آل عمران

Aal-i-Imraan

The Family of Imraan · Surah 3 · Ayahs: 200 · Medinan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. الٓمٓ

    Open ayah 3:1

    আলিফ লাম মীম [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]।

  2. ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡحَيُّ ٱلۡقَيُّومُ

    Open ayah 3:2

    আল্লাহ (এমন এক সত্তা যে), তিনি ছাড়া কোন উপাস্য নেই, (তিনি) চিরঞ্জীব ও অবিনশ্বর।

  3. نَزَّلَ عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ وَأَنزَلَ ٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَ

    Open ayah 3:3

    তিনি তোমার কাছে মহাসত্য নিয়ে মহাগ্রন্থ (কোরআন) অবতীর্ণ করেছেন যা তার সামনে যা আছে তার (অর্থাৎ ইতিপূর্বে অবতীর্ণ আসমানি কিতাবের) সমর্থক; তিনি তাওরাত ও ইনজীল অবতীর্ণ করেছিলেন

  4. مِن قَبۡلُ هُدٗى لِّلنَّاسِ وَأَنزَلَ ٱلۡفُرۡقَانَۗ إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ لَهُمۡ عَذَابٞ شَدِيدٞۗ وَٱللَّهُ عَزِيزٞ ذُو ٱنتِقَامٍ

    Open ayah 3:4

    ইতিপূর্বে মানুষের জন্য পথনির্দেশ হিসেবে, আর (এখন) সত্য-মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ (কোরআন) অবতীর্ণ করেছেন। যারা আল্লাহর (কিতাবের) আয়াতসমূহ অবিশ্বাস করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী।

  5. إِنَّ ٱللَّهَ لَا يَخۡفَىٰ عَلَيۡهِ شَيۡءٞ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِي ٱلسَّمَآءِ

    Open ayah 3:5

    আল্লাহর কাছে জমিনের কিংবা আসমানের কোন কিছুই গোপন থাকে না।

  6. هُوَ ٱلَّذِي يُصَوِّرُكُمۡ فِي ٱلۡأَرۡحَامِ كَيۡفَ يَشَآءُۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 3:6

    তিনিই মাতৃগর্ভে যেভাবে চান তোমাদের আকৃতি গড়েন। তিনি ছাড়া কোন উপাস্য নেই, তিনি পরাক্রমশালী, পরম প্রাজ্ঞ।

  7. هُوَ ٱلَّذِيٓ أَنزَلَ عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ مِنۡهُ ءَايَٰتٞ مُّحۡكَمَٰتٌ هُنَّ أُمُّ ٱلۡكِتَٰبِ وَأُخَرُ مُتَشَٰبِهَٰتٞۖ فَأَمَّا ٱلَّذِينَ فِي قُلُوبِهِمۡ زَيۡغٞ فَيَتَّبِعُونَ مَا تَشَٰبَهَ مِنۡهُ ٱبۡتِغَآءَ ٱلۡفِتۡنَةِ وَٱبۡتِغَآءَ تَأۡوِيلِهِۦۖ وَمَا يَعۡلَمُ تَأۡوِيلَهُۥٓ إِلَّا ٱللَّهُۗ وَٱلرَّٰسِخُونَ فِي ٱلۡعِلۡمِ يَقُولُونَ ءَامَنَّا بِهِۦ كُلّٞ مِّنۡ عِندِ رَبِّنَاۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ

    Open ayah 3:7

    তিনিই তোমার কাছে এই কিতাব নাযিল করেছেন। এর মধ্যে এমনসব আয়াত রয়েছে যা একেবারেই স্পষ্ট, এগুলোই কিতাবের মূল; আবার (এতে) অন্য কতিপয় দ্ব্যর্থবোধক আয়াতও আছে। ফলে, যাদের অন্তরে বক্রতা আছে তারা ফেতনা সৃষ্টির উদ্দেশ্যে এর দ্ব্যর্থবোধক অংশের (আয়াতসমূহের) তাৎপর্য খুঁজতে এর পেছনে লেগে যায়। অথচ এর (আসল) তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না। আর পরিপক্ক জ্ঞানের অধিকারীরা বলে, “আমরা এগুলো বিশ্বাস করেছি; সবই আমাদের প্রভুর পক্ষ থেকে (এসেছে)।” কেবল বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরাই (এভাবে) উপদেশ গ্রহণ করে।

  8. رَبَّنَا لَا تُزِغۡ قُلُوبَنَا بَعۡدَ إِذۡ هَدَيۡتَنَا وَهَبۡ لَنَا مِن لَّدُنكَ رَحۡمَةًۚ إِنَّكَ أَنتَ ٱلۡوَهَّابُ

    Open ayah 3:8

    (তারা বলে,) “হে আমাদের প্রভু! আমাদেরকে পথ দেখানোর পর আমাদের অন্তরসমূহ বক্র (সত্যবিমুখ) করো না। আর আমাদেরকে তোমার পক্ষ থেকে অনুগ্রহ দান কর। নিঃসন্দেহে তুমিই বড় দাতা।”

  9. رَبَّنَآ إِنَّكَ جَامِعُ ٱلنَّاسِ لِيَوۡمٖ لَّا رَيۡبَ فِيهِۚ إِنَّ ٱللَّهَ لَا يُخۡلِفُ ٱلۡمِيعَادَ

    Open ayah 3:9

    “হে আমাদের প্রভু! নিশ্চয়ই তুমি এমন এক দিনে (হাশরের দিন) সব মানুষ একত্রিত করবে যে সম্পর্কে কোন সন্দেহ নেই। আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করেন না।”

  10. إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَن تُغۡنِيَ عَنۡهُمۡ أَمۡوَٰلُهُمۡ وَلَآ أَوۡلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيۡـٔٗاۖ وَأُوْلَٰٓئِكَ هُمۡ وَقُودُ ٱلنَّارِ 

    Open ayah 3:10

    যারা (সত্যকে) অবিশ্বাস করে তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহর সামনে তাদের কোনই কাজে আসবে না। আর তারাই হবে দোযখের জ্বালানি।

  11. كَدَأۡبِ ءَالِ فِرۡعَوۡنَ وَٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمۡۗ وَٱللَّهُ شَدِيدُ ٱلۡعِقَابِ

    Open ayah 3:11

    (তাদের আচরণ) ফেরাউনের সমপ্রদায় ও তাদের পূর্ববর্তীদের আচরণের মত; তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলেছিল। তখন আল্লাহ তাদেরকে তাদের পাপের কারণেই পাকড়াও করেছিলেন (শাস্তি দিয়েছিলেন)। আল্লাহ কঠোর শাস্তিদাতা।

  12. قُل لِّلَّذِينَ كَفَرُواْ سَتُغۡلَبُونَ وَتُحۡشَرُونَ إِلَىٰ جَهَنَّمَۖ وَبِئۡسَ ٱلۡمِهَادُ

    Open ayah 3:12

    অবিশ্বাসীদেরকে বল, “তোমাদেরকে শিগগিরই পরাজিত করা হবে এবং একত্র করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সেটা বড় খারাপ ঠিকানা!”

  13. قَدۡ كَانَ لَكُمۡ ءَايَةٞ فِي فِئَتَيۡنِ ٱلۡتَقَتَاۖ فِئَةٞ تُقَٰتِلُ فِي سَبِيلِ ٱللَّهِ وَأُخۡرَىٰ كَافِرَةٞ يَرَوۡنَهُم مِّثۡلَيۡهِمۡ رَأۡيَ ٱلۡعَيۡنِۚ وَٱللَّهُ يُؤَيِّدُ بِنَصۡرِهِۦ مَن يَشَآءُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّأُوْلِي ٱلۡأَبۡصَٰرِ

    Open ayah 3:13

    (যুদ্ধক্ষেত্রে) মিলিত হওয়া দুটো দলের মধ্যে তোমাদের জন্য অবশ্যই এক নিদর্শন ছিল। একটি দল আল্লাহর পথে যুদ্ধ করছিল আর অন্যটি ছিল কাফেরদের দল, যারা তাদেরকে (ঈমানদারদেরকে) চোখের দেখায় তাদের (নিজেদের) দ্বিগুণ দেখছিল। আর আল্লাহ যাকে চান স্বীয় সাহায্য দ্বারা শক্তিশালী করেন। নিশ্চয়ই ঐ ঘটনার মধ্যে দৃষ্টিসম্পন্নদের জন্য শিক্ষা রয়েছে।

  14. زُيِّنَ لِلنَّاسِ حُبُّ ٱلشَّهَوَٰتِ مِنَ ٱلنِّسَآءِ وَٱلۡبَنِينَ وَٱلۡقَنَٰطِيرِ ٱلۡمُقَنطَرَةِ مِنَ ٱلذَّهَبِ وَٱلۡفِضَّةِ وَٱلۡخَيۡلِ ٱلۡمُسَوَّمَةِ وَٱلۡأَنۡعَٰمِ وَٱلۡحَرۡثِۗ ذَٰلِكَ مَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَٱللَّهُ عِندَهُۥ حُسۡنُ ٱلۡمَـَٔابِ

    Open ayah 3:14

    নারী, সন্তান-সন্ততি, স্বর্ণ-রৌপ্যের অঢেল সম্পদ, ছাপযুক্ত (সুন্দর সুন্দর) ঘোড়া, গবাদিপশু ও ক্ষেত-খামার ইত্যাদি কাম্যবস্তুর আকর্ষণ মানুষের জন্য মনোহর করা হয়েছে। এসব হল পার্থিব জীবনের ভোগের সামগ্রী। আর আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তনস্থল (জান্নাত)।

  15. ۞قُلۡ أَؤُنَبِّئُكُم بِخَيۡرٖ مِّن ذَٰلِكُمۡۖ لِلَّذِينَ ٱتَّقَوۡاْ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَأَزۡوَٰجٞ مُّطَهَّرَةٞ وَرِضۡوَٰنٞ مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِٱلۡعِبَادِ

    Open ayah 3:15

    বল, “আমি কি তোমাদেরকে এসব থেকে ভাল কিছুর সংবাদ দেব? যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য তাদের প্রভুর নিকট এমন সব জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত; তারা সেখানে অনন্তকাল থাকবে। আরো রয়েছে পবিত্র সঙ্গিনীরা ও আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ বান্দাদের সবকিছু দেখেন।”

  16. ٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ إِنَّنَآ ءَامَنَّا فَٱغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ ٱلنَّارِ

    Open ayah 3:16

    যারা বলে, “হে আমাদের প্রভু! আমরা তো ঈমান এনেছি, তাই আমাদের পাপগুলো মাফ করে দাও এবং আমাদেরকে দোযখের আজাব থেকে রক্ষা কর।”

  17. ٱلصَّٰبِرِينَ وَٱلصَّٰدِقِينَ وَٱلۡقَٰنِتِينَ وَٱلۡمُنفِقِينَ وَٱلۡمُسۡتَغۡفِرِينَ بِٱلۡأَسۡحَارِ

    Open ayah 3:17

    যারা ধৈর্যধারণকারী, সত্যবাদী, (আল্লাহর) অনুগত, (সৎপথে) ব্যয়কারী ও শেষ-রাতে ক্ষমা প্রার্থনাকারী।

  18. شَهِدَ ٱللَّهُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ وَٱلۡمَلَٰٓئِكَةُ وَأُوْلُواْ ٱلۡعِلۡمِ قَآئِمَۢا بِٱلۡقِسۡطِۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 3:18

    আল্লাহ সাক্ষ্য দেন যে, তিনি ছাড়া কোন উপাস্য নেই; ফেরেশতারা ও জ্ঞানী ব্যক্তিরাও (একই সাক্ষ্য দেয়); (আল্লাহর এই সাক্ষ্য) ন্যায় প্রতিষ্ঠাকারী হিসাবে। তিনি ছাড়া কোন উপাস্য নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাবান।

  19. إِنَّ ٱلدِّينَ عِندَ ٱللَّهِ ٱلۡإِسۡلَٰمُۗ وَمَا ٱخۡتَلَفَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡعِلۡمُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۗ وَمَن يَكۡفُرۡ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَإِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ

    Open ayah 3:19

    আল্লাহর কাছে ধর্ম হচ্ছে ইসলাম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা (ইহুদি ও খ্রিষ্টানরা) তাদের কাছে জ্ঞান আসার পরও কেবল পারস্পরিক বিদ্বেষবশত মতবিরোধ করেছে। যারা আল্লাহর নিদর্শনসমূহ অবিশ্বাস করে তাদের জানা উচিত যে, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।

  20. فَإِنۡ حَآجُّوكَ فَقُلۡ أَسۡلَمۡتُ وَجۡهِيَ لِلَّهِ وَمَنِ ٱتَّبَعَنِۗ وَقُل لِّلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡأُمِّيِّـۧنَ ءَأَسۡلَمۡتُمۡۚ فَإِنۡ أَسۡلَمُواْ فَقَدِ ٱهۡتَدَواْۖ وَّإِن تَوَلَّوۡاْ فَإِنَّمَا عَلَيۡكَ ٱلۡبَلَٰغُۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِٱلۡعِبَادِ 

    Open ayah 3:20

    যদি তারা তোমার সাথে বিতর্ক করে তাহলে তুমি বলবে, “আমি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছি, আমার অনুসারীরাও (তাই করেছে)।” কিতাবধারী ও অশিক্ষিতদেরকে (মক্কার মুশরিকদেরকে) বল, “তোমরা কি আত্মসমর্পণ করেছো?” যদি তারাও আত্মসমর্পণ করে তাহলে তারা হেদায়েত পাবে; আর যদি অস্বীকৃতি জানায় তাহলে (মনে রাখবে,) তোমার দায়িত্ব কেবল বার্তা পৌঁছে দেওয়া। আল্লাহ বান্দাদের সবকিছু দেখেন।

  21. إِنَّ ٱلَّذِينَ يَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقۡتُلُونَ ٱلنَّبِيِّـۧنَ بِغَيۡرِ حَقّٖ وَيَقۡتُلُونَ ٱلَّذِينَ يَأۡمُرُونَ بِٱلۡقِسۡطِ مِنَ ٱلنَّاسِ فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ

    Open ayah 3:21

    যারা আল্লাহর নিদর্শনসমূহ অবিশ্বাস করে, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে এবং ন্যায়ের আদেশ দানকারী লোকদেরকে হত্যা করে তাদেরকে কষ্টদায়ক শাস্তির কথা জানিয়ে দাও।

  22. أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ

    Open ayah 3:22

    এরাই সেই লোক যাদের কর্মসমূহ ইহকাল ও পরকালে নিষ্ফল হয়ে গিয়েছে। তাদের কোন সাহায্যকারী নেই।

  23. أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُواْ نَصِيبٗا مِّنَ ٱلۡكِتَٰبِ يُدۡعَوۡنَ إِلَىٰ كِتَٰبِ ٱللَّهِ لِيَحۡكُمَ بَيۡنَهُمۡ ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٞ مِّنۡهُمۡ وَهُم مُّعۡرِضُونَ

    Open ayah 3:23

    তুমি কি তাদের দিকে তাকিয়ে দেখনি, যাদেরকে কিতাবের একটি অংশ দেওয়া হয়েছে? তাদের মধ্যকার বিরোধ মীমাংসা করার জন্য তাদেরকে আল্লাহর কিতাবের দিকে ডাকা হচ্ছে। কিন্তু তাদের একটি দল মুখ ফিরিয়ে চলে যাচ্ছে।

  24. ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُواْ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامٗا مَّعۡدُودَٰتٖۖ وَغَرَّهُمۡ فِي دِينِهِم مَّا كَانُواْ يَفۡتَرُونَ

    Open ayah 3:24

    এর কারণ, তারা বলে, “অল্প কয়েকদিন ব্যতীত (দোযখের) আগুন আমাদেরকে স্পর্শ করবে না।” নিজেদের ধর্ম সম্পর্কে তাদের (এরূপ) মিথ্যা উদ্ভাবন তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে।

  25. فَكَيۡفَ إِذَا جَمَعۡنَٰهُمۡ لِيَوۡمٖ لَّا رَيۡبَ فِيهِ وَوُفِّيَتۡ كُلُّ نَفۡسٖ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ

    Open ayah 3:25

    কিন্তু যখন আমি তাদেরকে এমন এক দিনে একত্র করব যে সম্পর্কে কোন সন্দেহ নেই আর (সেদিন) যে যা উপার্জন করেছে প্রত্যেককে তা পুরোপুরি দেওয়া হবে এবং (প্রতিদান প্রদানে) কারো প্রতি অবিচার করা হবে না তখন কেমন হবে?

  26. قُلِ ٱللَّهُمَّ مَٰلِكَ ٱلۡمُلۡكِ تُؤۡتِي ٱلۡمُلۡكَ مَن تَشَآءُ وَتَنزِعُ ٱلۡمُلۡكَ مِمَّن تَشَآءُ وَتُعِزُّ مَن تَشَآءُ وَتُذِلُّ مَن تَشَآءُۖ بِيَدِكَ ٱلۡخَيۡرُۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ

    Open ayah 3:26

    বল, “রাজত্বের মালিক হে আল্লাহ! তুমি যাকে চাও রাজত্ব দাও, আবার যার কাছ থেকে চাও রাজত্ব কেড়ে নাও; যাকে চাও সম্মানিত করো, আবার যাকে চাও লাঞ্ছিত কর। তোমার হাতেই কল্যাণ। তুমি সবকিছু করতে সক্ষম।”

  27. تُولِجُ ٱلَّيۡلَ فِي ٱلنَّهَارِ وَتُولِجُ ٱلنَّهَارَ فِي ٱلَّيۡلِۖ وَتُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَتُخۡرِجُ ٱلۡمَيِّتَ مِنَ ٱلۡحَيِّۖ وَتَرۡزُقُ مَن تَشَآءُ بِغَيۡرِ حِسَابٖ

    Open ayah 3:27

    “তুমি দিনের মধ্যে রাত ও রাতের মধ্যে দিন প্রবেশ করাও; মৃত থেকে জীবিতকে ও জীবিত থেকে মৃতকে বের করো এবং যাকে চাও বিনা হিসাবে জীবিকা দান কর।”

  28. لَّا يَتَّخِذِ ٱلۡمُؤۡمِنُونَ ٱلۡكَٰفِرِينَ أَوۡلِيَآءَ مِن دُونِ ٱلۡمُؤۡمِنِينَۖ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ فَلَيۡسَ مِنَ ٱللَّهِ فِي شَيۡءٍ إِلَّآ أَن تَتَّقُواْ مِنۡهُمۡ تُقَىٰةٗۗ وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفۡسَهُۥۗ وَإِلَى ٱللَّهِ ٱلۡمَصِيرُ

    Open ayah 3:28

    মুমিনরা যেন মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যে তা করবে সে আল্লাহর পক্ষ থেকে কোন সাহায্য পাবে না। তবে তাদের দিক থেকে তোমাদের কোন ভয় থাকলে ভিন্ন কথা। আল্লাহ তোমাদেরকে তাঁর নিজের সম্পর্কে (তাঁর শাস্তি সম্পর্কে) সতর্ক করে দিচ্ছেন। আর তাঁর কাছেই (সবার) প্রত্যাবর্তন।

  29. قُلۡ إِن تُخۡفُواْ مَا فِي صُدُورِكُمۡ أَوۡ تُبۡدُوهُ يَعۡلَمۡهُ ٱللَّهُۗ وَيَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ

    Open ayah 3:29

    বল, “তোমরা তোমাদের মনের কথা গোপন করো কিংবা প্রকাশ করো আল্লাহ তা জানেন। আসমান ও জমিনে যা কিছু আছে সব তিনি জানেন। আল্লাহ সব কিছু করার ক্ষমতা রাখেন।”

  30. يَوۡمَ تَجِدُ كُلُّ نَفۡسٖ مَّا عَمِلَتۡ مِنۡ خَيۡرٖ مُّحۡضَرٗا وَمَا عَمِلَتۡ مِن سُوٓءٖ تَوَدُّ لَوۡ أَنَّ بَيۡنَهَا وَبَيۡنَهُۥٓ أَمَدَۢا بَعِيدٗاۗ وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفۡسَهُۥۗ وَٱللَّهُ رَءُوفُۢ بِٱلۡعِبَادِ 

    Open ayah 3:30

    যেদিন প্রত্যেকেই তার ভাল কাজ উপস্থিত পাবে, তার খারাপ কাজও, সেদিন সে কামনা করবে, যদি তার ও খারাপ কাজের মধ্যে একটি বড় দূরত্ব হত! আল্লাহ তোমাদেরকে তাঁর নিজের সম্পর্কে (তাঁর শাস্তি সম্পর্কে) সতর্ক করে দিচ্ছেন। আর আল্লাহ (তাঁর) বান্দাদের প্রতি দয়াশীল।

  31. قُلۡ إِن كُنتُمۡ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِي يُحۡبِبۡكُمُ ٱللَّهُ وَيَغۡفِرۡ لَكُمۡ ذُنُوبَكُمۡۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 3:31

    বল, “তোমরা যদি আল্লাহকে ভালবাস তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।”

  32. قُلۡ أَطِيعُواْ ٱللَّهَ وَٱلرَّسُولَۖ فَإِن تَوَلَّوۡاْ فَإِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 3:32

    বল, “তোমরা আল্লাহ ও রসূলের আনুগত্য কর।” যদি তারা (তা করতে) অস্বীকার করে তাহলে (জানবে) আল্লাহ কাফেরদের ভালবাসেন না।

  33. ۞إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰٓ ءَادَمَ وَنُوحٗا وَءَالَ إِبۡرَٰهِيمَ وَءَالَ عِمۡرَٰنَ عَلَى ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 3:33

    আল্লাহ আদম, নূহ, ইবরাহীমের পরিবার ও ইমরানের পরিবারকে সারা বিশ্ববাসীর ওপরে মনোনীত করেছেন।

  34. ذُرِّيَّةَۢ بَعۡضُهَا مِنۢ بَعۡضٖۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ

    Open ayah 3:34

    এদের কতক কতকের বংশধর ছিল। আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন।

  35. إِذۡ قَالَتِ ٱمۡرَأَتُ عِمۡرَٰنَ رَبِّ إِنِّي نَذَرۡتُ لَكَ مَا فِي بَطۡنِي مُحَرَّرٗا فَتَقَبَّلۡ مِنِّيٓۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ

    Open ayah 3:35

    (স্মরণ করো) যখন ইমরানের স্ত্রী বলল, “হে আমার প্রভু! আমার পেটে যে সন্তান রয়েছে তাকে আমি একান্তভাবে তোমার জন্য উৎসর্গ করলাম। আমার পক্ষ থেকে তুমি তা গ্রহণ কর। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।”

  36. فَلَمَّا وَضَعَتۡهَا قَالَتۡ رَبِّ إِنِّي وَضَعۡتُهَآ أُنثَىٰ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا وَضَعَتۡ وَلَيۡسَ ٱلذَّكَرُ كَٱلۡأُنثَىٰۖ وَإِنِّي سَمَّيۡتُهَا مَرۡيَمَ وَإِنِّيٓ أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ

    Open ayah 3:36

    তারপর সে যখন তাকে প্রসব করল তখন বলল, “হে আমার প্রভু! আমি তো কন্যা প্রসব করেছি,” —সে যা প্রসব করেছে তা তো আল্লাহই ভাল জানেন,— “পুরুষ তো নারীর মত নয়, আমি তার নাম রেখেছি মরিয়ম, আর আমি তাকে ও তার সন্তান-সন্ততিকে অভিশপ্ত শয়তানের প্রভাব থেকে (রক্ষার জন্য) তোমার হেফাজতে দিচ্ছি।”

  37. فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٖ وَأَنۢبَتَهَا نَبَاتًا حَسَنٗا وَكَفَّلَهَا زَكَرِيَّاۖ كُلَّمَا دَخَلَ عَلَيۡهَا زَكَرِيَّا ٱلۡمِحۡرَابَ وَجَدَ عِندَهَا رِزۡقٗاۖ قَالَ يَٰمَرۡيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَاۖ قَالَتۡ هُوَ مِنۡ عِندِ ٱللَّهِۖ إِنَّ ٱللَّهَ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٍ

    Open ayah 3:37

    আল্লাহ তাকে ভালভাবে কবুল করেন এবং ভালভাবে বড় করে তোলেন। তিনি তাকে যাকারিয়ার তত্ত্বাবধানে রেখেছিলেন। যাকারিয়া যখনই তাকে দেখতে (তার) কক্ষে প্রবেশ করত তখনই তার কাছে খাদ্যসামগ্রী দেখতে পেত। সে তাকে বলত, “মরিয়ম! এগুলো তুমি কোথা থেকে পেলে?” সে বলত, “এগুলো আল্লাহর পক্ষ থেকে (এসেছে)।” আসলে আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিযিক দান করেন।

  38. هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُۥۖ قَالَ رَبِّ هَبۡ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةٗ طَيِّبَةًۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ

    Open ayah 3:38

    সেখানে যাকারিয়া তার প্রভুর কাছে দোয়া করে। সে বলে, “হে আমার প্রভু! আমাকে তোমার পক্ষ থেকে (তোমার বিশেষ কৃপায়) ভাল সন্তান দান কর। অবশ্যই তুমি দোয়া শ্রবণকারী।”

  39. فَنَادَتۡهُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَهُوَ قَآئِمٞ يُصَلِّي فِي ٱلۡمِحۡرَابِ أَنَّ ٱللَّهَ يُبَشِّرُكَ بِيَحۡيَىٰ مُصَدِّقَۢا بِكَلِمَةٖ مِّنَ ٱللَّهِ وَسَيِّدٗا وَحَصُورٗا وَنَبِيّٗا مِّنَ ٱلصَّٰلِحِينَ

    Open ayah 3:39

    অতঃপর সে যখন কামরার মধ্যে নামাযে দণ্ডায়মান ছিল তখন ফেরেশতারা তাকে সম্বোধন করে বলল, “আল্লাহ তোমাকে (তোমার সন্তান) ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন, যে হবে আল্লাহর একটি কথার (মরিয়মপুত্র ঈসার) প্রতি বিশ্বাস স্থাপনকারী, নেতৃত্বসম্পন্ন, নারী-সংসর্গ থেকে বিরত ও একজন সৎকর্মশীল নবী।”

  40. قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَٰمٞ وَقَدۡ بَلَغَنِيَ ٱلۡكِبَرُ وَٱمۡرَأَتِي عَاقِرٞۖ قَالَ كَذَٰلِكَ ٱللَّهُ يَفۡعَلُ مَا يَشَآءُ 

    Open ayah 3:40

    সে (যাকারিয়া) বলল, “হে আমার প্রভু! আমার ছেলে হবে কীভাবে? আমার যে বার্ধক্য এসে গেছে, আর আমার স্ত্রীও বন্ধ্যা।” তিনি (আল্লাহ) বলেন, “ আল্লাহ এভাবেই যা চান তা করে থাকেন।”

  41. قَالَ رَبِّ ٱجۡعَل لِّيٓ ءَايَةٗۖ قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَٰثَةَ أَيَّامٍ إِلَّا رَمۡزٗاۗ وَٱذۡكُر رَّبَّكَ كَثِيرٗا وَسَبِّحۡ بِٱلۡعَشِيِّ وَٱلۡإِبۡكَٰرِ

    Open ayah 3:41

    সে বলল, “হে আমার প্রভু! আমার জন্য (সন্তান হওয়ার) একটি পূর্বলক্ষণ দিও।” তিনি বললেন, “তোমার পূর্বলক্ষণ হবে এই যে, তুমি তিনদিন ধরে ইশারায় ছাড়া মানুষের সাথে কথা বলতে পারবে না। (তখন) বেশি করে তোমার প্রভুকে স্মরণ করো এবং সকাল-সন্ধ্যা তাসবীহ পড়ো।”

  42. وَإِذۡ قَالَتِ ٱلۡمَلَٰٓئِكَةُ يَٰمَرۡيَمُ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰكِ وَطَهَّرَكِ وَٱصۡطَفَىٰكِ عَلَىٰ نِسَآءِ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 3:42

    আর (স্মরণ করো) যখন ফেরেশতারা (মরিয়মকে) বলেছিল, “হে মরিয়ম! আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্র করেছেন এবং সারা পৃথিবীর নারীদের মধ্য থেকে তোমাকে বাছাই করেছেন।

  43. يَٰمَرۡيَمُ ٱقۡنُتِي لِرَبِّكِ وَٱسۡجُدِي وَٱرۡكَعِي مَعَ ٱلرَّٰكِعِينَ

    Open ayah 3:43

    হে মরিয়ম! তোমার প্রভুর অনুগত হও এবং (তাঁর উদ্দেশ্যে) সেজদা করো ও মাথানতকারীদের সঙ্গে মাথানত কর।”

  44. ذَٰلِكَ مِنۡ أَنۢبَآءِ ٱلۡغَيۡبِ نُوحِيهِ إِلَيۡكَۚ وَمَا كُنتَ لَدَيۡهِمۡ إِذۡ يُلۡقُونَ أَقۡلَٰمَهُمۡ أَيُّهُمۡ يَكۡفُلُ مَرۡيَمَ وَمَا كُنتَ لَدَيۡهِمۡ إِذۡ يَخۡتَصِمُونَ

    Open ayah 3:44

    এ হচ্ছে একটি অন্যতম গায়েবী সংবাদ যা আমি তোমাকে ওহীর মাধ্যমে অবহিত করছি। তাদের মধ্যে কে মরিয়মের দায়িত্ব নেবে তা ঠিক করার জন্য তারা যখন তাদের (লটারির) কলম নিক্ষেপ করছিল তখন তুমি তাদের কাছে ছিলে না। তেমনি তারা যখন (বিষয়টি নিয়ে) ঝগড়া করছিল তখনও তুমি তাদের কাছে ছিলে না।

  45. إِذۡ قَالَتِ ٱلۡمَلَٰٓئِكَةُ يَٰمَرۡيَمُ إِنَّ ٱللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٖ مِّنۡهُ ٱسۡمُهُ ٱلۡمَسِيحُ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ وَجِيهٗا فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَمِنَ ٱلۡمُقَرَّبِينَ

    Open ayah 3:45

    (স্মরণ করো) যখন ফেরেশতারা বলেছিল, “হে মরিয়ম! আল্লাহ তোমাকে তাঁর একটি কথার (তোমার সন্তানের) সুসংবাদ দিচ্ছেন, যার নাম মাসীহ—মরিয়মপুত্র ঈসা—এবং যে ইহকাল ও পরকালে মর্যাদাবান ও (আল্লাহর) ঘনিষ্ঠ বান্দাদের অন্যতম।

  46. وَيُكَلِّمُ ٱلنَّاسَ فِي ٱلۡمَهۡدِ وَكَهۡلٗا وَمِنَ ٱلصَّٰلِحِينَ

    Open ayah 3:46

    সে দোলনায় (শিশু অবস্থায়) ও পরিণত বয়সে মানুষের সাথে কথা বলবে এবং সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে।”

  47. قَالَتۡ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي وَلَدٞ وَلَمۡ يَمۡسَسۡنِي بَشَرٞۖ قَالَ كَذَٰلِكِ ٱللَّهُ يَخۡلُقُ مَا يَشَآءُۚ إِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ

    Open ayah 3:47

    সে বলল, “হে আমার প্রভু! আমার সন্তান হবে কীভাবে? আমাকে তো কোন মানুষ (পুরুষ) স্পর্শ করেনি।” তিনি (আল্লাহ) বলেন, “এভাবেই (হবে)। আল্লাহ (যেভাবে) যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোন কিছু করার সিদ্ধান্ত নেন তখন তাকে শুধু বলেন, "হও" আর অমনি তা হয়ে যায়।”

  48. وَيُعَلِّمُهُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَ

    Open ayah 3:48

    আল্লাহ তাকে (ঈসাকে) কিতাব, প্রজ্ঞা, তাওরাত ও ইনজীল শিক্ষা দেবেন।

  49. وَرَسُولًا إِلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَنِّي قَدۡ جِئۡتُكُم بِـَٔايَةٖ مِّن رَّبِّكُمۡ أَنِّيٓ أَخۡلُقُ لَكُم مِّنَ ٱلطِّينِ كَهَيۡـَٔةِ ٱلطَّيۡرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيۡرَۢا بِإِذۡنِ ٱللَّهِۖ وَأُبۡرِئُ ٱلۡأَكۡمَهَ وَٱلۡأَبۡرَصَ وَأُحۡيِ ٱلۡمَوۡتَىٰ بِإِذۡنِ ٱللَّهِۖ وَأُنَبِّئُكُم بِمَا تَأۡكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لَّكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ

    Open ayah 3:49

    এবং (তাকে) বনী ইসরাঈলের নিকট একজন রসূল হিসেবে (পাঠাবেন)। (সে তাদেরকে বলবে,) “আমি তোমাদের কাছে তোমাদের প্রভুর নিকট থেকে নিদর্শন নিয়ে এসেছি। (তা এই যে,) আমি তোমাদের জন্য কাদামাটি দ্বারা একটি পাখির আকৃতি তৈরী করি; তারপর তাতে ফুঁক দেই; তখন তা আল্লাহর হুকুমে (জীবন্ত) পাখি হয়ে যায়। আমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করি এবং আল্লাহর হুকুমে মৃতদেরকে জীবিত করি। তোমরা যা খাও আর যা ঘরে সংরক্ষণ করো আমি তা তোমাদেরকে অবহিত করি। যদি তোমরা বিশ্বাসী হও তাহলে নিশ্চয়ই এর মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে।

  50. وَمُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيَّ مِنَ ٱلتَّوۡرَىٰةِ وَلِأُحِلَّ لَكُم بَعۡضَ ٱلَّذِي حُرِّمَ عَلَيۡكُمۡۚ وَجِئۡتُكُم بِـَٔايَةٖ مِّن رَّبِّكُمۡ فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ 

    Open ayah 3:50

    আর (আমি এসেছি) আমার সামনে যে তাওরাত আছে তার সত্যায়নকারীরূপে ও তোমাদের জন্য অবৈধ করা হয়েছিল এমন কতিপয় জিনিস বৈধ করতে। আমি তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য কর।

  51. إِنَّ ٱللَّهَ رَبِّي وَرَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ

    Open ayah 3:51

    নিশ্চয়ই আল্লাহ আমার প্রভু এবং তোমাদেরও প্রভু; তাই তোমরা তাঁর ইবাদত কর। এটাই সঠিক পথ।”

  52. ۞فَلَمَّآ أَحَسَّ عِيسَىٰ مِنۡهُمُ ٱلۡكُفۡرَ قَالَ مَنۡ أَنصَارِيٓ إِلَى ٱللَّهِۖ قَالَ ٱلۡحَوَارِيُّونَ نَحۡنُ أَنصَارُ ٱللَّهِ ءَامَنَّا بِٱللَّهِ وَٱشۡهَدۡ بِأَنَّا مُسۡلِمُونَ

    Open ayah 3:52

    কিন্তু ঈসা যখন তাদের মধ্যে অবিশ্বাস টের পেল তখন বলল, “আল্লাহর পথে আমার সাহায্যকারী কারা আছে?” (তার) অনুসারীরা বলল, “আমরা আল্লাহর (পথে) সাহায্যকারী। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। তুমি সাক্ষী থাক যে, আমরা মুসলিম (আল্লাহর অনুগত)।”

  53. رَبَّنَآ ءَامَنَّا بِمَآ أَنزَلۡتَ وَٱتَّبَعۡنَا ٱلرَّسُولَ فَٱكۡتُبۡنَا مَعَ ٱلشَّٰهِدِينَ

    Open ayah 3:53

    (তারা আল্লাহর উদ্দেশ্যে বলে,) “হে আমাদের প্রভু! তুমি যা নাযিল করেছো আমরা তা বিশ্বাস করেছি এবং (তোমার) রসূলের অনুসরণ করেছি। অতএব, আমাদেরকে সাক্ষীদের তালিকাভুক্ত কর।”

  54. وَمَكَرُواْ وَمَكَرَ ٱللَّهُۖ وَٱللَّهُ خَيۡرُ ٱلۡمَٰكِرِينَ

    Open ayah 3:54

    তারা (অবিশ্বাসীরা) ষড়যন্ত্র করেছিল আর আল্লাহও (তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে পাল্টা) কৌশল করেছিলেন। আল্লাহ হচ্ছেন সেরা কৌশলকারী।

  55. إِذۡ قَالَ ٱللَّهُ يَٰعِيسَىٰٓ إِنِّي مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَيَّ وَمُطَهِّرُكَ مِنَ ٱلَّذِينَ كَفَرُواْ وَجَاعِلُ ٱلَّذِينَ ٱتَّبَعُوكَ فَوۡقَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِۖ ثُمَّ إِلَيَّ مَرۡجِعُكُمۡ فَأَحۡكُمُ بَيۡنَكُمۡ فِيمَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ

    Open ayah 3:55

    (স্মরণ করো) যখন আল্লাহ বলেছিলেন, “হে ঈসা! আমি তোমাকে নিয়ে নেব, তোমাকে আমার কাছে উঠিয়ে আনব, তোমাকে অবিশ্বাসীদের (মিথ্যা আরোপ) থেকে পবিত্র করব এবং কেয়ামত পর্যন্ত তোমার অনুসারীদেরকে অবিশ্বাসীদের ওপরে রাখব। তারপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন (হবে)। তখন আমি তোমাদের মতানৈক্যের বিষয়ে তোমাদের মধ্যে মীমাংসা করব।

  56. فَأَمَّا ٱلَّذِينَ كَفَرُواْ فَأُعَذِّبُهُمۡ عَذَابٗا شَدِيدٗا فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ

    Open ayah 3:56

    যারা অবিশ্বাস করে আমি তাদেরকে দুনিয়া ও আখেরাতে কঠিন শাস্তি দেব; তাদের কোন সাহায্যকারী থাকবে না।

  57. وَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَيُوَفِّيهِمۡ أُجُورَهُمۡۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 3:57

    আর যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তিনি (আল্লাহ) তাদের প্রতিফল পুরোপুরি দেবেন। আল্লাহ জালেমদের ভালবাসেন না।

  58. ذَٰلِكَ نَتۡلُوهُ عَلَيۡكَ مِنَ ٱلۡأٓيَٰتِ وَٱلذِّكۡرِ ٱلۡحَكِيمِ

    Open ayah 3:58

    আয়াতসমূহ ও প্রজ্ঞাময় বাণী থেকে এটা তোমাকে আবৃত্তি করে শোনাচ্ছি।

  59. إِنَّ مَثَلَ عِيسَىٰ عِندَ ٱللَّهِ كَمَثَلِ ءَادَمَۖ خَلَقَهُۥ مِن تُرَابٖ ثُمَّ قَالَ لَهُۥ كُن فَيَكُونُ

    Open ayah 3:59

    আসলে ঈসার দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতই। তিনি তাকে (অর্থাৎ তার আকৃতিটি) মাটি থেকে তৈরী করেছিলেন, তারপর বলেছিলেন, “হও”, তখন সে হয়ে যায়।

  60. ٱلۡحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُن مِّنَ ٱلۡمُمۡتَرِينَ 

    Open ayah 3:60

    সত্য তোমার প্রভুর পক্ষ থেকেই (আসে); তাই সন্দেহ পোষণকারীদের দলভুক্ত হয়ো না।

  61. فَمَنۡ حَآجَّكَ فِيهِ مِنۢ بَعۡدِ مَا جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ فَقُلۡ تَعَالَوۡاْ نَدۡعُ أَبۡنَآءَنَا وَأَبۡنَآءَكُمۡ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمۡ وَأَنفُسَنَا وَأَنفُسَكُمۡ ثُمَّ نَبۡتَهِلۡ فَنَجۡعَل لَّعۡنَتَ ٱللَّهِ عَلَى ٱلۡكَٰذِبِينَ

    Open ayah 3:61

    তোমার কাছে (পূর্ণ) জ্ঞান আসার পরে কেউ তার (ঈসার) ব্যাপারে তোমার সাথে বিতর্ক করলে বলবে, “এসো আমরা আমাদের ও তোমাদের পুত্রদেরকে, স্ত্রীদেরকে ও নিজেদেরকে ডাকি (অর্থাৎ নিজেদের স্ত্রীপুত্রদের ডেকে নিয়ে আমরা উভয়পক্ষ বসি); তারপর (সবাই একত্রে) প্রার্থনা করে মিথ্যাবাদীদের ওপর আল্লাহর অভিসম্পাত দেই।”

  62. إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡقَصَصُ ٱلۡحَقُّۚ وَمَا مِنۡ إِلَٰهٍ إِلَّا ٱللَّهُۚ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 3:62

    নিসন্দেহে এটাই সত্য বর্ণনা। আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং নিসন্দেহে আল্লাহই হচ্ছেন পরাক্রমশালী, পরম প্রাজ্ঞ।

  63. فَإِن تَوَلَّوۡاْ فَإِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِٱلۡمُفۡسِدِينَ

    Open ayah 3:63

    তারা যদি না মানে তাহলে (জেনে রাখ,) আল্লাহ গোলযোগ সৃষ্টিকারীদের সম্পর্কে সম্যক অবগত আছেন।

  64. قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ تَعَالَوۡاْ إِلَىٰ كَلِمَةٖ سَوَآءِۭ بَيۡنَنَا وَبَيۡنَكُمۡ أَلَّا نَعۡبُدَ إِلَّا ٱللَّهَ وَلَا نُشۡرِكَ بِهِۦ شَيۡـٔٗا وَلَا يَتَّخِذَ بَعۡضُنَا بَعۡضًا أَرۡبَابٗا مِّن دُونِ ٱللَّهِۚ فَإِن تَوَلَّوۡاْ فَقُولُواْ ٱشۡهَدُواْ بِأَنَّا مُسۡلِمُونَ

    Open ayah 3:64

    বল, “হে কিতাবধারীগণ! তোমরা আমাদের ও তোমাদের মাঝে একটি অভিন্ন কথায় আস যে, আমরা (কেউ) আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, তাঁর সাথে কাউকে শরীক করব না এবং আল্লাহর পরিবর্তে কেউ কাউকে প্রভু বানাব না।” যদি তারা অসম্মত হয় তাহলে তোমরা বলবে, “তোমরা সাক্ষী থাক যে, আমরা মুসলিম।”

  65. يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تُحَآجُّونَ فِيٓ إِبۡرَٰهِيمَ وَمَآ أُنزِلَتِ ٱلتَّوۡرَىٰةُ وَٱلۡإِنجِيلُ إِلَّا مِنۢ بَعۡدِهِۦٓۚ أَفَلَا تَعۡقِلُونَ

    Open ayah 3:65

    হে কিতাবীরা! তোমরা ইবরাহীমের ব্যাপারে কেন বিতর্ক করছ? অথচ তাওরাত ও ইনজীল তার পরেই নাযিল করা হয়েছে। তোমরা কি বোঝ না?

  66. هَٰٓأَنتُمۡ هَٰٓؤُلَآءِ حَٰجَجۡتُمۡ فِيمَا لَكُم بِهِۦ عِلۡمٞ فَلِمَ تُحَآجُّونَ فِيمَا لَيۡسَ لَكُم بِهِۦ عِلۡمٞۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ

    Open ayah 3:66

    শোন, তোমরাই তো (ইতিপূর্বে) এমন বিষয় নিয়ে বিতর্ক করেছো যে বিষয়ে তোমাদের কিছু জ্ঞান আছে। কিন্তু (এখন) যে বিষয়ে তোমাদের কোন জ্ঞান নেই তা নিয়ে কেন বিতর্ক করছ? (আসলে) আল্লাহ জানেন, তোমরা জান না।

  67. مَا كَانَ إِبۡرَٰهِيمُ يَهُودِيّٗا وَلَا نَصۡرَانِيّٗا وَلَٰكِن كَانَ حَنِيفٗا مُّسۡلِمٗا وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ

    Open ayah 3:67

    ইবরাহীম ইহুদি কিংবা খ্রিষ্টান ছিল না; বরং সে ছিল একনিষ্ঠ মুসলিম। সে মুশরিকও ছিল না।

  68. إِنَّ أَوۡلَى ٱلنَّاسِ بِإِبۡرَٰهِيمَ لَلَّذِينَ ٱتَّبَعُوهُ وَهَٰذَا ٱلنَّبِيُّ وَٱلَّذِينَ ءَامَنُواْۗ وَٱللَّهُ وَلِيُّ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 3:68

    অবশ্যই ইবরাহীমের ঘনিষ্ঠতম মানুষ তারাই যারা তার অনুসরণ করেছিল এবং এই নবী (মুহাম্মাদ) ও যারা ঈমান এনেছে তারা (মুসলমানরা)। আর আল্লাহ ঈমানদারদের অভিভাবক।

  69. وَدَّت طَّآئِفَةٞ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَوۡ يُضِلُّونَكُمۡ وَمَا يُضِلُّونَ إِلَّآ أَنفُسَهُمۡ وَمَا يَشۡعُرُونَ

    Open ayah 3:69

    কিতাবীদের একটি দল তোমাদেরকে বিভ্রান্ত করতে চায়। আসলে তারা কেবল নিজেদেরকেই বিভ্রান্ত করছে, কিন্তু তারা (তা) বুঝতে পারে না।

  70. يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَأَنتُمۡ تَشۡهَدُونَ 

    Open ayah 3:70

    হে কিতাবীরা! তোমরা কেন আল্লাহর আয়াতসমূহ অমান্য করছ? অথচ তোমরাই (তার সত্যতার) সাক্ষ্য দিচ্ছ।

  71. يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَلۡبِسُونَ ٱلۡحَقَّ بِٱلۡبَٰطِلِ وَتَكۡتُمُونَ ٱلۡحَقَّ وَأَنتُمۡ تَعۡلَمُونَ

    Open ayah 3:71

    হে কিতাবধারীরা! তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো এবং জেনেশুনে সত্য গোপন করো?

  72. وَقَالَت طَّآئِفَةٞ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ ءَامِنُواْ بِٱلَّذِيٓ أُنزِلَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُواْ وَجۡهَ ٱلنَّهَارِ وَٱكۡفُرُوٓاْ ءَاخِرَهُۥ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ

    Open ayah 3:72

    কিতাবধারীদের একদল (তাদের অনুসারীদেরকে) বলেছিল, “ঈমানদারদের (মুসলমানদের) কাছে যা নাযিল করা হয়েছে তা দিনের প্রথমভাগে বিশ্বাস করবে এবং শেষভাগে অবিশ্বাস করবে। এতে তারা (তাদের ধর্ম থেকে) ফিরে আসতে পারে।

  73. وَلَا تُؤۡمِنُوٓاْ إِلَّا لِمَن تَبِعَ دِينَكُمۡ قُلۡ إِنَّ ٱلۡهُدَىٰ هُدَى ٱللَّهِ أَن يُؤۡتَىٰٓ أَحَدٞ مِّثۡلَ مَآ أُوتِيتُمۡ أَوۡ يُحَآجُّوكُمۡ عِندَ رَبِّكُمۡۗ قُلۡ إِنَّ ٱلۡفَضۡلَ بِيَدِ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ

    Open ayah 3:73

    আর তোমাদের ধর্মের অনুসরণ করে এমন লোক ছাড়া (অন্য কাউকে) বিশ্বাস করবে না।” (হে নবী) তুমি বল, “আসল পথ হচ্ছে আল্লাহর (নির্দেশিত) পথ।” (তারা আরো বলেছিল,) “(তোমরা এটাও বিশ্বাস করবে না) যে, তোমাদের যা দেওয়া হয়েছে তেমনটি অন্য কাউকে দেওয়া হতে পারে; অন্যথায় তারা তোমাদের প্রভুর সামনে তোমাদের সাথে বিতর্কে লিপ্ত হবে।” বল, “অনুগ্রহ তো আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আল্লাহ বড় দানশীল, মহাজ্ঞানী।”

  74. يَخۡتَصُّ بِرَحۡمَتِهِۦ مَن يَشَآءُۗ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ

    Open ayah 3:74

    তিনি যাকে চান স্বীয় অনুগ্রহের জন্য বেছে নেন। আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী।

  75. ۞وَمِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ مَنۡ إِن تَأۡمَنۡهُ بِقِنطَارٖ يُؤَدِّهِۦٓ إِلَيۡكَ وَمِنۡهُم مَّنۡ إِن تَأۡمَنۡهُ بِدِينَارٖ لَّا يُؤَدِّهِۦٓ إِلَيۡكَ إِلَّا مَا دُمۡتَ عَلَيۡهِ قَآئِمٗاۗ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُواْ لَيۡسَ عَلَيۡنَا فِي ٱلۡأُمِّيِّـۧنَ سَبِيلٞ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ وَهُمۡ يَعۡلَمُونَ

    Open ayah 3:75

    কিতাবীদের মধ্যে এমন লোক আছে যার কাছে তুমি বিপুল সম্পদ আমানত রাখলেও সে তা তোমাকে ফেরত দেবে। আবার তাদের মধ্যে এমন লোকও আছে যার কাছে তুমি একটি দীনার (মুদ্রা) আমানত রাখলেও সে তা তোমাকে ফেরত দেবে না, যদি না তুমি তার কাছে দাঁড়িয়ে থাক। এটা এই কারণে যে, তারা বলেছে, “মূর্খদের (অ-কিতাবীদের) ব্যাপারে আমাদের কোন দায়িত্ব নেই (তাদের সম্পদ আত্মসাৎ করায় আমাদের কোন দোষ নেই)।” তারা আল্লাহ সম্পর্কে জেনেশুনে মিথ্যা বলে।

  76. بَلَىٰۚ مَنۡ أَوۡفَىٰ بِعَهۡدِهِۦ وَٱتَّقَىٰ فَإِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَّقِينَ

    Open ayah 3:76

    হ্যাঁ, যে তার ওয়াদা পূরণ করবে এবং তাকওয়া অবলম্বন করবে অবশ্যই আল্লাহ এরকম মোত্তাকীদের ভালবাসেন।

  77. إِنَّ ٱلَّذِينَ يَشۡتَرُونَ بِعَهۡدِ ٱللَّهِ وَأَيۡمَٰنِهِمۡ ثَمَنٗا قَلِيلًا أُوْلَٰٓئِكَ لَا خَلَٰقَ لَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ وَلَا يَنظُرُ إِلَيۡهِمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَلَا يُزَكِّيهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 3:77

    যারা আল্লাহর (সাথে করা) ওয়াদা ও নিজেদের শপথকে সামান্য মূল্যে বিক্রি করে দেয় তাদের জন্য পরকালে কোন অংশ নেই। কেয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না। তিনি তাদেরকে শোধনও করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

  78. وَإِنَّ مِنۡهُمۡ لَفَرِيقٗا يَلۡوُۥنَ أَلۡسِنَتَهُم بِٱلۡكِتَٰبِ لِتَحۡسَبُوهُ مِنَ ٱلۡكِتَٰبِ وَمَا هُوَ مِنَ ٱلۡكِتَٰبِ وَيَقُولُونَ هُوَ مِنۡ عِندِ ٱللَّهِ وَمَا هُوَ مِنۡ عِندِ ٱللَّهِۖ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ وَهُمۡ يَعۡلَمُونَ

    Open ayah 3:78

    আর তাদের মধ্যে একদল লোক আছে যারা (আল্লাহর) কিতাব পড়ার সময় (উচ্চারণবিকৃতি ঘটাতে) জিহবা বাঁকা করে, যাতে তোমরা তাকে (বিকৃত উচ্চারণকে) কিতাবের অংশ মনে করো, অথচ তা কিতাবের অংশ নয়। আর তারা বলে, “এটা আল্লাহর পক্ষ থেকে”, অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয়। এভাবে তারা জেনেশুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে।

  79. مَا كَانَ لِبَشَرٍ أَن يُؤۡتِيَهُ ٱللَّهُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحُكۡمَ وَٱلنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كُونُواْ عِبَادٗا لِّي مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِن كُونُواْ رَبَّٰنِيِّـۧنَ بِمَا كُنتُمۡ تُعَلِّمُونَ ٱلۡكِتَٰبَ وَبِمَا كُنتُمۡ تَدۡرُسُونَ

    Open ayah 3:79

    আল্লাহ কোন মানুষকে কিতাব, প্রজ্ঞা ও নবুওয়াত দান করার পর সে মানুষদেরকে বলতে পারে না যে, তোমরা আল্লাহর পরিবর্তে আমার দাস হও, বরং (সে তো বলবে) তোমরা প্রভুপরায়ণ হও, কারণ তোমরাই তো কিতাব শিক্ষা দিতে ও (নিজেরা তা) পাঠ করতে।

  80. وَلَا يَأۡمُرَكُمۡ أَن تَتَّخِذُواْ ٱلۡمَلَٰٓئِكَةَ وَٱلنَّبِيِّـۧنَ أَرۡبَابًاۚ أَيَأۡمُرُكُم بِٱلۡكُفۡرِ بَعۡدَ إِذۡ أَنتُم مُّسۡلِمُونَ 

    Open ayah 3:80

    ফেরেশতা ও নবীদেরকে প্রভু বানাতেও সে তোমাদের নির্দেশ দিতে পারে না। তোমরা মুসলমান হওয়ার পর সে কি তোমাদেরকে কুফরির নির্দেশ দিতে পারে?

  81. وَإِذۡ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ ٱلنَّبِيِّـۧنَ لَمَآ ءَاتَيۡتُكُم مِّن كِتَٰبٖ وَحِكۡمَةٖ ثُمَّ جَآءَكُمۡ رَسُولٞ مُّصَدِّقٞ لِّمَا مَعَكُمۡ لَتُؤۡمِنُنَّ بِهِۦ وَلَتَنصُرُنَّهُۥۚ قَالَ ءَأَقۡرَرۡتُمۡ وَأَخَذۡتُمۡ عَلَىٰ ذَٰلِكُمۡ إِصۡرِيۖ قَالُوٓاْ أَقۡرَرۡنَاۚ قَالَ فَٱشۡهَدُواْ وَأَنَا۠ مَعَكُم مِّنَ ٱلشَّٰهِدِينَ

    Open ayah 3:81

    (স্মরণ করো) যখন আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন (আর বলেছিলেন), “আমি তোমাদেরকে যে কিতাব ও প্রজ্ঞা দান করেছি তা গ্রহণ কর। অতঃপর তোমাদের কাছে যা আছে তার সমর্থক একজন রসূল আসবে। তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে।” তিনি বলেছিলেন, “তোমরা কি স্বীকার করলে এবং এ ব্যাপারে আমার চুক্তি গ্রহণ করলে?” তারা বলেছিল, “স্বীকার করলাম।” তিনি বলেছিলেন, “তাহলে তোমরা সাক্ষী থেকো, আর আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম।”

  82. فَمَن تَوَلَّىٰ بَعۡدَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ

    Open ayah 3:82

    এরপর যারা ফিরে যাবে (অঙ্গীকার ভঙ্গ করবে) তারাই অন্যায়কারী।

  83. أَفَغَيۡرَ دِينِ ٱللَّهِ يَبۡغُونَ وَلَهُۥٓ أَسۡلَمَ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ طَوۡعٗا وَكَرۡهٗا وَإِلَيۡهِ يُرۡجَعُونَ

    Open ayah 3:83

    তারা কি আল্লাহর দ্বীন ছাড়া অন্য দ্বীন চায়? অথচ আসমানসমূহে ও জমিনে যারা আছে তারা স্বেচ্ছায় ও অনিচ্ছায় তাঁর অনুগত হয়েছে। আর তাদেরকে তাঁর কাছেই ফিরিয়ে নেয়া হবে।

  84. قُلۡ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ عَلَيۡنَا وَمَآ أُنزِلَ عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطِ وَمَآ أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَٱلنَّبِيُّونَ مِن رَّبِّهِمۡ لَا نُفَرِّقُ بَيۡنَ أَحَدٖ مِّنۡهُمۡ وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ

    Open ayah 3:84

    বল, “আমরা আল্লাহর প্রতি; আমাদের ওপর যা নাযিল করা হয়েছে তার প্রতি; ইবরাহীম, ঈসমাঈল, ইসহাক, ইয়াকূব ও তার বংশধরদের ওপর যা যা নাযিল করা হয়েছে তার প্রতি এবং মূসা, ঈসা ও (অন্যান্য) নবীদেরকে তাদের প্রভুর পক্ষ থেকে যা যা দেওয়া হয়েছে তার প্রতি ঈমান এনেছি। তাদের কারো মধ্যে আমরা পার্থক্য করি না। আর আমরা তাঁরই অনুগত।”

  85. وَمَن يَبۡتَغِ غَيۡرَ ٱلۡإِسۡلَٰمِ دِينٗا فَلَن يُقۡبَلَ مِنۡهُ وَهُوَ فِي ٱلۡأٓخِرَةِ مِنَ ٱلۡخَٰسِرِينَ

    Open ayah 3:85

    কেউ ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম চাইলে তার থেকে সেটা কখনো গ্রহণ করা হবে না। আর পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে।

  86. كَيۡفَ يَهۡدِي ٱللَّهُ قَوۡمٗا كَفَرُواْ بَعۡدَ إِيمَٰنِهِمۡ وَشَهِدُوٓاْ أَنَّ ٱلرَّسُولَ حَقّٞ وَجَآءَهُمُ ٱلۡبَيِّنَٰتُۚ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 3:86

    যে লোকেরা ঈমান আনার পর, রসূলকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর এবং তাদের কাছে প্রমাণ এসে যাবার পর (পুনরায়) কাফের হয়েছে তাদেরকে আল্লাহ কীভাবে হেদায়েত করবেন? আল্লাহ জালেমদের হেদায়েত করেন না।

  87. أُوْلَٰٓئِكَ جَزَآؤُهُمۡ أَنَّ عَلَيۡهِمۡ لَعۡنَةَ ٱللَّهِ وَٱلۡمَلَٰٓئِكَةِ وَٱلنَّاسِ أَجۡمَعِينَ

    Open ayah 3:87

    ওদের শাস্তি এই যে, ওদের ওপর আল্লাহর, ফেরেশতাদের ও সব মানুষের অভিসম্পাত,

  88. خَٰلِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنۡهُمُ ٱلۡعَذَابُ وَلَا هُمۡ يُنظَرُونَ

    Open ayah 3:88

    যার মধ্যে তারা চিরকাল থাকবে। তাদের শাস্তি লঘু করা হবে না এবং (শাস্তি ভোগের ক্ষেত্রে) তাদেরকে অবকাশও দেওয়া হবে না।

  89. إِلَّا ٱلَّذِينَ تَابُواْ مِنۢ بَعۡدِ ذَٰلِكَ وَأَصۡلَحُواْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ

    Open ayah 3:89

    তবে এর পরেও যারা তওবা করে সৎকাজ করবে তাদের অবস্থা ভিন্ন হবে; কেননা আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

  90. إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بَعۡدَ إِيمَٰنِهِمۡ ثُمَّ ٱزۡدَادُواْ كُفۡرٗا لَّن تُقۡبَلَ تَوۡبَتُهُمۡ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلضَّآلُّونَ 

    Open ayah 3:90

    যারা বিশ্বাস করার পর অবিশ্বাস করেছে, তারপর সে অবিশ্বাস বাড়িয়ে দিয়েছে তাদের তওবা কবুল করা হবে না। তারাই পথভ্রষ্ট।

  91. إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمۡ كُفَّارٞ فَلَن يُقۡبَلَ مِنۡ أَحَدِهِم مِّلۡءُ ٱلۡأَرۡضِ ذَهَبٗا وَلَوِ ٱفۡتَدَىٰ بِهِۦٓۗ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ

    Open ayah 3:91

    যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মারা যায় তাদের কেউ যদি মুক্তিপণস্বরূপ পুরো পৃথিবী পরিমাণ স্বর্ণও দেয় তবু তা গ্রহণ করা হবে না। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি (নির্ধারিত) রয়েছে। আর তাদের কোন সাহায্যকারী নেই।

  92. لَن تَنَالُواْ ٱلۡبِرَّ حَتَّىٰ تُنفِقُواْ مِمَّا تُحِبُّونَۚ وَمَا تُنفِقُواْ مِن شَيۡءٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٞ

    Open ayah 3:92

    যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দের জিনিস থেকে ব্যয় করবে ততক্ষণ তোমরা পুণ্যের নাগাল পাবে না। আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা ভাল করে জানেন।

  93. ۞كُلُّ ٱلطَّعَامِ كَانَ حِلّٗا لِّبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ إِلَّا مَا حَرَّمَ إِسۡرَٰٓءِيلُ عَلَىٰ نَفۡسِهِۦ مِن قَبۡلِ أَن تُنَزَّلَ ٱلتَّوۡرَىٰةُۚ قُلۡ فَأۡتُواْ بِٱلتَّوۡرَىٰةِ فَٱتۡلُوهَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 3:93

    তাওরাত নাযিল হওয়ার পূর্বে ইসরাঈল (ইয়াকূব) নিজের জন্য যে খাবার হারাম করেছিল তা ছাড়া বনী ইসরাঈলের জন্য সবরকম খাবারই হালাল ছিল। বল, “তোমরা যদি সত্যবাদী হও তাহলে তাওরাত নিয়ে এসো এবং তা পাঠ কর।”

  94. فَمَنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ مِنۢ بَعۡدِ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ

    Open ayah 3:94

    তার পরেও যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বানিয়ে বলে তারাই জালেম।

  95. قُلۡ صَدَقَ ٱللَّهُۗ فَٱتَّبِعُواْ مِلَّةَ إِبۡرَٰهِيمَ حَنِيفٗاۖ وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ

    Open ayah 3:95

    বল, “আল্লাহ সত্য বলেছেন, অতএব, তোমরা একনিষ্ঠ ইবরাহীমের ধর্ম অনুসরণ কর। সে মুশরিক ছিল না।”

  96. إِنَّ أَوَّلَ بَيۡتٖ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكٗا وَهُدٗى لِّلۡعَٰلَمِينَ

    Open ayah 3:96

    মক্কায় অবস্থিত বরকতপূর্ণ ও সারা বিশ্ববাসীর জন্য পথনির্দেশরূপী ঘরখানাই আসলে মানবজাতির জন্য স্থাপিত প্রথম ঘর।

  97. فِيهِ ءَايَٰتُۢ بَيِّنَٰتٞ مَّقَامُ إِبۡرَٰهِيمَۖ وَمَن دَخَلَهُۥ كَانَ ءَامِنٗاۗ وَلِلَّهِ عَلَى ٱلنَّاسِ حِجُّ ٱلۡبَيۡتِ مَنِ ٱسۡتَطَاعَ إِلَيۡهِ سَبِيلٗاۚ وَمَن كَفَرَ فَإِنَّ ٱللَّهَ غَنِيٌّ عَنِ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 3:97

    এতে কতিপয় স্পষ্ট নিদর্শন আছে যেমন মাকামে ইবরাহীম (ইবরাহীমের পায়ের ছাপসম্বলিত পাথর)। এই ঘরে যে প্রবেশ করবে সে নিরাপদ। ঐ ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে এমন মানুষের জন্য আল্লাহর (সন্তুষ্টির) উদ্দেশ্যে সেখানে (হজ্জ করতে) যাওয়া কর্তব্য। কেউ অস্বীকার করলে (তার জানা উচিত,) আল্লাহ সৃষ্টিজগতের প্রয়োজন থেকে মুক্ত।

  98. قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَٱللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا تَعۡمَلُونَ

    Open ayah 3:98

    বল, “হে কিতাবধারীরা! তোমরা কেন আল্লাহর নিদর্শনসমূহ অবিশ্বাস করছ? অথচ তোমরা যা কিছু করো আল্লাহ তার সাক্ষী।”

  99. قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ مَنۡ ءَامَنَ تَبۡغُونَهَا عِوَجٗا وَأَنتُمۡ شُهَدَآءُۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ

    Open ayah 3:99

    বল, “হে কিতাবধারীরা! যারা ঈমান এনেছে তোমরা কেন তাদেরকে আল্লাহর পথে বাধা দাও? তোমরা তো সেখানে বক্রতা সন্ধান করছ। অথচ তোমরাই (তার সত্যতার) সাক্ষী। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে বেখবর নন।”

  100. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تُطِيعُواْ فَرِيقٗا مِّنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ يَرُدُّوكُم بَعۡدَ إِيمَٰنِكُمۡ كَٰفِرِينَ 

    Open ayah 3:100

    হে ঈমানদারগণ! তোমরা যদি কিতাবধারীদের কোন একটি দলের আনুগত্য করো তাহলে ঈমান আনার পর তারা তোমাদেরকে আবার কাফের বানিয়ে দেবে।

  101. وَكَيۡفَ تَكۡفُرُونَ وَأَنتُمۡ تُتۡلَىٰ عَلَيۡكُمۡ ءَايَٰتُ ٱللَّهِ وَفِيكُمۡ رَسُولُهُۥۗ وَمَن يَعۡتَصِم بِٱللَّهِ فَقَدۡ هُدِيَ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ 

    Open ayah 3:101

    তোমরা কীভাবে অবিশ্বাস করো, যখন তোমাদেরকে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে শোনানো হয় এবং তোমাদের মাঝে তাঁর রসূলও আছে? যে আল্লাহকে আঁকড়ে ধরবে (আল্লাহর নির্দেশ পালনে অনড় থাকবে) সে সঠিক পথের সন্ধান পাবে।

  102. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ حَقَّ تُقَاتِهِۦ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسۡلِمُونَ 

    Open ayah 3:102

    হে ঈমানদারগণ! আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে (অথবা পুরোপুরি আল্লাহর অনুগত না হয়ে) মরো না।

  103. وَٱعۡتَصِمُواْ بِحَبۡلِ ٱللَّهِ جَمِيعٗا وَلَا تَفَرَّقُواْۚ وَٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ كُنتُمۡ أَعۡدَآءٗ فَأَلَّفَ بَيۡنَ قُلُوبِكُمۡ فَأَصۡبَحۡتُم بِنِعۡمَتِهِۦٓ إِخۡوَٰنٗا وَكُنتُمۡ عَلَىٰ شَفَا حُفۡرَةٖ مِّنَ ٱلنَّارِ فَأَنقَذَكُم مِّنۡهَاۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَهۡتَدُونَ 

    Open ayah 3:103

    সবাই আল্লাহর রশিকে শক্ত করে ধর, বিচ্ছিন্ন হয়ো না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর। তোমরা পরস্পর শত্রু ছিলে, তারপর তিনি তোমাদের অন্তরে হৃদ্যতা সঞ্চার করেছেন। ফলে তোমরা তাঁর অনুগ্রহে ভাই ভাই হয়েছো। তোমরা এক অগ্নিকুণ্ডের প্রান্তে অবস্থান করছিলে। তিনি তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর নিদর্শনসমূহ প্রকাশ করেন, যাতে তোমরা দিক-নির্দেশনা পাও।

  104. وَلۡتَكُن مِّنكُمۡ أُمَّةٞ يَدۡعُونَ إِلَى ٱلۡخَيۡرِ وَيَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ 

    Open ayah 3:104

    তোমাদের মধ্যে যেন এমন একটি দল থাকে যারা কল্যাণের দিকে ডাকবে এবং ভাল কাজ করতে আদেশ দেবে ও খারাপ কাজ করতে নিষেধ করবে। এরাই সফলকাম।

  105. وَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ تَفَرَّقُواْ وَٱخۡتَلَفُواْ مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡبَيِّنَٰتُۚ وَأُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٌ عَظِيمٞ 

    Open ayah 3:105

    তোমরা তাদের মত হয়ো না যারা পরস্পর বিচ্ছিন্ন হয়েছিল এবং তাদের কাছে নিদর্শনসমূহ আসার পরও মতভেদ করেছিল। ওদের জন্য রয়েছে বিরাট শাস্তি।

  106. يَوۡمَ تَبۡيَضُّ وُجُوهٞ وَتَسۡوَدُّ وُجُوهٞۚ فَأَمَّا ٱلَّذِينَ ٱسۡوَدَّتۡ وُجُوهُهُمۡ أَكَفَرۡتُم بَعۡدَ إِيمَٰنِكُمۡ فَذُوقُواْ ٱلۡعَذَابَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ 

    Open ayah 3:106

    যেদিন কতিপয় চেহারা সাদা (উজ্জ্বল) হবে আর কতিপয় চেহারা কালো (মলিন) হবে। যাদের চেহারা কালো হবে (তাদেরকে বলা হবে,) “তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে? এখন তাহলে কুফরি করার শাস্তি ভোগ কর।”

  107. وَأَمَّا ٱلَّذِينَ ٱبۡيَضَّتۡ وُجُوهُهُمۡ فَفِي رَحۡمَةِ ٱللَّهِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ 

    Open ayah 3:107

    আর যাদের চেহারা সাদা হবে তারা আল্লাহর রহমতের মধ্যে (জান্নাতে) থাকবে। সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে।

  108. تِلۡكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتۡلُوهَا عَلَيۡكَ بِٱلۡحَقِّۗ وَمَا ٱللَّهُ يُرِيدُ ظُلۡمٗا لِّلۡعَٰلَمِينَ 

    Open ayah 3:108

    এগুলো আল্লাহর আয়াত যা তোমাকে সঠিকভাবে পাঠ করে শোনাচ্ছি। আল্লাহ বিশ্ববাসীর প্রতি অবিচার করতে চান না।

  109. وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ 

    Open ayah 3:109

    আসমানসমূহে যা আছে এবং পৃথিবীতে যা আছে তা (সব) আল্লাহরই। আর আল্লাহর কাছেই যাবতীয় বিষয় ফিরিয়ে নেয়া হবে।

  110. كُنتُمۡ خَيۡرَ أُمَّةٍ أُخۡرِجَتۡ لِلنَّاسِ تَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَتَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ وَتُؤۡمِنُونَ بِٱللَّهِۗ وَلَوۡ ءَامَنَ أَهۡلُ ٱلۡكِتَٰبِ لَكَانَ خَيۡرٗا لَّهُمۚ مِّنۡهُمُ ٱلۡمُؤۡمِنُونَ وَأَكۡثَرُهُمُ ٱلۡفَٰسِقُونَ 

    Open ayah 3:110

    তোমরা (প্রকৃত মুসলমানরা) হলে শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানুষের জন্য আবির্ভূত করা হয়েছে। তোমরা ভাল কাজ করার আদেশ দাও, খারাপ কাজ করতে বারণ করো এবং আল্লাহকে বিশ্বাস কর। কিতাবধারীরা যদি ঈমান আনত তাহলে তা তাদের জন্য মঙ্গলজনক হত। তাদের মধ্যে কিছু ঈমানদার আছে, তবে তাদের অধিকাংশই ফাসেক (পাপাচারী)।

  111. لَن يَضُرُّوكُمۡ إِلَّآ أَذٗىۖ وَإِن يُقَٰتِلُوكُمۡ يُوَلُّوكُمُ ٱلۡأَدۡبَارَ ثُمَّ لَا يُنصَرُونَ

    Open ayah 3:111

    কিছুটা কষ্ট দেওয়া ছাড়া তারা তোমাদের কোন ক্ষতি করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমাদের থেকে পশ্চাদপসরণ করবে। তারপর তারা কোন সাহায্য পাবে না।

  112. ضُرِبَتۡ عَلَيۡهِمُ ٱلذِّلَّةُ أَيۡنَ مَا ثُقِفُوٓاْ إِلَّا بِحَبۡلٖ مِّنَ ٱللَّهِ وَحَبۡلٖ مِّنَ ٱلنَّاسِ وَبَآءُو بِغَضَبٖ مِّنَ ٱللَّهِ وَضُرِبَتۡ عَلَيۡهِمُ ٱلۡمَسۡكَنَةُۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَانُواْ يَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقۡتُلُونَ ٱلۡأَنۢبِيَآءَ بِغَيۡرِ حَقّٖۚ ذَٰلِكَ بِمَا عَصَواْ وَّكَانُواْ يَعۡتَدُونَ

    Open ayah 3:112

    আল্লাহর পক্ষ থেকে কিংবা মানুষের পক্ষ থেকে কোন রক্ষাচুক্তির আওতা ছাড়া যেখানেই তাদেরকে পাওয়া গেছে তাদের ওপর লাঞ্ছনার ছাপ লাগিয়ে দেওয়া হয়েছে; তারা (নিজেদের ওপর) আল্লাহর ক্রোধ টেনে এনেছে এবং তাদের ওপর দুরবস্থার ছাপ লাগিয়ে দেওয়া হয়েছে। এটা এজন্য যে, তারা আল্লাহর আয়াতসমূহ অবিশ্বাস করত এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। এটা এজন্য যে, তারা (আল্লাহর) অবাধ্য হয়েছিল এবং সীমালংঘন করছিল।

  113. ۞لَيۡسُواْ سَوَآءٗۗ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ أُمَّةٞ قَآئِمَةٞ يَتۡلُونَ ءَايَٰتِ ٱللَّهِ ءَانَآءَ ٱلَّيۡلِ وَهُمۡ يَسۡجُدُونَ

    Open ayah 3:113

    তারা সবাই একরকম নয়। কিতাবধারীদের মধ্যে (ন্যায়ের ওপর) অটল একদল মানুষ আছে, যারা রাতের বেলায় আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং সেজদারত থাকে।

  114. يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَيَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ وَيُسَٰرِعُونَ فِي ٱلۡخَيۡرَٰتِۖ وَأُوْلَٰٓئِكَ مِنَ ٱلصَّٰلِحِينَ

    Open ayah 3:114

    তারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, ভাল কাজের আদেশ দেয় ও খারাপ কাজ থেকে বিরত রাখে এবং সৎকর্মের চেষ্টা করে। তারা সৎলোকদের অন্তর্ভুক্ত।

  115. وَمَا يَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ فَلَن يُكۡفَرُوهُۗ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلۡمُتَّقِينَ

    Open ayah 3:115

    তারা যেসব ভাল কাজ করে তার ফল থেকে তাদেরকে বঞ্চিত করা হবে না। আল্লাহ মোত্তাকীদের সম্পর্কে সম্যক অবগত।

  116. إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَن تُغۡنِيَ عَنۡهُمۡ أَمۡوَٰلُهُمۡ وَلَآ أَوۡلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيۡـٔٗاۖ وَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ

    Open ayah 3:116

    যারা অবিশ্বাস করে তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহর সামনে তাদের কোনই উপকারে আসবে না। তারা জাহান্নামের অধিবাসী (হবে)। সেখানে তারা চিরদিন থাকবে।

  117. مَثَلُ مَا يُنفِقُونَ فِي هَٰذِهِ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا كَمَثَلِ رِيحٖ فِيهَا صِرٌّ أَصَابَتۡ حَرۡثَ قَوۡمٖ ظَلَمُوٓاْ أَنفُسَهُمۡ فَأَهۡلَكَتۡهُۚ وَمَا ظَلَمَهُمُ ٱللَّهُ وَلَٰكِنۡ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ

    Open ayah 3:117

    এই পার্থিব জীবনে তারা যা ব্যয় করে তার উদাহরণ: যেন কনকনে ঠাণ্ডা একটি বাতাস এমন একদল লোকের শস্যক্ষেতে আঘাত হেনে তা ধ্বংস করে দিয়েছে যারা নিজেদের প্রতি জুলুম করেছে। আল্লাহ তাদের প্রতি জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করছে।

  118. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ بِطَانَةٗ مِّن دُونِكُمۡ لَا يَأۡلُونَكُمۡ خَبَالٗا وَدُّواْ مَا عَنِتُّمۡ قَدۡ بَدَتِ ٱلۡبَغۡضَآءُ مِنۡ أَفۡوَٰهِهِمۡ وَمَا تُخۡفِي صُدُورُهُمۡ أَكۡبَرُۚ قَدۡ بَيَّنَّا لَكُمُ ٱلۡأٓيَٰتِۖ إِن كُنتُمۡ تَعۡقِلُونَ

    Open ayah 3:118

    হে ঈমানদারগণ! তোমরা তোমাদের (ঈমানদারদের) ছাড়া অন্যদের সাথে ঘনিষ্ঠতা করো না। তারা তোমাদের ক্ষতি করতে ত্রুটি করে না। তোমরা যাতে কষ্ট পাও তারা তাই চায়। তাদের মুখের কথায় শত্রুতা প্রকাশ পেয়েছে। আর তাদের মনে যা লুকিয়ে আছে তা আরো গুরুতর। তোমাদের জন্য নিদর্শনসমূহ পরিষ্কার করে দিলাম, যদি তোমরা বুঝতে পার।

  119. هَٰٓأَنتُمۡ أُوْلَآءِ تُحِبُّونَهُمۡ وَلَا يُحِبُّونَكُمۡ وَتُؤۡمِنُونَ بِٱلۡكِتَٰبِ كُلِّهِۦ وَإِذَا لَقُوكُمۡ قَالُوٓاْ ءَامَنَّا وَإِذَا خَلَوۡاْ عَضُّواْ عَلَيۡكُمُ ٱلۡأَنَامِلَ مِنَ ٱلۡغَيۡظِۚ قُلۡ مُوتُواْ بِغَيۡظِكُمۡۗ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ

    Open ayah 3:119

    দেখ, তোমরাই তাদেরকে ভালবাস, কিন্তু তারা তোমাদেরকে ভালবাসে না। আর তোমরা সব কিতাব বিশ্বাস করো (কিন্তু তারা তা করে না)। তারা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, “আমরা বিশ্বাস করেছি।” আর যখন নিজেরা একান্তে মিলিত হয় তখন তোমাদের প্রতি রাগে (দাঁত দিয়ে) আঙ্গুল কামড়ায়। বল, “তোমরা তোমাদের রাগ নিয়ে মর। নিশ্চয়ই আল্লাহ (মানুষের) মনের কথা ভালভাবে জানেন।”

  120. إِن تَمۡسَسۡكُمۡ حَسَنَةٞ تَسُؤۡهُمۡ وَإِن تُصِبۡكُمۡ سَيِّئَةٞ يَفۡرَحُواْ بِهَاۖ وَإِن تَصۡبِرُواْ وَتَتَّقُواْ لَا يَضُرُّكُمۡ كَيۡدُهُمۡ شَيۡـًٔاۗ إِنَّ ٱللَّهَ بِمَا يَعۡمَلُونَ مُحِيطٞ 

    Open ayah 3:120

    তোমাদের যদি ভাল কিছু হয় তাহলে তাদের তা খারাপ লাগে; আর তোমাদের খারাপ কিছু হলে তাতে তারা আনন্দিত হয়। (তবে) তোমরা যদি ধৈর্যধারণ করো ও তাকওয়া অবলম্বন করো তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোন ক্ষতি করবে না। নিশ্চয়ই আল্লাহ তাদের কর্মকাণ্ড আয়ত্তে রেখেছেন।

  121. وَإِذۡ غَدَوۡتَ مِنۡ أَهۡلِكَ تُبَوِّئُ ٱلۡمُؤۡمِنِينَ مَقَٰعِدَ لِلۡقِتَالِۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ

    Open ayah 3:121

    (স্মরণ করো) যখন তুমি যুদ্ধের জন্য মুসলমানদেরকে (তাদের) ঘাঁটিতে নিযুক্ত করতে সকালে ঘর থেকে বের হয়েছিলে। আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন।

  122. إِذۡ هَمَّت طَّآئِفَتَانِ مِنكُمۡ أَن تَفۡشَلَا وَٱللَّهُ وَلِيُّهُمَاۗ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ

    Open ayah 3:122

    যখন তোমাদের দুটি দল হতোদ্যম হওয়ার উপক্রম করেছিল, অথচ আল্লাহ তাদের অভিভাবক ছিলেন। ঈমানদাররা যেন আল্লাহর ওপর নির্ভর করে।

  123. وَلَقَدۡ نَصَرَكُمُ ٱللَّهُ بِبَدۡرٖ وَأَنتُمۡ أَذِلَّةٞۖ فَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ

    Open ayah 3:123

    তোমরা দুর্বল হওয়া সত্ত্বেও বদরে আল্লাহ তোমাদেরকে বিজয়ী করেছিলেন। অতএব আল্লাহকে ভয় কর, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পার।

  124. إِذۡ تَقُولُ لِلۡمُؤۡمِنِينَ أَلَن يَكۡفِيَكُمۡ أَن يُمِدَّكُمۡ رَبُّكُم بِثَلَٰثَةِ ءَالَٰفٖ مِّنَ ٱلۡمَلَٰٓئِكَةِ مُنزَلِينَ

    Open ayah 3:124

    (স্মরণ করো) যখন তুমি মুমিনদের বলছিলে, “তোমাদের প্রভু (আসমান থেকে) নাযিলকৃত তিন হাজার ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করলে সেটা কি তোমাদের জন্য যথেষ্ট হবে না?”

  125. بَلَىٰٓۚ إِن تَصۡبِرُواْ وَتَتَّقُواْ وَيَأۡتُوكُم مِّن فَوۡرِهِمۡ هَٰذَا يُمۡدِدۡكُمۡ رَبُّكُم بِخَمۡسَةِ ءَالَٰفٖ مِّنَ ٱلۡمَلَٰٓئِكَةِ مُسَوِّمِينَ

    Open ayah 3:125

    অবশ্যই (যথেষ্ট হবে); যদি তোমরা ধৈর্যধারণ করো ও সতর্কতা অবলম্বন করো আর তারা (মুশরিকরা) তোমাদের ওপর এরকম আচমকা আক্রমণ করে বসে তাহলে তোমাদের প্রভু প্রচণ্ড আক্রমণকারী পাঁচ হাজার ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন।

  126. وَمَا جَعَلَهُ ٱللَّهُ إِلَّا بُشۡرَىٰ لَكُمۡ وَلِتَطۡمَئِنَّ قُلُوبُكُم بِهِۦۗ وَمَا ٱلنَّصۡرُ إِلَّا مِنۡ عِندِ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ

    Open ayah 3:126

    আল্লাহ এটা করেছেন কেবল তোমাদের জন্য সুসংবাদস্বরূপ, এবং যাতে তোমাদের মন নিশ্চিন্ত হয়। আর সাহায্য তো শুধু পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকেই আসে।

  127. لِيَقۡطَعَ طَرَفٗا مِّنَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَوۡ يَكۡبِتَهُمۡ فَيَنقَلِبُواْ خَآئِبِينَ

    Open ayah 3:127

    (আল্লাহ এটা করেছেন) কাফেরদের একটি অংশকে বিচ্ছিন্ন করার জন্য কিংবা তাদেরকে অবদমিত রাখার জন্য যাতে তারা নিরাশ হয়ে ফিরে যায়।

  128. لَيۡسَ لَكَ مِنَ ٱلۡأَمۡرِ شَيۡءٌ أَوۡ يَتُوبَ عَلَيۡهِمۡ أَوۡ يُعَذِّبَهُمۡ فَإِنَّهُمۡ ظَٰلِمُونَ

    Open ayah 3:128

    তোমার কিছু করার নেই; তিনি হয় তাদেরকে ক্ষমা করবেন নতুবা শাস্তি দেবেন, কেননা তারা জালেম।

  129. وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ يَغۡفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 3:129

    আসমানে ও জমিনে যা কিছু আছে তা আল্লাহর। তিনি যাকে চান ক্ষমা করেন এবং যাকে চান শাস্তি দেন। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।

  130. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَأۡكُلُواْ ٱلرِّبَوٰٓاْ أَضۡعَٰفٗا مُّضَٰعَفَةٗۖ وَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ 

    Open ayah 3:130

    হে ঈমানদারগণ! তোমরা দ্বিগুণ-বহুগুণ করে সুদ খেয়ো না। আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হও।

  131. وَٱتَّقُواْ ٱلنَّارَ ٱلَّتِيٓ أُعِدَّتۡ لِلۡكَٰفِرِينَ

    Open ayah 3:131

    আর সেই দোযখকে ভয় করো যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে।

  132. وَأَطِيعُواْ ٱللَّهَ وَٱلرَّسُولَ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ

    Open ayah 3:132

    আল্লাহ ও (তাঁর) রসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ লাভ করতে পার।

  133. ۞وَسَارِعُوٓاْ إِلَىٰ مَغۡفِرَةٖ مِّن رَّبِّكُمۡ وَجَنَّةٍ عَرۡضُهَا ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ أُعِدَّتۡ لِلۡمُتَّقِينَ

    Open ayah 3:133

    তোমরা তোমাদের প্রভুর ক্ষমা ও সেই জান্নাত লাভের চেষ্টা করো যার বিশালতা আসমান ও জমিনের মত। মোত্তাকীদের জন্য তা প্রস্তুত করা হয়েছে;

  134. ٱلَّذِينَ يُنفِقُونَ فِي ٱلسَّرَّآءِ وَٱلضَّرَّآءِ وَٱلۡكَٰظِمِينَ ٱلۡغَيۡظَ وَٱلۡعَافِينَ عَنِ ٱلنَّاسِۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 3:134

    যারা সুদিন ও দুর্দিনে (আল্লাহর পথে) ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী ও মানুষের প্রতি ক্ষমাশীল। আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন।

  135. وَٱلَّذِينَ إِذَا فَعَلُواْ فَٰحِشَةً أَوۡ ظَلَمُوٓاْ أَنفُسَهُمۡ ذَكَرُواْ ٱللَّهَ فَٱسۡتَغۡفَرُواْ لِذُنُوبِهِمۡ وَمَن يَغۡفِرُ ٱلذُّنُوبَ إِلَّا ٱللَّهُ وَلَمۡ يُصِرُّواْ عَلَىٰ مَا فَعَلُواْ وَهُمۡ يَعۡلَمُونَ

    Open ayah 3:135

    এবং যারা কোন অশ্লীল কাজ করে ফেললে কিংবা নিজেদের প্রতি জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা চায়। আল্লাহ ছাড়া পাপ ক্ষমা করবে কে? আর তারা জেনেশুনে নিজেদের কৃতকর্মের ওপর জিদ ধরে থাকে না।

  136. أُوْلَٰٓئِكَ جَزَآؤُهُم مَّغۡفِرَةٞ مِّن رَّبِّهِمۡ وَجَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَنِعۡمَ أَجۡرُ ٱلۡعَٰمِلِينَ

    Open ayah 3:136

    তাদের প্রতিদান হল তাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমা আর এমনসব জান্নাত যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। সেখানে তারা চিরকাল বাস করবে। সৎকর্মশীলদের এই প্রতিদান কত উত্তম!

  137. قَدۡ خَلَتۡ مِن قَبۡلِكُمۡ سُنَنٞ فَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُكَذِّبِينَ

    Open ayah 3:137

    তোমাদের পূর্বে নানারকম জীবনপদ্ধতি অতীত হয়েছে। অতএব, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখ অবিশ্বাসীদের পরিণাম কেমন হয়েছিল?

  138. هَٰذَا بَيَانٞ لِّلنَّاسِ وَهُدٗى وَمَوۡعِظَةٞ لِّلۡمُتَّقِينَ

    Open ayah 3:138

    এটা (কোরআন) মানুষের জন্য (স্পষ্ট) বর্ণনা এবং মোত্তাকীদের জন্য পথ-নির্দেশ ও উপদেশ।

  139. وَلَا تَهِنُواْ وَلَا تَحۡزَنُواْ وَأَنتُمُ ٱلۡأَعۡلَوۡنَ إِن كُنتُم مُّؤۡمِنِينَ

    Open ayah 3:139

    (শত্রুর সামনে) তোমরা দুর্বল কিংবা বিষণ্ন হয়ো না। (প্রকৃত) ঈমানদার হলে তোমরাই বিজয়ী হবে।

  140. إِن يَمۡسَسۡكُمۡ قَرۡحٞ فَقَدۡ مَسَّ ٱلۡقَوۡمَ قَرۡحٞ مِّثۡلُهُۥۚ وَتِلۡكَ ٱلۡأَيَّامُ نُدَاوِلُهَا بَيۡنَ ٱلنَّاسِ وَلِيَعۡلَمَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَيَتَّخِذَ مِنكُمۡ شُهَدَآءَۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلظَّٰلِمِينَ 

    Open ayah 3:140

    যদি তোমাদের কোন আঘাত লাগে তাহলে (মনে করবে) অনুরূপ আঘাত তো অন্যদেরও লেগেছে। আর এই দিনগুলো আমি মানুষের মধ্যে অদলবদল করি; যাতে আল্লাহ মুমিনদের যাচাই করতে পারেন এবং তোমাদের মধ্য থেকে শহীদদের গ্রহণ করতে পারেন। আল্লাহ জালেমদের ভালবাসেন না।

  141. وَلِيُمَحِّصَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَيَمۡحَقَ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 3:141

    এবং যাতে তিনি মুমিনদেরকে শোধন আর কাফেরদেরকে নির্মূল করতে পারেন।

  142. أَمۡ حَسِبۡتُمۡ أَن تَدۡخُلُواْ ٱلۡجَنَّةَ وَلَمَّا يَعۡلَمِ ٱللَّهُ ٱلَّذِينَ جَٰهَدُواْ مِنكُمۡ وَيَعۡلَمَ ٱلصَّٰبِرِينَ

    Open ayah 3:142

    আল্লাহ তোমাদের মধ্য থেকে জেহাদকারী ও ধৈর্যধারণকারীদের যাচাই করার আগেই কি তোমরা জান্নাতে প্রবেশ করবে বলে মনে করেছো?

  143. وَلَقَدۡ كُنتُمۡ تَمَنَّوۡنَ ٱلۡمَوۡتَ مِن قَبۡلِ أَن تَلۡقَوۡهُ فَقَدۡ رَأَيۡتُمُوهُ وَأَنتُمۡ تَنظُرُونَ

    Open ayah 3:143

    মৃত্যুর সম্মুখীন হওয়ার পূর্বে তোমরা মৃত্যু কামনা করতে; এখন তোমরা তাকিয়ে তাকিয়ে সে মৃত্যু দেখলে।

  144. وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٞ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِ ٱلرُّسُلُۚ أَفَإِيْن مَّاتَ أَوۡ قُتِلَ ٱنقَلَبۡتُمۡ عَلَىٰٓ أَعۡقَٰبِكُمۡۚ وَمَن يَنقَلِبۡ عَلَىٰ عَقِبَيۡهِ فَلَن يَضُرَّ ٱللَّهَ شَيۡـٔٗاۚ وَسَيَجۡزِي ٱللَّهُ ٱلشَّٰكِرِينَ

    Open ayah 3:144

    মুহাম্মাদ একজন রসূল বৈ নন। তাঁর আগেও অনেক রসূল অতিবাহিত হয়েছে। তাই তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা পশ্চাদপসরণ করবে? যে পশ্চাদপসরণ করবে সে আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ শিগগিরই কৃতজ্ঞদের পুরস্কার দেবেন।

  145. وَمَا كَانَ لِنَفۡسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِ كِتَٰبٗا مُّؤَجَّلٗاۗ وَمَن يُرِدۡ ثَوَابَ ٱلدُّنۡيَا نُؤۡتِهِۦ مِنۡهَا وَمَن يُرِدۡ ثَوَابَ ٱلۡأٓخِرَةِ نُؤۡتِهِۦ مِنۡهَاۚ وَسَنَجۡزِي ٱلشَّٰكِرِينَ

    Open ayah 3:145

    আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না; (মৃত্যু হয়) নির্ধারিত সময়ে। যে দুনিয়ার পুরস্কার চায় আমি তাকে দুনিয়ার জিনিস দেব এবং যে আখেরাতের পুরস্কার চায় আমি তাকে আখেরাতের শান্তি দেব। আর শিগগিরই আমি কৃতজ্ঞদের পুরস্কার দেব।

  146. وَكَأَيِّن مِّن نَّبِيّٖ قَٰتَلَ مَعَهُۥ رِبِّيُّونَ كَثِيرٞ فَمَا وَهَنُواْ لِمَآ أَصَابَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ وَمَا ضَعُفُواْ وَمَا ٱسۡتَكَانُواْۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلصَّٰبِرِينَ

    Open ayah 3:146

    আর কত নবী যুদ্ধ করেছে! তাদের সাথে অনেক ধার্মিক লোক ছিল। আল্লাহর পথে (যুদ্ধে) তাদের যে কষ্ট-ক্লেশ হয়েছে তাতে তারা ক্লান্ত হয়নি; তারা দুর্বলও হয়নি এবং নতিস্বীকারও করেনি। আল্লাহ ধৈর্যধারণকারীদের ভালবাসেন।

  147. وَمَا كَانَ قَوۡلَهُمۡ إِلَّآ أَن قَالُواْ رَبَّنَا ٱغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَإِسۡرَافَنَا فِيٓ أَمۡرِنَا وَثَبِّتۡ أَقۡدَامَنَا وَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 3:147

    তারা কেবল বলেছে, “হে আমাদের প্রভু! আমাদের পাপ ও আমাদের কাজে সীমালংঘন ক্ষমা করে দাও, আমাদের পদক্ষেপসমূহ দৃঢ় করো এবং কাফের লোকদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য কর।”

  148. فَـَٔاتَىٰهُمُ ٱللَّهُ ثَوَابَ ٱلدُّنۡيَا وَحُسۡنَ ثَوَابِ ٱلۡأٓخِرَةِۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 3:148

    অতঃপর আল্লাহ তাদেরকে দুনিয়ার পুরস্কার ও আখেরাতের উত্তম পুরস্কার দান করেছেন। আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন।

  149. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تُطِيعُواْ ٱلَّذِينَ كَفَرُواْ يَرُدُّوكُمۡ عَلَىٰٓ أَعۡقَٰبِكُمۡ فَتَنقَلِبُواْ خَٰسِرِينَ

    Open ayah 3:149

    হে ঈমানদারগণ! তোমরা যদি কাফেরদের কথামতো চল তাহলে তারা তোমাদেরকে পেছনের দিকে ফিরিয়ে দেবে এবং তাতে তোমরা ক্ষতিগ্রস্ত হবে।

  150. بَلِ ٱللَّهُ مَوۡلَىٰكُمۡۖ وَهُوَ خَيۡرُ ٱلنَّٰصِرِينَ 

    Open ayah 3:150

    বরং আল্লাহই তোমাদের প্রভু এবং তিনিই শ্রেষ্ঠ সাহায্যকারী।

  151. سَنُلۡقِي فِي قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُواْ ٱلرُّعۡبَ بِمَآ أَشۡرَكُواْ بِٱللَّهِ مَا لَمۡ يُنَزِّلۡ بِهِۦ سُلۡطَٰنٗاۖ وَمَأۡوَىٰهُمُ ٱلنَّارُۖ وَبِئۡسَ مَثۡوَى ٱلظَّٰلِمِينَ

    Open ayah 3:151

    আমি শিগগিরই কাফেরদের অন্তরে ভীতির সঞ্চার করব; কারণ তারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছে, যার কোন ক্ষমতা তিনি দেননি। আর তাদের ঠিকানা হল জাহান্নাম। জালেমদের ঠিকানা কত খারাপ!

  152. وَلَقَدۡ صَدَقَكُمُ ٱللَّهُ وَعۡدَهُۥٓ إِذۡ تَحُسُّونَهُم بِإِذۡنِهِۦۖ حَتَّىٰٓ إِذَا فَشِلۡتُمۡ وَتَنَٰزَعۡتُمۡ فِي ٱلۡأَمۡرِ وَعَصَيۡتُم مِّنۢ بَعۡدِ مَآ أَرَىٰكُم مَّا تُحِبُّونَۚ مِنكُم مَّن يُرِيدُ ٱلدُّنۡيَا وَمِنكُم مَّن يُرِيدُ ٱلۡأٓخِرَةَۚ ثُمَّ صَرَفَكُمۡ عَنۡهُمۡ لِيَبۡتَلِيَكُمۡۖ وَلَقَدۡ عَفَا عَنكُمۡۗ وَٱللَّهُ ذُو فَضۡلٍ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 3:152

    বস্তুত আল্লাহ তোমাদের সাথে তাঁর (সাহায্যের) ওয়াদা পূরণ করেছেন, যখন (উহুদের যুদ্ধে) তাঁর নির্দেশে তোমরা তাদেরকে (কাফেরদেরকে) হত্যা করছিলে। অবশেষে এক পর্যায়ে তোমরা হতোদ্যম হয়ে পড়েছিলে, (করণীয়) কাজ সম্পর্কে পরস্পর বিতর্কে লিপ্ত হয়েছিলে এবং তিনি তোমাদেরকে তোমাদের পছন্দের জিনিস (গনীমত) দেখানোর পর তোমরা অবাধ্য হয়েছিলে। তোমাদের মধ্যে কেউ ইহকাল চায়, আবার কেউ পরকাল চায়। অতঃপর পরীক্ষা করার জন্য তিনি তোমাদেরকে তাদের থেকে সরিয়ে রেখেছিলেন। তবে তিনি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল।

  153. ۞إِذۡ تُصۡعِدُونَ وَلَا تَلۡوُۥنَ عَلَىٰٓ أَحَدٖ وَٱلرَّسُولُ يَدۡعُوكُمۡ فِيٓ أُخۡرَىٰكُمۡ فَأَثَٰبَكُمۡ غَمَّۢا بِغَمّٖ لِّكَيۡلَا تَحۡزَنُواْ عَلَىٰ مَا فَاتَكُمۡ وَلَا مَآ أَصَٰبَكُمۡۗ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ

    Open ayah 3:153

    (স্মরণ করো) যখন তোমরা ওপরের দিকে ছুটে যাচ্ছিলে এবং কারো দিকে ফিরছিলে না; অথচ তোমাদের পেছনে রসূল তোমাদেরকে ডাকছিলেন। ফলে তিনি (আল্লাহ) তোমাদেরকে কষ্টের ওপর কষ্ট দিয়েছিলেন; যাতে তোমাদের যা হাতছাড়া হয়েছে এবং যে বিপদ তোমাদের ওপর এসেছে তার জন্য দুঃখ না কর। আর তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন।

  154. ثُمَّ أَنزَلَ عَلَيۡكُم مِّنۢ بَعۡدِ ٱلۡغَمِّ أَمَنَةٗ نُّعَاسٗا يَغۡشَىٰ طَآئِفَةٗ مِّنكُمۡۖ وَطَآئِفَةٞ قَدۡ أَهَمَّتۡهُمۡ أَنفُسُهُمۡ يَظُنُّونَ بِٱللَّهِ غَيۡرَ ٱلۡحَقِّ ظَنَّ ٱلۡجَٰهِلِيَّةِۖ يَقُولُونَ هَل لَّنَا مِنَ ٱلۡأَمۡرِ مِن شَيۡءٖۗ قُلۡ إِنَّ ٱلۡأَمۡرَ كُلَّهُۥ لِلَّهِۗ يُخۡفُونَ فِيٓ أَنفُسِهِم مَّا لَا يُبۡدُونَ لَكَۖ يَقُولُونَ لَوۡ كَانَ لَنَا مِنَ ٱلۡأَمۡرِ شَيۡءٞ مَّا قُتِلۡنَا هَٰهُنَاۗ قُل لَّوۡ كُنتُمۡ فِي بُيُوتِكُمۡ لَبَرَزَ ٱلَّذِينَ كُتِبَ عَلَيۡهِمُ ٱلۡقَتۡلُ إِلَىٰ مَضَاجِعِهِمۡۖ وَلِيَبۡتَلِيَ ٱللَّهُ مَا فِي صُدُورِكُمۡ وَلِيُمَحِّصَ مَا فِي قُلُوبِكُمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ

    Open ayah 3:154

    অতঃপর তিনি তোমাদেরকে কষ্টের পর শান্তিময় তনদ্রা দান করেন যা তোমাদের একদলকে আচ্ছন্ন করেছিল। আরেকদল কেবল নিজেদের নিয়েই ভেবেছিল। এরা আল্লাহ সম্পর্কে অন্যায়ভাবে অজ্ঞতার ধারণা পোষণ করছিল। তারা বলছিল, “বিষয়টিতে আমাদের কি কিছু করার আছে?” বল, “পুরো বিষটিই আল্লাহর (হাতে)।” তারা তাদের মনে কিছু একটা লুকাচ্ছিল যা তোমার কাছে প্রকাশ করছিল না। তারা বলছিল, “বিষয়টিতে যদি আমাদের কিছু করার থাকত তাহলে এখানে আমরা (এভাবে) নিহত হতাম না।” বল, “তোমরা যদি তোমাদের ঘরেও থাকতে তবুও যাদের নিহত হওয়া নির্ধারিত ছিল তারা তাদের মৃত্যুর জায়গায় বেরিয়ে আসত।” আসলে আল্লাহ চেয়েছেন তোমাদের মনে যা আছে তা পরীক্ষা করতে এবং তোমাদের অন্তরে যা আছে তা শোধন করতে। আল্লাহ (সকলের) মনের কথা ভালভাবে জানেন।

  155. إِنَّ ٱلَّذِينَ تَوَلَّوۡاْ مِنكُمۡ يَوۡمَ ٱلۡتَقَى ٱلۡجَمۡعَانِ إِنَّمَا ٱسۡتَزَلَّهُمُ ٱلشَّيۡطَٰنُ بِبَعۡضِ مَا كَسَبُواْۖ وَلَقَدۡ عَفَا ٱللَّهُ عَنۡهُمۡۗ إِنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٞ

    Open ayah 3:155

    যেদিন দুটো দল (উহুদের যুদ্ধক্ষেত্রে) মিলিত হয়েছিল সেদিন তোমাদের মধ্যে যারা পশ্চাদপসরণ করেছিল আসলে তাদের উপার্জিত কিছু পাপের কারণে শয়তান তাদেরকে স্খলিত করেছিল। তবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ, সহনশীল।

  156. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَكُونُواْ كَٱلَّذِينَ كَفَرُواْ وَقَالُواْ لِإِخۡوَٰنِهِمۡ إِذَا ضَرَبُواْ فِي ٱلۡأَرۡضِ أَوۡ كَانُواْ غُزّٗى لَّوۡ كَانُواْ عِندَنَا مَا مَاتُواْ وَمَا قُتِلُواْ لِيَجۡعَلَ ٱللَّهُ ذَٰلِكَ حَسۡرَةٗ فِي قُلُوبِهِمۡۗ وَٱللَّهُ يُحۡيِۦ وَيُمِيتُۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ

    Open ayah 3:156

    হে ঈমানদারগণ! তোমরা তাদের মত হয়ো না যারা অবিশ্বাস করে এবং তাদের ভাইয়েরা যখন সফরে কিংবা যুদ্ধে যায় তখন বলে, “ওরা যদি আমাদের কাছে থাকত তাহলে মরত না কিংবা নিহত হত না;” যাতে আল্লাহ এটাকে তাদের অন্তরে একটা অনুতাপের বিষয়ে পরিণত করতে পারেন। অথচ আল্লাহই বাঁচান এবং মারেন। আর তোমরা যা করো আল্লাহ তা দেখতে পান।

  157. وَلَئِن قُتِلۡتُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ أَوۡ مُتُّمۡ لَمَغۡفِرَةٞ مِّنَ ٱللَّهِ وَرَحۡمَةٌ خَيۡرٞ مِّمَّا يَجۡمَعُونَ

    Open ayah 3:157

    আর তোমরা আল্লাহর পথে নিহত হও কিংবা মরে যাও (যা-ই হোক না কেন), তারা যা (পার্থিব সম্পদ) জমা করে তার চেয়ে আল্লাহর ক্ষমা ও অনুগ্রহ উত্তম।

  158. وَلَئِن مُّتُّمۡ أَوۡ قُتِلۡتُمۡ لَإِلَى ٱللَّهِ تُحۡشَرُونَ

    Open ayah 3:158

    তোমরা মরে যাও কিংবা নিহত হও (যা-ই হোক না কেন), আল্লাহর কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে।

  159. فَبِمَا رَحۡمَةٖ مِّنَ ٱللَّهِ لِنتَ لَهُمۡۖ وَلَوۡ كُنتَ فَظًّا غَلِيظَ ٱلۡقَلۡبِ لَٱنفَضُّواْ مِنۡ حَوۡلِكَۖ فَٱعۡفُ عَنۡهُمۡ وَٱسۡتَغۡفِرۡ لَهُمۡ وَشَاوِرۡهُمۡ فِي ٱلۡأَمۡرِۖ فَإِذَا عَزَمۡتَ فَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَوَكِّلِينَ

    Open ayah 3:159

    আল্লাহর অনুগ্রহে তুমি তাদের প্রতি কোমল আচরণ করেছিলে। যদি তুমি রূঢ় ও কঠিনহৃদয় হতে তাহলে অবশ্যই তারা তোমার আশপাশ থেকে সরে যেত। তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের জন্য মাগফেরাত কামনা করো এবং কাজে-কর্মে তাদের সাথে পরামর্শ কর। আর যখন (কিছু করার জন্য) সঙ্কল্প করবে তখন আল্লাহর ওপর ভরসা করবে। আল্লাহ (তাঁর ওপর) ভরসাকারীদের ভালবাসেন।

  160. إِن يَنصُرۡكُمُ ٱللَّهُ فَلَا غَالِبَ لَكُمۡۖ وَإِن يَخۡذُلۡكُمۡ فَمَن ذَا ٱلَّذِي يَنصُرُكُم مِّنۢ بَعۡدِهِۦۗ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ 

    Open ayah 3:160

    আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন তাহলে তোমাদের ওপর কেউ বিজয়ী হতে পারবে না। আর তিনি যদি তোমাদেরকে পরিত্যাগ করেন তাহলে তিনি ছাড়া এমন কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারে? অতএব, মুমিনরা যেন আল্লাহর ওপরই ভরসা করে।

  161. وَمَا كَانَ لِنَبِيٍّ أَن يَغُلَّۚ وَمَن يَغۡلُلۡ يَأۡتِ بِمَا غَلَّ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ

    Open ayah 3:161

    কোন নবীর পক্ষে গোপনে কিছু নেওয়া শোভন নয়। কেউ গোপনে কিছু নিলে কেয়ামতের দিন সে তা সঙ্গে নিয়ে আসবে। তারপর যে যা উপার্জন করেছে প্রত্যেককে তা পুরোপুরি দেওয়া হবে। কারো প্রতি অবিচার করা হবে না।

  162. أَفَمَنِ ٱتَّبَعَ رِضۡوَٰنَ ٱللَّهِ كَمَنۢ بَآءَ بِسَخَطٖ مِّنَ ٱللَّهِ وَمَأۡوَىٰهُ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ

    Open ayah 3:162

    যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির অন্বেষণে থাকে সে কি ঐ ব্যক্তির মত যে আল্লাহর অসন্তোষ অর্জন করে এবং যার বাসস্থান জাহান্নাম? বড় খারাপ গন্তব্য সেটা!

  163. هُمۡ دَرَجَٰتٌ عِندَ ٱللَّهِۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِمَا يَعۡمَلُونَ

    Open ayah 3:163

    তারা আল্লাহর নিকট বিভিন্ন স্তরের (মর্যাদাসম্পন্ন)। আর আল্লাহ তাদের কাজকর্ম দেখে রাখেন।

  164. لَقَدۡ مَنَّ ٱللَّهُ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ إِذۡ بَعَثَ فِيهِمۡ رَسُولٗا مِّنۡ أَنفُسِهِمۡ يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِهِۦ وَيُزَكِّيهِمۡ وَيُعَلِّمُهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَإِن كَانُواْ مِن قَبۡلُ لَفِي ضَلَٰلٖ مُّبِينٍ

    Open ayah 3:164

    আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন; যখন তিনি তাদের নিজেদের থেকেই তাদের মধ্যে এমন একজন রসূল পাঠিয়েছেন যিনি তাদেরকে তাঁর আয়াতসমূহ পাঠ করে শোনান, তাদেরকে পরিশোধন করেন ও কিতাব ও জ্ঞান শিক্ষা দেন; যদিও তারা আগে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিল।

  165. أَوَلَمَّآ أَصَٰبَتۡكُم مُّصِيبَةٞ قَدۡ أَصَبۡتُم مِّثۡلَيۡهَا قُلۡتُمۡ أَنَّىٰ هَٰذَاۖ قُلۡ هُوَ مِنۡ عِندِ أَنفُسِكُمۡۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ

    Open ayah 3:165

    কি ব্যাপার! যখন তোমাদের ওপর একটি বিপর্যয় এল— যার দ্বিগুণ বিপর্যয় ইতিপূর্বে তোমরা (তোমাদের প্রতিপক্ষের জন্য) ঘটিয়েছিলে— তখন তোমরা বললে, “এটা কোথা থেকে এল?” (তাদেরকে) বল, “এটা তোমাদের নিজেদের কাছ থেকেই এসেছে (তোমাদের কৃতকর্মের ফলেই এসেছে)।” নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম।

  166. وَمَآ أَصَٰبَكُمۡ يَوۡمَ ٱلۡتَقَى ٱلۡجَمۡعَانِ فَبِإِذۡنِ ٱللَّهِ وَلِيَعۡلَمَ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 3:166

    যেদিন দুটো দল (উহুদের যুদ্ধক্ষেত্রে) মিলিত হয়েছিল সেদিন তোমাদের ওপর যে বিপর্যয় নেমে এসেছিল তা আল্লাহর হুকুমেই হয়েছিল, আর (আল্লাহ এটা করেছিলেন) মুমিনদেরকে যাচাই করার জন্য;

  167. وَلِيَعۡلَمَ ٱلَّذِينَ نَافَقُواْۚ وَقِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ قَٰتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ أَوِ ٱدۡفَعُواْۖ قَالُواْ لَوۡ نَعۡلَمُ قِتَالٗا لَّٱتَّبَعۡنَٰكُمۡۗ هُمۡ لِلۡكُفۡرِ يَوۡمَئِذٍ أَقۡرَبُ مِنۡهُمۡ لِلۡإِيمَٰنِۚ يَقُولُونَ بِأَفۡوَٰهِهِم مَّا لَيۡسَ فِي قُلُوبِهِمۡۚ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يَكۡتُمُونَ

    Open ayah 3:167

    এবং মোনাফেকদের যাচাই করার জন্য। এই মোনাফেকদেরকে বলা হয়েছিল, “এসো, আল্লাহর পথে যুদ্ধ করো অথবা (অন্তত) প্রতিরোধ কর।” তারা বলেছিল, “আমরা যুদ্ধ হবে জানলে অবশ্যই তোমাদের অনুসরণ করতাম।” সেদিন তারা ঈমানের চেয়ে কুফরির বেশি কাছে ছিল। তারা মুখে সে কথাই বলত যা তাদের অন্তরে ছিল না। আর তারা যা গোপন করে আল্লাহ তা ভাল করেই জানেন।

  168. ٱلَّذِينَ قَالُواْ لِإِخۡوَٰنِهِمۡ وَقَعَدُواْ لَوۡ أَطَاعُونَا مَا قُتِلُواْۗ قُلۡ فَٱدۡرَءُواْ عَنۡ أَنفُسِكُمُ ٱلۡمَوۡتَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 3:168

    এরা সেইসব লোক যারা ঘরে বসে থেকে তাদের (নিহত) ভাইদের সম্পর্কে বলেছিল, “ওরা আমাদের কথা শুনলে নিহত হত না।” (তাদেরকে) বল, “যদি তোমাদের কথা সত্যই হয় তাহলে (পারলে) তোমরা নিজেদের মৃত্যু ঠেকিয়ে রেখো।”

  169. وَلَا تَحۡسَبَنَّ ٱلَّذِينَ قُتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ أَمۡوَٰتَۢاۚ بَلۡ أَحۡيَآءٌ عِندَ رَبِّهِمۡ يُرۡزَقُونَ

    Open ayah 3:169

    যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনো মৃত মনে করো না। বস্তুত তারা তাদের প্রভুর কাছে জীবিত ও জীবিকাপ্রাপ্ত।

  170. فَرِحِينَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ وَيَسۡتَبۡشِرُونَ بِٱلَّذِينَ لَمۡ يَلۡحَقُواْ بِهِم مِّنۡ خَلۡفِهِمۡ أَلَّا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ 

    Open ayah 3:170

    আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দান করেছেন তাতে তারা আনন্দিত; তারা তাদের জন্যও আনন্দ প্রকাশ করে যারা তাদের পেছন থেকে এখনো তাদের সাথে মিলিত হয়নি (অর্থাৎ যারা আগামীতে শহীদ হবে বলে নির্ধারিত আছে); এ জন্য যে, তাদের কোন ভয় নেই এবং তাদের দুঃখও করতে হবে না।

  171. ۞يَسۡتَبۡشِرُونَ بِنِعۡمَةٖ مِّنَ ٱللَّهِ وَفَضۡلٖ وَأَنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجۡرَ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 3:171

    তারা আল্লাহর দান ও অনুগ্রহে আনন্দ প্রকাশ করে; আর তা এজন্য যে, আল্লাহ ঈমানদারদের শ্রমের ফল নষ্ট করেন না।

  172. ٱلَّذِينَ ٱسۡتَجَابُواْ لِلَّهِ وَٱلرَّسُولِ مِنۢ بَعۡدِ مَآ أَصَابَهُمُ ٱلۡقَرۡحُۚ لِلَّذِينَ أَحۡسَنُواْ مِنۡهُمۡ وَٱتَّقَوۡاْ أَجۡرٌ عَظِيمٌ

    Open ayah 3:172

    যারা আহত হওয়ার পরও আল্লাহ ও রসূলের ডাকে সাড়া দিয়েছে তাদের মধ্যে যারা সৎকাজ করেছে ও তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে মহান প্রতিদান।

  173. ٱلَّذِينَ قَالَ لَهُمُ ٱلنَّاسُ إِنَّ ٱلنَّاسَ قَدۡ جَمَعُواْ لَكُمۡ فَٱخۡشَوۡهُمۡ فَزَادَهُمۡ إِيمَٰنٗا وَقَالُواْ حَسۡبُنَا ٱللَّهُ وَنِعۡمَ ٱلۡوَكِيلُ

    Open ayah 3:173

    যাদেরকে লোকেরা বলেছিল, “(শত্রুপক্ষের) মানুষেরা তোমাদের (মোকাবেলার) জন্য (সৈন্য) সমাবেশ করেছে; অতএব, তাদেরকে ভয় কর।” এ কথায় তাদের ঈমান আরো বেড়ে গিয়েছিল এবং তারা বলেছিল, “আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি বড় উত্তম কর্মবিধায়ক!”

  174. فَٱنقَلَبُواْ بِنِعۡمَةٖ مِّنَ ٱللَّهِ وَفَضۡلٖ لَّمۡ يَمۡسَسۡهُمۡ سُوٓءٞ وَٱتَّبَعُواْ رِضۡوَٰنَ ٱللَّهِۗ وَٱللَّهُ ذُو فَضۡلٍ عَظِيمٍ

    Open ayah 3:174

    তারপর তারা আল্লাহর দান ও অনুগ্রহ নিয়ে ফিরে এসেছিল। কোন অনিষ্ট তাদেরকে স্পর্শ করেনি। তারা আল্লাহর সন্তুষ্টির অনুগামী (সন্তুষ্টি অর্জনে সচেষ্ট) ছিল। আল্লাহ বিশাল অনুগ্রহের অধিকারী।

  175. إِنَّمَا ذَٰلِكُمُ ٱلشَّيۡطَٰنُ يُخَوِّفُ أَوۡلِيَآءَهُۥ فَلَا تَخَافُوهُمۡ وَخَافُونِ إِن كُنتُم مُّؤۡمِنِينَ

    Open ayah 3:175

    বস্তুত ঐ শয়তান তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়; তবে তোমরা তাদেরকে ভয় না করে কেবল আমাকে ভয় করবে, যদি তোমরা (প্রকৃত) ঈমানদার হও।

  176. وَلَا يَحۡزُنكَ ٱلَّذِينَ يُسَٰرِعُونَ فِي ٱلۡكُفۡرِۚ إِنَّهُمۡ لَن يَضُرُّواْ ٱللَّهَ شَيۡـٔٗاۚ يُرِيدُ ٱللَّهُ أَلَّا يَجۡعَلَ لَهُمۡ حَظّٗا فِي ٱلۡأٓخِرَةِۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٌ

    Open ayah 3:176

    যারা কুফরির দিকে ধাবিত হয় তারা যেন তোমাকে দুশ্চিন্তায় না ফেলে। তারা আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না। আল্লাহ চান, তাদের জন্য পরকালে কোন অংশ রাখবেন না। তাদের জন্য আছে মস্তবড় শাস্তি।

  177. إِنَّ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلۡكُفۡرَ بِٱلۡإِيمَٰنِ لَن يَضُرُّواْ ٱللَّهَ شَيۡـٔٗاۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 3:177

    যারা ঈমানের মূল্যে কুফরি ক্রয় করে তারা আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি।

  178. وَلَا يَحۡسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَنَّمَا نُمۡلِي لَهُمۡ خَيۡرٞ لِّأَنفُسِهِمۡۚ إِنَّمَا نُمۡلِي لَهُمۡ لِيَزۡدَادُوٓاْ إِثۡمٗاۖ وَلَهُمۡ عَذَابٞ مُّهِينٞ

    Open ayah 3:178

    কাফেররা যেন মনে না করে, আমি যে তাদেরকে অবকাশ দিচ্ছি তা তাদের জন্য ভাল। আমি তো তাদেরকে অবকাশ দিচ্ছি যাতে তারা পাপের পরিমাণ বৃদ্ধি করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি।

  179. مَّا كَانَ ٱللَّهُ لِيَذَرَ ٱلۡمُؤۡمِنِينَ عَلَىٰ مَآ أَنتُمۡ عَلَيۡهِ حَتَّىٰ يَمِيزَ ٱلۡخَبِيثَ مِنَ ٱلطَّيِّبِۗ وَمَا كَانَ ٱللَّهُ لِيُطۡلِعَكُمۡ عَلَى ٱلۡغَيۡبِ وَلَٰكِنَّ ٱللَّهَ يَجۡتَبِي مِن رُّسُلِهِۦ مَن يَشَآءُۖ فَـَٔامِنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦۚ وَإِن تُؤۡمِنُواْ وَتَتَّقُواْ فَلَكُمۡ أَجۡرٌ عَظِيمٞ

    Open ayah 3:179

    শিষ্ট থেকে দুষ্টকে পৃথক না করা পর্যন্ত আল্লাহ মুমিনদেরকে তোমাদের (বর্তমান) অবস্থায় রাখবেন না। আল্লাহ তোমাদেরকে গায়েব সম্বন্ধেও অবহিত করবেন না; তবে আল্লাহ তাঁর রসূলদের মধ্য থেকে যাকে চান বেছে নেন। তাই তোমরা আল্লাহ ও তাঁর রসূলদেরকে বিশ্বাস কর। যদি তোমরা বিশ্বাস করো আর তাকওয়া অবলম্বন করো তাহলে তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান।

  180. وَلَا يَحۡسَبَنَّ ٱلَّذِينَ يَبۡخَلُونَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ هُوَ خَيۡرٗا لَّهُمۖ بَلۡ هُوَ شَرّٞ لَّهُمۡۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُواْ بِهِۦ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ 

    Open ayah 3:180

    আল্লাহর দেওয়া সম্পদ নিয়ে যারা কার্পণ্য করে তারা যেন মনে না করে যে এটা তাদের জন্য ভাল,বরং এটা তাদের জন্য খারাপ। কেয়ামতের দিন তাদের কার্পণ্যের ধন দ্বারা তাদের গলায় বেড়ী পরানো হবে। আর আসমান ও জমিনের উত্তরাধিকার আল্লাহরই। তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে সম্যক অবহিত।

  181. لَّقَدۡ سَمِعَ ٱللَّهُ قَوۡلَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ فَقِيرٞ وَنَحۡنُ أَغۡنِيَآءُۘ سَنَكۡتُبُ مَا قَالُواْ وَقَتۡلَهُمُ ٱلۡأَنۢبِيَآءَ بِغَيۡرِ حَقّٖ وَنَقُولُ ذُوقُواْ عَذَابَ ٱلۡحَرِيقِ

    Open ayah 3:181

    আল্লাহ সেইসব লোকদের কথা শুনেছেন যারা বলেছে, “আল্লাহ গরীব আর আমরা ধনী।” তারা যা বলেছে এবং তারা যে নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে আমি তা লিখে রাখব আর (তাদেরকে) বলব, “তোমরা আগুনে পোড়ার কষ্ট আস্বাদন কর।”

  182. ذَٰلِكَ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيكُمۡ وَأَنَّ ٱللَّهَ لَيۡسَ بِظَلَّامٖ لِّلۡعَبِيدِ

    Open ayah 3:182

    এটা তোমাদের কৃতকর্মেরই ফল। আর বস্তুত আল্লাহ বান্দাদের প্রতি জুলুমকারী নন।

  183. ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ عَهِدَ إِلَيۡنَآ أَلَّا نُؤۡمِنَ لِرَسُولٍ حَتَّىٰ يَأۡتِيَنَا بِقُرۡبَانٖ تَأۡكُلُهُ ٱلنَّارُۗ قُلۡ قَدۡ جَآءَكُمۡ رُسُلٞ مِّن قَبۡلِي بِٱلۡبَيِّنَٰتِ وَبِٱلَّذِي قُلۡتُمۡ فَلِمَ قَتَلۡتُمُوهُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 3:183

    ওরা তো সেইসব লোক যারা বলেছে, “আল্লাহ আমাদের থেকে প্রতিজ্ঞা নিয়েছেন যাতে আমরা কোন রসূলের প্রতি ঈমান না আনি, যতক্ষণ না তিনি আমাদের কাছে এমন কোরবানি উপস্থিত করেন যাকে আগুন গ্রাস করে নেয়।” (ওদেরকে) বল, “তোমাদের কাছে তো আমার পূর্বেও অনেক রসূল স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলেন; তোমরা যে নিদর্শনটির কথা বললে তাও। অতএব, তোমরা যদি সত্যবাদী হও তাহলে তাদেরকে হত্যা করেছিলে কেন?”

  184. فَإِن كَذَّبُوكَ فَقَدۡ كُذِّبَ رُسُلٞ مِّن قَبۡلِكَ جَآءُو بِٱلۡبَيِّنَٰتِ وَٱلزُّبُرِ وَٱلۡكِتَٰبِ ٱلۡمُنِيرِ

    Open ayah 3:184

    আর তারা যদি তোমাকে অস্বীকার করে তাহলে তোমার আগেও তো এমন অনেক রসূলকে অস্বীকার করা হয়েছিল যারা নিদর্শনসমূহ, আসমানি সহীফা ও আলো দানকারী (দিক-নির্দেশনা প্রদানকারী) কিতাব নিয়ে এসেছিল।

  185. كُلُّ نَفۡسٖ ذَآئِقَةُ ٱلۡمَوۡتِۗ وَإِنَّمَا تُوَفَّوۡنَ أُجُورَكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۖ فَمَن زُحۡزِحَ عَنِ ٱلنَّارِ وَأُدۡخِلَ ٱلۡجَنَّةَ فَقَدۡ فَازَۗ وَمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا مَتَٰعُ ٱلۡغُرُورِ

    Open ayah 3:185

    প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কেয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পুরোপুরি দেওয়া হবে। তখন যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলকাম। আর পার্থিব জীবন তো শুধু প্রতারণার সামগ্রী।

  186. ۞لَتُبۡلَوُنَّ فِيٓ أَمۡوَٰلِكُمۡ وَأَنفُسِكُمۡ وَلَتَسۡمَعُنَّ مِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ وَمِنَ ٱلَّذِينَ أَشۡرَكُوٓاْ أَذٗى كَثِيرٗاۚ وَإِن تَصۡبِرُواْ وَتَتَّقُواْ فَإِنَّ ذَٰلِكَ مِنۡ عَزۡمِ ٱلۡأُمُورِ

    Open ayah 3:186

    তোমাদের সম্পদ ও জীবনের ব্যাপারে তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমরা তোমাদের পূর্ববর্তী কিতাবধারীদের কাছ থেকে ও মুশরিকদের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথা শুনতে পাবে। যদি তোমরা ধৈর্যধারণ ও তাকওয়া অবলম্বন করতে পার তাহলে সেটা হবে একটা দৃঢ় প্রত্যয়ের কাজ।

  187. وَإِذۡ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ لَتُبَيِّنُنَّهُۥ لِلنَّاسِ وَلَا تَكۡتُمُونَهُۥ فَنَبَذُوهُ وَرَآءَ ظُهُورِهِمۡ وَٱشۡتَرَوۡاْ بِهِۦ ثَمَنٗا قَلِيلٗاۖ فَبِئۡسَ مَا يَشۡتَرُونَ

    Open ayah 3:187

    (স্মরণ করো) যখন আল্লাহ কিতাবধারীদের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছিলেন যে, তোমরা এই কিতাব মানুষের কাছে বর্ণনা করবে এবং তা গোপন করবে না। কিন্তু তারা সে ওয়াদা তাদের পেছনে ছুঁড়ে মেরেছিল (ভঙ্গ করেছিল) এবং এর দ্বারা নগণ্য বিত্ত ক্রয় করেছিল। তারা যা ক্রয় করে তা কত খারাপ!

  188. لَا تَحۡسَبَنَّ ٱلَّذِينَ يَفۡرَحُونَ بِمَآ أَتَواْ وَّيُحِبُّونَ أَن يُحۡمَدُواْ بِمَا لَمۡ يَفۡعَلُواْ فَلَا تَحۡسَبَنَّهُم بِمَفَازَةٖ مِّنَ ٱلۡعَذَابِۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 3:188

    যা করেছে তা নিয়ে আনন্দ করে আর যা করেনি তার জন্য প্রশংসা পেতে চায় এমন লোকদেরকে শাস্তি থেকে রেহাইপ্রাপ্ত মনে করো না। তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে।

  189. وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ

    Open ayah 3:189

    আসমান ও জমিনের রাজত্ব আল্লাহর। আর আল্লাহ সবকিছু করতে সক্ষম।

  190. إِنَّ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ لَأٓيَٰتٖ لِّأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ 

    Open ayah 3:190

    আসমান-জমিনের সৃষ্টিতে এবং রাত-দিনের আবর্তনে অবশ্যই বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শন রয়েছে;

  191. ٱلَّذِينَ يَذۡكُرُونَ ٱللَّهَ قِيَٰمٗا وَقُعُودٗا وَعَلَىٰ جُنُوبِهِمۡ وَيَتَفَكَّرُونَ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ رَبَّنَا مَا خَلَقۡتَ هَٰذَا بَٰطِلٗا سُبۡحَٰنَكَ فَقِنَا عَذَابَ ٱلنَّارِ

    Open ayah 3:191

    যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় ও শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আসমান ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে আর বলে, “হে আমাদের প্রভু! তুমি এসব নিরর্থক সৃষ্টি করনি। আমরা তোমার মহিমা বর্ণনা করি। অতএব, তুমি আমাদেরকে দোযখের আজাব থেকে রক্ষা কর।”

  192. رَبَّنَآ إِنَّكَ مَن تُدۡخِلِ ٱلنَّارَ فَقَدۡ أَخۡزَيۡتَهُۥۖ وَمَا لِلظَّٰلِمِينَ مِنۡ أَنصَارٖ

    Open ayah 3:192

    “হে আমাদের প্রভু! তুমি যাকে দোযখে ঢুকাবে তাকে তো একেবারেই লাঞ্ছিত করলে। আর জালেমদের কোন সাহায্যকারী থাকবে না।”

  193. رَّبَّنَآ إِنَّنَا سَمِعۡنَا مُنَادِيٗا يُنَادِي لِلۡإِيمَٰنِ أَنۡ ءَامِنُواْ بِرَبِّكُمۡ فَـَٔامَنَّاۚ رَبَّنَا فَٱغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرۡ عَنَّا سَيِّـَٔاتِنَا وَتَوَفَّنَا مَعَ ٱلۡأَبۡرَارِ

    Open ayah 3:193

    “হে আমাদের প্রভু! আমরা এক আহবানকারীকে তোমরা তোমাদের প্রভুর প্রতি ঈমান আন' বলে ঈমানের দিকে আহবান করতে শুনেছি; তাই আমরা ঈমান এনেছি। অতএব, হে আমাদের প্রভু! তুমি আমাদের পাপগুলো ক্ষমা করে দাও, আমাদের খারাপ কাজগুলো মুছে দাও এবং পুণ্যবানদের সাথে আমাদের মৃত্যু নসিব কর।”

  194. رَبَّنَا وَءَاتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخۡزِنَا يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۖ إِنَّكَ لَا تُخۡلِفُ ٱلۡمِيعَادَ

    Open ayah 3:194

    “হে আমাদের প্রভু! তুমি তোমার রসূলদের মাধ্যমে আমাদেরকে যা দেবার ওয়াদা করেছো তা দিয়ে দাও আর কেয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত করো না। তুমি তো ওয়াদা ভঙ্গ করো না।”

  195. فَٱسۡتَجَابَ لَهُمۡ رَبُّهُمۡ أَنِّي لَآ أُضِيعُ عَمَلَ عَٰمِلٖ مِّنكُم مِّن ذَكَرٍ أَوۡ أُنثَىٰۖ بَعۡضُكُم مِّنۢ بَعۡضٖۖ فَٱلَّذِينَ هَاجَرُواْ وَأُخۡرِجُواْ مِن دِيَٰرِهِمۡ وَأُوذُواْ فِي سَبِيلِي وَقَٰتَلُواْ وَقُتِلُواْ لَأُكَفِّرَنَّ عَنۡهُمۡ سَيِّـَٔاتِهِمۡ وَلَأُدۡخِلَنَّهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ ثَوَابٗا مِّنۡ عِندِ ٱللَّهِۚ وَٱللَّهُ عِندَهُۥ حُسۡنُ ٱلثَّوَابِ

    Open ayah 3:195

    অতঃপর তাদের প্রভু তাদের দোয়া কবুল করে বলেন, “তোমাদের কারো কাজ আমি নষ্ট করি না (বিফলে যেতে দেই না), সে পুরুষ হোক কিংবা নারী। তোমরা একে অপরের অংশ। তাই যারা হিজরত করেছে, নিজেদের ঘরবাড়ি থেকে বহিষ্কৃত হয়েছে, আমার পথে নিপীড়িত হয়েছে এবং (আমার পথে) যুদ্ধ করেছে ও নিহত হয়েছে আমি তাদের খারাপ কাজগুলো (আমলনামা থেকে) মুছে দেব এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাব যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। এটা আল্লাহর পক্ষ থেকে একটি পুরস্কার। আর আল্লাহর কাছেই উত্তম পুরস্কার আছে।”

  196. لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ ٱلَّذِينَ كَفَرُواْ فِي ٱلۡبِلَٰدِ

    Open ayah 3:196

    দেশে দেশে কাফেরদের অবাধ ঘোরাঘুরি যেন তোমাকে বিভ্রান্ত না করে।

  197. مَتَٰعٞ قَلِيلٞ ثُمَّ مَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمِهَادُ

    Open ayah 3:197

    (এটা তো) স্বল্পকালীন উপভোগমাত্র। পরবর্তীতে তাদের (শেষ) নিবাস হবে জাহান্নাম। বড়ই খারাপ বিশ্রামস্থল!

  198. لَٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ رَبَّهُمۡ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا نُزُلٗا مِّنۡ عِندِ ٱللَّهِۗ وَمَا عِندَ ٱللَّهِ خَيۡرٞ لِّلۡأَبۡرَارِ

    Open ayah 3:198

    কিন্তু যারা তাদের প্রভুকে ভয় করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আতিথেয়তাস্বরূপ জান্নাত রয়েছে, যার নিচে দিয়ে নদী প্রবাহিত হয়, যেখানে তারা চিরকাল বাস করবে। আর আল্লাহর কাছে যা আছে পুণ্যবানদের জন্য তাই উত্তম।

  199. وَإِنَّ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَمَن يُؤۡمِنُ بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيۡكُمۡ وَمَآ أُنزِلَ إِلَيۡهِمۡ خَٰشِعِينَ لِلَّهِ لَا يَشۡتَرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ ثَمَنٗا قَلِيلًاۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡۗ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ

    Open ayah 3:199

    আর অবশ্যই কিতাবীদের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহর প্রতি বিনীত থেকে আল্লাহকে বিশ্বাস করে এবং তোমাদের কাছে ও তাদের কাছে যা যা অবতীর্ণ হয়েছে তাও বিশ্বাস করে। তারা আল্লাহর আয়াতসমূহ অল্প মূল্যে বিক্রি করে না। এমন লোকদের জন্য তাদের প্রভুর কাছে পুরস্কার রয়েছে। আল্লাহ দ্রুত হিসাব সম্পন্নকারী।

  200. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱصۡبِرُواْ وَصَابِرُواْ وَرَابِطُواْ وَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ 

    Open ayah 3:200

    হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য ধর, ধৈর্যের সাথে (শত্রুর) মোকাবেলা করো এবং (শত্রুর আক্রমণের বিরুদ্ধে) সর্বদা সতর্কাবস্থায় থাক। আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পার।