النور
An-Noor
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
سُورَةٌ أَنزَلۡنَٰهَا وَفَرَضۡنَٰهَا وَأَنزَلۡنَا فِيهَآ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖ لَّعَلَّكُمۡ تَذَكَّرُونَ
Open ayah 24:1(এটি কোরআনের) একটি সূরা। এটি আমি অবতীর্ণ ও আবশ্যকীয় করেছি। এ সূরায় অনেক স্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি; যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।
ٱلزَّانِيَةُ وَٱلزَّانِي فَٱجۡلِدُواْ كُلَّ وَٰحِدٖ مِّنۡهُمَا مِاْئَةَ جَلۡدَةٖۖ وَلَا تَأۡخُذۡكُم بِهِمَا رَأۡفَةٞ فِي دِينِ ٱللَّهِ إِن كُنتُمۡ تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۖ وَلۡيَشۡهَدۡ عَذَابَهُمَا طَآئِفَةٞ مِّنَ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 24:2ব্যভিচারিণী আর ব্যভিচারী, এদের প্রত্যেককে তোমরা একশ করে চাবুক মারবে। আল্লাহর (শাস্তির) বিধান কার্যকর করতে তোমরা যেন তাদের প্রতি দয়ার বশবর্তী না হও, যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়ে থাক। আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।
ٱلزَّانِي لَا يَنكِحُ إِلَّا زَانِيَةً أَوۡ مُشۡرِكَةٗ وَٱلزَّانِيَةُ لَا يَنكِحُهَآ إِلَّا زَانٍ أَوۡ مُشۡرِكٞۚ وَحُرِّمَ ذَٰلِكَ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 24:3ব্যভিচারী কেবল কোন ব্যভিচারিণী অথবা মুশরিক নারীকেই বিয়ে করবে এবং ব্যভিচারিণীকে কেবল কোন ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করবে। মুমিনদের জন্য এদেরকে নিষিদ্ধ করা হয়েছে।
وَٱلَّذِينَ يَرۡمُونَ ٱلۡمُحۡصَنَٰتِ ثُمَّ لَمۡ يَأۡتُواْ بِأَرۡبَعَةِ شُهَدَآءَ فَٱجۡلِدُوهُمۡ ثَمَٰنِينَ جَلۡدَةٗ وَلَا تَقۡبَلُواْ لَهُمۡ شَهَٰدَةً أَبَدٗاۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ
Open ayah 24:4যারা সতী নারীদের নামে অপবাদ দেয় এবং (এ ব্যাপারে) চারজন সাক্ষী উপস্থিত করে না তাদেরকে আশিটি চাবুক মারবে এবং কখনও তাদের সাক্ষ্য গ্রহণ করবে না। ওরাই ফাসেক।
إِلَّا ٱلَّذِينَ تَابُواْ مِنۢ بَعۡدِ ذَٰلِكَ وَأَصۡلَحُواْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 24:5তবে পরে যারা তওবা করে এবং সৎকর্ম করে, (তাদের ক্ষেত্রে) আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
وَٱلَّذِينَ يَرۡمُونَ أَزۡوَٰجَهُمۡ وَلَمۡ يَكُن لَّهُمۡ شُهَدَآءُ إِلَّآ أَنفُسُهُمۡ فَشَهَٰدَةُ أَحَدِهِمۡ أَرۡبَعُ شَهَٰدَٰتِۭ بِٱللَّهِ إِنَّهُۥ لَمِنَ ٱلصَّٰدِقِينَ
Open ayah 24:6আর যারা নিজেদের স্ত্রীদের নামে অপবাদ দেয় এবং তারা নিজেরা ছাড়া (এ ব্যাপারে) তাদের কোন সাক্ষী থাকে না তাদের প্রত্যেকের সাক্ষ্য হল, আল্লাহর নাম নিয়ে চারবার সাক্ষ্য দেবে যে, সে যা বলছে তা অবশ্যই সত্য;
وَٱلۡخَٰمِسَةُ أَنَّ لَعۡنَتَ ٱللَّهِ عَلَيۡهِ إِن كَانَ مِنَ ٱلۡكَٰذِبِينَ
Open ayah 24:7এবং পঞ্চমবারে বলবে যে, সে মিথ্যা বলে থাকলে তার ওপর আল্লাহর লানত পড়বে।
وَيَدۡرَؤُاْ عَنۡهَا ٱلۡعَذَابَ أَن تَشۡهَدَ أَرۡبَعَ شَهَٰدَٰتِۭ بِٱللَّهِ إِنَّهُۥ لَمِنَ ٱلۡكَٰذِبِينَ
Open ayah 24:8আর স্ত্রীর শাস্তি রহিত হবে যদি সে আল্লাহর নাম নিয়ে চারবার সাক্ষ্য দেয় যে, তার স্বামী অবশ্যই মিথ্যা বলেছে;
وَٱلۡخَٰمِسَةَ أَنَّ غَضَبَ ٱللَّهِ عَلَيۡهَآ إِن كَانَ مِنَ ٱلصَّٰدِقِينَ
Open ayah 24:9এবং পঞ্চমবারে বলবে যে, যদি স্বামীর কথা সত্য হয় তাহলে তার নিজের ওপর আল্লাহর গযব পড়বে।
وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ وَأَنَّ ٱللَّهَ تَوَّابٌ حَكِيمٌ
Open ayah 24:10যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত (তাহলে দেখতে তোমাদের কী অবস্থা হত)! আর নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, প্রজ্ঞাময়।
إِنَّ ٱلَّذِينَ جَآءُو بِٱلۡإِفۡكِ عُصۡبَةٞ مِّنكُمۡۚ لَا تَحۡسَبُوهُ شَرّٗا لَّكُمۖ بَلۡ هُوَ خَيۡرٞ لَّكُمۡۚ لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُم مَّا ٱكۡتَسَبَ مِنَ ٱلۡإِثۡمِۚ وَٱلَّذِي تَوَلَّىٰ كِبۡرَهُۥ مِنۡهُمۡ لَهُۥ عَذَابٌ عَظِيمٞ
Open ayah 24:11নিশ্চয়ই যারা (রসূলের স্ত্রী আয়েশার নামে) মিথ্যা অপবাদ এনেছে তারা তোমাদেরই একটি দল। বিষয়টিকে তোমরা তোমাদের জন্য খারাপ মনে করো না; বরং এটি তোমাদের জন্য মঙ্গল। তাদের মধ্যে যে যা পাপ করেছে তা তারই থাকবে। আর ঐ কাজে তাদের মধ্যে যার বড় ভূমিকা আছে তার জন্য রয়েছে বিরাট শাস্তি।
لَّوۡلَآ إِذۡ سَمِعۡتُمُوهُ ظَنَّ ٱلۡمُؤۡمِنُونَ وَٱلۡمُؤۡمِنَٰتُ بِأَنفُسِهِمۡ خَيۡرٗا وَقَالُواْ هَٰذَآ إِفۡكٞ مُّبِينٞ
Open ayah 24:12যখন তোমরা এটা (অপবাদের কথাটা) শুনলে তখন ঈমানদার নারী-পুরুষেরা কেন নিজেদের লোকদের সম্পর্কে ভাল ধারণা করল না এবং বলল না যে, এটা একটা স্পষ্ট মিথ্যা?
لَّوۡلَا جَآءُو عَلَيۡهِ بِأَرۡبَعَةِ شُهَدَآءَۚ فَإِذۡ لَمۡ يَأۡتُواْ بِٱلشُّهَدَآءِ فَأُوْلَٰٓئِكَ عِندَ ٱللَّهِ هُمُ ٱلۡكَٰذِبُونَ
Open ayah 24:13তারা এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি কেন? যেহেতু তারা সাক্ষীদের উপস্থিত করেনি, তাই আল্লাহর কাছে তারা মিথ্যাবাদী।
وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ لَمَسَّكُمۡ فِي مَآ أَفَضۡتُمۡ فِيهِ عَذَابٌ عَظِيمٌ
Open ayah 24:14দুনিয়া ও আখেরাতে যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত তাহলে তোমরা যা উচ্চারণ করেছো (যে অপবাদের কথা বলেছো) তার জন্য তোমাদের কঠিন শাস্তি হত;
إِذۡ تَلَقَّوۡنَهُۥ بِأَلۡسِنَتِكُمۡ وَتَقُولُونَ بِأَفۡوَاهِكُم مَّا لَيۡسَ لَكُم بِهِۦ عِلۡمٞ وَتَحۡسَبُونَهُۥ هَيِّنٗا وَهُوَ عِندَ ٱللَّهِ عَظِيمٞ
Open ayah 24:15কেননা তোমরা এটা তোমাদের মুখে মুখে প্রচার করছিলে আর নিজেদের মুখ দিয়ে এমন (জঘন্য) কথা উচ্চারণ করছিলে যে সম্বন্ধে তোমাদের কোন জ্ঞান ছিল না। তোমরা এটাকে একটা তুচ্ছ বিষয় মনে করেছিলে; অথচ আল্লাহর কাছে এটা একটা গুরুতর ব্যাপার।
وَلَوۡلَآ إِذۡ سَمِعۡتُمُوهُ قُلۡتُم مَّا يَكُونُ لَنَآ أَن نَّتَكَلَّمَ بِهَٰذَا سُبۡحَٰنَكَ هَٰذَا بُهۡتَٰنٌ عَظِيمٞ
Open ayah 24:16তোমরা যখন এটা শুনলে তখন বললে না কেন যে, এ বিষয়ে আমাদের কথা বলার অধিকার নেই; (হে আল্লাহ!) তুমি মহিমান্বিত! এটা একটা গুরুতর অপবাদ?
يَعِظُكُمُ ٱللَّهُ أَن تَعُودُواْ لِمِثۡلِهِۦٓ أَبَدًا إِن كُنتُم مُّؤۡمِنِينَ
Open ayah 24:17আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা পুনরায় এরকম কাজ কখনো না করো, যদি তোমরা ঈমানদার হও।
وَيُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِۚ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
Open ayah 24:18আর আল্লাহ তোমাদের জন্য নিদর্শনসমূহ স্পষ্ট করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।
إِنَّ ٱلَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ ٱلۡفَٰحِشَةُ فِي ٱلَّذِينَ ءَامَنُواْ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ
Open ayah 24:19যারা চায়, মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার ঘটুক, তাদের জন্য দুনিয়ায় ও আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ (সবকিছু) জানেন, তোমরা জান না।
وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ وَأَنَّ ٱللَّهَ رَءُوفٞ رَّحِيمٞ
Open ayah 24:20যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত (তাহলে দেখতে তোমাদের কী অবস্থা হত)! আর নিশ্চয়ই আল্লাহ স্নেহপরায়ণ, পরম দয়ালু।
۞يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ وَمَن يَتَّبِعۡ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِ فَإِنَّهُۥ يَأۡمُرُ بِٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِۚ وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ مَا زَكَىٰ مِنكُم مِّنۡ أَحَدٍ أَبَدٗا وَلَٰكِنَّ ٱللَّهَ يُزَكِّي مَن يَشَآءُۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ
Open ayah 24:21হে ঈমানদারগণ! তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না (কথামতো চলো না)। যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তাকে তো শয়তান অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেবেই। যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত তাহলে তোমাদের কেউ কখনো পবিত্র থাকতে পারত না। তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন পবিত্র রাখেন। আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন।
وَلَا يَأۡتَلِ أُوْلُواْ ٱلۡفَضۡلِ مِنكُمۡ وَٱلسَّعَةِ أَن يُؤۡتُوٓاْ أُوْلِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡمَسَٰكِينَ وَٱلۡمُهَٰجِرِينَ فِي سَبِيلِ ٱللَّهِۖ وَلۡيَعۡفُواْ وَلۡيَصۡفَحُوٓاْۗ أَلَا تُحِبُّونَ أَن يَغۡفِرَ ٱللَّهُ لَكُمۡۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٌ
Open ayah 24:22তোমাদের মধ্যে মর্যাদা ও প্রাচুর্যের অধিকারীরা যেন আত্মীয়দেরকে, নিঃস্বদেরকে এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে দান না করার শপথ না করে। তারা যেন ক্ষমা করে আর (দোষত্রুটি) উপেক্ষা করে। তোমরা কি চাও না যে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন? আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু।
إِنَّ ٱلَّذِينَ يَرۡمُونَ ٱلۡمُحۡصَنَٰتِ ٱلۡغَٰفِلَٰتِ ٱلۡمُؤۡمِنَٰتِ لُعِنُواْ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٞ
Open ayah 24:23যারা সতী অমনোযোগী (সরলমনা) ঈমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা এ দুনিয়ায় এবং পরকালে অভিশপ্ত। তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে।
يَوۡمَ تَشۡهَدُ عَلَيۡهِمۡ أَلۡسِنَتُهُمۡ وَأَيۡدِيهِمۡ وَأَرۡجُلُهُم بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 24:24যেদিন তাদের কৃতকর্ম সম্বন্ধে তাদের জিহবা, তাদের হাত ও তাদের পা তাদেরই বিরুদ্ধে সাক্ষ্য দেবে।
يَوۡمَئِذٖ يُوَفِّيهِمُ ٱللَّهُ دِينَهُمُ ٱلۡحَقَّ وَيَعۡلَمُونَ أَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ ٱلۡمُبِينُ
Open ayah 24:25সেদিন আল্লাহ তাদের যথার্থ কর্মফল পুরোপুরি দেবেন এবং তারা জানবে যে, আল্লাহই সত্য এবং সবকিছু প্রকাশকারী।
ٱلۡخَبِيثَٰتُ لِلۡخَبِيثِينَ وَٱلۡخَبِيثُونَ لِلۡخَبِيثَٰتِۖ وَٱلطَّيِّبَٰتُ لِلطَّيِّبِينَ وَٱلطَّيِّبُونَ لِلطَّيِّبَٰتِۚ أُوْلَٰٓئِكَ مُبَرَّءُونَ مِمَّا يَقُولُونَۖ لَهُم مَّغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ
Open ayah 24:26খারাপ নারীরা খারাপ পুরুষদের জন্য এবং খারাপ পুরুষেরা খারাপ নারীদের জন্য। তেমনি ভাল নারীরা ভাল পুরুষদের জন্য এবং ভাল পুরুষেরা ভাল নারীদের জন্য। লোকেরা যা বলে (যে খারাপ উক্তি করে) তা থেকে এরা সম্পূর্ণ নির্দোষ। এদের জন্য রয়েছে ক্ষমা আর সম্মানজনক জীবিকা।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَدۡخُلُواْ بُيُوتًا غَيۡرَ بُيُوتِكُمۡ حَتَّىٰ تَسۡتَأۡنِسُواْ وَتُسَلِّمُواْ عَلَىٰٓ أَهۡلِهَاۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ
Open ayah 24:27হে ঈমানদারগণ! তোমরা পরিচিত না হয়ে এবং গৃহবাসীদেরকে সালাম না দিয়ে নিজেদের ঘর ব্যতীত অন্য ঘরে প্রবেশ করো না। এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা স্মরণ রাখ।
فَإِن لَّمۡ تَجِدُواْ فِيهَآ أَحَدٗا فَلَا تَدۡخُلُوهَا حَتَّىٰ يُؤۡذَنَ لَكُمۡۖ وَإِن قِيلَ لَكُمُ ٱرۡجِعُواْ فَٱرۡجِعُواْۖ هُوَ أَزۡكَىٰ لَكُمۡۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ عَلِيمٞ
Open ayah 24:28ঘরে যদি কাউকে না পাও তাহলে তাতে প্রবেশ করবে না, যতক্ষণ না তোমাদেরকে (প্রবেশের) অনুমতি দেওয়া হয়। আর যদি তোমাদেরকে বলা হয়, “ফিরে যাও” তাহলে ফিরে যাবে। এটাই তোমাদের জন্য ন্যায্যতর। তোমরা যা করো আল্লাহ তা ভাল জানেন।
لَّيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَدۡخُلُواْ بُيُوتًا غَيۡرَ مَسۡكُونَةٖ فِيهَا مَتَٰعٞ لَّكُمۡۚ وَٱللَّهُ يَعۡلَمُ مَا تُبۡدُونَ وَمَا تَكۡتُمُونَ
Open ayah 24:29যে সব ঘরে কেউ বাস করে না সেখানে তোমাদের মালামাল থাকলে তাতে প্রবেশ করায় তোমাদের কোন পাপ নেই। তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো আল্লাহ তা জানেন।
قُل لِّلۡمُؤۡمِنِينَ يَغُضُّواْ مِنۡ أَبۡصَٰرِهِمۡ وَيَحۡفَظُواْ فُرُوجَهُمۡۚ ذَٰلِكَ أَزۡكَىٰ لَهُمۡۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا يَصۡنَعُونَ
Open ayah 24:30মুমিনদেরকে বলবে, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের গুপ্তাঙ্গের হেফাজত করে। এটাই তাদের পবিত্র থাকার জন্য অধিকতর সহায়ক। তারা যা কিছু করে আল্লাহ সে সম্পর্কে অবহিত।
وَقُل لِّلۡمُؤۡمِنَٰتِ يَغۡضُضۡنَ مِنۡ أَبۡصَٰرِهِنَّ وَيَحۡفَظۡنَ فُرُوجَهُنَّ وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنۡهَاۖ وَلۡيَضۡرِبۡنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّۖ وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوۡ ءَابَآئِهِنَّ أَوۡ ءَابَآءِ بُعُولَتِهِنَّ أَوۡ أَبۡنَآئِهِنَّ أَوۡ أَبۡنَآءِ بُعُولَتِهِنَّ أَوۡ إِخۡوَٰنِهِنَّ أَوۡ بَنِيٓ إِخۡوَٰنِهِنَّ أَوۡ بَنِيٓ أَخَوَٰتِهِنَّ أَوۡ نِسَآئِهِنَّ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُنَّ أَوِ ٱلتَّٰبِعِينَ غَيۡرِ أُوْلِي ٱلۡإِرۡبَةِ مِنَ ٱلرِّجَالِ أَوِ ٱلطِّفۡلِ ٱلَّذِينَ لَمۡ يَظۡهَرُواْ عَلَىٰ عَوۡرَٰتِ ٱلنِّسَآءِۖ وَلَا يَضۡرِبۡنَ بِأَرۡجُلِهِنَّ لِيُعۡلَمَ مَا يُخۡفِينَ مِن زِينَتِهِنَّۚ وَتُوبُوٓاْ إِلَى ٱللَّهِ جَمِيعًا أَيُّهَ ٱلۡمُؤۡمِنُونَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ
Open ayah 24:31মুমিন নারীদেরকেও বলবে, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে; তাদের গুপ্তাঙ্গের হেফাজত করে; (সাধারণত) যেটুকু প্রকাশিত হয় তা ছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে; বুকের ওপর ওড়না দিয়ে রাখে এবং নিজেদের স্বামী, বাবা, স্বামীর বাবা (শ্বশুর), ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, নিজেদের (মুসলিম) মহিলা, মালিকানাধীন দাসী, অধীনস্থ যৌন চাহিদামুক্ত (বৃদ্ধ) পুরুষ কিংবা নারীসংসর্গে অনাসক্ত শিশুদের ব্যতীত অন্যদের কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। এ ছাড়াও তারা যেন নিজেদের ঢেকে-রাখা সাজ-সজ্জা প্রকাশ হয়ে পড়ে এমনভাবে নিজেদের পা না ফেলে (জোরে জোরে না হাঁটে)। হে ঈমানদারগণ! তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফল হও।
وَأَنكِحُواْ ٱلۡأَيَٰمَىٰ مِنكُمۡ وَٱلصَّٰلِحِينَ مِنۡ عِبَادِكُمۡ وَإِمَآئِكُمۡۚ إِن يَكُونُواْ فُقَرَآءَ يُغۡنِهِمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ
Open ayah 24:32তোমাদের মধ্যে যাদের স্বামী বা স্ত্রী নেই তাদের বিয়ের ব্যবস্থা করো, তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎ ও যোগ্য তাদেরও। তারা যদি দরিদ্র হয় তাহলে আল্লাহই নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ মহা দানশীল, মহাজ্ঞানী।
وَلۡيَسۡتَعۡفِفِ ٱلَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّىٰ يُغۡنِيَهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۗ وَٱلَّذِينَ يَبۡتَغُونَ ٱلۡكِتَٰبَ مِمَّا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡ فَكَاتِبُوهُمۡ إِنۡ عَلِمۡتُمۡ فِيهِمۡ خَيۡرٗاۖ وَءَاتُوهُم مِّن مَّالِ ٱللَّهِ ٱلَّذِيٓ ءَاتَىٰكُمۡۚ وَلَا تُكۡرِهُواْ فَتَيَٰتِكُمۡ عَلَى ٱلۡبِغَآءِ إِنۡ أَرَدۡنَ تَحَصُّنٗا لِّتَبۡتَغُواْ عَرَضَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَمَن يُكۡرِههُّنَّ فَإِنَّ ٱللَّهَ مِنۢ بَعۡدِ إِكۡرَٰهِهِنَّ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 24:33যারা (আর্থিক কারণে) বিয়ে করতে পারে না তারা যেন সংযম অবলম্বন করে, যতক্ষণ না আল্লাহ তাঁর অনুগ্রহে তাদেরকে সচ্ছলতা দান করেন। আর তোমাদের মালিকানাধীন দাস-দাসীদের মধ্যে যারা (নিজেদের মুক্তির জন্য তোমাদের সাথে) লিখিত চুক্তি করতে চায় তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করতে পার, যদি জান যে, তাদের মধ্যে কল্যাণ (সততা) আছে। অধিকন্তু, তোমাদেরকে আল্লাহ তাঁর যে সম্পদ দান করেছেন তা থেকে তাদেরকে দান করবে। আর তোমাদের দাসীরা নিজেদের সতীত্ব রক্ষা করতে চাইলে তোমরা পার্থিব জীবনের সামগ্রীর (সম্পদের) লোভে তাদেরকে ব্যভিচারে বাধ্য করবে না। কেউ তা করলে তাদেরকে বাধ্য করার পর আল্লাহ (ঐ দাসীদের প্রতি) ক্ষমাশীল ও মেহেরবান হবেন।
وَلَقَدۡ أَنزَلۡنَآ إِلَيۡكُمۡ ءَايَٰتٖ مُّبَيِّنَٰتٖ وَمَثَلٗا مِّنَ ٱلَّذِينَ خَلَوۡاْ مِن قَبۡلِكُمۡ وَمَوۡعِظَةٗ لِّلۡمُتَّقِينَ
Open ayah 24:34আমি তো তোমাদের কাছে অবতীর্ণ করেছি (সবকিছু) সুস্পষ্টকারী আয়াত, তোমাদের পূর্বে যারা চলে গিয়েছে তাদের দৃষ্টান্ত এবং মোত্তাকীদের জন্য উপদেশ।
۞ٱللَّهُ نُورُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ مَثَلُ نُورِهِۦ كَمِشۡكَوٰةٖ فِيهَا مِصۡبَاحٌۖ ٱلۡمِصۡبَاحُ فِي زُجَاجَةٍۖ ٱلزُّجَاجَةُ كَأَنَّهَا كَوۡكَبٞ دُرِّيّٞ يُوقَدُ مِن شَجَرَةٖ مُّبَٰرَكَةٖ زَيۡتُونَةٖ لَّا شَرۡقِيَّةٖ وَلَا غَرۡبِيَّةٖ يَكَادُ زَيۡتُهَا يُضِيٓءُ وَلَوۡ لَمۡ تَمۡسَسۡهُ نَارٞۚ نُّورٌ عَلَىٰ نُورٖۚ يَهۡدِي ٱللَّهُ لِنُورِهِۦ مَن يَشَآءُۚ وَيَضۡرِبُ ٱللَّهُ ٱلۡأَمۡثَٰلَ لِلنَّاسِۗ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ
Open ayah 24:35আল্লাহ হলেন আসমান ও জমিনের নূর (আলো)। তাঁর নূরের উপমা এরকম: যেন একটি দীপাধার, যাতে একটি প্রদীপ আছে। প্রদীপটি একটি কাঁচের (পাত্রের) মধ্যে। কাঁচটি যেন একটি উজ্জ্বল তারকা। প্রদীপটি একটি বরকতময় যয়তুন (জলপাই) গাছের তেল দ্বারা জ্বালানো হয়, যা পূর্বেরও নয় পশ্চিমেরও নয়। প্রদীপটিতে আগুনের স্পর্শ ছাড়াই ঐ গাছের তেল উজ্জ্বল আলো ছড়িয়ে দেয়। নূরের ওপর নূর। আল্লাহ যাকে চান তাঁর নূরের পথ দেখান। তিনি মানুষের জন্য নানারকম উপমা পেশ করে থাকেন। আল্লাহ সবকিছুই ভালভাবে জানেন।
فِي بُيُوتٍ أَذِنَ ٱللَّهُ أَن تُرۡفَعَ وَيُذۡكَرَ فِيهَا ٱسۡمُهُۥ يُسَبِّحُ لَهُۥ فِيهَا بِٱلۡغُدُوِّ وَٱلۡأٓصَالِ
Open ayah 24:36আল্লাহ যেসব ঘর তুলে (মসজিদ বানিয়ে) তাতে তাঁর নাম স্মরণ করার নির্দেশ দিয়েছেন সেখানে সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা বর্ণনা করে
رِجَالٞ لَّا تُلۡهِيهِمۡ تِجَٰرَةٞ وَلَا بَيۡعٌ عَن ذِكۡرِ ٱللَّهِ وَإِقَامِ ٱلصَّلَوٰةِ وَإِيتَآءِ ٱلزَّكَوٰةِ يَخَافُونَ يَوۡمٗا تَتَقَلَّبُ فِيهِ ٱلۡقُلُوبُ وَٱلۡأَبۡصَٰرُ
Open ayah 24:37এমন লোকেরা যাদেরকে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামায কায়েম করা থেকে ও যাকাত দেওয়া থেকে বিরত রাখে না। তারা সেই দিনটিকে (কেয়ামতের দিনকে) ভয় করে যখন (মানুষের) অন্তর ও দৃষ্টিসমূহ ওলটপালট (বিপর্যস্ত) হয়ে যাবে।
لِيَجۡزِيَهُمُ ٱللَّهُ أَحۡسَنَ مَا عَمِلُواْ وَيَزِيدَهُم مِّن فَضۡلِهِۦۗ وَٱللَّهُ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٖ
Open ayah 24:38(তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে) যাতে আল্লাহ তাদেরকে তাদের কাজের সেরা প্রতিদান দেন এবং স্বীয় অনুগ্রহ থেকে তাদেরকে আরো বেশি দান করেন। আল্লাহ যাকে চান বিনে হিসেবে জীবিকা দান করেন।
وَٱلَّذِينَ كَفَرُوٓاْ أَعۡمَٰلُهُمۡ كَسَرَابِۭ بِقِيعَةٖ يَحۡسَبُهُ ٱلظَّمۡـَٔانُ مَآءً حَتَّىٰٓ إِذَا جَآءَهُۥ لَمۡ يَجِدۡهُ شَيۡـٔٗا وَوَجَدَ ٱللَّهَ عِندَهُۥ فَوَفَّىٰهُ حِسَابَهُۥۗ وَٱللَّهُ سَرِيعُ ٱلۡحِسَابِ
Open ayah 24:39আর যারা কুফরি করে তাদের কর্ম মরুভূমির মরীচিকার মত, যাকে তৃষ্ণার্ত ব্যক্তি পানি মনে করে; কিন্তু সে যদি তার কাছে যায় তাহলে দেখবে কিছুই নেই। সে নিজের কাছে আল্লাহকে পাবে। তিনি তাকে তার হিসাব পুরোপুরি মিটিয়ে দেবেন। আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।
أَوۡ كَظُلُمَٰتٖ فِي بَحۡرٖ لُّجِّيّٖ يَغۡشَىٰهُ مَوۡجٞ مِّن فَوۡقِهِۦ مَوۡجٞ مِّن فَوۡقِهِۦ سَحَابٞۚ ظُلُمَٰتُۢ بَعۡضُهَا فَوۡقَ بَعۡضٍ إِذَآ أَخۡرَجَ يَدَهُۥ لَمۡ يَكَدۡ يَرَىٰهَاۗ وَمَن لَّمۡ يَجۡعَلِ ٱللَّهُ لَهُۥ نُورٗا فَمَا لَهُۥ مِن نُّورٍ
Open ayah 24:40অথবা (তাদের কর্ম) অতল সমুদ্রের মাঝে গাঢ় অন্ধকারের মত, যাকে আচ্ছন্ন করে আছে তরঙ্গের ওপর তরঙ্গ, তার ওপর মেঘ। অন্ধকারের ওপর অন্ধকার। সে নিজের হাত বের করলেও (ঐ অন্ধকারে) তা দেখতে পাবে না। আল্লাহ যার জন্য কোন আলো তৈরী করেননি সে কোন আলোর সন্ধান পাবে না।
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يُسَبِّحُ لَهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱلطَّيۡرُ صَٰٓفَّٰتٖۖ كُلّٞ قَدۡ عَلِمَ صَلَاتَهُۥ وَتَسۡبِيحَهُۥۗ وَٱللَّهُ عَلِيمُۢ بِمَا يَفۡعَلُونَ
Open ayah 24:41তুমি কি দেখ না যে, আসমানে ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধভাবে উড়ন্ত পাখিরা আল্লাহর গুণগান করছে? প্রত্যেকেই তাঁর ইবাদত ও গুণগানের পদ্ধতি জানে। আর তারা যা করে আল্লাহ তা ভালভাবে জানেন।
وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَإِلَى ٱللَّهِ ٱلۡمَصِيرُ
Open ayah 24:42আসমান ও জমিনের সার্বভৌমত্ব আল্লাহরই। আর আল্লাহর কাছেই (সবার) প্রত্যাবর্ত।
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يُزۡجِي سَحَابٗا ثُمَّ يُؤَلِّفُ بَيۡنَهُۥ ثُمَّ يَجۡعَلُهُۥ رُكَامٗا فَتَرَى ٱلۡوَدۡقَ يَخۡرُجُ مِنۡ خِلَٰلِهِۦ وَيُنَزِّلُ مِنَ ٱلسَّمَآءِ مِن جِبَالٖ فِيهَا مِنۢ بَرَدٖ فَيُصِيبُ بِهِۦ مَن يَشَآءُ وَيَصۡرِفُهُۥ عَن مَّن يَشَآءُۖ يَكَادُ سَنَا بَرۡقِهِۦ يَذۡهَبُ بِٱلۡأَبۡصَٰرِ
Open ayah 24:43তুমি কি দেখ না যে, আল্লাহ মেঘ সঞ্চালিত করেন, তারপর তা একত্রিত করেন, তারপর তা একটি স্তুপে পরিণত করেন। অতঃপর তুমি দেখতে পাও, তার মধ্য থেকে বৃষ্টি বের হয়ে আসে। তিনি আকাশের শিলাপর্বত থেকে শিলা বর্ষণ করেন এবং তা দ্বারা যাকে চান আঘাত করেন এবং যাকে (রক্ষা করতে) চান তার থেকে তা সরিয়ে দেন। মেঘের বিদ্যুৎঝলক দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম করে।
يُقَلِّبُ ٱللَّهُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَۚ إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّأُوْلِي ٱلۡأَبۡصَٰرِ
Open ayah 24:44আল্লাহ রাত ও দিন পরিবর্তন করেন। এতে অন্তর্দৃষ্টিসম্পন্নদের জন্য নিশ্চয়ই একটি শিক্ষা রয়েছে।
وَٱللَّهُ خَلَقَ كُلَّ دَآبَّةٖ مِّن مَّآءٖۖ فَمِنۡهُم مَّن يَمۡشِي عَلَىٰ بَطۡنِهِۦ وَمِنۡهُم مَّن يَمۡشِي عَلَىٰ رِجۡلَيۡنِ وَمِنۡهُم مَّن يَمۡشِي عَلَىٰٓ أَرۡبَعٖۚ يَخۡلُقُ ٱللَّهُ مَا يَشَآءُۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 24:45আল্লাহ সকল জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। তাদের মধ্যে কতগুলো পেটে ভর দিয়ে চলে, কতগুলো দুই পায়ে হাঁটে, আবার কতগুলো চার পায়ে হাঁটে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। আল্লাহ সবকিছুই করতে সক্ষম।
لَّقَدۡ أَنزَلۡنَآ ءَايَٰتٖ مُّبَيِّنَٰتٖۚ وَٱللَّهُ يَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ
Open ayah 24:46আমি তো সুস্পষ্ট আয়াত নাযিল করেছি। আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথ প্রদর্শন করেন।
وَيَقُولُونَ ءَامَنَّا بِٱللَّهِ وَبِٱلرَّسُولِ وَأَطَعۡنَا ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٞ مِّنۡهُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَۚ وَمَآ أُوْلَٰٓئِكَ بِٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 24:47তারা বলে, “আমরা আল্লাহ ও রসূলের প্রতি ঈমান এনেছি এবং (তাদের) আনুগত্য স্বীকার করেছি।” তারপর তাদের মধ্যে একদল মুখ ফিরিয়ে নেয়। আসলে তারা ঈমানদার নয়।
وَإِذَا دُعُوٓاْ إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ لِيَحۡكُمَ بَيۡنَهُمۡ إِذَا فَرِيقٞ مِّنۡهُم مُّعۡرِضُونَ
Open ayah 24:48রসূল তাদের মধ্যে মীমাংসা করে দেবেন, এই উদ্দেশ্যে যখন তাদেরকে আল্লাহ ও তাঁর রসূলের দিকে ডাকা হয় তখনই তাদের মধ্যে একদল মুখ ফিরিয়ে নেয়।
وَإِن يَكُن لَّهُمُ ٱلۡحَقُّ يَأۡتُوٓاْ إِلَيۡهِ مُذۡعِنِينَ
Open ayah 24:49কিন্তু সত্য যদি তাদের পক্ষে হয় তাহলে তারা (রসূলের) আজ্ঞানুবর্তী হয়ে তার দিকে চলে আসে।
أَفِي قُلُوبِهِم مَّرَضٌ أَمِ ٱرۡتَابُوٓاْ أَمۡ يَخَافُونَ أَن يَحِيفَ ٱللَّهُ عَلَيۡهِمۡ وَرَسُولُهُۥۚ بَلۡ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ
Open ayah 24:50তাদের অন্তরে কি কোন ব্যাধি আছে, নাকি তারা সন্দেহ পোষণ করে, নাকি তারা ভয় করে যে, আল্লাহ ও তাঁর রসূল তাদের প্রতি অবিচার করবেন? বরং তারাই তো জালেম।
إِنَّمَا كَانَ قَوۡلَ ٱلۡمُؤۡمِنِينَ إِذَا دُعُوٓاْ إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ لِيَحۡكُمَ بَيۡنَهُمۡ أَن يَقُولُواْ سَمِعۡنَا وَأَطَعۡنَاۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ
Open ayah 24:51রসূল তাদের মধ্যে মীমাংসা করে দেবেন, এই উদ্দেশ্যে যখন তাদেরকে আল্লাহ ও তাঁর রসূলের দিকে ডাকা হয় তখন মুমিনদের কথা হয় এটাই: তারা বলে, “আমরা শুনেছি ও মেনে নিয়েছি।” আর তারাই হল সফলকাম।
وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَخۡشَ ٱللَّهَ وَيَتَّقۡهِ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَآئِزُونَ
Open ayah 24:52যারা আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে ও তাঁর অবাধ্যতা থেকে বেঁচে থাকে তারাই সফলকাম।
۞وَأَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ لَئِنۡ أَمَرۡتَهُمۡ لَيَخۡرُجُنَّۖ قُل لَّا تُقۡسِمُواْۖ طَاعَةٞ مَّعۡرُوفَةٌۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ
Open ayah 24:53তারা দৃঢ়তার সাথে আল্লাহর (নামে) শপথ করে বলে যে, তুমি যদি তাদেরকে আদেশ দাও তাহলে তারা (জেহাদের জন্য) বের হবে। তুমি বল, “তোমরা শপথ করো না। (এ তো) পরিচিত (ভণ্ড) আনুগত্য। তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন।”
قُلۡ أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَۖ فَإِن تَوَلَّوۡاْ فَإِنَّمَا عَلَيۡهِ مَا حُمِّلَ وَعَلَيۡكُم مَّا حُمِّلۡتُمۡۖ وَإِن تُطِيعُوهُ تَهۡتَدُواْۚ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ
Open ayah 24:54বল, “তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসূলের আনুগত্য কর। কিন্তু যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে রসূলের ওপর অর্পিত দায়িত্বের জন্য সে দায়ী এবং তোমাদের ওপর অর্পিত দায়িত্বের জন্য তোমরা দায়ী। তোমরা যদি তার আনুগত্য করো তাহলে সঠিক পথ পাবে। রসূলের দায়িত্ব কেবল স্পষ্টভাবে (বাণী) পৌঁছে দেওয়া।”
وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَيَسۡتَخۡلِفَنَّهُمۡ فِي ٱلۡأَرۡضِ كَمَا ٱسۡتَخۡلَفَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ وَلَيُمَكِّنَنَّ لَهُمۡ دِينَهُمُ ٱلَّذِي ٱرۡتَضَىٰ لَهُمۡ وَلَيُبَدِّلَنَّهُم مِّنۢ بَعۡدِ خَوۡفِهِمۡ أَمۡنٗاۚ يَعۡبُدُونَنِي لَا يُشۡرِكُونَ بِي شَيۡـٔٗاۚ وَمَن كَفَرَ بَعۡدَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ
Open ayah 24:55তোমাদের মধ্যে যারা ঈমান আনবে ও সৎকাজ করবে তাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন যে, তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে (শাসকদের) স্থলাভিষিক্ত করবেন, যেমন তাদের পূর্ববর্তীদেরকে (তাদের পূর্ববর্তী শাসকদের) স্থলাভিষিক্ত করেছিলেন; তিনি তাদের জন্য যে (ইসলাম) ধর্মকে পছন্দ করেছেন তা তাদের জন্য অবশ্যই সুপ্রতিষ্ঠিত করবেন এবং তাদের ভয়ের পর তার পরিবর্তে অবশ্যই তাদেরকে নিরাপত্তা দান করবেন। তারা আমারই ইবাদত করবে, আমার সাথে কোন কিছুকে শরীক করবে না। আর এরপর যারা কুফরি করবে তারাই (আল্লাহর) অবাধ্য।
وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ
Open ayah 24:56তোমরা নামায কায়েম করো, যাকাত দান করো এবং রসূলের আনুগত্য করো, যাতে তোমরা (আল্লাহর) অনুগ্রহ লাভ করতে পার।
لَا تَحۡسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ مُعۡجِزِينَ فِي ٱلۡأَرۡضِۚ وَمَأۡوَىٰهُمُ ٱلنَّارُۖ وَلَبِئۡسَ ٱلۡمَصِيرُ
Open ayah 24:57তুমি কাফেরদেরকে পৃথিবীতে অপারগকারী (প্রবল পরাক্রমশালী) মনে করো না। তাদের ঠিকানা জাহান্নাম। অবশ্যই তা বড় খারাপ গন্তব্যস্থল!
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لِيَسۡتَـٔۡذِنكُمُ ٱلَّذِينَ مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡ وَٱلَّذِينَ لَمۡ يَبۡلُغُواْ ٱلۡحُلُمَ مِنكُمۡ ثَلَٰثَ مَرَّٰتٖۚ مِّن قَبۡلِ صَلَوٰةِ ٱلۡفَجۡرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُم مِّنَ ٱلظَّهِيرَةِ وَمِنۢ بَعۡدِ صَلَوٰةِ ٱلۡعِشَآءِۚ ثَلَٰثُ عَوۡرَٰتٖ لَّكُمۡۚ لَيۡسَ عَلَيۡكُمۡ وَلَا عَلَيۡهِمۡ جُنَاحُۢ بَعۡدَهُنَّۚ طَوَّٰفُونَ عَلَيۡكُم بَعۡضُكُمۡ عَلَىٰ بَعۡضٖۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ
Open ayah 24:58হে ঈমানদারগণ! তোমাদের দাস-দাসীরা এবং তোমাদের মধ্যে যারা সাবালক হয়নি তারা যেন (তোমাদের কক্ষে প্রবেশকালে) তিন সময়ে তোমাদের কাছে অনুমতি চায়: ফজরের নামাযের পূর্বে, যখন তোমরা দুপুরে তোমাদের পোশাক খুলে রাখ তখন এবং এশার নামাযের পর: তোমাদের একান্তে থাকার তিনটি সময়। এই তিন সময়ের পর (তারা তোমাদের কক্ষে প্রবেশ করলে তাতে) তোমাদের ও তাদের কোন পাপ হবে না। তোমাদের তো একে অপরের কাছে যাতায়াত করতেই হয়। এভাবেই আল্লাহ তোমাদের জন্য বিধানসমূহ স্পষ্ট করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।
وَإِذَا بَلَغَ ٱلۡأَطۡفَٰلُ مِنكُمُ ٱلۡحُلُمَ فَلۡيَسۡتَـٔۡذِنُواْ كَمَا ٱسۡتَـٔۡذَنَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ ءَايَٰتِهِۦۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ
Open ayah 24:59তোমাদের শিশুরা যখন সাবালক হবে তখন তারাও যেন অনুমতি চায়, যেমন তাদের পূর্ববর্তীরা (বয়োজ্যেষ্ঠরা) অনুমতি চেয়ে থাকে। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর বিধানসমূহ স্পষ্ট করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।
وَٱلۡقَوَٰعِدُ مِنَ ٱلنِّسَآءِ ٱلَّٰتِي لَا يَرۡجُونَ نِكَاحٗا فَلَيۡسَ عَلَيۡهِنَّ جُنَاحٌ أَن يَضَعۡنَ ثِيَابَهُنَّ غَيۡرَ مُتَبَرِّجَٰتِۭ بِزِينَةٖۖ وَأَن يَسۡتَعۡفِفۡنَ خَيۡرٞ لَّهُنَّۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ
Open ayah 24:60বয়সবৃদ্ধির কারণে সন্তান হওয়া বন্ধ হয়ে গিয়েছে এমন নারীরা, যারা আর বিয়ের আশা করে না, সৌন্দর্য প্রদর্শনের ইচ্ছা ছাড়া নিজেদের (ওপরের) পরিচ্ছদ খুলে রাখলে তাদের কোন পাপ হবে না। তবে (এ থেকে) বিরত থাকলেই তাদের জন্য ভাল। আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন।
لَّيۡسَ عَلَى ٱلۡأَعۡمَىٰ حَرَجٞ وَلَا عَلَى ٱلۡأَعۡرَجِ حَرَجٞ وَلَا عَلَى ٱلۡمَرِيضِ حَرَجٞ وَلَا عَلَىٰٓ أَنفُسِكُمۡ أَن تَأۡكُلُواْ مِنۢ بُيُوتِكُمۡ أَوۡ بُيُوتِ ءَابَآئِكُمۡ أَوۡ بُيُوتِ أُمَّهَٰتِكُمۡ أَوۡ بُيُوتِ إِخۡوَٰنِكُمۡ أَوۡ بُيُوتِ أَخَوَٰتِكُمۡ أَوۡ بُيُوتِ أَعۡمَٰمِكُمۡ أَوۡ بُيُوتِ عَمَّٰتِكُمۡ أَوۡ بُيُوتِ أَخۡوَٰلِكُمۡ أَوۡ بُيُوتِ خَٰلَٰتِكُمۡ أَوۡ مَا مَلَكۡتُم مَّفَاتِحَهُۥٓ أَوۡ صَدِيقِكُمۡۚ لَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَأۡكُلُواْ جَمِيعًا أَوۡ أَشۡتَاتٗاۚ فَإِذَا دَخَلۡتُم بُيُوتٗا فَسَلِّمُواْ عَلَىٰٓ أَنفُسِكُمۡ تَحِيَّةٗ مِّنۡ عِندِ ٱللَّهِ مُبَٰرَكَةٗ طَيِّبَةٗۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ
Open ayah 24:61অন্ধ, লেংড়া ও রোগীর জন্য কোন বাধা নেই; তোমাদের নিজেদের জন্যও নিজেদের ঘরে কিংবা তোমাদের বাবা, মা, ভাই, বোন, চাচা, ফুফু, মামা বা খালাদের ঘরে অথবা তোমাদের কাছে চাবি আছে এমন ঘরে কিংবা কোন বন্ধুর ঘরে আহার করায় কোন বাধা নেই। সবাই একসাথে খাও কিংবা আলাদা আলাদাভাবে খাও তাতেও তোমাদের কোন পাপ নেই। তবে যখন কোন ঘরে প্রবেশ করবে তখন (ঘরে অবস্থানকারী) তোমাদের লোকদের প্রতি আল্লাহর পক্ষ থেকে বরকতময় পবিত্র অভিবাদনস্বরূপ সালাম দেবে। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর বিধানসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন, যাতে তোমরা বুঝতে পার।
إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَإِذَا كَانُواْ مَعَهُۥ عَلَىٰٓ أَمۡرٖ جَامِعٖ لَّمۡ يَذۡهَبُواْ حَتَّىٰ يَسۡتَـٔۡذِنُوهُۚ إِنَّ ٱلَّذِينَ يَسۡتَـٔۡذِنُونَكَ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَرَسُولِهِۦۚ فَإِذَا ٱسۡتَـٔۡذَنُوكَ لِبَعۡضِ شَأۡنِهِمۡ فَأۡذَن لِّمَن شِئۡتَ مِنۡهُمۡ وَٱسۡتَغۡفِرۡ لَهُمُ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 24:62বস্তুত ঈমানদার তারাই যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস রাখে এবং যখন তারা কোন সর্বজনীন কাজে রসূলের সঙ্গে থাকে তখন তার অনুমতি না নিয়ে চলে যায় না। যারা (প্রয়োজনীয় কোন কাজে যেতে হলে) তোমার কাছে অনুমতি চায় তারাই আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস রাখে। অতএব, তারা যদি নিজেদের কোন কাজের জন্য তোমার কাছে অনুমতি চায় তাহলে তাদের মধ্যে যাকে তুমি চাও অনুমতি দিও এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।
لَّا تَجۡعَلُواْ دُعَآءَ ٱلرَّسُولِ بَيۡنَكُمۡ كَدُعَآءِ بَعۡضِكُم بَعۡضٗاۚ قَدۡ يَعۡلَمُ ٱللَّهُ ٱلَّذِينَ يَتَسَلَّلُونَ مِنكُمۡ لِوَاذٗاۚ فَلۡيَحۡذَرِ ٱلَّذِينَ يُخَالِفُونَ عَنۡ أَمۡرِهِۦٓ أَن تُصِيبَهُمۡ فِتۡنَةٌ أَوۡ يُصِيبَهُمۡ عَذَابٌ أَلِيمٌ
Open ayah 24:63তোমরা রসূলের আহবানকে তোমাদের একে অপরের প্রতি আহবানের মত মনে করো না। তোমাদের মধ্যে যারা (কোথাও) আশ্রয় পাওয়ার জন্য সটকে পড়ে আল্লাহ তাদেরকে জানেন। অতএব, যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন তাদের ওপর কঠিন পরীক্ষা কিংবা কষ্টদায়ক আজাব আসার ব্যাপারে সতর্ক থাকে।
أَلَآ إِنَّ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ قَدۡ يَعۡلَمُ مَآ أَنتُمۡ عَلَيۡهِ وَيَوۡمَ يُرۡجَعُونَ إِلَيۡهِ فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُواْۗ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمُۢ
Open ayah 24:64জেনে রাখ, আসমান ও জমিনে যা কিছু আছে তা (সবই) আল্লাহর। তিনি তোমাদের অবস্থা জানেন; আর (সে দিনের কথাও তিনি জানেন) যেদিন তাদেরকে তাঁরই কাছে ফিরিয়ে নেওয়া হবে, সেদিন তিনি তাদেরকে তাদের অতীত কর্মসমূহ অবহিত করবেন। আল্লাহ সবকিছুই ভালভাবে জানেন।