الحجر

Al-Hijr

The Rock · Surah 15 · Ayahs: 99 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. الٓرۚ تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ وَقُرۡءَانٖ مُّبِينٖ

    Open ayah 15:1

    আলিফ লাম রা [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]। এগুলো পবিত্র গ্রন্থ ও সুস্পষ্ট এক কোরআনের আয়াত।

  2. رُّبَمَا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡ كَانُواْ مُسۡلِمِينَ

    Open ayah 15:2

    (কেয়ামতের দিন নিজেদের পরিণাম জাহান্নাম আর মুসলমানদের পরিণাম জান্নাত দেখে) কাফেররা প্রায়শ কামনা করবে, তারা যদি মুসলমান হত!

  3. ذَرۡهُمۡ يَأۡكُلُواْ وَيَتَمَتَّعُواْ وَيُلۡهِهِمُ ٱلۡأَمَلُۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ

    Open ayah 15:3

    ওদেরকে খেতে, ভোগ করতে আর আশায় ভুলে থাকতে দাও। ওরা (একদিন) জানতে পারবে।

  4. وَمَآ أَهۡلَكۡنَا مِن قَرۡيَةٍ إِلَّا وَلَهَا كِتَابٞ مَّعۡلُومٞ

    Open ayah 15:4

    আমি যে জনপদকেই ধ্বংস করেছি, তার জন্য ছিল একটি নির্দিষ্ট লিখিত সময়কাল।

  5. مَّا تَسۡبِقُ مِنۡ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسۡتَـٔۡخِرُونَ

    Open ayah 15:5

    কোন জাতি তার নির্দিষ্ট সময়কাল আগাতে কিংবা পিছাতে পারে না।

  6. وَقَالُواْ يَٰٓأَيُّهَا ٱلَّذِي نُزِّلَ عَلَيۡهِ ٱلذِّكۡرُ إِنَّكَ لَمَجۡنُونٞ

    Open ayah 15:6

    আর অবিশ্বাসীরা বলেছে, “হে সেই ব্যক্তি যার কাছে কোরআন নাযিল করা হয়েছে! (কোরআনপ্রাপ্তির দাবিদার হে মুহাম্মাদ!) আসলে তুমি একটা পাগল।

  7. لَّوۡ مَا تَأۡتِينَا بِٱلۡمَلَٰٓئِكَةِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ

    Open ayah 15:7

    তুমি যদি সত্যবাদী হও তাহলে আমাদের কাছে ফেরেশতাদের নিয়ে আস না কেন?”

  8. مَا نُنَزِّلُ ٱلۡمَلَٰٓئِكَةَ إِلَّا بِٱلۡحَقِّ وَمَا كَانُوٓاْ إِذٗا مُّنظَرِينَ

    Open ayah 15:8

    (আসলে) বাস্তব প্রয়োজন ছাড়া আমি ফেরেশতাদের পাঠাই না। (যখন কোন সমপ্রদায়কে তাৎক্ষণিক শাস্তি দেওয়া প্রয়োজন হয়, কেবল তখনই আমি ফেরেশতা পাঠিয়ে থাকি।) তখন তাদেরকে আর অবকাশ দেওয়া হয় না।

  9. إِنَّا نَحۡنُ نَزَّلۡنَا ٱلذِّكۡرَ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ

    Open ayah 15:9

    আমিই কোরআন নাযিল করেছি এবং অবশ্যই আমি তা সংরক্ষণ করব।

  10. وَلَقَدۡ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ فِي شِيَعِ ٱلۡأَوَّلِينَ 

    Open ayah 15:10

    আমি তো তোমার আগে পূর্ববর্তী সমপ্রদায়গুলোর মধ্যে রসূল পাঠিয়েছিলাম।

  11. وَمَا يَأۡتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ

    Open ayah 15:11

    (তবে) তাদের কাছে যে রসূলই আসত তারা তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করত।

  12. كَذَٰلِكَ نَسۡلُكُهُۥ فِي قُلُوبِ ٱلۡمُجۡرِمِينَ

    Open ayah 15:12

    এভাবেই আমি পাপীদের অন্তরে এটা (অবিশ্বাস-প্রবণতা) ঢুকিয়ে দেই।

  13. لَا يُؤۡمِنُونَ بِهِۦ وَقَدۡ خَلَتۡ سُنَّةُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 15:13

    ওরা এতে (কোরআনে) বিশ্বাস করবে না। পূর্ববর্তীরাও এরকম আচরণ করেছিল।

  14. وَلَوۡ فَتَحۡنَا عَلَيۡهِم بَابٗا مِّنَ ٱلسَّمَآءِ فَظَلُّواْ فِيهِ يَعۡرُجُونَ

    Open ayah 15:14

    আর আমি যদি ওদের জন্য আসমানের (ঊর্ধ্বলোকের) কোন দরজা খুলে দেই এবং ওরা তাতে (দিনভর) আরোহণ করতে থাকে (আর সেখানকার সবকিছু দেখে আসে)

  15. لَقَالُوٓاْ إِنَّمَا سُكِّرَتۡ أَبۡصَٰرُنَا بَلۡ نَحۡنُ قَوۡمٞ مَّسۡحُورُونَ

    Open ayah 15:15

    তারপরও ওরা বলবে, “আসলে আমাদের দৃষ্টিবিভ্রম ঘটানো হয়েছিল, বরং আমরা যাদুগ্রস্ত হয়েছিলাম।

  16. وَلَقَدۡ جَعَلۡنَا فِي ٱلسَّمَآءِ بُرُوجٗا وَزَيَّنَّٰهَا لِلنَّٰظِرِينَ

    Open ayah 15:16

    আসমানে আমি রাশিচক্র স্থাপন করেছি এবং পর্যবেক্ষকদের জন্য তাকে সুশোভিত করেছি।

  17. وَحَفِظۡنَٰهَا مِن كُلِّ شَيۡطَٰنٖ رَّجِيمٍ

    Open ayah 15:17

    আর প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে তাকে হেফাজত করেছি।

  18. إِلَّا مَنِ ٱسۡتَرَقَ ٱلسَّمۡعَ فَأَتۡبَعَهُۥ شِهَابٞ مُّبِينٞ

    Open ayah 15:18

    অবশ্য যে চুরি করে (গোপন কথা) শোনে তার কথা আলাদা; তবে প্রদীপ্ত উল্কা তার পশ্চাদ্ধাবন করে।

  19. وَٱلۡأَرۡضَ مَدَدۡنَٰهَا وَأَلۡقَيۡنَا فِيهَا رَوَٰسِيَ وَأَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ شَيۡءٖ مَّوۡزُونٖ

    Open ayah 15:19

    আর জমিনকে আমি সুবিস্তৃত করেছি, সেখানে পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রতিটি পরিমিত বস্তু উৎপন্ন করেছি।

  20. وَجَعَلۡنَا لَكُمۡ فِيهَا مَعَٰيِشَ وَمَن لَّسۡتُمۡ لَهُۥ بِرَٰزِقِينَ 

    Open ayah 15:20

    সেখানে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি; আর তোমরা যাদের জীবিকার ব্যবস্থা করো না তাদের জন্যও।

  21. وَإِن مِّن شَيۡءٍ إِلَّا عِندَنَا خَزَآئِنُهُۥ وَمَا نُنَزِّلُهُۥٓ إِلَّا بِقَدَرٖ مَّعۡلُومٖ

    Open ayah 15:21

    আমার কাছেই সব জিনিসের ভাণ্ডার রয়েছে; এবং আমি তা নির্দিষ্ট পরিমাণেই পাঠিয়ে থাকি।

  22. وَأَرۡسَلۡنَا ٱلرِّيَٰحَ لَوَٰقِحَ فَأَنزَلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَسۡقَيۡنَٰكُمُوهُ وَمَآ أَنتُمۡ لَهُۥ بِخَٰزِنِينَ

    Open ayah 15:22

    আমি গর্ভবতী (বৃষ্টির মেঘ বহনকারী) বাতাস পাঠাই, তারপর আকাশ থেকে পানি বর্ষণ করি এবং তোমাদেরকে তা পান করাই; তোমরা তার ভাণ্ডাররক্ষক (নিয়ন্ত্রক) নও।

  23. وَإِنَّا لَنَحۡنُ نُحۡيِۦ وَنُمِيتُ وَنَحۡنُ ٱلۡوَٰرِثُونَ

    Open ayah 15:23

    নিশ্চিতভাবে আমিই জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমিই (সবকিছুর) প্রকৃত উত্তরাধিকারী (চূড়ান্ত মালিকানার অধিকারী)।

  24. وَلَقَدۡ عَلِمۡنَا ٱلۡمُسۡتَقۡدِمِينَ مِنكُمۡ وَلَقَدۡ عَلِمۡنَا ٱلۡمُسۡتَـٔۡخِرِينَ

    Open ayah 15:24

    আমি তোমাদের মধ্যে পূর্বে আগমনকারীদেরকেও জানি এবং পরে আগমন-কারীদেরকেও জানি।

  25. وَإِنَّ رَبَّكَ هُوَ يَحۡشُرُهُمۡۚ إِنَّهُۥ حَكِيمٌ عَلِيمٞ

    Open ayah 15:25

    তোমার প্রভুই তাদেরকে একত্রিত করবেন। নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময়, মহাজ্ঞানী।

  26. وَلَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِن صَلۡصَٰلٖ مِّنۡ حَمَإٖ مَّسۡنُونٖ

    Open ayah 15:26

    আমি মানুষকে (প্রথম মানুষ আদমকে) সৃষ্টি করেছি দুর্গন্ধময় কর্দমের শুকনো ঠনঠনে মাটি থেকে।

  27. وَٱلۡجَآنَّ خَلَقۡنَٰهُ مِن قَبۡلُ مِن نَّارِ ٱلسَّمُومِ

    Open ayah 15:27

    আর তার আগে জ্বিনকে সৃষ্টি করেছি প্রচণ্ড উষ্ণ আগুন থেকে।

  28. وَإِذۡ قَالَ رَبُّكَ لِلۡمَلَٰٓئِكَةِ إِنِّي خَٰلِقُۢ بَشَرٗا مِّن صَلۡصَٰلٖ مِّنۡ حَمَإٖ مَّسۡنُونٖ

    Open ayah 15:28

    (স্মরণ করো) যখন তোমার প্রভু ফেরেশতাদের বলেছিলেন, “আমি দুর্গন্ধময় কর্দমের শুকনো ঠনঠনে মাটি থেকে একজন মানুষ সৃষ্টি করব।”

  29. فَإِذَا سَوَّيۡتُهُۥ وَنَفَخۡتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُواْ لَهُۥ سَٰجِدِينَ

    Open ayah 15:29

    “যখন আমি তার পূর্ণ আকৃতি প্রদান করব এবং তার মধ্যে আমার (সৃষ্ট) প্রাণ সঞ্চারিত করব তখন তোমরা তার সম্মানে সেজদাবনত হবে।”

  30. فَسَجَدَ ٱلۡمَلَٰٓئِكَةُ كُلُّهُمۡ أَجۡمَعُونَ 

    Open ayah 15:30

    (এ নির্দেশ মেনে) ফেরেশতারা সবাই সেজদা করল;

  31. إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰٓ أَن يَكُونَ مَعَ ٱلسَّٰجِدِينَ

    Open ayah 15:31

    কিন্তু ইবলীস বাদ রইল; সে সবার সাথে (আদমকে) সেজদা করতে অস্বীকার করল।

  32. قَالَ يَٰٓإِبۡلِيسُ مَا لَكَ أَلَّا تَكُونَ مَعَ ٱلسَّٰجِدِينَ

    Open ayah 15:32

    আল্লাহ বললেন, “ইবলীস! সবার সাথে তুমি সেজদা করলে না কেন?”

  33. قَالَ لَمۡ أَكُن لِّأَسۡجُدَ لِبَشَرٍ خَلَقۡتَهُۥ مِن صَلۡصَٰلٖ مِّنۡ حَمَإٖ مَّسۡنُونٖ

    Open ayah 15:33

    সে বলল, “আমি তো একজন মানুষকে সেজদা করতে পারি না, যাকে তুমি দুর্গন্ধময় কর্দমের শুকনো ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছো।”

  34. قَالَ فَٱخۡرُجۡ مِنۡهَا فَإِنَّكَ رَجِيمٞ

    Open ayah 15:34

    আল্লাহ বললেন, “তাহলে তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, কারণ তুমি বিতাড়িত (অভিশাপপ্রাপ্ত)।”

  35. وَإِنَّ عَلَيۡكَ ٱللَّعۡنَةَ إِلَىٰ يَوۡمِ ٱلدِّينِ

    Open ayah 15:35

    “আর তোমার ওপর বিচারের দিন পর্যন্ত অভিশাপ থাকবে।”

  36. قَالَ رَبِّ فَأَنظِرۡنِيٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ

    Open ayah 15:36

    সে বলল, “হে প্রভু! তাহলে আমাকে সেই দিন পর্যন্ত সময় দাও যেদিন মৃতদেরকে উঠানো হবে।”

  37. قَالَ فَإِنَّكَ مِنَ ٱلۡمُنظَرِينَ

    Open ayah 15:37

    তিনি বললেন, “তোমাকে সময় দেওয়া হল;

  38. إِلَىٰ يَوۡمِ ٱلۡوَقۡتِ ٱلۡمَعۡلُومِ

    Open ayah 15:38

    নির্দিষ্ট সময়ের দিন পর্যন্ত।”

  39. قَالَ رَبِّ بِمَآ أَغۡوَيۡتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمۡ فِي ٱلۡأَرۡضِ وَلَأُغۡوِيَنَّهُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 15:39

    সে বলল, “হে প্রভু! যেহেতু তুমি আমাকে বিপথগামী করেছো, তাই আমি পৃথিবীতে মানুষের সামনে অবশ্যই (পাপের পথ) সাজিয়ে রাখব এবং তাদের সবাইকে অবশ্যই বিপথগামী করব;

  40. إِلَّا عِبَادَكَ مِنۡهُمُ ٱلۡمُخۡلَصِينَ 

    Open ayah 15:40

    তাদের মধ্য থেকে তোমার মনোনীত বান্দাদের ছাড়া।”

  41. قَالَ هَٰذَا صِرَٰطٌ عَلَيَّ مُسۡتَقِيمٌ

    Open ayah 15:41

    তিনি বলেন, “এটা আমার কাছে পৌঁছানোর সোজা পথ।

  42. إِنَّ عِبَادِي لَيۡسَ لَكَ عَلَيۡهِمۡ سُلۡطَٰنٌ إِلَّا مَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡغَاوِينَ

    Open ayah 15:42

    আমার (খাঁটি) বান্দাদের ওপর তোমার কোন কর্তৃত্ব থাকবে না। তবে যে বিপথগামীরা তোমার অনুসরণ করবে তাদের কথা আলাদা।”

  43. وَإِنَّ جَهَنَّمَ لَمَوۡعِدُهُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 15:43

    আর জাহান্নামই হল তাদের (বিপথগামীদের) সকলের প্রতিশ্রুত স্থান।

  44. لَهَا سَبۡعَةُ أَبۡوَٰبٖ لِّكُلِّ بَابٖ مِّنۡهُمۡ جُزۡءٞ مَّقۡسُومٌ

    Open ayah 15:44

    এর সাতটি দরজা আছে। প্রতিটি দরজার জন্য রয়েছে ওদের একটি ভাগ-করা (নির্দিষ্ট) অংশ।

  45. إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَعُيُونٍ

    Open ayah 15:45

    মোত্তাকীরা থাকবে জান্নাতে ও ঝরনাসমূহের মাঝে।

  46. ٱدۡخُلُوهَا بِسَلَٰمٍ ءَامِنِينَ

    Open ayah 15:46

    (বলা হবে) “এতে তোমরা শান্তির সাথে নিরাপদে প্রবেশ কর।”

  47. وَنَزَعۡنَا مَا فِي صُدُورِهِم مِّنۡ غِلٍّ إِخۡوَٰنًا عَلَىٰ سُرُرٖ مُّتَقَٰبِلِينَ

    Open ayah 15:47

    আমি তাদের অন্তরের বিদ্বেষ দূর করে দেব। তারা ভাইভাইয়ের মত সামনাসামনি আসনে বসবে।

  48. لَا يَمَسُّهُمۡ فِيهَا نَصَبٞ وَمَا هُم مِّنۡهَا بِمُخۡرَجِينَ

    Open ayah 15:48

    সেখানে তাদের কোন ক্লান্তি আসবে না এবং সেখান থেকে তাদেরকে বেরও করা হবে না।

  49. ۞نَبِّئۡ عِبَادِيٓ أَنِّيٓ أَنَا ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ

    Open ayah 15:49

    আমার বান্দাদেরকে জানিয়ে দাও, আমিই ক্ষমাপরায়ণ, পরম দয়ালু।

  50. وَأَنَّ عَذَابِي هُوَ ٱلۡعَذَابُ ٱلۡأَلِيمُ 

    Open ayah 15:50

    আর আমার শাস্তিই যন্ত্রণাদায়ক শাস্তি।

  51. وَنَبِّئۡهُمۡ عَن ضَيۡفِ إِبۡرَٰهِيمَ

    Open ayah 15:51

    তাদেরকে ইবরাহীমের (কাছে আগত) মেহমানদের (ফেরেশতাদের) কথা বল।

  52. إِذۡ دَخَلُواْ عَلَيۡهِ فَقَالُواْ سَلَٰمٗا قَالَ إِنَّا مِنكُمۡ وَجِلُونَ

    Open ayah 15:52

    যখন তারা তার কাছে (বাড়িতে) প্রবেশ করে বলল, “সালাম”। সে বলল, “আমরা তো আপনাদেরকে দেখে ভয় পাচ্ছি।”

  53. قَالُواْ لَا تَوۡجَلۡ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَٰمٍ عَلِيمٖ

    Open ayah 15:53

    তারা বলল, “ভয় পাবেন না। আমরা আপনাকে একজন জ্ঞানবান পুত্র-সন্তানের সুসংবাদ দিচ্ছি।”

  54. قَالَ أَبَشَّرۡتُمُونِي عَلَىٰٓ أَن مَّسَّنِيَ ٱلۡكِبَرُ فَبِمَ تُبَشِّرُونَ

    Open ayah 15:54

    সে বলল, “আমার বার্ধক্য এসে যাওয়া সত্ত্বেও আপনারা আমাকে (এই) সুসংবাদ দিচ্ছেন? আপনারা কিসের সুসংবাদ দিচ্ছেন?”

  55. قَالُواْ بَشَّرۡنَٰكَ بِٱلۡحَقِّ فَلَا تَكُن مِّنَ ٱلۡقَٰنِطِينَ

    Open ayah 15:55

    তারা বলল, “আমরা আপনাকে সঠিক সুসংবাদই দিয়েছি। অতএব, আপনি নিরাশ হবেন না।”

  56. قَالَ وَمَن يَقۡنَطُ مِن رَّحۡمَةِ رَبِّهِۦٓ إِلَّا ٱلضَّآلُّونَ

    Open ayah 15:56

    সে বলল, “বিপথগামীরা ব্যতীত কেউ তার প্রভুর অনুগ্রহ থেকে নিরাশ হয় না।”

  57. قَالَ فَمَا خَطۡبُكُمۡ أَيُّهَا ٱلۡمُرۡسَلُونَ

    Open ayah 15:57

    ইবরাহীম বলল, “হে দূতগণ! আপনাদের আসল কাজটা কি (যে জন্য আপনাদেরকে পাঠানো হয়েছে)?”

  58. قَالُوٓاْ إِنَّآ أُرۡسِلۡنَآ إِلَىٰ قَوۡمٖ مُّجۡرِمِينَ

    Open ayah 15:58

    ফেরেশতারা বলল, “আসলে আমাদেরকে এক অপরাধী সমপ্রদায়ের (লূতের সমপ্রদায়ের) কাছে (তাদেরকে শাস্তি দেওয়ার জন্য) পাঠানো হয়েছে।”

  59. إِلَّآ ءَالَ لُوطٍ إِنَّا لَمُنَجُّوهُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 15:59

    “লূতের পরিবারবর্গ ব্যতীত। আমরা তাদের সবাইকে রক্ষা করব।

  60. إِلَّا ٱمۡرَأَتَهُۥ قَدَّرۡنَآ إِنَّهَا لَمِنَ ٱلۡغَٰبِرِينَ 

    Open ayah 15:60

    তবে তার স্ত্রীকে নয়। আমরা ঠিক করেছি যে, সে অবশ্যই পেছনে থেকে-যাওয়াদের (অর্থাৎ ধ্বংসপ্রাপ্তদের) অন্তর্ভুক্ত হবে।”

  61. فَلَمَّا جَآءَ ءَالَ لُوطٍ ٱلۡمُرۡسَلُونَ

    Open ayah 15:61

    অতঃপর যখন দূতগণ লূতের পরিবারের কাছে এল

  62. قَالَ إِنَّكُمۡ قَوۡمٞ مُّنكَرُونَ

    Open ayah 15:62

    তখন সে (লূত) বলল, “আপনারা তো দেখছি কয়েকজন অচেনা মানুষ।”

  63. قَالُواْ بَلۡ جِئۡنَٰكَ بِمَا كَانُواْ فِيهِ يَمۡتَرُونَ

    Open ayah 15:63

    তারা বলল, “আমরা আসলে আপনার কাছে (অবিশ্বাসীদের জন্য) সেই শাস্তি নিয়ে এসেছি যে সম্পর্কে তারা সন্দেহ করত।

  64. وَأَتَيۡنَٰكَ بِٱلۡحَقِّ وَإِنَّا لَصَٰدِقُونَ

    Open ayah 15:64

    আমরা আপনার কাছে সত্য (বার্তা) নিয়ে এসেছি এবং অবশ্যই আমরা সত্য বলছি।

  65. فَأَسۡرِ بِأَهۡلِكَ بِقِطۡعٖ مِّنَ ٱلَّيۡلِ وَٱتَّبِعۡ أَدۡبَٰرَهُمۡ وَلَا يَلۡتَفِتۡ مِنكُمۡ أَحَدٞ وَٱمۡضُواْ حَيۡثُ تُؤۡمَرُونَ

    Open ayah 15:65

    অতএব, আপনি আপনার পরিবারবর্গসহ রাতের কোন এক সময়ে বেরিয়ে পড়বেন এবং আপনি তাদের পশ্চাদ্ভাগে চলবেন। আপনাদের কেউ যেন (পেছনে) না তাকায়। আর আপনাদেরকে যেখানে যেতে বলা হচ্ছে সেখানে চলে যান।”

  66. وَقَضَيۡنَآ إِلَيۡهِ ذَٰلِكَ ٱلۡأَمۡرَ أَنَّ دَابِرَ هَٰٓؤُلَآءِ مَقۡطُوعٞ مُّصۡبِحِينَ

    Open ayah 15:66

    আর আমি তাকে (লূতকে) সে বিষয়টি জানিয়ে দিলাম যে, সকালেই তাদের (তার সমপ্রদায়ের পাপীদের) শিকড় কেটে দেওয়া হবে (তাদেরকে সমূলে ধ্বংস করা হবে)।

  67. وَجَآءَ أَهۡلُ ٱلۡمَدِينَةِ يَسۡتَبۡشِرُونَ

    Open ayah 15:67

    (পাপী) শহরবাসীরা (কতিপয় তরুণের আগমনবার্তা শুনে) আনন্দ করতে করতে উপস্থিত হল।

  68. قَالَ إِنَّ هَٰٓؤُلَآءِ ضَيۡفِي فَلَا تَفۡضَحُونِ

    Open ayah 15:68

    লূত বলল, “এরা আমার অতিথি। অতএব, (এদের সাথে অশোভন আচরণ করে) তোমরা আমাকে লজ্জিত করো না।”

  69. وَٱتَّقُواْ ٱللَّهَ وَلَا تُخۡزُونِ

    Open ayah 15:69

    “আর আল্লাহকে ভয় করো এবং আমাকে লাঞ্ছিত করো না।”

  70. قَالُوٓاْ أَوَلَمۡ نَنۡهَكَ عَنِ ٱلۡعَٰلَمِينَ 

    Open ayah 15:70

    তারা বলল, “আমরা তোমাকে দুনিয়ার সবাইকে আশ্রয় দিতে মানা করিনি?”

  71. قَالَ هَٰٓؤُلَآءِ بَنَاتِيٓ إِن كُنتُمۡ فَٰعِلِينَ

    Open ayah 15:71

    লূত বলল, “তোমরা যদি কিছু করতেই চাও তাহলে (বিধিসম্মতভাবে বিয়ে করার জন্য) এই আমার মেয়েরা রয়েছে।”

  72. لَعَمۡرُكَ إِنَّهُمۡ لَفِي سَكۡرَتِهِمۡ يَعۡمَهُونَ

    Open ayah 15:72

    (হে মুহাম্মাদ) তোমার জীবনের শপথ! তারা তাদের মাতালতায় দিশেহারা হয়েছিল।

  73. فَأَخَذَتۡهُمُ ٱلصَّيۡحَةُ مُشۡرِقِينَ

    Open ayah 15:73

    অতঃপর সূর্যোদয়কালে প্রচণ্ড এক আওয়াজ তাদেরকে পাকড়াও (আঘাত) করল।

  74. فَجَعَلۡنَا عَٰلِيَهَا سَافِلَهَا وَأَمۡطَرۡنَا عَلَيۡهِمۡ حِجَارَةٗ مِّن سِجِّيلٍ

    Open ayah 15:74

    আর আমি (তাদের) জনপদটির ওপরের দিককে নিচে করে (উল্টে) দিলাম এবং তাদের ওপর পাথর বর্ষণ করলাম।

  75. إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّلۡمُتَوَسِّمِينَ

    Open ayah 15:75

    এতে চিন্তাশীলদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।

  76. وَإِنَّهَا لَبِسَبِيلٖ مُّقِيمٍ

    Open ayah 15:76

    আর জনপদটি এক স্থায়ী (বিলুপ্ত হয়ে যায়নি এমন) পথের পাশেই বিদ্যমান।

  77. إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّلۡمُؤۡمِنِينَ

    Open ayah 15:77

    এতে মুমিনদের জন্য অবশ্যই এক নিদর্শন আছে।

  78. وَإِن كَانَ أَصۡحَٰبُ ٱلۡأَيۡكَةِ لَظَٰلِمِينَ

    Open ayah 15:78

    আর আইকার অধিবাসীরা (শোয়াইবের সম্প্রদায়) অবশ্যই জালেম ছিল।

  79. فَٱنتَقَمۡنَا مِنۡهُمۡ وَإِنَّهُمَا لَبِإِمَامٖ مُّبِينٖ

    Open ayah 15:79

    তাই আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম। আর উভয় জনপদ এক স্পষ্ট পথের পাশেই বিদ্যমান।

  80. وَلَقَدۡ كَذَّبَ أَصۡحَٰبُ ٱلۡحِجۡرِ ٱلۡمُرۡسَلِينَ 

    Open ayah 15:80

    হিজ্‌রবাসীরাও (ছামূদ সম্প্রদায়) রসূলদের প্রতি মিথ্যারোপ করেছিল।

  81. وَءَاتَيۡنَٰهُمۡ ءَايَٰتِنَا فَكَانُواْ عَنۡهَا مُعۡرِضِينَ

    Open ayah 15:81

    আমি তাদেরকে আমার নিদর্শন দিয়েছিলাম; কিন্তু তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।

  82. وَكَانُواْ يَنۡحِتُونَ مِنَ ٱلۡجِبَالِ بُيُوتًا ءَامِنِينَ

    Open ayah 15:82

    তারা পাহাড় কেটে ঘরবাড়ি বানিয়ে নিরাপদে বসবাস করত।

  83. فَأَخَذَتۡهُمُ ٱلصَّيۡحَةُ مُصۡبِحِينَ

    Open ayah 15:83

    তারপর এক সকালে প্রচণ্ড এক আওয়াজ তাদেরকে পাকড়াও (আঘাত) করল।

  84. فَمَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يَكۡسِبُونَ

    Open ayah 15:84

    তখন তাদের উপার্জনসমূহ (ধন-সম্পদ) তাদের কোন কাজে আসে নি।

  85. وَمَا خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَآ إِلَّا بِٱلۡحَقِّۗ وَإِنَّ ٱلسَّاعَةَ لَأٓتِيَةٞۖ فَٱصۡفَحِ ٱلصَّفۡحَ ٱلۡجَمِيلَ

    Open ayah 15:85

    আসমান ও জমিন এবং তার মধ্যবর্তী সবকিছু আমি যথার্থই সৃষ্টি করেছি। আর কেয়ামত অবশ্যই আসবে। অতএব, তুমি (তাদের দোষত্রুটি) ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো।

  86. إِنَّ رَبَّكَ هُوَ ٱلۡخَلَّٰقُ ٱلۡعَلِيمُ

    Open ayah 15:86

    তোমার প্রভুই সুবিজ্ঞ সৃষ্টিকর্তা।

  87. وَلَقَدۡ ءَاتَيۡنَٰكَ سَبۡعٗا مِّنَ ٱلۡمَثَانِي وَٱلۡقُرۡءَانَ ٱلۡعَظِيمَ

    Open ayah 15:87

    আমি তো তোমাকে বারবার পাঠ করার সাতটি আয়াত (সূরা ফাতিহা) ও মহান কোরআন দান করেছি।

  88. لَا تَمُدَّنَّ عَيۡنَيۡكَ إِلَىٰ مَا مَتَّعۡنَا بِهِۦٓ أَزۡوَٰجٗا مِّنۡهُمۡ وَلَا تَحۡزَنۡ عَلَيۡهِمۡ وَٱخۡفِضۡ جَنَاحَكَ لِلۡمُؤۡمِنِينَ

    Open ayah 15:88

    আমি তাদের কয়েক শ্রেণীকে যে ভোগের সামগ্রী দিয়েছি তুমি তার দিকে চোখ বাড়াবে না (তাকাবে না), তাদের জন্য দুঃখ করবে না এবং মুমিনদের জন্য নিজের বাহু নিচু করবে (মুমিনদের প্রতি সদয় থাকবে)।

  89. وَقُلۡ إِنِّيٓ أَنَا ٱلنَّذِيرُ ٱلۡمُبِينُ

    Open ayah 15:89

    আর বলবে, “আমিই তো স্পষ্ট সতর্ককারী।”

  90. كَمَآ أَنزَلۡنَا عَلَى ٱلۡمُقۡتَسِمِينَ 

    Open ayah 15:90

    যেমন (নানারকম অন্যায়) শপথকারীদের (ইহুদি ও খ্রিষ্টানদের) ওপরও নাযিল করেছিলাম।

  91. ٱلَّذِينَ جَعَلُواْ ٱلۡقُرۡءَانَ عِضِينَ

    Open ayah 15:91

    যারা কোরআনকে (বিভিন্ন ভাগে) বিভক্ত করেছে (কোরআনের কোন বিষয় তাদের পছন্দ হলে তা বিশ্বাস করেছে আর কোন বিষয় অপছন্দ হলে তা অবিশ্বাস করেছে)।

  92. فَوَرَبِّكَ لَنَسۡـَٔلَنَّهُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 15:92

    অতএব, তোমার প্রভুর শপথ! অবশ্যই আমি তাদের সকলকে জিজ্ঞাসা করব,

  93. عَمَّا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 15:93

    তারা যা কিছু করত সে সম্পর্কে।

  94. فَٱصۡدَعۡ بِمَا تُؤۡمَرُ وَأَعۡرِضۡ عَنِ ٱلۡمُشۡرِكِينَ

    Open ayah 15:94

    অতএব, তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা প্রকাশ্যে ঘোষণা করো এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও।

  95. إِنَّا كَفَيۡنَٰكَ ٱلۡمُسۡتَهۡزِءِينَ

    Open ayah 15:95

    বিদ্রূপকারীদের বিরুদ্ধে তোমার জন্য আমিই যথেষ্ট।

  96. ٱلَّذِينَ يَجۡعَلُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَۚ فَسَوۡفَ يَعۡلَمُونَ

    Open ayah 15:96

    যারা আল্লাহর সাথে অন্য কোন উপাস্য সাব্যস্ত করে তারা (এর পরিণাম) জানতে পারবে।

  97. وَلَقَدۡ نَعۡلَمُ أَنَّكَ يَضِيقُ صَدۡرُكَ بِمَا يَقُولُونَ

    Open ayah 15:97

    আমি অবশ্যই জানি যে, তাদের কথায় তোমার মন সংকুচিত হচ্ছে;

  98. فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَكُن مِّنَ ٱلسَّٰجِدِينَ

    Open ayah 15:98

    সুতরাং তুমি তোমার প্রভুর সপ্রশংস পবিত্রতা বর্ণনা করো এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হও।

  99. وَٱعۡبُدۡ رَبَّكَ حَتَّىٰ يَأۡتِيَكَ ٱلۡيَقِينُ

    Open ayah 15:99

    আর তোমার প্রভুর ইবাদত করতে থাক, যতক্ষণ না তোমার কাছে নিশ্চিত বস্তু (মৃত্যু) উপস্থিত হয়।