البقرة
Al-Baqara
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
الٓمٓ
Open ayah 2:1আলিফ লাম মীম [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]।
ذَٰلِكَ ٱلۡكِتَٰبُ لَا رَيۡبَۛ فِيهِۛ هُدٗى لِّلۡمُتَّقِينَ
Open ayah 2:2এই তো কিতাব, যাতে কোন সন্দেহ নেই, আছে মোত্তাকীদের (অন্যায় পরিহারকারী, আল্লাহভীরু, সৎকর্মশীল ও ধর্মপরায়ণ ব্যক্তিদের) জন্য পথনির্দেশ;
ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱلۡغَيۡبِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ
Open ayah 2:3যারা অদৃশ্য সত্যকে বিশ্বাস করে, নামায আদায় করে, আর আমি তাদেরকে যা দান করেছি তা থেকে (সৎকাজে) ব্যয় করে;
وَٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيۡكَ وَمَآ أُنزِلَ مِن قَبۡلِكَ وَبِٱلۡأٓخِرَةِ هُمۡ يُوقِنُونَ
Open ayah 2:4যারা তোমার কাছে যা নাযিল করা হয়েছে এবং তোমার পূর্বে (অন্য নবীদের কাছে) যা নাযিল করা হয়েছিল তা বিশ্বাস করে; আর পরকালের প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখে।
أُوْلَٰٓئِكَ عَلَىٰ هُدٗى مِّن رَّبِّهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ
Open ayah 2:5এ ধরনের লোকেরাই তাদের প্রভুর সঠিক পথে আছে এবং এরাই সফলকাম।
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ سَوَآءٌ عَلَيۡهِمۡ ءَأَنذَرۡتَهُمۡ أَمۡ لَمۡ تُنذِرۡهُمۡ لَا يُؤۡمِنُونَ
Open ayah 2:6বস্তুত যারা (সত্যকে) অবিশ্বাস করে তাদেরকে তুমি সতর্ক করো কিংবা না করো, তাদের জন্য একই কথা, তারা বিশ্বাস করবে না।
خَتَمَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ وَعَلَىٰ سَمۡعِهِمۡۖ وَعَلَىٰٓ أَبۡصَٰرِهِمۡ غِشَٰوَةٞۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٞ
Open ayah 2:7আল্লাহ তাদের অন্তর ও কান সীল করে দিয়েছেন এবং তাদের চোখের ওপর একপ্রকার আবরণ পড়েছে। ওদের জন্য বড়রকম শাস্তি নির্ধারিত আছে।
وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ وَبِٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَمَا هُم بِمُؤۡمِنِينَ
Open ayah 2:8আবার কিছু মানুষ আছে যারা বলে, “আমরা আল্লাহ ও পরকালকে বিশ্বাস করেছি”; কিন্তু আসলে তারা বিশ্বাসী নয়।
يُخَٰدِعُونَ ٱللَّهَ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَمَا يَخۡدَعُونَ إِلَّآ أَنفُسَهُمۡ وَمَا يَشۡعُرُونَ
Open ayah 2:9তারা আল্লাহ ও বিশ্বাসীদের ধোঁকা দিতে চায়; তবে কার্যত তারা নিজেদেরকেই ধোঁকা দেয়, যা তারা বুঝতে পারে না।
فِي قُلُوبِهِم مَّرَضٞ فَزَادَهُمُ ٱللَّهُ مَرَضٗاۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمُۢ بِمَا كَانُواْ يَكۡذِبُونَ
Open ayah 2:10তাদের অন্তরে একটি ব্যাধি আছে; আল্লাহ তাদের সে ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। আর মিথ্যা বলার কারণে তাদের জন্য কষ্টদায়ক শাস্তি নির্দিষ্ট আছে।
وَإِذَا قِيلَ لَهُمۡ لَا تُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ قَالُوٓاْ إِنَّمَا نَحۡنُ مُصۡلِحُونَ
Open ayah 2:11যখন তাদেরকে বলা হয়, “তোমরা পৃথিবীতে বিবাদ সৃষ্টি করো না,” তখন তারা বলে, “আমরাতো কেবল শান্তি প্রতিষ্ঠা করতে চাই।”
أَلَآ إِنَّهُمۡ هُمُ ٱلۡمُفۡسِدُونَ وَلَٰكِن لَّا يَشۡعُرُونَ
Open ayah 2:12জেনে রেখো, তারাই বিবাদ সৃষ্টিকারী; তবে তারা তা উপলব্ধি করে না।
وَإِذَا قِيلَ لَهُمۡ ءَامِنُواْ كَمَآ ءَامَنَ ٱلنَّاسُ قَالُوٓاْ أَنُؤۡمِنُ كَمَآ ءَامَنَ ٱلسُّفَهَآءُۗ أَلَآ إِنَّهُمۡ هُمُ ٱلسُّفَهَآءُ وَلَٰكِن لَّا يَعۡلَمُونَ
Open ayah 2:13আর যখন তাদেরকে বলা হয়, “অন্য লোকেরা যেমন ঈমান এনেছে তোমরাও তেমনি ঈমান আন,” তখন তারা বলে, “আমরা কি বোকাদের মত ঈমান আনতে পারি?” জেনে রেখো, আসলে তারাই বোকা; তবে তারা তা জানে না।
وَإِذَا لَقُواْ ٱلَّذِينَ ءَامَنُواْ قَالُوٓاْ ءَامَنَّا وَإِذَا خَلَوۡاْ إِلَىٰ شَيَٰطِينِهِمۡ قَالُوٓاْ إِنَّا مَعَكُمۡ إِنَّمَا نَحۡنُ مُسۡتَهۡزِءُونَ
Open ayah 2:14তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে, “আমরা ঈমান এনেছি”; আবার যখন নিজেদের শয়তানদের (দুষ্ট ব্যক্তিদের) সান্নিধ্যে যায় তখন বলে, “আমরা তোমাদের সঙ্গেই আছি; আমরা কেবল তামাশা করছি।”
ٱللَّهُ يَسۡتَهۡزِئُ بِهِمۡ وَيَمُدُّهُمۡ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ
Open ayah 2:15আল্লাহও তাদের সাথে তামাশা করছেন (তাদের তামাশার পাল্টা ব্যবস্থা নিচ্ছেন) এবং তাদেরকে আরো অন্যায় করার অবকাশ দিচ্ছেন, যাতে তারা পথহারা হয়ে ঘুরতে থাকে।
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلضَّلَٰلَةَ بِٱلۡهُدَىٰ فَمَا رَبِحَت تِّجَٰرَتُهُمۡ وَمَا كَانُواْ مُهۡتَدِينَ
Open ayah 2:16ওরা তো হেদায়েতের পরিবর্তে ভ্রষ্টতা ক্রয় করেছে। ফলে তাদের ব্যবসাও লাভজনক হয়নি এবং তারা হেদায়েতও পায়নি।
مَثَلُهُمۡ كَمَثَلِ ٱلَّذِي ٱسۡتَوۡقَدَ نَارٗا فَلَمَّآ أَضَآءَتۡ مَا حَوۡلَهُۥ ذَهَبَ ٱللَّهُ بِنُورِهِمۡ وَتَرَكَهُمۡ فِي ظُلُمَٰتٖ لَّا يُبۡصِرُونَ
Open ayah 2:17তাদের উপমা: যেন এক ব্যক্তি (আলোর জন্য) আগুন জ্বালিয়েছে; তারপর আগুন যখন তার আশপাশ আলোকিত করল তখন আল্লাহ তাদের আলো নিয়ে গেলেন এবং তাদেরকে অন্ধকারে ফেলে দিলেন, তারা আর দেখতে পায় না।
صُمُّۢ بُكۡمٌ عُمۡيٞ فَهُمۡ لَا يَرۡجِعُونَ
Open ayah 2:18তারা (যেন) বধির, বোবা ও অন্ধ; তাই (সৎপথে) ফিরে আসতে পারছে না।
أَوۡ كَصَيِّبٖ مِّنَ ٱلسَّمَآءِ فِيهِ ظُلُمَٰتٞ وَرَعۡدٞ وَبَرۡقٞ يَجۡعَلُونَ أَصَٰبِعَهُمۡ فِيٓ ءَاذَانِهِم مِّنَ ٱلصَّوَٰعِقِ حَذَرَ ٱلۡمَوۡتِۚ وَٱللَّهُ مُحِيطُۢ بِٱلۡكَٰفِرِينَ
Open ayah 2:19অথবা (তাদের উপমা:) যেন আকাশের বৃষ্টিবাহী মেঘ, যার মধ্যে রয়েছে অন্ধকার ও বজ্র-বিদ্যুৎ; তারা মৃত্যুর ভয়ে বজ্রপাতের শব্দ প্রতিরোধের জন্য কানে আঙ্গুল দিয়ে রাখছে। বস্তুত আল্লাহ কাফেরদের ঘেরাও করে রেখেছেন।
يَكَادُ ٱلۡبَرۡقُ يَخۡطَفُ أَبۡصَٰرَهُمۡۖ كُلَّمَآ أَضَآءَ لَهُم مَّشَوۡاْ فِيهِ وَإِذَآ أَظۡلَمَ عَلَيۡهِمۡ قَامُواْۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَذَهَبَ بِسَمۡعِهِمۡ وَأَبۡصَٰرِهِمۡۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 2:20বিদ্যুৎ (তার ঝলকানি দিয়ে) তাদের দৃষ্টি কেড়ে নেবার উপক্রম করে। যখনই তা তাদের জন্য আলোর বিকিরণ ঘটায় তখনই তারা তাতে পথ চলে; আবার যখন তাদের ওপর অন্ধকার নেমে আসে তখন তারা দাঁড়িয়ে থাকে। আর আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি (একেবারে) নিয়ে নিতে পারতেন। আল্লাহ তো সবকিছুই করার ক্ষমতা রাখেন।
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱعۡبُدُواْ رَبَّكُمُ ٱلَّذِي خَلَقَكُمۡ وَٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُونَ
Open ayah 2:21হে মানুষ! তোমরা তোমাদের প্রভুর দাসত্ব করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা (অকল্যাণ থেকে) বেঁচে থাকতে পার।
ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ فِرَٰشٗا وَٱلسَّمَآءَ بِنَآءٗ وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزۡقٗا لَّكُمۡۖ فَلَا تَجۡعَلُواْ لِلَّهِ أَندَادٗا وَأَنتُمۡ تَعۡلَمُونَ
Open ayah 2:22যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা এবং আকাশকে শামিয়ানা বানিয়ে দিয়েছেন; আর আকাশ থেকে পানি বর্ষণ করে তার সাহায্যে তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপন্ন করেছেন। তোমরা তাই সবকিছু জেনে আল্লাহর জন্য অংশীদার সাব্যস্ত করো না।
وَإِن كُنتُمۡ فِي رَيۡبٖ مِّمَّا نَزَّلۡنَا عَلَىٰ عَبۡدِنَا فَأۡتُواْ بِسُورَةٖ مِّن مِّثۡلِهِۦ وَٱدۡعُواْ شُهَدَآءَكُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 2:23আর আমি আমার বান্দার ওপর যা নাযিল করেছি (অর্থাৎ কোরআন) সে সম্বন্ধে যদি তোমাদের কোন সন্দেহ থাকে তাহলে (নিজেরা) তার আদলে একটি সূরা রচনা করে দেখাও এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদেরকে (অথবা সাহায্যকারীদেরকে) ডাক; যদি তোমরা আন্তরিক হও।
فَإِن لَّمۡ تَفۡعَلُواْ وَلَن تَفۡعَلُواْ فَٱتَّقُواْ ٱلنَّارَ ٱلَّتِي وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلۡحِجَارَةُۖ أُعِدَّتۡ لِلۡكَٰفِرِينَ
Open ayah 2:24আর যদি তা করতে না পার—এবং অবশ্যই তা পারবেনা—তাহলে (জাহান্নামের) সেই আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর; এবং যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে।
وَبَشِّرِ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أَنَّ لَهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ كُلَّمَا رُزِقُواْ مِنۡهَا مِن ثَمَرَةٖ رِّزۡقٗا قَالُواْ هَٰذَا ٱلَّذِي رُزِقۡنَا مِن قَبۡلُۖ وَأُتُواْ بِهِۦ مُتَشَٰبِهٗاۖ وَلَهُمۡ فِيهَآ أَزۡوَٰجٞ مُّطَهَّرَةٞۖ وَهُمۡ فِيهَا خَٰلِدُونَ
Open ayah 2:25আর বিশ্বাসী ও সৎকর্মশীলদের সুসংবাদ দাও যে, (বেহেশতে) তাদের জন্য বাগ-বাগিচা থাকবে, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে; যখনই তাদেরকে সেখান থেকে কোন ফল খেতে দেওয়া হবে, তখনই তারা বলবে, “এটাতো সেই খাবার যা আমাদেরকে ইতিপূর্বেও দেওয়া হয়েছে।” (এরূপ বলার কারণ,) তাদেরকে একই আকৃতির বস্তু দেওয়া হয়েছে। (যদিও প্রতিটি বস্তুর স্বাদ ভিন্ন।) সেখানে তাদের জন্য পাক-পবিত্র সঙ্গিনীরাও থাকবে এবং তারা সেখানে চিরকাল বাস করবে।
۞إِنَّ ٱللَّهَ لَا يَسۡتَحۡيِۦٓ أَن يَضۡرِبَ مَثَلٗا مَّا بَعُوضَةٗ فَمَا فَوۡقَهَاۚ فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ فَيَعۡلَمُونَ أَنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّهِمۡۖ وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُواْ فَيَقُولُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلٗاۘ يُضِلُّ بِهِۦ كَثِيرٗا وَيَهۡدِي بِهِۦ كَثِيرٗاۚ وَمَا يُضِلُّ بِهِۦٓ إِلَّا ٱلۡفَٰسِقِينَ
Open ayah 2:26অবশ্যই আল্লাহ কোন কিছুরই উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না, তা কোন মশা হোক কিংবা তার চেয়ে অনেক বড় কিছু (অথবা অনেক ছোট কিছু) হোক; এরূপ ক্ষেত্রে যারা বিশ্বাসী তারা জানে যে, এটাই তাদের প্রভুর পক্ষ থেকে সঠিক; আর যারা অবিশ্বাসী তারা বলে, “এই জিনিসের উদাহরণ দিয়ে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন?” (বস্তুত) এর দ্বারা তিনি অনেককে বিপথগামী করেন, আবার অনেককে পথের সন্ধান দেন; তবে এর দ্বারা তিনি ফাসেক (পাপাচারী) ব্যতীত কাউকে বিপথগামী করেন না।
ٱلَّذِينَ يَنقُضُونَ عَهۡدَ ٱللَّهِ مِنۢ بَعۡدِ مِيثَٰقِهِۦ وَيَقۡطَعُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ
Open ayah 2:27ওরা তো তারাই যারা আল্লাহর সাথে পাকাপাকি অঙ্গীকার করার পরও তা ভঙ্গ করে এবং আল্লাহ যা সংযুক্ত (অটুট) রাখার নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে আর পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। আসলে ওরাই ক্ষতিগ্রস্ত।
كَيۡفَ تَكۡفُرُونَ بِٱللَّهِ وَكُنتُمۡ أَمۡوَٰتٗا فَأَحۡيَٰكُمۡۖ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يُحۡيِيكُمۡ ثُمَّ إِلَيۡهِ تُرۡجَعُونَ
Open ayah 2:28তোমরা কীভাবে আল্লাহকে অবিশ্বাস করো? অথচ একসময় তোমরা ছিলে প্রাণহীন, তারপর তিনি তোমাদের জীবন দান করেছেন; এরপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর আবার জীবিত করবেন এবং সবশেষে তোমাদেরকে তাঁর কাছেই ফিরিয়ে নেওয়া হবে।
هُوَ ٱلَّذِي خَلَقَ لَكُم مَّا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ ٱسۡتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ فَسَوَّىٰهُنَّ سَبۡعَ سَمَٰوَٰتٖۚ وَهُوَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ
Open ayah 2:29তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন; তারপর আসমান সৃষ্টি করতে চেয়েছেন এবং সুষমভাবে সাত আসমান সৃষ্টি করেছেন। তিনি সবকিছুই ভালভাবে জানেন।
وَإِذۡ قَالَ رَبُّكَ لِلۡمَلَٰٓئِكَةِ إِنِّي جَاعِلٞ فِي ٱلۡأَرۡضِ خَلِيفَةٗۖ قَالُوٓاْ أَتَجۡعَلُ فِيهَا مَن يُفۡسِدُ فِيهَا وَيَسۡفِكُ ٱلدِّمَآءَ وَنَحۡنُ نُسَبِّحُ بِحَمۡدِكَ وَنُقَدِّسُ لَكَۖ قَالَ إِنِّيٓ أَعۡلَمُ مَا لَا تَعۡلَمُونَ
Open ayah 2:30(স্মরণ করো) যখন তোমার প্রভু ফেরেশতাদের বলেছিলেন, “আমি পৃথিবীতে (আমার) এক প্রতিনিধি (মানুষ) বানাব;” তারা বলেছিল, “তুমি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করতে চাও যে সেখানে গোলযোগ ও রক্তপাত করবে? আমরাই তো তোমার সপ্রশংস গুণগান করছি এবং তোমার পবিত্রতা বর্ণনা করছি।” (জবাবে) তিনি বলেছিলেন, “আমি এমন তথ্য জানি যা তোমরা জান না।”
وَعَلَّمَ ءَادَمَ ٱلۡأَسۡمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمۡ عَلَى ٱلۡمَلَٰٓئِكَةِ فَقَالَ أَنۢبِـُٔونِي بِأَسۡمَآءِ هَٰٓؤُلَآءِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 2:31তিনি আদমকে (সকলের) সব নাম শিখিয়ে দেন; তারপর (নামগুলো যাদের) তাদেরকে ফেরেশতাদের সামনে হাজির করে বলেন, “যদি তোমাদের কথা সত্য হয়, তাহলে তোমরা আমাকে এদের নামগুলো বল দেখি।”
قَالُواْ سُبۡحَٰنَكَ لَا عِلۡمَ لَنَآ إِلَّا مَا عَلَّمۡتَنَآۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَلِيمُ ٱلۡحَكِيمُ
Open ayah 2:32তারা বলল, “তোমার মহিমা! তুমি আমাদের যা শিখিয়েছো তার বাইরে আমাদের কোন জ্ঞান নেই; বস্তুত তুমিই মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ।”
قَالَ يَٰٓـَٔادَمُ أَنۢبِئۡهُم بِأَسۡمَآئِهِمۡۖ فَلَمَّآ أَنۢبَأَهُم بِأَسۡمَآئِهِمۡ قَالَ أَلَمۡ أَقُل لَّكُمۡ إِنِّيٓ أَعۡلَمُ غَيۡبَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَأَعۡلَمُ مَا تُبۡدُونَ وَمَا كُنتُمۡ تَكۡتُمُونَ
Open ayah 2:33তিনি বললেন, “আদম! ওদেরকে এদের নামগুলো বলে দাও।” এরপর আদম যখন ফেরেশতাদেরকে তাদের নামগুলো বলে দেয়, তখন আল্লাহ বলেন, “তোমাদেরকে বলেছিলাম না যে, আমি আসমান ও জমিনের অদৃশ্য রহস্য জানি? আর তোমরা যা কিছু প্রকাশ করো ও যা কিছু গোপন করতে আমি তা-ও জানি।”
وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰ وَٱسۡتَكۡبَرَ وَكَانَ مِنَ ٱلۡكَٰفِرِينَ
Open ayah 2:34আর আমি যখন ফেরেশতাদের বলেছিলাম, “তোমরা আদমের সম্মানে মাথানত করো” তখন ইবলীস (শয়তান) ছাড়া অন্যরা মাথানত করেছিল। ইবলীস (সে আদেশ) অমান্য করে এবং নিজেকে বড় মনে করে। এভাবে সে অকৃতজ্ঞদের তালিকাভুক্ত হয়।
وَقُلۡنَا يَٰٓـَٔادَمُ ٱسۡكُنۡ أَنتَ وَزَوۡجُكَ ٱلۡجَنَّةَ وَكُلَا مِنۡهَا رَغَدًا حَيۡثُ شِئۡتُمَا وَلَا تَقۡرَبَا هَٰذِهِ ٱلشَّجَرَةَ فَتَكُونَا مِنَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 2:35আমি (আদমকে) বললাম, “হে আদম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বাস করো এবং সেখান থেকে যখন যেখানে চাও তৃপ্তি সহকারে (খাদ্য-সামগ্রী) আহার কর। তবে এই গাছটির কাছে যেয়ো না, গেলে তোমরা অন্যায়কারীদের দলভুক্ত হবে।”
فَأَزَلَّهُمَا ٱلشَّيۡطَٰنُ عَنۡهَا فَأَخۡرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِۖ وَقُلۡنَا ٱهۡبِطُواْ بَعۡضُكُمۡ لِبَعۡضٍ عَدُوّٞۖ وَلَكُمۡ فِي ٱلۡأَرۡضِ مُسۡتَقَرّٞ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٖ
Open ayah 2:36এরপর শয়তান সেখান থেকে তাদের সরিয়ে দেয় এবং তারা যে (শান্তিময়) অবস্থায় ছিল তা থেকে তাদেরকে বের করে দেয়। আমি বললাম, “তোমরা (পৃথিবীতে) নেমে যাও, (সেখানে) তোমাদের কতক কতকের শত্রু হবে। আর পৃথিবীতে তোমাদের জন্য কিছুকাল পর্যন্ত বসবাস ও ভোগের ব্যবস্থা আছে।”
فَتَلَقَّىٰٓ ءَادَمُ مِن رَّبِّهِۦ كَلِمَٰتٖ فَتَابَ عَلَيۡهِۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
Open ayah 2:37আদম তখন (ক্ষমা চাওয়ার জন্য) তার প্রভুর কাছ থেকে কয়েকটি কথা শিখে নেয়। অতঃপর তিনি তাকে ক্ষমা করে দেন। কারণ, তিনি তো ক্ষমাশীল, দয়ালু।
قُلۡنَا ٱهۡبِطُواْ مِنۡهَا جَمِيعٗاۖ فَإِمَّا يَأۡتِيَنَّكُم مِّنِّي هُدٗى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
Open ayah 2:38আমি বললাম, “তোমরা সবাই জান্নাত থেকে (পৃথিবীতে) নেমে যাও। অনন্তর (সেখানে) যখনই আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোন নির্দেশনা যাবে তখন যারাই আমার নির্দেশনা মেনে চলবে তাদের কোন ভয় কিংবা দুঃখ থাকবে না।”
وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ
Open ayah 2:39কিন্তু যারা (তা মেনে চলতে) অস্বীকার করবে এবং আমার প্রমাণসমূহকে মিথ্যা বলবে তারা জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে।
يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱذۡكُرُواْ نِعۡمَتِيَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتُ عَلَيۡكُمۡ وَأَوۡفُواْ بِعَهۡدِيٓ أُوفِ بِعَهۡدِكُمۡ وَإِيَّٰيَ فَٱرۡهَبُونِ
Open ayah 2:40হে বনী ইসরাঈল (ইসরাঈলের বংশধরগণ)! আমি তোমাদেরকে যে নেয়ামত দান করেছি তা স্মরণ করো এবং আমার অঙ্গীকার পূরণ করো, তাহলে আমিও তোমাদের অঙ্গীকার পূরণ করব। আর আমাকেই ভয় কর।
وَءَامِنُواْ بِمَآ أَنزَلۡتُ مُصَدِّقٗا لِّمَا مَعَكُمۡ وَلَا تَكُونُوٓاْ أَوَّلَ كَافِرِۭ بِهِۦۖ وَلَا تَشۡتَرُواْ بِـَٔايَٰتِي ثَمَنٗا قَلِيلٗا وَإِيَّٰيَ فَٱتَّقُونِ
Open ayah 2:41আর তোমাদের সাথে যা আছে (অর্থাৎ তাওরাত ও ইনজীল) তার সত্যায়ন-কারীরূপে আমি যা অবতীর্ণ করেছি (অর্থাৎ কোরআন) তা বিশ্বাস করো এবং তোমরা তার প্রথম অবিশ্বাসকারী হয়ো না। আর তোমরা আমার আয়াতসমূহ বিক্রি করে সামান্য মূল্য (সুবিধা) গ্রহণ করো না। আর আমাকেই ভয় কর।
وَلَا تَلۡبِسُواْ ٱلۡحَقَّ بِٱلۡبَٰطِلِ وَتَكۡتُمُواْ ٱلۡحَقَّ وَأَنتُمۡ تَعۡلَمُونَ
Open ayah 2:42তোমরা সত্যকে অসত্যের সাথে মিশ্রিত করো না এবং জেনেশুনে সত্য গোপন করো না।
وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَٱرۡكَعُواْ مَعَ ٱلرَّٰكِعِينَ
Open ayah 2:43আর নামায আদায় করো, যাকাত দাও ও রুকুকারীদের সাথে রুকু করো (দলবদ্ধভাবে নামায পড়)।
۞أَتَأۡمُرُونَ ٱلنَّاسَ بِٱلۡبِرِّ وَتَنسَوۡنَ أَنفُسَكُمۡ وَأَنتُمۡ تَتۡلُونَ ٱلۡكِتَٰبَۚ أَفَلَا تَعۡقِلُونَ
Open ayah 2:44তোমরা কি মানুষকে সৎকাজ করতে বল আর নিজেদের কথা (নিজেরা তা করতে) ভুলে যাও? অথচ তোমরা কিতাব পাঠ কর। তাহলে কি তোমরা বুদ্ধি খাটাও না?
وَٱسۡتَعِينُواْ بِٱلصَّبۡرِ وَٱلصَّلَوٰةِۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى ٱلۡخَٰشِعِينَ
Open ayah 2:45তোমরা ধৈর্য ও নামাযের সাহায্য নাও। অবশ্য এই নামায একটি কঠিন কাজ; তবে একনিষ্ঠ ব্যক্তিবর্গের জন্য (তা কঠিন) নয়,
ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَٰقُواْ رَبِّهِمۡ وَأَنَّهُمۡ إِلَيۡهِ رَٰجِعُونَ
Open ayah 2:46যারা বিশ্বাস করে যে, তাদের প্রভুর সঙ্গে তাদের সাক্ষাৎ হবে এবং তারা তাঁরই কাছে ফিরে যাবে।
يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱذۡكُرُواْ نِعۡمَتِيَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتُ عَلَيۡكُمۡ وَأَنِّي فَضَّلۡتُكُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ
Open ayah 2:47হে বনী ইসরাঈল! আমি তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি তা স্মরণ করো, আর এটাও স্মরণ করো যে, (অতীতে) আমি তোমাদেরকে সারা বিশ্ববাসীর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম।
وَٱتَّقُواْ يَوۡمٗا لَّا تَجۡزِي نَفۡسٌ عَن نَّفۡسٖ شَيۡـٔٗا وَلَا يُقۡبَلُ مِنۡهَا شَفَٰعَةٞ وَلَا يُؤۡخَذُ مِنۡهَا عَدۡلٞ وَلَا هُمۡ يُنصَرُونَ
Open ayah 2:48আর তোমরা এমন একটি দিনকে ভয় করো যেদিন কেউ কারো কাজে আসবে না, কারো কোন সুপারিশ গৃহীত হবে না, কারো থেকে কোন বিনিময় গ্রহণ করা হবে না এবং তাদেরকে (পাপীদেরকে) কোন সাহায্য করা হবে না।
وَإِذۡ نَجَّيۡنَٰكُم مِّنۡ ءَالِ فِرۡعَوۡنَ يَسُومُونَكُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِ يُذَبِّحُونَ أَبۡنَآءَكُمۡ وَيَسۡتَحۡيُونَ نِسَآءَكُمۡۚ وَفِي ذَٰلِكُم بَلَآءٞ مِّن رَّبِّكُمۡ عَظِيمٞ
Open ayah 2:49(স্মরণ করো) যখন আমি ফেরাউনের লোকদের থেকে তোমাদেরকে রক্ষা করেছিলাম, যারা তোমাদের ওপর ভয়াবহ নির্যাতন চাপিয়ে দিয়েছিল। তারা তোমাদের ছেলেদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। এর মধ্যে ছিল তোমাদের প্রভুর পক্ষ থেকে এক বিরাট পরীক্ষা।
وَإِذۡ فَرَقۡنَا بِكُمُ ٱلۡبَحۡرَ فَأَنجَيۡنَٰكُمۡ وَأَغۡرَقۡنَآ ءَالَ فِرۡعَوۡنَ وَأَنتُمۡ تَنظُرُونَ
Open ayah 2:50(স্মরণ করো) যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করে তোমাদেরকে বাঁচিয়ে-ছিলাম আর তোমাদের চোখের সামনেই ফেরাউনের লোকদের ডুবিয়ে মেরেছিলাম।
وَإِذۡ وَٰعَدۡنَا مُوسَىٰٓ أَرۡبَعِينَ لَيۡلَةٗ ثُمَّ ٱتَّخَذۡتُمُ ٱلۡعِجۡلَ مِنۢ بَعۡدِهِۦ وَأَنتُمۡ ظَٰلِمُونَ
Open ayah 2:51(স্মরণ করো) যখন আমি মূসার জন্য চল্লিশ রাত নির্ধারণ করেছিলাম। অতঃপর নিজেরা জালেম বলেই তার অনুপস্থিতিতে তোমরা (উপাস্যরূপে) বাছুর গ্রহণ করেছিলে।
ثُمَّ عَفَوۡنَا عَنكُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
Open ayah 2:52ঐ ঘটনার পরও আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম, যাতে তোমরা কৃতজ্ঞ হও।
وَإِذۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَٱلۡفُرۡقَانَ لَعَلَّكُمۡ تَهۡتَدُونَ
Open ayah 2:53(স্মরণ করো) যখন আমি মূসাকে কিতাব (তাওরাত) ও সত্য-মিথ্যার মানদণ্ড দিয়েছিলাম, যাতে তোমরা দিক-নির্দেশনা পাও।
وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦ يَٰقَوۡمِ إِنَّكُمۡ ظَلَمۡتُمۡ أَنفُسَكُم بِٱتِّخَاذِكُمُ ٱلۡعِجۡلَ فَتُوبُوٓاْ إِلَىٰ بَارِئِكُمۡ فَٱقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ عِندَ بَارِئِكُمۡ فَتَابَ عَلَيۡكُمۡۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
Open ayah 2:54(স্মরণ করো) যখন মূসা তার লোকদেরকে বলেছিল, “হে আমার লোকেরা! তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিজেদের প্রতি জুলুম করেছো। অতএব, তোমাদের স্রষ্টার নিকট তওবা করো এবং নিজেদেরকে (নিজেদের মধ্য থেকে অপরাধীদেরকে) হত্যা কর। তোমাদের স্রষ্টার বিচারে সেটাই তোমাদের জন্য মঙ্গল।” এরপর তিনি তোমাদের তওবা কবুল করেছিলেন। বস্তুত তিনিই তওবা কবুলকারী, পরম দয়ালু।
وَإِذۡ قُلۡتُمۡ يَٰمُوسَىٰ لَن نُّؤۡمِنَ لَكَ حَتَّىٰ نَرَى ٱللَّهَ جَهۡرَةٗ فَأَخَذَتۡكُمُ ٱلصَّٰعِقَةُ وَأَنتُمۡ تَنظُرُونَ
Open ayah 2:55(স্মরণ করো) যখন তোমরা বলেছিলে, “হে মূসা! আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখা পর্যন্ত তোমার কথায় বিশ্বাস করব না।” তখনি তোমাদের ওপর বজ্রপাত হল আর তোমরা তা দেখছিলে।
ثُمَّ بَعَثۡنَٰكُم مِّنۢ بَعۡدِ مَوۡتِكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
Open ayah 2:56তারপর তোমাদের মৃত্যুর পর আমি আবার তোমাদেরকে জীবিত করেছিলাম, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
وَظَلَّلۡنَا عَلَيۡكُمُ ٱلۡغَمَامَ وَأَنزَلۡنَا عَلَيۡكُمُ ٱلۡمَنَّ وَٱلسَّلۡوَىٰۖ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡۚ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ
Open ayah 2:57আর আমি তোমাদের ওপর মেঘের ছায়া দিয়েছিলাম এবং তোমাদের জন্য (আসমানি খাদ্য) মান্ ও সালওয়া পাঠিয়েছিলাম। (আর বলেছিলাম) “আমার দেওয়া উত্তম খাবার খাও।” তারা তো আমার ওপর জুলুম করেনি, বরং নিজেরাই নিজেদের ওপর জুলুম করছিল।
وَإِذۡ قُلۡنَا ٱدۡخُلُواْ هَٰذِهِ ٱلۡقَرۡيَةَ فَكُلُواْ مِنۡهَا حَيۡثُ شِئۡتُمۡ رَغَدٗا وَٱدۡخُلُواْ ٱلۡبَابَ سُجَّدٗا وَقُولُواْ حِطَّةٞ نَّغۡفِرۡ لَكُمۡ خَطَٰيَٰكُمۡۚ وَسَنَزِيدُ ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 2:58আর (স্মরণ করো) যখন আমি বলেছিলাম, “এই জনপদে (জেরুজালেমে) প্রবেশ করে এর যেখানে চাও সুখে-স্বাচ্ছন্দ্যে খাওয়া-দাওয়া কর। আর (প্রবেশকালে) ‘ক্ষমা কর’ বলতে বলতে মাথানত করে ফটকে প্রবেশ করো; আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব এবং নেককারদেরকে আরো বেশি (পুরস্কার) দেব।”
فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُواْ قَوۡلًا غَيۡرَ ٱلَّذِي قِيلَ لَهُمۡ فَأَنزَلۡنَا عَلَى ٱلَّذِينَ ظَلَمُواْ رِجۡزٗا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُواْ يَفۡسُقُونَ
Open ayah 2:59কিন্তু (এই) জালেমদেরকে যা (বলতে) বলা হয়েছিল তারা তার পরিবর্তে অন্য কথা বলল। তাই তাদের অবাধ্যতার কারণে আমি জালেমদের ওপর আসমান থেকে আজাব নাযিল করেছিলাম।
۞وَإِذِ ٱسۡتَسۡقَىٰ مُوسَىٰ لِقَوۡمِهِۦ فَقُلۡنَا ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡحَجَرَۖ فَٱنفَجَرَتۡ مِنۡهُ ٱثۡنَتَا عَشۡرَةَ عَيۡنٗاۖ قَدۡ عَلِمَ كُلُّ أُنَاسٖ مَّشۡرَبَهُمۡۖ كُلُواْ وَٱشۡرَبُواْ مِن رِّزۡقِ ٱللَّهِ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ
Open ayah 2:60(স্মরণ করো) যখন মূসা তার লোকদের জন্য পানি চেয়েছিল, আমি বললাম, “(হে মূসা!) তুমি তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত কর।” (মূসা আঘাত করলে) তখন সেখান থেকে বারটি ঝরনা নিঃসৃত হল। লোকদের প্রতিটি দল নিজেদের পানি পানের জায়গা জেনে নিল। (তাদের বলা হল) “আল্লাহর রিজিক থেকে পানাহার করো; আর পৃথিবীতে গোলযোগ সৃষ্টি করো না।”
وَإِذۡ قُلۡتُمۡ يَٰمُوسَىٰ لَن نَّصۡبِرَ عَلَىٰ طَعَامٖ وَٰحِدٖ فَٱدۡعُ لَنَا رَبَّكَ يُخۡرِجۡ لَنَا مِمَّا تُنۢبِتُ ٱلۡأَرۡضُ مِنۢ بَقۡلِهَا وَقِثَّآئِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَاۖ قَالَ أَتَسۡتَبۡدِلُونَ ٱلَّذِي هُوَ أَدۡنَىٰ بِٱلَّذِي هُوَ خَيۡرٌۚ ٱهۡبِطُواْ مِصۡرٗا فَإِنَّ لَكُم مَّا سَأَلۡتُمۡۗ وَضُرِبَتۡ عَلَيۡهِمُ ٱلذِّلَّةُ وَٱلۡمَسۡكَنَةُ وَبَآءُو بِغَضَبٖ مِّنَ ٱللَّهِۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَانُواْ يَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقۡتُلُونَ ٱلنَّبِيِّـۧنَ بِغَيۡرِ ٱلۡحَقِّۚ ذَٰلِكَ بِمَا عَصَواْ وَّكَانُواْ يَعۡتَدُونَ
Open ayah 2:61(স্মরণ করো) যখন তোমরা বলেছিলে, “ হে মূসা! আমরা একইরকম খাবারে ধৈর্য রাখতে পারব না; তাই তুমি আমাদের জন্য তোমার প্রভুর কাছে প্রার্থনা করো, তিনি যেন আমাদের জন্য শাক-সবজি, শসা, গম (বা রসুন), ডাল, পেঁয়াজ ইত্যাদি মাটির ফসল উৎপন্ন করেন।” সে (মূসা) বলল, “তোমরা কি ভাল জিনিসের পরিবর্তে নিম্নমানের জিনিস পেতে চাও? (তাহলে) কোন এক শহরাঞ্চলে চলে যাও, তোমরা যা যা চাইলে সেখানে তোমাদের জন্য তা সবই আছে।” (এরপর) তাদের ওপর লাঞ্ছনা ও দারিদ্র এঁটে দেওয়া হল এবং তারা আল্লাহর ক্রোধভাজন হয়ে গেল। তাদের ঐ পরিণতির কারণ, তারা আল্লাহর প্রমাণসমূহ অবিশ্বাস করত ও নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। তাদের ঐ পরিণতির কারণ, তারা অবাধ্য হয়েছিল ও সীমালঙ্ঘন করত।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَادُواْ وَٱلنَّصَٰرَىٰ وَٱلصَّٰبِـِٔينَ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَعَمِلَ صَٰلِحٗا فَلَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
Open ayah 2:62ঈমানদার (মুসলমান), ইহুদি, খ্রিষ্টান, সাবেয়ী (ফেরেশতা ও নক্ষত্রপূজারী একটি সমপ্রদায়)—যারাই আল্লাহ ও শেষ দিনে (পরকালে) বিশ্বাস রাখে আর সৎকাজ করে, তাদের জন্য তাদের প্রভুর কাছে পুরস্কার রয়েছে। আর তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।
وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ وَرَفَعۡنَا فَوۡقَكُمُ ٱلطُّورَ خُذُواْ مَآ ءَاتَيۡنَٰكُم بِقُوَّةٖ وَٱذۡكُرُواْ مَا فِيهِ لَعَلَّكُمۡ تَتَّقُونَ
Open ayah 2:63(হে বনী ইসরাঈল! স্মরণ করো) যখন আমি তোমাদের (মাথার) ওপর তূর পাহাড় তুলে ধরে তোমাদের কাছে প্রতিশ্রুতি নিয়েছিলাম, (আর বলেছিলাম) “তোমাদেরকে যা দিয়েছি তা শক্ত করে ধরে রাখবে এবং তার মধ্যে যা আছে তা মনে রাখবে, যাতে তোমরা ধর্মপরায়ণ হতে পার।”
ثُمَّ تَوَلَّيۡتُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَۖ فَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ لَكُنتُم مِّنَ ٱلۡخَٰسِرِينَ
Open ayah 2:64তার পরেও তোমরা (সেই প্রতিশ্রুতি থেকে) ফিরে গিয়েছিলে। আসলে তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো, তাহলে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে।
وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلَّذِينَ ٱعۡتَدَوۡاْ مِنكُمۡ فِي ٱلسَّبۡتِ فَقُلۡنَا لَهُمۡ كُونُواْ قِرَدَةً خَٰسِـِٔينَ
Open ayah 2:65আর তোমাদের মধ্যে যারা শনিবারের বিষয়টি সম্পর্কে বাড়াবাড়ি করেছিল তোমরা তো তাদের কথা জেনেছো। তখন আমি তাদেরকে বলেছিলাম, “তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও।”
فَجَعَلۡنَٰهَا نَكَٰلٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهَا وَمَا خَلۡفَهَا وَمَوۡعِظَةٗ لِّلۡمُتَّقِينَ
Open ayah 2:66ঐ ঘটনাকে আমি তখনকার ও পরবর্তী লোকদের জন্য একটি দৃষ্টান্ত এবং ধর্ম-পরায়ণদের জন্য একটি শিক্ষার বস্তু বানিয়ে রেখেছি।
وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦٓ إِنَّ ٱللَّهَ يَأۡمُرُكُمۡ أَن تَذۡبَحُواْ بَقَرَةٗۖ قَالُوٓاْ أَتَتَّخِذُنَا هُزُوٗاۖ قَالَ أَعُوذُ بِٱللَّهِ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡجَٰهِلِينَ
Open ayah 2:67(স্মরণ করো) যখন মূসা তার লোকদেরকে বলেছিল, “আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই করার আদেশ দিচ্ছেন।” তারা বলল, “তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছ?” সে বলল, “আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই।” (অর্থাৎ আমি আল্লাহর নির্দেশ নিয়ে ঠাট্টা করার মত মূর্খ হতে পারি না।)
قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ لَّا فَارِضٞ وَلَا بِكۡرٌ عَوَانُۢ بَيۡنَ ذَٰلِكَۖ فَٱفۡعَلُواْ مَا تُؤۡمَرُونَ
Open ayah 2:68তারা বলল, “তোমার প্রভুকে বল, তিনি যেন আমাদেরকে বলে দেন, সেটি কেমন (গরু)।” সে বলল, “তিনি বলছেন, সেটি এমন একটি গরু যা অধিক বৃদ্ধও নয় আবার একেবারে কমবয়সীও নয়; এর মাঝামাঝি মধ্যবয়সী। অতএব, তোমাদেরকে যা আদেশ করা হচ্ছে তা করে ফেল।”
قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا لَوۡنُهَاۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ صَفۡرَآءُ فَاقِعٞ لَّوۡنُهَا تَسُرُّ ٱلنَّٰظِرِينَ
Open ayah 2:69তারা বলল, “তোমার প্রভুকে বল, তিনি যেন আমাদেরকে বলে দেন, গরুটির রং কি।” সে বলল, “তিনি বলছেন, সেটি একটি হলুদ রঙের গরু যার রং উজ্জ্বল ও গাঢ়, সেটি দেখতে খুবই সুন্দর।”
قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَ إِنَّ ٱلۡبَقَرَ تَشَٰبَهَ عَلَيۡنَا وَإِنَّآ إِن شَآءَ ٱللَّهُ لَمُهۡتَدُونَ
Open ayah 2:70তারা বলল, “তোমার প্রভুকে বল, তিনি যেন আমাদেরকে বলে দেন, সেটি কেমন (গরু হবে); আমরা তো গরু ঠিক করতে পারছি না (গরু তো সব আমাদের কাছে একই রকম মনে হয়); আল্লাহ চাইলে অবশ্যই আমরা সঠিক দিক-নির্দেশনা পাব।”
قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ لَّا ذَلُولٞ تُثِيرُ ٱلۡأَرۡضَ وَلَا تَسۡقِي ٱلۡحَرۡثَ مُسَلَّمَةٞ لَّا شِيَةَ فِيهَاۚ قَالُواْ ٱلۡـَٰٔنَ جِئۡتَ بِٱلۡحَقِّۚ فَذَبَحُوهَا وَمَا كَادُواْ يَفۡعَلُونَ
Open ayah 2:71সে বলল, “তিনি বলছেন, এটি এমন একটি গরু যাকে দিয়ে কোন কাজ করানো হয় না; সে জমি চাষ কিংবা ক্ষেতে পানি সেচ কোনটাই করে না; সম্পূর্ণ নিখুঁত, তার গায়ে কোন দাগ নেই।” তারা বলল, “এবার তুমি ঠিক বলেছো।” তারপর তারা সেটি জবাই করল; যদিও তারা তা করার কাছেও ছিল না (কাজটি করতে ইচ্ছুক ছিল না)।
وَإِذۡ قَتَلۡتُمۡ نَفۡسٗا فَٱدَّٰرَٰءۡتُمۡ فِيهَاۖ وَٱللَّهُ مُخۡرِجٞ مَّا كُنتُمۡ تَكۡتُمُونَ
Open ayah 2:72(স্মরণ করো) তোমরা যখন একটি লোককে হত্যা করে তার (হত্যার) ব্যাপারে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছিলে; আর তোমরা যা গোপন করছিলে আল্লাহ তা বের করবেন বলে স্থির করেছিলেন।
فَقُلۡنَا ٱضۡرِبُوهُ بِبَعۡضِهَاۚ كَذَٰلِكَ يُحۡيِ ٱللَّهُ ٱلۡمَوۡتَىٰ وَيُرِيكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ
Open ayah 2:73তাই আমি বললাম, “(জবাইকৃত) গরুটির কোন অঙ্গ দ্বারা (নিহত) লোকটিকে আঘাত কর।” এমনিভাবে আল্লাহ মৃতদের জীবিত করেন এবং তোমাদেরকে তাঁর নিদর্শন দেখান, যাতে তোমরা বুঝতে পার।
ثُمَّ قَسَتۡ قُلُوبُكُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَ فَهِيَ كَٱلۡحِجَارَةِ أَوۡ أَشَدُّ قَسۡوَةٗۚ وَإِنَّ مِنَ ٱلۡحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنۡهُ ٱلۡأَنۡهَٰرُۚ وَإِنَّ مِنۡهَا لَمَا يَشَّقَّقُ فَيَخۡرُجُ مِنۡهُ ٱلۡمَآءُۚ وَإِنَّ مِنۡهَا لَمَا يَهۡبِطُ مِنۡ خَشۡيَةِ ٱللَّهِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ
Open ayah 2:74ঐ ঘটনার পর তোমাদের মন আবার কঠিন হয়ে গেল। যেন তা পাথর কিংবা তার চেয়েও কঠিন। কারণ, এমন পাথরও তো আছে যা থেকে ঝর্ণাধারা প্রবাহিত হয়; এমন পাথরও আছে যা ফেটে গিয়ে তা থেকে পানি বের হয়; আবার এমন পাথরও আছে যা আল্লাহর ভয়ে নিচে ধসে পড়ে। তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ বেখবর নন।
۞أَفَتَطۡمَعُونَ أَن يُؤۡمِنُواْ لَكُمۡ وَقَدۡ كَانَ فَرِيقٞ مِّنۡهُمۡ يَسۡمَعُونَ كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ يُحَرِّفُونَهُۥ مِنۢ بَعۡدِ مَا عَقَلُوهُ وَهُمۡ يَعۡلَمُونَ
Open ayah 2:75(হে মুসলমানগণ) তোমরা কি তাহলে কামনা করো যে, তারা (ইহুদিরা) তোমাদের কথামতো ঈমান আনবে? অথচ তাদের মধ্যে একটি দল আল্লাহর বাণী শুনত, তারপর বুঝতে পেরেও জ্ঞাতসারে তা বিকৃত করত।
وَإِذَا لَقُواْ ٱلَّذِينَ ءَامَنُواْ قَالُوٓاْ ءَامَنَّا وَإِذَا خَلَا بَعۡضُهُمۡ إِلَىٰ بَعۡضٖ قَالُوٓاْ أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ ٱللَّهُ عَلَيۡكُمۡ لِيُحَآجُّوكُم بِهِۦ عِندَ رَبِّكُمۡۚ أَفَلَا تَعۡقِلُونَ
Open ayah 2:76যখন ঈমানদারদের সাথে তাদের সাক্ষাৎ হয় তখন বলে, “আমরা ঈমান এনেছি”, আবার যখন নিজেরা পরস্পর একান্তে মিলিত হয় তখন (একে অন্যকে) বলে, “আল্লাহ (তাওরাতে শেষ নবী সম্পর্কে) তোমাদের কাছে যা প্রকাশ করেছেন তোমরা কি তা মুসলমানদের কাছে বল নাকি? তাহলে তো তারা এটা দিয়ে তোমাদের প্রভুর কাছে তোমাদের বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করবে। তোমরা কি বুঝতে পার না?”
أَوَلَا يَعۡلَمُونَ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعۡلِنُونَ
Open ayah 2:77তারা (ইহুদিরা) কি জানে না যে, তারা যা গোপন করে আর যা প্রকাশ করে আল্লাহ তা (সব) জানেন।
وَمِنۡهُمۡ أُمِّيُّونَ لَا يَعۡلَمُونَ ٱلۡكِتَٰبَ إِلَّآ أَمَانِيَّ وَإِنۡ هُمۡ إِلَّا يَظُنُّونَ
Open ayah 2:78তাদের মধ্যে একদল নিরক্ষর লোক আছে যারা কতিপয় (মিথ্যা) আশা পোষণ ছাড়া কিতাবের কোন জ্ঞান রাখে না; আর তারা শুধু আন্দাজ-অনুমানই করে থাকে।
فَوَيۡلٞ لِّلَّذِينَ يَكۡتُبُونَ ٱلۡكِتَٰبَ بِأَيۡدِيهِمۡ ثُمَّ يَقُولُونَ هَٰذَا مِنۡ عِندِ ٱللَّهِ لِيَشۡتَرُواْ بِهِۦ ثَمَنٗا قَلِيلٗاۖ فَوَيۡلٞ لَّهُم مِّمَّا كَتَبَتۡ أَيۡدِيهِمۡ وَوَيۡلٞ لَّهُم مِّمَّا يَكۡسِبُونَ
Open ayah 2:79যারা নিজেদের হাতে (মনগড়া) কিতাব লেখে, তারপর এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণের জন্য বলে, “এটা আল্লাহর কাছ থেকে এসেছে” তাদের জন্য শাস্তি নির্ধারিত আছে। অর্থাৎ তাদের হাত যা লিখেছে তার কারণে তাদের জন্য শাস্তি রয়েছে এবং তারা যা উপার্জন করছে তার কারণেও তাদের জন্য শাস্তি রয়েছে।
وَقَالُواْ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامٗا مَّعۡدُودَةٗۚ قُلۡ أَتَّخَذۡتُمۡ عِندَ ٱللَّهِ عَهۡدٗا فَلَن يُخۡلِفَ ٱللَّهُ عَهۡدَهُۥٓۖ أَمۡ تَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ
Open ayah 2:80তারা বলে, “দোযখের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, তবে শুধুমাত্র কয়েকদিনের জন্য।” বল, “তোমরা আল্লাহর কাছ থেকে কোন অঙ্গীকার নিয়েছো নাকি, যে তিনি তাঁর অঙ্গীকার ভঙ্গ করবেন না? নাকি তোমরা আল্লাহর নামে এমন কথা বলছ যা তোমরা জান না।”
بَلَىٰۚ مَن كَسَبَ سَيِّئَةٗ وَأَحَٰطَتۡ بِهِۦ خَطِيٓـَٔتُهُۥ فَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ
Open ayah 2:81বস্তুত যারা কোন পাপ করে এবং তাদের পাপ তাদেরকে পরিবেষ্টন করে রাখে তারা জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে।
وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ
Open ayah 2:82আর যারা ঈমান রাখে ও সৎকাজ করে তারা জান্নাতের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে।
وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ لَا تَعۡبُدُونَ إِلَّا ٱللَّهَ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَانٗا وَذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَقُولُواْ لِلنَّاسِ حُسۡنٗا وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ ثُمَّ تَوَلَّيۡتُمۡ إِلَّا قَلِيلٗا مِّنكُمۡ وَأَنتُم مُّعۡرِضُونَ
Open ayah 2:83(স্মরণ করো) যখন আমি বনী ইসরাঈল থেকে (এই মর্মে) ওয়াদা নিয়েছিলাম যে, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করবে না; পিতামাতা, আত্মীয়-স্বজন, অনাথ (ইয়াতীম) ও অসহায়দের (মিসকীন) সঙ্গে সদয় আচরণ করবে; মানুষকে ভাল কথা বলবে; নামায আদায় করবে ও যাকাত দান করবে। কিন্তু পরে অল্প কিছু লোক ছাড়া তোমরা সবাই (সেই ওয়াদা থেকে) মুখ ফিরিয়ে নিয়েছিলে।
وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ لَا تَسۡفِكُونَ دِمَآءَكُمۡ وَلَا تُخۡرِجُونَ أَنفُسَكُم مِّن دِيَٰرِكُمۡ ثُمَّ أَقۡرَرۡتُمۡ وَأَنتُمۡ تَشۡهَدُونَ
Open ayah 2:84(স্মরণ করো) যখন তোমাদের থেকে ওয়াদা নিয়েছিলাম যে, তোমরা নিজেদের মধ্যে রক্তপাত করবে না এবং নিজেদের লোকদেরকে ঘরবাড়ি থেকে বের করে দেবে না। তখন তোমরা স্বীকার করেছিলে, আর তোমরাই তো তার সাক্ষী।
ثُمَّ أَنتُمۡ هَٰٓؤُلَآءِ تَقۡتُلُونَ أَنفُسَكُمۡ وَتُخۡرِجُونَ فَرِيقٗا مِّنكُم مِّن دِيَٰرِهِمۡ تَظَٰهَرُونَ عَلَيۡهِم بِٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَإِن يَأۡتُوكُمۡ أُسَٰرَىٰ تُفَٰدُوهُمۡ وَهُوَ مُحَرَّمٌ عَلَيۡكُمۡ إِخۡرَاجُهُمۡۚ أَفَتُؤۡمِنُونَ بِبَعۡضِ ٱلۡكِتَٰبِ وَتَكۡفُرُونَ بِبَعۡضٖۚ فَمَا جَزَآءُ مَن يَفۡعَلُ ذَٰلِكَ مِنكُمۡ إِلَّا خِزۡيٞ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يُرَدُّونَ إِلَىٰٓ أَشَدِّ ٱلۡعَذَابِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ
Open ayah 2:85তারপর এই তোমরাই নিজেদের লোকদেরকে হত্যা করছ, তোমাদের একদল লোককে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিচ্ছ। তোমরা পাপ ও বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে (তাদের শত্রুদেরকে) সহযোগিতা করছ। আর যদি তারা তোমাদের কাছে যুদ্ধবন্দী হয়ে আসে তাহলে আবার তাদের (মুক্তির) জন্য মুক্তিপণ নিচ্ছ (অথবা মুক্তিপণ দিচ্ছ); অথচ তাদেরকে বের করে দেওয়াটাই তোমাদের জন্য নিষিদ্ধ ছিল। তোমরা কি তাহলে (আল্লাহর) কিতাবের কিছু বিশ্বাস করো আর কিছু অবিশ্বাস করো? তোমাদের মধ্যে যারা এমন কাজ করে তাদের প্রতিফল অন্য কিছু নয়— পার্থিব জীবনে (বড় রকম) লাঞ্ছনা, আর কেয়ামতের দিন তাদেরকে তাড়িয়ে নেওয়া হবে কঠোর শাস্তির দিকে। তোমরা যা করছ সে সম্বন্ধে আল্লাহ বেখবর নন।
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا بِٱلۡأٓخِرَةِۖ فَلَا يُخَفَّفُ عَنۡهُمُ ٱلۡعَذَابُ وَلَا هُمۡ يُنصَرُونَ
Open ayah 2:86ওরাই পরকালের মূল্যে পার্থিব জীবন ক্রয় করেছে। সুতরাং ওদের শাস্তিও লাঘব করা হবে না এবং ওদেরকে সাহায্যও করা হবে না।
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَقَفَّيۡنَا مِنۢ بَعۡدِهِۦ بِٱلرُّسُلِۖ وَءَاتَيۡنَا عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱلۡبَيِّنَٰتِ وَأَيَّدۡنَٰهُ بِرُوحِ ٱلۡقُدُسِۗ أَفَكُلَّمَا جَآءَكُمۡ رَسُولُۢ بِمَا لَا تَهۡوَىٰٓ أَنفُسُكُمُ ٱسۡتَكۡبَرۡتُمۡ فَفَرِيقٗا كَذَّبۡتُمۡ وَفَرِيقٗا تَقۡتُلُونَ
Open ayah 2:87আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তার পরে একে একে আরো রসূল পাঠিয়েছি। মরিয়ম-পুত্র ঈসাকে স্পষ্ট নিদর্শন দিয়েছি এবং পবিত্র আত্মার (জিবরাঈল) মাধ্যমে তার পৃষ্ঠপোষকতা করেছি। তবে কি যখনই তোমাদের কাছে তোমাদের অমনঃপূত বিষয় নিয়ে কোন রসূল এসেছে তখনই তোমরা নিজেদেরকে বড় মনে করেছো? কারণ (সেই রসূলদের) একদলকে তোমরা অবিশ্বাস করেছো এবং একদলকে হত্যা করেছো।
وَقَالُواْ قُلُوبُنَا غُلۡفُۢۚ بَل لَّعَنَهُمُ ٱللَّهُ بِكُفۡرِهِمۡ فَقَلِيلٗا مَّا يُؤۡمِنُونَ
Open ayah 2:88তারা বলেছিল, “আমাদের অন্তরসমূহ মোড়কবদ্ধ (অর্থাৎ আল্লাহর কথা শুনতে পায় না)।” আসলে তাদের কুফরির কারণে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন। তাই তারা কমই বিশ্বাস করে।
وَلَمَّا جَآءَهُمۡ كِتَٰبٞ مِّنۡ عِندِ ٱللَّهِ مُصَدِّقٞ لِّمَا مَعَهُمۡ وَكَانُواْ مِن قَبۡلُ يَسۡتَفۡتِحُونَ عَلَى ٱلَّذِينَ كَفَرُواْ فَلَمَّا جَآءَهُم مَّا عَرَفُواْ كَفَرُواْ بِهِۦۚ فَلَعۡنَةُ ٱللَّهِ عَلَى ٱلۡكَٰفِرِينَ
Open ayah 2:89যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব (এই কোরআন শরীফ) এল, যা তাদের নিকট বিদ্যমান কিতাবের (তাওরাত ও ইনজীল) সত্যতা স্বীকারকারী,— আর ইতিপূর্বে তারাই (শেষ নবী ও তার কিতাবের প্রসঙ্গ তুলে) কাফেরদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করত— (কিন্তু) যখন তাদের এই পূর্বপরিচিত বস্তুই তাদের কাছে এল তখন তারা তা অবিশ্বাস করল। আর তাই অবিশ্বাসীদের ওপর আল্লাহর অভিশাপ।
بِئۡسَمَا ٱشۡتَرَوۡاْ بِهِۦٓ أَنفُسَهُمۡ أَن يَكۡفُرُواْ بِمَآ أَنزَلَ ٱللَّهُ بَغۡيًا أَن يُنَزِّلَ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۖ فَبَآءُو بِغَضَبٍ عَلَىٰ غَضَبٖۚ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٞ مُّهِينٞ
Open ayah 2:90যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে তা কত খারাপ! তা এই যে, আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যার কাছে ইচ্ছা তার অনুগ্রহ প্রেরণ করেন— এটা মানতে না পেরেই তারা আল্লাহর নাযিলকৃত বস্তু (কোরআন) অবিশ্বাস করছে। তাই তারা ক্রোধের ওপর ক্রোধের পাত্র হয়েছে। এই অবিশ্বাসীদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি।
وَإِذَا قِيلَ لَهُمۡ ءَامِنُواْ بِمَآ أَنزَلَ ٱللَّهُ قَالُواْ نُؤۡمِنُ بِمَآ أُنزِلَ عَلَيۡنَا وَيَكۡفُرُونَ بِمَا وَرَآءَهُۥ وَهُوَ ٱلۡحَقُّ مُصَدِّقٗا لِّمَا مَعَهُمۡۗ قُلۡ فَلِمَ تَقۡتُلُونَ أَنۢبِيَآءَ ٱللَّهِ مِن قَبۡلُ إِن كُنتُم مُّؤۡمِنِينَ
Open ayah 2:91আর যখন তাদেরকে বলা হয়, “আল্লাহ যা নাযিল করেছেন তা বিশ্বাস করো” তখন তারা বলে, “আমরা আমাদের কাছে যা নাযিল করা হয়েছে তা বিশ্বাস করি।” কিন্তু তার পরে যা নাযিল করা হয়েছে তা তারা অবিশ্বাস করে, অথচ তা সত্য এবং তাদের কাছে যা আছে (তাওরাত ও ইনজীল) তারও সমর্থক। বল, “তোমরা যদি বিশ্বাসীই হও তাহলে অতীতে আল্লাহর নবীদেরকে হত্যা করতে কেন?”
۞وَلَقَدۡ جَآءَكُم مُّوسَىٰ بِٱلۡبَيِّنَٰتِ ثُمَّ ٱتَّخَذۡتُمُ ٱلۡعِجۡلَ مِنۢ بَعۡدِهِۦ وَأَنتُمۡ ظَٰلِمُونَ
Open ayah 2:92নিশ্চয়ই মূসা তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল। কিন্তু সে চলে যাবার পর তোমরা (উপাস্য হিসেবে) বাছুর গ্রহণ করেছিলে এবং এভাবে (নিজেদের প্রতি) জুলুম করেছিলে।
وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ وَرَفَعۡنَا فَوۡقَكُمُ ٱلطُّورَ خُذُواْ مَآ ءَاتَيۡنَٰكُم بِقُوَّةٖ وَٱسۡمَعُواْۖ قَالُواْ سَمِعۡنَا وَعَصَيۡنَا وَأُشۡرِبُواْ فِي قُلُوبِهِمُ ٱلۡعِجۡلَ بِكُفۡرِهِمۡۚ قُلۡ بِئۡسَمَا يَأۡمُرُكُم بِهِۦٓ إِيمَٰنُكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ
Open ayah 2:93(স্মরণ করো) যখন তোমাদের কাছে প্রতিজ্ঞা নিয়েছিলাম ও তোমাদের মাথার ওপর তূর পাহাড় তুলে ধরেছিলাম, (আর বলেছিলাম) “তোমাদেরকে যা দিয়েছি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধর আর (আমার কথা) শোন।” তারা বলেছিল, “আমরা শুনলাম ও অমান্য করলাম।” কুফরির কারণে তাদের অন্তরে (উপাস্য হিসেবে) বাছুরপ্রীতি বদ্ধমূল হয়েছিল। বল, “তোমরা যদি (তোমাদের দাবি অনুযায়ী) ঈমানদার হয়ে থাক তাহলে তোমাদের ঈমান তোমাদের যা করতে বলে তা কত খারাপ!”
قُلۡ إِن كَانَتۡ لَكُمُ ٱلدَّارُ ٱلۡأٓخِرَةُ عِندَ ٱللَّهِ خَالِصَةٗ مِّن دُونِ ٱلنَّاسِ فَتَمَنَّوُاْ ٱلۡمَوۡتَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 2:94(তাদেরকে) বল, “(তোমাদের কথা অনুযায়ী) আল্লাহর কাছে পরকালের নিবাস যদি অন্য লোকদের ছাড়া কেবল তোমাদের জন্যই খাস হয় তাহলে তোমরা মৃত্যু কামনা করতে পার, যদি তোমরা সত্যবাদী হও।”
وَلَن يَتَمَنَّوۡهُ أَبَدَۢا بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلظَّٰلِمِينَ
Open ayah 2:95কিন্তু তাদের কৃতকর্মের কারণে তারা তা কখনো কামনা করবে না। আল্লাহ এই জালেমদের কথা ভাল করে জানেন।
وَلَتَجِدَنَّهُمۡ أَحۡرَصَ ٱلنَّاسِ عَلَىٰ حَيَوٰةٖ وَمِنَ ٱلَّذِينَ أَشۡرَكُواْۚ يَوَدُّ أَحَدُهُمۡ لَوۡ يُعَمَّرُ أَلۡفَ سَنَةٖ وَمَا هُوَ بِمُزَحۡزِحِهِۦ مِنَ ٱلۡعَذَابِ أَن يُعَمَّرَۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِمَا يَعۡمَلُونَ
Open ayah 2:96তুমি অবশ্যই তাদেরকে বেঁচে থাকার প্রতি সব মানুষের চেয়ে অধিক আগ্রহী দেখতে পাবে, এমনকি মুশরিকদের চেয়েও । তাদের এক একজন হাজার বছর বয়স পেতে চায়; কিন্তু তা পেলেও ঐ দীর্ঘ জীবন তাকে শাস্তি থেকে দূরে রাখতে পারবে না। তারা যা করছে আল্লাহ তা ভালভাবেই দেখছেন।
قُلۡ مَن كَانَ عَدُوّٗا لِّـجِبۡرِيلَ فَإِنَّهُۥ نَزَّلَهُۥ عَلَىٰ قَلۡبِكَ بِإِذۡنِ ٱللَّهِ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ وَهُدٗى وَبُشۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ
Open ayah 2:97বল, “যে জিবরাঈলের শত্রু—কারণ সে আল্লাহর নির্দেশেই তোমার অন্তরে এই কোরআন নাযিল করেছে যা তার আগের কিতাবের (তাওরাত ও ইনজীল) সত্যতা স্বীকারকারী এবং বিশ্বাসীদের জন্য দিক-নির্দেশনা ও সুসংবাদস্বরূপ—
مَن كَانَ عَدُوّٗا لِّلَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَرُسُلِهِۦ وَجِبۡرِيلَ وَمِيكَىٰلَ فَإِنَّ ٱللَّهَ عَدُوّٞ لِّلۡكَٰفِرِينَ
Open ayah 2:98যে আল্লাহর, তাঁর ফেরেশতা ও রসূলদের এবং জিবরাঈল ও মীকাঈলের শত্রু, (সে যেন জেনে রাখে যে,) আল্লাহ অবশ্যই কাফেরদের শত্রু।”
وَلَقَدۡ أَنزَلۡنَآ إِلَيۡكَ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖۖ وَمَا يَكۡفُرُ بِهَآ إِلَّا ٱلۡفَٰسِقُونَ
Open ayah 2:99আমি তোমার কাছে স্পষ্ট নিদর্শনসমূহ নাযিল করেছি; ফাসেকরা ছাড়া কেউ তা অস্বীকার করতে পারে না।
أَوَكُلَّمَا عَٰهَدُواْ عَهۡدٗا نَّبَذَهُۥ فَرِيقٞ مِّنۡهُمۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يُؤۡمِنُونَ
Open ayah 2:100তাহলে কি যখনই তারা কোন প্রতিজ্ঞা করেছে তখনই তাদের কোন না কোন দল তা ভঙ্গ করেছে? আসলে তাদের অধিকাংশেরই প্রকৃত ঈমান নেই।
وَلَمَّا جَآءَهُمۡ رَسُولٞ مِّنۡ عِندِ ٱللَّهِ مُصَدِّقٞ لِّمَا مَعَهُمۡ نَبَذَ فَرِيقٞ مِّنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ كِتَٰبَ ٱللَّهِ وَرَآءَ ظُهُورِهِمۡ كَأَنَّهُمۡ لَا يَعۡلَمُونَ
Open ayah 2:101যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রসূল এসেছেন যিনি তাদের কাছে বিদ্যমান কিতাবের সত্যতা স্বীকার করেন তখন এই কিতাবধারীদের একটি দল আল্লাহর কিতাবকে এমনভাবে পেছনে ফেলে রেখেছে, যেন তারা (এসম্পর্কে) জানেই না।
وَٱتَّبَعُواْ مَا تَتۡلُواْ ٱلشَّيَٰطِينُ عَلَىٰ مُلۡكِ سُلَيۡمَٰنَۖ وَمَا كَفَرَ سُلَيۡمَٰنُ وَلَٰكِنَّ ٱلشَّيَٰطِينَ كَفَرُواْ يُعَلِّمُونَ ٱلنَّاسَ ٱلسِّحۡرَ وَمَآ أُنزِلَ عَلَى ٱلۡمَلَكَيۡنِ بِبَابِلَ هَٰرُوتَ وَمَٰرُوتَۚ وَمَا يُعَلِّمَانِ مِنۡ أَحَدٍ حَتَّىٰ يَقُولَآ إِنَّمَا نَحۡنُ فِتۡنَةٞ فَلَا تَكۡفُرۡۖ فَيَتَعَلَّمُونَ مِنۡهُمَا مَا يُفَرِّقُونَ بِهِۦ بَيۡنَ ٱلۡمَرۡءِ وَزَوۡجِهِۦۚ وَمَا هُم بِضَآرِّينَ بِهِۦ مِنۡ أَحَدٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمۡ وَلَا يَنفَعُهُمۡۚ وَلَقَدۡ عَلِمُواْ لَمَنِ ٱشۡتَرَىٰهُ مَا لَهُۥ فِي ٱلۡأٓخِرَةِ مِنۡ خَلَٰقٖۚ وَلَبِئۡسَ مَا شَرَوۡاْ بِهِۦٓ أَنفُسَهُمۡۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ
Open ayah 2:102সোলায়মানের রাজত্বের নামে শয়তানেরা যা পাঠ করত তারা তা মানতে লাগল। তবে সোলায়মান কুফরি করেনি, বরং শয়তানেরাই কুফরি করেছে। তারা মানুষকে যাদু শেখাতো। আর ব্যাবিলনে দুই ফেরেশতা হারূত ও মারূতের কাছে যা নাযিল করা হয়েছিল (তারা তার প্রতিও ঝুঁকে পড়ল)। অথচ ঐ দুই ফেরেশতা কাউকে (সেই জিনিস) শেখানোর সময় (আগেই) বলে নিত, “আসলে আমরা কিন্তু একটি পরীক্ষা, তাই (আমাদের শেখানো জিনিস দ্বারা) কুফরি করো না।” তার পরও তারা তাদের কাছ থেকে এমন জিনিস শিখত যা দ্বারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারত। যদিও তারা আল্লাহর হুকুম ছাড়া ঐ জিনিস দ্বারা কোন ক্ষতি করতে পারত না। তারা যা শিখত তাতে তাদের ক্ষতিই হত, কোন উপকার হত না। তারা নিশ্চয়ই জানত যে, যে ব্যক্তি এই জিনিস কিনবে (আয়ত্ত করবে) তার জন্য পরকালে (কল্যাণের) কোন অংশ নেই। যে জিনিসের বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে তা কত খারাপ! যদি তারা (তা) জানত!
وَلَوۡ أَنَّهُمۡ ءَامَنُواْ وَٱتَّقَوۡاْ لَمَثُوبَةٞ مِّنۡ عِندِ ٱللَّهِ خَيۡرٞۚ لَّوۡ كَانُواْ يَعۡلَمُونَ
Open ayah 2:103আর যদি তারা (প্রকৃত) ঈমান আনত আর আল্লাহকে ভয় করত তাহলে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আরো উত্তম প্রতিফল পেত, যদি তারা (তা) জানত!
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَقُولُواْ رَٰعِنَا وَقُولُواْ ٱنظُرۡنَا وَٱسۡمَعُواْۗ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٌ أَلِيمٞ
Open ayah 2:104হে ঈমানদারগণ! তোমরা (রসূলকে সম্বোধনকালে) “রা’ইনা” (আমাদের প্রতি লক্ষ্য রাখুন) বলো না, বরং “উন্যুর্না” (আমাদের দিকে তাকান) বল আর (মনোযোগ দিয়ে) শোন; কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
مَّا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَلَا ٱلۡمُشۡرِكِينَ أَن يُنَزَّلَ عَلَيۡكُم مِّنۡ خَيۡرٖ مِّن رَّبِّكُمۡۚ وَٱللَّهُ يَخۡتَصُّ بِرَحۡمَتِهِۦ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ
Open ayah 2:105কিতাবধারী কিংবা মুশরিকদের মধ্যে যারা অবিশ্বাসী তারা চায় না যে, তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে কোন কল্যাণ আসুক; কিন্তু আল্লাহ তাঁর অনুগ্রহের জন্য যাকে ইচ্ছা মনোনীত করেন। আল্লাহ বিপুল অনুগ্রহের মালিক।
۞مَا نَنسَخۡ مِنۡ ءَايَةٍ أَوۡ نُنسِهَا نَأۡتِ بِخَيۡرٖ مِّنۡهَآ أَوۡ مِثۡلِهَآۗ أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ
Open ayah 2:106আমি যে আয়াত রহিত কিংবা বিস্মৃত করি (তার জায়গায়) তার চেয়ে ভাল কিংবা অনুরূপ আয়াত নিয়ে আসি। তোমার কি জানা নেই যে, আল্লাহ সবকিছু করতে সক্ষম?
أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٍ
Open ayah 2:107তোমার কি জানা নেই যে, আসমান ও জমিনের কর্তৃত্ব (একমাত্র) আল্লাহরই? (আসলে) আল্লাহ ব্যতীত তোমাদের আর কোন বন্ধু বা সাহায্যকারী নেই।
أَمۡ تُرِيدُونَ أَن تَسۡـَٔلُواْ رَسُولَكُمۡ كَمَا سُئِلَ مُوسَىٰ مِن قَبۡلُۗ وَمَن يَتَبَدَّلِ ٱلۡكُفۡرَ بِٱلۡإِيمَٰنِ فَقَدۡ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ
Open ayah 2:108অতীতে মূসাকে যেমন প্রশ্ন করা হয়েছিল তোমরা কি তোমাদের রসূলকেও তেমনি প্রশ্ন করতে চাও? ঈমানের পরিবর্তে যে কুফরি গ্রহণ করে, সে অবশ্যই সঠিক পথ হারিয়ে ফেলল।
وَدَّ كَثِيرٞ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَوۡ يَرُدُّونَكُم مِّنۢ بَعۡدِ إِيمَٰنِكُمۡ كُفَّارًا حَسَدٗا مِّنۡ عِندِ أَنفُسِهِم مِّنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلۡحَقُّۖ فَٱعۡفُواْ وَٱصۡفَحُواْ حَتَّىٰ يَأۡتِيَ ٱللَّهُ بِأَمۡرِهِۦٓۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 2:109তাদের কাছে সত্য প্রকাশ পাওয়ার পরও অনেক কিতাবধারী (ইহুদি ও খ্রিষ্টান) নিজেদের ঈর্ষাবশত তোমাদের ঈমান গ্রহণের পর আবার তোমাদেরকে কাফের বানাতে চায়। তোমরা ক্ষমা করে যাও এবং উপেক্ষা করতে থাক যতক্ষণ না আল্লাহ (এ ব্যাপারে) তাঁর হুকুম প্রদান করেন। আল্লাহ সবকিছুই করতে সক্ষম।
وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَۚ وَمَا تُقَدِّمُواْ لِأَنفُسِكُم مِّنۡ خَيۡرٖ تَجِدُوهُ عِندَ ٱللَّهِۗ إِنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ
Open ayah 2:110তোমরা নামায আদায় করো এবং যাকাত দাও। আর তোমরা নিজেদের জন্য ভাল যা কিছু অদ্ধ্বিম পাঠাবে, আল্লাহর কাছে গিয়ে তা (তার ফল) পেয়ে যাবে। তোমরা যা কিছু করো আল্লাহ অবশ্যই তা দেখে রাখেন।
وَقَالُواْ لَن يَدۡخُلَ ٱلۡجَنَّةَ إِلَّا مَن كَانَ هُودًا أَوۡ نَصَٰرَىٰۗ تِلۡكَ أَمَانِيُّهُمۡۗ قُلۡ هَاتُواْ بُرۡهَٰنَكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 2:111তারা (ইহুদি ও খ্রিষ্টানরা) বলে, “ইহুদি কিংবা খ্রিষ্টান হওয়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না।” এটাতো তাদের মনের বাসনা। তুমি বল, “তোমরা সত্যবাদী হলে তোমাদের প্রমাণ নিয়ে এসো।”
بَلَىٰۚ مَنۡ أَسۡلَمَ وَجۡهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحۡسِنٞ فَلَهُۥٓ أَجۡرُهُۥ عِندَ رَبِّهِۦ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
Open ayah 2:112হ্যাঁ, বরং যে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিবে এবং সৎকর্মশীল হবে তার পুরস্কার তার প্রভুর কাছে থাকবেই। এধরনের লোকদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।
وَقَالَتِ ٱلۡيَهُودُ لَيۡسَتِ ٱلنَّصَٰرَىٰ عَلَىٰ شَيۡءٖ وَقَالَتِ ٱلنَّصَٰرَىٰ لَيۡسَتِ ٱلۡيَهُودُ عَلَىٰ شَيۡءٖ وَهُمۡ يَتۡلُونَ ٱلۡكِتَٰبَۗ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ مِثۡلَ قَوۡلِهِمۡۚ فَٱللَّهُ يَحۡكُمُ بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ
Open ayah 2:113ইহুদিরা বলে, “খ্রিষ্টানদের কাছে কিছু নেই” এবং খ্রিষ্টানরা বলে, “ইহুদিদের কাছে কিছু নেই” (একে অপরের ধর্মকে হেয় করার জন্য তারা এ ধরনের কথা বলে); অথচ তারা আসমানি কিতাব পাঠ করে থাকে। যারা (কিছু) জানে না তারাও তাদের মত এমন কথাই বলে। তারা যা নিয়ে (দুনিয়ায়) মতভেদ করত কেয়ামতের দিন আল্লাহ সে বিষয়ে মীমাংসা করবেন।
وَمَنۡ أَظۡلَمُ مِمَّن مَّنَعَ مَسَٰجِدَ ٱللَّهِ أَن يُذۡكَرَ فِيهَا ٱسۡمُهُۥ وَسَعَىٰ فِي خَرَابِهَآۚ أُوْلَٰٓئِكَ مَا كَانَ لَهُمۡ أَن يَدۡخُلُوهَآ إِلَّا خَآئِفِينَۚ لَهُمۡ فِي ٱلدُّنۡيَا خِزۡيٞ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابٌ عَظِيمٞ
Open ayah 2:114যে ব্যক্তি আল্লাহর মসজিদসমূহে তাঁর নাম স্মরণ করতে বাধা দেয় এবং তা ধ্বংসের পাঁয়তারা করে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? এ ধরনের লোকদের তো সেখানে নির্ভয়ে প্রবেশ করারই কথা নয়। তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা আর আখেরাতে বড় রকমের শাস্তি নির্ধারিত আছে।
وَلِلَّهِ ٱلۡمَشۡرِقُ وَٱلۡمَغۡرِبُۚ فَأَيۡنَمَا تُوَلُّواْ فَثَمَّ وَجۡهُ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ وَٰسِعٌ عَلِيمٞ
Open ayah 2:115পূর্ব-পশ্চিম আল্লাহরই (দিক)। অতএব, তোমরা যে দিকেই মুখ ফেরাও সে দিকেই আল্লাহ রয়েছেন। আল্লাহ তো বিশাল, মহাজ্ঞানী।
وَقَالُواْ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدٗاۗ سُبۡحَٰنَهُۥۖ بَل لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ كُلّٞ لَّهُۥ قَٰنِتُونَ
Open ayah 2:116তারা বলেছে, “আল্লাহ একজন সন্তান গ্রহণ করেছেন।” (এই অপবাদ থেকে) তিনি পবিত্র। বরং আসমান-জমিনে যা কিছু আছে সবই তাঁর। সবাই তাঁর অনুগত।
بَدِيعُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَإِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ
Open ayah 2:117তিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা। আর তিনি যখন কোন কিছু করার সিদ্ধান্ত নেন তখন তার জন্য শুধু বলেন, “হও”, আর অমনি তা হয়ে যায়।
وَقَالَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ لَوۡلَا يُكَلِّمُنَا ٱللَّهُ أَوۡ تَأۡتِينَآ ءَايَةٞۗ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِم مِّثۡلَ قَوۡلِهِمۡۘ تَشَٰبَهَتۡ قُلُوبُهُمۡۗ قَدۡ بَيَّنَّا ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يُوقِنُونَ
Open ayah 2:118অজ্ঞরা বলে, “আল্লাহ আমাদের সাথে (সরাসরি) কথা বলেন না কেন? কিংবা আমাদের কাছে কোন নিদর্শন আসে না কেন?” এভাবে এদের পূর্ববর্তীরাও এদের মতই বলেছিল। তাদের (সবার) অন্তর একইরকম। আমি প্রত্যয়ী লোকদের জন্য নিদর্শনসমূহ স্পষ্ট করে দিয়েছি।
إِنَّآ أَرۡسَلۡنَٰكَ بِٱلۡحَقِّ بَشِيرٗا وَنَذِيرٗاۖ وَلَا تُسۡـَٔلُ عَنۡ أَصۡحَٰبِ ٱلۡجَحِيمِ
Open ayah 2:119আমি তোমাকে (বিশ্বাসীদের জন্য) সুসংবাদদাতা ও (অবিশ্বাসীদের জন্য) সতর্ককারীরূপে সত্য (দ্বীন) নিয়ে পাঠিয়েছি। আর দোযখবাসীদের সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে না।
وَلَن تَرۡضَىٰ عَنكَ ٱلۡيَهُودُ وَلَا ٱلنَّصَٰرَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمۡۗ قُلۡ إِنَّ هُدَى ٱللَّهِ هُوَ ٱلۡهُدَىٰۗ وَلَئِنِ ٱتَّبَعۡتَ أَهۡوَآءَهُم بَعۡدَ ٱلَّذِي جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ مَا لَكَ مِنَ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٍ
Open ayah 2:120ইহুদি ও খ্রিষ্টানরা কখনো তোমার ওপর সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসরণ কর। বলে দাও, “আল্লাহর পথই হচ্ছে সঠিক পথ।” আর তোমার কাছে জ্ঞান (কোরআন) আসার পরও যদি তুমি তাদের অভিলাষ অনুসারে চল, তাহলে আল্লাহর বিপক্ষে তোমার কোন বন্ধু কিংবা সাহায্যকারী থাকবে না।
ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَتۡلُونَهُۥ حَقَّ تِلَاوَتِهِۦٓ أُوْلَٰٓئِكَ يُؤۡمِنُونَ بِهِۦۗ وَمَن يَكۡفُرۡ بِهِۦ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ
Open ayah 2:121আমি যাদেরকে কিতাব দিয়েছি, (তাদের মধ্যে) যারা তা যথার্থভাবে পাঠ করে তারা তা বিশ্বাস করে। আর যারা তা অবিশ্বাস করে তারাই ক্ষতিগ্রস্ত।
يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱذۡكُرُواْ نِعۡمَتِيَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتُ عَلَيۡكُمۡ وَأَنِّي فَضَّلۡتُكُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ
Open ayah 2:122হে বনী ইসরাঈল! আমি তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি তা স্মরণ করো, আর এটাও স্মরণ করো যে, (অতীতে) আমি তোমাদেরকে সারা বিশ্ববাসীর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম।
وَٱتَّقُواْ يَوۡمٗا لَّا تَجۡزِي نَفۡسٌ عَن نَّفۡسٖ شَيۡـٔٗا وَلَا يُقۡبَلُ مِنۡهَا عَدۡلٞ وَلَا تَنفَعُهَا شَفَٰعَةٞ وَلَا هُمۡ يُنصَرُونَ
Open ayah 2:123আর এমন একটি দিনকে (কেয়ামতের দিন) ভয় করো যখন কেউ কারো কোন কাজে আসবে না, কারো থেকে কোন বিনিময় গ্রহণ করা হবে না, কোন সুপারিশ কারো উপকারে আসবে না এবং তাদেরকে (পাপীদেরকে) কোন সাহায্য করা হবে না।
۞وَإِذِ ٱبۡتَلَىٰٓ إِبۡرَٰهِـۧمَ رَبُّهُۥ بِكَلِمَٰتٖ فَأَتَمَّهُنَّۖ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامٗاۖ قَالَ وَمِن ذُرِّيَّتِيۖ قَالَ لَا يَنَالُ عَهۡدِي ٱلظَّٰلِمِينَ
Open ayah 2:124(স্মরণ করো) যখন ইবরাহীমকে তার প্রভু কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন এবং সে তা পূরণ করেছিল। তখন তিনি (আল্লাহ) বলেছিলেন, “আমি তোমাকে মানুষের নেতা বানাব।” সে বলেছিল, “আমার সন্তানদের মধ্য থেকেও?” তিনি বলেছিলেন, “আমার ওয়াদা জালেমদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।”
وَإِذۡ جَعَلۡنَا ٱلۡبَيۡتَ مَثَابَةٗ لِّلنَّاسِ وَأَمۡنٗا وَٱتَّخِذُواْ مِن مَّقَامِ إِبۡرَٰهِـۧمَ مُصَلّٗىۖ وَعَهِدۡنَآ إِلَىٰٓ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ أَن طَهِّرَا بَيۡتِيَ لِلطَّآئِفِينَ وَٱلۡعَٰكِفِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ
Open ayah 2:125(স্মরণ করো) যখন আমি কাবাঘরকে মানুষের মিলনস্থল ও নিরাপত্তার জায়গা বানিয়েছিলাম আর বলেছিলাম, “তোমরা মাকামে ইবরাহীমকে নামাযের জায়গারূপে গ্রহণ কর।” আর ইবরাহীম ও ইসমাঈলকে এই আদেশ দিয়েছিলাম যে, তোমরা আমার ঘরকে তওয়াফকারী, এতেকাফকারী ও রুকু-সেজদাকারীদের জন্য পবিত্র রাখবে।
وَإِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّ ٱجۡعَلۡ هَٰذَا بَلَدًا ءَامِنٗا وَٱرۡزُقۡ أَهۡلَهُۥ مِنَ ٱلثَّمَرَٰتِ مَنۡ ءَامَنَ مِنۡهُم بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ قَالَ وَمَن كَفَرَ فَأُمَتِّعُهُۥ قَلِيلٗا ثُمَّ أَضۡطَرُّهُۥٓ إِلَىٰ عَذَابِ ٱلنَّارِۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ
Open ayah 2:126(স্মরণ করো) যখন ইবরাহীম বলেছিল, “হে প্রভু! একে (মক্কা নগরীকে) একটি নিরাপদ শহর বানিয়ো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিন (পরকাল) বিশ্বাস করবে, ফল-ফলাদি দ্বারা তাদের জীবিকার ব্যবস্থা করে দিও।” তিনি বলেছিলেন, “আর যে অবিশ্বাস করবে তাকেও কিছুদিনের জন্য (এ সব) উপভোগ করতে দেব, তারপর তাকে জাহান্নামের শাস্তির দিকে ঠেলে দেব; সেটা কত খারাপ গন্তব্যস্থল!”
وَإِذۡ يَرۡفَعُ إِبۡرَٰهِـۧمُ ٱلۡقَوَاعِدَ مِنَ ٱلۡبَيۡتِ وَإِسۡمَٰعِيلُ رَبَّنَا تَقَبَّلۡ مِنَّآۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
Open ayah 2:127(স্মরণ করো) যখন ইবরাহীম ও ইসমাঈল কাবাঘরের ভিত্তি গেঁথে তুলছিল আর বলছিল, “হে আমাদের প্রভু! আমাদের এ কাজ গ্রহণ করো; তুমিতো সবই শোন, সবই জান।”
رَبَّنَا وَٱجۡعَلۡنَا مُسۡلِمَيۡنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَآ أُمَّةٗ مُّسۡلِمَةٗ لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبۡ عَلَيۡنَآۖ إِنَّكَ أَنتَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
Open ayah 2:128“হে আমাদের প্রভু! আর আমাদের দুজনকে তোমার অনুগত বান্দায় পরিণত করো এবং (আগামীতে) আমাদের বংশ থেকে তোমার প্রতি অনুগত একটি জাতি তৈরী করো। আর আমাদেরকে আমাদের (হজের) করণীয় কাজ ও তা পালনের স্থানসমূহ দেখিয়ে দাও এবং আমাদের তওবা কবুল কর। তুমিই তো তওবা কবুলকারী, পরম দয়ালু।”
رَبَّنَا وَٱبۡعَثۡ فِيهِمۡ رَسُولٗا مِّنۡهُمۡ يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِكَ وَيُعَلِّمُهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَيُزَكِّيهِمۡۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
Open ayah 2:129“হে আমাদের প্রভু! আর তুমি তাদের (আমাদের বংশধরদের) মধ্যে তাদের থেকেই একজন রসূল পাঠিয়ো যে তাদেরকে তোমার আয়াতসমূহ পাঠ করে শোনাবে এবং তাদেরকে কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেবে আর তাদেরকে পরিশুদ্ধ করবে। তুমিই তো মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।”
وَمَن يَرۡغَبُ عَن مِّلَّةِ إِبۡرَٰهِـۧمَ إِلَّا مَن سَفِهَ نَفۡسَهُۥۚ وَلَقَدِ ٱصۡطَفَيۡنَٰهُ فِي ٱلدُّنۡيَاۖ وَإِنَّهُۥ فِي ٱلۡأٓخِرَةِ لَمِنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 2:130আত্মবিস্মৃত ব্যক্তি ছাড়া আর কে ইবরাহীমের ধর্ম থেকে বিমুখ হতে পারে? আমিই তো তাকে পৃথিবীতে মনোনীত করেছিলাম। আর পরকালেও সে অবশ্যই সৎ লোকদের মধ্যে গণ্য হবে।
إِذۡ قَالَ لَهُۥ رَبُّهُۥٓ أَسۡلِمۡۖ قَالَ أَسۡلَمۡتُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 2:131যখন তার প্রভু তাকে বললেন, “অনুগত হও” তখন সে বলল, “আমি বিশ্বপ্রভুর অনুগত হলাম।”
وَوَصَّىٰ بِهَآ إِبۡرَٰهِـۧمُ بَنِيهِ وَيَعۡقُوبُ يَٰبَنِيَّ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰ لَكُمُ ٱلدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسۡلِمُونَ
Open ayah 2:132আর এই পন্থা অনুসরণের জন্য ইবরাহীম তার পুত্রদেরকে উপদেশ দিয়েছিল, ইয়াকূবও; এই বলে যে, “হে আমার পুত্রগণ! আল্লাহই তোমাদের জন্য এই দ্বীন মনোনীত করেছেন। অতএব, তোমরা (তাঁর) অনুগত না হয়ে কিছুতেই মরো না।”
أَمۡ كُنتُمۡ شُهَدَآءَ إِذۡ حَضَرَ يَعۡقُوبَ ٱلۡمَوۡتُ إِذۡ قَالَ لِبَنِيهِ مَا تَعۡبُدُونَ مِنۢ بَعۡدِيۖ قَالُواْ نَعۡبُدُ إِلَٰهَكَ وَإِلَٰهَ ءَابَآئِكَ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ إِلَٰهٗا وَٰحِدٗا وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ
Open ayah 2:133যখন ইয়াকূবের মৃত্যুর সময় হয়েছিল তখন তোমরা কি (সেখানে) উপস্থিত ছিলে? সে তখন তার পুত্রদের বলেছিল, “আমার (মৃত্যুর) পরে তোমরা কিসের ইবাদত করবে?” তারা বলেছিল, “আমরা আপনার এবং আপনার পূর্বপুরুষ ইবরাহীম, ইসমাঈল ও ইসহাকের এক প্রভুর ইবাদত করব। আমরা তাঁরই অনুগত”
تِلۡكَ أُمَّةٞ قَدۡ خَلَتۡۖ لَهَا مَا كَسَبَتۡ وَلَكُم مَّا كَسَبۡتُمۡۖ وَلَا تُسۡـَٔلُونَ عَمَّا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 2:134এরা ছিল এক জাতি যারা অতিক্রান্ত হয়েছে। তারা যা উপার্জন করেছে তা তাদের, আর তোমরা যা উপার্জন করছ তা তোমাদের। তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না।
وَقَالُواْ كُونُواْ هُودًا أَوۡ نَصَٰرَىٰ تَهۡتَدُواْۗ قُلۡ بَلۡ مِلَّةَ إِبۡرَٰهِـۧمَ حَنِيفٗاۖ وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ
Open ayah 2:135তারা (ইহুদি ও খ্রিষ্টানরা) বলে, “তোমরা ইহুদি কিংবা খ্রিষ্টান হও, তবেই সঠিক পথ পাবে।” তুমি বল, “(আমরা) বরং ইবরাহীমের সঠিক ধর্ম (অনুসরণ করব)। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।”
قُولُوٓاْ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيۡنَا وَمَآ أُنزِلَ إِلَىٰٓ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطِ وَمَآ أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَمَآ أُوتِيَ ٱلنَّبِيُّونَ مِن رَّبِّهِمۡ لَا نُفَرِّقُ بَيۡنَ أَحَدٖ مِّنۡهُمۡ وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ
Open ayah 2:136তোমরা বল, “আমরা আল্লাহকে বিশ্বাস করেছি এবং যা আমাদের কাছে নাযিল করা হয়েছে; যা ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও তার বংশধরদের কাছে নাযিল করা হয়েছিল এবং যা মূসা, ঈসা ও অন্য নবীদেরকে তাদের প্রভুর পক্ষ থেকে দেওয়া হয়েছিল তাও বিশ্বাস করেছি। আমরা এই নবীদের মধ্যে কারো সাথে কারো পার্থক্য করি না। আর আমরা তাঁরই (আল্লাহর) অনুগত।”
فَإِنۡ ءَامَنُواْ بِمِثۡلِ مَآ ءَامَنتُم بِهِۦ فَقَدِ ٱهۡتَدَواْۖ وَّإِن تَوَلَّوۡاْ فَإِنَّمَا هُمۡ فِي شِقَاقٖۖ فَسَيَكۡفِيكَهُمُ ٱللَّهُۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
Open ayah 2:137তোমরা যা যা বিশ্বাস করেছো তারাও যদি তদ্রূপ বিশ্বাস করে তাহলে তারা সঠিক পথ পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা বিরোধের মধ্যেই থাকল। সেক্ষেত্রে তাদের ব্যাপারে আল্লাহই তোমার জন্য যথেষ্ট হবেন। তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন।
صِبۡغَةَ ٱللَّهِ وَمَنۡ أَحۡسَنُ مِنَ ٱللَّهِ صِبۡغَةٗۖ وَنَحۡنُ لَهُۥ عَٰبِدُونَ
Open ayah 2:138(বল, “আমরা) আল্লাহর রঙ (ধারণ করেছি); আর রঙে আল্লাহর চেয়ে সুন্দর কে আছে? [অর্থাৎ আমরা আল্লাহর দ্বীন গ্রহণ করেছি; আর আল্লাহর দ্বীনের চেয়ে ভাল আর কারো দ্বীন হতে পারে না।] আমরা তাঁরই দাসত্ব করি।”
قُلۡ أَتُحَآجُّونَنَا فِي ٱللَّهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمۡ وَلَنَآ أَعۡمَٰلُنَا وَلَكُمۡ أَعۡمَٰلُكُمۡ وَنَحۡنُ لَهُۥ مُخۡلِصُونَ
Open ayah 2:139বল, “তোমরা কি আল্লাহ সম্পর্কে আমাদের সাথে ঝগড়া করতে চাও? অথচ তিনি আমাদেরও প্রভু, তোমাদেরও প্রভু। আমাদের কর্ম আমাদের জন্য আর তোমাদের কর্ম তোমাদের জন্য; আমরা তাঁরই জন্য নিবেদিত।”
أَمۡ تَقُولُونَ إِنَّ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطَ كَانُواْ هُودًا أَوۡ نَصَٰرَىٰۗ قُلۡ ءَأَنتُمۡ أَعۡلَمُ أَمِ ٱللَّهُۗ وَمَنۡ أَظۡلَمُ مِمَّن كَتَمَ شَهَٰدَةً عِندَهُۥ مِنَ ٱللَّهِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ
Open ayah 2:140অথবা তোমরা কি বলতে চাও যে, ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও তাঁর বংশধরগণ ইহুদি কিংবা খ্রিষ্টান ছিল? বল, “তোমরা কি বেশি জান না আল্লাহ?” যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে তার কাছে বিদ্যমান কোন সাক্ষ্য গোপন করে তার চেয়ে বড় জালেম কে আছে? তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ বেখবর নন।
تِلۡكَ أُمَّةٞ قَدۡ خَلَتۡۖ لَهَا مَا كَسَبَتۡ وَلَكُم مَّا كَسَبۡتُمۡۖ وَلَا تُسۡـَٔلُونَ عَمَّا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 2:141এরা ছিল এক জাতি যারা অতিক্রান্ত হয়েছে। তারা যা উপার্জন করেছে তা তাদের, আর তোমরা যা উপার্জন করছ তা তোমাদের। তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না।
۞سَيَقُولُ ٱلسُّفَهَآءُ مِنَ ٱلنَّاسِ مَا وَلَّىٰهُمۡ عَن قِبۡلَتِهِمُ ٱلَّتِي كَانُواْ عَلَيۡهَاۚ قُل لِّلَّهِ ٱلۡمَشۡرِقُ وَٱلۡمَغۡرِبُۚ يَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ
Open ayah 2:142নির্বোধ লোকেরা অচিরেই বলবে, “তারা (মুসলমানরা) যে কেবলার অনুসারী ছিল তা থেকে তাদের ফিরালো কিসে? (তাদের পূর্বের কেবলা পরিবর্তনের কারণটা কি?)” তুমি বলবে, “পূর্ব ও পশ্চিম (সবই) আল্লাহর; তিনি যাকে চান সঠিক পথের সন্ধান দেন।”
وَكَذَٰلِكَ جَعَلۡنَٰكُمۡ أُمَّةٗ وَسَطٗا لِّتَكُونُواْ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِ وَيَكُونَ ٱلرَّسُولُ عَلَيۡكُمۡ شَهِيدٗاۗ وَمَا جَعَلۡنَا ٱلۡقِبۡلَةَ ٱلَّتِي كُنتَ عَلَيۡهَآ إِلَّا لِنَعۡلَمَ مَن يَتَّبِعُ ٱلرَّسُولَ مِمَّن يَنقَلِبُ عَلَىٰ عَقِبَيۡهِۚ وَإِن كَانَتۡ لَكَبِيرَةً إِلَّا عَلَى ٱلَّذِينَ هَدَى ٱللَّهُۗ وَمَا كَانَ ٱللَّهُ لِيُضِيعَ إِيمَٰنَكُمۡۚ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٞ رَّحِيمٞ
Open ayah 2:143আর এভাবেই আমি তোমাদেরকে একটি মধ্যপন্থী (সেরা) জাতি বানিয়েছি, যাতে তোমরা মানুষের ব্যাপারে সাক্ষী হও, আর রসূল সাক্ষী হন তোমাদের ব্যাপারে। (তোমাদের মধ্যে) কে রসূলের অনুসরণ করে আর কে উল্টো দিকে ফিরে যায় তা দেখার জন্যই আমি তোমার পূর্ববর্তী কেবলা নির্ধারণ করেছিলাম। আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেছেন তারা ব্যতীত অন্যদের জন্য বিষয়টি বেশ কঠিন ছিল। আর আল্লাহ তোমাদের ঈমান (নামায) নষ্ট করতে পারেন না। আল্লাহ নিঃসন্দেহে মানুষের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ, পরম দয়ালু।
قَدۡ نَرَىٰ تَقَلُّبَ وَجۡهِكَ فِي ٱلسَّمَآءِۖ فَلَنُوَلِّيَنَّكَ قِبۡلَةٗ تَرۡضَىٰهَاۚ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَحَيۡثُ مَا كُنتُمۡ فَوَلُّواْ وُجُوهَكُمۡ شَطۡرَهُۥۗ وَإِنَّ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ لَيَعۡلَمُونَ أَنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّهِمۡۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا يَعۡمَلُونَ
Open ayah 2:144আমি তোমাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি। তাই অবশ্যই আমি তোমাকে তোমার পছন্দের এক কেবলার দিকে ফেরাব। তুমি মসজিদে হারামের (মক্কার পবিত্র মসজিদের) দিকে তোমার মুখ ফিরাও। আর তোমরা যেখানেই থাক না কেন এই মসজিদের দিকেই তোমাদের মুখ ফিরাবে। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা (ইহুদি/খ্রিষ্টানরা) অবশ্যই জানে যে, এটাই তাদের প্রভুর পক্ষ থেকে সঠিক বিধান। তারা যা করে সে সম্বন্ধে আল্লাহ বেখবর নন।
وَلَئِنۡ أَتَيۡتَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ بِكُلِّ ءَايَةٖ مَّا تَبِعُواْ قِبۡلَتَكَۚ وَمَآ أَنتَ بِتَابِعٖ قِبۡلَتَهُمۡۚ وَمَا بَعۡضُهُم بِتَابِعٖ قِبۡلَةَ بَعۡضٖۚ وَلَئِنِ ٱتَّبَعۡتَ أَهۡوَآءَهُم مِّنۢ بَعۡدِ مَا جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ إِنَّكَ إِذٗا لَّمِنَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 2:145যদি তুমি কিতাবীদের (ইহুদি/খ্রিষ্টানদের) কাছে সমস্ত প্রমাণ উপস্থিত করো তবুও তারা তোমার কেবলার অনুসরণ করবে না। তুমিও তাদের কেবলার অনুসরণ করতে পার না। তারা নিজেরাও একে অন্যের কেবলার অনুসরণকারী নয়। আর তোমার কাছে যে জ্ঞান এসেছে তার পরে তুমি যদি তাদের ইচ্ছানুসারে কাজ করো তাহলে অবশ্যই তুমি অন্যায়কারীদের একজন বলে গণ্য হবে।
ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَعۡرِفُونَهُۥ كَمَا يَعۡرِفُونَ أَبۡنَآءَهُمۡۖ وَإِنَّ فَرِيقٗا مِّنۡهُمۡ لَيَكۡتُمُونَ ٱلۡحَقَّ وَهُمۡ يَعۡلَمُونَ
Open ayah 2:146আমি যাদেরকে কিতাব (তাওরাত/ইনজীল) দিয়েছি তারা তাকে (রসূলকে) নিজেদের ছেলেদের মতই (খুব ভাল করে) চেনে। আসলে তাদের একটি দল জ্ঞাতসারেই সত্যকে গোপন করছে।
ٱلۡحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُمۡتَرِينَ
Open ayah 2:147এ সত্য তোমার প্রভুর পক্ষ থেকে (এসেছে); অতএব, (এ ব্যাপারে) কিছুতেই সন্দেহ পোষণ করো না।
وَلِكُلّٖ وِجۡهَةٌ هُوَ مُوَلِّيهَاۖ فَٱسۡتَبِقُواْ ٱلۡخَيۡرَٰتِۚ أَيۡنَ مَا تَكُونُواْ يَأۡتِ بِكُمُ ٱللَّهُ جَمِيعًاۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 2:148(ইবাদতকালে) মুখ ফিরানোর জন্য প্রত্যেকেরই একটি দিক আছে। অতএব, তোমরা কল্যাণের দিকে ধাবিত হও। তোমরা যেখানেই থাক না কেন, আল্লাহ তোমাদের সকলকে (কেয়ামতের দিন এক জায়গায়) নিয়ে আসবেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম।
وَمِنۡ حَيۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۖ وَإِنَّهُۥ لَلۡحَقُّ مِن رَّبِّكَۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ
Open ayah 2:149তুমি যেখান থেকেই বের হও না কেন, মসজিদে হারামের দিকে মুখ ফিরাও। এটা তোমার প্রভুর পক্ষ থেকে আগত সত্য। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অনবহিত নন।
وَمِنۡ حَيۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَحَيۡثُ مَا كُنتُمۡ فَوَلُّواْ وُجُوهَكُمۡ شَطۡرَهُۥ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيۡكُمۡ حُجَّةٌ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡهُمۡ فَلَا تَخۡشَوۡهُمۡ وَٱخۡشَوۡنِي وَلِأُتِمَّ نِعۡمَتِي عَلَيۡكُمۡ وَلَعَلَّكُمۡ تَهۡتَدُونَ
Open ayah 2:150তুমি যেখান থেকেই বের হও না কেন, মসজিদে হারামের দিকে মুখ ফিরাও; আর তোমরাও যেখানেই থাক না কেন, এই মসজিদের দিকেই মুখ ফিরাবে; যাতে জালেমরা ব্যতীত মানুষ তোমাদের বিপক্ষে কোন যুক্তি দাঁড় করাতে না পারে (জালেমরা তো যুক্তি দাঁড় করাবেই); অতএব, তোমরা তাদেরকে ভয় করো না, কেবল আমাকেই ভয় করবে; আর যাতে আমি তোমাদের জন্য আমার নেয়ামত পূর্ণ করতে পারি এবং তোমরাও হেদায়েত পাও।
كَمَآ أَرۡسَلۡنَا فِيكُمۡ رَسُولٗا مِّنكُمۡ يَتۡلُواْ عَلَيۡكُمۡ ءَايَٰتِنَا وَيُزَكِّيكُمۡ وَيُعَلِّمُكُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمۡ تَكُونُواْ تَعۡلَمُونَ
Open ayah 2:151যেমন আমি তোমাদের মাঝে তোমাদের থেকেই একজন রসূল পাঠিয়েছি, যে তোমাদেরকে আমার আয়াতসমূহ পাঠ করে শোনায়, তোমাদেরকে পরিশুদ্ধ করে, তোমাদেরকে কিতাবের জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেয় এবং তোমরা যা জানতে না তোমাদেরকে তা জানিয়ে দেয়।
فَٱذۡكُرُونِيٓ أَذۡكُرۡكُمۡ وَٱشۡكُرُواْ لِي وَلَا تَكۡفُرُونِ
Open ayah 2:152অতএব, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব; আর আমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করো, আমার অকৃতজ্ঞ হয়ো না।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱسۡتَعِينُواْ بِٱلصَّبۡرِ وَٱلصَّلَوٰةِۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّٰبِرِينَ
Open ayah 2:153হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য চাও; নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন।
وَلَا تَقُولُواْ لِمَن يُقۡتَلُ فِي سَبِيلِ ٱللَّهِ أَمۡوَٰتُۢۚ بَلۡ أَحۡيَآءٞ وَلَٰكِن لَّا تَشۡعُرُونَ
Open ayah 2:154যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত; তবে তোমরা (তা) অনুভব করো না।
وَلَنَبۡلُوَنَّكُم بِشَيۡءٖ مِّنَ ٱلۡخَوۡفِ وَٱلۡجُوعِ وَنَقۡصٖ مِّنَ ٱلۡأَمۡوَٰلِ وَٱلۡأَنفُسِ وَٱلثَّمَرَٰتِۗ وَبَشِّرِ ٱلصَّٰبِرِينَ
Open ayah 2:155আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, জানমাল ও ফল-ফলাদির ক্ষতি ইত্যাদির কিছু একটা দ্বারা অবশ্যই পরীক্ষা করব। আর ধৈর্যধারণকারীদেরকে তুমি সুসংবাদ দাও।
ٱلَّذِينَ إِذَآ أَصَٰبَتۡهُم مُّصِيبَةٞ قَالُوٓاْ إِنَّا لِلَّهِ وَإِنَّآ إِلَيۡهِ رَٰجِعُونَ
Open ayah 2:156যারা বিপদ আসলে বলে, “আমরা তো আল্লাহরই (বান্দা) এবং আমরা তাঁরই কাছে ফিরে যাব।”
أُوْلَٰٓئِكَ عَلَيۡهِمۡ صَلَوَٰتٞ مِّن رَّبِّهِمۡ وَرَحۡمَةٞۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُهۡتَدُونَ
Open ayah 2:157ওদের ওপর ওদের প্রভুর পক্ষ থেকে রয়েছে করুণারাশি আর অনুগ্রহ; এবং ওরাই হেদায়েতপ্রাপ্ত।
۞إِنَّ ٱلصَّفَا وَٱلۡمَرۡوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِۖ فَمَنۡ حَجَّ ٱلۡبَيۡتَ أَوِ ٱعۡتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيۡهِ أَن يَطَّوَّفَ بِهِمَاۚ وَمَن تَطَوَّعَ خَيۡرٗا فَإِنَّ ٱللَّهَ شَاكِرٌ عَلِيمٌ
Open ayah 2:158ছাফা ও মারওয়া হচ্ছে আল্লাহর অন্যতম (দুটি) নিদর্শন। যে আল্লাহর ঘরকেন্দ্রিক হজ্জ কিংবা ওমরা করবে তার এ দুটো পরিভ্রমণ করায় কোন পাপ নেই। আর যে স্বপ্রণোদিত হয়ে ভাল কাজ করবে (সে তার কাজের পুরস্কার পাবে), নিশ্চয়ই আল্লাহ যথার্থ পুরস্কারদাতা, সর্বজ্ঞাত।
إِنَّ ٱلَّذِينَ يَكۡتُمُونَ مَآ أَنزَلۡنَا مِنَ ٱلۡبَيِّنَٰتِ وَٱلۡهُدَىٰ مِنۢ بَعۡدِ مَا بَيَّنَّٰهُ لِلنَّاسِ فِي ٱلۡكِتَٰبِ أُوْلَٰٓئِكَ يَلۡعَنُهُمُ ٱللَّهُ وَيَلۡعَنُهُمُ ٱللَّٰعِنُونَ
Open ayah 2:159মানুষের জন্য কিতাবে স্পষ্টভাবে বর্ণনা করার পরও যারা আমার প্রেরিত প্রমাণসমূহ ও দিক-নির্দেশনা গোপন করে তাদেরকে আল্লাহ অভিশাপ দেন এবং অভিশাপদাতারাও তাদেরকে অভিশাপ দেয়।
إِلَّا ٱلَّذِينَ تَابُواْ وَأَصۡلَحُواْ وَبَيَّنُواْ فَأُوْلَٰٓئِكَ أَتُوبُ عَلَيۡهِمۡ وَأَنَا ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
Open ayah 2:160তবে যারা তওবা করে ভাল কাজ করবে এবং (যা গোপন করেছিল তা) স্পষ্টভাবে বর্ণনা করবে আমি তাদের ক্ষমা করে দেব। আমি তো ক্ষমাশীল, দয়ালু।
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمۡ كُفَّارٌ أُوْلَٰٓئِكَ عَلَيۡهِمۡ لَعۡنَةُ ٱللَّهِ وَٱلۡمَلَٰٓئِكَةِ وَٱلنَّاسِ أَجۡمَعِينَ
Open ayah 2:161যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মারা যায় তাদের ওপর আল্লাহ, ফেরেশতাগণ ও সকল মানুষের অভিশাপ।
خَٰلِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنۡهُمُ ٱلۡعَذَابُ وَلَا هُمۡ يُنظَرُونَ
Open ayah 2:162তারা ঐ অভিশাপ নিয়েই চিরকাল থাকবে। না তাদের শাস্তি লঘু করা হবে এবং না তাদেরকে (কোনরকম) ছাড় দেওয়া হবে।
وَإِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلرَّحۡمَٰنُ ٱلرَّحِيمُ
Open ayah 2:163তোমাদের প্রভু এক প্রভু। তিনি ছাড়া অন্য কোন প্রভু নেই। তিনি করুণাময়, দয়ালু।
إِنَّ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَٱلۡفُلۡكِ ٱلَّتِي تَجۡرِي فِي ٱلۡبَحۡرِ بِمَا يَنفَعُ ٱلنَّاسَ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن مَّآءٖ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَآبَّةٖ وَتَصۡرِيفِ ٱلرِّيَٰحِ وَٱلسَّحَابِ ٱلۡمُسَخَّرِ بَيۡنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ
Open ayah 2:164আসমান-জমিনের সৃষ্টিতে, রাত-দিনের আবর্তনে, মানুষের উপকারী সামগ্রী নিয়ে জলপথে চলমান নৌযানে, আল্লাহ আকাশ থেকে যে পানি (বৃষ্টি) বর্ষণ করে তার সাহায্যে মৃত ভূমিকে জীবিত করেন তাতে, তিনি ভূমিতে যে সব পশু-প্রাণী ছড়িয়ে দিয়েছেন তাতে, বাতাসের দিক-পরিবর্তনে এবং আকাশ আর ভূমির মাঝে ভাসমান মেঘরাশিতে অবশ্যই বুঝমান লোকদের জন্য নিদর্শন রয়েছে।
وَمِنَ ٱلنَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ ٱللَّهِ أَندَادٗا يُحِبُّونَهُمۡ كَحُبِّ ٱللَّهِۖ وَٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَشَدُّ حُبّٗا لِّلَّهِۗ وَلَوۡ يَرَى ٱلَّذِينَ ظَلَمُوٓاْ إِذۡ يَرَوۡنَ ٱلۡعَذَابَ أَنَّ ٱلۡقُوَّةَ لِلَّهِ جَمِيعٗا وَأَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعَذَابِ
Open ayah 2:165কিছু মানুষ আছে যারা আল্লাহকে ছাড়া (তাঁর) কতিপয় সমকক্ষকেও মানে, যাদেরকে তারা আল্লাহকে ভালবাসার মতই ভালবাসে। পক্ষান্তরে যারা ঈমানদার, আল্লাহর প্রতি তাদের ভালবাসা আরো বেশি। জালেমরা (কঠিন হাশরে) শাস্তির সম্মুখীন হলে যেমন বুঝবে তেমন যদি (এখন) বুঝত যে, সব শক্তি আল্লাহর এবং আল্লাহ কঠোর শাস্তিদাতা (তাহলে কতই না ভাল হত)!
إِذۡ تَبَرَّأَ ٱلَّذِينَ ٱتُّبِعُواْ مِنَ ٱلَّذِينَ ٱتَّبَعُواْ وَرَأَوُاْ ٱلۡعَذَابَ وَتَقَطَّعَتۡ بِهِمُ ٱلۡأَسۡبَابُ
Open ayah 2:166যখন অনুসৃত ব্যক্তিরা (নেতারা) অনুসারীদের দায় অস্বীকার করবে ও শাস্তির সম্মুখীন হবে আর তাদের সাথে সকল যোগসূত্র ছিন্ন হয়ে যাবে।
وَقَالَ ٱلَّذِينَ ٱتَّبَعُواْ لَوۡ أَنَّ لَنَا كَرَّةٗ فَنَتَبَرَّأَ مِنۡهُمۡ كَمَا تَبَرَّءُواْ مِنَّاۗ كَذَٰلِكَ يُرِيهِمُ ٱللَّهُ أَعۡمَٰلَهُمۡ حَسَرَٰتٍ عَلَيۡهِمۡۖ وَمَا هُم بِخَٰرِجِينَ مِنَ ٱلنَّارِ
Open ayah 2:167আর অনুসারীরা বলবে, “হায়! আমরা যদি একবার (দুনিয়ায়) ফিরে যেতে পারতাম তাহলে তারা (অনুসৃত নেতারা) যেভাবে আমাদের দায় অস্বীকার করেছে তেমনি আমরাও তাদের দায় অস্বীকার করতাম। এভাবেই আল্লাহ তাদের কাজসমূহকে তাদের জন্যই আক্ষেপে পরিণত করবেন। তারা জাহান্নাম থেকে কখনো বের হবে না।
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ كُلُواْ مِمَّا فِي ٱلۡأَرۡضِ حَلَٰلٗا طَيِّبٗا وَلَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٌ
Open ayah 2:168হে মানুষ! পৃথিবীর হালাল ও পবিত্র জিনিসসমূহ খাও; আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু।
إِنَّمَا يَأۡمُرُكُم بِٱلسُّوٓءِ وَٱلۡفَحۡشَآءِ وَأَن تَقُولُواْ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ
Open ayah 2:169সে কেবল তোমাদেরকে অন্যায় ও খারাপ কাজ করতে বলে আর আল্লাহ সম্পর্কে তাই বলতে বলে যা তোমরা জান না।
وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّبِعُواْ مَآ أَنزَلَ ٱللَّهُ قَالُواْ بَلۡ نَتَّبِعُ مَآ أَلۡفَيۡنَا عَلَيۡهِ ءَابَآءَنَآۚ أَوَلَوۡ كَانَ ءَابَآؤُهُمۡ لَا يَعۡقِلُونَ شَيۡـٔٗا وَلَا يَهۡتَدُونَ
Open ayah 2:170যখন তাদেরকে বলা হয়, “আল্লাহ যে বিধান নাযিল করেছেন তা মেনে চল”, তখন তারা বলে, “আমরা তো তা-ই মেনে চলব যা আমাদের বাপ-দাদাদের মেনে চলতে দেখেছি।” তাদের বাপ-দাদারা কিছু না বুঝে থাকলেও কিংবা সঠিক দিক-নির্দেশনা না পেয়ে থাকলেও কি (তারা তাদের অনুসরণ করবে)?
وَمَثَلُ ٱلَّذِينَ كَفَرُواْ كَمَثَلِ ٱلَّذِي يَنۡعِقُ بِمَا لَا يَسۡمَعُ إِلَّا دُعَآءٗ وَنِدَآءٗۚ صُمُّۢ بُكۡمٌ عُمۡيٞ فَهُمۡ لَا يَعۡقِلُونَ
Open ayah 2:171কাফেরদের উদাহরণ হল, যেমন এক ব্যক্তি কোন কিছুকে চিৎকার করে ডাকে, কিন্তু যাকে ডাকে সে ডাক আর সম্বোধন ছাড়া আর কিছু শুনতে পায় না। (অর্থাৎ শুধু ডাকার শব্দই শোনে, কিন্তু ডেকে কি বলছে তা কিছুই বোঝে না।) তারা বধির, মূক ও অন্ধ; তাই তারা বোঝে না।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡ وَٱشۡكُرُواْ لِلَّهِ إِن كُنتُمۡ إِيَّاهُ تَعۡبُدُونَ
Open ayah 2:172হে ঈমানদারগণ! রিযিক হিসেবে আমার দেওয়া পবিত্র বস্তুসমূহ খাও আর আল্লাহর শোকর করো, যদি তোমরা তাঁরই ইবাদতকারী হও।
إِنَّمَا حَرَّمَ عَلَيۡكُمُ ٱلۡمَيۡتَةَ وَٱلدَّمَ وَلَحۡمَ ٱلۡخِنزِيرِ وَمَآ أُهِلَّ بِهِۦ لِغَيۡرِ ٱللَّهِۖ فَمَنِ ٱضۡطُرَّ غَيۡرَ بَاغٖ وَلَا عَادٖ فَلَآ إِثۡمَ عَلَيۡهِۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ
Open ayah 2:173আল্লাহ তোমাদের জন্য মৃতদেহ, রক্ত, শূকরের মাংস এবং আল্লাহ ছাড়া অন্যের জন্য উৎসর্গীকৃত (অথবা জবাইকালে আল্লাহর নাম না নিয়ে দেব-দেবীর নামে জবাইকৃত) প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ করেছেন। তবে কেউ যদি অবাধ্য কিংবা সীমালঙ্ঘনকারী না হয়ে একান্ত নিরুপায় হয়ে (এগুলোর মধ্যে কোনটি) খায়, তাহলে তার কোন পাপ হবে না। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, দয়ালু।
إِنَّ ٱلَّذِينَ يَكۡتُمُونَ مَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلۡكِتَٰبِ وَيَشۡتَرُونَ بِهِۦ ثَمَنٗا قَلِيلًا أُوْلَٰٓئِكَ مَا يَأۡكُلُونَ فِي بُطُونِهِمۡ إِلَّا ٱلنَّارَ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَلَا يُزَكِّيهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٌ
Open ayah 2:174আল্লাহ কিতাবের যে বিধান অবতীর্ণ করেছেন তা যারা গোপন করে এবং এর বিনিময়ে সামান্য (বৈষয়িক) মূল্য গ্রহণ করে তারা শুধু আগুন খেয়ে নিজেদের পেট ভর্তি করে। কেয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তিনি তাদেরকে শোধন করবেন না। তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি।
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلضَّلَٰلَةَ بِٱلۡهُدَىٰ وَٱلۡعَذَابَ بِٱلۡمَغۡفِرَةِۚ فَمَآ أَصۡبَرَهُمۡ عَلَى ٱلنَّارِ
Open ayah 2:175ওরাই সুপথের পরিবর্তে বিপথ আর ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে। তারা জাহান্নামের (শাস্তিভোগের) ঝুঁকিতেও কত দুঃসাহসী!
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ نَزَّلَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّۗ وَإِنَّ ٱلَّذِينَ ٱخۡتَلَفُواْ فِي ٱلۡكِتَٰبِ لَفِي شِقَاقِۭ بَعِيدٖ
Open ayah 2:176এটা এজন্য যে, আল্লাহ সত্যসহ কিতাব নাযিল করেছেন। কিন্তু যারা এই কিতাবের ব্যাপারে মতভেদ সৃষ্টি করেছে তারা গভীর বিরোধের মধ্যে (লিপ্ত) রয়েছে।
۞لَّيۡسَ ٱلۡبِرَّ أَن تُوَلُّواْ وُجُوهَكُمۡ قِبَلَ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَلَٰكِنَّ ٱلۡبِرَّ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَٱلۡمَلَٰٓئِكَةِ وَٱلۡكِتَٰبِ وَٱلنَّبِيِّـۧنَ وَءَاتَى ٱلۡمَالَ عَلَىٰ حُبِّهِۦ ذَوِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينَ وَٱبۡنَ ٱلسَّبِيلِ وَٱلسَّآئِلِينَ وَفِي ٱلرِّقَابِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَٱلۡمُوفُونَ بِعَهۡدِهِمۡ إِذَا عَٰهَدُواْۖ وَٱلصَّٰبِرِينَ فِي ٱلۡبَأۡسَآءِ وَٱلضَّرَّآءِ وَحِينَ ٱلۡبَأۡسِۗ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ صَدَقُواْۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُتَّقُونَ
Open ayah 2:177(নামাযের সময়) তোমাদের মুখ পূর্ব ও পশ্চিমদিকে ফিরানো (আসল) পুণ্য নয়, বরং যারা আল্লাহ, পরকাল, ফেরেশতা, কিতাব ও নবীদেরকে বিশ্বাস করে; সম্পদের প্রতি ভালবাসা সত্ত্বেও তা আত্মীয়-স্বজন, এতিম-মিসকীন, পথিকজন ও সাহায্যপ্রার্থী-দেরকে দান করে ও দাস মুক্ত করার জন্য তা ব্যয় করে; ঠিকমত নামায পড়ে ও যাকাত দেয়; ওয়াদা করলে তা পূরণ করে এবং দুঃখ-কষ্টে, অভাব-অনটনে ও ভয়ের সময়ে ধৈর্যধারণ করে তাদের কাজই (প্রকৃত) পুণ্য। ওরাই খাঁটি এবং ওরাই মোত্তাকী।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُتِبَ عَلَيۡكُمُ ٱلۡقِصَاصُ فِي ٱلۡقَتۡلَىۖ ٱلۡحُرُّ بِٱلۡحُرِّ وَٱلۡعَبۡدُ بِٱلۡعَبۡدِ وَٱلۡأُنثَىٰ بِٱلۡأُنثَىٰۚ فَمَنۡ عُفِيَ لَهُۥ مِنۡ أَخِيهِ شَيۡءٞ فَٱتِّبَاعُۢ بِٱلۡمَعۡرُوفِ وَأَدَآءٌ إِلَيۡهِ بِإِحۡسَٰنٖۗ ذَٰلِكَ تَخۡفِيفٞ مِّن رَّبِّكُمۡ وَرَحۡمَةٞۗ فَمَنِ ٱعۡتَدَىٰ بَعۡدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٞ
Open ayah 2:178হে ঈমানদারগণ! নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কেসাসের (পাল্টা ব্যবস্থার) বিধান নির্ধারিত হয়েছে। স্বাধীন ব্যক্তির জন্য স্বাধীন ব্যক্তি, দাসের জন্য দাস আর নারীর জন্য নারী। (অর্থাৎ হত্যাকারী যে-ই হোক না কেন, কেসাসের বিধান অনুযায়ী তাকেই হত্যা করতে হবে।) তবে (অনুগ্রহ করে) কাউকে তার ভাইয়ের পক্ষ থেকে কিছুটা মার্জনা করা হলে সে ক্ষেত্রে ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং সহৃদয়তার সাথে তার অনুকূলে রক্তমূল্য পরিশোধ করা উচিত। এটা তোমাদের প্রভুর পক্ষ থেকে (বিশেষ) লাঘব ও অনুগ্রহ। এর পরে যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে তার জন্য কষ্টদায়ক শাস্তি নির্ধারিত আছে।
وَلَكُمۡ فِي ٱلۡقِصَاصِ حَيَوٰةٞ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ لَعَلَّكُمۡ تَتَّقُونَ
Open ayah 2:179হে বুদ্ধিসম্পন্ন মানুষেরা! কেসাসের মধ্যে তোমাদের জন্য জীবন (বাঁচানোর ব্যবস্থা) নিহিত আছে, যাতে (এই বিধানের কল্যাণে) তোমরা রক্ষা পেতে পার।
كُتِبَ عَلَيۡكُمۡ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ إِن تَرَكَ خَيۡرًا ٱلۡوَصِيَّةُ لِلۡوَٰلِدَيۡنِ وَٱلۡأَقۡرَبِينَ بِٱلۡمَعۡرُوفِۖ حَقًّا عَلَى ٱلۡمُتَّقِينَ
Open ayah 2:180তোমাদের কেউ মৃত্যুকালে সম্পদ রেখে গেলে পিতামাতা ও আপনজনদের জন্য ন্যায্যভাবে অসিয়ত করে যাওয়ার বিধান রাখা হয়েছে। [পরবর্তীতে উত্তরাধিকার বণ্টনের বিধান নাযিল হওয়ায় অসিয়ত করে যাওয়া আর বাধ্যতামূলক নয়।] এটা ধর্মপরায়ণদের একটি কর্তব্য।
فَمَنۢ بَدَّلَهُۥ بَعۡدَمَا سَمِعَهُۥ فَإِنَّمَآ إِثۡمُهُۥ عَلَى ٱلَّذِينَ يُبَدِّلُونَهُۥٓۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ
Open ayah 2:181এরকম অসিয়তের কথা শোনার পর যারা তা পরিবর্তন করবে, বস্তুত এর পাপ তাদের ওপরই বর্তাবে। আল্লাহ অবশ্যই সবকিছু শোনেন, সবকিছু জানেন।
فَمَنۡ خَافَ مِن مُّوصٖ جَنَفًا أَوۡ إِثۡمٗا فَأَصۡلَحَ بَيۡنَهُمۡ فَلَآ إِثۡمَ عَلَيۡهِۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 2:182তবে কেউ যদি কোন অসিয়তকারীর (অসিয়তে) কোনরকম পক্ষপাত কিংবা অন্যায়ের আশঙ্কা করে এবং (স্বীয় হস্তক্ষেপের মাধ্যমে মূল অসিয়তে কোন ন্যায্য পরিবর্তন করে) সংশ্লিষ্টদের মধ্যে বিরোধ মীমাংসা করে দেয় তাহলে তার কোন পাপ হবে না। আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল, দয়ালু।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُتِبَ عَلَيۡكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُونَ
Open ayah 2:183হে ঈমানদারগণ! তোমাদের পূর্ববর্তীদের জন্য যেমন রোযা ফরয করা হয়েছিল, তেমনি তোমাদের জন্যও তা ফরয করা হল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।
أَيَّامٗا مَّعۡدُودَٰتٖۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوۡ عَلَىٰ سَفَرٖ فَعِدَّةٞ مِّنۡ أَيَّامٍ أُخَرَۚ وَعَلَى ٱلَّذِينَ يُطِيقُونَهُۥ فِدۡيَةٞ طَعَامُ مِسۡكِينٖۖ فَمَن تَطَوَّعَ خَيۡرٗا فَهُوَ خَيۡرٞ لَّهُۥۚ وَأَن تَصُومُواْ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ
Open ayah 2:184(এই রোযা) নির্দিষ্ট কয়েকদিনের জন্য; তবে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় কিংবা সফরে থাকে (এবং এ কারণে তাকে নির্ধারিত দিনের রোযা ছাড়তে হয়) তাহলে সে অন্য (সময়ের) দিনগুলোতে রোযা রেখে (রোযার) সংখ্যা পূরণ করবে। আর যাদের (বার্ধক্য, কঠিন রোগ ইত্যাদি কারণে) রোযা রাখতে অত্যন্ত কষ্ট হয় তাদেরকে (রোযা ছাড়ার জন্য) একটি ফিদিয়া অর্থাৎ (প্রতি রোযার জন্য) একজন গরীবের (একদিনের) খাদ্য দিতে হবে। তবে স্বেচ্ছায় যে সৎকাজ করবে তার জন্য তা অধিকতর মঙ্গলজনক (হবে)। আর রোযা রাখাই তোমাদের জন্য মঙ্গল, যদি তোমরা জ্ঞানী হও।
شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِيٓ أُنزِلَ فِيهِ ٱلۡقُرۡءَانُ هُدٗى لِّلنَّاسِ وَبَيِّنَٰتٖ مِّنَ ٱلۡهُدَىٰ وَٱلۡفُرۡقَانِۚ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهۡرَ فَلۡيَصُمۡهُۖ وَمَن كَانَ مَرِيضًا أَوۡ عَلَىٰ سَفَرٖ فَعِدَّةٞ مِّنۡ أَيَّامٍ أُخَرَۗ يُرِيدُ ٱللَّهُ بِكُمُ ٱلۡيُسۡرَ وَلَا يُرِيدُ بِكُمُ ٱلۡعُسۡرَ وَلِتُكۡمِلُواْ ٱلۡعِدَّةَ وَلِتُكَبِّرُواْ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمۡ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
Open ayah 2:185রমযান মাস, এ মাসেই নাযিল করা হয়েছে আল-কোরআন: মানুষের জন্য দিক-নির্দেশনা এবং সৎপথ ও (ন্যায়-অন্যায়ের) মানদণ্ডের স্পষ্ট প্রমাণ। অতএব, তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন তখন রোযা রাখে; আর যে অসুস্থ কিংবা সফরে থাকবে সে অন্য (সময়ের) দিনগুলোতে রোযা রেখে (রোযার) সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, তিনি তোমাদের জন্য কঠিন চান না। আর তোমরা যেন (দিনের) সংখ্যা পূর্ণ করো, আর আল্লাহ যে তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করেছেন সেজন্য তাঁর মহিমা বর্ণনা করো, যাতে তোমরা (তাঁর প্রতি) কৃতজ্ঞ থাক।
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌۖ أُجِيبُ دَعۡوَةَ ٱلدَّاعِ إِذَا دَعَانِۖ فَلۡيَسۡتَجِيبُواْ لِي وَلۡيُؤۡمِنُواْ بِي لَعَلَّهُمۡ يَرۡشُدُونَ
Open ayah 2:186(হে রসূল!) আমার বান্দারা যখন তোমার কাছে আমার (অবস্থান) সম্বন্ধে জানতে চায় (তখন তাদের জানিয়ে দাও), আমি তো কাছেই আছি। কেউ যখন আমাকে ডাকে আমি তখন তার ডাকে সাড়া দেই; অতএব, তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমাকে (যথার্থভাবে) বিশ্বাস করুক যাতে তারা ঠিক পথে থাকতে পারে।
أُحِلَّ لَكُمۡ لَيۡلَةَ ٱلصِّيَامِ ٱلرَّفَثُ إِلَىٰ نِسَآئِكُمۡۚ هُنَّ لِبَاسٞ لَّكُمۡ وَأَنتُمۡ لِبَاسٞ لَّهُنَّۗ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمۡ كُنتُمۡ تَخۡتَانُونَ أَنفُسَكُمۡ فَتَابَ عَلَيۡكُمۡ وَعَفَا عَنكُمۡۖ فَٱلۡـَٰٔنَ بَٰشِرُوهُنَّ وَٱبۡتَغُواْ مَا كَتَبَ ٱللَّهُ لَكُمۡۚ وَكُلُواْ وَٱشۡرَبُواْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ ٱلۡخَيۡطُ ٱلۡأَبۡيَضُ مِنَ ٱلۡخَيۡطِ ٱلۡأَسۡوَدِ مِنَ ٱلۡفَجۡرِۖ ثُمَّ أَتِمُّواْ ٱلصِّيَامَ إِلَى ٱلَّيۡلِۚ وَلَا تُبَٰشِرُوهُنَّ وَأَنتُمۡ عَٰكِفُونَ فِي ٱلۡمَسَٰجِدِۗ تِلۡكَ حُدُودُ ٱللَّهِ فَلَا تَقۡرَبُوهَاۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ ءَايَٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَّقُونَ
Open ayah 2:187রোযার রাতে তোমাদের জন্য স্ত্রীসম্ভোগ বৈধ করা হয়েছে। তারা তোমাদের পরিচ্ছদ, তোমরাও তাদের পরিচ্ছদ। আল্লাহ জানেন যে, তোমরা ইতিপূর্বে অন্যায় করে নিজেদের ক্ষতি করছিলে। পরে তিনি তোমাদের প্রতি সদয় হয়েছেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এখন তোমরা তোমাদের স্ত্রীদের সংস্পর্শে যেতে পার এবং আল্লাহ তোমাদের জন্য যা বরাদ্দ করে রেখেছেন (অর্থাৎ সন্তান-সন্ততি) তা কামনা করতে পার। আর কালো রেখা থেকে প্রভাতের সাদা রেখা স্পষ্ট না হওয়া পর্যন্ত (অর্থাৎ রাতের অন্ধকার চলে গিয়ে ভোরের আলো উদ্ভাসিত না হওয়া পর্যন্ত) তোমরা পানাহার কর। তারপর (পরবর্তী) রাত আসা পর্যন্ত (পানাহার বন্ধ রেখে) রোযা পূর্ণ কর। আর তোমরা যখন মসজিদে এ'তেকাফরত থাকবে তখন স্ত্রীদের সংস্পর্শে যেয়ো না। এগুলো আল্লাহর সীমারেখা; অতএব, এর কাছে যেয়ো না (এগুলো লংঘনের চেষ্টা করো না)। আল্লাহ এভাবেই তাঁর নিদর্শনসমূহ মানুষকে বুঝিয়ে দেন, যাতে তারা তাকওয়াসম্পন্ন হতে পারে।
وَلَا تَأۡكُلُوٓاْ أَمۡوَٰلَكُم بَيۡنَكُم بِٱلۡبَٰطِلِ وَتُدۡلُواْ بِهَآ إِلَى ٱلۡحُكَّامِ لِتَأۡكُلُواْ فَرِيقٗا مِّنۡ أَمۡوَٰلِ ٱلنَّاسِ بِٱلۡإِثۡمِ وَأَنتُمۡ تَعۡلَمُونَ
Open ayah 2:188তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদ খেয়ো না কিংবা জ্ঞাতসারে অন্যায়ভাবে মানুষের সম্পদের একটা অংশ খাওয়ার উদ্দেশ্যে তা শাসকদের নিকট পেশ করো না।
۞يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡأَهِلَّةِۖ قُلۡ هِيَ مَوَٰقِيتُ لِلنَّاسِ وَٱلۡحَجِّۗ وَلَيۡسَ ٱلۡبِرُّ بِأَن تَأۡتُواْ ٱلۡبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَٰكِنَّ ٱلۡبِرَّ مَنِ ٱتَّقَىٰۗ وَأۡتُواْ ٱلۡبُيُوتَ مِنۡ أَبۡوَٰبِهَاۚ وَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ
Open ayah 2:189লোকেরা তোমাকে (বিভিন্ন আকারের) নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে। তুমি বল, “এগুলো মানুষের জন্য এবং হজ্জের জন্য সময়-নির্দেশক।” তোমরা যে পেছন দিক থেকে ঘরে প্রবেশ করো, এটা পুণ্য নয়, বরং যে আল্লাহকে ভয় করে তার পুণ্য আছে। তোমরা দরজা দিয়েই ঘরে প্রবেশ করো ও আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পার।
وَقَٰتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ ٱلَّذِينَ يُقَٰتِلُونَكُمۡ وَلَا تَعۡتَدُوٓاْۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡمُعۡتَدِينَ
Open ayah 2:190যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আর সীমালংঘন করো না। আল্লাহ সীমালংঘনকারীদেরকে পছন্দ করেন না।
وَٱقۡتُلُوهُمۡ حَيۡثُ ثَقِفۡتُمُوهُمۡ وَأَخۡرِجُوهُم مِّنۡ حَيۡثُ أَخۡرَجُوكُمۡۚ وَٱلۡفِتۡنَةُ أَشَدُّ مِنَ ٱلۡقَتۡلِۚ وَلَا تُقَٰتِلُوهُمۡ عِندَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ حَتَّىٰ يُقَٰتِلُوكُمۡ فِيهِۖ فَإِن قَٰتَلُوكُمۡ فَٱقۡتُلُوهُمۡۗ كَذَٰلِكَ جَزَآءُ ٱلۡكَٰفِرِينَ
Open ayah 2:191তোমরা তাদেরকে যেখানেই পাবে হত্যা করবে এবং তারা যেখান থেকে তোমাদেরকে বের করে দিয়েছিল সেখান থেকে তাদেরকে বের করে দেবে। ফেতনা (গোলযোগ, বিশৃঙ্খলা, দাঙ্গা-হাঙ্গামা, নির্যাতন, শিরক) হত্যার চেয়েও গুরুতর। তোমরা মসজিদে হারামের কাছে তাদের সাথে যুদ্ধ করবে না যতক্ষণ না তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ করে। যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমরা তাদেরকে হত্যা করবে। এটাই কাফেরদের (ন্যায্য) প্রতিফল।
فَإِنِ ٱنتَهَوۡاْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 2:192আর তারা যদি (যুদ্ধ থেকে) বিরত হয় তাহলে আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, দয়ালু।
وَقَٰتِلُوهُمۡ حَتَّىٰ لَا تَكُونَ فِتۡنَةٞ وَيَكُونَ ٱلدِّينُ لِلَّهِۖ فَإِنِ ٱنتَهَوۡاْ فَلَا عُدۡوَٰنَ إِلَّا عَلَى ٱلظَّٰلِمِينَ
Open ayah 2:193তোমরা তাদের সাথে যুদ্ধ করবে যাতে কোন ফেতনা না থাকে এবং দ্বীন একমাত্র আল্লাহর হয়ে যায়। আর তারা যদি বিরত হয় তাহলে জালেমদের ছাড়া কারো বিরুদ্ধে কোন বৈরিতা নেই।
ٱلشَّهۡرُ ٱلۡحَرَامُ بِٱلشَّهۡرِ ٱلۡحَرَامِ وَٱلۡحُرُمَٰتُ قِصَاصٞۚ فَمَنِ ٱعۡتَدَىٰ عَلَيۡكُمۡ فَٱعۡتَدُواْ عَلَيۡهِ بِمِثۡلِ مَا ٱعۡتَدَىٰ عَلَيۡكُمۡۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُتَّقِينَ
Open ayah 2:194পবিত্র মাসের পরিবর্তে পবিত্র মাস। আর পবিত্র জিনিসসমূহের ক্ষেত্রে কেসাস (পাল্টা ব্যবস্থা) প্রযোজ্য। তাই কেউ যদি তোমাদেরকে আক্রমণ করে তাহলে তোমরাও তাকে আক্রমণ করবে যেমন সে তোমাদেরকে আক্রমণ করেছে। আর আল্লাহকে ভয় করবে। জেনে রেখো, আল্লাহ মোত্তাকীদের সঙ্গে আছেন।
وَأَنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَلَا تُلۡقُواْ بِأَيۡدِيكُمۡ إِلَى ٱلتَّهۡلُكَةِ وَأَحۡسِنُوٓاْۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 2:195তোমরা আল্লাহর পথে (তোমাদের সম্পদ) ব্যয় করো, (অন্যথা করে) নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আর ভাল কাজ করো; যারা ভাল কাজ করে আল্লাহ তাদেরকেই ভালবাসেন।
وَأَتِمُّواْ ٱلۡحَجَّ وَٱلۡعُمۡرَةَ لِلَّهِۚ فَإِنۡ أُحۡصِرۡتُمۡ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۖ وَلَا تَحۡلِقُواْ رُءُوسَكُمۡ حَتَّىٰ يَبۡلُغَ ٱلۡهَدۡيُ مَحِلَّهُۥۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوۡ بِهِۦٓ أَذٗى مِّن رَّأۡسِهِۦ فَفِدۡيَةٞ مِّن صِيَامٍ أَوۡ صَدَقَةٍ أَوۡ نُسُكٖۚ فَإِذَآ أَمِنتُمۡ فَمَن تَمَتَّعَ بِٱلۡعُمۡرَةِ إِلَى ٱلۡحَجِّ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۚ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ ثَلَٰثَةِ أَيَّامٖ فِي ٱلۡحَجِّ وَسَبۡعَةٍ إِذَا رَجَعۡتُمۡۗ تِلۡكَ عَشَرَةٞ كَامِلَةٞۗ ذَٰلِكَ لِمَن لَّمۡ يَكُنۡ أَهۡلُهُۥ حَاضِرِي ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ
Open ayah 2:196তোমরা আল্লাহর জন্য হজ্জ ও ওমরা যথাযথভাবে সম্পন্ন কর। তবে যদি (তা করতে) বাধাপ্রাপ্ত হও তাহলে যেমনটি পাওয়া যায় একটি পশু কোরবানি দেবে। কোরবানির পশুটি তার (জবাইয়ের) জায়গায় না পৌঁছা পর্যন্ত মাথা মুণ্ডন করো না। আর তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় কিংবা কারো মাথায় (মাথার ত্বক বা চুলে) কোন সমস্যা থাকে (যে কারণে নির্দিষ্ট সময়ের আগেই চুল মুণ্ডন করতে হয়) তাহলে সে রোযা কিংবা ছদকা অথবা কোরবানি দ্বারা ফিদিয়া (ক্ষতিপূরণ) দেবে। তারপর তোমাদের নিরাপত্তা ফিরে এলে যে ওমরা করে একত্রে হজ্জ করবে সে যেমনটি পাওয়া যায় একটি পশু কোরবানি দেবে। যদি তা না পায় তাহলে হজ্জের সময়ে তিনদিন এবং হজ্জ থেকে ফিরে সাতদিন এই মোট দশদিন রোযা রাখবে। যার পরিবার মসজিদে হারামের (মক্কার) বাসিন্দা নয় এমন ব্যক্তির জন্য এই বিধান। তোমরা আল্লাহকে ভয় করো আর জেনে নাও, আল্লাহ কঠোর শাস্তিদাতা।
ٱلۡحَجُّ أَشۡهُرٞ مَّعۡلُومَٰتٞۚ فَمَن فَرَضَ فِيهِنَّ ٱلۡحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي ٱلۡحَجِّۗ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ يَعۡلَمۡهُ ٱللَّهُۗ وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيۡرَ ٱلزَّادِ ٱلتَّقۡوَىٰۖ وَٱتَّقُونِ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ
Open ayah 2:197হজ্জের সময় হল নির্দিষ্ট কয়েকটি মাস। এ সময়ে কেউ যদি হজ্জ করতে মনস্থ করে তাহলে হজ্জের মধ্যে সে কোন অশ্লীলতা, অন্যায় কাজ কিংবা ঝগড়া-বিবাদ করতে পারবে না। তোমরা যে ভাল কাজ করো আল্লাহ তা জানেন। সঙ্গে পাথেয় নিও; তবে তাকওয়াই সেরা পাথেয়। হে বুদ্ধিসম্পন্ন মানুষেরা! তোমরা আমাকে ভয় কর।
لَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَبۡتَغُواْ فَضۡلٗا مِّن رَّبِّكُمۡۚ فَإِذَآ أَفَضۡتُم مِّنۡ عَرَفَٰتٖ فَٱذۡكُرُواْ ٱللَّهَ عِندَ ٱلۡمَشۡعَرِ ٱلۡحَرَامِۖ وَٱذۡكُرُوهُ كَمَا هَدَىٰكُمۡ وَإِن كُنتُم مِّن قَبۡلِهِۦ لَمِنَ ٱلضَّآلِّينَ
Open ayah 2:198(হজ্জের সময়) তোমাদের প্রভুর দান অন্বেষণ করা (হালাল উপার্জন করতে চাওয়া) তোমাদের জন্য পাপ নয়। তোমরা যখন আরাফাত ত্যাগ করবে তখন আল-মাশ্‘আরুল হারামে (মুযদালিফায়) আল্লাহকে স্মরণ করবে। তিনি যেভাবে তোমাদেরকে দিক-নির্দেশনা দিয়েছেন সেভাবেই তাঁকে স্মরণ কর। এর আগে তো তোমরা আসলেই বিভ্রান্তির মধ্যে ছিলে।
ثُمَّ أَفِيضُواْ مِنۡ حَيۡثُ أَفَاضَ ٱلنَّاسُ وَٱسۡتَغۡفِرُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 2:199অতঃপর সব মানুষ যেখান থেকে ছড়িয়ে পড়ে তোমরাও সেখান থেকে ছড়িয়ে পড় আর আল্লাহর কাছে ক্ষমা চাও; নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।
فَإِذَا قَضَيۡتُم مَّنَٰسِكَكُمۡ فَٱذۡكُرُواْ ٱللَّهَ كَذِكۡرِكُمۡ ءَابَآءَكُمۡ أَوۡ أَشَدَّ ذِكۡرٗاۗ فَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا وَمَا لَهُۥ فِي ٱلۡأٓخِرَةِ مِنۡ خَلَٰقٖ
Open ayah 2:200তোমরা যখন তোমাদের হজ্জের পালনীয় কর্তব্যসমূহ সম্পন্ন করবে তখন আল্লাহকে স্মরণ করবে যেমন তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করতে অথবা তার চেয়েও বেশি করে। কিছু মানুষ আছে যারা বলে, “হে আমাদের প্রভু! আমাদেরকে (যা দেবার) এই দুনিয়াতেই দাও।” এরা পরকালে কিছুই পাবে না।
وَمِنۡهُم مَّن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا حَسَنَةٗ وَفِي ٱلۡأٓخِرَةِ حَسَنَةٗ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ
Open ayah 2:201আবার এমন মানুষও আছে যারা বলে, “হে আমাদের প্রভু! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও; আর আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা কর।”
أُوْلَٰٓئِكَ لَهُمۡ نَصِيبٞ مِّمَّا كَسَبُواْۚ وَٱللَّهُ سَرِيعُ ٱلۡحِسَابِ
Open ayah 2:202এমন লোকদের জন্য তাদের উপার্জনের অংশ বরাদ্দ থাকবে। আল্লাহ খুব দ্রুত হিসাব করেন।
۞وَٱذۡكُرُواْ ٱللَّهَ فِيٓ أَيَّامٖ مَّعۡدُودَٰتٖۚ فَمَن تَعَجَّلَ فِي يَوۡمَيۡنِ فَلَآ إِثۡمَ عَلَيۡهِ وَمَن تَأَخَّرَ فَلَآ إِثۡمَ عَلَيۡهِۖ لِمَنِ ٱتَّقَىٰۗ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّكُمۡ إِلَيۡهِ تُحۡشَرُونَ
Open ayah 2:203(মিনায় অবস্থানের) নির্ধারিত দিনসমূহে আল্লাহকে স্মরণ কর। কেউ যদি তাড়াতাড়ি করে দুই দিনে চলে আসে, তার কোন পাপ হবে না; আবার কেউ যদি দেরি করে (আরো একদিন থেকে যায়), তারও কোন পাপ হবে না; এটা তাকওয়া অবলম্বনকারীর জন্য। তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখ, তোমাদেরকে তাঁর কাছেই একত্র করা হবে।
وَمِنَ ٱلنَّاسِ مَن يُعۡجِبُكَ قَوۡلُهُۥ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَيُشۡهِدُ ٱللَّهَ عَلَىٰ مَا فِي قَلۡبِهِۦ وَهُوَ أَلَدُّ ٱلۡخِصَامِ
Open ayah 2:204মানুষের মধ্যে এমন লোকও আছে, যার পার্থিব জীবন সম্পর্কিত কথা তোমাকে মুগ্ধ করে। তার অন্তরে যা আছে সে সম্পর্কে সে (প্রতারণাবশত) আল্লাহকে সাক্ষী রাখে। আসলে সে সর্বাধিক কলহপ্রিয় প্রতিপক্ষ।
وَإِذَا تَوَلَّىٰ سَعَىٰ فِي ٱلۡأَرۡضِ لِيُفۡسِدَ فِيهَا وَيُهۡلِكَ ٱلۡحَرۡثَ وَٱلنَّسۡلَۚ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلۡفَسَادَ
Open ayah 2:205(তোমার কাছ থেকে) ফিরে গিয়ে সে জমিনে অশান্তি সৃষ্টি এবং শস্যক্ষেত ও জীবজন্তু ধ্বংস করার প্রয়াস চালায়। আল্লাহ অশান্তি পছন্দ করেন না।
وَإِذَا قِيلَ لَهُ ٱتَّقِ ٱللَّهَ أَخَذَتۡهُ ٱلۡعِزَّةُ بِٱلۡإِثۡمِۚ فَحَسۡبُهُۥ جَهَنَّمُۖ وَلَبِئۡسَ ٱلۡمِهَادُ
Open ayah 2:206যখন তাকে বলা হয়, “আল্লাহকে ভয় করো”, তখন (তার) অহমিকা তাকে অপরাধের দিকে টেনে ধরে। (অর্থাৎ অহমিকার কারণে সে অপরাধ ছাড়তে পারে না।) অতএব, জাহান্নামই তার প্রাপ্য, নিশ্চয়ই তা বড় খারাপ ঠিকানা!
وَمِنَ ٱلنَّاسِ مَن يَشۡرِي نَفۡسَهُ ٱبۡتِغَآءَ مَرۡضَاتِ ٱللَّهِۚ وَٱللَّهُ رَءُوفُۢ بِٱلۡعِبَادِ
Open ayah 2:207মানুষের মধ্যে আবার এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে বিলিয়ে দেয়। আল্লাহ (তাঁর) বান্দাদের প্রতি পরম স্নেহপরায়ণ।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱدۡخُلُواْ فِي ٱلسِّلۡمِ كَآفَّةٗ وَلَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ
Open ayah 2:208হে ঈমানদারগণ! তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না; নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু।
فَإِن زَلَلۡتُم مِّنۢ بَعۡدِ مَا جَآءَتۡكُمُ ٱلۡبَيِّنَٰتُ فَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
Open ayah 2:209তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পরও যদি তোমরা হোঁচট খাও (সত্য থেকে সরে যাও) তাহলে জেনে রাখ, আল্লাহ অত্যন্ত পরাক্রমশালী, প্রজ্ঞাবান।
هَلۡ يَنظُرُونَ إِلَّآ أَن يَأۡتِيَهُمُ ٱللَّهُ فِي ظُلَلٖ مِّنَ ٱلۡغَمَامِ وَٱلۡمَلَٰٓئِكَةُ وَقُضِيَ ٱلۡأَمۡرُۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ
Open ayah 2:210(তাদের অবস্থাদৃষ্টে মনে হচ্ছে) তারা কেবল এই অপেক্ষাই করছে যে, আল্লাহ মেঘের ছায়ার মধ্য দিয়ে তাদের কাছে চলে আসবেন, ফেরেশতারাও; আর (এভাবেই) বিষয়টির মীমাংসা হয়ে যাবে। আসলে (মীমাংসার জন্য) সকল বিষয়ই আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে।
سَلۡ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ كَمۡ ءَاتَيۡنَٰهُم مِّنۡ ءَايَةِۭ بَيِّنَةٖۗ وَمَن يُبَدِّلۡ نِعۡمَةَ ٱللَّهِ مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ
Open ayah 2:211বনী ইসরাঈলকে জিজ্ঞাসা করো, আমি তাদেরকে কি পরিমাণ স্পষ্ট নিদর্শন দিয়েছি। আল্লাহর নেয়ামত আসার পর যে তা পরিবর্তন করে, (তার ক্ষেত্রে) আল্লাহ কঠোর শাস্তিদাতা।
زُيِّنَ لِلَّذِينَ كَفَرُواْ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا وَيَسۡخَرُونَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْۘ وَٱلَّذِينَ ٱتَّقَوۡاْ فَوۡقَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ وَٱللَّهُ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٖ
Open ayah 2:212কাফেরদের জন্য এই দুনিয়ার জীবন সজ্জিত (আকর্ষণীয়) করে রাখা হয়েছে। তারা মুমিনদেরকে উপহাস করে। তবে যারা তাকওয়া অবলম্বন করেছে কেয়ামতের দিন তারা তাদের (কাফেরদের) চেয়ে ওপরে থাকবে। আর আল্লাহ যাকে চান বিনা হিসাবে দান করেন।
كَانَ ٱلنَّاسُ أُمَّةٗ وَٰحِدَةٗ فَبَعَثَ ٱللَّهُ ٱلنَّبِيِّـۧنَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ لِيَحۡكُمَ بَيۡنَ ٱلنَّاسِ فِيمَا ٱخۡتَلَفُواْ فِيهِۚ وَمَا ٱخۡتَلَفَ فِيهِ إِلَّا ٱلَّذِينَ أُوتُوهُ مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَٰتُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۖ فَهَدَى ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ لِمَا ٱخۡتَلَفُواْ فِيهِ مِنَ ٱلۡحَقِّ بِإِذۡنِهِۦۗ وَٱللَّهُ يَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٍ
Open ayah 2:213(সকল) মানুষ একটিমাত্র জাতি ছিল। অনন্তর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে নবীদেরকে পাঠিয়েছেন এবং মতভেদের বিষয়ে লোকদের বিরোধ মীমাংসার জন্য সত্যসহ তাদের সাথে কিতাব নাযিল করেছেন। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারাই স্পষ্ট প্রমাণ আসার পরও নিজেদের একগুঁয়েমির কারণে এই কিতাবের ব্যাপারে মতভেদে লিপ্ত হয়েছে। অতঃপর তারা যে সত্য নিয়ে মতভেদ করেছিল সে ব্যাপারে আল্লাহ তাঁর ইচ্ছায় মুমিনদেরকে সঠিক দিক-নির্দেশনা দিয়েছেন। আল্লাহ যাকে চান সঠিক পথে পরিচালিত করেন।
أَمۡ حَسِبۡتُمۡ أَن تَدۡخُلُواْ ٱلۡجَنَّةَ وَلَمَّا يَأۡتِكُم مَّثَلُ ٱلَّذِينَ خَلَوۡاْ مِن قَبۡلِكُمۖ مَّسَّتۡهُمُ ٱلۡبَأۡسَآءُ وَٱلضَّرَّآءُ وَزُلۡزِلُواْ حَتَّىٰ يَقُولَ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ مَتَىٰ نَصۡرُ ٱللَّهِۗ أَلَآ إِنَّ نَصۡرَ ٱللَّهِ قَرِيبٞ
Open ayah 2:214তোমরা কি মনে করো যে, জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমাদের পূর্বে যারা চলে গিয়েছে তাদের মত অবস্থা তোমাদের এখনো আসেনি। তারা অভাব-অনটন ও দুঃখ-কষ্টের কবলে পড়েছিল এবং (ভয়ে) এমনভাবে কম্পিত হয়েছিল যে রসূল ও তাঁর সঙ্গী ঈমানদারগণ বলেছিল, “কখন আল্লাহর সাহায্য আসবে?” জেনে রেখো, আল্লাহর সাহায্য নিকটবর্তী।
يَسۡـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَۖ قُلۡ مَآ أَنفَقۡتُم مِّنۡ خَيۡرٖ فَلِلۡوَٰلِدَيۡنِ وَٱلۡأَقۡرَبِينَ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱبۡنِ ٱلسَّبِيلِۗ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٞ
Open ayah 2:215তারা কী ব্যয় করবে তা তোমার কাছে জানতে চায়। তুমি বল, “তোমরা যে সম্পদ ব্যয় করবে তা পিতামাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম-মিসকীন ও পথিকদের জন্য হতে হবে। আর তোমরা যেসব ভাল কাজ করো আল্লাহ তা সম্যক অবগত আছেন।”
كُتِبَ عَلَيۡكُمُ ٱلۡقِتَالُ وَهُوَ كُرۡهٞ لَّكُمۡۖ وَعَسَىٰٓ أَن تَكۡرَهُواْ شَيۡـٔٗا وَهُوَ خَيۡرٞ لَّكُمۡۖ وَعَسَىٰٓ أَن تُحِبُّواْ شَيۡـٔٗا وَهُوَ شَرّٞ لَّكُمۡۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ
Open ayah 2:216তোমাদের জন্য যুদ্ধ (জেহাদ) বিধিবদ্ধ করা হয়েছে, অথচ তোমাদের কাছে তা অপছন্দনীয়। তবে এমন হতে পারে যে, তোমরা একটা জিনিস অপছন্দ করো, অথচ সেটা তোমাদের জন্য ভাল; আবার এমনও হতে পারে যে, তোমরা একটা জিনিস পছন্দ করো, অথচ সেটা তোমাদের জন্য খারাপ। আল্লাহ জানেন (প্রকৃতপক্ষে কোন্টা ভাল আর কোন্টা খারাপ), তোমরা জান না।
يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلشَّهۡرِ ٱلۡحَرَامِ قِتَالٖ فِيهِۖ قُلۡ قِتَالٞ فِيهِ كَبِيرٞۚ وَصَدٌّ عَن سَبِيلِ ٱللَّهِ وَكُفۡرُۢ بِهِۦ وَٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ وَإِخۡرَاجُ أَهۡلِهِۦ مِنۡهُ أَكۡبَرُ عِندَ ٱللَّهِۚ وَٱلۡفِتۡنَةُ أَكۡبَرُ مِنَ ٱلۡقَتۡلِۗ وَلَا يَزَالُونَ يُقَٰتِلُونَكُمۡ حَتَّىٰ يَرُدُّوكُمۡ عَن دِينِكُمۡ إِنِ ٱسۡتَطَٰعُواْۚ وَمَن يَرۡتَدِدۡ مِنكُمۡ عَن دِينِهِۦ فَيَمُتۡ وَهُوَ كَافِرٞ فَأُوْلَٰٓئِكَ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۖ وَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ
Open ayah 2:217লোকেরা তোমার কাছে পবিত্র মাসে (মুহাররম, রজব, যুলকা'দা ও যুলহিজ্জা) যুদ্ধ করা সম্বন্ধে প্রশ্ন করে। তুমি বলে দাও, এসময়ে যুদ্ধ করা একটি গুরুতর অন্যায়। তবে আল্লাহর পথে চলতে বাধা দেওয়া, তাঁর সাথে কুফরি করা এবং মসজিদে হারামে প্রবেশ করতে বাধা দেওয়া ও তার বাসিন্দাদের সেখান থেকে বের করে দেওয়া আল্লাহর কাছে আরো গুরুতর অন্যায়। আর ফেতনা হত্যার চেয়ে গুরুতর। তারা (কাফেররা) তোমাদের সাথে যুদ্ধ অব্যাহত রাখবে, যতক্ষণ না তারা তোমাদেরকে পারলে তোমাদের দ্বীন থেকে ফিরিয়ে নেয়। আর তোমাদের মধ্যে যারা তাদের দ্বীন থেকে ফিরে যাবে এবং কাফের অবস্থায় মুত্যুবরণ করবে তাদের কাজসমূহ দুনিয়া ও আখেরাতে নিষ্ফল হয়ে যাবে এবং তারা জাহান্নামের অধিবাসী হবে; সেখানে তারা চিরদিন থাকবে।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَاجَرُواْ وَجَٰهَدُواْ فِي سَبِيلِ ٱللَّهِ أُوْلَٰٓئِكَ يَرۡجُونَ رَحۡمَتَ ٱللَّهِۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 2:218যারা ঈমান এনেছে আর যারা হিজরত করেছে ও আল্লাহর পথে জেহাদ করেছে তারা সবাই আল্লাহর রহমত কামনা করে। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
۞يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡخَمۡرِ وَٱلۡمَيۡسِرِۖ قُلۡ فِيهِمَآ إِثۡمٞ كَبِيرٞ وَمَنَٰفِعُ لِلنَّاسِ وَإِثۡمُهُمَآ أَكۡبَرُ مِن نَّفۡعِهِمَاۗ وَيَسۡـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَۖ قُلِ ٱلۡعَفۡوَۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُمۡ تَتَفَكَّرُونَ
Open ayah 2:219লোকেরা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। তুমি বলে দাও, “এ দুটিতে বড় পাপ আছে, আবার মানুষের কিছু উপকারও আছে। তবে এর পাপ উপকারের চেয়ে বড়।” তারা কী ব্যয় করবে তাও তোমার কাছে জানতে চায়। তুমি বল, “যা প্রয়োজনের অতিরিক্ত”। এভাবেই আল্লাহ তোমাদের জন্য বিধানসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা কর।
فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۗ وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡيَتَٰمَىٰۖ قُلۡ إِصۡلَاحٞ لَّهُمۡ خَيۡرٞۖ وَإِن تُخَالِطُوهُمۡ فَإِخۡوَٰنُكُمۡۚ وَٱللَّهُ يَعۡلَمُ ٱلۡمُفۡسِدَ مِنَ ٱلۡمُصۡلِحِۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَأَعۡنَتَكُمۡۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ
Open ayah 2:220(যাতে তোমরা) দুনিয়া ও আখেরাত সম্বন্ধে (চিন্তা করো)। তারা তোমাকে অনাথদের সম্পর্কেও জিজ্ঞাসা করে। বলে দাও, “তাদের পুনর্বাসনই উত্তম। আর যদি তাদেরকে তোমাদের সাথে মিলিয়ে নাও তাহলে তো (তারা) তোমাদেরই ভাই।” আল্লাহ জানেন কে অকল্যাণকারী আর কে কল্যাণকারী। আল্লাহ চাইলে (এ ব্যাপারে) তোমাদেরকে কষ্টে ফেলতে পারতেন। আল্লাহ তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
وَلَا تَنكِحُواْ ٱلۡمُشۡرِكَٰتِ حَتَّىٰ يُؤۡمِنَّۚ وَلَأَمَةٞ مُّؤۡمِنَةٌ خَيۡرٞ مِّن مُّشۡرِكَةٖ وَلَوۡ أَعۡجَبَتۡكُمۡۗ وَلَا تُنكِحُواْ ٱلۡمُشۡرِكِينَ حَتَّىٰ يُؤۡمِنُواْۚ وَلَعَبۡدٞ مُّؤۡمِنٌ خَيۡرٞ مِّن مُّشۡرِكٖ وَلَوۡ أَعۡجَبَكُمۡۗ أُوْلَٰٓئِكَ يَدۡعُونَ إِلَى ٱلنَّارِۖ وَٱللَّهُ يَدۡعُوٓاْ إِلَى ٱلۡجَنَّةِ وَٱلۡمَغۡفِرَةِ بِإِذۡنِهِۦۖ وَيُبَيِّنُ ءَايَٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ
Open ayah 2:221তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না, যতক্ষণ না তারা ঈমান আনে। ঈমানদার ক্রীতদাসীও মুশরিক নারীর চেয়ে উত্তম, তাকে তোমাদের পছন্দ হলেও। আর মুশরিকদের কাছে তোমরা (মেয়েদের) বিয়ে দিও না, যতক্ষণ না তারা ঈমান আনে। ঈমানদার ক্রীতদাসও মুশরিক পুরুষের চেয়ে উত্তম, তাকে তোমাদের পছন্দ হলেও। ওরা (মুশরিকরা) জাহান্নামের দিকে ডাকে; আর আল্লাহ তাঁর অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে ডাকেন এবং তাঁর বিধানসমূহ মানুষকে বুঝিয়ে দেন, যাতে তারা শিক্ষা গ্রহণ করে।
وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡمَحِيضِۖ قُلۡ هُوَ أَذٗى فَٱعۡتَزِلُواْ ٱلنِّسَآءَ فِي ٱلۡمَحِيضِ وَلَا تَقۡرَبُوهُنَّ حَتَّىٰ يَطۡهُرۡنَۖ فَإِذَا تَطَهَّرۡنَ فَأۡتُوهُنَّ مِنۡ حَيۡثُ أَمَرَكُمُ ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلتَّوَّٰبِينَ وَيُحِبُّ ٱلۡمُتَطَهِّرِينَ
Open ayah 2:222তারা তোমার কাছে হায়েয (মহিলাদের ঋতুস্রাব) সম্বন্ধে জিজ্ঞাসা করে। তুমি বল, সেটা (সঙ্গমের জন্য) ক্ষতিকর। অতএব, হায়েযের সময় তোমরা নারীদের থেকে আলাদা থাক (সঙ্গম থেকে বিরত থাক) এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে যেয়ো না (তাদের সাথে সঙ্গম করো না)। যখন তারা পবিত্র হয়ে যাবে তখন আল্লাহ যেভাবে তোমাদের নির্দেশ দিয়েছেন সেভাবে তাদের কাছে যেতে পারবে (সঙ্গম করতে পারবে)। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালবাসেন, আর যারা পাক-সাফ থাকে তিনি তাদেরকেও ভালবাসেন।
نِسَآؤُكُمۡ حَرۡثٞ لَّكُمۡ فَأۡتُواْ حَرۡثَكُمۡ أَنَّىٰ شِئۡتُمۡۖ وَقَدِّمُواْ لِأَنفُسِكُمۡۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّكُم مُّلَٰقُوهُۗ وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 2:223তোমাদের নারীরা তোমাদের ক্ষেতস্বরূপ; অতএব, তোমরা তোমাদের ক্ষেতে যেভাবে চাও যেতে পার। নিজেদের জন্য সঞ্চয় রাখবে। আল্লাহকে ভয় করো আর জেনে রাখ, অবশ্যই তাঁর সাথে তোমাদের সাক্ষাৎ হবে। আর (হে নবী!) ঈমানদারদের সুসংবাদ দাও।
وَلَا تَجۡعَلُواْ ٱللَّهَ عُرۡضَةٗ لِّأَيۡمَٰنِكُمۡ أَن تَبَرُّواْ وَتَتَّقُواْ وَتُصۡلِحُواْ بَيۡنَ ٱلنَّاسِۚ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ
Open ayah 2:224তোমরা সৎকাজ করা, তাকওয়া অবলম্বন করা ও মানুষের মধ্যে শান্তি স্থাপন করার ক্ষেত্রে আল্লাহকে শপথের অজুহাত হিসেবে খাড়া করো না। (অর্থাৎ আল্লাহর নামে শপথ করেছো বলে এসব ভাল কাজ করতে পারছ না এমন অজুহাত খাড়া করো না।) আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন।
لَّا يُؤَاخِذُكُمُ ٱللَّهُ بِٱللَّغۡوِ فِيٓ أَيۡمَٰنِكُمۡ وَلَٰكِن يُؤَاخِذُكُم بِمَا كَسَبَتۡ قُلُوبُكُمۡۗ وَٱللَّهُ غَفُورٌ حَلِيمٞ
Open ayah 2:225অনর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে ধরবেন না, বরং তিনি তোমাদেরকে ধরবেন তোমাদের অন্তরের অভিপ্রায়ের জন্য। আল্লাহ ক্ষমাপরায়ণ, ধৈর্যশীল।
لِّلَّذِينَ يُؤۡلُونَ مِن نِّسَآئِهِمۡ تَرَبُّصُ أَرۡبَعَةِ أَشۡهُرٖۖ فَإِن فَآءُو فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 2:226যারা তাদের স্ত্রীদের সংস্রব থেকে বিরত থাকার শপথ করে তারা চার মাস অপেক্ষা করবে। তারপর যদি তারা ফিরে আসে (অর্থাৎ এ সময়ের মধ্যে মত পরিবর্তন করে) তাহলে আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল, করুণাময়।
وَإِنۡ عَزَمُواْ ٱلطَّلَٰقَ فَإِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ
Open ayah 2:227আর যদি তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয় সে ক্ষেত্রেও আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন।
وَٱلۡمُطَلَّقَٰتُ يَتَرَبَّصۡنَ بِأَنفُسِهِنَّ ثَلَٰثَةَ قُرُوٓءٖۚ وَلَا يَحِلُّ لَهُنَّ أَن يَكۡتُمۡنَ مَا خَلَقَ ٱللَّهُ فِيٓ أَرۡحَامِهِنَّ إِن كُنَّ يُؤۡمِنَّ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَٰلِكَ إِنۡ أَرَادُوٓاْ إِصۡلَٰحٗاۚ وَلَهُنَّ مِثۡلُ ٱلَّذِي عَلَيۡهِنَّ بِٱلۡمَعۡرُوفِۚ وَلِلرِّجَالِ عَلَيۡهِنَّ دَرَجَةٞۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
Open ayah 2:228তালাকপ্রাপ্ত নারীরা নিজেদেরকে তিন ঋতুস্রাবকাল অপেক্ষায় রাখবে। আর আল্লাহ তাদের গর্ভে যা সৃষ্টি করেছেন তা (অর্থাৎ গর্ভের সন্তান) গোপন করা তাদের জন্য বৈধ নয়, যদি তারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়। এ সময়ের মধ্যে তাদের স্বামীরা তাদেরকে ফিরিয়ে নিলেই সবচেয়ে ভাল হয়, যদি তারা মিটমাট চায়। নারীর ওপর যেমন (পুরুষের) অধিকার আছে তেমনি (পুরুষের ওপর) নারীদেরও ন্যায়সঙ্গত অধিকার আছে। তবে তাদের ওপরে পুরুষের একটি (বিশেষ) মর্যাদা রয়েছে। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
ٱلطَّلَٰقُ مَرَّتَانِۖ فَإِمۡسَاكُۢ بِمَعۡرُوفٍ أَوۡ تَسۡرِيحُۢ بِإِحۡسَٰنٖۗ وَلَا يَحِلُّ لَكُمۡ أَن تَأۡخُذُواْ مِمَّآ ءَاتَيۡتُمُوهُنَّ شَيۡـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّهِۖ فَإِنۡ خِفۡتُمۡ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّهِ فَلَا جُنَاحَ عَلَيۡهِمَا فِيمَا ٱفۡتَدَتۡ بِهِۦۗ تِلۡكَ حُدُودُ ٱللَّهِ فَلَا تَعۡتَدُوهَاۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ ٱللَّهِ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ
Open ayah 2:229(বিধানসম্মত) তালাক হল দুইবার। এরপর (স্ত্রীকে) হয় যথোচিতভাবে ধরে রাখতে হবে, না হয় ভালোয় ভালোয় ছেড়ে দিতে হবে। আর তোমরা তাদেরকে যা যা দিয়েছো তা থেকে কিছুই নিয়ে নেওয়া তোমাদের জন্য বৈধ নয়; তবে যদি (স্বামী-স্ত্রী) দুজনে আল্লাহর সীমারেখা (বিধান) ঠিক রাখতে না পারার আশঙ্কা করে তাহলে ভিন্ন কথা। তাই তোমরা যদি আশঙ্কা করো যে, তারা দুজনে আল্লাহর সীমারেখা ঠিক রাখতে পারবে না তাহলে স্ত্রী নিজেকে মুক্ত করতে (স্বামীকে) কিছু বিনিময় দিলে তাতে দুজনের কারো পাপ হবে না। এগুলো আল্লাহর সীমারেখা; তোমরা এগুলো লংঘন করো না। যারা আল্লাহর সীমারেখা লংঘন করে তারাই জালেম।
فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُۥ مِنۢ بَعۡدُ حَتَّىٰ تَنكِحَ زَوۡجًا غَيۡرَهُۥۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيۡهِمَآ أَن يَتَرَاجَعَآ إِن ظَنَّآ أَن يُقِيمَا حُدُودَ ٱللَّهِۗ وَتِلۡكَ حُدُودُ ٱللَّهِ يُبَيِّنُهَا لِقَوۡمٖ يَعۡلَمُونَ
Open ayah 2:230অতঃপর স্বামী যদি স্ত্রীকে (তৃতীয় বারের মত) তালাক দেয় তাহলে এরপর স্ত্রী আর এই স্বামীর জন্য বৈধ হবে না, যতক্ষণ না সে অন্য এক স্বামীকে বিয়ে করে। তারপর সেই (অন্য) স্বামী যদি তাকে তালাক দেয় তাহলে তারা পুনরায় (বিবাহের মাধ্যমে) পরস্পরের কাছে ফিরে গেলে তাদের কোন পাপ হবে না, যদি তারা মনে করে যে, তারা আল্লাহর বিধান ঠিক রাখতে পারবে। এগুলো আল্লাহর বিধান, যা তিনি জ্ঞানী লোকদের জন্য স্পষ্ট করে দিচ্ছেন।
وَإِذَا طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغۡنَ أَجَلَهُنَّ فَأَمۡسِكُوهُنَّ بِمَعۡرُوفٍ أَوۡ سَرِّحُوهُنَّ بِمَعۡرُوفٖۚ وَلَا تُمۡسِكُوهُنَّ ضِرَارٗا لِّتَعۡتَدُواْۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ فَقَدۡ ظَلَمَ نَفۡسَهُۥۚ وَلَا تَتَّخِذُوٓاْ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوٗاۚ وَٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَمَآ أَنزَلَ عَلَيۡكُم مِّنَ ٱلۡكِتَٰبِ وَٱلۡحِكۡمَةِ يَعِظُكُم بِهِۦۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ
Open ayah 2:231তোমরা যখন নারীদের তালাক দেবে, অতঃপর তারা তাদের নির্দিষ্ট সময়কালে উপনীত হবে (ইদ্দত পূরণের কাছাকাছি আসবে) তখন হয় তাদেরকে যথোচিতভাবে ধরে রাখবে, না হয় যথোচিতভাবে বিদায় করে দেবে। কষ্ট দেওয়ার জন্য তাদেরকে আটকে রেখো না, তাতে তোমাদের সীমালংঘন করা হবে। যে তা করবে সে নিজের প্রতিই জুলুম করবে। আল্লাহর বিধানসমূহের সাথে পরিহাসমূলক আচরণ করো না। তোমাদেরকে দেওয়া আল্লাহর নেয়ামত স্মরণ করো এবং তিনি যে গ্রন্থ ও প্রজ্ঞা অবতীর্ণ করে তা দ্বারা তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন তাও স্মরণ কর। আর আল্লাহকে ভয় কর। জেনে রাখবে, আল্লাহ সবকিছুই ভালভাবে অবগত আছেন।
وَإِذَا طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغۡنَ أَجَلَهُنَّ فَلَا تَعۡضُلُوهُنَّ أَن يَنكِحۡنَ أَزۡوَٰجَهُنَّ إِذَا تَرَٰضَوۡاْ بَيۡنَهُم بِٱلۡمَعۡرُوفِۗ ذَٰلِكَ يُوعَظُ بِهِۦ مَن كَانَ مِنكُمۡ يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۗ ذَٰلِكُمۡ أَزۡكَىٰ لَكُمۡ وَأَطۡهَرُۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ
Open ayah 2:232তোমরা যখন নারীদের তালাক দেবে, অতঃপর তারা তাদের নির্দিষ্ট সময়কালে উপনীত হবে (ইদ্দত পূর্ণ করবে) তখন তারা তাদের (পূর্ববর্তী) স্বামীদের বিয়ে করতে চাইলে তাদেরকে বাধা দেবে না, যদি তারা বিধিমত পরস্পর সম্মত হয়। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিন (পরকাল) বিশ্বাস করে তাদেরকে এই উপদেশ দেওয়া হচ্ছে। এটা তোমাদের জন্য অধিকতর পরিচ্ছন্ন ও পবিত্রতর (বিধান)। আল্লাহ জানেন, তোমরা জান না।
۞وَٱلۡوَٰلِدَٰتُ يُرۡضِعۡنَ أَوۡلَٰدَهُنَّ حَوۡلَيۡنِ كَامِلَيۡنِۖ لِمَنۡ أَرَادَ أَن يُتِمَّ ٱلرَّضَاعَةَۚ وَعَلَى ٱلۡمَوۡلُودِ لَهُۥ رِزۡقُهُنَّ وَكِسۡوَتُهُنَّ بِٱلۡمَعۡرُوفِۚ لَا تُكَلَّفُ نَفۡسٌ إِلَّا وُسۡعَهَاۚ لَا تُضَآرَّ وَٰلِدَةُۢ بِوَلَدِهَا وَلَا مَوۡلُودٞ لَّهُۥ بِوَلَدِهِۦۚ وَعَلَى ٱلۡوَارِثِ مِثۡلُ ذَٰلِكَۗ فَإِنۡ أَرَادَا فِصَالًا عَن تَرَاضٖ مِّنۡهُمَا وَتَشَاوُرٖ فَلَا جُنَاحَ عَلَيۡهِمَاۗ وَإِنۡ أَرَدتُّمۡ أَن تَسۡتَرۡضِعُوٓاْ أَوۡلَٰدَكُمۡ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ إِذَا سَلَّمۡتُم مَّآ ءَاتَيۡتُم بِٱلۡمَعۡرُوفِۗ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ
Open ayah 2:233মায়েরা তাদের সন্তানদেরকে পুরো দুই বছর বুকের দুধ পান করাবে। এটা তাদের জন্য, যারা দুধ পান করানোর মেয়াদ পূর্ণ করতে চায়। এক্ষেত্রে সন্তানের পিতাকে যথোচিতভাবে মায়েদের খাওয়া-পরার ব্যবস্থা করতে হবে। কারো ওপর সাধ্যের অতিরিক্ত কিছু চাপিয়ে দেওয়া যাবে না। কোন মা কিংবা বাবাকে তার সন্তানের কারণে ক্ষতিগ্রস্ত করা যাবে না। (বাবার অবর্তমানে কিংবা অপারগতায় তার) উত্তরাধিকারীকে একইরকম দায়িত্ব পালন করতে হবে। যদি পিতামাতা পারস্পরিক সম্মতি ও পরামর্শক্রমে (সন্তানকে) দুধ ছাড়াতে চায়, তাহলে তাদের কোন পাপ হবে না। আর তোমরা যদি তোমাদের সন্তানদেরকে (অন্য মেয়েলোকের) দুধ পান করাতে চাও, তাহলে তোমাদের কোন পাপ হবে না, যদি (এর মূল্য হিসেবে) তোমাদের যা দেওয়ার তা ঠিকমত দিয়ে দাও। আর আল্লাহকে ভয় কর। জেনে রাখবে, তোমরা যা করো আল্লাহ তা সবই দেখতে পান।
وَٱلَّذِينَ يُتَوَفَّوۡنَ مِنكُمۡ وَيَذَرُونَ أَزۡوَٰجٗا يَتَرَبَّصۡنَ بِأَنفُسِهِنَّ أَرۡبَعَةَ أَشۡهُرٖ وَعَشۡرٗاۖ فَإِذَا بَلَغۡنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِيمَا فَعَلۡنَ فِيٓ أَنفُسِهِنَّ بِٱلۡمَعۡرُوفِۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ
Open ayah 2:234তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যাবে তাদের স্ত্রীরা চার মাস দশ দিন নিজেদেরকে অপেক্ষায় রাখবে। তাদের এই সময়কাল (ইদ্দত) পূর্ণ হলে তারা নিজেদের ব্যাপারে ন্যায়সঙ্গতভাবে যা করবে তাতে (অর্থাৎ আবার বিয়ে করলে) তোমাদের কোন দোষ নেই। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।
وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِيمَا عَرَّضۡتُم بِهِۦ مِنۡ خِطۡبَةِ ٱلنِّسَآءِ أَوۡ أَكۡنَنتُمۡ فِيٓ أَنفُسِكُمۡۚ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمۡ سَتَذۡكُرُونَهُنَّ وَلَٰكِن لَّا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّآ أَن تَقُولُواْ قَوۡلٗا مَّعۡرُوفٗاۚ وَلَا تَعۡزِمُواْ عُقۡدَةَ ٱلنِّكَاحِ حَتَّىٰ يَبۡلُغَ ٱلۡكِتَٰبُ أَجَلَهُۥۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِيٓ أَنفُسِكُمۡ فَٱحۡذَرُوهُۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٞ
Open ayah 2:235তোমরা (ইদ্দত পালনরত বিধবা) নারীদেরকে বিয়ে করার কথা আকারে-ইঙ্গিতে বললে কিংবা (তা) মনের মধ্যে গোপন রাখলে তোমাদের কোন দোষ নেই। আল্লাহ জানেন যে, তাদের কথা তোমাদের মনে আসবে। কিন্তু যথার্থ কথা না বলে গোপনে তাদের সাথে ওয়াদাবদ্ধ হবে না। আর নির্দিষ্ট মেয়াদ (ইদ্দত) পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহবন্ধনের সিদ্ধান্ত নেবে না। জেনে রাখ, আল্লাহ তোমাদের মনের কথা জানেন; অতএব, তাকে ভয় কর। জেনে রাখ, আল্লাহ ক্ষমাপরায়ণ, সহনশীল।
لَّا جُنَاحَ عَلَيۡكُمۡ إِن طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ مَا لَمۡ تَمَسُّوهُنَّ أَوۡ تَفۡرِضُواْ لَهُنَّ فَرِيضَةٗۚ وَمَتِّعُوهُنَّ عَلَى ٱلۡمُوسِعِ قَدَرُهُۥ وَعَلَى ٱلۡمُقۡتِرِ قَدَرُهُۥ مَتَٰعَۢا بِٱلۡمَعۡرُوفِۖ حَقًّا عَلَى ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 2:236স্ত্রীদেরকে স্পর্শ করার কিংবা তাদের জন্য মোহরানা ধার্য করার আগেই যদি তোমরা তাদেরকে তালাক দাও তাহলে তোমাদের কোন দোষ হবে না; তবে তাদেরকে (যার যার সাধ্যানুসারে) কিছু ভোগ্যসামগ্রী দান করবে। ধনী দেবে তার সাধ্যানুসারে, আর গরীব দেবে তার সাধ্যানুসারে; যথোচিতভাবে কিছু সামগ্রী; এটা নেককারদের একটা দায়িত্ব।
وَإِن طَلَّقۡتُمُوهُنَّ مِن قَبۡلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدۡ فَرَضۡتُمۡ لَهُنَّ فَرِيضَةٗ فَنِصۡفُ مَا فَرَضۡتُمۡ إِلَّآ أَن يَعۡفُونَ أَوۡ يَعۡفُوَاْ ٱلَّذِي بِيَدِهِۦ عُقۡدَةُ ٱلنِّكَاحِۚ وَأَن تَعۡفُوٓاْ أَقۡرَبُ لِلتَّقۡوَىٰۚ وَلَا تَنسَوُاْ ٱلۡفَضۡلَ بَيۡنَكُمۡۚ إِنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٌ
Open ayah 2:237আর যদি তাদেরকে স্পর্শ করার আগে এবং তাদের জন্য মোহরানা ধার্য করার পরে তালাক দাও, তাহলে যে পরিমাণ মোহরানা ধার্য করেছো তার অর্ধেক (দিতে হবে)। তবে যদি তারা (অর্থাৎ স্ত্রীরা তাদের অর্ধেক) ছেড়ে দেয় (অর্থাৎ কোন মোহরানা না নেয়) কিংবা যার হাতে বিবাহবন্ধন সে (অর্থাৎ স্বামী তার অর্ধেক) ছেড়ে দেয় (অর্থাৎ পুরো মোহরানা দিয়ে দেয়) তাহলে ভিন্ন কথা। আর তোমরা (এভাবে যার যার পাওনা) ছেড়ে দিলে সেটাই হবে তাকওয়ার নিকটতর (কাজ)। তোমরা নিজেদের মধ্যে উদারতা (প্রদর্শন করতে) ভুলে যেয়ো না। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখতে পান।
حَٰفِظُواْ عَلَى ٱلصَّلَوَٰتِ وَٱلصَّلَوٰةِ ٱلۡوُسۡطَىٰ وَقُومُواْ لِلَّهِ قَٰنِتِينَ
Open ayah 2:238তোমরা নামাযের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী (আছরের) নামাযের প্রতি; আর আল্লাহর সামনে একনিষ্ঠ হয়ে দাঁড়াও।
فَإِنۡ خِفۡتُمۡ فَرِجَالًا أَوۡ رُكۡبَانٗاۖ فَإِذَآ أَمِنتُمۡ فَٱذۡكُرُواْ ٱللَّهَ كَمَا عَلَّمَكُم مَّا لَمۡ تَكُونُواْ تَعۡلَمُونَ
Open ayah 2:239আর যদি তোমাদের (শত্রুর) ভয় থাকে তাহলে হাঁটতে হাঁটতে অথবা আরোহী অবস্থায় (নামায আদায় করবে)। অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন আল্লাহকে সেভাবেই স্মরণ করবে যেভাবে তিনি তোমাদের শিখিয়েছেন, যা তোমরা (আগে) জানতে না।
وَٱلَّذِينَ يُتَوَفَّوۡنَ مِنكُمۡ وَيَذَرُونَ أَزۡوَٰجٗا وَصِيَّةٗ لِّأَزۡوَٰجِهِم مَّتَٰعًا إِلَى ٱلۡحَوۡلِ غَيۡرَ إِخۡرَاجٖۚ فَإِنۡ خَرَجۡنَ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِي مَا فَعَلۡنَ فِيٓ أَنفُسِهِنَّ مِن مَّعۡرُوفٖۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٞ
Open ayah 2:240তোমাদের মধ্যে যারা স্ত্রীদের রেখে মারা যায় তারা যেন তাদের স্ত্রীদেরকে এক বছর পর্যন্ত প্রয়োজনীয় জীবনোপকরণ প্রদান করা ও তাদেরকে (বাড়ি থেকে) বের করে না দেওয়ার অসিয়ত করে যায় (পরবর্তীতে অন্য আয়াত দ্বারা এই বিধান রহিত করা হয়েছে); তবে তারা যদি (নিজেরা) বের হয়ে যায় এবং নিজেদের ব্যাপারে বিধিসম্মত কোন কাজ করে তাহলে তাতে তোমাদের কোন পাপ হবে না। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
وَلِلۡمُطَلَّقَٰتِ مَتَٰعُۢ بِٱلۡمَعۡرُوفِۖ حَقًّا عَلَى ٱلۡمُتَّقِينَ
Open ayah 2:241তালাকপ্রাপ্ত নারীদেরকে ঠিকমত প্রয়োজনীয় জীবনোপকরণ সরবরাহ করতে হবে; এটা ধর্মপরায়ণ ব্যক্তিদের একটি দায়িত্ব।
كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ
Open ayah 2:242এভাবে আল্লাহ তোমাদের জন্য তাঁর অনুশাসনগুলো স্পষ্ট করে দেন, যাতে তোমরা বুঝতে পার।
۞أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ خَرَجُواْ مِن دِيَٰرِهِمۡ وَهُمۡ أُلُوفٌ حَذَرَ ٱلۡمَوۡتِ فَقَالَ لَهُمُ ٱللَّهُ مُوتُواْ ثُمَّ أَحۡيَٰهُمۡۚ إِنَّ ٱللَّهَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَشۡكُرُونَ
Open ayah 2:243তুমি কি তাদেরকে দেখনি (তাদের কথা ভাবনি) যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘরবাড়ি থেকে বের হয়েছিল? আর তাদের সংখ্যা ছিল হাজার হাজার। তখন আল্লাহ তাদেরকে বলেছিলেন, “মরে যাও”। তারপর তিনি তাদেরকে জীবিত করেছিলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল; কিন্তু অধিকাংশ মানুষ শোকর করে না।
وَقَٰتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ
Open ayah 2:244তোমরা আল্লাহর পথে লড়াই করো আর জেনে রাখ, আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন।
مَّن ذَا ٱلَّذِي يُقۡرِضُ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا فَيُضَٰعِفَهُۥ لَهُۥٓ أَضۡعَافٗا كَثِيرَةٗۚ وَٱللَّهُ يَقۡبِضُ وَيَبۡصُۜطُ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ
Open ayah 2:245এমন কে আছে যে আল্লাহকে একটি উত্তম ঋণ দিতে পারে? (তাহলে) আল্লাহ তা তার জন্য অনেকগুণ বাড়িয়ে দেবেন। আল্লাহ (তোমাদের সম্পদ) কমাতেও পারেন, বাড়াতেও পারেন। আর তোমাদেরকে তাঁরই কাছে ফিরিয়ে নেয়া হবে।
أَلَمۡ تَرَ إِلَى ٱلۡمَلَإِ مِنۢ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ مِنۢ بَعۡدِ مُوسَىٰٓ إِذۡ قَالُواْ لِنَبِيّٖ لَّهُمُ ٱبۡعَثۡ لَنَا مَلِكٗا نُّقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِۖ قَالَ هَلۡ عَسَيۡتُمۡ إِن كُتِبَ عَلَيۡكُمُ ٱلۡقِتَالُ أَلَّا تُقَٰتِلُواْۖ قَالُواْ وَمَا لَنَآ أَلَّا نُقَٰتِلَ فِي سَبِيلِ ٱللَّهِ وَقَدۡ أُخۡرِجۡنَا مِن دِيَٰرِنَا وَأَبۡنَآئِنَاۖ فَلَمَّا كُتِبَ عَلَيۡهِمُ ٱلۡقِتَالُ تَوَلَّوۡاْ إِلَّا قَلِيلٗا مِّنۡهُمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلظَّٰلِمِينَ
Open ayah 2:246তুমি কি মূসার পরে বনী ইসরাঈল নেতাদেরকে দেখনি? যখন তারা তাদের এক নবীকে বলেছিল, “আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করো, আমরা আল্লাহর পথে যুদ্ধ করব।” নবী বলেছিলেন, “এমন হবে নাতো যে, তোমাদের ওপর যুদ্ধ ধার্য করা হলে তখন তোমরা যুদ্ধ করবে না?” তারা বলল, “আমাদেরকে যখন নিজেদের ঘরবাড়ি থেকে ও সন্তান-সন্ততির কাছ থেকে বের করে দেওয়া হয়েছে তখন আল্লাহর পথে যুদ্ধ করব না কেন?” কিন্তু যখন (ঠিকই) তাদের ওপর যুদ্ধ ধার্য করা হল তখন অল্প কয়েকজন ব্যতীত তারা পিঠটান দিল। আল্লাহ জালেমদের সম্পর্কে ভালভাবে অবগত আছেন।
وَقَالَ لَهُمۡ نَبِيُّهُمۡ إِنَّ ٱللَّهَ قَدۡ بَعَثَ لَكُمۡ طَالُوتَ مَلِكٗاۚ قَالُوٓاْ أَنَّىٰ يَكُونُ لَهُ ٱلۡمُلۡكُ عَلَيۡنَا وَنَحۡنُ أَحَقُّ بِٱلۡمُلۡكِ مِنۡهُ وَلَمۡ يُؤۡتَ سَعَةٗ مِّنَ ٱلۡمَالِۚ قَالَ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰهُ عَلَيۡكُمۡ وَزَادَهُۥ بَسۡطَةٗ فِي ٱلۡعِلۡمِ وَٱلۡجِسۡمِۖ وَٱللَّهُ يُؤۡتِي مُلۡكَهُۥ مَن يَشَآءُۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ
Open ayah 2:247তাদের নবী তাদেরকে বলেছিলেন, “আল্লাহ তোমাদের জন্য তালূতকে রাজা নিযুক্ত করেছেন।” তারা বলল, “সে আমাদের রাজা হয় কীভাবে? রাজা হওয়ার জন্য তো তার চেয়ে আমরাই বেশি যোগ্য; তার তো পর্যাপ্ত ধন-সম্পদও নেই।” নবী বললেন, “আল্লাহ তোমাদের জন্য তাকেই মনোনীত করেছেন এবং তিনি তাকে ব্যাপক জ্ঞান ও বিশাল দেহ দান করেছেন। আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। আল্লাহ সর্বব্যাপী, মহাজ্ঞানী।”
وَقَالَ لَهُمۡ نَبِيُّهُمۡ إِنَّ ءَايَةَ مُلۡكِهِۦٓ أَن يَأۡتِيَكُمُ ٱلتَّابُوتُ فِيهِ سَكِينَةٞ مِّن رَّبِّكُمۡ وَبَقِيَّةٞ مِّمَّا تَرَكَ ءَالُ مُوسَىٰ وَءَالُ هَٰرُونَ تَحۡمِلُهُ ٱلۡمَلَٰٓئِكَةُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لَّكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ
Open ayah 2:248তাদের নবী তাদেরকে আরো বলেছিলেন, “তার (তালূতের) রাজা হওয়ার লক্ষণ এই যে, তোমাদের কাছে সিন্দুক আসবে, যাতে থাকবে তোমাদের প্রভুর পক্ষ থেকে আসা প্রশান্তির উপকরণ এবং মূসা ও হারূনের বংশধরদের রেখে যাওয়া জিনিসপত্রের কিছু অবশিষ্টাংশ। ফেরেশতারা সেটি বহন করে আনবে। তোমরা যদি (প্রকৃত) ঈমানদার হও তাহলে এতে তোমাদের জন্য অবশ্যই একটি নিদর্শন আছে।”
فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِٱلۡجُنُودِ قَالَ إِنَّ ٱللَّهَ مُبۡتَلِيكُم بِنَهَرٖ فَمَن شَرِبَ مِنۡهُ فَلَيۡسَ مِنِّي وَمَن لَّمۡ يَطۡعَمۡهُ فَإِنَّهُۥ مِنِّيٓ إِلَّا مَنِ ٱغۡتَرَفَ غُرۡفَةَۢ بِيَدِهِۦۚ فَشَرِبُواْ مِنۡهُ إِلَّا قَلِيلٗا مِّنۡهُمۡۚ فَلَمَّا جَاوَزَهُۥ هُوَ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ قَالُواْ لَا طَاقَةَ لَنَا ٱلۡيَوۡمَ بِجَالُوتَ وَجُنُودِهِۦۚ قَالَ ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَٰقُواْ ٱللَّهِ كَم مِّن فِئَةٖ قَلِيلَةٍ غَلَبَتۡ فِئَةٗ كَثِيرَةَۢ بِإِذۡنِ ٱللَّهِۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّٰبِرِينَ
Open ayah 2:249পরে তালূত যখন সৈন্য নিয়ে বের হয়েছিল তখন সে (সৈন্যদেরকে) বলেছিল, “আল্লাহ তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন। যে ঐ নদীর পানি পান করবে সে আমার দলভুক্ত থাকতে পারবে না, আর যে তার স্বাদ গ্রহণ করবে না সে আমার দলভুক্ত থাকবে। অবশ্য যে নিজের হাতে মাত্র এক কোষ পরিমাণ (পানি) নেবে তার কথা আলাদা (অর্থাৎ সে সাধারণ পানকারীদের পর্যায়ে পড়বে না, তাই সেও আমার দলভুক্ত থাকতে পারবে)।” কিন্তু অল্প লোক ছাড়া সবাই নদীর পানি পান করেছিল। তারপর তালূত ও তার সাথের বিশ্বাসীরা যখন নদীটি পার হয়ে গেল তখন তারা বলল, “আজ জালূত ও তার সৈন্যদের মোকাবেলা করার ক্ষমতা আমাদের নেই।” তবে যারা নিশ্চিত জানত যে, আল্লার সাথে তাদের সাক্ষাৎ হবে তারা বলল, “আল্লাহর হুকুমে কত ছোট দল কত বড় দলকে পরাজিত করেছে!” আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।
وَلَمَّا بَرَزُواْ لِجَالُوتَ وَجُنُودِهِۦ قَالُواْ رَبَّنَآ أَفۡرِغۡ عَلَيۡنَا صَبۡرٗا وَثَبِّتۡ أَقۡدَامَنَا وَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ
Open ayah 2:250যখন তারা জালূত ও তার সৈন্যদের মোকাবেলার উদ্দেশ্যে বের হয়েছিল তখন বলেছিল, “হে আমাদের প্রভু! আমাদেরকে পর্যাপ্ত ধৈর্য দান করো, আমাদের পা অবিচল রাখ এবং অবিশ্বাসী লোকদের বিরুদ্ধে আমাদেরকে বিজয়ী কর।
فَهَزَمُوهُم بِإِذۡنِ ٱللَّهِ وَقَتَلَ دَاوُۥدُ جَالُوتَ وَءَاتَىٰهُ ٱللَّهُ ٱلۡمُلۡكَ وَٱلۡحِكۡمَةَ وَعَلَّمَهُۥ مِمَّا يَشَآءُۗ وَلَوۡلَا دَفۡعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعۡضَهُم بِبَعۡضٖ لَّفَسَدَتِ ٱلۡأَرۡضُ وَلَٰكِنَّ ٱللَّهَ ذُو فَضۡلٍ عَلَى ٱلۡعَٰلَمِينَ
Open ayah 2:251তারপর আল্লাহর হুকুমে তারা তাদেরকে (জালূতবাহিনীকে) পরাজিত করে ও দাউদ জালূতকে হত্যা করে এবং আল্লাহ তাকে (দাউদকে) রাজত্ব ও বিচক্ষণতা দান করেন আর সে যা চাচ্ছিল তিনি তাকে তা শিখিয়ে দেন। আল্লাহ যদি কতক মানুষকে কতক মানুষ দ্বারা দমনের ব্যবস্থা না রাখতেন তাহলে পৃথিবী বিনষ্ট হয়ে যেত। তবে আল্লাহ সারা বিশ্ববাসীর প্রতি অনুগ্রহশীল।
تِلۡكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتۡلُوهَا عَلَيۡكَ بِٱلۡحَقِّۚ وَإِنَّكَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 2:252এগুলো আল্লাহর নিদর্শন; আমি তা তোমার কাছে যথার্থভাবে বর্ণনা করছি। আর অবশ্যই তুমি রসূলদের অন্তর্ভুক্ত।
۞تِلۡكَ ٱلرُّسُلُ فَضَّلۡنَا بَعۡضَهُمۡ عَلَىٰ بَعۡضٖۘ مِّنۡهُم مَّن كَلَّمَ ٱللَّهُۖ وَرَفَعَ بَعۡضَهُمۡ دَرَجَٰتٖۚ وَءَاتَيۡنَا عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱلۡبَيِّنَٰتِ وَأَيَّدۡنَٰهُ بِرُوحِ ٱلۡقُدُسِۗ وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَا ٱقۡتَتَلَ ٱلَّذِينَ مِنۢ بَعۡدِهِم مِّنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَٰتُ وَلَٰكِنِ ٱخۡتَلَفُواْ فَمِنۡهُم مَّنۡ ءَامَنَ وَمِنۡهُم مَّن كَفَرَۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَا ٱقۡتَتَلُواْ وَلَٰكِنَّ ٱللَّهَ يَفۡعَلُ مَا يُرِيدُ
Open ayah 2:253এই রসূলদেরই কতককে কতকের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদের মধ্যে কেউ আছে যার সাথে আল্লাহ (সরাসরি) কথা বলেছেন, আবার কতককে অনেক উচ্চ মর্যাদা দান করেছেন। আমি মরিয়মের পুত্র ঈসাকে মোজেযা (অলৌকিক বিষয়) দান করেছি ও পবিত্র আত্মা (জিবরাঈল) দ্বারা তাকে সাহায্য করেছি। আল্লাহর ইচ্ছা থাকলে তাদের পরবর্তীরা স্পষ্ট প্রমাণাদি পাওয়ার পরও হানাহানি করত না; কিন্তু তারা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছিল। ফলে তাদের কেউ ঈমান এনেছিল আবার কেউ কাফের হয়েছিল। আল্লাহর ইচ্ছা থাকলে তারা হানাহানি করত না; কিন্তু আল্লাহ তাই করেন যা তিনি করতে চান।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَنفِقُواْ مِمَّا رَزَقۡنَٰكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَ يَوۡمٞ لَّا بَيۡعٞ فِيهِ وَلَا خُلَّةٞ وَلَا شَفَٰعَةٞۗ وَٱلۡكَٰفِرُونَ هُمُ ٱلظَّٰلِمُونَ
Open ayah 2:254হে ঈমানদারগণ! এমন দিন আসার পূর্বে আমার দেওয়া জীবিকা থেকে ব্যয় করো যখন কোন ক্রয়-বিক্রয়, বন্ধুত্ব কিংবা সুপারিশ (করার সুযোগ) থাকবে না । আর অবিশ্বাসীরাই অন্যায়কারী।
ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡحَيُّ ٱلۡقَيُّومُۚ لَا تَأۡخُذُهُۥ سِنَةٞ وَلَا نَوۡمٞۚ لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ مَن ذَا ٱلَّذِي يَشۡفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذۡنِهِۦۚ يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡۖ وَلَا يُحِيطُونَ بِشَيۡءٖ مِّنۡ عِلۡمِهِۦٓ إِلَّا بِمَا شَآءَۚ وَسِعَ كُرۡسِيُّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَۖ وَلَا يَـُٔودُهُۥ حِفۡظُهُمَاۚ وَهُوَ ٱلۡعَلِيُّ ٱلۡعَظِيمُ
Open ayah 2:255আল্লাহ (এমন এক সত্তা যে), তিনি ছাড়া কোন মাবুদ নেই। (তিনি) চিরঞ্জীব ও অবিনশ্বর। তাঁকে তন্দ্রায় কিংবা নিদ্রায় ধরে না। আসমানে ও জমিনে যা কিছু আছে তা (সব) তাঁরই। এমন কে আছে যে তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে সুপারিশ করতে পারে? যা কিছু তাদের সামনে আছে ও যা কিছু তাদের পেছনে আছে তিনি তা (সব) জানেন। তিনি যতটুকু চান তা ছাড়া তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর কুরসী (আসন) আসমান ও জমিন পরিব্যাপ্ত করে আছে। এ দুইয়ের সংরক্ষণে তাঁর কোন কষ্ট হয় না। তিনি সর্বোচ্চ, মহামহিম।
لَآ إِكۡرَاهَ فِي ٱلدِّينِۖ قَد تَّبَيَّنَ ٱلرُّشۡدُ مِنَ ٱلۡغَيِّۚ فَمَن يَكۡفُرۡ بِٱلطَّٰغُوتِ وَيُؤۡمِنۢ بِٱللَّهِ فَقَدِ ٱسۡتَمۡسَكَ بِٱلۡعُرۡوَةِ ٱلۡوُثۡقَىٰ لَا ٱنفِصَامَ لَهَاۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
Open ayah 2:256ধর্মে বলপ্রয়োগ নেই। ভ্রান্ত পথ থেকে সঠিক পথ স্পষ্ট হয়ে গিয়েছে। অতএব, যে তাগূত (ভ্রান্ত উপাস্য/শয়তান) কে অমান্য করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে অবশ্যই সে দৃঢ়তম রশি আঁকড়ে ধরবে, যা (কখনো) ছিঁড়বার নয়। আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন।
ٱللَّهُ وَلِيُّ ٱلَّذِينَ ءَامَنُواْ يُخۡرِجُهُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۖ وَٱلَّذِينَ كَفَرُوٓاْ أَوۡلِيَآؤُهُمُ ٱلطَّٰغُوتُ يُخۡرِجُونَهُم مِّنَ ٱلنُّورِ إِلَى ٱلظُّلُمَٰتِۗ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ
Open ayah 2:257আল্লাহ ঈমানদারদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। আর যারা কাফের তাদের অভিভাবক হল তাগূত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। তারা জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে।
أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِي حَآجَّ إِبۡرَٰهِـۧمَ فِي رَبِّهِۦٓ أَنۡ ءَاتَىٰهُ ٱللَّهُ ٱلۡمُلۡكَ إِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّيَ ٱلَّذِي يُحۡيِۦ وَيُمِيتُ قَالَ أَنَا۠ أُحۡيِۦ وَأُمِيتُۖ قَالَ إِبۡرَٰهِـۧمُ فَإِنَّ ٱللَّهَ يَأۡتِي بِٱلشَّمۡسِ مِنَ ٱلۡمَشۡرِقِ فَأۡتِ بِهَا مِنَ ٱلۡمَغۡرِبِ فَبُهِتَ ٱلَّذِي كَفَرَۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 2:258আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন বলে যে লোকটি ইবরাহীমের সাথে তার প্রভুর ব্যাপারে বিতর্ক করেছিল, তুমি কি তাকে দেখনি? যখন ইবরাহীম বলেছিল, “আমার প্রভু তো তিনি, যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান” তখন সে বলেছিল, “আমিই জীবন দান করি ও মৃত্যু ঘটাই।” ইবরাহীম বলল, “তাহলে আল্লাহ তো পূর্বদিক থেকে সূর্য উঠান, তুমি তা পশ্চিম দিক থেকে উঠাওতো।” তখন ঐ কাফের হতবাক হয়ে যায়। আল্লাহ জালেম লোকদেরকে হেদায়েত করেন না।
أَوۡ كَٱلَّذِي مَرَّ عَلَىٰ قَرۡيَةٖ وَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا قَالَ أَنَّىٰ يُحۡيِۦ هَٰذِهِ ٱللَّهُ بَعۡدَ مَوۡتِهَاۖ فَأَمَاتَهُ ٱللَّهُ مِاْئَةَ عَامٖ ثُمَّ بَعَثَهُۥۖ قَالَ كَمۡ لَبِثۡتَۖ قَالَ لَبِثۡتُ يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖۖ قَالَ بَل لَّبِثۡتَ مِاْئَةَ عَامٖ فَٱنظُرۡ إِلَىٰ طَعَامِكَ وَشَرَابِكَ لَمۡ يَتَسَنَّهۡۖ وَٱنظُرۡ إِلَىٰ حِمَارِكَ وَلِنَجۡعَلَكَ ءَايَةٗ لِّلنَّاسِۖ وَٱنظُرۡ إِلَى ٱلۡعِظَامِ كَيۡفَ نُنشِزُهَا ثُمَّ نَكۡسُوهَا لَحۡمٗاۚ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥ قَالَ أَعۡلَمُ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 2:259অথবা সেই লোকটির মত যে একটি গ্রামে গিয়েছিল যার ঘরগুলো মাচার ওপর পতিত অবস্থায় ছিল (অর্থাৎ গ্রামটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল)। সে বলেছিল, “এটিকে এর মৃত্যুর পর আল্লাহ কীভাবে জীবিত করবেন (অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত এই গ্রামটিকে আল্লাহ কীভাবে পুনর্গঠিত করবেন)?” এরপর আল্লাহ তাকে একশ বছর মৃত অবস্থায় রাখেন। তারপর তাকে জীবিত করে বলেন, “তুমি (মৃত অবস্থায়) কতদিন ছিলে?” সে বলে, “ছিলাম একদিন কিংবা একদিনের কিছু অংশ।” আল্লাহ বলেন, “(তা নয়,) বরং তুমি একশ বছর (মৃত) পড়েছিলে। তোমার খাদ্যসামগ্রী ও পানীয় দ্রব্যের দিকে তাকাও, ওগুলো নষ্ট হয়নি। আর তোমার গাধাটির দিকে তাকাও, আমি তোমাকে মানুষের জন্য একটি নিদর্শন বানাতে চাই। (গাধার) হাড়গুলোর দিকে তাকিয়ে দেখ আমি কীভাবে ওগুলো একত্রিত করি, তারপর তা মাংস দিয়ে ঢেকে দেই।” যখন (গোটা) ব্যাপারটি তার কাছে পরিষ্কার হয়ে যায় তখন সে বলে, “আমি জানতে পারলাম যে, আল্লাহ সবকিছুই করতে সক্ষম।”
وَإِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّ أَرِنِي كَيۡفَ تُحۡيِ ٱلۡمَوۡتَىٰۖ قَالَ أَوَلَمۡ تُؤۡمِنۖ قَالَ بَلَىٰ وَلَٰكِن لِّيَطۡمَئِنَّ قَلۡبِيۖ قَالَ فَخُذۡ أَرۡبَعَةٗ مِّنَ ٱلطَّيۡرِ فَصُرۡهُنَّ إِلَيۡكَ ثُمَّ ٱجۡعَلۡ عَلَىٰ كُلِّ جَبَلٖ مِّنۡهُنَّ جُزۡءٗا ثُمَّ ٱدۡعُهُنَّ يَأۡتِينَكَ سَعۡيٗاۚ وَٱعۡلَمۡ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ
Open ayah 2:260(স্মরণ করো) যখন ইবরাহীম বলেছিল, “হে আমার প্রভু! আমাকে দেখাও কীভাবে তুমি মৃতদের জীবিত কর।” তিনি বললেন, “কেন, তুমি কি বিশ্বাস করো না?” সে বলল, “হ্যাঁ, (অবশ্যই বিশ্বাস করি) তবে মনের প্রশান্তির জন্য (দেখতে চাচ্ছি)।” তিনি বলেন, “আচ্ছা, তাহলে চারটি পাখি লও এবং তাদেরকে তোমার পোষ মানাও। (অতঃপর তাদেরকে জবাই করে কেটে টুকরা টুকরা কর।) তারপর তাদের একটি করে টুকরা প্রতিটি পাহাড়ে রেখে দাও। অতঃপর তাদেরকে ডাক দাও, তারা তোমার কাছে ছুটে আসবে। আর জেনে রাখ, আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।”
مَّثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنۢبَتَتۡ سَبۡعَ سَنَابِلَ فِي كُلِّ سُنۢبُلَةٖ مِّاْئَةُ حَبَّةٖۗ وَٱللَّهُ يُضَٰعِفُ لِمَن يَشَآءُۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ
Open ayah 2:261যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের অবস্থা একটি শস্যদানার মত যা সাতটি শিষ উৎপন্ন করে, প্রতিটি শিষে থাকে একশটি করে দানা। আল্লাহ যাকে চান তার সম্পদ বহুগুণ বাড়িয়ে দেন। আল্লাহ বড় দানশীল, মহাজ্ঞানী।
ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ ثُمَّ لَا يُتۡبِعُونَ مَآ أَنفَقُواْ مَنّٗا وَلَآ أَذٗى لَّهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
Open ayah 2:262যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং যা ব্যয় করে তার জন্য পরে (গ্রহীতাকে) খোটা কিংবা কষ্ট দেয় না তাদের জন্য তাদের প্রভুর কাছে পুরস্কার রয়েছে। তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিত হবে না।
۞قَوۡلٞ مَّعۡرُوفٞ وَمَغۡفِرَةٌ خَيۡرٞ مِّن صَدَقَةٖ يَتۡبَعُهَآ أَذٗىۗ وَٱللَّهُ غَنِيٌّ حَلِيمٞ
Open ayah 2:263যে দানের পরে (গ্রহীতাকে) কষ্ট দেওয়া হয় তার চেয়ে ভাল কথা আর ক্ষমা উত্তম। আল্লাহ অভাবমুক্ত, সহনশীল।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُبۡطِلُواْ صَدَقَٰتِكُم بِٱلۡمَنِّ وَٱلۡأَذَىٰ كَٱلَّذِي يُنفِقُ مَالَهُۥ رِئَآءَ ٱلنَّاسِ وَلَا يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۖ فَمَثَلُهُۥ كَمَثَلِ صَفۡوَانٍ عَلَيۡهِ تُرَابٞ فَأَصَابَهُۥ وَابِلٞ فَتَرَكَهُۥ صَلۡدٗاۖ لَّا يَقۡدِرُونَ عَلَىٰ شَيۡءٖ مِّمَّا كَسَبُواْۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡكَٰفِرِينَ
Open ayah 2:264হে ঈমানদারগণ! খোটা কিংবা কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানগুলো ঐ ব্যক্তির মত নষ্ট করে দিও না যে লোক-দেখানোর জন্য সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে না। তার উদাহরণ দেয়া যায় একটি মসৃণ পাথরের সাথে, যার ওপর কিছু মাটি ছিল, তারপর ভারী বৃষ্টি পাথরটিকে পরিষ্কার করে দিয়ে গেছে। তারা যা উপার্জন করেছে তা দিয়ে কিছুই করতে পারছে না। আল্লাহ অবিশ্বাসী লোকদেরকে পথ দেখান না।
وَمَثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمُ ٱبۡتِغَآءَ مَرۡضَاتِ ٱللَّهِ وَتَثۡبِيتٗا مِّنۡ أَنفُسِهِمۡ كَمَثَلِ جَنَّةِۭ بِرَبۡوَةٍ أَصَابَهَا وَابِلٞ فَـَٔاتَتۡ أُكُلَهَا ضِعۡفَيۡنِ فَإِن لَّمۡ يُصِبۡهَا وَابِلٞ فَطَلّٞۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٌ
Open ayah 2:265আর যারা নিজেদের সম্পদ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ও নিজেদের মনকে সুদৃঢ় করার জন্য ব্যয় করে তাদের উদাহরণ দেয়া যায় কোন টিলার ওপরে অবস্থিত একটি বাগানের সাথে, যা ভারী বৃষ্টি হওয়ার ফলে দ্বিগুণ ফসল উৎপন্ন করেছে। সেখানে ভারী বৃষ্টি না হলেও শিশির তো আছে। তোমরা যা করো আল্লাহ তা ভালভাবে দেখতে পান।
أَيَوَدُّ أَحَدُكُمۡ أَن تَكُونَ لَهُۥ جَنَّةٞ مِّن نَّخِيلٖ وَأَعۡنَابٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ لَهُۥ فِيهَا مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ وَأَصَابَهُ ٱلۡكِبَرُ وَلَهُۥ ذُرِّيَّةٞ ضُعَفَآءُ فَأَصَابَهَآ إِعۡصَارٞ فِيهِ نَارٞ فَٱحۡتَرَقَتۡۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُمۡ تَتَفَكَّرُونَ
Open ayah 2:266মনে করো, তোমাদের কারো খেজুর ও আঙ্গুরের একটি বাগান আছে, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, বাগানটিতে তার সবরকম ফল আছে, আর তার সন্তান-সন্ততি দুর্বল থাকতেই সে বৃদ্ধ হয়ে গেছে; এমতাবস্থায় সে কি চাইবে যে, বাগানটিতে একটি অগ্নিময় ঘূর্ণিঝড় আঘাত হানুক আর তা পুড়ে যাক? আল্লাহ এভাবেই তোমাদের জন্য নিদর্শনসমূহ বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করতে পার।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَنفِقُواْ مِن طَيِّبَٰتِ مَا كَسَبۡتُمۡ وَمِمَّآ أَخۡرَجۡنَا لَكُم مِّنَ ٱلۡأَرۡضِۖ وَلَا تَيَمَّمُواْ ٱلۡخَبِيثَ مِنۡهُ تُنفِقُونَ وَلَسۡتُم بِـَٔاخِذِيهِ إِلَّآ أَن تُغۡمِضُواْ فِيهِۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ غَنِيٌّ حَمِيدٌ
Open ayah 2:267হে ঈমানদারগণ! তোমরা নিজেদের উপার্জিত ভাল জিনিস থেকে এবং আমি যা তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করেছি তা থেকে ব্যয় করো; খারাপ জিনিস ব্যয় করতে যেয়ো না, কেননা তোমরা নিজেরা চোখ বন্ধ না করে (অর্থাৎ চোখে দেখে) তা নিতে চাইবে না। জেনে রাখ, অবশ্যই আল্লাহ প্রয়োজনমুক্ত, প্রশংসিত।
ٱلشَّيۡطَٰنُ يَعِدُكُمُ ٱلۡفَقۡرَ وَيَأۡمُرُكُم بِٱلۡفَحۡشَآءِۖ وَٱللَّهُ يَعِدُكُم مَّغۡفِرَةٗ مِّنۡهُ وَفَضۡلٗاۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ
Open ayah 2:268শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং খারাপ কাজ করতে বলে, আর আল্লাহ তোমাদেরকে তাঁর পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আল্লাহ মহাদানশীল, সুবিজ্ঞ।
يُؤۡتِي ٱلۡحِكۡمَةَ مَن يَشَآءُۚ وَمَن يُؤۡتَ ٱلۡحِكۡمَةَ فَقَدۡ أُوتِيَ خَيۡرٗا كَثِيرٗاۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ
Open ayah 2:269তিনি যাকে চান প্রজ্ঞা দান করেন। আর যাকে প্রজ্ঞা দান করা হয় তাকে প্রভূত কল্যাণ দান করা হয়। বুদ্ধিমান মানুষ ছাড়া কেউ শিক্ষা গ্রহণ করে না।
وَمَآ أَنفَقۡتُم مِّن نَّفَقَةٍ أَوۡ نَذَرۡتُم مِّن نَّذۡرٖ فَإِنَّ ٱللَّهَ يَعۡلَمُهُۥۗ وَمَا لِلظَّٰلِمِينَ مِنۡ أَنصَارٍ
Open ayah 2:270তোমরা যা কিছু ব্যয় করো কিংবা যা কিছু মানত করো আল্লাহ তা অবশ্যই জানেন। আর জালেমদের কোন সাহায্যকারী নেই।
إِن تُبۡدُواْ ٱلصَّدَقَٰتِ فَنِعِمَّا هِيَۖ وَإِن تُخۡفُوهَا وَتُؤۡتُوهَا ٱلۡفُقَرَآءَ فَهُوَ خَيۡرٞ لَّكُمۡۚ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّـَٔاتِكُمۡۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ
Open ayah 2:271তোমরা যদি (তোমাদের) দানসমূহ প্রকাশ করো তাহলে তা ভাল; তবে যদি তা গোপন রেখে গরীবদের দিয়ে দাও তাহলে সেটা তোমাদের জন্য আরো ভাল। (এই দানের কারণে) আল্লাহ তোমাদের কিছু কিছু পাপ মোচন করেন। আর তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন।
۞لَّيۡسَ عَلَيۡكَ هُدَىٰهُمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ يَهۡدِي مَن يَشَآءُۗ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ فَلِأَنفُسِكُمۡۚ وَمَا تُنفِقُونَ إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ ٱللَّهِۚ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ يُوَفَّ إِلَيۡكُمۡ وَأَنتُمۡ لَا تُظۡلَمُونَ
Open ayah 2:272তাদেরকে পথে আনার দায় তোমার নয়, বরং আল্লাহ যাকে চান পথ দেখান। আর তোমরা যে সম্পদ ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্যই কর। তোমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া ব্যয় করছ না। যে সম্পদ তোমরা ব্যয় করো তা পুরোপুরি তোমাদের কাছে ফিরিয়ে দেয়া হবে। তোমাদেরকে (মোটেও) জুলুম করা হবে না।
لِلۡفُقَرَآءِ ٱلَّذِينَ أُحۡصِرُواْ فِي سَبِيلِ ٱللَّهِ لَا يَسۡتَطِيعُونَ ضَرۡبٗا فِي ٱلۡأَرۡضِ يَحۡسَبُهُمُ ٱلۡجَاهِلُ أَغۡنِيَآءَ مِنَ ٱلتَّعَفُّفِ تَعۡرِفُهُم بِسِيمَٰهُمۡ لَا يَسۡـَٔلُونَ ٱلنَّاسَ إِلۡحَافٗاۗ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ
Open ayah 2:273(দান) সেই গরীবদের জন্য যারা আল্লাহর পথে এমনভাবে আবদ্ধ হয়ে আছে যে, (জীবিকার জন্য) জমিনে যাতায়াত করতে পারে না। হাত না পাতার কারণে অজ্ঞরা তাদেরকে অভাবমুক্ত মনে করে থাকে। তাদের (চেহারার) হাবভাব দেখে তুমি তাদেরকে চিনতে পারবে। তারা মানুষের কাছে মিনতি করে কিছু চায় না। তোমরা যে সম্পদ ব্যয় করো আল্লাহ তা ভাল করেই জানেন।
ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ سِرّٗا وَعَلَانِيَةٗ فَلَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
Open ayah 2:274যারা রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে নিজেদের সম্পদ ব্যয় করে তারা তাদের প্রভুর কাছে (এর) পুরস্কার পাবে। তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিত হবে না।
ٱلَّذِينَ يَأۡكُلُونَ ٱلرِّبَوٰاْ لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ ٱلَّذِي يَتَخَبَّطُهُ ٱلشَّيۡطَٰنُ مِنَ ٱلۡمَسِّۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُوٓاْ إِنَّمَا ٱلۡبَيۡعُ مِثۡلُ ٱلرِّبَوٰاْۗ وَأَحَلَّ ٱللَّهُ ٱلۡبَيۡعَ وَحَرَّمَ ٱلرِّبَوٰاْۚ فَمَن جَآءَهُۥ مَوۡعِظَةٞ مِّن رَّبِّهِۦ فَٱنتَهَىٰ فَلَهُۥ مَا سَلَفَ وَأَمۡرُهُۥٓ إِلَى ٱللَّهِۖ وَمَنۡ عَادَ فَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ
Open ayah 2:275যারা সুদ খায় তারা (কেয়ামতের দিন) শয়তানে-ধরা মানুষের মতই দাঁড়াবে। এটা এজন্য যে, তারা বলে, “ক্রয়-বিক্রয়ও তো সুদের মতই।” অথচ আল্লাহ ক্রয়-বিক্রয় হালাল করেছেন আর সুদ হারাম করেছেন। অতএব, প্রভুর কাছ থেকে উপদেশ আসার পর কেউ যদি (সুদ খাওয়া থেকে) বিরত হয় তাহলে আগে যা (নেওয়া) হয়েছে তা তারই থাকবে এবং তার বিষয়টি (ফয়সালার ভার) আল্লাহর কাছে (ন্যস্ত থাকবে)। আর যারা ফিরে যাবে (অর্থাৎ পুনরায় সুদ খাবে) তারা জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে।
يَمۡحَقُ ٱللَّهُ ٱلرِّبَوٰاْ وَيُرۡبِي ٱلصَّدَقَٰتِۗ وَٱللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
Open ayah 2:276আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন আর দানকে বর্ধিত করেন। আল্লাহ কোন অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ لَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
Open ayah 2:277যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, নামায পড়েছে ও যাকাত দিয়েছে তারা তাদের প্রভুর কাছে (এজন্য) পুরস্কার পাবে। তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিত হবে না।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَذَرُواْ مَا بَقِيَ مِنَ ٱلرِّبَوٰٓاْ إِن كُنتُم مُّؤۡمِنِينَ
Open ayah 2:278হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং (তোমাদের কাছে) যে সুদ বকেয়া আছে তা ছেড়ে দাও, যদি তোমরা (প্রকৃত) ঈমানদার হয়ে থাক।
فَإِن لَّمۡ تَفۡعَلُواْ فَأۡذَنُواْ بِحَرۡبٖ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦۖ وَإِن تُبۡتُمۡ فَلَكُمۡ رُءُوسُ أَمۡوَٰلِكُمۡ لَا تَظۡلِمُونَ وَلَا تُظۡلَمُونَ
Open ayah 2:279যদি তা না করো তাহলে আল্লাহ ও তাঁর রসূলের পক্ষ থেকে একটি যুদ্ধের ঘোষণা শুনে রাখ। আর যদি তোমরা তওবা করো তাহলে তোমাদের মূলধন তোমাদের থাকবে। (এ ব্যাপারে) তোমরাও জুলুম করতে পারবে না এবং তোমাদেরকেও জুলুম করা যাবে না।
وَإِن كَانَ ذُو عُسۡرَةٖ فَنَظِرَةٌ إِلَىٰ مَيۡسَرَةٖۚ وَأَن تَصَدَّقُواْ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ
Open ayah 2:280(খাতক) যদি অভাবগ্রস্ত হয় তাহলে স্বচ্ছলতা (আসা) পর্যন্ত (তাকে) অবকাশ দিও। আর মাফ করে দেওয়া তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।
وَٱتَّقُواْ يَوۡمٗا تُرۡجَعُونَ فِيهِ إِلَى ٱللَّهِۖ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ
Open ayah 2:281তোমরা সেই দিনকে ভয় করো যখন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দিয়ে দেওয়া হবে এবং তাদের প্রতি কোন অবিচার করা হবে না।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا تَدَايَنتُم بِدَيۡنٍ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى فَٱكۡتُبُوهُۚ وَلۡيَكۡتُب بَّيۡنَكُمۡ كَاتِبُۢ بِٱلۡعَدۡلِۚ وَلَا يَأۡبَ كَاتِبٌ أَن يَكۡتُبَ كَمَا عَلَّمَهُ ٱللَّهُۚ فَلۡيَكۡتُبۡ وَلۡيُمۡلِلِ ٱلَّذِي عَلَيۡهِ ٱلۡحَقُّ وَلۡيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥ وَلَا يَبۡخَسۡ مِنۡهُ شَيۡـٔٗاۚ فَإِن كَانَ ٱلَّذِي عَلَيۡهِ ٱلۡحَقُّ سَفِيهًا أَوۡ ضَعِيفًا أَوۡ لَا يَسۡتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلۡيُمۡلِلۡ وَلِيُّهُۥ بِٱلۡعَدۡلِۚ وَٱسۡتَشۡهِدُواْ شَهِيدَيۡنِ مِن رِّجَالِكُمۡۖ فَإِن لَّمۡ يَكُونَا رَجُلَيۡنِ فَرَجُلٞ وَٱمۡرَأَتَانِ مِمَّن تَرۡضَوۡنَ مِنَ ٱلشُّهَدَآءِ أَن تَضِلَّ إِحۡدَىٰهُمَا فَتُذَكِّرَ إِحۡدَىٰهُمَا ٱلۡأُخۡرَىٰۚ وَلَا يَأۡبَ ٱلشُّهَدَآءُ إِذَا مَا دُعُواْۚ وَلَا تَسۡـَٔمُوٓاْ أَن تَكۡتُبُوهُ صَغِيرًا أَوۡ كَبِيرًا إِلَىٰٓ أَجَلِهِۦۚ ذَٰلِكُمۡ أَقۡسَطُ عِندَ ٱللَّهِ وَأَقۡوَمُ لِلشَّهَٰدَةِ وَأَدۡنَىٰٓ أَلَّا تَرۡتَابُوٓاْ إِلَّآ أَن تَكُونَ تِجَٰرَةً حَاضِرَةٗ تُدِيرُونَهَا بَيۡنَكُمۡ فَلَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَلَّا تَكۡتُبُوهَاۗ وَأَشۡهِدُوٓاْ إِذَا تَبَايَعۡتُمۡۚ وَلَا يُضَآرَّ كَاتِبٞ وَلَا شَهِيدٞۚ وَإِن تَفۡعَلُواْ فَإِنَّهُۥ فُسُوقُۢ بِكُمۡۗ وَٱتَّقُواْ ٱللَّهَۖ وَيُعَلِّمُكُمُ ٱللَّهُۗ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ
Open ayah 2:282হে ঈমানদারগণ! তোমরা যখন কোন নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পরস্পর ঋণের লেনদেন করো তখন তা লিখে রাখবে। একজন লেখক যেন ন্যায়সঙ্গতভাবে তোমাদের জন্য (বিষয়টি) লিখে দেয়। কোন লেখক যেন লিখে দিতে অস্বীকার না করে; ঠিক যেভাবে আল্লাহ তাকে শিখিয়েছেন; অতএব, সে যেন লিখে দেয়। ঋণগ্রহীতা যেন লিখিয়ে রাখে আর স্বীয় প্রভু আল্লাহকে ভয় করে এবং তা থেকে (অর্থাৎ ঋণের সঠিক পরিমাণ থেকে) এতটুকু কম না লেখায়। তবে ঋণগ্রহিতা যদি বোকা কিংবা দুর্বল হয় অথবা নিজে লেখাতে না পারে তাহলে তার অভিভাবক যেন ন্যায়সঙ্গতভাবে লিখিয়ে দেয়। তোমাদের পুরুষদের মধ্য থেকে দুজনকে সাক্ষী রেখো; যদি দুজন পুরুষ না থাকে তাহলে সাক্ষী হিসেবে তোমরা পছন্দ করো এমন একজন পুরুষ ও দুজন মহিলা (রেখো), যাতে দুজনের মধ্যে একজন ভুল করলে অন্যজন তাকে স্মরণ করিয়ে দিতে পারে। সাক্ষীদেরকে ডাকা হলে তারা যেন (সাক্ষ্য দিতে) অস্বীকার না করে। ছোট হোক কিংবা বড় হোক, ঋণ লেনদেনের বিষয়টি মেয়াদ উল্লেখসহ লিখে রাখতে তোমরা বিরক্ত হবে না। এটাই আল্লাহর কাছে ন্যায্যতর, সাক্ষ্যপ্রমাণ হিসেবে দৃঢ়তর ও তোমাদের সন্দেহে পতিত না হওয়ার নিকটতর সহায়ক। অবশ্য যদি তোমরা নিজেদের মধ্যে কোন নগদ ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করো তাহলে ভিন্ন কথা; সেটা না লিখলে তোমাদের কোন পাপ হবে না। তবে তোমরা যখন পরস্পর কেনাবেচা করো তখন সাক্ষী রেখো। লেখক কিংবা সাক্ষী কারো যেন ক্ষতি না করা হয়। যদি তোমরা তা করো তাহলে সেটা তোমাদের অন্যায় হবে। আল্লাহকে ভয় কর। আল্লাহ তোমাদেরকে (সবকিছু) শিখিয়ে দেন। তিনি সবকিছুই ভালভাবে জানেন।
۞وَإِن كُنتُمۡ عَلَىٰ سَفَرٖ وَلَمۡ تَجِدُواْ كَاتِبٗا فَرِهَٰنٞ مَّقۡبُوضَةٞۖ فَإِنۡ أَمِنَ بَعۡضُكُم بَعۡضٗا فَلۡيُؤَدِّ ٱلَّذِي ٱؤۡتُمِنَ أَمَٰنَتَهُۥ وَلۡيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥۗ وَلَا تَكۡتُمُواْ ٱلشَّهَٰدَةَۚ وَمَن يَكۡتُمۡهَا فَإِنَّهُۥٓ ءَاثِمٞ قَلۡبُهُۥۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ عَلِيمٞ
Open ayah 2:283আর তোমরা যদি সফরে থাক এবং কোন লেখক না পাও তাহলে হস্তান্তরকৃত বন্ধক (রেখো)। যদি তোমাদের একজন আরেকজনকে বিশ্বাস করে (তার কাছে কিছু আমানত রাখে) তাহলে যাকে বিশ্বাস করা হয়েছে সে যেন তার (কাছে রাখা) আমানত ফেরত দেয় এবং স্বীয় প্রভু আল্লাহকে ভয় করে। তোমরা সাক্ষ্য গোপন করো না। যে তা গোপন করে সে নিশ্চয়ই অন্তরপাপী। তোমরা যা করো আল্লাহ তা ভালভাবে অবগত আছেন।
لِّلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَإِن تُبۡدُواْ مَا فِيٓ أَنفُسِكُمۡ أَوۡ تُخۡفُوهُ يُحَاسِبۡكُم بِهِ ٱللَّهُۖ فَيَغۡفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ
Open ayah 2:284আসমানসমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো কিংবা গোপন রাখ, আল্লাহ তোমাদের কাছে তার হিসাব নেবেন। তারপর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সবকিছু করতে সক্ষম।
ءَامَنَ ٱلرَّسُولُ بِمَآ أُنزِلَ إِلَيۡهِ مِن رَّبِّهِۦ وَٱلۡمُؤۡمِنُونَۚ كُلٌّ ءَامَنَ بِٱللَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ لَا نُفَرِّقُ بَيۡنَ أَحَدٖ مِّن رُّسُلِهِۦۚ وَقَالُواْ سَمِعۡنَا وَأَطَعۡنَاۖ غُفۡرَانَكَ رَبَّنَا وَإِلَيۡكَ ٱلۡمَصِيرُ
Open ayah 2:285রসূলের কাছে তার প্রভুর পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তা সে বিশ্বাস করেছে, ঈমানদারগণও (তাই করেছে)। সবাই আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি ও তাঁর রসূলদের প্রতি ঈমান এনেছে। (তারা বলেছে,) “আমরা তাঁর রসূলদের মধ্যে কারো সাথে কারো তারতম্য করি না।” তারা বলেছে, “আমরা শুনেছি ও মেনে নিয়েছি। হে আমাদের প্রভু! তোমার ক্ষমা (প্রার্থনা করি), তোমারই কাছে (সকলের) প্রত্যাবর্তন।”
لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ لَهَا مَا كَسَبَتۡ وَعَلَيۡهَا مَا ٱكۡتَسَبَتۡۗ رَبَّنَا لَا تُؤَاخِذۡنَآ إِن نَّسِينَآ أَوۡ أَخۡطَأۡنَاۚ رَبَّنَا وَلَا تَحۡمِلۡ عَلَيۡنَآ إِصۡرٗا كَمَا حَمَلۡتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبۡلِنَاۚ رَبَّنَا وَلَا تُحَمِّلۡنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦۖ وَٱعۡفُ عَنَّا وَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَآۚ أَنتَ مَوۡلَىٰنَا فَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ
Open ayah 2:286আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দেন না। সে যা (ভাল) উপার্জন করে তার সুফল সে পায়, আবার যা (মন্দ) উপার্জন করে তার কুফলও সে ভোগ করে। (তোমরা এভাবে প্রার্থনা করো:) “হে আমাদের প্রভু! আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি তাহলে (অনুগ্রহ করে) আমাদেরকে শাস্তি দিও না। হে আমাদের প্রভু! আমাদের ওপর কোন ভারী বোঝা চাপিয়ো না, যেমনটি আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়েছিলে। হে আমাদের প্রভু! আমাদেরকে এমন কোন দায়িত্ব দিও না যা পালন করার ক্ষমতা আমাদের নেই। আর আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি অনুগ্রহ কর। তুমি আমাদের প্রভু, তাই কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য কর।”