الحج
Al-Hajj
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُواْ رَبَّكُمۡۚ إِنَّ زَلۡزَلَةَ ٱلسَّاعَةِ شَيۡءٌ عَظِيمٞ
Open ayah 22:1হে মানুষ! তোমরা তোমাদের প্রভুকে ভয় কর। নিশ্চয়ই কেয়ামতের কম্পন এক ভয়ানক ব্যাপার।
يَوۡمَ تَرَوۡنَهَا تَذۡهَلُ كُلُّ مُرۡضِعَةٍ عَمَّآ أَرۡضَعَتۡ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمۡلٍ حَمۡلَهَا وَتَرَى ٱلنَّاسَ سُكَٰرَىٰ وَمَا هُم بِسُكَٰرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ ٱللَّهِ شَدِيدٞ
Open ayah 22:2যেদিন তোমরা তা (কেয়ামত) দেখবে সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী তার দুধের শিশুর কথা ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভ ফেলে দেবে; আর মানুষকে তুমি নেশাগ্রস্তের মত দেখতে পাবে, যদিও তারা নেশাগ্রস্ত থাকবে না। বস্তুত আল্লাহর আজাব বড় কঠিন।
وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِي ٱللَّهِ بِغَيۡرِ عِلۡمٖ وَيَتَّبِعُ كُلَّ شَيۡطَٰنٖ مَّرِيدٖ
Open ayah 22:3মানুষের মধ্যে এমন মানুষও আছে যে আল্লাহ সম্পর্কে না জেনে তর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে।
كُتِبَ عَلَيۡهِ أَنَّهُۥ مَن تَوَلَّاهُ فَأَنَّهُۥ يُضِلُّهُۥ وَيَهۡدِيهِ إِلَىٰ عَذَابِ ٱلسَّعِيرِ
Open ayah 22:4শয়তান সম্বন্ধে লিখে দেওয়া হয়েছে যে, যে তাকে বন্ধুরূপে গ্রহণ করবে তাকে সে পথভ্রষ্ট করবে ও দোযখের আযাবের দিকে নিয়ে যাবে।
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِن كُنتُمۡ فِي رَيۡبٖ مِّنَ ٱلۡبَعۡثِ فَإِنَّا خَلَقۡنَٰكُم مِّن تُرَابٖ ثُمَّ مِن نُّطۡفَةٖ ثُمَّ مِنۡ عَلَقَةٖ ثُمَّ مِن مُّضۡغَةٖ مُّخَلَّقَةٖ وَغَيۡرِ مُخَلَّقَةٖ لِّنُبَيِّنَ لَكُمۡۚ وَنُقِرُّ فِي ٱلۡأَرۡحَامِ مَا نَشَآءُ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى ثُمَّ نُخۡرِجُكُمۡ طِفۡلٗا ثُمَّ لِتَبۡلُغُوٓاْ أَشُدَّكُمۡۖ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰٓ أَرۡذَلِ ٱلۡعُمُرِ لِكَيۡلَا يَعۡلَمَ مِنۢ بَعۡدِ عِلۡمٖ شَيۡـٔٗاۚ وَتَرَى ٱلۡأَرۡضَ هَامِدَةٗ فَإِذَآ أَنزَلۡنَا عَلَيۡهَا ٱلۡمَآءَ ٱهۡتَزَّتۡ وَرَبَتۡ وَأَنۢبَتَتۡ مِن كُلِّ زَوۡجِۭ بَهِيجٖ
Open ayah 22:5হে মানুষ! পুনরুত্থান সম্বন্ধে তোমাদের যদি কোন সন্দেহ থাকে তাহলে (ভেবে দেখ,) আমিই তো তোমাদেরকে (প্রথম মানুষ আদমকে) মাটি থেকে, তারপর (অন্যান্যদেরকে) বীর্য থেকে, তারপর জমাট রক্তপিণ্ড থেকে, তারপর সুগঠিত ও সুগঠিত নয় এমন মাংসখণ্ড থেকে সৃষ্টি করেছি; তোমাদের কাছে (আমার ক্ষমতা) প্রকাশ করার জন্য। আমি যা (সৃষ্টি করতে) চাই তা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত মাতৃগর্ভে রেখে দেই; তারপর তোমাদেরকে শিশু অবস্থায় বের করে আনি; পরে যাতে তোমরা পূর্ণ শক্তির বয়সে উপনীত হও। তোমাদের মধ্যে কতক (অল্প বয়সে) মারা যায়, আবার তোমাদের মধ্যে কতককে নিকৃষ্টতম বয়সে (জরাজীর্ণ বার্ধক্যে) উপনীত করা হয়, যাতে তারা জানার পরে আবার কিছুই না জানে (সবকিছু ভুলে যায়)। আর তুমি জমিনকে দেখতে পাও মৃত, তারপর আমি যখন তাতে পানি (বৃষ্টি) বর্ষণ করি তখন তা নড়ে (জীবিত হয়ে) ওঠে, বেড়ে ওঠে আর সবরকম সুন্দর উদ্ভিদ উদ্গত করে।
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ وَأَنَّهُۥ يُحۡيِ ٱلۡمَوۡتَىٰ وَأَنَّهُۥ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 22:6এসব এজন্য যে, আল্লাহ সত্য, তিনি মৃতকে জীবিত করেন, তিনি সবকিছু করার ক্ষমতা রাখেন,
وَأَنَّ ٱلسَّاعَةَ ءَاتِيَةٞ لَّا رَيۡبَ فِيهَا وَأَنَّ ٱللَّهَ يَبۡعَثُ مَن فِي ٱلۡقُبُورِ
Open ayah 22:7কেয়ামত অবশ্যই আসবে যাতে কোন সন্দেহ নেই এবং যারা কবরে আছে আল্লাহ তাদেরকে পুনরায় উঠাবেন।
وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِي ٱللَّهِ بِغَيۡرِ عِلۡمٖ وَلَا هُدٗى وَلَا كِتَٰبٖ مُّنِيرٖ
Open ayah 22:8মানুষের মধ্যে এমন মানুষও আছে যার কাছে কোন জ্ঞান, পথনির্দেশ কিংবা দিক-নির্দেশনা প্রদানকারী কিতাব না থাকা সত্ত্বেও সে আল্লাহর ব্যাপারে বিতর্ক করে;
ثَانِيَ عِطۡفِهِۦ لِيُضِلَّ عَن سَبِيلِ ٱللَّهِۖ لَهُۥ فِي ٱلدُّنۡيَا خِزۡيٞۖ وَنُذِيقُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ عَذَابَ ٱلۡحَرِيقِ
Open ayah 22:9(অহংকারে) নিজের কাঁধ বাঁকা করে, আল্লাহর পথ থেকে (মানুষকে) বিপথে নেওয়ার উদ্দেশ্যে। তার জন্য এ দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা। আর কেয়ামতের দিন আমি তাকে আগুনে পোড়ার শাস্তি আস্বাদন করাব।
ذَٰلِكَ بِمَا قَدَّمَتۡ يَدَاكَ وَأَنَّ ٱللَّهَ لَيۡسَ بِظَلَّٰمٖ لِّلۡعَبِيدِ
Open ayah 22:10এটা তোমার নিজের কৃতকর্মের জন্যই; কারণ, আল্লাহ তাঁর বান্দাদের প্রতি জুলুম করেন না।
وَمِنَ ٱلنَّاسِ مَن يَعۡبُدُ ٱللَّهَ عَلَىٰ حَرۡفٖۖ فَإِنۡ أَصَابَهُۥ خَيۡرٌ ٱطۡمَأَنَّ بِهِۦۖ وَإِنۡ أَصَابَتۡهُ فِتۡنَةٌ ٱنقَلَبَ عَلَىٰ وَجۡهِهِۦ خَسِرَ ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةَۚ ذَٰلِكَ هُوَ ٱلۡخُسۡرَانُ ٱلۡمُبِينُ
Open ayah 22:11মানুষের মধ্যে এমন মানুষও আছে, যে এক প্রান্তে (সন্দেহের মধ্যে) থেকে আল্লাহর ইবাদত করে। যদি তার ভাল কিছু হয় তাহলে সে তাতে সন্তুষ্ট থাকে। আর যদি তার ওপর কোন পরীক্ষা এসে পড়ে তাহলে সে নিজের মুখের ওপর (আগের কুফরির অবস্থায়) ফিরে যায়। সে দুনিয়া ও আখেরাত দুটোই হারায়। এটাই হল প্রকাশ্য ক্ষতি।
يَدۡعُواْ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَضُرُّهُۥ وَمَا لَا يَنفَعُهُۥۚ ذَٰلِكَ هُوَ ٱلضَّلَٰلُ ٱلۡبَعِيدُ
Open ayah 22:12সে আল্লাহকে ছাড়া এমন কিছুকে ডাকে যা তার কোন ক্ষতি করতে পারে না এবং যা তার কোন উপকারও করতে পারে না। এটাই হল সুদূর (চরম) বিভ্রান্তি।
يَدۡعُواْ لَمَن ضَرُّهُۥٓ أَقۡرَبُ مِن نَّفۡعِهِۦۚ لَبِئۡسَ ٱلۡمَوۡلَىٰ وَلَبِئۡسَ ٱلۡعَشِيرُ
Open ayah 22:13সে এমন কিছুকে ডাকে যার ক্ষতি তার উপকারের চেয়ে নিকটতর (আগে পৌঁছে)। কত খারাপ এই বন্ধু, কত খারাপ এই সঙ্গী!
إِنَّ ٱللَّهَ يُدۡخِلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ إِنَّ ٱللَّهَ يَفۡعَلُ مَا يُرِيدُ
Open ayah 22:14যারা ঈমান আনে ও সৎকাজ করে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে জান্নাতে স্থান দেবেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। নিশ্চয়ই আল্লাহ যা চান তাই করেন।
مَن كَانَ يَظُنُّ أَن لَّن يَنصُرَهُ ٱللَّهُ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ فَلۡيَمۡدُدۡ بِسَبَبٍ إِلَى ٱلسَّمَآءِ ثُمَّ لۡيَقۡطَعۡ فَلۡيَنظُرۡ هَلۡ يُذۡهِبَنَّ كَيۡدُهُۥ مَا يَغِيظُ
Open ayah 22:15যে মনে করে যে, আল্লাহ তাকে (রসূলকে) দুনিয়া ও আখেরাতে সাহায্য করবেন না, সে যেন আকাশের দিকে একটি রশি প্রসারিত করে (ঘরের ছাদের সাথে একটি রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে নিজের শ্বাসরোধ করে), তারপর তা কেটে দেয় এবং দেখে, তার এই কৌশল তার ক্রোধ দূর করে কিনা।
وَكَذَٰلِكَ أَنزَلۡنَٰهُ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖ وَأَنَّ ٱللَّهَ يَهۡدِي مَن يُرِيدُ
Open ayah 22:16এভাবেই আমি স্পষ্ট নিদর্শনরূপে এই কোরআন নাযিল করেছি, আর নিশ্চয়ই আল্লাহ যাকে চান সৎপথ দেখান।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَادُواْ وَٱلصَّٰبِـِٔينَ وَٱلنَّصَٰرَىٰ وَٱلۡمَجُوسَ وَٱلَّذِينَ أَشۡرَكُوٓاْ إِنَّ ٱللَّهَ يَفۡصِلُ بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ
Open ayah 22:17ঈমানদার (মুসলমান), ইহুদি, সাবিয়ী, খ্রিষ্টান, অগ্নিপূজক ও মুশরিকদের মধ্যে নিশ্চয়ই আল্লাহ কেয়ামতের দিন ফয়সালা করবেন। আল্লাহ সবকিছুরই সাক্ষী।
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يَسۡجُدُۤ لَهُۥۤ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِي ٱلۡأَرۡضِ وَٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ وَٱلنُّجُومُ وَٱلۡجِبَالُ وَٱلشَّجَرُ وَٱلدَّوَآبُّ وَكَثِيرٞ مِّنَ ٱلنَّاسِۖ وَكَثِيرٌ حَقَّ عَلَيۡهِ ٱلۡعَذَابُۗ وَمَن يُهِنِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن مُّكۡرِمٍۚ إِنَّ ٱللَّهَ يَفۡعَلُ مَا يَشَآءُ۩
Open ayah 22:18তুমি কি দেখনি যে, যারা আসমানে আছে তারা ও যারা জমিনে আছে তারা এবং সূর্য, চন্দ্র, তারকারাজি, পাহাড়-পর্বত, গাছপালা, জীবজন্তু ও অনেক মানুষ আল্লাহকে সেজদা করে? আবার অনেকেই আছে, যাদের ওপর শাস্তি ধার্য হয়ে আছে। আর আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে সম্মানিত করার কেউ নেই। নিশ্চয়ই আল্লাহ যা চান তাই করেন।সেজদা
۞هَٰذَانِ خَصۡمَانِ ٱخۡتَصَمُواْ فِي رَبِّهِمۡۖ فَٱلَّذِينَ كَفَرُواْ قُطِّعَتۡ لَهُمۡ ثِيَابٞ مِّن نَّارٖ يُصَبُّ مِن فَوۡقِ رُءُوسِهِمُ ٱلۡحَمِيمُ
Open ayah 22:19এরা (বিশ্বাসী আর অবিশ্বাসীরা) দুই প্রতিপক্ষ। তারা তাদের প্রভু সম্বন্ধে পরস্পর বিতর্ক করে। অতএব, অবিশ্বাসীদের জন্য আগুনের পোশাক তৈরী করা হয়েছে। তাদের মাথার ওপর থেকে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে।
يُصۡهَرُ بِهِۦ مَا فِي بُطُونِهِمۡ وَٱلۡجُلُودُ
Open ayah 22:20এর দ্বারা তাদের পেটের বস্তু ও চামড়া গলিয়ে দেওয়া হবে।
وَلَهُم مَّقَٰمِعُ مِنۡ حَدِيدٖ
Open ayah 22:21আর তাদের (শাস্তি দেওয়ার) জন্য থাকবে (বাঁকা করে তৈরী) লোহার আঁকড়া।
كُلَّمَآ أَرَادُوٓاْ أَن يَخۡرُجُواْ مِنۡهَا مِنۡ غَمٍّ أُعِيدُواْ فِيهَا وَذُوقُواْ عَذَابَ ٱلۡحَرِيقِ
Open ayah 22:22যখনই তারা কষ্ট থেকে বাঁচার জন্য জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে সেখানে ফেরত পাঠানো হবে। আর বলা হবে, “অগ্নিদহনের যন্ত্রণা আস্বাদন কর।”
إِنَّ ٱللَّهَ يُدۡخِلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ يُحَلَّوۡنَ فِيهَا مِنۡ أَسَاوِرَ مِن ذَهَبٖ وَلُؤۡلُؤٗاۖ وَلِبَاسُهُمۡ فِيهَا حَرِيرٞ
Open ayah 22:23যারা ঈমান আনে ও সৎকর্ম করে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। সেখানে তাদেরকে সোনার কাঁকন ও মুক্তার অলংকার পরানো হবে। আর সেখানে তাদের পোশাক হবে রেশমের।
وَهُدُوٓاْ إِلَى ٱلطَّيِّبِ مِنَ ٱلۡقَوۡلِ وَهُدُوٓاْ إِلَىٰ صِرَٰطِ ٱلۡحَمِيدِ
Open ayah 22:24(দুনিয়ায়) তারা উত্তম কথার প্রতি দিক-নির্দেশনা পেয়েছিল এবং পরম প্রশংসিত আল্লাহর পথে পরিচালিত হয়েছিল।
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ ٱلَّذِي جَعَلۡنَٰهُ لِلنَّاسِ سَوَآءً ٱلۡعَٰكِفُ فِيهِ وَٱلۡبَادِۚ وَمَن يُرِدۡ فِيهِ بِإِلۡحَادِۭ بِظُلۡمٖ نُّذِقۡهُ مِنۡ عَذَابٍ أَلِيمٖ
Open ayah 22:25যারা কুফরি করে এবং আল্লাহর পথে চলতে ও (মক্কার) সেই পবিত্র মসজিদে প্রবেশ করতে (মানুষকে) বাধা দেয় যাকে আমি সেখানকার স্থায়ী বাসিন্দা ও (আগন্তুক) মরুবাসী (নির্বিশেষে) সব মানুষের জন্য সমান করেছি (তাদেরকে আমি কঠোর শাস্তি দেব); আর যে সেখানে ধর্মদ্রোহিতা ও অন্যায় কাজ করতে চায় আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাব।
وَإِذۡ بَوَّأۡنَا لِإِبۡرَٰهِيمَ مَكَانَ ٱلۡبَيۡتِ أَن لَّا تُشۡرِكۡ بِي شَيۡـٔٗا وَطَهِّرۡ بَيۡتِيَ لِلطَّآئِفِينَ وَٱلۡقَآئِمِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ
Open ayah 22:26(স্মরণ করো) যখন আমি ইবরাহীমকে (কাবা) ঘরের জায়গা চিহ্নিত করে দিয়েছিলাম (আর বলেছিলাম,) “কোন কিছুকে আমার শরীক করবে না; আর যারা তওয়াফ করে, যারা নামাযে দাঁড়ায় এবং যারা রুকু-সেজদা করে তাদের জন্য আমার ঘর পবিত্র রাখবে।”
وَأَذِّن فِي ٱلنَّاسِ بِٱلۡحَجِّ يَأۡتُوكَ رِجَالٗا وَعَلَىٰ كُلِّ ضَامِرٖ يَأۡتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٖ
Open ayah 22:27আর মানুষের মধ্যে হজ্জের ঘোষণা প্রচার করো; তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে ও প্রতিটি আরোহণের পশুতে চড়ে, যারা গভীর গিরিপথ ধরে (দূর-দূরান্ত থেকে) চলে আসবে;
لِّيَشۡهَدُواْ مَنَٰفِعَ لَهُمۡ وَيَذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ فِيٓ أَيَّامٖ مَّعۡلُومَٰتٍ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلۡأَنۡعَٰمِۖ فَكُلُواْ مِنۡهَا وَأَطۡعِمُواْ ٱلۡبَآئِسَ ٱلۡفَقِيرَ
Open ayah 22:28(যুল-হিজ্জাহ মাসের ১০, ১১ ও ১২ তারিখে) আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তুসমূহ (কোরবানির জন্য) জবাইকালে তাঁর নাম স্মরণ করে। তোমরা সেগুলোর মাংস (নিজেরা) খাও এবং গরীব-দুঃখীকে খাওয়াও।
ثُمَّ لۡيَقۡضُواْ تَفَثَهُمۡ وَلۡيُوفُواْ نُذُورَهُمۡ وَلۡيَطَّوَّفُواْ بِٱلۡبَيۡتِ ٱلۡعَتِيقِ
Open ayah 22:29তারপর তারা যেন তাদের ময়লা (নখ, চুল ইত্যাদি) অপসারণ সম্পন্ন করে, মানত পূরণ করে এবং প্রাচীন ঘর (কাবা) প্রদক্ষিণ করে।
ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ حُرُمَٰتِ ٱللَّهِ فَهُوَ خَيۡرٞ لَّهُۥ عِندَ رَبِّهِۦۗ وَأُحِلَّتۡ لَكُمُ ٱلۡأَنۡعَٰمُ إِلَّا مَا يُتۡلَىٰ عَلَيۡكُمۡۖ فَٱجۡتَنِبُواْ ٱلرِّجۡسَ مِنَ ٱلۡأَوۡثَٰنِ وَٱجۡتَنِبُواْ قَوۡلَ ٱلزُّورِ
Open ayah 22:30এটাই (করণীয়)। আর যে ব্যক্তি আল্লাহর পবিত্র বিধানসমূহের সম্মান করবে, তার প্রভুর নিকট সেটা তার জন্য উত্তম। আর তোমাদের কাছে যেগুলো পাঠ করা হবে (ব্যতিক্রম হিসেবে উল্লেখ করা হবে) সেগুলো ছাড়া (সব) চতুষ্পদ জন্তু তোমাদের জন্য হালাল করা হয়েছে। অতএব, তোমরা মূর্তিপূজার পঙ্কিলতা বর্জন করো এবং মিথ্যা কথা পরিহার করো;
حُنَفَآءَ لِلَّهِ غَيۡرَ مُشۡرِكِينَ بِهِۦۚ وَمَن يُشۡرِكۡ بِٱللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ ٱلسَّمَآءِ فَتَخۡطَفُهُ ٱلطَّيۡرُ أَوۡ تَهۡوِي بِهِ ٱلرِّيحُ فِي مَكَانٖ سَحِيقٖ
Open ayah 22:31আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে, তাঁর সাথে শরীক না করে। আর যে আল্লাহর সাথে শরীক করে (তার অবস্থা এমন যে,) সে যেন আকাশ থেকে পড়ল, আর পাখিরা তাকে ছোঁ মেরে নিয়ে গেল কিংবা বাতাস তাকে কোন দূরবর্তী স্থানে নিক্ষেপ করল।
ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ شَعَٰٓئِرَ ٱللَّهِ فَإِنَّهَا مِن تَقۡوَى ٱلۡقُلُوبِ
Open ayah 22:32এটাই (করণীয়)। আর যারা আল্লাহর নিদর্শনসমূহের সম্মান করবে, নিঃসন্দেহে সেটা হবে (তাদের) অন্তরের তাকওয়ার পরিচায়ক।
لَكُمۡ فِيهَا مَنَٰفِعُ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى ثُمَّ مَحِلُّهَآ إِلَى ٱلۡبَيۡتِ ٱلۡعَتِيقِ
Open ayah 22:33চতুষ্পদ জন্তুদের মধ্যে তোমাদের জন্য নির্দিষ্ট কাল পর্যন্ত কিছু উপকারিতা আছে। অতঃপর তাদের কোরবানির স্থান প্রাচীন ঘরের নিকটে। (পশুদেরকে একটা সময় পর্যন্ত কাজে লাগানোর পর হজ্জের সময় তাদেরকে কাবাঘরের নিকটবর্তী মিনাসহ হারামের সীমানায় নিয়ে কোরবানি করা হয়।)
وَلِكُلِّ أُمَّةٖ جَعَلۡنَا مَنسَكٗا لِّيَذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلۡأَنۡعَٰمِۗ فَإِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞ فَلَهُۥٓ أَسۡلِمُواْۗ وَبَشِّرِ ٱلۡمُخۡبِتِينَ
Open ayah 22:34আর প্রত্যেক জাতির জন্য আমি একটি ইবাদত-পদ্ধতি (অথবা কোরবানির বিধান) ঠিক করে দিয়েছি; যেন আল্লাহ তাদেরকে যেসব চতুষ্পদ জন্তু দান করেছেন তাদের ওপর (তাদেরকে জবাইকালে) তারা আল্লাহর নাম উচ্চারণ করে; কেননা তোমাদের উপাস্যই তো একমাত্র উপাস্য, অতএব, তোমরা তাঁর কাছে আত্মসমর্পণ করো এবং তুমি বিনয়ীদেরকে সুসংবাদ দাও;
ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتۡ قُلُوبُهُمۡ وَٱلصَّٰبِرِينَ عَلَىٰ مَآ أَصَابَهُمۡ وَٱلۡمُقِيمِي ٱلصَّلَوٰةِ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ
Open ayah 22:35যাদের অন্তরসমূহ আল্লাহর কথা শুনলে ভীত হয়, যারা বিপদ এলে ধৈর্যধারণ করে, নামায কায়েম করে এবং তাদেরকে যা কিছু দান করেছি তা থেকে ব্যয় করে।
وَٱلۡبُدۡنَ جَعَلۡنَٰهَا لَكُم مِّن شَعَٰٓئِرِ ٱللَّهِ لَكُمۡ فِيهَا خَيۡرٞۖ فَٱذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَيۡهَا صَوَآفَّۖ فَإِذَا وَجَبَتۡ جُنُوبُهَا فَكُلُواْ مِنۡهَا وَأَطۡعِمُواْ ٱلۡقَانِعَ وَٱلۡمُعۡتَرَّۚ كَذَٰلِكَ سَخَّرۡنَٰهَا لَكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
Open ayah 22:36কোরবানির পশুকে তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন করেছি। এর মধ্যে তোমাদের জন্য মঙ্গল আছে। অতএব, সারিবদ্ধ থাকা অবস্থায় তোমরা তাদের ওপর (তাদেরকে জবাই করার সময়) আল্লাহর নাম উচ্চারণ কর। তারা যখন (জবাইয়ের পর) কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তাদের মাংস নিজেরা খাও এবং পরিতুষ্টকে ও মিনতির সাথে যাচ্ঞাকারীকে খেতে দাও। এভাবেই তাদেরকে তোমাদের বশীভূত করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَٰكِن يَنَالُهُ ٱلتَّقۡوَىٰ مِنكُمۡۚ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمۡ لِتُكَبِّرُواْ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمۡۗ وَبَشِّرِ ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 22:37তাদের মাংস কিংবা রক্ত (কিছুই) আল্লাহর কাছে পৌঁছাবে না, বরং তাঁর কাছে পৌঁছাবে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি তাদেরকে তোমাদের বশীভূত করেছেন, যাতে তোমরা আল্লাহর গৌরব বর্ণনা করো, যেহেতু তিনি তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। আর সৎকর্মশীলদের সুসংবাদ দাও।
۞إِنَّ ٱللَّهَ يُدَٰفِعُ عَنِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْۗ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٖ كَفُورٍ
Open ayah 22:38আল্লাহ মুমিনদেরকে রক্ষা করেন। আল্লাহ কোন বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না।
أُذِنَ لِلَّذِينَ يُقَٰتَلُونَ بِأَنَّهُمۡ ظُلِمُواْۚ وَإِنَّ ٱللَّهَ عَلَىٰ نَصۡرِهِمۡ لَقَدِيرٌ
Open ayah 22:39যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে (আক্রমণকারীর বিরুদ্ধে যুদ্ধ করার) অনুমতি দেওয়া হল; এ কারণে যে, তাদের প্রতি জুলুম করা হয়েছে। আর আল্লাহ তাদেরকে (মজলুম মুমিনদেরকে) সাহায্য করতে অবশ্যই সক্ষম;
ٱلَّذِينَ أُخۡرِجُواْ مِن دِيَٰرِهِم بِغَيۡرِ حَقٍّ إِلَّآ أَن يَقُولُواْ رَبُّنَا ٱللَّهُۗ وَلَوۡلَا دَفۡعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعۡضَهُم بِبَعۡضٖ لَّهُدِّمَتۡ صَوَٰمِعُ وَبِيَعٞ وَصَلَوَٰتٞ وَمَسَٰجِدُ يُذۡكَرُ فِيهَا ٱسۡمُ ٱللَّهِ كَثِيرٗاۗ وَلَيَنصُرَنَّ ٱللَّهُ مَن يَنصُرُهُۥٓۚ إِنَّ ٱللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ
Open ayah 22:40যাদেরকে কেবল “আমাদের প্রভু আল্লাহ” বলার কারণে তাদের ঘড়বাড়ি থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে। আর আল্লাহ যদি একদল মানুষকে আরেকদল মানুষ দ্বারা প্রতিহত না করতেন তাহলে (সন্ন্যাসীদের) আশ্রম, (খ্রিষ্টানদের) গীর্জা, (ইহুদিদের) উপাসনালয় ও (মুসলমানদের) মসজিদসমূহ— যেখানে আল্লাহর নাম অধিক পরিমাণে স্মরণ করা হয়— অবশ্যই বি&স্ত হয়ে যেত। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন যারা তাঁকে সাহায্য করে। আল্লাহ তো অবশ্যই শক্তিমান, পরাক্রমশালী।
ٱلَّذِينَ إِن مَّكَّنَّٰهُمۡ فِي ٱلۡأَرۡضِ أَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ وَأَمَرُواْ بِٱلۡمَعۡرُوفِ وَنَهَوۡاْ عَنِ ٱلۡمُنكَرِۗ وَلِلَّهِ عَٰقِبَةُ ٱلۡأُمُورِ
Open ayah 22:41তারা (আল্লাহর সাহায্যপ্রাপ্তরা) এমন লোক যে, আমি যদি তাদেরকে পৃথিবীতে ক্ষমতা দেই তাহলে তারা নামায কায়েম করবে, যাকাত দেবে, ভাল কাজের আদেশ দেবে ও খারাপ কাজ করতে নিষেধ করবে। আল্লাহর হাতেই সবকিছুর পরিণতি।
وَإِن يُكَذِّبُوكَ فَقَدۡ كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَعَادٞ وَثَمُودُ
Open ayah 22:42তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে তবে (অবাক হবার কিছু নেই, কারণ) তাদের পূর্বেও (নিজেদের নবীকে) মিথ্যাবাদী বলেছিল নূহের সমপ্রদায়, আদ ও ছামূদ জাতি,
وَقَوۡمُ إِبۡرَٰهِيمَ وَقَوۡمُ لُوطٖ
Open ayah 22:43ইবরাহীমের সমপ্রদায়, লূতের সমপ্রদায়
وَأَصۡحَٰبُ مَدۡيَنَۖ وَكُذِّبَ مُوسَىٰۖ فَأَمۡلَيۡتُ لِلۡكَٰفِرِينَ ثُمَّ أَخَذۡتُهُمۡۖ فَكَيۡفَ كَانَ نَكِيرِ
Open ayah 22:44ও মাদ্ইয়ানের অধিবাসীরা। আর মূসাকেও মিথ্যাবাদী বলা হয়েছিল। তবে আমি কাফেরদেরকে (কিছুকালের জন্য) অবকাশ দিয়েছিলাম, তারপর তাদেরকে পাকড়াও করেছিলাম। অতএব, (ভেবে দেখ) আমাকে অস্বীকার করার শাস্তিটা কেমন ছিল!
فَكَأَيِّن مِّن قَرۡيَةٍ أَهۡلَكۡنَٰهَا وَهِيَ ظَالِمَةٞ فَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا وَبِئۡرٖ مُّعَطَّلَةٖ وَقَصۡرٖ مَّشِيدٍ
Open ayah 22:45এভাবে অনেক জালেম জনপদ আমি ধ্বংস করে দিয়েছি। সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে; অনেক কূপ অকেজো করে দিয়েছি এবং অনেক সুদৃঢ় প্রাসাদ ধ্বংস করে দিয়েছি।
أَفَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَتَكُونَ لَهُمۡ قُلُوبٞ يَعۡقِلُونَ بِهَآ أَوۡ ءَاذَانٞ يَسۡمَعُونَ بِهَاۖ فَإِنَّهَا لَا تَعۡمَى ٱلۡأَبۡصَٰرُ وَلَٰكِن تَعۡمَى ٱلۡقُلُوبُ ٱلَّتِي فِي ٱلصُّدُورِ
Open ayah 22:46তারা কি জমিনে ভ্রমণ করেনি? করলে তাদের অন্তরগুলো এমন হত যা দিয়ে তারা বুঝতে পারত; অথবা কানগুলো এমন হত যা দিয়ে তারা শুনতে পেত। কেননা, চোখ তো (আসলে) অন্ধ হয় না, বরং বুকের ভিতরের অন্তরই (প্রকৃত) অন্ধ হয়ে থাকে।
وَيَسۡتَعۡجِلُونَكَ بِٱلۡعَذَابِ وَلَن يُخۡلِفَ ٱللَّهُ وَعۡدَهُۥۚ وَإِنَّ يَوۡمًا عِندَ رَبِّكَ كَأَلۡفِ سَنَةٖ مِّمَّا تَعُدُّونَ
Open ayah 22:47অবিশ্বাসীরা তোমাকে শাস্তি দ্রুত আনতে বলে, তবে আল্লাহ তাঁর ওয়াদার বিপরীত করবেন না। আর তোমার প্রভুর কাছে একটি দিন (সময়ের ব্যাপ্তিতে) তোমাদের গণনার হাজার বছরের মত।
وَكَأَيِّن مِّن قَرۡيَةٍ أَمۡلَيۡتُ لَهَا وَهِيَ ظَالِمَةٞ ثُمَّ أَخَذۡتُهَا وَإِلَيَّ ٱلۡمَصِيرُ
Open ayah 22:48অনেক জালেম জনপদকে আমি (কিছুকালের জন্য) অবকাশ দিয়েছি; তারপর তাদেরকে পাকড়াও করেছি। আর (সকলের চূড়ান্ত) প্রত্যাবর্তন তো আমার কাছেই।
قُلۡ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّمَآ أَنَا۠ لَكُمۡ نَذِيرٞ مُّبِينٞ
Open ayah 22:49বল, “হে মানুষ! আসলে আমি তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী।”
فَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُم مَّغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ
Open ayah 22:50অতএব, যারা (সত্যকে) বিশ্বাস করে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে মার্জনা আর সম্মানজনক জীবিকা।
وَٱلَّذِينَ سَعَوۡاْ فِيٓ ءَايَٰتِنَا مُعَٰجِزِينَ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ
Open ayah 22:51আর যারা আমার নিদর্শনসমূহ ব্যর্থ করার চেষ্টা করে, তারা জাহান্নামের অধিবাসী (হবে)।
وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ مِن رَّسُولٖ وَلَا نَبِيٍّ إِلَّآ إِذَا تَمَنَّىٰٓ أَلۡقَى ٱلشَّيۡطَٰنُ فِيٓ أُمۡنِيَّتِهِۦ فَيَنسَخُ ٱللَّهُ مَا يُلۡقِي ٱلشَّيۡطَٰنُ ثُمَّ يُحۡكِمُ ٱللَّهُ ءَايَٰتِهِۦۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ
Open ayah 22:52তোমার পূর্বে আমি যত রসূল ও নবী পাঠিয়েছি তাদের কেউ যখনই কিছু প্রত্যাশা করেছে, তখনই শয়তান তার প্রত্যাশায় কিছু (মিথ্যা) মিশ্রিত করেছে। তবে শয়তান যা মিশ্রিত করে আল্লাহ তা বিলুপ্ত করেন, তারপর আল্লাহ তাঁর বাণীসমূহ সুদৃঢ় করেন। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।
لِّيَجۡعَلَ مَا يُلۡقِي ٱلشَّيۡطَٰنُ فِتۡنَةٗ لِّلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡقَاسِيَةِ قُلُوبُهُمۡۗ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ لَفِي شِقَاقِۭ بَعِيدٖ
Open ayah 22:53(নবীদের প্রত্যাশায় শয়তানের মিথ্যামিশ্রণ এবং আল্লাহ কর্তৃক তা বিলুপ্তকরণ) এ জন্য যে, শয়তান যা মিশ্রিত করে তিনি তা সেই লোকদের জন্য পরীক্ষার বস্তু বানাবেন যাদের অন্তরে ব্যাধি আছে এবং যারা কঠোরহৃদয়। আর জালেমরা তো দুস্তর (চরম) বিরোধের মধ্যে রয়েছে।
وَلِيَعۡلَمَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ أَنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّكَ فَيُؤۡمِنُواْ بِهِۦ فَتُخۡبِتَ لَهُۥ قُلُوبُهُمۡۗ وَإِنَّ ٱللَّهَ لَهَادِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ
Open ayah 22:54এবং (তা) এ জন্যও যে, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা জানবে যে, এই কোরআন তোমার প্রভুর পক্ষ থেকে আগত সত্য এবং তারা তা বিশ্বাস করবে ও তাদের অন্তর তার প্রতি অবনত হবে। আর আল্লাহ অবশ্যই মুমিনদের সঠিক পথ প্রদর্শনকারী।
وَلَا يَزَالُ ٱلَّذِينَ كَفَرُواْ فِي مِرۡيَةٖ مِّنۡهُ حَتَّىٰ تَأۡتِيَهُمُ ٱلسَّاعَةُ بَغۡتَةً أَوۡ يَأۡتِيَهُمۡ عَذَابُ يَوۡمٍ عَقِيمٍ
Open ayah 22:55আর কাফেররা তার (কোরআনের) ব্যাপারে সন্দেহ পোষণ করতে থাকবে, যতক্ষণ না তাদের কাছে আকস্মিকভাবে কেয়ামত উপস্থিত হয় অথবা তাদের ওপর এক বন্ধ্যা (তাদের জন্য কল্যাণবিহীন) দিনের (কেয়ামতের) শাস্তি এসে পড়ে।
ٱلۡمُلۡكُ يَوۡمَئِذٖ لِّلَّهِ يَحۡكُمُ بَيۡنَهُمۡۚ فَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ
Open ayah 22:56সেদিন কর্তৃত্ব (থাকবে) আল্লাহরই। তিনিই তাদের বিচার করবেন। অতঃপর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের স্থান হবে নেয়ামতপূর্ণ জান্নাতে।
وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا فَأُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٞ مُّهِينٞ
Open ayah 22:57আর যারা কুফরি করেছে ও আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি।
وَٱلَّذِينَ هَاجَرُواْ فِي سَبِيلِ ٱللَّهِ ثُمَّ قُتِلُوٓاْ أَوۡ مَاتُواْ لَيَرۡزُقَنَّهُمُ ٱللَّهُ رِزۡقًا حَسَنٗاۚ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ
Open ayah 22:58যারা আল্লাহর পথে হিজরত (দেশত্যাগ) করেছে, তারপর নিহত হয়েছে কিংবা মারা গিয়েছে, আল্লাহ অবশ্যই তাদেরকে উত্তম রিযিক (বিনিময়) দান করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম রিযিকদাতা।
لَيُدۡخِلَنَّهُم مُّدۡخَلٗا يَرۡضَوۡنَهُۥۚ وَإِنَّ ٱللَّهَ لَعَلِيمٌ حَلِيمٞ
Open ayah 22:59তিনি তাদেরকে এমন এক জায়গায় (জান্নাতে) স্থান দেবেন যা তারা পছন্দ করবে। আর আল্লাহ তো অবশ্যই সুবিজ্ঞ, সহনশীল।
۞ذَٰلِكَۖ وَمَنۡ عَاقَبَ بِمِثۡلِ مَا عُوقِبَ بِهِۦ ثُمَّ بُغِيَ عَلَيۡهِ لَيَنصُرَنَّهُ ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٞ
Open ayah 22:60তাই হবে। আর নির্যাতিত হয়ে কেউ যদি অনুরূপ পাল্টা নির্যাতন করে, অতঃপর তার ওপর আবার বাড়াবাড়ি করা হয়, তাহলে আল্লাহ তাকে নিশ্চয়ই সাহায্য করবেন। আল্লাহ তো অবশ্যই মার্জনাকারী, ক্ষমাশীল।
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ يُولِجُ ٱلَّيۡلَ فِي ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِي ٱلَّيۡلِ وَأَنَّ ٱللَّهَ سَمِيعُۢ بَصِيرٞ
Open ayah 22:61তা এজন্য যে, আল্লাহ রাতকে দিনের মধ্যে এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। আর আল্লাহ তো সবকিছু শোনেন, সবকিছু দেখেন।
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ وَأَنَّ مَا يَدۡعُونَ مِن دُونِهِۦ هُوَ ٱلۡبَٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡعَلِيُّ ٱلۡكَبِيرُ
Open ayah 22:62তা এজন্যও যে, আল্লাহই সত্য এবং আল্লাহকে ছাড়া তারা যাকে ডাকে তা মিথ্যা। আর আল্লাহ তো সর্বোচ্চ সত্তা, মহামহিম।
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَتُصۡبِحُ ٱلۡأَرۡضُ مُخۡضَرَّةًۚ إِنَّ ٱللَّهَ لَطِيفٌ خَبِيرٞ
Open ayah 22:63তুমি কি দেখনি যে, আল্লাহ আসমান থেকে পানি (বৃষ্টি) বর্ষণ করেন, আর তাই জমিন সবুজ-শ্যামল হয়ে ওঠে? নিশ্চয়ই আল্লাহ অতিশয় দয়ালু, মহাবিজ্ঞ।
لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ ٱلۡغَنِيُّ ٱلۡحَمِيدُ
Open ayah 22:64আসমান-জমিনে যা কিছু আছে, সব তাঁরই। আর নিঃসন্দেহে আল্লাহই তো অমুখাপেক্ষী, সকল প্রশংসার অধিকারী।
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي ٱلۡأَرۡضِ وَٱلۡفُلۡكَ تَجۡرِي فِي ٱلۡبَحۡرِ بِأَمۡرِهِۦ وَيُمۡسِكُ ٱلسَّمَآءَ أَن تَقَعَ عَلَى ٱلۡأَرۡضِ إِلَّا بِإِذۡنِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٞ رَّحِيمٞ
Open ayah 22:65তুমি কি দেখনি যে, আল্লাহ পৃথিবীর সবকিছুকে এবং (বিশেষ করে) তাঁর হুকুমে সমুদ্রে চলমান নৌযানগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন? আর তিনি আসমানকে (তার জায়গায়) ধরে রেখেছেন, যাতে তা তাঁর নির্দেশ ছাড়া পৃথিবীর ওপর পড়ে না যায়। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি স্নেহশীল, দয়ালু।
وَهُوَ ٱلَّذِيٓ أَحۡيَاكُمۡ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يُحۡيِيكُمۡۗ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَكَفُورٞ
Open ayah 22:66তিনিই তোমাদেরকে জীবন দিয়েছেন; অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর আবার তোমাদেরকে জীবিত করবেন। আসলে মানুষ বড়ই অকৃতজ্ঞ।
لِّكُلِّ أُمَّةٖ جَعَلۡنَا مَنسَكًا هُمۡ نَاسِكُوهُۖ فَلَا يُنَٰزِعُنَّكَ فِي ٱلۡأَمۡرِۚ وَٱدۡعُ إِلَىٰ رَبِّكَۖ إِنَّكَ لَعَلَىٰ هُدٗى مُّسۡتَقِيمٖ
Open ayah 22:67প্রত্যেক জাতির জন্য আমি একটি ইবাদত-পদ্ধতি (অথবা কোরবানির বিধান) ঠিক করে দিয়েছি, যা তারা অনুসরণ করবে। অতএব, তারা যেন এ ব্যাপারে তোমার সাথে বিতর্ক না করে। তুমি (তাদেরকে) তোমার প্রভুর দিকে ডাক। নিশ্চয়ই তুমি সঠিক পথেই আছ।
وَإِن جَٰدَلُوكَ فَقُلِ ٱللَّهُ أَعۡلَمُ بِمَا تَعۡمَلُونَ
Open ayah 22:68আর তারা যদি তোমার সাথে বিতর্ক করেই, তাহলে বলবে, “তোমরা যা করছ আল্লাহ তা ভাল করে জানেন।”
ٱللَّهُ يَحۡكُمُ بَيۡنَكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ
Open ayah 22:69তোমরা যা নিয়ে মতভেদ করতে সে ব্যাপারে কেয়ামতের দিন আল্লাহ তোমাদের মধ্যে মীমাংসা করে দেবেন।
أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۚ إِنَّ ذَٰلِكَ فِي كِتَٰبٍۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ
Open ayah 22:70তুমি কি জান না যে, আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তা জানেন। তা তো একটি কিতাবে (লাওহে মাহ্ফূযে) লিখিত আছে। নিশ্চয়ই এটা আল্লাহর জন্য সহজ।
وَيَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَمۡ يُنَزِّلۡ بِهِۦ سُلۡطَٰنٗا وَمَا لَيۡسَ لَهُم بِهِۦ عِلۡمٞۗ وَمَا لِلظَّٰلِمِينَ مِن نَّصِيرٖ
Open ayah 22:71আল্লাহর পরিবর্তে তারা এমন কিছুর উপাসনা করে যার সম্বন্ধে আল্লাহ কোন প্রমাণ পাঠাননি; সে সম্বন্ধে তাদের কোন জ্ঞানও নেই। এই জালেমদের জন্য কোন সাহায্যকারী নেই।
وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ تَعۡرِفُ فِي وُجُوهِ ٱلَّذِينَ كَفَرُواْ ٱلۡمُنكَرَۖ يَكَادُونَ يَسۡطُونَ بِٱلَّذِينَ يَتۡلُونَ عَلَيۡهِمۡ ءَايَٰتِنَاۗ قُلۡ أَفَأُنَبِّئُكُم بِشَرّٖ مِّن ذَٰلِكُمُۚ ٱلنَّارُ وَعَدَهَا ٱللَّهُ ٱلَّذِينَ كَفَرُواْۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ
Open ayah 22:72যখন তাদের সামনে আমার স্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয় তখন কাফেরদের চেহারায় তুমি অস্বীকৃতির ছাপ দেখতে পাবে। যারা তাদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করে, তাদেরকে তারা আক্রমণ করতে উদ্যত হয়। বল, “তাহলে কি আমি তোমাদেরকে এর চেয়ে খারাপ কিছুর সংবাদ দেব? (তা হল জাহান্নামের) আগুন; আল্লাহ কাফেরদেরকে এর ওয়াদা দিয়েছেন। (তা) বড় খারাপ গন্তব্য!”
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ضُرِبَ مَثَلٞ فَٱسۡتَمِعُواْ لَهُۥٓۚ إِنَّ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ لَن يَخۡلُقُواْ ذُبَابٗا وَلَوِ ٱجۡتَمَعُواْ لَهُۥۖ وَإِن يَسۡلُبۡهُمُ ٱلذُّبَابُ شَيۡـٔٗا لَّا يَسۡتَنقِذُوهُ مِنۡهُۚ ضَعُفَ ٱلطَّالِبُ وَٱلۡمَطۡلُوبُ
Open ayah 22:73হে মানুষ! একটি উপমা দেওয়া হচ্ছে, মনোযোগ দিয়ে শোন: আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাক তারা সবাই একত্রিত হয়েও একটি মাছি সৃষ্টি করতে পারবে না। আর মাছি যদি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়, তারা তা তার কাছ থেকে উদ্ধার করতেও পারবে না। প্রার্থী ও প্রার্থিত (ভণ্ড উপাসনাকারী ও উপাস্য) উভয়ই দুর্বল।
مَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ
Open ayah 22:74তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা উপলব্ধি করেনি। নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিমান, পরাক্রমশালী।
ٱللَّهُ يَصۡطَفِي مِنَ ٱلۡمَلَٰٓئِكَةِ رُسُلٗا وَمِنَ ٱلنَّاسِۚ إِنَّ ٱللَّهَ سَمِيعُۢ بَصِيرٞ
Open ayah 22:75আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে দূত মনোনীত করেন; মানুষের মধ্য থেকেও। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন।
يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ
Open ayah 22:76তাদের সামনে যা আছে এবং তাদের পেছনে যা আছে তিনি তা জানেন। আর আল্লাহর কাছেই সকল বিষয় ফিরিয়ে নেওয়া হবে।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱرۡكَعُواْ وَٱسۡجُدُواْۤ وَٱعۡبُدُواْ رَبَّكُمۡ وَٱفۡعَلُواْ ٱلۡخَيۡرَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ۩
Open ayah 22:77হে ঈমানদারগণ! তোমরা রুকু ও সেজদা করো (নামায পড়), তোমাদের প্রভুর ইবাদত করো এবং (অন্যান্য) সৎকর্ম করো; যাতে সফলকাম হতে পার।
وَجَٰهِدُواْ فِي ٱللَّهِ حَقَّ جِهَادِهِۦۚ هُوَ ٱجۡتَبَىٰكُمۡ وَمَا جَعَلَ عَلَيۡكُمۡ فِي ٱلدِّينِ مِنۡ حَرَجٖۚ مِّلَّةَ أَبِيكُمۡ إِبۡرَٰهِيمَۚ هُوَ سَمَّىٰكُمُ ٱلۡمُسۡلِمِينَ مِن قَبۡلُ وَفِي هَٰذَا لِيَكُونَ ٱلرَّسُولُ شَهِيدًا عَلَيۡكُمۡ وَتَكُونُواْ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِۚ فَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَٱعۡتَصِمُواْ بِٱللَّهِ هُوَ مَوۡلَىٰكُمۡۖ فَنِعۡمَ ٱلۡمَوۡلَىٰ وَنِعۡمَ ٱلنَّصِيرُ
Open ayah 22:78আর আল্লাহর পথে যথার্থভাবে সংগ্রাম কর। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন, তবে দ্বীনের ব্যাপারে তোমাদের ওপর কোন কষ্ট চাপিয়ে দেননি। তোমাদের পিতা (পূর্বপুরুষ) ইবরাহীমের ধর্মে কায়েম থাক। তিনি (আল্লাহ) তোমাদেরকে মুসলিম নাম দিয়েছেন, এর আগেও এবং এই কোরআনেও; যাতে রসূল তোমাদের সাক্ষী হয় এবং তোমরা মানুষের সাক্ষী হও। অতএব, তোমরা নামায সুসম্পন্ন করো, যাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে ধর (আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখ)। তিনিই তোমাদের অভিভাবক। কত উত্তম অবিভাবক এবং কত উত্তম পৃষ্ঠপোষক (তিনি)!