الحجر

Al-Hijr

The Rock · Surah 15 · Ayahs: 99 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. الٓرۚ تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ وَقُرۡءَانٖ مُّبِينٖ

    Open ayah 15:1

    আলিফ-লা-ম-রা; এগুলো কিতাব ও সুস্পষ্ট কুরআনের আয়াত।

  2. رُّبَمَا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡ كَانُواْ مُسۡلِمِينَ

    Open ayah 15:2

    অচিরেই কাফিররা আকাঙ্ক্ষা করবে যে, যদি তারা মুসলিম হতো!

  3. ذَرۡهُمۡ يَأۡكُلُواْ وَيَتَمَتَّعُواْ وَيُلۡهِهِمُ ٱلۡأَمَلُۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ

    Open ayah 15:3

    তুমি তাদেরকে ছেড়ে দাও, খেয়ে নিক, উপভোগ করে নিক, আর আশা-আকাঙ্ক্ষা তাদেরকে মোহাচ্ছন্ন রাখুক; অতি শীঘ্রই তারা জানতে পারবে।

  4. وَمَآ أَهۡلَكۡنَا مِن قَرۡيَةٍ إِلَّا وَلَهَا كِتَابٞ مَّعۡلُومٞ

    Open ayah 15:4

    আমি কোনো জনপদ ধ্বংস করিনি তার জন্য নির্দিষ্ট লিখিত সময় ছাড়া।

  5. مَّا تَسۡبِقُ مِنۡ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسۡتَـٔۡخِرُونَ

    Open ayah 15:5

    কোনো সম্প্রদায় তার নির্দিষ্ট সময়কে ত্বরান্বিত করতে পারে না এবং বিলম্বিতও করতে পারে না ।

  6. وَقَالُواْ يَٰٓأَيُّهَا ٱلَّذِي نُزِّلَ عَلَيۡهِ ٱلذِّكۡرُ إِنَّكَ لَمَجۡنُونٞ

    Open ayah 15:6

    তারা বলল, ‘হে সেই ব্যক্তি, যার প্রতি কুরআন নাযিল হয়েছে, নিশ্চয়ই তুমি তো একজন উন্মাদ।’

  7. لَّوۡ مَا تَأۡتِينَا بِٱلۡمَلَٰٓئِكَةِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ

    Open ayah 15:7

    ‘আমাদের কাছে কেন ফেরেশতাদেরকে নিয়ে এসো না, যদি তুমি সত্যবাদী হও।’

  8. مَا نُنَزِّلُ ٱلۡمَلَٰٓئِكَةَ إِلَّا بِٱلۡحَقِّ وَمَا كَانُوٓاْ إِذٗا مُّنظَرِينَ

    Open ayah 15:8

    আমি ফেরেশতাদেরকে প্রেরণ করি না যথাযথ কারণ ছাড়া; আর (তারা উপস্থিত হলে) তখন তাদেরকে অবকাশ দেওয়া হবে না।

  9. إِنَّا نَحۡنُ نَزَّلۡنَا ٱلذِّكۡرَ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ

    Open ayah 15:9

    নিশ্চয় আমিই এ কুরআন নাযিল করেছি এবং আমিই তার সংরক্ষক।

  10. وَلَقَدۡ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ فِي شِيَعِ ٱلۡأَوَّلِينَ 

    Open ayah 15:10

    অবশ্যই তোমার আগে আমি পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে রাসূল প্রেরণ করেছি।

  11. وَمَا يَأۡتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ

    Open ayah 15:11

    ওদের কাছে এমন কোনো রাসূল আসে নি, যার সাথে তারা ঠাট্টা-বিদ্রুপ করেনি।

  12. كَذَٰلِكَ نَسۡلُكُهُۥ فِي قُلُوبِ ٱلۡمُجۡرِمِينَ

    Open ayah 15:12

    এমনিভাবে আমি তা (এ ধরনের আচরণ) পাপীদের অন্তরে বদ্ধমূল করে দিই।

  13. لَا يُؤۡمِنُونَ بِهِۦ وَقَدۡ خَلَتۡ سُنَّةُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 15:13

    তারা তার (কুরআনের) প্রতি ঈমান আনবে না, আর পূর্ববর্তীদেরও এমনই রীতি ছিল।

  14. وَلَوۡ فَتَحۡنَا عَلَيۡهِم بَابٗا مِّنَ ٱلسَّمَآءِ فَظَلُّواْ فِيهِ يَعۡرُجُونَ

    Open ayah 15:14

    যদি আমি ওদের জন্য আকাশের কোনো দরজাও খুলে দিই, আর তাতে ওরা দিনভর আরোহণও করতে থাকে।

  15. لَقَالُوٓاْ إِنَّمَا سُكِّرَتۡ أَبۡصَٰرُنَا بَلۡ نَحۡنُ قَوۡمٞ مَّسۡحُورُونَ

    Open ayah 15:15

    তবুও ওরা এ কথাই বলবে, ‘আমাদের দৃষ্টিকে সম্মোহিত করা হয়েছে; না, বরং আমরা জাদুগ্রস্ত সম্প্রদায়।’

  16. وَلَقَدۡ جَعَلۡنَا فِي ٱلسَّمَآءِ بُرُوجٗا وَزَيَّنَّٰهَا لِلنَّٰظِرِينَ

    Open ayah 15:16

    নিশ্চয়ই আমি আকাশে কক্ষপথ সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্য সুশোভিত করে দিয়েছি।

  17. وَحَفِظۡنَٰهَا مِن كُلِّ شَيۡطَٰنٖ رَّجِيمٍ

    Open ayah 15:17

    এবং আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি।

  18. إِلَّا مَنِ ٱسۡتَرَقَ ٱلسَّمۡعَ فَأَتۡبَعَهُۥ شِهَابٞ مُّبِينٞ

    Open ayah 15:18

    কিন্তু যে কেউ চুরি করে শুনতে চায়, তার পশ্চাদ্ধাবন করে জ্বলন্ত উল্কাপিণ্ড।

  19. وَٱلۡأَرۡضَ مَدَدۡنَٰهَا وَأَلۡقَيۡنَا فِيهَا رَوَٰسِيَ وَأَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ شَيۡءٖ مَّوۡزُونٖ

    Open ayah 15:19

    আর আমি পৃথিবীকে বিস্তৃত করেছি, তার ওপর স্থাপন করেছি পর্বতমালা এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি।

  20. وَجَعَلۡنَا لَكُمۡ فِيهَا مَعَٰيِشَ وَمَن لَّسۡتُمۡ لَهُۥ بِرَٰزِقِينَ 

    Open ayah 15:20

    আমি তোমাদের জন্য তাতে জীবিকার উপকরণ সৃষ্টি করেছি এবং তাদের জন্যও যাদের রিযিকদাতা তোমরা নও।

  21. وَإِن مِّن شَيۡءٍ إِلَّا عِندَنَا خَزَآئِنُهُۥ وَمَا نُنَزِّلُهُۥٓ إِلَّا بِقَدَرٖ مَّعۡلُومٖ

    Open ayah 15:21

    আমার কাছে প্রত্যেক বস্তুর ভান্ডার রয়েছে। আমি তা সুষম পরিমাণেই সরবরাহ করে থাকি।

  22. وَأَرۡسَلۡنَا ٱلرِّيَٰحَ لَوَٰقِحَ فَأَنزَلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَسۡقَيۡنَٰكُمُوهُ وَمَآ أَنتُمۡ لَهُۥ بِخَٰزِنِينَ

    Open ayah 15:22

    আমি বৃষ্টিবাহী বায়ু পাঠাই, অতঃপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, এরপর তোমাদেরকে তা পান করাই; আর তোমরা তার ভান্ডার রক্ষক নও।

  23. وَإِنَّا لَنَحۡنُ نُحۡيِۦ وَنُمِيتُ وَنَحۡنُ ٱلۡوَٰرِثُونَ

    Open ayah 15:23

    আমিই জীবন দান করি এবং মৃত্যু ঘটাই এবং আমিই (চূড়ান্ত) ওয়ারিস।

  24. وَلَقَدۡ عَلِمۡنَا ٱلۡمُسۡتَقۡدِمِينَ مِنكُمۡ وَلَقَدۡ عَلِمۡنَا ٱلۡمُسۡتَـٔۡخِرِينَ

    Open ayah 15:24

    নিশ্চয়ই আমি জানি তোমাদের পূর্ববর্তীদেরকে এবং আমি জানি তোমাদের পরবর্তীদেরকে।

  25. وَإِنَّ رَبَّكَ هُوَ يَحۡشُرُهُمۡۚ إِنَّهُۥ حَكِيمٌ عَلِيمٞ

    Open ayah 15:25

    তোমার রবই তাদেরকে একত্রিত করবেন; নিশ্চয়ই তিনি প্রজ্ঞাবান, সর্বজ্ঞ।

  26. وَلَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِن صَلۡصَٰلٖ مِّنۡ حَمَإٖ مَّسۡنُونٖ

    Open ayah 15:26

    আমি মানুষকে সৃষ্টি করেছি কালচে কাদার শুকনো ঠনঠনে মাটি থেকে।

  27. وَٱلۡجَآنَّ خَلَقۡنَٰهُ مِن قَبۡلُ مِن نَّارِ ٱلسَّمُومِ

    Open ayah 15:27

    এবং ইতঃপূর্বে আমি জিন সৃষ্টি করেছি প্রখর শিখাযুক্ত আগুন থেকে।

  28. وَإِذۡ قَالَ رَبُّكَ لِلۡمَلَٰٓئِكَةِ إِنِّي خَٰلِقُۢ بَشَرٗا مِّن صَلۡصَٰلٖ مِّنۡ حَمَإٖ مَّسۡنُونٖ

    Open ayah 15:28

    আর স্মরণ করো, তোমার রব যখন ফেরেশতাদেরকে বললেন, ‘আমি কালচে কাদার শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করব।’

  29. فَإِذَا سَوَّيۡتُهُۥ وَنَفَخۡتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُواْ لَهُۥ سَٰجِدِينَ

    Open ayah 15:29

    ‘অতঃপর যখন তাকে পূর্ণাঙ্গ রূপ দেব এবং তাতে ফুঁকে দেব আমার রূহ, তখন তোমরা তার সামনে সিজদাবনত হয়ে পড়বে।’

  30. فَسَجَدَ ٱلۡمَلَٰٓئِكَةُ كُلُّهُمۡ أَجۡمَعُونَ 

    Open ayah 15:30

    অতঃপর ফেরেশতারা সকলেই সিজদা করল।

  31. إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰٓ أَن يَكُونَ مَعَ ٱلسَّٰجِدِينَ

    Open ayah 15:31

    ইবলীস ব্যতীত; সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকৃতি জানাল।

  32. قَالَ يَٰٓإِبۡلِيسُ مَا لَكَ أَلَّا تَكُونَ مَعَ ٱلسَّٰجِدِينَ

    Open ayah 15:32

    তিনি (আল্লাহ) বললেন, ‘হে ইবলীস, তোমার কী হলো যে, তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না?’

  33. قَالَ لَمۡ أَكُن لِّأَسۡجُدَ لِبَشَرٍ خَلَقۡتَهُۥ مِن صَلۡصَٰلٖ مِّنۡ حَمَإٖ مَّسۡنُونٖ

    Open ayah 15:33

    , সে বলল, ‘আমি এমন নই যে, একজন মানুষকে সিজদা করব, যাকে আপনি কালচে কাদার ঠনঠনে শুকনো মাটি দ্বারা সৃষ্টি করেছেন।’

  34. قَالَ فَٱخۡرُجۡ مِنۡهَا فَإِنَّكَ رَجِيمٞ

    Open ayah 15:34

    তিনি বললেন, ‘তবে তুমি এখান থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি অভিশপ্ত।’

  35. وَإِنَّ عَلَيۡكَ ٱللَّعۡنَةَ إِلَىٰ يَوۡمِ ٱلدِّينِ

    Open ayah 15:35

    ‘এবং তোমার প্রতি বিচারের দিবস পর্যন্ত অভিসম্পাত।’

  36. قَالَ رَبِّ فَأَنظِرۡنِيٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ

    Open ayah 15:36

    সে বলল, ‘হে আমার রব, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন।’

  37. قَالَ فَإِنَّكَ مِنَ ٱلۡمُنظَرِينَ

    Open ayah 15:37

    আল্লাহ বললেন, ‘তাহলে নিশ্চয়ই তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।’

  38. إِلَىٰ يَوۡمِ ٱلۡوَقۡتِ ٱلۡمَعۡلُومِ

    Open ayah 15:38

    ‘সেই দিন পর্যন্ত—যেটা অবধারিত সময়।’

  39. قَالَ رَبِّ بِمَآ أَغۡوَيۡتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمۡ فِي ٱلۡأَرۡضِ وَلَأُغۡوِيَنَّهُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 15:39

    সে বলল, ‘হে আমার রব, আপনি যে কারণে আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের জন্য পৃথিবীতে সুসজ্জিত করব (পাপ কাজ) এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব।’

  40. إِلَّا عِبَادَكَ مِنۡهُمُ ٱلۡمُخۡلَصِينَ 

    Open ayah 15:40

    ‘আপনার মনোনীত বান্দাদের ব্যতীত।’

  41. قَالَ هَٰذَا صِرَٰطٌ عَلَيَّ مُسۡتَقِيمٌ

    Open ayah 15:41

    তিনি (আল্লাহ) বললেন, ‘এটা আমার পর্যন্ত পৌঁছার সোজা পথ।’

  42. إِنَّ عِبَادِي لَيۡسَ لَكَ عَلَيۡهِمۡ سُلۡطَٰنٌ إِلَّا مَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡغَاوِينَ

    Open ayah 15:42

    ‘নিশ্চয়ই আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই; কিন্তু পথভ্রষ্টদের মধ্যে যে তোমার অনুসরণ করবে, সে ছাড়া।

  43. وَإِنَّ جَهَنَّمَ لَمَوۡعِدُهُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 15:43

    ‘নিশ্চয়ই তাদের সবার প্রতিশ্রুত স্থান হবে জাহান্নাম।’

  44. لَهَا سَبۡعَةُ أَبۡوَٰبٖ لِّكُلِّ بَابٖ مِّنۡهُمۡ جُزۡءٞ مَّقۡسُومٌ

    Open ayah 15:44

    ‘তার রয়েছে সাতটি দরজা, প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল আছে।’

  45. إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَعُيُونٍ

    Open ayah 15:45

    নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাত ও ঝর্ণাসমূহের মাঝে।

  46. ٱدۡخُلُوهَا بِسَلَٰمٍ ءَامِنِينَ

    Open ayah 15:46

    (বলা হবে,) ‘তোমরা তাতে প্রবেশ করো নিরাপত্তার সাথে প্রশান্তচিত্তে।’

  47. وَنَزَعۡنَا مَا فِي صُدُورِهِم مِّنۡ غِلٍّ إِخۡوَٰنًا عَلَىٰ سُرُرٖ مُّتَقَٰبِلِينَ

    Open ayah 15:47

    তাদের অন্তরে যে ক্রোধ ছিল, আমি তা দূর করে দেব; তারা ভাই-ভাইয়ের মতো সামনা-সামনি আসনে বসবে।

  48. لَا يَمَسُّهُمۡ فِيهَا نَصَبٞ وَمَا هُم مِّنۡهَا بِمُخۡرَجِينَ

    Open ayah 15:48

    সেখানে তাদেরকে ক্লান্তি স্পর্শ করবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃতও হবে না।

  49. ۞نَبِّئۡ عِبَادِيٓ أَنِّيٓ أَنَا ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ

    Open ayah 15:49

    তুমি আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে, আমি অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু।

  50. وَأَنَّ عَذَابِي هُوَ ٱلۡعَذَابُ ٱلۡأَلِيمُ 

    Open ayah 15:50

    আর নিশ্চয়ই আমার শাস্তি—যন্ত্রণাদায়ক শাস্তি।

  51. وَنَبِّئۡهُمۡ عَن ضَيۡفِ إِبۡرَٰهِيمَ

    Open ayah 15:51

    তুমি তাদেরকে ইবরাহীমের অতিথিদের অবস্থা শুনিয়ে দাও।

  52. إِذۡ دَخَلُواْ عَلَيۡهِ فَقَالُواْ سَلَٰمٗا قَالَ إِنَّا مِنكُمۡ وَجِلُونَ

    Open ayah 15:52

    যখন তারা তার গৃহে প্রবেশ করে বলল, ‘সালাম’। সে বলল, ‘আমরা তোমাদের ব্যাপারে আতঙ্কিত।’

  53. قَالُواْ لَا تَوۡجَلۡ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَٰمٍ عَلِيمٖ

    Open ayah 15:53

    তারা বলল, ‘ভয় করবেন না, আমরা আপনাকে একজন জ্ঞানবান পুত্রসন্তানের সুসংবাদ দিচ্ছি।’

  54. قَالَ أَبَشَّرۡتُمُونِي عَلَىٰٓ أَن مَّسَّنِيَ ٱلۡكِبَرُ فَبِمَ تُبَشِّرُونَ

    Open ayah 15:54

    সে বলল, ‘তোমরা কি আমাকে এমতাবস্থায় সুসংবাদ দিচ্ছ, যখন আমি বার্ধক্যে পৌঁছে গেছি? তবে তোমরা কী ধরনের সুসংবাদ দিচ্ছো?’

  55. قَالُواْ بَشَّرۡنَٰكَ بِٱلۡحَقِّ فَلَا تَكُن مِّنَ ٱلۡقَٰنِطِينَ

    Open ayah 15:55

    তারা বলল, ‘আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি; অতএব, আপনি নিরাশ হবেন না।’

  56. قَالَ وَمَن يَقۡنَطُ مِن رَّحۡمَةِ رَبِّهِۦٓ إِلَّا ٱلضَّآلُّونَ

    Open ayah 15:56

    সে বলল, ‘পথভ্রষ্টরা ছাড়া আর কে তার রবের রাহমাত থেকে নিরাশ হয়?’

  57. قَالَ فَمَا خَطۡبُكُمۡ أَيُّهَا ٱلۡمُرۡسَلُونَ

    Open ayah 15:57

    সে বলল, ‘তোমাদের আর কী উদ্দেশ্য, হে আল্লাহর প্রেরিতগণ?’

  58. قَالُوٓاْ إِنَّآ أُرۡسِلۡنَآ إِلَىٰ قَوۡمٖ مُّجۡرِمِينَ

    Open ayah 15:58

    তারা বলল, ‘আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি।’

  59. إِلَّآ ءَالَ لُوطٍ إِنَّا لَمُنَجُّوهُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 15:59

    ‘কিন্তু লূতের পরিবার-পরিজন ব্যতীত, আমরা অবশ্যই তাদের সবাইকে রক্ষা করব।’

  60. إِلَّا ٱمۡرَأَتَهُۥ قَدَّرۡنَآ إِنَّهَا لَمِنَ ٱلۡغَٰبِرِينَ 

    Open ayah 15:60

    ‘তবে তার স্ত্রী ব্যতীত; আমরা ঠিক করেছি, নিশ্চয়ই সে পশ্চাৎগামীদের দলভুক্ত।’

  61. فَلَمَّا جَآءَ ءَالَ لُوطٍ ٱلۡمُرۡسَلُونَ

    Open ayah 15:61

    অতঃপর যখন প্রেরিত ফেরেশতারা লূতের পরিবারের কাছে পৌঁছল।

  62. قَالَ إِنَّكُمۡ قَوۡمٞ مُّنكَرُونَ

    Open ayah 15:62

    সে বলল, ‘তোমরা তো অপরিচিত লোক।’

  63. قَالُواْ بَلۡ جِئۡنَٰكَ بِمَا كَانُواْ فِيهِ يَمۡتَرُونَ

    Open ayah 15:63

    তারা বলল, ‘না, বরং আমরা আপনার কাছে এসেছি সেই বিষয় নিয়ে, যে সম্পর্কে তারা সন্দেহ করত।’

  64. وَأَتَيۡنَٰكَ بِٱلۡحَقِّ وَإِنَّا لَصَٰدِقُونَ

    Open ayah 15:64

    ‘আমরা আপনার কাছে সত্য বিষয় নিয়ে এসেছি এবং নিশ্চয়ই আমরা সত্যবাদী।’

  65. فَأَسۡرِ بِأَهۡلِكَ بِقِطۡعٖ مِّنَ ٱلَّيۡلِ وَٱتَّبِعۡ أَدۡبَٰرَهُمۡ وَلَا يَلۡتَفِتۡ مِنكُمۡ أَحَدٞ وَٱمۡضُواْ حَيۡثُ تُؤۡمَرُونَ

    Open ayah 15:65

    ‘অতএব, আপনি শেষরাতে পরিবারের সকলকে নিয়ে চলে যান এবং আপনি তাদের পেছন থেকে অনুসরণ করবেন এবং আপনাদের কেউ যেন পেছনে ফিরে না দেখে। আপনারা যেখানে আদেশপ্রাপ্ত হচ্ছেন সেখানে চলে যান।’

  66. وَقَضَيۡنَآ إِلَيۡهِ ذَٰلِكَ ٱلۡأَمۡرَ أَنَّ دَابِرَ هَٰٓؤُلَآءِ مَقۡطُوعٞ مُّصۡبِحِينَ

    Open ayah 15:66

    আমি লূতকে এ বিষয় জানিয়ে দিই যে, সকাল হলেই তাদেরকে সমূলে বিনাশ করে দেওয়া হবে।

  67. وَجَآءَ أَهۡلُ ٱلۡمَدِينَةِ يَسۡتَبۡشِرُونَ

    Open ayah 15:67

    শহরবাসী আনন্দ-উল্লাস করতে করতে এল।

  68. قَالَ إِنَّ هَٰٓؤُلَآءِ ضَيۡفِي فَلَا تَفۡضَحُونِ

    Open ayah 15:68

    লূত বলল, ‘তারা আমার অতিথি; অতএব, তোমরা আমাকে লাঞ্ছিত করো না।’

  69. وَٱتَّقُواْ ٱللَّهَ وَلَا تُخۡزُونِ

    Open ayah 15:69

    ‘তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার সম্মান নষ্ট করো না।’

  70. قَالُوٓاْ أَوَلَمۡ نَنۡهَكَ عَنِ ٱلۡعَٰلَمِينَ 

    Open ayah 15:70

    তারা বলল, ‘আমরা কি আপনাকে জগদ্বাসীর (মেহমানদারি করতে) নিষেধ করিনি?’

  71. قَالَ هَٰٓؤُلَآءِ بَنَاتِيٓ إِن كُنتُمۡ فَٰعِلِينَ

    Open ayah 15:71

    সে বলল, ‘এরা আমার কন্যা; যদি তোমরা কিছু করতে চাও।’

  72. لَعَمۡرُكَ إِنَّهُمۡ لَفِي سَكۡرَتِهِمۡ يَعۡمَهُونَ

    Open ayah 15:72

    তোমার প্রাণের কসম, তারা আপন নেশায় প্রমত্ত ছিল।

  73. فَأَخَذَتۡهُمُ ٱلصَّيۡحَةُ مُشۡرِقِينَ

    Open ayah 15:73

    অতঃপর সূর্যোদয়ের সময় তাদেরকে বিকট শব্দ এসে পাকড়াও করল।

  74. فَجَعَلۡنَا عَٰلِيَهَا سَافِلَهَا وَأَمۡطَرۡنَا عَلَيۡهِمۡ حِجَارَةٗ مِّن سِجِّيلٍ

    Open ayah 15:74

    অতঃপর আমি জনপদটি ওপর-নিচ উলটে দিলাম এবং তাদের উপর পাথর বর্ষণ করলাম।

  75. إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّلۡمُتَوَسِّمِينَ

    Open ayah 15:75

    নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শনাবলি রয়েছে।

  76. وَإِنَّهَا لَبِسَبِيلٖ مُّقِيمٍ

    Open ayah 15:76

    আর নিশ্চয়ই তা (জনপদটি) পথের পাশে অবস্থিত রয়েছে।

  77. إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّلۡمُؤۡمِنِينَ

    Open ayah 15:77

    নিশ্চয়ই এতে মু’মিনদের জন্য আছে নিদর্শন।

  78. وَإِن كَانَ أَصۡحَٰبُ ٱلۡأَيۡكَةِ لَظَٰلِمِينَ

    Open ayah 15:78

    নিশ্চয়ই আইকার অধিবাসীরা ছিল যালিম।

  79. فَٱنتَقَمۡنَا مِنۡهُمۡ وَإِنَّهُمَا لَبِإِمَامٖ مُّبِينٖ

    Open ayah 15:79

    অতঃপর আমি তাদের কাছ থেকেও প্রতিশোধ নিয়েছি, আর উভয় জনপদই হলো সুস্পষ্ট দৃষ্টান্ত।

  80. وَلَقَدۡ كَذَّبَ أَصۡحَٰبُ ٱلۡحِجۡرِ ٱلۡمُرۡسَلِينَ 

    Open ayah 15:80

    নিশ্চয়ই হিজরের বাসিন্দারাও রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছে।

  81. وَءَاتَيۡنَٰهُمۡ ءَايَٰتِنَا فَكَانُواْ عَنۡهَا مُعۡرِضِينَ

    Open ayah 15:81

    আমি তাদেরকে আমার নিদর্শনাবলি দিয়েছি, অতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

  82. وَكَانُواْ يَنۡحِتُونَ مِنَ ٱلۡجِبَالِ بُيُوتًا ءَامِنِينَ

    Open ayah 15:82

    তারা পাহাড় কেটে ঘর বানাত নিরাপদ বসবাসের জন্য।

  83. فَأَخَذَتۡهُمُ ٱلصَّيۡحَةُ مُصۡبِحِينَ

    Open ayah 15:83

    অতঃপর এক সকালে তাদের ওপর বিকট শব্দ এসে আঘাত করল।

  84. فَمَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يَكۡسِبُونَ

    Open ayah 15:84

    তখন কোনো উপকারে এল না, যা তারা অর্জন করেছিল।

  85. وَمَا خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَآ إِلَّا بِٱلۡحَقِّۗ وَإِنَّ ٱلسَّاعَةَ لَأٓتِيَةٞۖ فَٱصۡفَحِ ٱلصَّفۡحَ ٱلۡجَمِيلَ

    Open ayah 15:85

    আমি আসমানসমূহ ও যমিন এবং এ দুটির মধ্যবর্তী যা কিছু আছে, তা যথাযথ প্রক্রিয়া ছাড়া সৃষ্টি করিনি এবং কিয়ামাত অবশ্যই আসবে। অতএব, পরম সৌজন্যের সাথে তুমি তাদেরকে উপক্ষো করো।

  86. إِنَّ رَبَّكَ هُوَ ٱلۡخَلَّٰقُ ٱلۡعَلِيمُ

    Open ayah 15:86

    নিশ্চয়ই তোমার রব মহাস্রষ্টা, সর্বজ্ঞ।

  87. وَلَقَدۡ ءَاتَيۡنَٰكَ سَبۡعٗا مِّنَ ٱلۡمَثَانِي وَٱلۡقُرۡءَانَ ٱلۡعَظِيمَ

    Open ayah 15:87

    আমি তোমাকে দিয়েছি সাতটি বার বার পঠিতব্য আয়াত এবং মহা কুরআন।

  88. لَا تَمُدَّنَّ عَيۡنَيۡكَ إِلَىٰ مَا مَتَّعۡنَا بِهِۦٓ أَزۡوَٰجٗا مِّنۡهُمۡ وَلَا تَحۡزَنۡ عَلَيۡهِمۡ وَٱخۡفِضۡ جَنَاحَكَ لِلۡمُؤۡمِنِينَ

    Open ayah 15:88

    তুমি চোখ তুলে তা দেখবে না, যা আমি তাদের মধ্যে কয়েক শ্রেণির লোককে ভোগসামগ্রী দিয়েছি, তাদের জন্য চিন্তিত হবে না, আর মু’মিনদের জন্যে তোমার (মমতার) ডানা নামিয়ে দাও।

  89. وَقُلۡ إِنِّيٓ أَنَا ٱلنَّذِيرُ ٱلۡمُبِينُ

    Open ayah 15:89

    আর বলো, ‘আমি প্রকাশ্য সতর্ককারী।’

  90. كَمَآ أَنزَلۡنَا عَلَى ٱلۡمُقۡتَسِمِينَ 

    Open ayah 15:90

    যেমন আমি অবতীর্ণ করেছি বিভক্তকারীদের ওপর।

  91. ٱلَّذِينَ جَعَلُواْ ٱلۡقُرۡءَانَ عِضِينَ

    Open ayah 15:91

    যারা কুরআনকে খণ্ড খণ্ড করেছে।

  92. فَوَرَبِّكَ لَنَسۡـَٔلَنَّهُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 15:92

    অতএব, তোমার রবের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব,

  93. عَمَّا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 15:93

    সে সম্পর্কে, যা তারা করত।

  94. فَٱصۡدَعۡ بِمَا تُؤۡمَرُ وَأَعۡرِضۡ عَنِ ٱلۡمُشۡرِكِينَ

    Open ayah 15:94

    অতএব, তুমি প্রকাশ্যে শুনিয়ে দাও যা তোমাকে আদেশ করা হয় এবং মুশরিকদেরকে উপেক্ষা করো।

  95. إِنَّا كَفَيۡنَٰكَ ٱلۡمُسۡتَهۡزِءِينَ

    Open ayah 15:95

    বিদ্রুপকারীদের বিপক্ষে আমিই তোমার জন্য যথেষ্ট।

  96. ٱلَّذِينَ يَجۡعَلُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَۚ فَسَوۡفَ يَعۡلَمُونَ

    Open ayah 15:96

    যারা আল্লাহর সাথে অন্য ইলাহ্ সাব্যস্ত করে, অতি-সত্বর তারা জানতে পারবে।

  97. وَلَقَدۡ نَعۡلَمُ أَنَّكَ يَضِيقُ صَدۡرُكَ بِمَا يَقُولُونَ

    Open ayah 15:97

    আমি জানি যে, তারা যা কিছু বলে সে কারণে তোমার অন্তর সংকীর্ণ হয়ে পড়ে।

  98. فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَكُن مِّنَ ٱلسَّٰجِدِينَ

    Open ayah 15:98

    অতএব, তোমার রবের প্রশংসা দ্বারা তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও।

  99. وَٱعۡبُدۡ رَبَّكَ حَتَّىٰ يَأۡتِيَكَ ٱلۡيَقِينُ

    Open ayah 15:99

    তোমার রবের ইবাদাত করো যতক্ষণ না তোমার কাছে মৃত্যু উপস্থিত হয়।