাঁর রাসূল অধিক হকদার যে, তারা তাঁকে সন্তুষ্ট করবে, যদি তারা মুমিন হয়ে থাকে।

  63. أَلَمۡ يَعۡلَمُوٓاْ أَنَّهُۥ مَن يُحَادِدِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَأَنَّ لَهُۥ نَارَ جَهَنَّمَ خَٰلِدٗا فِيهَاۚ ذَٰلِكَ ٱلۡخِزۡيُ ٱلۡعَظِيمُ

    Open ayah 9:63

    তারা কি জানতে পারেনি যে, নিশ্চয় যে আল্লাহ ও তাঁর রাসূলের সাথে মোকাবেলা করে তাহলে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, তারা সেখানে স্থায়ী। নিশ্চয় এটাই চরম অপমান।

  64. يَحۡذَرُ ٱلۡمُنَٰفِقُونَ أَن تُنَزَّلَ عَلَيۡهِمۡ سُورَةٞ تُنَبِّئُهُم بِمَا فِي قُلُوبِهِمۡۚ قُلِ ٱسۡتَهۡزِءُوٓاْ إِنَّ ٱللَّهَ مُخۡرِجٞ مَّا تَحۡذَرُونَ

    Open ayah 9:64

    মুনাফিকরা এ ব্যাপারে ভয় করে যে, তাদের ব্যাপারে এমন কোনো সূরা অবতীর্ণ করা হবে, যাতে তাদের অন্তরের গোপন বিষয় জানিয়ে দেবে। সু তরাং বলো, ঠাট্টা-বিদ্রুপ করতে থাকো; নিশ্চয়ই আল্লাহ তা প্রকাশকারী—যা তোমরা ভয় করছ।

  65. وَلَئِن سَأَلۡتَهُمۡ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلۡعَبُۚ قُلۡ أَبِٱللَّهِ وَءَايَٰتِهِۦ وَرَسُولِهِۦ كُنتُمۡ تَسۡتَهۡزِءُونَ

    Open ayah 9:65

    আর তুমি তাদের জিজ্ঞেস করলে অবশ্যই অবশ্যই তারা বলবে, আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করছিলাম। বলো, তোমরা কি আল্লাহর সাথে, তাঁর হুকুম-আহকামের সাথে এবং তাঁর রাসূলের সাথে ঠাট্টা করছিলে?

  66. لَا تَعۡتَذِرُواْ قَدۡ كَفَرۡتُم بَعۡدَ إِيمَٰنِكُمۡۚ إِن نَّعۡفُ عَن طَآئِفَةٖ مِّنكُمۡ نُعَذِّبۡ طَآئِفَةَۢ بِأَنَّهُمۡ كَانُواْ مُجۡرِمِينَ

    Open ayah 9:66

    তোমরা অজুহাত পেশ করো না, অবশ্যই তোমরা ঈমান আনয়নের পর কুফুরি করেছ। তোমাদের মধ্যে একটি দলকে ক্ষমা করে দিলেও অন্য দলকে ঠিকই শাস্তি দেব; কেননা, অবশ্যই তারা ছিল অবাধ্য।

  67. ٱلۡمُنَٰفِقُونَ وَٱلۡمُنَٰفِقَٰتُ بَعۡضُهُم مِّنۢ بَعۡضٖۚ يَأۡمُرُونَ بِٱلۡمُنكَرِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمَعۡرُوفِ وَيَقۡبِضُونَ أَيۡدِيَهُمۡۚ نَسُواْ ٱللَّهَ فَنَسِيَهُمۡۚ إِنَّ ٱلۡمُنَٰفِقِينَ هُمُ ٱلۡفَٰسِقُونَ

    Open ayah 9:67

    মুনাফিক নর-নারী একে অপরের অংশ; তারা মন্দ কাজের নির্দেশ দেয়, কল্যাণকর কাজ থেকে বিরত রাখে। এবং গুটিয়ে রাখে তাদের হাত সৎকাজ থেকে। তারা আল্লাহকে ভুলে গেছে, ফলে তিনিও ভুলে গেছেন। নিশ্চয়ই মুনাফিকরা পাপাচারী।

  68. وَعَدَ ٱللَّهُ ٱلۡمُنَٰفِقِينَ وَٱلۡمُنَٰفِقَٰتِ وَٱلۡكُفَّارَ نَارَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَاۚ هِيَ حَسۡبُهُمۡۚ وَلَعَنَهُمُ ٱللَّهُۖ وَلَهُمۡ عَذَابٞ مُّقِيمٞ

    Open ayah 9:68

    আল্লাহ্ ওয়াদা করেছেন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীদের এবং কাফিরদের জন্য জাহান্নামের আগুনের। তারা সেখানে স্থায়ী। এটাই তাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি।

  69. كَٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ كَانُوٓاْ أَشَدَّ مِنكُمۡ قُوَّةٗ وَأَكۡثَرَ أَمۡوَٰلٗا وَأَوۡلَٰدٗا فَٱسۡتَمۡتَعُواْ بِخَلَٰقِهِمۡ فَٱسۡتَمۡتَعۡتُم بِخَلَٰقِكُمۡ كَمَا ٱسۡتَمۡتَعَ ٱلَّذِينَ مِن قَبۡلِكُم بِخَلَٰقِهِمۡ وَخُضۡتُمۡ كَٱلَّذِي خَاضُوٓاْۚ أُوْلَٰٓئِكَ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ

    Open ayah 9:69

    যেমন তোমাদের পূর্ববর্তী লোকেরা ছিল তোমাদের চেয়ে বেশি শক্তিশালী এবং অধিক ধন-সম্পদ ও সন্তান-সন্ততির অধিকারীও; অতঃপর তারা নিজেদের অংশ ভোগ করেছে, সুতরাং তোমরাও তোমাদের অংশ উপভোগ করো যেমন তোমাদের পূর্ববর্তীরা তাদের অংশ ভোগ করেছে, এবং তোমরা তেমনই অনর্থক বলছ যেমন তারা বলেছিল। দুনিয়া ও আখিরাতে তাদের আমল অকেজো হয়ে গেছে। আর তারাই ক্ষতিগ্রস্ত।

  70. أَلَمۡ يَأۡتِهِمۡ نَبَأُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ قَوۡمِ نُوحٖ وَعَادٖ وَثَمُودَ وَقَوۡمِ إِبۡرَٰهِيمَ وَأَصۡحَٰبِ مَدۡيَنَ وَٱلۡمُؤۡتَفِكَٰتِۚ أَتَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِۖ فَمَا كَانَ ٱللَّهُ لِيَظۡلِمَهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ 

    Open ayah 9:70

    তাদের কাছে কি তাদের পূর্ববর্তীদের সংবাদ আসেনি, নূহ, আ’দ ও সামূদ সম্প্রদায়ের, এবং ইবরাহীমের সম্প্রদায় ও মাদইয়ানবাসীর? আর সেসব বিধ্বস্ত জনপদের, যাদের কাছে তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলেন। আর আল্লাহ এমন নন যে, তাদের ওপর অবিচার করবেন! কিন্তু তারা নিজেরাই নিজেদের ওপর অবিচার করত।

  71. وَٱلۡمُؤۡمِنُونَ وَٱلۡمُؤۡمِنَٰتُ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٖۚ يَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَيُطِيعُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓۚ أُوْلَٰٓئِكَ سَيَرۡحَمُهُمُ ٱللَّهُۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ

    Open ayah 9:71

    আর মুমিন পুরুষ ও মু’মিন নারী একে অপরের সহায়ক। তারা সৎকাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। সালাত প্রতিষ্ঠা করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে। ওইসব লোক অচিরেই আল্লাহ তাদের ওপর দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশীল, প্রজ্ঞাময়।

  72. وَعَدَ ٱللَّهُ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَمَسَٰكِنَ طَيِّبَةٗ فِي جَنَّٰتِ عَدۡنٖۚ وَرِضۡوَٰنٞ مِّنَ ٱللَّهِ أَكۡبَرُۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ

    Open ayah 9:72

    আল্লাহ মু’মিন পুরুষ ও নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন এমন জান্নাতের যার তলদেশে প্রবাহিত হয় নদ-নদী। তারা সেখানে স্থায়ী। আর স্থায়ী জান্নাতে থাকবে তাদের উত্তম নিবাস। আর সবচেয়ে বড় হলো আল্লাহর সন্তুষ্টি। এটিই মহাসফলতা।

  73. يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ جَٰهِدِ ٱلۡكُفَّارَ وَٱلۡمُنَٰفِقِينَ وَٱغۡلُظۡ عَلَيۡهِمۡۚ وَمَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ

    Open ayah 9:73

    হে নবি, কাফিরদের এবং মুনাফিকদের সাথে জিহাদ করো ও তাদের প্রতি কঠোর হও। তাদের ঠিকানা হলো জাহান্নাম এবং তা কতই না নিকৃষ্ট প্রত্যার্তনস্থল।

  74. يَحۡلِفُونَ بِٱللَّهِ مَا قَالُواْ وَلَقَدۡ قَالُواْ كَلِمَةَ ٱلۡكُفۡرِ وَكَفَرُواْ بَعۡدَ إِسۡلَٰمِهِمۡ وَهَمُّواْ بِمَا لَمۡ يَنَالُواْۚ وَمَا نَقَمُوٓاْ إِلَّآ أَنۡ أَغۡنَىٰهُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ مِن فَضۡلِهِۦۚ فَإِن يَتُوبُواْ يَكُ خَيۡرٗا لَّهُمۡۖ وَإِن يَتَوَلَّوۡاْ يُعَذِّبۡهُمُ ٱللَّهُ عَذَابًا أَلِيمٗا فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۚ وَمَا لَهُمۡ فِي ٱلۡأَرۡضِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٖ

    Open ayah 9:74

    তারা আল্লাহর নামে শপথ করে বলে, তারা বলেনি, অথচ তারা অবশ্যই কুফুরি কথা বলেছে এবং ইসলামগ্রহণের পর আবার কুফুরি করেছে। তারা কামনা করেছিল এমন বস্তুর, যা তারা পায়নি। তারা প্রতিশোধ নিচ্ছে না; কিন্তু এজন্য যে, আল্লাহ ও তাঁর রাসূল স্বীয় অনুগ্রহ দ্বারা তাদের অভাবমুক্ত করেছেন। যদি তারা তাওবা করে এটা তাদের জন্যেই ভালো, আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করাবেন। পৃথিবীতে তাদের নেই কোনো বন্ধু বা সাহায্যকারী।

  75. ۞وَمِنۡهُم مَّنۡ عَٰهَدَ ٱللَّهَ لَئِنۡ ءَاتَىٰنَا مِن فَضۡلِهِۦ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ ٱلصَّٰلِحِينَ

    Open ayah 9:75

    তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে, তিনি আমাদের প্রতি অনুগ্রহ করলে অবশ্যই আমরা ব্যয় করব এবং অন্তর্ভুক্ত হয়ে যাব। সৎকর্মশীলদের

  76. فَلَمَّآ ءَاتَىٰهُم مِّن فَضۡلِهِۦ بَخِلُواْ بِهِۦ وَتَوَلَّواْ وَّهُم مُّعۡرِضُونَ

    Open ayah 9:76

    অতঃপর যখন তাদেরকে স্বীয় অনুগ্রহ দান করলেন, তখন তাতে কার্পণ্য করল এবং মুখ ফিরিয়ে নিল, এমতাবস্থায় তারা বিরুদ্ধভাবাপন্ন।

  77. فَأَعۡقَبَهُمۡ نِفَاقٗا فِي قُلُوبِهِمۡ إِلَىٰ يَوۡمِ يَلۡقَوۡنَهُۥ بِمَآ أَخۡلَفُواْ ٱللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُواْ يَكۡذِبُونَ

    Open ayah 9:77

    সুতরাং তারই পরিণতিতে তাদের অন্তরে কপটতা স্থান করে নিয়েছে, তার সাথে সাক্ষাতের দিন পর্যন্ত। কারণ, তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা লঙ্ঘন করেছিল এবং মিথ্যা বলত।

  78. أَلَمۡ يَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ سِرَّهُمۡ وَنَجۡوَىٰهُمۡ وَأَنَّ ٱللَّهَ عَلَّٰمُ ٱلۡغُيُوبِ

    Open ayah 9:78

    তারা কি জানে না যে, নিশ্চয় আল্লাহ তাদের সুপ্ত বিষয় ও গোপন পরামর্শ সম্পর্কে অবগত এবং আল্লাহ সমস্ত গোপন বিষয় সম্পর্কে সম্যক জ্ঞাত।

  79. ٱلَّذِينَ يَلۡمِزُونَ ٱلۡمُطَّوِّعِينَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ فِي ٱلصَّدَقَٰتِ وَٱلَّذِينَ لَا يَجِدُونَ إِلَّا جُهۡدَهُمۡ فَيَسۡخَرُونَ مِنۡهُمۡ سَخِرَ ٱللَّهُ مِنۡهُمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٌ

    Open ayah 9:79

    যারা ভর্ৎসনা করে সেসব মু ‘ মিনদের প্রতি যারা মন খুলে সাদাকাকারী এবং তাদের প্রতি যাদের কিছুই নেই শুধু নিজের পরিশ্রম ছাড়া। তাই তারা তাদের প্রতি ঠাট্টা করে। আল্লাহ তাদের ঠাট্টার জবাব দেন, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

  80. ٱسۡتَغۡفِرۡ لَهُمۡ أَوۡ لَا تَسۡتَغۡفِرۡ لَهُمۡ إِن تَسۡتَغۡفِرۡ لَهُمۡ سَبۡعِينَ مَرَّةٗ فَلَن يَغۡفِرَ ٱللَّهُ لَهُمۡۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَفَرُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ 

    Open ayah 9:80

    তুমি তাদের জন্য ক্ষমাপ্রার্থনা করো আর নাই করো। যদি তুমি তাদের জন্য সত্তরবারও ক্ষমাপ্রার্থনা করো তবে কখনো আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। তা এজন্য যে, তারা আল্লাহ ও তাঁর রাসূলকে অস্বীকার করত। আর আল্লাহ পাপিষ্ঠ সম্প্রদায়কে হিদায়াত দেন না।

  81. فَرِحَ ٱلۡمُخَلَّفُونَ بِمَقۡعَدِهِمۡ خِلَٰفَ رَسُولِ ٱللَّهِ وَكَرِهُوٓاْ أَن يُجَٰهِدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ فِي سَبِيلِ ٱللَّهِ وَقَالُواْ لَا تَنفِرُواْ فِي ٱلۡحَرِّۗ قُلۡ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرّٗاۚ لَّوۡ كَانُواْ يَفۡقَهُونَ

    Open ayah 9:81

    পশ্চাৎবর্তীরা আল্লাহর রাসূলের বিপক্ষে বসে থাকতে আনন্দ পেয়েছে; তারা নিজেদের জান ও মাল দ্বারা জিহাদ করাকে অপছন্দ করেছে। তারা বলে, গরমের মধ্যে অভিযানে বের হয়ো না। বলো, জাহান্নামের আগুন উত্তাপে প্রচণ্ডতম। যদি তারা বিবেচনা করত।

  82. فَلۡيَضۡحَكُواْ قَلِيلٗا وَلۡيَبۡكُواْ كَثِيرٗا جَزَآءَۢ بِمَا كَانُواْ يَكۡسِبُونَ

    Open ayah 9:82

    অতএব, তাদের উচিত অল্প হাসা এবং বেশি কাঁদা তাদের কৃতকর্মের প্রতিফলস্বরূপ—যা তারা উপার্জন করত।

  83. فَإِن رَّجَعَكَ ٱللَّهُ إِلَىٰ طَآئِفَةٖ مِّنۡهُمۡ فَٱسۡتَـٔۡذَنُوكَ لِلۡخُرُوجِ فَقُل لَّن تَخۡرُجُواْ مَعِيَ أَبَدٗا وَلَن تُقَٰتِلُواْ مَعِيَ عَدُوًّاۖ إِنَّكُمۡ رَضِيتُم بِٱلۡقُعُودِ أَوَّلَ مَرَّةٖ فَٱقۡعُدُواْ مَعَ ٱلۡخَٰلِفِينَ

    Open ayah 9:83

    আল্লাহ যদি তোমাকে তাদের কোনো দলের দিকে ফিরিয়ে আনেন এবং তারা তোমার কাছে অভিযানে বে র হওয়ার অনুমতি চায়, তখন বলো, তোমরা কখনো আমার সাথে বের হবে না এবং আমার পক্ষ হয়ে কখনো কোনো শত্রুর সাথে জিহাদ করবে না, নিশ্চয় তো মরা তো প্রথমবার বসে থাকা পছন্দ করেছ, অতএব পেছনে পড়ে থাকা লোকদের সাথেই বসে থাকো।

  84. وَلَا تُصَلِّ عَلَىٰٓ أَحَدٖ مِّنۡهُم مَّاتَ أَبَدٗا وَلَا تَقُمۡ عَلَىٰ قَبۡرِهِۦٓۖ إِنَّهُمۡ كَفَرُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَمَاتُواْ وَهُمۡ فَٰسِقُونَ

    Open ayah 9:84

    আর তাদের কারও মৃত্যু হলে তুমি কখনো তার সালাত পড়বে না এবং তার কবরে দাঁড়াবে না। নিশ্চয় তারা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে কুফুরি করেছে। তারা মারা গেছে এমতাবস্থায় যে—তারা পাপাচারী।

  85. وَلَا تُعۡجِبۡكَ أَمۡوَٰلُهُمۡ وَأَوۡلَٰدُهُمۡۚ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ أَن يُعَذِّبَهُم بِهَا فِي ٱلدُّنۡيَا وَتَزۡهَقَ أَنفُسُهُمۡ وَهُمۡ كَٰفِرُونَ

    Open ayah 9:85

    তাদের ধন-সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাকে মুগ্ধ না করে। প্রকৃতপক্ষে আল্লাহ চান যে, তা দ্বারা পৃথিবীতেই তাদের শাস্তি দেবেন, এবং তাদের প্রাণ নির্গত হবে কাফির অবস্থায়।

  86. وَإِذَآ أُنزِلَتۡ سُورَةٌ أَنۡ ءَامِنُواْ بِٱللَّهِ وَجَٰهِدُواْ مَعَ رَسُولِهِ ٱسۡتَـٔۡذَنَكَ أُوْلُواْ ٱلطَّوۡلِ مِنۡهُمۡ وَقَالُواْ ذَرۡنَا نَكُن مَّعَ ٱلۡقَٰعِدِينَ

    Open ayah 9:86

    আর যখনই কোনো সূরা অবতীর্ণ হয়, যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তাঁর রাসূলের সাথে একাত্ম হয়ে জিহাদ করো, তখন তাদের সামর্থ্যবান লোকেরা তোমার কাছে অব্যাহতি চায়। এবং তারা বলে, আমাদের ছাড়েন, আমরা উপবিষ্টদের সাথে থাকব।

  87. رَضُواْ بِأَن يَكُونُواْ مَعَ ٱلۡخَوَالِفِ وَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمۡ فَهُمۡ لَا يَفۡقَهُونَ

    Open ayah 9:87

    তারা পশ্চাৎবর্তীদের সাথে থাকতে পেরে আনন্দিত হয়েছে। আসলে মোহর এঁটে দেওয়া হয়েছে তাদের অন্তরসমূহের ওপর। ফলে তারা বোঝে না।

  88. لَٰكِنِ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ جَٰهَدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡۚ وَأُوْلَٰٓئِكَ لَهُمُ ٱلۡخَيۡرَٰتُۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ

    Open ayah 9:88

    কিন্তু রাসূল এবং তাঁর সাথে যারা ঈমান এনেছে, তারা জিহাদ করেছে নিজেদের জান ও মাল দ্বারা। তাদের জন্য নির্ধারিত রয়েছে কল্যাণসমূহ এবং তারাই সফলকাম।

  89. أَعَدَّ ٱللَّهُ لَهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ

    Open ayah 9:89

    আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন এমন জান্নাত, যার তলদেশে প্রবাহিত রয়েছে নদ-নদী। তারা তাতে স্থায়ী। এটাই মহা সাফল্য।

  90. وَجَآءَ ٱلۡمُعَذِّرُونَ مِنَ ٱلۡأَعۡرَابِ لِيُؤۡذَنَ لَهُمۡ وَقَعَدَ ٱلَّذِينَ كَذَبُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥۚ سَيُصِيبُ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡهُمۡ عَذَابٌ أَلِيمٞ 

    Open ayah 9:90

    আর অপারগতা প্রকাশকারী বেদুইন লোকেরা এল, যেন তাদের অব্যাহতি দেওয়া হয়, আর বসে থাকল, তাদের সাথে যারা আল্লাহ ও রাসূলকে মিথ্যা বলেছে। শিগগির তাদের মধ্যে যারা কাফির তাদের যন্ত্রণাদায়ক শাস্তি পৌঁছবে।

  91. لَّيۡسَ عَلَى ٱلضُّعَفَآءِ وَلَا عَلَى ٱلۡمَرۡضَىٰ وَلَا عَلَى ٱلَّذِينَ لَا يَجِدُونَ مَا يُنفِقُونَ حَرَجٌ إِذَا نَصَحُواْ لِلَّهِ وَرَسُولِهِۦۚ مَا عَلَى ٱلۡمُحۡسِنِينَ مِن سَبِيلٖۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 9:91

    দুর্বল, রুগণ, ব্যয়ভার বহনে অসমর্থ লোকদের জন্য কোনো অপরাধ নেই, যখন তারা আল্লাহ ও রাসূলের ক্ষেত্রে কল্যাণকামী হবে। পুণ্যবানদের ওপর অভিযোগের কোনো পথ নেই। আর আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।

  92. وَلَا عَلَى ٱلَّذِينَ إِذَا مَآ أَتَوۡكَ لِتَحۡمِلَهُمۡ قُلۡتَ لَآ أَجِدُ مَآ أَحۡمِلُكُمۡ عَلَيۡهِ تَوَلَّواْ وَّأَعۡيُنُهُمۡ تَفِيضُ مِنَ ٱلدَّمۡعِ حَزَنًا أَلَّا يَجِدُواْ مَا يُنفِقُونَ

    Open ayah 9:92

    আর যারা তোমার নিকট এসেছে যেন তুমি তাদের বাহনের ব্যবস্থা করো, এবং তুমি বলেছ, আমার কাছে এমন কিছু নেই, যাতে তোমাদের আরোহণ করাব তখন তারা অশ্রুসিক্ত চোখে ফিরে গেছে এ দুঃখে যে, তারা খরচ করার মতো কিছু পাচ্ছে না।

  93. ۞إِنَّمَا ٱلسَّبِيلُ عَلَى ٱلَّذِينَ يَسۡتَـٔۡذِنُونَكَ وَهُمۡ أَغۡنِيَآءُۚ رَضُواْ بِأَن يَكُونُواْ مَعَ ٱلۡخَوَالِفِ وَطَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ فَهُمۡ لَا يَعۡلَمُونَ

    Open ayah 9:93

    প্রকৃতপক্ষে অভিযোগ তাদের ব্যাপারে, যারা তোমার নিকট অব্যাহতি চায়; অথচ তারা সম্পদশালী। যারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থাকতে পেরে আনন্দিত। আর আল্লাহ মোহর এঁটে দিয়েছেন তাদের অন্তরসমূহে। ফলে তারা জানতে পারে না।

  94. يَعۡتَذِرُونَ إِلَيۡكُمۡ إِذَا رَجَعۡتُمۡ إِلَيۡهِمۡۚ قُل لَّا تَعۡتَذِرُواْ لَن نُّؤۡمِنَ لَكُمۡ قَدۡ نَبَّأَنَا ٱللَّهُ مِنۡ أَخۡبَارِكُمۡۚ وَسَيَرَى ٱللَّهُ عَمَلَكُمۡ وَرَسُولُهُۥ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 9:94

    তোমরা যখন তাদের কাছে ফিরে আসবে তখন তারা তোমাদের কাছে অপারগতা প্রকাশ করবে। বলো, ‘তোমরা অপারগতা দেখিয়ো না, আমরা কখনো তোমাদের কথা বিশ্বাস করব না। আল্লাহ তোমাদের খবর আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ ও তাঁর রাসূল অচিরেই তোমাদের আমল দেখবেন, এরপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী সত্তার কাছে; অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন সেসব বিষয় যা তোমরা করছিলে।’

  95. سَيَحۡلِفُونَ بِٱللَّهِ لَكُمۡ إِذَا ٱنقَلَبۡتُمۡ إِلَيۡهِمۡ لِتُعۡرِضُواْ عَنۡهُمۡۖ فَأَعۡرِضُواْ عَنۡهُمۡۖ إِنَّهُمۡ رِجۡسٞۖ وَمَأۡوَىٰهُمۡ جَهَنَّمُ جَزَآءَۢ بِمَا كَانُواْ يَكۡسِبُونَ

    Open ayah 9:95

    অচিরেই তারা তোমাদের সামনে আল্লাহর নামে শপথ করবে যখন তোমরা তাদের কাছে ফিরে যাবে; যেন তোমরা তাদের বিষয়টা উপেক্ষা করো। সুতরাং তোমরা তাদেরকে উপেক্ষা করো; নিশ্চয়ই তারা নাপাক এবং তাদের ঠিকানা জাহান্নাম, সেসবের প্রতিফলস্বরূপ যা তারা করত।

  96. يَحۡلِفُونَ لَكُمۡ لِتَرۡضَوۡاْ عَنۡهُمۡۖ فَإِن تَرۡضَوۡاْ عَنۡهُمۡ فَإِنَّ ٱللَّهَ لَا يَرۡضَىٰ عَنِ ٱلۡقَوۡمِ ٱلۡفَٰسِقِينَ

    Open ayah 9:96

    তারা তোমাদের সামনে শপথ করবে, যেন তাদের প্রতি তোমরা সন্তুষ্ট হও। তবে যদি তোমরা তাদের প্রতি সন্তুষ্টও হও তবু কিছুতেই আল্লাহ এই পাপাচারী জাতির প্রতি সন্তুষ্ট হবেন না।

  97. ٱلۡأَعۡرَابُ أَشَدُّ كُفۡرٗا وَنِفَاقٗا وَأَجۡدَرُ أَلَّا يَعۡلَمُواْ حُدُودَ مَآ أَنزَلَ ٱللَّهُ عَلَىٰ رَسُولِهِۦۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ

    Open ayah 9:97

    বেদুইনরা কুফর ও কপটতায় অত্যন্ত কঠোর; এবং তারা অধিক উপযোগী যে, আল্লাহ তাঁর রাসূলের ওপর যা অবতীর্ণ করেছেন তার সীমারেখা সম্পর্কে তারা অজ্ঞ থাকবে। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

  98. وَمِنَ ٱلۡأَعۡرَابِ مَن يَتَّخِذُ مَا يُنفِقُ مَغۡرَمٗا وَيَتَرَبَّصُ بِكُمُ ٱلدَّوَآئِرَۚ عَلَيۡهِمۡ دَآئِرَةُ ٱلسَّوۡءِۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ

    Open ayah 9:98

    আবার কিছু বেদুইন আছে তারা যা-কিছু (আল্লাহর পথে) ব্যয় করে তাকে জরিমানা মনে করে এবং তোমাদের ওপর দুর্দিন আসার অপেক্ষায় থাকে। বাস্তবে তাদেরই ওপর দুর্দিন আসে। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

  99. وَمِنَ ٱلۡأَعۡرَابِ مَن يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَيَتَّخِذُ مَا يُنفِقُ قُرُبَٰتٍ عِندَ ٱللَّهِ وَصَلَوَٰتِ ٱلرَّسُولِۚ أَلَآ إِنَّهَا قُرۡبَةٞ لَّهُمۡۚ سَيُدۡخِلُهُمُ ٱللَّهُ فِي رَحۡمَتِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 9:99

    আর কিছু বেদুইন আছে যারা ঈমান আনে আল্লাহর ওপর, কিয়ামাত দিবসের ওপর এবং যা-কিছু নিজেরা ব্যয় করে তা আল্লাহর নৈকট্য এবং রাসূলের দু’আ-লাভের উপায় বলে গণ্য করে। মনে রেখো, নিশ্চয়ই তা তাদের জন্য নৈকট্য। আল্লাহ অচিরেই তাদেরকে নিজের রাহমাতের মধ্যে প্রবেশ করাবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।

  100. وَٱلسَّٰبِقُونَ ٱلۡأَوَّلُونَ مِنَ ٱلۡمُهَٰجِرِينَ وَٱلۡأَنصَارِ وَٱلَّذِينَ ٱتَّبَعُوهُم بِإِحۡسَٰنٖ رَّضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُ وَأَعَدَّ لَهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي تَحۡتَهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ 

    Open ayah 9:100

    আর মুহাজির ও আনসারদের মাঝে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সততার সাথে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তাদের জন্য তিনি প্রস্তুত করেছেন এমন জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদ-নদী, সেখানে তারা স্থায়ী হবে চিরকাল। এটাই হলো মহা-সফলতা।

  101. وَمِمَّنۡ حَوۡلَكُم مِّنَ ٱلۡأَعۡرَابِ مُنَٰفِقُونَۖ وَمِنۡ أَهۡلِ ٱلۡمَدِينَةِ مَرَدُواْ عَلَى ٱلنِّفَاقِ لَا تَعۡلَمُهُمۡۖ نَحۡنُ نَعۡلَمُهُمۡۚ سَنُعَذِّبُهُم مَّرَّتَيۡنِ ثُمَّ يُرَدُّونَ إِلَىٰ عَذَابٍ عَظِيمٖ 

    Open ayah 9:101

    তোমাদের আশেপাশের কিছু বেদুইন আছে মুনাফিক, আর মাদীনার কিছু অধিবাসী অতিমাত্রায় লিপ্ত হয়েছে কপটতার মধ্যে। তুমি তাদেরকে জানো না, আমি তাদেরকে জানি। আমি অচিরেই তাদেরকে দুবার শাস্তি দেব, এরপর তাদেরকে ভয়াবহ শাস্তির দিকে ফেরানো হবে।

  102. وَءَاخَرُونَ ٱعۡتَرَفُواْ بِذُنُوبِهِمۡ خَلَطُواْ عَمَلٗا صَٰلِحٗا وَءَاخَرَ سَيِّئًا عَسَى ٱللَّهُ أَن يَتُوبَ عَلَيۡهِمۡۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ 

    Open ayah 9:102

    আর অপর কিছু লোক নিজেদের ভুল স্বীকার করেছে, যারা সৎকর্মের সাথে অন্যায় কাজের মিশ্রণ ঘটিয়েছে। আশা করা যায় যে, আল্লাহ তাদের তাওবা কবুল করবেন; নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।

  103. خُذۡ مِنۡ أَمۡوَٰلِهِمۡ صَدَقَةٗ تُطَهِّرُهُمۡ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيۡهِمۡۖ إِنَّ صَلَوٰتَكَ سَكَنٞ لَّهُمۡۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ 

    Open ayah 9:103

    তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করো, যার মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করবে এবং তাদের জন্য দুআ করবে। নিশ্চয়ই তোমার দুআ তাদের জন্য এক পরম প্রশান্তি। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

  104. أَلَمۡ يَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ هُوَ يَقۡبَلُ ٱلتَّوۡبَةَ عَنۡ عِبَادِهِۦ وَيَأۡخُذُ ٱلصَّدَقَٰتِ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ 

    Open ayah 9:104

    তারা কি জানে না যে, আল্লাহ তার বান্দাদের থেকে তাওবা কবুল করেন এবং (তাদের) দান-খয়রাত গ্রহণ করেন। আর নিশ্চয়ই আল্লাহ তাওবা কবুলকারী, অসীম দয়ালু।

  105. وَقُلِ ٱعۡمَلُواْ فَسَيَرَى ٱللَّهُ عَمَلَكُمۡ وَرَسُولُهُۥ وَٱلۡمُؤۡمِنُونَۖ وَسَتُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ 

    Open ayah 9:105

    বলো, ‘তোমরা আমল করতে থাকো; অচিরেই আল্লাহ, তাঁর রাসূল ও মু’মিনগণ তোমাদের আমল দেখবেন। এবং অচিরেই তোমাদেরকে দৃশ্য ও অদৃশ্য সম্পর্কে জ্ঞাত সত্তার কাছে ফিরিয়ে নেওয়া হবে, এরপর তিনি তোমাদেরকে অবগত করবেন সেসব বিষয়ে যা তোমরা করতে।

  106. وَءَاخَرُونَ مُرۡجَوۡنَ لِأَمۡرِ ٱللَّهِ إِمَّا يُعَذِّبُهُمۡ وَإِمَّا يَتُوبُ عَلَيۡهِمۡۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ 

    Open ayah 9:106

    আর অপর কিছু লোক (সম্পর্কে ফায়সালা) আল্লাহর নির্দেশের জন্য স্থগিত রয়েছে—হয়তো তিনি তাদেরকে শাস্তি দেবেন; অথবা তাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

  107. وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مَسۡجِدٗا ضِرَارٗا وَكُفۡرٗا وَتَفۡرِيقَۢا بَيۡنَ ٱلۡمُؤۡمِنِينَ وَإِرۡصَادٗا لِّمَنۡ حَارَبَ ٱللَّهَ وَرَسُولَهُۥ مِن قَبۡلُۚ وَلَيَحۡلِفُنَّ إِنۡ أَرَدۡنَآ إِلَّا ٱلۡحُسۡنَىٰۖ وَٱللَّهُ يَشۡهَدُ إِنَّهُمۡ لَكَٰذِبُونَ 

    Open ayah 9:107

    আর যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতিসাধন, কুফুরি এবং মু’মিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, আর ইতঃপূর্বে আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যে লড়াই করেছে তাদের ঘাঁটি হিসেবে, তারা অবশ্যই শপথ করে (বলে), ‘কল্যাণ ব্যতীত আমাদের আর কোনো উদ্দেশ্য ছিল না;’ আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন—নিশ্চয়ই তারা মিথ্যাবাদী।

  108. لَا تَقُمۡ فِيهِ أَبَدٗاۚ لَّمَسۡجِدٌ أُسِّسَ عَلَى ٱلتَّقۡوَىٰ مِنۡ أَوَّلِ يَوۡمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِۚ فِيهِ رِجَالٞ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُواْۚ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُطَّهِّرِينَ 

    Open ayah 9:108

    তুমি সেখানে (সালাতে) দাঁড়াবে না কখনো। অবশ্যই যে মাসজিদ প্রথম দিন থেকে স্থাপিত হয়েছে তাকওয়ার ওপর, সে স্থানই বেশি হকদার যে, তুমি সেখানে দাঁড়াবে। সেখানে রয়েছে এমন অনেক লোক যারা ভালোবাসে যে, তারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করবে। আর আল্লাহ উত্তমরূপে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন।

  109. أَفَمَنۡ أَسَّسَ بُنۡيَٰنَهُۥ عَلَىٰ تَقۡوَىٰ مِنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٍ خَيۡرٌ أَم مَّنۡ أَسَّسَ بُنۡيَٰنَهُۥ عَلَىٰ شَفَا جُرُفٍ هَارٖ فَٱنۡهَارَ بِهِۦ فِي نَارِ جَهَنَّمَۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ 

    Open ayah 9:109

    যে ব্যক্তি তার ঘরের ভিত্তি স্থাপন করেছে আল্লাহর ভয় ও সন্তুষ্টির ওপর সে উত্তম, নাকি ওই ব্যক্তি যে তার ঘরের ভিত্তি স্থাপন করেছে এক পতনোন্মুখ গর্তের কিনারায়, অতঃপর তা তাকে নিয়ে ধ্বসে পড়ল জাহান্নামের আগুনে? আর আল্লাহ সীমালঙ্ঘনকারী সম্প্রদায়কে হিদায়াত দেন না।

  110. لَا يَزَالُ بُنۡيَٰنُهُمُ ٱلَّذِي بَنَوۡاْ رِيبَةٗ فِي قُلُوبِهِمۡ إِلَّآ أَن تَقَطَّعَ قُلُوبُهُمۡۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ 

    Open ayah 9:110

    তাদের নির্মিত ঘর সদা তাদের অন্তরে সন্দেহের উদ্রেক করে যাবে, যতক্ষণ না তাদের অন্তরগুলো চৌচির হয়ে যায়। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

  111. ۞إِنَّ ٱللَّهَ ٱشۡتَرَىٰ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ أَنفُسَهُمۡ وَأَمۡوَٰلَهُم بِأَنَّ لَهُمُ ٱلۡجَنَّةَۚ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِ فَيَقۡتُلُونَ وَيُقۡتَلُونَۖ وَعۡدًا عَلَيۡهِ حَقّٗا فِي ٱلتَّوۡرَىٰةِ وَٱلۡإِنجِيلِ وَٱلۡقُرۡءَانِۚ وَمَنۡ أَوۡفَىٰ بِعَهۡدِهِۦ مِنَ ٱللَّهِۚ فَٱسۡتَبۡشِرُواْ بِبَيۡعِكُمُ ٱلَّذِي بَايَعۡتُم بِهِۦۚ وَذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ

    Open ayah 9:111

    নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মু ’ মিনদের থেকে তাদের জান ও মাল জান্নাতের বিনিময়ে। তারা যুদ্ধ করে আল্লাহর পথে, অতঃপর তারা হত্যা করে ও তারা নিহতও হয়। তাওরাত, ইনজীল ও কুরআনে এ বিষয়ে সত্য প্রতিশ্রুতি রয়েছে। আর কে আছে আল্লাহর চেয়ে অধিক প্রতিশ্রুতি রক্ষাকারী? সুতরাং তোমরা তাঁর সাথে যে লেনদেন করেছ সে জন্য আনন্দিত হও, আর এটাই মহাসাফল্য।

  112. ٱلتَّٰٓئِبُونَ ٱلۡعَٰبِدُونَ ٱلۡحَٰمِدُونَ ٱلسَّٰٓئِحُونَ ٱلرَّٰكِعُونَ ٱلسَّٰجِدُونَ ٱلۡأٓمِرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَٱلنَّاهُونَ عَنِ ٱلۡمُنكَرِ وَٱلۡحَٰفِظُونَ لِحُدُودِ ٱللَّهِۗ وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 9:112

    তারা তাওবাকারী, ইবাদাতকারী, (আল্লাহর) প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকুকারী, সিজদাকারী, সৎকাজের আদেশ দানকারী ও অসৎকাজ থেকে নিষেধকারী এবং আল্লাহর দেওয়া বিধানসমূহের হিফাজতকারী; আর (হে নবি, এমন) মু ’ মিনদেরকে সুসংবাদ দাও।

  113. مَا كَانَ لِلنَّبِيِّ وَٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَن يَسۡتَغۡفِرُواْ لِلۡمُشۡرِكِينَ وَلَوۡ كَانُوٓاْ أُوْلِي قُرۡبَىٰ مِنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُمۡ أَنَّهُمۡ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ

    Open ayah 9:113

    কোনো নবি ও মু ’ মিনের জন্য শোভনীয় নয় যে, তারা মাগফিরাত কামনা করবে মুশরিকদের জন্য, যদিও তারা নিকটাত্মীয় হয়, যখন তাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে যে, নিশ্চয়ই তারা জাহান্নামের অধিবাসী।

  114. وَمَا كَانَ ٱسۡتِغۡفَارُ إِبۡرَٰهِيمَ لِأَبِيهِ إِلَّا عَن مَّوۡعِدَةٖ وَعَدَهَآ إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥٓ أَنَّهُۥ عَدُوّٞ لِّلَّهِ تَبَرَّأَ مِنۡهُۚ إِنَّ إِبۡرَٰهِيمَ لَأَوَّٰهٌ حَلِيمٞ

    Open ayah 9:114

    আর নিজ পিতার জন্য ইবরাহীমের মাগফিরাত কামনা ছিল কেবল সেই প্রতিশ্রুতির কারণে, যা সে তার সাথে করেছিল। অতঃপর যখন তার কাছে একথা স্পষ্ট হয়ে গেল যে, সে সত্যিই আল্লাহর শত্রু, তখন সে তার থেকে সম্পর্ক ছিন্ন করে নিল। নিশ্চয়ই ইবরাহীম ছিল বড় কোমল হৃদয়, সহনশীল।

  115. وَمَا كَانَ ٱللَّهُ لِيُضِلَّ قَوۡمَۢا بَعۡدَ إِذۡ هَدَىٰهُمۡ حَتَّىٰ يُبَيِّنَ لَهُم مَّا يَتَّقُونَۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ

    Open ayah 9:115

    আর আল্লাহ এমন নন যে, তিনি পথভ্রষ্ট করবেন কোনো জাতিকে হিদায়াত করার পর, যতক্ষণ না তাদের জন্য স্পষ্ট করে দেন সেসব বিষয় যা থেকে তাদেরকে বেঁচে থাকতে হবে; নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ।

  116. إِنَّ ٱللَّهَ لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ يُحۡيِۦ وَيُمِيتُۚ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٖ

    Open ayah 9:116

    নিশ্চয়ই আল্লাহর জন্যই আকাশসমূহ ও পৃথিবীর সার্বভৌমত্ব; তিনিই জীবন দান করেন ও মৃত্যু ঘটান। আর আল্লাহ ব্যতীত তোমাদের জন্য নেই কোনো অভিভাবক এবং কোনো সাহায্যকারী।

  117. لَّقَد تَّابَ ٱللَّهُ عَلَى ٱلنَّبِيِّ وَٱلۡمُهَٰجِرِينَ وَٱلۡأَنصَارِ ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ فِي سَاعَةِ ٱلۡعُسۡرَةِ مِنۢ بَعۡدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٖ مِّنۡهُمۡ ثُمَّ تَابَ عَلَيۡهِمۡۚ إِنَّهُۥ بِهِمۡ رَءُوفٞ رَّحِيمٞ

    Open ayah 9:117

    অবশ্যই আল্লাহ তাওবা কবুল করেছেন নবি, মুহাজির ও আনসারদের থেকে, যারা কঠিন মুহূর্তে নবির অনুসরণ করেছে; তাদের মধ্য থেকে একদলের অন্তর টলে যাওয়ার উপক্রম হয়েছিল, এর পরও আল্লাহ তাদের তাওবা কবুল করেছেন। নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি স্নেহশীল, অসীম দয়ালু।

  118. وَعَلَى ٱلثَّلَٰثَةِ ٱلَّذِينَ خُلِّفُواْ حَتَّىٰٓ إِذَا ضَاقَتۡ عَلَيۡهِمُ ٱلۡأَرۡضُ بِمَا رَحُبَتۡ وَضَاقَتۡ عَلَيۡهِمۡ أَنفُسُهُمۡ وَظَنُّوٓاْ أَن لَّا مَلۡجَأَ مِنَ ٱللَّهِ إِلَّآ إِلَيۡهِ ثُمَّ تَابَ عَلَيۡهِمۡ لِيَتُوبُوٓاْۚ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ

    Open ayah 9:118

    এবং (তাওবা কবুল করেছেন) সেই তিনজনেরও; যাদের ব্যাপারে সিদ্ধান্ত মুলতুবি রাখা হয়েছিল; এক পর্যায়ে যখন পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য তা সংকুচিত হয়ে গেল এবং তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠল; তখন তারা বুঝতে পারল যে, নেই কোনো আশ্রয়স্থল আল্লাহ ব্যতীত। তারপর তিনি তাদের তাওবা কবুল করলেন, যেন তারা ফিরে আসে। নিশ্চয়ই আল্লাহ অধিক তাওবা কবুলকারী, অসীম দয়ালু।

  119. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَكُونُواْ مَعَ ٱلصَّٰدِقِينَ

    Open ayah 9:119

    হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো।

  120. مَا كَانَ لِأَهۡلِ ٱلۡمَدِينَةِ وَمَنۡ حَوۡلَهُم مِّنَ ٱلۡأَعۡرَابِ أَن يَتَخَلَّفُواْ عَن رَّسُولِ ٱللَّهِ وَلَا يَرۡغَبُواْ بِأَنفُسِهِمۡ عَن نَّفۡسِهِۦۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ لَا يُصِيبُهُمۡ ظَمَأٞ وَلَا نَصَبٞ وَلَا مَخۡمَصَةٞ فِي سَبِيلِ ٱللَّهِ وَلَا يَطَـُٔونَ مَوۡطِئٗا يَغِيظُ ٱلۡكُفَّارَ وَلَا يَنَالُونَ مِنۡ عَدُوّٖ نَّيۡلًا إِلَّا كُتِبَ لَهُم بِهِۦ عَمَلٞ صَٰلِحٌۚ إِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجۡرَ ٱلۡمُحۡسِنِينَ 

    Open ayah 9:120

    মাদীনাবাসী ও পার্শ্ববর্তী বেদুঈনদের বৈধ ছিল না যে, তারা আল্লাহর রাসূলের সঙ্গ ত্যাগ করে পেছনে থেকে যাবে এবং রাসূলের প্রাণ থেকে নিজেদের প্রাণকে যেন তারা অধিক প্রিয় মনে না করে। এটি এজন্য যে—নিশ্চয়ই আল্লাহর পথে যে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধা তাদেরকে স্পর্শ করে এবং তাদের এমন পদক্ষেপ—যা কাফিরদের মনে ক্রোধের কারণ হয়, আর শত্রুদের পক্ষ থেকে তারা যা-কিছু প্রাপ্ত হয়, তার প্রত্যেকটির পরিবর্তে তাদের জন্য লিখিত হয় নেক আমল। নিশ্চয়ই আল্লাহ নিষ্ঠাবান সৎকর্মশীল লোকদের প্রতিদান নষ্ট করেন না।

  121. وَلَا يُنفِقُونَ نَفَقَةٗ صَغِيرَةٗ وَلَا كَبِيرَةٗ وَلَا يَقۡطَعُونَ وَادِيًا إِلَّا كُتِبَ لَهُمۡ لِيَجۡزِيَهُمُ ٱللَّهُ أَحۡسَنَ مَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 9:121

    আর তারা অল্প-বিস্তর যা কিছু ব্যয় করে, যত প্রান্তর তারা অতিক্রম করে, তা সবই তাদের নামে লেখা হয়— যেন তারা যা কিছু করে আল্লাহ তাদেরকে তার উত্তম বিনিময় দান করেন।

  122. ۞وَمَا كَانَ ٱلۡمُؤۡمِنُونَ لِيَنفِرُواْ كَآفَّةٗۚ فَلَوۡلَا نَفَرَ مِن كُلِّ فِرۡقَةٖ مِّنۡهُمۡ طَآئِفَةٞ لِّيَتَفَقَّهُواْ فِي ٱلدِّينِ وَلِيُنذِرُواْ قَوۡمَهُمۡ إِذَا رَجَعُوٓاْ إِلَيۡهِمۡ لَعَلَّهُمۡ يَحۡذَرُونَ

    Open ayah 9:122

    আর মু’মিনদের জন্য সংগত নয় যে, তারা সকলে একত্রে অভিযানে বেরিয়ে পড়বে। তাই তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হলো না, যেন তারা দীনের ব্যাপারে গভীর জ্ঞান লাভ করতে পারে এবং সতর্ক করতে পারে তাদের জাতিকে, যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করে, যেন তারা সতর্ক হয়।

  123. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ قَٰتِلُواْ ٱلَّذِينَ يَلُونَكُم مِّنَ ٱلۡكُفَّارِ وَلۡيَجِدُواْ فِيكُمۡ غِلۡظَةٗۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُتَّقِينَ

    Open ayah 9:123

    হে যারা ঈমান এনেছ, তোমরা যুদ্ধ চালিয়ে যাও তোমাদের নিকটবর্তী কাফিরদের বিরুদ্ধে, এমনভাবে যেন তারা তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়। আর জেনে রেখো, আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন।

  124. وَإِذَا مَآ أُنزِلَتۡ سُورَةٞ فَمِنۡهُم مَّن يَقُولُ أَيُّكُمۡ زَادَتۡهُ هَٰذِهِۦٓ إِيمَٰنٗاۚ فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ فَزَادَتۡهُمۡ إِيمَٰنٗا وَهُمۡ يَسۡتَبۡشِرُونَ

    Open ayah 9:124

    আর যখনই কোনো সূরা অবতীর্ণ হয়, তখন তাদের কিছু লোক বলে, ‘এ সূরা তোমাদের কার কার ঈমান বৃদ্ধি করল?’ অতএব, যারা ঈমান এনেছে, তাদেরই ঈমান বৃদ্ধি করেছে এবং তারা আনন্দিত হয়।

  125. وَأَمَّا ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ فَزَادَتۡهُمۡ رِجۡسًا إِلَىٰ رِجۡسِهِمۡ وَمَاتُواْ وَهُمۡ كَٰفِرُونَ

    Open ayah 9:125

    আর যাদের অন্তরে ব্যাধি রয়েছে, এ সূরা তাদের কলুষতার সাথে আরও কলুষতা বৃদ্ধি করেছে, আর তারা মৃত্যুবরণ করে এমতাবস্থায় যে—তারা কাফির।

  126. أَوَلَا يَرَوۡنَ أَنَّهُمۡ يُفۡتَنُونَ فِي كُلِّ عَامٖ مَّرَّةً أَوۡ مَرَّتَيۡنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمۡ يَذَّكَّرُونَ

    Open ayah 9:126

    তারা কি লক্ষ করে না যে, তারা পরীক্ষার মুখোমুখি হচ্ছে প্রতি বছর একবার কিংবা দুবার? তারা এরপরও তাওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না।

  127. وَإِذَا مَآ أُنزِلَتۡ سُورَةٞ نَّظَرَ بَعۡضُهُمۡ إِلَىٰ بَعۡضٍ هَلۡ يَرَىٰكُم مِّنۡ أَحَدٖ ثُمَّ ٱنصَرَفُواْۚ صَرَفَ ٱللَّهُ قُلُوبَهُم بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَفۡقَهُونَ

    Open ayah 9:127

    আর যখনই কোনো সূরা অবতীর্ণ হয়, তখন তাদের কতক কতকের দিকে তাকায় যে, ‘তোমাদেরকে কেউ দেখছে কি?’ অতঃপর তারা সরে পড়ে। আল্লাহ ওদের অন্তরগুলোকে সত্যবিমুখ করে দিয়েছেন। এ-কারণে যে, তারা এমন সম্প্রদায়—যারা অনুধাবন করে না।

  128. لَقَدۡ جَآءَكُمۡ رَسُولٞ مِّنۡ أَنفُسِكُمۡ عَزِيزٌ عَلَيۡهِ مَا عَنِتُّمۡ حَرِيصٌ عَلَيۡكُم بِٱلۡمُؤۡمِنِينَ رَءُوفٞ رَّحِيمٞ

    Open ayah 9:128

    অবশ্যই তোমাদের কাছে এসেছে তোমাদেরই মধ্য থেকে একজন রাসূল। তোমাদের দুঃখ-কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের খুবই মঙ্গলকামী, মু’মিনদের প্রতি স্নেহশীল, দয়ালু।

  129. فَإِن تَوَلَّوۡاْ فَقُلۡ حَسۡبِيَ ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ عَلَيۡهِ تَوَكَّلۡتُۖ وَهُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ

    Open ayah 9:129

    তবুও যদি তারা বিমুখ হয়ে থাকে, তবে বলো, ‘আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কোনো (সত্য) ইলাহ নেই। আমি তাঁর ওপরই ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি।’