الأنعام
Al-An'aam
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَجَعَلَ ٱلظُّلُمَٰتِ وَٱلنُّورَۖ ثُمَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِمۡ يَعۡدِلُونَ
Open ayah 6:1সব প্রশংসা আল্লাহর, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব ঘটিয়েছেন। তারপরও অবিশ্বাসীরা তাদের প্রভুর সাথে সমকক্ষ দাঁড় করায়।
هُوَ ٱلَّذِي خَلَقَكُم مِّن طِينٖ ثُمَّ قَضَىٰٓ أَجَلٗاۖ وَأَجَلٞ مُّسَمًّى عِندَهُۥۖ ثُمَّ أَنتُمۡ تَمۡتَرُونَ
Open ayah 6:2তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তারপর একটি সময় নির্ধারণ করেছেন। আরেকটি নির্ধারিত সময় তাঁর কাছে আছে। তারপরও তোমরা সন্দেহ কর।
وَهُوَ ٱللَّهُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَفِي ٱلۡأَرۡضِ يَعۡلَمُ سِرَّكُمۡ وَجَهۡرَكُمۡ وَيَعۡلَمُ مَا تَكۡسِبُونَ
Open ayah 6:3আর আসমান ও জমিনে তিনিই আল্লাহ। তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয় জানেন; তোমরা যা কিছু উপার্জন করো তিনি তাও জানেন।
وَمَا تَأۡتِيهِم مِّنۡ ءَايَةٖ مِّنۡ ءَايَٰتِ رَبِّهِمۡ إِلَّا كَانُواْ عَنۡهَا مُعۡرِضِينَ
Open ayah 6:4তাদের (অবিশ্বাসীদের) কাছে তাদের প্রভুর পক্ষ থেকে কোন নিদর্শন এলেই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।
فَقَدۡ كَذَّبُواْ بِٱلۡحَقِّ لَمَّا جَآءَهُمۡ فَسَوۡفَ يَأۡتِيهِمۡ أَنۢبَٰٓؤُاْ مَا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ
Open ayah 6:5অতএব, সত্য যখন তাদের কাছে এসেছে তারা তাকে অবলীলায় মিথ্যা বলেছে। তবে তারা যা নিয়ে ঠাট্টা করত তাদের কাছে অচিরেই তার সংবাদ আসবে।
أَلَمۡ يَرَوۡاْ كَمۡ أَهۡلَكۡنَا مِن قَبۡلِهِم مِّن قَرۡنٖ مَّكَّنَّٰهُمۡ فِي ٱلۡأَرۡضِ مَا لَمۡ نُمَكِّن لَّكُمۡ وَأَرۡسَلۡنَا ٱلسَّمَآءَ عَلَيۡهِم مِّدۡرَارٗا وَجَعَلۡنَا ٱلۡأَنۡهَٰرَ تَجۡرِي مِن تَحۡتِهِمۡ فَأَهۡلَكۡنَٰهُم بِذُنُوبِهِمۡ وَأَنشَأۡنَا مِنۢ بَعۡدِهِمۡ قَرۡنًا ءَاخَرِينَ
Open ayah 6:6তারা কি দেখেনি আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি, যাদেরকে আমি এই পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমনটি তোমাদেরকেও করিনি? আর আমি তাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছিলাম ও তাদের নিচ দিয়ে নদী প্রবাহিত করেছিলাম। অতঃপর তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে অন্যান্য প্রজন্ম সৃষ্টি করেছি।
وَلَوۡ نَزَّلۡنَا عَلَيۡكَ كِتَٰبٗا فِي قِرۡطَاسٖ فَلَمَسُوهُ بِأَيۡدِيهِمۡ لَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٞ
Open ayah 6:7আর আমি যদি তোমার কাছে কাগজে লিখিত কোন কিতাবও নাযিল করতাম এবং তারা তা নিজেদের হাত দ্বারা স্পর্শ করে দেখত তবুও অবিশ্বাসীরা বলত, “এটা প্রকাশ্য যাদু বৈ কিছু নয়।”
وَقَالُواْ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ مَلَكٞۖ وَلَوۡ أَنزَلۡنَا مَلَكٗا لَّقُضِيَ ٱلۡأَمۡرُ ثُمَّ لَا يُنظَرُونَ
Open ayah 6:8তারা এও বলেছে, “তাঁর কাছে কোন ফেরেশতা পাঠানো হল না কেন?” আমি যদি কোন ফেরেশতাই পাঠাতাম তাহলে বিষয়টি তখনই নিষ্পত্তি হয়ে যেত এবং তাদেরকে কোন অবকাশ দেওয়া হত না।
وَلَوۡ جَعَلۡنَٰهُ مَلَكٗا لَّجَعَلۡنَٰهُ رَجُلٗا وَلَلَبَسۡنَا عَلَيۡهِم مَّا يَلۡبِسُونَ
Open ayah 6:9আর যদি কোন ফেরেশতাকে রসূল করতাম তাহলে তাকে তো মানুষের আকৃতিতেই পাঠাতাম এবং তাদেরকে সেই সন্দেহেই ফেলতাম যে সন্দেহ তারা এখন করছে।
وَلَقَدِ ٱسۡتُهۡزِئَ بِرُسُلٖ مِّن قَبۡلِكَ فَحَاقَ بِٱلَّذِينَ سَخِرُواْ مِنۡهُم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ
Open ayah 6:10তোমার পূর্বেও রসূলদেরকে উপহাস করা হয়েছে। তবে যারা তাদেরকে উপহাস করেছে তাদের উপহাসের পরিণতি তাদের ওপরই আপতিত হয়েছে।
قُلۡ سِيرُواْ فِي ٱلۡأَرۡضِ ثُمَّ ٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُكَذِّبِينَ
Open ayah 6:11বল, “তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখ, যারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল তাদের কেমন পরিণতি হয়েছিল।”
قُل لِّمَن مَّا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ قُل لِّلَّهِۚ كَتَبَ عَلَىٰ نَفۡسِهِ ٱلرَّحۡمَةَۚ لَيَجۡمَعَنَّكُمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَا رَيۡبَ فِيهِۚ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ فَهُمۡ لَا يُؤۡمِنُونَ
Open ayah 6:12বল, “আসমান ও জমিনে যা কিছু আছে তা কার?” (তুমিই) বলে দাও, “(সব) আল্লাহরই”। অনুগ্রহ করাকে তিনি নিজের কর্তব্য করে নিয়েছেন। তিনি তোমাদেরকে কেয়ামতের দিন অবশ্যই একত্রিত করবেন, এতে কোন সন্দেহ নেই। যারা নিজেরা নিজেদের ক্ষতি করেছে তারা বিশ্বাস করবে না।
۞وَلَهُۥ مَا سَكَنَ فِي ٱلَّيۡلِ وَٱلنَّهَارِۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
Open ayah 6:13রাতে ও দিনে যা কিছু থাকে তা তাঁরই। তিনিই সবকিছু শোনেন, সবকিছু জানেন।
قُلۡ أَغَيۡرَ ٱللَّهِ أَتَّخِذُ وَلِيّٗا فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَهُوَ يُطۡعِمُ وَلَا يُطۡعَمُۗ قُلۡ إِنِّيٓ أُمِرۡتُ أَنۡ أَكُونَ أَوَّلَ مَنۡ أَسۡلَمَۖ وَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُشۡرِكِينَ
Open ayah 6:14বল, “আমি কি আসমান-জমিনের স্রষ্টা আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক বানাব? অথচ তিনিই খাদ্য দান করেন, তাঁকে কেউ খাদ্য দেয় না।” বল, “আমাকে তো (আল্লাহর কাছে) প্রথম আত্মসমর্পণকারী ব্যক্তি হতে আদেশ দেওয়া হয়েছে।” আর তুমি কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।
قُلۡ إِنِّيٓ أَخَافُ إِنۡ عَصَيۡتُ رَبِّي عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ
Open ayah 6:15বল, “আমি এক ভয়ানক দিনের শাস্তিকে ভয় করি, যদি আমার প্রভুর অবাধ্যতা করি।”
مَّن يُصۡرَفۡ عَنۡهُ يَوۡمَئِذٖ فَقَدۡ رَحِمَهُۥۚ وَذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡمُبِينُ
Open ayah 6:16সেদিন যাকে শাস্তি থেকে দূরে রাখা হবে তাকে অবশ্যই তিনি অনুগ্রহ করলেন। আর সেটাই হবে স্পষ্ট (যথার্থ) সফলতা।
وَإِن يَمۡسَسۡكَ ٱللَّهُ بِضُرّٖ فَلَا كَاشِفَ لَهُۥٓ إِلَّا هُوَۖ وَإِن يَمۡسَسۡكَ بِخَيۡرٖ فَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 6:17আল্লাহ যদি তোমাকে কোন কষ্ট দেন তাহলে তিনি ছাড়া কেউ তা দূর করতে পারে না। আর তিনি যদি তোমার কোন কল্যাণ করতে চান (তাও করতে পারেন, কারণ) তিনি সবকিছুই করতে সক্ষম।
وَهُوَ ٱلۡقَاهِرُ فَوۡقَ عِبَادِهِۦۚ وَهُوَ ٱلۡحَكِيمُ ٱلۡخَبِيرُ
Open ayah 6:18তিনি তাঁর বান্দাদের ওপর প্রবল পরাক্রমশালী। আর তিনিই প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।
قُلۡ أَيُّ شَيۡءٍ أَكۡبَرُ شَهَٰدَةٗۖ قُلِ ٱللَّهُۖ شَهِيدُۢ بَيۡنِي وَبَيۡنَكُمۡۚ وَأُوحِيَ إِلَيَّ هَٰذَا ٱلۡقُرۡءَانُ لِأُنذِرَكُم بِهِۦ وَمَنۢ بَلَغَۚ أَئِنَّكُمۡ لَتَشۡهَدُونَ أَنَّ مَعَ ٱللَّهِ ءَالِهَةً أُخۡرَىٰۚ قُل لَّآ أَشۡهَدُۚ قُلۡ إِنَّمَا هُوَ إِلَٰهٞ وَٰحِدٞ وَإِنَّنِي بَرِيٓءٞ مِّمَّا تُشۡرِكُونَ
Open ayah 6:19বল, “কোন্ জিনিস সবচেয়ে বড় সাক্ষী?” বল, “আল্লাহ, তিনিই আমার ও তোমাদের মাঝে সাক্ষী। আর আমার কাছে এই কোরআন পাঠানো হয়েছে যাতে আমি এর সাহায্যে তোমাদেরকে এবং যাদের পর্যন্ত তা পৌঁছে তাদেরকে সতর্ক করতে পারি। তোমরা কি সাক্ষ্য দাও যে, আল্লাহর সাথে অন্যান্য উপাস্যও আছে?” বল, “আমি (অমন) সাক্ষ্য দেই না।” বল, “তিনিই একমাত্র উপাস্য। আর তোমরা (আল্লাহর সাথে) যা কিছু শরীক করো তার সাথে আমার কোন সম্পর্ক নেই।”
ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَعۡرِفُونَهُۥ كَمَا يَعۡرِفُونَ أَبۡنَآءَهُمُۘ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ فَهُمۡ لَا يُؤۡمِنُونَ
Open ayah 6:20আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা (ইহুদি ও খ্রিষ্টানরা) তাঁকে (মুহাম্মদকে) চেনে, যেমন তারা নিজেদের ছেলেদেরকে চেনে। যারা নিজেরা নিজেদের ক্ষতি করেছে তারা বিশ্বাস করবে না।
وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ كَذَّبَ بِـَٔايَٰتِهِۦٓۚ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلظَّٰلِمُونَ
Open ayah 6:21যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা বানিয়ে বলে অথবা তাঁর নিদর্শনসমূহকে মিথ্যা বলে তার চেয়ে বড় জালেম কে হতে পারে? জালেমরা কখনও সফল হয় না।
وَيَوۡمَ نَحۡشُرُهُمۡ جَمِيعٗا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشۡرَكُوٓاْ أَيۡنَ شُرَكَآؤُكُمُ ٱلَّذِينَ كُنتُمۡ تَزۡعُمُونَ
Open ayah 6:22(স্মরণ করো) যেদিন আমি তাদের সকলকে একত্রিত করব, তারপর মুশরিকদের বলব, “কোথায় তোমাদের মনগড়া শরীকরা?”
ثُمَّ لَمۡ تَكُن فِتۡنَتُهُمۡ إِلَّآ أَن قَالُواْ وَٱللَّهِ رَبِّنَا مَا كُنَّا مُشۡرِكِينَ
Open ayah 6:23তখন তাদের কোন অজুহাত থাকবে না; শুধু বলবে, “আমাদের প্রভু আল্লাহর কসম! আমরা মুশরিক ছিলাম না।”
ٱنظُرۡ كَيۡفَ كَذَبُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡۚ وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَفۡتَرُونَ
Open ayah 6:24লক্ষ্য করো, কীভাবে তারা নিজেদের জন্য ক্ষতিকর মিথ্যা বলেছে, আর তারা বানিয়ে বানিয়ে যা বলত তা (কীভাবে) তাদের থেকে উধাও হয়ে গিয়েছে!
وَمِنۡهُم مَّن يَسۡتَمِعُ إِلَيۡكَۖ وَجَعَلۡنَا عَلَىٰ قُلُوبِهِمۡ أَكِنَّةً أَن يَفۡقَهُوهُ وَفِيٓ ءَاذَانِهِمۡ وَقۡرٗاۚ وَإِن يَرَوۡاْ كُلَّ ءَايَةٖ لَّا يُؤۡمِنُواْ بِهَاۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوكَ يُجَٰدِلُونَكَ يَقُولُ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 6:25তাদের মধ্যে কিছু লোক আছে যারা তোমার কথা কান পেতে শোনে, তবে আমি তাদের অন্তরে আবরণ দিয়ে রেখেছি, যে জন্য তারা তা বুঝতে পারে না, আর তাদের কানে দিয়েছি বধিরতা। যদি তারা প্রতিটি নিদর্শন দেখে তবুও তারা তা বিশ্বাস করবে না। এমনকি তারা যখন বিতর্ক করার জন্য তোমার কাছে আসে তখন এই কাফেররা বলে, “এ তো দেখছি আগের দিনের মানুষের কেসসা-কাহিনি ছাড়া আর কিছু নয়।”
وَهُمۡ يَنۡهَوۡنَ عَنۡهُ وَيَنۡـَٔوۡنَ عَنۡهُۖ وَإِن يُهۡلِكُونَ إِلَّآ أَنفُسَهُمۡ وَمَا يَشۡعُرُونَ
Open ayah 6:26তারা তাঁর (অনুসরণ) থেকে (অন্যদের) বিরত রাখে এবং (নিজেরা) তাঁর থেকে দূরে থাকে। (এভাবে) তারা নিজেদেরই ধ্বংস ডেকে আনে, কিন্তু তা উপলব্ধি করে না।
وَلَوۡ تَرَىٰٓ إِذۡ وُقِفُواْ عَلَى ٱلنَّارِ فَقَالُواْ يَٰلَيۡتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِـَٔايَٰتِ رَبِّنَا وَنَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 6:27যখন তাদেরকে (দোযখের) আগুনের সামনে দাঁড় করানো হবে তখন তুমি যদি দেখতে! তারা তখন বলবে, “হায়রে আমাদেরকে যদি আবার (দুনিয়ায়) পাঠানো হত! তাহলে আমরা আমাদের প্রভুর নিদর্শনসমূহ অস্বীকার করতাম না এবং আমরা ঈমানদার হয়ে যেতাম।”
بَلۡ بَدَا لَهُم مَّا كَانُواْ يُخۡفُونَ مِن قَبۡلُۖ وَلَوۡ رُدُّواْ لَعَادُواْ لِمَا نُهُواْ عَنۡهُ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ
Open ayah 6:28(তাদের এই কথা ঠিক নয়) বরং তারা আগে যা গোপন করত তাদের সামনে তা প্রকাশ হয়ে পড়েছে। আর তাদেরকে যদি আবার (দুনিয়ায়) পাঠানো হত তাহলে তারা পুনরায় তাই করত যা তাদেরকে নিষেধ করা হয়েছিল। নিশ্চয়ই তারা মিথ্যাবাদী।
وَقَالُوٓاْ إِنۡ هِيَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنۡيَا وَمَا نَحۡنُ بِمَبۡعُوثِينَ
Open ayah 6:29তারা বলে, “আমাদের এ দুনিয়ার জীবন ছাড়া আর কোন জীবন নেই এবং (মৃত্যুর পর) আমাদেরকে পুনরায় উঠানো হবে না।”
وَلَوۡ تَرَىٰٓ إِذۡ وُقِفُواْ عَلَىٰ رَبِّهِمۡۚ قَالَ أَلَيۡسَ هَٰذَا بِٱلۡحَقِّۚ قَالُواْ بَلَىٰ وَرَبِّنَاۚ قَالَ فَذُوقُواْ ٱلۡعَذَابَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ
Open ayah 6:30যখন তাদেরকে তাদের প্রভুর সামনে দাঁড় করানো হবে তখন তুমি যদি দেখতে! তিনি তখন বলবেন, “এটা কি সত্য নয়?” তারা বলবে, “হ্যাঁ, আমাদের প্রভুর শপথ!” তিনি তখন বলবেন, “তাহলে তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, কারণ তোমরা (এটা) অবিশ্বাস করতে।”
قَدۡ خَسِرَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِلِقَآءِ ٱللَّهِۖ حَتَّىٰٓ إِذَا جَآءَتۡهُمُ ٱلسَّاعَةُ بَغۡتَةٗ قَالُواْ يَٰحَسۡرَتَنَا عَلَىٰ مَا فَرَّطۡنَا فِيهَا وَهُمۡ يَحۡمِلُونَ أَوۡزَارَهُمۡ عَلَىٰ ظُهُورِهِمۡۚ أَلَا سَآءَ مَا يَزِرُونَ
Open ayah 6:31যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে মিথ্যা বলেছিল তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশেষে যখন তাদের কাছে অকস্মাৎ কেয়ামত এসে যাবে তখন তারা বলবে, “হায় আফসোস, এই ব্যাপারটিতে আমরা বড় অবহেলা করেছিলাম!” তখন তারা তাদের (পাপের) বোঝা নিজেদের পিঠে বহন করবে। জেনে রাখ, তারা যা বহন করবে তা খুবই খারাপ।
وَمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا لَعِبٞ وَلَهۡوٞۖ وَلَلدَّارُ ٱلۡأٓخِرَةُ خَيۡرٞ لِّلَّذِينَ يَتَّقُونَۚ أَفَلَا تَعۡقِلُونَ
Open ayah 6:32এই দুনিয়ার জীবন খেলা ও আমোদ-প্রমোদ ছাড়া কিছু নয়। তবে যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখেরাতের আবাস অনেক ভাল। তোমরা কি বোঝ না?
قَدۡ نَعۡلَمُ إِنَّهُۥ لَيَحۡزُنُكَ ٱلَّذِي يَقُولُونَۖ فَإِنَّهُمۡ لَا يُكَذِّبُونَكَ وَلَٰكِنَّ ٱلظَّٰلِمِينَ بِـَٔايَٰتِ ٱللَّهِ يَجۡحَدُونَ
Open ayah 6:33আমি তো জানি, তাদের কথায় তুমি অবশ্যই দুঃখ পাও। তবে তারা তো (শুধু) তোমাকে অবিশ্বাস করে না, বরং (এই) জালেমরা আল্লাহর নিদর্শনাবলীকেই অস্বীকার করে।
وَلَقَدۡ كُذِّبَتۡ رُسُلٞ مِّن قَبۡلِكَ فَصَبَرُواْ عَلَىٰ مَا كُذِّبُواْ وَأُوذُواْ حَتَّىٰٓ أَتَىٰهُمۡ نَصۡرُنَاۚ وَلَا مُبَدِّلَ لِكَلِمَٰتِ ٱللَّهِۚ وَلَقَدۡ جَآءَكَ مِن نَّبَإِيْ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 6:34তোমার আগেও রসূলদেরকে অবিশ্বাস করা হয়েছে। তাদেরকে অবিশ্বাস করা ও কষ্ট দেওয়া সত্ত্বেও তারা ধৈর্যধারণ করেছিল; যতক্ষণ না তাদের কাছে আমার সাহায্য আসে। আল্লাহর কথা (সিদ্ধান্ত) কেউ পরিবর্তন করতে পারে না। আর রসূলদের কিছু সংবাদ (তথ্য) তোমার কাছে পৌঁছেছে।
وَإِن كَانَ كَبُرَ عَلَيۡكَ إِعۡرَاضُهُمۡ فَإِنِ ٱسۡتَطَعۡتَ أَن تَبۡتَغِيَ نَفَقٗا فِي ٱلۡأَرۡضِ أَوۡ سُلَّمٗا فِي ٱلسَّمَآءِ فَتَأۡتِيَهُم بِـَٔايَةٖۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَجَمَعَهُمۡ عَلَى ٱلۡهُدَىٰۚ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡجَٰهِلِينَ
Open ayah 6:35তাদের বিমুখতা যদি তোমার কাছে কষ্টকর হয় তাহলে পারলে তুমি ভূগর্ভে যাওয়ার একটি সুড়ঙ্গ অথবা আসমানে ওঠার একটি সিঁড়ি অনুসন্ধান করে (সেখান থেকে) তাদের জন্য কোন নিদর্শন নিয়ে আস। (কিন্তু তা যেহেতু পারছ না তাই ধৈর্যধারণ কর।) আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে সঠিক পথে সমবেত করতে পারতেন। (কিন্তু তিনি তা চান নি।) অতএব, তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ো না (মূর্খদের মত চিন্তা করো না)।
۞إِنَّمَا يَسۡتَجِيبُ ٱلَّذِينَ يَسۡمَعُونَۘ وَٱلۡمَوۡتَىٰ يَبۡعَثُهُمُ ٱللَّهُ ثُمَّ إِلَيۡهِ يُرۡجَعُونَ
Open ayah 6:36বস্তুত যারা (মন দিয়ে) শোনে তারাই সাড়া দেয়। আর যারা মৃত তাদেরকে আল্লাহ পুনর্জীবিত করবেন। তারপর তাদেরকে তাঁর দিকেই ফিরিয়ে নেয়া হবে।
وَقَالُواْ لَوۡلَا نُزِّلَ عَلَيۡهِ ءَايَةٞ مِّن رَّبِّهِۦۚ قُلۡ إِنَّ ٱللَّهَ قَادِرٌ عَلَىٰٓ أَن يُنَزِّلَ ءَايَةٗ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ
Open ayah 6:37তারা বলেছে, “তার প্রভুর পক্ষ থেকে তার কাছে কোন নিদর্শন পাঠানো হয়নি কেন?” বল, “অবশ্যই আল্লাহ নিদর্শন পাঠাতে সক্ষম, তবে তাদের অধিকাংশই জানে না।”
وَمَا مِن دَآبَّةٖ فِي ٱلۡأَرۡضِ وَلَا طَٰٓئِرٖ يَطِيرُ بِجَنَاحَيۡهِ إِلَّآ أُمَمٌ أَمۡثَالُكُمۚ مَّا فَرَّطۡنَا فِي ٱلۡكِتَٰبِ مِن شَيۡءٖۚ ثُمَّ إِلَىٰ رَبِّهِمۡ يُحۡشَرُونَ
Open ayah 6:38পৃথিবীতে চলমান প্রতিটি প্রাণী এবং নিজের দুই ডানা দিয়ে উড্ডয়মান প্রতিটি পাখি তোমাদের মতই এক একটি জাতি। আমি কিতাবে কোন কিছুই (উল্লেখ করতে) অবহেলা করিনি। পরে সকলকে তাদের প্রভুর কাছে একত্র করা হবে।
وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا صُمّٞ وَبُكۡمٞ فِي ٱلظُّلُمَٰتِۗ مَن يَشَإِ ٱللَّهُ يُضۡلِلۡهُ وَمَن يَشَأۡ يَجۡعَلۡهُ عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ
Open ayah 6:39যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারা অন্ধকারের মধ্যে বধির ও বোবা। আল্লাহ যাকে চান বিপথগামী করেন এবং যাকে চান সঠিক পথে রাখেন।
قُلۡ أَرَءَيۡتَكُمۡ إِنۡ أَتَىٰكُمۡ عَذَابُ ٱللَّهِ أَوۡ أَتَتۡكُمُ ٱلسَّاعَةُ أَغَيۡرَ ٱللَّهِ تَدۡعُونَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 6:40বল, “তোমরা বল দেখি, তোমাদের ওপর যদি আল্লাহর আজাব আসে অথবা তোমাদের কাছে কেয়ামত এসে পড়ে তাহলে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে? (বল,) যদি তোমরা সত্যবাদী হও।”
بَلۡ إِيَّاهُ تَدۡعُونَ فَيَكۡشِفُ مَا تَدۡعُونَ إِلَيۡهِ إِن شَآءَ وَتَنسَوۡنَ مَا تُشۡرِكُونَ
Open ayah 6:41বরং (কোন বিপদ এলে) তোমরা তো তাঁকেই ডাক এবং যে কষ্টের জন্য তাঁকে ডাক তিনি ইচ্ছা করলে তা দূর করে দেন; আর তোমরা যাদেরকে (তাঁর) শরীক করো, তাদের কথা তখন ভুলে যাও।
وَلَقَدۡ أَرۡسَلۡنَآ إِلَىٰٓ أُمَمٖ مِّن قَبۡلِكَ فَأَخَذۡنَٰهُم بِٱلۡبَأۡسَآءِ وَٱلضَّرَّآءِ لَعَلَّهُمۡ يَتَضَرَّعُونَ
Open ayah 6:42আমি তোমার পূর্বে অনেক জাতির কাছে রসূল পাঠিয়েছিলাম এবং যাতে তারা বিনয়াবনত হয় সেজন্য তাদেরকে দুঃখ-দুর্দশায় নিপতিত করেছিলাম।
فَلَوۡلَآ إِذۡ جَآءَهُم بَأۡسُنَا تَضَرَّعُواْ وَلَٰكِن قَسَتۡ قُلُوبُهُمۡ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ مَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 6:43তাদের কাছে যখন আমার শাস্তি এসেছিল তখন তারা বিনয়াবত হয়নি কেন? বরং তাদের অন্তর কঠিন হয়েছিল এবং তারা যা করছিল শয়তানের দাগায় তাদের কাছে তা ভাল কাজ মনে হয়েছিল।
فَلَمَّا نَسُواْ مَا ذُكِّرُواْ بِهِۦ فَتَحۡنَا عَلَيۡهِمۡ أَبۡوَٰبَ كُلِّ شَيۡءٍ حَتَّىٰٓ إِذَا فَرِحُواْ بِمَآ أُوتُوٓاْ أَخَذۡنَٰهُم بَغۡتَةٗ فَإِذَا هُم مُّبۡلِسُونَ
Open ayah 6:44তাদেরকে যা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল তখন আমি তাদের সামনে প্রতিটি (আনন্দের) জিনিসের দরজা খুলে দিলাম। এভাবে তাদেরকে যা দেওয়া হয়েছিল তারা যখন তা নিয়ে আনন্দিত, তখন আমি অকস্মাৎ তাদেরকে পাকড়াও করি। তখনই তারা নিরাশ হয়ে যায়।
فَقُطِعَ دَابِرُ ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ ظَلَمُواْۚ وَٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 6:45অতঃপর যে লোকেরা অন্যায় করেছিল তাদের শিকড় কেটে দেওয়া হয়। আর সকল প্রশংসা আল্লাহর, যিনি নিখিল জগতের প্রভু।
قُلۡ أَرَءَيۡتُمۡ إِنۡ أَخَذَ ٱللَّهُ سَمۡعَكُمۡ وَأَبۡصَٰرَكُمۡ وَخَتَمَ عَلَىٰ قُلُوبِكُم مَّنۡ إِلَٰهٌ غَيۡرُ ٱللَّهِ يَأۡتِيكُم بِهِۗ ٱنظُرۡ كَيۡفَ نُصَرِّفُ ٱلۡأٓيَٰتِ ثُمَّ هُمۡ يَصۡدِفُونَ
Open ayah 6:46বল, “তোমরা বল দেখি, আল্লাহ যদি তোমাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের অন্তরসমূহ সীল করে দেন তাহলে আল্লাহ ছাড়া কে এমন উপাস্য আছে যে তোমাদেরকে এগুলো এনে দিতে পারে?” দেখ, কীভাবে আমি প্রমাণসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি; তারপরও তারা অন্যদিকে ফিরে যায়।
قُلۡ أَرَءَيۡتَكُمۡ إِنۡ أَتَىٰكُمۡ عَذَابُ ٱللَّهِ بَغۡتَةً أَوۡ جَهۡرَةً هَلۡ يُهۡلَكُ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلظَّٰلِمُونَ
Open ayah 6:47বল, “তোমরা বল দেখি, যদি তোমাদের ওপর হঠাৎ কিংবা প্রকাশ্যে আল্লাহর আজাব আসে তাহলে জালেমরা ছাড়া আর কেউ কি ধ্বংস হবে?”
وَمَا نُرۡسِلُ ٱلۡمُرۡسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَۖ فَمَنۡ ءَامَنَ وَأَصۡلَحَ فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
Open ayah 6:48আমি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবেই রসূলদের পাঠাই। অতএব, যারা বিশ্বাস করে আর সৎকাজ করে তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।
وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا يَمَسُّهُمُ ٱلۡعَذَابُ بِمَا كَانُواْ يَفۡسُقُونَ
Open ayah 6:49আর যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলে তাদের অবাধ্যতার কারণেই তাদের ওপর শাস্তি আসবে।
قُل لَّآ أَقُولُ لَكُمۡ عِندِي خَزَآئِنُ ٱللَّهِ وَلَآ أَعۡلَمُ ٱلۡغَيۡبَ وَلَآ أَقُولُ لَكُمۡ إِنِّي مَلَكٌۖ إِنۡ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَيَّۚ قُلۡ هَلۡ يَسۡتَوِي ٱلۡأَعۡمَىٰ وَٱلۡبَصِيرُۚ أَفَلَا تَتَفَكَّرُونَ
Open ayah 6:50বল, “আমি তোমাদেরকে বলি না যে, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে। আমি অদৃশ্য বিষয়ও জানি না। আমি তোমাদেরকে এমন কথাও বলি না যে, আমি একজন ফেরেশতা। আমি শুধু আমার কাছে যে প্রত্যাদেশ পাঠানো হয় তাই মেনে চলি।” বল, “অন্ধ আর দৃষ্টিসম্পন্ন মানুষ কি সমান হয়? তোমরা কি তাহলে চিন্তা করো না?”
وَأَنذِرۡ بِهِ ٱلَّذِينَ يَخَافُونَ أَن يُحۡشَرُوٓاْ إِلَىٰ رَبِّهِمۡ لَيۡسَ لَهُم مِّن دُونِهِۦ وَلِيّٞ وَلَا شَفِيعٞ لَّعَلَّهُمۡ يَتَّقُونَ
Open ayah 6:51এই কোরআন দ্বারা তুমি সেইসব লোকদেরকে সতর্ক করবে যাদের মনে এই ভয় আছে যে, তাদেরকে তাদের প্রভুর কাছে একত্র করা হবে, যিনি ছাড়া তাদের কোন অভিভাবক কিংবা সুপারিশকারী নেই; যাতে তারা তাকওয়া অবলম্বন করে।
وَلَا تَطۡرُدِ ٱلَّذِينَ يَدۡعُونَ رَبَّهُم بِٱلۡغَدَوٰةِ وَٱلۡعَشِيِّ يُرِيدُونَ وَجۡهَهُۥۖ مَا عَلَيۡكَ مِنۡ حِسَابِهِم مِّن شَيۡءٖ وَمَا مِنۡ حِسَابِكَ عَلَيۡهِم مِّن شَيۡءٖ فَتَطۡرُدَهُمۡ فَتَكُونَ مِنَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 6:52আর সেইসব লোকদেরকে তাড়িয়ে দিও না যারা তাদের প্রভুকে পাওয়ার জন্য সকাল-সন্ধ্যায় তাঁকে ডাকে। তোমার ওপর তাদের জবাবদিহির কোন দায়ভার নেই এবং তাদের ওপরও তোমার জবাবদিহির কোন দায়ভার নেই। অতএব, তাদেরকে তাড়াবে কেন? এটা করলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে।
وَكَذَٰلِكَ فَتَنَّا بَعۡضَهُم بِبَعۡضٖ لِّيَقُولُوٓاْ أَهَٰٓؤُلَآءِ مَنَّ ٱللَّهُ عَلَيۡهِم مِّنۢ بَيۡنِنَآۗ أَلَيۡسَ ٱللَّهُ بِأَعۡلَمَ بِٱلشَّٰكِرِينَ
Open ayah 6:53এভাবেই আমি একদলকে আরেকদল দ্বারা পরীক্ষা করেছি; কেননা তারা বলতে পারত, “আল্লাহ কি আমাদের মধ্য থেকে এদেরকেই অনুগ্রহ করলেন?” কৃতজ্ঞদের সম্পর্কে আল্লাহই কি সবচেয়ে বেশি অবগত নন?
وَإِذَا جَآءَكَ ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِـَٔايَٰتِنَا فَقُلۡ سَلَٰمٌ عَلَيۡكُمۡۖ كَتَبَ رَبُّكُمۡ عَلَىٰ نَفۡسِهِ ٱلرَّحۡمَةَ أَنَّهُۥ مَنۡ عَمِلَ مِنكُمۡ سُوٓءَۢا بِجَهَٰلَةٖ ثُمَّ تَابَ مِنۢ بَعۡدِهِۦ وَأَصۡلَحَ فَأَنَّهُۥ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 6:54যারা আমার নিদর্শনসমূহে বিশ্বাস করে তারা তোমার কাছে এলে তুমি বলবে, “তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক!” তোমাদের প্রভু অনুগ্রহ করাকে নিজের কর্তব্য বলে স্থির করেছেন। (তাই) তোমাদের মধ্যে কেউ যদি অজ্ঞতাবশত কোন খারাপ কাজ করে এবং তারপর তওবা করে ও সৎকাজ করে তাহলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
وَكَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ وَلِتَسۡتَبِينَ سَبِيلُ ٱلۡمُجۡرِمِينَ
Open ayah 6:55এমনিভাবে আমি নিদর্শনসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি, যাতে অপরাধীদের পথও স্পষ্ট হয়ে যায়।
قُلۡ إِنِّي نُهِيتُ أَنۡ أَعۡبُدَ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِۚ قُل لَّآ أَتَّبِعُ أَهۡوَآءَكُمۡ قَدۡ ضَلَلۡتُ إِذٗا وَمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُهۡتَدِينَ
Open ayah 6:56বল, “আল্লাহকে ছাড়া তোমরা যাদেরকে ডাক তাদের উপাসনা করতে আমাকে নিষেধ করা হয়েছে।” বল, “আমি তোমাদের ইচ্ছামত চলি না। তাহলে তো আমি বিপথগামী হয়ে যাব এবং সৎপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকব না।”
قُلۡ إِنِّي عَلَىٰ بَيِّنَةٖ مِّن رَّبِّي وَكَذَّبۡتُم بِهِۦۚ مَا عِندِي مَا تَسۡتَعۡجِلُونَ بِهِۦٓۚ إِنِ ٱلۡحُكۡمُ إِلَّا لِلَّهِۖ يَقُصُّ ٱلۡحَقَّۖ وَهُوَ خَيۡرُ ٱلۡفَٰصِلِينَ
Open ayah 6:57বল, “আমার কাছে আমার প্রভুর পক্ষ থেকে আসা একটি স্পষ্ট প্রমাণ আছে, তবে তোমরা তাকে মিথ্যা বলেছো। তোমরা যা তাড়াতাড়ি পেতে চাও আমার কাছে তা নেই। কর্তৃত্ব একমাত্র আল্লাহর। তিনি সত্য বর্ণনা করেন এবং তিনিই শ্রেষ্ঠ বিচারক।”
قُل لَّوۡ أَنَّ عِندِي مَا تَسۡتَعۡجِلُونَ بِهِۦ لَقُضِيَ ٱلۡأَمۡرُ بَيۡنِي وَبَيۡنَكُمۡۗ وَٱللَّهُ أَعۡلَمُ بِٱلظَّٰلِمِينَ
Open ayah 6:58বল, “তোমরা যা তাড়াতাড়ি পেতে চাও তা যদি আমার কাছে থাকতো তাহলে আমার ও তোমাদের মাঝে ব্যাপারটি তো মিটেই যেতো। আল্লাহ জালেমদের সম্পর্কে ভালভাবে অবহিত।”
۞وَعِندَهُۥ مَفَاتِحُ ٱلۡغَيۡبِ لَا يَعۡلَمُهَآ إِلَّا هُوَۚ وَيَعۡلَمُ مَا فِي ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِۚ وَمَا تَسۡقُطُ مِن وَرَقَةٍ إِلَّا يَعۡلَمُهَا وَلَا حَبَّةٖ فِي ظُلُمَٰتِ ٱلۡأَرۡضِ وَلَا رَطۡبٖ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَٰبٖ مُّبِينٖ
Open ayah 6:59যাবতীয় অদৃশ্য বিষয়ের চাবি তাঁর কাছে। তিনি ছাড়া কেউ তা জানে না। স্থলে ও জলে যা কিছু আছে সবই তিনি জানেন। (গাছ থেকে) যে পাতাটি পড়ে তাও তাঁর জানা আছে। আবার ভূমির অন্ধকারে যে শস্যদানাটি কিংবা যে আর্দ্র বা শুষ্ক বস্তুটি আছে তাও একটি স্পষ্ট গ্রন্থে লিখিত রয়েছে।
وَهُوَ ٱلَّذِي يَتَوَفَّىٰكُم بِٱلَّيۡلِ وَيَعۡلَمُ مَا جَرَحۡتُم بِٱلنَّهَارِ ثُمَّ يَبۡعَثُكُمۡ فِيهِ لِيُقۡضَىٰٓ أَجَلٞ مُّسَمّٗىۖ ثُمَّ إِلَيۡهِ مَرۡجِعُكُمۡ ثُمَّ يُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 6:60তিনিই রাত্রিকালে তোমাদেরকে প্রাণহীন (নিদ্রায় অচেতন) করেন। আর (পূর্ববর্তী) দিনে তোমরা যা কিছু করেছো তাও তিনি জানেন। অতঃপর (পরবর্তী) দিনে তিনি আবার তোমাদেরকে জাগ্রত করেন, যাতে একটি নির্দিষ্ট মেয়াদ (জীবনকাল) পূর্ণ হয়। তারপর তাঁরই কাছে তোমাদের প্রত্যাবর্তন (নির্ধারিত)। অতঃপর (পৃথিবীতে) তোমরা যা কিছু করছিলে তিনি তোমাদেরকে তা অবহিত করবেন।
وَهُوَ ٱلۡقَاهِرُ فَوۡقَ عِبَادِهِۦۖ وَيُرۡسِلُ عَلَيۡكُمۡ حَفَظَةً حَتَّىٰٓ إِذَا جَآءَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ تَوَفَّتۡهُ رُسُلُنَا وَهُمۡ لَا يُفَرِّطُونَ
Open ayah 6:61তিনি তাঁর বান্দাদের ওপর পরাক্রমশালী। তিনি তোমাদের জন্য রক্ষকদের (তত্ত্বাবধায়ক ফেরেশতাদের) পাঠান। অবশেষে যখন তোমাদের কারো মৃত্যু হাজির হয় তখন আমার দূতেরা (মৃত্যুর ফেরেশতারা) তার মৃত্যু ঘটায়, এবং তারা (তাদের কাজে) কোন ত্রুটি করে না।
ثُمَّ رُدُّوٓاْ إِلَى ٱللَّهِ مَوۡلَىٰهُمُ ٱلۡحَقِّۚ أَلَا لَهُ ٱلۡحُكۡمُ وَهُوَ أَسۡرَعُ ٱلۡحَٰسِبِينَ
Open ayah 6:62অতঃপর তাদেরকে তাদের সত্য প্রভু আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। জেনে রাখ, বিচার-ক্ষমতা তাঁরই, এবং তিনিই দ্রুততম হিসাবগ্রহণকারী।
قُلۡ مَن يُنَجِّيكُم مِّن ظُلُمَٰتِ ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِ تَدۡعُونَهُۥ تَضَرُّعٗا وَخُفۡيَةٗ لَّئِنۡ أَنجَىٰنَا مِنۡ هَٰذِهِۦ لَنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ
Open ayah 6:63বল, “কে তোমাদেরকে স্থলের ও জলের অন্ধকার (বিপদ) থেকে উদ্ধার করে? (বিপদ এলে) তোমরাই তো তাঁকে (আল্লাহকে) মিনতি করে ও গোপনে ডাক (আর বল): তিনি যদি এই বিপদ থেকে আমাদের উদ্ধার করেন তাহলে আমরা অবশ্যই চিরকৃতজ্ঞ থাকব।”
قُلِ ٱللَّهُ يُنَجِّيكُم مِّنۡهَا وَمِن كُلِّ كَرۡبٖ ثُمَّ أَنتُمۡ تُشۡرِكُونَ
Open ayah 6:64বল, “আল্লাহই তোমাদেরকে সে বিপদ থেকে এবং সকল দুঃখ-কষ্ট থেকে উদ্ধার করেন। তারপরও তোমরা শির্ক কর।”
قُلۡ هُوَ ٱلۡقَادِرُ عَلَىٰٓ أَن يَبۡعَثَ عَلَيۡكُمۡ عَذَابٗا مِّن فَوۡقِكُمۡ أَوۡ مِن تَحۡتِ أَرۡجُلِكُمۡ أَوۡ يَلۡبِسَكُمۡ شِيَعٗا وَيُذِيقَ بَعۡضَكُم بَأۡسَ بَعۡضٍۗ ٱنظُرۡ كَيۡفَ نُصَرِّفُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّهُمۡ يَفۡقَهُونَ
Open ayah 6:65বল, “তোমাদের ওপরের দিক থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে তোমাদের ওপর আজাব পাঠাতে কিংবা তোমাদেরকে বিভিন্ন দল-উপদলে মিলিয়ে ফেলে একদলকে আরেকদলের শক্তিমত্তার স্বাদ গ্রহণ করাতে তিনিই সক্ষম।” লক্ষ্য করো, কীভাবে আমি আয়াতসমূহ নানাভাবে বুঝিয়ে দিচ্ছি, যাতে তারা বুঝতে পারে।
وَكَذَّبَ بِهِۦ قَوۡمُكَ وَهُوَ ٱلۡحَقُّۚ قُل لَّسۡتُ عَلَيۡكُم بِوَكِيلٖ
Open ayah 6:66আর তোমার লোকেরা তো একে (আজাবকে অথবা কোরআনকে) মিথ্যা বলেছে; অথচ তা সত্য। বল, “আমি তোমাদের কার্যনির্বাহী নই।”
لِّكُلِّ نَبَإٖ مُّسۡتَقَرّٞۚ وَسَوۡفَ تَعۡلَمُونَ
Open ayah 6:67প্রত্যেক সংবাদেরই একটি নির্দিষ্ট সময় রয়েছে; এবং সময় হলেই তোমরা জানবে।
وَإِذَا رَأَيۡتَ ٱلَّذِينَ يَخُوضُونَ فِيٓ ءَايَٰتِنَا فَأَعۡرِضۡ عَنۡهُمۡ حَتَّىٰ يَخُوضُواْ فِي حَدِيثٍ غَيۡرِهِۦۚ وَإِمَّا يُنسِيَنَّكَ ٱلشَّيۡطَٰنُ فَلَا تَقۡعُدۡ بَعۡدَ ٱلذِّكۡرَىٰ مَعَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ
Open ayah 6:68আর যখন তুমি আমার আয়াতসমূহ নিয়ে বাজে আলোচনায় রত লোকদেরকে দেখবে তখন তুমি তাদের থেকে সরে থাকবে; যতক্ষণ না তারা অন্য বিষয়ের আলোচনায় ফিরে যায়। আর যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয় তাহলে স্মরণ হওয়ার পর তুমি কিছুতেই জালেম লোকদের সাথে বসবে না।
وَمَا عَلَى ٱلَّذِينَ يَتَّقُونَ مِنۡ حِسَابِهِم مِّن شَيۡءٖ وَلَٰكِن ذِكۡرَىٰ لَعَلَّهُمۡ يَتَّقُونَ
Open ayah 6:69তাদের (জালেমদের) জবাবদিহির কোন দায়ভার তাকওয়া অবলম্বনকারীদের (মুমিনদের) ওপর নেই; তবে তারা স্মরণ করিয়ে দিতে পারে, যাতে তারা আল্লাহকে ভয় করে।
وَذَرِ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ دِينَهُمۡ لَعِبٗا وَلَهۡوٗا وَغَرَّتۡهُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَاۚ وَذَكِّرۡ بِهِۦٓ أَن تُبۡسَلَ نَفۡسُۢ بِمَا كَسَبَتۡ لَيۡسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ وَلِيّٞ وَلَا شَفِيعٞ وَإِن تَعۡدِلۡ كُلَّ عَدۡلٖ لَّا يُؤۡخَذۡ مِنۡهَآۗ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ أُبۡسِلُواْ بِمَا كَسَبُواْۖ لَهُمۡ شَرَابٞ مِّنۡ حَمِيمٖ وَعَذَابٌ أَلِيمُۢ بِمَا كَانُواْ يَكۡفُرُونَ
Open ayah 6:70যারা নিজেদের ধর্মকে খেলা ও কৌতুকরূপে গ্রহণ করে এবং এই দুনিয়ার জীবন যাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে তুমি তাদের কথা ছেড়ে দাও। আর এই কোরআন দ্বারা (তাদেরকে) স্মরণ করিয়ে দাও যে, (বিচারের দিনে) যে কেউ নিজের কৃতকর্মের কারণে আটকা পড়ে যেতে পারে; তখন আল্লাহ ব্যতীত তার কোন অভিভাবক কিংবা সুপারিশকারী থাকবে না এবং সবরকম মুক্তিপণ দিলেও তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না। ওরাই নিজেদের কৃতকর্মের কারণে আটকা পড়ে যাবে। তাদের কুফরির কারণেই তাদের জন্য থাকবে গরম পানির শরবত ও যন্ত্রণাদায়ক শাস্তি।
قُلۡ أَنَدۡعُواْ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَىٰٓ أَعۡقَابِنَا بَعۡدَ إِذۡ هَدَىٰنَا ٱللَّهُ كَٱلَّذِي ٱسۡتَهۡوَتۡهُ ٱلشَّيَٰطِينُ فِي ٱلۡأَرۡضِ حَيۡرَانَ لَهُۥٓ أَصۡحَٰبٞ يَدۡعُونَهُۥٓ إِلَى ٱلۡهُدَى ٱئۡتِنَاۗ قُلۡ إِنَّ هُدَى ٱللَّهِ هُوَ ٱلۡهُدَىٰۖ وَأُمِرۡنَا لِنُسۡلِمَ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 6:71বল, “আমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করব যা আমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে না? আর আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখানোর পর আমরা কি আবার পেছনে ঘুরে যাব? যেমন একটি লোক যাকে শয়তানেরা বিভ্রান্ত করে পৃথিবীতে দিশেহারা করেছে আর তার কতিপয় সঙ্গী তাকে সঠিক পথের দিকে ডেকে বলছে: আমাদের দিকে এস।” বল, “আল্লাহর পথই একমাত্র পথ; আর আমাদেরকে সারা জাহানের প্রভু আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।”
وَأَنۡ أَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَٱتَّقُوهُۚ وَهُوَ ٱلَّذِيٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ
Open ayah 6:72এই নির্দেশও দেওয়া হয়েছে যে, তোমরা নামায কায়েম করবে ও তাঁকে ভয় করবে। আর তাঁর কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে।
وَهُوَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۖ وَيَوۡمَ يَقُولُ كُن فَيَكُونُۚ قَوۡلُهُ ٱلۡحَقُّۚ وَلَهُ ٱلۡمُلۡكُ يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِۚ عَٰلِمُ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِۚ وَهُوَ ٱلۡحَكِيمُ ٱلۡخَبِيرُ
Open ayah 6:73তিনিই যথার্থভাবে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। যেদিন তিনি বলবেন, “(কেয়ামত) হও” তখনই তা হয়ে যাবে। তাঁর কথাই ঠিক। যেদিন শিঙ্গায় ফুঁ দেওয়া হবে সেদিন রাজত্ব হবে তাঁরই। তিনি অদৃশ্য ও দৃশ্যমান বিষয় অবগত আছেন। তিনিই প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।
۞وَإِذۡ قَالَ إِبۡرَٰهِيمُ لِأَبِيهِ ءَازَرَ أَتَتَّخِذُ أَصۡنَامًا ءَالِهَةً إِنِّيٓ أَرَىٰكَ وَقَوۡمَكَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ
Open ayah 6:74(স্মরণ করো) যখন ইবরাহীম তার বাবা আযরকে বলেছিল, “(বাবা!) তুমি কি মূর্তিগুলোকে উপাস্য মনে করো? আমি তো দেখছি তুমি ও তোমার সমপ্রদায় স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছো।”
وَكَذَٰلِكَ نُرِيٓ إِبۡرَٰهِيمَ مَلَكُوتَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلِيَكُونَ مِنَ ٱلۡمُوقِنِينَ
Open ayah 6:75আর এভাবেই আমি ইবরাহীমকে আসমান ও জমিনের রাজত্ব দেখাতে থাকি, যাতে তার মনে দৃঢ় বিশ্বাস জন্মে।
فَلَمَّا جَنَّ عَلَيۡهِ ٱلَّيۡلُ رَءَا كَوۡكَبٗاۖ قَالَ هَٰذَا رَبِّيۖ فَلَمَّآ أَفَلَ قَالَ لَآ أُحِبُّ ٱلۡأٓفِلِينَ
Open ayah 6:76একবার রাতের অন্ধকার নেমে এলে সে একটি (উজ্জ্বল) তারকা দেখতে পায়। তখন সে বলে, “এই তো আমার প্রভু।” কিন্তু যখন সেটি ডুবে যায় তখন বলে, “যারা ডুবে যায় আমি তাদেরকে পছন্দ করি না।”
فَلَمَّا رَءَا ٱلۡقَمَرَ بَازِغٗا قَالَ هَٰذَا رَبِّيۖ فَلَمَّآ أَفَلَ قَالَ لَئِن لَّمۡ يَهۡدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ ٱلۡقَوۡمِ ٱلضَّآلِّينَ
Open ayah 6:77তারপর যখন উদীয়মান চাঁদ দেখতে পায় তখন বলে, “এই আমার প্রভু।” কিন্তু যখন তাও ডুবে যায় তখন বলে, “আমার প্রভু যদি আমাকে পথ না দেখান তাহলে আমি অবশ্যই পথহারা লোকদের অন্তর্ভুক্ত হয়ে থাকব।”
فَلَمَّا رَءَا ٱلشَّمۡسَ بَازِغَةٗ قَالَ هَٰذَا رَبِّي هَٰذَآ أَكۡبَرُۖ فَلَمَّآ أَفَلَتۡ قَالَ يَٰقَوۡمِ إِنِّي بَرِيٓءٞ مِّمَّا تُشۡرِكُونَ
Open ayah 6:78এরপর যখন উদীয়মান সূর্য দেখে তখন বলে, “এটাই আমার প্রভু হবে, (কারণ) এটা আরো বড়।” কিন্তু যখন তাও ডুবে গেল তখন বলল, “হে আমার সমপ্রদায়! তোমরা যে শির্ক করছ তার সাথে আমার কোন সম্পর্ক নেই।”
إِنِّي وَجَّهۡتُ وَجۡهِيَ لِلَّذِي فَطَرَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ حَنِيفٗاۖ وَمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُشۡرِكِينَ
Open ayah 6:79আমি একনিষ্ঠ হয়ে সেই মহান সত্তার দিকে আমার মুখ (মনোযোগ) ফিরালাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং আমি মুশরিক নই।
وَحَآجَّهُۥ قَوۡمُهُۥۚ قَالَ أَتُحَٰٓجُّوٓنِّي فِي ٱللَّهِ وَقَدۡ هَدَىٰنِۚ وَلَآ أَخَافُ مَا تُشۡرِكُونَ بِهِۦٓ إِلَّآ أَن يَشَآءَ رَبِّي شَيۡـٔٗاۚ وَسِعَ رَبِّي كُلَّ شَيۡءٍ عِلۡمًاۚ أَفَلَا تَتَذَكَّرُونَ
Open ayah 6:80তার সমপ্রদায়ের লোকেরা তার সাথে বিতর্ক করেছিল। সে বলেছিল, “তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে বিতর্ক করছ? তিনি তো আমাকে সঠিক পথ দেখিয়েছেন। তোমরা তাঁর সাথে যাদেরকে শরীক করো আমি তাদের ভয় করি না, তবে আমার প্রভু কিছু চাইলে তা ভিন্ন কথা। আমার প্রভুর জ্ঞান সর্বব্যাপী। তোমরা কি তাহলে চিন্তা করবে না?”
وَكَيۡفَ أَخَافُ مَآ أَشۡرَكۡتُمۡ وَلَا تَخَافُونَ أَنَّكُمۡ أَشۡرَكۡتُم بِٱللَّهِ مَا لَمۡ يُنَزِّلۡ بِهِۦ عَلَيۡكُمۡ سُلۡطَٰنٗاۚ فَأَيُّ ٱلۡفَرِيقَيۡنِ أَحَقُّ بِٱلۡأَمۡنِۖ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ
Open ayah 6:81তোমরা যাদেরকে শরীক করো আমি তাদেরকে কীভাবে ভয় করি? যেখানে তোমরা আল্লাহর সাথে এমনসব বস্তুকে শরীক করতে ভয় করো না যাদের সম্পর্কে তিনি তোমাদের কাছে কোন প্রমাণ পাঠাননি। অতএব, উভয় দলের মধ্যে কোন্টি নিরাপত্তা লাভের বেশি যোগ্য? যদি তোমরা জান (তাহলে বল)।
ٱلَّذِينَ ءَامَنُواْ وَلَمۡ يَلۡبِسُوٓاْ إِيمَٰنَهُم بِظُلۡمٍ أُوْلَٰٓئِكَ لَهُمُ ٱلۡأَمۡنُ وَهُم مُّهۡتَدُونَ
Open ayah 6:82যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে জুলুমের (শির্কের) সাথে মিশ্রিত করে না তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই সুপথগামী।
وَتِلۡكَ حُجَّتُنَآ ءَاتَيۡنَٰهَآ إِبۡرَٰهِيمَ عَلَىٰ قَوۡمِهِۦۚ نَرۡفَعُ دَرَجَٰتٖ مَّن نَّشَآءُۗ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٞ
Open ayah 6:83ওটা ছিল আমার প্রমাণ যা আমি ইবরাহীমকে তার সমপ্রদায়ের বিরুদ্ধে (প্রয়োগের জন্য) দিয়েছিলাম। আমি যাকে চাই তার মর্যাদা উঁচু করি। নিশ্চয়ই তোমার প্রভু পরম প্রাজ্ঞ, মহাজ্ঞানী।
وَوَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَۚ كُلًّا هَدَيۡنَاۚ وَنُوحًا هَدَيۡنَا مِن قَبۡلُۖ وَمِن ذُرِّيَّتِهِۦ دَاوُۥدَ وَسُلَيۡمَٰنَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَىٰ وَهَٰرُونَۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 6:84আমি তার (ইবরাহীমের) জন্য ইসহাক ও ইয়াকূবকে দান করেছিলাম। প্রত্যেককেই আমি সুপথগামী করেছিলাম। এর আগে নূহকে সুপথগামী করেছিলাম; আর তার বংশধরদের মধ্য থেকে দাউদ, সোলায়মান, আইউব, ইউসুফ, মূসা ও হারুনকেও। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।
وَزَكَرِيَّا وَيَحۡيَىٰ وَعِيسَىٰ وَإِلۡيَاسَۖ كُلّٞ مِّنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 6:85যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ও ইলিয়াসকেও (সুপথগামী করেছিলাম)। (এরা) প্রত্যেকেই সৎলোকদের তালিকাভুক্ত।
وَإِسۡمَٰعِيلَ وَٱلۡيَسَعَ وَيُونُسَ وَلُوطٗاۚ وَكُلّٗا فَضَّلۡنَا عَلَى ٱلۡعَٰلَمِينَ
Open ayah 6:86(সুপথগামী করেছিলাম) ইসমাঈল, আল-ইয়াসা', ইউনুস ও লূতকেও। (এদের) প্রত্যেককে আমি বিশ্ববাসীর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম।
وَمِنۡ ءَابَآئِهِمۡ وَذُرِّيَّٰتِهِمۡ وَإِخۡوَٰنِهِمۡۖ وَٱجۡتَبَيۡنَٰهُمۡ وَهَدَيۡنَٰهُمۡ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ
Open ayah 6:87এদের পূর্বপুরুষ, বংশধর ও ভাইদের মধ্য থেকে আরো কতককে (শ্রেষ্ঠত্ব দান করেছিলাম)। তাদেরকে আমি মনোনীত করেছিলাম এবং সঠিক পথ প্রদর্শন করেছিলাম।
ذَٰلِكَ هُدَى ٱللَّهِ يَهۡدِي بِهِۦ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۚ وَلَوۡ أَشۡرَكُواْ لَحَبِطَ عَنۡهُم مَّا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 6:88এটাই আল্লাহর পথ। তিনি তাঁর বান্দাদের মধ্যে যাকে চান এ পথ প্রদর্শন করেন। আর তারা যদি শির্ক করত তাহলে তাদের কর্মসমূহ অবশ্যই নিষ্ফল হয়ে যেত।
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحُكۡمَ وَٱلنُّبُوَّةَۚ فَإِن يَكۡفُرۡ بِهَا هَٰٓؤُلَآءِ فَقَدۡ وَكَّلۡنَا بِهَا قَوۡمٗا لَّيۡسُواْ بِهَا بِكَٰفِرِينَ
Open ayah 6:89তাদেরকেই আমি কিতাব, কর্তৃত্ব ও নবুওয়াত দান করেছিলাম। অতএব, এরা যদি তা অবিশ্বাস করে তাহলে (কোন অসুবিধা নেই, কারণ) আমি তা আরেকদল লোকের দায়িেত্ব ন্যস্ত করেছি যারা তা অবিশ্বাস করবে না।
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ هَدَى ٱللَّهُۖ فَبِهُدَىٰهُمُ ٱقۡتَدِهۡۗ قُل لَّآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ أَجۡرًاۖ إِنۡ هُوَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡعَٰلَمِينَ
Open ayah 6:90তাদেরকে আল্লাহ সুপথগামী করেছেন; অতএব, তুমি তাদের পথই অনুসরণ কর। বল, “আমি তোমাদের কাছে এর (কোরআনের) জন্য কোন প্রতিদান চাই না। এ তো সারা বিশ্ববাসীর জন্য এক (অমূল্য) স্মারক।”
وَمَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦٓ إِذۡ قَالُواْ مَآ أَنزَلَ ٱللَّهُ عَلَىٰ بَشَرٖ مِّن شَيۡءٖۗ قُلۡ مَنۡ أَنزَلَ ٱلۡكِتَٰبَ ٱلَّذِي جَآءَ بِهِۦ مُوسَىٰ نُورٗا وَهُدٗى لِّلنَّاسِۖ تَجۡعَلُونَهُۥ قَرَاطِيسَ تُبۡدُونَهَا وَتُخۡفُونَ كَثِيرٗاۖ وَعُلِّمۡتُم مَّا لَمۡ تَعۡلَمُوٓاْ أَنتُمۡ وَلَآ ءَابَآؤُكُمۡۖ قُلِ ٱللَّهُۖ ثُمَّ ذَرۡهُمۡ فِي خَوۡضِهِمۡ يَلۡعَبُونَ
Open ayah 6:91তারা (অবিশ্বাসীরা) আল্লাহকে যথাযথ মূল্যায়ন করতে পারেনি, যখন তারা বলেছে, “আল্লাহ কোন মানুষের নিকট কোন কিছু নাযিল করেনি।” বল, “মানুষের জন্য আলো ও পথ-নির্দেশস্বরূপ যে কিতাব মূসা নিয়ে এসেছিল তা কে নাযিল করেছিল? তোমরা (ইহুদিরা) তা বিভিন্ন কাগজে ভাগ ভাগ করে প্রকাশ করছ এবং অনেক কিছুই গোপন করছ। আর তোমাদেরকে এমন কিছু জানানো হয়েছে যা তোমরাও জানতে না, তোমাদের বাপ-দাদারাও জানত না।” বল, “(তা) আল্লাহই (নাযিল করেছিলেন)।” অতঃপর তাদের প্রসঙ্গ ছেড়ে দাও; তারা খেলা মনে করে তাদের নিরর্থক কথাবার্তায় লিপ্ত থাকুক।
وَهَٰذَا كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ مُبَارَكٞ مُّصَدِّقُ ٱلَّذِي بَيۡنَ يَدَيۡهِ وَلِتُنذِرَ أُمَّ ٱلۡقُرَىٰ وَمَنۡ حَوۡلَهَاۚ وَٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ يُؤۡمِنُونَ بِهِۦۖ وَهُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ يُحَافِظُونَ
Open ayah 6:92এটি (আল-কোরআন) একটি বরকতময় কিতাব যা আমি নাযিল করেছি; এটি তার পূর্ববর্তী কিতাবের সমর্থক; আর (আমি এই কিতাব নাযিল করেছি) যাতে তুমি মূল জনপদ (মক্কা) ও তার আশপাশের মানুষকে সতর্ক করতে পার। যারা পরকাল বিশ্বাস করে তারা এ কিতাবও বিশ্বাস করে এবং তারা তাদের নামাযের প্রতি য.বান থাকে।
وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ قَالَ أُوحِيَ إِلَيَّ وَلَمۡ يُوحَ إِلَيۡهِ شَيۡءٞ وَمَن قَالَ سَأُنزِلُ مِثۡلَ مَآ أَنزَلَ ٱللَّهُۗ وَلَوۡ تَرَىٰٓ إِذِ ٱلظَّٰلِمُونَ فِي غَمَرَٰتِ ٱلۡمَوۡتِ وَٱلۡمَلَٰٓئِكَةُ بَاسِطُوٓاْ أَيۡدِيهِمۡ أَخۡرِجُوٓاْ أَنفُسَكُمُۖ ٱلۡيَوۡمَ تُجۡزَوۡنَ عَذَابَ ٱلۡهُونِ بِمَا كُنتُمۡ تَقُولُونَ عَلَى ٱللَّهِ غَيۡرَ ٱلۡحَقِّ وَكُنتُمۡ عَنۡ ءَايَٰتِهِۦ تَسۡتَكۡبِرُونَ
Open ayah 6:93আল্লাহর বিরুদ্ধে যে মিথ্যা আরোপ করে অথবা বলে, “আমার কাছে ওহী পাঠানো হয়েছে” অথচ তার কাছে কিছুই পাঠানো হয়নি; এবং যে বলে, “আল্লাহ যা নাযিল করেছেন তার মত আমিও শিগগিরই কিছু একটা নাযিল করব” তার চেয়ে বড় জালেম কে হতে পারে? তুমি যদি দেখতে পেতে, যখন জালেমদের মৃত্যু-যন্ত্রণা হয় এবং (মৃত্যুর) ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে বলে, “তোমাদের প্রাণগুলো বের করে দাও; আজ তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা আল্লাহর বিরুদ্ধে অসত্য বলতে এবং তাঁর নিদর্শনাবলী সম্বন্ধে ঔদ্ধত্য প্রকাশ করতে।”
وَلَقَدۡ جِئۡتُمُونَا فُرَٰدَىٰ كَمَا خَلَقۡنَٰكُمۡ أَوَّلَ مَرَّةٖ وَتَرَكۡتُم مَّا خَوَّلۡنَٰكُمۡ وَرَآءَ ظُهُورِكُمۡۖ وَمَا نَرَىٰ مَعَكُمۡ شُفَعَآءَكُمُ ٱلَّذِينَ زَعَمۡتُمۡ أَنَّهُمۡ فِيكُمۡ شُرَكَٰٓؤُاْۚ لَقَد تَّقَطَّعَ بَيۡنَكُمۡ وَضَلَّ عَنكُم مَّا كُنتُمۡ تَزۡعُمُونَ
Open ayah 6:94তোমরা তো আমার কাছে নিঃসঙ্গ অবস্থায় এসেছো, ঠিক যেমনটি আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। আমি তোমাদেরকে যা যা দিয়েছিলাম সবই তোমাদের পেছনে রেখে এসেছো। তোমাদের সুপারিশ-কারীদেরকেও তো তোমাদের সঙ্গে দেখছি না, যাদেরকে তোমরা তোমাদের অংশীদার বলে দাবি করেছিলে। আসলেই তোমাদের মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে এবং তোমরা যা যা দাবি করতে তা সব তোমাদের থেকে উধাও হয়ে গিয়েছে।
۞إِنَّ ٱللَّهَ فَالِقُ ٱلۡحَبِّ وَٱلنَّوَىٰۖ يُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَمُخۡرِجُ ٱلۡمَيِّتِ مِنَ ٱلۡحَيِّۚ ذَٰلِكُمُ ٱللَّهُۖ فَأَنَّىٰ تُؤۡفَكُونَ
Open ayah 6:95নিশ্চয়ই আল্লাহ শস্য-বীজ ও ফলের আঁটি অংকুরিত করেন। তিনি মৃত থেকে জীবিতকে এবং জীবিত থেকে মৃতকে বের করেন। আল্লাহ এ রকমই, অতএব, তোমরা বিভ্রান্ত হও কীভাবে?
فَالِقُ ٱلۡإِصۡبَاحِ وَجَعَلَ ٱلَّيۡلَ سَكَنٗا وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ حُسۡبَانٗاۚ ذَٰلِكَ تَقۡدِيرُ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ
Open ayah 6:96তিনি প্রভাত উন্মেষকারী। তিনি রাতকে বিশ্রামের জন্য এবং সূর্য ও চন্দ্রকে হিসাবের জন্য নির্ধারণ করেছেন। এটা মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানীর নির্ধারণ।
وَهُوَ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلنُّجُومَ لِتَهۡتَدُواْ بِهَا فِي ظُلُمَٰتِ ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِۗ قَدۡ فَصَّلۡنَا ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡلَمُونَ
Open ayah 6:97তিনিই তোমাদের জন্য তারকারাজি সৃষ্টি করেছেন যাতে তোমরা স্থলে ও সমুদ্রে (রাতের) অন্ধকারে পথের সন্ধান পাও। আমি জ্ঞানী লোকদের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করেছি।
وَهُوَ ٱلَّذِيٓ أَنشَأَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ فَمُسۡتَقَرّٞ وَمُسۡتَوۡدَعٞۗ قَدۡ فَصَّلۡنَا ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَفۡقَهُونَ
Open ayah 6:98তিনিই তোমাদেরকে একজন মানুষ (আদম) থেকে সৃষ্টি করেছেন এবং (তোমাদের জন্য) একটি আবাসস্থল ও একটি সংগ্রহশালা (স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী বাসস্থান) রয়েছে। আমি বুঝমান লোকদের জন্য নিদর্শনসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেছি।
وَهُوَ ٱلَّذِيٓ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجۡنَا بِهِۦ نَبَاتَ كُلِّ شَيۡءٖ فَأَخۡرَجۡنَا مِنۡهُ خَضِرٗا نُّخۡرِجُ مِنۡهُ حَبّٗا مُّتَرَاكِبٗا وَمِنَ ٱلنَّخۡلِ مِن طَلۡعِهَا قِنۡوَانٞ دَانِيَةٞ وَجَنَّٰتٖ مِّنۡ أَعۡنَابٖ وَٱلزَّيۡتُونَ وَٱلرُّمَّانَ مُشۡتَبِهٗا وَغَيۡرَ مُتَشَٰبِهٍۗ ٱنظُرُوٓاْ إِلَىٰ ثَمَرِهِۦٓ إِذَآ أَثۡمَرَ وَيَنۡعِهِۦٓۚ إِنَّ فِي ذَٰلِكُمۡ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ
Open ayah 6:99তিনিই আকাশ থেকে পানি (বৃষ্টি) বর্ষণ করেন। তারপর এর সাহায্যে আমি সবরকমের গাছপালা উৎপন্ন করি; তা থেকে সবুজ বৃন্ত উদ্গত করি, যা থেকে ঘন থোকা-থোকা শস্যদানা বের করি। খেজুরগাছের শিষ থেকে নির্গত হয় নিচে নুয়ে-পড়া কাঁদি। আঙ্গুরের বাগান, জলপাই ও ডালিম উৎপন্ন করি। এগুলোর মধ্যে কোন কোনটি অন্য কোন কোনটির মত আবার কোন কোনটি অন্য যে-কোনটি থেকে ভিন্ন। গাছে যখন ফল ধরে তখন এর ফল ও তার পরিপক্কতার দিকে লক্ষ্য কর। নিশ্চয়ই এসবের মধ্যে বিশ্বাসী লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে।
وَجَعَلُواْ لِلَّهِ شُرَكَآءَ ٱلۡجِنَّ وَخَلَقَهُمۡۖ وَخَرَقُواْ لَهُۥ بَنِينَ وَبَنَٰتِۭ بِغَيۡرِ عِلۡمٖۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يَصِفُونَ
Open ayah 6:100তারা জ্বিনদেরকে আল্লাহর সাথে শরীক করেছে, অথচ তিনিই তাদেরকে সৃষ্টি করেছেন। অজ্ঞতার কারণে তারা আল্লাহর জন্য ছেলেমেয়েও সাব্যস্ত করেছে। মহিমা তাঁর! তারা (তাঁর জন্য) যেসব বিশেষণ আরোপ করছে তিনি তার ঊর্ধ্বে।
بَدِيعُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ أَنَّىٰ يَكُونُ لَهُۥ وَلَدٞ وَلَمۡ تَكُن لَّهُۥ صَٰحِبَةٞۖ وَخَلَقَ كُلَّ شَيۡءٖۖ وَهُوَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ
Open ayah 6:101তিনি আসমান ও জমিনের স্রষ্টা। তাঁর সন্তান হবে কি করে? তাঁর তো কোন সঙ্গিনী (স্ত্রী) নেই। আর তিনিই তো সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছু সম্বন্ধে তিনি সুবিজ্ঞ।
ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ خَٰلِقُ كُلِّ شَيۡءٖ فَٱعۡبُدُوهُۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ وَكِيلٞ
Open ayah 6:102এই হলেন তোমাদের প্রভু আল্লাহ। তিনি ছাড়া কোন উপাস্য নেই। তিনি সবকিছুর স্রষ্টা; অতএব, তোমরা তাঁরই এবাদত কর। তিনি সবকিছুরই কার্যনির্বাহী।
لَّا تُدۡرِكُهُ ٱلۡأَبۡصَٰرُ وَهُوَ يُدۡرِكُ ٱلۡأَبۡصَٰرَۖ وَهُوَ ٱللَّطِيفُ ٱلۡخَبِيرُ
Open ayah 6:103কোন দৃষ্টি তাঁর নাগাল পায় না, তবে তিনি সব দৃষ্টির নাগাল পান। আর তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী ও সবকিছুর খবর রাখেন।
قَدۡ جَآءَكُم بَصَآئِرُ مِن رَّبِّكُمۡۖ فَمَنۡ أَبۡصَرَ فَلِنَفۡسِهِۦۖ وَمَنۡ عَمِيَ فَعَلَيۡهَاۚ وَمَآ أَنَا۠ عَلَيۡكُم بِحَفِيظٖ
Open ayah 6:104তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে চাক্ষুষ প্রমাণাদি এসে গেছে। এখন যে (তা) দেখবে তার উপকার হবে এবং যে অন্ধ হয়ে থাকবে (দেখবে না) তার ক্ষতি হবে। আমি তো আর তোমাদের প্রহরী নই।
وَكَذَٰلِكَ نُصَرِّفُ ٱلۡأٓيَٰتِ وَلِيَقُولُواْ دَرَسۡتَ وَلِنُبَيِّنَهُۥ لِقَوۡمٖ يَعۡلَمُونَ
Open ayah 6:105এমনিভাবে আমি আয়াতসমূহ নানাভাবে বিবৃত করি; তা না হলে তারা (অবিশ্বাসীরা) বলতে পারে, “তুমি তো (এটা পূর্বের আসমানি কিতাবেই) পড়েছো;” আর যাতে আমি জ্ঞানী লোকদের কাছে তা পরিষ্কার করে ব্যক্ত করতে পারি।
ٱتَّبِعۡ مَآ أُوحِيَ إِلَيۡكَ مِن رَّبِّكَۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ وَأَعۡرِضۡ عَنِ ٱلۡمُشۡرِكِينَ
Open ayah 6:106তোমার কাছে তোমার প্রভুর নিকট থেকে ওহীর মাধ্যমে যা পাঠানো হয় তা অনুসরণ কর। তিনি ছাড়া কোন উপাস্য নেই। আর মুশরিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও।
وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَآ أَشۡرَكُواْۗ وَمَا جَعَلۡنَٰكَ عَلَيۡهِمۡ حَفِيظٗاۖ وَمَآ أَنتَ عَلَيۡهِم بِوَكِيلٖ
Open ayah 6:107আল্লাহ যদি চাইতেন তাহলে তারা শির্ক করত না। আর আমি তোমাকে তাদের প্রহরী বানাইনি; তুমি তাদের কর্মবিধায়কও নও।
وَلَا تَسُبُّواْ ٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ فَيَسُبُّواْ ٱللَّهَ عَدۡوَۢا بِغَيۡرِ عِلۡمٖۗ كَذَٰلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمۡ ثُمَّ إِلَىٰ رَبِّهِم مَّرۡجِعُهُمۡ فَيُنَبِّئُهُم بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 6:108আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না; তাহলে তারা অজ্ঞতাবশত অন্যায়ভাবে আল্লাহকেও গালি দেবে। এমনিভাবে আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের নিজেদের কাজকর্ম সুশোভিত করে দিয়েছি। (ফলে যার কাজ তার কাছে ভাল মনে হয়।) অতঃপর তাদের প্রভুর কাছেই তাদের প্রত্যাবর্তন (নির্ধারিত)। তখন তিনি তাদেরকে তারা যা করত তা অবহিত করবেন।
وَأَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ لَئِن جَآءَتۡهُمۡ ءَايَةٞ لَّيُؤۡمِنُنَّ بِهَاۚ قُلۡ إِنَّمَا ٱلۡأٓيَٰتُ عِندَ ٱللَّهِۖ وَمَا يُشۡعِرُكُمۡ أَنَّهَآ إِذَا جَآءَتۡ لَا يُؤۡمِنُونَ
Open ayah 6:109তারা আল্লাহর নামে জোরালো শপথ করে বলে যে, যদি তাদের কাছে কোন নিদর্শন আসত তাহলে তারা অবশ্যই তা বিশ্বাস করত। বল, “নিদর্শন তো আল্লাহর কাছে। (হে মুসলমানগণ!) তোমাদেরকে কে জানাবে যে,তাদের কাছে নিদর্শন এলেও তারা বিশ্বাস করবে না?”
وَنُقَلِّبُ أَفۡـِٔدَتَهُمۡ وَأَبۡصَٰرَهُمۡ كَمَا لَمۡ يُؤۡمِنُواْ بِهِۦٓ أَوَّلَ مَرَّةٖ وَنَذَرُهُمۡ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ
Open ayah 6:110যেহেতু প্রথমবার তারা তা বিশ্বাস করেনি তাই আমি তাদের অন্তর ও চোখ (সঠিক পথ থেকে) ঘুরিয়ে দেব এবং তাদেরকে ছেড়ে দেব, যাতে নিজেদের অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতে থাকে।
۞وَلَوۡ أَنَّنَا نَزَّلۡنَآ إِلَيۡهِمُ ٱلۡمَلَٰٓئِكَةَ وَكَلَّمَهُمُ ٱلۡمَوۡتَىٰ وَحَشَرۡنَا عَلَيۡهِمۡ كُلَّ شَيۡءٖ قُبُلٗا مَّا كَانُواْ لِيُؤۡمِنُوٓاْ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ يَجۡهَلُونَ
Open ayah 6:111যদি আমি তাদের কাছে ফেরেশতা পাঠাতাম ও মৃতব্যক্তিরা তাদের সাথে কথা বলত এবং আমি সবকিছু তাদের সামনে একত্রিত করতাম তথাপি তারা ঈমান আনত না। অবশ্য আল্লাহ (অন্যরকম) ইচ্ছা করলে সেটা ভিন্ন কথা; কিন্তু তাদের অধিকাংশই মূর্খের মত কাজ করে।
وَكَذَٰلِكَ جَعَلۡنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوّٗا شَيَٰطِينَ ٱلۡإِنسِ وَٱلۡجِنِّ يُوحِي بَعۡضُهُمۡ إِلَىٰ بَعۡضٖ زُخۡرُفَ ٱلۡقَوۡلِ غُرُورٗاۚ وَلَوۡ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرۡهُمۡ وَمَا يَفۡتَرُونَ
Open ayah 6:112এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্য কতিপয় শত্রু নিয়োগ করেছি। তারা হল মানুষ ও জ্বিনদের মধ্যে শয়তানেরা। তারা ধোঁকা দেওয়ার জন্য একে অপরকে কারুময় কথাবার্তা শিখিয়ে দেয়। তবে আল্লাহ চাইলে তারা এটা করত না। অতএব, তুমি তাদের কথা ও তারা যা বানিয়ে বলে তার কথা ছেড়ে দাও।
وَلِتَصۡغَىٰٓ إِلَيۡهِ أَفۡـِٔدَةُ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ وَلِيَرۡضَوۡهُ وَلِيَقۡتَرِفُواْ مَا هُم مُّقۡتَرِفُونَ
Open ayah 6:113(তারা কারুময় কথাবার্তা এজন্য শেখায়) যাতে এর প্রতি পরকালে অবিশ্বাসীদের মন আকৃষ্ট হয়, তারা এতে সন্তুষ্ট থাকতে পারে এবং তারা যেসব অপকর্ম করছে তা করে যেতে পারে।
أَفَغَيۡرَ ٱللَّهِ أَبۡتَغِي حَكَمٗا وَهُوَ ٱلَّذِيٓ أَنزَلَ إِلَيۡكُمُ ٱلۡكِتَٰبَ مُفَصَّلٗاۚ وَٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَعۡلَمُونَ أَنَّهُۥ مُنَزَّلٞ مِّن رَّبِّكَ بِٱلۡحَقِّۖ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُمۡتَرِينَ
Open ayah 6:114(বল,) “আমি কি তাহলে আল্লাহ ব্যতীত অন্য কোন বিচারক খুঁজব? অথচ তিনিই তোমাদের কাছে বিস্তারিত কিতাব নাযিল করেছেন।” আর আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা জানে যে, তা সত্যই তোমার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ। অতএব, তুমি কিছুতেই সন্দেহ পোষণ করো না।
وَتَمَّتۡ كَلِمَتُ رَبِّكَ صِدۡقٗا وَعَدۡلٗاۚ لَّا مُبَدِّلَ لِكَلِمَٰتِهِۦۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
Open ayah 6:115তোমার প্রভুর বাণী সত্য ও ন্যায়ে পরিপূর্ণ। কেউ তাঁর বাণী পরিবর্তন করতে পারে না। তিনিই সর্বশ্রোতা, মহাজ্ঞানী।
وَإِن تُطِعۡ أَكۡثَرَ مَن فِي ٱلۡأَرۡضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ ٱللَّهِۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنۡ هُمۡ إِلَّا يَخۡرُصُونَ
Open ayah 6:116তুমি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের কথামতো চল তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা শুধু আন্দাজের অনুসরণ করে, তারা শুধু অনুমান করে বলে।
إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ مَن يَضِلُّ عَن سَبِيلِهِۦۖ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ
Open ayah 6:117তোমার প্রভুই ভাল জানেন, কে তাঁর পথ ছেড়ে বিপথে যায়। সঠিক পথের অনুসারীদের সম্পর্কেও তিনি ভাল জানেন।
فَكُلُواْ مِمَّا ذُكِرَ ٱسۡمُ ٱللَّهِ عَلَيۡهِ إِن كُنتُم بِـَٔايَٰتِهِۦ مُؤۡمِنِينَ
Open ayah 6:118আল্লাহর নাম নিয়ে জবাই-করা প্রাণীর মাংস খাও, যদি তোমরা তাঁর বিধানসমূহে বিশ্বাসী হও।
وَمَا لَكُمۡ أَلَّا تَأۡكُلُواْ مِمَّا ذُكِرَ ٱسۡمُ ٱللَّهِ عَلَيۡهِ وَقَدۡ فَصَّلَ لَكُم مَّا حَرَّمَ عَلَيۡكُمۡ إِلَّا مَا ٱضۡطُرِرۡتُمۡ إِلَيۡهِۗ وَإِنَّ كَثِيرٗا لَّيُضِلُّونَ بِأَهۡوَآئِهِم بِغَيۡرِ عِلۡمٍۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِٱلۡمُعۡتَدِينَ
Open ayah 6:119কেন তোমরা আল্লাহর নাম নিয়ে জবাই-করা প্রাণীর মাংস খাবে না? অথচ আল্লাহ তোমাদের জন্য যা যা হারাম করেছেন বিস্তারিতভাবে সেগুলোর বিবরণ দিয়েছেন; অবশ্য নিরুপায় হয়ে তোমরা কিছু খেতে বাধ্য হলে তার কথা আলাদা। আর অনেকে তো না জেনে নিজেদের খেয়াল-খুশিমত মানুষকে বিভ্রান্ত করে। অবশ্যই তোমার প্রভু সীমালংঘনকারীদের সম্পর্কে ভালভাবে অবগত আছেন।
وَذَرُواْ ظَٰهِرَ ٱلۡإِثۡمِ وَبَاطِنَهُۥٓۚ إِنَّ ٱلَّذِينَ يَكۡسِبُونَ ٱلۡإِثۡمَ سَيُجۡزَوۡنَ بِمَا كَانُواْ يَقۡتَرِفُونَ
Open ayah 6:120তোমরা প্রকাশ্য ও গোপন (সবরকম) পাপ ছেড়ে দাও। যারা পাপ কামাই করে তারা শিগগিরই তাদের কৃতকর্মের শাস্তি পাবে।
وَلَا تَأۡكُلُواْ مِمَّا لَمۡ يُذۡكَرِ ٱسۡمُ ٱللَّهِ عَلَيۡهِ وَإِنَّهُۥ لَفِسۡقٞۗ وَإِنَّ ٱلشَّيَٰطِينَ لَيُوحُونَ إِلَىٰٓ أَوۡلِيَآئِهِمۡ لِيُجَٰدِلُوكُمۡۖ وَإِنۡ أَطَعۡتُمُوهُمۡ إِنَّكُمۡ لَمُشۡرِكُونَ
Open ayah 6:121(জবাইকালে) আল্লাহর নাম নেওয়া হয়নি এমন প্রাণীর মাংস খেয়ো না। অবশ্যই তা পাপ। আর শয়তানেরা তাদের বন্ধুদেরকে তোমাদের সাথে বিতর্ক করতে প্ররোচনা দেয়। যদি তোমরা তাদের কথামতো চল তাহলে অবশ্যই মুশরিক হয়ে যাবে।
أَوَمَن كَانَ مَيۡتٗا فَأَحۡيَيۡنَٰهُ وَجَعَلۡنَا لَهُۥ نُورٗا يَمۡشِي بِهِۦ فِي ٱلنَّاسِ كَمَن مَّثَلُهُۥ فِي ٱلظُّلُمَٰتِ لَيۡسَ بِخَارِجٖ مِّنۡهَاۚ كَذَٰلِكَ زُيِّنَ لِلۡكَٰفِرِينَ مَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 6:122যে ব্যক্তি মৃত ছিল, তারপর আমি তাকে জীবিত করেছি এবং একটি আলো দান করেছি যার সাহায্যে সে মানুষের মধ্যে চলতে পারে, সে কি ঐ ব্যক্তির মত হতে পারে, যে অন্ধকারের মধ্যে আছে এবং সেখান থেকে বের হচ্ছে না? এভাবেই কাফেরদের দৃষ্টিতে তাদের নিজেদের কাজ শোভন করা হয়েছে।
وَكَذَٰلِكَ جَعَلۡنَا فِي كُلِّ قَرۡيَةٍ أَكَٰبِرَ مُجۡرِمِيهَا لِيَمۡكُرُواْ فِيهَاۖ وَمَا يَمۡكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمۡ وَمَا يَشۡعُرُونَ
Open ayah 6:123আর এভাবেই আমি প্রত্যেক জনপদে সেখানকার বড় অপরাধীদেরকে সেখানে চক্রান্ত করতে দিয়েছি। তবে (প্রকৃতপক্ষে) তাদের চক্রান্তের প্রতিফল তাদের নিজেদের বিরুদ্ধেই যায়; কিন্তু তারা তা অনুভব করে না।
وَإِذَا جَآءَتۡهُمۡ ءَايَةٞ قَالُواْ لَن نُّؤۡمِنَ حَتَّىٰ نُؤۡتَىٰ مِثۡلَ مَآ أُوتِيَ رُسُلُ ٱللَّهِۘ ٱللَّهُ أَعۡلَمُ حَيۡثُ يَجۡعَلُ رِسَالَتَهُۥۗ سَيُصِيبُ ٱلَّذِينَ أَجۡرَمُواْ صَغَارٌ عِندَ ٱللَّهِ وَعَذَابٞ شَدِيدُۢ بِمَا كَانُواْ يَمۡكُرُونَ
Open ayah 6:124আর যখন তাদের কাছে কোন নিদর্শন আসে তখন তারা বলে, “আমরা বিশ্বাস করব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসূলদেরকে যা দেওয়া হয়েছিল আমাদেরকেও অনুরূপ জিনিস দেওয়া না হয়।” আল্লাহ তাঁর রিসালাত (রসূলের দায়িত্ব) কোথায় দেবেন তা তিনিই ভাল জানেন। অপরাধকারীরা তাদের চক্রান্তের কারণে শিগগিরই আল্লাহর কাছে লাঞ্ছনা ও কঠিন শাস্তি লাভ করবে।
فَمَن يُرِدِ ٱللَّهُ أَن يَهۡدِيَهُۥ يَشۡرَحۡ صَدۡرَهُۥ لِلۡإِسۡلَٰمِۖ وَمَن يُرِدۡ أَن يُضِلَّهُۥ يَجۡعَلۡ صَدۡرَهُۥ ضَيِّقًا حَرَجٗا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي ٱلسَّمَآءِۚ كَذَٰلِكَ يَجۡعَلُ ٱللَّهُ ٱلرِّجۡسَ عَلَى ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ
Open ayah 6:125অতএব, আল্লাহ যাকে সুপথ দেখাতে চান ইসলামের জন্য তার মন খুলে দেন; আর যাকে বিপথে নিতে চান তার মন (এমন) সঙ্কীর্ণ ও কঠিন করে দেন যেন সে আকাশে আরোহণ করছে। এভাবেই আল্লাহ অবিশ্বাসীদের ওপর শাস্তি ধার্য করেন।
وَهَٰذَا صِرَٰطُ رَبِّكَ مُسۡتَقِيمٗاۗ قَدۡ فَصَّلۡنَا ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَذَّكَّرُونَ
Open ayah 6:126এই হল তোমার প্রভুর (নির্দেশিত) সঠিক পথ। আমি উপদেশ গ্রহণকারীদের জন্য নিদর্শনসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেছি।
۞لَهُمۡ دَارُ ٱلسَّلَٰمِ عِندَ رَبِّهِمۡۖ وَهُوَ وَلِيُّهُم بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 6:127তাদের জন্য তাদের প্রভুর নিকট শান্তির আবাস রয়েছে এবং তাদের কর্মের প্রতিদানে তিনিই তাদের অভিভাবক (হবেন)।
وَيَوۡمَ يَحۡشُرُهُمۡ جَمِيعٗا يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ قَدِ ٱسۡتَكۡثَرۡتُم مِّنَ ٱلۡإِنسِۖ وَقَالَ أَوۡلِيَآؤُهُم مِّنَ ٱلۡإِنسِ رَبَّنَا ٱسۡتَمۡتَعَ بَعۡضُنَا بِبَعۡضٖ وَبَلَغۡنَآ أَجَلَنَا ٱلَّذِيٓ أَجَّلۡتَ لَنَاۚ قَالَ ٱلنَّارُ مَثۡوَىٰكُمۡ خَٰلِدِينَ فِيهَآ إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٞ
Open ayah 6:128যেদিন তিনি তাদের সকলকে একত্রিত করবেন আর (জ্বিনদেরকে) বলবেন, “হে জ্বিনেরা! তোমরা তো মানুষের মধ্য থেকে অনেককে তোমাদের অনুগামী করে নিয়েছিলে;” আর তাদের মানুষ বন্ধুরা বলবে, “হে আমাদের প্রভু! আমরা একে অপরের দ্বারা উপকৃত হয়েছিলাম (ঠিকই), তবে এখন আমরা সেই সময়ে উপনীত হয়েছি যা তুমি আমাদের জন্য নির্ধারণ করেছিলে;” তখন তিনি বলবেন, “জাহান্নামই তোমাদের বাসস্থান, সেখানে তোমরা চিরকাল বাস করবে, তবে আল্লাহ (অন্য) কিছু চাইলে সে কথা ভিন্ন। নিশ্চয়ই তোমার প্রভু প্রজ্ঞাময়, মহাজ্ঞানী।”
وَكَذَٰلِكَ نُوَلِّي بَعۡضَ ٱلظَّٰلِمِينَ بَعۡضَۢا بِمَا كَانُواْ يَكۡسِبُونَ
Open ayah 6:129আর এভাবেই আমি তাদের কৃতকর্মের কারণে জালেমদের একদলকে (অপরাধ সম্পাদনে) আরেকদলের সহযোগী করে থাকি।
يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ أَلَمۡ يَأۡتِكُمۡ رُسُلٞ مِّنكُمۡ يَقُصُّونَ عَلَيۡكُمۡ ءَايَٰتِي وَيُنذِرُونَكُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هَٰذَاۚ قَالُواْ شَهِدۡنَا عَلَىٰٓ أَنفُسِنَاۖ وَغَرَّتۡهُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا وَشَهِدُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ أَنَّهُمۡ كَانُواْ كَٰفِرِينَ
Open ayah 6:130(আমি বলব) “হে জ্বিন ও মানুষের দল! তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকেই রসূল আসেনি যারা তোমাদের কাছে আমার নিদর্শনসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করত এবং তোমাদেরকে এইদিনের মুখোমুখি হওয়ার ব্যাপারে সতর্ক করত?” তারা বলবে, “আমরা আমাদের নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি।” (আসলে) দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছে; (তাই) তারা তাদের নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দেবে যে, তারা কাফের ছিল।
ذَٰلِكَ أَن لَّمۡ يَكُن رَّبُّكَ مُهۡلِكَ ٱلۡقُرَىٰ بِظُلۡمٖ وَأَهۡلُهَا غَٰفِلُونَ
Open ayah 6:131এটা (রসূলপ্রেরণ) এজন্য যে, তোমার প্রভু কোন অন্যায়ের কারণে অধিবাসীদেরকে অনবহিত রেখে জনপদসমূহ ধ্বংস করেন না।
وَلِكُلّٖ دَرَجَٰتٞ مِّمَّا عَمِلُواْۚ وَمَا رَبُّكَ بِغَٰفِلٍ عَمَّا يَعۡمَلُونَ
Open ayah 6:132যার যার কাজ অনুসারে সকলের মর্যাদা আছে। তারা যা করছে সে সম্পর্কে তোমার প্রভু বেখবর নন।
وَرَبُّكَ ٱلۡغَنِيُّ ذُو ٱلرَّحۡمَةِۚ إِن يَشَأۡ يُذۡهِبۡكُمۡ وَيَسۡتَخۡلِفۡ مِنۢ بَعۡدِكُم مَّا يَشَآءُ كَمَآ أَنشَأَكُم مِّن ذُرِّيَّةِ قَوۡمٍ ءَاخَرِينَ
Open ayah 6:133তোমার প্রভু অমুখাপেক্ষী ও দয়াশীল। তিনি যদি ইচ্ছা করেন তাহলে তোমাদেরকে সরিয়ে তোমাদের পর যাদেরকে চান তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন; যেমন তোমাদেরকেও তিনি অন্য লোকদের বংশধর থেকে সৃষ্টি করেছেন।
إِنَّ مَا تُوعَدُونَ لَأٓتٖۖ وَمَآ أَنتُم بِمُعۡجِزِينَ
Open ayah 6:134তোমাদেরকে যা ওয়াদা করা হয়েছে তা অবশ্যই আসবে এবং তোমরা (তা) ব্যর্থ করতে পারবে না।
قُلۡ يَٰقَوۡمِ ٱعۡمَلُواْ عَلَىٰ مَكَانَتِكُمۡ إِنِّي عَامِلٞۖ فَسَوۡفَ تَعۡلَمُونَ مَن تَكُونُ لَهُۥ عَٰقِبَةُ ٱلدَّارِۚ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلظَّٰلِمُونَ
Open ayah 6:135বল, “হে আমার সমপ্রদায়! তোমরা তোমাদের মত কাজ করতে থাক, আমিও (আমার মত) কাজ করি। তোমরা জানতে পারবে, পরকালে কার পরিণাম ভাল হয়। অবশ্যই জালেমরা সফলকাম হবে না”
وَجَعَلُواْ لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ ٱلۡحَرۡثِ وَٱلۡأَنۡعَٰمِ نَصِيبٗا فَقَالُواْ هَٰذَا لِلَّهِ بِزَعۡمِهِمۡ وَهَٰذَا لِشُرَكَآئِنَاۖ فَمَا كَانَ لِشُرَكَآئِهِمۡ فَلَا يَصِلُ إِلَى ٱللَّهِۖ وَمَا كَانَ لِلَّهِ فَهُوَ يَصِلُ إِلَىٰ شُرَكَآئِهِمۡۗ سَآءَ مَا يَحۡكُمُونَ
Open ayah 6:136আল্লাহ যেসব শস্য ও গবাদিপশু সৃষ্টি করেছেন তার একটি অংশ তারা আল্লাহর জন্য নির্দিষ্ট করে আর নিজেদের ধারণা মোতাবেক বলে, “এটা আল্লাহর জন্য আর এটা আমাদের শরীকদের জন্য।” আর (তাদের বিচারে) যে অংশ তাদের শরীকদের জন্য তা আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু যে অংশ আল্লাহর জন্য তা তাদের শরীকদের কাছে পৌঁছে যায়। (এভাবে) তারা যে বিচার করছে তা বড়ই খারাপ!
وَكَذَٰلِكَ زَيَّنَ لِكَثِيرٖ مِّنَ ٱلۡمُشۡرِكِينَ قَتۡلَ أَوۡلَٰدِهِمۡ شُرَكَآؤُهُمۡ لِيُرۡدُوهُمۡ وَلِيَلۡبِسُواْ عَلَيۡهِمۡ دِينَهُمۡۖ وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَا فَعَلُوهُۖ فَذَرۡهُمۡ وَمَا يَفۡتَرُونَ
Open ayah 6:137তেমনিভাবে তাদের শরীকরা অনেক মুশরিকের দৃষ্টিতে নিজেদের সন্তানহত্যা শোভন করেছে, তাদেরকে ধ্বংস করার জন্য ও তাদের মনে ধর্ম সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে তারা এ কাজ করত না। অতএব, তাদেরকে তাদের বানানো মিথ্যা নিয়েই থাকতে দাও।
وَقَالُواْ هَٰذِهِۦٓ أَنۡعَٰمٞ وَحَرۡثٌ حِجۡرٞ لَّا يَطۡعَمُهَآ إِلَّا مَن نَّشَآءُ بِزَعۡمِهِمۡ وَأَنۡعَٰمٌ حُرِّمَتۡ ظُهُورُهَا وَأَنۡعَٰمٞ لَّا يَذۡكُرُونَ ٱسۡمَ ٱللَّهِ عَلَيۡهَا ٱفۡتِرَآءً عَلَيۡهِۚ سَيَجۡزِيهِم بِمَا كَانُواْ يَفۡتَرُونَ
Open ayah 6:138তারা তাদের ধারণা অনুসারে বলে, “এই পশু ও শস্যগুলো নিষিদ্ধ। আমরা যাদেরকে চাইব তারা ব্যতীত কেউ এসব খেতে পারবে না।” (তাদের ধারণামতে) কিছু কিছু পশুর পিঠে আরোহণও নিষিদ্ধ। আবার আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপের উদ্দেশ্যে তারা কোন কোন পশু জবাইকালে আল্লাহর নাম নেয় না। তাদের এসব মনগড়া মিথ্যাচারের জন্য তিনি শিগগিরই তাদেরকে শাস্তি দেবেন।
وَقَالُواْ مَا فِي بُطُونِ هَٰذِهِ ٱلۡأَنۡعَٰمِ خَالِصَةٞ لِّذُكُورِنَا وَمُحَرَّمٌ عَلَىٰٓ أَزۡوَٰجِنَاۖ وَإِن يَكُن مَّيۡتَةٗ فَهُمۡ فِيهِ شُرَكَآءُۚ سَيَجۡزِيهِمۡ وَصۡفَهُمۡۚ إِنَّهُۥ حَكِيمٌ عَلِيمٞ
Open ayah 6:139তারা আরো বলে, “এই পশুগুলোর পেটে (গর্ভে) যা আছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং আমাদের নারীদের জন্য নিষিদ্ধ। আর যদি তা মৃত হয় তাহলে তারা (সবাই) তাতে অংশীদার।” তিনি তাদের (এসব মনগড়া) বর্ণনার জন্য শিগগিরই তাদেরকে শাস্তি দেবেন। নিশ্চয়ই তিনি প্রজ্ঞাবান, মহাজ্ঞানী।
قَدۡ خَسِرَ ٱلَّذِينَ قَتَلُوٓاْ أَوۡلَٰدَهُمۡ سَفَهَۢا بِغَيۡرِ عِلۡمٖ وَحَرَّمُواْ مَا رَزَقَهُمُ ٱللَّهُ ٱفۡتِرَآءً عَلَى ٱللَّهِۚ قَدۡ ضَلُّواْ وَمَا كَانُواْ مُهۡتَدِينَ
Open ayah 6:140যারা বোকার মত না জেনে নিজেদের সন্তানদের হত্যা করেছে এবং আল্লাহ তাদেরকে যে জীবিকা দান করেছেন আল্লাহর প্রতি ভ্রান্ত ধারণাবশত তা নিষিদ্ধ করেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশ্চয়ই তারা বিপথগামী হয়েছে এবং তারা সৎপথে ছিল না।
۞وَهُوَ ٱلَّذِيٓ أَنشَأَ جَنَّٰتٖ مَّعۡرُوشَٰتٖ وَغَيۡرَ مَعۡرُوشَٰتٖ وَٱلنَّخۡلَ وَٱلزَّرۡعَ مُخۡتَلِفًا أُكُلُهُۥ وَٱلزَّيۡتُونَ وَٱلرُّمَّانَ مُتَشَٰبِهٗا وَغَيۡرَ مُتَشَٰبِهٖۚ كُلُواْ مِن ثَمَرِهِۦٓ إِذَآ أَثۡمَرَ وَءَاتُواْ حَقَّهُۥ يَوۡمَ حَصَادِهِۦۖ وَلَا تُسۡرِفُوٓاْۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُسۡرِفِينَ
Open ayah 6:141তিনিই বাগ-বাগিচার মাচাবিশিষ্ট ও মাচাবিহীন গাছপালা, খেজুরগাছ, বিভিন্ন স্বাদের শস্য, জলপাই আর ডালিম উৎপন্ন করেন যার কোনটি কোনটির মত আবার কোনটি কোনটির মত নয়। এসব গাছপালায় যখন ফল হয় তখন তোমরা তার ফল খাবে; তবে ফসল সংগ্রহের দিনে তার ন্যায্য অংশ দান করবে। আর অপচয় করবে না; (কারণ) তিনি তো অপচয়কারীদের ভালবাসেন না।
وَمِنَ ٱلۡأَنۡعَٰمِ حَمُولَةٗ وَفَرۡشٗاۚ كُلُواْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ وَلَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ
Open ayah 6:142আর গবাদিপশুর মধ্যে (কতক) ভারবাহী ও (কতক) ছোট আকৃতির (সৃষ্টি করেছেন)। আল্লাহ তোমাদেরকে যে জীবিকা দান করেছেন তা থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না; (কারণ) সে তো তোমাদের প্রকাশ্য শত্রু।
ثَمَٰنِيَةَ أَزۡوَٰجٖۖ مِّنَ ٱلضَّأۡنِ ٱثۡنَيۡنِ وَمِنَ ٱلۡمَعۡزِ ٱثۡنَيۡنِۗ قُلۡ ءَآلذَّكَرَيۡنِ حَرَّمَ أَمِ ٱلۡأُنثَيَيۡنِ أَمَّا ٱشۡتَمَلَتۡ عَلَيۡهِ أَرۡحَامُ ٱلۡأُنثَيَيۡنِۖ نَبِّـُٔونِي بِعِلۡمٍ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 6:143আটটি জোড়া-পশু (সৃষ্টি করেছেন): ভেড়ার দুটো (একটি পুরুষ ও একটি স্ত্রী) ও ছাগলের দুটো (একটি পুরুষ ও একটি স্ত্রী); বল, “তিনি কি পুরুষদুটো হারাম করেছেন, নাকি স্ত্রীদুটো, নাকি স্ত্রীদুটোর গর্ভে যে বাচ্চা রয়েছে তা? তোমরা জেনে আমাকে বল, যদি তোমরা সত্যবাদী হও।”
وَمِنَ ٱلۡإِبِلِ ٱثۡنَيۡنِ وَمِنَ ٱلۡبَقَرِ ٱثۡنَيۡنِۗ قُلۡ ءَآلذَّكَرَيۡنِ حَرَّمَ أَمِ ٱلۡأُنثَيَيۡنِ أَمَّا ٱشۡتَمَلَتۡ عَلَيۡهِ أَرۡحَامُ ٱلۡأُنثَيَيۡنِۖ أَمۡ كُنتُمۡ شُهَدَآءَ إِذۡ وَصَّىٰكُمُ ٱللَّهُ بِهَٰذَاۚ فَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبٗا لِّيُضِلَّ ٱلنَّاسَ بِغَيۡرِ عِلۡمٍۚ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 6:144এবং উটের দুটো (একটি পুরুষ ও একটি স্ত্রী) ও গরুর দুটো (একটি পুরুষ ও একটি স্ত্রী); বল, “তিনি কি পুরুষদুটো হারাম করেছেন, নাকি স্ত্রীদুটো, নাকি স্ত্রীদুটোর গর্ভে যে বাচ্চা রয়েছে তা? নাকি আল্লাহ যখন এরকম নির্দেশ দিয়েছিলেন তখন তোমরা উপস্থিত ছিলে? অতএব, মানুষকে বিপথগামী করার জন্য না জেনে যে আল্লাহর নামে মিথ্যা বানিয়ে বলে তার চেয়ে বড় জালেম আর কে আছে? আল্লাহ জালেমদেরকে সুপথগামী করেন না।”
قُل لَّآ أَجِدُ فِي مَآ أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَىٰ طَاعِمٖ يَطۡعَمُهُۥٓ إِلَّآ أَن يَكُونَ مَيۡتَةً أَوۡ دَمٗا مَّسۡفُوحًا أَوۡ لَحۡمَ خِنزِيرٖ فَإِنَّهُۥ رِجۡسٌ أَوۡ فِسۡقًا أُهِلَّ لِغَيۡرِ ٱللَّهِ بِهِۦۚ فَمَنِ ٱضۡطُرَّ غَيۡرَ بَاغٖ وَلَا عَادٖ فَإِنَّ رَبَّكَ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 6:145বল, “আমার কাছে যে বিধান পাঠানো হয়েছে তাতে মৃত প্রাণী বা প্রবাহিত রক্ত অথবা শূকরের মাংস যা অপবিত্র কিংবা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গীকৃত প্রাণীর অবৈধ মাংস ছাড়া কারো জন্য খাওয়া হারাম বলে কিছু পাই না।” তবে কেউ যদি ইচ্ছাকৃত অবাধ্যতা কিংবা সীমালংঘন ব্যতীত কেবল নিরুপায় হয়ে (কোন হারাম খাবার খেতে) বাধ্য হয় তাহলে নিশ্চয়ই তোমার প্রভু ক্ষমাশীল, পরম দয়ালু।
وَعَلَى ٱلَّذِينَ هَادُواْ حَرَّمۡنَا كُلَّ ذِي ظُفُرٖۖ وَمِنَ ٱلۡبَقَرِ وَٱلۡغَنَمِ حَرَّمۡنَا عَلَيۡهِمۡ شُحُومَهُمَآ إِلَّا مَا حَمَلَتۡ ظُهُورُهُمَآ أَوِ ٱلۡحَوَايَآ أَوۡ مَا ٱخۡتَلَطَ بِعَظۡمٖۚ ذَٰلِكَ جَزَيۡنَٰهُم بِبَغۡيِهِمۡۖ وَإِنَّا لَصَٰدِقُونَ
Open ayah 6:146ইহুদিদের জন্য আমি সবকরম নখওয়ালা প্রাণী (খাওয়া) হারাম করেছিলাম। আর গরু ও ছাগল থেকে তাদের জন্য হারাম করেছিলাম চর্বি; তবে এদের পিঠ ও নাড়ীভুঁড়ির সাথে সংলগ্ন অথবা হাড়ের সাথে মিশ্রিত চর্বি নয়। তাদের অবাধ্যতার জন্য আমি তাদেরকে এ শাস্তি দিয়েছিলাম। আর নিশ্চয়ই আমি সত্যবাদী।
فَإِن كَذَّبُوكَ فَقُل رَّبُّكُمۡ ذُو رَحۡمَةٖ وَٰسِعَةٖ وَلَا يُرَدُّ بَأۡسُهُۥ عَنِ ٱلۡقَوۡمِ ٱلۡمُجۡرِمِينَ
Open ayah 6:147অতঃপর তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে তাহলে তুমি বলবে, “তোমাদের প্রভু অসীম দয়ার মালিক এবং অপরাধীদের থেকে তাঁর শাস্তি ফিরিয়ে নেয়া হয় না।”
سَيَقُولُ ٱلَّذِينَ أَشۡرَكُواْ لَوۡ شَآءَ ٱللَّهُ مَآ أَشۡرَكۡنَا وَلَآ ءَابَآؤُنَا وَلَا حَرَّمۡنَا مِن شَيۡءٖۚ كَذَٰلِكَ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ حَتَّىٰ ذَاقُواْ بَأۡسَنَاۗ قُلۡ هَلۡ عِندَكُم مِّنۡ عِلۡمٖ فَتُخۡرِجُوهُ لَنَآۖ إِن تَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنۡ أَنتُمۡ إِلَّا تَخۡرُصُونَ
Open ayah 6:148মুশরিকরা বলবে, “যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা কিংবা আমাদের বাপ-দাদারা শির্ক করতাম না এবং (তাঁর বিধানের বাইরে) কোন কিছু হারাম করতাম না।” এভাবেই তাদের পূর্ববর্তীরাও অবিশ্বাস করেছিল যতক্ষণ না তারা আমার শাস্তি আস্বাদন করেছিল। বল, “তোমাদের কাছে কি কোন জ্ঞান (প্রমাণ) আছে যা আমাদের সামনে পেশ করতে পার? তোমরা তো শুধু ধারণার বশবর্তী হও এবং শুধু মনগড়া কথা বল।”
قُلۡ فَلِلَّهِ ٱلۡحُجَّةُ ٱلۡبَٰلِغَةُۖ فَلَوۡ شَآءَ لَهَدَىٰكُمۡ أَجۡمَعِينَ
Open ayah 6:149বল, “পূর্ণাঙ্গ প্রমাণ তো আল্লাহর কাছেই। অতএব, তিনি যদি চাইতেন তাহলে অবশ্যই তোমাদের সকলকে সঠিক পথে চালাতেন।”
قُلۡ هَلُمَّ شُهَدَآءَكُمُ ٱلَّذِينَ يَشۡهَدُونَ أَنَّ ٱللَّهَ حَرَّمَ هَٰذَاۖ فَإِن شَهِدُواْ فَلَا تَشۡهَدۡ مَعَهُمۡۚ وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ وَهُم بِرَبِّهِمۡ يَعۡدِلُونَ
Open ayah 6:150বল, “তোমাদের সেই সাক্ষীদেরকে নিয়ে এসো যারা সাক্ষ্য দিতে পারে যে, আল্লাহ এটা হারাম করেছেন।” অতঃপর তারা যদি (এমন) সাক্ষ্য দেয়, তাহলে তুমি তাদের সাথে সাক্ষ্য দিও না। আর যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলে, যারা পরকাল বিশ্বাস করে না ও তাদের প্রভুর সমকক্ষ দাঁড় করায় তুমি তাদের ইচ্ছানুসারে কাজ করো না।
۞قُلۡ تَعَالَوۡاْ أَتۡلُ مَا حَرَّمَ رَبُّكُمۡ عَلَيۡكُمۡۖ أَلَّا تُشۡرِكُواْ بِهِۦ شَيۡـٔٗاۖ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنٗاۖ وَلَا تَقۡتُلُوٓاْ أَوۡلَٰدَكُم مِّنۡ إِمۡلَٰقٖ نَّحۡنُ نَرۡزُقُكُمۡ وَإِيَّاهُمۡۖ وَلَا تَقۡرَبُواْ ٱلۡفَوَٰحِشَ مَا ظَهَرَ مِنۡهَا وَمَا بَطَنَۖ وَلَا تَقۡتُلُواْ ٱلنَّفۡسَ ٱلَّتِي حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلۡحَقِّۚ ذَٰلِكُمۡ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ
Open ayah 6:151বল, “এদিকে এসো, তোমাদের প্রভু তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন আমি তা পড়ে শোনাই। তা এই যে, তোমরা তার সাথে কোনকিছু শরীক করবে না। এছাড়া পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। দারিদ্রের ভয়ে নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না।” তোমাদেরকে ও তাদেরকে আমিই জীবিকা দান করি। “প্রকাশ্য হোক কিংবা গোপন হোক অশ্লীল কাজের কাছেও যাবে না। ন্যায়সঙ্গত কারণ ছাড়া মানুষ হত্যা করবে না, যা আল্লাহ নিষিদ্ধ করেছেন। তিনি তোমাদেরকে এই আদেশ দিয়েছেন, যাতে তোমরা বুঝতে পার।”
وَلَا تَقۡرَبُواْ مَالَ ٱلۡيَتِيمِ إِلَّا بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ حَتَّىٰ يَبۡلُغَ أَشُدَّهُۥۚ وَأَوۡفُواْ ٱلۡكَيۡلَ وَٱلۡمِيزَانَ بِٱلۡقِسۡطِۖ لَا نُكَلِّفُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۖ وَإِذَا قُلۡتُمۡ فَٱعۡدِلُواْ وَلَوۡ كَانَ ذَا قُرۡبَىٰۖ وَبِعَهۡدِ ٱللَّهِ أَوۡفُواْۚ ذَٰلِكُمۡ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ
Open ayah 6:152“বয়োপ্রাপ্ত না হওয়া পর্যন্ত অনাথের সম্পদের কাছেও যাবে না। যেতে হলে শরীয়তসম্মত শ্রেষ্ঠতম পন্থায় যাবে। মাপ ও ওজন ন্যায়ের সাথে পুরোপুরি দেবে।” কাউকে আমি তার সাধ্যের অতীত কষ্ট দেই না। “যখন কথা বলবে, ন্যায্য বলবে, সংশ্লিষ্ট ব্যক্তি নিকটাত্মীয় হলেও। আর আল্লাহর অঙ্গীকার পূরণ করবে। তিনি তোমাদেরকে এই আদেশ দিয়েছেন, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।”
وَأَنَّ هَٰذَا صِرَٰطِي مُسۡتَقِيمٗا فَٱتَّبِعُوهُۖ وَلَا تَتَّبِعُواْ ٱلسُّبُلَ فَتَفَرَّقَ بِكُمۡ عَن سَبِيلِهِۦۚ ذَٰلِكُمۡ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمۡ تَتَّقُونَ
Open ayah 6:153“আর এই হচ্ছে আমার সরল পথ। অতএব, তোমরা এ পথই অনুসরণ করো, অন্যান্য পথ অনুসরণ করো না; তাহলে সেসব পথ তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করবে। তিনি তোমাদেরকে এই আদেশ দিয়েছেন, যাতে তোমরা (বিভ্রান্তি থেকে) বেঁচে থাকতে পার।”
ثُمَّ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ تَمَامًا عَلَى ٱلَّذِيٓ أَحۡسَنَ وَتَفۡصِيلٗا لِّكُلِّ شَيۡءٖ وَهُدٗى وَرَحۡمَةٗ لَّعَلَّهُم بِلِقَآءِ رَبِّهِمۡ يُؤۡمِنُونَ
Open ayah 6:154অতঃপর আমি সৎকর্মশীলদের জন্য (নেয়ামতের) পরিপূর্ণতা, সবকিছুর বিস্তারিত বিবরণ, পথ-নির্দেশ এবং অনুগ্রহস্বরূপ মূসাকে কিতাব (তাওরাত) দিয়েছিলাম; যাতে তারা তাদের প্রভুর সঙ্গে সাক্ষাতে বিশ্বাস করে।
وَهَٰذَا كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ مُبَارَكٞ فَٱتَّبِعُوهُ وَٱتَّقُواْ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ
Open ayah 6:155এটি (আল-কোরআন) আমার নাযিলকৃত একটি বরকতময় কিতাব। অতএব, তোমরা এটি মেনে চল এবং তাকওয়া অবলম্বন করো, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও।
أَن تَقُولُوٓاْ إِنَّمَآ أُنزِلَ ٱلۡكِتَٰبُ عَلَىٰ طَآئِفَتَيۡنِ مِن قَبۡلِنَا وَإِن كُنَّا عَن دِرَاسَتِهِمۡ لَغَٰفِلِينَ
Open ayah 6:156পাছে তোমরা বল, “কিতাব তো নাযিল করা হয়েছিল আমাদের পূর্বে দুটি সমপ্রদায়ের কাছে এবং তারা কি পড়ত সে সম্বন্ধে আমরা তো অনবহিতই ছিলাম।”
أَوۡ تَقُولُواْ لَوۡ أَنَّآ أُنزِلَ عَلَيۡنَا ٱلۡكِتَٰبُ لَكُنَّآ أَهۡدَىٰ مِنۡهُمۡۚ فَقَدۡ جَآءَكُم بَيِّنَةٞ مِّن رَّبِّكُمۡ وَهُدٗى وَرَحۡمَةٞۚ فَمَنۡ أَظۡلَمُ مِمَّن كَذَّبَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَصَدَفَ عَنۡهَاۗ سَنَجۡزِي ٱلَّذِينَ يَصۡدِفُونَ عَنۡ ءَايَٰتِنَا سُوٓءَ ٱلۡعَذَابِ بِمَا كَانُواْ يَصۡدِفُونَ
Open ayah 6:157কিংবা তোমরা বল, “যদি আমাদের কাছে কিতাব নাযিল করা হত তাহলে আমরা তাদের চেয়ে অধিক হেদায়েতপ্রাপ্ত হতাম।” এখন তো তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ (আল-কোরআন), হেদায়েত ও রহমত এসে গেছে। অতএব, আল্লাহর আয়াতসমূহকে যে মিথ্যা বলে এবং তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তার চেয়ে বড় জালেম কে আছে? যারা আমার আয়াতসমূহ থেকে মুখ ফিরিয়ে নেয়, শিগগিরই আমি তাদেরকে এই মুখ ফিরিয়ে নেওয়ার জন্য নিকৃষ্ট শাস্তি দেব।
هَلۡ يَنظُرُونَ إِلَّآ أَن تَأۡتِيَهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ أَوۡ يَأۡتِيَ رَبُّكَ أَوۡ يَأۡتِيَ بَعۡضُ ءَايَٰتِ رَبِّكَۗ يَوۡمَ يَأۡتِي بَعۡضُ ءَايَٰتِ رَبِّكَ لَا يَنفَعُ نَفۡسًا إِيمَٰنُهَا لَمۡ تَكُنۡ ءَامَنَتۡ مِن قَبۡلُ أَوۡ كَسَبَتۡ فِيٓ إِيمَٰنِهَا خَيۡرٗاۗ قُلِ ٱنتَظِرُوٓاْ إِنَّا مُنتَظِرُونَ
Open ayah 6:158তারা কি (তাহলে) এটা ছাড়া অন্য কিছুর প্রতীক্ষা করছে যে, তাদের কাছে ফেরেশতারা আসবে কিংবা তোমার প্রভু আসবেন অথবা তোমার প্রভুর কোন নিদর্শন (কেয়ামতের আলামত) আসবে? (অর্থাৎ তারা যেন এ রকম কিছুরই প্রতীক্ষা করছে।) আসলে যেদিন তোমার প্রভুর কোন নিদর্শন আসবে সেদিন এমন কারো ঈমান কোন কাজে আসবে না যে আগে ঈমান আনেনি কিংবা ঈমান অনুসারে কোন সৎকাজ করেনি। বল, “তোমরা প্রতীক্ষা করো, আমরাও প্রতীক্ষা করছি।”
إِنَّ ٱلَّذِينَ فَرَّقُواْ دِينَهُمۡ وَكَانُواْ شِيَعٗا لَّسۡتَ مِنۡهُمۡ فِي شَيۡءٍۚ إِنَّمَآ أَمۡرُهُمۡ إِلَى ٱللَّهِ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا كَانُواْ يَفۡعَلُونَ
Open ayah 6:159যারা নিজেদের ধর্মকে খণ্ড-বিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তুমি তাদের সাথে কোন কিছুতেই নও। তাদের বিষয়টি আল্লাহর কাছে ন্যস্ত রয়েছে। তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করবেন।
مَن جَآءَ بِٱلۡحَسَنَةِ فَلَهُۥ عَشۡرُ أَمۡثَالِهَاۖ وَمَن جَآءَ بِٱلسَّيِّئَةِ فَلَا يُجۡزَىٰٓ إِلَّا مِثۡلَهَا وَهُمۡ لَا يُظۡلَمُونَ
Open ayah 6:160যে ব্যক্তি একটি ভাল কাজ করবে সে তার মত দশটির ফল পাবে; আবার যে একটি খারাপ কাজ করবে তাকে শুধু সেটিরই প্রতিফল দেওয়া হবে। তাদের প্রতি জুলুম করা হবে না।
قُلۡ إِنَّنِي هَدَىٰنِي رَبِّيٓ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ دِينٗا قِيَمٗا مِّلَّةَ إِبۡرَٰهِيمَ حَنِيفٗاۚ وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ
Open ayah 6:161বল, “আমাকে তো আমার প্রভু সরল পথে পরিচালিত করেছেন; (এটাই) একনিষ্ঠ ইবরাহীমের সঠিক ধর্ম। তিনি মুশরিকদের দলভুক্ত ছিলেন না।”
قُلۡ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحۡيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 6:162বল, “আমার নামায, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সারা জাহানের প্রভু আল্লাহর জন্য।”
لَا شَرِيكَ لَهُۥۖ وَبِذَٰلِكَ أُمِرۡتُ وَأَنَا۠ أَوَّلُ ٱلۡمُسۡلِمِينَ
Open ayah 6:163“তাঁর কোন শরীক নাই। আমাকে এই আদেশই দেওয়া হয়েছে এবং আমিই প্রথম মুসলিম (অনুগত বান্দা)”
قُلۡ أَغَيۡرَ ٱللَّهِ أَبۡغِي رَبّٗا وَهُوَ رَبُّ كُلِّ شَيۡءٖۚ وَلَا تَكۡسِبُ كُلُّ نَفۡسٍ إِلَّا عَلَيۡهَاۚ وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۚ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرۡجِعُكُمۡ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ
Open ayah 6:164বল, “আমি কি আল্লাহ ছাড়া অন্য কোন প্রভু চাইব? অথচ তিনিই সবকিছুর প্রভু। যে যা উপার্জন করে তার ফল তার ওপরই বর্তায়। একজন আরেকজনের ভার বহন করে না। পরিশেষে তোমাদের প্রভুর কাছেই তোমাদের প্রত্যাবর্তন (নির্ধারিত)। তোমরা যা নিয়ে মতভেদ করতে সে ব্যাপারে তখন তিনি তোমাদেরকে অবহিত করবেন।”
وَهُوَ ٱلَّذِي جَعَلَكُمۡ خَلَٰٓئِفَ ٱلۡأَرۡضِ وَرَفَعَ بَعۡضَكُمۡ فَوۡقَ بَعۡضٖ دَرَجَٰتٖ لِّيَبۡلُوَكُمۡ فِي مَآ ءَاتَىٰكُمۡۗ إِنَّ رَبَّكَ سَرِيعُ ٱلۡعِقَابِ وَإِنَّهُۥ لَغَفُورٞ رَّحِيمُۢ
Open ayah 6:165তিনিই তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি করেছেন এবং তোমাদেরকে যা কিছু দান করেছেন সে সম্বন্ধে পরীক্ষা করার জন্য তোমাদের কতককে কতকের ওপরে মর্যাদা দিয়েছেন। নিশ্চয়ই তোমার প্রভু দ্রুত শাস্তি প্রদানকারী; আবার নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।