النحل
An-Nahl
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
أَتَىٰٓ أَمۡرُ ٱللَّهِ فَلَا تَسۡتَعۡجِلُوهُۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ
Open ayah 16:1আল্লাহর নির্দেশ আসবেই; অতএব, তা দ্রুত আনতে চেয়ো না। তিনি মহিমান্বিত এবং তারা যা শরিক সাব্যস্ত করছে তিনি তার ঊর্ধ্বে।
يُنَزِّلُ ٱلۡمَلَٰٓئِكَةَ بِٱلرُّوحِ مِنۡ أَمۡرِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦٓ أَنۡ أَنذِرُوٓاْ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱتَّقُونِ
Open ayah 16:2তিনি তাঁর নির্দেশে বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা, ওয়াহিসহ ফেরেশতাদেরকে প্রেরণ করেন এই মর্মে যে, তোমরা তাদেরকে সতর্ক করো, নিশ্চয়ই আমি ছাড়া কোনো ইলাহ্ নেই; অতএব, আমাকে ভয় করো।
خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۚ تَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ
Open ayah 16:3তিনি আসমান ও যমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে; তারা যা শরিক করে তিনি তা থেকে বহু ঊর্ধ্বে।
خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِن نُّطۡفَةٖ فَإِذَا هُوَ خَصِيمٞ مُّبِينٞ
Open ayah 16:4তিনি মানুষকে শুক্রাণু থেকে সৃষ্টি করেছেন; তবুও সে প্রকাশ্য বিতর্ককারী।
وَٱلۡأَنۡعَٰمَ خَلَقَهَاۖ لَكُمۡ فِيهَا دِفۡءٞ وَمَنَٰفِعُ وَمِنۡهَا تَأۡكُلُونَ
Open ayah 16:5তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন; এতে তোমাদের জন্য শীতবস্ত্রের উপকরণ আর অনেক উপকার আছে এবং তা থেকে তোমরা আহার করো।
وَلَكُمۡ فِيهَا جَمَالٌ حِينَ تُرِيحُونَ وَحِينَ تَسۡرَحُونَ
Open ayah 16:6এর মাঝে রয়েছে তোমাদের জন্য সৌন্দর্য যখন গোধূলিলগ্নে চারণভূমি থেকে নিয়ে আসো এবং প্রভাতে চারণভূমিতে নিয়ে যাও।
وَتَحۡمِلُ أَثۡقَالَكُمۡ إِلَىٰ بَلَدٖ لَّمۡ تَكُونُواْ بَٰلِغِيهِ إِلَّا بِشِقِّ ٱلۡأَنفُسِۚ إِنَّ رَبَّكُمۡ لَرَءُوفٞ رَّحِيمٞ
Open ayah 16:7এবং এরা তোমাদের বোঝাসমূহ এমন শহর পর্যন্ত বহন করে নিয়ে যায়, যেখানে তোমরা প্রাণান্তকর পরিশ্রম ব্যতীত পৌঁছতে পারতে না। নিশ্চয়ই তোমাদের রব অত্যন্ত করুণাময়, অসীম দয়ালু।
وَٱلۡخَيۡلَ وَٱلۡبِغَالَ وَٱلۡحَمِيرَ لِتَرۡكَبُوهَا وَزِينَةٗۚ وَيَخۡلُقُ مَا لَا تَعۡلَمُونَ
Open ayah 16:8তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর ও গাধা যেন তোমরা সেগুলোতে আরোহণ করতে পারো এবং শোভা হিসেবে, আর তিনি এমন জিনিস সৃষ্টি করেন, যা তোমরা জানো না।
وَعَلَى ٱللَّهِ قَصۡدُ ٱلسَّبِيلِ وَمِنۡهَا جَآئِرٞۚ وَلَوۡ شَآءَ لَهَدَىٰكُمۡ أَجۡمَعِينَ
Open ayah 16:9সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছায় এবং পথগুলোর মধ্যে কিছু বক্র পথও রয়েছে। তিনি ইচ্ছা করলে তোমাদের সকলকে হিদায়াতের পথে পরিচালিত করতে পারতেন।
هُوَ ٱلَّذِيٓ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗۖ لَّكُم مِّنۡهُ شَرَابٞ وَمِنۡهُ شَجَرٞ فِيهِ تُسِيمُونَ
Open ayah 16:10তিনিই যিনি বর্ষণ করেন তোমাদের জন্য আকাশ থেকে পানি। তা থেকে তোমরা পাও পানীয় এবং তা থেকেই উদ্ভিদ উৎপন্ন হয়, যার মধ্যে তোমরা পশুচারণ করো।
يُنۢبِتُ لَكُم بِهِ ٱلزَّرۡعَ وَٱلزَّيۡتُونَ وَٱلنَّخِيلَ وَٱلۡأَعۡنَٰبَ وَمِن كُلِّ ٱلثَّمَرَٰتِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ
Open ayah 16:11তিনি তা দ্বারা উদ্গত করেন তোমাদের জন্য ফসল, যাইতুন, খেজুর, আঙুর ও সব ধরনের ফল। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য রয়েছে নিদর্শন।
وَسَخَّرَ لَكُمُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ وَٱلنُّجُومُ مُسَخَّرَٰتُۢ بِأَمۡرِهِۦٓۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ
Open ayah 16:12তিনিই তোমাদের কাজে নিয়োজিত করেছেন রাত, দিন, সূর্য এবং চন্দ্রকে; আর তারকারাজি তাঁরই নির্দেশে নিয়োজিত রয়েছে। নিশ্চয়ই এর মাঝে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলি।
وَمَا ذَرَأَ لَكُمۡ فِي ٱلۡأَرۡضِ مُخۡتَلِفًا أَلۡوَٰنُهُۥٓۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّقَوۡمٖ يَذَّكَّرُونَ
Open ayah 16:13এবং তোমাদের জন্য পৃথিবীতে যেসব বস্তু সৃষ্টি করেছেন, বিভিন্ন রকম যার রং; নিশ্চয়ই সেগুলোতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা শিক্ষা গ্রহণ করে।
وَهُوَ ٱلَّذِي سَخَّرَ ٱلۡبَحۡرَ لِتَأۡكُلُواْ مِنۡهُ لَحۡمٗا طَرِيّٗا وَتَسۡتَخۡرِجُواْ مِنۡهُ حِلۡيَةٗ تَلۡبَسُونَهَاۖ وَتَرَى ٱلۡفُلۡكَ مَوَاخِرَ فِيهِ وَلِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
Open ayah 16:14তিনিই যিনি তোমাদের অধীন করেছেন সমুদ্রকে, যেন তা থেকে তোমরা তাজা (মাছের) গোশত খেতে পার এবং তা থেকে বের করতে পার অলংকার (এর রত্নাবলি) যা তোমরা পরিধান করো; তুমি তাতে জলযানসমূহকে পানি বিদীর্ণ করে চলতে দেখবে, যেন তোমরা আল্লাহর কৃপা অন্বেষণ করো এবং তাঁর শোকর আদায় করো।
وَأَلۡقَىٰ فِي ٱلۡأَرۡضِ رَوَٰسِيَ أَن تَمِيدَ بِكُمۡ وَأَنۡهَٰرٗا وَسُبُلٗا لَّعَلَّكُمۡ تَهۡتَدُونَ
Open ayah 16:15এবং তিনি পৃথিবীর বুকে স্থাপন করেছেন পর্বতসমূহ, যেন তা তোমাদেরকে নিয়ে আন্দোলিত না হয় এবং নদ-নদী ও পথ তৈরি করেছেন, যেন তোমরা সঠিক গন্তব্যে যেতে পারো।
وَعَلَٰمَٰتٖۚ وَبِٱلنَّجۡمِ هُمۡ يَهۡتَدُونَ
Open ayah 16:16আর পথ-নির্ণায়ক বহু চিহ্ন এবং তারকা দ্বারাও তারা পথের নির্দেশ পায়।
أَفَمَن يَخۡلُقُ كَمَن لَّا يَخۡلُقُۚ أَفَلَا تَذَكَّرُونَ
Open ayah 16:17অতএব, যিনি সৃষ্টি করেন, তিনি কি তার মতো যে সৃষ্টি করতে পারে না? তবুও কি তোমরা চিন্তা করবে না?
وَإِن تَعُدُّواْ نِعۡمَةَ ٱللَّهِ لَا تُحۡصُوهَآۗ إِنَّ ٱللَّهَ لَغَفُورٞ رَّحِيمٞ
Open ayah 16:18যদি তোমরা আল্লাহর নিয়ামাত গণনা করো, তা গুনে শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।
وَٱللَّهُ يَعۡلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعۡلِنُونَ
Open ayah 16:19আল্লাহ জানেন, যা তোমরা গোপন করো ও যা প্রকাশ করো।
وَٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ لَا يَخۡلُقُونَ شَيۡـٔٗا وَهُمۡ يُخۡلَقُونَ
Open ayah 16:20এবং যারা আল্লাহকে ছেড়ে অন্যদেরকে ডাকে, তারা কোনো বস্তুই সৃষ্টি করতে পারে না; বরং ওরা নিজেরাই সৃজিত।
أَمۡوَٰتٌ غَيۡرُ أَحۡيَآءٖۖ وَمَا يَشۡعُرُونَ أَيَّانَ يُبۡعَثُونَ
Open ayah 16:21তারা মৃত-প্রাণহীন এবং কবে তাদেরকে পুনরুত্থিত করা হবে, তাদের সে ধারণা নেই।
إِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۚ فَٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ قُلُوبُهُم مُّنكِرَةٞ وَهُم مُّسۡتَكۡبِرُونَ
Open ayah 16:22তোমাদের ইলাহ একক ইলাহ; সুতরাং যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের অন্তর সত্যবিমুখ এবং তারা অহংকার প্রদর্শনকারী।
لَا جَرَمَ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعۡلِنُونَۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُسۡتَكۡبِرِينَ
Open ayah 16:23নিশ্চয়ই আল্লাহ তা অবগত যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে। নিশ্চয়ই তিনি অহংকারীদেরকে পছন্দ করেন না।
وَإِذَا قِيلَ لَهُم مَّاذَآ أَنزَلَ رَبُّكُمۡ قَالُوٓاْ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 16:24যখন তাদেরকে বলা হয়, ‘ তোমাদের রব কী অবতীর্ণ করেছেন?’ তারা বলে, ‘পূর্ববর্তীদের কিসসা-কাহিনি!’
لِيَحۡمِلُوٓاْ أَوۡزَارَهُمۡ كَامِلَةٗ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَمِنۡ أَوۡزَارِ ٱلَّذِينَ يُضِلُّونَهُم بِغَيۡرِ عِلۡمٍۗ أَلَا سَآءَ مَا يَزِرُونَ
Open ayah 16:25ফলে তারা কিয়ামাতের দিন পূর্ণমাত্রায় বহন করবে তাদের পাপভার এবং তাদের পাপের বোঝাও যাদেরকে তারা বিপথগামী করেছে অজ্ঞাতসারে। জেনে রেখো, কতই না নিকৃষ্ট বোঝা তারা বহন করবে!
قَدۡ مَكَرَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَأَتَى ٱللَّهُ بُنۡيَٰنَهُم مِّنَ ٱلۡقَوَاعِدِ فَخَرَّ عَلَيۡهِمُ ٱلسَّقۡفُ مِن فَوۡقِهِمۡ وَأَتَىٰهُمُ ٱلۡعَذَابُ مِنۡ حَيۡثُ لَا يَشۡعُرُونَ
Open ayah 16:26তাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করেছে, অতঃপর আল্লাহ তাদের চক্রান্তের কাঠামোর ভিত্তিমূলে আঘাত করেছিলেন; অতঃপর তাদের উপর থেকে ছাদ ধ্বসে পড়ল এবং তাদের ওপর এমন স্থান থেকে শাস্তি এল যা তারা উপলদ্ধিও করতে পারল না।
ثُمَّ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يُخۡزِيهِمۡ وَيَقُولُ أَيۡنَ شُرَكَآءِيَ ٱلَّذِينَ كُنتُمۡ تُشَٰٓقُّونَ فِيهِمۡۚ قَالَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ إِنَّ ٱلۡخِزۡيَ ٱلۡيَوۡمَ وَٱلسُّوٓءَ عَلَى ٱلۡكَٰفِرِينَ
Open ayah 16:27অতঃপর কিয়ামাতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন, ‘কোথায় আমার অংশীদাররা, যাদের ব্যাপারে তোমরা খুব হঠকারিতা করতে?’ যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলবে, ‘নিশ্চয়ই আজকের দিনে লাঞ্ছনা ও দুর্গতি কাফিরদের জন্য।’
ٱلَّذِينَ تَتَوَفَّىٰهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ ظَالِمِيٓ أَنفُسِهِمۡۖ فَأَلۡقَوُاْ ٱلسَّلَمَ مَا كُنَّا نَعۡمَلُ مِن سُوٓءِۭۚ بَلَىٰٓۚ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 16:28ফেরেশতারা তাদের প্রাণ হরণ করবে, যারা নিজেদের ওপর সীমালঙ্ঘনকারী; তখন তারা আনুগত্য প্রকাশ করে বলবে, ‘আমরা তো কোনো মন্দ কাজ করতাম না।’ হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ অবগত আছেন, যা তোমরা করতে।
فَٱدۡخُلُوٓاْ أَبۡوَٰبَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَاۖ فَلَبِئۡسَ مَثۡوَى ٱلۡمُتَكَبِّرِينَ
Open ayah 16:29অতএব, তোমরা জাহান্নামের দরজাসমূহ দিয়ে প্রবেশ করো, তাতে স্থায়ী হয়ে; আর অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট!
۞وَقِيلَ لِلَّذِينَ ٱتَّقَوۡاْ مَاذَآ أَنزَلَ رَبُّكُمۡۚ قَالُواْ خَيۡرٗاۗ لِّلَّذِينَ أَحۡسَنُواْ فِي هَٰذِهِ ٱلدُّنۡيَا حَسَنَةٞۚ وَلَدَارُ ٱلۡأٓخِرَةِ خَيۡرٞۚ وَلَنِعۡمَ دَارُ ٱلۡمُتَّقِينَ
Open ayah 16:30আর যারা তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে বলা হবে, ‘তোমাদের রব কী অবতীর্ণ করেছেন?’ তারা বলেবে—’মহাকল্যাণ।’ যারা এই দুনিয়ায় সৎকাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং আখিরাতের নিবাস আরও উত্তম; মুত্তাকিদের নিবাস কতই না চমৎকার!
جَنَّٰتُ عَدۡنٖ يَدۡخُلُونَهَا تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ لَهُمۡ فِيهَا مَا يَشَآءُونَۚ كَذَٰلِكَ يَجۡزِي ٱللَّهُ ٱلۡمُتَّقِينَ
Open ayah 16:31স্থায়ী জান্নাত, তারা তাতে প্রবেশ করবে; তার পাদদেশ দিয়ে প্রবাহিত নদ-নদী; তারা যা কিছু কামনা করবে তাতে তাদের জন্য তা-ই থাকবে। এভাবেই আল্লাহ মুত্তাকিদেরকে প্রতিদান দিয়ে থাকেন।
ٱلَّذِينَ تَتَوَفَّىٰهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ طَيِّبِينَ يَقُولُونَ سَلَٰمٌ عَلَيۡكُمُ ٱدۡخُلُواْ ٱلۡجَنَّةَ بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 16:32ফেরেশতা যাদের মৃত্যু ঘটায় পবিত্র থাকা অবস্থায়। ফেরেশতারা বলে, ‘তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক; তোমরা যা আমল করতে তার বিনিময়ে জান্নাতে প্রবেশ করো।’
هَلۡ يَنظُرُونَ إِلَّآ أَن تَأۡتِيَهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ أَوۡ يَأۡتِيَ أَمۡرُ رَبِّكَۚ كَذَٰلِكَ فَعَلَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ وَمَا ظَلَمَهُمُ ٱللَّهُ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ
Open ayah 16:33কাফিররা কি অপেক্ষা করছে যে, তাদের কাছে ফেরেশতারা আসবে বা তোমার রবের নির্দেশ আসবে? তাদের পূর্ববর্তীরা এমনই করেছিল। আল্লাহ তাদের প্রতি অবিচার করেননি, বরং তারাই নিজেদের প্রতি সীমালঙ্ঘন করত।
فَأَصَابَهُمۡ سَيِّـَٔاتُ مَا عَمِلُواْ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ
Open ayah 16:34সুতরাং তারা যা করেছে তার মন্দ পরিণতি তাদেরকে আক্রান্ত করেছে এবং তারা যা নিয়ে উপহাস করত তা তাদেরকে ঘিরে ফেলেছে।
وَقَالَ ٱلَّذِينَ أَشۡرَكُواْ لَوۡ شَآءَ ٱللَّهُ مَا عَبَدۡنَا مِن دُونِهِۦ مِن شَيۡءٖ نَّحۡنُ وَلَآ ءَابَآؤُنَا وَلَا حَرَّمۡنَا مِن دُونِهِۦ مِن شَيۡءٖۚ كَذَٰلِكَ فَعَلَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ فَهَلۡ عَلَى ٱلرُّسُلِ إِلَّا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ
Open ayah 16:35যারা শিরক করেছে তারা বলল, ‘যদি আল্লাহ চাইতেন, তবে আমরা ও আমাদের পূর্বপুরুষরা তাঁকে ছাড়া অন্য কিছুর ইবাদাত করতাম না, এবং তাঁর নির্দেশ ছাড়া কোনো জিনিসই আমরা হারাম করতাম না।’ আসলে তাদের পূর্ববর্তীরাও এমনই করেছে। সুতরাং রাসূলের দায়িত্ব তো শুধু সুস্পষ্ট বাণী পৌঁছে দেওয়া।
وَلَقَدۡ بَعَثۡنَا فِي كُلِّ أُمَّةٖ رَّسُولًا أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱجۡتَنِبُواْ ٱلطَّٰغُوتَۖ فَمِنۡهُم مَّنۡ هَدَى ٱللَّهُ وَمِنۡهُم مَّنۡ حَقَّتۡ عَلَيۡهِ ٱلضَّلَٰلَةُۚ فَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُكَذِّبِينَ
Open ayah 16:36আমি প্রত্যেক উম্মাতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে, ‘তোমরা আল্লাহর ইবাদাত করো এবং তাগূতকে বর্জন করো।’ অতঃপর তাদের থেকে কাউকে আল্লাহ হিদায়াত দান করেছেন এবং কারো ওপর বিপথগামিতা অবধারিত হয়েছে; সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যারোপকারীদের কী পরিণতি হয়েছে?
إِن تَحۡرِصۡ عَلَىٰ هُدَىٰهُمۡ فَإِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي مَن يُضِلُّۖ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ
Open ayah 16:37যদিও তুমি তাদেরকে হিদায়াতের ব্যাপারে খুবই আগ্রহী হও, তবুও আল্লাহ যাকে বিপথগামী করেছেন তিনি তাকে হিদায়াত দেবেন না এবং তাদের কোনো সাহায্যকারীও নেই।
وَأَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ لَا يَبۡعَثُ ٱللَّهُ مَن يَمُوتُۚ بَلَىٰ وَعۡدًا عَلَيۡهِ حَقّٗا وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ
Open ayah 16:38তারা আল্লাহর নামে কঠোর শপথ করে বলে, ‘যার মৃত্যু হয় আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করবেন না।’ অবশ্যই তাঁর প্রতিশ্রুতি সত্য, কিন্তু অধিকাংশ মানুষ জ্ঞান রাখে না।
لِيُبَيِّنَ لَهُمُ ٱلَّذِي يَخۡتَلِفُونَ فِيهِ وَلِيَعۡلَمَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَنَّهُمۡ كَانُواْ كَٰذِبِينَ
Open ayah 16:39যাতে তিনি তাদের সামনে স্পষ্ট করেন যা নিয়ে তারা মতানৈক্য করে এবং যারা কুফুরি করেছে তারা যেন জেনে নেয় তারা মিথ্যাবাদী ছিল।
إِنَّمَا قَوۡلُنَا لِشَيۡءٍ إِذَآ أَرَدۡنَٰهُ أَن نَّقُولَ لَهُۥ كُن فَيَكُونُ
Open ayah 16:40আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি, তখন তাকে কেবল এতটুকুই বলি—‘হয়ে যাও।’ আর অমনি তা হয়ে যায়।
وَٱلَّذِينَ هَاجَرُواْ فِي ٱللَّهِ مِنۢ بَعۡدِ مَا ظُلِمُواْ لَنُبَوِّئَنَّهُمۡ فِي ٱلدُّنۡيَا حَسَنَةٗۖ وَلَأَجۡرُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ
Open ayah 16:41যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর জন্য হিজরাত করেছে, আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দেব, আর আখিরাতের প্রতিদান তো শ্রেষ্ঠ; যদি তারা জানত!
ٱلَّذِينَ صَبَرُواْ وَعَلَىٰ رَبِّهِمۡ يَتَوَكَّلُونَ
Open ayah 16:42যারা সবর করেছে এবং তাদের রবের ওপর ভরসা করেছে।
وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ إِلَّا رِجَالٗا نُّوحِيٓ إِلَيۡهِمۡۖ فَسۡـَٔلُوٓاْ أَهۡلَ ٱلذِّكۡرِ إِن كُنتُمۡ لَا تَعۡلَمُونَ
Open ayah 16:43আর তোমার পূর্বেও পুরুষদের ছাড়া কাউকে রাসূল হিসেবে পাঠাইনি, যাদের কাছে আমি ওয়াহি প্রেরণ করতাম। অতএব, জ্ঞানের অধিকারীদেরকে জিজ্ঞেস করো, যদি তোমরা না জানো।
بِٱلۡبَيِّنَٰتِ وَٱلزُّبُرِۗ وَأَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلذِّكۡرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيۡهِمۡ وَلَعَلَّهُمۡ يَتَفَكَّرُونَ
Open ayah 16:44(প্রেরণ করেছি) স্পষ্ট নিদর্শনাবলি ও কিতাবসমূহ এবং তোমার প্রতি অবতীর্ণ করেছি কুরআন, যাতে তুমি মানুষের নিকট স্পষ্টভাবে বর্ণনা করো, যাতে তারা চিন্তা-ভাবনা করে।
أَفَأَمِنَ ٱلَّذِينَ مَكَرُواْ ٱلسَّيِّـَٔاتِ أَن يَخۡسِفَ ٱللَّهُ بِهِمُ ٱلۡأَرۡضَ أَوۡ يَأۡتِيَهُمُ ٱلۡعَذَابُ مِنۡ حَيۡثُ لَا يَشۡعُرُونَ
Open ayah 16:45যারা নিকৃষ্ট চক্রান্ত করে, তারা কি এ বিষয়ে নিরাপদ হয়ে গেছে যে, আল্লাহ তাদেরসহ ভূমিকে বিলীন করে দেবেন না বা তাদের কাছে শাস্তি আসবে না এমন দিক থেকে যা তারা ধারণাও করে না?
أَوۡ يَأۡخُذَهُمۡ فِي تَقَلُّبِهِمۡ فَمَا هُم بِمُعۡجِزِينَ
Open ayah 16:46অথবা চলাফেরার মধ্যেই তাদেরকে পাকড়াও করবেন না? তারা তা ব্যর্থ করতে পারবে না।
أَوۡ يَأۡخُذَهُمۡ عَلَىٰ تَخَوُّفٖ فَإِنَّ رَبَّكُمۡ لَرَءُوفٞ رَّحِيمٌ
Open ayah 16:47অথবা ভীত-সন্ত্রস্ত অবস্থায় তাদেরকে পাকড়াও করবেন না? তবে নিশ্চয়ই তোমাদের রব অত্যন্ত স্নেহশীল, অসীম দয়ালু।
أَوَلَمۡ يَرَوۡاْ إِلَىٰ مَا خَلَقَ ٱللَّهُ مِن شَيۡءٖ يَتَفَيَّؤُاْ ظِلَٰلُهُۥ عَنِ ٱلۡيَمِينِ وَٱلشَّمَآئِلِ سُجَّدٗا لِّلَّهِ وَهُمۡ دَٰخِرُونَ
Open ayah 16:48তারা কি লক্ষ করে না তার প্রতি যা আল্লাহ সৃষ্টি করেছেন, যার ছায়া ডানে ও বামে ঝুঁকে পড়ে আল্লাহর প্রতি বিনীতভাবে সিজদাবনত হয়?
وَلِلَّهِۤ يَسۡجُدُۤ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ مِن دَآبَّةٖ وَٱلۡمَلَٰٓئِكَةُ وَهُمۡ لَا يَسۡتَكۡبِرُونَ
Open ayah 16:49এবং আল্লাহর প্রতি সিজদা করে যা-কিছু আছে আসমানসমূহে ও যমিনে বিচরণশীল প্রাণিকুল, আর ফেরেশতারাও; তারা অহংকার করে না।
يَخَافُونَ رَبَّهُم مِّن فَوۡقِهِمۡ وَيَفۡعَلُونَ مَا يُؤۡمَرُونَ۩
Open ayah 16:50তারা তাদের ওপর পরাক্রমশালী তাদের রবকে ভয় করে এবং তারা তা-ই করে যা তাদেরকে আদেশ করা হয়।
۞وَقَالَ ٱللَّهُ لَا تَتَّخِذُوٓاْ إِلَٰهَيۡنِ ٱثۡنَيۡنِۖ إِنَّمَا هُوَ إِلَٰهٞ وَٰحِدٞ فَإِيَّٰيَ فَٱرۡهَبُونِ
Open ayah 16:51আল্লাহ বললেন, ‘তোমরা দুই ইলাহ্ গ্রহণ করো না; তিনিই তো একমাত্র ইলাহ্। সুতরাং তোমরা আমাকেই ভয় করো।’
وَلَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلَهُ ٱلدِّينُ وَاصِبًاۚ أَفَغَيۡرَ ٱللَّهِ تَتَّقُونَ
Open ayah 16:52আসমানসমূহ ও যমিনে যা-কিছু আছে তা তাঁরই এবং নিরবচ্ছিন্ন আনুগত্য তাঁরই জন্য। তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করবে?
وَمَا بِكُم مِّن نِّعۡمَةٖ فَمِنَ ٱللَّهِۖ ثُمَّ إِذَا مَسَّكُمُ ٱلضُّرُّ فَإِلَيۡهِ تَجۡـَٔرُونَ
Open ayah 16:53তোমাদের কাছে যত নিয়ামাত আছে তা আল্লাহরই পক্ষ থেকে; অতঃপর তোমাদেরকে যখন দুঃখ-কষ্ট স্পর্শ করে তখন তাঁর কাছেই তোমরা মিনতি করো।
ثُمَّ إِذَا كَشَفَ ٱلضُّرَّ عَنكُمۡ إِذَا فَرِيقٞ مِّنكُم بِرَبِّهِمۡ يُشۡرِكُونَ
Open ayah 16:54অনন্তর যখন তোমাদের কষ্ট দূরীভূত করে দেন, তখনই তোমাদের একদল তাদের রবের সাথে অংশীদার সাব্যস্ত করতে থাকে।
لِيَكۡفُرُواْ بِمَآ ءَاتَيۡنَٰهُمۡۚ فَتَمَتَّعُواْ فَسَوۡفَ تَعۡلَمُونَ
Open ayah 16:55যেন আমি তাদেরকে যা দিয়েছি তার কুফুরি করতে পারে। অতএব, উপভোগ করে নাও; সত্বরই তোমরা জানতে পারবে।
وَيَجۡعَلُونَ لِمَا لَا يَعۡلَمُونَ نَصِيبٗا مِّمَّا رَزَقۡنَٰهُمۡۗ تَٱللَّهِ لَتُسۡـَٔلُنَّ عَمَّا كُنتُمۡ تَفۡتَرُونَ
Open ayah 16:56আর আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি তার একটি অংশকে তারা নির্ধারণ করে এমন সত্তার জন্য, যাদের ব্যাপারে তারা জানেই না। আল্লাহর শপথ, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে ওই বিষয়ে যা তোমরা মিথ্যা রচনা করছ।
وَيَجۡعَلُونَ لِلَّهِ ٱلۡبَنَٰتِ سُبۡحَٰنَهُۥ وَلَهُم مَّا يَشۡتَهُونَ
Open ayah 16:57তারা আল্লাহর জন্য নির্ধারণ করে কন্যাসন্তান, তিনি (তা থেকে) পূত-পবিত্র এবং তাদের জন্য তা-ই, যা তারা পছন্দ করে।
وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِٱلۡأُنثَىٰ ظَلَّ وَجۡهُهُۥ مُسۡوَدّٗا وَهُوَ كَظِيمٞ
Open ayah 16:58যখন তাদের কাউকে কন্যা-সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তাদের মুখ কালো হয়ে যায় এবং যে সে হয় দুশ্চিন্তাগ্রস্ত।
يَتَوَٰرَىٰ مِنَ ٱلۡقَوۡمِ مِن سُوٓءِ مَا بُشِّرَ بِهِۦٓۚ أَيُمۡسِكُهُۥ عَلَىٰ هُونٍ أَمۡ يَدُسُّهُۥ فِي ٱلتُّرَابِۗ أَلَا سَآءَ مَا يَحۡكُمُونَ
Open ayah 16:59তাকে যে সুসংবাদ দেওয়া হয়েছে, গ্লানির কারণে সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে। (সে ভাবে), অপমান সত্ত্বেও কি তাকে রেখে দেবে, না তাকে মাটির নিচে পুঁতে ফেলবে! জেনে রেখো। কতই না নিকৃষ্ট যা তারা সিদ্ধান্ত নেয়!
لِلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ مَثَلُ ٱلسَّوۡءِۖ وَلِلَّهِ ٱلۡمَثَلُ ٱلۡأَعۡلَىٰۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
Open ayah 16:60যারা আখিরাতের প্রতি ঈমান রাখে না তাদের জন্য রয়েছে নিকৃষ্ট উপমা, আর আল্লাহর জন্য হলো সর্বোচ্চ উপমা; তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
وَلَوۡ يُؤَاخِذُ ٱللَّهُ ٱلنَّاسَ بِظُلۡمِهِم مَّا تَرَكَ عَلَيۡهَا مِن دَآبَّةٖ وَلَٰكِن يُؤَخِّرُهُمۡ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗىۖ فَإِذَا جَآءَ أَجَلُهُمۡ لَا يَسۡتَـٔۡخِرُونَ سَاعَةٗ وَلَا يَسۡتَقۡدِمُونَ
Open ayah 16:61আল্লাহ যদি মানুষকে তাদের সীমালঙ্ঘনের কারণে (সাথে সাথে) পাকড়াও করতেন, তবে তাতে (ভূপৃষ্ঠে) চলমান কোনো প্রাণীকেই ছাড়তেন না; কিন্তু তাদেরকে অবকাশ দেন নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। অতঃপর যখন নির্ধারিত সময় এসে যাবে, তখন মুহূর্তকালও বিলম্বিত বা ত্বরান্বিত করতে পারবে না।
وَيَجۡعَلُونَ لِلَّهِ مَا يَكۡرَهُونَۚ وَتَصِفُ أَلۡسِنَتُهُمُ ٱلۡكَذِبَ أَنَّ لَهُمُ ٱلۡحُسۡنَىٰۚ لَا جَرَمَ أَنَّ لَهُمُ ٱلنَّارَ وَأَنَّهُم مُّفۡرَطُونَ
Open ayah 16:62যা তারা নিজেদের জন্য অপছন্দ করে তা তারা আল্লাহর জন্য সাব্যস্ত করে এবং তাদের জিহ্বা মিথ্যা বর্ণনা করে যে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে কল্যাণ। স্বতঃসিদ্ধ কথা হলো, তাদের জন্য রয়েছে আগুন এবং তারা সেখানে নিক্ষিপ্ত হবে।
تَٱللَّهِ لَقَدۡ أَرۡسَلۡنَآ إِلَىٰٓ أُمَمٖ مِّن قَبۡلِكَ فَزَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ أَعۡمَٰلَهُمۡ فَهُوَ وَلِيُّهُمُ ٱلۡيَوۡمَ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ
Open ayah 16:63আল্লাহর শপথ, আমি তোমার পূর্বে বিভিন্ন সম্প্রদায়ের প্রতি রাসূল প্রেরণ করেছি; অতঃপর শয়তান তাদের কর্মসমূহকে তাদের কাছে শোভনীয় করেছিল; আজ সে-ই তাদের অভিভাবক এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
وَمَآ أَنزَلۡنَا عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ إِلَّا لِتُبَيِّنَ لَهُمُ ٱلَّذِي ٱخۡتَلَفُواْ فِيهِ وَهُدٗى وَرَحۡمَةٗ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ
Open ayah 16:64আর আমি তোমার প্রতি এজন্যই কিতাব অবতীর্ণ করেছি, যে বিষয়ে তারা মতবিরোধ করছে তা তাদের কাছে সুস্পষ্ট করে দেবে, আর হিদায়াত ও অনুগ্রহ এমন সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে।
وَٱللَّهُ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَآۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّقَوۡمٖ يَسۡمَعُونَ
Open ayah 16:65আল্লাহ আকাশ থেকে বারি বর্ষণ করেন, ফলে তা দ্বারা যমিনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন। নিশ্চয়ই তাতে এমন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে, যারা শ্রবণ করে।
وَإِنَّ لَكُمۡ فِي ٱلۡأَنۡعَٰمِ لَعِبۡرَةٗۖ نُّسۡقِيكُم مِّمَّا فِي بُطُونِهِۦ مِنۢ بَيۡنِ فَرۡثٖ وَدَمٖ لَّبَنًا خَالِصٗا سَآئِغٗا لِّلشَّٰرِبِينَ
Open ayah 16:66নিশ্চয়ই তোমাদের জন্য চতুষ্পদ জন্তুদের মধ্যে রয়েছে শিক্ষা। আমি তোমাদেরকে তার পেটের ভেতরের গোবর ও রক্তের মধ্যখান থেকে দুধ পান করাই, যা খাঁটি ও পানকারীদের জন্য সুপেয়।
وَمِن ثَمَرَٰتِ ٱلنَّخِيلِ وَٱلۡأَعۡنَٰبِ تَتَّخِذُونَ مِنۡهُ سَكَرٗا وَرِزۡقًا حَسَنًاۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ
Open ayah 16:67আর খেজুরগাছের ফল ও আঙুর থেকে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো; নিশ্চয়ই সেই জাতির জন্য নিদর্শন রয়েছে যারা বুদ্ধি রাখে ।
وَأَوۡحَىٰ رَبُّكَ إِلَى ٱلنَّحۡلِ أَنِ ٱتَّخِذِي مِنَ ٱلۡجِبَالِ بُيُوتٗا وَمِنَ ٱلشَّجَرِ وَمِمَّا يَعۡرِشُونَ
Open ayah 16:68আর তোমার রব মৌমাছির প্রতি প্রত্যাদেশ করেছেন যে, ‘পাহাড়ে, গাছ-পালায় এবং উঁচু অট্টালিকায় ঘর বানাও।’
ثُمَّ كُلِي مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ فَٱسۡلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلٗاۚ يَخۡرُجُ مِنۢ بُطُونِهَا شَرَابٞ مُّخۡتَلِفٌ أَلۡوَٰنُهُۥ فِيهِ شِفَآءٞ لِّلنَّاسِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ
Open ayah 16:69‘এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ করো এবং আপন রবের সহজ (নির্দেশিত) পদ্ধতি বিনীতভাবে অনুসরণ করো।’ তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়; তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন তাদের জন্য যারা চিন্তা-ফিকির করে।
وَٱللَّهُ خَلَقَكُمۡ ثُمَّ يَتَوَفَّىٰكُمۡۚ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰٓ أَرۡذَلِ ٱلۡعُمُرِ لِكَيۡ لَا يَعۡلَمَ بَعۡدَ عِلۡمٖ شَيۡـًٔاۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٞ قَدِيرٞ
Open ayah 16:70আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন; এরপর তোমাদের মৃত্যু ঘটাবেন এবং তোমাদের মধ্যে কতককে উপনীত করা হবে জরাগ্রস্ত অকর্মণ্য বয়সে, যেন তার অজানা হয়ে যায় সবকিছু জ্ঞান লাভের পরেও। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্বশক্তিমান।
وَٱللَّهُ فَضَّلَ بَعۡضَكُمۡ عَلَىٰ بَعۡضٖ فِي ٱلرِّزۡقِۚ فَمَا ٱلَّذِينَ فُضِّلُواْ بِرَآدِّي رِزۡقِهِمۡ عَلَىٰ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَهُمۡ فِيهِ سَوَآءٌۚ أَفَبِنِعۡمَةِ ٱللَّهِ يَجۡحَدُونَ
Open ayah 16:71আল্লাহ জীবনোপকরণের ক্ষেত্রে তোমাদের কতককে কতকের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অতএব, যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, তারা নিজেদের অধীনস্থ দাস-দাসীদেরকে তাদের জীবিকা দেয় না, এ বিষয়ে তারা তাদের সমান হয়ে যাবে বলে। তবে কি তারা আল্লাহর নিয়ামাত অস্বীকার করে?
وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّنۡ أَنفُسِكُمۡ أَزۡوَٰجٗا وَجَعَلَ لَكُم مِّنۡ أَزۡوَٰجِكُم بَنِينَ وَحَفَدَةٗ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِۚ أَفَبِٱلۡبَٰطِلِ يُؤۡمِنُونَ وَبِنِعۡمَتِ ٱللَّهِ هُمۡ يَكۡفُرُونَ
Open ayah 16:72আল্লাহ তোমাদের জন্য তোমাদেরই থেকে যুগল সৃষ্টি করেছেন এবং তোমাদের যুগল থেকে তোমাদের ছেলেপুলে ও নাতিপুতি সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দান করেছেন পবিত্র জীবনোপকরণ। অতএব, তারা কি মিথ্যার প্রতি ঈমান আনবে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করবে?
وَيَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَمۡلِكُ لَهُمۡ رِزۡقٗا مِّنَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ شَيۡـٔٗا وَلَا يَسۡتَطِيعُونَ
Open ayah 16:73তারা আল্লাহ ব্যতীত এমন কিছুর ইবাদাত করে, যে তাদেরকে আসমানসমূহ ও যমিন থেকে সামান্য রিযিক দেওয়ারও ক্ষমতা রাখে না এবং তারা সক্ষম হবেও না।
فَلَا تَضۡرِبُواْ لِلَّهِ ٱلۡأَمۡثَالَۚ إِنَّ ٱللَّهَ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ
Open ayah 16:74অতএব, আল্লাহর কোনো সদৃশ সাব্যস্ত করো না; নিশ্চয়ই আল্লাহ জানেন এবং তোমরা জানো না।
۞ضَرَبَ ٱللَّهُ مَثَلًا عَبۡدٗا مَّمۡلُوكٗا لَّا يَقۡدِرُ عَلَىٰ شَيۡءٖ وَمَن رَّزَقۡنَٰهُ مِنَّا رِزۡقًا حَسَنٗا فَهُوَ يُنفِقُ مِنۡهُ سِرّٗا وَجَهۡرًاۖ هَلۡ يَسۡتَوُۥنَۚ ٱلۡحَمۡدُ لِلَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ
Open ayah 16:75আর আল্লাহ উপমা বর্ণনা করছেন—অপরের মালিকানাধীন এক গোলামের, যে কোনো কিছুর ওপর ক্ষমতা রাখে না এবং এমন একজন যাকে আমি আমার পক্ষ থেকে উৎকৃষ্ট রিযিক দান করেছি। অতএব, সে তা থেকে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে; তারা উভয়ে কি সমান? সকল প্রশংসা আল্লাহর; কিন্তু তাদের অধিকাংশই জানে না।
وَضَرَبَ ٱللَّهُ مَثَلٗا رَّجُلَيۡنِ أَحَدُهُمَآ أَبۡكَمُ لَا يَقۡدِرُ عَلَىٰ شَيۡءٖ وَهُوَ كَلٌّ عَلَىٰ مَوۡلَىٰهُ أَيۡنَمَا يُوَجِّههُّ لَا يَأۡتِ بِخَيۡرٍ هَلۡ يَسۡتَوِي هُوَ وَمَن يَأۡمُرُ بِٱلۡعَدۡلِ وَهُوَ عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ
Open ayah 16:76আর আল্লাহ দু-ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করছেন—তাদের একজন বোবা, সে কোনো কিছুর ওপর ক্ষমতা রাখে না এবং সে মালিকের ওপর বোঝা; যেদিকেই তাকে পাঠানো হয়, সে ভালো কিছু নিয়ে আসতে পারে না; সে কি সমান হবে ওই ব্যক্তির, যে ন্যায়ের নির্দেশ দেয় এবং যে সরল পথে প্রতিষ্ঠিত রয়েছে?
وَلِلَّهِ غَيۡبُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَمَآ أَمۡرُ ٱلسَّاعَةِ إِلَّا كَلَمۡحِ ٱلۡبَصَرِ أَوۡ هُوَ أَقۡرَبُۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 16:77আসমানসমূহ ও যমিনের অদৃশ্যের জ্ঞান আল্লাহরই রয়েছে এবং কিয়ামাতের ব্যাপারটি তো চোখের পলকের মতো অথবা তার চাইতেও নিকটবর্তী। নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে সর্ব শক্তিমান।
وَٱللَّهُ أَخۡرَجَكُم مِّنۢ بُطُونِ أُمَّهَٰتِكُمۡ لَا تَعۡلَمُونَ شَيۡـٔٗا وَجَعَلَ لَكُمُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَٱلۡأَفۡـِٔدَةَ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
Open ayah 16:78আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছেন (এমন অবস্থায় যে,) তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে কর্ণ, চক্ষু ও অন্তর দিয়েছেন, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো।
أَلَمۡ يَرَوۡاْ إِلَى ٱلطَّيۡرِ مُسَخَّرَٰتٖ فِي جَوِّ ٱلسَّمَآءِ مَا يُمۡسِكُهُنَّ إِلَّا ٱللَّهُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ
Open ayah 16:79তারা কি লক্ষ করে না আকাশের শূন্যে নিয়ন্ত্রণাধীন (উড়ন্ত) পাখিগুলোর প্রতি? আল্লাহ ছাড়া কেউ এগুলোকে (শূন্যে) ধরে রাখে না। নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে সেই সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে।
وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّنۢ بُيُوتِكُمۡ سَكَنٗا وَجَعَلَ لَكُم مِّن جُلُودِ ٱلۡأَنۡعَٰمِ بُيُوتٗا تَسۡتَخِفُّونَهَا يَوۡمَ ظَعۡنِكُمۡ وَيَوۡمَ إِقَامَتِكُمۡ وَمِنۡ أَصۡوَافِهَا وَأَوۡبَارِهَا وَأَشۡعَارِهَآ أَثَٰثٗا وَمَتَٰعًا إِلَىٰ حِينٖ
Open ayah 16:80আল্লাহ তোমাদের জন্য তোমাদের ঘরগুলোকে বানিয়েছেন প্রশান্তির জায়গা, তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর চামড়া দ্বারা তাঁবুর ঘরের ব্যবস্থা করেছেন, তোমরা এগুলোকে সফরকালে ও অবস্থানকালে হালকা মনে করো। তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেন তাদের পশম, লোম ও কেশ হতে কিছুকালের জন্য গৃহসামগ্রী ও ব্যবহার-উপকরণ।
وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّمَّا خَلَقَ ظِلَٰلٗا وَجَعَلَ لَكُم مِّنَ ٱلۡجِبَالِ أَكۡنَٰنٗا وَجَعَلَ لَكُمۡ سَرَٰبِيلَ تَقِيكُمُ ٱلۡحَرَّ وَسَرَٰبِيلَ تَقِيكُم بَأۡسَكُمۡۚ كَذَٰلِكَ يُتِمُّ نِعۡمَتَهُۥ عَلَيۡكُمۡ لَعَلَّكُمۡ تُسۡلِمُونَ
Open ayah 16:81আল্লাহ যা-কিছু সৃষ্টি করেছেন তা থেকে তোমাদের জন্য ছায়া করে দিয়েছেন, পাহাড়সমূহে তোমাদের জন্য করে দিয়েছেন আশ্রয়স্থল এবং তোমাদের জন্য পোশাক-আশাক তৈরি করে দিয়েছেন, যা তোমাদেরকে তাপ থেকে রক্ষা করে এবং বর্মের ব্যবস্থা করেছেন, যা তোমাদেরকে রক্ষা করে তোমাদের যুদ্ধে। এভাবেই তিনি তোমাদের ওপর তাঁর অনুগ্রহ পূর্ণ করেন, যাতে তোমরা অনুগত হও।
فَإِن تَوَلَّوۡاْ فَإِنَّمَا عَلَيۡكَ ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ
Open ayah 16:82অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তোমার দায়িত্ব সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া মাত্র।
يَعۡرِفُونَ نِعۡمَتَ ٱللَّهِ ثُمَّ يُنكِرُونَهَا وَأَكۡثَرُهُمُ ٱلۡكَٰفِرُونَ
Open ayah 16:83তারা আল্লাহর অনুগ্রহ অনুধাবন করে; তারপরও তা অস্বীকার করে এবং তাদের অধিকাংশই অকৃতজ্ঞ।
وَيَوۡمَ نَبۡعَثُ مِن كُلِّ أُمَّةٖ شَهِيدٗا ثُمَّ لَا يُؤۡذَنُ لِلَّذِينَ كَفَرُواْ وَلَا هُمۡ يُسۡتَعۡتَبُونَ
Open ayah 16:84যেদিন আমি প্রত্যেক জাতি থেকে একজন সাক্ষী উত্থিত করব, তখন তাদেরকে অনুমতি দেওয়া হবে না যারা কুফুরি করেছে এবং তাদের সন্তুষ্টি লাভের সুযোগও দেওয়া হবে না।
وَإِذَا رَءَا ٱلَّذِينَ ظَلَمُواْ ٱلۡعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنۡهُمۡ وَلَا هُمۡ يُنظَرُونَ
Open ayah 16:85যখন তারা দেখবে শাস্তি যারা সীমালঙ্ঘন করেছে, তখন তাদের থেকে তা লঘু করা হবে না এবং তাদের কোনো অবকাশ দেওয়া হবে না।
وَإِذَا رَءَا ٱلَّذِينَ أَشۡرَكُواْ شُرَكَآءَهُمۡ قَالُواْ رَبَّنَا هَٰٓؤُلَآءِ شُرَكَآؤُنَا ٱلَّذِينَ كُنَّا نَدۡعُواْ مِن دُونِكَۖ فَأَلۡقَوۡاْ إِلَيۡهِمُ ٱلۡقَوۡلَ إِنَّكُمۡ لَكَٰذِبُونَ
Open ayah 16:86মুশরিকরা যখন তাদের শরিকদের দেখবে, তখন তারা বলবে, ‘হে আমাদের রব, এরাই তারা যাদের আমরা আপনার সাথে শরিক করেছিলাম; আমরা যাদেরকে ডাকতাম আপনাকে ছেড়ে।’ তখন ওরা তাদের বলবে, ‘নিশ্চয়ই তোমরা মিথ্যাবাদী।’
وَأَلۡقَوۡاْ إِلَى ٱللَّهِ يَوۡمَئِذٍ ٱلسَّلَمَۖ وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَفۡتَرُونَ
Open ayah 16:87সেদিন তারা আল্লাহর প্রতি আনুগত্য নিবেদন করবে এবং তারা যে মিথ্যা অপবাদ দিত তা তাদের থেকে উধাও হবে।
ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ زِدۡنَٰهُمۡ عَذَابٗا فَوۡقَ ٱلۡعَذَابِ بِمَا كَانُواْ يُفۡسِدُونَ
Open ayah 16:88যারা কুফুরি করেছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে, আমি তাদের ওপর শাস্তির পর শাস্তি বৃদ্ধি করব। কারণ, তারা বিপর্যয় সৃষ্টি করত।
وَيَوۡمَ نَبۡعَثُ فِي كُلِّ أُمَّةٖ شَهِيدًا عَلَيۡهِم مِّنۡ أَنفُسِهِمۡۖ وَجِئۡنَا بِكَ شَهِيدًا عَلَىٰ هَٰٓؤُلَآءِۚ وَنَزَّلۡنَا عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ تِبۡيَٰنٗا لِّكُلِّ شَيۡءٖ وَهُدٗى وَرَحۡمَةٗ وَبُشۡرَىٰ لِلۡمُسۡلِمِينَ
Open ayah 16:89আর সেদিন প্রত্যেক জাতি থেকে একজন সাক্ষী উত্থিত করব তাদের বিপক্ষে তাদের মধ্য থেকেই এবং তাদের বিষয়ে তোমাকে সাক্ষীস্বরূপ উপস্থাপন করব। আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি কিতাব যা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, হিদায়াতও রাহমাত এবং মুসলমানদের জন্য সুসংবাদস্বরূপ।
۞إِنَّ ٱللَّهَ يَأۡمُرُ بِٱلۡعَدۡلِ وَٱلۡإِحۡسَٰنِ وَإِيتَآيِٕ ذِي ٱلۡقُرۡبَىٰ وَيَنۡهَىٰ عَنِ ٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِ وَٱلۡبَغۡيِۚ يَعِظُكُمۡ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ
Open ayah 16:90নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং নিকটজনদেরকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, অপকর্ম কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো।
وَأَوۡفُواْ بِعَهۡدِ ٱللَّهِ إِذَا عَٰهَدتُّمۡ وَلَا تَنقُضُواْ ٱلۡأَيۡمَٰنَ بَعۡدَ تَوۡكِيدِهَا وَقَدۡ جَعَلۡتُمُ ٱللَّهَ عَلَيۡكُمۡ كَفِيلًاۚ إِنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا تَفۡعَلُونَ
Open ayah 16:91আল্লাহর নামে অঙ্গীকার করার পর সে অঙ্গীকার পূর্ণ করো এবং দৃঢ় শপথ করার পর তা ভঙ্গ করো না, অথচ তোমরা আল্লাহকে তোমাদের অভিভাবক করেছ। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা জানেন।
وَلَا تَكُونُواْ كَٱلَّتِي نَقَضَتۡ غَزۡلَهَا مِنۢ بَعۡدِ قُوَّةٍ أَنكَٰثٗا تَتَّخِذُونَ أَيۡمَٰنَكُمۡ دَخَلَۢا بَيۡنَكُمۡ أَن تَكُونَ أُمَّةٌ هِيَ أَرۡبَىٰ مِنۡ أُمَّةٍۚ إِنَّمَا يَبۡلُوكُمُ ٱللَّهُ بِهِۦۚ وَلَيُبَيِّنَنَّ لَكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ مَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ
Open ayah 16:92তোমরা ওই নারীর মতো হয়ো না, যে তার সুতা মজবুত করে পাকানোর পর টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে, তোমরা নিজেদের কসমসমূহকে পারস্পরিক প্রবঞ্চনার বাহানারূপে গ্রহণ করেছ, যাতে এক দল অন্য দল অপেক্ষা অধিক ক্ষমতাবান হয়। এর মাধ্যমে আল্লাহ শুধু তোমাদের পরীক্ষা করেন। নিশ্চয়ই তিনি তোমাদের জন্য কিয়ামাতের দিন প্রকাশ করে দেবেন যে বিষয়ে তোমরা মতবিরোধ করতে।
وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَجَعَلَكُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَلَٰكِن يُضِلُّ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَلَتُسۡـَٔلُنَّ عَمَّا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 16:93আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে এক জাতি করে দিতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিপথগামী করেন এবং যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। তোমরা যা করো সে বিষয়ে অবশ্য অবশ্যই জিজ্ঞাসিত হবে।
وَلَا تَتَّخِذُوٓاْ أَيۡمَٰنَكُمۡ دَخَلَۢا بَيۡنَكُمۡ فَتَزِلَّ قَدَمُۢ بَعۡدَ ثُبُوتِهَا وَتَذُوقُواْ ٱلسُّوٓءَ بِمَا صَدَدتُّمۡ عَن سَبِيلِ ٱللَّهِ وَلَكُمۡ عَذَابٌ عَظِيمٞ
Open ayah 16:94তোমরা তোমাদের অঙ্গীকারমূহকে পারস্পরিক প্রবঞ্চনার মাধ্যম হিসেবে গ্রহণ করো না। তবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর পা ফসকে যাবে এবং তোমরা শাস্তির স্বাদ আস্বাদন করবে এ কারণে যে, তোমরা আমার পথে বাধা দিয়েছ। আর তোমাদের জন্য আছে মহা শাস্তি।
وَلَا تَشۡتَرُواْ بِعَهۡدِ ٱللَّهِ ثَمَنٗا قَلِيلًاۚ إِنَّمَا عِندَ ٱللَّهِ هُوَ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ
Open ayah 16:95তোমরা আল্লাহর অঙ্গীকারের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না। নিশ্চয়ই আল্লাহর কাছে যা আছে, তা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে।
مَا عِندَكُمۡ يَنفَدُ وَمَا عِندَ ٱللَّهِ بَاقٖۗ وَلَنَجۡزِيَنَّ ٱلَّذِينَ صَبَرُوٓاْ أَجۡرَهُم بِأَحۡسَنِ مَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 16:96তোমাদের কাছে যা আছে নিঃশেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে, তা স্থায়ী। যারা সবর করেছে, আমি তাদের প্রাপ্য প্রতিদান দেব তাদের উত্তম কর্মের প্রতিদানস্বরূপ, যা তারা করত।
مَنۡ عَمِلَ صَٰلِحٗا مِّن ذَكَرٍ أَوۡ أُنثَىٰ وَهُوَ مُؤۡمِنٞ فَلَنُحۡيِيَنَّهُۥ حَيَوٰةٗ طَيِّبَةٗۖ وَلَنَجۡزِيَنَّهُمۡ أَجۡرَهُم بِأَحۡسَنِ مَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 16:97যে সৎকর্ম করে পুরুষ হোক কিংবা নারী এমতাবস্থায় যে সে মু’মিন, আমি তাকে অবশ্যই পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার দান করব।
فَإِذَا قَرَأۡتَ ٱلۡقُرۡءَانَ فَٱسۡتَعِذۡ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ
Open ayah 16:98অতএব, যখন তুমি কুরআন পাঠ করো, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো।
إِنَّهُۥ لَيۡسَ لَهُۥ سُلۡطَٰنٌ عَلَى ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَلَىٰ رَبِّهِمۡ يَتَوَكَّلُونَ
Open ayah 16:99তার আধিপত্য নেই তাদের ওপর যারা ঈমান এনেছে এবং আপন রবের ওপর ভরসা করে।
إِنَّمَا سُلۡطَٰنُهُۥ عَلَى ٱلَّذِينَ يَتَوَلَّوۡنَهُۥ وَٱلَّذِينَ هُم بِهِۦ مُشۡرِكُونَ
Open ayah 16:100তার আধিপত্য তো তাদের ওপরই চলে, যারা তাকে বন্ধু বানিয়ে নেয় এবং যারা তাকে তার সাথে শরিক সাব্যস্তকারী।
وَإِذَا بَدَّلۡنَآ ءَايَةٗ مَّكَانَ ءَايَةٖ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مُفۡتَرِۭۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ
Open ayah 16:101এবং যখন আমি এক আয়াতের স্থলে অন্য আয়াত উপস্থিত করি এবং আল্লাহ যা অবতীর্ণ করেন তিনিই সে সম্পর্কে ভালো জানেন; তখন তারা বলে, ‘মূলত তুমি মনগড়া উক্তি করো;’ বরং তাদের অধিকাংশই জানে না।
قُلۡ نَزَّلَهُۥ رُوحُ ٱلۡقُدُسِ مِن رَّبِّكَ بِٱلۡحَقِّ لِيُثَبِّتَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَهُدٗى وَبُشۡرَىٰ لِلۡمُسۡلِمِينَ
Open ayah 16:102বলো, ‘তিনিই তা অবতীর্ণ করেছেন রূহুল কুদস তোমার রবের পক্ষ থেকে সত্যসহ অবতীর্ণ করেছেন, যাতে তাদেরকে প্রতিষ্ঠিত করেন যারা ঈমান আনে এবং এটা মুসলিমদের জন্য পথনির্দেশ ও সুসংবাদস্বরূপ।’
وَلَقَدۡ نَعۡلَمُ أَنَّهُمۡ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُۥ بَشَرٞۗ لِّسَانُ ٱلَّذِي يُلۡحِدُونَ إِلَيۡهِ أَعۡجَمِيّٞ وَهَٰذَا لِسَانٌ عَرَبِيّٞ مُّبِينٌ
Open ayah 16:103আমি তো ভালোভাবেই জানি যে, নিশ্চয়ই তারা বলে, ‘তাকে জনৈক ব্যক্তি শিক্ষা দেয়।’ যার দিকে তারা ইঙ্গিত করে, তার ভাষা তো আরবি নয়; অথচ এ কুরআন পরিষ্কার আরবিভাষায়।
إِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ لَا يَهۡدِيهِمُ ٱللَّهُ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٌ
Open ayah 16:104যারা আল্লাহর নির্দশনসমূহের প্রতি ঈমান আনে না, তাদেরকে আল্লাহ হিদায়াত দান করেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
إِنَّمَا يَفۡتَرِي ٱلۡكَذِبَ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَٰذِبُونَ
Open ayah 16:105মিথ্যা কেবল তারা রচনা করে, যারা আল্লাহর নির্দশনসমূহের প্রতি ঈমান আনে না এবং তারাই মিথ্যাবাদী।
مَن كَفَرَ بِٱللَّهِ مِنۢ بَعۡدِ إِيمَٰنِهِۦٓ إِلَّا مَنۡ أُكۡرِهَ وَقَلۡبُهُۥ مُطۡمَئِنُّۢ بِٱلۡإِيمَٰنِ وَلَٰكِن مَّن شَرَحَ بِٱلۡكُفۡرِ صَدۡرٗا فَعَلَيۡهِمۡ غَضَبٞ مِّنَ ٱللَّهِ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٞ
Open ayah 16:106যে ঈমান আনার পর আল্লাহর সাথে কুফুরি করেছে এবং যার অন্তর কুফুরির জন্য উন্মুক্ত করেছে, তাদের ওপর আল্লাহর গযব এবং তার জন্য রয়েছে মহা শাস্তি, তবে তার জন্য নয়, যাকে কুফুরির জন্য বাধ্য করা হয়েছে। কিন্তু তার অন্তর ঈমানের ওপর অবিচল।
ذَٰلِكَ بِأَنَّهُمُ ٱسۡتَحَبُّواْ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا عَلَى ٱلۡأٓخِرَةِ وَأَنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡكَٰفِرِينَ
Open ayah 16:107এটা এ জন্য যে, তারা ইহজীবনকে পরজীবনের ওপর প্রাধান্য দিয়েছে। নিশ্চয়ই আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত দান করে না।
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ طَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ وَسَمۡعِهِمۡ وَأَبۡصَٰرِهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡغَٰفِلُونَ
Open ayah 16:108এরাই তারা, আল্লাহ তাদেরই অন্তর, কর্ণ ও চক্ষুর ওপর মোহর মেরে দিয়েছেন এবং তারাই কাণ্ডজ্ঞানহীন।
لَا جَرَمَ أَنَّهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ هُمُ ٱلۡخَٰسِرُونَ
Open ayah 16:109কোনো সন্দেহ নেই আখিরাতে তারাই ক্ষতিগ্রস্ত।
ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ هَاجَرُواْ مِنۢ بَعۡدِ مَا فُتِنُواْ ثُمَّ جَٰهَدُواْ وَصَبَرُوٓاْ إِنَّ رَبَّكَ مِنۢ بَعۡدِهَا لَغَفُورٞ رَّحِيمٞ
Open ayah 16:110অতঃপর তোমার রব তাদের জন্য যারা নির্যাতিত হওয়ার পর হিজরাত করেছে, অতঃপর জিহাদ করেছে এবং ধৈর্যধারণ করেছে, নিশ্চয়ই তোমার রব এসব কিছুর পর অবশ্যই ক্ষমাশীল, অসীম দয়ালু।
۞يَوۡمَ تَأۡتِي كُلُّ نَفۡسٖ تُجَٰدِلُ عَن نَّفۡسِهَا وَتُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا عَمِلَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ
Open ayah 16:111যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষে যুক্তি-তর্ক নিয়ে উপস্থিত হবে এবং পূর্ণ মাত্রায় দেওয়া হবে প্রত্যক ব্যক্তিকে যা সে করেছে এবং তার প্রতি কোনো অবিচার করা হবে না।
وَضَرَبَ ٱللَّهُ مَثَلٗا قَرۡيَةٗ كَانَتۡ ءَامِنَةٗ مُّطۡمَئِنَّةٗ يَأۡتِيهَا رِزۡقُهَا رَغَدٗا مِّن كُلِّ مَكَانٖ فَكَفَرَتۡ بِأَنۡعُمِ ٱللَّهِ فَأَذَٰقَهَا ٱللَّهُ لِبَاسَ ٱلۡجُوعِ وَٱلۡخَوۡفِ بِمَا كَانُواْ يَصۡنَعُونَ
Open ayah 16:112আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেছেন একটি জনপদের, যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, তথায় সর্বদিক থেকে আসত প্রচুর জীবনোপকরণ। অতঃপর তারা আল্লাহর নিয়ামাতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করল। তখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের কারণে ক্ষুধা ও ভীতির স্বাদ আস্বাদন করালেন।
وَلَقَدۡ جَآءَهُمۡ رَسُولٞ مِّنۡهُمۡ فَكَذَّبُوهُ فَأَخَذَهُمُ ٱلۡعَذَابُ وَهُمۡ ظَٰلِمُونَ
Open ayah 16:113তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন রাসূল আগমন করেছিল; কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করল। ফলে তাদেরকে পাকড়াও করল শাস্তি। আর নিশ্চয়ই ওরা ছিল সীমালঙ্ঘনকারী।
فَكُلُواْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ حَلَٰلٗا طَيِّبٗا وَٱشۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ إِن كُنتُمۡ إِيَّاهُ تَعۡبُدُونَ
Open ayah 16:114অতএব, আল্লাহ তোমাদের যেসব হালাল ও পবিত্র বস্তু দিয়েছেন, তা তোমরা আহার করো এবং আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো; যদি তোমরা তাঁরই ইবাদাতকারী হয়ে থাকো।
إِنَّمَا حَرَّمَ عَلَيۡكُمُ ٱلۡمَيۡتَةَ وَٱلدَّمَ وَلَحۡمَ ٱلۡخِنزِيرِ وَمَآ أُهِلَّ لِغَيۡرِ ٱللَّهِ بِهِۦۖ فَمَنِ ٱضۡطُرَّ غَيۡرَ بَاغٖ وَلَا عَادٖ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 16:115তিনি তো শুধু তোমাদের জন্য হারাম করেছেন রক্ত, শূকরের মাংস এবং যা (জবাইয়ের সময়) আল্লাহর পরিবর্তে অন্যের নাম উচ্চারণ করা হয়েছে। অবশ্য কেউ বিদ্রোহী ও সীমালঙ্ঘনকারী না হয়ে অনন্যোপায় হয়ে পড়লে তবে আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।
وَلَا تَقُولُواْ لِمَا تَصِفُ أَلۡسِنَتُكُمُ ٱلۡكَذِبَ هَٰذَا حَلَٰلٞ وَهَٰذَا حَرَامٞ لِّتَفۡتَرُواْ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۚ إِنَّ ٱلَّذِينَ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ لَا يُفۡلِحُونَ
Open ayah 16:116তোমাদের মুখ থেকে সাধারণত যেসব মিথ্যা বের হয়ে আসে সেভাবে তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যারোপ করে বলো না, ‘এটা হালাল এবং ওটা হারাম।’ নিশ্চয়ই যারা আল্লাহর নামে মিথ্যা রচনা করে, তারা সফল হবে না।
مَتَٰعٞ قَلِيلٞ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ
Open ayah 16:117অতি সামান্য ভোগসামগ্রী। তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
وَعَلَى ٱلَّذِينَ هَادُواْ حَرَّمۡنَا مَا قَصَصۡنَا عَلَيۡكَ مِن قَبۡلُۖ وَمَا ظَلَمۡنَٰهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ
Open ayah 16:118ইয়াহূদিদের জন্য আমি তো কেবল তাই হারাম করেছিলাম যা ইতঃপূর্বে তোমার নিকট উল্লেখ করেছি। আমি তাদের প্রতি কোনো অবিচার করিনি, কিন্তু তারাই নিজেদের ওপর অবিচার করত।
ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ عَمِلُواْ ٱلسُّوٓءَ بِجَهَٰلَةٖ ثُمَّ تَابُواْ مِنۢ بَعۡدِ ذَٰلِكَ وَأَصۡلَحُوٓاْ إِنَّ رَبَّكَ مِنۢ بَعۡدِهَا لَغَفُورٞ رَّحِيمٌ
Open ayah 16:119অতঃপর নিশ্চয়ই তোমার রব তাদের জন্য যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে, অতঃপর তাওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তোমার রব এসবের পরে তাদের জন্য অবশ্যই ক্ষমাশীল, অসীম দয়ালু।
إِنَّ إِبۡرَٰهِيمَ كَانَ أُمَّةٗ قَانِتٗا لِّلَّهِ حَنِيفٗا وَلَمۡ يَكُ مِنَ ٱلۡمُشۡرِكِينَ
Open ayah 16:120নিশ্চয়ই ইবরাহীম ছিল এক সম্প্রদায়ের প্রতীক, আল্লাহর জন্য অনুগত ও একনিষ্ঠ, এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।
شَاكِرٗا لِّأَنۡعُمِهِۚ ٱجۡتَبَىٰهُ وَهَدَىٰهُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ
Open ayah 16:121সে তাঁর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী ছিল। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং সরল পথে পরিচালিত করেছিলেন।
وَءَاتَيۡنَٰهُ فِي ٱلدُّنۡيَا حَسَنَةٗۖ وَإِنَّهُۥ فِي ٱلۡأٓخِرَةِ لَمِنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 16:122আমি তাকে দুনিয়াতে দান করেছি কল্যাণ এবং তিনি পরকালেও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।
ثُمَّ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ أَنِ ٱتَّبِعۡ مِلَّةَ إِبۡرَٰهِيمَ حَنِيفٗاۖ وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ
Open ayah 16:123অতঃপর তোমার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করেছি যে, একনিষ্ঠভাবে ইবরাহীমের দীন অনুসরণ করো, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।
إِنَّمَا جُعِلَ ٱلسَّبۡتُ عَلَى ٱلَّذِينَ ٱخۡتَلَفُواْ فِيهِۚ وَإِنَّ رَبَّكَ لَيَحۡكُمُ بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ
Open ayah 16:124শনিবার পালন কেবল নির্ধারিত হয়েছিল তাদের জন্য, যারা এতে মতবিরোধ করেছিল। তোমার রব কিয়ামাতের দিন তাদের মধ্যে মীমাংসা করবেন, যে বিষয়ে তারা মতবিরোধ করত।
ٱدۡعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِٱلۡحِكۡمَةِ وَٱلۡمَوۡعِظَةِ ٱلۡحَسَنَةِۖ وَجَٰدِلۡهُم بِٱلَّتِي هِيَ أَحۡسَنُۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ
Open ayah 16:125তোমার রবের পথে আহ্বান করো প্রজ্ঞার সাথে এবং সুন্দর উপদেশের মাধ্যমে; এবং তাদের সাথে বিতর্ক করো উত্তম পন্থায়। নিশ্চয়ই তোমার রব ওই ব্যক্তি সম্পর্কে সর্বাধিক অবগত, যে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভালো জানেন যারা হিদায়াতপ্রাপ্ত।
وَإِنۡ عَاقَبۡتُمۡ فَعَاقِبُواْ بِمِثۡلِ مَا عُوقِبۡتُم بِهِۦۖ وَلَئِن صَبَرۡتُمۡ لَهُوَ خَيۡرٞ لِّلصَّٰبِرِينَ
Open ayah 16:126আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো, তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে, যে পরিমাণ তোমাদের কষ্ট দেওয়া হয়েছে। যদি সবর করো, তবে তা সবরকারীদের জন্য উত্তম।
وَٱصۡبِرۡ وَمَا صَبۡرُكَ إِلَّا بِٱللَّهِۚ وَلَا تَحۡزَنۡ عَلَيۡهِمۡ وَلَا تَكُ فِي ضَيۡقٖ مِّمَّا يَمۡكُرُونَ
Open ayah 16:127তুমি সবর করো। তোমার সবর শুধুই আল্লাহর সাহায্যে, তাদের জন্যে দুঃখ করো না এবং তাদের চক্রান্তের কারণে মনঃক্ষুণ্ন হয়ো না।
إِنَّ ٱللَّهَ مَعَ ٱلَّذِينَ ٱتَّقَواْ وَّٱلَّذِينَ هُم مُّحۡسِنُونَ
Open ayah 16:128নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন, যারা মুত্তাকি এবং যারা সৎকর্মপরায়ণ।