طه
Taa-Haa
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ত্বা হা [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]।
مَآ أَنزَلۡنَا عَلَيۡكَ ٱلۡقُرۡءَانَ لِتَشۡقَىٰٓ
Open ayah 20:2তুমি কষ্ট পাবে, এজন্য আমি তোমার কাছে কোরআন নাযিল করিনি;
إِلَّا تَذۡكِرَةٗ لِّمَن يَخۡشَىٰ
Open ayah 20:3বরং যারা (আল্লাহকে) ভয় করে তাদের উপদেশের জন্য (তা নাযিল করেছি)।
تَنزِيلٗا مِّمَّنۡ خَلَقَ ٱلۡأَرۡضَ وَٱلسَّمَٰوَٰتِ ٱلۡعُلَى
Open ayah 20:4(এটা) তাঁরই কাছ থেকে অবতীর্ণ যিনি জমিন ও সুউচ্চ আসমান সৃষ্টি করেছেন।
ٱلرَّحۡمَٰنُ عَلَى ٱلۡعَرۡشِ ٱسۡتَوَىٰ
Open ayah 20:5করুণাময় তো আরশে (সিংহাসনে) সমাসীন হয়েছেন।
لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَمَا تَحۡتَ ٱلثَّرَىٰ
Open ayah 20:6আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এ দু'য়ের মাঝে যা কিছু আছে এবং মাটির নিচে যা কিছু আছে, সব তাঁরই মালিকানাধীন।
وَإِن تَجۡهَرۡ بِٱلۡقَوۡلِ فَإِنَّهُۥ يَعۡلَمُ ٱلسِّرَّ وَأَخۡفَى
Open ayah 20:7যদি তুমি জোরে কথা বল (বলতে পার), তবে (জেনে রাখবে,) তিনি গোপন ও অধিকতর লুক্কায়িত বিষয়ও জানেন।
ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ لَهُ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰ
Open ayah 20:8আল্লাহ সেই মহান সত্তা যিনি ছাড়া কোন উপাস্য নেই। সবচেয়ে সুন্দর নামসমূহ তাঁরই।
وَهَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
Open ayah 20:9তোমার কাছে মূসার বৃত্তান্ত এসেছে কি?
إِذۡ رَءَا نَارٗا فَقَالَ لِأَهۡلِهِ ٱمۡكُثُوٓاْ إِنِّيٓ ءَانَسۡتُ نَارٗا لَّعَلِّيٓ ءَاتِيكُم مِّنۡهَا بِقَبَسٍ أَوۡ أَجِدُ عَلَى ٱلنَّارِ هُدٗى
Open ayah 20:10যখন সে আগুন দেখল তখন তার পরিবারবর্গকে বলল, “তোমরা এখানে অবস্থান করো, আমি একটা আগুন দেখতে পেয়েছি। আমি হয়তো তা থেকে তোমাদের জন্য একটু আগুন সংগ্রহ করে আনতে পারব নতুবা ঐ আগুনের কাছে গিয়ে কোন পথের সন্ধান পাব।”
فَلَمَّآ أَتَىٰهَا نُودِيَ يَٰمُوسَىٰٓ
Open ayah 20:11অতঃপর সে যখন আগুনের কাছে এল তখন তাকে ডাক দেওয়া হল, “হে মূসা!
إِنِّيٓ أَنَا۠ رَبُّكَ فَٱخۡلَعۡ نَعۡلَيۡكَ إِنَّكَ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوٗى
Open ayah 20:12আমিই তোমার প্রভু। তুমি তোমার জুতা খোল। তুমি পবিত্র 'তুওয়া' উপত্যকায় রয়েছো।”
وَأَنَا ٱخۡتَرۡتُكَ فَٱسۡتَمِعۡ لِمَا يُوحَىٰٓ
Open ayah 20:13“এবং আমি তোমাকে মনোনীত করেছি। অতএব, যে ওহী পাঠানো হয় তা মনোযোগ দিয়ে শোন।
إِنَّنِيٓ أَنَا ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعۡبُدۡنِي وَأَقِمِ ٱلصَّلَوٰةَ لِذِكۡرِيٓ
Open ayah 20:14আমিই আল্লাহ। আমি ছাড়া কোন উপাস্য নেই। অতএব, আমার ইবাদত করবে এবং আমার স্মরণে নামায আদায় করবে।”
إِنَّ ٱلسَّاعَةَ ءَاتِيَةٌ أَكَادُ أُخۡفِيهَا لِتُجۡزَىٰ كُلُّ نَفۡسِۭ بِمَا تَسۡعَىٰ
Open ayah 20:15কেয়ামত অবশ্যই আসবে। (তবে) আমি তা গোপন রাখতে চাচ্ছি, যাতে প্রত্যেকে তার চেষ্টার ফল পেতে পারে।
فَلَا يَصُدَّنَّكَ عَنۡهَا مَن لَّا يُؤۡمِنُ بِهَا وَٱتَّبَعَ هَوَىٰهُ فَتَرۡدَىٰ
Open ayah 20:16অতএব, কেয়ামতে বিশ্বাস করে না এবং নিজ প্রবৃত্তির বশবর্তী হয় এমন কেউ যেন তোমাকে তা থেকে (কেয়ামতের কথা স্মরণ রাখা থেকে) বিরত না করে। তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে।
وَمَا تِلۡكَ بِيَمِينِكَ يَٰمُوسَىٰ
Open ayah 20:17(আল্লাহ মূসাকে বলেছিলেন,) “হে মূসা! তোমার ডানহাতে ওটা কি?”
قَالَ هِيَ عَصَايَ أَتَوَكَّؤُاْ عَلَيۡهَا وَأَهُشُّ بِهَا عَلَىٰ غَنَمِي وَلِيَ فِيهَا مَـَٔارِبُ أُخۡرَىٰ
Open ayah 20:18সে বলল, “এটা আমার লাঠি। আমি এটাতে ভর দেই আর এটা দিয়ে আমার মেষপালের জন্য গাছের পাতা পাড়ি। এটাতে আমার আরও কিছু প্রয়োজন রয়েছে।”
قَالَ أَلۡقِهَا يَٰمُوسَىٰ
Open ayah 20:19আল্লাহ বললেন, “মূসা! তুমি ওটা নিক্ষেপ কর।”
فَأَلۡقَىٰهَا فَإِذَا هِيَ حَيَّةٞ تَسۡعَىٰ
Open ayah 20:20মূসা সেটি নিক্ষেপ করল, আর অমনি তা একটি সাপ হয়ে দৌড়াতে লাগল।
قَالَ خُذۡهَا وَلَا تَخَفۡۖ سَنُعِيدُهَا سِيرَتَهَا ٱلۡأُولَىٰ
Open ayah 20:21আল্লাহ বললেন, “ওটা ধরে ফেল; ভয় পেয়ো না। আমি ওকে ওর পূর্বের অবস্থায় ফিরিয়ে নিচ্ছি।”
وَٱضۡمُمۡ يَدَكَ إِلَىٰ جَنَاحِكَ تَخۡرُجۡ بَيۡضَآءَ مِنۡ غَيۡرِ سُوٓءٍ ءَايَةً أُخۡرَىٰ
Open ayah 20:22“আর তোমার (ডান) হাত তোমার (বাম) বগলের সাথে লাগিয়ে ধর, তা শুভ্রোজ্জ্বল হয়ে যাবে—কোন রোগের কারণে নয়—আরেকটি নিদর্শনরূপে।
لِنُرِيَكَ مِنۡ ءَايَٰتِنَا ٱلۡكُبۡرَى
Open ayah 20:23যাতে তোমাকে আমার বড় বড় কিছু নিদর্শন দেখাতে পারি।
ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ
Open ayah 20:24তুমি ফেরাউনের কাছে যাও। সে বড় বাড় বেড়েছে।”
قَالَ رَبِّ ٱشۡرَحۡ لِي صَدۡرِي
Open ayah 20:25মূসা বলল, “হে আমার প্রভু! আমার বক্ষ আমার জন্য খুলে দাও (আমার মনে সাহস যোগাও);
وَيَسِّرۡ لِيٓ أَمۡرِي
Open ayah 20:26আমার কাজ আমার জন্য সহজ করে দাও;
وَٱحۡلُلۡ عُقۡدَةٗ مِّن لِّسَانِي
Open ayah 20:27আর আমার জিহবা থেকে জড়তা দূর করে দাও;
يَفۡقَهُواْ قَوۡلِي
Open ayah 20:28যাতে তারা আমার কথা বুঝতে পারে।”
وَٱجۡعَل لِّي وَزِيرٗا مِّنۡ أَهۡلِي
Open ayah 20:29“এবং আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী দাও;
هَٰرُونَ أَخِي
Open ayah 20:30আমার ভাই হারূনকে।
ٱشۡدُدۡ بِهِۦٓ أَزۡرِي
Open ayah 20:31তার দ্বারা আমার শক্তি জোরদার কর।”
وَأَشۡرِكۡهُ فِيٓ أَمۡرِي
Open ayah 20:32“এবং তাকে আমার কাজে অংশীদার করো;
كَيۡ نُسَبِّحَكَ كَثِيرٗا
Open ayah 20:33যাতে আমরা বেশি করে তোমার পবিত্রতা বর্ণনা করতে পারি
وَنَذۡكُرَكَ كَثِيرًا
Open ayah 20:34এবং বেশি করে তোমাকে স্মরণ করতে পারি।
إِنَّكَ كُنتَ بِنَا بَصِيرٗا
Open ayah 20:35তুমি তো আমাদের সবকিছু ভাল করে দেখতে পাও।”
قَالَ قَدۡ أُوتِيتَ سُؤۡلَكَ يَٰمُوسَىٰ
Open ayah 20:36আল্লাহ বললেন, “মূসা! তুমি যা চেয়েছো তোমাকে তা দেওয়া হল।
وَلَقَدۡ مَنَنَّا عَلَيۡكَ مَرَّةً أُخۡرَىٰٓ
Open ayah 20:37আর আমি তো তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম।”
إِذۡ أَوۡحَيۡنَآ إِلَىٰٓ أُمِّكَ مَا يُوحَىٰٓ
Open ayah 20:38“যখন আমি তোমার মায়ের কাছে যে প্রত্যাদেশ পাঠাবার ছিল তা পাঠিয়েছিলাম:
أَنِ ٱقۡذِفِيهِ فِي ٱلتَّابُوتِ فَٱقۡذِفِيهِ فِي ٱلۡيَمِّ فَلۡيُلۡقِهِ ٱلۡيَمُّ بِٱلسَّاحِلِ يَأۡخُذۡهُ عَدُوّٞ لِّي وَعَدُوّٞ لَّهُۥۚ وَأَلۡقَيۡتُ عَلَيۡكَ مَحَبَّةٗ مِّنِّي وَلِتُصۡنَعَ عَلَىٰ عَيۡنِيٓ
Open ayah 20:39যে, তাকে (শিশু মূসাকে) সিন্দুকের মধ্যে রাখ; তারপর তা নদীতে (নীলনদে) ভাসিয়ে দাও; অতঃপর নদী তাকে তীরে ছুঁড়ে দেবে এবং আমার ও তার এক শত্রু তাকে উঠিয়ে নেবে। আর আমি তোমাকে আমার নিজের পক্ষ থেকে ভালবাসা দিয়েছিলাম এবং যাতে তুমি আমার চোখের সামনে (প্রত্যক্ষ তত্ত্বাবধানে) বেড়ে উঠতে পার (সেই ব্যবস্থা করেছিলাম)।”
إِذۡ تَمۡشِيٓ أُخۡتُكَ فَتَقُولُ هَلۡ أَدُلُّكُمۡ عَلَىٰ مَن يَكۡفُلُهُۥۖ فَرَجَعۡنَٰكَ إِلَىٰٓ أُمِّكَ كَيۡ تَقَرَّ عَيۡنُهَا وَلَا تَحۡزَنَۚ وَقَتَلۡتَ نَفۡسٗا فَنَجَّيۡنَٰكَ مِنَ ٱلۡغَمِّ وَفَتَنَّٰكَ فُتُونٗاۚ فَلَبِثۡتَ سِنِينَ فِيٓ أَهۡلِ مَدۡيَنَ ثُمَّ جِئۡتَ عَلَىٰ قَدَرٖ يَٰمُوسَىٰ
Open ayah 20:40“যখন তোমার বোন চলতে চলতে গিয়ে বলল: আমি কি তোমাদেরকে এমন একজনের কথা বলব, যে এর লালনপালনের দায়িত্ব নিতে পারে? এভাবে আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম; যাতে তার চক্ষু শীতল হয় এবং সে বিষণ্নতায় না ভোগে। তুমি একজনকে হত্যা করে বসলে। তারপর আমি তোমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছিলাম এবং আমি তোমাকে বড়রকম পরীক্ষায় ফেলেছিলাম। তারপর তুমি কয়েক বছর মাদ্ইয়ানবাসীদের মধ্যে ছিলে। অতঃপর হে মূসা! নির্ধারিত সময়ে তুমি (এখানে) এসেছো।”
وَٱصۡطَنَعۡتُكَ لِنَفۡسِي
Open ayah 20:41“আমি তোমাকে আমার নিজের জন্য তৈরী করেছি।
ٱذۡهَبۡ أَنتَ وَأَخُوكَ بِـَٔايَٰتِي وَلَا تَنِيَا فِي ذِكۡرِي
Open ayah 20:42তুমি ও তোমার ভাই আমার নিদর্শনসহ যাও এবং আমার স্মরণে (আমার দ্বীন প্রচারে) ত্রুটি করো না।”
ٱذۡهَبَآ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ
Open ayah 20:43“তোমরা দুজন ফেরাউনের কাছে যাও, সে বড় বাড় বেড়েছে।
فَقُولَا لَهُۥ قَوۡلٗا لَّيِّنٗا لَّعَلَّهُۥ يَتَذَكَّرُ أَوۡ يَخۡشَىٰ
Open ayah 20:44তার সাথে নম্রভাবে কথা বলবে; হয়তো সে উপদেশ গ্রহণ করবে কিংবা (আল্লাহকে) ভয় করবে।”
قَالَا رَبَّنَآ إِنَّنَا نَخَافُ أَن يَفۡرُطَ عَلَيۡنَآ أَوۡ أَن يَطۡغَىٰ
Open ayah 20:45তারা বলল, “হে প্রভু! আমরা তো আশংকা করছি, সে আমাদের প্রতি বাড়াবাড়ি করবে কিংবা সীমালংঘন করবে।”
قَالَ لَا تَخَافَآۖ إِنَّنِي مَعَكُمَآ أَسۡمَعُ وَأَرَىٰ
Open ayah 20:46তিনি বলেন, “ভয় করো না; আমি তো তোমাদের সঙ্গে আছি; আমি (সব) শুনছি ও দেখছি।”
فَأۡتِيَاهُ فَقُولَآ إِنَّا رَسُولَا رَبِّكَ فَأَرۡسِلۡ مَعَنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَلَا تُعَذِّبۡهُمۡۖ قَدۡ جِئۡنَٰكَ بِـَٔايَةٖ مِّن رَّبِّكَۖ وَٱلسَّلَٰمُ عَلَىٰ مَنِ ٱتَّبَعَ ٱلۡهُدَىٰٓ
Open ayah 20:47“অতএব, তার কাছে যাও আর বল: আমরা তোমার প্রভুর দূত। তুমি বনী ইসরাঈলকে আমাদের সঙ্গে যেতে দাও এবং তাদেরকে নির্যাতন করো না। আমরা তোমার প্রভুর কাছ থেকে এক নিদর্শন নিয়ে এসেছি। আর যে সৎপথে চলবে তার ওপর শান্তি আসবে।”
إِنَّا قَدۡ أُوحِيَ إِلَيۡنَآ أَنَّ ٱلۡعَذَابَ عَلَىٰ مَن كَذَّبَ وَتَوَلَّىٰ
Open ayah 20:48“আমাদেরকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে যে, শাস্তি তার ওপরই আসবে যে অবিশ্বাস করে আর (সত্য থেকে) মুখ ফিরিয়ে নেয়।”
قَالَ فَمَن رَّبُّكُمَا يَٰمُوسَىٰ
Open ayah 20:49ফেরাউন বলল, “মূসা! তাহলে তোমাদের দু'জনের প্রভু কে?”
قَالَ رَبُّنَا ٱلَّذِيٓ أَعۡطَىٰ كُلَّ شَيۡءٍ خَلۡقَهُۥ ثُمَّ هَدَىٰ
Open ayah 20:50মূসা বলল, “আমাদের প্রভু হলেন তিনি, যিনি প্রতিটি বস্তুকে তার (নিজস্ব) আকৃতি দিয়েছেন, তারপর (সঠিক) পথ দেখিয়েছেন।”
قَالَ فَمَا بَالُ ٱلۡقُرُونِ ٱلۡأُولَىٰ
Open ayah 20:51ফেরাউন বলল, “তাহলে প্রাচীন প্রজন্মসমূহের অবস্থা (খবর) কি?”
قَالَ عِلۡمُهَا عِندَ رَبِّي فِي كِتَٰبٖۖ لَّا يَضِلُّ رَبِّي وَلَا يَنسَى
Open ayah 20:52মূসা বলল, “তাদের খবর আমার প্রভুর কাছে লিখিত রয়েছে। আমার প্রভু ভুল করেন না এবং ভুলেও যান না।”
ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ مَهۡدٗا وَسَلَكَ لَكُمۡ فِيهَا سُبُلٗا وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجۡنَا بِهِۦٓ أَزۡوَٰجٗا مِّن نَّبَاتٖ شَتَّىٰ
Open ayah 20:53“যিনি তোমাদের জন্য জমিনকে একটি বিছানা (বিছানার মত) বানিয়েছেন, তাতে তোমাদের জন্য পথ তৈরী করে দিয়েছেন এবং আসমান থেকে পানি (বৃষ্টি) বর্ষণ করেছেন।” এর দ্বারা আমি বিভিন্ন প্রকার গাছপালা উৎপন্ন করেছি।
كُلُواْ وَٱرۡعَوۡاْ أَنۡعَٰمَكُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّأُوْلِي ٱلنُّهَىٰ
Open ayah 20:54(জমিনের গাছপালা থেকে) তোমরা নিজেরা খাও এবং তোমাদের পশুদেরকেও (তাতে) চরাও। নিশ্চয়ই এতে বুদ্ধিমানদের জন্য নিদর্শন আছে।
۞مِنۡهَا خَلَقۡنَٰكُمۡ وَفِيهَا نُعِيدُكُمۡ وَمِنۡهَا نُخۡرِجُكُمۡ تَارَةً أُخۡرَىٰ
Open ayah 20:55মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতে তোমাদেরকে ফিরিয়ে নেব এবং মাটি থেকেই আবার তোমাদেরকে বের করব।
وَلَقَدۡ أَرَيۡنَٰهُ ءَايَٰتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَأَبَىٰ
Open ayah 20:56আমি তো তাকে (ফেরাউনকে) আমার সব নিদর্শন দেখিয়েছি; কিন্তু সে তা অবিশ্বাস ও অমান্য করেছে।
قَالَ أَجِئۡتَنَا لِتُخۡرِجَنَا مِنۡ أَرۡضِنَا بِسِحۡرِكَ يَٰمُوسَىٰ
Open ayah 20:57সে বলল, “হে মূসা! তুমি কি তোমার যাদু দ্বারা আমাদেরকে আমাদের ভূখণ্ড থেকে বের করে দিতে এসেছো?”
فَلَنَأۡتِيَنَّكَ بِسِحۡرٖ مِّثۡلِهِۦ فَٱجۡعَلۡ بَيۡنَنَا وَبَيۡنَكَ مَوۡعِدٗا لَّا نُخۡلِفُهُۥ نَحۡنُ وَلَآ أَنتَ مَكَانٗا سُوٗى
Open ayah 20:58“তাহলে আমরাও তোমার সামনে অনুরূপ এক যাদু উপস্থিত করব। অতএব, এক উন্মুক্ত স্থানে আমাদের ও তোমার মধ্যে (যাদু-প্রতিযোগিতার জন্য) একটি নির্দিষ্ট সময় ঠিক করো, যা আমরা লংঘন করব না এবং তুমিও না।”
قَالَ مَوۡعِدُكُمۡ يَوۡمُ ٱلزِّينَةِ وَأَن يُحۡشَرَ ٱلنَّاسُ ضُحٗى
Open ayah 20:59মূসা বলল, “(ঠিক আছে,) তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন এবং (সেদিন) সকালবেলায় লোকদেরকে সমবেত করা হবে।”
فَتَوَلَّىٰ فِرۡعَوۡنُ فَجَمَعَ كَيۡدَهُۥ ثُمَّ أَتَىٰ
Open ayah 20:60ফেরাউন উঠে গেল, নিজের কৌশল ঠিক করল এবং তারপর ফিরে এল।
قَالَ لَهُم مُّوسَىٰ وَيۡلَكُمۡ لَا تَفۡتَرُواْ عَلَى ٱللَّهِ كَذِبٗا فَيُسۡحِتَكُم بِعَذَابٖۖ وَقَدۡ خَابَ مَنِ ٱفۡتَرَىٰ
Open ayah 20:61মূসা তাদেরকে বলল, “তোমাদের অমঙ্গল হোক! তোমরা আল্লাহর নামে মিথ্যা উদ্ভাবন করো না। তা করলে তিনি তোমাদেরকে এক আজাব দিয়ে একেবারে ধ্বংস করে দেবেন। আর যে (আল্লাহর বিরুদ্ধে) মিথ্যা উদ্ভাবন করে সে বিফলমনোরথ হবেই।”
فَتَنَٰزَعُوٓاْ أَمۡرَهُم بَيۡنَهُمۡ وَأَسَرُّواْ ٱلنَّجۡوَىٰ
Open ayah 20:62অতঃপর তারা তাদের কাজ নিয়ে নিজেদের মধ্যে বিতর্ক করল এবং গোপনে পরামর্শ করল।
قَالُوٓاْ إِنۡ هَٰذَٰنِ لَسَٰحِرَٰنِ يُرِيدَانِ أَن يُخۡرِجَاكُم مِّنۡ أَرۡضِكُم بِسِحۡرِهِمَا وَيَذۡهَبَا بِطَرِيقَتِكُمُ ٱلۡمُثۡلَىٰ
Open ayah 20:63(সে পরামর্শে) তারা বলল, “নিশ্চয়ই এরা দুজন (মূসা ও হারূন) যাদুকর। এরা নিজেদের যাদুর সাহায্যে তোমাদেরকে তোমাদের ভূখণ্ড থেকে বের করে দিতে চায় এবং তোমাদের উৎকৃষ্ট জীবনপদ্ধতির বিলোপ ঘটাতে চায়।”
فَأَجۡمِعُواْ كَيۡدَكُمۡ ثُمَّ ٱئۡتُواْ صَفّٗاۚ وَقَدۡ أَفۡلَحَ ٱلۡيَوۡمَ مَنِ ٱسۡتَعۡلَىٰ
Open ayah 20:64“তোমরা তোমাদের কৌশল সুসংহত কর। তারপর সারিবদ্ধভাবে উপস্থিত হও। আজ যে জয়ী হবে সেই প্রকৃত সফল হবে।”
قَالُواْ يَٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلۡقِيَ وَإِمَّآ أَن نَّكُونَ أَوَّلَ مَنۡ أَلۡقَىٰ
Open ayah 20:65তারা বলল, “মূসা! হয় তুমি নিক্ষেপ করো, না হয় আমরাই আগে নিক্ষেপ করি।”
قَالَ بَلۡ أَلۡقُواْۖ فَإِذَا حِبَالُهُمۡ وَعِصِيُّهُمۡ يُخَيَّلُ إِلَيۡهِ مِن سِحۡرِهِمۡ أَنَّهَا تَسۡعَىٰ
Open ayah 20:66মূসা বলল, “বরং তোমরাই নিক্ষেপ কর।” অমনি তাদের (নিক্ষিপ্ত) রশি ও লাঠিগুলো তাদের যাদুর প্রভাবে দৌড়াচ্ছে বলে তার মনে হল।
فَأَوۡجَسَ فِي نَفۡسِهِۦ خِيفَةٗ مُّوسَىٰ
Open ayah 20:67এতে মূসা তার মনে কিছুটা ভীতি অনুভব করল।
قُلۡنَا لَا تَخَفۡ إِنَّكَ أَنتَ ٱلۡأَعۡلَىٰ
Open ayah 20:68আমি বললাম, “ভয় পেয়ো না, তুমিই বিজয়ী হবে।
وَأَلۡقِ مَا فِي يَمِينِكَ تَلۡقَفۡ مَا صَنَعُوٓاْۖ إِنَّمَا صَنَعُواْ كَيۡدُ سَٰحِرٖۖ وَلَا يُفۡلِحُ ٱلسَّاحِرُ حَيۡثُ أَتَىٰ
Open ayah 20:69তুমি তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো, (দেখবে) তারা যা কিছু তৈরী করেছে এটা তা সব গিলে ফেলবে। তারা যা তৈরী করেছে তা তো কেবল যাদুকরের কৌশল। যাদুকর যেখানেই আসুক (যাদুবিদ্যায় যতই পারদর্শী হোক), সফল হয় না।”
فَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سُجَّدٗا قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ هَٰرُونَ وَمُوسَىٰ
Open ayah 20:70(ফেরাউনের) যাদুকরেরা (মূসার সাথে পরাজিত হয়ে) সেজদায় পড়ে গেল। তারা বলল, “আমরা হারূন ও মূসার প্রভুর প্রতি ঈমান আনলাম।”
قَالَ ءَامَنتُمۡ لَهُۥ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِي عَلَّمَكُمُ ٱلسِّحۡرَۖ فَلَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ وَلَأُصَلِّبَنَّكُمۡ فِي جُذُوعِ ٱلنَّخۡلِ وَلَتَعۡلَمُنَّ أَيُّنَآ أَشَدُّ عَذَابٗا وَأَبۡقَىٰ
Open ayah 20:71ফেরাউন বলল, “আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা মূসার পক্ষে ঈমান আনলে? নিশ্চয়ই সে তোমাদেরই গুরু, যে তোমাদেরকে যাদু শিখিয়েছে। অতএব, আমি অবশ্যই তোমাদের হাত-পা বিপরীত দিক থেকে কেটে দেব এবং তোমাদেরকে খেজুরগাছের কাণ্ডে শূলবিদ্ধ করব। আর অবশ্যই তোমরা জানতে পারবে, আমাদের মধ্যে কার শাস্তি কঠোরতর ও অধিকতর স্থায়ী।”
قَالُواْ لَن نُّؤۡثِرَكَ عَلَىٰ مَا جَآءَنَا مِنَ ٱلۡبَيِّنَٰتِ وَٱلَّذِي فَطَرَنَاۖ فَٱقۡضِ مَآ أَنتَ قَاضٍۖ إِنَّمَا تَقۡضِي هَٰذِهِ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَآ
Open ayah 20:72তারা বলল, “আমাদের কাছে যেসব স্পষ্ট প্রমাণ এসেছে তার ওপর এবং আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তাঁর ওপর আমরা তোমাকে কিছুতেই প্রাধান্য দেব না। অতএব, তুমি যে বিচার করতে চাও করতে পার। তুমি তো কেবল এই পার্থিব জীবনের ব্যাপারেই বিচার করবে।”
إِنَّآ ءَامَنَّا بِرَبِّنَا لِيَغۡفِرَ لَنَا خَطَٰيَٰنَا وَمَآ أَكۡرَهۡتَنَا عَلَيۡهِ مِنَ ٱلسِّحۡرِۗ وَٱللَّهُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ
Open ayah 20:73“আমরা আমাদের প্রভুর প্রতি ঈমান এনেছি, যাতে তিনি আমাদের সাধারণ পাপসমূহ এবং তুমি যে আমাদেরকে যাদু প্রয়োগে বাধ্য করেছো তার পাপ ক্ষমা করে দেন। আল্লাহই শ্রেষ্ঠ ও শাশ্বত।”
إِنَّهُۥ مَن يَأۡتِ رَبَّهُۥ مُجۡرِمٗا فَإِنَّ لَهُۥ جَهَنَّمَ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ
Open ayah 20:74অপরাধী অবস্থায় যে তার প্রভুর কাছে উপস্থিত হবে তার জন্য রয়েছে জাহান্নাম। সেখানে সে মরবেও না, বাঁচবেও না।
وَمَن يَأۡتِهِۦ مُؤۡمِنٗا قَدۡ عَمِلَ ٱلصَّٰلِحَٰتِ فَأُوْلَٰٓئِكَ لَهُمُ ٱلدَّرَجَٰتُ ٱلۡعُلَىٰ
Open ayah 20:75আর যারা ঈমানদার অবস্থায় সৎকর্ম করে তাঁর কাছে উপস্থিত হবে তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা;
جَنَّٰتُ عَدۡنٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَذَٰلِكَ جَزَآءُ مَن تَزَكَّىٰ
Open ayah 20:76স্থায়ী জান্নাত, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। সেখানে তারা চিরকাল থাকবে। এটা তাদেরই পুরস্কার যারা (পাপ থেকে) পবিত্র থাকে।
وَلَقَدۡ أَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنۡ أَسۡرِ بِعِبَادِي فَٱضۡرِبۡ لَهُمۡ طَرِيقٗا فِي ٱلۡبَحۡرِ يَبَسٗا لَّا تَخَٰفُ دَرَكٗا وَلَا تَخۡشَىٰ
Open ayah 20:77আমি মূসার কাছে ওহী পাঠিয়ে বলেছিলাম, “আমার বান্দাদেরকে নিয়ে রাতে বেরিয়ে পড় এবং তাদের জন্য সমুদ্রের মধ্যে একটি শুকনো পথ তৈরী করে নাও। (পেছন থেকে এসে ফেরাউনের) ধরে ফেলার ভয় করবে না কিংবা (সমুদ্রে ডুবে যাওয়ার ভয়ে) ভীত হবে না।”
فَأَتۡبَعَهُمۡ فِرۡعَوۡنُ بِجُنُودِهِۦ فَغَشِيَهُم مِّنَ ٱلۡيَمِّ مَا غَشِيَهُمۡ
Open ayah 20:78অতঃপর ফেরাউন তার সেনাদল নিয়ে মূসা ও তার সঙ্গীদেরকে অনুসরণ করল। তখন সমুদ্রের পানি ফেরাউন ও তার সৈন্যদেরকে পুরোপুরি ঢেকে দিল (নিমজ্জিত করল)।
وَأَضَلَّ فِرۡعَوۡنُ قَوۡمَهُۥ وَمَا هَدَىٰ
Open ayah 20:79ফেরাউন তার লোকদেরকে বিপথগামী করেছিল, সে (তাদেরকে) সৎপথ দেখায়নি।
يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ قَدۡ أَنجَيۡنَٰكُم مِّنۡ عَدُوِّكُمۡ وَوَٰعَدۡنَٰكُمۡ جَانِبَ ٱلطُّورِ ٱلۡأَيۡمَنَ وَنَزَّلۡنَا عَلَيۡكُمُ ٱلۡمَنَّ وَٱلسَّلۡوَىٰ
Open ayah 20:80হে বনী ইসরাঈল! আমি তোমাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করেছিলাম, তূর পাহাড়ের ডান পাশে তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তোমাদের কাছে মান্ ও সাল্ওয়া পাঠিয়েছিলাম।
كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡ وَلَا تَطۡغَوۡاْ فِيهِ فَيَحِلَّ عَلَيۡكُمۡ غَضَبِيۖ وَمَن يَحۡلِلۡ عَلَيۡهِ غَضَبِي فَقَدۡ هَوَىٰ
Open ayah 20:81তোমরা আমার দেওয়া পবিত্র খাদ্যসামগ্রী খাও এবং এ ব্যাপারে সীমালংঘন করো না। তাহলে তোমাদের ওপর আমার গযব (ক্রোধ) নেমে আসবে। আর যার ওপর আমার গযব নেমে আসে, সে অবশ্যই ধ্বংস হয়ে যায়।
وَإِنِّي لَغَفَّارٞ لِّمَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا ثُمَّ ٱهۡتَدَىٰ
Open ayah 20:82আর যে তওবা করে, (সত্যের প্রতি) বিশ্বাস রাখে, সৎকাজ করে আর সঠিক পথ অনুসরণ করে, তার প্রতি আমি অবশ্যই ক্ষমাশীল।
۞وَمَآ أَعۡجَلَكَ عَن قَوۡمِكَ يَٰمُوسَىٰ
Open ayah 20:83আর হে মূসা! তুমি তোমার লোকদেরকে রেখে তাড়াহুড়া করলে কেন?
قَالَ هُمۡ أُوْلَآءِ عَلَىٰٓ أَثَرِي وَعَجِلۡتُ إِلَيۡكَ رَبِّ لِتَرۡضَىٰ
Open ayah 20:84সে বলল, “ঐ তো তারা আমার পেছনেই আছে। হে প্রভু! আমি একটু তাড়াতাড়ি তোমার কাছে এসেছি, যাতে তুমি খুশী হও।”
قَالَ فَإِنَّا قَدۡ فَتَنَّا قَوۡمَكَ مِنۢ بَعۡدِكَ وَأَضَلَّهُمُ ٱلسَّامِرِيُّ
Open ayah 20:85তিনি বললেন, “আমি তো তোমার (চলে আসার) পরে তোমার লোকদেরকে পরীক্ষায় ফেলেছি এবং সামিরী তাদেরকে পথভ্রষ্ট করেছে।”
فَرَجَعَ مُوسَىٰٓ إِلَىٰ قَوۡمِهِۦ غَضۡبَٰنَ أَسِفٗاۚ قَالَ يَٰقَوۡمِ أَلَمۡ يَعِدۡكُمۡ رَبُّكُمۡ وَعۡدًا حَسَنًاۚ أَفَطَالَ عَلَيۡكُمُ ٱلۡعَهۡدُ أَمۡ أَرَدتُّمۡ أَن يَحِلَّ عَلَيۡكُمۡ غَضَبٞ مِّن رَّبِّكُمۡ فَأَخۡلَفۡتُم مَّوۡعِدِي
Open ayah 20:86তখন মূসা ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে তার লোকদের কাছে ফিরে গেল। সে বলল, “হে আমার লোকেরা! তোমাদের প্রভু কি তোমাদের সাথে একটি ভাল ওয়াদা করেননি? তবে কি সে ওয়াদা তোমাদের জন্য দীর্ঘ হয়েছে? নাকি তোমরা চেয়েছো, তোমাদের ওপর তোমাদের প্রভুর গযব নেমে আসুক, যে কারণে তোমরা আমার (সাথে কৃত) ওয়াদা ভঙ্গ করলে?”
قَالُواْ مَآ أَخۡلَفۡنَا مَوۡعِدَكَ بِمَلۡكِنَا وَلَٰكِنَّا حُمِّلۡنَآ أَوۡزَارٗا مِّن زِينَةِ ٱلۡقَوۡمِ فَقَذَفۡنَٰهَا فَكَذَٰلِكَ أَلۡقَى ٱلسَّامِرِيُّ
Open ayah 20:87তারা বলল, “আমরা তোমার ওয়াদা আমাদের ইচ্ছায় ভঙ্গ করিনি; বরং আমাদের ওপর (ফেরাউনের) লোকদের অলংকারের ভার চাপানো হয়েছিল এবং আমরা তা (আগুনে) নিক্ষেপ করেছি। একইভাবে সামিরীও নিক্ষেপ করেছে।”
فَأَخۡرَجَ لَهُمۡ عِجۡلٗا جَسَدٗا لَّهُۥ خُوَارٞ فَقَالُواْ هَٰذَآ إِلَٰهُكُمۡ وَإِلَٰهُ مُوسَىٰ فَنَسِيَ
Open ayah 20:88তারপর সে তাদের জন্য এমন একটি বাছুরের মূর্তি তৈরী করে, যার মধ্যে একপ্রকার হাম্বারব ছিল। তারা বলল, “এটা তোমাদের উপাস্য এবং মূসারও উপাস্য; কিন্তু মূসা (তার উপাস্যকে) ভুলে গেছে।”
أَفَلَا يَرَوۡنَ أَلَّا يَرۡجِعُ إِلَيۡهِمۡ قَوۡلٗا وَلَا يَمۡلِكُ لَهُمۡ ضَرّٗا وَلَا نَفۡعٗا
Open ayah 20:89তারা কি দেখে না যে, এটা তাদের কোন কথায় সাড়া দেয় না এবং তাদের কোন ক্ষতি কিংবা উপকার করতে পারে না?
وَلَقَدۡ قَالَ لَهُمۡ هَٰرُونُ مِن قَبۡلُ يَٰقَوۡمِ إِنَّمَا فُتِنتُم بِهِۦۖ وَإِنَّ رَبَّكُمُ ٱلرَّحۡمَٰنُ فَٱتَّبِعُونِي وَأَطِيعُوٓاْ أَمۡرِي
Open ayah 20:90এর আগে হারূন তাদেরকে বলেছিল, “হে আমার লোকেরা! আসলে এটা দ্বারা তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে। তোমাদের প্রভু তো পরম করুণাময়। অতএব, তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চল।”
قَالُواْ لَن نَّبۡرَحَ عَلَيۡهِ عَٰكِفِينَ حَتَّىٰ يَرۡجِعَ إِلَيۡنَا مُوسَىٰ
Open ayah 20:91(জবাবে) তারা বলেছিল, “মূসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা এটির উপাসনায় নিবেদিত থাকব।”
قَالَ يَٰهَٰرُونُ مَا مَنَعَكَ إِذۡ رَأَيۡتَهُمۡ ضَلُّوٓاْ
Open ayah 20:92মূসা বলল, “হারূন! যখন তুমি ওদেরকে বিপথগামী হতে দেখলে তখন তোমাকে কিসে বাধা দিয়েছিল,
أَلَّا تَتَّبِعَنِۖ أَفَعَصَيۡتَ أَمۡرِي
Open ayah 20:93যে (কারণে) তুমি আমার নীতি অনুসরণ করলে না? তবে কি তুমি আমার আদেশ অমান্য করেছো?”
قَالَ يَبۡنَؤُمَّ لَا تَأۡخُذۡ بِلِحۡيَتِي وَلَا بِرَأۡسِيٓۖ إِنِّي خَشِيتُ أَن تَقُولَ فَرَّقۡتَ بَيۡنَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَلَمۡ تَرۡقُبۡ قَوۡلِي
Open ayah 20:94হারূন বলল, “ওরে আমার মায়ের ছেলে (ভাই)! তুমি আমার দাড়ি ও মাথার চুল ধরে টেনো না। আমি তো ভয় করেছিলাম যে, (ওদেরকে বেশি কিছু বললে) তুমি এসে বলবে, “তুমি বনী ইসরাঈলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো এবং আমার কথার সম্মান রাখনি।”
قَالَ فَمَا خَطۡبُكَ يَٰسَٰمِرِيُّ
Open ayah 20:95(এরপর) মূসা (সামিরীকে) বলল, “এই সামিরী! তোমার বিষয়টা কি? (তুমি অমন কাজ করলে কেন?)”
قَالَ بَصُرۡتُ بِمَا لَمۡ يَبۡصُرُواْ بِهِۦ فَقَبَضۡتُ قَبۡضَةٗ مِّنۡ أَثَرِ ٱلرَّسُولِ فَنَبَذۡتُهَا وَكَذَٰلِكَ سَوَّلَتۡ لِي نَفۡسِي
Open ayah 20:96সে বলল, “আমি একটা ব্যাপার দেখেছিলাম, যা অন্যরা দেখেনি। তখন সেই দূতের (জিবরাঈলের ঘোড়ার) পায়ের ছাপ থেকে একমুঠো (মাটি) নিয়ে তা নিক্ষেপ করলাম। এভাবেই আমার মন আমাকে প্রণোদিত করেছিল।”
قَالَ فَٱذۡهَبۡ فَإِنَّ لَكَ فِي ٱلۡحَيَوٰةِ أَن تَقُولَ لَا مِسَاسَۖ وَإِنَّ لَكَ مَوۡعِدٗا لَّن تُخۡلَفَهُۥۖ وَٱنظُرۡ إِلَىٰٓ إِلَٰهِكَ ٱلَّذِي ظَلۡتَ عَلَيۡهِ عَاكِفٗاۖ لَّنُحَرِّقَنَّهُۥ ثُمَّ لَنَنسِفَنَّهُۥ فِي ٱلۡيَمِّ نَسۡفًا
Open ayah 20:97মূসা বলল, “তাহলে তুমি দূর হয়ে যাও! জীবদ্দশায় তোমার জন্য এটাই শাস্তি যে, তুমি বলবে: আমাকে স্পর্শ করো না। (অর্থাৎ সারাজীবন তুমি অস্পৃশ্য হয়ে মানুষ থেকে দূরে থাকবে।) আর তোমার জন্য (ভবিষ্যৎ শাস্তির) একটা ওয়াদাও রয়েছে যার কোন ব্যতিক্রম করা হবে না। এবার তোমার সেই উপাস্যের (বাছুরের মূর্তির) দিকে তাকাও যার উপাসনায় তুমি নিবেদিত ছিলে। আমরা এটাকে অবশ্যই পুড়িয়ে ফেলব এবং এর ভস্মাবশেষ সমুদ্রে ছড়িয়ে দেব।”
إِنَّمَآ إِلَٰهُكُمُ ٱللَّهُ ٱلَّذِي لَآ إِلَٰهَ إِلَّا هُوَۚ وَسِعَ كُلَّ شَيۡءٍ عِلۡمٗا
Open ayah 20:98তোমাদের (প্রকৃত) উপাস্য তো আল্লাহ, যিনি ছাড়া অন্য কোন উপাস্য নেই। সবকিছুই তাঁর জ্ঞানের আওতাভুক্ত।
كَذَٰلِكَ نَقُصُّ عَلَيۡكَ مِنۡ أَنۢبَآءِ مَا قَدۡ سَبَقَۚ وَقَدۡ ءَاتَيۡنَٰكَ مِن لَّدُنَّا ذِكۡرٗا
Open ayah 20:99পূর্বে যা ঘটেছে তার সংবাদ এভাবেই আমি তোমার কাছে বর্ণনা করি। আর আমি তোমাকে আমার পক্ষ থেকে একটি স্মরণিকা (কোরআন) দান করেছি।
مَّنۡ أَعۡرَضَ عَنۡهُ فَإِنَّهُۥ يَحۡمِلُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وِزۡرًا
Open ayah 20:100এ থেকে যে মুখ ফিরিয়ে নেবে সে কেয়ামতের দিন (পাপের) একটি (ভারী) বোঝা বহন করবে।
خَٰلِدِينَ فِيهِۖ وَسَآءَ لَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ حِمۡلٗا
Open ayah 20:101তারা তাতে (তার অপরিহার্য পরিণতি জাহান্নামে) চিরকাল থাকবে। কেয়ামতের দিন এটা তাদের জন্য খুব খারাপ একটা বোঝা হবে;
يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِۚ وَنَحۡشُرُ ٱلۡمُجۡرِمِينَ يَوۡمَئِذٖ زُرۡقٗا
Open ayah 20:102যেদিন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে। আর সেদিন আমি অপরাধীদেরকে নীল চক্ষুবিশিষ্ট (দৃষ্টিহীন) অবস্থায় একত্রিত করব।
يَتَخَٰفَتُونَ بَيۡنَهُمۡ إِن لَّبِثۡتُمۡ إِلَّا عَشۡرٗا
Open ayah 20:103তারা নিজেদের মধ্যে চুপিচুপি বলাবলি করবে, “(পৃথিবীতে) তোমরা দশদিনের বেশি অবস্থান করনি।”
نَّحۡنُ أَعۡلَمُ بِمَا يَقُولُونَ إِذۡ يَقُولُ أَمۡثَلُهُمۡ طَرِيقَةً إِن لَّبِثۡتُمۡ إِلَّا يَوۡمٗا
Open ayah 20:104তারা কি বলবে আমি তা খুব ভাল করে জানি, যখন তাদের মধ্যে উৎকৃষ্টতর জীবনপদ্ধতির অনুসারী ব্যক্তি বলবে, তোমরা একদিনের বেশি অবস্থান করনি।
وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡجِبَالِ فَقُلۡ يَنسِفُهَا رَبِّي نَسۡفٗا
Open ayah 20:105তারা তোমার কাছে পাহাড়-পর্বত সম্বন্ধে প্রশ্ন করে। তুমি বল, “আমার প্রভু সেগুলোকে বিস্ফোরিত করে ছড়িয়ে-ছিটিয়ে দেবেন।
فَيَذَرُهَا قَاعٗا صَفۡصَفٗا
Open ayah 20:106তারপর সেগুলোকে তৃণবিহীন সমতলভূমি করে রাখবেন।
لَّا تَرَىٰ فِيهَا عِوَجٗا وَلَآ أَمۡتٗا
Open ayah 20:107তাতে তুমি কোন বক্রতা বা অসমতা দেখবে না।”
يَوۡمَئِذٖ يَتَّبِعُونَ ٱلدَّاعِيَ لَا عِوَجَ لَهُۥۖ وَخَشَعَتِ ٱلۡأَصۡوَاتُ لِلرَّحۡمَٰنِ فَلَا تَسۡمَعُ إِلَّا هَمۡسٗا
Open ayah 20:108সেদিন মানুষেরা (আল্লাহর পক্ষ থেকে) আহবানকারীর কথামতো চলবে। তার কথার মোটেও এদিক-ওদিক করতে পারবে না। করুণাময় আল্লাহর ভয়ে সব শব্দ নিচু হয়ে যাবে। সুতরাং ফিসফিসানি ছাড়া তুমি আর কিছু শুনবে না।
يَوۡمَئِذٖ لَّا تَنفَعُ ٱلشَّفَٰعَةُ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَرَضِيَ لَهُۥ قَوۡلٗا
Open ayah 20:109করুণাময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথা তিনি পছন্দ করবেন কেবল সে ছাড়া অন্য কারো সুপারিশ সেদিন কোন কাজে আসবে না।
يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ وَلَا يُحِيطُونَ بِهِۦ عِلۡمٗا
Open ayah 20:110তাদের সামনে যা আছে ও তাদের পেছনে যা আছে তা (সব) তিনি জানেন; কিন্তু তারা তাঁকে (নিজেদের) জ্ঞানের আওতায় আনতে পারে না।
۞وَعَنَتِ ٱلۡوُجُوهُ لِلۡحَيِّ ٱلۡقَيُّومِۖ وَقَدۡ خَابَ مَنۡ حَمَلَ ظُلۡمٗا
Open ayah 20:111চিরঞ্জীব চিরস্থায়ী সত্তা আল্লাহর সামনে সকল মুখমণ্ডল অবনমিত হবে। আর যে জুলুমের ভার (পাপ) বহন করেছে সে ব্যর্থ হবে।
وَمَن يَعۡمَلۡ مِنَ ٱلصَّٰلِحَٰتِ وَهُوَ مُؤۡمِنٞ فَلَا يَخَافُ ظُلۡمٗا وَلَا هَضۡمٗا
Open ayah 20:112ঈমানদার অবস্থায় যে সৎকাজ করে সে কোন অবিচার কিংবা ক্ষতির আশংকা করবে না।
وَكَذَٰلِكَ أَنزَلۡنَٰهُ قُرۡءَانًا عَرَبِيّٗا وَصَرَّفۡنَا فِيهِ مِنَ ٱلۡوَعِيدِ لَعَلَّهُمۡ يَتَّقُونَ أَوۡ يُحۡدِثُ لَهُمۡ ذِكۡرٗا
Open ayah 20:113আর এভাবেই আমি আরবী ভাষায় কোরআন নাযিল করেছি এবং তাতে বিস্তারিতভাবে সতর্কবাণী বিবৃত করেছি, যাতে তারা তাকওয়া অবলম্বন করে অথবা তা তাদের জন্য শিক্ষাগ্রহণের উপাদান যোগায়।
فَتَعَٰلَى ٱللَّهُ ٱلۡمَلِكُ ٱلۡحَقُّۗ وَلَا تَعۡجَلۡ بِٱلۡقُرۡءَانِ مِن قَبۡلِ أَن يُقۡضَىٰٓ إِلَيۡكَ وَحۡيُهُۥۖ وَقُل رَّبِّ زِدۡنِي عِلۡمٗا
Open ayah 20:114প্রকৃত অধিপতি আল্লাহ অতি মহান! তোমার প্রতি তাঁর ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে কোরআন নিয়ে তাড়াহুড়া করবে না। আর বলবে, “হে প্রভু! আমার জ্ঞান বাড়িয়ে দাও।”
وَلَقَدۡ عَهِدۡنَآ إِلَىٰٓ ءَادَمَ مِن قَبۡلُ فَنَسِيَ وَلَمۡ نَجِدۡ لَهُۥ عَزۡمٗا
Open ayah 20:115আমি ইতিপূর্বে আদম থেকে ওয়াদা নিয়েছিলাম; কিন্তু সে (তা) ভুলে গিয়েছিল। আমি তার দৃঢ়তার পরিচয় পাইনি।
وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰ
Open ayah 20:116(স্মরণ করো) যখন আমি ফেরেশতাদের বলেছিলাম, “তোমরা আদমকে সেজদা করো (আদমের সম্মানে মাথানত করো)।” তখন তারা সেজদা করেছিল; কিন্তু ইবলীস করেনি; সে (সেজদা করতে) অস্বীকার করল।
فَقُلۡنَا يَٰٓـَٔادَمُ إِنَّ هَٰذَا عَدُوّٞ لَّكَ وَلِزَوۡجِكَ فَلَا يُخۡرِجَنَّكُمَا مِنَ ٱلۡجَنَّةِ فَتَشۡقَىٰٓ
Open ayah 20:117তখন আমি বললাম, “হে আদম! এই ব্যাটা তোমার ও তোমার স্ত্রীর শত্রু। অতএব, (সাবধান থেকো) সে যেন তোমাদের দু'জনকে জান্নাত থেকে বের করতে না পারে। তাতে তুমি কষ্ট পাবে।
إِنَّ لَكَ أَلَّا تَجُوعَ فِيهَا وَلَا تَعۡرَىٰ
Open ayah 20:118তোমাকে কথা দেওয়া হল, জান্নাতে তুমি ক্ষুধার্তও হবে না, বিবস্ত্রও হবে না।
وَأَنَّكَ لَا تَظۡمَؤُاْ فِيهَا وَلَا تَضۡحَىٰ
Open ayah 20:119সেখানে তোমার তৃষ্ণাও লাগবে না, সূর্যতাপের কষ্টও হবে না।
فَوَسۡوَسَ إِلَيۡهِ ٱلشَّيۡطَٰنُ قَالَ يَٰٓـَٔادَمُ هَلۡ أَدُلُّكَ عَلَىٰ شَجَرَةِ ٱلۡخُلۡدِ وَمُلۡكٖ لَّا يَبۡلَىٰ
Open ayah 20:120অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, “আদম! আমি কি তোমাকে অমরত্ব-বৃক্ষ ও অক্ষয় রাজ্যের সন্ধান দেব?”
فَأَكَلَا مِنۡهَا فَبَدَتۡ لَهُمَا سَوۡءَٰتُهُمَا وَطَفِقَا يَخۡصِفَانِ عَلَيۡهِمَا مِن وَرَقِ ٱلۡجَنَّةِۚ وَعَصَىٰٓ ءَادَمُ رَبَّهُۥ فَغَوَىٰ
Open ayah 20:121অতঃপর তারা দুজনে গাছটির ফল খেল। তখন তাদের সামনে তাদের লজ্জাস্থান উন্মোচিত হয়ে গেল। তারা (তাদের আবরু রক্ষার জন্য) নিজেদের গায়ে জান্নাতের গাছের পাতা জড়াতে লাগল। আদম তার প্রভুর নির্দেশ অমান্য করেছিল বলেই সে বিভ্রান্ত হয়েছিল।
ثُمَّ ٱجۡتَبَٰهُ رَبُّهُۥ فَتَابَ عَلَيۡهِ وَهَدَىٰ
Open ayah 20:122অতঃপর তার প্রভু তাকে মনোনীত করেন এবং তার তওবা কবুল করেন ও (তাকে) দিক-নির্দেশনা দেন।
قَالَ ٱهۡبِطَا مِنۡهَا جَمِيعَۢاۖ بَعۡضُكُمۡ لِبَعۡضٍ عَدُوّٞۖ فَإِمَّا يَأۡتِيَنَّكُم مِّنِّي هُدٗى فَمَنِ ٱتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشۡقَىٰ
Open ayah 20:123তিনি বলেন, “তোমরা উভয়ে একত্রে জান্নাত থেকে (পৃথিবীতে) নেমে যাও। তোমরা কতক কতকের শত্রু (হয়ে থাকবে)। তারপর যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে দিক-নির্দেশনা আসে, তখন যে আমার দিক-নির্দেশনা অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টও পাবে না।”
وَمَنۡ أَعۡرَضَ عَن ذِكۡرِي فَإِنَّ لَهُۥ مَعِيشَةٗ ضَنكٗا وَنَحۡشُرُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ أَعۡمَىٰ
Open ayah 20:124আর যে আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্য রয়েছে কষ্টের জীবন; এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাব।
قَالَ رَبِّ لِمَ حَشَرۡتَنِيٓ أَعۡمَىٰ وَقَدۡ كُنتُ بَصِيرٗا
Open ayah 20:125সে বলবে, “প্রভু! আমাকে তুমি অন্ধ অবস্থায় উঠালে কেন? আমি তো (আগে) চোখে দেখতাম।”
قَالَ كَذَٰلِكَ أَتَتۡكَ ءَايَٰتُنَا فَنَسِيتَهَاۖ وَكَذَٰلِكَ ٱلۡيَوۡمَ تُنسَىٰ
Open ayah 20:126তিনি বলবেন, “এভাবেই তোমার কাছে আমার নিদর্শনসমূহ এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে (তার প্রতি কোন গুরুত্ব দাওনি)। আজ তাই সেভাবেই তোমাকেও ভুলে যাওয়া হবে।”
وَكَذَٰلِكَ نَجۡزِي مَنۡ أَسۡرَفَ وَلَمۡ يُؤۡمِنۢ بِـَٔايَٰتِ رَبِّهِۦۚ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَشَدُّ وَأَبۡقَىٰٓ
Open ayah 20:127এভাবেই আমি সেই ব্যক্তির প্রতিফল দিয়ে থাকি যে বাড়াবাড়ি করে এবং তার প্রভুর নিদর্শনসমূহ অবিশ্বাস করে। আর পরকালের শাস্তি তো অবশ্যই কঠিনতর ও অধিকতর স্থায়ী (হবে)।
أَفَلَمۡ يَهۡدِ لَهُمۡ كَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّنَ ٱلۡقُرُونِ يَمۡشُونَ فِي مَسَٰكِنِهِمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّأُوْلِي ٱلنُّهَىٰ
Open ayah 20:128আমি যে এদের পূর্বে বহু জনগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, যাদের বাসস্থানসমূহে এরা চলাচল করছে, তাতেও কি এদের হেদায়েত হল না? এর মধ্যে তো বুদ্ধিমানদের জন্য অবশ্যই নিদর্শন আছে।
وَلَوۡلَا كَلِمَةٞ سَبَقَتۡ مِن رَّبِّكَ لَكَانَ لِزَامٗا وَأَجَلٞ مُّسَمّٗى
Open ayah 20:129যদি আগে থেকেই তোমার প্রভুর একটি কথা (সিদ্ধান্ত) এবং একটি নির্ধারিত সময়সীমা না থাকত তাহলে নিশ্চয়ই (তাদের শাস্তি এই পৃথিবীতেই) অবশ্যম্ভাবী হত।
فَٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ قَبۡلَ طُلُوعِ ٱلشَّمۡسِ وَقَبۡلَ غُرُوبِهَاۖ وَمِنۡ ءَانَآيِٕ ٱلَّيۡلِ فَسَبِّحۡ وَأَطۡرَافَ ٱلنَّهَارِ لَعَلَّكَ تَرۡضَىٰ
Open ayah 20:130সুতরাং তারা যা বলে তাতে ধৈর্যধারণ করো এবং সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে, রাতের কিছু সময়ে এবং দিনের প্রান্তসমূহে তোমার প্রভুর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করো; যাতে তুমি (তাঁর দেওয়া পুরস্কারে) সন্তুষ্ট হতে পার।
وَلَا تَمُدَّنَّ عَيۡنَيۡكَ إِلَىٰ مَا مَتَّعۡنَا بِهِۦٓ أَزۡوَٰجٗا مِّنۡهُمۡ زَهۡرَةَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا لِنَفۡتِنَهُمۡ فِيهِۚ وَرِزۡقُ رَبِّكَ خَيۡرٞ وَأَبۡقَىٰ
Open ayah 20:131পরীক্ষা করার উদ্দেশ্যে আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পার্থিব জীবনের চাকচিক্যস্বরূপ যেসব ভোগের সামগ্রী দিয়েছি, তুমি তার দিকে চোখ বাড়িয়ো না। তোমার প্রভুর দেওয়া জীবিকাই শ্রেষ্ঠ ও অধিকতর স্থায়ী।
وَأۡمُرۡ أَهۡلَكَ بِٱلصَّلَوٰةِ وَٱصۡطَبِرۡ عَلَيۡهَاۖ لَا نَسۡـَٔلُكَ رِزۡقٗاۖ نَّحۡنُ نَرۡزُقُكَۗ وَٱلۡعَٰقِبَةُ لِلتَّقۡوَىٰ
Open ayah 20:132তোমার পরিবার-পরিজনকে নামাযের আদেশ দাও এবং নিজে তাতে অবিচল থাক। আমি তোমার কাছে কোন জীবিকা চাচ্ছি না। আমিই তোমাকে জীবিকা দিয়ে থাকি। আর শুভ পরিণাম তো তাকওয়ারই।
وَقَالُواْ لَوۡلَا يَأۡتِينَا بِـَٔايَةٖ مِّن رَّبِّهِۦٓۚ أَوَلَمۡ تَأۡتِهِم بَيِّنَةُ مَا فِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ
Open ayah 20:133তারা বলে, “সে তার প্রভুর কাছ থেকে আমাদের জন্য কোন নিদর্শন (প্রমাণ) নিয়ে আসে না কেন?” তবে কি পূর্ববর্তী গ্রন্থসমূহে যা কিছু (লেখা) আছে তার প্রমাণ তাদের কাছে আসেনি?
وَلَوۡ أَنَّآ أَهۡلَكۡنَٰهُم بِعَذَابٖ مِّن قَبۡلِهِۦ لَقَالُواْ رَبَّنَا لَوۡلَآ أَرۡسَلۡتَ إِلَيۡنَا رَسُولٗا فَنَتَّبِعَ ءَايَٰتِكَ مِن قَبۡلِ أَن نَّذِلَّ وَنَخۡزَىٰ
Open ayah 20:134আর আমি যদি এর আগেই আজাব দ্বারা তাদেরকে ধ্বংস করে দিতাম তাহলে তারা বলত, “হে আমাদের প্রভু! তুমি আমাদের কাছে একজন রসূল পাঠালে না কেন? তাহলে আমরা লাঞ্ছিত ও অপমানিত হওয়ার পূর্বে তোমার নিদর্শনসমূহ মেনে চলতাম।”
قُلۡ كُلّٞ مُّتَرَبِّصٞ فَتَرَبَّصُواْۖ فَسَتَعۡلَمُونَ مَنۡ أَصۡحَٰبُ ٱلصِّرَٰطِ ٱلسَّوِيِّ وَمَنِ ٱهۡتَدَىٰ
Open ayah 20:135বল, “সবাই প্রতীক্ষা করছে। অতএব, তোমরাও প্রতীক্ষা কর। তোমরা শিগগিরই জানতে পারবে, কারা সঠিক পথের অনুসারী এবং কারা হেদায়েতপ্রাপ্ত হয়েছে।”