الإسراء
Al-Israa
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
سُبۡحَٰنَ ٱلَّذِيٓ أَسۡرَىٰ بِعَبۡدِهِۦ لَيۡلٗا مِّنَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ إِلَى ٱلۡمَسۡجِدِ ٱلۡأَقۡصَا ٱلَّذِي بَٰرَكۡنَا حَوۡلَهُۥ لِنُرِيَهُۥ مِنۡ ءَايَٰتِنَآۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ
Open ayah 17:1মহিমান্বিত ওই সত্তা, যিনি তাঁর বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মাসজিদে হারাম থেকে মাসজিদে আকসা পর্যন্ত; যার চারপাশে আমি পর্যাপ্ত বারকাহ দান করেছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাই। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা।
وَءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَجَعَلۡنَٰهُ هُدٗى لِّبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَلَّا تَتَّخِذُواْ مِن دُونِي وَكِيلٗا
Open ayah 17:2আমি মূসাকে কিতাব দিয়েছি এবং সেটিকে বানিয়েছি বনি ইসরাঈলের জন্য হিদায়াত, যেন তোমরা আমাকে ছাড়া কাউকে কর্মবিধায়ক গ্রহণ না করো।
ذُرِّيَّةَ مَنۡ حَمَلۡنَا مَعَ نُوحٍۚ إِنَّهُۥ كَانَ عَبۡدٗا شَكُورٗا
Open ayah 17:3তোমরা তাদের বংশধর, যাদেরকে আমি নূহের সাথে আরোহণ করিয়েছিলাম। নিশ্চয়ই সে ছিল কৃতজ্ঞ বান্দা।
وَقَضَيۡنَآ إِلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ فِي ٱلۡكِتَٰبِ لَتُفۡسِدُنَّ فِي ٱلۡأَرۡضِ مَرَّتَيۡنِ وَلَتَعۡلُنَّ عُلُوّٗا كَبِيرٗا
Open ayah 17:4আমি বনি ইসরাঈলকে কিতাবে প্রত্যাদেশ দ্বারা জানিয়ে দিয়েছি, নিশ্চয়ই তোমরা পৃথিবীর বুকে দুবার নৈরাজ্য সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় উদ্ধত হবে।
فَإِذَا جَآءَ وَعۡدُ أُولَىٰهُمَا بَعَثۡنَا عَلَيۡكُمۡ عِبَادٗا لَّنَآ أُوْلِي بَأۡسٖ شَدِيدٖ فَجَاسُواْ خِلَٰلَ ٱلدِّيَارِۚ وَكَانَ وَعۡدٗا مَّفۡعُولٗا
Open ayah 17:5অতঃপর যখন সেই প্রতিশ্রুত প্রথম সময়টি এল, তখন আমি তোমাদের বিরুদ্ধে পাঠালাম আমার কঠোর শক্তিধর বান্দাদের। অতঃপর তারা প্রতিটি ঘরে ঘরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এ ওয়াদা বাস্তবায়ন হওয়ারই ছিল।
ثُمَّ رَدَدۡنَا لَكُمُ ٱلۡكَرَّةَ عَلَيۡهِمۡ وَأَمۡدَدۡنَٰكُم بِأَمۡوَٰلٖ وَبَنِينَ وَجَعَلۡنَٰكُمۡ أَكۡثَرَ نَفِيرًا
Open ayah 17:6অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম, তোমাদের ধন-সম্পদ ও পুত্রসন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের একটা বিশাল বাহিনীতে পরিণত করলাম।
إِنۡ أَحۡسَنتُمۡ أَحۡسَنتُمۡ لِأَنفُسِكُمۡۖ وَإِنۡ أَسَأۡتُمۡ فَلَهَاۚ فَإِذَا جَآءَ وَعۡدُ ٱلۡأٓخِرَةِ لِيَسُـُٔواْ وُجُوهَكُمۡ وَلِيَدۡخُلُواْ ٱلۡمَسۡجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٖ وَلِيُتَبِّرُواْ مَا عَلَوۡاْ تَتۡبِيرًا
Open ayah 17:7তোমরা যদি ভালো করো, তবে নিজেদেরই ভালো করবে এবং যদি মন্দ করো তবে তাও নিজেদের বিরুদ্ধে। এরপর যখন দ্বিতীয় প্রতিশ্রুত সময়টি এল, (তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম,) যেন তোমাদের মুখমণ্ডল মলিন করে দেয়, আর মাসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং যেখানেই জয়ী হয়, সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়।
عَسَىٰ رَبُّكُمۡ أَن يَرۡحَمَكُمۡۚ وَإِنۡ عُدتُّمۡ عُدۡنَاۚ وَجَعَلۡنَا جَهَنَّمَ لِلۡكَٰفِرِينَ حَصِيرًا
Open ayah 17:8হয়তো তোমাদের রব তোমাদের প্রতি অনুগ্রহ করবেন; কিন্তু যদি পুনরায় তেমন করো, আমিও পুনরায় তা-ই করব। আমি জাহান্নামকে কাফিরদের জন্য কারাগার বানিয়েছি।
إِنَّ هَٰذَا ٱلۡقُرۡءَانَ يَهۡدِي لِلَّتِي هِيَ أَقۡوَمُ وَيُبَشِّرُ ٱلۡمُؤۡمِنِينَ ٱلَّذِينَ يَعۡمَلُونَ ٱلصَّٰلِحَٰتِ أَنَّ لَهُمۡ أَجۡرٗا كَبِيرٗا
Open ayah 17:9নিশ্চয়ই এই কুরআন সেদিকে পথপ্রদর্শন করে, যা সর্বাধিক সুদৃঢ় এবং সৎকর্মপরায়ণ মু ’ মিনদের সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
وَأَنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ أَعۡتَدۡنَا لَهُمۡ عَذَابًا أَلِيمٗا
Open ayah 17:10আর নিশ্চয়ই যারা পরজগতের প্রতি ঈমান আনে না, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছি।
وَيَدۡعُ ٱلۡإِنسَٰنُ بِٱلشَّرِّ دُعَآءَهُۥ بِٱلۡخَيۡرِۖ وَكَانَ ٱلۡإِنسَٰنُ عَجُولٗا
Open ayah 17:11মানুষ যেভাবে কল্যাণ কামনা করে, সেভাবেই অকল্যাণ কামনা করে। মানুষ তো খুবই ত্বরা-প্রবণ।
وَجَعَلۡنَا ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ ءَايَتَيۡنِۖ فَمَحَوۡنَآ ءَايَةَ ٱلَّيۡلِ وَجَعَلۡنَآ ءَايَةَ ٱلنَّهَارِ مُبۡصِرَةٗ لِّتَبۡتَغُواْ فَضۡلٗا مِّن رَّبِّكُمۡ وَلِتَعۡلَمُواْ عَدَدَ ٱلسِّنِينَ وَٱلۡحِسَابَۚ وَكُلَّ شَيۡءٖ فَصَّلۡنَٰهُ تَفۡصِيلٗا
Open ayah 17:12আমি বানিয়েছি রাত ও দিনকে দুটি নিদর্শন। অতঃপর নিষ্প্রভ করে দিয়েছি রাতের নিদর্শন এবং দিনের নিদর্শনকে করেছি দৃশ্যমান, যেন তোমরা তোমাদের রবের অনুগ্রহ অন্বেষণ করতে পার ও জানতে পারো বছরসমূহের গণনা ও হিসাব। আর আমি সব বিষয়কে বিস্তারিতভাবে বর্ণনা করেছি।
وَكُلَّ إِنسَٰنٍ أَلۡزَمۡنَٰهُ طَٰٓئِرَهُۥ فِي عُنُقِهِۦۖ وَنُخۡرِجُ لَهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ كِتَٰبٗا يَلۡقَىٰهُ مَنشُورًا
Open ayah 17:13আমি প্রত্যেক মানুষের কৃতকর্ম তার গলায় ঝুলিয়ে রেখেছি। কিয়ামাতের দিন আমি তার জন্য বের করব এক কিতাব যা সে উন্মুক্ত অবস্থায় পাবে।
ٱقۡرَأۡ كِتَٰبَكَ كَفَىٰ بِنَفۡسِكَ ٱلۡيَوۡمَ عَلَيۡكَ حَسِيبٗا
Open ayah 17:14তুমি তোমার কিতাব পড়ো । আজ তোমার হিসাব গ্রহণের জন্যে তুমিই যথেষ্ট।
مَّنِ ٱهۡتَدَىٰ فَإِنَّمَا يَهۡتَدِي لِنَفۡسِهِۦۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيۡهَاۚ وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۗ وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّىٰ نَبۡعَثَ رَسُولٗا
Open ayah 17:15যে-কেউ হিদায়াতের পথে চলে, সে তো নিজের মঙ্গলের জন্যেই হিদায়াতের পথে চলে। আর যে পথভ্রষ্ট হয়, সে তো নিজের অমঙ্গলের জন্যই পথভ্রষ্ট হয়। কেউ কারো বোঝা বহন করবে না। আর কোনো রাসূল না পাঠানো পর্যন্ত আমি শাস্তি দিই না।
وَإِذَآ أَرَدۡنَآ أَن نُّهۡلِكَ قَرۡيَةً أَمَرۡنَا مُتۡرَفِيهَا فَفَسَقُواْ فِيهَا فَحَقَّ عَلَيۡهَا ٱلۡقَوۡلُ فَدَمَّرۡنَٰهَا تَدۡمِيرٗا
Open ayah 17:16যখন আমি কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন তার সমৃদ্ধশালী ব্যক্তিদের সৎ কাজ করতে আদেশ দিই, অথচ তারা তাতে পাপাচারে মেতে ওঠে। তখন তাদের ওপর আমার শাস্তি ন্যায়সংগত হয়ে যায়। তখন আমি তাদের সমূলে ধ্বংস করে দিই।
وَكَمۡ أَهۡلَكۡنَا مِنَ ٱلۡقُرُونِ مِنۢ بَعۡدِ نُوحٖۗ وَكَفَىٰ بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرَۢا بَصِيرٗا
Open ayah 17:17নূহের পর আমি অনেক জাতিকে ধ্বংস করেছি। তোমার রবই বান্দাদের পাপাচারের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট।
مَّن كَانَ يُرِيدُ ٱلۡعَاجِلَةَ عَجَّلۡنَا لَهُۥ فِيهَا مَا نَشَآءُ لِمَن نُّرِيدُ ثُمَّ جَعَلۡنَا لَهُۥ جَهَنَّمَ يَصۡلَىٰهَا مَذۡمُومٗا مَّدۡحُورٗا
Open ayah 17:18যে কেউ পার্থিব সুখ-সম্ভোগ কামনা করে আমি তাকে যা ইচ্ছা যতটুকু ইচ্ছা সত্বর দিয়ে দিই। অতঃপর তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করি। তারা তাতে নিন্দিত-বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে।
وَمَنۡ أَرَادَ ٱلۡأٓخِرَةَ وَسَعَىٰ لَهَا سَعۡيَهَا وَهُوَ مُؤۡمِنٞ فَأُوْلَٰٓئِكَ كَانَ سَعۡيُهُم مَّشۡكُورٗا
Open ayah 17:19আর যারা পরকাল কামনা করে এবং মু’মিন অবস্থায় তার জন্য যথাযথ চেষ্টা-সাধনা করে, এমন লোকদের চেষ্টা স্বীকৃত হয়ে থাকে।
كُلّٗا نُّمِدُّ هَٰٓؤُلَآءِ وَهَٰٓؤُلَآءِ مِنۡ عَطَآءِ رَبِّكَۚ وَمَا كَانَ عَطَآءُ رَبِّكَ مَحۡظُورًا
Open ayah 17:20এদের এবং ওদের প্রত্যেককে আমি অনুগ্রহ দান করি, আর তোমার রবের দান কারও জন্য নিষিদ্ধ নয়।
ٱنظُرۡ كَيۡفَ فَضَّلۡنَا بَعۡضَهُمۡ عَلَىٰ بَعۡضٖۚ وَلَلۡأٓخِرَةُ أَكۡبَرُ دَرَجَٰتٖ وَأَكۡبَرُ تَفۡضِيلٗا
Open ayah 17:21দেখো, আমি তাদের কতককে কতকের ওপর কীভাবে শ্রেষ্ঠত্ব দান করলাম। পরকাল তো নিশ্চয়ই মর্তবায় শ্রেষ্ঠতর এবং মর্যাদায় শ্রেষ্ঠতম।
لَّا تَجۡعَلۡ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتَقۡعُدَ مَذۡمُومٗا مَّخۡذُولٗا
Open ayah 17:22আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ স্থির করো না। তা হলে তুমি নিন্দিত ও লাঞ্ছিত হয়ে বসে পড়বে।
۞وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّآ إِيَّاهُ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنًاۚ إِمَّا يَبۡلُغَنَّ عِندَكَ ٱلۡكِبَرَ أَحَدُهُمَآ أَوۡ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَآ أُفّٖ وَلَا تَنۡهَرۡهُمَا وَقُل لَّهُمَا قَوۡلٗا كَرِيمٗا
Open ayah 17:23তোমার রব বিধিবদ্ধ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও ইবাদাত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না; তাদের ধমক দিয়ো না; এবং তাদের সাথে বিনীত ভাষায় কথা বলো।
وَٱخۡفِضۡ لَهُمَا جَنَاحَ ٱلذُّلِّ مِنَ ٱلرَّحۡمَةِ وَقُل رَّبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرٗا
Open ayah 17:24তাদের সামনে ভালোবাসাবশত নমনীয়তার ডানা নত করো এবং বলো, ‘হে আমার রব, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’
رَّبُّكُمۡ أَعۡلَمُ بِمَا فِي نُفُوسِكُمۡۚ إِن تَكُونُواْ صَٰلِحِينَ فَإِنَّهُۥ كَانَ لِلۡأَوَّٰبِينَ غَفُورٗا
Open ayah 17:25তোমাদের রব তোমাদের অন্তরে যা আছে তা ভালো করেই জানেন। যদি তোমরা সৎ কর্মপরায়ণ হও, তবে তিনি তো (তার দিকে) প্রত্যাবর্নকারীদের জন্যে ক্ষমাশীল।
وَءَاتِ ذَا ٱلۡقُرۡبَىٰ حَقَّهُۥ وَٱلۡمِسۡكِينَ وَٱبۡنَ ٱلسَّبِيلِ وَلَا تُبَذِّرۡ تَبۡذِيرًا
Open ayah 17:26আত্মীয়-স্বজনকে তাদের প্রাপ্য দিয়ে দাও এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও। আর কিছুতেই অপচয় করো না।
إِنَّ ٱلۡمُبَذِّرِينَ كَانُوٓاْ إِخۡوَٰنَ ٱلشَّيَٰطِينِۖ وَكَانَ ٱلشَّيۡطَٰنُ لِرَبِّهِۦ كَفُورٗا
Open ayah 17:27নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানদের ভাই। আর শয়তান তার রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ।
وَإِمَّا تُعۡرِضَنَّ عَنۡهُمُ ٱبۡتِغَآءَ رَحۡمَةٖ مِّن رَّبِّكَ تَرۡجُوهَا فَقُل لَّهُمۡ قَوۡلٗا مَّيۡسُورٗا
Open ayah 17:28আর তোমার রবের করুণার প্রত্যাশায় যদি কোনো সময় তাদের থেকে বিমুখ হতে চাও, তখন তাদের সাথে নরমভাবে কথা বলো।
وَلَا تَجۡعَلۡ يَدَكَ مَغۡلُولَةً إِلَىٰ عُنُقِكَ وَلَا تَبۡسُطۡهَا كُلَّ ٱلۡبَسۡطِ فَتَقۡعُدَ مَلُومٗا مَّحۡسُورًا
Open ayah 17:29তোমার হাত তোমার গলার নিকট আবদ্ধ রেখো না এবং একেবারে মুক্তহস্তও হয়ো না। তাহলে তুমি তিরস্কৃত, নিঃস্ব হয়ে বসে থাকবে।
إِنَّ رَبَّكَ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّهُۥ كَانَ بِعِبَادِهِۦ خَبِيرَۢا بَصِيرٗا
Open ayah 17:30নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা জীবনোপকরণে প্রাচুর্য দান করেন এবং সংকুচিতও করেন। নিশ্চয়ই তিনি তাঁর বান্দাদের সম্পর্কে সাম্যক জ্ঞাত, সর্বদ্রষ্টা।
وَلَا تَقۡتُلُوٓاْ أَوۡلَٰدَكُمۡ خَشۡيَةَ إِمۡلَٰقٖۖ نَّحۡنُ نَرۡزُقُهُمۡ وَإِيَّاكُمۡۚ إِنَّ قَتۡلَهُمۡ كَانَ خِطۡـٔٗا كَبِيرٗا
Open ayah 17:31দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না। তাদের এবং তোমাদের আমিই রিযিক দিয়ে থাকি। নিশ্চয়ই তাদের হত্যা করা মহাপাপ।
وَلَا تَقۡرَبُواْ ٱلزِّنَىٰٓۖ إِنَّهُۥ كَانَ فَٰحِشَةٗ وَسَآءَ سَبِيلٗا
Open ayah 17:32আর তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয়ই এটা অশ্লীলতা এবং মন্দ পন্থা।
وَلَا تَقۡتُلُواْ ٱلنَّفۡسَ ٱلَّتِي حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلۡحَقِّۗ وَمَن قُتِلَ مَظۡلُومٗا فَقَدۡ جَعَلۡنَا لِوَلِيِّهِۦ سُلۡطَٰنٗا فَلَا يُسۡرِف فِّي ٱلۡقَتۡلِۖ إِنَّهُۥ كَانَ مَنصُورٗا
Open ayah 17:33সে প্রাণকে হত্যা করো না, যাকে আল্লাহ হারাম করেছেন; কিন্তু ন্যায়ভাবে। যে ব্যক্তি নির্যাতিত হয়ে নিহত হয়, আমি তার উত্তরাধিকারীকে (কিসাস গ্রহণের) অধিকার দিয়েছি। অতএব, সে যেন হত্যার ব্যাপারে সীমালঙ্ঘন না করে। নিশ্চয়ই সে সাহায্যপ্রাপ্ত হয়েছে।
وَلَا تَقۡرَبُواْ مَالَ ٱلۡيَتِيمِ إِلَّا بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ حَتَّىٰ يَبۡلُغَ أَشُدَّهُۥۚ وَأَوۡفُواْ بِٱلۡعَهۡدِۖ إِنَّ ٱلۡعَهۡدَ كَانَ مَسۡـُٔولٗا
Open ayah 17:34আর ইয়াতীমের সম্পদের কাছেও যেয়ো না, যতক্ষণ না সে পরিপক্বতায় উপনীত হয়; তবে এমন পন্থায়, যা (তার জন্য) কল্যাণকর এবং অঙ্গীকার পূর্ণ করো। নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে কৈফিয়াত তলব করা হবে।
وَأَوۡفُواْ ٱلۡكَيۡلَ إِذَا كِلۡتُمۡ وَزِنُواْ بِٱلۡقِسۡطَاسِ ٱلۡمُسۡتَقِيمِۚ ذَٰلِكَ خَيۡرٞ وَأَحۡسَنُ تَأۡوِيلٗا
Open ayah 17:35মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দাও এবং ঠিক দাঁড়িপাল্লায় ওজন করবে। এটাই উত্তম; এবং পরিণামে শুভ।
وَلَا تَقۡفُ مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٌۚ إِنَّ ٱلسَّمۡعَ وَٱلۡبَصَرَ وَٱلۡفُؤَادَ كُلُّ أُوْلَٰٓئِكَ كَانَ عَنۡهُ مَسۡـُٔولٗا
Open ayah 17:36যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পেছনে পড়ো না। নিশ্চয়ই কান, চোখ ও হৃদয় এদের প্রত্যেকটির ব্যপারে জিজ্ঞাসিত হবে।
وَلَا تَمۡشِ فِي ٱلۡأَرۡضِ مَرَحًاۖ إِنَّكَ لَن تَخۡرِقَ ٱلۡأَرۡضَ وَلَن تَبۡلُغَ ٱلۡجِبَالَ طُولٗا
Open ayah 17:37পৃথিবীতে দম্ভভরে চলো না। নিশ্চয়ই তুমি পৃথিবীকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং কখনোই পর্বত-সমান উচ্চতায় পৌঁছতে পারবে না।
كُلُّ ذَٰلِكَ كَانَ سَيِّئُهُۥ عِندَ رَبِّكَ مَكۡرُوهٗا
Open ayah 17:38এসবের মধ্যে যেগুলো মন্দকাজ, সেগুলো তোমার রবের কাছে ঘৃণিত।
ذَٰلِكَ مِمَّآ أَوۡحَىٰٓ إِلَيۡكَ رَبُّكَ مِنَ ٱلۡحِكۡمَةِۗ وَلَا تَجۡعَلۡ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتُلۡقَىٰ فِي جَهَنَّمَ مَلُومٗا مَّدۡحُورًا
Open ayah 17:39এটা ওই হিকমাতের অন্তর্ভুক্ত, যা তোমার রব তোমাকে ওয়াহির মাধ্যমে দান করেছেন। আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ্ স্থির করো না। তাহলে অভিযুক্ত ও বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
أَفَأَصۡفَىٰكُمۡ رَبُّكُم بِٱلۡبَنِينَ وَٱتَّخَذَ مِنَ ٱلۡمَلَٰٓئِكَةِ إِنَٰثًاۚ إِنَّكُمۡ لَتَقُولُونَ قَوۡلًا عَظِيمٗا
Open ayah 17:40তোমাদের রব কি তোমাদের জন্য পুত্র-সন্তান নির্ধারিত করেছেন এবং নিজের জন্য ফেরেশতাদের কন্যারূপে গ্রহণ করেছেন? নিশ্চয়ই তোমরা গুরুতর কথাবার্তা বলো।
وَلَقَدۡ صَرَّفۡنَا فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ لِيَذَّكَّرُواْ وَمَا يَزِيدُهُمۡ إِلَّا نُفُورٗا
Open ayah 17:41আমি এই কুরআনে বার বার বর্ণনা করেছি যেন তারা উপদেশ গ্রহণ করে। অথচ এতে তাদের কেবল বিমুখতাই বৃদ্ধি পায়।
قُل لَّوۡ كَانَ مَعَهُۥٓ ءَالِهَةٞ كَمَا يَقُولُونَ إِذٗا لَّٱبۡتَغَوۡاْ إِلَىٰ ذِي ٱلۡعَرۡشِ سَبِيلٗا
Open ayah 17:42বলো, ‘যদি তাঁর সাথে অন্যান্য ইলাহ্ থাকত তবে তারা আরশের মালিক পর্যন্ত পৌঁছার পথ অন্বেষণ করত।’
سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يَقُولُونَ عُلُوّٗا كَبِيرٗا
Open ayah 17:43তিনি নেহায়েত পবিত্র ও মহিমান্বিত এবং তারা যা বলে থাকে তা থেকে বহু ঊর্ধ্বে।
تُسَبِّحُ لَهُ ٱلسَّمَٰوَٰتُ ٱلسَّبۡعُ وَٱلۡأَرۡضُ وَمَن فِيهِنَّۚ وَإِن مِّن شَيۡءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمۡدِهِۦ وَلَٰكِن لَّا تَفۡقَهُونَ تَسۡبِيحَهُمۡۚ إِنَّهُۥ كَانَ حَلِيمًا غَفُورٗا
Open ayah 17:44সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা-কিছু আছে, সবই তাঁর সপ্রশংস পবিত্রতা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার সপ্রশংসা পবিত্রতা ঘোষণা করে না; কিন্তু তাদের সপ্রশংস পবিত্রতা ঘোষণা তোমরা বুঝতে পার না। নিশ্চয়ই তিনি অতি সহনশীল, ক্ষমাপরায়ণ।
وَإِذَا قَرَأۡتَ ٱلۡقُرۡءَانَ جَعَلۡنَا بَيۡنَكَ وَبَيۡنَ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ حِجَابٗا مَّسۡتُورٗا
Open ayah 17:45যখন তুমি কুরআন পাঠ করো, তখন আমি তোমার মধ্যে ও পরকালের প্রতি যারা ঈমান আনে না তাদের মধ্যে প্রচ্ছন্ন পর্দা ফেলে দিই।
وَجَعَلۡنَا عَلَىٰ قُلُوبِهِمۡ أَكِنَّةً أَن يَفۡقَهُوهُ وَفِيٓ ءَاذَانِهِمۡ وَقۡرٗاۚ وَإِذَا ذَكَرۡتَ رَبَّكَ فِي ٱلۡقُرۡءَانِ وَحۡدَهُۥ وَلَّوۡاْ عَلَىٰٓ أَدۡبَٰرِهِمۡ نُفُورٗا
Open ayah 17:46আমি তাদের অন্তরের ওপর আবরণ রেখে দিই, যাতে তারা একে উপলব্ধি করতে না পারে এবং তাদের কানসমূহে বধিরতা চাপিয়ে দিই। যখন তুমি কুরআনে রবের একত্ব আবৃত্তি করো, তখন তারা ঘৃণাবশত পিঠ ফেরায়।
نَّحۡنُ أَعۡلَمُ بِمَا يَسۡتَمِعُونَ بِهِۦٓ إِذۡ يَسۡتَمِعُونَ إِلَيۡكَ وَإِذۡ هُمۡ نَجۡوَىٰٓ إِذۡ يَقُولُ ٱلظَّٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلٗا مَّسۡحُورًا
Open ayah 17:47যখন তারা উৎকর্ণ হয়ে তোমার কথা শোনে, তখন তারা কেন উৎকর্ণ হয়ে শোনে, তা আমি ভালো জানি আর গোপন পরামর্শে যখন সীমালঙ্ঘনকারীরা বলে, ‘তোমরা তো এক জাদুগ্রস্থ ব্যক্তির অনুসরণ করছ।’
ٱنظُرۡ كَيۡفَ ضَرَبُواْ لَكَ ٱلۡأَمۡثَالَ فَضَلُّواْ فَلَا يَسۡتَطِيعُونَ سَبِيلٗا
Open ayah 17:48লক্ষ করো, তারা তোমার জন্য কেমন উপমা দেয়। তারা পথভ্রষ্ট হয়েছে। অতএব, তারা পথ পেতে পারে না।
وَقَالُوٓاْ أَءِذَا كُنَّا عِظَٰمٗا وَرُفَٰتًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ خَلۡقٗا جَدِيدٗا
Open ayah 17:49তারা বলে, ‘যখন আমরা হাড্ডিতে পরিণত ও চূর্ণ-বিচূর্ণ হয়ে যাব, তখনো কি নতুন করে সৃষ্টি হয়ে উত্থিত হব?’
۞قُلۡ كُونُواْ حِجَارَةً أَوۡ حَدِيدًا
Open ayah 17:50বলো, ‘তোমরা পাথর হয়ে যাও বা লোহা।’
أَوۡ خَلۡقٗا مِّمَّا يَكۡبُرُ فِي صُدُورِكُمۡۚ فَسَيَقُولُونَ مَن يُعِيدُنَاۖ قُلِ ٱلَّذِي فَطَرَكُمۡ أَوَّلَ مَرَّةٖۚ فَسَيُنۡغِضُونَ إِلَيۡكَ رُءُوسَهُمۡ وَيَقُولُونَ مَتَىٰ هُوَۖ قُلۡ عَسَىٰٓ أَن يَكُونَ قَرِيبٗا
Open ayah 17:51‘অথবা এমন কোনো বস্তু, যা তোমাদের ধারণায় খুবই কঠিন; তবু তারা বলবে, আমাদের পুনর্বার কে সৃষ্টি করবে।’ বলো, ‘তিনিই যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন।’ অতঃপর তারা তোমার সামনে মাথা নাড়াবে এবং বলবে, ‘এটা কবে হবে?’ বলো, ‘সম্ভবত শিগগির হবে।’
يَوۡمَ يَدۡعُوكُمۡ فَتَسۡتَجِيبُونَ بِحَمۡدِهِۦ وَتَظُنُّونَ إِن لَّبِثۡتُمۡ إِلَّا قَلِيلٗا
Open ayah 17:52যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন, অতঃপর তোমরা তাঁর প্রশংসা করতে করতে সাড়া দেবে এবং তোমরা অনুমান করবে যে, সামান্য সময়ই অবস্থান করেছিলে।
وَقُل لِّعِبَادِي يَقُولُواْ ٱلَّتِي هِيَ أَحۡسَنُۚ إِنَّ ٱلشَّيۡطَٰنَ يَنزَغُ بَيۡنَهُمۡۚ إِنَّ ٱلشَّيۡطَٰنَ كَانَ لِلۡإِنسَٰنِ عَدُوّٗا مُّبِينٗا
Open ayah 17:53আমার বান্দাদের বলে দাও, তারা যেন উত্তম কথাই বলে। নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে উস্কানি দেয়। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।
رَّبُّكُمۡ أَعۡلَمُ بِكُمۡۖ إِن يَشَأۡ يَرۡحَمۡكُمۡ أَوۡ إِن يَشَأۡ يُعَذِّبۡكُمۡۚ وَمَآ أَرۡسَلۡنَٰكَ عَلَيۡهِمۡ وَكِيلٗا
Open ayah 17:54তোমাদের রব তোমাদের সম্পর্কে ভালোভাবে জ্ঞাত আছেন। তিনি যদি চান, তোমাদের প্রতি রাহমাত করবেন বা যদি চান, তোমাদের শাস্তি দেবেন। আমি তোমাকে তাদের অভিভাবক হিসেবে পাঠাইনি।
وَرَبُّكَ أَعۡلَمُ بِمَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَلَقَدۡ فَضَّلۡنَا بَعۡضَ ٱلنَّبِيِّـۧنَ عَلَىٰ بَعۡضٖۖ وَءَاتَيۡنَا دَاوُۥدَ زَبُورٗا
Open ayah 17:55তোমার রব তাদের সম্পর্কে ভালোভাবে জ্ঞাত আছেন, যারা আসমানসমূহ ও যমিনে রয়েছে। আমি নবিদের মধ্যে কাউকে কারো ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি এবং দাঊদকে দান করেছি যাবূর।
قُلِ ٱدۡعُواْ ٱلَّذِينَ زَعَمۡتُم مِّن دُونِهِۦ فَلَا يَمۡلِكُونَ كَشۡفَ ٱلضُّرِّ عَنكُمۡ وَلَا تَحۡوِيلًا
Open ayah 17:56বলো, ‘আল্লাহ ব্যতীত যাদের তোমরা ইলাহ মনে করো, তাদের আহ্বান করো।’ বস্তুত তারা তোমাদের কষ্ট দূর করার ক্ষমতা রাখে না এবং তা পরিবর্তনও করতে পারে না।
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ يَدۡعُونَ يَبۡتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ ٱلۡوَسِيلَةَ أَيُّهُمۡ أَقۡرَبُ وَيَرۡجُونَ رَحۡمَتَهُۥ وَيَخَافُونَ عَذَابَهُۥٓۚ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحۡذُورٗا
Open ayah 17:57যাদের তারা আহ্বান করে, তারা নিজেরাই তো তাদের রবের নৈকট্যলাভের জন্য মধ্যস্থতা তালাশ করে যে, তাদের মধ্যে কে অধিক নিকটবর্তী । তারা তাঁর রাহমাতের আশা করে এবং তাঁর শাস্তিকে ভয় করে। নিশ্চয়ই তোমার রবের শাস্তি ভয়াবহ।
وَإِن مِّن قَرۡيَةٍ إِلَّا نَحۡنُ مُهۡلِكُوهَا قَبۡلَ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ أَوۡ مُعَذِّبُوهَا عَذَابٗا شَدِيدٗاۚ كَانَ ذَٰلِكَ فِي ٱلۡكِتَٰبِ مَسۡطُورٗا
Open ayah 17:58এমন কোনো জনপদ নেই, যাকে আমি কিয়ামাত দিবসের পূর্বে ধ্বংস করব না অথবা যাকে কঠোর শাস্তি দেব না। তা কিতাবে লিপিবদ্ধ আছে।
وَمَا مَنَعَنَآ أَن نُّرۡسِلَ بِٱلۡأٓيَٰتِ إِلَّآ أَن كَذَّبَ بِهَا ٱلۡأَوَّلُونَۚ وَءَاتَيۡنَا ثَمُودَ ٱلنَّاقَةَ مُبۡصِرَةٗ فَظَلَمُواْ بِهَاۚ وَمَا نُرۡسِلُ بِٱلۡأٓيَٰتِ إِلَّا تَخۡوِيفٗا
Open ayah 17:59পূর্ববর্তীগণ কর্তৃক নিদর্শন কুফুরি করার ফলেই আমাকে নিদর্শনাবলি পাঠানো থেকে বিরত রেখেছে। আমি স্পষ্ট নিদর্শনস্বরূপ সামূদকে দিয়েছি একটি উষ্ট্রী। অতঃপর তারা তার প্রতি অবিচার করেছে। আমি ভীতিপ্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শন পাঠাই।
وَإِذۡ قُلۡنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِٱلنَّاسِۚ وَمَا جَعَلۡنَا ٱلرُّءۡيَا ٱلَّتِيٓ أَرَيۡنَٰكَ إِلَّا فِتۡنَةٗ لِّلنَّاسِ وَٱلشَّجَرَةَ ٱلۡمَلۡعُونَةَ فِي ٱلۡقُرۡءَانِۚ وَنُخَوِّفُهُمۡ فَمَا يَزِيدُهُمۡ إِلَّا طُغۡيَٰنٗا كَبِيرٗا
Open ayah 17:60স্মরণ করো, যখন আমি তোমাকে বললাম যে, তোমার রব মানুষকে পরিবেষ্টন করে আছেন। আমি যে দৃশ্য তোমাকে দেখিয়েছি ও কুরআনে উল্লিখিত অভিশপ্ত গাছ তা কেবল মানুষের পরীক্ষার জন্য। আমি তাদেরকে ভীতিপ্রদর্শন করি; কিন্তু এতে তাদের ঘোর অবাধ্যতাই বৃদ্ধি পায়।
وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ قَالَ ءَأَسۡجُدُ لِمَنۡ خَلَقۡتَ طِينٗا
Open ayah 17:61স্মরণ করো, যখন আমি ফেরেশতাদের বললাম, ‘আদমকে সিজদা করো,’ তখন ইবলীস ব্যতীত সবাই সিজদা করল। সে বলল, ‘আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব, যাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন?’
قَالَ أَرَءَيۡتَكَ هَٰذَا ٱلَّذِي كَرَّمۡتَ عَلَيَّ لَئِنۡ أَخَّرۡتَنِ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَأَحۡتَنِكَنَّ ذُرِّيَّتَهُۥٓ إِلَّا قَلِيلٗا
Open ayah 17:62সে বলল, ‘দেখেন তো, এই ব্যক্তিকেই আপনি আমার চেয়ে উচ্চ মর্যাদা দিয়েছেন। যদি আপনি আমাকে কিয়ামাত দিবস পর্যন্ত সময় দেন, তবে আমি অল্প সংখ্যক ছাড়া তার বংশধরদের বিভ্রান্ত দেব।’
قَالَ ٱذۡهَبۡ فَمَن تَبِعَكَ مِنۡهُمۡ فَإِنَّ جَهَنَّمَ جَزَآؤُكُمۡ جَزَآءٗ مَّوۡفُورٗا
Open ayah 17:63আল্লাহ বললেন, ‘চলে যাও। তাদের মধ্য থেকে যারা তোমার অনুগামী হবে, জাহান্নামই হবে তোমাদের প্রতিফল; পূর্ণ প্রতিফল।’
وَٱسۡتَفۡزِزۡ مَنِ ٱسۡتَطَعۡتَ مِنۡهُم بِصَوۡتِكَ وَأَجۡلِبۡ عَلَيۡهِم بِخَيۡلِكَ وَرَجِلِكَ وَشَارِكۡهُمۡ فِي ٱلۡأَمۡوَٰلِ وَٱلۡأَوۡلَٰدِ وَعِدۡهُمۡۚ وَمَا يَعِدُهُمُ ٱلشَّيۡطَٰنُ إِلَّا غُرُورًا
Open ayah 17:64তাদের মাঝে যাকে পারো তোমার আওয়াজ দ্বারা সত্যচ্যুত করো, তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদের আক্রমণ করো, তাদের অর্থ-সম্পদ ও সন্তান-সন্ততিতে শরিক হয়ে যাও এবং তাদের প্রতিশ্রুতি দাও। শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা মাত্র।
إِنَّ عِبَادِي لَيۡسَ لَكَ عَلَيۡهِمۡ سُلۡطَٰنٞۚ وَكَفَىٰ بِرَبِّكَ وَكِيلٗا
Open ayah 17:65আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই। অভিভাবক হিসেবে তোমার রবই যথেষ্ট।
رَّبُّكُمُ ٱلَّذِي يُزۡجِي لَكُمُ ٱلۡفُلۡكَ فِي ٱلۡبَحۡرِ لِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦٓۚ إِنَّهُۥ كَانَ بِكُمۡ رَحِيمٗا
Open ayah 17:66তোমাদের রব তিনিই যিনি তোমাদের জন্য সমুদ্রে জলযান চালনা করেন, যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করতে পারো। নিঃসন্দেহে তিনি তোমাদের প্রতি পরম দয়ালু।
وَإِذَا مَسَّكُمُ ٱلضُّرُّ فِي ٱلۡبَحۡرِ ضَلَّ مَن تَدۡعُونَ إِلَّآ إِيَّاهُۖ فَلَمَّا نَجَّىٰكُمۡ إِلَى ٱلۡبَرِّ أَعۡرَضۡتُمۡۚ وَكَانَ ٱلۡإِنسَٰنُ كَفُورًا
Open ayah 17:67যখন সমুদ্রে তোমাদেরকে স্পর্শ করে বিপদ তখন তিনি ব্যতীত যাদের তোমরা আহ্বান করো, তারা উধাও হয়ে যায়। অতঃপর তিনি যখন তোমাদের উদ্ধার করে স্থলে পৌঁছে দেন, তখন তোমরা মুখ ফিরিয়ে নাও। আর মানুষ বড়ই অকৃতজ্ঞ।
أَفَأَمِنتُمۡ أَن يَخۡسِفَ بِكُمۡ جَانِبَ ٱلۡبَرِّ أَوۡ يُرۡسِلَ عَلَيۡكُمۡ حَاصِبٗا ثُمَّ لَا تَجِدُواْ لَكُمۡ وَكِيلًا
Open ayah 17:68তোমরা কি নিরাপদ হয়েছ যে, তিনি তোমাদের স্থলভাগে কোথাও ধ্বসিয়ে দেবেন না অথবা তোমাদের ওপর শিলা বর্ষণকারী ঘূর্ণিঝড় পাঠাবেন না, তখন তোমরা নিজেদের জন্য কোনো সাহায্যকারী পাবে না।
أَمۡ أَمِنتُمۡ أَن يُعِيدَكُمۡ فِيهِ تَارَةً أُخۡرَىٰ فَيُرۡسِلَ عَلَيۡكُمۡ قَاصِفٗا مِّنَ ٱلرِّيحِ فَيُغۡرِقَكُم بِمَا كَفَرۡتُمۡ ثُمَّ لَا تَجِدُواْ لَكُمۡ عَلَيۡنَا بِهِۦ تَبِيعٗا
Open ayah 17:69নাকি তোমরা এ ব্যাপারে নিশ্চিন্ত যে, তিনি তোমাদের আরেকবার সমুদ্রে নিয়ে যাবেন না, অতঃপর তোমাদের উদ্দেশ্যে প্রবল বায়ুঝড় পাঠাবেন না, তারপর তোমরা যে কুফুরি করেছ সেকারণে তোমাদের নিমজ্জিত করবেন না, অতঃপর তখন তোমরা আমার বিরুদ্ধে এ বিষয়ে সাহায্যকারী কাউকে পাবে না।
۞وَلَقَدۡ كَرَّمۡنَا بَنِيٓ ءَادَمَ وَحَمَلۡنَٰهُمۡ فِي ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِ وَرَزَقۡنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ وَفَضَّلۡنَٰهُمۡ عَلَىٰ كَثِيرٖ مِّمَّنۡ خَلَقۡنَا تَفۡضِيلٗا
Open ayah 17:70নিশ্চয়ই আমি আদম-সন্তানকে মর্যাদা দান করেছি, আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি; তাদের উত্তম জীবনোপকরণ প্রদান করেছি এবং তাদের অনেক সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি।
يَوۡمَ نَدۡعُواْ كُلَّ أُنَاسِۭ بِإِمَٰمِهِمۡۖ فَمَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَأُوْلَٰٓئِكَ يَقۡرَءُونَ كِتَٰبَهُمۡ وَلَا يُظۡلَمُونَ فَتِيلٗا
Open ayah 17:71স্মরণ করো, যেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতাসহ আহ্বান করব, অতঃপর যাদেরকে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণও অবিচার করা হবে না।
وَمَن كَانَ فِي هَٰذِهِۦٓ أَعۡمَىٰ فَهُوَ فِي ٱلۡأٓخِرَةِ أَعۡمَىٰ وَأَضَلُّ سَبِيلٗا
Open ayah 17:72যে ব্যক্তি ইহকালে অন্ধ সে পরকালেও অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট।
وَإِن كَادُواْ لَيَفۡتِنُونَكَ عَنِ ٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ لِتَفۡتَرِيَ عَلَيۡنَا غَيۡرَهُۥۖ وَإِذٗا لَّٱتَّخَذُوكَ خَلِيلٗا
Open ayah 17:73আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, তা থেকে তারা তোমাকে ফেতনায় প্রায় ফেলতে যাচ্ছিল, যেন তুমি আমার প্রতি ভিন্ন কিছু মিথ্যা রচনা করো। তবে তারা তোমাকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করত।
وَلَوۡلَآ أَن ثَبَّتۡنَٰكَ لَقَدۡ كِدتَّ تَرۡكَنُ إِلَيۡهِمۡ شَيۡـٔٗا قَلِيلًا
Open ayah 17:74আমি তোমাকে দৃঢ়পদ না রাখলে তুমি তাদের প্রতি কিছুটা ঝুঁকেই পড়তে।
إِذٗا لَّأَذَقۡنَٰكَ ضِعۡفَ ٱلۡحَيَوٰةِ وَضِعۡفَ ٱلۡمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَيۡنَا نَصِيرٗا
Open ayah 17:75তখন আমি অবশ্যই তোমাকে ইহজীবনে ও পরজীবনে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম। এ সময় তুমি আমার মোকাবেলায় কোনো সাহায্যকারী পেতে না।
وَإِن كَادُواْ لَيَسۡتَفِزُّونَكَ مِنَ ٱلۡأَرۡضِ لِيُخۡرِجُوكَ مِنۡهَاۖ وَإِذٗا لَّا يَلۡبَثُونَ خِلَٰفَكَ إِلَّا قَلِيلٗا
Open ayah 17:76তারা তোমাকে ভূখণ্ড থেকে উৎখাত করার চূড়ান্ত চেষ্টা করেছিল, যেন তারা তোমাকে তা থেকে বহিষ্কার করতে পারে। তাহলে তারাও তোমার পর সেখানে অল্পকালই মাত্র টিকে থাকত।
سُنَّةَ مَن قَدۡ أَرۡسَلۡنَا قَبۡلَكَ مِن رُّسُلِنَاۖ وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحۡوِيلًا
Open ayah 17:77তোমার আগে আমি যত রাসূল পাঠিয়েছি, তাদের ক্ষেত্রেও এমন নিয়ম ছিল। তুমি আমার নিয়মের কোনো ব্যতিক্রম পাবে না।
أَقِمِ ٱلصَّلَوٰةَ لِدُلُوكِ ٱلشَّمۡسِ إِلَىٰ غَسَقِ ٱلَّيۡلِ وَقُرۡءَانَ ٱلۡفَجۡرِۖ إِنَّ قُرۡءَانَ ٱلۡفَجۡرِ كَانَ مَشۡهُودٗا
Open ayah 17:78সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং কায়েম করবে ফজরের কুরআন পাঠও। নিশ্চয়ই ফজরের কুরআন পাঠ ফেরেশতাদের উপস্থিতির সময়।
وَمِنَ ٱلَّيۡلِ فَتَهَجَّدۡ بِهِۦ نَافِلَةٗ لَّكَ عَسَىٰٓ أَن يَبۡعَثَكَ رَبُّكَ مَقَامٗا مَّحۡمُودٗا
Open ayah 17:79রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো। এটা তোমার জন্য অতিরিক্ত (কর্তব্য)। অচিরেই তোমার রব তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে।
وَقُل رَّبِّ أَدۡخِلۡنِي مُدۡخَلَ صِدۡقٖ وَأَخۡرِجۡنِي مُخۡرَجَ صِدۡقٖ وَٱجۡعَل لِّي مِن لَّدُنكَ سُلۡطَٰنٗا نَّصِيرٗا
Open ayah 17:80বলো, ‘হে আমার রব, আমাকে প্রবেশ করান সত্য দ্বারে এবং আমাকে বের করুন সত্য-প্রস্থানে এবং আমাকে দান করুন আপনার পক্ষ থেকে সাহায্যকারী শক্তিশালী প্রমাণ।’
وَقُلۡ جَآءَ ٱلۡحَقُّ وَزَهَقَ ٱلۡبَٰطِلُۚ إِنَّ ٱلۡبَٰطِلَ كَانَ زَهُوقٗا
Open ayah 17:81বলো, ‘সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই।’
وَنُنَزِّلُ مِنَ ٱلۡقُرۡءَانِ مَا هُوَ شِفَآءٞ وَرَحۡمَةٞ لِّلۡمُؤۡمِنِينَ وَلَا يَزِيدُ ٱلظَّٰلِمِينَ إِلَّا خَسَارٗا
Open ayah 17:82আমি কুরআনে এমন বিষয় অবতীর্ণ করি যা উপশমকারী এবং রাহমাত মু ’ মিনের জন্য। এবং তা সীমালঙ্ঘনকারীদের শুধু ক্ষতিই বৃদ্ধি করে।
وَإِذَآ أَنۡعَمۡنَا عَلَى ٱلۡإِنسَٰنِ أَعۡرَضَ وَنَـَٔا بِجَانِبِهِۦ وَإِذَا مَسَّهُ ٱلشَّرُّ كَانَ يَـُٔوسٗا
Open ayah 17:83যখন আমি মানুষকে নিয়ামাত দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকারে দূরে সরে যায় এবং যখন তাকে কোনো অনিষ্ট স্পর্শ করে, তখন সে হতাশ হয়ে পড়ে।
قُلۡ كُلّٞ يَعۡمَلُ عَلَىٰ شَاكِلَتِهِۦ فَرَبُّكُمۡ أَعۡلَمُ بِمَنۡ هُوَ أَهۡدَىٰ سَبِيلٗا
Open ayah 17:84বলো, ‘প্রত্যেকেই নিজ রীতি অনুযায়ী কাজ করে।’ অতঃপর তোমার রব সর্বাধিক জ্ঞাত কে সর্বাপেক্ষা নির্ভুল পথে পরিচালিত।
وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلرُّوحِۖ قُلِ ٱلرُّوحُ مِنۡ أَمۡرِ رَبِّي وَمَآ أُوتِيتُم مِّنَ ٱلۡعِلۡمِ إِلَّا قَلِيلٗا
Open ayah 17:85তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। বলো, ‘রূহ আমার রবের নির্দেশ মাত্র। এ বিষয়ে তোমাদের সামান্য জ্ঞানই দান করা হয়েছে।’
وَلَئِن شِئۡنَا لَنَذۡهَبَنَّ بِٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ ثُمَّ لَا تَجِدُ لَكَ بِهِۦ عَلَيۡنَا وَكِيلًا
Open ayah 17:86যদি আমি ইচ্ছা করতাম তবে অবশ্যই প্রত্যাহার করতে পারতাম ওই বিষয় যা আমি তোমার নিকট ওয়াহি পাঠিয়েছি। তবে তুমি এ-বিষয় আমার বিরুদ্ধে কোনো কর্মবিধায়ক পেতে না।
إِلَّا رَحۡمَةٗ مِّن رَّبِّكَۚ إِنَّ فَضۡلَهُۥ كَانَ عَلَيۡكَ كَبِيرٗا
Open ayah 17:87তবে এটা তোমার রবের অনুগ্রহ। নিশ্চয়ই তোমার প্রতি তাঁর করুণা অতিশয় বড়।
قُل لَّئِنِ ٱجۡتَمَعَتِ ٱلۡإِنسُ وَٱلۡجِنُّ عَلَىٰٓ أَن يَأۡتُواْ بِمِثۡلِ هَٰذَا ٱلۡقُرۡءَانِ لَا يَأۡتُونَ بِمِثۡلِهِۦ وَلَوۡ كَانَ بَعۡضُهُمۡ لِبَعۡضٖ ظَهِيرٗا
Open ayah 17:88বলো, ‘যদি মানুষ ও জিন এই কুরআনের অনুরূপ আনার জন্য জড়ো হয়, তবুও তারা কখনো তার অনুরূপ রচনা করতে পারবে না এবং যদিও তারা পরস্পরের সাহায্যকারী হয়।’
وَلَقَدۡ صَرَّفۡنَا لِلنَّاسِ فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ مِن كُلِّ مَثَلٖ فَأَبَىٰٓ أَكۡثَرُ ٱلنَّاسِ إِلَّا كُفُورٗا
Open ayah 17:89আমি এই কুরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকারের উপমা বিস্তারিত বর্ণনা করেছি; কিন্তু অধিকাংশ মানুষ অমান্য না করে ক্ষ্যান্ত হলো না।
وَقَالُواْ لَن نُّؤۡمِنَ لَكَ حَتَّىٰ تَفۡجُرَ لَنَا مِنَ ٱلۡأَرۡضِ يَنۢبُوعًا
Open ayah 17:90তারা বলে, ‘আমরা কখনো তোমাকে বিশ্বাস করব না, যতক্ষণ না তুমি ভূমি থেকে আমাদের জন্য একটি প্রস্রবণ উৎসারিত করবে।’
أَوۡ تَكُونَ لَكَ جَنَّةٞ مِّن نَّخِيلٖ وَعِنَبٖ فَتُفَجِّرَ ٱلۡأَنۡهَٰرَ خِلَٰلَهَا تَفۡجِيرًا
Open ayah 17:91‘অথবা তোমার জন্য খেজুরের ও আঙুরের একটি বাগান হবে, অতঃপর তুমি তার মধ্যে অজস্র ধারায় নহর প্রবাহিত করবে।’
أَوۡ تُسۡقِطَ ٱلسَّمَآءَ كَمَا زَعَمۡتَ عَلَيۡنَا كِسَفًا أَوۡ تَأۡتِيَ بِٱللَّهِ وَٱلۡمَلَٰٓئِكَةِ قَبِيلًا
Open ayah 17:92‘অথবা তুমি যেমন বলে থাকো, সেভাবে আমাদের ওপর আসমানকে খণ্ড-বিখণ্ড করে ফেলে দেবে; অথবা আল্লাহ ও ফেরেশতাদের সামনাসামনি নিয়ে আসবে।’
أَوۡ يَكُونَ لَكَ بَيۡتٞ مِّن زُخۡرُفٍ أَوۡ تَرۡقَىٰ فِي ٱلسَّمَآءِ وَلَن نُّؤۡمِنَ لِرُقِيِّكَ حَتَّىٰ تُنَزِّلَ عَلَيۡنَا كِتَٰبٗا نَّقۡرَؤُهُۥۗ قُلۡ سُبۡحَانَ رَبِّي هَلۡ كُنتُ إِلَّا بَشَرٗا رَّسُولٗا
Open ayah 17:93‘অথবা তোমার চাকচিক্যময় তৈরি ঘর হবে অথবা তুমি আকাশে আরোহণ করবে আর আমরা তোমার আকাশে আরোহণকে কখনো বিশ্বাস করব না, যতক্ষণ না তুমি অবতীর্ণ করবে আমাদের প্রতি এক কিতাব, যা আমরা পাঠ করব। বলো, ‘আমার রব অতি পবিত্র, আর আমি শুধুই একজন মানুষ ও রাসূল।’
وَمَا مَنَعَ ٱلنَّاسَ أَن يُؤۡمِنُوٓاْ إِذۡ جَآءَهُمُ ٱلۡهُدَىٰٓ إِلَّآ أَن قَالُوٓاْ أَبَعَثَ ٱللَّهُ بَشَرٗا رَّسُولٗا
Open ayah 17:94এবং যখন তাদের কাছে হিদায়াত আসে, তখন মানুষকে বিরত রাখেনি এটা ব্যতীত অন্য কিছু যে, তারা বলেছে, আল্লাহ কি একজন মানুষকে রাসূল করে পাঠিয়েছেন?
قُل لَّوۡ كَانَ فِي ٱلۡأَرۡضِ مَلَٰٓئِكَةٞ يَمۡشُونَ مُطۡمَئِنِّينَ لَنَزَّلۡنَا عَلَيۡهِم مِّنَ ٱلسَّمَآءِ مَلَكٗا رَّسُولٗا
Open ayah 17:95বলো, ‘যদি পৃথিবীতে ফেরেশতারা তাদের নিকট স্বাচ্ছন্দ্যে বিচরণ করত, তবে অবশ্যই আমি আকাশ থেকে ফেরেশতাকে রাসূল করে পাঠাতাম।’
قُلۡ كَفَىٰ بِٱللَّهِ شَهِيدَۢا بَيۡنِي وَبَيۡنَكُمۡۚ إِنَّهُۥ كَانَ بِعِبَادِهِۦ خَبِيرَۢا بَصِيرٗا
Open ayah 17:96বলো, ‘আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তিনি তার বান্দাদের ব্যাপারে সবিশেষ অবগত ও সর্বদ্রষ্টা।’
وَمَن يَهۡدِ ٱللَّهُ فَهُوَ ٱلۡمُهۡتَدِۖ وَمَن يُضۡلِلۡ فَلَن تَجِدَ لَهُمۡ أَوۡلِيَآءَ مِن دُونِهِۦۖ وَنَحۡشُرُهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ عَلَىٰ وُجُوهِهِمۡ عُمۡيٗا وَبُكۡمٗا وَصُمّٗاۖ مَّأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ كُلَّمَا خَبَتۡ زِدۡنَٰهُمۡ سَعِيرٗا
Open ayah 17:97আল্লাহ যাকে হিদায়াত দান করেন, সেই তো হিদায়াতপ্রাপ্ত; আর যাকে পথভ্রষ্ট করেন, তাদের জন্য তুমি আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী পাবে না। আমি কিয়ামাতের দিন তাদের সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, মূক এবং বধির অবস্থায়। তাদের আবাসস্থল জাহান্নাম। যখনই নির্বাপিত হওয়ার উপক্রম হবে তখন আমি তাদের জন্য আগুন আরও বৃদ্ধি করে দেব।
ذَٰلِكَ جَزَآؤُهُم بِأَنَّهُمۡ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا وَقَالُوٓاْ أَءِذَا كُنَّا عِظَٰمٗا وَرُفَٰتًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ خَلۡقٗا جَدِيدًا
Open ayah 17:98এটাই তাদের প্রতিফল। কারণ, তারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করেছে এবং বলেছে, ‘আমরা যখন হাড্ডিতে পরিণত ও চূর্ণ-বিচূর্ণ হয়ে যাব, তখনও কি আমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত হব?’
۞أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّ ٱللَّهَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ قَادِرٌ عَلَىٰٓ أَن يَخۡلُقَ مِثۡلَهُمۡ وَجَعَلَ لَهُمۡ أَجَلٗا لَّا رَيۡبَ فِيهِ فَأَبَى ٱلظَّٰلِمُونَ إِلَّا كُفُورٗا
Open ayah 17:99তারা কি দেখেনি যে, নিশ্চয়ই আল্লাহ, যিনি আসমানসমূহ ও যমিন সৃষ্টি করেছেন, তিনি তাদের মতো মানুষও পুনরায় সৃষ্টি করতে সক্ষম? তিনি তাদের জন্য স্থির করেছেন একটি নির্দিষ্ট কাল, এতে কোনো সন্দেহ নেই; অতঃপর সীমালঙ্ঘনকারীরা কুফুরি করা ছাড়া ক্ষান্ত হলো না।
قُل لَّوۡ أَنتُمۡ تَمۡلِكُونَ خَزَآئِنَ رَحۡمَةِ رَبِّيٓ إِذٗا لَّأَمۡسَكۡتُمۡ خَشۡيَةَ ٱلۡإِنفَاقِۚ وَكَانَ ٱلۡإِنسَٰنُ قَتُورٗا
Open ayah 17:100বলো, ‘যদি আমার রবের রাহমাতের ভান্ডার তোমাদের মালিকানায় থাকত, তবে ব্যয় হয়ে যাওয়ার আশঙ্কায় অবশ্যই তা ধরে রাখতে।’ মানুষ তো অতিশয় কৃপণ!
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَىٰ تِسۡعَ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖۖ فَسۡـَٔلۡ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ إِذۡ جَآءَهُمۡ فَقَالَ لَهُۥ فِرۡعَوۡنُ إِنِّي لَأَظُنُّكَ يَٰمُوسَىٰ مَسۡحُورٗا
Open ayah 17:101তুমি বনি ইসরাঈলকে জিজ্ঞেস করো, আমি মূসাকে নয়টি প্রকাশ্য নিদর্শন দান করেছি। যখন তাদের কাছে প্রকাশ্য নিদর্শন এসেছিল, ফিরআউন তাকে বলল, ‘হে মূসা, নিশ্চয়ই আমার ধারণা তুমি তো জাদুগ্রস্ত।’
قَالَ لَقَدۡ عَلِمۡتَ مَآ أَنزَلَ هَٰٓؤُلَآءِ إِلَّا رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ بَصَآئِرَ وَإِنِّي لَأَظُنُّكَ يَٰفِرۡعَوۡنُ مَثۡبُورٗا
Open ayah 17:102সে বলল, ‘তুমি জানো যে, আসমানসমূহ ও যমিনের রবই এসব নিদর্শনাবলি প্রত্যক্ষ প্রমাণস্বরূপ অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই হে ফিরআউন, আমার ধারণায় তুমি ধ্বংস হতে চলেছ।’
فَأَرَادَ أَن يَسۡتَفِزَّهُم مِّنَ ٱلۡأَرۡضِ فَأَغۡرَقۡنَٰهُ وَمَن مَّعَهُۥ جَمِيعٗا
Open ayah 17:103অতঃপর সে বনি ইসরাঈলকে দেশ থেকে উৎখাত করতে চাইল, তখন আমি তাকে ও তার সঙ্গীদের সবাইকে নিমজ্জিত করে দিলাম।
وَقُلۡنَا مِنۢ بَعۡدِهِۦ لِبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱسۡكُنُواْ ٱلۡأَرۡضَ فَإِذَا جَآءَ وَعۡدُ ٱلۡأٓخِرَةِ جِئۡنَا بِكُمۡ لَفِيفٗا
Open ayah 17:104তারপর আমি বনি ইসরাঈলকে বললাম, ‘এ দেশে তোমরা বসবাস করো। যখন পরকালের ওয়াদা বাস্তবায়িত হবে, তখন তোমাদের জড়ো করে উপস্থিত করা হবে।’
وَبِٱلۡحَقِّ أَنزَلۡنَٰهُ وَبِٱلۡحَقِّ نَزَلَۗ وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا مُبَشِّرٗا وَنَذِيرٗا
Open ayah 17:105আমি সত্যসহ তা অবতীর্ণ করেছি এবং সত্যসহই এটা অবতীর্ণ হয়েছে। আমি তো তোমাকে শুধু সুসংবাদদাতা ও ভীতিপ্রদর্শক করেই পাঠিয়েছি।
وَقُرۡءَانٗا فَرَقۡنَٰهُ لِتَقۡرَأَهُۥ عَلَى ٱلنَّاسِ عَلَىٰ مُكۡثٖ وَنَزَّلۡنَٰهُ تَنزِيلٗا
Open ayah 17:106আমি কুরআনকে পৃথক পৃথকভাবে পাঠের উপযোগী করেছি, যেন তুমি তা লোকদের কাছে ধীরে ধীরে পাঠ করো এবং আমি তাকে যথাযথভাবে অবতীর্ণ করেছি।
قُلۡ ءَامِنُواْ بِهِۦٓ أَوۡ لَا تُؤۡمِنُوٓاْۚ إِنَّ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ مِن قَبۡلِهِۦٓ إِذَا يُتۡلَىٰ عَلَيۡهِمۡ يَخِرُّونَۤ لِلۡأَذۡقَانِۤ سُجَّدٗاۤ
Open ayah 17:107বলো, ‘তোমরা তার প্রতি ঈমান আনো অথবা ঈমান না আনো; নিশ্চয়ই ইতঃপূর্বে যাদেরকে এর জ্ঞান দেওয়া হয়েছে, যখন তাদের কাছে তিলাওয়াত করা হয়, তখন তারা নতমস্তকে সিজদায় লুটিয়ে পড়ে।’
وَيَقُولُونَ سُبۡحَٰنَ رَبِّنَآ إِن كَانَ وَعۡدُ رَبِّنَا لَمَفۡعُولٗا
Open ayah 17:108আর তারা বলে, ‘আমাদের রব পবিত্র, মহিমান্বিত। নিশ্চয়ই আমাদের রবের ওয়াদা অবশ্যই পূর্ণ হবে।’
وَيَخِرُّونَ لِلۡأَذۡقَانِ يَبۡكُونَ وَيَزِيدُهُمۡ خُشُوعٗا۩
Open ayah 17:109তারা কাঁদতে কাঁদতে নতমস্তকে (মাটিতে) লুটিয়ে পড়ে এবং তাদের বিনয়ভাব আরও বৃদ্ধি পায়।
قُلِ ٱدۡعُواْ ٱللَّهَ أَوِ ٱدۡعُواْ ٱلرَّحۡمَٰنَۖ أَيّٗا مَّا تَدۡعُواْ فَلَهُ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰۚ وَلَا تَجۡهَرۡ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتۡ بِهَا وَٱبۡتَغِ بَيۡنَ ذَٰلِكَ سَبِيلٗا
Open ayah 17:110বলো, ‘আল্লাহ বলে আহ্বান করো কিংবা রাহমান বলে, যে নামেই আহ্বান করো না কেন , সব সুন্দর নাম তাঁরই। তুমি তা উচ্চৈঃস্বরে তোমার সালাতে পড়ো না এবং নিঃশব্দেও পড়ো না।’ এ দুয়ের মধ্যমপন্থা অবলম্বন করো।
وَقُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي لَمۡ يَتَّخِذۡ وَلَدٗا وَلَمۡ يَكُن لَّهُۥ شَرِيكٞ فِي ٱلۡمُلۡكِ وَلَمۡ يَكُن لَّهُۥ وَلِيّٞ مِّنَ ٱلذُّلِّۖ وَكَبِّرۡهُ تَكۡبِيرَۢا
Open ayah 17:111বলো, ‘সমস্ত প্রশংসা আল্লাহর যিনি না-কোনো সন্তান গ্রহণ করেছেন, না-তাঁর সার্বভৌমত্বে কোনো শরিক আছে এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না, যে কারণে তাঁর কোনো সাহয্যকারীর প্রয়োজন হয় না।’ সুতরাং তুমি তাঁর মাহাত্ম্য বর্ণনা করো।