النحل

An-Nahl

The Bee · Surah 16 · Ayahs: 128 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. أَتَىٰٓ أَمۡرُ ٱللَّهِ فَلَا تَسۡتَعۡجِلُوهُۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ

    Open ayah 16:1

    আল্লাহর নির্দেশ এসে গেছে (অবশ্যই আসবে)। অতএব তোমরা তার জন্য তাড়াহুড়া করো না। তিনি মহামহিম। আর তারা (তাঁর সাথে) যা কিছু শরীক করে তিনি তার ঊর্ধ্বে।

  2. يُنَزِّلُ ٱلۡمَلَٰٓئِكَةَ بِٱلرُّوحِ مِنۡ أَمۡرِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦٓ أَنۡ أَنذِرُوٓاْ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱتَّقُونِ

    Open ayah 16:2

    তিনি তাঁর বান্দাদের মধ্য থেকে যাদের কাছে চান, তাঁর এই নির্দেশের ওহী নিয়ে ফেরেশতা পাঠান যে, তোমরা (মানুষকে) সতর্ক করে দিয়ে (আমার পক্ষ থেকে) বলবে, “আমি ছাড়া কোন উপাস্য নেই, অতএব আমাকে ভয় কর।”

  3. خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۚ تَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ

    Open ayah 16:3

    তিনি যথাযথভাবে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। তারা (তাঁর সাথে) যা কিছু শরীক করে তিনি তার ঊর্ধ্বে।

  4. خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِن نُّطۡفَةٖ فَإِذَا هُوَ خَصِيمٞ مُّبِينٞ

    Open ayah 16:4

    তিনি মানুষ সৃষ্টি করেছেন এক ফোঁটা শুক্র থেকে। অথচ এই মানুষই প্রকাশ্য বিরোধী হয়ে যায়।

  5. وَٱلۡأَنۡعَٰمَ خَلَقَهَاۖ لَكُمۡ فِيهَا دِفۡءٞ وَمَنَٰفِعُ وَمِنۡهَا تَأۡكُلُونَ

    Open ayah 16:5

    তিনি তোমাদের জন্য গবাদিপশু সৃষ্টি করেছেন। এগুলোতে তোমাদের জন্য তাপগ্রহণের (শীতবস্ত্র তৈরির) উপকরণ ও আরো অনেক উপকার আছে। এদের থেকে তোমরা খাদ্যও পেয়ে থাক।

  6. وَلَكُمۡ فِيهَا جَمَالٌ حِينَ تُرِيحُونَ وَحِينَ تَسۡرَحُونَ

    Open ayah 16:6

    এগুলোতে তোমাদের জন্য সৌন্দর্যও আছে, যখন বিকেলে এদেরকে চারণভূমি থেকে নিয়ে আস এবং যখন সকালে এদেরকে চারণভূমিতে নিয়ে যাও।

  7. وَتَحۡمِلُ أَثۡقَالَكُمۡ إِلَىٰ بَلَدٖ لَّمۡ تَكُونُواْ بَٰلِغِيهِ إِلَّا بِشِقِّ ٱلۡأَنفُسِۚ إِنَّ رَبَّكُمۡ لَرَءُوفٞ رَّحِيمٞ

    Open ayah 16:7

    এরা তোমাদের বোঝা (মালামাল) এমন অঞ্চলে বয়ে নেয় যেখানে তোমরা প্রাণান্তকর কষ্ট ব্যতীত পৌঁছাতে পারতে না। তোমাদের প্রভু অবশ্যই অনুগ্রহশীল, পরম দয়ালু।

  8. وَٱلۡخَيۡلَ وَٱلۡبِغَالَ وَٱلۡحَمِيرَ لِتَرۡكَبُوهَا وَزِينَةٗۚ وَيَخۡلُقُ مَا لَا تَعۡلَمُونَ

    Open ayah 16:8

    আর ঘোড়া, খচ্চর ও গাধা (সৃষ্টি করেছেন) তোমাদের আরোহণের জন্য ও শোভাস্বরূপ। তিনি আরও অনেক কিছু সৃষ্টি করেন যা তোমরা জান না।

  9. وَعَلَى ٱللَّهِ قَصۡدُ ٱلسَّبِيلِ وَمِنۡهَا جَآئِرٞۚ وَلَوۡ شَآءَ لَهَدَىٰكُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 16:9

    সরল পথ দেখানো আল্লাহর দায়িত্ব; তবে পথের মধ্যে বাঁকা পথও আছে। আর তিনি যদি ইচ্ছা করতেন তাহলে অবশ্যই তোমাদের সকলকে সৎপথ দেখাতেন।

  10. هُوَ ٱلَّذِيٓ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗۖ لَّكُم مِّنۡهُ شَرَابٞ وَمِنۡهُ شَجَرٞ فِيهِ تُسِيمُونَ 

    Open ayah 16:10

    তিনিই আসমান থেকে পানি (বৃষ্টি) বর্ষণ করেন। তাতে তোমাদের পানীয়ের ব্যবস্থা হয় এবং গাছপালা জন্মে যাতে তোমরা পশু চরাও।

  11. يُنۢبِتُ لَكُم بِهِ ٱلزَّرۡعَ وَٱلزَّيۡتُونَ وَٱلنَّخِيلَ وَٱلۡأَعۡنَٰبَ وَمِن كُلِّ ٱلثَّمَرَٰتِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ

    Open ayah 16:11

    ঐ বৃষ্টি দ্বারা তিনি তোমাদের জন্য (নানারকম) শস্য এবং জলপাই, খেজুর, আঙ্গুর ও সবরকম ফল উৎপন্ন করেন। এতে চিন্তাশীল লোকদের জন্য অবশ্যই নিদর্শন আছে।

  12. وَسَخَّرَ لَكُمُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ وَٱلنُّجُومُ مُسَخَّرَٰتُۢ بِأَمۡرِهِۦٓۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ

    Open ayah 16:12

    তিনি রাত ও দিন এবং সূর্য ও চন্দ্রকে তোমাদের জন্য কাজে লাগিয়েছেন। তারকারাও তাঁর নির্দেশে কাজে নিয়োজিত। এতে বুদ্ধিমান লোকদের জন্য অবশ্যই নিদর্শন আছে।

  13. وَمَا ذَرَأَ لَكُمۡ فِي ٱلۡأَرۡضِ مُخۡتَلِفًا أَلۡوَٰنُهُۥٓۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّقَوۡمٖ يَذَّكَّرُونَ

    Open ayah 16:13

    আরও নানাবর্ণের যেসব বস্তু তিনি পৃথিবীতে সৃষ্টি করেছেন; এসবের মধ্যেও চিন্তাশীল লোকদের জন্য অবশ্যই নিদর্শন আছে।

  14. وَهُوَ ٱلَّذِي سَخَّرَ ٱلۡبَحۡرَ لِتَأۡكُلُواْ مِنۡهُ لَحۡمٗا طَرِيّٗا وَتَسۡتَخۡرِجُواْ مِنۡهُ حِلۡيَةٗ تَلۡبَسُونَهَاۖ وَتَرَى ٱلۡفُلۡكَ مَوَاخِرَ فِيهِ وَلِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ

    Open ayah 16:14

    তিনিই সমুদ্রকে (তোমাদের) অধীন করে দিয়েছেন, যাতে তোমরা সেখান থেকে খাওয়ার জন্য টাটকা মাংস (মাছ) এবং পরিধানের জন্য অলংকার আহরণ করতে পার। সেখানে তুমি পানি চিরে জাহাজ চলতে দেখবে। আর যাতে তোমরা তাঁর অনুগ্রহ সন্ধান করতে পার এবং (তাঁর প্রতি) কৃতজ্ঞতা প্রকাশ কর।

  15. وَأَلۡقَىٰ فِي ٱلۡأَرۡضِ رَوَٰسِيَ أَن تَمِيدَ بِكُمۡ وَأَنۡهَٰرٗا وَسُبُلٗا لَّعَلَّكُمۡ تَهۡتَدُونَ

    Open ayah 16:15

    তিনি জমিনে সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন, যাতে তা তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে; এবং নদনদী ও পথ তৈরী করেছেন যাতে তোমরা গন্তব্যে পৌঁছাতে পার।

  16. وَعَلَٰمَٰتٖۚ وَبِٱلنَّجۡمِ هُمۡ يَهۡتَدُونَ

    Open ayah 16:16

    (দিনে চলার জন্য তিনি) পথচিহ্ন স্থাপন করেছেন এবং (রাতে) লোকেরা তারকার সাহায্যে পথের সন্ধান পায়।

  17. أَفَمَن يَخۡلُقُ كَمَن لَّا يَخۡلُقُۚ أَفَلَا تَذَكَّرُونَ

    Open ayah 16:17

    অতএব, যিনি সৃষ্টি করেন তিনি কি তার মত হবেন যে সৃষ্টি করে না? এরপরও কি তোমরা চিন্তা করবে না?

  18. وَإِن تَعُدُّواْ نِعۡمَةَ ٱللَّهِ لَا تُحۡصُوهَآۗ إِنَّ ٱللَّهَ لَغَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 16:18

    তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করতে চাও তাহলে তা গণনা করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

  19. وَٱللَّهُ يَعۡلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعۡلِنُونَ

    Open ayah 16:19

    তোমরা যা গোপন করো আর যা প্রকাশ করো তা (সবই) আল্লাহ জানেন।

  20. وَٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ لَا يَخۡلُقُونَ شَيۡـٔٗا وَهُمۡ يُخۡلَقُونَ 

    Open ayah 16:20

    তারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে তারা তো কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়।

  21. أَمۡوَٰتٌ غَيۡرُ أَحۡيَآءٖۖ وَمَا يَشۡعُرُونَ أَيَّانَ يُبۡعَثُونَ

    Open ayah 16:21

    তারা মৃত, জীবিত নয়। আর কখন তাদেরকে উঠানো হবে তারা তাও জানে না।

  22. إِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۚ فَٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ قُلُوبُهُم مُّنكِرَةٞ وَهُم مُّسۡتَكۡبِرُونَ

    Open ayah 16:22

    তোমাদের প্রভু একক প্রভু। অতএব, যারা পরকাল বিশ্বাস করে না তাদের অন্তর সত্যবিমুখ এবং তারা অহংকারী।

  23. لَا جَرَمَ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعۡلِنُونَۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُسۡتَكۡبِرِينَ

    Open ayah 16:23

    কোন সন্দেহ নেই যে, তারা যা গোপন করে আর যা প্রকাশ করে আল্লাহ তা (সবই) জানেন। তিনি অহঙ্কারীদেরকে পছন্দ করেন না।

  24. وَإِذَا قِيلَ لَهُم مَّاذَآ أَنزَلَ رَبُّكُمۡ قَالُوٓاْ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 16:24

    যখন তাদেরকে বলা হয়, “তোমাদের প্রভু কী অবতীর্ণ করেছেন?” তারা বলে, “পূর্ববর্তীদের কেসসা-কাহিনি।”

  25. لِيَحۡمِلُوٓاْ أَوۡزَارَهُمۡ كَامِلَةٗ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَمِنۡ أَوۡزَارِ ٱلَّذِينَ يُضِلُّونَهُم بِغَيۡرِ عِلۡمٍۗ أَلَا سَآءَ مَا يَزِرُونَ

    Open ayah 16:25

    তারা কেয়ামতের দিন নিজেদের (পাপের) বোঝা পুরোপুরি বহন করবে এবং তাদেরও কতক বোঝা (বহন করবে) যাদেরকে জ্ঞান না থাকায় তারা বিভ্রান্ত করছে। জেনে রাখ, যে বোঝা তারা বহন করবে তা খুবই খারাপ।

  26. قَدۡ مَكَرَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَأَتَى ٱللَّهُ بُنۡيَٰنَهُم مِّنَ ٱلۡقَوَاعِدِ فَخَرَّ عَلَيۡهِمُ ٱلسَّقۡفُ مِن فَوۡقِهِمۡ وَأَتَىٰهُمُ ٱلۡعَذَابُ مِنۡ حَيۡثُ لَا يَشۡعُرُونَ

    Open ayah 16:26

    তাদের পূর্ববর্তীরা চক্রান্ত করেছিল। আল্লাহ তাদের (চক্রান্তের) ভবনের ভিত্তিমূলে আঘাত করেছিলেন। ফলে ওপর থেকে তাদের মাথায় (ভবনের) ছাদ ভেঙ্গে পড়েছিল এবং অজ্ঞাত স্থান থেকে তাদের ওপর আজাব এসেছিল।

  27. ثُمَّ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يُخۡزِيهِمۡ وَيَقُولُ أَيۡنَ شُرَكَآءِيَ ٱلَّذِينَ كُنتُمۡ تُشَٰٓقُّونَ فِيهِمۡۚ قَالَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ إِنَّ ٱلۡخِزۡيَ ٱلۡيَوۡمَ وَٱلسُّوٓءَ عَلَى ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 16:27

    এরপর কেয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন আর বলবেন, “কোথায় আমার সেই শরীকেরা, যাদের নিয়ে তোমরা (ঈমানদারদের সাথে) বিরোধ করতে?” (তখন) যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল তারা বলবে, “আজকের দিনে লাঞ্ছনা আর দুরবস্থা কাফেরদের জন্যই।”

  28. ٱلَّذِينَ تَتَوَفَّىٰهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ ظَالِمِيٓ أَنفُسِهِمۡۖ فَأَلۡقَوُاْ ٱلسَّلَمَ مَا كُنَّا نَعۡمَلُ مِن سُوٓءِۭۚ بَلَىٰٓۚ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 16:28

    নিজেদের প্রতি জুলুম করতে থাকা অবস্থায় ফেরেশতারা যাদের জানকবজ করে। তারপর তারা (কৃত্রিম) আত্মসমর্পণ করে বলবে, “আমরা তো খারাপ কিছু করতাম না।” অবশ্যই! তোমরা যা করতে আল্লাহ তা ভালভাবে অবগত আছেন।

  29. فَٱدۡخُلُوٓاْ أَبۡوَٰبَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَاۖ فَلَبِئۡسَ مَثۡوَى ٱلۡمُتَكَبِّرِينَ

    Open ayah 16:29

    তোমরা তাই জাহান্নামের দরজায় ঢুকে পড়। এখানে তোমরা চিরকাল থাকবে। অহংকারীদের (এই) আবাসস্থল বড় খারাপ!

  30. ۞وَقِيلَ لِلَّذِينَ ٱتَّقَوۡاْ مَاذَآ أَنزَلَ رَبُّكُمۡۚ قَالُواْ خَيۡرٗاۗ لِّلَّذِينَ أَحۡسَنُواْ فِي هَٰذِهِ ٱلدُّنۡيَا حَسَنَةٞۚ وَلَدَارُ ٱلۡأٓخِرَةِ خَيۡرٞۚ وَلَنِعۡمَ دَارُ ٱلۡمُتَّقِينَ 

    Open ayah 16:30

    আর যারা তাকওয়া অবলম্বন করেছিল তাদেরকে বলা হবে, “তোমাদের প্রভু কী নাযিল করেছিলেন?” তারা বলবে, “কল্যাণ”। যারা সৎকাজ করে তাদের জন্য এ দুনিয়াতেই মঙ্গল রয়েছে। আর পরকালের ঘর তো আরও ভাল। মোত্তাকীদের ঘর বড়ই উত্তম!

  31. جَنَّٰتُ عَدۡنٖ يَدۡخُلُونَهَا تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ لَهُمۡ فِيهَا مَا يَشَآءُونَۚ كَذَٰلِكَ يَجۡزِي ٱللَّهُ ٱلۡمُتَّقِينَ

    Open ayah 16:31

    তারা চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয় এবং সেখানে তারা যা চায় তাই আছে। এভাবেই আল্লাহ মোত্তাকীদের পুরস্কার দিয়ে থাকেন।

  32. ٱلَّذِينَ تَتَوَفَّىٰهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ طَيِّبِينَ يَقُولُونَ سَلَٰمٌ عَلَيۡكُمُ ٱدۡخُلُواْ ٱلۡجَنَّةَ بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 16:32

    পবিত্র থাকা অবস্থায় ফেরেশতারা যাদের জানকবজ করে। তারা বলে, “তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক! তোমরা যেসব (ভাল) কাজ করতে তার প্রতিদানস্বরূপ জান্নাতে প্রবেশ কর।”

  33. هَلۡ يَنظُرُونَ إِلَّآ أَن تَأۡتِيَهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ أَوۡ يَأۡتِيَ أَمۡرُ رَبِّكَۚ كَذَٰلِكَ فَعَلَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ وَمَا ظَلَمَهُمُ ٱللَّهُ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ

    Open ayah 16:33

    তারা কি তাদের কাছে ফেরেশতাদের আগমন কিংবা তোমার প্রভুর (শাস্তির) নির্দেশ আগমনেরই অপেক্ষায় আছে? তাদের পূর্ববর্তীরাও এমনটি করেছিল। আল্লাহ তো তাদের প্রতি জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে।

  34. فَأَصَابَهُمۡ سَيِّـَٔاتُ مَا عَمِلُواْ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ

    Open ayah 16:34

    তাই তাদের ওপর নিজেদের অপকর্মের প্রতিফল আপতিত হল এবং তারা যা নিয়ে বিদ্রূপ করত তাও তাদেরকে বেষ্টন করল।

  35. وَقَالَ ٱلَّذِينَ أَشۡرَكُواْ لَوۡ شَآءَ ٱللَّهُ مَا عَبَدۡنَا مِن دُونِهِۦ مِن شَيۡءٖ نَّحۡنُ وَلَآ ءَابَآؤُنَا وَلَا حَرَّمۡنَا مِن دُونِهِۦ مِن شَيۡءٖۚ كَذَٰلِكَ فَعَلَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ فَهَلۡ عَلَى ٱلرُّسُلِ إِلَّا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ

    Open ayah 16:35

    মুশরিকরা বলল, “আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে আমরা ও আমাদের বাপ-দাদারা তাঁকে ছাড়া কোন কিছুরই উপাসনা করতাম না এবং তাঁর নির্দেশ ছাড়া নিজেরা কোন কিছু হারাম (নিষিদ্ধ) করতাম না।” তাদের পূর্ববর্তীরাও এমনটি করেছিল। অতএব, পরিষ্কারভাবে বার্তা পৌঁছে দেওয়া ছাড়া রসূলদের কি আর কোন দায়িত্ব আছে?

  36. وَلَقَدۡ بَعَثۡنَا فِي كُلِّ أُمَّةٖ رَّسُولًا أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱجۡتَنِبُواْ ٱلطَّٰغُوتَۖ فَمِنۡهُم مَّنۡ هَدَى ٱللَّهُ وَمِنۡهُم مَّنۡ حَقَّتۡ عَلَيۡهِ ٱلضَّلَٰلَةُۚ فَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُكَذِّبِينَ

    Open ayah 16:36

    আমি তো প্রত্যেক জাতির কাছেই এই দাওয়াত নিয়ে একজন রসূল পাঠিয়েছি, “তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগূত (মিথ্যা উপাস্য) থেকে দূরে থাক।” অনন্তর তাদের মধ্যে কতককে আল্লাহ সুপথে এনেছেন এবং কতকের জন্য বিপথগামিতা অবধারিত হয়েছে। অতএব, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখ, (সত্যকে) মিথ্যা প্রতিপন্নকারীদের কিরূপ পরিণতি হয়েছে।

  37. إِن تَحۡرِصۡ عَلَىٰ هُدَىٰهُمۡ فَإِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي مَن يُضِلُّۖ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ

    Open ayah 16:37

    তুমি তাদের হেদায়েত কামনা করলেও আল্লাহ যাদেরকে বিপথে নেবেন তাদেরকে তিনি হেদায়েত করবেন না এবং তারা কোন সাহায্যকারীও পাবে না।

  38. وَأَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ لَا يَبۡعَثُ ٱللَّهُ مَن يَمُوتُۚ بَلَىٰ وَعۡدًا عَلَيۡهِ حَقّٗا وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ

    Open ayah 16:38

    তারা আল্লাহর নামে দৃঢ় শপথ করে বলে, “যারা মরে যায় আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন না।” অবশ্যই (করবেন), এটা তাঁর সত্য ওয়াদা; তবে অধিকাংশ মানুষ জানে না।

  39. لِيُبَيِّنَ لَهُمُ ٱلَّذِي يَخۡتَلِفُونَ فِيهِ وَلِيَعۡلَمَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَنَّهُمۡ كَانُواْ كَٰذِبِينَ

    Open ayah 16:39

    (তিনি মৃতদেরকে পুনরুত্থিত করবেন) যাতে তারা যে বিষয়ে মতভেদ করত তিনি তা প্রকাশ করতে পারেন এবং যাতে কাফেররা জানতে পারে যে, তারাই মিথ্যাবাদী ছিল।

  40. إِنَّمَا قَوۡلُنَا لِشَيۡءٍ إِذَآ أَرَدۡنَٰهُ أَن نَّقُولَ لَهُۥ كُن فَيَكُونُ 

    Open ayah 16:40

    আমি যখন কোন কিছু করতে ইচ্ছা করি তখন তাকে শুধু “হও” বলি, অমনি তা হয়ে যায়।

  41. وَٱلَّذِينَ هَاجَرُواْ فِي ٱللَّهِ مِنۢ بَعۡدِ مَا ظُلِمُواْ لَنُبَوِّئَنَّهُمۡ فِي ٱلدُّنۡيَا حَسَنَةٗۖ وَلَأَجۡرُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ

    Open ayah 16:41

    নির্যাতিত হওয়ার পর যারা আল্লাহর জন্য হিজরত করেছে, দুনিয়ায় আমি তাদেরকে উত্তম বাসস্থান দেব। আর আখেরাতের পুরস্কার তো আরও বড়। যদি তারা জানত!

  42. ٱلَّذِينَ صَبَرُواْ وَعَلَىٰ رَبِّهِمۡ يَتَوَكَّلُونَ

    Open ayah 16:42

    (এরা তারাই) যারা ধৈর্যধারণ করেছে এবং তাদের প্রভুর ওপর ভরসা করে।

  43. وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ إِلَّا رِجَالٗا نُّوحِيٓ إِلَيۡهِمۡۖ فَسۡـَٔلُوٓاْ أَهۡلَ ٱلذِّكۡرِ إِن كُنتُمۡ لَا تَعۡلَمُونَ

    Open ayah 16:43

    তোমার পূর্বেও আমি মানুষদেরকেই রসূল হিসেবে পাঠিয়েছিলাম। তাদের কাছে ওহী পাঠাতাম। যদি তোমাদের জানা না থাকে তাহলে (আসমানি কিতাবের) জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করে দেখ।

  44. بِٱلۡبَيِّنَٰتِ وَٱلزُّبُرِۗ وَأَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلذِّكۡرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيۡهِمۡ وَلَعَلَّهُمۡ يَتَفَكَّرُونَ

    Open ayah 16:44

    (রসুল পাঠিয়েছিলাম) স্পষ্ট নিদর্শন ও (আসমানি) কিতাবসহ। আর তোমার কাছে স্মরণিকা (কোরআন) অবতীর্ণ করেছি, যাতে মানুষের কাছে যা নাযিল করা হয়েছে তা তাদেরকে পরিষ্কার করে বুঝাতে পার এবং যাতে তারা চিন্তা করে।

  45. أَفَأَمِنَ ٱلَّذِينَ مَكَرُواْ ٱلسَّيِّـَٔاتِ أَن يَخۡسِفَ ٱللَّهُ بِهِمُ ٱلۡأَرۡضَ أَوۡ يَأۡتِيَهُمُ ٱلۡعَذَابُ مِنۡ حَيۡثُ لَا يَشۡعُرُونَ

    Open ayah 16:45

    যারা দুরভিসন্ধি করে তারা কি এই ভয় থেকে মুক্ত যে, আল্লাহ তাদেরকেসহ জমিন দাবিয়ে দেবেন? কিংবা এমন দিক থেকে আজাব এসে তাদেরকে পাকড়াও করবে যা তারা জানে না?

  46. أَوۡ يَأۡخُذَهُمۡ فِي تَقَلُّبِهِمۡ فَمَا هُم بِمُعۡجِزِينَ

    Open ayah 16:46

    অথবা তাদের ঘোরাঘুরির মধ্যেই তিনি তাদেরকে পাকড়াও করবেন? তারা তো (এটা করতে আল্লাহকে) অপারগ করতে পারবে না।

  47. أَوۡ يَأۡخُذَهُمۡ عَلَىٰ تَخَوُّفٖ فَإِنَّ رَبَّكُمۡ لَرَءُوفٞ رَّحِيمٌ

    Open ayah 16:47

    কিংবা (তারা কি এ ভয় থেকে মুক্ত যে,) ভীত অবস্থায় তিনি তাদেরকে পাকড়াও করবেন? (তাদেরকে তাৎক্ষণিকভাবে এসব শাস্তি না দেওয়ার কারণ) তোমাদের প্রভু অবশ্যই স্নেহপরায়ণ, পরম দয়ালু।

  48. أَوَلَمۡ يَرَوۡاْ إِلَىٰ مَا خَلَقَ ٱللَّهُ مِن شَيۡءٖ يَتَفَيَّؤُاْ ظِلَٰلُهُۥ عَنِ ٱلۡيَمِينِ وَٱلشَّمَآئِلِ سُجَّدٗا لِّلَّهِ وَهُمۡ دَٰخِرُونَ

    Open ayah 16:48

    আল্লাহ যে সব জিনিস সৃষ্টি করেছেন তারা কি সেগুলোর প্রতি লক্ষ্য করেনি, (কীভাবে) তাদের ছায়া আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে সেজদাবনত হয়ে ডানে ও বামে ঝুঁকে পড়ে?

  49. وَلِلَّهِۤ يَسۡجُدُۤ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ مِن دَآبَّةٖ وَٱلۡمَلَٰٓئِكَةُ وَهُمۡ لَا يَسۡتَكۡبِرُونَ

    Open ayah 16:49

    আসমানে যা কিছু আছে ও জমিনে যে সব জীবজন্ত আছে তারা সবাই আল্লাহকে সেজদা করে; ফেরেশতারাও; তারা অহংকার করে না।

  50. يَخَافُونَ رَبَّهُم مِّن فَوۡقِهِمۡ وَيَفۡعَلُونَ مَا يُؤۡمَرُونَ۩ 

    Open ayah 16:50

    তারা নিজেদের ওপর থেকে তাদের প্রভুকে ভয় করে এবং যে নির্দেশ পায় তা পালন করে থাকে।সেজদা

  51. ۞وَقَالَ ٱللَّهُ لَا تَتَّخِذُوٓاْ إِلَٰهَيۡنِ ٱثۡنَيۡنِۖ إِنَّمَا هُوَ إِلَٰهٞ وَٰحِدٞ فَإِيَّٰيَ فَٱرۡهَبُونِ

    Open ayah 16:51

    আল্লাহ বললেন, “তোমরা দুজন উপাস্য গ্রহণ করো না। উপাস্য তো একজনই। অতএব, আমাকেই ভয় কর।”

  52. وَلَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلَهُ ٱلدِّينُ وَاصِبًاۚ أَفَغَيۡرَ ٱللَّهِ تَتَّقُونَ

    Open ayah 16:52

    আসমান ও জমিনে যা কিছু আছে তা তাঁরই, এবং অবিরাম আনুগত্য কেবল তাঁরই প্রাপ্য। তবুও কি তোমরা আল্লাহ ছাড়া অন্যকে ভয় করবে?

  53. وَمَا بِكُم مِّن نِّعۡمَةٖ فَمِنَ ٱللَّهِۖ ثُمَّ إِذَا مَسَّكُمُ ٱلضُّرُّ فَإِلَيۡهِ تَجۡـَٔرُونَ

    Open ayah 16:53

    তোমাদের কাছে যে নেয়ামত রয়েছে তা আল্লাহর পক্ষ থেকেই। আবার যখন তোমরা কোন কষ্টে পড় তখন তাঁরই কাছে ফরিয়াদ কর।

  54. ثُمَّ إِذَا كَشَفَ ٱلضُّرَّ عَنكُمۡ إِذَا فَرِيقٞ مِّنكُم بِرَبِّهِمۡ يُشۡرِكُونَ

    Open ayah 16:54

    তারপর তিনি যখন তোমাদের কষ্ট দূর করেন, তখনি তোমাদের একটি দল তাদের প্রভুর সাথে শরীক সাব্যস্ত করে।

  55. لِيَكۡفُرُواْ بِمَآ ءَاتَيۡنَٰهُمۡۚ فَتَمَتَّعُواْ فَسَوۡفَ تَعۡلَمُونَ

    Open ayah 16:55

    আমি তাদেরকে যা দিয়েছি তা অস্বীকার করার জন্য (এমনটি করে থাকে)। ঠিক আছে! ভোগ করে নাও; একদিন জানতে পারবে।

  56. وَيَجۡعَلُونَ لِمَا لَا يَعۡلَمُونَ نَصِيبٗا مِّمَّا رَزَقۡنَٰهُمۡۗ تَٱللَّهِ لَتُسۡـَٔلُنَّ عَمَّا كُنتُمۡ تَفۡتَرُونَ

    Open ayah 16:56

    আমি তাদেরকে যে রিযিক দিয়েছি তারা তার একটি অংশ তাদের (ভুয়া উপাস্যদের) জন্য নির্ধারিত করে যাদের সম্পর্কে তারা জানে না। আল্লাহর শপথ! তোমরা যা কিছু মিথ্যা উদ্ভাবন করতে সে সম্পর্কে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে।

  57. وَيَجۡعَلُونَ لِلَّهِ ٱلۡبَنَٰتِ سُبۡحَٰنَهُۥ وَلَهُم مَّا يَشۡتَهُونَ

    Open ayah 16:57

    তারা আল্লাহর জন্য নির্ধারণ করে কন্যা— তিনি (এ থেকে) পবিত্র— আর নিজেদের জন্য ঠিক করে তাই যা তারা কামনা (পছন্দ) করে।

  58. وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِٱلۡأُنثَىٰ ظَلَّ وَجۡهُهُۥ مُسۡوَدّٗا وَهُوَ كَظِيمٞ

    Open ayah 16:58

    তাদের কাউকে যখন কন্যা-সন্তান জন্মের সংবাদ দেওয়া হয় তখন তার চেহারা কালো (মলিন) হয়ে যায় এবং সে বিষণ্ন হয়ে পড়ে।

  59. يَتَوَٰرَىٰ مِنَ ٱلۡقَوۡمِ مِن سُوٓءِ مَا بُشِّرَ بِهِۦٓۚ أَيُمۡسِكُهُۥ عَلَىٰ هُونٍ أَمۡ يَدُسُّهُۥ فِي ٱلتُّرَابِۗ أَلَا سَآءَ مَا يَحۡكُمُونَ

    Open ayah 16:59

    তাকে যে সংবাদ দেওয়া হয়েছে তারই গ্লানিতে সে লোকদের থেকে নিজেকে লুকিয়ে রাখে আর ভাবে, লাঞ্ছনা নিয়ে সে কি তাকে রেখে দেবে নাকি মাটিতে পুঁতে ফেলবে? জেনে রাখ! তারা যে বিচার করে তা অত্যন্ত জঘন্য।

  60. لِلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ مَثَلُ ٱلسَّوۡءِۖ وَلِلَّهِ ٱلۡمَثَلُ ٱلۡأَعۡلَىٰۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ 

    Open ayah 16:60

    যারা পরকালে বিশ্বাস করে না তারা নিকৃষ্ট অবস্থানে আছে। পক্ষান্তরে আল্লাহর অবস্থান সর্বোচ্চ। তিনিই মহাপরাক্রম-শালী, পরম প্রজ্ঞাবান।

  61. وَلَوۡ يُؤَاخِذُ ٱللَّهُ ٱلنَّاسَ بِظُلۡمِهِم مَّا تَرَكَ عَلَيۡهَا مِن دَآبَّةٖ وَلَٰكِن يُؤَخِّرُهُمۡ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗىۖ فَإِذَا جَآءَ أَجَلُهُمۡ لَا يَسۡتَـٔۡخِرُونَ سَاعَةٗ وَلَا يَسۡتَقۡدِمُونَ

    Open ayah 16:61

    আল্লাহ যদি মানুষকে তাদের অন্যায়ের জন্য (সঙ্গে সঙ্গে) পাকড়াও করতেন (শাস্তি দিতেন) তাহলে পৃথিবীতে কোন চলমান (জীবন্ত) প্রাণী রাখতেন না। বস্তুত তিনি তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। যখন তাদের সময় আসে তখন তারা এক মুহূর্তও বিলম্ব করতে কিংবা এগিয়ে আসতে পারে না।

  62. وَيَجۡعَلُونَ لِلَّهِ مَا يَكۡرَهُونَۚ وَتَصِفُ أَلۡسِنَتُهُمُ ٱلۡكَذِبَ أَنَّ لَهُمُ ٱلۡحُسۡنَىٰۚ لَا جَرَمَ أَنَّ لَهُمُ ٱلنَّارَ وَأَنَّهُم مُّفۡرَطُونَ

    Open ayah 16:62

    তারা যা অপছন্দ করে তাই আল্লাহর জন্য নির্ধারণ করে এবং তাদের জিহবা এভাবে মিথ্যা বর্ণনা দেয় যে, ভাল জিনিসগুলো তাদেরই হবে। কোন সন্দেহ নেই যে, তাদের জন্যই জাহান্নাম, এবং তাদেরকেই আগে আগে নিক্ষেপ করা হবে।

  63. تَٱللَّهِ لَقَدۡ أَرۡسَلۡنَآ إِلَىٰٓ أُمَمٖ مِّن قَبۡلِكَ فَزَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ أَعۡمَٰلَهُمۡ فَهُوَ وَلِيُّهُمُ ٱلۡيَوۡمَ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 16:63

    আল্লাহর শপথ! আমি তোমার আগে বিভিন্ন জাতির কাছে রসূল পাঠিয়েছি; কিন্তু শয়তান তাদের (খারাপ) কাজগুলোকে তাদের দৃষ্টিতে শোভন করেছে। অতএব, আজ সে-ই তাদের অভিভাবক এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

  64. وَمَآ أَنزَلۡنَا عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ إِلَّا لِتُبَيِّنَ لَهُمُ ٱلَّذِي ٱخۡتَلَفُواْ فِيهِ وَهُدٗى وَرَحۡمَةٗ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ

    Open ayah 16:64

    তোমার কাছে কিতাব নাযিল করেছি শুধু এজন্য যে, তারা যে বিষয়ে মতভেদ করে তুমি তাদের জন্য তা স্পষ্ট করবে; আর ঈমানদার লোকদের জন্য তা এক পথ-নির্দেশ ও অনুগ্রহস্বরূপ হবে।

  65. وَٱللَّهُ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَآۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّقَوۡمٖ يَسۡمَعُونَ

    Open ayah 16:65

    আল্লাহ আসমান থেকে পানি (বৃষ্টি) বর্ষণ করেন এবং এর দ্বারা ভূমি নিষপ্রাণ হওয়ার পর তা সজীব করেন। যে লোকেরা শোনে তাদের জন্য নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে।

  66. وَإِنَّ لَكُمۡ فِي ٱلۡأَنۡعَٰمِ لَعِبۡرَةٗۖ نُّسۡقِيكُم مِّمَّا فِي بُطُونِهِۦ مِنۢ بَيۡنِ فَرۡثٖ وَدَمٖ لَّبَنًا خَالِصٗا سَآئِغٗا لِّلشَّٰرِبِينَ

    Open ayah 16:66

    গবাদিপশুর মধ্যেও তোমাদের জন্য শিক্ষা রয়েছে। আমি তাদের পেটের ভিতরের গোবর ও রক্তের মধ্য থেকে খাঁটি দুধ (বের করে) তোমাদেরকে পান করাই, যা পানকারীদের জন্য সুস্বাদু ও তৃপ্তিদায়ক।

  67. وَمِن ثَمَرَٰتِ ٱلنَّخِيلِ وَٱلۡأَعۡنَٰبِ تَتَّخِذُونَ مِنۡهُ سَكَرٗا وَرِزۡقًا حَسَنًاۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ

    Open ayah 16:67

    আর খেজুরগাছের ফল (খেজুর) ও আঙ্গুর থেকে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাক। বুদ্ধিমান লোকদের জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে।

  68. وَأَوۡحَىٰ رَبُّكَ إِلَى ٱلنَّحۡلِ أَنِ ٱتَّخِذِي مِنَ ٱلۡجِبَالِ بُيُوتٗا وَمِنَ ٱلشَّجَرِ وَمِمَّا يَعۡرِشُونَ

    Open ayah 16:68

    তোমার প্রভু মৌমাছিকে বলেছেন, “তোমরা ঘর বানাও পাহাড়ে, গাছে আর মানুষেরা যা নির্মাণ করে তাতে।”

  69. ثُمَّ كُلِي مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ فَٱسۡلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلٗاۚ يَخۡرُجُ مِنۢ بُطُونِهَا شَرَابٞ مُّخۡتَلِفٌ أَلۡوَٰنُهُۥ فِيهِ شِفَآءٞ لِّلنَّاسِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ

    Open ayah 16:69

    “তারপর সবরকম ফল থেকে আহার করো এবং তোমাদের প্রভুর সুগম পথসমূহে চল।” এই মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের পানীয় (মধু) বের হয়, যাতে মানুষের জন্য আরোগ্য আছে। এর মধ্যে চিন্তাশীল লোকদের জন্য অবশ্যই নিদর্শন আছে।

  70. وَٱللَّهُ خَلَقَكُمۡ ثُمَّ يَتَوَفَّىٰكُمۡۚ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰٓ أَرۡذَلِ ٱلۡعُمُرِ لِكَيۡ لَا يَعۡلَمَ بَعۡدَ عِلۡمٖ شَيۡـًٔاۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٞ قَدِيرٞ 

    Open ayah 16:70

    আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। তোমাদের মধ্যে কতককে জীবনের সবচেয়ে খারাপ অংশে (বার্ধক্যে) উপনীত করা হয়, যাতে তারা জানার পর কিছুই না জানে (অনেক কিছু জানার পর আবার সব ভুলে যায়)। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, সর্বশক্তিমান।

  71. وَٱللَّهُ فَضَّلَ بَعۡضَكُمۡ عَلَىٰ بَعۡضٖ فِي ٱلرِّزۡقِۚ فَمَا ٱلَّذِينَ فُضِّلُواْ بِرَآدِّي رِزۡقِهِمۡ عَلَىٰ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَهُمۡ فِيهِ سَوَآءٌۚ أَفَبِنِعۡمَةِ ٱللَّهِ يَجۡحَدُونَ

    Open ayah 16:71

    জীবিকার (সম্পদের) ব্যাপারে আল্লাহ তোমাদের কতককে কতকের চেয়ে অগ্রাধিকার দিয়েছেন। যাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তারা তাদের জীবিকা নিজেদের অধীনস্থ দাস-দাসীদেরকে এ জন্য দেয় না যে, তারা তাতে সমান হয়ে যাবে। তবে কি তারা আল্লাহর নেয়ামত অস্বীকার করে?

  72. وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّنۡ أَنفُسِكُمۡ أَزۡوَٰجٗا وَجَعَلَ لَكُم مِّنۡ أَزۡوَٰجِكُم بَنِينَ وَحَفَدَةٗ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِۚ أَفَبِٱلۡبَٰطِلِ يُؤۡمِنُونَ وَبِنِعۡمَتِ ٱللَّهِ هُمۡ يَكۡفُرُونَ

    Open ayah 16:72

    আল্লাহ তোমাদের জন্য তোমাদের নিজেদের থেকেই জোড়া তৈরী করেছেন, তোমাদের জোড়া থেকে পুত্র-পৌত্রদের সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে উত্তম জীবিকা দান করেছেন। তা সত্ত্বেও কি তারা বাতিলে (মিথ্যা দেব-দেবীতে) বিশ্বাস করে? (আসলে) তারা আল্লাহর নেয়ামত অস্বীকার করে।

  73. وَيَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَمۡلِكُ لَهُمۡ رِزۡقٗا مِّنَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ شَيۡـٔٗا وَلَا يَسۡتَطِيعُونَ

    Open ayah 16:73

    তারা আল্লাহ ছাড়া এমন উপাস্যদের উপাসনা করে যারা তাদের জন্য আসমান ও জমিন থেকে কোন জীবিকা দেওয়ার মালিক নয় এবং তাদের সে ক্ষমতাও নেই।

  74. فَلَا تَضۡرِبُواْ لِلَّهِ ٱلۡأَمۡثَالَۚ إِنَّ ٱللَّهَ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ

    Open ayah 16:74

    অতএব, তোমরা আল্লাহর কোন উপমা দিও না। বস্তুত আল্লাহ (সবকিছু) জানেন, তোমরা জান না।

  75. ۞ضَرَبَ ٱللَّهُ مَثَلًا عَبۡدٗا مَّمۡلُوكٗا لَّا يَقۡدِرُ عَلَىٰ شَيۡءٖ وَمَن رَّزَقۡنَٰهُ مِنَّا رِزۡقًا حَسَنٗا فَهُوَ يُنفِقُ مِنۡهُ سِرّٗا وَجَهۡرًاۖ هَلۡ يَسۡتَوُۥنَۚ ٱلۡحَمۡدُ لِلَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ

    Open ayah 16:75

    (বিশ্বাসী আর অবিশ্বাসীদের পার্থক্য বুঝানোর জন্য) আল্লাহ (দুইজন লোকের) উপমা পেশ করছেন: একজন অন্যের মালিকানাধীন দাস (অবিশ্বাসী), যার নিজের কিছু করার ক্ষমতা নেই। আরেকজন এমন লোক (বিশ্বাসী) যাকে আমি আমার পক্ষ থেকে উত্তম জীবিকা দান করেছি এবং সে নিজের থেকেই গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। এই দুই ধরনের মানুষ কি সমান হবে? সকল প্রশংসা আল্লাহর; তবে তাদের অধিকাংশই জানে না।

  76. وَضَرَبَ ٱللَّهُ مَثَلٗا رَّجُلَيۡنِ أَحَدُهُمَآ أَبۡكَمُ لَا يَقۡدِرُ عَلَىٰ شَيۡءٖ وَهُوَ كَلٌّ عَلَىٰ مَوۡلَىٰهُ أَيۡنَمَا يُوَجِّههُّ لَا يَأۡتِ بِخَيۡرٍ هَلۡ يَسۡتَوِي هُوَ وَمَن يَأۡمُرُ بِٱلۡعَدۡلِ وَهُوَ عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ

    Open ayah 16:76

    (বিষয়টি বুঝানোর জন্য) আল্লাহ আরও দুই ব্যক্তির উপমা পেশ করছেন: তাদের একজন বোবা (অবিশ্বাসী), যে কিছুই করতে পারে না এবং সে তার মালিকের ওপর একটি বোঝা। মালিক তাকে যেখানেই (যে কাজেই) পাঠায়, সে ভাল কিছু করতে পারে না। এই ব্যক্তি আর ঐ ব্যক্তি (বিশ্বাসী) কি সমান হবে, যে ন্যায়ের আদেশ দেয় এবং সে (নিজেও) সঠিক পথে আছে।

  77. وَلِلَّهِ غَيۡبُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَمَآ أَمۡرُ ٱلسَّاعَةِ إِلَّا كَلَمۡحِ ٱلۡبَصَرِ أَوۡ هُوَ أَقۡرَبُۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ

    Open ayah 16:77

    আসমান ও জমিনের অদৃশ্য রহস্য আল্লাহর কাছেই রয়েছে। কেয়ামতের ব্যাপারটি তো কেবল চোখের পলকের মত, কিংবা তা আরো কাছের (দ্রুত)। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম।

  78. وَٱللَّهُ أَخۡرَجَكُم مِّنۢ بُطُونِ أُمَّهَٰتِكُمۡ لَا تَعۡلَمُونَ شَيۡـٔٗا وَجَعَلَ لَكُمُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَٱلۡأَفۡـِٔدَةَ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ

    Open ayah 16:78

    আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন। তখন তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে কান, চোখ ও হৃদয় দিয়েছেন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।

  79. أَلَمۡ يَرَوۡاْ إِلَى ٱلطَّيۡرِ مُسَخَّرَٰتٖ فِي جَوِّ ٱلسَّمَآءِ مَا يُمۡسِكُهُنَّ إِلَّا ٱللَّهُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ

    Open ayah 16:79

    তারা কি শূন্য আকাশে উড্ডয়নরত পাখিদের দেখে না? আল্লাহই তো তাদেরকে ধরে (আকাশে ভাসমান) রাখছেন। এতে ঈমানদার লোকদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।

  80. وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّنۢ بُيُوتِكُمۡ سَكَنٗا وَجَعَلَ لَكُم مِّن جُلُودِ ٱلۡأَنۡعَٰمِ بُيُوتٗا تَسۡتَخِفُّونَهَا يَوۡمَ ظَعۡنِكُمۡ وَيَوۡمَ إِقَامَتِكُمۡ وَمِنۡ أَصۡوَافِهَا وَأَوۡبَارِهَا وَأَشۡعَارِهَآ أَثَٰثٗا وَمَتَٰعًا إِلَىٰ حِينٖ 

    Open ayah 16:80

    আল্লাহ তোমাদের জন্য তোমাদের ঘরে বসবাসের ব্যবস্থা করেছেন। তিনি তোমাদের জন্য পশুর চামড়া থেকে ঘর (তাঁবু) তৈরির ব্যবস্থা করেছেন— যা তোমরা ভ্রমণকালে ও কোথাও অবস্থানকালে হালকা (সহজে বহনযোগ্য) পাচ্ছ— এবং তার পশম, লোম ও চুল থেকে আসবাবপত্র ও কিছুকালের জন্য ভোগ্যসামগ্রী তৈরির ব্যবস্থা করেছেন।

  81. وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّمَّا خَلَقَ ظِلَٰلٗا وَجَعَلَ لَكُم مِّنَ ٱلۡجِبَالِ أَكۡنَٰنٗا وَجَعَلَ لَكُمۡ سَرَٰبِيلَ تَقِيكُمُ ٱلۡحَرَّ وَسَرَٰبِيلَ تَقِيكُم بَأۡسَكُمۡۚ كَذَٰلِكَ يُتِمُّ نِعۡمَتَهُۥ عَلَيۡكُمۡ لَعَلَّكُمۡ تُسۡلِمُونَ

    Open ayah 16:81

    আল্লাহ তাঁর সৃষ্ট বস্তু থেকে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন, পাহাড়ে আশ্রয়স্থল বানিয়ে দিয়েছেন, এমন পোশাক দিয়েছেন যা তোমাদেরকে তাপ থেকে রক্ষা করে, আবার এমন পোশাকও (বর্ম) দিয়েছেন যা তোমাদেরকে যুদ্ধের সময় রক্ষা করে। এভাবেই তিনি তোমাদের জন্য তাঁর নেয়ামত পূর্ণ করেছেন, যাতে তোমরা (তাঁর কাছে) আত্মসমর্পণ কর।

  82. فَإِن تَوَلَّوۡاْ فَإِنَّمَا عَلَيۡكَ ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ

    Open ayah 16:82

    তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে (জেনে রাখ,) তোমার দায়িত্ব কেবল স্পষ্টভাবে (বার্তা) পৌঁছে দেওয়া।

  83. يَعۡرِفُونَ نِعۡمَتَ ٱللَّهِ ثُمَّ يُنكِرُونَهَا وَأَكۡثَرُهُمُ ٱلۡكَٰفِرُونَ

    Open ayah 16:83

    তারা আল্লাহর নেয়ামত চেনে; তারপরও তা অস্বীকার করে। তাদের অধিকাংশই কাফের।

  84. وَيَوۡمَ نَبۡعَثُ مِن كُلِّ أُمَّةٖ شَهِيدٗا ثُمَّ لَا يُؤۡذَنُ لِلَّذِينَ كَفَرُواْ وَلَا هُمۡ يُسۡتَعۡتَبُونَ

    Open ayah 16:84

    (স্মরণ করো) যেদিন আমি প্রত্যেক জাতি থেকে একজন সাক্ষী দাঁড় করাব; তখন কাফেরদেরকে (কোন কৈফিয়ত পেশ করার) অনুমতি দেওয়া হবে না এবং তাদেরকে তওবা করারও সুযোগ দেওয়া হবে না।

  85. وَإِذَا رَءَا ٱلَّذِينَ ظَلَمُواْ ٱلۡعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنۡهُمۡ وَلَا هُمۡ يُنظَرُونَ

    Open ayah 16:85

    আর জালেমরা যখন শাস্তি দেখতে পাবে তখন তা আর লঘু করা হবে না এবং তাদেরকে কোন অবকাশও দেওয়া হবে না।

  86. وَإِذَا رَءَا ٱلَّذِينَ أَشۡرَكُواْ شُرَكَآءَهُمۡ قَالُواْ رَبَّنَا هَٰٓؤُلَآءِ شُرَكَآؤُنَا ٱلَّذِينَ كُنَّا نَدۡعُواْ مِن دُونِكَۖ فَأَلۡقَوۡاْ إِلَيۡهِمُ ٱلۡقَوۡلَ إِنَّكُمۡ لَكَٰذِبُونَ

    Open ayah 16:86

    আর যারা শরীক করত তারা (মুশরিকরা) যখন তাদের শরীকদেরকে দেখতে পাবে তখন বলবে, “হে আমাদের প্রভু! এরাই আমাদের সেইসব শরীক যাদেরকে আমরা তোমার পরিবর্তে ডাকতাম।” তখন ঐ শরীকরা মুশরিকদের দিকে কথাটি ছুঁড়ে মারবে (তাৎক্ষণিকভাবে বলে উঠবে), “তোমরা অবশ্যই মিথ্যাবাদী।”

  87. وَأَلۡقَوۡاْ إِلَى ٱللَّهِ يَوۡمَئِذٍ ٱلسَّلَمَۖ وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَفۡتَرُونَ

    Open ayah 16:87

    সেদিন তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং তারা যা কিছু মিথ্যা বানাতো তা (মিথ্যা দেব-দেবী ইত্যাদি) তাদের থেকে উধাও হয়ে যাবে।

  88. ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ زِدۡنَٰهُمۡ عَذَابٗا فَوۡقَ ٱلۡعَذَابِ بِمَا كَانُواْ يُفۡسِدُونَ

    Open ayah 16:88

    যারা কুফরি করে ও আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আমি তাদেরকে আযাবের পর আজাব বৃদ্ধি করব; কারণ তারা অশান্তি সৃষ্টি করত।

  89. وَيَوۡمَ نَبۡعَثُ فِي كُلِّ أُمَّةٖ شَهِيدًا عَلَيۡهِم مِّنۡ أَنفُسِهِمۡۖ وَجِئۡنَا بِكَ شَهِيدًا عَلَىٰ هَٰٓؤُلَآءِۚ وَنَزَّلۡنَا عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ تِبۡيَٰنٗا لِّكُلِّ شَيۡءٖ وَهُدٗى وَرَحۡمَةٗ وَبُشۡرَىٰ لِلۡمُسۡلِمِينَ

    Open ayah 16:89

    আর (স্মরণ করো) যেদিন আমি প্রত্যেক জাতির মাঝে তাদের নিজেদের মধ্য থেকেই তাদের বিরুদ্ধে একজন সাক্ষী দাঁড় করাব এবং এদের বিরুদ্ধে তোমাকে সাক্ষী হিসেবে নিয়ে আসব। আমি তোমার কাছে সবকিছুর সুস্পষ্ট বর্ণনা এবং আত্মসমর্পণকারীদের জন্য পথ-নির্দেশ, অনুগ্রহ ও সুসংবাদরূপে কিতাব (কোরআন) নাযিল করেছি।

  90. ۞إِنَّ ٱللَّهَ يَأۡمُرُ بِٱلۡعَدۡلِ وَٱلۡإِحۡسَٰنِ وَإِيتَآيِٕ ذِي ٱلۡقُرۡبَىٰ وَيَنۡهَىٰ عَنِ ٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِ وَٱلۡبَغۡيِۚ يَعِظُكُمۡ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ 

    Open ayah 16:90

    নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সৎকাজ ও আত্মীয়-স্বজনকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা, অসৎকাজ ও বাড়াবাড়ি করতে নিষেধ করেন। তিনি তোমাদেরকে সদুপদেশ দেন, যাতে তোমরা শিক্ষাগ্রহণ কর।

  91. وَأَوۡفُواْ بِعَهۡدِ ٱللَّهِ إِذَا عَٰهَدتُّمۡ وَلَا تَنقُضُواْ ٱلۡأَيۡمَٰنَ بَعۡدَ تَوۡكِيدِهَا وَقَدۡ جَعَلۡتُمُ ٱللَّهَ عَلَيۡكُمۡ كَفِيلًاۚ إِنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا تَفۡعَلُونَ

    Open ayah 16:91

    তোমরা যখন ওয়াদা করো তখন আল্লাহর ওয়াদা পূরণ করবে এবং আল্লাহকে জামিন করে দৃঢ় শপথ করার পর তা ভঙ্গ করবে না। তোমরা যা করো আল্লাহ তা নিশ্চয়ই জানেন।

  92. وَلَا تَكُونُواْ كَٱلَّتِي نَقَضَتۡ غَزۡلَهَا مِنۢ بَعۡدِ قُوَّةٍ أَنكَٰثٗا تَتَّخِذُونَ أَيۡمَٰنَكُمۡ دَخَلَۢا بَيۡنَكُمۡ أَن تَكُونَ أُمَّةٌ هِيَ أَرۡبَىٰ مِنۡ أُمَّةٍۚ إِنَّمَا يَبۡلُوكُمُ ٱللَّهُ بِهِۦۚ وَلَيُبَيِّنَنَّ لَكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ مَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ

    Open ayah 16:92

    তোমরা ঐ নারীর মত হয়ো না যে তার সুতা শক্ত করে পাকানোর পর তা টুকরা টুকরা করে ছিঁড়ে নষ্ট করে। তোমরা একদল অন্যদলের চেয়ে অধিক লাভবান হওয়ার জন্য পরস্পরকে ধোঁকা দেওয়ার কৌশল হিসেবে নিজেদের শপথকে ব্যবহার করে থাক। আসলে এর দ্বারা আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করেন। আর তোমরা যে বিষয়ে মতভেদ করতে কেয়ামতের দিন তিনি তা তোমাদের জন্য অবশ্যই স্পষ্ট করে দেবেন।

  93. وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَجَعَلَكُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَلَٰكِن يُضِلُّ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَلَتُسۡـَٔلُنَّ عَمَّا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 16:93

    ইচ্ছা করলে আল্লাহ তোমাদের সবাইকে এক জাতি করে দিতে পারতেন, কিন্তু তিনি যাকে চান পথভ্রষ্ট করেন এবং যাকে চান পথের সন্ধান দেন। আর তোমরা যা করতে সে সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে।

  94. وَلَا تَتَّخِذُوٓاْ أَيۡمَٰنَكُمۡ دَخَلَۢا بَيۡنَكُمۡ فَتَزِلَّ قَدَمُۢ بَعۡدَ ثُبُوتِهَا وَتَذُوقُواْ ٱلسُّوٓءَ بِمَا صَدَدتُّمۡ عَن سَبِيلِ ٱللَّهِ وَلَكُمۡ عَذَابٌ عَظِيمٞ

    Open ayah 16:94

    তোমরা পরস্পরকে ধোঁকা দেওয়ার জন্য নিজেদের শপথকে ব্যবহার করো না। তাতে পা স্থির হওয়ার পর পিছলে যাবে এবং আল্লাহর পথে (মানুষকে) বাধা দেওয়ার কারণে তোমরা শাস্তি আস্বাদন করবে। তোমাদের জন্য ভয়ানক শাস্তি রয়েছে।

  95. وَلَا تَشۡتَرُواْ بِعَهۡدِ ٱللَّهِ ثَمَنٗا قَلِيلًاۚ إِنَّمَا عِندَ ٱللَّهِ هُوَ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ

    Open ayah 16:95

    তোমরা আল্লাহর (সাথে কৃত) ওয়াদার বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না (তুচ্ছ জাগতিক স্বার্থে আল্লাহর ওয়াদা বিকিয়ে দিও না)। আসলে আল্লাহর কাছে যা আছে তোমাদের জন্য তা-ই উত্তম, যদি তোমরা জানতে।

  96. مَا عِندَكُمۡ يَنفَدُ وَمَا عِندَ ٱللَّهِ بَاقٖۗ وَلَنَجۡزِيَنَّ ٱلَّذِينَ صَبَرُوٓاْ أَجۡرَهُم بِأَحۡسَنِ مَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 16:96

    তোমাদের কাছে যা আছে তা নিঃশেষ হয়ে যাবে, পক্ষান্তরে আল্লাহর কাছে যা আছে তা স্থিতিশীল। যারা ধৈর্যধারণ করে তাদেরকে অবশ্যই আমি তাদের শ্রেষ্ঠ কাজের পুরস্কার দেব।

  97. مَنۡ عَمِلَ صَٰلِحٗا مِّن ذَكَرٍ أَوۡ أُنثَىٰ وَهُوَ مُؤۡمِنٞ فَلَنُحۡيِيَنَّهُۥ حَيَوٰةٗ طَيِّبَةٗۖ وَلَنَجۡزِيَنَّهُمۡ أَجۡرَهُم بِأَحۡسَنِ مَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 16:97

    যে পুরুষ বা নারী ঈমানদার অবস্থায় সৎকাজ করবে তাকে আমি উত্তম জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের শ্রেষ্ঠ কাজের পুরস্কার দেব।

  98. فَإِذَا قَرَأۡتَ ٱلۡقُرۡءَانَ فَٱسۡتَعِذۡ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ

    Open ayah 16:98

    অতএব, যখন কোরআন পাঠ করবে তখন বিতাড়িত (অভিশপ্ত) শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবে।

  99. إِنَّهُۥ لَيۡسَ لَهُۥ سُلۡطَٰنٌ عَلَى ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَلَىٰ رَبِّهِمۡ يَتَوَكَّلُونَ

    Open ayah 16:99

    আসলে তার (শয়তানের) সেই সব লোকদের ওপর কোন আধিপত্য নেই যারা (সত্যকে) বিশ্বাস করে এবং তাদের প্রভুর ওপর ভরসা করে।

  100. إِنَّمَا سُلۡطَٰنُهُۥ عَلَى ٱلَّذِينَ يَتَوَلَّوۡنَهُۥ وَٱلَّذِينَ هُم بِهِۦ مُشۡرِكُونَ 

    Open ayah 16:100

    তার আধিপত্য আছে কেবল তাদেরই ওপর যারা তাকে বন্ধুরূপে গ্রহণ করে এবং যারা আল্লাহর সাথে শরীক করে।

  101. وَإِذَا بَدَّلۡنَآ ءَايَةٗ مَّكَانَ ءَايَةٖ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مُفۡتَرِۭۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ 

    Open ayah 16:101

    আমি যখন (কোরআনের) একটি আয়াতকে আরেকটি আয়াতের স্থলে পরিবর্তন করি—আল্লাহ যা নাযিল করেন সে সম্পর্কে তো তিনিই ভাল জানেন—তখন তারা বলে, “তুমি তো কেবল মনগড়া কথা বল।” (তাদের এ কথা ঠিক নয়) বরং তাদের অধিকাংশই জানে না।

  102. قُلۡ نَزَّلَهُۥ رُوحُ ٱلۡقُدُسِ مِن رَّبِّكَ بِٱلۡحَقِّ لِيُثَبِّتَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَهُدٗى وَبُشۡرَىٰ لِلۡمُسۡلِمِينَ 

    Open ayah 16:102

    তুমি বলে দাও যে, পবিত্র আত্মা (জিবরাঈল) মুমিনদেরকে সুদৃঢ় করার জন্য এবং মুসলমানদের জন্য পথ-নির্দেশ ও সুসংবাদস্বরূপ তোমার প্রভুর পক্ষ থেকে সত্যসহ এই কোরআন নিয়ে এসেছেন।

  103. وَلَقَدۡ نَعۡلَمُ أَنَّهُمۡ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُۥ بَشَرٞۗ لِّسَانُ ٱلَّذِي يُلۡحِدُونَ إِلَيۡهِ أَعۡجَمِيّٞ وَهَٰذَا لِسَانٌ عَرَبِيّٞ مُّبِينٌ 

    Open ayah 16:103

    আমি জানি, তারা বলছে, “আসলে তাঁকে একজন মানুষ শিক্ষা দেয়।” তারা যে লোকটির দিকে ইঙ্গিত করে এমন কথা বলে তার ভাষা তো শুদ্ধ আরবী নয়; অথচ এই কোরআনের ভাষা স্পষ্ট আরবী ভাষা।

  104. إِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ لَا يَهۡدِيهِمُ ٱللَّهُ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٌ 

    Open ayah 16:104

    যারা আল্লাহর আয়াতসমূহ বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

  105. إِنَّمَا يَفۡتَرِي ٱلۡكَذِبَ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَٰذِبُونَ 

    Open ayah 16:105

    যারা আল্লাহর আয়াতসমূহ বিশ্বাস করে না বস্তুত তারাই মিথ্যা রচনা করে এবং তারাই মিথ্যাবাদী;

  106. مَن كَفَرَ بِٱللَّهِ مِنۢ بَعۡدِ إِيمَٰنِهِۦٓ إِلَّا مَنۡ أُكۡرِهَ وَقَلۡبُهُۥ مُطۡمَئِنُّۢ بِٱلۡإِيمَٰنِ وَلَٰكِن مَّن شَرَحَ بِٱلۡكُفۡرِ صَدۡرٗا فَعَلَيۡهِمۡ غَضَبٞ مِّنَ ٱللَّهِ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٞ 

    Open ayah 16:106

    (তাদের ওপর আল্লাহর ক্রোধ রয়েছে) যারা ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরি করে, তারা ব্যতীত যাদের ওপর বলপ্রয়োগ করা হয় (অর্থাৎ যাদেরকে কুফরি করতে বাধ্য করা হয়) অথচ ঈমানে তাদের মন প্রশান্ত; বরং যারা কুফরিতে মন খুলে দেয় (অর্থাৎ মন থেকেই কুফরি করে), তাদের ওপরই আল্লাহর ক্রোধ। এদের জন্য ভয়ানক শাস্তিও রয়েছে।

  107. ذَٰلِكَ بِأَنَّهُمُ ٱسۡتَحَبُّواْ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا عَلَى ٱلۡأٓخِرَةِ وَأَنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡكَٰفِرِينَ 

    Open ayah 16:107

    এটা এজন্য যে, তারা পরকালের চেয়ে দুনিয়ার জীবনকে অধিক পছন্দ করে, আর আল্লাহ কাফেরদেরকে সুপথ দেখান না।

  108. أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ طَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ وَسَمۡعِهِمۡ وَأَبۡصَٰرِهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡغَٰفِلُونَ 

    Open ayah 16:108

    ওরা তো তারাই যাদের অন্তর, কান ও চোখ আল্লাহ সীল করে দিয়েছেন এবং ওরাই অমনোযোগী।

  109. لَا جَرَمَ أَنَّهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ هُمُ ٱلۡخَٰسِرُونَ 

    Open ayah 16:109

    কোন সন্দেহ নেই যে, পরকালে ওরাই ক্ষতিগ্রস্ত হবে।

  110. ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ هَاجَرُواْ مِنۢ بَعۡدِ مَا فُتِنُواْ ثُمَّ جَٰهَدُواْ وَصَبَرُوٓاْ إِنَّ رَبَّكَ مِنۢ بَعۡدِهَا لَغَفُورٞ رَّحِيمٞ 

    Open ayah 16:110

    যারা নির্যাতন ভোগের পর হিজরত করেছে, তারপর জেহাদ করেছে ও ধৈর্য ধরেছে, তাদের জন্য এসবকিছুর পরে অবশ্যই তোমার প্রভু ক্ষমাশীল, পরম দয়ালু।

  111. ۞يَوۡمَ تَأۡتِي كُلُّ نَفۡسٖ تُجَٰدِلُ عَن نَّفۡسِهَا وَتُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا عَمِلَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ

    Open ayah 16:111

    (সে দিনটি স্মরণ করো) যেদিন প্রত্যেকেই আত্মপক্ষ সমর্থন করার জন্য উপস্থিত হবে, প্রত্যেককে তার কাজের ফল পুরোপুরি দেওয়া হবে এবং তাদের প্রতি কোন অন্যায় করা হবে না।

  112. وَضَرَبَ ٱللَّهُ مَثَلٗا قَرۡيَةٗ كَانَتۡ ءَامِنَةٗ مُّطۡمَئِنَّةٗ يَأۡتِيهَا رِزۡقُهَا رَغَدٗا مِّن كُلِّ مَكَانٖ فَكَفَرَتۡ بِأَنۡعُمِ ٱللَّهِ فَأَذَٰقَهَا ٱللَّهُ لِبَاسَ ٱلۡجُوعِ وَٱلۡخَوۡفِ بِمَا كَانُواْ يَصۡنَعُونَ

    Open ayah 16:112

    আল্লাহ একটি জনপদের (মক্কা) উদাহরণ দিচ্ছেন। জনপদটি ছিল নিরাপদ ও নিশ্চিন্ত। সেখানে সব জায়গা থেকে পর্যাপ্ত জীবিকা আসত। তারপর সেটি (তার অধিবাসীরা) আল্লাহর নেয়ামতসমূহের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করল। তখন আল্লাহ তাদের কৃতকর্মের জন্য জনপদটিকে ক্ষুধা ও ভীতির স্বাদ আস্বাদন করালেন।

  113. وَلَقَدۡ جَآءَهُمۡ رَسُولٞ مِّنۡهُمۡ فَكَذَّبُوهُ فَأَخَذَهُمُ ٱلۡعَذَابُ وَهُمۡ ظَٰلِمُونَ

    Open ayah 16:113

    তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন রসূল এল। তারা তাকে অস্বীকার করল। ফলে আজাব ওদেরকে পাকড়াও করল। আর ওরা ছিল জালেম।

  114. فَكُلُواْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ حَلَٰلٗا طَيِّبٗا وَٱشۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ إِن كُنتُمۡ إِيَّاهُ تَعۡبُدُونَ

    Open ayah 16:114

    অতএব, আল্লাহ তোমাদেরকে যেসব হালাল ও পবিত্র বস্তু দান করেছেন তা থেকে আহার করো আর আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা কেবল তাঁরই ইবাদত কর।

  115. إِنَّمَا حَرَّمَ عَلَيۡكُمُ ٱلۡمَيۡتَةَ وَٱلدَّمَ وَلَحۡمَ ٱلۡخِنزِيرِ وَمَآ أُهِلَّ لِغَيۡرِ ٱللَّهِ بِهِۦۖ فَمَنِ ٱضۡطُرَّ غَيۡرَ بَاغٖ وَلَا عَادٖ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 16:115

    আল্লাহ তো তোমাদের জন্য মৃতপ্রাণীর মাংস, রক্ত, শূকরের মাংস এবং যে প্রাণী আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয় তার মাংস হারাম করেছেন। তবে কেউ যদি অবাধ্য না হয়ে কিংবা সীমালংঘন না করে (এর কোনটি খেতে) নিতান্ত বাধ্য হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।

  116. وَلَا تَقُولُواْ لِمَا تَصِفُ أَلۡسِنَتُكُمُ ٱلۡكَذِبَ هَٰذَا حَلَٰلٞ وَهَٰذَا حَرَامٞ لِّتَفۡتَرُواْ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۚ إِنَّ ٱلَّذِينَ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ لَا يُفۡلِحُونَ

    Open ayah 16:116

    তোমাদের জিহবা মিথ্যায় অভ্যস্ত বলে আল্লাহর নামে মিথ্যা আরোপ করার জন্য বল না, “এটা হালাল আর এটা হারাম”। যারা আল্লাহর নামে মিথ্যা আরোপ করে তারা কখনও সফল হয় না।

  117. مَتَٰعٞ قَلِيلٞ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 16:117

    (তাদের) স্বল্পকালীন ভোগমাত্র। (তারপর) তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।

  118. وَعَلَى ٱلَّذِينَ هَادُواْ حَرَّمۡنَا مَا قَصَصۡنَا عَلَيۡكَ مِن قَبۡلُۖ وَمَا ظَلَمۡنَٰهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ

    Open ayah 16:118

    ইহুদিদের জন্য আমি যা কিছু হারাম করেছিলাম তা তোমার কাছে পূর্বেই বর্ণনা করেছি। আমি তাদের প্রতি কোন জুলুম করিনি, কিন্তু তারাই নিজেদের প্রতি জুলুম করত।

  119. ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ عَمِلُواْ ٱلسُّوٓءَ بِجَهَٰلَةٖ ثُمَّ تَابُواْ مِنۢ بَعۡدِ ذَٰلِكَ وَأَصۡلَحُوٓاْ إِنَّ رَبَّكَ مِنۢ بَعۡدِهَا لَغَفُورٞ رَّحِيمٌ

    Open ayah 16:119

    যারা অজ্ঞতাবশত খারাপ কাজ করে এবং পরক্ষণেই তওবা করে আর ভাল কাজ করে তাদের জন্য নিশ্চয়ই তোমার প্রভু ক্ষমাশীল, দয়ালু।

  120. إِنَّ إِبۡرَٰهِيمَ كَانَ أُمَّةٗ قَانِتٗا لِّلَّهِ حَنِيفٗا وَلَمۡ يَكُ مِنَ ٱلۡمُشۡرِكِينَ 

    Open ayah 16:120

    নিশ্চয়ই ইবরাহীম ছিল একটি জাতির প্রতীক, আল্লাহর অনুগত ও একনিষ্ঠ। সে মুশরিকদের দলভুক্ত ছিল না।

  121. شَاكِرٗا لِّأَنۡعُمِهِۚ ٱجۡتَبَىٰهُ وَهَدَىٰهُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ

    Open ayah 16:121

    সে ছিল আল্লাহর নেয়ামতসমূহের প্রতি কৃতজ্ঞ। তিনি তাকে মনোনীত করেছিলেন এবং সঠিক পথে পরিচালিত করেছিলেন।

  122. وَءَاتَيۡنَٰهُ فِي ٱلدُّنۡيَا حَسَنَةٗۖ وَإِنَّهُۥ فِي ٱلۡأٓخِرَةِ لَمِنَ ٱلصَّٰلِحِينَ

    Open ayah 16:122

    আমি তাকে দুনিয়ায় কল্যাণ দিয়েছিলাম। আর আখেরাতেও সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে।

  123. ثُمَّ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ أَنِ ٱتَّبِعۡ مِلَّةَ إِبۡرَٰهِيمَ حَنِيفٗاۖ وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ

    Open ayah 16:123

    অতঃপর তোমার কাছে প্রত্যাদেশ পাঠিয়েছি যে, একনিষ্ঠ ইবরাহীমের মতাদর্শ অনুসরণ কর। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।

  124. إِنَّمَا جُعِلَ ٱلسَّبۡتُ عَلَى ٱلَّذِينَ ٱخۡتَلَفُواْ فِيهِۚ وَإِنَّ رَبَّكَ لَيَحۡكُمُ بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ

    Open ayah 16:124

    শনিবার (উদযাপন) তো তাদের জন্যই বিধিবদ্ধ করা হয়েছিল যারা সে ব্যাপারে মতভেদ করেছিল। আর তারা যে ব্যাপারে মতভেদ করত, তোমার প্রভু কেয়ামতের দিন তাদের মধ্যে অবশ্যই তা মীমাংসা করবেন।

  125. ٱدۡعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِٱلۡحِكۡمَةِ وَٱلۡمَوۡعِظَةِ ٱلۡحَسَنَةِۖ وَجَٰدِلۡهُم بِٱلَّتِي هِيَ أَحۡسَنُۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ

    Open ayah 16:125

    প্রজ্ঞা ও সদুপদেশ দ্বারা (মানুষকে) তোমার প্রভুর পথে ডাকবে এবং তাদের সাথে উৎকৃষ্টতম পন্থায় বিতর্ক করবে। তোমার প্রভুর পথ থেকে যে বিচ্যুত হয়েছে তাকে তিনিই সবচেয়ে বেশি জানেন। আবার যারা সঠিক পথে রয়েছে তাদেরকেও তিনিই সবচেয়ে বেশি জানেন।

  126. وَإِنۡ عَاقَبۡتُمۡ فَعَاقِبُواْ بِمِثۡلِ مَا عُوقِبۡتُم بِهِۦۖ وَلَئِن صَبَرۡتُمۡ لَهُوَ خَيۡرٞ لِّلصَّٰبِرِينَ

    Open ayah 16:126

    যদি তোমরা (শত্রুদেরকে) শাস্তি দাও তাহলে যে শাস্তি তোমাদেরকে দেওয়া হয়েছে তোমরাও তার অনুরূপ শাস্তি দেবে। আর যদি ধৈর্যধারণ করো তাহলে ধৈর্যশীলদের জন্য সেটাই উত্তম।

  127. وَٱصۡبِرۡ وَمَا صَبۡرُكَ إِلَّا بِٱللَّهِۚ وَلَا تَحۡزَنۡ عَلَيۡهِمۡ وَلَا تَكُ فِي ضَيۡقٖ مِّمَّا يَمۡكُرُونَ

    Open ayah 16:127

    তুমি ধৈর্যধারণ করো। তোমার ধৈর্য তো আল্লাহর সাহায্য ছাড়া নয়। আর তাদের আচরণে দুঃখিত হয়ো না এবং তারা যে চক্রান্ত করছে সেজন্য কষ্ট পেয়ো না।

  128. إِنَّ ٱللَّهَ مَعَ ٱلَّذِينَ ٱتَّقَواْ وَّٱلَّذِينَ هُم مُّحۡسِنُونَ

    Open ayah 16:128

    আল্লাহ তো তাদের সাথেই আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল।