هود
Hud
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
الٓرۚ كِتَٰبٌ أُحۡكِمَتۡ ءَايَٰتُهُۥ ثُمَّ فُصِّلَتۡ مِن لَّدُنۡ حَكِيمٍ خَبِيرٍ
Open ayah 11:1আলিফ, লা-ম, রা; এটা এমন কিতাব, যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত করা হয়েছে, অতঃপর সবিস্তারে বর্ণিত হয়েছে প্রজ্ঞাময়, সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে।
أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّا ٱللَّهَۚ إِنَّنِي لَكُم مِّنۡهُ نَذِيرٞ وَبَشِيرٞ
Open ayah 11:2যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারও ইবাদাত না করো। নিশ্চয়ই আমি তোমাদের প্রতি তাঁরই পক্ষ হতে সতর্ককারী ও সুসংবাদদাতা।
وَأَنِ ٱسۡتَغۡفِرُواْ رَبَّكُمۡ ثُمَّ تُوبُوٓاْ إِلَيۡهِ يُمَتِّعۡكُم مَّتَٰعًا حَسَنًا إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى وَيُؤۡتِ كُلَّ ذِي فَضۡلٖ فَضۡلَهُۥۖ وَإِن تَوَلَّوۡاْ فَإِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٖ كَبِيرٍ
Open ayah 11:3আর তোমরা নিজেদের রবের সমীপে ক্ষমাপ্রার্থনা করো। অতঃপর তার দিকেই ফিরে এসো, তিনি তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবনোপকরণ দান করবেন এবং বেশি আমলকারীকে তাঁর বাড়তি অনুগ্রহ দান করবেন। আর যদি মুখ ফিরিয়ে নাও তবে নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে এক মহা-দিবসের শাস্তির ভয় করছি।
إِلَى ٱللَّهِ مَرۡجِعُكُمۡۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ
Open ayah 11:4আল্লাহর দিকে তোমাদের প্রত্যাবর্তনস্থল, আর তিনি সর্ব বিষয়ে সর্ব শক্তিমান।
أَلَآ إِنَّهُمۡ يَثۡنُونَ صُدُورَهُمۡ لِيَسۡتَخۡفُواْ مِنۡهُۚ أَلَا حِينَ يَسۡتَغۡشُونَ ثِيَابَهُمۡ يَعۡلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعۡلِنُونَۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ
Open ayah 11:5জেনে রাখো, নিশ্চয় তারা কুঞ্চিত করে তাদের বক্ষদেশ, যাতে তারা তার থেকে গোপন রাখতে পারে; জেনে রেখো, তারা যখন কাপড়ে নিজেদের আচ্ছাদিত করে, তিনি তখনো জানেন, যা তারা গোপন কিংবা প্রকাশ করে। নিশ্চয়ই তিনি অন্তরসমূহের ব্যাপারে সর্বজ্ঞ।
۞وَمَا مِن دَآبَّةٖ فِي ٱلۡأَرۡضِ إِلَّا عَلَى ٱللَّهِ رِزۡقُهَا وَيَعۡلَمُ مُسۡتَقَرَّهَا وَمُسۡتَوۡدَعَهَاۚ كُلّٞ فِي كِتَٰبٖ مُّبِينٖ
Open ayah 11:6আর পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহ কাছে নয়। আর তিনি জানেন তার স্থায়ী অবস্থান এবং তার সংরক্ষিত স্থান; সব কিছুই এক সুস্পষ্ট কিতাবে রয়েছে।
وَهُوَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ وَكَانَ عَرۡشُهُۥ عَلَى ٱلۡمَآءِ لِيَبۡلُوَكُمۡ أَيُّكُمۡ أَحۡسَنُ عَمَلٗاۗ وَلَئِن قُلۡتَ إِنَّكُم مَّبۡعُوثُونَ مِنۢ بَعۡدِ ٱلۡمَوۡتِ لَيَقُولَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٞ
Open ayah 11:7আর তিনিই, যিনি আসমানসমূহ ও যমিন ছয় দিনে সৃষ্টি করেছেন, আর তাঁর আরশ ছিল পানির ওপরে, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে কজে উত্তম। আর যদি তুমি বলো, ‘নিশ্চয়ই তোমাদেরকে মৃত্যুর পরে উত্থিত করা হবে,’ তখন অবশ্যই যারা কুফুরি করেছে তারা বলবে, ‘এটা তো স্পষ্ট জাদু!’
وَلَئِنۡ أَخَّرۡنَا عَنۡهُمُ ٱلۡعَذَابَ إِلَىٰٓ أُمَّةٖ مَّعۡدُودَةٖ لَّيَقُولُنَّ مَا يَحۡبِسُهُۥٓۗ أَلَا يَوۡمَ يَأۡتِيهِمۡ لَيۡسَ مَصۡرُوفًا عَنۡهُمۡ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ
Open ayah 11:8আর অবশ্যই যদি আমি এক নির্ধারিত সময় পর্যন্ত তাদের থেকে শাস্তি স্থগিত রাখি, তবে অবশ্যই তারা বলবে, ‘কোন জিনিসে শাস্তি ঠেকিয়ে রাখছে?’ জেনে রেখো, যেদিন তাদের ওপর শাস্তি এসে পড়বে, তা আর তাদের থেকে ফেরানো যাবে না এবং তারা যা নিয়ে উপহাস করত তা তাদেরকে ঘিরে রাখবে।
وَلَئِنۡ أَذَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِنَّا رَحۡمَةٗ ثُمَّ نَزَعۡنَٰهَا مِنۡهُ إِنَّهُۥ لَيَـُٔوسٞ كَفُورٞ
Open ayah 11:9আর অবশ্যই যদি আমি আমার পক্ষ থেকে মানুষকে কোনো অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই, অতঃপর তা যদি তার থেকে ছিনিয়ে নিই; নিশ্চয়ই সে অবশ্যই হতাশ ও অকৃতজ্ঞ হয়।
وَلَئِنۡ أَذَقۡنَٰهُ نَعۡمَآءَ بَعۡدَ ضَرَّآءَ مَسَّتۡهُ لَيَقُولَنَّ ذَهَبَ ٱلسَّيِّـَٔاتُ عَنِّيٓۚ إِنَّهُۥ لَفَرِحٞ فَخُورٌ
Open ayah 11:10আর যদি আমি তাকে অনুগ্রহ আস্বাদন করাই ওই দুঃখ কষ্টের পরে যা তাকে স্পর্শ করেছে, তবে অবশ্যই সে বলবে, ‘আমার থেকে অমঙ্গল দূর হয়ে গেছে,’ আর নিশ্চয়ই সে অতি উল্লসিত অহংকারী।
إِلَّا ٱلَّذِينَ صَبَرُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أُوْلَٰٓئِكَ لَهُم مَّغۡفِرَةٞ وَأَجۡرٞ كَبِيرٞ
Open ayah 11:11তবে যারা ধৈর্যধারণ করেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপ্রতিদান।
فَلَعَلَّكَ تَارِكُۢ بَعۡضَ مَا يُوحَىٰٓ إِلَيۡكَ وَضَآئِقُۢ بِهِۦ صَدۡرُكَ أَن يَقُولُواْ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ كَنزٌ أَوۡ جَآءَ مَعَهُۥ مَلَكٌۚ إِنَّمَآ أَنتَ نَذِيرٞۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ وَكِيلٌ
Open ayah 11:12আর সম্ভবত তুমি কিছু অংশ বর্জনকারী, যা তোমার ওপর ওয়াহির মাধ্যমে পাঠানো হয়েছে তার, এবং সে সম্পর্কে তোমার মন সংকীর্ণকারী যে, তারা বলে, ‘কেন তার ওপর কোনো ধনভান্ডার অবতীর্ণ করা হয়নি অথবা তার সাথে আসেনি কেন কোনো ফেরেশতা?’ তুমি তো কেবল সতর্ককারী; আর আল্লাহ সর্ব বিষয়ের ওপর কর্মবিধায়ক।
أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۖ قُلۡ فَأۡتُواْ بِعَشۡرِ سُوَرٖ مِّثۡلِهِۦ مُفۡتَرَيَٰتٖ وَٱدۡعُواْ مَنِ ٱسۡتَطَعۡتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 11:13অথবা তারা কি বলে, ‘সে তা রচনা করেছে,’ বলো, ‘তবে তোমরাও স্বরচিত অনুরূপ দশটি সূরা নিয়ে এসো এবং আল্লাহ ব্যতীত যাকে পারো ডাকো, যদি তোমরা সত্যবাদী হও।’
فَإِلَّمۡ يَسۡتَجِيبُواْ لَكُمۡ فَٱعۡلَمُوٓاْ أَنَّمَآ أُنزِلَ بِعِلۡمِ ٱللَّهِ وَأَن لَّآ إِلَٰهَ إِلَّا هُوَۖ فَهَلۡ أَنتُم مُّسۡلِمُونَ
Open ayah 11:14অতঃপর তারা যদি তোমাদের ডাকে সাড়া না দেয় তবে তোমরা জেনে রেখো, তা আল্লাহর জ্ঞান অনুসারে অবতীর্ণ হয়েছে; আর তিনি ছাড়া অন্য কোনো ইলাহ্ নেই। অতএব, এখন কি তোমরা আত্মসমর্পণকারী?
مَن كَانَ يُرِيدُ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيۡهِمۡ أَعۡمَٰلَهُمۡ فِيهَا وَهُمۡ فِيهَا لَا يُبۡخَسُونَ
Open ayah 11:15যে ব্যক্তি পার্থিব-জীবন ও তার চাকচিক্যই কামনা করে, আমি এখানেই তাদের আমলের প্রতিফল পূর্ণরূপে দেব, এবং তাদের প্রতি কমতি করা হবে না।
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَيۡسَ لَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ إِلَّا ٱلنَّارُۖ وَحَبِطَ مَا صَنَعُواْ فِيهَا وَبَٰطِلٞ مَّا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 11:16এরাই তারা, যাদের জন্য পরকালে আগুন ছাড়া কিছুই নেই এবং তারা সেখানে যা কিছু করেছে তা নিষ্ফল হয়ে গেছে। আর তারা যা করত তা ছিল নিরর্থক।
أَفَمَن كَانَ عَلَىٰ بَيِّنَةٖ مِّن رَّبِّهِۦ وَيَتۡلُوهُ شَاهِدٞ مِّنۡهُ وَمِن قَبۡلِهِۦ كِتَٰبُ مُوسَىٰٓ إِمَامٗا وَرَحۡمَةًۚ أُوْلَٰٓئِكَ يُؤۡمِنُونَ بِهِۦۚ وَمَن يَكۡفُرۡ بِهِۦ مِنَ ٱلۡأَحۡزَابِ فَٱلنَّارُ مَوۡعِدُهُۥۚ فَلَا تَكُ فِي مِرۡيَةٖ مِّنۡهُۚ إِنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّكَ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يُؤۡمِنُونَ
Open ayah 11:17তবে কি যারা তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের ওপর রয়েছে, আর অনুসরণ করে তাঁর পক্ষ থেকে একজন সাক্ষী, এবং যার পূর্বে রয়েছে মূসার কিতাব পথনির্দেশক ও রহমতস্বরূপ, তারাই তার প্রতি ঈমান আনে। আর অন্যান্য সম্প্রদায়ের যে ব্যক্তি তা অস্বীকার করবে, তবে জাহান্নামই তার প্রতিশ্রুত স্থান। অতএব, তুমি তাতে কোনো সন্দীহান হয়ো না। নিশ্চয় তা তোমার রবের পক্ষ হতে ধ্রুব সত্য; কিন্তু অনেকেই ঈমান আনে না।
وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًاۚ أُوْلَٰٓئِكَ يُعۡرَضُونَ عَلَىٰ رَبِّهِمۡ وَيَقُولُ ٱلۡأَشۡهَٰدُ هَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ كَذَبُواْ عَلَىٰ رَبِّهِمۡۚ أَلَا لَعۡنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّٰلِمِينَ
Open ayah 11:18আর তারচে বড় সীমালঙ্ঘনকারী কে, যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। তাদেরকে তাদের রবের সামনে উপস্থিত করা হবে, আর সাক্ষীগণ বলবে, এরাই তারা, যারা তাদের রবের প্রতি মিথ্যারোপ করেছিল। জেনে রাখো, সীমালঙ্ঘনকারীদের ওপর আল্লাহর অভিসম্পাত।
ٱلَّذِينَ يَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبۡغُونَهَا عِوَجٗا وَهُم بِٱلۡأٓخِرَةِ هُمۡ كَٰفِرُونَ
Open ayah 11:19যারা আল্লাহর পথে বাধা দেয়, আর তাতে বক্রতা খুঁজে, এরাই আখিরাতকে অস্বীকার করে।
أُوْلَٰٓئِكَ لَمۡ يَكُونُواْ مُعۡجِزِينَ فِي ٱلۡأَرۡضِ وَمَا كَانَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ مِنۡ أَوۡلِيَآءَۘ يُضَٰعَفُ لَهُمُ ٱلۡعَذَابُۚ مَا كَانُواْ يَسۡتَطِيعُونَ ٱلسَّمۡعَ وَمَا كَانُواْ يُبۡصِرُونَ
Open ayah 11:20তারা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারেনি আর আল্লাহ ব্যতীত তাদের কোনো অভিভাবকও নেই, তাদের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে; তারা শুনতে সক্ষম ছিল না আর তারা ছিল না চাক্ষুষ্মানও।
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَفۡتَرُونَ
Open ayah 11:21তারা নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে, আর তারা যা রচনা করত, তা তাদের থেকে উধাও হয়ে গেছে।
لَا جَرَمَ أَنَّهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ هُمُ ٱلۡأَخۡسَرُونَ
Open ayah 11:22এটা সুনিশ্চিত যে তারা পরকালে সর্বাধিক ক্ষতিগ্রস্ত।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَأَخۡبَتُوٓاْ إِلَىٰ رَبِّهِمۡ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ
Open ayah 11:23নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে এবং তাদের রবের সমীপে বিনয়াবনত হয়েছে। তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা স্থায়ী।
۞مَثَلُ ٱلۡفَرِيقَيۡنِ كَٱلۡأَعۡمَىٰ وَٱلۡأَصَمِّ وَٱلۡبَصِيرِ وَٱلسَّمِيعِۚ هَلۡ يَسۡتَوِيَانِ مَثَلًاۚ أَفَلَا تَذَكَّرُونَ
Open ayah 11:24উভয় দলের দৃষ্টান্ত হচ্ছে যেমন অন্ধ ও বধির এবং যে চাক্ষুষ্মান ও শ্রবণকারী। উভয় তুলনায় সমান কি? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?
وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦٓ إِنِّي لَكُمۡ نَذِيرٞ مُّبِينٌ
Open ayah 11:25আর অবশ্যই আমি নূহকে তার জাতির প্রতি প্রেরণ করেছি। তিনি বললেন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী।
أَن لَّا تَعۡبُدُوٓاْ إِلَّا ٱللَّهَۖ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ أَلِيمٖ
Open ayah 11:26যে তোমরা আল্লাহ ব্যতীত কারও ইবাদাত করবে না। নিশ্চয়ই আমি তোমাদের ব্যাপারে যন্ত্রণাদায়ক দিনের শাস্তির ভয় করি।
فَقَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَوۡمِهِۦ مَا نَرَىٰكَ إِلَّا بَشَرٗا مِّثۡلَنَا وَمَا نَرَىٰكَ ٱتَّبَعَكَ إِلَّا ٱلَّذِينَ هُمۡ أَرَاذِلُنَا بَادِيَ ٱلرَّأۡيِ وَمَا نَرَىٰ لَكُمۡ عَلَيۡنَا مِن فَضۡلِۭ بَلۡ نَظُنُّكُمۡ كَٰذِبِينَ
Open ayah 11:27ফলে তার সম্প্রদায়ের প্রধানরা বলল, যারা কুফুরি করেছে আমরা তো তোমাকে আমাদের মতো একজন মানুষ ব্যতীত আর কিছুই দেখি না; আর আমাদের মধ্যে যারা নিম্ন ও স্থূল-বুদ্ধিসম্পন্ন তারা ব্যতীত কাউকে তো তোমার আনুগত্য করতে দেখি না। আমাদের ওপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখি না; বরং আমরা তোমাদের সকলকে মিথ্যাবাদী মনে করি।
قَالَ يَٰقَوۡمِ أَرَءَيۡتُمۡ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٖ مِّن رَّبِّي وَءَاتَىٰنِي رَحۡمَةٗ مِّنۡ عِندِهِۦ فَعُمِّيَتۡ عَلَيۡكُمۡ أَنُلۡزِمُكُمُوهَا وَأَنتُمۡ لَهَا كَٰرِهُونَ
Open ayah 11:28সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কি লক্ষ করেছ আমি যদি আমার রবের পক্ষ হতে স্পষ্ট দলীলের ওপর থাকি, আর তিনি তাঁর পক্ষ থেকে আমাকে রহমত দান করে থাকেন, অতঃপর তা থেকে তোমাদের অন্ধ রাখা হয়, তবে কি আমি তোমাদের ওপর তা তোমাদের ইচ্ছার বিরুদ্ধেই চাপিয়ে দিতে পারি?
وَيَٰقَوۡمِ لَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مَالًاۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَى ٱللَّهِۚ وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْۚ إِنَّهُم مُّلَٰقُواْ رَبِّهِمۡ وَلَٰكِنِّيٓ أَرَىٰكُمۡ قَوۡمٗا تَجۡهَلُونَ
Open ayah 11:29হে আমার সম্প্রদায়, আমি এর বিনিময় তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান তো আল্লাহরই নিকট। আর আমি তাদেরকে তাড়িয়ে দিতে পারি না যারা ঈমান এনেছে। নিশ্চয় তারা তাদের রবের সাথে সাক্ষাৎকারী; বরং আমি তোমাদেরকে মূর্খ সম্প্রদায় হিসাবে দেখছি।
وَيَٰقَوۡمِ مَن يَنصُرُنِي مِنَ ٱللَّهِ إِن طَرَدتُّهُمۡۚ أَفَلَا تَذَكَّرُونَ
Open ayah 11:30হে আমার সম্প্রদায়, আমি যদি তাদের তাড়িয়ে দিই, তবে আল্লাহ শাস্তি থেকে কে আমাকে রেহাই দেবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?
وَلَآ أَقُولُ لَكُمۡ عِندِي خَزَآئِنُ ٱللَّهِ وَلَآ أَعۡلَمُ ٱلۡغَيۡبَ وَلَآ أَقُولُ إِنِّي مَلَكٞ وَلَآ أَقُولُ لِلَّذِينَ تَزۡدَرِيٓ أَعۡيُنُكُمۡ لَن يُؤۡتِيَهُمُ ٱللَّهُ خَيۡرًاۖ ٱللَّهُ أَعۡلَمُ بِمَا فِيٓ أَنفُسِهِمۡ إِنِّيٓ إِذٗا لَّمِنَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 11:31আর আমি তোমাদের বলি না যে, আমার কাছে আল্লাহর ধন-ভান্ডার রয়েছে আর না আমি অদৃশ্যের খবর জানি; এবং আমি একথাও বলি না যে, আমি একজন ফেরেশতা; এ কথাও বলছি না, তোমাদের দৃষ্টিতে যারা লাঞ্ছিত আল্লাহ কখনো তাদের কোনো কল্যাণ দান করবেন না। আল্লাহ ওই ব্যাপারে সম্যক জ্ঞাত যা তাদের মনে আছে। যদি এমন কথা বলি তবে নিশ্চয় আমি হব সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত।
قَالُواْ يَٰنُوحُ قَدۡ جَٰدَلۡتَنَا فَأَكۡثَرۡتَ جِدَٰلَنَا فَأۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
Open ayah 11:32তারা বলল, হে নূহ, আমাদের সাথে তুমি তর্ক করেছ, এবং অতিরিক্ত বিতর্ক করেছ। অতএব, তুমি নিয়ে এসো ওই বিষয়, যার ব্যাপারে তুমি আমাদের ভয় দেখাচ্ছ। যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো।
قَالَ إِنَّمَا يَأۡتِيكُم بِهِ ٱللَّهُ إِن شَآءَ وَمَآ أَنتُم بِمُعۡجِزِينَ
Open ayah 11:33সে বলল, প্রকৃতপক্ষে তোমাদের কাছে আল্লাহ তা নিয়ে আসবেন, যদি তিনি ইচ্ছা করেন, আর তোমরা তাঁকে অক্ষমকারী (প্রতিরোধ করতে সক্ষম) নও।
وَلَا يَنفَعُكُمۡ نُصۡحِيٓ إِنۡ أَرَدتُّ أَنۡ أَنصَحَ لَكُمۡ إِن كَانَ ٱللَّهُ يُرِيدُ أَن يُغۡوِيَكُمۡۚ هُوَ رَبُّكُمۡ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ
Open ayah 11:34আর যদি আল্লাহ তোমাদের পথভ্রষ্ট করতে চান তবে আমার সদুপদেশ তোমাদের কোনো উপকার দেবে না, যদি আমি চাই যে আমি তোমাদের উপদেশ দেব। যদি আল্লাহ তোমাদের গোমরাহ করতে চান; তিনিই তোমাদের রব, এবং তাঁর কাছে তোমাদের প্রত্যাবর্তন হবে।
أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۖ قُلۡ إِنِ ٱفۡتَرَيۡتُهُۥ فَعَلَيَّ إِجۡرَامِي وَأَنَا۠ بَرِيٓءٞ مِّمَّا تُجۡرِمُونَ
Open ayah 11:35অথবা তারা কি বলে যে, সে তা রচনা করেছে? বলো, আমি যদি তা রচনা করে থাকি, তবে সে অপরাধ আমার, আর তোমরা যে অপরাধ করো তা থেকে আমি মুক্ত।
وَأُوحِيَ إِلَىٰ نُوحٍ أَنَّهُۥ لَن يُؤۡمِنَ مِن قَوۡمِكَ إِلَّا مَن قَدۡ ءَامَنَ فَلَا تَبۡتَئِسۡ بِمَا كَانُواْ يَفۡعَلُونَ
Open ayah 11:36আর নূহের প্রতি এই মর্মে ওয়াহি প্রেরিত হলো যে, যারা ঈমান এনেছে, তারা ছাড়া তোমার জাতির অন্য কেউ ঈমান আনবে না। অতএব, তাদের কার্যকলাপে বিমর্ষ হবে না।
وَٱصۡنَعِ ٱلۡفُلۡكَ بِأَعۡيُنِنَا وَوَحۡيِنَا وَلَا تُخَٰطِبۡنِي فِي ٱلَّذِينَ ظَلَمُوٓاْ إِنَّهُم مُّغۡرَقُونَ
Open ayah 11:37আর তুমি আমার সামনে আমার ওয়াহি মোতাবেক একটি নৌযান তৈরি করো, আর সীমালঙ্ঘনকারীদের ব্যাপারে আমাকে কিছু বলবে না। নিশ্চয় তারা ডুবন্ত।
وَيَصۡنَعُ ٱلۡفُلۡكَ وَكُلَّمَا مَرَّ عَلَيۡهِ مَلَأٞ مِّن قَوۡمِهِۦ سَخِرُواْ مِنۡهُۚ قَالَ إِن تَسۡخَرُواْ مِنَّا فَإِنَّا نَسۡخَرُ مِنكُمۡ كَمَا تَسۡخَرُونَ
Open ayah 11:38আর সে তৈরি করতে লাগল নৌযান, আর যখনই তার সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা তার পাশ দিয়ে অতিক্রম করত, তারা তাকে বিদ্রুপ করত। সে বলত, যদি তোমরা আমাদের উপহাস করো, তবে তোমরা যেমন উপহাস করছ আমরাও তেমন তোমাদের উপহাস করব।
فَسَوۡفَ تَعۡلَمُونَ مَن يَأۡتِيهِ عَذَابٞ يُخۡزِيهِ وَيَحِلُّ عَلَيۡهِ عَذَابٞ مُّقِيمٌ
Open ayah 11:39অচিরেই জানতে পারবে, কার ওপর আসবে এমন শাস্তি যা তাকে লাঞ্ছিত করবে এবং কার জন্য অবধারিত চিরস্থায়ী শাস্তি।
حَتَّىٰٓ إِذَا جَآءَ أَمۡرُنَا وَفَارَ ٱلتَّنُّورُ قُلۡنَا ٱحۡمِلۡ فِيهَا مِن كُلّٖ زَوۡجَيۡنِ ٱثۡنَيۡنِ وَأَهۡلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيۡهِ ٱلۡقَوۡلُ وَمَنۡ ءَامَنَۚ وَمَآ ءَامَنَ مَعَهُۥٓ إِلَّا قَلِيلٞ
Open ayah 11:40অবশেষে যখন আমার হুকুম এল এবং উনুন উদ্বেলিত হয়ে উঠল, আমি বললাম, সর্বপ্রকার প্রাণী থেকে এক যুগল, তোমার পরিবার এবং যারা ঈমান এনেছে তাদেরকে নৌযানে আরোহণ করাও, তবে যাদের ব্যাপারে পূর্ব সিদ্ধান্ত অবধারিত হয়েছে, তারা ব্যতীত। আর খুব অল্প সংখ্যকই তার সাথে ঈমান এনেছিল।
۞وَقَالَ ٱرۡكَبُواْ فِيهَا بِسۡمِ ٱللَّهِ مَجۡر۪ىٰهَا وَمُرۡسَىٰهَآۚ إِنَّ رَبِّي لَغَفُورٞ رَّحِيمٞ
Open ayah 11:41আর সে বলল, তোমরা তাতে আরোহণ করো। আল্লাহর নামেই তার চলা ও স্থিতি। নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল, অসীম দয়ালু।
وَهِيَ تَجۡرِي بِهِمۡ فِي مَوۡجٖ كَٱلۡجِبَالِ وَنَادَىٰ نُوحٌ ٱبۡنَهُۥ وَكَانَ فِي مَعۡزِلٖ يَٰبُنَيَّ ٱرۡكَب مَّعَنَا وَلَا تَكُن مَّعَ ٱلۡكَٰفِرِينَ
Open ayah 11:42আর তা তাদের বহন করে চলতে লাগল পর্বতসম ঢেউয়ের মাঝে, আর নূহ তার পুত্রকে ডাক দিলেন ‘সে ছিল পৃথক স্থানে,’ সে বলল, হে প্রিয় বৎস, আমাদের সাথে আরোহণ করো, আর কাফিরদের সাথে থেকো না।
قَالَ سَـَٔاوِيٓ إِلَىٰ جَبَلٖ يَعۡصِمُنِي مِنَ ٱلۡمَآءِۚ قَالَ لَا عَاصِمَ ٱلۡيَوۡمَ مِنۡ أَمۡرِ ٱللَّهِ إِلَّا مَن رَّحِمَۚ وَحَالَ بَيۡنَهُمَا ٱلۡمَوۡجُ فَكَانَ مِنَ ٱلۡمُغۡرَقِينَ
Open ayah 11:43সে বলল, আমি শিগগির আশ্রয় নেব এমন কোনো পাহাড়ে, যা আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ বলল, আজকের দিনে আল্লাহর শাস্তি থেকে কোনো রক্ষাকারী নেই। একমাত্র তিনি যাকে দয়া করবেন। এমন সময় উভয়ের মাঝে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়াল, ফলে সে হল নিমজ্জিতদের অর্ন্তভুক্ত।
وَقِيلَ يَٰٓأَرۡضُ ٱبۡلَعِي مَآءَكِ وَيَٰسَمَآءُ أَقۡلِعِي وَغِيضَ ٱلۡمَآءُ وَقُضِيَ ٱلۡأَمۡرُ وَٱسۡتَوَتۡ عَلَى ٱلۡجُودِيِّۖ وَقِيلَ بُعۡدٗا لِّلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ
Open ayah 11:44আর বলা হলো, হে পৃথিবী, তুমি গিলে ফেলো তোমার পানি, আর হে আকাশ, তুমি ক্ষান্ত হও। আর পানি শুকিয়ে দেওয়া হলো এবং বাস্তবায়িত হলো সিদ্ধান্ত, অবশেষে জুদি পর্বতে তা ভিড়ল এবং ঘোষণা করা হলো, ধ্বংস সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের জন্য।
وَنَادَىٰ نُوحٞ رَّبَّهُۥ فَقَالَ رَبِّ إِنَّ ٱبۡنِي مِنۡ أَهۡلِي وَإِنَّ وَعۡدَكَ ٱلۡحَقُّ وَأَنتَ أَحۡكَمُ ٱلۡحَٰكِمِينَ
Open ayah 11:45নূহ তার রবকে ডেকে বলল, হে আমার রব, আমার ছেলে আমার পরিবারভুক্ত, আর নিশ্চয় আপনার ওয়াদা সত্য, আর আপনি তো বিচারকদের সর্বোত্তম বিচারক।
قَالَ يَٰنُوحُ إِنَّهُۥ لَيۡسَ مِنۡ أَهۡلِكَۖ إِنَّهُۥ عَمَلٌ غَيۡرُ صَٰلِحٖۖ فَلَا تَسۡـَٔلۡنِ مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٌۖ إِنِّيٓ أَعِظُكَ أَن تَكُونَ مِنَ ٱلۡجَٰهِلِينَ
Open ayah 11:46আল্লাহ বলেন, হে নূহ, নিশ্চয় সে তোমার পরিবারভুক্ত নয়। নিশ্চয়ই সে দুরাচার! সুতরাং আমার কাছে এমন আবদার করো না, যার সম্পর্কে তুমি জানো না। নিশ্চয় আমি তোমাকে উপদেশ দিচ্ছি, যে তুমি অজ্ঞদের দলভুক্ত হবে না।
قَالَ رَبِّ إِنِّيٓ أَعُوذُ بِكَ أَنۡ أَسۡـَٔلَكَ مَا لَيۡسَ لِي بِهِۦ عِلۡمٞۖ وَإِلَّا تَغۡفِرۡ لِي وَتَرۡحَمۡنِيٓ أَكُن مِّنَ ٱلۡخَٰسِرِينَ
Open ayah 11:47সে বলল, হে আমার রব, সে সম্পর্কে আপনার কাছে প্রার্থনা করা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই যে ব্যাপারে যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই, আপনি যদি আমাকে ক্ষমা ও অনুগ্রহ না করেন, তবে আমি ক্ষতিগ্রস্তদের অর্ন্তভুক্ত হব।
قِيلَ يَٰنُوحُ ٱهۡبِطۡ بِسَلَٰمٖ مِّنَّا وَبَرَكَٰتٍ عَلَيۡكَ وَعَلَىٰٓ أُمَمٖ مِّمَّن مَّعَكَۚ وَأُمَمٞ سَنُمَتِّعُهُمۡ ثُمَّ يَمَسُّهُم مِّنَّا عَذَابٌ أَلِيمٞ
Open ayah 11:48বলা হলো, হে নূহ, আমার পক্ষ থেকে নিরাপত্তার সাথে অবতরণ করো, আর তোমার প্রতি ও তোমার সাথিদের প্রতি রইল বরকত। আর কোনো কোনো সম্প্রদায়কে আমি উপভোগ করাবো পার্থিব নিয়ামত, তারপর তাদেরকে আমার পক্ষ থেকে স্পর্শ করবে যন্ত্রণাদায়ক শাস্তি।
تِلۡكَ مِنۡ أَنۢبَآءِ ٱلۡغَيۡبِ نُوحِيهَآ إِلَيۡكَۖ مَا كُنتَ تَعۡلَمُهَآ أَنتَ وَلَا قَوۡمُكَ مِن قَبۡلِ هَٰذَاۖ فَٱصۡبِرۡۖ إِنَّ ٱلۡعَٰقِبَةَ لِلۡمُتَّقِينَ
Open ayah 11:49এটি অদৃশ্যের সংবাদসমূহের অর্ন্তভুক্ত। আমি তোমার প্রতি তা ওয়াহি করছি। যা ইতোপূর্বে তোমার এবং তোমার সম্প্রদায়ের ছিল অজানা। অতএব, তুমি ধৈর্যধারণ করো। নিশ্চয়ই মুত্তাকিদের জন্যেই শুভ পরিণাম।
وَإِلَىٰ عَادٍ أَخَاهُمۡ هُودٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۖ إِنۡ أَنتُمۡ إِلَّا مُفۡتَرُونَ
Open ayah 11:50আর আ’দ সম্প্রদায়ের প্রতি আমি তাদের ভাই হূদকে প্রেরণ করেছি; সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদাত করো, তিনি ভিন্ন তোমাদের কোনো ইলাহ্ নেই, তোমরা তো শুধু মিথ্যা রচনাকারী।
يَٰقَوۡمِ لَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ أَجۡرًاۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَى ٱلَّذِي فَطَرَنِيٓۚ أَفَلَا تَعۡقِلُونَ
Open ayah 11:51হে আমার সম্প্রদায়, আমি এজন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না; আমার পারিশ্রমিক তাঁরই কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন; তোমরা কি বুঝবে না?
وَيَٰقَوۡمِ ٱسۡتَغۡفِرُواْ رَبَّكُمۡ ثُمَّ تُوبُوٓاْ إِلَيۡهِ يُرۡسِلِ ٱلسَّمَآءَ عَلَيۡكُم مِّدۡرَارٗا وَيَزِدۡكُمۡ قُوَّةً إِلَىٰ قُوَّتِكُمۡ وَلَا تَتَوَلَّوۡاْ مُجۡرِمِينَ
Open ayah 11:52আর হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমাপ্রার্থনা করো, অতঃপর তাঁরই দিকে ফিরে এসো। তিনি আকাশ থেকে তোমাদের ওপর বারি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তির ওপর শক্তি বৃদ্ধি করবেন, আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিয়ো না।
قَالُواْ يَٰهُودُ مَا جِئۡتَنَا بِبَيِّنَةٖ وَمَا نَحۡنُ بِتَارِكِيٓ ءَالِهَتِنَا عَن قَوۡلِكَ وَمَا نَحۡنُ لَكَ بِمُؤۡمِنِينَ
Open ayah 11:53তারা বলল, হে হূদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসোনি, আমরা তোমার কথায় আমাদের দেব-দেবীদের বর্জনকারী নই, আর নই আমরা তোমার প্রতি ঈমান আনয়নকারী।
إِن نَّقُولُ إِلَّا ٱعۡتَرَىٰكَ بَعۡضُ ءَالِهَتِنَا بِسُوٓءٖۗ قَالَ إِنِّيٓ أُشۡهِدُ ٱللَّهَ وَٱشۡهَدُوٓاْ أَنِّي بَرِيٓءٞ مِّمَّا تُشۡرِكُونَ
Open ayah 11:54বরং আমরাও তো বলি যে, আমাদের কোনো দেবতা তোমাকে অমঙ্গলে আক্রান্ত করেছে। সে বলল, আমি আল্লাহকে সাক্ষী করছি আর তোমরাও সাক্ষী থাকো যে, নিশ্চয় আমি তা থেকে মুক্ত, যাদের তোমরা শরিক করছ।
مِن دُونِهِۦۖ فَكِيدُونِي جَمِيعٗا ثُمَّ لَا تُنظِرُونِ
Open ayah 11:55তাকে ছাড়া, তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও, অতঃপর আমাকে কোনো অবকাশ দিয়ো না।
إِنِّي تَوَكَّلۡتُ عَلَى ٱللَّهِ رَبِّي وَرَبِّكُمۚ مَّا مِن دَآبَّةٍ إِلَّا هُوَ ءَاخِذُۢ بِنَاصِيَتِهَآۚ إِنَّ رَبِّي عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ
Open ayah 11:56নিশ্চয় আমি আল্লাহর ওপর ভরসা করেছি, যিনি আমার এবং তোমাদের রব। পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার সামনের ঝুটি (নিয়ন্ত্রণ) তাঁর হাতে নেই। নিশ্চয়ই আমার রব ন্যায়নীতিতে অধিষ্ঠিত।
فَإِن تَوَلَّوۡاْ فَقَدۡ أَبۡلَغۡتُكُم مَّآ أُرۡسِلۡتُ بِهِۦٓ إِلَيۡكُمۡۚ وَيَسۡتَخۡلِفُ رَبِّي قَوۡمًا غَيۡرَكُمۡ وَلَا تَضُرُّونَهُۥ شَيۡـًٔاۚ إِنَّ رَبِّي عَلَىٰ كُلِّ شَيۡءٍ حَفِيظٞ
Open ayah 11:57তারপরও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমি তোমাদের তা পৌঁছিয়েছি যা দিয়ে আমাকে তোমাদের প্রতি প্রেরিত করা হয়েছে; আর আমার রব অন্য কোনো সম্প্রদায়কে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, কিন্তু তোমরা তাঁর কোনোই ক্ষতি করতে পারবে না; নিশ্চয়ই আমার রব সবকিছুর সংরক্ষক।
وَلَمَّا جَآءَ أَمۡرُنَا نَجَّيۡنَا هُودٗا وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ بِرَحۡمَةٖ مِّنَّا وَنَجَّيۡنَٰهُم مِّنۡ عَذَابٍ غَلِيظٖ
Open ayah 11:58আর যখন আমার আদেশ উপস্থিত হলো, তখন আমি স্বীয় রহমতে হূদ এবং তার সঙ্গী মু’মিনদের রক্ষা করেছি। আর তাদের রক্ষা করেছি এক কঠিন শাস্তি থেকে।
وَتِلۡكَ عَادٞۖ جَحَدُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ وَعَصَوۡاْ رُسُلَهُۥ وَٱتَّبَعُوٓاْ أَمۡرَ كُلِّ جَبَّارٍ عَنِيدٖ
Open ayah 11:59আর এরা ছিল আ’দ সম্প্রদায়, যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে, আর তার রাসূলগণকে অমান্য করেছে এবং অনুসরণ করেছে প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীদের নির্দেশ।
وَأُتۡبِعُواْ فِي هَٰذِهِ ٱلدُّنۡيَا لَعۡنَةٗ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ أَلَآ إِنَّ عَادٗا كَفَرُواْ رَبَّهُمۡۗ أَلَا بُعۡدٗا لِّعَادٖ قَوۡمِ هُودٖ
Open ayah 11:60আর পার্থিব দুনিয়ায় তাদের ওপর লা’নত অবধারিত করা হয়েছে, এবং কিয়ামতের দিনেও; জেনে রেখো, আ’দ সম্প্রদায় তাদের রবের কুফুরি করেছে, জেনে রেখো, হূদের সম্প্রদায় আ ’ দ জাতির জন্য ধ্বংস।
۞وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمۡ صَٰلِحٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥۖ هُوَ أَنشَأَكُم مِّنَ ٱلۡأَرۡضِ وَٱسۡتَعۡمَرَكُمۡ فِيهَا فَٱسۡتَغۡفِرُوهُ ثُمَّ تُوبُوٓاْ إِلَيۡهِۚ إِنَّ رَبِّي قَرِيبٞ مُّجِيبٞ
Open ayah 11:61আর সামূদের প্রতি তাদের ভাই সালেহকে প্রেরণ করেছি; সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদাত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ্ নেই। তিনিই মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছেন, তার মাঝে তোমাদের বসবাস করিয়েছেন। অতএব, তোমরা তাঁর কাছে ক্ষমাপ্রার্থনা করো, অতঃপর তাঁরই দিকে ফিরে এসো। নিশ্চয় আমার রব অতি নিকটবর্তী, সাড়া দানকারী।
قَالُواْ يَٰصَٰلِحُ قَدۡ كُنتَ فِينَا مَرۡجُوّٗا قَبۡلَ هَٰذَآۖ أَتَنۡهَىٰنَآ أَن نَّعۡبُدَ مَا يَعۡبُدُ ءَابَآؤُنَا وَإِنَّنَا لَفِي شَكّٖ مِّمَّا تَدۡعُونَآ إِلَيۡهِ مُرِيبٖ
Open ayah 11:62তারা বলল, হে সালেহ, ইতোপূর্বে তুমি ছিলে আমাদের আশার পাত্র। আমাদের পূর্বপুরুষেরা যার উপাসনা করত তুমি কি আমাদেরকে তার উপাসনা করতে নিষেধ কর? আর তুমি আমাদের যার দিকে আহ্বান করছ, নিশ্চয় আমরা সে ব্যাপারে ঘোর সন্দেহের মধ্যে আছি।
قَالَ يَٰقَوۡمِ أَرَءَيۡتُمۡ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٖ مِّن رَّبِّي وَءَاتَىٰنِي مِنۡهُ رَحۡمَةٗ فَمَن يَنصُرُنِي مِنَ ٱللَّهِ إِنۡ عَصَيۡتُهُۥۖ فَمَا تَزِيدُونَنِي غَيۡرَ تَخۡسِيرٖ
Open ayah 11:63সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কি মনে করো, আমি যদি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের ওপর থাকি, আর তিনি আমাকে তার পক্ষ থেকে রহমত দান করেন, এরপরও আমি তার অবাধ্য হলে, কে আমাকে আল্লাহ শস্তি থেকে সাহায্য করবে? অতএব, তোমরা তো আমার শুধু ক্ষতিই বৃদ্ধি করবে।
وَيَٰقَوۡمِ هَٰذِهِۦ نَاقَةُ ٱللَّهِ لَكُمۡ ءَايَةٗۖ فَذَرُوهَا تَأۡكُلۡ فِيٓ أَرۡضِ ٱللَّهِۖ وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٖ فَيَأۡخُذَكُمۡ عَذَابٞ قَرِيبٞ
Open ayah 11:64আর হে আমার সম্প্রদায়, আল্লাহর এ উটনী যা তোমাদের জন্য নিদর্শন; অতএব, তোমরা তাকে ছেড়ে দাও, সে আল্লাহর যমিনে চরে খাবে, তাকে মন্দ উদ্দেশ্যে স্পর্শ করবে না। অন্যথায় অতি সত্বর তোমাদের পাকড়াও করবে শাস্তি।
فَعَقَرُوهَا فَقَالَ تَمَتَّعُواْ فِي دَارِكُمۡ ثَلَٰثَةَ أَيَّامٖۖ ذَٰلِكَ وَعۡدٌ غَيۡرُ مَكۡذُوبٖ
Open ayah 11:65তবুও তারা তাকে হত্যা করল। তখন সে বলল, তোমরা স্বীয় গৃহে তিনদিন উপভোগ করো। এটা এমন প্রতিশ্রুতি যা মিথ্যা হওয়ার নয়।
فَلَمَّا جَآءَ أَمۡرُنَا نَجَّيۡنَا صَٰلِحٗا وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ بِرَحۡمَةٖ مِّنَّا وَمِنۡ خِزۡيِ يَوۡمِئِذٍۚ إِنَّ رَبَّكَ هُوَ ٱلۡقَوِيُّ ٱلۡعَزِيزُ
Open ayah 11:66অতঃপর যখন আমার নির্দেশ এল, তখন আমি সালেহকে ও তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার রহমতে রক্ষা করলাম, মুক্তি দান করলাম সেদিনকার অপমান থেকে। নিশ্চয়ই তোমার রব সর্বশক্তিমান পরাক্রমশালী।
وَأَخَذَ ٱلَّذِينَ ظَلَمُواْ ٱلصَّيۡحَةُ فَأَصۡبَحُواْ فِي دِيَٰرِهِمۡ جَٰثِمِينَ
Open ayah 11:67আর প্রচণ্ড শব্দ তাদের পাকড়াও করেছে যারা সীমালঙ্ঘন করেছে, ফলে তারা নিজ ঘরে উপুড় হয়ে পড়ে রইল।
كَأَن لَّمۡ يَغۡنَوۡاْ فِيهَآۗ أَلَآ إِنَّ ثَمُودَاْ كَفَرُواْ رَبَّهُمۡۗ أَلَا بُعۡدٗا لِّثَمُودَ
Open ayah 11:68যেন তারা তার মধ্যে বসবাসই করেনি। জেনে রাখো, নিশ্চয়ই সামূদ জাতি তাদের রবের কুফুরি করেছে। জেনে রাখো, ধ্বংস সামূদ জাতির জন্য।
وَلَقَدۡ جَآءَتۡ رُسُلُنَآ إِبۡرَٰهِيمَ بِٱلۡبُشۡرَىٰ قَالُواْ سَلَٰمٗاۖ قَالَ سَلَٰمٞۖ فَمَا لَبِثَ أَن جَآءَ بِعِجۡلٍ حَنِيذٖ
Open ayah 11:69আর অবশ্যই আমার প্রেরিত ফেরেশতারা ইবরাহীমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল। তারা বলল সালাম, সেও বলল, সালাম। অতঃপর অল্পক্ষণের মধ্যেই সে একটি ভুনা করা বাছুর নিয়ে এল।
فَلَمَّا رَءَآ أَيۡدِيَهُمۡ لَا تَصِلُ إِلَيۡهِ نَكِرَهُمۡ وَأَوۡجَسَ مِنۡهُمۡ خِيفَةٗۚ قَالُواْ لَا تَخَفۡ إِنَّآ أُرۡسِلۡنَآ إِلَىٰ قَوۡمِ لُوطٖ
Open ayah 11:70অতঃপর যখন সে দেখল যে, খাদ্যের দিকে তাদের হাত প্রসারিত হচ্ছে না, তখন সে সংশয়িত হলো, এবং মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করল। তারা বলল, ভয় পাবেন না। আমরা লুতের সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি।
وَٱمۡرَأَتُهُۥ قَآئِمَةٞ فَضَحِكَتۡ فَبَشَّرۡنَٰهَا بِإِسۡحَٰقَ وَمِن وَرَآءِ إِسۡحَٰقَ يَعۡقُوبَ
Open ayah 11:71তার স্ত্রীও দাঁড়িয়েছিল, সে হেসে ফেলল। অতঃপর আমি তাকে ইসহাকের সুখবর দিলাম এবং ইসহাকের পরে ইয়াকূবেরও।
قَالَتۡ يَٰوَيۡلَتَىٰٓ ءَأَلِدُ وَأَنَا۠ عَجُوزٞ وَهَٰذَا بَعۡلِي شَيۡخًاۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٌ عَجِيبٞ
Open ayah 11:72সে বলল, হায়, কী আশ্চর্যকর, আমি কি সন্তান প্রসব করব? অথচ আমি একজন বৃদ্ধা আর আমার স্বামীও বৃদ্ধ, নিশ্চয় এটা তো এক অদ্ভুত বিষয়।
قَالُوٓاْ أَتَعۡجَبِينَ مِنۡ أَمۡرِ ٱللَّهِۖ رَحۡمَتُ ٱللَّهِ وَبَرَكَٰتُهُۥ عَلَيۡكُمۡ أَهۡلَ ٱلۡبَيۡتِۚ إِنَّهُۥ حَمِيدٞ مَّجِيدٞ
Open ayah 11:73তারা বলল, তুমি আল্লাহর নির্দেশ সম্পর্কে বিস্ময়বোধ করছ? তোমাদের ওপর আল্লাহর রহমত ও প্রভূত বরকত। হে গৃহবাসীরা, নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত মহিমান্বিত।
فَلَمَّا ذَهَبَ عَنۡ إِبۡرَٰهِيمَ ٱلرَّوۡعُ وَجَآءَتۡهُ ٱلۡبُشۡرَىٰ يُجَٰدِلُنَا فِي قَوۡمِ لُوطٍ
Open ayah 11:74অতঃপর যখন ইবরাহীমের আতঙ্ক দূর হলো এবং সে সুসংবাদপ্রাপ্ত হলো, তখন সে আমার সাথে লূত জাতি সম্পর্কে তর্ক শুরু করল।
إِنَّ إِبۡرَٰهِيمَ لَحَلِيمٌ أَوَّٰهٞ مُّنِيبٞ
Open ayah 11:75নিশ্চয় ইবরাহীম ছিল বড়ই ধৈর্যশীল, কোমল অন্তর, আল্লাহমুখী।
يَٰٓإِبۡرَٰهِيمُ أَعۡرِضۡ عَنۡ هَٰذَآۖ إِنَّهُۥ قَدۡ جَآءَ أَمۡرُ رَبِّكَۖ وَإِنَّهُمۡ ءَاتِيهِمۡ عَذَابٌ غَيۡرُ مَرۡدُودٖ
Open ayah 11:76ইবরাহীম, তুমি এটা থেকে বিরত হও; নিশ্চয় এসে গেছে তোমার রবের নির্দেশ, এবং তাদের ওপর এমন শাস্তি আপতিত হবে, যা কখনো প্রতিহত হবার নয়।
وَلَمَّا جَآءَتۡ رُسُلُنَا لُوطٗا سِيٓءَ بِهِمۡ وَضَاقَ بِهِمۡ ذَرۡعٗا وَقَالَ هَٰذَا يَوۡمٌ عَصِيبٞ
Open ayah 11:77আর যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের নিকট উপস্থিত হলো। তখন তাদের ব্যাপারে সে দুচিন্তাগ্রস্ত হলো, নিজেকে তাদের রক্ষায় অসমর্থ মনে করল এবং সে বলতে লাগল, আজ অত্যন্ত ভয়ানক দিন।
وَجَآءَهُۥ قَوۡمُهُۥ يُهۡرَعُونَ إِلَيۡهِ وَمِن قَبۡلُ كَانُواْ يَعۡمَلُونَ ٱلسَّيِّـَٔاتِۚ قَالَ يَٰقَوۡمِ هَٰٓؤُلَآءِ بَنَاتِي هُنَّ أَطۡهَرُ لَكُمۡۖ فَٱتَّقُواْ ٱللَّهَ وَلَا تُخۡزُونِ فِي ضَيۡفِيٓۖ أَلَيۡسَ مِنكُمۡ رَجُلٞ رَّشِيدٞ
Open ayah 11:78আর তার সম্প্রদায় তার দিকে দ্রুত ছুটে এল। পূর্ব থেকেই তারা ছিল কুকর্মে তৎপর। সে বলল, হে আমার সম্প্রদায়, এরা আমার কন্যা, তারা তোমাদের জন্য অধিক পবিত্র। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না, তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই।
قَالُواْ لَقَدۡ عَلِمۡتَ مَا لَنَا فِي بَنَاتِكَ مِنۡ حَقّٖ وَإِنَّكَ لَتَعۡلَمُ مَا نُرِيدُ
Open ayah 11:79তারা বলল আপনি তো অবশ্যই জানেন, আপনার কন্যাদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই। আর নিশ্চয় আপনি অবশ্যই জানেন আমরা কী চাই।
قَالَ لَوۡ أَنَّ لِي بِكُمۡ قُوَّةً أَوۡ ءَاوِيٓ إِلَىٰ رُكۡنٖ شَدِيدٖ
Open ayah 11:80সে বলল, তোমাদের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকত অথবা আমি কোনো সূদৃঢ় স্তম্ভের আশ্রয় গ্রহণ করতে সক্ষম হতাম।
قَالُواْ يَٰلُوطُ إِنَّا رُسُلُ رَبِّكَ لَن يَصِلُوٓاْ إِلَيۡكَۖ فَأَسۡرِ بِأَهۡلِكَ بِقِطۡعٖ مِّنَ ٱلَّيۡلِ وَلَا يَلۡتَفِتۡ مِنكُمۡ أَحَدٌ إِلَّا ٱمۡرَأَتَكَۖ إِنَّهُۥ مُصِيبُهَا مَآ أَصَابَهُمۡۚ إِنَّ مَوۡعِدَهُمُ ٱلصُّبۡحُۚ أَلَيۡسَ ٱلصُّبۡحُ بِقَرِيبٖ
Open ayah 11:81তারা বলল, হে লূত, আমরা আপনার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। এরা কখনো আপনার দিকে পৌঁছাতে পারবে না। সুতরাং আপনি রাতের কোনো এক অংশে আপনার পরিবার নিয়ে বেরিয়ে পড়ুন। আর আপনাদের কেউ যেন পেছনে ফিরে না তাকায়। আপনার স্ত্রী ব্যতীত; নিশ্চয়ই তার উপর তা-ই আসবে যা তাদের নিকট পৌঁছাবে। নিশ্চয় সকালই তাদের প্রতিশ্রুত সময়, প্রভাত কি খুব নিকটে নয়?
فَلَمَّا جَآءَ أَمۡرُنَا جَعَلۡنَا عَٰلِيَهَا سَافِلَهَا وَأَمۡطَرۡنَا عَلَيۡهَا حِجَارَةٗ مِّن سِجِّيلٖ مَّنضُودٖ
Open ayah 11:82অবশেষে যখন আমার নির্দেশ এসে গেল, তখন আমি উক্ত জনপদের উপরিভাগকে নিচে করে দিলাম এবং তার উপর ক্রমাগত কংকর পাথর বর্ষণ করলাম।
مُّسَوَّمَةً عِندَ رَبِّكَۖ وَمَا هِيَ مِنَ ٱلظَّٰلِمِينَ بِبَعِيدٖ
Open ayah 11:83যার প্রতিটি তোমার রবের নিকট চিহ্নিত। আর তা যালিমদের থেকে দূরে নয়।
۞وَإِلَىٰ مَدۡيَنَ أَخَاهُمۡ شُعَيۡبٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥۖ وَلَا تَنقُصُواْ ٱلۡمِكۡيَالَ وَٱلۡمِيزَانَۖ إِنِّيٓ أَرَىٰكُم بِخَيۡرٖ وَإِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٖ مُّحِيطٖ
Open ayah 11:84আর মাদইয়ানবাসীদের প্রতি তাদের ভাই শুয়াইবকে প্রেরণ করেছি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদাত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ্ নেই। আর পরিমাপে ও ওজনে কম করো না, নিশ্চয় আমি তোমাদের ভালো অবস্থায়ই দেখছি; কিন্তু নিশ্চয় আমি তোমাদের ওপর পরিবেষ্টনকারী শাস্তির দিনের আশঙ্কা করছি।
وَيَٰقَوۡمِ أَوۡفُواْ ٱلۡمِكۡيَالَ وَٱلۡمِيزَانَ بِٱلۡقِسۡطِۖ وَلَا تَبۡخَسُواْ ٱلنَّاسَ أَشۡيَآءَهُمۡ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ
Open ayah 11:85হে আমার সম্প্রদায়, তোমরা ন্যায়নিষ্ঠার সাথে পরিমাপ ও ওজন পূর্ণ করো। আর লোকদের তাদের জিনিসপত্রে কম দিয়ো না, আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়াবে না।
بَقِيَّتُ ٱللَّهِ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَۚ وَمَآ أَنَا۠ عَلَيۡكُم بِحَفِيظٖ
Open ayah 11:86আল্লাহপ্রদত্ত অবশিষ্ট তোমাদের জন্য উত্তম, যদি তোমরা মু ’ মিন হও, আর আমি তো তোমাদের তত্ত্বাবধায়ক নই।
قَالُواْ يَٰشُعَيۡبُ أَصَلَوٰتُكَ تَأۡمُرُكَ أَن نَّتۡرُكَ مَا يَعۡبُدُ ءَابَآؤُنَآ أَوۡ أَن نَّفۡعَلَ فِيٓ أَمۡوَٰلِنَا مَا نَشَٰٓؤُاْۖ إِنَّكَ لَأَنتَ ٱلۡحَلِيمُ ٱلرَّشِيدُ
Open ayah 11:87তারা বলল, হে শুয়াইব, তোমার সালাত কি তোমাকে নির্দেশ দেয় যে, আমরা সেসব উপাস্যদের ত্যাগ করব, যাদের উপাসনা করত আমাদের পূর্বপূরুষরা অথবা আমরা করব আমাদের ধন-সম্পদে ইচ্ছামতো ব্যয় করব? নিশ্চয় তুমি তো অবশ্যই একজন সহিষ্ণু, ন্যায়পরায়ণ ব্যক্তি!
قَالَ يَٰقَوۡمِ أَرَءَيۡتُمۡ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٖ مِّن رَّبِّي وَرَزَقَنِي مِنۡهُ رِزۡقًا حَسَنٗاۚ وَمَآ أُرِيدُ أَنۡ أُخَالِفَكُمۡ إِلَىٰ مَآ أَنۡهَىٰكُمۡ عَنۡهُۚ إِنۡ أُرِيدُ إِلَّا ٱلۡإِصۡلَٰحَ مَا ٱسۡتَطَعۡتُۚ وَمَا تَوۡفِيقِيٓ إِلَّا بِٱللَّهِۚ عَلَيۡهِ تَوَكَّلۡتُ وَإِلَيۡهِ أُنِيبُ
Open ayah 11:88সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কি ভেবে দেখেছ, আমি যদি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের ওপর প্রতিষ্ঠিত হই, আর তিনি যদি নিজ পক্ষ থেকে আমাকে উত্তম রিযিক (নবুওত) দান করেন, আমি চাই না, তোমাদের যা থেকে বারণ করা হয়েছে, আমি নিজেই তার অন্যথা করি। আমি আমার সাধ্যমতো সংশোধন করতে চাই। আমাকে তাওফিকদাতা কেবল আল্লাহ। আমি তার ওপর ভরসা করি, আমি তারই অভিমুখী।
وَيَٰقَوۡمِ لَا يَجۡرِمَنَّكُمۡ شِقَاقِيٓ أَن يُصِيبَكُم مِّثۡلُ مَآ أَصَابَ قَوۡمَ نُوحٍ أَوۡ قَوۡمَ هُودٍ أَوۡ قَوۡمَ صَٰلِحٖۚ وَمَا قَوۡمُ لُوطٖ مِّنكُم بِبَعِيدٖ
Open ayah 11:89আর হে আমার সম্প্রদায়, আমার প্রতি হঠকারিতা তোমাদের যেন এমন অপরাধে প্ররোচিত না করে যে, তোমাদের ওপর আপতিত হবে যেমন আপতিত হয়েছিল নূহ বা হূদ অথবা সালেহ-এর সম্প্রদায়ের ওপর। আর লূতের জাতি তো তোমাদের থেকে খুব দূরে নয়।
وَٱسۡتَغۡفِرُواْ رَبَّكُمۡ ثُمَّ تُوبُوٓاْ إِلَيۡهِۚ إِنَّ رَبِّي رَحِيمٞ وَدُودٞ
Open ayah 11:90আর তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তাঁরই পানে ফিরে এসে নিশ্চয়ই আমার রব অসীম দয়ালু, প্রেমময়।
قَالُواْ يَٰشُعَيۡبُ مَا نَفۡقَهُ كَثِيرٗا مِّمَّا تَقُولُ وَإِنَّا لَنَرَىٰكَ فِينَا ضَعِيفٗاۖ وَلَوۡلَا رَهۡطُكَ لَرَجَمۡنَٰكَۖ وَمَآ أَنتَ عَلَيۡنَا بِعَزِيزٖ
Open ayah 11:91তারা বলল, হে শুয়াইব, তুমি যা বলো, তার অনেক কিছুই আমরা বুঝি না, আর নিশ্চয় আমারা তো তোমাকে আমাদের মধ্যে দুর্বল মনে করি। আর যদি তোমার স্বজনবর্গ না থাকত, তবে আমরা তোমাকে প্রস্তরাঘাতে হত্যা করতাম। আমাদের দৃষ্টিতে তুমি কোনো প্রভাবশালী ব্যক্তি নও।
قَالَ يَٰقَوۡمِ أَرَهۡطِيٓ أَعَزُّ عَلَيۡكُم مِّنَ ٱللَّهِ وَٱتَّخَذۡتُمُوهُ وَرَآءَكُمۡ ظِهۡرِيًّاۖ إِنَّ رَبِّي بِمَا تَعۡمَلُونَ مُحِيطٞ
Open ayah 11:92সে বলল, হে আমার সম্প্রদায়, আমার ভাই স্বজনবর্গ কি তোমাদের কাছে আল্লাহর থেকে অধিক প্রভাবশালী? আর তোমরা তাকে অবহেলা ভরে পেছনে ফেলে রেখেছ, নিশ্চয়ই তোমাদের কার্যকলাপ আমার রবের আয়ত্তে রয়েছে।
وَيَٰقَوۡمِ ٱعۡمَلُواْ عَلَىٰ مَكَانَتِكُمۡ إِنِّي عَٰمِلٞۖ سَوۡفَ تَعۡلَمُونَ مَن يَأۡتِيهِ عَذَابٞ يُخۡزِيهِ وَمَنۡ هُوَ كَٰذِبٞۖ وَٱرۡتَقِبُوٓاْ إِنِّي مَعَكُمۡ رَقِيبٞ
Open ayah 11:93আর হে আমার সম্প্রদায়, তোমরা নিজ নিজ স্থানে কাজ করে যাও, আমিও কাজ করছি, অচিরেই জানতে পারবে কার ওপর আসবে এমন শাস্তি যা তাকে অপমান করবে, আর কে মিথ্যাবাদী? আর তোমরাও অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম।
وَلَمَّا جَآءَ أَمۡرُنَا نَجَّيۡنَا شُعَيۡبٗا وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ بِرَحۡمَةٖ مِّنَّا وَأَخَذَتِ ٱلَّذِينَ ظَلَمُواْ ٱلصَّيۡحَةُ فَأَصۡبَحُواْ فِي دِيَٰرِهِمۡ جَٰثِمِينَ
Open ayah 11:94আর যখন আমার আদেশ এল, আমি শুয়াইব ও তার সাথে যারা ঈমান এনেছে স্বীয় রহমতে তাদের রক্ষা করলাম আর সীমালঙ্ঘনকারীদের পাকড়াও করল বিকট গর্জন। ফলে তারা নিজেদের ঘরে উপুড় হয়ে পড়ে রইল।
كَأَن لَّمۡ يَغۡنَوۡاْ فِيهَآۗ أَلَا بُعۡدٗا لِّمَدۡيَنَ كَمَا بَعِدَتۡ ثَمُودُ
Open ayah 11:95যেন তারা সেখানে বসবাসই করেনি। জেনে রাখো, নিশ্চয় সামূদের প্রতি অভিসম্পাতের মতো মাদইয়ানবাসীর ওপরেও অভিসম্পাত।
وَلَقَدۡ أَرۡسَلۡنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَا وَسُلۡطَٰنٖ مُّبِينٍ
Open ayah 11:96আর আমি মূসাকে প্রেরণ করি আমার নিদর্শনাদি ও সুস্পষ্ট প্রমাণসহ।
إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ فَٱتَّبَعُوٓاْ أَمۡرَ فِرۡعَوۡنَۖ وَمَآ أَمۡرُ فِرۡعَوۡنَ بِرَشِيدٖ
Open ayah 11:97ফিরআউন ও তার পরিষদবর্গের কাছে, তবুও তারা ফিরআউনের কৃতকর্মের অনুসরণ করল। অথচ ফিরআউনের কৃতকর্ম ন্যায়সঙ্গত ছিল না।
يَقۡدُمُ قَوۡمَهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فَأَوۡرَدَهُمُ ٱلنَّارَۖ وَبِئۡسَ ٱلۡوِرۡدُ ٱلۡمَوۡرُودُ
Open ayah 11:98কিয়ামতের দিন সে তার সম্প্রদায়ের লোকদের সামনে থাকবে এবং তাদের জাহান্নামে পৌঁছে দেবে। আর সেটা অতীব নিকৃষ্ট স্থান, যেখানে তারা পৌঁছেছে।
وَأُتۡبِعُواْ فِي هَٰذِهِۦ لَعۡنَةٗ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ بِئۡسَ ٱلرِّفۡدُ ٱلۡمَرۡفُودُ
Open ayah 11:99আর এ জগতেও তাদের পেছনে অভিশাপ লাগিয়ে দেওয়া হয়েছে এবং কিয়ামতের দিনেও; অত্যন্ত জঘন্য পুরস্কার যা তাদের পুরস্কৃত করা হবে।
ذَٰلِكَ مِنۡ أَنۢبَآءِ ٱلۡقُرَىٰ نَقُصُّهُۥ عَلَيۡكَۖ مِنۡهَا قَآئِمٞ وَحَصِيدٞ
Open ayah 11:100এ হচ্ছে কয়েকটি জনপদের ইতিবৃত্ত যা আমি তোমার নিকট বর্ণনা করছি। এর মধ্যে কিছু বিদ্যমান আর কিছু সমূলে উৎপাটিত।
وَمَا ظَلَمۡنَٰهُمۡ وَلَٰكِن ظَلَمُوٓاْ أَنفُسَهُمۡۖ فَمَآ أَغۡنَتۡ عَنۡهُمۡ ءَالِهَتُهُمُ ٱلَّتِي يَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ مِن شَيۡءٖ لَّمَّا جَآءَ أَمۡرُ رَبِّكَۖ وَمَا زَادُوهُمۡ غَيۡرَ تَتۡبِيبٖ
Open ayah 11:101আমি তাদের প্রতি অবিচার করিনি; বরং তারা নিজেরাই নিজের ওপর অবিচার করেছে। ফলে আল্লাহকে বাদ দিয়ে তারা যেসব উপাস্যকে ডাকত, তারা তাদের কোনো কাজে আসেনি, যখন এসেছে আল্লাহর নির্দেশ; বরং তারা শুধু বিপর্যয়ই বৃদ্ধি করল।
وَكَذَٰلِكَ أَخۡذُ رَبِّكَ إِذَآ أَخَذَ ٱلۡقُرَىٰ وَهِيَ ظَٰلِمَةٌۚ إِنَّ أَخۡذَهُۥٓ أَلِيمٞ شَدِيدٌ
Open ayah 11:102আর তোমার রব যখন কোনো সীমালঙ্ঘনকারী জনপদকে পাকড়াও করেন, তখন এমনই করেন। নিশ্চয়ই তাঁর পাকড়াও কঠোর যন্ত্রণাদায়ক।
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّمَنۡ خَافَ عَذَابَ ٱلۡأٓخِرَةِۚ ذَٰلِكَ يَوۡمٞ مَّجۡمُوعٞ لَّهُ ٱلنَّاسُ وَذَٰلِكَ يَوۡمٞ مَّشۡهُودٞ
Open ayah 11:103নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে তার জন্য, যে আখিরাতের শাস্তিকে ভয় করে। এটা এমন একদিন, যে দিন সব মানুষই সমবেত হবে, যে দিন সকলকে উপস্থিত করা হবে।
وَمَا نُؤَخِّرُهُۥٓ إِلَّا لِأَجَلٖ مَّعۡدُودٖ
Open ayah 11:104আর আমি তা বিলম্বিত করি, শুধু একটি নির্ধারিত সময়ের জন্য।
يَوۡمَ يَأۡتِ لَا تَكَلَّمُ نَفۡسٌ إِلَّا بِإِذۡنِهِۦۚ فَمِنۡهُمۡ شَقِيّٞ وَسَعِيدٞ
Open ayah 11:105যখন সেদিন আসবে, তখন তার অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি কথা বলতে পারবে না। অতঃপর তাদের কতক হবে হতভাগ্য আর কতক হবে সৌভাগ্যবান।
فَأَمَّا ٱلَّذِينَ شَقُواْ فَفِي ٱلنَّارِ لَهُمۡ فِيهَا زَفِيرٞ وَشَهِيقٌ
Open ayah 11:106অতএব, যারা হতভাগ্য তারা জাহান্নামে যাবে, তাদের জন্য তার মাঝে থাকবে আর্তনাদ ও চিৎকার।
خَٰلِدِينَ فِيهَا مَا دَامَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ إِلَّا مَا شَآءَ رَبُّكَۚ إِنَّ رَبَّكَ فَعَّالٞ لِّمَا يُرِيدُ
Open ayah 11:107তারা সেখানে স্থায়ী হবে, যতদিন আসমানসমূহ ও যমিন বিদ্যমান থাকবে। তবে তোমার রব যা ইচ্ছা করেন। নিশ্চয়ই তোমার রব সম্পাদনকারী যা ইচ্ছা করেন।
۞وَأَمَّا ٱلَّذِينَ سُعِدُواْ فَفِي ٱلۡجَنَّةِ خَٰلِدِينَ فِيهَا مَا دَامَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ إِلَّا مَا شَآءَ رَبُّكَۖ عَطَآءً غَيۡرَ مَجۡذُوذٖ
Open ayah 11:108আর যারা সৌভাগ্যবান তারা থাকবে জান্নাতে, সেখানে তারা স্থায়ী, যতদিন আসমানসমূহ ও যমিন বিদ্যমান থাকবে। তবে তোমার রব যা ইচ্ছা করেন। এটা এক নিরবচ্ছিন্ন পুরস্কার।
فَلَا تَكُ فِي مِرۡيَةٖ مِّمَّا يَعۡبُدُ هَٰٓؤُلَآءِۚ مَا يَعۡبُدُونَ إِلَّا كَمَا يَعۡبُدُ ءَابَآؤُهُم مِّن قَبۡلُۚ وَإِنَّا لَمُوَفُّوهُمۡ نَصِيبَهُمۡ غَيۡرَ مَنقُوصٖ
Open ayah 11:109অতএব, তারা যে সবের উপাসনা করে তুমি সে ব্যাপারে কোনোরূপ সংশয়ের মাঝে থাকবে না। তাদের পূর্বপুরুষ যেমন উপাসনা করত, তারাও তেমন করছে। আর নিশ্চয়ই আমি তাদেরকে তাদের অংশ পুরোপুরি দিয়ে দেব কিছুমাত্রও কম না করে।
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ فَٱخۡتُلِفَ فِيهِۚ وَلَوۡلَا كَلِمَةٞ سَبَقَتۡ مِن رَّبِّكَ لَقُضِيَ بَيۡنَهُمۡۚ وَإِنَّهُمۡ لَفِي شَكّٖ مِّنۡهُ مُرِيبٖ
Open ayah 11:110আর আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, অতঃপর তাতে মতভেদ সৃষ্টি হলো; যদি তোমার রব কর্তৃক একটি কালিমা পূর্ব নির্ধারিত না হতো, তবে অবশ্যই তাদের মাঝে মীমাংসা করে দেওয়া হতো। নিশ্চয়ই তারা সে ব্যাপারে তীব্র সন্দেহের মাঝে।
وَإِنَّ كُلّٗا لَّمَّا لَيُوَفِّيَنَّهُمۡ رَبُّكَ أَعۡمَٰلَهُمۡۚ إِنَّهُۥ بِمَا يَعۡمَلُونَ خَبِيرٞ
Open ayah 11:111আর নিশ্চয় তোমার রব প্রত্যেককেই তাদের কর্মফল সম্পূর্ণরূপে প্রদান করবেন। তিনি তাদের আমল সম্পর্কে সম্যক জ্ঞাত।
فَٱسۡتَقِمۡ كَمَآ أُمِرۡتَ وَمَن تَابَ مَعَكَ وَلَا تَطۡغَوۡاْۚ إِنَّهُۥ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ
Open ayah 11:112অতএব, তুমি ও তোমার সাথে যারা তাওবা করেছে অবিচল থাকো, যেভাবে আদিষ্ট হয়েছ। আর সীমালঙ্ঘন করো না। নিশ্চয় তিনি ওই বিষয় পূর্ণ দৃষ্টি রাখেন যা তোমরা করো।
وَلَا تَرۡكَنُوٓاْ إِلَى ٱلَّذِينَ ظَلَمُواْ فَتَمَسَّكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِنۡ أَوۡلِيَآءَ ثُمَّ لَا تُنصَرُونَ
Open ayah 11:113আর তোমরা ঝুঁকবে না তাদের প্রতি যারা সীমালঙ্ঘন করেছে, তা হলে তোমাদের স্পর্শ করবে আগুন। আর আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নেই। অতএব, তোমাদের কোনো সাহায্য করা হবে না।
وَأَقِمِ ٱلصَّلَوٰةَ طَرَفَيِ ٱلنَّهَارِ وَزُلَفٗا مِّنَ ٱلَّيۡلِۚ إِنَّ ٱلۡحَسَنَٰتِ يُذۡهِبۡنَ ٱلسَّيِّـَٔاتِۚ ذَٰلِكَ ذِكۡرَىٰ لِلذَّٰكِرِينَ
Open ayah 11:114আর সালাত প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্তে এবং রাতের প্রান্তভাগে। নিশ্চয়ই পুণ্য কাজ মন্দ কাজকে মুছে দেয়। এটা উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ।
وَٱصۡبِرۡ فَإِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجۡرَ ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 11:115আর ধৈর্যধারণ করো, নিশ্চয়ই আল্লাহ পুণ্যবানদের প্রতিদান বিনষ্ট করেন না।
فَلَوۡلَا كَانَ مِنَ ٱلۡقُرُونِ مِن قَبۡلِكُمۡ أُوْلُواْ بَقِيَّةٖ يَنۡهَوۡنَ عَنِ ٱلۡفَسَادِ فِي ٱلۡأَرۡضِ إِلَّا قَلِيلٗا مِّمَّنۡ أَنجَيۡنَا مِنۡهُمۡۗ وَٱتَّبَعَ ٱلَّذِينَ ظَلَمُواْ مَآ أُتۡرِفُواْ فِيهِ وَكَانُواْ مُجۡرِمِينَ
Open ayah 11:116অতএব, তোমাদের পূর্ববতী প্রজন্মসমূহে এমন প্রজ্ঞাবান কেন হলো না, যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে বাধা দিত; তবে মুষ্টিমেয় ব্যতীত যাদেরকে আমি তাদের মধ্য হতে রক্ষা করেছি। আর যারা সীমালঙ্ঘন করেছে তারা অনুসরণ করত তাদের যে আরাম-আয়েশ দেওয়া হয়েছিল, আর তারা ছিল অপরাধী।
وَمَا كَانَ رَبُّكَ لِيُهۡلِكَ ٱلۡقُرَىٰ بِظُلۡمٖ وَأَهۡلُهَا مُصۡلِحُونَ
Open ayah 11:117আর তোমার রব এমন নন যে, জনবসতিগুলোকে অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন, সেখানকার অধিবাসীরা সংশোধনকারী হওয়া সত্ত্বেও।
وَلَوۡ شَآءَ رَبُّكَ لَجَعَلَ ٱلنَّاسَ أُمَّةٗ وَٰحِدَةٗۖ وَلَا يَزَالُونَ مُخۡتَلِفِينَ
Open ayah 11:118আর তোমার রব যদি ইচ্ছা করতেন, তবে অবশ্যই সব মানুষকে একই জাতিসত্তায় পরিণত করতে পারতেন। কিন্তু তারা সর্বদা মতবিরোধকারী হতো।
إِلَّا مَن رَّحِمَ رَبُّكَۚ وَلِذَٰلِكَ خَلَقَهُمۡۗ وَتَمَّتۡ كَلِمَةُ رَبِّكَ لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ أَجۡمَعِينَ
Open ayah 11:119তবে যাদের কে তোমার রব অনুগ্রহ করেছেন তারা ব্যতীত, আর একারণে তিনি তাদের সৃষ্টি করেছেন, তোমার রবের এই কালিমা সম্পূর্ণ হয়েছে যে, অবশ্যই আমি জাহান্নামকে জিন ও মানুষ দ্বারা একযোগে ভর্তি করব।
وَكُلّٗا نَّقُصُّ عَلَيۡكَ مِنۡ أَنۢبَآءِ ٱلرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِۦ فُؤَادَكَۚ وَجَآءَكَ فِي هَٰذِهِ ٱلۡحَقُّ وَمَوۡعِظَةٞ وَذِكۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ
Open ayah 11:120আর আমি রাসূলগণের যত সব বৃত্তান্তই তোমাকে বলছি, তা দ্বারা তোমার অন্তরকে মজবুত করছি। আর এভাবে তোমার নিকট মহাসত্য এবং মু’মিনদের জন্য উপদেশ ও সাবধানবাণী এসেছে।
وَقُل لِّلَّذِينَ لَا يُؤۡمِنُونَ ٱعۡمَلُواْ عَلَىٰ مَكَانَتِكُمۡ إِنَّا عَٰمِلُونَ
Open ayah 11:121আর যারা ঈমান আনে না, তাদেরকে বলো, তোমরা নিজ নিজ অবস্থানে কাজ করে যাও নিশ্চয় আমরাও কাজ করে যাচ্ছি।
وَٱنتَظِرُوٓاْ إِنَّا مُنتَظِرُونَ
Open ayah 11:122আর তোমরাও অপেক্ষা করো, নিশ্চয় আমরাও অপেক্ষমান।
وَلِلَّهِ غَيۡبُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَإِلَيۡهِ يُرۡجَعُ ٱلۡأَمۡرُ كُلُّهُۥ فَٱعۡبُدۡهُ وَتَوَكَّلۡ عَلَيۡهِۚ وَمَا رَبُّكَ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ
Open ayah 11:123আর আসমানসমূহ ও যমিনে অদৃশ্যের জ্ঞান আল্লাহরই আছে। আর সকল বিষয়ের প্রত্যাবর্তন তাঁরই দিকে; অতএব, তোমরা তাঁরই ইবাদাত করো এবং তাঁর ওপর ভরসা রাখো, আর তোমরা যা করো, সে সম্বন্ধে তোমার রব অনবহিত নন।