الأنبياء
Al-Anbiyaa
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱقۡتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمۡ وَهُمۡ فِي غَفۡلَةٖ مُّعۡرِضُونَ
Open ayah 21:1মানুষের হিসাবগ্রহণের সময় ঘনিয়ে এসেছে; অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে আছে।
مَا يَأۡتِيهِم مِّن ذِكۡرٖ مِّن رَّبِّهِم مُّحۡدَثٍ إِلَّا ٱسۡتَمَعُوهُ وَهُمۡ يَلۡعَبُونَ
Open ayah 21:2তাদের কাছে তাদের প্রভুর পক্ষ থেকে নতুন যে উপদেশই আসে, তারা তা শোনে খেলার ছলে,
لَاهِيَةٗ قُلُوبُهُمۡۗ وَأَسَرُّواْ ٱلنَّجۡوَى ٱلَّذِينَ ظَلَمُواْ هَلۡ هَٰذَآ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡۖ أَفَتَأۡتُونَ ٱلسِّحۡرَ وَأَنتُمۡ تُبۡصِرُونَ
Open ayah 21:3উদাসীন অন্তরে। তারা গোপনে বলাবলি করেছে, যারা জালেম তারা, “সে তো তোমাদের মত একজন মানুষ বৈ নয়। তবুও কি তোমরা চোখে দেখেও (তার) যাদুর কাছে আসবে? (তার যাদুতে আকৃষ্ট হবে?)”
قَالَ رَبِّي يَعۡلَمُ ٱلۡقَوۡلَ فِي ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
Open ayah 21:4সে (মুহাম্মাদ) বলেছে, “আমার প্রভু আসমান ও জমিনের যাবতীয় কথা জানেন। তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন।”
بَلۡ قَالُوٓاْ أَضۡغَٰثُ أَحۡلَٰمِۭ بَلِ ٱفۡتَرَىٰهُ بَلۡ هُوَ شَاعِرٞ فَلۡيَأۡتِنَا بِـَٔايَةٖ كَمَآ أُرۡسِلَ ٱلۡأَوَّلُونَ
Open ayah 21:5তারা আরো বলেছে, “(তার ওহীর বিষয়টি) এলোমেলো স্বপ্ন। কিংবা সে নিজে এসব বানিয়েছে। না হয় সে একজন কবি। অতএব, সে (তার সত্যতা প্রমাণের জন্য) আমাদের কাছে কোন নিদর্শন নিয়ে আসুক, যেমন পূর্ববর্তীরা (পূর্ববর্তী রসূলগণ নিদর্শনসহ) প্রেরিত হয়েছিল।”
مَآ ءَامَنَتۡ قَبۡلَهُم مِّن قَرۡيَةٍ أَهۡلَكۡنَٰهَآۖ أَفَهُمۡ يُؤۡمِنُونَ
Open ayah 21:6এদের আগে যেসব জনপদ আমি ধ্বংস করেছি তার অধিবাসীরা ঈমান আনেনি। অতএব, এরা কি ঈমান আনবে?
وَمَآ أَرۡسَلۡنَا قَبۡلَكَ إِلَّا رِجَالٗا نُّوحِيٓ إِلَيۡهِمۡۖ فَسۡـَٔلُوٓاْ أَهۡلَ ٱلذِّكۡرِ إِن كُنتُمۡ لَا تَعۡلَمُونَ
Open ayah 21:7তোমার পূর্বে আমি মানুষকেই রসূল করে পাঠিয়েছিলাম, যাদের কাছে ওহী পাঠাতাম। তোমরা যদি না জান তাহলে যাদের আসমানি কিতাবের জ্ঞান আছে তাদের কাছে জিজ্ঞেস কর।
وَمَا جَعَلۡنَٰهُمۡ جَسَدٗا لَّا يَأۡكُلُونَ ٱلطَّعَامَ وَمَا كَانُواْ خَٰلِدِينَ
Open ayah 21:8আমি তাদেরকে এমন কোন দেহ বানাইনি যে তারা খাবার খেত না। তারা অমরও ছিল না।
ثُمَّ صَدَقۡنَٰهُمُ ٱلۡوَعۡدَ فَأَنجَيۡنَٰهُمۡ وَمَن نَّشَآءُ وَأَهۡلَكۡنَا ٱلۡمُسۡرِفِينَ
Open ayah 21:9অতঃপর আমি তাদেরকে দেওয়া ওয়াদা সত্যে পরিণত করেছি এবং তাদেরকে ও (তাদের সাথে) যাদেরকে ইচ্ছা রক্ষা করেছি আর সীমালংঘন-কারীদেরকে ধ্বংস করে দিয়েছি।
لَقَدۡ أَنزَلۡنَآ إِلَيۡكُمۡ كِتَٰبٗا فِيهِ ذِكۡرُكُمۡۚ أَفَلَا تَعۡقِلُونَ
Open ayah 21:10আমি তো তোমাদের কাছে একটি কিতাব নাযিল করেছি, যাতে তোমাদের (জন্য) উপদেশ রয়েছে। তবুও কি তোমরা বুঝবে না?
وَكَمۡ قَصَمۡنَا مِن قَرۡيَةٖ كَانَتۡ ظَالِمَةٗ وَأَنشَأۡنَا بَعۡدَهَا قَوۡمًا ءَاخَرِينَ
Open ayah 21:11আমি কত জনপদ ধ্বংস করে দিয়েছি, যারা জালেম ছিল! এবং তাদের পরে অন্য জনগোষ্ঠী সৃষ্টি করেছি।
فَلَمَّآ أَحَسُّواْ بَأۡسَنَآ إِذَا هُم مِّنۡهَا يَرۡكُضُونَ
Open ayah 21:12অতঃপর তারা যখন আমার শাস্তি (শাস্তির আগমন) টের পেল, তখনই সেখান থেকে ছুটে পালাতে লাগল।
لَا تَرۡكُضُواْ وَٱرۡجِعُوٓاْ إِلَىٰ مَآ أُتۡرِفۡتُمۡ فِيهِ وَمَسَٰكِنِكُمۡ لَعَلَّكُمۡ تُسۡـَٔلُونَ
Open ayah 21:13পালিয়ো না। যেখানে তোমরা বিলাসজীবন যাপন করেছো সেখানে এবং নিজেদের বাসস্থানে ফিরে এসো, যাতে তোমাদেরকে জিজ্ঞাসা করা যেতে পারে।
قَالُواْ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ
Open ayah 21:14তারা বলল, “হায় আমাদের কপাল! নিশ্চয়ই আমরা জালেম ছিলাম।”
فَمَا زَالَت تِّلۡكَ دَعۡوَىٰهُمۡ حَتَّىٰ جَعَلۡنَٰهُمۡ حَصِيدًا خَٰمِدِينَ
Open ayah 21:15তাদের এই আর্তনাদ অব্যাহত ছিল। অবশেষে আমি তাদেরকে কর্তিত শস্য (ধ্বংসপ্রাপ্ত) ও নির্বাপিত (মৃত) করে দিয়েছি।
وَمَا خَلَقۡنَا ٱلسَّمَآءَ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا لَٰعِبِينَ
Open ayah 21:16আসমান ও জমিন এবং এদের মাঝখানে যা কিছু আছে তা আমি (শুধুমাত্র) খেলার জন্য সৃষ্টি করিনি।
لَوۡ أَرَدۡنَآ أَن نَّتَّخِذَ لَهۡوٗا لَّٱتَّخَذۡنَٰهُ مِن لَّدُنَّآ إِن كُنَّا فَٰعِلِينَ
Open ayah 21:17আমি যদি বিনোদনের উপকরণ বানাতে চাইতাম তাহলে তা নিজের থেকেই বানাতাম; আমি তা করিনি।
بَلۡ نَقۡذِفُ بِٱلۡحَقِّ عَلَى ٱلۡبَٰطِلِ فَيَدۡمَغُهُۥ فَإِذَا هُوَ زَاهِقٞۚ وَلَكُمُ ٱلۡوَيۡلُ مِمَّا تَصِفُونَ
Open ayah 21:18বরং আমি সত্য দ্বারা মিথ্যার ওপর আঘাত করি; তখন সত্য মিথ্যাকে চূর্ণ-বিচূর্ণ করে দেয় আর তখনই মিথ্যা বিলুপ্ত হয়ে যায়। আর তোমরা (আল্লাহর নামে) যা বলছ তার কারণে তোমাদের জন্য বড়ই দুর্ভোগ রয়েছে!
وَلَهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَمَنۡ عِندَهُۥ لَا يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِهِۦ وَلَا يَسۡتَحۡسِرُونَ
Open ayah 21:19আসমান ও জমিনে যারা আছে তারা তাঁরই। আর যারা তাঁর নিকটে আছে তারা (ফেরেশতারা) অহঙ্কারবশত তাঁর ইবাদত থেকে বিরত থাকে না এবং তারা ক্লান্তও হয় না।
يُسَبِّحُونَ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ لَا يَفۡتُرُونَ
Open ayah 21:20তারা রাতদিন (আল্লাহর) গুণগান করে, (কখনও তাতে) অবহেলা করে না।
أَمِ ٱتَّخَذُوٓاْ ءَالِهَةٗ مِّنَ ٱلۡأَرۡضِ هُمۡ يُنشِرُونَ
Open ayah 21:21নাকি তারা (অবিশ্বাসীরা) মাটি থেকে তৈরী এমন উপাস্য গ্রহণ করেছে যারা (মৃতদের) জীবিত করতে পারে?
لَوۡ كَانَ فِيهِمَآ ءَالِهَةٌ إِلَّا ٱللَّهُ لَفَسَدَتَاۚ فَسُبۡحَٰنَ ٱللَّهِ رَبِّ ٱلۡعَرۡشِ عَمَّا يَصِفُونَ
Open ayah 21:22যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া অন্যান্য উপাস্য থাকত তাহলে উভয়টিই ধ্বংস হয়ে যেত। অতএব, তারা (তাঁর নামে) যা বলে, আরশের মালিক আল্লাহ তা থেকে পবিত্র।
لَا يُسۡـَٔلُ عَمَّا يَفۡعَلُ وَهُمۡ يُسۡـَٔلُونَ
Open ayah 21:23তিনি যা করেন সে ব্যাপারে তাঁকে জিজ্ঞাসা করা যায় না, বরং (তারা যা করে সে ব্যাপারে) তাদেরকে জিজ্ঞাসা করা হবে।
أَمِ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ ءَالِهَةٗۖ قُلۡ هَاتُواْ بُرۡهَٰنَكُمۡۖ هَٰذَا ذِكۡرُ مَن مَّعِيَ وَذِكۡرُ مَن قَبۡلِيۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ ٱلۡحَقَّۖ فَهُم مُّعۡرِضُونَ
Open ayah 21:24নাকি তারা তাঁকে ছাড়া অন্যান্য উপাস্য গ্রহণ করেছে? বল, “তোমাদের প্রমাণ উপস্থিত কর। এটা আমার সঙ্গে যারা আছে তাদের জন্য উপদেশ এবং আমার পূর্বে যারা ছিল তাদের জন্যও উপদেশ।” তবে তাদের অধিকাংশই (প্রকৃত) সত্য জানে না; তাই তারা মুখ ফিরিয়ে নেয়।
وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِيٓ إِلَيۡهِ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعۡبُدُونِ
Open ayah 21:25তোমার পূর্বে আমি যে রসূলই পাঠিয়েছি তাকে ওহীর মাধ্যমে একথাই বলেছি যে, আমি ছাড়া অন্য কোন উপাস্য নেই; অতএব, তোমরা আমার ইবাদত কর।
وَقَالُواْ ٱتَّخَذَ ٱلرَّحۡمَٰنُ وَلَدٗاۗ سُبۡحَٰنَهُۥۚ بَلۡ عِبَادٞ مُّكۡرَمُونَ
Open ayah 21:26তারা বলেছে, “করুণাময় (আল্লাহ) সন্তান গ্রহণ করেছে।” (তাদের এই মিথ্যারোপ থেকে) তিনি পবিত্র। বরং (তারা যাদেরকে আল্লাহর সন্তান বলছে তারা তাঁর) সম্মানিত বান্দা।
لَا يَسۡبِقُونَهُۥ بِٱلۡقَوۡلِ وَهُم بِأَمۡرِهِۦ يَعۡمَلُونَ
Open ayah 21:27তারা তাঁর আগে কথা বলে না এবং তারা তাঁর আদেশে কাজ করে।
يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ وَلَا يَشۡفَعُونَ إِلَّا لِمَنِ ٱرۡتَضَىٰ وَهُم مِّنۡ خَشۡيَتِهِۦ مُشۡفِقُونَ
Open ayah 21:28তাদের সামনে যা আছে এবং তাদের পেছনে যা আছে তিনি তা জানেন। তারা কেবল তার জন্যই সুপারিশ করতে পারে যার প্রতি তিনি সন্তুষ্ট। আর তারা তাঁর ভয়ে আতঙ্কিত থাকে।
۞وَمَن يَقُلۡ مِنۡهُمۡ إِنِّيٓ إِلَٰهٞ مِّن دُونِهِۦ فَذَٰلِكَ نَجۡزِيهِ جَهَنَّمَۚ كَذَٰلِكَ نَجۡزِي ٱلظَّٰلِمِينَ
Open ayah 21:29তাদের মধ্যে যে বলে, “আল্লাহ ব্যতীত আমিই একজন উপাস্য,” তাকে আমি জাহান্নামের শাস্তি দেব। এভাবেই আমি জালেমদেরকে শাস্তি দিয়ে থাকি।
أَوَلَمۡ يَرَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَنَّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ كَانَتَا رَتۡقٗا فَفَتَقۡنَٰهُمَاۖ وَجَعَلۡنَا مِنَ ٱلۡمَآءِ كُلَّ شَيۡءٍ حَيٍّۚ أَفَلَا يُؤۡمِنُونَ
Open ayah 21:30অবিশ্বাসীরা কি দেখেনি যে, আসমান ও জমিন একটি সেলাইকৃত (একত্রে মিলিত) বস্তু ছিল, তারপর আমি তাদেরকে পৃথক করে দিয়েছি? এবং পানি থেকে আমি প্রতিটি জীবন্ত বস্তু সৃষ্টি করেছি। তারপরও কি তারা বিশ্বাস করবে না?
وَجَعَلۡنَا فِي ٱلۡأَرۡضِ رَوَٰسِيَ أَن تَمِيدَ بِهِمۡ وَجَعَلۡنَا فِيهَا فِجَاجٗا سُبُلٗا لَّعَلَّهُمۡ يَهۡتَدُونَ
Open ayah 21:31পৃথিবীতে আমি সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছি, যাতে তা তাদেরকে নিয়ে ঝুঁকে না পড়ে। আমি তাতে প্রশস্ত পথও তৈরী করেছি, যাতে তারা পথ চলতে পারে।
وَجَعَلۡنَا ٱلسَّمَآءَ سَقۡفٗا مَّحۡفُوظٗاۖ وَهُمۡ عَنۡ ءَايَٰتِهَا مُعۡرِضُونَ
Open ayah 21:32আমি আকাশকে এক সুরক্ষিত ছাদ বানিয়েছি। অথচ তারা আকাশের নিদর্শনসমূহ থেকে মুখ ফিরিয়ে আছে।
وَهُوَ ٱلَّذِي خَلَقَ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ فِي فَلَكٖ يَسۡبَحُونَ
Open ayah 21:33তিনিই রাত, দিন, চন্দ্র ও সূর্য সৃষ্টি করেছেন। প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ভাসছে।
وَمَا جَعَلۡنَا لِبَشَرٖ مِّن قَبۡلِكَ ٱلۡخُلۡدَۖ أَفَإِيْن مِّتَّ فَهُمُ ٱلۡخَٰلِدُونَ
Open ayah 21:34তোমার পূর্বেও আমি কোন মানুষকে অনন্ত জীবন দেইনি। অতএব, তুমি যদি মরে যাও তাহলে তারা কি চিরকাল বেঁচে থাকবে?
كُلُّ نَفۡسٖ ذَآئِقَةُ ٱلۡمَوۡتِۗ وَنَبۡلُوكُم بِٱلشَّرِّ وَٱلۡخَيۡرِ فِتۡنَةٗۖ وَإِلَيۡنَا تُرۡجَعُونَ
Open ayah 21:35প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা বিশেষভাবে পরীক্ষা করে থাকি। আর আমার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।
وَإِذَا رَءَاكَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَٰذَا ٱلَّذِي يَذۡكُرُ ءَالِهَتَكُمۡ وَهُم بِذِكۡرِ ٱلرَّحۡمَٰنِ هُمۡ كَٰفِرُونَ
Open ayah 21:36কাফেররা যখন তোমাকে দেখে তখন তোমাকে তারা ঠাট্টার পাত্ররূপেই গ্রহণ করে (আর বলে), “এই কি সেই ব্যক্তি যে তোমাদের উপাস্যদের সমালোচনা করে?” অথচ এরাই করুণাময়ের কথা উল্লেখ করতেও অস্বীকার করে।
خُلِقَ ٱلۡإِنسَٰنُ مِنۡ عَجَلٖۚ سَأُوْرِيكُمۡ ءَايَٰتِي فَلَا تَسۡتَعۡجِلُونِ
Open ayah 21:37মানুষকে তাড়াহুড়ার উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে (সৃষ্টিগতভাবেই মানুষ তাড়াহুড়াপ্রবণ)। আমি শিগগিরই তোমাদেরকে আমার নিদর্শনসমূহ দেখাব। অতএব, আমাকে তাড়াতাড়ি করতে বলো না।
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 21:38তারা বলে, “তোমরা যদি সত্যবাদী হও (তাহলে বল), এই ওয়াদা কবে (আসবে)?”
لَوۡ يَعۡلَمُ ٱلَّذِينَ كَفَرُواْ حِينَ لَا يَكُفُّونَ عَن وُجُوهِهِمُ ٱلنَّارَ وَلَا عَن ظُهُورِهِمۡ وَلَا هُمۡ يُنصَرُونَ
Open ayah 21:39কাফেররা যদি সেই সময়ের কথা জানত, যখন তারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশ থেকে আগুন প্রতিহত করতে পারবে না এবং তারা কোন সাহায্যও পাবে না!
بَلۡ تَأۡتِيهِم بَغۡتَةٗ فَتَبۡهَتُهُمۡ فَلَا يَسۡتَطِيعُونَ رَدَّهَا وَلَا هُمۡ يُنظَرُونَ
Open ayah 21:40বরং আগুন তাদের কাছে অতর্কিতে এসে তাদেরকে হতবাক করে দেবে। তাই তারা তা রোধও করতে পারবে না এবং তাদেরকে সময়ও দেওয়া হবে না।
وَلَقَدِ ٱسۡتُهۡزِئَ بِرُسُلٖ مِّن قَبۡلِكَ فَحَاقَ بِٱلَّذِينَ سَخِرُواْ مِنۡهُم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ
Open ayah 21:41তোমার পূর্বেও রসূলদের সাথে ঠাট্টা-বিদ্রূপ করা হয়েছে। তবে যা নিয়ে তারা তাদের সাথে বিদ্রূপ করত তা (অর্থাৎ শাস্তি) সেই বিদ্রূপকারীদের ওপর আপতিত হয়েছিল।
قُلۡ مَن يَكۡلَؤُكُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ مِنَ ٱلرَّحۡمَٰنِۚ بَلۡ هُمۡ عَن ذِكۡرِ رَبِّهِم مُّعۡرِضُونَ
Open ayah 21:42বল, “কে তোমাদেরকে রাতে ও দিনে করুণাময় থেকে (তাঁর শাস্তি থেকে) রক্ষা করবে?” বরং তারা তাদের প্রভুর স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখে।
أَمۡ لَهُمۡ ءَالِهَةٞ تَمۡنَعُهُم مِّن دُونِنَاۚ لَا يَسۡتَطِيعُونَ نَصۡرَ أَنفُسِهِمۡ وَلَا هُم مِّنَّا يُصۡحَبُونَ
Open ayah 21:43তবে কি তাদের অন্যান্য উপাস্য আছে যারা তাদেরকে আমার (শাস্তি) থেকে রক্ষা করতে পারে? তারা তো নিজেদেরকেই সাহায্য করতে পারে না। আমার (শাস্তি) থেকেও তারা রক্ষা পাবে না।
بَلۡ مَتَّعۡنَا هَٰٓؤُلَآءِ وَءَابَآءَهُمۡ حَتَّىٰ طَالَ عَلَيۡهِمُ ٱلۡعُمُرُۗ أَفَلَا يَرَوۡنَ أَنَّا نَأۡتِي ٱلۡأَرۡضَ نَنقُصُهَا مِنۡ أَطۡرَافِهَآۚ أَفَهُمُ ٱلۡغَٰلِبُونَ
Open ayah 21:44বরং আমিই তাদেরকে ও তাদের বাপ-দাদাকে ভোগের সামগ্রী দিয়েছিলাম। এমনকি তাদের আয়ুষ্কালও দীর্ঘ হয়েছিল। তাহলে তারা কি দেখে না যে, আমি চতুর্দিক থেকে (তাদের নিয়ন্ত্রণাধীন) ভূমি হ্রাস করে আনছি? তারপরও কি তারা বিজয়ী হবে?
قُلۡ إِنَّمَآ أُنذِرُكُم بِٱلۡوَحۡيِۚ وَلَا يَسۡمَعُ ٱلصُّمُّ ٱلدُّعَآءَ إِذَا مَا يُنذَرُونَ
Open ayah 21:45বল, “তোমাদেরকে তো আমি ওহীর মাধ্যমেই সতর্ক করছি।” তবে বধিরদেরকে যখন সতর্ক করা হয় তখন তারা সে ডাক শোনে না।
وَلَئِن مَّسَّتۡهُمۡ نَفۡحَةٞ مِّنۡ عَذَابِ رَبِّكَ لَيَقُولُنَّ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ
Open ayah 21:46আর যদি তোমার প্রভুর শাস্তির এক শ্বাসও (সামান্য পরিমাণও) তাদেরকে স্পর্শ করে তাহলে অবশ্যই তারা বলবে, “হায় আমাদের দুর্ভোগ! নিশ্চয়ই আমরা জালেম ছিলাম।”
وَنَضَعُ ٱلۡمَوَٰزِينَ ٱلۡقِسۡطَ لِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ فَلَا تُظۡلَمُ نَفۡسٞ شَيۡـٔٗاۖ وَإِن كَانَ مِثۡقَالَ حَبَّةٖ مِّنۡ خَرۡدَلٍ أَتَيۡنَا بِهَاۗ وَكَفَىٰ بِنَا حَٰسِبِينَ
Open ayah 21:47কেয়ামতের দিন আমি ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করব। তাই কারো প্রতি কোন অবিচার করা হবে না। কারো যদি সরিষার দানা পরিমাণও কাজ (আমল) থাকে, আমি তা উপস্থিত করব। হিসাব গ্রহণের জন্য আমিই যথেষ্ট।
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَىٰ وَهَٰرُونَ ٱلۡفُرۡقَانَ وَضِيَآءٗ وَذِكۡرٗا لِّلۡمُتَّقِينَ
Open ayah 21:48আমি তো মূসা ও হারূনকে সত্য-মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ আর উজ্জ্বল এক আলো দিয়েছিলাম এবং তাকওয়া অবলম্বনকারীদের জন্য উপদেশ দান করেছিলাম;
ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُم بِٱلۡغَيۡبِ وَهُم مِّنَ ٱلسَّاعَةِ مُشۡفِقُونَ
Open ayah 21:49যারা না দেখেও তাদের প্রভুকে ভয় করে; আর কেয়ামত সম্পর্কে তারা ভীত থাকে।
وَهَٰذَا ذِكۡرٞ مُّبَارَكٌ أَنزَلۡنَٰهُۚ أَفَأَنتُمۡ لَهُۥ مُنكِرُونَ
Open ayah 21:50এটা আমারই নাযিল-করা এক বরকতময় উপদেশ। তবুও কি তোমরা তা অস্বীকার করবে?
۞وَلَقَدۡ ءَاتَيۡنَآ إِبۡرَٰهِيمَ رُشۡدَهُۥ مِن قَبۡلُ وَكُنَّا بِهِۦ عَٰلِمِينَ
Open ayah 21:51ইতিপূর্বে আমি ইবরাহীমকে তার সুপথ দান করেছিলাম এবং আমি তার সম্পর্কে অবগত ছিলাম।
إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَا هَٰذِهِ ٱلتَّمَاثِيلُ ٱلَّتِيٓ أَنتُمۡ لَهَا عَٰكِفُونَ
Open ayah 21:52যখন সে তার পিতাকে ও সমপ্রদায়কে বলল, “তোমরা যে এই মূর্তিগুলোর পূজা করছ এগুলো কি?”
قَالُواْ وَجَدۡنَآ ءَابَآءَنَا لَهَا عَٰبِدِينَ
Open ayah 21:53তারা বলল, “আমরা আমাদের বাপ-দাদাকে এগুলোর পূজা করতে দেখেছি।”
قَالَ لَقَدۡ كُنتُمۡ أَنتُمۡ وَءَابَآؤُكُمۡ فِي ضَلَٰلٖ مُّبِينٖ
Open ayah 21:54সে বলল, “আসলে তোমরা ও তোমাদের বাপ-দাদারা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছো।”
قَالُوٓاْ أَجِئۡتَنَا بِٱلۡحَقِّ أَمۡ أَنتَ مِنَ ٱللَّٰعِبِينَ
Open ayah 21:55তারা বলল, “তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছো, নাকি মজা করছ?”
قَالَ بَل رَّبُّكُمۡ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ ٱلَّذِي فَطَرَهُنَّ وَأَنَا۠ عَلَىٰ ذَٰلِكُم مِّنَ ٱلشَّٰهِدِينَ
Open ayah 21:56সে বলল, “(না,) বরং তোমাদের প্রভু আসমান ও জমিনের প্রভু, যিনি এগুলো সৃষ্টি করেছেন। আর আমি সে বিষয়েরই অন্যতম সাক্ষী।”
وَتَٱللَّهِ لَأَكِيدَنَّ أَصۡنَٰمَكُم بَعۡدَ أَن تُوَلُّواْ مُدۡبِرِينَ
Open ayah 21:57“আল্লাহর কসম! তোমরা পিঠ ফিরিয়ে চলে যাবার পর আমি অবশ্যই তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে (সেগুলো ভেঙ্গে ফেলতে) একটা কৌশল অবলম্বন করব।”
فَجَعَلَهُمۡ جُذَٰذًا إِلَّا كَبِيرٗا لَّهُمۡ لَعَلَّهُمۡ إِلَيۡهِ يَرۡجِعُونَ
Open ayah 21:58অতঃপর সে মূর্তিগুলো চূর্ণ-বিচূর্ণ করে দিল; তবে ওদের বড়টিকে ভাঙ্গলো না, যাতে তারা ওটার কাছে ফিরে আসে।
قَالُواْ مَن فَعَلَ هَٰذَا بِـَٔالِهَتِنَآ إِنَّهُۥ لَمِنَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 21:59তারা বলল, “আমাদের উপাস্যদের সাথে এই আচরণ কে করেছে? নিশ্চয়ই সে একটা জালেম।”
قَالُواْ سَمِعۡنَا فَتٗى يَذۡكُرُهُمۡ يُقَالُ لَهُۥٓ إِبۡرَٰهِيمُ
Open ayah 21:60কেউ কেউ বলল, “আমরা এক যুবককে তাদের সমালোচনা করতে শুনেছি। তার নাম ইবরাহীম।”
قَالُواْ فَأۡتُواْ بِهِۦ عَلَىٰٓ أَعۡيُنِ ٱلنَّاسِ لَعَلَّهُمۡ يَشۡهَدُونَ
Open ayah 21:61তারা বলল, “তাকে জনসমক্ষে উপস্থিত করো, যাতে তারা (তাকে) দেখতে পারে।”
قَالُوٓاْ ءَأَنتَ فَعَلۡتَ هَٰذَا بِـَٔالِهَتِنَا يَٰٓإِبۡرَٰهِيمُ
Open ayah 21:62তারা বলল, “ইবরাহীম! আমাদের উপাস্যদের সাথে এই আচরণ কি তুমি করেছো?”
قَالَ بَلۡ فَعَلَهُۥ كَبِيرُهُمۡ هَٰذَا فَسۡـَٔلُوهُمۡ إِن كَانُواْ يَنطِقُونَ
Open ayah 21:63সে বলল, “এটা বরং ওদের এই বড়টাই করেছে। তোমরা ওদের কাছেই জিজ্ঞেস করো, যদি ওরা কথা বলতে পারে।”
فَرَجَعُوٓاْ إِلَىٰٓ أَنفُسِهِمۡ فَقَالُوٓاْ إِنَّكُمۡ أَنتُمُ ٱلظَّٰلِمُونَ
Open ayah 21:64তখন তারা (বিষয়টি নিয়ে) মনে মনে চিন্তা করল। তারপর (নিজেদেরকেই) বলল, “আসলে জালেম তো তোমরাই।”
ثُمَّ نُكِسُواْ عَلَىٰ رُءُوسِهِمۡ لَقَدۡ عَلِمۡتَ مَا هَٰٓؤُلَآءِ يَنطِقُونَ
Open ayah 21:65এরপর তারা তাদের মাথা নত করল (আর বলল), “(ইবরাহীম! তুমি তো জানই, এরা কথা বলতে পারে না।”
قَالَ أَفَتَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُكُمۡ شَيۡـٔٗا وَلَا يَضُرُّكُمۡ
Open ayah 21:66ইবরাহীম বলল, “তাহলে কি তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করো যা তোমাদের কোন উপকার কিংবা ক্ষতি করতে পারে না?”
أُفّٖ لَّكُمۡ وَلِمَا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِۚ أَفَلَا تَعۡقِلُونَ
Open ayah 21:67“ধিক তোমাদেরকে এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের উপাসনা করো তাদেরকে! তবুও কি তোমরা বুঝবে না?”
قَالُواْ حَرِّقُوهُ وَٱنصُرُوٓاْ ءَالِهَتَكُمۡ إِن كُنتُمۡ فَٰعِلِينَ
Open ayah 21:68তারা বলল, “একে (ইবরাহীমকে) পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো, যদি তোমরা কিছু করতে চাও।”
قُلۡنَا يَٰنَارُ كُونِي بَرۡدٗا وَسَلَٰمًا عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ
Open ayah 21:69আমি বললাম, “হে আগুন! তুমি ইবরাহীমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।”
وَأَرَادُواْ بِهِۦ كَيۡدٗا فَجَعَلۡنَٰهُمُ ٱلۡأَخۡسَرِينَ
Open ayah 21:70তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে (তার ক্ষতি করতে) চাইল, কিন্তু আমি তাদেরকেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত করলাম।
وَنَجَّيۡنَٰهُ وَلُوطًا إِلَى ٱلۡأَرۡضِ ٱلَّتِي بَٰرَكۡنَا فِيهَا لِلۡعَٰلَمِينَ
Open ayah 21:71আর আমি তাকে ও লূতকে উদ্ধার করে সেই ভূখণ্ডে নিয়ে গেলাম যাকে আমি বিশ্ববাসীর জন্য বরকতময় করেছি।
وَوَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَ نَافِلَةٗۖ وَكُلّٗا جَعَلۡنَا صَٰلِحِينَ
Open ayah 21:72ইবরাহীমের জন্য (পুত্র) ইসহাককে ও বাড়তিরূপে (পৌত্র) ইয়াকূবকে দান করেছিলাম। আর (এদের) প্রত্যেককেই সৎকর্মশীল করেছিলাম।
وَجَعَلۡنَٰهُمۡ أَئِمَّةٗ يَهۡدُونَ بِأَمۡرِنَا وَأَوۡحَيۡنَآ إِلَيۡهِمۡ فِعۡلَ ٱلۡخَيۡرَٰتِ وَإِقَامَ ٱلصَّلَوٰةِ وَإِيتَآءَ ٱلزَّكَوٰةِۖ وَكَانُواْ لَنَا عَٰبِدِينَ
Open ayah 21:73আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, যারা আমার নির্দেশে (মানুষকে) পথ দেখাত। আমি তাদেরকে সৎকাজ করার, নামায কায়েম করার ও যাকাত প্রদান করার প্রত্যাদেশ পাঠিয়েছিলাম। তারা আমারই ইবাদত করত।
وَلُوطًا ءَاتَيۡنَٰهُ حُكۡمٗا وَعِلۡمٗا وَنَجَّيۡنَٰهُ مِنَ ٱلۡقَرۡيَةِ ٱلَّتِي كَانَت تَّعۡمَلُ ٱلۡخَبَٰٓئِثَۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمَ سَوۡءٖ فَٰسِقِينَ
Open ayah 21:74আর লূতকে আমি প্রজ্ঞা ও জ্ঞান দিয়েছিলাম এবং তাকে সেই জনপদ থেকে উদ্ধার করেছিলাম যার বাসিন্দারা কুকর্ম করত। নিশ্চয়ই তারা ছিল পাপী আর দুরাচারী এক জনগোষ্ঠী।
وَأَدۡخَلۡنَٰهُ فِي رَحۡمَتِنَآۖ إِنَّهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 21:75আমি তাকে (লূতকে) আমার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেছিলাম। নিশ্চয়ই সে ছিল সৎকর্মশীলদের অন্যতম।
وَنُوحًا إِذۡ نَادَىٰ مِن قَبۡلُ فَٱسۡتَجَبۡنَا لَهُۥ فَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥ مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ
Open ayah 21:76আর নূহের কথা স্মরণ করো, যখন সে পূর্বে (আমাকে) ডেকেছিল। আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে ও তার অনুসারীদেরকে মহাবিপদ থেকে উদ্ধার করেছিলাম।
وَنَصَرۡنَٰهُ مِنَ ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَآۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمَ سَوۡءٖ فَأَغۡرَقۡنَٰهُمۡ أَجۡمَعِينَ
Open ayah 21:77এবং তাকে সেই লোকদের বিরুদ্ধে সাহায্য করেছিলাম যারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করেছিল। নিশ্চয়ই তারা ছিল এক পাপী জনগোষ্ঠী। তাই আমি তাদের সকলকে ডুবিয়ে মেরেছিলাম।
وَدَاوُۥدَ وَسُلَيۡمَٰنَ إِذۡ يَحۡكُمَانِ فِي ٱلۡحَرۡثِ إِذۡ نَفَشَتۡ فِيهِ غَنَمُ ٱلۡقَوۡمِ وَكُنَّا لِحُكۡمِهِمۡ شَٰهِدِينَ
Open ayah 21:78এবং স্মরণ করো দাউদ ও সোলায়মানের কথা, যখন তারা (একজনের মেষপাল দ্বারা ক্ষতিগ্রস্ত আরেকজনের) শস্যের ক্ষেত সম্পর্কে বিচার করছিল, যাতে রাতের বেলায় লোকদের মেষপাল চরেছিল। আর আমি তাদের বিচারের সাক্ষী ছিলাম।
فَفَهَّمۡنَٰهَا سُلَيۡمَٰنَۚ وَكُلًّا ءَاتَيۡنَا حُكۡمٗا وَعِلۡمٗاۚ وَسَخَّرۡنَا مَعَ دَاوُۥدَ ٱلۡجِبَالَ يُسَبِّحۡنَ وَٱلطَّيۡرَۚ وَكُنَّا فَٰعِلِينَ
Open ayah 21:79আমি সোলায়মানকে বিষয়টি সম্বন্ধে সঠিক বুঝ দান করেছিলাম। (তাদের) প্রত্যেককেই আমি প্রজ্ঞা ও জ্ঞান দিয়েছিলাম। আর পর্বতসমূহ ও পাখিদেরকে আমি দাউদের অধীন করেছিলাম; তারা (আমার) পবিত্রতা বর্ণনা করত। এসব আমিই করেছিলাম।
وَعَلَّمۡنَٰهُ صَنۡعَةَ لَبُوسٖ لَّكُمۡ لِتُحۡصِنَكُم مِّنۢ بَأۡسِكُمۡۖ فَهَلۡ أَنتُمۡ شَٰكِرُونَ
Open ayah 21:80আমি তাকে তোমাদের জন্য বর্ম তৈরী করা শিখিয়েছিলাম, যাতে তা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে। তোমরা কি (তার জন্য) কৃতজ্ঞ?
وَلِسُلَيۡمَٰنَ ٱلرِّيحَ عَاصِفَةٗ تَجۡرِي بِأَمۡرِهِۦٓ إِلَى ٱلۡأَرۡضِ ٱلَّتِي بَٰرَكۡنَا فِيهَاۚ وَكُنَّا بِكُلِّ شَيۡءٍ عَٰلِمِينَ
Open ayah 21:81আর সোলায়মানের অধীন করেছিলাম প্রবল বাতাসকে, যা তার আদেশে সেই ভূখণ্ডের দিকে প্রবাহিত হত যাকে আমি বরকতময় করেছি। আমি সবকিছুই অবগত আছি।
وَمِنَ ٱلشَّيَٰطِينِ مَن يَغُوصُونَ لَهُۥ وَيَعۡمَلُونَ عَمَلٗا دُونَ ذَٰلِكَۖ وَكُنَّا لَهُمۡ حَٰفِظِينَ
Open ayah 21:82(তার অধীন করেছিলাম) কতিপয় শয়তানকে (দুষ্ট জ্বিনকে) যারা তার জন্য ডুবুরীর কাজ করত এবং এ ছাড়া অন্য কাজও করত; আর আমি তাদেরকে প্রহরায় রাখতাম।
۞وَأَيُّوبَ إِذۡ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّي مَسَّنِيَ ٱلضُّرُّ وَأَنتَ أَرۡحَمُ ٱلرَّٰحِمِينَ
Open ayah 21:83আর আইউবের কথাও স্মরণ করো, যখন সে তার প্রভুকে ডাক দিয়ে বলেছিল, “(হে প্রভু!) আমি বড় কষ্টে পড়েছি, আর তুমি হলে সবচেয়ে বড় দয়ালু।”
فَٱسۡتَجَبۡنَا لَهُۥ فَكَشَفۡنَا مَا بِهِۦ مِن ضُرّٖۖ وَءَاتَيۡنَٰهُ أَهۡلَهُۥ وَمِثۡلَهُم مَّعَهُمۡ رَحۡمَةٗ مِّنۡ عِندِنَا وَذِكۡرَىٰ لِلۡعَٰبِدِينَ
Open ayah 21:84আমি তার ডাকে সাড়া দিয়ে তার কষ্ট দূর করে দিলাম এবং আমার পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ ও ইবাদতকারীদের জন্য উপদেশস্বরূপ তাকে তার (হারিয়ে যাওয়া) পরিবার-পরিজন ফিরিয়ে দিলাম ও তাদের সাথে তাদের অনুরূপ আরো দিলাম।
وَإِسۡمَٰعِيلَ وَإِدۡرِيسَ وَذَا ٱلۡكِفۡلِۖ كُلّٞ مِّنَ ٱلصَّٰبِرِينَ
Open ayah 21:85ইসমাঈল, ইদরীস ও যুল-কিফ্লকেও স্মরণ কর। (এরা) প্রত্যেকেই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত (ছিল)।
وَأَدۡخَلۡنَٰهُمۡ فِي رَحۡمَتِنَآۖ إِنَّهُم مِّنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 21:86আমি তাদেরকে আমার অনুগ্রহের আওতায় এনেছিলাম। নিশ্চয়ই তারা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।
وَذَا ٱلنُّونِ إِذ ذَّهَبَ مُغَٰضِبٗا فَظَنَّ أَن لَّن نَّقۡدِرَ عَلَيۡهِ فَنَادَىٰ فِي ٱلظُّلُمَٰتِ أَن لَّآ إِلَٰهَ إِلَّآ أَنتَ سُبۡحَٰنَكَ إِنِّي كُنتُ مِنَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 21:87যুন-নূনের (ইউনুসের) কথাও স্মরণ করো, যখন সে (স্বীয় সমপ্রদায়ের ওপর) ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিল আর মনে করেছিল, আমি তার ত্রুটি ধরব না (অথবা আমি তাকে বিপদে ফেলব না)। অতঃপর সে অন্ধকারের মাঝে (আমাকে) ডাক দিয়ে বলেছিল, “তুমি ছাড়া কোন উপাস্য নেই, তুমি মহান! নিশ্চয়ই আমি জালেমদের দলভুক্ত।”
فَٱسۡتَجَبۡنَا لَهُۥ وَنَجَّيۡنَٰهُ مِنَ ٱلۡغَمِّۚ وَكَذَٰلِكَ نُـۨجِي ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 21:88আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে কষ্ট থেকে রক্ষা করলাম। মুমিনদেরকে আমি এভাবেই রক্ষা করি।
وَزَكَرِيَّآ إِذۡ نَادَىٰ رَبَّهُۥ رَبِّ لَا تَذَرۡنِي فَرۡدٗا وَأَنتَ خَيۡرُ ٱلۡوَٰرِثِينَ
Open ayah 21:89যাকারিয়ার কথাও স্মরণ করো, যখন সে তার প্রভুকে ডাক দিয়েছিল, “হে আমার প্রভু! আমাকে একা (নিঃসন্তান) রেখো না। তুমি তো শ্রেষ্ঠ উত্তরাধিকারী।”
فَٱسۡتَجَبۡنَا لَهُۥ وَوَهَبۡنَا لَهُۥ يَحۡيَىٰ وَأَصۡلَحۡنَا لَهُۥ زَوۡجَهُۥٓۚ إِنَّهُمۡ كَانُواْ يُسَٰرِعُونَ فِي ٱلۡخَيۡرَٰتِ وَيَدۡعُونَنَا رَغَبٗا وَرَهَبٗاۖ وَكَانُواْ لَنَا خَٰشِعِينَ
Open ayah 21:90আমি তার ডাকে সাড়া দিলাম, তার জন্য ইয়াহইয়াকে দান করলাম এবং তার জন্য তার স্ত্রীকে (সন্তান ধারণের) যোগ্য করলাম। তারা ভাল ভাল কাজে ঝাঁপিয়ে পড়ত এবং (মনে) আশা ও ভয় নিয়ে আমাকে ডাকত। আর তারা ছিল আমার প্রতি বিনয়াবনত।
وَٱلَّتِيٓ أَحۡصَنَتۡ فَرۡجَهَا فَنَفَخۡنَا فِيهَا مِن رُّوحِنَا وَجَعَلۡنَٰهَا وَٱبۡنَهَآ ءَايَةٗ لِّلۡعَٰلَمِينَ
Open ayah 21:91সেই নারীকেও (মরিয়মকে) স্মরণ করো যে তার সতীত্ব রক্ষা করেছিল। আমি তার মাঝে আমার রূহ ফুঁকে দিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য নিদর্শন বানালাম।
إِنَّ هَٰذِهِۦٓ أُمَّتُكُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَأَنَا۠ رَبُّكُمۡ فَٱعۡبُدُونِ
Open ayah 21:92এই হল তোমাদের ধর্ম, এক ধর্ম; আর আমি হলাম তোমাদের প্রভু; অতএব, আমার ইবাদত কর।
وَتَقَطَّعُوٓاْ أَمۡرَهُم بَيۡنَهُمۡۖ كُلٌّ إِلَيۡنَا رَٰجِعُونَ
Open ayah 21:93কিন্তু মানুষেরা তাদের কর্মে (ধর্মের ব্যাপারে) নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। সবাই তো আমার কাছেই ফিরে আসবে।
فَمَن يَعۡمَلۡ مِنَ ٱلصَّٰلِحَٰتِ وَهُوَ مُؤۡمِنٞ فَلَا كُفۡرَانَ لِسَعۡيِهِۦ وَإِنَّا لَهُۥ كَٰتِبُونَ
Open ayah 21:94অতএব, যে ঈমান সহকারে সৎকাজ করে তার প্রয়াস অগ্রাহ্য হবার নয়। নিশ্চয়ই আমি তা তার জন্য লিখে রাখি।
وَحَرَٰمٌ عَلَىٰ قَرۡيَةٍ أَهۡلَكۡنَٰهَآ أَنَّهُمۡ لَا يَرۡجِعُونَ
Open ayah 21:95যে জনপদ আমি ধ্বংস করেছি তার বাসিন্দাদের জন্য (ফিরে আসা) নিষিদ্ধ হয়েছে, তারা ফিরে আসবে না।
حَتَّىٰٓ إِذَا فُتِحَتۡ يَأۡجُوجُ وَمَأۡجُوجُ وَهُم مِّن كُلِّ حَدَبٖ يَنسِلُونَ
Open ayah 21:96তখন পর্যন্ত, যখন ইয়াজূজ-মাজূজকে (বন্দী অবস্থা থেকে) ছেড়ে দেওয়া হবে, আর তারা প্রতিটি উচ্চভূমি থেকে দ্রুত নেমে আসবে।
وَٱقۡتَرَبَ ٱلۡوَعۡدُ ٱلۡحَقُّ فَإِذَا هِيَ شَٰخِصَةٌ أَبۡصَٰرُ ٱلَّذِينَ كَفَرُواْ يَٰوَيۡلَنَا قَدۡ كُنَّا فِي غَفۡلَةٖ مِّنۡ هَٰذَا بَلۡ كُنَّا ظَٰلِمِينَ
Open ayah 21:97সত্য ওয়াদা (কেয়ামত) ঘনিয়ে আসছে দেখেই (ভয়ে) কাফেরদের চোখ স্থির হয়ে যাবে। (তারা বলবে,) “হায়রে আমাদের দুর্ভোগ! এ ব্যাপারে আমরা একেবারে বেখবর ছিলাম; (না না,) বরং আমরা জালেম ছিলাম।”
إِنَّكُمۡ وَمَا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ حَصَبُ جَهَنَّمَ أَنتُمۡ لَهَا وَٰرِدُونَ
Open ayah 21:98তোমরা এবং আল্লাহকে ছাড়া তোমরা যাদের উপাসনা করো তারা তো জাহান্নামের জ্বালানি। তোমরা সবাই তাতে প্রবেশ করবে।
لَوۡ كَانَ هَٰٓؤُلَآءِ ءَالِهَةٗ مَّا وَرَدُوهَاۖ وَكُلّٞ فِيهَا خَٰلِدُونَ
Open ayah 21:99এরা যদি উপাস্যই হত তাহলে জাহান্নামে প্রবেশ করত না। সবাই সেখানে চিরকাল থাকবে।
لَهُمۡ فِيهَا زَفِيرٞ وَهُمۡ فِيهَا لَا يَسۡمَعُونَ
Open ayah 21:100তারা সেখানে বিলাপ করবে এবং তারা সেখানে (কিছুই) শুনতে পাবে না।
إِنَّ ٱلَّذِينَ سَبَقَتۡ لَهُم مِّنَّا ٱلۡحُسۡنَىٰٓ أُوْلَٰٓئِكَ عَنۡهَا مُبۡعَدُونَ
Open ayah 21:101যাদের জন্য আমার পক্ষ থেকে আগেই কল্যাণ নির্ধারিত হয়েছে তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে।
لَا يَسۡمَعُونَ حَسِيسَهَاۖ وَهُمۡ فِي مَا ٱشۡتَهَتۡ أَنفُسُهُمۡ خَٰلِدُونَ
Open ayah 21:102তারা তার মৃদু শব্দও শুনবে না। তাদের মন যা চায় তারা চিরকাল তার মধ্যেই থাকবে (তাই ভোগ করবে)।
لَا يَحۡزُنُهُمُ ٱلۡفَزَعُ ٱلۡأَكۡبَرُ وَتَتَلَقَّىٰهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ هَٰذَا يَوۡمُكُمُ ٱلَّذِي كُنتُمۡ تُوعَدُونَ
Open ayah 21:103(কেয়ামতের) সবচেয়ে বড় আতংকও তাদেরকে চিন্তিত করবে না। আর ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাবে। (তারা বলবে,) “এই তো তোমাদের সেই দিন, (দুনিয়াতে) তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হত।”
يَوۡمَ نَطۡوِي ٱلسَّمَآءَ كَطَيِّ ٱلسِّجِلِّ لِلۡكُتُبِۚ كَمَا بَدَأۡنَآ أَوَّلَ خَلۡقٖ نُّعِيدُهُۥۚ وَعۡدًا عَلَيۡنَآۚ إِنَّا كُنَّا فَٰعِلِينَ
Open ayah 21:104যেদিন আমি বইয়ের কাগজ পেঁচানোর মত আসমানকে পেঁচিয়ে রাখব। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, সেভাবে আবার সৃষ্টি করব। এটা আমার ওয়াদা। আমি তা অবশ্যই করব।
وَلَقَدۡ كَتَبۡنَا فِي ٱلزَّبُورِ مِنۢ بَعۡدِ ٱلذِّكۡرِ أَنَّ ٱلۡأَرۡضَ يَرِثُهَا عِبَادِيَ ٱلصَّٰلِحُونَ
Open ayah 21:105আমি সংরক্ষিত ফলকের (লাওহে মাহ্ফূযের) পর আসমানি কিতাবেও লিখে দিয়েছি যে, জমিনের উত্তরাধিকারী হবে আমার যোগ্য (অথবা সৎকর্মপরায়ণ) বান্দারা।
إِنَّ فِي هَٰذَا لَبَلَٰغٗا لِّقَوۡمٍ عَٰبِدِينَ
Open ayah 21:106নিশ্চয়ই এতে (এই কোরআনে) ধর্মপ্রাণ লোকদের জন্য একটি বাণী রয়েছে।
وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا رَحۡمَةٗ لِّلۡعَٰلَمِينَ
Open ayah 21:107তোমাকে আমি সারা বিশ্ববাসীর জন্য রহমতরূপেই পাঠিয়েছি।
قُلۡ إِنَّمَا يُوحَىٰٓ إِلَيَّ أَنَّمَآ إِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ فَهَلۡ أَنتُم مُّسۡلِمُونَ
Open ayah 21:108বল, “আমার কাছে তো এই মর্মেই ওহী আসে যে, তোমাদের উপাস্যই একমাত্র উপাস্য। অতএব, তোমরা কি (তাঁর কাছে) আত্মসমর্পণ করবে?”
فَإِن تَوَلَّوۡاْ فَقُلۡ ءَاذَنتُكُمۡ عَلَىٰ سَوَآءٖۖ وَإِنۡ أَدۡرِيٓ أَقَرِيبٌ أَم بَعِيدٞ مَّا تُوعَدُونَ
Open ayah 21:109তবে তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে বলবে, “আমি তোমাদেরকে যথার্থভাবে (আমার বক্তব্য) জানিয়ে দিয়েছি। আর তোমাদেরকে যে (শাস্তির) ওয়াদা দেওয়া হচ্ছে তা কি কাছে না দূরে, আমার তা জানা নেই।”
إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ مِنَ ٱلۡقَوۡلِ وَيَعۡلَمُ مَا تَكۡتُمُونَ
Open ayah 21:110তিনি (আল্লাহ) প্রকাশ্য কথা তো নিশ্চয়ই জানেন, তোমরা যা গোপন করো তিনি তাও জানেন।
وَإِنۡ أَدۡرِي لَعَلَّهُۥ فِتۡنَةٞ لَّكُمۡ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٖ
Open ayah 21:111আমি জানিনা, হয়তো এটা (এই বিলম্ব) তোমাদের জন্য একটি পরীক্ষা ও কিছুকালের জন্য ভোগের সুযোগ হতে পারে।
قَٰلَ رَبِّ ٱحۡكُم بِٱلۡحَقِّۗ وَرَبُّنَا ٱلرَّحۡمَٰنُ ٱلۡمُسۡتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ
Open ayah 21:112সে (মুহাম্মাদ) বলেছিল, “প্রভু! তুমি ন্যায্য বিচার কর। আমাদের প্রভু পরম করুণাময় এবং (হে অবিশ্বাসীরা!) তোমরা যা কিছু বলছ সে ব্যাপারে আমরা তাঁরই সাহায্য চাই।”