يونس

Yunus

Jonas · Surah 10 · Ayahs: 109 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. الٓرۚ تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡحَكِيمِ

    Open ayah 10:1

    আলিফ লাম রা' [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]। এগুলো প্রজ্ঞাপূর্ণ গ্রন্থের (কোরআনের) আয়াত।

  2. أَكَانَ لِلنَّاسِ عَجَبًا أَنۡ أَوۡحَيۡنَآ إِلَىٰ رَجُلٖ مِّنۡهُمۡ أَنۡ أَنذِرِ ٱلنَّاسَ وَبَشِّرِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَنَّ لَهُمۡ قَدَمَ صِدۡقٍ عِندَ رَبِّهِمۡۗ قَالَ ٱلۡكَٰفِرُونَ إِنَّ هَٰذَا لَسَٰحِرٞ مُّبِينٌ

    Open ayah 10:2

    মানুষের জন্য এটা কি একটা বিস্ময়ের ব্যাপার যে, আমি তাদের মধ্য থেকেই একজনের কাছে এই বলে ওহী পাঠিয়েছি যে, লোকদেরকে সতর্ক করো আর মুমিনদেরকে সুসংবাদ দাও যে, তাদের জন্য তাদের প্রভুর কাছে উচ্চ মর্যাদা (অথবা সৎকর্মের পুরস্কার) রয়েছে? তাই কাফেররা বলতে লাগল, “নিশ্চয়ই এ তো এক প্রকাশ্য যাদুকর।

  3. إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ يُدَبِّرُ ٱلۡأَمۡرَۖ مَا مِن شَفِيعٍ إِلَّا مِنۢ بَعۡدِ إِذۡنِهِۦۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ أَفَلَا تَذَكَّرُونَ

    Open ayah 10:3

    তোমাদের প্রভু তো সেই আল্লাহ, যিনি ছয়দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। তারপর আরশে (সিংহাসনে) সমাসীন হয়ে সবকিছু পরিচালনা করছেন। তাঁর অনুমতি পাওয়ার পরই কেবল কেউ কিছুর সুপারিশ করতে পারে। এই হচ্ছেন তোমাদের প্রভু আল্লাহ। অতএব, তোমরা তাঁর এবাদত কর। তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?

  4. إِلَيۡهِ مَرۡجِعُكُمۡ جَمِيعٗاۖ وَعۡدَ ٱللَّهِ حَقًّاۚ إِنَّهُۥ يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ لِيَجۡزِيَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ بِٱلۡقِسۡطِۚ وَٱلَّذِينَ كَفَرُواْ لَهُمۡ شَرَابٞ مِّنۡ حَمِيمٖ وَعَذَابٌ أَلِيمُۢ بِمَا كَانُواْ يَكۡفُرُونَ

    Open ayah 10:4

    তাঁর কাছেই তোমাদের সকলের প্রত্যাবর্তন (নির্ধারিত)। আল্লাহর ওয়াদা সত্য। তিনিই প্রথম সৃষ্টি করেন; পরে ঈমানদার ও সৎকর্মশীলদের ন্যায্য প্রতিফল দেওয়ার জন্য আবার সৃষ্টি করবেন। তবে যারা কাফের, কুফরি করার কারণে তাদের জন্য রয়েছে গরম পানির শরবত ও কষ্টদায়ক শাস্তি।

  5. هُوَ ٱلَّذِي جَعَلَ ٱلشَّمۡسَ ضِيَآءٗ وَٱلۡقَمَرَ نُورٗا وَقَدَّرَهُۥ مَنَازِلَ لِتَعۡلَمُواْ عَدَدَ ٱلسِّنِينَ وَٱلۡحِسَابَۚ مَا خَلَقَ ٱللَّهُ ذَٰلِكَ إِلَّا بِٱلۡحَقِّۚ يُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡلَمُونَ

    Open ayah 10:5

    তিনিই প্রখর কিরণের জন্য সূর্য আর স্নিগ্ধ আলোর জন্য চনদ্র সৃষ্টি করেছেন। এই চনদ্রকে তিনি কতগুলো পরিমাপ-স্তরে বিন্যস্ত করেছেন, যাতে তোমরা বছরের সংখ্যা ও হিসাব জানতে পার। একে আল্লাহ যথার্থই সৃষ্টি করেছেন। তিনি জ্ঞানী লোকদের জন্য নিদর্শনসমূহ ব্যাখ্যা করে থাকেন।

  6. إِنَّ فِي ٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَمَا خَلَقَ ٱللَّهُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَّقُونَ

    Open ayah 10:6

    নিশ্চয়ই রাত ও দিনের পরিবর্তনে এবং আসমান ও জমিনে আল্লাহর সকল সৃষ্টিতে তাকওয়া অবলম্বনকারীদের জন্য অনেক নিদর্শন রয়েছে।

  7. إِنَّ ٱلَّذِينَ لَا يَرۡجُونَ لِقَآءَنَا وَرَضُواْ بِٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَٱطۡمَأَنُّواْ بِهَا وَٱلَّذِينَ هُمۡ عَنۡ ءَايَٰتِنَا غَٰفِلُونَ

    Open ayah 10:7

    যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না এবং পার্থিব জীবনেই সন্তুষ্ট আছে ও তা নিয়েই নিশ্চিন্ত রয়েছে, আর যারা আমার নিদর্শনসমূহ সম্পর্কে গাফেল হয়ে আছে,

  8. أُوْلَٰٓئِكَ مَأۡوَىٰهُمُ ٱلنَّارُ بِمَا كَانُواْ يَكۡسِبُونَ

    Open ayah 10:8

    নিজেদের কৃতকর্মের কারণেই তাদের ঠিকানা (হবে) জাহান্নাম।

  9. إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ يَهۡدِيهِمۡ رَبُّهُم بِإِيمَٰنِهِمۡۖ تَجۡرِي مِن تَحۡتِهِمُ ٱلۡأَنۡهَٰرُ فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ

    Open ayah 10:9

    (পক্ষান্তরে) যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তাদের বিশ্বাসের কারণেই তাদের প্রভু তাদেরকে (সঠিক) পথের সন্ধান দেবেন এবং সুখের জান্নাতে তাদের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে।

  10. دَعۡوَىٰهُمۡ فِيهَا سُبۡحَٰنَكَ ٱللَّهُمَّ وَتَحِيَّتُهُمۡ فِيهَا سَلَٰمٞۚ وَءَاخِرُ دَعۡوَىٰهُمۡ أَنِ ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ 

    Open ayah 10:10

    সেখানে তাদের দোয়া হবে, “হে আল্লাহ! তুমি মহিয়ান”; সেখানে তাদের (পারস্পরিক) অভিবাদন হবে, “সালাম (শান্তি)” এবং তাদের দোয়া শেষ হবে এই বলে যে, সকল প্রশংসা আল্লার, যিনি নিখিল জগতের প্রভু।

  11. ۞وَلَوۡ يُعَجِّلُ ٱللَّهُ لِلنَّاسِ ٱلشَّرَّ ٱسۡتِعۡجَالَهُم بِٱلۡخَيۡرِ لَقُضِيَ إِلَيۡهِمۡ أَجَلُهُمۡۖ فَنَذَرُ ٱلَّذِينَ لَا يَرۡجُونَ لِقَآءَنَا فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ

    Open ayah 10:11

    আল্লাহ যেমন দ্রুত মানুষের কল্যাণ করতে চান, তেমন দ্রুত তিনি যদি তাদের অকল্যাণ করতেন তাহলে অবশ্যই তারা ধ্বংস হয়ে যেত। তাই যারা আমার সাক্ষাতের আশা করে না তাদেরকে আমি তাদের অবাধ্যতার মাঝে এমনভাবে ছেড়ে দেই যে, তারা দিকভ্রান্ত হয়ে ঘুরতে থাকে।

  12. وَإِذَا مَسَّ ٱلۡإِنسَٰنَ ٱلضُّرُّ دَعَانَا لِجَنۢبِهِۦٓ أَوۡ قَاعِدًا أَوۡ قَآئِمٗا فَلَمَّا كَشَفۡنَا عَنۡهُ ضُرَّهُۥ مَرَّ كَأَن لَّمۡ يَدۡعُنَآ إِلَىٰ ضُرّٖ مَّسَّهُۥۚ كَذَٰلِكَ زُيِّنَ لِلۡمُسۡرِفِينَ مَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 10:12

    আর মানুষ যখন কষ্টে পড়ে তখন সে শুয়ে, বসে ও দাঁড়িয়ে আমাকে ডাকে। তারপর আমি যখন তার কষ্ট দূর করে দেই তখন সে এমনভাবে চলে যায় যে, সে যেন তার কষ্টের জন্য আমাকে ডাকেইনি। এমনিভাবে সীমালংঘনকারীদের দৃষ্টিতে তাদের কাজকর্ম শোভন করা হয়েছে।

  13. وَلَقَدۡ أَهۡلَكۡنَا ٱلۡقُرُونَ مِن قَبۡلِكُمۡ لَمَّا ظَلَمُواْ وَجَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ وَمَا كَانُواْ لِيُؤۡمِنُواْۚ كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡقَوۡمَ ٱلۡمُجۡرِمِينَ

    Open ayah 10:13

    তোমাদের পূর্বে অনেক প্রজন্মকে আমি ধ্বংস করে দিয়েছি, যখন তারা অন্যায় করেছিল। অথচ তাদের রসূলগণ তাদের কাছে স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল, কিন্তু তারা ঈমান আনতে প্রস্তুত ছিল না। এভাবেই আমি পাপীদেরকে শাস্তি দিয়ে থাকি।

  14. ثُمَّ جَعَلۡنَٰكُمۡ خَلَٰٓئِفَ فِي ٱلۡأَرۡضِ مِنۢ بَعۡدِهِمۡ لِنَنظُرَ كَيۡفَ تَعۡمَلُونَ

    Open ayah 10:14

    অতঃপর তোমরা কীভাবে কাজ করো তা দেখার জন্য পৃথিবীতে আমি তাদের পরে তোমাদেরকে প্রতিনিধি করেছি।

  15. وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَاتُنَا بَيِّنَٰتٖ قَالَ ٱلَّذِينَ لَا يَرۡجُونَ لِقَآءَنَا ٱئۡتِ بِقُرۡءَانٍ غَيۡرِ هَٰذَآ أَوۡ بَدِّلۡهُۚ قُلۡ مَا يَكُونُ لِيٓ أَنۡ أُبَدِّلَهُۥ مِن تِلۡقَآيِٕ نَفۡسِيٓۖ إِنۡ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَيَّۖ إِنِّيٓ أَخَافُ إِنۡ عَصَيۡتُ رَبِّي عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ

    Open ayah 10:15

    যখন তাদেরকে আমার স্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন যারা আমার সাথে সাক্ষাতের প্রত্যাশী নয় তারা বলে, “তুমি এটা ছাড়া অন্য কোন কোরআন নিয়ে এসো কিংবা এটাকে পরিবর্তন কর।” তুমি বল, “আমি তো নিজের পক্ষ থেকে এটা পরিবর্তন করতে পারি না। আমার কাছে যে ওহী আসে আমি শুধু তাই মেনে চলি। আমি যদি আমার প্রভুর কথার অন্যথা করি তাহলে নিশ্চয়ই আমার এক মহাদিবসের শাস্তির ভয় রয়েছে।”

  16. قُل لَّوۡ شَآءَ ٱللَّهُ مَا تَلَوۡتُهُۥ عَلَيۡكُمۡ وَلَآ أَدۡرَىٰكُم بِهِۦۖ فَقَدۡ لَبِثۡتُ فِيكُمۡ عُمُرٗا مِّن قَبۡلِهِۦٓۚ أَفَلَا تَعۡقِلُونَ

    Open ayah 10:16

    বল, “আল্লাহ যদি (তেমন) ইচ্ছা করতেন তাহলে আমিও তোমাদেরকে এই কোরআন পড়ে শোনাতাম না আর তিনিও তোমাদেরকে তা জানাতেন না। আমি তো এই কোরআন আসার আগেও তোমাদের মাঝে একটা বয়সকাল অবস্থান করেছি। তোমরা কি তবুও বুঝতে পার না?”

  17. فَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ كَذَّبَ بِـَٔايَٰتِهِۦٓۚ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلۡمُجۡرِمُونَ

    Open ayah 10:17

    অতএব, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে কিংবা তাঁর আয়াতসমূহকে মিথ্যা বলে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? পাপীরা কখনও সফল হয় না।

  18. وَيَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَضُرُّهُمۡ وَلَا يَنفَعُهُمۡ وَيَقُولُونَ هَٰٓؤُلَآءِ شُفَعَٰٓؤُنَا عِندَ ٱللَّهِۚ قُلۡ أَتُنَبِّـُٔونَ ٱللَّهَ بِمَا لَا يَعۡلَمُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِي ٱلۡأَرۡضِۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ

    Open ayah 10:18

    তারা আল্লাহ ছাড়া এমন কিছুর উপাসনা করে যা তাদের না ক্ষতি করতে পারে, না উপকার; তারা বলে, “এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী (হবে)।” বল, “তোমরা কি আল্লাহকে এমন কিছু জানাতে চাচ্ছ যা আসমানে কিংবা জমিনে আছে বলে তিনি জানেন না?” তিনি পবিত্র এবং তারা (তাঁর সাথে) শরীক করে এমন সবকিছুর ঊর্ধ্বে।

  19. وَمَا كَانَ ٱلنَّاسُ إِلَّآ أُمَّةٗ وَٰحِدَةٗ فَٱخۡتَلَفُواْۚ وَلَوۡلَا كَلِمَةٞ سَبَقَتۡ مِن رَّبِّكَ لَقُضِيَ بَيۡنَهُمۡ فِيمَا فِيهِ يَخۡتَلِفُونَ

    Open ayah 10:19

    (প্রথমে) সব মানুষ তো এক সমপ্রদায়ভুক্ত (এক ধর্মাবলম্বী) ছিল। পরে তারা মতভেদ করে। যদি তোমার প্রভুর পক্ষ থেকে একটি কথা আগেই নির্ধারিত না থাকত তাহলে যা নিয়ে তারা মতভেদ করছে তাদের মধ্যে তা মীমাংসা করে দেওয়া হত।

  20. وَيَقُولُونَ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ ءَايَةٞ مِّن رَّبِّهِۦۖ فَقُلۡ إِنَّمَا ٱلۡغَيۡبُ لِلَّهِ فَٱنتَظِرُوٓاْ إِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُنتَظِرِينَ 

    Open ayah 10:20

    তারা বলে, “তার কাছে তার প্রভুর পক্ষ থেকে কোন নিদর্শন আসেনি কেন?” তুমি বলে দাও, “অদৃশ্য বিষয় তো কেবল আল্লাহর কাছেই থাকে; সুতরাং তোমরা অপেক্ষা করতে থাক, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি।”

  21. وَإِذَآ أَذَقۡنَا ٱلنَّاسَ رَحۡمَةٗ مِّنۢ بَعۡدِ ضَرَّآءَ مَسَّتۡهُمۡ إِذَا لَهُم مَّكۡرٞ فِيٓ ءَايَاتِنَاۚ قُلِ ٱللَّهُ أَسۡرَعُ مَكۡرًاۚ إِنَّ رُسُلَنَا يَكۡتُبُونَ مَا تَمۡكُرُونَ

    Open ayah 10:21

    কষ্টভোগের পর মানুষকে আমি যখন অনুগ্রহ আস্বাদন করাই, তখনি আমার নিদর্শনসমূহ নিয়ে তারা ছলনা করে। বল, “আল্লাহ দ্রুততম কৌশলকারী।” তোমরা যে সব ছলনা করো আমার দূতগণ (ফেরেশতারা) তা লিখে রাখে।

  22. هُوَ ٱلَّذِي يُسَيِّرُكُمۡ فِي ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِۖ حَتَّىٰٓ إِذَا كُنتُمۡ فِي ٱلۡفُلۡكِ وَجَرَيۡنَ بِهِم بِرِيحٖ طَيِّبَةٖ وَفَرِحُواْ بِهَا جَآءَتۡهَا رِيحٌ عَاصِفٞ وَجَآءَهُمُ ٱلۡمَوۡجُ مِن كُلِّ مَكَانٖ وَظَنُّوٓاْ أَنَّهُمۡ أُحِيطَ بِهِمۡ دَعَوُاْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ لَئِنۡ أَنجَيۡتَنَا مِنۡ هَٰذِهِۦ لَنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ

    Open ayah 10:22

    তিনিই তোমাদেরকে স্থলে ও সমুদ্রে চলাচল করান। এমনকি (কোন কোন সময়ে এমনও হয় যে) তোমরা যখন নৌযানে থাক এবং সেগুলো আরোহীদের নিয়ে অনুকূল বাতাসে চলে আর তারা তাতে আনন্দ পায়, তখন (হঠাৎ) তাতে ঝড়ো হাওয়া এসে লাগে এবং সব জায়গা (চতুর্দিক) থেকে তাদের দিকে ঢেউ আসতে থাকে আর তারা মনে করে যে, তারা পরিবেষ্টিত (মৃত্যুর সম্মুখীন) হয়ে গিয়েছে, তখন তারা খাঁটি ধর্মবিশ্বাসে আল্লাহকে ডাকে আর বলে, “তুমি যদি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো তাহলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব।”

  23. فَلَمَّآ أَنجَىٰهُمۡ إِذَا هُمۡ يَبۡغُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّۗ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّمَا بَغۡيُكُمۡ عَلَىٰٓ أَنفُسِكُمۖ مَّتَٰعَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ ثُمَّ إِلَيۡنَا مَرۡجِعُكُمۡ فَنُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 10:23

    কিন্তু তিনি যখন তাদেরকে (বিপদ থেকে) রক্ষা করেন, অমনি তারা পৃথিবীতে অন্যায়ভাবে বাড়াবাড়ি (শুরু) করে। হে মানুষ! তোমাদের বাড়াবাড়ি কেবল তোমাদের নিজেদেরই ক্ষতি করবে। পার্থিব জীবনের (ক্ষণস্থায়ী) ভোগ (করতে পার)! তারপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন (অবধারিত)। তখন আমি তোমাদেরকে তোমাদের কৃতকর্মসমূহ অবহিত করব।

  24. إِنَّمَا مَثَلُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا كَمَآءٍ أَنزَلۡنَٰهُ مِنَ ٱلسَّمَآءِ فَٱخۡتَلَطَ بِهِۦ نَبَاتُ ٱلۡأَرۡضِ مِمَّا يَأۡكُلُ ٱلنَّاسُ وَٱلۡأَنۡعَٰمُ حَتَّىٰٓ إِذَآ أَخَذَتِ ٱلۡأَرۡضُ زُخۡرُفَهَا وَٱزَّيَّنَتۡ وَظَنَّ أَهۡلُهَآ أَنَّهُمۡ قَٰدِرُونَ عَلَيۡهَآ أَتَىٰهَآ أَمۡرُنَا لَيۡلًا أَوۡ نَهَارٗا فَجَعَلۡنَٰهَا حَصِيدٗا كَأَن لَّمۡ تَغۡنَ بِٱلۡأَمۡسِۚ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَتَفَكَّرُونَ

    Open ayah 10:24

    আসলে (এই) পার্থিব জীবনের উদাহরণ এরকম: যেমন আমি আসমান থেকে পানি (বৃষ্টি) বর্ষণ করলাম, যার ফলে ভূমিতে ঘন হয়ে গাছপালা জন্মাল যা থেকে মানুষ ও পশু আহার করে থাকে। অবশেষে ভূমি যখন তার সাজ ধারণ করল ও সুসজ্জিত হল আর তার অধিবাসীরা মনে করল যে, তারাই এর হর্তাকর্তা, তখন রাতে কিংবা দিনে সেখানে আমার নির্দেশ পৌঁছে গেল এবং আমি তাকে ফসল কেটে-নেওয়া জমির মত করে দিলাম, যেন গতকালও তা (ফসলে) সমৃদ্ধ ছিল না। চিন্তাশীল লোকদের জন্য এভাবেই আমি (আমার) নিদর্শনসমূহ সবিস্তারে বর্ণনা করি।

  25. وَٱللَّهُ يَدۡعُوٓاْ إِلَىٰ دَارِ ٱلسَّلَٰمِ وَيَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ

    Open ayah 10:25

    আল্লাহ শান্তির নিবাসের (জান্নাতের) দিকে ডাকেন এবং যাকে চান সঠিক পথে পরিচালিত করেন।

  26. ۞لِّلَّذِينَ أَحۡسَنُواْ ٱلۡحُسۡنَىٰ وَزِيَادَةٞۖ وَلَا يَرۡهَقُ وُجُوهَهُمۡ قَتَرٞ وَلَا ذِلَّةٌۚ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ

    Open ayah 10:26

    যারা ভাল কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং বাড়তি পুরস্কার। কোন কালিমা কিংবা লাঞ্ছনা তাদের চেহারা আচ্ছন্ন করে না। তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে।

  27. وَٱلَّذِينَ كَسَبُواْ ٱلسَّيِّـَٔاتِ جَزَآءُ سَيِّئَةِۭ بِمِثۡلِهَا وَتَرۡهَقُهُمۡ ذِلَّةٞۖ مَّا لَهُم مِّنَ ٱللَّهِ مِنۡ عَاصِمٖۖ كَأَنَّمَآ أُغۡشِيَتۡ وُجُوهُهُمۡ قِطَعٗا مِّنَ ٱلَّيۡلِ مُظۡلِمًاۚ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ

    Open ayah 10:27

    আর যারা খারাপ কাজ করে তারা (তাদের) খারাপ কাজের অনুরূপ প্রতিফলই পাবে। লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করে রাখে। আল্লাহর হাত থেকে তাদের কোন রক্ষাকারী নেই। তাদের চেহারা যেন অন্ধকার রাতের টুকরা দিয়ে আচ্ছন্ন করা হয়েছে। তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে।

  28. وَيَوۡمَ نَحۡشُرُهُمۡ جَمِيعٗا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشۡرَكُواْ مَكَانَكُمۡ أَنتُمۡ وَشُرَكَآؤُكُمۡۚ فَزَيَّلۡنَا بَيۡنَهُمۡۖ وَقَالَ شُرَكَآؤُهُم مَّا كُنتُمۡ إِيَّانَا تَعۡبُدُونَ

    Open ayah 10:28

    আর (স্মরণ করো) যেদিন আমি তাদের সকলকে একত্র করব, তারপর মুশরিকদের বলব, “তোমরা ও তোমাদের শরীকরা তোমাদের জায়গায় দাঁড়িয়ে থাক।” তারপর আমি তাদেরকে পৃথক করে দেব, আর তাদের শরীকরা বলবে, “তোমরা তো আমাদের এবাদত করতে না।”

  29. فَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدَۢا بَيۡنَنَا وَبَيۡنَكُمۡ إِن كُنَّا عَنۡ عِبَادَتِكُمۡ لَغَٰفِلِينَ

    Open ayah 10:29

    “আমাদের ও তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তোমাদের (ঐ) এবাদত সম্বন্ধে আমরা তো কিছুই জানতাম না।”

  30. هُنَالِكَ تَبۡلُواْ كُلُّ نَفۡسٖ مَّآ أَسۡلَفَتۡۚ وَرُدُّوٓاْ إِلَى ٱللَّهِ مَوۡلَىٰهُمُ ٱلۡحَقِّۖ وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَفۡتَرُونَ 

    Open ayah 10:30

    সেখানেই প্রত্যেকে তার পূর্বের কৃতকর্ম যাচাই করবে এবং তাদেরকে তাদের সঠিক প্রভুর কাছে ফিরিয়ে নেয়া হবে, আর তারা যে সব মিথ্যা (দেব-দেবী) উদ্ভাবন করত তা তাদের থেকে উধাও হয়ে যাবে।

  31. قُلۡ مَن يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ أَمَّن يَمۡلِكُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَمَن يُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَيُخۡرِجُ ٱلۡمَيِّتَ مِنَ ٱلۡحَيِّ وَمَن يُدَبِّرُ ٱلۡأَمۡرَۚ فَسَيَقُولُونَ ٱللَّهُۚ فَقُلۡ أَفَلَا تَتَّقُونَ

    Open ayah 10:31

    বল, “কে তোমাদেরকে আসমান ও জমিন থেকে জীবিকা প্রদান করে? অথবা শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তির মালিক কে? আর কে মৃত থেকে জীবিতকে ও জীবিত থেকে মৃতকে বের করে এবং কে সবকিছু সম্পন্ন করে?” দেখবে, তারা বলবে, “আল্লাহ”। তখন তুমি বলো, “তবুও কি তোমরা আল্লাহকে ভয় করবে না?”

  32. فَذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمُ ٱلۡحَقُّۖ فَمَاذَا بَعۡدَ ٱلۡحَقِّ إِلَّا ٱلضَّلَٰلُۖ فَأَنَّىٰ تُصۡرَفُونَ

    Open ayah 10:32

    এই হচ্ছে তোমাদের সঠিক প্রভু আল্লাহ। অতএব, সত্যের পরে (বাইরে) বিভ্রান্তি ছাড়া আর কী থাকতে পারে? অতএব, (এই সত্য থেকে) তোমরা কীভাবে বিচ্যুত হচ্ছ?

  33. كَذَٰلِكَ حَقَّتۡ كَلِمَتُ رَبِّكَ عَلَى ٱلَّذِينَ فَسَقُوٓاْ أَنَّهُمۡ لَا يُؤۡمِنُونَ

    Open ayah 10:33

    এভাবে ফাসেকদের সম্পর্কে তোমার প্রভুর কথাই সঠিক হল যে, তারা ঈমান আনবে না।

  34. قُلۡ هَلۡ مِن شُرَكَآئِكُم مَّن يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥۚ قُلِ ٱللَّهُ يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥۖ فَأَنَّىٰ تُؤۡفَكُونَ

    Open ayah 10:34

    বল, “তোমাদের শরীকদের (তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করো তাদের) মধ্যে এমন কেউ আছে কি যে সৃষ্টির সূচনা ও তার পুনরাবৃত্তি করে?” বল, “আল্লাহই সৃষ্টির সূচনা ও তার পুনরাবৃত্তি করেন। অতএব, তোমরা কীভাবে (সত্য থেকে) বিচ্যুত হচ্ছ?”

  35. قُلۡ هَلۡ مِن شُرَكَآئِكُم مَّن يَهۡدِيٓ إِلَى ٱلۡحَقِّۚ قُلِ ٱللَّهُ يَهۡدِي لِلۡحَقِّۗ أَفَمَن يَهۡدِيٓ إِلَى ٱلۡحَقِّ أَحَقُّ أَن يُتَّبَعَ أَمَّن لَّا يَهِدِّيٓ إِلَّآ أَن يُهۡدَىٰۖ فَمَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ

    Open ayah 10:35

    বল, “তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ আছে কি যে সত্যের পথ দেখায়?” বল, “আল্লাহই সত্যের পথ দেখান। তাহলে যিনি সত্যের পথ দেখান তিনি, নাকি যাকে পথ না দেখিয়ে দিলে নিজেই পথের সন্ধান পায় না সে আনুগত্য পাওয়ার বেশি যোগ্য? তোমাদের হয়েছে কি? তোমরা কীভাবে বিচার করো?”

  36. وَمَا يَتَّبِعُ أَكۡثَرُهُمۡ إِلَّا ظَنًّاۚ إِنَّ ٱلظَّنَّ لَا يُغۡنِي مِنَ ٱلۡحَقِّ شَيۡـًٔاۚ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِمَا يَفۡعَلُونَ

    Open ayah 10:36

    তাদের অধিকাংশই কেবল অনুমানের ওপর চলে। আসলে সত্যের জায়গায় অনুমান কোন কাজে আসে না। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা ভাল করেই জানেন।

  37. وَمَا كَانَ هَٰذَا ٱلۡقُرۡءَانُ أَن يُفۡتَرَىٰ مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِن تَصۡدِيقَ ٱلَّذِي بَيۡنَ يَدَيۡهِ وَتَفۡصِيلَ ٱلۡكِتَٰبِ لَا رَيۡبَ فِيهِ مِن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 10:37

    এই কোরআন আল্লাহ ব্যতীত অন্য কারো বানানো বস্তু নয়, বরং তা পূর্ববর্তী আসমানি কিতাবের সত্যতা সমর্থনকারী এবং বিধানসমূহের ব্যাখ্যা, যার মধ্যে কোন সন্দেহ নেই এবং যা সারা জাহানের প্রভুর পক্ষ থেকে আগত।

  38. أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۖ قُلۡ فَأۡتُواْ بِسُورَةٖ مِّثۡلِهِۦ وَٱدۡعُواْ مَنِ ٱسۡتَطَعۡتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 10:38

    নাকি তারা বলে যে, সে (মুহাম্মদ) এটা বানিয়েছে। তুমি বল, “তাই যদি হয় তাহলে তোমরাও এর মত একটি সূরা বানিয়ে আন, এবং (এ কাজে) আল্লাহ ব্যতীত যাকে পার ডাক, যদি তোমরা সত্যবাদী হও।

  39. بَلۡ كَذَّبُواْ بِمَا لَمۡ يُحِيطُواْ بِعِلۡمِهِۦ وَلَمَّا يَأۡتِهِمۡ تَأۡوِيلُهُۥۚ كَذَٰلِكَ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 10:39

    বরং এমন জিনিসকে (কোরআনকে) তারা মিথ্যা বলে অভিহিত করেছে যে সম্পর্কে তারা ভালভাবে অবগত হয়নি এবং যার তাৎপর্য তাদের কাছে স্পষ্ট হয়নি। এমনিভাবে তাদের পূর্ববর্তীরাও (সত্যকে) মিথ্যা বলে অভিহিত করেছিল। অতএব দেখ, (ঐ) জালেমদের কী পরিণতি হয়েছিল!

  40. وَمِنۡهُم مَّن يُؤۡمِنُ بِهِۦ وَمِنۡهُم مَّن لَّا يُؤۡمِنُ بِهِۦۚ وَرَبُّكَ أَعۡلَمُ بِٱلۡمُفۡسِدِينَ 

    Open ayah 10:40

    তাদের মধ্যে কেউ কেউ তা (কোরআন) বিশ্বাস করবে, আবার তাদের মধ্যে কেউ কেউ তা বিশ্বাস করবে না। আর তোমার প্রভু অনর্থ সৃষ্টিকারীদেরকে খুব ভালভাবে জানেন।

  41. وَإِن كَذَّبُوكَ فَقُل لِّي عَمَلِي وَلَكُمۡ عَمَلُكُمۡۖ أَنتُم بَرِيٓـُٔونَ مِمَّآ أَعۡمَلُ وَأَنَا۠ بَرِيٓءٞ مِّمَّا تَعۡمَلُونَ

    Open ayah 10:41

    তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে তাহলে তুমি বলবে, “আমার কাজের দায় আমার এবং তোমাদের কাজের দায় তোমাদের। আমি যা করি তা থেকে তোমরা দায়মুক্ত এবং তোমরা যা করো তা থেকে আমিও দায়মুক্ত।”

  42. وَمِنۡهُم مَّن يَسۡتَمِعُونَ إِلَيۡكَۚ أَفَأَنتَ تُسۡمِعُ ٱلصُّمَّ وَلَوۡ كَانُواْ لَا يَعۡقِلُونَ

    Open ayah 10:42

    তাদের মধ্যে কেউ কেউ তোমার কথা শ্রবণ করে। কিন্তু তারা যদি না বোঝে তবে কি আর তুমি (এই) বধিরদেরকে (কথা) শোনাতে পারবে?

  43. وَمِنۡهُم مَّن يَنظُرُ إِلَيۡكَۚ أَفَأَنتَ تَهۡدِي ٱلۡعُمۡيَ وَلَوۡ كَانُواْ لَا يُبۡصِرُونَ

    Open ayah 10:43

    আবার তাদের মধ্যে কেউ কেউ তোমার দিকে তাকায়। কিন্তু তারা যদি না দেখে তবে কি আর তুমি (এই) অন্ধদেরকে পথ দেখাতে পারবে?

  44. إِنَّ ٱللَّهَ لَا يَظۡلِمُ ٱلنَّاسَ شَيۡـٔٗا وَلَٰكِنَّ ٱلنَّاسَ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ

    Open ayah 10:44

    আসলে আল্লাহ মানুষকে একটুও জুলুম করেন না; তবে মানুষ নিজেদেরকে জুলুম করে থাকে।

  45. وَيَوۡمَ يَحۡشُرُهُمۡ كَأَن لَّمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا سَاعَةٗ مِّنَ ٱلنَّهَارِ يَتَعَارَفُونَ بَيۡنَهُمۡۚ قَدۡ خَسِرَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِلِقَآءِ ٱللَّهِ وَمَا كَانُواْ مُهۡتَدِينَ

    Open ayah 10:45

    আর (হাশরে) যেদিন তিনি তাদেরকে একত্রিত করবেন সেদিন মনে হবে যেন (পৃথিবীতে) তাদের অবস্থান ছিল দিনের কিছুটা সময়মাত্র। (সেদিন) তারা একে অপরকে চিনতে পারবে। (পৃথিবীতে থাকতে) যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াকে অবিশ্বাস করেছিল এবং হেদায়েতপ্রাপ্ত ছিল না তারাই নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে।

  46. وَإِمَّا نُرِيَنَّكَ بَعۡضَ ٱلَّذِي نَعِدُهُمۡ أَوۡ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيۡنَا مَرۡجِعُهُمۡ ثُمَّ ٱللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا يَفۡعَلُونَ

    Open ayah 10:46

    আর আমি তাদেরকে (শাস্তির) যে ওয়াদা করছি তোমাকে তার কিছুটা দেখাই কিংবা (তা না দেখিয়েই) তোমার মৃত্যু ঘটাই, আমার কাছেই তাদের প্রত্যাবর্তন। আর তারা যা করছে আল্লাহ তার সাক্ষী থাকছেন।

  47. وَلِكُلِّ أُمَّةٖ رَّسُولٞۖ فَإِذَا جَآءَ رَسُولُهُمۡ قُضِيَ بَيۡنَهُم بِٱلۡقِسۡطِ وَهُمۡ لَا يُظۡلَمُونَ

    Open ayah 10:47

    প্রত্যেক জাতির জন্য একজন রসূল থাকে। যখন তাদের (সেই) রসূল আসে তখন তাদের মধ্যে সবকিছু ন্যায়ের সাথে নিষ্পন্ন হয়। তাদের প্রতি কোন অন্যায় করা হয় না।

  48. وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 10:48

    আর তারা বলে, “যদি তোমরা সত্যবাদী হও তাহলে বল, এই ওয়াদা (শাস্তি) কবে আসবে?”

  49. قُل لَّآ أَمۡلِكُ لِنَفۡسِي ضَرّٗا وَلَا نَفۡعًا إِلَّا مَا شَآءَ ٱللَّهُۗ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌۚ إِذَا جَآءَ أَجَلُهُمۡ فَلَا يَسۡتَـٔۡخِرُونَ سَاعَةٗ وَلَا يَسۡتَقۡدِمُونَ

    Open ayah 10:49

    তুমি বলে দাও, “আল্লাহর ইচ্ছা ছাড়া আমি তো আমার নিজেরও কোন ক্ষতি কিংবা উপকার করতে পারি না। প্রত্যেক জনগোষ্ঠীর জন্য একটি নির্ধারিত সময় আছে। যখন তাদের সেই সময় আসে তখন তারা তা এক মুহূর্তও বিলম্বিত কিংবা এগিয়ে আনতে পারে না।”

  50. قُلۡ أَرَءَيۡتُمۡ إِنۡ أَتَىٰكُمۡ عَذَابُهُۥ بَيَٰتًا أَوۡ نَهَارٗا مَّاذَا يَسۡتَعۡجِلُ مِنۡهُ ٱلۡمُجۡرِمُونَ 

    Open ayah 10:50

    বল, “তোমরা আমাকে বল, রাতে কিংবা দিনে যদি তোমাদের কাছে আল্লাহর শাস্তি এসে পড়ে? (তখন কী করবে?) পাপীরা তাঁর কাছ থেকে তাড়াহুড়া করে কী পেতে চায়?”

  51. أَثُمَّ إِذَا مَا وَقَعَ ءَامَنتُم بِهِۦٓۚ ءَآلۡـَٰٔنَ وَقَدۡ كُنتُم بِهِۦ تَسۡتَعۡجِلُونَ

    Open ayah 10:51

    তাহলে কি শাস্তি যখন এসেই পড়বে তখন তোমরা তা বিশ্বাস করবে? এখন কি (বিশ্বাস) করো? তোমরা তো এর জন্যই তাড়াহুড়া করতে।

  52. ثُمَّ قِيلَ لِلَّذِينَ ظَلَمُواْ ذُوقُواْ عَذَابَ ٱلۡخُلۡدِ هَلۡ تُجۡزَوۡنَ إِلَّا بِمَا كُنتُمۡ تَكۡسِبُونَ

    Open ayah 10:52

    তারপর জালেমদেরকে বলা হবে, “চিরন্তন শাস্তি আস্বাদন কর। তোমরা যা উপার্জন করতে তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হচ্ছে।”

  53. ۞وَيَسۡتَنۢبِـُٔونَكَ أَحَقٌّ هُوَۖ قُلۡ إِي وَرَبِّيٓ إِنَّهُۥ لَحَقّٞۖ وَمَآ أَنتُم بِمُعۡجِزِينَ

    Open ayah 10:53

    তারা তোমার কাছে জানতে চায়, তা (শাস্তি) কি সত্য? বল, “হ্যাঁ, আমার প্রভুর শপথ! অবশ্যই তা সত্য এবং তোমরা (তা দিতে আল্লাহকে) অপারগ করতে পারবে না।

  54. وَلَوۡ أَنَّ لِكُلِّ نَفۡسٖ ظَلَمَتۡ مَا فِي ٱلۡأَرۡضِ لَٱفۡتَدَتۡ بِهِۦۗ وَأَسَرُّواْ ٱلنَّدَامَةَ لَمَّا رَأَوُاْ ٱلۡعَذَابَۖ وَقُضِيَ بَيۡنَهُم بِٱلۡقِسۡطِ وَهُمۡ لَا يُظۡلَمُونَ

    Open ayah 10:54

    যদি (কঠিন হাশরের দিন শাস্তির সম্মুখীন) প্রত্যেক জালেম ব্যক্তি পৃথিবীর সবকিছুরও মালিক হয় তাহলে তা দিয়ে সে (নিজেকে বাঁচানোর জন্য) মুক্তিপণ দিতে চাইবে। আর যখন তারা শাস্তি দেখতে পাবে তখন অনুতাপ লুকানোর চেষ্টা করবে (অথবা অন্তরে দারুণ অনুতাপ অনুভব করবে)। তাদের বিষয়টি ন্যায্যভাবে নিষ্পন্ন করা হবে। তাদের প্রতি কোন রকম অবিচার করা হবে না।

  55. أَلَآ إِنَّ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ أَلَآ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ

    Open ayah 10:55

    জেনে রাখ! আসমানে ও জমিনে যা কিছু আছে তার মালিক কেবল আল্লাহ। জেনে রাখ! নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য; তবে তাদের অধিকাংশই (তা) জানে না।

  56. هُوَ يُحۡيِۦ وَيُمِيتُ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ

    Open ayah 10:56

    তিনিই বাঁচান, তিনিই মারেন এবং তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে।

  57. يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدۡ جَآءَتۡكُم مَّوۡعِظَةٞ مِّن رَّبِّكُمۡ وَشِفَآءٞ لِّمَا فِي ٱلصُّدُورِ وَهُدٗى وَرَحۡمَةٞ لِّلۡمُؤۡمِنِينَ

    Open ayah 10:57

    হে মানুষ! তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে উপদেশবাণী ও অন্তরের ব্যাধির চিকিৎসা এবং মুমিনদের জন্য পথনির্দেশ ও অনুগ্রহ (কোরআন) এসেছে।

  58. قُلۡ بِفَضۡلِ ٱللَّهِ وَبِرَحۡمَتِهِۦ فَبِذَٰلِكَ فَلۡيَفۡرَحُواْ هُوَ خَيۡرٞ مِّمَّا يَجۡمَعُونَ

    Open ayah 10:58

    বল, “(তা) আল্লাহর দয়া ও অনুগ্রহে (এসেছে); অতএব, তারা যেন এতে আনন্দিত হয়।” তারা যা সঞ্চয় করছে তার চেয়ে তা উত্তম।

  59. قُلۡ أَرَءَيۡتُم مَّآ أَنزَلَ ٱللَّهُ لَكُم مِّن رِّزۡقٖ فَجَعَلۡتُم مِّنۡهُ حَرَامٗا وَحَلَٰلٗا قُلۡ ءَآللَّهُ أَذِنَ لَكُمۡۖ أَمۡ عَلَى ٱللَّهِ تَفۡتَرُونَ

    Open ayah 10:59

    বল, “আমাকে বল তো, আল্লাহ তোমাদের জন্য যে জীবিকা দান করেছেন তোমরা তার মধ্যে কিছু হারাম ও কিছু হালাল সাব্যস্ত করলে!” বল, “আল্লাহ কি তোমাদেরকে (এটা করার) অনুমতি দিয়েছেন, নাকি তোমরা আল্লাহর নামে মিথ্যা বানিয়ে বলছ?”

  60. وَمَا ظَنُّ ٱلَّذِينَ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ إِنَّ ٱللَّهَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَشۡكُرُونَ 

    Open ayah 10:60

    যারা আল্লাহর নামে মিথ্যা বানিয়ে বলে কেয়ামতের দিন সম্বন্ধে তাদের ধারণা কি? (তারা কি সেদিন পার পেয়ে যাবে?) নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল; কিন্তু তাদের অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করে না।

  61. وَمَا تَكُونُ فِي شَأۡنٖ وَمَا تَتۡلُواْ مِنۡهُ مِن قُرۡءَانٖ وَلَا تَعۡمَلُونَ مِنۡ عَمَلٍ إِلَّا كُنَّا عَلَيۡكُمۡ شُهُودًا إِذۡ تُفِيضُونَ فِيهِۚ وَمَا يَعۡزُبُ عَن رَّبِّكَ مِن مِّثۡقَالِ ذَرَّةٖ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِي ٱلسَّمَآءِ وَلَآ أَصۡغَرَ مِن ذَٰلِكَ وَلَآ أَكۡبَرَ إِلَّا فِي كِتَٰبٖ مُّبِينٍ

    Open ayah 10:61

    তুমি যে অবস্থায়ই থাক কিংবা কোরআনের যে অংশ থেকেই পাঠ করো অথবা তোমরা যে কাজই করো, আমি তোমাদের (সব কাজের) সাক্ষী থাকি, যখন তোমরা তা করতে থাক। জমিনে কিংবা আসমানে অণু পরিমাণ জিনিসও তোমার প্রভুর গোচরের বাইরে নয়। এর থেকেও ছোট কিংবা বড় সব জিনিসই একটি স্পষ্ট দলিলে লিপিবদ্ধ আছে।

  62. أَلَآ إِنَّ أَوۡلِيَآءَ ٱللَّهِ لَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ

    Open ayah 10:62

    জেনে রাখ! আল্লাহর প্রিয় বান্দাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।

  63. ٱلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ

    Open ayah 10:63

    যারা (আল্লাহকে) বিশ্বাস করেছে ও (তাঁকে) ভয় করে

  64. لَهُمُ ٱلۡبُشۡرَىٰ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَفِي ٱلۡأٓخِرَةِۚ لَا تَبۡدِيلَ لِكَلِمَٰتِ ٱللَّهِۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ

    Open ayah 10:64

    তাদের জন্য পৃথিবীর জীবনে ও পরকালে (সাফল্যের) সুসংবাদ রয়েছে। আল্লাহর কথার কোন নড়চড় হয় না। এটাই বড় সাফল্য।

  65. وَلَا يَحۡزُنكَ قَوۡلُهُمۡۘ إِنَّ ٱلۡعِزَّةَ لِلَّهِ جَمِيعًاۚ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ

    Open ayah 10:65

    তাদের কথায় তুমি দুঃখ পেয়ো না। আসলে যাবতীয় শক্তি আল্লাহর। তিনিই সবকিছু শোনেন, সবকিছু জানেন।

  66. أَلَآ إِنَّ لِلَّهِ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِي ٱلۡأَرۡضِۗ وَمَا يَتَّبِعُ ٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ شُرَكَآءَۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنۡ هُمۡ إِلَّا يَخۡرُصُونَ

    Open ayah 10:66

    জেনে রাখ! যারা আসমানে আছে আর যারা জমিনে আছে সবাই আল্লাহর (কর্তৃত্বাধীন)। আর যারা আল্লাহ ব্যতীত অন্য কিছুকে (তাঁর) শরীকরূপে ডাকে তারা কিসের অনুসরণ করে? তারা তো কেবল আন্দাজের অনুসরণ করে এবং তারা শুধু মিথ্যা বানিয়ে বলে।

  67. هُوَ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلَّيۡلَ لِتَسۡكُنُواْ فِيهِ وَٱلنَّهَارَ مُبۡصِرًاۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَسۡمَعُونَ

    Open ayah 10:67

    তিনিই তোমাদের জন্য রাত বানিয়েছেন যাতে তোমরা তখন বিশ্রাম করতে পার এবং দিন বানিয়েছেন যাতে তোমরা সবকিছু দেখতে পার। এতে এমন লোকদের জন্য নিদর্শন আছে যারা শুনতে পায় (গভীরভাবে চিন্তা করে)।

  68. قَالُواْ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدٗاۗ سُبۡحَٰنَهُۥۖ هُوَ ٱلۡغَنِيُّۖ لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ إِنۡ عِندَكُم مِّن سُلۡطَٰنِۭ بِهَٰذَآۚ أَتَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ

    Open ayah 10:68

    তারা (কাফেররা) বলে, “আল্লাহ সন্তান গ্রহণ করেছেন।” তিনি (এসব থেকে) পবিত্র, তিনি (সবকিছুর) অভাবমুক্ত। আসমানে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সব তাঁরই। (আল্লাহ সম্পর্কে তোমরা যে এমন কথা বলছ) তোমাদের তো এর কোন প্রমাণ নেই। তোমরা কি আল্লাহ সম্বন্ধে যা জান না তাই বলছ?

  69. قُلۡ إِنَّ ٱلَّذِينَ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ لَا يُفۡلِحُونَ

    Open ayah 10:69

    বল, “যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা বানিয়ে বলে তারা কখনও সফল হবে না।”

  70. مَتَٰعٞ فِي ٱلدُّنۡيَا ثُمَّ إِلَيۡنَا مَرۡجِعُهُمۡ ثُمَّ نُذِيقُهُمُ ٱلۡعَذَابَ ٱلشَّدِيدَ بِمَا كَانُواْ يَكۡفُرُونَ 

    Open ayah 10:70

    দুনিয়ায় (তাদের জন্য রয়েছে) ক্ষণিকের ভোগবিলাস। তারপর আমার কাছেই তাদের প্রত্যাবর্তন নির্ধারিত আছে। তখন আমি তাদেরকে তাদের কুফরির কারণে কঠোর শাস্তি আস্বাদন করাব।

  71. ۞وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ نُوحٍ إِذۡ قَالَ لِقَوۡمِهِۦ يَٰقَوۡمِ إِن كَانَ كَبُرَ عَلَيۡكُم مَّقَامِي وَتَذۡكِيرِي بِـَٔايَٰتِ ٱللَّهِ فَعَلَى ٱللَّهِ تَوَكَّلۡتُ فَأَجۡمِعُوٓاْ أَمۡرَكُمۡ وَشُرَكَآءَكُمۡ ثُمَّ لَا يَكُنۡ أَمۡرُكُمۡ عَلَيۡكُمۡ غُمَّةٗ ثُمَّ ٱقۡضُوٓاْ إِلَيَّ وَلَا تُنظِرُونِ

    Open ayah 10:71

    আর তাদেরকে নূহের বৃত্তান্ত পড়ে শোনাও। সে তার লোকদেরকে বলেছিল, “হে আমার লোকেরা! আমি যে তোমাদের মাঝে আছি এবং তোমাদেরকে আল্লাহর নিদর্শনসমূহ স্মরণ করিয়ে দিচ্ছি এটা যদি তোমাদের কাছে কষ্টকর মনে হয় তাহলে আমি আল্লাহর ওপরই নির্ভর করলাম। এখন তোমরা তোমাদের কাজ ঠিক করো এবং (প্রয়োজনে) তোমাদের শরীকদের ডেকে লও! পরে যেন তোমাদের কাজ তোমাদের কষ্টের কারণ না হয়। তারপর আমার ব্যাপারে সিদ্ধান্ত নাও, আমাকে কোন অবকাশ দিও না।”

  72. فَإِن تَوَلَّيۡتُمۡ فَمَا سَأَلۡتُكُم مِّنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَى ٱللَّهِۖ وَأُمِرۡتُ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡمُسۡلِمِينَ

    Open ayah 10:72

    “আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও (আমার কথা মানতে রাজি না হও) তাহলে (জেনে রাখ) আমি তোমাদের কাছে কোন বিনিময় চাইনি; আমার বিনিময় তো আল্লাহর কাছেই রয়েছে; আর আমাকে (আল্লাহর) অনুগত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

  73. فَكَذَّبُوهُ فَنَجَّيۡنَٰهُ وَمَن مَّعَهُۥ فِي ٱلۡفُلۡكِ وَجَعَلۡنَٰهُمۡ خَلَٰٓئِفَ وَأَغۡرَقۡنَا ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَاۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُنذَرِينَ

    Open ayah 10:73

    কিন্তু তারা তাকে অবিশ্বাস করল। পরে আমি তাকে ও তার সঙ্গে নৌকায় যারা ছিল তাদেরকে উদ্ধার করি ও বংশ-পরম্পরায় (পৃথিবীর) বাসিন্দা বানাই এবং যারা আমার বিধানসমূহ অমান্য করেছিল তাদেরকে ডুবিয়ে দেই। সুতরাং লক্ষ্য করো, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের কেমন পরিণতি হয়েছিল!

  74. ثُمَّ بَعَثۡنَا مِنۢ بَعۡدِهِۦ رُسُلًا إِلَىٰ قَوۡمِهِمۡ فَجَآءُوهُم بِٱلۡبَيِّنَٰتِ فَمَا كَانُواْ لِيُؤۡمِنُواْ بِمَا كَذَّبُواْ بِهِۦ مِن قَبۡلُۚ كَذَٰلِكَ نَطۡبَعُ عَلَىٰ قُلُوبِ ٱلۡمُعۡتَدِينَ

    Open ayah 10:74

    নূহের পরে আমি যার যার সমপ্রদায়ের কাছে আরো রসূল পাঠিয়েছি। তারা তাদের কাছে নিদর্শন নিয়ে এসেছিল। কিন্তু তারা (অবিশ্বাসীরা) পূর্বে যা অবিশ্বাস করেছিল (পরেও) তা বিশ্বাস করতে প্রস্তুত ছিল না। এভাবেই আমি বাড়াবাড়িকারীদের অন্তর সিল করে দেই।

  75. ثُمَّ بَعَثۡنَا مِنۢ بَعۡدِهِم مُّوسَىٰ وَهَٰرُونَ إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ بِـَٔايَٰتِنَا فَٱسۡتَكۡبَرُواْ وَكَانُواْ قَوۡمٗا مُّجۡرِمِينَ

    Open ayah 10:75

    তাদের পরে আমি মূসা ও হারূনকে আমার নিদর্শনসহ ফেরাউন ও তার পাণ্ডাদের নিকট পাঠিয়েছিলাম। কিন্তু তারা উদ্ধত আচরণ করে, আর তারা ছিল কতিপয় অপরাধী লোক।

  76. فَلَمَّا جَآءَهُمُ ٱلۡحَقُّ مِنۡ عِندِنَا قَالُوٓاْ إِنَّ هَٰذَا لَسِحۡرٞ مُّبِينٞ

    Open ayah 10:76

    যখন তাদের কাছে আমার পক্ষ থেকে সত্য এল তখন তারা বলল, “এটা তো পরিষ্কার যাদু।”

  77. قَالَ مُوسَىٰٓ أَتَقُولُونَ لِلۡحَقِّ لَمَّا جَآءَكُمۡۖ أَسِحۡرٌ هَٰذَا وَلَا يُفۡلِحُ ٱلسَّٰحِرُونَ

    Open ayah 10:77

    মূসা বলল, “তোমাদের কাছে সত্য আসার পর তোমরা সে সম্পর্কে এমন কথা বলছ? এটা কি যাদু? যাদুকরেরা তো সফল হয় না।”

  78. قَالُوٓاْ أَجِئۡتَنَا لِتَلۡفِتَنَا عَمَّا وَجَدۡنَا عَلَيۡهِ ءَابَآءَنَا وَتَكُونَ لَكُمَا ٱلۡكِبۡرِيَآءُ فِي ٱلۡأَرۡضِ وَمَا نَحۡنُ لَكُمَا بِمُؤۡمِنِينَ

    Open ayah 10:78

    তারা বলল, “তুমি কি আমাদের কাছে এজন্য এসেছো যে, আমরা আমাদের বাপ-দাদাকে যে বিশ্বাসের ওপর পেয়েছি তা থেকে আমাদেরকে ফিরিয়ে আনবে এবং পৃথিবীতে তোমাদের দু'জনের (মূসা ও হারূন) প্রতিপত্তি হবে? আমরা তোমাদের দু'জনকে বিশ্বাস করি না।”

  79. وَقَالَ فِرۡعَوۡنُ ٱئۡتُونِي بِكُلِّ سَٰحِرٍ عَلِيمٖ

    Open ayah 10:79

    ফেরাউন (তার লোকদেরকে) বলল, “তোমরা প্রতিটি বিজ্ঞ যাদুকরকে আমার কাছে নিয়ে এসো।”

  80. فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلۡقُواْ مَآ أَنتُم مُّلۡقُونَ 

    Open ayah 10:80

    তারপর যখন যাদুকরেরা এল তখন মূসা তাদেরকে বলল, “তোমরা যা নিক্ষেপ করতে চাও নিক্ষেপ কর।”

  81. فَلَمَّآ أَلۡقَوۡاْ قَالَ مُوسَىٰ مَا جِئۡتُم بِهِ ٱلسِّحۡرُۖ إِنَّ ٱللَّهَ سَيُبۡطِلُهُۥٓ إِنَّ ٱللَّهَ لَا يُصۡلِحُ عَمَلَ ٱلۡمُفۡسِدِينَ

    Open ayah 10:81

    অতঃপর যখন তারা নিক্ষেপ করল তখন মূসা বলল, “তোমরা যা এনেছো তা যাদু। অচিরেই আল্লাহ তা নস্যাৎ করে দেবেন। আল্লাহ তো অনর্থ সৃষ্টিকারীদের কর্ম ঠিক রাখেন না।”

  82. وَيُحِقُّ ٱللَّهُ ٱلۡحَقَّ بِكَلِمَٰتِهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡمُجۡرِمُونَ

    Open ayah 10:82

    “এবং অপরাধীরা পছন্দ না করলেও আল্লাহ তাঁর বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করে থাকেন।”

  83. فَمَآ ءَامَنَ لِمُوسَىٰٓ إِلَّا ذُرِّيَّةٞ مِّن قَوۡمِهِۦ عَلَىٰ خَوۡفٖ مِّن فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِمۡ أَن يَفۡتِنَهُمۡۚ وَإِنَّ فِرۡعَوۡنَ لَعَالٖ فِي ٱلۡأَرۡضِ وَإِنَّهُۥ لَمِنَ ٱلۡمُسۡرِفِينَ

    Open ayah 10:83

    কিন্তু ফেরাউন তাদেরকে শাস্তি দিতে পারে বলে তার ও তাদের পাণ্ডাদের ভয়ে মূসার সমপ্রদায়ের কতিপয় সন্তান ছাড়া কেউ তার প্রতি বিশ্বাস ব্যক্ত করল না। আর ফেরাউন তো পৃথিবীতে এক প্রতাপশালী ব্যক্তি, সে ছিল সীমালংঘনকারীদের একজন।

  84. وَقَالَ مُوسَىٰ يَٰقَوۡمِ إِن كُنتُمۡ ءَامَنتُم بِٱللَّهِ فَعَلَيۡهِ تَوَكَّلُوٓاْ إِن كُنتُم مُّسۡلِمِينَ

    Open ayah 10:84

    মূসা বলল, “হে আমার সমপ্রদায়! তোমাদের যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাহলে তাঁর ওপর ভরসা করো, যদি তোমরা (আল্লাহর ইচ্ছার কাছে) আত্মসমর্পণকারী হও।”

  85. فَقَالُواْ عَلَى ٱللَّهِ تَوَكَّلۡنَا رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَةٗ لِّلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 10:85

    তখন তারা বলল, “আমরা আল্লাহর ওপর ভরসা করলাম। হে আমাদের প্রভু! আমাদেরকে জালেমদের নির্যাতনের শিকার বানিয়ো না।

  86. وَنَجِّنَا بِرَحۡمَتِكَ مِنَ ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 10:86

    এবং তোমার কৃপায় আমাদেরকে কাফেরদের হাত থেকে রক্ষা কর।”

  87. وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰ وَأَخِيهِ أَن تَبَوَّءَا لِقَوۡمِكُمَا بِمِصۡرَ بُيُوتٗا وَٱجۡعَلُواْ بُيُوتَكُمۡ قِبۡلَةٗ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَۗ وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 10:87

    আমি মূসা ও তার ভাইয়ের কাছে নির্দেশ পাঠাই, “তোমরা তোমাদের লোকদের বসবাসের জন্য মিসরে ঘরবাড়ির ব্যবস্থা করো, তোমাদের ঘরগুলো কেবলামুখী করো এবং (তাতে) নামায কায়েম কর। আর মুমিনদেরকে সুসংবাদ দাও।”

  88. وَقَالَ مُوسَىٰ رَبَّنَآ إِنَّكَ ءَاتَيۡتَ فِرۡعَوۡنَ وَمَلَأَهُۥ زِينَةٗ وَأَمۡوَٰلٗا فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا رَبَّنَا لِيُضِلُّواْ عَن سَبِيلِكَۖ رَبَّنَا ٱطۡمِسۡ عَلَىٰٓ أَمۡوَٰلِهِمۡ وَٱشۡدُدۡ عَلَىٰ قُلُوبِهِمۡ فَلَا يُؤۡمِنُواْ حَتَّىٰ يَرَوُاْ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ

    Open ayah 10:88

    মূসা বলল, “হে আমাদের প্রভু! তুমি তো ফেরাউন ও তার পাণ্ডাদেরকে পার্থিব জীবনে জাঁকজমক ও ধনসম্পদ দিয়েছো; হে আমাদের প্রভু! তারা তো (এসব দিয়ে লোকদেরকে) তোমার পথ থেকে বিভ্রান্ত করবে; হে আমাদের প্রভু! তুমি তাদের ধনসম্পদ ধ্বংস করে দাও এবং তাদের অন্তর কঠোর রেখো, যাতে তারা কষ্টদায়ক শাস্তি না দেখা পর্যন্ত ঈমান না আনে (অর্থাৎ ঈমান আনার পূর্বে শাস্তি দেখতে পায়)।”

  89. قَالَ قَدۡ أُجِيبَت دَّعۡوَتُكُمَا فَٱسۡتَقِيمَا وَلَا تَتَّبِعَآنِّ سَبِيلَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ

    Open ayah 10:89

    তিনি বলেন, “তোমাদের দু'জনের দোয়া কবুল হয়েছে। অতএব, তোমরা (ন্যায়ের ওপর) স্থির থেকো এবং যারা জানে না কিছুতেই তাদের পথ অনুসরণ করো না।”

  90. ۞وَجَٰوَزۡنَا بِبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡبَحۡرَ فَأَتۡبَعَهُمۡ فِرۡعَوۡنُ وَجُنُودُهُۥ بَغۡيٗا وَعَدۡوًاۖ حَتَّىٰٓ إِذَآ أَدۡرَكَهُ ٱلۡغَرَقُ قَالَ ءَامَنتُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱلَّذِيٓ ءَامَنَتۡ بِهِۦ بَنُوٓاْ إِسۡرَٰٓءِيلَ وَأَنَا۠ مِنَ ٱلۡمُسۡلِمِينَ 

    Open ayah 10:90

    আমি বনী ইসরাঈলকে সমুদ্র পার করে দিলাম। তখন ফেরাউন ও তার সৈন্যরা বাড়াবাড়ি ও সীমালংঘনের উদ্দেশ্যে তাদের পেছনে পেছনে ছুটল। অবশেষে যখন সে ডুবতে লাগল তখন বলল, “আমি বিশ্বাস করেছি যে, যার প্রতি বনী ইসরাঈল ঈমান এনেছে তিনি ছাড়া কোন উপাস্য নেই। আর আমি মুসলিমদেরই একজন।”

  91. ءَآلۡـَٰٔنَ وَقَدۡ عَصَيۡتَ قَبۡلُ وَكُنتَ مِنَ ٱلۡمُفۡسِدِينَ

    Open ayah 10:91

    এখন (ডুবতে বসে ঈমানের কথা বলছ)? অথচ পূর্বে তুমি বিরুদ্ধাচরণ করেছিলে এবং তুমি ছিলে অনর্থ সৃষ্টিকারীদের অন্যতম।

  92. فَٱلۡيَوۡمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنۡ خَلۡفَكَ ءَايَةٗۚ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلنَّاسِ عَنۡ ءَايَٰتِنَا لَغَٰفِلُونَ

    Open ayah 10:92

    আজ আমি তোমার দেহটি রক্ষার ব্যবস্থা করছি, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য একটি নিদর্শন হয়ে থাক। আর অনেক মানুষই আমার নিদর্শনসমূহের প্রতি একেবারে অমনোযোগী।

  93. وَلَقَدۡ بَوَّأۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ مُبَوَّأَ صِدۡقٖ وَرَزَقۡنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ فَمَا ٱخۡتَلَفُواْ حَتَّىٰ جَآءَهُمُ ٱلۡعِلۡمُۚ إِنَّ رَبَّكَ يَقۡضِي بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ

    Open ayah 10:93

    আমি বনী ইসরাঈলকে উত্তম বাসস্থানে বসবাসের সুযোগ করে দিলাম এবং উৎকৃষ্ট জিনিস থেকে তাদের জীবিকার ব্যবস্থা করলাম। তারপর তাদের কাছে জ্ঞান না আসা পর্যন্ত তারা মতভেদ করেনি (অর্থাৎ জ্ঞান আসার পর তারা মতভেদ করল)। যে বিষয়ে তারা মতভেদ করত নিশ্চয়ই তোমার প্রভু কেয়ামতের দিন তা মীমাংসা করে দেবেন।

  94. فَإِن كُنتَ فِي شَكّٖ مِّمَّآ أَنزَلۡنَآ إِلَيۡكَ فَسۡـَٔلِ ٱلَّذِينَ يَقۡرَءُونَ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكَۚ لَقَدۡ جَآءَكَ ٱلۡحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُمۡتَرِينَ

    Open ayah 10:94

    আমি তোমার কাছে যা নাযিল করেছি সে সম্পর্কে তোমার মনে যদি কোন সন্দেহ থাকে তাহলে যারা তোমার পূর্ববর্তী কিতাব (তাওরাত ও ইনজীল) পাঠ করে তাদেরকে জিজ্ঞেস কর। আসলে তোমার কাছে তোমার প্রভুর পক্ষ থেকে সত্য এসেছে। তাই কিছুতেই তুমি সন্দিহান হয়ো না।

  95. وَلَا تَكُونَنَّ مِنَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَتَكُونَ مِنَ ٱلۡخَٰسِرِينَ

    Open ayah 10:95

    যারা আল্লাহর নিদর্শনসমূহকে অবিশ্বাস করে তুমি কখনো তাদের মত হয়ো না; তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে।

  96. إِنَّ ٱلَّذِينَ حَقَّتۡ عَلَيۡهِمۡ كَلِمَتُ رَبِّكَ لَا يُؤۡمِنُونَ

    Open ayah 10:96

    যাদের ব্যাপারে (কাফের অবস্থায় মারা যাবে বলে) তোমার প্রভুর কথা চূড়ান্ত হয়ে আছে তারা ঈমান আনবে না;

  97. وَلَوۡ جَآءَتۡهُمۡ كُلُّ ءَايَةٍ حَتَّىٰ يَرَوُاْ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ

    Open ayah 10:97

    তাদের কাছে প্রতিটি নিদর্শন এলেও, যতক্ষণ না তারা কষ্টদায়ক শাস্তি দেখতে পাবে।

  98. فَلَوۡلَا كَانَتۡ قَرۡيَةٌ ءَامَنَتۡ فَنَفَعَهَآ إِيمَٰنُهَآ إِلَّا قَوۡمَ يُونُسَ لَمَّآ ءَامَنُواْ كَشَفۡنَا عَنۡهُمۡ عَذَابَ ٱلۡخِزۡيِ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَمَتَّعۡنَٰهُمۡ إِلَىٰ حِينٖ

    Open ayah 10:98

    তবে কেন এমন একটি সমপ্রদায়ও ছিল না যারা (শাস্তি দেখার পর) ঈমান এনেছিল এবং তাদের ঈমান তাদের উপকারে এসেছিল? একমাত্র ইউনুসের সমপ্রদায় ব্যতীত। তারা যখন ঈমান আনল তখন আমি পার্থিব জীবনে তাদের থেকে লাঞ্ছনার শাস্তি তুলে নিলাম এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে (জীবনসুখ) উপভোগ করতে দিলাম।

  99. وَلَوۡ شَآءَ رَبُّكَ لَأٓمَنَ مَن فِي ٱلۡأَرۡضِ كُلُّهُمۡ جَمِيعًاۚ أَفَأَنتَ تُكۡرِهُ ٱلنَّاسَ حَتَّىٰ يَكُونُواْ مُؤۡمِنِينَ

    Open ayah 10:99

    যদি তোমার প্রভু চাইতেন তাহলে তো পৃথিবীতে যারাই আছে তারা সবাই একত্রে ঈমান আনত। অতএব, তুমি কি মানুষকে ঈমান আনার জন্য জবরদস্তি করবে?

  100. وَمَا كَانَ لِنَفۡسٍ أَن تُؤۡمِنَ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَيَجۡعَلُ ٱلرِّجۡسَ عَلَى ٱلَّذِينَ لَا يَعۡقِلُونَ 

    Open ayah 10:100

    আল্লাহর হুকুম ছাড়া কারো পক্ষে ঈমান আনা সম্ভব হয় না। আর যারা অনুধাবন করে না তিনি তাদের ওপর শাস্তি ধার্য করেন।

  101. قُلِ ٱنظُرُواْ مَاذَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَمَا تُغۡنِي ٱلۡأٓيَٰتُ وَٱلنُّذُرُ عَن قَوۡمٖ لَّا يُؤۡمِنُونَ 

    Open ayah 10:101

    বল, “আসমানে ও জমিনে যা কিছু আছে তা দেখ।” তবে নিদর্শনসমূহ ও ভীতি-প্রদর্শন অবিশ্বাসীদের কোন উপকারে আসে না।

  102. فَهَلۡ يَنتَظِرُونَ إِلَّا مِثۡلَ أَيَّامِ ٱلَّذِينَ خَلَوۡاْ مِن قَبۡلِهِمۡۚ قُلۡ فَٱنتَظِرُوٓاْ إِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُنتَظِرِينَ 

    Open ayah 10:102

    অতএব, তারা কি তাদের পূর্বে যারা চলে গিয়েছে তাদের ঘটনাবলীর মতই কোন কিছুর জন্য অপেক্ষা করছে? বল, “তাহলে তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি।”

  103. ثُمَّ نُنَجِّي رُسُلَنَا وَٱلَّذِينَ ءَامَنُواْۚ كَذَٰلِكَ حَقًّا عَلَيۡنَا نُنجِ ٱلۡمُؤۡمِنِينَ 

    Open ayah 10:103

    পরিশেষে আমি আমার রসূলদেরকে ও যারা ঈমান আনে তাদেরকে রক্ষা করি। বিষয়টি এমনই; আমার দায়িত্ব হিসেবেই আমি মুমিনদেরকে রক্ষা করি।

  104. قُلۡ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِن كُنتُمۡ فِي شَكّٖ مِّن دِينِي فَلَآ أَعۡبُدُ ٱلَّذِينَ تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِنۡ أَعۡبُدُ ٱللَّهَ ٱلَّذِي يَتَوَفَّىٰكُمۡۖ وَأُمِرۡتُ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ 

    Open ayah 10:104

    বল, “হে মানুষ! যদি আমার দ্বীন (ইসলাম) সম্বন্ধে তোমাদের কোন সন্দেহ থাকে তাহলে (জেনে রাখ) তোমরা আল্লাহকে ছাড়া যাদের এবাদত করো আমি তাদের এবাদত করব না। আমি এবাদত করি আল্লাহর, যিনি তোমাদের মৃত্যু ঘটান। আমাকে তো মুমিন হতে নির্দেশ দেওয়া হয়েছে।”

  105. وَأَنۡ أَقِمۡ وَجۡهَكَ لِلدِّينِ حَنِيفٗا وَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُشۡرِكِينَ 

    Open ayah 10:105

    “আর এই (নির্দেশও আমাকে দেওয়া হয়েছে) যে, তুমি একনিষ্ঠ হয়ে দ্বীনের প্রতি তোমার মুখমণ্ডল স্থির রাখ (অর্থাৎ স্থীরভাবে দ্বীনমুখী থাক) এবং কিছুতেই মুশরিকদের দলভুক্ত হয়ো না।”

  106. وَلَا تَدۡعُ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُكَ وَلَا يَضُرُّكَۖ فَإِن فَعَلۡتَ فَإِنَّكَ إِذٗا مِّنَ ٱلظَّٰلِمِينَ 

    Open ayah 10:106

    “আর আল্লাহ ছাড়া এমন কিছুকে ডেকো না যা তোমার কোন উপকার কিংবা ক্ষতি করতে পারে না। যদি (তা) করো তাহলে অবশ্যই তুমি জালেমদের দলভুক্ত বলে গণ্য হবে।”

  107. وَإِن يَمۡسَسۡكَ ٱللَّهُ بِضُرّٖ فَلَا كَاشِفَ لَهُۥٓ إِلَّا هُوَۖ وَإِن يُرِدۡكَ بِخَيۡرٖ فَلَا رَآدَّ لِفَضۡلِهِۦۚ يُصِيبُ بِهِۦ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۚ وَهُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ 

    Open ayah 10:107

    আল্লাহ যদি তোমাকে কোন কষ্ট দেন তাহলে তিনি ছাড়া কেউ তা আসান করতে পারে না। আবার তিনি যদি (স্বীয় অনুগ্রহে) তোমার কোন কল্যাণ করতে চান তাহলে কেউ তার (সে) অনুগ্রহ ঠেকাতে পারে না। তাঁর বান্দাদের মধ্যে তিনি যাকে চান তাকে তার (সে কল্যাণের) নাগাল পাইয়ে দেন। তিনিই ক্ষমাশীল, করুণাময়।

  108. قُلۡ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدۡ جَآءَكُمُ ٱلۡحَقُّ مِن رَّبِّكُمۡۖ فَمَنِ ٱهۡتَدَىٰ فَإِنَّمَا يَهۡتَدِي لِنَفۡسِهِۦۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيۡهَاۖ وَمَآ أَنَا۠ عَلَيۡكُم بِوَكِيلٖ 

    Open ayah 10:108

    বল, “হে মানুষ! তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে সত্য এসে গেছে। এখন যে সঠিক পথে চলবে সে তার নিজের মঙ্গল করবে। আর যে বিপথগামী হবে সে তার নিজেরই ক্ষতি করবে। আমি তো আর তোমাদের কর্মবিধায়ক নই!”

  109. وَٱتَّبِعۡ مَا يُوحَىٰٓ إِلَيۡكَ وَٱصۡبِرۡ حَتَّىٰ يَحۡكُمَ ٱللَّهُۚ وَهُوَ خَيۡرُ ٱلۡحَٰكِمِينَ 

    Open ayah 10:109

    তোমার প্রতি যে নির্দেশ পাঠানো হয় তুমি তা মেনে চল এবং আল্লাহর বিচার না আসা পর্যন্ত ধৈর্য ধর। তিনি হলেন শ্রেষ্ঠ বিচারক।