الكهف
Al-Kahf
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِيٓ أَنزَلَ عَلَىٰ عَبۡدِهِ ٱلۡكِتَٰبَ وَلَمۡ يَجۡعَل لَّهُۥ عِوَجَاۜ
Open ayah 18:1সকল প্রশংসা আল্লাহর, যিনি তাঁর বান্দার প্রতি এই কিতাব নাযিল করেছেন এবং তাতে কোন বক্রতা রাখেননি।
قَيِّمٗا لِّيُنذِرَ بَأۡسٗا شَدِيدٗا مِّن لَّدُنۡهُ وَيُبَشِّرَ ٱلۡمُؤۡمِنِينَ ٱلَّذِينَ يَعۡمَلُونَ ٱلصَّٰلِحَٰتِ أَنَّ لَهُمۡ أَجۡرًا حَسَنٗا
Open ayah 18:2(বরং) একে সরল-সোজা করেছেন, (অবিশ্বাসীদেরকে) তাঁর পক্ষ থেকে কঠিন শাস্তির (জাহান্নামের) ভয় দেখানোর জন্য; সৎকর্মশীল মুমিনদেরকে উত্তম প্রতিদানের (জান্নাতের) সুসংবাদ দেওয়ার জন্য,
مَّٰكِثِينَ فِيهِ أَبَدٗا
Open ayah 18:3যাতে তারা চিরকাল অবস্থান করবে
وَيُنذِرَ ٱلَّذِينَ قَالُواْ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدٗا
Open ayah 18:4এবং যারা বলে, “আল্লাহ সন্তান গ্রহণ করেছেন” তাদেরকে সতর্ক করার জন্য।
مَّا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٖ وَلَا لِأٓبَآئِهِمۡۚ كَبُرَتۡ كَلِمَةٗ تَخۡرُجُ مِنۡ أَفۡوَٰهِهِمۡۚ إِن يَقُولُونَ إِلَّا كَذِبٗا
Open ayah 18:5এ ব্যাপারে তাদের কোন জ্ঞান নেই, তাদের বাপ-দাদাদেরও ছিল না। তাদের মুখ থেকে যে কথা বের হয় তা কী সাংঘাতিক! তারা শুধু মিথ্যাই বলে।
فَلَعَلَّكَ بَٰخِعٞ نَّفۡسَكَ عَلَىٰٓ ءَاثَٰرِهِمۡ إِن لَّمۡ يُؤۡمِنُواْ بِهَٰذَا ٱلۡحَدِيثِ أَسَفًا
Open ayah 18:6তারা এই বাণী (কোরআন) বিশ্বাস না করলে দুঃখে তুমি হয়তো তাদের পেছনে নিজের জীবন শেষ করে দেবে।
إِنَّا جَعَلۡنَا مَا عَلَى ٱلۡأَرۡضِ زِينَةٗ لَّهَا لِنَبۡلُوَهُمۡ أَيُّهُمۡ أَحۡسَنُ عَمَلٗا
Open ayah 18:7পৃথিবীর সবকিছু আমি তার শোভায় পরিণত করেছি, যাতে লোকদেরকে পরীক্ষা করতে পারি, কে তাদের মধ্যে কাজে সেরা।
وَإِنَّا لَجَٰعِلُونَ مَا عَلَيۡهَا صَعِيدٗا جُرُزًا
Open ayah 18:8আবার তার সবকিছু আমি শূন্য-শুষ্ক মাটি করে দেব।
أَمۡ حَسِبۡتَ أَنَّ أَصۡحَٰبَ ٱلۡكَهۡفِ وَٱلرَّقِيمِ كَانُواْ مِنۡ ءَايَٰتِنَا عَجَبًا
Open ayah 18:9তুমি কি মনে করো যে, গুহা ও ফলকওয়ালারা আমার নিদর্শনসমূহের মধ্যে একটি বিস্ময় ছিল?
إِذۡ أَوَى ٱلۡفِتۡيَةُ إِلَى ٱلۡكَهۡفِ فَقَالُواْ رَبَّنَآ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحۡمَةٗ وَهَيِّئۡ لَنَا مِنۡ أَمۡرِنَا رَشَدٗا
Open ayah 18:10(স্মরণ করো) যখন যুবকেরা গুহায় আশ্রয় নিয়েছিল; তখন তারা বলেছিল, “হে আমাদের প্রভু! তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো এবং আমাদের সঠিক কাজ আমাদের জন্য সহজ করে দাও।”
فَضَرَبۡنَا عَلَىٰٓ ءَاذَانِهِمۡ فِي ٱلۡكَهۡفِ سِنِينَ عَدَدٗا
Open ayah 18:11অতঃপর গুহার মধ্যে কয়েক বছরের জন্য তাদের কান আচ্ছাদিত করে দিলাম (তাদেরকে ঘুমন্ত অবস্থায় রাখলাম)।
ثُمَّ بَعَثۡنَٰهُمۡ لِنَعۡلَمَ أَيُّ ٱلۡحِزۡبَيۡنِ أَحۡصَىٰ لِمَا لَبِثُوٓاْ أَمَدٗا
Open ayah 18:12তারপর তাদেরকে (ঘুম থেকে) উঠালাম এটা জানার (পরীক্ষা করার) জন্য যে, (গুহায়) তাদের অবস্থানকাল সম্পর্কে দুই দলের মধ্যে কোন্টির হিসাব সঠিকতর হয়।
نَّحۡنُ نَقُصُّ عَلَيۡكَ نَبَأَهُم بِٱلۡحَقِّۚ إِنَّهُمۡ فِتۡيَةٌ ءَامَنُواْ بِرَبِّهِمۡ وَزِدۡنَٰهُمۡ هُدٗى
Open ayah 18:13আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত যথার্থই বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক, যারা তাদের প্রভুর প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের সুপথ অনুসরণের ইচ্ছা জোরদার করেছিলাম।
وَرَبَطۡنَا عَلَىٰ قُلُوبِهِمۡ إِذۡ قَامُواْ فَقَالُواْ رَبُّنَا رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ لَن نَّدۡعُوَاْ مِن دُونِهِۦٓ إِلَٰهٗاۖ لَّقَدۡ قُلۡنَآ إِذٗا شَطَطًا
Open ayah 18:14আর তাদের অন্তরে দৃঢ়তা এনে দিয়েছিলাম, যখন তারা (দীর্ঘ নিদ্রার পর) উঠেছিল এবং বলেছিল, “আসমান ও জমিনের প্রভুই আমাদের প্রভু। আমরা তাঁকে ছাড়া অন্য কোন উপাস্যকে ডাকব না। যদি ডাকি, তাহলে অবশ্যই আমরা এক অন্যায় কথা বলব।”
هَٰٓؤُلَآءِ قَوۡمُنَا ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ ءَالِهَةٗۖ لَّوۡلَا يَأۡتُونَ عَلَيۡهِم بِسُلۡطَٰنِۭ بَيِّنٖۖ فَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبٗا
Open ayah 18:15“এরাই আমাদের স্বজাতি। এরা আল্লাহর পরিবর্তে অন্যান্য উপাস্য গ্রহণ করেছে। এরা তাদের সম্পর্কে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? আল্লাহর বিরুদ্ধে যে মিথ্যা আরোপ করে তার চেয়ে বড় জালেম কে আছে?”
وَإِذِ ٱعۡتَزَلۡتُمُوهُمۡ وَمَا يَعۡبُدُونَ إِلَّا ٱللَّهَ فَأۡوُۥٓاْ إِلَى ٱلۡكَهۡفِ يَنشُرۡ لَكُمۡ رَبُّكُم مِّن رَّحۡمَتِهِۦ وَيُهَيِّئۡ لَكُم مِّنۡ أَمۡرِكُم مِّرۡفَقٗا
Open ayah 18:16(যুবকেরা একে অন্যকে বলেছিল,) “যখন তোমরা তাদের থেকে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে বিচ্ছিন্ন হয়েছো তখন গুহায় আশ্রয় গ্রহণ কর। তোমাদের প্রভু তোমাদের জন্য তাঁর করুণা ছড়িয়ে দেবেন এবং তোমাদের কাজ তোমাদের জন্য সহজ করে দেবেন।”
۞وَتَرَى ٱلشَّمۡسَ إِذَا طَلَعَت تَّزَٰوَرُ عَن كَهۡفِهِمۡ ذَاتَ ٱلۡيَمِينِ وَإِذَا غَرَبَت تَّقۡرِضُهُمۡ ذَاتَ ٱلشِّمَالِ وَهُمۡ فِي فَجۡوَةٖ مِّنۡهُۚ ذَٰلِكَ مِنۡ ءَايَٰتِ ٱللَّهِۗ مَن يَهۡدِ ٱللَّهُ فَهُوَ ٱلۡمُهۡتَدِۖ وَمَن يُضۡلِلۡ فَلَن تَجِدَ لَهُۥ وَلِيّٗا مُّرۡشِدٗا
Open ayah 18:17তারা যখন গুহার একটি ফাঁকা জায়গায় অবস্থান করত তখন তুমি (থাকলে) দেখতে, সূর্য যখন উদিত হয় তখন তা তাদের গুহাকে পাশ কাটিয়ে ডানদিকে চলে যায় আর যখন অস্ত যায় তখন তাদেরকে অতিক্রম করে বামদিকে চলে যায়। সেটা ছিল আল্লাহর অন্যতম একটি নিদর্শন। আল্লাহ যাকে পথ দেখান সে পথের সন্ধান পায়। আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তার জন্য তুমি কোন পথপ্রদর্শনকারী অভিভাবক পাবে না।
وَتَحۡسَبُهُمۡ أَيۡقَاظٗا وَهُمۡ رُقُودٞۚ وَنُقَلِّبُهُمۡ ذَاتَ ٱلۡيَمِينِ وَذَاتَ ٱلشِّمَالِۖ وَكَلۡبُهُم بَٰسِطٞ ذِرَاعَيۡهِ بِٱلۡوَصِيدِۚ لَوِ ٱطَّلَعۡتَ عَلَيۡهِمۡ لَوَلَّيۡتَ مِنۡهُمۡ فِرَارٗا وَلَمُلِئۡتَ مِنۡهُمۡ رُعۡبٗا
Open ayah 18:18তুমি তাদেরকে (দেখলে) মনে করতে, তারা জাগ্রত; অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদেরকে ডানে ও বামে এপাশ-ওপাশ করাতাম। তাদের কুকুরটি (গুহার) প্রবেশপথে সামনের পা দু'টো বিছিয়ে (প্রহরারত) থাকত। তুমি যদি তাদের দিকে তাকাতে তাহলে অবশ্যই (ভয় পেয়ে) তাদের থেকে পালানোর জন্য পেছনে ফিরে আসতে এবং তাদের ভয়ে পরিপূর্ণ (সম্পূর্ণ ভীত) হয়ে যেতে।
وَكَذَٰلِكَ بَعَثۡنَٰهُمۡ لِيَتَسَآءَلُواْ بَيۡنَهُمۡۚ قَالَ قَآئِلٞ مِّنۡهُمۡ كَمۡ لَبِثۡتُمۡۖ قَالُواْ لَبِثۡنَا يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖۚ قَالُواْ رَبُّكُمۡ أَعۡلَمُ بِمَا لَبِثۡتُمۡ فَٱبۡعَثُوٓاْ أَحَدَكُم بِوَرِقِكُمۡ هَٰذِهِۦٓ إِلَى ٱلۡمَدِينَةِ فَلۡيَنظُرۡ أَيُّهَآ أَزۡكَىٰ طَعَامٗا فَلۡيَأۡتِكُم بِرِزۡقٖ مِّنۡهُ وَلۡيَتَلَطَّفۡ وَلَا يُشۡعِرَنَّ بِكُمۡ أَحَدًا
Open ayah 18:19আর এভাবে আমি তাদেরকে (সুদীর্ঘ নিদ্রা থেকে) জাগ্রত করলাম, যাতে তারা (নিজেদের অবস্থানকাল জানার জন্য) একে অপরকে প্রশ্ন করে। তাদের একজন বলল, “তোমরা কতদিন অবস্থান করেছো?” কয়েকজন বলল, একদিন কিংবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি।” কয়েকজন বলল, “আসলে তোমাদের অবস্থানকাল তোমাদের প্রভুই সবচেয়ে ভাল জানেন। এখন তোমাদের একজনকে এই রৌপ্যমুদ্রাটি নিয়ে নগরে পাঠাও; সে যেন সেখানে পবিত্র (হালাল) খাদ্যদ্রব্য কি আছে তা দেখে তা থেকে তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসে। সে যেন নম্রতা প্রদর্শন করে (অথবা সতর্কতা অবলম্বন করে) এবং কিছুতেই তোমাদের কথা কাউকে জানতে না দেয়।”
إِنَّهُمۡ إِن يَظۡهَرُواْ عَلَيۡكُمۡ يَرۡجُمُوكُمۡ أَوۡ يُعِيدُوكُمۡ فِي مِلَّتِهِمۡ وَلَن تُفۡلِحُوٓاْ إِذًا أَبَدٗا
Open ayah 18:20“তারা যদি তোমাদের কথা জানতে পারে তাহলে তোমাদেরকে হয় পাথর মেরে হত্যা করবে, অথবা তাদের ধর্মমতে ফিরিয়ে নেবে। আর এটা হলে তো তোমরা কখনোই সফল হবে না।”
وَكَذَٰلِكَ أَعۡثَرۡنَا عَلَيۡهِمۡ لِيَعۡلَمُوٓاْ أَنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَأَنَّ ٱلسَّاعَةَ لَا رَيۡبَ فِيهَآ إِذۡ يَتَنَٰزَعُونَ بَيۡنَهُمۡ أَمۡرَهُمۡۖ فَقَالُواْ ٱبۡنُواْ عَلَيۡهِم بُنۡيَٰنٗاۖ رَّبُّهُمۡ أَعۡلَمُ بِهِمۡۚ قَالَ ٱلَّذِينَ غَلَبُواْ عَلَىٰٓ أَمۡرِهِمۡ لَنَتَّخِذَنَّ عَلَيۡهِم مَّسۡجِدٗا
Open ayah 18:21এভাবে আমি তাদের বিষয়টি (মানুষকে) জানিয়ে দিলাম, যাতে তারা জানতে পারে যে, আল্লাহর ওয়াদা সত্য এবং কেয়ামতের ব্যাপারে কোন সন্দেহ নেই। (স্মরণ করো) যখন তারা (নগরীর লোকেরা) তাদের বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে বিতর্ক করছিল। (তাদের মৃত্যুর পর) কেউ কেউ বলল, “তাদের ওপর (তাদের গুহার প্রবেশপথে) একটি ভবন নির্মাণ কর। তাদের প্রভুই তাদের ব্যাপারে ভাল জানেন।” তাদের ব্যাপারে যাদের মত প্রাধান্য পেয়েছিল তারা বলল, “আমরা অবশ্যই তাদের ওপর (তাদের গুহার প্রবেশপথে) একটি মসজিদ বানাব।”
سَيَقُولُونَ ثَلَٰثَةٞ رَّابِعُهُمۡ كَلۡبُهُمۡ وَيَقُولُونَ خَمۡسَةٞ سَادِسُهُمۡ كَلۡبُهُمۡ رَجۡمَۢا بِٱلۡغَيۡبِۖ وَيَقُولُونَ سَبۡعَةٞ وَثَامِنُهُمۡ كَلۡبُهُمۡۚ قُل رَّبِّيٓ أَعۡلَمُ بِعِدَّتِهِم مَّا يَعۡلَمُهُمۡ إِلَّا قَلِيلٞۗ فَلَا تُمَارِ فِيهِمۡ إِلَّا مِرَآءٗ ظَٰهِرٗا وَلَا تَسۡتَفۡتِ فِيهِم مِّنۡهُمۡ أَحَدٗا
Open ayah 18:22(গুহাওয়ালাদের সংখ্যা) কেউ কেউ বলবে তিনজন, যাদের চতুর্থটি তাদের কুকুর; কেউ কেউ বলবে পাঁচজন, যাদের ষষ্ঠটি তাদের কুকুর; এসব আন্দাজি কথা। আবার কেউ কেউ বলবে, সাতজন এবং তাদের অষ্টমটি তাদের কুকুর। বল, “তাদের সংখ্যা আমার প্রভুই ভাল জানেন; তাদের কথা অল্প কয়েকজন ছাড়া অন্য কেউ জানে না।” অতএব, শুধুমাত্র বাহ্যিক বিতর্ক ছাড়া তুমি তাদের ব্যাপারে (গুরুগম্ভীর) বিতর্ক করো না এবং তাদের ব্যাপারে এদের (এই কিতাবীদের) কারো মত জানতে চেয়ো না।
وَلَا تَقُولَنَّ لِشَاْيۡءٍ إِنِّي فَاعِلٞ ذَٰلِكَ غَدًا
Open ayah 18:23কোন ব্যাপারে বলবে না, “আমি এটা আগামীকাল করব।”
إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ وَٱذۡكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ وَقُلۡ عَسَىٰٓ أَن يَهۡدِيَنِ رَبِّي لِأَقۡرَبَ مِنۡ هَٰذَا رَشَدٗا
Open ayah 18:24“আল্লাহ চাইলে” বলা ব্যতীত। যখন ভুলে যাও তখন তোমার প্রভুকে স্মরণ করবে আর বলবে, “আশা করি, আমার প্রভু আমাকে এর চেয়েও সত্যের নিকটতর পথ দেখাবেন।”
وَلَبِثُواْ فِي كَهۡفِهِمۡ ثَلَٰثَ مِاْئَةٖ سِنِينَ وَٱزۡدَادُواْ تِسۡعٗا
Open ayah 18:25তারা তাদের গুহায় (সৌরবর্ষের হিসাবে) তিনশত বছর ও (চানদ্রবর্ষের হিসাবে) নয় বছর বেশি অবস্থান করেছিল।
قُلِ ٱللَّهُ أَعۡلَمُ بِمَا لَبِثُواْۖ لَهُۥ غَيۡبُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ أَبۡصِرۡ بِهِۦ وَأَسۡمِعۡۚ مَا لَهُم مِّن دُونِهِۦ مِن وَلِيّٖ وَلَا يُشۡرِكُ فِي حُكۡمِهِۦٓ أَحَدٗا
Open ayah 18:26বল, “তারা কত বছর অবস্থান করেছিল তা আল্লাহই ভাল জানেন। আসমান ও জমিনের অদৃশ্য বিষয়ের জ্ঞান তাঁর কাছেই আছে। তিনি (সবকিছু) কত ভাল দেখেন এবং কত ভাল শোনেন! তিনি ছাড়া তাদের কোন অভিভাবক নেই এবং তিনি তাঁর কর্তৃেত্ব কাউকে অংশীদার করেন না।”
وَٱتۡلُ مَآ أُوحِيَ إِلَيۡكَ مِن كِتَابِ رَبِّكَۖ لَا مُبَدِّلَ لِكَلِمَٰتِهِۦ وَلَن تَجِدَ مِن دُونِهِۦ مُلۡتَحَدٗا
Open ayah 18:27তোমার প্রভুর যে কিতাব (কোরআন) তোমার কাছে ওহীর মাধ্যমে পাঠানো হয়েছে তা পাঠ কর। তাঁর বাণীসমূহ কেউ পরিবর্তন করতে পারে না, এবং তাঁকে ছাড়া তুমি কোন আশ্রয়স্থল পাবে না।
وَٱصۡبِرۡ نَفۡسَكَ مَعَ ٱلَّذِينَ يَدۡعُونَ رَبَّهُم بِٱلۡغَدَوٰةِ وَٱلۡعَشِيِّ يُرِيدُونَ وَجۡهَهُۥۖ وَلَا تَعۡدُ عَيۡنَاكَ عَنۡهُمۡ تُرِيدُ زِينَةَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَلَا تُطِعۡ مَنۡ أَغۡفَلۡنَا قَلۡبَهُۥ عَن ذِكۡرِنَا وَٱتَّبَعَ هَوَىٰهُ وَكَانَ أَمۡرُهُۥ فُرُطٗا
Open ayah 18:28তুমি ধৈর্য সহকারে নিজেকে তাদের সাথেই রাখবে যারা তাদের প্রভুর সন্তুষ্টির উদ্দেশ্যে সকাল-সন্ধ্যায় তাঁকে ডাকে। পার্থিব জীবনের চাকচিক্য কামনায় তাদের থেকে তোমার চোখ ফিরিয়ে নেবে না। আর এমন লোকের আনুগত্য করবে না যার অন্তরকে আমি আমার স্মরণ থেকে অমনোযোগী করেছি, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কাজই হল বাড়াবাড়ি।
وَقُلِ ٱلۡحَقُّ مِن رَّبِّكُمۡۖ فَمَن شَآءَ فَلۡيُؤۡمِن وَمَن شَآءَ فَلۡيَكۡفُرۡۚ إِنَّآ أَعۡتَدۡنَا لِلظَّٰلِمِينَ نَارًا أَحَاطَ بِهِمۡ سُرَادِقُهَاۚ وَإِن يَسۡتَغِيثُواْ يُغَاثُواْ بِمَآءٖ كَٱلۡمُهۡلِ يَشۡوِي ٱلۡوُجُوهَۚ بِئۡسَ ٱلشَّرَابُ وَسَآءَتۡ مُرۡتَفَقًا
Open ayah 18:29বল, “সত্য তোমাদের প্রভুর পক্ষ থেকে (এসেছে)। অতএব, যার ইচ্ছা বিশ্বাস করুক আর যার ইচ্ছা অবিশ্বাস করুক।” আমি জালেমদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি যার বেষ্টনী তাদেরকে ঘিরে রাখবে। আর তারা যদি পানীয় চায় তাহলে তাদেরকে গলিত ধাতুর ন্যায় পানীয় দেওয়া হবে, যা (তাদের) মুখমণ্ডলসমূহ দগ্ধ করবে। কত খারাপ পানীয় (এটা)! কত নিকৃষ্ট বিশ্রামস্থল (এই জাহান্নাম)!
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ إِنَّا لَا نُضِيعُ أَجۡرَ مَنۡ أَحۡسَنَ عَمَلًا
Open ayah 18:30যারা বিশ্বাস করে আর সৎকাজ করে আমি তো (সেই) সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না।
أُوْلَٰٓئِكَ لَهُمۡ جَنَّٰتُ عَدۡنٖ تَجۡرِي مِن تَحۡتِهِمُ ٱلۡأَنۡهَٰرُ يُحَلَّوۡنَ فِيهَا مِنۡ أَسَاوِرَ مِن ذَهَبٖ وَيَلۡبَسُونَ ثِيَابًا خُضۡرٗا مِّن سُندُسٖ وَإِسۡتَبۡرَقٖ مُّتَّكِـِٔينَ فِيهَا عَلَى ٱلۡأَرَآئِكِۚ نِعۡمَ ٱلثَّوَابُ وَحَسُنَتۡ مُرۡتَفَقٗا
Open ayah 18:31ওদেরই জন্য রয়েছে স্থায়ী জান্নাত, যেখানে তাদের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। সেখানে তাদেরকে স্বর্ণের বাজুবন্ধ দিয়ে অলংকৃত করা হবে এবং তারা পাতলা ও মোটা রেশমের সবুজ বস্ত্র পরিধান করবে। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে থাকবে। কত উত্তম প্রতিদান (এটা)! কত চমৎকার বিশ্রামস্থল (এই জান্নাত)!
۞وَٱضۡرِبۡ لَهُم مَّثَلٗا رَّجُلَيۡنِ جَعَلۡنَا لِأَحَدِهِمَا جَنَّتَيۡنِ مِنۡ أَعۡنَٰبٖ وَحَفَفۡنَٰهُمَا بِنَخۡلٖ وَجَعَلۡنَا بَيۡنَهُمَا زَرۡعٗا
Open ayah 18:32(কাফের ও মুমিনদের অবস্থা বুঝানোর জন্য) তাদের কাছে (বনী ইসরাঈলের) দুই ব্যক্তির উদাহরণ পেশ করো (যাদের একজন কাফের ও অন্যজন মুমিন ছিল)। দুজনের একজনকে (কাফের ব্যক্তিকে) আমি আঙ্গুরের দুটো বাগান দিয়েছিলাম এবং সে দুটোকে খেজুরগাছ দিয়ে ঘিরে দিয়েছিলাম। দুটো বাগানের মাঝখানে দিয়েছিলাম ফসলের ক্ষেত।
كِلۡتَا ٱلۡجَنَّتَيۡنِ ءَاتَتۡ أُكُلَهَا وَلَمۡ تَظۡلِم مِّنۡهُ شَيۡـٔٗاۚ وَفَجَّرۡنَا خِلَٰلَهُمَا نَهَرٗا
Open ayah 18:33প্রতিটি বাগানই তার (কাংক্ষিত) ফল উৎপন্ন করেছিল এবং তাতে এতটুকু ত্রুটি করেনি। বাগানদুটোর মধ্য দিয়ে আমি একটি নদীও প্রবাহিত করেছিলাম।
وَكَانَ لَهُۥ ثَمَرٞ فَقَالَ لِصَٰحِبِهِۦ وَهُوَ يُحَاوِرُهُۥٓ أَنَا۠ أَكۡثَرُ مِنكَ مَالٗا وَأَعَزُّ نَفَرٗا
Open ayah 18:34লোকটির অনেক ধন-সম্পদ ছিল। সে তার (মুমিন) সাথীর সঙ্গে আলাপকালে তাকে বলেছিল, “তোমার চেয়ে আমার সম্পদ বেশি এবং দলবলের দিক দিয়েও আমি অধিকতর শক্তিশালী।”
وَدَخَلَ جَنَّتَهُۥ وَهُوَ ظَالِمٞ لِّنَفۡسِهِۦ قَالَ مَآ أَظُنُّ أَن تَبِيدَ هَٰذِهِۦٓ أَبَدٗا
Open ayah 18:35সে নিজের প্রতি জুলুমকারী অবস্থায় (অর্থাৎ আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের পরিবর্তে মনে অহঙ্কার আর অবিশ্বাস নিয়ে) তার বাগানে প্রবেশ করেছিল। সে বলেছিল, “আমি মনে করি না, এই বাগান কখনও ধ্বংস হবে।”
وَمَآ أَظُنُّ ٱلسَّاعَةَ قَآئِمَةٗ وَلَئِن رُّدِدتُّ إِلَىٰ رَبِّي لَأَجِدَنَّ خَيۡرٗا مِّنۡهَا مُنقَلَبٗا
Open ayah 18:36“আমি মনে করি না, কেয়ামত (কখনও) সংঘটিত হবে। আর (আসলেই) যদি আমাকে আমার প্রভুর নিকট ফিরিয়ে নেওয়া হয় তাহলে (সেখানে) আমি অবশ্যই এর চেয়ে ভাল প্রত্যাবর্তনস্থল পাব।”
قَالَ لَهُۥ صَاحِبُهُۥ وَهُوَ يُحَاوِرُهُۥٓ أَكَفَرۡتَ بِٱلَّذِي خَلَقَكَ مِن تُرَابٖ ثُمَّ مِن نُّطۡفَةٖ ثُمَّ سَوَّىٰكَ رَجُلٗا
Open ayah 18:37তার সাথে আলাপকালে তার (মুমিন) সাথী বলেছিল, “তুমি কি তাঁকে অবিশ্বাস করো যিনি তোমাকে মাটি ও পরে বীর্য থেকে সৃষ্টি করেছেন এবং তারপর একজন পূর্ণাঙ্গ মানুষের আকৃতি দিয়েছেন?
لَّٰكِنَّا۠ هُوَ ٱللَّهُ رَبِّي وَلَآ أُشۡرِكُ بِرَبِّيٓ أَحَدٗا
Open ayah 18:38তবে আমি বিশ্বাস করি, তিনিই আল্লাহ, আমার প্রভু। এবং আমি আমার প্রভুর সাথে কাউকে শরীক করি না।”
وَلَوۡلَآ إِذۡ دَخَلۡتَ جَنَّتَكَ قُلۡتَ مَا شَآءَ ٱللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِٱللَّهِۚ إِن تَرَنِ أَنَا۠ أَقَلَّ مِنكَ مَالٗا وَوَلَدٗا
Open ayah 18:39“তুমি যদি মনে করো, তোমার চেয়ে আমার সম্পদ ও সন্তান-সন্ততি কম তাহলে তোমার বাগানে প্রবেশকালে কেন বললে না যে, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে এবং আল্লাহ ব্যতীত (কারো) কোন ক্ষমতা নেই?”
فَعَسَىٰ رَبِّيٓ أَن يُؤۡتِيَنِ خَيۡرٗا مِّن جَنَّتِكَ وَيُرۡسِلَ عَلَيۡهَا حُسۡبَانٗا مِّنَ ٱلسَّمَآءِ فَتُصۡبِحَ صَعِيدٗا زَلَقًا
Open ayah 18:40“হয়তো এজন্যই আমার প্রভু আমাকে তোমার বাগানের চেয়ে ভাল কিছু দান করবেন এবং তার (তোমার বাগানের) ওপর আসমান থেকে বজ্র (বা আগুন) পাঠাবেন এবং তা পিচ্ছিল মৃত্তিকায় (তৃণবিহীন ভূমিতে) পরিণত হবে।”
أَوۡ يُصۡبِحَ مَآؤُهَا غَوۡرٗا فَلَن تَسۡتَطِيعَ لَهُۥ طَلَبٗا
Open ayah 18:41“কিংবা তার পানি ভূগর্ভে চলে যাবে এবং তুমি তা আর খুঁজে পাবে না।”
وَأُحِيطَ بِثَمَرِهِۦ فَأَصۡبَحَ يُقَلِّبُ كَفَّيۡهِ عَلَىٰ مَآ أَنفَقَ فِيهَا وَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا وَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُشۡرِكۡ بِرَبِّيٓ أَحَدٗا
Open ayah 18:42লোকটির (বাগানের সব) ফল অবরুদ্ধ (ধ্বংসপ্রাপ্ত) হয়েছিল। তখন সে তাতে যা ব্যয় করেছিল তার জন্য (আক্ষেপে) দু'হাত উল্টাতে (কচলাতে) লাগল, যখন বাগানটি (বাগানটির সব ফল) তার মাচাসহ ভেঙ্গে পড়েছিল, আর সে বলছিল, “হায়, আমি যদি আমার প্রভুর সাথে কাউকে শরীক না করতাম!”
وَلَمۡ تَكُن لَّهُۥ فِئَةٞ يَنصُرُونَهُۥ مِن دُونِ ٱللَّهِ وَمَا كَانَ مُنتَصِرًا
Open ayah 18:43তার এমন কোন বাহিনী ছিল না যারা তাকে আল্লাহর বিপক্ষে সাহায্য করতে পারে, এবং সে নিজেও (আত্মরক্ষার মত) শক্তিশালী ছিল না।
هُنَالِكَ ٱلۡوَلَٰيَةُ لِلَّهِ ٱلۡحَقِّۚ هُوَ خَيۡرٞ ثَوَابٗا وَخَيۡرٌ عُقۡبٗا
Open ayah 18:44ওরকম (কঠিন) অবস্থায় কর্তৃত্ব আল্লাহরই, যিনি প্রকৃত প্রভু। তিনি পুরস্কার প্রদানেও সেরা, পরিণাম নির্ধারণেও সেরা।
وَٱضۡرِبۡ لَهُم مَّثَلَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا كَمَآءٍ أَنزَلۡنَٰهُ مِنَ ٱلسَّمَآءِ فَٱخۡتَلَطَ بِهِۦ نَبَاتُ ٱلۡأَرۡضِ فَأَصۡبَحَ هَشِيمٗا تَذۡرُوهُ ٱلرِّيَٰحُۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ مُّقۡتَدِرًا
Open ayah 18:45তাদের কাছে পার্থিব জীবনের উদাহরণও পেশ করো: যেন (বৃষ্টির) পানি, যা আমি আকাশ থেকে বর্ষণ করি। তাতে ভূমির শ্যামল-ঘন গাছপালা উৎপন্ন হয়। অতঃপর তা শুষ্ক-ভগ্ন হয়ে যায়, যাকে বাতাস উড়িয়ে নেয়। আল্লাহ সবকিছু করতে সক্ষম।
ٱلۡمَالُ وَٱلۡبَنُونَ زِينَةُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَٱلۡبَٰقِيَٰتُ ٱلصَّٰلِحَٰتُ خَيۡرٌ عِندَ رَبِّكَ ثَوَابٗا وَخَيۡرٌ أَمَلٗا
Open ayah 18:46ধন-সম্পদ ও সন্তান-সন্ততি হল পার্থিব জীবনের (অস্থায়ী) জৌলুস। পক্ষান্তরে, স্থায়ী সৎকর্মসমূহ তোমার প্রভুর কাছে পুরস্কার হিসেবেও সেরা এবং আশার বস্তু হিসেবেও সেরা।
وَيَوۡمَ نُسَيِّرُ ٱلۡجِبَالَ وَتَرَى ٱلۡأَرۡضَ بَارِزَةٗ وَحَشَرۡنَٰهُمۡ فَلَمۡ نُغَادِرۡ مِنۡهُمۡ أَحَدٗا
Open ayah 18:47(স্মরণ করো) যেদিন আমি (স্থির) পর্বতসমূহকে চলমান করব এবং পৃথিবীকে তুমি একটি সমতলভূমির মত দেখতে পাবে। আর তাদের সকলকে একত্রিত করব, একজনকেও বাদ রাখব না।
وَعُرِضُواْ عَلَىٰ رَبِّكَ صَفّٗا لَّقَدۡ جِئۡتُمُونَا كَمَا خَلَقۡنَٰكُمۡ أَوَّلَ مَرَّةِۭۚ بَلۡ زَعَمۡتُمۡ أَلَّن نَّجۡعَلَ لَكُم مَّوۡعِدٗا
Open ayah 18:48তাদেরকে তোমার প্রভুর সামনে সারিবদ্ধভাবে হাজির করা হবে। (তিনি বলবেন) “এবার তোমরা আমার কাছে এসে গিয়েছো, যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। তোমরা তো মনেই করেছিলে যে, তোমাদের জন্য আমি কোন প্রতিশ্রুত সময় নির্ধারণ করব না।”
وَوُضِعَ ٱلۡكِتَٰبُ فَتَرَى ٱلۡمُجۡرِمِينَ مُشۡفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَٰوَيۡلَتَنَا مَالِ هَٰذَا ٱلۡكِتَٰبِ لَا يُغَادِرُ صَغِيرَةٗ وَلَا كَبِيرَةً إِلَّآ أَحۡصَىٰهَاۚ وَوَجَدُواْ مَا عَمِلُواْ حَاضِرٗاۗ وَلَا يَظۡلِمُ رَبُّكَ أَحَدٗا
Open ayah 18:49আর কিতাব (আমলনামা) সামনে রাখা হবে। তখন তাতে যা (লেখা) রয়েছে তার কারণে তুমি অপরাধীদের ভীত দেখবে। তারা বলবে, “হায় আমাদের কপাল! এ কেমন কিতাব? এ যে ছোট-বড় কিছুই বাদ দিচ্ছে না! বরং সবই গুনে রেখেছে।” তারা যা করেছে তা সবই উপস্থিত পাবে। তোমার প্রভু কারো প্রতি অবিচার করেন না।
وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ كَانَ مِنَ ٱلۡجِنِّ فَفَسَقَ عَنۡ أَمۡرِ رَبِّهِۦٓۗ أَفَتَتَّخِذُونَهُۥ وَذُرِّيَّتَهُۥٓ أَوۡلِيَآءَ مِن دُونِي وَهُمۡ لَكُمۡ عَدُوُّۢۚ بِئۡسَ لِلظَّٰلِمِينَ بَدَلٗا
Open ayah 18:50(স্মরণ করো) যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, “তোমরা আদমকে সেজদা কর।” তখন তারা সেজদা করেছিল, ইবলীস ব্যতীত। সে ছিল জ্বিনদের অন্তর্ভুক্ত। সে তার প্রভুর আদেশ অমান্য করল। তবুও কি তোমরা আমাকে ছাড়া তাকে ও তার বংশধরদেরকে অভিভাবকরূপে গ্রহণ করবে? তারা তো তোমাদের শত্রু। জালেমদের বিনিময় কত নিকৃষ্ট!
۞مَّآ أَشۡهَدتُّهُمۡ خَلۡقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلَا خَلۡقَ أَنفُسِهِمۡ وَمَا كُنتُ مُتَّخِذَ ٱلۡمُضِلِّينَ عَضُدٗا
Open ayah 18:51আমি তাদেরকে আসমান ও জমিন সৃষ্টির সাক্ষী করিনি, তাদের নিজেদের সৃষ্টিরও না। তাছাড়া বিভ্রান্তকারীদের (কোন) সাহায্যও নেইনি।
وَيَوۡمَ يَقُولُ نَادُواْ شُرَكَآءِيَ ٱلَّذِينَ زَعَمۡتُمۡ فَدَعَوۡهُمۡ فَلَمۡ يَسۡتَجِيبُواْ لَهُمۡ وَجَعَلۡنَا بَيۡنَهُم مَّوۡبِقٗا
Open ayah 18:52(স্মরণ করো) যেদিন তিনি বলবেন, “তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তাদেরকে ডাক। তারা তাদেরকে ডাকবে, কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না। আমি তাদের মাঝখানে একটি ধ্বংস-গহবর রেখে দেব।”
وَرَءَا ٱلۡمُجۡرِمُونَ ٱلنَّارَ فَظَنُّوٓاْ أَنَّهُم مُّوَاقِعُوهَا وَلَمۡ يَجِدُواْ عَنۡهَا مَصۡرِفٗا
Open ayah 18:53অপরাধীরা আগুন দেখে বুঝতে পারবে যে, তারা তাতে পতিত হবে এবং তা থেকে পরিত্রাণের কোন পথ পাবে না।
وَلَقَدۡ صَرَّفۡنَا فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ لِلنَّاسِ مِن كُلِّ مَثَلٖۚ وَكَانَ ٱلۡإِنسَٰنُ أَكۡثَرَ شَيۡءٖ جَدَلٗا
Open ayah 18:54অবশ্যই আমি এই কোরআনে মানুষের জন্য সবরকম উদাহরণ বর্ণনা করেছি। কিন্তু এই মানুষই অধিকতর তর্কপ্রিয়।
وَمَا مَنَعَ ٱلنَّاسَ أَن يُؤۡمِنُوٓاْ إِذۡ جَآءَهُمُ ٱلۡهُدَىٰ وَيَسۡتَغۡفِرُواْ رَبَّهُمۡ إِلَّآ أَن تَأۡتِيَهُمۡ سُنَّةُ ٱلۡأَوَّلِينَ أَوۡ يَأۡتِيَهُمُ ٱلۡعَذَابُ قُبُلٗا
Open ayah 18:55যখন মানুষের কাছে পথ-নির্দেশ (কোরআন) এসেছে তখন পূর্ববর্তীদের সঙ্গে কৃত আচরণের পুনরাবৃত্তি বা সামনা-সামনি আজাব আগমনের প্রতীক্ষাই তাদেরকে ঈমান আনয়ন ও তাদের প্রভুর কাছে ক্ষমাপ্রার্থনা থেকে বিরত রেখেছে।
وَمَا نُرۡسِلُ ٱلۡمُرۡسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَۚ وَيُجَٰدِلُ ٱلَّذِينَ كَفَرُواْ بِٱلۡبَٰطِلِ لِيُدۡحِضُواْ بِهِ ٱلۡحَقَّۖ وَٱتَّخَذُوٓاْ ءَايَٰتِي وَمَآ أُنذِرُواْ هُزُوٗا
Open ayah 18:56আমি রসূলদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারীরূপেই পাঠিয়ে থাকি। আর কাফেররা মিথ্যা দ্বারা সত্যকে খণ্ডন করার জন্য মিথ্যার সাহায্যে বিতর্ক করে থাকে। তারা আমার নিদর্শনসমূহকে ও যেসব জিনিস দ্বারা তাদেরকে সতর্ক করা হয়েছে তাকে একটা বিদ্রূপের বিষয় বানিয়েছে।
وَمَنۡ أَظۡلَمُ مِمَّن ذُكِّرَ بِـَٔايَٰتِ رَبِّهِۦ فَأَعۡرَضَ عَنۡهَا وَنَسِيَ مَا قَدَّمَتۡ يَدَاهُۚ إِنَّا جَعَلۡنَا عَلَىٰ قُلُوبِهِمۡ أَكِنَّةً أَن يَفۡقَهُوهُ وَفِيٓ ءَاذَانِهِمۡ وَقۡرٗاۖ وَإِن تَدۡعُهُمۡ إِلَى ٱلۡهُدَىٰ فَلَن يَهۡتَدُوٓاْ إِذًا أَبَدٗا
Open ayah 18:57ঐ ব্যক্তির চেয়ে বড় জালেম কে আছে যাকে তার প্রভুর নিদর্শনসমূহ স্মরণ করিয়ে দেওয়ার পর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং আপন কৃতকর্ম ভুলে যায়? আসলে আমি তাদের অন্তরের ওপর আবরণ দিয়ে রেখেছি, যাতে তারা এই কোরআন বুঝতে না পারে। আর তাদের কানে এঁটে দিয়েছি বধিরতা। তুমি তাদেরকে সৎপথে ডাকলেও তারা কখনও সৎপথে চলবে না।
وَرَبُّكَ ٱلۡغَفُورُ ذُو ٱلرَّحۡمَةِۖ لَوۡ يُؤَاخِذُهُم بِمَا كَسَبُواْ لَعَجَّلَ لَهُمُ ٱلۡعَذَابَۚ بَل لَّهُم مَّوۡعِدٞ لَّن يَجِدُواْ مِن دُونِهِۦ مَوۡئِلٗا
Open ayah 18:58আর তোমার প্রভুই ক্ষমাশীল, দয়াময়। তিনি যদি তাদেরকে তাদের কৃতর্মের জন্য পাকড়াও করতেন তাহলে অবশ্যই তাদের শাস্তি ত্বরান্বিত করতেন। বরং তাদের জন্য একটি সময় নির্ধারিত আছে, যা থেকে তারা পলায়নের কোন উপায় খুঁজে পাবে না।
وَتِلۡكَ ٱلۡقُرَىٰٓ أَهۡلَكۡنَٰهُمۡ لَمَّا ظَلَمُواْ وَجَعَلۡنَا لِمَهۡلِكِهِم مَّوۡعِدٗا
Open ayah 18:59আর ঐসব জনপদের অধিবাসীরা যখন অন্যায় করেছিল তখন আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম এবং তাদের ধ্বংসের জন্য একটি সময় ঠিক করে রেখেছিলাম।
وَإِذۡ قَالَ مُوسَىٰ لِفَتَىٰهُ لَآ أَبۡرَحُ حَتَّىٰٓ أَبۡلُغَ مَجۡمَعَ ٱلۡبَحۡرَيۡنِ أَوۡ أَمۡضِيَ حُقُبٗا
Open ayah 18:60(স্মরণ করো) যখন মূসা তার যুবক সঙ্গীকে বলেছিল, “দুই সমুদ্রের মিলনস্থলে না পৌঁছা পর্যন্ত আমি থামব না। এজন্য লাগলে যুগ যুগ ধরে চলতে থাকব।”
فَلَمَّا بَلَغَا مَجۡمَعَ بَيۡنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَٱتَّخَذَ سَبِيلَهُۥ فِي ٱلۡبَحۡرِ سَرَبٗا
Open ayah 18:61অতঃপর যখন তারা দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছাল তখন তাদের মাছটির কথা ভুলে গেল। মাছটি সুড়ঙ্গের মত নিজের পথ তৈরী করে সমুদ্রে চলে গেল।
فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَىٰهُ ءَاتِنَا غَدَآءَنَا لَقَدۡ لَقِينَا مِن سَفَرِنَا هَٰذَا نَصَبٗا
Open ayah 18:62যখন তারা (ঐ জায়গাটি) অতিক্রম করল তখন মূসা তার যুবক সঙ্গীকে বলল, “আমাদের নাশতা আন। আমরা তো এ সফরে ক্লান্ত হয়ে পড়েছি।”
قَالَ أَرَءَيۡتَ إِذۡ أَوَيۡنَآ إِلَى ٱلصَّخۡرَةِ فَإِنِّي نَسِيتُ ٱلۡحُوتَ وَمَآ أَنسَىٰنِيهُ إِلَّا ٱلشَّيۡطَٰنُ أَنۡ أَذۡكُرَهُۥۚ وَٱتَّخَذَ سَبِيلَهُۥ فِي ٱلۡبَحۡرِ عَجَبٗا
Open ayah 18:63সে বলল, “দেখেছেন কি? আমরা যখন পাথরটিতে আশ্রয় নিয়েছিলাম তখন আমি মাছটির কথা ভুলে গিয়েছিলাম। শয়তানই আমাকে তার কথা উল্লেখ করতে ভুলিয়ে দিয়েছিল। সে আশ্চর্যজনকভাবে নিজের পথ তৈরী করে সমুদ্রে চলে গিয়েছে।”
قَالَ ذَٰلِكَ مَا كُنَّا نَبۡغِۚ فَٱرۡتَدَّا عَلَىٰٓ ءَاثَارِهِمَا قَصَصٗا
Open ayah 18:64মূসা বলল, “ওটাই তো আমরা খুঁজছিলাম।” তখন তারা নিজেদের পায়ের চিহ্ন ধরে (পেছনে) ফিরে চলল।
فَوَجَدَا عَبۡدٗا مِّنۡ عِبَادِنَآ ءَاتَيۡنَٰهُ رَحۡمَةٗ مِّنۡ عِندِنَا وَعَلَّمۡنَٰهُ مِن لَّدُنَّا عِلۡمٗا
Open ayah 18:65পথিমধ্যে তারা আমার এক বান্দাকে (খিযিরকে) পেল যাকে আমি আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছিলাম এবং যাকে আমি আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছিলাম।
قَالَ لَهُۥ مُوسَىٰ هَلۡ أَتَّبِعُكَ عَلَىٰٓ أَن تُعَلِّمَنِ مِمَّا عُلِّمۡتَ رُشۡدٗا
Open ayah 18:66মূসা তাকে বলল, “আপনাকে যে সৎপথের জ্ঞান শেখানো হয়েছে তা থেকে আমাকে কিছু শিখাবেন, এই উদ্দেশ্যে আমি কি আপনার সঙ্গী হতে পারি?”
قَالَ إِنَّكَ لَن تَسۡتَطِيعَ مَعِيَ صَبۡرٗا
Open ayah 18:67সে বলল, “আপনি আমার সাথে (চলার) ধৈর্য রাখতে পারবেন না।
وَكَيۡفَ تَصۡبِرُ عَلَىٰ مَا لَمۡ تُحِطۡ بِهِۦ خُبۡرٗا
Open ayah 18:68আপনি যে বিষয়ে জ্ঞান রাখেন না তা দেখে কীভাবে ধৈর্য রাখবেন?”
قَالَ سَتَجِدُنِيٓ إِن شَآءَ ٱللَّهُ صَابِرٗا وَلَآ أَعۡصِي لَكَ أَمۡرٗا
Open ayah 18:69মূসা বলল, “আল্লাহর ইচ্ছা থাকলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোন আদেশ অমান্য করব না।”
قَالَ فَإِنِ ٱتَّبَعۡتَنِي فَلَا تَسۡـَٔلۡنِي عَن شَيۡءٍ حَتَّىٰٓ أُحۡدِثَ لَكَ مِنۡهُ ذِكۡرٗا
Open ayah 18:70খিযির বলল, “আপনি যদি আমার অনুসরণ করেনই তাহলে কোন বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যতক্ষণ না আমি নিজে সে সম্পর্কে আপনাকে কিছু বলি।”
فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَا رَكِبَا فِي ٱلسَّفِينَةِ خَرَقَهَاۖ قَالَ أَخَرَقۡتَهَا لِتُغۡرِقَ أَهۡلَهَا لَقَدۡ جِئۡتَ شَيۡـًٔا إِمۡرٗا
Open ayah 18:71অতঃপর উভয়ে (খিযির ও মূসা) চলতে থাকল। এক সময়ে তারা যখন নৌকায় আরোহণ করল তখন খিযির নৌকাটি ফুটো করে দিল। মূসা বলল, “আপনি কি নৌকার আরোহীদের ডুবিয়ে দিতেই এটি ফুটো করেছেন? আপনি তো একটা খারাপ কাজ করলেন।”
قَالَ أَلَمۡ أَقُلۡ إِنَّكَ لَن تَسۡتَطِيعَ مَعِيَ صَبۡرٗا
Open ayah 18:72খিযির বলল, “আমি বলেছিলাম না যে, আপনি আমার সাথে (চলার) ধৈর্য রাখতে পারবেন না?”
قَالَ لَا تُؤَاخِذۡنِي بِمَا نَسِيتُ وَلَا تُرۡهِقۡنِي مِنۡ أَمۡرِي عُسۡرٗا
Open ayah 18:73মূসা বলল, “আমার ভুলের জন্য আমাকে শাস্তি দেবেন না এবং আমার জন্য আমার কাজ কঠিন করে দেবেন না।”
فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَا لَقِيَا غُلَٰمٗا فَقَتَلَهُۥ قَالَ أَقَتَلۡتَ نَفۡسٗا زَكِيَّةَۢ بِغَيۡرِ نَفۡسٖ لَّقَدۡ جِئۡتَ شَيۡـٔٗا نُّكۡرٗا
Open ayah 18:74এরপর তারা আবার চলতে থাকল। এক সময়ে একটি বালকের সাথে তাদের দেখা হলে খিযির বালকটিকে হত্যা করল। মূসা বলল, আপনি কোন প্রাণনাশের অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ প্রাণ নাশ করলেন? আপনি তো একটা খারাপ কাজ করলেন।
۞قَالَ أَلَمۡ أَقُل لَّكَ إِنَّكَ لَن تَسۡتَطِيعَ مَعِيَ صَبۡرٗا
Open ayah 18:75খিযির বলল, “আমি বলেছিলাম না যে, আপনি আমার সাথে (চলার) ধৈর্য রাখতে পারবেন না?”
قَالَ إِن سَأَلۡتُكَ عَن شَيۡءِۭ بَعۡدَهَا فَلَا تُصَٰحِبۡنِيۖ قَدۡ بَلَغۡتَ مِن لَّدُنِّي عُذۡرٗا
Open ayah 18:76মূসা বলল, “এরপর যদি আমি আপনাকে কোন ব্যাপারে প্রশ্ন করি তাহলে আপনি আমাকে সঙ্গে রাখবেন না। (সে ক্ষেত্রে) আপনি আমার অভিযোগ থেকে অব্যাহতিলাভের পর্যায়ে পৌঁছেছেন। (অর্থাৎ এরপর কোন প্রশ্ন করার কারণে আমাকে আপনার সঙ্গে না রাখলে আপনার বিরুদ্ধে আমি কোন অভিযোগ করতে পারব না।)।”
فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَآ أَتَيَآ أَهۡلَ قَرۡيَةٍ ٱسۡتَطۡعَمَآ أَهۡلَهَا فَأَبَوۡاْ أَن يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارٗا يُرِيدُ أَن يَنقَضَّ فَأَقَامَهُۥۖ قَالَ لَوۡ شِئۡتَ لَتَّخَذۡتَ عَلَيۡهِ أَجۡرٗا
Open ayah 18:77অতঃপর তারা আবার চলতে থাকল। এক সময়ে তারা এক জনপদের অধিবাসীদের কাছে এসে তাদের কাছে খাবার চাইলে তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল। অতঃপর তারা সেখানে একটি প্রাচীর দেখতে পেল, যা প্রায় ভেঙ্গে পড়তে চাচ্ছিল। খিযির সেটাকে ঠিক করে দিল। মূসা বলল, “আপনি ইচ্ছা করলে এ কাজের জন্য পারিশ্রমিক নিতে পারতেন।”
قَالَ هَٰذَا فِرَاقُ بَيۡنِي وَبَيۡنِكَۚ سَأُنَبِّئُكَ بِتَأۡوِيلِ مَا لَمۡ تَسۡتَطِع عَّلَيۡهِ صَبۡرًا
Open ayah 18:78খিযির বলল, “এখানেই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদ (ঘটবে)। (তবে) যে সব বিষয়ে আপনি ধৈর্য রাখতে পারেননি আমি আপনাকে তার তাৎপর্য জানাচ্ছি।”
أَمَّا ٱلسَّفِينَةُ فَكَانَتۡ لِمَسَٰكِينَ يَعۡمَلُونَ فِي ٱلۡبَحۡرِ فَأَرَدتُّ أَنۡ أَعِيبَهَا وَكَانَ وَرَآءَهُم مَّلِكٞ يَأۡخُذُ كُلَّ سَفِينَةٍ غَصۡبٗا
Open ayah 18:79“(প্রথমত) নৌকাটি ছিল কয়েকজন গরীব মানুষের। তারা সাগরে কাজ করত। আমি চেয়েছিলাম নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিতে; কারণ, তাদের পেছনে ছিল এমন এক রাজা যে প্রতিটি নৌকা জোরপূর্বক ছিনিয়ে নিত।”
وَأَمَّا ٱلۡغُلَٰمُ فَكَانَ أَبَوَاهُ مُؤۡمِنَيۡنِ فَخَشِينَآ أَن يُرۡهِقَهُمَا طُغۡيَٰنٗا وَكُفۡرٗا
Open ayah 18:80“(দ্বিতীয়ত) বালকটির পিতামাতা ছিল দু'জন ঈমানদার মানুষ। আমাদের আশংকা হয়েছিল যে, সে অবাধ্যতা আর অকৃতজ্ঞতা দ্বারা তাদেরকে কষ্ট দেবে। (অথবা সে তাদের ওপর অন্যায় আর কুফরি চাপিয়ে দেবে।)”
فَأَرَدۡنَآ أَن يُبۡدِلَهُمَا رَبُّهُمَا خَيۡرٗا مِّنۡهُ زَكَوٰةٗ وَأَقۡرَبَ رُحۡمٗا
Open ayah 18:81“তাই আমরা চাইলাম, তাদের প্রভু তাদেরকে ঐ ছেলের পরিবর্তে পবিত্রতায় শ্রেয়তর ও মায়া-মমতায় নিকটতর (অন্য) একটি ছেলে দান করুক।”
وَأَمَّا ٱلۡجِدَارُ فَكَانَ لِغُلَٰمَيۡنِ يَتِيمَيۡنِ فِي ٱلۡمَدِينَةِ وَكَانَ تَحۡتَهُۥ كَنزٞ لَّهُمَا وَكَانَ أَبُوهُمَا صَٰلِحٗا فَأَرَادَ رَبُّكَ أَن يَبۡلُغَآ أَشُدَّهُمَا وَيَسۡتَخۡرِجَا كَنزَهُمَا رَحۡمَةٗ مِّن رَّبِّكَۚ وَمَا فَعَلۡتُهُۥ عَنۡ أَمۡرِيۚ ذَٰلِكَ تَأۡوِيلُ مَا لَمۡ تَسۡطِع عَّلَيۡهِ صَبۡرٗا
Open ayah 18:82“আর (তৃতীয়ত) প্রাচীরটি ছিল নগরীর দু'জন অনাথ বালকের। ওর নিচে ছিল তাদের এক ধনভাণ্ডার। আর তাদের পিতা ছিল একজন সৎলোক। তাই অনুগ্রহবশত আপনার প্রভুর ইচ্ছা হল, ওরা দু'জন বয়োপ্রাপ্ত হোক এবং ওদের ধনভাণ্ডার বের করুক। কাজটি আমি আমার ইচ্ছায় করিনি। আপনি যে সব বিষয়ে ধৈর্য রাখতে পারেননি এই হল তার তাৎপর্য।”
وَيَسۡـَٔلُونَكَ عَن ذِي ٱلۡقَرۡنَيۡنِۖ قُلۡ سَأَتۡلُواْ عَلَيۡكُم مِّنۡهُ ذِكۡرًا
Open ayah 18:83তারা তোমাকে যুল-কারনাইন সম্বন্ধে জিজ্ঞাসা করে। বল, “আমি তোমাদেরকে তার কিছু বিবরণ শোনাব।”
إِنَّا مَكَّنَّا لَهُۥ فِي ٱلۡأَرۡضِ وَءَاتَيۡنَٰهُ مِن كُلِّ شَيۡءٖ سَبَبٗا
Open ayah 18:84আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং সবকিছুর পথ বলে দিয়েছিলাম।
فَأَتۡبَعَ سَبَبًا
Open ayah 18:85তাই সে পথ চলতে লাগল।
حَتَّىٰٓ إِذَا بَلَغَ مَغۡرِبَ ٱلشَّمۡسِ وَجَدَهَا تَغۡرُبُ فِي عَيۡنٍ حَمِئَةٖ وَوَجَدَ عِندَهَا قَوۡمٗاۖ قُلۡنَا يَٰذَا ٱلۡقَرۡنَيۡنِ إِمَّآ أَن تُعَذِّبَ وَإِمَّآ أَن تَتَّخِذَ فِيهِمۡ حُسۡنٗا
Open ayah 18:86যেতে যেতে যখন সে সূর্যাস্তের জায়গায় পৌঁছল তখন সূর্যকে একটি পঙ্কিল (অথবা উষ্ণ) ঝরনায় (অথবা জলাশয়ে) অস্ত যেতে দেখল। আর সেখানে সে কিছু মানুষ দেখতে পেল। আমি বললাম, “হে যুল-কারনাইন! তুমি কি এই লোকগুলোকে শাস্তি দেবে, না এদের সাথে ভাল আচরণ করবে?”
قَالَ أَمَّا مَن ظَلَمَ فَسَوۡفَ نُعَذِّبُهُۥ ثُمَّ يُرَدُّ إِلَىٰ رَبِّهِۦ فَيُعَذِّبُهُۥ عَذَابٗا نُّكۡرٗا
Open ayah 18:87সে বলল, “যে অন্যায় করে তাকে আমরা শাস্তি দেব। তারপর তাকে তার প্রভুর নিকট ফিরিয়ে নেওয়া হবে। তখন তিনি তাকে ভয়ংকর শাস্তি দেবেন।”
وَأَمَّا مَنۡ ءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا فَلَهُۥ جَزَآءً ٱلۡحُسۡنَىٰۖ وَسَنَقُولُ لَهُۥ مِنۡ أَمۡرِنَا يُسۡرٗا
Open ayah 18:88“আর যে (আল্লাহর প্রতি) ঈমান রাখে ও সৎকাজ করে (এর) প্রতিদানস্বরূপ তার জন্য রয়েছে মহাকল্যাণ। আর আমরা তার জন্য আমাদের সহজ কাজ বলব (তাকে সহজ কাজ করতে দেব)।”
ثُمَّ أَتۡبَعَ سَبَبًا
Open ayah 18:89সে আবার পথ চলতে লাগল।
حَتَّىٰٓ إِذَا بَلَغَ مَطۡلِعَ ٱلشَّمۡسِ وَجَدَهَا تَطۡلُعُ عَلَىٰ قَوۡمٖ لَّمۡ نَجۡعَل لَّهُم مِّن دُونِهَا سِتۡرٗا
Open ayah 18:90যেতে যেতে যখন সূর্যোদয়ের জায়গায় পৌঁছল তখন সূর্যকে এমন একদল লোকের কাছে উদিত হতে দেখল (উদয়স্থলের কাছে এমন একদল লোক দেখতে পেল) যাদের জন্য আমি সূর্যের তাপ থেকে রক্ষার মত কোন আড়ালের ব্যবস্থা করিনি।
كَذَٰلِكَۖ وَقَدۡ أَحَطۡنَا بِمَا لَدَيۡهِ خُبۡرٗا
Open ayah 18:91এমনই (ছিল যুল-কারনাইনের ঘটনা)। আর তার সবকিছুই আমি অবগত আছি।
ثُمَّ أَتۡبَعَ سَبَبًا
Open ayah 18:92সে আবার পথ চলতে লাগল।
حَتَّىٰٓ إِذَا بَلَغَ بَيۡنَ ٱلسَّدَّيۡنِ وَجَدَ مِن دُونِهِمَا قَوۡمٗا لَّا يَكَادُونَ يَفۡقَهُونَ قَوۡلٗا
Open ayah 18:93যেতে যেতে যখন দুই বাঁধের (পর্বতের) মাঝে পৌঁছাল তখন সেখানে একদল লোককে পেল যারা (তার) কোন কথাই যেন বুঝতে পারছিল না।
قَالُواْ يَٰذَا ٱلۡقَرۡنَيۡنِ إِنَّ يَأۡجُوجَ وَمَأۡجُوجَ مُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ فَهَلۡ نَجۡعَلُ لَكَ خَرۡجًا عَلَىٰٓ أَن تَجۡعَلَ بَيۡنَنَا وَبَيۡنَهُمۡ سَدّٗا
Open ayah 18:94তারা বলল, “হে যুল-কারনাইন! ইয়াজূজ ও মাজূজ (জাতি) দেশের মধ্যে বড় ফেতনা-ফ্যাসাদ করছে। অতএব, আমরা কি আপনাকে এই শর্তে কিছু করো প্রদান করব যে, আপনি আমাদের ও তাদের মধ্যে একটি বাধা (প্রাচীর) তৈরী করে দেবেন?”
قَالَ مَا مَكَّنِّي فِيهِ رَبِّي خَيۡرٞ فَأَعِينُونِي بِقُوَّةٍ أَجۡعَلۡ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُمۡ رَدۡمًا
Open ayah 18:95সে বলল, “আমার প্রভু আমাকে যে সামর্থ্য দিয়েছেন (তোমাদের করপ্রদানের চেয়ে) তাই ভাল। অতএব, তোমরা আমাকে শক্তি (জনবল) দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে একটি সুদৃঢ় বাধা (মজবুত প্রাচীর) তৈরী করে দেব।”
ءَاتُونِي زُبَرَ ٱلۡحَدِيدِۖ حَتَّىٰٓ إِذَا سَاوَىٰ بَيۡنَ ٱلصَّدَفَيۡنِ قَالَ ٱنفُخُواْۖ حَتَّىٰٓ إِذَا جَعَلَهُۥ نَارٗا قَالَ ءَاتُونِيٓ أُفۡرِغۡ عَلَيۡهِ قِطۡرٗا
Open ayah 18:96“তোমরা আমাকে লৌহপিণ্ড এনে দাও।” অতঃপর (লৌহপিণ্ড দ্বারা) দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা জায়গা ভরে দিয়ে সে বলল, “তোমরা ফুঁ দাও (বাতাস ছাড়)।” এভাবে তা (উত্তপ্ত করে) আগুনে পরিণত করে সে বলল, “এর ওপর ঢালার জন্য তোমরা আমাকে (গলিত) তামা এনে দাও।”
فَمَا ٱسۡطَٰعُوٓاْ أَن يَظۡهَرُوهُ وَمَا ٱسۡتَطَٰعُواْ لَهُۥ نَقۡبٗا
Open ayah 18:97ফলে (এভাবে উঁচু ও মজবুত করে তৈরী করায়) ইয়াজূজ ও মাজূজ ঐ প্রাচীর ডিঙ্গাতে পারেনি এবং তাতে ছিদ্র করতে পারেনি।
قَالَ هَٰذَا رَحۡمَةٞ مِّن رَّبِّيۖ فَإِذَا جَآءَ وَعۡدُ رَبِّي جَعَلَهُۥ دَكَّآءَۖ وَكَانَ وَعۡدُ رَبِّي حَقّٗا
Open ayah 18:98যুল-কারনাইন বলল, “এটা আমার প্রভুর পক্ষ থেকে এক অনুগ্রহ। তবে যখন আমার প্রভুর প্রতিশ্রুতি এসে যাবে তখন তিনি একে সমান করে (মাটিতে মিশিয়ে) দেবেন। আমার প্রভুর প্রতিশ্রুতি সত্য।”
۞وَتَرَكۡنَا بَعۡضَهُمۡ يَوۡمَئِذٖ يَمُوجُ فِي بَعۡضٖۖ وَنُفِخَ فِي ٱلصُّورِ فَجَمَعۡنَٰهُمۡ جَمۡعٗا
Open ayah 18:99সেদিন আমি তাদেরকে (ইয়াজূজ ও মাজূজকে) এমন অবস্থায় ছেড়ে দেব যে, একদল আরেকদলের ওপর তরঙ্গের মত আছড়ে পড়বে। তারপর শিঙ্গায় ফুঁ দেওয়া হবে এবং আমি তাদের সকলকেই একত্রিত করব।
وَعَرَضۡنَا جَهَنَّمَ يَوۡمَئِذٖ لِّلۡكَٰفِرِينَ عَرۡضًا
Open ayah 18:100আর সেদিন কাফেরদের (চোখের) সামনে জাহান্নামকে উপস্থিত করব;
ٱلَّذِينَ كَانَتۡ أَعۡيُنُهُمۡ فِي غِطَآءٍ عَن ذِكۡرِي وَكَانُواْ لَا يَسۡتَطِيعُونَ سَمۡعًا
Open ayah 18:101(তাদের সামনে) যাদের চোখের ওপর একধরনের আবরণ থাকায় তারা আমার স্মারকগ্রন্থ (কোরআন) দেখতে পায় না এবং (কিছু) শুনতেও পায় না।
أَفَحَسِبَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَن يَتَّخِذُواْ عِبَادِي مِن دُونِيٓ أَوۡلِيَآءَۚ إِنَّآ أَعۡتَدۡنَا جَهَنَّمَ لِلۡكَٰفِرِينَ نُزُلٗا
Open ayah 18:102কাফেররা কি তাহলে মনে করে যে, তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবকরূপে গ্রহণ করবে? এই কাফেরদের আপ্যায়নের (!) জন্য আমি জাহান্নামকে প্রস্তুত রেখেছি।
قُلۡ هَلۡ نُنَبِّئُكُم بِٱلۡأَخۡسَرِينَ أَعۡمَٰلًا
Open ayah 18:103বল, আমি কি তোমাদেরকে এমন লোকদের কথা জানাব, যাদের কর্মসমূহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত?
ٱلَّذِينَ ضَلَّ سَعۡيُهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَهُمۡ يَحۡسَبُونَ أَنَّهُمۡ يُحۡسِنُونَ صُنۡعًا
Open ayah 18:104(এরা তো তারাই) যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিফল হয়েছে; অথচ তারা মনে করে যে, তারা ভাল কাজই করছে।
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ وَلِقَآئِهِۦ فَحَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فَلَا نُقِيمُ لَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَزۡنٗا
Open ayah 18:105এরা তো তারাই যারা তাদের প্রভুর নিদর্শনসমূহ ও তাঁর সাথে সাক্ষাতকে অস্বীকার করে। ফলে তাদের কর্মসমূহ নিষ্ফল হয়ে গিয়েছে। তাই কেয়ামতের দিন আমি তাদের জন্য কোন ওজন (গুরুত্ব) নির্ধারণ করব না।
ذَٰلِكَ جَزَآؤُهُمۡ جَهَنَّمُ بِمَا كَفَرُواْ وَٱتَّخَذُوٓاْ ءَايَٰتِي وَرُسُلِي هُزُوًا
Open ayah 18:106সেটাই হবে তাদের প্রতিফল—জাহান্নাম; কারণ, তারা কুফরি করেছে এবং আমার নিদর্শনসমূহ ও রসূলদেরকে বিদ্রূপের বস্তু বানিয়েছে।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ كَانَتۡ لَهُمۡ جَنَّٰتُ ٱلۡفِرۡدَوۡسِ نُزُلًا
Open ayah 18:107যারা (সত্যকে) বিশ্বাস করে ও সৎকাজ করে (পরকালে) তাদের আতিথেয়তার জন্য রয়েছে বেহেশতের বাগ-বাগিচা।
خَٰلِدِينَ فِيهَا لَا يَبۡغُونَ عَنۡهَا حِوَلٗا
Open ayah 18:108সেখানে তারা চিরকাল থাকবে; (কখনও) সেখান থেকে স্থান পরিবর্তন কামনা করবে না।
قُل لَّوۡ كَانَ ٱلۡبَحۡرُ مِدَادٗا لِّكَلِمَٰتِ رَبِّي لَنَفِدَ ٱلۡبَحۡرُ قَبۡلَ أَن تَنفَدَ كَلِمَٰتُ رَبِّي وَلَوۡ جِئۡنَا بِمِثۡلِهِۦ مَدَدٗا
Open ayah 18:109বল, “আমার প্রভুর কথাসমূহ লেখার জন্য যদি গোটা সমুদ্রও কালি হয় তবুও আমার প্রভুর কথা (লেখা) শেষ হওয়ার আগে সমুদ্রই ফুরিয়ে যাবে; (এই লেখার কাজে) সাহায্যের জন্য আমরা তার মত আরো একটি সমুদ্র নিয়ে আসলেও।”
قُلۡ إِنَّمَآ أَنَا۠ بَشَرٞ مِّثۡلُكُمۡ يُوحَىٰٓ إِلَيَّ أَنَّمَآ إِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ فَمَن كَانَ يَرۡجُواْ لِقَآءَ رَبِّهِۦ فَلۡيَعۡمَلۡ عَمَلٗا صَٰلِحٗا وَلَا يُشۡرِكۡ بِعِبَادَةِ رَبِّهِۦٓ أَحَدَۢا
Open ayah 18:110বল, “আমি তো তোমাদের মতই একজন মানুষ। আমার কাছে ওহী আসে যে, তোমাদের প্রভুই একমাত্র প্রভু। অতএব, যে তার প্রভুর সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকাজ করে এবং তার প্রভুর ইবাদতে কাউকে অংশীদার না করে।”