الأنفال

Al-Anfaal

The Spoils of War · Surah 8 · Ayahs: 75 · Medinan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡأَنفَالِۖ قُلِ ٱلۡأَنفَالُ لِلَّهِ وَٱلرَّسُولِۖ فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَصۡلِحُواْ ذَاتَ بَيۡنِكُمۡۖ وَأَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ إِن كُنتُم مُّؤۡمِنِينَ

    Open ayah 8:1

    লোকেরা তোমার কাছে গনীমতের মাল (যুদ্ধলব্ধ সম্পদ) সম্বন্ধে জানতে চায়। বল, “গনীমতের মাল আল্লাহ ও রসূলের। অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের পারস্পরিক বিষয়াদি সংশোধন করে নাও। আর আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করো, যদি তোমরা মুমিন হও।”

  2. إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتۡ قُلُوبُهُمۡ وَإِذَا تُلِيَتۡ عَلَيۡهِمۡ ءَايَٰتُهُۥ زَادَتۡهُمۡ إِيمَٰنٗا وَعَلَىٰ رَبِّهِمۡ يَتَوَكَّلُونَ

    Open ayah 8:2

    মুমিন তো তারাই, আল্লাহর কথা আলোচিত হলে যাদের অন্তরে ভীতির সঞ্চার হয় এবং তাঁর আয়াতসমূহ তেলাওয়াত করা হলে যাদের ঈমান বৃদ্ধি পায়। আর তারা তাদের প্রভুর ওপরই ভরসা করে।

  3. ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ

    Open ayah 8:3

    (মুমিন তারাই) যারা নামায সুসম্পন্ন করে এবং আমি তাদেরকে যা দান করেছি তা থেকে (সৎকাজে) ব্যয় করে।

  4. أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُؤۡمِنُونَ حَقّٗاۚ لَّهُمۡ دَرَجَٰتٌ عِندَ رَبِّهِمۡ وَمَغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ

    Open ayah 8:4

    তারাই হল সত্যিকার মুমিন। তাদের জন্য তাদের প্রভুর কাছে রয়েছে মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক জীবিকা।

  5. كَمَآ أَخۡرَجَكَ رَبُّكَ مِنۢ بَيۡتِكَ بِٱلۡحَقِّ وَإِنَّ فَرِيقٗا مِّنَ ٱلۡمُؤۡمِنِينَ لَكَٰرِهُونَ

    Open ayah 8:5

    যেমন তোমার প্রভু যৌক্তিক কারণে তোমাকে তোমার ঘর থেকে বের করেছিলেন। আর মুমিনদের একটি দল তা অপছন্দ করেছিল।

  6. يُجَٰدِلُونَكَ فِي ٱلۡحَقِّ بَعۡدَمَا تَبَيَّنَ كَأَنَّمَا يُسَاقُونَ إِلَى ٱلۡمَوۡتِ وَهُمۡ يَنظُرُونَ

    Open ayah 8:6

    সত্য স্পষ্ট হওয়ার পরও তারা সত্যের ব্যাপারে তোমার সাথে বিতর্ক করছিল, যেন তাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর তারা (সেদিকে) তাকিয়ে আছে।

  7. وَإِذۡ يَعِدُكُمُ ٱللَّهُ إِحۡدَى ٱلطَّآئِفَتَيۡنِ أَنَّهَا لَكُمۡ وَتَوَدُّونَ أَنَّ غَيۡرَ ذَاتِ ٱلشَّوۡكَةِ تَكُونُ لَكُمۡ وَيُرِيدُ ٱللَّهُ أَن يُحِقَّ ٱلۡحَقَّ بِكَلِمَٰتِهِۦ وَيَقۡطَعَ دَابِرَ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 8:7

    (স্মরণ করো) যখন আল্লাহ (তোমাদের শত্রুপক্ষের) দুটো দলের (একটি সশস্ত্র বাহিনী, আরেকটি নিরস্ত্র কাফেলা) যে কোন একটির ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করেছিলেন যে, সেটি তোমাদের হবে। তোমরা চাচ্ছিলে, কণ্টকমুক্ত (নিরস্ত্র) দলটি তোমাদের হোক; অথচ আল্লাহ চাচ্ছিলেন তার বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করতে ও কাফেরদের শিকড় কেটে দিতে;

  8. لِيُحِقَّ ٱلۡحَقَّ وَيُبۡطِلَ ٱلۡبَٰطِلَ وَلَوۡ كَرِهَ ٱلۡمُجۡرِمُونَ

    Open ayah 8:8

    কারণ আল্লাহর উদ্দেশ্যই ছিল সত্যকে প্রতিষ্ঠিত করা আর মিথ্যাকে নির্মূল করা; যদিও অপরাধীরা তা অপছন্দ করেছিল।

  9. إِذۡ تَسۡتَغِيثُونَ رَبَّكُمۡ فَٱسۡتَجَابَ لَكُمۡ أَنِّي مُمِدُّكُم بِأَلۡفٖ مِّنَ ٱلۡمَلَٰٓئِكَةِ مُرۡدِفِينَ

    Open ayah 8:9

    (স্মরণ করো) যখন তোমরা তোমাদের প্রভুর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছিলে এবং তিনি তোমাদের আবেদনে সাড়া দিয়ে বলেছিলেন, “আমি তোমাদেরকে এক হাজার ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব, যারা একজনের পেছনে আরেকজন ক্রমান্বয়ে আসতে থাকবে।”

  10. وَمَا جَعَلَهُ ٱللَّهُ إِلَّا بُشۡرَىٰ وَلِتَطۡمَئِنَّ بِهِۦ قُلُوبُكُمۡۚ وَمَا ٱلنَّصۡرُ إِلَّا مِنۡ عِندِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ 

    Open ayah 8:10

    আল্লাহ এটা করেছিলেন কেবল সুসংবাদ হিসেবে, আর যাতে তোমাদের মন প্রশান্ত হয়। আর সাহায্য কেবল আল্লাহর পক্ষ থেকেই আসতে পারে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  11. إِذۡ يُغَشِّيكُمُ ٱلنُّعَاسَ أَمَنَةٗ مِّنۡهُ وَيُنَزِّلُ عَلَيۡكُم مِّنَ ٱلسَّمَآءِ مَآءٗ لِّيُطَهِّرَكُم بِهِۦ وَيُذۡهِبَ عَنكُمۡ رِجۡزَ ٱلشَّيۡطَٰنِ وَلِيَرۡبِطَ عَلَىٰ قُلُوبِكُمۡ وَيُثَبِّتَ بِهِ ٱلۡأَقۡدَامَ

    Open ayah 8:11

    (স্মরণ করো) যখন তিনি তাঁর পক্ষ থেকে প্রশান্তি দেওয়ার জন্য তোমাদেরকে তনদ্রাচ্ছন্ন করেছিলেন এবং তোমাদেরকে পবিত্র করার জন্য, তোমাদের থেকে শয়তানের অপবিত্রতা অপসারণ করার জন্য, তোমাদের অন্তর শক্ত করার জন্য এবং তোমাদের পা সুদৃঢ় করার জন্য আকাশ থেকে তোমাদের ওপর পানি (বৃষ্টি) বর্ষণ করেছিলেন।

  12. إِذۡ يُوحِي رَبُّكَ إِلَى ٱلۡمَلَٰٓئِكَةِ أَنِّي مَعَكُمۡ فَثَبِّتُواْ ٱلَّذِينَ ءَامَنُواْۚ سَأُلۡقِي فِي قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُواْ ٱلرُّعۡبَ فَٱضۡرِبُواْ فَوۡقَ ٱلۡأَعۡنَاقِ وَٱضۡرِبُواْ مِنۡهُمۡ كُلَّ بَنَانٖ

    Open ayah 8:12

    (স্মরণ করো) যখন তোমার প্রভু ফেরেশতাদের কাছে বার্তা পাঠান, “আমি তোমাদের সাথে আছি; অতএব, তোমরা মুমিনদেরকে অবিচল রাখ। আমি শিগগিরই কাফেরদের মনে ভীতি সঞ্চার করে দেব। তখন তোমরা (শত্রুদের) ঘাড়ে আঘাত করো এবং তাদের প্রত্যেক আঙ্গুলের ডগায় আঘাত কর।”

  13. ذَٰلِكَ بِأَنَّهُمۡ شَآقُّواْ ٱللَّهَ وَرَسُولَهُۥۚ وَمَن يُشَاقِقِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ

    Open ayah 8:13

    এটা এ জন্য যে, তারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচরণ করেছে। কেউ আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচরণ করলে আল্লাহ তাকে কঠোর শাস্তি দেন।

  14. ذَٰلِكُمۡ فَذُوقُوهُ وَأَنَّ لِلۡكَٰفِرِينَ عَذَابَ ٱلنَّارِ

    Open ayah 8:14

    অতএব, (আপাতত) এই শাস্তি আস্বাদন কর। এ ছাড়াও কাফেরদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি।

  15. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا لَقِيتُمُ ٱلَّذِينَ كَفَرُواْ زَحۡفٗا فَلَا تُوَلُّوهُمُ ٱلۡأَدۡبَارَ

    Open ayah 8:15

    হে ঈমানদারগণ! যখন তোমরা কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে মুখোমুখি হবে তখন তাদের দিকে পিঠ ফিরাবে না (পশ্চাদপসরণ করবে না)।

  16. وَمَن يُوَلِّهِمۡ يَوۡمَئِذٖ دُبُرَهُۥٓ إِلَّا مُتَحَرِّفٗا لِّقِتَالٍ أَوۡ مُتَحَيِّزًا إِلَىٰ فِئَةٖ فَقَدۡ بَآءَ بِغَضَبٖ مِّنَ ٱللَّهِ وَمَأۡوَىٰهُ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ

    Open ayah 8:16

    যুদ্ধের কৌশল অবলম্বনকারী অথবা কোন দলের কাছে আশ্রয় গ্রহণকারী ব্যতীত যে ব্যক্তি সেদিন তাদের দিকে পিঠ ফিরাবে সে আল্লাহর বিরাগভাজন হবে এবং তার নিবাস হবে জাহান্নাম, বড় খারাপ গন্তব্য!

  17. فَلَمۡ تَقۡتُلُوهُمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ قَتَلَهُمۡۚ وَمَا رَمَيۡتَ إِذۡ رَمَيۡتَ وَلَٰكِنَّ ٱللَّهَ رَمَىٰ وَلِيُبۡلِيَ ٱلۡمُؤۡمِنِينَ مِنۡهُ بَلَآءً حَسَنًاۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ

    Open ayah 8:17

    (যুদ্ধের ময়দানে সেদিন) তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন এবং তুমি যখন (কঙ্কর) নিক্ষেপ করেছিলে তখন তুমি (তা) নিক্ষেপ করনি, বরং আল্লাহই নিক্ষেপ করেছেন, যাতে তিনি মুমিনদেরকে তার পক্ষ থেকে একটি সুন্দর পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করতে পারেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন।

  18. ذَٰلِكُمۡ وَأَنَّ ٱللَّهَ مُوهِنُ كَيۡدِ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 8:18

    এটাই ব্যাপার, আর অবশ্যই আল্লাহ কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন।

  19. إِن تَسۡتَفۡتِحُواْ فَقَدۡ جَآءَكُمُ ٱلۡفَتۡحُۖ وَإِن تَنتَهُواْ فَهُوَ خَيۡرٞ لَّكُمۡۖ وَإِن تَعُودُواْ نَعُدۡ وَلَن تُغۡنِيَ عَنكُمۡ فِئَتُكُمۡ شَيۡـٔٗا وَلَوۡ كَثُرَتۡ وَأَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 8:19

    যদি তোমরা মীমাংসা চাও তাহলে তোমাদের কাছে মীমাংসা এসে গেছে। যদি তোমরা (অন্যায় থেকে) বিরত হও তাহলে তোমাদের জন্য মঙ্গল, আর যদি (অন্যায়ের) পুনরাবৃত্তি করো তাহলে আমিও (শাস্তির) পুনরাবৃত্তি করব। সংখ্যায় বেশি হলেও তোমাদের দল তোমাদের কোন কাজে আসবে না। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে আছেন।

  20. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَوَلَّوۡاْ عَنۡهُ وَأَنتُمۡ تَسۡمَعُونَ 

    Open ayah 8:20

    হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ ও তাঁর রসূলের কথা মেনে চল এবং (রসূলের কথা) শুনতে থাকা অবস্থায় তার কাছ থেকে চলে যেয়ো না।

  21. وَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ قَالُواْ سَمِعۡنَا وَهُمۡ لَا يَسۡمَعُونَ

    Open ayah 8:21

    আর সেই লোকদের মত হয়ো না যারা বলে, “আমরা শুনেছি”, অথচ তারা শোনে না।

  22. ۞إِنَّ شَرَّ ٱلدَّوَآبِّ عِندَ ٱللَّهِ ٱلصُّمُّ ٱلۡبُكۡمُ ٱلَّذِينَ لَا يَعۡقِلُونَ

    Open ayah 8:22

    আল্লাহর কাছে নিকৃষ্টতম প্রাণী হল বধির ও বোবারা (অবিশ্বাসীরা), যারা কিছু বোঝে না।

  23. وَلَوۡ عَلِمَ ٱللَّهُ فِيهِمۡ خَيۡرٗا لَّأَسۡمَعَهُمۡۖ وَلَوۡ أَسۡمَعَهُمۡ لَتَوَلَّواْ وَّهُم مُّعۡرِضُونَ

    Open ayah 8:23

    আল্লাহ যদি তাদের মধ্যে ভাল কিছু (আছে বলে) জানতেন তাহলে অবশ্যই তিনি তাদেরকে শোনাতেন। আর তিনি যদি তাদেরকে শোনাতেনও তবু তারা উপেক্ষাভরে মুখ ফিরিয়ে নিত।

  24. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱسۡتَجِيبُواْ لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمۡ لِمَا يُحۡيِيكُمۡۖ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَحُولُ بَيۡنَ ٱلۡمَرۡءِ وَقَلۡبِهِۦ وَأَنَّهُۥٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ

    Open ayah 8:24

    হে ঈমানদারগণ! যখন আল্লাহর রসূল তোমাদেরকে এমন কাজের আহবান জানায় যা তোমাদেরকে প্রাণময় করে তখন তোমরা আল্লাহ ও তাঁর রসূলের ডাকে সাড়া দেবে। আর জেনে রাখবে, মানুষ ও তার অন্তরের মাঝে আল্লাহ প্রতিবন্ধক হন (অর্থাৎ খারাপ মানুষকে কিছু সিদ্ধান্ত নিতে তিনি বাধা দেন) এবং তাঁর কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে।

  25. وَٱتَّقُواْ فِتۡنَةٗ لَّا تُصِيبَنَّ ٱلَّذِينَ ظَلَمُواْ مِنكُمۡ خَآصَّةٗۖ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ

    Open ayah 8:25

    তোমরা এমন বিপদকে ভয় করবে যা তোমাদের মধ্যে শুধুমাত্র জালেমদের ওপরই আসবে না। আর জেনে রেখো, আল্লাহর শাস্তি বড় কঠোর।

  26. وَٱذۡكُرُوٓاْ إِذۡ أَنتُمۡ قَلِيلٞ مُّسۡتَضۡعَفُونَ فِي ٱلۡأَرۡضِ تَخَافُونَ أَن يَتَخَطَّفَكُمُ ٱلنَّاسُ فَـَٔاوَىٰكُمۡ وَأَيَّدَكُم بِنَصۡرِهِۦ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ

    Open ayah 8:26

    স্মরণ করো, যখন পৃথিবীতে তোমরা সংখ্যায় কম আর দুর্বল ছিলে। তোমরা ভয় করতে যে, মানুষ তোমাদেরকে উঠিয়ে নিয়ে যাবে। তারপর তিনি তোমাদেরকে (নিরাপদ) আশ্রয় দিয়েছেন, নিজের সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেছেন এবং ভাল ভাল জিনিস দ্বারা তোমাদের জীবিকার ব্যবস্থা করেছেন; যাতে তোমরা কৃতজ্ঞ হও।

  27. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَخُونُواْ ٱللَّهَ وَٱلرَّسُولَ وَتَخُونُوٓاْ أَمَٰنَٰتِكُمۡ وَأَنتُمۡ تَعۡلَمُونَ

    Open ayah 8:27

    হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ ও রসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না এবং জেনেশুনে নিজেদের আমানতসমূহের খেয়ানত করো না।

  28. وَٱعۡلَمُوٓاْ أَنَّمَآ أَمۡوَٰلُكُمۡ وَأَوۡلَٰدُكُمۡ فِتۡنَةٞ وَأَنَّ ٱللَّهَ عِندَهُۥٓ أَجۡرٌ عَظِيمٞ

    Open ayah 8:28

    জেনে রেখো, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি একটি পরীক্ষা বৈ নয় এবং আল্লাহর কাছে রয়েছে এক মহা পুরস্কার।

  29. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تَتَّقُواْ ٱللَّهَ يَجۡعَل لَّكُمۡ فُرۡقَانٗا وَيُكَفِّرۡ عَنكُمۡ سَيِّـَٔاتِكُمۡ وَيَغۡفِرۡ لَكُمۡۗ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ

    Open ayah 8:29

    হে ঈমানদারগণ! তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদের জন্য ন্যায়-অন্যায়ের পার্থক্যকারী একটি মাপকাঠি দেবেন, তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহ তো বড় দানের মালিক।

  30. وَإِذۡ يَمۡكُرُ بِكَ ٱلَّذِينَ كَفَرُواْ لِيُثۡبِتُوكَ أَوۡ يَقۡتُلُوكَ أَوۡ يُخۡرِجُوكَۚ وَيَمۡكُرُونَ وَيَمۡكُرُ ٱللَّهُۖ وَٱللَّهُ خَيۡرُ ٱلۡمَٰكِرِينَ 

    Open ayah 8:30

    (স্মরণ করো) যখন কাফেররা তোমাকে বন্দী করার জন্য অথবা হত্যা করার জন্য কিংবা (মাতৃভূমি থেকে) বের করে দেওয়ার জন্য তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তারা ষড়যন্ত্র করছিল আর আল্লাহ (তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে) পাল্টা কৌশল গ্রহণ করছিলেন। আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী।

  31. وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا قَالُواْ قَدۡ سَمِعۡنَا لَوۡ نَشَآءُ لَقُلۡنَا مِثۡلَ هَٰذَآ إِنۡ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 8:31

    যখন তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তারা বলে, “আমরা শুনেছি। ইচ্ছা করলে আমরাও এরকম বলতে পারি। এ তো আগেকার মানুষের গল্প-কাহিনি ছাড়া আর কিছু নয়।”

  32. وَإِذۡ قَالُواْ ٱللَّهُمَّ إِن كَانَ هَٰذَا هُوَ ٱلۡحَقَّ مِنۡ عِندِكَ فَأَمۡطِرۡ عَلَيۡنَا حِجَارَةٗ مِّنَ ٱلسَّمَآءِ أَوِ ٱئۡتِنَا بِعَذَابٍ أَلِيمٖ

    Open ayah 8:32

    (স্মরণ করো) যখন তারা বলেছিল, “হে আল্লাহ! এটা (এই কোরআন অথবা এই দ্বীন) যদি তোমার পক্ষ থেকে সত্য হয় তাহলে তুমি আমাদের ওপর আসমান থেকে পাথর বর্ষণ করো অথবা আমাদেরকে বেদনাদায়ক শাস্তি দাও।”

  33. وَمَا كَانَ ٱللَّهُ لِيُعَذِّبَهُمۡ وَأَنتَ فِيهِمۡۚ وَمَا كَانَ ٱللَّهُ مُعَذِّبَهُمۡ وَهُمۡ يَسۡتَغۡفِرُونَ

    Open ayah 8:33

    তবে তুমি তাদের মধ্যে থাকতে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না। আবার তারা ক্ষমা প্রার্থনা করছে এমন অবস্থায়ও আল্লাহ তাদেরকে শাস্তি দিতে চান না।

  34. وَمَا لَهُمۡ أَلَّا يُعَذِّبَهُمُ ٱللَّهُ وَهُمۡ يَصُدُّونَ عَنِ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ وَمَا كَانُوٓاْ أَوۡلِيَآءَهُۥٓۚ إِنۡ أَوۡلِيَآؤُهُۥٓ إِلَّا ٱلۡمُتَّقُونَ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ

    Open ayah 8:34

    আর তিনি তাদেরকে শাস্তি দেবেন না কেন, যখন তারা মসজিদে হারাম থেকে লোকদেরকে বিরত রাখে? অথচ তারা তার অভিভাবক নয়। তার অভিভাবক তো মোত্তাকীরাই। তবে তাদের অধিকাংশ তা জানে না।

  35. وَمَا كَانَ صَلَاتُهُمۡ عِندَ ٱلۡبَيۡتِ إِلَّا مُكَآءٗ وَتَصۡدِيَةٗۚ فَذُوقُواْ ٱلۡعَذَابَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ

    Open ayah 8:35

    (আল্লাহর) ঘরের কাছে তাদের নামায বলতে শিস&নি ও হাততালি ছাড়া আর কিছু ছিল না। অতএব, নিজেদের কুফরির জন্য তোমরা শাস্তি আস্বাদন কর।

  36. إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ لِيَصُدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِۚ فَسَيُنفِقُونَهَا ثُمَّ تَكُونُ عَلَيۡهِمۡ حَسۡرَةٗ ثُمَّ يُغۡلَبُونَۗ وَٱلَّذِينَ كَفَرُوٓاْ إِلَىٰ جَهَنَّمَ يُحۡشَرُونَ

    Open ayah 8:36

    যারা কুফরি করে তারা আল্লাহর পথ থেকে (লোকদেরকে) বিরত করতে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে থাকে। অতএব, তারা তা ব্যয় করবে; তবে অবশেষে এই সম্পদ তাদের জন্য আক্ষেপের কারণ হবে। তারপর তারা পরাজিত হবে। আর কাফেরদেরকে জাহান্নামে একত্র করা হবে;

  37. لِيَمِيزَ ٱللَّهُ ٱلۡخَبِيثَ مِنَ ٱلطَّيِّبِ وَيَجۡعَلَ ٱلۡخَبِيثَ بَعۡضَهُۥ عَلَىٰ بَعۡضٖ فَيَرۡكُمَهُۥ جَمِيعٗا فَيَجۡعَلَهُۥ فِي جَهَنَّمَۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ

    Open ayah 8:37

    যাতে আল্লাহ ভাল লোকদের থেকে খারাপ লোকদেরকে পৃথক করতে পারেন এবং খারাপ লোকদের একজনকে আরেকজনের ওপর রেখে সকলকে স্তুপাকার করে (একবারে) জাহান্নামে নিক্ষেপ করতে পারেন। ঐ লোকগুলোই ক্ষতিগ্রস্ত।

  38. قُل لِّلَّذِينَ كَفَرُوٓاْ إِن يَنتَهُواْ يُغۡفَرۡ لَهُم مَّا قَدۡ سَلَفَ وَإِن يَعُودُواْ فَقَدۡ مَضَتۡ سُنَّتُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 8:38

    কাফেরদেরকে বল, যদি তারা (কুফরি থেকে) বিরত হয় তাহলে অতীতে যা হয়েছে তা মাফ করে দেওয়া হবে। আর যদি পুনরাবৃত্তি করে তাহলে পূর্ববর্তীদের দৃষ্টান্ত তো আছেই।

  39. وَقَٰتِلُوهُمۡ حَتَّىٰ لَا تَكُونَ فِتۡنَةٞ وَيَكُونَ ٱلدِّينُ كُلُّهُۥ لِلَّهِۚ فَإِنِ ٱنتَهَوۡاْ فَإِنَّ ٱللَّهَ بِمَا يَعۡمَلُونَ بَصِيرٞ

    Open ayah 8:39

    আর তাদের সাথে যুদ্ধ করতে থাক, যাতে ফেতনা (শিরক, কুফর ইত্যাদি অধর্ম) না থাকে আর দ্বীন (এবাদত) সামদ্ধ্বিকভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়ে যায়। যদি তারা (অন্যায় থেকে) বিরত হয় তাহলে অবশ্যই আল্লাহ তাদের (এ) কাজ দেখতে পান।

  40. وَإِن تَوَلَّوۡاْ فَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَوۡلَىٰكُمۡۚ نِعۡمَ ٱلۡمَوۡلَىٰ وَنِعۡمَ ٱلنَّصِيرُ 

    Open ayah 8:40

    আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় (অন্যায় ছেড়ে দিতে রাজি না হয়) তাহলে জেনে রেখো, আল্লাহ তোমাদের (মুমিনদের) অভিভাবক; (তিনি) কত উত্তম অভিভাবক ও কত উত্তম সাহায্যকারী!

  41. ۞وَٱعۡلَمُوٓاْ أَنَّمَا غَنِمۡتُم مِّن شَيۡءٖ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُۥ وَلِلرَّسُولِ وَلِذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱبۡنِ ٱلسَّبِيلِ إِن كُنتُمۡ ءَامَنتُم بِٱللَّهِ وَمَآ أَنزَلۡنَا عَلَىٰ عَبۡدِنَا يَوۡمَ ٱلۡفُرۡقَانِ يَوۡمَ ٱلۡتَقَى ٱلۡجَمۡعَانِۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ

    Open ayah 8:41

    আরও জেনে রাখ যে, তোমরা যে গনীমত (যুদ্ধলব্ধ সম্পদ) লাভ করো তার পাঁচ ভাগের একভাগ হল আল্লাহর, রসূলের, তাঁর আত্মীয়-স্বজনের, এতিমদের, মিসকীনদের ও পথিকদের; যদি তোমরা আল্লাহর প্রতি ও আমার বান্দার নিকট মীমাংসার দিনে (বদর-যুদ্ধের দিনে) যা পাঠিয়েছিলাম তার প্রতি বিশ্বাস রাখ; যেদিন দুই বাহিনী পরস্পরের সম্মুখীন হয়েছিল। আর আল্লাহ সবকিছু করতে সক্ষম।

  42. إِذۡ أَنتُم بِٱلۡعُدۡوَةِ ٱلدُّنۡيَا وَهُم بِٱلۡعُدۡوَةِ ٱلۡقُصۡوَىٰ وَٱلرَّكۡبُ أَسۡفَلَ مِنكُمۡۚ وَلَوۡ تَوَاعَدتُّمۡ لَٱخۡتَلَفۡتُمۡ فِي ٱلۡمِيعَٰدِ وَلَٰكِن لِّيَقۡضِيَ ٱللَّهُ أَمۡرٗا كَانَ مَفۡعُولٗا لِّيَهۡلِكَ مَنۡ هَلَكَ عَنۢ بَيِّنَةٖ وَيَحۡيَىٰ مَنۡ حَيَّ عَنۢ بَيِّنَةٖۗ وَإِنَّ ٱللَّهَ لَسَمِيعٌ عَلِيمٌ

    Open ayah 8:42

    (স্মরণ করো) যখন তোমরা ছিলে উপত্যকার কাছের প্রান্তে (এপ্রান্তে) আর তারা (কাফেররা) ছিল দূরের প্রান্তে (ওপ্রান্তে), আর (ব্যবসায়ী) কাফেলাটি ছিল তোমাদের থেকে নিচু স্থানে। (এরকম একটি অবস্থায়) তোমরা যদি পরস্পর (যুদ্ধের জন্য) ওয়াদাবদ্ধ হতে তাহলে সে ওয়াদা পালনে অবশ্যই ব্যর্থ হতে পারতে। তবে আল্লাহ চেয়েছিলেন এমন একটি কাজ সম্পন্ন করতে যা আগে থেকেই নির্ধারিত হয়ে গিয়েছিল; যাতে যারা ধ্বংস হবার, তারা এক স্পষ্ট প্রমাণের পর ধ্বংস হয় আর যারা বেঁচে থাকার, তারা এক স্পষ্ট প্রমাণের পর বেঁচে থাকে। আর নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন।

  43. إِذۡ يُرِيكَهُمُ ٱللَّهُ فِي مَنَامِكَ قَلِيلٗاۖ وَلَوۡ أَرَىٰكَهُمۡ كَثِيرٗا لَّفَشِلۡتُمۡ وَلَتَنَٰزَعۡتُمۡ فِي ٱلۡأَمۡرِ وَلَٰكِنَّ ٱللَّهَ سَلَّمَۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ

    Open ayah 8:43

    (স্মরণ করো) যখন আল্লাহ তোমাকে স্বপ্নে তাদের সংখ্যা কম দেখিয়েছিলেন। তিনি যদি তোমাকে তাদের সংখ্যা বেশি দেখাতেন তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলতে এবং সিদ্ধান্ত নিতে নিজেরা বিতর্কে জড়িয়ে পড়তে। কিন্তু আল্লাহ (তোমাদেরকে) রক্ষা করেছেন। নিশ্চয়ই তিনি অন্তরের বিষয় ভাল করে জানেন।

  44. وَإِذۡ يُرِيكُمُوهُمۡ إِذِ ٱلۡتَقَيۡتُمۡ فِيٓ أَعۡيُنِكُمۡ قَلِيلٗا وَيُقَلِّلُكُمۡ فِيٓ أَعۡيُنِهِمۡ لِيَقۡضِيَ ٱللَّهُ أَمۡرٗا كَانَ مَفۡعُولٗاۗ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ

    Open ayah 8:44

    (স্মরণ করো) তোমরা যখন (যুদ্ধের ময়দানে) পরস্পর মুখোমুখি হয়েছিলে তখন আল্লাহ পূর্বনির্ধারিত একটি কাজ সম্পন্ন করার জন্য তোমাদেরকে তাদের সংখ্যা কম করে দেখিয়েছিলেন এবং তাদের দৃষ্টিতেও তোমাদের সংখ্যা কমিয়ে দিয়েছিলেন। আর সকল বিষয় আল্লাহর কাছেই ফিরিয়ে নেয়া হবে।

  45. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا لَقِيتُمۡ فِئَةٗ فَٱثۡبُتُواْ وَٱذۡكُرُواْ ٱللَّهَ كَثِيرٗا لَّعَلَّكُمۡ تُفۡلِحُونَ

    Open ayah 8:45

    হে ঈমানদারগণ! তোমরা যখন কোন বাহিনীর মুখোমুখি হবে তখন অবিচল থাকবে এবং আল্লাহকে বেশি করে স্মরণ করবে, যাতে তোমরা সফল হতে পার।

  46. وَأَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَنَٰزَعُواْ فَتَفۡشَلُواْ وَتَذۡهَبَ رِيحُكُمۡۖ وَٱصۡبِرُوٓاْۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّٰبِرِينَ

    Open ayah 8:46

    আর আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে। নিজেদের মধ্যে বিবাদ করবে না। যদি তা করো তাহলে সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের শক্তি চলে যাবে। আর ধৈর্যধারণ করবে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যধারণকারীদের সঙ্গে আছেন।

  47. وَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ خَرَجُواْ مِن دِيَٰرِهِم بَطَرٗا وَرِئَآءَ ٱلنَّاسِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِۚ وَٱللَّهُ بِمَا يَعۡمَلُونَ مُحِيطٞ

    Open ayah 8:47

    তোমরা তাদের মত হয়ো না যারা দম্ভভরে ও লোক-দেখানোর জন্য নিজেদের ঘর থেকে বের হয়েছে আর আল্লাহর পথ থেকে (মানুষকে) বিরত রাখছে। তাদের যাবতীয় কর্মকাণ্ড আল্লাহ ঘিরে রেখেছেন।

  48. وَإِذۡ زَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ أَعۡمَٰلَهُمۡ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ ٱلۡيَوۡمَ مِنَ ٱلنَّاسِ وَإِنِّي جَارٞ لَّكُمۡۖ فَلَمَّا تَرَآءَتِ ٱلۡفِئَتَانِ نَكَصَ عَلَىٰ عَقِبَيۡهِ وَقَالَ إِنِّي بَرِيٓءٞ مِّنكُمۡ إِنِّيٓ أَرَىٰ مَا لَا تَرَوۡنَ إِنِّيٓ أَخَافُ ٱللَّهَۚ وَٱللَّهُ شَدِيدُ ٱلۡعِقَابِ

    Open ayah 8:48

    (স্মরণ করো) যখন শয়তান কাফেরদের কাছে তাদের কাজ যৌক্তিক বলে উপস্থাপন করেছে আর বলেছে, “আজকের দিনে কোন মানুষ তোমাদের ওপর জয়ী হবে না। আর আমি তোমাদের পাশেই রয়েছি।” কিন্তু যখন উভয় বাহিনী একে অপরের দৃষ্টিসীমায় এসে গেল তখন সে পেছনের দিকে ছুটে পালাল আর বলল, “আমি তোমাদের সঙ্গে নেই। আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখছ না। আমি আল্লাহকে ভয় করি। (কারণ) তিনি কঠোর শাস্তিদাতা।”

  49. إِذۡ يَقُولُ ٱلۡمُنَٰفِقُونَ وَٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ غَرَّ هَٰٓؤُلَآءِ دِينُهُمۡۗ وَمَن يَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِ فَإِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ

    Open ayah 8:49

    (স্মরণ করো) যখন মোনাফেকরা ও যাদের অন্তরে (অবিশ্বাসের) ব্যাধি আছে তারা (মুসলমানদের সম্পর্কে) বলছিল, “এদের ধর্ম এদেরকে ধোঁকায় ফেলেছে।” তবে যারা আল্লাহর ওপর ভরসা করে তারা নিশ্চিন্ত; কারণ আল্লাহ পরাক্রমশালী, পরম প্রাজ্ঞ।

  50. وَلَوۡ تَرَىٰٓ إِذۡ يَتَوَفَّى ٱلَّذِينَ كَفَرُواْ ٱلۡمَلَٰٓئِكَةُ يَضۡرِبُونَ وُجُوهَهُمۡ وَأَدۡبَٰرَهُمۡ وَذُوقُواْ عَذَابَ ٱلۡحَرِيقِ 

    Open ayah 8:50

    ফেরেশতারা যখন কাফেরদের জানকবজ (প্রাণ হরণ) করে তখন তুমি যদি দেখতে! তারা তাদের মুখে ও পাছায় আঘাত করে আর বলে, “ জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন কর।”

  51. ذَٰلِكَ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيكُمۡ وَأَنَّ ٱللَّهَ لَيۡسَ بِظَلَّٰمٖ لِّلۡعَبِيدِ

    Open ayah 8:51

    এটা তোমাদের কৃতকর্মের ফল। আল্লাহ তাঁর বান্দাদের প্রতি জুলুম করেন না।

  52. كَدَأۡبِ ءَالِ فِرۡعَوۡنَ وَٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَفَرُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمۡۚ إِنَّ ٱللَّهَ قَوِيّٞ شَدِيدُ ٱلۡعِقَابِ

    Open ayah 8:52

    (কাফেরদের আচরণ) ফেরাউনের লোকজন ও তাদের পূর্ববর্তীদের আচরণের মত। তারা আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করেছিল। তাই আল্লাহ তাদেরকে তাদের পাপের কারণে পাকড়াও করেছিলেন। নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী ও কঠোর শাস্তিদাতা।

  53. ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ لَمۡ يَكُ مُغَيِّرٗا نِّعۡمَةً أَنۡعَمَهَا عَلَىٰ قَوۡمٍ حَتَّىٰ يُغَيِّرُواْ مَا بِأَنفُسِهِمۡ وَأَنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ

    Open ayah 8:53

    এর কারণ এই যে, আল্লাহ কোন জাতিকে কোন নেয়ামত দান করলে তা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। আর আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন।

  54. كَدَأۡبِ ءَالِ فِرۡعَوۡنَ وَٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَذَّبُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ فَأَهۡلَكۡنَٰهُم بِذُنُوبِهِمۡ وَأَغۡرَقۡنَآ ءَالَ فِرۡعَوۡنَۚ وَكُلّٞ كَانُواْ ظَٰلِمِينَ

    Open ayah 8:54

    (কাফেরদের আচরণ) ফেরাউনের লোকজন ও তাদের পূর্ববর্তীদের আচরণের মত। তারা তাদের প্রভুর নিদর্শনসমূহ অবিশ্বাস করেছিল। তাই আমি তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছিলাম এবং ফেরাউনের লোকদেরকে ডুবিয়ে দিয়েছিলাম। তারা সবাই জালেম ছিল।

  55. إِنَّ شَرَّ ٱلدَّوَآبِّ عِندَ ٱللَّهِ ٱلَّذِينَ كَفَرُواْ فَهُمۡ لَا يُؤۡمِنُونَ

    Open ayah 8:55

    যারা কুফরি করে আল্লাহর কাছে তারাই নিকৃষ্ট জীব। অতএব, তারা ঈমান আনবে না।

  56. ٱلَّذِينَ عَٰهَدتَّ مِنۡهُمۡ ثُمَّ يَنقُضُونَ عَهۡدَهُمۡ فِي كُلِّ مَرَّةٖ وَهُمۡ لَا يَتَّقُونَ

    Open ayah 8:56

    (ওরা তো তারাই) যাদের সাথে তুমি চুক্তিবদ্ধ হয়েছো, কিন্তু ওরা প্রত্যেকবারই নিজেদের চুক্তি ভঙ্গ করে। আর ওরা আল্লাহকে ভয় করে না।

  57. فَإِمَّا تَثۡقَفَنَّهُمۡ فِي ٱلۡحَرۡبِ فَشَرِّدۡ بِهِم مَّنۡ خَلۡفَهُمۡ لَعَلَّهُمۡ يَذَّكَّرُونَ

    Open ayah 8:57

    অতএব, তুমি যদি যুদ্ধে ওদেরকে নাগালে পাও তাহলে ওদেরকে শায়েস্তা করে ওদের পশ্চাতে অবস্থানকারীদেরকেও ছত্রভঙ্গ করে দেবে; যাতে ওরা শিক্ষা পায়।

  58. وَإِمَّا تَخَافَنَّ مِن قَوۡمٍ خِيَانَةٗ فَٱنۢبِذۡ إِلَيۡهِمۡ عَلَىٰ سَوَآءٍۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡخَآئِنِينَ

    Open ayah 8:58

    আর যদি তুমি কোন সমপ্রদায়ের কাছ থেকে অঙ্গীকারভঙ্গের আশঙ্কা করো তাহলে তাদের অঙ্গীকারও একইভাবে তাদের দিকে ছুঁড়ে মারবে। আল্লাহ কখনো অঙ্গীকার ভঙ্গকারীদের পছন্দ করেন না।

  59. وَلَا يَحۡسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ سَبَقُوٓاْۚ إِنَّهُمۡ لَا يُعۡجِزُونَ

    Open ayah 8:59

    কাফেররা যেন মনে না করে যে, তারা বেঁচে গিয়েছে। তারা কখনো (শাস্তিপ্রদানে আমাকে) অক্ষম করতে পারবে না।

  60. وَأَعِدُّواْ لَهُم مَّا ٱسۡتَطَعۡتُم مِّن قُوَّةٖ وَمِن رِّبَاطِ ٱلۡخَيۡلِ تُرۡهِبُونَ بِهِۦ عَدُوَّ ٱللَّهِ وَعَدُوَّكُمۡ وَءَاخَرِينَ مِن دُونِهِمۡ لَا تَعۡلَمُونَهُمُ ٱللَّهُ يَعۡلَمُهُمۡۚ وَمَا تُنفِقُواْ مِن شَيۡءٖ فِي سَبِيلِ ٱللَّهِ يُوَفَّ إِلَيۡكُمۡ وَأَنتُمۡ لَا تُظۡلَمُونَ 

    Open ayah 8:60

    তোমরা তাদের বিরুদ্ধে যতটা পার শক্তি ও অশ্ব-বাহিনী প্রস্তুত রাখবে যা দ্বারা আল্লাহর ও তোমাদের শত্রুকে এবং তাদের ছাড়া অন্যান্যদেরকেও আতঙ্কিত রাখবে। তাদেরকে তোমরা চেন না, আল্লাহ চেনেন। তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করবে তা পুরোটাই তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। তোমাদের প্রতি (মোটেও) জুলুম করা হবে না।

  61. ۞وَإِن جَنَحُواْ لِلسَّلۡمِ فَٱجۡنَحۡ لَهَا وَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ

    Open ayah 8:61

    আর তারা যদি সন্ধির দিকে ঝোঁকে তাহলে তুমিও তার দিকে ঝুঁকবে, আর আল্লাহর ওপর ভরসা রাখবে। নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন।

  62. وَإِن يُرِيدُوٓاْ أَن يَخۡدَعُوكَ فَإِنَّ حَسۡبَكَ ٱللَّهُۚ هُوَ ٱلَّذِيٓ أَيَّدَكَ بِنَصۡرِهِۦ وَبِٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 8:62

    পক্ষান্তরে তারা যদি তোমার সাথে প্রতারণা করতে চায় তাহলে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনিই স্বীয় সাহায্য ও মুমিনদের দ্বারা তোমার শক্তি যুগিয়েছেন।

  63. وَأَلَّفَ بَيۡنَ قُلُوبِهِمۡۚ لَوۡ أَنفَقۡتَ مَا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا مَّآ أَلَّفۡتَ بَيۡنَ قُلُوبِهِمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ أَلَّفَ بَيۡنَهُمۡۚ إِنَّهُۥ عَزِيزٌ حَكِيمٞ

    Open ayah 8:63

    তিনি তাদের অন্তরেও হৃদ্যতা সৃষ্টি করেছেন। তুমি যদি পৃথিবীর তাবৎ সম্পদও ব্যয় করতে তবুও তাদের অন্তরে হৃদ্যতা সৃষ্টি করতে পারতে না। কিন্তু আল্লাহ তাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে দিয়েছেন। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  64. يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ حَسۡبُكَ ٱللَّهُ وَمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 8:64

    হে নবী! তোমার জন্য এবং তোমার অনুসারী মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট।

  65. يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ حَرِّضِ ٱلۡمُؤۡمِنِينَ عَلَى ٱلۡقِتَالِۚ إِن يَكُن مِّنكُمۡ عِشۡرُونَ صَٰبِرُونَ يَغۡلِبُواْ مِاْئَتَيۡنِۚ وَإِن يَكُن مِّنكُم مِّاْئَةٞ يَغۡلِبُوٓاْ أَلۡفٗا مِّنَ ٱلَّذِينَ كَفَرُواْ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَفۡقَهُونَ

    Open ayah 8:65

    হে নবী! মুমিনদেরকে যুদ্ধ করতে উদ্বুদ্ধ কর। তোমাদের বিশজন ধৈর্যশীল (অবিচল) লোক হলে তারা দু'শজনকে পরাভূত করবে, আর তোমাদের একশজন হলে কাফেরদের একহাজার জনকে পরাভূত করবে; কারণ, ঐ লোকগুলো (আসলে) বোঝে না।

  66. ٱلۡـَٰٔنَ خَفَّفَ ٱللَّهُ عَنكُمۡ وَعَلِمَ أَنَّ فِيكُمۡ ضَعۡفٗاۚ فَإِن يَكُن مِّنكُم مِّاْئَةٞ صَابِرَةٞ يَغۡلِبُواْ مِاْئَتَيۡنِۚ وَإِن يَكُن مِّنكُمۡ أَلۡفٞ يَغۡلِبُوٓاْ أَلۡفَيۡنِ بِإِذۡنِ ٱللَّهِۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّٰبِرِينَ

    Open ayah 8:66

    এখন আল্লাহ তোমাদের কাজ একটু হালকা করে দিয়েছেন; কারণ তিনি জানতে পেরেছেন যে, তোমাদের মধ্যেও কিছুটা দুর্বলতা আছে। অতএব, (এখন) তোমাদের একশজন ধৈর্যশীল লোক হলে তারা (কাফেরদের) দু'শজনকে পরাভূত করবে, আর তোমাদের একহাজার জন হলে আল্লাহর হুকুমে (তাদের) দুই হাজার জনকে পরাভূত করবে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।

  67. مَا كَانَ لِنَبِيٍّ أَن يَكُونَ لَهُۥٓ أَسۡرَىٰ حَتَّىٰ يُثۡخِنَ فِي ٱلۡأَرۡضِۚ تُرِيدُونَ عَرَضَ ٱلدُّنۡيَا وَٱللَّهُ يُرِيدُ ٱلۡأٓخِرَةَۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٞ

    Open ayah 8:67

    জমিনে ব্যাপক শত্রুনিধন না করা পর্যন্ত যুদ্ধবন্দী রাখা (এবং মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া) কোন নবীর কাজ নয়। তোমরা দুনিয়ার সম্পদ চাও; আর আল্লাহ (তোমাদের জন্য) চান আখেরাত। আল্লাহ পরাক্রমশালী ও পরম প্রাজ্ঞ।

  68. لَّوۡلَا كِتَٰبٞ مِّنَ ٱللَّهِ سَبَقَ لَمَسَّكُمۡ فِيمَآ أَخَذۡتُمۡ عَذَابٌ عَظِيمٞ

    Open ayah 8:68

    যদি বিষয়টি আল্লাহর পক্ষ থেকে আগেই নির্ধারিত না হত তাহলে তোমরা যা গ্রহণ করেছো তার জন্য তোমাদের অবশ্যই একটা বড় শাস্তি হত।

  69. فَكُلُواْ مِمَّا غَنِمۡتُمۡ حَلَٰلٗا طَيِّبٗاۚ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 8:69

    অতএব, তোমরা যে বৈধ ও উত্তম গনীমত (যুদ্ধলব্ধ সম্পদ) পেয়েছো তা খেতে (ভোগ করতে) পার; তবে অন্তরে আল্লাহর ভয় রাখবে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

  70. يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ قُل لِّمَن فِيٓ أَيۡدِيكُم مِّنَ ٱلۡأَسۡرَىٰٓ إِن يَعۡلَمِ ٱللَّهُ فِي قُلُوبِكُمۡ خَيۡرٗا يُؤۡتِكُمۡ خَيۡرٗا مِّمَّآ أُخِذَ مِنكُمۡ وَيَغۡفِرۡ لَكُمۡۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ 

    Open ayah 8:70

    হে নবী! তোমাদের হাতে যে বন্দীরা আছে তাদেরকে বল, “যদি আল্লাহ তোমাদের অন্তরে কোন মঙ্গলচিন্তা আছে বলে জানেন তাহলে তোমাদের কাছ থেকে যা নেওয়া হয়েছে তার চেয়ে ভাল কিছু তিনি তোমাদেরকে দান করবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।”

  71. وَإِن يُرِيدُواْ خِيَانَتَكَ فَقَدۡ خَانُواْ ٱللَّهَ مِن قَبۡلُ فَأَمۡكَنَ مِنۡهُمۡۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

    Open ayah 8:71

    আর যদি তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চায় তাহলে এর আগেও তো তারা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে জন্যই তিনি তাদের ওপর (তোমাদেরকে) ক্ষমতা দিয়েছেন। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।

  72. إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَهَاجَرُواْ وَجَٰهَدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ فِي سَبِيلِ ٱللَّهِ وَٱلَّذِينَ ءَاوَواْ وَّنَصَرُوٓاْ أُوْلَٰٓئِكَ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٖۚ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَلَمۡ يُهَاجِرُواْ مَا لَكُم مِّن وَلَٰيَتِهِم مِّن شَيۡءٍ حَتَّىٰ يُهَاجِرُواْۚ وَإِنِ ٱسۡتَنصَرُوكُمۡ فِي ٱلدِّينِ فَعَلَيۡكُمُ ٱلنَّصۡرُ إِلَّا عَلَىٰ قَوۡمِۭ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُم مِّيثَٰقٞۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ

    Open ayah 8:72

    যারা ঈমান এনেছে, হিজরত করেছে ও নিজেদের জানমাল দিয়ে আল্লাহর পথে জেহাদ করেছে এবং যারা (তাদেরকে) আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারা সবাই একে অপরের মিত্র। আর যারা ঈমান এনেছে কিন্তু হিজরত করেনি তাদের প্রতি তোমাদের কোন দায়দায়িত্ব নেই, যতক্ষণ না তারা হিজরত করে। আর যদি তারা ধর্মের ব্যাপারে তোমাদের কাছে সাহায্য চায় তাহলে (তাদেরকে) সাহায্য করা তোমাদের কর্তব্য; তবে তা এমন কোন সমপ্রদায়ের বিরুদ্ধে নয়, যাদের সাথে তোমাদের মৈত্রীচুক্তি রয়েছে। আর তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখতে পান।

  73. وَٱلَّذِينَ كَفَرُواْ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٍۚ إِلَّا تَفۡعَلُوهُ تَكُن فِتۡنَةٞ فِي ٱلۡأَرۡضِ وَفَسَادٞ كَبِيرٞ

    Open ayah 8:73

    আর যারা কাফের তারা একে অপরের মিত্র। তোমরা যদি তেমনটি না করো (সব মুসলমান একে অপরের মিত্র না হও) তাহলে পৃথিবীতে বড়রকমের ফেতনা-ফাসাদ সৃষ্টি হবে।

  74. وَٱلَّذِينَ ءَامَنُواْ وَهَاجَرُواْ وَجَٰهَدُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَٱلَّذِينَ ءَاوَواْ وَّنَصَرُوٓاْ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُؤۡمِنُونَ حَقّٗاۚ لَّهُم مَّغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ

    Open ayah 8:74

    যারা ঈমান এনেছে, হিজরত করেছে ও আল্লাহর পথে জেহাদ করেছে এবং যারা (তাদেরকে) আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারাই হচ্ছে সত্যিকার মুমিন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা।

  75. وَٱلَّذِينَ ءَامَنُواْ مِنۢ بَعۡدُ وَهَاجَرُواْ وَجَٰهَدُواْ مَعَكُمۡ فَأُوْلَٰٓئِكَ مِنكُمۡۚ وَأُوْلُواْ ٱلۡأَرۡحَامِ بَعۡضُهُمۡ أَوۡلَىٰ بِبَعۡضٖ فِي كِتَٰبِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمُۢ

    Open ayah 8:75

    আর যারা পরে ঈমান এনেছে এবং হিজরত করে তোমাদের সাথে জেহাদও করেছে তারাও তোমাদের অন্তর্ভুক্ত। আর রক্তসম্পর্কিত আত্মীয়রা (উত্তরাধিকার প্রশ্নে) আল্লাহর বিধানে পরস্পরের অধিকতর হকদার। আল্লাহ সবকিছুই ভালভাবে অবগত আছেন।