المائدة

Al-Maaida

The Table · Surah 5 · Ayahs: 120 · Medinan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَوۡفُواْ بِٱلۡعُقُودِۚ أُحِلَّتۡ لَكُم بَهِيمَةُ ٱلۡأَنۡعَٰمِ إِلَّا مَا يُتۡلَىٰ عَلَيۡكُمۡ غَيۡرَ مُحِلِّي ٱلصَّيۡدِ وَأَنتُمۡ حُرُمٌۗ إِنَّ ٱللَّهَ يَحۡكُمُ مَا يُرِيدُ

    Open ayah 5:1

    হে ঈমানদারগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূরণ কর। তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হল, সেগুলো ব্যতীত যেগুলো তোমাদের কাছে উল্লেখ করা হবে (এই সূরার ৩নং আয়াতে উল্লিখিত)। তবে তোমরা এহরামরত অবস্থায় শিকার করা হালাল মনে করবে না। আল্লাহ যা করতে চান তার নির্দেশ দেন।

  2. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُحِلُّواْ شَعَٰٓئِرَ ٱللَّهِ وَلَا ٱلشَّهۡرَ ٱلۡحَرَامَ وَلَا ٱلۡهَدۡيَ وَلَا ٱلۡقَلَٰٓئِدَ وَلَآ ءَآمِّينَ ٱلۡبَيۡتَ ٱلۡحَرَامَ يَبۡتَغُونَ فَضۡلٗا مِّن رَّبِّهِمۡ وَرِضۡوَٰنٗاۚ وَإِذَا حَلَلۡتُمۡ فَٱصۡطَادُواْۚ وَلَا يَجۡرِمَنَّكُمۡ شَنَـَٔانُ قَوۡمٍ أَن صَدُّوكُمۡ عَنِ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ أَن تَعۡتَدُواْۘ وَتَعَاوَنُواْ عَلَى ٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰۖ وَلَا تَعَاوَنُواْ عَلَى ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِۚ وَٱتَّقُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ

    Open ayah 5:2

    হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর নিদর্শনসমূহের, পবিত্র মাসসমূহের, কোরবানির পশুর, গলায় মালা-পরানো চিহ্নিত পশুর এবং প্রভুর অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের আশায় পবিত্র গৃহের (কাবার) উদ্দেশ্যে গমনকারীদের অসম্মান করো না। আর যখন তোমরা এহরাম থেকে মুক্ত হবে তখন শিকার করতে পার। তোমাদেরকে পবিত্র মসজিদে (কাবায়) যেতে বাধা দিয়েছিল বলে কোন সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে বাড়াবাড়ি করতে প্ররোচিত না করে। তোমরা সৎকাজ ও দ্বীনদারিতে পরস্পর সহযোগিতা করো, পাপ ও বাড়াবাড়িতে সহযোগিতা করো না; আর আল্লাহকে ভয় করো; নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা।

  3. حُرِّمَتۡ عَلَيۡكُمُ ٱلۡمَيۡتَةُ وَٱلدَّمُ وَلَحۡمُ ٱلۡخِنزِيرِ وَمَآ أُهِلَّ لِغَيۡرِ ٱللَّهِ بِهِۦ وَٱلۡمُنۡخَنِقَةُ وَٱلۡمَوۡقُوذَةُ وَٱلۡمُتَرَدِّيَةُ وَٱلنَّطِيحَةُ وَمَآ أَكَلَ ٱلسَّبُعُ إِلَّا مَا ذَكَّيۡتُمۡ وَمَا ذُبِحَ عَلَى ٱلنُّصُبِ وَأَن تَسۡتَقۡسِمُواْ بِٱلۡأَزۡلَٰمِۚ ذَٰلِكُمۡ فِسۡقٌۗ ٱلۡيَوۡمَ يَئِسَ ٱلَّذِينَ كَفَرُواْ مِن دِينِكُمۡ فَلَا تَخۡشَوۡهُمۡ وَٱخۡشَوۡنِۚ ٱلۡيَوۡمَ أَكۡمَلۡتُ لَكُمۡ دِينَكُمۡ وَأَتۡمَمۡتُ عَلَيۡكُمۡ نِعۡمَتِي وَرَضِيتُ لَكُمُ ٱلۡإِسۡلَٰمَ دِينٗاۚ فَمَنِ ٱضۡطُرَّ فِي مَخۡمَصَةٍ غَيۡرَ مُتَجَانِفٖ لِّإِثۡمٖ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 5:3

    তোমাদের জন্য (খাওয়া) নিষিদ্ধ করা হয়েছে: মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস, আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাইকৃত প্রাণী, শ্বাসরোধ করে মারা হয়েছে এমন প্রাণী, আঘাত করে মারা হয়েছে এমন প্রাণী, পড়ে গিয়ে মারা গিয়েছে এমন প্রাণী, শিংএর আঘাতে মারা গিয়েছে এমন প্রাণী, হিংস্র জন্তুর খাওয়া প্রাণী— (মরার আগে) তোমরা জবাই করতে পারলে তা ব্যতীত— এবং পূজার বেদীতে জবাইকৃত প্রাণী। তীর দ্বারা তোমাদের ভাগ্য জানতে চাওয়াও নিষিদ্ধ। এগুলো পাপের কাজ। আজ কাফেররা তোমাদের দ্বীন সম্পর্কে হতাশ হয়ে পড়েছে। অতএব, তাদেরকে ভয় করো না, বরং আমাকেই ভয় কর। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণ করলাম, তোমাদের জন্য আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং দ্বীন হিসেবে ইসলামকে তোমাদের জন্য পছন্দ করলাম। তবে পাপপ্রবণ না হয়ে কেবল তী\ ক্ষুধায় কেউ যদি (নিষিদ্ধ খাবার খেতে) বাধ্য হয়, তাহলে আল্লাহ তো ক্ষমাশীল ও দয়ালু।

  4. يَسۡـَٔلُونَكَ مَاذَآ أُحِلَّ لَهُمۡۖ قُلۡ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَٰتُ وَمَا عَلَّمۡتُم مِّنَ ٱلۡجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ ٱللَّهُۖ فَكُلُواْ مِمَّآ أَمۡسَكۡنَ عَلَيۡكُمۡ وَٱذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَيۡهِۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ

    Open ayah 5:4

    লোকেরা তোমার কাছে জানতে চায় কি কি তাদের জন্য হালাল করা হয়েছে। বল, “তোমাদের জন্য যাবতীয় পবিত্র জিনিস হালাল করা হয়েছে। আর তোমরা শিকারে পাঠানোর জন্য যেসব শিকারী পশু-পাখি প্রশিক্ষণ দিয়েছো এবং আল্লাহ তোমাদেরকে যেভাবে শিখিয়েছেন তাদেরকেও তোমরা সেভাবেই শিক্ষা দিচ্ছ, এরা তোমাদের জন্য যে শিকার ধরে আনে তোমরা তা খেতে পার, তবে (শিকার ধরে আনার উদ্দেশ্যে এদেরকে প্রেরণকালে) তার ওপর আল্লাহর নাম নেবে; আর আল্লাহকে ভয় করবে। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করেন।”

  5. ٱلۡيَوۡمَ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَٰتُۖ وَطَعَامُ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ حِلّٞ لَّكُمۡ وَطَعَامُكُمۡ حِلّٞ لَّهُمۡۖ وَٱلۡمُحۡصَنَٰتُ مِنَ ٱلۡمُؤۡمِنَٰتِ وَٱلۡمُحۡصَنَٰتُ مِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ إِذَآ ءَاتَيۡتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحۡصِنِينَ غَيۡرَ مُسَٰفِحِينَ وَلَا مُتَّخِذِيٓ أَخۡدَانٖۗ وَمَن يَكۡفُرۡ بِٱلۡإِيمَٰنِ فَقَدۡ حَبِطَ عَمَلُهُۥ وَهُوَ فِي ٱلۡأٓخِرَةِ مِنَ ٱلۡخَٰسِرِينَ

    Open ayah 5:5

    আজ তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ বৈধ করা হল। কিতাবধারীদের খাদ্য তোমাদের জন্য বৈধ এবং তোমাদের খাদ্য তাদের জন্য বৈধ। সতী-সাধ্বী মুসলিম নারী ও তোমাদের পূর্বের কিতাবধারীদের সতী-সাধ্বী নারীও (তোমাদের জন্য বৈধ), যখন তোমরা তাদেরকে মোহরানা দিয়ে বিয়ে করবে, অবৈধ যৌনকর্ম কিংবা বান্ধবী গ্রহণের জন্য নয়। ঈমানের বিষয় যে অবিশ্বাস করে তার কর্ম নিষ্ফল হয়ে গেল। পরকালেও সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।

  6. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا قُمۡتُمۡ إِلَى ٱلصَّلَوٰةِ فَٱغۡسِلُواْ وُجُوهَكُمۡ وَأَيۡدِيَكُمۡ إِلَى ٱلۡمَرَافِقِ وَٱمۡسَحُواْ بِرُءُوسِكُمۡ وَأَرۡجُلَكُمۡ إِلَى ٱلۡكَعۡبَيۡنِۚ وَإِن كُنتُمۡ جُنُبٗا فَٱطَّهَّرُواْۚ وَإِن كُنتُم مَّرۡضَىٰٓ أَوۡ عَلَىٰ سَفَرٍ أَوۡ جَآءَ أَحَدٞ مِّنكُم مِّنَ ٱلۡغَآئِطِ أَوۡ لَٰمَسۡتُمُ ٱلنِّسَآءَ فَلَمۡ تَجِدُواْ مَآءٗ فَتَيَمَّمُواْ صَعِيدٗا طَيِّبٗا فَٱمۡسَحُواْ بِوُجُوهِكُمۡ وَأَيۡدِيكُم مِّنۡهُۚ مَا يُرِيدُ ٱللَّهُ لِيَجۡعَلَ عَلَيۡكُم مِّنۡ حَرَجٖ وَلَٰكِن يُرِيدُ لِيُطَهِّرَكُمۡ وَلِيُتِمَّ نِعۡمَتَهُۥ عَلَيۡكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ

    Open ayah 5:6

    হে ঈমানদারগণ! যখন তোমরা নামাযের জন্য উঠবে (উদ্যোগী হবে) তখন মুখমণ্ডল ও কনুই পর্যন্ত হাত ধোবে, মাথা মুছবে এবং গোড়ালির ওপরের গিঁঠ পর্যন্ত পা ধোবে। যদি তোমরা অপবিত্র অবস্থায় থাক তবে পবিত্র হয়ে নেবে। আর তোমরা যদি অসুস্থ হও (এবং পানি ব্যবহারে ক্ষতির আশংকা থাকে) কিংবা সফরে থাক, অথবা তোমাদের কেউ পায়খানা থেকে (মলমূত্র ত্যাগ করে) আসে, কিংবা তোমরা নারীদের সংসর্গে যাও আর (অযু/গোসল করার জন্য) পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে অর্থাৎ ঐ মাটি দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত মুছে নেবে। আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না, কিন্তু পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি তাঁর নেয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা ধন্য হও।

  7. وَٱذۡكُرُواْ نِعۡمَةَ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَمِيثَٰقَهُ ٱلَّذِي وَاثَقَكُم بِهِۦٓ إِذۡ قُلۡتُمۡ سَمِعۡنَا وَأَطَعۡنَاۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ

    Open ayah 5:7

    তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও তোমাদের কাছ থেকে নেওয়া তাঁর অঙ্গীকারের কথা স্মরণ করো, যখন তোমরা বলেছিলে, “আমরা শুনেছি ও মেনে নিয়েছি”, আর আল্লাহকে ভয় করো; নিশ্চয়ই আল্লাহ অন্তরের বিষয় সম্যক অবগত।

  8. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُونُواْ قَوَّٰمِينَ لِلَّهِ شُهَدَآءَ بِٱلۡقِسۡطِۖ وَلَا يَجۡرِمَنَّكُمۡ شَنَـَٔانُ قَوۡمٍ عَلَىٰٓ أَلَّا تَعۡدِلُواْۚ ٱعۡدِلُواْ هُوَ أَقۡرَبُ لِلتَّقۡوَىٰۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ

    Open ayah 5:8

    হে ঈমানদারগণ! আল্লাহর জন্য ন্যায়ের সাক্ষীরূপে তোমরা অবিচল থেকো। কোন সমপ্রদায়ের শত্রুতা যেন ন্যায়বিচার না করতে তোমাদেরকে প্ররোচিত না করে। তোমরা ন্যায়বিচার করবে। এটা তাকওয়ার অধিকতর কাছাকাছি। আর আল্লাহকে ভয় কর। তোমরা যা কিছু করো আল্লাহ নিশ্চয়ই তার খবর রাখেন।

  9. وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُم مَّغۡفِرَةٞ وَأَجۡرٌ عَظِيمٞ

    Open ayah 5:9

    যারা বিশ্বাস করে এবং সৎকাজ করে তাদের জন্য ক্ষমা ও মহান পুরস্কার আছে বলে আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন।

  10. وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ 

    Open ayah 5:10

    আর যারা অবিশ্বাস করে এবং আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলে তারাই জাহান্নামের অধিবাসী।

  11. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ هَمَّ قَوۡمٌ أَن يَبۡسُطُوٓاْ إِلَيۡكُمۡ أَيۡدِيَهُمۡ فَكَفَّ أَيۡدِيَهُمۡ عَنكُمۡۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ

    Open ayah 5:11

    হে ঈমানদারগণ! তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, যখন একটি সমপ্রদায় তোমাদের দিকে তাদের হাত বাড়াতে চেয়েছিল, কিন্তু তিনি তাদের হাত তোমাদের থেকে নিবৃত্ত করেছিলেন। আর আল্লাহকে ভয় কর। ঈমানদাররা যেন আল্লাহর ওপরই নির্ভর করে।

  12. ۞وَلَقَدۡ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَبَعَثۡنَا مِنۡهُمُ ٱثۡنَيۡ عَشَرَ نَقِيبٗاۖ وَقَالَ ٱللَّهُ إِنِّي مَعَكُمۡۖ لَئِنۡ أَقَمۡتُمُ ٱلصَّلَوٰةَ وَءَاتَيۡتُمُ ٱلزَّكَوٰةَ وَءَامَنتُم بِرُسُلِي وَعَزَّرۡتُمُوهُمۡ وَأَقۡرَضۡتُمُ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا لَّأُكَفِّرَنَّ عَنكُمۡ سَيِّـَٔاتِكُمۡ وَلَأُدۡخِلَنَّكُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ فَمَن كَفَرَ بَعۡدَ ذَٰلِكَ مِنكُمۡ فَقَدۡ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ

    Open ayah 5:12

    আল্লাহ বনী ইসরাঈল (ইহুদিদের) থেকে অঙ্গীকার নিয়েছিলেন। আর আমি তাদের মধ্য থেকে বার জন নেতা নিযুক্ত করেছিলাম। আল্লাহ বলেছিলেন, “আমি তোমাদের সাথেই আছি। যদি তোমরা নামায কায়েম করো, যাকাত দান করো, আমার রসূলদেরকে বিশ্বাস করো ও তাদেরকে সাহায্য করো এবং আল্লাহকে একটি উত্তম ঋণ দাও তাহলে আমি তোমাদের পাপসমূহ মোচন করে দেব এবং তোমাদেরকে সেই জান্নাতে স্থান দেব যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। কিন্তু এর পরও তোমাদের মধ্যে যে কুফরি করবে সে অবশ্যই সরল পথ থেকে বিচ্যুত হবে।”

  13. فَبِمَا نَقۡضِهِم مِّيثَٰقَهُمۡ لَعَنَّٰهُمۡ وَجَعَلۡنَا قُلُوبَهُمۡ قَٰسِيَةٗۖ يُحَرِّفُونَ ٱلۡكَلِمَ عَن مَّوَاضِعِهِۦ وَنَسُواْ حَظّٗا مِّمَّا ذُكِّرُواْ بِهِۦۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَىٰ خَآئِنَةٖ مِّنۡهُمۡ إِلَّا قَلِيلٗا مِّنۡهُمۡۖ فَٱعۡفُ عَنۡهُمۡ وَٱصۡفَحۡۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 5:13

    অতএব, তাদের অঙ্গীকারভঙ্গের কারণে আমি তাদেরকে অভিসম্পাত দিয়েছি এবং তাদের অন্তরসমূহ কঠিন করেছি। তারা শব্দসমূহের সঠিক অর্থ বিকৃত করে। তাদেরকে যা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল তার একটি গুরুত্বপূর্ণ অংশ তারা ভুলে গিয়েছে। তুমি তাদের অল্পসংখ্যক লোক ছাড়া সবসময় তাদের মধ্যে কোন না কোন বিশ্বাসঘাতক দলের সন্ধান পাবে। তবে তাদেরকে তুমি ক্ষমা করে দিও এবং উপেক্ষা করে যেয়ো। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন।

  14. وَمِنَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّا نَصَٰرَىٰٓ أَخَذۡنَا مِيثَٰقَهُمۡ فَنَسُواْ حَظّٗا مِّمَّا ذُكِّرُواْ بِهِۦ فَأَغۡرَيۡنَا بَيۡنَهُمُ ٱلۡعَدَاوَةَ وَٱلۡبَغۡضَآءَ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِۚ وَسَوۡفَ يُنَبِّئُهُمُ ٱللَّهُ بِمَا كَانُواْ يَصۡنَعُونَ

    Open ayah 5:14

    যারা বলে, “আমরা খ্রিষ্টান” আমি তাদের থেকেও অঙ্গীকার নিয়েছিলাম; কিন্তু তাদেরকে যে কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল তারাও তার একটা গুরুত্বপূর্ণ অংশ ভুলে গিয়েছে। এজন্যই আমি কেয়ামত পর্যন্ত তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করেছি। আল্লাহ তাদেরকে অচিরেই তাদের কৃতকর্ম অবহিত করবেন।

  15. يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ قَدۡ جَآءَكُمۡ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمۡ كَثِيرٗا مِّمَّا كُنتُمۡ تُخۡفُونَ مِنَ ٱلۡكِتَٰبِ وَيَعۡفُواْ عَن كَثِيرٖۚ قَدۡ جَآءَكُم مِّنَ ٱللَّهِ نُورٞ وَكِتَٰبٞ مُّبِينٞ

    Open ayah 5:15

    হে কিতাবীরা! তোমাদের কাছে আমার রসূল এসেছেন। তোমরা (আল্লাহর) কিতাবের যা যা গোপন করতে তিনি তার অনেককিছু তোমাদের কাছে প্রকাশ করেন এবং অনেককিছু মার্জনা করেন। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ আলো ও একটি স্পষ্ট কিতাব এসেছে।

  16. يَهۡدِي بِهِ ٱللَّهُ مَنِ ٱتَّبَعَ رِضۡوَٰنَهُۥ سُبُلَ ٱلسَّلَٰمِ وَيُخۡرِجُهُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذۡنِهِۦ وَيَهۡدِيهِمۡ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ

    Open ayah 5:16

    যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায় এই কিতাব দ্বারা তিনি তাদেরকে শান্তির পথ দেখান, নিজ হুকুমে তাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনেন এবং সরল পথে পরিচালিত করেন।

  17. لَّقَدۡ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡمَسِيحُ ٱبۡنُ مَرۡيَمَۚ قُلۡ فَمَن يَمۡلِكُ مِنَ ٱللَّهِ شَيۡـًٔا إِنۡ أَرَادَ أَن يُهۡلِكَ ٱلۡمَسِيحَ ٱبۡنَ مَرۡيَمَ وَأُمَّهُۥ وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗاۗ وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۚ يَخۡلُقُ مَا يَشَآءُۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ

    Open ayah 5:17

    যারা বলে, “আল্লাহ তো মরিয়মের পুত্র মসীহ” তারা অবশ্যই কুফরির মধ্যে রয়েছে। বল, “তাহলে আল্লাহ যদি মরিয়মের পুত্র মসীহ ও তার মাকে এবং পৃথিবীতে যারা আছে তাদের সকলকে ধ্বংস করতে চান তাহলে কে আছে যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু করার ক্ষমতা রাখে?” আসমান-জমিন ও তার মধ্যবর্তী সবকিছুর কর্তৃত্ব আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি করেন। আল্লাহ সবকিছু করতে সক্ষম।

  18. وَقَالَتِ ٱلۡيَهُودُ وَٱلنَّصَٰرَىٰ نَحۡنُ أَبۡنَٰٓؤُاْ ٱللَّهِ وَأَحِبَّٰٓؤُهُۥۚ قُلۡ فَلِمَ يُعَذِّبُكُم بِذُنُوبِكُمۖ بَلۡ أَنتُم بَشَرٞ مِّمَّنۡ خَلَقَۚ يَغۡفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُۚ وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۖ وَإِلَيۡهِ ٱلۡمَصِيرُ

    Open ayah 5:18

    ইহুদি ও খ্রিষ্টানরা বলে, “আমরা আল্লাহর সন্তান ও তাঁর প্রিয়জন।” বল, “তাহলে তোমাদের পাপের কারণে তিনি তোমাদের শাস্তি দেন কেন? তোমরা বরং তাঁর সৃষ্ট অন্যদের মতই মানুষ।” তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন। আসমান-জমিন ও তার মধ্যবর্তী সবকিছুর কর্তৃত্ব আল্লাহরই। তাঁর কাছেই (সবকিছুর) প্রত্যাবর্তন।

  19. يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ قَدۡ جَآءَكُمۡ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمۡ عَلَىٰ فَتۡرَةٖ مِّنَ ٱلرُّسُلِ أَن تَقُولُواْ مَا جَآءَنَا مِنۢ بَشِيرٖ وَلَا نَذِيرٖۖ فَقَدۡ جَآءَكُم بَشِيرٞ وَنَذِيرٞۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ

    Open ayah 5:19

    হে কিতাবধারীরা! তোমাদের কাছে আমার রসূল এসেছেন যিনি রসূলদের আগমনধারায় একটি বিরতির পর এসে তোমাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন; না হলে তোমরা বলতে, “আমাদের কাছে কোন সুসংবাদদাতা কিংবা সতর্ককারী আসেনি।” সেজন্যই তোমাদের কাছে একজন সুসংবাদদাতা ও সতর্ককারী এসেছেন। আর আল্লাহ সবকিছুই করতে সক্ষম।

  20. وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦ يَٰقَوۡمِ ٱذۡكُرُواْ نِعۡمَةَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ جَعَلَ فِيكُمۡ أَنۢبِيَآءَ وَجَعَلَكُم مُّلُوكٗا وَءَاتَىٰكُم مَّا لَمۡ يُؤۡتِ أَحَدٗا مِّنَ ٱلۡعَٰلَمِينَ 

    Open ayah 5:20

    (স্মরণ করো) যখন মূসা তার লোকদেরকে বলেছিল, “হে আমার লোকেরা! তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তিনি তোমাদের মধ্যে নবী পাঠিয়েছেন, তোমাদেরকে রাজা বানিয়েছেন এবং তোমাদেরকে এমন জিনিস দিয়েছেন যা পৃথিবীর কাউকে দেননি।”

  21. يَٰقَوۡمِ ٱدۡخُلُواْ ٱلۡأَرۡضَ ٱلۡمُقَدَّسَةَ ٱلَّتِي كَتَبَ ٱللَّهُ لَكُمۡ وَلَا تَرۡتَدُّواْ عَلَىٰٓ أَدۡبَارِكُمۡ فَتَنقَلِبُواْ خَٰسِرِينَ

    Open ayah 5:21

    “হে আমার সমপ্রদায়! আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করে রেখেছেন তোমরা সেখানে (ফিলিস্তীনে) প্রবেশ করো এবং পশ্চাদপসরণ করো না, তা করলে ক্ষতিগ্রস্ত হবে।”

  22. قَالُواْ يَٰمُوسَىٰٓ إِنَّ فِيهَا قَوۡمٗا جَبَّارِينَ وَإِنَّا لَن نَّدۡخُلَهَا حَتَّىٰ يَخۡرُجُواْ مِنۡهَا فَإِن يَخۡرُجُواْ مِنۡهَا فَإِنَّا دَٰخِلُونَ

    Open ayah 5:22

    তারা বলেছিল, “হে মূসা! সেখানে তো একদল মহাশক্তিধর লোক আছে। তারা যতক্ষণ না সেখান থেকে বের হয় আমরা সেখানে প্রবেশ করব না। তারা যদি সেখান থেকে বের হয় তাহলে অবশ্যই আমরা প্রবেশ করব।”

  23. قَالَ رَجُلَانِ مِنَ ٱلَّذِينَ يَخَافُونَ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيۡهِمَا ٱدۡخُلُواْ عَلَيۡهِمُ ٱلۡبَابَ فَإِذَا دَخَلۡتُمُوهُ فَإِنَّكُمۡ غَٰلِبُونَۚ وَعَلَى ٱللَّهِ فَتَوَكَّلُوٓاْ إِن كُنتُم مُّؤۡمِنِينَ

    Open ayah 5:23

    যারা ভয় করছিল তাদের মধ্য থেকে আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত দুজন বলল, “তোমরা তাদের (মোকাবেলার) উদ্দেশ্যে দরজায় প্রবেশ কর। প্রবেশ করলেই তোমরা বিজয়ী হবে। আর তোমরা যদি (যথার্থ) ঈমানদার হও তাহলে আল্লাহর ওপরই আস্থা রাখ।”

  24. قَالُواْ يَٰمُوسَىٰٓ إِنَّا لَن نَّدۡخُلَهَآ أَبَدٗا مَّا دَامُواْ فِيهَا فَٱذۡهَبۡ أَنتَ وَرَبُّكَ فَقَٰتِلَآ إِنَّا هَٰهُنَا قَٰعِدُونَ

    Open ayah 5:24

    তারা বলেছিল, “হে মূসা! ওরা যতক্ষণ ভিতরে থাকবে ততক্ষণ আমরা কিছুতেই সেখানে ঢুকব না। সুতরাং তুমি ও তোমার প্রভু যাও এবং তোমরা দুজনেই (শত্রুর সাথে) যুদ্ধ করো; আমরা এখানেই বসে থাকব।”

  25. قَالَ رَبِّ إِنِّي لَآ أَمۡلِكُ إِلَّا نَفۡسِي وَأَخِيۖ فَٱفۡرُقۡ بَيۡنَنَا وَبَيۡنَ ٱلۡقَوۡمِ ٱلۡفَٰسِقِينَ

    Open ayah 5:25

    মূসা বলল, “হে প্রভু! আমি ও আমার ভাই ছাড়া অন্যদের ওপর আমার কোন ক্ষমতা নেই; তাই তুমি আমাদের দুজনকে (এই) অবাধ্য লোকদের থেকে আলাদা করে দাও।”

  26. قَالَ فَإِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيۡهِمۡۛ أَرۡبَعِينَ سَنَةٗۛ يَتِيهُونَ فِي ٱلۡأَرۡضِۚ فَلَا تَأۡسَ عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡفَٰسِقِينَ

    Open ayah 5:26

    আল্লাহ বললেন, “তাহলে এই পবিত্র ভূমি তাদের জন্য চল্লিশ বছর পর্যন্ত নিষিদ্ধ থাকবে। তারা পৃথিবীতে দিগ্‌ভ্রান্ত হয়ে ঘুরবে। সুতরাং তুমি (এই) অবাধ্য লোকদের জন্য দুঃখ করো না।”

  27. ۞وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ ٱبۡنَيۡ ءَادَمَ بِٱلۡحَقِّ إِذۡ قَرَّبَا قُرۡبَانٗا فَتُقُبِّلَ مِنۡ أَحَدِهِمَا وَلَمۡ يُتَقَبَّلۡ مِنَ ٱلۡأٓخَرِ قَالَ لَأَقۡتُلَنَّكَۖ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ ٱللَّهُ مِنَ ٱلۡمُتَّقِينَ

    Open ayah 5:27

    ওদেরকে আদমের দুই পুত্রের (হাবীল ও ক্বাবীল) ঘটনা ঠিকঠিকভাবে শোনাও; যখন তারা (আল্লাহর উদ্দেশ্যে) একটি করে কোরবানি করেছিল। তাদের একজনের কোরবানি কবুল হল, অন্যজনের হল না। তখন দ্বিতীয়জন (প্রথমজনকে) বলল, “আমি তোমাকে খুন করে ফেলব।” প্রথমজন বলল, “আল্লাহ তো কেবল মোত্তাকীদের কোরবানি কবুল করেন।”

  28. لَئِنۢ بَسَطتَ إِلَيَّ يَدَكَ لِتَقۡتُلَنِي مَآ أَنَا۠ بِبَاسِطٖ يَدِيَ إِلَيۡكَ لِأَقۡتُلَكَۖ إِنِّيٓ أَخَافُ ٱللَّهَ رَبَّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 5:28

    “তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে আমার হাত বাড়াব না; (কারণ) আমি তো সারা জাহানের প্রভু আল্লাহকে ভয় করি।”

  29. إِنِّيٓ أُرِيدُ أَن تَبُوٓأَ بِإِثۡمِي وَإِثۡمِكَ فَتَكُونَ مِنۡ أَصۡحَٰبِ ٱلنَّارِۚ وَذَٰلِكَ جَزَٰٓؤُاْ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 5:29

    “আমি চাই, তুমি আমার ও তোমার (দুজনেরই) পাপ মাথায় নিয়ে জাহান্নামের অধিবাসীদের অন্তর্ভুক্ত হও। আর সেটাই জালেমদের শাস্তি।”

  30. فَطَوَّعَتۡ لَهُۥ نَفۡسُهُۥ قَتۡلَ أَخِيهِ فَقَتَلَهُۥ فَأَصۡبَحَ مِنَ ٱلۡخَٰسِرِينَ 

    Open ayah 5:30

    তখন দ্বিতীয়জন নিজের ভাইকে হত্যা করার জন্য মনের সায় পায় এবং তাকে হত্যা করে ক্ষতিগ্রস্তদের (পাপীদের) তালিকাভুক্ত হয়।

  31. فَبَعَثَ ٱللَّهُ غُرَابٗا يَبۡحَثُ فِي ٱلۡأَرۡضِ لِيُرِيَهُۥ كَيۡفَ يُوَٰرِي سَوۡءَةَ أَخِيهِۚ قَالَ يَٰوَيۡلَتَىٰٓ أَعَجَزۡتُ أَنۡ أَكُونَ مِثۡلَ هَٰذَا ٱلۡغُرَابِ فَأُوَٰرِيَ سَوۡءَةَ أَخِيۖ فَأَصۡبَحَ مِنَ ٱلنَّٰدِمِينَ

    Open ayah 5:31

    তখন আল্লাহ একটি কাক পাঠান। হত্যাকারী তার ভাইয়ের মৃতদেহ কীভাবে লুকাবে তাকে তা দেখিয়ে দেওয়ার জন্য কাকটি মাটি খুঁড়তে লাগল। এটা দেখে সে বলল, “হায়রে! আমি কি আমার ভাইয়ের মৃতদেহটি লুকাতে এই কাকটির মতও বুদ্ধি খাটাতে পারলাম না?” পরে সে অনুতপ্ত হয়।

  32. مِنۡ أَجۡلِ ذَٰلِكَ كَتَبۡنَا عَلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَنَّهُۥ مَن قَتَلَ نَفۡسَۢا بِغَيۡرِ نَفۡسٍ أَوۡ فَسَادٖ فِي ٱلۡأَرۡضِ فَكَأَنَّمَا قَتَلَ ٱلنَّاسَ جَمِيعٗا وَمَنۡ أَحۡيَاهَا فَكَأَنَّمَآ أَحۡيَا ٱلنَّاسَ جَمِيعٗاۚ وَلَقَدۡ جَآءَتۡهُمۡ رُسُلُنَا بِٱلۡبَيِّنَٰتِ ثُمَّ إِنَّ كَثِيرٗا مِّنۡهُم بَعۡدَ ذَٰلِكَ فِي ٱلۡأَرۡضِ لَمُسۡرِفُونَ

    Open ayah 5:32

    এ কারণেই বনী ইসরাঈলের জন্য আমি যে বিধান নির্দিষ্ট করে দিয়েছি তা হল, কেউ যদি কোন মানুষ হত্যার প্রতিশোধ ছাড়া কিংবা পৃথিবীতে অশান্তি সৃষ্টির অভিযোগ ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করল; আবার কেউ যদি কারো জীবন রক্ষা করে সে যেন সব মানুষেরই জীবন রক্ষা করল। আমার রসূলগণ তো তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল। তারপরও তাদের অনেকেই পৃথিবীতে সীমালঙ্ঘন করে চলেছে।

  33. إِنَّمَا جَزَٰٓؤُاْ ٱلَّذِينَ يُحَارِبُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَسۡعَوۡنَ فِي ٱلۡأَرۡضِ فَسَادًا أَن يُقَتَّلُوٓاْ أَوۡ يُصَلَّبُوٓاْ أَوۡ تُقَطَّعَ أَيۡدِيهِمۡ وَأَرۡجُلُهُم مِّنۡ خِلَٰفٍ أَوۡ يُنفَوۡاْ مِنَ ٱلۡأَرۡضِۚ ذَٰلِكَ لَهُمۡ خِزۡيٞ فِي ٱلدُّنۡيَاۖ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابٌ عَظِيمٌ

    Open ayah 5:33

    আল্লাহ ও তাঁর রসূলের সাথে যারা যুদ্ধ করে আর পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায় তাদের শাস্তি এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলে চড়ানো হবে কিংবা বিপরীত দিক থেকে তাদের হাত-পা কেটে দেওয়া হবে অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে। এটা হল তাদের জন্য দুনিয়ার লাঞ্ছনা। (এ ছাড়া) আখেরাতেও তাদের জন্য রয়েছে বড় রকমের শাস্তি।

  34. إِلَّا ٱلَّذِينَ تَابُواْ مِن قَبۡلِ أَن تَقۡدِرُواْ عَلَيۡهِمۡۖ فَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 5:34

    তবে যারা তোমাদের কব্জায় আসার পূর্বে তওবা করবে তারা এর ব্যতিক্রম। সে ক্ষেত্রে জেনে রাখবে, আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু।

  35. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَٱبۡتَغُوٓاْ إِلَيۡهِ ٱلۡوَسِيلَةَ وَجَٰهِدُواْ فِي سَبِيلِهِۦ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ

    Open ayah 5:35

    হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো, তাঁর নৈকট্যলাভের উপায় অন্বেষণ করো এবং তাঁর পথে জেহাদ করো, যাতে তোমরা সফল হতে পার।

  36. إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡ أَنَّ لَهُم مَّا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا وَمِثۡلَهُۥ مَعَهُۥ لِيَفۡتَدُواْ بِهِۦ مِنۡ عَذَابِ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ مَا تُقُبِّلَ مِنۡهُمۡۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 5:36

    পৃথিবীতে যা কিছু আছে তা সব এবং তার সাথে আরো সমপরিমাণ সম্পদ যদি কাফেরদের হয় এবং তারা রোয কেয়ামতের শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এগুলো বিনিময় হিসেবে দিতে চায় তবুও তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অবধারিত আছে।

  37. يُرِيدُونَ أَن يَخۡرُجُواْ مِنَ ٱلنَّارِ وَمَا هُم بِخَٰرِجِينَ مِنۡهَاۖ وَلَهُمۡ عَذَابٞ مُّقِيمٞ

    Open ayah 5:37

    তারা আগুন থেকে বের হতে চাইবে, কিন্তু তারা সেখান থেকে আর বের হবে না; তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি।

  38. وَٱلسَّارِقُ وَٱلسَّارِقَةُ فَٱقۡطَعُوٓاْ أَيۡدِيَهُمَا جَزَآءَۢ بِمَا كَسَبَا نَكَٰلٗا مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٞ

    Open ayah 5:38

    পুরুষ চোর ও নারী চোর উভয়ের হাত কেটে দাও। এটা তাদের কৃতকর্মের প্রতিফল এবং আল্লাহর পক্ষ থেকে এক দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  39. فَمَن تَابَ مِنۢ بَعۡدِ ظُلۡمِهِۦ وَأَصۡلَحَ فَإِنَّ ٱللَّهَ يَتُوبُ عَلَيۡهِۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ

    Open ayah 5:39

    কিন্তু কেউ যদি অন্যায় করার পর তওবা করে আর সৎকাজ করে তাহলে আল্লাহ তাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। আল্লাহ তো ক্ষমাশীল ও দয়ালু।

  40. أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ يُعَذِّبُ مَن يَشَآءُ وَيَغۡفِرُ لِمَن يَشَآءُۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ 

    Open ayah 5:40

    তুমি কি জান না যে, আসমান ও জমিনের আধিপত্য শুধু আল্লাহরই? তিনি যাকে চান শাস্তি দেন এবং যাকে চান ক্ষমা করে দেন। আল্লাহ সবকিছুই করতে সক্ষম।

  41. ۞يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ لَا يَحۡزُنكَ ٱلَّذِينَ يُسَٰرِعُونَ فِي ٱلۡكُفۡرِ مِنَ ٱلَّذِينَ قَالُوٓاْ ءَامَنَّا بِأَفۡوَٰهِهِمۡ وَلَمۡ تُؤۡمِن قُلُوبُهُمۡۛ وَمِنَ ٱلَّذِينَ هَادُواْۛ سَمَّٰعُونَ لِلۡكَذِبِ سَمَّٰعُونَ لِقَوۡمٍ ءَاخَرِينَ لَمۡ يَأۡتُوكَۖ يُحَرِّفُونَ ٱلۡكَلِمَ مِنۢ بَعۡدِ مَوَاضِعِهِۦۖ يَقُولُونَ إِنۡ أُوتِيتُمۡ هَٰذَا فَخُذُوهُ وَإِن لَّمۡ تُؤۡتَوۡهُ فَٱحۡذَرُواْۚ وَمَن يُرِدِ ٱللَّهُ فِتۡنَتَهُۥ فَلَن تَمۡلِكَ لَهُۥ مِنَ ٱللَّهِ شَيۡـًٔاۚ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَمۡ يُرِدِ ٱللَّهُ أَن يُطَهِّرَ قُلُوبَهُمۡۚ لَهُمۡ فِي ٱلدُّنۡيَا خِزۡيٞۖ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابٌ عَظِيمٞ

    Open ayah 5:41

    হে রসূল! যারা কুফরির দিকে ধাবিত হয় তাদের আচরণে তুমি যেন দুঃখ না পাও। এদের মধ্যে একদল আছে যারা মুখে বলে, “আমরা ঈমান এনেছি” অথচ তাদের অন্তরে ঈমান নেই। আবার ইহুদিদের মধ্যে একদল আছে যারা মিথ্যা শুনতে আগ্রহী, তারা অন্য একদল লোকের কথাও শুনছে যারা তোমার কাছে আসেনি। ওরা শব্দসমূহের সঠিক অর্থ বিকৃত করে। ওরা (ওদের চরদের) বলে, “তোমাদেরকে যদি এটা দেওয়া হয় তাহলে তা নেবে আর যদি তা না দেওয়া হয় তাহলে দূরে থাকবে।” আসলে আল্লাহ যাকে পথভ্রষ্ট রাখতে চান তার জন্য তুমি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে পারবে না। ওরা হল সেইসব লোক যাদের অন্তর আল্লাহ বিশুদ্ধ করতে চান না। তাদের জন্য পৃথিবীতে আছে লাঞ্ছনা আর পরকালে রয়েছে ভয়ানক শাস্তি।

  42. سَمَّٰعُونَ لِلۡكَذِبِ أَكَّٰلُونَ لِلسُّحۡتِۚ فَإِن جَآءُوكَ فَٱحۡكُم بَيۡنَهُمۡ أَوۡ أَعۡرِضۡ عَنۡهُمۡۖ وَإِن تُعۡرِضۡ عَنۡهُمۡ فَلَن يَضُرُّوكَ شَيۡـٔٗاۖ وَإِنۡ حَكَمۡتَ فَٱحۡكُم بَيۡنَهُم بِٱلۡقِسۡطِۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُقۡسِطِينَ

    Open ayah 5:42

    তারা মিথ্যা শুনতে আগ্রহী, হারাম খেতে অভ্যস্ত। তবে তারা যদি তোমার কাছে (বিচারের জন্য) আসে তাহলে তাদের মধ্যে বিচার করে দিও অথবা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিও। যদি তুমি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে তারা তোমার কোনই ক্ষতি করতে পারবে না। আর যদি বিচার করো তাহলে তাদের মধ্যে সুবিচার করো। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদের ভালবাসেন।

  43. وَكَيۡفَ يُحَكِّمُونَكَ وَعِندَهُمُ ٱلتَّوۡرَىٰةُ فِيهَا حُكۡمُ ٱللَّهِ ثُمَّ يَتَوَلَّوۡنَ مِنۢ بَعۡدِ ذَٰلِكَۚ وَمَآ أُوْلَٰٓئِكَ بِٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 5:43

    তবে তাদের কাছে আল্লাহর বিধানসম্বলিত তাওরাত থাকতে তারা তোমাকে বিচারক মানবে কীভাবে? এর পরও তারা মুখ ফিরিয়ে নেয়; কারণ, তারা ঈমানদার নয়।

  44. إِنَّآ أَنزَلۡنَا ٱلتَّوۡرَىٰةَ فِيهَا هُدٗى وَنُورٞۚ يَحۡكُمُ بِهَا ٱلنَّبِيُّونَ ٱلَّذِينَ أَسۡلَمُواْ لِلَّذِينَ هَادُواْ وَٱلرَّبَّٰنِيُّونَ وَٱلۡأَحۡبَارُ بِمَا ٱسۡتُحۡفِظُواْ مِن كِتَٰبِ ٱللَّهِ وَكَانُواْ عَلَيۡهِ شُهَدَآءَۚ فَلَا تَخۡشَوُاْ ٱلنَّاسَ وَٱخۡشَوۡنِ وَلَا تَشۡتَرُواْ بِـَٔايَٰتِي ثَمَنٗا قَلِيلٗاۚ وَمَن لَّمۡ يَحۡكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَٰفِرُونَ

    Open ayah 5:44

    নিশ্চয়ই আমি পথনির্দেশ ও আলোসম্বলিত তাওরাত নাযিল করেছিলাম। এর দ্বারা (আল্লাহর) আজ্ঞাবহ নবীরা, ধার্মিক ব্যক্তিরা এবং যাজকেরা ইহুদিদের মধ্যে বিচারকাজ সম্পন্ন করত। কারণ, তাদের ওপরই আল্লাহর (এই) কিতাব সংরক্ষণের ভার দেওয়া হয়েছিল। তারা এর সাক্ষীও ছিল। অতএব, তোমরা মানুষকে ভয় করো না, বরং আমাকে ভয় করো এবং নগণ্য মূল্যে আমার আয়াতসমূহ বিক্রি করো না। আর যারা আল্লাহর নাযিলকৃত বিধান অনুসারে বিচার করে না তারাই কাফের।

  45. وَكَتَبۡنَا عَلَيۡهِمۡ فِيهَآ أَنَّ ٱلنَّفۡسَ بِٱلنَّفۡسِ وَٱلۡعَيۡنَ بِٱلۡعَيۡنِ وَٱلۡأَنفَ بِٱلۡأَنفِ وَٱلۡأُذُنَ بِٱلۡأُذُنِ وَٱلسِّنَّ بِٱلسِّنِّ وَٱلۡجُرُوحَ قِصَاصٞۚ فَمَن تَصَدَّقَ بِهِۦ فَهُوَ كَفَّارَةٞ لَّهُۥۚ وَمَن لَّمۡ يَحۡكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ

    Open ayah 5:45

    তাওরাতে আমি তাদের জন্য বিধিবদ্ধ করেছিলাম যে, প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং জখমের বদলে সমান জখম। তবে কেউ মাফ করে দিলে তা তার জন্য পাপের প্রায়শ্চিত্য হবে। আর যারা আল্লাহর নাযিলকৃত বিধান অনুসারে বিচার করে না তারাই জালেম।

  46. وَقَفَّيۡنَا عَلَىٰٓ ءَاثَٰرِهِم بِعِيسَى ٱبۡنِ مَرۡيَمَ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ مِنَ ٱلتَّوۡرَىٰةِۖ وَءَاتَيۡنَٰهُ ٱلۡإِنجِيلَ فِيهِ هُدٗى وَنُورٞ وَمُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ مِنَ ٱلتَّوۡرَىٰةِ وَهُدٗى وَمَوۡعِظَةٗ لِّلۡمُتَّقِينَ

    Open ayah 5:46

    তাদের পরপরই আমি মরিয়ম-তনয় ঈসাকে পাঠিয়েছি। সে ছিল তার পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়নকারী। আমি তাকে ইনজীল (কিতাব) দিয়েছি, যাতে আছে পথনির্দেশ ও আলো এবং যা তার পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়নকারী আর মোত্তাকীদের জন্য পথনির্দেশ ও উপদেশ।

  47. وَلۡيَحۡكُمۡ أَهۡلُ ٱلۡإِنجِيلِ بِمَآ أَنزَلَ ٱللَّهُ فِيهِۚ وَمَن لَّمۡ يَحۡكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ

    Open ayah 5:47

    ইনজীলে আল্লাহ যে বিধান নাযিল করেছেন ইনজীলধারীরা যেন সে অনুসারে বিচার করে। আর যারা আল্লাহর নাযিলকৃত বিধান অনুসারে বিচার করে না তারাই ফাসেক।

  48. وَأَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ مِنَ ٱلۡكِتَٰبِ وَمُهَيۡمِنًا عَلَيۡهِۖ فَٱحۡكُم بَيۡنَهُم بِمَآ أَنزَلَ ٱللَّهُۖ وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَهُمۡ عَمَّا جَآءَكَ مِنَ ٱلۡحَقِّۚ لِكُلّٖ جَعَلۡنَا مِنكُمۡ شِرۡعَةٗ وَمِنۡهَاجٗاۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَجَعَلَكُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَلَٰكِن لِّيَبۡلُوَكُمۡ فِي مَآ ءَاتَىٰكُمۡۖ فَٱسۡتَبِقُواْ ٱلۡخَيۡرَٰتِۚ إِلَى ٱللَّهِ مَرۡجِعُكُمۡ جَمِيعٗا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ

    Open ayah 5:48

    আমি তোমার কাছে যথার্থই কিতাব (আল-কোরআন) নাযিল করেছি যা তার পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী ও তার প্রহরী। অতএব, আল্লাহর অবতীর্ণ বিধান অনুসারে তাদের মধ্যে বিচার-মীমাংসা করো আর তোমার কাছে আগত সত্য ছেড়ে তাদের ইচ্ছাকে প্রশ্রয় দিও না। তোমাদের প্রত্যেকের জন্য আমি একটি বিধান ও পথ নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ চাইলে তোমাদেরকে একটিমাত্র জাতি বানাতে পারতেন, কিন্তু (তা করেননি) যাতে তোমাদেরকে যা দিয়েছেন সে বিষয়ে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। অতএব, তোমরা পাল্লা দিয়ে ভাল কাজ কর। আল্লাহর কাছেই তোমাদের সবার প্রত্যাবর্তন। তখন তোমরা যে সব বিষয় নিয়ে মতভেদ করতে সে সম্বন্ধে তিনি তোমাদেরকে অবহিত করবেন।

  49. وَأَنِ ٱحۡكُم بَيۡنَهُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَهُمۡ وَٱحۡذَرۡهُمۡ أَن يَفۡتِنُوكَ عَنۢ بَعۡضِ مَآ أَنزَلَ ٱللَّهُ إِلَيۡكَۖ فَإِن تَوَلَّوۡاْ فَٱعۡلَمۡ أَنَّمَا يُرِيدُ ٱللَّهُ أَن يُصِيبَهُم بِبَعۡضِ ذُنُوبِهِمۡۗ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلنَّاسِ لَفَٰسِقُونَ

    Open ayah 5:49

    আর তুমি আল্লাহর অবতীর্ণ বিধান অনুসারে তাদের মধ্যে বিচার-মীমাংসা করবে, তাদের ইচ্ছাকে প্রশ্রয় দেবে না এবং তাদের থেকে সাবধান থাকবে যাতে তারা তোমাকে আল্লাহর অবতীর্ণ কতিপয় বিধান থেকে দূরে সরাতে না পারে। অনন্তর তারা যদি মুখ ফিরিয়ে নেয় (আল্লাহর বিধান মানতে রাজি না হয়) তাহলে জেনে রাখবে, আল্লাহ তাদের কোন কোন পাপের কারণে তাদেরকে শাস্তি দিতে চান। আর মানুষের মধ্যে অনেকেই তো অবাধ্য।

  50. أَفَحُكۡمَ ٱلۡجَٰهِلِيَّةِ يَبۡغُونَۚ وَمَنۡ أَحۡسَنُ مِنَ ٱللَّهِ حُكۡمٗا لِّقَوۡمٖ يُوقِنُونَ 

    Open ayah 5:50

    তাহলে কি তারা জাহিলিয়াত আমলের বিচার-মীমাংসা কামনা করে? বিচারের ক্ষেত্রে দৃঢ় বিশ্বাসীদের জন্য আল্লাহর চেয়ে কে ভাল?

  51. ۞يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ ٱلۡيَهُودَ وَٱلنَّصَٰرَىٰٓ أَوۡلِيَآءَۘ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٖۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمۡ فَإِنَّهُۥ مِنۡهُمۡۗ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 5:51

    হে ঈমানদারগণ! তোমরা ইহুদি ও খ্রিষ্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা পরস্পর পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করলে সে তাদেরই দলভুক্ত হবে। আল্লাহ কখনো জালেমদেরকে হেদায়েত করেন না।

  52. فَتَرَى ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ يُسَٰرِعُونَ فِيهِمۡ يَقُولُونَ نَخۡشَىٰٓ أَن تُصِيبَنَا دَآئِرَةٞۚ فَعَسَى ٱللَّهُ أَن يَأۡتِيَ بِٱلۡفَتۡحِ أَوۡ أَمۡرٖ مِّنۡ عِندِهِۦ فَيُصۡبِحُواْ عَلَىٰ مَآ أَسَرُّواْ فِيٓ أَنفُسِهِمۡ نَٰدِمِينَ

    Open ayah 5:52

    এবং যাদের অন্তরে ব্যাধি আছে তুমি তাদেরকে ওদের মাঝে ছুটে যেতে দেখবে। তারা বলে, “আমাদের ভয় হয়, না জানি আমাদের ওপর কোন বিপদ এসে পড়ে।” তবে শিগগিরই আল্লাহ বিজয় অথবা তাঁর পক্ষ থেকে কোন নির্দেশ দেবেন; তখন তারা তাদের মনে যা লুকিয়ে রাখত সেজন্য অনুতপ্ত হবে।

  53. وَيَقُولُ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَهَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ إِنَّهُمۡ لَمَعَكُمۡۚ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فَأَصۡبَحُواْ خَٰسِرِينَ

    Open ayah 5:53

    আর ঈমানদাররা বলবে, “এরাই কি তারা যারা আল্লাহর নামে জোরালো শপথ করে বলেছিল যে, তারা তোমাদের সাথেই আছে?” তাদের কর্মসমূহ নিষ্ফল হয়ে গিয়েছে; যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।

  54. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ مَن يَرۡتَدَّ مِنكُمۡ عَن دِينِهِۦ فَسَوۡفَ يَأۡتِي ٱللَّهُ بِقَوۡمٖ يُحِبُّهُمۡ وَيُحِبُّونَهُۥٓ أَذِلَّةٍ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ أَعِزَّةٍ عَلَى ٱلۡكَٰفِرِينَ يُجَٰهِدُونَ فِي سَبِيلِ ٱللَّهِ وَلَا يَخَافُونَ لَوۡمَةَ لَآئِمٖۚ ذَٰلِكَ فَضۡلُ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ

    Open ayah 5:54

    হে ঈমানদারগণ! তোমাদের মধ্যে যারা স্বীয় ধর্ম ত্যাগ করবে তাদের স্থলে আল্লাহ এমন একদল লোক নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালবাসবেন এবং তারাও তাঁকে ভালবাসবে; তারা মুমিনদের প্রতি নরম আর কাফেরদের প্রতি কঠোর হবে এবং তারা আল্লাহর পথে জেহাদ করবে ও কোন নিন্দুকের নিন্দায় ভীত হবে না। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আল্লাহ বড় দানশীল, মহাজ্ঞানী।

  55. إِنَّمَا وَلِيُّكُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَٱلَّذِينَ ءَامَنُواْ ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَهُمۡ رَٰكِعُونَ

    Open ayah 5:55

    বস্তুত তোমাদের বন্ধু হল আল্লাহ, তাঁর রসূল আর বিশ্বাসীগণ—যারা বিনয়াবনত হয়ে নামায সুসম্পন্ন করে ও যাকাত দেয়।

  56. وَمَن يَتَوَلَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَٱلَّذِينَ ءَامَنُواْ فَإِنَّ حِزۡبَ ٱللَّهِ هُمُ ٱلۡغَٰلِبُونَ

    Open ayah 5:56

    আর যারা আল্লাহ, তাঁর রসূল ও বিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে (তারাই আল্লাহর দল), আল্লাহর এই দলই বিজয়ী হবে।

  57. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ دِينَكُمۡ هُزُوٗا وَلَعِبٗا مِّنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ وَٱلۡكُفَّارَ أَوۡلِيَآءَۚ وَٱتَّقُواْ ٱللَّهَ إِن كُنتُم مُّؤۡمِنِينَ

    Open ayah 5:57

    হে ঈমানদারগণ! তোমাদের পূর্ববর্তী কিতাবধারীদের মধ্যে যারা তোমাদের দ্বীনকে ঠাট্টা ও খেলার বস্তু মনে করে তাদেরকে এবং কাফেরদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। আর আল্লাহকে ভয় করো, যদি তোমরা (যথার্থ) ঈমানদার হও।

  58. وَإِذَا نَادَيۡتُمۡ إِلَى ٱلصَّلَوٰةِ ٱتَّخَذُوهَا هُزُوٗا وَلَعِبٗاۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَعۡقِلُونَ

    Open ayah 5:58

    তোমরা যখন নামাযের ডাক দাও তখন তারা একে ঠাট্টা ও খেলার বস্তু মনে করে। এর কারণ, তারা নির্বোধ।

  59. قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ هَلۡ تَنقِمُونَ مِنَّآ إِلَّآ أَنۡ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيۡنَا وَمَآ أُنزِلَ مِن قَبۡلُ وَأَنَّ أَكۡثَرَكُمۡ فَٰسِقُونَ

    Open ayah 5:59

    বল, “হে কিতাবধারীরা! তোমরা কি আমাদের সাথে এ ছাড়া অন্য কোন কারণে বৈরী আচরণ করছ যে, আমরা আল্লাহর প্রতি এবং আমাদের কাছে ও আমাদের পূর্বে যে কিতাব নাযিল করা হয়েছে তার প্রতি ঈমান এনেছি, আর তোমাদের অধিকাংশই (আল্লাহর) অবাধ্য?” (অর্থাৎ তোমরা তো শুধু এ কারণেই আমাদের সাথে বৈরী আচরণ করছ।)

  60. قُلۡ هَلۡ أُنَبِّئُكُم بِشَرّٖ مِّن ذَٰلِكَ مَثُوبَةً عِندَ ٱللَّهِۚ مَن لَّعَنَهُ ٱللَّهُ وَغَضِبَ عَلَيۡهِ وَجَعَلَ مِنۡهُمُ ٱلۡقِرَدَةَ وَٱلۡخَنَازِيرَ وَعَبَدَ ٱلطَّٰغُوتَۚ أُوْلَٰٓئِكَ شَرّٞ مَّكَانٗا وَأَضَلُّ عَن سَوَآءِ ٱلسَّبِيلِ 

    Open ayah 5:60

    বল, “আল্লাহর পক্ষ থেকে প্রতিফল হিসেবে তার চেয়েও খারাপ কিছু কি আমি তোমাদেরকে জানাব?” আল্লাহ যাদেরকে অভিশপ্ত করেছেন ও যাদের ওপর ক্রুদ্ধ হয়েছেন, তাদের (ইহুদিদের) মধ্যে যাদেরকে বানর ও শূকর বানিয়েছেন এবং যারা তাগূতের (ভ্রান্ত উপাস্য বা শয়তানের) উপাসনা করেছে, তাদের স্থান অধিকতর নিকৃষ্ট এবং তারা সৎপথ থেকে অধিকতর বিভ্রান্ত।

  61. وَإِذَا جَآءُوكُمۡ قَالُوٓاْ ءَامَنَّا وَقَد دَّخَلُواْ بِٱلۡكُفۡرِ وَهُمۡ قَدۡ خَرَجُواْ بِهِۦۚ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا كَانُواْ يَكۡتُمُونَ

    Open ayah 5:61

    তারা যখন তোমাদের কাছে আসে তখন বলে, “আমরা বিশ্বাস করেছি”, অথচ তারা অবিশ্বাস নিয়ে প্রবেশ করেছিল এবং তারা অবিশ্বাস নিয়েই বেরিয়ে গিয়েছে। তারা যা গোপন করত আল্লাহ তা ভালভাবে অবহিত আছেন।

  62. وَتَرَىٰ كَثِيرٗا مِّنۡهُمۡ يُسَٰرِعُونَ فِي ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَأَكۡلِهِمُ ٱلسُّحۡتَۚ لَبِئۡسَ مَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 5:62

    তুমি তাদের অনেককে পাপ, বাড়াবাড়ি ও হারাম খাওয়ায় তৎপর দেখবে। তারা যা করছে আসলে তা খুবই খারাপ।

  63. لَوۡلَا يَنۡهَىٰهُمُ ٱلرَّبَّٰنِيُّونَ وَٱلۡأَحۡبَارُ عَن قَوۡلِهِمُ ٱلۡإِثۡمَ وَأَكۡلِهِمُ ٱلسُّحۡتَۚ لَبِئۡسَ مَا كَانُواْ يَصۡنَعُونَ

    Open ayah 5:63

    (তাদের) ধার্মিক ব্যক্তিরা ও যাজকেরা কেন তাদেরকে পাপের কথা বলতে ও হারাম খেতে নিষেধ করে না? তারা যা করছে আসলে তা খুবই খারাপ।

  64. وَقَالَتِ ٱلۡيَهُودُ يَدُ ٱللَّهِ مَغۡلُولَةٌۚ غُلَّتۡ أَيۡدِيهِمۡ وَلُعِنُواْ بِمَا قَالُواْۘ بَلۡ يَدَاهُ مَبۡسُوطَتَانِ يُنفِقُ كَيۡفَ يَشَآءُۚ وَلَيَزِيدَنَّ كَثِيرٗا مِّنۡهُم مَّآ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَ طُغۡيَٰنٗا وَكُفۡرٗاۚ وَأَلۡقَيۡنَا بَيۡنَهُمُ ٱلۡعَدَٰوَةَ وَٱلۡبَغۡضَآءَ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِۚ كُلَّمَآ أَوۡقَدُواْ نَارٗا لِّلۡحَرۡبِ أَطۡفَأَهَا ٱللَّهُۚ وَيَسۡعَوۡنَ فِي ٱلۡأَرۡضِ فَسَادٗاۚ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلۡمُفۡسِدِينَ

    Open ayah 5:64

    ইহুদিরা বলে, “আল্লাহর হাত বদ্ধ (তিনি ব্যয় করছেন না)।” এ কথা বলার কারণে তাদের হাতই বদ্ধ হোক এবং তারা অভিশপ্ত হোক! বরং তাঁর (কুদরতী) দুই হাত প্রসারিত (মুক্ত)। তিনি যেভাবে ইচ্ছা ব্যয় করেন। তোমার কাছে তোমার প্রভুর পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে নিশ্চয়ই তা তাদের অনেকের অবাধ্যতা ও অবিশ্বাস বাড়িয়ে দেবে। আমি কেয়ামত পর্যন্ত তাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করেছি। তারা যখনই যুদ্ধের আগুন জ্বালিয়েছে আল্লাহ তখনই তা নিভিয়ে দিয়েছেন। তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায়; আর আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের ভালবাসেন না।

  65. وَلَوۡ أَنَّ أَهۡلَ ٱلۡكِتَٰبِ ءَامَنُواْ وَٱتَّقَوۡاْ لَكَفَّرۡنَا عَنۡهُمۡ سَيِّـَٔاتِهِمۡ وَلَأَدۡخَلۡنَٰهُمۡ جَنَّٰتِ ٱلنَّعِيمِ

    Open ayah 5:65

    কিতাবীরা যদি ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত তাহলে আমি তাদের পাপসমূহ মার্জনা করে দিতাম এবং তাদেরকে সুখের বাগানে (বেহেশতে) প্রবেশ করাতাম।

  66. وَلَوۡ أَنَّهُمۡ أَقَامُواْ ٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَ وَمَآ أُنزِلَ إِلَيۡهِم مِّن رَّبِّهِمۡ لَأَكَلُواْ مِن فَوۡقِهِمۡ وَمِن تَحۡتِ أَرۡجُلِهِمۚ مِّنۡهُمۡ أُمَّةٞ مُّقۡتَصِدَةٞۖ وَكَثِيرٞ مِّنۡهُمۡ سَآءَ مَا يَعۡمَلُونَ

    Open ayah 5:66

    তারা যদি তাওরাত ও ইনজীল এবং তাদের কাছে তাদের প্রভুর পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তা (আল-কোরআন) সঠিকভাবে মেনে চলত তাহলে তারা তাদের ওপর থেকে এবং তাদের পায়ের নিচ থেকে খাদ্যের যোগান পেত। তাদের মধ্যে কিছু লোক আছে সৎপথের অনুসারী। তবে তাদের অনেকেই খারাপ কাজ করে।

  67. ۞يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ بَلِّغۡ مَآ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَۖ وَإِن لَّمۡ تَفۡعَلۡ فَمَا بَلَّغۡتَ رِسَالَتَهُۥۚ وَٱللَّهُ يَعۡصِمُكَ مِنَ ٱلنَّاسِۗ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 5:67

    হে রসূল! তোমার কাছে তোমার প্রভুর পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তা প্রচার কর। যদি তুমি তা না করো তাহলে তো তুমি তাঁর বার্তা পৌঁছে দিলে না। আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন। আল্লাহ তো কাফেরদেরকে পথ দেখান না।

  68. قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لَسۡتُمۡ عَلَىٰ شَيۡءٍ حَتَّىٰ تُقِيمُواْ ٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَ وَمَآ أُنزِلَ إِلَيۡكُم مِّن رَّبِّكُمۡۗ وَلَيَزِيدَنَّ كَثِيرٗا مِّنۡهُم مَّآ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَ طُغۡيَٰنٗا وَكُفۡرٗاۖ فَلَا تَأۡسَ عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 5:68

    বল, “হে কিতাবীরা! যতক্ষণ না তোমরা তাওরাত ও ইনজীল এবং তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তা (আল-কোরআন) সঠিকভাবে মেনে চলবে ততক্ষণ তোমরা কোন পথেই নেই।” তোমার কাছে তোমার প্রভুর পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে নিশ্চয়ই তা তাদের অনেকের অবাধ্যতা ও অবিশ্বাস বাড়িয়ে দেবে। অতএব, অবিশ্বাসীদের জন্য দুঃখ করো না।

  69. إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَادُواْ وَٱلصَّٰبِـُٔونَ وَٱلنَّصَٰرَىٰ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَعَمِلَ صَٰلِحٗا فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ

    Open ayah 5:69

    মুসলমান, ইহুদি, ছাবিয়ী, খ্রিষ্টান এদের মধ্যে যারা আল্লাহ ও পরকাল বিশ্বাস করেছে এবং সৎকাজ করেছে তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।

  70. لَقَدۡ أَخَذۡنَا مِيثَٰقَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَأَرۡسَلۡنَآ إِلَيۡهِمۡ رُسُلٗاۖ كُلَّمَا جَآءَهُمۡ رَسُولُۢ بِمَا لَا تَهۡوَىٰٓ أَنفُسُهُمۡ فَرِيقٗا كَذَّبُواْ وَفَرِيقٗا يَقۡتُلُونَ 

    Open ayah 5:70

    আমি বনী ইসরাঈলের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক রসূল পাঠিয়েছিলাম। (তবে) যখনই কোন রসূল তাদের কাছে এমন বিষয় নিয়ে আসত যা তাদের মনঃপূত হত না তখনই তারা (তাদের) কতককে মিথ্যুক বলত আবার কতককে হত্যা করত।

  71. وَحَسِبُوٓاْ أَلَّا تَكُونَ فِتۡنَةٞ فَعَمُواْ وَصَمُّواْ ثُمَّ تَابَ ٱللَّهُ عَلَيۡهِمۡ ثُمَّ عَمُواْ وَصَمُّواْ كَثِيرٞ مِّنۡهُمۡۚ وَٱللَّهُ بَصِيرُۢ بِمَا يَعۡمَلُونَ

    Open ayah 5:71

    তারা মনে করেছিল যে, (তাদের) কোন শাস্তি হবে না। তাই তারা অন্ধ ও বধির হয়েছিল। তারপর আল্লাহ তাদেরকে ক্ষমা করেছিলেন। (কিন্তু) পুনরায় তাদের মধ্যে অনেকে অন্ধ ও বধির হল। তারা যা করে আল্লাহ তা দেখতে পান।

  72. لَقَدۡ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡمَسِيحُ ٱبۡنُ مَرۡيَمَۖ وَقَالَ ٱلۡمَسِيحُ يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱعۡبُدُواْ ٱللَّهَ رَبِّي وَرَبَّكُمۡۖ إِنَّهُۥ مَن يُشۡرِكۡ بِٱللَّهِ فَقَدۡ حَرَّمَ ٱللَّهُ عَلَيۡهِ ٱلۡجَنَّةَ وَمَأۡوَىٰهُ ٱلنَّارُۖ وَمَا لِلظَّٰلِمِينَ مِنۡ أَنصَارٖ

    Open ayah 5:72

    যারা বলে, “আল্লাহ হলেন মরিয়মের পুত্র মসীহ” তারা নিশ্চয়ই কাফের হয়ে গিয়েছে। অথচ মসীহ বলেছেন, “হে বনী ইসরাঈল! তোমরা আল্লাহর এবাদত করো যিনি আমার প্রভু এবং তোমাদেরও প্রভু।” যে আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তাই জাহান্নামই তার বাসস্থান। আর জালেমদের কোন সাহায্যকারী নেই।

  73. لَّقَدۡ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ ثَالِثُ ثَلَٰثَةٖۘ وَمَا مِنۡ إِلَٰهٍ إِلَّآ إِلَٰهٞ وَٰحِدٞۚ وَإِن لَّمۡ يَنتَهُواْ عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡهُمۡ عَذَابٌ أَلِيمٌ

    Open ayah 5:73

    যারা বলে, “আল্লাহ হলেন তিনজনের তৃতীয়জন” তারা নিশ্চয়ই কাফের হয়ে গিয়েছে। অথচ এক উপাস্য ছাড়া (অন্য) কোন উপাস্য নেই। তারা যদি তাদের এ ধরনের কথা বন্ধ না করে তাহলে তাদের কাফেরদের ওপর যন্ত্রণাদায়ক শাস্তি আসবেই।

  74. أَفَلَا يَتُوبُونَ إِلَى ٱللَّهِ وَيَسۡتَغۡفِرُونَهُۥۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 5:74

    তবে কি তারা আল্লাহর দিকে ফিরে আসবে না কিংবা তাঁর কাছে ক্ষমা চাইবে না? আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু।

  75. مَّا ٱلۡمَسِيحُ ٱبۡنُ مَرۡيَمَ إِلَّا رَسُولٞ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِ ٱلرُّسُلُ وَأُمُّهُۥ صِدِّيقَةٞۖ كَانَا يَأۡكُلَانِ ٱلطَّعَامَۗ ٱنظُرۡ كَيۡفَ نُبَيِّنُ لَهُمُ ٱلۡأٓيَٰتِ ثُمَّ ٱنظُرۡ أَنَّىٰ يُؤۡفَكُونَ

    Open ayah 5:75

    মরিয়মপুত্র মসীহ একজন রসূলমাত্র। তার আগেও অনেক রসূল চলে গিয়েছে। আর তার মা একজন সত্যনিষ্ঠ মহিলা। তারা দুজনেই খাবার খেত। দেখ, কীভাবে আমি ওদের জন্য নিদর্শনসমূহ বর্ণনা করছি। তারপর দেখ, ওরা কীভাবে (সত্য থেকে) বিচ্যুত হচ্ছে।

  76. قُلۡ أَتَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَمۡلِكُ لَكُمۡ ضَرّٗا وَلَا نَفۡعٗاۚ وَٱللَّهُ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ

    Open ayah 5:76

    বল, “তোমরা কি আল্লাহ ব্যতীত এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোন ক্ষতি কিংবা উপকার করার ক্ষমতা রাখে না? বরং আল্লাহই সবকিছু শোনেন, সবকিছু জানেন।”

  77. قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لَا تَغۡلُواْ فِي دِينِكُمۡ غَيۡرَ ٱلۡحَقِّ وَلَا تَتَّبِعُوٓاْ أَهۡوَآءَ قَوۡمٖ قَدۡ ضَلُّواْ مِن قَبۡلُ وَأَضَلُّواْ كَثِيرٗا وَضَلُّواْ عَن سَوَآءِ ٱلسَّبِيلِ

    Open ayah 5:77

    বল, “হে কিতাবধারীরা! তোমরা তোমাদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না—যা ঠিক নয়—এবং এমন লোকদের ইচ্ছানুসারে কাজ করো না যারা ইতিপূর্বে নিজেরা বিপথগামী হয়েছে, অনেককে বিপথগামী করেছে এবং সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে।”

  78. لُعِنَ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۢ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ عَلَىٰ لِسَانِ دَاوُۥدَ وَعِيسَى ٱبۡنِ مَرۡيَمَۚ ذَٰلِكَ بِمَا عَصَواْ وَّكَانُواْ يَعۡتَدُونَ

    Open ayah 5:78

    বনী ইসরাঈলের কাফেররা তাদের অবাধ্যতা ও সীমালংঘনের কারণে দাঊদ ও মরিয়মপুত্র ঈসা কর্তৃক অভিশপ্ত হয়েছিল। এটা এ কারণে যে, তারা অবাধ্যতা করত এবং তারা সীমালংঘন করত।

  79. كَانُواْ لَا يَتَنَاهَوۡنَ عَن مُّنكَرٖ فَعَلُوهُۚ لَبِئۡسَ مَا كَانُواْ يَفۡعَلُونَ

    Open ayah 5:79

    তারা যে নিকৃষ্ট কাজ করত তা থেকে একে অপরকে বারণ করত না। তারা যা করত তা অবশ্যই খারাপ।

  80. تَرَىٰ كَثِيرٗا مِّنۡهُمۡ يَتَوَلَّوۡنَ ٱلَّذِينَ كَفَرُواْۚ لَبِئۡسَ مَا قَدَّمَتۡ لَهُمۡ أَنفُسُهُمۡ أَن سَخِطَ ٱللَّهُ عَلَيۡهِمۡ وَفِي ٱلۡعَذَابِ هُمۡ خَٰلِدُونَ 

    Open ayah 5:80

    তুমি তাদের অনেককে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে দেখবে। তারা নিজেদের জন্য যা সঞ্চয় করেছে তা অবশ্যই খারাপ! যে কারণে আল্লাহ তাদের ওপর ক্রুদ্ধ হয়েছেন এবং তারা চিরকাল আযাবের মধ্যে থাকবে।

  81. وَلَوۡ كَانُواْ يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلنَّبِيِّ وَمَآ أُنزِلَ إِلَيۡهِ مَا ٱتَّخَذُوهُمۡ أَوۡلِيَآءَ وَلَٰكِنَّ كَثِيرٗا مِّنۡهُمۡ فَٰسِقُونَ

    Open ayah 5:81

    যদি তারা আল্লাহর প্রতি, নবীর প্রতি ও তার নিকট অবতীর্ণ বিষয়ের প্রতি (যথার্থ) ঈমান আনত তাহলে তাদেরকে (কাফেরদেরকে) বন্ধুরূপে গ্রহণ করত না। কিন্তু তাদের মধ্যে অনেকেই পাপাচারী।

  82. ۞لَتَجِدَنَّ أَشَدَّ ٱلنَّاسِ عَدَٰوَةٗ لِّلَّذِينَ ءَامَنُواْ ٱلۡيَهُودَ وَٱلَّذِينَ أَشۡرَكُواْۖ وَلَتَجِدَنَّ أَقۡرَبَهُم مَّوَدَّةٗ لِّلَّذِينَ ءَامَنُواْ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّا نَصَٰرَىٰۚ ذَٰلِكَ بِأَنَّ مِنۡهُمۡ قِسِّيسِينَ وَرُهۡبَانٗا وَأَنَّهُمۡ لَا يَسۡتَكۡبِرُونَ

    Open ayah 5:82

    তুমি অবশ্যই দেখতে পাবে যে, মুমিনদের জন্য কঠোরতর শত্রুতা পোষণকারী মানুষ হচ্ছে ইহুদি ও মুশরিকরা; এবং তাদের জন্য ঘনিষ্ঠতর হৃদ্যতা পোষণকারী মানুষ হচ্ছে তারা যারা বলে “আমরা খ্রিষ্টান”। এর কারণ, এদের মধ্যে পুরোহিত ও পাদ্রীরা রয়েছে এবং তারা অহংকার করে না।

  83. وَإِذَا سَمِعُواْ مَآ أُنزِلَ إِلَى ٱلرَّسُولِ تَرَىٰٓ أَعۡيُنَهُمۡ تَفِيضُ مِنَ ٱلدَّمۡعِ مِمَّا عَرَفُواْ مِنَ ٱلۡحَقِّۖ يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱكۡتُبۡنَا مَعَ ٱلشَّٰهِدِينَ

    Open ayah 5:83

    (যারা নিজেদেরকে খ্রিষ্টান বলে) তারা যখন রসূলের কাছে নাযিলকৃত বাণী শোনে তখন তুমি দেখতে পাও, তারা যে সত্য চিনতে পেরেছে তার কারণে তাদের চোখ অশ্রুপূর্ণ হয়ে ওঠে। তারা বলে, “হে আমাদের প্রভু! আমরা বিশ্বাস করেছি, অতএব, আমাদেরকে সাক্ষীদের তালিকাভুক্ত করে নাও।”

  84. وَمَا لَنَا لَا نُؤۡمِنُ بِٱللَّهِ وَمَا جَآءَنَا مِنَ ٱلۡحَقِّ وَنَطۡمَعُ أَن يُدۡخِلَنَا رَبُّنَا مَعَ ٱلۡقَوۡمِ ٱلصَّٰلِحِينَ

    Open ayah 5:84

    “কেন আমরা আল্লাহকে ও আমাদের কাছে আগত সত্যকে বিশ্বাস করব না এবং আশা করব না যে, আমাদের প্রভু আমাদেরকে ভাল লোকদের সঙ্গে (জান্নাতে) প্রবেশ করান?”

  85. فَأَثَٰبَهُمُ ٱللَّهُ بِمَا قَالُواْ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَذَٰلِكَ جَزَآءُ ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 5:85

    তাদের এই কথার প্রতিদানস্বরূপ আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে, সেখানে তারা চিরকাল থাকবে। এটা সৎকর্মশীল-দের প্রতিদান।

  86. وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ

    Open ayah 5:86

    আর যারা অবিশ্বাস করেছে আর আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলেছে তারাই জাহান্নামের অধিবাসী হবে।

  87. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُحَرِّمُواْ طَيِّبَٰتِ مَآ أَحَلَّ ٱللَّهُ لَكُمۡ وَلَا تَعۡتَدُوٓاْۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡمُعۡتَدِينَ

    Open ayah 5:87

    হে ঈমানদারগণ! তোমাদের জন্য আল্লাহ যে সব উৎকৃষ্ট বস্তু হালাল করেছেন তোমরা তা হারাম করো না এবং সীমালংঘন করো না। আল্লাহ সীমালংঘনকারীদেরকে ভালবাসেন না।

  88. وَكُلُواْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ حَلَٰلٗا طَيِّبٗاۚ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِيٓ أَنتُم بِهِۦ مُؤۡمِنُونَ

    Open ayah 5:88

    তোমরা আল্লাহর দেওয়া হালাল ও পবিত্র জিনিস খাও এবং আল্লাহকে ভয় করো, যাকে তোমরা বিশ্বাস কর।

  89. لَا يُؤَاخِذُكُمُ ٱللَّهُ بِٱللَّغۡوِ فِيٓ أَيۡمَٰنِكُمۡ وَلَٰكِن يُؤَاخِذُكُم بِمَا عَقَّدتُّمُ ٱلۡأَيۡمَٰنَۖ فَكَفَّٰرَتُهُۥٓ إِطۡعَامُ عَشَرَةِ مَسَٰكِينَ مِنۡ أَوۡسَطِ مَا تُطۡعِمُونَ أَهۡلِيكُمۡ أَوۡ كِسۡوَتُهُمۡ أَوۡ تَحۡرِيرُ رَقَبَةٖۖ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ ثَلَٰثَةِ أَيَّامٖۚ ذَٰلِكَ كَفَّٰرَةُ أَيۡمَٰنِكُمۡ إِذَا حَلَفۡتُمۡۚ وَٱحۡفَظُوٓاْ أَيۡمَٰنَكُمۡۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ

    Open ayah 5:89

    তোমাদের ভুল শপথের জন্য আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবেন না; তবে ইচ্ছাকৃত শপথ (করে তা ভঙ্গ) করলে তিনি তোমাদেরকে শাস্তি দেবেন। শপথভঙ্গের কাফফারার (পাপ স্খালনের) জন্য তোমরা তোমাদের পরিবার-পরিজনকে যে ধরনের খাবার দাও তার মধ্যম মানে দশজন মিসকীনকে খাবার দেবে, অথবা তাদেরকে বস্ত্রদান করবে কিংবা একজন ক্রীতদাস মুক্ত করে দেবে। কেউ এর কোনটি না পারলে সে তিনদিন রোযা রাখবে। তোমরা কখনো শপথ করলে এটাই তোমাদের শপথের কাফফারা। তোমরা তোমাদের শপথ রক্ষা করবে। এভাবেই আল্লাহ তাঁর বিধানসমূহ তোমাদের জন্য স্পষ্ট করে দেন, যাতে তোমরা কৃতজ্ঞ হও।

  90. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّمَا ٱلۡخَمۡرُ وَٱلۡمَيۡسِرُ وَٱلۡأَنصَابُ وَٱلۡأَزۡلَٰمُ رِجۡسٞ مِّنۡ عَمَلِ ٱلشَّيۡطَٰنِ فَٱجۡتَنِبُوهُ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ 

    Open ayah 5:90

    হে ঈমানদারগণ! মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ের তীর এগুলো বস্তুত শয়তানের এক একটি ঘৃণ্য কাজ; অতএব, এসব থেকে দূরে থাক, যাতে তোমরা সফল হতে পার।

  91. إِنَّمَا يُرِيدُ ٱلشَّيۡطَٰنُ أَن يُوقِعَ بَيۡنَكُمُ ٱلۡعَدَٰوَةَ وَٱلۡبَغۡضَآءَ فِي ٱلۡخَمۡرِ وَٱلۡمَيۡسِرِ وَيَصُدَّكُمۡ عَن ذِكۡرِ ٱللَّهِ وَعَنِ ٱلصَّلَوٰةِۖ فَهَلۡ أَنتُم مُّنتَهُونَ

    Open ayah 5:91

    বস্তুত মদ ও জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামায থেকে বিরত রাখতে। অতএব, তোমরা কি (এসব) ছাড়বে?

  92. وَأَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ وَٱحۡذَرُواْۚ فَإِن تَوَلَّيۡتُمۡ فَٱعۡلَمُوٓاْ أَنَّمَا عَلَىٰ رَسُولِنَا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ

    Open ayah 5:92

    তোমরা আল্লাহ ও রসূলের অনুগত হও আর সাবধান থাক। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখবে, পরিষ্কারভাবে (বার্তা) পৌঁছে দেওয়াই আমার রসূলের কাজ।

  93. لَيۡسَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جُنَاحٞ فِيمَا طَعِمُوٓاْ إِذَا مَا ٱتَّقَواْ وَّءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ ثُمَّ ٱتَّقَواْ وَّءَامَنُواْ ثُمَّ ٱتَّقَواْ وَّأَحۡسَنُواْۚ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 5:93

    যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তারা পূর্বে যা খেয়েছে তাতে তাদের কোন পাপ নেই, যদি তারা আল্লাহকে ভয় করে, বিশ্বাস করে এবং সৎকাজ করে; আবার আল্লাহকে ভয় করে ও বিশ্বাস করে; আবার আল্লাহকে ভয় করে ও সৎকাজ করে। আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন।

  94. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَيَبۡلُوَنَّكُمُ ٱللَّهُ بِشَيۡءٖ مِّنَ ٱلصَّيۡدِ تَنَالُهُۥٓ أَيۡدِيكُمۡ وَرِمَاحُكُمۡ لِيَعۡلَمَ ٱللَّهُ مَن يَخَافُهُۥ بِٱلۡغَيۡبِۚ فَمَنِ ٱعۡتَدَىٰ بَعۡدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 5:94

    হে ঈমানদারগণ! তোমাদের হাত ও বর্শার নাগালের মধ্যের কিছু শিকারের প্রাণী দ্বারা আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন; যাতে তিনি বুঝতে পারেন, কে তাঁকে না দেখেও ভয় করে। এরপর যে সীমালংঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

  95. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَقۡتُلُواْ ٱلصَّيۡدَ وَأَنتُمۡ حُرُمٞۚ وَمَن قَتَلَهُۥ مِنكُم مُّتَعَمِّدٗا فَجَزَآءٞ مِّثۡلُ مَا قَتَلَ مِنَ ٱلنَّعَمِ يَحۡكُمُ بِهِۦ ذَوَا عَدۡلٖ مِّنكُمۡ هَدۡيَۢا بَٰلِغَ ٱلۡكَعۡبَةِ أَوۡ كَفَّٰرَةٞ طَعَامُ مَسَٰكِينَ أَوۡ عَدۡلُ ذَٰلِكَ صِيَامٗا لِّيَذُوقَ وَبَالَ أَمۡرِهِۦۗ عَفَا ٱللَّهُ عَمَّا سَلَفَۚ وَمَنۡ عَادَ فَيَنتَقِمُ ٱللَّهُ مِنۡهُۚ وَٱللَّهُ عَزِيزٞ ذُو ٱنتِقَامٍ

    Open ayah 5:95

    হে ঈমানদারগণ! তোমরা এহরাম অবস্থায় শিকার বধ করো না। তোমাদের মধ্যে যে ইচ্ছাকৃতভাবে তা বধ করবে তাকে তার ক্ষতিপূরণস্বরূপ বধকৃত জন্তুর অনুরূপ একটি পশু— যা তোমাদের দুজন ন্যায়বান ব্যক্তি ঠিক করে দেবে— কাবায় কোরবানি হিসেবে পৌঁছাতে হবে; অথবা মিসকীন খাওয়ানোর কাফফারা দিতে হবে; কিংবা তার সমপরিমাণ রোযা রাখতে হবে; যাতে সে তার কৃতকর্মের শাস্তি আস্বাদন করে। আগে যা গিয়েছে আল্লাহ তা মাফ করে দিয়েছেন; কিন্তু যে আবার এ কাজ করবে আল্লাহ তাকে শাস্তি দেবেন। আল্লাহ পরাক্রান্ত, প্রতিশোধ গ্রহণকারী।

  96. أُحِلَّ لَكُمۡ صَيۡدُ ٱلۡبَحۡرِ وَطَعَامُهُۥ مَتَٰعٗا لَّكُمۡ وَلِلسَّيَّارَةِۖ وَحُرِّمَ عَلَيۡكُمۡ صَيۡدُ ٱلۡبَرِّ مَا دُمۡتُمۡ حُرُمٗاۗ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِيٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ

    Open ayah 5:96

    তোমাদের জন্য সামুদ্রিক প্রাণী শিকার করা ও তা খাওয়া হালাল করা হয়েছে তোমাদের ও পর্যটকদের সুবিধার জন্য; তবে যতক্ষণ তোমরা এহরামরত থাকবে ততক্ষণ তোমাদের জন্য স্থলের শিকার হারাম করা হয়েছে। আল্লাহকে ভয় করো, যার কাছে তোমাদেরকে একত্রিত করা হবে।

  97. ۞جَعَلَ ٱللَّهُ ٱلۡكَعۡبَةَ ٱلۡبَيۡتَ ٱلۡحَرَامَ قِيَٰمٗا لِّلنَّاسِ وَٱلشَّهۡرَ ٱلۡحَرَامَ وَٱلۡهَدۡيَ وَٱلۡقَلَٰٓئِدَۚ ذَٰلِكَ لِتَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ وَأَنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ

    Open ayah 5:97

    আল্লাহ পবিত্র ঘর কাবাকে মানুষের কর্মচাঞ্চল্যের কেন্দ্র করেছেন এবং পবিত্র মাস, কোরবানির পশু ও গলায় মালা-পরানো পশুকে তাদের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন; তা এ জন্য যে, তোমরা যেন জানতে পার, আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তা জানেন এবং তিনি সবকিছুই ভালভাবে অবগত আছেন।

  98. ٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ وَأَنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 5:98

    জেনে রাখ যে, আল্লাহ কঠোর শাস্তিদাতা এবং এটাও জেনে রাখ যে,আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

  99. مَّا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلۡبَلَٰغُۗ وَٱللَّهُ يَعۡلَمُ مَا تُبۡدُونَ وَمَا تَكۡتُمُونَ

    Open ayah 5:99

    রসূলের দায়িত্ব তো কেবল (বার্তা) পৌঁছে দেওয়া। আর তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো আল্লাহ তা জানেন।

  100. قُل لَّا يَسۡتَوِي ٱلۡخَبِيثُ وَٱلطَّيِّبُ وَلَوۡ أَعۡجَبَكَ كَثۡرَةُ ٱلۡخَبِيثِۚ فَٱتَّقُواْ ٱللَّهَ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ 

    Open ayah 5:100

    বল, “মন্দের আধিক্য তোমাকে চমৎকৃত করলেও মন্দ আর ভাল সমান নয়। অতএব, হে বুদ্ধিমানেরা! তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হও।”

  101. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَسۡـَٔلُواْ عَنۡ أَشۡيَآءَ إِن تُبۡدَ لَكُمۡ تَسُؤۡكُمۡ وَإِن تَسۡـَٔلُواْ عَنۡهَا حِينَ يُنَزَّلُ ٱلۡقُرۡءَانُ تُبۡدَ لَكُمۡ عَفَا ٱللَّهُ عَنۡهَاۗ وَٱللَّهُ غَفُورٌ حَلِيمٞ 

    Open ayah 5:101

    হে ঈমানদারগণ! তোমরা এমনসব জিনিস সম্বন্ধে প্রশ্ন করো না যা তোমাদের কাছে স্পষ্ট করা হলে তোমাদের খারাপ লাগবে। যদি কোরআন অবতরণকালে তোমরা এরকম প্রশ্ন করো তাহলে তোমাদের কাছে তা স্পষ্ট করা হবে। (পেছনে যা হয়েছে) আল্লাহ তা মাফ করে দিয়েছেন। আল্লাহ ক্ষমাপরায়ণ, সহনশীল।

  102. قَدۡ سَأَلَهَا قَوۡمٞ مِّن قَبۡلِكُمۡ ثُمَّ أَصۡبَحُواْ بِهَا كَٰفِرِينَ 

    Open ayah 5:102

    তোমাদের পূর্বে একটি সমপ্রদায় এরকম প্রশ্ন করেছিল। তারপর এ কারণেই তারা অবিশ্বাসী হয়েছিল।

  103. مَا جَعَلَ ٱللَّهُ مِنۢ بَحِيرَةٖ وَلَا سَآئِبَةٖ وَلَا وَصِيلَةٖ وَلَا حَامٖ وَلَٰكِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۖ وَأَكۡثَرُهُمۡ لَا يَعۡقِلُونَ 

    Open ayah 5:103

    বাহীরাহ, সা'ইবাহ, ওয়াছীলাহ কিংবা হাম এর কোনটাই আল্লাহ ঠিক করে দেননি; বরং কাফেররা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে; আর তাদের অধিকাংশই বোঝে না।

  104. وَإِذَا قِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ إِلَىٰ مَآ أَنزَلَ ٱللَّهُ وَإِلَى ٱلرَّسُولِ قَالُواْ حَسۡبُنَا مَا وَجَدۡنَا عَلَيۡهِ ءَابَآءَنَآۚ أَوَلَوۡ كَانَ ءَابَآؤُهُمۡ لَا يَعۡلَمُونَ شَيۡـٔٗا وَلَا يَهۡتَدُونَ 

    Open ayah 5:104

    যখন তাদেরকে বলা হয়, “আল্লাহ যা নাযিল করেছেন তোমরা তার দিকে এবং রসূলের দিকে এসো” তখন তারা বলে, “আমরা আমাদের বাপ-দাদাদেরকে যে পথে পেয়েছি আমাদের জন্য তাই যথেষ্ট।” তাদের বাপ-দাদারা কিছু না বুঝে থাকলেও এবং সঠিক পথে না চলে থাকলেও কি (তারা তাদের পথে চলবে)?

  105. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ عَلَيۡكُمۡ أَنفُسَكُمۡۖ لَا يَضُرُّكُم مَّن ضَلَّ إِذَا ٱهۡتَدَيۡتُمۡۚ إِلَى ٱللَّهِ مَرۡجِعُكُمۡ جَمِيعٗا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ 

    Open ayah 5:105

    হে ঈমানদারগণ! তোমরা নিজেদের কথা ভাব। তোমরা যদি সঠিক পথে চল তাহলে বিপথগামীরা তোমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহর কাছেই তোমাদের সকলকে ফিরে যেতে হবে। তখন তিনি তোমাদেরকে তোমরা যা করতে তা অবহিত করবেন।

  106. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ شَهَٰدَةُ بَيۡنِكُمۡ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ حِينَ ٱلۡوَصِيَّةِ ٱثۡنَانِ ذَوَا عَدۡلٖ مِّنكُمۡ أَوۡ ءَاخَرَانِ مِنۡ غَيۡرِكُمۡ إِنۡ أَنتُمۡ ضَرَبۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ فَأَصَٰبَتۡكُم مُّصِيبَةُ ٱلۡمَوۡتِۚ تَحۡبِسُونَهُمَا مِنۢ بَعۡدِ ٱلصَّلَوٰةِ فَيُقۡسِمَانِ بِٱللَّهِ إِنِ ٱرۡتَبۡتُمۡ لَا نَشۡتَرِي بِهِۦ ثَمَنٗا وَلَوۡ كَانَ ذَا قُرۡبَىٰ وَلَا نَكۡتُمُ شَهَٰدَةَ ٱللَّهِ إِنَّآ إِذٗا لَّمِنَ ٱلۡأٓثِمِينَ 

    Open ayah 5:106

    হে ঈমানদারগণ! যখন তোমাদের মধ্যে কারো মৃত্যু উপস্থিত হয় তখন অসিয়তকালে তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে। অথবা তোমরা সফরে থাকলে এবং সে অবস্থায় তোমাদের মৃত্যুর বিপদ এসে পড়লে তোমাদের ছাড়া অন্যদের মধ্য থেকে দুজন সাক্ষী রাখতে পার। যদি (সাক্ষীদের সততা সম্পর্কে) তোমাদের সন্দেহ হয় তাহলে সাক্ষীদ্বয়কে নামাযের পর ধরে রাখবে এবং তারা আল্লাহর নামে শপথ করে বলবে, “আত্মীয় হলেও আমরা এর বিনিময়ে কোন মূল্য (পার্থিব সুবিধা) নেব না এবং আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করব না; তা করলে অবশ্যই আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব।”

  107. فَإِنۡ عُثِرَ عَلَىٰٓ أَنَّهُمَا ٱسۡتَحَقَّآ إِثۡمٗا فَـَٔاخَرَانِ يَقُومَانِ مَقَامَهُمَا مِنَ ٱلَّذِينَ ٱسۡتَحَقَّ عَلَيۡهِمُ ٱلۡأَوۡلَيَٰنِ فَيُقۡسِمَانِ بِٱللَّهِ لَشَهَٰدَتُنَآ أَحَقُّ مِن شَهَٰدَتِهِمَا وَمَا ٱعۡتَدَيۡنَآ إِنَّآ إِذٗا لَّمِنَ ٱلظَّٰلِمِينَ 

    Open ayah 5:107

    অতঃপর যদি জানা যায় যে, তারা দুজন কোন অপরাধ করেছে তাহলে যাদের বিরুদ্ধে অপরাধ হয়েছে তাদের মধ্য থেকে দুজন নিকটতর আত্মীয় তাদের স্থলাভিষিক্ত হবে। তারপর তারা আল্লাহর নামে শপথ করে বলবে, “নিশ্চয়ই আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্যের চেয়ে বেশি সত্য। আর আমরা (সত্যের) অন্যথা করিনি; তা করলে অবশ্যই আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব।”

  108. ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَن يَأۡتُواْ بِٱلشَّهَٰدَةِ عَلَىٰ وَجۡهِهَآ أَوۡ يَخَافُوٓاْ أَن تُرَدَّ أَيۡمَٰنُۢ بَعۡدَ أَيۡمَٰنِهِمۡۗ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱسۡمَعُواْۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ 

    Open ayah 5:108

    এতেই অধিকতর সম্ভাবনা আছে যে, তারা সঠিকভাবে সাক্ষ্য দেবে অথবা তাদের শপথের পর আবার শপথ নেওয়ার আশঙ্কা করবে। আল্লাহকে ভয় করো এবং (তাঁর কথা) শোন। আল্লাহ ফাসেকদেরকে পথ প্রদর্শন করেন না।

  109. ۞يَوۡمَ يَجۡمَعُ ٱللَّهُ ٱلرُّسُلَ فَيَقُولُ مَاذَآ أُجِبۡتُمۡۖ قَالُواْ لَا عِلۡمَ لَنَآۖ إِنَّكَ أَنتَ عَلَّٰمُ ٱلۡغُيُوبِ 

    Open ayah 5:109

    (স্মরণ করো) যেদিন আল্লাহ রসূলদেরকে একত্র করে বলবেন, “তোমরা (মানুষের কাছ থেকে তোমাদের আহবানের) কী জবাব পেয়েছিলে?” তারা বলবে, “আমাদের কিছু জানা নেই; তুমিই তো অদৃশ্য বিষয় ভাল জান।”

  110. إِذۡ قَالَ ٱللَّهُ يَٰعِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱذۡكُرۡ نِعۡمَتِي عَلَيۡكَ وَعَلَىٰ وَٰلِدَتِكَ إِذۡ أَيَّدتُّكَ بِرُوحِ ٱلۡقُدُسِ تُكَلِّمُ ٱلنَّاسَ فِي ٱلۡمَهۡدِ وَكَهۡلٗاۖ وَإِذۡ عَلَّمۡتُكَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَۖ وَإِذۡ تَخۡلُقُ مِنَ ٱلطِّينِ كَهَيۡـَٔةِ ٱلطَّيۡرِ بِإِذۡنِي فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيۡرَۢا بِإِذۡنِيۖ وَتُبۡرِئُ ٱلۡأَكۡمَهَ وَٱلۡأَبۡرَصَ بِإِذۡنِيۖ وَإِذۡ تُخۡرِجُ ٱلۡمَوۡتَىٰ بِإِذۡنِيۖ وَإِذۡ كَفَفۡتُ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ عَنكَ إِذۡ جِئۡتَهُم بِٱلۡبَيِّنَٰتِ فَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡهُمۡ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٞ 

    Open ayah 5:110

    (স্মরণ করো) যখন (কেয়ামতের দিন) আল্লাহ বলবেন, “হে মরিয়মপুত্র ঈসা! তোমার প্রতি ও তোমার মায়ের প্রতি আমার অনুগ্রহের কথা মনে করো, যখন আমি পবিত্র আত্মা (জিবরাঈল) দ্বারা তোমাকে দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সাথে কথা বলতে সাহায্য করেছিলাম; যখন তোমাকে কিতাব, প্রজ্ঞা, তাওরাত ও ইনজীল শিক্ষা দিয়েছিলাম; যখন তুমি আমার আদেশে কাদামাটি দ্বারা পাখির আকৃতি বানিয়ে তাতে ফুঁ দিতে, ফলে তা আমার হুকুমে পাখি হয়ে যেত আর তুমি আমার হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করে দিতে; যখন তুমি আমার হুকুমে মৃতদেরকে (জীবিত) বের করে আনতে এবং যখন আমি তোমাকে হত্যা করা থেকে বনী ইসরাঈলকে নিবৃত্ত রেখেছিলাম, যখন তুমি তাদের কাছে নিদর্শন নিয়ে এলে তাদের মধ্যে অবিশ্বাসীরা বলেছিল, "এতো স্পষ্ট যাদু ছাড়া কিছু নয়"

  111. وَإِذۡ أَوۡحَيۡتُ إِلَى ٱلۡحَوَارِيِّـۧنَ أَنۡ ءَامِنُواْ بِي وَبِرَسُولِي قَالُوٓاْ ءَامَنَّا وَٱشۡهَدۡ بِأَنَّنَا مُسۡلِمُونَ

    Open ayah 5:111

    আর (স্মরণ করো) যখন আমি হাওয়ারীদেরকে (ঈসার শিষ্যদেরকে) নির্দেশ দিয়েছিলাম যে, তোমরা আমাকে ও আমার রসূলকে বিশ্বাস করো; তারা বলেছিল, “আমরা বিশ্বাস করলাম এবং তুমি সাক্ষী থাক যে, আমরা মুসলিম (অনুগত)।”

  112. إِذۡ قَالَ ٱلۡحَوَارِيُّونَ يَٰعِيسَى ٱبۡنَ مَرۡيَمَ هَلۡ يَسۡتَطِيعُ رَبُّكَ أَن يُنَزِّلَ عَلَيۡنَا مَآئِدَةٗ مِّنَ ٱلسَّمَآءِۖ قَالَ ٱتَّقُواْ ٱللَّهَ إِن كُنتُم مُّؤۡمِنِينَ

    Open ayah 5:112

    (স্মরণ করো) যখন হাওয়ারীরা বলেছিল, “হে মরিয়মপুত্র ঈসা! তোমার প্রভু কি আমাদের জন্য আসমান থেকে কিছু খাদ্য পাঠাতে পারেন?” সে (ঈসা) বলেছিল, “তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা (সত্যই) বিশ্বাসী হও।”

  113. قَالُواْ نُرِيدُ أَن نَّأۡكُلَ مِنۡهَا وَتَطۡمَئِنَّ قُلُوبُنَا وَنَعۡلَمَ أَن قَدۡ صَدَقۡتَنَا وَنَكُونَ عَلَيۡهَا مِنَ ٱلشَّٰهِدِينَ

    Open ayah 5:113

    তারা বলেছিল, “আমরা চাচ্ছি, আমাদের অন্তরের প্রশান্তির জন্য কিছু খাবার খাব আর জানব যে, তুমি আমাদের কাছে সত্য বলেছো এবং আমরা তার সাক্ষী হব।”

  114. قَالَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ ٱللَّهُمَّ رَبَّنَآ أَنزِلۡ عَلَيۡنَا مَآئِدَةٗ مِّنَ ٱلسَّمَآءِ تَكُونُ لَنَا عِيدٗا لِّأَوَّلِنَا وَءَاخِرِنَا وَءَايَةٗ مِّنكَۖ وَٱرۡزُقۡنَا وَأَنتَ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ

    Open ayah 5:114

    মরিয়মপুত্র ঈসা বলেছিল, “হে আমাদের প্রভু! তুমি আমাদের জন্য আসমান থেকে কিছু খাদ্য পাঠাও, যা আমাদের জন্য— আমাদের প্রথম ও শেষ সবার জন্য— হবে একটি উৎসবের ব্যাপার এবং তোমার পক্ষ থেকে একটি নিদর্শন। আর আমাদেরকে রিযিক দান করো; তুমি তো শ্রেষ্ঠ রিযিকদাতা”

  115. قَالَ ٱللَّهُ إِنِّي مُنَزِّلُهَا عَلَيۡكُمۡۖ فَمَن يَكۡفُرۡ بَعۡدُ مِنكُمۡ فَإِنِّيٓ أُعَذِّبُهُۥ عَذَابٗا لَّآ أُعَذِّبُهُۥٓ أَحَدٗا مِّنَ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 5:115

    আল্লাহ বলেছিলেন, “হ্যাঁ, আমি তোমাদের জন্য তা পাঠাব, কিন্তু তারপর তোমাদের মধ্যে যে অবিশ্বাস করবে তাকে আমি এমন (ভয়ানক) শাস্তি দেব যা সারা পৃথিবীর আর কাউকে দেব না।”

  116. وَإِذۡ قَالَ ٱللَّهُ يَٰعِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ءَأَنتَ قُلۡتَ لِلنَّاسِ ٱتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيۡنِ مِن دُونِ ٱللَّهِۖ قَالَ سُبۡحَٰنَكَ مَا يَكُونُ لِيٓ أَنۡ أَقُولَ مَا لَيۡسَ لِي بِحَقٍّۚ إِن كُنتُ قُلۡتُهُۥ فَقَدۡ عَلِمۡتَهُۥۚ تَعۡلَمُ مَا فِي نَفۡسِي وَلَآ أَعۡلَمُ مَا فِي نَفۡسِكَۚ إِنَّكَ أَنتَ عَلَّٰمُ ٱلۡغُيُوبِ

    Open ayah 5:116

    আর (স্মরণ করো) যখন (হাশরের দিন) আল্লাহ বলবেন, “হে মরিয়মপুত্র ঈসা! তুমি কি মানুষকে বলেছিলে যে, আল্লাহকে ছেড়ে তোমরা আমাকে ও আমার মাকে উপাস্য বানাও?” সে বলবে, “মহিমা তোমার! আমার যা বলার অধিকার নেই আমি তো তা বলতে পারি না। আমি যদি অমন কথা বলতাম তাহলে তুমি তা অবশ্যই জানতে। আমার মনে কি আছে তুমি তা জান, আর তোমার মনে কি আছে আমি তা জানি না। অদৃশ্য বিষয়াদি সম্পর্কে তো একমাত্র তুমিই সম্যক অবগত।”

  117. مَا قُلۡتُ لَهُمۡ إِلَّا مَآ أَمَرۡتَنِي بِهِۦٓ أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ رَبِّي وَرَبَّكُمۡۚ وَكُنتُ عَلَيۡهِمۡ شَهِيدٗا مَّا دُمۡتُ فِيهِمۡۖ فَلَمَّا تَوَفَّيۡتَنِي كُنتَ أَنتَ ٱلرَّقِيبَ عَلَيۡهِمۡۚ وَأَنتَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ

    Open ayah 5:117

    “তুমি আমাকে যা (বলতে) আদেশ দিয়েছিলে আমি তাদেরকে শুধু তাই বলেছি। তা হল, তোমরা আমার প্রভু ও তোমাদের প্রভু আল্লাহর এবাদত কর। আর আমি যতদিন তাদের মাঝে ছিলাম ততদিনই তাদের কর্মকাণ্ড অবগত ছিলাম। তারপর তুমি যখন আমাকে লোকান্তরিত করেছো তখন থেকে তো তুমিই তাদের পর্যবেক্ষক ছিলে। আর তুমি সবকিছুই অবগত আছো।”

  118. إِن تُعَذِّبۡهُمۡ فَإِنَّهُمۡ عِبَادُكَۖ وَإِن تَغۡفِرۡ لَهُمۡ فَإِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 5:118

    “তুমি যদি তাদেরকে শাস্তি দাও দিতে পার, কারণ তারা তোমারই বান্দা; আর যদি তাদেরকে ক্ষমা করে দাও তাও পার, কারণ তুমি তো পরাক্রমশালী, পরম প্রাজ্ঞ।”

  119. قَالَ ٱللَّهُ هَٰذَا يَوۡمُ يَنفَعُ ٱلصَّٰدِقِينَ صِدۡقُهُمۡۚ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ رَّضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ

    Open ayah 5:119

    আল্লাহ বলবেন, “আজকের দিনে সত্যবাদীরা তাদের সত্যবাদিতার উপকার (পুরস্কার) পাবে।” তাদের জন্য এমনসব উদ্যান (জান্নাত) রয়েছে যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটাই বড় সফলতা।

  120. لِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا فِيهِنَّۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرُۢ 

    Open ayah 5:120

    আসমান ও জমিন এবং তার মধ্যে যা কিছু আছে তার আধিপত্য আল্লাহরই। এবং তিনি সবকিছু করতে সক্ষম।