ابراهيم

Ibrahim

Abraham · Surah 14 · Ayahs: 52 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. الٓرۚ كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ إِلَيۡكَ لِتُخۡرِجَ ٱلنَّاسَ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذۡنِ رَبِّهِمۡ إِلَىٰ صِرَٰطِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ

    Open ayah 14:1

    আলিফ লা-ম রা, এই কিতাব, যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, যেন তুমি বের করে আনতে পারো মানুষকে তাদের রবের নির্দেশে অন্ধকার থেকে আলোর দিকে, মহাপরাক্রমশালী, সর্বপ্রশংসিত (রবের) পথে।

  2. ٱللَّهِ ٱلَّذِي لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَوَيۡلٞ لِّلۡكَٰفِرِينَ مِنۡ عَذَابٖ شَدِيدٍ

    Open ayah 14:2

    আল্লাহ; আসমান ও যমিনে যা কিছু রয়েছে সব তাঁরই। কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তির দুর্ভোগ।

  3. ٱلَّذِينَ يَسۡتَحِبُّونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا عَلَى ٱلۡأٓخِرَةِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبۡغُونَهَا عِوَجًاۚ أُوْلَٰٓئِكَ فِي ضَلَٰلِۭ بَعِيدٖ

    Open ayah 14:3

    যারা পরকালের চাইতে পার্থিব-জীবনকে প্রাধান্য দেয়, আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে বক্রতা খুঁজে বেড়ায়, তারা তো সুদূর বিভ্রা ন্তিতে রয়েছে।

  4. وَمَآ أَرۡسَلۡنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوۡمِهِۦ لِيُبَيِّنَ لَهُمۡۖ فَيُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 14:4

    আমি কোনো রাসূলকেই তার নিজ জাতির ভাষা ছাড়া প্রেরণ করিনি, যেন সে তাদের কাছে সুস্পষ্টরূপে বর্ণনা করে; অতএব, আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা হিদায়াত দান করেন, আর তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  5. وَلَقَدۡ أَرۡسَلۡنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَآ أَنۡ أَخۡرِجۡ قَوۡمَكَ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ وَذَكِّرۡهُم بِأَيَّىٰمِ ٱللَّهِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّكُلِّ صَبَّارٖ شَكُورٖ

    Open ayah 14:5

    অবশ্যই আমি মূসাকে নিদর্শনাবলী দিয়ে প্রেরণ করেছি যে, ‘তোমার জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো এবং তাদেরকে আল্লাহর দিনসমূহ দ্বারা উপদেশ দাও।’ নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্য রয়েছে নিদর্শনাবলী।

  6. وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِ ٱذۡكُرُواْ نِعۡمَةَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ أَنجَىٰكُم مِّنۡ ءَالِ فِرۡعَوۡنَ يَسُومُونَكُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِ وَيُذَبِّحُونَ أَبۡنَآءَكُمۡ وَيَسۡتَحۡيُونَ نِسَآءَكُمۡۚ وَفِي ذَٰلِكُم بَلَآءٞ مِّن رَّبِّكُمۡ عَظِيمٞ

    Open ayah 14:6

    আর স্ম যখন মূসা তার জাতিকে বলল, ‘তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তিনি তোমাদেরকে ফিরআউন সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দিয়েছেন। তারা তোমাদেরকে অত্যন্ত নিকৃষ্ট ধরনের শাস্তি দিত, তোমাদের ছেলেদেরকে জবাই করত এবং মেয়েদেরকে জীবিত রাখত; এর মধ্যে তোমাদের জন্য ছিল এক মহাপরীক্ষা তোমাদের রবের পক্ষ থেকে।

  7. وَإِذۡ تَأَذَّنَ رَبُّكُمۡ لَئِن شَكَرۡتُمۡ لَأَزِيدَنَّكُمۡۖ وَلَئِن كَفَرۡتُمۡ إِنَّ عَذَابِي لَشَدِيدٞ

    Open ayah 14:7

    যখন তোমাদের রব ঘোষণা করলেন, ‘যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, তবে তোমাদেরকে অধিক দেব এবং যদি অকৃতজ্ঞ হও, তবে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর।’

  8. وَقَالَ مُوسَىٰٓ إِن تَكۡفُرُوٓاْ أَنتُمۡ وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا فَإِنَّ ٱللَّهَ لَغَنِيٌّ حَمِيدٌ

    Open ayah 14:8

    মূসা বলল, ‘তোমরা এবং পৃথিবীর সকলে যদি কুফুরি করো, তবে জেনে রেখো, আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত।’

  9. أَلَمۡ يَأۡتِكُمۡ نَبَؤُاْ ٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ قَوۡمِ نُوحٖ وَعَادٖ وَثَمُودَ وَٱلَّذِينَ مِنۢ بَعۡدِهِمۡ لَا يَعۡلَمُهُمۡ إِلَّا ٱللَّهُۚ جَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَرَدُّوٓاْ أَيۡدِيَهُمۡ فِيٓ أَفۡوَٰهِهِمۡ وَقَالُوٓاْ إِنَّا كَفَرۡنَا بِمَآ أُرۡسِلۡتُم بِهِۦ وَإِنَّا لَفِي شَكّٖ مِّمَّا تَدۡعُونَنَآ إِلَيۡهِ مُرِيبٖ

    Open ayah 14:9

    ‘তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তী নূহ, আদ ও সামূদ সম্প্রদায়ের এবং তাদের পরবর্তীদের খবর আসেনি? তাদের বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাদের কাছে তাদের রাসূলগণ প্রমাণাদিসহ এসেছে, তখন তারা তাদের হাত নিজেদের মুখে রেখে দিয়ে বলত, ‘যা-কিছু-সহ তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, আমরা তা প্রত্যাখ্যান করি; আর অবশ্যই আমরা গভীর সন্দেহ পোষণ করি সে বিষয়ে, যার প্রতি তোমরা আমাদেরকে আহ্বান করছ।’

  10. ۞قَالَتۡ رُسُلُهُمۡ أَفِي ٱللَّهِ شَكّٞ فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ يَدۡعُوكُمۡ لِيَغۡفِرَ لَكُم مِّن ذُنُوبِكُمۡ وَيُؤَخِّرَكُمۡ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗىۚ قَالُوٓاْ إِنۡ أَنتُمۡ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا تُرِيدُونَ أَن تَصُدُّونَا عَمَّا كَانَ يَعۡبُدُ ءَابَآؤُنَا فَأۡتُونَا بِسُلۡطَٰنٖ مُّبِينٖ 

    Open ayah 14:10

    তাদের রাসূলগণ বলেছিল, ‘আল্লাহ সম্পর্কে কি কোনো সন্দেহ আছে, যিনি আসমানসমূহ ও যমিনের স্রষ্টা? তিনি তোমাদেরকে আহ্বান করেন, যেন তোমাদের গুনাহ ক্ষমা করেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেন।’ তারা বলত, ‘তোমরা তো আমাদের মতোই মানুষ! তোমরা আমাদেরকে ওই ইলাহ্ থেকে বিরত রাখতে চাও, যার উপাসনা করত আমাদের পিতৃপুরুষগণ। অতএব, তোমরা কোনো সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে নিয়ে এসো।’

  11. قَالَتۡ لَهُمۡ رُسُلُهُمۡ إِن نَّحۡنُ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ يَمُنُّ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۖ وَمَا كَانَ لَنَآ أَن نَّأۡتِيَكُم بِسُلۡطَٰنٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ

    Open ayah 14:11

    তাদের রাসূলগণ তাদেরকে বলল, ‘আমরা তোমাদের মতো মানুষ ব্যতীত কিছু নই, কিন্তু আল্লাহ তাঁর বান্দাদের মধ্য থেকে যার ওপর ইচ্ছা অনুগ্রহ করেন। আল্লাহর নির্দেশ ব্যতীত তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসা আমাদের কাজ নয়; মু’মিনদের আল্লাহর ওপর ভরসা করা উচিত।’

  12. وَمَا لَنَآ أَلَّا نَتَوَكَّلَ عَلَى ٱللَّهِ وَقَدۡ هَدَىٰنَا سُبُلَنَاۚ وَلَنَصۡبِرَنَّ عَلَىٰ مَآ ءَاذَيۡتُمُونَاۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُتَوَكِّلُونَ

    Open ayah 14:12

    ‘আর আমাদের আল্লাহর ওপর ভরসা না করার কী কারণ থাকতে পারে? অথচ তিনিই আমাদেরকে পথের হিদায়াত দিয়েছেন। তোমরা আমাদেরকে যে পীড়ন করেছ, সেজন্য আমরা ধৈর্য ধারণ করব। আর নির্ভরকারীগণের আল্লাহর ওপরই নির্ভর করা উচিত।’

  13. وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِرُسُلِهِمۡ لَنُخۡرِجَنَّكُم مِّنۡ أَرۡضِنَآ أَوۡ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَاۖ فَأَوۡحَىٰٓ إِلَيۡهِمۡ رَبُّهُمۡ لَنُهۡلِكَنَّ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 14:13

    কাফিররা রাসূলদের বলেছিল, ‘আমরা অবশ্যই তোমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে।’ অতঃপর তাদের কাছে তাদের রব ওয়াহি পাঠালেন , ‘আমি অবশ্যই সীমালঙ্ঘনকারীদের ধ্বংস করে দেব।’

  14. وَلَنُسۡكِنَنَّكُمُ ٱلۡأَرۡضَ مِنۢ بَعۡدِهِمۡۚ ذَٰلِكَ لِمَنۡ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ

    Open ayah 14:14

    ‘তাদের পরে আমি তোমাদেরকে দেশে প্রতিষ্ঠিত করবই; এটা তাদের জন্য যারা আমার সামনে দাঁড়াতে ভয় করে এবং ভয় করে আমার শাস্তিকে।’

  15. وَٱسۡتَفۡتَحُواْ وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيدٖ

    Open ayah 14:15

    তারা বিজয় কামনা করল আর প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী ব্যর্থ হলো।

  16. مِّن وَرَآئِهِۦ جَهَنَّمُ وَيُسۡقَىٰ مِن مَّآءٖ صَدِيدٖ

    Open ayah 14:16

    তার পেছনে রয়েছে জাহান্নাম এবং পান করানো হবে পুঁজ মিশানো পানি।

  17. يَتَجَرَّعُهُۥ وَلَا يَكَادُ يُسِيغُهُۥ وَيَأۡتِيهِ ٱلۡمَوۡتُ مِن كُلِّ مَكَانٖ وَمَا هُوَ بِمَيِّتٖۖ وَمِن وَرَآئِهِۦ عَذَابٌ غَلِيظٞ

    Open ayah 14:17

    সে অতি কষ্টে ঢোক গিলে তা পান করবে এবং গলার ভেতরে প্রবেশ করানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। প্রত্যেক দিক থেকে তার কাছে মৃত্যু আসবে; কিন্তু সে মরবে না। তার পেছনেও রয়েছে কঠোর শাস্তি।

  18. مَّثَلُ ٱلَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِمۡۖ أَعۡمَٰلُهُمۡ كَرَمَادٍ ٱشۡتَدَّتۡ بِهِ ٱلرِّيحُ فِي يَوۡمٍ عَاصِفٖۖ لَّا يَقۡدِرُونَ مِمَّا كَسَبُواْ عَلَىٰ شَيۡءٖۚ ذَٰلِكَ هُوَ ٱلضَّلَٰلُ ٱلۡبَعِيدُ

    Open ayah 14:18

    যারা তাদের রবের সত্তায় অবিশ্বাসী, তাদের অবস্থা এই যে, তাদের কর্মসমূহ ছাইভস্মের মতো, তীব্র বাতাস যা উড়িয়ে নিয়ে যায় প্রবল ঝড়ের দিন। তাদের উপার্জনের কোনো অংশই তাদের করতলগত হবে না। এটাই চূড়ান্ত পথভ্রষ্টতা।

  19. أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۚ إِن يَشَأۡ يُذۡهِبۡكُمۡ وَيَأۡتِ بِخَلۡقٖ جَدِيدٖ

    Open ayah 14:19

    তুমি কি দেখ নি যে, আল্লাহ নভোমণ্ডল ও ভূমণ্ডল নিপুণভাবে সৃষ্টি করেছেন? যদি তিনি ইচ্ছা করেন, তবে তোমাদের অস্তিত্ব বিলুপ্ত করতে পারেন, এবং এক নতুন সৃষ্টি অস্তিত্বে আনতে পারেন।

  20. وَمَا ذَٰلِكَ عَلَى ٱللَّهِ بِعَزِيزٖ 

    Open ayah 14:20

    এটা আল্লাহর পক্ষে আদৌ কঠিন নয়।

  21. وَبَرَزُواْ لِلَّهِ جَمِيعٗا فَقَالَ ٱلضُّعَفَٰٓؤُاْ لِلَّذِينَ ٱسۡتَكۡبَرُوٓاْ إِنَّا كُنَّا لَكُمۡ تَبَعٗا فَهَلۡ أَنتُم مُّغۡنُونَ عَنَّا مِنۡ عَذَابِ ٱللَّهِ مِن شَيۡءٖۚ قَالُواْ لَوۡ هَدَىٰنَا ٱللَّهُ لَهَدَيۡنَٰكُمۡۖ سَوَآءٌ عَلَيۡنَآ أَجَزِعۡنَآ أَمۡ صَبَرۡنَا مَا لَنَا مِن مَّحِيصٖ

    Open ayah 14:21

    সবাই আল্লাহর সামনে দণ্ডায়মান হবে এবং দুর্বলেরা দাম্ভিকদের বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম। অতএব, তোমরা আল্লাহর শাস্তি থেকে আমাদের সামান্য একটুও রক্ষা করতে পারবে? তারা বলবে, যদি আল্লাহ আমাদের সৎপথ দেখাতেন, তবে আমরা অবশ্যই তোমাদের সৎপথ দেখাতাম। এখন আমরা ধৈর্যচ্যুত হই কিংবা ধৈর্যশীল হই, সবই আমাদের জন্যে সমান। আমাদের কোনো নিস্কৃতি নেই।

  22. وَقَالَ ٱلشَّيۡطَٰنُ لَمَّا قُضِيَ ٱلۡأَمۡرُ إِنَّ ٱللَّهَ وَعَدَكُمۡ وَعۡدَ ٱلۡحَقِّ وَوَعَدتُّكُمۡ فَأَخۡلَفۡتُكُمۡۖ وَمَا كَانَ لِيَ عَلَيۡكُم مِّن سُلۡطَٰنٍ إِلَّآ أَن دَعَوۡتُكُمۡ فَٱسۡتَجَبۡتُمۡ لِيۖ فَلَا تَلُومُونِي وَلُومُوٓاْ أَنفُسَكُمۖ مَّآ أَنَا۠ بِمُصۡرِخِكُمۡ وَمَآ أَنتُم بِمُصۡرِخِيَّ إِنِّي كَفَرۡتُ بِمَآ أَشۡرَكۡتُمُونِ مِن قَبۡلُۗ إِنَّ ٱلظَّٰلِمِينَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 14:22

    যখন সব কিছুর মীমাংসা হয়ে যাবে, তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি এবং আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছি, কিন্তু আমি তোমাদের প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করিনি; আমার তো তোমাদের ওপর কোনো আধিপত্য ছিল না, আমি শুধু তোমাদের আহবান করেছিলাম, আর তোমরা আমার আহবানে সাড়া দিয়েছিলে; সুতরাং তোমরা আমাকে দোষারোপ করো না, তোমরা তোমাদেরকেই দোষারোপ করো; আমি তোমাদের উদ্ধারকারী নই, তোমরাও আমার উদ্ধারকারী নও। তোমরা যে পূর্বে আমাকে শরিক করেছিলে নিশ্চয় আমি তা অস্বীকার করছি। নিশ্চয়ই যারা সীমালঙ্ঘনকারী তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

  23. وَأُدۡخِلَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا بِإِذۡنِ رَبِّهِمۡۖ تَحِيَّتُهُمۡ فِيهَا سَلَٰمٌ

    Open ayah 14:23

    আর যারা ঈমান আনে ও সৎকর্ম সম্পাদন করে, তাদের এমন জান্নাতে প্রবেশ করানো হবে, যার পাদদেশ দিয়ে প্রবাহিত হবে নদ-নদী, তারা তাতে স্বীয় রবের নির্দেশে অনন্তকাল অবস্থান করবে। যেখানে তাদের সম্ভাষণ হবে ‘সালাম’।

  24. أَلَمۡ تَرَ كَيۡفَ ضَرَبَ ٱللَّهُ مَثَلٗا كَلِمَةٗ طَيِّبَةٗ كَشَجَرَةٖ طَيِّبَةٍ أَصۡلُهَا ثَابِتٞ وَفَرۡعُهَا فِي ٱلسَّمَآءِ

    Open ayah 14:24

    তুমি কি লক্ষ করো না যে, আল্লাহ কীভাবে উপমা বর্ণনা করেন! উত্তম কালিমার উপমা উৎকৃষ্ট বৃক্ষের মতো। তার মূল সুদৃঢ় এবং যার শাখা প্রশাখা উর্ধ্ব বিস্তৃত।

  25. تُؤۡتِيٓ أُكُلَهَا كُلَّ حِينِۭ بِإِذۡنِ رَبِّهَاۗ وَيَضۡرِبُ ٱللَّهُ ٱلۡأَمۡثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ

    Open ayah 14:25

    যা প্রত্যেক মওসুমে ফল দান করে তার রবের অনুমতিক্রমে। আল্লাহ মানুষের জন্যে দৃষ্টান্ত বর্ণনা করেন, যাতে তারা শিক্ষাগ্রহণ করে।

  26. وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٖ كَشَجَرَةٍ خَبِيثَةٍ ٱجۡتُثَّتۡ مِن فَوۡقِ ٱلۡأَرۡضِ مَا لَهَا مِن قَرَارٖ

    Open ayah 14:26

    আর নোংরা কথার উপমা হলো মন্দ বৃক্ষের মতো। যাকে মাটির উপর থেকে সমূলে উপড়ে ফেলা হয়েছে। যার কোনো স্থিতি নেই।

  27. يُثَبِّتُ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱلۡقَوۡلِ ٱلثَّابِتِ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَفِي ٱلۡأٓخِرَةِۖ وَيُضِلُّ ٱللَّهُ ٱلظَّٰلِمِينَۚ وَيَفۡعَلُ ٱللَّهُ مَا يَشَآءُ

    Open ayah 14:27

    যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে ও পরজীবনে শাশ্বত বাণী দ্বারা অবিচল রাখেন। এবং আল্লাহ সীমালংঙ্ঘনকারীদের পথভ্রষ্ট করেন। আল্লাহ যা ইচ্ছা, তা করেন।

  28. ۞أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ بَدَّلُواْ نِعۡمَتَ ٱللَّهِ كُفۡرٗا وَأَحَلُّواْ قَوۡمَهُمۡ دَارَ ٱلۡبَوَارِ

    Open ayah 14:28

    তুমি কি তাদের দেখ নি, যারা আল্লাহর নেয়ামতকে কুফরি করে পরিবর্তন করেছে এবং তাদের জাতিকে সম্মুখীন করেছে ধবংসালয়ের।;

  29. جَهَنَّمَ يَصۡلَوۡنَهَاۖ وَبِئۡسَ ٱلۡقَرَارُ

    Open ayah 14:29

    জাহান্নামের, তারা তাতে প্রবেশ করবে, সেটা কতই না মন্দ আবাস।

  30. وَجَعَلُواْ لِلَّهِ أَندَادٗا لِّيُضِلُّواْ عَن سَبِيلِهِۦۗ قُلۡ تَمَتَّعُواْ فَإِنَّ مَصِيرَكُمۡ إِلَى ٱلنَّارِ 

    Open ayah 14:30

    তারা আল্লাহর জন্যে সমকক্ষ বানিয়েছে, যাতে তারা তার পথ থেকে বিচ্যুত করতে পারে। বলো, মজা উপভোগ করো। অতঃপর নিশ্চয় অগ্নিই তোমাদের প্রত্যাবর্তনস্থল।

  31. قُل لِّعِبَادِيَ ٱلَّذِينَ ءَامَنُواْ يُقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَيُنفِقُواْ مِمَّا رَزَقۡنَٰهُمۡ سِرّٗا وَعَلَانِيَةٗ مِّن قَبۡلِ أَن يَأۡتِيَ يَوۡمٞ لَّا بَيۡعٞ فِيهِ وَلَا خِلَٰلٌ

    Open ayah 14:31

    আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে বলো তারা যেন সালাত প্রতিষ্ঠা করে এবং আমার প্রদত্ত রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে ওইদিন আসার পূর্বে—যেদিন কোনো বেচাকেনা এবং বন্ধুত্ব থাকবে না।

  32. ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزۡقٗا لَّكُمۡۖ وَسَخَّرَ لَكُمُ ٱلۡفُلۡكَ لِتَجۡرِيَ فِي ٱلۡبَحۡرِ بِأَمۡرِهِۦۖ وَسَخَّرَ لَكُمُ ٱلۡأَنۡهَٰرَ

    Open ayah 14:32

    তিনিই আল্লাহ, যিনি আসমানসমূহ ও যমিন সৃজন করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে, তা দ্বারা তোমাদের জীবিকার জন্যে ফল-মূল উৎপন্ন করেছেন এবং নৌযানকে করেছেন তোমাদের নিয়ন্ত্রণাধীন, যেন তাঁর আদেশে সমুদ্রে তা চলাফেরা করে এবং নদীগুলোকে তোমাদের কল্যাণে নিয়োজিত রেখেছেন।

  33. وَسَخَّرَ لَكُمُ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ دَآئِبَيۡنِۖ وَسَخَّرَ لَكُمُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ

    Open ayah 14:33

    এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চন্দ্রকে—যারা অবিরাম একই নিয়মের অনুবর্তী। আরো নিয়েজিত করেছেন রাত-দিনকে।

  34. وَءَاتَىٰكُم مِّن كُلِّ مَا سَأَلۡتُمُوهُۚ وَإِن تَعُدُّواْ نِعۡمَتَ ٱللَّهِ لَا تُحۡصُوهَآۗ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَظَلُومٞ كَفَّارٞ

    Open ayah 14:34

    আর তোমরা তাঁর কাছে যা চেয়েছ, তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদের দিয়েছেন। যদি তোমরা আল্লাহর নিয়ামাত গণনা করো, তবে গুনে শেষ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ অত্যন্ত সীমালংঙ্ঘনকারী, অধিক অকৃতজ্ঞ।

  35. وَإِذۡ قَالَ إِبۡرَٰهِيمُ رَبِّ ٱجۡعَلۡ هَٰذَا ٱلۡبَلَدَ ءَامِنٗا وَٱجۡنُبۡنِي وَبَنِيَّ أَن نَّعۡبُدَ ٱلۡأَصۡنَامَ

    Open ayah 14:35

    আর স্মরণ করো, যখন ইবরাহিম বলল, হে আমার রব! এ শহরকে শান্তিময় করে দিন এবং আমাকে ও আমার সন্তানসন্ততিকে মূর্তিপূজা থেকে দূরে রাখেন।

  36. رَبِّ إِنَّهُنَّ أَضۡلَلۡنَ كَثِيرٗا مِّنَ ٱلنَّاسِۖ فَمَن تَبِعَنِي فَإِنَّهُۥ مِنِّيۖ وَمَنۡ عَصَانِي فَإِنَّكَ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 14:36

    হে আমার রব, নিশ্চয় তারা বিপথগামী করেছে অনেক মানুষকে; অতএব, যে আমার অনুসরণ করে, সে আমার দলভুক্ত এবং কেউ আমার অবাধ্যতা করলে, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, অসীম দয়ালু।

  37. رَّبَّنَآ إِنِّيٓ أَسۡكَنتُ مِن ذُرِّيَّتِي بِوَادٍ غَيۡرِ ذِي زَرۡعٍ عِندَ بَيۡتِكَ ٱلۡمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُواْ ٱلصَّلَوٰةَ فَٱجۡعَلۡ أَفۡـِٔدَةٗ مِّنَ ٱلنَّاسِ تَهۡوِيٓ إِلَيۡهِمۡ وَٱرۡزُقۡهُم مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمۡ يَشۡكُرُونَ

    Open ayah 14:37

    হে আমাদের রব, আমার বংশধরদের কতককে আপনার পবিত্র ঘরের কাছে চাষাবাদহীন উপত্যকায় বসতি স্থাপন করিয়ে এসেছি। হে আমাদের রব, যাতে তারা সালাত কায়েম করে। অতএব, আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি অনুরাগী করুন এবং তাদের ফলাদি দ্বারা জীবিকা দেন, আশা করা যায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে।

  38. رَبَّنَآ إِنَّكَ تَعۡلَمُ مَا نُخۡفِي وَمَا نُعۡلِنُۗ وَمَا يَخۡفَىٰ عَلَى ٱللَّهِ مِن شَيۡءٖ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِي ٱلسَّمَآءِ

    Open ayah 14:38

    হে আমাদের রব, আপনি তো জানেন আমরা যা-কিছু গোপনে এবং যা প্রকাশ্যে করি। আল্লাহর কাছে আসমান ও যমিনে কোনো কিছুই গোপন নয়।

  39. ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي وَهَبَ لِي عَلَى ٱلۡكِبَرِ إِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَۚ إِنَّ رَبِّي لَسَمِيعُ ٱلدُّعَآءِ

    Open ayah 14:39

    সকল প্রশংসা আল্লাহরই, যিনি আমাকে এই বার্ধক্য সত্ত্বেও ইসমাইল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয়ই আমার রব দুআ শ্রবণকারী।

  40. رَبِّ ٱجۡعَلۡنِي مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِيۚ رَبَّنَا وَتَقَبَّلۡ دُعَآءِ 

    Open ayah 14:40

    হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও। হে আমাদের রব, কবুল করুন আমার দুআ।

  41. رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ ٱلۡحِسَابُ

    Open ayah 14:41

    হে আমাদের রব, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করে দিন, যেদিন হিসাব নেওয়া হবে।

  42. وَلَا تَحۡسَبَنَّ ٱللَّهَ غَٰفِلًا عَمَّا يَعۡمَلُ ٱلظَّٰلِمُونَۚ إِنَّمَا يُؤَخِّرُهُمۡ لِيَوۡمٖ تَشۡخَصُ فِيهِ ٱلۡأَبۡصَٰرُ

    Open ayah 14:42

    সীমালঙ্ঘনকারীরা যা করে, সে সম্পর্কে আল্লাহকে কখনো বেখবর মনে করো না। তাদেরকে তো ওই দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন, যেদিন চক্ষুসমূহ বিস্ফারিত হবে।

  43. مُهۡطِعِينَ مُقۡنِعِي رُءُوسِهِمۡ لَا يَرۡتَدُّ إِلَيۡهِمۡ طَرۡفُهُمۡۖ وَأَفۡـِٔدَتُهُمۡ هَوَآءٞ

    Open ayah 14:43

    তারা মাথা ওপরে তুলে ভীত-বিহবল চিত্তে দৌড়াতে থাকবে। তাদের দিকে তাদের দৃষ্টি ফিরবে না এবং তাদের অন্তর হবে শূন্য।

  44. وَأَنذِرِ ٱلنَّاسَ يَوۡمَ يَأۡتِيهِمُ ٱلۡعَذَابُ فَيَقُولُ ٱلَّذِينَ ظَلَمُواْ رَبَّنَآ أَخِّرۡنَآ إِلَىٰٓ أَجَلٖ قَرِيبٖ نُّجِبۡ دَعۡوَتَكَ وَنَتَّبِعِ ٱلرُّسُلَۗ أَوَلَمۡ تَكُونُوٓاْ أَقۡسَمۡتُم مِّن قَبۡلُ مَا لَكُم مِّن زَوَالٖ

    Open ayah 14:44

    মানুষকে সেই দিনের ব্যাপারে সতর্ক করো, যেদিন তাদের কাছে শাস্তি আসবে। তখন সীমালঙ্ঘনকারীরা বলবে, হে আমাদের রব, আমাদেরকে নিকটবর্তী মেয়াদ পর্যন্ত অবকাশ দেন, যাতে আমরা আপনার আহ্বানে সাড়া দিতে এবং রাসুলদের অনুসরণ করতে পারি। তোমরা কি ইতিপূর্বে শপথ করতে থাকতে না যে, তোমাদের কোনো ধ্বংস নেই।

  45. وَسَكَنتُمۡ فِي مَسَٰكِنِ ٱلَّذِينَ ظَلَمُوٓاْ أَنفُسَهُمۡ وَتَبَيَّنَ لَكُمۡ كَيۡفَ فَعَلۡنَا بِهِمۡ وَضَرَبۡنَا لَكُمُ ٱلۡأَمۡثَالَ

    Open ayah 14:45

    তোমরা তাদের বাসভূমিতেই বসবাস করতে, যারা নিজেদের ওপর অবিচার করেছে এবং তোমাদের সুবিদিত ছিল যে, আমি তাদের সাথে কেমন ব্যবহার করেছি, আর আমি তোমাদের নিকট তাদের দৃষ্টান্তও উপস্থিত করেছিলাম।

  46. وَقَدۡ مَكَرُواْ مَكۡرَهُمۡ وَعِندَ ٱللَّهِ مَكۡرُهُمۡ وَإِن كَانَ مَكۡرُهُمۡ لِتَزُولَ مِنۡهُ ٱلۡجِبَالُ

    Open ayah 14:46

    তারা ভীষণ চক্রান্ত করেছে, এবং আল্লাহর কাছে সংরক্ষিত আছে তাদের কুচক্রান্ত। যদিও ছিলো তাদের চক্রান্ত যেন টলে যাবে তার দ্বারা পাহাড়।

  47. فَلَا تَحۡسَبَنَّ ٱللَّهَ مُخۡلِفَ وَعۡدِهِۦ رُسُلَهُۥٓۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٞ ذُو ٱنتِقَامٖ

    Open ayah 14:47

    অতএব, আল্লাহকে তাঁর রাসুলদের সাথে কৃত ওয়াদা ভঙ্গকারী ভেবো না। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, দণ্ডবিধায়ক।

  48. يَوۡمَ تُبَدَّلُ ٱلۡأَرۡضُ غَيۡرَ ٱلۡأَرۡضِ وَٱلسَّمَٰوَٰتُۖ وَبَرَزُواْ لِلَّهِ ٱلۡوَٰحِدِ ٱلۡقَهَّارِ

    Open ayah 14:48

    যেদিন পরিবর্তিত করা হবে এ পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত করা হবে আকাশসমূহকে আর লোকেরা এক পরাক্রমশালী, আল্লাহর সামনে উপস্থিত হবে।

  49. وَتَرَى ٱلۡمُجۡرِمِينَ يَوۡمَئِذٖ مُّقَرَّنِينَ فِي ٱلۡأَصۡفَادِ

    Open ayah 14:49

    তুমি ওইদিন পাপীদের পরস্পরে শৃঙ্খলাবদ্ধ দেখবে।

  50. سَرَابِيلُهُم مِّن قَطِرَانٖ وَتَغۡشَىٰ وُجُوهَهُمُ ٱلنَّارُ 

    Open ayah 14:50

    তাদের জামা হবে দাহ্য আলকাতরার এবং তাদের মুখমণ্ডলকে আগুন আচ্ছন্ন করে ফেলবে।

  51. لِيَجۡزِيَ ٱللَّهُ كُلَّ نَفۡسٖ مَّا كَسَبَتۡۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ

    Open ayah 14:51

    যাতে আল্লাহ প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করেছে তাকে তার প্রতিদান দেন। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।

  52. هَٰذَا بَلَٰغٞ لِّلنَّاسِ وَلِيُنذَرُواْ بِهِۦ وَلِيَعۡلَمُوٓاْ أَنَّمَا هُوَ إِلَٰهٞ وَٰحِدٞ وَلِيَذَّكَّرَ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ

    Open ayah 14:52

    এটা মানুষের জন্য একটি সংবাদনামা, এর দ্বারা তাদের সর্তক করা হচ্ছে যেন তারা জেনে নেয়, তিনি একক ইলাহ্ এবং যাতে বোধশক্তিসম্পন্নরা উপদেশ গ্রহণ করে।