ابراهيم
Ibrahim
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
الٓرۚ كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ إِلَيۡكَ لِتُخۡرِجَ ٱلنَّاسَ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذۡنِ رَبِّهِمۡ إِلَىٰ صِرَٰطِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ
Open ayah 14:1আলিফ লাম রা [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]। (এটি) একটি কিতাব, যা আমি তোমার কাছে নাযিল করেছি, যাতে তুমি মানুষকে তাদের প্রভুর হুকুমে অন্ধকার থেকে বের করে আলোতে আনতে পার, অর্থাৎ মহাপরাক্রমশালী ও সর্বময় প্রশংসার মালিকের (আল্লাহর) পথে নিয়ে আসতে পার।
ٱللَّهِ ٱلَّذِي لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَوَيۡلٞ لِّلۡكَٰفِرِينَ مِنۡ عَذَابٖ شَدِيدٍ
Open ayah 14:2সেই আল্লাহর পথে যিনি আসমান ও জমিনের সবকিছুর মালিক। আর কাফেরদের জন্য রয়েছে মহা দুর্ভোগ অর্থাৎ কঠিন শাস্তি।
ٱلَّذِينَ يَسۡتَحِبُّونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا عَلَى ٱلۡأٓخِرَةِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبۡغُونَهَا عِوَجًاۚ أُوْلَٰٓئِكَ فِي ضَلَٰلِۭ بَعِيدٖ
Open ayah 14:3যারা আখেরাতের চেয়ে দুনিয়ার জীবনকে বেশি ভালবাসে, আল্লাহর পথে চলতে (মানুষকে) বাধা দেয় এবং তাতে বক্রতা অন্বেষণ করে। ওরা সুদূরপ্রসারী বিভ্রান্তির মধ্যে রয়েছে।
وَمَآ أَرۡسَلۡنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوۡمِهِۦ لِيُبَيِّنَ لَهُمۡۖ فَيُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
Open ayah 14:4আমি প্রত্যেক রসূলকে তার স্বজাতির ভাষা নিয়ে (ভাষাভাষী করে) পাঠিয়েছি, যাতে সে তাদের কাছে (আল্লাহর বার্তা) বুঝিয়ে বলতে পারে। তারপর আল্লাহ যাকে চান বিপথগামী করেন এবং যাকে চান সঠিক পথ দেখান। তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
وَلَقَدۡ أَرۡسَلۡنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَآ أَنۡ أَخۡرِجۡ قَوۡمَكَ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ وَذَكِّرۡهُم بِأَيَّىٰمِ ٱللَّهِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّكُلِّ صَبَّارٖ شَكُورٖ
Open ayah 14:5আমি মূসাকে আমার নিদর্শন নিয়ে পাঠিয়েছিলাম আর বলেছিলাম, “তোমার লোকদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে এসো এবং তাদেরকে আল্লাহর দিনসমূহ স্মরণ করিয়ে দাও।” নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে।
وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِ ٱذۡكُرُواْ نِعۡمَةَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ أَنجَىٰكُم مِّنۡ ءَالِ فِرۡعَوۡنَ يَسُومُونَكُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِ وَيُذَبِّحُونَ أَبۡنَآءَكُمۡ وَيَسۡتَحۡيُونَ نِسَآءَكُمۡۚ وَفِي ذَٰلِكُم بَلَآءٞ مِّن رَّبِّكُمۡ عَظِيمٞ
Open ayah 14:6(স্মরণ করো) যখন মূসা তার লোকদেরকে বলেছিল, “তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তিনি তোমাদেরকে ফেরাউনের লোকদের থেকে রক্ষা করেছিলেন। তারা তোমাদেরকে নিকৃষ্ট ধরনের শাস্তি দিত: তোমাদের ছেলেদেরকে জবাই করত আর নারীদেরকে জীবিত রাখত। আর এতে ছিল তোমাদের প্রভুর পক্ষ থেকে এক মহাপরীক্ষা।”
وَإِذۡ تَأَذَّنَ رَبُّكُمۡ لَئِن شَكَرۡتُمۡ لَأَزِيدَنَّكُمۡۖ وَلَئِن كَفَرۡتُمۡ إِنَّ عَذَابِي لَشَدِيدٞ
Open ayah 14:7(স্মরণ করো) যখন তোমাদের প্রভু ঘোষণা করেছিলেন, “যদি তোমরা কৃতজ্ঞ থাক তাহলে তোমাদেরকে আরো দেব, কিন্তু যদি অকৃতজ্ঞ হও তাহলে (মনে রাখবে) অবশ্যই আমার শাস্তি বড় কঠোর।”
وَقَالَ مُوسَىٰٓ إِن تَكۡفُرُوٓاْ أَنتُمۡ وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا فَإِنَّ ٱللَّهَ لَغَنِيٌّ حَمِيدٌ
Open ayah 14:8আর মূসা বলেছিল, “তোমরা এবং পৃথিবীর সবাই কুফরি করলেও আল্লাহ অবশ্যই অমুখাপেক্ষী ও সকল প্রশংসার অধিকারী।”
أَلَمۡ يَأۡتِكُمۡ نَبَؤُاْ ٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ قَوۡمِ نُوحٖ وَعَادٖ وَثَمُودَ وَٱلَّذِينَ مِنۢ بَعۡدِهِمۡ لَا يَعۡلَمُهُمۡ إِلَّا ٱللَّهُۚ جَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَرَدُّوٓاْ أَيۡدِيَهُمۡ فِيٓ أَفۡوَٰهِهِمۡ وَقَالُوٓاْ إِنَّا كَفَرۡنَا بِمَآ أُرۡسِلۡتُم بِهِۦ وَإِنَّا لَفِي شَكّٖ مِّمَّا تَدۡعُونَنَآ إِلَيۡهِ مُرِيبٖ
Open ayah 14:9তোমাদের পূর্বে যে নূহ, আদ ও ছামূদের সমপ্রদায় ছিল এবং তাদের পরে যারা ছিল তাদের সংবাদ কি তোমাদের কাছে আসেনি? আল্লাহ ছাড়া কেউ তাদের কথা জানে না। তাদের কাছে তাদের রসূলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল; কিন্তু তারা (রাগে কামড়ানোর জন্য) নিজেদের হাত মুখে দিয়েছিল আর বলেছিল, “তোমাদেরকে যা নিয়ে পাঠানো হয়েছে আমরা তা অবিশ্বাস করি এবং তোমরা যে দিকে আমাদেরকে ডাকছ সে ব্যাপারে আমরা এক বিভ্রান্ত্রিকর সন্দেহের মধ্যে আছি।”
۞قَالَتۡ رُسُلُهُمۡ أَفِي ٱللَّهِ شَكّٞ فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ يَدۡعُوكُمۡ لِيَغۡفِرَ لَكُم مِّن ذُنُوبِكُمۡ وَيُؤَخِّرَكُمۡ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗىۚ قَالُوٓاْ إِنۡ أَنتُمۡ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا تُرِيدُونَ أَن تَصُدُّونَا عَمَّا كَانَ يَعۡبُدُ ءَابَآؤُنَا فَأۡتُونَا بِسُلۡطَٰنٖ مُّبِينٖ
Open ayah 14:10তাদের রসূলগণ বলেছিল, “আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে কি কোন সন্দেহ আছে? তিনি তোমাদেরকে তোমাদের পাপ ক্ষমা করার জন্য এবং তোমাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়ার জন্য ডাক দিচ্ছেন।” তারা বলত, “তোমরা তো আমাদের মতই মানুষ ছাড়া অন্য কিছু নও। আমাদের বাপ-দাদারা যাদের উপাসনা করত তোমরা তাদের থেকে আমাদেরকে বিরত রাখতে চাচ্ছ। ঠিক আছে, তোমরা তাহলে (তোমাদের দাবির সমর্থনে) স্পষ্ট প্রমাণ নিয়ে আস।”
قَالَتۡ لَهُمۡ رُسُلُهُمۡ إِن نَّحۡنُ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ يَمُنُّ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۖ وَمَا كَانَ لَنَآ أَن نَّأۡتِيَكُم بِسُلۡطَٰنٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ
Open ayah 14:11তাদের রসূলগণ তাদেরকে বলেছিল, “আমরা তোমাদের মতই মানুষ ছাড়া অন্য কিছু নই ঠিকই, তবে আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যার প্রতি চান অনুগ্রহ করেন। আর আল্লাহর হুকুম ছাড়া তোমাদের কাছে কোন প্রমাণ নিয়ে আসা আমাদের কাজ নয়। আল্লাহর ওপরই মুমিনদের ভরসা করা উচিত।”
وَمَا لَنَآ أَلَّا نَتَوَكَّلَ عَلَى ٱللَّهِ وَقَدۡ هَدَىٰنَا سُبُلَنَاۚ وَلَنَصۡبِرَنَّ عَلَىٰ مَآ ءَاذَيۡتُمُونَاۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُتَوَكِّلُونَ
Open ayah 14:12“আমরা আল্লাহর ওপর ভরসা করব না কেন? তিনিই তো আমাদেরকে পথ দেখিয়েছেন। তোমরা আমাদেরকে যে কষ্ট দিচ্ছ আমরা তাতে অবশ্যই ধৈর্য ধরব। আল্লাহর ওপরই ভরসাকারীদের (সকলের) ভরসা করা উচিত।”
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِرُسُلِهِمۡ لَنُخۡرِجَنَّكُم مِّنۡ أَرۡضِنَآ أَوۡ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَاۖ فَأَوۡحَىٰٓ إِلَيۡهِمۡ رَبُّهُمۡ لَنُهۡلِكَنَّ ٱلظَّٰلِمِينَ
Open ayah 14:13আর কাফেররা তাদের রসূলদের বলেছিল, “আমরা তোমাদেরকে আমাদের ভূমি থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে।” তখন রসূলদের কাছে তাদের প্রভু ওহী পাঠিয়েছিলেন, “আমি জালেমদেরকে অবশ্যই ধ্বংস করব।”
وَلَنُسۡكِنَنَّكُمُ ٱلۡأَرۡضَ مِنۢ بَعۡدِهِمۡۚ ذَٰلِكَ لِمَنۡ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ
Open ayah 14:14“এবং তাদের পরে অবশ্যই তোমাদেরকে জমিনের অধিবাসী করব। এটা তাদের জন্য যারা (কেয়ামতের দিন) আমার সামনে দাঁড়ানোকে ভয় করে, আর ভয় করে আমার (শাস্তির) হুমকিকে।”
وَٱسۡتَفۡتَحُواْ وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيدٖ
Open ayah 14:15রসূলগণ (তাদের শত্রুর বিরুদ্ধে আল্লাহর কাছে) বিজয় কামনা করেছিল এবং প্রত্যেক দাম্ভিক স্বেচ্ছাচারী ব্যর্থ হয়েছিল।
مِّن وَرَآئِهِۦ جَهَنَّمُ وَيُسۡقَىٰ مِن مَّآءٖ صَدِيدٖ
Open ayah 14:16তার পেছনে (ভাগ্যে) রয়েছে জাহান্নাম এবং (সেখানে) তাকে পানির স্থলে পুঁজ পান করানো হবে।
يَتَجَرَّعُهُۥ وَلَا يَكَادُ يُسِيغُهُۥ وَيَأۡتِيهِ ٱلۡمَوۡتُ مِن كُلِّ مَكَانٖ وَمَا هُوَ بِمَيِّتٖۖ وَمِن وَرَآئِهِۦ عَذَابٌ غَلِيظٞ
Open ayah 14:17সে তা ঢোক গিলে (অনিচ্ছায়) পান করবে এবং তা গেলা সহজসাধ্য হবে না। আর সব দিক থেকে তার কাছে মৃত্যু (মৃত্যুর যন্ত্রণা) আসতে থাকবে, কিন্তু সে মরবে না। তার পেছনে (ভাগ্যে) রয়েছে কঠিন শাস্তি।
مَّثَلُ ٱلَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِمۡۖ أَعۡمَٰلُهُمۡ كَرَمَادٍ ٱشۡتَدَّتۡ بِهِ ٱلرِّيحُ فِي يَوۡمٍ عَاصِفٖۖ لَّا يَقۡدِرُونَ مِمَّا كَسَبُواْ عَلَىٰ شَيۡءٖۚ ذَٰلِكَ هُوَ ٱلضَّلَٰلُ ٱلۡبَعِيدُ
Open ayah 14:18যারা তাদের প্রভুকে অবিশ্বাস করে তাদের (কাজকর্মের) উপমা: তাদের কাজসমূহ ছাইয়ের (স্তুপের) মত, যার ওপর দিয়ে ঝড়ের দিনে প্রবল বাতাস বয়ে যায়। তারা তাদের উপার্জন দিয়ে কিছুই করতে পারে না। এটাই সুদূরপ্রসারী বিভ্রান্তি।
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۚ إِن يَشَأۡ يُذۡهِبۡكُمۡ وَيَأۡتِ بِخَلۡقٖ جَدِيدٖ
Open ayah 14:19আল্লাহ যে আসমান ও জমিন যথার্থভাবে সৃষ্টি করেছেন তা কি তুমি লক্ষ্য করনি? তিনি যদি চান তাহলে তোমাদেরকে নিয়ে গিয়ে (তোমাদের জায়গায়) এক নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন।
وَمَا ذَٰلِكَ عَلَى ٱللَّهِ بِعَزِيزٖ
Open ayah 14:20এটা আল্লাহর জন্য কঠিন কিছু নয়।
وَبَرَزُواْ لِلَّهِ جَمِيعٗا فَقَالَ ٱلضُّعَفَٰٓؤُاْ لِلَّذِينَ ٱسۡتَكۡبَرُوٓاْ إِنَّا كُنَّا لَكُمۡ تَبَعٗا فَهَلۡ أَنتُم مُّغۡنُونَ عَنَّا مِنۡ عَذَابِ ٱللَّهِ مِن شَيۡءٖۚ قَالُواْ لَوۡ هَدَىٰنَا ٱللَّهُ لَهَدَيۡنَٰكُمۡۖ سَوَآءٌ عَلَيۡنَآ أَجَزِعۡنَآ أَمۡ صَبَرۡنَا مَا لَنَا مِن مَّحِيصٖ
Open ayah 14:21(কেয়ামতের দিন) তারা সবাই আল্লাহর সামনে দাঁড়াবে। তখন যারা নিজেদেরকে বড় মনে করত দুর্বলেরা তাদেরকে (তাদের সেই অহংকারী নেতাদেরকে) বলবে, “আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম। তাই (এখন) আল্লাহর আজাব থেকে বাঁচতে তোমরা কি আমাদের কোন উপকারে আসবে?” তারা বলবে, “যদি আল্লাহ আমাদেরকে পথ দেখাতেন তাহলে আমরাও তোমাদেরকে অবশ্যই পথ দেখাতাম। এখন আমরা অস্থির হই কিংবা ধৈর্য ধরি (উভয়ই) আমাদের জন্য সমান। আমাদের কোন রেহাই নেই।”
وَقَالَ ٱلشَّيۡطَٰنُ لَمَّا قُضِيَ ٱلۡأَمۡرُ إِنَّ ٱللَّهَ وَعَدَكُمۡ وَعۡدَ ٱلۡحَقِّ وَوَعَدتُّكُمۡ فَأَخۡلَفۡتُكُمۡۖ وَمَا كَانَ لِيَ عَلَيۡكُم مِّن سُلۡطَٰنٍ إِلَّآ أَن دَعَوۡتُكُمۡ فَٱسۡتَجَبۡتُمۡ لِيۖ فَلَا تَلُومُونِي وَلُومُوٓاْ أَنفُسَكُمۖ مَّآ أَنَا۠ بِمُصۡرِخِكُمۡ وَمَآ أَنتُم بِمُصۡرِخِيَّ إِنِّي كَفَرۡتُ بِمَآ أَشۡرَكۡتُمُونِ مِن قَبۡلُۗ إِنَّ ٱلظَّٰلِمِينَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ
Open ayah 14:22যখন বিষয়টি ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, “আল্লাহ তোমাদের সাথে সত্য ওয়াদা করেছিলেন। আর আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম। তবে আমি আমার সে ওয়াদা ভঙ্গ করেছি। আমি তোমাদেরকে ডাক দিয়েছিলাম আর তোমরা আমার সে ডাকে সাড়া দিয়েছিলে— এছাড়া তোমাদের ওপর আমার তো কোন হাত ছিল না। অতএব, তোমরা আমাকে তিরস্কার করো না, বরং নিজেদেরকেই তিরস্কার কর। (এখন) আমিও তোমাদেরকে সাহায্য করতে পারব না আর তোমরাও আমাকে সাহায্য করতে পারবে না। আগে (দুনিয়ায়) তোমরা যে আমাকে (আল্লাহর সাথে) শরীক করেছিলে আমি (এখন) তা অস্বীকার করছি। অবশ্যই অন্যায়কারীদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।”
وَأُدۡخِلَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا بِإِذۡنِ رَبِّهِمۡۖ تَحِيَّتُهُمۡ فِيهَا سَلَٰمٌ
Open ayah 14:23আর যারা ঈমান এনেছিল এবং সৎকাজ করেছিল তাদেরকে জান্নাতে স্থান দেওয়া হবে, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। তারা সেখানে তাদের প্রভুর অনুমতিক্রমে চিরকাল থাকবে। সেখানে তাদের অভিবাদন হবে 'সালাম (শান্তি)'।
أَلَمۡ تَرَ كَيۡفَ ضَرَبَ ٱللَّهُ مَثَلٗا كَلِمَةٗ طَيِّبَةٗ كَشَجَرَةٖ طَيِّبَةٍ أَصۡلُهَا ثَابِتٞ وَفَرۡعُهَا فِي ٱلسَّمَآءِ
Open ayah 14:24আল্লাহ কীভাবে এক একটি উপমা দিয়েছেন তুমি কি তা লক্ষ্য করনি? একটি ভাল কথা একটি ভাল গাছের মত, যার শিকড় খুব মজবুত এবং যার শাখা-প্রশাখা আকাশে (অনেক ওপরে) বিস্তৃত।
تُؤۡتِيٓ أُكُلَهَا كُلَّ حِينِۭ بِإِذۡنِ رَبِّهَاۗ وَيَضۡرِبُ ٱللَّهُ ٱلۡأَمۡثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ
Open ayah 14:25যে গাছ তার প্রভুর নির্দেশে সবসময়ে ফল দেয়। আল্লাহ মানুষের জন্য উপমা দেন, যাতে তারা উপদেশ গ্রহণ করে।
وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٖ كَشَجَرَةٍ خَبِيثَةٍ ٱجۡتُثَّتۡ مِن فَوۡقِ ٱلۡأَرۡضِ مَا لَهَا مِن قَرَارٖ
Open ayah 14:26আর একটি খারাপ কথা একটি খারাপ গাছের মত, যা মাটি থেকে উপড়ে ফেলা হয়েছে, যার কোন স্থিতি নেই।
يُثَبِّتُ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱلۡقَوۡلِ ٱلثَّابِتِ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَفِي ٱلۡأٓخِرَةِۖ وَيُضِلُّ ٱللَّهُ ٱلظَّٰلِمِينَۚ وَيَفۡعَلُ ٱللَّهُ مَا يَشَآءُ
Open ayah 14:27আল্লাহ দৃঢ় কথা (তওহীদের কলেমা) দ্বারা মুমিনদেরকে পার্থিব জীবন ও পরকালে দৃঢ় রাখেন। আল্লাহ জালেমদেরকে বিপথগামী করেন। আল্লাহ যা চান তাই করে থাকেন।
۞أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ بَدَّلُواْ نِعۡمَتَ ٱللَّهِ كُفۡرٗا وَأَحَلُّواْ قَوۡمَهُمۡ دَارَ ٱلۡبَوَارِ
Open ayah 14:28তুমি কি তাদেরকে দেখনি যারা আল্লাহর নেয়ামতকে (অস্বীকৃতির মাধ্যমে) অবিশ্বাসে পরিবর্তন করেছে এবং নিজেদের লোকদেরকে ধ্বংসের বাড়ির বাসিন্দা করেছে?
جَهَنَّمَ يَصۡلَوۡنَهَاۖ وَبِئۡسَ ٱلۡقَرَارُ
Open ayah 14:29জাহান্নামের (বাসিন্দা); তারা তাতে দগ্ধ হবে (অথবা প্রবেশ করবে)। কত খারাপ এই আবাসস্থল!
وَجَعَلُواْ لِلَّهِ أَندَادٗا لِّيُضِلُّواْ عَن سَبِيلِهِۦۗ قُلۡ تَمَتَّعُواْ فَإِنَّ مَصِيرَكُمۡ إِلَى ٱلنَّارِ
Open ayah 14:30তারা (মানুষকে) আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে তাঁর সমকক্ষ দাঁড় করিয়েছে। বল, “ভোগ করে নাও। কারণ, তোমাদের গতিপথ তো জাহান্নামের দিকে।”
قُل لِّعِبَادِيَ ٱلَّذِينَ ءَامَنُواْ يُقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَيُنفِقُواْ مِمَّا رَزَقۡنَٰهُمۡ سِرّٗا وَعَلَانِيَةٗ مِّن قَبۡلِ أَن يَأۡتِيَ يَوۡمٞ لَّا بَيۡعٞ فِيهِ وَلَا خِلَٰلٌ
Open ayah 14:31আমার যে বান্দারা ঈমান এনেছে তাদেরকে বল, তারা যেন নামায পড়ে এবং আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, এমন দিন আসার আগে যখন কোন ক্রয়-বিক্রয় কিংবা বন্ধুত্ব থাকবে না।
ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزۡقٗا لَّكُمۡۖ وَسَخَّرَ لَكُمُ ٱلۡفُلۡكَ لِتَجۡرِيَ فِي ٱلۡبَحۡرِ بِأَمۡرِهِۦۖ وَسَخَّرَ لَكُمُ ٱلۡأَنۡهَٰرَ
Open ayah 14:32আল্লাহ হচ্ছেন সেই মহান সত্তা যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং আসমান থেকে পানি (বৃষ্টি) বর্ষণ করে তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলফলাদি উৎপন্ন করেছেন। তিনি নৌযানকে তোমাদের কাজে লাগার উপযোগী করেছেন, তাই তাঁর হুকুমেই তা সমুদ্রে (পানিতে) চলতে পারে। তিনি নদ-নদীকেও তোমাদের কাজে লাগিয়েছেন।
وَسَخَّرَ لَكُمُ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ دَآئِبَيۡنِۖ وَسَخَّرَ لَكُمُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ
Open ayah 14:33তিনি অবিরাম কর্মরত সূর্য ও চনদ্রকে তোমাদের কাজে লাগিয়েছেন। তিনি রাত ও দিনকেও তোমাদের কাজে লাগিয়েছেন।
وَءَاتَىٰكُم مِّن كُلِّ مَا سَأَلۡتُمُوهُۚ وَإِن تَعُدُّواْ نِعۡمَتَ ٱللَّهِ لَا تُحۡصُوهَآۗ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَظَلُومٞ كَفَّارٞ
Open ayah 14:34তোমরা তাঁর কাছে যা যা চেয়েছো তিনি তোমাদেরকে তা সবই দিয়েছেন। তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করো, তাহলে তা গুণে শেষ করতে পারবে না। মানুষ আসলেই বড় জালেম, বড় অকৃতজ্ঞ।
وَإِذۡ قَالَ إِبۡرَٰهِيمُ رَبِّ ٱجۡعَلۡ هَٰذَا ٱلۡبَلَدَ ءَامِنٗا وَٱجۡنُبۡنِي وَبَنِيَّ أَن نَّعۡبُدَ ٱلۡأَصۡنَامَ
Open ayah 14:35(স্মরণ করো) যখন ইবরাহীম বলেছিল, “হে আমার প্রভু! এই নগরীকে শান্তিপূর্ণ (ও নিরাপদ) করে দাও এবং আমাকে ও আমার পুত্রদেরকে মূর্তিপূজা থেকে দূরে রাখ।”
رَبِّ إِنَّهُنَّ أَضۡلَلۡنَ كَثِيرٗا مِّنَ ٱلنَّاسِۖ فَمَن تَبِعَنِي فَإِنَّهُۥ مِنِّيۖ وَمَنۡ عَصَانِي فَإِنَّكَ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 14:36“হে আমার প্রভু! এরা (মূর্তিগুলো) অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। অতএব, যে আমার কথা মেনে চলে সে আমার লোক। আর যে আমাকে অমান্য করে তার ব্যাপারে তুমি ক্ষমাশীল, দয়ালু।”
رَّبَّنَآ إِنِّيٓ أَسۡكَنتُ مِن ذُرِّيَّتِي بِوَادٍ غَيۡرِ ذِي زَرۡعٍ عِندَ بَيۡتِكَ ٱلۡمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُواْ ٱلصَّلَوٰةَ فَٱجۡعَلۡ أَفۡـِٔدَةٗ مِّنَ ٱلنَّاسِ تَهۡوِيٓ إِلَيۡهِمۡ وَٱرۡزُقۡهُم مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمۡ يَشۡكُرُونَ
Open ayah 14:37“হে আমাদের প্রভু! আমি আমার সন্তানদের (বংশধরদের) মধ্য থেকে (একজনকে) তোমার পবিত্র ঘরের (কাবার) কাছে এক ফসলহীন উপত্যকায় বাসিন্দা করেছি, হে আমাদের প্রভু! যাতে তারা নামায কায়েম করে; অতএব, তুমি কতিপয় মানুষের অন্তর তাদের প্রতি আকৃষ্ট করে দিও এবং ফলফলাদি দ্বারা তাদের জীবিকার ব্যবস্থা করে দিও, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে।”
رَبَّنَآ إِنَّكَ تَعۡلَمُ مَا نُخۡفِي وَمَا نُعۡلِنُۗ وَمَا يَخۡفَىٰ عَلَى ٱللَّهِ مِن شَيۡءٖ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِي ٱلسَّمَآءِ
Open ayah 14:38“হে আমাদের প্রভু! আমরা যা গোপন করি আর যা প্রকাশ করি তুমি তা সবই জান। জমিনে কিংবা আসমানে কোন কিছুই আল্লাহর কাছে গোপন থাকে না।”
ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي وَهَبَ لِي عَلَى ٱلۡكِبَرِ إِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَۚ إِنَّ رَبِّي لَسَمِيعُ ٱلدُّعَآءِ
Open ayah 14:39“সকল প্রশংসা আল্লাহর, যিনি বৃদ্ধ বয়সে আমার জন্য (দুই পুত্র) ইসমাঈল ও ইসহাককে দান করেছেন। আমার প্রভু অবশ্যই প্রার্থনা শুনে থাকেন।”
رَبِّ ٱجۡعَلۡنِي مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِيۚ رَبَّنَا وَتَقَبَّلۡ دُعَآءِ
Open ayah 14:40“হে আমার প্রভু! আমাকে নামাযী করো, এবং আমার সন্তানদের মধ্য থেকেও। হে আমাদের প্রভু! আর তুমি আমার দোয়া কবুল কর।”
رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ ٱلۡحِسَابُ
Open ayah 14:41“হে আমাদের প্রভু! যেদিন হিসাব হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করো।”
وَلَا تَحۡسَبَنَّ ٱللَّهَ غَٰفِلًا عَمَّا يَعۡمَلُ ٱلظَّٰلِمُونَۚ إِنَّمَا يُؤَخِّرُهُمۡ لِيَوۡمٖ تَشۡخَصُ فِيهِ ٱلۡأَبۡصَٰرُ
Open ayah 14:42জালেমরা যা করছে সে ব্যাপারে আল্লাহকে কখনও বেখবর মনে করো না। আসলে তিনি তাদেরকে সেই (কঠিন হাশরের) দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যখন (তাদের) চক্ষুসমূহ (ভয়ে) স্থির হয়ে যাবে।
مُهۡطِعِينَ مُقۡنِعِي رُءُوسِهِمۡ لَا يَرۡتَدُّ إِلَيۡهِمۡ طَرۡفُهُمۡۖ وَأَفۡـِٔدَتُهُمۡ هَوَآءٞ
Open ayah 14:43(ভীত-সন্ত্রস্ত অবস্থায়) নিজেদের মাথা ঊর্ধ্বমুখী করে তারা ছুটোছুটি করতে থাকবে। তাদের দৃষ্টি নিজেদের দিকে ফিরবে না (তারা নিজেদের দিকে তাকাবেও না)। আর (প্রচণ্ড ভয়ে) তাদের অন্তর থাকবে (কোন কিছু ভাববার শক্তি থেকে) একেবারে শূন্য।
وَأَنذِرِ ٱلنَّاسَ يَوۡمَ يَأۡتِيهِمُ ٱلۡعَذَابُ فَيَقُولُ ٱلَّذِينَ ظَلَمُواْ رَبَّنَآ أَخِّرۡنَآ إِلَىٰٓ أَجَلٖ قَرِيبٖ نُّجِبۡ دَعۡوَتَكَ وَنَتَّبِعِ ٱلرُّسُلَۗ أَوَلَمۡ تَكُونُوٓاْ أَقۡسَمۡتُم مِّن قَبۡلُ مَا لَكُم مِّن زَوَالٖ
Open ayah 14:44সেই দিন সম্পর্কে মানুষকে সতর্ক করে দাও যেদিন তাদের কাছে শাস্তি আসবে আর জালেমরা বলবে, “হে আমাদের প্রভু! আমাদেরকে অল্পকালের জন্য অবকাশ দাও, আমরা তোমার আহবানে সাড়া দেব এবং রসূলদের কথা মেনে চলব।” তোমরা ইতিপূর্বে শপথ করে বলেছিলে না যে, তোমাদের কোন পতন নেই?
وَسَكَنتُمۡ فِي مَسَٰكِنِ ٱلَّذِينَ ظَلَمُوٓاْ أَنفُسَهُمۡ وَتَبَيَّنَ لَكُمۡ كَيۡفَ فَعَلۡنَا بِهِمۡ وَضَرَبۡنَا لَكُمُ ٱلۡأَمۡثَالَ
Open ayah 14:45তোমরা তাদেরই বাসস্থানে বসবাস করেছো যারা নিজেদের প্রতি জুলুম করেছিল। আর তোমরা ভালভাবেই জেনেছো, আমি তাদের সাথে কিরূপ আচরণ করেছিলাম। আমি তোমাদের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছি।
وَقَدۡ مَكَرُواْ مَكۡرَهُمۡ وَعِندَ ٱللَّهِ مَكۡرُهُمۡ وَإِن كَانَ مَكۡرُهُمۡ لِتَزُولَ مِنۡهُ ٱلۡجِبَالُ
Open ayah 14:46তারা তাদের (সর্বাত্মক) চক্রান্ত করেছে, তবে তাদের চক্রান্ত আল্লাহর জানা আছে; যদিও তাদের চক্রান্ত ছিল পাহাড় বিলুপ্ত হওয়ার মত (গুরুতর)।
فَلَا تَحۡسَبَنَّ ٱللَّهَ مُخۡلِفَ وَعۡدِهِۦ رُسُلَهُۥٓۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٞ ذُو ٱنتِقَامٖ
Open ayah 14:47তুমি কখনও আল্লাহকে তাঁর রসূলদের সাথে ওয়াদা ভঙ্গকারী মনে করো না। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী।
يَوۡمَ تُبَدَّلُ ٱلۡأَرۡضُ غَيۡرَ ٱلۡأَرۡضِ وَٱلسَّمَٰوَٰتُۖ وَبَرَزُواْ لِلَّهِ ٱلۡوَٰحِدِ ٱلۡقَهَّارِ
Open ayah 14:48(সেই দিন) যেদিন এই জমিনকে অন্য জমিনে পরিবর্তন করা হবে; আসমানসমূহকেও (পরিবর্তন করা হবে); এবং মানুষ একক, পরাক্রমশালী আল্লাহর সামনে উপস্থিত হবে।
وَتَرَى ٱلۡمُجۡرِمِينَ يَوۡمَئِذٖ مُّقَرَّنِينَ فِي ٱلۡأَصۡفَادِ
Open ayah 14:49সেদিন তুমি পাপীদেরকে একত্রে শিকল-পরানো অবস্থায় দেখতে পাবে।
سَرَابِيلُهُم مِّن قَطِرَانٖ وَتَغۡشَىٰ وُجُوهَهُمُ ٱلنَّارُ
Open ayah 14:50তাদের পোশাক হবে আলকাতরার এবং আগুন তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করবে।
لِيَجۡزِيَ ٱللَّهُ كُلَّ نَفۡسٖ مَّا كَسَبَتۡۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ
Open ayah 14:51এভাবে আল্লাহ প্রত্যেককে তার কর্মের প্রতিফল দেবেন। আল্লাহ তো দ্রুত হিসাব গ্রহণকারী।
هَٰذَا بَلَٰغٞ لِّلنَّاسِ وَلِيُنذَرُواْ بِهِۦ وَلِيَعۡلَمُوٓاْ أَنَّمَا هُوَ إِلَٰهٞ وَٰحِدٞ وَلِيَذَّكَّرَ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ
Open ayah 14:52এই কোরআন মানুষের জন্য একটি বার্তা; যাতে এর দ্বারা তাদেরকে সতর্ক করা যায়, যাতে তারা জানতে পারে যে, তিনিই একমাত্র উপাস্য এবং যাতে বুদ্ধিমানেরা শিক্ষাগ্রহণ করে।