المؤمنون
Al-Muminoon
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
قَدۡ أَفۡلَحَ ٱلۡمُؤۡمِنُونَ
Open ayah 23:1অবশ্যই সফলকাম হয়েছে মু’মিনরা,
ٱلَّذِينَ هُمۡ فِي صَلَاتِهِمۡ خَٰشِعُونَ
Open ayah 23:2যারা নিজেদের সালাতের মধ্যে বিনয়ী;
وَٱلَّذِينَ هُمۡ عَنِ ٱللَّغۡوِ مُعۡرِضُونَ
Open ayah 23:3যারা অনর্থক কথা-বার্তা থেকে বিমুখ,
وَٱلَّذِينَ هُمۡ لِلزَّكَوٰةِ فَٰعِلُونَ
Open ayah 23:4যারা যাকাত প্রদানে সক্রিয়।
وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ
Open ayah 23:5এবং যারা নিজেদের যৌনাঙ্গ হিফাজতকারী।
إِلَّا عَلَىٰٓ أَزۡوَٰجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَيۡرُ مَلُومِينَ
Open ayah 23:6তবে তাদের স্ত্রী অথবা যা তাদের ডান হাত যার মালিক হয়েছে (দাসী) ব্যতীত; এতে তারা তিরস্কৃত হবে না।
فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡعَادُونَ
Open ayah 23:7অতঃপর যারা এর বাইরে কামনা করবে তারাই সীমালঙ্ঘনকারী।
وَٱلَّذِينَ هُمۡ لِأَمَٰنَٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٰعُونَ
Open ayah 23:8এবং যারা নিজেদের আমানত ও অঙ্গীকারের ব্যাপারে বিশ্বস্ত ।
وَٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَوَٰتِهِمۡ يُحَافِظُونَ
Open ayah 23:9এবং যারা তাদের সালাতের হিফাজত করে।
أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡوَٰرِثُونَ
Open ayah 23:10তারাই উত্তরাধিকারী।
ٱلَّذِينَ يَرِثُونَ ٱلۡفِرۡدَوۡسَ هُمۡ فِيهَا خَٰلِدُونَ
Open ayah 23:11তারা (জান্নাতুল) ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে, তারা সেখানে চিরকাল থাকবে।
وَلَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِن سُلَٰلَةٖ مِّن طِينٖ
Open ayah 23:12আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি।
ثُمَّ جَعَلۡنَٰهُ نُطۡفَةٗ فِي قَرَارٖ مَّكِينٖ
Open ayah 23:13অতঃপর আমি তাকে শুক্রাণুরূপে এক সংরক্ষিত স্থানে স্থাপন করেছি।
ثُمَّ خَلَقۡنَا ٱلنُّطۡفَةَ عَلَقَةٗ فَخَلَقۡنَا ٱلۡعَلَقَةَ مُضۡغَةٗ فَخَلَقۡنَا ٱلۡمُضۡغَةَ عِظَٰمٗا فَكَسَوۡنَا ٱلۡعِظَٰمَ لَحۡمٗا ثُمَّ أَنشَأۡنَٰهُ خَلۡقًا ءَاخَرَۚ فَتَبَارَكَ ٱللَّهُ أَحۡسَنُ ٱلۡخَٰلِقِينَ
Open ayah 23:14এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি, এরপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে দাঁড় করিয়েছি অপর সৃষ্টিতে। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কতই না কল্যাণময়।
ثُمَّ إِنَّكُم بَعۡدَ ذَٰلِكَ لَمَيِّتُونَ
Open ayah 23:15এরপর তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে।
ثُمَّ إِنَّكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ تُبۡعَثُونَ
Open ayah 23:16অতঃপর কিয়ামাতের দিন তোমরা পুনরুত্থিত হবে।
وَلَقَدۡ خَلَقۡنَا فَوۡقَكُمۡ سَبۡعَ طَرَآئِقَ وَمَا كُنَّا عَنِ ٱلۡخَلۡقِ غَٰفِلِينَ
Open ayah 23:17আমি তোমাদের ওপর সপ্তপথ সৃষ্টি করেছি এবং আমি সৃষ্টি সম্বন্ধে উদাসীন নই।
وَأَنزَلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءَۢ بِقَدَرٖ فَأَسۡكَنَّٰهُ فِي ٱلۡأَرۡضِۖ وَإِنَّا عَلَىٰ ذَهَابِۭ بِهِۦ لَقَٰدِرُونَ
Open ayah 23:18আমি আকাশ থেকে পরিমিত বৃষ্টি বর্ষণ করি; অতঃপর আমি তা যমিনে সংরক্ষণ করি এবং আমি তা অপসারণও করতে সক্ষম।
فَأَنشَأۡنَا لَكُم بِهِۦ جَنَّٰتٖ مِّن نَّخِيلٖ وَأَعۡنَٰبٖ لَّكُمۡ فِيهَا فَوَٰكِهُ كَثِيرَةٞ وَمِنۡهَا تَأۡكُلُونَ
Open ayah 23:19অতঃপর আমি তা দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করেছি। তোমাদের জন্য এতে প্রচুর ফল আছে এবং তোমরা তা থেকে আহার করে থাকো।
وَشَجَرَةٗ تَخۡرُجُ مِن طُورِ سَيۡنَآءَ تَنۢبُتُ بِٱلدُّهۡنِ وَصِبۡغٖ لِّلۡأٓكِلِينَ
Open ayah 23:20এবং (ওই বৃক্ষ সৃষ্টি করেছি), যা সিনাই পর্বতে উৎপন্ন হয় এবং আহারকারীদের জন্য তৈল ও ব্যঞ্জন উৎপন্ন করে।
وَإِنَّ لَكُمۡ فِي ٱلۡأَنۡعَٰمِ لَعِبۡرَةٗۖ نُّسۡقِيكُم مِّمَّا فِي بُطُونِهَا وَلَكُمۡ فِيهَا مَنَٰفِعُ كَثِيرَةٞ وَمِنۡهَا تَأۡكُلُونَ
Open ayah 23:21চতুষ্পদ জন্তুসমূহের মধ্যে তোমাদের জন্য এক শিক্ষা রয়েছে। আমি তোমাদেরকে তাদের উদরস্থিত বস্তু থেকে পান করাই এবং তোমাদের জন্য তাদের মধ্যে প্রচুর উপকারিতা রয়েছে। তোমরা তাদের কতককে ভক্ষণ করো।
وَعَلَيۡهَا وَعَلَى ٱلۡفُلۡكِ تُحۡمَلُونَ
Open ayah 23:22তাদের উপর ও নৌযানে তোমরা আরোহণ করে থাকো।
وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦ فَقَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۚ أَفَلَا تَتَّقُونَ
Open ayah 23:23আমি নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি। সে বলল, ‘হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদাত করো। তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। তোমরা কি ভয় করো না।’
فَقَالَ ٱلۡمَلَؤُاْ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَوۡمِهِۦ مَا هَٰذَآ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡ يُرِيدُ أَن يَتَفَضَّلَ عَلَيۡكُمۡ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَأَنزَلَ مَلَٰٓئِكَةٗ مَّا سَمِعۡنَا بِهَٰذَا فِيٓ ءَابَآئِنَا ٱلۡأَوَّلِينَ
Open ayah 23:24তখন তার সম্প্রদায়ের নেতারা, যারা কুফুরি করেছে তারা বলল, ‘এ তো তোমাদেরই মতো একজন মানুষ বৈ কিছু নয়। সে তোমাদের ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতাই পাঠাতেন। আর আমরা আমাদের পূর্বপুরুষদের ইতিহাসে এরূপ কথা শুনিনি।’
إِنۡ هُوَ إِلَّا رَجُلُۢ بِهِۦ جِنَّةٞ فَتَرَبَّصُواْ بِهِۦ حَتَّىٰ حِينٖ
Open ayah 23:25‘সে তো এক পাগল ছাড়া আর কিছু নয়। সুতরাং কিছুকাল তার ব্যাপারে অপেক্ষা করো।’
قَالَ رَبِّ ٱنصُرۡنِي بِمَا كَذَّبُونِ
Open ayah 23:26নূহ বলল, ‘হে আমার রব, আমাকে সে বিষয়ে সাহায্য করো যা নিয়ে তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে।’
فَأَوۡحَيۡنَآ إِلَيۡهِ أَنِ ٱصۡنَعِ ٱلۡفُلۡكَ بِأَعۡيُنِنَا وَوَحۡيِنَا فَإِذَا جَآءَ أَمۡرُنَا وَفَارَ ٱلتَّنُّورُ فَٱسۡلُكۡ فِيهَا مِن كُلّٖ زَوۡجَيۡنِ ٱثۡنَيۡنِ وَأَهۡلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيۡهِ ٱلۡقَوۡلُ مِنۡهُمۡۖ وَلَا تُخَٰطِبۡنِي فِي ٱلَّذِينَ ظَلَمُوٓاْ إِنَّهُم مُّغۡرَقُونَ
Open ayah 23:27অতঃপর আমি তার কাছে আদেশ প্রেরণ করলাম, ‘তুমি আমার তত্ত্বাবধানে এবং আমার নির্দেশে নৌকা তৈরি করো। এরপর যখন আমার আদেশ আসবে এবং চুলা প্লাবিত হবে, তখন নৌকায় তুলে নেবে প্রত্যেক জোড়া থেকে দুটো করে এবং তোমার পরিবারবর্গকে। তবে যাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা ব্যতীত। আর যারা সীমালঙ্ঘন করেছে তাদের সম্পর্কে আমাকে কিছু বলো না। নিশ্চয়ই তারা নিমজ্জিত।’
فَإِذَا ٱسۡتَوَيۡتَ أَنتَ وَمَن مَّعَكَ عَلَى ٱلۡفُلۡكِ فَقُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي نَجَّىٰنَا مِنَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ
Open ayah 23:28“‘যখন তুমি ও তোমার সঙ্গীরা আরোহণ করবে নৌকায়, তখন বলবে, ‘সকল প্রশংসা আল্লাহর—যিনি আমাদের সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের কবল থেকে উদ্ধার করেছেন।’”
وَقُل رَّبِّ أَنزِلۡنِي مُنزَلٗا مُّبَارَكٗا وَأَنتَ خَيۡرُ ٱلۡمُنزِلِينَ
Open ayah 23:29আরও বলো, ‘হে আমার রব, আমাকে কল্যাণময় করে অবতারণ করাও। আর তুমিই শ্রেষ্ঠ অবতারণকারী।’
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ وَإِن كُنَّا لَمُبۡتَلِينَ
Open ayah 23:30এতে নিদর্শনাবলি রয়েছে এবং আমি তাদের পরীক্ষাকারী।
ثُمَّ أَنشَأۡنَا مِنۢ بَعۡدِهِمۡ قَرۡنًا ءَاخَرِينَ
Open ayah 23:31অতঃপর তাদের পর আমি অন্য এক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম।
فَأَرۡسَلۡنَا فِيهِمۡ رَسُولٗا مِّنۡهُمۡ أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۚ أَفَلَا تَتَّقُونَ
Open ayah 23:32এবং তাদেরই একজনকে তাদের মধ্যে রাসূলরূপে প্রেরণ করেছিলাম এই বলে যে, ‘তোমরা আল্লাহর ইবাদাত করো। তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ্ নেই। তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না?’
وَقَالَ ٱلۡمَلَأُ مِن قَوۡمِهِ ٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِلِقَآءِ ٱلۡأٓخِرَةِ وَأَتۡرَفۡنَٰهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا مَا هَٰذَآ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡ يَأۡكُلُ مِمَّا تَأۡكُلُونَ مِنۡهُ وَيَشۡرَبُ مِمَّا تَشۡرَبُونَ
Open ayah 23:33তার সম্প্রদায়ের নেতারা, যারা কুফুরি করেছে এবং মিথ্যা সাব্যস্ত করেছে আখিরাতের সাক্ষাৎ এবং যাদের আমি পার্থিবজীবনে সুখ-স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, তারা বলল, ‘এ তো আমাদের মতো একজন মানুষ বৈ কিছু নয়। তোমরা যা আহার করো, সেও তাই আহার করে এবং তোমরা যা পান করো, সেও তা-ই পান করে।’
وَلَئِنۡ أَطَعۡتُم بَشَرٗا مِّثۡلَكُمۡ إِنَّكُمۡ إِذٗا لَّخَٰسِرُونَ
Open ayah 23:34‘আর যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য করো, তবে তোমরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে।’
أَيَعِدُكُمۡ أَنَّكُمۡ إِذَا مِتُّمۡ وَكُنتُمۡ تُرَابٗا وَعِظَٰمًا أَنَّكُم مُّخۡرَجُونَ
Open ayah 23:35‘সে কি তোমাদেরকে এই ওয়াদা দেয় যে, তোমরা মারা গেলে এবং মাটি ও হাড্ডিতে পরিণত হলে তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে?’
۞هَيۡهَاتَ هَيۡهَاتَ لِمَا تُوعَدُونَ
Open ayah 23:36‘দূর, বহু দূরে সে বিষয় যা নিয়ে তোমাদের ওয়াদা দেওয়া হচ্ছে।’
إِنۡ هِيَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنۡيَا نَمُوتُ وَنَحۡيَا وَمَا نَحۡنُ بِمَبۡعُوثِينَ
Open ayah 23:37‘আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন। আমরা মরি ও বাঁচি (এখানেই) এবং আমরা পুনরুত্থিত হব না।’
إِنۡ هُوَ إِلَّا رَجُلٌ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبٗا وَمَا نَحۡنُ لَهُۥ بِمُؤۡمِنِينَ
Open ayah 23:38‘সে তো কেবল একজন মানুষ, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করেছে এবং আমরা তার ওপর ঈমান আনয়নকারী নই।’
قَالَ رَبِّ ٱنصُرۡنِي بِمَا كَذَّبُونِ
Open ayah 23:39সে বলল, ‘হে আমার রব, আমাকে সাহায্য করুন; কারণ, তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে।’
قَالَ عَمَّا قَلِيلٖ لَّيُصۡبِحُنَّ نَٰدِمِينَ
Open ayah 23:40আল্লাহ বললেন, ‘অচিরেই তারা অনুতপ্ত হবে।’
فَأَخَذَتۡهُمُ ٱلصَّيۡحَةُ بِٱلۡحَقِّ فَجَعَلۡنَٰهُمۡ غُثَآءٗۚ فَبُعۡدٗا لِّلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ
Open ayah 23:41অতঃপর সত্য সত্যই এক বিকট শব্দ তাদেরকে হতচকিত করল এবং আমি তাদেরকে আবর্জনাসদৃশ করে দিলাম। ধ্বংস হোক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।
ثُمَّ أَنشَأۡنَا مِنۢ بَعۡدِهِمۡ قُرُونًا ءَاخَرِينَ
Open ayah 23:42এরপর তাদের পরে আমি অন্যান্য বহু সম্প্রদায় সৃষ্টি করেছি।
مَا تَسۡبِقُ مِنۡ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسۡتَـٔۡخِرُونَ
Open ayah 23:43কোনো সম্প্রদায় তার নির্দিষ্ট সময়কে এগিয়ে আনতে পারে না এবং বিলম্বিতও করতে পারে না।
ثُمَّ أَرۡسَلۡنَا رُسُلَنَا تَتۡرَاۖ كُلَّ مَا جَآءَ أُمَّةٗ رَّسُولُهَا كَذَّبُوهُۖ فَأَتۡبَعۡنَا بَعۡضَهُم بَعۡضٗا وَجَعَلۡنَٰهُمۡ أَحَادِيثَۚ فَبُعۡدٗا لِّقَوۡمٖ لَّا يُؤۡمِنُونَ
Open ayah 23:44এরপর আমি একের পর এক আমার রাসূলদেরকে প্রেরণ করেছি। যখনই কোনো উম্মাতের কাছে তার রাসূল আগমন করেছে, তখনই তারা তাকে মিথ্যাপ্রতিপন্ন করেছে। অতঃপর আমি তাদের কতকের পর কতক ধ্বংস করেছি এবং তাদেরকে কাহিনির বিষয়ে পরিণত করেছি। সুতরাং ধ্বংস হোক এমন জাতি—যারা ঈমান আনে না।
ثُمَّ أَرۡسَلۡنَا مُوسَىٰ وَأَخَاهُ هَٰرُونَ بِـَٔايَٰتِنَا وَسُلۡطَٰنٖ مُّبِينٍ
Open ayah 23:45অতঃপর আমি মূসা ও হারূনকে প্রেরণ করেছি আমার নিদর্শনাবলি ও সুস্পষ্ট প্রমাণসহ।
إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ فَٱسۡتَكۡبَرُواْ وَكَانُواْ قَوۡمًا عَالِينَ
Open ayah 23:46ফিরআউনের ও তার রাজন্যবর্গের নিকট; কিন্তু তারা অহংকার করল এবং তারা ছিল উদ্ধত সম্প্রদায়।
فَقَالُوٓاْ أَنُؤۡمِنُ لِبَشَرَيۡنِ مِثۡلِنَا وَقَوۡمُهُمَا لَنَا عَٰبِدُونَ
Open ayah 23:47তারা বলল, ‘আমরা কি আমাদের মতোই দুই ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করব? অথচ তাদের সম্প্রদায় আমাদের দাস।’
فَكَذَّبُوهُمَا فَكَانُواْ مِنَ ٱلۡمُهۡلَكِينَ
Open ayah 23:48অতঃপর তারা উভয়কে মিথ্যাসাব্যস্ত করল, ফলে তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলো।
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ لَعَلَّهُمۡ يَهۡتَدُونَ
Open ayah 23:49আমি মূসাকে কিতাব দিয়েছিলাম; যাতে তারা সৎপথ পায়।
وَجَعَلۡنَا ٱبۡنَ مَرۡيَمَ وَأُمَّهُۥٓ ءَايَةٗ وَءَاوَيۡنَٰهُمَآ إِلَىٰ رَبۡوَةٖ ذَاتِ قَرَارٖ وَمَعِينٖ
Open ayah 23:50এবং আমি মারইয়াম-তনয় ও তার মাতাকে বানিয়েছি নিদর্শন এবং তাদেরকে এক অবস্থানযোগ্য স্বচ্ছ পানি বিশিষ্ট উচ্চ ভূমিতে আশ্রয় দিয়েছিলাম।
يَٰٓأَيُّهَا ٱلرُّسُلُ كُلُواْ مِنَ ٱلطَّيِّبَٰتِ وَٱعۡمَلُواْ صَٰلِحًاۖ إِنِّي بِمَا تَعۡمَلُونَ عَلِيمٞ
Open ayah 23:51হে রাসূলগণ, পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎকাজ করো। তোমরা যা করো—সে বিষয়ে আমি পরিজ্ঞাত।
وَإِنَّ هَٰذِهِۦٓ أُمَّتُكُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَأَنَا۠ رَبُّكُمۡ فَٱتَّقُونِ
Open ayah 23:52নিশ্চয়ই তোমাদের এই জাতি তো একই জাতি, আর আমিই তোমাদের রব, সুতরাং আমাকে ভয় করো।
فَتَقَطَّعُوٓاْ أَمۡرَهُم بَيۡنَهُمۡ زُبُرٗاۖ كُلُّ حِزۡبِۭ بِمَا لَدَيۡهِمۡ فَرِحُونَ
Open ayah 23:53তারপর লোকেরা তাদের মাঝে নিজেদের দীন বহুভাগে বিভক্ত করেছে। প্রত্যেক দলই তাদের কাছে যা আছে, তা নিয়ে সন্তুষ্ট।
فَذَرۡهُمۡ فِي غَمۡرَتِهِمۡ حَتَّىٰ حِينٍ
Open ayah 23:54অতএব, তাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত ভ্রান্তিতে ছেড়ে দাও।
أَيَحۡسَبُونَ أَنَّمَا نُمِدُّهُم بِهِۦ مِن مَّالٖ وَبَنِينَ
Open ayah 23:55তারা কি মনে করে যে, আমি তাদেরকে সাহায্য করি ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দ্বারা?
نُسَارِعُ لَهُمۡ فِي ٱلۡخَيۡرَٰتِۚ بَل لَّا يَشۡعُرُونَ
Open ayah 23:56তাতে করে তাদের দ্রুত মঙ্গলের দিকে নিয়ে যাচ্ছি? বরং তারা বোঝে না।
إِنَّ ٱلَّذِينَ هُم مِّنۡ خَشۡيَةِ رَبِّهِم مُّشۡفِقُونَ
Open ayah 23:57নিশ্চয়ই যারা তাদের রবের ভয়ে সন্ত্রস্ত,
وَٱلَّذِينَ هُم بِـَٔايَٰتِ رَبِّهِمۡ يُؤۡمِنُونَ
Open ayah 23:58যারা তাদের রবের নিদর্শনাবলিতে ঈমান আনে।
وَٱلَّذِينَ هُم بِرَبِّهِمۡ لَا يُشۡرِكُونَ
Open ayah 23:59যারা তাদের রবের সাথে কাউকে শরিক না করে।
وَٱلَّذِينَ يُؤۡتُونَ مَآ ءَاتَواْ وَّقُلُوبُهُمۡ وَجِلَةٌ أَنَّهُمۡ إِلَىٰ رَبِّهِمۡ رَٰجِعُونَ
Open ayah 23:60এবং যারা তাদের যা দান করবার, তা দান করে এমতাবস্থায় তাদের হৃদয় ভীত-কম্পিত এ জন্য যে, তারা তাদের রবের কাছে প্রত্যাবর্তন করবে।
أُوْلَٰٓئِكَ يُسَٰرِعُونَ فِي ٱلۡخَيۡرَٰتِ وَهُمۡ لَهَا سَٰبِقُونَ
Open ayah 23:61তারাই কল্যাণ অর্জনে দ্রুত ধাবিত হয় এবং তারা তাতে অগ্রগামী।
وَلَا نُكَلِّفُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ وَلَدَيۡنَا كِتَٰبٞ يَنطِقُ بِٱلۡحَقِّ وَهُمۡ لَا يُظۡلَمُونَ
Open ayah 23:62আমি কাউকে তার সাধ্যাতীত দায়িত্ব অর্পণ করি না। আমার নিকট আছে এক কিতাব, যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি অবিচার করা হবে না।
بَلۡ قُلُوبُهُمۡ فِي غَمۡرَةٖ مِّنۡ هَٰذَا وَلَهُمۡ أَعۡمَٰلٞ مِّن دُونِ ذَٰلِكَ هُمۡ لَهَا عَٰمِلُونَ
Open ayah 23:63বরং তাদের অন্তরসমূহ এ বিষয়ে ভ্রান্তিতে আচ্ছন্ন, এ ছাড়া তাদের আরও কাজ রয়েছে, যা তারা করে থাকে।
حَتَّىٰٓ إِذَآ أَخَذۡنَا مُتۡرَفِيهِم بِٱلۡعَذَابِ إِذَا هُمۡ يَجۡـَٔرُونَ
Open ayah 23:64আর আমি যখন তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করব, তখনই তারা আর্তনাদ করে উঠবে।
لَا تَجۡـَٔرُواْ ٱلۡيَوۡمَۖ إِنَّكُم مِّنَّا لَا تُنصَرُونَ
Open ayah 23:65আজ আর্তনাদ করো না। নিশ্চয়ই তোমাদেরকে আমার পক্ষ থেকে সাহায্য করা হবে না।
قَدۡ كَانَتۡ ءَايَٰتِي تُتۡلَىٰ عَلَيۡكُمۡ فَكُنتُمۡ عَلَىٰٓ أَعۡقَٰبِكُمۡ تَنكِصُونَ
Open ayah 23:66আমার আয়াতসমূহ তোমাদের নিকট তিলাওয়াত করা হতো, তখন তোমরা পেছন ফিরে সরে পড়তে।
مُسۡتَكۡبِرِينَ بِهِۦ سَٰمِرٗا تَهۡجُرُونَ
Open ayah 23:67অহংকার বশে এ বিষয়ে অর্থহীন গল্প-গুজব করতে করতে।
أَفَلَمۡ يَدَّبَّرُواْ ٱلۡقَوۡلَ أَمۡ جَآءَهُم مَّا لَمۡ يَأۡتِ ءَابَآءَهُمُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 23:68তবে কি, তারা এই কালাম সম্পর্কে চিন্তা-ভাবনা করবে না? নাকি তাদের কাছে এমন কিছু এসেছে যা আসেনি তাদের পিতৃপুরুষদের কাছে?
أَمۡ لَمۡ يَعۡرِفُواْ رَسُولَهُمۡ فَهُمۡ لَهُۥ مُنكِرُونَ
Open ayah 23:69নাকি তারা তাদের রাসূলকে চেনে না, ফলে তারা তাকে অস্বীকার করে?
أَمۡ يَقُولُونَ بِهِۦ جِنَّةُۢۚ بَلۡ جَآءَهُم بِٱلۡحَقِّ وَأَكۡثَرُهُمۡ لِلۡحَقِّ كَٰرِهُونَ
Open ayah 23:70নাকি তারা বলে যে, ‘তার সাথে জিন রয়েছে?’ বস্তুত সে তাদের কাছে সত্য নিয়ে এসেছে এবং তাদের অধিকাংশই সত্যকে অপছন্দ করেছে।
وَلَوِ ٱتَّبَعَ ٱلۡحَقُّ أَهۡوَآءَهُمۡ لَفَسَدَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ وَمَن فِيهِنَّۚ بَلۡ أَتَيۡنَٰهُم بِذِكۡرِهِمۡ فَهُمۡ عَن ذِكۡرِهِم مُّعۡرِضُونَ
Open ayah 23:71সত্য যদি তাদের প্রবৃত্তির অনুগামী হতো, তবে আসমান-যমিন ও এর মধ্যকার সবকিছু ধ্বংস হয়ে যেত; বরং আমি তাদেরকে দান করেছি উপদেশ, কিন্তু তারা উপদেশ থেকে বিমুখ।
أَمۡ تَسۡـَٔلُهُمۡ خَرۡجٗا فَخَرَاجُ رَبِّكَ خَيۡرٞۖ وَهُوَ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ
Open ayah 23:72নাকি তুমি তাদের কাছে কোনো প্রতিদান চাও? তোমার রবের প্রতিদানই উত্তম এবং তিনিই উত্তম রিযিকদাতা।
وَإِنَّكَ لَتَدۡعُوهُمۡ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ
Open ayah 23:73নিশ্চয়ই তুমি তাদেরকে সরল পথে আহ্বান করছ;
وَإِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ عَنِ ٱلصِّرَٰطِ لَنَٰكِبُونَ
Open ayah 23:74আর যারা পরকালে ঈমান আনে না, তারা তো সরল পথ থেকে অবশ্যই বিচ্যুত।
۞وَلَوۡ رَحِمۡنَٰهُمۡ وَكَشَفۡنَا مَا بِهِم مِّن ضُرّٖ لَّلَجُّواْ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ
Open ayah 23:75যদি আমি তাদের প্রতি দয়া করি এবং তাদের কষ্ট দূর করে দিই, তবুও তারা তাদের অবাধ্যতায় দিশেহারা হয়ে ঘুরতে থাকবে।
وَلَقَدۡ أَخَذۡنَٰهُم بِٱلۡعَذَابِ فَمَا ٱسۡتَكَانُواْ لِرَبِّهِمۡ وَمَا يَتَضَرَّعُونَ
Open ayah 23:76আর অবশ্যই আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করেছি, কিন্তু তারা তাদের রবের সামনে নত হয়নি এবং কাকুতি-মিনতিও করেনি।
حَتَّىٰٓ إِذَا فَتَحۡنَا عَلَيۡهِم بَابٗا ذَا عَذَابٖ شَدِيدٍ إِذَا هُمۡ فِيهِ مُبۡلِسُونَ
Open ayah 23:77অবশেষে যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দ্বার খুলে দেব, তখন তাতে তারা হতাশ হয়ে যায়।
وَهُوَ ٱلَّذِيٓ أَنشَأَ لَكُمُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَٱلۡأَفۡـِٔدَةَۚ قَلِيلٗا مَّا تَشۡكُرُونَ
Open ayah 23:78তিনিই তোমাদের জন্য কান, চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন; তোমরা অতি অল্পই কৃতজ্ঞতা স্বীকার করে থাকো।
وَهُوَ ٱلَّذِي ذَرَأَكُمۡ فِي ٱلۡأَرۡضِ وَإِلَيۡهِ تُحۡشَرُونَ
Open ayah 23:79তিনিই তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তাঁরই নিকট তোমাদের সমবেত করা হবে।
وَهُوَ ٱلَّذِي يُحۡيِۦ وَيُمِيتُ وَلَهُ ٱخۡتِلَٰفُ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِۚ أَفَلَا تَعۡقِلُونَ
Open ayah 23:80আর তিনিই প্রাণ দান করেন এবং মৃত্যু ঘটান এবং দিন-রাতের বিবর্তন তাঁরই কাজ, তবুও কি তোমরা বুঝবে না?
بَلۡ قَالُواْ مِثۡلَ مَا قَالَ ٱلۡأَوَّلُونَ
Open ayah 23:81বরং তারা বলে যেমন বলেছিল পূর্ববর্তীরা।
قَالُوٓاْ أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ
Open ayah 23:82তারা বলে, ‘যখন আমরা মরে যাব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হব, তখনো কি আমরা পুনরুত্থিত হব?’
لَقَدۡ وُعِدۡنَا نَحۡنُ وَءَابَآؤُنَا هَٰذَا مِن قَبۡلُ إِنۡ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 23:83‘আমরা এর প্রতিশ্রুতি পেয়েছি, ইতঃপূর্বে আমাদের পূর্বপুরুষদেরকেও এর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এসব তো আগেরকার লোকদের রূপকথা ছাড়া কিছুই নয়।’
قُل لِّمَنِ ٱلۡأَرۡضُ وَمَن فِيهَآ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ
Open ayah 23:84জিজ্ঞাসা করো, এই পৃথিবী এবং পৃথিবীতে যারা আছে, তারা কার? যদি তোমরা জানো।
سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ أَفَلَا تَذَكَّرُونَ
Open ayah 23:85সত্বর তারা বলবে—‘আল্লাহর’। বলো, ‘তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?’
قُلۡ مَن رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ ٱلسَّبۡعِ وَرَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ
Open ayah 23:86জিজ্ঞাসা করো, ‘কে সপ্তাকাশের রব ও মহা আরশের মালিক কে?’
سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ أَفَلَا تَتَّقُونَ
Open ayah 23:87তারা বলবে—‘আল্লাহ’। বলো, ‘তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না?’
قُلۡ مَنۢ بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَيۡءٖ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيۡهِ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ
Open ayah 23:88জিজ্ঞাসা করো, ‘কার হাতে কর্তৃত্ব সব কিছুর? আর তিনি আশ্রয় দেন; অথচ তার মোকাবেলায় কোনো আশ্রয়দাতা নেই, যদি তোমরা জানতে।’
سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ فَأَنَّىٰ تُسۡحَرُونَ
Open ayah 23:89সত্বরই তারা বলবে, ‘আল্লাহ’। বলো, ‘তবুও তোমাদেরকে কোথা থেকে বিভ্রান্ত করা হচ্ছে?’
بَلۡ أَتَيۡنَٰهُم بِٱلۡحَقِّ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ
Open ayah 23:90বরং আমি তাদের কাছে এসেছি সত্য নিয়ে, আর নিশ্চয়ই তারা মিথ্যাবাদী।
مَا ٱتَّخَذَ ٱللَّهُ مِن وَلَدٖ وَمَا كَانَ مَعَهُۥ مِنۡ إِلَٰهٍۚ إِذٗا لَّذَهَبَ كُلُّ إِلَٰهِۭ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖۚ سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ
Open ayah 23:91আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তাঁর সাথে কোনো ইলাহ্ নেই। যদি থাকত, তবে অবশ্যই প্রত্যেক ইলাহ্ নিজ নিজ সৃষ্টি নিয়ে পৃথক হয়ে চলে যেত এবং তাদের কতক কতকের ওপর প্রবল হয়ে যেত। তারা যা আরোপ করে, তা থেকে আল্লাহ পবিত্র।
عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ
Open ayah 23:92তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী। তারা যা শিরক করে তা থেকে তিনি ঊর্ধ্বে।
قُل رَّبِّ إِمَّا تُرِيَنِّي مَا يُوعَدُونَ
Open ayah 23:93বলো, ‘হে আমার রব, যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে তা যদি আমাকে দেখান;’
رَبِّ فَلَا تَجۡعَلۡنِي فِي ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ
Open ayah 23:94‘হে আমার রব, তবে আপনি আমাকে অপরাধী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না।’
وَإِنَّا عَلَىٰٓ أَن نُّرِيَكَ مَا نَعِدُهُمۡ لَقَٰدِرُونَ
Open ayah 23:95আমি তাদেরকে যে বিষয়ের ওয়াদা দিয়েছি, তা তোমাকে দেখাতে অবশ্যই সক্ষম।
ٱدۡفَعۡ بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ ٱلسَّيِّئَةَۚ نَحۡنُ أَعۡلَمُ بِمَا يَصِفُونَ
Open ayah 23:96মন্দকে প্রতিরোধ করো তার দ্বারা, যা উত্তম। তারা যা বলে আমি সে বিষয়ে সবিশেষ অবগত।
وَقُل رَّبِّ أَعُوذُ بِكَ مِنۡ هَمَزَٰتِ ٱلشَّيَٰطِينِ
Open ayah 23:97বলো, ‘হে আমার রব, আপনার আশ্রয় প্রার্থনা করি আমি শয়তানের প্ররোচনা থেকে;’
وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحۡضُرُونِ
Open ayah 23:98‘হে আমার রব, আশ্রয় প্রার্থনা করি আপনার আমার কাছে তারা উপস্থিত হবে।’
حَتَّىٰٓ إِذَا جَآءَ أَحَدَهُمُ ٱلۡمَوۡتُ قَالَ رَبِّ ٱرۡجِعُونِ
Open ayah 23:99যখন তাদের কারও কাছে মৃত্যু উপস্থিত হয়, তখন সে বলে, ‘হে আমার রব, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করো।’
لَعَلِّيٓ أَعۡمَلُ صَٰلِحٗا فِيمَا تَرَكۡتُۚ كَلَّآۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآئِلُهَاۖ وَمِن وَرَآئِهِم بَرۡزَخٌ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ
Open ayah 23:100‘যাতে আমি সৎকর্ম করতে পারি, সেসব বিষয় যা আমি করিনি।’ কখনো নয়, এ তো তার একটা কথা মাত্র, সে তার প্রবক্তা। তাদের সামনে রয়েছে বারযাখ—পুনরুত্থান দিবস পর্যন্ত।
فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ فَلَآ أَنسَابَ بَيۡنَهُمۡ يَوۡمَئِذٖ وَلَا يَتَسَآءَلُونَ
Open ayah 23:101অতঃপর যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, সেদিন তাদের পারস্পরিক আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অন্যের সম্পর্কে কিছু জানতেও চাইবে না।
فَمَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ
Open ayah 23:102অনন্তর যার পাল্লা ভারী হবে, তারাই হবে সফলকাম।
وَمَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ فِي جَهَنَّمَ خَٰلِدُونَ
Open ayah 23:103এবং যাদের পাল্লা হালকা হবে, তারাই নিজেদের ক্ষতিসাধন করেছে, তারা জাহান্নামে স্থায়ী।
تَلۡفَحُ وُجُوهَهُمُ ٱلنَّارُ وَهُمۡ فِيهَا كَٰلِحُونَ
Open ayah 23:104আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বীভৎস আকার ধারণ করবে।
أَلَمۡ تَكُنۡ ءَايَٰتِي تُتۡلَىٰ عَلَيۡكُمۡ فَكُنتُم بِهَا تُكَذِّبُونَ
Open ayah 23:105তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ পঠিত হতো না? তোমরা তো সেগুলোকে মিথ্যা সাব্যস্ত করতে।
قَالُواْ رَبَّنَا غَلَبَتۡ عَلَيۡنَا شِقۡوَتُنَا وَكُنَّا قَوۡمٗا ضَآلِّينَ
Open ayah 23:106তারা বলবে, ‘হে আমাদের রব, আমরা দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি।’
رَبَّنَآ أَخۡرِجۡنَا مِنۡهَا فَإِنۡ عُدۡنَا فَإِنَّا ظَٰلِمُونَ
Open ayah 23:107‘হে আমাদের রব, এ থেকে আমাদেরকে বের করে নাও; আমরা যদি পুনরায় তা করি, তবে তো আমরা অবশ্যই সীমালঙ্ঘনকারী।’
قَالَ ٱخۡسَـُٔواْ فِيهَا وَلَا تُكَلِّمُونِ
Open ayah 23:108আল্লাহ বলবেন, ‘তোমরা ধিকৃত অবস্থায় সেখানেই পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না।’
إِنَّهُۥ كَانَ فَرِيقٞ مِّنۡ عِبَادِي يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَا وَأَنتَ خَيۡرُ ٱلرَّٰحِمِينَ
Open ayah 23:109নিশ্চয়ই ছিল আমার বান্দাদের একদল বলত—‘হে আমাদের রব, আমরা ঈমান এনেছি। অতএব, তুমি আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি রহম করো। তুমিই তো শ্রেষ্ঠ দয়ালু।’
فَٱتَّخَذۡتُمُوهُمۡ سِخۡرِيًّا حَتَّىٰٓ أَنسَوۡكُمۡ ذِكۡرِي وَكُنتُم مِّنۡهُمۡ تَضۡحَكُونَ
Open ayah 23:110অতঃপর তোমরা তাদেরকে ঠাট্টার পাত্ররূপে গ্রহণ করতে। এমনকি তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল এবং তোমরা তাদের সাথে পরিহাস করতে।
إِنِّي جَزَيۡتُهُمُ ٱلۡيَوۡمَ بِمَا صَبَرُوٓاْ أَنَّهُمۡ هُمُ ٱلۡفَآئِزُونَ
Open ayah 23:111নিশ্চয়ই আজ আমি তাদেরকে তাদের সবরের কারণে এমন প্রতিদান দিয়েছি। নিশ্চয়ই তারাই সফলকাম।
قَٰلَ كَمۡ لَبِثۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ عَدَدَ سِنِينَ
Open ayah 23:112আল্লাহ বলবেন, ‘তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করেছিলে বছরের গণনায়?’
قَالُواْ لَبِثۡنَا يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖ فَسۡـَٔلِ ٱلۡعَآدِّينَ
Open ayah 23:113তারা বলবে, ‘আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি। অতএব, আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন।’
قَٰلَ إِن لَّبِثۡتُمۡ إِلَّا قَلِيلٗاۖ لَّوۡ أَنَّكُمۡ كُنتُمۡ تَعۡلَمُونَ
Open ayah 23:114আল্লাহ বলবেন, ‘তোমরা তাতে সামান্য কদিনই অবস্থান করেছ, যদি তোমরা জানতে?’
أَفَحَسِبۡتُمۡ أَنَّمَا خَلَقۡنَٰكُمۡ عَبَثٗا وَأَنَّكُمۡ إِلَيۡنَا لَا تُرۡجَعُونَ
Open ayah 23:115‘তোমরা কি ভেবেছ যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না?’
فَتَعَٰلَى ٱللَّهُ ٱلۡمَلِكُ ٱلۡحَقُّۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡكَرِيمِ
Open ayah 23:116অতএব, মহিমান্বিত আল্লাহ, যিনি প্রকৃত মালিক, তিনি ব্যতীত (সত্য) কোনো ইলাহ্ নেই। তিনিই সম্মানিত আরশের অধিপতি।
وَمَن يَدۡعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ لَا بُرۡهَٰنَ لَهُۥ بِهِۦ فَإِنَّمَا حِسَابُهُۥ عِندَ رَبِّهِۦٓۚ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلۡكَٰفِرُونَ
Open ayah 23:117যে কেউ আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে, তার কাছে সে ব্যাপারে কোনো প্রমাণ নেই, তার হিসাব কেবল তার রবের কাছে। নিশ্চয়ই কাফিররা সফলকাম হবে না।
وَقُل رَّبِّ ٱغۡفِرۡ وَٱرۡحَمۡ وَأَنتَ خَيۡرُ ٱلرَّٰحِمِينَ
Open ayah 23:118আর বলো, ‘হে আমার রব, ক্ষমা করুন ও রহম করুন। আর আপনি শ্রেষ্ঠ দয়ালু।’