الأعراف
Al-A'raaf
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
الٓمٓصٓ
Open ayah 7:1আলিফ লাম মীম ছদ [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]।
كِتَٰبٌ أُنزِلَ إِلَيۡكَ فَلَا يَكُن فِي صَدۡرِكَ حَرَجٞ مِّنۡهُ لِتُنذِرَ بِهِۦ وَذِكۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ
Open ayah 7:2এটি তোমার কাছে নাযিলকৃত একটি গ্রন্থ; অতএব, এর ব্যাপারে তোমার মনে যেন কোনরূপ সংকীর্ণতা না থাকে। (এটি নাযিল করা হয়েছে) যাতে এর দ্বারা তুমি (লোকদেরকে) সতর্ক কর। আর মুমিনদের জন্য এটি একটি স্মারক।
ٱتَّبِعُواْ مَآ أُنزِلَ إِلَيۡكُم مِّن رَّبِّكُمۡ وَلَا تَتَّبِعُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَۗ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ
Open ayah 7:3তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তিনি ছাড়া অন্য অভিভাবকদের অনুসরণ করো না। তোমরা খুব কমই উপদেশ গ্রহণ কর।
وَكَم مِّن قَرۡيَةٍ أَهۡلَكۡنَٰهَا فَجَآءَهَا بَأۡسُنَا بَيَٰتًا أَوۡ هُمۡ قَآئِلُونَ
Open ayah 7:4(পাপের কারণে) আমি অনেক জনপদ ধ্বংস করে দিয়েছি। তাদের (অধিবাসীদের) ওপর আমার (আকস্মিক) শাস্তি এসেছিল রাতে অথবা তারা যখন দুপুরে বিশ্রামরত ছিল।
فَمَا كَانَ دَعۡوَىٰهُمۡ إِذۡ جَآءَهُم بَأۡسُنَآ إِلَّآ أَن قَالُوٓاْ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ
Open ayah 7:5তাদের ওপর যখন আমার শাস্তি এসেছিল তখন তাদের আর কোন দাবি ছিল না; তারা শুধু একটি কথাই বলেছিল, “আসলে আমরা জালেম ছিলাম।”
فَلَنَسۡـَٔلَنَّ ٱلَّذِينَ أُرۡسِلَ إِلَيۡهِمۡ وَلَنَسۡـَٔلَنَّ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 7:6অতএব, যাদের কাছে রসূল পাঠানো হয়েছিল অবশ্যই আমি তাদেরকে প্রশ্ন করব এবং অবশ্যই আমি রসূলদেরকেও প্রশ্ন করব।
فَلَنَقُصَّنَّ عَلَيۡهِم بِعِلۡمٖۖ وَمَا كُنَّا غَآئِبِينَ
Open ayah 7:7অতঃপর আমি তাদের কাছে জ্ঞাতসারে (তাদের সব ঘটনা) বর্ণনা করব। আমি তো অনুপস্থিত ছিলাম না।
وَٱلۡوَزۡنُ يَوۡمَئِذٍ ٱلۡحَقُّۚ فَمَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ
Open ayah 7:8সেদিন (হাশরের দিন) ওজন হবে সঠিক। অতএব, যাদের (ন্যায়ের) পাল্লা ভারী হবে তারাই সফলকাম।
وَمَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُم بِمَا كَانُواْ بِـَٔايَٰتِنَا يَظۡلِمُونَ
Open ayah 7:9আর যাদের (ন্যায়ের) পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করেছে; কারণ (অবিশ্বাস করে) তারা আমার নিদর্শনসমূহের প্রতি অবিচার করত।
وَلَقَدۡ مَكَّنَّٰكُمۡ فِي ٱلۡأَرۡضِ وَجَعَلۡنَا لَكُمۡ فِيهَا مَعَٰيِشَۗ قَلِيلٗا مَّا تَشۡكُرُونَ
Open ayah 7:10অবশ্যই আমি তোমাদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছি এবং সেখানে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি। তোমরা (সেজন্য) খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ কর।
وَلَقَدۡ خَلَقۡنَٰكُمۡ ثُمَّ صَوَّرۡنَٰكُمۡ ثُمَّ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ لَمۡ يَكُن مِّنَ ٱلسَّٰجِدِينَ
Open ayah 7:11অবশ্যই আমি তোমাদেরকে (তোমাদের পিতা আদমকে) সৃষ্টি করেছি, তারপর তোমাদের আকৃতি দিয়েছি, তারপর ফেরেশতাদের বলেছি, “আদমকে সেজদা করো”; তখন ইবলীস বাদে তারা সেজদা করল। সে (ইবলীস) সেজদাকারীদের দলভুক্ত হল না।
قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسۡجُدَ إِذۡ أَمَرۡتُكَۖ قَالَ أَنَا۠ خَيۡرٞ مِّنۡهُ خَلَقۡتَنِي مِن نَّارٖ وَخَلَقۡتَهُۥ مِن طِينٖ
Open ayah 7:12তিনি বললেন, “আমি যখন তোমাকে আদেশ দিয়েছি তখন কিসে তোমাকে নিষেধ করল যে তুমি সেজদা করছ না?” সে বলল, “আমি তার চেয়ে শ্রেষ্ঠ; (কারণ) আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো, আর তাকে সৃষ্টি করেছো মাটি থেকে।”
قَالَ فَٱهۡبِطۡ مِنۡهَا فَمَا يَكُونُ لَكَ أَن تَتَكَبَّرَ فِيهَا فَٱخۡرُجۡ إِنَّكَ مِنَ ٱلصَّٰغِرِينَ
Open ayah 7:13তিনি বললেন, “তুমি এই জান্নাত থেকে নেমে যাও। এখানে তোমার ঔদ্ধত্য দেখানোর সুযোগ নেই। অতএব, বেরিয়ে যাও। নিশ্চয়ই তুমি লাঞ্ছিতদের দলভুক্ত।”
قَالَ أَنظِرۡنِيٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ
Open ayah 7:14সে বলল, “যেদিন তাদেরকে উঠানো হবে সেদিন (কেয়ামতের দিন) পর্যন্ত আমাকে সময় দাও।”
قَالَ إِنَّكَ مِنَ ٱلۡمُنظَرِينَ
Open ayah 7:15তিনি বললেন, “তোমাকে সময় দেওয়া হল।”
قَالَ فَبِمَآ أَغۡوَيۡتَنِي لَأَقۡعُدَنَّ لَهُمۡ صِرَٰطَكَ ٱلۡمُسۡتَقِيمَ
Open ayah 7:16সে বলল, “যেহেতু (মানুষের কারণে) তুমি আমাকে বিপথে ঠেলে দিলে তাই আমিও তোমার সরল পথে তাদের বিরুদ্ধে অপেক্ষমান থাকব।”
ثُمَّ لَأٓتِيَنَّهُم مِّنۢ بَيۡنِ أَيۡدِيهِمۡ وَمِنۡ خَلۡفِهِمۡ وَعَنۡ أَيۡمَٰنِهِمۡ وَعَن شَمَآئِلِهِمۡۖ وَلَا تَجِدُ أَكۡثَرَهُمۡ شَٰكِرِينَ
Open ayah 7:17অতঃপর আমি তাদের কাছে আসব তাদের সামনে থেকে, তাদের পেছন থেকে, তাদের ডানদিক থেকে ও তাদের বামদিক থেকে; ফলে তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না।
قَالَ ٱخۡرُجۡ مِنۡهَا مَذۡءُومٗا مَّدۡحُورٗاۖ لَّمَن تَبِعَكَ مِنۡهُمۡ لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنكُمۡ أَجۡمَعِينَ
Open ayah 7:18তিনি বললেন, “তুমি এই জান্নাত থেকে ধিক্কৃত ও বিতাড়িত হয়ে বের হয়ে যাও। তাদের মধ্যে যারা তোমার কথামতো চলবে অবশ্যই আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করব।”
وَيَٰٓـَٔادَمُ ٱسۡكُنۡ أَنتَ وَزَوۡجُكَ ٱلۡجَنَّةَ فَكُلَا مِنۡ حَيۡثُ شِئۡتُمَا وَلَا تَقۡرَبَا هَٰذِهِ ٱلشَّجَرَةَ فَتَكُونَا مِنَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 7:19আর হে আদম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেভাবে চাও খাদ্য গ্রহণ করো; তবে এই গাছটির কাছে যেয়ো না, তাহলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে।
فَوَسۡوَسَ لَهُمَا ٱلشَّيۡطَٰنُ لِيُبۡدِيَ لَهُمَا مَا وُۥرِيَ عَنۡهُمَا مِن سَوۡءَٰتِهِمَا وَقَالَ مَا نَهَىٰكُمَا رَبُّكُمَا عَنۡ هَٰذِهِ ٱلشَّجَرَةِ إِلَّآ أَن تَكُونَا مَلَكَيۡنِ أَوۡ تَكُونَا مِنَ ٱلۡخَٰلِدِينَ
Open ayah 7:20তখন শয়তান তাদের আবৃত লজ্জাস্থান অনাবৃত করার মতলবে তাদেরকে কুমন্ত্রণা দেয় আর বলে, “তোমাদের প্রভু তোমাদেরকে গাছটির কাছে যেতে নিষেধ করেছেন কেবল এই কারণে যে, পাছে তোমরা ফেরেশতা অথবা (জান্নাতের) স্থায়ী বাসিন্দা হয়ে যাও।
وَقَاسَمَهُمَآ إِنِّي لَكُمَا لَمِنَ ٱلنَّٰصِحِينَ
Open ayah 7:21সে তাদের কাছে শপথ করে বলল, “আমি অবশ্যই তোমাদের হিতাকাংক্ষী।”
فَدَلَّىٰهُمَا بِغُرُورٖۚ فَلَمَّا ذَاقَا ٱلشَّجَرَةَ بَدَتۡ لَهُمَا سَوۡءَٰتُهُمَا وَطَفِقَا يَخۡصِفَانِ عَلَيۡهِمَا مِن وَرَقِ ٱلۡجَنَّةِۖ وَنَادَىٰهُمَا رَبُّهُمَآ أَلَمۡ أَنۡهَكُمَا عَن تِلۡكُمَا ٱلشَّجَرَةِ وَأَقُل لَّكُمَآ إِنَّ ٱلشَّيۡطَٰنَ لَكُمَا عَدُوّٞ مُّبِينٞ
Open ayah 7:22এভাবে সে ধোঁকা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করল। অতঃপর যখন তারা গাছটির (ফলের) স্বাদ গ্রহণ করল তখন তাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে গেল এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগল। (এমতাবস্থায়) তাদের প্রভু তাদেরকে সম্বোধন করে বললেন, “আমি কি তোমাদেরকে ঐ গাছটির কাছে যেতে বারণ করিনি এবং বলিনি যে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু?”
قَالَا رَبَّنَا ظَلَمۡنَآ أَنفُسَنَا وَإِن لَّمۡ تَغۡفِرۡ لَنَا وَتَرۡحَمۡنَا لَنَكُونَنَّ مِنَ ٱلۡخَٰسِرِينَ
Open ayah 7:23তারা বলল, “হে আমাদের প্রভু! আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। (এখন) তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও আর আমাদের প্রতি দয়া না করো তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব।”
قَالَ ٱهۡبِطُواْ بَعۡضُكُمۡ لِبَعۡضٍ عَدُوّٞۖ وَلَكُمۡ فِي ٱلۡأَرۡضِ مُسۡتَقَرّٞ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٖ
Open ayah 7:24তিনি বললেন, “তোমরা নেমে যাও। তোমরা একে অপরের শত্রু। আর পৃথিবীতে তোমাদের জন্য কিছুকালের নিবাস ও সুখভোগের ব্যবস্থা রয়েছে।”
قَالَ فِيهَا تَحۡيَوۡنَ وَفِيهَا تَمُوتُونَ وَمِنۡهَا تُخۡرَجُونَ
Open ayah 7:25তিনি বললেন, “তোমরা সেখানেই বাঁচবে, সেখানেই মরবে এবং সেখান থেকেই তোমাদেরকে বের করে আনা হবে।”
يَٰبَنِيٓ ءَادَمَ قَدۡ أَنزَلۡنَا عَلَيۡكُمۡ لِبَاسٗا يُوَٰرِي سَوۡءَٰتِكُمۡ وَرِيشٗاۖ وَلِبَاسُ ٱلتَّقۡوَىٰ ذَٰلِكَ خَيۡرٞۚ ذَٰلِكَ مِنۡ ءَايَٰتِ ٱللَّهِ لَعَلَّهُمۡ يَذَّكَّرُونَ
Open ayah 7:26হে আদম সন্তানেরা! আমি তোমাদেরকে লজ্জা নিবারণ ও সাজ-সজ্জার জন্য পোশাক দিয়েছি; আর তাকওয়ার পোশাক, এটাই সবচেয়ে ভাল। এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্গত; যাতে তারা উপদেশ গ্রহণ করে (মিথ্যা ছেড়ে সত্যের অনুসরণ করে)।
يَٰبَنِيٓ ءَادَمَ لَا يَفۡتِنَنَّكُمُ ٱلشَّيۡطَٰنُ كَمَآ أَخۡرَجَ أَبَوَيۡكُم مِّنَ ٱلۡجَنَّةِ يَنزِعُ عَنۡهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوۡءَٰتِهِمَآۚ إِنَّهُۥ يَرَىٰكُمۡ هُوَ وَقَبِيلُهُۥ مِنۡ حَيۡثُ لَا تَرَوۡنَهُمۡۗ إِنَّا جَعَلۡنَا ٱلشَّيَٰطِينَ أَوۡلِيَآءَ لِلَّذِينَ لَا يُؤۡمِنُونَ
Open ayah 7:27হে আদম সন্তানেরা! শয়তান যেন তোমাদেরকে ফেতনায় না ফেলে, যেভাবে সে তোমাদের পিতামাতাকে (আদম ও হাওয়াকে) নিজেদের লজ্জাস্থান দেখানোর মতলবে বিবস্ত্র করে জান্নাত থেকে বের করেছিল। সে ও তার দলবল তোমাদেরকে দেখতে পায়, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। যাদের ঈমান নেই আমি শয়তানদেরকে তাদের বন্ধু করে দিয়েছি।
وَإِذَا فَعَلُواْ فَٰحِشَةٗ قَالُواْ وَجَدۡنَا عَلَيۡهَآ ءَابَآءَنَا وَٱللَّهُ أَمَرَنَا بِهَاۗ قُلۡ إِنَّ ٱللَّهَ لَا يَأۡمُرُ بِٱلۡفَحۡشَآءِۖ أَتَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ
Open ayah 7:28যখন তারা কোন অশ্লীল কাজ করে তখন বলে, “আমরা আমাদের পূর্বপুরুষদের এটা করতে দেখেছি এবং আল্লাহও আমাদেরকে এটা করার আদেশ দিয়েছেন।” বল, “আল্লাহ অশ্লীল কাজের আদেশ দেন না। তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কথা বলছ যা তোমরা জান না?”
قُلۡ أَمَرَ رَبِّي بِٱلۡقِسۡطِۖ وَأَقِيمُواْ وُجُوهَكُمۡ عِندَ كُلِّ مَسۡجِدٖ وَٱدۡعُوهُ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَۚ كَمَا بَدَأَكُمۡ تَعُودُونَ
Open ayah 7:29বল, “আমার প্রভু ন্যায়বিচারের আদেশ দিয়েছেন।” আর তোমরা প্রত্যেক সেজদার (নামাযের) সময় তোমাদের মুখমণ্ডল সোজা রাখবে এবং দ্বীনকে কেবল তাঁরই জন্য নিবেদিত করে (একনিষ্ঠভাবে) তাঁকে ডাকবে। যেভাবে তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন সেভাবেই তোমরা (কেয়ামতের দিন) আবার আসবে।
فَرِيقًا هَدَىٰ وَفَرِيقًا حَقَّ عَلَيۡهِمُ ٱلضَّلَٰلَةُۚ إِنَّهُمُ ٱتَّخَذُواْ ٱلشَّيَٰطِينَ أَوۡلِيَآءَ مِن دُونِ ٱللَّهِ وَيَحۡسَبُونَ أَنَّهُم مُّهۡتَدُونَ
Open ayah 7:30একদলকে তিনি সুপথগামী করেছেন এবং আরেকদলের বিপথগামিতা অবধারিত হয়েছে। তারা আল্লাহর পরিবর্তে শয়তানদেরকে বন্ধু বানিয়েছে আর মনে করছে, তারা সঠিক পথেই আছে।
۞يَٰبَنِيٓ ءَادَمَ خُذُواْ زِينَتَكُمۡ عِندَ كُلِّ مَسۡجِدٖ وَكُلُواْ وَٱشۡرَبُواْ وَلَا تُسۡرِفُوٓاْۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُسۡرِفِينَ
Open ayah 7:31হে আদমসন্তানেরা! প্রত্যেক সেজদার (নামাযের ও তওয়াফের) সময় সাজগোছ করে নিও আর পানাহার করো; তবে অপচয় করবে না। তিনি অপচয়কারীদের ভালবাসেন না।
قُلۡ مَنۡ حَرَّمَ زِينَةَ ٱللَّهِ ٱلَّتِيٓ أَخۡرَجَ لِعِبَادِهِۦ وَٱلطَّيِّبَٰتِ مِنَ ٱلرِّزۡقِۚ قُلۡ هِيَ لِلَّذِينَ ءَامَنُواْ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا خَالِصَةٗ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡلَمُونَ
Open ayah 7:32বল, “স্বীয় বান্দাদের জন্য সৃষ্ট আল্লাহর দেওয়া সাজসজ্জা এবং পবিত্র জীবিকা (খাদ্রসামগ্রী) কে নিষিদ্ধ করেছে?” বল, “ঈমানদারদের জন্য পার্থিব জীবনে এসব বৈধ, আর কেয়ামতের দিন তো কেবলমাত্র তাদের জন্যই।” এমনিভাবে আমি জ্ঞানীদের জন্য বিধানসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি।
قُلۡ إِنَّمَا حَرَّمَ رَبِّيَ ٱلۡفَوَٰحِشَ مَا ظَهَرَ مِنۡهَا وَمَا بَطَنَ وَٱلۡإِثۡمَ وَٱلۡبَغۡيَ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَأَن تُشۡرِكُواْ بِٱللَّهِ مَا لَمۡ يُنَزِّلۡ بِهِۦ سُلۡطَٰنٗا وَأَن تَقُولُواْ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ
Open ayah 7:33বল, “বস্তুত আমার প্রভু হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীল কাজকর্ম, (সবরকম) পাপ, অসঙ্গত বাড়াবাড়ি, আল্লাহর সাথে তোমাদের শরীক করা- যার কোন কর্তৃত্ব তিনি দেননি এবং আল্লাহ সম্পর্কে তোমাদের এমন কথা বলা যা তোমরা জান না।”
وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٞۖ فَإِذَا جَآءَ أَجَلُهُمۡ لَا يَسۡتَأۡخِرُونَ سَاعَةٗ وَلَا يَسۡتَقۡدِمُونَ
Open ayah 7:34প্রত্যেক জাতির জন্য একটি সময় নির্দিষ্ট আছে। যখন তাদের (সেই) সময় এসে যায় তখন তারা তা এক মুহূর্তও পিছাতে কিংবা আগাতে পারে না।
يَٰبَنِيٓ ءَادَمَ إِمَّا يَأۡتِيَنَّكُمۡ رُسُلٞ مِّنكُمۡ يَقُصُّونَ عَلَيۡكُمۡ ءَايَٰتِي فَمَنِ ٱتَّقَىٰ وَأَصۡلَحَ فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
Open ayah 7:35হে আদমসন্তানেরা! যদি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রসূল এসে আমার নিদর্শনসমূহ বর্ণনা করে, তখন যারা মোত্তাকী ও সৎ হবে তাদের কোন ভয় কিংবা দুঃখ থাকবে না।
وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَٱسۡتَكۡبَرُواْ عَنۡهَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ
Open ayah 7:36আর যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলবে এবং সেগুলোর ব্যাপারে ঔদ্ধত্য দেখাবে তারাই জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে।
فَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ كَذَّبَ بِـَٔايَٰتِهِۦٓۚ أُوْلَٰٓئِكَ يَنَالُهُمۡ نَصِيبُهُم مِّنَ ٱلۡكِتَٰبِۖ حَتَّىٰٓ إِذَا جَآءَتۡهُمۡ رُسُلُنَا يَتَوَفَّوۡنَهُمۡ قَالُوٓاْ أَيۡنَ مَا كُنتُمۡ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِۖ قَالُواْ ضَلُّواْ عَنَّا وَشَهِدُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ أَنَّهُمۡ كَانُواْ كَٰفِرِينَ
Open ayah 7:37যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলে অথবা তাঁর নিদর্শনসমূহকে অবিশ্বাস করে তার চেয়ে বড় জালেম কে আছে? ভাগ্যলিপি থেকে তাদের নির্দিষ্ট অংশ তাদের কাছে পৌঁছে যাবে। (তাদের ভাগ্যে যা আছে তারা তা পেয়ে যাবে।) অবশেষে যখন আমার দূতেরা (মৃত্যুর ফেরেশতারা) তাদের প্রাণ নিতে তাদের কাছে আসবে তখন তারা (ফেরেশতারা) বলবে, “আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকতে তারা কোথায়?” (জবাবে) তারা বলবে, “তারা আমাদের থেকে উধাও হয়ে গেছে।” আর তারা নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দেবে যে, তারা কাফের ছিল।
قَالَ ٱدۡخُلُواْ فِيٓ أُمَمٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِكُم مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ فِي ٱلنَّارِۖ كُلَّمَا دَخَلَتۡ أُمَّةٞ لَّعَنَتۡ أُخۡتَهَاۖ حَتَّىٰٓ إِذَا ٱدَّارَكُواْ فِيهَا جَمِيعٗا قَالَتۡ أُخۡرَىٰهُمۡ لِأُولَىٰهُمۡ رَبَّنَا هَٰٓؤُلَآءِ أَضَلُّونَا فَـَٔاتِهِمۡ عَذَابٗا ضِعۡفٗا مِّنَ ٱلنَّارِۖ قَالَ لِكُلّٖ ضِعۡفٞ وَلَٰكِن لَّا تَعۡلَمُونَ
Open ayah 7:38আল্লাহ বলবেন, “তোমাদের পূর্বে যে সব জ্বিন ও মানুষের দল চলে গেছে তাদের সাথে তোমরাও জাহান্নামে প্রবেশ কর।” যখনই কোন দল সেখানে প্রবেশ করবে, তখন তাদের মত আরেকটি দলকে অভিশাপ দেবে। অবশেষে সবাই যখন সেখানে একত্রিত হবে তখন পরবর্তী দল পূর্ববর্তী দল সম্পর্কে বলবে, “হে আমাদের প্রভু! এরা আমাদেরকে বিপথগামী করেছে; অতএব, এদেরকে জাহান্নামের দ্বিগুণ শাস্তি দাও।” তিনি বলবেন, “প্রত্যেকের জন্যই দ্বিগুণ রয়েছে; তবে তোমরা জান না।”
وَقَالَتۡ أُولَىٰهُمۡ لِأُخۡرَىٰهُمۡ فَمَا كَانَ لَكُمۡ عَلَيۡنَا مِن فَضۡلٖ فَذُوقُواْ ٱلۡعَذَابَ بِمَا كُنتُمۡ تَكۡسِبُونَ
Open ayah 7:39পূর্ববর্তীরা পরবর্তীদের বলবে, “আমাদের ওপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব নেই; অতএব, তোমাদের কৃতকর্মের জন্য শাস্তি আস্বাদন কর।”
إِنَّ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَٱسۡتَكۡبَرُواْ عَنۡهَا لَا تُفَتَّحُ لَهُمۡ أَبۡوَٰبُ ٱلسَّمَآءِ وَلَا يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ حَتَّىٰ يَلِجَ ٱلۡجَمَلُ فِي سَمِّ ٱلۡخِيَاطِۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُجۡرِمِينَ
Open ayah 7:40যারা আমার নিদর্শনসমূহ অবিশ্বাস করে এবং সেগুলো সম্বন্ধে ঔদ্ধত্য দেখায় তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না; যতক্ষণ না সুইয়ের ছিদ্রে উট প্রবেশ করে। (অর্থাৎ সুইয়ের ছিদ্রে উট প্রবেশ করা যেমন অসম্ভব তাদের জান্নাতে প্রবেশ করাও তেমন অসম্ভব।) এভাবেই আমি অপরাধীদের শাস্তি দিয়ে থাকি।
لَهُم مِّن جَهَنَّمَ مِهَادٞ وَمِن فَوۡقِهِمۡ غَوَاشٖۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلظَّٰلِمِينَ
Open ayah 7:41তাদের জন্য থাকবে জাহান্নামের এক শয্যা এবং ওপর থেকে আচ্ছাদন। এভাবেই আমি জালেমদের শাস্তি দিয়ে থাকি।
وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَا نُكَلِّفُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ
Open ayah 7:42আর যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে— আমি কাউকে তার সাধ্যের অতীত কাজ দেই না— তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে।
وَنَزَعۡنَا مَا فِي صُدُورِهِم مِّنۡ غِلّٖ تَجۡرِي مِن تَحۡتِهِمُ ٱلۡأَنۡهَٰرُۖ وَقَالُواْ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي هَدَىٰنَا لِهَٰذَا وَمَا كُنَّا لِنَهۡتَدِيَ لَوۡلَآ أَنۡ هَدَىٰنَا ٱللَّهُۖ لَقَدۡ جَآءَتۡ رُسُلُ رَبِّنَا بِٱلۡحَقِّۖ وَنُودُوٓاْ أَن تِلۡكُمُ ٱلۡجَنَّةُ أُورِثۡتُمُوهَا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 7:43আমি তাদের মন থেকে (দুনিয়ার) যাবতীয় বিদ্বেষ দূর করে দেব। তাদের নিচ থেকে নদী প্রবাহিত হবে। তারা বলবে, “প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে এখানে আসার পথ দেখিয়েছেন। আল্লাহ আমাদেরকে পথ না দেখালে আমরা পথের সন্ধান পেতাম না। আমাদের প্রভুর রসূলগণ অবশ্যই সত্য নিয়ে এসেছিলেন।” আর তাদেরকে ডেকে বলা হবে, “এই হল জান্নাত; তোমাদের কর্মের প্রতিদানে তোমাদেরকে এর উত্তরাধিকারী করা হয়েছে।”
وَنَادَىٰٓ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِ أَصۡحَٰبَ ٱلنَّارِ أَن قَدۡ وَجَدۡنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقّٗا فَهَلۡ وَجَدتُّم مَّا وَعَدَ رَبُّكُمۡ حَقّٗاۖ قَالُواْ نَعَمۡۚ فَأَذَّنَ مُؤَذِّنُۢ بَيۡنَهُمۡ أَن لَّعۡنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّٰلِمِينَ
Open ayah 7:44জান্নাতের অধিবাসীরা জাহান্নামের অধিবাসীদের ডেকে বলবে, “আমাদের প্রভু আমাদেরকে যে অঙ্গীকার করেছিলেন আমরা তা ঠিকমতো পেয়েছি। তোমাদের প্রভু তোমাদেরকে যে ওয়াদা করেছিলেন তোমরা কি তা ঠিকমতো পেয়েছো?” তারা বলবে, “হ্যাঁ”। তখন একজন ঘোষণাকারী তাদের মধ্যে ঘোষণা করবে, “জালেমদের ওপর আল্লাহর অভিশাপ;
ٱلَّذِينَ يَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبۡغُونَهَا عِوَجٗا وَهُم بِٱلۡأٓخِرَةِ كَٰفِرُونَ
Open ayah 7:45যারা আল্লাহর পথে (লোকদেরকে) বাধা দিত এবং তাতে বক্রতা অন্বেষণ করত।” তারা পরকালের প্রতিও অবিশ্বাসী ছিল।
وَبَيۡنَهُمَا حِجَابٞۚ وَعَلَى ٱلۡأَعۡرَافِ رِجَالٞ يَعۡرِفُونَ كُلَّۢا بِسِيمَىٰهُمۡۚ وَنَادَوۡاْ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ أَن سَلَٰمٌ عَلَيۡكُمۡۚ لَمۡ يَدۡخُلُوهَا وَهُمۡ يَطۡمَعُونَ
Open ayah 7:46উভয়ের (জান্নাতের অধিবাসী ও জাহান্নামের অধিবাসীদের) মাঝখানে একটি পর্দা থাকবে। আর আ'রাফের (জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী প্রাচীর) ওপরও কিছু লোক থাকবে যারা (উভয় দিকের) সকলকে তাদের চেহারার চিহ্ন দেখে চিনতে পারবে। তারা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে, “তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক।” (তাদের অবস্থা তখনও এমন যে,) তারা নিজেরা জান্নাতে প্রবেশ করেনি, তবে (প্রবেশের) প্রত্যাশা করছে।
۞وَإِذَا صُرِفَتۡ أَبۡصَٰرُهُمۡ تِلۡقَآءَ أَصۡحَٰبِ ٱلنَّارِ قَالُواْ رَبَّنَا لَا تَجۡعَلۡنَا مَعَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ
Open ayah 7:47এরপর যখন তাদের চোখ জাহান্নামের অধিবাসীদের দিকে ফিরিয়ে দেওয়া হবে তখন তারা বলবে, “হে আমাদের প্রভু! আমাদেরকে এই জালেমদের সঙ্গী করো না।”
وَنَادَىٰٓ أَصۡحَٰبُ ٱلۡأَعۡرَافِ رِجَالٗا يَعۡرِفُونَهُم بِسِيمَىٰهُمۡ قَالُواْ مَآ أَغۡنَىٰ عَنكُمۡ جَمۡعُكُمۡ وَمَا كُنتُمۡ تَسۡتَكۡبِرُونَ
Open ayah 7:48আ'রাফওয়ালারা (মধ্যবর্তী প্রাচীরের ওপরে অবস্থানরত লোকেরা) কতক লোককে, যাদেরকে তারা চেহারার চিহ্ন দেখে চিনবে, ডেকে বলবে, “তোমাদের দলবল ও অহংকার তোমাদের কোন কাজে আসেনি।”
أَهَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقۡسَمۡتُمۡ لَا يَنَالُهُمُ ٱللَّهُ بِرَحۡمَةٍۚ ٱدۡخُلُواْ ٱلۡجَنَّةَ لَا خَوۡفٌ عَلَيۡكُمۡ وَلَآ أَنتُمۡ تَحۡزَنُونَ
Open ayah 7:49এরা কি তারা, যাদের সম্পর্কে তোমরা কসম খেয়ে বলতে যে, আল্লাহ এদের প্রতি অনুগ্রহ করবেন না? (এদেরকেই বলা হচ্ছে,) “তোমরা জান্নাতে প্রবেশ কর। তোমাদের কোন ভয় কিংবা দুঃখ থাকবে না।”
وَنَادَىٰٓ أَصۡحَٰبُ ٱلنَّارِ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ أَنۡ أَفِيضُواْ عَلَيۡنَا مِنَ ٱلۡمَآءِ أَوۡ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُۚ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ حَرَّمَهُمَا عَلَى ٱلۡكَٰفِرِينَ
Open ayah 7:50আর জাহান্নামের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদের ডেকে বলবে, “আমাদের ওপর কিছু পানি ঢেলে দাও অথবা আল্লাহ তোমাদেরকে যে জীবিকা (খাদ্য) দান করেছেন তার কিছু অংশ আমাদের দিকে দাও।” তারা বলবে, “আল্লাহ তো (আজ) এ দুটোই কাফেরদের জন্য নিষিদ্ধ করেছেন;
ٱلَّذِينَ ٱتَّخَذُواْ دِينَهُمۡ لَهۡوٗا وَلَعِبٗا وَغَرَّتۡهُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَاۚ فَٱلۡيَوۡمَ نَنسَىٰهُمۡ كَمَا نَسُواْ لِقَآءَ يَوۡمِهِمۡ هَٰذَا وَمَا كَانُواْ بِـَٔايَٰتِنَا يَجۡحَدُونَ
Open ayah 7:51যারা তাদের ধর্মকে বিনোদন ও খেলার বস্তু বানিয়ে নিয়েছিল এবং দুনিয়ার জীবন যাদেরকে প্রতারিত করেছিল।” অতএব, আজ আমি তাদেরকে ভুলে যাব যেভাবে তারা তাদের আজকের দিনটির সাক্ষাতকে ভুলে গিয়েছিল এবং যেভাবে তারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করত।
وَلَقَدۡ جِئۡنَٰهُم بِكِتَٰبٖ فَصَّلۡنَٰهُ عَلَىٰ عِلۡمٍ هُدٗى وَرَحۡمَةٗ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ
Open ayah 7:52নিশ্চয়ই আমি তাদের কাছে একটি গ্রন্থ (আল-কোরআন) পৌঁছে দিয়েছি যা আমি জেনে বুঝে ঈমানদারদের জন্য পথনির্দেশ ও অনুগ্রহরূপে বিস্তারিতভাবে বর্ণনা করেছি।
هَلۡ يَنظُرُونَ إِلَّا تَأۡوِيلَهُۥۚ يَوۡمَ يَأۡتِي تَأۡوِيلُهُۥ يَقُولُ ٱلَّذِينَ نَسُوهُ مِن قَبۡلُ قَدۡ جَآءَتۡ رُسُلُ رَبِّنَا بِٱلۡحَقِّ فَهَل لَّنَا مِن شُفَعَآءَ فَيَشۡفَعُواْ لَنَآ أَوۡ نُرَدُّ فَنَعۡمَلَ غَيۡرَ ٱلَّذِي كُنَّا نَعۡمَلُۚ قَدۡ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَفۡتَرُونَ
Open ayah 7:53তারা কি কেবল তার (কোরআনের) মর্ম উদ্ঘাটনের অপেক্ষা করছে? যেদিন তার মর্ম উদ্ঘাটিত হবে সেদিন যারা তাকে আগে ভুলে গিয়েছিল তারা বলবে, “আমাদের প্রভুর রসূলগণ তো সত্য নিয়ে এসেছিলেন। আমাদের জন্য কি সুপারিশকারী পাওয়া যাবে, যারা আমাদের জন্য একটু সুপারিশ করবে? অথবা আমাদেরকে কি আবার পৃথিবীতে ফিরিয়ে নেয়া হবে, যাতে আমরা আগে যা করতাম তার থেকে ভিন্নতর কিছু করতে পারি।” তারা নিজেদেরই ক্ষতি করেছে এবং তারা যে মিথ্যা বানিয়ে বলত তাও তাদের থেকে উধাও হয়ে গেছে।
إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ يُغۡشِي ٱلَّيۡلَ ٱلنَّهَارَ يَطۡلُبُهُۥ حَثِيثٗا وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ وَٱلنُّجُومَ مُسَخَّرَٰتِۭ بِأَمۡرِهِۦٓۗ أَلَا لَهُ ٱلۡخَلۡقُ وَٱلۡأَمۡرُۗ تَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 7:54নিশ্চয়ই তোমাদের প্রভু আল্লাহ, যিনি ছয়দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন; অতঃপর আরশে (সিংহাসনে) সমাসীন হয়েছেন। তিনি রাত দিয়ে দিনকে ঢেকে দেন; (এদের) একটি আরেকটির পেছনে দ্রুত ছুটছে। আরো সৃষ্টি করেছেন তাঁর আজ্ঞানুবর্তী সূর্য, চনদ্র ও নক্ষত্ররাজি। জেনে রাখ, সৃষ্টি ও আদেশ তাঁরই। আল্লাহ মহিমান্বিত, যিনি সারাবিশ্তের প্রভু।
ٱدۡعُواْ رَبَّكُمۡ تَضَرُّعٗا وَخُفۡيَةًۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُعۡتَدِينَ
Open ayah 7:55তোমরা মিনতিভরে ও সংগোপনে তোমাদের প্রভুকে ডাক। তিনি তো সীমালংঘন-কারীদের ভালবাসেন না।
وَلَا تُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ بَعۡدَ إِصۡلَٰحِهَا وَٱدۡعُوهُ خَوۡفٗا وَطَمَعًاۚ إِنَّ رَحۡمَتَ ٱللَّهِ قَرِيبٞ مِّنَ ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 7:56শান্তি প্রতিষ্ঠার পর তোমরা দুনিয়ায় (আবার) অশান্তি সৃষ্টি করো না এবং ভয় ও প্রত্যাশা নিয়ে তাঁকে (আল্লাহকে) ডাক। নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্মশীলদের কাছাকাছি আছে।
وَهُوَ ٱلَّذِي يُرۡسِلُ ٱلرِّيَٰحَ بُشۡرَۢا بَيۡنَ يَدَيۡ رَحۡمَتِهِۦۖ حَتَّىٰٓ إِذَآ أَقَلَّتۡ سَحَابٗا ثِقَالٗا سُقۡنَٰهُ لِبَلَدٖ مَّيِّتٖ فَأَنزَلۡنَا بِهِ ٱلۡمَآءَ فَأَخۡرَجۡنَا بِهِۦ مِن كُلِّ ٱلثَّمَرَٰتِۚ كَذَٰلِكَ نُخۡرِجُ ٱلۡمَوۡتَىٰ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ
Open ayah 7:57তিনিই স্বীয় অনুগ্রহের (বৃষ্টির) আগে সুসংবাদরূপে বাতাস পাঠান। এই বাতাস যখন ভারী মেঘ উঠিয়ে আনে তখন আমি তা কোন নির্জীব ভূখণ্ডের দিকে চালিয়ে নেই, তারপর তা থেকে পানি বর্ষণ করি এবং তার সাহায্যে সবরকম ফল উৎপন্ন করি। এভাবেই আমি মৃতদেরকে বের করব, যাতে তোমরা শিক্ষাগ্রহণ করতে পার।
وَٱلۡبَلَدُ ٱلطَّيِّبُ يَخۡرُجُ نَبَاتُهُۥ بِإِذۡنِ رَبِّهِۦۖ وَٱلَّذِي خَبُثَ لَا يَخۡرُجُ إِلَّا نَكِدٗاۚ كَذَٰلِكَ نُصَرِّفُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَشۡكُرُونَ
Open ayah 7:58উৎকৃষ্ট ভূমির ফসল তার প্রভুর আদেশে (সহজেই) উৎপন্ন হয়। আর যে ভূমি নিকৃষ্ট তাতে কঠোর পরিশ্রম ছাড়া কিছু জন্মে না। এভাবে আমি কৃতজ্ঞ লোকদের জন্য নানাভাবে নিদর্শনসমূহ বর্ণনা করে থাকি।
لَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦ فَقَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ
Open ayah 7:59আমি নূহকে তার সমপ্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। সে বলেছিল, “হে আমার সমপ্রদায়! তোমরা আল্লাহর এবাদত করো; তিনি ছাড়া তোমাদের কোন উপাস্য নেই। আমি তোমাদের জন্য এক ভয়ানক দিনের শাস্তির আশংকা করছি।”
قَالَ ٱلۡمَلَأُ مِن قَوۡمِهِۦٓ إِنَّا لَنَرَىٰكَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ
Open ayah 7:60তার সমপ্রদায়ের নেতারা বলেছিল, “আমরা তো তোমাকে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি।”
قَالَ يَٰقَوۡمِ لَيۡسَ بِي ضَلَٰلَةٞ وَلَٰكِنِّي رَسُولٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 7:61সে বলেছিল, “হে আমার সমপ্রদায়! আমার মধ্যে কোন বিভ্রান্তি নেই; তবে আমি বিশ্বপ্রভুর পক্ষ থেকে একজন রসূল।”
أُبَلِّغُكُمۡ رِسَٰلَٰتِ رَبِّي وَأَنصَحُ لَكُمۡ وَأَعۡلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ
Open ayah 7:62“আমি আমার প্রভুর বার্তাসমূহ তোমাদের কাছে প্রচার করি এবং তোমাদেরকে সদুপদেশ দেই। আমি আল্লাহর পক্ষ থেকে এমনসব বিষয় জানতে পাই যা তোমরা জান না।”
أَوَعَجِبۡتُمۡ أَن جَآءَكُمۡ ذِكۡرٞ مِّن رَّبِّكُمۡ عَلَىٰ رَجُلٖ مِّنكُمۡ لِيُنذِرَكُمۡ وَلِتَتَّقُواْ وَلَعَلَّكُمۡ تُرۡحَمُونَ
Open ayah 7:63“তোমরা কি এতে বিস্মিত হয়েছো যে, তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে সতর্ক করে এবং তোমরা তাকওয়া অবলম্বন করো ও (আল্লাহর) অনুগ্রহ লাভ করতে পার?”
فَكَذَّبُوهُ فَأَنجَيۡنَٰهُ وَٱلَّذِينَ مَعَهُۥ فِي ٱلۡفُلۡكِ وَأَغۡرَقۡنَا ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَآۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمًا عَمِينَ
Open ayah 7:64অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলে। পরে আমি তাকে ও তার সঙ্গে যারা নৌকায় ছিল তাদেরকে উদ্ধার করি এবং যারা আমার নিদর্শনসমূহ অবিশ্বাস করেছিল তাদেরকে ডুবিয়ে দেই। আসলে ওরা ছিল কতগুলো অন্ধ (সত্যদর্শনে অক্ষম) লোক।
۞وَإِلَىٰ عَادٍ أَخَاهُمۡ هُودٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۚ أَفَلَا تَتَّقُونَ
Open ayah 7:65আর আদ জাতির নিকট (পাঠিয়েছিলাম) তাদের ভাই হূদকে। সে বলেছিল, “হে আমার সমপ্রদায়! তোমরা আল্লাহর এবাদত করো; তিনি ছাড়া তোমাদের কোন উপাস্য নেই। তবে কি তোমরা (আল্লাহকে) ভয় করবে না?”
قَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَوۡمِهِۦٓ إِنَّا لَنَرَىٰكَ فِي سَفَاهَةٖ وَإِنَّا لَنَظُنُّكَ مِنَ ٱلۡكَٰذِبِينَ
Open ayah 7:66তার সমপ্রদায়ের কাফের নেতারা বলেছিল, “আমরা তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদীদের দলভুক্ত মনে করি।”
قَالَ يَٰقَوۡمِ لَيۡسَ بِي سَفَاهَةٞ وَلَٰكِنِّي رَسُولٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 7:67সে বলেছিল, “হে আমার সমপ্রদায়! আমার মধ্যে কোন নির্বুদ্ধিতা নেই; তবে আমি বিশ্বপ্রভুর পক্ষ থেকে একজন রসূল।”
أُبَلِّغُكُمۡ رِسَٰلَٰتِ رَبِّي وَأَنَا۠ لَكُمۡ نَاصِحٌ أَمِينٌ
Open ayah 7:68“আমি তোমাদের কাছে আমার প্রভুর বার্তাসমূহ পৌঁছে দেই এবং আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাংক্ষী।”
أَوَعَجِبۡتُمۡ أَن جَآءَكُمۡ ذِكۡرٞ مِّن رَّبِّكُمۡ عَلَىٰ رَجُلٖ مِّنكُمۡ لِيُنذِرَكُمۡۚ وَٱذۡكُرُوٓاْ إِذۡ جَعَلَكُمۡ خُلَفَآءَ مِنۢ بَعۡدِ قَوۡمِ نُوحٖ وَزَادَكُمۡ فِي ٱلۡخَلۡقِ بَصۜۡطَةٗۖ فَٱذۡكُرُوٓاْ ءَالَآءَ ٱللَّهِ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ
Open ayah 7:69“তোমরা কি এতে বিস্মিত হয়েছো যে, তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে সতর্ক করে? তোমরা স্মরণ করো যে, আল্লাহ তোমাদেরকে নূহের সমপ্রদায়ের পর (তাদের) স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের দেহের আকার বাড়িয়ে দিয়েছেন। অতএব, তোমরা আল্লাহর নেয়ামতসমূহ স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও।”
قَالُوٓاْ أَجِئۡتَنَا لِنَعۡبُدَ ٱللَّهَ وَحۡدَهُۥ وَنَذَرَ مَا كَانَ يَعۡبُدُ ءَابَآؤُنَا فَأۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
Open ayah 7:70তারা বলল, “তুমি কি আমাদের কাছে এজন্য এসেছো যে, আমরা এক আল্লাহর এবাদত করি এবং আমাদের বাপ-দাদারা যা কিছু পূজা করত তা ছেড়ে দেই? তা হয়ে থাকলে তুমি আমাদেরকে যে জিনিসের (শাস্তির) ভয় দেখাচ্ছ আমাদের কাছে তা নিয়ে এসো, যদি তোমার কথা সত্য হয়।”
قَالَ قَدۡ وَقَعَ عَلَيۡكُم مِّن رَّبِّكُمۡ رِجۡسٞ وَغَضَبٌۖ أَتُجَٰدِلُونَنِي فِيٓ أَسۡمَآءٖ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّا نَزَّلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٖۚ فَٱنتَظِرُوٓاْ إِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُنتَظِرِينَ
Open ayah 7:71সে বলল, “তোমাদের ওপর তোমাদের প্রভুর পক্ষ থেকে শাস্তি ও ক্রোধ অবধারিত হয়ে গেছে। তোমরা কি তোমাদের ও তোমাদের বাপ-দাদাদের রাখা কতগুলো নাম নিয়ে আমার সাথে বিতর্ক করতে চাও, যে সম্পর্কে আল্লাহ কোন কর্তৃত্ব দেননি? তাহলে তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি।”
فَأَنجَيۡنَٰهُ وَٱلَّذِينَ مَعَهُۥ بِرَحۡمَةٖ مِّنَّا وَقَطَعۡنَا دَابِرَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَاۖ وَمَا كَانُواْ مُؤۡمِنِينَ
Open ayah 7:72অতঃপর আমি তাকে ও তার সঙ্গীদেরকে আমার বিশেষ অনুগ্রহে রক্ষা করেছিলাম এবং যারা আমার আয়াতসমূহ অমান্য করেছিল তাদের শিকড় কেটে দিয়েছিলাম। তারা বিশ্বাসী ছিল না।
وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمۡ صَٰلِحٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥۖ قَدۡ جَآءَتۡكُم بَيِّنَةٞ مِّن رَّبِّكُمۡۖ هَٰذِهِۦ نَاقَةُ ٱللَّهِ لَكُمۡ ءَايَةٗۖ فَذَرُوهَا تَأۡكُلۡ فِيٓ أَرۡضِ ٱللَّهِۖ وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٖ فَيَأۡخُذَكُمۡ عَذَابٌ أَلِيمٞ
Open ayah 7:73আর ছামূদ জাতির কাছে তাদের ভাই ছালেহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, “হে আমার সমপ্রদায়! তোমরা আল্লাহর এবাদত কর। তিনি ছাড়া তোমাদের কোন উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে একটি প্রমাণ (পাথরের মধ্য থেকে বেরিয়ে আসা এক বিরাটকায় উষ্ট্রী) এসেছে। এটি আল্লাহর উষ্ট্রী, তোমাদের জন্য এক নিদর্শন। অতএব, তাকে ছেড়ে দাও, সে আল্লাহর জমিনে চরে খাবে। তাকে অন্যায়ভাবে স্পর্শ করো না; তাহলে তোমাদের ওপর কঠিন শাস্তি আসবে।”
وَٱذۡكُرُوٓاْ إِذۡ جَعَلَكُمۡ خُلَفَآءَ مِنۢ بَعۡدِ عَادٖ وَبَوَّأَكُمۡ فِي ٱلۡأَرۡضِ تَتَّخِذُونَ مِن سُهُولِهَا قُصُورٗا وَتَنۡحِتُونَ ٱلۡجِبَالَ بُيُوتٗاۖ فَٱذۡكُرُوٓاْ ءَالَآءَ ٱللَّهِ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ
Open ayah 7:74“স্মরণ করো, তিনি তোমাদেরকে আদ জাতির পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদেরকে পৃথিবীর বাসিন্দা করেছেন। সেখানে সমতলভূমিতে তোমরা প্রাসাদ বানাচ্ছ আর পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ করছ। তাই আল্লাহর নেয়ামতসমূহ স্মরণ করো এবং পৃথিবীতে গোলযোগ সৃষ্টি করো না।”
قَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ مِن قَوۡمِهِۦ لِلَّذِينَ ٱسۡتُضۡعِفُواْ لِمَنۡ ءَامَنَ مِنۡهُمۡ أَتَعۡلَمُونَ أَنَّ صَٰلِحٗا مُّرۡسَلٞ مِّن رَّبِّهِۦۚ قَالُوٓاْ إِنَّا بِمَآ أُرۡسِلَ بِهِۦ مُؤۡمِنُونَ
Open ayah 7:75তার সমপ্রদায়ের অহঙ্কারী নেতারা দুর্বল বলে বিবেচিত লোকদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদেরকে বলেছিল, “তোমরা কি জান যে, ছালেহ তার প্রভুর পক্ষ থেকে প্রেরিত?” (জবাবে) তারা বলেছিল, “তাকে যা নিয়ে পাঠানো হয়েছে আমরা তো তা বিশ্বাস করি।”
قَالَ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُوٓاْ إِنَّا بِٱلَّذِيٓ ءَامَنتُم بِهِۦ كَٰفِرُونَ
Open ayah 7:76(তখন) অহঙ্কারীরা বলেছিল, “তোমরা যা বিশ্বাস করো আমরা তা অবিশ্বাস করি।”
فَعَقَرُواْ ٱلنَّاقَةَ وَعَتَوۡاْ عَنۡ أَمۡرِ رَبِّهِمۡ وَقَالُواْ يَٰصَٰلِحُ ٱئۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 7:77অতঃপর তারা উষ্ট্রীটিকে হত্যা করে ও তাদের প্রভুর আদেশ অমান্য করে এবং বলে, “হে ছালেহ! তুমি আমাদেরকে যার (যে শাস্তির) ভয় দেখাচ্ছ তা নিয়ে আস, যদি তুমি রসূল হয়ে থাক।”
فَأَخَذَتۡهُمُ ٱلرَّجۡفَةُ فَأَصۡبَحُواْ فِي دَارِهِمۡ جَٰثِمِينَ
Open ayah 7:78তখন ভূমিকম্প তাদেরকে আঘাত করে। ফলে তারা যার যার বাড়িতে (মৃত অবস্থায়) উপুড় হয়ে পড়ে থাকে।
فَتَوَلَّىٰ عَنۡهُمۡ وَقَالَ يَٰقَوۡمِ لَقَدۡ أَبۡلَغۡتُكُمۡ رِسَالَةَ رَبِّي وَنَصَحۡتُ لَكُمۡ وَلَٰكِن لَّا تُحِبُّونَ ٱلنَّٰصِحِينَ
Open ayah 7:79তখন সে (ছালেহ) তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় আর বলে, “হে আমার সমপ্রদায়! আমি তো আমার প্রভুর বার্তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের ভাল চেয়েছিলাম, কিন্তু তোমরা হিতাকাংক্ষীদের ভালবাস না।”
وَلُوطًا إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَتَأۡتُونَ ٱلۡفَٰحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنۡ أَحَدٖ مِّنَ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 7:80আর লূতকে পাঠিয়েছিলাম। সে তার সমপ্রদায়কে বলেছিল, “তোমরা কি এমন (এক) অশ্লীল কাজ করছ যা তোমাদের আগে সারা বিশ্তের কেউ করেনি?”
إِنَّكُمۡ لَتَأۡتُونَ ٱلرِّجَالَ شَهۡوَةٗ مِّن دُونِ ٱلنِّسَآءِۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ مُّسۡرِفُونَ
Open ayah 7:81“তোমরা কাম-লালসা পূরণে নারীদের পরিবর্তে পুরুষদেরকে ব্যবহার করছ। তোমরা তো এক সীমালংঘনকারী সমপ্রদায়।”
وَمَا كَانَ جَوَابَ قَوۡمِهِۦٓ إِلَّآ أَن قَالُوٓاْ أَخۡرِجُوهُم مِّن قَرۡيَتِكُمۡۖ إِنَّهُمۡ أُنَاسٞ يَتَطَهَّرُونَ
Open ayah 7:82তার সমপ্রদায়ের কাছে (এর) কোন জবাব ছিল না। তাই তারা (ঔদ্ধত্যপূর্ণভাবে) শুধু বলল, “এদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা আসলে (অতি) পবিত্রতাকামী লোক।
فَأَنجَيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ إِلَّا ٱمۡرَأَتَهُۥ كَانَتۡ مِنَ ٱلۡغَٰبِرِينَ
Open ayah 7:83অতঃপর আমি তাকে ও তার পরিবারের লোকদেরকে রক্ষা করেছিলাম। তবে তার স্ত্রীকে নয়। সে পেছনে থেকে-যাওয়া (শাস্তি কবলিত) লোকদের মধ্যে ছিল।
وَأَمۡطَرۡنَا عَلَيۡهِم مَّطَرٗاۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُجۡرِمِينَ
Open ayah 7:84আমি তাদের ওপর (পাথরের) প্রবল বৃষ্টি বর্ষণ করেছিলাম। অতএব দেখ, অপরাধীদের কেমন পরিণতি হয়েছে।
وَإِلَىٰ مَدۡيَنَ أَخَاهُمۡ شُعَيۡبٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥۖ قَدۡ جَآءَتۡكُم بَيِّنَةٞ مِّن رَّبِّكُمۡۖ فَأَوۡفُواْ ٱلۡكَيۡلَ وَٱلۡمِيزَانَ وَلَا تَبۡخَسُواْ ٱلنَّاسَ أَشۡيَآءَهُمۡ وَلَا تُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ بَعۡدَ إِصۡلَٰحِهَاۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ
Open ayah 7:85আর মাদ্ইয়ানের (অধিবাসীদের) প্রতি তাদের ভাই শোয়াইবকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, “হে আমার সমপ্রদায়! তোমরা আল্লাহর এবাদত করো; তিনি ছাড়া তোমাদের কোন উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এসেছে। অতএব, তোমরা মাপ ও ওজন পুরোপুরি দিও এবং লোকদেরকে তাদের জিনিসপত্র কম দিও না। আর পৃথিবীতে শান্তি স্থাপনের পর সেখানে (আবার) অশান্তি সৃষ্টি করো না। এটাই তোমাদের জন্য ভাল, যদি তোমরা ঈমানদার হও।”
وَلَا تَقۡعُدُواْ بِكُلِّ صِرَٰطٖ تُوعِدُونَ وَتَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ مَنۡ ءَامَنَ بِهِۦ وَتَبۡغُونَهَا عِوَجٗاۚ وَٱذۡكُرُوٓاْ إِذۡ كُنتُمۡ قَلِيلٗا فَكَثَّرَكُمۡۖ وَٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُفۡسِدِينَ
Open ayah 7:86“যারা তাঁর (আল্লাহর) প্রতি ঈমান এনেছে তাদেরকে হুমকি দিতে ও আল্লাহর পথ থেকে বিরত রাখতে এবং তাতে বক্রতা অন্বেষণ করতে তোমরা প্রতিটি পথে বসে থেকো না। আর স্মরণ করো, যখন তোমরা সংখ্যায় কম ছিলে, তারপর আল্লাহ তোমাদের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। দেখ, অশান্তি সৃষ্টিকারীদের কেমন পরিণতি হয়েছে।”
وَإِن كَانَ طَآئِفَةٞ مِّنكُمۡ ءَامَنُواْ بِٱلَّذِيٓ أُرۡسِلۡتُ بِهِۦ وَطَآئِفَةٞ لَّمۡ يُؤۡمِنُواْ فَٱصۡبِرُواْ حَتَّىٰ يَحۡكُمَ ٱللَّهُ بَيۡنَنَاۚ وَهُوَ خَيۡرُ ٱلۡحَٰكِمِينَ
Open ayah 7:87“যদি তোমাদের একদল আমাকে যা নিয়ে পাঠানো হয়েছে তা বিশ্বাস করে এবং আরেকদল বিশ্বাস না করে তাহলে তোমরা ধৈর্য ধারণ করো, যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন। তিনিই তো শ্রেষ্ঠ মীমাংসাকারী।”
۞قَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ مِن قَوۡمِهِۦ لَنُخۡرِجَنَّكَ يَٰشُعَيۡبُ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَكَ مِن قَرۡيَتِنَآ أَوۡ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَاۚ قَالَ أَوَلَوۡ كُنَّا كَٰرِهِينَ
Open ayah 7:88তার সমপ্রদায়ের অহঙ্কারী নেতারা বলল, “হে শোয়াইব! আমরা অবশ্যই তোমাকে ও তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের গ্রাম থেকে বের করে দেব; অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে।” সে বলল, “আমরা তা অপছন্দ করলেও?”
قَدِ ٱفۡتَرَيۡنَا عَلَى ٱللَّهِ كَذِبًا إِنۡ عُدۡنَا فِي مِلَّتِكُم بَعۡدَ إِذۡ نَجَّىٰنَا ٱللَّهُ مِنۡهَاۚ وَمَا يَكُونُ لَنَآ أَن نَّعُودَ فِيهَآ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّنَاۚ وَسِعَ رَبُّنَا كُلَّ شَيۡءٍ عِلۡمًاۚ عَلَى ٱللَّهِ تَوَكَّلۡنَاۚ رَبَّنَا ٱفۡتَحۡ بَيۡنَنَا وَبَيۡنَ قَوۡمِنَا بِٱلۡحَقِّ وَأَنتَ خَيۡرُ ٱلۡفَٰتِحِينَ
Open ayah 7:89“আল্লাহ আমাদেরকে তোমাদের ধর্ম থেকে উদ্ধার করার পর আমরা যদি আবার তাতে ফিরে যাই তাহলে তো আল্লাহর বিরুদ্ধে আমাদের মিথ্যা আরোপ করা হবে। আমাদের প্রভু আল্লাহ না চাইলে তোমাদের ধর্মে আমাদের আর ফিরে যাওয়ার প্রশ্ন ওঠে না। আমাদের প্রভু সবকিছুই তাঁর জ্ঞানের আওতায় রেখেছেন। আমরা আল্লাহর ওপরই ভরসা করেছি। হে আমাদের প্রভু! আমাদের ও আমাদের সমপ্রদায়ের মাঝে যথার্থ মীমাংসা করে দাও। কারণ তুমি শ্রেষ্ঠ মীমাংসাকারী।”
وَقَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَوۡمِهِۦ لَئِنِ ٱتَّبَعۡتُمۡ شُعَيۡبًا إِنَّكُمۡ إِذٗا لَّخَٰسِرُونَ
Open ayah 7:90তার সমপ্রদায়ের কাফের নেতারা বলল, “তোমরা যদি শোয়াইবের কথামতো চল তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে।”
فَأَخَذَتۡهُمُ ٱلرَّجۡفَةُ فَأَصۡبَحُواْ فِي دَارِهِمۡ جَٰثِمِينَ
Open ayah 7:91অতঃপর ভূমিকম্প তাদেরকে আঘাত করল এবং তারা তাদের বাড়িতে মৃত অবস্থায় উপুড় হয়ে পড়ে রইল।
ٱلَّذِينَ كَذَّبُواْ شُعَيۡبٗا كَأَن لَّمۡ يَغۡنَوۡاْ فِيهَاۚ ٱلَّذِينَ كَذَّبُواْ شُعَيۡبٗا كَانُواْ هُمُ ٱلۡخَٰسِرِينَ
Open ayah 7:92যারা শোয়াইবকে অবিশ্বাস করেছিল (তারা এমনভাবে নিশ্চিহ্ন হল) যেন তারা সেখানে (তাদের বাড়িঘরে) বসবাসই করেনি। যারা শোয়াইবকে অবিশ্বাস করেছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল।
فَتَوَلَّىٰ عَنۡهُمۡ وَقَالَ يَٰقَوۡمِ لَقَدۡ أَبۡلَغۡتُكُمۡ رِسَٰلَٰتِ رَبِّي وَنَصَحۡتُ لَكُمۡۖ فَكَيۡفَ ءَاسَىٰ عَلَىٰ قَوۡمٖ كَٰفِرِينَ
Open ayah 7:93অতঃপর সে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল আর বলল, “হে আমার সমপ্রদায়! আমি তোমাদের কাছে আমার প্রভুর বার্তাসমূহ পৌঁছে দিয়েছি এবং তোমাদেরকে হিতোপদেশ দিয়েছি। তাই কাফেরদের জন্য দুঃখ করি কীভাবে?”
وَمَآ أَرۡسَلۡنَا فِي قَرۡيَةٖ مِّن نَّبِيٍّ إِلَّآ أَخَذۡنَآ أَهۡلَهَا بِٱلۡبَأۡسَآءِ وَٱلضَّرَّآءِ لَعَلَّهُمۡ يَضَّرَّعُونَ
Open ayah 7:94আমি যখনই কোন জনপদে কোন নবী পাঠিয়েছি তখনই তার অধিবাসীদেরকে (তাদের অবিশ্বাসের কারণে) দুরবস্থা আর দুঃখ-কষ্ট দ্বারা পাকড়াও করেছি, যাতে তারা নতি স্বীকার করে।
ثُمَّ بَدَّلۡنَا مَكَانَ ٱلسَّيِّئَةِ ٱلۡحَسَنَةَ حَتَّىٰ عَفَواْ وَّقَالُواْ قَدۡ مَسَّ ءَابَآءَنَا ٱلضَّرَّآءُ وَٱلسَّرَّآءُ فَأَخَذۡنَٰهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ
Open ayah 7:95তারপর ভাল অবস্থা দ্বারা (তাদের) খারাপ অবস্থার পরিবর্তন ঘটিয়েছি। ফলে তারা প্রাচুর্যের অধিকারী হয়েছে আর বলেছে, “আমাদের পূর্বপুুরুষদের জীবনেও দুঃখ-কষ্ট ও সুখ-সমৃদ্ধি এসেছিল।” তখন আমি তাদেরকে এমন আকস্মিকভাবে পাকড়াও করি যে তারা টেরই পায়নি।
وَلَوۡ أَنَّ أَهۡلَ ٱلۡقُرَىٰٓ ءَامَنُواْ وَٱتَّقَوۡاْ لَفَتَحۡنَا عَلَيۡهِم بَرَكَٰتٖ مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ وَلَٰكِن كَذَّبُواْ فَأَخَذۡنَٰهُم بِمَا كَانُواْ يَكۡسِبُونَ
Open ayah 7:96আর যদি গ্রামবাসীরা ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা (সত্যকে) অবিশ্বাস করেছে। তাই আমি তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করেছি।
أَفَأَمِنَ أَهۡلُ ٱلۡقُرَىٰٓ أَن يَأۡتِيَهُم بَأۡسُنَا بَيَٰتٗا وَهُمۡ نَآئِمُونَ
Open ayah 7:97অতএব, গ্রামগুলোর অধিবাসীরা কি রাতে ঘুমন্ত অবস্থায় তাদের ওপর আমার শাস্তি আগমন সম্বন্ধে নিরাপদ বোধ করেছিল?
أَوَأَمِنَ أَهۡلُ ٱلۡقُرَىٰٓ أَن يَأۡتِيَهُم بَأۡسُنَا ضُحٗى وَهُمۡ يَلۡعَبُونَ
Open ayah 7:98অথবা গ্রামগুলোর অধিবাসীরা কি সকালবেলায় খেলাধুলায় রত অবস্থায় তাদের ওপর আমার শাস্তি আগমন সম্বন্ধে নিরাপদ বোধ করেছিল?
أَفَأَمِنُواْ مَكۡرَ ٱللَّهِۚ فَلَا يَأۡمَنُ مَكۡرَ ٱللَّهِ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلۡخَٰسِرُونَ
Open ayah 7:99তারা কি আল্লাহর পরিকল্পনা থেকে নিরাপদ বোধ করেছিল? বস্তুত ক্ষতিগ্রস্ত লোকেরা ছাড়া কেউ আল্লাহর পরিকল্পনা থেকে নিরাপদ বোধ করে না।
أَوَلَمۡ يَهۡدِ لِلَّذِينَ يَرِثُونَ ٱلۡأَرۡضَ مِنۢ بَعۡدِ أَهۡلِهَآ أَن لَّوۡ نَشَآءُ أَصَبۡنَٰهُم بِذُنُوبِهِمۡۚ وَنَطۡبَعُ عَلَىٰ قُلُوبِهِمۡ فَهُمۡ لَا يَسۡمَعُونَ
Open ayah 7:100জমিনের (আগের) বাসিন্দাদের পরে যারা এর উত্তরাধিকারী হয়েছে তাদের কাছে কি পরিষ্কার হয়নি যে, আমি চাইলে তাদেরকে তাদের পাপের কারণে ধরতে পারি? আমি তাদের অন্তরে ছাপ মেরে দিচ্ছি, ফলে তারা শুনতে পাবে না।
تِلۡكَ ٱلۡقُرَىٰ نَقُصُّ عَلَيۡكَ مِنۡ أَنۢبَآئِهَاۚ وَلَقَدۡ جَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَمَا كَانُواْ لِيُؤۡمِنُواْ بِمَا كَذَّبُواْ مِن قَبۡلُۚ كَذَٰلِكَ يَطۡبَعُ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِ ٱلۡكَٰفِرِينَ
Open ayah 7:101সেইসব জনপদের কিছু বৃত্তান্ত আমি তোমার কাছে বর্ণনা করছি। তাদের কাছে তাদের রসূলগণ প্রমাণাদি নিয়ে এসেছিল। কিন্তু তারা আগেই যা অবিশ্বাস করেছিল তা আর বিশ্বাস করতে প্রস্তুত ছিল না। এভাবেই আল্লাহ কাফেরদের অন্তরে ছাপ মেরে দেন।
وَمَا وَجَدۡنَا لِأَكۡثَرِهِم مِّنۡ عَهۡدٖۖ وَإِن وَجَدۡنَآ أَكۡثَرَهُمۡ لَفَٰسِقِينَ
Open ayah 7:102আমি তাদের অধিকাংশকে প্রতিজ্ঞা পালনকারী পাইনি; বরং তাদের অধিকাংশকে অবাধ্য পেয়েছি।
ثُمَّ بَعَثۡنَا مِنۢ بَعۡدِهِم مُّوسَىٰ بِـَٔايَٰتِنَآ إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ فَظَلَمُواْ بِهَاۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُفۡسِدِينَ
Open ayah 7:103অতঃপর তাদের পরে আমি মূসাকে আমার নিদর্শন নিয়ে ফেরাউন ও তার পারিষদবর্গের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু তারা অন্যায়ভাবে তা প্রত্যাখ্যান করে। সুতরাং চেয়ে দেখ, অনাচারীদের কেমন পরিণতি হয়েছিল।
وَقَالَ مُوسَىٰ يَٰفِرۡعَوۡنُ إِنِّي رَسُولٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 7:104মূসা বলেছিল, “হে ফেরাউন! আমি বিশ্বপ্রভুর পক্ষ থেকে একজন রসূল।”
حَقِيقٌ عَلَىٰٓ أَن لَّآ أَقُولَ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلۡحَقَّۚ قَدۡ جِئۡتُكُم بِبَيِّنَةٖ مِّن رَّبِّكُمۡ فَأَرۡسِلۡ مَعِيَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ
Open ayah 7:105“আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া কিছু না বলাই আমার জন্য সমীচীন। আমি তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে এক স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি। অতএব, বনী ইসরাঈলকে আমার সাথে যেতে দাও।”
قَالَ إِن كُنتَ جِئۡتَ بِـَٔايَةٖ فَأۡتِ بِهَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
Open ayah 7:106ফেরাউন বলল, “তুমি যদি কোন নিদর্শন এনে থাক তাহলে তা পেশ করো, যদি তুমি সত্যবাদী হও।”
فَأَلۡقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعۡبَانٞ مُّبِينٞ
Open ayah 7:107তখন মূসা তার লাঠিখানা নিক্ষেপ করল, আর অমনি তা একটি জলজ্যান্ত অজগরে পরিণত হল।
وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِيَ بَيۡضَآءُ لِلنَّٰظِرِينَ
Open ayah 7:108তারপর সে তার হাত বের করল, আর অমনি তা দর্শকদের জন্য শূভ্রোজ্জ্বল হয়ে গেল।
قَالَ ٱلۡمَلَأُ مِن قَوۡمِ فِرۡعَوۡنَ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٞ
Open ayah 7:109তখন ফেরাউনের লোকদের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিরা বলল, “অবশ্যই সে (মূসা) একজন বিজ্ঞ যাদুকর;
يُرِيدُ أَن يُخۡرِجَكُم مِّنۡ أَرۡضِكُمۡۖ فَمَاذَا تَأۡمُرُونَ
Open ayah 7:110যে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এ ব্যাপারে তোমরা কি পরামর্শ দাও?”
قَالُوٓاْ أَرۡجِهۡ وَأَخَاهُ وَأَرۡسِلۡ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ
Open ayah 7:111তারা বলল, “তাকে ও তার ভাইকে কিছুটা অবকাশ দিন আর এদিকে আপনি শহরে শহরে সংগ্রহকারী দল পাঠান;
يَأۡتُوكَ بِكُلِّ سَٰحِرٍ عَلِيمٖ
Open ayah 7:112যেন তারা আপনার কাছে প্রত্যেক বিজ্ঞ যাদুকরকে উপস্থিত করে।”
وَجَآءَ ٱلسَّحَرَةُ فِرۡعَوۡنَ قَالُوٓاْ إِنَّ لَنَا لَأَجۡرًا إِن كُنَّا نَحۡنُ ٱلۡغَٰلِبِينَ
Open ayah 7:113যাদুকরেরা ফেরাউনের কাছে উপস্থিত হল। তারা বলল, “যদি আমরাই বিজয়ী হই তাহলে আমাদের জন্য অবশ্যই যোগ্য পুরস্কার থাকতে হবে।”
قَالَ نَعَمۡ وَإِنَّكُمۡ لَمِنَ ٱلۡمُقَرَّبِينَ
Open ayah 7:114সে বলল, “অবশ্যই। অধিকন্তু তোমরা (আমার) নিকটবর্তী লোকদের মধ্যে গণ্য হবে।”
قَالُواْ يَٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلۡقِيَ وَإِمَّآ أَن نَّكُونَ نَحۡنُ ٱلۡمُلۡقِينَ
Open ayah 7:115যাদুকরেরা বলল, “মূসা! হয় তুমি নিক্ষেপ করবে, না হয় আমরাই (আগে) নিক্ষেপ করব।”
قَالَ أَلۡقُواْۖ فَلَمَّآ أَلۡقَوۡاْ سَحَرُوٓاْ أَعۡيُنَ ٱلنَّاسِ وَٱسۡتَرۡهَبُوهُمۡ وَجَآءُو بِسِحۡرٍ عَظِيمٖ
Open ayah 7:116সে বলল, “তোমরাই নিক্ষেপ কর।” তারপর তারা যখন নিক্ষেপ করল তখন তারা লোকদের চোখগুলোকে সম্মোহিত করল, তাদেরকে আতঙ্কগ্রস্ত করল এবং একটা বড় যাদু প্রদর্শন করল।
۞وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنۡ أَلۡقِ عَصَاكَۖ فَإِذَا هِيَ تَلۡقَفُ مَا يَأۡفِكُونَ
Open ayah 7:117তখন আমি মূসাকে আদেশ দিলাম যে, তুমি তোমার লাঠিখানা নিক্ষেপ করো; আর অমনি তা তাদের বানানো বস্তুগুলোকে গিলে ফেলতে লাগল।
فَوَقَعَ ٱلۡحَقُّ وَبَطَلَ مَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 7:118ফলে সত্য প্রমাণিত হল আর তাদের কর্মকাণ্ড অকার্যকর হয়ে গেল।
فَغُلِبُواْ هُنَالِكَ وَٱنقَلَبُواْ صَٰغِرِينَ
Open ayah 7:119এভাবে তারা সেখানে পরাভূত হল এবং লাঞ্ছিত হয়ে ফিরে গেল।
وَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ
Open ayah 7:120যাদুকরেরা সেজদায় পড়ে গেল।
قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 7:121তারা বলল, “আমরা বিশ্বপ্রভুর প্রতি ঈমান এনেছি;
رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ
Open ayah 7:122যিনি মূসা ও হারূনের প্রভু।”
قَالَ فِرۡعَوۡنُ ءَامَنتُم بِهِۦ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّ هَٰذَا لَمَكۡرٞ مَّكَرۡتُمُوهُ فِي ٱلۡمَدِينَةِ لِتُخۡرِجُواْ مِنۡهَآ أَهۡلَهَاۖ فَسَوۡفَ تَعۡلَمُونَ
Open ayah 7:123ফেরাউন বলল, “আমি তোমাদেরকে অনুমতি দেবার আগেই তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই এটা একটা চক্রান্ত। তোমরা নগরীর বাসিন্দাদের সেখান থেকে বের করে দেবার জন্য নগরীতে বসেই এই চক্রান্ত করেছো। তোমরা (এর পরিণাম) জানতে পারবে।”
لَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ ثُمَّ لَأُصَلِّبَنَّكُمۡ أَجۡمَعِينَ
Open ayah 7:124“আমি অবশ্যই বিপরীত দিক থেকে তোমাদের হাত-পা কেটে দেব। তারপর তোমাদের সকলকে শূলে চড়াব।”
قَالُوٓاْ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ
Open ayah 7:125তারা বলল, “আমাদেরকে তো আমাদের প্রভুর কাছে ফিরে যেতেই হবে।”
وَمَا تَنقِمُ مِنَّآ إِلَّآ أَنۡ ءَامَنَّا بِـَٔايَٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتۡنَاۚ رَبَّنَآ أَفۡرِغۡ عَلَيۡنَا صَبۡرٗا وَتَوَفَّنَا مُسۡلِمِينَ
Open ayah 7:126“তুমি তো এজন্যই আমাদের ওপর প্রতিশোধ নিচ্ছ যে, আমাদের কাছে যখন আমাদের প্রভুর নিদর্শনসমূহ এসেছে তখন আমরা তা বিশ্বাস করেছি।” “হে আমাদের প্রভু! আমাদেরকে পর্যাপ্ত ধৈর্য দান করো এবং মুসলিম হিসেবে আমাদের মৃত্যু দিও।”
وَقَالَ ٱلۡمَلَأُ مِن قَوۡمِ فِرۡعَوۡنَ أَتَذَرُ مُوسَىٰ وَقَوۡمَهُۥ لِيُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ وَيَذَرَكَ وَءَالِهَتَكَۚ قَالَ سَنُقَتِّلُ أَبۡنَآءَهُمۡ وَنَسۡتَحۡيِۦ نِسَآءَهُمۡ وَإِنَّا فَوۡقَهُمۡ قَٰهِرُونَ
Open ayah 7:127ফেরাউনের লোকদের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিরা বলল, “আপনি কি মূসা ও তার লোকদেরকে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার জন্য এবং আপনাকে ও আপনার দেবতাদেরকে বর্জন করে চলার জন্য ছেড়ে দেবেন?” (জবাবে) সে বলল, “আমরা তাদের ছেলেদেরকে হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখব। আমরা তো তাদের ওপর পরাক্রমশালী।”
قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِ ٱسۡتَعِينُواْ بِٱللَّهِ وَٱصۡبِرُوٓاْۖ إِنَّ ٱلۡأَرۡضَ لِلَّهِ يُورِثُهَا مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۖ وَٱلۡعَٰقِبَةُ لِلۡمُتَّقِينَ
Open ayah 7:128মূসা তার লোকদেরকে বলল, “তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আর ধৈর্য ধর। জমিন তো আল্লাহরই। তিনি তাঁর বান্দাদের মধ্যে যাকে চান এর উত্তরাধিকারী বানান। আর শুভ পরিণাম তো মোত্তাকীদের জন্যই।”
قَالُوٓاْ أُوذِينَا مِن قَبۡلِ أَن تَأۡتِيَنَا وَمِنۢ بَعۡدِ مَا جِئۡتَنَاۚ قَالَ عَسَىٰ رَبُّكُمۡ أَن يُهۡلِكَ عَدُوَّكُمۡ وَيَسۡتَخۡلِفَكُمۡ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرَ كَيۡفَ تَعۡمَلُونَ
Open ayah 7:129তারা বলল, “আমরা তো তোমার আসার আগেও এবং তোমার আসার পরেও নির্যাতিত হয়েছি।” সে বলল, “হতে পারে, তোমাদের প্রভু তোমাদের শত্রুকে ধ্বংস করবেন এবং পৃথিবীতে তোমাদেরকে প্রতিনিধিত্ব দান করবেন, তারপর দেখবেন তোমরা কেমন কাজ কর।”
وَلَقَدۡ أَخَذۡنَآ ءَالَ فِرۡعَوۡنَ بِٱلسِّنِينَ وَنَقۡصٖ مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمۡ يَذَّكَّرُونَ
Open ayah 7:130আমি ফেরাউনের লোকদেরকে বছরে বছরে দুর্ভিক্ষ ও ফল-ফলাদির ঘাটতি দ্বারা পাকড়াও করেছিলাম, যাতে তারা শিক্ষা গ্রহণ করে।
فَإِذَا جَآءَتۡهُمُ ٱلۡحَسَنَةُ قَالُواْ لَنَا هَٰذِهِۦۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةٞ يَطَّيَّرُواْ بِمُوسَىٰ وَمَن مَّعَهُۥٓۗ أَلَآ إِنَّمَا طَٰٓئِرُهُمۡ عِندَ ٱللَّهِ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ
Open ayah 7:131যখন তাদের কোন মঙ্গল হত তখন বলত, “এটা আমাদের জন্যই”। আর যদি কোন অমঙ্গল ঘটত তাহলে সেজন্য মূসা ও তার সঙ্গীদেরকে অশুভ লক্ষণযুক্ত মনে করে তাদেরকে দায়ী করত। জেনে রাখ, নিশ্চয়ই তাদের অশুভ লক্ষণ আল্লাহর জানা আছে। তবে তাদের অধিকাংশই তা জানে না।
وَقَالُواْ مَهۡمَا تَأۡتِنَا بِهِۦ مِنۡ ءَايَةٖ لِّتَسۡحَرَنَا بِهَا فَمَا نَحۡنُ لَكَ بِمُؤۡمِنِينَ
Open ayah 7:132তারা বলেছিল, “আমাদের ওপর যাদু করার জন্য তুমি যে নিদর্শনই নিয়ে আস, আমরা তোমার কথায় বিশ্বাস করব না।”
فَأَرۡسَلۡنَا عَلَيۡهِمُ ٱلطُّوفَانَ وَٱلۡجَرَادَ وَٱلۡقُمَّلَ وَٱلضَّفَادِعَ وَٱلدَّمَ ءَايَٰتٖ مُّفَصَّلَٰتٖ فَٱسۡتَكۡبَرُواْ وَكَانُواْ قَوۡمٗا مُّجۡرِمِينَ
Open ayah 7:133তখন আমি স্পষ্ট নিদর্শনস্বরূপ তাদের ওপর প্লাবন, পঙ্গপাল, উকুন, বেঙ ও রক্তের বালাই প্রেরণ করি। তবুও তারা অহমিকা প্রদর্শন করে এবং অপরাধী থেকে যায়।
وَلَمَّا وَقَعَ عَلَيۡهِمُ ٱلرِّجۡزُ قَالُواْ يَٰمُوسَى ٱدۡعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَۖ لَئِن كَشَفۡتَ عَنَّا ٱلرِّجۡزَ لَنُؤۡمِنَنَّ لَكَ وَلَنُرۡسِلَنَّ مَعَكَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ
Open ayah 7:134যখন তাদের ওপর শাস্তি নেমে আসত তখন তারা বলত, “হে মূসা! তোমার প্রভু তোমার কাছে যে ওয়াদা করেছেন সে অনুসারে তুমি তাঁর কাছে আমাদের জন্য প্রার্থনা কর। তুমি যদি আমাদের থেকে শাস্তি সরিয়ে দাও তাহলে অবশ্যই আমরা তোমার কথায় বিশ্বাস করব এবং তোমার সাথে বনী ইসরাঈলকে যেতে দেব।”
فَلَمَّا كَشَفۡنَا عَنۡهُمُ ٱلرِّجۡزَ إِلَىٰٓ أَجَلٍ هُم بَٰلِغُوهُ إِذَا هُمۡ يَنكُثُونَ
Open ayah 7:135কিন্তু যখন আমি তাদের থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য শাস্তি সরিয়ে নিতাম সে পর্যন্ত পৌঁছামাত্রই তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করত।
فَٱنتَقَمۡنَا مِنۡهُمۡ فَأَغۡرَقۡنَٰهُمۡ فِي ٱلۡيَمِّ بِأَنَّهُمۡ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَكَانُواْ عَنۡهَا غَٰفِلِينَ
Open ayah 7:136সুতরাং আমি তাদের ওপর প্রতিশোধ নিয়েছিলাম এবং তাদেরকে সমুদ্রে ডুবিয়ে মেরেছিলাম; কেননা তারা আমার নিদর্শনসমূহ অবিশ্বাস করেছিল এবং সে সম্বন্ধে অমনোযোগী ছিল।
وَأَوۡرَثۡنَا ٱلۡقَوۡمَ ٱلَّذِينَ كَانُواْ يُسۡتَضۡعَفُونَ مَشَٰرِقَ ٱلۡأَرۡضِ وَمَغَٰرِبَهَا ٱلَّتِي بَٰرَكۡنَا فِيهَاۖ وَتَمَّتۡ كَلِمَتُ رَبِّكَ ٱلۡحُسۡنَىٰ عَلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ بِمَا صَبَرُواْۖ وَدَمَّرۡنَا مَا كَانَ يَصۡنَعُ فِرۡعَوۡنُ وَقَوۡمُهُۥ وَمَا كَانُواْ يَعۡرِشُونَ
Open ayah 7:137আর যাদেরকে দুর্বল মনে করা হত তাদেরকে আমি পৃথিবীর সেইসব পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের উত্তরাধিকারী করলাম যেখানে আমি বরকত দান করেছি; এবং যেহেতু ইসরাঈলের সন্তানেরা (বনী ইসরাঈল) ধৈর্যধারণ করেছিল, তাই তাদের জন্য তোমার প্রভুর শ্রেয়তর অঙ্গীকার পূরণ হল; আর ফেরাউন ও তার লোকেরা যা কিছু তৈরী করেছিল ও যেসব ভবনাদি উঁচু করে নির্মাণ করেছিল আমি তা ধ্বংস করে দিয়েছি।
وَجَٰوَزۡنَا بِبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡبَحۡرَ فَأَتَوۡاْ عَلَىٰ قَوۡمٖ يَعۡكُفُونَ عَلَىٰٓ أَصۡنَامٖ لَّهُمۡۚ قَالُواْ يَٰمُوسَى ٱجۡعَل لَّنَآ إِلَٰهٗا كَمَا لَهُمۡ ءَالِهَةٞۚ قَالَ إِنَّكُمۡ قَوۡمٞ تَجۡهَلُونَ
Open ayah 7:138আমি বনী ইসরাঈলকে সমুদ্র পার করিয়ে দেই। তখন তারা এমন এক জাতির কাছে এসে পড়ে যারা তাদের কতিপয় প্রতিমার প্রতি নিবেদিত ছিল। মূসার সঙ্গীরা বলল, “হে মূসা! ওদের যেমন দেবতারা রয়েছে তেমনি আমাদের জন্যও একটি দেবতা বানিয়ে দাও।” মূসা বলল, “তোমরা তো দেখছি কতগুলো মূর্খ লোক।”
إِنَّ هَٰٓؤُلَآءِ مُتَبَّرٞ مَّا هُمۡ فِيهِ وَبَٰطِلٞ مَّا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 7:139“এই লোকগুলো যে কাজে লিপ্ত রয়েছে তার জন্য এরা ধ্বংসপ্রাপ্ত হবে এবং এরা যা কিছু করছে তা ভ্রান্ত।”
قَالَ أَغَيۡرَ ٱللَّهِ أَبۡغِيكُمۡ إِلَٰهٗا وَهُوَ فَضَّلَكُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ
Open ayah 7:140সে আরো বলে, “আমি কি তোমাদের জন্য আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্য চাইব, অথচ তিনি তোমাদেরকে সারা বিশ্তের সকলের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন?”
وَإِذۡ أَنجَيۡنَٰكُم مِّنۡ ءَالِ فِرۡعَوۡنَ يَسُومُونَكُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِ يُقَتِّلُونَ أَبۡنَآءَكُمۡ وَيَسۡتَحۡيُونَ نِسَآءَكُمۡۚ وَفِي ذَٰلِكُم بَلَآءٞ مِّن رَّبِّكُمۡ عَظِيمٞ
Open ayah 7:141(স্মরণ করো) যখন আমি তোমাদেরকে ফেরাউনের লোকদের কবল থেকে রক্ষা করেছিলাম, যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত। তারা তোমাদের ছেলেদেরকে মেরে ফেলত আর তোমাদের নারীদেরকে জীবিত রাখত। এর মধ্যে তোমাদের প্রভুর পক্ষ থেকে এক বিরাট পরীক্ষা ছিল।
۞وَوَٰعَدۡنَا مُوسَىٰ ثَلَٰثِينَ لَيۡلَةٗ وَأَتۡمَمۡنَٰهَا بِعَشۡرٖ فَتَمَّ مِيقَٰتُ رَبِّهِۦٓ أَرۡبَعِينَ لَيۡلَةٗۚ وَقَالَ مُوسَىٰ لِأَخِيهِ هَٰرُونَ ٱخۡلُفۡنِي فِي قَوۡمِي وَأَصۡلِحۡ وَلَا تَتَّبِعۡ سَبِيلَ ٱلۡمُفۡسِدِينَ
Open ayah 7:142আমি মূসার জন্য ত্রিশটি রাত নির্ধারণ করেছিলাম এবং পরে এর সাথে আরো দশ (রাত) যোগ করে তা পরিপূর্ণ করেছিলাম। এভাবে তার প্রভুর নির্ধারিত সময় চল্লিশ রাতে পূর্ণ হয়েছিল। মূসা তার ভাই হারূনকে বলেছিল, “তুমি আমার লোকদের মধ্যে আমার প্রতিনিধি হিসেবে থাক; ঠিকমত কাজ করবে আর অনর্থ সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবেনা।”
وَلَمَّا جَآءَ مُوسَىٰ لِمِيقَٰتِنَا وَكَلَّمَهُۥ رَبُّهُۥ قَالَ رَبِّ أَرِنِيٓ أَنظُرۡ إِلَيۡكَۚ قَالَ لَن تَرَىٰنِي وَلَٰكِنِ ٱنظُرۡ إِلَى ٱلۡجَبَلِ فَإِنِ ٱسۡتَقَرَّ مَكَانَهُۥ فَسَوۡفَ تَرَىٰنِيۚ فَلَمَّا تَجَلَّىٰ رَبُّهُۥ لِلۡجَبَلِ جَعَلَهُۥ دَكّٗا وَخَرَّ مُوسَىٰ صَعِقٗاۚ فَلَمَّآ أَفَاقَ قَالَ سُبۡحَٰنَكَ تُبۡتُ إِلَيۡكَ وَأَنَا۠ أَوَّلُ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 7:143মূসা যখন আমার নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত হয়েছিল এবং তার সাথে তার প্রভু কথা বলেছিলেন তখন সে বলেছিল, “হে আমার প্রভু! আমাকে দেখাও, আমি তোমাকে দেখব।” আল্লাহ বলেন, “তুমি আমাকে দেখতে পাবে না; তুমি বরং পাহাড়টির দিকে তাকাও। পাহাড় যদি নিজের জায়গায় স্থির থাকে তাহলেই তুমি আমাকে দেখতে পাবে।” এরপর তার প্রভু যখন পাহাড়টির দিকে স্বীয় জ্যোতির বিকিরণ ঘটালেন তখন তিনি সেটিকে চূর্ণ-বিচূর্ণ করে দিলেন আর মূসা বেহুঁশ হয়ে পড়ে গেল। অতঃপর যখন সে সংজ্ঞা ফিরে পায় তখন বলল, “মহিমা তোমার! আমি তোমার কাছে তওবা করলাম এবং আমিই প্রথম বিশ্বাসী (হলাম)।
قَالَ يَٰمُوسَىٰٓ إِنِّي ٱصۡطَفَيۡتُكَ عَلَى ٱلنَّاسِ بِرِسَٰلَٰتِي وَبِكَلَٰمِي فَخُذۡ مَآ ءَاتَيۡتُكَ وَكُن مِّنَ ٱلشَّٰكِرِينَ
Open ayah 7:144তিনি বললেন, “হে মূসা! তোমাকে আমার রসূল বানিয়ে এবং তোমার সাথে কথা বলে আমি (অন্যান্য) মানুষের ওপরে তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। অতএব, আমি তোমাকে যা দিলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও।”
وَكَتَبۡنَا لَهُۥ فِي ٱلۡأَلۡوَاحِ مِن كُلِّ شَيۡءٖ مَّوۡعِظَةٗ وَتَفۡصِيلٗا لِّكُلِّ شَيۡءٖ فَخُذۡهَا بِقُوَّةٖ وَأۡمُرۡ قَوۡمَكَ يَأۡخُذُواْ بِأَحۡسَنِهَاۚ سَأُوْرِيكُمۡ دَارَ ٱلۡفَٰسِقِينَ
Open ayah 7:145আমি তার জন্য সব জিনিস থেকে প্রাপ্তব্য শিক্ষা এবং সব জিনিসের স্পষ্ট ব্যাখ্যা ফলকসমূহে লিখে দিয়েছি। (এবং বলেছি) এগুলো দৃঢ়ভাবে ধারণ করো আর তোমার সমপ্রদায়ের লোকদেরকে এর শ্রেষ্ঠ জিনিস গ্রহণ করতে বল। আমি শিগগিরই তোমাদেরকে অবাধ্য লোকদের বাসস্থান দেখাব।
سَأَصۡرِفُ عَنۡ ءَايَٰتِيَ ٱلَّذِينَ يَتَكَبَّرُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَإِن يَرَوۡاْ كُلَّ ءَايَةٖ لَّا يُؤۡمِنُواْ بِهَا وَإِن يَرَوۡاْ سَبِيلَ ٱلرُّشۡدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلٗا وَإِن يَرَوۡاْ سَبِيلَ ٱلۡغَيِّ يَتَّخِذُوهُ سَبِيلٗاۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَكَانُواْ عَنۡهَا غَٰفِلِينَ
Open ayah 7:146যারা অন্যায়ভাবে পৃথিবীতে দাম্ভিক আচরণ করে আমি তাদেরকে আমার নিদর্শনসমূহ থেকে ফিরিয়ে রাখব। তারা প্রতিটি নিদর্শন দেখলেও তা বিশ্বাস করবে না। তারা সৎপথ দেখলেও তাকে পথ হিসেবে গ্রহণ করবে না; কিন্তু ভ্রান্ত পথ দেখলেই তাকে পথ হিসেবে গ্রহণ করবে। এটা এজন্য যে, তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলেছে এবং সে সম্বন্ধে তারা অমনোযোগী।
وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَلِقَآءِ ٱلۡأٓخِرَةِ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡۚ هَلۡ يُجۡزَوۡنَ إِلَّا مَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 7:147যারা আমার নিদর্শনসমূহ ও পরকালের সাক্ষাৎ অবিশ্বাস করে তাদের যাবতীয় কাজকর্ম নষ্ট হয়ে গিয়েছে। তারা যা করত তা ছাড়া কি অন্য কিছুর প্রতিফল তাদেরকে দেওয়া হবে?
وَٱتَّخَذَ قَوۡمُ مُوسَىٰ مِنۢ بَعۡدِهِۦ مِنۡ حُلِيِّهِمۡ عِجۡلٗا جَسَدٗا لَّهُۥ خُوَارٌۚ أَلَمۡ يَرَوۡاْ أَنَّهُۥ لَا يُكَلِّمُهُمۡ وَلَا يَهۡدِيهِمۡ سَبِيلًاۘ ٱتَّخَذُوهُ وَكَانُواْ ظَٰلِمِينَ
Open ayah 7:148মূসার সমপ্রদায় তার অনুপস্থিতিতে তাদের অলংকার থেকে (উপাসনার জন্য) একটি বাছুরের কায়া বানিয়েছিল। এটিতে হাম্বারবের মত একটি শব্দ হত। তারা কি দেখেনি যে, সেটি তাদের সাথে কথা বলতে কিংবা তাদেরকে পথ দেখাতে পারে না? (তবু) তারা তাকেই (উপাস্যরূপে) গ্রহণ করেছিল। বস্তুত তারা ছিল জালেম।
وَلَمَّا سُقِطَ فِيٓ أَيۡدِيهِمۡ وَرَأَوۡاْ أَنَّهُمۡ قَدۡ ضَلُّواْ قَالُواْ لَئِن لَّمۡ يَرۡحَمۡنَا رَبُّنَا وَيَغۡفِرۡ لَنَا لَنَكُونَنَّ مِنَ ٱلۡخَٰسِرِينَ
Open ayah 7:149যখন তারা অনুতপ্ত হল এবং দেখতে পেল যে, তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে তখন বলল, “আমাদের প্রভু যদি আমাদেরকে অনুগ্রহ না করেন এবং ক্ষমা করে না দেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব।”
وَلَمَّا رَجَعَ مُوسَىٰٓ إِلَىٰ قَوۡمِهِۦ غَضۡبَٰنَ أَسِفٗا قَالَ بِئۡسَمَا خَلَفۡتُمُونِي مِنۢ بَعۡدِيٓۖ أَعَجِلۡتُمۡ أَمۡرَ رَبِّكُمۡۖ وَأَلۡقَى ٱلۡأَلۡوَاحَ وَأَخَذَ بِرَأۡسِ أَخِيهِ يَجُرُّهُۥٓ إِلَيۡهِۚ قَالَ ٱبۡنَ أُمَّ إِنَّ ٱلۡقَوۡمَ ٱسۡتَضۡعَفُونِي وَكَادُواْ يَقۡتُلُونَنِي فَلَا تُشۡمِتۡ بِيَ ٱلۡأَعۡدَآءَ وَلَا تَجۡعَلۡنِي مَعَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ
Open ayah 7:150যখন মূসা রাগান্বিত ও দুঃখভারাক্রান্ত অবস্থায় তার সমপ্রদায়ের কাছে ফিরে এল তখন বলল, “আমার অনুপস্থিতিতে তোমরা যে কাজটি করলে তা কত খারাপ! তোমরা কি তোমাদের প্রভুর আদেশের ব্যাপারে তাড়াহুড়া করলে? এরপর সে (তাওরাতের) ফলকগুলো ছুঁড়ে ফেলল এবং নিজের ভাই হারূনকে তার মাথার চুল ধরে নিজের দিকে টানতে লাগল। হারূন বলল, “ওরে আমার মায়ের পুত্র (ভাই)! লোকগুলো তো আমাকে দুর্বল মনে করেছিল এবং আমাকে প্রায় মেরেই ফেলছিল। অতএব, তুমি আমাকে শত্রুদের আনন্দের খোরাক বানিয়ো না এবং আমাকে জালেমদের সারিতে গণ্য করো না।”
قَالَ رَبِّ ٱغۡفِرۡ لِي وَلِأَخِي وَأَدۡخِلۡنَا فِي رَحۡمَتِكَۖ وَأَنتَ أَرۡحَمُ ٱلرَّٰحِمِينَ
Open ayah 7:151মূসা বলল, “হে আমার প্রভু! আমাকে ও আমার ভাইকে ক্ষমা করে দাও এবং আমাদেরকে তোমার দয়ার আওতায় প্রবেশ করাও। তুমিই তো সবচেয়ে বড় দয়ালু।”
إِنَّ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ ٱلۡعِجۡلَ سَيَنَالُهُمۡ غَضَبٞ مِّن رَّبِّهِمۡ وَذِلَّةٞ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُفۡتَرِينَ
Open ayah 7:152যারা বাছুরকে উপাস্য বানিয়েছিল তাদের ওপর এই দুনিয়ার জীবনেই তাদের প্রভুর ক্রোধ ও লাঞ্ছনা এসে পড়বে। মিথ্যা রচনাকারীদেরকে এভাবেই আমি প্রতিফল দিয়ে থাকি।
وَٱلَّذِينَ عَمِلُواْ ٱلسَّيِّـَٔاتِ ثُمَّ تَابُواْ مِنۢ بَعۡدِهَا وَءَامَنُوٓاْ إِنَّ رَبَّكَ مِنۢ بَعۡدِهَا لَغَفُورٞ رَّحِيمٞ
Open ayah 7:153তবে যারা খারাপ কাজ করার পর তওবা করে ও ঈমানদার হয়ে যায় তাদের ক্ষেত্রে পরবর্তীতে তোমার প্রভু অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু।
وَلَمَّا سَكَتَ عَن مُّوسَى ٱلۡغَضَبُ أَخَذَ ٱلۡأَلۡوَاحَۖ وَفِي نُسۡخَتِهَا هُدٗى وَرَحۡمَةٞ لِّلَّذِينَ هُمۡ لِرَبِّهِمۡ يَرۡهَبُونَ
Open ayah 7:154পরে যখন মূসার রাগ প্রশমিত হয় তখন সে ফলকগুলো তুলে নেয়। ফলকসমূহের লিপিতে সেইসব লোকের জন্য পথ-নির্দেশ ও অনুগ্রহের কথা লেখা ছিল যারা তাদের প্রভুকে ভয় করে।
وَٱخۡتَارَ مُوسَىٰ قَوۡمَهُۥ سَبۡعِينَ رَجُلٗا لِّمِيقَٰتِنَاۖ فَلَمَّآ أَخَذَتۡهُمُ ٱلرَّجۡفَةُ قَالَ رَبِّ لَوۡ شِئۡتَ أَهۡلَكۡتَهُم مِّن قَبۡلُ وَإِيَّٰيَۖ أَتُهۡلِكُنَا بِمَا فَعَلَ ٱلسُّفَهَآءُ مِنَّآۖ إِنۡ هِيَ إِلَّا فِتۡنَتُكَ تُضِلُّ بِهَا مَن تَشَآءُ وَتَهۡدِي مَن تَشَآءُۖ أَنتَ وَلِيُّنَا فَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَاۖ وَأَنتَ خَيۡرُ ٱلۡغَٰفِرِينَ
Open ayah 7:155আমার নির্ধারিত সময় ও স্থানে সাক্ষাতের জন্য মূসা তার সমপ্রদায়ের সত্তরজন লোককে বাছাই করল। অতঃপর যখন ভূমিকম্প তাদেরকে আঘাত করল তখন মূসা বলল, “হে আমার প্রভু! তুমি ইচ্ছা করলে তাদেরকে ও আমাকে আগেই ধ্বংস করতে পারতে। আমাদের মধ্যে নির্বোধ লোকদের কর্মের জন্য কি তুমি আমাদেরকে ধ্বংস করবে? এ তো তোমার পরীক্ষা ছাড়া আর কিছু নয়। এই পরীক্ষার মাধ্যমে তুমি যাকে ইচ্ছা বিপথগামী করবে এবং যাকে ইচ্ছা সুপথগামী করবে। তুমি আমাদের অভিভাবক; তাই আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের প্রতি অনুগ্রহ কর। তুমিই তো শ্রেষ্ঠ ক্ষমাকারী।”
۞وَٱكۡتُبۡ لَنَا فِي هَٰذِهِ ٱلدُّنۡيَا حَسَنَةٗ وَفِي ٱلۡأٓخِرَةِ إِنَّا هُدۡنَآ إِلَيۡكَۚ قَالَ عَذَابِيٓ أُصِيبُ بِهِۦ مَنۡ أَشَآءُۖ وَرَحۡمَتِي وَسِعَتۡ كُلَّ شَيۡءٖۚ فَسَأَكۡتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَٱلَّذِينَ هُم بِـَٔايَٰتِنَا يُؤۡمِنُونَ
Open ayah 7:156“আর আমাদের জন্য এই দুনিয়ায় ও পরকালে কল্যাণ নির্ধারণ কর। আমরা তো তোমার দিকেই ফিরে এসেছি।” আল্লাহ বললেন, “আমার শাস্তি আমি যাকে চাই দিয়ে থাকি এবং আমার অনুগ্রহ সবকিছুতে পরিব্যাপ্ত। তাই যারা তাকওয়া অবলম্বন করে ও যাকাত দেয় এবং যারা আমার আয়াতসমূহ বিশ্বাস করে তাদের জন্য শিগগিরই আমি আমার এই অনুগ্রহ নির্ধারণ করব।”
ٱلَّذِينَ يَتَّبِعُونَ ٱلرَّسُولَ ٱلنَّبِيَّ ٱلۡأُمِّيَّ ٱلَّذِي يَجِدُونَهُۥ مَكۡتُوبًا عِندَهُمۡ فِي ٱلتَّوۡرَىٰةِ وَٱلۡإِنجِيلِ يَأۡمُرُهُم بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَىٰهُمۡ عَنِ ٱلۡمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ ٱلطَّيِّبَٰتِ وَيُحَرِّمُ عَلَيۡهِمُ ٱلۡخَبَٰٓئِثَ وَيَضَعُ عَنۡهُمۡ إِصۡرَهُمۡ وَٱلۡأَغۡلَٰلَ ٱلَّتِي كَانَتۡ عَلَيۡهِمۡۚ فَٱلَّذِينَ ءَامَنُواْ بِهِۦ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَٱتَّبَعُواْ ٱلنُّورَ ٱلَّذِيٓ أُنزِلَ مَعَهُۥٓ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ
Open ayah 7:157(এরা তো তারাই) যারা সেই রসূল ও নিরক্ষর নবীর (মুহাম্মাদ স.) অনুসরণ করে যার কথা তারা তাদের তাওরাত ও ইনজীলে লিখিত পাচ্ছে। সে তাদেরকে ভালকাজ করার আদেশ দেয় ও মন্দকাজ করতে নিষেধ করে, তাদের জন্য ভাল জিনিসকে বৈধ ও খারাপ জিনিসকে অবৈধ ঘোষণা করে এবং তাদেরকে ভারমুক্ত ও শৃংখলমুক্ত করে। অতএব, যারা তাকে বিশ্বাস, সম্মান ও সাহায্য করে এবং তার সাথে প্রেরিত আলোর অনুসরণ করে তারাই সফলকাম।
قُلۡ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنِّي رَسُولُ ٱللَّهِ إِلَيۡكُمۡ جَمِيعًا ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحۡيِۦ وَيُمِيتُۖ فَـَٔامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِ ٱلنَّبِيِّ ٱلۡأُمِّيِّ ٱلَّذِي يُؤۡمِنُ بِٱللَّهِ وَكَلِمَٰتِهِۦ وَٱتَّبِعُوهُ لَعَلَّكُمۡ تَهۡتَدُونَ
Open ayah 7:158বল, “হে মানুষ! নিশ্চয়ই আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর রসূল, যিনি আসমান ও জমিনের রাজত্বের অধিকারী। তিনি ছাড়া কোন মাবুদ নেই। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। অতএব, তোমরা আল্লাহ ও তাঁর সেই রসূল ও নিরক্ষর নবীর প্রতি ঈমান আন যে আল্লাহ ও তাঁর বাণীসমূহের ওপর বিশ্বাস রাখে। এবং তোমরা তারই অনুসরণ করো, যাতে সঠিক পথের সন্ধান পাও।”
وَمِن قَوۡمِ مُوسَىٰٓ أُمَّةٞ يَهۡدُونَ بِٱلۡحَقِّ وَبِهِۦ يَعۡدِلُونَ
Open ayah 7:159মূসার সমপ্রদায়ের মধ্যে এমন একটি দল আছে যারা ঠিকভাবে (মানুষকে) পথ-নির্দেশ দেয় এবং ঠিকভাবে ন্যায়বিচার করে।
وَقَطَّعۡنَٰهُمُ ٱثۡنَتَيۡ عَشۡرَةَ أَسۡبَاطًا أُمَمٗاۚ وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ إِذِ ٱسۡتَسۡقَىٰهُ قَوۡمُهُۥٓ أَنِ ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡحَجَرَۖ فَٱنۢبَجَسَتۡ مِنۡهُ ٱثۡنَتَا عَشۡرَةَ عَيۡنٗاۖ قَدۡ عَلِمَ كُلُّ أُنَاسٖ مَّشۡرَبَهُمۡۚ وَظَلَّلۡنَا عَلَيۡهِمُ ٱلۡغَمَٰمَ وَأَنزَلۡنَا عَلَيۡهِمُ ٱلۡمَنَّ وَٱلسَّلۡوَىٰۖ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡۚ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ
Open ayah 7:160আমি তাদেরকে বারটি জাতি-গোত্রে বিভক্ত করেছিলাম। মূসার লোকেরা যখন তার কাছে পানি চাইল তখন তাকে নির্দেশ দিয়েছিলাম, “তুমি তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত কর।” ফলে পাথর ফেটে বারটি ঝরনা বের হয়ে আসে। প্রত্যেক দল তাদের পানিপানের জায়গা চিনতে পারে। আর আমি তাদের ওপর মেঘের ছায়া প্রদান করি এবং তাদের কাছে (খাদ্য হিসেবে) মান্ ও সাল্ওয়া প্রেরণ করি। (আর বলি) আমার দেওয়া ভাল জিনিসগুলো খাও। তারা আসলে আমার কোন ক্ষতি করেনি, বরং তারা নিজেদেরই ক্ষতি করছিল।
وَإِذۡ قِيلَ لَهُمُ ٱسۡكُنُواْ هَٰذِهِ ٱلۡقَرۡيَةَ وَكُلُواْ مِنۡهَا حَيۡثُ شِئۡتُمۡ وَقُولُواْ حِطَّةٞ وَٱدۡخُلُواْ ٱلۡبَابَ سُجَّدٗا نَّغۡفِرۡ لَكُمۡ خَطِيٓـَٰٔتِكُمۡۚ سَنَزِيدُ ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 7:161(স্মরণ করো) যখন তাদেরকে বলা হয়েছিল, “এই জনপদে (জেরুজালেমে) বসবাস করো এবং এখানকার যেখানে বসে চাও আহার করো আর বল, (হে আল্লাহ) আমাদের পাপ ক্ষমা করে দাও। আর মাথা নত করে দরজায় প্রবেশ করবে। তাহলে আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব। আমি সৎকর্মশীলদের আরো বেশি দেব।
فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡهُمۡ قَوۡلًا غَيۡرَ ٱلَّذِي قِيلَ لَهُمۡ فَأَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِجۡزٗا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُواْ يَظۡلِمُونَ
Open ayah 7:162কিন্তু তাদেরকে যে কথা (বলতে) বলা হয়েছিল তাদের মধ্যে অন্যায়কারীরা তা পরিবর্তন করে বলেছিল। তাদের এই অন্যায়ের কারণে আমি তাদের ওপর আসমান থেকে শাস্তি পাঠিয়েছিলাম।
وَسۡـَٔلۡهُمۡ عَنِ ٱلۡقَرۡيَةِ ٱلَّتِي كَانَتۡ حَاضِرَةَ ٱلۡبَحۡرِ إِذۡ يَعۡدُونَ فِي ٱلسَّبۡتِ إِذۡ تَأۡتِيهِمۡ حِيتَانُهُمۡ يَوۡمَ سَبۡتِهِمۡ شُرَّعٗا وَيَوۡمَ لَا يَسۡبِتُونَ لَا تَأۡتِيهِمۡۚ كَذَٰلِكَ نَبۡلُوهُم بِمَا كَانُواْ يَفۡسُقُونَ
Open ayah 7:163তাদেরকে সমুদ্রের নিকটবর্তী (তীরবর্তী) সেই জনপদটি সম্বন্ধে জিজ্ঞাসা করো; যখন (সেখানে) তারা শনিবারের ব্যাপারে সীমালংঘন করত; যখন তাদের শনিবার উদ্যাপনের দিন মাছেরা পানির ওপরে ভেসে তাদের কাছাকাছি আসত, আর যে দিন তারা শনিবার উদ্যাপন করত না সেদিন তারা আসত না। তাদের অবাধ্যতার কারণে এভাবেই আমি তাদেরকে পরীক্ষা করছিলাম।
وَإِذۡ قَالَتۡ أُمَّةٞ مِّنۡهُمۡ لِمَ تَعِظُونَ قَوۡمًا ٱللَّهُ مُهۡلِكُهُمۡ أَوۡ مُعَذِّبُهُمۡ عَذَابٗا شَدِيدٗاۖ قَالُواْ مَعۡذِرَةً إِلَىٰ رَبِّكُمۡ وَلَعَلَّهُمۡ يَتَّقُونَ
Open ayah 7:164যখন তাদের একটি দল বলেছিল, “কেন তোমরা এমন লোকদেরকে উপদেশ দিচ্ছ যাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন কিংবা কঠিন শাস্তি দেবেন?” তখন তারা (উপদেশদাতারা) বলেছিল, “তোমাদের প্রভুর কাছে কৈফিয়ত দেওয়ার জন্য, আর যাতে তারা সাবধান হতে পারে।”
فَلَمَّا نَسُواْ مَا ذُكِّرُواْ بِهِۦٓ أَنجَيۡنَا ٱلَّذِينَ يَنۡهَوۡنَ عَنِ ٱلسُّوٓءِ وَأَخَذۡنَا ٱلَّذِينَ ظَلَمُواْ بِعَذَابِۭ بَـِٔيسِۭ بِمَا كَانُواْ يَفۡسُقُونَ
Open ayah 7:165তাদেরকে যে সব উপদেশ দেওয়া হয়েছিল পরবর্তীতে তারা যখন তা ভুলে গেল তখন যারা অন্যায় করতে নিষেধ করত আমি তাদেরকে উদ্ধার করি আর যারা অন্যায় করেছিল তাদেরকে তাদের অবাধ্যতার জন্য কঠিন শাস্তি দেই।
فَلَمَّا عَتَوۡاْ عَن مَّا نُهُواْ عَنۡهُ قُلۡنَا لَهُمۡ كُونُواْ قِرَدَةً خَٰسِـِٔينَ
Open ayah 7:166তাদেরকে যা করতে নিষেধ করা হয়েছিল তারা যখন তার সীমা ছাড়িয়ে গেল তখন আমি তাদেরকে বললাম, “তোমরা ইতর বানর হয়ে যাও।”
وَإِذۡ تَأَذَّنَ رَبُّكَ لَيَبۡعَثَنَّ عَلَيۡهِمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ مَن يَسُومُهُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِۗ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ ٱلۡعِقَابِ وَإِنَّهُۥ لَغَفُورٞ رَّحِيمٞ
Open ayah 7:167(স্মরণ করো) যখন তোমার প্রভু ঘোষণা করেছিলেন যে, তিনি তাদের (ইহুদিদের) বিরুদ্ধে কেয়ামত পর্যন্ত এমন লোকদের পাঠাতে থাকবেন যারা তাদেরকে কঠিন শাস্তি দেবে। নিশ্চয়ই তোমার প্রভু (অবাধ্যদের জন্য) দ্রুত শাস্তিদাতা এবং নিশ্চয়ই তিনি (অনুগতদের জন্য) ক্ষমাশীল, দয়ালু।
وَقَطَّعۡنَٰهُمۡ فِي ٱلۡأَرۡضِ أُمَمٗاۖ مِّنۡهُمُ ٱلصَّٰلِحُونَ وَمِنۡهُمۡ دُونَ ذَٰلِكَۖ وَبَلَوۡنَٰهُم بِٱلۡحَسَنَٰتِ وَٱلسَّيِّـَٔاتِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ
Open ayah 7:168আমি তাদেরকে পৃথিবীতে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছি। তাদের মধ্যে কেউ কেউ সৎকর্মশীল, আবার কেউ কেউ তার ব্যতিক্রম। আর আমি তাদেরকে কল্যাণ ও অকল্যাণ দ্বারা পরীক্ষা করেছি, যাতে তারা (আল্লাহর আনুগত্যের দিকে) ফিরে আসে।
فَخَلَفَ مِنۢ بَعۡدِهِمۡ خَلۡفٞ وَرِثُواْ ٱلۡكِتَٰبَ يَأۡخُذُونَ عَرَضَ هَٰذَا ٱلۡأَدۡنَىٰ وَيَقُولُونَ سَيُغۡفَرُ لَنَا وَإِن يَأۡتِهِمۡ عَرَضٞ مِّثۡلُهُۥ يَأۡخُذُوهُۚ أَلَمۡ يُؤۡخَذۡ عَلَيۡهِم مِّيثَٰقُ ٱلۡكِتَٰبِ أَن لَّا يَقُولُواْ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلۡحَقَّ وَدَرَسُواْ مَا فِيهِۗ وَٱلدَّارُ ٱلۡأٓخِرَةُ خَيۡرٞ لِّلَّذِينَ يَتَّقُونَۚ أَفَلَا تَعۡقِلُونَ
Open ayah 7:169তাদের পর তাদের স্থলাভিষিক্ত হয়েছে এক (অধম) প্রজন্ম, যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে, কিন্তু তারা এই তুচ্ছ জগতের সামগ্রী গ্রহণ করে আর বলে, “আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে”। অথচ যদি তাদের কাছে এরকম আরো সামগ্রী আসে তাও তারা গ্রহণ করবে। তাদের থেকে কি কিতাবের অঙ্গীকার নেওয়া হয়নি যে, তারা আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া বলবে না? তারা তো কিতাবে যা আছে তা পাঠও করেছে। বস্তুত পরকালের আবাসই মোত্তাকীদের জন্য শ্রেয়। তোমরা কি তা বোঝ না?
وَٱلَّذِينَ يُمَسِّكُونَ بِٱلۡكِتَٰبِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ إِنَّا لَا نُضِيعُ أَجۡرَ ٱلۡمُصۡلِحِينَ
Open ayah 7:170আর যারা কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে থাকে আর সঠিকভাবে নামায আদায় করে, এরকম সৎকর্মশীলদের পুরস্কার আমি কিছুতেই নষ্ট করি না।
۞وَإِذۡ نَتَقۡنَا ٱلۡجَبَلَ فَوۡقَهُمۡ كَأَنَّهُۥ ظُلَّةٞ وَظَنُّوٓاْ أَنَّهُۥ وَاقِعُۢ بِهِمۡ خُذُواْ مَآ ءَاتَيۡنَٰكُم بِقُوَّةٖ وَٱذۡكُرُواْ مَا فِيهِ لَعَلَّكُمۡ تَتَّقُونَ
Open ayah 7:171(স্মরণ করো) যখন আমি তাদের ওপরে শামিয়ানার মত পাহাড় তুলে ধরেছিলাম, আর তারা মনে করেছিল যে, সেটা তাদের ওপরেই পড়বে। (আমি বললাম,) “আমি তোমাদেরকে যা দিয়েছি তা শক্ত করে ধর এবং তাতে যা আছে তা স্মরণ করো, যাতে তোমরা দ্বীনদার হতে পার।”
وَإِذۡ أَخَذَ رَبُّكَ مِنۢ بَنِيٓ ءَادَمَ مِن ظُهُورِهِمۡ ذُرِّيَّتَهُمۡ وَأَشۡهَدَهُمۡ عَلَىٰٓ أَنفُسِهِمۡ أَلَسۡتُ بِرَبِّكُمۡۖ قَالُواْ بَلَىٰ شَهِدۡنَآۚ أَن تَقُولُواْ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ إِنَّا كُنَّا عَنۡ هَٰذَا غَٰفِلِينَ
Open ayah 7:172আর যখন তোমার প্রভু আদমের সন্তানদের পিঠ থেকে তাদের বংশধরদের বের করেন এবং তাদেরকে তাদের নিজেদের ব্যাপারে সাক্ষ্য দিতে বলেন; (এই বলে যে,) “আমি কি তোমাদের প্রভু নই?” তারা বলে, “হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম।” এটা এজন্য যে, তোমরা যেন কেয়ামতের দিন না বল, “আমরা এ সম্পর্কে বেখবর ছিলাম।”
أَوۡ تَقُولُوٓاْ إِنَّمَآ أَشۡرَكَ ءَابَآؤُنَا مِن قَبۡلُ وَكُنَّا ذُرِّيَّةٗ مِّنۢ بَعۡدِهِمۡۖ أَفَتُهۡلِكُنَا بِمَا فَعَلَ ٱلۡمُبۡطِلُونَ
Open ayah 7:173অথবা যেন না বল, “আমাদের বাপ-দাদারাই তো আগে শির্ক করেছে; আর আমরা হলাম তাদেরই পরবর্তী বংশধর। অতএব, তুমি কি বাতিলপন্থীদের কৃতকর্মের জন্য আমাদেরকে ধ্বংস করবে?
وَكَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ وَلَعَلَّهُمۡ يَرۡجِعُونَ
Open ayah 7:174এভাবেই আমি নিদর্শনসমূহ সবিস্তারে বর্ণনা করি, যাতে তারা (সত্যের দিকে) ফিরে আসে।
وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ ٱلَّذِيٓ ءَاتَيۡنَٰهُ ءَايَٰتِنَا فَٱنسَلَخَ مِنۡهَا فَأَتۡبَعَهُ ٱلشَّيۡطَٰنُ فَكَانَ مِنَ ٱلۡغَاوِينَ
Open ayah 7:175তুমি তাদেরকে সেই লোকটির বৃত্তান্ত পড়ে শোনাও (লোকটি ছিল বাল্আম ইবনে বাঊরা নামক জনৈক ইহুদি পণ্ডিত) যাকে আমি আমার নিদর্শন দিয়েছিলাম, কিন্তু সে তা ছেড়ে দেয়। তারপর শয়তান তার পিছু নেয়। ফলে সে পথভ্রষ্ট হয়ে যায়।
وَلَوۡ شِئۡنَا لَرَفَعۡنَٰهُ بِهَا وَلَٰكِنَّهُۥٓ أَخۡلَدَ إِلَى ٱلۡأَرۡضِ وَٱتَّبَعَ هَوَىٰهُۚ فَمَثَلُهُۥ كَمَثَلِ ٱلۡكَلۡبِ إِن تَحۡمِلۡ عَلَيۡهِ يَلۡهَثۡ أَوۡ تَتۡرُكۡهُ يَلۡهَثۚ ذَّٰلِكَ مَثَلُ ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَاۚ فَٱقۡصُصِ ٱلۡقَصَصَ لَعَلَّهُمۡ يَتَفَكَّرُونَ
Open ayah 7:176আমি ইচ্ছা করলে ঐ নিদর্শনসমূহের কল্যাণে তাকে ওপরে ওঠাতে পারতাম কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে ও নিজের প্রবৃত্তির অনুসরণ করে। সুতরাং তার অবস্থা কুকুরের অবস্থার মত। যদি তুমি তাকে তাড়া করো তাহলেও সে হাঁপায়, আবার যদি তাকে ছেড়ে দাও তাহলেও হাঁপায়। যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলে তাদেরও অবস্থা সে রকম। অতএব, তুমি ঘটনাগুলো বর্ণনা করো, হয়তো তারা চিন্তা করবে।
سَآءَ مَثَلًا ٱلۡقَوۡمُ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَأَنفُسَهُمۡ كَانُواْ يَظۡلِمُونَ
Open ayah 7:177যে লোকেরা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলেছিল আর নিজেদের প্রতিও জুলুম করছিল তাদের অবস্থা বড়ই খারাপ।
مَن يَهۡدِ ٱللَّهُ فَهُوَ ٱلۡمُهۡتَدِيۖ وَمَن يُضۡلِلۡ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ
Open ayah 7:178আল্লাহ যাকে সুপথ দেখান সেই সুপথপ্রাপ্ত, আর যাদেরকে তিনি বিপথে নেন তারাই ক্ষতিগ্রস্ত।
وَلَقَدۡ ذَرَأۡنَا لِجَهَنَّمَ كَثِيرٗا مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِۖ لَهُمۡ قُلُوبٞ لَّا يَفۡقَهُونَ بِهَا وَلَهُمۡ أَعۡيُنٞ لَّا يُبۡصِرُونَ بِهَا وَلَهُمۡ ءَاذَانٞ لَّا يَسۡمَعُونَ بِهَآۚ أُوْلَٰٓئِكَ كَٱلۡأَنۡعَٰمِ بَلۡ هُمۡ أَضَلُّۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡغَٰفِلُونَ
Open ayah 7:179আমি জাহান্নামের জন্য অনেক জ্বিন ও মানুষ সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে যা দ্বারা তারা উপলব্ধি করে না; তাদের চোখ আছে যা দ্বারা তারা দেখে না এবং তাদের কান আছে যা দ্বারা তারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মত, বরং তার চেয়েও অধিক বিভ্রান্ত; তারাই প্রকৃত অমনোযোগী।
وَلِلَّهِ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰ فَٱدۡعُوهُ بِهَاۖ وَذَرُواْ ٱلَّذِينَ يُلۡحِدُونَ فِيٓ أَسۡمَٰٓئِهِۦۚ سَيُجۡزَوۡنَ مَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 7:180আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে। অতএব, তোমরা তাঁকে সেসব নামে ডাকবে। আর যারা তাঁর নামসমূহের ব্যাপারে অধার্মিকসুলভ মন্তব্য করে তাদেরকে বর্জন করবে, তারা শিগগিরই তাদের কৃতকর্মের ফল পাবে।
وَمِمَّنۡ خَلَقۡنَآ أُمَّةٞ يَهۡدُونَ بِٱلۡحَقِّ وَبِهِۦ يَعۡدِلُونَ
Open ayah 7:181আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে একদল আছে যারা সৎভাবে (মানুষকে) পথ দেখায় এবং সেভাবেই ন্যায়বিচার করে।
وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُونَ
Open ayah 7:182আর যারা আমার নিদর্শনসমূহ অবিশ্বাস করে তাদেরকে আমি ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব যে, তারা জানতেই পারবে না।
وَأُمۡلِي لَهُمۡۚ إِنَّ كَيۡدِي مَتِينٌ
Open ayah 7:183আমি তাদেরকে অবকাশ দিয়ে থাকি। আসলে আমার কৌশল বেশ মজবুত।
أَوَلَمۡ يَتَفَكَّرُواْۗ مَا بِصَاحِبِهِم مِّن جِنَّةٍۚ إِنۡ هُوَ إِلَّا نَذِيرٞ مُّبِينٌ
Open ayah 7:184তারা কি চিন্তা করে দেখেনি? তাদের সঙ্গীর মধ্যে কোন পাগলামি নেই। সে তো এক স্পষ্ট সতর্ককারী।
أَوَلَمۡ يَنظُرُواْ فِي مَلَكُوتِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا خَلَقَ ٱللَّهُ مِن شَيۡءٖ وَأَنۡ عَسَىٰٓ أَن يَكُونَ قَدِ ٱقۡتَرَبَ أَجَلُهُمۡۖ فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ
Open ayah 7:185তারা কি আসমান ও জমিনের কর্তৃত্ব সম্পর্কে, আল্লাহ যেসব জিনিস সৃষ্টি করেছেন সে সম্পর্কে এবং সম্ভবত তাদের নির্দিষ্ট সময় যে ঘনিয়ে আসছে সে সম্পর্কে চিন্তা করেনি? অতএব, এর পরে আর কোন্ কথায় তারা বিশ্বাস করবে?
مَن يُضۡلِلِ ٱللَّهُ فَلَا هَادِيَ لَهُۥۚ وَيَذَرُهُمۡ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ
Open ayah 7:186আল্লাহ যাদেরকে বিপথে নেন তাদেরকে কেউ পথে আনতে পারে না। তিনি তাদেরকে ছেড়ে দেন; তারা তাদের অবাধ্যতার মাঝে দিশেহারা হয়ে ঘুরতে থকে।
يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَاۖ قُلۡ إِنَّمَا عِلۡمُهَا عِندَ رَبِّيۖ لَا يُجَلِّيهَا لِوَقۡتِهَآ إِلَّا هُوَۚ ثَقُلَتۡ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ لَا تَأۡتِيكُمۡ إِلَّا بَغۡتَةٗۗ يَسۡـَٔلُونَكَ كَأَنَّكَ حَفِيٌّ عَنۡهَاۖ قُلۡ إِنَّمَا عِلۡمُهَا عِندَ ٱللَّهِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ
Open ayah 7:187তারা তোমার কাছে কেয়ামত সম্বন্ধে প্রশ্ন করে, “তার নির্ধারিত সময় কখন?” বল, “বিষয়টি কেবল আমার প্রভুই জানেন। তিনি ছাড়া কেউই তার সঠিক সময় বলতে পারে না। আসমান ও জমিনে এটি একটি গুরুতর বিষয়। তোমাদের কাছে তা আকস্মিকভাবেই আসবে।” তারা তোমার কাছে (এমনভাবে) প্রশ্ন করে যেন তুমি সে সম্পর্কে পুরোপুরি অবহিত। বল, “বিষয়টি কেবল আল্লাহই জানেন।” কিন্তু অধিকাংশ মানুষ (তা) জানে না।
قُل لَّآ أَمۡلِكُ لِنَفۡسِي نَفۡعٗا وَلَا ضَرًّا إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ وَلَوۡ كُنتُ أَعۡلَمُ ٱلۡغَيۡبَ لَٱسۡتَكۡثَرۡتُ مِنَ ٱلۡخَيۡرِ وَمَا مَسَّنِيَ ٱلسُّوٓءُۚ إِنۡ أَنَا۠ إِلَّا نَذِيرٞ وَبَشِيرٞ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ
Open ayah 7:188বল, “আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত আমি আমার নিজেরও কোন উপকার কিংবা ক্ষতি করতে পারি না। আমি যদি অদৃশ্য বিষয় জানতাম তাহলে বেশি করে কল্যাণ লাভ করতাম এবং অকল্যাণ আমাকে স্পর্শ করত না। বস্তুত আমি ঈমানদার লোকদের জন্য একজন সতর্ককারী ও সুসংবাদদাতা ছাড়া আর কিছু নই।”
۞هُوَ ٱلَّذِي خَلَقَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ وَجَعَلَ مِنۡهَا زَوۡجَهَا لِيَسۡكُنَ إِلَيۡهَاۖ فَلَمَّا تَغَشَّىٰهَا حَمَلَتۡ حَمۡلًا خَفِيفٗا فَمَرَّتۡ بِهِۦۖ فَلَمَّآ أَثۡقَلَت دَّعَوَا ٱللَّهَ رَبَّهُمَا لَئِنۡ ءَاتَيۡتَنَا صَٰلِحٗا لَّنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ
Open ayah 7:189তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে এক ব্যক্তি (আদম) থেকে সৃষ্টি করেছেন। তার থেকেই তিনি তার জোড়া (স্ত্রী হাওয়াকে) সৃষ্টি করেছেন যাতে সে তার কাছে শান্তি পায়। তারপর যখন স্ত্রীর সাথে তার শারীরিক সংশ্রব ঘটে তখন স্ত্রী গর্ভবতী হয়। (প্রথমদিকে) গর্ভ হালকা হওয়ায় সে তা নিয়ে চলাফেরা করে। কিন্তু যখন তার গর্ভ ভারী হয় তখন তারা উভয়ে তাদের প্রভু আল্লাহর কাছে প্রার্থনা করে বলে, “তুমি যদি আমাদেরকে সুসন্তান দান করো তাহলে অবশ্যই আমরা (তোমার প্রতি) কৃতজ্ঞ থাকব।”
فَلَمَّآ ءَاتَىٰهُمَا صَٰلِحٗا جَعَلَا لَهُۥ شُرَكَآءَ فِيمَآ ءَاتَىٰهُمَاۚ فَتَعَٰلَى ٱللَّهُ عَمَّا يُشۡرِكُونَ
Open ayah 7:190অতঃপর আল্লাহ তাদেরকে সুসন্তান দিলে তিনি তাদেরকে যা দিয়েছেন সে ব্যাপারে তারা (অর্থাৎ তাদের পরবর্তী বংশধররা) তাঁর সাথে অংশীদার সাব্যস্ত করে (অর্থাৎ সন্তানের কল্যাণার্থে দেব-দেবীর আশ্রয় নেয়)। তারা যাদেরকে (আল্লাহর) অংশীদার সাব্যস্ত করে আল্লাহ তাদের থেকে অনেক ঊর্ধ্বে।
أَيُشۡرِكُونَ مَا لَا يَخۡلُقُ شَيۡـٔٗا وَهُمۡ يُخۡلَقُونَ
Open ayah 7:191তারা কি এমনসব বস্তুকে (আল্লাহর) অংশীদার করছে যারা কিছুই সৃষ্টি করে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়?
وَلَا يَسۡتَطِيعُونَ لَهُمۡ نَصۡرٗا وَلَآ أَنفُسَهُمۡ يَنصُرُونَ
Open ayah 7:192তারা না তাদেরকে কোন সাহায্য দিতে পারে, না নিজেদেরকে সাহায্য করতে পারে।
وَإِن تَدۡعُوهُمۡ إِلَى ٱلۡهُدَىٰ لَا يَتَّبِعُوكُمۡۚ سَوَآءٌ عَلَيۡكُمۡ أَدَعَوۡتُمُوهُمۡ أَمۡ أَنتُمۡ صَٰمِتُونَ
Open ayah 7:193তোমরা তাদেরকে সৎপথে ডাকলেও তারা তোমাদের কথা মানবে না। (অতএব) তাদেরকে ডাক অথবা চুপ করে থাক তোমাদের জন্য একই কথা।
إِنَّ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ عِبَادٌ أَمۡثَالُكُمۡۖ فَٱدۡعُوهُمۡ فَلۡيَسۡتَجِيبُواْ لَكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 7:194আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে ডাক তারা তো তোমাদের মতই বান্দা। অতএব, তাদেরকে ডাকতে চাও ডাক, তবে তারা যেন তোমাদের ডাকে সাড়া দেয়, যদি তোমরা সত্যবাদী হও।
أَلَهُمۡ أَرۡجُلٞ يَمۡشُونَ بِهَآۖ أَمۡ لَهُمۡ أَيۡدٖ يَبۡطِشُونَ بِهَآۖ أَمۡ لَهُمۡ أَعۡيُنٞ يُبۡصِرُونَ بِهَآۖ أَمۡ لَهُمۡ ءَاذَانٞ يَسۡمَعُونَ بِهَاۗ قُلِ ٱدۡعُواْ شُرَكَآءَكُمۡ ثُمَّ كِيدُونِ فَلَا تُنظِرُونِ
Open ayah 7:195তাদের কি পা আছে যা দিয়ে হাঁটতে পারে? নাকি তাদের হাত আছে যা দিয়ে ধরতে পারে? নাকি তাদের চোখ আছে যা দিয়ে দেখতে পারে? নাকি তাদের কান আছে যা দিয়ে শুনতে পারে? বল, “তোমাদের শরীকদেরকে ডাক, তারপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো আর আমাকে অবকাশ দিও না।”
إِنَّ وَلِـِّۧيَ ٱللَّهُ ٱلَّذِي نَزَّلَ ٱلۡكِتَٰبَۖ وَهُوَ يَتَوَلَّى ٱلصَّٰلِحِينَ
Open ayah 7:196“আমার অভিভাবক তো আল্লাহ, যিনি কিতাব (আল-কোরআন) নাযিল করেছেন। আর তিনিই সৎকর্মশীলদের অভিভাবকত্ব করেন।”
وَٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِهِۦ لَا يَسۡتَطِيعُونَ نَصۡرَكُمۡ وَلَآ أَنفُسَهُمۡ يَنصُرُونَ
Open ayah 7:197আর তাঁকে ব্যতীত যাদেরকে তোমরা ডাক তারা না তোমাদেরকে কোন সাহায্য দিতে পারে, না নিজেদেরকে সাহায্য করতে পারে।
وَإِن تَدۡعُوهُمۡ إِلَى ٱلۡهُدَىٰ لَا يَسۡمَعُواْۖ وَتَرَىٰهُمۡ يَنظُرُونَ إِلَيۡكَ وَهُمۡ لَا يُبۡصِرُونَ
Open ayah 7:198আর যদি তাদেরকে সৎপথে ডাক, তারা শোনে না এবং তাদেরকে তুমি দেখবে, তোমার দিকে তাকিয়ে আছে, তবে তারা দেখে না।
خُذِ ٱلۡعَفۡوَ وَأۡمُرۡ بِٱلۡعُرۡفِ وَأَعۡرِضۡ عَنِ ٱلۡجَٰهِلِينَ
Open ayah 7:199ক্ষমা করো, সৎকাজের আদেশ দাও এবং মূর্খদেরকে উপেক্ষা কর।
وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ ٱلشَّيۡطَٰنِ نَزۡغٞ فَٱسۡتَعِذۡ بِٱللَّهِۚ إِنَّهُۥ سَمِيعٌ عَلِيمٌ
Open ayah 7:200আর যদি তোমার কাছে শয়তানের পক্ষ থেকে কোন কুমন্ত্রণা আসে তাহলে আল্লাহর আশ্রয় চাইবে। নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন।
إِنَّ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ إِذَا مَسَّهُمۡ طَٰٓئِفٞ مِّنَ ٱلشَّيۡطَٰنِ تَذَكَّرُواْ فَإِذَا هُم مُّبۡصِرُونَ
Open ayah 7:201মোত্তাকীদের কাছে যখন শয়তানের পক্ষ থেকে কোন কুমন্ত্রণা আসে তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং তখনি তারা (সত্য) দেখতে পায়।
وَإِخۡوَٰنُهُمۡ يَمُدُّونَهُمۡ فِي ٱلۡغَيِّ ثُمَّ لَا يُقۡصِرُونَ
Open ayah 7:202আর শয়তানদের দোসরদেরকে তারা (শয়তানেরা) ভ্রষ্টতার দিকে টেনে নিয়ে যায়। এক্ষেত্রে তারা কোন ত্রুটি করে না।
وَإِذَا لَمۡ تَأۡتِهِم بِـَٔايَةٖ قَالُواْ لَوۡلَا ٱجۡتَبَيۡتَهَاۚ قُلۡ إِنَّمَآ أَتَّبِعُ مَا يُوحَىٰٓ إِلَيَّ مِن رَّبِّيۚ هَٰذَا بَصَآئِرُ مِن رَّبِّكُمۡ وَهُدٗى وَرَحۡمَةٞ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ
Open ayah 7:203যখন তুমি তাদের কাছে কোন নিদর্শন না আন তখন তারা বলে, “তুমি একটা (নিদর্শন) বানিয়ে আনলে না কেন?” বল, “আমার কাছে আমার প্রভুর পক্ষ থেকে ওহীর মাধ্যমে যা পাঠানো হয় আমি শুধু তাই মেনে চলি। এই কোরআন তোমাদের প্রভুর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এবং ঈমানদারদের জন্য পথ-নির্দেশ ও অনুগ্রহ।”
وَإِذَا قُرِئَ ٱلۡقُرۡءَانُ فَٱسۡتَمِعُواْ لَهُۥ وَأَنصِتُواْ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ
Open ayah 7:204(অতএব) যখন কোরআন পাঠ করা হয় তখন তা মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ করে থাকবে, যাতে তোমরা অনুগ্রহ লাভ করতে পার।
وَٱذۡكُر رَّبَّكَ فِي نَفۡسِكَ تَضَرُّعٗا وَخِيفَةٗ وَدُونَ ٱلۡجَهۡرِ مِنَ ٱلۡقَوۡلِ بِٱلۡغُدُوِّ وَٱلۡأٓصَالِ وَلَا تَكُن مِّنَ ٱلۡغَٰفِلِينَ
Open ayah 7:205আর আপন মনে বিনীতভাবে ও ভয়ের সাথে অনুচ্চ বাক্যে সকালে ও বিকেলে স্বীয় প্রভুকে স্মরণ করো এবং অমনোযোগী হয়ো না।
إِنَّ ٱلَّذِينَ عِندَ رَبِّكَ لَا يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِهِۦ وَيُسَبِّحُونَهُۥ وَلَهُۥ يَسۡجُدُونَۤ۩
Open ayah 7:206যারা তোমার প্রভুর কাছে আছে তারা (অর্থাৎ ফেরেশতারা) তাঁর দাসত্বের ব্যাপারে অহঙ্কার করে না; বরং তাঁর গুণগান করে ও তাঁকেই সেজদা করে।সেজদা