الفرقان
Al-Furqaan
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
تَبَارَكَ ٱلَّذِي نَزَّلَ ٱلۡفُرۡقَانَ عَلَىٰ عَبۡدِهِۦ لِيَكُونَ لِلۡعَٰلَمِينَ نَذِيرًا
Open ayah 25:1পরম কল্যাণময় সেই সত্তা যিনি স্বীয় বান্দার প্রতি (সত্য-মিথ্যার) পার্থক্যকারী গ্রন্থ (কোরআন) অবতীর্ণ করেছেন, যাতে সে বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে।
ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلَمۡ يَتَّخِذۡ وَلَدٗا وَلَمۡ يَكُن لَّهُۥ شَرِيكٞ فِي ٱلۡمُلۡكِ وَخَلَقَ كُلَّ شَيۡءٖ فَقَدَّرَهُۥ تَقۡدِيرٗا
Open ayah 25:2আসমান ও জমিনের রাজত্ব তাঁরই। তিনি কোন সন্তান গ্রহণ করেননি। রাজেত্ব তাঁর কোন অংশীদার নেই। তিনি প্রতিটি বস্তু সৃষ্টি করে তা পরিমাপমত সুনির্ধারিত করেছেন।
وَٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ ءَالِهَةٗ لَّا يَخۡلُقُونَ شَيۡـٔٗا وَهُمۡ يُخۡلَقُونَ وَلَا يَمۡلِكُونَ لِأَنفُسِهِمۡ ضَرّٗا وَلَا نَفۡعٗا وَلَا يَمۡلِكُونَ مَوۡتٗا وَلَا حَيَوٰةٗ وَلَا نُشُورٗا
Open ayah 25:3তারা তাঁকে ছাড়া এমন কিছু উপাস্য গ্রহণ করেছে যারা কিছুই সৃষ্টি করে না, বরং তারা নিজেরাই সৃষ্ট। অধিকন্তু, তারা তাদের নিজেদেরই কোন ক্ষতি কিংবা উপকার করার মালিক নয় এবং কোন মৃত্যু, জীবন কিংবা পুনরুত্থানের অধিকার রাখে না।
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّآ إِفۡكٌ ٱفۡتَرَىٰهُ وَأَعَانَهُۥ عَلَيۡهِ قَوۡمٌ ءَاخَرُونَۖ فَقَدۡ جَآءُو ظُلۡمٗا وَزُورٗا
Open ayah 25:4কাফেররা (কোরআন সম্পর্কে) বলে, “এটা একটা মিথ্যা ছাড়া কিছুই নয়, যা সে (মুহাম্মাদ) উদ্ভাবন করেছে এবং এ কাজে তাকে অন্য কিছু লোক সাহায্য করেছে। অবশ্যই তারা একটা অন্যায় ও মিথ্যা (বক্তব্য) উপস্থাপন করেছে।”
وَقَالُوٓاْ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ٱكۡتَتَبَهَا فَهِيَ تُمۡلَىٰ عَلَيۡهِ بُكۡرَةٗ وَأَصِيلٗا
Open ayah 25:5তারা বলে, “(এগুলো) পূর্ববর্তীদের কাহিনি, যা সে লিখে রেখেছে। লিখে রাখার জন্য এগুলো সকাল-সন্ধ্যায় তার কাছে পাঠ করা হয়।”
قُلۡ أَنزَلَهُ ٱلَّذِي يَعۡلَمُ ٱلسِّرَّ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ إِنَّهُۥ كَانَ غَفُورٗا رَّحِيمٗا
Open ayah 25:6তুমি বল, “এটা তিনিই নাযিল করেছেন যিনি আসমান ও জমিনের রহস্য জানেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।”
وَقَالُواْ مَالِ هَٰذَا ٱلرَّسُولِ يَأۡكُلُ ٱلطَّعَامَ وَيَمۡشِي فِي ٱلۡأَسۡوَاقِ لَوۡلَآ أُنزِلَ إِلَيۡهِ مَلَكٞ فَيَكُونَ مَعَهُۥ نَذِيرًا
Open ayah 25:7তারা বলে, “এ কেমন রসূল, যে (আমাদের মতই) খাবার খায় ও হাটে-বাজারে চলাফেরা করে? তার কাছে একজন ফেরেশতা পাঠানো হল না কেন, যে সতর্ককারী হিসেবে (সারাক্ষণ) তার সঙ্গে থাকত?
أَوۡ يُلۡقَىٰٓ إِلَيۡهِ كَنزٌ أَوۡ تَكُونُ لَهُۥ جَنَّةٞ يَأۡكُلُ مِنۡهَاۚ وَقَالَ ٱلظَّٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلٗا مَّسۡحُورًا
Open ayah 25:8“অথবা তার কাছে কোন ভাণ্ডার দেওয়া হয় না কেন কিংবা তার জন্য কোন বাগান নেই কেন, যেখান থেকে সে আহার করত?” জালেমরা আরো বলে, “আসলে তোমরা একজন যাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করছ।”
ٱنظُرۡ كَيۡفَ ضَرَبُواْ لَكَ ٱلۡأَمۡثَٰلَ فَضَلُّواْ فَلَا يَسۡتَطِيعُونَ سَبِيلٗا
Open ayah 25:9ভেবে দেখ, তোমার জন্য তারা কীসব উদাহরণ বর্ণনা করছে! সুতরাং তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, ফলে এখন আর কোন পথ খুঁজে পাচ্ছে না।
تَبَارَكَ ٱلَّذِيٓ إِن شَآءَ جَعَلَ لَكَ خَيۡرٗا مِّن ذَٰلِكَ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ وَيَجۡعَل لَّكَ قُصُورَۢا
Open ayah 25:10আল্লাহ কত মহিয়ান! তিনি যদি ইচ্ছা করেন তাহলে তোমার জন্য তার চেয়েও উৎকৃষ্ট বস্তু বরাদ্দ করবেন: (তা হল) জান্নাত, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। (জান্নাতে) তিনি তোমার জন্য দালানকোঠাও বরাদ্দ করবেন।
بَلۡ كَذَّبُواْ بِٱلسَّاعَةِۖ وَأَعۡتَدۡنَا لِمَن كَذَّبَ بِٱلسَّاعَةِ سَعِيرًا
Open ayah 25:11বরং তারা কেয়ামত অবিশ্বাস করেছে। আর কেয়ামত অবিশ্বাসকারীর জন্য আমি (জাহান্নামের) আগুন প্রস্তুত করে রেখেছি।
إِذَا رَأَتۡهُم مِّن مَّكَانِۭ بَعِيدٖ سَمِعُواْ لَهَا تَغَيُّظٗا وَزَفِيرٗا
Open ayah 25:12আগুন যখন তাদেরকে দূর থেকে দেখতে পাবে তখন তারা তার ক্রুদ্ধ গর্জন ও নিঃশ্বাস শুনতে পাবে।
وَإِذَآ أُلۡقُواْ مِنۡهَا مَكَانٗا ضَيِّقٗا مُّقَرَّنِينَ دَعَوۡاْ هُنَالِكَ ثُبُورٗا
Open ayah 25:13আর যখন তাদেরকে শিকলবদ্ধ অবস্থায় জাহান্নামের কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন সেখানে তারা (নিজেদের) ধ্বংস ডাকবে (কামনা করবে)।
لَّا تَدۡعُواْ ٱلۡيَوۡمَ ثُبُورٗا وَٰحِدٗا وَٱدۡعُواْ ثُبُورٗا كَثِيرٗا
Open ayah 25:14আজ তোমরা একটি ধ্বংস ডেকো না, বরং অনেক ধ্বংস ডাক।
قُلۡ أَذَٰلِكَ خَيۡرٌ أَمۡ جَنَّةُ ٱلۡخُلۡدِ ٱلَّتِي وُعِدَ ٱلۡمُتَّقُونَۚ كَانَتۡ لَهُمۡ جَزَآءٗ وَمَصِيرٗا
Open ayah 25:15বল, “সেটা (জাহান্নামের সেই শাস্তি) ভাল নাকি চিরকাল বসবাসের সেই জান্নাত (ভাল), যার প্রতিশ্রুতি মোত্তাকীদেরকে দেওয়া হয়েছে?” এটাই তাদের পুরস্কার ও চূড়ান্ত গন্তব্যস্থল।
لَّهُمۡ فِيهَا مَا يَشَآءُونَ خَٰلِدِينَۚ كَانَ عَلَىٰ رَبِّكَ وَعۡدٗا مَّسۡـُٔولٗا
Open ayah 25:16তারা যা চাইবে সেখানে তাদের জন্য তাই থাকবে এবং তারা সেখানে চিরকাল বাস করবে। এটা তোমার প্রভুর এক অবশ্যপূরণীয় ওয়াদা।
وَيَوۡمَ يَحۡشُرُهُمۡ وَمَا يَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ فَيَقُولُ ءَأَنتُمۡ أَضۡلَلۡتُمۡ عِبَادِي هَٰٓؤُلَآءِ أَمۡ هُمۡ ضَلُّواْ ٱلسَّبِيلَ
Open ayah 25:17আর যেদিন তিনি তাদেরকে ও আল্লাহর পরিবর্তে তারা যাদের উপাসনা করত তাদেরকে একত্র করবেন সেদিন তিনি (উপাস্যদেরকে) বলবেন, “তোমরাই কি আমার এই বান্দাদেরকে বিভ্রান্ত করেছিলে, নাকি তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছিল?”
قَالُواْ سُبۡحَٰنَكَ مَا كَانَ يَنۢبَغِي لَنَآ أَن نَّتَّخِذَ مِن دُونِكَ مِنۡ أَوۡلِيَآءَ وَلَٰكِن مَّتَّعۡتَهُمۡ وَءَابَآءَهُمۡ حَتَّىٰ نَسُواْ ٱلذِّكۡرَ وَكَانُواْ قَوۡمَۢا بُورٗا
Open ayah 25:18তারা বলবে, “তুমি কত মহান! আমাদের জন্য তো তোমার পরিবর্তে অন্য অভিভাবক গ্রহণ করা সমীচীন ছিল না; বরং তুমিই তো তাদেরকে ও তাদের পিতৃপুরুষদেরকে ভোগের সামগ্রী দিয়েছিলে; ফলে তারা উপদেশ ভুলে গিয়েছিল এবং এক অধঃপতিত জনগোষ্ঠীতে পরিণত হয়েছিল।”
فَقَدۡ كَذَّبُوكُم بِمَا تَقُولُونَ فَمَا تَسۡتَطِيعُونَ صَرۡفٗا وَلَا نَصۡرٗاۚ وَمَن يَظۡلِم مِّنكُمۡ نُذِقۡهُ عَذَابٗا كَبِيرٗا
Open ayah 25:19তোমরা যা বল সে ব্যাপারে তারা (তোমাদের মিথ্যা উপাস্যরা) এভাবে তোমাদেরকে মিথ্যুক সাব্যস্ত করবে। সুতরাং তোমরা শাস্তি এড়াতে কিংবা সাহায্য লাভ করতে পারবে না। তোমাদের মধ্যে যে কেউ অন্যায় (মিথ্যা উপাস্য গ্রহণ) করবে আমি তাকে গুরুতর শাস্তি আস্বাদন করাব।
وَمَآ أَرۡسَلۡنَا قَبۡلَكَ مِنَ ٱلۡمُرۡسَلِينَ إِلَّآ إِنَّهُمۡ لَيَأۡكُلُونَ ٱلطَّعَامَ وَيَمۡشُونَ فِي ٱلۡأَسۡوَاقِۗ وَجَعَلۡنَا بَعۡضَكُمۡ لِبَعۡضٖ فِتۡنَةً أَتَصۡبِرُونَۗ وَكَانَ رَبُّكَ بَصِيرٗا
Open ayah 25:20তোমার পূর্বে আমি যত রসূল পাঠিয়েছি তারা সকলেই তো খাবার খেত ও হাটে-বাজারে চলাফেরা করত। আমি তোমাদের কতককে কতকের জন্য পরীক্ষার মাধ্যম বানিয়েছি। তোমরা কি ধৈর্যধারণ করবে? তোমার প্রভু সবকিছুই দেখেন।
۞وَقَالَ ٱلَّذِينَ لَا يَرۡجُونَ لِقَآءَنَا لَوۡلَآ أُنزِلَ عَلَيۡنَا ٱلۡمَلَٰٓئِكَةُ أَوۡ نَرَىٰ رَبَّنَاۗ لَقَدِ ٱسۡتَكۡبَرُواْ فِيٓ أَنفُسِهِمۡ وَعَتَوۡ عُتُوّٗا كَبِيرٗا
Open ayah 25:21যারা আমার সাক্ষাৎ কামনা করে না তারা বলে, “আমাদের কাছে ফেরেশতা নাযিল করা হয়নি কেন? অথবা আমরা আমাদের প্রভুকে দেখি না কেন?” আসলে তারা নিজেদেরকে খুব বড় মনে করেছে এবং দারুণ ঔদ্ধত্য প্রদর্শন করেছে।
يَوۡمَ يَرَوۡنَ ٱلۡمَلَٰٓئِكَةَ لَا بُشۡرَىٰ يَوۡمَئِذٖ لِّلۡمُجۡرِمِينَ وَيَقُولُونَ حِجۡرٗا مَّحۡجُورٗا
Open ayah 25:22যেদিন তারা ফেরেশতাদের দেখবে সেদিন (তাদের পক্ষ থেকে) পাপীদের জন্য কোন সুসংবাদ থাকবে না। তারা বলবে, “সব রকমের সুসংবাদ (তোমাদের জন্য) নিষিদ্ধ।”
وَقَدِمۡنَآ إِلَىٰ مَا عَمِلُواْ مِنۡ عَمَلٖ فَجَعَلۡنَٰهُ هَبَآءٗ مَّنثُورًا
Open ayah 25:23তারা যেসব কাজ করেছে আমি তার দিকে মনোনিবেশ করব এবং সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব।
أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِ يَوۡمَئِذٍ خَيۡرٞ مُّسۡتَقَرّٗا وَأَحۡسَنُ مَقِيلٗا
Open ayah 25:24সেদিন জান্নাতবাসীরাই উৎকৃষ্ট বাসস্থান ও শ্রেষ্ঠ বিশ্রামস্থলের অধিকারী হবে।
وَيَوۡمَ تَشَقَّقُ ٱلسَّمَآءُ بِٱلۡغَمَٰمِ وَنُزِّلَ ٱلۡمَلَٰٓئِكَةُ تَنزِيلًا
Open ayah 25:25আর (স্মরণ করো) যেদিন আসমান মেঘসহ টুকরা টুকরা হয়ে যাবে এবং ব্যাপকভাবে ফেরেশতা নামানো হবে।
ٱلۡمُلۡكُ يَوۡمَئِذٍ ٱلۡحَقُّ لِلرَّحۡمَٰنِۚ وَكَانَ يَوۡمًا عَلَى ٱلۡكَٰفِرِينَ عَسِيرٗا
Open ayah 25:26সেদিন সত্যিকার রাজত্ব হবে করুণাময়ের এবং কাফেরদের জন্য হবে একটি কঠিন দিন।
وَيَوۡمَ يَعَضُّ ٱلظَّالِمُ عَلَىٰ يَدَيۡهِ يَقُولُ يَٰلَيۡتَنِي ٱتَّخَذۡتُ مَعَ ٱلرَّسُولِ سَبِيلٗا
Open ayah 25:27আর (স্মরণ করো) যেদিন অন্যায়কারী নিজের দুই হাত কামড়াবে আর বলবে, “হায়, আমি যদি রসূলের সাথে একটি পথ গ্রহণ করতাম!”
يَٰوَيۡلَتَىٰ لَيۡتَنِي لَمۡ أَتَّخِذۡ فُلَانًا خَلِيلٗا
Open ayah 25:28“হায়রে আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম!
لَّقَدۡ أَضَلَّنِي عَنِ ٱلذِّكۡرِ بَعۡدَ إِذۡ جَآءَنِيۗ وَكَانَ ٱلشَّيۡطَٰنُ لِلۡإِنسَٰنِ خَذُولٗا
Open ayah 25:29আমার কাছে উপদেশ (কোরআন) আসার পর সে-ই তো আমাকে তা থেকে বিপথে নিয়েছিল। আর শয়তান সবসময় মানুষকে বিপদকালে ধোঁকা দিয়ে থাকে।”
وَقَالَ ٱلرَّسُولُ يَٰرَبِّ إِنَّ قَوۡمِي ٱتَّخَذُواْ هَٰذَا ٱلۡقُرۡءَانَ مَهۡجُورٗا
Open ayah 25:30রসূল বলবে, “হে আমার প্রভু! আমার লোকেরা তো এই কোরআনকে ফেলে রেখেছিল”
وَكَذَٰلِكَ جَعَلۡنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوّٗا مِّنَ ٱلۡمُجۡرِمِينَۗ وَكَفَىٰ بِرَبِّكَ هَادِيٗا وَنَصِيرٗا
Open ayah 25:31এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদেরকে শত্রু করেছিলাম। তবে (তোমার জন্য) তোমার প্রভুই পথপ্রদর্শক ও সাহায্যকারী হিসেবে যথেষ্ট।
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡلَا نُزِّلَ عَلَيۡهِ ٱلۡقُرۡءَانُ جُمۡلَةٗ وَٰحِدَةٗۚ كَذَٰلِكَ لِنُثَبِّتَ بِهِۦ فُؤَادَكَۖ وَرَتَّلۡنَٰهُ تَرۡتِيلٗا
Open ayah 25:32কাফেররা বলে, “তার কাছে গোটা কোরআন একবারে নাযিল করা হল না কেন?” এভাবেই (বারে বারে একটু একটু করে তা নাযিল করা হয়েছে); তার দ্বারা আমি তোমার অন্তরকে সুদৃঢ় করব বলে। আর আমি তা ক্রমে ক্রমে ধাপে ধাপে আবৃত্তি (নাযিল) করেছি।
وَلَا يَأۡتُونَكَ بِمَثَلٍ إِلَّا جِئۡنَٰكَ بِٱلۡحَقِّ وَأَحۡسَنَ تَفۡسِيرًا
Open ayah 25:33তারা তোমার কাছে কখনও কোন উপমা নিয়ে এলেই আমি তোমাকে (সে সম্পর্কিত) সঠিক তথ্য ও (তার) যথার্থ ব্যাখ্যা জানিয়ে দেই।
ٱلَّذِينَ يُحۡشَرُونَ عَلَىٰ وُجُوهِهِمۡ إِلَىٰ جَهَنَّمَ أُوْلَٰٓئِكَ شَرّٞ مَّكَانٗا وَأَضَلُّ سَبِيلٗا
Open ayah 25:34যাদেরকে মুখ থুবড়ে পড়ে-থাকা অবস্থায় জাহান্নামে নিয়ে জড়ো করা হবে তাদের জায়গা বড় নিকৃষ্ট এবং তারা অধিকতর পথভ্রষ্ট।
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَجَعَلۡنَا مَعَهُۥٓ أَخَاهُ هَٰرُونَ وَزِيرٗا
Open ayah 25:35আমি মূসাকে কিতাব (তাওরাত) দিয়েছিলাম এবং তার সাথে সাহায্যকারী হিসেবে তার ভাই হারূনকে দিয়েছিলাম।
فَقُلۡنَا ٱذۡهَبَآ إِلَى ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا فَدَمَّرۡنَٰهُمۡ تَدۡمِيرٗا
Open ayah 25:36আর আমি (তাদেরকে) বলেছিলাম, “তোমরা সেই লোকদের কাছে যাও যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা অভিহিত করেছে।” তারপর আমি তাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছি।
وَقَوۡمَ نُوحٖ لَّمَّا كَذَّبُواْ ٱلرُّسُلَ أَغۡرَقۡنَٰهُمۡ وَجَعَلۡنَٰهُمۡ لِلنَّاسِ ءَايَةٗۖ وَأَعۡتَدۡنَا لِلظَّٰلِمِينَ عَذَابًا أَلِيمٗا
Open ayah 25:37নূহের সমপ্রদায়কেও (ধ্বংস করেছি); যখন তারা রসূলদেরকে অবিশ্বাস করল আমি তখন তাদেরকে ডুবিয়ে দিলাম এবং মানবজাতির জন্য তাদেরকে এক নিদর্শন বানিয়ে রাখলাম। আমি জালেমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।
وَعَادٗا وَثَمُودَاْ وَأَصۡحَٰبَ ٱلرَّسِّ وَقُرُونَۢا بَيۡنَ ذَٰلِكَ كَثِيرٗا
Open ayah 25:38(ধ্বংস করেছি) আদ ও ছামূদ জাতিকে, রাস্ (উত্তর আরবের ইয়ামামায় অবস্থিত ছামূদ জাতির কোন এক গোত্রের বসবাসের এলাকা)-এর বাসিন্দাদেরকে এবং এদের মাঝের আরো অনেক প্রজন্মকে।
وَكُلّٗا ضَرَبۡنَا لَهُ ٱلۡأَمۡثَٰلَۖ وَكُلّٗا تَبَّرۡنَا تَتۡبِيرٗا
Open ayah 25:39আমি প্রত্যেকের সামনেই দৃষ্টান্ত পেশ করেছিলাম, তবে (অবিশ্বাস আর অপকর্মের কারণে) প্রত্যেককেই সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি।
وَلَقَدۡ أَتَوۡاْ عَلَى ٱلۡقَرۡيَةِ ٱلَّتِيٓ أُمۡطِرَتۡ مَطَرَ ٱلسَّوۡءِۚ أَفَلَمۡ يَكُونُواْ يَرَوۡنَهَاۚ بَلۡ كَانُواْ لَا يَرۡجُونَ نُشُورٗا
Open ayah 25:40তারা তো (লূতের) সেই জনপদের ওপর দিয়েই এসেছে যার ওপর খারাপ বৃষ্টি পড়েছিল। তারা কি তা দেখেনি? আসলে তারা পুনরুত্থান প্রত্যাশা করে না।
وَإِذَا رَأَوۡكَ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَٰذَا ٱلَّذِي بَعَثَ ٱللَّهُ رَسُولًا
Open ayah 25:41তারা যখন তোমাকে দেখে তখন তোমাকে নিয়ে শুধু ঠাট্টা-বিদ্রূপই করে; (আর বলে) “এই কি সেই লোকটি যাকে আল্লাহ রসূল করে পাঠিয়েছেন?”
إِن كَادَ لَيُضِلُّنَا عَنۡ ءَالِهَتِنَا لَوۡلَآ أَن صَبَرۡنَا عَلَيۡهَاۚ وَسَوۡفَ يَعۡلَمُونَ حِينَ يَرَوۡنَ ٱلۡعَذَابَ مَنۡ أَضَلُّ سَبِيلًا
Open ayah 25:42“সে তো আমাদেরকে পথভ্রষ্ট করে আমাদের উপাস্যদের থেকে সরিয়ে নেবার উপক্রম করেছিল, যদি না আমরা তাদেরকে আঁকড়ে থাকতাম।” তারা যখন (নিজেদের) আজাব দেখতে পাবে তখন জানতে পারবে কে অধিক পথভ্রষ্ট।
أَرَءَيۡتَ مَنِ ٱتَّخَذَ إِلَٰهَهُۥ هَوَىٰهُ أَفَأَنتَ تَكُونُ عَلَيۡهِ وَكِيلًا
Open ayah 25:43তুমি কি তাকে দেখেছো যে তার উপাস্য বানিয়েছে নিজের প্রবৃত্তিকে? তবুও কি তুমি তার জিম্মাদার হবে?
أَمۡ تَحۡسَبُ أَنَّ أَكۡثَرَهُمۡ يَسۡمَعُونَ أَوۡ يَعۡقِلُونَۚ إِنۡ هُمۡ إِلَّا كَٱلۡأَنۡعَٰمِ بَلۡ هُمۡ أَضَلُّ سَبِيلًا
Open ayah 25:44নাকি তুমি মনে করো, তাদের অধিকাংশ শোনে কিংবা বোঝে? তারা আসলে পশুদের মতই; বরং তারা আরো বেশি পথভ্রষ্ট।
أَلَمۡ تَرَ إِلَىٰ رَبِّكَ كَيۡفَ مَدَّ ٱلظِّلَّ وَلَوۡ شَآءَ لَجَعَلَهُۥ سَاكِنٗا ثُمَّ جَعَلۡنَا ٱلشَّمۡسَ عَلَيۡهِ دَلِيلٗا
Open ayah 25:45তুমি কি তোমার প্রভুকে দেখনি, তিনি কীভাবে ছায়াকে বিস্তৃত করেন? ইচ্ছা করলে তিনি একে স্থির রাখতে পারতেন; তবে আমি সূর্যকে তার নির্দেশক (নিয়ন্ত্রক) করেছি।
ثُمَّ قَبَضۡنَٰهُ إِلَيۡنَا قَبۡضٗا يَسِيرٗا
Open ayah 25:46তারপর আমি একে আমার দিকে আস্তে আস্তে গুটিয়ে আনি। (আল্লাহর হুকুমে সূর্য সবকিছুর ছায়া নিয়ন্ত্রণ করে। ফলে, সূর্যোদয়কালে সবকিছুর ছায়া সবচেয়ে প্রলম্বিত থাকে। তারপর ক্রমান্বয়ে ছোট হয়ে দ্বিপ্রহরে তা সবচেয়ে ছোট হয়ে যায়। তারপর উল্টো দিকে বড় হতে থাকে এবং সূর্যাস্তের কালে আবার তা সবচেয়ে প্রলম্বিত হয়। আয়াতদুটোতে এই বিষয়টির ইংগিত রয়েছে।)
وَهُوَ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلَّيۡلَ لِبَاسٗا وَٱلنَّوۡمَ سُبَاتٗا وَجَعَلَ ٱلنَّهَارَ نُشُورٗا
Open ayah 25:47তিনিই তোমাদের আচ্ছাদনের জন্য রাত, বিশ্রামের জন্য ঘুম এবং (কাজকর্মে) উঠে পড়ার জন্য দিন দিয়েছেন।
وَهُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ ٱلرِّيَٰحَ بُشۡرَۢا بَيۡنَ يَدَيۡ رَحۡمَتِهِۦۚ وَأَنزَلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ طَهُورٗا
Open ayah 25:48তিনিই তাঁর রহমতের (বৃষ্টির) পূর্বাভাসস্বরূপ বাতাস পাঠান। আর আসমান থেকে আমি বিশুদ্ধ পানি বর্ষণ করি;
لِّنُحۡـِۧيَ بِهِۦ بَلۡدَةٗ مَّيۡتٗا وَنُسۡقِيَهُۥ مِمَّا خَلَقۡنَآ أَنۡعَٰمٗا وَأَنَاسِيَّ كَثِيرٗا
Open ayah 25:49যাতে আমি তার সাহায্যে নিষপ্রাণ ভূমিতে প্রাণ সঞ্চার করতে পারি এবং আমার সৃষ্ট অনেক পশু ও মানুষকে তা পান করাতে পারি।
وَلَقَدۡ صَرَّفۡنَٰهُ بَيۡنَهُمۡ لِيَذَّكَّرُواْ فَأَبَىٰٓ أَكۡثَرُ ٱلنَّاسِ إِلَّا كُفُورٗا
Open ayah 25:50আমি এই পানি তাদের মধ্যে বিতরণ করেছি যাতে তারা (আমার অনুগ্রহ) স্মরণ করে; কিন্তু অধিকাংশ মানুষ কেবল অকৃতজ্ঞতাই প্রকাশ করে।
وَلَوۡ شِئۡنَا لَبَعَثۡنَا فِي كُلِّ قَرۡيَةٖ نَّذِيرٗا
Open ayah 25:51ইচ্ছা করলে আমি প্রত্যেক জনপদে একজন করে সতর্ককারী পাঠাতে পারতাম।
فَلَا تُطِعِ ٱلۡكَٰفِرِينَ وَجَٰهِدۡهُم بِهِۦ جِهَادٗا كَبِيرٗا
Open ayah 25:52অতএব, তুমি কাফেরদের ইচ্ছানুযায়ী কাজ করো না; বরং তাদের বিরুদ্ধে এর (এই কোরআনের) সাহায্যে বড় রকম লড়াই চালাও।
۞وَهُوَ ٱلَّذِي مَرَجَ ٱلۡبَحۡرَيۡنِ هَٰذَا عَذۡبٞ فُرَاتٞ وَهَٰذَا مِلۡحٌ أُجَاجٞ وَجَعَلَ بَيۡنَهُمَا بَرۡزَخٗا وَحِجۡرٗا مَّحۡجُورٗا
Open ayah 25:53তিনিই দুই সমুদ্র (দুই প্রকার পানি) সমান্তরালে প্রবাহিত করেছেন। একটি মিষ্ট ও সুপেয় এবং আরেকটি লোনা ও তিক্ত। এবং উভয়ের মাঝখানে এক অন্তরায় ও সুদৃঢ় বাধা স্থাপন করে দিয়েছেন।
وَهُوَ ٱلَّذِي خَلَقَ مِنَ ٱلۡمَآءِ بَشَرٗا فَجَعَلَهُۥ نَسَبٗا وَصِهۡرٗاۗ وَكَانَ رَبُّكَ قَدِيرٗا
Open ayah 25:54তিনিই পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন এবং তার জন্য বংশ ও বৈবাহিক সম্পর্ক নির্ধারণ করে দিয়েছেন। তোমার প্রভু অত্যন্ত ক্ষমতাবান।
وَيَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُهُمۡ وَلَا يَضُرُّهُمۡۗ وَكَانَ ٱلۡكَافِرُ عَلَىٰ رَبِّهِۦ ظَهِيرٗا
Open ayah 25:55তারা (অবিশ্বাসীরা) আল্লাহর পরিবর্তে এমন কিছুর উপাসনা করে যা তাদের কোন উপকার কিংবা ক্ষতি করতে পারে না। অবিশ্বাসী মাত্রই তার প্রভুর বিরুদ্ধে (অপশক্তির) সাহায্যকারী।
وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا مُبَشِّرٗا وَنَذِيرٗا
Open ayah 25:56আমি তো তোমাকে একজন সুসংবাদদাতা ও সতর্ককারীরূপেই পাঠিয়েছি।
قُلۡ مَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍ إِلَّا مَن شَآءَ أَن يَتَّخِذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلٗا
Open ayah 25:57বলে দাও, “আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না। আমি কেবল চাই, (তোমাদের মধ্যে) যে চায় সে যেন তার প্রভুর পথ অবলম্বন করে।”
وَتَوَكَّلۡ عَلَى ٱلۡحَيِّ ٱلَّذِي لَا يَمُوتُ وَسَبِّحۡ بِحَمۡدِهِۦۚ وَكَفَىٰ بِهِۦ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًا
Open ayah 25:58আর তুমি সেই চিরঞ্জীব সত্তার ওপর নির্ভর করো যার মৃত্যু নেই এবং তার প্রশংসা ও গুণগান কর। তাঁর বান্দাদের পাপের খবর রাখার জন্য তিনিই যথেষ্ট;
ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ ٱلرَّحۡمَٰنُ فَسۡـَٔلۡ بِهِۦ خَبِيرٗا
Open ayah 25:59যিনি আসমান ও জমিন এবং তার মধ্যে যা কিছু আছে তা ছয়দিনে সৃষ্টি করেছেন; অতঃপর আরশে (সিংহাসনে) সমাসীন হয়েছেন। তিনি করুণাময়। কোন অবগত ব্যক্তির কাছে তাঁর সম্পর্কে জিজ্ঞেস কর।
وَإِذَا قِيلَ لَهُمُ ٱسۡجُدُواْۤ لِلرَّحۡمَٰنِ قَالُواْ وَمَا ٱلرَّحۡمَٰنُ أَنَسۡجُدُ لِمَا تَأۡمُرُنَا وَزَادَهُمۡ نُفُورٗا۩
Open ayah 25:60তাদেরকে যখন বলা হল, “করুণাময়কে সেজদা করো” তখন তারা বলল, “করুণাময় আবার কি? তুমি যাকে সেজদা করার আদেশ দেবে আমরা কি তাকেই সেজদা করব?” এতে তাদের বিমুখতাই বৃদ্ধি পেয়েছে।সেজদা
تَبَارَكَ ٱلَّذِي جَعَلَ فِي ٱلسَّمَآءِ بُرُوجٗا وَجَعَلَ فِيهَا سِرَٰجٗا وَقَمَرٗا مُّنِيرٗا
Open ayah 25:61বরকতময় সেই সত্তা, যিনি আকাশে রাশিচক্র স্থাপন করেছেন এবং তাতে একটি বিরাট প্রদীপ (সূর্য) ও একটি আলোকপ্রদ চন্দ্র স্থাপন করেছেন।
وَهُوَ ٱلَّذِي جَعَلَ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ خِلۡفَةٗ لِّمَنۡ أَرَادَ أَن يَذَّكَّرَ أَوۡ أَرَادَ شُكُورٗا
Open ayah 25:62আর তিনিই রাত ও দিনকে পরম্পরাগত করেছেন, এমন ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণ করতে চায় কিংবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়।
وَعِبَادُ ٱلرَّحۡمَٰنِ ٱلَّذِينَ يَمۡشُونَ عَلَى ٱلۡأَرۡضِ هَوۡنٗا وَإِذَا خَاطَبَهُمُ ٱلۡجَٰهِلُونَ قَالُواْ سَلَٰمٗا
Open ayah 25:63করুণাময়ের (যথার্থ) বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, এবং মূর্খরা যখন তাদেরকে (অভদ্রভাবে) সম্বোধন করে তখন তারা বলে, “শান্তি”। (তারা ভদ্রভাবে মূর্খদের অভদ্র সম্বোধনের জবাব দেয়।)
وَٱلَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمۡ سُجَّدٗا وَقِيَٰمٗا
Open ayah 25:64যারা তাদের প্রভুর উদ্দেশ্যে সেজদারত ও দণ্ডায়মান অবস্থায় রাত কাটায়।
وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا ٱصۡرِفۡ عَنَّا عَذَابَ جَهَنَّمَۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
Open ayah 25:65যারা বলে, “হে আমাদের প্রভু! আমাদের থেকে জাহান্নামের আজাবকে দূরে রেখো। নিশ্চয়ই তার আজাব একটা বড় সর্বনাশ।”
إِنَّهَا سَآءَتۡ مُسۡتَقَرّٗا وَمُقَامٗا
Open ayah 25:66নিশ্চয়ই তা বাসস্থান ও অবস্থানস্থল হিসেবে বড়ই নিকৃষ্ট।
وَٱلَّذِينَ إِذَآ أَنفَقُواْ لَمۡ يُسۡرِفُواْ وَلَمۡ يَقۡتُرُواْ وَكَانَ بَيۡنَ ذَٰلِكَ قَوَامٗا
Open ayah 25:67যারা ব্যয় করার সময় অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না; বরং তা (তাদের ব্যয়) হয় এর মাঝামাঝি একটা মধ্যম পরিমাণে।
وَٱلَّذِينَ لَا يَدۡعُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ وَلَا يَقۡتُلُونَ ٱلنَّفۡسَ ٱلَّتِي حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلۡحَقِّ وَلَا يَزۡنُونَۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ يَلۡقَ أَثَامٗا
Open ayah 25:68যারা আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে ডাকে না, আল্লাহ যাকে হত্যা করা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যে তা করে সে পাপের শাস্তি ভোগ করবে।
يُضَٰعَفۡ لَهُ ٱلۡعَذَابُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَيَخۡلُدۡ فِيهِۦ مُهَانًا
Open ayah 25:69কেয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং তার মধ্যেই সে লাঞ্ছিত অবস্থায় চিরকাল থাকবে;
إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ عَمَلٗا صَٰلِحٗا فَأُوْلَٰٓئِكَ يُبَدِّلُ ٱللَّهُ سَيِّـَٔاتِهِمۡ حَسَنَٰتٖۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا
Open ayah 25:70সেই সব লোকেরা ব্যতীত যারা তওবা করে, বিশ্বাস রাখে এবং সৎকাজ করে; আল্লাহ এমন লোকদের পাপসমূহ পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
وَمَن تَابَ وَعَمِلَ صَٰلِحٗا فَإِنَّهُۥ يَتُوبُ إِلَى ٱللَّهِ مَتَابٗا
Open ayah 25:71যে তওবা করে ও সৎকাজ করে সে তো পুরোপুরি আল্লাহর দিকেই ফিরে আসে।
وَٱلَّذِينَ لَا يَشۡهَدُونَ ٱلزُّورَ وَإِذَا مَرُّواْ بِٱللَّغۡوِ مَرُّواْ كِرَامٗا
Open ayah 25:72আর যে লোকেরা মিথ্যা সাক্ষ্য দেয় না; অপকর্মের কাছ দিয়ে গমনকালে (নিজেদের) সম্মান নিয়ে চলে যায়;
وَٱلَّذِينَ إِذَا ذُكِّرُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ لَمۡ يَخِرُّواْ عَلَيۡهَا صُمّٗا وَعُمۡيَانٗا
Open ayah 25:73যাদেরকে তাদের প্রভুর আয়াতসমূহ স্মরণ করিয়ে দিলে সে সম্বন্ধে বধির ও অন্ধ হয়ে থাকে না (না শোনার ও না দেখার ভান করে না);
وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَٰجِنَا وَذُرِّيَّٰتِنَا قُرَّةَ أَعۡيُنٖ وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِينَ إِمَامًا
Open ayah 25:74এবং যারা বলে, “হে আমাদের প্রভু! আমাদের জন্য আমাদের স্ত্রী ও সন্তানদের দিক থেকে চোখের শান্তি দান করো (এমন স্ত্রী ও সন্তান দাও যাদের দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়) আর আমাদেরকে মোত্তাকীদের ইমাম (অনুসরণীয় নেতা) বানিয়ে দাও”
أُوْلَٰٓئِكَ يُجۡزَوۡنَ ٱلۡغُرۡفَةَ بِمَا صَبَرُواْ وَيُلَقَّوۡنَ فِيهَا تَحِيَّةٗ وَسَلَٰمًا
Open ayah 25:75এমন লোকদেরকে তাদের ধৈর্যের প্রতিদানে (জান্নাতে) কক্ষ দেওয়া হবে এবং সেখানে তাদেরকে অভিবাদন ও সালাম দিয়ে অভ্যর্থনা জানানো হবে।
خَٰلِدِينَ فِيهَاۚ حَسُنَتۡ مُسۡتَقَرّٗا وَمُقَامٗا
Open ayah 25:76তারা সেখানে চিরকাল বাস করবে। বাসস্থান ও অবস্থানস্থল হিসেবে তা বড়ই উত্তম।
قُلۡ مَا يَعۡبَؤُاْ بِكُمۡ رَبِّي لَوۡلَا دُعَآؤُكُمۡۖ فَقَدۡ كَذَّبۡتُمۡ فَسَوۡفَ يَكُونُ لِزَامَۢا
Open ayah 25:77বল, “তোমরা যদি আমার প্রভুকে না ডাক তাহলে তিনি তোমাদের দিকে মনোযোগ দেন না। তোমরা তো (তাঁকে) অবিশ্বাসই করেছো; তাই শাস্তি হবে (তোমাদের জন্য) অপরিহার্য।”