الرعد
Ar-Ra'd
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
الٓمٓرۚ تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِۗ وَٱلَّذِيٓ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَ ٱلۡحَقُّ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يُؤۡمِنُونَ
Open ayah 13:1আলিফ লাম মীম রা [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]। এগুলো মহাগ্রন্থের (কোরআনের) আয়াত। তোমার কাছে তোমার প্রভুর পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তা সত্য। তবে অধিকাংশ মানুষ তা বিশ্বাস করে না।
ٱللَّهُ ٱلَّذِي رَفَعَ ٱلسَّمَٰوَٰتِ بِغَيۡرِ عَمَدٖ تَرَوۡنَهَاۖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ يَجۡرِي لِأَجَلٖ مُّسَمّٗىۚ يُدَبِّرُ ٱلۡأَمۡرَ يُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُم بِلِقَآءِ رَبِّكُمۡ تُوقِنُونَ
Open ayah 13:2আল্লাহ সেই মহান সত্তা যিনি কোন স্তম্ভ ছাড়াই আসমানসমূহ উত্তোলন (ঊর্ধ্বলোকে তৈরী) করেছেন, যা তোমরা দেখতে পাচ্ছ। অতঃপর তিনি সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন এবং সূর্য ও চন্দ্রকে অনুগত (নির্দেশ মোতাবেক আবর্তনশীল) করেছেন। প্রত্যেকে নির্দিষ্ট সময় মোতাবেক চলছে। তিনি সকল বিষয় পরিচালনা করেন এবং নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা তোমাদের প্রভুর (সাথে) সাক্ষাত সম্বন্ধে প্রত্যয়ী হও।
وَهُوَ ٱلَّذِي مَدَّ ٱلۡأَرۡضَ وَجَعَلَ فِيهَا رَوَٰسِيَ وَأَنۡهَٰرٗاۖ وَمِن كُلِّ ٱلثَّمَرَٰتِ جَعَلَ فِيهَا زَوۡجَيۡنِ ٱثۡنَيۡنِۖ يُغۡشِي ٱلَّيۡلَ ٱلنَّهَارَۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ
Open ayah 13:3তিনিই সেই সত্তা যিনি ভূমিকে বিস্তৃত করেছেন এবং তাতে অনড় পাহাড়-পর্বত ও নদ-নদী স্থাপন করেছেন। সেখানে তিনি প্রত্যেক ফলের দুটি করে জোড়া তৈরী করেছেন। তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন। এর মধ্যে চিন্তাশীল লোকদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।
وَفِي ٱلۡأَرۡضِ قِطَعٞ مُّتَجَٰوِرَٰتٞ وَجَنَّٰتٞ مِّنۡ أَعۡنَٰبٖ وَزَرۡعٞ وَنَخِيلٞ صِنۡوَانٞ وَغَيۡرُ صِنۡوَانٖ يُسۡقَىٰ بِمَآءٖ وَٰحِدٖ وَنُفَضِّلُ بَعۡضَهَا عَلَىٰ بَعۡضٖ فِي ٱلۡأُكُلِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ
Open ayah 13:4পৃথিবীতে পরস্পর সংলগ্ন ভূখণ্ড, আঙ্গুরের বাগান, শস্যক্ষেত্র এবং একাধিক মাথাবিশিষ্ট ও এক মাথাবিশিষ্ট খেজুরগাছ আছে যা একই পানি দ্বারা সিঞ্চিত হয়; তবে ফলের স্বাদে আমি এগুলোর কতককে কতকের চেয়ে উৎকৃষ্ট করে থাকি। এর মধ্যে বুদ্ধিমান লোকদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।
۞وَإِن تَعۡجَبۡ فَعَجَبٞ قَوۡلُهُمۡ أَءِذَا كُنَّا تُرَٰبًا أَءِنَّا لَفِي خَلۡقٖ جَدِيدٍۗ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ ٱلۡأَغۡلَٰلُ فِيٓ أَعۡنَاقِهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ
Open ayah 13:5আর তুমি যদি (কোন কিছুতে) বিস্মিত হও তাহলে (ভেবে দেখ) অবিশ্বাসীদের এ কথাটিও একটি বিস্ময়: “আমরা যখন মাটি হয়ে যাব তখন কি আমাদেরকে নতুনভাবে সৃষ্টি করা হবে?” ওরাই ওদের প্রভুকে অবিশ্বাস করেছে এবং ওদেরই গলায় থাকবে লোহার শিকল। ওরা জাহান্নামের অধিবাসী। সেখানে ওরা চিরকাল থাকবে।
وَيَسۡتَعۡجِلُونَكَ بِٱلسَّيِّئَةِ قَبۡلَ ٱلۡحَسَنَةِ وَقَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِمُ ٱلۡمَثُلَٰتُۗ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغۡفِرَةٖ لِّلنَّاسِ عَلَىٰ ظُلۡمِهِمۡۖ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ ٱلۡعِقَابِ
Open ayah 13:6অশ্তিাসীরা তোমার কাছে মঙ্গলের (অনুগ্রহের) আগে তাড়াতাড়ি অমঙ্গল (শাস্তি) চায়। অথচ তাদের আগে অনুরূপ অনেক শাস্তির ঘটনা সংঘটিত হয়েছে। আর মানুষের অন্যায় সত্ত্বেও (অনুতপ্ত হলে) তোমার প্রভু তাদের প্রতি অবশ্যই ক্ষমাপরায়ণ। আবার (অন্যায়ে অনড় থাকলে) তোমার প্রভু শাস্তিপ্রদানেও অত্যন্ত কঠোর।
وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ ءَايَةٞ مِّن رَّبِّهِۦٓۗ إِنَّمَآ أَنتَ مُنذِرٞۖ وَلِكُلِّ قَوۡمٍ هَادٍ
Open ayah 13:7কাফেররা বলে, “তার কাছে তার প্রভুর পক্ষ থেকে কোন নিদর্শন অবতীর্ণ হয়নি কেন?” আসলে তুমি তো একজন সতর্ককারী মাত্র। আর প্রত্যেক জনগোষ্ঠীর জন্যই একজন পথপ্রদর্শক থাকে।
ٱللَّهُ يَعۡلَمُ مَا تَحۡمِلُ كُلُّ أُنثَىٰ وَمَا تَغِيضُ ٱلۡأَرۡحَامُ وَمَا تَزۡدَادُۚ وَكُلُّ شَيۡءٍ عِندَهُۥ بِمِقۡدَارٍ
Open ayah 13:8প্রত্যেক নারী (গর্ভে) যা বহন করে এবং গর্ভাশয়ে যা কমে আর যা বাড়ে আল্লাহ তা (সব) জানেন। সবকিছুই তাঁর কাছে একটি নির্দিষ্ট পরিমাণে রয়েছে।
عَٰلِمُ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ ٱلۡكَبِيرُ ٱلۡمُتَعَالِ
Open ayah 13:9তিনি সব অদৃশ্য ও প্রকাশ্য বিষয় জানেন; তিনি সুমহান ও সর্বোচ্চ মর্যাদাবান।
سَوَآءٞ مِّنكُم مَّنۡ أَسَرَّ ٱلۡقَوۡلَ وَمَن جَهَرَ بِهِۦ وَمَنۡ هُوَ مُسۡتَخۡفِۭ بِٱلَّيۡلِ وَسَارِبُۢ بِٱلنَّهَارِ
Open ayah 13:10তোমাদের মধ্যে যে কথা গোপন করে আর যে তা প্রকাশ করে এবং যে রাতে লুকিয়ে থাকে আর যে দিনে অবাধে বিচরণ করে (তাঁর কাছে) সবাই সমান।
لَهُۥ مُعَقِّبَٰتٞ مِّنۢ بَيۡنِ يَدَيۡهِ وَمِنۡ خَلۡفِهِۦ يَحۡفَظُونَهُۥ مِنۡ أَمۡرِ ٱللَّهِۗ إِنَّ ٱللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوۡمٍ حَتَّىٰ يُغَيِّرُواْ مَا بِأَنفُسِهِمۡۗ وَإِذَآ أَرَادَ ٱللَّهُ بِقَوۡمٖ سُوٓءٗا فَلَا مَرَدَّ لَهُۥۚ وَمَا لَهُم مِّن دُونِهِۦ مِن وَالٍ
Open ayah 13:11মানুষের জন্য তার সামনে ও পেছনে রয়েছে একের পর এক আগমনকারী ফেরেশতাবৃন্দ। তারা আল্লাহর নির্দেশে তাকে পাহারা দিয়ে রাখে। আল্লাহ তো কোন জনগোষ্ঠীর অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আর আল্লাহ যখন কোন জনগোষ্ঠীকে শাস্তি দিতে চান তখন কেউ তা ফেরাতে পারে না। তিনি ছাড়া তাদের কোন বন্ধুও নেই।
هُوَ ٱلَّذِي يُرِيكُمُ ٱلۡبَرۡقَ خَوۡفٗا وَطَمَعٗا وَيُنشِئُ ٱلسَّحَابَ ٱلثِّقَالَ
Open ayah 13:12তিনিই তোমাদেরকে বিদ্যুৎ দেখান (কখনও) ভয় ও (কখনও) আশার বস্তু হিসেবে; এবং তিনিই ভারী (বৃষ্টিবাহী) মেঘ সৃষ্টি করেন।
وَيُسَبِّحُ ٱلرَّعۡدُ بِحَمۡدِهِۦ وَٱلۡمَلَٰٓئِكَةُ مِنۡ خِيفَتِهِۦ وَيُرۡسِلُ ٱلصَّوَٰعِقَ فَيُصِيبُ بِهَا مَن يَشَآءُ وَهُمۡ يُجَٰدِلُونَ فِي ٱللَّهِ وَهُوَ شَدِيدُ ٱلۡمِحَالِ
Open ayah 13:13বজ্র তাঁর গুণগান ও প্রশংসা করে এবং তাঁর ভয়ে ফেরেশতারাও (তাই করে)। তিনি বজ্রপাত করেন এবং এর দ্বারা যাকে চান আঘাত করেন। তবুও তারা (অবিশ্বাসীরা) আল্লাহ সম্পর্কে বিতর্ক করে, অথচ তিনি প্রচণ্ড প্রতাপশালী।
لَهُۥ دَعۡوَةُ ٱلۡحَقِّۚ وَٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِهِۦ لَا يَسۡتَجِيبُونَ لَهُم بِشَيۡءٍ إِلَّا كَبَٰسِطِ كَفَّيۡهِ إِلَى ٱلۡمَآءِ لِيَبۡلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَٰلِغِهِۦۚ وَمَا دُعَآءُ ٱلۡكَٰفِرِينَ إِلَّا فِي ضَلَٰلٖ
Open ayah 13:14সত্যের ডাক একমাত্র তাঁর জন্য (তাঁকে ছাড়া আর কাউকে প্রভু হিসেবে ডাকা যাবে না)। অবিশ্বাসীরা তাঁকে ছাড়া যাদেরকে (যেসব দেব-দেবীকে) ডাকে তারা কোন সাড়া দিতে পারে না; যেমন পানি মুখে পৌঁছাবে এই আশায় কেউ পানির দিকে হাত বাড়ালে (জড় পদার্থ) পানি তার মুখে পৌঁছায় না। কাফেরদের ডাক কেবল নিষ্ফলই হয়ে থাকে।
وَلِلَّهِۤ يَسۡجُدُۤ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ طَوۡعٗا وَكَرۡهٗا وَظِلَٰلُهُم بِٱلۡغُدُوِّ وَٱلۡأٓصَالِ۩
Open ayah 13:15আসমান ও জমিনে যারা আছে তারা এবং তাদের ছায়াগুলো ইচ্ছায় ও অনিচ্ছায় সকাল-সন্ধ্যায় আল্লাহকে সেজদা করে।সেজদা
قُلۡ مَن رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ قُلِ ٱللَّهُۚ قُلۡ أَفَٱتَّخَذۡتُم مِّن دُونِهِۦٓ أَوۡلِيَآءَ لَا يَمۡلِكُونَ لِأَنفُسِهِمۡ نَفۡعٗا وَلَا ضَرّٗاۚ قُلۡ هَلۡ يَسۡتَوِي ٱلۡأَعۡمَىٰ وَٱلۡبَصِيرُ أَمۡ هَلۡ تَسۡتَوِي ٱلظُّلُمَٰتُ وَٱلنُّورُۗ أَمۡ جَعَلُواْ لِلَّهِ شُرَكَآءَ خَلَقُواْ كَخَلۡقِهِۦ فَتَشَٰبَهَ ٱلۡخَلۡقُ عَلَيۡهِمۡۚ قُلِ ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَيۡءٖ وَهُوَ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّٰرُ
Open ayah 13:16বল, “আসমান ও জমিনের প্রভু কে?” তুমি বল, “আল্লাহ।” বল, “তাহলে কি তোমরা তাঁকে ছাড়া এমন কতিপয় অভিভাবক নির্ধারণ করেছো যাদের নিজেদেরই কোন উপকার কিংবা ক্ষতি করার ক্ষমতা নেই?” বল, “অন্ধ আর দৃষ্টিসম্পন্ন কি সমান হয়? অথবা অন্ধকার আর আলো কি একরকম হতে পারে? নাকি যাদেরকে তারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছে তারাও আল্লাহর সৃষ্টির মত (কিছু) সৃষ্টি করেছে, যা দেখে তারা বিভ্রান্তিতে পড়েছে?” (তারা তো কিছুই সৃষ্টি করেনি; তাহলে কোন্ যুক্তিতে তারা তাদেরকে আল্লাহর শরীক সাব্যস্ত করছে?) তুমি বলে দাও, “আল্লাহই সবকিছুর স্রষ্টা এবং তিনিই একক ও মহাপরাক্রমশালী।”
أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَسَالَتۡ أَوۡدِيَةُۢ بِقَدَرِهَا فَٱحۡتَمَلَ ٱلسَّيۡلُ زَبَدٗا رَّابِيٗاۖ وَمِمَّا يُوقِدُونَ عَلَيۡهِ فِي ٱلنَّارِ ٱبۡتِغَآءَ حِلۡيَةٍ أَوۡ مَتَٰعٖ زَبَدٞ مِّثۡلُهُۥۚ كَذَٰلِكَ يَضۡرِبُ ٱللَّهُ ٱلۡحَقَّ وَٱلۡبَٰطِلَۚ فَأَمَّا ٱلزَّبَدُ فَيَذۡهَبُ جُفَآءٗۖ وَأَمَّا مَا يَنفَعُ ٱلنَّاسَ فَيَمۡكُثُ فِي ٱلۡأَرۡضِۚ كَذَٰلِكَ يَضۡرِبُ ٱللَّهُ ٱلۡأَمۡثَالَ
Open ayah 13:17তিনি আকাশ থেকে পানি (বৃষ্টি) বর্ষণ করেন। যার ফলে উপত্যকাসমূহ যার যার পরিমাণমত প্রবাহিত হয়। তারপর স্রোত অনেক ফেনা ভাসিয়ে আনে। আর মানুষেরা গহনা বা জিনিসপত্র বানানোর জন্য যে বস্তু আগুনে জ্বাল দেয় তা থেকেও অনুরূপ একপ্রকার ফেনা তৈরী হয়। এভাবেই আল্লাহ (রূপক ব্যবহারের মাধ্যমে) সত্য আর মিথ্যা স্পষ্ট করেন। ফেনা তো স্রোতবাহিত আবর্জনার মত উধাও হয়ে যায়। আর যা মানুষের উপকারে আসে তা ভূমিতে থেকে যায়। আল্লাহ এভাবেই উপমা দিয়ে থাকেন।
لِلَّذِينَ ٱسۡتَجَابُواْ لِرَبِّهِمُ ٱلۡحُسۡنَىٰۚ وَٱلَّذِينَ لَمۡ يَسۡتَجِيبُواْ لَهُۥ لَوۡ أَنَّ لَهُم مَّا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا وَمِثۡلَهُۥ مَعَهُۥ لَٱفۡتَدَوۡاْ بِهِۦٓۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ سُوٓءُ ٱلۡحِسَابِ وَمَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمِهَادُ
Open ayah 13:18যারা তাদের প্রভুর ডাকে সাড়া দেয় তাদের জন্য উত্তম প্রতিদান (জান্নাত) রয়েছে। আর যারা তাঁর ডাকে সাড়া দেয় না তাদের যদি পৃথিবীতে যা কিছু আছে তা সব থাকত এবং তার সাথে আরো সমপরিমাণ থাকত তাহলে অবশ্যই তারা তা (শাস্তি থেকে বাঁচার জন্য) মুক্তিপণস্বরূপ দিতে চাইত। (যদিও তাতে কোন কাজ হত না।) তাদের জন্য রয়েছে কঠিন হিসাব। তাদের আবাস হবে জাহান্নাম। কতই না খারাপ বিশ্রামস্থল!
۞أَفَمَن يَعۡلَمُ أَنَّمَآ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَ ٱلۡحَقُّ كَمَنۡ هُوَ أَعۡمَىٰٓۚ إِنَّمَا يَتَذَكَّرُ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ
Open ayah 13:19অতএব, যে জানে যে, তোমার কাছে তোমার প্রভুর কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে তা সত্য, সে কি ঐ ব্যক্তির মত, যে অন্ধ? (এমন দুই ব্যক্তি একরকম নয়।) বস্তুত বুদ্ধিমানেরাই উপদেশ গ্রহণ করে থাকে;
ٱلَّذِينَ يُوفُونَ بِعَهۡدِ ٱللَّهِ وَلَا يَنقُضُونَ ٱلۡمِيثَٰقَ
Open ayah 13:20যারা আল্লাহর ওয়াদা পূরণ করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না;
وَٱلَّذِينَ يَصِلُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيَخۡشَوۡنَ رَبَّهُمۡ وَيَخَافُونَ سُوٓءَ ٱلۡحِسَابِ
Open ayah 13:21এবং যারা আল্লাহ যা সংযুক্ত রাখার নির্দেশ দিয়েছেন তা সংযুক্ত রাখে (আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে), নিজেদের প্রভুকে ভয় করে ও কঠিন হিসাবের আশংকায় থাকে।
وَٱلَّذِينَ صَبَرُواْ ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِمۡ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقۡنَٰهُمۡ سِرّٗا وَعَلَانِيَةٗ وَيَدۡرَءُونَ بِٱلۡحَسَنَةِ ٱلسَّيِّئَةَ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عُقۡبَى ٱلدَّارِ
Open ayah 13:22আর যারা তাদের প্রভুর সন্তুষ্টির আশায় ধৈর্যধারণ করে, নামায সম্পাদন করে, আমি তাদেরকে যা দান করেছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভাল দ্বারা মন্দকে প্রতিরোধ করে পরিণামে তাদের জন্য রয়েছে উৎকৃষ্ট আবাস (জান্নাত);
جَنَّٰتُ عَدۡنٖ يَدۡخُلُونَهَا وَمَن صَلَحَ مِنۡ ءَابَآئِهِمۡ وَأَزۡوَٰجِهِمۡ وَذُرِّيَّٰتِهِمۡۖ وَٱلۡمَلَٰٓئِكَةُ يَدۡخُلُونَ عَلَيۡهِم مِّن كُلِّ بَابٖ
Open ayah 13:23স্থায়ী জান্নাত, যাতে তারা প্রবেশ করবে এবং তাদের বাবাদের, স্ত্রীদের ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল তারাও (প্রবেশ করবে)। আর ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে তাদের কাছে প্রবেশ করবে।
سَلَٰمٌ عَلَيۡكُم بِمَا صَبَرۡتُمۡۚ فَنِعۡمَ عُقۡبَى ٱلدَّارِ
Open ayah 13:24(আর বলবে) “তোমরা যেহেতু ধৈর্যধারণ করেছিলে, তাই তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক! পরিণাম হিসাবে কতই উত্তম এই আবাস!”
وَٱلَّذِينَ يَنقُضُونَ عَهۡدَ ٱللَّهِ مِنۢ بَعۡدِ مِيثَٰقِهِۦ وَيَقۡطَعُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ أُوْلَٰٓئِكَ لَهُمُ ٱللَّعۡنَةُ وَلَهُمۡ سُوٓءُ ٱلدَّارِ
Open ayah 13:25আর যারা আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যা সংযুক্ত রাখার (আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার) নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে আর পৃথিবীতে অশান্তি সৃস্টি করে তাদের জন্যই অভিসম্পাত; আর তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস (জাহান্নাম)।
ٱللَّهُ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ وَفَرِحُواْ بِٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا فِي ٱلۡأٓخِرَةِ إِلَّا مَتَٰعٞ
Open ayah 13:26আল্লাহ যার জন্য চান জীবিকা বাড়িয়ে দেন এবং (যার জন্য চান তা) সংকুচিত করেন। তারা পার্থিব জীবন নিয়ে আনন্দ করে, অথচ এই পার্থিব জীবন পরকালের তুলনায় ক্ষণিকের ভোগমাত্র।
وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ ءَايَةٞ مِّن رَّبِّهِۦۚ قُلۡ إِنَّ ٱللَّهَ يُضِلُّ مَن يَشَآءُ وَيَهۡدِيٓ إِلَيۡهِ مَنۡ أَنَابَ
Open ayah 13:27কাফেররা বলে, “তার কাছে তার প্রভুর পক্ষ থেকে কোন নিদর্শন আসেনি কেন?” বল, “আল্লাহ যাকে চান বিভ্রান্তিতে রাখেন এবং যে ফিরে আসে (তওবা করে) তিনি তাকে তাঁর দিকে পথ দেখান।”
ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَطۡمَئِنُّ قُلُوبُهُم بِذِكۡرِ ٱللَّهِۗ أَلَا بِذِكۡرِ ٱللَّهِ تَطۡمَئِنُّ ٱلۡقُلُوبُ
Open ayah 13:28(আল্লাহর পথের সন্ধানপ্রাপ্ত তারাই) যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয়; জেনে রাখ, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়ে থাকে।
ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ طُوبَىٰ لَهُمۡ وَحُسۡنُ مَـَٔابٖ
Open ayah 13:29যারা ঈমান আনে আর সৎকাজ করে তাদের জন্য আছে সুখ আর সুন্দর প্রত্যাবর্তনস্থল।
كَذَٰلِكَ أَرۡسَلۡنَٰكَ فِيٓ أُمَّةٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهَآ أُمَمٞ لِّتَتۡلُوَاْ عَلَيۡهِمُ ٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ وَهُمۡ يَكۡفُرُونَ بِٱلرَّحۡمَٰنِۚ قُلۡ هُوَ رَبِّي لَآ إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيۡهِ تَوَكَّلۡتُ وَإِلَيۡهِ مَتَابِ
Open ayah 13:30এভাবেই আমি তোমাকে একটি মানবগোষ্ঠীর কাছে পাঠিয়েছি যার পূর্বে আরো অনেক মানবগোষ্ঠী অতিক্রান্ত হয়েছে, যেন তোমার কাছে আমি যে ওহী পাঠিয়েছি তুমি তা তাদেরকে পড়ে শোনাও; অথচ তারা পরম দয়ালু আল্লাহকে অবিশ্বাস করছে। বল, “তিনিই আমার প্রভু। তিনি ছাড়া কোন উপাস্য নেই। আমি তাঁরই ওপর ভরসা করেছি এবং তাঁর কাছেই আমার প্রত্যাবর্তন।”
وَلَوۡ أَنَّ قُرۡءَانٗا سُيِّرَتۡ بِهِ ٱلۡجِبَالُ أَوۡ قُطِّعَتۡ بِهِ ٱلۡأَرۡضُ أَوۡ كُلِّمَ بِهِ ٱلۡمَوۡتَىٰۗ بَل لِّلَّهِ ٱلۡأَمۡرُ جَمِيعًاۗ أَفَلَمۡ يَاْيۡـَٔسِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَن لَّوۡ يَشَآءُ ٱللَّهُ لَهَدَى ٱلنَّاسَ جَمِيعٗاۗ وَلَا يَزَالُ ٱلَّذِينَ كَفَرُواْ تُصِيبُهُم بِمَا صَنَعُواْ قَارِعَةٌ أَوۡ تَحُلُّ قَرِيبٗا مِّن دَارِهِمۡ حَتَّىٰ يَأۡتِيَ وَعۡدُ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ لَا يُخۡلِفُ ٱلۡمِيعَادَ
Open ayah 13:31যদি এমনও একটি কোরআন হত যার সাহায্যে পাহাড় চালানো যেত কিংবা জমিন টুকরা টুকরা করা যেত অথবা মৃতদেরকে কথা বলানো যেত (তাহলেও অবিশ্বাসীরা তা বিশ্বাস করত না)। তবে সব বিষয় আল্লাহরই এখতিয়ারভুক্ত। তাহলে কি যারা ঈমান এনেছে তারা এখনও জানতে পারেনি যে, আল্লাহ যদি চাইতেন তাহলে সব মানুষকে সৎপথে পরিচালিত করতেন? আর নিজেদের কৃতকর্মের জন্যই কাফেরদের বিপদ ঘটতে থাকবে কিংবা এই বিপদ তাদের বাড়িঘরের কাছে নেমে আসতে থাকবে, যতক্ষণ না আল্লাহর ওয়াদা (তাদের মৃত্যু/কেয়ামত) এসে পড়ে। আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করেন না।
وَلَقَدِ ٱسۡتُهۡزِئَ بِرُسُلٖ مِّن قَبۡلِكَ فَأَمۡلَيۡتُ لِلَّذِينَ كَفَرُواْ ثُمَّ أَخَذۡتُهُمۡۖ فَكَيۡفَ كَانَ عِقَابِ
Open ayah 13:32তোমার পূর্বেও রসূলদের সাথে ঠাট্টা-বিদ্রূপ করা হয়েছে। তখন (প্রথমে) আমি কাফেরদেরকে কিছুটা অবকাশ দিয়েছি। তারপর তাদেরকে পাকড়াও করেছি। তাহলে আমার শাস্তিটা কেমন ছিল!
أَفَمَنۡ هُوَ قَآئِمٌ عَلَىٰ كُلِّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡۗ وَجَعَلُواْ لِلَّهِ شُرَكَآءَ قُلۡ سَمُّوهُمۡۚ أَمۡ تُنَبِّـُٔونَهُۥ بِمَا لَا يَعۡلَمُ فِي ٱلۡأَرۡضِ أَم بِظَٰهِرٖ مِّنَ ٱلۡقَوۡلِۗ بَلۡ زُيِّنَ لِلَّذِينَ كَفَرُواْ مَكۡرُهُمۡ وَصُدُّواْ عَنِ ٱلسَّبِيلِۗ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنۡ هَادٖ
Open ayah 13:33তাহলে কি যিনি (আল্লাহ) প্রতিটি মানুষের যাবতীয় কাজকর্ম তদারক করেন (তিনি তাদের মত হতে পারেন যারা তা করে না)? অথচ তারা আল্লাহর শরীক সাব্যস্ত করেছে। বল, “তোমরা তাদের (ঐ শরীকদের) নাম বল। তোমরা কি আল্লাহকে এমনকিছু (নাম) জানাবে যা এই দুনিয়ায় (আছে বলে) তিনি জানেন না? নাকি শুধু (অসার) বাহ্যিক কথা দ্বারা (এদের নামকরণ করে থাক)?” আসলে কাফেরদের প্রতারণাকে তাদের দৃষ্টিতে শোভন করা হয়েছে এবং তাদেরকে সৎপথ থেকে বিরত রাখা হয়েছে। আর আল্লাহ যাকে বিপথগামী করেন তার জন্য কোন পথপ্রদর্শক নেই।
لَّهُمۡ عَذَابٞ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَشَقُّۖ وَمَا لَهُم مِّنَ ٱللَّهِ مِن وَاقٖ
Open ayah 13:34দুনিয়ার জীবনেই তাদের জন্য শাস্তি আছে। পরকালের শাস্তি তো আরো কঠিন। আল্লাহর হাত থেকে তাদেরকে রক্ষা করার মত কেউ নেই।
۞مَّثَلُ ٱلۡجَنَّةِ ٱلَّتِي وُعِدَ ٱلۡمُتَّقُونَۖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ أُكُلُهَا دَآئِمٞ وَظِلُّهَاۚ تِلۡكَ عُقۡبَى ٱلَّذِينَ ٱتَّقَواْۚ وَّعُقۡبَى ٱلۡكَٰفِرِينَ ٱلنَّارُ
Open ayah 13:35মোত্তাকীদেরকে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার বর্ণনা: তার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। তার খাদ্যসামগ্রী (ফল-ফলাদি) ও ছায়া চিরস্থায়ী। যারা তাকওয়া অবলম্বন করেছে এটা তাদের প্রতিফল। আর কাফেরদের প্রতিফল জাহান্নাম।
وَٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَفۡرَحُونَ بِمَآ أُنزِلَ إِلَيۡكَۖ وَمِنَ ٱلۡأَحۡزَابِ مَن يُنكِرُ بَعۡضَهُۥۚ قُلۡ إِنَّمَآ أُمِرۡتُ أَنۡ أَعۡبُدَ ٱللَّهَ وَلَآ أُشۡرِكَ بِهِۦٓۚ إِلَيۡهِ أَدۡعُواْ وَإِلَيۡهِ مَـَٔابِ
Open ayah 13:36আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা (আহলে কিতাবের কেউ কেউ) তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে খুশী, কিন্তু (তাদের) দলগুলোর মধ্যে কেউ কেউ আবার তার কিছু অংশ অস্বীকার করে। বল, “আমাকে তো আদেশ দেওয়া হয়েছে যেন আল্লাহর ইবাদত করি এবং তাঁর সাথে শরীক না করি। আমি তাঁর দিকেই (মানুষকে) ডাকি এবং তাঁর কাছেই আমার প্রত্যাবর্তন।”
وَكَذَٰلِكَ أَنزَلۡنَٰهُ حُكۡمًا عَرَبِيّٗاۚ وَلَئِنِ ٱتَّبَعۡتَ أَهۡوَآءَهُم بَعۡدَمَا جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ مَا لَكَ مِنَ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا وَاقٖ
Open ayah 13:37এভাবে আমি কোরআনকে আরবী ভাষায় একটি বিধানরূপে নাযিল করেছি। তোমার কাছে জ্ঞান আসার পর যদি তুমি তাদের কথামতো চল তাহলে আল্লাহর বিপক্ষে তোমার কোন অভিভাবক কিংবা রক্ষক থাকবে না।
وَلَقَدۡ أَرۡسَلۡنَا رُسُلٗا مِّن قَبۡلِكَ وَجَعَلۡنَا لَهُمۡ أَزۡوَٰجٗا وَذُرِّيَّةٗۚ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأۡتِيَ بِـَٔايَةٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۗ لِكُلِّ أَجَلٖ كِتَابٞ
Open ayah 13:38আমি তোমার পূর্বেও অনেক রসূল পাঠিয়েছিলাম এবং তাদেরকে স্ত্রী ও সন্তান-সন্ততি দিয়েছিলাম। আল্লাহর হুকুম না হলে কোন রসূল কোন নিদর্শন নিয়ে আসত না। প্রত্যেক সময়ের জন্য একটি লিখিত (নির্দিষ্ট) বিধান আছে।
يَمۡحُواْ ٱللَّهُ مَا يَشَآءُ وَيُثۡبِتُۖ وَعِندَهُۥٓ أُمُّ ٱلۡكِتَٰبِ
Open ayah 13:39আল্লাহ যা ইচ্ছা নিশ্চিহ্ন করেন এবং (যা ইচ্ছা) ঠিক রাখেন। আর তাঁরই কাছে রয়েছে মূল গ্রন্থ (লাওহে মুহ্ফূয)।
وَإِن مَّا نُرِيَنَّكَ بَعۡضَ ٱلَّذِي نَعِدُهُمۡ أَوۡ نَتَوَفَّيَنَّكَ فَإِنَّمَا عَلَيۡكَ ٱلۡبَلَٰغُ وَعَلَيۡنَا ٱلۡحِسَابُ
Open ayah 13:40আমি তাদেরকে যা (যে শাস্তির) ওয়াদা করছি তার কিছুটা যদি তোমাকে দেখাই অথবা যদি (তার আগেই) তোমার জীবনাবসান ঘটাই তাহলেও তোমার কর্তব্য তো শুধু (সত্যের বাণী) পৌঁছে দেওয়া। হিসাব নেওয়ার দায়িত্ব তো আমার।
أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا نَأۡتِي ٱلۡأَرۡضَ نَنقُصُهَا مِنۡ أَطۡرَافِهَاۚ وَٱللَّهُ يَحۡكُمُ لَا مُعَقِّبَ لِحُكۡمِهِۦۚ وَهُوَ سَرِيعُ ٱلۡحِسَابِ
Open ayah 13:41তারা কি দেখে না যে, আমি (তাদের) ভূমিকে চতুর্দিক থেকে সংকুচিত করে আনছি? আল্লাহ হুকুম দেন। কেউ তাঁর হুকুম পেছনে রাখতে পারে না। আর তিনি খুব দ্রুত হিসাব নিয়ে থাকেন।
وَقَدۡ مَكَرَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَلِلَّهِ ٱلۡمَكۡرُ جَمِيعٗاۖ يَعۡلَمُ مَا تَكۡسِبُ كُلُّ نَفۡسٖۗ وَسَيَعۡلَمُ ٱلۡكُفَّٰرُ لِمَنۡ عُقۡبَى ٱلدَّارِ
Open ayah 13:42তাদের পূর্বে যারা ছিল তারাও কৌশল করেছিল, তবে সব কৌশল আল্লাহর। প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করে তিনি তা জানেন। আর কাফেররা শিগগিরই জানবে শেষ (শুভ) পরিণাম কাদের জন্য।
وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُواْ لَسۡتَ مُرۡسَلٗاۚ قُلۡ كَفَىٰ بِٱللَّهِ شَهِيدَۢا بَيۡنِي وَبَيۡنَكُمۡ وَمَنۡ عِندَهُۥ عِلۡمُ ٱلۡكِتَٰبِ
Open ayah 13:43কাফেররা বলে, “তুমি প্রেরিত (রসূল) নও।” বল, “আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ এবং যাদের কিতাবের জ্ঞান আছে তারাই যথেষ্ট।”