الأنبياء
Al-Anbiyaa
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱقۡتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمۡ وَهُمۡ فِي غَفۡلَةٖ مُّعۡرِضُونَ
Open ayah 21:1মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়ে গেছে; অথচ তারা উদাসীনতায় বিমুখ হয়ে আছে।
مَا يَأۡتِيهِم مِّن ذِكۡرٖ مِّن رَّبِّهِم مُّحۡدَثٍ إِلَّا ٱسۡتَمَعُوهُ وَهُمۡ يَلۡعَبُونَ
Open ayah 21:2তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে যখনই কোনো নতুন উপদেশ আসে, তখন তারা তা খেলার ছলে শোনে।
لَاهِيَةٗ قُلُوبُهُمۡۗ وَأَسَرُّواْ ٱلنَّجۡوَى ٱلَّذِينَ ظَلَمُواْ هَلۡ هَٰذَآ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡۖ أَفَتَأۡتُونَ ٱلسِّحۡرَ وَأَنتُمۡ تُبۡصِرُونَ
Open ayah 21:3তাদের অন্তর অমনোযোগী। যারা যুলুম করেছে তারা গোপনে পরামর্শ করেছে। (তারা বলে,) ‘সে কি তোমাদের মতোই একজন মানুষ ব্যতীত কিছু; তবুও কি তোমরা দেখেশুনে জাদুর কবলে আসবে?’
قَالَ رَبِّي يَعۡلَمُ ٱلۡقَوۡلَ فِي ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
Open ayah 21:4সে বলল, ‘আমার রব আসমান ও যমিনের সকল কথা জানেন। আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’
بَلۡ قَالُوٓاْ أَضۡغَٰثُ أَحۡلَٰمِۭ بَلِ ٱفۡتَرَىٰهُ بَلۡ هُوَ شَاعِرٞ فَلۡيَأۡتِنَا بِـَٔايَةٖ كَمَآ أُرۡسِلَ ٱلۡأَوَّلُونَ
Open ayah 21:5তারা আরও বলল, ‘(এটা) অলীক স্বপ্ন; বরং সে নিজেই তা রচনা করেছে, সে একজন কবি। অতএব, সে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসুক, যেমন প্রেরিত হয়েছিল পূর্ববর্তীগণ।’
مَآ ءَامَنَتۡ قَبۡلَهُم مِّن قَرۡيَةٍ أَهۡلَكۡنَٰهَآۖ أَفَهُمۡ يُؤۡمِنُونَ
Open ayah 21:6তাদের পূর্বে যে জনপদই আমি ধ্বংস করেছি, তার অধিবাসীরা ঈমান আনেনি, তাহলে কি তারা ঈমান আনবে?
وَمَآ أَرۡسَلۡنَا قَبۡلَكَ إِلَّا رِجَالٗا نُّوحِيٓ إِلَيۡهِمۡۖ فَسۡـَٔلُوٓاْ أَهۡلَ ٱلذِّكۡرِ إِن كُنتُمۡ لَا تَعۡلَمُونَ
Open ayah 21:7তোমার পূর্বে আমি আমি রাসূল করিনি মানুষ ব্যতীত কাউকে, যাদের কাছে আমি ওয়াহি পাঠাতাম। অতএব, জ্ঞানীদের জিজ্ঞেস করো, যদি তোমরা না জানো।
وَمَا جَعَلۡنَٰهُمۡ جَسَدٗا لَّا يَأۡكُلُونَ ٱلطَّعَامَ وَمَا كَانُواْ خَٰلِدِينَ
Open ayah 21:8আমি তাদের এমন দেহবিশিষ্ট করিনি যে, তারা খাদ্য খাবে না এবং তারা ছিল না চিরস্থায়ী।
ثُمَّ صَدَقۡنَٰهُمُ ٱلۡوَعۡدَ فَأَنجَيۡنَٰهُمۡ وَمَن نَّشَآءُ وَأَهۡلَكۡنَا ٱلۡمُسۡرِفِينَ
Open ayah 21:9অতঃপর আমি তাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম, এরপর তাদের এবং যাদের ইচ্ছা মুক্তি দিলাম আর ধ্বংস করলাম সীমালঙ্ঘনকারীদেরকে।
لَقَدۡ أَنزَلۡنَآ إِلَيۡكُمۡ كِتَٰبٗا فِيهِ ذِكۡرُكُمۡۚ أَفَلَا تَعۡقِلُونَ
Open ayah 21:10অবশ্যই আমি তোমাদের প্রতি এমন কিতাব অবতীর্ণ করেছি; তাতে তোমাদের (জন্য রয়েছে) উপদেশ। তবুও কি তোমরা বুঝবে না?
وَكَمۡ قَصَمۡنَا مِن قَرۡيَةٖ كَانَتۡ ظَالِمَةٗ وَأَنشَأۡنَا بَعۡدَهَا قَوۡمًا ءَاخَرِينَ
Open ayah 21:11আমি ধ্বংস করেছি কত জনপদ, যার অধিবাসীরা ছিল সীমালঙ্ঘনকারী এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি।
فَلَمَّآ أَحَسُّواْ بَأۡسَنَآ إِذَا هُم مِّنۡهَا يَرۡكُضُونَ
Open ayah 21:12অতঃপর তারা আমার শাস্তি অনুভব করল তখন তারা তা থেকে পলায়ন করতে লাগল।
لَا تَرۡكُضُواْ وَٱرۡجِعُوٓاْ إِلَىٰ مَآ أُتۡرِفۡتُمۡ فِيهِ وَمَسَٰكِنِكُمۡ لَعَلَّكُمۡ تُسۡـَٔلُونَ
Open ayah 21:13তোমরা পলায়ন করো না, বরং ফিরে এসো তোমাদের ভোগ সম্ভার হিসেবে যা দেওয়া হয়েছে তার কাছে ও তোমাদের আবাসগৃহে; হয়তো তোমরা জিজ্ঞাসিত হবে।
قَالُواْ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ
Open ayah 21:14তারা বলল, ‘হায়, দুর্ভোগ আমাদের, নিশ্চয়ই আমরা ছিলাম সীমালঙ্ঘনকারী!’
فَمَا زَالَت تِّلۡكَ دَعۡوَىٰهُمۡ حَتَّىٰ جَعَلۡنَٰهُمۡ حَصِيدًا خَٰمِدِينَ
Open ayah 21:15চলতে থাকল তাদের এই আর্তনাদ, যতক্ষণ না আমি তাদের করে দিলাম কাটা শস্য ও নির্বাপিত আগুনের মতো।
وَمَا خَلَقۡنَا ٱلسَّمَآءَ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا لَٰعِبِينَ
Open ayah 21:16আসমান যমিন এবং এ দুয়ের মাঝে যা-কিছু আছে, তা আমি খেলাচ্ছলে সৃষ্টি করিনি।
لَوۡ أَرَدۡنَآ أَن نَّتَّخِذَ لَهۡوٗا لَّٱتَّخَذۡنَٰهُ مِن لَّدُنَّآ إِن كُنَّا فَٰعِلِينَ
Open ayah 21:17যদি আমি চাইতাম যে আমি খেলার উপকরণরূপে গ্রহণ করব, তাহলে আমার নিকট থেকেই তা গ্রহণ করতাম। তা আমি করিনি।
بَلۡ نَقۡذِفُ بِٱلۡحَقِّ عَلَى ٱلۡبَٰطِلِ فَيَدۡمَغُهُۥ فَإِذَا هُوَ زَاهِقٞۚ وَلَكُمُ ٱلۡوَيۡلُ مِمَّا تَصِفُونَ
Open ayah 21:18বরং আমি সত্য দ্বারা মিথ্যার ওপর আঘাত হানি, অতঃপর তা মিথ্যাকে চূর্ণ-বিচূর্ণ করে দেয়, ফলে তখন তা নিশ্চিহ্ন হয়ে যায়। তোমরা যা মিথ্যারোপ করছ, সে জন্য তোমাদের জন্য দুর্ভোগ।
وَلَهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَمَنۡ عِندَهُۥ لَا يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِهِۦ وَلَا يَسۡتَحۡسِرُونَ
Open ayah 21:19আসমানসমূহ ও যমিনে যা কিছু আছে সব তাঁরই অধীন। আর যারা তাঁর সান্নিধ্যে আছে তারা তাঁর ইবাদাতে অহংকার করে না এবং পরিশ্রান্ত হয় না।
يُسَبِّحُونَ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ لَا يَفۡتُرُونَ
Open ayah 21:20তারা রাত ও দিন তাঁর তাসবীহ করে এবং ক্লান্ত হয় না।
أَمِ ٱتَّخَذُوٓاْ ءَالِهَةٗ مِّنَ ٱلۡأَرۡضِ هُمۡ يُنشِرُونَ
Open ayah 21:21তারা কি মাটি দিয়ে তৈরি উপাস্য গ্রহণ করেছে, যে তারা জীবিত করবে?
لَوۡ كَانَ فِيهِمَآ ءَالِهَةٌ إِلَّا ٱللَّهُ لَفَسَدَتَاۚ فَسُبۡحَٰنَ ٱللَّهِ رَبِّ ٱلۡعَرۡشِ عَمَّا يَصِفُونَ
Open ayah 21:22যদি (আসমান যমিন) এই দুয়ের মধ্যে আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য থাকত, তবে উভয়টি ধ্বংস হয়ে যেত। অতএব, তারা যা বলে, তা থেকে আরশের অধিপতি আল্লাহ পবিত্র।
لَا يُسۡـَٔلُ عَمَّا يَفۡعَلُ وَهُمۡ يُسۡـَٔلُونَ
Open ayah 21:23তিনি তার কাজ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না, বরং তারা জিজ্ঞাসিত হবে।
أَمِ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ ءَالِهَةٗۖ قُلۡ هَاتُواْ بُرۡهَٰنَكُمۡۖ هَٰذَا ذِكۡرُ مَن مَّعِيَ وَذِكۡرُ مَن قَبۡلِيۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ ٱلۡحَقَّۖ فَهُم مُّعۡرِضُونَ
Open ayah 21:24তারা কি তাঁকে ব্যতীত অন্যান্য ইলাহ্ গ্রহণ করেছে? বলো, ‘তোমরা তোমাদের প্রমাণ আনো। এটাই আমার সঙ্গীদের কথা এবং এটাই আমার পূর্ববর্তীদের উপদেশ;’ বরং তাদের অধিকাংশই সত্য জানে না; ফলে তারা মুখ ফিরিয়ে নেয়।
وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِيٓ إِلَيۡهِ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعۡبُدُونِ
Open ayah 21:25তোমার পূর্বে আমি যে রাসূলই প্রেরণ করেছি, তাকে এ আদেশেই প্রেরণ করেছি যে, আমি ব্যতীত অন্য কোনো ইলাহ্ নেই। সুতরাং তোমরা আমারই ইবাদাত করো।
وَقَالُواْ ٱتَّخَذَ ٱلرَّحۡمَٰنُ وَلَدٗاۗ سُبۡحَٰنَهُۥۚ بَلۡ عِبَادٞ مُّكۡرَمُونَ
Open ayah 21:26তারা বলে, ‘দয়াময় সন্তান গ্রহণ করেছেন।’ তিনি (তা থেকে) মহাপবিত্র; বরং তারা তো তাঁর সম্মানিত বান্দা।
لَا يَسۡبِقُونَهُۥ بِٱلۡقَوۡلِ وَهُم بِأَمۡرِهِۦ يَعۡمَلُونَ
Open ayah 21:27তারা আগে বেড়ে কথা বলতে পারে না এবং তারা তো তাঁর আদেশেই কাজ করে থাকে।
يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ وَلَا يَشۡفَعُونَ إِلَّا لِمَنِ ٱرۡتَضَىٰ وَهُم مِّنۡ خَشۡيَتِهِۦ مُشۡفِقُونَ
Open ayah 21:28তাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে, তা তিনি জানেন। তারা শুধু তাদের জন্য সুপারিশ করে, যাদের প্রতি তিনি সন্তুষ্ট এবং তারা তাঁর ভয়ে ভীত।
۞وَمَن يَقُلۡ مِنۡهُمۡ إِنِّيٓ إِلَٰهٞ مِّن دُونِهِۦ فَذَٰلِكَ نَجۡزِيهِ جَهَنَّمَۚ كَذَٰلِكَ نَجۡزِي ٱلظَّٰلِمِينَ
Open ayah 21:29তাদের মধ্যে যে বলবে— ‘তিনি ব্যতীত আমিই ইলাহ্’, তাকে আমি প্রতিদানস্বরূপ দেব জাহান্নাম। আমি সীমালঙ্ঘনকারীদেরকে এভাবেই প্রতিফল দিয়ে থাকি।
أَوَلَمۡ يَرَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَنَّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ كَانَتَا رَتۡقٗا فَفَتَقۡنَٰهُمَاۖ وَجَعَلۡنَا مِنَ ٱلۡمَآءِ كُلَّ شَيۡءٍ حَيٍّۚ أَفَلَا يُؤۡمِنُونَ
Open ayah 21:30যারা কুফুরি করেছে তারা কি ভেবে দেখেনি, আসমানসমূহ ও যমিন মিলিত ছিল, অতঃপর আমি উভয়টিকে পৃথক করে দিয়েছি এবং জীবন্ত সবকিছু আমি সৃষ্টি করলাম পানি থেকে। এরপরও কি তারা ঈমান আনবে না?
وَجَعَلۡنَا فِي ٱلۡأَرۡضِ رَوَٰسِيَ أَن تَمِيدَ بِهِمۡ وَجَعَلۡنَا فِيهَا فِجَاجٗا سُبُلٗا لَّعَلَّهُمۡ يَهۡتَدُونَ
Open ayah 21:31আমি পৃথিবীর মধ্যে স্থাপন করেছি সুদৃঢ় পর্বতমালা; যেন তাদের নিয়ে তা হেলে না পড়ে, এবং তাতে বানিয়েছি প্রশস্ত রাস্তাসমূহ, যেন তারা গন্তব্যে পৌছতে পারে।
وَجَعَلۡنَا ٱلسَّمَآءَ سَقۡفٗا مَّحۡفُوظٗاۖ وَهُمۡ عَنۡ ءَايَٰتِهَا مُعۡرِضُونَ
Open ayah 21:32আমি আসমানকে করেছি সুরক্ষিত ছাদ; অথচ তারা তার নিদর্শনাবলি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
وَهُوَ ٱلَّذِي خَلَقَ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ فِي فَلَكٖ يَسۡبَحُونَ
Open ayah 21:33আর তিনিই সৃষ্টি করেছেন রাত ও দিন এবং সূর্য ও চন্দ্র। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সন্তরণ করছে।
وَمَا جَعَلۡنَا لِبَشَرٖ مِّن قَبۡلِكَ ٱلۡخُلۡدَۖ أَفَإِيْن مِّتَّ فَهُمُ ٱلۡخَٰلِدُونَ
Open ayah 21:34আমি তোমার পূর্বে কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি। সুতরাং তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তারা কি চিরঞ্জীব হবে?
كُلُّ نَفۡسٖ ذَآئِقَةُ ٱلۡمَوۡتِۗ وَنَبۡلُوكُم بِٱلشَّرِّ وَٱلۡخَيۡرِ فِتۡنَةٗۖ وَإِلَيۡنَا تُرۡجَعُونَ
Open ayah 21:35প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। আর আমি তোমাদের মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করি এবং আমারই কাছে তোমাদের ফিরিয়ে আনা হবে।
وَإِذَا رَءَاكَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَٰذَا ٱلَّذِي يَذۡكُرُ ءَالِهَتَكُمۡ وَهُم بِذِكۡرِ ٱلرَّحۡمَٰنِ هُمۡ كَٰفِرُونَ
Open ayah 21:36আর যারা কুফুরি করেছে তারা যখন তোমাকে দেখে তখন তারা তোমাকে শুধু ঠাট্টার পাত্র হিসেবেই গ্রহণ করে; বলে—‘এ কি সেই ব্যক্তি, যে তোমাদের দেব-দেবীর সমালোচনা করে?’ অথচ তারা রাহমান-এর কথার (কুরআন) বিরুদ্ধাচরণ করে।
خُلِقَ ٱلۡإِنسَٰنُ مِنۡ عَجَلٖۚ سَأُوْرِيكُمۡ ءَايَٰتِي فَلَا تَسۡتَعۡجِلُونِ
Open ayah 21:37মানুষকে সৃষ্টি করা হয়েছে ত্বরা প্রবণতা দিয়ে; আমি সত্বরই তোমাদেরকে আমার নিদর্শনাবলি দেখাব। অতএব, তোমরা আমার কাছে (তা) দ্রুত কামনা করো না।
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 21:38এবং তারা বলে, ‘কখন এই ওয়াদা (পূর্ণ হবে)? যদি তোমরা সত্যবাদী হও।’
لَوۡ يَعۡلَمُ ٱلَّذِينَ كَفَرُواْ حِينَ لَا يَكُفُّونَ عَن وُجُوهِهِمُ ٱلنَّارَ وَلَا عَن ظُهُورِهِمۡ وَلَا هُمۡ يُنصَرُونَ
Open ayah 21:39হায়, যারা কুফুরি করেছে তারা যদি জানত ওই সময়টির কথা, যখন তারা তাদের সামনে ও পেছন থেকে আসা আগুন প্রতিরোধ করতে পারবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।
بَلۡ تَأۡتِيهِم بَغۡتَةٗ فَتَبۡهَتُهُمۡ فَلَا يَسۡتَطِيعُونَ رَدَّهَا وَلَا هُمۡ يُنظَرُونَ
Open ayah 21:40বরং তা আসবে তাদের ওপর অতর্কিতে, অতঃপর তাদেরকে তা হতবুদ্ধি করে দেবে, তখন তারা সক্ষম হবে না তা রোধ করতেও এবং তাদের অবকাশও দেওয়া হবে না।
وَلَقَدِ ٱسۡتُهۡزِئَ بِرُسُلٖ مِّن قَبۡلِكَ فَحَاقَ بِٱلَّذِينَ سَخِرُواْ مِنۡهُم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ
Open ayah 21:41তোমার পূর্বের রাসূলদের সাথেও ঠাট্টা-বিদ্রুপ করা হয়েছে। ফলে তারা যা নিয়ে ঠাট্টা করত—তা ঠাট্টাকারীদের ওপরই আপতিত হয়েছিল।
قُلۡ مَن يَكۡلَؤُكُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ مِنَ ٱلرَّحۡمَٰنِۚ بَلۡ هُمۡ عَن ذِكۡرِ رَبِّهِم مُّعۡرِضُونَ
Open ayah 21:42বলো, ‘রাহমান থেকে কে তোমাদেরকে রক্ষা করবে রাতে ও দিনে?’ তবুও তারা তাদের রবের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
أَمۡ لَهُمۡ ءَالِهَةٞ تَمۡنَعُهُم مِّن دُونِنَاۚ لَا يَسۡتَطِيعُونَ نَصۡرَ أَنفُسِهِمۡ وَلَا هُم مِّنَّا يُصۡحَبُونَ
Open ayah 21:43নাকি আমি ব্যতীত তাদের অনেক উপাস্য আছে—যারা তাদেরকে রক্ষা করবে? তারা তো নিজেদেরই সাহায্য করতে সক্ষমতা রাখে না, আর না আমার বিরুদ্ধে তারা কোনো প্রতিরক্ষা পাবে।
بَلۡ مَتَّعۡنَا هَٰٓؤُلَآءِ وَءَابَآءَهُمۡ حَتَّىٰ طَالَ عَلَيۡهِمُ ٱلۡعُمُرُۗ أَفَلَا يَرَوۡنَ أَنَّا نَأۡتِي ٱلۡأَرۡضَ نَنقُصُهَا مِنۡ أَطۡرَافِهَآۚ أَفَهُمُ ٱلۡغَٰلِبُونَ
Open ayah 21:44বরং আমি তাদের এবং তাদের পূর্বপুরুষদের ভোগ সম্ভার দিয়েছিলাম, এমনকি তাদের আয়ুষ্কালও দীর্ঘ হয়েছিল। তারা কি দেখে না যে, আমি তাদের দেশকে চতুর্দিক থেকে সংকীর্ণ করে আনছি। তবুও কি তারা বিজয়ী হবে?
قُلۡ إِنَّمَآ أُنذِرُكُم بِٱلۡوَحۡيِۚ وَلَا يَسۡمَعُ ٱلصُّمُّ ٱلدُّعَآءَ إِذَا مَا يُنذَرُونَ
Open ayah 21:45তুমি বলো, ‘আমি তো কেবল ওয়াহির মাধ্যমেই তোমাদেরকে সতর্ক করি;’ কিন্তু বধিরদের যখন সতর্ক করা হয়, তখন তারা (সতর্কবাণী) শোনে না।
وَلَئِن مَّسَّتۡهُمۡ نَفۡحَةٞ مِّنۡ عَذَابِ رَبِّكَ لَيَقُولُنَّ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ
Open ayah 21:46আর অবশ্যই যদি তোমার রবের শাস্তির কিছুমাত্রও তাদের স্পর্শ করত তবে তারা বলত, ‘হায়, আমাদের দুর্ভাগ্য, নিশ্চয়ই আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম!’
وَنَضَعُ ٱلۡمَوَٰزِينَ ٱلۡقِسۡطَ لِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ فَلَا تُظۡلَمُ نَفۡسٞ شَيۡـٔٗاۖ وَإِن كَانَ مِثۡقَالَ حَبَّةٖ مِّنۡ خَرۡدَلٍ أَتَيۡنَا بِهَاۗ وَكَفَىٰ بِنَا حَٰسِبِينَ
Open ayah 21:47আর আমি কিয়ামাতের দিন মানদণ্ড স্থাপন করব ন্যায়বিচারের; সুতরাং কারও প্রতি কিছুমাত্র অবিচার করা হবে না। আর যদি সরিষার দানা পরিমাণও হয় (নেক বা বদ আমল), আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণকারীরূপে আমিই যথেষ্ট।
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَىٰ وَهَٰرُونَ ٱلۡفُرۡقَانَ وَضِيَآءٗ وَذِكۡرٗا لِّلۡمُتَّقِينَ
Open ayah 21:48আমি মূসা ও হারূনকে দান করেছিলাম ফুরকান, জ্যোতি ও উপদেশ মুত্তাকিদের জন্য।
ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُم بِٱلۡغَيۡبِ وَهُم مِّنَ ٱلسَّاعَةِ مُشۡفِقُونَ
Open ayah 21:49যারা না দেখে তাদের রবকে ভয় করে এবং কিয়ামাতের ভয়ে শঙ্কিত।
وَهَٰذَا ذِكۡرٞ مُّبَارَكٌ أَنزَلۡنَٰهُۚ أَفَأَنتُمۡ لَهُۥ مُنكِرُونَ
Open ayah 21:50এবং এটা একটা বরকতময় উপদেশ, যা আমি অবতীর্ণ করেছি। তবুও কি তোমরা তা অস্বীকারকারী?
۞وَلَقَدۡ ءَاتَيۡنَآ إِبۡرَٰهِيمَ رُشۡدَهُۥ مِن قَبۡلُ وَكُنَّا بِهِۦ عَٰلِمِينَ
Open ayah 21:51আর আমি ইতঃপূর্বে ইবরাহীমকে সরল পথের জ্ঞান দান করেছিলাম আর আমি তার সম্পর্কে ছিলাম অবগত।
إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَا هَٰذِهِ ٱلتَّمَاثِيلُ ٱلَّتِيٓ أَنتُمۡ لَهَا عَٰكِفُونَ
Open ayah 21:52যখন সে তাঁর পিতা ও তাঁর সম্প্রদায়কে বলেছিল, ‘এই মূর্তিগুলো কী, যাদের সামনে তোমরা পূজায় রত?’
قَالُواْ وَجَدۡنَآ ءَابَآءَنَا لَهَا عَٰبِدِينَ
Open ayah 21:53তারা বলল, ‘আমরা পেয়েছি আমাদের পিতৃপুরুষদের এগুলোর পূজা করা অবস্থায়।’
قَالَ لَقَدۡ كُنتُمۡ أَنتُمۡ وَءَابَآؤُكُمۡ فِي ضَلَٰلٖ مُّبِينٖ
Open ayah 21:54সে বলল, ‘তোমরা এবং তোমাদের পিতৃপুরুষেরাও স্পষ্ট ভ্রান্তির মধ্যে আছ।’
قَالُوٓاْ أَجِئۡتَنَا بِٱلۡحَقِّ أَمۡ أَنتَ مِنَ ٱللَّٰعِبِينَ
Open ayah 21:55তারা বলল, ‘তুমি কি আমাদের কাছে সত্যসহ আগমন করেছ, না তুমি কৌতুককারীদের অন্তর্ভুক্ত?’
قَالَ بَل رَّبُّكُمۡ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ ٱلَّذِي فَطَرَهُنَّ وَأَنَا۠ عَلَىٰ ذَٰلِكُم مِّنَ ٱلشَّٰهِدِينَ
Open ayah 21:56সে বলল, ‘বরং তোমাদের রব তো আসমান ও যমিনের রব, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন। আর আমি এই বিষয়ের সাক্ষ্যদাতা।’
وَتَٱللَّهِ لَأَكِيدَنَّ أَصۡنَٰمَكُم بَعۡدَ أَن تُوَلُّواْ مُدۡبِرِينَ
Open ayah 21:57‘আল্লাহর কসম! যখন তোমরা চলে যাবে তখন অবশ্যই আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব।’
فَجَعَلَهُمۡ جُذَٰذًا إِلَّا كَبِيرٗا لَّهُمۡ لَعَلَّهُمۡ إِلَيۡهِ يَرۡجِعُونَ
Open ayah 21:58অতঃপর সে সেগুলোকে চূর্ণবিচূর্ণ করে দিল; তবে প্রধানটি ব্যতীত, যাতে তারা সেটির কাছে ফিরে আসে।
قَالُواْ مَن فَعَلَ هَٰذَا بِـَٔالِهَتِنَآ إِنَّهُۥ لَمِنَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 21:59তারা বলল, ‘আমাদের উপাস্যদের সাথে এই কাজ কে করল? নিশ্চয়ই সে সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত।’
قَالُواْ سَمِعۡنَا فَتٗى يَذۡكُرُهُمۡ يُقَالُ لَهُۥٓ إِبۡرَٰهِيمُ
Open ayah 21:60তারা বলল, ‘আমরা শুনেছি এক যুবকের কথা, সে তাদের সম্পর্কে সমালোচনা করে; তাকে ডাকা হয় ইবরাহীম (নামে)।’
قَالُواْ فَأۡتُواْ بِهِۦ عَلَىٰٓ أَعۡيُنِ ٱلنَّاسِ لَعَلَّهُمۡ يَشۡهَدُونَ
Open ayah 21:61তারা বলল, ‘তাকে উপস্থিত করো মানুষের সামনে, যেন তারা সাক্ষ্য দিতে পারে।’
قَالُوٓاْ ءَأَنتَ فَعَلۡتَ هَٰذَا بِـَٔالِهَتِنَا يَٰٓإِبۡرَٰهِيمُ
Open ayah 21:62তারা বলল, ‘হে ইবরাহীম, তুমিই কি আমাদের উপাস্যদের সাথে এটা করেছ?’
قَالَ بَلۡ فَعَلَهُۥ كَبِيرُهُمۡ هَٰذَا فَسۡـَٔلُوهُمۡ إِن كَانُواْ يَنطِقُونَ
Open ayah 21:63সে বলল, ‘বরং তাদের প্রধানটাই তো এটা করেছে, তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো, যদি তারা কথা বলতে পারে।’
فَرَجَعُوٓاْ إِلَىٰٓ أَنفُسِهِمۡ فَقَالُوٓاْ إِنَّكُمۡ أَنتُمُ ٱلظَّٰلِمُونَ
Open ayah 21:64তখন তারা ফিরে এল নিজেদের মনের কাছে। এবং (একে অপরকে) বলতে লাগল; ‘তোমরাই তো সত্যিই সীমালঙ্ঘনকারী।’
ثُمَّ نُكِسُواْ عَلَىٰ رُءُوسِهِمۡ لَقَدۡ عَلِمۡتَ مَا هَٰٓؤُلَآءِ يَنطِقُونَ
Open ayah 21:65অতঃপর তারা অবনত হয়ে গেল তাদের মাথার (পূর্ব জাহিলিয়াতের) প্রতি; এবং বলল, ‘অবশ্যই তুমি তো জানো, তারা কথা বলতে পারে না।’
قَالَ أَفَتَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُكُمۡ شَيۡـٔٗا وَلَا يَضُرُّكُمۡ
Open ayah 21:66সে বলল, ‘তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদাত করো—যা তোমাদের কোনো উপকারও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না?’
أُفّٖ لَّكُمۡ وَلِمَا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِۚ أَفَلَا تَعۡقِلُونَ
Open ayah 21:67‘ধিক তোমাদের জন্য এবং তোমরা আল্লাহ ব্যতীত যেগুলোর ইবাদাত করো, ওদের জন্য। তোমরা কি বুঝবে না?’
قَالُواْ حَرِّقُوهُ وَٱنصُرُوٓاْ ءَالِهَتَكُمۡ إِن كُنتُمۡ فَٰعِلِينَ
Open ayah 21:68তারা বলল, ‘তোমরা তাকে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো, যদি তোমরা হয়ে থাকো কিছু করনেওয়ালা।’
قُلۡنَا يَٰنَارُ كُونِي بَرۡدٗا وَسَلَٰمًا عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ
Open ayah 21:69আমি বললাম, ‘হে আগুন, তুমি ইবরাহীমের ওপর শীতল ও শান্তিময় হয়ে যাও।’
وَأَرَادُواْ بِهِۦ كَيۡدٗا فَجَعَلۡنَٰهُمُ ٱلۡأَخۡسَرِينَ
Open ayah 21:70তারা ইবরাহীমের বিরুদ্ধে করতে চাইল এক চক্রান্ত, কিন্তু আমি তাদেরকেই করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত।
وَنَجَّيۡنَٰهُ وَلُوطًا إِلَى ٱلۡأَرۡضِ ٱلَّتِي بَٰرَكۡنَا فِيهَا لِلۡعَٰلَمِينَ
Open ayah 21:71আমি তাকে ও লূতকে উদ্ধার করে সেই দেশে পৌঁছে দিলাম, যার মধ্যে আমি বিশ্ববাসীর জন্য কল্যাণ রেখেছি।
وَوَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَ نَافِلَةٗۖ وَكُلّٗا جَعَلۡنَا صَٰلِحِينَ
Open ayah 21:72আমি তাকে দান করলাম ইসহাক ও পুরস্কারস্বরূপ দিলাম ইয়াকূবকে এবং প্রত্যেককে বানিয়েছি সৎকর্মপরায়ণ।
وَجَعَلۡنَٰهُمۡ أَئِمَّةٗ يَهۡدُونَ بِأَمۡرِنَا وَأَوۡحَيۡنَآ إِلَيۡهِمۡ فِعۡلَ ٱلۡخَيۡرَٰتِ وَإِقَامَ ٱلصَّلَوٰةِ وَإِيتَآءَ ٱلزَّكَوٰةِۖ وَكَانُواْ لَنَا عَٰبِدِينَ
Open ayah 21:73আমি তাদেরকে বানালাম ইমাম। তারা আমার নির্দেশ অনুসারে পথপ্রদর্শন করত। আমি তাদের প্রতি ওয়াহি নাযিল করলাম সৎকর্ম করার, সালাত কায়েম করার এবং যাকাত দান করার। তারা ছিল আমার ইবাদাতকারী।
وَلُوطًا ءَاتَيۡنَٰهُ حُكۡمٗا وَعِلۡمٗا وَنَجَّيۡنَٰهُ مِنَ ٱلۡقَرۡيَةِ ٱلَّتِي كَانَت تَّعۡمَلُ ٱلۡخَبَٰٓئِثَۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمَ سَوۡءٖ فَٰسِقِينَ
Open ayah 21:74এবং আমি লূতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাকে ওই জনপদ থেকে উদ্ধার করেছিলাম, যারা মন্দ কাজ করত। নিশ্চয়ই তারা ছিল মন্দ ও পাপিষ্ঠ সম্প্রদায়।
وَأَدۡخَلۡنَٰهُ فِي رَحۡمَتِنَآۖ إِنَّهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 21:75আমি তাকে আমার রাহমাতের মধ্যে প্রবেশ করালাম। নিশ্চয়ই সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।
وَنُوحًا إِذۡ نَادَىٰ مِن قَبۡلُ فَٱسۡتَجَبۡنَا لَهُۥ فَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥ مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ
Open ayah 21:76এবং নূহকেও; যখন সে এর পূর্বে আকুতি জানিয়েছিল। তখন আমি তার ডাকে সাড়া দিয়েছি, অতঃপর তাকে ও তার পরিবারবর্গকে মহা সংকট থেকে উদ্ধার করেছিলাম।
وَنَصَرۡنَٰهُ مِنَ ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَآۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمَ سَوۡءٖ فَأَغۡرَقۡنَٰهُمۡ أَجۡمَعِينَ
Open ayah 21:77এবং আমি তাকে ওই সম্প্রদায়ের বিপক্ষে সাহায্য করেছিলাম, যারা আমার নিদর্শনাবলিকে মিথ্যাপ্রতিপন্ন করেছিল। নিশ্চয়ই, তারা ছিল এক মন্দ সম্প্রদায়। অতঃপর আমি তাদের সবাইকে নিমজ্জিত করেছিলাম।
وَدَاوُۥدَ وَسُلَيۡمَٰنَ إِذۡ يَحۡكُمَانِ فِي ٱلۡحَرۡثِ إِذۡ نَفَشَتۡ فِيهِ غَنَمُ ٱلۡقَوۡمِ وَكُنَّا لِحُكۡمِهِمۡ شَٰهِدِينَ
Open ayah 21:78এবং দাঊদ ও সুলাইমানকেও; যখন তারা শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করেছিল। তাতে রাত্রিকালে কিছু লোকের মেষ ঢুকে পড়েছিল। তাদের বিচারের সময় আমি ছিলাম পর্যবেক্ষক।
فَفَهَّمۡنَٰهَا سُلَيۡمَٰنَۚ وَكُلًّا ءَاتَيۡنَا حُكۡمٗا وَعِلۡمٗاۚ وَسَخَّرۡنَا مَعَ دَاوُۥدَ ٱلۡجِبَالَ يُسَبِّحۡنَ وَٱلطَّيۡرَۚ وَكُنَّا فَٰعِلِينَ
Open ayah 21:79আমি সুলাইমানকে তা বুঝিয়ে দিয়েছি; আর আমি উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দিয়েছিলাম। আমি পাহাড় ও পাখিদেরকে দাঊদের অনুগত করে দিয়েছিলাম; তারা আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত। আর আমিই তার কর্ম সম্পাদনকারী।
وَعَلَّمۡنَٰهُ صَنۡعَةَ لَبُوسٖ لَّكُمۡ لِتُحۡصِنَكُم مِّنۢ بَأۡسِكُمۡۖ فَهَلۡ أَنتُمۡ شَٰكِرُونَ
Open ayah 21:80আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে। তবুও কি তোমরা কৃতজ্ঞ হবে না?
وَلِسُلَيۡمَٰنَ ٱلرِّيحَ عَاصِفَةٗ تَجۡرِي بِأَمۡرِهِۦٓ إِلَى ٱلۡأَرۡضِ ٱلَّتِي بَٰرَكۡنَا فِيهَاۚ وَكُنَّا بِكُلِّ شَيۡءٍ عَٰلِمِينَ
Open ayah 21:81আর সুলাইমানের জন্য (অধীন করে দিয়েছিলাম) প্রবল বায়ুকে; তা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে, যেখানে আমি কল্যাণ দান করেছি। আমি সব কিছু সম্পর্কে অবগত।
وَمِنَ ٱلشَّيَٰطِينِ مَن يَغُوصُونَ لَهُۥ وَيَعۡمَلُونَ عَمَلٗا دُونَ ذَٰلِكَۖ وَكُنَّا لَهُمۡ حَٰفِظِينَ
Open ayah 21:82আরও অধীন করেছি (তার জন্য) কিছু শয়তানকে, যারা তার জন্য ডুবুরির কাজ করত এ ছাড়া অন্য আরও অনেক কাজ করত। আর আমি ছিলাম তাদের ওপর সংরক্ষক।
۞وَأَيُّوبَ إِذۡ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّي مَسَّنِيَ ٱلضُّرُّ وَأَنتَ أَرۡحَمُ ٱلرَّٰحِمِينَ
Open ayah 21:83আর স্মরণ করো আইয়ূবের কথা, যখন সে তার রবকে ডেকে বলল, ‘দূরারোগ্য ব্যাধি আমাকে স্পর্শ করেছে, আর আপনিই সর্বশ্রেষ্ঠ দয়াবান।’
فَٱسۡتَجَبۡنَا لَهُۥ فَكَشَفۡنَا مَا بِهِۦ مِن ضُرّٖۖ وَءَاتَيۡنَٰهُ أَهۡلَهُۥ وَمِثۡلَهُم مَّعَهُمۡ رَحۡمَةٗ مِّنۡ عِندِنَا وَذِكۡرَىٰ لِلۡعَٰبِدِينَ
Open ayah 21:84অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম, দূর করে দিলাম তার ব্যাধি। এবং তাকে তার পরিবরাবর্গ ফিরিয়ে দিলাম, তাদের সাথে আরও তাদের সমপরিমাণ দিলাম আমার পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ এবং ইবাদাতকারীদের জন্য উপদেশস্বরূপ।
وَإِسۡمَٰعِيلَ وَإِدۡرِيسَ وَذَا ٱلۡكِفۡلِۖ كُلّٞ مِّنَ ٱلصَّٰبِرِينَ
Open ayah 21:85এবং ইসমাঈল, ইদরীস ও যুলকিফলের কথা স্মরণ করো, তারা প্রত্যেকেই ছিল সবরকারী।
وَأَدۡخَلۡنَٰهُمۡ فِي رَحۡمَتِنَآۖ إِنَّهُم مِّنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 21:86আমি তাদেরকে আমার অনুগ্রহে প্রবেশ করিয়েছিলাম, তারা ছিল সৎকর্মপরায়ণ।
وَذَا ٱلنُّونِ إِذ ذَّهَبَ مُغَٰضِبٗا فَظَنَّ أَن لَّن نَّقۡدِرَ عَلَيۡهِ فَنَادَىٰ فِي ٱلظُّلُمَٰتِ أَن لَّآ إِلَٰهَ إِلَّآ أَنتَ سُبۡحَٰنَكَ إِنِّي كُنتُ مِنَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 21:87আর মাছওয়ালার কথা স্মরণ করো, যখন সে ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিল, অতঃপর সে মনে করেছিল যে, আমি কখনো তাকে পাকড়াও করব না। অতঃপর সে অন্ধকারে আকুতি জানাল, ‘তুমি ব্যতীত কোনো ইলাহ্ নেই; তুমি অতি পবিত্র, আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত।’
فَٱسۡتَجَبۡنَا لَهُۥ وَنَجَّيۡنَٰهُ مِنَ ٱلۡغَمِّۚ وَكَذَٰلِكَ نُـۨجِي ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 21:88অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এভাবেই মু’মিনদেরকে উদ্ধার করে থাকি।
وَزَكَرِيَّآ إِذۡ نَادَىٰ رَبَّهُۥ رَبِّ لَا تَذَرۡنِي فَرۡدٗا وَأَنتَ خَيۡرُ ٱلۡوَٰرِثِينَ
Open ayah 21:89এবং যাকারিয়ার কথা স্মরণ করো, যখন সে তার রবকে আহ্বান করেছিল; ‘হে আমার রব, আমাকে একা ফেলে রাখবেন না। আপনি তো সর্বোত্তম উত্তরাধিকারী।’
فَٱسۡتَجَبۡنَا لَهُۥ وَوَهَبۡنَا لَهُۥ يَحۡيَىٰ وَأَصۡلَحۡنَا لَهُۥ زَوۡجَهُۥٓۚ إِنَّهُمۡ كَانُواْ يُسَٰرِعُونَ فِي ٱلۡخَيۡرَٰتِ وَيَدۡعُونَنَا رَغَبٗا وَرَهَبٗاۖ وَكَانُواْ لَنَا خَٰشِعِينَ
Open ayah 21:90অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম, আর তাকে দান করলাম ইয়াহইয়াকে এবং তার জন্য তার স্ত্রীকে উপযোগী বানালাম। তারা বিভিন্ন কল্যাণকর কাজে দ্রুত আগুয়ান হতো। তারা আশা ও ভীতি নিয়ে আমাকে ডাকত এবং তারা ছিল আমার প্রতি বিনীত।
وَٱلَّتِيٓ أَحۡصَنَتۡ فَرۡجَهَا فَنَفَخۡنَا فِيهَا مِن رُّوحِنَا وَجَعَلۡنَٰهَا وَٱبۡنَهَآ ءَايَةٗ لِّلۡعَٰلَمِينَ
Open ayah 21:91এবং সেই নারীর কথা স্মরণ করো, যে তার সতীত্ব রক্ষা করেছিল, অতঃপর আমি তার মধ্যে আমার সৃষ্ট রূহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে করেছিলাম বিশ্ববাসীর জন্য নিদর্শন।
إِنَّ هَٰذِهِۦٓ أُمَّتُكُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَأَنَا۠ رَبُّكُمۡ فَٱعۡبُدُونِ
Open ayah 21:92নিশ্চয়ই তোমাদের এই জাতি একই জাতি, আমি তোমাদের রব; অতএব, আমারই ইবাদাত করো।
وَتَقَطَّعُوٓاْ أَمۡرَهُم بَيۡنَهُمۡۖ كُلٌّ إِلَيۡنَا رَٰجِعُونَ
Open ayah 21:93তারা পারস্পরিক বিষয়ে নিজেদের মাঝে বিভক্তি সৃষ্টি করেছে। প্রত্যেকেই আমার কাছে প্রত্যাবর্তিত হবে।
فَمَن يَعۡمَلۡ مِنَ ٱلصَّٰلِحَٰتِ وَهُوَ مُؤۡمِنٞ فَلَا كُفۡرَانَ لِسَعۡيِهِۦ وَإِنَّا لَهُۥ كَٰتِبُونَ
Open ayah 21:94অতঃপর যে মু’মিন অবস্থায় সৎকাজ করে, তার প্রচেষ্টা প্রত্যাখ্যাত হবে না এবং আমি তা লিপিবদ্ধ করে রাখি।
وَحَرَٰمٌ عَلَىٰ قَرۡيَةٍ أَهۡلَكۡنَٰهَآ أَنَّهُمۡ لَا يَرۡجِعُونَ
Open ayah 21:95যেসব জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, তার অধিবাসীদের ফিরে না আসা অবধারিত।
حَتَّىٰٓ إِذَا فُتِحَتۡ يَأۡجُوجُ وَمَأۡجُوجُ وَهُم مِّن كُلِّ حَدَبٖ يَنسِلُونَ
Open ayah 21:96যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধনমুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে।
وَٱقۡتَرَبَ ٱلۡوَعۡدُ ٱلۡحَقُّ فَإِذَا هِيَ شَٰخِصَةٌ أَبۡصَٰرُ ٱلَّذِينَ كَفَرُواْ يَٰوَيۡلَنَا قَدۡ كُنَّا فِي غَفۡلَةٖ مِّنۡ هَٰذَا بَلۡ كُنَّا ظَٰلِمِينَ
Open ayah 21:97সত্য প্রতিশ্রুতি (কিয়ামাত)নিকটবর্তী হলে আকস্মাৎ বিস্ফারিত হবে তাদের চক্ষু উচ্চে স্থির হয়ে যাবে; (তারা বলবে,) ‘হায় আমাদের দুর্ভাগ্য, এ বিষয়ে আমরা ছিলাম গাফলতির মধ্যে; বরং আমরা ছিলাম সীমালঙ্ঘনকারী।’
إِنَّكُمۡ وَمَا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ حَصَبُ جَهَنَّمَ أَنتُمۡ لَهَا وَٰرِدُونَ
Open ayah 21:98নিশ্চয়ই তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করো, সেগুলো হবে জাহান্নামের ইন্ধন। তোমরাই তাতে প্রবেশ করবে।
لَوۡ كَانَ هَٰٓؤُلَآءِ ءَالِهَةٗ مَّا وَرَدُوهَاۖ وَكُلّٞ فِيهَا خَٰلِدُونَ
Open ayah 21:99এই মূর্তিরা যদি উপাস্য হতো, তবে জাহান্নামে প্রবেশ করত না। প্রত্যেকেই তাতে স্থায়ী।
لَهُمۡ فِيهَا زَفِيرٞ وَهُمۡ فِيهَا لَا يَسۡمَعُونَ
Open ayah 21:100সেখানে থাকবে তাদের আর্তনাদ; কিন্তু তারা সেখানে কিছুই শুনতে পাবে না।
إِنَّ ٱلَّذِينَ سَبَقَتۡ لَهُم مِّنَّا ٱلۡحُسۡنَىٰٓ أُوْلَٰٓئِكَ عَنۡهَا مُبۡعَدُونَ
Open ayah 21:101নিশ্চয়ই যাদের জন্য আমার পক্ষ থেকে পূর্বেই কল্যাণ নির্ধারিত হয়েছে, তদের তা থেকে দূরে রাখা হবে।
لَا يَسۡمَعُونَ حَسِيسَهَاۖ وَهُمۡ فِي مَا ٱشۡتَهَتۡ أَنفُسُهُمۡ خَٰلِدُونَ
Open ayah 21:102তারা তার ক্ষীণতম শব্দও শুনবে না এবং তারা তাদের মনের আকাঙ্খা অনুযায়ী চিরকাল থাকবে।
لَا يَحۡزُنُهُمُ ٱلۡفَزَعُ ٱلۡأَكۡبَرُ وَتَتَلَقَّىٰهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ هَٰذَا يَوۡمُكُمُ ٱلَّذِي كُنتُمۡ تُوعَدُونَ
Open ayah 21:103মহা আতঙ্ক তাদের দুশ্চিন্তায় ফেলবে না এবং ফেরেশতারা তাদের অভ্যর্থনা করবে—আজ তোমাদের সেই দিন, যে দিনের ওয়াদা তোমাদের দেওয়া হয়েছিল।
يَوۡمَ نَطۡوِي ٱلسَّمَآءَ كَطَيِّ ٱلسِّجِلِّ لِلۡكُتُبِۚ كَمَا بَدَأۡنَآ أَوَّلَ خَلۡقٖ نُّعِيدُهُۥۚ وَعۡدًا عَلَيۡنَآۚ إِنَّا كُنَّا فَٰعِلِينَ
Open ayah 21:104সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেভাবে গোটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, সেভাবে পুনরায় সৃষ্টি করব। ওয়াদা পালন আমার কর্তব্য, আমি তা অবশ্যই পূর্ণ করব।
وَلَقَدۡ كَتَبۡنَا فِي ٱلزَّبُورِ مِنۢ بَعۡدِ ٱلذِّكۡرِ أَنَّ ٱلۡأَرۡضَ يَرِثُهَا عِبَادِيَ ٱلصَّٰلِحُونَ
Open ayah 21:105আর অবশ্যই আমি যাবূরে লিখে দিয়েছি উপদেশের পর যে, পৃথিবীর অধিকারী হবে আমার সৎকর্মপরায়ণ বান্দাগণ।
إِنَّ فِي هَٰذَا لَبَلَٰغٗا لِّقَوۡمٍ عَٰبِدِينَ
Open ayah 21:106নিশ্চয়ই তাতে রয়েছে বাণী; ইবাদাতকারী সম্প্রদায়ের জন্য।
وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا رَحۡمَةٗ لِّلۡعَٰلَمِينَ
Open ayah 21:107আমি তোমাকে বিশ্ববাসীর জন্য রাহমাতস্বরূপই প্রেরণ করেছি।
قُلۡ إِنَّمَا يُوحَىٰٓ إِلَيَّ أَنَّمَآ إِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ فَهَلۡ أَنتُم مُّسۡلِمُونَ
Open ayah 21:108বলো, ‘আমাকে তো এ আদেশই দেওয়া হয়েছে যে, তোমাদের ইলাহ্ একমাত্র ইলাহ্। সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে?’
فَإِن تَوَلَّوۡاْ فَقُلۡ ءَاذَنتُكُمۡ عَلَىٰ سَوَآءٖۖ وَإِنۡ أَدۡرِيٓ أَقَرِيبٌ أَم بَعِيدٞ مَّا تُوعَدُونَ
Open ayah 21:109অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলে দাও, ‘আমি তোমাদেরকে যথাযথভাবে জানিয়ে দিয়েছি এবং আমি জানি না, তোমাদের যে ওয়াদা দেওয়া হয়েছে, তা নিকটবর্তী না দূরবর্তী।’
إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ مِنَ ٱلۡقَوۡلِ وَيَعۡلَمُ مَا تَكۡتُمُونَ
Open ayah 21:110তিনি জানেন, যে কথা সশব্দে বলো এবং যে কথা তোমরা গোপন করো।
وَإِنۡ أَدۡرِي لَعَلَّهُۥ فِتۡنَةٞ لَّكُمۡ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٖ
Open ayah 21:111‘আমি জানি না, সম্ভবত এটা তোমাদের জন্য একটি পরীক্ষা এবং নির্ধারিত সময় পর্যন্ত ভোগ করার সুযোগ।’
قَٰلَ رَبِّ ٱحۡكُم بِٱلۡحَقِّۗ وَرَبُّنَا ٱلرَّحۡمَٰنُ ٱلۡمُسۡتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ
Open ayah 21:112সে বলল, ‘হে আমার রব, তুমি ন্যায়ানুগ ফায়সালা করে দাও। আর আমাদের রব তো দয়াময়; তোমরা যা বলছ, সে বিষয়ে সহায়স্থল।’