هود

Hud

Hud · Surah 11 · Ayahs: 123 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. الٓرۚ كِتَٰبٌ أُحۡكِمَتۡ ءَايَٰتُهُۥ ثُمَّ فُصِّلَتۡ مِن لَّدُنۡ حَكِيمٍ خَبِيرٍ

    Open ayah 11:1

    আলিফ লাম রা' [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]। (হে নবী! তুমি বলে দাও) এটি এমন একটি কিতাব যার আয়াতসমূহ পরম প্রাজ্ঞ ও সর্বজ্ঞ সত্তার (আল্লাহর) পক্ষ থেকে সুনিপুণভাবে ও ভাগে ভাগে বিন্যস্ত করা হয়েছে,

  2. أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّا ٱللَّهَۚ إِنَّنِي لَكُم مِّنۡهُ نَذِيرٞ وَبَشِيرٞ

    Open ayah 11:2

    যাতে তোমরা আল্লাহ ছাড়া কারো এবাদত না কর। নিশ্চয়ই আমি তোমাদের জন্য তাঁর পক্ষ থেকে একজন সতর্ককারী ও সুসংবাদদাতা।

  3. وَأَنِ ٱسۡتَغۡفِرُواْ رَبَّكُمۡ ثُمَّ تُوبُوٓاْ إِلَيۡهِ يُمَتِّعۡكُم مَّتَٰعًا حَسَنًا إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى وَيُؤۡتِ كُلَّ ذِي فَضۡلٖ فَضۡلَهُۥۖ وَإِن تَوَلَّوۡاْ فَإِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٖ كَبِيرٍ

    Open ayah 11:3

    আর তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও ও তাঁর দিকে ফিরে এসো। তাহলে তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দরভাবে (জীবনের সুখ) ভোগ করতে দেবেন এবং প্রত্যেক মর্যাদাবানকে তার (যথার্থ) মর্যাদা দেবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য এক ভয়ানক দিনের শাস্তির আশঙ্কা করি।

  4. إِلَى ٱللَّهِ مَرۡجِعُكُمۡۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ

    Open ayah 11:4

    আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন। আর তিনি সবকিছু করতে সক্ষম।

  5. أَلَآ إِنَّهُمۡ يَثۡنُونَ صُدُورَهُمۡ لِيَسۡتَخۡفُواْ مِنۡهُۚ أَلَا حِينَ يَسۡتَغۡشُونَ ثِيَابَهُمۡ يَعۡلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعۡلِنُونَۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ

    Open ayah 11:5

    জেনে রাখ, তারা তাঁর কাছ থেকে লুকানোর জন্য নিজেদের বুক ঘুরিয়ে রাখে। জেনে রাখ, তারা যখন বস্ত্রাবৃতও হয় তখনও তারা যা গোপন করে আর যা প্রকাশ করে তিনি তা (সব) জানেন। তিনি অন্তরের গোপন বিষয় ভালভাবে অবগত রয়েছেন।

  6. ۞وَمَا مِن دَآبَّةٖ فِي ٱلۡأَرۡضِ إِلَّا عَلَى ٱللَّهِ رِزۡقُهَا وَيَعۡلَمُ مُسۡتَقَرَّهَا وَمُسۡتَوۡدَعَهَاۚ كُلّٞ فِي كِتَٰبٖ مُّبِينٖ

    Open ayah 11:6

    পৃথিবীতে চলমান সকল প্রাণীর জীবিকার দায়িত্ব আল্লাহর। তিনি তাদের অবস্থানস্থল ও সংরক্ষণস্থল জানেন। সবকিছুই এক স্পষ্ট গ্রন্থে (লিপিবদ্ধ) আছে।

  7. وَهُوَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ وَكَانَ عَرۡشُهُۥ عَلَى ٱلۡمَآءِ لِيَبۡلُوَكُمۡ أَيُّكُمۡ أَحۡسَنُ عَمَلٗاۗ وَلَئِن قُلۡتَ إِنَّكُم مَّبۡعُوثُونَ مِنۢ بَعۡدِ ٱلۡمَوۡتِ لَيَقُولَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٞ

    Open ayah 11:7

    তিনি সেই সত্তা যিনি ছয় দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, আর তখন তাঁর সিংহাসন ছিল পানির ওপরে, যাতে তোমাদের মধ্যে কাজে কে শ্রেষ্ঠ তিনি তা পরীক্ষা করতে পারেন। আর তুমি যদি (তাদেরকে) বল, “মৃত্যুর পর তোমাদেরকে উঠানো হবে” তাহলে কাফেররা অবশ্যই বলবে, “এটা তো স্পষ্ট যাদু ছাড়া আর কিছু নয়।”

  8. وَلَئِنۡ أَخَّرۡنَا عَنۡهُمُ ٱلۡعَذَابَ إِلَىٰٓ أُمَّةٖ مَّعۡدُودَةٖ لَّيَقُولُنَّ مَا يَحۡبِسُهُۥٓۗ أَلَا يَوۡمَ يَأۡتِيهِمۡ لَيۡسَ مَصۡرُوفًا عَنۡهُمۡ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ

    Open ayah 11:8

    আর আমি যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের শাস্তি স্থগিত রাখি তাহলে তারা অবশ্যই বলবে, “শাস্তিটা আটকে রাখছে কিসে?” জেনে রাখ, যেদিন ওটা এসে পড়বে সেদিন তাদের থেকে আর তা ফিরিয়ে নেয়া হবে না এবং তারা যা নিয়ে ঠাট্টা-মস্করা করছে তা তাদেরকে ঘিরে ধরবে।

  9. وَلَئِنۡ أَذَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِنَّا رَحۡمَةٗ ثُمَّ نَزَعۡنَٰهَا مِنۡهُ إِنَّهُۥ لَيَـُٔوسٞ كَفُورٞ

    Open ayah 11:9

    আর আমি যদি মানুষকে আমার অনুগ্রহের স্বাদ গ্রহণ করাই এবং পরে তা প্রত্যাহার করে নেই তাহলে নিশ্চয়ই সে ভীষণ হতাশ ও অকৃতজ্ঞ হয়।

  10. وَلَئِنۡ أَذَقۡنَٰهُ نَعۡمَآءَ بَعۡدَ ضَرَّآءَ مَسَّتۡهُ لَيَقُولَنَّ ذَهَبَ ٱلسَّيِّـَٔاتُ عَنِّيٓۚ إِنَّهُۥ لَفَرِحٞ فَخُورٌ 

    Open ayah 11:10

    আর যদি দুঃখ-কষ্ট স্পর্শ করার পর তাকে আমি সুখ আস্বাদন করাই তাহলে সে বলে, “আমার দুরবস্থা কেটে গিয়েছে।” সে তখন খুব খুশী ও অহংকারী হয়।

  11. إِلَّا ٱلَّذِينَ صَبَرُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أُوْلَٰٓئِكَ لَهُم مَّغۡفِرَةٞ وَأَجۡرٞ كَبِيرٞ

    Open ayah 11:11

    তবে যারা ধৈর্যধারণ ও সৎকাজ করে তারা এর ব্যতিক্রম। তাদের জন্য রয়েছে ক্ষমা আর বড়রকম পুরস্কার।

  12. فَلَعَلَّكَ تَارِكُۢ بَعۡضَ مَا يُوحَىٰٓ إِلَيۡكَ وَضَآئِقُۢ بِهِۦ صَدۡرُكَ أَن يَقُولُواْ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ كَنزٌ أَوۡ جَآءَ مَعَهُۥ مَلَكٌۚ إِنَّمَآ أَنتَ نَذِيرٞۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ وَكِيلٌ

    Open ayah 11:12

    অতএব, “কেন তার কাছে কোন ভাণ্ডার নাযিল করা হয়নি কিংবা কেন তার সাথে কোন ফেরেশতা আসেনি?” তাদের এ কথা বলার কারণে তোমার কাছে ওহীর মাধ্যমে যা পাঠানো হয় (তাদের কাছে প্রচারের বেলায়) হয়তো তার কিছুটা তুমি ছেড়ে দেবে এবং এজন্য তোমার মন ছোট হবে। (তবে মনে রাখবে) তুমি তো কেবল একজন সতর্ককারী। আর সবকিছুর দায়ভার তো আল্লাহরই।

  13. أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۖ قُلۡ فَأۡتُواْ بِعَشۡرِ سُوَرٖ مِّثۡلِهِۦ مُفۡتَرَيَٰتٖ وَٱدۡعُواْ مَنِ ٱسۡتَطَعۡتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 11:13

    নাকি তারা বলে যে, এই কোরআন সে (মুহাম্মাদ) নিজে বানিয়েছে? বল, “যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরাও তার অনুরূপ দশটি সূরা বানিয়ে আন এবং (এ কাজে সাহায্যের জন্য) আল্লাহ ছাড়া যাকে পার ডেকে লও।”

  14. فَإِلَّمۡ يَسۡتَجِيبُواْ لَكُمۡ فَٱعۡلَمُوٓاْ أَنَّمَآ أُنزِلَ بِعِلۡمِ ٱللَّهِ وَأَن لَّآ إِلَٰهَ إِلَّا هُوَۖ فَهَلۡ أَنتُم مُّسۡلِمُونَ

    Open ayah 11:14

    তখন তারা যদি তোমাদের এ কথায় সাড়া না দেয় (আর তা দেবেও না) তাহলে তোমরা জানবে, যা নাযিল করা হয়েছে তা (এ কোরআন) আল্লাহর জ্ঞানে রয়েছে এবং এটাও জানবে যে, তিনি ছাড়া কোন মাবুদ নেই। অতএব, তোমরা কি মুসলিম (আল্লাহর ইচ্ছার অনুগত) হবে?

  15. مَن كَانَ يُرِيدُ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيۡهِمۡ أَعۡمَٰلَهُمۡ فِيهَا وَهُمۡ فِيهَا لَا يُبۡخَسُونَ

    Open ayah 11:15

    যারা দুনিয়ার জীবন ও তার চাকচিক্য চায় আমি তাদেরকে সেখানে তাদের কাজের পুরোপুরি ফল দিয়ে থাকি, সেখানে তাদেরকে (কোন কিছু) কম দেওয়া হয় না।

  16. أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَيۡسَ لَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ إِلَّا ٱلنَّارُۖ وَحَبِطَ مَا صَنَعُواْ فِيهَا وَبَٰطِلٞ مَّا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 11:16

    ওদের জন্য পরকালে জাহান্নাম ছাড়া কিছু নেই। এখানে তারা যা কিছু করেছে তা নিষ্ফল হয়েছে এবং তারা যেসব কাজ করত তা অন্যায়।

  17. أَفَمَن كَانَ عَلَىٰ بَيِّنَةٖ مِّن رَّبِّهِۦ وَيَتۡلُوهُ شَاهِدٞ مِّنۡهُ وَمِن قَبۡلِهِۦ كِتَٰبُ مُوسَىٰٓ إِمَامٗا وَرَحۡمَةًۚ أُوْلَٰٓئِكَ يُؤۡمِنُونَ بِهِۦۚ وَمَن يَكۡفُرۡ بِهِۦ مِنَ ٱلۡأَحۡزَابِ فَٱلنَّارُ مَوۡعِدُهُۥۚ فَلَا تَكُ فِي مِرۡيَةٖ مِّنۡهُۚ إِنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّكَ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يُؤۡمِنُونَ

    Open ayah 11:17

    তাই যারা তাদের প্রভুর পক্ষ থেকে আগত এক স্পষ্ট প্রমাণের (কোরআনের) ওপর রয়েছে (তারা কি অবিশ্বাসীদের সমান হতে পারে)? এটা তো তাঁর পক্ষ থেকে একজন সাক্ষী (জিবরাঈল) পাঠ করে শোনায় এবং তার পূর্বেও দিক-নির্দেশনা ও অনুগ্রহস্বরূপ মূসার কিতাব (তাওরাত) রয়েছে। এরা (মুসলমানেরা) তা বিশ্বাস করে। আর যে সব দল তা অবিশ্বাস করে, জাহান্নামই তাদের সাক্ষাতস্থল। সে সম্বন্ধে তুমি কোন সন্দেহের মধ্যে থেকো না। অবশ্যই তা তোমার প্রভুর পক্ষ থেকে নির্ধারিত সত্য। তবে অধিকাংশ মানুষ বিশ্বাস করে না।

  18. وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًاۚ أُوْلَٰٓئِكَ يُعۡرَضُونَ عَلَىٰ رَبِّهِمۡ وَيَقُولُ ٱلۡأَشۡهَٰدُ هَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ كَذَبُواْ عَلَىٰ رَبِّهِمۡۚ أَلَا لَعۡنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّٰلِمِينَ

    Open ayah 11:18

    যারা আল্লাহর নামে মিথ্যা বানিয়ে বলে তাদের চেয়ে বড় জালেম কে হতে পারে? ওদেরকে ওদের প্রভুর সামনে হাজির করা হবে, আর সাক্ষীরা বলবে, “এরাই এদের প্রভুর নামে মিথ্যা বলেছিল।” জেনে রাখ! জালেমদের ওপর আল্লাহর অভিসম্পাত রয়েছে,

  19. ٱلَّذِينَ يَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبۡغُونَهَا عِوَجٗا وَهُم بِٱلۡأٓخِرَةِ هُمۡ كَٰفِرُونَ

    Open ayah 11:19

    যারা আল্লাহর পথ থেকে (লোকদেরকে) বিরত রাখে এবং তাতে বক্রতা খুঁজে বেড়ায়। আর তারাই পরকালে অবিশ্বাসী।

  20. أُوْلَٰٓئِكَ لَمۡ يَكُونُواْ مُعۡجِزِينَ فِي ٱلۡأَرۡضِ وَمَا كَانَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ مِنۡ أَوۡلِيَآءَۘ يُضَٰعَفُ لَهُمُ ٱلۡعَذَابُۚ مَا كَانُواْ يَسۡتَطِيعُونَ ٱلسَّمۡعَ وَمَا كَانُواْ يُبۡصِرُونَ 

    Open ayah 11:20

    তারা পৃথিবীতে আল্লাহকে অপারগ করতে পারবে না (অর্থাৎ আল্লাহর শাস্তি থেকে পালাতে পারবে না)। আল্লাহ ব্যতীত তাদের কোন সাহায্যকারীও নেই। তাদের শাস্তি দ্বিগুণ করা হবে। তারা (সত্য) শুনতেও পেত না এবং দেখতও না।

  21. أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَفۡتَرُونَ

    Open ayah 11:21

    ওরাই তারা যারা নিজেরা নিজেদের ক্ষতি করেছে। আর (উপাস্য হিসেবে) তারা যা কিছু উদ্ভাবন করত (পরকালে) তা তাদের থেকে উধাও হয়ে যাবে।

  22. لَا جَرَمَ أَنَّهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ هُمُ ٱلۡأَخۡسَرُونَ

    Open ayah 11:22

    নিঃসন্দেহে পরকালে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

  23. إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَأَخۡبَتُوٓاْ إِلَىٰ رَبِّهِمۡ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ

    Open ayah 11:23

    যারা ঈমানদার, সৎকর্মশীল ও নিজেদের প্রভুর প্রতি বিনয়ী, তারাই জান্নাতের অধিবাসী (হবে) এবং সেখানে তারা চিরকাল থাকবে।

  24. ۞مَثَلُ ٱلۡفَرِيقَيۡنِ كَٱلۡأَعۡمَىٰ وَٱلۡأَصَمِّ وَٱلۡبَصِيرِ وَٱلسَّمِيعِۚ هَلۡ يَسۡتَوِيَانِ مَثَلًاۚ أَفَلَا تَذَكَّرُونَ

    Open ayah 11:24

    উভয় দলের তুলনা একজন অন্ধ ও বধির ব্যক্তি এবং আরেকজন দৃষ্টিসম্পন্ন ও শ্রবণশক্তিসম্পন্ন ব্যক্তির মত। তুলনায় এরা উভয় কি সমান হয়? তোমরা কি তাহলে শিক্ষাগ্রহণ করবে না?

  25. وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦٓ إِنِّي لَكُمۡ نَذِيرٞ مُّبِينٌ

    Open ayah 11:25

    আমি তো নূহকে তার সমপ্রদায়ের নিকট পাঠিয়েছিলাম। (সে তাদেরকে বলেছিল) “আমি তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী।”

  26. أَن لَّا تَعۡبُدُوٓاْ إِلَّا ٱللَّهَۖ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ أَلِيمٖ

    Open ayah 11:26

    “যাতে তোমরা আল্লাহ ছাড়া আর কারো এবাদত না কর। আমি তোমাদের জন্য এক কঠিন দিনের শাস্তির আশঙ্কা করছি।”

  27. فَقَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَوۡمِهِۦ مَا نَرَىٰكَ إِلَّا بَشَرٗا مِّثۡلَنَا وَمَا نَرَىٰكَ ٱتَّبَعَكَ إِلَّا ٱلَّذِينَ هُمۡ أَرَاذِلُنَا بَادِيَ ٱلرَّأۡيِ وَمَا نَرَىٰ لَكُمۡ عَلَيۡنَا مِن فَضۡلِۭ بَلۡ نَظُنُّكُمۡ كَٰذِبِينَ

    Open ayah 11:27

    তখন তার সমপ্রদায়ের অবিশ্বাসী নেতারা বলল, “আমরা তো তোমাকে আমাদের মতই একজন মানুষ ছাড়া বেশি কিছু মনে করি না। তাছাড়া আমাদের মধ্যে স্পষ্টত নিকৃষ্ট লোকদের ছাড়া কাউকে তোমার আনুগত্য করতেও দেখি না। আমরা তো (আসলে) আমাদের ওপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব দেখতে পাই না, বরং তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি।”

  28. قَالَ يَٰقَوۡمِ أَرَءَيۡتُمۡ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٖ مِّن رَّبِّي وَءَاتَىٰنِي رَحۡمَةٗ مِّنۡ عِندِهِۦ فَعُمِّيَتۡ عَلَيۡكُمۡ أَنُلۡزِمُكُمُوهَا وَأَنتُمۡ لَهَا كَٰرِهُونَ

    Open ayah 11:28

    সে বলল, “হে আমার সমপ্রদায়! বল দেখি, আমার কাছে যদি আমার প্রভুর পক্ষ থেকে কোন স্পষ্ট প্রমাণ থাকে এবং তিনি যদি আমাকে তাঁর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ (নবুওয়াত) দান করে থাকেন আর তা তোমাদের দৃষ্টিগোচর না হয়ে থাকে তাহলে? (অর্থাৎ তাহলে আমার আর কী করার আছে)? তোমরা তা অপছন্দ করলে আমরা কি তা তোমাদের ওপর চাপিয়ে দিতে পারি?”

  29. وَيَٰقَوۡمِ لَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مَالًاۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَى ٱللَّهِۚ وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْۚ إِنَّهُم مُّلَٰقُواْ رَبِّهِمۡ وَلَٰكِنِّيٓ أَرَىٰكُمۡ قَوۡمٗا تَجۡهَلُونَ

    Open ayah 11:29

    “আর হে আমার সমপ্রদায়! এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোন সম্পদ চাই না। আমার পুরস্কার তো আল্লাহর কাছেই আছে। আমি তো মুমিনদেরকে তাড়িয়ে দিতে পারি না। তারা অবশ্যই তাদের প্রভুর সাক্ষাৎ লাভ করবে। বরং আমি তো দেখছি, তোমরাই এক অজ্ঞ জনগোষ্ঠী।”

  30. وَيَٰقَوۡمِ مَن يَنصُرُنِي مِنَ ٱللَّهِ إِن طَرَدتُّهُمۡۚ أَفَلَا تَذَكَّرُونَ 

    Open ayah 11:30

    “আর হে আমার সমপ্রদায়! আমি যদি তাদেরকে তাড়িয়ে দেই তাহলে আল্লাহর বিরুদ্ধে কে আমাকে সাহায্য করবে (আল্লাহর হাত থেকে কে আমাকে রক্ষা করবে)? তোমরা কি চিন্তা করে দেখ না?”

  31. وَلَآ أَقُولُ لَكُمۡ عِندِي خَزَآئِنُ ٱللَّهِ وَلَآ أَعۡلَمُ ٱلۡغَيۡبَ وَلَآ أَقُولُ إِنِّي مَلَكٞ وَلَآ أَقُولُ لِلَّذِينَ تَزۡدَرِيٓ أَعۡيُنُكُمۡ لَن يُؤۡتِيَهُمُ ٱللَّهُ خَيۡرًاۖ ٱللَّهُ أَعۡلَمُ بِمَا فِيٓ أَنفُسِهِمۡ إِنِّيٓ إِذٗا لَّمِنَ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 11:31

    “আমি তোমাদেরকে বলি না যে, আমার কাছে আল্লাহর ভাণ্ডার আছে। এটাও না যে, আমি গায়েব জানি। এমন কথাও বলি না যে, আমি একজন ফেরেশতা। আর যাদেরকে তোমরা ঘৃণার চোখে দেখ তাদের সম্পর্কেও বলি না যে, আল্লাহ তাদেরকে কোন কল্যাণ দান করবেন না। তাদের মনে কি আছে আল্লাহই তা ভাল জানেন। (সুতরাং) অমন কথা বললে অবশ্যই আমি জালেমদের অন্তর্ভুক্ত হব।”

  32. قَالُواْ يَٰنُوحُ قَدۡ جَٰدَلۡتَنَا فَأَكۡثَرۡتَ جِدَٰلَنَا فَأۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ

    Open ayah 11:32

    তারা বলল, “হে নূহ! তুমি আমাদের সাথে বিতর্ক করেছো এবং বেশি করেই বিতর্ক করেছো। সুতরাং আমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছ, তোমার কথা সত্য হলে এখন তা আমাদের কাছে নিয়ে এসো।”

  33. قَالَ إِنَّمَا يَأۡتِيكُم بِهِ ٱللَّهُ إِن شَآءَ وَمَآ أَنتُم بِمُعۡجِزِينَ

    Open ayah 11:33

    সে বলল, “আল্লাহ ইচ্ছা করলে তিনিই তোমাদের কাছে তা নিয়ে আসবেন এবং তোমরা (তাঁকে) অপারগ করতে পারবে না (তাঁর শাস্তি এড়াতে পারবে না)।”

  34. وَلَا يَنفَعُكُمۡ نُصۡحِيٓ إِنۡ أَرَدتُّ أَنۡ أَنصَحَ لَكُمۡ إِن كَانَ ٱللَّهُ يُرِيدُ أَن يُغۡوِيَكُمۡۚ هُوَ رَبُّكُمۡ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ

    Open ayah 11:34

    “আল্লাহ যদি তোমাদেরকে বিপথগামী করতে চান তাহলে আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের কোন কাজে আসবে না। তিনি তোমাদের প্রভু এবং তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে।”

  35. أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۖ قُلۡ إِنِ ٱفۡتَرَيۡتُهُۥ فَعَلَيَّ إِجۡرَامِي وَأَنَا۠ بَرِيٓءٞ مِّمَّا تُجۡرِمُونَ

    Open ayah 11:35

    তারা কি বলে যে, সে নিজে তা (কোরআন) বানিয়েছে? বল, “আমি যদি তা বানিয়ে থাকি তাহলে আমার অপরাধ আমার ওপর বর্তাবে। কিন্তু তোমরা যে অপরাধ করো তার সাথে আমার কোন সম্পর্ক নেই।”

  36. وَأُوحِيَ إِلَىٰ نُوحٍ أَنَّهُۥ لَن يُؤۡمِنَ مِن قَوۡمِكَ إِلَّا مَن قَدۡ ءَامَنَ فَلَا تَبۡتَئِسۡ بِمَا كَانُواْ يَفۡعَلُونَ

    Open ayah 11:36

    নূহের কাছে ওহী পাঠিয়ে বলা হল, “তোমার সমপ্রদায়ের যারা ইতিমধ্যেই ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না; অতএব, তাদের কাজকর্মে তুমি বিষণ্ন হয়ো না।”

  37. وَٱصۡنَعِ ٱلۡفُلۡكَ بِأَعۡيُنِنَا وَوَحۡيِنَا وَلَا تُخَٰطِبۡنِي فِي ٱلَّذِينَ ظَلَمُوٓاْ إِنَّهُم مُّغۡرَقُونَ

    Open ayah 11:37

    “আর আমার নজরদারিতে ও আমার প্রত্যাদেশ অনুসারে জাহাজ তৈরী কর। আর যারা অন্যায় করেছে তাদের জন্য আমাকে কোন অনুরোধ করো না। ওরা ডুবে মরবে।”

  38. وَيَصۡنَعُ ٱلۡفُلۡكَ وَكُلَّمَا مَرَّ عَلَيۡهِ مَلَأٞ مِّن قَوۡمِهِۦ سَخِرُواْ مِنۡهُۚ قَالَ إِن تَسۡخَرُواْ مِنَّا فَإِنَّا نَسۡخَرُ مِنكُمۡ كَمَا تَسۡخَرُونَ

    Open ayah 11:38

    নূহ জাহাজ তৈরী করছে। আর (জাহাজ তৈরীকালে) যখনই তার সমপ্রদায়ের মোড়লেরা তার কাছ দিয়ে যেত তখনই তারা তাকে উপহাস করত। সে বলেছিল, “তোমরা যদি আমাদেরকে উপহাস করো তাহলে (যখন তোমাদের ওপর তুফানের শাস্তি আসবে তখন) তোমাদের উপহাসের মত আমরাও তোমাদেরকে উপহাস করব।”

  39. فَسَوۡفَ تَعۡلَمُونَ مَن يَأۡتِيهِ عَذَابٞ يُخۡزِيهِ وَيَحِلُّ عَلَيۡهِ عَذَابٞ مُّقِيمٌ

    Open ayah 11:39

    “তোমরা অচিরেই জানতে পারবে, কাদের ওপর লাঞ্ছনাকর শাস্তি আসে এবং কাদের ওপর স্থায়ী শাস্তি আপতিত হয়।”

  40. حَتَّىٰٓ إِذَا جَآءَ أَمۡرُنَا وَفَارَ ٱلتَّنُّورُ قُلۡنَا ٱحۡمِلۡ فِيهَا مِن كُلّٖ زَوۡجَيۡنِ ٱثۡنَيۡنِ وَأَهۡلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيۡهِ ٱلۡقَوۡلُ وَمَنۡ ءَامَنَۚ وَمَآ ءَامَنَ مَعَهُۥٓ إِلَّا قَلِيلٞ 

    Open ayah 11:40

    অবশেষে যখন আমার নির্দেশ এসে গেল এবং চুলো ফেটে পানি বের হল তখন আমি (নূহকে) বললাম, “সব রকমের জোড়ার দুটি করে (প্রাণী) এবং যাদের ব্যাপারে আগেই সিদ্ধান্ত হয়েছে তারা ব্যতীত তোমার পরিবার-পরিজনকে আর যারা ঈমান এনেছে তাদেরকে জাহাজে উঠিয়ে নাও। বস্তুত অল্প কয়েকজনই তার সাথে ঈমান এনেছিল।

  41. ۞وَقَالَ ٱرۡكَبُواْ فِيهَا بِسۡمِ ٱللَّهِ مَجۡر۪ىٰهَا وَمُرۡسَىٰهَآۚ إِنَّ رَبِّي لَغَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 11:41

    সে বলল, “তোমরা এই জাহাজে আরোহণ কর। আল্লাহর নামেই এটা চলবে আর থামবে। নিশ্চয়ই আমার প্রভু ক্ষমাশীল ও দয়াময়।

  42. وَهِيَ تَجۡرِي بِهِمۡ فِي مَوۡجٖ كَٱلۡجِبَالِ وَنَادَىٰ نُوحٌ ٱبۡنَهُۥ وَكَانَ فِي مَعۡزِلٖ يَٰبُنَيَّ ٱرۡكَب مَّعَنَا وَلَا تَكُن مَّعَ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 11:42

    জাহাজটি তাদেরকে নিয়ে পাহাড়ের মত (উঁচু উঁচু) ঢেউয়ের মধ্যে চলতে লাগল। নূহ তার পুত্রকে ডাক দিয়ে বলল, সে দূরে সরে ছিল, “বৎস! আমাদের সাথে আরোহণ করো, কাফেরদের সাথে থেকো না।”

  43. قَالَ سَـَٔاوِيٓ إِلَىٰ جَبَلٖ يَعۡصِمُنِي مِنَ ٱلۡمَآءِۚ قَالَ لَا عَاصِمَ ٱلۡيَوۡمَ مِنۡ أَمۡرِ ٱللَّهِ إِلَّا مَن رَّحِمَۚ وَحَالَ بَيۡنَهُمَا ٱلۡمَوۡجُ فَكَانَ مِنَ ٱلۡمُغۡرَقِينَ

    Open ayah 11:43

    পুত্র বলেছিল, “আমি একটি পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে।” নূহ বলেছিল, “আল্লাহ যাকে অনুগ্রহ করবেন তাকে ছাড়া (কাউকে) আজ আল্লাহর নির্দেশ থেকে রক্ষা করার কেউ নেই।” এরপর ঢেউ এসে দু'জনের মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল এবং সে (পুত্র) অন্যদের সাথে ডুবে গেল।

  44. وَقِيلَ يَٰٓأَرۡضُ ٱبۡلَعِي مَآءَكِ وَيَٰسَمَآءُ أَقۡلِعِي وَغِيضَ ٱلۡمَآءُ وَقُضِيَ ٱلۡأَمۡرُ وَٱسۡتَوَتۡ عَلَى ٱلۡجُودِيِّۖ وَقِيلَ بُعۡدٗا لِّلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 11:44

    এরপর বলা হল, “হে পৃথিবী! তোমার পানি গিলে ফেল, আর হে আকাশ! (বর্ষণ) বন্ধ কর।” অতঃপর পানি শুকিয়ে গেল, (নূহের সমপ্রদায়ের কাফেরদেরকে ডুবিয়ে মারার) কাজ সম্পন্ন হল এবং জাহাজ জূদী পাহাড়ে গিয়ে ঠেকল। আর বলা হল, “জালেমরা নিপাত যাক!”

  45. وَنَادَىٰ نُوحٞ رَّبَّهُۥ فَقَالَ رَبِّ إِنَّ ٱبۡنِي مِنۡ أَهۡلِي وَإِنَّ وَعۡدَكَ ٱلۡحَقُّ وَأَنتَ أَحۡكَمُ ٱلۡحَٰكِمِينَ

    Open ayah 11:45

    নূহ তার প্রভুকে ডাকল আর বলল, “হে আমার প্রভু! আমার পুত্র তো আমার পরিবারেরই অন্তর্ভুক্ত এবং তোমার ওয়াদাও তো সত্য, আর তুমি হলে সবচেয়ে বিজ্ঞ বিচারক।”

  46. قَالَ يَٰنُوحُ إِنَّهُۥ لَيۡسَ مِنۡ أَهۡلِكَۖ إِنَّهُۥ عَمَلٌ غَيۡرُ صَٰلِحٖۖ فَلَا تَسۡـَٔلۡنِ مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٌۖ إِنِّيٓ أَعِظُكَ أَن تَكُونَ مِنَ ٱلۡجَٰهِلِينَ

    Open ayah 11:46

    তিনি বললেন, “হে নূহ! আসলে সে তোমার পরিবারভুক্ত নয়। সে এক দুরাচারী। অতএব, তুমি আমার কাছে এমন কিছু চেয়ো না যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই। আমি তোমাকে অজ্ঞদের অন্তর্ভুক্ত না হতে উপদেশ দিচ্ছি।”

  47. قَالَ رَبِّ إِنِّيٓ أَعُوذُ بِكَ أَنۡ أَسۡـَٔلَكَ مَا لَيۡسَ لِي بِهِۦ عِلۡمٞۖ وَإِلَّا تَغۡفِرۡ لِي وَتَرۡحَمۡنِيٓ أَكُن مِّنَ ٱلۡخَٰسِرِينَ

    Open ayah 11:47

    সে বলল, “হে প্রভু! তোমার কাছে এমন কিছু চাওয়া থেকে আমি তোমার আশ্রয় চাচ্ছি যে বিষয়ে আমার কোন জ্ঞান নেই। তুমি যদি আমাকে ক্ষমা ও অনুগ্রহ না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব।”

  48. قِيلَ يَٰنُوحُ ٱهۡبِطۡ بِسَلَٰمٖ مِّنَّا وَبَرَكَٰتٍ عَلَيۡكَ وَعَلَىٰٓ أُمَمٖ مِّمَّن مَّعَكَۚ وَأُمَمٞ سَنُمَتِّعُهُمۡ ثُمَّ يَمَسُّهُم مِّنَّا عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 11:48

    বলা হল, “হে নূহ! তোমার প্রতি ও তোমার সঙ্গী কতক লোকের প্রতি আমার পক্ষ থেকে শান্তি ও কল্যাণ নিয়ে (জাহাজ থেকে) অবতরণ কর। তবে কতক লোককে আমি (কিছুকালের জন্য সুখ) উপভোগ করতে দেব, কিন্তু তারপর তাদেরকে আমার পক্ষ হতে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে।

  49. تِلۡكَ مِنۡ أَنۢبَآءِ ٱلۡغَيۡبِ نُوحِيهَآ إِلَيۡكَۖ مَا كُنتَ تَعۡلَمُهَآ أَنتَ وَلَا قَوۡمُكَ مِن قَبۡلِ هَٰذَاۖ فَٱصۡبِرۡۖ إِنَّ ٱلۡعَٰقِبَةَ لِلۡمُتَّقِينَ

    Open ayah 11:49

    এসব হল অদৃশ্যলোকের সংবাদ, যা আমি তোমাকে ওহীর মাধ্যমে অবহিত করছি। এর আগে তুমি এসব জানতে না, তোমার লোকেরাও না। অতএব, ধৈর্যধারণ কর। শুভ পরিণতি মোত্তাকীদের জন্যই।

  50. وَإِلَىٰ عَادٍ أَخَاهُمۡ هُودٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۖ إِنۡ أَنتُمۡ إِلَّا مُفۡتَرُونَ 

    Open ayah 11:50

    আর আদ জাতির কাছে তাদের ভাই হূদকে (পাঠিয়েছিলাম)। সে বলেছিল, “হে আমার সমপ্রদায়! তোমরা আল্লাহর এবাদত কর। তিনি ছাড়া তোমাদের কোন মাবুদ নেই। তোমরা তো কেবল মিথ্যা উদ্ভাবন কর।”

  51. يَٰقَوۡمِ لَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ أَجۡرًاۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَى ٱلَّذِي فَطَرَنِيٓۚ أَفَلَا تَعۡقِلُونَ

    Open ayah 11:51

    “হে আমার সমপ্রদায়! আমি এর জন্য তোমাদের কাছে কোন পুরস্কার চাই না। আমার পুরস্কার তো তাঁর কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। তবুও কি তোমরা বুঝবে না?”

  52. وَيَٰقَوۡمِ ٱسۡتَغۡفِرُواْ رَبَّكُمۡ ثُمَّ تُوبُوٓاْ إِلَيۡهِ يُرۡسِلِ ٱلسَّمَآءَ عَلَيۡكُم مِّدۡرَارٗا وَيَزِدۡكُمۡ قُوَّةً إِلَىٰ قُوَّتِكُمۡ وَلَا تَتَوَلَّوۡاْ مُجۡرِمِينَ

    Open ayah 11:52

    “আর হে আমার সমপ্রদায়! তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, তারপর তাঁর দিকে ফিরে আস; তিনি আসমান থেকে তোমাদের ওপর বারিধারা বর্ষণ করবেন এবং তোমাদের শক্তির সাথে আরো শক্তি বাড়িয়ে দেবেন। অতএব, অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না।”

  53. قَالُواْ يَٰهُودُ مَا جِئۡتَنَا بِبَيِّنَةٖ وَمَا نَحۡنُ بِتَارِكِيٓ ءَالِهَتِنَا عَن قَوۡلِكَ وَمَا نَحۡنُ لَكَ بِمُؤۡمِنِينَ

    Open ayah 11:53

    তারা বলল, “ওহে হূদ! তুমি তো আমাদের কাছে কোন প্রমাণ নিয়ে আসনি। তোমার কথায় আমরা আমাদের দেবতাদের ত্যাগ করব না। আমরা তোমাকে বিশ্বাস করি না”

  54. إِن نَّقُولُ إِلَّا ٱعۡتَرَىٰكَ بَعۡضُ ءَالِهَتِنَا بِسُوٓءٖۗ قَالَ إِنِّيٓ أُشۡهِدُ ٱللَّهَ وَٱشۡهَدُوٓاْ أَنِّي بَرِيٓءٞ مِّمَّا تُشۡرِكُونَ

    Open ayah 11:54

    “আমরা তো বলব, আমাদেরই কোন দেবতা তোমাকে কোন অশুভ প্রভাবে আবিষ্ট করেছে।” সে বলল, “আমি আল্লাহকে সাক্ষী রাখছি আর তোমরাও সাক্ষী থাক, ওসবের সাথে আমার কোন সম্পর্ক নেই যাদেরকে তোমরা শরীক করো,

  55. مِن دُونِهِۦۖ فَكِيدُونِي جَمِيعٗا ثُمَّ لَا تُنظِرُونِ

    Open ayah 11:55

    আল্লাহকে ছাড়া; অতএব, তোমরা সবাই আমার বিরুদ্ধে চক্রান্ত করো এবং আমাকে কোন অবকাশ দিও না।”

  56. إِنِّي تَوَكَّلۡتُ عَلَى ٱللَّهِ رَبِّي وَرَبِّكُمۚ مَّا مِن دَآبَّةٍ إِلَّا هُوَ ءَاخِذُۢ بِنَاصِيَتِهَآۚ إِنَّ رَبِّي عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ

    Open ayah 11:56

    “আমি আল্লাহর ওপর ভরসা রেখেছি, যিনি আমার প্রভু এবং তোমাদেরও প্রভু। প্রত্যেক প্রাণীর ললাটের কেশগুচ্ছ তিনি ধরে আছেন (প্রত্যেক প্রাণী তাঁরই নিয়ন্ত্রণে রয়েছে)। আমার প্রভু সঠিক পথেই আছেন।”

  57. فَإِن تَوَلَّوۡاْ فَقَدۡ أَبۡلَغۡتُكُم مَّآ أُرۡسِلۡتُ بِهِۦٓ إِلَيۡكُمۡۚ وَيَسۡتَخۡلِفُ رَبِّي قَوۡمًا غَيۡرَكُمۡ وَلَا تَضُرُّونَهُۥ شَيۡـًٔاۚ إِنَّ رَبِّي عَلَىٰ كُلِّ شَيۡءٍ حَفِيظٞ

    Open ayah 11:57

    “ অতএব, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে (আমার কোন ক্ষতি হবে না; কারণ) আমাকে যা নিয়ে তোমাদের কাছে পাঠানো হয়েছে আমি তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। আর আমার প্রভু অন্য একদল লোককে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। তোমরা তাঁর কোনই ক্ষতি করতে পারবে না। আমার প্রভু সবকিছুর রক্ষণাবেক্ষণকারী।”

  58. وَلَمَّا جَآءَ أَمۡرُنَا نَجَّيۡنَا هُودٗا وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ بِرَحۡمَةٖ مِّنَّا وَنَجَّيۡنَٰهُم مِّنۡ عَذَابٍ غَلِيظٖ

    Open ayah 11:58

    অতঃপর যখন আমার নির্দেশ এসে গেল তখন আমি হূদকে ও তার সঙ্গী মুমিনদেরকে আমার বিশেষ অনুগ্রহে রক্ষা করলাম। আমি তাদেরকে এক কঠিন আজাব থেকে বাঁচিয়েছিলাম।

  59. وَتِلۡكَ عَادٞۖ جَحَدُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ وَعَصَوۡاْ رُسُلَهُۥ وَٱتَّبَعُوٓاْ أَمۡرَ كُلِّ جَبَّارٍ عَنِيدٖ

    Open ayah 11:59

    এই ছিল আদ জাতি। এরা তাদের প্রভুর নিদর্শনসমূহ অস্বীকার করেছিল এবং তাঁর রসূলদেরকে অমান্য করেছিল আর (তাদের নেতাদের মধ্যে) প্রত্যেক উদ্ধত ও দাম্ভিক ব্যক্তির আদেশ পালন করেছিল।

  60. وَأُتۡبِعُواْ فِي هَٰذِهِ ٱلدُّنۡيَا لَعۡنَةٗ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ أَلَآ إِنَّ عَادٗا كَفَرُواْ رَبَّهُمۡۗ أَلَا بُعۡدٗا لِّعَادٖ قَوۡمِ هُودٖ 

    Open ayah 11:60

    এই দুনিয়ায় অভিশাপকে তাদের নিত্যসঙ্গী করা হয়েছে, কেয়ামতের দিনেও। জেনে রাখ, আদ জাতি তাদের প্রভুর সাথে কুফরি করেছিল। জেনে রাখ, হূদের সমপ্রদায় (এই) আদ জাতির (ভাগ্যে) বড় দুর্ভোগ রয়েছে!

  61. ۞وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمۡ صَٰلِحٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥۖ هُوَ أَنشَأَكُم مِّنَ ٱلۡأَرۡضِ وَٱسۡتَعۡمَرَكُمۡ فِيهَا فَٱسۡتَغۡفِرُوهُ ثُمَّ تُوبُوٓاْ إِلَيۡهِۚ إِنَّ رَبِّي قَرِيبٞ مُّجِيبٞ

    Open ayah 11:61

    আর ছামূদ জাতির কাছে (পাঠিয়েছিলাম) তাদের ভাই ছালেহকে। সে বলেছিল, “হে আমার সমপ্রদায়! তোমরা আল্লাহর এবাদত কর। তিনি ছাড়া তোমাদের কোন মাবুদ নেই। তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তাতেই তোমাদের বসতি দান করেছেন। অতএব, তোমরা তাঁর কাছে ক্ষমা চাও এবং তাঁর দিকে ফিরে আস। আমার প্রভু কাছেই আছেন, ডাকলে সাড়া দেন।”

  62. قَالُواْ يَٰصَٰلِحُ قَدۡ كُنتَ فِينَا مَرۡجُوّٗا قَبۡلَ هَٰذَآۖ أَتَنۡهَىٰنَآ أَن نَّعۡبُدَ مَا يَعۡبُدُ ءَابَآؤُنَا وَإِنَّنَا لَفِي شَكّٖ مِّمَّا تَدۡعُونَآ إِلَيۡهِ مُرِيبٖ

    Open ayah 11:62

    তারা বলল, “হে ছালেহ! এর আগে তুমি আমাদের মধ্যে আশার পাত্র ছিলে (তোমাকে নিয়ে আমাদের অনেক আশা ছিল)। (এখন) তুমি কি আমাদেরকে আমাদের বাপদাদার উপাস্যদের উপাসনা করতে বারণ করছ? তুমি আমাদেরকে যা করতে বলছ সে সম্পর্কে আমরা এক বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে রয়েছি।”

  63. قَالَ يَٰقَوۡمِ أَرَءَيۡتُمۡ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٖ مِّن رَّبِّي وَءَاتَىٰنِي مِنۡهُ رَحۡمَةٗ فَمَن يَنصُرُنِي مِنَ ٱللَّهِ إِنۡ عَصَيۡتُهُۥۖ فَمَا تَزِيدُونَنِي غَيۡرَ تَخۡسِيرٖ

    Open ayah 11:63

    সে বলল, “হে আমার সমপ্রদায়! বল দেখি, আমার কাছে যদি আমার প্রভুর কোন স্পষ্ট প্রমাণ থাকে এবং তিনি যদি নিজের পক্ষ থেকে আমাকে কোন অনুগ্রহ দান করে থাকেন, এমতাবস্থায় আমি যদি তাঁর অবাধ্যতা করি তাহলে আমাকে আল্লাহর বিরুদ্ধে কে সাহায্য করবে? তোমরা তো কেবল আমার ক্ষতিই বাড়াবে।”

  64. وَيَٰقَوۡمِ هَٰذِهِۦ نَاقَةُ ٱللَّهِ لَكُمۡ ءَايَةٗۖ فَذَرُوهَا تَأۡكُلۡ فِيٓ أَرۡضِ ٱللَّهِۖ وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٖ فَيَأۡخُذَكُمۡ عَذَابٞ قَرِيبٞ

    Open ayah 11:64

    “আর হে আমার সমপ্রদায়! তোমাদের জন্য এক নিদর্শনস্বরূপ এটি আল্লাহর উষ্ট্রী। অতএব, ওকে আল্লাহর জমিনে চরে খেতে দাও। ওর কোন ক্ষতি করো না; তাহলে তোমাদের ওপর আশু শাস্তি নেমে আসবে।”

  65. فَعَقَرُوهَا فَقَالَ تَمَتَّعُواْ فِي دَارِكُمۡ ثَلَٰثَةَ أَيَّامٖۖ ذَٰلِكَ وَعۡدٌ غَيۡرُ مَكۡذُوبٖ

    Open ayah 11:65

    কিন্তু তারা সেটিকে হত্যা করল। তখন ছালেহ বলল, “তোমরা তোমাদের বাড়িতে তিন দিন ভোগ-বিলাস কর। এটা একটা ওয়াদা যা মিথ্যা হবে না।”

  66. فَلَمَّا جَآءَ أَمۡرُنَا نَجَّيۡنَا صَٰلِحٗا وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ بِرَحۡمَةٖ مِّنَّا وَمِنۡ خِزۡيِ يَوۡمِئِذٍۚ إِنَّ رَبَّكَ هُوَ ٱلۡقَوِيُّ ٱلۡعَزِيزُ

    Open ayah 11:66

    তারপর যখন আমার নির্দেশ এল তখন আমি আমার বিশেষ অনুগ্রহে ছালেহকে ও তার সঙ্গী মুমিনদেরকে রক্ষা করেছিলাম। আর (রক্ষা করেছিলাম) সেদিনের লাঞ্ছনা থেকে। তোমার প্রভু হলেন মহাশক্তিধর ও পরাক্রমশালী।

  67. وَأَخَذَ ٱلَّذِينَ ظَلَمُواْ ٱلصَّيۡحَةُ فَأَصۡبَحُواْ فِي دِيَٰرِهِمۡ جَٰثِمِينَ

    Open ayah 11:67

    এক বিকট শব্দ জালেমদেরকে পাকড়াও করল, যার ফলে তারা (মরে) যার যার ঘরে উপুড় হয়ে পড়ে থাকল।

  68. كَأَن لَّمۡ يَغۡنَوۡاْ فِيهَآۗ أَلَآ إِنَّ ثَمُودَاْ كَفَرُواْ رَبَّهُمۡۗ أَلَا بُعۡدٗا لِّثَمُودَ

    Open ayah 11:68

    (তারা এমনভাবে নিশ্চিহ্ন হয়েছিল) যেন তারা সেখানে (কোনদিন) বসবাসই করেনি। জেনে রাখ, ছামূদ জাতি তাদের প্রভুর সাথে কুফরি করেছিল। জেনে রাখ, ছামূদ জাতির জন্য বড় দুর্ভোগ রয়েছে!

  69. وَلَقَدۡ جَآءَتۡ رُسُلُنَآ إِبۡرَٰهِيمَ بِٱلۡبُشۡرَىٰ قَالُواْ سَلَٰمٗاۖ قَالَ سَلَٰمٞۖ فَمَا لَبِثَ أَن جَآءَ بِعِجۡلٍ حَنِيذٖ

    Open ayah 11:69

    আমার দূতগণ (ফেরেশতারা) ইবরাহীমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল। তারা বলল, 'সালাম'; সেও বলল, 'সালাম'। এরপর (তাদেরকে আপ্যায়নের জন্য) অল্প-ক্ষণের মধ্যে সে একটি ভুনাকৃত বাছুর নিয়ে এল।

  70. فَلَمَّا رَءَآ أَيۡدِيَهُمۡ لَا تَصِلُ إِلَيۡهِ نَكِرَهُمۡ وَأَوۡجَسَ مِنۡهُمۡ خِيفَةٗۚ قَالُواْ لَا تَخَفۡ إِنَّآ أُرۡسِلۡنَآ إِلَىٰ قَوۡمِ لُوطٖ 

    Open ayah 11:70

    কিন্তু সে যখন দেখল, তাদের হাত সেদিকে যাচ্ছে না, তখন তাদেরকে খারাপ (উদ্দেশ্যে আগমনকারী) মনে করল এবং তাদের সম্পর্কে তার মনে ভীতির সঞ্চার হল। (এটা বুঝতে পেরে) তারা বলল, “ভয় পেয়ো না; আমাদেরকে লূতের সমপ্রদায়ের কাছে (তাদেরকে শাস্তি দেওয়ার জন্য) পাঠানো হয়েছে।

  71. وَٱمۡرَأَتُهُۥ قَآئِمَةٞ فَضَحِكَتۡ فَبَشَّرۡنَٰهَا بِإِسۡحَٰقَ وَمِن وَرَآءِ إِسۡحَٰقَ يَعۡقُوبَ

    Open ayah 11:71

    (সেখানে) তার স্ত্রী দাঁড়ানো ছিল। (আগন্তুকদের খাদ্যগ্রহণ না করতে দেখে অথবা লূতের সমপ্রদায়ের শাস্তির কথায় খুশী হয়ে অথবা ভয় দূর হওয়ার কারণে) সে তখন হাসল। আমি তখন তাকে (ফেরেশতাদের মাধ্যমে) ইসহাকের এবং ইসহাকের পরে ইয়াকূবের সুসংবাদ দিলাম।

  72. قَالَتۡ يَٰوَيۡلَتَىٰٓ ءَأَلِدُ وَأَنَا۠ عَجُوزٞ وَهَٰذَا بَعۡلِي شَيۡخًاۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٌ عَجِيبٞ

    Open ayah 11:72

    সে বলল, “হায় আল্লাহ! আমি এক বুড়ী, আর আমার এই বৃদ্ধ স্বামী, এ অবস্থায় আমার সন্তান হবে? এ তো এক অবাক কাণ্ড।”

  73. قَالُوٓاْ أَتَعۡجَبِينَ مِنۡ أَمۡرِ ٱللَّهِۖ رَحۡمَتُ ٱللَّهِ وَبَرَكَٰتُهُۥ عَلَيۡكُمۡ أَهۡلَ ٱلۡبَيۡتِۚ إِنَّهُۥ حَمِيدٞ مَّجِيدٞ

    Open ayah 11:73

    তারা (আগন্তুক ফেরেশতারা) বলল, “তুমি আল্লাহর হুকুমের ব্যাপারে অবাক হচ্ছ? হে (ইবরাহীমের) পরিবারের লোকেরা! তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও আশীর্বাদ রয়েছে। নিশ্চয়ই তিনি প্রশংসিত, গৌরবময়।”

  74. فَلَمَّا ذَهَبَ عَنۡ إِبۡرَٰهِيمَ ٱلرَّوۡعُ وَجَآءَتۡهُ ٱلۡبُشۡرَىٰ يُجَٰدِلُنَا فِي قَوۡمِ لُوطٍ

    Open ayah 11:74

    অতঃপর যখন ইবরাহীমের (মন থেকে) ভয় চলে গেল এবং তার কাছে সুসংবাদ এল তখন সে লূতের সমপ্রদায়ের ব্যাপারে আমার সাথে বাদানুবাদ করতে (তাদের পক্ষে কথা বলতে) লাগল।

  75. إِنَّ إِبۡرَٰهِيمَ لَحَلِيمٌ أَوَّٰهٞ مُّنِيبٞ

    Open ayah 11:75

    আসলে ইবরাহীম (ছিল) একজন সুশীল, কোমলপ্রাণ ও আল্লাহমুখী মানুষ।

  76. يَٰٓإِبۡرَٰهِيمُ أَعۡرِضۡ عَنۡ هَٰذَآۖ إِنَّهُۥ قَدۡ جَآءَ أَمۡرُ رَبِّكَۖ وَإِنَّهُمۡ ءَاتِيهِمۡ عَذَابٌ غَيۡرُ مَرۡدُودٖ

    Open ayah 11:76

    হে ইবরাহীম! এ বিষয়টি ছেড়ে দাও। আসলে তোমার প্রভুর নির্দেশ এসে গেছে। ওদের জন্য এমন এক শাস্তি আসছে যা ফেরানো যাবে না।

  77. وَلَمَّا جَآءَتۡ رُسُلُنَا لُوطٗا سِيٓءَ بِهِمۡ وَضَاقَ بِهِمۡ ذَرۡعٗا وَقَالَ هَٰذَا يَوۡمٌ عَصِيبٞ

    Open ayah 11:77

    এরপর আমার দূতগণ লূতের কাছে এলে সে তাদেরকে নিয়ে দুশ্চিন্তায় পড়ল এবং তাদের রক্ষার ব্যাপারে অসহায় বোধ করল আর বলল, “এ এক সঙ্কটময় দিন।”

  78. وَجَآءَهُۥ قَوۡمُهُۥ يُهۡرَعُونَ إِلَيۡهِ وَمِن قَبۡلُ كَانُواْ يَعۡمَلُونَ ٱلسَّيِّـَٔاتِۚ قَالَ يَٰقَوۡمِ هَٰٓؤُلَآءِ بَنَاتِي هُنَّ أَطۡهَرُ لَكُمۡۖ فَٱتَّقُواْ ٱللَّهَ وَلَا تُخۡزُونِ فِي ضَيۡفِيٓۖ أَلَيۡسَ مِنكُمۡ رَجُلٞ رَّشِيدٞ

    Open ayah 11:78

    লূতের সমপ্রদায়ের লোকেরা হুড়মুড় করে তার কাছে এল। আগেও তারা অপকর্ম করত। সে বলল, “হে আমার সমপ্রদায়! এই আমার মেয়েরা আছে। এরা তোমাদের জন্য অধিকতর পবিত্র। সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার মেহমানদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি একটাও ভাল লোক নেই?”

  79. قَالُواْ لَقَدۡ عَلِمۡتَ مَا لَنَا فِي بَنَاتِكَ مِنۡ حَقّٖ وَإِنَّكَ لَتَعۡلَمُ مَا نُرِيدُ

    Open ayah 11:79

    তারা বলল, “তোমার তো জানাই আছে যে, তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নেই। আর তুমি অবশ্যই জান, আমরা কি চাই।”

  80. قَالَ لَوۡ أَنَّ لِي بِكُمۡ قُوَّةً أَوۡ ءَاوِيٓ إِلَىٰ رُكۡنٖ شَدِيدٖ 

    Open ayah 11:80

    সে বলল, “আমার যদি তোমাদেরকে প্রতিরোধ করার ক্ষমতা থাকত! কিংবা আমি যদি কোন শক্ত অবলম্বনের কাছে আশ্রয় নিতে পারতাম!”

  81. قَالُواْ يَٰلُوطُ إِنَّا رُسُلُ رَبِّكَ لَن يَصِلُوٓاْ إِلَيۡكَۖ فَأَسۡرِ بِأَهۡلِكَ بِقِطۡعٖ مِّنَ ٱلَّيۡلِ وَلَا يَلۡتَفِتۡ مِنكُمۡ أَحَدٌ إِلَّا ٱمۡرَأَتَكَۖ إِنَّهُۥ مُصِيبُهَا مَآ أَصَابَهُمۡۚ إِنَّ مَوۡعِدَهُمُ ٱلصُّبۡحُۚ أَلَيۡسَ ٱلصُّبۡحُ بِقَرِيبٖ

    Open ayah 11:81

    ফেরেশতারা বলল, “হে লূত! আমরা তোমার প্রভুর দূত। এরা তোমার কাছে পৌঁছাতে পারবে না। তুমি রাতের কোন এক সময়ে তোমার পরিবার-পরিজনকে অন্যত্র নিয়ে যাও। তোমাদের মধ্যে কেউ যেন ফিরে না তাকায়। তোমার স্ত্রীর কথা আলাদা। ওদের যা ঘটবে তারও তাই ঘটবে। ওদের (শাস্তির) নির্ধারিত সময় হচ্ছে সকাল। সকাল কি কাছে নয়?”

  82. فَلَمَّا جَآءَ أَمۡرُنَا جَعَلۡنَا عَٰلِيَهَا سَافِلَهَا وَأَمۡطَرۡنَا عَلَيۡهَا حِجَارَةٗ مِّن سِجِّيلٖ مَّنضُودٖ

    Open ayah 11:82

    অতঃপর যখন আমার নির্দেশ এল, তখন জনপদটিকে একেবারে উলটিয়ে দিলাম এবং তার ওপর সাজিয়ে রাখা শক্ত মাটির কঙ্কর বর্ষণ করলাম,

  83. مُّسَوَّمَةً عِندَ رَبِّكَۖ وَمَا هِيَ مِنَ ٱلظَّٰلِمِينَ بِبَعِيدٖ

    Open ayah 11:83

    (কঙ্করগুলো ছিল) তোমার প্রভুর কাছে চিহ্নযুক্ত । সেগুলো জালেমদের থেকে দূরে ছিল না।

  84. ۞وَإِلَىٰ مَدۡيَنَ أَخَاهُمۡ شُعَيۡبٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥۖ وَلَا تَنقُصُواْ ٱلۡمِكۡيَالَ وَٱلۡمِيزَانَۖ إِنِّيٓ أَرَىٰكُم بِخَيۡرٖ وَإِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٖ مُّحِيطٖ

    Open ayah 11:84

    আর মাদ্‌ইয়ান সমপ্রদায়ের নিকট তাদের ভাই শোয়াইবকে (পাঠিয়েছিলাম)। সে বলেছিল, “হে আমার সমপ্রদায়! তোমরা আল্লাহর এবাদত কর। তিনি ছাড়া তোমাদের কোন মাবুদ নেই। তোমরা মাপে ও ওজনে কম দিও না। আমি তোমাদেরকে সমৃদ্ধিশালী দেখতে পাচ্ছি, তবে তোমাদের জন্য এক পরিবেষ্টনকারী (বিপদসংকুল) দিনের শাস্তির আশংকা করছি।”

  85. وَيَٰقَوۡمِ أَوۡفُواْ ٱلۡمِكۡيَالَ وَٱلۡمِيزَانَ بِٱلۡقِسۡطِۖ وَلَا تَبۡخَسُواْ ٱلنَّاسَ أَشۡيَآءَهُمۡ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ

    Open ayah 11:85

    “আর হে আমার সমপ্রদায়! ন্যায়ের সাথে মাপ ও ওজন পুরোপুরি দিও এবং মানুষকে তাদের জিনিসপত্র কম দিও না আর পৃথিবীতে অনাচার করে বেড়িও না।”

  86. بَقِيَّتُ ٱللَّهِ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَۚ وَمَآ أَنَا۠ عَلَيۡكُم بِحَفِيظٖ

    Open ayah 11:86

    “(মানুষকে পুরোপুরি দেওয়ার পর) আল্লাহর (অনুমোদিত) অবশিষ্টাংশই তোমাদের জন্য ভাল, যদি তোমরা ঈমানদার হও। আর আমি তো তোমাদের রক্ষক নই।”

  87. قَالُواْ يَٰشُعَيۡبُ أَصَلَوٰتُكَ تَأۡمُرُكَ أَن نَّتۡرُكَ مَا يَعۡبُدُ ءَابَآؤُنَآ أَوۡ أَن نَّفۡعَلَ فِيٓ أَمۡوَٰلِنَا مَا نَشَٰٓؤُاْۖ إِنَّكَ لَأَنتَ ٱلۡحَلِيمُ ٱلرَّشِيدُ

    Open ayah 11:87

    তারা বলল, “হে শোয়াইব! তোমার নামায কি তোমাকে এই আদেশ দেয় যে, আমাদের বাপ-দাদা যাদের উপাসনা করত আমরা তাদের বর্জন করি? অথবা আমাদের ধন-সম্পদের ব্যাপারে আমরা যা করতে চাই তা করা ছেড়ে দেই? তুমি তো খুব সহনশীল ও নীতিবান!” (কথাটি তারা বিদ্রূপ করে বলেছিল।)

  88. قَالَ يَٰقَوۡمِ أَرَءَيۡتُمۡ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٖ مِّن رَّبِّي وَرَزَقَنِي مِنۡهُ رِزۡقًا حَسَنٗاۚ وَمَآ أُرِيدُ أَنۡ أُخَالِفَكُمۡ إِلَىٰ مَآ أَنۡهَىٰكُمۡ عَنۡهُۚ إِنۡ أُرِيدُ إِلَّا ٱلۡإِصۡلَٰحَ مَا ٱسۡتَطَعۡتُۚ وَمَا تَوۡفِيقِيٓ إِلَّا بِٱللَّهِۚ عَلَيۡهِ تَوَكَّلۡتُ وَإِلَيۡهِ أُنِيبُ

    Open ayah 11:88

    সে বলল, “হে আমার সমপ্রদায়! বল তো, আমার কাছে যদি আমার প্রভুর কোন স্পষ্ট প্রমাণ থাকে এবং তিনি যদি তাঁর পক্ষ থেকে আমাকে উত্তম জীবিকা দান করে থাকেন; (তাহলে আমি তাঁর হুকুম পালন করব না কেন?) আমি তোমাদেরকে যা করতে নিষেধ করি নিজে তা করে তোমাদের বিরোধিতা করতে চাই না। আমি শুধু আমার সাধ্যানুযায়ী সংস্কার করতে চাই। (তবে) আমার সাফল্য কেবল আল্লাহর সাহায্যেই আসতে পারে। (তাই) আমি তাঁর ওপরই ভরসা রেখেছি এবং তাঁর দিকেই মনোনিবেশ করছি।”

  89. وَيَٰقَوۡمِ لَا يَجۡرِمَنَّكُمۡ شِقَاقِيٓ أَن يُصِيبَكُم مِّثۡلُ مَآ أَصَابَ قَوۡمَ نُوحٍ أَوۡ قَوۡمَ هُودٍ أَوۡ قَوۡمَ صَٰلِحٖۚ وَمَا قَوۡمُ لُوطٖ مِّنكُم بِبَعِيدٖ

    Open ayah 11:89

    “আর হে আমার সমপ্রদায়! আমার (সাথে তোমাদের) বিরোধ তোমাদেরকে যেন কিছুতেই এমন অপরাধে প্ররোচিত না করে যাতে তোমাদের ওপর নূহের সমপ্রদায় কিংবা হূদের সমপ্রদায় অথবা ছালেহের সমপ্রদায়ের মত শাস্তি নেমে আসে। আর লূতের সমপ্রদায় তো তোমাদের থেকে (বেশি) দূরের নয়।”

  90. وَٱسۡتَغۡفِرُواْ رَبَّكُمۡ ثُمَّ تُوبُوٓاْ إِلَيۡهِۚ إِنَّ رَبِّي رَحِيمٞ وَدُودٞ 

    Open ayah 11:90

    “তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, তারপর তাঁর পানে ফিরে এসো। নিশ্চয়ই আমার প্রভু দয়ালু ও স্নেহপরায়ণ।”

  91. قَالُواْ يَٰشُعَيۡبُ مَا نَفۡقَهُ كَثِيرٗا مِّمَّا تَقُولُ وَإِنَّا لَنَرَىٰكَ فِينَا ضَعِيفٗاۖ وَلَوۡلَا رَهۡطُكَ لَرَجَمۡنَٰكَۖ وَمَآ أَنتَ عَلَيۡنَا بِعَزِيزٖ

    Open ayah 11:91

    তারা বলল, “হে শোয়াইব! তুমি যা বল তার অনেকটাই আমরা বুঝি না। আর আমরা তোমাকে আমাদের মধ্যে দুর্বলই দেখতে পাচ্ছি। তোমার গোত্রের লোকজন না থাকলে আমরা তোমাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতাম। তুমি তো আমাদের বিরুদ্ধে শক্তিশালী নও।”

  92. قَالَ يَٰقَوۡمِ أَرَهۡطِيٓ أَعَزُّ عَلَيۡكُم مِّنَ ٱللَّهِ وَٱتَّخَذۡتُمُوهُ وَرَآءَكُمۡ ظِهۡرِيًّاۖ إِنَّ رَبِّي بِمَا تَعۡمَلُونَ مُحِيطٞ

    Open ayah 11:92

    সে বলল, “হে আমার সমপ্রদায়! আমার গোত্রের লোকজন কি তোমাদের বিরুদ্ধে আল্লাহর চেয়েও শক্তিশালী? তোমরা তো তাঁকে অবহেলাভরে তোমাদের পেছনে ফেলে রেখেছো। তোমরা যা করো আমার প্রভু অবশ্যই তা পরিবেষ্টন করে রেখেছেন (সম্যক অবগত রয়েছেন)।”

  93. وَيَٰقَوۡمِ ٱعۡمَلُواْ عَلَىٰ مَكَانَتِكُمۡ إِنِّي عَٰمِلٞۖ سَوۡفَ تَعۡلَمُونَ مَن يَأۡتِيهِ عَذَابٞ يُخۡزِيهِ وَمَنۡ هُوَ كَٰذِبٞۖ وَٱرۡتَقِبُوٓاْ إِنِّي مَعَكُمۡ رَقِيبٞ

    Open ayah 11:93

    “আর হে আমার সমপ্রদায়! তোমরা তোমাদের জায়গায় কাজ কর। আমিও আমার কাজ করছি। তোমরা জানতে পারবে, কার ওপর লাঞ্ছনাকর শাস্তি আসে এবং কে মিথ্যাবাদী। তোমরা অপেক্ষায় থাক, আমিও তোমাদের সাথে অপেক্ষায় আছি।”

  94. وَلَمَّا جَآءَ أَمۡرُنَا نَجَّيۡنَا شُعَيۡبٗا وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ بِرَحۡمَةٖ مِّنَّا وَأَخَذَتِ ٱلَّذِينَ ظَلَمُواْ ٱلصَّيۡحَةُ فَأَصۡبَحُواْ فِي دِيَٰرِهِمۡ جَٰثِمِينَ

    Open ayah 11:94

    তারপর যখন আমার নির্দেশ এল তখন আমি আমার বিশেষ অনুগ্রহে শোয়াইব ও তার সঙ্গী মুমিনদেরকে রক্ষা করলাম এবং এক বিকট শব্দ জালেমদেরকে পাকড়াও করল, যার ফলে তারা (মরে) যার যার ঘরে উপুড় হয়ে পড়ে থাকল।

  95. كَأَن لَّمۡ يَغۡنَوۡاْ فِيهَآۗ أَلَا بُعۡدٗا لِّمَدۡيَنَ كَمَا بَعِدَتۡ ثَمُودُ

    Open ayah 11:95

    (তারা এমনভাবে নিশ্চিহ্ন হয়েছিল) যেন তারা সেখানে (কোনদিন) বসবাসই করেনি। জেনে রাখ, মাদ্‌ইয়ান জাতির জন্য বড় দুর্ভোগ রয়েছে, যেমন দুর্ভোগে পড়েছিল ছামূদ জাতি।

  96. وَلَقَدۡ أَرۡسَلۡنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَا وَسُلۡطَٰنٖ مُّبِينٍ

    Open ayah 11:96

    আর নিশ্চয়ই আমি মূসাকে আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণসহ পাঠিয়েছিলাম,

  97. إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ فَٱتَّبَعُوٓاْ أَمۡرَ فِرۡعَوۡنَۖ وَمَآ أَمۡرُ فِرۡعَوۡنَ بِرَشِيدٖ

    Open ayah 11:97

    ফেরাউন ও তার পারিষদবর্গের কাছে; কিন্তু তারা (আল্লাহর আদেশের পরিবর্তে) ফেরাউনের আদেশই পালন করেছিল। অথচ ফেরাউনের আদেশ সঠিক ছিল না।

  98. يَقۡدُمُ قَوۡمَهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فَأَوۡرَدَهُمُ ٱلنَّارَۖ وَبِئۡسَ ٱلۡوِرۡدُ ٱلۡمَوۡرُودُ

    Open ayah 11:98

    কেয়ামতের দিন সে তার লোকদের আগে আগে থাকবে এবং সে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর যে জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হবে তা বড়ই খারাপ!

  99. وَأُتۡبِعُواْ فِي هَٰذِهِۦ لَعۡنَةٗ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ بِئۡسَ ٱلرِّفۡدُ ٱلۡمَرۡفُودُ

    Open ayah 11:99

    এ পৃথিবীতেও তাদের পেছনে পেছনে অভিসম্পাত রয়েছে এবং কেয়ামতের দিনেও। যে প্রতিফল তাদেরকে দেওয়া হবে তা বড়ই নিকৃষ্ট!

  100. ذَٰلِكَ مِنۡ أَنۢبَآءِ ٱلۡقُرَىٰ نَقُصُّهُۥ عَلَيۡكَۖ مِنۡهَا قَآئِمٞ وَحَصِيدٞ 

    Open ayah 11:100

    এ হল জনপদসমূহের কিছু সংবাদ যা আমি তোমার কাছে বর্ণনা করছি। এসব জনপদের মধ্যে কতক অবশিষ্ট আছে, আর কতক নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।

  101. وَمَا ظَلَمۡنَٰهُمۡ وَلَٰكِن ظَلَمُوٓاْ أَنفُسَهُمۡۖ فَمَآ أَغۡنَتۡ عَنۡهُمۡ ءَالِهَتُهُمُ ٱلَّتِي يَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ مِن شَيۡءٖ لَّمَّا جَآءَ أَمۡرُ رَبِّكَۖ وَمَا زَادُوهُمۡ غَيۡرَ تَتۡبِيبٖ 

    Open ayah 11:101

    আমি তাদের প্রতি কোন অবিচার করিনি, বরং তারাই নিজেদের প্রতি অবিচার করেছে। ফলে, যখন তোমার প্রভুর নির্দেশ এসে গেছে তখন আল্লাহকে ছাড়া তারা যেসব উপাস্যকে ডাকত তারা তাদের কোনই কাজে আসেনি। তারা কেবল তাদের সর্বনাশই বৃদ্ধি করেছে।

  102. وَكَذَٰلِكَ أَخۡذُ رَبِّكَ إِذَآ أَخَذَ ٱلۡقُرَىٰ وَهِيَ ظَٰلِمَةٌۚ إِنَّ أَخۡذَهُۥٓ أَلِيمٞ شَدِيدٌ 

    Open ayah 11:102

    তোমার প্রভু যখন জালেম জনপদসমূহকে ধরেন তখন এভাবেই ধরে থাকেন। তাঁর ধরা বড় কষ্টদায়ক ও কঠোর।

  103. إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّمَنۡ خَافَ عَذَابَ ٱلۡأٓخِرَةِۚ ذَٰلِكَ يَوۡمٞ مَّجۡمُوعٞ لَّهُ ٱلنَّاسُ وَذَٰلِكَ يَوۡمٞ مَّشۡهُودٞ 

    Open ayah 11:103

    যারা পরকালের আজাবকে ভয় করে তাদের জন্য আসলেই এতে বড় এক শিক্ষা রয়েছে। সেটা এমন এক দিন যখন সকল মানুষকে একত্রিত করা হবে। সেটা এমন এক দিন যখন সকলেই উপস্থিত থাকবে।

  104. وَمَا نُؤَخِّرُهُۥٓ إِلَّا لِأَجَلٖ مَّعۡدُودٖ 

    Open ayah 11:104

    কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্যই আমি তা (সে দিনটি) বিলম্বিত করছি।

  105. يَوۡمَ يَأۡتِ لَا تَكَلَّمُ نَفۡسٌ إِلَّا بِإِذۡنِهِۦۚ فَمِنۡهُمۡ شَقِيّٞ وَسَعِيدٞ 

    Open ayah 11:105

    যেদিন তা আসবে সেদিন কেউ তাঁর অনুমতি ছাড়া কথা বলতে পারবে না। তাই তাদের মধ্যে কেউ হবে হতভাগ্য এবং কেউ ভাগ্যবান।

  106. فَأَمَّا ٱلَّذِينَ شَقُواْ فَفِي ٱلنَّارِ لَهُمۡ فِيهَا زَفِيرٞ وَشَهِيقٌ 

    Open ayah 11:106

    যারা হতভাগ্য হবে তারা জাহান্নামে যাবে। সেখানে তাদের জন্য থাকবে আহাজারি আর আর্তনাদ।

  107. خَٰلِدِينَ فِيهَا مَا دَامَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ إِلَّا مَا شَآءَ رَبُّكَۚ إِنَّ رَبَّكَ فَعَّالٞ لِّمَا يُرِيدُ 

    Open ayah 11:107

    সেখানে তারা যতদিন আসমান-জমিন থাকবে (অর্থাৎ যুগযুগ ধরে) স্থায়ীভাবে বাস করবে। তবে তোমার প্রভু ইচ্ছা করলে কোন ব্যতিক্রমও হতে পারে। তোমার প্রভু তো যা ইচ্ছা করেন তাই করে থাকেন।

  108. ۞وَأَمَّا ٱلَّذِينَ سُعِدُواْ فَفِي ٱلۡجَنَّةِ خَٰلِدِينَ فِيهَا مَا دَامَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ إِلَّا مَا شَآءَ رَبُّكَۖ عَطَآءً غَيۡرَ مَجۡذُوذٖ 

    Open ayah 11:108

    আর যারা ভাগ্যবান হবে তারা জান্নাতে যাবে। সেখানে তারা যতদিন আসমান-জমিন থাকবে (অর্থাৎ যুগযুগ ধরে) স্থায়ীভাবে বাস করবে। তবে তোমার প্রভু ইচ্ছা করলে কোন ব্যতিক্রমও হতে পারে। এটা হবে এক নিরবচ্ছিন্ন দান।

  109. فَلَا تَكُ فِي مِرۡيَةٖ مِّمَّا يَعۡبُدُ هَٰٓؤُلَآءِۚ مَا يَعۡبُدُونَ إِلَّا كَمَا يَعۡبُدُ ءَابَآؤُهُم مِّن قَبۡلُۚ وَإِنَّا لَمُوَفُّوهُمۡ نَصِيبَهُمۡ غَيۡرَ مَنقُوصٖ 

    Open ayah 11:109

    অতএব, ওরা যা কিছুর উপাসনা করছে সে সম্পর্কে তুমি কোন সন্দেহে থেকো না। পূর্বে ওদের বাপ-দাদারা যেমন (ভ্রান্ত দেবতাদের) উপাসনা করত ওরাও ঠিক তাই করছে। আমি ওদের প্রাপ্য (শাস্তি) কিছু কম না করে পুরোপুরি দেব।

  110. وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ فَٱخۡتُلِفَ فِيهِۚ وَلَوۡلَا كَلِمَةٞ سَبَقَتۡ مِن رَّبِّكَ لَقُضِيَ بَيۡنَهُمۡۚ وَإِنَّهُمۡ لَفِي شَكّٖ مِّنۡهُ مُرِيبٖ 

    Open ayah 11:110

    আমি তো মূসাকে কিতাব দিয়েছিলাম। কিন্তু তা নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছিল। যদি তোমার প্রভুর পক্ষ থেকে একটি কথা আগেই বলা না হত তাহলে তাদের মধ্যে মীমাংসা হয়ে যেত। আসলে তারা এ (কিতাবের) ব্যাপারে বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে রয়েছে।

  111. وَإِنَّ كُلّٗا لَّمَّا لَيُوَفِّيَنَّهُمۡ رَبُّكَ أَعۡمَٰلَهُمۡۚ إِنَّهُۥ بِمَا يَعۡمَلُونَ خَبِيرٞ

    Open ayah 11:111

    তাদের প্রত্যেককে তোমার প্রভু অবশ্যই যার যার কর্মের পুরোপুরি প্রতিদান দেবেন। তারা যা করে নিশ্চয়ই তিনি তার খবর রাখেন।

  112. فَٱسۡتَقِمۡ كَمَآ أُمِرۡتَ وَمَن تَابَ مَعَكَ وَلَا تَطۡغَوۡاْۚ إِنَّهُۥ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ

    Open ayah 11:112

    অতএব, যেমন আদিষ্ট হয়েছো, তুমি ও তোমার সাথে যারা তওবা করেছে সবাই (আল্লাহর পথে) স্থির থাক এবং বাড়াবাড়ি করো না। তোমরা যা করো নিশ্চয়ই তিনি তা দেখতে পান।

  113. وَلَا تَرۡكَنُوٓاْ إِلَى ٱلَّذِينَ ظَلَمُواْ فَتَمَسَّكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِنۡ أَوۡلِيَآءَ ثُمَّ لَا تُنصَرُونَ

    Open ayah 11:113

    আর জালেমদের দিকে ঝুঁকবে না; ঝুঁকলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আর আল্লাহ ব্যতীত তোমাদের কোন অভিভাবক নাই। অতএব, তোমরা কারো সাহায্য পাবে না।

  114. وَأَقِمِ ٱلصَّلَوٰةَ طَرَفَيِ ٱلنَّهَارِ وَزُلَفٗا مِّنَ ٱلَّيۡلِۚ إِنَّ ٱلۡحَسَنَٰتِ يُذۡهِبۡنَ ٱلسَّيِّـَٔاتِۚ ذَٰلِكَ ذِكۡرَىٰ لِلذَّٰكِرِينَ

    Open ayah 11:114

    দিনের দুই প্রান্তভাগে এবং রাত্রির কয়েকটি অংশে নামায আদায় কর। নিশ্চয়ই ভাল কাজসমূহ (পুণ্যসমূহ) খারাপ কাজসমূহকে (ছোট পাপসমূহকে) দূর করে দেয়। এটা উপদেশ গ্রহণকারীদের জন্য একটা উপদেশ।

  115. وَٱصۡبِرۡ فَإِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجۡرَ ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 11:115

    তুমি ধৈর্যধারণ করো; কারণ আল্লাহ সৎকর্মশীলদের প্রতিফল নষ্ট করেন না।

  116. فَلَوۡلَا كَانَ مِنَ ٱلۡقُرُونِ مِن قَبۡلِكُمۡ أُوْلُواْ بَقِيَّةٖ يَنۡهَوۡنَ عَنِ ٱلۡفَسَادِ فِي ٱلۡأَرۡضِ إِلَّا قَلِيلٗا مِّمَّنۡ أَنجَيۡنَا مِنۡهُمۡۗ وَٱتَّبَعَ ٱلَّذِينَ ظَلَمُواْ مَآ أُتۡرِفُواْ فِيهِ وَكَانُواْ مُجۡرِمِينَ

    Open ayah 11:116

    অতএব, আমি যাদেরকে রক্ষা করেছিলাম তাদের মধ্যে মুষ্টিমেয় কিছু লোক ছাড়া তোমাদের পূর্ববর্তী প্রজন্মগুলোর মধ্যে বুদ্ধিমান ব্যক্তিবর্গ ছিল না কেন, যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিতে বাধা দিত! আর যারা (এই দায়িত্ব পালন না করে) অন্যায় করেছিল তারা নিজেদের ভোগবিলাসের পেছনে ছুটেছিল। আসলে তারা অপরাধী ছিল।

  117. وَمَا كَانَ رَبُّكَ لِيُهۡلِكَ ٱلۡقُرَىٰ بِظُلۡمٖ وَأَهۡلُهَا مُصۡلِحُونَ

    Open ayah 11:117

    অধিবাসীরা সৎকর্মশীল হওয়া অবস্থায় তোমার প্রভু অন্যায়ভাবে জনপদসমূহ ধ্বংস করতে পারেন না।

  118. وَلَوۡ شَآءَ رَبُّكَ لَجَعَلَ ٱلنَّاسَ أُمَّةٗ وَٰحِدَةٗۖ وَلَا يَزَالُونَ مُخۡتَلِفِينَ

    Open ayah 11:118

    তোমার প্রভু যদি ইচ্ছা করতেন তাহলে তিনি সব মানুষকে অবশ্যই এক জাতি করতে পারতেন, কিন্তু তাতেও তারা মতভেদ করতেই থাকবে।

  119. إِلَّا مَن رَّحِمَ رَبُّكَۚ وَلِذَٰلِكَ خَلَقَهُمۡۗ وَتَمَّتۡ كَلِمَةُ رَبِّكَ لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ أَجۡمَعِينَ

    Open ayah 11:119

    তবে যাদেরকে তোমার প্রভু অনুগ্রহ করেন তাদের কথা ভিন্ন। এজন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। তোমার প্রভুর এই কথা বাস্তবায়িত হবেই, “আমি অবশ্যই জ্বিন ও মানুষ সবাইকে দিয়ে জাহান্নাম ভরে দেব।”

  120. وَكُلّٗا نَّقُصُّ عَلَيۡكَ مِنۡ أَنۢبَآءِ ٱلرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِۦ فُؤَادَكَۚ وَجَآءَكَ فِي هَٰذِهِ ٱلۡحَقُّ وَمَوۡعِظَةٞ وَذِكۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ 

    Open ayah 11:120

    আর রসূলদের সব ঘটনা আমি তোমার কাছে বলছি, যার দ্বারা আমি তোমার অন্তর সুদৃঢ় করছি। আর এরই মাধ্যমে তোমার কাছে এসেছে সত্য আর মুমিনদের জন্য উপদেশ আর স্মারকপত্র।

  121. وَقُل لِّلَّذِينَ لَا يُؤۡمِنُونَ ٱعۡمَلُواْ عَلَىٰ مَكَانَتِكُمۡ إِنَّا عَٰمِلُونَ

    Open ayah 11:121

    যারা বিশ্বাস করে না তাদেরকে বল, “তোমরা তোমাদের জায়গায় কাজ করো, আমরাও (আমাদের) কাজ করছি।

  122. وَٱنتَظِرُوٓاْ إِنَّا مُنتَظِرُونَ

    Open ayah 11:122

    আর তোমরা অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করছি।”

  123. وَلِلَّهِ غَيۡبُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَإِلَيۡهِ يُرۡجَعُ ٱلۡأَمۡرُ كُلُّهُۥ فَٱعۡبُدۡهُ وَتَوَكَّلۡ عَلَيۡهِۚ وَمَا رَبُّكَ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ

    Open ayah 11:123

    আল্লাহর কাছে রয়েছে আসমান ও জমিনের অদৃশ্য জ্ঞান এবং তাঁর কাছেই সকল বিষয় ফিরিয়ে নেওয়া হবে। অতএব, তুমি তাঁর এবাদত করো এবং তাঁর ওপর ভরসা কর। তোমরা যা করো তোমার প্রভু সে সম্পর্কে অনবহিত নন।