المؤمنون

Al-Muminoon

The Believers · Surah 23 · Ayahs: 118 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. قَدۡ أَفۡلَحَ ٱلۡمُؤۡمِنُونَ

    Open ayah 23:1

    আসলে মুমিনরাই সফল;

  2. ٱلَّذِينَ هُمۡ فِي صَلَاتِهِمۡ خَٰشِعُونَ

    Open ayah 23:2

    যারা তাদের নামাযে একনিষ্ঠ;

  3. وَٱلَّذِينَ هُمۡ عَنِ ٱللَّغۡوِ مُعۡرِضُونَ

    Open ayah 23:3

    যারা ফালতু কথা ও কাজ থেকে বিরত;

  4. وَٱلَّذِينَ هُمۡ لِلزَّكَوٰةِ فَٰعِلُونَ

    Open ayah 23:4

    যারা যাকাত দান করে;

  5. وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ

    Open ayah 23:5

    এবং যারা তাদের গুপ্তাঙ্গ সংযত রাখে,

  6. إِلَّا عَلَىٰٓ أَزۡوَٰجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَيۡرُ مَلُومِينَ

    Open ayah 23:6

    তবে তাদের স্ত্রী ও মালিকানাধীন দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে কোন দোষ হবে না।

  7. فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡعَادُونَ

    Open ayah 23:7

    কিন্তু এর বাইরে (অন্যদের) কামনা করলে তারা সীমালংঘনকারী হবে।

  8. وَٱلَّذِينَ هُمۡ لِأَمَٰنَٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٰعُونَ

    Open ayah 23:8

    আর (মুমিন তারা) যারা তাদের আমানত ও ওয়াদা রক্ষা করে;

  9. وَٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَوَٰتِهِمۡ يُحَافِظُونَ

    Open ayah 23:9

    এবং যারা তাদের নামাযের ব্যাপারে য.বান থাকে।

  10. أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡوَٰرِثُونَ 

    Open ayah 23:10

    এরাই হল (প্রকৃত) উত্তরাধিকারী;

  11. ٱلَّذِينَ يَرِثُونَ ٱلۡفِرۡدَوۡسَ هُمۡ فِيهَا خَٰلِدُونَ

    Open ayah 23:11

    যারা বেহেশতের উত্তরাধিকারী হবে, সেখানে তারা চিরকাল থাকবে।

  12. وَلَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِن سُلَٰلَةٖ مِّن طِينٖ

    Open ayah 23:12

    মানুষকে তো আমি মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি।

  13. ثُمَّ جَعَلۡنَٰهُ نُطۡفَةٗ فِي قَرَارٖ مَّكِينٖ

    Open ayah 23:13

    তারপর তাকে এক নিরাপদ আধারে (নারীর গর্ভে) শুক্রবিন্দুরূপে স্থাপন করেছি।

  14. ثُمَّ خَلَقۡنَا ٱلنُّطۡفَةَ عَلَقَةٗ فَخَلَقۡنَا ٱلۡعَلَقَةَ مُضۡغَةٗ فَخَلَقۡنَا ٱلۡمُضۡغَةَ عِظَٰمٗا فَكَسَوۡنَا ٱلۡعِظَٰمَ لَحۡمٗا ثُمَّ أَنشَأۡنَٰهُ خَلۡقًا ءَاخَرَۚ فَتَبَارَكَ ٱللَّهُ أَحۡسَنُ ٱلۡخَٰلِقِينَ

    Open ayah 23:14

    তারপর শুক্রবিন্দুকে জমাটবদ্ধ রক্তে এবং জমাটবদ্ধ রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি। তারপর মাংসপিণ্ড থেকে হাড় সৃষ্টি করেছি এবং হাড়গুলোকে আবার মাংস দ্বারা আচ্ছাদিত করেছি। অবশেষে তাকে অন্য এক সৃষ্টিরূপে তৈরী করেছি। অতএব, সর্বোত্তম সৃষ্টিকর্তা আল্লাহ কত মহান!

  15. ثُمَّ إِنَّكُم بَعۡدَ ذَٰلِكَ لَمَيِّتُونَ

    Open ayah 23:15

    তারপর অবশ্যই তোমরা মারা যাবে।

  16. ثُمَّ إِنَّكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ تُبۡعَثُونَ

    Open ayah 23:16

    অতঃপর কেয়ামতের দিন আবার তোমাদেরকে উঠানো হবে।

  17. وَلَقَدۡ خَلَقۡنَا فَوۡقَكُمۡ سَبۡعَ طَرَآئِقَ وَمَا كُنَّا عَنِ ٱلۡخَلۡقِ غَٰفِلِينَ

    Open ayah 23:17

    আমি তোমাদের ওপরে সাত স্তর আসমান সৃষ্টি করেছি। আর আমি তো সৃষ্টি সম্বন্ধে অমনোযোগী নই।

  18. وَأَنزَلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءَۢ بِقَدَرٖ فَأَسۡكَنَّٰهُ فِي ٱلۡأَرۡضِۖ وَإِنَّا عَلَىٰ ذَهَابِۭ بِهِۦ لَقَٰدِرُونَ

    Open ayah 23:18

    আমি আসমান থেকে পরিমাণমত পানি বর্ষণ করেছি এবং তা জমিনে ধরে রেখেছি। আবার আমি তা সরিয়ে নিতেও অবশ্যই সক্ষম।

  19. فَأَنشَأۡنَا لَكُم بِهِۦ جَنَّٰتٖ مِّن نَّخِيلٖ وَأَعۡنَٰبٖ لَّكُمۡ فِيهَا فَوَٰكِهُ كَثِيرَةٞ وَمِنۡهَا تَأۡكُلُونَ

    Open ayah 23:19

    ঐ পানি দ্বারা আমি তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান তৈরী করেছি। তাতে তোমাদের জন্য অনেক ফল রয়েছে এবং তা থেকে তোমরা আহার করে থাক।

  20. وَشَجَرَةٗ تَخۡرُجُ مِن طُورِ سَيۡنَآءَ تَنۢبُتُ بِٱلدُّهۡنِ وَصِبۡغٖ لِّلۡأٓكِلِينَ 

    Open ayah 23:20

    আর একটি গাছ (জলপাই গাছ) সৃষ্টি করেছি যা সিনাই পর্বতে জন্মায় এবং আহারকারীদের জন্য (ভোজ্য) তেল ও সুগন্ধ মসলা উৎপন্ন করে।

  21. وَإِنَّ لَكُمۡ فِي ٱلۡأَنۡعَٰمِ لَعِبۡرَةٗۖ نُّسۡقِيكُم مِّمَّا فِي بُطُونِهَا وَلَكُمۡ فِيهَا مَنَٰفِعُ كَثِيرَةٞ وَمِنۡهَا تَأۡكُلُونَ

    Open ayah 23:21

    গবাদিপশুর মধ্যেও তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। তাদের পেটের মধ্যে যা আছে তা থেকে তোমাদেরকে (দুধ) পান করাই। তাদের মধ্যে তোমাদের জন্য অনেক উপকারিতা আছে। তোমরা তাদের মাংস খাও।

  22. وَعَلَيۡهَا وَعَلَى ٱلۡفُلۡكِ تُحۡمَلُونَ

    Open ayah 23:22

    তাদের পিঠে ও নৌযানে তোমাদেরকে বহন করা হয়।

  23. وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦ فَقَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۚ أَفَلَا تَتَّقُونَ

    Open ayah 23:23

    আমি নূহকে তার সমপ্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। সে বলেছিল, “হে আমার সমপ্রদায়! তোমরা আল্লাহর ইবাদত কর। তিনি ছাড়া তোমাদের আর কোন উপাস্য নেই। তবুও কি তোমরা ভয় করবে না?”

  24. فَقَالَ ٱلۡمَلَؤُاْ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَوۡمِهِۦ مَا هَٰذَآ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡ يُرِيدُ أَن يَتَفَضَّلَ عَلَيۡكُمۡ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَأَنزَلَ مَلَٰٓئِكَةٗ مَّا سَمِعۡنَا بِهَٰذَا فِيٓ ءَابَآئِنَا ٱلۡأَوَّلِينَ

    Open ayah 23:24

    তখন তার সমপ্রদায়ের কাফের নেতারা বলল, “এ লোকটা তো তোমাদের মত একজন মানুষ বৈ নয়। সে তোমাদের ওপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চায়। আল্লাহ চাইলে তো ফেরেশতাই পাঠাতে পারতেন। আমরা আমাদের পূর্বপুরুষদের মাঝে এরকম শুনিনি।”

  25. إِنۡ هُوَ إِلَّا رَجُلُۢ بِهِۦ جِنَّةٞ فَتَرَبَّصُواْ بِهِۦ حَتَّىٰ حِينٖ

    Open ayah 23:25

    “এ তো এমনই এক লোক যার মধ্যে পাগলামি রয়েছে। অতএব, তোমরা তার ব্যাপারে কিছুকাল অপেক্ষা কর।”

  26. قَالَ رَبِّ ٱنصُرۡنِي بِمَا كَذَّبُونِ

    Open ayah 23:26

    নূহ বলেছিল, “হে প্রভু! আমাকে সাহায্য করো, কারণ এরা আমাকে অবিশ্বাস করছে।”

  27. فَأَوۡحَيۡنَآ إِلَيۡهِ أَنِ ٱصۡنَعِ ٱلۡفُلۡكَ بِأَعۡيُنِنَا وَوَحۡيِنَا فَإِذَا جَآءَ أَمۡرُنَا وَفَارَ ٱلتَّنُّورُ فَٱسۡلُكۡ فِيهَا مِن كُلّٖ زَوۡجَيۡنِ ٱثۡنَيۡنِ وَأَهۡلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيۡهِ ٱلۡقَوۡلُ مِنۡهُمۡۖ وَلَا تُخَٰطِبۡنِي فِي ٱلَّذِينَ ظَلَمُوٓاْ إِنَّهُم مُّغۡرَقُونَ

    Open ayah 23:27

    তখন আমি তার কাছে আদেশ পাঠালাম যে, তুমি আমার দৃষ্টির সামনে ও আমার আদেশ মোতাবেক নৌকা তৈরী কর। তারপর যখন আমার আদেশ আসবে এবং চুলো উথলে উঠবে (চুলোর তলা ভেদ করে পানি বেরিয়ে আসবে) তখন প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবার-পরিজনকে সে নৌকায় তুলে নেবে; তবে তাদের মধ্য থেকে যাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত হয়ে আছে তাদেরকে নয়। আর যারা অন্যায় করেছে তাদের ব্যাপারে আমাকে কিছু বলো না। তারা অবশ্যই নিমজ্জিত হবে।

  28. فَإِذَا ٱسۡتَوَيۡتَ أَنتَ وَمَن مَّعَكَ عَلَى ٱلۡفُلۡكِ فَقُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي نَجَّىٰنَا مِنَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 23:28

    তুমি ও তোমার সঙ্গীরা যখন নৌকায় আরোহণ করবে তখন বলো, “সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে জালেম লোকদের কবল থেকে রক্ষা করেছেন।”

  29. وَقُل رَّبِّ أَنزِلۡنِي مُنزَلٗا مُّبَارَكٗا وَأَنتَ خَيۡرُ ٱلۡمُنزِلِينَ

    Open ayah 23:29

    আরো বলো, “হে আমার প্রভু! (নৌকা থেকে) আমাকে ভালভাবে নামার ব্যবস্থা করে দিও, কারণ তুমিই সবচেয়ে ভালভাবে নামাতে পার।”

  30. إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ وَإِن كُنَّا لَمُبۡتَلِينَ 

    Open ayah 23:30

    এর মধ্যে অবশ্যই নিদর্শন আছে। আর (এ ঘটনা দ্বারা) আমি অবশ্যই (মানুষকে) পরীক্ষা করেছি।

  31. ثُمَّ أَنشَأۡنَا مِنۢ بَعۡدِهِمۡ قَرۡنًا ءَاخَرِينَ

    Open ayah 23:31

    অতঃপর তাদের পরে আমি আরেক প্রজন্মকে (আদ জাতিকে) সৃষ্টি করেছিলাম।

  32. فَأَرۡسَلۡنَا فِيهِمۡ رَسُولٗا مِّنۡهُمۡ أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۚ أَفَلَا تَتَّقُونَ

    Open ayah 23:32

    আর তাদের মধ্যে তাদেরই একজনকে (হূদকে) রসূল করে পাঠিয়েছিলাম; এই বাণী নিয়ে যে, “তোমরা আল্লাহর ইবাদত কর। তিনি ছাড়া তোমাদের আর কোন উপাস্য নেই। তবুও কি তোমরা ভয় করবে না?”

  33. وَقَالَ ٱلۡمَلَأُ مِن قَوۡمِهِ ٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِلِقَآءِ ٱلۡأٓخِرَةِ وَأَتۡرَفۡنَٰهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا مَا هَٰذَآ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡ يَأۡكُلُ مِمَّا تَأۡكُلُونَ مِنۡهُ وَيَشۡرَبُ مِمَّا تَشۡرَبُونَ

    Open ayah 23:33

    তার সমপ্রদায়ের নেতারা যারা কাফের ছিল ও পরকালের সাক্ষাৎকে অবিশ্বাস করত এবং যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য দান করেছিলাম তারা বলল, “এ লোকটা তো তোমাদের মত একজন মানুষ বৈ নয়। সে তো তোমরা যা খাও তাই খায় এবং তোমরা যা পান করো তাই পান করে।”

  34. وَلَئِنۡ أَطَعۡتُم بَشَرٗا مِّثۡلَكُمۡ إِنَّكُمۡ إِذٗا لَّخَٰسِرُونَ

    Open ayah 23:34

    “আর তোমরা যদি তোমাদের মতই একজন মানুষের আনুগত্য করো তাহলে তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে।

  35. أَيَعِدُكُمۡ أَنَّكُمۡ إِذَا مِتُّمۡ وَكُنتُمۡ تُرَابٗا وَعِظَٰمًا أَنَّكُم مُّخۡرَجُونَ

    Open ayah 23:35

    সে কি তোমাদের কাছে এমন ওয়াদা করে যে, যখন তোমরা মরে যাবে এবং মাটি ও হাড়গোড় হয়ে যাবে তখন আবার তোমাদেরকে (জীবিত) বের করা হবে?”

  36. ۞هَيۡهَاتَ هَيۡهَاتَ لِمَا تُوعَدُونَ

    Open ayah 23:36

    “তোমাদের কাছে এই যে ওয়াদা করা হচ্ছে তা তো অনেক দূরের কথা।

  37. إِنۡ هِيَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنۡيَا نَمُوتُ وَنَحۡيَا وَمَا نَحۡنُ بِمَبۡعُوثِينَ

    Open ayah 23:37

    আমাদের এই পার্থিব জীবন ছাড়া আর কিছু নেই। (এখানেই) আমরা মরি ও বাঁচি। (মরার পর) আমাদেরকে পুনরায় উঠানো হবে না।”

  38. إِنۡ هُوَ إِلَّا رَجُلٌ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبٗا وَمَا نَحۡنُ لَهُۥ بِمُؤۡمِنِينَ

    Open ayah 23:38

    “সে এমনই একটা লোক যে আল্লাহর নামে মিথ্যা বানিয়ে বলেছে। আমরা তাকে বিশ্বাস করব না।”

  39. قَالَ رَبِّ ٱنصُرۡنِي بِمَا كَذَّبُونِ

    Open ayah 23:39

    সে (হূদ) বলল, “হে প্রভু! আমাকে সাহায্য করো, কারণ এরা আমাকে অবিশ্বাস করছে।”

  40. قَالَ عَمَّا قَلِيلٖ لَّيُصۡبِحُنَّ نَٰدِمِينَ 

    Open ayah 23:40

    আল্লাহ বললেন, “অল্পদিনের মধ্যেই তারা অবশ্যই অনুতপ্ত হবে।”

  41. فَأَخَذَتۡهُمُ ٱلصَّيۡحَةُ بِٱلۡحَقِّ فَجَعَلۡنَٰهُمۡ غُثَآءٗۚ فَبُعۡدٗا لِّلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 23:41

    তারপর বিকট আওয়াজ ঠিকই তাদেরকে ঘায়েল করেছিল এবং আমি তাদেরকে আবর্জনায় পরিণত করেছিলাম। অতএব, অকল্যাণ রয়েছে জালেম সমপ্রদায়ের জন্য।

  42. ثُمَّ أَنشَأۡنَا مِنۢ بَعۡدِهِمۡ قُرُونًا ءَاخَرِينَ

    Open ayah 23:42

    অতঃপর তাদের পরে আমি আরো (অনেক) প্রজন্ম সৃষ্টি করেছিলাম।

  43. مَا تَسۡبِقُ مِنۡ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسۡتَـٔۡخِرُونَ

    Open ayah 23:43

    কোন জাতি তার নির্ধারিত সময়কে এগিয়ে আনতে পারে না, কিংবা তা বিলম্বিতও করতে পারে না।

  44. ثُمَّ أَرۡسَلۡنَا رُسُلَنَا تَتۡرَاۖ كُلَّ مَا جَآءَ أُمَّةٗ رَّسُولُهَا كَذَّبُوهُۖ فَأَتۡبَعۡنَا بَعۡضَهُم بَعۡضٗا وَجَعَلۡنَٰهُمۡ أَحَادِيثَۚ فَبُعۡدٗا لِّقَوۡمٖ لَّا يُؤۡمِنُونَ

    Open ayah 23:44

    অতঃপর আমি একের পর এক আমার রসূলদের পাঠিয়েছি। যখনই কোন জাতির কাছে তার রসূল এসেছে তখনই তারা তাকে অবিশ্বাস করেছে। আমিও তাদেরকে একের পর এক ধ্বংস করেছি এবং তাদেরকে ইতিহাসে পরিণত করেছি। অতএব, অকল্যাণ রয়েছে অবিশ্বাসী লোকদের জন্য।

  45. ثُمَّ أَرۡسَلۡنَا مُوسَىٰ وَأَخَاهُ هَٰرُونَ بِـَٔايَٰتِنَا وَسُلۡطَٰنٖ مُّبِينٍ

    Open ayah 23:45

    অতঃপর আমি মূসা ও তার ভাই হারূনকে পাঠিয়েছি, আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণসহ;

  46. إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ فَٱسۡتَكۡبَرُواْ وَكَانُواْ قَوۡمًا عَالِينَ

    Open ayah 23:46

    ফেরাউন ও তার সভাষদদের কাছে। কিন্তু তারা নিজেদেরকে বড় মনে করল। আর তারা ছিল এক উদ্ধত জনগোষ্ঠী।

  47. فَقَالُوٓاْ أَنُؤۡمِنُ لِبَشَرَيۡنِ مِثۡلِنَا وَقَوۡمُهُمَا لَنَا عَٰبِدُونَ

    Open ayah 23:47

    তারা বলল, “আমরা কি আমাদের মতই দুটি লোকের কথায় বিশ্বাস করব, অথচ তাদের লোকেরা আমাদেরই দাসত্ব করে থাকে?”

  48. فَكَذَّبُوهُمَا فَكَانُواْ مِنَ ٱلۡمُهۡلَكِينَ

    Open ayah 23:48

    এভাবেই তারা তাদেরকে অবিশ্বাস করল এবং ধ্বংসপ্রাপ্ত হল।

  49. وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ لَعَلَّهُمۡ يَهۡتَدُونَ

    Open ayah 23:49

    আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, যাতে তারা হেদায়েত পায়।

  50. وَجَعَلۡنَا ٱبۡنَ مَرۡيَمَ وَأُمَّهُۥٓ ءَايَةٗ وَءَاوَيۡنَٰهُمَآ إِلَىٰ رَبۡوَةٖ ذَاتِ قَرَارٖ وَمَعِينٖ 

    Open ayah 23:50

    আর মরিয়মের পুত্র ও তার মাকে একটি নিদর্শন বানিয়েছিলাম এবং তাদেরকে অবস্থানযোগ্য ও ঝরনাবিশিষ্ট এক উচ্চভূমিতে আশ্রয় দিয়েছিলাম।

  51. يَٰٓأَيُّهَا ٱلرُّسُلُ كُلُواْ مِنَ ٱلطَّيِّبَٰتِ وَٱعۡمَلُواْ صَٰلِحًاۖ إِنِّي بِمَا تَعۡمَلُونَ عَلِيمٞ

    Open ayah 23:51

    হে রসূলগণ! তোমরা হালাল খাদ্যসামগ্রী থেকে আহার করো এবং সৎকাজ কর। তোমরা যা করো অবশ্যই আমি তা ভালভাবে অবগত আছি।

  52. وَإِنَّ هَٰذِهِۦٓ أُمَّتُكُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَأَنَا۠ رَبُّكُمۡ فَٱتَّقُونِ

    Open ayah 23:52

    আর এটাই তোমাদের ধর্ম, একই ধর্ম; আর আমি তোমাদের প্রভু; অতএব, আমাকে ভয় কর।

  53. فَتَقَطَّعُوٓاْ أَمۡرَهُم بَيۡنَهُمۡ زُبُرٗاۖ كُلُّ حِزۡبِۭ بِمَا لَدَيۡهِمۡ فَرِحُونَ

    Open ayah 23:53

    কিন্তু মানুষেরা তাদের ধর্মকে নিজেদের মধ্যে বহুভাগে বিভক্ত করেছে। প্রত্যেক দলই নিজের বিশ্বাস নিয়ে আনন্দে আছে।

  54. فَذَرۡهُمۡ فِي غَمۡرَتِهِمۡ حَتَّىٰ حِينٍ

    Open ayah 23:54

    অতএব, তাদেরকে কিছুকালের জন্য তাদের অজ্ঞতার মধ্যে থাকতে দাও।

  55. أَيَحۡسَبُونَ أَنَّمَا نُمِدُّهُم بِهِۦ مِن مَّالٖ وَبَنِينَ

    Open ayah 23:55

    তারা কি মনে করে যে, আমি যে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দ্বারা তাদেরকে সাহায্য করছি,

  56. نُسَارِعُ لَهُمۡ فِي ٱلۡخَيۡرَٰتِۚ بَل لَّا يَشۡعُرُونَ

    Open ayah 23:56

    তাতে দ্রুত তাদের কল্যাণ সাধন করছি? (আসলে তা নয়) বরং তারা বুঝতে পারছে না (যে, এটা তাদের জন্য একটা পরীক্ষা)।

  57. إِنَّ ٱلَّذِينَ هُم مِّنۡ خَشۡيَةِ رَبِّهِم مُّشۡفِقُونَ

    Open ayah 23:57

    যারা তাদের প্রভুর ভয়ে ভীত থাকে,

  58. وَٱلَّذِينَ هُم بِـَٔايَٰتِ رَبِّهِمۡ يُؤۡمِنُونَ

    Open ayah 23:58

    যারা তাদের প্রভুর নিদর্শনসমূহ বিশ্বাস করে,

  59. وَٱلَّذِينَ هُم بِرَبِّهِمۡ لَا يُشۡرِكُونَ

    Open ayah 23:59

    যারা তাদের প্রভুর সাথে শরীক করে না

  60. وَٱلَّذِينَ يُؤۡتُونَ مَآ ءَاتَواْ وَّقُلُوبُهُمۡ وَجِلَةٌ أَنَّهُمۡ إِلَىٰ رَبِّهِمۡ رَٰجِعُونَ 

    Open ayah 23:60

    এবং যারা কোন কিছু দান করার সময়ে তারা যে তাদের প্রভুর কাছে ফিরে যাবে এই বিশ্বাসে অন্তরে ভয় পোষণ করে

  61. أُوْلَٰٓئِكَ يُسَٰرِعُونَ فِي ٱلۡخَيۡرَٰتِ وَهُمۡ لَهَا سَٰبِقُونَ

    Open ayah 23:61

    তারাই কল্যাণকর কাজে ধাবিত হয় এবং তারাই তাতে অগ্রগামী থাকে।

  62. وَلَا نُكَلِّفُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ وَلَدَيۡنَا كِتَٰبٞ يَنطِقُ بِٱلۡحَقِّ وَهُمۡ لَا يُظۡلَمُونَ

    Open ayah 23:62

    আমি কাউকে তার সাধ্যের অতীত কাজ চাপিয়ে দেই না; আমার কাছে একটি রেকর্ড রয়েছে যা (সর্বদা) সত্য বলে; আর তাদের প্রতি কোন জুলুম করা হবে না।

  63. بَلۡ قُلُوبُهُمۡ فِي غَمۡرَةٖ مِّنۡ هَٰذَا وَلَهُمۡ أَعۡمَٰلٞ مِّن دُونِ ذَٰلِكَ هُمۡ لَهَا عَٰمِلُونَ

    Open ayah 23:63

    বরং এর (কোরআনের) ব্যাপারে তাদের অন্তরসমূহ অজ্ঞানতায় আচ্ছন্ন। তাছাড়া তাদের আরো কিছু (খারাপ) কাজ আছে যা তারা করে থাকে।

  64. حَتَّىٰٓ إِذَآ أَخَذۡنَا مُتۡرَفِيهِم بِٱلۡعَذَابِ إِذَا هُمۡ يَجۡـَٔرُونَ

    Open ayah 23:64

    এক পর্যায়ে যখন আমি তাদের মধ্যে বিলাসজীবন যাপনকারীদেরকে আজাব দ্বারা পাকড়াও করি তখন তারা চিৎকার শুরু করে।

  65. لَا تَجۡـَٔرُواْ ٱلۡيَوۡمَۖ إِنَّكُم مِّنَّا لَا تُنصَرُونَ

    Open ayah 23:65

    আজ চিৎকার করো না; তোমরা আমার সাহায্য পাবে না।

  66. قَدۡ كَانَتۡ ءَايَٰتِي تُتۡلَىٰ عَلَيۡكُمۡ فَكُنتُمۡ عَلَىٰٓ أَعۡقَٰبِكُمۡ تَنكِصُونَ

    Open ayah 23:66

    তোমাদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হত, কিন্তু তোমরা উল্টো দিকে হটে আসতে (তা মানতে অস্বীকার করতে);

  67. مُسۡتَكۡبِرِينَ بِهِۦ سَٰمِرٗا تَهۡجُرُونَ

    Open ayah 23:67

    অহংকারী হয়ে, তার সম্পর্কে (কোরআন সম্পর্কে) রাতের আড্ডায় আজেবাজে কথা বলে।

  68. أَفَلَمۡ يَدَّبَّرُواْ ٱلۡقَوۡلَ أَمۡ جَآءَهُم مَّا لَمۡ يَأۡتِ ءَابَآءَهُمُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 23:68

    তাহলে কি তারা আল্লাহর কথা (অবতীর্ণ বাণী) ভেবে দেখেনি, নাকি তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি?

  69. أَمۡ لَمۡ يَعۡرِفُواْ رَسُولَهُمۡ فَهُمۡ لَهُۥ مُنكِرُونَ

    Open ayah 23:69

    নাকি তারা তাদের রসূলকে চিনতে পারেনি, তাই তারা তাকে অস্বীকার করছে?

  70. أَمۡ يَقُولُونَ بِهِۦ جِنَّةُۢۚ بَلۡ جَآءَهُم بِٱلۡحَقِّ وَأَكۡثَرُهُمۡ لِلۡحَقِّ كَٰرِهُونَ 

    Open ayah 23:70

    নাকি তারা বলে যে, তার মধ্যে পাগলামি আছে। আসল কথা হল, সে তাদের কাছে সত্য নিয়ে এসেছে এবং তাদের অধিকাংশই সত্যকে অপছন্দ করে।

  71. وَلَوِ ٱتَّبَعَ ٱلۡحَقُّ أَهۡوَآءَهُمۡ لَفَسَدَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ وَمَن فِيهِنَّۚ بَلۡ أَتَيۡنَٰهُم بِذِكۡرِهِمۡ فَهُمۡ عَن ذِكۡرِهِم مُّعۡرِضُونَ

    Open ayah 23:71

    আর সত্য যদি তাদের ইচ্ছার অনুগামী হত তাহলে আসমান-জমিন ও তার মাঝের সবকিছু নষ্ট হয়ে যেত। বরং আমি তাদেরকে উপদেশের বস্তু দান করেছি, কিন্তু তারা তাদের সে উপদেশের বস্তু থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

  72. أَمۡ تَسۡـَٔلُهُمۡ خَرۡجٗا فَخَرَاجُ رَبِّكَ خَيۡرٞۖ وَهُوَ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ

    Open ayah 23:72

    নাকি তুমি তাদের কাছে কোন প্রতিদান চাও? বস্তুত তোমার প্রভুর প্রতিদানই শ্রেষ্ঠ এবং তিনিই শ্রেষ্ঠ রিযিকদাতা।

  73. وَإِنَّكَ لَتَدۡعُوهُمۡ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ

    Open ayah 23:73

    আর তুমি তো তাদেরকে সঠিক পথের দিকেই ডাকছ।

  74. وَإِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ عَنِ ٱلصِّرَٰطِ لَنَٰكِبُونَ

    Open ayah 23:74

    যারা পরকালে বিশ্বাস করে না তারা তো (সঠিক) পথ থেকে বিচ্যুত।

  75. ۞وَلَوۡ رَحِمۡنَٰهُمۡ وَكَشَفۡنَا مَا بِهِم مِّن ضُرّٖ لَّلَجُّواْ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ

    Open ayah 23:75

    আমি যদি তাদের প্রতি দয়াও করি এবং তাদের সব কষ্ট লাঘবও করি তবুও তারা পথহারা অবস্থায় নিজেদের অবাধ্যতায় অটল থাকবে।

  76. وَلَقَدۡ أَخَذۡنَٰهُم بِٱلۡعَذَابِ فَمَا ٱسۡتَكَانُواْ لِرَبِّهِمۡ وَمَا يَتَضَرَّعُونَ

    Open ayah 23:76

    আমি তাদেরকে আজাব দ্বারা পাকড়াও করেছিলাম। কিন্তু তারা তাদের প্রভুর কাছে নতিস্বীকার করেনি এবং মিনতিও করেনি।

  77. حَتَّىٰٓ إِذَا فَتَحۡنَا عَلَيۡهِم بَابٗا ذَا عَذَابٖ شَدِيدٍ إِذَا هُمۡ فِيهِ مُبۡلِسُونَ

    Open ayah 23:77

    যার ফলে আমি যখন তাদের জন্য কঠোর শাস্তির দরজা খুলে দেব তখন তাতে তারা হতভম্ব হয়ে যাবে।

  78. وَهُوَ ٱلَّذِيٓ أَنشَأَ لَكُمُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَٱلۡأَفۡـِٔدَةَۚ قَلِيلٗا مَّا تَشۡكُرُونَ

    Open ayah 23:78

    তিনিই তোমাদের জন্য কান, চোখ ও অন্তর সৃষ্টি করেছেন। (কিন্তু এজন্য) তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ কর।

  79. وَهُوَ ٱلَّذِي ذَرَأَكُمۡ فِي ٱلۡأَرۡضِ وَإِلَيۡهِ تُحۡشَرُونَ

    Open ayah 23:79

    তিনিই তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং তাঁর কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে।

  80. وَهُوَ ٱلَّذِي يُحۡيِۦ وَيُمِيتُ وَلَهُ ٱخۡتِلَٰفُ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِۚ أَفَلَا تَعۡقِلُونَ 

    Open ayah 23:80

    তিনিই জীবন দেন ও মৃত্যু ঘটান। রাতদিনের পরিবর্তন তাঁরই এখতিয়ারে। তবুও কি তোমরা বুঝবে না?

  81. بَلۡ قَالُواْ مِثۡلَ مَا قَالَ ٱلۡأَوَّلُونَ

    Open ayah 23:81

    বরং তারা তেমনই বলে যেমন পূর্ববর্তী লোকেরা বলেছিল।

  82. قَالُوٓاْ أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ

    Open ayah 23:82

    তারা বলে, “মরার পর আমরা যখন মাটি ও হাড়গোড় হয়ে যাব তখন কি আমাদেরকে আবার উঠানো হবে?”

  83. لَقَدۡ وُعِدۡنَا نَحۡنُ وَءَابَآؤُنَا هَٰذَا مِن قَبۡلُ إِنۡ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 23:83

    “আমাদেরকে তো এই ওয়াদা করা হয়েছে এবং (আমাদের) পূর্বে আমাদের পূর্বপুরুষদেরকেও। এটা তো পূর্ববর্তীদের কাহিনি ছাড়া কিছুই নয়।”

  84. قُل لِّمَنِ ٱلۡأَرۡضُ وَمَن فِيهَآ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ

    Open ayah 23:84

    বল, “এই পৃথিবী এবং এতে যারা আছে তারা কার? যদি তোমরা জান (তাহলে বল)।”

  85. سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ أَفَلَا تَذَكَّرُونَ

    Open ayah 23:85

    তারা বলবে, “(সবই) আল্লাহর”। বল, “তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না?”

  86. قُلۡ مَن رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ ٱلسَّبۡعِ وَرَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ

    Open ayah 23:86

    বল, “কে সাত আসমানের মালিক এবং কে মহান আরশের মালিক?”

  87. سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ أَفَلَا تَتَّقُونَ

    Open ayah 23:87

    তারা বলবে, “(সবই) আল্লাহর”। বল, “তবুও কি তোমরা (আল্লাহকে) ভয় করবে না?”

  88. قُلۡ مَنۢ بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَيۡءٖ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيۡهِ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ

    Open ayah 23:88

    বল, “কে সেই সত্তা যার হাতে সবকিছুর কর্তৃত্ব, আর যিনি (সবাইকে) আশ্রয় দেন এবং যার ওপর দিয়ে কাউকে আশ্রয় দেওয়া যায় না? যদি তোমাদের জানা থাকে (তাহলে বল)।”

  89. سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ فَأَنَّىٰ تُسۡحَرُونَ

    Open ayah 23:89

    তারা বলবে, “(সবই) আল্লাহর”। বল, “তাহলে তোমরা কেমন করে যাদুগ্রস্ত (মোহগ্রস্ত) হচ্ছ?”

  90. بَلۡ أَتَيۡنَٰهُم بِٱلۡحَقِّ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ 

    Open ayah 23:90

    আসলে আমি তাদেরকে সত্য এনে দিয়েছিলাম, কিন্তু তারা নিতান্তই মিথ্যাবাদী।

  91. مَا ٱتَّخَذَ ٱللَّهُ مِن وَلَدٖ وَمَا كَانَ مَعَهُۥ مِنۡ إِلَٰهٍۚ إِذٗا لَّذَهَبَ كُلُّ إِلَٰهِۭ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖۚ سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ

    Open ayah 23:91

    আল্লাহ কোন সন্তান গ্রহণ করেননি। তাঁর সাথে (অন্য) কোন উপাস্যও নেই। থাকলে প্রত্যেক উপাস্য তার সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত এবং একজন আরেকজনের ওপরে স্থান করে নিত। তারা যা বলছে আল্লাহ তা থেকে পবিত্র।

  92. عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ

    Open ayah 23:92

    তিনি অদৃশ্য ও দৃশ্যমান বস্তুর (সবকিছুর) জ্ঞান রাখেন। অতএব, তারা (তাঁর সাথে) যা কিছু শরীক করে তিনি তার ঊর্ধ্বে (তা থেকে পবিত্র)।

  93. قُل رَّبِّ إِمَّا تُرِيَنِّي مَا يُوعَدُونَ

    Open ayah 23:93

    বল, “হে আমার প্রভু! তাদেরকে যার ওয়াদা দেওয়া হচ্ছে যদি আমাকে তা (সেই শাস্তি) দেখাতে!

  94. رَبِّ فَلَا تَجۡعَلۡنِي فِي ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 23:94

    হে প্রভু! তবে আমাকে জালেমদের অন্তর্ভুক্ত করো না।”

  95. وَإِنَّا عَلَىٰٓ أَن نُّرِيَكَ مَا نَعِدُهُمۡ لَقَٰدِرُونَ

    Open ayah 23:95

    তাদেরকে যার ওয়াদা দিচ্ছি আমি তা অবশ্যই তোমাকে দেখাতে সক্ষম।

  96. ٱدۡفَعۡ بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ ٱلسَّيِّئَةَۚ نَحۡنُ أَعۡلَمُ بِمَا يَصِفُونَ

    Open ayah 23:96

    যা ভাল তা দিয়ে খারাপের প্রতিকার কর। তারা যা বলে আমি তা ভাল করে জানি।

  97. وَقُل رَّبِّ أَعُوذُ بِكَ مِنۡ هَمَزَٰتِ ٱلشَّيَٰطِينِ

    Open ayah 23:97

    আর বল, “হে আমার প্রভু! শয়তানদের কুমন্ত্রণা থেকে আমি তোমার আশ্রয় চাই।

  98. وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحۡضُرُونِ

    Open ayah 23:98

    হে প্রভু! আমার কাছে তাদের উপস্থিতি থেকেও আমি তোমার আশ্রয় চাই।”

  99. حَتَّىٰٓ إِذَا جَآءَ أَحَدَهُمُ ٱلۡمَوۡتُ قَالَ رَبِّ ٱرۡجِعُونِ

    Open ayah 23:99

    অবশেষে যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে, “প্রভু! আমাকে (দুনিয়ায়) ফেরৎ পাঠাও,

  100. لَعَلِّيٓ أَعۡمَلُ صَٰلِحٗا فِيمَا تَرَكۡتُۚ كَلَّآۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآئِلُهَاۖ وَمِن وَرَآئِهِم بَرۡزَخٌ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ 

    Open ayah 23:100

    যাতে আমি যা রেখে এসেছি সেখানে (দুনিয়ার জীবনে) ভাল কাজ করতে পারি।” কিছুতেই তা হবার নয়, এটা তো একটা কথা যা সে বলবেই। (মৃত্যুর পর থেকে) যেদিন তাদেরকে পুনরায় উঠানো হবে সেদিন (কেয়ামতের দিন) পর্যন্ত তাদের পেছনে একটি প্রতিবন্ধক থাকবে।

  101. فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ فَلَآ أَنسَابَ بَيۡنَهُمۡ يَوۡمَئِذٖ وَلَا يَتَسَآءَلُونَ 

    Open ayah 23:101

    তারপর যখন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে সেদিন তাদের মধ্যে বংশ-সম্পর্ক থাকবে না এবং তারা একে অপরকে কিছু জিজ্ঞাসাও করবে না।

  102. فَمَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ 

    Open ayah 23:102

    তখন যাদের (পুণ্যের) পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে।

  103. وَمَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ فِي جَهَنَّمَ خَٰلِدُونَ 

    Open ayah 23:103

    আর যাদের (পুণ্যের) পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করেছে; তারা জাহান্নামে চিরকাল থাকবে।

  104. تَلۡفَحُ وُجُوهَهُمُ ٱلنَّارُ وَهُمۡ فِيهَا كَٰلِحُونَ 

    Open ayah 23:104

    আগুন তাদের মুখমণ্ডল পুড়ে ফেলবে এবং সেখানে তাদের চেহারা বীভৎস হবে।

  105. أَلَمۡ تَكُنۡ ءَايَٰتِي تُتۡلَىٰ عَلَيۡكُمۡ فَكُنتُم بِهَا تُكَذِّبُونَ 

    Open ayah 23:105

    (আল্লাহ তাদেরকে বলবেন,) “তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ পাঠ করা হত না? তখন তো তোমরা সেগুলো অবিশ্বাস করতে।”

  106. قَالُواْ رَبَّنَا غَلَبَتۡ عَلَيۡنَا شِقۡوَتُنَا وَكُنَّا قَوۡمٗا ضَآلِّينَ 

    Open ayah 23:106

    (উত্তরে) তারা বলবে, “হে আমাদের প্রভু! আমাদের দুর্ভাগ্য আমাদেরকে পরাভূত করেছিল এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত জনগোষ্ঠী।”

  107. رَبَّنَآ أَخۡرِجۡنَا مِنۡهَا فَإِنۡ عُدۡنَا فَإِنَّا ظَٰلِمُونَ 

    Open ayah 23:107

    “হে আমাদের প্রভু! আমাদেরকে জাহান্নাম থেকে বের কর। অতঃপর আমরা যদি পুনরায় পাপের কাজ করি তাহলে অবশ্যই আমরা জালেম বলে গণ্য হব।”

  108. قَالَ ٱخۡسَـُٔواْ فِيهَا وَلَا تُكَلِّمُونِ 

    Open ayah 23:108

    আল্লাহ বলবেন, “তোমরা এখানেই লাঞ্ছিত অবস্থায় থাক এবং আমার সাথে কোন কথা বলো না।”

  109. إِنَّهُۥ كَانَ فَرِيقٞ مِّنۡ عِبَادِي يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَا وَأَنتَ خَيۡرُ ٱلرَّٰحِمِينَ 

    Open ayah 23:109

    আমার বান্দাদের মধ্যে একদল বলত, “হে আমাদের প্রভু! আমরা ঈমান এনেছি; অতএব, তুমি আমাদেরকে ক্ষমা ও দয়া কর। তুমি তো শ্রেষ্ঠ দয়াকারী।”

  110. فَٱتَّخَذۡتُمُوهُمۡ سِخۡرِيًّا حَتَّىٰٓ أَنسَوۡكُمۡ ذِكۡرِي وَكُنتُم مِّنۡهُمۡ تَضۡحَكُونَ 

    Open ayah 23:110

    কিন্তু তোমরা তাদেরকে (মুমিনদেরকে) ঠাট্টার পাত্র বানিয়েছিলে। এমনকি তারা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল (তাদেরকে ঠাট্টা করার সময় আমার কথা তোমাদের মনে থাকত না)। আর তোমরা তাদেরকে নিয়ে হাসাহাসি করতে।

  111. إِنِّي جَزَيۡتُهُمُ ٱلۡيَوۡمَ بِمَا صَبَرُوٓاْ أَنَّهُمۡ هُمُ ٱلۡفَآئِزُونَ

    Open ayah 23:111

    আজ আমি তাদেরকে তাদের ধৈর্যের এমন প্রতিদান দিয়েছি যে, তারাই (আজ) সফলকাম।

  112. قَٰلَ كَمۡ لَبِثۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ عَدَدَ سِنِينَ

    Open ayah 23:112

    আল্লাহ বলবেন, “পৃথিবীতে তোমরা কত বছর অবস্থান করেছিলে?”

  113. قَالُواْ لَبِثۡنَا يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖ فَسۡـَٔلِ ٱلۡعَآدِّينَ

    Open ayah 23:113

    তারা বলবে, “আমরা অবস্থান করেছিলাম একদিন অথবা একদিনের কিছু অংশ। তুমি গণনাকারীদেরকে জিজ্ঞেস করে দেখ।”

  114. قَٰلَ إِن لَّبِثۡتُمۡ إِلَّا قَلِيلٗاۖ لَّوۡ أَنَّكُمۡ كُنتُمۡ تَعۡلَمُونَ

    Open ayah 23:114

    তিনি বলবেন, “তোমরা (সেখানে) অল্পকালই অবস্থান করেছিলে, যদি তা জানতে!”

  115. أَفَحَسِبۡتُمۡ أَنَّمَا خَلَقۡنَٰكُمۡ عَبَثٗا وَأَنَّكُمۡ إِلَيۡنَا لَا تُرۡجَعُونَ

    Open ayah 23:115

    তোমরা কি মনে করেছিলে যে, আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না?

  116. فَتَعَٰلَى ٱللَّهُ ٱلۡمَلِكُ ٱلۡحَقُّۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡكَرِيمِ

    Open ayah 23:116

    আল্লাহ মহিমান্বিত, যিনি প্রকৃত অধিপতি। তিনি ছাড়া কোন উপাস্য নেই। তিনি মহান আরশের (সিংহাসনের) মালিক।

  117. وَمَن يَدۡعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ لَا بُرۡهَٰنَ لَهُۥ بِهِۦ فَإِنَّمَا حِسَابُهُۥ عِندَ رَبِّهِۦٓۚ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلۡكَٰفِرُونَ

    Open ayah 23:117

    যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে ডাকে, যে ব্যাপারে তার কাছে কোন প্রমাণ নেই, তার প্রভুর কাছে অবশ্যই তার হিসাব হবে। কাফেররা কিছুতেই সফল হবে না।

  118. وَقُل رَّبِّ ٱغۡفِرۡ وَٱرۡحَمۡ وَأَنتَ خَيۡرُ ٱلرَّٰحِمِينَ

    Open ayah 23:118

    আর বল, “হে প্রভু! ক্ষমা করো ও দয়া কর। তুমিই তো শ্রেষ্ঠ দয়াকারী।”