يوسف

Yusuf

Joseph · Surah 12 · Ayahs: 111 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. الٓرۚ تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ

    Open ayah 12:1

    আলিফ-লা-ম-রা; এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।

  2. إِنَّآ أَنزَلۡنَٰهُ قُرۡءَٰنًا عَرَبِيّٗا لَّعَلَّكُمۡ تَعۡقِلُونَ

    Open ayah 12:2

    নিশ্চয় আমি তা অবতীর্ণ করেছি, কুরআনরূপে আরবিভষায়, যাতে তোমরা বুঝতে পার।

  3. نَحۡنُ نَقُصُّ عَلَيۡكَ أَحۡسَنَ ٱلۡقَصَصِ بِمَآ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ هَٰذَا ٱلۡقُرۡءَانَ وَإِن كُنتَ مِن قَبۡلِهِۦ لَمِنَ ٱلۡغَٰفِلِينَ

    Open ayah 12:3

    আমি তোমার নিকট উত্তম কাহিনি বর্ণনা করছি, এ কুরআন, যা ওয়াহির মাধ্যমে তোমার প্রতি অবতীর্ণ করেছি। যদিও তুমি ইতোপূর্বে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলে।

  4. إِذۡ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَٰٓأَبَتِ إِنِّي رَأَيۡتُ أَحَدَ عَشَرَ كَوۡكَبٗا وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ رَأَيۡتُهُمۡ لِي سَٰجِدِينَ

    Open ayah 12:4

    যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি এগারোটি নক্ষত্রকে, সূর্য এবং চন্দ্রকে। আমি তাদেরকে আমার উদ্দেশে সিজদারত অবস্থায় দেখেছি।

  5. قَالَ يَٰبُنَيَّ لَا تَقۡصُصۡ رُءۡيَاكَ عَلَىٰٓ إِخۡوَتِكَ فَيَكِيدُواْ لَكَ كَيۡدًاۖ إِنَّ ٱلشَّيۡطَٰنَ لِلۡإِنسَٰنِ عَدُوّٞ مُّبِينٞ

    Open ayah 12:5

    সে বলল, হে আমার ছেলে, তোমার ভাইদের কাছে তোমার স্বপ্ন বর্ণনা করো না তবে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।

  6. وَكَذَٰلِكَ يَجۡتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأۡوِيلِ ٱلۡأَحَادِيثِ وَيُتِمُّ نِعۡمَتَهُۥ عَلَيۡكَ وَعَلَىٰٓ ءَالِ يَعۡقُوبَ كَمَآ أَتَمَّهَا عَلَىٰٓ أَبَوَيۡكَ مِن قَبۡلُ إِبۡرَٰهِيمَ وَإِسۡحَٰقَۚ إِنَّ رَبَّكَ عَلِيمٌ حَكِيمٞ

    Open ayah 12:6

    এভাবেই তোমার রব তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শেখাবেন। তোমার প্রতি পূর্ণ করবেন তার অনুগ্রহ ও ইয়াকূবের পরিবার-পরিজনের প্রতি; যেমন ইতোপূর্বে তোমার পিতৃপুরুষ ইবরাহীম ও ইসহাকের প্রতি পূর্ণ করেছেন। নিশ্চয়ই তোমার রব সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

  7. ۞لَّقَدۡ كَانَ فِي يُوسُفَ وَإِخۡوَتِهِۦٓ ءَايَٰتٞ لِّلسَّآئِلِينَ

    Open ayah 12:7

    অবশ্যই ইউসুফ ও তার ভাইদের কাহিনিতে জিজ্ঞাসুদের জন্যে রয়েছে সমূহ নিদর্শন।

  8. إِذۡ قَالُواْ لَيُوسُفُ وَأَخُوهُ أَحَبُّ إِلَىٰٓ أَبِينَا مِنَّا وَنَحۡنُ عُصۡبَةٌ إِنَّ أَبَانَا لَفِي ضَلَٰلٖ مُّبِينٍ

    Open ayah 12:8

    যখন তারা বলল, অবশ্যই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয় অথচ আমরা একটা সুসংহত দল। নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন।

  9. ٱقۡتُلُواْ يُوسُفَ أَوِ ٱطۡرَحُوهُ أَرۡضٗا يَخۡلُ لَكُمۡ وَجۡهُ أَبِيكُمۡ وَتَكُونُواْ مِنۢ بَعۡدِهِۦ قَوۡمٗا صَٰلِحِينَ

    Open ayah 12:9

    তোমরা ইউসুফকে হত্যা করো কিংবা ফেলে এসো কোনো স্থানে। তবে তোমাদের প্রতিই তোমাদের পিতার মনোযোগ নিবিষ্ট হবে এবং এরপর তোমরা হয়ে যাবে সৎকর্মশীল লোক।

  10. قَالَ قَآئِلٞ مِّنۡهُمۡ لَا تَقۡتُلُواْ يُوسُفَ وَأَلۡقُوهُ فِي غَيَٰبَتِ ٱلۡجُبِّ يَلۡتَقِطۡهُ بَعۡضُ ٱلسَّيَّارَةِ إِن كُنتُمۡ فَٰعِلِينَ 

    Open ayah 12:10

    তাদের মধ্য থেকে একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, বরং তাকে ফেলে দাও গভীর কূপে, তাকে তুলে নেবে কোনো পথিক দল, যদি তোমরা হও কর্মসম্পাদনকারী।

  11. قَالُواْ يَٰٓأَبَانَا مَا لَكَ لَا تَأۡمَ۬نَّا عَلَىٰ يُوسُفَ وَإِنَّا لَهُۥ لَنَٰصِحُونَ

    Open ayah 12:11

    তারা বলল, হে আমাদের পিতা, আপনার কি হয়েছে, আপনি ইউসুফের ব্যাপারে আমাদের বিশ্বাস করেন না? অথচ নিশ্চয় আমরা তো তার হিতাকাঙ্ক্ষী।

  12. أَرۡسِلۡهُ مَعَنَا غَدٗا يَرۡتَعۡ وَيَلۡعَبۡ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ

    Open ayah 12:12

    আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করেন, তৃপ্তিসহ খাবে এবং খেলাধুলা করবে। আর নিশ্চয় আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষক।

  13. قَالَ إِنِّي لَيَحۡزُنُنِيٓ أَن تَذۡهَبُواْ بِهِۦ وَأَخَافُ أَن يَأۡكُلَهُ ٱلذِّئۡبُ وَأَنتُمۡ عَنۡهُ غَٰفِلُونَ

    Open ayah 12:13

    সে বলল, নিশ্চয় আমার অবশ্যই শ্চিন্তা লাগে যে, তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি যে, নেকড়ে তাকে খেয়ে ফেলবে এবং তোমরা তার থেকে অমনোযোগী থাকবে।

  14. قَالُواْ لَئِنۡ أَكَلَهُ ٱلذِّئۡبُ وَنَحۡنُ عُصۡبَةٌ إِنَّآ إِذٗا لَّخَٰسِرُونَ

    Open ayah 12:14

    তারা বলল, আমরা একটি শক্তিশালী দল এতদসত্ত্বেও যদি নেকড়ে তাকে খেয়ে ফেলে, তবে নিশ্চই আমরাই ক্ষতিগ্রস্ত হবো।

  15. فَلَمَّا ذَهَبُواْ بِهِۦ وَأَجۡمَعُوٓاْ أَن يَجۡعَلُوهُ فِي غَيَٰبَتِ ٱلۡجُبِّۚ وَأَوۡحَيۡنَآ إِلَيۡهِ لَتُنَبِّئَنَّهُم بِأَمۡرِهِمۡ هَٰذَا وَهُمۡ لَا يَشۡعُرُونَ

    Open ayah 12:15

    অতঃপর তারা যখন তাকে নিয়ে চলল এবং গভীর কূপে নিক্ষেপ করতে একমত হলো এবং আমি তাকে ওয়াহি প্রেরণ করলাম যে, অবশ্যই তুমি তাদের এ কাজের বিবরণ জানিয়ে দেবে, অথচ তারা তা অনুভব করতে পারবে না।

  16. وَجَآءُوٓ أَبَاهُمۡ عِشَآءٗ يَبۡكُونَ

    Open ayah 12:16

    তারা রাতের বেলায় কাঁদতে কাঁদতে তাদের পিতার কাছে এল।

  17. قَالُواْ يَٰٓأَبَانَآ إِنَّا ذَهَبۡنَا نَسۡتَبِقُ وَتَرَكۡنَا يُوسُفَ عِندَ مَتَٰعِنَا فَأَكَلَهُ ٱلذِّئۡبُۖ وَمَآ أَنتَ بِمُؤۡمِنٖ لَّنَا وَلَوۡ كُنَّا صَٰدِقِينَ

    Open ayah 12:17

    তারা বলল, হে আমাদের পিতা, নিশ্চয় আমরা দৌড় প্রতিযোগিতা করতে গিয়েছিলাম, আমরা ইউসুফকে রেখে গিয়েছিলাম আসবাবপত্রের কাছে। অতঃপর তাকে নেকড়ে বাঘে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদের বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী।

  18. وَجَآءُو عَلَىٰ قَمِيصِهِۦ بِدَمٖ كَذِبٖۚ قَالَ بَلۡ سَوَّلَتۡ لَكُمۡ أَنفُسُكُمۡ أَمۡرٗاۖ فَصَبۡرٞ جَمِيلٞۖ وَٱللَّهُ ٱلۡمُسۡتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ

    Open ayah 12:18

    তারা তার জামায় মিথ্যা রক্ত লাগিয়ে আনল। সে বলল, বরং তোমাদের মন তোমাদের এ কাজ সাজিয়ে দিয়েছে। সুতরাং এখন ধৈর্য ধরাই শ্রেয়। তোমরা যা বর্ণনা করছ, সে বিষয়ে আল্লাহই আমার সাহায্যস্থল।

  19. وَجَآءَتۡ سَيَّارَةٞ فَأَرۡسَلُواْ وَارِدَهُمۡ فَأَدۡلَىٰ دَلۡوَهُۥۖ قَالَ يَٰبُشۡرَىٰ هَٰذَا غُلَٰمٞۚ وَأَسَرُّوهُ بِضَٰعَةٗۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِمَا يَعۡمَلُونَ

    Open ayah 12:19

    আর আসল একটি যাত্রীদল, অতঃপর তারা পাঠাল তাদের পানি সংগ্রাহককে। তখন সে নামিয়ে দিল তার বালতি। সে বলল, কী আনন্দ, এ যে একটি ছেলে! তারা তাকে পণ্যরূপে লুকাল। আল্লাহ সম্যক জ্ঞাত—যা তারা করছে।

  20. وَشَرَوۡهُ بِثَمَنِۭ بَخۡسٖ دَرَٰهِمَ مَعۡدُودَةٖ وَكَانُواْ فِيهِ مِنَ ٱلزَّٰهِدِينَ 

    Open ayah 12:20

    তারা তাকে অতি নগণ্য মূল্যে বিক্রি করল কয়েক দিরহামের বিনিময়ে। তারা তার ব্যাপারে ছিল অল্পতুষ্টদের অর্ন্তভুক্ত।

  21. وَقَالَ ٱلَّذِي ٱشۡتَرَىٰهُ مِن مِّصۡرَ لِٱمۡرَأَتِهِۦٓ أَكۡرِمِي مَثۡوَىٰهُ عَسَىٰٓ أَن يَنفَعَنَآ أَوۡ نَتَّخِذَهُۥ وَلَدٗاۚ وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي ٱلۡأَرۡضِ وَلِنُعَلِّمَهُۥ مِن تَأۡوِيلِ ٱلۡأَحَادِيثِۚ وَٱللَّهُ غَالِبٌ عَلَىٰٓ أَمۡرِهِۦ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ

    Open ayah 12:21

    মিসরে যে ব্যক্তি তাকে ক্রয় করল, সে তার স্ত্রীকে বলল, একে সম্মানে রাখো। সম্ভবত সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব। এভাবেই আমি পৃথিবীতে ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম, যেন আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিই। আর আল্লাহ নিজ কাজ সম্পাদনে প্রবল, কিন্তু অধিকাংশ লোক তা জানে না।

  22. وَلَمَّا بَلَغَ أَشُدَّهُۥٓ ءَاتَيۡنَٰهُ حُكۡمٗا وَعِلۡمٗاۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 12:22

    যখন সে পূর্ণ যৌবনে পৌঁছে গেল, তখন তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। এমননিভাবে আমি সৎকর্মপরায়ণ লোকদের প্রতিদান দিই।

  23. وَرَٰوَدَتۡهُ ٱلَّتِي هُوَ فِي بَيۡتِهَا عَن نَّفۡسِهِۦ وَغَلَّقَتِ ٱلۡأَبۡوَٰبَ وَقَالَتۡ هَيۡتَ لَكَۚ قَالَ مَعَاذَ ٱللَّهِۖ إِنَّهُۥ رَبِّيٓ أَحۡسَنَ مَثۡوَايَۖ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلظَّٰلِمُونَ

    Open ayah 12:23

    আর যে মহিলার ঘরে সে ছিল, সে তাকে নিজের দিকে প্রলুব্ধ করল এবং দরজা বন্ধ করে বলল, এসো। সে বলল, আল্লাহর আশ্রয় চাই; নিশ্চয় তিনি আমার রব, আমার জন্য উত্তম নিবাসের ব্যবস্থা করেছেন। নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীরা সফল হয় না।

  24. وَلَقَدۡ هَمَّتۡ بِهِۦۖ وَهَمَّ بِهَا لَوۡلَآ أَن رَّءَا بُرۡهَٰنَ رَبِّهِۦۚ كَذَٰلِكَ لِنَصۡرِفَ عَنۡهُ ٱلسُّوٓءَ وَٱلۡفَحۡشَآءَۚ إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُخۡلَصِينَ

    Open ayah 12:24

    আর অবশ্যই সে তার প্রতি আসক্ত হয়েছে, সেও তার প্রতি আসক্ত হতো, যদি না সে তার রবের মহিমা অবলোকন করত। এভাবেই আমি তার থেকে ফিরিয়ে রেখেছি মন্দ ও অশ্লীলতা। নিশ্চয়ই সে আমার একনিষ্ঠ বান্দাদের অর্ন্তভুক্ত।

  25. وَٱسۡتَبَقَا ٱلۡبَابَ وَقَدَّتۡ قَمِيصَهُۥ مِن دُبُرٖ وَأَلۡفَيَا سَيِّدَهَا لَدَا ٱلۡبَابِۚ قَالَتۡ مَا جَزَآءُ مَنۡ أَرَادَ بِأَهۡلِكَ سُوٓءًا إِلَّآ أَن يُسۡجَنَ أَوۡ عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 12:25

    তারা উভয়ে দৌড়ে গেল দরজার দিকে এবং সে তার জামা পেছন দিক থেকে ছিঁড়ে ফেলল। উভয়ে তার স্বামীকে দরজার কাছে পেল। মহিলা বলল, যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুকর্মের ইচ্ছা করে, তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ছাড়া আর কী শাস্তি হতে পারে?

  26. قَالَ هِيَ رَٰوَدَتۡنِي عَن نَّفۡسِيۚ وَشَهِدَ شَاهِدٞ مِّنۡ أَهۡلِهَآ إِن كَانَ قَمِيصُهُۥ قُدَّ مِن قُبُلٖ فَصَدَقَتۡ وَهُوَ مِنَ ٱلۡكَٰذِبِينَ

    Open ayah 12:26

    সে বলল, সেই আমাকে তার দিকে প্রলুব্ধ করেছে। তার পরিবারে এক সাক্ষ্যদাতা সাক্ষ্য প্রদান করল, যদি তার জামা সামনের দিক থেকে ছিন্ন থাকে, তবে সে সত্যবাদিনী এবং সে মিথ্যাবাদীদের অর্ন্তভুক্ত।

  27. وَإِن كَانَ قَمِيصُهُۥ قُدَّ مِن دُبُرٖ فَكَذَبَتۡ وَهُوَ مِنَ ٱلصَّٰدِقِينَ

    Open ayah 12:27

    আর যদি তার জামা পেছনের দিক থেকে ছিন্ন থাকে, তবে সে মিথ্যাবাদিনী এবং সে সত্যবাদীদের অর্ন্তভুক্ত।

  28. فَلَمَّا رَءَا قَمِيصَهُۥ قُدَّ مِن دُبُرٖ قَالَ إِنَّهُۥ مِن كَيۡدِكُنَّۖ إِنَّ كَيۡدَكُنَّ عَظِيمٞ

    Open ayah 12:28

    অতঃপর সে যখন দেখল, তার জামা পেছন দিক থেকে ছিন্ন; তখন সে বলল, নিশ্চয়ই এটা তোমাদের ছলনা। নিশ্চয় তোমাদের ছলনা মহা-ভয়ানক।

  29. يُوسُفُ أَعۡرِضۡ عَنۡ هَٰذَاۚ وَٱسۡتَغۡفِرِي لِذَنۢبِكِۖ إِنَّكِ كُنتِ مِنَ ٱلۡخَاطِـِٔينَ

    Open ayah 12:29

    ইউসুফ, এ প্রসঙ্গ উপেক্ষা করো! আর তুমি তোমার পাপের জন্য ক্ষমাপ্রার্থনা করো। নিশ্চয় তুমিই পাপাচারিণীদের অর্ন্তভুক্ত।

  30. ۞وَقَالَ نِسۡوَةٞ فِي ٱلۡمَدِينَةِ ٱمۡرَأَتُ ٱلۡعَزِيزِ تُرَٰوِدُ فَتَىٰهَا عَن نَّفۡسِهِۦۖ قَدۡ شَغَفَهَا حُبًّاۖ إِنَّا لَنَرَىٰهَا فِي ضَلَٰلٖ مُّبِينٖ 

    Open ayah 12:30

    শহরের মহিলারা বলাবলি করতে লাগল, আজিজের স্ত্রী নিজের দিকে স্বীয় গোলামকে প্রলুব্ধ করেছে। সে তার প্রেমে উম্মত্ত হয়ে গেছে। নিশ্চয় আমরা তো তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি।

  31. فَلَمَّا سَمِعَتۡ بِمَكۡرِهِنَّ أَرۡسَلَتۡ إِلَيۡهِنَّ وَأَعۡتَدَتۡ لَهُنَّ مُتَّكَـٔٗا وَءَاتَتۡ كُلَّ وَٰحِدَةٖ مِّنۡهُنَّ سِكِّينٗا وَقَالَتِ ٱخۡرُجۡ عَلَيۡهِنَّۖ فَلَمَّا رَأَيۡنَهُۥٓ أَكۡبَرۡنَهُۥ وَقَطَّعۡنَ أَيۡدِيَهُنَّ وَقُلۡنَ حَٰشَ لِلَّهِ مَا هَٰذَا بَشَرًا إِنۡ هَٰذَآ إِلَّا مَلَكٞ كَرِيمٞ

    Open ayah 12:31

    অতঃপর যখন সে তাদের চক্রান্ত শুনল, তখন তাদেরকে ডেকে পাঠাল এবং তাদের জন্যে প্রস্তুত করল বসার আসন। আর দিল তাদের প্রত্যেককে একটি ছুরি এবং বলল, তুমি তাদের সামনে বের হও। যখন তারা তাকে দেখল, হতভম্ব হয়ে গেল এবং আপন হাত কেটে ফেলল। তারা বলল, আল্লাহর মহিমা, এ তো মানব নয়। এ তো কোনো সম্মানিত ফেরেশতা।

  32. قَالَتۡ فَذَٰلِكُنَّ ٱلَّذِي لُمۡتُنَّنِي فِيهِۖ وَلَقَدۡ رَٰوَدتُّهُۥ عَن نَّفۡسِهِۦ فَٱسۡتَعۡصَمَۖ وَلَئِن لَّمۡ يَفۡعَلۡ مَآ ءَامُرُهُۥ لَيُسۡجَنَنَّ وَلَيَكُونٗا مِّنَ ٱلصَّٰغِرِينَ

    Open ayah 12:32

    সে বলল, এ-ই সে, যার জন্যে তোমরা আমাকে ভর্ৎসনা করছিলে। আমি তাকে প্রলুব্ধ করেছি; কিন্তু সে নিজেকে নিবৃত্ত রেখেছে। আর সে যদি আমার আদেশ অনুযায়ী কাজ না করে, তবে অবশ্যই সে কারাগারে প্রেরিত হবে এবং সে হবে লাঞ্চিতদের অর্ন্তভুক্ত।

  33. قَالَ رَبِّ ٱلسِّجۡنُ أَحَبُّ إِلَيَّ مِمَّا يَدۡعُونَنِيٓ إِلَيۡهِۖ وَإِلَّا تَصۡرِفۡ عَنِّي كَيۡدَهُنَّ أَصۡبُ إِلَيۡهِنَّ وَأَكُن مِّنَ ٱلۡجَٰهِلِينَ

    Open ayah 12:33

    সে বলল, হে আমার রব, তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করে, তার চাইতে কারাগারই আমার কাছে অধিক পছন্দের। যদি আপনি তাদের ছলনা আমার ওপর থেকে প্রতিহত না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব।

  34. فَٱسۡتَجَابَ لَهُۥ رَبُّهُۥ فَصَرَفَ عَنۡهُ كَيۡدَهُنَّۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ

    Open ayah 12:34

    অতঃপর তার রব তার দু’আ কবুল করে নিলেন। আর তাদের ছলনা তার থেকে প্রতিহত করলেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।

  35. ثُمَّ بَدَا لَهُم مِّنۢ بَعۡدِ مَا رَأَوُاْ ٱلۡأٓيَٰتِ لَيَسۡجُنُنَّهُۥ حَتَّىٰ حِينٖ

    Open ayah 12:35

    অতঃপর নিদর্শন দেখার পর তাদের কাছে ভালো মনে হলো যে, কিছু সময়ের জন্য তারা তাকে অবশ্যই কারারুদ্ধ করবে।

  36. وَدَخَلَ مَعَهُ ٱلسِّجۡنَ فَتَيَانِۖ قَالَ أَحَدُهُمَآ إِنِّيٓ أَرَىٰنِيٓ أَعۡصِرُ خَمۡرٗاۖ وَقَالَ ٱلۡأٓخَرُ إِنِّيٓ أَرَىٰنِيٓ أَحۡمِلُ فَوۡقَ رَأۡسِي خُبۡزٗا تَأۡكُلُ ٱلطَّيۡرُ مِنۡهُۖ نَبِّئۡنَا بِتَأۡوِيلِهِۦٓۖ إِنَّا نَرَىٰكَ مِنَ ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 12:36

    তার সাথে কারাগারে দুজন যুবক প্রবেশ করল। তাদের একজন বলল, আমি স্বপ্নে দেখলাম যে, আমি মদ নিংড়াচ্ছি। অপরজন বলল, আমি দেখলাম যে, নিজ মাথায় রুটি বহন করছি। পাখি তা থেকে ঠুকরিয়ে খাচ্ছে। আমাদেরকে এর ব্যাখ্যা বলেন। নিশ্চয় আমরা আপনাকে সৎকর্মশীলদের অর্ন্তভুক্ত দেখতে পাচ্ছি।

  37. قَالَ لَا يَأۡتِيكُمَا طَعَامٞ تُرۡزَقَانِهِۦٓ إِلَّا نَبَّأۡتُكُمَا بِتَأۡوِيلِهِۦ قَبۡلَ أَن يَأۡتِيَكُمَاۚ ذَٰلِكُمَا مِمَّا عَلَّمَنِي رَبِّيٓۚ إِنِّي تَرَكۡتُ مِلَّةَ قَوۡمٖ لَّا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَهُم بِٱلۡأٓخِرَةِ هُمۡ كَٰفِرُونَ

    Open ayah 12:37

    সে বলল, তোমাদের যে খাদ্য দেওয়া হয়, তা তোমাদের কাছে আসার আগেই আমি তার ব্যাখ্যা বলে দেব। ওই জ্ঞান থেকে, যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। আমি ওইসব জাতির ধর্ম পরিত্যাগ করেছি, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না। আর তারাই পরকালে অবিশ্বাসী।

  38. وَٱتَّبَعۡتُ مِلَّةَ ءَابَآءِيٓ إِبۡرَٰهِيمَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَۚ مَا كَانَ لَنَآ أَن نُّشۡرِكَ بِٱللَّهِ مِن شَيۡءٖۚ ذَٰلِكَ مِن فَضۡلِ ٱللَّهِ عَلَيۡنَا وَعَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَشۡكُرُونَ

    Open ayah 12:38

    আমি স্বীয় পিতৃপুরুষ ইবরাহীম, ইসহাক ও ইয়াকূবের ধর্ম অনুসরণ করেছি। আমাদের জন্য শোভা পায় না যে, কোনো বস্তুকে আল্লাহর অংশীদার সাব্যস্ত করি। এটা আমাদের প্রতি এবং অন্য সব লোকের প্রতি আল্লাহর অনুগ্রহ; কিন্ত অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না।

  39. يَٰصَٰحِبَيِ ٱلسِّجۡنِ ءَأَرۡبَابٞ مُّتَفَرِّقُونَ خَيۡرٌ أَمِ ٱللَّهُ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّارُ

    Open ayah 12:39

    হে কারাগারের সঙ্গীরা, পৃথক পৃথক অনেক উপাস্য ভালো, না পরাক্রমশালী একক আল্লাহ?

  40. مَا تَعۡبُدُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ أَسۡمَآءٗ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ إِنِ ٱلۡحُكۡمُ إِلَّا لِلَّهِ أَمَرَ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّآ إِيَّاهُۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلۡقَيِّمُ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ 

    Open ayah 12:40

    তোমরা তাঁকে ছেড়ে নিছক কতগুলো নামের ইবাদাত করে থাকো, সেগুলো তোমরা এবং তোমাদের পিতৃ-পুরুষরা নামকরণ করেছে। আল্লাহ এদের ব্যাপারে কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। আল্লাহ ছাড়া কারও বিধান দেওয়ার ক্ষমতা নেই। তিনি আদেশ দিয়েছেন, তার ব্যতীত অন্য কারও ইবাদত করো না। এটাই সরল পথ; কিন্তু অধিকাংশ লোক তা জানে না।

  41. يَٰصَٰحِبَيِ ٱلسِّجۡنِ أَمَّآ أَحَدُكُمَا فَيَسۡقِي رَبَّهُۥ خَمۡرٗاۖ وَأَمَّا ٱلۡأٓخَرُ فَيُصۡلَبُ فَتَأۡكُلُ ٱلطَّيۡرُ مِن رَّأۡسِهِۦۚ قُضِيَ ٱلۡأَمۡرُ ٱلَّذِي فِيهِ تَسۡتَفۡتِيَانِ

    Open ayah 12:41

    হে কারাগারের সঙ্গীদ্বয়, তোমাদের একজন স্বীয় প্রভুকে মদপান করাবে এবং দ্বিতীয়জনকে শুলে চড়ানো হবে। অতঃপর তার মস্তক থেকে পাখি আহার করবে। তোমরা যে বিষয়ে জানতে আগ্রহী তার সিদ্ধান্ত হয়ে গেছে।

  42. وَقَالَ لِلَّذِي ظَنَّ أَنَّهُۥ نَاجٖ مِّنۡهُمَا ٱذۡكُرۡنِي عِندَ رَبِّكَ فَأَنسَىٰهُ ٱلشَّيۡطَٰنُ ذِكۡرَ رَبِّهِۦ فَلَبِثَ فِي ٱلسِّجۡنِ بِضۡعَ سِنِينَ

    Open ayah 12:42

    যে ব্যক্তি সম্পর্কে ধারণা ছিল যে, সে মুক্তি পাবে, তাকে সে বলল, স্বীয় প্রভুর কাছে আমার আলোচনা করবে। অতঃপর শয়তান তাকে প্রভুর কাছে আলোচনার কথা ভুলিয়ে দিল। আর সে কয়েক বছর কারাগারে থাকল।

  43. وَقَالَ ٱلۡمَلِكُ إِنِّيٓ أَرَىٰ سَبۡعَ بَقَرَٰتٖ سِمَانٖ يَأۡكُلُهُنَّ سَبۡعٌ عِجَافٞ وَسَبۡعَ سُنۢبُلَٰتٍ خُضۡرٖ وَأُخَرَ يَابِسَٰتٖۖ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَأُ أَفۡتُونِي فِي رُءۡيَٰيَ إِن كُنتُمۡ لِلرُّءۡيَا تَعۡبُرُونَ

    Open ayah 12:43

    বাদশাহ বলল, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি, সাতটি মোটাতাজা গাভী, তাদেরকে সাতটি ক্ষীণকায় গাভী ভক্ষণ করছে এবং সাতটি সবুজ শীষ ও অন্যগুলো শুষ্ক। হে পরিষদবর্গ, তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাপারে অভিমত দাও, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাকো।

  44. قَالُوٓاْ أَضۡغَٰثُ أَحۡلَٰمٖۖ وَمَا نَحۡنُ بِتَأۡوِيلِ ٱلۡأَحۡلَٰمِ بِعَٰلِمِينَ

    Open ayah 12:44

    তারা বলল, এটা অর্থহীন স্বপ্ন। এমন স্বপ্নের ব্যাখ্যা সম্বন্ধে আমরা অভিজ্ঞ নই।

  45. وَقَالَ ٱلَّذِي نَجَا مِنۡهُمَا وَٱدَّكَرَ بَعۡدَ أُمَّةٍ أَنَا۠ أُنَبِّئُكُم بِتَأۡوِيلِهِۦ فَأَرۡسِلُونِ

    Open ayah 12:45

    দুজন কারারুদ্ধের মধ্য থেকে যে ব্যক্তি মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পর স্মরণ হলে, সে বলল, আমি তোমাদের এর ব্যাখ্যা সম্বন্ধে অবগত করবো। অতএব, তোমরা আমাকে প্রেরণ করো।

  46. يُوسُفُ أَيُّهَا ٱلصِّدِّيقُ أَفۡتِنَا فِي سَبۡعِ بَقَرَٰتٖ سِمَانٖ يَأۡكُلُهُنَّ سَبۡعٌ عِجَافٞ وَسَبۡعِ سُنۢبُلَٰتٍ خُضۡرٖ وَأُخَرَ يَابِسَٰتٖ لَّعَلِّيٓ أَرۡجِعُ إِلَى ٱلنَّاسِ لَعَلَّهُمۡ يَعۡلَمُونَ

    Open ayah 12:46

    (সে কারাগারে পৌঁছে বলল,) হে সত্যবাদী ইউসুফ, সাতটি মোটাতাজা গাভী, তাদের খাচ্ছে সাতটি শীর্ণকায় গাভী এবং সাতটি সবুজ শীষ ও অন্যগুলো শুষ্ক; আপনি আমাদের এ স্বপ্ন সম্পর্কে সমাধান দেন। যাতে আমি লোকদের কাছে ফিরে যেতে পারি যেন তারা জানতে পারে।

  47. قَالَ تَزۡرَعُونَ سَبۡعَ سِنِينَ دَأَبٗا فَمَا حَصَدتُّمۡ فَذَرُوهُ فِي سُنۢبُلِهِۦٓ إِلَّا قَلِيلٗا مِّمَّا تَأۡكُلُونَ

    Open ayah 12:47

    সে বলল, তোমরা সাত বছর একাধারে চাষাবাদ করবে। অতঃপর যা তোমরা ফসল কাটবে, তার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা খাবে—তা ছাড়া অবশিষ্ট শস্য শীষসহ রেখে দেবে।

  48. ثُمَّ يَأۡتِي مِنۢ بَعۡدِ ذَٰلِكَ سَبۡعٞ شِدَادٞ يَأۡكُلۡنَ مَا قَدَّمۡتُمۡ لَهُنَّ إِلَّا قَلِيلٗا مِّمَّا تُحۡصِنُونَ

    Open ayah 12:48

    এরপরে আসবে কঠিন দুর্ভিক্ষের সাত বছর; তারা এ দিনের জন্যে যা সঞ্চয় করে রেখেছিল, সব খেয়ে ফেলবে, কিন্তু অল্প পরিমাণ ব্যতীত, যা তোমরা তুলে রাখবে।

  49. ثُمَّ يَأۡتِي مِنۢ بَعۡدِ ذَٰلِكَ عَامٞ فِيهِ يُغَاثُ ٱلنَّاسُ وَفِيهِ يَعۡصِرُونَ

    Open ayah 12:49

    এর পরেই আসবে একবছর, এতে মানুষের ওপর বারি বর্ষিত হবে এবং তাতে তারা রস নিংড়াবে।

  50. وَقَالَ ٱلۡمَلِكُ ٱئۡتُونِي بِهِۦۖ فَلَمَّا جَآءَهُ ٱلرَّسُولُ قَالَ ٱرۡجِعۡ إِلَىٰ رَبِّكَ فَسۡـَٔلۡهُ مَا بَالُ ٱلنِّسۡوَةِ ٱلَّٰتِي قَطَّعۡنَ أَيۡدِيَهُنَّۚ إِنَّ رَبِّي بِكَيۡدِهِنَّ عَلِيمٞ 

    Open ayah 12:50

    বাদশাহ বলল, তাকে আমার কাছে নিয়ে এসো। অতঃপর দূত যখন তার কাছে এলো, সে বলল, তুমি তোমার মুনিবের কাছে ফিরে যাও, তাকে সেই নারীদের কথা জিজ্ঞেস করো, যারা নিজেদের হাত কেটেছিল। নিশ্চয়ই আমার রব তাদের চক্রান্ত সম্পর্কে সম্যক জ্ঞাত।

  51. قَالَ مَا خَطۡبُكُنَّ إِذۡ رَٰوَدتُّنَّ يُوسُفَ عَن نَّفۡسِهِۦۚ قُلۡنَ حَٰشَ لِلَّهِ مَا عَلِمۡنَا عَلَيۡهِ مِن سُوٓءٖۚ قَالَتِ ٱمۡرَأَتُ ٱلۡعَزِيزِ ٱلۡـَٰٔنَ حَصۡحَصَ ٱلۡحَقُّ أَنَا۠ رَٰوَدتُّهُۥ عَن نَّفۡسِهِۦ وَإِنَّهُۥ لَمِنَ ٱلصَّٰدِقِينَ

    Open ayah 12:51

    তিনি বললেন, তোমাদের অভিব্যক্তি কী, যখন তোমরা ইউসুফকে নিজেদের দিকে প্রলুব্ধ করেছিলে? তারা বলল, মহিমা আল্লাহর, আমরা তার সম্পর্কে মন্দ কিছু জানি না। আযীয-পত্নী বলল, এখন সত্য প্রকাশ হয়েছে। আমিই তাকে নিজের দিকে প্রলুব্ধ করেছি আর নিশ্চয় সে ছিল সত্যবাদীদের অর্ন্তভুক্ত।

  52. ذَٰلِكَ لِيَعۡلَمَ أَنِّي لَمۡ أَخُنۡهُ بِٱلۡغَيۡبِ وَأَنَّ ٱللَّهَ لَا يَهۡدِي كَيۡدَ ٱلۡخَآئِنِينَ

    Open ayah 12:52

    এটা এজন্য, যাতে সে (আযীয) জেনে নেয় যে, নিশ্চয় আমি গোপনে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আর নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতকদের প্রতারণা সফল হতে দেন না।

  53. ۞وَمَآ أُبَرِّئُ نَفۡسِيٓۚ إِنَّ ٱلنَّفۡسَ لَأَمَّارَةُۢ بِٱلسُّوٓءِ إِلَّا مَا رَحِمَ رَبِّيٓۚ إِنَّ رَبِّي غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 12:53

    ‘আর আমি নিজেকে নির্দোষ মনে করি না; নিশ্চয়ই মানুষের মন ক্রমাগত মন্দের দিকেই নির্দেশ দিয়ে থাকে, ব্যতিক্রম (সে) যার প্রতি আমার রব অনুগ্রহ করেন। নিশ্চয়ই আমার রব অতি ক্ষমাশীল, অসীম দয়ালু।’

  54. وَقَالَ ٱلۡمَلِكُ ٱئۡتُونِي بِهِۦٓ أَسۡتَخۡلِصۡهُ لِنَفۡسِيۖ فَلَمَّا كَلَّمَهُۥ قَالَ إِنَّكَ ٱلۡيَوۡمَ لَدَيۡنَا مَكِينٌ أَمِينٞ

    Open ayah 12:54

    বাদশাহ বলল, ‘তাকে আমার কাছে নিয়ে এসো; আমি তাকে নিজের জন্য বিশেষভাবে গ্রহণ করব। অতঃপর যখন তার সাথে কথা বলল, সে বলল, ‘নিশ্চয়ই আপনি আজ আমাদের কাছে একজন বিশ্বস্ত মর্যাদাবান ব্যক্তি।’

  55. قَالَ ٱجۡعَلۡنِي عَلَىٰ خَزَآئِنِ ٱلۡأَرۡضِۖ إِنِّي حَفِيظٌ عَلِيمٞ

    Open ayah 12:55

    সে (ইউসুফ) বলল, ‘আমাকে আপনি দেশের ধনভান্ডারের দায়িত্বে নিযুক্ত করুন; নিশ্চয়ই আমি একজন বিশ্বস্ত রক্ষক ও সুবিজ্ঞ।’

  56. وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي ٱلۡأَرۡضِ يَتَبَوَّأُ مِنۡهَا حَيۡثُ يَشَآءُۚ نُصِيبُ بِرَحۡمَتِنَا مَن نَّشَآءُۖ وَلَا نُضِيعُ أَجۡرَ ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 12:56

    এমনিভাবে আমি ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠিত করেছি। সে সেখানকার যেখানে ইচ্ছা অবস্থান করতে পারত। আমি যাকে ইচ্ছা অনুগ্রহ দান করি এবং আমি আন্তরিক পুণ্যবানদের প্রতিদান বিনষ্ট করি না।

  57. وَلَأَجۡرُ ٱلۡأٓخِرَةِ خَيۡرٞ لِّلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ

    Open ayah 12:57

    আর তাদের জন্য পরকালের প্রতিদান উত্তম, যারা ঈমান এনেছে আর তাকওয়া অবলম্বন করে চলে।

  58. وَجَآءَ إِخۡوَةُ يُوسُفَ فَدَخَلُواْ عَلَيۡهِ فَعَرَفَهُمۡ وَهُمۡ لَهُۥ مُنكِرُونَ

    Open ayah 12:58

    ইউসুফের ভাইয়েরা আগমন করল, অতঃপর তারা তার নিকট উপস্থিত হলো । সে তাদেরকে চিনল, কিন্তু তারা তাকে চিনতে পারল না।

  59. وَلَمَّا جَهَّزَهُم بِجَهَازِهِمۡ قَالَ ٱئۡتُونِي بِأَخٖ لَّكُم مِّنۡ أَبِيكُمۡۚ أَلَا تَرَوۡنَ أَنِّيٓ أُوفِي ٱلۡكَيۡلَ وَأَنَا۠ خَيۡرُ ٱلۡمُنزِلِينَ

    Open ayah 12:59

    সে তাদেরকে তাদের রসদ প্রস্তুত করে দিয়ে বলল, ‘তোমাদের বৈমাত্রেয় ভাইকে আমার কাছে নিয়ে এসো। তোমরা কি দেখছ না, নিশ্চয়ই আমি পূর্ণমাত্রায় মেপে দিচ্ছি এবং আমি উত্তম অথিতিপরায়ণ।’

  60. فَإِن لَّمۡ تَأۡتُونِي بِهِۦ فَلَا كَيۡلَ لَكُمۡ عِندِي وَلَا تَقۡرَبُونِ 

    Open ayah 12:60

    ‘অতএব যদি তাকে আমার কাছে না নিয়ে আসো, তবে আমার কাছে তোমাদের কোনো বরাদ্দ নেই এবং তোমরা আমার কাছেও আসবে না।’

  61. قَالُواْ سَنُرَٰوِدُ عَنۡهُ أَبَاهُ وَإِنَّا لَفَٰعِلُونَ

    Open ayah 12:61

    তারা বলল, ‘আমরা শীঘ্রই তার ব্যাপারে তার পিতাকে সম্মত করার চেষ্টা করব এবং নিশ্চয়ই আমরা তা বাস্তবায়ন করব।’

  62. وَقَالَ لِفِتۡيَٰنِهِ ٱجۡعَلُواْ بِضَٰعَتَهُمۡ فِي رِحَالِهِمۡ لَعَلَّهُمۡ يَعۡرِفُونَهَآ إِذَا ٱنقَلَبُوٓاْ إِلَىٰٓ أَهۡلِهِمۡ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ

    Open ayah 12:62

    এবং সে ভৃত্যদেরকে বলল, ‘তাদের পণ্যমূল্য তাদের রসদপত্রের মধ্যে রেখে দাও, হয়তো তারা পরিবারের কাছে পৌঁছে তা চিনতে পারবে এবং সম্ভবত তারা পুনর্বার আসবে।’

  63. فَلَمَّا رَجَعُوٓاْ إِلَىٰٓ أَبِيهِمۡ قَالُواْ يَٰٓأَبَانَا مُنِعَ مِنَّا ٱلۡكَيۡلُ فَأَرۡسِلۡ مَعَنَآ أَخَانَا نَكۡتَلۡ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ

    Open ayah 12:63

    অতঃপর যখন তারা তাদের পিতার কাছে ফিরে এল, তারা বলল, ‘হে আমাদের পিতা, আমাদের জন্যে বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে। অতএব, আপনি আমাদের ভাইকে আমাদের সাথে পাঠান, যাতে আমরা বরাদ্দ আনতে পারি এবং আমরা অবশ্যই তার হিফাজত করবই।’

  64. قَالَ هَلۡ ءَامَنُكُمۡ عَلَيۡهِ إِلَّا كَمَآ أَمِنتُكُمۡ عَلَىٰٓ أَخِيهِ مِن قَبۡلُ فَٱللَّهُ خَيۡرٌ حَٰفِظٗاۖ وَهُوَ أَرۡحَمُ ٱلرَّٰحِمِينَ

    Open ayah 12:64

    সে বলল, ‘আমি কি তার সম্পর্কে তোমাদেরকে সেভাবে বিশ্বাস করব, যেমন ইতঃপূর্বে তার ভাইয়ের ব্যাপারে বিশ্বাস করেছিলাম? সুতরাং আল্লাহই উত্তম হিফাজত কারী এবং তিনিই সর্বাধিক দয়ালু।’

  65. وَلَمَّا فَتَحُواْ مَتَٰعَهُمۡ وَجَدُواْ بِضَٰعَتَهُمۡ رُدَّتۡ إِلَيۡهِمۡۖ قَالُواْ يَٰٓأَبَانَا مَا نَبۡغِيۖ هَٰذِهِۦ بِضَٰعَتُنَا رُدَّتۡ إِلَيۡنَاۖ وَنَمِيرُ أَهۡلَنَا وَنَحۡفَظُ أَخَانَا وَنَزۡدَادُ كَيۡلَ بَعِيرٖۖ ذَٰلِكَ كَيۡلٞ يَسِيرٞ

    Open ayah 12:65

    আর যখন তারা তাদের সামানপত্র খুলল, তখন দেখতে পেল যে, তাদেরকে তাদের পণ্যমূল্য ফেরত দেওয়া হয়েছে। তারা বলল, ‘হে আমাদের পিতা, আমরা আর কী চাইতে পারি! এই আমাদের পণ্যমূল্য, আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে। এখন আমরা (আবার) আমাদের পরিবারবর্গের জন্য রসদ আনতে পারব এবং আমরা আমাদের ভাইয়ের হিফাজত করব এবং এক উট বোঝাই পরিমাণ বরাদ্দ আমরা অতিরিক্ত আনব। এটা সহজ বরাদ্দ।

  66. قَالَ لَنۡ أُرۡسِلَهُۥ مَعَكُمۡ حَتَّىٰ تُؤۡتُونِ مَوۡثِقٗا مِّنَ ٱللَّهِ لَتَأۡتُنَّنِي بِهِۦٓ إِلَّآ أَن يُحَاطَ بِكُمۡۖ فَلَمَّآ ءَاتَوۡهُ مَوۡثِقَهُمۡ قَالَ ٱللَّهُ عَلَىٰ مَا نَقُولُ وَكِيلٞ

    Open ayah 12:66

    সে (পিতা) বলল, ‘তাকে আমি কিছুতেই তোমাদের সাথে পাঠাব না, যতক্ষণ না তোমরা আমাকে আল্লাহর নামে অঙ্গীকার দাও যে, তাকে অবশ্যই আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে; তবে তোমাদেরকে যদি পরিবেষ্টিত করা হয় সেটা ভিন্ন কথা।’ অতঃপর যখন তারা তাকে অঙ্গীকার দিল, তখন সে বলল, ‘আমরা যা বললাম সে ব্যাপারে আল্লাহই কর্মবিধায়ক।’

  67. وَقَالَ يَٰبَنِيَّ لَا تَدۡخُلُواْ مِنۢ بَابٖ وَٰحِدٖ وَٱدۡخُلُواْ مِنۡ أَبۡوَٰبٖ مُّتَفَرِّقَةٖۖ وَمَآ أُغۡنِي عَنكُم مِّنَ ٱللَّهِ مِن شَيۡءٍۖ إِنِ ٱلۡحُكۡمُ إِلَّا لِلَّهِۖ عَلَيۡهِ تَوَكَّلۡتُۖ وَعَلَيۡهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُتَوَكِّلُونَ

    Open ayah 12:67

    সে বলল, ‘হে আমার ছেলেরা, তোমরা একই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবে না, বরং পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে আমি তোমাদের জন্য সামান্যতম কাজে আসব না। বিধান দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই; তাঁরই ওপর আমি ভরসা করি এবং ভরসাকারীদের তাঁর ওপরই ভরসা করা উচিত।’

  68. وَلَمَّا دَخَلُواْ مِنۡ حَيۡثُ أَمَرَهُمۡ أَبُوهُم مَّا كَانَ يُغۡنِي عَنۡهُم مِّنَ ٱللَّهِ مِن شَيۡءٍ إِلَّا حَاجَةٗ فِي نَفۡسِ يَعۡقُوبَ قَضَىٰهَاۚ وَإِنَّهُۥ لَذُو عِلۡمٖ لِّمَا عَلَّمۡنَٰهُ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ

    Open ayah 12:68

    যখন তারা প্রবেশ করল, যেভাবে তাদের পিতা আদেশ করেছিল, তখন আল্লাহর বিধানের বিপরীতে তা তাদের কোনো কাজে এল না; কিন্তু ইয়া‘কূবের মনের একটি ইচ্ছা ছিল, যা সে পূর্ণ করেছে। আর নিশ্চয়ই সে ছিল জ্ঞানসম্পন্ন; কারণ আমি তাকে তা শিখিয়েছি; কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।

  69. وَلَمَّا دَخَلُواْ عَلَىٰ يُوسُفَ ءَاوَىٰٓ إِلَيۡهِ أَخَاهُۖ قَالَ إِنِّيٓ أَنَا۠ أَخُوكَ فَلَا تَبۡتَئِسۡ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 12:69

    যখন তারা ইউসুফের কাছে উপস্থিত হলো , তখন সে আপন ভাইকে নিজের কাছে নিয়ে বলল, ‘ নিশ্চয়ই আমি তোমার সহোদর, সুতরাং দুঃখ করো না সেসব নিয়ে যা তারা করত।’

  70. فَلَمَّا جَهَّزَهُم بِجَهَازِهِمۡ جَعَلَ ٱلسِّقَايَةَ فِي رَحۡلِ أَخِيهِ ثُمَّ أَذَّنَ مُؤَذِّنٌ أَيَّتُهَا ٱلۡعِيرُ إِنَّكُمۡ لَسَٰرِقُونَ 

    Open ayah 12:70

    অতঃপর যখন ইউসুফ তাদের রসদসামগ্রী প্রস্তুত করে দিল, তখন সে তার সহোদর ভাইয়ের মালপত্রের মধ্যে পানপাত্র রেখে দিল। অতঃপর একজন ঘোষক ঘোষণা করল, ‘হে যাত্রীদল, অবশ্যই তোমরা চোর।’

  71. قَالُواْ وَأَقۡبَلُواْ عَلَيۡهِم مَّاذَا تَفۡقِدُونَ

    Open ayah 12:71

    তারা তাদের দিকে এগিয়ে এসে বলল, ‘তোমরা কী হারিয়েছ?’

  72. قَالُواْ نَفۡقِدُ صُوَاعَ ٱلۡمَلِكِ وَلِمَن جَآءَ بِهِۦ حِمۡلُ بَعِيرٖ وَأَنَا۠ بِهِۦ زَعِيمٞ

    Open ayah 12:72

    তারা বলল, ‘আমরা বাদশাহর পানপাত্র পাচ্ছি না, এবং যে-কেউ তা খুঁজে এনে দেবে সে এক উট বোঝাই পরিমাণ মাল ( পুরস্কার ) পাবে এবং আমি এ ব্যাপারে জামিন।’

  73. قَالُواْ تَٱللَّهِ لَقَدۡ عَلِمۡتُم مَّا جِئۡنَا لِنُفۡسِدَ فِي ٱلۡأَرۡضِ وَمَا كُنَّا سَٰرِقِينَ

    Open ayah 12:73

    তারা বলল, ‘আল্লাহর কসম, তোমরা তো জানো, আমরা এদেশে ফাসাদ সৃষ্টি করতে আসিনি এবং আমরা চোর নই।’

  74. قَالُواْ فَمَا جَزَٰٓؤُهُۥٓ إِن كُنتُمۡ كَٰذِبِينَ

    Open ayah 12:74

    তারা বলল, ‘যদি তোমরা মিথ্যাবাদী হও, তবে তার কী শাস্তি?’

  75. قَالُواْ جَزَٰٓؤُهُۥ مَن وُجِدَ فِي رَحۡلِهِۦ فَهُوَ جَزَٰٓؤُهُۥۚ كَذَٰلِكَ نَجۡزِي ٱلظَّٰلِمِينَ

    Open ayah 12:75

    তারা বলল, ‘এর শাস্তি হলো—যার মালপত্রের মধ্যে তা পাওয়া যাবে, সে-ই তার বিনিময়। আমরা এভাবেই সীমালঙ্ঘনকারীদের শাস্তি দিয়ে থাকি।’

  76. فَبَدَأَ بِأَوۡعِيَتِهِمۡ قَبۡلَ وِعَآءِ أَخِيهِ ثُمَّ ٱسۡتَخۡرَجَهَا مِن وِعَآءِ أَخِيهِۚ كَذَٰلِكَ كِدۡنَا لِيُوسُفَۖ مَا كَانَ لِيَأۡخُذَ أَخَاهُ فِي دِينِ ٱلۡمَلِكِ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ نَرۡفَعُ دَرَجَٰتٖ مَّن نَّشَآءُۗ وَفَوۡقَ كُلِّ ذِي عِلۡمٍ عَلِيمٞ

    Open ayah 12:76

    অতঃপর সে তার ভাইয়ের পাত্রের পূর্বে তাদের পাত্র তল্লাশি শুরু করল। অবশেষে তা তার ভাইয়ের পাত্র থেকে বের করল। এমনিভাবে আমি ইউসুফের জন্য কৌশল করলাম। সে তার ভাইকে রেখে দিতে পারত না বাদশাহর আইনে, আল্লাহ ইচ্ছা না করলে। আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি এবং প্রত্যেক জ্ঞানীর ওপরে আছেন এক মহাজ্ঞানী সত্তা।

  77. ۞قَالُوٓاْ إِن يَسۡرِقۡ فَقَدۡ سَرَقَ أَخٞ لَّهُۥ مِن قَبۡلُۚ فَأَسَرَّهَا يُوسُفُ فِي نَفۡسِهِۦ وَلَمۡ يُبۡدِهَا لَهُمۡۚ قَالَ أَنتُمۡ شَرّٞ مَّكَانٗاۖ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا تَصِفُونَ

    Open ayah 12:77

    তারা বলল, ‘যদি সে চুরি করে থাকে, তবে তার ভাইও ইতঃপূর্বে চুরি করেছে। তখন ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে গোপন রাখল এবং তাদেরকে তা প্রকাশ করল না; সে (মনে মনে) বলল, ‘অবস্থান হিসাবে তোমরা নিতান্ত মন্দ এবং আল্লাহ অধিক জ্ঞাত সে ব্যাপারে যা তোমরা বর্ণনা করছ।’

  78. قَالُواْ يَٰٓأَيُّهَا ٱلۡعَزِيزُ إِنَّ لَهُۥٓ أَبٗا شَيۡخٗا كَبِيرٗا فَخُذۡ أَحَدَنَا مَكَانَهُۥٓۖ إِنَّا نَرَىٰكَ مِنَ ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 12:78

    তারা বলল, ‘হে আযীয, নিশ্চয়ই তার পিতা একজন অতিশয় বৃদ্ধ; সুতরাং আপনি আমাদের একজনকে তার স্থলে রেখে দিন। আমরা তো আপনাকে অনুগ্রহশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি।’

  79. قَالَ مَعَاذَ ٱللَّهِ أَن نَّأۡخُذَ إِلَّا مَن وَجَدۡنَا مَتَٰعَنَا عِندَهُۥٓ إِنَّآ إِذٗا لَّظَٰلِمُونَ

    Open ayah 12:79

    সে বলল, ‘আমরা যার কাছে আমাদের মাল পেয়েছি, তাকে ছাড়া আর কাউকে ধরে রাখা থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি।’ তাহলে নিশ্চয়ই আমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব।’

  80. فَلَمَّا ٱسۡتَيۡـَٔسُواْ مِنۡهُ خَلَصُواْ نَجِيّٗاۖ قَالَ كَبِيرُهُمۡ أَلَمۡ تَعۡلَمُوٓاْ أَنَّ أَبَاكُمۡ قَدۡ أَخَذَ عَلَيۡكُم مَّوۡثِقٗا مِّنَ ٱللَّهِ وَمِن قَبۡلُ مَا فَرَّطتُمۡ فِي يُوسُفَۖ فَلَنۡ أَبۡرَحَ ٱلۡأَرۡضَ حَتَّىٰ يَأۡذَنَ لِيٓ أَبِيٓ أَوۡ يَحۡكُمَ ٱللَّهُ لِيۖ وَهُوَ خَيۡرُ ٱلۡحَٰكِمِينَ 

    Open ayah 12:80

    অতঃপর যখন তারা তার থেকে নিরাশ হলো, তখন পরামর্শের জন্য একান্তে বসল। তাদের বড়জন বলল, ‘তোমরা কি জানো না যে, নিশ্চয়ই তোমাদের পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন, আর পূর্ব থেকেও তোমরা ইউসুফের ব্যাপারে অন্যায় করেছ? অতএব, আমি তো কিছুতেই এদেশ ত্যাগ করব না, যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেন অথবা আল্লাহ আমার জন্য কোনো মীমাংসা করেন; আর তিনিই সর্বোত্তম বিচারক।’

  81. ٱرۡجِعُوٓاْ إِلَىٰٓ أَبِيكُمۡ فَقُولُواْ يَٰٓأَبَانَآ إِنَّ ٱبۡنَكَ سَرَقَ وَمَا شَهِدۡنَآ إِلَّا بِمَا عَلِمۡنَا وَمَا كُنَّا لِلۡغَيۡبِ حَٰفِظِينَ

    Open ayah 12:81

    “তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বলো, ‘হে আমাদের পিতা, নিশ্চয়ই আপনার ছেলে চুরি করেছে। আমরা যা জানি তারই প্রত্যক্ষ বিবরণ দিলাম। আর আমরা তো অদৃশ্যের ব্যাপারে সংরক্ষণকারী নই।’

  82. وَسۡـَٔلِ ٱلۡقَرۡيَةَ ٱلَّتِي كُنَّا فِيهَا وَٱلۡعِيرَ ٱلَّتِيٓ أَقۡبَلۡنَا فِيهَاۖ وَإِنَّا لَصَٰدِقُونَ

    Open ayah 12:82

    আর ‘জিজ্ঞেস করুন সেই জনপদের লোকদেরকে, যেখানে আমরা ছিলাম এবং সেই যাত্রীদলকে, যাদের সাথে আমরা এসেছি। নিশ্চয়ই আমরা সত্যবাদী।’”

  83. قَالَ بَلۡ سَوَّلَتۡ لَكُمۡ أَنفُسُكُمۡ أَمۡرٗاۖ فَصَبۡرٞ جَمِيلٌۖ عَسَى ٱللَّهُ أَن يَأۡتِيَنِي بِهِمۡ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَلِيمُ ٱلۡحَكِيمُ

    Open ayah 12:83

    সে (ইয়া‘কূব) বলল, ‘বরং তোমাদের মন তোমাদেরকে একটি বিষয় সাজিয়ে দিয়েছে, সুতরাং ধৈর্যই সুন্দর। হয়তো আল্লাহ তাদের সবাইকে একসঙ্গে আমার কাছে নিয়ে আসবেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।’

  84. وَتَوَلَّىٰ عَنۡهُمۡ وَقَالَ يَٰٓأَسَفَىٰ عَلَىٰ يُوسُفَ وَٱبۡيَضَّتۡ عَيۡنَاهُ مِنَ ٱلۡحُزۡنِ فَهُوَ كَظِيمٞ

    Open ayah 12:84

    এবং সে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল, আর বলল, ‘হায় আফসোস ইউসুফের জন্য;’ এবং দুঃখে তার দুচোখ সাদা হয়ে গেল; যদিও সে ছিল সংবরণকারী।

  85. قَالُواْ تَٱللَّهِ تَفۡتَؤُاْ تَذۡكُرُ يُوسُفَ حَتَّىٰ تَكُونَ حَرَضًا أَوۡ تَكُونَ مِنَ ٱلۡهَٰلِكِينَ

    Open ayah 12:85

    তারা বলল, ‘আল্লাহর কসম, আপনি তো অবিরাম ইউসুফের স্মরণ করতেই থাকবেন, যতক্ষণ না মুমূর্ষু হন বা মৃত্যুবরণ করেন।’

  86. قَالَ إِنَّمَآ أَشۡكُواْ بَثِّي وَحُزۡنِيٓ إِلَى ٱللَّهِ وَأَعۡلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ

    Open ayah 12:86

    সে বলল, ‘আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি, তা তোমরা জানো না।’

  87. يَٰبَنِيَّ ٱذۡهَبُواْ فَتَحَسَّسُواْ مِن يُوسُفَ وَأَخِيهِ وَلَا تَاْيۡـَٔسُواْ مِن رَّوۡحِ ٱللَّهِۖ إِنَّهُۥ لَا يَاْيۡـَٔسُ مِن رَّوۡحِ ٱللَّهِ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلۡكَٰفِرُونَ

    Open ayah 12:87

    ‘হে আমার ছেলেরা, তোমরা যাও, অতঃপর তোমরা ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ-খবর নাও এবং আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না; নিশ্চয়ই আল্লাহর দয়া থেকে কাফির সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না।’

  88. فَلَمَّا دَخَلُواْ عَلَيۡهِ قَالُواْ يَٰٓأَيُّهَا ٱلۡعَزِيزُ مَسَّنَا وَأَهۡلَنَا ٱلضُّرُّ وَجِئۡنَا بِبِضَٰعَةٖ مُّزۡجَىٰةٖ فَأَوۡفِ لَنَا ٱلۡكَيۡلَ وَتَصَدَّقۡ عَلَيۡنَآۖ إِنَّ ٱللَّهَ يَجۡزِي ٱلۡمُتَصَدِّقِينَ

    Open ayah 12:88

    অতঃপর যখন তারা তার কাছে পৌঁছল, তখন বলল, ‘হে আযীয, আমাদের ও আমাদের পরিবারবর্গকে দুর্যোগ স্পর্শ করেছে এবং আমরা অপর্যাপ্ত পুঁজি নিয়ে এসেছি; তবুও আপনি আমাদেরকে পুরোপুরি বরাদ্দ দিন এবং আমাদেরকে দান করুন; নিশ্চয়ই আল্লাহ দাতাদের প্রতিদান দিয়ে থাকেন।’

  89. قَالَ هَلۡ عَلِمۡتُم مَّا فَعَلۡتُم بِيُوسُفَ وَأَخِيهِ إِذۡ أَنتُمۡ جَٰهِلُونَ

    Open ayah 12:89

    সে বলল, ‘তোমাদের কি জানা আছে যা তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে করেছ, যখন তোমরা ছিলে অপরিণামদর্শী?’

  90. قَالُوٓاْ أَءِنَّكَ لَأَنتَ يُوسُفُۖ قَالَ أَنَا۠ يُوسُفُ وَهَٰذَآ أَخِيۖ قَدۡ مَنَّ ٱللَّهُ عَلَيۡنَآۖ إِنَّهُۥ مَن يَتَّقِ وَيَصۡبِرۡ فَإِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجۡرَ ٱلۡمُحۡسِنِينَ 

    Open ayah 12:90

    তারা বলল, ‘তবে কি তুমিই ইউসুফ?’ সে বলল, ‘আমিই ইউসুফ এবং এ আমার ভাই; আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। নিশ্চয়ই যে তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, তবে নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না।’

  91. قَالُواْ تَٱللَّهِ لَقَدۡ ءَاثَرَكَ ٱللَّهُ عَلَيۡنَا وَإِن كُنَّا لَخَٰطِـِٔينَ

    Open ayah 12:91

    তারা বলল, ‘আল্লাহর কসম, অবশ্যই আমাদের ওপর আল্লাহ তোমাকে প্রাধান্য দিয়েছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম।’

  92. قَالَ لَا تَثۡرِيبَ عَلَيۡكُمُ ٱلۡيَوۡمَۖ يَغۡفِرُ ٱللَّهُ لَكُمۡۖ وَهُوَ أَرۡحَمُ ٱلرَّٰحِمِينَ

    Open ayah 12:92

    সে বলল, ‘আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন। তিনিই সর্বোত্তম অনুগ্রহশীল।’

  93. ٱذۡهَبُواْ بِقَمِيصِي هَٰذَا فَأَلۡقُوهُ عَلَىٰ وَجۡهِ أَبِي يَأۡتِ بَصِيرٗا وَأۡتُونِي بِأَهۡلِكُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 12:93

    ‘তোমরা আমার এ জামাটি নিয়ে যাও, এটি আমার পিতার মুখমণ্ডলের উপর রেখে দাও, এতে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। আর তোমাদের পরিবারবর্গের সবাইকে আমার কাছে নিয়ে এসো।’

  94. وَلَمَّا فَصَلَتِ ٱلۡعِيرُ قَالَ أَبُوهُمۡ إِنِّي لَأَجِدُ رِيحَ يُوسُفَۖ لَوۡلَآ أَن تُفَنِّدُونِ

    Open ayah 12:94

    যখন কাফেলা বেরিয়ে পড়ল, তখন তাদের পিতা বলল, ‘যদি তোমরা আমাকে অপ্রকৃতিস্থ না বলো, তবে বলি, নিশ্চিয়ই আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি।’

  95. قَالُواْ تَٱللَّهِ إِنَّكَ لَفِي ضَلَٰلِكَ ٱلۡقَدِيمِ

    Open ayah 12:95

    তারা বলল, ‘আল্লাহর কসম, আপনি তো সেই পুরোনো ভ্রান্তিতেই পড়ে আছেন।’

  96. فَلَمَّآ أَن جَآءَ ٱلۡبَشِيرُ أَلۡقَىٰهُ عَلَىٰ وَجۡهِهِۦ فَٱرۡتَدَّ بَصِيرٗاۖ قَالَ أَلَمۡ أَقُل لَّكُمۡ إِنِّيٓ أَعۡلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ

    Open ayah 12:96

    অতঃপর যখন সুসংবাদদাতা এল এবং সে জামাটি তার চেহারার উপর রাখল, অমনি সে দৃষ্টিশক্তি ফিরে পেল। সে বলল, ‘আমি কি তোমাদেরকে বলিনি যে, আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না?’

  97. قَالُواْ يَٰٓأَبَانَا ٱسۡتَغۡفِرۡ لَنَا ذُنُوبَنَآ إِنَّا كُنَّا خَٰطِـِٔينَ

    Open ayah 12:97

    তারা বলল, ‘হে আমাদের পিতা, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আমরা অপরাধী ছিলাম।’

  98. قَالَ سَوۡفَ أَسۡتَغۡفِرُ لَكُمۡ رَبِّيٓۖ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ

    Open ayah 12:98

    সে বলল, ‘শিগগিরই আমি আমার রবের কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, অসীম দয়ালু।’

  99. فَلَمَّا دَخَلُواْ عَلَىٰ يُوسُفَ ءَاوَىٰٓ إِلَيۡهِ أَبَوَيۡهِ وَقَالَ ٱدۡخُلُواْ مِصۡرَ إِن شَآءَ ٱللَّهُ ءَامِنِينَ

    Open ayah 12:99

    অতঃপর যখন তারা ইউসুফের নিকট উপস্থিত হলো , তখন সে পিতা-মাতাকে নিজের কাছে স্থান দিল এবং বলল, ‘আল্লাহ চান তো নিরাপদ অবস্থায় আপনারা মিসরে প্রবেশ করুন।’

  100. وَرَفَعَ أَبَوَيۡهِ عَلَى ٱلۡعَرۡشِ وَخَرُّواْ لَهُۥ سُجَّدٗاۖ وَقَالَ يَٰٓأَبَتِ هَٰذَا تَأۡوِيلُ رُءۡيَٰيَ مِن قَبۡلُ قَدۡ جَعَلَهَا رَبِّي حَقّٗاۖ وَقَدۡ أَحۡسَنَ بِيٓ إِذۡ أَخۡرَجَنِي مِنَ ٱلسِّجۡنِ وَجَآءَ بِكُم مِّنَ ٱلۡبَدۡوِ مِنۢ بَعۡدِ أَن نَّزَغَ ٱلشَّيۡطَٰنُ بَيۡنِي وَبَيۡنَ إِخۡوَتِيٓۚ إِنَّ رَبِّي لَطِيفٞ لِّمَا يَشَآءُۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَلِيمُ ٱلۡحَكِيمُ 

    Open ayah 12:100

    এবং সে পিতা-মাতাকে সিংহাসনের উপর বসাল এবং তারা সবাই তার সামনে (সম্মানসূচক) সিজদাবনত হলো। সে বলল, ‘হে আমার পিতা, এ হচ্ছে আমার ইতঃপূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা ; আমার রব তাকে সত্যে পরিণত করেছেন এবং তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন আমাকে কারাগার থেকে বের করে এবং আপনাদেরকে নিয়ে এসেছেন মরুপ্রান্ত থেকে, শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে কলহ সৃষ্টি করে দেওয়ার পরও। আমার রব যা চান, তা বাস্তবায়নে তিনি সূক্ষ্মদর্শী; নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।’

  101. ۞رَبِّ قَدۡ ءَاتَيۡتَنِي مِنَ ٱلۡمُلۡكِ وَعَلَّمۡتَنِي مِن تَأۡوِيلِ ٱلۡأَحَادِيثِۚ فَاطِرَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ أَنتَ وَلِيِّۦ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۖ تَوَفَّنِي مُسۡلِمٗا وَأَلۡحِقۡنِي بِٱلصَّٰلِحِينَ 

    Open ayah 12:101

    ‘হে আমার রব, আপনি আমাকে রাষ্ট্রক্ষমতার অংশ দিয়েছেন এবং আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছেন। হে আসমানসমূহ ও যমিনের স্রষ্টা, আপনিই আমার অভিভাবক ইহকাল ও পরকালে। আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে মিলিত করুন।’

  102. ذَٰلِكَ مِنۡ أَنۢبَآءِ ٱلۡغَيۡبِ نُوحِيهِ إِلَيۡكَۖ وَمَا كُنتَ لَدَيۡهِمۡ إِذۡ أَجۡمَعُوٓاْ أَمۡرَهُمۡ وَهُمۡ يَمۡكُرُونَ 

    Open ayah 12:102

    (হে নবি), এগুলো হচ্ছে অদৃশ্যের খবর, আমি তা তোমার কাছে ওয়াহি করে পাঠাই। তুমি তো তাদের কাছে ছিলে না, যখন তারা তাদের কাজে একজোট হয়েছিল এবং তারা চক্রান্ত করছিল।

  103. وَمَآ أَكۡثَرُ ٱلنَّاسِ وَلَوۡ حَرَصۡتَ بِمُؤۡمِنِينَ 

    Open ayah 12:103

    আর তুমি যতই চাও না কেন, অধিকাংশ লোক ঈমান আনয়নকারী নয়।

  104. وَمَا تَسۡـَٔلُهُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۚ إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ 

    Open ayah 12:104

    তুমি তো তাদের কাছে কোনো বিনিময় চাচ্ছ না। এটা তো সারা বিশ্বজগতের জন্য উপদেশ ছাড়া কিছু নয়।

  105. وَكَأَيِّن مِّنۡ ءَايَةٖ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ يَمُرُّونَ عَلَيۡهَا وَهُمۡ عَنۡهَا مُعۡرِضُونَ 

    Open ayah 12:105

    কতই না নিদর্শন রয়েছে আসমানসমূহ ও যমিনে যেগুলোর ওপর দিয়ে তারা অতিক্রম করে; অথচ তারা এসব থেকে উপেক্ষাকারী।

  106. وَمَا يُؤۡمِنُ أَكۡثَرُهُم بِٱللَّهِ إِلَّا وَهُم مُّشۡرِكُونَ 

    Open ayah 12:106

    তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে না, এমতাবস্থায় যে, তারা শিরকেও লিপ্ত হয়ে থাকে।

  107. أَفَأَمِنُوٓاْ أَن تَأۡتِيَهُمۡ غَٰشِيَةٞ مِّنۡ عَذَابِ ٱللَّهِ أَوۡ تَأۡتِيَهُمُ ٱلسَّاعَةُ بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ 

    Open ayah 12:107

    তারা কি নিরাপদ হয়ে গেছে যে, তাদের ওপর আল্লাহর পক্ষ থেকে সর্বগ্রাসী শাস্তি আসবে না অথবা তাদের কাছে হঠাৎ কিয়ামাত আসা থেকে, অথচ তারা টেরও পাবে না?

  108. قُلۡ هَٰذِهِۦ سَبِيلِيٓ أَدۡعُوٓاْ إِلَى ٱللَّهِۚ عَلَىٰ بَصِيرَةٍ أَنَا۠ وَمَنِ ٱتَّبَعَنِيۖ وَسُبۡحَٰنَ ٱللَّهِ وَمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُشۡرِكِينَ 

    Open ayah 12:108

    বলো, ‘এই এটাই আমার পথ। আমি ও আমাকে যারা অনসরণ করে আল্লাহর পথে ডাকি বিচক্ষণতার সাথে। আল্লাহ পবিত্র; আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।’

  109. وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ إِلَّا رِجَالٗا نُّوحِيٓ إِلَيۡهِم مِّنۡ أَهۡلِ ٱلۡقُرَىٰٓۗ أَفَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۗ وَلَدَارُ ٱلۡأٓخِرَةِ خَيۡرٞ لِّلَّذِينَ ٱتَّقَوۡاْۚ أَفَلَا تَعۡقِلُونَ 

    Open ayah 12:109

    আর তোমার পূর্বে জনপদবাসীদের মধ্য থেকে পুরুষদের ছাড়া কাউকে রাসূল হিসেবে পাঠাইনি, যাদের কাছে আমি ওয়াহি পাঠাতাম। তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি, যাতে তারা দেখতে পেত কী পরিণতি হয়েছিল তাদের পূর্বে যারা ছিল? যারা তাকওয়া অবলম্বন করে চলে তাদের জন্য পরকালের আবাসই উত্তম; তোমরা কি বোঝো না?

  110. حَتَّىٰٓ إِذَا ٱسۡتَيۡـَٔسَ ٱلرُّسُلُ وَظَنُّوٓاْ أَنَّهُمۡ قَدۡ كُذِبُواْ جَآءَهُمۡ نَصۡرُنَا فَنُجِّيَ مَن نَّشَآءُۖ وَلَا يُرَدُّ بَأۡسُنَا عَنِ ٱلۡقَوۡمِ ٱلۡمُجۡرِمِينَ 

    Open ayah 12:110

    এমনকি যখন রাসূলগণ নিরাশ হয়ে গেল এবং কাফেররা ধারণা করল যে, অবশ্যই তাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তখন তাদের কাছে আমার সাহায্য এল। অতঃপর আমি যাকে চেয়েছি সে মুক্তিপ্রাপ্ত হয়েছে। অপরাধী সম্প্রদায় থেকে আমার শাস্তি প্রতিহত করা যায় না।

  111. لَقَدۡ كَانَ فِي قَصَصِهِمۡ عِبۡرَةٞ لِّأُوْلِي ٱلۡأَلۡبَٰبِۗ مَا كَانَ حَدِيثٗا يُفۡتَرَىٰ وَلَٰكِن تَصۡدِيقَ ٱلَّذِي بَيۡنَ يَدَيۡهِ وَتَفۡصِيلَ كُلِّ شَيۡءٖ وَهُدٗى وَرَحۡمَةٗ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ

    Open ayah 12:111

    অবশ্যই তাদের ঘটনাসমূহের মধ্যে বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়, (এ কুরআন) এমন কোনো কথা নয়—যা রচনা করা যায়, বরং সত্যায়নকারী তাদের পূর্বেকার (কিতাবসমূহের) এবং প্রত্যেক জিনিসের বিস্তারিত বিবরণ আর হিদায়াত ও রাহমাত সে জাতির জন্য—যারা ঈমান আনে।