مريم
Maryam
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
كٓهيعٓصٓ
Open ayah 19:1কাফ হা ইয়া 'আইন ছাদ [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]।
ذِكۡرُ رَحۡمَتِ رَبِّكَ عَبۡدَهُۥ زَكَرِيَّآ
Open ayah 19:2(এটা) তাঁর বান্দা যাকারিয়ার প্রতি তোমার প্রভুর অনুগ্রহের বিবরণ;
إِذۡ نَادَىٰ رَبَّهُۥ نِدَآءً خَفِيّٗا
Open ayah 19:3যখন সে তার প্রভুকে গোপনে ডেকেছিল।
قَالَ رَبِّ إِنِّي وَهَنَ ٱلۡعَظۡمُ مِنِّي وَٱشۡتَعَلَ ٱلرَّأۡسُ شَيۡبٗا وَلَمۡ أَكُنۢ بِدُعَآئِكَ رَبِّ شَقِيّٗا
Open ayah 19:4সে বলেছিল, “হে প্রভু! (বয়সের ভারে) আমার শরীরের হাড় দুর্বল হয়েছে এবং মাথার চুল সাদা হয়েছে। হে প্রভু! তোমার কাছে প্রার্থনা করে আমি (কখনো) হতভাগ্য থাকিনি।”
وَإِنِّي خِفۡتُ ٱلۡمَوَٰلِيَ مِن وَرَآءِي وَكَانَتِ ٱمۡرَأَتِي عَاقِرٗا فَهَبۡ لِي مِن لَّدُنكَ وَلِيّٗا
Open ayah 19:5“আমি আমার পরে স্বগোত্রীয়দেরকে ভয় করি; আর আমার স্ত্রীও বন্ধ্যা। অতএব, আমাকে তোমার পক্ষ থেকে (তোমার বিশেষ অনুগ্রহে) একজন উত্তরাধিকারী দান করো;
يَرِثُنِي وَيَرِثُ مِنۡ ءَالِ يَعۡقُوبَۖ وَٱجۡعَلۡهُ رَبِّ رَضِيّٗا
Open ayah 19:6যে আমার উত্তরাধিকারিত্ব করবে ও ইয়াকূব-পরিবারের উত্তরাধিকারিত্ব করবে। আর হে প্রভু! তুমি তাকে (তোমার) সন্তোষভাজন করো।”
يَٰزَكَرِيَّآ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَٰمٍ ٱسۡمُهُۥ يَحۡيَىٰ لَمۡ نَجۡعَل لَّهُۥ مِن قَبۡلُ سَمِيّٗا
Open ayah 19:7হে যাকারিয়া! আমি তোমাকে একটি পুত্রের সুসংবাদ দিচ্ছি। তার নাম ইয়াহইয়া। এর আগে তার নামে কারো নামকরণ করিনি।
قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَٰمٞ وَكَانَتِ ٱمۡرَأَتِي عَاقِرٗا وَقَدۡ بَلَغۡتُ مِنَ ٱلۡكِبَرِ عِتِيّٗا
Open ayah 19:8সে বলল, “হে প্রভু! আমার পুত্র হবে কীভাবে? আমার স্ত্রী তো বন্ধ্যা। আর আমিও তো একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছি।”
قَالَ كَذَٰلِكَ قَالَ رَبُّكَ هُوَ عَلَيَّ هَيِّنٞ وَقَدۡ خَلَقۡتُكَ مِن قَبۡلُ وَلَمۡ تَكُ شَيۡـٔٗا
Open ayah 19:9তিনি বললেন, “তাই হবে। তোমার প্রভু বলছেন: এটা আমার পক্ষে সহজ। এর আগে আমি তোমাকেও তো সৃষ্টি করেছি, যখন তুমি কিছুই ছিলে না।”
قَالَ رَبِّ ٱجۡعَل لِّيٓ ءَايَةٗۖ قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَٰثَ لَيَالٖ سَوِيّٗا
Open ayah 19:10সে বলল, “হে প্রভু! আমার জন্য (পুত্র হওয়ার) একটি পূর্বলক্ষণ ঠিক করে দাও।” তিনি বললেন, “তোমার (সে) পূর্বলক্ষণ এই যে, সুস্থ থেকেও তুমি তিন রাত মানুষের সাথে কথা বলবে না।”
فَخَرَجَ عَلَىٰ قَوۡمِهِۦ مِنَ ٱلۡمِحۡرَابِ فَأَوۡحَىٰٓ إِلَيۡهِمۡ أَن سَبِّحُواْ بُكۡرَةٗ وَعَشِيّٗا
Open ayah 19:11কক্ষ থেকে বের হয়ে সে তার সমপ্রদায়ের লোকদের কাছে এল এবং ইশারায় তাদেরকে বলল যে, তোমরা সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা কর।
يَٰيَحۡيَىٰ خُذِ ٱلۡكِتَٰبَ بِقُوَّةٖۖ وَءَاتَيۡنَٰهُ ٱلۡحُكۡمَ صَبِيّٗا
Open ayah 19:12(তার পুত্র ইয়াহ্ইয়াকে বলা হয়েছিল) “হে ইয়াহ্ইয়া! দৃঢ়তার সাথে এই কিতাব (তাওরাত) ধারণ কর।” আমি তাকে শৈশবেই জ্ঞানবুদ্ধি দান করেছিলাম।
وَحَنَانٗا مِّن لَّدُنَّا وَزَكَوٰةٗۖ وَكَانَ تَقِيّٗا
Open ayah 19:13এবং আমার পক্ষ থেকে (মানুষের প্রতি) সহানুভূতি ও পবিত্রতা (দিয়েছিলাম)। আর সে ছিল খোদাভীরু
وَبَرَّۢا بِوَٰلِدَيۡهِ وَلَمۡ يَكُن جَبَّارًا عَصِيّٗا
Open ayah 19:14ও পিতামাতার প্রতি সদাচারী; উদ্ধত ও অবাধ্য ছিল না।
وَسَلَٰمٌ عَلَيۡهِ يَوۡمَ وُلِدَ وَيَوۡمَ يَمُوتُ وَيَوۡمَ يُبۡعَثُ حَيّٗا
Open ayah 19:15তার ওপর শান্তি বর্ষিত হোক, যেদিন সে জন্মগ্রহণ করে, যেদিন মারা যাবে এবং যেদিন জীবিতাবস্থায় পুনরুত্থিত হবে।
وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ مَرۡيَمَ إِذِ ٱنتَبَذَتۡ مِنۡ أَهۡلِهَا مَكَانٗا شَرۡقِيّٗا
Open ayah 19:16কিতাবে (উল্লিখিত) মরিয়মের ঘটনা বর্ণনা করো; যখন সে তার পরিবার-পরিজন থেকে পৃথক হয়ে পূর্বদিকের এক জায়গায় ঠাঁই নিল।
فَٱتَّخَذَتۡ مِن دُونِهِمۡ حِجَابٗا فَأَرۡسَلۡنَآ إِلَيۡهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرٗا سَوِيّٗا
Open ayah 19:17তারপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য একটি পর্দা টাঙ্গিয়ে দিল। তখন আমি তার কাছে আমার আত্মাকে (ফেরেশতা জিবরাঈলকে) পাঠালাম। সে তার সামনে এক সুঠাম মানুষের আকারে আত্মপ্রকাশ করল।
قَالَتۡ إِنِّيٓ أَعُوذُ بِٱلرَّحۡمَٰنِ مِنكَ إِن كُنتَ تَقِيّٗا
Open ayah 19:18মরিয়ম বলল, “আমি করুণাময়ের কাছে তোমার থেকে আশ্রয় চাই, যদি তুমি আল্লাহকে ভয় কর।”
قَالَ إِنَّمَآ أَنَا۠ رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَٰمٗا زَكِيّٗا
Open ayah 19:19সে বলল, “আমি তো তোমার প্রভুর দূত; তোমাকে এক পবিত্র পুত্র দান করার ঘোষণা দিতে (এসেছি)।”
قَالَتۡ أَنَّىٰ يَكُونُ لِي غُلَٰمٞ وَلَمۡ يَمۡسَسۡنِي بَشَرٞ وَلَمۡ أَكُ بَغِيّٗا
Open ayah 19:20মরিয়ম বলল, “আমার পুত্র হবে কীভাবে, আমাকে তো কোন মানুষ (পুরুষ) স্পর্শই করেনি এবং আমি অসতীও নই?”
قَالَ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيِّنٞۖ وَلِنَجۡعَلَهُۥٓ ءَايَةٗ لِّلنَّاسِ وَرَحۡمَةٗ مِّنَّاۚ وَكَانَ أَمۡرٗا مَّقۡضِيّٗا
Open ayah 19:21জিবরাঈল বলল, “এভাবেই (হবে)। তোমার প্রভু বলেছেন: এটা আমার জন্য সহজ; আর তাকে আমি মানুষের জন্য এক নিদর্শন ও আমার অনুগ্রহের আধার বানাতে চাই। এটা একটা স্থিরীকৃত বিষয়।”
۞فَحَمَلَتۡهُ فَٱنتَبَذَتۡ بِهِۦ مَكَانٗا قَصِيّٗا
Open ayah 19:22এরপর সে তাকে (পুত্র ঈসাকে) গর্ভে ধারণ করল। তারপর তাকে (পেটে) নিয়ে দূরবর্তী একটি জায়গায় চলে গেল।
فَأَجَآءَهَا ٱلۡمَخَاضُ إِلَىٰ جِذۡعِ ٱلنَّخۡلَةِ قَالَتۡ يَٰلَيۡتَنِي مِتُّ قَبۡلَ هَٰذَا وَكُنتُ نَسۡيٗا مَّنسِيّٗا
Open ayah 19:23তারপর প্রসব-বেদনা তাকে এক খেজুরগাছের কাণ্ডের কাছে নিয়ে এল। সে বলল, “হায়, আমি যদি এর আগে মরে যেতাম এবং একেবারে বিস্মৃত (লোকের স্মৃতি থেকে বিলুপ্ত) হয়ে যেতাম!”
فَنَادَىٰهَا مِن تَحۡتِهَآ أَلَّا تَحۡزَنِي قَدۡ جَعَلَ رَبُّكِ تَحۡتَكِ سَرِيّٗا
Open ayah 19:24এমন সময় তার নিচ থেকে জিবরাঈল তাকে ডাক দিয়ে বলল, “দুঃখ করো না। তোমার প্রভু তোমার নিচে একটি জলধারা প্রবাহিত করেছেন।”
وَهُزِّيٓ إِلَيۡكِ بِجِذۡعِ ٱلنَّخۡلَةِ تُسَٰقِطۡ عَلَيۡكِ رُطَبٗا جَنِيّٗا
Open ayah 19:25“আর খেজুরগাছের কাণ্ডটি নিজের দিকে নাড়া দাও। দেখবে, গাছ তোমার ওপর তাজা তাজা পাকা খেজুর ফেলতে থাকবে।”
فَكُلِي وَٱشۡرَبِي وَقَرِّي عَيۡنٗاۖ فَإِمَّا تَرَيِنَّ مِنَ ٱلۡبَشَرِ أَحَدٗا فَقُولِيٓ إِنِّي نَذَرۡتُ لِلرَّحۡمَٰنِ صَوۡمٗا فَلَنۡ أُكَلِّمَ ٱلۡيَوۡمَ إِنسِيّٗا
Open ayah 19:26“তখন খাও, পান করো আর চক্ষু শীতল কর। আর যদি কোন মানুষ দেখ তাহলে বলবে: আমি করুণাময় আল্লাহর জন্য রোযা মানত করেছি। তাই আজ কোন মানুষের সাথে কথা বলব না।”
فَأَتَتۡ بِهِۦ قَوۡمَهَا تَحۡمِلُهُۥۖ قَالُواْ يَٰمَرۡيَمُ لَقَدۡ جِئۡتِ شَيۡـٔٗا فَرِيّٗا
Open ayah 19:27অতঃপর সে পুত্রকে নিয়ে তার সমপ্রদায়ের কাছে গেল। তারা বলল, “হে মরিয়ম! তুমি তো এক অদ্ভুত কাজ করেছো।”
يَٰٓأُخۡتَ هَٰرُونَ مَا كَانَ أَبُوكِ ٱمۡرَأَ سَوۡءٖ وَمَا كَانَتۡ أُمُّكِ بَغِيّٗا
Open ayah 19:28“হে হারুনের বোন! তোমার বাবা খারাপ লোক ছিল না এবং তোমার মাও অসতী ছিল না।”
فَأَشَارَتۡ إِلَيۡهِۖ قَالُواْ كَيۡفَ نُكَلِّمُ مَن كَانَ فِي ٱلۡمَهۡدِ صَبِيّٗا
Open ayah 19:29অতঃপর মরিয়ম পুত্রের দিকে ইঙ্গিত করল। তারা বলল, “আমরা কোলের শিশুর সাথে কীভাবে কথা বলব?”
قَالَ إِنِّي عَبۡدُ ٱللَّهِ ءَاتَىٰنِيَ ٱلۡكِتَٰبَ وَجَعَلَنِي نَبِيّٗا
Open ayah 19:30শিশু (ঈসা) বলে উঠল, “আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করে পাঠিয়েছেন।”
وَجَعَلَنِي مُبَارَكًا أَيۡنَ مَا كُنتُ وَأَوۡصَٰنِي بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ مَا دُمۡتُ حَيّٗا
Open ayah 19:31“আমি যেখানেই থাকি, আমাকে বরকতময় করেছেন। আর যতক্ষণ জীবিত থাকি, আমাকে নামায ও যাকাতের নির্দেশ দিয়েছেন।”
وَبَرَّۢا بِوَٰلِدَتِي وَلَمۡ يَجۡعَلۡنِي جَبَّارٗا شَقِيّٗا
Open ayah 19:32“তিনি আমাকে আমার মায়ের অনুগত করেছেন; আমাকে উদ্ধত ও হতভাগ্য করেননি।
وَٱلسَّلَٰمُ عَلَيَّ يَوۡمَ وُلِدتُّ وَيَوۡمَ أَمُوتُ وَيَوۡمَ أُبۡعَثُ حَيّٗا
Open ayah 19:33আমার ওপর (আল্লাহর পক্ষ থেকে স্থায়ী) শান্তি থাকুক: যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মারা যাব এবং যেদিন আমাকে জীবন্ত উঠানো হবে!”
ذَٰلِكَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَۖ قَوۡلَ ٱلۡحَقِّ ٱلَّذِي فِيهِ يَمۡتَرُونَ
Open ayah 19:34এই হল মরিয়মের পুত্র ঈসা (ঈসার প্রকৃত ঘটনা)। এটাই সত্য কথা, যে ব্যাপারে তারা সন্দেহ পোষণ (অথবা বিতর্ক) করে।
مَا كَانَ لِلَّهِ أَن يَتَّخِذَ مِن وَلَدٖۖ سُبۡحَٰنَهُۥٓۚ إِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ
Open ayah 19:35আল্লাহর জন্য কোন সন্তানগ্রহণ সমীচীন নয়। তিনি মহিয়ান! তিনি যখন কোন কিছু করার সিদ্ধান্ত নেন তখন শুধু বলেন, “হও”, অমনি তা হয়ে যায়।
وَإِنَّ ٱللَّهَ رَبِّي وَرَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ
Open ayah 19:36(ঈসা বলল,) “আর আল্লাহই আমার প্রভু এবং তোমাদেরও প্রভু। অতএব, তাঁর ইবাদত কর। এটাই সঠিক পথ।”
فَٱخۡتَلَفَ ٱلۡأَحۡزَابُ مِنۢ بَيۡنِهِمۡۖ فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِن مَّشۡهَدِ يَوۡمٍ عَظِيمٍ
Open ayah 19:37অতঃপর তাদের মধ্য থেকে দলগুলো মতভেদ করল। (ঈসার ব্যাপারে খ্রিষ্টানরা ভিন্ন ভিন্ন মত পোষণ করে বিভিন্ন দলে বিভক্ত হল।) অতএব, এক ভয়ানক দিনের (কেয়ামতের) উপস্থিতিকালে অবিশ্বাসীদের জন্য বড়ই দুর্ভোগ রয়েছে!
أَسۡمِعۡ بِهِمۡ وَأَبۡصِرۡ يَوۡمَ يَأۡتُونَنَا لَٰكِنِ ٱلظَّٰلِمُونَ ٱلۡيَوۡمَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ
Open ayah 19:38যেদিন তারা আমার কাছে আসবে সেদিন কত পরিষ্কার শুনতে ও দেখতে পাবে! কিন্তু আজ জালেমরা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে।
وَأَنذِرۡهُمۡ يَوۡمَ ٱلۡحَسۡرَةِ إِذۡ قُضِيَ ٱلۡأَمۡرُ وَهُمۡ فِي غَفۡلَةٖ وَهُمۡ لَا يُؤۡمِنُونَ
Open ayah 19:39দুঃখের দিন সম্পর্কে তুমি তাদেরকে সতর্ক করে দাও; যখন সকল বিষয় মীমাংসিত হয়ে যাবে। (এখন) তারা বেখবর অবস্থায় আছে এবং তারা বিশ্বাস করে না।
إِنَّا نَحۡنُ نَرِثُ ٱلۡأَرۡضَ وَمَنۡ عَلَيۡهَا وَإِلَيۡنَا يُرۡجَعُونَ
Open ayah 19:40পৃথিবী ও তার ওপরে যারা আছে আমিই তাদের মালিক থাকব। আর তাদেরকে আমার কাছেই ফিরিয়ে আনা হবে।
وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ إِبۡرَٰهِيمَۚ إِنَّهُۥ كَانَ صِدِّيقٗا نَّبِيًّا
Open ayah 19:41কিতাবে (উল্লিখিত) ইবরাহীমের কথাও স্মরণ কর। বস্তুত সে ছিল সত্যনিষ্ঠ ও এক নবী।
إِذۡ قَالَ لِأَبِيهِ يَٰٓأَبَتِ لِمَ تَعۡبُدُ مَا لَا يَسۡمَعُ وَلَا يُبۡصِرُ وَلَا يُغۡنِي عَنكَ شَيۡـٔٗا
Open ayah 19:42যখন সে তার বাবাকে বলেছিল, “বাবা! তুমি এমন বস্তুর উপাসনা করো কেন, যা শুনতে পায় না, দেখতে পায় না এবং তোমার কোন কাজেও আসে না?”
يَٰٓأَبَتِ إِنِّي قَدۡ جَآءَنِي مِنَ ٱلۡعِلۡمِ مَا لَمۡ يَأۡتِكَ فَٱتَّبِعۡنِيٓ أَهۡدِكَ صِرَٰطٗا سَوِيّٗا
Open ayah 19:43“বাবা! আমার কাছে সেই জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি। তাই তুমি আমার কথা মেনে নাও, আমি তোমাকে সঠিক পথ দেখাব।”
يَٰٓأَبَتِ لَا تَعۡبُدِ ٱلشَّيۡطَٰنَۖ إِنَّ ٱلشَّيۡطَٰنَ كَانَ لِلرَّحۡمَٰنِ عَصِيّٗا
Open ayah 19:44“বাবা! শয়তানের ইবাদত করো না। শয়তান তো আল্লাহর অবাধ্য।”
يَٰٓأَبَتِ إِنِّيٓ أَخَافُ أَن يَمَسَّكَ عَذَابٞ مِّنَ ٱلرَّحۡمَٰنِ فَتَكُونَ لِلشَّيۡطَٰنِ وَلِيّٗا
Open ayah 19:45“বাবা! আমার তো ভয় হচ্ছে যে, তোমার ওপর আল্লাহর কোন আজাব আসবে এবং তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে।”
قَالَ أَرَاغِبٌ أَنتَ عَنۡ ءَالِهَتِي يَٰٓإِبۡرَٰهِيمُۖ لَئِن لَّمۡ تَنتَهِ لَأَرۡجُمَنَّكَۖ وَٱهۡجُرۡنِي مَلِيّٗا
Open ayah 19:46বাবা বলল, “ইবরাহীম! তুমি কি আমার দেবতাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি (এরূপ আচরণ থেকে) বিরত না হও তাহলে আমি অবশ্যই তোমাকে পাথর মেরে হত্যা করব। তুমি আমার কাছ থেকে চিরদিনের জন্য দূর হয়ে যাও।”
قَالَ سَلَٰمٌ عَلَيۡكَۖ سَأَسۡتَغۡفِرُ لَكَ رَبِّيٓۖ إِنَّهُۥ كَانَ بِي حَفِيّٗا
Open ayah 19:47ইবরাহীম (তার বাবাকে) বলল, “তোমার ওপর শান্তি বর্ষিত হোক! আমি তোমার জন্য আমার প্রভুর কাছে ক্ষমা চাইব। নিশ্চয়ই তিনি আমার প্রতি অনুগ্রহশীল।”
وَأَعۡتَزِلُكُمۡ وَمَا تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ وَأَدۡعُواْ رَبِّي عَسَىٰٓ أَلَّآ أَكُونَ بِدُعَآءِ رَبِّي شَقِيّٗا
Open ayah 19:48“আর আমি তোমাদের থেকে এবং তোমরা আল্লাহকে ছাড়া যাদেরকে ডাক তাদের থেকে পৃথক হয়ে যাচ্ছি। আমি আমার প্রভুকে ডাকব। আশা করি, আমার প্রভুকে ডাকলে হতভাগ্য হব না।”
فَلَمَّا ٱعۡتَزَلَهُمۡ وَمَا يَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ وَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَۖ وَكُلّٗا جَعَلۡنَا نَبِيّٗا
Open ayah 19:49অতঃপর সে যখন তাদের থেকে এবং তারা আল্লাহকে ছাড়া যাদের উপাসনা করছিল তাদের থেকে পৃথক হয়ে গেল তখন আমি তার জন্য ইসহাক ও ইয়াকূবকে দান করলাম। আমি (এদের) প্রত্যেককে নবীও করেছিলাম।
وَوَهَبۡنَا لَهُم مِّن رَّحۡمَتِنَا وَجَعَلۡنَا لَهُمۡ لِسَانَ صِدۡقٍ عَلِيّٗا
Open ayah 19:50আর আমি তাদেরকে আমার অনুগ্রহ দান করলাম এবং তাদের জন্য উচ্চ সুখ্যাতি বরাদ্দ করলাম।
وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ مُوسَىٰٓۚ إِنَّهُۥ كَانَ مُخۡلَصٗا وَكَانَ رَسُولٗا نَّبِيّٗا
Open ayah 19:51কিতাবে (উল্লিখিত) মূসার কথাও স্মরণ কর। বস্তুত সে ছিল এক মনোনীত ব্যক্তি এবং ছিল একজন রসূল ও নবী।
وَنَٰدَيۡنَٰهُ مِن جَانِبِ ٱلطُّورِ ٱلۡأَيۡمَنِ وَقَرَّبۡنَٰهُ نَجِيّٗا
Open ayah 19:52আমি তূর পাহাড়ের ডান দিক থেকে তাকে সম্বোধন করেছিলাম এবং একান্ত আলাপের জন্য তাকে কাছে নিয়ে এসেছিলাম।
وَوَهَبۡنَا لَهُۥ مِن رَّحۡمَتِنَآ أَخَاهُ هَٰرُونَ نَبِيّٗا
Open ayah 19:53আর আমার অনুগ্রহে তার ভাই হারুনকেও নবীরূপে তার জন্য দান করেছিলাম।
وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ إِسۡمَٰعِيلَۚ إِنَّهُۥ كَانَ صَادِقَ ٱلۡوَعۡدِ وَكَانَ رَسُولٗا نَّبِيّٗا
Open ayah 19:54কিতাবে (উল্লিখিত) ইসমাঈলের কথাও স্মরণ কর। বস্তুত সে ছিল সত্য ওয়াদাকারী এবং ছিল একজন রসূল ও নবী।
وَكَانَ يَأۡمُرُ أَهۡلَهُۥ بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ وَكَانَ عِندَ رَبِّهِۦ مَرۡضِيّٗا
Open ayah 19:55সে তার পরিবার-পরিজনকে নামায ও যাকাতের নির্দেশ দিত। এবং সে ছিল তার প্রভুর কাছে পছন্দনীয়।
وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ إِدۡرِيسَۚ إِنَّهُۥ كَانَ صِدِّيقٗا نَّبِيّٗا
Open ayah 19:56কিতাবে (উল্লিখিত) ইদরীসের কথাও স্মরণ কর। বস্তুত সে ছিল সত্যনিষ্ঠ ও একজন নবী।
وَرَفَعۡنَٰهُ مَكَانًا عَلِيًّا
Open ayah 19:57আর আমি তাকে এক উচ্চ অবস্থানে উন্নীত করেছিলাম।
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيۡهِم مِّنَ ٱلنَّبِيِّـۧنَ مِن ذُرِّيَّةِ ءَادَمَ وَمِمَّنۡ حَمَلۡنَا مَعَ نُوحٖ وَمِن ذُرِّيَّةِ إِبۡرَٰهِيمَ وَإِسۡرَٰٓءِيلَ وَمِمَّنۡ هَدَيۡنَا وَٱجۡتَبَيۡنَآۚ إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُ ٱلرَّحۡمَٰنِ خَرُّواْۤ سُجَّدٗاۤ وَبُكِيّٗا۩
Open ayah 19:58এরাই সেই সব নবী যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। এরা আদমের বংশধর এবং তাদেরই উত্তরসুরী যাদেরকে আমি নূহের সাথে (নৌকায়) বহন করেছিলাম। এরা ইবরাহীম ও ইসরাঈলের বংশধর এবং তাদেরই দলভুক্ত যাদেরকে আমি সৎপথ দেখিয়েছিলাম ও মনোনীত করেছিলাম। এদের সামনে যখন আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হত তখন তারা সেজদায় লুটিয়ে পড়ত এবং কাঁদতে থাকত।সেজদা
۞فَخَلَفَ مِنۢ بَعۡدِهِمۡ خَلۡفٌ أَضَاعُواْ ٱلصَّلَوٰةَ وَٱتَّبَعُواْ ٱلشَّهَوَٰتِۖ فَسَوۡفَ يَلۡقَوۡنَ غَيًّا
Open ayah 19:59কিন্তু তাদের পরে এমন এক প্রজন্ম এল যারা নামায (নামাযের চেতনা) নষ্ট করল এবং প্রবৃত্তির বশবর্তী হল। অতএব, তারা ভ্রষ্টতার পরিণতি দেখতে পাবে।
إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا فَأُوْلَٰٓئِكَ يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ وَلَا يُظۡلَمُونَ شَيۡـٔٗا
Open ayah 19:60তবে যারা তওবা করেছে, সত্যকে বিশ্বাস করেছে এবং সৎকাজ করেছে তারা এর ব্যতিক্রম। এমন লোকেরা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি এতটুকু অবিচার করা হবে না।
جَنَّٰتِ عَدۡنٍ ٱلَّتِي وَعَدَ ٱلرَّحۡمَٰنُ عِبَادَهُۥ بِٱلۡغَيۡبِۚ إِنَّهُۥ كَانَ وَعۡدُهُۥ مَأۡتِيّٗا
Open ayah 19:61চিরস্থায়ী জান্নাতে, করুণাময় আল্লাহ তাঁর বান্দাদেরকে অদৃশ্যে যার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি তো সেই সত্তা যার প্রতিশ্রুতি অবশ্যম্ভাবী।
لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوًا إِلَّا سَلَٰمٗاۖ وَلَهُمۡ رِزۡقُهُمۡ فِيهَا بُكۡرَةٗ وَعَشِيّٗا
Open ayah 19:62সেখানে তারা কোন বাজে কথা শুনবে না, শুনবে কেবল 'শান্তি'। সেখানে সকাল-সন্ধ্যায় তাদের জীবিকার ব্যবস্থা থাকবে।
تِلۡكَ ٱلۡجَنَّةُ ٱلَّتِي نُورِثُ مِنۡ عِبَادِنَا مَن كَانَ تَقِيّٗا
Open ayah 19:63আমার বান্দাদের মধ্যে যারা মোত্তাকী তাদেরকেই আমি ঐ জান্নাতের অধিকারী করব।
وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمۡرِ رَبِّكَۖ لَهُۥ مَا بَيۡنَ أَيۡدِينَا وَمَا خَلۡفَنَا وَمَا بَيۡنَ ذَٰلِكَۚ وَمَا كَانَ رَبُّكَ نَسِيّٗا
Open ayah 19:64(জিবরাঈল বলল) “আমরা (ফেরেশতারা) আপনার প্রভুর আদেশ ছাড়া অবতরণ করি না। আমাদের সামনে যা আছে, আমাদের পেছনে যা আছে এবং যা এর মাঝখানে আছে সবকিছুই তাঁর। আর আপনার প্রভু কিছুই ভোলেন না।”
رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا فَٱعۡبُدۡهُ وَٱصۡطَبِرۡ لِعِبَٰدَتِهِۦۚ هَلۡ تَعۡلَمُ لَهُۥ سَمِيّٗا
Open ayah 19:65তিনি আসমান ও জমিন এবং তার মধ্যবর্তী সবকিছুরই প্রভু। অতএব, তাঁর ইবাদত করো এবং তাঁর ইবাদতে অবিচল থাক। তুমি কি তাঁর সমতুল্য কাউকে জান?
وَيَقُولُ ٱلۡإِنسَٰنُ أَءِذَا مَا مِتُّ لَسَوۡفَ أُخۡرَجُ حَيًّا
Open ayah 19:66মানুষ বলে, “আমি যখন মরে যাব, তারপর কি আমাকে জীবিত উঠানো হবে?”
أَوَلَا يَذۡكُرُ ٱلۡإِنسَٰنُ أَنَّا خَلَقۡنَٰهُ مِن قَبۡلُ وَلَمۡ يَكُ شَيۡـٔٗا
Open ayah 19:67আচ্ছা, তাহলে মানুষ কি স্মরণ করে না যে, ইতিপূর্বে যখন আমি তাকে সৃষ্টি করেছিলাম তখন সে কিছুই ছিল না?
فَوَرَبِّكَ لَنَحۡشُرَنَّهُمۡ وَٱلشَّيَٰطِينَ ثُمَّ لَنُحۡضِرَنَّهُمۡ حَوۡلَ جَهَنَّمَ جِثِيّٗا
Open ayah 19:68সুতরাং তোমার প্রভুর শপথ! অবশ্যই আমি তাদেরকে এবং শয়তানদেরকে একত্রিত করব, তারপর তাদেরকে হাঁটুতে ভর-করা অবস্থায় জাহান্নামের চারপাশে নিয়ে আসব।
ثُمَّ لَنَنزِعَنَّ مِن كُلِّ شِيعَةٍ أَيُّهُمۡ أَشَدُّ عَلَى ٱلرَّحۡمَٰنِ عِتِيّٗا
Open ayah 19:69অতঃপর আমি প্রতিটি দল থেকে অবশ্যই বের করব, কে তাদের মধ্যে পরম করণাময়ের সবচেয়ে বড় অবাধ্য।
ثُمَّ لَنَحۡنُ أَعۡلَمُ بِٱلَّذِينَ هُمۡ أَوۡلَىٰ بِهَا صِلِيّٗا
Open ayah 19:70তারপর নিশ্চয়ই আমি তাদের সম্বন্ধেও সম্যক অবগত যারা জাহান্নামে দগ্ধ হওয়ার অধিক যোগ্য।
وَإِن مِّنكُمۡ إِلَّا وَارِدُهَاۚ كَانَ عَلَىٰ رَبِّكَ حَتۡمٗا مَّقۡضِيّٗا
Open ayah 19:71আর তোমাদের প্রত্যেককেই সেখানে যেতে হবে। এটা তোমার প্রভুর চূড়ান্ত সিদ্ধান্ত।
ثُمَّ نُنَجِّي ٱلَّذِينَ ٱتَّقَواْ وَّنَذَرُ ٱلظَّٰلِمِينَ فِيهَا جِثِيّٗا
Open ayah 19:72অতঃপর যারা তাকওয়া অবলম্বন করেছিল আমি তাদেরকে উদ্ধার করব এবং জালেমদেরকে হাঁটুতে ভর-করা অবস্থায় সেখানে রেখে দেব।
وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ قَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلَّذِينَ ءَامَنُوٓاْ أَيُّ ٱلۡفَرِيقَيۡنِ خَيۡرٞ مَّقَامٗا وَأَحۡسَنُ نَدِيّٗا
Open ayah 19:73যখন তাদের কাছে আমার স্পস্ট আয়াতসমূহ পাঠ করা হয় তখন কাফেররা মুমিনদেরকে বলে, “দুই দলের কোন্টি মর্যাদায় শ্রেষ্ঠ এবং মজলিস আয়োজনে উৎকৃষ্ট?”
وَكَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّن قَرۡنٍ هُمۡ أَحۡسَنُ أَثَٰثٗا وَرِءۡيٗا
Open ayah 19:74তাদের পূর্বে আমি কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি! তারা সম্পদে ও সৌন্দর্যে (তাদের তুলনায়) শ্রেষ্ঠতর ছিল।
قُلۡ مَن كَانَ فِي ٱلضَّلَٰلَةِ فَلۡيَمۡدُدۡ لَهُ ٱلرَّحۡمَٰنُ مَدًّاۚ حَتَّىٰٓ إِذَا رَأَوۡاْ مَا يُوعَدُونَ إِمَّا ٱلۡعَذَابَ وَإِمَّا ٱلسَّاعَةَ فَسَيَعۡلَمُونَ مَنۡ هُوَ شَرّٞ مَّكَانٗا وَأَضۡعَفُ جُندٗا
Open ayah 19:75বল, “যারা বিভ্রান্তির মধ্যে আছে আল্লাহ তাদেরকে যথেষ্ট অবকাশ দেবেন। অবশেষে যখন তারা প্রতিশ্রুত শাস্তি অথবা কেয়ামত প্রত্যক্ষ করবে তখনই জানতে পারবে, কে মর্যাদায় নিকৃষ্ট ও লোকলস্করে দুর্বল।”
وَيَزِيدُ ٱللَّهُ ٱلَّذِينَ ٱهۡتَدَوۡاْ هُدٗىۗ وَٱلۡبَٰقِيَٰتُ ٱلصَّٰلِحَٰتُ خَيۡرٌ عِندَ رَبِّكَ ثَوَابٗا وَخَيۡرٞ مَّرَدًّا
Open ayah 19:76যারা সৎপথে চলে আল্লাহ তাদের সৎপথে থাকার ক্ষমতা বাড়িয়ে দেন। আর স্থায়ী সৎকর্মগুলোই তোমার প্রভুর কাছে প্রতিদানের দিক থেকে উত্তম এবং পরিণামের দিক থেকেও উত্তম।
أَفَرَءَيۡتَ ٱلَّذِي كَفَرَ بِـَٔايَٰتِنَا وَقَالَ لَأُوتَيَنَّ مَالٗا وَوَلَدًا
Open ayah 19:77তুমি কি সেই লোকটিকে দেখেছো, যে আমার নিদর্শনসমূহ অবিশ্বাস করেছে আর বলেছে, “(আমি যদি পুনর্জীবিত হই তাহলে) অবশ্যই আমাকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দেওয়া হবে?”
أَطَّلَعَ ٱلۡغَيۡبَ أَمِ ٱتَّخَذَ عِندَ ٱلرَّحۡمَٰنِ عَهۡدٗا
Open ayah 19:78সে কি গায়েব জেনে গেছে, নাকি আল্লাহর কাছ থেকে কোন ওয়াদা নিয়েছে?
كَلَّاۚ سَنَكۡتُبُ مَا يَقُولُ وَنَمُدُّ لَهُۥ مِنَ ٱلۡعَذَابِ مَدّٗا
Open ayah 19:79কিছুতেই না। সে যা বলে আমি তা লিখে রাখব এবং তার শাস্তি বাড়িয়ে দেব।
وَنَرِثُهُۥ مَا يَقُولُ وَيَأۡتِينَا فَرۡدٗا
Open ayah 19:80আর সে যা বলে তাতে (তার ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে) আমিই তার উত্তরাধিকারী হব এবং সে আমার কাছে একা আসবে।
وَٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةٗ لِّيَكُونُواْ لَهُمۡ عِزّٗا
Open ayah 19:81তারা আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য গ্রহণ করেছে, যাতে তারা তাদের (সহায়ক) শক্তি হয়।
كَلَّاۚ سَيَكۡفُرُونَ بِعِبَادَتِهِمۡ وَيَكُونُونَ عَلَيۡهِمۡ ضِدًّا
Open ayah 19:82কখনও নয়; (বরং) তারা তাদের উপাসনা অস্বীকার করবে এবং তাদের বিরুদ্ধে অবস্থান নেবে।
أَلَمۡ تَرَ أَنَّآ أَرۡسَلۡنَا ٱلشَّيَٰطِينَ عَلَى ٱلۡكَٰفِرِينَ تَؤُزُّهُمۡ أَزّٗا
Open ayah 19:83তুমি কি দেখ না যে, কাফেরদেরকে প্ররোচিত করার জন্য আমি শয়তানদেরকে ছেড়ে দিয়েছি?
فَلَا تَعۡجَلۡ عَلَيۡهِمۡۖ إِنَّمَا نَعُدُّ لَهُمۡ عَدّٗا
Open ayah 19:84অতএব, তাদের ব্যাপারে তাড়াহুড়া করো না। আমি তো ঠিকমতই তাদের সময় গণনা করছি।
يَوۡمَ نَحۡشُرُ ٱلۡمُتَّقِينَ إِلَى ٱلرَّحۡمَٰنِ وَفۡدٗا
Open ayah 19:85(স্মরণ করো) যেদিন আমি মোত্তাকীদেরকে করুণাময়ের দরবারে এক (সম্মানিত) প্রতিনিধিদলের ন্যায় একত্রিত করব;
وَنَسُوقُ ٱلۡمُجۡرِمِينَ إِلَىٰ جَهَنَّمَ وِرۡدٗا
Open ayah 19:86আর অপরাধীদেরকে পানির দিকে তাড়িত (তৃষ্ণার্ত) পশুপালের ন্যায় জাহান্নামের দিকে তাড়িয়ে নেব।
لَّا يَمۡلِكُونَ ٱلشَّفَٰعَةَ إِلَّا مَنِ ٱتَّخَذَ عِندَ ٱلرَّحۡمَٰنِ عَهۡدٗا
Open ayah 19:87তারা কেউ (কারো জন্য) সুপারিশ করার অধিকারী হবে না; কেবল সে ছাড়া যে করুণাময়ের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে।
وَقَالُواْ ٱتَّخَذَ ٱلرَّحۡمَٰنُ وَلَدٗا
Open ayah 19:88তারা বলে, “করুণাময় (আল্লাহ) সন্তান গ্রহণ করেছেন।”
لَّقَدۡ جِئۡتُمۡ شَيۡـًٔا إِدّٗا
Open ayah 19:89তোমরা তো আসলেই একটা গুরুতর বিষয়ের অবতারণা করেছো;
تَكَادُ ٱلسَّمَٰوَٰتُ يَتَفَطَّرۡنَ مِنۡهُ وَتَنشَقُّ ٱلۡأَرۡضُ وَتَخِرُّ ٱلۡجِبَالُ هَدًّا
Open ayah 19:90যার কারণে হয়তো আসমানসমূহ ফেটে যাবে, পৃথিবী খণ্ড-বিখণ্ড হবে এবং পর্বতমালা ভেঙ্গে পড়বে।
أَن دَعَوۡاْ لِلرَّحۡمَٰنِ وَلَدٗا
Open ayah 19:91এ কারণে যে, তারা করুণাময়ের প্রতি সন্তান আরোপ করেছে।
وَمَا يَنۢبَغِي لِلرَّحۡمَٰنِ أَن يَتَّخِذَ وَلَدًا
Open ayah 19:92অথচ সন্তান গ্রহণ করা করুণাময়ের জন্য সমীচীন নয়।
إِن كُلُّ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ إِلَّآ ءَاتِي ٱلرَّحۡمَٰنِ عَبۡدٗا
Open ayah 19:93আসমান ও জমিনে যারা আছে তাদের প্রত্যেকেই একজন বান্দা হিসেবে করুণাময়ের কাছে উপস্থিত হবে।
لَّقَدۡ أَحۡصَىٰهُمۡ وَعَدَّهُمۡ عَدّٗا
Open ayah 19:94তিনি তাদের পরিসংখ্যান রেখেছেন ও তাদেরকে ভালভাবে গণনা করেছেন।
وَكُلُّهُمۡ ءَاتِيهِ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فَرۡدًا
Open ayah 19:95আর তাদের প্রত্যেকে কেয়ামতের দিন একাকী অবস্থায় তাঁর কাছে আসবে।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَيَجۡعَلُ لَهُمُ ٱلرَّحۡمَٰنُ وُدّٗا
Open ayah 19:96যারা ঈমান আনে ও সৎকাজ করে করুণাময় তাদের জন্য ভালবাসা সৃষ্টি করবেন।
فَإِنَّمَا يَسَّرۡنَٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ ٱلۡمُتَّقِينَ وَتُنذِرَ بِهِۦ قَوۡمٗا لُّدّٗا
Open ayah 19:97আমি তো একে (এই কোরআনকে) তোমার জবানে সহজ করে দিয়েছি, যাতে তুমি এর দ্বারা মোত্তাকীদেরকে সুসংবাদ দিতে এবং ঝগড়াটে লোকদেরকে সতর্ক করতে পার।
وَكَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّن قَرۡنٍ هَلۡ تُحِسُّ مِنۡهُم مِّنۡ أَحَدٍ أَوۡ تَسۡمَعُ لَهُمۡ رِكۡزَۢا
Open ayah 19:98তাদের পূর্বে আমি কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি! তুমি কি তাদের কাউকে টের পাও কিংবা তাদের কোন ক্ষীণ আওয়াজ শুনতে পাও?