الرعد

Ar-Ra'd

The Thunder · Surah 13 · Ayahs: 43 · Medinan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. الٓمٓرۚ تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِۗ وَٱلَّذِيٓ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَ ٱلۡحَقُّ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يُؤۡمِنُونَ

    Open ayah 13:1

    আলিফ লা-ম মি-ম রা; এগুলো কিতাবের আয়াত, যা তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি অবতীর্ণ হয়েছে—তা সত্য; কিন্তু অধিকাংশ মানুষ ঈমান আনে না।

  2. ٱللَّهُ ٱلَّذِي رَفَعَ ٱلسَّمَٰوَٰتِ بِغَيۡرِ عَمَدٖ تَرَوۡنَهَاۖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ يَجۡرِي لِأَجَلٖ مُّسَمّٗىۚ يُدَبِّرُ ٱلۡأَمۡرَ يُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُم بِلِقَآءِ رَبِّكُمۡ تُوقِنُونَ

    Open ayah 13:2

    তিনিই আল্লাহ, যিনি সমুচ্চ করেছেন আকাশমণ্ডলীকে স্তম্ভ ব্যতীত—তোমরা তা দেখো। অতঃপর তিনি আরশে ইসতিওয়া করেছেন এবং সূর্য ও চন্দ্রকে নিয়মাধীন করেছেন; প্রতিটি নির্দিষ্ট সময় অনুসারে আবর্তন করে। তিনি সকল বিষয় পরিচালনা করেন, বিশদ বর্ণনা করেন আয়াতসমূহ, যেন তোমরা তোমাদের রবের সাক্ষাতের ব্যাপারে নিশ্চিত বিশ্বাস করো।

  3. وَهُوَ ٱلَّذِي مَدَّ ٱلۡأَرۡضَ وَجَعَلَ فِيهَا رَوَٰسِيَ وَأَنۡهَٰرٗاۖ وَمِن كُلِّ ٱلثَّمَرَٰتِ جَعَلَ فِيهَا زَوۡجَيۡنِ ٱثۡنَيۡنِۖ يُغۡشِي ٱلَّيۡلَ ٱلنَّهَارَۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ

    Open ayah 13:3

    তিনিই—যিনি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছেন এবং তার মধ্যে পাহাড়-পর্বত ও নদ-নদী স্থাপন করেছেন আর সর্ব প্রকার ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। তিনি দিনকে রাত দ্বারা আবৃত করেন। নিশ্চয়ই তাতে সেই সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে, যারা চিন্তাভাবনা করে।

  4. وَفِي ٱلۡأَرۡضِ قِطَعٞ مُّتَجَٰوِرَٰتٞ وَجَنَّٰتٞ مِّنۡ أَعۡنَٰبٖ وَزَرۡعٞ وَنَخِيلٞ صِنۡوَانٞ وَغَيۡرُ صِنۡوَانٖ يُسۡقَىٰ بِمَآءٖ وَٰحِدٖ وَنُفَضِّلُ بَعۡضَهَا عَلَىٰ بَعۡضٖ فِي ٱلۡأُكُلِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ

    Open ayah 13:4

    এবং পৃথিবীতে আছে পরস্পর সংলগ্ন ভূখণ্ড এবং আঙুরের বাগানসমূহ, আছে শস্যক্ষেত্র ও খেজুর বাগিচা, যার কিছু একই মূল থেকে উদ্গত বা ভিন্ন ভিন্ন মূল থেকে উদ্গত; এগুলোকে একই পানি দ্বারা সেচ করা হয়। আর আমি স্বাদে একটিকে অপরটির চাইতে উৎকৃষ্টতর করে দিই। এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা বুদ্ধি-বিবেচনা রাখে।

  5. ۞وَإِن تَعۡجَبۡ فَعَجَبٞ قَوۡلُهُمۡ أَءِذَا كُنَّا تُرَٰبًا أَءِنَّا لَفِي خَلۡقٖ جَدِيدٍۗ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ ٱلۡأَغۡلَٰلُ فِيٓ أَعۡنَاقِهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ

    Open ayah 13:5

    যদি তুমি বিস্মিত হও, তবে তাদের কথাও বিস্ময়কর যে, ‘আমরা যখন মাটিতে পরিণত হব, তখনো কি আমরা নতুনভাবে জীবিত হব?’ ওরাই তারা যারা তাদের রবের সাথে কুফুরি করেছে, আর ওই সব লোকের গর্দানেই শিকল পড়বে এবং তারাই জাহান্নামি; তাতে তারা স্থায়ী হবে।

  6. وَيَسۡتَعۡجِلُونَكَ بِٱلسَّيِّئَةِ قَبۡلَ ٱلۡحَسَنَةِ وَقَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِمُ ٱلۡمَثُلَٰتُۗ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغۡفِرَةٖ لِّلنَّاسِ عَلَىٰ ظُلۡمِهِمۡۖ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ ٱلۡعِقَابِ

    Open ayah 13:6

    আর তারা তোমার কাছে মঙ্গলের পূর্বে দ্রুত অমঙ্গল কামনা করে। অথচ অবশ্যই তাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে বহু দৃষ্টান্ত। নিশ্চয়ই তোমার রব মানুষের জন্য ক্ষমাশীল তাদের সীমালঙ্ঘন সত্ত্বেও। আর নিশ্চয়ই তোমার রব শাস্তি দানে অবশ্যই কঠোর।

  7. وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ ءَايَةٞ مِّن رَّبِّهِۦٓۗ إِنَّمَآ أَنتَ مُنذِرٞۖ وَلِكُلِّ قَوۡمٍ هَادٍ

    Open ayah 13:7

    এবং যারা কুফুরি করেছে তারা বলে, ‘তার (নবির) প্রতি তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন?’ তুমি শুধু একজন সতর্ককারী। আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে একজন পথপ্রদর্শক।

  8. ٱللَّهُ يَعۡلَمُ مَا تَحۡمِلُ كُلُّ أُنثَىٰ وَمَا تَغِيضُ ٱلۡأَرۡحَامُ وَمَا تَزۡدَادُۚ وَكُلُّ شَيۡءٍ عِندَهُۥ بِمِقۡدَارٍ

    Open ayah 13:8

    আল্লাহ জানেন—প্রত্যেক নারী যা গর্ভধারণ করে এবং গর্ভাশয়ে যা সংকুচিত ও প্রসারিত হয়; এবং তাঁর কাছে প্রত্যেক বস্তুরই রয়েছে একটা নির্ধারিত পরিমাপ।

  9. عَٰلِمُ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ ٱلۡكَبِيرُ ٱلۡمُتَعَالِ

    Open ayah 13:9

    তিনি সকল গোপন ও প্রকাশ্য বিষয়ে অবগত; মহোত্তম, সর্বোচ্চ মর্যাদাবান।

  10. سَوَآءٞ مِّنكُم مَّنۡ أَسَرَّ ٱلۡقَوۡلَ وَمَن جَهَرَ بِهِۦ وَمَنۡ هُوَ مُسۡتَخۡفِۭ بِٱلَّيۡلِ وَسَارِبُۢ بِٱلنَّهَارِ 

    Open ayah 13:10

    তোমাদের মধ্যে যে কথা গোপন রাখে বা তা প্রকাশ করে, আর রাতের অন্ধকারে সে আত্মগোপন করুক বা দিনের আলোয় বিচরণ করুক, সবাই তাঁর নিকট সমান।

  11. لَهُۥ مُعَقِّبَٰتٞ مِّنۢ بَيۡنِ يَدَيۡهِ وَمِنۡ خَلۡفِهِۦ يَحۡفَظُونَهُۥ مِنۡ أَمۡرِ ٱللَّهِۗ إِنَّ ٱللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوۡمٍ حَتَّىٰ يُغَيِّرُواْ مَا بِأَنفُسِهِمۡۗ وَإِذَآ أَرَادَ ٱللَّهُ بِقَوۡمٖ سُوٓءٗا فَلَا مَرَدَّ لَهُۥۚ وَمَا لَهُم مِّن دُونِهِۦ مِن وَالٍ

    Open ayah 13:11

    তাঁর পক্ষ থেকে রয়েছে তার সামনে ও পেছনে ধারাবাহিক প্রহরী, আল্লাহর নির্দেশে তারা তাকে হিফাজত করে। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ যখন কোনো জাতির ওপর বিপদ চান, তখন তা প্রতিহত করা সম্ভব নয় এবং তিনি ব্যতীত তাদের কোনো অভিভাবক নেই।

  12. هُوَ ٱلَّذِي يُرِيكُمُ ٱلۡبَرۡقَ خَوۡفٗا وَطَمَعٗا وَيُنشِئُ ٱلسَّحَابَ ٱلثِّقَالَ

    Open ayah 13:12

    তিনিই—যিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয় ও আশার জন্য এবং সৃষ্টি করেন ঘন মেঘমালা।

  13. وَيُسَبِّحُ ٱلرَّعۡدُ بِحَمۡدِهِۦ وَٱلۡمَلَٰٓئِكَةُ مِنۡ خِيفَتِهِۦ وَيُرۡسِلُ ٱلصَّوَٰعِقَ فَيُصِيبُ بِهَا مَن يَشَآءُ وَهُمۡ يُجَٰدِلُونَ فِي ٱللَّهِ وَهُوَ شَدِيدُ ٱلۡمِحَالِ

    Open ayah 13:13

    তাঁর প্রশংসার মহিমা বর্ণনা করে বজ্র এবং ফেরেশতারা—তাঁর ভয়ে। আর তিনি বজ্রপাত পাঠান, অতঃপর যাকে ইচ্ছা তাকে তা দ্বারা আঘাত করেন; তবু তারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে, অথচ তিনি কঠিন পাকড়াওকারী।

  14. لَهُۥ دَعۡوَةُ ٱلۡحَقِّۚ وَٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِهِۦ لَا يَسۡتَجِيبُونَ لَهُم بِشَيۡءٍ إِلَّا كَبَٰسِطِ كَفَّيۡهِ إِلَى ٱلۡمَآءِ لِيَبۡلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَٰلِغِهِۦۚ وَمَا دُعَآءُ ٱلۡكَٰفِرِينَ إِلَّا فِي ضَلَٰلٖ

    Open ayah 13:14

    সত্যের আহ্বান তাঁরই জন্য এবং যারা তাঁকে ছাড়া অন্যদেরকে ডাকে, তারা তাদেরকে কোনো সাড়াই দেয় না; তবে ওই ব্যক্তির মতো, যে প্রসারিতকারী তার দুহাত পানির দিকে, যেন পানি তার মুখে পৌঁছে—অথচ তা তার কাছে পৌঁছাবার নয়; কাফিরদের আহ্বান কেবল ভ্রষ্টতায় নিপতিত।

  15. وَلِلَّهِۤ يَسۡجُدُۤ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ طَوۡعٗا وَكَرۡهٗا وَظِلَٰلُهُم بِٱلۡغُدُوِّ وَٱلۡأٓصَالِ۩

    Open ayah 13:15

    আর আল্লাহর প্রতি সিজদাবনত হয় আসমানসমূহ ও যমিনে যা কিছু আছে, ইচ্ছায় ও অনিচ্ছায় এবং তাদের ছায়াগুলোও সকাল ও সন্ধ্যায়।

  16. قُلۡ مَن رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ قُلِ ٱللَّهُۚ قُلۡ أَفَٱتَّخَذۡتُم مِّن دُونِهِۦٓ أَوۡلِيَآءَ لَا يَمۡلِكُونَ لِأَنفُسِهِمۡ نَفۡعٗا وَلَا ضَرّٗاۚ قُلۡ هَلۡ يَسۡتَوِي ٱلۡأَعۡمَىٰ وَٱلۡبَصِيرُ أَمۡ هَلۡ تَسۡتَوِي ٱلظُّلُمَٰتُ وَٱلنُّورُۗ أَمۡ جَعَلُواْ لِلَّهِ شُرَكَآءَ خَلَقُواْ كَخَلۡقِهِۦ فَتَشَٰبَهَ ٱلۡخَلۡقُ عَلَيۡهِمۡۚ قُلِ ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَيۡءٖ وَهُوَ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّٰرُ

    Open ayah 13:16

    বলো, ‘আসমানসমূহ ও যমিনের রব কে?’ বলো, ‘আল্লাহ!’ বলো, ‘তবে কি তোমরা তাঁকে ব্যতীত এমন অভিভাবক স্থির করেছ, যারা নিজেদের ভালো এবং মন্দ করার ক্ষমতা রাখে না ?’ বলো, ‘অন্ধ ও চক্ষুষ্মান কি সমান অথবা সমান হয় কি অন্ধকার ও আলো?’ তবে কি তারা আল্লাহর জন্য এমন অংশীদার স্থির করেছে যে, তারা সৃষ্টি করেছে তাঁর সৃষ্টির ন্যায়, ফলে সৃষ্টি তাদের কাছে একরকম বোধ হয়েছে? বলো, ‘আল্লাহই প্রত্যেক বস্তুর স্রষ্টা এবং তিনি একক, পরাক্রমশালী।’

  17. أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَسَالَتۡ أَوۡدِيَةُۢ بِقَدَرِهَا فَٱحۡتَمَلَ ٱلسَّيۡلُ زَبَدٗا رَّابِيٗاۖ وَمِمَّا يُوقِدُونَ عَلَيۡهِ فِي ٱلنَّارِ ٱبۡتِغَآءَ حِلۡيَةٍ أَوۡ مَتَٰعٖ زَبَدٞ مِّثۡلُهُۥۚ كَذَٰلِكَ يَضۡرِبُ ٱللَّهُ ٱلۡحَقَّ وَٱلۡبَٰطِلَۚ فَأَمَّا ٱلزَّبَدُ فَيَذۡهَبُ جُفَآءٗۖ وَأَمَّا مَا يَنفَعُ ٱلنَّاسَ فَيَمۡكُثُ فِي ٱلۡأَرۡضِۚ كَذَٰلِكَ يَضۡرِبُ ٱللَّهُ ٱلۡأَمۡثَالَ

    Open ayah 13:17

    তিনি আকাশ থেকে বারি বর্ষণ করেন, ফলে প্লাবিত হয় উপত্যকাসমূহ তার পরিমাণ অনুযায়ী, অতঃপর প্লাবন বহন করে ফেনারাশি উপরিভাগে। এবং যে বস্তুকে তারা আগুনে উত্তপ্ত করে অলংকার অথবা তৈজসপত্রের জন্যে তাতেও থাকে তেমনি ফেনারাশি। এভাবেই আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত প্রদান করেন। অতএব, ফেনা তা অকেজো হয়ে নিঃশেষ হয়ে যায় এবং যা মানুষের উপকারে আসে, তা জমিতে অবশিষ্ট থেকে যায়। আল্লাহ এমনিভাবে দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন।

  18. لِلَّذِينَ ٱسۡتَجَابُواْ لِرَبِّهِمُ ٱلۡحُسۡنَىٰۚ وَٱلَّذِينَ لَمۡ يَسۡتَجِيبُواْ لَهُۥ لَوۡ أَنَّ لَهُم مَّا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا وَمِثۡلَهُۥ مَعَهُۥ لَٱفۡتَدَوۡاْ بِهِۦٓۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ سُوٓءُ ٱلۡحِسَابِ وَمَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمِهَادُ

    Open ayah 13:18

    মঙ্গল তাদের জন্য—যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয়। আর যারা তাঁর ডাকে সাড়া দেয় না, যদি তাদের কাছে জগতের সবকিছু থাকত এবং এর সাথে আরও সমপরিমাণ থাকত, তবে তারা সবই মুক্তিপণস্বরূপ তা প্রদান করত; তাদের জন্য রয়েছে মন্দ হিসাব, তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম, তা কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল ।

  19. ۞أَفَمَن يَعۡلَمُ أَنَّمَآ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَ ٱلۡحَقُّ كَمَنۡ هُوَ أَعۡمَىٰٓۚ إِنَّمَا يَتَذَكَّرُ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ

    Open ayah 13:19

    তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে, তা সত্য বলে যে ব্যক্তি জানে, সে কি ওই ব্যক্তির মতো যে অন্ধ? বিবেকসম্পন্নরাই প্রকৃতপক্ষে শিক্ষা গ্রহণ করে।

  20. ٱلَّذِينَ يُوفُونَ بِعَهۡدِ ٱللَّهِ وَلَا يَنقُضُونَ ٱلۡمِيثَٰقَ 

    Open ayah 13:20

    যারা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে না।

  21. وَٱلَّذِينَ يَصِلُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيَخۡشَوۡنَ رَبَّهُمۡ وَيَخَافُونَ سُوٓءَ ٱلۡحِسَابِ

    Open ayah 13:21

    এবং যারা অক্ষুণ্ণ রাখে ওই সম্পর্ক, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ দিয়েছেন এবং তারা তাদের রবকে ভয় করে, আর তারা আশঙ্কা করে (পরকালে) মন্দ হিসাবের।

  22. وَٱلَّذِينَ صَبَرُواْ ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِمۡ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقۡنَٰهُمۡ سِرّٗا وَعَلَانِيَةٗ وَيَدۡرَءُونَ بِٱلۡحَسَنَةِ ٱلسَّيِّئَةَ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عُقۡبَى ٱلدَّارِ

    Open ayah 13:22

    এবং যারা তাদের রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধরে, সালাত প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং যারা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করে, তাদের জন্যই রয়েছে পরকালের ঘর (জান্নাত) ।

  23. جَنَّٰتُ عَدۡنٖ يَدۡخُلُونَهَا وَمَن صَلَحَ مِنۡ ءَابَآئِهِمۡ وَأَزۡوَٰجِهِمۡ وَذُرِّيَّٰتِهِمۡۖ وَٱلۡمَلَٰٓئِكَةُ يَدۡخُلُونَ عَلَيۡهِم مِّن كُلِّ بَابٖ

    Open ayah 13:23

    স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের বাপ-দাদা স্বামী-স্ত্রী ও সন্তান-সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও এবং ফেরেশতারা তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে।

  24. سَلَٰمٌ عَلَيۡكُم بِمَا صَبَرۡتُمۡۚ فَنِعۡمَ عُقۡبَى ٱلدَّارِ

    Open ayah 13:24

    (বলবে) ‘তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, যে ধৈর্য তোমরা ধারণ করেছ তার বিনিময়ে; আর তোমাদের এ শেষ নিবাস কতই না চমৎকার!’

  25. وَٱلَّذِينَ يَنقُضُونَ عَهۡدَ ٱللَّهِ مِنۢ بَعۡدِ مِيثَٰقِهِۦ وَيَقۡطَعُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ أُوْلَٰٓئِكَ لَهُمُ ٱللَّعۡنَةُ وَلَهُمۡ سُوٓءُ ٱلدَّارِ

    Open ayah 13:25

    আর যারা আল্লাহর সাথে অঙ্গীকার পাকাপোক্ত করার পর তা ভঙ্গ করে, আল্লাহ যে সম্পর্ক বজায় রাখতে আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তারা ওই সমস্ত লোক, যাদের জন্য রয়েছে অভিসম্পাত এবং মন্দ আবাস।

  26. ٱللَّهُ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ وَفَرِحُواْ بِٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا فِي ٱلۡأٓخِرَةِ إِلَّا مَتَٰعٞ

    Open ayah 13:26

    আল্লাহ যার জন্য ইচ্ছা রিযিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। তারা তো আনন্দিত হয়েছে পার্থিব-জীবন নিয়ে; আর পার্থিব-জীবন পরকালের তুলনায় অতি নগণ্য সম্পদ ছাড়া কিছু নয়।

  27. وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ ءَايَةٞ مِّن رَّبِّهِۦۚ قُلۡ إِنَّ ٱللَّهَ يُضِلُّ مَن يَشَآءُ وَيَهۡدِيٓ إِلَيۡهِ مَنۡ أَنَابَ

    Open ayah 13:27

    যারা কুফুরি করেছে তারা বলে, ‘তার প্রতি তার রব থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন?’ বলো, ‘আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যে তাঁর অভিমুখী, তাকে তাঁর দিকে পথ দেখান ।’

  28. ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَطۡمَئِنُّ قُلُوبُهُم بِذِكۡرِ ٱللَّهِۗ أَلَا بِذِكۡرِ ٱللَّهِ تَطۡمَئِنُّ ٱلۡقُلُوبُ

    Open ayah 13:28

    ‘যারা ঈমান আনে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণ দ্বারা প্রশান্তি লাভ করে; জেনে রেখো, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।’

  29. ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ طُوبَىٰ لَهُمۡ وَحُسۡنُ مَـَٔابٖ

    Open ayah 13:29

    ‘যারা ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে, তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং মনোরম প্রত্যাবর্তনস্থল।’

  30. كَذَٰلِكَ أَرۡسَلۡنَٰكَ فِيٓ أُمَّةٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهَآ أُمَمٞ لِّتَتۡلُوَاْ عَلَيۡهِمُ ٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ وَهُمۡ يَكۡفُرُونَ بِٱلرَّحۡمَٰنِۚ قُلۡ هُوَ رَبِّي لَآ إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيۡهِ تَوَكَّلۡتُ وَإِلَيۡهِ مَتَابِ 

    Open ayah 13:30

    এভাবে আমি তোমাকে এমন এক জাতির মধ্যে প্রেরণ করেছি, যার পূর্বে অনেক জাতি অতিক্রান্ত হয়েছে, যাতে তুমি তাদের নিকট তিলাওয়াত করো—যা আমি তোমার নিকট ওয়াহি করেছি। তবু তারা দয়াময়ের সাথে কুফুরি করে। বলো, ‘তিনিই আমার রব। তিনি ব্যতীত আর কোনো ইলাহ্ নেই। আমি তাঁর ওপরই ভরসা করেছি এবং তাঁর দিকেই আমার প্রত্যাবর্তন।’

  31. وَلَوۡ أَنَّ قُرۡءَانٗا سُيِّرَتۡ بِهِ ٱلۡجِبَالُ أَوۡ قُطِّعَتۡ بِهِ ٱلۡأَرۡضُ أَوۡ كُلِّمَ بِهِ ٱلۡمَوۡتَىٰۗ بَل لِّلَّهِ ٱلۡأَمۡرُ جَمِيعًاۗ أَفَلَمۡ يَاْيۡـَٔسِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَن لَّوۡ يَشَآءُ ٱللَّهُ لَهَدَى ٱلنَّاسَ جَمِيعٗاۗ وَلَا يَزَالُ ٱلَّذِينَ كَفَرُواْ تُصِيبُهُم بِمَا صَنَعُواْ قَارِعَةٌ أَوۡ تَحُلُّ قَرِيبٗا مِّن دَارِهِمۡ حَتَّىٰ يَأۡتِيَ وَعۡدُ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ لَا يُخۡلِفُ ٱلۡمِيعَادَ

    Open ayah 13:31

    আর নিশ্চয়ই যদি কোনো কুরআন এমন হতো, যার সাহায্যে পাহাড়কে চলমান করা যেত অথবা পৃথিবীকে বিদীর্ণ করা যেত অথবা তা দ্বারা মৃত্যের সাথে কথা বলা যেত, (তবু তারা ঈমান আনত না) বরং সকল কর্তৃত্ব আল্লাহর হাতে। তবে কি যারা ঈমান এনেছে তারা এ ব্যাপারে নিরাশ হয়ে গেছে যে, যদি আল্লাহ ইচ্ছা করেন, তবে সব মানুষকে অবশ্যই হিদায়াত দিতেন? যারা কুফুরি করেছে তারা যা করেছে তার কারণে তাদের ওপর বিপর্যয় আসতেই থাকবে অথবা তা তাদের ঘরের নিকটবর্তী স্থানে নেমে আসবে, যতক্ষণ না আল্লাহর ওয়াদা আসে। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না।

  32. وَلَقَدِ ٱسۡتُهۡزِئَ بِرُسُلٖ مِّن قَبۡلِكَ فَأَمۡلَيۡتُ لِلَّذِينَ كَفَرُواْ ثُمَّ أَخَذۡتُهُمۡۖ فَكَيۡفَ كَانَ عِقَابِ

    Open ayah 13:32

    অবশ্যই তোমার পূর্বেও রাসূলদের সাথে উপহাস করা হয়েছে, তবুও যারা কুফুরি করেছে তাদেরকে আমি অবকাশ দিয়েছি। এর পর তাদেরকে পাকড়াও করেছি; অতএব কেমন ছিল আমার শাস্তি!

  33. أَفَمَنۡ هُوَ قَآئِمٌ عَلَىٰ كُلِّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡۗ وَجَعَلُواْ لِلَّهِ شُرَكَآءَ قُلۡ سَمُّوهُمۡۚ أَمۡ تُنَبِّـُٔونَهُۥ بِمَا لَا يَعۡلَمُ فِي ٱلۡأَرۡضِ أَم بِظَٰهِرٖ مِّنَ ٱلۡقَوۡلِۗ بَلۡ زُيِّنَ لِلَّذِينَ كَفَرُواْ مَكۡرُهُمۡ وَصُدُّواْ عَنِ ٱلسَّبِيلِۗ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنۡ هَادٖ

    Open ayah 13:33

    তবে কি প্রত্যেক প্রাণী যা অর্জন করেছে তার যিনি পর্যবেক্ষক (তিনি কি তার মতো যে কিছুই জানে না?) অথচ তারা আল্লাহর জন্য শরিক বানিয়েছে! তুমি বলো, ‘তাদের নামধাম বলো, নাকি তাকে তোমরা পৃথিবীর এমন কিছু জানাতে চাও যা তিনি জানেন না, নাকি তা কেবল মুখের কথা?’ কাফিরদের জন্য তাদের চক্রান্ত সুশোভিত করা হয়েছে এবং ফিরিয়ে রাখা হয়েছে (সঠিক) পথ থেকে। আর যাকে আল্লাহ বিপথগামী করেন, তার জন্য কোনো পথপ্রদর্শক নেই।

  34. لَّهُمۡ عَذَابٞ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَشَقُّۖ وَمَا لَهُم مِّنَ ٱللَّهِ مِن وَاقٖ

    Open ayah 13:34

    পার্থিব-জীবনে তাদের জন্য রয়েছে এক শাস্তি, আর অবশ্যই পরকালের শাস্তি কঠোরতম। আর আল্লাহর শাস্তি থেকে তাদের কোনো রক্ষাকারী নেই।

  35. ۞مَّثَلُ ٱلۡجَنَّةِ ٱلَّتِي وُعِدَ ٱلۡمُتَّقُونَۖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ أُكُلُهَا دَآئِمٞ وَظِلُّهَاۚ تِلۡكَ عُقۡبَى ٱلَّذِينَ ٱتَّقَواْۚ وَّعُقۡبَى ٱلۡكَٰفِرِينَ ٱلنَّارُ

    Open ayah 13:35

    মুত্তাকিদের জন্য প্রতিশ্রুত জান্নাতের উপমা হলো—তার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদ-নদী। তার ফলসমূহ চিরস্থায়ী এবং ছায়াও। এটা মুত্তাকিদের প্রতিদান এবং কাফিরদের প্রতিফল অগ্নি।

  36. وَٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَفۡرَحُونَ بِمَآ أُنزِلَ إِلَيۡكَۖ وَمِنَ ٱلۡأَحۡزَابِ مَن يُنكِرُ بَعۡضَهُۥۚ قُلۡ إِنَّمَآ أُمِرۡتُ أَنۡ أَعۡبُدَ ٱللَّهَ وَلَآ أُشۡرِكَ بِهِۦٓۚ إِلَيۡهِ أَدۡعُواْ وَإِلَيۡهِ مَـَٔابِ

    Open ayah 13:36

    এবং যাদেরকে আমি কিতাব দিয়েছি, তারা তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা নিয়ে আনন্দিত হয়; কিন্তু কোনো কোনো দল তার কিছু বিষয় অস্বীকার করে। বলো, ‘আমাকে এমনই আদেশ দেওয়া হয়েছে, যেন আমি আল্লাহর ইবাদাত করি এবং তাঁর সাথে অংশীদার স্থাপন না করি, আর আমি তাঁর দিকেই ডাকি এবং তাঁর কাছেই আমার প্রত্যাবর্তনস্থল।’

  37. وَكَذَٰلِكَ أَنزَلۡنَٰهُ حُكۡمًا عَرَبِيّٗاۚ وَلَئِنِ ٱتَّبَعۡتَ أَهۡوَآءَهُم بَعۡدَمَا جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ مَا لَكَ مِنَ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا وَاقٖ

    Open ayah 13:37

    এভাবেই আমি তা আরবি ভাষায় বিধানরূপে অবতীর্ণ করেছি। অবশ্যই যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো, তোমার কাছে জ্ঞান আসার পরেও , তবে আল্লাহর (শাস্তি) থেকে তোমার না থাকবে কোনো সাহায্যকারী আর না কোনো রক্ষাকারী।

  38. وَلَقَدۡ أَرۡسَلۡنَا رُسُلٗا مِّن قَبۡلِكَ وَجَعَلۡنَا لَهُمۡ أَزۡوَٰجٗا وَذُرِّيَّةٗۚ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأۡتِيَ بِـَٔايَةٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۗ لِكُلِّ أَجَلٖ كِتَابٞ

    Open ayah 13:38

    অবশ্যই তোমার পূর্বে আমি অনেক রাসূল প্রেরণ করেছি এবং তাদেরকে দিয়েছি স্ত্রী-পত্নী ও সন্তান-সন্ততি। কোনো রাসূলের এমন সাধ্য নেই যে, আল্লাহর নির্দেশ ছাড়া কোনো আয়াত নিয়ে আসবে। প্রত্যেক বিষয়ের নির্ধারিত কাল লিপিবদ্ধ।

  39. يَمۡحُواْ ٱللَّهُ مَا يَشَآءُ وَيُثۡبِتُۖ وَعِندَهُۥٓ أُمُّ ٱلۡكِتَٰبِ

    Open ayah 13:39

    আল্লাহ যা ইচ্ছা নিশ্চিহ্ন করে দেন এবং যা ইচ্ছা প্রতিষ্ঠিত রাখেন এবং তাঁর কাছেই রয়েছে উম্মুল কিতাব।

  40. وَإِن مَّا نُرِيَنَّكَ بَعۡضَ ٱلَّذِي نَعِدُهُمۡ أَوۡ نَتَوَفَّيَنَّكَ فَإِنَّمَا عَلَيۡكَ ٱلۡبَلَٰغُ وَعَلَيۡنَا ٱلۡحِسَابُ 

    Open ayah 13:40

    আমি তাদের সাথে যে ওয়াদা করেছি, তার কিছু যদি তোমাকে দেখিয়ে দিই বা (এর আগেই) তোমাকে উঠিয়ে নিই—প্রকৃতপক্ষে তোমার দায়িত্ব তো কেবল পৌঁছে দেওয়া এবং আমার দায়িত্ব হিসাব নেওয়া।

  41. أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا نَأۡتِي ٱلۡأَرۡضَ نَنقُصُهَا مِنۡ أَطۡرَافِهَاۚ وَٱللَّهُ يَحۡكُمُ لَا مُعَقِّبَ لِحُكۡمِهِۦۚ وَهُوَ سَرِيعُ ٱلۡحِسَابِ

    Open ayah 13:41

    তারা কি দেখে না যে, আমি তাদের দেশকে চতুর্দিক থেকে সংকুচিত করে আনছি? আল্লাহ নির্দেশ দেন; তাঁর নির্দেশ পূনর্বিবেচনাকারী কেউ নেই; আর তিনি হিসাব গ্রহণে দ্রুততর।

  42. وَقَدۡ مَكَرَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَلِلَّهِ ٱلۡمَكۡرُ جَمِيعٗاۖ يَعۡلَمُ مَا تَكۡسِبُ كُلُّ نَفۡسٖۗ وَسَيَعۡلَمُ ٱلۡكُفَّٰرُ لِمَنۡ عُقۡبَى ٱلدَّارِ

    Open ayah 13:42

    তাদের পূর্বে যারা ছিল, তারা চক্রান্ত করেছে; অথচ সকল চক্রান্ত তো আল্লাহর অধীনে। তিনি জানেন প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করে এবং কাফিররা অচিরেই জানবে, পরজীবনের উত্তম আবাসস্থল কাদের জন্য রয়েছে।

  43. وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُواْ لَسۡتَ مُرۡسَلٗاۚ قُلۡ كَفَىٰ بِٱللَّهِ شَهِيدَۢا بَيۡنِي وَبَيۡنَكُمۡ وَمَنۡ عِندَهُۥ عِلۡمُ ٱلۡكِتَٰبِ

    Open ayah 13:43

    কাফিররা বলে, ‘তুমি প্রেরিত নও।’ বলো, ‘আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট এবং যার নিকট রয়েছে কিতাবের জ্ঞান।’