مريم

Maryam

Mary · Surah 19 · Ayahs: 98 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. كٓهيعٓصٓ

    Open ayah 19:1

    কা-ফ হা ইয়া আ-ইন সা-দ

  2. ذِكۡرُ رَحۡمَتِ رَبِّكَ عَبۡدَهُۥ زَكَرِيَّآ

    Open ayah 19:2

    এটা তোমার রবের অনুগ্রহের বিবরণ তাঁর বান্দা যাকারিয়ার প্রতি।

  3. إِذۡ نَادَىٰ رَبَّهُۥ نِدَآءً خَفِيّٗا

    Open ayah 19:3

    যখন সে তাঁর রবকে আহ্বান করেছিল নিভৃতে।

  4. قَالَ رَبِّ إِنِّي وَهَنَ ٱلۡعَظۡمُ مِنِّي وَٱشۡتَعَلَ ٱلرَّأۡسُ شَيۡبٗا وَلَمۡ أَكُنۢ بِدُعَآئِكَ رَبِّ شَقِيّٗا

    Open ayah 19:4

    সে বলল, ‘হে আমার রব, আমার হাড্ডি দুর্বল হয়েছে; বার্ধক্যে আমার মাথার চুলগুলো সাদা হয়েছে; হে আমার রব, তোমাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি।’

  5. وَإِنِّي خِفۡتُ ٱلۡمَوَٰلِيَ مِن وَرَآءِي وَكَانَتِ ٱمۡرَأَتِي عَاقِرٗا فَهَبۡ لِي مِن لَّدُنكَ وَلِيّٗا

    Open ayah 19:5

    ‘আমার পর আমার গোত্রের ব্যাপারে ভয় করছি, আর আমার স্ত্রী বন্ধ্যা; অতএব, তুমি তোমার পক্ষ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করো।’

  6. يَرِثُنِي وَيَرِثُ مِنۡ ءَالِ يَعۡقُوبَۖ وَٱجۡعَلۡهُ رَبِّ رَضِيّٗا

    Open ayah 19:6

    ‘যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকূব-বংশের উত্তরাধিকারী হবে। আমার রব, আপনি তাকে সন্তোষভাজন করুন।’

  7. يَٰزَكَرِيَّآ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَٰمٍ ٱسۡمُهُۥ يَحۡيَىٰ لَمۡ نَجۡعَل لَّهُۥ مِن قَبۡلُ سَمِيّٗا

    Open ayah 19:7

    ‘হে যাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া। ইতঃপূর্বে এই নামে আমি কারো নামকরণ করিনি।’

  8. قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَٰمٞ وَكَانَتِ ٱمۡرَأَتِي عَاقِرٗا وَقَدۡ بَلَغۡتُ مِنَ ٱلۡكِبَرِ عِتِيّٗا

    Open ayah 19:8

    সে বলল, ‘হে আমার রব, কীভাবে আমার পুত্র হবে, অথচ আমার স্ত্রী বন্ধ্যা, আর আমিও বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত।’

  9. قَالَ كَذَٰلِكَ قَالَ رَبُّكَ هُوَ عَلَيَّ هَيِّنٞ وَقَدۡ خَلَقۡتُكَ مِن قَبۡلُ وَلَمۡ تَكُ شَيۡـٔٗا

    Open ayah 19:9

    তিনি বললেন, ‘এভাবেই হবে। তোমার রব বলে দিয়েছেন, এটা আমার পক্ষে সহজ। আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করেছি, তখন তুমি কিছুই ছিলে না।’

  10. قَالَ رَبِّ ٱجۡعَل لِّيٓ ءَايَةٗۖ قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَٰثَ لَيَالٖ سَوِيّٗا 

    Open ayah 19:10

    সে বলল, ‘হে আমার রব, আমাকে একটি নিদর্শন দিন।’ তিনি বললেন, ‘তোমার নিদর্শন এই যে, তুমি সুস্থ অবস্থায় তিন দিন মানুষের সাথে কথাবার্তা বলবে না।’

  11. فَخَرَجَ عَلَىٰ قَوۡمِهِۦ مِنَ ٱلۡمِحۡرَابِ فَأَوۡحَىٰٓ إِلَيۡهِمۡ أَن سَبِّحُواْ بُكۡرَةٗ وَعَشِيّٗا

    Open ayah 19:11

    অতঃপর সে মিহরাব থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এল এবং ইঙ্গিতে তাদেরকে সকাল-সন্ধ্যায় আল্লাহর মহিমা ঘোষণা করতে বলল।

  12. يَٰيَحۡيَىٰ خُذِ ٱلۡكِتَٰبَ بِقُوَّةٖۖ وَءَاتَيۡنَٰهُ ٱلۡحُكۡمَ صَبِيّٗا

    Open ayah 19:12

    ‘হে ইয়াহইয়া দৃঢ়তার সাথে কিতাবটি ধারণ করো।’ আমি তাকে শৈশবেই প্রজ্ঞা দান করেছিলাম।

  13. وَحَنَانٗا مِّن لَّدُنَّا وَزَكَوٰةٗۖ وَكَانَ تَقِيّٗا

    Open ayah 19:13

    এবং নিজের পক্ষ থেকে সহানুভূতি ও পবিত্রতা দিয়েছি। সে ছিল মুত্তাকি।

  14. وَبَرَّۢا بِوَٰلِدَيۡهِ وَلَمۡ يَكُن جَبَّارًا عَصِيّٗا

    Open ayah 19:14

    পিতা-মাতার অনুগত; ছিল না উদ্ধত, অবাধ্য।

  15. وَسَلَٰمٌ عَلَيۡهِ يَوۡمَ وُلِدَ وَيَوۡمَ يَمُوتُ وَيَوۡمَ يُبۡعَثُ حَيّٗا

    Open ayah 19:15

    তার প্রতি শান্তি; যেদিন সে জন্মগ্রহণ করে এবং যেদিন মৃত্যুবরণ করবে এবং যেদিন তাকে জীবিতাবস্থায় পুনরুত্থিত করা হবে।

  16. وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ مَرۡيَمَ إِذِ ٱنتَبَذَتۡ مِنۡ أَهۡلِهَا مَكَانٗا شَرۡقِيّٗا

    Open ayah 19:16

    এই কিতাবে মারইয়ামের কথা বর্ণনা করো, যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে গেল পূর্বদিকে এক স্থানে।

  17. فَٱتَّخَذَتۡ مِن دُونِهِمۡ حِجَابٗا فَأَرۡسَلۡنَآ إِلَيۡهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرٗا سَوِيّٗا

    Open ayah 19:17

    অতঃপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল। অতঃপর আমি তার কাছে আমার রূহ পাঠালাম, সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল।

  18. قَالَتۡ إِنِّيٓ أَعُوذُ بِٱلرَّحۡمَٰنِ مِنكَ إِن كُنتَ تَقِيّٗا

    Open ayah 19:18

    মারইয়াম বলল, ‘আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করি যদি তুমি আল্লাহভীরু হও।’

  19. قَالَ إِنَّمَآ أَنَا۠ رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَٰمٗا زَكِيّٗا

    Open ayah 19:19

    সে বলল, ‘আমি তোমার রবের প্রেরিত, এসেছি তোমাকে এক পবিত্র পুত্র দান করতে।’

  20. قَالَتۡ أَنَّىٰ يَكُونُ لِي غُلَٰمٞ وَلَمۡ يَمۡسَسۡنِي بَشَرٞ وَلَمۡ أَكُ بَغِيّٗا 

    Open ayah 19:20

    মরইয়াম বলল, ‘কীভাবে আমার পুত্র হবে, অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই?’

  21. قَالَ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيِّنٞۖ وَلِنَجۡعَلَهُۥٓ ءَايَةٗ لِّلنَّاسِ وَرَحۡمَةٗ مِّنَّاۚ وَكَانَ أَمۡرٗا مَّقۡضِيّٗا

    Open ayah 19:21

    সে বলল, ‘এভাবেই হবে।’ তোমার রব বলেছেন, ‘এটা আমার জন্য সহজ। আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ করতে চাই। এটি একটি স্থিরীকৃত সিদ্ধান্ত।’

  22. ۞فَحَمَلَتۡهُ فَٱنتَبَذَتۡ بِهِۦ مَكَانٗا قَصِيّٗا

    Open ayah 19:22

    অতঃপর সে গর্ভে সন্তান ধারণ করল এবং তাকে-সহ এক দূরবর্তী স্থানে চলে গেল।

  23. فَأَجَآءَهَا ٱلۡمَخَاضُ إِلَىٰ جِذۡعِ ٱلنَّخۡلَةِ قَالَتۡ يَٰلَيۡتَنِي مِتُّ قَبۡلَ هَٰذَا وَكُنتُ نَسۡيٗا مَّنسِيّٗا

    Open ayah 19:23

    প্রসব বেদনা তাকে এক খেজুরগাছের মূলের কাছে নিয়ে এল। সে বলল, ‘হায়, আমি যদি এর পূর্বে মরে যেতাম এবং হয়ে যেতাম সম্পূর্ণরূপে বিস্মৃত!’

  24. فَنَادَىٰهَا مِن تَحۡتِهَآ أَلَّا تَحۡزَنِي قَدۡ جَعَلَ رَبُّكِ تَحۡتَكِ سَرِيّٗا

    Open ayah 19:24

    অতঃপর ফেরেশতা তাকে নিচের দিক থেকে ডাক দিল যে, ‘তুমি দুঃখ করো না। তোমার রব তোমার (অবস্থানের) তলদেশে একটি নহর প্রবাহিত করেছেন।’

  25. وَهُزِّيٓ إِلَيۡكِ بِجِذۡعِ ٱلنَّخۡلَةِ تُسَٰقِطۡ عَلَيۡكِ رُطَبٗا جَنِيّٗا

    Open ayah 19:25

    ‘আর তুমি নিজের দিকে খেজুরগাছের কাণ্ডে নাড়া দাও, তা তোমার ওপর তাজা পাকা খেজুর ফেলবে।’

  26. فَكُلِي وَٱشۡرَبِي وَقَرِّي عَيۡنٗاۖ فَإِمَّا تَرَيِنَّ مِنَ ٱلۡبَشَرِ أَحَدٗا فَقُولِيٓ إِنِّي نَذَرۡتُ لِلرَّحۡمَٰنِ صَوۡمٗا فَلَنۡ أُكَلِّمَ ٱلۡيَوۡمَ إِنسِيّٗا

    Open ayah 19:26

    ‘সুতরাং তুমি আহার করো, পান করো এবং চক্ষু শীতল করো। যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখ, তবে বলে দিয়ো—‘আমি আল্লাহর উদ্দেশে সাওমের মানত করেছি। সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলব না।’

  27. فَأَتَتۡ بِهِۦ قَوۡمَهَا تَحۡمِلُهُۥۖ قَالُواْ يَٰمَرۡيَمُ لَقَدۡ جِئۡتِ شَيۡـٔٗا فَرِيّٗا

    Open ayah 19:27

    অতঃপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো। তারা বলল, ‘হে মারইয়াম, তুমি একটি অদ্ভুত কাণ্ড ঘটিয়ে এসেছ।’

  28. يَٰٓأُخۡتَ هَٰرُونَ مَا كَانَ أَبُوكِ ٱمۡرَأَ سَوۡءٖ وَمَا كَانَتۡ أُمُّكِ بَغِيّٗا

    Open ayah 19:28

    ‘হে হারূনের বোন, তোমার বাবা অসৎ ব্যক্তি ছিলেন না এবং তোমার মাও ছিলেন না ব্যভিচারিণী।’

  29. فَأَشَارَتۡ إِلَيۡهِۖ قَالُواْ كَيۡفَ نُكَلِّمُ مَن كَانَ فِي ٱلۡمَهۡدِ صَبِيّٗا

    Open ayah 19:29

    অতঃপর সে সন্তানের দিকে ইঙ্গিত করল। তারা বলল, ‘কীভাবে এমন শিশুর সাথে আমরা কথা বলব যে আছে দোলনার মধ্যে?’

  30. قَالَ إِنِّي عَبۡدُ ٱللَّهِ ءَاتَىٰنِيَ ٱلۡكِتَٰبَ وَجَعَلَنِي نَبِيّٗا 

    Open ayah 19:30

    সে বলল, ‘আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে বানিয়েছেন নবি।’

  31. وَجَعَلَنِي مُبَارَكًا أَيۡنَ مَا كُنتُ وَأَوۡصَٰنِي بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ مَا دُمۡتُ حَيّٗا

    Open ayah 19:31

    ‘আমি যেখানেই থাকি, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি, ততদিন সালাত ও যাকাত আদায় করতে।’

  32. وَبَرَّۢا بِوَٰلِدَتِي وَلَمۡ يَجۡعَلۡنِي جَبَّارٗا شَقِيّٗا

    Open ayah 19:32

    ‘এবং মায়ের অনুগত থাকতে এবং আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য বানাননি।’

  33. وَٱلسَّلَٰمُ عَلَيَّ يَوۡمَ وُلِدتُّ وَيَوۡمَ أَمُوتُ وَيَوۡمَ أُبۡعَثُ حَيّٗا

    Open ayah 19:33

    ‘আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন আমাকে জীবিত অবস্থায় পুনরুত্থিত করা হবে।’

  34. ذَٰلِكَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَۖ قَوۡلَ ٱلۡحَقِّ ٱلَّذِي فِيهِ يَمۡتَرُونَ

    Open ayah 19:34

    এই মারইয়াম-পুত্র ঈসা। এটি এমন সত্যকথা, যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে।

  35. مَا كَانَ لِلَّهِ أَن يَتَّخِذَ مِن وَلَدٖۖ سُبۡحَٰنَهُۥٓۚ إِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ

    Open ayah 19:35

    আল্লাহ এমন নন যে, সন্তান গ্রহণ করবেন, তিনি পবিত্র-মহিমাময় সত্তা, তিনি যখন কোনো কাজ করা সিদ্ধান্ত করেন তখন বলেন ‘হও’, ফলে তা হয়ে যায়।

  36. وَإِنَّ ٱللَّهَ رَبِّي وَرَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ

    Open ayah 19:36

    নিশ্চয়ই আল্লাহ আমার ও তোমাদের রব। অতএব, তোমরা তাঁর ইবাদাত করো। এটাই সরল পথ।

  37. فَٱخۡتَلَفَ ٱلۡأَحۡزَابُ مِنۢ بَيۡنِهِمۡۖ فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِن مَّشۡهَدِ يَوۡمٍ عَظِيمٍ

    Open ayah 19:37

    অতঃপর দলগুলো নিজেদের মাঝে মতভেদ করল; সুতরাং মহাদিবস আগমনকালে কাফেরদের জন্য ধ্বংস।

  38. أَسۡمِعۡ بِهِمۡ وَأَبۡصِرۡ يَوۡمَ يَأۡتُونَنَا لَٰكِنِ ٱلظَّٰلِمُونَ ٱلۡيَوۡمَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ

    Open ayah 19:38

    সেদিন তারা কত চমৎকার শুনবে এবং দেখবে, যেদিন তারা আমার কাছে আসবে। কিন্তু আজ সীমালঙ্ঘনকারীরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে।

  39. وَأَنذِرۡهُمۡ يَوۡمَ ٱلۡحَسۡرَةِ إِذۡ قُضِيَ ٱلۡأَمۡرُ وَهُمۡ فِي غَفۡلَةٖ وَهُمۡ لَا يُؤۡمِنُونَ

    Open ayah 19:39

    আর তুমি তাদের পরিতাপের দিবস সম্পর্কে সতর্ক করো, যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে। এখন তারা রয়েছে উদাসীনতার মধ্যে এবং তারা ঈমান আনে না।

  40. إِنَّا نَحۡنُ نَرِثُ ٱلۡأَرۡضَ وَمَنۡ عَلَيۡهَا وَإِلَيۡنَا يُرۡجَعُونَ 

    Open ayah 19:40

    নিশ্চয়ই আমিই উত্তরাধিকারী হব পৃথিবীর এবং তার উপরে যা কিছু আছে, এবং আমারই দিকে তারা প্রত্যাবর্তিত হবে।

  41. وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ إِبۡرَٰهِيمَۚ إِنَّهُۥ كَانَ صِدِّيقٗا نَّبِيًّا

    Open ayah 19:41

    তুমি এই কিতাবে ইবরাহীমের কথা স্মরণ করো। নিশ্চয়ই সে ছিল সত্যবাদী, নবি।

  42. إِذۡ قَالَ لِأَبِيهِ يَٰٓأَبَتِ لِمَ تَعۡبُدُ مَا لَا يَسۡمَعُ وَلَا يُبۡصِرُ وَلَا يُغۡنِي عَنكَ شَيۡـٔٗا

    Open ayah 19:42

    যখন সে তার পিতাকে বলল, ‘হে আমার পিতা, যে শোনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না, তুমি তার ইবাদাত কেন করো?’

  43. يَٰٓأَبَتِ إِنِّي قَدۡ جَآءَنِي مِنَ ٱلۡعِلۡمِ مَا لَمۡ يَأۡتِكَ فَٱتَّبِعۡنِيٓ أَهۡدِكَ صِرَٰطٗا سَوِيّٗا

    Open ayah 19:43

    ‘হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে; যা তোমার কাছে আসেনি, সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাব।’

  44. يَٰٓأَبَتِ لَا تَعۡبُدِ ٱلشَّيۡطَٰنَۖ إِنَّ ٱلشَّيۡطَٰنَ كَانَ لِلرَّحۡمَٰنِ عَصِيّٗا

    Open ayah 19:44

    ‘হে আমার পিতা, শয়তানের ইবাদাত করো না। নিশ্চয়ই শয়তান দয়াময়ের অবাধ্য।’

  45. يَٰٓأَبَتِ إِنِّيٓ أَخَافُ أَن يَمَسَّكَ عَذَابٞ مِّنَ ٱلرَّحۡمَٰنِ فَتَكُونَ لِلشَّيۡطَٰنِ وَلِيّٗا

    Open ayah 19:45

    ‘হে আমার পিতা, আমি আশঙ্কা করি, দয়াময়ের শাস্তি তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে।’

  46. قَالَ أَرَاغِبٌ أَنتَ عَنۡ ءَالِهَتِي يَٰٓإِبۡرَٰهِيمُۖ لَئِن لَّمۡ تَنتَهِ لَأَرۡجُمَنَّكَۖ وَٱهۡجُرۡنِي مَلِيّٗا

    Open ayah 19:46

    পিতা বলল, ‘হে ইবরাহীম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও, আমি অবশ্যই পাথরের আঘাতে তোমাকে হত্যা করব। তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও।’

  47. قَالَ سَلَٰمٌ عَلَيۡكَۖ سَأَسۡتَغۡفِرُ لَكَ رَبِّيٓۖ إِنَّهُۥ كَانَ بِي حَفِيّٗا

    Open ayah 19:47

    ইবরাহীম বলল, ‘তোমার ওপর শান্তি বর্ষিত হোক, আমি আমার রবের কাছে তোমার জন্য ক্ষমাপ্রার্থনা করব। নিশ্চয়ই তিনি আমার প্রতি অনুগ্রহশীল।’

  48. وَأَعۡتَزِلُكُمۡ وَمَا تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ وَأَدۡعُواْ رَبِّي عَسَىٰٓ أَلَّآ أَكُونَ بِدُعَآءِ رَبِّي شَقِيّٗا

    Open ayah 19:48

    ‘আর আমি পরিত্যাগ করছি তোমাদের এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদাত করো তাদেরকে; আমি আমার রবকে ডাকব। আশা করি, আমার রবকে ডেকে আমি বঞ্চিত হব না।’

  49. فَلَمَّا ٱعۡتَزَلَهُمۡ وَمَا يَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ وَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَۖ وَكُلّٗا جَعَلۡنَا نَبِيّٗا

    Open ayah 19:49

    অতঃপর সে যখন তাদের এবং তারা আল্লাহ ব্যতীত যাদের ইবাদাত করত, তাদের সবাইকে পরিত্যাগ করল, তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকূব এবং প্রত্যেককে বানালাম নবি।

  50. وَوَهَبۡنَا لَهُم مِّن رَّحۡمَتِنَا وَجَعَلۡنَا لَهُمۡ لِسَانَ صِدۡقٍ عَلِيّٗا 

    Open ayah 19:50

    আমি তাদের দান করলাম আমার অনুগ্রহ এবং দিলাম সমুচ্চ সুখ্যাতি।

  51. وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ مُوسَىٰٓۚ إِنَّهُۥ كَانَ مُخۡلَصٗا وَكَانَ رَسُولٗا نَّبِيّٗا

    Open ayah 19:51

    এই কিতাবে মূসার কথা স্মরণ করো, সে ছিল মনোনীত, আরও ছিল রাসূল, নবি।

  52. وَنَٰدَيۡنَٰهُ مِن جَانِبِ ٱلطُّورِ ٱلۡأَيۡمَنِ وَقَرَّبۡنَٰهُ نَجِيّٗا

    Open ayah 19:52

    আমি তাকে আহ্বান করলাম তূর পাহাড়ের ডান দিক থেকে এবং একান্তে কথার জন্য নিকটবর্তী করলাম।

  53. وَوَهَبۡنَا لَهُۥ مِن رَّحۡمَتِنَآ أَخَاهُ هَٰرُونَ نَبِيّٗا

    Open ayah 19:53

    আমি নিজ অনুগ্রহে তার ভাই হারূনকে নবি বানালাম।

  54. وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ إِسۡمَٰعِيلَۚ إِنَّهُۥ كَانَ صَادِقَ ٱلۡوَعۡدِ وَكَانَ رَسُولٗا نَّبِيّٗا

    Open ayah 19:54

    এই কিতাবে ইসমাঈলের কথা বর্ণনা করো, সে প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং ছিল রাসূল, নবি।

  55. وَكَانَ يَأۡمُرُ أَهۡلَهُۥ بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ وَكَانَ عِندَ رَبِّهِۦ مَرۡضِيّٗا

    Open ayah 19:55

    সে তার পরিবারবর্গকে সালাত ও যাকাত আদায়ের নির্দেশ দিত এবং সে তার রবের কাছে ছিল সন্তোষভাজন।

  56. وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ إِدۡرِيسَۚ إِنَّهُۥ كَانَ صِدِّيقٗا نَّبِيّٗا

    Open ayah 19:56

    এই কিতাবে ইদরীসের কথা আলোচনা করো, সে ছিল সত্যবাদী নবি।

  57. وَرَفَعۡنَٰهُ مَكَانًا عَلِيًّا

    Open ayah 19:57

    আমি তাকে উন্নীত করেছি সমুন্নত মর্যাদায়।

  58. أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيۡهِم مِّنَ ٱلنَّبِيِّـۧنَ مِن ذُرِّيَّةِ ءَادَمَ وَمِمَّنۡ حَمَلۡنَا مَعَ نُوحٖ وَمِن ذُرِّيَّةِ إِبۡرَٰهِيمَ وَإِسۡرَٰٓءِيلَ وَمِمَّنۡ هَدَيۡنَا وَٱجۡتَبَيۡنَآۚ إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُ ٱلرَّحۡمَٰنِ خَرُّواْۤ سُجَّدٗاۤ وَبُكِيّٗا۩

    Open ayah 19:58

    এরাই তারা—নবিগণের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তা ‘ আলা নিয়ামাত দান করেছেন। এরা আদমের বংশধর এবং যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম, তাদের বংশধর এবং ইবরাহীম ও ইসরাঈলের বংশধর এবং যাদের আমি হিদায়াত দান করেছি ও মনোনীত করেছি, (তাদের বংশোদ্ভূত)। তাদের কাছে যখন দয়াময়ের আয়াতসমূহ পাঠ করা হতো, তখন তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ত।

  59. ۞فَخَلَفَ مِنۢ بَعۡدِهِمۡ خَلۡفٌ أَضَاعُواْ ٱلصَّلَوٰةَ وَٱتَّبَعُواْ ٱلشَّهَوَٰتِۖ فَسَوۡفَ يَلۡقَوۡنَ غَيًّا

    Open ayah 19:59

    অতঃপর তাদের পরে তাদের স্থলাভিষিক্ত হলো নিকৃষ্ট উত্তরাধিকারীরা; তারা সালাত নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হলো। সুতরাং তারা অচিরেই শাস্তি প্রত্যক্ষ করবে।

  60. إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا فَأُوْلَٰٓئِكَ يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ وَلَا يُظۡلَمُونَ شَيۡـٔٗا 

    Open ayah 19:60

    কিন্তু তারা ব্যতীত, যারা তাওবা করেছে, ঈমান এনেছে এবং সৎকাজ করেছে। সুতরাং তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের ওপর কোনো অবিচার করা হবে না।

  61. جَنَّٰتِ عَدۡنٍ ٱلَّتِي وَعَدَ ٱلرَّحۡمَٰنُ عِبَادَهُۥ بِٱلۡغَيۡبِۚ إِنَّهُۥ كَانَ وَعۡدُهُۥ مَأۡتِيّٗا

    Open ayah 19:61

    তাদের নিবাস হবে স্থায়ী জান্নাত, যার প্রতিশ্রুতি দয়াময় তাঁর বান্দাদের অদৃশ্যভাবে দিয়েছেন। নিশ্চয়ই তাঁর প্রতিশ্রুত বিষয় অবশ্যই আসবে।

  62. لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوًا إِلَّا سَلَٰمٗاۖ وَلَهُمۡ رِزۡقُهُمۡ فِيهَا بُكۡرَةٗ وَعَشِيّٗا

    Open ayah 19:62

    তারা সেখানে ‘সালাম’ ব্যতীত কোনো অসার কথাবার্তা শুনবে না এবং সেখানে সকাল-সন্ধ্যা তাদের জন্য থাকবে জীবিকা।

  63. تِلۡكَ ٱلۡجَنَّةُ ٱلَّتِي نُورِثُ مِنۡ عِبَادِنَا مَن كَانَ تَقِيّٗا

    Open ayah 19:63

    এটা ওই জান্নাত, যার অধিকারী করব আমার বান্দাদের মধ্যে মুত্তাকিদেরকে।

  64. وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمۡرِ رَبِّكَۖ لَهُۥ مَا بَيۡنَ أَيۡدِينَا وَمَا خَلۡفَنَا وَمَا بَيۡنَ ذَٰلِكَۚ وَمَا كَانَ رَبُّكَ نَسِيّٗا

    Open ayah 19:64

    (জিবরাঈল বলল), ‘আমি আপনার রবের আদেশ ব্যতীত অবতরণ করি না, যা আমাদের সামনে আছে, যা আমাদের পেছনে আছে এবং যা এ দুইয়ের মধ্যস্থলে আছে, (সবই তার) এবং আপনার রব বিস্মৃত হওয়ার নন।’

  65. رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا فَٱعۡبُدۡهُ وَٱصۡطَبِرۡ لِعِبَٰدَتِهِۦۚ هَلۡ تَعۡلَمُ لَهُۥ سَمِيّٗا

    Open ayah 19:65

    তিনি আকাশমালা ও পৃথিবীর এবং উভয়ের মধ্যবর্তী সবার রব। সুতরাং তাঁরই ইবাদাত করো এবং তাতে দৃঢ় থাকো তুমি কি তাঁর সমকক্ষ কাউকে জানো?

  66. وَيَقُولُ ٱلۡإِنسَٰنُ أَءِذَا مَا مِتُّ لَسَوۡفَ أُخۡرَجُ حَيًّا

    Open ayah 19:66

    মানুষ বলে, ‘যখন আমি মৃত্যুবরণ করব তখন কি আবার জীবিত হয়ে পুনরুত্থিত হব?’

  67. أَوَلَا يَذۡكُرُ ٱلۡإِنسَٰنُ أَنَّا خَلَقۡنَٰهُ مِن قَبۡلُ وَلَمۡ يَكُ شَيۡـٔٗا

    Open ayah 19:67

    মানুষ কি স্মরণ করে না যে, আমি তাকে ইতঃপূর্বে সৃষ্টি করেছি তখন সে কিছুই ছিল না।

  68. فَوَرَبِّكَ لَنَحۡشُرَنَّهُمۡ وَٱلشَّيَٰطِينَ ثُمَّ لَنُحۡضِرَنَّهُمۡ حَوۡلَ جَهَنَّمَ جِثِيّٗا

    Open ayah 19:68

    সুতরাং তোমার রবের শপথ, আমি অবশ্যই তাদেরকে এবং শয়তানদেরকে একত্রে সমবেত করব, অতঃপর অবশ্যই তাদেরকে নতজানু অবস্থায় উপস্থিত করব জাহান্নামের চারপাশে।

  69. ثُمَّ لَنَنزِعَنَّ مِن كُلِّ شِيعَةٍ أَيُّهُمۡ أَشَدُّ عَلَى ٱلرَّحۡمَٰنِ عِتِيّٗا

    Open ayah 19:69

    অতঃপর প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে যে দয়াময় আল্লাহর সর্বাধিক অবাধ্য আমি তাকে পৃথক করে নেব।

  70. ثُمَّ لَنَحۡنُ أَعۡلَمُ بِٱلَّذِينَ هُمۡ أَوۡلَىٰ بِهَا صِلِيّٗا 

    Open ayah 19:70

    তাদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশের অধিক যোগ্য, আমি তাদের বিষয়ে ভালো জানি।

  71. وَإِن مِّنكُمۡ إِلَّا وَارِدُهَاۚ كَانَ عَلَىٰ رَبِّكَ حَتۡمٗا مَّقۡضِيّٗا

    Open ayah 19:71

    তোমাদের মধ্যে এমন কেউ নেই যে ওটা অতিক্রম করবে না। এটা তোমার রবের অনিবার্য ফায়সালা।

  72. ثُمَّ نُنَجِّي ٱلَّذِينَ ٱتَّقَواْ وَّنَذَرُ ٱلظَّٰلِمِينَ فِيهَا جِثِيّٗا

    Open ayah 19:72

    অতঃপর আমি মুত্তাকিদেরকে উদ্ধার করব এবং সীমালঙ্ঘনকারীদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব।

  73. وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ قَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلَّذِينَ ءَامَنُوٓاْ أَيُّ ٱلۡفَرِيقَيۡنِ خَيۡرٞ مَّقَامٗا وَأَحۡسَنُ نَدِيّٗا

    Open ayah 19:73

    যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন কাফিররা মু ’ মিনদের বলে, ‘দুই দলের মধ্যে কোনটি মর্যাদায় শ্রেষ্ঠ এবং কার মজলিস উৎকৃষ্ট?’

  74. وَكَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّن قَرۡنٍ هُمۡ أَحۡسَنُ أَثَٰثٗا وَرِءۡيٗا

    Open ayah 19:74

    তাদের পূর্বে কত মানবগোষ্ঠীকে আমি বিনাশ করেছি, তারা তাদের চাইতে সম্পদে ও বৈভবে শ্রেষ্ঠ ছিল।

  75. قُلۡ مَن كَانَ فِي ٱلضَّلَٰلَةِ فَلۡيَمۡدُدۡ لَهُ ٱلرَّحۡمَٰنُ مَدًّاۚ حَتَّىٰٓ إِذَا رَأَوۡاْ مَا يُوعَدُونَ إِمَّا ٱلۡعَذَابَ وَإِمَّا ٱلسَّاعَةَ فَسَيَعۡلَمُونَ مَنۡ هُوَ شَرّٞ مَّكَانٗا وَأَضۡعَفُ جُندٗا

    Open ayah 19:75

    বলো, ‘যারা পথভ্রষ্টতায় আছে, দয়াময় তাদের যথেষ্ট অবকাশ দেবেন; অবশেষে তারা প্রত্যক্ষ করবে, যে বিষয়ে তাদের ওয়াদা দেওয়া হচ্ছে, তা হতে পারে শাস্তি অথবা কিয়ামাত। তখন তারা জানতে পারবে কে মর্যাদায় নিকৃষ্ট ও জনশক্তিতে দুর্বলতম।’

  76. وَيَزِيدُ ٱللَّهُ ٱلَّذِينَ ٱهۡتَدَوۡاْ هُدٗىۗ وَٱلۡبَٰقِيَٰتُ ٱلصَّٰلِحَٰتُ خَيۡرٌ عِندَ رَبِّكَ ثَوَابٗا وَخَيۡرٞ مَّرَدًّا

    Open ayah 19:76

    যারা সৎপথে চলে আল্লাহ তাদের হিদায়াত বৃদ্ধি করেন। আর স্থায়ী সৎকর্মসমূহ তোমার রবের কাছে সওয়াবের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং প্রতিদানে উৎকৃষ্ট।

  77. أَفَرَءَيۡتَ ٱلَّذِي كَفَرَ بِـَٔايَٰتِنَا وَقَالَ لَأُوتَيَنَّ مَالٗا وَوَلَدًا

    Open ayah 19:77

    তুমি কি তাকে লক্ষ করেছ, যে আমার নিদর্শনাবলিকে অস্বীকার করে এবং বলে, ‘আমাকে অবশ্যই অর্থ-সম্পদ ও সন্তান-সন্ততি দেওয়া হবে।’

  78. أَطَّلَعَ ٱلۡغَيۡبَ أَمِ ٱتَّخَذَ عِندَ ٱلرَّحۡمَٰنِ عَهۡدٗا

    Open ayah 19:78

    সে কি অদৃশ্য বিষয় জেনে ফেলেছে, নাকি দয়াময় আল্লাহর নিকট থেকে কোনো প্রতিশ্রুতি প্রাপ্ত হয়েছে?

  79. كَلَّاۚ سَنَكۡتُبُ مَا يَقُولُ وَنَمُدُّ لَهُۥ مِنَ ٱلۡعَذَابِ مَدّٗا

    Open ayah 19:79

    না, এটা ঠিক নয়। সে যা বলে আমি তা লিখে রাখব এবং তার শাস্তি দীর্ঘায়িত করতে থাকব।

  80. وَنَرِثُهُۥ مَا يَقُولُ وَيَأۡتِينَا فَرۡدٗا 

    Open ayah 19:80

    সে যা বলে, (মৃত্যুর পর) আমি তার অধিকারী হব এবং সে আমার কাছে আসবে একাকী।

  81. وَٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةٗ لِّيَكُونُواْ لَهُمۡ عِزّٗا

    Open ayah 19:81

    তারা আল্লাহ ব্যতীত অন্যান্য ইলাহ গ্রহণ করেছে, যাতে তারা তাদের জন্য সাহায্যকারী হয়।

  82. كَلَّاۚ سَيَكۡفُرُونَ بِعِبَادَتِهِمۡ وَيَكُونُونَ عَلَيۡهِمۡ ضِدًّا

    Open ayah 19:82

    কখনোই নয়, তারা তাদের ইবাদাত অস্বীকার করবে এবং তাদের বিপক্ষে চলে যাবে।

  83. أَلَمۡ تَرَ أَنَّآ أَرۡسَلۡنَا ٱلشَّيَٰطِينَ عَلَى ٱلۡكَٰفِرِينَ تَؤُزُّهُمۡ أَزّٗا

    Open ayah 19:83

    তুমি কি লক্ষ করনি যে, আমি কাফিরদের ওপর শয়তানদেরকে ছেড়ে দিয়েছি। তারা তাদের (বিশেষভাবে মন্দকর্মে) প্ররোচিত করে।

  84. فَلَا تَعۡجَلۡ عَلَيۡهِمۡۖ إِنَّمَا نَعُدُّ لَهُمۡ عَدّٗا

    Open ayah 19:84

    সুতরাং তাদের ব্যাপারে তুমি তাড়াহুড়া করবে না। আমি তো তাদের গণনা পূর্ণ করছি মাত্র।

  85. يَوۡمَ نَحۡشُرُ ٱلۡمُتَّقِينَ إِلَى ٱلرَّحۡمَٰنِ وَفۡدٗا

    Open ayah 19:85

    সেদিন দয়াময়ের কাছে মুত্তাকিদের অতিথিরূপে সমবেত করব।

  86. وَنَسُوقُ ٱلۡمُجۡرِمِينَ إِلَىٰ جَهَنَّمَ وِرۡدٗا

    Open ayah 19:86

    এবং অপরাধীদের পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব।

  87. لَّا يَمۡلِكُونَ ٱلشَّفَٰعَةَ إِلَّا مَنِ ٱتَّخَذَ عِندَ ٱلرَّحۡمَٰنِ عَهۡدٗا

    Open ayah 19:87

    যে দয়াময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে, সে ব্যতীত আর কেউ সুপারিশ করার অধিকারী হবে না।

  88. وَقَالُواْ ٱتَّخَذَ ٱلرَّحۡمَٰنُ وَلَدٗا

    Open ayah 19:88

    তারা বলে, ‘দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন।’

  89. لَّقَدۡ جِئۡتُمۡ شَيۡـًٔا إِدّٗا

    Open ayah 19:89

    নিশ্চয়ই তোমরা এক অদ্ভুত কাণ্ড করেছ।

  90. تَكَادُ ٱلسَّمَٰوَٰتُ يَتَفَطَّرۡنَ مِنۡهُ وَتَنشَقُّ ٱلۡأَرۡضُ وَتَخِرُّ ٱلۡجِبَالُ هَدًّا 

    Open ayah 19:90

    হয়তো এর কারণেই আকাশ ফেটে পড়বে, পৃথিবী খণ্ড-বিখণ্ড হবে এবং পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ হবে।

  91. أَن دَعَوۡاْ لِلرَّحۡمَٰنِ وَلَدٗا

    Open ayah 19:91

    এ কারণে যে, তারা দয়াময় আল্লাহর জন্য সন্তান দাবি করে।

  92. وَمَا يَنۢبَغِي لِلرَّحۡمَٰنِ أَن يَتَّخِذَ وَلَدًا

    Open ayah 19:92

    অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয়।

  93. إِن كُلُّ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ إِلَّآ ءَاتِي ٱلرَّحۡمَٰنِ عَبۡدٗا

    Open ayah 19:93

    আকাশসমূহ ও পৃথিবীতে এমন কেউ নেই, যে দয়াময় আল্লাহর কাছে উপস্থিত হবে না বান্দারূপে।

  94. لَّقَدۡ أَحۡصَىٰهُمۡ وَعَدَّهُمۡ عَدّٗا

    Open ayah 19:94

    তাঁর কাছে তাদের পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি তাদেরকে গণনা করে রেখেছেন।

  95. وَكُلُّهُمۡ ءَاتِيهِ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فَرۡدًا

    Open ayah 19:95

    কিয়ামাতের দিন তাদের সবাই তাঁর কাছে একাকী অবস্থায় আসবে।

  96. إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَيَجۡعَلُ لَهُمُ ٱلرَّحۡمَٰنُ وُدّٗا

    Open ayah 19:96

    যারা ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে, তাদেরকে দয়াময় আল্লাহ ভালোবাসা দেবেন।

  97. فَإِنَّمَا يَسَّرۡنَٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ ٱلۡمُتَّقِينَ وَتُنذِرَ بِهِۦ قَوۡمٗا لُّدّٗا

    Open ayah 19:97

    আমি কুরআনকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি, যেন তুমি এর দ্বারা মুত্তাকিদের সুসংবাদ দাও এবং কলহপ্রিয় সম্প্রদায়কে সতর্ক করো।

  98. وَكَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّن قَرۡنٍ هَلۡ تُحِسُّ مِنۡهُم مِّنۡ أَحَدٍ أَوۡ تَسۡمَعُ لَهُمۡ رِكۡزَۢا

    Open ayah 19:98

    তাদের পূর্বে আমি কত মানবগোষ্ঠীকে ধ্বংস করেছি। তুমি কি তাদের কারও সাড়া পাও, অথবা তাদের ক্ষীণতম আওয়াজও শুনতে পাও?