الحج
Al-Hajj
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُواْ رَبَّكُمۡۚ إِنَّ زَلۡزَلَةَ ٱلسَّاعَةِ شَيۡءٌ عَظِيمٞ
Open ayah 22:1হে লোকসকল, তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামাতের প্রকম্পন মহা ভয়ংকর এক ব্যাপার।
يَوۡمَ تَرَوۡنَهَا تَذۡهَلُ كُلُّ مُرۡضِعَةٍ عَمَّآ أَرۡضَعَتۡ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمۡلٍ حَمۡلَهَا وَتَرَى ٱلنَّاسَ سُكَٰرَىٰ وَمَا هُم بِسُكَٰرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ ٱللَّهِ شَدِيدٞ
Open ayah 22:2যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী তাকেও ভুলে যাবে যাকে সে দুধ পান করায়; এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভের সন্তানকে ভূমিষ্ঠ করে দেবে। তুমি মানুষকে দেখবে মাতাল; অথচ তারা মাতাল নয়। কিন্তু আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন।
وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِي ٱللَّهِ بِغَيۡرِ عِلۡمٖ وَيَتَّبِعُ كُلَّ شَيۡطَٰنٖ مَّرِيدٖ
Open ayah 22:3কিছু মানুষ জ্ঞান ছাড়া আল্লাহ সম্পর্কে বিতর্ক করে এবং প্রত্যেক উদ্ধত শয়তানের অনুসরণ করে।
كُتِبَ عَلَيۡهِ أَنَّهُۥ مَن تَوَلَّاهُ فَأَنَّهُۥ يُضِلُّهُۥ وَيَهۡدِيهِ إِلَىٰ عَذَابِ ٱلسَّعِيرِ
Open ayah 22:4তার জন্য এই বিধান দেওয়া হয়েছে যে, যে কেউ তার সাথে বন্ধুত্ব করবে নিশ্চয়ই সে তাকে বিভ্রান্ত করবে এবং দগ্ধকারী শাস্তির দিকে পরিচালিত করবে।
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِن كُنتُمۡ فِي رَيۡبٖ مِّنَ ٱلۡبَعۡثِ فَإِنَّا خَلَقۡنَٰكُم مِّن تُرَابٖ ثُمَّ مِن نُّطۡفَةٖ ثُمَّ مِنۡ عَلَقَةٖ ثُمَّ مِن مُّضۡغَةٖ مُّخَلَّقَةٖ وَغَيۡرِ مُخَلَّقَةٖ لِّنُبَيِّنَ لَكُمۡۚ وَنُقِرُّ فِي ٱلۡأَرۡحَامِ مَا نَشَآءُ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى ثُمَّ نُخۡرِجُكُمۡ طِفۡلٗا ثُمَّ لِتَبۡلُغُوٓاْ أَشُدَّكُمۡۖ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰٓ أَرۡذَلِ ٱلۡعُمُرِ لِكَيۡلَا يَعۡلَمَ مِنۢ بَعۡدِ عِلۡمٖ شَيۡـٔٗاۚ وَتَرَى ٱلۡأَرۡضَ هَامِدَةٗ فَإِذَآ أَنزَلۡنَا عَلَيۡهَا ٱلۡمَآءَ ٱهۡتَزَّتۡ وَرَبَتۡ وَأَنۢبَتَتۡ مِن كُلِّ زَوۡجِۭ بَهِيجٖ
Open ayah 22:5হে লোকসকল, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, (তবে ভেবে দেখো,) নিশ্চয়ই আমি তোমাদের সৃষ্টি করেছি মৃত্তিকা থেকে। এরপর শুক্র থেকে, এরপর রক্তপিণ্ড থেকে, এরপর পূর্ণাঙ্গ ও অপূর্ণাঙ্গ আকৃতিবিশিষ্ট মাংসপিণ্ড থেকে, যেন আমি তোমাদের কাছে বর্ণনা করি। আর আমি যা ইচ্ছা এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে স্থিতিশীল করি, এরপর আমি তোমাদেরকে শিশুরূপে বের করি; যেন তোমরা পরবর্তী সময়ে যৌবনে পদার্পণ করতে পারো। তোমাদের মধ্যে কেউ মৃত্যুমুখে পতিত হয় এবং কাউকে জরাগ্রস্ত বার্ধক্যের বয়স পর্যন্ত পৌঁছানো হয়, ফলে সে জানার পর জ্ঞাত বিষয় সম্পর্কে অজ্ঞ হয়ে যায়। তুমি ভূমিকে পতিত দেখতে পাও, অতঃপর আমি যখন তাতে বারি বর্ষণ করি, তখন তা সতেজ ও স্ফীত হয়ে যায় এবং সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উৎপন্ন করে।
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ وَأَنَّهُۥ يُحۡيِ ٱلۡمَوۡتَىٰ وَأَنَّهُۥ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 22:6এটা এ কারণে যে, নিশ্চয়ই আল্লাহ তিনিই প্রকৃত সত্য, নিশ্চয়ই তিনি মৃতকে জীবিত করেন এবং নিশ্চয়ই তিনি সর্ব বিষয়ে সর্ব শক্তিমান।
وَأَنَّ ٱلسَّاعَةَ ءَاتِيَةٞ لَّا رَيۡبَ فِيهَا وَأَنَّ ٱللَّهَ يَبۡعَثُ مَن فِي ٱلۡقُبُورِ
Open ayah 22:7আর নিশ্চয়ই কিয়ামাত অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নেই। আর যারা কবরে আছে, নিশ্চয়ই আল্লাহ তাদের পুনরুত্থিত করবেন।
وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِي ٱللَّهِ بِغَيۡرِ عِلۡمٖ وَلَا هُدٗى وَلَا كِتَٰبٖ مُّنِيرٖ
Open ayah 22:8আর মানুষের মাঝে কেউ কেউ আল্লাহ সম্পর্কে বিতর্ক করে জ্ঞান ব্যতিরেকে; আর তাদের না আছে প্রমাণ ও না আছে দিপ্তিময় কিতাব।
ثَانِيَ عِطۡفِهِۦ لِيُضِلَّ عَن سَبِيلِ ٱللَّهِۖ لَهُۥ فِي ٱلدُّنۡيَا خِزۡيٞۖ وَنُذِيقُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ عَذَابَ ٱلۡحَرِيقِ
Open ayah 22:9সে বিতর্ক করে ঘাড় বাঁকিয়ে; যাতে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে দেয়। তার জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনা এবং কিয়ামাতের দিন আমি তাকে দহন-যন্ত্রণা আস্বাদন করাব।
ذَٰلِكَ بِمَا قَدَّمَتۡ يَدَاكَ وَأَنَّ ٱللَّهَ لَيۡسَ بِظَلَّٰمٖ لِّلۡعَبِيدِ
Open ayah 22:10এটা এ কারণে, যা তোমার দুই হাত অগ্রে প্রেরণ করেছে, তোমার দুই হাত; আর আল্লাহ বান্দাদের প্রতি অবিচারকারী নন।
وَمِنَ ٱلنَّاسِ مَن يَعۡبُدُ ٱللَّهَ عَلَىٰ حَرۡفٖۖ فَإِنۡ أَصَابَهُۥ خَيۡرٌ ٱطۡمَأَنَّ بِهِۦۖ وَإِنۡ أَصَابَتۡهُ فِتۡنَةٌ ٱنقَلَبَ عَلَىٰ وَجۡهِهِۦ خَسِرَ ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةَۚ ذَٰلِكَ هُوَ ٱلۡخُسۡرَانُ ٱلۡمُبِينُ
Open ayah 22:11কিছু মানুষ আল্লাহর ইবাদাত করে প্রান্তিক অবস্থায়। যদি তার কল্যাণ আসে, তবে স্বস্তি লাভ করে; আর যদি তার ওপর কোনো পরীক্ষা আসে, তবে তার (আসল) চেহারায় ফিরে যায়। সে ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত হলো; এটাই তো স্পষ্ট ক্ষতি।
يَدۡعُواْ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَضُرُّهُۥ وَمَا لَا يَنفَعُهُۥۚ ذَٰلِكَ هُوَ ٱلضَّلَٰلُ ٱلۡبَعِيدُ
Open ayah 22:12সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে, যে তার অপকারও করতে পারে না এবং উপকারও করতে পারে না। এটা চরম পথভ্রষ্টতা।
يَدۡعُواْ لَمَن ضَرُّهُۥٓ أَقۡرَبُ مِن نَّفۡعِهِۦۚ لَبِئۡسَ ٱلۡمَوۡلَىٰ وَلَبِئۡسَ ٱلۡعَشِيرُ
Open ayah 22:13সে এমন কিছুকে ডাকে, যার অপকার উপকারের চেয়ে অধিক নিকটবর্তী। কত মন্দ এই অভিভাবক এবং কত মন্দ এই সহচর।
إِنَّ ٱللَّهَ يُدۡخِلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ إِنَّ ٱللَّهَ يَفۡعَلُ مَا يُرِيدُ
Open ayah 22:14যারা ঈমান আনে ও সৎকাজ করে, আল্লাহ তাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। আল্লাহ যা ইচ্ছা তা-ই করেন।
مَن كَانَ يَظُنُّ أَن لَّن يَنصُرَهُ ٱللَّهُ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ فَلۡيَمۡدُدۡ بِسَبَبٍ إِلَى ٱلسَّمَآءِ ثُمَّ لۡيَقۡطَعۡ فَلۡيَنظُرۡ هَلۡ يُذۡهِبَنَّ كَيۡدُهُۥ مَا يَغِيظُ
Open ayah 22:15যে ব্যক্তি ধারণা করে, আল্লাহ ইহকালে ও পরকালে তাকে (রাসূলকে) কখনো সাহায্য করবেন না, সে একটি রশি আকাশ পর্যন্ত ঝুলিয়ে নিক; এরপর কেটে দিক; অতঃপর দেখুক দূর করে কি না তার এই কৌশল তার আক্রোশকে।
وَكَذَٰلِكَ أَنزَلۡنَٰهُ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖ وَأَنَّ ٱللَّهَ يَهۡدِي مَن يُرِيدُ
Open ayah 22:16এভাবে আমি সুস্পষ্ট আয়াতরূপে তা (কুরআন) অবতীর্ণ করেছি এবং আল্লাহ-ই যাকে ইচ্ছা করেন হিদায়াত করেন।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَادُواْ وَٱلصَّٰبِـِٔينَ وَٱلنَّصَٰرَىٰ وَٱلۡمَجُوسَ وَٱلَّذِينَ أَشۡرَكُوٓاْ إِنَّ ٱللَّهَ يَفۡصِلُ بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ
Open ayah 22:17যারা ঈমান এনেছে, আর যারা ইয়াহূদি হয়েছে, আর সাবেয়ি, খ্রিষ্টান, অগ্নিপূজক এবং যারা মুশরিক, কিয়ামাতের দিন আল্লাহ অবশ্যই তাদের মধ্যে ফায়সালা করে দেবেন। আল্লাহ সবকিছু প্রত্যক্ষকারী।
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يَسۡجُدُۤ لَهُۥۤ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِي ٱلۡأَرۡضِ وَٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ وَٱلنُّجُومُ وَٱلۡجِبَالُ وَٱلشَّجَرُ وَٱلدَّوَآبُّ وَكَثِيرٞ مِّنَ ٱلنَّاسِۖ وَكَثِيرٌ حَقَّ عَلَيۡهِ ٱلۡعَذَابُۗ وَمَن يُهِنِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن مُّكۡرِمٍۚ إِنَّ ٱللَّهَ يَفۡعَلُ مَا يَشَآءُ۩
Open ayah 22:18তুমি কি দেখনি, আল্লাহকে সিজদা করে যা-কিছু আছে আসমানসমূহে, আর যা-কিছু আছে যমিনে, সূর্য, চন্দ্র, তারকারাজি পর্বতমালা বৃক্ষলতা, জীবজন্তু এবং মানুষের মাঝে অনেকে। আবার অনেকের ওপর অবধারিত হয়েছে শাস্তি। আল্লাহ যাকে লাঞ্ছিত করেন, তার সম্মানদাতা কেউ নেই। আর আল্লাহ যা ইচ্ছা তা-ই করেন।
۞هَٰذَانِ خَصۡمَانِ ٱخۡتَصَمُواْ فِي رَبِّهِمۡۖ فَٱلَّذِينَ كَفَرُواْ قُطِّعَتۡ لَهُمۡ ثِيَابٞ مِّن نَّارٖ يُصَبُّ مِن فَوۡقِ رُءُوسِهِمُ ٱلۡحَمِيمُ
Open ayah 22:19এই দুই বিবদমান পক্ষ, তারা তাদের রব সম্পর্কে বিতর্ক করে। অতএব, যারা কুফুরি করেছে তাদের জন্য পোশাক তৈরি করা হয়েছে আগুন দিয়ে। তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে।
يُصۡهَرُ بِهِۦ مَا فِي بُطُونِهِمۡ وَٱلۡجُلُودُ
Open ayah 22:20যা দ্বারা তাদের পেটে যা আছে, তা এবং চর্ম বিগলিত করা হবে।
وَلَهُم مَّقَٰمِعُ مِنۡ حَدِيدٖ
Open ayah 22:21তাদের জন্য আছে লোহার হাতুড়ি।
كُلَّمَآ أَرَادُوٓاْ أَن يَخۡرُجُواْ مِنۡهَا مِنۡ غَمٍّ أُعِيدُواْ فِيهَا وَذُوقُواْ عَذَابَ ٱلۡحَرِيقِ
Open ayah 22:22তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদের তাতে ফিরিয়ে দেওয়া হবে। বলা হবে—‘দহন-যন্ত্রণা আস্বাদন করো।’
إِنَّ ٱللَّهَ يُدۡخِلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ يُحَلَّوۡنَ فِيهَا مِنۡ أَسَاوِرَ مِن ذَهَبٖ وَلُؤۡلُؤٗاۖ وَلِبَاسُهُمۡ فِيهَا حَرِيرٞ
Open ayah 22:23নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নদ-নদী প্রবাহিত। তাদের সেখানে স্বর্ণ-কঙ্কণ ও মুক্তা দ্বারা অলংকৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমি।
وَهُدُوٓاْ إِلَى ٱلطَّيِّبِ مِنَ ٱلۡقَوۡلِ وَهُدُوٓاْ إِلَىٰ صِرَٰطِ ٱلۡحَمِيدِ
Open ayah 22:24তারা পরিচালিত হয়েছিল উত্তম কথার দিকে এবং পরিচালিত হয়েছিল প্রশংসিত সত্তার পথের দিকে।
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ ٱلَّذِي جَعَلۡنَٰهُ لِلنَّاسِ سَوَآءً ٱلۡعَٰكِفُ فِيهِ وَٱلۡبَادِۚ وَمَن يُرِدۡ فِيهِ بِإِلۡحَادِۭ بِظُلۡمٖ نُّذِقۡهُ مِنۡ عَذَابٍ أَلِيمٖ
Open ayah 22:25যারা কুফুরি করেছে ও আল্লাহর পথে বাধা সৃষ্টি করে এবং মাসজিদে হারাম থেকে বাধা দেয়, যাকে আমি প্রস্তুত করেছি স্থানীয় ও বহিরাগত সকল মানুষের জন্য সমভাবে এবং যে তার মধ্যে (মাসজিদে হারামে) অন্যায়ভাবে পাপাচারের ইচ্ছা করে, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাব।
وَإِذۡ بَوَّأۡنَا لِإِبۡرَٰهِيمَ مَكَانَ ٱلۡبَيۡتِ أَن لَّا تُشۡرِكۡ بِي شَيۡـٔٗا وَطَهِّرۡ بَيۡتِيَ لِلطَّآئِفِينَ وَٱلۡقَآئِمِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ
Open ayah 22:26যখন আমি ইবরাহীমকে সে ঘরের (বাইতুল্লাহর) স্থান ঠিক করে দিয়েছিলাম, তখন বলেছিলাম যে—‘আমার সাথে কোনো কিছুকে শরিক করো না এবং আমার ঘরকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য, সালাতে দণ্ডায়মানদের জন্য এবং রকু-সিজদাকারীদের জন্য।’
وَأَذِّن فِي ٱلنَّاسِ بِٱلۡحَجِّ يَأۡتُوكَ رِجَالٗا وَعَلَىٰ كُلِّ ضَامِرٖ يَأۡتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٖ
Open ayah 22:27‘এবং মানুষের মধ্যে হাজ্জের ঘোষণা দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার ক্ষীণকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর-দূরান্ত থেকে।’
لِّيَشۡهَدُواْ مَنَٰفِعَ لَهُمۡ وَيَذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ فِيٓ أَيَّامٖ مَّعۡلُومَٰتٍ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلۡأَنۡعَٰمِۖ فَكُلُواْ مِنۡهَا وَأَطۡعِمُواْ ٱلۡبَآئِسَ ٱلۡفَقِيرَ
Open ayah 22:28যাতে তারা প্রত্যক্ষ করে তাদের কল্যাণসমূহ এবং তিনি তাদের চতুষ্পদ জন্তু থেকে যে রিযিক দান করেছেন তার কারণে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুঃস্থ-অভাবগ্রস্থকে আহার করাও।
ثُمَّ لۡيَقۡضُواْ تَفَثَهُمۡ وَلۡيُوفُواْ نُذُورَهُمۡ وَلۡيَطَّوَّفُواْ بِٱلۡبَيۡتِ ٱلۡعَتِيقِ
Open ayah 22:29এরপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে, তাদের মানত পূর্ণ করে এবং এই প্রাচীন ঘরের তাওয়াফ করে।
ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ حُرُمَٰتِ ٱللَّهِ فَهُوَ خَيۡرٞ لَّهُۥ عِندَ رَبِّهِۦۗ وَأُحِلَّتۡ لَكُمُ ٱلۡأَنۡعَٰمُ إِلَّا مَا يُتۡلَىٰ عَلَيۡكُمۡۖ فَٱجۡتَنِبُواْ ٱلرِّجۡسَ مِنَ ٱلۡأَوۡثَٰنِ وَٱجۡتَنِبُواْ قَوۡلَ ٱلزُّورِ
Open ayah 22:30এটাই বিধান; আর যে কেউ আল্লাহর (নির্ধারিত) সম্মানযোগ্য জিনিসগুলোর প্রতি সম্মান প্রদর্শন করল তবে তার রবের নিকট তার জন্য তা-ই উত্তম। তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে এগুলি ব্যতীত—যা তোমাদের পাঠ করে শোনানো হয়েছে। সুতরাং তোমরা মূর্তিদের অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং দূরে থাকো মিথ্যাকথন থেকে;
حُنَفَآءَ لِلَّهِ غَيۡرَ مُشۡرِكِينَ بِهِۦۚ وَمَن يُشۡرِكۡ بِٱللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ ٱلسَّمَآءِ فَتَخۡطَفُهُ ٱلطَّيۡرُ أَوۡ تَهۡوِي بِهِ ٱلرِّيحُ فِي مَكَانٖ سَحِيقٖ
Open ayah 22:31আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে, তাঁর সাথে শরিক সাব্যস্তকারী না হয়ে; এবং যে কেউ আল্লাহর সাথে শরিক করল; সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল, অতঃপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে ফেলে দেয় কোনো দূরবর্তী স্থানে।
ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ شَعَٰٓئِرَ ٱللَّهِ فَإِنَّهَا مِن تَقۡوَى ٱلۡقُلُوبِ
Open ayah 22:32(এটাই বিধান), কেউ আল্লাহর নিদর্শনসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তার হৃদয়ের তাকওয়ারই বহিঃপ্রকাশ।
لَكُمۡ فِيهَا مَنَٰفِعُ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى ثُمَّ مَحِلُّهَآ إِلَى ٱلۡبَيۡتِ ٱلۡعَتِيقِ
Open ayah 22:33এতে (চতুষ্পদ জন্তুসমূহে) তোমাদের জন্য নির্দিষ্টকাল পর্যন্ত উপকার রয়েছে। অতঃপর এগুলোর জায়গা হলো প্রাচীন ঘরের দিকে।
وَلِكُلِّ أُمَّةٖ جَعَلۡنَا مَنسَكٗا لِّيَذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلۡأَنۡعَٰمِۗ فَإِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞ فَلَهُۥٓ أَسۡلِمُواْۗ وَبَشِّرِ ٱلۡمُخۡبِتِينَ
Open ayah 22:34আমি প্রত্যেক উম্মাতের জন্য ধর্মীয় অনুষ্ঠানাদি নির্ধারণ করেছি, যাতে তিনি তাদের চতুষ্পদ জন্তু থেকে যে রিযিক দান করেছেন, তার ওপর আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। অতএব, তোমাদের ইলাহ তো একমাত্র ইলাহ; সুতরাং তাঁরই প্রতি সমর্পিত থাকো এবং বিনয়ীগণকে সুসংবাদ দাও;
ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتۡ قُلُوبُهُمۡ وَٱلصَّٰبِرِينَ عَلَىٰ مَآ أَصَابَهُمۡ وَٱلۡمُقِيمِي ٱلصَّلَوٰةِ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ
Open ayah 22:35যখন আল্লাহর স্মরণ করা হয় তখন যাদের অন্তর প্রকম্পিত হয়। আর যারা তাদের বিপদাপদে ধৈর্যধারণ করে এবং যারা সালাত কায়েম করে ও তাদের আমি যা দিয়েছি, তা থেকে ব্যয় করে।
وَٱلۡبُدۡنَ جَعَلۡنَٰهَا لَكُم مِّن شَعَٰٓئِرِ ٱللَّهِ لَكُمۡ فِيهَا خَيۡرٞۖ فَٱذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَيۡهَا صَوَآفَّۖ فَإِذَا وَجَبَتۡ جُنُوبُهَا فَكُلُواْ مِنۡهَا وَأَطۡعِمُواْ ٱلۡقَانِعَ وَٱلۡمُعۡتَرَّۚ كَذَٰلِكَ سَخَّرۡنَٰهَا لَكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
Open ayah 22:36এবং উটকে করেছি তোমাদের জন্য আল্লাহর নিদর্শনাবলির অন্যতম। এতে রয়েছে তোমাদের জন্য মঙ্গল। সুতরাং সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় তাদের জবেই করার সময় তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। অতঃপর যখন তারা কাত হয়ে পড়ে তখন তা থেকে তোমরা আহার করো এবং আহার করাও অল্পেতুষ্ট অভাবগ্রস্ত ও যাঞ্চাকারী অভাবগ্রস্ত ব্যক্তিকে। এভাবে আমি এগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।
لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَٰكِن يَنَالُهُ ٱلتَّقۡوَىٰ مِنكُمۡۚ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمۡ لِتُكَبِّرُواْ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمۡۗ وَبَشِّرِ ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 22:37কখনোই আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত কিন্তু পৌঁছে তাঁর কাছে তোমাদের তাকওয়া। এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এ কারণে যে, তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন। সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দেন।
۞إِنَّ ٱللَّهَ يُدَٰفِعُ عَنِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْۗ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٖ كَفُورٍ
Open ayah 22:38নিশ্চয়ই আল্লাহ প্রতিরক্ষা করেন তাদের থেকে—যারা ঈমান এনেছে। আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না।
أُذِنَ لِلَّذِينَ يُقَٰتَلُونَ بِأَنَّهُمۡ ظُلِمُواْۚ وَإِنَّ ٱللَّهَ عَلَىٰ نَصۡرِهِمۡ لَقَدِيرٌ
Open ayah 22:39(যুদ্ধে) অনুমতি দেওয়া হলো তাদের, যারা যুদ্ধের শিকার হচ্ছে; কারণ, তাদের প্রতি অবিচার করা হয়েছে। আর আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করতে সক্ষম।
ٱلَّذِينَ أُخۡرِجُواْ مِن دِيَٰرِهِم بِغَيۡرِ حَقٍّ إِلَّآ أَن يَقُولُواْ رَبُّنَا ٱللَّهُۗ وَلَوۡلَا دَفۡعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعۡضَهُم بِبَعۡضٖ لَّهُدِّمَتۡ صَوَٰمِعُ وَبِيَعٞ وَصَلَوَٰتٞ وَمَسَٰجِدُ يُذۡكَرُ فِيهَا ٱسۡمُ ٱللَّهِ كَثِيرٗاۗ وَلَيَنصُرَنَّ ٱللَّهُ مَن يَنصُرُهُۥٓۚ إِنَّ ٱللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ
Open ayah 22:40যাদেরকে তাদের ঘর-বাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই অপরাধে, তারা বলে—‘আমাদের রব আল্লাহ।’ আল্লাহ যদি মানবজাতির একদলকে অপর দল দ্বারা প্রতিহত না করতেন, তবে সন্যাসীদের আশ্রমগুলো, গির্জাগুলো, ইয়াহূদিদের উপাসনালয় এবং মাসজিদসমূহ বিধ্বস্ত হয়ে যেত, যাতে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন, যারা আল্লাহর সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ অতীব শক্তিধর পরাক্রমশালী।
ٱلَّذِينَ إِن مَّكَّنَّٰهُمۡ فِي ٱلۡأَرۡضِ أَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ وَأَمَرُواْ بِٱلۡمَعۡرُوفِ وَنَهَوۡاْ عَنِ ٱلۡمُنكَرِۗ وَلِلَّهِ عَٰقِبَةُ ٱلۡأُمُورِ
Open ayah 22:41তারা এমন লোক—যাদের আমি যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত করি তারা সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ করবে। সকল কাজের পরিণাম আল্লাহরই অধিকারে।
وَإِن يُكَذِّبُوكَ فَقَدۡ كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَعَادٞ وَثَمُودُ
Open ayah 22:42তারা যদি তোমাকে অস্বীকার করে তবে তাদের পূর্বেও অস্বীকার করেছে নূহ, আদ, সামূদ সম্প্রদায়।
وَقَوۡمُ إِبۡرَٰهِيمَ وَقَوۡمُ لُوطٖ
Open ayah 22:43ইবরাহীম ও লূতের সম্প্রদায়ও।
وَأَصۡحَٰبُ مَدۡيَنَۖ وَكُذِّبَ مُوسَىٰۖ فَأَمۡلَيۡتُ لِلۡكَٰفِرِينَ ثُمَّ أَخَذۡتُهُمۡۖ فَكَيۡفَ كَانَ نَكِيرِ
Open ayah 22:44এবং মাদইয়ানের অধিবাসীরা এবং অস্বীকার করা হয়েছিল মূসাকেও। অতঃপর আমি কাফিরদের সুযোগ দিয়েছিলাম এরপর তাদের পাকড়াও করেছিলাম। অতএব, কেমন ছিল আমার শাস্তি।
فَكَأَيِّن مِّن قَرۡيَةٍ أَهۡلَكۡنَٰهَا وَهِيَ ظَالِمَةٞ فَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا وَبِئۡرٖ مُّعَطَّلَةٖ وَقَصۡرٖ مَّشِيدٍ
Open ayah 22:45আমি কত জনপদ ধ্বংস করেছি; কারণ তারা ছিল সীমালঙ্ঘনকারী; এই সব জনপদ তাদের ছাদসহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং কত কূপ পরিত্যক্ত হয়েছে আর কত সুদৃঢ় প্রাসাদও।
أَفَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَتَكُونَ لَهُمۡ قُلُوبٞ يَعۡقِلُونَ بِهَآ أَوۡ ءَاذَانٞ يَسۡمَعُونَ بِهَاۖ فَإِنَّهَا لَا تَعۡمَى ٱلۡأَبۡصَٰرُ وَلَٰكِن تَعۡمَى ٱلۡقُلُوبُ ٱلَّتِي فِي ٱلصُّدُورِ
Open ayah 22:46তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? তাহলে তাদের অন্তর হতো এমন যে তা দিয়ে তারা উপলব্ধি করত, অথবা তাদের কান হতো এমন যা দিয়ে তারা শুনত! বস্তুত, চক্ষু তো অন্ধ নয়; বরং বক্ষস্থিত অন্তরই অন্ধ।
وَيَسۡتَعۡجِلُونَكَ بِٱلۡعَذَابِ وَلَن يُخۡلِفَ ٱللَّهُ وَعۡدَهُۥۚ وَإِنَّ يَوۡمًا عِندَ رَبِّكَ كَأَلۡفِ سَنَةٖ مِّمَّا تَعُدُّونَ
Open ayah 22:47আর তারা তোমাকে দ্রুত শাস্তি নিয়ে আসতে বলে। অথচ আল্লাহ কখনো তাঁর ওয়াদা ভঙ্গ করেন না। নিশ্চয়ই তোমার রবের নিকট একদিন তোমাদের গণনার হাজার বছরের মতো।
وَكَأَيِّن مِّن قَرۡيَةٍ أَمۡلَيۡتُ لَهَا وَهِيَ ظَالِمَةٞ ثُمَّ أَخَذۡتُهَا وَإِلَيَّ ٱلۡمَصِيرُ
Open ayah 22:48এবং আমি কত জনপদকে অবকাশ দিয়েছি এমতাবস্থায় যে, তারা ছিল সীমালঙ্ঘনকারী। এরপর তাদের পাকড়াও করেছি এবং প্রত্যাবর্তন আমারই নিকট
قُلۡ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّمَآ أَنَا۠ لَكُمۡ نَذِيرٞ مُّبِينٞ
Open ayah 22:49বলো, ‘হে লোকসকল, আমি তো তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী।’
فَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُم مَّغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ
Open ayah 22:50সুতরাং যারা ঈমান আনে এবং সৎকাজ করে, তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা।
وَٱلَّذِينَ سَعَوۡاْ فِيٓ ءَايَٰتِنَا مُعَٰجِزِينَ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ
Open ayah 22:51আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার চেষ্টা করে, তারাই জাহান্নামের অধিবাসী।
وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ مِن رَّسُولٖ وَلَا نَبِيٍّ إِلَّآ إِذَا تَمَنَّىٰٓ أَلۡقَى ٱلشَّيۡطَٰنُ فِيٓ أُمۡنِيَّتِهِۦ فَيَنسَخُ ٱللَّهُ مَا يُلۡقِي ٱلشَّيۡطَٰنُ ثُمَّ يُحۡكِمُ ٱللَّهُ ءَايَٰتِهِۦۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ
Open ayah 22:52আমি তোমার পূর্বে যে সমস্ত রাসূল ও নবি প্রেরণ করেছি, তারা যখনই কিছু আকাঙ্ক্ষা করেছে, তখনই শয়তান তাদের আকাঙ্ক্ষায় কিছু মিশ্রণ করে দিয়েছে। অতঃপর আল্লাহ দূর করে দেন শয়তান যা মিশ্রণ করে। এরপর আল্লাহ তাঁর আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
لِّيَجۡعَلَ مَا يُلۡقِي ٱلشَّيۡطَٰنُ فِتۡنَةٗ لِّلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡقَاسِيَةِ قُلُوبُهُمۡۗ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ لَفِي شِقَاقِۭ بَعِيدٖ
Open ayah 22:53এটা এ কারণে যে, শয়তান যা মিশ্রণ করে, তিনি তা পরীক্ষাস্বরূপ করে দেন তাদের জন্য, যাদের অন্তর ব্যাধিগ্রস্ত এবং যারা পাষাণ হৃদয়; আর নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীরা চূড়ান্ত ভ্রষ্টতায় লিপ্ত।
وَلِيَعۡلَمَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ أَنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّكَ فَيُؤۡمِنُواْ بِهِۦ فَتُخۡبِتَ لَهُۥ قُلُوبُهُمۡۗ وَإِنَّ ٱللَّهَ لَهَادِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ
Open ayah 22:54আর এ কারণেও যে, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে; তারা যেন জানে যে এটা পক্ষ থেকে সত্য তোমার রবের; অতঃপর তারা যেন তাতে ঈমান আনে এবং তাদের অন্তর যেন তার প্রতি অনুগত হয়। আর নিশ্চয়ই আল্লাহই সরল পথপ্রদর্শন করেন তাদের, যারা ঈমান আনে।
وَلَا يَزَالُ ٱلَّذِينَ كَفَرُواْ فِي مِرۡيَةٖ مِّنۡهُ حَتَّىٰ تَأۡتِيَهُمُ ٱلسَّاعَةُ بَغۡتَةً أَوۡ يَأۡتِيَهُمۡ عَذَابُ يَوۡمٍ عَقِيمٍ
Open ayah 22:55কাফিররা সর্বদাই থাকবে সন্দেহের মধ্যে, যতক্ষণ না তাদের কাছে আকস্মিকভাবে কিয়ামাত এসে পড়বে; অথবা এসে পড়ে তাদের কাছে বন্ধ্যা দিনের শাস্তি।
ٱلۡمُلۡكُ يَوۡمَئِذٖ لِّلَّهِ يَحۡكُمُ بَيۡنَهُمۡۚ فَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ
Open ayah 22:56সেদিন আল্লাহরই আধিপত্য; তিনিই তাদের বিচার করবেন। অতএব, যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকাজ করে তারা থাকবে নিয়ামাতপূর্ণ জান্নাতে।
وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا فَأُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٞ مُّهِينٞ
Open ayah 22:57এবং যারা কুফুরি করে এবং আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি।
وَٱلَّذِينَ هَاجَرُواْ فِي سَبِيلِ ٱللَّهِ ثُمَّ قُتِلُوٓاْ أَوۡ مَاتُواْ لَيَرۡزُقَنَّهُمُ ٱللَّهُ رِزۡقًا حَسَنٗاۚ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ
Open ayah 22:58যারা আল্লাহর পথে হিজরাত করেছে, এরপর তাদেরকে হত্যা করা হয়েছে অথবা মারা গেছে; আল্লাহ তাদেরকে অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করবেন এবং আল্লাহই সর্বোত্তম রিযিকদাতা।
لَيُدۡخِلَنَّهُم مُّدۡخَلٗا يَرۡضَوۡنَهُۥۚ وَإِنَّ ٱللَّهَ لَعَلِيمٌ حَلِيمٞ
Open ayah 22:59তাদের অবশ্যই এমন এক স্থানে প্রবেশ করাবেন, যা তারা পছন্দ করবে এবং আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল।
۞ذَٰلِكَۖ وَمَنۡ عَاقَبَ بِمِثۡلِ مَا عُوقِبَ بِهِۦ ثُمَّ بُغِيَ عَلَيۡهِ لَيَنصُرَنَّهُ ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٞ
Open ayah 22:60এটাই নিয়ম, যে ব্যক্তি নিপীড়িত হয়ে নিপীড়ন পরিমাণে প্রতিশোধ গ্রহণ করে এবং বাড়াবাড়ি করা হয় তার ওপর, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল।
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ يُولِجُ ٱلَّيۡلَ فِي ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِي ٱلَّيۡلِ وَأَنَّ ٱللَّهَ سَمِيعُۢ بَصِيرٞ
Open ayah 22:61এটা এ জন্য যে, নিশ্চয়ই আল্লাহ রাতকে দিনের মধ্যে এবং দিনকে রাতের মধ্য প্রবিষ্ট করান আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা।
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ وَأَنَّ مَا يَدۡعُونَ مِن دُونِهِۦ هُوَ ٱلۡبَٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡعَلِيُّ ٱلۡكَبِيرُ
Open ayah 22:62এটা এ কারণেও যে, আল্লাহই সত্য; আর তাঁর পরিবর্তে তারা যাকে ডাকে, তা মিথ্যা আর আল্লাহ; তিনিই তো সমুন্নত, সুমহান।
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَتُصۡبِحُ ٱلۡأَرۡضُ مُخۡضَرَّةًۚ إِنَّ ٱللَّهَ لَطِيفٌ خَبِيرٞ
Open ayah 22:63তুমি কি দেখোনি, নিশ্চয়ই আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর যমিন সবুজ-শ্যামল হয়ে ওঠে। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সম্যক জ্ঞাত।
لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ ٱلۡغَنِيُّ ٱلۡحَمِيدُ
Open ayah 22:64আসমান ও যমিনে যা-কিছু আছে, সব তাঁরই এবং আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত।
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي ٱلۡأَرۡضِ وَٱلۡفُلۡكَ تَجۡرِي فِي ٱلۡبَحۡرِ بِأَمۡرِهِۦ وَيُمۡسِكُ ٱلسَّمَآءَ أَن تَقَعَ عَلَى ٱلۡأَرۡضِ إِلَّا بِإِذۡنِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٞ رَّحِيمٞ
Open ayah 22:65তুমি কি দেখোনি, নিশ্চয়ই আল্লাহ ভূপৃষ্ঠের সবকিছুকে তোমাদের অধীন করে দিয়েছেন, আর সমুদ্রে নৌযানসমূহ চলমান তার নির্দেশে। তিনি আকাশকে স্থির রাখেন, যেন তাঁর আদেশ ব্যতীত ভূপৃষ্ঠের উপর না পড়ে যায়। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি করুণাময়, অসীম দয়ালু।
وَهُوَ ٱلَّذِيٓ أَحۡيَاكُمۡ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يُحۡيِيكُمۡۗ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَكَفُورٞ
Open ayah 22:66তিনিই তোমাদের জীবিত করেছেন, অতঃপর তিনিই তোমাদের মৃত্যু দান করবেন ও পুনরায় জীবিত করবেন। নিশ্চয়ই মানুষ বড়ই অকৃতজ্ঞ।
لِّكُلِّ أُمَّةٖ جَعَلۡنَا مَنسَكًا هُمۡ نَاسِكُوهُۖ فَلَا يُنَٰزِعُنَّكَ فِي ٱلۡأَمۡرِۚ وَٱدۡعُ إِلَىٰ رَبِّكَۖ إِنَّكَ لَعَلَىٰ هُدٗى مُّسۡتَقِيمٖ
Open ayah 22:67আমি প্রত্যেক উম্মাতের জন্য ইবাদাতের পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি, যা তারা পালন করে। অতএব, তারা যেন এ ব্যাপারে তোমার সাথে বিতর্ক না করে। তুমি তাদের রবের দিকে আহ্বান করো। নিশ্চয়ই তুমি সরল পথেই আছ।
وَإِن جَٰدَلُوكَ فَقُلِ ٱللَّهُ أَعۡلَمُ بِمَا تَعۡمَلُونَ
Open ayah 22:68তারা যদি তোমার সাথে বিতর্ক করে, তবে বলো, ‘তোমরা যা করো, সে সর্ম্পকে আল্লাহ সম্যক জ্ঞাত।’
ٱللَّهُ يَحۡكُمُ بَيۡنَكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ
Open ayah 22:69তোমরা যে বিষয়ে মতবিরোধ করছ, আল্লাহ কিয়ামাতের দিন সেই বিষয়ে তোমাদের মধ্যে ফায়সালা করবেন।
أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۚ إِنَّ ذَٰلِكَ فِي كِتَٰبٍۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ
Open ayah 22:70তুমি কি জানো না যে, আসমান ও যমিনের সবকিছু আল্লাহ জানেন। এসব লিপিবদ্ধ আছে এক কিতাবে। নিশ্চয়ই এটা আল্লাহর নিকট সহজ।
وَيَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَمۡ يُنَزِّلۡ بِهِۦ سُلۡطَٰنٗا وَمَا لَيۡسَ لَهُم بِهِۦ عِلۡمٞۗ وَمَا لِلظَّٰلِمِينَ مِن نَّصِيرٖ
Open ayah 22:71তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর উপাসনা করে, যার কোনো প্রমাণ তিনি অবতীর্ণ করেননি এবং সে সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। আর সীমালঙ্ঘনকারীদের কোনো সাহায্যকারী নেই।
وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ تَعۡرِفُ فِي وُجُوهِ ٱلَّذِينَ كَفَرُواْ ٱلۡمُنكَرَۖ يَكَادُونَ يَسۡطُونَ بِٱلَّذِينَ يَتۡلُونَ عَلَيۡهِمۡ ءَايَٰتِنَاۗ قُلۡ أَفَأُنَبِّئُكُم بِشَرّٖ مِّن ذَٰلِكُمُۚ ٱلنَّارُ وَعَدَهَا ٱللَّهُ ٱلَّذِينَ كَفَرُواْۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ
Open ayah 22:72যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন তুমি কাফিরদের চেহারায় অসন্তোষ প্রত্যক্ষ করবে। যারা তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করে, তারা তাদের প্রতি আক্রমণ করার উপক্রম হয়ে ওঠে। বলো, ‘তবে কি আমি তোমাদেরকে তার চেয়েও মন্দ কিছুর সংবাদ দেব? আগুন; আল্লাহ কাফিরদের এর প্রতিশ্রুতি দিয়েছেন। এটা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল।’
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ضُرِبَ مَثَلٞ فَٱسۡتَمِعُواْ لَهُۥٓۚ إِنَّ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ لَن يَخۡلُقُواْ ذُبَابٗا وَلَوِ ٱجۡتَمَعُواْ لَهُۥۖ وَإِن يَسۡلُبۡهُمُ ٱلذُّبَابُ شَيۡـٔٗا لَّا يَسۡتَنقِذُوهُ مِنۡهُۚ ضَعُفَ ٱلطَّالِبُ وَٱلۡمَطۡلُوبُ
Open ayah 22:73হে লোকসকল, একটি উপমা বর্ণনা করা হলো; অতএব, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো; নিশ্চয়ই তোমরা যাদেরকে ডাকো পরিবর্তে আল্লাহর, তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সকলে একত্র হয়। আর মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, তবে তারা তার কাছ থেকে তা উদ্ধার করতে পারবে না, কতই না দুর্বল এই উপাসক ও উপাস্য।
مَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ
Open ayah 22:74তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা উপলব্ধি করেনি। নিশ্চয়ই আল্লাহ শক্তিধর, মহাপরাক্রমশীল।
ٱللَّهُ يَصۡطَفِي مِنَ ٱلۡمَلَٰٓئِكَةِ رُسُلٗا وَمِنَ ٱلنَّاسِۚ إِنَّ ٱللَّهَ سَمِيعُۢ بَصِيرٞ
Open ayah 22:75আল্লাহ ফেরেশতা ও মানুষের মধ্য থেকে বার্তাবাহক মনোনীত করেন। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা!
يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ
Open ayah 22:76তিনি জানেন—যা তাদের সামনে আছে এবং যা পশ্চাতে আছে এবং সবকিছু আল্লাহর দিকে প্রত্যাবর্তিত।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱرۡكَعُواْ وَٱسۡجُدُواْۤ وَٱعۡبُدُواْ رَبَّكُمۡ وَٱفۡعَلُواْ ٱلۡخَيۡرَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ۩
Open ayah 22:77হে মু’মিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদাত করো এবং সৎকাজ করো, যাতে তোমরা সফলকাম হতে পার।
وَجَٰهِدُواْ فِي ٱللَّهِ حَقَّ جِهَادِهِۦۚ هُوَ ٱجۡتَبَىٰكُمۡ وَمَا جَعَلَ عَلَيۡكُمۡ فِي ٱلدِّينِ مِنۡ حَرَجٖۚ مِّلَّةَ أَبِيكُمۡ إِبۡرَٰهِيمَۚ هُوَ سَمَّىٰكُمُ ٱلۡمُسۡلِمِينَ مِن قَبۡلُ وَفِي هَٰذَا لِيَكُونَ ٱلرَّسُولُ شَهِيدًا عَلَيۡكُمۡ وَتَكُونُواْ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِۚ فَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَٱعۡتَصِمُواْ بِٱللَّهِ هُوَ مَوۡلَىٰكُمۡۖ فَنِعۡمَ ٱلۡمَوۡلَىٰ وَنِعۡمَ ٱلنَّصِيرُ
Open ayah 22:78তোমরা আল্লাহর জন্য জিহাদ করো যথাযথভাবে। তিনি তোমাদেরকে নির্বাচন করেছেন এবং ধর্মের ব্যাপারে তোমাদের ওপর কোনো সংকীর্ণতা আরোপ করেননি। এটা তোমাদের পিতা ইবরাহীমের ধর্ম। তিনিই তোমাদের নাম মুসলিম রেখেছেন; পূর্বেও এবং এই কুরআনেও, যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী হয় এবং তোমরা সাক্ষী হও মানবমণ্ডলীর জন্য। সুতরাং তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহকে শক্তভাবে ধারণ করো। তিনিই তোমাদের অভিভাবক। অতএব, তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী।