الإسراء
Al-Israa
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
سُبۡحَٰنَ ٱلَّذِيٓ أَسۡرَىٰ بِعَبۡدِهِۦ لَيۡلٗا مِّنَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ إِلَى ٱلۡمَسۡجِدِ ٱلۡأَقۡصَا ٱلَّذِي بَٰرَكۡنَا حَوۡلَهُۥ لِنُرِيَهُۥ مِنۡ ءَايَٰتِنَآۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ
Open ayah 17:1পবিত্রতা ও মহিমা সেই মহান সত্তার, যিনি তাঁর বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন (মক্কার) মাসজিদুল হারাম থেকে (জেরুজালেমের) মাসজিদুল আকসা পর্যন্ত—যার আশপাশ আমি বরকতময় করেছি—তাকে আমার নিদর্শনসমূহ দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন।
وَءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَجَعَلۡنَٰهُ هُدٗى لِّبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَلَّا تَتَّخِذُواْ مِن دُونِي وَكِيلٗا
Open ayah 17:2আমি মূসাকে কিতাব দিয়েছিলাম এবং একে বনী ইসরাঈলের জন্য একটি দিক-নির্দেশনা করে দিয়েছিলাম, (এই নির্দেশ দিয়ে) যে, “তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে কর্মবিধায়ক বানিও না।”
ذُرِّيَّةَ مَنۡ حَمَلۡنَا مَعَ نُوحٍۚ إِنَّهُۥ كَانَ عَبۡدٗا شَكُورٗا
Open ayah 17:3“হে তাদের বংশধরগণ, যাদেরকে আমি নূহের সাথে (জাহাজে) আরোহণ করিয়েছিলাম! নিশ্চয়ই সে ছিল (আমার) এক পরম কৃতজ্ঞ বান্দা।”
وَقَضَيۡنَآ إِلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ فِي ٱلۡكِتَٰبِ لَتُفۡسِدُنَّ فِي ٱلۡأَرۡضِ مَرَّتَيۡنِ وَلَتَعۡلُنَّ عُلُوّٗا كَبِيرٗا
Open ayah 17:4আমি বনী ইসরাঈলের প্রতি কিতাবে ঘোষণা দিয়েছিলাম যে, দুনিয়ায় তোমরা দু'বার বিপর্যয় সৃষ্টি করবে এবং বড়রকম ঔদ্ধত্য প্রদর্শন করবে।
فَإِذَا جَآءَ وَعۡدُ أُولَىٰهُمَا بَعَثۡنَا عَلَيۡكُمۡ عِبَادٗا لَّنَآ أُوْلِي بَأۡسٖ شَدِيدٖ فَجَاسُواْ خِلَٰلَ ٱلدِّيَارِۚ وَكَانَ وَعۡدٗا مَّفۡعُولٗا
Open ayah 17:5অতঃপর যখন ঐদুটোর প্রথমটির ওয়াদা এসেছিল তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার প্রচণ্ড শক্তিশালী বান্দাদেরকে পাঠিয়েছিলাম। তারা (শাস্তি দেওয়ার জন্য তোমাদের) ঘরবাড়ির ভিতরে প্রবেশ করেছিল। এটা একটা কার্যকর ওয়াদা ছিল।
ثُمَّ رَدَدۡنَا لَكُمُ ٱلۡكَرَّةَ عَلَيۡهِمۡ وَأَمۡدَدۡنَٰكُم بِأَمۡوَٰلٖ وَبَنِينَ وَجَعَلۡنَٰكُمۡ أَكۡثَرَ نَفِيرًا
Open ayah 17:6তারপর তাদের বিরুদ্ধে আবার তোমাদের পালা (ক্ষমতা) ফিরিয়ে দিয়েছিলাম; ধন-সম্পদ ও পুত্রসন্তান দ্বারা তোমাদেরকে সাহায্য করেছিলাম এবং তোমাদেরকে সংখ্যাগরিষ্ঠ করেছিলাম।
إِنۡ أَحۡسَنتُمۡ أَحۡسَنتُمۡ لِأَنفُسِكُمۡۖ وَإِنۡ أَسَأۡتُمۡ فَلَهَاۚ فَإِذَا جَآءَ وَعۡدُ ٱلۡأٓخِرَةِ لِيَسُـُٔواْ وُجُوهَكُمۡ وَلِيَدۡخُلُواْ ٱلۡمَسۡجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٖ وَلِيُتَبِّرُواْ مَا عَلَوۡاْ تَتۡبِيرًا
Open ayah 17:7তোমরা ভাল কাজ করলে নিজেদের জন্যই করবে, আর খারাপ কাজ করলে তাও নিজেদের জন্যই (করবে)। তারপর যখন (ঐ দুটোর) দ্বিতীয়টির ওয়াদা এসেছিল তখন (তাদেরকে পাঠিয়েছিলাম) যাতে তারা তোমাদের মুখমণ্ডল বিকৃত করে, প্রথমবার যেভাবে প্রবেশ করেছিল সেভাবে মসজিদে প্রবেশ করে এবং যাতেই চড়াও হয় সব তছনছ করে দেয়।
عَسَىٰ رَبُّكُمۡ أَن يَرۡحَمَكُمۡۚ وَإِنۡ عُدتُّمۡ عُدۡنَاۚ وَجَعَلۡنَا جَهَنَّمَ لِلۡكَٰفِرِينَ حَصِيرًا
Open ayah 17:8হয়তো তোমাদের প্রভু তোমাদের প্রতি অনুগ্রহ করবেন (যদি তোমরা তার কথামতো চল)। কিন্তু যদি আবার আগের আচরণ (অবাধ্যতা) করো তাহলে আমিও আবার আগের আচরণ (শাস্তির ব্যবস্থা) করব। আর জাহান্নামকে আমি কাফেরদের জন্য কারাগার বানিয়েছি।
إِنَّ هَٰذَا ٱلۡقُرۡءَانَ يَهۡدِي لِلَّتِي هِيَ أَقۡوَمُ وَيُبَشِّرُ ٱلۡمُؤۡمِنِينَ ٱلَّذِينَ يَعۡمَلُونَ ٱلصَّٰلِحَٰتِ أَنَّ لَهُمۡ أَجۡرٗا كَبِيرٗا
Open ayah 17:9নিশ্চয়ই এই কোরআন সর্বাধিক সঠিক পথ দেখায় এবং সৎকর্মশীল মুমিনদেরকে এই সুসংবাদ দেয় যে, তাদের জন্য বড় পুরস্কার রয়েছে।
وَأَنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ أَعۡتَدۡنَا لَهُمۡ عَذَابًا أَلِيمٗا
Open ayah 17:10আর যারা পরকালে বিশ্বাস করে না তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি।
وَيَدۡعُ ٱلۡإِنسَٰنُ بِٱلشَّرِّ دُعَآءَهُۥ بِٱلۡخَيۡرِۖ وَكَانَ ٱلۡإِنسَٰنُ عَجُولٗا
Open ayah 17:11মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবে অকল্যাণও কামনা করে। মানুষ বড়ই তাড়াহুড়াপ্রবণ।
وَجَعَلۡنَا ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ ءَايَتَيۡنِۖ فَمَحَوۡنَآ ءَايَةَ ٱلَّيۡلِ وَجَعَلۡنَآ ءَايَةَ ٱلنَّهَارِ مُبۡصِرَةٗ لِّتَبۡتَغُواْ فَضۡلٗا مِّن رَّبِّكُمۡ وَلِتَعۡلَمُواْ عَدَدَ ٱلسِّنِينَ وَٱلۡحِسَابَۚ وَكُلَّ شَيۡءٖ فَصَّلۡنَٰهُ تَفۡصِيلٗا
Open ayah 17:12আমি রাত ও দিনকে দু'টি নিদর্শন বানিয়েছি। অতঃপর রাতের নিদর্শনকে (অন্ধকার দ্বারা) নিষপ্রভ করেছি আর দিনের নিদর্শনকে আলোকপ্রদ করেছি; যাতে তোমরা তোমাদের প্রভুর অনুগ্রহ (জীবিকা) সন্ধান করতে পার এবং বছরের সংখ্যা ও হিসাব জানতে পার। আমি তো সবকিছুই বিস্তারিতভাবে বর্ণনা করেছি।
وَكُلَّ إِنسَٰنٍ أَلۡزَمۡنَٰهُ طَٰٓئِرَهُۥ فِي عُنُقِهِۦۖ وَنُخۡرِجُ لَهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ كِتَٰبٗا يَلۡقَىٰهُ مَنشُورًا
Open ayah 17:13আমি প্রত্যেক মানুষের কাজ তার গলায় বেঁধে রেখেছি। আর কেয়ামতের দিন তার জন্য একটি কিতাব (লিখিত বিবরণ) বের করব যা সে খোলা অবস্থায় পাবে।
ٱقۡرَأۡ كِتَٰبَكَ كَفَىٰ بِنَفۡسِكَ ٱلۡيَوۡمَ عَلَيۡكَ حَسِيبٗا
Open ayah 17:14(তাকে বলা হবে) “তোমার কিতাবটি পড়। আজ তোমার বিরুদ্ধে হিসাব গ্রহণকারী হিসেবে তুমি নিজেই যথেষ্ট।”
مَّنِ ٱهۡتَدَىٰ فَإِنَّمَا يَهۡتَدِي لِنَفۡسِهِۦۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيۡهَاۚ وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۗ وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّىٰ نَبۡعَثَ رَسُولٗا
Open ayah 17:15যে সৎপথে চলে সে নিজের কল্যাণের জন্যই সৎপথে চলে। আবার যে বিপথগামী হয় সে নিজের অকল্যাণের জন্যই বিপথগামী হয়। একজন আরেকজনের ভার বহন করে না। আর রসূল না পাঠানো পর্যন্ত আমি (কাউকে) শাস্তি দেই না।
وَإِذَآ أَرَدۡنَآ أَن نُّهۡلِكَ قَرۡيَةً أَمَرۡنَا مُتۡرَفِيهَا فَفَسَقُواْ فِيهَا فَحَقَّ عَلَيۡهَا ٱلۡقَوۡلُ فَدَمَّرۡنَٰهَا تَدۡمِيرٗا
Open ayah 17:16আমি যখন কোন জনপদ ধ্বংস করতে মনস্থ করি তখন তার বিলাসজীবন যাপনকারীদেরকে (আমার আনুগত্যের) নির্দেশ দেই, কিন্তু তারা সেখানে পাপাচার করে; তখন তার বিরুদ্ধে দণ্ডাজ্ঞা অবধারিত হয়ে যায় এবং আমি তাকে একেবারে ধ্বংস করে দেই।
وَكَمۡ أَهۡلَكۡنَا مِنَ ٱلۡقُرُونِ مِنۢ بَعۡدِ نُوحٖۗ وَكَفَىٰ بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرَۢا بَصِيرٗا
Open ayah 17:17নূহের পর আমি কত প্রজন্ম ধ্বংস করেছি! নিজের বান্দাদের পাপের খবর রাখা ও তা দেখার জন্য তোমার প্রভুই যথেষ্ট।
مَّن كَانَ يُرِيدُ ٱلۡعَاجِلَةَ عَجَّلۡنَا لَهُۥ فِيهَا مَا نَشَآءُ لِمَن نُّرِيدُ ثُمَّ جَعَلۡنَا لَهُۥ جَهَنَّمَ يَصۡلَىٰهَا مَذۡمُومٗا مَّدۡحُورٗا
Open ayah 17:18যে দুনিয়া (দুনিয়ার সুখ-শান্তি) চায় তার জন্য আমি যাকে যা দিতে চাই দ্রুত দিয়ে দেই। তারপর তার জন্য জাহান্নাম নির্ধারণ করি, যাতে সে নিন্দিত-বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে।
وَمَنۡ أَرَادَ ٱلۡأٓخِرَةَ وَسَعَىٰ لَهَا سَعۡيَهَا وَهُوَ مُؤۡمِنٞ فَأُوْلَٰٓئِكَ كَانَ سَعۡيُهُم مَّشۡكُورٗا
Open ayah 17:19আর যে আখেরাত চায় এবং তার জন্য ঈমান সহকারে যথাযথ চেষ্টা করে, এমন লোকদের চেষ্টা প্রশংসিত (পুরস্কারযোগ্য) হয়ে থাকে।
كُلّٗا نُّمِدُّ هَٰٓؤُلَآءِ وَهَٰٓؤُلَآءِ مِنۡ عَطَآءِ رَبِّكَۚ وَمَا كَانَ عَطَآءُ رَبِّكَ مَحۡظُورًا
Open ayah 17:20আমি এদেরকে এবং ওদেরকে প্রত্যেককে তোমার প্রভুর দান থেকে সাহায্য করে থাকি। তোমার প্রভুর দান (কারো জন্য) নিষিদ্ধ নয়।
ٱنظُرۡ كَيۡفَ فَضَّلۡنَا بَعۡضَهُمۡ عَلَىٰ بَعۡضٖۚ وَلَلۡأٓخِرَةُ أَكۡبَرُ دَرَجَٰتٖ وَأَكۡبَرُ تَفۡضِيلٗا
Open ayah 17:21লক্ষ্য করো, আমি কীভাবে তাদের কতককে কতকের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর মর্যাদায় ও শ্রষ্েঠেত্ব তো পরকালই বড়।
لَّا تَجۡعَلۡ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتَقۡعُدَ مَذۡمُومٗا مَّخۡذُولٗا
Open ayah 17:22আল্লাহর সাথে অন্য কোন উপাস্য সাব্যস্ত করো না। তাহলে তুমি নিন্দিত ও লাঞ্ছিত হয়ে পড়বে।
۞وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّآ إِيَّاهُ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنًاۚ إِمَّا يَبۡلُغَنَّ عِندَكَ ٱلۡكِبَرَ أَحَدُهُمَآ أَوۡ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَآ أُفّٖ وَلَا تَنۡهَرۡهُمَا وَقُل لَّهُمَا قَوۡلٗا كَرِيمٗا
Open ayah 17:23তোমার প্রভু আদেশ করেছেন যে, তোমরা কেবল তাঁরই ইবাদত করবে এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। যদি তাদের একজন অথবা উভয়জন তোমার কাছে (তোমার সংসারে অথবা তোমার জীবদ্দশায়) বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদেরকে (বিরক্তি কিংবা অসম্মানসূচক শব্দ) উফ্' বলবে না এবং তাদের সাথে ধমকের সুরে কথা বলবে না; বরং তাদের সাথে ভাল (সম্মানজনক) কথা বলবে।
وَٱخۡفِضۡ لَهُمَا جَنَاحَ ٱلذُّلِّ مِنَ ٱلرَّحۡمَةِ وَقُل رَّبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرٗا
Open ayah 17:24আর মমতায় তাদের প্রতি বশ্যতার ডানা নত করে দেবে (তাদের সাথে বিনীত আচরণ করবে) আর বলবে, “হে প্রভু! আমার পিতামাতার প্রতি দয়া করো, যেমন তারা আমাকে ছোট থাকতে (দয়া দিয়ে) লালনপালন করেছেন।”
رَّبُّكُمۡ أَعۡلَمُ بِمَا فِي نُفُوسِكُمۡۚ إِن تَكُونُواْ صَٰلِحِينَ فَإِنَّهُۥ كَانَ لِلۡأَوَّٰبِينَ غَفُورٗا
Open ayah 17:25তোমাদের প্রভু তোমাদের মনের কথা ভাল করে জানেন। তোমরা যদি সৎ হও তাহলে অবশ্যই তিনি তওবাকারীদের প্রতি ক্ষমাশীল রয়েছেন।
وَءَاتِ ذَا ٱلۡقُرۡبَىٰ حَقَّهُۥ وَٱلۡمِسۡكِينَ وَٱبۡنَ ٱلسَّبِيلِ وَلَا تُبَذِّرۡ تَبۡذِيرًا
Open ayah 17:26আত্মীয়কে তার হক দিয়ে দাও; মিসকীন ও মুসাফিরকেও; আর মোটেও অপব্যয় করো না।
إِنَّ ٱلۡمُبَذِّرِينَ كَانُوٓاْ إِخۡوَٰنَ ٱلشَّيَٰطِينِۖ وَكَانَ ٱلشَّيۡطَٰنُ لِرَبِّهِۦ كَفُورٗا
Open ayah 17:27অপব্যয়কারীরা শয়তানদের ভাই। আর শয়তান তার প্রভুর প্রতি বড়ই অকৃতজ্ঞ।
وَإِمَّا تُعۡرِضَنَّ عَنۡهُمُ ٱبۡتِغَآءَ رَحۡمَةٖ مِّن رَّبِّكَ تَرۡجُوهَا فَقُل لَّهُمۡ قَوۡلٗا مَّيۡسُورٗا
Open ayah 17:28আর তোমার প্রভুর কাছ থেকে প্রত্যাশিত কোন অনুগ্রহের অপেক্ষায় থাকাকালে যদি তাদের থেকে (কখনও) মুখ ফিরিয়ে রাখ (আপাতত তাদেরকে কিছু দিতে না পার) তাহলে তাদের সাথে নম্রভাবে কথা বলবে।
وَلَا تَجۡعَلۡ يَدَكَ مَغۡلُولَةً إِلَىٰ عُنُقِكَ وَلَا تَبۡسُطۡهَا كُلَّ ٱلۡبَسۡطِ فَتَقۡعُدَ مَلُومٗا مَّحۡسُورًا
Open ayah 17:29তোমার হাত গ্রীবায় আবদ্ধ রেখো না (একেবারে ব্যয়কুণ্ঠ হয়ো না) কিংবা তা পুরোপুরি প্রসারিত করো না (একেবারে মুক্তহস্ত হয়ো না)। তাহলে তিরস্কৃত কিংবা নিঃস্ব হয়ে পড়বে।
إِنَّ رَبَّكَ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّهُۥ كَانَ بِعِبَادِهِۦ خَبِيرَۢا بَصِيرٗا
Open ayah 17:30তোমার প্রভু যাকে চান তার জীবিকা বাড়িয়ে দেন আবার সংকুচিত করেন। নিশ্চয়ই তিনি তাঁর বান্দাদের সব খবর রাখেন এবং তাদের সবকিছু দেখেন।
وَلَا تَقۡتُلُوٓاْ أَوۡلَٰدَكُمۡ خَشۡيَةَ إِمۡلَٰقٖۖ نَّحۡنُ نَرۡزُقُهُمۡ وَإِيَّاكُمۡۚ إِنَّ قَتۡلَهُمۡ كَانَ خِطۡـٔٗا كَبِيرٗا
Open ayah 17:31অভাবের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আমিই তাদের রুজির ব্যবস্থা করি; এবং তোমাদেরও। তাদেরকে হত্যা করা নিশ্চয়ই একটি বড় পাপ।
وَلَا تَقۡرَبُواْ ٱلزِّنَىٰٓۖ إِنَّهُۥ كَانَ فَٰحِشَةٗ وَسَآءَ سَبِيلٗا
Open ayah 17:32ব্যভিচারের কাছেও যেয়ো না। এটা একটা খারাপ কাজ এবং নিকৃষ্ট পথ।
وَلَا تَقۡتُلُواْ ٱلنَّفۡسَ ٱلَّتِي حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلۡحَقِّۗ وَمَن قُتِلَ مَظۡلُومٗا فَقَدۡ جَعَلۡنَا لِوَلِيِّهِۦ سُلۡطَٰنٗا فَلَا يُسۡرِف فِّي ٱلۡقَتۡلِۖ إِنَّهُۥ كَانَ مَنصُورٗا
Open ayah 17:33আল্লাহ যাকে হত্যা করা নিষিদ্ধ করেছেন ন্যায্য কারণ ছাড়া তাকে হত্যা করো না। যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার উত্তরাধিকারীকে তো আমি (কেসাস বা দিয়াত গ্রহণ অথবা ক্ষমা করার) ক্ষমতা দিয়েছি; তবে সে যেন হত্যার ব্যাপারে বাড়াবাড়ি না করে। (ইসলামের বিধানে) নিশ্চয়ই সে সাহায্যপ্রাপ্ত।
وَلَا تَقۡرَبُواْ مَالَ ٱلۡيَتِيمِ إِلَّا بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ حَتَّىٰ يَبۡلُغَ أَشُدَّهُۥۚ وَأَوۡفُواْ بِٱلۡعَهۡدِۖ إِنَّ ٱلۡعَهۡدَ كَانَ مَسۡـُٔولٗا
Open ayah 17:34বয়োপ্রাপ্ত না হওয়া পর্যন্ত সুন্দরতম পদ্ধতি ছাড়া এতিমের সম্পদের কাছেও যাবে না। আর ওয়াদা পূরণ করবে। ওয়াদা সম্পর্কে নিশ্চয়ই জিজ্ঞাসা করা হবে।
وَأَوۡفُواْ ٱلۡكَيۡلَ إِذَا كِلۡتُمۡ وَزِنُواْ بِٱلۡقِسۡطَاسِ ٱلۡمُسۡتَقِيمِۚ ذَٰلِكَ خَيۡرٞ وَأَحۡسَنُ تَأۡوِيلٗا
Open ayah 17:35মাপের সময় তোমরা মাপ পুরোপুরি দেবে এবং সঠিক নিক্তিতে ওজন করবে। এটাই কল্যাণকর এবং পরিণামে এটাই শ্রেয়তর।
وَلَا تَقۡفُ مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٌۚ إِنَّ ٱلسَّمۡعَ وَٱلۡبَصَرَ وَٱلۡفُؤَادَ كُلُّ أُوْلَٰٓئِكَ كَانَ عَنۡهُ مَسۡـُٔولٗا
Open ayah 17:36যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই তার পেছনে লেগো না। কান, চোখ ও অন্তর এগুলোর প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
وَلَا تَمۡشِ فِي ٱلۡأَرۡضِ مَرَحًاۖ إِنَّكَ لَن تَخۡرِقَ ٱلۡأَرۡضَ وَلَن تَبۡلُغَ ٱلۡجِبَالَ طُولٗا
Open ayah 17:37জমিনে দম্ভভরে চলো না। তুমি তো জমিনকে বিদীর্ণ করতে পারবে না কিংবা পর্বতের উচ্চতায়ও পৌঁছাতে পারবে না।
كُلُّ ذَٰلِكَ كَانَ سَيِّئُهُۥ عِندَ رَبِّكَ مَكۡرُوهٗا
Open ayah 17:38এসবের মধ্যে প্রতিটি খারাপ কাজ তোমার প্রভুর কাছে অপছন্দনীয়।
ذَٰلِكَ مِمَّآ أَوۡحَىٰٓ إِلَيۡكَ رَبُّكَ مِنَ ٱلۡحِكۡمَةِۗ وَلَا تَجۡعَلۡ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتُلۡقَىٰ فِي جَهَنَّمَ مَلُومٗا مَّدۡحُورًا
Open ayah 17:39এটি তোমার প্রভু কর্তৃক তোমাকে ওহীর মাধ্যমে প্রদত্ত একটি হেকমত। আল্লাহর সাথে অন্য কোন উপাস্য দাঁড় করো না। তাহলে অভিযুক্ত ও প্রত্যাখ্যাত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
أَفَأَصۡفَىٰكُمۡ رَبُّكُم بِٱلۡبَنِينَ وَٱتَّخَذَ مِنَ ٱلۡمَلَٰٓئِكَةِ إِنَٰثًاۚ إِنَّكُمۡ لَتَقُولُونَ قَوۡلًا عَظِيمٗا
Open ayah 17:40তোমাদের প্রভু কি পুত্র গ্রহণের জন্য তোমাদেরকে মনোনীত করেছেন এবং তিনি নিজে ফেরেশতাদের মধ্য থেকে কন্যা গ্রহণ করেছেন? নিশ্চয়ই তোমরা একটা গুরুতর কথা বলছ।
وَلَقَدۡ صَرَّفۡنَا فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ لِيَذَّكَّرُواْ وَمَا يَزِيدُهُمۡ إِلَّا نُفُورٗا
Open ayah 17:41অবশ্যই আমি এই কোরআনে (সবকিছু) বিস্তারিতভাবে বর্ণনা করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে। কিন্তু এতে (দেখছি) কেবল তাদের বিরূপ মনোভাবই বৃদ্ধি পাচ্ছে।
قُل لَّوۡ كَانَ مَعَهُۥٓ ءَالِهَةٞ كَمَا يَقُولُونَ إِذٗا لَّٱبۡتَغَوۡاْ إِلَىٰ ذِي ٱلۡعَرۡشِ سَبِيلٗا
Open ayah 17:42বল, “যদি তাঁর সাথে আরো উপাস্য থাকত, যেমনটি ওরা বলছে, তাহলে অবশ্যই তারা আরশের মালিক (আল্লাহ) পর্যন্ত পৌঁছার পথ অন্বেষণ করত।”
سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يَقُولُونَ عُلُوّٗا كَبِيرٗا
Open ayah 17:43তিনি পবিত্র এবং তারা যা বলছে তা থেকে অনেক ঊর্ধ্বে।
تُسَبِّحُ لَهُ ٱلسَّمَٰوَٰتُ ٱلسَّبۡعُ وَٱلۡأَرۡضُ وَمَن فِيهِنَّۚ وَإِن مِّن شَيۡءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمۡدِهِۦ وَلَٰكِن لَّا تَفۡقَهُونَ تَسۡبِيحَهُمۡۚ إِنَّهُۥ كَانَ حَلِيمًا غَفُورٗا
Open ayah 17:44সাত আসমান ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যারা আছে সবাই তাঁর পবিত্রতা বর্ণনা করছে। এমন কিছু নেই যা তাঁর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করে না। তবে তোমরা তাদের পবিত্রতা বর্ণনার ভাষা বুঝতে পার না। নিশ্চয়ই তিনি অত্যন্ত সহনশীল, ক্ষমাপরায়ণ।
وَإِذَا قَرَأۡتَ ٱلۡقُرۡءَانَ جَعَلۡنَا بَيۡنَكَ وَبَيۡنَ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ حِجَابٗا مَّسۡتُورٗا
Open ayah 17:45তুমি যখন কোরআন পাঠ করো তখন আমি তোমার মধ্যে ও যারা পরকালে বিশ্বাস করে না তাদের মধ্যে একটি প্রচ্ছন্ন পর্দা স্থাপন করি (যাতে তারা শুনতে না পায়)।
وَجَعَلۡنَا عَلَىٰ قُلُوبِهِمۡ أَكِنَّةً أَن يَفۡقَهُوهُ وَفِيٓ ءَاذَانِهِمۡ وَقۡرٗاۚ وَإِذَا ذَكَرۡتَ رَبَّكَ فِي ٱلۡقُرۡءَانِ وَحۡدَهُۥ وَلَّوۡاْ عَلَىٰٓ أَدۡبَٰرِهِمۡ نُفُورٗا
Open ayah 17:46আর তাদের অন্তরের ওপর আবরণ দিয়ে দেই যেন তারা তা (কোরআন) বুঝতে না পারে এবং তাদের কানে দিয়ে দেই বধিরতা। (ফলে) কোরআনে তুমি যখন তোমার একক প্রভুর কথা আলোচনা করো তখন তারা বিমুখতায় পৃষ্ঠ প্রদর্শন করে।
نَّحۡنُ أَعۡلَمُ بِمَا يَسۡتَمِعُونَ بِهِۦٓ إِذۡ يَسۡتَمِعُونَ إِلَيۡكَ وَإِذۡ هُمۡ نَجۡوَىٰٓ إِذۡ يَقُولُ ٱلظَّٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلٗا مَّسۡحُورًا
Open ayah 17:47তারা তোমার কথা শ্রবণকালে যা শোনে আমি তা ভাল জানি এবং তারা গোপনে আলোচনাকালে জালেমরা যে বলে, “তোমরা তো এক যাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছ” আমি তাও জানি।
ٱنظُرۡ كَيۡفَ ضَرَبُواْ لَكَ ٱلۡأَمۡثَالَ فَضَلُّواْ فَلَا يَسۡتَطِيعُونَ سَبِيلٗا
Open ayah 17:48দেখ, ওরা তোমার জন্য কীভাবে উপমা পেশ করছে। অতএব, ওরা পথভ্রষ্ট হয়েছে; তাই কোন পথ পাচ্ছে না।
وَقَالُوٓاْ أَءِذَا كُنَّا عِظَٰمٗا وَرُفَٰتًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ خَلۡقٗا جَدِيدٗا
Open ayah 17:49তারা বলে, “আমরা যখন হাড়গোড় ও ধ্বংসাবশেষ হয়ে যাব তারপরও কি আমরা এক নতুন সৃষ্টিরূপে পুনরুত্থিত হব?”
۞قُلۡ كُونُواْ حِجَارَةً أَوۡ حَدِيدًا
Open ayah 17:50বল, “তোমরা পাথর কিংবা লোহা হও,
أَوۡ خَلۡقٗا مِّمَّا يَكۡبُرُ فِي صُدُورِكُمۡۚ فَسَيَقُولُونَ مَن يُعِيدُنَاۖ قُلِ ٱلَّذِي فَطَرَكُمۡ أَوَّلَ مَرَّةٖۚ فَسَيُنۡغِضُونَ إِلَيۡكَ رُءُوسَهُمۡ وَيَقُولُونَ مَتَىٰ هُوَۖ قُلۡ عَسَىٰٓ أَن يَكُونَ قَرِيبٗا
Open ayah 17:51অথবা অন্য কোন সৃষ্টবস্তু যা তোমাদের চিন্তায় (পুনরায় সৃষ্টির জন্য) বড় মনে হয় (তারপরও তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা হবে)।” তারা বলবে, “কে আমাদেরকে আবার সৃষ্টি করবে?” বল, “তিনিই, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন।” তখন তারা তোমার সামনে মাথা নাড়বে আর বলবে, “তা কবে?” বল, “হয়তো শিগগিরই হবে।”
يَوۡمَ يَدۡعُوكُمۡ فَتَسۡتَجِيبُونَ بِحَمۡدِهِۦ وَتَظُنُّونَ إِن لَّبِثۡتُمۡ إِلَّا قَلِيلٗا
Open ayah 17:52“যেদিন তিনি তোমাদেরকে ডাক দেবেন আর তোমরা তাঁর প্রশংসা করতে করতে তাঁর ডাকে সাড়া দেবে; এবং তোমাদের মনে হবে, (পৃথিবীতে) তোমরা খুব কম সময়ের জন্য অবস্থান করেছিলে।”
وَقُل لِّعِبَادِي يَقُولُواْ ٱلَّتِي هِيَ أَحۡسَنُۚ إِنَّ ٱلشَّيۡطَٰنَ يَنزَغُ بَيۡنَهُمۡۚ إِنَّ ٱلشَّيۡطَٰنَ كَانَ لِلۡإِنسَٰنِ عَدُوّٗا مُّبِينٗا
Open ayah 17:53আর আমার বান্দাদেরকে বলবে, তারা যেন তাই বলে যা সবচেয়ে ভাল। নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টির প্ররোচনা দেয়। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু।
رَّبُّكُمۡ أَعۡلَمُ بِكُمۡۖ إِن يَشَأۡ يَرۡحَمۡكُمۡ أَوۡ إِن يَشَأۡ يُعَذِّبۡكُمۡۚ وَمَآ أَرۡسَلۡنَٰكَ عَلَيۡهِمۡ وَكِيلٗا
Open ayah 17:54তোমাদের প্রভু তোমাদের সম্বন্ধে ভাল জানেন। তিনি যদি চান তোমাদের প্রতি অনুগ্রহ করবেন কিংবা যদি চান তোমাদেরকে শাস্তি দেবেন। আমি তোমাকে তাদের কর্মবিধায়ক করে পাঠাইনি।
وَرَبُّكَ أَعۡلَمُ بِمَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَلَقَدۡ فَضَّلۡنَا بَعۡضَ ٱلنَّبِيِّـۧنَ عَلَىٰ بَعۡضٖۖ وَءَاتَيۡنَا دَاوُۥدَ زَبُورٗا
Open ayah 17:55আসমান ও জমিনে যারা আছে তোমার প্রভু তাদের সম্বন্ধে ভাল জানেন। আমি নবীদের কতককে কতকের ওপর মর্যাদা দিয়েছি এবং দাউদকে যাবূর দিয়েছি।
قُلِ ٱدۡعُواْ ٱلَّذِينَ زَعَمۡتُم مِّن دُونِهِۦ فَلَا يَمۡلِكُونَ كَشۡفَ ٱلضُّرِّ عَنكُمۡ وَلَا تَحۡوِيلًا
Open ayah 17:56বল, “আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে উপাস্য মনে করো তাদেরকে ডাক। দেখবে, তারা তোমাদের কষ্ট দূর করার কিংবা তা পরিবর্তন করার ক্ষমতা রাখে না।”
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ يَدۡعُونَ يَبۡتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ ٱلۡوَسِيلَةَ أَيُّهُمۡ أَقۡرَبُ وَيَرۡجُونَ رَحۡمَتَهُۥ وَيَخَافُونَ عَذَابَهُۥٓۚ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحۡذُورٗا
Open ayah 17:57তারা যাদেরকে ডাকে তারা নিজেরাই তো কে নিকটতর হবে সেজন্য তাদের প্রভুর নৈকট্যলাভের উপায় অন্বেষণ করে, তাঁর অনুগ্রহ কামনা করে এবং তাঁর শাস্তির ভয় করে। তোমার প্রভুর শাস্তি তো ভয়েরই বস্তু।
وَإِن مِّن قَرۡيَةٍ إِلَّا نَحۡنُ مُهۡلِكُوهَا قَبۡلَ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ أَوۡ مُعَذِّبُوهَا عَذَابٗا شَدِيدٗاۚ كَانَ ذَٰلِكَ فِي ٱلۡكِتَٰبِ مَسۡطُورٗا
Open ayah 17:58এমন কোন জনপদ নেই যাকে আমি কেয়ামতের আগে ধ্বংস করব না কিংবা (তার অধিবাসীদেরকে) কঠোর শাস্তি দেব না। এ কথা কিতাবেই লিপিবদ্ধ আছে।
وَمَا مَنَعَنَآ أَن نُّرۡسِلَ بِٱلۡأٓيَٰتِ إِلَّآ أَن كَذَّبَ بِهَا ٱلۡأَوَّلُونَۚ وَءَاتَيۡنَا ثَمُودَ ٱلنَّاقَةَ مُبۡصِرَةٗ فَظَلَمُواْ بِهَاۚ وَمَا نُرۡسِلُ بِٱلۡأٓيَٰتِ إِلَّا تَخۡوِيفٗا
Open ayah 17:59আমি কেবল এজন্যই নিদর্শন পাঠানো থেকে বিরত থেকেছি যে, পূর্ববর্তীরা তা অস্বীকার করেছিল। স্পষ্ট এক নিদর্শন হিসেবে আমি ছামূদ জাতিকে উষ্ট্রী দিয়েছিলাম, কিন্তু তারা তার সাথে অন্যায় আচরণ করেছিল। আমি ভয় দেখানোর জন্যই নিদর্শন পাঠিয়ে থাকি।
وَإِذۡ قُلۡنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِٱلنَّاسِۚ وَمَا جَعَلۡنَا ٱلرُّءۡيَا ٱلَّتِيٓ أَرَيۡنَٰكَ إِلَّا فِتۡنَةٗ لِّلنَّاسِ وَٱلشَّجَرَةَ ٱلۡمَلۡعُونَةَ فِي ٱلۡقُرۡءَانِۚ وَنُخَوِّفُهُمۡ فَمَا يَزِيدُهُمۡ إِلَّا طُغۡيَٰنٗا كَبِيرٗا
Open ayah 17:60(স্মরণ করো) যখন আমি তোমাকে বলেছিলাম, “তোমার প্রভু তো মানুষকে পরিবেষ্টন করে আছেন।” আর আমি তোমাকে যে দৃশ্য দেখিয়েছি সেটি এবং কোরআনে উল্লিখিত অভিশপ্ত গাছটি কেবল মানুষকে পরীক্ষার জন্যই দিয়েছি। আমি তাদেরকে ভয় দেখাই, কিন্তু এতে তাদের ঘোর অবাধ্যতাই বৃদ্ধি পায়।
وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ قَالَ ءَأَسۡجُدُ لِمَنۡ خَلَقۡتَ طِينٗا
Open ayah 17:61(স্মরণ করো) যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, “তোমরা আদমকে সেজদা কর।” তখন ইবলীস ব্যতীত সবাই সেজদা করল। সে বলল, “ যাকে তুমি মাটি দ্বারা সৃষ্টি করেছো আমি কি তাকে সেজদা করব?”
قَالَ أَرَءَيۡتَكَ هَٰذَا ٱلَّذِي كَرَّمۡتَ عَلَيَّ لَئِنۡ أَخَّرۡتَنِ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَأَحۡتَنِكَنَّ ذُرِّيَّتَهُۥٓ إِلَّا قَلِيلٗا
Open ayah 17:62সে বলল, “এটা কেমন কথা? তুমি আমার ওপর একে মর্যাদা দিলে! (ঠিক আছে) তুমি যদি আমাকে কেয়ামতের দিন পর্যন্ত সময় দাও তাহলে অল্প কয়েকজন ব্যতীত আমি এর বংশধরদেরকে সমূলে বিনাশ করে ছাড়ব (একেবারে পথভ্রষ্ট করে ফেলব)।”
قَالَ ٱذۡهَبۡ فَمَن تَبِعَكَ مِنۡهُمۡ فَإِنَّ جَهَنَّمَ جَزَآؤُكُمۡ جَزَآءٗ مَّوۡفُورٗا
Open ayah 17:63তিনি বললেন, “যাও, তাদের মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে, জাহান্নামই হবে তোমাদের (সকলের) প্রতিফল, এক পরিপূর্ণ প্রতিফল।”
وَٱسۡتَفۡزِزۡ مَنِ ٱسۡتَطَعۡتَ مِنۡهُم بِصَوۡتِكَ وَأَجۡلِبۡ عَلَيۡهِم بِخَيۡلِكَ وَرَجِلِكَ وَشَارِكۡهُمۡ فِي ٱلۡأَمۡوَٰلِ وَٱلۡأَوۡلَٰدِ وَعِدۡهُمۡۚ وَمَا يَعِدُهُمُ ٱلشَّيۡطَٰنُ إِلَّا غُرُورًا
Open ayah 17:64“তাদের মধ্য থেকে যাকে পার তোমার আওয়াজ দ্বারা প্ররোচিত করো, তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদের ওপর আক্রমণ করো, ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে তাদের অংশীদার হয়ে যাও এবং তাদেরকে প্রতিশ্রুতি দাও।” শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ধোঁকা ছাড়া কিছু নয়।
إِنَّ عِبَادِي لَيۡسَ لَكَ عَلَيۡهِمۡ سُلۡطَٰنٞۚ وَكَفَىٰ بِرَبِّكَ وَكِيلٗا
Open ayah 17:65“আসলে আমার (খাঁটি) বান্দাদের ওপর তোমার কোন কর্তৃত্ব নেই এবং কর্মবিধায়ক হিসেবে তোমার প্রভুই যথেষ্ট।”
رَّبُّكُمُ ٱلَّذِي يُزۡجِي لَكُمُ ٱلۡفُلۡكَ فِي ٱلۡبَحۡرِ لِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦٓۚ إِنَّهُۥ كَانَ بِكُمۡ رَحِيمٗا
Open ayah 17:66তোমাদের প্রভু হলেন তিনি যিনি তোমাদের জন্য সমুদ্রে নৌযান চালিত করেন, যাতে তোমরা তাঁর অনুগ্রহ (জীবিকা) সন্ধান করতে পার। নিশ্চয়ই তিনি তোমাদের প্রতি দয়াবান।
وَإِذَا مَسَّكُمُ ٱلضُّرُّ فِي ٱلۡبَحۡرِ ضَلَّ مَن تَدۡعُونَ إِلَّآ إِيَّاهُۖ فَلَمَّا نَجَّىٰكُمۡ إِلَى ٱلۡبَرِّ أَعۡرَضۡتُمۡۚ وَكَانَ ٱلۡإِنسَٰنُ كَفُورًا
Open ayah 17:67আর যখন সমুদ্রে (চলাকালে) তোমাদের ওপর বিপদ আসে তখন একমাত্র তিনি ছাড়া (অন্য) যাদেরকে তোমরা ডাক তারা (সব) উধাও হয়ে যায়। তারপর তিনি যখন তোমাদেরকে উদ্ধার করে ভূমিতে (তীরে) আনেন তখন তোমরা মুখ ফিরিয়ে নাও (তাঁর অবাধ্য হও)। মানুষ হচ্ছে বড় অকৃতজ্ঞ।
أَفَأَمِنتُمۡ أَن يَخۡسِفَ بِكُمۡ جَانِبَ ٱلۡبَرِّ أَوۡ يُرۡسِلَ عَلَيۡكُمۡ حَاصِبٗا ثُمَّ لَا تَجِدُواْ لَكُمۡ وَكِيلًا
Open ayah 17:68তোমরা কি তাহলে নিশ্চিন্ত যে, তিনি তোমাদেরকে নিয়ে তীরভূমির প্রান্ত দাবিয়ে দেবেন না কিংবা তোমাদের ওপর শিলাঝড় পাঠাবেন না? তখন তোমরা নিজেদের জন্য (ঐ আজাব থেকে রক্ষাকারী) কোন অভিভাবক পাবে না।
أَمۡ أَمِنتُمۡ أَن يُعِيدَكُمۡ فِيهِ تَارَةً أُخۡرَىٰ فَيُرۡسِلَ عَلَيۡكُمۡ قَاصِفٗا مِّنَ ٱلرِّيحِ فَيُغۡرِقَكُم بِمَا كَفَرۡتُمۡ ثُمَّ لَا تَجِدُواْ لَكُمۡ عَلَيۡنَا بِهِۦ تَبِيعٗا
Open ayah 17:69অথবা তোমরা কি নিশ্চিন্ত যে, তিনি তোমাদেরকে আরেকবার সমুদ্রে ফিরিয়ে নিয়ে তোমাদের ওপর প্রবল বাতাস পাঠাবেন না এবং কুফরি করার কারণে তোমাদেরকে নিমজ্জিত করবেন না? তখন সেখানে তোমরা আমার বিরুদ্ধে নিজেদের জন্য কোন সাহায্যকারী পাবে না।
۞وَلَقَدۡ كَرَّمۡنَا بَنِيٓ ءَادَمَ وَحَمَلۡنَٰهُمۡ فِي ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِ وَرَزَقۡنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ وَفَضَّلۡنَٰهُمۡ عَلَىٰ كَثِيرٖ مِّمَّنۡ خَلَقۡنَا تَفۡضِيلٗا
Open ayah 17:70অবশ্যই আমি আদম-সন্তানদেরকে (মানবজাতিকে) সম্মানিত করেছি, তাদেরকে স্থলে ও সাগরে চলাচলের বাহন দিয়েছি, উৎকৃষ্ট দ্রব্যাদি থেকে তাদের জীবিকার ব্যবস্থা করেছি এবং আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের চেয়ে তাদেরকে অধিক মর্যাদা দিয়েছি।
يَوۡمَ نَدۡعُواْ كُلَّ أُنَاسِۭ بِإِمَٰمِهِمۡۖ فَمَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَأُوْلَٰٓئِكَ يَقۡرَءُونَ كِتَٰبَهُمۡ وَلَا يُظۡلَمُونَ فَتِيلٗا
Open ayah 17:71(স্মরণ করো) যেদিন আমি সব মানুষকে যার যার নেতাসহ (অথবা আমলনামা কিংবা আসমানি কিতাবসহ) ডাকব। তখন যাদেরকে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা তাদের আমলনামা পাঠ করবে। তাদের প্রতি সামান্যও অবিচার করা হবে না।
وَمَن كَانَ فِي هَٰذِهِۦٓ أَعۡمَىٰ فَهُوَ فِي ٱلۡأٓخِرَةِ أَعۡمَىٰ وَأَضَلُّ سَبِيلٗا
Open ayah 17:72আর এই দুনিয়ায় যে অন্ধ (অর্থাৎ আল্লাহর নিদর্শনসমূহ দেখতে পায় না এবং তাঁর পথে চলে না) সে পরকালেও অন্ধ ও অধিকতর পথভ্রান্ত।
وَإِن كَادُواْ لَيَفۡتِنُونَكَ عَنِ ٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ لِتَفۡتَرِيَ عَلَيۡنَا غَيۡرَهُۥۖ وَإِذٗا لَّٱتَّخَذُوكَ خَلِيلٗا
Open ayah 17:73আমি তোমার কাছে ওহীর মাধ্যমে যা পাঠিয়েছি তা থেকে তারা তো তোমাকে সরিয়ে আনার উপক্রম করেছিল, যাতে তুমি আমার বিরুদ্ধে তার বিপরীত কিছু মিথ্যা বানিয়ে বল। আর তাহলেই তারা তোমাকে বন্ধুরূপে গ্রহণ করত।
وَلَوۡلَآ أَن ثَبَّتۡنَٰكَ لَقَدۡ كِدتَّ تَرۡكَنُ إِلَيۡهِمۡ شَيۡـٔٗا قَلِيلًا
Open ayah 17:74আমি যদি তোমাকে অবিচল না রাখতাম তাহলে তুমি তাদের দিকে কিছুটা প্রায় ঝুঁকেই পড়তে।
إِذٗا لَّأَذَقۡنَٰكَ ضِعۡفَ ٱلۡحَيَوٰةِ وَضِعۡفَ ٱلۡمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَيۡنَا نَصِيرٗا
Open ayah 17:75তাহলে তো আমি তোমাকে জীবনে দ্বিগুণ আর মৃত্যুর পর দ্বিগুণ (শাস্তি) আস্বাদন করাতাম। তখন তুমি আমার বিরুদ্ধে নিজের জন্য কোন সাহায্যকারী পেতে না।
وَإِن كَادُواْ لَيَسۡتَفِزُّونَكَ مِنَ ٱلۡأَرۡضِ لِيُخۡرِجُوكَ مِنۡهَاۖ وَإِذٗا لَّا يَلۡبَثُونَ خِلَٰفَكَ إِلَّا قَلِيلٗا
Open ayah 17:76তারা তো তোমাকে এ ভূখণ্ড থেকে ভয় দেখিয়ে বের করে দেওয়ার উপক্রম করেছিল। তবে যদি তাই হত তাহলে তোমার পরে তারা নিজেরাও সেখানে অল্প কিছুকাল ছাড়া অবস্থান করতে পারত না।
سُنَّةَ مَن قَدۡ أَرۡسَلۡنَا قَبۡلَكَ مِن رُّسُلِنَاۖ وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحۡوِيلًا
Open ayah 17:77তোমার পূর্বে আমি যেসব রসূল পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রেও এ নিয়মই ছিল। তুমি আমার নিয়মের কোন পরিবর্তন পাবে না।
أَقِمِ ٱلصَّلَوٰةَ لِدُلُوكِ ٱلشَّمۡسِ إِلَىٰ غَسَقِ ٱلَّيۡلِ وَقُرۡءَانَ ٱلۡفَجۡرِۖ إِنَّ قُرۡءَانَ ٱلۡفَجۡرِ كَانَ مَشۡهُودٗا
Open ayah 17:78সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামায আদায় করবে এবং ভোরে কোরআন পাঠ করবে। ভোরের কোরআন পাঠের অনেক সাক্ষী থাকে।
وَمِنَ ٱلَّيۡلِ فَتَهَجَّدۡ بِهِۦ نَافِلَةٗ لَّكَ عَسَىٰٓ أَن يَبۡعَثَكَ رَبُّكَ مَقَامٗا مَّحۡمُودٗا
Open ayah 17:79নিজের জন্য অতিরিক্ত ইবাদত হিসেবে কিছু রাত্রিজাগরণ করবে। তোমার প্রভু তোমাকে এক প্রশংসিত স্থানে উন্নীত করবেন।
وَقُل رَّبِّ أَدۡخِلۡنِي مُدۡخَلَ صِدۡقٖ وَأَخۡرِجۡنِي مُخۡرَجَ صِدۡقٖ وَٱجۡعَل لِّي مِن لَّدُنكَ سُلۡطَٰنٗا نَّصِيرٗا
Open ayah 17:80বল, “হে আমার প্রভু! আমাকে ভালভাবে প্রবেশ করাও এবং ভালভাবে বের কর। আর আমার জন্য তোমার পক্ষ থেকে এক সহায়ক শক্তির ব্যবস্থা কর।”
وَقُلۡ جَآءَ ٱلۡحَقُّ وَزَهَقَ ٱلۡبَٰطِلُۚ إِنَّ ٱلۡبَٰطِلَ كَانَ زَهُوقٗا
Open ayah 17:81বল, “সত্য এসে গেছে আর মিথ্যা অবলুপ্ত হয়েছে। মিথ্যা তো অবলুপ্ত হওয়ারই কথা।”
وَنُنَزِّلُ مِنَ ٱلۡقُرۡءَانِ مَا هُوَ شِفَآءٞ وَرَحۡمَةٞ لِّلۡمُؤۡمِنِينَ وَلَا يَزِيدُ ٱلظَّٰلِمِينَ إِلَّا خَسَارٗا
Open ayah 17:82আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও অনুগ্রহ। আর তা জালেমদের শুধু ক্ষতিই বৃদ্ধি করে।
وَإِذَآ أَنۡعَمۡنَا عَلَى ٱلۡإِنسَٰنِ أَعۡرَضَ وَنَـَٔا بِجَانِبِهِۦ وَإِذَا مَسَّهُ ٱلشَّرُّ كَانَ يَـُٔوسٗا
Open ayah 17:83আমি যখন মানুষকে নেয়ামত দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং (অহংকারে) দূরে সরে যায়, কিন্তু যখন সে বিপদে পড়ে তখন দারুণ হতাশাগ্রস্ত হয়।
قُلۡ كُلّٞ يَعۡمَلُ عَلَىٰ شَاكِلَتِهِۦ فَرَبُّكُمۡ أَعۡلَمُ بِمَنۡ هُوَ أَهۡدَىٰ سَبِيلٗا
Open ayah 17:84বল, “প্রত্যেকেই নিজের স্বভাব অনুযায়ী কাজ করে; তবে কার পথ সঠিকতর, তোমার প্রভুই তা ভাল জানেন।”
وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلرُّوحِۖ قُلِ ٱلرُّوحُ مِنۡ أَمۡرِ رَبِّي وَمَآ أُوتِيتُم مِّنَ ٱلۡعِلۡمِ إِلَّا قَلِيلٗا
Open ayah 17:85তারা তোমাকে রূহ (আত্মা) সম্পর্কে প্রশ্ন করে। বল, “রূহ হল আমার প্রভুর আদেশের ব্যাপার। (এ সম্পর্কে) তোমাদেরকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে।”
وَلَئِن شِئۡنَا لَنَذۡهَبَنَّ بِٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ ثُمَّ لَا تَجِدُ لَكَ بِهِۦ عَلَيۡنَا وَكِيلًا
Open ayah 17:86তোমার কাছে ওহীর মাধ্যমে যা পাঠিয়েছি (কোরআন), ইচ্ছা করলে আমি তা অবশ্যই ফিরিয়ে নিতে পারতাম। তখন ঐ ব্যাপারে তুমি নিজের জন্য আমার বিরুদ্ধে কোন কর্মবিধায়ক পেতে না।
إِلَّا رَحۡمَةٗ مِّن رَّبِّكَۚ إِنَّ فَضۡلَهُۥ كَانَ عَلَيۡكَ كَبِيرٗا
Open ayah 17:87তবে তোমার প্রভুর অনুগ্রহের কারণে (তা ফিরিয়ে নেওয়া হয়নি)। নিশ্চয়ই তোমার প্রতি তাঁর বিরাট অনুগ্রহ রয়েছে।
قُل لَّئِنِ ٱجۡتَمَعَتِ ٱلۡإِنسُ وَٱلۡجِنُّ عَلَىٰٓ أَن يَأۡتُواْ بِمِثۡلِ هَٰذَا ٱلۡقُرۡءَانِ لَا يَأۡتُونَ بِمِثۡلِهِۦ وَلَوۡ كَانَ بَعۡضُهُمۡ لِبَعۡضٖ ظَهِيرٗا
Open ayah 17:88বল, “মানুষ ও জিনেরা যদি এই কোরআনের অনুরূপ কোন গ্রন্থ তৈরী করার জন্য একত্রিত হয় এবং একে অপরকে সাহায্য করে তবুও তারা তার অনুরূপ গ্রন্থ তৈরী করতে পারবে না।”
وَلَقَدۡ صَرَّفۡنَا لِلنَّاسِ فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ مِن كُلِّ مَثَلٖ فَأَبَىٰٓ أَكۡثَرُ ٱلنَّاسِ إِلَّا كُفُورٗا
Open ayah 17:89এই কোরআনে আমি মানুষের জন্য প্রতিটি দৃষ্টান্ত নানাভাবে বর্ণনা করেছি; কিন্তু অধিকাংশ মানুষ (সত্যকে) অস্বীকার করেছে, তারা শুধু অবিশ্বাসই করেছে।
وَقَالُواْ لَن نُّؤۡمِنَ لَكَ حَتَّىٰ تَفۡجُرَ لَنَا مِنَ ٱلۡأَرۡضِ يَنۢبُوعًا
Open ayah 17:90তারা বলেছিল, “আমরা তোমার কথা বিশ্বাস করব না, যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি থেকে একটি ঝরনা প্রবাহিত করবে;
أَوۡ تَكُونَ لَكَ جَنَّةٞ مِّن نَّخِيلٖ وَعِنَبٖ فَتُفَجِّرَ ٱلۡأَنۡهَٰرَ خِلَٰلَهَا تَفۡجِيرًا
Open ayah 17:91কিংবা তোমার খেজুর ও আঙ্গুরের একটি বাগান হবে এবং তার মাঝে তুমি যথার্থভাবে নদীনালা প্রবাহিত করবে;
أَوۡ تُسۡقِطَ ٱلسَّمَآءَ كَمَا زَعَمۡتَ عَلَيۡنَا كِسَفًا أَوۡ تَأۡتِيَ بِٱللَّهِ وَٱلۡمَلَٰٓئِكَةِ قَبِيلًا
Open ayah 17:92অথবা তুমি যেমনটি বলে থাক, আসমানকে টুকরা টুকরা করে আমাদের ওপর ফেলবে; কিংবা আল্লাহ ও ফেরেশতাদেরকে (আমাদের) সামনা-সামনি নিয়ে আসবে;
أَوۡ يَكُونَ لَكَ بَيۡتٞ مِّن زُخۡرُفٍ أَوۡ تَرۡقَىٰ فِي ٱلسَّمَآءِ وَلَن نُّؤۡمِنَ لِرُقِيِّكَ حَتَّىٰ تُنَزِّلَ عَلَيۡنَا كِتَٰبٗا نَّقۡرَؤُهُۥۗ قُلۡ سُبۡحَانَ رَبِّي هَلۡ كُنتُ إِلَّا بَشَرٗا رَّسُولٗا
Open ayah 17:93অথবা তোমার স্বর্ণের একটি ঘর হবে; কিংবা তুমি আসমানে আরোহণ করবে, তবে আমরা তোমার (আসমানে) আরোহণও বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাদের জন্য একটি কিতাব নিয়ে আসবে যা আমরা পড়ে দেখব।” বল, “আমার প্রভুর মহিমা! আমি তো একজন মানুষ ও একজন রসূল ছাড়া আর কিছু নই।”
وَمَا مَنَعَ ٱلنَّاسَ أَن يُؤۡمِنُوٓاْ إِذۡ جَآءَهُمُ ٱلۡهُدَىٰٓ إِلَّآ أَن قَالُوٓاْ أَبَعَثَ ٱللَّهُ بَشَرٗا رَّسُولٗا
Open ayah 17:94মানুষের কাছে যখন হেদায়েত এসেছে তখন “আল্লাহ কি একজন মানুষকে রসূল করে পাঠিয়েছেন?” তাদের এমন উক্তিই তাদেরকে ঈমান আনা থেকে বিরত রেখেছে।
قُل لَّوۡ كَانَ فِي ٱلۡأَرۡضِ مَلَٰٓئِكَةٞ يَمۡشُونَ مُطۡمَئِنِّينَ لَنَزَّلۡنَا عَلَيۡهِم مِّنَ ٱلسَّمَآءِ مَلَكٗا رَّسُولٗا
Open ayah 17:95বলে দাও, পৃথিবীতে যদি কিছু ফেরেশতা থাকত যারা (মানুষের মত) হাঁটাচলা করে এবং (সেখানে) স্থিরভাবে বাস করে তাহলে আমি তাদের কাছে আসমান থেকে একজন ফেরেশতাকেই রসূল করে পাঠাতাম।
قُلۡ كَفَىٰ بِٱللَّهِ شَهِيدَۢا بَيۡنِي وَبَيۡنَكُمۡۚ إِنَّهُۥ كَانَ بِعِبَادِهِۦ خَبِيرَۢا بَصِيرٗا
Open ayah 17:96বল, “আমার ও তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তিনি তাঁর বান্দাদের সব খবর রাখেন, তাদের সবকিছু দেখেন।”
وَمَن يَهۡدِ ٱللَّهُ فَهُوَ ٱلۡمُهۡتَدِۖ وَمَن يُضۡلِلۡ فَلَن تَجِدَ لَهُمۡ أَوۡلِيَآءَ مِن دُونِهِۦۖ وَنَحۡشُرُهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ عَلَىٰ وُجُوهِهِمۡ عُمۡيٗا وَبُكۡمٗا وَصُمّٗاۖ مَّأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ كُلَّمَا خَبَتۡ زِدۡنَٰهُمۡ سَعِيرٗا
Open ayah 17:97আল্লাহ যাকে পথ দেখান সে পথপ্রাপ্ত হয়, আর তিনি যাদেরকে পথভ্রষ্ট করেন তাদের জন্য তুমি তাঁর পরিবর্তে অন্য অভিভাবক পাবে না। কেয়ামতের দিন আমি তাদেরকে মুখের ওপর ভর-করা অবস্থায় এবং অন্ধ, বোবা ও বধির অবস্থায় একত্রিত করব। তাদের আবাসস্থল হবে জাহান্নাম। যখনই তা স্তিমিত হয়ে আসবে আমি তখনই তাদের জন্য আগুন বাড়িয়ে দেব।
ذَٰلِكَ جَزَآؤُهُم بِأَنَّهُمۡ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا وَقَالُوٓاْ أَءِذَا كُنَّا عِظَٰمٗا وَرُفَٰتًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ خَلۡقٗا جَدِيدًا
Open ayah 17:98এটাই তাদের প্রতিফল; কারণ তারা আমার নিদর্শন অস্বীকার করেছিল আর বলেছিল, “হাড়গোড় ও ধ্বংসাবশেষ হয়ে যাবার পরও কি আমাদেরকে নতুন সৃষ্টিরূপে উঠানো হবে?”
۞أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّ ٱللَّهَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ قَادِرٌ عَلَىٰٓ أَن يَخۡلُقَ مِثۡلَهُمۡ وَجَعَلَ لَهُمۡ أَجَلٗا لَّا رَيۡبَ فِيهِ فَأَبَى ٱلظَّٰلِمُونَ إِلَّا كُفُورٗا
Open ayah 17:99তারা কি মনে করে না যে, যে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি তাদের মত মানুষও (পুনরায়) সৃষ্টি করতে সক্ষম? তিনি তাদের জন্য একটি নির্দিষ্ট মেয়াদ ঠিক করে দিয়েছেন, যাতে কোন সন্দেহ নেই। তবুও জালেমরা (মানতে) অস্বীকার করেছে, তারা কেবল অবিশ্বাসই করেছে।
قُل لَّوۡ أَنتُمۡ تَمۡلِكُونَ خَزَآئِنَ رَحۡمَةِ رَبِّيٓ إِذٗا لَّأَمۡسَكۡتُمۡ خَشۡيَةَ ٱلۡإِنفَاقِۚ وَكَانَ ٱلۡإِنسَٰنُ قَتُورٗا
Open ayah 17:100বল, “যদি তোমরা আমার প্রভুর অনুগ্রহ-ভাণ্ডারের অধিকারী হতে, তবুও তোমরা খরচের ভয়ে তা ধরে রাখতে। মানুষ তো বড়ই কৃপণ।”
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَىٰ تِسۡعَ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖۖ فَسۡـَٔلۡ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ إِذۡ جَآءَهُمۡ فَقَالَ لَهُۥ فِرۡعَوۡنُ إِنِّي لَأَظُنُّكَ يَٰمُوسَىٰ مَسۡحُورٗا
Open ayah 17:101আমি তো মূসাকে নয়টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। বনী ইসরাঈলকে জিজ্ঞাসা করে দেখ। সে যখন তাদের কাছে এসেছিল তখন ফেরাউন তাকে বলেছিল, “হে মূসা! আমি তো তোমাকে যাদুগ্রস্তই মনে করি।”
قَالَ لَقَدۡ عَلِمۡتَ مَآ أَنزَلَ هَٰٓؤُلَآءِ إِلَّا رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ بَصَآئِرَ وَإِنِّي لَأَظُنُّكَ يَٰفِرۡعَوۡنُ مَثۡبُورٗا
Open ayah 17:102মূসা বলল, “তুমি তো জান যে, আসমান ও জমিনের প্রভুই প্রত্যক্ষ প্রমাণস্বরূপ এসব নিদর্শন নাযিল করেছেন। আর হে ফেরাউন! আমার নিশ্চিত ধারণা, তুমি ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত।”
فَأَرَادَ أَن يَسۡتَفِزَّهُم مِّنَ ٱلۡأَرۡضِ فَأَغۡرَقۡنَٰهُ وَمَن مَّعَهُۥ جَمِيعٗا
Open ayah 17:103তখন সে বনী ইসরাঈলকে ভয় দেখিয়ে দেশ থেকে উৎখাত করতে চাইল। কিন্তু আমি তাকে ও তার সঙ্গে যারা ছিল তাদের সবাইকে ডুবিয়ে দিলাম;
وَقُلۡنَا مِنۢ بَعۡدِهِۦ لِبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱسۡكُنُواْ ٱلۡأَرۡضَ فَإِذَا جَآءَ وَعۡدُ ٱلۡأٓخِرَةِ جِئۡنَا بِكُمۡ لَفِيفٗا
Open ayah 17:104আর তার (মৃত্যুর) পরে বনী ইসরাঈলকে বললাম, “তোমরা এ দেশেই বসবাস কর। অতঃপর যখন পরকালের ওয়াদা আসন্ন হবে তখন তোমাদেরকে জোটবদ্ধ অবস্থায় (সকলকে একত্রে) উপস্থিত করব।”
وَبِٱلۡحَقِّ أَنزَلۡنَٰهُ وَبِٱلۡحَقِّ نَزَلَۗ وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا مُبَشِّرٗا وَنَذِيرٗا
Open ayah 17:105আমি সত্যসহ তা (কোরআন) নাযিল করেছি এবং সত্যসহ তা নাযিল হয়েছে। আর তোমাকে তো একজন সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবেই পাঠিয়েছি।
وَقُرۡءَانٗا فَرَقۡنَٰهُ لِتَقۡرَأَهُۥ عَلَى ٱلنَّاسِ عَلَىٰ مُكۡثٖ وَنَزَّلۡنَٰهُ تَنزِيلٗا
Open ayah 17:106আমি কোরআনকে ভাগ ভাগ করে অবতীর্ণ করেছি, যাতে তা বিরতি দিয়ে দিয়ে মানুষের সামনে পড়তে পার। আর আমি তা ধাপে ধাপে অবতীর্ণ করেছি।
قُلۡ ءَامِنُواْ بِهِۦٓ أَوۡ لَا تُؤۡمِنُوٓاْۚ إِنَّ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ مِن قَبۡلِهِۦٓ إِذَا يُتۡلَىٰ عَلَيۡهِمۡ يَخِرُّونَۤ لِلۡأَذۡقَانِۤ سُجَّدٗاۤ
Open ayah 17:107বল, “তোমরা এই কোরআন বিশ্বাস করো বা না করো, এর আগে (ইহুদি ও খ্রিষ্টানদের মধ্যে) যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের সামনে যখন এটা পাঠ করা হয় তখন তারা সেজদায় লুটিয়ে পড়ে।”
وَيَقُولُونَ سُبۡحَٰنَ رَبِّنَآ إِن كَانَ وَعۡدُ رَبِّنَا لَمَفۡعُولٗا
Open ayah 17:108আর তারা বলে, “আমাদের প্রভুর মহিমা! আমাদের প্রভুর ওয়াদা বাস্তবায়িত হবেই।”
وَيَخِرُّونَ لِلۡأَذۡقَانِ يَبۡكُونَ وَيَزِيدُهُمۡ خُشُوعٗا۩
Open ayah 17:109তারা সেজদায় পড়ে কাঁদতে থাকে এবং এটা তাদের বিনয় বৃদ্ধি করে।সেজদা
قُلِ ٱدۡعُواْ ٱللَّهَ أَوِ ٱدۡعُواْ ٱلرَّحۡمَٰنَۖ أَيّٗا مَّا تَدۡعُواْ فَلَهُ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰۚ وَلَا تَجۡهَرۡ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتۡ بِهَا وَٱبۡتَغِ بَيۡنَ ذَٰلِكَ سَبِيلٗا
Open ayah 17:110বল, “তোমরা আল্লাহকে ডাক অথবা করুণাময়কে ডাক, তোমরা যাকেই ডাক (আল্লাহকে যে নামেই ডাক), সুন্দর সুন্দর নামগুলো তাঁরই।” তুমি তোমার নামায জোর গলায় কিংবা নিঃশব্দে পড়ো না; এর মাঝামাঝি একটি পথ অবলম্বন কর।
وَقُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي لَمۡ يَتَّخِذۡ وَلَدٗا وَلَمۡ يَكُن لَّهُۥ شَرِيكٞ فِي ٱلۡمُلۡكِ وَلَمۡ يَكُن لَّهُۥ وَلِيّٞ مِّنَ ٱلذُّلِّۖ وَكَبِّرۡهُ تَكۡبِيرَۢا
Open ayah 17:111বল, “সকল প্রশংসা আল্লাহর, যিনি কোন সন্তান গ্রহণ করেননি, কর্তৃেত্ব যার কোন অংশীদার নেই এবং অসম্মান থেকে রক্ষার জন্য যার কোন অভিভাবক নেই (নিজে মহাসম্মানিত হওয়ায় যার তেমন অভিভাবকের প্রয়োজন নেই)।” আর তাঁর যথাযথ মহিমা বর্ণনা কর।