التوبة

At-Tawba

The Repentance · Surah 9 · Ayahs: 129 · Medinan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

  1. بَرَآءَةٞ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦٓ إِلَى ٱلَّذِينَ عَٰهَدتُّم مِّنَ ٱلۡمُشۡرِكِينَ

    Open ayah 9:1

    তোমরা যে মুশরিকদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলে তাদের প্রতি আল্লাহ ও তাঁর রসূলের পক্ষ থেকে দায়মুক্তি (ঘোষণা করা হল)।

  2. فَسِيحُواْ فِي ٱلۡأَرۡضِ أَرۡبَعَةَ أَشۡهُرٖ وَٱعۡلَمُوٓاْ أَنَّكُمۡ غَيۡرُ مُعۡجِزِي ٱللَّهِ وَأَنَّ ٱللَّهَ مُخۡزِي ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 9:2

    অতএব, তোমরা চারমাস পৃথিবীতে ঘুরে বেড়াতে পার। তবে জেনে রাখবে, তোমরা আল্লাহকে অপারগ করতে পারবে না (তাঁর শাস্তি থেকে পালাতে পারবে না) এবং কাফেরদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন।

  3. وَأَذَٰنٞ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦٓ إِلَى ٱلنَّاسِ يَوۡمَ ٱلۡحَجِّ ٱلۡأَكۡبَرِ أَنَّ ٱللَّهَ بَرِيٓءٞ مِّنَ ٱلۡمُشۡرِكِينَ وَرَسُولُهُۥۚ فَإِن تُبۡتُمۡ فَهُوَ خَيۡرٞ لَّكُمۡۖ وَإِن تَوَلَّيۡتُمۡ فَٱعۡلَمُوٓاْ أَنَّكُمۡ غَيۡرُ مُعۡجِزِي ٱللَّهِۗ وَبَشِّرِ ٱلَّذِينَ كَفَرُواْ بِعَذَابٍ أَلِيمٍ

    Open ayah 9:3

    আর মহান হজ্জের দিনে আল্লাহ ও তাঁর রসূলের পক্ষ থেকে মানুষের প্রতি একটি ঘোষণা এই যে, আল্লাহ মুশরিকদের ব্যাপারে সবরকমের দায় থেকে মুক্ত এবং তাঁর রসূলও। তবে তোমরা যদি তওবা করো তাহলে সেটা তোমাদের জন্য ভাল। আর যদি (তা থেকে) মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখবে, তোমরা আল্লাহকে অপারগ করতে পারবে না (তাঁর শাস্তি থেকে পালাতে পারবে না)। আর কাফেরদেরকে কষ্টদায়ক শাস্তির কথা জানিয়ে দাও।

  4. إِلَّا ٱلَّذِينَ عَٰهَدتُّم مِّنَ ٱلۡمُشۡرِكِينَ ثُمَّ لَمۡ يَنقُصُوكُمۡ شَيۡـٔٗا وَلَمۡ يُظَٰهِرُواْ عَلَيۡكُمۡ أَحَدٗا فَأَتِمُّوٓاْ إِلَيۡهِمۡ عَهۡدَهُمۡ إِلَىٰ مُدَّتِهِمۡۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَّقِينَ

    Open ayah 9:4

    তবে মুশরিকদের মধ্যে যাদের সাথে তোমাদের চুক্তি হয়েছে এবং যারা তোমাদের সে চুক্তি রক্ষায় কোন ত্রুটি করেনি কিংবা তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করেনি তাদের ব্যাপারটি আলাদা। মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত তোমরা তাদের সাথে চুক্তি মেনে চলবে। নিশ্চয়ই আল্লাহ মোত্তাকীদের পছন্দ করেন।

  5. فَإِذَا ٱنسَلَخَ ٱلۡأَشۡهُرُ ٱلۡحُرُمُ فَٱقۡتُلُواْ ٱلۡمُشۡرِكِينَ حَيۡثُ وَجَدتُّمُوهُمۡ وَخُذُوهُمۡ وَٱحۡصُرُوهُمۡ وَٱقۡعُدُواْ لَهُمۡ كُلَّ مَرۡصَدٖۚ فَإِن تَابُواْ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ فَخَلُّواْ سَبِيلَهُمۡۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 9:5

    অতঃপর নিষিদ্ধ মাসসমূহ অতিবাহিত হলে মুশরিকদের যেখানে পাবে হত্যা করবে, পাকড়াও করবে, অবরোধ করবে এবং তাদের জন্য প্রত্যেক ঘাঁটিতে (ওঁৎ পেতে) বসে থাকবে। তবে যদি তারা তওবা করে এবং ঠিকভাবে নামায পড়ে ও যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দেবে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।

  6. وَإِنۡ أَحَدٞ مِّنَ ٱلۡمُشۡرِكِينَ ٱسۡتَجَارَكَ فَأَجِرۡهُ حَتَّىٰ يَسۡمَعَ كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ أَبۡلِغۡهُ مَأۡمَنَهُۥۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَعۡلَمُونَ

    Open ayah 9:6

    আর যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় চায় তাহলে তাকে আশ্রয় দেবে, যাতে সে আল্লাহর কালাম (কোরআন) শোনে। তারপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেবে। এটা এজন্য যে, ওদের জ্ঞান নেই।

  7. كَيۡفَ يَكُونُ لِلۡمُشۡرِكِينَ عَهۡدٌ عِندَ ٱللَّهِ وَعِندَ رَسُولِهِۦٓ إِلَّا ٱلَّذِينَ عَٰهَدتُّمۡ عِندَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۖ فَمَا ٱسۡتَقَٰمُواْ لَكُمۡ فَٱسۡتَقِيمُواْ لَهُمۡۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَّقِينَ

    Open ayah 9:7

    আল্লাহ ও তাঁর রসূলের সাথে মুশরিকদের কীভাবে চুক্তি হতে পারে? তবে যাদের সাথে মসজিদুল হারামের কাছে তোমরা চুক্তি করেছিলে তাদের কথা আলাদা। অতএব, তারা যতক্ষণ তোমাদের সাথে ঠিক থাকবে ততক্ষণ তোমরাও তাদের সাথে ঠিক থাকবে। নিশ্চয়ই আল্লাহ মোত্তাকীদের পছন্দ করেন।

  8. كَيۡفَ وَإِن يَظۡهَرُواْ عَلَيۡكُمۡ لَا يَرۡقُبُواْ فِيكُمۡ إِلّٗا وَلَا ذِمَّةٗۚ يُرۡضُونَكُم بِأَفۡوَٰهِهِمۡ وَتَأۡبَىٰ قُلُوبُهُمۡ وَأَكۡثَرُهُمۡ فَٰسِقُونَ

    Open ayah 9:8

    কীভাবে (তাদের সাথে চুক্তি হতে পারে), যখন তারা তোমাদের ওপর জয়ী হলে তোমাদের আত্মীয়তা কিংবা চুক্তির মর্যাদা রাখে না? তারা মুখ দিয়ে তোমাদেরকে সন্তুষ্ট রাখে, তবে তাদের অন্তর (তোমাদের প্রতি) বিরূপ থাকে। তাদের অধিকাংশই ফাসেক।

  9. ٱشۡتَرَوۡاْ بِـَٔايَٰتِ ٱللَّهِ ثَمَنٗا قَلِيلٗا فَصَدُّواْ عَن سَبِيلِهِۦٓۚ إِنَّهُمۡ سَآءَ مَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 9:9

    তারা নগণ্য মূল্যে আল্লাহর আয়াতসমূহ বিক্রি করেছে এবং তাঁর পথে বাধার সৃষ্টি করেছে। তারা যা করছিল তা খুবই খারাপ।

  10. لَا يَرۡقُبُونَ فِي مُؤۡمِنٍ إِلّٗا وَلَا ذِمَّةٗۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُعۡتَدُونَ 

    Open ayah 9:10

    তারা কোন মুমিনের সাথে আত্মীয়তা কিংবা চুক্তির মর্যাদা রাখে না। আর তারাই সীমালংঘনকারী।

  11. فَإِن تَابُواْ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ فَإِخۡوَٰنُكُمۡ فِي ٱلدِّينِۗ وَنُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡلَمُونَ

    Open ayah 9:11

    তবে তারা যদি তওবা করে এবং ঠিকমতো নামায পড়ে আর যাকাত দেয় তাহলে তারা তোমাদের ধর্মের ভাই (বলে গণ্য হবে)। (এভাবে) আমি জ্ঞানী লোকদের জন্য নিদর্শনসমূহ সবিস্তারে বর্ণনা করি।

  12. وَإِن نَّكَثُوٓاْ أَيۡمَٰنَهُم مِّنۢ بَعۡدِ عَهۡدِهِمۡ وَطَعَنُواْ فِي دِينِكُمۡ فَقَٰتِلُوٓاْ أَئِمَّةَ ٱلۡكُفۡرِ إِنَّهُمۡ لَآ أَيۡمَٰنَ لَهُمۡ لَعَلَّهُمۡ يَنتَهُونَ

    Open ayah 9:12

    আর যদি তারা চুক্তির পর শপথ ভঙ্গ করে এবং তোমাদের ধর্মের প্রতি কটাক্ষ করে তাহলে কাফের নেতাদের সাথে যুদ্ধ করবে; কারণ তাদের জন্য কোন শপথ নেই; যাতে তারা (অন্যায় থেকে) বিরত হয়।

  13. أَلَا تُقَٰتِلُونَ قَوۡمٗا نَّكَثُوٓاْ أَيۡمَٰنَهُمۡ وَهَمُّواْ بِإِخۡرَاجِ ٱلرَّسُولِ وَهُم بَدَءُوكُمۡ أَوَّلَ مَرَّةٍۚ أَتَخۡشَوۡنَهُمۡۚ فَٱللَّهُ أَحَقُّ أَن تَخۡشَوۡهُ إِن كُنتُم مُّؤۡمِنِينَ

    Open ayah 9:13

    তোমরা কি এমন লোকদের সাথে যুদ্ধ করবে না যারা তাদের শপথ ভঙ্গ করেছে এবং রসূলকে বহিষ্কারের সঙ্কল্প করেছে? এরাই তো প্রথম তোমাদের সাথে (বিবাদ) শুরু করেছে। তোমরা কি তাদেরকে ভয় করো? কিন্তু ভয় তো তোমাদের আল্লাহকেই করা উচিত, যদি তোমরা ঈমানদার হও।

  14. قَٰتِلُوهُمۡ يُعَذِّبۡهُمُ ٱللَّهُ بِأَيۡدِيكُمۡ وَيُخۡزِهِمۡ وَيَنصُرۡكُمۡ عَلَيۡهِمۡ وَيَشۡفِ صُدُورَ قَوۡمٖ مُّؤۡمِنِينَ

    Open ayah 9:14

    তাদের সাথে যুদ্ধ করো; যাতে আল্লাহ তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিতে পারেন, তাদেরকে লাঞ্ছিত করতে পারেন, তোমাদেরকে তাদের ওপর বিজয়ী করতে পারেন, মুমিনদের বুক শান্ত করতে পারেন

  15. وَيُذۡهِبۡ غَيۡظَ قُلُوبِهِمۡۗ وَيَتُوبُ ٱللَّهُ عَلَىٰ مَن يَشَآءُۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

    Open ayah 9:15

    এবং তাদের অন্তরের ক্রোধ দূর করতে পারেন। আর আল্লাহ যার প্রতি ইচ্ছা ক্ষমাশীল হন। আল্লাহ মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ।

  16. أَمۡ حَسِبۡتُمۡ أَن تُتۡرَكُواْ وَلَمَّا يَعۡلَمِ ٱللَّهُ ٱلَّذِينَ جَٰهَدُواْ مِنكُمۡ وَلَمۡ يَتَّخِذُواْ مِن دُونِ ٱللَّهِ وَلَا رَسُولِهِۦ وَلَا ٱلۡمُؤۡمِنِينَ وَلِيجَةٗۚ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ

    Open ayah 9:16

    তোমরা কি মনে করেছো যে, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? অথচ আল্লাহ এখনো তোমাদের মধ্যে তাদেরকে চিহ্নিত করেননি যারা জেহাদ করেছে এবং আল্লাহ, তাঁর রসূল ও মুমিনদের ছাড়া কোন অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করেনি। আর তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন।

  17. مَا كَانَ لِلۡمُشۡرِكِينَ أَن يَعۡمُرُواْ مَسَٰجِدَ ٱللَّهِ شَٰهِدِينَ عَلَىٰٓ أَنفُسِهِم بِٱلۡكُفۡرِۚ أُوْلَٰٓئِكَ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ وَفِي ٱلنَّارِ هُمۡ خَٰلِدُونَ

    Open ayah 9:17

    আল্লাহর মসজিদসমূহ রক্ষণাবেক্ষণ করা মুশরিকদের কাজ হতে পারে না, যারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কুফরি করার সাক্ষ্য দেয়। এ ধরনের লোকদের যাবতীয় কাজ নিষ্ফল হয়ে গিয়েছে এবং এরা জাহান্নামেই চিরকাল থাকবে।

  18. إِنَّمَا يَعۡمُرُ مَسَٰجِدَ ٱللَّهِ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَلَمۡ يَخۡشَ إِلَّا ٱللَّهَۖ فَعَسَىٰٓ أُوْلَٰٓئِكَ أَن يَكُونُواْ مِنَ ٱلۡمُهۡتَدِينَ

    Open ayah 9:18

    আল্লাহর মসজিদসমূহের রক্ষণাবেক্ষণ তো তারা করবে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, নামায কায়েম করে, যাকাত দেয় এবং শুধু আল্লাহকেই ভয় করে। আসলে এরাই সঠিক পথে রয়েছে।

  19. ۞أَجَعَلۡتُمۡ سِقَايَةَ ٱلۡحَآجِّ وَعِمَارَةَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ كَمَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَجَٰهَدَ فِي سَبِيلِ ٱللَّهِۚ لَا يَسۡتَوُۥنَ عِندَ ٱللَّهِۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 9:19

    তোমরা কি হাজীদের খাবার পানি সরবরাহ আর মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণকে তাদের মর্যাদার সমান মনে করো যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং আল্লাহর পথে জেহাদ করে? তারা (সবাই) আল্লাহর কাছে সমান (মর্যাদাসম্পন্ন) নয়। আল্লাহ জালেমদেরকে সঠিক পথ দেখান না।

  20. ٱلَّذِينَ ءَامَنُواْ وَهَاجَرُواْ وَجَٰهَدُواْ فِي سَبِيلِ ٱللَّهِ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ أَعۡظَمُ دَرَجَةً عِندَ ٱللَّهِۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَآئِزُونَ 

    Open ayah 9:20

    যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং নিজেদের ধন-সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জেহাদ করেছে, মর্যাদায় তারাই আল্লাহর কাছে বড়। আর তারাই সফলকাম।

  21. يُبَشِّرُهُمۡ رَبُّهُم بِرَحۡمَةٖ مِّنۡهُ وَرِضۡوَٰنٖ وَجَنَّٰتٖ لَّهُمۡ فِيهَا نَعِيمٞ مُّقِيمٌ

    Open ayah 9:21

    তাদের প্রভু তাদেরকে স্বীয় অনুগ্রহ, সন্তুষ্টি আর জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, যেখানে তাদের জন্য স্থায়ী সুখের ব্যবস্থা রয়েছে।

  22. خَٰلِدِينَ فِيهَآ أَبَدًاۚ إِنَّ ٱللَّهَ عِندَهُۥٓ أَجۡرٌ عَظِيمٞ

    Open ayah 9:22

    সেখানে তারা চিরকালের জন্য বাস করবে। নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে এক মহান পুরস্কার।

  23. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُوٓاْ ءَابَآءَكُمۡ وَإِخۡوَٰنَكُمۡ أَوۡلِيَآءَ إِنِ ٱسۡتَحَبُّواْ ٱلۡكُفۡرَ عَلَى ٱلۡإِيمَٰنِۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمۡ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ

    Open ayah 9:23

    হে ঈমানদারগণ! তোমাদের বাপ-ভাইয়েরা যদি ঈমানের বিপরীতে কুফরিকে ভালবাসে তাহলে তোমরা তাদেরকে অভিভাবক মানবে না। তোমাদের মধ্যে যারা অমন বাপ-ভাইকে অভিভাবক মানে তারাই জালেম।

  24. قُلۡ إِن كَانَ ءَابَآؤُكُمۡ وَأَبۡنَآؤُكُمۡ وَإِخۡوَٰنُكُمۡ وَأَزۡوَٰجُكُمۡ وَعَشِيرَتُكُمۡ وَأَمۡوَٰلٌ ٱقۡتَرَفۡتُمُوهَا وَتِجَٰرَةٞ تَخۡشَوۡنَ كَسَادَهَا وَمَسَٰكِنُ تَرۡضَوۡنَهَآ أَحَبَّ إِلَيۡكُم مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦ وَجِهَادٖ فِي سَبِيلِهِۦ فَتَرَبَّصُواْ حَتَّىٰ يَأۡتِيَ ٱللَّهُ بِأَمۡرِهِۦۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ

    Open ayah 9:24

    বল, “যদি আল্লাহ ও তাঁর রসূলের চেয়ে এবং আল্লাহর পথে জেহাদের চেয়ে তোমাদের কাছে অধিক প্রিয় হয় তোমাদের পিতারা, তোমাদের সন্তানেরা, তোমাদের ভাইয়েরা, তোমাদের স্ত্রীরা, তোমাদের গোত্রীয় লোকেরা, ধন-সম্পদ যা তোমরা উপার্জন করেছো, ব্যবসা-বাণিজ্য যা তোমরা মন্দা হওয়ার আশংকা করো এবং ঘরবাড়ি যা তোমরা পছন্দ করো, তাহলে অপেক্ষা করতে থাক যতক্ষণ না আল্লাহ তার বিধান (শাস্তি) নিয়ে আসেন।” আল্লাহ ফাসেকদেরকে সঠিক পথ দেখান না।

  25. لَقَدۡ نَصَرَكُمُ ٱللَّهُ فِي مَوَاطِنَ كَثِيرَةٖ وَيَوۡمَ حُنَيۡنٍ إِذۡ أَعۡجَبَتۡكُمۡ كَثۡرَتُكُمۡ فَلَمۡ تُغۡنِ عَنكُمۡ شَيۡـٔٗا وَضَاقَتۡ عَلَيۡكُمُ ٱلۡأَرۡضُ بِمَا رَحُبَتۡ ثُمَّ وَلَّيۡتُم مُّدۡبِرِينَ

    Open ayah 9:25

    আল্লাহ তোমাদেরকে অনেক যুদ্ধক্ষেত্রে সাহায্য করেছেন; হুনাইন যুদ্ধের দিনেও, যখন তোমরা নিজেদের সংখ্যা বেশি দেখে উল্লসিত হয়েছিলে, কিন্তু তা তোমাদের কোনই কাজে আসেনি এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের কাছে সঙ্কীর্ণ মনে হয়েছিল এবং পরে তোমরা পশ্চাদপসরণ করেছিলে।

  26. ثُمَّ أَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَىٰ رَسُولِهِۦ وَعَلَى ٱلۡمُؤۡمِنِينَ وَأَنزَلَ جُنُودٗا لَّمۡ تَرَوۡهَا وَعَذَّبَ ٱلَّذِينَ كَفَرُواْۚ وَذَٰلِكَ جَزَآءُ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 9:26

    তারপর আল্লাহ তাঁর রসূল ও মুমিনদেরকে প্রশান্তি দান করেছিলেন, (তোমাদের সাহায্যার্থে) তোমরা দেখনি এমন সেনাদল পাঠিয়েছিলেন এবং কাফেরদেরকে শাস্তি দিয়েছিলেন। ওটাই কাফেরদের কর্মফল।

  27. ثُمَّ يَتُوبُ ٱللَّهُ مِنۢ بَعۡدِ ذَٰلِكَ عَلَىٰ مَن يَشَآءُۗ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 9:27

    তারপরও আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।

  28. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّمَا ٱلۡمُشۡرِكُونَ نَجَسٞ فَلَا يَقۡرَبُواْ ٱلۡمَسۡجِدَ ٱلۡحَرَامَ بَعۡدَ عَامِهِمۡ هَٰذَاۚ وَإِنۡ خِفۡتُمۡ عَيۡلَةٗ فَسَوۡفَ يُغۡنِيكُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦٓ إِن شَآءَۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ حَكِيمٞ

    Open ayah 9:28

    হে ঈমানদারগণ! মুশরিকরা আসলে অপবিত্র। অতএব, তারা যেন এ বছরের পর আর মসজিদুল হারামের কাছে না আসে। আর যদি তোমরা দারিদ্রের আশংকা করো তাহলে (জেনে রাখ) ভবিষ্যতে আল্লাহ তোমাদেরকে স্বীয় অনুগ্রহে অভাবমুক্ত করবেন, যদি তিনি (তা) চান। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ।

  29. قَٰتِلُواْ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَلَا بِٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَلَا يُحَرِّمُونَ مَا حَرَّمَ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَلَا يَدِينُونَ دِينَ ٱلۡحَقِّ مِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ حَتَّىٰ يُعۡطُواْ ٱلۡجِزۡيَةَ عَن يَدٖ وَهُمۡ صَٰغِرُونَ

    Open ayah 9:29

    কিতাবধারীদের মধ্যে যারা আল্লাহ কিংবা পরকালে বিশ্বাস করে না, আল্লাহ ও তাঁর রসূল যা অবৈধ ঘোষণা করেছেন তাকে অবৈধ গণ্য করে না এবং সত্য ধর্ম গ্রহণ করে না তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, যতক্ষণ না তারা নতি স্বীকার করে স্বেচ্ছায় জিযিয়া (ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের ওপর ধার্যকৃত করো) প্রদান করে।

  30. وَقَالَتِ ٱلۡيَهُودُ عُزَيۡرٌ ٱبۡنُ ٱللَّهِ وَقَالَتِ ٱلنَّصَٰرَى ٱلۡمَسِيحُ ٱبۡنُ ٱللَّهِۖ ذَٰلِكَ قَوۡلُهُم بِأَفۡوَٰهِهِمۡۖ يُضَٰهِـُٔونَ قَوۡلَ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَبۡلُۚ قَٰتَلَهُمُ ٱللَّهُۖ أَنَّىٰ يُؤۡفَكُونَ 

    Open ayah 9:30

    ইহুদিরা বলে ওযায়ের আল্লাহর পুত্র এবং খ্রিষ্টানরা বলে মসীহ (ঈসা) আল্লাহর পুত্র। এ হচ্ছে তাদেরই মুখের কথা। তারা পূর্ববর্তী কাফেরদের মতই কথা বলছে। তাদের ওপর আল্লাহর অভিশাপ পড়ুক; তারা কীভাবে সত্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে!

  31. ٱتَّخَذُوٓاْ أَحۡبَارَهُمۡ وَرُهۡبَٰنَهُمۡ أَرۡبَابٗا مِّن دُونِ ٱللَّهِ وَٱلۡمَسِيحَ ٱبۡنَ مَرۡيَمَ وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُوٓاْ إِلَٰهٗا وَٰحِدٗاۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَۚ سُبۡحَٰنَهُۥ عَمَّا يُشۡرِكُونَ

    Open ayah 9:31

    তারা আল্লাহকে ছাড়াও তাদের যাজক ও পাদ্রীদেরকে এবং মরিয়মের পুত্র (ঈসা) মসীহকে প্রভু বানিয়েছে। অথচ তাদেরকে মাত্র একজন উপাস্যের (একমাত্র আল্লাহর) উপাসনা করতে নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি ছাড়া অন্য কোন উপাস্য নেই। তারা যে শির্‌ক করছে তিনি তা থেকে পবিত্র।

  32. يُرِيدُونَ أَن يُطۡفِـُٔواْ نُورَ ٱللَّهِ بِأَفۡوَٰهِهِمۡ وَيَأۡبَى ٱللَّهُ إِلَّآ أَن يُتِمَّ نُورَهُۥ وَلَوۡ كَرِهَ ٱلۡكَٰفِرُونَ

    Open ayah 9:32

    তারা চায় মুখ দ্বারা (ফুঁ দিয়ে) আল্লাহর (তওহীদের) আলো নিভিয়ে দিতে; কিন্তু আল্লাহ তাঁর আলোর পূর্ণতাদান ছাড়া আর কিছু হতে দেবেন না, যদিও কাফেররা তা অপছন্দ করে।

  33. هُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ رَسُولَهُۥ بِٱلۡهُدَىٰ وَدِينِ ٱلۡحَقِّ لِيُظۡهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡمُشۡرِكُونَ

    Open ayah 9:33

    তিনি সেই সত্তা যিনি তাঁর রসূলকে পথ-নির্দেশ ও সত্য দ্বীনসহ পাঠিয়েছেন সব দ্বীনের ওপর এই দ্বীনকে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে।

  34. ۞يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّ كَثِيرٗا مِّنَ ٱلۡأَحۡبَارِ وَٱلرُّهۡبَانِ لَيَأۡكُلُونَ أَمۡوَٰلَ ٱلنَّاسِ بِٱلۡبَٰطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِۗ وَٱلَّذِينَ يَكۡنِزُونَ ٱلذَّهَبَ وَٱلۡفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ ٱللَّهِ فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٖ

    Open ayah 9:34

    হে ঈমানদারগণ! অনেক যাজক ও পাদ্রী অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ (আত্মসাৎ) করে এবং আল্লাহর পথে (চলায়) বাধার সৃষ্টি করে। আর (হে নবী!) যারা সোনা-রুপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে এক কষ্টদায়ক আযাবের কথা জানিয়ে দাও।

  35. يَوۡمَ يُحۡمَىٰ عَلَيۡهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكۡوَىٰ بِهَا جِبَاهُهُمۡ وَجُنُوبُهُمۡ وَظُهُورُهُمۡۖ هَٰذَا مَا كَنَزۡتُمۡ لِأَنفُسِكُمۡ فَذُوقُواْ مَا كُنتُمۡ تَكۡنِزُونَ

    Open ayah 9:35

    যেদিন তা (জমাকৃত সোনা-রুপা) জাহান্নামের আগুনে গরম করা হবে এবং তার দ্বারা তাদের ললাট, পাঁজর ও পিঠ দাগানো হবে। (আর তাদেরকে বলা হবে) “এই হল সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা রেখেছিলে। অতএব, যা জমা রাখতে এখন তার স্বাদ গ্রহণ কর।

  36. إِنَّ عِدَّةَ ٱلشُّهُورِ عِندَ ٱللَّهِ ٱثۡنَا عَشَرَ شَهۡرٗا فِي كِتَٰبِ ٱللَّهِ يَوۡمَ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ مِنۡهَآ أَرۡبَعَةٌ حُرُمٞۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلۡقَيِّمُۚ فَلَا تَظۡلِمُواْ فِيهِنَّ أَنفُسَكُمۡۚ وَقَٰتِلُواْ ٱلۡمُشۡرِكِينَ كَآفَّةٗ كَمَا يُقَٰتِلُونَكُمۡ كَآفَّةٗۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُتَّقِينَ

    Open ayah 9:36

    আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিনের ঠিক করা নিয়মে আল্লাহর কাছে মাসের সংখ্যা বারটি। এর মধ্যে চারটি পবিত্র (মাস)। এটাই সঠিক ধর্ম। এ মাসগুলোতে নিজেদের প্রতি অবিচার করো না এবং মুশরিকদের বিরুদ্ধে সবাই একসঙ্গে যুদ্ধ করো, যেমন তারা তোমাদের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধ করছে। জেনে রেখো, আল্লাহ মোত্তাকীদের সাথেই আছেন।

  37. إِنَّمَا ٱلنَّسِيٓءُ زِيَادَةٞ فِي ٱلۡكُفۡرِۖ يُضَلُّ بِهِ ٱلَّذِينَ كَفَرُواْ يُحِلُّونَهُۥ عَامٗا وَيُحَرِّمُونَهُۥ عَامٗا لِّيُوَاطِـُٔواْ عِدَّةَ مَا حَرَّمَ ٱللَّهُ فَيُحِلُّواْ مَا حَرَّمَ ٱللَّهُۚ زُيِّنَ لَهُمۡ سُوٓءُ أَعۡمَٰلِهِمۡۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 9:37

    (পবিত্র) মাস পিছিয়ে দেওয়ার কাজ কুফরিতে এক সংযোজন বৈ নয়। এর দ্বারা কাফেরদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হয়। একে (নির্দিষ্ট কোন মাসকে) তারা কোন বছর বৈধ করে আবার কোন বছর অবৈধ করে, যাতে আল্লাহ কর্তৃক নিষিদ্ধ মাসের সংখ্যা ঠিক রেখে আল্লাহ যা অবৈধ করেছেন তারা তা বৈধ করতে পারে। তাদের এসব খারাপ কাজ তাদের কাছে যৌক্তিক বলে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ কাফেরদেরকে পথ দেখান না।

  38. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ مَا لَكُمۡ إِذَا قِيلَ لَكُمُ ٱنفِرُواْ فِي سَبِيلِ ٱللَّهِ ٱثَّاقَلۡتُمۡ إِلَى ٱلۡأَرۡضِۚ أَرَضِيتُم بِٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا مِنَ ٱلۡأٓخِرَةِۚ فَمَا مَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا فِي ٱلۡأٓخِرَةِ إِلَّا قَلِيلٌ

    Open ayah 9:38

    হে ঈমানদারগণ! তোমাদের ব্যাপারটা কি? যখন তোমাদেরকে বলা হয়, “আল্লাহর পথে (জেহাদে) বের হও” তখন তোমরা মাটির সাথে আঁকড়ে থাক (একেবারেই গা তুলতে চাও না)। তোমরা কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবন নিয়েই সন্তুষ্ট? দুনিয়ার জীবনের ভোগ তো আখেরাতের তুলনায় অতি নগণ্য।

  39. إِلَّا تَنفِرُواْ يُعَذِّبۡكُمۡ عَذَابًا أَلِيمٗا وَيَسۡتَبۡدِلۡ قَوۡمًا غَيۡرَكُمۡ وَلَا تَضُرُّوهُ شَيۡـٔٗاۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ

    Open ayah 9:39

    যদি তোমরা (আল্লাহর পথে) বের না হও তাহলে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং অন্য লোকদেরকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন; তোমরা তাঁর কোন ক্ষতি করতে পারবে না। আল্লাহ সবকিছু করতে সক্ষম।

  40. إِلَّا تَنصُرُوهُ فَقَدۡ نَصَرَهُ ٱللَّهُ إِذۡ أَخۡرَجَهُ ٱلَّذِينَ كَفَرُواْ ثَانِيَ ٱثۡنَيۡنِ إِذۡ هُمَا فِي ٱلۡغَارِ إِذۡ يَقُولُ لِصَٰحِبِهِۦ لَا تَحۡزَنۡ إِنَّ ٱللَّهَ مَعَنَاۖ فَأَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَيۡهِ وَأَيَّدَهُۥ بِجُنُودٖ لَّمۡ تَرَوۡهَا وَجَعَلَ كَلِمَةَ ٱلَّذِينَ كَفَرُواْ ٱلسُّفۡلَىٰۗ وَكَلِمَةُ ٱللَّهِ هِيَ ٱلۡعُلۡيَاۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ 

    Open ayah 9:40

    তোমরা যদি তাকে (রসূলকে) সাহায্য না করো তবে (তার কোন অসুবিধা হবে না, কারণ) আল্লাহ তো তাকে তখনও সাহায্য করেছিলেন যখন কাফেররা তাকে বের করে দিয়েছিল, যখন সে ছিল দু'জনের দ্বিতীয়জন, যখন তারা দুজন গুহায় ছিল, যখন সে তার সঙ্গীকে বলেছিল, “চিন্তা করো না, নিশ্চয়ই আমাদের সাথে আল্লাহ আছেন।” অতঃপর আল্লাহ তার ওপর শান্তি বর্ষণ করেছেন, তোমরা দেখনি এমন সেনাদল (ফেরেশতাদের) দিয়ে তাকে সমর্থন যুগিয়েছেন এবং কাফেরদের কথা হেয় প্রতিপন্ন করেছেন। আর আল্লাহর কথাই সমুন্নত (রয়েছে)। আল্লাহ পরাক্রমশালী, পরম প্রাজ্ঞ।

  41. ٱنفِرُواْ خِفَافٗا وَثِقَالٗا وَجَٰهِدُواْ بِأَمۡوَٰلِكُمۡ وَأَنفُسِكُمۡ فِي سَبِيلِ ٱللَّهِۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ

    Open ayah 9:41

    হালকা ও ভারী (সবল ও দুর্বল) উভয় অবস্থায় অভিযানে বেরিয়ে পড় এবং নিজেদের সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জেহাদ কর। এটাই তোমাদের জন্য মঙ্গল, যদি তোমরা জানতে!

  42. لَوۡ كَانَ عَرَضٗا قَرِيبٗا وَسَفَرٗا قَاصِدٗا لَّٱتَّبَعُوكَ وَلَٰكِنۢ بَعُدَتۡ عَلَيۡهِمُ ٱلشُّقَّةُۚ وَسَيَحۡلِفُونَ بِٱللَّهِ لَوِ ٱسۡتَطَعۡنَا لَخَرَجۡنَا مَعَكُمۡ يُهۡلِكُونَ أَنفُسَهُمۡ وَٱللَّهُ يَعۡلَمُ إِنَّهُمۡ لَكَٰذِبُونَ

    Open ayah 9:42

    যদি আশু লাভ ও সহজ সফর হত তাহলে অবশ্যই তারা তোমার সহযাত্রী হত, কিন্তু গন্তব্যটি (তাবূক অভিযান) তাদের কাছে সুদীর্ঘ মনে হল। তারা শিগগিরই আল্লাহর নামে শপথ করে বলবে, “আমরা যদি পারতাম তাহলে অবশ্যই তোমাদের সাথে বের হতাম।” ওরা নিজেদের ধ্বংস ডেকে আনছে। আল্লাহ জানেন, ওরা মিথ্যাবাদী।

  43. عَفَا ٱللَّهُ عَنكَ لِمَ أَذِنتَ لَهُمۡ حَتَّىٰ يَتَبَيَّنَ لَكَ ٱلَّذِينَ صَدَقُواْ وَتَعۡلَمَ ٱلۡكَٰذِبِينَ

    Open ayah 9:43

    আল্লাহ তোমাকে ক্ষমা করুন! কারা সত্যবাদী তা স্পষ্ট না হওয়া পর্যন্ত এবং কারা মিথ্যাবাদী তা না জানা পর্যন্ত কেন তুমি তাদেরকে (অভিযানে না যাওয়ার) অনুমতি দিলে?

  44. لَا يَسۡتَـٔۡذِنُكَ ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ أَن يُجَٰهِدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡۗ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلۡمُتَّقِينَ

    Open ayah 9:44

    আল্লাহ ও শেষ দিনে (পরকালে) বিশ্বাসীরা নিজেদের সম্পদ ও জীবন দিয়ে জেহাদ করা থেকে তোমার কাছে অব্যাহতি চাইবে না। আল্লাহ মোত্তাকীদের সম্পর্কে ভালভাবে অবগত আছেন।

  45. إِنَّمَا يَسۡتَـٔۡذِنُكَ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَٱرۡتَابَتۡ قُلُوبُهُمۡ فَهُمۡ فِي رَيۡبِهِمۡ يَتَرَدَّدُونَ

    Open ayah 9:45

    বস্তুত তোমার কাছে তারাই অব্যাহতি চায় যারা আল্লাহ ও শেষ দিনে (পরকালে) বিশ্বাস করে না এবং যাদের অন্তরে সন্দেহের সৃষ্টি হয়েছে। তারা তাদের সন্দেহের মধ্যে দ্বিধাগ্রস্ত।

  46. ۞وَلَوۡ أَرَادُواْ ٱلۡخُرُوجَ لَأَعَدُّواْ لَهُۥ عُدَّةٗ وَلَٰكِن كَرِهَ ٱللَّهُ ٱنۢبِعَاثَهُمۡ فَثَبَّطَهُمۡ وَقِيلَ ٱقۡعُدُواْ مَعَ ٱلۡقَٰعِدِينَ

    Open ayah 9:46

    তাদের যদি বের হওয়ার ইচ্ছাই থাকত তাহলে তারা সেজন্য কিছু সরঞ্জাম প্রস্তুত করত; কিন্তু আল্লাহ তাদের অভিযাত্রা অপছন্দ করেছেন; তাই তিনি তাদেরকে হতোদ্যম করেছেন এবং (তাদেরকে) বলা হয়েছে, “যারা (বাড়িতে) বসে আছে তোমরা তাদের সাথেই বসে থাক।”

  47. لَوۡ خَرَجُواْ فِيكُم مَّا زَادُوكُمۡ إِلَّا خَبَالٗا وَلَأَوۡضَعُواْ خِلَٰلَكُمۡ يَبۡغُونَكُمُ ٱلۡفِتۡنَةَ وَفِيكُمۡ سَمَّٰعُونَ لَهُمۡۗ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلظَّٰلِمِينَ

    Open ayah 9:47

    তারা যদি তোমাদের সাথে বের হত তাহলে তোমাদের শুধু অনিষ্টই বাড়াতো এবং ফেতনা (বিভেদ) সৃষ্টির উদ্দেশ্যে অবশ্যই তোমাদের মাঝে ছুটোছুটি করত। আর তোমাদের মধ্যে তাদের কথা শোনার মত লোকও রয়েছে। আল্লাহ জালেমদের সম্পর্কে ভালভাবে অবগত আছেন।

  48. لَقَدِ ٱبۡتَغَوُاْ ٱلۡفِتۡنَةَ مِن قَبۡلُ وَقَلَّبُواْ لَكَ ٱلۡأُمُورَ حَتَّىٰ جَآءَ ٱلۡحَقُّ وَظَهَرَ أَمۡرُ ٱللَّهِ وَهُمۡ كَٰرِهُونَ

    Open ayah 9:48

    এর আগেও তারা ফেতনা সৃষ্টি করতে চেয়েছে এবং তোমার কাজকর্ম উল্টে দিয়েছে। অবশেষে সত্য এসেছে এবং আল্লাহর আদেশ বিজয়ী হয়েছে; যদিও তারা (তা) অপছন্দ করছে।

  49. وَمِنۡهُم مَّن يَقُولُ ٱئۡذَن لِّي وَلَا تَفۡتِنِّيٓۚ أَلَا فِي ٱلۡفِتۡنَةِ سَقَطُواْۗ وَإِنَّ جَهَنَّمَ لَمُحِيطَةُۢ بِٱلۡكَٰفِرِينَ

    Open ayah 9:49

    তাদের মধ্যে এক লোক আছে যে বলে, “আমাকে অব্যাহতি দাও এবং আমাকে ফেতনায় ফেলো না।” আরে! তারা তো ফেতনায় পড়েই গেছে। আর জাহান্নাম অবশ্যই কাফেরদেরকে বেষ্টন করে আছে।

  50. إِن تُصِبۡكَ حَسَنَةٞ تَسُؤۡهُمۡۖ وَإِن تُصِبۡكَ مُصِيبَةٞ يَقُولُواْ قَدۡ أَخَذۡنَآ أَمۡرَنَا مِن قَبۡلُ وَيَتَوَلَّواْ وَّهُمۡ فَرِحُونَ 

    Open ayah 9:50

    তোমার কোন কল্যাণ হলে তাদের তা খারাপ লাগে, কিন্তু তোমার কোন বিপদ হলে তারা বলে, “আমরা আগেই আমাদের কাজ সামলে নিয়েছি” এবং তারা তখন সানন্দে সরে পড়ে।

  51. قُل لَّن يُصِيبَنَآ إِلَّا مَا كَتَبَ ٱللَّهُ لَنَا هُوَ مَوۡلَىٰنَاۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ

    Open ayah 9:51

    বল, “আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তা ছাড়া অন্য কিছুই আমাদের হবে না। তিনি আমাদের প্রভু।” আর আল্লাহর ওপরই মুমিনদের ভরসা করা উচিত।

  52. قُلۡ هَلۡ تَرَبَّصُونَ بِنَآ إِلَّآ إِحۡدَى ٱلۡحُسۡنَيَيۡنِۖ وَنَحۡنُ نَتَرَبَّصُ بِكُمۡ أَن يُصِيبَكُمُ ٱللَّهُ بِعَذَابٖ مِّنۡ عِندِهِۦٓ أَوۡ بِأَيۡدِينَاۖ فَتَرَبَّصُوٓاْ إِنَّا مَعَكُم مُّتَرَبِّصُونَ

    Open ayah 9:52

    বল,”তোমরা কি আমাদের জন্য দুটো কল্যাণের (শাহাদাত ও বিজয়) যে কোন একটি ছাড়া আর কিছুর অপেক্ষা করো? (নিশ্চয়ই না) কিন্তু আমরা তোমাদের জন্য যা অপেক্ষা করছি তা হল, আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে অথবা আমাদের হাতে শাস্তি দেবেন। অতএব, তোমরা অপেক্ষা করতে থাক, আমরাও তোমাদের সাথে অপেক্ষা করছি।”

  53. قُلۡ أَنفِقُواْ طَوۡعًا أَوۡ كَرۡهٗا لَّن يُتَقَبَّلَ مِنكُمۡ إِنَّكُمۡ كُنتُمۡ قَوۡمٗا فَٰسِقِينَ

    Open ayah 9:53

    বল, “তোমরা স্বেচ্ছায় ব্যয় করো কিংবা অনিচ্ছায় (ব্যয় করো), তোমাদের সে ব্যয় কিছুতেই কবুল হবে না। তোমরা হলে এক অবাধ্য সমপ্রদায়।”

  54. وَمَا مَنَعَهُمۡ أَن تُقۡبَلَ مِنۡهُمۡ نَفَقَٰتُهُمۡ إِلَّآ أَنَّهُمۡ كَفَرُواْ بِٱللَّهِ وَبِرَسُولِهِۦ وَلَا يَأۡتُونَ ٱلصَّلَوٰةَ إِلَّا وَهُمۡ كُسَالَىٰ وَلَا يُنفِقُونَ إِلَّا وَهُمۡ كَٰرِهُونَ

    Open ayah 9:54

    তাদের ব্যয়সমূহ কবুল হতে বাধা শুধু এটাই যে, তারা আল্লাহ ও তাঁর রসূলকে অবিশ্বাস করেছে এবং নামায অলসভাবে পড়ে আর সব ব্যয় অনিচ্ছায় করে।

  55. فَلَا تُعۡجِبۡكَ أَمۡوَٰلُهُمۡ وَلَآ أَوۡلَٰدُهُمۡۚ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ لِيُعَذِّبَهُم بِهَا فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَتَزۡهَقَ أَنفُسُهُمۡ وَهُمۡ كَٰفِرُونَ

    Open ayah 9:55

    অতএব, তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাকে মুগ্ধ না করে। আসলে আল্লাহ চাচ্ছেন, এসব জিনিস দ্বারা তাদেরকে পার্থিব জীবনে শাস্তি দেবেন এবং কাফের অবস্থায় তাদের প্রাণ চলে যাবে (মৃত্যু হবে)।

  56. وَيَحۡلِفُونَ بِٱللَّهِ إِنَّهُمۡ لَمِنكُمۡ وَمَا هُم مِّنكُمۡ وَلَٰكِنَّهُمۡ قَوۡمٞ يَفۡرَقُونَ

    Open ayah 9:56

    তারা আল্লাহর নামে হলফ করে বলে যে, তারা তোমাদের লোক, কিন্তু (আসলে) তারা তোমাদের লোক নয়, বরং তারা এমন এক গোষ্ঠী যারা (তোমাদেরকে) ভয় করে।

  57. لَوۡ يَجِدُونَ مَلۡجَـًٔا أَوۡ مَغَٰرَٰتٍ أَوۡ مُدَّخَلٗا لَّوَلَّوۡاْ إِلَيۡهِ وَهُمۡ يَجۡمَحُونَ

    Open ayah 9:57

    তারা যদি কোন আশ্রয়স্থল বা গুহা কিংবা কোন প্রবেশস্থল পায় তাহলে সেদিকেই ছুটে পালাবে।

  58. وَمِنۡهُم مَّن يَلۡمِزُكَ فِي ٱلصَّدَقَٰتِ فَإِنۡ أُعۡطُواْ مِنۡهَا رَضُواْ وَإِن لَّمۡ يُعۡطَوۡاْ مِنۡهَآ إِذَا هُمۡ يَسۡخَطُونَ

    Open ayah 9:58

    তাদের মধ্যে এমন লোকও আছে যারা ছদকা বণ্টনের ব্যাপারে তোমাকে দোষারোপ করে। যদি তাদেরকে তার কিছু অংশ দেওয়া হয় তাহলে খুশী হয়, আর যদি না দেওয়া হয় অমনি তারা ক্রুদ্ধ হয়।

  59. وَلَوۡ أَنَّهُمۡ رَضُواْ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَقَالُواْ حَسۡبُنَا ٱللَّهُ سَيُؤۡتِينَا ٱللَّهُ مِن فَضۡلِهِۦ وَرَسُولُهُۥٓ إِنَّآ إِلَى ٱللَّهِ رَٰغِبُونَ

    Open ayah 9:59

    কতই না ভাল হত, যদি আল্লাহ ও তাঁর রসূল তাদেরকে যা দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট হত আর বলত, “আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাঁর অনুগ্রহ থেকে আমাদেরকে দান করবেন, তাঁর রসূলও। নিশ্চয়ই আমরা আল্লাহকে পেতে চাই।”

  60. ۞إِنَّمَا ٱلصَّدَقَٰتُ لِلۡفُقَرَآءِ وَٱلۡمَسَٰكِينِ وَٱلۡعَٰمِلِينَ عَلَيۡهَا وَٱلۡمُؤَلَّفَةِ قُلُوبُهُمۡ وَفِي ٱلرِّقَابِ وَٱلۡغَٰرِمِينَ وَفِي سَبِيلِ ٱللَّهِ وَٱبۡنِ ٱلسَّبِيلِۖ فَرِيضَةٗ مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ 

    Open ayah 9:60

    ছদকা (যাকাত) তো কেবল গরীবদের জন্য, মিসকীনদের জন্য, তার (ব্যবস্থাপনার) সাথে সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের মন আকৃষ্ট করা প্রয়োজন তাদের জন্য, দাসমুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জেহাদকারীদের জন্য এবং (সহায়-সম্বলহীন) পথিকের জন্য। এটা আল্লাহর অবশ্যপালনীয় বিধান। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।

  61. وَمِنۡهُمُ ٱلَّذِينَ يُؤۡذُونَ ٱلنَّبِيَّ وَيَقُولُونَ هُوَ أُذُنٞۚ قُلۡ أُذُنُ خَيۡرٖ لَّكُمۡ يُؤۡمِنُ بِٱللَّهِ وَيُؤۡمِنُ لِلۡمُؤۡمِنِينَ وَرَحۡمَةٞ لِّلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡۚ وَٱلَّذِينَ يُؤۡذُونَ رَسُولَ ٱللَّهِ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 9:61

    তাদের মধ্যে এমন লোকও আছে যারা নবীকে কষ্ট দেয় আর বলে, “সে একটি কান (সব কথায় কান দেয়)।” বল, “(সে তো) তোমাদের মঙ্গলের কান (তোমাদের মঙ্গলের জন্য যা শোনা দরকার তাই শোনে)। সে তো আল্লাহকে বিশ্বাস করে এবং মুমিনদের প্রতি আস্থা রাখে। আর তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য সে রহমতস্বরূপ।” যারা আল্লাহর রসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আজাব।

  62. يَحۡلِفُونَ بِٱللَّهِ لَكُمۡ لِيُرۡضُوكُمۡ وَٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَحَقُّ أَن يُرۡضُوهُ إِن كَانُواْ مُؤۡمِنِينَ

    Open ayah 9:62

    তারা তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য তোমাদের কাছে আল্লাহর শপথ করে। অথচ (আগে) আল্লাহ ও তাঁর রসূলকে সন্তুষ্ট করাই তাদের কর্তব্য, যদি তারা ঈমানদার হয়।

  63. أَلَمۡ يَعۡلَمُوٓاْ أَنَّهُۥ مَن يُحَادِدِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَأَنَّ لَهُۥ نَارَ جَهَنَّمَ خَٰلِدٗا فِيهَاۚ ذَٰلِكَ ٱلۡخِزۡيُ ٱلۡعَظِيمُ

    Open ayah 9:63

    তারা কি জানতে পারেনি যে, আল্লাহ ও তাঁর রসূলের বিরোধিতাকারীর জন্য নিশ্চিতভাবে জাহান্নামের আগুন রয়েছে, যাতে সে চিরকাল থাকবে? এটাই তো চরম লাঞ্ছনা।

  64. يَحۡذَرُ ٱلۡمُنَٰفِقُونَ أَن تُنَزَّلَ عَلَيۡهِمۡ سُورَةٞ تُنَبِّئُهُم بِمَا فِي قُلُوبِهِمۡۚ قُلِ ٱسۡتَهۡزِءُوٓاْ إِنَّ ٱللَّهَ مُخۡرِجٞ مَّا تَحۡذَرُونَ

    Open ayah 9:64

    মোনাফেকরা ভয় পায়, পাছে মুমিনদের কাছে এমন কোন সূরা নাযিল করা হয় যা তাদের (মোনাফেকদের) অন্তরের কথা তাদেরকে (মুমিনদেরকে) অবহিত করে দেয়। বল, “তোমরা ঠাট্টা-বিদ্রূপ করতে থাক; তবে তোমরা যা ভয় করছ নিশ্চয়ই আল্লাহ তা প্রকাশ করে দেবেন।”

  65. وَلَئِن سَأَلۡتَهُمۡ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلۡعَبُۚ قُلۡ أَبِٱللَّهِ وَءَايَٰتِهِۦ وَرَسُولِهِۦ كُنتُمۡ تَسۡتَهۡزِءُونَ

    Open ayah 9:65

    যদি তাদেরকে প্রশ্ন করো তাহলে বলবে, “আমরা তো শুধু কথাবার্তা বলছিলাম আর খেল-তামাশা করছিলাম।” বল, “তোমরা কি আল্লাহ ও তাঁর বিধানসমূহ এবং তাঁর রসূলকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করছিলে?”

  66. لَا تَعۡتَذِرُواْ قَدۡ كَفَرۡتُم بَعۡدَ إِيمَٰنِكُمۡۚ إِن نَّعۡفُ عَن طَآئِفَةٖ مِّنكُمۡ نُعَذِّبۡ طَآئِفَةَۢ بِأَنَّهُمۡ كَانُواْ مُجۡرِمِينَ

    Open ayah 9:66

    অজুহাত দেখিয়ো না। তোমরা ঈমান আনার পর কুফরি করেছো। আমি যদি তোমাদের একদলকে ক্ষমাও করে দেই তবু অন্য একদলকে শাস্তি দেব, কারণ তারা অপরাধী ছিল।

  67. ٱلۡمُنَٰفِقُونَ وَٱلۡمُنَٰفِقَٰتُ بَعۡضُهُم مِّنۢ بَعۡضٖۚ يَأۡمُرُونَ بِٱلۡمُنكَرِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمَعۡرُوفِ وَيَقۡبِضُونَ أَيۡدِيَهُمۡۚ نَسُواْ ٱللَّهَ فَنَسِيَهُمۡۚ إِنَّ ٱلۡمُنَٰفِقِينَ هُمُ ٱلۡفَٰسِقُونَ

    Open ayah 9:67

    মোনাফেক পুরুষেরা আর মোনাফেক নারীরা একই দলভুক্ত। ওরা খারাপ কাজের আদেশ দেয় আর ভাল কাজ থেকে বিরত রাখে, এবং (দান করার পরিবর্তে) নিজেদের হাত বন্ধ করে রাখে। তারা আল্লাহকে ভুলে গিয়েছে, তাই তিনিও তাদেরকে ভুলে গিয়েছেন। নিশ্চয়ই মোনাফেকরা পাপাচারী।

  68. وَعَدَ ٱللَّهُ ٱلۡمُنَٰفِقِينَ وَٱلۡمُنَٰفِقَٰتِ وَٱلۡكُفَّارَ نَارَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَاۚ هِيَ حَسۡبُهُمۡۚ وَلَعَنَهُمُ ٱللَّهُۖ وَلَهُمۡ عَذَابٞ مُّقِيمٞ

    Open ayah 9:68

    আল্লাহ মোনাফেক পুরুষ ও মোনাফেক নারী এবং কাফেরদেরকে জাহান্নামের আগুনের ওয়াদা করেছেন। তার মধ্যে তারা চিরকাল থাকবে। সেটাই তাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি।

  69. كَٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ كَانُوٓاْ أَشَدَّ مِنكُمۡ قُوَّةٗ وَأَكۡثَرَ أَمۡوَٰلٗا وَأَوۡلَٰدٗا فَٱسۡتَمۡتَعُواْ بِخَلَٰقِهِمۡ فَٱسۡتَمۡتَعۡتُم بِخَلَٰقِكُمۡ كَمَا ٱسۡتَمۡتَعَ ٱلَّذِينَ مِن قَبۡلِكُم بِخَلَٰقِهِمۡ وَخُضۡتُمۡ كَٱلَّذِي خَاضُوٓاْۚ أُوْلَٰٓئِكَ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ

    Open ayah 9:69

    (তোমরা) তোমাদের পূর্ববর্তীদের মতই। তারা শক্তিতে তোমাদের চেয়ে প্রবল ছিল এবং তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততিও তোমাদের চেয়ে বেশি ছিল। তারা তাদের অংশ ভোগ করেছিল; তোমরাও তোমাদের অংশ ভোগ করেছো, যেমন তোমাদের পূর্ববর্তীরা তাদের অংশ ভোগ করেছিল এবং তারা যেমন অনর্থক কথাবার্তা বলেছিল তোমরাও তেমন অনর্থক কথাবার্তা বলেছো। তারাই সেই লোক, দুনিয়া ও আখেরাতে যাদের কর্মসমূহ নিষ্ফল হয়ে গিয়েছে আর তারাই ক্ষতিগ্রস্ত।

  70. أَلَمۡ يَأۡتِهِمۡ نَبَأُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ قَوۡمِ نُوحٖ وَعَادٖ وَثَمُودَ وَقَوۡمِ إِبۡرَٰهِيمَ وَأَصۡحَٰبِ مَدۡيَنَ وَٱلۡمُؤۡتَفِكَٰتِۚ أَتَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِۖ فَمَا كَانَ ٱللَّهُ لِيَظۡلِمَهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ 

    Open ayah 9:70

    তাদের কাছে কি তাদের পূর্ববর্তী নূহের সমপ্রদায়, আদ ও ছামূদ জাতি, ইবরাহীমের সমপ্রদায় এবং মাদ্‌ইয়ান ও উল্টে-দেওয়া জনপদসমূহের অধিবাসীদের সংবাদ পৌঁছেনি? তাদের কাছে তাদের রসূলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলেন। অতএব, আল্লাহ তো তাদের প্রতি জুলুম করেননি, বরং তারাই নিজেদের প্রতি জুলুম করত।

  71. وَٱلۡمُؤۡمِنُونَ وَٱلۡمُؤۡمِنَٰتُ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٖۚ يَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَيُطِيعُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓۚ أُوْلَٰٓئِكَ سَيَرۡحَمُهُمُ ٱللَّهُۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ

    Open ayah 9:71

    ঈমানদার পুরুষেরা ও ঈমানদার নারীরা একে অপরের সুহৃদ। তারা ভাল কাজের আদেশ দেয় ও খারাপ কাজ থেকে বিরত রাখে, নামায কায়েম করে ও যাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করে। এদেরকে আল্লাহ অনুগ্রহ করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  72. وَعَدَ ٱللَّهُ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَمَسَٰكِنَ طَيِّبَةٗ فِي جَنَّٰتِ عَدۡنٖۚ وَرِضۡوَٰنٞ مِّنَ ٱللَّهِ أَكۡبَرُۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ

    Open ayah 9:72

    আল্লাহ ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদেরকে ওয়াদা করেছেন জান্নাতের, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে ও যেখানে তারা চিরদিন থাকবে এবং (ওয়াদা করেছেন) স্থায়ী জান্নাতে সুন্দর সুন্দর বাসস্থানের। আর আল্লাহর সন্তুষ্টিই সবচেয়ে বড়। সেটাই মহান সাফল্য।

  73. يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ جَٰهِدِ ٱلۡكُفَّارَ وَٱلۡمُنَٰفِقِينَ وَٱغۡلُظۡ عَلَيۡهِمۡۚ وَمَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ

    Open ayah 9:73

    হে নবী! কাফের ও মোনাফেকদের বিরুদ্ধে জেহাদ করো এবং তাদের প্রতি কঠোর হও। তাদের নিবাস হল জাহান্নাম, বড় খারাপ ঠিকানা!

  74. يَحۡلِفُونَ بِٱللَّهِ مَا قَالُواْ وَلَقَدۡ قَالُواْ كَلِمَةَ ٱلۡكُفۡرِ وَكَفَرُواْ بَعۡدَ إِسۡلَٰمِهِمۡ وَهَمُّواْ بِمَا لَمۡ يَنَالُواْۚ وَمَا نَقَمُوٓاْ إِلَّآ أَنۡ أَغۡنَىٰهُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ مِن فَضۡلِهِۦۚ فَإِن يَتُوبُواْ يَكُ خَيۡرٗا لَّهُمۡۖ وَإِن يَتَوَلَّوۡاْ يُعَذِّبۡهُمُ ٱللَّهُ عَذَابًا أَلِيمٗا فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۚ وَمَا لَهُمۡ فِي ٱلۡأَرۡضِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٖ

    Open ayah 9:74

    তারা আল্লাহর শপথ করে বলে যে, তারা (খারাপ) কিছুই বলেনি; অথচ তারা কুফরির কথা বলেছে এবং ইসলামগ্রহণের পর (আবার) কুফরি করেছে এবং এমন কাজ (রসূলকে হত্যা) করতে চেয়েছিল যা তারা করতে পারেনি। একটিমাত্র বাস্তবতা ছাড়া তাদের এমন শত্রুতা করার কোন কারণ নেই। আর তা হল, আল্লাহ ও তাঁর রসূল স্বীয় অনুগ্রহে তাদেরকে সমৃদ্ধিশালী করেছেন। সুতরাং তারা যদি তওবা করে তাহলে তাদের জন্যই ভাল হবে। আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ তাদেরকে ইহকাল ও পরকালে কষ্টদায়ক শাস্তি দেবেন। পৃথিবীতে তাদের কোন অভিভাবক কিংবা সাহায্যকারী নেই।

  75. ۞وَمِنۡهُم مَّنۡ عَٰهَدَ ٱللَّهَ لَئِنۡ ءَاتَىٰنَا مِن فَضۡلِهِۦ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ ٱلصَّٰلِحِينَ

    Open ayah 9:75

    তাদের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর সাথে অঙ্গীকার করে বলেছিল, “তিনি যদি স্বীয় অনুগ্রহ থেকে আমাদেরকে দান করেন তাহলে অবশ্যই আমরা ছদ্‌কা (যাকাত) দেব এবং অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব।”

  76. فَلَمَّآ ءَاتَىٰهُم مِّن فَضۡلِهِۦ بَخِلُواْ بِهِۦ وَتَوَلَّواْ وَّهُم مُّعۡرِضُونَ

    Open ayah 9:76

    অতঃপর যখন তিনি তাদেরকে স্বীয় অনুগ্রহ থেকে দান করলেন তখন তারা তা নিয়ে কার্পণ্য করল এবং (নিজেদের অঙ্গীকার থেকে) মুখ ফিরিয়ে চলে গেল।

  77. فَأَعۡقَبَهُمۡ نِفَاقٗا فِي قُلُوبِهِمۡ إِلَىٰ يَوۡمِ يَلۡقَوۡنَهُۥ بِمَآ أَخۡلَفُواْ ٱللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُواْ يَكۡذِبُونَ

    Open ayah 9:77

    এর শাস্তিস্বরূপ তিনি (আল্লাহ) তাঁর সাথে তাদের সাক্ষাতের দিন পর্যন্ত তাদের অন্তরে কপটতা সঞ্চার করেন, কারণ তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছিল এবং মিথ্যা বলত।

  78. أَلَمۡ يَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ سِرَّهُمۡ وَنَجۡوَىٰهُمۡ وَأَنَّ ٱللَّهَ عَلَّٰمُ ٱلۡغُيُوبِ

    Open ayah 9:78

    তারা কি জানতে পারেনি যে, আল্লাহ তাদের গোপন কথা ও গোপন সলা-পরামর্শ অবগত আছেন, এবং আল্লাহ অদৃশ্য বিষয়সমূহ খুব ভাল করে জানেন?

  79. ٱلَّذِينَ يَلۡمِزُونَ ٱلۡمُطَّوِّعِينَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ فِي ٱلصَّدَقَٰتِ وَٱلَّذِينَ لَا يَجِدُونَ إِلَّا جُهۡدَهُمۡ فَيَسۡخَرُونَ مِنۡهُمۡ سَخِرَ ٱللَّهُ مِنۡهُمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٌ

    Open ayah 9:79

    যারা মুমিনদের মধ্যে স্বেচ্ছায় দান-সদকাকারীদেরকে এবং যারা কষ্টার্জিত সামান্য বস্তু ছাড়া (দান করার মত) কিছু পায় না তাদেরকে কটাক্ষ করে ও তাদের নিয়ে বিদ্রূপ করে আল্লাহ তাদেরকে পাল্টা বিদ্রূপ করবেন। আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি।

  80. ٱسۡتَغۡفِرۡ لَهُمۡ أَوۡ لَا تَسۡتَغۡفِرۡ لَهُمۡ إِن تَسۡتَغۡفِرۡ لَهُمۡ سَبۡعِينَ مَرَّةٗ فَلَن يَغۡفِرَ ٱللَّهُ لَهُمۡۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَفَرُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ 

    Open ayah 9:80

    তুমি তাদের (মোনাফেকদের) জন্য ক্ষমা চাও আর না চাও—যদি তাদের জন্য সত্তর বারও ক্ষমা চাও—আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না। এর কারণ, তারা আল্লাহ ও তাঁর রসূলকে অবিশ্বাস করেছে। আল্লাহ ফাসেকদেরকে সঠিক পথ দেখান না।

  81. فَرِحَ ٱلۡمُخَلَّفُونَ بِمَقۡعَدِهِمۡ خِلَٰفَ رَسُولِ ٱللَّهِ وَكَرِهُوٓاْ أَن يُجَٰهِدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ فِي سَبِيلِ ٱللَّهِ وَقَالُواْ لَا تَنفِرُواْ فِي ٱلۡحَرِّۗ قُلۡ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرّٗاۚ لَّوۡ كَانُواْ يَفۡقَهُونَ

    Open ayah 9:81

    (তাবূক অভিযানে অংশগ্রহণ না করে) আল্লাহর রসূলের পেছনে থেকে-যাওয়া লোকগুলো বসে বসে আনন্দ করেছে এবং নিজেদের সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জেহাদ করতে অপছন্দ করেছে আর বলেছে, “গরমের মধ্যে অভিযানে বের হয়ো না।” বল, “জাহান্নামের আগুন আরো অনেক বেশি গরম;” যদি তারা বুঝত!

  82. فَلۡيَضۡحَكُواْ قَلِيلٗا وَلۡيَبۡكُواْ كَثِيرٗا جَزَآءَۢ بِمَا كَانُواْ يَكۡسِبُونَ

    Open ayah 9:82

    তারা (এখন) একটুখানি হাসুক; (পরে) নিজেদের কৃতকর্মের ফলে অনেক কাঁদবে।

  83. فَإِن رَّجَعَكَ ٱللَّهُ إِلَىٰ طَآئِفَةٖ مِّنۡهُمۡ فَٱسۡتَـٔۡذَنُوكَ لِلۡخُرُوجِ فَقُل لَّن تَخۡرُجُواْ مَعِيَ أَبَدٗا وَلَن تُقَٰتِلُواْ مَعِيَ عَدُوًّاۖ إِنَّكُمۡ رَضِيتُم بِٱلۡقُعُودِ أَوَّلَ مَرَّةٖ فَٱقۡعُدُواْ مَعَ ٱلۡخَٰلِفِينَ

    Open ayah 9:83

    অতঃপর আল্লাহ যদি তোমাকে তাদের কোন দলের কাছে ফিরিয়ে আনেন এবং (তখন) তারা (তোমার সাথে) বের হওয়ার জন্য তোমার অনুমতি চায় তাহলে তুমি বলবে, “আসলে তোমরা আমার সাথে কখনও বের হবে না এবং আমার সাথে শত্রুর বিরুদ্ধে যুদ্ধও করবে না। প্রথমবারে তোমরা তো বসে থাকতেই পছন্দ করেছিলে, অতএব, (এখনও) পেছনে থেকে-যাওয়া লোকদের সাথেই বসে থাক।”

  84. وَلَا تُصَلِّ عَلَىٰٓ أَحَدٖ مِّنۡهُم مَّاتَ أَبَدٗا وَلَا تَقُمۡ عَلَىٰ قَبۡرِهِۦٓۖ إِنَّهُمۡ كَفَرُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَمَاتُواْ وَهُمۡ فَٰسِقُونَ

    Open ayah 9:84

    তাদের (মোনাফেকদের) মধ্যে কেউ মারা গেলে তুমি তার জন্য কখনও দোয়া করবে না (জানাযা নামায পড়বে না); তার কবরের পাশে দাঁড়াবেও না। (কারণ) তারা আল্লাহ ও তাঁর রসূলকে অবিশ্বাস করেছে এবং ফাসেক (অবাধ্য) অবস্থায় মারা গিয়েছে।

  85. وَلَا تُعۡجِبۡكَ أَمۡوَٰلُهُمۡ وَأَوۡلَٰدُهُمۡۚ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ أَن يُعَذِّبَهُم بِهَا فِي ٱلدُّنۡيَا وَتَزۡهَقَ أَنفُسُهُمۡ وَهُمۡ كَٰفِرُونَ

    Open ayah 9:85

    তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাকে বিস্মিত না করে। বস্তুত আল্লাহ চাচ্ছেন, ওসব দিয়ে তাদেরকে দুনিয়ায় শাস্তি দেবেন আর কাফের অবস্থায় তাদের প্রাণ চলে যাবে (মৃত্যু হবে)।

  86. وَإِذَآ أُنزِلَتۡ سُورَةٌ أَنۡ ءَامِنُواْ بِٱللَّهِ وَجَٰهِدُواْ مَعَ رَسُولِهِ ٱسۡتَـٔۡذَنَكَ أُوْلُواْ ٱلطَّوۡلِ مِنۡهُمۡ وَقَالُواْ ذَرۡنَا نَكُن مَّعَ ٱلۡقَٰعِدِينَ

    Open ayah 9:86

    “আল্লাহর প্রতি ঈমান আন ও তাঁর রসূলের সঙ্গে থেকে জেহাদ করো” এই নির্দেশসম্বলিত কোন সূরা যখন অবতীর্ণ হয় তখন তাদের মধ্যে সামর্থ্যবানেরা তোমার কাছে (জেহাদে না যাওয়ার) অনুমতি চায় এবং বলে, “আমাদেরকে অব্যাহতি দাও, যাতে আমরা (বাড়িতে) বসে-থাকা লোকদের সঙ্গে থাকতে পারি।”

  87. رَضُواْ بِأَن يَكُونُواْ مَعَ ٱلۡخَوَالِفِ وَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمۡ فَهُمۡ لَا يَفۡقَهُونَ

    Open ayah 9:87

    তারা পেছনে থেকে-যাওয়া মহিলাদের সঙ্গে থাকতেই পছন্দ করেছে। তাদের অন্তরে ছাপ মেরে দেওয়া হয়েছে; যার ফলে তারা বুঝতে পারে না।

  88. لَٰكِنِ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ جَٰهَدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡۚ وَأُوْلَٰٓئِكَ لَهُمُ ٱلۡخَيۡرَٰتُۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ

    Open ayah 9:88

    কিন্তু রসূল ও তার সাথের ঈমানদারগণ তাদের সম্পদ ও জীবন দিয়ে (আল্লাহর পথে) জেহাদ করেছে। তাদের জন্যই কল্যাণ রয়েছে এবং তারাই সফলকাম।

  89. أَعَدَّ ٱللَّهُ لَهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ

    Open ayah 9:89

    আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরী করে রেখেছেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। তারা সেখানে অনন্তকাল বাস করবে। এটাই তো মহা সফলতা।

  90. وَجَآءَ ٱلۡمُعَذِّرُونَ مِنَ ٱلۡأَعۡرَابِ لِيُؤۡذَنَ لَهُمۡ وَقَعَدَ ٱلَّذِينَ كَذَبُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥۚ سَيُصِيبُ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡهُمۡ عَذَابٌ أَلِيمٞ 

    Open ayah 9:90

    বেদুঈনদের মধ্য থেকে অজুহাত পেশকারীরা এল, যাতে তাদেরকে (যুদ্ধে না যাওয়ার) অনুমতি দেওয়া হয়। আর যারা (বাড়িতে) বসে রইল তারা আল্লাহ ও তাঁর রসূলের সাথে মিথ্যা বলেছিল। তাদের মধ্যে যারা কুফরি করেছে শিগগিরই তাদের ওপর কষ্টদায়ক শাস্তি নেমে আসবে।

  91. لَّيۡسَ عَلَى ٱلضُّعَفَآءِ وَلَا عَلَى ٱلۡمَرۡضَىٰ وَلَا عَلَى ٱلَّذِينَ لَا يَجِدُونَ مَا يُنفِقُونَ حَرَجٌ إِذَا نَصَحُواْ لِلَّهِ وَرَسُولِهِۦۚ مَا عَلَى ٱلۡمُحۡسِنِينَ مِن سَبِيلٖۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 9:91

    (জেহাদে অংশগ্রহণ না করায়) দুর্বলদের বিরুদ্ধে কিংবা পীড়িতদের বিরুদ্ধে অথবা যাদের ব্যয় করার মত কিছু নেই তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই, যদি তারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি আন্তরিক থাকে। সৎকর্মশীলদের বিরুদ্ধে অভিযোগের কোন কারণ নেই। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।

  92. وَلَا عَلَى ٱلَّذِينَ إِذَا مَآ أَتَوۡكَ لِتَحۡمِلَهُمۡ قُلۡتَ لَآ أَجِدُ مَآ أَحۡمِلُكُمۡ عَلَيۡهِ تَوَلَّواْ وَّأَعۡيُنُهُمۡ تَفِيضُ مِنَ ٱلدَّمۡعِ حَزَنًا أَلَّا يَجِدُواْ مَا يُنفِقُونَ

    Open ayah 9:92

    তাদের বিরুদ্ধেও (কোন অভিযোগ) নেই যারা তোমার কাছে বাহনের জন্য এলে তুমি বলেছিলে, “আমার কাছে তো তোমাদেরকে দেওয়ার মত কোন বাহন নেই।” তখন তারা ব্যয় করার মত কিছু না পাওয়ার কষ্টে অশ্রুপূর্ণ নয়নে ফিরে গিয়েছিল।

  93. ۞إِنَّمَا ٱلسَّبِيلُ عَلَى ٱلَّذِينَ يَسۡتَـٔۡذِنُونَكَ وَهُمۡ أَغۡنِيَآءُۚ رَضُواْ بِأَن يَكُونُواْ مَعَ ٱلۡخَوَالِفِ وَطَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ فَهُمۡ لَا يَعۡلَمُونَ

    Open ayah 9:93

    আসলে অভিযোগ তাদের বিরুদ্ধে, যারা ধনী হওয়া সত্ত্বেও তোমার কাছে (জেহাদে না যাওয়ার জন্য) অনুমতি চায়। তারা পেছনে থেকে-যাওয়া মহিলাদের সাথে (বাড়িতে) থাকতে পছন্দ করেছে। আল্লাহ তাদের অন্তরে ছাপ মেরে দিয়েছেন; তাই তারা জানতে পারছে না।

  94. يَعۡتَذِرُونَ إِلَيۡكُمۡ إِذَا رَجَعۡتُمۡ إِلَيۡهِمۡۚ قُل لَّا تَعۡتَذِرُواْ لَن نُّؤۡمِنَ لَكُمۡ قَدۡ نَبَّأَنَا ٱللَّهُ مِنۡ أَخۡبَارِكُمۡۚ وَسَيَرَى ٱللَّهُ عَمَلَكُمۡ وَرَسُولُهُۥ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 9:94

    তোমরা তাদের কাছে ফিরে এলে তারা (মোনাফেকরা) তোমাদের কাছে (নানা) অজুহাত পেশ করবে। তুমি বলবে, “তোমরা (কোন) অজুহাত পেশ করো না, আমরা তোমাদের কথা বিশ্বাস করব না, আল্লাহ ইতিমধ্যেই আমাদেরকে তোমাদের সম্পর্কে জানিয়ে দিয়েছেন। আল্লাহ ও তাঁর রসূলই তোমাদের কর্মকাণ্ড দেখবেন। অবশেষে তোমাদেরকে গোপন ও প্রকাশ্য সবকিছু সম্পর্কে অবগত সত্তার (আল্লাহর) কাছে ফিরিয়ে নেওয়া হবে, তখন তোমরা যা কিছু করতে তিনি তোমাদেরকে তা অবহিত করবেন।”

  95. سَيَحۡلِفُونَ بِٱللَّهِ لَكُمۡ إِذَا ٱنقَلَبۡتُمۡ إِلَيۡهِمۡ لِتُعۡرِضُواْ عَنۡهُمۡۖ فَأَعۡرِضُواْ عَنۡهُمۡۖ إِنَّهُمۡ رِجۡسٞۖ وَمَأۡوَىٰهُمۡ جَهَنَّمُ جَزَآءَۢ بِمَا كَانُواْ يَكۡسِبُونَ

    Open ayah 9:95

    তোমরা তাদের কাছে ফিরে এলে তারা তোমাদের কাছে আল্লাহর নামে শপথ করবে, যাতে তোমরা তাদের বিষয়টি উপেক্ষার দৃষ্টিতে দেখ। ঠিক আছে, তোমরা তাদেরকে উপেক্ষাই কর। (কারণ) তারা অপবিত্র, আর তাদের উপার্জনের ফলস্বরূপ জাহান্নামই তাদের আবাসস্থল (হবে)।

  96. يَحۡلِفُونَ لَكُمۡ لِتَرۡضَوۡاْ عَنۡهُمۡۖ فَإِن تَرۡضَوۡاْ عَنۡهُمۡ فَإِنَّ ٱللَّهَ لَا يَرۡضَىٰ عَنِ ٱلۡقَوۡمِ ٱلۡفَٰسِقِينَ

    Open ayah 9:96

    তারা তোমাদের কাছে শপথ করবে, যাতে তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হও, কিন্তু তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হলেও আল্লাহ ঐ অবাধ্য লোকদের প্রতি কিছুতেই সন্তুষ্ট হবেন না।

  97. ٱلۡأَعۡرَابُ أَشَدُّ كُفۡرٗا وَنِفَاقٗا وَأَجۡدَرُ أَلَّا يَعۡلَمُواْ حُدُودَ مَآ أَنزَلَ ٱللَّهُ عَلَىٰ رَسُولِهِۦۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ

    Open ayah 9:97

    বেদুঈনরা কুফরি ও মোনাফেকিতে অধিক পারঙ্গম এবং আল্লাহ তাঁর রসূলের ওপর যা নাযিল করেছেন তার সীমারেখা সম্বন্ধে (তারা) অধিকতর অজ্ঞ। আর আল্লাহ মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ।

  98. وَمِنَ ٱلۡأَعۡرَابِ مَن يَتَّخِذُ مَا يُنفِقُ مَغۡرَمٗا وَيَتَرَبَّصُ بِكُمُ ٱلدَّوَآئِرَۚ عَلَيۡهِمۡ دَآئِرَةُ ٱلسَّوۡءِۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ

    Open ayah 9:98

    কিছু কিছু বেদুঈন আছে যারা (আল্লাহর পথে) নিজেদের ব্যয়কে জরিমানা মনে করে এবং তোমাদের বিপদাপদ আসুক এই প্রতীক্ষায় থাকে। তাদের ওপরই দুর্বিপাক (নেমে আসবে)। আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন।

  99. وَمِنَ ٱلۡأَعۡرَابِ مَن يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَيَتَّخِذُ مَا يُنفِقُ قُرُبَٰتٍ عِندَ ٱللَّهِ وَصَلَوَٰتِ ٱلرَّسُولِۚ أَلَآ إِنَّهَا قُرۡبَةٞ لَّهُمۡۚ سَيُدۡخِلُهُمُ ٱللَّهُ فِي رَحۡمَتِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 9:99

    আবার কিছু কিছু বেদুঈন আছে যারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে এবং (আল্লাহর পথে) নিজেদের ব্যয়কে আল্লাহর নৈকট্যলাভ ও রসূলের দোয়া পাওয়ার অছিলা মনে করে। আসলেই তা তাদের জন্য (আল্লাহর) নৈকট্যলাভের একটি অছিলা। আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহের মাঝে প্রবেশ করাবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়াময়।

  100. وَٱلسَّٰبِقُونَ ٱلۡأَوَّلُونَ مِنَ ٱلۡمُهَٰجِرِينَ وَٱلۡأَنصَارِ وَٱلَّذِينَ ٱتَّبَعُوهُم بِإِحۡسَٰنٖ رَّضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُ وَأَعَدَّ لَهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي تَحۡتَهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ 

    Open ayah 9:100

    প্রথমদিকের মোহাজের ও আনসারদের প্রতি এবং তাদের যথার্থ অনুসারীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাই আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। তারা সেখানে চিরকাল থাকবে। এটাই তো বড় সাফল্য।

  101. وَمِمَّنۡ حَوۡلَكُم مِّنَ ٱلۡأَعۡرَابِ مُنَٰفِقُونَۖ وَمِنۡ أَهۡلِ ٱلۡمَدِينَةِ مَرَدُواْ عَلَى ٱلنِّفَاقِ لَا تَعۡلَمُهُمۡۖ نَحۡنُ نَعۡلَمُهُمۡۚ سَنُعَذِّبُهُم مَّرَّتَيۡنِ ثُمَّ يُرَدُّونَ إِلَىٰ عَذَابٍ عَظِيمٖ 

    Open ayah 9:101

    তোমাদের আশেপাশের বেদুঈনদের মধ্যে ও মদীনাবাসীদের মধ্যে কিছু কপট লোক আছে। তারা জিদ করে কপটতা করছে। তুমি তাদেরকে চেন না, তবে আমি তাদেরকে চিনি। তাদেরকে আমি দু'বার শাস্তি দেব, তারপর তাদেরকে ভয়ানক এক শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে।

  102. وَءَاخَرُونَ ٱعۡتَرَفُواْ بِذُنُوبِهِمۡ خَلَطُواْ عَمَلٗا صَٰلِحٗا وَءَاخَرَ سَيِّئًا عَسَى ٱللَّهُ أَن يَتُوبَ عَلَيۡهِمۡۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ 

    Open ayah 9:102

    আর একদল লোক আছে যারা নিজেদের পাপ স্বীকার করেছে। তারা ভাল কাজের সাথে খারাপ কাজ মিশিয়ে ফেলেছিল (অর্থাৎ ভালমন্দ দু'রকম কাজই করেছিল।) আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।

  103. خُذۡ مِنۡ أَمۡوَٰلِهِمۡ صَدَقَةٗ تُطَهِّرُهُمۡ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيۡهِمۡۖ إِنَّ صَلَوٰتَكَ سَكَنٞ لَّهُمۡۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ 

    Open ayah 9:103

    তুমি তাদেরকে পবিত্র ও পরিশোধন করার জন্য তাদের সম্পদ থেকে সদকা (যাকাত) গ্রহণ করো এবং তাদের জন্য দোয়া কর। তোমার দোয়া অবশ্যই তাদের জন্য শান্তির কারণ (হবে)। আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন।

  104. أَلَمۡ يَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ هُوَ يَقۡبَلُ ٱلتَّوۡبَةَ عَنۡ عِبَادِهِۦ وَيَأۡخُذُ ٱلصَّدَقَٰتِ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ 

    Open ayah 9:104

    তারা কি জানে না যে, আল্লাহ তাঁর বান্দাদের তওবা কবুল করেন ও (তাদের) দান-সদকা গ্রহণ করেন এবং কেবল আল্লাহই ক্ষমাশীল ও পরম দয়ালু?

  105. وَقُلِ ٱعۡمَلُواْ فَسَيَرَى ٱللَّهُ عَمَلَكُمۡ وَرَسُولُهُۥ وَٱلۡمُؤۡمِنُونَۖ وَسَتُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ 

    Open ayah 9:105

    আর বল, “তোমরা কাজ করো, আল্লাহ তোমাদের কাজ দেখবেন, তাঁর রসূল ও মুমিনগণও (দেখবে)। তারপর তোমাদেরকে সেই সত্তার (আল্লাহর) কাছে ফিরিয়ে নেওয়া হবে যিনি অদৃশ্য ও দৃশ্যমান (সবরকম) বস্তু সম্পর্কে জানেন। তখন তোমরা যা করতে তিনি তোমাদেরকে তা অবগত করবেন।”

  106. وَءَاخَرُونَ مُرۡجَوۡنَ لِأَمۡرِ ٱللَّهِ إِمَّا يُعَذِّبُهُمۡ وَإِمَّا يَتُوبُ عَلَيۡهِمۡۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ 

    Open ayah 9:106

    আর কিছু লোক আছে যাদের ব্যাপারে সিদ্ধান্ত আল্লাহর নির্দেশের জন্য স্থগিত রাখা হয়েছে। তাদেরকে হয় তিনি শাস্তি দেবেন, না হয় ক্ষমা করে দেবেন। আল্লাহ মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ।

  107. وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مَسۡجِدٗا ضِرَارٗا وَكُفۡرٗا وَتَفۡرِيقَۢا بَيۡنَ ٱلۡمُؤۡمِنِينَ وَإِرۡصَادٗا لِّمَنۡ حَارَبَ ٱللَّهَ وَرَسُولَهُۥ مِن قَبۡلُۚ وَلَيَحۡلِفُنَّ إِنۡ أَرَدۡنَآ إِلَّا ٱلۡحُسۡنَىٰۖ وَٱللَّهُ يَشۡهَدُ إِنَّهُمۡ لَكَٰذِبُونَ 

    Open ayah 9:107

    আর যারা ক্ষতিসাধনকল্পে, কুফরির তাড়নায়, মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির অভিলাষে এবং ইতিপূর্বে আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধে যুদ্ধকারীদের জন্য ঘাঁটি হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে একটি মসজিদ (মসজিদে দিরার) বানিয়েছে (তাদের সম্পর্কে সাবধান থাকবে); তারা নিশ্চয়ই শপথ করে বলবে, “আমাদের উদ্দেশ্য তো ভাল”; তবে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, তারা মিথ্যুক।

  108. لَا تَقُمۡ فِيهِ أَبَدٗاۚ لَّمَسۡجِدٌ أُسِّسَ عَلَى ٱلتَّقۡوَىٰ مِنۡ أَوَّلِ يَوۡمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِۚ فِيهِ رِجَالٞ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُواْۚ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُطَّهِّرِينَ 

    Open ayah 9:108

    ঐ মসজিদে তুমি নামাযে দাঁড়িয়ো না। যে মসজিদটি (কুবার মসজিদ) প্রথমদিন থেকেই তাকওয়ার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে তোমার নামায পড়ার জন্য সেটাই অধিকতর উপযোগী। সেখানে কতিপয় লোক আছে যারা পবিত্র থাকতে ভালবাসে। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন।

  109. أَفَمَنۡ أَسَّسَ بُنۡيَٰنَهُۥ عَلَىٰ تَقۡوَىٰ مِنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٍ خَيۡرٌ أَم مَّنۡ أَسَّسَ بُنۡيَٰنَهُۥ عَلَىٰ شَفَا جُرُفٍ هَارٖ فَٱنۡهَارَ بِهِۦ فِي نَارِ جَهَنَّمَۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ 

    Open ayah 9:109

    অতএব, যে লোক আল্লাহর ভয় ও সন্তুষ্টির ওপর স্বীয় ভবনের ভিত্তি স্থাপন করে সে কি ভাল, না যে পড়পড় এক ভাঙ্গনের কিনারায় তার ভবনের ভিত্তি স্থাপন করে আর এই ভবন তাকে নিয়ে জাহান্নামের আগুনে ভেঙ্গে পড়ে সে ভাল? আল্লাহ জালেমদেরকে হেদায়েত করেন না।

  110. لَا يَزَالُ بُنۡيَٰنُهُمُ ٱلَّذِي بَنَوۡاْ رِيبَةٗ فِي قُلُوبِهِمۡ إِلَّآ أَن تَقَطَّعَ قُلُوبُهُمۡۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ 

    Open ayah 9:110

    যে ভবনটি (মসজিদে দিরার) তারা নির্মাণ করেছে তা তাদের অন্তরে সর্বদা এক সন্দেহের বস্তু হয়েই থাকবে, যে পর্যন্ত না তাদের অন্তরসমূহ টুকরা টুকরা হয়ে যায় (অর্থাৎ তারা ঐ ভবন নির্মাণের জন্য সারাজীবন সন্দেহের অন্তর্জ্বালায় জ্বলতে থাকবে)। আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।

  111. ۞إِنَّ ٱللَّهَ ٱشۡتَرَىٰ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ أَنفُسَهُمۡ وَأَمۡوَٰلَهُم بِأَنَّ لَهُمُ ٱلۡجَنَّةَۚ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِ فَيَقۡتُلُونَ وَيُقۡتَلُونَۖ وَعۡدًا عَلَيۡهِ حَقّٗا فِي ٱلتَّوۡرَىٰةِ وَٱلۡإِنجِيلِ وَٱلۡقُرۡءَانِۚ وَمَنۡ أَوۡفَىٰ بِعَهۡدِهِۦ مِنَ ٱللَّهِۚ فَٱسۡتَبۡشِرُواْ بِبَيۡعِكُمُ ٱلَّذِي بَايَعۡتُم بِهِۦۚ وَذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ

    Open ayah 9:111

    আল্লাহ তো মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন। এর মূল্য হিসেবে (পরকালে) তাদের জন্য জান্নাত রয়েছে (অর্থাৎ আল্লাহর কাছ থেকে পরকালে জান্নাত লাভের প্রতিশ্রুতি পেয়ে মুমিনরা তাদের জানমাল বিসর্জন দিচ্ছে)। তারা আল্লাহর পথে যুদ্ধ করছে এবং (শত্রুকে) হত্যা করছে ও (নিজেরা) নিহত হচ্ছে। এটা তাওরাত, ইনজীল ও কোরআনে (বর্ণিত) আল্লাহর সত্য ওয়াদা। আর আল্লাহর চেয়ে বড় ওয়াদা পূরণকারী কে আছে? অতএব, তোমরা যে বিক্রয় সম্পন্ন করেছো তাতে সন্তুষ্ট থাক। আর ওটাই বড় সাফল্য।

  112. ٱلتَّٰٓئِبُونَ ٱلۡعَٰبِدُونَ ٱلۡحَٰمِدُونَ ٱلسَّٰٓئِحُونَ ٱلرَّٰكِعُونَ ٱلسَّٰجِدُونَ ٱلۡأٓمِرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَٱلنَّاهُونَ عَنِ ٱلۡمُنكَرِ وَٱلۡحَٰفِظُونَ لِحُدُودِ ٱللَّهِۗ وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 9:112

    (এই মুমিনরা) তওবাকারী, এবাদতকারী, (আল্লাহর) প্রশংসাকারী, রোযা পালনকারী (বা আল্লাহর পথে পরিভ্রমণকারী), রুকু-সেজদাকারী (নামায আদায়কারী), ন্যায়ের আদেশ দানকারী, অন্যায় থেকে বিরতকারী এবং আল্লাহর সীমাসমূহ (বিধি-বিধান) রক্ষাকারী। তুমি (এই) মুমিনদেরকে (জান্নাতের) সুসংবাদ দাও।

  113. مَا كَانَ لِلنَّبِيِّ وَٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَن يَسۡتَغۡفِرُواْ لِلۡمُشۡرِكِينَ وَلَوۡ كَانُوٓاْ أُوْلِي قُرۡبَىٰ مِنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُمۡ أَنَّهُمۡ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ

    Open ayah 9:113

    আত্মীয়-স্বজন হলেও জাহান্নামের অধিবাসী বলে নিশ্চিত হওয়ার পর মুশরিকদের জন্য ক্ষমাপ্রার্থনা করা নবী ও ঈমানদারদের উচিত নয়।

  114. وَمَا كَانَ ٱسۡتِغۡفَارُ إِبۡرَٰهِيمَ لِأَبِيهِ إِلَّا عَن مَّوۡعِدَةٖ وَعَدَهَآ إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥٓ أَنَّهُۥ عَدُوّٞ لِّلَّهِ تَبَرَّأَ مِنۡهُۚ إِنَّ إِبۡرَٰهِيمَ لَأَوَّٰهٌ حَلِيمٞ

    Open ayah 9:114

    ইবরাহীমের বাবার জন্য তার ক্ষমাপ্রার্থনা তো ছিল কেবল তার (বাবার) সাথে কৃত তার একটি প্রতিজ্ঞার কারণে। কিন্ত যখন তার কাছে পরিষ্কার হয়ে গেল যে, সে (বাবা) আল্লাহর একজন শত্রু তখন সে তার থেকে দায়মুক্ত হয়ে গেল (তার সাথে সম্পর্ক ছিন্ন করল)। ইবরাহীম অবশ্যই বিনয়ী ও সুশীল।

  115. وَمَا كَانَ ٱللَّهُ لِيُضِلَّ قَوۡمَۢا بَعۡدَ إِذۡ هَدَىٰهُمۡ حَتَّىٰ يُبَيِّنَ لَهُم مَّا يَتَّقُونَۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ

    Open ayah 9:115

    কোন সমপ্রদায়কে পথ দেখানোর পর তারা কি কি পরিহার করবে তা স্পষ্ট বলে না দেওয়া পর্যন্ত আল্লাহ তাদেরকে বিপথগামী করেন না। আল্লাহ সবকিছু ভালভাবে জানেন।

  116. إِنَّ ٱللَّهَ لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ يُحۡيِۦ وَيُمِيتُۚ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٖ

    Open ayah 9:116

    আসমান ও জমিনের রাজত্ব আল্লাহরই। তিনি বাঁচান, তিনি মারেন। আল্লাহ ছাড়া তোমাদের কোন অভিভাবক কিংবা সাহায্যকারী নেই।

  117. لَّقَد تَّابَ ٱللَّهُ عَلَى ٱلنَّبِيِّ وَٱلۡمُهَٰجِرِينَ وَٱلۡأَنصَارِ ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ فِي سَاعَةِ ٱلۡعُسۡرَةِ مِنۢ بَعۡدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٖ مِّنۡهُمۡ ثُمَّ تَابَ عَلَيۡهِمۡۚ إِنَّهُۥ بِهِمۡ رَءُوفٞ رَّحِيمٞ

    Open ayah 9:117

    নবীর প্রতি এবং মোহাজের ও আনসারদের মধ্যে যারা সংকটের সময়ে (তাবূক অভিযানকালে) তাঁর অনুসারী হয়েছিল তাদের প্রতি আল্লাহ অনুগ্রহশীল হয়েছেন, যখন ইতিমধ্যেই তাদের মধ্যে একটি দলের মনে (এ ব্যাপারে) বিভ্রান্তি সৃষ্টির উপক্রম হয়েছিল, অতঃপর তিনি তাদেরকে ক্ষমাও করে দিয়েছিলেন। নিশ্চয়ই তিনি তাদের প্রতি সহানুভূতিশীল, পরম দয়ালু।

  118. وَعَلَى ٱلثَّلَٰثَةِ ٱلَّذِينَ خُلِّفُواْ حَتَّىٰٓ إِذَا ضَاقَتۡ عَلَيۡهِمُ ٱلۡأَرۡضُ بِمَا رَحُبَتۡ وَضَاقَتۡ عَلَيۡهِمۡ أَنفُسُهُمۡ وَظَنُّوٓاْ أَن لَّا مَلۡجَأَ مِنَ ٱللَّهِ إِلَّآ إِلَيۡهِ ثُمَّ تَابَ عَلَيۡهِمۡ لِيَتُوبُوٓاْۚ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ

    Open ayah 9:118

    সেই তিনজনের প্রতিও (আল্লাহ অনুগ্রহশীল হয়েছেন) যাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল, যখন প্রশস্ত পৃথিবী তাদের জন্য সংকুচিত হয়ে গিয়েছিল আর তাদের নিজেদের জীবন তাদের কাছে কঠিন হয়ে গিয়েছিল এবং তারা মনে করেছিল যে আল্লাহর শাস্তি থেকে (পালানোর জন্য) তাঁর কাছে ছাড়া কোন আশ্রয়স্থল নেই। অতঃপর তিনি তাদের প্রতি অনুগ্রহশীল হলেন, যাতে তারা তওবা করে। নিশ্চয়ই আল্লাহ অনুগ্রহশীল, করুণাময়।

  119. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَكُونُواْ مَعَ ٱلصَّٰدِقِينَ

    Open ayah 9:119

    হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাক।

  120. مَا كَانَ لِأَهۡلِ ٱلۡمَدِينَةِ وَمَنۡ حَوۡلَهُم مِّنَ ٱلۡأَعۡرَابِ أَن يَتَخَلَّفُواْ عَن رَّسُولِ ٱللَّهِ وَلَا يَرۡغَبُواْ بِأَنفُسِهِمۡ عَن نَّفۡسِهِۦۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ لَا يُصِيبُهُمۡ ظَمَأٞ وَلَا نَصَبٞ وَلَا مَخۡمَصَةٞ فِي سَبِيلِ ٱللَّهِ وَلَا يَطَـُٔونَ مَوۡطِئٗا يَغِيظُ ٱلۡكُفَّارَ وَلَا يَنَالُونَ مِنۡ عَدُوّٖ نَّيۡلًا إِلَّا كُتِبَ لَهُم بِهِۦ عَمَلٞ صَٰلِحٌۚ إِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجۡرَ ٱلۡمُحۡسِنِينَ 

    Open ayah 9:120

    মদীনার অধিবাসী ও তাদের আশপাশের বেদুঈনদের (অভিযানে না গিয়ে) আল্লাহর রসূলের পেছনে থেকে যাওয়া এবং রসূলের জীবনকে ভাল না বেসে নিজেদের জীবনকে ভালবাসা ঠিক হয়নি। তা এজন্য যে, জেহাদকারীরা আল্লাহর পথে যে তৃষ্ণা, ক্লান্তি বা ক্ষুধা সহ্য করে অথবা কাফেরদেরকে রাগানোর মত যে পদক্ষেপই নেয় কিংবা কোন শত্রুর যে কোন ক্ষতিই করে তার বিনিময়ে তাদের আমলনামায় একটি করে সৎকর্ম লিখিত হয়। আল্লাহ তো সৎকর্মশীলদের প্রতিফল নষ্ট করেন না।

  121. وَلَا يُنفِقُونَ نَفَقَةٗ صَغِيرَةٗ وَلَا كَبِيرَةٗ وَلَا يَقۡطَعُونَ وَادِيًا إِلَّا كُتِبَ لَهُمۡ لِيَجۡزِيَهُمُ ٱللَّهُ أَحۡسَنَ مَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 9:121

    আর তারা (আল্লাহর পথে জেহাদে) ছোট কিংবা বড় যা কিছুই ব্যয় করে অথবা যে কোন উপত্যকা অতিক্রম করে, (তার জন্য) আল্লাহ তাদেরকে তাদের শ্রেষ্ঠতম কর্মের প্রতিফল দেবেন বলে তাদের আমলনামায় তা লিখে রাখা হয়।

  122. ۞وَمَا كَانَ ٱلۡمُؤۡمِنُونَ لِيَنفِرُواْ كَآفَّةٗۚ فَلَوۡلَا نَفَرَ مِن كُلِّ فِرۡقَةٖ مِّنۡهُمۡ طَآئِفَةٞ لِّيَتَفَقَّهُواْ فِي ٱلدِّينِ وَلِيُنذِرُواْ قَوۡمَهُمۡ إِذَا رَجَعُوٓاْ إِلَيۡهِمۡ لَعَلَّهُمۡ يَحۡذَرُونَ

    Open ayah 9:122

    মুমিনদের সকলের একসঙ্গে (অভিযানে) বের হওয়া সমীচীন নয়। তাদের প্রত্যেক দল থেকে একটি করে অংশ কেন বের হয় না? (অর্থাৎ প্রত্যেক দল থেকে একটি করে অংশ বের হওয়া উচিত।) যাতে তারা (শহরে অবস্থানকারীরা) দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে এবং তাদের লোকেরা (অভিযান থেকে) ফিরে এলে তাদেরকে (শিক্ষাদানের মাধ্যমে) সতর্ক করতে পারে, যাতে তারাও সতর্ক হয়।

  123. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ قَٰتِلُواْ ٱلَّذِينَ يَلُونَكُم مِّنَ ٱلۡكُفَّارِ وَلۡيَجِدُواْ فِيكُمۡ غِلۡظَةٗۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُتَّقِينَ

    Open ayah 9:123

    হে ঈমানদারগণ! কাফেরদের মধ্যে যারা তোমাদের কাছাকাছি রয়েছে তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাও। তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়। আর জেনে রাখবে, আল্লাহ মোত্তাকীদের সাথেই আছেন।

  124. وَإِذَا مَآ أُنزِلَتۡ سُورَةٞ فَمِنۡهُم مَّن يَقُولُ أَيُّكُمۡ زَادَتۡهُ هَٰذِهِۦٓ إِيمَٰنٗاۚ فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ فَزَادَتۡهُمۡ إِيمَٰنٗا وَهُمۡ يَسۡتَبۡشِرُونَ

    Open ayah 9:124

    যখন (কোরআনের) কোন সূরা অবতীর্ণ হয় তখন তাদের (মোনাফেকদের) মধ্যে কেউ কেউ বলে, “এটা তোমাদের কার ঈমান বৃদ্ধি করেছে?” আসলে যারা ঈমানদার, এই সূরা তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা খুশী হয়।

  125. وَأَمَّا ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ فَزَادَتۡهُمۡ رِجۡسًا إِلَىٰ رِجۡسِهِمۡ وَمَاتُواْ وَهُمۡ كَٰفِرُونَ

    Open ayah 9:125

    পক্ষান্তরে যাদের অন্তরে (অবিশ্বাসের) ব্যাধি আছে, এই সূরা তাদের (অন্তরের) পঙ্কিলতার সাথে আরো পঙ্কিলতা বৃদ্ধি করে এবং তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে।

  126. أَوَلَا يَرَوۡنَ أَنَّهُمۡ يُفۡتَنُونَ فِي كُلِّ عَامٖ مَّرَّةً أَوۡ مَرَّتَيۡنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمۡ يَذَّكَّرُونَ

    Open ayah 9:126

    তারা কি দেখে না যে, তাদেরকে প্রতি বছর দু'একবার করে (বিপদাপদ দিয়ে) পরীক্ষায় ফেলা হয়? তারপরও তারা তওবা করে না কিংবা শিক্ষাগ্রহণ করে না।

  127. وَإِذَا مَآ أُنزِلَتۡ سُورَةٞ نَّظَرَ بَعۡضُهُمۡ إِلَىٰ بَعۡضٍ هَلۡ يَرَىٰكُم مِّنۡ أَحَدٖ ثُمَّ ٱنصَرَفُواْۚ صَرَفَ ٱللَّهُ قُلُوبَهُم بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَفۡقَهُونَ

    Open ayah 9:127

    আর যখনই কোন সূরা অবতীর্ণ হয়, তারা একে অন্যের দিকে তাকায় (আর বলে), “কেউ কি তোমাদেরকে দেখছে?” তারপর তারা চলে যায়। আল্লাহ তাদের অন্তরসমূহ (সত্য থেকে) ফিরিয়ে রেখেছেন; কারণ, তারা এক নির্বোধ জনগোষ্ঠী।

  128. لَقَدۡ جَآءَكُمۡ رَسُولٞ مِّنۡ أَنفُسِكُمۡ عَزِيزٌ عَلَيۡهِ مَا عَنِتُّمۡ حَرِيصٌ عَلَيۡكُم بِٱلۡمُؤۡمِنِينَ رَءُوفٞ رَّحِيمٞ

    Open ayah 9:128

    তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই একজন রসূল এসেছে। তোমরা যাতে কষ্ট পাও তা তার জন্যও কষ্টদায়ক। সে তোমাদের কল্যাণকামী এবং মুমিনদের প্রতি স্নেহশীল ও দয়ালু।

  129. فَإِن تَوَلَّوۡاْ فَقُلۡ حَسۡبِيَ ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ عَلَيۡهِ تَوَكَّلۡتُۖ وَهُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ

    Open ayah 9:129

    তথাপি যদি তারা মুখ ফিরিয়ে নেয় (তোমার আনুগত্য না করে) তবে তাদেরকে বলবে, “আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি ছাড়া কোন উপাস্য নেই। আমি তাঁরই ওপর নির্ভর করি এবং তিনিই মহান আরশের (সিংহাসনের) মালিক।”