الكهف

Al-Kahf

The Cave · Surah 18 · Ayahs: 110 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِيٓ أَنزَلَ عَلَىٰ عَبۡدِهِ ٱلۡكِتَٰبَ وَلَمۡ يَجۡعَل لَّهُۥ عِوَجَاۜ

    Open ayah 18:1

    সকল প্রশংসা আল্লাহর যিনি তাঁর বান্দার প্রতি এ কিতাব অবতীর্ণ করেছেন এবং তাতে কোনো অসঙ্গতি রাখেননি।

  2. قَيِّمٗا لِّيُنذِرَ بَأۡسٗا شَدِيدٗا مِّن لَّدُنۡهُ وَيُبَشِّرَ ٱلۡمُؤۡمِنِينَ ٱلَّذِينَ يَعۡمَلُونَ ٱلصَّٰلِحَٰتِ أَنَّ لَهُمۡ أَجۡرًا حَسَنٗا

    Open ayah 18:2

    (নাজিল করেছেন) সরলরূপে তাঁর কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য এবং মু ’ মিনদের যারা সৎকর্ম করে তাদের সুসংবাদ দেওয়ার জন্য যে, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান।

  3. مَّٰكِثِينَ فِيهِ أَبَدٗا

    Open ayah 18:3

    সেখানে তারা চিরকাল অবস্থান করবে।

  4. وَيُنذِرَ ٱلَّذِينَ قَالُواْ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدٗا

    Open ayah 18:4

    এবং তাদের ভীতিপ্রদর্শন করার জন্য, যারা বলে, ‘আল্লাহ সন্তান গ্রহণ করেছেন।’

  5. مَّا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٖ وَلَا لِأٓبَآئِهِمۡۚ كَبُرَتۡ كَلِمَةٗ تَخۡرُجُ مِنۡ أَفۡوَٰهِهِمۡۚ إِن يَقُولُونَ إِلَّا كَذِبٗا

    Open ayah 18:5

    এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই এবং না তাদের পূর্বপুরুষদেরও। তাদের মুখনিঃসৃত বাক্য কতই না উদ্ভট। তারা শুধু মিথ্যাই বলে।

  6. فَلَعَلَّكَ بَٰخِعٞ نَّفۡسَكَ عَلَىٰٓ ءَاثَٰرِهِمۡ إِن لَّمۡ يُؤۡمِنُواْ بِهَٰذَا ٱلۡحَدِيثِ أَسَفًا

    Open ayah 18:6

    যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে, তবে তাদের পিছনে সম্ভবত তুমি পরিতাপ করতে করতে আত্মবিনাশী হয়ে পড়বে।

  7. إِنَّا جَعَلۡنَا مَا عَلَى ٱلۡأَرۡضِ زِينَةٗ لَّهَا لِنَبۡلُوَهُمۡ أَيُّهُمۡ أَحۡسَنُ عَمَلٗا

    Open ayah 18:7

    আমি পৃথিবীর সবকিছু তার জন্যে সুশভিত করেছি, যেন তাদের পরীক্ষা করি যে, তাদের মধ্যে কর্মে কে অধিক সুন্দর।

  8. وَإِنَّا لَجَٰعِلُونَ مَا عَلَيۡهَا صَعِيدٗا جُرُزًا

    Open ayah 18:8

    নিশ্চয়ই এর মধ্যকার সবকিছুকে আমি উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব।

  9. أَمۡ حَسِبۡتَ أَنَّ أَصۡحَٰبَ ٱلۡكَهۡفِ وَٱلرَّقِيمِ كَانُواْ مِنۡ ءَايَٰتِنَا عَجَبًا

    Open ayah 18:9

    তুমি কি মনে কর যে, গুহা এবং ‘রকীমে’র অধিবাসীরা আমার নিদর্শনাবলির মধ্যে বিস্ময়কর?

  10. إِذۡ أَوَى ٱلۡفِتۡيَةُ إِلَى ٱلۡكَهۡفِ فَقَالُواْ رَبَّنَآ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحۡمَةٗ وَهَيِّئۡ لَنَا مِنۡ أَمۡرِنَا رَشَدٗا 

    Open ayah 18:10

    যখন যুবকরা গুহায় আশ্রয়গ্রহণ করল তখন তারা বলল, ‘হে আমাদের রব, তোমার পক্ষ থেকে আমাদের রাহমাত দান করো এবং আমাদের জন্য আমাদের কাজকে সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করো।’

  11. فَضَرَبۡنَا عَلَىٰٓ ءَاذَانِهِمۡ فِي ٱلۡكَهۡفِ سِنِينَ عَدَدٗا

    Open ayah 18:11

    অতএব, আমি কয়েক বছর গুহায় তাদের কানের ওপর ঘুমের পর্দা ফেলে দিলাম।

  12. ثُمَّ بَعَثۡنَٰهُمۡ لِنَعۡلَمَ أَيُّ ٱلۡحِزۡبَيۡنِ أَحۡصَىٰ لِمَا لَبِثُوٓاْ أَمَدٗا

    Open ayah 18:12

    অতঃপর আমি তাদের পুনরুত্থিত করেছি, একথা জানার জন্য যে, দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে।

  13. نَّحۡنُ نَقُصُّ عَلَيۡكَ نَبَأَهُم بِٱلۡحَقِّۚ إِنَّهُمۡ فِتۡيَةٌ ءَامَنُواْ بِرَبِّهِمۡ وَزِدۡنَٰهُمۡ هُدٗى

    Open ayah 18:13

    তোমার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক। তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের সৎপথে চলার শক্তি বৃদ্ধি করেছি।

  14. وَرَبَطۡنَا عَلَىٰ قُلُوبِهِمۡ إِذۡ قَامُواْ فَقَالُواْ رَبُّنَا رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ لَن نَّدۡعُوَاْ مِن دُونِهِۦٓ إِلَٰهٗاۖ لَّقَدۡ قُلۡنَآ إِذٗا شَطَطًا

    Open ayah 18:14

    আমি তাদের অন্তর দৃঢ় করেছি, যখন তারা উঠে দাঁড়িয়েছিল। অতঃপর তারা বলল, ‘আমাদের রব ও আসমান-যমিনের রব, আমরা কখনো তাঁর পরিবর্তে অন্য কোনো ইলাহকে আহ্বান করব না। যদি করি, তবে তা অত্যন্ত গর্হিত কাজ হবে।’

  15. هَٰٓؤُلَآءِ قَوۡمُنَا ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ ءَالِهَةٗۖ لَّوۡلَا يَأۡتُونَ عَلَيۡهِم بِسُلۡطَٰنِۭ بَيِّنٖۖ فَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبٗا

    Open ayah 18:15

    ‘এরা আমাদেরই স্বজাতি, তারা তাঁর পরিবর্তে অনেক ইলাহ্ গ্রহণ করেছে। তারা এদের সম্পর্কে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? যে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে, তার চাইতে অধিক সীমালঙ্ঘনকারী আর কে?’

  16. وَإِذِ ٱعۡتَزَلۡتُمُوهُمۡ وَمَا يَعۡبُدُونَ إِلَّا ٱللَّهَ فَأۡوُۥٓاْ إِلَى ٱلۡكَهۡفِ يَنشُرۡ لَكُمۡ رَبُّكُم مِّن رَّحۡمَتِهِۦ وَيُهَيِّئۡ لَكُم مِّنۡ أَمۡرِكُم مِّرۡفَقٗا

    Open ayah 18:16

    তোমরা যখন তাদের থেকে পৃথক হলে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদাত করে তাদের থেকে; অতএব, তোমরা গুহায় আশ্রয়গ্রহণ করো। তোমাদের রব তোমাদের জন্য দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন।

  17. ۞وَتَرَى ٱلشَّمۡسَ إِذَا طَلَعَت تَّزَٰوَرُ عَن كَهۡفِهِمۡ ذَاتَ ٱلۡيَمِينِ وَإِذَا غَرَبَت تَّقۡرِضُهُمۡ ذَاتَ ٱلشِّمَالِ وَهُمۡ فِي فَجۡوَةٖ مِّنۡهُۚ ذَٰلِكَ مِنۡ ءَايَٰتِ ٱللَّهِۗ مَن يَهۡدِ ٱللَّهُ فَهُوَ ٱلۡمُهۡتَدِۖ وَمَن يُضۡلِلۡ فَلَن تَجِدَ لَهُۥ وَلِيّٗا مُّرۡشِدٗا

    Open ayah 18:17

    আর তুমি সূর্য দেখবে, যখন উদিত হয়, তাদের গুহার ডান পাশ কেটে অতিক্রম করে এবং যখন অস্ত যায়, তাদের থেকে বাম পাশ কেটে অতিক্রম করে, এ অবস্থায় তারা গুহার প্রশস্ত চত্বরে ছিল। এটা আল্লাহর নিদর্শনাবলির অন্যতম। আল্লাহ যাকে হিদায়াত দান করেন, সেই হিদায়াতপ্রাপ্ত এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন, তুমি কখনো তার জন্য পথপ্রদর্শক ও সাহায্যকারী পাবে না।

  18. وَتَحۡسَبُهُمۡ أَيۡقَاظٗا وَهُمۡ رُقُودٞۚ وَنُقَلِّبُهُمۡ ذَاتَ ٱلۡيَمِينِ وَذَاتَ ٱلشِّمَالِۖ وَكَلۡبُهُم بَٰسِطٞ ذِرَاعَيۡهِ بِٱلۡوَصِيدِۚ لَوِ ٱطَّلَعۡتَ عَلَيۡهِمۡ لَوَلَّيۡتَ مِنۡهُمۡ فِرَارٗا وَلَمُلِئۡتَ مِنۡهُمۡ رُعۡبٗا

    Open ayah 18:18

    তুমি মনে করবে তারা জাগ্রত, অথচ তারা ঘুমন্ত। আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাই ডান দিকে ও বাম দিকে। তাদের কুকুর ছিল সামনের পা দুটি গুহাদ্বারে প্রসারিত করে। যদি তুমি উঁকি দিয়ে তাদের দেখতে, তবে পেছন ফিরে পালাতে এবং তাদের দেখে তোমার মধ্যে আতঙ্ক সঞ্চারিত হত।

  19. وَكَذَٰلِكَ بَعَثۡنَٰهُمۡ لِيَتَسَآءَلُواْ بَيۡنَهُمۡۚ قَالَ قَآئِلٞ مِّنۡهُمۡ كَمۡ لَبِثۡتُمۡۖ قَالُواْ لَبِثۡنَا يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖۚ قَالُواْ رَبُّكُمۡ أَعۡلَمُ بِمَا لَبِثۡتُمۡ فَٱبۡعَثُوٓاْ أَحَدَكُم بِوَرِقِكُمۡ هَٰذِهِۦٓ إِلَى ٱلۡمَدِينَةِ فَلۡيَنظُرۡ أَيُّهَآ أَزۡكَىٰ طَعَامٗا فَلۡيَأۡتِكُم بِرِزۡقٖ مِّنۡهُ وَلۡيَتَلَطَّفۡ وَلَا يُشۡعِرَنَّ بِكُمۡ أَحَدًا

    Open ayah 18:19

    আমি এমনিভাবে তাদের জাগ্রত করলাম, যেন তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে। তাদের একজন বলল, ‘তোমরা কতকাল অবস্থান করেছ?’ তাদের কেউ কেউ বলল, ‘একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করছি।’ তারা বলল, ‘তোমাদের রবই ভালো জানেন তোমরা কতকাল অবস্থান করেছ। এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ শহরে পাঠাও; সে যেন দেখে কোন খাদ্য অধিক পবিত্রতম। অতঃপর তা থেকে কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য; সে যেন বিচক্ষণতা সহকারে যায় ও কিছুতেই তোমাদের খবর কাউকে বুঝতে না দেয়।’

  20. إِنَّهُمۡ إِن يَظۡهَرُواْ عَلَيۡكُمۡ يَرۡجُمُوكُمۡ أَوۡ يُعِيدُوكُمۡ فِي مِلَّتِهِمۡ وَلَن تُفۡلِحُوٓاْ إِذًا أَبَدٗا 

    Open ayah 18:20

    ‘তারা যদি তোমাদের খবর জানতে পারে, তবে নিশ্চয়ই পাথর মেরে তোমাদের হত্যা করবে, অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে। তাহলে তোমরা কখনোই সাফল্য লাভ করবে না।’

  21. وَكَذَٰلِكَ أَعۡثَرۡنَا عَلَيۡهِمۡ لِيَعۡلَمُوٓاْ أَنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَأَنَّ ٱلسَّاعَةَ لَا رَيۡبَ فِيهَآ إِذۡ يَتَنَٰزَعُونَ بَيۡنَهُمۡ أَمۡرَهُمۡۖ فَقَالُواْ ٱبۡنُواْ عَلَيۡهِم بُنۡيَٰنٗاۖ رَّبُّهُمۡ أَعۡلَمُ بِهِمۡۚ قَالَ ٱلَّذِينَ غَلَبُواْ عَلَىٰٓ أَمۡرِهِمۡ لَنَتَّخِذَنَّ عَلَيۡهِم مَّسۡجِدٗا

    Open ayah 18:21

    এভাবে আমি তাদের খবর প্রকাশ করে দিলাম, যেন তারা জানে যে, আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামাতে কোনো সন্দেহ নেই। যখন তারা নিজেদের কর্তব্য বিষয়ে পরস্পর বিতর্ক করছিল, তখন তাদের কেউ কেউ বলল, ‘তাদের ওপর সৌধ নির্মাণ করো। তাদের রব তাদের বিষয়ে ভালো জানেন।’ তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হলো, তারা বলল, ‘আমরা অবশ্যই তাদের স্থানে মাসজিদ নির্মাণ করব।’

  22. سَيَقُولُونَ ثَلَٰثَةٞ رَّابِعُهُمۡ كَلۡبُهُمۡ وَيَقُولُونَ خَمۡسَةٞ سَادِسُهُمۡ كَلۡبُهُمۡ رَجۡمَۢا بِٱلۡغَيۡبِۖ وَيَقُولُونَ سَبۡعَةٞ وَثَامِنُهُمۡ كَلۡبُهُمۡۚ قُل رَّبِّيٓ أَعۡلَمُ بِعِدَّتِهِم مَّا يَعۡلَمُهُمۡ إِلَّا قَلِيلٞۗ فَلَا تُمَارِ فِيهِمۡ إِلَّا مِرَآءٗ ظَٰهِرٗا وَلَا تَسۡتَفۡتِ فِيهِم مِّنۡهُمۡ أَحَدٗا

    Open ayah 18:22

    অচিরেই তাদের কেউ কেউ বলবে, ‘তারা ছিল তিনজন চতুর্থটি ছিল কুকুর।’ আবার অনেকে অদৃশ্যের ওপর ধারণাবশত বলবে, ‘তারা ছিল পাঁচজন, ষষ্ঠটি ছিল কুকুর।’ আর কিছু মানুষ বলবে, ‘তারা ছিল সাতজন, অষ্টমটি ছিল কুকুর।’ বলো, ‘আমার রব তাদের সংখ্যা সম্পর্কে সর্বাধিক জ্ঞাত। অল্পসংখ্যক মানুষ ব্যতীত তাদের সম্পর্কে কেউ জানে না।’ সুতরাং সাধারণ আলোচনা ছাড়া তাদের ব্যাপারে বিতর্ক করবে না, আর তাদের ব্যাপারে তাদের কারও নিকট থেকে জানতেও চাইবে না।

  23. وَلَا تَقُولَنَّ لِشَاْيۡءٍ إِنِّي فَاعِلٞ ذَٰلِكَ غَدًا

    Open ayah 18:23

    তুমি কখনো কোনো বিষয়ে বলবে না ‘নিশ্চয়ই আমি এটি আগামীকাল করব।’

  24. إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ وَٱذۡكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ وَقُلۡ عَسَىٰٓ أَن يَهۡدِيَنِ رَبِّي لِأَقۡرَبَ مِنۡ هَٰذَا رَشَدٗا

    Open ayah 18:24

    তবে ‘আল্লাহ ইচ্ছা করলে’। যখন ভুলে যাও, তখন তোমার রবকে স্মরণ করো এবং বলো, ‘আশা করি আমার রব আমাকে এর চাইতেও নিকটতম সত্যের পথনির্দেশ করবেন।’

  25. وَلَبِثُواْ فِي كَهۡفِهِمۡ ثَلَٰثَ مِاْئَةٖ سِنِينَ وَٱزۡدَادُواْ تِسۡعٗا

    Open ayah 18:25

    আর তারা অবস্থান করেছে তাদের গুহার মধ্যে তিনশত বছর এবং এর সাথে অতিরিক্ত হয়েছিল ‘নয়’।

  26. قُلِ ٱللَّهُ أَعۡلَمُ بِمَا لَبِثُواْۖ لَهُۥ غَيۡبُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ أَبۡصِرۡ بِهِۦ وَأَسۡمِعۡۚ مَا لَهُم مِّن دُونِهِۦ مِن وَلِيّٖ وَلَا يُشۡرِكُ فِي حُكۡمِهِۦٓ أَحَدٗا

    Open ayah 18:26

    বলো, ‘তারা কতকাল অবস্থান করেছে, তা আল্লাহই ভালো জানেন। আসমানসমূহ ও যমিনে অদৃশ্য বিষয়ের জ্ঞান তাঁরই রয়েছে। তিনি কতই উত্তম দ্রষ্টা ও শ্রোতা। তিনি ব্যতীত তাদের কোনো অভিভাবক নেই। তিনি কাউকে নিজ কর্তৃত্বে শরিক করেন না।’

  27. وَٱتۡلُ مَآ أُوحِيَ إِلَيۡكَ مِن كِتَابِ رَبِّكَۖ لَا مُبَدِّلَ لِكَلِمَٰتِهِۦ وَلَن تَجِدَ مِن دُونِهِۦ مُلۡتَحَدٗا

    Open ayah 18:27

    তোমার প্রতি তোমার রবের যে কিতাব ওয়াহি করা হয়েছে, তা পড়ো। তাঁর কথা পরিবর্তনকারী কেউ নেই। তাঁকে ব্যতীত তুমি পাবে না কোনো আশ্রয়স্থল।

  28. وَٱصۡبِرۡ نَفۡسَكَ مَعَ ٱلَّذِينَ يَدۡعُونَ رَبَّهُم بِٱلۡغَدَوٰةِ وَٱلۡعَشِيِّ يُرِيدُونَ وَجۡهَهُۥۖ وَلَا تَعۡدُ عَيۡنَاكَ عَنۡهُمۡ تُرِيدُ زِينَةَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَلَا تُطِعۡ مَنۡ أَغۡفَلۡنَا قَلۡبَهُۥ عَن ذِكۡرِنَا وَٱتَّبَعَ هَوَىٰهُ وَكَانَ أَمۡرُهُۥ فُرُطٗا

    Open ayah 18:28

    তুমি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখো, যারা সকাল ও সন্ধ্যায় তাদের রবকে তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে এবং তুমি পার্থিব-জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিয়ো না। যার মনকে আমার স্মরণ থেকে অমনোযোগী করে দিয়েছি এবং সে স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ সীমা অতিক্রম করে, তুমি তার আনুগত্য করবে না।

  29. وَقُلِ ٱلۡحَقُّ مِن رَّبِّكُمۡۖ فَمَن شَآءَ فَلۡيُؤۡمِن وَمَن شَآءَ فَلۡيَكۡفُرۡۚ إِنَّآ أَعۡتَدۡنَا لِلظَّٰلِمِينَ نَارًا أَحَاطَ بِهِمۡ سُرَادِقُهَاۚ وَإِن يَسۡتَغِيثُواْ يُغَاثُواْ بِمَآءٖ كَٱلۡمُهۡلِ يَشۡوِي ٱلۡوُجُوهَۚ بِئۡسَ ٱلشَّرَابُ وَسَآءَتۡ مُرۡتَفَقًا

    Open ayah 18:29

    বলো, ‘সত্য তোমাদের রবের পক্ষ থেকে আগত।’ অতএব, যার ইচ্ছা, ঈমান আনবে এবং যার ইচ্ছা প্রত্যাখ্যান করবে। আমি সীমালঙ্ঘনকারীদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি, যার শিখা তাদের পরিবেষ্টন করে থাকবে। যদি তারা পানীয় প্রার্থনা করে, তবে তেলের গাদের মতো পানীয় দেওয়া হবে যা তাদের মুখমণ্ডল ঝলসে দেবে। কত নিকৃষ্ট পানীয় এবং অতিশয় মন্দ আশ্রয়স্থল।

  30. إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ إِنَّا لَا نُضِيعُ أَجۡرَ مَنۡ أَحۡسَنَ عَمَلًا 

    Open ayah 18:30

    যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না।

  31. أُوْلَٰٓئِكَ لَهُمۡ جَنَّٰتُ عَدۡنٖ تَجۡرِي مِن تَحۡتِهِمُ ٱلۡأَنۡهَٰرُ يُحَلَّوۡنَ فِيهَا مِنۡ أَسَاوِرَ مِن ذَهَبٖ وَيَلۡبَسُونَ ثِيَابًا خُضۡرٗا مِّن سُندُسٖ وَإِسۡتَبۡرَقٖ مُّتَّكِـِٔينَ فِيهَا عَلَى ٱلۡأَرَآئِكِۚ نِعۡمَ ٱلثَّوَابُ وَحَسُنَتۡ مُرۡتَفَقٗا

    Open ayah 18:31

    তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত যার পাদদেশে প্রবাহিত হয় নদ-নদী। তাদেরকে সেখানে স্বর্ণ-কঙ্কনে অলংকৃত করা হবে এবং তারা পরবে সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র এবং সমাসীন হবে সুসজ্জিত আসনে; কতই না চমৎকার প্রতিদান এবং কতই না উত্তম আশ্রয়স্থল!

  32. ۞وَٱضۡرِبۡ لَهُم مَّثَلٗا رَّجُلَيۡنِ جَعَلۡنَا لِأَحَدِهِمَا جَنَّتَيۡنِ مِنۡ أَعۡنَٰبٖ وَحَفَفۡنَٰهُمَا بِنَخۡلٖ وَجَعَلۡنَا بَيۡنَهُمَا زَرۡعٗا

    Open ayah 18:32

    তুমি তাদের কাছে দুব্যক্তির উপমা বর্ণনা করো। আমি তাদের একজনকে দুটি আঙুরের বাগান দিয়েছি, এ দুটিকে পরিবেষ্টিত করেছি খেজুরগাছ দ্বারা এবং দুয়ের মাঝখানে করেছি শস্যক্ষেত।

  33. كِلۡتَا ٱلۡجَنَّتَيۡنِ ءَاتَتۡ أُكُلَهَا وَلَمۡ تَظۡلِم مِّنۡهُ شَيۡـٔٗاۚ وَفَجَّرۡنَا خِلَٰلَهُمَا نَهَرٗا

    Open ayah 18:33

    উভয় বাগানই ফলদান করত এবং তা থেকে কিছুই হ্রাস করত না এবং উভয়ের মাঝখানে আমি নহর প্রবাহিত করেছি।

  34. وَكَانَ لَهُۥ ثَمَرٞ فَقَالَ لِصَٰحِبِهِۦ وَهُوَ يُحَاوِرُهُۥٓ أَنَا۠ أَكۡثَرُ مِنكَ مَالٗا وَأَعَزُّ نَفَرٗا

    Open ayah 18:34

    তার ছিল প্রচুর ধন-সম্পদ। অতঃপর কথাপ্রসঙ্গে সঙ্গীকে বলল, ‘আমার ধন-সম্পদ তোমার চাইতে বেশি এবং জনবলে আমি অধিক শক্তিশালী।’

  35. وَدَخَلَ جَنَّتَهُۥ وَهُوَ ظَالِمٞ لِّنَفۡسِهِۦ قَالَ مَآ أَظُنُّ أَن تَبِيدَ هَٰذِهِۦٓ أَبَدٗا

    Open ayah 18:35

    সে তার বাগানে প্রবেশ করল নিজের প্রতি সীমালঙ্ঘনকারী অবস্থায়, বলল, ‘আমার মনে হয় না যে, এ বাগান কখনো ধ্বংস হবে।’

  36. وَمَآ أَظُنُّ ٱلسَّاعَةَ قَآئِمَةٗ وَلَئِن رُّدِدتُّ إِلَىٰ رَبِّي لَأَجِدَنَّ خَيۡرٗا مِّنۡهَا مُنقَلَبٗا

    Open ayah 18:36

    ‘এবং আমি মনে করি না যে, কিয়ামাত অনুষ্ঠিত হবে। যদি কখনো আমার রবের কাছে আমি প্রত্যাবর্তিত হই, তবে অবশ্যই সেখানে এর চাইতে উৎকৃষ্ট প্রত্যাবর্তনস্থল পাব।’

  37. قَالَ لَهُۥ صَاحِبُهُۥ وَهُوَ يُحَاوِرُهُۥٓ أَكَفَرۡتَ بِٱلَّذِي خَلَقَكَ مِن تُرَابٖ ثُمَّ مِن نُّطۡفَةٖ ثُمَّ سَوَّىٰكَ رَجُلٗا

    Open ayah 18:37

    তার সঙ্গী তাকে কথা প্রসঙ্গে বলল, ‘তুমি কি এমন (সত্তাকে) অস্বীকার করছ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর বীর্য থেকে, অতঃপর পূর্ণাঙ্গ করেছেন তোমাকে মানবাকৃতিতে?’

  38. لَّٰكِنَّا۠ هُوَ ٱللَّهُ رَبِّي وَلَآ أُشۡرِكُ بِرَبِّيٓ أَحَدٗا

    Open ayah 18:38

    ‘কিন্তু আমি তো একথাই বলি, আল্লাহই আমার রব এবং আমি কাউকে আমার রবের সাথে শরিক করি না।’

  39. وَلَوۡلَآ إِذۡ دَخَلۡتَ جَنَّتَكَ قُلۡتَ مَا شَآءَ ٱللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِٱللَّهِۚ إِن تَرَنِ أَنَا۠ أَقَلَّ مِنكَ مَالٗا وَوَلَدٗا

    Open ayah 18:39

    ‘যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে, তখন একথা কেন বললে না; আল্লাহ যা চান, (তা-ই হয়)। সব ক্ষমতার মালিক কেবল আল্লাহ। যদিও তুমি আমাকে সম্পদে ও সন্তানে তোমার চাইতে কম দেখো।’

  40. فَعَسَىٰ رَبِّيٓ أَن يُؤۡتِيَنِ خَيۡرٗا مِّن جَنَّتِكَ وَيُرۡسِلَ عَلَيۡهَا حُسۡبَانٗا مِّنَ ٱلسَّمَآءِ فَتُصۡبِحَ صَعِيدٗا زَلَقًا 

    Open ayah 18:40

    ‘আশা করি, আমার রব আমাকে তোমার বাগান অপেক্ষা উৎকৃষ্টতর কিছু দেবেন এবং তোমার বাগানের উপর আসমান থেকে বিপর্যয় পাঠাবেন। অতঃপর সকাল বেলায় তা হয়ে যাবে উদ্ভিদশূন্য মাটি।’

  41. أَوۡ يُصۡبِحَ مَآؤُهَا غَوۡرٗا فَلَن تَسۡتَطِيعَ لَهُۥ طَلَبٗا

    Open ayah 18:41

    ‘অথবা সকালে তার পানি শুকিয়ে যাবে। অতঃপর তুমি তা তালাশ করে আনতে পারবে না।’

  42. وَأُحِيطَ بِثَمَرِهِۦ فَأَصۡبَحَ يُقَلِّبُ كَفَّيۡهِ عَلَىٰ مَآ أَنفَقَ فِيهَا وَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا وَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُشۡرِكۡ بِرَبِّيٓ أَحَدٗا

    Open ayah 18:42

    তার ফল-ফলাদিকে ঘিরে ফেলা হলো। ফলে তাতে সে যা ব্যয় করেছে, তার জন্য হাত কচলাতে লাগল আর সেটি ধ্বংস হয়েছিল তার মাচার উপর। আর সে বলল, ‘হায়, আমি যদি কাউকে আমার রবের সাথে শরিক না করতাম।’

  43. وَلَمۡ تَكُن لَّهُۥ فِئَةٞ يَنصُرُونَهُۥ مِن دُونِ ٱللَّهِ وَمَا كَانَ مُنتَصِرًا

    Open ayah 18:43

    আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো দল ছিল না এবং সে নিজেও প্রতিকার করতে পারল না।

  44. هُنَالِكَ ٱلۡوَلَٰيَةُ لِلَّهِ ٱلۡحَقِّۚ هُوَ خَيۡرٞ ثَوَابٗا وَخَيۡرٌ عُقۡبٗا

    Open ayah 18:44

    প্রকৃতপক্ষে এ ক্ষেত্রে সাহায্য করার অধিকার আল্লাহর, যিনি সত্য। পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনিই শ্রেষ্ঠ।

  45. وَٱضۡرِبۡ لَهُم مَّثَلَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا كَمَآءٍ أَنزَلۡنَٰهُ مِنَ ٱلسَّمَآءِ فَٱخۡتَلَطَ بِهِۦ نَبَاتُ ٱلۡأَرۡضِ فَأَصۡبَحَ هَشِيمٗا تَذۡرُوهُ ٱلرِّيَٰحُۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ مُّقۡتَدِرًا

    Open ayah 18:45

    তাদের কাছে পার্থিব-জীবনের উপমা বর্ণনা করো। তা পানির মতো, যা আমি আকাশ থেকে বর্ষণ করি। অতঃপর মিশ্রিত হয় মাটির উদ্ভিদ অতঃপর তা এমন ভুসি হয়ে যায় যা বাতাস উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ এ সবকিছুর ওপর শক্তিমান।

  46. ٱلۡمَالُ وَٱلۡبَنُونَ زِينَةُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَٱلۡبَٰقِيَٰتُ ٱلصَّٰلِحَٰتُ خَيۡرٌ عِندَ رَبِّكَ ثَوَابٗا وَخَيۡرٌ أَمَلٗا

    Open ayah 18:46

    ধন-সম্পদ ও সন্তান-সন্ততি পার্থিব-জীবনের সৌন্দর্য। তবে স্থায়ী সৎকর্মসমূহ তোমার রবের প্রতিদানে ও প্রত্যাশাতেও উত্তম।

  47. وَيَوۡمَ نُسَيِّرُ ٱلۡجِبَالَ وَتَرَى ٱلۡأَرۡضَ بَارِزَةٗ وَحَشَرۡنَٰهُمۡ فَلَمۡ نُغَادِرۡ مِنۡهُمۡ أَحَدٗا

    Open ayah 18:47

    আর যেদিন আমি পর্বতসমূহকে চলমান করব এবং তুমি পৃথিবীকে দেখবে একটি উন্মুক্ত প্রান্তর এবং আমি মানুষকে একত্র করব, তাদের কাউকে ছাড়ব না।

  48. وَعُرِضُواْ عَلَىٰ رَبِّكَ صَفّٗا لَّقَدۡ جِئۡتُمُونَا كَمَا خَلَقۡنَٰكُمۡ أَوَّلَ مَرَّةِۭۚ بَلۡ زَعَمۡتُمۡ أَلَّن نَّجۡعَلَ لَكُم مَّوۡعِدٗا

    Open ayah 18:48

    আর তাদেরকে তোমার রবের সামনে সারিবদ্ধভাবে উপস্থিত করা হবে; (বলা হবে) , ‘ তোমরা আমার কাছে এসেছ; যেমন তোমাদের প্রথম বার সৃষ্টি করেছিলাম। বরং তোমরা তো ভেবেছিলে, আমি কিছুতেই তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত সময় করব না।

  49. وَوُضِعَ ٱلۡكِتَٰبُ فَتَرَى ٱلۡمُجۡرِمِينَ مُشۡفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَٰوَيۡلَتَنَا مَالِ هَٰذَا ٱلۡكِتَٰبِ لَا يُغَادِرُ صَغِيرَةٗ وَلَا كَبِيرَةً إِلَّآ أَحۡصَىٰهَاۚ وَوَجَدُواْ مَا عَمِلُواْ حَاضِرٗاۗ وَلَا يَظۡلِمُ رَبُّكَ أَحَدٗا

    Open ayah 18:49

    আর আমলনামা উপস্থিত করা হবে। তাতে যা আছে; তার কারণে তুমি অপরাধীদের ভীত-সন্ত্রস্ত দেখবে। তারা বলবে, ‘হায় আফসোস, এ কেমন কিতাব। এ যে ছোট-বড় কোনো কিছুই বাদ দেয়নি, সবই সংরক্ষণ করেছে,’ তারা তাদের কৃতকর্ম সামনে উপস্থিত পাবে। আর তোমার রব কারো প্রতি অবিচার করবেন না।

  50. وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ كَانَ مِنَ ٱلۡجِنِّ فَفَسَقَ عَنۡ أَمۡرِ رَبِّهِۦٓۗ أَفَتَتَّخِذُونَهُۥ وَذُرِّيَّتَهُۥٓ أَوۡلِيَآءَ مِن دُونِي وَهُمۡ لَكُمۡ عَدُوُّۢۚ بِئۡسَ لِلظَّٰلِمِينَ بَدَلٗا 

    Open ayah 18:50

    স্মরণ করো, যখন আমি ফেরেশতাদেরকে বললাম, ‘আদমকে সিজদা করো,’ তখন সবাই সিজদা করল ইবলীস ব্যতীত। সে ছিল জিনদের অন্তর্ভুক্ত, সে তার রবের আদেশ অমান্য করল। অতএব, তোমরা কি আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে অভিভাবকরূপে গ্রহণ করছ? অথচ তারা তোমাদের শত্রু। এটা সীমালঙ্ঘনকারীদের জন্য খুবই নিকৃষ্ট বিকল্প।

  51. ۞مَّآ أَشۡهَدتُّهُمۡ خَلۡقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلَا خَلۡقَ أَنفُسِهِمۡ وَمَا كُنتُ مُتَّخِذَ ٱلۡمُضِلِّينَ عَضُدٗا

    Open ayah 18:51

    আসমানসমূহ ও যমিনের সৃষ্টিকালে আমি তাদেরকে সাক্ষী রাখিনি এবং তাদের নিজেদের সৃষ্টিকালেও না। আমি এমনও নই যে, বিভ্রান্তকারীদেরকে সাহায্যকারীরূপে গ্রহণ করব।

  52. وَيَوۡمَ يَقُولُ نَادُواْ شُرَكَآءِيَ ٱلَّذِينَ زَعَمۡتُمۡ فَدَعَوۡهُمۡ فَلَمۡ يَسۡتَجِيبُواْ لَهُمۡ وَجَعَلۡنَا بَيۡنَهُم مَّوۡبِقٗا

    Open ayah 18:52

    সেদিন তিনি বলবেন, ‘তোমরা যাদেরকে আমার শরিক মনে করতে তাদেরকে ডাকো।’ তারা তখন তাদের ডাকবে, কিন্তু তারা এ ডাকে সাড়া দেবে না। আমি তাদের মধ্যস্থলে রেখে দেব একটি ধ্বংস-গহ্বর।

  53. وَرَءَا ٱلۡمُجۡرِمُونَ ٱلنَّارَ فَظَنُّوٓاْ أَنَّهُم مُّوَاقِعُوهَا وَلَمۡ يَجِدُواْ عَنۡهَا مَصۡرِفٗا

    Open ayah 18:53

    অপরাধীরা আগুন দেখে বুঝে নেবে যে, তাদের তাতে পতিত হতে হবে এবং তারা তা থেকে পালোনোর কোনো জায়গা পাবে না ।

  54. وَلَقَدۡ صَرَّفۡنَا فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ لِلنَّاسِ مِن كُلِّ مَثَلٖۚ وَكَانَ ٱلۡإِنسَٰنُ أَكۡثَرَ شَيۡءٖ جَدَلٗا

    Open ayah 18:54

    নিশ্চয়ই আমি এ কুরআনে মানুষকে নানাভাবে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বুঝিয়েছি; কিন্তু মানুষ অধিকাংশ ক্ষেত্রে তর্কপ্রিয়।

  55. وَمَا مَنَعَ ٱلنَّاسَ أَن يُؤۡمِنُوٓاْ إِذۡ جَآءَهُمُ ٱلۡهُدَىٰ وَيَسۡتَغۡفِرُواْ رَبَّهُمۡ إِلَّآ أَن تَأۡتِيَهُمۡ سُنَّةُ ٱلۡأَوَّلِينَ أَوۡ يَأۡتِيَهُمُ ٱلۡعَذَابُ قُبُلٗا

    Open ayah 18:55

    হিদায়াত আসার পর এ প্রতীক্ষাই শুধু মানুষকে ঈমান আনা থেকে এবং তাদের রবের কাছে ক্ষমাপ্রার্থনা করা থেকে বিরত রাখে যে, কখন আসবে তাদের কাছে পূর্ববর্তীদের রীতিনীতি অথবা কখন তাদের কাছে আসবে উপস্থিত শাস্তি।

  56. وَمَا نُرۡسِلُ ٱلۡمُرۡسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَۚ وَيُجَٰدِلُ ٱلَّذِينَ كَفَرُواْ بِٱلۡبَٰطِلِ لِيُدۡحِضُواْ بِهِ ٱلۡحَقَّۖ وَٱتَّخَذُوٓاْ ءَايَٰتِي وَمَآ أُنذِرُواْ هُزُوٗا

    Open ayah 18:56

    আমি রাসূলগণকে সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে পাঠিয়েছি। তবে কাফিররা মিথ্যা অবলম্বনে বিতর্ক করে, তা দ্বারা সত্যকে ব্যর্থ করে দেওয়ার উদ্দেশে। সর্বোপরি তারা আমার নিদর্শনাবলি এবং যা দ্বারা তাদের সতর্ক করা হয়, সেগুলোকে ঠাট্টারূপে গ্রহণ করেছে।

  57. وَمَنۡ أَظۡلَمُ مِمَّن ذُكِّرَ بِـَٔايَٰتِ رَبِّهِۦ فَأَعۡرَضَ عَنۡهَا وَنَسِيَ مَا قَدَّمَتۡ يَدَاهُۚ إِنَّا جَعَلۡنَا عَلَىٰ قُلُوبِهِمۡ أَكِنَّةً أَن يَفۡقَهُوهُ وَفِيٓ ءَاذَانِهِمۡ وَقۡرٗاۖ وَإِن تَدۡعُهُمۡ إِلَى ٱلۡهُدَىٰ فَلَن يَهۡتَدُوٓاْ إِذًا أَبَدٗا

    Open ayah 18:57

    তার চাইতে অধিক সীমালঙ্ঘনকারী আর কে হতে পারে, যাকে তার রবের কালাম দ্বারা বোঝানো হয়, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার পূর্ববর্তী কৃতকর্মসমূহ ভুলে যায়? আমি তাদের অন্তরের ওপর পর্দা রেখে দিয়েছি, যেন তা বুঝতে না পারে এবং তাদের কানে রয়েছে বধিরতা। যদি তুমি তাদের হিদায়াতের দিকে আহ্বান করো, তবে কখনোই তারা সৎপথে আসবে না।

  58. وَرَبُّكَ ٱلۡغَفُورُ ذُو ٱلرَّحۡمَةِۖ لَوۡ يُؤَاخِذُهُم بِمَا كَسَبُواْ لَعَجَّلَ لَهُمُ ٱلۡعَذَابَۚ بَل لَّهُم مَّوۡعِدٞ لَّن يَجِدُواْ مِن دُونِهِۦ مَوۡئِلٗا

    Open ayah 18:58

    আর তোমার রব ক্ষমাশীল, দয়ালু, যদি তিনি তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করতে চাইতেন তবে তাদের শাস্তি ত্বরান্বিত করতেন, কিন্তু তাদের জন্য রয়েছে একটি প্রতিশ্রুত সময়, যা থেকে তারা সরে যাওয়ার জায়গা পাবে না।

  59. وَتِلۡكَ ٱلۡقُرَىٰٓ أَهۡلَكۡنَٰهُمۡ لَمَّا ظَلَمُواْ وَجَعَلۡنَا لِمَهۡلِكِهِم مَّوۡعِدٗا

    Open ayah 18:59

    এসব জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, যখন তারা সীমালঙ্ঘন করেছে এবং আমি তাদের ধ্বংসের জন্য একটি প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করেছিলাম।

  60. وَإِذۡ قَالَ مُوسَىٰ لِفَتَىٰهُ لَآ أَبۡرَحُ حَتَّىٰٓ أَبۡلُغَ مَجۡمَعَ ٱلۡبَحۡرَيۡنِ أَوۡ أَمۡضِيَ حُقُبٗا 

    Open ayah 18:60

    যখন মূসা তার সঙ্গীকে বলল, ‘দুই সমুদ্রের মোহনায় না পৌঁছা পর্যন্ত আমি ক্ষান্ত হব না। অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকব।’

  61. فَلَمَّا بَلَغَا مَجۡمَعَ بَيۡنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَٱتَّخَذَ سَبِيلَهُۥ فِي ٱلۡبَحۡرِ سَرَبٗا

    Open ayah 18:61

    অতঃপর যখন তারা দুই সমুদ্রের মোহনায় পৌঁছল, তখন তারা নিজেদের মাছের কথা ভুলে গেল। ততক্ষণে মাছটি সমুদ্রে সুড়ঙ্গ পথ সৃষ্টি করে নেমে গেল।

  62. فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَىٰهُ ءَاتِنَا غَدَآءَنَا لَقَدۡ لَقِينَا مِن سَفَرِنَا هَٰذَا نَصَبٗا

    Open ayah 18:62

    যখন তারা সে স্থানটি অতিক্রম করে গেল, মূসা সঙ্গীকে বলল, ‘আমাদের নাশতা আনো। আমরা এই সফরে পরিশ্রান্ত হয়ে পড়েছি।’

  63. قَالَ أَرَءَيۡتَ إِذۡ أَوَيۡنَآ إِلَى ٱلصَّخۡرَةِ فَإِنِّي نَسِيتُ ٱلۡحُوتَ وَمَآ أَنسَىٰنِيهُ إِلَّا ٱلشَّيۡطَٰنُ أَنۡ أَذۡكُرَهُۥۚ وَٱتَّخَذَ سَبِيلَهُۥ فِي ٱلۡبَحۡرِ عَجَبٗا

    Open ayah 18:63

    সে বলল, ‘আপনি কি লক্ষ করেছেন, আমরা যখন শিলাখণ্ডে বিশ্রাম নিয়েছিলাম, তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। শয়তানই আমাকে একথা স্মরণ রাখতে ভুলিয়ে দিয়েছিল। মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রে নিজের পথ ধরল।’

  64. قَالَ ذَٰلِكَ مَا كُنَّا نَبۡغِۚ فَٱرۡتَدَّا عَلَىٰٓ ءَاثَارِهِمَا قَصَصٗا

    Open ayah 18:64

    মূসা বলল, ‘আমরা তো এ স্থানটিই খুঁজছিলাম।’ অতঃপর তারা নিজেদের চিহ্ন ধরে ফিরে চলল।

  65. فَوَجَدَا عَبۡدٗا مِّنۡ عِبَادِنَآ ءَاتَيۡنَٰهُ رَحۡمَةٗ مِّنۡ عِندِنَا وَعَلَّمۡنَٰهُ مِن لَّدُنَّا عِلۡمٗا

    Open ayah 18:65

    তারা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাৎ পেল, যাকে আমি আমার পক্ষ থেকে রাহমাত দান করেছিলাম ও আমার পক্ষ থেকে তাকে শিখিয়েছিলাম এক বিশেষ জ্ঞান।

  66. قَالَ لَهُۥ مُوسَىٰ هَلۡ أَتَّبِعُكَ عَلَىٰٓ أَن تُعَلِّمَنِ مِمَّا عُلِّمۡتَ رُشۡدٗا

    Open ayah 18:66

    মূসা তাকে বলল, ‘আমি কি এ শর্তে আপনার অনুসরণ করতে পারি যে, সত্যপথের যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে, তা থেকে আমাকে কিছু শিক্ষা দেবেন?’

  67. قَالَ إِنَّكَ لَن تَسۡتَطِيعَ مَعِيَ صَبۡرٗا

    Open ayah 18:67

    সে বলল, ‘আপনি আমার সাথে কিছুতেই ধৈর্যধারণ করে থাকতে পারবেন না।’

  68. وَكَيۡفَ تَصۡبِرُ عَلَىٰ مَا لَمۡ تُحِطۡ بِهِۦ خُبۡرٗا

    Open ayah 18:68

    ‘যে বিষয় আপনার কাছে কোনো জ্ঞান নেই, সে ব্যপারে আপনি কীভাবে ধৈর্যধারণ করবেন?’

  69. قَالَ سَتَجِدُنِيٓ إِن شَآءَ ٱللَّهُ صَابِرٗا وَلَآ أَعۡصِي لَكَ أَمۡرٗا

    Open ayah 18:69

    মূসা বলল, ‘আল্লাহ চান তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না।’

  70. قَالَ فَإِنِ ٱتَّبَعۡتَنِي فَلَا تَسۡـَٔلۡنِي عَن شَيۡءٍ حَتَّىٰٓ أُحۡدِثَ لَكَ مِنۡهُ ذِكۡرٗا 

    Open ayah 18:70

    সে বলল, ‘যদি আপনি আমার অনুসরণ করতেই চান, তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যতক্ষণ না আমি নিজেই সে সম্পর্কে আপনাকে কিছু বলি।’

  71. فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَا رَكِبَا فِي ٱلسَّفِينَةِ خَرَقَهَاۖ قَالَ أَخَرَقۡتَهَا لِتُغۡرِقَ أَهۡلَهَا لَقَدۡ جِئۡتَ شَيۡـًٔا إِمۡرٗا

    Open ayah 18:71

    অতঃপর তারা চলতে লাগল, অবশেষে যখন তারা নৌকায় আরোহণ করল, তখন সে তা ছিদ্র করে দিলো। মূসা বলল, ‘আপনি কি এর আরোহীদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য তা ছিদ্র করে দিলেন? নিশ্চয়ই আপনি একটি মন্দ কাজ করলেন।’

  72. قَالَ أَلَمۡ أَقُلۡ إِنَّكَ لَن تَسۡتَطِيعَ مَعِيَ صَبۡرٗا

    Open ayah 18:72

    সে বলল, ‘আমি কি বলিনি যে, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না?’

  73. قَالَ لَا تُؤَاخِذۡنِي بِمَا نَسِيتُ وَلَا تُرۡهِقۡنِي مِنۡ أَمۡرِي عُسۡرٗا

    Open ayah 18:73

    মূসা বলল, ‘আমি যা ভুলে গিয়েছি সেকারণে আমাকে ধরবেন না এবং আমার কাজে আমার ওপর কঠোরতা আরোপ করবেন না।’

  74. فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَا لَقِيَا غُلَٰمٗا فَقَتَلَهُۥ قَالَ أَقَتَلۡتَ نَفۡسٗا زَكِيَّةَۢ بِغَيۡرِ نَفۡسٖ لَّقَدۡ جِئۡتَ شَيۡـٔٗا نُّكۡرٗا

    Open ayah 18:74

    অতঃপর তারা চলতে লাগল। অবশেষে যখন একটি বালকের সাক্ষাৎ পেল, তখন সে তাকে হত্যা করল। মূসা বলল, ‘আপনি কি একটি নিষ্পাপ জীবন হত্যা করলেন প্রাণের বিনিময় ছাড়াই? নিশ্চয়ই আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন।’

  75. ۞قَالَ أَلَمۡ أَقُل لَّكَ إِنَّكَ لَن تَسۡتَطِيعَ مَعِيَ صَبۡرٗا

    Open ayah 18:75

    সে বলল, ‘আমি কি বলিনি যে, আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধরে থাকতে পারবেন না।’

  76. قَالَ إِن سَأَلۡتُكَ عَن شَيۡءِۭ بَعۡدَهَا فَلَا تُصَٰحِبۡنِيۖ قَدۡ بَلَغۡتَ مِن لَّدُنِّي عُذۡرٗا

    Open ayah 18:76

    মূসা বলল, ‘এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করি, তবে আপনি আমাকে সাথে রাখবেন না। আমার পক্ষ থেকে আপনি পৌঁছে গেছেন ওজর আপত্তির (চূড়ান্ত পর্যায়)।’

  77. فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَآ أَتَيَآ أَهۡلَ قَرۡيَةٍ ٱسۡتَطۡعَمَآ أَهۡلَهَا فَأَبَوۡاْ أَن يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارٗا يُرِيدُ أَن يَنقَضَّ فَأَقَامَهُۥۖ قَالَ لَوۡ شِئۡتَ لَتَّخَذۡتَ عَلَيۡهِ أَجۡرٗا

    Open ayah 18:77

    অতঃপর তারা চলতে লাগল, অবশেষে যখন একটি জনপদের অধিবাসীদের কাছে পৌঁছে তাদের কাছে খাবার চাইল, তখন তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল। অতঃপর তারা সেখানে একটি প্রাচীর দেখতে পেল, যেটি চাচ্ছিল যে সেটি ভেঙে পড়বে; সে সেটি সোজা করে দাঁড় করিয়ে দিল। মূসা বলল, ‘আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে এর পারিশ্রমিক আদায় করতে পারতেন।’

  78. قَالَ هَٰذَا فِرَاقُ بَيۡنِي وَبَيۡنِكَۚ سَأُنَبِّئُكَ بِتَأۡوِيلِ مَا لَمۡ تَسۡتَطِع عَّلَيۡهِ صَبۡرًا

    Open ayah 18:78

    সে বলল, ‘এখানেই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদ ঘটছে। এখন যে বিষয়ে আপনি ধৈর্য ধরতে পারেননি, আমি তার তাৎপর্য বলে দিচ্ছি।’

  79. أَمَّا ٱلسَّفِينَةُ فَكَانَتۡ لِمَسَٰكِينَ يَعۡمَلُونَ فِي ٱلۡبَحۡرِ فَأَرَدتُّ أَنۡ أَعِيبَهَا وَكَانَ وَرَآءَهُم مَّلِكٞ يَأۡخُذُ كُلَّ سَفِينَةٍ غَصۡبٗا

    Open ayah 18:79

    ‘আর নৌকাটির ব্যাপারে—ওটা ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির। তারা সমুদ্রে কাজ করত; আমি ইচ্ছা করলাম, ওটা ত্রুটিযুক্ত করে দিই। তাদের অপরদিকে ছিল এক বাদশাহ, সে বলপ্রয়োগে প্রত্যেকটি নৌকা ছিনিয়ে নিত।’

  80. وَأَمَّا ٱلۡغُلَٰمُ فَكَانَ أَبَوَاهُ مُؤۡمِنَيۡنِ فَخَشِينَآ أَن يُرۡهِقَهُمَا طُغۡيَٰنٗا وَكُفۡرٗا 

    Open ayah 18:80

    ‘বালকটির ব্যাপার—তার পিতা-মাতা ছিল মু ’ মিন। আমি আশঙ্কা করলাম যে, সে অবাধ্যতা ও কুফর দ্বারা তাদের প্রভাবিত করবে।’

  81. فَأَرَدۡنَآ أَن يُبۡدِلَهُمَا رَبُّهُمَا خَيۡرٗا مِّنۡهُ زَكَوٰةٗ وَأَقۡرَبَ رُحۡمٗا

    Open ayah 18:81

    ‘অতঃপর আমি ইচ্ছা করলাম, তাদের রব তাদের এক সন্তান দান করুক—যে হবে তার চেয়ে পূত-পবিত্র ও ভালোবাসায় ঘনিষ্ঠতর।’

  82. وَأَمَّا ٱلۡجِدَارُ فَكَانَ لِغُلَٰمَيۡنِ يَتِيمَيۡنِ فِي ٱلۡمَدِينَةِ وَكَانَ تَحۡتَهُۥ كَنزٞ لَّهُمَا وَكَانَ أَبُوهُمَا صَٰلِحٗا فَأَرَادَ رَبُّكَ أَن يَبۡلُغَآ أَشُدَّهُمَا وَيَسۡتَخۡرِجَا كَنزَهُمَا رَحۡمَةٗ مِّن رَّبِّكَۚ وَمَا فَعَلۡتُهُۥ عَنۡ أَمۡرِيۚ ذَٰلِكَ تَأۡوِيلُ مَا لَمۡ تَسۡطِع عَّلَيۡهِ صَبۡرٗا

    Open ayah 18:82

    ‘প্রাচীরের ব্যাপার ওটা ছিল নগরের দুজন পিতৃহীন বালকের। এর নিচে ছিল তাদের গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার পালনকর্তা দয়াবশত ইচ্ছা করলেন, তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ মতে এটা করিনি। আপনি যে বিষয়ে ধৈর্যধারণ করতে অক্ষম হয়েছিলেন, এই হলো তার ব্যাখ্যা।’

  83. وَيَسۡـَٔلُونَكَ عَن ذِي ٱلۡقَرۡنَيۡنِۖ قُلۡ سَأَتۡلُواْ عَلَيۡكُم مِّنۡهُ ذِكۡرًا

    Open ayah 18:83

    তারা তোমাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে। বলো, ‘আমি অচিরেই তোমাদের কাছে তার কিছু বর্ণনা পাঠ করে শোনাব।’

  84. إِنَّا مَكَّنَّا لَهُۥ فِي ٱلۡأَرۡضِ وَءَاتَيۡنَٰهُ مِن كُلِّ شَيۡءٖ سَبَبٗا

    Open ayah 18:84

    আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের কার্যোপকরণ দান করেছিলাম।

  85. فَأَتۡبَعَ سَبَبًا

    Open ayah 18:85

    অতঃপর সে এক পথ অবলম্বন করল।

  86. حَتَّىٰٓ إِذَا بَلَغَ مَغۡرِبَ ٱلشَّمۡسِ وَجَدَهَا تَغۡرُبُ فِي عَيۡنٍ حَمِئَةٖ وَوَجَدَ عِندَهَا قَوۡمٗاۖ قُلۡنَا يَٰذَا ٱلۡقَرۡنَيۡنِ إِمَّآ أَن تُعَذِّبَ وَإِمَّآ أَن تَتَّخِذَ فِيهِمۡ حُسۡنٗا

    Open ayah 18:86

    অতঃপর সে যখন সূর্যের অস্তাচলে পৌঁছল; তখন সে সূর্যকে এক কর্দময় জলাশয়ে অস্ত যেতে দেখল। সে সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেল। আমি বললাম, ‘হে যুলকারনাইন, তুমি তাদের শাস্তি দিতে পার অথবা তাদের ক্ষেত্রে সদয় ব্যবহার গ্রহণ করতে পার।’

  87. قَالَ أَمَّا مَن ظَلَمَ فَسَوۡفَ نُعَذِّبُهُۥ ثُمَّ يُرَدُّ إِلَىٰ رَبِّهِۦ فَيُعَذِّبُهُۥ عَذَابٗا نُّكۡرٗا

    Open ayah 18:87

    সে বলল, ‘যে কেউ সীমালঙ্ঘন করবে আমি তাকে শাস্তি দেব। অতঃপর তাকে তার রবের কাছে ফেরানো হবে। পুনরায় তিনি তাকে কঠোর শাস্তি দেবেন।’

  88. وَأَمَّا مَنۡ ءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا فَلَهُۥ جَزَآءً ٱلۡحُسۡنَىٰۖ وَسَنَقُولُ لَهُۥ مِنۡ أَمۡرِنَا يُسۡرٗا

    Open ayah 18:88

    তবে যে ঈমান আনে ও সৎকর্ম করে তার জন্য প্রতিদানস্বরূপ রয়েছে কল্যাণ। এবং অচিরেই আমি তার প্রতি আমার বিষয় থেকে সহজ নির্দেশ দেব।

  89. ثُمَّ أَتۡبَعَ سَبَبًا

    Open ayah 18:89

    অতঃপর সে এক পন্থা অবলম্বন করল।

  90. حَتَّىٰٓ إِذَا بَلَغَ مَطۡلِعَ ٱلشَّمۡسِ وَجَدَهَا تَطۡلُعُ عَلَىٰ قَوۡمٖ لَّمۡ نَجۡعَل لَّهُم مِّن دُونِهَا سِتۡرٗا 

    Open ayah 18:90

    অবশেষে সে যখন সূর্যের উদয়াচলে পৌঁছল, তখন সে তাকে এমন এক সম্প্রদায়ের ওপর উদয় হতে দেখল, যাদের জন্য সূর্যের বিপরীতে আমি কোনো পর্দা সৃষ্টি করিনি।

  91. كَذَٰلِكَۖ وَقَدۡ أَحَطۡنَا بِمَا لَدَيۡهِ خُبۡرٗا

    Open ayah 18:91

    প্রকৃত ঘটনা এমনই। তার বৃত্তান্ত আমি সম্যক জ্ঞাত।

  92. ثُمَّ أَتۡبَعَ سَبَبًا

    Open ayah 18:92

    আবার সে এক পথ ধরল।

  93. حَتَّىٰٓ إِذَا بَلَغَ بَيۡنَ ٱلسَّدَّيۡنِ وَجَدَ مِن دُونِهِمَا قَوۡمٗا لَّا يَكَادُونَ يَفۡقَهُونَ قَوۡلٗا

    Open ayah 18:93

    অবশেষে যখন সে দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছল, তখন সে সেখানে এক জাতিকে পেল, যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না।

  94. قَالُواْ يَٰذَا ٱلۡقَرۡنَيۡنِ إِنَّ يَأۡجُوجَ وَمَأۡجُوجَ مُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ فَهَلۡ نَجۡعَلُ لَكَ خَرۡجًا عَلَىٰٓ أَن تَجۡعَلَ بَيۡنَنَا وَبَيۡنَهُمۡ سَدّٗا

    Open ayah 18:94

    তারা বলল, ‘হে যুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে। তবে আমরা কি আপনার জন্য কিছু কর ধার্য করব? এই শর্তে যে, আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন।’

  95. قَالَ مَا مَكَّنِّي فِيهِ رَبِّي خَيۡرٞ فَأَعِينُونِي بِقُوَّةٍ أَجۡعَلۡ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُمۡ رَدۡمًا

    Open ayah 18:95

    সে বলল, ‘আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন, তা-ই যথেষ্ট। অতএব, তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব।’

  96. ءَاتُونِي زُبَرَ ٱلۡحَدِيدِۖ حَتَّىٰٓ إِذَا سَاوَىٰ بَيۡنَ ٱلصَّدَفَيۡنِ قَالَ ٱنفُخُواْۖ حَتَّىٰٓ إِذَا جَعَلَهُۥ نَارٗا قَالَ ءَاتُونِيٓ أُفۡرِغۡ عَلَيۡهِ قِطۡرٗا

    Open ayah 18:96

    ‘তোমরা আমাকে লোহার পাত এনে দাও।’ অবশেষে যখন উভয় পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ করে দিলো, তখন সে বলল,’ তোমরা ফুঁ দিতে থাকো।’ অবশেষে যখন তিনি তা আগুনে পরিণত করলেন, তখন সে বলল, ‘তোমরা গলিত তামা নিয়ে এসো, আমি তা তার উপরে ঢেলে দিই।’

  97. فَمَا ٱسۡطَٰعُوٓاْ أَن يَظۡهَرُوهُ وَمَا ٱسۡتَطَٰعُواْ لَهُۥ نَقۡبٗا

    Open ayah 18:97

    অতঃপর তারা (ইয়াজুজ ও মাজুজ) তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতে ও সক্ষম হলো না।

  98. قَالَ هَٰذَا رَحۡمَةٞ مِّن رَّبِّيۖ فَإِذَا جَآءَ وَعۡدُ رَبِّي جَعَلَهُۥ دَكَّآءَۖ وَكَانَ وَعۡدُ رَبِّي حَقّٗا

    Open ayah 18:98

    সে বলল, ‘এটা আমার রবের অনুগ্রহ। যখন আমার রবের প্রতিশ্রুতি (কিয়ামাত) আসবে, তখন তিনি একে চূর্ণ-বিচূর্ণ করে দেবেন এবং আমার রবের প্রতিশ্রুতি সত্য।’

  99. ۞وَتَرَكۡنَا بَعۡضَهُمۡ يَوۡمَئِذٖ يَمُوجُ فِي بَعۡضٖۖ وَنُفِخَ فِي ٱلصُّورِ فَجَمَعۡنَٰهُمۡ جَمۡعٗا

    Open ayah 18:99

    আমি সেদিন তাদের এমন অবস্থায় ছেড়ে দেব যে, এক দল অপর দলের উপর ঢেউয়ের মতো পড়বে এবং শিঙ্গায় ফুঁৎকার দেওয়া হবে। অতঃপর আমি তাদের সবাইকে একত্র করে আনব।

  100. وَعَرَضۡنَا جَهَنَّمَ يَوۡمَئِذٖ لِّلۡكَٰفِرِينَ عَرۡضًا 

    Open ayah 18:100

    সেদিন আমি কাফিরদের কাছে জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করব।

  101. ٱلَّذِينَ كَانَتۡ أَعۡيُنُهُمۡ فِي غِطَآءٍ عَن ذِكۡرِي وَكَانُواْ لَا يَسۡتَطِيعُونَ سَمۡعًا 

    Open ayah 18:101

    আমার স্মরণ থেকে যাদের চক্ষুসমূহের ওপর পর্দা ছিল এবং যারা শুনতেও সক্ষম ছিল না।

  102. أَفَحَسِبَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَن يَتَّخِذُواْ عِبَادِي مِن دُونِيٓ أَوۡلِيَآءَۚ إِنَّآ أَعۡتَدۡنَا جَهَنَّمَ لِلۡكَٰفِرِينَ نُزُلٗا 

    Open ayah 18:102

    কাফিররা কি মনে করে যে, তারা আমার পরিবর্তে আমার বান্দাদের অভিভাবকরূপে গ্রহণ করবে? আমি কাফিরদের অভ্যর্থনার জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নাম।

  103. قُلۡ هَلۡ نُنَبِّئُكُم بِٱلۡأَخۡسَرِينَ أَعۡمَٰلًا 

    Open ayah 18:103

    বলো, ‘আমি কি তোমাদেরকে তাদের সংবাদ দেব, যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত।’

  104. ٱلَّذِينَ ضَلَّ سَعۡيُهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَهُمۡ يَحۡسَبُونَ أَنَّهُمۡ يُحۡسِنُونَ صُنۡعًا 

    Open ayah 18:104

    ‘পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, অথচ তারা মনে করে যে, তারা সৎকর্ম করেছে।’

  105. أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ وَلِقَآئِهِۦ فَحَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فَلَا نُقِيمُ لَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَزۡنٗا 

    Open ayah 18:105

    ওরাই তারা যারা তাদের রবের নিদর্শনাবলি এবং তাঁর সাথে সাক্ষাৎ অস্বীকার করেছে। ফলে নিষ্ফল হয়েছে তাদের কর্ম। সুতরাং কিয়ামাতের দিন তাদের জন্য আমি কোনো পরিমাপদণ্ড স্থাপন করব না।

  106. ذَٰلِكَ جَزَآؤُهُمۡ جَهَنَّمُ بِمَا كَفَرُواْ وَٱتَّخَذُوٓاْ ءَايَٰتِي وَرُسُلِي هُزُوًا 

    Open ayah 18:106

    জাহান্নাম এটাই তাদের প্রতিফল; কারণ, তারা কুফুরি করেছে এবং আমার নিদর্শনাবলি ও রাসূলগণকে গ্রহণ করেছে বিদ্রুপের বিষয়রূপে।

  107. إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ كَانَتۡ لَهُمۡ جَنَّٰتُ ٱلۡفِرۡدَوۡسِ نُزُلًا 

    Open ayah 18:107

    নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম সম্পাদন করে, তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস।

  108. خَٰلِدِينَ فِيهَا لَا يَبۡغُونَ عَنۡهَا حِوَلٗا 

    Open ayah 18:108

    সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না।

  109. قُل لَّوۡ كَانَ ٱلۡبَحۡرُ مِدَادٗا لِّكَلِمَٰتِ رَبِّي لَنَفِدَ ٱلۡبَحۡرُ قَبۡلَ أَن تَنفَدَ كَلِمَٰتُ رَبِّي وَلَوۡ جِئۡنَا بِمِثۡلِهِۦ مَدَدٗا 

    Open ayah 18:109

    বলো, ‘আমার রবের কথা (লেখার জন্য) যদি সমুদ্রের পানি কালি হয়, তবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই সে সমুদ্র নিঃশেষিত হয়ে যাবে। যদিও সাহায্যার্থে অনুরূপ আরেকটি সমুদ্র এনে দেওয়া হয়।’

  110. قُلۡ إِنَّمَآ أَنَا۠ بَشَرٞ مِّثۡلُكُمۡ يُوحَىٰٓ إِلَيَّ أَنَّمَآ إِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ فَمَن كَانَ يَرۡجُواْ لِقَآءَ رَبِّهِۦ فَلۡيَعۡمَلۡ عَمَلٗا صَٰلِحٗا وَلَا يُشۡرِكۡ بِعِبَادَةِ رَبِّهِۦٓ أَحَدَۢا 

    Open ayah 18:110

    বলো, ‘প্রকৃতপক্ষে আমিও তোমাদের মতোই একজন মানুষ, আমার প্রতি ওয়াহি পাঠানো হয় যে, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ।’ অতএব, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার রবের ইবাদাতে কাউকে শরিক না করে।