النساء

An-Nisaa

The Women · Surah 4 · Ayahs: 176 · Medinan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُواْ رَبَّكُمُ ٱلَّذِي خَلَقَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ وَخَلَقَ مِنۡهَا زَوۡجَهَا وَبَثَّ مِنۡهُمَا رِجَالٗا كَثِيرٗا وَنِسَآءٗۚ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِي تَسَآءَلُونَ بِهِۦ وَٱلۡأَرۡحَامَۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَيۡكُمۡ رَقِيبٗا

    Open ayah 4:1

    হে মানুষ! তোমাদের প্রভুকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি (আদম) থেকে সৃষ্টি করেছেন; তার থেকে তার সঙ্গিনীকেও সৃষ্টি করেছেন আর ঐ দুজন থেকেই অনেক নর-নারী (সৃষ্টি করে পৃথিবীতে) ছড়িয়ে দিয়েছেন। আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে (যার যার পাওনা) চেয়ে থাক। রক্ত-সম্পর্কের ব্যাপারেও সাবধান থেকো। অবশ্যই আল্লাহ তোমাদেরকে পর্যবেক্ষণে রেখেছেন।

  2. وَءَاتُواْ ٱلۡيَتَٰمَىٰٓ أَمۡوَٰلَهُمۡۖ وَلَا تَتَبَدَّلُواْ ٱلۡخَبِيثَ بِٱلطَّيِّبِۖ وَلَا تَأۡكُلُوٓاْ أَمۡوَٰلَهُمۡ إِلَىٰٓ أَمۡوَٰلِكُمۡۚ إِنَّهُۥ كَانَ حُوبٗا كَبِيرٗا

    Open ayah 4:2

    এতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও; (তোমাদের) খারাপ জিনিসকে (তাদের) ভাল জিনিস দ্বারা বদল করো না এবং তোমাদের সম্পদের সাথে মিশিয়ে তাদের সম্পদ ভক্ষণ করো না; এটা অবশ্যই একটা বড় পাপ।

  3. وَإِنۡ خِفۡتُمۡ أَلَّا تُقۡسِطُواْ فِي ٱلۡيَتَٰمَىٰ فَٱنكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ ٱلنِّسَآءِ مَثۡنَىٰ وَثُلَٰثَ وَرُبَٰعَۖ فَإِنۡ خِفۡتُمۡ أَلَّا تَعۡدِلُواْ فَوَٰحِدَةً أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۚ ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَلَّا تَعُولُواْ

    Open ayah 4:3

    আর যদি তোমরা এতিম মেয়েদের (বিয়ে করার) ক্ষেত্রে সুবিচার করতে না পারার আশংকা করো তাহলে (সাধারণ) নারীদের মধ্যে তোমাদের পছন্দ হয় এমন দুইজন, তিনজন কিংবা চারজনকে পর্যন্ত বিয়ে করতে পার। কিন্তু যদি (একাধিক স্ত্রীদের সাথে) সুবিচার করতে না পারার আশংকা করো তাহলে মাত্র একজনকে (বিয়ে করতে পারবে) অথবা নিজেদের অধিকারভুক্ত দাসী (রাখতে পারবে)। এটা তোমাদের অবিচার না করার নিকটতর (এটা করলে তোমাদের দ্বারা স্ত্রীদের প্রতি অবিচার না হওয়ার সম্ভাবনা থাকবে)।

  4. وَءَاتُواْ ٱلنِّسَآءَ صَدُقَٰتِهِنَّ نِحۡلَةٗۚ فَإِن طِبۡنَ لَكُمۡ عَن شَيۡءٖ مِّنۡهُ نَفۡسٗا فَكُلُوهُ هَنِيٓـٔٗا مَّرِيٓـٔٗا

    Open ayah 4:4

    নারীদেরকে সানন্দে তাদের মোহরানা দিয়ে দাও। তবে তারা যদি খুশিমনে তোমাদেরকে তার কিছু অংশ ছেড়ে দেয় তাহলে তোমরা তা স্বাচ্ছন্দ্যে খেতে (ভোগ করতে) পার।

  5. وَلَا تُؤۡتُواْ ٱلسُّفَهَآءَ أَمۡوَٰلَكُمُ ٱلَّتِي جَعَلَ ٱللَّهُ لَكُمۡ قِيَٰمٗا وَٱرۡزُقُوهُمۡ فِيهَا وَٱكۡسُوهُمۡ وَقُولُواْ لَهُمۡ قَوۡلٗا مَّعۡرُوفٗا

    Open ayah 4:5

    যে সম্পদকে আল্লাহ তোমাদের জীবনযাত্রার অবলম্বন করেছেন তা বোকাদের হাতে দিও না, তবে তার মধ্যে তাদের খাওয়া-পরার ব্যবস্থা করবে এবং তাদের সাথে ভালভাবে কথা বলবে।

  6. وَٱبۡتَلُواْ ٱلۡيَتَٰمَىٰ حَتَّىٰٓ إِذَا بَلَغُواْ ٱلنِّكَاحَ فَإِنۡ ءَانَسۡتُم مِّنۡهُمۡ رُشۡدٗا فَٱدۡفَعُوٓاْ إِلَيۡهِمۡ أَمۡوَٰلَهُمۡۖ وَلَا تَأۡكُلُوهَآ إِسۡرَافٗا وَبِدَارًا أَن يَكۡبَرُواْۚ وَمَن كَانَ غَنِيّٗا فَلۡيَسۡتَعۡفِفۡۖ وَمَن كَانَ فَقِيرٗا فَلۡيَأۡكُلۡ بِٱلۡمَعۡرُوفِۚ فَإِذَا دَفَعۡتُمۡ إِلَيۡهِمۡ أَمۡوَٰلَهُمۡ فَأَشۡهِدُواْ عَلَيۡهِمۡۚ وَكَفَىٰ بِٱللَّهِ حَسِيبٗا

    Open ayah 4:6

    বিবাহের বয়সে উপনীত হওয়া পর্যন্ত এতিমদেরকে তোমরা পর্যবেক্ষণে রাখবে। যদি তাদের মধ্যে বুদ্ধিমত্তা লক্ষ্য করো তাহলে তাদের সম্পদ তাদেরকে দিয়ে দিও। অপচয় করে এবং তারা বড় হয়ে যাবে এই ভয়ে তাড়াতাড়ি করে এতিমদের সম্পদ শেষ করে ফেলো না। যে (অভিভাবক) ধনী সে যেন (এতিমের সম্পদ খরচ করা থেকে) বিরত থাকে। আর যে গরীব সে (তার শ্রমের জন্য) ন্যায়ভাবে (ন্যায্য পরিমাণ) খেতে পারে। আর যখন তোমরা তাদের সম্পদ দিয়ে দেবে তখন তাদের উপস্থিতিতে সাক্ষী রেখো। আল্লাহ হিসাব গ্রহণের জন্য যথেষ্ট।

  7. لِّلرِّجَالِ نَصِيبٞ مِّمَّا تَرَكَ ٱلۡوَٰلِدَانِ وَٱلۡأَقۡرَبُونَ وَلِلنِّسَآءِ نَصِيبٞ مِّمَّا تَرَكَ ٱلۡوَٰلِدَانِ وَٱلۡأَقۡرَبُونَ مِمَّا قَلَّ مِنۡهُ أَوۡ كَثُرَۚ نَصِيبٗا مَّفۡرُوضٗا

    Open ayah 4:7

    পিতামাতা ও নিকটাত্মীয়রা যা রেখে যায় তাতে পুরুষদের অংশ আছে এবং পিতামাতা ও নিকটাত্মীয়রা যা রেখে যায় তাতে নারীদের অংশ আছে; (রেখে যাওয়া সম্পত্তি) কম হোক কিংবা বেশি; এক নির্ধারিত অংশ।

  8. وَإِذَا حَضَرَ ٱلۡقِسۡمَةَ أُوْلُواْ ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينُ فَٱرۡزُقُوهُم مِّنۡهُ وَقُولُواْ لَهُمۡ قَوۡلٗا مَّعۡرُوفٗا

    Open ayah 4:8

    (সম্পত্তি) বন্টনকালে আত্মীয়-স্বজন ও এতিম-মিসকীনরা উপস্থিত থাকলে তা থেকে তাদেরকে কিছু দিও এবং তাদের সাথে ভালভাবে কথাবার্তা বলো।

  9. وَلۡيَخۡشَ ٱلَّذِينَ لَوۡ تَرَكُواْ مِنۡ خَلۡفِهِمۡ ذُرِّيَّةٗ ضِعَٰفًا خَافُواْ عَلَيۡهِمۡ فَلۡيَتَّقُواْ ٱللَّهَ وَلۡيَقُولُواْ قَوۡلٗا سَدِيدًا

    Open ayah 4:9

    তারা নিজেরা পেছনে দুর্বল ছেলেমেয়ে রেখে (মারা) গেলে তাদের জন্য যেমন ভয় করত, (সম্পত্তি বন্টনকালে) তারা (বন্টনকারীরা) যেন অন্তরে তেমন ভয় রাখে। অতএব, তারা যেন আল্লাহকে ভয় করে এবং ন্যায্য কথা বলে।

  10. إِنَّ ٱلَّذِينَ يَأۡكُلُونَ أَمۡوَٰلَ ٱلۡيَتَٰمَىٰ ظُلۡمًا إِنَّمَا يَأۡكُلُونَ فِي بُطُونِهِمۡ نَارٗاۖ وَسَيَصۡلَوۡنَ سَعِيرٗا 

    Open ayah 4:10

    যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ খায় তারা নিজেদের পেটে বস্তুত আগুন খায়। তারা শিগগিরই জ্বলন্ত আগুনে (দোযখে) প্রবেশ করবে।

  11. يُوصِيكُمُ ٱللَّهُ فِيٓ أَوۡلَٰدِكُمۡۖ لِلذَّكَرِ مِثۡلُ حَظِّ ٱلۡأُنثَيَيۡنِۚ فَإِن كُنَّ نِسَآءٗ فَوۡقَ ٱثۡنَتَيۡنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَۖ وَإِن كَانَتۡ وَٰحِدَةٗ فَلَهَا ٱلنِّصۡفُۚ وَلِأَبَوَيۡهِ لِكُلِّ وَٰحِدٖ مِّنۡهُمَا ٱلسُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُۥ وَلَدٞۚ فَإِن لَّمۡ يَكُن لَّهُۥ وَلَدٞ وَوَرِثَهُۥٓ أَبَوَاهُ فَلِأُمِّهِ ٱلثُّلُثُۚ فَإِن كَانَ لَهُۥٓ إِخۡوَةٞ فَلِأُمِّهِ ٱلسُّدُسُۚ مِنۢ بَعۡدِ وَصِيَّةٖ يُوصِي بِهَآ أَوۡ دَيۡنٍۗ ءَابَآؤُكُمۡ وَأَبۡنَآؤُكُمۡ لَا تَدۡرُونَ أَيُّهُمۡ أَقۡرَبُ لَكُمۡ نَفۡعٗاۚ فَرِيضَةٗ مِّنَ ٱللَّهِۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا

    Open ayah 4:11

    আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের (উত্তরাধিকারের) ব্যাপারে আদেশ দিচ্ছেন: পুরুষ পাবে দুই নারীর অংশের সমান; কিন্তু উত্তরাধিকারীরা যদি শুধু নারী হয় সেক্ষেত্রে দুইয়ের অধিক হলে (দুজন হলেও) তারা পাবে (মৃতের) রেখে যাওয়া সম্পত্তির তিন ভাগের দুইভাগ, আর একজন হলে সে পাবে অর্ধেক। মৃতের পিতামাতার প্রত্যেকে পাবে তার রেখে যাওয়া সম্পত্তির ছয় ভাগের একভাগ, যদি তার সন্তান থাকে; কিন্তু যদি কোন সন্তান না থাকে এবং তার পিতামাতাই তার উত্তরাধিকারী হয় তাহলে তার মা পাবে তিন ভাগের একভাগ; আর যদি (পিতামাতা ছাড়াও) তার ভাইবোন থাকে তাহলে মা পাবে ছয় ভাগের একভাগ, তার কোন অসিয়ত থাকলে তা পূরণ কিংবা কোন ঋণ থাকলে তা পরিশোধ করার পরে। তোমাদের পিতামাতা ও সন্তানদের মধ্যে উপকারের দিক থেকে কে তোমাদের নিকটতর তা তোমরা জান না। এসব অংশ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।

  12. ۞وَلَكُمۡ نِصۡفُ مَا تَرَكَ أَزۡوَٰجُكُمۡ إِن لَّمۡ يَكُن لَّهُنَّ وَلَدٞۚ فَإِن كَانَ لَهُنَّ وَلَدٞ فَلَكُمُ ٱلرُّبُعُ مِمَّا تَرَكۡنَۚ مِنۢ بَعۡدِ وَصِيَّةٖ يُوصِينَ بِهَآ أَوۡ دَيۡنٖۚ وَلَهُنَّ ٱلرُّبُعُ مِمَّا تَرَكۡتُمۡ إِن لَّمۡ يَكُن لَّكُمۡ وَلَدٞۚ فَإِن كَانَ لَكُمۡ وَلَدٞ فَلَهُنَّ ٱلثُّمُنُ مِمَّا تَرَكۡتُمۚ مِّنۢ بَعۡدِ وَصِيَّةٖ تُوصُونَ بِهَآ أَوۡ دَيۡنٖۗ وَإِن كَانَ رَجُلٞ يُورَثُ كَلَٰلَةً أَوِ ٱمۡرَأَةٞ وَلَهُۥٓ أَخٌ أَوۡ أُخۡتٞ فَلِكُلِّ وَٰحِدٖ مِّنۡهُمَا ٱلسُّدُسُۚ فَإِن كَانُوٓاْ أَكۡثَرَ مِن ذَٰلِكَ فَهُمۡ شُرَكَآءُ فِي ٱلثُّلُثِۚ مِنۢ بَعۡدِ وَصِيَّةٖ يُوصَىٰ بِهَآ أَوۡ دَيۡنٍ غَيۡرَ مُضَآرّٖۚ وَصِيَّةٗ مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ عَلِيمٌ حَلِيمٞ

    Open ayah 4:12

    তোমরা তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক পাবে, যদি তাদের কোন সন্তান না থাকে; আর তাদের সন্তান থাকলে তোমরা তাদের রেখে যাওয়া সম্পত্তির চার ভাগের একভাগ পাবে, তাদের কোন অসিয়ত থাকলে তা পূরণ কিংবা কোন ঋণ থাকলে তা পরিশোধ করার পরে। আর তোমাদের স্ত্রীরা তোমাদের রেখে যাওয়া সম্পত্তির চার ভাগের একভাগ পাবে যদি তোমাদের কোন সন্তান না থাকে; আর তোমাদের সন্তান থাকলে তারা তোমাদের রেখে যাওয়া সম্পত্তির আট ভাগের একভাগ পাবে, তোমাদের কোন অসিয়ত থাকলে তা পূরণ কিংবা কোন ঋণ থাকলে তা পরিশোধ করার পরে। আর যে লোকটির অথবা স্ত্রীলোকটির উত্তরাধিকার বন্টন করা হবে (অর্থাৎ মৃতব্যক্তি) সে যদি নিঃসন্তান ও পিতৃমাতৃহীন হয় এবং তার একজন (বৈপিত্রেয়) ভাই কিংবা একজন (বৈপিত্রেয়ী) বোন থাকে তাহলে তাদের প্রত্যেকে ছয় ভাগের একভাগ পাবে। আর যদি তাদের সংখ্যা এর চেয়ে অধিক হয় তাহলে তারা তিন ভাগের একভাগে (সবাই সমান) অংশীদার হবে, কোন অসিয়ত থাকলে তা পূরণ কিংবা কোন ঋণ থাকলে তা পরিশোধ করার পরে, যাতে কারো কোন ক্ষতি না হয়। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ মহাজ্ঞানী, সহনশীল।

  13. تِلۡكَ حُدُودُ ٱللَّهِۚ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ يُدۡخِلۡهُ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ

    Open ayah 4:13

    এগুলো আল্লাহর সীমারেখা। যারা আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে আল্লাহ তাদেরকে এমনসব জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। তারা সেখানে চিরকাল থাকবে। আর এটাই বিরাট সাফল্য।

  14. وَمَن يَعۡصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَتَعَدَّ حُدُودَهُۥ يُدۡخِلۡهُ نَارًا خَٰلِدٗا فِيهَا وَلَهُۥ عَذَابٞ مُّهِينٞ

    Open ayah 4:14

    আর যে আল্লাহ ও তাঁর রসূলের অবাধ্য হবে এবং তাঁর সীমারেখা লঙ্ঘন করবে তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সেখানে সে চিরকাল থাকবে। তার জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি।

  15. وَٱلَّٰتِي يَأۡتِينَ ٱلۡفَٰحِشَةَ مِن نِّسَآئِكُمۡ فَٱسۡتَشۡهِدُواْ عَلَيۡهِنَّ أَرۡبَعَةٗ مِّنكُمۡۖ فَإِن شَهِدُواْ فَأَمۡسِكُوهُنَّ فِي ٱلۡبُيُوتِ حَتَّىٰ يَتَوَفَّىٰهُنَّ ٱلۡمَوۡتُ أَوۡ يَجۡعَلَ ٱللَّهُ لَهُنَّ سَبِيلٗا

    Open ayah 4:15

    তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে তোমরা তাদের বিরুদ্ধে তোমাদের চারজনের সাক্ষ্য নেবে। তারা যদি সাক্ষ্য দেয় তাহলে ঐ নারীদেরকে ঘরে আবদ্ধ রাখবে যতক্ষণ না তাদের মৃত্যু হয় অথবা আল্লাহ তাদের জন্য (অন্য) কোন পথ নির্দেশ করেন।

  16. وَٱلَّذَانِ يَأۡتِيَٰنِهَا مِنكُمۡ فَـَٔاذُوهُمَاۖ فَإِن تَابَا وَأَصۡلَحَا فَأَعۡرِضُواْ عَنۡهُمَآۗ إِنَّ ٱللَّهَ كَانَ تَوَّابٗا رَّحِيمًا

    Open ayah 4:16

    তোমাদের মধ্যে যে দুজন (নর-নারী) ঐ কাজ (ব্যভিচার) করে তাদেরকে তোমরা শাস্তি দেবে । তারপর তারা যদি তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে নেয় তাহলে তাদেরকে তাদের মত থাকতে দিও। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু।

  17. إِنَّمَا ٱلتَّوۡبَةُ عَلَى ٱللَّهِ لِلَّذِينَ يَعۡمَلُونَ ٱلسُّوٓءَ بِجَهَٰلَةٖ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٖ فَأُوْلَٰٓئِكَ يَتُوبُ ٱللَّهُ عَلَيۡهِمۡۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا

    Open ayah 4:17

    বস্তুত আল্লাহর কাছে তাদেরই তওবার সুযোগ রয়েছে যারা অজ্ঞতাবশত খারাপ কাজ করে, তারপর অবিলম্বে তওবা করে নেয়। এমন লোকদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাবান।

  18. وَلَيۡسَتِ ٱلتَّوۡبَةُ لِلَّذِينَ يَعۡمَلُونَ ٱلسَّيِّـَٔاتِ حَتَّىٰٓ إِذَا حَضَرَ أَحَدَهُمُ ٱلۡمَوۡتُ قَالَ إِنِّي تُبۡتُ ٱلۡـَٰٔنَ وَلَا ٱلَّذِينَ يَمُوتُونَ وَهُمۡ كُفَّارٌۚ أُوْلَٰٓئِكَ أَعۡتَدۡنَا لَهُمۡ عَذَابًا أَلِيمٗا

    Open ayah 4:18

    এমন লোকদের তওবার সুযোগ নেই যারা (জীবনভর) খারাপ কাজ করতে থাকে; অবশেষে যখন তাদের কারো মুত্যু উপস্থিত হয় তখন বলে, “আমি এখন তওবা করলাম;” তাদেরও (তওবার সুযোগ) নেই যারা কাফের অবস্থায় মারা যায়। এসব লোকদের জন্য আমি বেদনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।

  19. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا يَحِلُّ لَكُمۡ أَن تَرِثُواْ ٱلنِّسَآءَ كَرۡهٗاۖ وَلَا تَعۡضُلُوهُنَّ لِتَذۡهَبُواْ بِبَعۡضِ مَآ ءَاتَيۡتُمُوهُنَّ إِلَّآ أَن يَأۡتِينَ بِفَٰحِشَةٖ مُّبَيِّنَةٖۚ وَعَاشِرُوهُنَّ بِٱلۡمَعۡرُوفِۚ فَإِن كَرِهۡتُمُوهُنَّ فَعَسَىٰٓ أَن تَكۡرَهُواْ شَيۡـٔٗا وَيَجۡعَلَ ٱللَّهُ فِيهِ خَيۡرٗا كَثِيرٗا

    Open ayah 4:19

    হে ঈমানদারগণ! জোর করে নারীদের উত্তরাধিকারী হওয়া (উত্তরাধিকার হিসেবে তাদেরকে পেতে চাওয়া) তোমাদের জন্য বৈধ নয়। তোমরা তাদেরকে (মোহরানাস্বরূপ) যা দিয়েছো তার কিছু অংশ নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আটকে রেখো না, তবে তারা প্রকাশ্য অশ্লীলতা করলে ভিন্ন কথা। তাদের সাথে সম্মানজনকভাবে বসবাস কর। আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তাহলেও তো এমনও হতে পারে যে, তোমরা একটা জিনিস অপছন্দ করছ অথচ আল্লাহ তার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন।

  20. وَإِنۡ أَرَدتُّمُ ٱسۡتِبۡدَالَ زَوۡجٖ مَّكَانَ زَوۡجٖ وَءَاتَيۡتُمۡ إِحۡدَىٰهُنَّ قِنطَارٗا فَلَا تَأۡخُذُواْ مِنۡهُ شَيۡـًٔاۚ أَتَأۡخُذُونَهُۥ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا 

    Open ayah 4:20

    আর তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করতে চাইলে এবং তাদের কাউকে (মোহরানাস্বরূপ) বিপুল সম্পদ দিয়ে থাকলে তা থেকে কিছুই নেবে না। তোমরা কি অপবাদ দিয়ে আর স্পষ্ট পাপ করে তা (ফেরত) নিতে চাচ্ছ?

  21. وَكَيۡفَ تَأۡخُذُونَهُۥ وَقَدۡ أَفۡضَىٰ بَعۡضُكُمۡ إِلَىٰ بَعۡضٖ وَأَخَذۡنَ مِنكُم مِّيثَٰقًا غَلِيظٗا

    Open ayah 4:21

    তোমরা তা কীভাবে (ফেরত) নিতে পার, অথচ তোমরা একে অপরের কাছে গমন করেছো (পরস্পর মিলিত হয়েছো) আর তারাও তোমাদের কাছ থেকে শক্ত অঙ্গীকার নিয়েছে।

  22. وَلَا تَنكِحُواْ مَا نَكَحَ ءَابَآؤُكُم مِّنَ ٱلنِّسَآءِ إِلَّا مَا قَدۡ سَلَفَۚ إِنَّهُۥ كَانَ فَٰحِشَةٗ وَمَقۡتٗا وَسَآءَ سَبِيلًا

    Open ayah 4:22

    যে নারীদেরকে তোমাদের বাবারা (বাবা, দাদা, নানা) বিয়ে করেছে তোমরা তাদেরকে বিয়ে করবে না; তবে পূর্বে যা হয়ে গিয়েছে (তা ভিন্ন কথা)। অবশ্যই এটা ছিল একটা অশোভন ও ঘৃণ্য কাজ এবং নিকৃষ্ট নিয়ম।

  23. حُرِّمَتۡ عَلَيۡكُمۡ أُمَّهَٰتُكُمۡ وَبَنَاتُكُمۡ وَأَخَوَٰتُكُمۡ وَعَمَّٰتُكُمۡ وَخَٰلَٰتُكُمۡ وَبَنَاتُ ٱلۡأَخِ وَبَنَاتُ ٱلۡأُخۡتِ وَأُمَّهَٰتُكُمُ ٱلَّٰتِيٓ أَرۡضَعۡنَكُمۡ وَأَخَوَٰتُكُم مِّنَ ٱلرَّضَٰعَةِ وَأُمَّهَٰتُ نِسَآئِكُمۡ وَرَبَٰٓئِبُكُمُ ٱلَّٰتِي فِي حُجُورِكُم مِّن نِّسَآئِكُمُ ٱلَّٰتِي دَخَلۡتُم بِهِنَّ فَإِن لَّمۡ تَكُونُواْ دَخَلۡتُم بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ وَحَلَٰٓئِلُ أَبۡنَآئِكُمُ ٱلَّذِينَ مِنۡ أَصۡلَٰبِكُمۡ وَأَن تَجۡمَعُواْ بَيۡنَ ٱلۡأُخۡتَيۡنِ إِلَّا مَا قَدۡ سَلَفَۗ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا

    Open ayah 4:23

    যাদেরকে বিয়ে করা তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তারা হল: তোমাদের মায়েরা (মা, নানী, দাদী), কন্যারা (কন্যা, পৌত্রী, দৌহিত্রী), বোনেরা (সহোদরা, বৈমাত্রেয়ী, বৈপিত্রেয়ী), ফুফুরা, খালারা, ভাইঝিরা, ভাগ্নিরা, দুধমায়েরা, দুধবোনেরা, শাশুড়ীরা এবং তোমাদের যে স্ত্রীদের সাথে তোমরা সহবাস করেছো তাদের (অন্য স্বামীর ঔরসজাত) কন্যারা যারা তোমাদের তত্ত্বাবধানে আছে— তোমরা ঐ স্ত্রীদের সাথে সহবাস না করে থাকলে (তাদের কন্যাদের বিয়ে করায়) কোন পাপ নেই—। তোমাদের ঔরসজাত পুত্রদের (পুত্র, পৌত্র, দৌহিত্র) স্ত্রীদেরকে এবং একত্রে দুই বোনকে বিয়ে করাও (তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে); তবে পূর্বে যা হয়ে গিয়েছে (তা এই নিষেধের আওতামুক্ত থাকবে)। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।

  24. ۞وَٱلۡمُحۡصَنَٰتُ مِنَ ٱلنِّسَآءِ إِلَّا مَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۖ كِتَٰبَ ٱللَّهِ عَلَيۡكُمۡۚ وَأُحِلَّ لَكُم مَّا وَرَآءَ ذَٰلِكُمۡ أَن تَبۡتَغُواْ بِأَمۡوَٰلِكُم مُّحۡصِنِينَ غَيۡرَ مُسَٰفِحِينَۚ فَمَا ٱسۡتَمۡتَعۡتُم بِهِۦ مِنۡهُنَّ فَـَٔاتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةٗۚ وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِيمَا تَرَٰضَيۡتُم بِهِۦ مِنۢ بَعۡدِ ٱلۡفَرِيضَةِۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا

    Open ayah 4:24

    এবং তোমাদের অধিকারভুক্ত ক্রীতদাসীরা (বা যুদ্ধবন্দিনীরা) ব্যতীত সধবা (অন্যের বিবাহাধীন) নারীদেরকেও তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এটা তোমাদের জন্য আল্লাহর বিধান। উল্লিখিত কয়েক প্রকার নারী ব্যতীত অন্য সব নারীকে অর্থ ব্যয় করে বিয়ে করার জন্য পেতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হয়েছে; তবে অবৈধ যৌনকর্মের জন্য নয়। অতএব, এদের মধ্য থেকে যাদের সাথে তোমরা (বিয়ের পর) যৌন সম্ভোগ করবে তাদেরকে তাদের নির্ধারিত পাওনা (মোহরানা) দিয়ে দেবে। (মোহরানা) নির্ধারণের পর পারস্পরিক সম্মতিতে কোন হ্রাস-বৃদ্ধি করলে তোমাদের কোন পাপ হবে না। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ।

  25. وَمَن لَّمۡ يَسۡتَطِعۡ مِنكُمۡ طَوۡلًا أَن يَنكِحَ ٱلۡمُحۡصَنَٰتِ ٱلۡمُؤۡمِنَٰتِ فَمِن مَّا مَلَكَتۡ أَيۡمَٰنُكُم مِّن فَتَيَٰتِكُمُ ٱلۡمُؤۡمِنَٰتِۚ وَٱللَّهُ أَعۡلَمُ بِإِيمَٰنِكُمۚ بَعۡضُكُم مِّنۢ بَعۡضٖۚ فَٱنكِحُوهُنَّ بِإِذۡنِ أَهۡلِهِنَّ وَءَاتُوهُنَّ أُجُورَهُنَّ بِٱلۡمَعۡرُوفِ مُحۡصَنَٰتٍ غَيۡرَ مُسَٰفِحَٰتٖ وَلَا مُتَّخِذَٰتِ أَخۡدَانٖۚ فَإِذَآ أُحۡصِنَّ فَإِنۡ أَتَيۡنَ بِفَٰحِشَةٖ فَعَلَيۡهِنَّ نِصۡفُ مَا عَلَى ٱلۡمُحۡصَنَٰتِ مِنَ ٱلۡعَذَابِۚ ذَٰلِكَ لِمَنۡ خَشِيَ ٱلۡعَنَتَ مِنكُمۡۚ وَأَن تَصۡبِرُواْ خَيۡرٞ لَّكُمۡۗ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 4:25

    তোমাদের মধ্যে যাদের ঈমানদার সচ্চরিত্র (স্বাধীন) নারীদেরকে বিয়ে করার আর্থিক সামর্থ্য নেই, তারা তোমাদের অধিকারভুক্ত ঈমানদার দাসীদেরকে বিয়ে করবে। তোমাদের ঈমান সম্পর্কে আল্লাহই ভাল জানেন। তোমরা তো সবাই এক। তাই তাদের (দাসীদের) মালিকদের অনুমতি নিয়ে তাদেরকে বিয়ে করবে এবং যথাযথভাবে তাদের পাওনা (মোহরানা) পরিশোধ করবে, যদি তারা সচ্চরিত্রা হয় এবং ব্যভিচারিণী কিংবা উপপতি- গ্রহণকারিণী না হয়। আর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তারা যদি ব্যভিচার করে তাহলে তাদের শাস্তি স্বাধীন (অবিবাহিত) নারীদের শাস্তির অর্ধেক। তোমাদের মধ্যে যারা পাপকে ভয় করে এ ব্যবস্থা তাদের জন্য। আর ধৈর্যধারণ করতে পারলে তা তোমাদের জন্য আরো উত্তম। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।

  26. يُرِيدُ ٱللَّهُ لِيُبَيِّنَ لَكُمۡ وَيَهۡدِيَكُمۡ سُنَنَ ٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ وَيَتُوبَ عَلَيۡكُمۡۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ

    Open ayah 4:26

    আল্লাহ তোমাদের জন্য (সবকিছু) পরিষ্কার করে দিতে চান, তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদের পথ দেখিয়ে দিতে চান এবং তোমাদেরকে ক্ষমা করে দিতে চান। আল্লাহ মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ।

  27. وَٱللَّهُ يُرِيدُ أَن يَتُوبَ عَلَيۡكُمۡ وَيُرِيدُ ٱلَّذِينَ يَتَّبِعُونَ ٱلشَّهَوَٰتِ أَن تَمِيلُواْ مَيۡلًا عَظِيمٗا

    Open ayah 4:27

    আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিতে চান; কিন্তু যারা প্রবৃত্তির আনুগত্য করে তারা চায়, তোমাদের বড়রকম লক্ষ্যচ্যুতি ঘটুক।

  28. يُرِيدُ ٱللَّهُ أَن يُخَفِّفَ عَنكُمۡۚ وَخُلِقَ ٱلۡإِنسَٰنُ ضَعِيفٗا

    Open ayah 4:28

    আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান। মানুষকে তো দুর্বল করে সৃষ্টি করা হয়েছে।

  29. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَأۡكُلُوٓاْ أَمۡوَٰلَكُم بَيۡنَكُم بِٱلۡبَٰطِلِ إِلَّآ أَن تَكُونَ تِجَٰرَةً عَن تَرَاضٖ مِّنكُمۡۚ وَلَا تَقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُمۡ رَحِيمٗا

    Open ayah 4:29

    হে ঈমানদারগণ! তোমরা পারস্পরিক সম্মতিতে ব্যবসা ছাড়া একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। আর নিজেরা খুনোখুনি করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়াবান রয়েছেন।

  30. وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ عُدۡوَٰنٗا وَظُلۡمٗا فَسَوۡفَ نُصۡلِيهِ نَارٗاۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرًا 

    Open ayah 4:30

    সীমালংঘন করে অন্যায়ভাবে কেউ তা করলে আমি তাকে শিগগিরই আগুনে নিক্ষেপ করব। আল্লাহর জন্য এটা সহজ।

  31. إِن تَجۡتَنِبُواْ كَبَآئِرَ مَا تُنۡهَوۡنَ عَنۡهُ نُكَفِّرۡ عَنكُمۡ سَيِّـَٔاتِكُمۡ وَنُدۡخِلۡكُم مُّدۡخَلٗا كَرِيمٗا

    Open ayah 4:31

    তোমাদেরকে যা যা নিষেধ করা হয়েছে তার মধ্যে বড়গুলো থেকে যদি তোমরা দূরে থাক তাহলে আমি তোমাদের (ছোট) পাপগুলো মোচন করে দেব এবং তোমাদেরকে একটি মহৎ জায়গায় (জান্নাতে) স্থান দেব।

  32. وَلَا تَتَمَنَّوۡاْ مَا فَضَّلَ ٱللَّهُ بِهِۦ بَعۡضَكُمۡ عَلَىٰ بَعۡضٖۚ لِّلرِّجَالِ نَصِيبٞ مِّمَّا ٱكۡتَسَبُواْۖ وَلِلنِّسَآءِ نَصِيبٞ مِّمَّا ٱكۡتَسَبۡنَۚ وَسۡـَٔلُواْ ٱللَّهَ مِن فَضۡلِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا

    Open ayah 4:32

    যে সব জিনিস দ্বারা আল্লাহ তোমাদের একজনকে আরেকজনের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন তোমরা সে রকম জিনিস পেতে চেয়ো না। পুরুষ যা কামাই করে সে তার অংশ (ফল) পাবে এবং নারী যা কামাই করে সেও তার অংশ পাবে। তোমরা আল্লাহর কাছে তাঁর দান প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ সবকিছু অবগত আছেন।

  33. وَلِكُلّٖ جَعَلۡنَا مَوَٰلِيَ مِمَّا تَرَكَ ٱلۡوَٰلِدَانِ وَٱلۡأَقۡرَبُونَۚ وَٱلَّذِينَ عَقَدَتۡ أَيۡمَٰنُكُمۡ فَـَٔاتُوهُمۡ نَصِيبَهُمۡۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدًا

    Open ayah 4:33

    পিতামাতা ও আত্মীয়দের রেখে যাওয়া সবকিছুর জন্য আমি উত্তরাধিকারী নির্ধারণ করেছি। আর যাদের সাথে তোমাদের অঙ্গীকার রয়েছে, তাদেরকে তাদের অংশ দিয়ে দাও। অবশ্যই আল্লাহ সবকিছুরই সাক্ষী থাকেন।

  34. ٱلرِّجَالُ قَوَّٰمُونَ عَلَى ٱلنِّسَآءِ بِمَا فَضَّلَ ٱللَّهُ بَعۡضَهُمۡ عَلَىٰ بَعۡضٖ وَبِمَآ أَنفَقُواْ مِنۡ أَمۡوَٰلِهِمۡۚ فَٱلصَّٰلِحَٰتُ قَٰنِتَٰتٌ حَٰفِظَٰتٞ لِّلۡغَيۡبِ بِمَا حَفِظَ ٱللَّهُۚ وَٱلَّٰتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَٱهۡجُرُوهُنَّ فِي ٱلۡمَضَاجِعِ وَٱضۡرِبُوهُنَّۖ فَإِنۡ أَطَعۡنَكُمۡ فَلَا تَبۡغُواْ عَلَيۡهِنَّ سَبِيلًاۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيّٗا كَبِيرٗا

    Open ayah 4:34

    পুরুষেরা নারীদের তত্ত্বাবধায়ক; কারণ আল্লাহ তাদের একজনকে আরেকজনের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তারা (পুরুষেরা) তাদের সম্পদ থেকে (নারীদের জন্য) ব্যয় করে থাকে। এজন্যই ন্যায়নিষ্ঠ নারীরা (স্বামীদের) অনুগত হয় এবং (তাদের) অনুপস্থিতিতেও আল্লাহ যা রক্ষা করতে বলেছেন তা (নিজেদের সতীত্ব, স্বামীদের সম্পত্তি ইত্যাদি) রক্ষা করে। আর যে নারীদের মধ্যে তোমরা অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে (প্রথমে) উপদেশ দাও, (তাতে কাজ না হলে) বিছানায় তাদেরকে বর্জন করো এবং (তাতেও কোন ফল না হলে) তাদেরকে (মৃদু) প্রহার কর। এতে যদি তারা তোমাদের অনুগত হয় তাহলে তাদের বিরুদ্ধে অন্য কোন পথ অন্বেষণ করো না। নিশ্চয়ই আল্লাহ অনেক উঁচু, অনেক বড়।

  35. وَإِنۡ خِفۡتُمۡ شِقَاقَ بَيۡنِهِمَا فَٱبۡعَثُواْ حَكَمٗا مِّنۡ أَهۡلِهِۦ وَحَكَمٗا مِّنۡ أَهۡلِهَآ إِن يُرِيدَآ إِصۡلَٰحٗا يُوَفِّقِ ٱللَّهُ بَيۡنَهُمَآۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرٗا

    Open ayah 4:35

    তোমরা যদি স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের আশঙ্কা করো তাহলে স্বামীর পরিবার থেকে একজন সালিস এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিস নিযুক্ত কর। তারা যদি মীমাংসা চায় তাহলে আল্লাহ তাদের মধ্যে মিলসাধন করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, সবকিছু অবগত।

  36. ۞وَٱعۡبُدُواْ ٱللَّهَ وَلَا تُشۡرِكُواْ بِهِۦ شَيۡـٔٗاۖ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنٗا وَبِذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱلۡجَارِ ذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡجَارِ ٱلۡجُنُبِ وَٱلصَّاحِبِ بِٱلۡجَنۢبِ وَٱبۡنِ ٱلسَّبِيلِ وَمَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۗ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخۡتَالٗا فَخُورًا

    Open ayah 4:36

    তোমরা আল্লাহর ইবাদত করো, তাঁর সাথে কোন কিছু শরীক করো না; পিতামাতার সাথে সদ্ব্যবহার করো এবং আত্মীয়, এতিম, মিসকীন, কাছের প্রতিবেশি, দূরের প্রতিবেশি, ঘনিষ্ঠ সহচর, পথিকজন ও তোমাদের দাস-দাসীর সাথেও (সদ্ব্যবহার করো)। আল্লাহ কখনো দাম্ভিক ও বড়াইকারীকে পছন্দ করেন না।

  37. ٱلَّذِينَ يَبۡخَلُونَ وَيَأۡمُرُونَ ٱلنَّاسَ بِٱلۡبُخۡلِ وَيَكۡتُمُونَ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۗ وَأَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ عَذَابٗا مُّهِينٗا

    Open ayah 4:37

    (ওরা সেইসব লোক) যারা (নিজেরা) কার্পণ্য করে এবং লোকদেরকেও কার্পণ্য করতে বলে, আর আল্লাহ অনুগ্রহ করে তাদেরকে যা দান করেছেন তা গোপন করে। আমি কাফেরদের জন্য লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত রেখেছি।

  38. وَٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ رِئَآءَ ٱلنَّاسِ وَلَا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَلَا بِٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۗ وَمَن يَكُنِ ٱلشَّيۡطَٰنُ لَهُۥ قَرِينٗا فَسَآءَ قَرِينٗا

    Open ayah 4:38

    এবং (ওরা সেইসব লোক) যারা লোক-দেখানোর জন্য নিজেদের সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও শেষ দিনকে (পরকাল) বিশ্বাস করে না। আর শয়তান যার সঙ্গী হয়, (তাকে সে পথভ্রষ্ট করবেই, কারণ) সে খুব খারাপ সঙ্গী।

  39. وَمَاذَا عَلَيۡهِمۡ لَوۡ ءَامَنُواْ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَأَنفَقُواْ مِمَّا رَزَقَهُمُ ٱللَّهُۚ وَكَانَ ٱللَّهُ بِهِمۡ عَلِيمًا

    Open ayah 4:39

    তারা যদি আল্লাহ ও শেষ দিনকে বিশ্বাস করত এবং আল্লাহ তাদেরকে যে জীবিকা দান করেছেন তা থেকে (ভাল কাজে) ব্যয় করত তাহলে তাদের কী ক্ষতি হত? আল্লাহ তাদের সম্পর্কে সম্যক অবগত আছেন।

  40. إِنَّ ٱللَّهَ لَا يَظۡلِمُ مِثۡقَالَ ذَرَّةٖۖ وَإِن تَكُ حَسَنَةٗ يُضَٰعِفۡهَا وَيُؤۡتِ مِن لَّدُنۡهُ أَجۡرًا عَظِيمٗا 

    Open ayah 4:40

    আল্লাহ (কাউকে) অণু পরিমাণও জুলুম করেন না। আর যদি (কারো) কোন পুণ্য থাকে তাহলে তিনি তা দ্বিগুন করে দেন এবং নিজের থেকে বিরাট পুরস্কার দান করেন।

  41. فَكَيۡفَ إِذَا جِئۡنَا مِن كُلِّ أُمَّةِۭ بِشَهِيدٖ وَجِئۡنَا بِكَ عَلَىٰ هَٰٓؤُلَآءِ شَهِيدٗا

    Open ayah 4:41

    আমি যখন প্রত্যেক জাতি থেকে একজন করে সাক্ষী নিয়ে আসব এবং এদের বিরুদ্ধে তোমাকেও সাক্ষী করে আনব তখন কেমন হবে?

  42. يَوۡمَئِذٖ يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُواْ وَعَصَوُاْ ٱلرَّسُولَ لَوۡ تُسَوَّىٰ بِهِمُ ٱلۡأَرۡضُ وَلَا يَكۡتُمُونَ ٱللَّهَ حَدِيثٗا

    Open ayah 4:42

    যারা কুফরি করেছে এবং রসূলের অবাধ্য হয়েছে তারা সেদিন কামনা করবে, যদি তাদেরসহ মাটি সমান করে দেওয়া হত (তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হত)! তারা আল্লাহর কাছে কোন কথাই গোপন করতে পারবে না।

  43. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَقۡرَبُواْ ٱلصَّلَوٰةَ وَأَنتُمۡ سُكَٰرَىٰ حَتَّىٰ تَعۡلَمُواْ مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّىٰ تَغۡتَسِلُواْۚ وَإِن كُنتُم مَّرۡضَىٰٓ أَوۡ عَلَىٰ سَفَرٍ أَوۡ جَآءَ أَحَدٞ مِّنكُم مِّنَ ٱلۡغَآئِطِ أَوۡ لَٰمَسۡتُمُ ٱلنِّسَآءَ فَلَمۡ تَجِدُواْ مَآءٗ فَتَيَمَّمُواْ صَعِيدٗا طَيِّبٗا فَٱمۡسَحُواْ بِوُجُوهِكُمۡ وَأَيۡدِيكُمۡۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا

    Open ayah 4:43

    হে ঈমানদারগণ! তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাযের ধারেকাছেও যেয়ো না, যতক্ষণ না যা বল তা বুঝতে পার এবং (দৈহিক) অপবিত্র অবস্থায়ও না, যতক্ষণ না গোসল করো, তবে সফরে থাকলে ভিন্ন কথা। আর যদি তোমরা অসুস্থ হও কিংবা সফরে থাক অথবা তোমাদের কেউ পায়খানা থেকে (মলমূত্র ত্যাগ করে) আসে কিংবা তোমরা নারী-সম্ভোগ করো এবং (গোসল করার জন্য) পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে এবং (যথারীতি) মুখমণ্ডল ও হাত মুছে নেবে। নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল।

  44. أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُواْ نَصِيبٗا مِّنَ ٱلۡكِتَٰبِ يَشۡتَرُونَ ٱلضَّلَٰلَةَ وَيُرِيدُونَ أَن تَضِلُّواْ ٱلسَّبِيلَ

    Open ayah 4:44

    যাদেরকে কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে তুমি কি তাদেরকে (ইহুদিদেরকে) দেখনি? তারা ভ্রষ্টতা ক্রয় করছে আর চাচ্ছে যে, তোমরাও সঠিক পথ থেকে বিচ্যুত হও।

  45. وَٱللَّهُ أَعۡلَمُ بِأَعۡدَآئِكُمۡۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَلِيّٗا وَكَفَىٰ بِٱللَّهِ نَصِيرٗا

    Open ayah 4:45

    আল্লাহ তোমাদের শত্রুদেরকে খুব ভাল করে জানেন। আর অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহই যথেষ্ট।

  46. مِّنَ ٱلَّذِينَ هَادُواْ يُحَرِّفُونَ ٱلۡكَلِمَ عَن مَّوَاضِعِهِۦ وَيَقُولُونَ سَمِعۡنَا وَعَصَيۡنَا وَٱسۡمَعۡ غَيۡرَ مُسۡمَعٖ وَرَٰعِنَا لَيَّۢا بِأَلۡسِنَتِهِمۡ وَطَعۡنٗا فِي ٱلدِّينِۚ وَلَوۡ أَنَّهُمۡ قَالُواْ سَمِعۡنَا وَأَطَعۡنَا وَٱسۡمَعۡ وَٱنظُرۡنَا لَكَانَ خَيۡرٗا لَّهُمۡ وَأَقۡوَمَ وَلَٰكِن لَّعَنَهُمُ ٱللَّهُ بِكُفۡرِهِمۡ فَلَا يُؤۡمِنُونَ إِلَّا قَلِيلٗا

    Open ayah 4:46

    ইহুদিদের মধ্যে কেউ কেউ আসল অর্থ থেকে সরিয়ে কথা বিকৃত করে। যেমন বলে, “আমরা শুনলাম ও অমান্য করলাম”; “শোন, তোমাকে তো শোনানো যায় না” এবং জিহবা বাঁকা করে ও দ্বীনকে উপহাস করে (বলে) “রা’ইনা (আমাদের রাখাল)”। অথচ তারা যদি বলত, “আমরা শুনলাম ও মানলাম” এবং “শোন ও আমাদের প্রতি লক্ষ্য করো” তাহলে তাদের জন্য ভাল হত এবং তা সঠিক হত। কিন্তু তাদের কুফরির কারণে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন; তাই অল্প কয়েকজন ব্যতীত তারা বিশ্বাস করে না।

  47. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ ءَامِنُواْ بِمَا نَزَّلۡنَا مُصَدِّقٗا لِّمَا مَعَكُم مِّن قَبۡلِ أَن نَّطۡمِسَ وُجُوهٗا فَنَرُدَّهَا عَلَىٰٓ أَدۡبَارِهَآ أَوۡ نَلۡعَنَهُمۡ كَمَا لَعَنَّآ أَصۡحَٰبَ ٱلسَّبۡتِۚ وَكَانَ أَمۡرُ ٱللَّهِ مَفۡعُولًا

    Open ayah 4:47

    হে কিতাবধারীগণ! আমি কতগুলো চেহারা মুছে দিয়ে তা পেছনের দিকে ঘুরিয়ে দেওয়ার আগে কিংবা তাদেরকে আছহাবুস সাব্‌তের (শনিবার সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করে শাস্তিপ্রাপ্ত ইহুদিদের) ন্যায় অভিশপ্ত করার আগেই তোমরা তোমাদের কাছে বিদ্যমান কিতাবের সত্যায়নকারী আমার অবতীর্ণ এই কিতাব (আল-কোরআন) বিশ্বাস কর। আল্লাহর আদেশ কিন্তু কার্যকর হয়েই থাকে।

  48. إِنَّ ٱللَّهَ لَا يَغۡفِرُ أَن يُشۡرَكَ بِهِۦ وَيَغۡفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُۚ وَمَن يُشۡرِكۡ بِٱللَّهِ فَقَدِ ٱفۡتَرَىٰٓ إِثۡمًا عَظِيمًا

    Open ayah 4:48

    আল্লাহ তাঁর সাথে শরীক করার পাপ কিছুতেই ক্ষমা করেন না। এ ছাড়া অন্যান্য পাপ তিনি যাকে ইচ্ছা মাফ করে দেন। আর যে আল্লাহর সাথে (কোনকিছু) শরীক করে নিঃসন্দেহে সে এক বিরাট পাপ করে।

  49. أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ يُزَكُّونَ أَنفُسَهُمۚ بَلِ ٱللَّهُ يُزَكِّي مَن يَشَآءُ وَلَا يُظۡلَمُونَ فَتِيلًا

    Open ayah 4:49

    তুমি কি তাদেরকে দেখনি যারা নিজেদেরকে পূত-পবিত্র বলে? বরং আল্লাহ যাকে চান পবিত্র করেন। আর তাদের প্রতি সুতা পরিমাণও অবিচার করা হবে না।

  50. ٱنظُرۡ كَيۡفَ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۖ وَكَفَىٰ بِهِۦٓ إِثۡمٗا مُّبِينًا 

    Open ayah 4:50

    দেখ, তারা কীভাবে আল্লাহর সম্পর্কে মিথ্যা বানিয়ে বলে! স্পষ্ট পাপ হিসেবে এটাই যথেষ্ট।

  51. أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُواْ نَصِيبٗا مِّنَ ٱلۡكِتَٰبِ يُؤۡمِنُونَ بِٱلۡجِبۡتِ وَٱلطَّٰغُوتِ وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُواْ هَٰٓؤُلَآءِ أَهۡدَىٰ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ سَبِيلًا

    Open ayah 4:51

    তুমি কি তাদেরকে দেখনি যাদেরকে কিতাবের একটি অংশ দেওয়া হয়েছিল? তারা মূর্তি ও দেবতায় বিশ্বাস করে এবং কাফেরদের সম্বন্ধে বলে, “এরা মুসলমানদের চেয়ে ভাল হেদায়েতপ্রাপ্ত।”

  52. أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَعَنَهُمُ ٱللَّهُۖ وَمَن يَلۡعَنِ ٱللَّهُ فَلَن تَجِدَ لَهُۥ نَصِيرًا

    Open ayah 4:52

    এরা হল তারা যাদেরকে আল্লাহ অভিশপ্ত করেছেন। আর আল্লাহ যাকে অভিশপ্ত করেন তার জন্য তুমি কোন সাহায্যকারী পাবে না।

  53. أَمۡ لَهُمۡ نَصِيبٞ مِّنَ ٱلۡمُلۡكِ فَإِذٗا لَّا يُؤۡتُونَ ٱلنَّاسَ نَقِيرًا

    Open ayah 4:53

    নাকি তাদের কাছে রাজ্যের কোন অংশ আছে? তাহলে তো তারা মানুষকে সামান্য পরিমাণও দেবে না।

  54. أَمۡ يَحۡسُدُونَ ٱلنَّاسَ عَلَىٰ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۖ فَقَدۡ ءَاتَيۡنَآ ءَالَ إِبۡرَٰهِيمَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَءَاتَيۡنَٰهُم مُّلۡكًا عَظِيمٗا

    Open ayah 4:54

    নাকি আল্লাহ মানুষকে যা দান করেছেন তার জন্য তারা তাদের হিংসা করে? আমি তো ইবরাহীমের বংশধরদেরকে গ্রন্থ ও প্রজ্ঞা দান করেছিলাম এবং তাদেরকে বিশাল রাজ্যও দিয়েছিলাম।

  55. فَمِنۡهُم مَّنۡ ءَامَنَ بِهِۦ وَمِنۡهُم مَّن صَدَّ عَنۡهُۚ وَكَفَىٰ بِجَهَنَّمَ سَعِيرًا

    Open ayah 4:55

    অতঃপর তাদের মধ্যে কেউ তাঁর প্রতি ঈমান আনল আবার কেউ তাঁর থেকে মুখ ফিরিয়ে নিল। (তাদেরকে পোড়ানোর) আগুন হিসেবে জাহান্নামই যথেষ্ট।

  56. إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا سَوۡفَ نُصۡلِيهِمۡ نَارٗا كُلَّمَا نَضِجَتۡ جُلُودُهُم بَدَّلۡنَٰهُمۡ جُلُودًا غَيۡرَهَا لِيَذُوقُواْ ٱلۡعَذَابَۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمٗا

    Open ayah 4:56

    যারা আমার নিদর্শনসমূহ অবিশ্বাস করবে আমি তাদেরকে অবশ্যই আগুনে পোড়াব। যতবার তাদের চামড়া দগ্ধ হবে ততবার আমি অন্য চামড়া দিয়ে তা পরিবর্তন করে দেব, যাতে তারা আজাব আস্বাদন করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  57. وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَنُدۡخِلُهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ لَّهُمۡ فِيهَآ أَزۡوَٰجٞ مُّطَهَّرَةٞۖ وَنُدۡخِلُهُمۡ ظِلّٗا ظَلِيلًا

    Open ayah 4:57

    আর যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে আমি তাদেরকে জান্নাতে স্থান দেব যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। তারা সেখানে অনন্তকাল থাকবে। সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গী-সঙ্গিনী। আমি তাদেরকে নিবিড় ছায়ায় প্রবেশ করাব।

  58. ۞إِنَّ ٱللَّهَ يَأۡمُرُكُمۡ أَن تُؤَدُّواْ ٱلۡأَمَٰنَٰتِ إِلَىٰٓ أَهۡلِهَا وَإِذَا حَكَمۡتُم بَيۡنَ ٱلنَّاسِ أَن تَحۡكُمُواْ بِٱلۡعَدۡلِۚ إِنَّ ٱللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِۦٓۗ إِنَّ ٱللَّهَ كَانَ سَمِيعَۢا بَصِيرٗا

    Open ayah 4:58

    আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যেন তোমরা আমানতসমূহ তার প্রাপকদেরকে ফিরিয়ে দাও এবং তোমরা যখন লোকদের মধ্যে বিচার করো তখন যেন ন্যায়ের সাথে বিচার কর। আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তা কত উত্তম! নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন।

  59. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ وَأُوْلِي ٱلۡأَمۡرِ مِنكُمۡۖ فَإِن تَنَٰزَعۡتُمۡ فِي شَيۡءٖ فَرُدُّوهُ إِلَى ٱللَّهِ وَٱلرَّسُولِ إِن كُنتُمۡ تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ ذَٰلِكَ خَيۡرٞ وَأَحۡسَنُ تَأۡوِيلًا

    Open ayah 4:59

    হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর ও রসূলের আনুগত্য করো এবং তোমাদের (ন্যায়বান) শাসকবৃন্দের কথা মেনে চল। আর যদি (কখনো) কোন ব্যাপারে তোমাদের মধ্যে বিরোধ লেগে যায় তাহলে তা মীমাংসার ভার আল্লাহ ও রসূলের কাছে ছেড়ে দিও (আল্লাহ ও রসূলের নির্দেশ মোতাবেক তা মীমাংসা করে নিও), যদি তোমরা আল্লাহ ও শেষ দিনে (পরকালে) বিশ্বাসী হও; সেটাই ভাল এবং পরিণামের দিক থেকে শ্রেয়তর।

  60. أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ يَزۡعُمُونَ أَنَّهُمۡ ءَامَنُواْ بِمَآ أُنزِلَ إِلَيۡكَ وَمَآ أُنزِلَ مِن قَبۡلِكَ يُرِيدُونَ أَن يَتَحَاكَمُوٓاْ إِلَى ٱلطَّٰغُوتِ وَقَدۡ أُمِرُوٓاْ أَن يَكۡفُرُواْ بِهِۦۖ وَيُرِيدُ ٱلشَّيۡطَٰنُ أَن يُضِلَّهُمۡ ضَلَٰلَۢا بَعِيدٗا 

    Open ayah 4:60

    তুমি কি তাদেরকে দেখনি যারা দাবি করে যে, তোমার কাছে অবতীর্ণ কিতাব ও তোমার পূর্বে অবতীর্ণ কিতাবের প্রতি তারা ঈমান এনেছে? তারা একে অপরের বিরুদ্ধে বিচার চাওয়ার জন্য তাগূতের (শয়তানের) কাছে যেতে চায়, অথচ তাকে অমান্য করতেই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। শয়তান তাদেরকে বিপথে অনেকদূর নিয়ে যেতে চায়।

  61. وَإِذَا قِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ إِلَىٰ مَآ أَنزَلَ ٱللَّهُ وَإِلَى ٱلرَّسُولِ رَأَيۡتَ ٱلۡمُنَٰفِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودٗا

    Open ayah 4:61

    আর যদি তাদেরকে বলা হয়, “আল্লাহ যা নাযিল করেছেন তার দিকে এবং রসূলের দিকে এসো” তাহলে দেখবে, মোনাফেকরা তোমার দিক থেকে একেবারে মুখ ফিরিয়ে নিচ্ছে।

  62. فَكَيۡفَ إِذَآ أَصَٰبَتۡهُم مُّصِيبَةُۢ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡ ثُمَّ جَآءُوكَ يَحۡلِفُونَ بِٱللَّهِ إِنۡ أَرَدۡنَآ إِلَّآ إِحۡسَٰنٗا وَتَوۡفِيقًا

    Open ayah 4:62

    কিন্তু তাদের কৃতকর্মের ফলে যখন তাদের কোন বিপদ আসবে তখন কেমন হবে? তখন তারা তোমার কাছে এসে আল্লাহর নামে শপথ করে বলবে, “আমরা তো কল্যাণ আর মীমাংসা ছাড়া আর কিছু চাইনি।”

  63. أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ يَعۡلَمُ ٱللَّهُ مَا فِي قُلُوبِهِمۡ فَأَعۡرِضۡ عَنۡهُمۡ وَعِظۡهُمۡ وَقُل لَّهُمۡ فِيٓ أَنفُسِهِمۡ قَوۡلَۢا بَلِيغٗا

    Open ayah 4:63

    ওরা তো তারাই যাদের অন্তরের কথা আল্লাহ জানেন; তাই তুমি তাদেরকে উপেক্ষা করো, আর (পারলে) কিছু উপদেশ দাও এবং তাদের মনে প্রভাব ফেলতে পারে এমন কিছু কথা বল।

  64. وَمَآ أَرۡسَلۡنَا مِن رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذۡنِ ٱللَّهِۚ وَلَوۡ أَنَّهُمۡ إِذ ظَّلَمُوٓاْ أَنفُسَهُمۡ جَآءُوكَ فَٱسۡتَغۡفَرُواْ ٱللَّهَ وَٱسۡتَغۡفَرَ لَهُمُ ٱلرَّسُولُ لَوَجَدُواْ ٱللَّهَ تَوَّابٗا رَّحِيمٗا

    Open ayah 4:64

    আমি তো প্রত্যেক রসূলকে এজন্যই পাঠিয়েছি যে, মানুষ আল্লাহর নির্দেশমত তার আনুগত্য করবে। তারা যখন নিজেদের প্রতি জুলুম করেছিল তখন যদি তোমার কাছে আসত এবং আল্লাহর কাছে (নিজেদের অপরাধের জন্য) ক্ষমা চাইত আর রসূলও তাদের জন্য ক্ষমা চাইত তাহলে অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাশীল ও পরম দয়ালু পেত।

  65. فَلَا وَرَبِّكَ لَا يُؤۡمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيۡنَهُمۡ ثُمَّ لَا يَجِدُواْ فِيٓ أَنفُسِهِمۡ حَرَجٗا مِّمَّا قَضَيۡتَ وَيُسَلِّمُواْ تَسۡلِيمٗا

    Open ayah 4:65

    কিন্তু না, তোমার প্রভুর শপথ, তারা ঈমানদার হবে না, যতক্ষণ না তারা নিজেদের সকল বিরোধে তোমাকে বিচারক করে, তারপর তুমি যে বিচার করো তাতে তাদের মন সবরকম সঙ্কীর্ণতামুক্ত থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়।

  66. وَلَوۡ أَنَّا كَتَبۡنَا عَلَيۡهِمۡ أَنِ ٱقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡ أَوِ ٱخۡرُجُواْ مِن دِيَٰرِكُم مَّا فَعَلُوهُ إِلَّا قَلِيلٞ مِّنۡهُمۡۖ وَلَوۡ أَنَّهُمۡ فَعَلُواْ مَا يُوعَظُونَ بِهِۦ لَكَانَ خَيۡرٗا لَّهُمۡ وَأَشَدَّ تَثۡبِيتٗا

    Open ayah 4:66

    আমি যদি (বনী ইসরাঈলের মত) তাদের ওপর চাপিয়ে দিতাম যে, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো (নিরপরাধরা অপরাধীদের হত্যা করো) অথবা তোমাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে যাও, তাহলে অল্প কিছু লোক ছাড়া অন্যরা তা করত না। তবে তাদেরকে যা করতে উপদেশ দেওয়া হচ্ছে তা করলে তাদের জন্য ভাল হত এবং তাদের ঈমানও মজবুত হত।

  67. وَإِذٗا لَّأٓتَيۡنَٰهُم مِّن لَّدُنَّآ أَجۡرًا عَظِيمٗا

    Open ayah 4:67

    আর তখন আমি অবশ্যই তাদেরকে আমার পক্ষ থেকে এক মহান পুরস্কার দিতাম

  68. وَلَهَدَيۡنَٰهُمۡ صِرَٰطٗا مُّسۡتَقِيمٗا

    Open ayah 4:68

    এবং অবশ্যই তাদেরকে সঠিক পথে পরিচালিত করতাম।

  69. وَمَن يُطِعِ ٱللَّهَ وَٱلرَّسُولَ فَأُوْلَٰٓئِكَ مَعَ ٱلَّذِينَ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيۡهِم مِّنَ ٱلنَّبِيِّـۧنَ وَٱلصِّدِّيقِينَ وَٱلشُّهَدَآءِ وَٱلصَّٰلِحِينَۚ وَحَسُنَ أُوْلَٰٓئِكَ رَفِيقٗا

    Open ayah 4:69

    যারা আল্লাহ ও রসূলের আনুগত্য করবে তারা আল্লাহর অনুগ্রহভাজন নবী, সত্যনিষ্ঠ ব্যক্তি, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিদের সঙ্গী হবে। আর সঙ্গী হিসেবে তারাই উত্তম।

  70. ذَٰلِكَ ٱلۡفَضۡلُ مِنَ ٱللَّهِۚ وَكَفَىٰ بِٱللَّهِ عَلِيمٗا 

    Open ayah 4:70

    এই অনুগ্রহ (বা মর্যাদা) আল্লাহর পক্ষ থেকে। আর সর্বজ্ঞ হিসেবে আল্লাহই যথেষ্ট।

  71. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ خُذُواْ حِذۡرَكُمۡ فَٱنفِرُواْ ثُبَاتٍ أَوِ ٱنفِرُواْ جَمِيعٗا

    Open ayah 4:71

    হে ঈমানদারগণ! তোমরা আত্মরক্ষামূলক ব্যবস্থা নাও এবং দলে দলে ভাগ হয়ে অথবা সবাই একত্রে (অভিযানে) বেরিয়ে পড়।

  72. وَإِنَّ مِنكُمۡ لَمَن لَّيُبَطِّئَنَّ فَإِنۡ أَصَٰبَتۡكُم مُّصِيبَةٞ قَالَ قَدۡ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيَّ إِذۡ لَمۡ أَكُن مَّعَهُمۡ شَهِيدٗا

    Open ayah 4:72

    আর নিশ্চয়ই তোমাদের মধ্যে এমন লোক আছে যে (জেহাদে যেতে) গড়িমসি করবেই। তারপর যদি তোমাদের কোন বিপদ হয় তাহলে বলবে, “আল্লাহ আমার ওপর রহমত করেছে, কারণ আমি তাদের সাথে (সেখানে) উপস্থিত ছিলাম না।”

  73. وَلَئِنۡ أَصَٰبَكُمۡ فَضۡلٞ مِّنَ ٱللَّهِ لَيَقُولَنَّ كَأَن لَّمۡ تَكُنۢ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُۥ مَوَدَّةٞ يَٰلَيۡتَنِي كُنتُ مَعَهُمۡ فَأَفُوزَ فَوۡزًا عَظِيمٗا

    Open ayah 4:73

    আর যদি তোমরা আল্লাহর পক্ষ থেকে কোন অনুগ্রহ (বিজয় ও গনীমত) লাভ করো তাহলে নিশ্চয়ই সে বলবে, —যেন তোমাদের ও তার মধ্যে কোন হৃদ্যতা ছিলনা— “হায়রে, আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে দারুণভাবে সফল হতাম (বড় একটা দান পেয়ে যেতাম)!”

  74. ۞فَلۡيُقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِ ٱلَّذِينَ يَشۡرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا بِٱلۡأٓخِرَةِۚ وَمَن يُقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِ فَيُقۡتَلۡ أَوۡ يَغۡلِبۡ فَسَوۡفَ نُؤۡتِيهِ أَجۡرًا عَظِيمٗا

    Open ayah 4:74

    তাই যারা আখেরাতের জন্য পার্থিব জীবনকে বিক্রি (ত্যাগ) করতে চায় তারা যেন আল্লাহর পথে যুদ্ধ করে। আর কেউ আল্লাহর পথে যুদ্ধ করে নিহত কিংবা বিজয়ী হলে অচিরেই আমি তাকে এক মহান পুরস্কার দেব।

  75. وَمَا لَكُمۡ لَا تُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِ وَٱلۡمُسۡتَضۡعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلۡوِلۡدَٰنِ ٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ أَخۡرِجۡنَا مِنۡ هَٰذِهِ ٱلۡقَرۡيَةِ ٱلظَّالِمِ أَهۡلُهَا وَٱجۡعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيّٗا وَٱجۡعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا

    Open ayah 4:75

    তোমাদের কী হয়েছে যে, তোমরা আল্লাহর পথে ও সেইসব দুর্বল নর-নারী ও শিশুদের (রক্ষার) জন্য যুদ্ধ করছ না? যারা বলছে, “হে আমাদের প্রভু! অত্যাচারী অধিবাসীবিশিষ্ট এই জনপদ থেকে আমাদেরকে বের (উদ্ধার) কর। আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী দাও।”

  76. ٱلَّذِينَ ءَامَنُواْ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِۖ وَٱلَّذِينَ كَفَرُواْ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱلطَّٰغُوتِ فَقَٰتِلُوٓاْ أَوۡلِيَآءَ ٱلشَّيۡطَٰنِۖ إِنَّ كَيۡدَ ٱلشَّيۡطَٰنِ كَانَ ضَعِيفًا

    Open ayah 4:76

    যারা ঈমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করে। আর যারা কাফের তারা যুদ্ধ করে শয়তানের পথে। অতএব, তোমরা শয়তানের দোসরদের বিরুদ্ধে যুদ্ধ কর। (দেখবে) শয়তানের কৌশল আসলে দুর্বল।

  77. أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ قِيلَ لَهُمۡ كُفُّوٓاْ أَيۡدِيَكُمۡ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ فَلَمَّا كُتِبَ عَلَيۡهِمُ ٱلۡقِتَالُ إِذَا فَرِيقٞ مِّنۡهُمۡ يَخۡشَوۡنَ ٱلنَّاسَ كَخَشۡيَةِ ٱللَّهِ أَوۡ أَشَدَّ خَشۡيَةٗۚ وَقَالُواْ رَبَّنَا لِمَ كَتَبۡتَ عَلَيۡنَا ٱلۡقِتَالَ لَوۡلَآ أَخَّرۡتَنَآ إِلَىٰٓ أَجَلٖ قَرِيبٖۗ قُلۡ مَتَٰعُ ٱلدُّنۡيَا قَلِيلٞ وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ لِّمَنِ ٱتَّقَىٰ وَلَا تُظۡلَمُونَ فَتِيلًا

    Open ayah 4:77

    তুমি কি তাদেরকে দেখনি, যাদেরকে বলা হয়েছিল, “তোমরা তোমাদের হাত সংযত করো, নামায কায়েম করো ও যাকাত দাও?” তারপর যখন তাদেরকে যুদ্ধের নির্দেশ দেওয়া হল, অমনি তাদের মধ্যে একটি দল মানুষকে ভয় করতে লাগল, ঠিক আল্লাহকে ভয় করার মত কিংবা তার চেয়েও বেশি। তারা বলতে লাগল, “হে আমাদের প্রভু! কেন তুমি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিলে? আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দিলে না কেন?” বলে দাও, “এ জগতের ভোগ তো সামান্য। মোত্তাকীদের জন্য পরকালই উত্তম। আর তোমাদেরকে সুতা পরিমাণও জুলুম করা হবে না।”

  78. أَيۡنَمَا تَكُونُواْ يُدۡرِككُّمُ ٱلۡمَوۡتُ وَلَوۡ كُنتُمۡ فِي بُرُوجٖ مُّشَيَّدَةٖۗ وَإِن تُصِبۡهُمۡ حَسَنَةٞ يَقُولُواْ هَٰذِهِۦ مِنۡ عِندِ ٱللَّهِۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةٞ يَقُولُواْ هَٰذِهِۦ مِنۡ عِندِكَۚ قُلۡ كُلّٞ مِّنۡ عِندِ ٱللَّهِۖ فَمَالِ هَٰٓؤُلَآءِ ٱلۡقَوۡمِ لَا يَكَادُونَ يَفۡقَهُونَ حَدِيثٗا

    Open ayah 4:78

    তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে; সুরক্ষিত দুর্গে থাকলেও। যদি তাদের ভাল কিছু হয় তাহলে তারা বলে, “এটা আল্লাহর পক্ষ থেকে,” আর যদি খারাপ কিছু হয় তাহলে বলে, “এটা তোমার পক্ষ থেকে।” বল, “সবকিছুই আল্লাহর পক্ষ থেকে।” এ লোকগুলোর হয়েছে কি? তারা কোন কথাই যেন বুঝতে পারে না।

  79. مَّآ أَصَابَكَ مِنۡ حَسَنَةٖ فَمِنَ ٱللَّهِۖ وَمَآ أَصَابَكَ مِن سَيِّئَةٖ فَمِن نَّفۡسِكَۚ وَأَرۡسَلۡنَٰكَ لِلنَّاسِ رَسُولٗاۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدٗا

    Open ayah 4:79

    তোমার কাছে ভাল যা আসে তা আল্লাহর পক্ষ থেকে; আর তোমার খারাপ যা ঘটে তা তোমার নিজের কারণে। আমি তোমাকে মানুষের জন্য একজন রসূল হিসেবে পাঠিয়েছি। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।

  80. مَّن يُطِعِ ٱلرَّسُولَ فَقَدۡ أَطَاعَ ٱللَّهَۖ وَمَن تَوَلَّىٰ فَمَآ أَرۡسَلۡنَٰكَ عَلَيۡهِمۡ حَفِيظٗا 

    Open ayah 4:80

    যে রসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করল। আর যে ফিরে যায় (সে যাক), আমি তো তোমাকে তাদের রক্ষক করে পাঠাইনি।

  81. وَيَقُولُونَ طَاعَةٞ فَإِذَا بَرَزُواْ مِنۡ عِندِكَ بَيَّتَ طَآئِفَةٞ مِّنۡهُمۡ غَيۡرَ ٱلَّذِي تَقُولُۖ وَٱللَّهُ يَكۡتُبُ مَا يُبَيِّتُونَۖ فَأَعۡرِضۡ عَنۡهُمۡ وَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا

    Open ayah 4:81

    তারা বলে, “(আমরা) অনুগত আছি।” কিন্তু তোমার কাছ থেকে বেরিয়ে যাওয়ার পর রাতে তাদের একদল তুমি যা বল তার বিপরীত পরিকল্পনা করে। আল্লাহ তাদের এই রাতের পরি-কল্পনা লিখে রাখেন। তাই তুমি তাদেরকে উপেক্ষা করো এবং আল্লাহর ওপর ভরসা কর। কার্যসম্পাদনকারী হিসেবে আল্লাহই যথেষ্ট।

  82. أَفَلَا يَتَدَبَّرُونَ ٱلۡقُرۡءَانَۚ وَلَوۡ كَانَ مِنۡ عِندِ غَيۡرِ ٱللَّهِ لَوَجَدُواْ فِيهِ ٱخۡتِلَٰفٗا كَثِيرٗا

    Open ayah 4:82

    তবে কি তারা কোরআন সম্পর্কে চিন্তা করে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসত তাহলে তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত।

  83. وَإِذَا جَآءَهُمۡ أَمۡرٞ مِّنَ ٱلۡأَمۡنِ أَوِ ٱلۡخَوۡفِ أَذَاعُواْ بِهِۦۖ وَلَوۡ رَدُّوهُ إِلَى ٱلرَّسُولِ وَإِلَىٰٓ أُوْلِي ٱلۡأَمۡرِ مِنۡهُمۡ لَعَلِمَهُ ٱلَّذِينَ يَسۡتَنۢبِطُونَهُۥ مِنۡهُمۡۗ وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ لَٱتَّبَعۡتُمُ ٱلشَّيۡطَٰنَ إِلَّا قَلِيلٗا

    Open ayah 4:83

    যখন তাদের কাছে নিরাপত্তা কিংবা ভয়ের কোন বিষয় উপস্থিত হয় তখন তারা সেটা প্রচার করে দেয়। (তা না করে) তারা যদি বিষয়টা রসূল ও তাদের মধ্যে দায়িত্বশীলদের গোচরে আনত তাহলে সেটা তাদের থেকে (সরাসরি) এমন লোকেরা জানতে পারত যারা তার সূত্র উদ্‌ঘাটন করতে পারত। তোমাদের ওপর যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত তাহলে অল্প কয়েকজন ছাড়া তোমরা (সবাই) শয়তানের অনুসরণ করতে।

  84. فَقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِ لَا تُكَلَّفُ إِلَّا نَفۡسَكَۚ وَحَرِّضِ ٱلۡمُؤۡمِنِينَۖ عَسَى ٱللَّهُ أَن يَكُفَّ بَأۡسَ ٱلَّذِينَ كَفَرُواْۚ وَٱللَّهُ أَشَدُّ بَأۡسٗا وَأَشَدُّ تَنكِيلٗا

    Open ayah 4:84

    তুমি আল্লাহর পথে লড়াই কর। তুমি শুধু তোমার নিজের জন্য দায়ী। আর মুমিনদেরকে উদ্বুদ্ধ কর। শিগগিরই আল্লাহ কাফেরদের দাপট থামিয়ে দেবেন। আল্লাহর দাপটই সবচেয়ে প্রবল এবং তাঁর শাস্তিই সবচেয়ে কঠোর।

  85. مَّن يَشۡفَعۡ شَفَٰعَةً حَسَنَةٗ يَكُن لَّهُۥ نَصِيبٞ مِّنۡهَاۖ وَمَن يَشۡفَعۡ شَفَٰعَةٗ سَيِّئَةٗ يَكُن لَّهُۥ كِفۡلٞ مِّنۡهَاۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ مُّقِيتٗا

    Open ayah 4:85

    যে ব্যক্তি ভাল কাজের সুপারিশ করবে তার জন্য তার (পুণ্যের) একটি অংশ থাকবে, আর যে খারাপ কাজের সুপারিশ করবে তার জন্য তার (পাপের) একটি অংশ থাকবে। আল্লাহ সবকিছু করার শক্তি রাখেন।

  86. وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٖ فَحَيُّواْ بِأَحۡسَنَ مِنۡهَآ أَوۡ رُدُّوهَآۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيۡءٍ حَسِيبًا

    Open ayah 4:86

    আর যখন তোমাদেরকে কোন অভিবাদন জানানো হয় তখন (তার জবাবে) তোমরা তার চেয়ে আরো ভাল অভিবাদন জানাবে কিংবা (অন্ততপক্ষে) একই অভিবাদন ফিরিয়ে দেবে। আল্লাহ তো সবকিছুরই হিসাব গ্রহণকারী।

  87. ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۚ لَيَجۡمَعَنَّكُمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَا رَيۡبَ فِيهِۗ وَمَنۡ أَصۡدَقُ مِنَ ٱللَّهِ حَدِيثٗا

    Open ayah 4:87

    আল্লাহ, তিনি ছাড়া কোন উপাস্য নেই। অবশ্যই তিনি তোমাদেরকে কেয়ামতের দিনে একত্রিত করবেন, এতে কোন সন্দেহ নেই। কথায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী কে হতে পারে?

  88. ۞فَمَا لَكُمۡ فِي ٱلۡمُنَٰفِقِينَ فِئَتَيۡنِ وَٱللَّهُ أَرۡكَسَهُم بِمَا كَسَبُوٓاْۚ أَتُرِيدُونَ أَن تَهۡدُواْ مَنۡ أَضَلَّ ٱللَّهُۖ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَلَن تَجِدَ لَهُۥ سَبِيلٗا

    Open ayah 4:88

    তোমাদের কী হল যে, মোনাফেকদের ব্যাপারে তোমরা দুই দল হয়ে গেলে? অথচ তাদের কৃতকর্মের ফলে আল্লাহ তাদেরকে পেছনের দিকে (অবিশ্বাসের দিকে) ঘুরিয়ে দিয়েছেন। আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করেছেন তোমরা কি তাদেরকে পথে আনতে চাও? আসলে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য তুমি কোন পথ পাবে না।

  89. وَدُّواْ لَوۡ تَكۡفُرُونَ كَمَا كَفَرُواْ فَتَكُونُونَ سَوَآءٗۖ فَلَا تَتَّخِذُواْ مِنۡهُمۡ أَوۡلِيَآءَ حَتَّىٰ يُهَاجِرُواْ فِي سَبِيلِ ٱللَّهِۚ فَإِن تَوَلَّوۡاْ فَخُذُوهُمۡ وَٱقۡتُلُوهُمۡ حَيۡثُ وَجَدتُّمُوهُمۡۖ وَلَا تَتَّخِذُواْ مِنۡهُمۡ وَلِيّٗا وَلَا نَصِيرًا

    Open ayah 4:89

    তারা চায়, নিজেরা যেমন কুফরি করেছে তোমরাও তেমনি কুফরি করো এবং এভাবে সবাই একরকম হয়ে যাও। অতএব, তাদের মধ্য থেকে বন্ধু গ্রহণ করো না, যতক্ষণ না তারা আল্লাহর পথে হিজরত করে। যদি তারা রাজি না হয় তাহলে তাদেরকে যেখানেই পাবে ধরবে আর মারবে (হত্যা করবে); আর তাদের মধ্য থেকে কোন অভিভাবক কিংবা সাহায্যকারী গ্রহণ করবে না;

  90. إِلَّا ٱلَّذِينَ يَصِلُونَ إِلَىٰ قَوۡمِۭ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُم مِّيثَٰقٌ أَوۡ جَآءُوكُمۡ حَصِرَتۡ صُدُورُهُمۡ أَن يُقَٰتِلُوكُمۡ أَوۡ يُقَٰتِلُواْ قَوۡمَهُمۡۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَسَلَّطَهُمۡ عَلَيۡكُمۡ فَلَقَٰتَلُوكُمۡۚ فَإِنِ ٱعۡتَزَلُوكُمۡ فَلَمۡ يُقَٰتِلُوكُمۡ وَأَلۡقَوۡاْ إِلَيۡكُمُ ٱلسَّلَمَ فَمَا جَعَلَ ٱللَّهُ لَكُمۡ عَلَيۡهِمۡ سَبِيلٗا 

    Open ayah 4:90

    তাদেরকে ব্যতীত যারা এমন কোন দলের সাথে মিলিত হয় যাদের সাথে তোমাদের কোন শান্তিচুক্তি আছে, অথবা যারা তোমাদের কাছে এমন অবস্থায় আসে যে তাদের মন তোমাদের সাথে অথবা তাদের নিজেদের (গোত্রের) লোকদের সাথে যুদ্ধ করতে অনীহ। আর আল্লাহ ইচ্ছা করলে তোমাদের চেয়ে তাদেরকে অধিক শক্তিশালী করতেন, তখন তারা অবশ্যই তোমাদের সাথে যুদ্ধ করত। অতএব, তারা যদি তোমাদের থেকে সরে যায় এবং তোমাদের সাথে যুদ্ধ না করে সন্ধি করতে চায় তাহলে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কিছু করার পথ রাখেননি (অর্থাৎ তাহলে তোমরা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারবে না)।

  91. سَتَجِدُونَ ءَاخَرِينَ يُرِيدُونَ أَن يَأۡمَنُوكُمۡ وَيَأۡمَنُواْ قَوۡمَهُمۡ كُلَّ مَا رُدُّوٓاْ إِلَى ٱلۡفِتۡنَةِ أُرۡكِسُواْ فِيهَاۚ فَإِن لَّمۡ يَعۡتَزِلُوكُمۡ وَيُلۡقُوٓاْ إِلَيۡكُمُ ٱلسَّلَمَ وَيَكُفُّوٓاْ أَيۡدِيَهُمۡ فَخُذُوهُمۡ وَٱقۡتُلُوهُمۡ حَيۡثُ ثَقِفۡتُمُوهُمۡۚ وَأُوْلَٰٓئِكُمۡ جَعَلۡنَا لَكُمۡ عَلَيۡهِمۡ سُلۡطَٰنٗا مُّبِينٗا

    Open ayah 4:91

    শিগগিরই তোমরা আরো কিছু লোক পাবে যারা তোমাদের কাছে নিরাপত্তা চায় আবার তাদের নিজেদের (গোত্রের) লোকদের কাছেও নিরাপত্তা চায়। এদেরকে যখনই ফেতনার (শির্‌ক, কুফ্‌র, বিশৃংখলা, দাঙ্গা ইত্যাদির) দিকে ফিরে আসতে বলা হয় তখনই তারা আবার তাতে নিপতিত হয়। তাই তারা যদি তোমাদের থেকে সরে না যায় অথবা তোমাদের সাথে সন্ধি না করে কিংবা নিজেদের হাতকে সংযত না রাখে তাহলে যেখানেই পাবে তাদেরকে ধরবে আর হত্যা করবে। আমি তোমাদেরকে এদের বিরুদ্ধে (ব্যবস্থা গ্রহণের) স্পষ্ট কর্তৃত্ব দিয়ে দিলাম।

  92. وَمَا كَانَ لِمُؤۡمِنٍ أَن يَقۡتُلَ مُؤۡمِنًا إِلَّا خَطَـٔٗاۚ وَمَن قَتَلَ مُؤۡمِنًا خَطَـٔٗا فَتَحۡرِيرُ رَقَبَةٖ مُّؤۡمِنَةٖ وَدِيَةٞ مُّسَلَّمَةٌ إِلَىٰٓ أَهۡلِهِۦٓ إِلَّآ أَن يَصَّدَّقُواْۚ فَإِن كَانَ مِن قَوۡمٍ عَدُوّٖ لَّكُمۡ وَهُوَ مُؤۡمِنٞ فَتَحۡرِيرُ رَقَبَةٖ مُّؤۡمِنَةٖۖ وَإِن كَانَ مِن قَوۡمِۭ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُم مِّيثَٰقٞ فَدِيَةٞ مُّسَلَّمَةٌ إِلَىٰٓ أَهۡلِهِۦ وَتَحۡرِيرُ رَقَبَةٖ مُّؤۡمِنَةٖۖ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ شَهۡرَيۡنِ مُتَتَابِعَيۡنِ تَوۡبَةٗ مِّنَ ٱللَّهِۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا

    Open ayah 4:92

    একজন ঈমানদার আরেকজন ঈমানদারকে হত্যা করতে পারে না (কোন ঈমানদারকে হত্যা করলে হত্যাকারী আর ঈমানদার থাকে না), তবে ভুলক্রমে হত্যা করলে ভিন্ন কথা। কেউ যদি কোন ঈমানদার লোককে ভুলক্রমে হত্যা করে তাহলে তাকে একজন ঈমানদার দাস মুক্ত করতে হবে এবং নিহতের পরিবারকে রক্তমূল্য পরিশোধ করতে হবে, তবে তারা মাফ করে দিলে ভিন্ন কথা। যদি নিহত ব্যক্তি তোমাদের কোন শত্রুপক্ষের লোক হয় এবং ঈমানদার হয় তাহলে একজন ঈমানদার দাস মুক্ত করতে হবে। আর যদি এমন কোন গোষ্ঠীর লোক হয় যাদের সাথে তোমাদের শান্তিচুক্তি আছে তাহলে তার পরিবারকে রক্তমূল্য পরিশোধ করতে হবে এবং একজন ঈমানদার দাস মুক্ত করতে হবে। যে তা পারবে না তাকে আল্লাহর কাছ থেকে পাপমুক্তি কামনায় অবিরাম দুই মাস রোযা রাখতে হবে। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।

  93. وَمَن يَقۡتُلۡ مُؤۡمِنٗا مُّتَعَمِّدٗا فَجَزَآؤُهُۥ جَهَنَّمُ خَٰلِدٗا فِيهَا وَغَضِبَ ٱللَّهُ عَلَيۡهِ وَلَعَنَهُۥ وَأَعَدَّ لَهُۥ عَذَابًا عَظِيمٗا

    Open ayah 4:93

    আর যে ইচ্ছাকৃতভাবে কোন ঈমানদার লোককে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে চিরকাল থাকবে। আল্লাহ তার ওপর রাগান্বিত হয়েছেন, তাকে অভিশপ্ত করেছেন এবং তার জন্য বড় শাস্তির ব্যবস্থা করে রেখেছেন।

  94. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا ضَرَبۡتُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ فَتَبَيَّنُواْ وَلَا تَقُولُواْ لِمَنۡ أَلۡقَىٰٓ إِلَيۡكُمُ ٱلسَّلَٰمَ لَسۡتَ مُؤۡمِنٗا تَبۡتَغُونَ عَرَضَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا فَعِندَ ٱللَّهِ مَغَانِمُ كَثِيرَةٞۚ كَذَٰلِكَ كُنتُم مِّن قَبۡلُ فَمَنَّ ٱللَّهُ عَلَيۡكُمۡ فَتَبَيَّنُوٓاْۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا

    Open ayah 4:94

    হে ঈমানদারগণ! তোমরা যখন আল্লাহর পথে সফরে বের হবে তখন (সবকিছু) যাচাই করে নেবে এবং যে তোমাদেরকে সালাম দেবে তাকে বলো না, “তুমি মোমেন নও;” তোমরা পার্থিব জীবনের সম্পদ পেতে চাও; অথচ আল্লাহর কাছে অনেক সম্পদ আছে। তোমরাও তো আগে এমন ছিলে; তারপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন; অতএব, (সবকিছু) যাচাই করে নাও। তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্বন্ধে নিশ্চয়ই অবহিত রয়েছেন।

  95. لَّا يَسۡتَوِي ٱلۡقَٰعِدُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ غَيۡرُ أُوْلِي ٱلضَّرَرِ وَٱلۡمُجَٰهِدُونَ فِي سَبِيلِ ٱللَّهِ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡۚ فَضَّلَ ٱللَّهُ ٱلۡمُجَٰهِدِينَ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ عَلَى ٱلۡقَٰعِدِينَ دَرَجَةٗۚ وَكُلّٗا وَعَدَ ٱللَّهُ ٱلۡحُسۡنَىٰۚ وَفَضَّلَ ٱللَّهُ ٱلۡمُجَٰهِدِينَ عَلَى ٱلۡقَٰعِدِينَ أَجۡرًا عَظِيمٗا

    Open ayah 4:95

    যেসব ঈমানদার অক্ষম নয় অথচ (জেহাদে না গিয়ে ঘরে) বসে থাকে তারা এবং নিজেদের জানমাল দিয়ে আল্লাহর পথে জেহাদকারীরা সমান হতে পারে না। নিজেদের জানমাল দিয়ে জেহাদকারীদেরকে আল্লাহ (ঘরে) বসে থাকা লোকদের চেয়ে মর্যাদায় শ্রেষ্ঠত্ব দিয়েছেন। প্রত্যেককে আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন। আর আল্লাহ জেহাদকারীদেরকে বড় পুরষ্কার দিয়ে (ঘরে) বসে থাকা লোকদের চেয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন,

  96. دَرَجَٰتٖ مِّنۡهُ وَمَغۡفِرَةٗ وَرَحۡمَةٗۚ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمًا

    Open ayah 4:96

    তাঁর পক্ষ থেকে মর্যাদায়; ক্ষমা ও অনুগ্রহ দিয়েও। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।

  97. إِنَّ ٱلَّذِينَ تَوَفَّىٰهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ ظَالِمِيٓ أَنفُسِهِمۡ قَالُواْ فِيمَ كُنتُمۡۖ قَالُواْ كُنَّا مُسۡتَضۡعَفِينَ فِي ٱلۡأَرۡضِۚ قَالُوٓاْ أَلَمۡ تَكُنۡ أَرۡضُ ٱللَّهِ وَٰسِعَةٗ فَتُهَاجِرُواْ فِيهَاۚ فَأُوْلَٰٓئِكَ مَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَسَآءَتۡ مَصِيرًا

    Open ayah 4:97

    নিজেদের প্রতি জুলুমকারী অবস্থায় ফেরেশতারা যাদের প্রাণ নেয় তাদেরকে তারা প্রশ্ন করে, “তোমরা কি অবস্থায় ছিলে?” উত্তরে তারা বলে, “আমরা পৃথিবীতে দুর্বল ছিলাম।” তারা বলে, “আল্লাহর জমিন কি তোমাদের হিজরত করার মত প্রশস্ত ছিল না?” তাই এসব লোকের নিবাস হল জাহান্নাম, সেটা বড় খারাপ ঠিকানা!

  98. إِلَّا ٱلۡمُسۡتَضۡعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلۡوِلۡدَٰنِ لَا يَسۡتَطِيعُونَ حِيلَةٗ وَلَا يَهۡتَدُونَ سَبِيلٗا

    Open ayah 4:98

    দুর্বল নর-নারী ও শিশুরা ব্যতীত; যারা কোন উপায় অবলম্বন করতে পারে না এবং কোন পথেরও সন্ধান পায় না।

  99. فَأُوْلَٰٓئِكَ عَسَى ٱللَّهُ أَن يَعۡفُوَ عَنۡهُمۡۚ وَكَانَ ٱللَّهُ عَفُوًّا غَفُورٗا

    Open ayah 4:99

    আশা আছে, আল্লাহ এদেরকে মার্জনা করবেন। আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল।

  100. ۞وَمَن يُهَاجِرۡ فِي سَبِيلِ ٱللَّهِ يَجِدۡ فِي ٱلۡأَرۡضِ مُرَٰغَمٗا كَثِيرٗا وَسَعَةٗۚ وَمَن يَخۡرُجۡ مِنۢ بَيۡتِهِۦ مُهَاجِرًا إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ يُدۡرِكۡهُ ٱلۡمَوۡتُ فَقَدۡ وَقَعَ أَجۡرُهُۥ عَلَى ٱللَّهِۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا 

    Open ayah 4:100

    যে আল্লাহর পথে হিজরত করে সে পৃথিবীতে অনেক আশ্রয়স্থল ও প্রাচুর্য লাভ করবে। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রসূলের উদ্দেশ্যে হিজরত করে নিজের ঘর থেকে বের হয়, তারপর (হিজরতে থাকা অবস্থায়) মারা যায়, তাকে পুরস্কৃত করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আল্লাহ তো ক্ষমাশীল, দয়াময়।

  101. وَإِذَا ضَرَبۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ فَلَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَقۡصُرُواْ مِنَ ٱلصَّلَوٰةِ إِنۡ خِفۡتُمۡ أَن يَفۡتِنَكُمُ ٱلَّذِينَ كَفَرُوٓاْۚ إِنَّ ٱلۡكَٰفِرِينَ كَانُواْ لَكُمۡ عَدُوّٗا مُّبِينٗا 

    Open ayah 4:101

    তোমরা যখন কোথাও সফরে বের হও তখন যদি কাফেরদের উৎপাতের (আক্রমণের) ভয় থাকে তাহলে নামায সংক্ষিপ্ত করলে তোমাদের কোন পাপ হবে না। নিশ্চয়ই কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু।

  102. وَإِذَا كُنتَ فِيهِمۡ فَأَقَمۡتَ لَهُمُ ٱلصَّلَوٰةَ فَلۡتَقُمۡ طَآئِفَةٞ مِّنۡهُم مَّعَكَ وَلۡيَأۡخُذُوٓاْ أَسۡلِحَتَهُمۡۖ فَإِذَا سَجَدُواْ فَلۡيَكُونُواْ مِن وَرَآئِكُمۡ وَلۡتَأۡتِ طَآئِفَةٌ أُخۡرَىٰ لَمۡ يُصَلُّواْ فَلۡيُصَلُّواْ مَعَكَ وَلۡيَأۡخُذُواْ حِذۡرَهُمۡ وَأَسۡلِحَتَهُمۡۗ وَدَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡ تَغۡفُلُونَ عَنۡ أَسۡلِحَتِكُمۡ وَأَمۡتِعَتِكُمۡ فَيَمِيلُونَ عَلَيۡكُم مَّيۡلَةٗ وَٰحِدَةٗۚ وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ إِن كَانَ بِكُمۡ أَذٗى مِّن مَّطَرٍ أَوۡ كُنتُم مَّرۡضَىٰٓ أَن تَضَعُوٓاْ أَسۡلِحَتَكُمۡۖ وَخُذُواْ حِذۡرَكُمۡۗ إِنَّ ٱللَّهَ أَعَدَّ لِلۡكَٰفِرِينَ عَذَابٗا مُّهِينٗا 

    Open ayah 4:102

    আর (কাফেরদের আক্রমণের ভয় থাকা অবস্থায়) যখন তুমি তাদের মাঝে থাকবে এবং তাদের নিয়ে নামায আদায় করবে তখন তাদের একদল তোমার সাথে দাঁড়াবে এবং তারা তাদের অস্ত্র সঙ্গে রাখবে; তারপর যখন তারা সেজদা সম্পন্ন করবে (এক রাকাত সমাপ্ত করবে) তখন তোমাদের পেছনে অবস্থান নেবে এবং নামায পড়েনি এমন আরেকটি দল এসে তোমার সাথে নামায পড়বে; তারাও সতর্ক থাকবে এবং নিজেদের অস্ত্র সঙ্গে রাখবে। কাফেররা চায় তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র ও মালামাল সম্পর্কে অসতর্ক থাক, যাতে তারা একবারে তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। আর বৃষ্টির কারণে যদি তোমাদের কষ্ট হয় কিংবা তোমরা অসুস্থ থাক তাহলে (নামায আদায়রত অবস্থায়) অস্ত্র রেখে দিলে তোমাদের কোন পাপ হবে না; তবে তোমরা সতর্ক থাকবে। নিশ্চয়ই আল্লাহ কাফেরদের জন্য লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন।

  103. فَإِذَا قَضَيۡتُمُ ٱلصَّلَوٰةَ فَٱذۡكُرُواْ ٱللَّهَ قِيَٰمٗا وَقُعُودٗا وَعَلَىٰ جُنُوبِكُمۡۚ فَإِذَا ٱطۡمَأۡنَنتُمۡ فَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَۚ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتۡ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ كِتَٰبٗا مَّوۡقُوتٗا 

    Open ayah 4:103

    এভাবে যখন নামায সম্পন্ন করবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে। তারপর যখন নিশ্চিন্ত (শঙ্কামুক্ত) হবে তখন ঠিকভাবে নামায পড়বে। নামায তো মুমিনদের জন্য এক সময়-নির্ধারিত ফরয।

  104. وَلَا تَهِنُواْ فِي ٱبۡتِغَآءِ ٱلۡقَوۡمِۖ إِن تَكُونُواْ تَأۡلَمُونَ فَإِنَّهُمۡ يَأۡلَمُونَ كَمَا تَأۡلَمُونَۖ وَتَرۡجُونَ مِنَ ٱللَّهِ مَا لَا يَرۡجُونَۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا 

    Open ayah 4:104

    তোমরা (শত্রুপক্ষের) লোকদের পেছনে ছুটতে দুর্বল (হতোদ্যম) হয়ো না। (এতে) যদি তোমাদের কষ্ট হয় তাহলে (মনে করবে) তাদেরও তো তোমাদের মতই কষ্ট হচ্ছে; আর তোমরা আল্লাহর কাছ থেকে যে পুরস্কার (জান্নাত) আশা করো তারা তো তা আশা করে না। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।

  105. إِنَّآ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ لِتَحۡكُمَ بَيۡنَ ٱلنَّاسِ بِمَآ أَرَىٰكَ ٱللَّهُۚ وَلَا تَكُن لِّلۡخَآئِنِينَ خَصِيمٗا 

    Open ayah 4:105

    আমি তোমার কাছে সত্য সহকারে কিতাব অবতীর্ণ করেছি, যাতে তুমি আল্লাহর দেখানো (শেখানো) জ্ঞান দ্বারা লোকদের মাঝে বিচার-মীমাংসা করতে পার। তাই তুমি বিশ্বাসঘাতকদের পক্ষে বিতর্ককারী হয়ো না।

  106. وَٱسۡتَغۡفِرِ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا 

    Open ayah 4:106

    আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো; নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

  107. وَلَا تُجَٰدِلۡ عَنِ ٱلَّذِينَ يَخۡتَانُونَ أَنفُسَهُمۡۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ خَوَّانًا أَثِيمٗا 

    Open ayah 4:107

    যারা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের পক্ষে বিতর্ক করো না। বস্তুত আল্লাহ কোন বিশ্বাসঘাতক পাপীকে ভালবাসেন না।

  108. يَسۡتَخۡفُونَ مِنَ ٱلنَّاسِ وَلَا يَسۡتَخۡفُونَ مِنَ ٱللَّهِ وَهُوَ مَعَهُمۡ إِذۡ يُبَيِّتُونَ مَا لَا يَرۡضَىٰ مِنَ ٱلۡقَوۡلِۚ وَكَانَ ٱللَّهُ بِمَا يَعۡمَلُونَ مُحِيطًا 

    Open ayah 4:108

    তারা মানুষের কাছ থেকে (চক্রান্ত) গোপন করতে চায়, কিন্তু আল্লাহর কাছ থেকে গোপন করতে পারে না; কারণ তারা যখন রাতে লুকিয়ে লুকিয়ে এমনসব কথা বলে যা আল্লাহ পছন্দ করেন না তখন তিনি তাদের সাথেই থাকেন। আল্লাহ তাদের কাজকর্ম পরিবেষ্টন করে আছেন।

  109. هَٰٓأَنتُمۡ هَٰٓؤُلَآءِ جَٰدَلۡتُمۡ عَنۡهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا فَمَن يُجَٰدِلُ ٱللَّهَ عَنۡهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ أَم مَّن يَكُونُ عَلَيۡهِمۡ وَكِيلٗا 

    Open ayah 4:109

    দেখ, তোমরাই ইহকালীন জীবনে তাদের পক্ষে বিতর্ক করেছো, কিন্তু কেয়ামতের দিন কে তাদের পক্ষে আল্লাহর সাথে বিতর্ক করবে অথবা কে তাদের কার্যনির্বাহী হবে?

  110. وَمَن يَعۡمَلۡ سُوٓءًا أَوۡ يَظۡلِمۡ نَفۡسَهُۥ ثُمَّ يَسۡتَغۡفِرِ ٱللَّهَ يَجِدِ ٱللَّهَ غَفُورٗا رَّحِيمٗا 

    Open ayah 4:110

    যে লোক কোন খারাপ কাজ করে কিংবা নিজের প্রতি অন্যায় করে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায় সে আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু পাবে।

  111. وَمَن يَكۡسِبۡ إِثۡمٗا فَإِنَّمَا يَكۡسِبُهُۥ عَلَىٰ نَفۡسِهِۦۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا

    Open ayah 4:111

    যে লোক কোন পাপ করে, সে তা নিজের বিরুদ্ধেই করে (তার পরিণাম তাকেই ভোগ করতে হবে)। আল্লাহ মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ।

  112. وَمَن يَكۡسِبۡ خَطِيٓـَٔةً أَوۡ إِثۡمٗا ثُمَّ يَرۡمِ بِهِۦ بَرِيٓـٔٗا فَقَدِ ٱحۡتَمَلَ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا

    Open ayah 4:112

    যে লোক কোন অন্যায় কিংবা পাপ করে, তারপর তা কোন নিরপরাধ লোকের দিকে নিক্ষেপ করে (অর্থাৎ কোন নিরপরাধ লোকের ওপর তার দায় চাপায়) সে একটি অপবাদ ও স্পষ্ট পাপ বহন করল।

  113. وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكَ وَرَحۡمَتُهُۥ لَهَمَّت طَّآئِفَةٞ مِّنۡهُمۡ أَن يُضِلُّوكَ وَمَا يُضِلُّونَ إِلَّآ أَنفُسَهُمۡۖ وَمَا يَضُرُّونَكَ مِن شَيۡءٖۚ وَأَنزَلَ ٱللَّهُ عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَعَلَّمَكَ مَا لَمۡ تَكُن تَعۡلَمُۚ وَكَانَ فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكَ عَظِيمٗا

    Open ayah 4:113

    যদি তোমার ওপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত তাহলে তাদের একটি দল অবশ্যই তোমাকে বিভ্রান্ত করার সংকল্প করত। তবে প্রকৃতপক্ষে তারা কেবল নিজেদেরকেই বিভ্রান্ত করছে। তারা তোমার কোনই ক্ষতি করতে পারছে না। আল্লাহ তোমার কাছে কিতাব ও প্রজ্ঞা অবতীর্ণ করেছেন এবং তুমি যা জানতে না তোমাকে তা শিখিয়েছেন। তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ অনেক বড়।

  114. ۞لَّا خَيۡرَ فِي كَثِيرٖ مِّن نَّجۡوَىٰهُمۡ إِلَّا مَنۡ أَمَرَ بِصَدَقَةٍ أَوۡ مَعۡرُوفٍ أَوۡ إِصۡلَٰحِۭ بَيۡنَ ٱلنَّاسِۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ ٱبۡتِغَآءَ مَرۡضَاتِ ٱللَّهِ فَسَوۡفَ نُؤۡتِيهِ أَجۡرًا عَظِيمٗا

    Open ayah 4:114

    তাদের গোপন পরামর্শের অনেকগুলোতে ভাল কিছু নেই। তবে যে দান-ছদকা, ভাল কাজ কিংবা মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আদেশ দেয় তার কথা আলাদা। আর যে এসব কাজ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করে, আমি তাকে বড় পুরস্কার দেব।

  115. وَمَن يُشَاقِقِ ٱلرَّسُولَ مِنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُ ٱلۡهُدَىٰ وَيَتَّبِعۡ غَيۡرَ سَبِيلِ ٱلۡمُؤۡمِنِينَ نُوَلِّهِۦ مَا تَوَلَّىٰ وَنُصۡلِهِۦ جَهَنَّمَۖ وَسَآءَتۡ مَصِيرًا

    Open ayah 4:115

    সঠিক পথ স্পষ্ট হওয়ার পর কেউ যদি রসূলের বিরুদ্ধাচরণ করে আর মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে তাহলে আমি তাকে সেদিকেই ফেরাব যেদিকে সে ফিরতে চেয়েছে এবং তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করব। সেটা কত খারাপ গন্তব্য!

  116. إِنَّ ٱللَّهَ لَا يَغۡفِرُ أَن يُشۡرَكَ بِهِۦ وَيَغۡفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُۚ وَمَن يُشۡرِكۡ بِٱللَّهِ فَقَدۡ ضَلَّ ضَلَٰلَۢا بَعِيدًا

    Open ayah 4:116

    আল্লাহর সাথে শরীক করা হলে তিনি তা ক্ষমা করেন না। এছাড়া আর সব (পাপ) তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে সে সুদূর (অপনোদন করা কঠিন এমন) বিভ্রান্তিতে পতিত হয়।

  117. إِن يَدۡعُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ إِنَٰثٗا وَإِن يَدۡعُونَ إِلَّا شَيۡطَٰنٗا مَّرِيدٗا

    Open ayah 4:117

    তারা (মুশরিকরা) তাঁকে (আল্লাহকে) বাদ দিয়ে কেবল নারী দেবতাদেরকেই ডাকে, তারা কেবল অবাধ্য শয়তানকেই ডাকে;

  118. لَّعَنَهُ ٱللَّهُۘ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنۡ عِبَادِكَ نَصِيبٗا مَّفۡرُوضٗا

    Open ayah 4:118

    যাকে আল্লাহ অভিশাপ দিয়েছেন; আর যে বলেছিল, “আমি অবশ্যই তোমার বান্দাদের মধ্য থেকে একটি নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নেব।

  119. وَلَأُضِلَّنَّهُمۡ وَلَأُمَنِّيَنَّهُمۡ وَلَأٓمُرَنَّهُمۡ فَلَيُبَتِّكُنَّ ءَاذَانَ ٱلۡأَنۡعَٰمِ وَلَأٓمُرَنَّهُمۡ فَلَيُغَيِّرُنَّ خَلۡقَ ٱللَّهِۚ وَمَن يَتَّخِذِ ٱلشَّيۡطَٰنَ وَلِيّٗا مِّن دُونِ ٱللَّهِ فَقَدۡ خَسِرَ خُسۡرَانٗا مُّبِينٗا

    Open ayah 4:119

    আমি অবশ্যই তাদেরকে বিপথগামী করব, আমি অবশ্যই তাদের মাঝে মিথ্যা আশা জাগাব, আমি অবশ্যই তাদেরকে আদেশ দেব যার ফলে তারা পশুর কান কর্তন করবেই, আমি অবশ্যই তাদেরকে আদেশ দেব যার ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবেই।” তবে যে আল্লাহর পরিবর্তে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে সে স্পষ্টতই ক্ষতিগ্রস্ত হয়।

  120. يَعِدُهُمۡ وَيُمَنِّيهِمۡۖ وَمَا يَعِدُهُمُ ٱلشَّيۡطَٰنُ إِلَّا غُرُورًا 

    Open ayah 4:120

    সে তাদের সাথে ওয়াদা করে এবং তাদেরকে আশান্বিত করে। শয়তান তো আসলে প্রতারণা করার জন্যই তাদের সাথে ওয়াদা করে থাকে।

  121. أُوْلَٰٓئِكَ مَأۡوَىٰهُمۡ جَهَنَّمُ وَلَا يَجِدُونَ عَنۡهَا مَحِيصٗا

    Open ayah 4:121

    এদেরই আবাস হল জাহান্নাম। সেখান থেকে তারা কোন পালানোর জায়গা পাবে না।

  122. وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَنُدۡخِلُهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ وَعۡدَ ٱللَّهِ حَقّٗاۚ وَمَنۡ أَصۡدَقُ مِنَ ٱللَّهِ قِيلٗا

    Open ayah 4:122

    আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাব যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। সেখানে তারা অনন্তকাল ধরে বাস করবে। এটা আল্লাহর সত্য ওয়াদা। কথায় আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে?

  123. لَّيۡسَ بِأَمَانِيِّكُمۡ وَلَآ أَمَانِيِّ أَهۡلِ ٱلۡكِتَٰبِۗ مَن يَعۡمَلۡ سُوٓءٗا يُجۡزَ بِهِۦ وَلَا يَجِدۡ لَهُۥ مِن دُونِ ٱللَّهِ وَلِيّٗا وَلَا نَصِيرٗا

    Open ayah 4:123

    তোমাদের আশা অনুযায়ী কিংবা কিতাবধারীদের আশা অনুযায়ী কিছু হবে না। যে খারাপ কাজ করবে সে তার প্রতিফল পাবে এবং আল্লাহ ছাড়া সে নিজের জন্য কোন অভিভাবক কিংবা সাহায্যকারী পাবে না।

  124. وَمَن يَعۡمَلۡ مِنَ ٱلصَّٰلِحَٰتِ مِن ذَكَرٍ أَوۡ أُنثَىٰ وَهُوَ مُؤۡمِنٞ فَأُوْلَٰٓئِكَ يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ وَلَا يُظۡلَمُونَ نَقِيرٗا

    Open ayah 4:124

    ঈমানদার অবস্থায় যে পুরুষ কিংবা নারী সৎকাজ করবে তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রতি সামান্য পরিমাণও অবিচার করা হবে না।

  125. وَمَنۡ أَحۡسَنُ دِينٗا مِّمَّنۡ أَسۡلَمَ وَجۡهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحۡسِنٞ وَٱتَّبَعَ مِلَّةَ إِبۡرَٰهِيمَ حَنِيفٗاۗ وَٱتَّخَذَ ٱللَّهُ إِبۡرَٰهِيمَ خَلِيلٗا

    Open ayah 4:125

    যে সৎকর্মশীল ব্যক্তি নিজেকে আল্লাহর জন্য সমর্পণ করে এবং একনিষ্ঠ হয়ে ইবরাহীমের ধর্ম অনুসরণ করে, ধর্মের ব্যাপারে তার চেয়ে কে শ্রেষ্ঠ? আল্লাহ ইবরাহীমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেছেন।

  126. وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَيۡءٖ مُّحِيطٗا

    Open ayah 4:126

    আসমান ও জমিনে যা কিছু আছে তা আল্লাহরই। আল্লাহ সবকিছু পরিবেষ্টন করে আছেন।

  127. وَيَسۡتَفۡتُونَكَ فِي ٱلنِّسَآءِۖ قُلِ ٱللَّهُ يُفۡتِيكُمۡ فِيهِنَّ وَمَا يُتۡلَىٰ عَلَيۡكُمۡ فِي ٱلۡكِتَٰبِ فِي يَتَٰمَى ٱلنِّسَآءِ ٱلَّٰتِي لَا تُؤۡتُونَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرۡغَبُونَ أَن تَنكِحُوهُنَّ وَٱلۡمُسۡتَضۡعَفِينَ مِنَ ٱلۡوِلۡدَٰنِ وَأَن تَقُومُواْ لِلۡيَتَٰمَىٰ بِٱلۡقِسۡطِۚ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِهِۦ عَلِيمٗا

    Open ayah 4:127

    তারা তোমার কাছে নারীদের ব্যাপারে (তাদের করণীয়) জানতে চায়। বল, “তাদের ব্যাপারে (তোমাদের করণীয়) আল্লাহ তোমাদেরকে জানাচ্ছেন। অধিকন্তু যে এতিম মেয়েদেরকে তোমরা তাদের নির্ধারিত প্রাপ্য দাও না অথচ তাদেরকে বিয়ে করতে চাও তাদের ব্যাপারে এবং দুর্বল নিপীড়িত শিশুদের ব্যাপারে তিনি তোমাদেরকে কিতাবের মাধ্যমে (তোমাদের করণীয়) জানাচ্ছেন। তিনি তোমাদেরকে এতিমদের প্রতি ন্যায়বিচার করতেও বলছেন। তোমরা ভাল যা কিছু করো আল্লাহ তা অবগত আছেন।

  128. وَإِنِ ٱمۡرَأَةٌ خَافَتۡ مِنۢ بَعۡلِهَا نُشُوزًا أَوۡ إِعۡرَاضٗا فَلَا جُنَاحَ عَلَيۡهِمَآ أَن يُصۡلِحَا بَيۡنَهُمَا صُلۡحٗاۚ وَٱلصُّلۡحُ خَيۡرٞۗ وَأُحۡضِرَتِ ٱلۡأَنفُسُ ٱلشُّحَّۚ وَإِن تُحۡسِنُواْ وَتَتَّقُواْ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا

    Open ayah 4:128

    যদি কোন নারী তার স্বামীর কাছ থেকে দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা করে তাহলে তারা নিজেদের মধ্যে আপোস-মীমাংসা করে নিলে কারো কোন দোষ হবে না। আপোস-মীমাংসাই ভাল। আর মানুষের মনে তো (সর্বদা) স্বার্থচিন্তা বর্তমান থাকে। তবে তোমরা যদি ভাল কাজ করো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে (জেনে রেখো,) তোমরা যা কিছু করো আল্লাহ তার খবর রাখেন।

  129. وَلَن تَسۡتَطِيعُوٓاْ أَن تَعۡدِلُواْ بَيۡنَ ٱلنِّسَآءِ وَلَوۡ حَرَصۡتُمۡۖ فَلَا تَمِيلُواْ كُلَّ ٱلۡمَيۡلِ فَتَذَرُوهَا كَٱلۡمُعَلَّقَةِۚ وَإِن تُصۡلِحُواْ وَتَتَّقُواْ فَإِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا

    Open ayah 4:129

    তোমরা চাইলেও নারীদের (তোমাদের স্ত্রীদের) প্রতি যথাযথ ন্যায়বিচার করতে পারবে না। তবুও একজনের প্রতি পুরোপুরি ঝুঁকে পড়ে আরেকজনকে ঝুলন্ত অবস্থায় ফেলে রেখো না। আর যদি তোমরা ভাল কাজ করো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে (জেনে রেখো,) অবশ্যই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।

  130. وَإِن يَتَفَرَّقَا يُغۡنِ ٱللَّهُ كُلّٗا مِّن سَعَتِهِۦۚ وَكَانَ ٱللَّهُ وَٰسِعًا حَكِيمٗا 

    Open ayah 4:130

    আর যদি তারা (স্বামী-স্ত্রী) পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আল্লাহ তাঁর প্রাচুর্য (সম্পদ) দ্বারা প্রত্যেককে অভাবমুক্ত করবেন। আল্লাহ প্রাচুর্যময়, প্রজ্ঞাবান।

  131. وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَلَقَدۡ وَصَّيۡنَا ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ وَإِيَّاكُمۡ أَنِ ٱتَّقُواْ ٱللَّهَۚ وَإِن تَكۡفُرُواْ فَإِنَّ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ غَنِيًّا حَمِيدٗا

    Open ayah 4:131

    আসমান ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর। বস্তুত তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে, আল্লাহকে ভয় কর। আর যদি তোমরা (আল্লাহর আদেশ) অমান্য করো তাহলেও আসমান ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর। আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।

  132. وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا

    Open ayah 4:132

    আসমান ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর। কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট।

  133. إِن يَشَأۡ يُذۡهِبۡكُمۡ أَيُّهَا ٱلنَّاسُ وَيَأۡتِ بِـَٔاخَرِينَۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ ذَٰلِكَ قَدِيرٗا

    Open ayah 4:133

    হে মানুষ! তিনি যদি ইচ্ছা করেন তাহলে তোমাদেরকে নিয়ে গিয়ে (তোমাদের স্থলে) অন্যদেরকে নিয়ে আসতে পারেন। আল্লাহ তা করার ক্ষমতা রাখেন।

  134. مَّن كَانَ يُرِيدُ ثَوَابَ ٱلدُّنۡيَا فَعِندَ ٱللَّهِ ثَوَابُ ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۚ وَكَانَ ٱللَّهُ سَمِيعَۢا بَصِيرٗا

    Open ayah 4:134

    যে ইহকালের পুরস্কার চায় (তার জানা উচিত), আল্লাহর কাছে ইহকাল ও পরকালের (উভয় জগতের) পুরস্কার রয়েছে। আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন।

  135. ۞يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُونُواْ قَوَّٰمِينَ بِٱلۡقِسۡطِ شُهَدَآءَ لِلَّهِ وَلَوۡ عَلَىٰٓ أَنفُسِكُمۡ أَوِ ٱلۡوَٰلِدَيۡنِ وَٱلۡأَقۡرَبِينَۚ إِن يَكُنۡ غَنِيًّا أَوۡ فَقِيرٗا فَٱللَّهُ أَوۡلَىٰ بِهِمَاۖ فَلَا تَتَّبِعُواْ ٱلۡهَوَىٰٓ أَن تَعۡدِلُواْۚ وَإِن تَلۡوُۥٓاْ أَوۡ تُعۡرِضُواْ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا

    Open ayah 4:135

    হে ঈমানদারগণ! তোমাদের নিজেদের কিংবা পিতামাতা ও আত্মীয়-স্বজনের বিপক্ষে গেলেও তোমরা আল্লাহর (পক্ষে) সাক্ষী হিসেবে ন্যায়ের ওপর অটল থাকবে। (সাক্ষ্য যার বিরুদ্ধে যাবে) সে ধনী হোক বা গরীব হোক আল্লাহই উভয়ের ভাল রক্ষক। অতএব, তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না, পাছে (ন্যায় থেকে) বিচ্যুত হও। আর যদি তোমরা (সাক্ষ্য) ঘুরিয়ে দাও কিংবা এড়িয়ে যাও তাহলে (জেনে রাখবে) তোমরা যা কিছু করো আল্লাহ তা অবগত আছেন।

  136. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ ءَامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَٱلۡكِتَٰبِ ٱلَّذِي نَزَّلَ عَلَىٰ رَسُولِهِۦ وَٱلۡكِتَٰبِ ٱلَّذِيٓ أَنزَلَ مِن قَبۡلُۚ وَمَن يَكۡفُرۡ بِٱللَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ فَقَدۡ ضَلَّ ضَلَٰلَۢا بَعِيدًا

    Open ayah 4:136

    হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ ও তাঁর রসূলকে (যথার্থভাবে) বিশ্বাস করো এবং তিনি যে কিতাব তাঁর রসূলের ওপর নাযিল করেছেন ও যে কিতাব তার আগে নাযিল করেছিলেন তাও বিশ্বাস কর। যে ব্যক্তি আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তারঁ কিতাবসমূহ, তাঁর রসূলগণ ও শেষ দিনকে (পরকালকে) অবিশ্বাস করবে সে সুদূর (গুরুতর) বিভ্রান্তিতে পতিত হবে।

  137. إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ ءَامَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ ٱزۡدَادُواْ كُفۡرٗا لَّمۡ يَكُنِ ٱللَّهُ لِيَغۡفِرَ لَهُمۡ وَلَا لِيَهۡدِيَهُمۡ سَبِيلَۢا

    Open ayah 4:137

    যারা একবার বিশ্বাস করে পুনরায় অবিশ্বাস করেছে, তারপর আবার বিশ্বাস করে আবারো অবিশ্বাস করেছে ও অবিশ্বাসের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং কোন পথও দেখাবেন না।

  138. بَشِّرِ ٱلۡمُنَٰفِقِينَ بِأَنَّ لَهُمۡ عَذَابًا أَلِيمًا

    Open ayah 4:138

    মোনাফেকদেরকে জানিয়ে দাও যে, তাদের জন্য এক বেদনাদায়ক শাস্তি নির্ধারিত আছে।

  139. ٱلَّذِينَ يَتَّخِذُونَ ٱلۡكَٰفِرِينَ أَوۡلِيَآءَ مِن دُونِ ٱلۡمُؤۡمِنِينَۚ أَيَبۡتَغُونَ عِندَهُمُ ٱلۡعِزَّةَ فَإِنَّ ٱلۡعِزَّةَ لِلَّهِ جَمِيعٗا

    Open ayah 4:139

    যারা ঈমানদারদের বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করে তারা কি তাদের কাছে ক্ষমতা চায়? আসলে সব ক্ষমতা তো আল্লাহরই।

  140. وَقَدۡ نَزَّلَ عَلَيۡكُمۡ فِي ٱلۡكِتَٰبِ أَنۡ إِذَا سَمِعۡتُمۡ ءَايَٰتِ ٱللَّهِ يُكۡفَرُ بِهَا وَيُسۡتَهۡزَأُ بِهَا فَلَا تَقۡعُدُواْ مَعَهُمۡ حَتَّىٰ يَخُوضُواْ فِي حَدِيثٍ غَيۡرِهِۦٓ إِنَّكُمۡ إِذٗا مِّثۡلُهُمۡۗ إِنَّ ٱللَّهَ جَامِعُ ٱلۡمُنَٰفِقِينَ وَٱلۡكَٰفِرِينَ فِي جَهَنَّمَ جَمِيعًا 

    Open ayah 4:140

    তিনি তো কিতাবে ইতিমধ্যেই তোমাদেরকে বলে দিয়েছেন যে, তোমরা যখন আল্লাহর আয়াতসমূহকে অমান্য করতে ও বিদ্রূপ করতে শুনবে তখন তোমরা তাদের সাথে (অমান্যকারী ও বিদ্রূপকারীদের সাথে) বসবে না, যতক্ষণ না তারা অন্য কথায় লিপ্ত হয়। তাহলে (তাদের সাথে বসলে) তোমরাও তাদের মতই হবে। নিশ্চয়ই আল্লাহ মোনাফেক ও কাফেরদের সকলকে জাহান্নামে একত্র করবেন।

  141. ٱلَّذِينَ يَتَرَبَّصُونَ بِكُمۡ فَإِن كَانَ لَكُمۡ فَتۡحٞ مِّنَ ٱللَّهِ قَالُوٓاْ أَلَمۡ نَكُن مَّعَكُمۡ وَإِن كَانَ لِلۡكَٰفِرِينَ نَصِيبٞ قَالُوٓاْ أَلَمۡ نَسۡتَحۡوِذۡ عَلَيۡكُمۡ وَنَمۡنَعۡكُم مِّنَ ٱلۡمُؤۡمِنِينَۚ فَٱللَّهُ يَحۡكُمُ بَيۡنَكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ وَلَن يَجۡعَلَ ٱللَّهُ لِلۡكَٰفِرِينَ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ سَبِيلًا

    Open ayah 4:141

    যারা তোমাদের ব্যাপারে প্রতীক্ষায় থাকে; যদি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোন বিজয় আসে তাহলে তারা বলে, “আমরা কি তোমাদের সাথে ছিলাম না?” আর যদি কাফেরদের কোন সাফল্য আসে তাহলে (তাদেরকে) বলে, “আমরা কি তোমাদের ওপর কর্তৃত্ব করিনি এবং তোমাদেরকে মুমিনদের হাত থেকে রক্ষা করিনি?” আল্লাহ কেয়ামতের দিন তোমাদের মধ্যে মীমাংসা করবেন। আর আল্লাহ কাফেরদের জন্য ঈমানদারদের বিরুদ্ধে (সাফল্যের) কোন রাস্তা রাখবেন না।

  142. إِنَّ ٱلۡمُنَٰفِقِينَ يُخَٰدِعُونَ ٱللَّهَ وَهُوَ خَٰدِعُهُمۡ وَإِذَا قَامُوٓاْ إِلَى ٱلصَّلَوٰةِ قَامُواْ كُسَالَىٰ يُرَآءُونَ ٱلنَّاسَ وَلَا يَذۡكُرُونَ ٱللَّهَ إِلَّا قَلِيلٗا

    Open ayah 4:142

    বস্তুত মোনাফেকরা (ঈমানের ভান করে) আল্লাহর সাথে প্রতারণা করছে, তিনিও তাদের সাথে প্রতারণা করবেন (তাদের প্রতারণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবেন)। আর তারা যখন নামাযের জন্য দাঁড়ায় তখন অলসভাবে লোক-দেখানোর জন্য দাঁড়ায়; তারা আল্লাহকে অল্পই স্মরণ করে।

  143. مُّذَبۡذَبِينَ بَيۡنَ ذَٰلِكَ لَآ إِلَىٰ هَٰٓؤُلَآءِ وَلَآ إِلَىٰ هَٰٓؤُلَآءِۚ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَلَن تَجِدَ لَهُۥ سَبِيلٗا

    Open ayah 4:143

    তারা এই অবস্থার মধ্যে (ঈমান ও কুফরির মধ্যে) দোদুল্যমান; না এদের দিকে না ওদের দিকে। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য তুমি কোন পথ পাবে না।

  144. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ ٱلۡكَٰفِرِينَ أَوۡلِيَآءَ مِن دُونِ ٱلۡمُؤۡمِنِينَۚ أَتُرِيدُونَ أَن تَجۡعَلُواْ لِلَّهِ عَلَيۡكُمۡ سُلۡطَٰنٗا مُّبِينًا

    Open ayah 4:144

    হে ঈমানদারগণ! তোমরা ঈমানদারদের বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমরা কি আল্লাহর জন্য নিজেদের বিরুদ্ধে একটি স্পষ্ট প্রমাণ যোগাড় করে দিতে চাও?

  145. إِنَّ ٱلۡمُنَٰفِقِينَ فِي ٱلدَّرۡكِ ٱلۡأَسۡفَلِ مِنَ ٱلنَّارِ وَلَن تَجِدَ لَهُمۡ نَصِيرًا

    Open ayah 4:145

    মোনাফেকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর তুমি তাদের জন্য কোন সাহায্যকারী পাবে না;

  146. إِلَّا ٱلَّذِينَ تَابُواْ وَأَصۡلَحُواْ وَٱعۡتَصَمُواْ بِٱللَّهِ وَأَخۡلَصُواْ دِينَهُمۡ لِلَّهِ فَأُوْلَٰٓئِكَ مَعَ ٱلۡمُؤۡمِنِينَۖ وَسَوۡفَ يُؤۡتِ ٱللَّهُ ٱلۡمُؤۡمِنِينَ أَجۡرًا عَظِيمٗا

    Open ayah 4:146

    সেই সব লোক ব্যতীত যারা তওবা করে, নিজেদের অবস্থা সংশোধন করে, আল্লাহকে (আল্লাহর বিধানকে) আঁকড়ে ধরে এবং শুধু আল্লাহর (সন্তুষ্টির) জন্য নিজেদের ধর্মে একনিষ্ঠ থাকে। এমন লোকেরা মুমিনদের সাথে থাকবে। আর আগামীতে আল্লাহ মুমিনদেরকে এক মহান প্রতিদান দেবেন।

  147. مَّا يَفۡعَلُ ٱللَّهُ بِعَذَابِكُمۡ إِن شَكَرۡتُمۡ وَءَامَنتُمۡۚ وَكَانَ ٱللَّهُ شَاكِرًا عَلِيمٗا

    Open ayah 4:147

    তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো ও ঈমানদার হও তাহলে আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবেন কেন? আল্লাহ তো পুরস্কারদাতা, মহাজ্ঞানী।

  148. ۞لَّا يُحِبُّ ٱللَّهُ ٱلۡجَهۡرَ بِٱلسُّوٓءِ مِنَ ٱلۡقَوۡلِ إِلَّا مَن ظُلِمَۚ وَكَانَ ٱللَّهُ سَمِيعًا عَلِيمًا

    Open ayah 4:148

    আল্লাহ খারাপ কথার প্রচারণা পছন্দ করেন না; তবে কারো প্রতি জুলুম হয়ে থাকলে তার কথা আলাদা। আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন।

  149. إِن تُبۡدُواْ خَيۡرًا أَوۡ تُخۡفُوهُ أَوۡ تَعۡفُواْ عَن سُوٓءٖ فَإِنَّ ٱللَّهَ كَانَ عَفُوّٗا قَدِيرًا

    Open ayah 4:149

    তোমরা যদি কোন ভাল কাজ প্রকাশ করো কিংবা তা গোপন করো অথবা (কারো) কোন দোষ ক্ষমা করে দাও, তাহলে (জানবে) আল্লাহও ক্ষমাশীল, সর্বশক্তিমান।

  150. إِنَّ ٱلَّذِينَ يَكۡفُرُونَ بِٱللَّهِ وَرُسُلِهِۦ وَيُرِيدُونَ أَن يُفَرِّقُواْ بَيۡنَ ٱللَّهِ وَرُسُلِهِۦ وَيَقُولُونَ نُؤۡمِنُ بِبَعۡضٖ وَنَكۡفُرُ بِبَعۡضٖ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُواْ بَيۡنَ ذَٰلِكَ سَبِيلًا 

    Open ayah 4:150

    যারা আল্লাহ ও তাঁর রসূলদেরকে (মূলত) অবিশ্বাস করে, (বিশ্বাসের ক্ষেত্রে) আল্লাহ ও রসূলদের মধ্যে পার্থক্য করতে চায় আর বলে, “আমরা কতককে বিশ্বাস করি আর কতককে বিশ্বাস করি না” এবং এর মধ্যবর্তী কোন পথ অবলম্বন করতে চায়,

  151. أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَٰفِرُونَ حَقّٗاۚ وَأَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ عَذَابٗا مُّهِينٗا

    Open ayah 4:151

    তারাই প্রকৃতপক্ষে কাফের; আর আমি (এই) কাফেরদের জন্য লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছি।

  152. وَٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦ وَلَمۡ يُفَرِّقُواْ بَيۡنَ أَحَدٖ مِّنۡهُمۡ أُوْلَٰٓئِكَ سَوۡفَ يُؤۡتِيهِمۡ أُجُورَهُمۡۚ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا

    Open ayah 4:152

    আর যারা আল্লাহ ও তাঁর রসূলদেরকে বিশ্বাস করে এবং (বিশ্বাসের ক্ষেত্রে) তাদের কারো মধ্যে পার্থক্য করে না, তিনি তাদেরকে অবশ্যই তাদের পুরস্কার দেবেন। আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু।

  153. يَسۡـَٔلُكَ أَهۡلُ ٱلۡكِتَٰبِ أَن تُنَزِّلَ عَلَيۡهِمۡ كِتَٰبٗا مِّنَ ٱلسَّمَآءِۚ فَقَدۡ سَأَلُواْ مُوسَىٰٓ أَكۡبَرَ مِن ذَٰلِكَ فَقَالُوٓاْ أَرِنَا ٱللَّهَ جَهۡرَةٗ فَأَخَذَتۡهُمُ ٱلصَّٰعِقَةُ بِظُلۡمِهِمۡۚ ثُمَّ ٱتَّخَذُواْ ٱلۡعِجۡلَ مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَٰتُ فَعَفَوۡنَا عَن ذَٰلِكَۚ وَءَاتَيۡنَا مُوسَىٰ سُلۡطَٰنٗا مُّبِينٗا

    Open ayah 4:153

    কিতাবীরা (ইহুদিরা) তোমাকে আসমান থেকে একটি কিতাব নাযিল করাতে বলে। বস্তুত তারা মূসার কাছে এর চেয়েও বড় জিনিস চেয়েছিল। তারা বলেছিল, “(হে মূসা!) তুমি প্রকাশ্যে আমাদেরে আল্লাহকে দেখাও।” তখন তাদের এই অন্যায়ের জন্যই তাদের ওপর বজ্রপাত হয়েছিল। অতঃপর তাদের কাছে স্পষ্ট প্রমাণাদি আসার পরেও তারা বাছুর পূজা করেছিল। আমি তাও ক্ষমা করেছিলাম। আর মূসাকে আমি এক স্পষ্ট কর্তৃত্ব দিয়েছিলাম।

  154. وَرَفَعۡنَا فَوۡقَهُمُ ٱلطُّورَ بِمِيثَٰقِهِمۡ وَقُلۡنَا لَهُمُ ٱدۡخُلُواْ ٱلۡبَابَ سُجَّدٗا وَقُلۡنَا لَهُمۡ لَا تَعۡدُواْ فِي ٱلسَّبۡتِ وَأَخَذۡنَا مِنۡهُم مِّيثَٰقًا غَلِيظٗا

    Open ayah 4:154

    আর তাদের কাছ থেকে প্রতিজ্ঞা নেওয়ার জন্য তূর পাহাড়কে তাদের ওপরে তুলে ধরেছিলাম এবং তাদেরকে বলেছিলাম, “অবনতমস্তকে দরজায় প্রবেশ করো”; তাদেরকে বলেছিলাম, “শনিবারের ব্যাপারে বাড়াবাড়ি করো না”। এভাবে তাদের কাছ থেকে কঠোর প্রতিজ্ঞা নিয়েছিলাম।

  155. فَبِمَا نَقۡضِهِم مِّيثَٰقَهُمۡ وَكُفۡرِهِم بِـَٔايَٰتِ ٱللَّهِ وَقَتۡلِهِمُ ٱلۡأَنۢبِيَآءَ بِغَيۡرِ حَقّٖ وَقَوۡلِهِمۡ قُلُوبُنَا غُلۡفُۢۚ بَلۡ طَبَعَ ٱللَّهُ عَلَيۡهَا بِكُفۡرِهِمۡ فَلَا يُؤۡمِنُونَ إِلَّا قَلِيلٗا

    Open ayah 4:155

    তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করার কারণে, আল্লাহর বিধানসমূহ অমান্য করার কারণে, অন্যায়ভাবে রসূলদেরকে হত্যা করার কারণে এবং “আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত” এ কথা বলার কারণে (তাদের ওপর শাস্তি নেমে এসেছিল)। বরং তাদের কুফরির কারণেই আল্লাহ তা (তাদের অন্তরসমূহ) সীল করে দিয়েছেন; তাই তারা অল্পই বিশ্বাস করে।

  156. وَبِكُفۡرِهِمۡ وَقَوۡلِهِمۡ عَلَىٰ مَرۡيَمَ بُهۡتَٰنًا عَظِيمٗا

    Open ayah 4:156

    (তাদের ওপর শাস্তি নেমে এসেছিল) তাদের কুফরির কারণে, মরিয়মের প্রতি গুরুতর অপবাদ আরোপ করার কারণে

  157. وَقَوۡلِهِمۡ إِنَّا قَتَلۡنَا ٱلۡمَسِيحَ عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ رَسُولَ ٱللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَٰكِن شُبِّهَ لَهُمۡۚ وَإِنَّ ٱلَّذِينَ ٱخۡتَلَفُواْ فِيهِ لَفِي شَكّٖ مِّنۡهُۚ مَا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٍ إِلَّا ٱتِّبَاعَ ٱلظَّنِّۚ وَمَا قَتَلُوهُ يَقِينَۢا

    Open ayah 4:157

    এবং “আমরা মরিয়মের পুত্র আল্লাহর রসূল ঈসা মসীহকে হত্যা করেছি” তাদের এ কথা বলার কারণে; অথচ তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি; বরং তারা ধাঁধায় পড়েছিল। আর যারা তার ব্যাপারে মতভেদ করেছিল তারা আসলে তার ব্যাপারে সন্দিহান ছিল। ধারণার বশবর্তী হওয়া ব্যতীত তার সম্বন্ধে তাদের কোন জ্ঞান ছিল না। আর এটা নিশ্চিত যে, তারা তাকে হত্যা করেনি;

  158. بَل رَّفَعَهُ ٱللَّهُ إِلَيۡهِۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمٗا

    Open ayah 4:158

    বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  159. وَإِن مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ إِلَّا لَيُؤۡمِنَنَّ بِهِۦ قَبۡلَ مَوۡتِهِۦۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يَكُونُ عَلَيۡهِمۡ شَهِيدٗا

    Open ayah 4:159

    মৃত্যুর পূর্বে কিতাবীদের সবাই অবশ্যই তাকে (ঈসাকে আল্লাহর রসূল বলে) বিশ্বাস করবে, আর কেয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষী হবে।

  160. فَبِظُلۡمٖ مِّنَ ٱلَّذِينَ هَادُواْ حَرَّمۡنَا عَلَيۡهِمۡ طَيِّبَٰتٍ أُحِلَّتۡ لَهُمۡ وَبِصَدِّهِمۡ عَن سَبِيلِ ٱللَّهِ كَثِيرٗا 

    Open ayah 4:160

    (প্রথমে) বৈধ করা হয়েছিল এমন কতিপয় ভাল জিনিস আমি ইহুদিদের জন্য অবৈধ করে দিয়েছি তাদের জুলুমের কারণে, আল্লাহর পথে অনেককে বাধা দেওয়ার কারণে,

  161. وَأَخۡذِهِمُ ٱلرِّبَوٰاْ وَقَدۡ نُهُواْ عَنۡهُ وَأَكۡلِهِمۡ أَمۡوَٰلَ ٱلنَّاسِ بِٱلۡبَٰطِلِۚ وَأَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ مِنۡهُمۡ عَذَابًا أَلِيمٗا

    Open ayah 4:161

    নিষেধ করা সত্ত্বেও সুদগ্রহণের কারণে এবং অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ (হরণ) করার কারণে। আর তাদের মধ্যে যারা কাফের তাদের জন্য আমি এক যন্ত্রণা-দায়ক শাস্তি প্রস্তুত রেখেছি।

  162. لَّٰكِنِ ٱلرَّٰسِخُونَ فِي ٱلۡعِلۡمِ مِنۡهُمۡ وَٱلۡمُؤۡمِنُونَ يُؤۡمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيۡكَ وَمَآ أُنزِلَ مِن قَبۡلِكَۚ وَٱلۡمُقِيمِينَ ٱلصَّلَوٰةَۚ وَٱلۡمُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَٱلۡمُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ أُوْلَٰٓئِكَ سَنُؤۡتِيهِمۡ أَجۡرًا عَظِيمًا

    Open ayah 4:162

    কিন্তু তাদের মধ্যে যারা জ্ঞানে পরিপক্ক তারা এবং ঈমানদাররা তোমার কাছে যা নাযিল করা হয়েছে এবং তোমার পূর্বে যা নাযিল করা হয়েছিল তা বিশ্বাস করে; আর যারা নামায সুসম্পাদন করে, যাকাত দান করে এবং আল্লাহ ও পরকাল বিশ্বাস করে আমি তাদেরকে এক মহান পুরস্কার দেব।

  163. ۞إِنَّآ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ كَمَآ أَوۡحَيۡنَآ إِلَىٰ نُوحٖ وَٱلنَّبِيِّـۧنَ مِنۢ بَعۡدِهِۦۚ وَأَوۡحَيۡنَآ إِلَىٰٓ إِبۡرَٰهِيمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَٰرُونَ وَسُلَيۡمَٰنَۚ وَءَاتَيۡنَا دَاوُۥدَ زَبُورٗا

    Open ayah 4:163

    আমি তোমার কাছে ওহী পাঠিয়েছি; যেমন ওহী পাঠিয়েছিলাম নূহের কাছে ও তার পরবর্তী নবীদের কাছে। আরো ওহী পাঠিয়েছিলাম ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও তার সন্তানদের কাছে এবং ঈসা, আইয়ূব, ইউনুস, হারূন ও সোলায়মানের কাছে। আর দাউদকে দিয়েছিলাম যবূর।

  164. وَرُسُلٗا قَدۡ قَصَصۡنَٰهُمۡ عَلَيۡكَ مِن قَبۡلُ وَرُسُلٗا لَّمۡ نَقۡصُصۡهُمۡ عَلَيۡكَۚ وَكَلَّمَ ٱللَّهُ مُوسَىٰ تَكۡلِيمٗا

    Open ayah 4:164

    আর কিছু রসূল পাঠিয়েছি যাদের কথা তোমাকে আগেই বলেছি আবার কিছু রসূল পাঠিয়েছি যাদের কথা তোমাকে বলিনি। আর মূসার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন।

  165. رُّسُلٗا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى ٱللَّهِ حُجَّةُۢ بَعۡدَ ٱلرُّسُلِۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمٗا

    Open ayah 4:165

    রসূলদের পাঠিয়েছিলাম সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে; যাতে রসূল আসার পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের কোন অজুহাত না থাকে। আল্লাহ হলেন পরাক্রমশালী, পরম প্রাজ্ঞ।

  166. لَّٰكِنِ ٱللَّهُ يَشۡهَدُ بِمَآ أَنزَلَ إِلَيۡكَۖ أَنزَلَهُۥ بِعِلۡمِهِۦۖ وَٱلۡمَلَٰٓئِكَةُ يَشۡهَدُونَۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًا

    Open ayah 4:166

    তবে আল্লাহ তোমার কাছে যা নাযিল করেছেন সে সম্পর্কে তিনি সাক্ষ্য দিচ্ছেন যে, তিনি তা নিজ জ্ঞানে নাযিল করেছেন; ফেরেশতারাও (তেমন) সাক্ষ্য দিচ্ছে। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।

  167. إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ قَدۡ ضَلُّواْ ضَلَٰلَۢا بَعِيدًا

    Open ayah 4:167

    যারা (সত্যকে) অবিশ্বাস করে এবং আল্লাহর পথ থেকে (মানুষকে) ফিরিয়ে রাখে তারা দারুণভাবে বিপথগামী হয়েছে।

  168. إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَظَلَمُواْ لَمۡ يَكُنِ ٱللَّهُ لِيَغۡفِرَ لَهُمۡ وَلَا لِيَهۡدِيَهُمۡ طَرِيقًا

    Open ayah 4:168

    যারা (সত্যকে) অবিশ্বাস করে এবং (সত্য গোপন করে) অন্যায় করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে কোন পথও দেখাবেন না,

  169. إِلَّا طَرِيقَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٗا

    Open ayah 4:169

    জাহান্নামের পথ ছাড়া; সেখানে তারা অনন্তকাল বাস করবে। এটা আল্লাহর পক্ষে সহজ।

  170. يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدۡ جَآءَكُمُ ٱلرَّسُولُ بِٱلۡحَقِّ مِن رَّبِّكُمۡ فَـَٔامِنُواْ خَيۡرٗا لَّكُمۡۚ وَإِن تَكۡفُرُواْ فَإِنَّ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا 

    Open ayah 4:170

    হে মানুষ! রসূল তো তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে সত্য নিয়ে এসেছেন; এখন তোমরা বিশ্বাস করো; এতে তোমাদেরই মঙ্গল হবে। আর যদি অবিশ্বাস করো তাহলে (জেনে রেখো) আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। আর আল্লাহ মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ।

  171. يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لَا تَغۡلُواْ فِي دِينِكُمۡ وَلَا تَقُولُواْ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلۡحَقَّۚ إِنَّمَا ٱلۡمَسِيحُ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ رَسُولُ ٱللَّهِ وَكَلِمَتُهُۥٓ أَلۡقَىٰهَآ إِلَىٰ مَرۡيَمَ وَرُوحٞ مِّنۡهُۖ فَـَٔامِنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦۖ وَلَا تَقُولُواْ ثَلَٰثَةٌۚ ٱنتَهُواْ خَيۡرٗا لَّكُمۡۚ إِنَّمَا ٱللَّهُ إِلَٰهٞ وَٰحِدٞۖ سُبۡحَٰنَهُۥٓ أَن يَكُونَ لَهُۥ وَلَدٞۘ لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلٗا

    Open ayah 4:171

    হে কিতাবধারীরা! তোমরা তোমাদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া কোন কথা বলো না। বস্তুত মরিয়মপুত্র ঈসা মসীহ আল্লাহর রসূল ও তাঁর বাণী, যা তিনি মরিয়মের কাছে প্রেরণ করেন এবং তাঁর কাছ থেকে আগত এক রূহ (আদেশ)। অতএব, তোমরা আল্লাহ ও তাঁর রসূলদেরকে বিশ্বাস কর। আর “তিন (অর্থাৎ প্রভু হচ্ছে তিনের সমষ্টি এমন কথা)” বলো না। (এমন কথা বলা থেকে) বিরত থাক; এতে তোমাদের মঙ্গল হবে। বস্তুত আল্লাহ হচ্ছেন একক উপাস্য। তাঁর কোন সন্তান হওয়া থেকে তিনি পবিত্র। আসমান ও জমিনে যা কিছু আছে সব তাঁরই। আর কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট।

  172. لَّن يَسۡتَنكِفَ ٱلۡمَسِيحُ أَن يَكُونَ عَبۡدٗا لِّلَّهِ وَلَا ٱلۡمَلَٰٓئِكَةُ ٱلۡمُقَرَّبُونَۚ وَمَن يَسۡتَنكِفۡ عَنۡ عِبَادَتِهِۦ وَيَسۡتَكۡبِرۡ فَسَيَحۡشُرُهُمۡ إِلَيۡهِ جَمِيعٗا

    Open ayah 4:172

    মসীহ (ঈসা) আল্লাহর বান্দা হতে কখনো অস্বীকার করবে না; (আল্লাহর) খুব কাছের ফেরেশতারাও না। আর যারা তাঁর এবাদত করতে অস্বীকার করবে ও অহঙ্কারী হবে আল্লাহ তাদের সকলকে অচিরেই তাঁর কাছে একত্রিত করবেন।

  173. فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَيُوَفِّيهِمۡ أُجُورَهُمۡ وَيَزِيدُهُم مِّن فَضۡلِهِۦۖ وَأَمَّا ٱلَّذِينَ ٱسۡتَنكَفُواْ وَٱسۡتَكۡبَرُواْ فَيُعَذِّبُهُمۡ عَذَابًا أَلِيمٗا وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ وَلِيّٗا وَلَا نَصِيرٗا

    Open ayah 4:173

    অতএব, যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তিনি তাদেরকে তাদের ন্যায্য পুরস্কার দেবেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি দেবেন। আর যারা (তাঁর এবাদত করতে) অস্বীকার করেছে ও অহঙ্কারী হয়েছে তিনি তাদেরকে কষ্টদায়ক শাস্তি দেবেন এবং তারা নিজেদের জন্য আল্লাহ ব্যতীত কোন অভিভাবক কিংবা সাহায্যকারী পাবে না।

  174. يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدۡ جَآءَكُم بُرۡهَٰنٞ مِّن رَّبِّكُمۡ وَأَنزَلۡنَآ إِلَيۡكُمۡ نُورٗا مُّبِينٗا

    Open ayah 4:174

    হে মানুষ! তোমাদের কাছে তোমাদের প্রভুর কাছ থেকে প্রমাণ এসেছে এবং আমি তোমাদের কাছে স্পষ্ট আলো (কোরআন) নাযিল করেছি।

  175. فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَٱعۡتَصَمُواْ بِهِۦ فَسَيُدۡخِلُهُمۡ فِي رَحۡمَةٖ مِّنۡهُ وَفَضۡلٖ وَيَهۡدِيهِمۡ إِلَيۡهِ صِرَٰطٗا مُّسۡتَقِيمٗا

    Open ayah 4:175

    অতএব, যারা আল্লাহকে বিশ্বাস করেছে ও তাঁকে (তাঁর দ্বীনকে) শক্তভাবে ধরে রেখেছে তিনি তাদেরকে নিজের দয়া ও অনুগ্রহে (জান্নাতে) স্থান দেবেন এবং তাঁর দিকের সরল পথে পরিচালিত করবেন।

  176. يَسۡتَفۡتُونَكَ قُلِ ٱللَّهُ يُفۡتِيكُمۡ فِي ٱلۡكَلَٰلَةِۚ إِنِ ٱمۡرُؤٌاْ هَلَكَ لَيۡسَ لَهُۥ وَلَدٞ وَلَهُۥٓ أُخۡتٞ فَلَهَا نِصۡفُ مَا تَرَكَۚ وَهُوَ يَرِثُهَآ إِن لَّمۡ يَكُن لَّهَا وَلَدٞۚ فَإِن كَانَتَا ٱثۡنَتَيۡنِ فَلَهُمَا ٱلثُّلُثَانِ مِمَّا تَرَكَۚ وَإِن كَانُوٓاْ إِخۡوَةٗ رِّجَالٗا وَنِسَآءٗ فَلِلذَّكَرِ مِثۡلُ حَظِّ ٱلۡأُنثَيَيۡنِۗ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ أَن تَضِلُّواْۗ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمُۢ

    Open ayah 4:176

    লোকেরা তোমার কাছে (বিধান) জানতে চায়। বল, “আল্লাহ তোমাদেরকে 'কালালাহ' (পিতৃহীন ও নিঃসন্তান ব্যক্তি) সম্পর্কে জানাচ্ছেন। যদি কোন পুরুষ মারা যায় যার কোন সন্তান নেই কিন্তু একজন বোন আছে তাহলে এই বোন পাবে ভাইয়ের রেখে-যাওয়া সম্পদের অর্ধেক।” আবার বোনের কোন সন্তান না থাকলে (সে মারা যাওয়ার পর) ভাই তার উত্তরাধিকারী হবে। (মৃতের) যদি দুই বোন থাকে তাহলে তারা পাবে রেখে-যাওয়া সম্পদের দুই তৃতীয়াংশ। আর যদি ভাই ও বোন উভয়ই থাকে তাহলে (তাদের) একজন পুরুষ পাবে দুজন নারীর অংশের সমান। তোমরা বিভ্রান্ত হতে পার বলে আল্লাহ তোমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন। আর আল্লাহ সবকিছুই সম্যক অবগত।