يونس

Yunus

Jonas · Surah 10 · Ayahs: 109 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. الٓرۚ تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡحَكِيمِ

    Open ayah 10:1

    আলিফ লা-ম রা, এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াতসমূহ।

  2. أَكَانَ لِلنَّاسِ عَجَبًا أَنۡ أَوۡحَيۡنَآ إِلَىٰ رَجُلٖ مِّنۡهُمۡ أَنۡ أَنذِرِ ٱلنَّاسَ وَبَشِّرِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَنَّ لَهُمۡ قَدَمَ صِدۡقٍ عِندَ رَبِّهِمۡۗ قَالَ ٱلۡكَٰفِرُونَ إِنَّ هَٰذَا لَسَٰحِرٞ مُّبِينٌ

    Open ayah 10:2

    মানুষের কাছে কি আশ্চর্যজনক হয়েছে যে, আমি তাদেরই মধ্য থেকে একজন লোকের কাছে ওয়াহি পাঠিয়েছি এই মর্মে যে, তুমি মানুষকে সতর্ক করো এবং সুসংবাদ দাও তাদেরকে যারা ঈমান এনেছে যে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে প্রকৃত মর্যাদা তাদের রবের কাছে। কাফিররা বলল, ‘নিশ্চয়ই এ লোক একটা প্রকাশ্য জাদুকর।’

  3. إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ يُدَبِّرُ ٱلۡأَمۡرَۖ مَا مِن شَفِيعٍ إِلَّا مِنۢ بَعۡدِ إِذۡنِهِۦۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ أَفَلَا تَذَكَّرُونَ

    Open ayah 10:3

    নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি আসমান ও যমিন ছয় দিনে সৃষ্টি করেছেন; অতঃপর তিনি আরশে ইসতিওয়া করেছেন। তিনি সকল কার্য পরিচালনা করেন। তাঁর অনুমতি ব্যতীত কোনো সুপারিশকারী নেই। তিনিই আল্লাহ, তোমাদের রব; অতএব, তোমরা তাঁরই ইবাদাত করো। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?

  4. إِلَيۡهِ مَرۡجِعُكُمۡ جَمِيعٗاۖ وَعۡدَ ٱللَّهِ حَقًّاۚ إِنَّهُۥ يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ لِيَجۡزِيَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ بِٱلۡقِسۡطِۚ وَٱلَّذِينَ كَفَرُواْ لَهُمۡ شَرَابٞ مِّنۡ حَمِيمٖ وَعَذَابٌ أَلِيمُۢ بِمَا كَانُواْ يَكۡفُرُونَ

    Open ayah 10:4

    তাঁরই কাছে তোমাদের সকলকে প্রত্যাবর্তন (করতে হবে); আল্লাহর ওয়াদা সত্য, নিশ্চয়ই তিনিই সৃষ্টিকে অস্তিত্বে আনেন, আবার তিনিই পুনরুত্থিত করবেন, যেন তিনি প্রতিদান দিতে পারেন তাদেরকে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে ইনসাফের সাথে। আর যারা কুফুরি করেছে, তাদের জন্য থাকবে ফুটন্ত পানীয় এবং যন্ত্রণাদায়ক শাস্তি—তারা যে কুফুরি করত তার প্রতিফলস্বরূপ।

  5. هُوَ ٱلَّذِي جَعَلَ ٱلشَّمۡسَ ضِيَآءٗ وَٱلۡقَمَرَ نُورٗا وَقَدَّرَهُۥ مَنَازِلَ لِتَعۡلَمُواْ عَدَدَ ٱلسِّنِينَ وَٱلۡحِسَابَۚ مَا خَلَقَ ٱللَّهُ ذَٰلِكَ إِلَّا بِٱلۡحَقِّۚ يُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡلَمُونَ

    Open ayah 10:5

    তিনিই সেই সত্তা, যিনি সূর্যকে করেছেন দীপ্তিময়, আর চাঁদকে দিয়েছেন স্নিগ্ধ আলো। অতঃপর নির্ধারিত করেছেন এর জন্য বিভিন্ন মনজিল, যাতে করে তোমরা চিনতে পার বছরগুলোর সংখ্যা ও (সময়ের) হিসাব। আল্লাহ তা সৃষ্টি করেননি যথাযথ পদ্ধতি ছাড়া। তিনি বিস্তারিত বর্ণনা করেন আয়াতসমূহ সেই সম্প্রদায়ের জন্য যারা জ্ঞান রাখে।

  6. إِنَّ فِي ٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَمَا خَلَقَ ٱللَّهُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَّقُونَ

    Open ayah 10:6

    নিশ্চয়ই রাত ও দিনের আবর্তন এবং যা-কিছু তিনি সৃষ্টি করেছেন আসমান ও যমিনে, এসবের মধ্যে অবশ্যই অনেক নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা তাকওয়া অবলম্বন করে।

  7. إِنَّ ٱلَّذِينَ لَا يَرۡجُونَ لِقَآءَنَا وَرَضُواْ بِٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَٱطۡمَأَنُّواْ بِهَا وَٱلَّذِينَ هُمۡ عَنۡ ءَايَٰتِنَا غَٰفِلُونَ

    Open ayah 10:7

    নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের আশা/বিশ্বাস রাখে না, আর তারা সন্তুষ্ট হয়ে গেছে পার্থিব জীবন নিয়েই, আর তাতেই প্রশান্তি অনুভব করেছে এবং যারা আমার নির্দশনসমূহ সম্পর্কে বেখবর;

  8. أُوْلَٰٓئِكَ مَأۡوَىٰهُمُ ٱلنَّارُ بِمَا كَانُواْ يَكۡسِبُونَ

    Open ayah 10:8

    তাদের ঠিকানা হলো জাহান্নামের আগুন, সেসবের কারণে যা তারা উপার্জন করত।

  9. إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ يَهۡدِيهِمۡ رَبُّهُم بِإِيمَٰنِهِمۡۖ تَجۡرِي مِن تَحۡتِهِمُ ٱلۡأَنۡهَٰرُ فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ

    Open ayah 10:9

    নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের রব তাদেরকে পথ দেখাবেন তাদের ঈমানের কারণে নিয়ামাতপূর্ণ জান্নাতের দিকে, তাদের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদ-নদী।

  10. دَعۡوَىٰهُمۡ فِيهَا سُبۡحَٰنَكَ ٱللَّهُمَّ وَتَحِيَّتُهُمۡ فِيهَا سَلَٰمٞۚ وَءَاخِرُ دَعۡوَىٰهُمۡ أَنِ ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ 

    Open ayah 10:10

    সেখানে তাদের ধ্বনি হবে, ‘হে আল্লাহ, আপনার সত্তা পবিত্র’, আর অভিবাদন হবে ‘সালাম’, এবং তাদের শেষ ধ্বনি হবে, ‘সকল প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর জন্য’।

  11. ۞وَلَوۡ يُعَجِّلُ ٱللَّهُ لِلنَّاسِ ٱلشَّرَّ ٱسۡتِعۡجَالَهُم بِٱلۡخَيۡرِ لَقُضِيَ إِلَيۡهِمۡ أَجَلُهُمۡۖ فَنَذَرُ ٱلَّذِينَ لَا يَرۡجُونَ لِقَآءَنَا فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ

    Open ayah 10:11

    আর যদি আল্লাহ তাড়াহুড়া করে মানুষকে অকল্যাণ দিতে চাইতেন, কল্যাণের ব্যাপারে তাদের তাৎক্ষণিক কামনার মতো, তাহলে তাদের আয়ু শেষ হয়ে যেত। সুতরাং যারা আমার সাক্ষাতের আশা করে না, আমি তাদেরকে তাদের অবাধ্যতার মাঝে ছেড়ে দিই; ফলে তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরাফেরা করে।

  12. وَإِذَا مَسَّ ٱلۡإِنسَٰنَ ٱلضُّرُّ دَعَانَا لِجَنۢبِهِۦٓ أَوۡ قَاعِدًا أَوۡ قَآئِمٗا فَلَمَّا كَشَفۡنَا عَنۡهُ ضُرَّهُۥ مَرَّ كَأَن لَّمۡ يَدۡعُنَآ إِلَىٰ ضُرّٖ مَّسَّهُۥۚ كَذَٰلِكَ زُيِّنَ لِلۡمُسۡرِفِينَ مَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 10:12

    আর যখন স্পর্শ করে মানুষকে কষ্ট, তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে। অতঃপর যখন আমি তাকে তার কষ্ট দূর করে দিই, তখন সে এমনভাবে চলে, যেন সে কখনো কোনো কষ্টের সম্মুখীন হয়ে আমাকে ডাকেইনি। এমনিভাবে সীমালঙ্ঘনকারীদের কাছে সুশোভিত করা হয়েছে যা তারা করত।

  13. وَلَقَدۡ أَهۡلَكۡنَا ٱلۡقُرُونَ مِن قَبۡلِكُمۡ لَمَّا ظَلَمُواْ وَجَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ وَمَا كَانُواْ لِيُؤۡمِنُواْۚ كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡقَوۡمَ ٱلۡمُجۡرِمِينَ

    Open ayah 10:13

    অবশ্যই তোমাদের পূর্বে আমি বহু মানবগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, যখন তারা সীমালঙ্ঘন করেছে। আর রাসূলগণ তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছে; কিন্তু তারা এমন ছিল না যে, তারা ঈমান আনবে। এভাবে আমি পাপাচারী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি।

  14. ثُمَّ جَعَلۡنَٰكُمۡ خَلَٰٓئِفَ فِي ٱلۡأَرۡضِ مِنۢ بَعۡدِهِمۡ لِنَنظُرَ كَيۡفَ تَعۡمَلُونَ

    Open ayah 10:14

    অতঃপর আমি তোমাদেরকে তাদের পরে পৃথিবীতে স্থলাভিষিক্ত বানিয়েছি, যেন আমি দেখি তোমরা কেমন আমল করো।

  15. وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَاتُنَا بَيِّنَٰتٖ قَالَ ٱلَّذِينَ لَا يَرۡجُونَ لِقَآءَنَا ٱئۡتِ بِقُرۡءَانٍ غَيۡرِ هَٰذَآ أَوۡ بَدِّلۡهُۚ قُلۡ مَا يَكُونُ لِيٓ أَنۡ أُبَدِّلَهُۥ مِن تِلۡقَآيِٕ نَفۡسِيٓۖ إِنۡ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَيَّۖ إِنِّيٓ أَخَافُ إِنۡ عَصَيۡتُ رَبِّي عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ

    Open ayah 10:15

    আর যখন তাদের কাছে সুস্পষ্ট প্রমাণসহ আমার আয়াতসমূহ পাঠ করা হয়, তখন আমার সাথে যারা সাক্ষাতের প্রত্যাশা করে না, তারা বলে, ‘এটি ছাড়া অন্য কুরআন নিয়ে এসো, অথবা একে পরিবর্তন করে দাও।’ বলো, ‘আমার কাজ নয় যে, আমি তা নিজের পক্ষ থেকে পরিবর্তন করব। আমি সে নির্দেশেরই অনুসরণ করি, যা আমার কাছে ওয়াহি আসে। যদি আমি আমার রবের অবাধ্য হই, তবে আমি মহাদিবসের শাস্তির ভয় করি।’

  16. قُل لَّوۡ شَآءَ ٱللَّهُ مَا تَلَوۡتُهُۥ عَلَيۡكُمۡ وَلَآ أَدۡرَىٰكُم بِهِۦۖ فَقَدۡ لَبِثۡتُ فِيكُمۡ عُمُرٗا مِّن قَبۡلِهِۦٓۚ أَفَلَا تَعۡقِلُونَ

    Open ayah 10:16

    বলো, ‘আল্লাহ চাইলে আমি এটি তোমাদের সামনে তিলাওয়াত করতাম না, এবং এ সম্পর্কে তিনি তোমাদেরকে অবহিত করতেন না। তাছাড়া অবশ্যই আমি ইতঃপূর্বে তোমাদের মাঝে একটা বয়স বসবাস করেছি; তারপরেও কি তোমরা বুঝবে না?’

  17. فَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ كَذَّبَ بِـَٔايَٰتِهِۦٓۚ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلۡمُجۡرِمُونَ

    Open ayah 10:17

    তার চেয়ে বড় যালিম আর কে আছে, যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে বা তাঁর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে? নিশ্চয়ই পাপীরা সফলকাম হয় না।

  18. وَيَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَضُرُّهُمۡ وَلَا يَنفَعُهُمۡ وَيَقُولُونَ هَٰٓؤُلَآءِ شُفَعَٰٓؤُنَا عِندَ ٱللَّهِۚ قُلۡ أَتُنَبِّـُٔونَ ٱللَّهَ بِمَا لَا يَعۡلَمُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِي ٱلۡأَرۡضِۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ

    Open ayah 10:18

    আর তারা আল্লাহকে ছেড়ে এমন কিছুর উপাসনা করে, যা তাদের কোনো ক্ষতি করতে পারে না, উপকারও করতে পারে না, এবং তারা বলে, ‘এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী।’ বলো, ‘তোমরা কি আল্লাহকে এমন বিষয়ে অবহিত করছ, যা তিনি জানেন না আসমান ও যমিনের মধ্যে?’ তিনি পবিত্র ও মহান সেসব থেকে, যা তারা শরিক সাব্যস্ত করে।

  19. وَمَا كَانَ ٱلنَّاسُ إِلَّآ أُمَّةٗ وَٰحِدَةٗ فَٱخۡتَلَفُواْۚ وَلَوۡلَا كَلِمَةٞ سَبَقَتۡ مِن رَّبِّكَ لَقُضِيَ بَيۡنَهُمۡ فِيمَا فِيهِ يَخۡتَلِفُونَ

    Open ayah 10:19

    আর সকল মানুষ ছিল একই উম্মাত, অতঃপর তারা মতভেদ করেছে। আর যদি তোমার রবের পক্ষ থেকে ফায়সালা পূর্ব-নির্ধারিত না হতো; তবে তারা তাদের মাঝে যে বিষয় নিয়ে মতবিরোধ করছে তার মীমাংসা হয়েই যেত।

  20. وَيَقُولُونَ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ ءَايَةٞ مِّن رَّبِّهِۦۖ فَقُلۡ إِنَّمَا ٱلۡغَيۡبُ لِلَّهِ فَٱنتَظِرُوٓاْ إِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُنتَظِرِينَ 

    Open ayah 10:20

    তারা বলে, ‘কেন তার ওপর তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ করা হলো না?’ বলে দাও, ‘অদৃশ্য বিষয় একমাত্র আল্লাহই জানেন। তোমরা অপেক্ষা করো, নিশ্চয়ই আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম।’

  21. وَإِذَآ أَذَقۡنَا ٱلنَّاسَ رَحۡمَةٗ مِّنۢ بَعۡدِ ضَرَّآءَ مَسَّتۡهُمۡ إِذَا لَهُم مَّكۡرٞ فِيٓ ءَايَاتِنَاۚ قُلِ ٱللَّهُ أَسۡرَعُ مَكۡرًاۚ إِنَّ رُسُلَنَا يَكۡتُبُونَ مَا تَمۡكُرُونَ

    Open ayah 10:21

    আর যখন আমি মানুষকে অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই তাদেরকে দুঃখ স্পর্শ করার পর, তখনই তারা আমার আয়াত নিয়ে চক্রান্ত শুরু করে। বলো, ‘আল্লাহ দ্রুত চক্রান্তের জবাব দিতে সক্ষম।’ নিশ্চয়ই আমার ফেরেশতারা লিখে রাখছে যা তোমরা চক্রান্ত করো।

  22. هُوَ ٱلَّذِي يُسَيِّرُكُمۡ فِي ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِۖ حَتَّىٰٓ إِذَا كُنتُمۡ فِي ٱلۡفُلۡكِ وَجَرَيۡنَ بِهِم بِرِيحٖ طَيِّبَةٖ وَفَرِحُواْ بِهَا جَآءَتۡهَا رِيحٌ عَاصِفٞ وَجَآءَهُمُ ٱلۡمَوۡجُ مِن كُلِّ مَكَانٖ وَظَنُّوٓاْ أَنَّهُمۡ أُحِيطَ بِهِمۡ دَعَوُاْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ لَئِنۡ أَنجَيۡتَنَا مِنۡ هَٰذِهِۦ لَنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ

    Open ayah 10:22

    তিনিই, যিনি তোমাদেরকে ভ্রমণ করান স্থলে ও জলে। এমনকি যখন তোমরা নৌযানে থাকো, আর তাদেরকে নিয়ে বয়ে চলে অনুকূল বাতাসে এবং এতে তারা আনন্দিত হয়, ঠিক তখনই সেগুলোর উপর আসে ঝড়োহাওয়া, আর সর্ব দিক থেকে সেগুলোর উপর ছুটে আসে উত্তাল তরঙ্গ, আর তারা নিশ্চিত ধারণা করে যে, তারা সেগুলোর মাঝে পরিবেষ্টিত হয়ে পড়েছে, তখন তারা আল্লাহকে ডাকে তার জন্য দীনকে একনিষ্ঠ করে। (তারা তখন বলে) যদি আপনি আমাদের এ থেকে উদ্ধার করেন, তা হলে অবশ্যই আমরা হব কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত।

  23. فَلَمَّآ أَنجَىٰهُمۡ إِذَا هُمۡ يَبۡغُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّۗ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّمَا بَغۡيُكُمۡ عَلَىٰٓ أَنفُسِكُمۖ مَّتَٰعَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ ثُمَّ إِلَيۡنَا مَرۡجِعُكُمۡ فَنُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 10:23

    তারপর তিনি যখন তাদের উদ্ধার করলেন, তখনই তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করল অন্যায়ভাবে। হে মানুষ, শোনো, তোমাদের অবাধ্যতা তোমাদের ওপর পড়বে, পার্থিব জীবনের ভোগ-বিলাস মাত্র। অতঃপর আমার নিকটই তোমাদের প্রত্যাবর্তন। তখন আমি তোমাদের জানিয়ে দেব, যা তোমরা করছিলে।

  24. إِنَّمَا مَثَلُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا كَمَآءٍ أَنزَلۡنَٰهُ مِنَ ٱلسَّمَآءِ فَٱخۡتَلَطَ بِهِۦ نَبَاتُ ٱلۡأَرۡضِ مِمَّا يَأۡكُلُ ٱلنَّاسُ وَٱلۡأَنۡعَٰمُ حَتَّىٰٓ إِذَآ أَخَذَتِ ٱلۡأَرۡضُ زُخۡرُفَهَا وَٱزَّيَّنَتۡ وَظَنَّ أَهۡلُهَآ أَنَّهُمۡ قَٰدِرُونَ عَلَيۡهَآ أَتَىٰهَآ أَمۡرُنَا لَيۡلًا أَوۡ نَهَارٗا فَجَعَلۡنَٰهَا حَصِيدٗا كَأَن لَّمۡ تَغۡنَ بِٱلۡأَمۡسِۚ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَتَفَكَّرُونَ

    Open ayah 10:24

    পার্থিবজীবনের উদাহরণ কেবল এমন পানির মতো, যা আমি আসমান থেকে বর্ষণ করেছি, অতঃপর তা মিশ্রিত হয় যমিনের উদ্ভিদে, যা থেকে খায় মানুষ ও জীব-জন্তুরা। এমনকি যমিন যখন শোভিত ও সুসজ্জিত হয় এবং তার অধিবাসীরা মনে করে, নিশ্চয় তারা (তার উপরে আয়ত্ত করতে) সক্ষম। হঠাৎ করে তার ওপর আমার নির্দেশ চলে আসে রাতে বা দিনে, তারপর সেগুলোকে এমন কর্তিত ফসলে পরিণত করি, যেন কালও এখানে কোনো আবাদ ছিল না। এভাবেই আমি নিদর্শনসমূহ বিস্তারিত বর্ণনা করি সে সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে।

  25. وَٱللَّهُ يَدۡعُوٓاْ إِلَىٰ دَارِ ٱلسَّلَٰمِ وَيَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ

    Open ayah 10:25

    আর আল্লাহ শান্তি-নিবাসের প্রতি আহ্বান জানান এবং যাকে ইচ্ছা সরলপথের দিকে হিদায়াত দান করেন।

  26. ۞لِّلَّذِينَ أَحۡسَنُواْ ٱلۡحُسۡنَىٰ وَزِيَادَةٞۖ وَلَا يَرۡهَقُ وُجُوهَهُمۡ قَتَرٞ وَلَا ذِلَّةٌۚ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ

    Open ayah 10:26

    যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তারও চেয়ে বেশি। তাদের চেহারা আছন্ন করবে না মলিনতা বা অপমান। তারাই হলো জান্নাতবাসী, সেখানে তারা স্থায়ী।

  27. وَٱلَّذِينَ كَسَبُواْ ٱلسَّيِّـَٔاتِ جَزَآءُ سَيِّئَةِۭ بِمِثۡلِهَا وَتَرۡهَقُهُمۡ ذِلَّةٞۖ مَّا لَهُم مِّنَ ٱللَّهِ مِنۡ عَاصِمٖۖ كَأَنَّمَآ أُغۡشِيَتۡ وُجُوهُهُمۡ قِطَعٗا مِّنَ ٱلَّيۡلِ مُظۡلِمًاۚ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ

    Open ayah 10:27

    আর যারা উপার্জন করেছে মন্দ, মন্দ কাজের প্রতিদান তারই অনুরূপ, তাদের আচ্ছন্ন করবে লাঞ্ছনা। কেউ নেই এমন যে আল্লাহর হাত থেকে তাদের বাঁচাতে পারে। তাদের চেহারা যেন ঢেকে দেওয়া হয়েছে আঁধার রাতের টুকরো দিয়ে। এরা হলো জাহান্নামি। তারা সেখানে স্থায়ী।

  28. وَيَوۡمَ نَحۡشُرُهُمۡ جَمِيعٗا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشۡرَكُواْ مَكَانَكُمۡ أَنتُمۡ وَشُرَكَآؤُكُمۡۚ فَزَيَّلۡنَا بَيۡنَهُمۡۖ وَقَالَ شُرَكَآؤُهُم مَّا كُنتُمۡ إِيَّانَا تَعۡبُدُونَ

    Open ayah 10:28

    আর যেদিন আমি তাদের সবাইকে সমবেত করব; অতঃপর যারা শিরক করেছে, তাদেরকে বলব, তোমরা এবং তোমাদের শরিকরা নিজেদের স্থানেই থাকো, এরপর তাদের মাঝে বিচ্ছেদ ঘটাব, তখন তাদের শরিকরা বলবে, তোমরা তো আমাদের উপাসনা করতে না।

  29. فَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدَۢا بَيۡنَنَا وَبَيۡنَكُمۡ إِن كُنَّا عَنۡ عِبَادَتِكُمۡ لَغَٰفِلِينَ

    Open ayah 10:29

    অতএব, আল্লাহ আমাদের ও তোমাদের মাঝে সাক্ষী হিসেবে যথেষ্ট। অবশ্যই আমরা তোমাদের উপাসনা সম্পর্কে বেখবর ছিলাম।

  30. هُنَالِكَ تَبۡلُواْ كُلُّ نَفۡسٖ مَّآ أَسۡلَفَتۡۚ وَرُدُّوٓاْ إِلَى ٱللَّهِ مَوۡلَىٰهُمُ ٱلۡحَقِّۖ وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَفۡتَرُونَ 

    Open ayah 10:30

    সেখানে প্রত্যেকে তার পূর্বের কাজ যাচাই করে নেবে। এবং তাদের প্রকৃত অভিভাবক আল্লাহর দিকে তাদেরকে প্রত্যাবর্তন করানো হবে। আর তাদের থেকে হারিয়ে যাবে তা, যা তারা মিথ্যা রচনা করত।

  31. قُلۡ مَن يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ أَمَّن يَمۡلِكُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَمَن يُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَيُخۡرِجُ ٱلۡمَيِّتَ مِنَ ٱلۡحَيِّ وَمَن يُدَبِّرُ ٱلۡأَمۡرَۚ فَسَيَقُولُونَ ٱللَّهُۚ فَقُلۡ أَفَلَا تَتَّقُونَ

    Open ayah 10:31

    বলো, আসমান ও যমিন থেকে কে তোমাদের রিযিক দান করে, বা কে তোমাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তির মালিক? কে জীবিতকে মৃতের ভেতর থেকে বের করেন এবং কেই-বা মৃতকে জীবিতের মধ্য থেকে বের করেন? আর কে করেন সকল বিষয় সম্পাদনের ব্যবস্থাপনা? তখন তারা বলে উঠবে, আল্লাহ! তখন বলো, তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না?

  32. فَذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمُ ٱلۡحَقُّۖ فَمَاذَا بَعۡدَ ٱلۡحَقِّ إِلَّا ٱلضَّلَٰلُۖ فَأَنَّىٰ تُصۡرَفُونَ

    Open ayah 10:32

    সুতরাং তিনিই আল্লাহ যিনি তোমাদের প্রকৃত রব। অতএব, সত্য প্রকাশের পরে, ভ্রষ্টতা ছাড়া আর কী বাকি থাকতে পারে? সুতরাং কোথায় তোমরা ফিরে যাচ্ছ?

  33. كَذَٰلِكَ حَقَّتۡ كَلِمَتُ رَبِّكَ عَلَى ٱلَّذِينَ فَسَقُوٓاْ أَنَّهُمۡ لَا يُؤۡمِنُونَ

    Open ayah 10:33

    এভাবে বাস্তবায়িত হয়েছে তোমার রবের বাণী ফাসিকদের ওপর যে, কিছুতেই তারা ঈমান আনবে না।

  34. قُلۡ هَلۡ مِن شُرَكَآئِكُم مَّن يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥۚ قُلِ ٱللَّهُ يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥۖ فَأَنَّىٰ تُؤۡفَكُونَ

    Open ayah 10:34

    তুমি বলো, তোমাদের শরিকদের মাঝে কেউ কি আছে, যে সৃষ্টিকে অস্তিত্বে আনে অতঃপর আবার পুনরাবর্তন ঘটায়? বলো, আল্লাহই সৃষ্টিকে অস্তিত্বে আনেন অতঃপর তার পুনরাবর্তন ঘটান। সুতরাং তোমরা কোথায় ফিরে যাচ্ছ?

  35. قُلۡ هَلۡ مِن شُرَكَآئِكُم مَّن يَهۡدِيٓ إِلَى ٱلۡحَقِّۚ قُلِ ٱللَّهُ يَهۡدِي لِلۡحَقِّۗ أَفَمَن يَهۡدِيٓ إِلَى ٱلۡحَقِّ أَحَقُّ أَن يُتَّبَعَ أَمَّن لَّا يَهِدِّيٓ إِلَّآ أَن يُهۡدَىٰۖ فَمَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ

    Open ayah 10:35

    বলো, তোমাদের শরিকদের মধ্যে কেউ কি আছে, যে সত্যের দিকে পথ দেখাবে? বলো, আল্লাহই সত্যের দিকে হিদায়াত দান করেন, সুতরাং যিনি সত্যর দিকে হিদায়াত দেবেন, তিনি অনুসরণের অধিক উপযুক্ত নাকি যে কোনো হিদায়াত পায় না, হিদায়াত করা ব্যতীত। অতএব, তোমাদের কী হলো, কেমন তোমাদের বিচার?

  36. وَمَا يَتَّبِعُ أَكۡثَرُهُمۡ إِلَّا ظَنًّاۚ إِنَّ ٱلظَّنَّ لَا يُغۡنِي مِنَ ٱلۡحَقِّ شَيۡـًٔاۚ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِمَا يَفۡعَلُونَ

    Open ayah 10:36

    তাদের অধিকাংশই শুধু অনুমানের অনুসরণ করে। নিশ্চয় অনুমান সত্যের মুকাবিলায় কোনো কাজে আসে না। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ ওই ব্যাপারে যা তারা করে।

  37. وَمَا كَانَ هَٰذَا ٱلۡقُرۡءَانُ أَن يُفۡتَرَىٰ مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِن تَصۡدِيقَ ٱلَّذِي بَيۡنَ يَدَيۡهِ وَتَفۡصِيلَ ٱلۡكِتَٰبِ لَا رَيۡبَ فِيهِ مِن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 10:37

    আর এ কুরআন এমন নয় যে, আল্লাহ (নাজিল করা) ব্যতীত কেউ তা রচনা করতে পারবে; কিন্তু তা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী ও বিধানসমূহের বিশদ ব্যাখ্যা; যাতে কোনো সন্দেহ নেই; যা বিশ্বজগতের রবের পক্ষ থেকে।

  38. أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۖ قُلۡ فَأۡتُواْ بِسُورَةٖ مِّثۡلِهِۦ وَٱدۡعُواْ مَنِ ٱسۡتَطَعۡتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 10:38

    নাকি তারা বলে সে (নবি) তা রচনা করেছে। বলো, তবে তোমরা অনুরূপ একটি সূরা নিয়ে এসো। আর তোমরা আল্লাহ ব্যতীত যাকে ইচ্ছা ডাকো, যদি তোমরা সত্যবাদী হও।

  39. بَلۡ كَذَّبُواْ بِمَا لَمۡ يُحِيطُواْ بِعِلۡمِهِۦ وَلَمَّا يَأۡتِهِمۡ تَأۡوِيلُهُۥۚ كَذَٰلِكَ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 10:39

    বরং তারা যে বিষয়ের জ্ঞান আয়ত্ত করতে পারেনি, তা তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। অথচ এখনো তার বিশ্লেষণ তাদের কাছে আসেনি। অনুরূপ মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পূর্ববর্তীরা। অতএব, দেখো, কেমন ছিল সীমালঙ্ঘনকারীদের পরিণতি।

  40. وَمِنۡهُم مَّن يُؤۡمِنُ بِهِۦ وَمِنۡهُم مَّن لَّا يُؤۡمِنُ بِهِۦۚ وَرَبُّكَ أَعۡلَمُ بِٱلۡمُفۡسِدِينَ 

    Open ayah 10:40

    তাদের মধ্য থেকে কতক তার প্রতি ঈমান আনে এবং কতক তার প্রতি ঈমান আনে না। আর তোমার রব অধিক জ্ঞাত বিপর্যয় সৃষ্টিকারীদের ব্যাপারে।

  41. وَإِن كَذَّبُوكَ فَقُل لِّي عَمَلِي وَلَكُمۡ عَمَلُكُمۡۖ أَنتُم بَرِيٓـُٔونَ مِمَّآ أَعۡمَلُ وَأَنَا۠ بَرِيٓءٞ مِّمَّا تَعۡمَلُونَ

    Open ayah 10:41

    আর যদি তারা তোমার প্রতি মিথ্যারোপ করে, তবে বলো, আমার জন্য আমার আমল, আর তোমাদের জন্য তোমাদের আমল। তোমরা দায়মুক্ত তা থেকে, যা আমি করি, আর আমিও তা থেকে দায়মুক্ত যা তোমরা করো।

  42. وَمِنۡهُم مَّن يَسۡتَمِعُونَ إِلَيۡكَۚ أَفَأَنتَ تُسۡمِعُ ٱلصُّمَّ وَلَوۡ كَانُواْ لَا يَعۡقِلُونَ

    Open ayah 10:42

    আর তাদের অনেকেই তোমার দিকে মনোযোগ দিয়ে শোনে; তবে কি তুমি বধিরকে শোনাবে? যদিও তারা আকল-বুদ্ধি না রাখে।

  43. وَمِنۡهُم مَّن يَنظُرُ إِلَيۡكَۚ أَفَأَنتَ تَهۡدِي ٱلۡعُمۡيَ وَلَوۡ كَانُواْ لَا يُبۡصِرُونَ

    Open ayah 10:43

    আবার তাদের মধ্যে থেকে কতক তোমার দিকে তাকিয়ে থাকে; তবে কি তুমি অন্ধদের হিদায়াত দিতে পারবে, যদিও তারা দেখতে না পায়?

  44. إِنَّ ٱللَّهَ لَا يَظۡلِمُ ٱلنَّاسَ شَيۡـٔٗا وَلَٰكِنَّ ٱلنَّاسَ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ

    Open ayah 10:44

    নিশ্চয় আল্লাহ মানুষের ওপর অবিচার করেন না; বরং মানুষ নিজেই নিজের ওপর অবিচার করে।

  45. وَيَوۡمَ يَحۡشُرُهُمۡ كَأَن لَّمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا سَاعَةٗ مِّنَ ٱلنَّهَارِ يَتَعَارَفُونَ بَيۡنَهُمۡۚ قَدۡ خَسِرَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِلِقَآءِ ٱللَّهِ وَمَا كَانُواْ مُهۡتَدِينَ

    Open ayah 10:45

    আর যেদিন তিনি তাদেরকে সমবেত করবেন, তারা মনে করবে যেন তারা শুধু দিনের কিছু অংশ পৃথিবীতে অবস্থান করেছিল। তারা পরস্পরকে চিনবে। অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা প্রতিপন্ন করেছে, এবং তারা হিদায়াতপ্রাপ্তও ছিল না।

  46. وَإِمَّا نُرِيَنَّكَ بَعۡضَ ٱلَّذِي نَعِدُهُمۡ أَوۡ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيۡنَا مَرۡجِعُهُمۡ ثُمَّ ٱللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا يَفۡعَلُونَ

    Open ayah 10:46

    আমি তাদের যে প্রতিশ্রুতি দিয়েছি, তার কিছু অংশ যদি তোমাকে দেখাই, বা তোমাকে মৃত্যু দান করি, তবুও আমার দিকেই তাদের প্রত্যাবর্তনস্থল। আর আল্লাহ সাক্ষী যা তারা করে।

  47. وَلِكُلِّ أُمَّةٖ رَّسُولٞۖ فَإِذَا جَآءَ رَسُولُهُمۡ قُضِيَ بَيۡنَهُم بِٱلۡقِسۡطِ وَهُمۡ لَا يُظۡلَمُونَ

    Open ayah 10:47

    আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য একজন রাসূল। অতএব, যখন তাদের কাছে রাসূল এসেছে তখন ন্যায়ের সাথে তাদের মাঝে ফায়সালা করা হয়েছে, আর তাদের ওপর কোনো অবিচার করা হবে না।

  48. وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 10:48

    আর তারা বলে, কবে আসবে এই প্রতিশ্রুত বিষয় কবে আসবে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো?

  49. قُل لَّآ أَمۡلِكُ لِنَفۡسِي ضَرّٗا وَلَا نَفۡعًا إِلَّا مَا شَآءَ ٱللَّهُۗ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌۚ إِذَا جَآءَ أَجَلُهُمۡ فَلَا يَسۡتَـٔۡخِرُونَ سَاعَةٗ وَلَا يَسۡتَقۡدِمُونَ

    Open ayah 10:49

    বলো, আমি নিজের কোনো ক্ষতি বা উপকারের ক্ষমতা রাখি না, আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি সময় নির্দিষ্ট। যখন তাদের নির্ধারিত সময় এসে পড়বে, তখন মুহূর্তকাল আগে হবে না, আর মুহূর্তকাল পরেও হবে না।

  50. قُلۡ أَرَءَيۡتُمۡ إِنۡ أَتَىٰكُمۡ عَذَابُهُۥ بَيَٰتًا أَوۡ نَهَارٗا مَّاذَا يَسۡتَعۡجِلُ مِنۡهُ ٱلۡمُجۡرِمُونَ 

    Open ayah 10:50

    বলো, তোমরা কি লক্ষ করেছ, যদি তোমাদের ওপর তার শাস্তি এসে পড়ে রাতে অথবা দিনে, তবে কেন পাপাচারীরা সে ব্যাপারে তাড়াহুড়ো করে।

  51. أَثُمَّ إِذَا مَا وَقَعَ ءَامَنتُم بِهِۦٓۚ ءَآلۡـَٰٔنَ وَقَدۡ كُنتُم بِهِۦ تَسۡتَعۡجِلُونَ

    Open ayah 10:51

    অতঃপর যখন তা ঘটবে তখন কি তোমরা তাতে ঈমান আনবে? এখন কি (তোমরা ঈমান আনছ)? অথচ তোমরা সে সম্বন্ধে তাড়াহুড়া করতে!

  52. ثُمَّ قِيلَ لِلَّذِينَ ظَلَمُواْ ذُوقُواْ عَذَابَ ٱلۡخُلۡدِ هَلۡ تُجۡزَوۡنَ إِلَّا بِمَا كُنتُمۡ تَكۡسِبُونَ

    Open ayah 10:52

    অতঃপর তাদের উদ্দেশ্যে বলা হবে যারা সীমালঙ্ঘন করেছে, তোমরা আস্বাদন করো স্থায়ী শাস্তি, তোমরা যা করতে তোমাদের শুধু তারই প্রতিফল দেওয়া হচ্ছে।

  53. ۞وَيَسۡتَنۢبِـُٔونَكَ أَحَقٌّ هُوَۖ قُلۡ إِي وَرَبِّيٓ إِنَّهُۥ لَحَقّٞۖ وَمَآ أَنتُم بِمُعۡجِزِينَ

    Open ayah 10:53

    আর তারা তোমার নিকট জানতে চায় তা কি সত্য? বলো, হ্যাঁ, আমার রবের শপথ, নিশ্চয় তা অবশ্যই সত্য, এবং তোমরা ব্যর্থ করে দিতে সক্ষম নও।

  54. وَلَوۡ أَنَّ لِكُلِّ نَفۡسٖ ظَلَمَتۡ مَا فِي ٱلۡأَرۡضِ لَٱفۡتَدَتۡ بِهِۦۗ وَأَسَرُّواْ ٱلنَّدَامَةَ لَمَّا رَأَوُاْ ٱلۡعَذَابَۖ وَقُضِيَ بَيۡنَهُم بِٱلۡقِسۡطِ وَهُمۡ لَا يُظۡلَمُونَ

    Open ayah 10:54

    আর নিশ্চয় যদি প্রত্যেক সীমালঙ্ঘনকারীর জন্য থাকে পৃথিবীর সবকিছু, তবে অবশ্যই তা সে মুক্তিপণ হিসেবে দিয়ে দেবে এবং তারা অনুতাপ গোপন করবে যখন তারা শাস্তি দেখবে, আর তাদের মাঝে ন্যায়ভিত্তিক মীমাংসা করা হবে, এবং তাদের ওপর কোনো অবিচার করা হবে না।

  55. أَلَآ إِنَّ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ أَلَآ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ

    Open ayah 10:55

    জেনে রাখো, নিশ্চয় আসমান ও যমিনে যা-কিছু আছে তা আল্লাহরই জন্য, জেনে রাখো, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু তাদের অধিকাংশই জানে না।

  56. هُوَ يُحۡيِۦ وَيُمِيتُ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ

    Open ayah 10:56

    তিনিই জীবন দান করেন ও মৃত্যু ঘটান। এবং তাঁরই দিকে তোমাদের প্রত্যাবর্তন হবে।

  57. يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدۡ جَآءَتۡكُم مَّوۡعِظَةٞ مِّن رَّبِّكُمۡ وَشِفَآءٞ لِّمَا فِي ٱلصُّدُورِ وَهُدٗى وَرَحۡمَةٞ لِّلۡمُؤۡمِنِينَ

    Open ayah 10:57

    হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশবাণী ও অন্তরে যা কিছু (রোগ) আছে তার নিরাময়। এবং মু’মিনদের জন্য হিদায়াত ও রহমত।

  58. قُلۡ بِفَضۡلِ ٱللَّهِ وَبِرَحۡمَتِهِۦ فَبِذَٰلِكَ فَلۡيَفۡرَحُواْ هُوَ خَيۡرٞ مِّمَّا يَجۡمَعُونَ

    Open ayah 10:58

    বলো, আল্লাহর অনুগ্রহ ও দয়ার জন্য তাদের অনন্দিত হওয়া উচিত। কারণ, তারা যা কিছু জমা করেছে তার চেয়ে তা অনেক উত্তম।

  59. قُلۡ أَرَءَيۡتُم مَّآ أَنزَلَ ٱللَّهُ لَكُم مِّن رِّزۡقٖ فَجَعَلۡتُم مِّنۡهُ حَرَامٗا وَحَلَٰلٗا قُلۡ ءَآللَّهُ أَذِنَ لَكُمۡۖ أَمۡ عَلَى ٱللَّهِ تَفۡتَرُونَ

    Open ayah 10:59

    বলো, তোমরা কি লক্ষ করেছ? আল্লাহ তোমাদের জন্য যে জীবিকা অবতীর্ণ করেছেন, তোমরা তা থেকে কিছু হারাম ও কিছু হালাল বানিয়েছ, তুমি বলো আল্লাহ কি তোমাদের অনুমতি দিয়েছেন নাকি আল্লাহর প্রতি তোমরা মিথ্যা আরোপ করছ?

  60. وَمَا ظَنُّ ٱلَّذِينَ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ إِنَّ ٱللَّهَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَشۡكُرُونَ 

    Open ayah 10:60

    আর আল্লাহর প্রতি যারা মিথ্যা আরোপ করে কিয়ামাত দিবস সম্পর্কে তাদের কী ধারণা? নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশ কৃতজ্ঞতা স্বীকার করে না।

  61. وَمَا تَكُونُ فِي شَأۡنٖ وَمَا تَتۡلُواْ مِنۡهُ مِن قُرۡءَانٖ وَلَا تَعۡمَلُونَ مِنۡ عَمَلٍ إِلَّا كُنَّا عَلَيۡكُمۡ شُهُودًا إِذۡ تُفِيضُونَ فِيهِۚ وَمَا يَعۡزُبُ عَن رَّبِّكَ مِن مِّثۡقَالِ ذَرَّةٖ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِي ٱلسَّمَآءِ وَلَآ أَصۡغَرَ مِن ذَٰلِكَ وَلَآ أَكۡبَرَ إِلَّا فِي كِتَٰبٖ مُّبِينٍ

    Open ayah 10:61

    আর তুমি যে অবস্থাতেই থাকো এবং কুরআন থেকে যা কিছু তিলাওয়াত করো আর তোমরা যেকোনো কাজ করো না কেন, আমি তোমাদের ওপর সাক্ষী, যখন তোমরা তাতে আত্মনিয়োগ করো। আর তোমার রবের থেকে গোপন থাকে না আসমান ও যমিনের যাররা পরিমাণ কিছুই। আর তা থেকে ক্ষুদ্রতর অথবা বৃহত্তর কিছুই এমন নেই যা সুস্পষ্ট কিতাবে নেই।

  62. أَلَآ إِنَّ أَوۡلِيَآءَ ٱللَّهِ لَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ

    Open ayah 10:62

    জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু, তাদের না কোনো ভয় আছে, না তাদেরকে কোনো দুশ্চিন্তা করতে হবে।

  63. ٱلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ

    Open ayah 10:63

    যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করত।

  64. لَهُمُ ٱلۡبُشۡرَىٰ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَفِي ٱلۡأٓخِرَةِۚ لَا تَبۡدِيلَ لِكَلِمَٰتِ ٱللَّهِۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ

    Open ayah 10:64

    তাদের জন্য সুসংবাদ পার্থিব-জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কালিমায় কোনো পরিবর্তন নেই। এটাই মহা-সফলতা।

  65. وَلَا يَحۡزُنكَ قَوۡلُهُمۡۘ إِنَّ ٱلۡعِزَّةَ لِلَّهِ جَمِيعًاۚ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ

    Open ayah 10:65

    আর তাদের কথা যেন তোমাকে দুঃখ না দেয়। নিশ্চয়ই আল্লাহর জন্যই সকল মর্যাদা। তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

  66. أَلَآ إِنَّ لِلَّهِ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِي ٱلۡأَرۡضِۗ وَمَا يَتَّبِعُ ٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ شُرَكَآءَۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنۡ هُمۡ إِلَّا يَخۡرُصُونَ

    Open ayah 10:66

    জেনে রাখো, নিশ্চয় আকাশসমূহে ও যমিনে যা-কিছু আছে সব আল্লাহরই জন্য। আর যারা আল্লাহকে বাদ দিয়ে শরিকদের ডাকে, তারা কীসের অনুসরণ করে। তারা শুধু অনুমানের অনুসরণ করে। এবং শুধু অনুমানভিত্তিক কথা বলে।

  67. هُوَ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلَّيۡلَ لِتَسۡكُنُواْ فِيهِ وَٱلنَّهَارَ مُبۡصِرًاۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَسۡمَعُونَ

    Open ayah 10:67

    তিনিই, যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাতে প্রশান্তি লাভ করো, আর দিনকে করেছেন আলোকময়। নিশ্চয় তাতে রয়েছে নিদর্শনাবলি এমন সম্প্রদায়ের জন্য, যারা শ্রবণ করে।

  68. قَالُواْ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدٗاۗ سُبۡحَٰنَهُۥۖ هُوَ ٱلۡغَنِيُّۖ لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ إِنۡ عِندَكُم مِّن سُلۡطَٰنِۭ بِهَٰذَآۚ أَتَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ

    Open ayah 10:68

    তারা বলে, আল্লাহ পুত্র গ্রহণ করেছেন, তিনি পবিত্র, তিনি অমুখাপেক্ষী। আকাশসমূহে ও পৃথিবীতে যা-কিছু রয়েছে সব তো তাঁরই। তোমাদের কাছে এ ব্যাপারে কোনো প্রমাণ নেই। তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলছ যা তোমরা জানো না।

  69. قُلۡ إِنَّ ٱلَّذِينَ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ لَا يُفۡلِحُونَ

    Open ayah 10:69

    বলো, যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে, তারা সফলকাম হবে না।

  70. مَتَٰعٞ فِي ٱلدُّنۡيَا ثُمَّ إِلَيۡنَا مَرۡجِعُهُمۡ ثُمَّ نُذِيقُهُمُ ٱلۡعَذَابَ ٱلشَّدِيدَ بِمَا كَانُواْ يَكۡفُرُونَ 

    Open ayah 10:70

    পার্থিব-জীবন সামান্য উপভোগ মাত্র। অতঃপর আমার নিকট তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তখন আমি তাদের আস্বাদন করাব কঠিন শাস্তি, একারণে যে তারা কুফুরি করত।

  71. ۞وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ نُوحٍ إِذۡ قَالَ لِقَوۡمِهِۦ يَٰقَوۡمِ إِن كَانَ كَبُرَ عَلَيۡكُم مَّقَامِي وَتَذۡكِيرِي بِـَٔايَٰتِ ٱللَّهِ فَعَلَى ٱللَّهِ تَوَكَّلۡتُ فَأَجۡمِعُوٓاْ أَمۡرَكُمۡ وَشُرَكَآءَكُمۡ ثُمَّ لَا يَكُنۡ أَمۡرُكُمۡ عَلَيۡكُمۡ غُمَّةٗ ثُمَّ ٱقۡضُوٓاْ إِلَيَّ وَلَا تُنظِرُونِ

    Open ayah 10:71

    আর তাদের সামনে নূহের সংবাদ বর্ণনা করো; যখন সে তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, যদি তোমাদের মাঝে আমার অবস্থান এবং আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে উপদেশদান ভারি মনে হয়, তবে আমি আল্লাহর ওপর ভরসা করছি। সুতরাং তোমরা নিজেরদের পরিকল্পনা স্থির করো এবং তোমাদের শরিকদেকে জড়ো করো, অতঃপর তোমাদের পরিকল্পনা যেন তোমাদের কাছে পরিতাপের কারণ না হয়। অবশেষে আমার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করো, এবং আমাকে সামান্য অবকাশ দিয়ো না।

  72. فَإِن تَوَلَّيۡتُمۡ فَمَا سَأَلۡتُكُم مِّنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَى ٱللَّهِۖ وَأُمِرۡتُ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡمُسۡلِمِينَ

    Open ayah 10:72

    তারপরও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান শুধু আল্লাহর দায়িত্বে। আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই।

  73. فَكَذَّبُوهُ فَنَجَّيۡنَٰهُ وَمَن مَّعَهُۥ فِي ٱلۡفُلۡكِ وَجَعَلۡنَٰهُمۡ خَلَٰٓئِفَ وَأَغۡرَقۡنَا ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَاۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُنذَرِينَ

    Open ayah 10:73

    অতঃপর তারা তার প্রতি মিথ্যারোপ করল। সুতরাং আমি তাকে এবং তার সাথে যারা নৌযানে ছিল তাদের উদ্ধার করেছি এবং তাদেরকে বানিয়েছি স্থলাভিষিক্ত। আর তাদের ডুবিয়ে দিয়েছি, যারা আমার নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং দেখো, কেমন পরিণতি বরণ করেছে তারা যাদের সাবধান করা হয়েছিল।

  74. ثُمَّ بَعَثۡنَا مِنۢ بَعۡدِهِۦ رُسُلًا إِلَىٰ قَوۡمِهِمۡ فَجَآءُوهُم بِٱلۡبَيِّنَٰتِ فَمَا كَانُواْ لِيُؤۡمِنُواْ بِمَا كَذَّبُواْ بِهِۦ مِن قَبۡلُۚ كَذَٰلِكَ نَطۡبَعُ عَلَىٰ قُلُوبِ ٱلۡمُعۡتَدِينَ

    Open ayah 10:74

    অনন্তর আমি নূহের পরে অনেক রাসূল পাঠিয়েছি তাদের সম্প্রদায়ের প্রতি। অতঃপর তারা তাদের কাছে এসেছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে, কিন্তু তারা তার সেসব বিষয়ের প্রতি ঈমান আনয়ন করত না, যে ব্যাপারে ইতঃপূর্বে তারা মিথ্যারোপ করেছে। এভাবে আমি সীমালঙ্ঘনকারীদের অন্তরের ওপর মোহর এঁটে দিই।

  75. ثُمَّ بَعَثۡنَا مِنۢ بَعۡدِهِم مُّوسَىٰ وَهَٰرُونَ إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ بِـَٔايَٰتِنَا فَٱسۡتَكۡبَرُواْ وَكَانُواْ قَوۡمٗا مُّجۡرِمِينَ

    Open ayah 10:75

    অতঃপর আমি মূসা ও হারূনকে আমার নিদর্শনসহ ফিরআউন ও তার পরিষদবর্গের কাছে প্রেরণ করেছি; কিন্তু তারা অহংকার করল, আর তারা ছিল অপরাধী সম্প্রদায়।

  76. فَلَمَّا جَآءَهُمُ ٱلۡحَقُّ مِنۡ عِندِنَا قَالُوٓاْ إِنَّ هَٰذَا لَسِحۡرٞ مُّبِينٞ

    Open ayah 10:76

    তারপর যখন আমার পক্ষ থেকে তাদের কাছে সত্য বিষয় উপস্থিত হলো, তখন তারা বলল, ‘নিশ্চয়ই এটা প্রকাশ্য জাদু।’

  77. قَالَ مُوسَىٰٓ أَتَقُولُونَ لِلۡحَقِّ لَمَّا جَآءَكُمۡۖ أَسِحۡرٌ هَٰذَا وَلَا يُفۡلِحُ ٱلسَّٰحِرُونَ

    Open ayah 10:77

    মূসা বলল, ‘সত্যের ব্যাপারে একথা বলছ, যখন তা তোমাদের কাছে এসেছে? এটা কি জাদু? আর জাদুকররা সফলকাম হয় না।’

  78. قَالُوٓاْ أَجِئۡتَنَا لِتَلۡفِتَنَا عَمَّا وَجَدۡنَا عَلَيۡهِ ءَابَآءَنَا وَتَكُونَ لَكُمَا ٱلۡكِبۡرِيَآءُ فِي ٱلۡأَرۡضِ وَمَا نَحۡنُ لَكُمَا بِمُؤۡمِنِينَ

    Open ayah 10:78

    তারা বলল, ‘তুমি কি আমাদের কাছে এ জন্যই এসেছ যে, আমাদের তা থেকে সরিয়ে দেবে, যার ওপর আমরা পেয়েছি আমাদের পূর্বপুরুষদের? আর পৃথিবীতে তোমাদের দুজনের প্রতিপত্তি প্রতিষ্ঠিত হবে? আর আমরা তোমাদের প্রতি ঈমান আনয়নকারী নই।’

  79. وَقَالَ فِرۡعَوۡنُ ٱئۡتُونِي بِكُلِّ سَٰحِرٍ عَلِيمٖ

    Open ayah 10:79

    ফিরআউন বলল, ‘আমার কাছে প্রত্যেক বিজ্ঞ জাদুকরদের নিয়ে এসো।’

  80. فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلۡقُواْ مَآ أَنتُم مُّلۡقُونَ 

    Open ayah 10:80

    তারপর যখন জাদুকররা এল মূসা তাদের বলল, ‘তোমরা নিক্ষেপ করো, তোমরা যা নিক্ষেপকারী।’

  81. فَلَمَّآ أَلۡقَوۡاْ قَالَ مُوسَىٰ مَا جِئۡتُم بِهِ ٱلسِّحۡرُۖ إِنَّ ٱللَّهَ سَيُبۡطِلُهُۥٓ إِنَّ ٱللَّهَ لَا يُصۡلِحُ عَمَلَ ٱلۡمُفۡسِدِينَ

    Open ayah 10:81

    অতঃপর যখন তারা নিক্ষেপ করল, মূসা বলল, ‘তোমাদের আনিত সবকিছুই জাদু, নিশ্চয়ই আল্লাহ অতি দ্রুত তা ব্যর্থ করে দেবেন। আর আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের কাজ পরিশুদ্ধ করেন না।’

  82. وَيُحِقُّ ٱللَّهُ ٱلۡحَقَّ بِكَلِمَٰتِهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡمُجۡرِمُونَ

    Open ayah 10:82

    আল্লাহ সত্যকে সত্যে পরিণত করেন তার নির্দেশে; যদিও পাপিষ্ঠরা তা অপছন্দ করে।

  83. فَمَآ ءَامَنَ لِمُوسَىٰٓ إِلَّا ذُرِّيَّةٞ مِّن قَوۡمِهِۦ عَلَىٰ خَوۡفٖ مِّن فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِمۡ أَن يَفۡتِنَهُمۡۚ وَإِنَّ فِرۡعَوۡنَ لَعَالٖ فِي ٱلۡأَرۡضِ وَإِنَّهُۥ لَمِنَ ٱلۡمُسۡرِفِينَ

    Open ayah 10:83

    কিন্তু মূসার প্রতি কেউ-ই ঈমান আনল না; কেবল তার সম্প্রদায়ের কিছু লোক ব্যাতীত; এ ভয়ে যে, ফিরআউন ও তার পরিষদবর্গ তাদেরকে নির্যাতন করবে। নিশ্চয় ফিরআউন পৃথিবীতে ঔদ্ধত্য প্রকাশ করেছে। আর সে ছিল সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত।

  84. وَقَالَ مُوسَىٰ يَٰقَوۡمِ إِن كُنتُمۡ ءَامَنتُم بِٱللَّهِ فَعَلَيۡهِ تَوَكَّلُوٓاْ إِن كُنتُم مُّسۡلِمِينَ

    Open ayah 10:84

    মূসা বলল, ‘হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর ওপর ঈমান এনে থাকো, তবে তারই ওপর ভরসা করো, যদি তোমরা আত্মসমর্পণকারী হও।’

  85. فَقَالُواْ عَلَى ٱللَّهِ تَوَكَّلۡنَا رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَةٗ لِّلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 10:85

    অতঃপর তারা বলল, ‘আমরা আল্লাহর ওপর ভরসা করেছি। হে আমাদের রব, আপনি আমাদেরকে সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের নির্যাতনের পাত্র বানাবেন না।’

  86. وَنَجِّنَا بِرَحۡمَتِكَ مِنَ ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 10:86

    ‘আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফির সম্প্রদায় থেকে মুক্তি দান করুন।’

  87. وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰ وَأَخِيهِ أَن تَبَوَّءَا لِقَوۡمِكُمَا بِمِصۡرَ بُيُوتٗا وَٱجۡعَلُواْ بُيُوتَكُمۡ قِبۡلَةٗ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَۗ وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 10:87

    আর আমি মূসা এবং তার ভাইয়ের প্রতি ওয়াহি পাঠালাম, ‘ তোমরা তোমাদের সম্প্রদায়ের জন্য মিসরে বাসস্থান নির্মাণ করো। আর তোমাদের ঘরগুলোকে কিবলামুখী করো এবং সালাত প্রতিষ্ঠা করো, আর যারা ঈমানদার, তাদের সুসংবাদ দান করো।’

  88. وَقَالَ مُوسَىٰ رَبَّنَآ إِنَّكَ ءَاتَيۡتَ فِرۡعَوۡنَ وَمَلَأَهُۥ زِينَةٗ وَأَمۡوَٰلٗا فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا رَبَّنَا لِيُضِلُّواْ عَن سَبِيلِكَۖ رَبَّنَا ٱطۡمِسۡ عَلَىٰٓ أَمۡوَٰلِهِمۡ وَٱشۡدُدۡ عَلَىٰ قُلُوبِهِمۡ فَلَا يُؤۡمِنُواْ حَتَّىٰ يَرَوُاْ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ

    Open ayah 10:88

    আর মূসা বলল, ‘হে আমার রব, নিশ্চয় তুমি ফিরআউনকে এবং তার পরিষদবর্গকে পার্থিব-জীবনের শোভা ও সম্পদ দান করেছ। হে আমার রব, এসব দিয়েছ, যাতে তারা তোমার পথ থেকে পথভ্রষ্ট করতে পারে! হে আমার রব, তুমি তাদের ধনসম্পদ নিশ্চিহ্ন করে দাও এবং তাদের অন্তরগুলোকে কাঠোর করে দাও; যাতে করে তারা ততক্ষণ পর্যন্ত ঈমান না আনে, যতক্ষণ না যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করে।’

  89. قَالَ قَدۡ أُجِيبَت دَّعۡوَتُكُمَا فَٱسۡتَقِيمَا وَلَا تَتَّبِعَآنِّ سَبِيلَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ

    Open ayah 10:89

    তিনি বললেন, ‘অবশ্যই তোমাদের দু ‘ আ মঞ্জুর করা হলো। অতএব, তোমরা দুজন দৃঢ় থাকো এবং তোমরা কখনো তাদের অনুসরণ করো না যারা অজ্ঞ।’

  90. ۞وَجَٰوَزۡنَا بِبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡبَحۡرَ فَأَتۡبَعَهُمۡ فِرۡعَوۡنُ وَجُنُودُهُۥ بَغۡيٗا وَعَدۡوًاۖ حَتَّىٰٓ إِذَآ أَدۡرَكَهُ ٱلۡغَرَقُ قَالَ ءَامَنتُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱلَّذِيٓ ءَامَنَتۡ بِهِۦ بَنُوٓاْ إِسۡرَٰٓءِيلَ وَأَنَا۠ مِنَ ٱلۡمُسۡلِمِينَ 

    Open ayah 10:90

    আর বনি ইসরাঈলকে আমি সাগর পার করে দিয়েছি। অতঃপর তাদের পশ্চাদ্ধাবন করেছে ফিরআউন ও তার সেনাবাহিনী, সীমালঙ্ঘন করে ও শত্রুতাবশত। এমনকি যখন ডুবে যাবার উপক্রম হলো, তখন বলল, ‘আমি ঈমান এনেছি; নিশ্চয় তিনি ছাড়া কোনো ইলাহ্ নেই, যাঁর ওপর ঈমান এনেছে বনি ইসরাঈল। আমিও আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত।’

  91. ءَآلۡـَٰٔنَ وَقَدۡ عَصَيۡتَ قَبۡلُ وَكُنتَ مِنَ ٱلۡمُفۡسِدِينَ

    Open ayah 10:91

    ‘এখন ঈমান আনছ, অথচ ইতঃপূর্বে অবাধ্যতা করেছ! আর তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত।’

  92. فَٱلۡيَوۡمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنۡ خَلۡفَكَ ءَايَةٗۚ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلنَّاسِ عَنۡ ءَايَٰتِنَا لَغَٰفِلُونَ

    Open ayah 10:92

    ‘অতএব, আজ আমি তোমার দেহ রক্ষা করব যাতে তুমি হও পরবর্তীদের জন্য নিদর্শন। আর নিশ্চয় অনেক লোক আমার নিদর্শনসমূহ থেকে উদাসীন।’

  93. وَلَقَدۡ بَوَّأۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ مُبَوَّأَ صِدۡقٖ وَرَزَقۡنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ فَمَا ٱخۡتَلَفُواْ حَتَّىٰ جَآءَهُمُ ٱلۡعِلۡمُۚ إِنَّ رَبَّكَ يَقۡضِي بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ

    Open ayah 10:93

    আর আমি বনি ইসরাঈলকে দান করেছি উত্তম আবাসভূমি; আর আমি তাদের আহার্য দিয়েছি পবিত্র বস্তুসামগ্রী থেকে। অতঃপর তারা মতবিরোধ করেনি, যতক্ষণ না তাদের নিকট জ্ঞান এল। নিশ্চয় তোমার রব তাদের মাঝে মীমাংসা করে দেবেন কিয়ামতের দিন, যে বিষয় তারা মতবিরোধ করত।

  94. فَإِن كُنتَ فِي شَكّٖ مِّمَّآ أَنزَلۡنَآ إِلَيۡكَ فَسۡـَٔلِ ٱلَّذِينَ يَقۡرَءُونَ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكَۚ لَقَدۡ جَآءَكَ ٱلۡحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُمۡتَرِينَ

    Open ayah 10:94

    সুতরাং আমি যা তোমার প্রতি অবতীর্ণ করেছি, তা নিয়ে তুমি যদি সন্দেহে থাকো, তবে যারা তোমার পূর্বের কিতাব পাঠ করে তাদের কাছে জিজ্ঞাসা করো। অবশ্যই তোমার নিকট সত্য এসেছে তোমার রবের পক্ষ থেকে। অতএব, তুমি সন্দেহ পোষণকারীদের অর্ভুক্ত হয়ো না।

  95. وَلَا تَكُونَنَّ مِنَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَتَكُونَ مِنَ ٱلۡخَٰسِرِينَ

    Open ayah 10:95

    আর তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর নিদর্শনসমূহকে, তা হলে তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।

  96. إِنَّ ٱلَّذِينَ حَقَّتۡ عَلَيۡهِمۡ كَلِمَتُ رَبِّكَ لَا يُؤۡمِنُونَ

    Open ayah 10:96

    যাদের ব্যাপারে তোমার রবের সিদ্ধান্ত অবধারিত হয়ে গেছে তারা ঈমান আনবে না।

  97. وَلَوۡ جَآءَتۡهُمۡ كُلُّ ءَايَةٍ حَتَّىٰ يَرَوُاْ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ

    Open ayah 10:97

    যদিও তাদের সামনে সমস্ত নিদর্শনাবলি এসে যায়, যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করবে।

  98. فَلَوۡلَا كَانَتۡ قَرۡيَةٌ ءَامَنَتۡ فَنَفَعَهَآ إِيمَٰنُهَآ إِلَّا قَوۡمَ يُونُسَ لَمَّآ ءَامَنُواْ كَشَفۡنَا عَنۡهُمۡ عَذَابَ ٱلۡخِزۡيِ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَمَتَّعۡنَٰهُمۡ إِلَىٰ حِينٖ

    Open ayah 10:98

    সুতরাং কোনো জনপদ এমন ছিল না, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমান তাদের উপকারে এসেছে, তবে ইউনুসের সম্প্রদায় ব্যতীত। যখন তারা ঈমান এনেছে তখন আমি তাদের থেকে পার্থিব-জীবনে লাঞ্ছনাকর শাস্তি দূর করে দিয়েছি। আর তাদের উপভোগের অবকাশ দিয়েছি নির্ধারিত সময় পর্যন্ত।

  99. وَلَوۡ شَآءَ رَبُّكَ لَأٓمَنَ مَن فِي ٱلۡأَرۡضِ كُلُّهُمۡ جَمِيعًاۚ أَفَأَنتَ تُكۡرِهُ ٱلنَّاسَ حَتَّىٰ يَكُونُواْ مُؤۡمِنِينَ

    Open ayah 10:99

    আর তোমার রব যদি চাইতেন, তবে পৃথিবীতে যারা রয়েছে, তাদের সকলে সমবেতভাবে ঈমান আনয়ন করত। তুমি কি মানুষকে বাধ্য করবে যতক্ষণ না তারা ঈমান আনবে?

  100. وَمَا كَانَ لِنَفۡسٍ أَن تُؤۡمِنَ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَيَجۡعَلُ ٱلرِّجۡسَ عَلَى ٱلَّذِينَ لَا يَعۡقِلُونَ 

    Open ayah 10:100

    আর কারও পক্ষে সম্ভব নয় যে, আল্লাহর অনুমতি ব্যতীত ঈমান আনবে। এবং তিনি অপবিত্রতা ঢেলে দেন তাদের ওপর যারা অনুধাবন করে না।

  101. قُلِ ٱنظُرُواْ مَاذَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَمَا تُغۡنِي ٱلۡأٓيَٰتُ وَٱلنُّذُرُ عَن قَوۡمٖ لَّا يُؤۡمِنُونَ 

    Open ayah 10:101

    বলো, তোমরা লক্ষ করো, আকাশসমূহ ও যমিনে কী রয়েছে? তবে কোনো নিদর্শন এবং কোনো ভীতিপ্রর্দশনই কাজে আসে না এমন সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে না।

  102. فَهَلۡ يَنتَظِرُونَ إِلَّا مِثۡلَ أَيَّامِ ٱلَّذِينَ خَلَوۡاْ مِن قَبۡلِهِمۡۚ قُلۡ فَٱنتَظِرُوٓاْ إِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُنتَظِرِينَ 

    Open ayah 10:102

    তবে কি তারা শুধু তাদের পূর্বে বিগত লোকদের অনুরূপ দিনগুলোর অপেক্ষা করছে? বলো, তবে তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষমান।

  103. ثُمَّ نُنَجِّي رُسُلَنَا وَٱلَّذِينَ ءَامَنُواْۚ كَذَٰلِكَ حَقًّا عَلَيۡنَا نُنجِ ٱلۡمُؤۡمِنِينَ 

    Open ayah 10:103

    অতঃপর আমি উদ্ধার করলাম রাসূলগণকে এবং তাদেরকে যারা ঈমান এনেছে, এমনিভাবে আমার দায়িত্ব মু’মিনদের উদ্ধার করা।

  104. قُلۡ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِن كُنتُمۡ فِي شَكّٖ مِّن دِينِي فَلَآ أَعۡبُدُ ٱلَّذِينَ تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِنۡ أَعۡبُدُ ٱللَّهَ ٱلَّذِي يَتَوَفَّىٰكُمۡۖ وَأُمِرۡتُ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ 

    Open ayah 10:104

    বলো, হে মানবকুল, তোমরা যদি আমার দীনের ব্যাপারে সন্দিহান হয়ে থাকো, তবে জেনে রাখো, আমি তাদের ইবাদাত করি না; তোমরা যাদের ইবাদাত করো আল্লাহ ব্যতীত; কিন্তু আমি ইবাদাত করি আল্লাহর, যিনি তোমাদের মৃত্যু ঘটান। আর আমি আদিষ্ট হয়েছি যে, আমি মু ’ মিনদের অন্তর্ভুক্ত হব।

  105. وَأَنۡ أَقِمۡ وَجۡهَكَ لِلدِّينِ حَنِيفٗا وَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُشۡرِكِينَ 

    Open ayah 10:105

    আর তুমি নিজেকে দীনের ওপর প্রতিষ্ঠিত রাখো একনিষ্ঠভাবে। আর তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।

  106. وَلَا تَدۡعُ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُكَ وَلَا يَضُرُّكَۖ فَإِن فَعَلۡتَ فَإِنَّكَ إِذٗا مِّنَ ٱلظَّٰلِمِينَ 

    Open ayah 10:106

    আর আল্লাহ ব্যতীত এমন কাউকে ডেকো না, যে তোমার উপকার কিংবা ক্ষতি করতে পারে না। আর যদি তুমি এমনটি করো তবে তুমি হবে সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত।

  107. وَإِن يَمۡسَسۡكَ ٱللَّهُ بِضُرّٖ فَلَا كَاشِفَ لَهُۥٓ إِلَّا هُوَۖ وَإِن يُرِدۡكَ بِخَيۡرٖ فَلَا رَآدَّ لِفَضۡلِهِۦۚ يُصِيبُ بِهِۦ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۚ وَهُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ 

    Open ayah 10:107

    আর আল্লাহ যদি তোমাকে দিতে চান কোনো কষ্ট, তা হলে তিনি ছাড়া তা মোচনকারী কেউ নেই। পক্ষান্তরে তিনি যদি তোমার জন্য কল্যাণের ইচ্ছা করেন তবে তার অনুগ্রহ বাধাপ্রদানকারী কেউ নেই। তিনি তাঁর বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করেন। আর তিনি ক্ষমাশীল অসীম দয়ালু।

  108. قُلۡ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدۡ جَآءَكُمُ ٱلۡحَقُّ مِن رَّبِّكُمۡۖ فَمَنِ ٱهۡتَدَىٰ فَإِنَّمَا يَهۡتَدِي لِنَفۡسِهِۦۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيۡهَاۖ وَمَآ أَنَا۠ عَلَيۡكُم بِوَكِيلٖ 

    Open ayah 10:108

    বলো, হে মানবকুল, অবশ্যই তোমাদের কাছে এসেছে সত্য তোমাদের রবের পক্ষ থেকে। যে হিদায়াতের অনুসরণ করে, সে নিজের জন্যেই হিদায়াতের পথে চলে, আর যে ভ্রষ্ট হয়, প্রকৃতপক্ষে সে পথভ্রষ্ট হয় তারই জন্য। আর আমি তোমাদের অভিভাবক নই।

  109. وَٱتَّبِعۡ مَا يُوحَىٰٓ إِلَيۡكَ وَٱصۡبِرۡ حَتَّىٰ يَحۡكُمَ ٱللَّهُۚ وَهُوَ خَيۡرُ ٱلۡحَٰكِمِينَ 

    Open ayah 10:109

    আর তুমি তার অনুসরণ করো যা তোমার ওপর অবতীর্ণ করা হয়েছে আর ধৈর্য ধরো, যতক্ষণ না আল্লাহ মীমাংসা করেন। তিনিই সর্বোত্তম মীমাংসাকারী।