يوسف

Yusuf

Joseph · Surah 12 · Ayahs: 111 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. الٓرۚ تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ

    Open ayah 12:1

    আলিফ লাম রা [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]। এগুলো স্পষ্ট গ্রন্থের আয়াত।

  2. إِنَّآ أَنزَلۡنَٰهُ قُرۡءَٰنًا عَرَبِيّٗا لَّعَلَّكُمۡ تَعۡقِلُونَ

    Open ayah 12:2

    আমি একে আরবী কোরআনরূপে নাযিল করেছি, যাতে তোমরা বুঝতে পার।

  3. نَحۡنُ نَقُصُّ عَلَيۡكَ أَحۡسَنَ ٱلۡقَصَصِ بِمَآ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ هَٰذَا ٱلۡقُرۡءَانَ وَإِن كُنتَ مِن قَبۡلِهِۦ لَمِنَ ٱلۡغَٰفِلِينَ

    Open ayah 12:3

    ওহীর মাধ্যমে এই কোরআন নাযিল করে আমি তোমার কাছে সেরা ঘটনা বর্ণনা করছি। এর আগে তুমি তো কিছুই জানতে না।

  4. إِذۡ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَٰٓأَبَتِ إِنِّي رَأَيۡتُ أَحَدَ عَشَرَ كَوۡكَبٗا وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ رَأَيۡتُهُمۡ لِي سَٰجِدِينَ

    Open ayah 12:4

    (স্মরণ করো) যখন ইউসুফ তার বাবাকে বলল, “বাবা! আমি (স্বপ্নে) এগারটি তারকা এবং চনদ্র ও সূর্যকে দেখেছি। দেখলাম, তারা আমাকে সেজদা করছে।”

  5. قَالَ يَٰبُنَيَّ لَا تَقۡصُصۡ رُءۡيَاكَ عَلَىٰٓ إِخۡوَتِكَ فَيَكِيدُواْ لَكَ كَيۡدًاۖ إِنَّ ٱلشَّيۡطَٰنَ لِلۡإِنسَٰنِ عَدُوّٞ مُّبِينٞ

    Open ayah 12:5

    সে বলল, “বৎস! তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না। তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু।

  6. وَكَذَٰلِكَ يَجۡتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأۡوِيلِ ٱلۡأَحَادِيثِ وَيُتِمُّ نِعۡمَتَهُۥ عَلَيۡكَ وَعَلَىٰٓ ءَالِ يَعۡقُوبَ كَمَآ أَتَمَّهَا عَلَىٰٓ أَبَوَيۡكَ مِن قَبۡلُ إِبۡرَٰهِيمَ وَإِسۡحَٰقَۚ إِنَّ رَبَّكَ عَلِيمٌ حَكِيمٞ

    Open ayah 12:6

    আর এভাবেই তোমার প্রভু তোমাকে মনোনীত করবেন, তোমাকে স্বপ্নের তাবির (তাৎপর্য-ব্যাখ্যা) শেখাবেন এবং তোমার প্রতি ও ইয়াকূবের পরিবার-পরিজনের প্রতি তাঁর অনুগ্রহ পূর্ণ করবেন; যেমন তিনি তা ইতিপূর্বে তোমার দুই পূর্বপুরুষ ইবরাহীম ও ইসহাকের প্রতিও পূর্ণ করেছিলেন। নিশ্চয়ই তোমার প্রভু মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ।

  7. ۞لَّقَدۡ كَانَ فِي يُوسُفَ وَإِخۡوَتِهِۦٓ ءَايَٰتٞ لِّلسَّآئِلِينَ

    Open ayah 12:7

    যারা জানতে চায় তাদের জন্য ইউসুফ ও তার ভাইদের ঘটনায় অবশ্যই নিদর্শন রয়েছে।

  8. إِذۡ قَالُواْ لَيُوسُفُ وَأَخُوهُ أَحَبُّ إِلَىٰٓ أَبِينَا مِنَّا وَنَحۡنُ عُصۡبَةٌ إِنَّ أَبَانَا لَفِي ضَلَٰلٖ مُّبِينٍ

    Open ayah 12:8

    (স্মরণ করো) যখন তারা (ইউসুফের সৎ ভাইয়েরা) বলেছিল, “অবশ্যই ইউসুফ ও তার ভাই (বিন্‌ইয়ামীন) আমাদের বাবার কাছে আমাদের চেয়ে অধিক প্রিয়, অথচ আমরা একটি শক্তিশালী দল। আসলে আমাদের বাবা পরিষ্কার বিভ্রান্তিতে রয়েছেন।”

  9. ٱقۡتُلُواْ يُوسُفَ أَوِ ٱطۡرَحُوهُ أَرۡضٗا يَخۡلُ لَكُمۡ وَجۡهُ أَبِيكُمۡ وَتَكُونُواْ مِنۢ بَعۡدِهِۦ قَوۡمٗا صَٰلِحِينَ

    Open ayah 12:9

    “তোমরা ইউসুফকে মেরে ফেল অথবা তাকে কোথাও ফেলে আস, যাতে তোমাদের বাবার মনোযোগ শুধু তোমাদের জন্যই নিবদ্ধ হয় এবং এরপর তোমরা ভাল মানুষ হতে পার।”

  10. قَالَ قَآئِلٞ مِّنۡهُمۡ لَا تَقۡتُلُواْ يُوسُفَ وَأَلۡقُوهُ فِي غَيَٰبَتِ ٱلۡجُبِّ يَلۡتَقِطۡهُ بَعۡضُ ٱلسَّيَّارَةِ إِن كُنتُمۡ فَٰعِلِينَ 

    Open ayah 12:10

    তাদের মধ্যে একজন বলল, “ইউসুফকে মেরো না, যদি কিছু করতেই চাও তাহলে তাকে কোন কূপের তলায় ফেলে দাও; কোন কাফেলার লোকেরা তাকে তুলে নেবে।”

  11. قَالُواْ يَٰٓأَبَانَا مَا لَكَ لَا تَأۡمَ۬نَّا عَلَىٰ يُوسُفَ وَإِنَّا لَهُۥ لَنَٰصِحُونَ

    Open ayah 12:11

    তারা বলল, “হে আমাদের পিতা! ইউসুফের ব্যাপারে তুমি আমাদেরকে বিশ্বাস করছ না কেন? আমরা তো তার হিতাকাংক্ষী।”

  12. أَرۡسِلۡهُ مَعَنَا غَدٗا يَرۡتَعۡ وَيَلۡعَبۡ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ

    Open ayah 12:12

    “আগামীকাল তুমি তাকে আমাদের সাথে পাঠিয়ে দাও। সে আমোদ-ফুর্তি করবে এবং খেলাধুলা করবে। আর আমরা তো তাকে দেখেশুনেই রাখব।”

  13. قَالَ إِنِّي لَيَحۡزُنُنِيٓ أَن تَذۡهَبُواْ بِهِۦ وَأَخَافُ أَن يَأۡكُلَهُ ٱلذِّئۡبُ وَأَنتُمۡ عَنۡهُ غَٰفِلُونَ

    Open ayah 12:13

    সে বলল, “তোমরা তাকে নিয়ে গেলে আমি চিন্তিত থাকব। আমার ভয় হয়, তোমরা যখন তার ব্যাপারে বেখেয়াল থাকবে তখন তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে।”

  14. قَالُواْ لَئِنۡ أَكَلَهُ ٱلذِّئۡبُ وَنَحۡنُ عُصۡبَةٌ إِنَّآ إِذٗا لَّخَٰسِرُونَ

    Open ayah 12:14

    তারা বলল, “আমরা একটা শক্তিশালী দল হওয়ার পরও তাকে যদি নেকড়ে বাঘে খায় তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তই হব (অর্থাৎ আমরা থাকতে তেমনটি হওয়ার আশঙ্কা নেই)।”

  15. فَلَمَّا ذَهَبُواْ بِهِۦ وَأَجۡمَعُوٓاْ أَن يَجۡعَلُوهُ فِي غَيَٰبَتِ ٱلۡجُبِّۚ وَأَوۡحَيۡنَآ إِلَيۡهِ لَتُنَبِّئَنَّهُم بِأَمۡرِهِمۡ هَٰذَا وَهُمۡ لَا يَشۡعُرُونَ

    Open ayah 12:15

    এরপর তারা যখন তাকে নিয়ে গেল এবং সবাই তাকে কূপের তলায় ফেলে দিতে একমত হল (তখন তারা তাই করেছিল)। আর আমি তাকে জানিয়ে দিলাম, “(একদিন) তুমি ওদেরকে ওদের এই অপকর্ম অবহিত করবে, যখন তারা (তোমাকে) চিনবে না।”

  16. وَجَآءُوٓ أَبَاهُمۡ عِشَآءٗ يَبۡكُونَ

    Open ayah 12:16

    সন্ধ্যায় তারা কাঁদতে কাঁদতে তাদের বাবার কাছে এল।

  17. قَالُواْ يَٰٓأَبَانَآ إِنَّا ذَهَبۡنَا نَسۡتَبِقُ وَتَرَكۡنَا يُوسُفَ عِندَ مَتَٰعِنَا فَأَكَلَهُ ٱلذِّئۡبُۖ وَمَآ أَنتَ بِمُؤۡمِنٖ لَّنَا وَلَوۡ كُنَّا صَٰدِقِينَ

    Open ayah 12:17

    তারা বলল, “বাবা! আমরা দৌড়ের পাল্লা দিতে গিয়েছিলাম এবং ইউসুফকে আমাদের মালপত্রের কাছে রেখে গিয়েছিলাম। তখন নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলেছে। আমরা সত্য কথা বললেও তো আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না।”

  18. وَجَآءُو عَلَىٰ قَمِيصِهِۦ بِدَمٖ كَذِبٖۚ قَالَ بَلۡ سَوَّلَتۡ لَكُمۡ أَنفُسُكُمۡ أَمۡرٗاۖ فَصَبۡرٞ جَمِيلٞۖ وَٱللَّهُ ٱلۡمُسۡتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ

    Open ayah 12:18

    তারা তার জামায় মিথ্যা রক্ত লাগিয়ে এনেছিল। সে (বাবা) বলল, “(তোমাদের কথা ঠিক নয়) বরং তোমরা নিজেরা একটি ঘটনা সাজিয়েছো। অতএব, (আমার জন্য) ধৈর্যই শ্রেয়। আর তোমরা যা বলছ সে ব্যাপারে একমাত্র আল্লাহরই সাহায্য চাওয়া যায়।”

  19. وَجَآءَتۡ سَيَّارَةٞ فَأَرۡسَلُواْ وَارِدَهُمۡ فَأَدۡلَىٰ دَلۡوَهُۥۖ قَالَ يَٰبُشۡرَىٰ هَٰذَا غُلَٰمٞۚ وَأَسَرُّوهُ بِضَٰعَةٗۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِمَا يَعۡمَلُونَ

    Open ayah 12:19

    একটি কাফেলা এল। তারা তাদের পানিসংগ্রাহককে (পানি আনতে) পাঠাল। সে (কূপের মধ্যে) তার বালতি ঝুলিয়ে দিল। (আর অমনি) বলে উঠল, “কী দারুণ ব্যাপার! এ দেখি একটি ছেলে”। তারা তাকে পণ্য হিসেবে লুকিয়ে রাখল। আর তারা যা করছিল আল্লাহ তা ভাল করেই অবগত ছিলেন।

  20. وَشَرَوۡهُ بِثَمَنِۭ بَخۡسٖ دَرَٰهِمَ مَعۡدُودَةٖ وَكَانُواْ فِيهِ مِنَ ٱلزَّٰهِدِينَ 

    Open ayah 12:20

    তারা সস্তা মূল্যে মাত্র কয়েক দিরহামে তাকে বিক্রি করে দিয়েছিল। তারা তাকে গুরুত্বহীন মনে করেছিল।

  21. وَقَالَ ٱلَّذِي ٱشۡتَرَىٰهُ مِن مِّصۡرَ لِٱمۡرَأَتِهِۦٓ أَكۡرِمِي مَثۡوَىٰهُ عَسَىٰٓ أَن يَنفَعَنَآ أَوۡ نَتَّخِذَهُۥ وَلَدٗاۚ وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي ٱلۡأَرۡضِ وَلِنُعَلِّمَهُۥ مِن تَأۡوِيلِ ٱلۡأَحَادِيثِۚ وَٱللَّهُ غَالِبٌ عَلَىٰٓ أَمۡرِهِۦ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ

    Open ayah 12:21

    মিসরের যে ব্যক্তি তাকে কিনে নিয়েছিল সে তার স্ত্রীকে বলল, “ওর থাকার জন্য সম্মানজনক ব্যবস্থা কর। সম্ভবত সে আমাদের উপকারে আসবে। কিংবা আমরা তাকে (নিজেদের) পুত্র বানিয়ে রাখব।” এভাবেই আমি পৃথিবীতে ইউসুফকে প্রতিষ্ঠিত করি, যাতে আমি তাকে স্বপ্নের তাবির শিক্ষা দিতে পারি। আর আল্লাহ তো তাঁর কাজে বিজয়ী হয়ে থাকেন। কিন্তু অধিকাংশ মানুষ জানে না।

  22. وَلَمَّا بَلَغَ أَشُدَّهُۥٓ ءَاتَيۡنَٰهُ حُكۡمٗا وَعِلۡمٗاۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 12:22

    ইউসুফ যখন যৌবনে উপনীত হয়, তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করি। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি।

  23. وَرَٰوَدَتۡهُ ٱلَّتِي هُوَ فِي بَيۡتِهَا عَن نَّفۡسِهِۦ وَغَلَّقَتِ ٱلۡأَبۡوَٰبَ وَقَالَتۡ هَيۡتَ لَكَۚ قَالَ مَعَاذَ ٱللَّهِۖ إِنَّهُۥ رَبِّيٓ أَحۡسَنَ مَثۡوَايَۖ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلظَّٰلِمُونَ

    Open ayah 12:23

    সে যে মহিলার ঘরে ছিল সে তাকে (কুকর্মে) প্ররোচিত করল এবং দরজা বন্ধ করে দিয়ে বলল, “এদিকে এসো”। (তখন) সে বলল, “আমি আল্লাহর আশ্রয় চাই! তিনি (আপনার স্বামী) আমার মালিক। তিনি আমার বসবাসের সুব্যবস্থা করেছেন। (অতএব, আমি কিছুতেই তার সাথে বিশ্বাসঘাতকতা করব না।) অন্যায়কারীরা কখনও সফল হয় না।”

  24. وَلَقَدۡ هَمَّتۡ بِهِۦۖ وَهَمَّ بِهَا لَوۡلَآ أَن رَّءَا بُرۡهَٰنَ رَبِّهِۦۚ كَذَٰلِكَ لِنَصۡرِفَ عَنۡهُ ٱلسُّوٓءَ وَٱلۡفَحۡشَآءَۚ إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُخۡلَصِينَ

    Open ayah 12:24

    আসলে ঐ মহিলা তাকে নিয়ে কুচিন্তা করেছিল। আর সেও তাকে নিয়ে কুচিন্তা করত যদি না সে তার প্রভুর নিদর্শন দেখতে পেত। এভাবেই (তাকে নিদর্শন দেখানো) হয়েছিল, যাতে আমি তার থেকে অন্যায় আর অপকর্ম দূরে রাখতে পারি। সে তো আমার মনোনীত বান্দাদেরই অন্যতম।

  25. وَٱسۡتَبَقَا ٱلۡبَابَ وَقَدَّتۡ قَمِيصَهُۥ مِن دُبُرٖ وَأَلۡفَيَا سَيِّدَهَا لَدَا ٱلۡبَابِۚ قَالَتۡ مَا جَزَآءُ مَنۡ أَرَادَ بِأَهۡلِكَ سُوٓءًا إِلَّآ أَن يُسۡجَنَ أَوۡ عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 12:25

    তারা দুজনেই দরজার কাছে দৌড়ে গেল। আর মহিলা পেছন থেকে তার (ইউসুফের) জামা ছিঁড়ে ফেলল। তারা দুজনে দরজার কাছে (গিয়ে) মহিলার স্বামীকে দেখতে পেল। তখন মহিলা (তার স্বামীকে) বলল, “তোমার স্ত্রীর সাথে যে অন্যায় কাজ করতে চেয়েছিল, তাকে কারারুদ্ধ করা অথবা যন্ত্রণাদায়ক কোন শাস্তি দেওয়া ছাড়া তার আর কী দণ্ড হতে পারে?

  26. قَالَ هِيَ رَٰوَدَتۡنِي عَن نَّفۡسِيۚ وَشَهِدَ شَاهِدٞ مِّنۡ أَهۡلِهَآ إِن كَانَ قَمِيصُهُۥ قُدَّ مِن قُبُلٖ فَصَدَقَتۡ وَهُوَ مِنَ ٱلۡكَٰذِبِينَ

    Open ayah 12:26

    ইউসুফ বলল, “সে-ই আমাকে প্ররোচিত করেছিল।” তখন মহিলার পরিবারের একজন সাক্ষী এভাবে সাক্ষ্য দিল, “যদি তার জামাটি সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলার কথা সত্য এবং ইউসুফ মিথ্যাবাদী।”

  27. وَإِن كَانَ قَمِيصُهُۥ قُدَّ مِن دُبُرٖ فَكَذَبَتۡ وَهُوَ مِنَ ٱلصَّٰدِقِينَ

    Open ayah 12:27

    “আর যদি তার জামা পেছনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলার কথা মিথ্যা এবং ইউসুফ সত্যবাদী।”

  28. فَلَمَّا رَءَا قَمِيصَهُۥ قُدَّ مِن دُبُرٖ قَالَ إِنَّهُۥ مِن كَيۡدِكُنَّۖ إِنَّ كَيۡدَكُنَّ عَظِيمٞ

    Open ayah 12:28

    মহিলার স্বামী যখন ইউসুফের জামাটি পেছন থেকে ছেঁড়া দেখল তখন বলল, “(হে নারীরা!) নিশ্চয়ই এটা তোমাদের চক্রান্ত। তোমাদের চক্রান্ত তো ভয়ানক।”

  29. يُوسُفُ أَعۡرِضۡ عَنۡ هَٰذَاۚ وَٱسۡتَغۡفِرِي لِذَنۢبِكِۖ إِنَّكِ كُنتِ مِنَ ٱلۡخَاطِـِٔينَ

    Open ayah 12:29

    “ইউসুফ! বিষয়টি তুমি ভুলে যাও। আর (হে নারী!) তুমি তোমার পাপের জন্য ক্ষমাপ্রার্থনা কর। তুমিই তো পাপ করেছো।”

  30. ۞وَقَالَ نِسۡوَةٞ فِي ٱلۡمَدِينَةِ ٱمۡرَأَتُ ٱلۡعَزِيزِ تُرَٰوِدُ فَتَىٰهَا عَن نَّفۡسِهِۦۖ قَدۡ شَغَفَهَا حُبًّاۖ إِنَّا لَنَرَىٰهَا فِي ضَلَٰلٖ مُّبِينٖ 

    Open ayah 12:30

    নগরীতে কতিপয় মহিলা বলাবলি করতে লাগল, “আযীযের স্ত্রী তার যুবক দাসকে অপকর্মে প্ররোচিত করছে। (যুবকটির প্রতি) প্রেম তাকে উন্মত্ত করেছে। আমরা তো মনে করি, সে স্পষ্ট ভ্রান্তিতে নিপতিত।”

  31. فَلَمَّا سَمِعَتۡ بِمَكۡرِهِنَّ أَرۡسَلَتۡ إِلَيۡهِنَّ وَأَعۡتَدَتۡ لَهُنَّ مُتَّكَـٔٗا وَءَاتَتۡ كُلَّ وَٰحِدَةٖ مِّنۡهُنَّ سِكِّينٗا وَقَالَتِ ٱخۡرُجۡ عَلَيۡهِنَّۖ فَلَمَّا رَأَيۡنَهُۥٓ أَكۡبَرۡنَهُۥ وَقَطَّعۡنَ أَيۡدِيَهُنَّ وَقُلۡنَ حَٰشَ لِلَّهِ مَا هَٰذَا بَشَرًا إِنۡ هَٰذَآ إِلَّا مَلَكٞ كَرِيمٞ

    Open ayah 12:31

    আযীযের স্ত্রী মহিলাদের এই চক্রান্তের কথা শুনে তাদেরকে ডেকে পাঠাল এবং তাদের জন্য একটি ভোজসভার আয়োজন করল। সে তাদের প্রত্যেককে (খাদ্যসামগ্রী কাটার জন্য) একটি করে চাকু দিল এবং (ইউসুফকে) বলল, এদের সামনে বের হও। তারা ইউসুফকে দেখে তার উচ্চ প্রশংসা করল এবং (তার সৌন্দর্যে বিমোহিত হয়ে চাকু দিয়ে খাদ্য কাটার পরিবর্তে) নিজেদের হাত কেটে ফেলল আর বলল, “সোব্‌হানাল্লাহ! এ তো কোন মানুষ নয়। এ তো এক মহান ফেরেশতা।”

  32. قَالَتۡ فَذَٰلِكُنَّ ٱلَّذِي لُمۡتُنَّنِي فِيهِۖ وَلَقَدۡ رَٰوَدتُّهُۥ عَن نَّفۡسِهِۦ فَٱسۡتَعۡصَمَۖ وَلَئِن لَّمۡ يَفۡعَلۡ مَآ ءَامُرُهُۥ لَيُسۡجَنَنَّ وَلَيَكُونٗا مِّنَ ٱلصَّٰغِرِينَ

    Open ayah 12:32

    (তখন) আযীযের স্ত্রী বলল, “এই সেই যুবক যার ব্যাপারে তোমরা আমাকে ভর্ৎসনা করেছো। ঠিকই আমি তাকে প্ররোচিত করেছি, কিন্তু সে নিজেকে পবিত্র রেখেছে। আর আমি তাকে যা করতে বলি সে তা না করলে অবশ্যই তাকে কারাগারে পাঠানো হবে এবং অবশ্যই সে লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে।”

  33. قَالَ رَبِّ ٱلسِّجۡنُ أَحَبُّ إِلَيَّ مِمَّا يَدۡعُونَنِيٓ إِلَيۡهِۖ وَإِلَّا تَصۡرِفۡ عَنِّي كَيۡدَهُنَّ أَصۡبُ إِلَيۡهِنَّ وَأَكُن مِّنَ ٱلۡجَٰهِلِينَ

    Open ayah 12:33

    ইউসুফ বলল, “হে আমার প্রভু! ওরা (এই নারীরা) আমাকে যা করতে বলছে তার চেয়ে আমার কাছে কারাগারই পছন্দনীয়। তুমি যদি আমার থেকে তাদের চক্রান্ত রহিত না করো তাহলে আমি এই নারীদের দিকে ঝুঁকে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হব।

  34. فَٱسۡتَجَابَ لَهُۥ رَبُّهُۥ فَصَرَفَ عَنۡهُ كَيۡدَهُنَّۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ

    Open ayah 12:34

    তার প্রভু তখন তার নিবেদনে সাড়া দেন এবং তার থেকে নারীদের চক্রান্ত রহিত করেন। নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন।

  35. ثُمَّ بَدَا لَهُم مِّنۢ بَعۡدِ مَا رَأَوُاْ ٱلۡأٓيَٰتِ لَيَسۡجُنُنَّهُۥ حَتَّىٰ حِينٖ

    Open ayah 12:35

    অতঃপর প্রমাণাদি দেখার পরে তারা তাকে কিছুকালের জন্য কারাগারে রাখতে মনস্থ করল।

  36. وَدَخَلَ مَعَهُ ٱلسِّجۡنَ فَتَيَانِۖ قَالَ أَحَدُهُمَآ إِنِّيٓ أَرَىٰنِيٓ أَعۡصِرُ خَمۡرٗاۖ وَقَالَ ٱلۡأٓخَرُ إِنِّيٓ أَرَىٰنِيٓ أَحۡمِلُ فَوۡقَ رَأۡسِي خُبۡزٗا تَأۡكُلُ ٱلطَّيۡرُ مِنۡهُۖ نَبِّئۡنَا بِتَأۡوِيلِهِۦٓۖ إِنَّا نَرَىٰكَ مِنَ ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 12:36

    তার সঙ্গে জেলে দুই যুবক প্রবেশ করেছিল। তাদের একজন বলল, “আমি স্বপ্নে দেখলাম, মদ (বানানোর জন্য আঙ্গুর) নিংড়াচ্ছি।” অন্যজন বলল, “আমি দেখলাম, মাথায় রুটি বহন করছি আর পাখি তা থেকে খাচ্ছে।” (তারা বলল) “আমাদেরকে এর তাৎপর্য বলে দিন। আমরা আপনাকে একজন ভাল লোক মনে করি।”

  37. قَالَ لَا يَأۡتِيكُمَا طَعَامٞ تُرۡزَقَانِهِۦٓ إِلَّا نَبَّأۡتُكُمَا بِتَأۡوِيلِهِۦ قَبۡلَ أَن يَأۡتِيَكُمَاۚ ذَٰلِكُمَا مِمَّا عَلَّمَنِي رَبِّيٓۚ إِنِّي تَرَكۡتُ مِلَّةَ قَوۡمٖ لَّا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَهُم بِٱلۡأٓخِرَةِ هُمۡ كَٰفِرُونَ

    Open ayah 12:37

    সে বলল, “তোমাদেরকে যে খাবার দেওয়া হয় তা তোমাদের কাছে আসার আগেই আমি তোমাদেরকে এর তাৎপর্য জানিয়ে দেব। এ জ্ঞান আমার প্রভুই আমাকে শিক্ষা দিয়েছেন। আমি সেই সমপ্রদায়ের ধর্ম পরিত্যাগ করেছি যারা আল্লাহকে বিশ্বাস করে না এবং যারা পরকালেও অবিশ্বাসী।”

  38. وَٱتَّبَعۡتُ مِلَّةَ ءَابَآءِيٓ إِبۡرَٰهِيمَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَۚ مَا كَانَ لَنَآ أَن نُّشۡرِكَ بِٱللَّهِ مِن شَيۡءٖۚ ذَٰلِكَ مِن فَضۡلِ ٱللَّهِ عَلَيۡنَا وَعَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَشۡكُرُونَ

    Open ayah 12:38

    “এবং আমি আমার পূর্বপুরুষ ইবরাহীম, ইসহাক ও ইয়াকূবের ধর্ম অনুসরণ করেছি। আমরা আল্লাহর সাথে কোন কিছু শরীক করি না। এটা আমাদের প্রতি ও মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ। কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না।”

  39. يَٰصَٰحِبَيِ ٱلسِّجۡنِ ءَأَرۡبَابٞ مُّتَفَرِّقُونَ خَيۡرٌ أَمِ ٱللَّهُ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّارُ

    Open ayah 12:39

    “হে কারাগারের সঙ্গীদ্বয়! পৃথক পৃথক অনেক প্রভু ভাল নাকি পরাক্রমশালী এক আল্লাহ?”

  40. مَا تَعۡبُدُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ أَسۡمَآءٗ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ إِنِ ٱلۡحُكۡمُ إِلَّا لِلَّهِ أَمَرَ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّآ إِيَّاهُۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلۡقَيِّمُ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ 

    Open ayah 12:40

    “আল্লাহ ব্যতীত তোমরা তো কেবল কতগুলো নামের পূজা করছ যে নামগুলো তোমরা ও তোমাদের বাপ-দাদারাই রেখেছো। আল্লাহ তো ওগুলো সম্পর্কে কোন প্রমাণ পাঠাননি। কার্যকর নির্দেশ তো একমাত্র আল্লাহরই। তিনি নির্দেশ দিয়েছেন যেন তোমরা শুধুমাত্র তাঁরই উপাসনা কর। এটাই সঠিক ধর্ম। কিন্তু অধিকাংশ মানুষ জানে না।”

  41. يَٰصَٰحِبَيِ ٱلسِّجۡنِ أَمَّآ أَحَدُكُمَا فَيَسۡقِي رَبَّهُۥ خَمۡرٗاۖ وَأَمَّا ٱلۡأٓخَرُ فَيُصۡلَبُ فَتَأۡكُلُ ٱلطَّيۡرُ مِن رَّأۡسِهِۦۚ قُضِيَ ٱلۡأَمۡرُ ٱلَّذِي فِيهِ تَسۡتَفۡتِيَانِ

    Open ayah 12:41

    “হে কারাগারের সঙ্গীদ্বয়! (এবার তোমাদের স্বপ্নের তাৎপর্য শোন) তোমাদের একজন তার মনিবকে মদ পান করাবে আর অন্যজনকে শূলে চড়ানো হবে এবং পাখি তার মাথা থেকে আহার করবে। তোমরা যে ব্যাপারে জানতে চাচ্ছ তার নিষ্পত্তি হয়ে গেছে।”

  42. وَقَالَ لِلَّذِي ظَنَّ أَنَّهُۥ نَاجٖ مِّنۡهُمَا ٱذۡكُرۡنِي عِندَ رَبِّكَ فَأَنسَىٰهُ ٱلشَّيۡطَٰنُ ذِكۡرَ رَبِّهِۦ فَلَبِثَ فِي ٱلسِّجۡنِ بِضۡعَ سِنِينَ

    Open ayah 12:42

    দুজনের মধ্যে যে জন মুক্তি পাবে বলে ইউসুফ মনে করল তাকে সে বলল, “তুমি তোমার মনিবের কাছে আমার কথা উল্লেখ করো।” কিন্তু তার মনিবের কাছে তা উল্লেখ করার কথা শয়তান তাকে ভুলিয়ে দিয়েছিল। সুতরাং ইউসুফকে (আরো) কয়েকবছর কারাগারে থাকতে হল।

  43. وَقَالَ ٱلۡمَلِكُ إِنِّيٓ أَرَىٰ سَبۡعَ بَقَرَٰتٖ سِمَانٖ يَأۡكُلُهُنَّ سَبۡعٌ عِجَافٞ وَسَبۡعَ سُنۢبُلَٰتٍ خُضۡرٖ وَأُخَرَ يَابِسَٰتٖۖ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَأُ أَفۡتُونِي فِي رُءۡيَٰيَ إِن كُنتُمۡ لِلرُّءۡيَا تَعۡبُرُونَ

    Open ayah 12:43

    (মিসরের) রাজা বলল, “আমি (স্বপ্নে) দেখলাম সাতটি মোটাতাজা গরু, যেগুলোকে সাতটি শীর্ণকায় গরু খেয়ে ফেলছে। আরও (দেখলাম) শস্যের সাতটি সবুজ শিষ ও অপর সাতটি শুকনো শিষ। হে পারিষদবর্গ! তোমরা স্বপ্নের তাবির জানলে আমাকে আমার স্বপ্নের তাৎপর্য বলে দাও।”

  44. قَالُوٓاْ أَضۡغَٰثُ أَحۡلَٰمٖۖ وَمَا نَحۡنُ بِتَأۡوِيلِ ٱلۡأَحۡلَٰمِ بِعَٰلِمِينَ

    Open ayah 12:44

    তারা বলল, “এগুলো এলোমেলো স্বপ্ন। আর আমরা তো স্বপ্নের তাৎপর্য সম্পর্কে অবগত নই।

  45. وَقَالَ ٱلَّذِي نَجَا مِنۡهُمَا وَٱدَّكَرَ بَعۡدَ أُمَّةٍ أَنَا۠ أُنَبِّئُكُم بِتَأۡوِيلِهِۦ فَأَرۡسِلُونِ

    Open ayah 12:45

    দুজনের (ইউসুফের দুই কারাসঙ্গীর) মধ্যে যে জন মুক্তি পেয়েছিল, দীর্ঘকাল পরে তার (ইউসুফের কথা) স্মরণ হওয়ায় সে বলল, “আমি আপনাদেরকে এ স্বপ্নের তাৎপর্য জানাতে পারব। আপনারা আমাকে (ইউসুফের কাছে কারাগারে) পাঠান।”

  46. يُوسُفُ أَيُّهَا ٱلصِّدِّيقُ أَفۡتِنَا فِي سَبۡعِ بَقَرَٰتٖ سِمَانٖ يَأۡكُلُهُنَّ سَبۡعٌ عِجَافٞ وَسَبۡعِ سُنۢبُلَٰتٍ خُضۡرٖ وَأُخَرَ يَابِسَٰتٖ لَّعَلِّيٓ أَرۡجِعُ إِلَى ٱلنَّاسِ لَعَلَّهُمۡ يَعۡلَمُونَ

    Open ayah 12:46

    (সে কারাগারে গিয়ে বলল) “হে ইউসুফ! হে সত্যবাদী! —সাতটি মোটাতাজা গরু, যাদেরকে সাতটি শীর্ণকায় গরু খেয়ে ফেলছে এবং শস্যের সাতটি সবুজ শিষ ও অপর সাতটি শুকনো শিষ— আমাদেরকে এরকম একটি স্বপ্নের তাৎপর্য বলে দাও, যাতে আমি লোকদের কাছে ফিরে যেতে পারি এবং তারা (তা) জানতে পারে।”

  47. قَالَ تَزۡرَعُونَ سَبۡعَ سِنِينَ دَأَبٗا فَمَا حَصَدتُّمۡ فَذَرُوهُ فِي سُنۢبُلِهِۦٓ إِلَّا قَلِيلٗا مِّمَّا تَأۡكُلُونَ

    Open ayah 12:47

    ইউসুফ বলল, “তোমরা অবিরাম সাত বছর চাষাবাদ করবে। এ সময়ে তোমরা যে শস্য কেটে আনবে তার মধ্যে তোমাদের খাওয়ার জন্য অল্প পরিমাণ ছাড়া বাকিটা শিষের মধ্যেই রেখে দেবে।”

  48. ثُمَّ يَأۡتِي مِنۢ بَعۡدِ ذَٰلِكَ سَبۡعٞ شِدَادٞ يَأۡكُلۡنَ مَا قَدَّمۡتُمۡ لَهُنَّ إِلَّا قَلِيلٗا مِّمَّا تُحۡصِنُونَ

    Open ayah 12:48

    “এর পরে সাতটি কঠিন বছর আসবে যারা (যখন লোকেরা) তোমাদের ইতিপূর্বে রেখে-দেওয়া (সব) খাবার খেয়ে ফেলবে; কেবল সামান্য পরিমাণ ব্যতীত যা তোমরা সংরক্ষণ করে রাখবে।”

  49. ثُمَّ يَأۡتِي مِنۢ بَعۡدِ ذَٰلِكَ عَامٞ فِيهِ يُغَاثُ ٱلنَّاسُ وَفِيهِ يَعۡصِرُونَ

    Open ayah 12:49

    “এর পরে একটি বছর আসবে, যখন মানুষ প্রচুর বৃষ্টিপাত পাবে এবং (উৎপন্ন শস্য ও ফল) নিংড়াবে।”

  50. وَقَالَ ٱلۡمَلِكُ ٱئۡتُونِي بِهِۦۖ فَلَمَّا جَآءَهُ ٱلرَّسُولُ قَالَ ٱرۡجِعۡ إِلَىٰ رَبِّكَ فَسۡـَٔلۡهُ مَا بَالُ ٱلنِّسۡوَةِ ٱلَّٰتِي قَطَّعۡنَ أَيۡدِيَهُنَّۚ إِنَّ رَبِّي بِكَيۡدِهِنَّ عَلِيمٞ 

    Open ayah 12:50

    (এসব শুনে) রাজা বলল, “ইউসুফকে আমার কাছে নিয়ে আস।” কিন্তু দূত যখন তার কাছে গেল তখন সে বলল, “তুমি তোমার মনিবের কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো, যে নারীরা নিজেদের হাত কেটেছিল তাদের খবর কি? আমার প্রভু তো তাদের চক্রান্ত সম্বন্ধে ভালভাবে অবহিত আছেন।”

  51. قَالَ مَا خَطۡبُكُنَّ إِذۡ رَٰوَدتُّنَّ يُوسُفَ عَن نَّفۡسِهِۦۚ قُلۡنَ حَٰشَ لِلَّهِ مَا عَلِمۡنَا عَلَيۡهِ مِن سُوٓءٖۚ قَالَتِ ٱمۡرَأَتُ ٱلۡعَزِيزِ ٱلۡـَٰٔنَ حَصۡحَصَ ٱلۡحَقُّ أَنَا۠ رَٰوَدتُّهُۥ عَن نَّفۡسِهِۦ وَإِنَّهُۥ لَمِنَ ٱلصَّٰدِقِينَ

    Open ayah 12:51

    রাজা (নারীদেরকে) বলল, “তোমরা যখন ইউসুফকে প্ররোচিত করেছিলে তখন তোমাদের কী হয়েছিল?” তারা বলল, “মহিমা আল্লাহর! তার মধ্যে আমরা কোন দোষ পাইনি।” আযীযের স্ত্রী বলল, “এখন (সকলের কাছে) সত্য প্রকাশ হয়েছে। আসলে আমিই তাকে প্ররোচিত করেছিলাম। আর নিঃসন্দেহে সে সত্যবাদী।”

  52. ذَٰلِكَ لِيَعۡلَمَ أَنِّي لَمۡ أَخُنۡهُ بِٱلۡغَيۡبِ وَأَنَّ ٱللَّهَ لَا يَهۡدِي كَيۡدَ ٱلۡخَآئِنِينَ

    Open ayah 12:52

    (ইউসুফ বলল) “এটা এজন্য দরকার ছিল, যাতে আযীয জানতে পারে যে, আমি তার অনুপস্থিতিতে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আর আল্লাহ বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রকে ঠিক পথে চালান না (সফল করেন না)।”

  53. ۞وَمَآ أُبَرِّئُ نَفۡسِيٓۚ إِنَّ ٱلنَّفۡسَ لَأَمَّارَةُۢ بِٱلسُّوٓءِ إِلَّا مَا رَحِمَ رَبِّيٓۚ إِنَّ رَبِّي غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 12:53

    “আর আমি আমার নিজেকে দোষমুক্ত বলি না। (মানুষের) মন তো কুমন্ত্রণা দিয়েই থাকে। তবে আমার প্রভু অনুগ্রহ করলে ভিন্ন কথা (প্রভুর অনুগ্রহ পেলে দোষমুক্ত থাকা সম্ভব)। নিশ্চয়ই আমার প্রভু ক্ষমাশীল, দয়ালু।”

  54. وَقَالَ ٱلۡمَلِكُ ٱئۡتُونِي بِهِۦٓ أَسۡتَخۡلِصۡهُ لِنَفۡسِيۖ فَلَمَّا كَلَّمَهُۥ قَالَ إِنَّكَ ٱلۡيَوۡمَ لَدَيۡنَا مَكِينٌ أَمِينٞ

    Open ayah 12:54

    রাজা বলল, “তোমরা তাকে (ইউসুফকে) আমার কাছে নিয়ে এসো, আমি তাকে আমার নিজের জন্য রেখে দেব। তারপর রাজার যখন ইউসুফের সাথে কথা হয় তখন সে (তাকে) বলে, “আজ তুমি আমাদের কাছে মর্যাদাবান ও বিশ্বস্ত।”

  55. قَالَ ٱجۡعَلۡنِي عَلَىٰ خَزَآئِنِ ٱلۡأَرۡضِۖ إِنِّي حَفِيظٌ عَلِيمٞ

    Open ayah 12:55

    ইউসুফ বলল, “আপনি আমাকে দেশের (মিসরের) কোষাগারের দায়িত্ব দিন। আমি একজন ভাল সংরক্ষক এবং এ ব্যাপারে আমার পর্যাপ্ত জ্ঞানও আছে।”

  56. وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي ٱلۡأَرۡضِ يَتَبَوَّأُ مِنۡهَا حَيۡثُ يَشَآءُۚ نُصِيبُ بِرَحۡمَتِنَا مَن نَّشَآءُۖ وَلَا نُضِيعُ أَجۡرَ ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 12:56

    এভাবেই আমি ইউসুফের জন্য ঐ দেশে শক্ত অবস্থান দান করি। সেখানে সে যখন যেখানে ইচ্ছা স্থান নিতে পারে। আমি যাকে চাই আমার অনুগ্রহ পাইয়ে দেই। আর আমি পুণ্যবানদের প্রতিদান নষ্ট করি না।

  57. وَلَأَجۡرُ ٱلۡأٓخِرَةِ خَيۡرٞ لِّلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ

    Open ayah 12:57

    ঈমানদার ও মোত্তাকীদের জন্য পরকালের প্রতিদানই শ্রেষ্ঠ।

  58. وَجَآءَ إِخۡوَةُ يُوسُفَ فَدَخَلُواْ عَلَيۡهِ فَعَرَفَهُمۡ وَهُمۡ لَهُۥ مُنكِرُونَ

    Open ayah 12:58

    ইউসুফের ভাইয়েরা এল এবং তার দরবারে প্রবেশ করল। তখন সে তাদেরকে চিনতে পারল, কিন্তু তারা তাকে চিনল না।

  59. وَلَمَّا جَهَّزَهُم بِجَهَازِهِمۡ قَالَ ٱئۡتُونِي بِأَخٖ لَّكُم مِّنۡ أَبِيكُمۡۚ أَلَا تَرَوۡنَ أَنِّيٓ أُوفِي ٱلۡكَيۡلَ وَأَنَا۠ خَيۡرُ ٱلۡمُنزِلِينَ

    Open ayah 12:59

    সে তাদেরকে তাদের সামগ্রীর যোগান দিয়ে বলল, “(পরের বারে) তোমরা তোমাদের বাবার কাছ থেকে তোমাদের এক ভাইকে (বিন্‌ইয়ামীনকে) আমার কাছে নিয়ে আসবে। দেখছ না, আমি (খাদ্যশস্যের) পূর্ণ বরাদ্দ দিচ্ছি এবং আমি কত ভাল অতিথিসেবক?”

  60. فَإِن لَّمۡ تَأۡتُونِي بِهِۦ فَلَا كَيۡلَ لَكُمۡ عِندِي وَلَا تَقۡرَبُونِ 

    Open ayah 12:60

    “তোমরা যদি তাকে না নিয়ে আস তাহলে আমার কাছে কোন বরাদ্দ পাবে না এবং আমার কাছেও আসতে পারবে না।”

  61. قَالُواْ سَنُرَٰوِدُ عَنۡهُ أَبَاهُ وَإِنَّا لَفَٰعِلُونَ

    Open ayah 12:61

    তারা বলল, “আমরা তার ব্যাপারে তার বাবাকে রাজি করানোর চেষ্টা করব এবং আমরা (এ কাজটা) করবই।”

  62. وَقَالَ لِفِتۡيَٰنِهِ ٱجۡعَلُواْ بِضَٰعَتَهُمۡ فِي رِحَالِهِمۡ لَعَلَّهُمۡ يَعۡرِفُونَهَآ إِذَا ٱنقَلَبُوٓاْ إِلَىٰٓ أَهۡلِهِمۡ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ

    Open ayah 12:62

    ইউসুফ তার লোকদেরকে বলে দেয়, “ওদের পণ্যমূল্য ওদের মালপত্রের মধ্যে রেখে দিও, যাতে ওরা ওদের পরিবার-পরিজনের কাছে ফিরে গিয়ে তা জানতে পারে। তাহলে ওদের আবার আসার সম্ভাবনা থাকবে।”

  63. فَلَمَّا رَجَعُوٓاْ إِلَىٰٓ أَبِيهِمۡ قَالُواْ يَٰٓأَبَانَا مُنِعَ مِنَّا ٱلۡكَيۡلُ فَأَرۡسِلۡ مَعَنَآ أَخَانَا نَكۡتَلۡ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ

    Open ayah 12:63

    অতঃপর তারা তাদের বাবার কাছে ফিরে গিয়ে বলল, “বাবা! (ভাইকে না নিয়ে গেলে) আমাদের বরাদ্দ বন্ধ থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। অতএব, আমাদের সাথে আমাদের ভাইকে পাঠিয়ে দাও, যাতে আমরা বরাদ্দ আনতে পারি। আমরা অবশ্যই তার হেফাজত করব।”

  64. قَالَ هَلۡ ءَامَنُكُمۡ عَلَيۡهِ إِلَّا كَمَآ أَمِنتُكُمۡ عَلَىٰٓ أَخِيهِ مِن قَبۡلُ فَٱللَّهُ خَيۡرٌ حَٰفِظٗاۖ وَهُوَ أَرۡحَمُ ٱلرَّٰحِمِينَ

    Open ayah 12:64

    সে (ইয়াকূব) বলল, “পূর্বে তোমাদেরকে তার ভাইয়ের ব্যাপারে যেমন বিশ্বাস করেছিলাম তার ব্যাপারে কি অন্যরকম বিশ্বাস করতে পারি? (ইতিপূর্বে ইউসুফকে হেফাজত করার কথা বলে তোমরা বিশ্বাসঘাতকতা করেছিলে। বিন্‌ইয়ামীনের ক্ষেত্রেও যে তেমন করবে না তার নিশ্চয়তা কি?) যাহোক আল্লাহই শ্রেষ্ঠ হেফাজতকারী এবং তিনিই সবচেয়ে বড় দয়ালু।”

  65. وَلَمَّا فَتَحُواْ مَتَٰعَهُمۡ وَجَدُواْ بِضَٰعَتَهُمۡ رُدَّتۡ إِلَيۡهِمۡۖ قَالُواْ يَٰٓأَبَانَا مَا نَبۡغِيۖ هَٰذِهِۦ بِضَٰعَتُنَا رُدَّتۡ إِلَيۡنَاۖ وَنَمِيرُ أَهۡلَنَا وَنَحۡفَظُ أَخَانَا وَنَزۡدَادُ كَيۡلَ بَعِيرٖۖ ذَٰلِكَ كَيۡلٞ يَسِيرٞ

    Open ayah 12:65

    তারা যখন তাদের মালপত্র খুলল তখন দেখতে পেল, তাদের পণ্যমূল্য তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। তারা বলল, “বাবা! আমরা (আর) কি আশা করতে পারি? এই (দেখ) আমাদের পণ্যমূল্য আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে। আমরা আমাদের পরিবার-পরিজনের জন্য আরো খাদ্যশস্য আনতে পারব। আমরা আমাদের ভাইকে হেফাজতে রাখব এবং অতিরিক্ত এক উটের (বোঝা পরিমাণ) বরাদ্দ নিয়ে আসব। ওটা (হবে) এক সহজ বরাদ্দ। (ভাইকে নিয়ে গেলে ঐ অতিরিক্ত বরাদ্দ পাওয়া সহজ হবে।)

  66. قَالَ لَنۡ أُرۡسِلَهُۥ مَعَكُمۡ حَتَّىٰ تُؤۡتُونِ مَوۡثِقٗا مِّنَ ٱللَّهِ لَتَأۡتُنَّنِي بِهِۦٓ إِلَّآ أَن يُحَاطَ بِكُمۡۖ فَلَمَّآ ءَاتَوۡهُ مَوۡثِقَهُمۡ قَالَ ٱللَّهُ عَلَىٰ مَا نَقُولُ وَكِيلٞ

    Open ayah 12:66

    সে (ইয়াকূব) বলল, “যতক্ষণ তোমরা আমার কাছে আল্লাহর নামে প্রতিজ্ঞা না করবে যে, তোমরা তাকে আমার কাছে ফিরিয়ে আনবেই, ততক্ষণ আমি তাকে তোমাদের সাথে পাঠাব না; তবে তোমরা নিজেরা (বিপদ বা শত্রু দ্বারা) বেষ্টিত হলে ভিন্ন কথা।” এরপর তারা যখন তার কাছে প্রতিজ্ঞা করল তখন সে বলল, “আমরা যা বলছি, সে ব্যাপারে আল্লাহ সাক্ষী।”

  67. وَقَالَ يَٰبَنِيَّ لَا تَدۡخُلُواْ مِنۢ بَابٖ وَٰحِدٖ وَٱدۡخُلُواْ مِنۡ أَبۡوَٰبٖ مُّتَفَرِّقَةٖۖ وَمَآ أُغۡنِي عَنكُم مِّنَ ٱللَّهِ مِن شَيۡءٍۖ إِنِ ٱلۡحُكۡمُ إِلَّا لِلَّهِۖ عَلَيۡهِ تَوَكَّلۡتُۖ وَعَلَيۡهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُتَوَكِّلُونَ

    Open ayah 12:67

    সে বলে দিল, “হে আমার ছেলেরা! তোমরা একই দরজা দিয়ে প্রবেশ করবে না, বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। আমি কিন্তু আল্লাহর বিধানের বিরুদ্ধে তোমাদের জন্য কিছু করতে পারব না। বিধান একমাত্র আল্লাহরই। আমি তাঁরই ওপর ভরসা করি। আর তাঁর ওপর সকলেরই ভরসা করা উচিত।”

  68. وَلَمَّا دَخَلُواْ مِنۡ حَيۡثُ أَمَرَهُمۡ أَبُوهُم مَّا كَانَ يُغۡنِي عَنۡهُم مِّنَ ٱللَّهِ مِن شَيۡءٍ إِلَّا حَاجَةٗ فِي نَفۡسِ يَعۡقُوبَ قَضَىٰهَاۚ وَإِنَّهُۥ لَذُو عِلۡمٖ لِّمَا عَلَّمۡنَٰهُ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ

    Open ayah 12:68

    তাদের পিতা তাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছিল তারা সেভাবে প্রবেশ করলেও তাতে আল্লাহর ইচ্ছার বাইরে তাদের কোন ফল হয়নি। এতে শুধু ইয়াকূবের মনের একটি ইচ্ছাই পূরণ হল। আর আমি তাকে শিক্ষা দিয়েছিলাম বলে সে জ্ঞানের অধিকারী ছিল, কিন্তু অধিকাংশ মানুষ জানে না।

  69. وَلَمَّا دَخَلُواْ عَلَىٰ يُوسُفَ ءَاوَىٰٓ إِلَيۡهِ أَخَاهُۖ قَالَ إِنِّيٓ أَنَا۠ أَخُوكَ فَلَا تَبۡتَئِسۡ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 12:69

    তারা যখন ইউসুফের কাছে হাজির হল তখন সে নিজের ভাই (বিন্‌ইয়ামীন)কে কাছে নিল এবং বলল, “আমিই তোমার ভাই। তুমি ওদের (সৎভাইদের) কৃতকর্মের জন্য দুঃখ করো না।”

  70. فَلَمَّا جَهَّزَهُم بِجَهَازِهِمۡ جَعَلَ ٱلسِّقَايَةَ فِي رَحۡلِ أَخِيهِ ثُمَّ أَذَّنَ مُؤَذِّنٌ أَيَّتُهَا ٱلۡعِيرُ إِنَّكُمۡ لَسَٰرِقُونَ 

    Open ayah 12:70

    ইউসুফ যখন ভাইদের সামগ্রীর যোগান দিল তখন সে (কৌশল হিসেবে) তার (আপন) ভাইয়ের মালপত্রের মধ্যে (স্বর্ণের) পানপাত্রটি রেখে দিল। তারপর একজন ঘোষক ঘোষণা করল, “হে কাফেলার লোকেরা! নিশ্চয়ই তোমরা চুরি করেছো।”

  71. قَالُواْ وَأَقۡبَلُواْ عَلَيۡهِم مَّاذَا تَفۡقِدُونَ

    Open ayah 12:71

    ইউসুফের ভাইয়েরা ঘোষক ও তার সঙ্গীদের দিকে ফিরে বলল, “তোমরা কি জিনিস হারিয়েছো?”

  72. قَالُواْ نَفۡقِدُ صُوَاعَ ٱلۡمَلِكِ وَلِمَن جَآءَ بِهِۦ حِمۡلُ بَعِيرٖ وَأَنَا۠ بِهِۦ زَعِيمٞ

    Open ayah 12:72

    তারা বলল, “আমরা রাজার পানপাত্র পাচ্ছি না। যে এটি এনে দিতে পারবে সে এক উট বোঝাই সামগ্রী পাবে। আর আমি (ঘোষক) এটির জিম্মাদার।”

  73. قَالُواْ تَٱللَّهِ لَقَدۡ عَلِمۡتُم مَّا جِئۡنَا لِنُفۡسِدَ فِي ٱلۡأَرۡضِ وَمَا كُنَّا سَٰرِقِينَ

    Open ayah 12:73

    তারা বলল, “আল্লাহর শপথ! তোমরা তো জান, আমরা এদেশে অনর্থ ঘটাতে আসিনি এবং আমরা চোরও নই।”

  74. قَالُواْ فَمَا جَزَٰٓؤُهُۥٓ إِن كُنتُمۡ كَٰذِبِينَ

    Open ayah 12:74

    ইউসুফের লোকেরা বলল, “যদি তোমরা মিথ্যুক (প্রমাণিত) হও তাহলে তার কি শাস্তি হবে?”

  75. قَالُواْ جَزَٰٓؤُهُۥ مَن وُجِدَ فِي رَحۡلِهِۦ فَهُوَ جَزَٰٓؤُهُۥۚ كَذَٰلِكَ نَجۡزِي ٱلظَّٰلِمِينَ

    Open ayah 12:75

    তারা (ভাইয়েরা) বলল, “যার মালপত্রের মধ্যে সেটি পাওয়া যাবে সে-ই তার শাস্তি। (অর্থাৎ চুরির অপরাধে সে-ই শাস্তি পাবে)। এভাবেই তো আমরা অন্যায়কারীদের শাস্তি দিয়ে থাকি।”

  76. فَبَدَأَ بِأَوۡعِيَتِهِمۡ قَبۡلَ وِعَآءِ أَخِيهِ ثُمَّ ٱسۡتَخۡرَجَهَا مِن وِعَآءِ أَخِيهِۚ كَذَٰلِكَ كِدۡنَا لِيُوسُفَۖ مَا كَانَ لِيَأۡخُذَ أَخَاهُ فِي دِينِ ٱلۡمَلِكِ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ نَرۡفَعُ دَرَجَٰتٖ مَّن نَّشَآءُۗ وَفَوۡقَ كُلِّ ذِي عِلۡمٍ عَلِيمٞ

    Open ayah 12:76

    অতঃপর ইউসুফ তার (আপন) ভাইয়ের থলির পূর্বে সৎভাইদের থলি দিয়ে (তল্লাশি) শুরু করল। তারপর তার ভাইয়ের থলি থেকে পানপাত্রটি বের করল। এভাবে আমি ইউসুফের জন্য কৌশল অবলম্বন করি। আল্লাহর ইচ্ছা না হলে সে রাজার আইনে নিজের ভাইকে (দাস বানিয়ে) রাখতে পারত না। আমি যাকে চাই উচ্চ মর্যাদা দান করি। আর সকল জ্ঞানীর ওপরে আছেন এক মহাজ্ঞানী।

  77. ۞قَالُوٓاْ إِن يَسۡرِقۡ فَقَدۡ سَرَقَ أَخٞ لَّهُۥ مِن قَبۡلُۚ فَأَسَرَّهَا يُوسُفُ فِي نَفۡسِهِۦ وَلَمۡ يُبۡدِهَا لَهُمۡۚ قَالَ أَنتُمۡ شَرّٞ مَّكَانٗاۖ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا تَصِفُونَ

    Open ayah 12:77

    ইউসুফের ভাইয়েরা বলল, “সে যদি চুরি করে থাকে তাহলে তার এক ভাইও (ইউসুফ) ইতিপূর্বে চুরি করেছিল।” ইউসুফ তখন কথাটি নিজের মনে গোপন রাখল, তাদের কাছে প্রকাশ্যে বলল না। সে (মনে মনে) বলল, “তোমাদের অবস্থান খুব নিকৃষ্ট। আর তোমরা যা বলছ সে সম্পর্কে আল্লাহ সবচেয়ে ভাল অবগত আছেন।”

  78. قَالُواْ يَٰٓأَيُّهَا ٱلۡعَزِيزُ إِنَّ لَهُۥٓ أَبٗا شَيۡخٗا كَبِيرٗا فَخُذۡ أَحَدَنَا مَكَانَهُۥٓۖ إِنَّا نَرَىٰكَ مِنَ ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 12:78

    তারা বলল, “শাসক মহোদয়! তার একজন বয়োবৃদ্ধ পিতা আছে। (সে তার জন্য কষ্ট পাবে।) তার স্থলে আপনি আমাদের একজনকে রেখে দিন। আমরা মনে করি, আপনি একজন মহানুভব মানুষ।

  79. قَالَ مَعَاذَ ٱللَّهِ أَن نَّأۡخُذَ إِلَّا مَن وَجَدۡنَا مَتَٰعَنَا عِندَهُۥٓ إِنَّآ إِذٗا لَّظَٰلِمُونَ

    Open ayah 12:79

    সে বলল, “নাউযুবিল্লাহ! যার কাছে আমরা আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া আমরা আরেকজনকে ধরব কেন? তা করলে আমরা তো অবশ্যই জালেম বলে গণ্য হব।”

  80. فَلَمَّا ٱسۡتَيۡـَٔسُواْ مِنۡهُ خَلَصُواْ نَجِيّٗاۖ قَالَ كَبِيرُهُمۡ أَلَمۡ تَعۡلَمُوٓاْ أَنَّ أَبَاكُمۡ قَدۡ أَخَذَ عَلَيۡكُم مَّوۡثِقٗا مِّنَ ٱللَّهِ وَمِن قَبۡلُ مَا فَرَّطتُمۡ فِي يُوسُفَۖ فَلَنۡ أَبۡرَحَ ٱلۡأَرۡضَ حَتَّىٰ يَأۡذَنَ لِيٓ أَبِيٓ أَوۡ يَحۡكُمَ ٱللَّهُ لِيۖ وَهُوَ خَيۡرُ ٱلۡحَٰكِمِينَ 

    Open ayah 12:80

    তারা তার কাছ থেকে নিরাশ হয়ে একান্তে গোপন পরামর্শ করল। তাদের বড়জন বলল, “তোমরা কি জান না যে, তোমাদের বাবা তোমাদের থেকে আল্লাহর নামে প্রতিজ্ঞা নিয়েছেন এবং এর আগে তোমরা ইউসুফের ব্যাপারে অন্যায় করেছিলে? অতএব, আমি এখান থেকে যাব না, যতক্ষণ না বাবা আমাকে (যাওয়ার) অনুমতি দেন কিংবা আল্লাহ আমার জন্য (বিন্‌ইয়ামীনের মুক্তির) কোন ব্যবস্থা করে দেন। তিনি তো শ্রেষ্ঠ ব্যবস্থাপক।”

  81. ٱرۡجِعُوٓاْ إِلَىٰٓ أَبِيكُمۡ فَقُولُواْ يَٰٓأَبَانَآ إِنَّ ٱبۡنَكَ سَرَقَ وَمَا شَهِدۡنَآ إِلَّا بِمَا عَلِمۡنَا وَمَا كُنَّا لِلۡغَيۡبِ حَٰفِظِينَ

    Open ayah 12:81

    “তোমরা তোমাদের বাবার কাছে ফিরে যাও এবং বল, বাবা! তোমার ছেলে (বিন্‌ইয়ামীন) চুরি করেছে। আমরা যা জেনেছি কেবল তারই সাক্ষ্য দিলাম। আমরা তো আর অদৃশ্য বিষয় জানতাম না। (অর্থাৎ সে যে চুরি করেছে তা তো আমরা দেখেই এলাম। আর তোমার কাছে প্রতিজ্ঞা করার সময় তো আর জানতাম না যে, সে চুরি করবে।)”

  82. وَسۡـَٔلِ ٱلۡقَرۡيَةَ ٱلَّتِي كُنَّا فِيهَا وَٱلۡعِيرَ ٱلَّتِيٓ أَقۡبَلۡنَا فِيهَاۖ وَإِنَّا لَصَٰدِقُونَ

    Open ayah 12:82

    “যে জনপদে আমরা ছিলাম এবং যে কাফেলায় আমরা (ফিরে) এসেছি তার (লোকদের) কাছে জিজ্ঞেস করে দেখ। আমরা অবশ্যই সত্য বলছি।”

  83. قَالَ بَلۡ سَوَّلَتۡ لَكُمۡ أَنفُسُكُمۡ أَمۡرٗاۖ فَصَبۡرٞ جَمِيلٌۖ عَسَى ٱللَّهُ أَن يَأۡتِيَنِي بِهِمۡ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَلِيمُ ٱلۡحَكِيمُ

    Open ayah 12:83

    (পুত্রদের এসব কথা শোনার পর) ইয়াকূব বলল, “(তোমরা যা বলছ তা ঠিক নয়) বরং তোমাদের মন তোমাদের জন্য একটি কথা সাজিয়ে দিয়েছে (অর্থাৎ তোমরা একটি মনগড়া কথা সাজিয়ে এনেছো)। অতএব, ধৈর্যধারণই (আমার জন্য) উত্তম। হতে পারে, আল্লাহ তাদের সকলকে আমার কাছে নিয়ে আসবেন। নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।”

  84. وَتَوَلَّىٰ عَنۡهُمۡ وَقَالَ يَٰٓأَسَفَىٰ عَلَىٰ يُوسُفَ وَٱبۡيَضَّتۡ عَيۡنَاهُ مِنَ ٱلۡحُزۡنِ فَهُوَ كَظِيمٞ

    Open ayah 12:84

    সে পুত্রদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল, “হায়রে আমার ইউসুফ!” শোকে তার চোখদুটো সাদা (দৃষ্টিহীন) হয়ে গিয়েছিল এবং সে ছিল একেবারেই বিষণ্ন।

  85. قَالُواْ تَٱللَّهِ تَفۡتَؤُاْ تَذۡكُرُ يُوسُفَ حَتَّىٰ تَكُونَ حَرَضًا أَوۡ تَكُونَ مِنَ ٱلۡهَٰلِكِينَ

    Open ayah 12:85

    তারা বলল, “আল্লাহর কসম! তুমি মরণাপন্ন কিংবা মৃতদের অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত ইউসুফের কথা স্মরণ করতেই থাকবে। (ইউসুফের কথা স্মরণ করতে করতে তুমি মরণাপন্ন হয়ে পড়বে অথবা মরেই যাবে।)”

  86. قَالَ إِنَّمَآ أَشۡكُواْ بَثِّي وَحُزۡنِيٓ إِلَى ٱللَّهِ وَأَعۡلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ

    Open ayah 12:86

    সে বলল, “আমি শুধু আমার দুঃখ আর মনের কষ্ট আল্লাহর কাছে ব্যক্ত করছি, এবং আমি আল্লাহর কাছ থেকে এমনকিছু জানি যা তোমরা জান না।”

  87. يَٰبَنِيَّ ٱذۡهَبُواْ فَتَحَسَّسُواْ مِن يُوسُفَ وَأَخِيهِ وَلَا تَاْيۡـَٔسُواْ مِن رَّوۡحِ ٱللَّهِۖ إِنَّهُۥ لَا يَاْيۡـَٔسُ مِن رَّوۡحِ ٱللَّهِ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلۡكَٰفِرُونَ

    Open ayah 12:87

    “হে আমার পুত্ররা! তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইকে তালাশ করো; আর আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। বস্তুত কাফেররা ব্যতীত আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না।”

  88. فَلَمَّا دَخَلُواْ عَلَيۡهِ قَالُواْ يَٰٓأَيُّهَا ٱلۡعَزِيزُ مَسَّنَا وَأَهۡلَنَا ٱلضُّرُّ وَجِئۡنَا بِبِضَٰعَةٖ مُّزۡجَىٰةٖ فَأَوۡفِ لَنَا ٱلۡكَيۡلَ وَتَصَدَّقۡ عَلَيۡنَآۖ إِنَّ ٱللَّهَ يَجۡزِي ٱلۡمُتَصَدِّقِينَ

    Open ayah 12:88

    অতঃপর তারা যখন (আবার) ইউসুফের কাছে গেল তখন বলল, “শাসক মহোদয়! আমরা ও আমাদের পরিবারবর্গ খুব কষ্টে পড়েছি এবং আমরা সামান্য পুঁজি নিয়ে এসেছি। আপনি আমাদেরকে পুরো বরাদ্দ দিন এবং আমাদেরকে সদ্‌কা প্রদান করুন। নিশ্চয়ই আল্লাহ সদ্‌কা প্রদানকারীদের প্রতিদান দিয়ে থাকেন।”

  89. قَالَ هَلۡ عَلِمۡتُم مَّا فَعَلۡتُم بِيُوسُفَ وَأَخِيهِ إِذۡ أَنتُمۡ جَٰهِلُونَ

    Open ayah 12:89

    ইউসুফ বলল, “তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে তা কি জান? তোমরা তো অজ্ঞ।”

  90. قَالُوٓاْ أَءِنَّكَ لَأَنتَ يُوسُفُۖ قَالَ أَنَا۠ يُوسُفُ وَهَٰذَآ أَخِيۖ قَدۡ مَنَّ ٱللَّهُ عَلَيۡنَآۖ إِنَّهُۥ مَن يَتَّقِ وَيَصۡبِرۡ فَإِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجۡرَ ٱلۡمُحۡسِنِينَ 

    Open ayah 12:90

    তারা বলল, “আসলে তুমিই কি ইউসুফ?” সে বলল, “আমিই ইউসুফ, আর এ হচ্ছে আমার ভাই (বিন্‌ইয়ামীন)। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। আসলে যারা তাকওয়া অবলম্বন করে এবং ধৈর্যধারণ করে আল্লাহ সেই সৎকর্মশীলদের প্রতিদান কিছুতেই নষ্ট করেন না।”

  91. قَالُواْ تَٱللَّهِ لَقَدۡ ءَاثَرَكَ ٱللَّهُ عَلَيۡنَا وَإِن كُنَّا لَخَٰطِـِٔينَ

    Open ayah 12:91

    তারা বলল, “আল্লাহর কসম! অবশ্যই আল্লাহ তোমাকে আমাদের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং নিশ্চয়ই আমরা অপরাধী ছিলাম।”

  92. قَالَ لَا تَثۡرِيبَ عَلَيۡكُمُ ٱلۡيَوۡمَۖ يَغۡفِرُ ٱللَّهُ لَكُمۡۖ وَهُوَ أَرۡحَمُ ٱلرَّٰحِمِينَ

    Open ayah 12:92

    ইউসুফ বলল, “আজ আর তোমাদের বিরুদ্ধে কোন তিরস্কার নয়। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন! তিনি সবচেয়ে বড় দয়ালু।”

  93. ٱذۡهَبُواْ بِقَمِيصِي هَٰذَا فَأَلۡقُوهُ عَلَىٰ وَجۡهِ أَبِي يَأۡتِ بَصِيرٗا وَأۡتُونِي بِأَهۡلِكُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 12:93

    “তোমরা আমার এই জামাটি নিয়ে যাও। (বাড়িতে পৌঁছে) এটি আমার বাবার মুখমণ্ডলের ওপর রাখবে। (এতে) তিনি তাঁর দৃষ্টি ফিরে পাবেন। তারপর তোমরা তোমাদের পরিবার-পরিজন সকলকে নিয়ে আমার কাছে এসো।”

  94. وَلَمَّا فَصَلَتِ ٱلۡعِيرُ قَالَ أَبُوهُمۡ إِنِّي لَأَجِدُ رِيحَ يُوسُفَۖ لَوۡلَآ أَن تُفَنِّدُونِ

    Open ayah 12:94

    যখন কাফেলা রওয়ানা হল তখন তাদের বাবা (ইয়াকূব) বলল, “আমি তো ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, যদি তোমরা আমাকে মানসিক ভারসাম্যহীন মনে না কর।”

  95. قَالُواْ تَٱللَّهِ إِنَّكَ لَفِي ضَلَٰلِكَ ٱلۡقَدِيمِ

    Open ayah 12:95

    উপস্থিত লোকেরা বলল, “আল্লাহর কসম! তুমি আসলে তোমার সেই পুরান বিভ্রান্তির মধ্যেই আছো।”

  96. فَلَمَّآ أَن جَآءَ ٱلۡبَشِيرُ أَلۡقَىٰهُ عَلَىٰ وَجۡهِهِۦ فَٱرۡتَدَّ بَصِيرٗاۖ قَالَ أَلَمۡ أَقُل لَّكُمۡ إِنِّيٓ أَعۡلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ

    Open ayah 12:96

    অতঃপর সুসংবাদদাতা এসে ইউসুফের জামাটি ইয়াকূবের মুখমণ্ডলে রাখতেই সে দৃষ্টিশক্তি ফিরে পেল। তখন সে বলে উঠল, “আমি তোমাদের বলেছিলাম না যে, আমি আল্লাহর কাছ থেকে এমনকিছু জানি যা তোমরা জান না?”

  97. قَالُواْ يَٰٓأَبَانَا ٱسۡتَغۡفِرۡ لَنَا ذُنُوبَنَآ إِنَّا كُنَّا خَٰطِـِٔينَ

    Open ayah 12:97

    তারা (ইয়াকূবের পুত্ররা) বলল, “বাবা! তুমি আমাদের পাপগুলো (আল্লাহর কাছে) মাফ করিয়ে নাও। আমরা আসলেই পাপী ছিলাম।”

  98. قَالَ سَوۡفَ أَسۡتَغۡفِرُ لَكُمۡ رَبِّيٓۖ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ

    Open ayah 12:98

    সে বলল, “আমি আমার প্রভুর কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।”

  99. فَلَمَّا دَخَلُواْ عَلَىٰ يُوسُفَ ءَاوَىٰٓ إِلَيۡهِ أَبَوَيۡهِ وَقَالَ ٱدۡخُلُواْ مِصۡرَ إِن شَآءَ ٱللَّهُ ءَامِنِينَ

    Open ayah 12:99

    তারপর তারা যখন (আবার) ইউসুফের কাছে এল তখন সে তার পিতামাতাকে নিজের কাছে টেনে নিল এবং বলল, “তোমরা আল্লাহর ইচ্ছায় নিরাপদে মিসরে প্রবেশ কর।”

  100. وَرَفَعَ أَبَوَيۡهِ عَلَى ٱلۡعَرۡشِ وَخَرُّواْ لَهُۥ سُجَّدٗاۖ وَقَالَ يَٰٓأَبَتِ هَٰذَا تَأۡوِيلُ رُءۡيَٰيَ مِن قَبۡلُ قَدۡ جَعَلَهَا رَبِّي حَقّٗاۖ وَقَدۡ أَحۡسَنَ بِيٓ إِذۡ أَخۡرَجَنِي مِنَ ٱلسِّجۡنِ وَجَآءَ بِكُم مِّنَ ٱلۡبَدۡوِ مِنۢ بَعۡدِ أَن نَّزَغَ ٱلشَّيۡطَٰنُ بَيۡنِي وَبَيۡنَ إِخۡوَتِيٓۚ إِنَّ رَبِّي لَطِيفٞ لِّمَا يَشَآءُۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَلِيمُ ٱلۡحَكِيمُ 

    Open ayah 12:100

    ইউসুফ তার পিতামাতাকে সিংহাসনের ওপরে বসায়, আর তারা (পিতামাতা ও ভাইয়েরা) তার সম্মানে সেজদায় লুটিয়ে পড়ে। তখন সে বলে, “বাবা! এটাই তো আমার পূর্বেকার স্বপ্নের তাৎপর্য। আমার প্রভু তা সত্যে পরিণত করেছেন। তিনি আমাকে কারাগার থেকে বের করে এবং আমার ও আমার ভাইদের মধ্যে শয়তান কর্তৃক বৈরিতা সৃষ্টির পরও তোমাদেরকে মরুজীবন থেকে (এখানে) নিয়ে এসে আমার প্রতি অনুগ্রহ করেছেন। আমার প্রভু যা চান নিশ্চয়ই তা নিপুণভাবে সম্পন্ন করেন। তিনিই মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।”

  101. ۞رَبِّ قَدۡ ءَاتَيۡتَنِي مِنَ ٱلۡمُلۡكِ وَعَلَّمۡتَنِي مِن تَأۡوِيلِ ٱلۡأَحَادِيثِۚ فَاطِرَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ أَنتَ وَلِيِّۦ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۖ تَوَفَّنِي مُسۡلِمٗا وَأَلۡحِقۡنِي بِٱلصَّٰلِحِينَ 

    Open ayah 12:101

    “হে আমার প্রভু! তুমি আমাকে রাজ্য দান করেছো এবং কথার (বা স্বপ্নের) তাৎপর্য ব্যাখ্যা শিখিয়েছো। হে আসমান ও জমিনের স্রষ্টা! ইহকাল ও পরকালে তুমি আমার অভিভাবক। তুমি আমাকে মুসলিম (তোমার প্রতি অনুগত) অবস্থায় মৃত্যু দিও এবং সৎ লোকদের সাথে মিলিত করো।”

  102. ذَٰلِكَ مِنۡ أَنۢبَآءِ ٱلۡغَيۡبِ نُوحِيهِ إِلَيۡكَۖ وَمَا كُنتَ لَدَيۡهِمۡ إِذۡ أَجۡمَعُوٓاْ أَمۡرَهُمۡ وَهُمۡ يَمۡكُرُونَ 

    Open ayah 12:102

    এসব হচ্ছে অদৃশ্যলোকের কিছু সংবাদ যা আমি ওহীর মাধ্যমে তোমাকে জানাচ্ছি। আর তারা যখন একত্রে তাদের কর্মপরিকল্পনা ঠিক করছিল এবং চক্রান্ত করছিল তখন তুমি তো তাদের কাছে ছিলে না।

  103. وَمَآ أَكۡثَرُ ٱلنَّاسِ وَلَوۡ حَرَصۡتَ بِمُؤۡمِنِينَ 

    Open ayah 12:103

    তুমি কামনা করলেও অধিকাংশ মানুষ ঈমানদার হবে না।

  104. وَمَا تَسۡـَٔلُهُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۚ إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ 

    Open ayah 12:104

    তুমি তো তাদের কাছে কোন প্রতিদান চাচ্ছ না। এটা সারা বিশ্ববাসীর জন্য এক উপদেশ বৈ নয়।

  105. وَكَأَيِّن مِّنۡ ءَايَةٖ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ يَمُرُّونَ عَلَيۡهَا وَهُمۡ عَنۡهَا مُعۡرِضُونَ 

    Open ayah 12:105

    আসমান ও জমিনে কত নিদর্শন আছে! মানুষ এসবের ওপর দিয়েই যায় (এসব দেখে), অথচ এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়।

  106. وَمَا يُؤۡمِنُ أَكۡثَرُهُم بِٱللَّهِ إِلَّا وَهُم مُّشۡرِكُونَ 

    Open ayah 12:106

    তাদের অধিকাংশ শির্‌ক করা ব্যতীত আল্লাহকে বিশ্বাস করে না।

  107. أَفَأَمِنُوٓاْ أَن تَأۡتِيَهُمۡ غَٰشِيَةٞ مِّنۡ عَذَابِ ٱللَّهِ أَوۡ تَأۡتِيَهُمُ ٱلسَّاعَةُ بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ 

    Open ayah 12:107

    তবে কি তারা আল্লাহর আজাবস্বরূপ তাদের ওপর কোন দুর্যোগ নেমে আসা কিংবা তাদের অজ্ঞাতসারে অকস্মাৎ তাদের কাছে কেয়ামত এসে পড়া থেকে নিজেদেরকে নিরাপদ মনে করছে?

  108. قُلۡ هَٰذِهِۦ سَبِيلِيٓ أَدۡعُوٓاْ إِلَى ٱللَّهِۚ عَلَىٰ بَصِيرَةٍ أَنَا۠ وَمَنِ ٱتَّبَعَنِيۖ وَسُبۡحَٰنَ ٱللَّهِ وَمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُشۡرِكِينَ 

    Open ayah 12:108

    বল, “এই আমার পথ। আমি জেনে বুঝে (মানুষকে) আল্লাহর দিকে ডাকি, আমি ও আমার অনুসারীরা; আল্লাহ মহিমান্বিত! আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।”

  109. وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ إِلَّا رِجَالٗا نُّوحِيٓ إِلَيۡهِم مِّنۡ أَهۡلِ ٱلۡقُرَىٰٓۗ أَفَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۗ وَلَدَارُ ٱلۡأٓخِرَةِ خَيۡرٞ لِّلَّذِينَ ٱتَّقَوۡاْۚ أَفَلَا تَعۡقِلُونَ 

    Open ayah 12:109

    তোমার পূর্বে আমি জনপদবাসীদের মধ্য থেকে পুরুষদেরকেই রসূল হিসেবে পাঠিয়েছি। আমি তাদের কাছে ওহী পাঠাতাম। তবে কি তারা (অবিশ্বাসীরা) পৃথিবীতে ভ্রমণ করেনি এবং দেখেনি যে, তাদের পূর্ববর্তীদের পরিণতি কেমন ছিল? পরকালের নিবাসই তো মোত্তাকীদের জন্য উত্তম। তবে কি তোমরা বোঝ না?

  110. حَتَّىٰٓ إِذَا ٱسۡتَيۡـَٔسَ ٱلرُّسُلُ وَظَنُّوٓاْ أَنَّهُمۡ قَدۡ كُذِبُواْ جَآءَهُمۡ نَصۡرُنَا فَنُجِّيَ مَن نَّشَآءُۖ وَلَا يُرَدُّ بَأۡسُنَا عَنِ ٱلۡقَوۡمِ ٱلۡمُجۡرِمِينَ 

    Open ayah 12:110

    অবশেষে যখন রসূলগণ নিরাশ হত এবং মনে করত যে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে তখন তাদের কাছে আমার সাহায্য আসত এবং আমি যাদেরকে চাইতাম তারা রক্ষা পেত। আর অপরাধীদের থেকে আমার শাস্তি ফেরানো যায় না।

  111. لَقَدۡ كَانَ فِي قَصَصِهِمۡ عِبۡرَةٞ لِّأُوْلِي ٱلۡأَلۡبَٰبِۗ مَا كَانَ حَدِيثٗا يُفۡتَرَىٰ وَلَٰكِن تَصۡدِيقَ ٱلَّذِي بَيۡنَ يَدَيۡهِ وَتَفۡصِيلَ كُلِّ شَيۡءٖ وَهُدٗى وَرَحۡمَةٗ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ

    Open ayah 12:111

    তাদের ঘটনাবলীতে বুদ্ধিমান লোকদের জন্য শিক্ষা রয়েছে। এই কোরআন কোন বানানো কথা নয়, বরং এর সামনে যে আসমানি কিতাব আছে (তাওরাত ও ইনজীল) তারই সত্যায়ন, সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা এবং ঈমানদার লোকদের জন্য এক দিক-নির্দেশনা ও অনুগ্রহ।