طه
Taa-Haa
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ত্ব-হা
مَآ أَنزَلۡنَا عَلَيۡكَ ٱلۡقُرۡءَانَ لِتَشۡقَىٰٓ
Open ayah 20:2তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিনি।
إِلَّا تَذۡكِرَةٗ لِّمَن يَخۡشَىٰ
Open ayah 20:3বরং তাদের উপদেশ-স্বার্থে যারা ভয় করে।
تَنزِيلٗا مِّمَّنۡ خَلَقَ ٱلۡأَرۡضَ وَٱلسَّمَٰوَٰتِ ٱلۡعُلَى
Open ayah 20:4এটা তাঁর নিকট থেকে অবতীর্ণ, যিনি সৃষ্টি করেছেন সুউচ্চ আকাশসমূহ ও পৃথিবী ।
ٱلرَّحۡمَٰنُ عَلَى ٱلۡعَرۡشِ ٱسۡتَوَىٰ
Open ayah 20:5তিনি পরম দয়াময়, আরশে ইসতিওয়া করেছেন।
لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَمَا تَحۡتَ ٱلثَّرَىٰ
Open ayah 20:6আকাশসমূহ ও পৃথিবীতে যা-কিছু আছে, আর যা-কিছু আছে উভয়ের মধ্যবর্তী স্থানে ও সিক্ত মাটির নিচে যা আছে—সব তাঁরই।
وَإِن تَجۡهَرۡ بِٱلۡقَوۡلِ فَإِنَّهُۥ يَعۡلَمُ ٱلسِّرَّ وَأَخۡفَى
Open ayah 20:7তুমি যদি উঁচু আওয়াজে কথা বল, নিশ্চয়ই তিনি তো গোপন ও অতি সুপ্ত বিষয়ও জানেন।
ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ لَهُ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰ
Open ayah 20:8আল্লাহ—তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। সব সুন্দর নামসমূহ তাঁরই।
وَهَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
Open ayah 20:9মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?
إِذۡ رَءَا نَارٗا فَقَالَ لِأَهۡلِهِ ٱمۡكُثُوٓاْ إِنِّيٓ ءَانَسۡتُ نَارٗا لَّعَلِّيٓ ءَاتِيكُم مِّنۡهَا بِقَبَسٍ أَوۡ أَجِدُ عَلَى ٱلنَّارِ هُدٗى
Open ayah 20:10যখন সে আগুন দেখল, তখন তার পরিবারবর্গকে বলল, ‘তোমরা এখানে অবস্থান করো আমি আগুন দেখেছি। সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে কিছু অঙ্গার নিয়ে আসব অথবা আগুনের কাছে পথের সন্ধান পাব।’
فَلَمَّآ أَتَىٰهَا نُودِيَ يَٰمُوسَىٰٓ
Open ayah 20:11অতঃপর যখন সে আগুনের কাছে পৌঁছল, তখন তাকে ডাকা হলো ‘হে মূসা’,
إِنِّيٓ أَنَا۠ رَبُّكَ فَٱخۡلَعۡ نَعۡلَيۡكَ إِنَّكَ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوٗى
Open ayah 20:12‘আমিই তোমার রব; অতএব, তুমি জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকা তুওয়ায় রয়েছ।’
وَأَنَا ٱخۡتَرۡتُكَ فَٱسۡتَمِعۡ لِمَا يُوحَىٰٓ
Open ayah 20:13‘আর আমি তোমাকে মনোনীত করেছি। অতএব, যা প্রত্যাদেশ করা হচ্ছে, তা মনোযোগসহ শোনো।’
إِنَّنِيٓ أَنَا ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعۡبُدۡنِي وَأَقِمِ ٱلصَّلَوٰةَ لِذِكۡرِيٓ
Open ayah 20:14‘আমিই আল্লাহ আমি ব্যতীত কোনো ইলাহ নেই। অতএব, আমার ইবাদাত করো এবং আমার স্মরণার্থে সালাত প্রতিষ্ঠা করো।’
إِنَّ ٱلسَّاعَةَ ءَاتِيَةٌ أَكَادُ أُخۡفِيهَا لِتُجۡزَىٰ كُلُّ نَفۡسِۭ بِمَا تَسۡعَىٰ
Open ayah 20:15‘নিশ্চয়ই কিয়ামাত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই; যেন প্রত্যেকেই তার কর্মানুযায়ী ফল লাভ করে।’
فَلَا يَصُدَّنَّكَ عَنۡهَا مَن لَّا يُؤۡمِنُ بِهَا وَٱتَّبَعَ هَوَىٰهُ فَتَرۡدَىٰ
Open ayah 20:16‘সুতরাং তোমাকে যেন তা থেকে নিবৃত্ত না করে, যে ব্যক্তি তার প্রতি ঈমান আনে না এবং স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে, তবে তুমি ধ্বংস হয়ে যাবে।’
وَمَا تِلۡكَ بِيَمِينِكَ يَٰمُوسَىٰ
Open ayah 20:17‘হে মূসা, তোমার ডান হাতে ওটা কী?’
قَالَ هِيَ عَصَايَ أَتَوَكَّؤُاْ عَلَيۡهَا وَأَهُشُّ بِهَا عَلَىٰ غَنَمِي وَلِيَ فِيهَا مَـَٔارِبُ أُخۡرَىٰ
Open ayah 20:18সে বলল, ‘এটা আমার লাঠি, আমি এর উপর ভর দিই এবং এর দ্বারা আমার ছাগলপালের জন্য গাছের পাতা পাড়ি এবং এটা আমার অন্যান্য কাজেও লাগে।’
قَالَ أَلۡقِهَا يَٰمُوسَىٰ
Open ayah 20:19আল্লাহ বললেন, ‘হে মূসা, তুমি ওটা নিক্ষেপ করো।’
فَأَلۡقَىٰهَا فَإِذَا هِيَ حَيَّةٞ تَسۡعَىٰ
Open ayah 20:20অতঃপর সে তা নিক্ষেপ করল, অমনি তা সাপ হয়ে ছোটাছুটি করতে লাগল।
قَالَ خُذۡهَا وَلَا تَخَفۡۖ سَنُعِيدُهَا سِيرَتَهَا ٱلۡأُولَىٰ
Open ayah 20:21তিনি বললেন, ‘তুমি ওটা ধরো এবং ভয় করো না, অচিরেই আমি একে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব।’
وَٱضۡمُمۡ يَدَكَ إِلَىٰ جَنَاحِكَ تَخۡرُجۡ بَيۡضَآءَ مِنۡ غَيۡرِ سُوٓءٍ ءَايَةً أُخۡرَىٰ
Open ayah 20:22‘তোমার হাত বগলে রাখো, তা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অন্য এক নিদর্শনরূপে; কোনো ত্রুটি ছাড়াই।’
لِنُرِيَكَ مِنۡ ءَايَٰتِنَا ٱلۡكُبۡرَى
Open ayah 20:23(এটা এজন্য যে), ‘আমি তোমাকে দেখাতে চাই আমার মহা নিদর্শনাবলির কিছু।’
ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ
Open ayah 20:24‘ফিরআউনের নিকট যাও, নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে।’
قَالَ رَبِّ ٱشۡرَحۡ لِي صَدۡرِي
Open ayah 20:25সে বলল, ‘হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করে দিন।’
وَيَسِّرۡ لِيٓ أَمۡرِي
Open ayah 20:26‘সহজ করে দিন আমার কাজ।’
وَٱحۡلُلۡ عُقۡدَةٗ مِّن لِّسَانِي
Open ayah 20:27‘আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন।’
يَفۡقَهُواْ قَوۡلِي
Open ayah 20:28‘যেন তারা আমার কথা বুঝতে পারে।’
وَٱجۡعَل لِّي وَزِيرٗا مِّنۡ أَهۡلِي
Open ayah 20:29‘এবং আমার পরিবারবর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে দিন।’
هَٰرُونَ أَخِي
Open ayah 20:30‘আমার ভাই হারূনকে।’
ٱشۡدُدۡ بِهِۦٓ أَزۡرِي
Open ayah 20:31‘তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করুন।’
وَأَشۡرِكۡهُ فِيٓ أَمۡرِي
Open ayah 20:32‘এবং তাকে আমার কাজে অংশীদার করুন।’
كَيۡ نُسَبِّحَكَ كَثِيرٗا
Open ayah 20:33‘যেন আমরা বেশি করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি।’
وَنَذۡكُرَكَ كَثِيرًا
Open ayah 20:34‘এবং বেশি পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি।’
إِنَّكَ كُنتَ بِنَا بَصِيرٗا
Open ayah 20:35‘আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন।’
قَالَ قَدۡ أُوتِيتَ سُؤۡلَكَ يَٰمُوسَىٰ
Open ayah 20:36তিনি বললেন, ‘হে মূসা, তুমি যা চেয়েছ তা তোমাকে দেওয়া হলো।’
وَلَقَدۡ مَنَنَّا عَلَيۡكَ مَرَّةً أُخۡرَىٰٓ
Open ayah 20:37‘আমি তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম।’
إِذۡ أَوۡحَيۡنَآ إِلَىٰٓ أُمِّكَ مَا يُوحَىٰٓ
Open ayah 20:38‘যখন আমি তোমার মাকে যা নির্দেশ দেওয়ার নির্দেশ দিয়েছিলাম’;
أَنِ ٱقۡذِفِيهِ فِي ٱلتَّابُوتِ فَٱقۡذِفِيهِ فِي ٱلۡيَمِّ فَلۡيُلۡقِهِ ٱلۡيَمُّ بِٱلسَّاحِلِ يَأۡخُذۡهُ عَدُوّٞ لِّي وَعَدُوّٞ لَّهُۥۚ وَأَلۡقَيۡتُ عَلَيۡكَ مَحَبَّةٗ مِّنِّي وَلِتُصۡنَعَ عَلَىٰ عَيۡنِيٓ
Open ayah 20:39‘যে, তুমি মূসাকে সিন্দুকে রাখো, অতঃপর তা দরিয়ায় ভাসিয়ে দাও, অতঃপর দরিয়া তাকে তীরে ঠেলে দেবে। তাকে আমার শত্রু ও তার শত্রু উঠিয়ে নেবে। আমি তোমার প্রতি স্নেহ সঞ্চারিত করেছি আমার পক্ষ থেকে, যেন তুমি আমার দৃষ্টির সামনে প্রতিপালিত হও।’
إِذۡ تَمۡشِيٓ أُخۡتُكَ فَتَقُولُ هَلۡ أَدُلُّكُمۡ عَلَىٰ مَن يَكۡفُلُهُۥۖ فَرَجَعۡنَٰكَ إِلَىٰٓ أُمِّكَ كَيۡ تَقَرَّ عَيۡنُهَا وَلَا تَحۡزَنَۚ وَقَتَلۡتَ نَفۡسٗا فَنَجَّيۡنَٰكَ مِنَ ٱلۡغَمِّ وَفَتَنَّٰكَ فُتُونٗاۚ فَلَبِثۡتَ سِنِينَ فِيٓ أَهۡلِ مَدۡيَنَ ثُمَّ جِئۡتَ عَلَىٰ قَدَرٖ يَٰمُوسَىٰ
Open ayah 20:40“যখন তোমার বোন এসে বলল, ‘আমি কি তোমাদের সন্ধান দেব, যে তাকে লালন-পালন করতে পারবে।’ অতঃপর আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যেন তার চোখ শীতল হয় এবং দুঃখ না পায়। তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে, অতঃপর আমি তোমাকে এই দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছি; আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি। অতঃপর তুমি কয়েক বছর মাদইয়ানবাসীর মধ্যে অবস্থান করেছিলে; হে মূসা, অতঃপর তুমি নির্ধারিত সময়ে এসেছ।”
وَٱصۡطَنَعۡتُكَ لِنَفۡسِي
Open ayah 20:41‘আমি তোমাকে আমার রিসালাতের জন্য মনোনীত করেছি।’
ٱذۡهَبۡ أَنتَ وَأَخُوكَ بِـَٔايَٰتِي وَلَا تَنِيَا فِي ذِكۡرِي
Open ayah 20:42‘তুমি ও তোমার ভাই আমার নিদর্শনাবলিসহ যাও এবং আমার স্মরণে শৈথিল্য করো না।’
ٱذۡهَبَآ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ
Open ayah 20:43‘তোমরা উভয়ে ফিরআউনের কাছে যাও নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে।’
فَقُولَا لَهُۥ قَوۡلٗا لَّيِّنٗا لَّعَلَّهُۥ يَتَذَكَّرُ أَوۡ يَخۡشَىٰ
Open ayah 20:44‘অতঃপর তোমরা তাকে নরম কথা বলো, হয়তো সে চিন্তা-ভাবনা করবে অথবা ভীত হবে।’
قَالَا رَبَّنَآ إِنَّنَا نَخَافُ أَن يَفۡرُطَ عَلَيۡنَآ أَوۡ أَن يَطۡغَىٰ
Open ayah 20:45তারা বলল, ‘হে আমাদের রব, আমরা আশঙ্কা করি যে, সে আমাদের প্রতি যুলুম করবে কিংবা ঐদ্ধত্য প্রদর্শন করবে।’
قَالَ لَا تَخَافَآۖ إِنَّنِي مَعَكُمَآ أَسۡمَعُ وَأَرَىٰ
Open ayah 20:46আল্লাহ বললেন, ‘তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি শুনব ও দেখব।’
فَأۡتِيَاهُ فَقُولَآ إِنَّا رَسُولَا رَبِّكَ فَأَرۡسِلۡ مَعَنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَلَا تُعَذِّبۡهُمۡۖ قَدۡ جِئۡنَٰكَ بِـَٔايَةٖ مِّن رَّبِّكَۖ وَٱلسَّلَٰمُ عَلَىٰ مَنِ ٱتَّبَعَ ٱلۡهُدَىٰٓ
Open ayah 20:47অতএব, তোমরা তার কাছে যাও এবং বলো, ‘আমরা উভয়েই তোমার রবের প্রেরিত রাসূল; অতএব, আমাদের সাথে বনি ইসরাঈলকে যেতে দাও এবং তাদের নিপীড়ন করো না। আমরা তোমার রবের কাছ থেকে নিদর্শন নিয়ে তোমার কাছে এসেছি। যে হিদায়াতের পথ অনুসরণ করে, তার প্রতি শান্তি।’
إِنَّا قَدۡ أُوحِيَ إِلَيۡنَآ أَنَّ ٱلۡعَذَابَ عَلَىٰ مَن كَذَّبَ وَتَوَلَّىٰ
Open ayah 20:48‘নিশ্চয়ই আমাদের প্রতি পাঠানো হয়েছে যে, শাস্তি তার জন্য যে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়।’
قَالَ فَمَن رَّبُّكُمَا يَٰمُوسَىٰ
Open ayah 20:49সে বলল, ‘তবে হে মূসা, তোমাদের রব কে?’
قَالَ رَبُّنَا ٱلَّذِيٓ أَعۡطَىٰ كُلَّ شَيۡءٍ خَلۡقَهُۥ ثُمَّ هَدَىٰ
Open ayah 20:50মূসা বলল, ‘আমাদের রব তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার আকৃতি দান করেছেন, অতঃপর হিদায়াত দান করেছেন।’
قَالَ فَمَا بَالُ ٱلۡقُرُونِ ٱلۡأُولَىٰ
Open ayah 20:51ফিরআউন বলল, ‘তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কী?’
قَالَ عِلۡمُهَا عِندَ رَبِّي فِي كِتَٰبٖۖ لَّا يَضِلُّ رَبِّي وَلَا يَنسَى
Open ayah 20:52মূসা বলল, ‘তাদের খবর আমার রবের কাছে আছে একটি গ্রন্থের মধ্যে। আমার রব ভুলে যান না এবং বিস্মৃতও হন না।’
ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ مَهۡدٗا وَسَلَكَ لَكُمۡ فِيهَا سُبُلٗا وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجۡنَا بِهِۦٓ أَزۡوَٰجٗا مِّن نَّبَاتٖ شَتَّىٰ
Open ayah 20:53‘তিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন শয্যা এবং তাতে করেছেন চলার পথ, আর আকাশ থেকে বারি বর্ষণ করেছেন’ এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি।
كُلُواْ وَٱرۡعَوۡاْ أَنۡعَٰمَكُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّأُوْلِي ٱلنُّهَىٰ
Open ayah 20:54তোমরা আহার করো এবং তোমাদের চতুষ্পদ জন্তু চরাও। নিশ্চয়ই এতে বিবেকবানদের জন্য রয়েছে নিদর্শন।
۞مِنۡهَا خَلَقۡنَٰكُمۡ وَفِيهَا نُعِيدُكُمۡ وَمِنۡهَا نُخۡرِجُكُمۡ تَارَةً أُخۡرَىٰ
Open ayah 20:55এ মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি, এতেই তোমাদের ফিরিয়ে দেব এবং পুনরায় এ থেকেই আমি আরো একবার তোমাদের উত্থিত করব।
وَلَقَدۡ أَرَيۡنَٰهُ ءَايَٰتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَأَبَىٰ
Open ayah 20:56অবশ্যই আমি তো তাকে আমার সব নিদর্শন দেখিয়েছি, অতঃপর সে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং অস্বীকার করেছে।
قَالَ أَجِئۡتَنَا لِتُخۡرِجَنَا مِنۡ أَرۡضِنَا بِسِحۡرِكَ يَٰمُوسَىٰ
Open ayah 20:57সে বলল, ‘হে মূসা, তুমি কি জাদুর জোরে আমাদের দেশ থেকে বহিষ্কার করার জন্য এসেছ?’
فَلَنَأۡتِيَنَّكَ بِسِحۡرٖ مِّثۡلِهِۦ فَٱجۡعَلۡ بَيۡنَنَا وَبَيۡنَكَ مَوۡعِدٗا لَّا نُخۡلِفُهُۥ نَحۡنُ وَلَآ أَنتَ مَكَانٗا سُوٗى
Open ayah 20:58‘অতএব, আমরাও তোমার মোকাবেলায় তোমার নিকট অনুরূপ জাদু উপস্থিত করব। সুতরাং আমাদের ও তোমার মধ্যে একটি নির্দিষ্ট সময় ঠিক করো, যার খেলাফ আমরাও করব না এবং তুমিও করবে না; এক সমতল প্রান্তরে।’
قَالَ مَوۡعِدُكُمۡ يَوۡمُ ٱلزِّينَةِ وَأَن يُحۡشَرَ ٱلنَّاسُ ضُحٗى
Open ayah 20:59মূসা বলল, ‘উৎসবের দিনই তোমাদের নির্ধারিত দিন এবং পূর্বাহ্নে লোকজন সমবেত হবে।’
فَتَوَلَّىٰ فِرۡعَوۡنُ فَجَمَعَ كَيۡدَهُۥ ثُمَّ أَتَىٰ
Open ayah 20:60অতঃপর ফিরআউন ফিরে গেল এবং তার সব কলাকৌশল জমা করে উপস্থিত হলো।
قَالَ لَهُم مُّوسَىٰ وَيۡلَكُمۡ لَا تَفۡتَرُواْ عَلَى ٱللَّهِ كَذِبٗا فَيُسۡحِتَكُم بِعَذَابٖۖ وَقَدۡ خَابَ مَنِ ٱفۡتَرَىٰ
Open ayah 20:61মূসা তাদেরকে বলল, ‘দুর্ভাগ্য তোমাদের; তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না। তাহলে তিনি তোমাদের শাস্তি দ্বারা ধ্বংস করে দেবেন। যে মিথ্যা উদ্ভাবন করে, সেই বিফল হয়েছে।’
فَتَنَٰزَعُوٓاْ أَمۡرَهُم بَيۡنَهُمۡ وَأَسَرُّواْ ٱلنَّجۡوَىٰ
Open ayah 20:62অতঃপর তারা নিজেদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করল এবং গোপনে পরামর্শ করল।
قَالُوٓاْ إِنۡ هَٰذَٰنِ لَسَٰحِرَٰنِ يُرِيدَانِ أَن يُخۡرِجَاكُم مِّنۡ أَرۡضِكُم بِسِحۡرِهِمَا وَيَذۡهَبَا بِطَرِيقَتِكُمُ ٱلۡمُثۡلَىٰ
Open ayah 20:63তারা বলল, ‘এই দুইজনই নিশ্চিত জাদুকর, তারা চায় তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবনব্যবস্থা ধ্বংস করতে।’
فَأَجۡمِعُواْ كَيۡدَكُمۡ ثُمَّ ٱئۡتُواْ صَفّٗاۚ وَقَدۡ أَفۡلَحَ ٱلۡيَوۡمَ مَنِ ٱسۡتَعۡلَىٰ
Open ayah 20:64‘অতএব, তোমরা তোমাদের কলাকৌশল সুসংহত করো, অতঃপর সারিবদ্ধ হয়ে এসো। আজ যে জয়ী হবে, সেই সফলকাম হবে।’
قَالُواْ يَٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلۡقِيَ وَإِمَّآ أَن نَّكُونَ أَوَّلَ مَنۡ أَلۡقَىٰ
Open ayah 20:65তারা বলল, ‘হে মূসা, হয় তুমি নিক্ষেপ করো, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি।’
قَالَ بَلۡ أَلۡقُواْۖ فَإِذَا حِبَالُهُمۡ وَعِصِيُّهُمۡ يُخَيَّلُ إِلَيۡهِ مِن سِحۡرِهِمۡ أَنَّهَا تَسۡعَىٰ
Open ayah 20:66মূসা বলল, ‘বরং তোমরাই নিক্ষেপ করো।’ তাদের জাদুর প্রভাবে অকস্মাৎ তার মনে হলো, যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো ছোটাছুটি করছে।
فَأَوۡجَسَ فِي نَفۡسِهِۦ خِيفَةٗ مُّوسَىٰ
Open ayah 20:67অতঃপর মূসা মনে মনে কিছুটা ভীতি অনুভব করল।
قُلۡنَا لَا تَخَفۡ إِنَّكَ أَنتَ ٱلۡأَعۡلَىٰ
Open ayah 20:68আমি বললাম, ‘ভয় করো না, নিশ্চয়ই তুমি বিজয়ী হবে।’
وَأَلۡقِ مَا فِي يَمِينِكَ تَلۡقَفۡ مَا صَنَعُوٓاْۖ إِنَّمَا صَنَعُواْ كَيۡدُ سَٰحِرٖۖ وَلَا يُفۡلِحُ ٱلسَّاحِرُ حَيۡثُ أَتَىٰ
Open ayah 20:69‘আর তোমার ডান হাতে যা আছে তুমি তা নিক্ষেপ করো; তারা যা-কিছু বানিয়েছে এটা সবকিছুকে গ্রাস করে ফেলবে। তারা তো কেবল জাদুকরের কৌশল অবলম্বন করেছে। জাদুকর যেভাবেই আসুক, সফল হবে না।’
فَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سُجَّدٗا قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ هَٰرُونَ وَمُوسَىٰ
Open ayah 20:70অতঃপর জাদুকররা সিজদায় পড়ে গেল। তারা বলল, ‘আমরা হারূন ও মূসার রবের প্রতি ঈমান আনলাম।’
قَالَ ءَامَنتُمۡ لَهُۥ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِي عَلَّمَكُمُ ٱلسِّحۡرَۖ فَلَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ وَلَأُصَلِّبَنَّكُمۡ فِي جُذُوعِ ٱلنَّخۡلِ وَلَتَعۡلَمُنَّ أَيُّنَآ أَشَدُّ عَذَابٗا وَأَبۡقَىٰ
Open ayah 20:71ফিরআউন বলল, ‘আমি তোমাদের অনুমতি দেবার পূর্বেই কি তোমরা তার প্রতি ঈমান আনলে; সে তোমাদের প্রধান, যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে। অতএব, আমি অবশ্যই তোমাদের হাত-পা বিপরীত দিক থেকে কাটব এবং আমি তোমাদের খেজুরগাছের কাণ্ডে শূলে চড়াব। তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার শাস্তি কঠোরতর এবং অধিক স্থায়ী।’
قَالُواْ لَن نُّؤۡثِرَكَ عَلَىٰ مَا جَآءَنَا مِنَ ٱلۡبَيِّنَٰتِ وَٱلَّذِي فَطَرَنَاۖ فَٱقۡضِ مَآ أَنتَ قَاضٍۖ إِنَّمَا تَقۡضِي هَٰذِهِ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَآ
Open ayah 20:72জাদুকররা বলল, ‘আমাদের কাছে যে সুস্পষ্ট প্রমাণ এসেছে তার ওপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাঁর ওপর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দেব না। অতএব, তুমি যা ইচ্ছা বিচার করতে পার। তুমি তো শুধু এই পার্থিব-জীবনেই বিচার করবে।’
إِنَّآ ءَامَنَّا بِرَبِّنَا لِيَغۡفِرَ لَنَا خَطَٰيَٰنَا وَمَآ أَكۡرَهۡتَنَا عَلَيۡهِ مِنَ ٱلسِّحۡرِۗ وَٱللَّهُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ
Open ayah 20:73‘নিশ্চয়ই আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি, যেন তিনি আমাদের পাপ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ, তা মার্জনা করেন। আল্লাহ সর্বোত্তম ও চিরস্থায়ী।’
إِنَّهُۥ مَن يَأۡتِ رَبَّهُۥ مُجۡرِمٗا فَإِنَّ لَهُۥ جَهَنَّمَ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ
Open ayah 20:74নিশ্চয়ই যে তার রবের কাছে অপরাধী হয়ে আসে, তার জন্য রয়েছে জাহান্নাম। সেখানে সে মরবেও না এবং বাঁচবেও না।
وَمَن يَأۡتِهِۦ مُؤۡمِنٗا قَدۡ عَمِلَ ٱلصَّٰلِحَٰتِ فَأُوْلَٰٓئِكَ لَهُمُ ٱلدَّرَجَٰتُ ٱلۡعُلَىٰ
Open ayah 20:75আর যারা তাঁর কাছে আসে মু ’ মিন অবস্থায়; এবং সৎকাজও করেছে, তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা।
جَنَّٰتُ عَدۡنٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَذَٰلِكَ جَزَآءُ مَن تَزَكَّىٰ
Open ayah 20:76স্থায়ী জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদ-নদী। সেখানে তারা স্থায়ী, এটা তাদের পুরস্কার, যারা পরিশুদ্ধ হয়েছে।
وَلَقَدۡ أَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنۡ أَسۡرِ بِعِبَادِي فَٱضۡرِبۡ لَهُمۡ طَرِيقٗا فِي ٱلۡبَحۡرِ يَبَسٗا لَّا تَخَٰفُ دَرَكٗا وَلَا تَخۡشَىٰ
Open ayah 20:77আমি মূসার প্রতি এই মর্মে ওয়াহি পাঠালাম যে, ‘আমার বান্দাদেরকে নিয়ে রাতে বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রে শুষ্কপথ নির্মাণ করো। (পেছন থেকে এসে) তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং ভয় করো না।’
فَأَتۡبَعَهُمۡ فِرۡعَوۡنُ بِجُنُودِهِۦ فَغَشِيَهُم مِّنَ ٱلۡيَمِّ مَا غَشِيَهُمۡ
Open ayah 20:78অতঃপর ফিরআউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিল এবং সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করল।
وَأَضَلَّ فِرۡعَوۡنُ قَوۡمَهُۥ وَمَا هَدَىٰ
Open ayah 20:79ফিরআউন তার সম্প্রদায়কে বিভ্রান্ত করেছিল এবং হিদায়াতের পথ দেখায়নি।
يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ قَدۡ أَنجَيۡنَٰكُم مِّنۡ عَدُوِّكُمۡ وَوَٰعَدۡنَٰكُمۡ جَانِبَ ٱلطُّورِ ٱلۡأَيۡمَنَ وَنَزَّلۡنَا عَلَيۡكُمُ ٱلۡمَنَّ وَٱلسَّلۡوَىٰ
Open ayah 20:80হে বনি ইসরাঈল, আমি তোমাদেরকে তোমাদের শত্রুর কবল থেকে উদ্ধার করেছি, তূর পাহাড়ের দক্ষিণ পাশে তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি এবং তোমাদের নিকট ‘মান্না’ ও ‘সালওয়া’ অবতীর্ণ করেছি।
كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡ وَلَا تَطۡغَوۡاْ فِيهِ فَيَحِلَّ عَلَيۡكُمۡ غَضَبِيۖ وَمَن يَحۡلِلۡ عَلَيۡهِ غَضَبِي فَقَدۡ هَوَىٰ
Open ayah 20:81(বলেছি), আমি তোমাদের যেসব পবিত্র বস্তু রিযিক দিয়েছি তা থেকে খাও এবং এতে সীমালঙ্ঘন করো না, তাহলে তোমাদের ওপর আমার ক্রোধ নেমে আসবে; আর যার ওপর আমার ক্রোধ নেমে আসে সে ধ্বংস হয়ে যায়।
وَإِنِّي لَغَفَّارٞ لِّمَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا ثُمَّ ٱهۡتَدَىٰ
Open ayah 20:82আর যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকাজ করে, অতঃপর সৎপথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল।
۞وَمَآ أَعۡجَلَكَ عَن قَوۡمِكَ يَٰمُوسَىٰ
Open ayah 20:83হে মূসা, তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তোমাকে ত্বরা করতে বাধ্য করল কীসে?
قَالَ هُمۡ أُوْلَآءِ عَلَىٰٓ أَثَرِي وَعَجِلۡتُ إِلَيۡكَ رَبِّ لِتَرۡضَىٰ
Open ayah 20:84সে বলল, ‘এই তো তারা আমার পেছনে আসছে এবং হে আমার রব, আমি দ্রুত তোমার কাছে এলাম, যেন তুমি সন্তুষ্ট হও।’
قَالَ فَإِنَّا قَدۡ فَتَنَّا قَوۡمَكَ مِنۢ بَعۡدِكَ وَأَضَلَّهُمُ ٱلسَّامِرِيُّ
Open ayah 20:85তিনি বললেন, ‘নিশ্চয়ই আমি তোমার পরবর্তী সময়ে তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলেছি এবং সামেরি তাদের পথভ্রষ্ট করেছে।’
فَرَجَعَ مُوسَىٰٓ إِلَىٰ قَوۡمِهِۦ غَضۡبَٰنَ أَسِفٗاۚ قَالَ يَٰقَوۡمِ أَلَمۡ يَعِدۡكُمۡ رَبُّكُمۡ وَعۡدًا حَسَنًاۚ أَفَطَالَ عَلَيۡكُمُ ٱلۡعَهۡدُ أَمۡ أَرَدتُّمۡ أَن يَحِلَّ عَلَيۡكُمۡ غَضَبٞ مِّن رَّبِّكُمۡ فَأَخۡلَفۡتُم مَّوۡعِدِي
Open ayah 20:86অতঃপর মূসা তার সম্প্রদায়ের কাছে ফিরে গেল ক্রুদ্ধ ও অনুতপ্ত অবস্থায়। সে বলল, ‘হে আমার সম্প্রদায়, তোমাদের রব কি তোমাদের একটি উত্তম প্রতিশ্রুতি দেননি? তবে কি প্রতিশ্রুতির সময়কাল তোমাদের কাছে দীর্ঘ হয়েছে, নাকি তোমরা চেয়েছ যে, তোমাদের ওপর তোমাদের রবের ক্রোধ নেমে আসুক, যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে?’
قَالُواْ مَآ أَخۡلَفۡنَا مَوۡعِدَكَ بِمَلۡكِنَا وَلَٰكِنَّا حُمِّلۡنَآ أَوۡزَارٗا مِّن زِينَةِ ٱلۡقَوۡمِ فَقَذَفۡنَٰهَا فَكَذَٰلِكَ أَلۡقَى ٱلسَّامِرِيُّ
Open ayah 20:87তারা বলল, ‘আমরা তোমার সাথে কৃত ওয়াদা আমাদের ইচ্ছায় ভঙ্গ করিনি; কিন্তু আমাদের ওপর (ফিরআউনি) লোকদের অলংকারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। অতঃপর আমরা তা নিক্ষেপ করেছি। এমনিভাবে সামেরিও নিক্ষেপ করেছে।’
فَأَخۡرَجَ لَهُمۡ عِجۡلٗا جَسَدٗا لَّهُۥ خُوَارٞ فَقَالُواْ هَٰذَآ إِلَٰهُكُمۡ وَإِلَٰهُ مُوسَىٰ فَنَسِيَ
Open ayah 20:88অতঃপর সে তাদের জন্য বের করল একটি গরুর বাছুর অবয়ব, যার মধ্যে ‘হাম্বা’ শব্দ ছিল। অতঃপর তারা বলল, ‘এটা তোমাদের ইলাহ্ এবং মূসারও ইলাহ্, কিন্তু সে ভুলে গেছে।’
أَفَلَا يَرَوۡنَ أَلَّا يَرۡجِعُ إِلَيۡهِمۡ قَوۡلٗا وَلَا يَمۡلِكُ لَهُمۡ ضَرّٗا وَلَا نَفۡعٗا
Open ayah 20:89তারা কি দেখে না যে, তাদের প্রতি ফিরে আসে না (উত্তর দেয় না) কোনো কথার এবং তাদের কোনো ক্ষতি ও উপকারের ক্ষমতাও রাখে না?
وَلَقَدۡ قَالَ لَهُمۡ هَٰرُونُ مِن قَبۡلُ يَٰقَوۡمِ إِنَّمَا فُتِنتُم بِهِۦۖ وَإِنَّ رَبَّكُمُ ٱلرَّحۡمَٰنُ فَٱتَّبِعُونِي وَأَطِيعُوٓاْ أَمۡرِي
Open ayah 20:90হারূন তাদেরকে পূর্বেই বলেছিল, ‘হে আমার কওম, তোমাদের এ দ্বারা পরীক্ষা করা হচ্ছে। তোমাদের রব দয়াময়, অতএব, তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো।’
قَالُواْ لَن نَّبۡرَحَ عَلَيۡهِ عَٰكِفِينَ حَتَّىٰ يَرۡجِعَ إِلَيۡنَا مُوسَىٰ
Open ayah 20:91তারা বলল, ‘আমরা বসে থাকব যতক্ষণ না মূসা আমাদের কাছে ফিরে আসে, আমরা সে ব্যপারে কিছুতেই বিরত হব না।’
قَالَ يَٰهَٰرُونُ مَا مَنَعَكَ إِذۡ رَأَيۡتَهُمۡ ضَلُّوٓاْ
Open ayah 20:92মূসা বলল, ‘হে হারূন, তুমি যখন তাদের পথভ্রষ্ট হতে দেখলে, তখন তোমাকে কীসে নিবৃত্ত করল’
أَلَّا تَتَّبِعَنِۖ أَفَعَصَيۡتَ أَمۡرِي
Open ayah 20:93‘যে, তুমি আমার আনুগত্য করবে না? তবে তুমি কি আমার আদেশ অমান্য করেছ?’
قَالَ يَبۡنَؤُمَّ لَا تَأۡخُذۡ بِلِحۡيَتِي وَلَا بِرَأۡسِيٓۖ إِنِّي خَشِيتُ أَن تَقُولَ فَرَّقۡتَ بَيۡنَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَلَمۡ تَرۡقُبۡ قَوۡلِي
Open ayah 20:94সে বলল, “হে আমার সহোদর, আমার শ্মশ্রু ও মাথার কেশ ধরো না, আমি আশঙ্কা করেছিলাম যে, তুমি বলবে, ‘তুমি বনি ইসরাঈলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা স্মরণে রাখনি।’”
قَالَ فَمَا خَطۡبُكَ يَٰسَٰمِرِيُّ
Open ayah 20:95মূসা বলল, ‘হে সামেরি, এখন তোমার বক্তব্য কী?’
قَالَ بَصُرۡتُ بِمَا لَمۡ يَبۡصُرُواْ بِهِۦ فَقَبَضۡتُ قَبۡضَةٗ مِّنۡ أَثَرِ ٱلرَّسُولِ فَنَبَذۡتُهَا وَكَذَٰلِكَ سَوَّلَتۡ لِي نَفۡسِي
Open ayah 20:96সে বলল, ‘আমি এমন কিছু দেখেছি, যা অন্যেরা দেখেনি। আমি সেই প্রেরিত ব্যক্তির পদচিহ্নের নিচ থেকে এক মুঠি মাটি নিয়ে তা নিক্ষেপ করলাম। আমাকে আমার মন এই মন্ত্রণাই দিল।’
قَالَ فَٱذۡهَبۡ فَإِنَّ لَكَ فِي ٱلۡحَيَوٰةِ أَن تَقُولَ لَا مِسَاسَۖ وَإِنَّ لَكَ مَوۡعِدٗا لَّن تُخۡلَفَهُۥۖ وَٱنظُرۡ إِلَىٰٓ إِلَٰهِكَ ٱلَّذِي ظَلۡتَ عَلَيۡهِ عَاكِفٗاۖ لَّنُحَرِّقَنَّهُۥ ثُمَّ لَنَنسِفَنَّهُۥ فِي ٱلۡيَمِّ نَسۡفًا
Open ayah 20:97মূসা বলল, “দূর হও, তোমার জীবদ্দশায় এ শাস্তিই রইল যে, তুমি বলবে; ‘আমাকে স্পর্শ করো না’, এবং তোমার জন্য আছে একটি নির্দিষ্ট কাল, যার ব্যতিক্রম হবে না। তুমি লক্ষ করো তোমার উপাস্যের প্রতি, যার প্রতি তুমি উবু হয়ে থাকতে। অবশ্যই আমরা সেটি জ্বালিয়ে দেব। অতঃপর তাকে বিক্ষিপ্ত করে সাগরে ছড়িয়ে দেব।”
إِنَّمَآ إِلَٰهُكُمُ ٱللَّهُ ٱلَّذِي لَآ إِلَٰهَ إِلَّا هُوَۚ وَسِعَ كُلَّ شَيۡءٍ عِلۡمٗا
Open ayah 20:98তোমাদের ইলাহ তো কেবল আল্লাহই, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। সব কিছুকে তাঁর জ্ঞান পরিব্যাপ্ত করে আছে।
كَذَٰلِكَ نَقُصُّ عَلَيۡكَ مِنۡ أَنۢبَآءِ مَا قَدۡ سَبَقَۚ وَقَدۡ ءَاتَيۡنَٰكَ مِن لَّدُنَّا ذِكۡرٗا
Open ayah 20:99এভাবে, পূর্বে যা ঘটেছে, তার সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করি। আমি আমার পক্ষ থেকে তোমাকে দান করেছি উপদেশ।
مَّنۡ أَعۡرَضَ عَنۡهُ فَإِنَّهُۥ يَحۡمِلُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وِزۡرًا
Open ayah 20:100যে এ থেকে মুখ ফিরিয়ে নেবে, সে কিয়ামাতের দিন বোঝা বহন করবে।
خَٰلِدِينَ فِيهِۖ وَسَآءَ لَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ حِمۡلٗا
Open ayah 20:101তারা তাতে স্থায়ী এবং কিয়ামাতের দিন এই বোঝা তাদের জন্য কতই না মন্দ হবে।
يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِۚ وَنَحۡشُرُ ٱلۡمُجۡرِمِينَ يَوۡمَئِذٖ زُرۡقٗا
Open ayah 20:102যেদিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, সেদিন আমি অপরাধীদের সমবেত করব নীল চক্ষু অবস্থায়।
يَتَخَٰفَتُونَ بَيۡنَهُمۡ إِن لَّبِثۡتُمۡ إِلَّا عَشۡرٗا
Open ayah 20:103তারা চুপিসারে পরস্পরে বলাবলি করবে, ‘তোমরা মাত্র দশ দিন অবস্থান করছিলে।’
نَّحۡنُ أَعۡلَمُ بِمَا يَقُولُونَ إِذۡ يَقُولُ أَمۡثَلُهُمۡ طَرِيقَةً إِن لَّبِثۡتُمۡ إِلَّا يَوۡمٗا
Open ayah 20:104তারা কী বলে তা আমি ভালোভাবে জানি। তাদের মধ্যে যে অপেক্ষাকৃত উত্তম পথের অনুসারী সে বলবে, ‘তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে।’
وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡجِبَالِ فَقُلۡ يَنسِفُهَا رَبِّي نَسۡفٗا
Open ayah 20:105তারা তোমাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করে। বলে দাও, ‘আমার রব পাহাড়সমূহকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করবেন।’
فَيَذَرُهَا قَاعٗا صَفۡصَفٗا
Open ayah 20:106‘অতঃপর পৃথিবীকে মসৃণ সমতল ভূমিতে পরিণত করবেন।’
لَّا تَرَىٰ فِيهَا عِوَجٗا وَلَآ أَمۡتٗا
Open ayah 20:107‘তুমি তাতে বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না।’
يَوۡمَئِذٖ يَتَّبِعُونَ ٱلدَّاعِيَ لَا عِوَجَ لَهُۥۖ وَخَشَعَتِ ٱلۡأَصۡوَاتُ لِلرَّحۡمَٰنِ فَلَا تَسۡمَعُ إِلَّا هَمۡسٗا
Open ayah 20:108সেদিন তারা আহ্বানকারীর অনুসরণ করবে, যার কথা এদিক-সেদিক হবে না এবং দয়াময় আল্লাহর সামনে সব শব্দ ক্ষীণ হয়ে যাবে। সুতরাং মৃদু গুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনতে পারবে না।
يَوۡمَئِذٖ لَّا تَنفَعُ ٱلشَّفَٰعَةُ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَرَضِيَ لَهُۥ قَوۡلٗا
Open ayah 20:109দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় সন্তুষ্ট হবেন সে ছাড়া কারও সুপারিশ সেদিন কোনো উপকারে আসবে না।
يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ وَلَا يُحِيطُونَ بِهِۦ عِلۡمٗا
Open ayah 20:110তিনি জানেন, যা-কিছু তাদের সামনে ও পেছনে আছে এবং তারা তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না।
۞وَعَنَتِ ٱلۡوُجُوهُ لِلۡحَيِّ ٱلۡقَيُّومِۖ وَقَدۡ خَابَ مَنۡ حَمَلَ ظُلۡمٗا
Open ayah 20:111সেই চিরঞ্জীব চিরস্থায়ীর সামনে সব মুখ অবনমিত হবে এবং সে ব্যর্থ হবে যে অত্যাচারের বোঝা বহন করবে।
وَمَن يَعۡمَلۡ مِنَ ٱلصَّٰلِحَٰتِ وَهُوَ مُؤۡمِنٞ فَلَا يَخَافُ ظُلۡمٗا وَلَا هَضۡمٗا
Open ayah 20:112যে মু ’ মিন অবস্থায় সৎকাজ সম্পাদন করে, সে যুলুম ও ক্ষতির আশঙ্কা করবে না।
وَكَذَٰلِكَ أَنزَلۡنَٰهُ قُرۡءَانًا عَرَبِيّٗا وَصَرَّفۡنَا فِيهِ مِنَ ٱلۡوَعِيدِ لَعَلَّهُمۡ يَتَّقُونَ أَوۡ يُحۡدِثُ لَهُمۡ ذِكۡرٗا
Open ayah 20:113এভাবে আমি আরবি ভাষায় কুরআন অবতীর্ণ করেছি এবং তাতে বিশদভাবে সতর্কবাণী ব্যক্ত করেছি, যেন তারা আল্লাহভীরু হয় অথবা তাদের জন্য উপদেশ সৃষ্টি করে।
فَتَعَٰلَى ٱللَّهُ ٱلۡمَلِكُ ٱلۡحَقُّۗ وَلَا تَعۡجَلۡ بِٱلۡقُرۡءَانِ مِن قَبۡلِ أَن يُقۡضَىٰٓ إِلَيۡكَ وَحۡيُهُۥۖ وَقُل رَّبِّ زِدۡنِي عِلۡمٗا
Open ayah 20:114সুতরাং আল্লাহ মহান, সত্যিকার অধিপতি। তোমার প্রতি ওয়াহি সম্পূর্ণ হওয়ার পূর্বে তুমি কুরআনের ব্যাপারে তাড়াহুড়া করবে না এবং বলো, ‘হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন।’
وَلَقَدۡ عَهِدۡنَآ إِلَىٰٓ ءَادَمَ مِن قَبۡلُ فَنَسِيَ وَلَمۡ نَجِدۡ لَهُۥ عَزۡمٗا
Open ayah 20:115আমি ইতঃপূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম। অতঃপর সে ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি।
وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰ
Open ayah 20:116যখন আমি ফেরেশতাদেরকে বললাম, ‘তোমরা আদমকে সিজদাহ করো’, তখন ইবলীস ব্যতীত সবাই সিজদাহ করল। সে অমান্য করল।
فَقُلۡنَا يَٰٓـَٔادَمُ إِنَّ هَٰذَا عَدُوّٞ لَّكَ وَلِزَوۡجِكَ فَلَا يُخۡرِجَنَّكُمَا مِنَ ٱلۡجَنَّةِ فَتَشۡقَىٰٓ
Open ayah 20:117অতঃপর আমি বললাম, ‘হে আদম, নিশ্চয়ই এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন তোমাদের জান্নাত থেকে বের করে না দেয়। তাহলে তোমরা কষ্টে পড়বে।’
إِنَّ لَكَ أَلَّا تَجُوعَ فِيهَا وَلَا تَعۡرَىٰ
Open ayah 20:118‘তুমি এখানে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না।’
وَأَنَّكَ لَا تَظۡمَؤُاْ فِيهَا وَلَا تَضۡحَىٰ
Open ayah 20:119‘তুমি তৃষ্ণার্ত হবে না এবং রোদেও কষ্ট পাবে না।’
فَوَسۡوَسَ إِلَيۡهِ ٱلشَّيۡطَٰنُ قَالَ يَٰٓـَٔادَمُ هَلۡ أَدُلُّكَ عَلَىٰ شَجَرَةِ ٱلۡخُلۡدِ وَمُلۡكٖ لَّا يَبۡلَىٰ
Open ayah 20:120অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিয়ে বলল, ‘হে আদম, আমি কি তোমাকে বলে দেব চিরন্তন জীবনের এই গাছ সমন্ধে এবং অবিনশ্বর রাজত্বের ব্যাপারে?’
فَأَكَلَا مِنۡهَا فَبَدَتۡ لَهُمَا سَوۡءَٰتُهُمَا وَطَفِقَا يَخۡصِفَانِ عَلَيۡهِمَا مِن وَرَقِ ٱلۡجَنَّةِۚ وَعَصَىٰٓ ءَادَمُ رَبَّهُۥ فَغَوَىٰ
Open ayah 20:121অতঃপর তারা উভয়েই এর ফল খেল, তখন তাদের সামনে তাদের লজ্জাস্থান খুলে গেল এবং তারা জান্নাতের গাছের পাতা দ্বারা নিজেদের আবৃত করতে শুরু করল। আদম তার রবের নির্দেশের ক্ষেত্রে ভুল করল, ফলে সে বিভ্রান্ত হয়ে গেল।
ثُمَّ ٱجۡتَبَٰهُ رَبُّهُۥ فَتَابَ عَلَيۡهِ وَهَدَىٰ
Open ayah 20:122এরপর তার রব তাকে মনোনীত করলেন, তার তা ওবা কবুল করলেন এবং তাকে সুপথে আনলেন।
قَالَ ٱهۡبِطَا مِنۡهَا جَمِيعَۢاۖ بَعۡضُكُمۡ لِبَعۡضٍ عَدُوّٞۖ فَإِمَّا يَأۡتِيَنَّكُم مِّنِّي هُدٗى فَمَنِ ٱتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشۡقَىٰ
Open ayah 20:123তিনি বললেন, ‘তোমরা উভয়েই এখান থেকে এক সঙ্গে নেমে যাও। তোমরা একে অপরের শত্রু। এরপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত আসে, তখন যে আমার বর্ণিত হিদায়াতের অনুসরণ করবে, সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পড়বে না।’
وَمَنۡ أَعۡرَضَ عَن ذِكۡرِي فَإِنَّ لَهُۥ مَعِيشَةٗ ضَنكٗا وَنَحۡشُرُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ أَعۡمَىٰ
Open ayah 20:124‘এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামাতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব।’
قَالَ رَبِّ لِمَ حَشَرۡتَنِيٓ أَعۡمَىٰ وَقَدۡ كُنتُ بَصِيرٗا
Open ayah 20:125সে বলবে, ‘হে আমার রব, আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন? আমি তো চক্ষুষ্মান ছিলাম!’
قَالَ كَذَٰلِكَ أَتَتۡكَ ءَايَٰتُنَا فَنَسِيتَهَاۖ وَكَذَٰلِكَ ٱلۡيَوۡمَ تُنسَىٰ
Open ayah 20:126তিনি বলবেন, ‘এভাবেই, তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, তবে তুমি সেগুলো ভুলে গিয়েছিলে। অনুরূপ আজ তোমাকে ভুলে যাওয়া হলো ।’
وَكَذَٰلِكَ نَجۡزِي مَنۡ أَسۡرَفَ وَلَمۡ يُؤۡمِنۢ بِـَٔايَٰتِ رَبِّهِۦۚ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَشَدُّ وَأَبۡقَىٰٓ
Open ayah 20:127এভাবে আমি তাকে প্রতিফল দেব, যে সীমালঙ্ঘন করে এবং রবের কথায় ঈমান আনে না। পরকালের শাস্তি কঠোরতর এবং অধিক স্থায়ী।
أَفَلَمۡ يَهۡدِ لَهُمۡ كَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّنَ ٱلۡقُرُونِ يَمۡشُونَ فِي مَسَٰكِنِهِمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّأُوْلِي ٱلنُّهَىٰ
Open ayah 20:128আমি এদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি। যাদের বাসভূমিতে এরা বিচরণ করে, এটাও কি এদের সৎপথ প্রদর্শন করল না? নিশ্চয়ই এতে বুদ্ধিমানদের জন্য রয়েছে সমূহ নিদর্শন।
وَلَوۡلَا كَلِمَةٞ سَبَقَتۡ مِن رَّبِّكَ لَكَانَ لِزَامٗا وَأَجَلٞ مُّسَمّٗى
Open ayah 20:129তোমার রবের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত এবং একটি কাল নির্দিষ্ট না থাকলে শাস্তি অবশ্যম্ভাবী হয়ে যেত।
فَٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ قَبۡلَ طُلُوعِ ٱلشَّمۡسِ وَقَبۡلَ غُرُوبِهَاۖ وَمِنۡ ءَانَآيِٕ ٱلَّيۡلِ فَسَبِّحۡ وَأَطۡرَافَ ٱلنَّهَارِ لَعَلَّكَ تَرۡضَىٰ
Open ayah 20:130সুতরাং তারা যা বলে সে বিষয়ে ধৈর্য ধারণ করো এবং তোমার রবের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের পূর্বে এবং তা অস্তের পূর্বে এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাতের কিছু অংশ ও দিনের, সম্ভবত তাতে তুমি সন্তুষ্ট হবে।
وَلَا تَمُدَّنَّ عَيۡنَيۡكَ إِلَىٰ مَا مَتَّعۡنَا بِهِۦٓ أَزۡوَٰجٗا مِّنۡهُمۡ زَهۡرَةَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا لِنَفۡتِنَهُمۡ فِيهِۚ وَرِزۡقُ رَبِّكَ خَيۡرٞ وَأَبۡقَىٰ
Open ayah 20:131তুমি সেসব বস্তুর প্রতি দৃষ্টি প্রসারিত করো না, যা আমি পার্থিব জীবনের সৌন্দর্যস্বরূপ ভোগ-বিলাসের উপকরণ দিয়েছি তাদের বিভিন্ন প্রকার লোককে; তা দ্বারা তাদের পরীক্ষা করার জন্য। তোমার রবের দেওয়া রিযিক উৎকৃষ্ট ও অধিক স্থায়ী।
وَأۡمُرۡ أَهۡلَكَ بِٱلصَّلَوٰةِ وَٱصۡطَبِرۡ عَلَيۡهَاۖ لَا نَسۡـَٔلُكَ رِزۡقٗاۖ نَّحۡنُ نَرۡزُقُكَۗ وَٱلۡعَٰقِبَةُ لِلتَّقۡوَىٰ
Open ayah 20:132তুমি স্বীয় পরিবারকে সালাতের আদেশ দাও এবং নিজেও এর ওপর অবিচল থাকো। আমি তোমার কাছে কোনো রিযিক চাই না। আমি তোমাকে রিযিক দিই এবং শুভ পরিণাম মুত্তাকিদের জন্য।
وَقَالُواْ لَوۡلَا يَأۡتِينَا بِـَٔايَةٖ مِّن رَّبِّهِۦٓۚ أَوَلَمۡ تَأۡتِهِم بَيِّنَةُ مَا فِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ
Open ayah 20:133এরা বলে, ‘সে আমাদের কাছে তার রবের নিকট থেকে কোনো নিদর্শন আনে না কেন?’ তাদের কাছে কি প্রমাণ আসেনি, যা পূর্ববর্তী কিতাবসমূহে আছে?
وَلَوۡ أَنَّآ أَهۡلَكۡنَٰهُم بِعَذَابٖ مِّن قَبۡلِهِۦ لَقَالُواْ رَبَّنَا لَوۡلَآ أَرۡسَلۡتَ إِلَيۡنَا رَسُولٗا فَنَتَّبِعَ ءَايَٰتِكَ مِن قَبۡلِ أَن نَّذِلَّ وَنَخۡزَىٰ
Open ayah 20:134যদি আমি এদেরকে ইতঃপূর্বে কোনো শাস্তি দ্বারা ধ্বংস করতাম, তবে এরা বলত, ‘হে আমাদের রব, আপনি আমাদের কাছে একজন রাসূল পাঠালেন না কেন? তাহলে তো আমরা অপমানিত ও লাঞ্ছিত হওয়ার পূর্বেই আপনার নিদর্শনসমূহ মেনে চলতাম।’
قُلۡ كُلّٞ مُّتَرَبِّصٞ فَتَرَبَّصُواْۖ فَسَتَعۡلَمُونَ مَنۡ أَصۡحَٰبُ ٱلصِّرَٰطِ ٱلسَّوِيِّ وَمَنِ ٱهۡتَدَىٰ
Open ayah 20:135বলো, ‘প্রত্যেকেই অপেক্ষা করছে, তোমরাও অপেক্ষা করো। তোমরা অচিরেই জানতে পারবে, কে ছিল সঠিক পথের অনুসারী এবং কে ছিল হিদায়াতপ্রাপ্ত।’