الشعراء
Ash-Shu'araa
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
طسٓمٓ
Open ayah 26:1ত্বা সীন মীম [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দ-সংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]।
تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ
Open ayah 26:2এগুলো সুস্পষ্ট কিতাবের (কোরআনের) আয়াত।
لَعَلَّكَ بَٰخِعٞ نَّفۡسَكَ أَلَّا يَكُونُواْ مُؤۡمِنِينَ
Open ayah 26:3তারা ঈমান আনছে না বলে মনের দুঃখে তুমি যেন আত্মহনন করতে চাও।
إِن نَّشَأۡ نُنَزِّلۡ عَلَيۡهِم مِّنَ ٱلسَّمَآءِ ءَايَةٗ فَظَلَّتۡ أَعۡنَٰقُهُمۡ لَهَا خَٰضِعِينَ
Open ayah 26:4আমি যদি ইচ্ছা করি তাহলে তাদের কাছে আসমান থেকে কোন নিদর্শন পাঠাতে পারি, যার সামনে তারা তাদের ঘাড়গুলো নত করে দেয় (তারা নতি স্বীকার করে)।
وَمَا يَأۡتِيهِم مِّن ذِكۡرٖ مِّنَ ٱلرَّحۡمَٰنِ مُحۡدَثٍ إِلَّا كَانُواْ عَنۡهُ مُعۡرِضِينَ
Open ayah 26:5করুণাময়ের পক্ষ থেকে তাদের কাছে কোন নতুন উপদেশ এলেই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।
فَقَدۡ كَذَّبُواْ فَسَيَأۡتِيهِمۡ أَنۢبَٰٓؤُاْ مَا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ
Open ayah 26:6অতএব, তারা (সত্যকে) অবিশ্বাসই করেছে। তাই তারা যা নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করত তার সংবাদ তারা শিগগিরই জানবে।
أَوَلَمۡ يَرَوۡاْ إِلَى ٱلۡأَرۡضِ كَمۡ أَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ زَوۡجٖ كَرِيمٍ
Open ayah 26:7তারা কি ভূমির দিকে চেয়ে দেখেনি? তাতে আমি কত রকম উৎকৃষ্ট উদ্ভিদ উৎপন্ন করেছি!
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Open ayah 26:8নিশ্চয়ই তার মধ্যে একটি নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Open ayah 26:9তোমার প্রভু অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু।
وَإِذۡ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰٓ أَنِ ٱئۡتِ ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 26:10(স্মরণ করো) যখন তোমার প্রভু মূসাকে ডেকে বললেন, “জালেম লোকদের কাছে যাও;
قَوۡمَ فِرۡعَوۡنَۚ أَلَا يَتَّقُونَ
Open ayah 26:11ফেরাউনের লোকদের কাছে। তারা কি ভয় করে না?”
قَالَ رَبِّ إِنِّيٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ
Open ayah 26:12মূসা বলল, “প্রভু! আমার আশঙ্কা হয়, তারা আমাকে অবিশ্বাস করবে।
وَيَضِيقُ صَدۡرِي وَلَا يَنطَلِقُ لِسَانِي فَأَرۡسِلۡ إِلَىٰ هَٰرُونَ
Open ayah 26:13তাছাড়া আমার মন সংকীর্ণ হয়ে যায় (আমি সাহস হারিয়ে ফেলি) এবং আমার জিহবা দ্রুত চলে না (আমি সাবলীলভাবে কথা বলতে পারি না)। অতএব, হারূনের কাছে বার্তা (ওহী) পাঠাও।”
وَلَهُمۡ عَلَيَّ ذَنۢبٞ فَأَخَافُ أَن يَقۡتُلُونِ
Open ayah 26:14“আমার বিরুদ্ধে তাদের একটি অভিযোগও আছে। অতএব, আমার ভয় হয়, তারা আমাকে হত্যা করবে।”
قَالَ كَلَّاۖ فَٱذۡهَبَا بِـَٔايَٰتِنَآۖ إِنَّا مَعَكُم مُّسۡتَمِعُونَ
Open ayah 26:15আল্লাহ বলেন, “না, তোমরা দুজনই আমার নিদর্শন নিয়ে যাবে। আমি তো তোমাদের সঙ্গে আছিই, (কে কি বলে) সব শোনব।”
فَأۡتِيَا فِرۡعَوۡنَ فَقُولَآ إِنَّا رَسُولُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:16তোমরা ফেরাউনের কাছে গিয়ে বলবে, “আমরা বিশ্বজগতের প্রভুর দূত।
أَنۡ أَرۡسِلۡ مَعَنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ
Open ayah 26:17(আমাদের বক্তব্য,) বনী ইসরাঈলকে আমাদের সাথে যেতে দাও।”
قَالَ أَلَمۡ نُرَبِّكَ فِينَا وَلِيدٗا وَلَبِثۡتَ فِينَا مِنۡ عُمُرِكَ سِنِينَ
Open ayah 26:18ফেরাউন বলল, “আমরা কি তোমাকে একটি শিশু হিসেবে আমাদের মধ্যে লালনপালন করিনি? আর তুমি তো তোমার বয়সের অনেকগুলো বছর আমাদের মধ্যে কাটিয়েছো।”
وَفَعَلۡتَ فَعۡلَتَكَ ٱلَّتِي فَعَلۡتَ وَأَنتَ مِنَ ٱلۡكَٰفِرِينَ
Open ayah 26:19“আর তুমি তোমার সেই কর্মটিও করেছিলে (ঘুষি মেরে একটি মানুষ হত্যা করেছিলে)। তুমি বড় অকৃতজ্ঞ।”
قَالَ فَعَلۡتُهَآ إِذٗا وَأَنَا۠ مِنَ ٱلضَّآلِّينَ
Open ayah 26:20মূসা বলল, “কাজটি আমি বিভ্রান্ত (অজ্ঞাত) অবস্থায় করেছিলাম।”
فَفَرَرۡتُ مِنكُمۡ لَمَّا خِفۡتُكُمۡ فَوَهَبَ لِي رَبِّي حُكۡمٗا وَجَعَلَنِي مِنَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 26:21“অতঃপর আমি তোমাদের ভয়ে তোমাদের থেকে পালিয়ে যাই। তারপর আমার প্রভু আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে রসূল করেছেন।”
وَتِلۡكَ نِعۡمَةٞ تَمُنُّهَا عَلَيَّ أَنۡ عَبَّدتَّ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ
Open ayah 26:22“আর তুমি আমাকে যে অনুগ্রহের খোটা দিচ্ছ তা তো এই যে, তুমি বনী ইসরাঈলকে দাস বানিয়ে রেখেছো।”
قَالَ فِرۡعَوۡنُ وَمَا رَبُّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:23ফেরাউন বলল, “বিশ্বজগতের প্রভু আবার কি জিনিস?”
قَالَ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ
Open ayah 26:24মূসা বলল, “তিনি আসমান ও জমিন এবং তার মধ্যবর্তী সবকিছুর প্রভু, যদি তোমরা বিশ্বাস কর।”
قَالَ لِمَنۡ حَوۡلَهُۥٓ أَلَا تَسۡتَمِعُونَ
Open ayah 26:25ফেরাউন তার চারপাশের লোকদেরকে বলল, “তোমরা কি শুনছ না?”
قَالَ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 26:26মূসা বলল, “তিনি তোমাদের প্রভু এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও প্রভু।”
قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِيٓ أُرۡسِلَ إِلَيۡكُمۡ لَمَجۡنُونٞ
Open ayah 26:27ফেরাউন বলল, “তোমাদের কাছে প্রেরিত তোমাদের রসূল আসলে একটা পাগল।”
قَالَ رَبُّ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُمۡ تَعۡقِلُونَ
Open ayah 26:28মূসা বলল, “তিনি পূর্ব-পশ্চিম ও তার মধ্যবর্তী সবকিছুর প্রভু, যদি তোমরা বুঝতে।”
قَالَ لَئِنِ ٱتَّخَذۡتَ إِلَٰهًا غَيۡرِي لَأَجۡعَلَنَّكَ مِنَ ٱلۡمَسۡجُونِينَ
Open ayah 26:29ফেরাউন বলল, “তুমি যদি আমাকে ছাড়া অন্য কোন প্রভু গ্রহণ করো তাহলে আমি অবশ্যই তোমাকে কারারুদ্ধ করব।”
قَالَ أَوَلَوۡ جِئۡتُكَ بِشَيۡءٖ مُّبِينٖ
Open ayah 26:30মূসা বলল, “আমি যদি তোমার কাছে (প্রমাণস্বরূপ) স্পষ্ট কোন জিনিস নিয়ে আসি তবুও?”
قَالَ فَأۡتِ بِهِۦٓ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
Open ayah 26:31ফেরাউন বলল, “তাহলে তা নিয়ে এসো, যদি তুমি সত্যবাদী হও।”
فَأَلۡقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعۡبَانٞ مُّبِينٞ
Open ayah 26:32তখন মূসা তার লাঠিটি নিক্ষেপ করল, দেখা গেল, সেটি একটি স্পষ্ট অজগর।
وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِيَ بَيۡضَآءُ لِلنَّٰظِرِينَ
Open ayah 26:33তারপর সে তার হাত বের করল, সাথে সাথে দর্শকরা দেখল, হাতটি সাদা হয়ে গেছে।
قَالَ لِلۡمَلَإِ حَوۡلَهُۥٓ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٞ
Open ayah 26:34ফেরাউন তার চারপাশের নেতাদের বলল, “নিশ্চয়ই এ এক বিজ্ঞ যাদুকর।
يُرِيدُ أَن يُخۡرِجَكُم مِّنۡ أَرۡضِكُم بِسِحۡرِهِۦ فَمَاذَا تَأۡمُرُونَ
Open ayah 26:35সে তার যাদুর বলে তোমাদেরকে তোমাদের ভূখণ্ড থেকে বের করে দিতে চায়। অতএব, তোমরা এখন কি করতে বল?”
قَالُوٓاْ أَرۡجِهۡ وَأَخَاهُ وَٱبۡعَثۡ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ
Open ayah 26:36তারা বলল, “তাকে ও তার ভাইকে কিছুটা অবকাশ দিন এবং নগরগুলোতে (যাদুকর) সংগ্রহকারীদের পাঠিয়ে দিন;
يَأۡتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٖ
Open ayah 26:37যাতে তারা প্রত্যেক বিজ্ঞ যাদুকরকে আপনার কাছে নিয়ে আসে।”
فَجُمِعَ ٱلسَّحَرَةُ لِمِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ
Open ayah 26:38অতঃপর এক নির্দিষ্ট দিনের নির্ধারিত সময়ে যাদুকরদের একত্র করা হল।
وَقِيلَ لِلنَّاسِ هَلۡ أَنتُم مُّجۡتَمِعُونَ
Open ayah 26:39আর লোকদেরকে বলা হয়েছিল, “তোমরা সমবেত হচ্ছ তো? (তোমরা যথাসময়ে উপস্থিত থেকো;)
لَعَلَّنَا نَتَّبِعُ ٱلسَّحَرَةَ إِن كَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ
Open ayah 26:40যেন আমরা যাদুকরদের অনুসরণ করতে পারি, যদি তারা বিজয়ী হয়।”
فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالُواْ لِفِرۡعَوۡنَ أَئِنَّ لَنَا لَأَجۡرًا إِن كُنَّا نَحۡنُ ٱلۡغَٰلِبِينَ
Open ayah 26:41তারপর যখন যাদুকরেরা এল তখন তারা ফেরাউনকে বলল, “যদি আমরাই বিজয়ী হই তাহলে আমাদের জন্য কি অবশ্যই কোন পুরস্কার থাকবে?”
قَالَ نَعَمۡ وَإِنَّكُمۡ إِذٗا لَّمِنَ ٱلۡمُقَرَّبِينَ
Open ayah 26:42সে বলল, “হ্যাঁ, আর তোমরা তখন (আমার) নিকটজনদের মধ্যে গণ্য হবে।”
قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلۡقُواْ مَآ أَنتُم مُّلۡقُونَ
Open ayah 26:43মূসা তাদেরকে (যাদুকরদেরকে) বলল, “তোমরা যা নিক্ষেপ করতে চাও তা নিক্ষেপ কর।”
فَأَلۡقَوۡاْ حِبَالَهُمۡ وَعِصِيَّهُمۡ وَقَالُواْ بِعِزَّةِ فِرۡعَوۡنَ إِنَّا لَنَحۡنُ ٱلۡغَٰلِبُونَ
Open ayah 26:44তারা তখন তাদের দড়ি আর লাঠিগুলো নিক্ষেপ করল আর বলল, ফেরাউনের শক্তির শপথ, আমরাই বিজয়ী হব।
فَأَلۡقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ تَلۡقَفُ مَا يَأۡفِكُونَ
Open ayah 26:45তখন মূসা তার লাঠিটি নিক্ষেপ করল, আর সহসাই দেখা গেল, তারা যা বানিয়েছিল সে তা সব গিলে ফেলছে। (যাদুকরদের নিক্ষিপ্ত দড়ি আর লাঠিগুলো তাদের যাদুবলে যে ছোট ছোট সাপে পরিণত হয়েছিল, মূসার নিক্ষিপ্ত লাঠিটি আল্লাহর দেওয়া অলৌকিক ক্ষমতাবলে বিরাট অজগরে পরিণত হয়ে সেগুলোকে গিলে ফেলল।)
فَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ
Open ayah 26:46তখন যাদুকরেরা সেজদায় পড়ে গেল।
قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:47তারা বলল, “আমরা বিশ্বজগতের প্রভুর প্রতি ঈমান আনলাম,
رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ
Open ayah 26:48যিনি মূসা ও হারূনের প্রভু।”
قَالَ ءَامَنتُمۡ لَهُۥ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِي عَلَّمَكُمُ ٱلسِّحۡرَ فَلَسَوۡفَ تَعۡلَمُونَۚ لَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ وَلَأُصَلِّبَنَّكُمۡ أَجۡمَعِينَ
Open ayah 26:49ফেরাউন বলল, “আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা তার কথায় বিশ্বাস করেছো। নিশ্চয়ই সে তোমাদের গুরু, যে তোমাদেরকে যাদু শিখিয়েছে। (এর পরিণাম) তোমরা জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে দেব এবং অবশ্যই তোমাদের সকলকে শূলে চড়াব।
قَالُواْ لَا ضَيۡرَۖ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ
Open ayah 26:50তারা বলল, “কোন ক্ষতি নেই। আমরা তো আমাদের প্রভুর কাছেই ফিরে যাব।
إِنَّا نَطۡمَعُ أَن يَغۡفِرَ لَنَا رَبُّنَا خَطَٰيَٰنَآ أَن كُنَّآ أَوَّلَ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 26:51আমরা আশা করি, আমাদের প্রভু আমাদের পাপসমূহ মার্জনা করে দেবেন; কারণ, আমরাই হলাম ঈমান আনয়নকারীদের মধ্যে প্রথম।”
۞وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنۡ أَسۡرِ بِعِبَادِيٓ إِنَّكُم مُّتَّبَعُونَ
Open ayah 26:52আমি মূসাকে এই বলে ওহী পাঠালাম, “তুমি আমার বান্দাদের নিয়ে রাতে বেরিয়ে পড়; নিশ্চয়ই তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে (ফেরাউনের লোকেরা তোমাদের পেছনে পেছনে আসবে)।”
فَأَرۡسَلَ فِرۡعَوۡنُ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ
Open ayah 26:53অতঃপর ফেরাউন নগরগুলোতে (লোক) সংগ্রহকারীদল পাঠায়,
إِنَّ هَٰٓؤُلَآءِ لَشِرۡذِمَةٞ قَلِيلُونَ
Open ayah 26:54(সে বলে,) “আসলে এরা (বনী ইসরাঈল) তো অল্পসংখ্যক মানুষের ক্ষুদ্র একটি দল,
وَإِنَّهُمۡ لَنَا لَغَآئِظُونَ
Open ayah 26:55“তবে এরা আমাদেরকে (নানাভাবে) ক্ষেপিয়ে তুলেছে।
وَإِنَّا لَجَمِيعٌ حَٰذِرُونَ
Open ayah 26:56আর আমরা সবাই (এদের কারণে) সতর্কাবস্থায় রয়েছি।”
فَأَخۡرَجۡنَٰهُم مِّن جَنَّٰتٖ وَعُيُونٖ
Open ayah 26:57অতঃপর আমি তাদেরকে (ফেরাউন ও তার দলবলকে) বের করে দিলাম বাগ-বাগিচা ও ঝর্ণারাজি থেকে;
وَكُنُوزٖ وَمَقَامٖ كَرِيمٖ
Open ayah 26:58আর ধন-ভাণ্ডার ও সম্মানজনক স্থান থেকে।
كَذَٰلِكَۖ وَأَوۡرَثۡنَٰهَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ
Open ayah 26:59তাই হয়েছিল; আর এসব কিছুর উত্তরাধিকারী করে দিলাম বনী ইসরাঈলকে।
فَأَتۡبَعُوهُم مُّشۡرِقِينَ
Open ayah 26:60অতঃপর সূর্যোদয়কালে ফেরাউনের লোকেরা মূসার লোকদের পেছনে এসে পড়ল।
فَلَمَّا تَرَٰٓءَا ٱلۡجَمۡعَانِ قَالَ أَصۡحَٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدۡرَكُونَ
Open ayah 26:61উভয় দল যখন একে অপরকে দেখতে পেল তখন মূসার সঙ্গীরা বলল, “আমরা যে (শত্রুর) নাগালের মধ্যে এসে গেলাম!”
قَالَ كَلَّآۖ إِنَّ مَعِيَ رَبِّي سَيَهۡدِينِ
Open ayah 26:62মূসা বলল, “কখনো নয়, আমার সাথে আমার প্রভু আছেন; তিনি আমাকে শিগগিরই পথ দেখাবেন।”
فَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡبَحۡرَۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرۡقٖ كَٱلطَّوۡدِ ٱلۡعَظِيمِ
Open ayah 26:63অতঃপর আমি মূসাকে আদেশ দিলাম, “তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত কর।” এতে সমুদ্র বিদীর্ণ হল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মত হয়ে গেল।
وَأَزۡلَفۡنَا ثَمَّ ٱلۡأٓخَرِينَ
Open ayah 26:64তারপর আমি অন্যদেরকে (ফেরাউন ও তার দলটিকে) সেখানে আনলাম।
وَأَنجَيۡنَا مُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ أَجۡمَعِينَ
Open ayah 26:65আমি মূসা ও তার সকল সঙ্গীকে বাঁচিয়ে দিলাম।
ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ
Open ayah 26:66তারপর অন্যদেরকে (ফেরাউন ও তার দলটিকে) ডুবিয়ে দিলাম।
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Open ayah 26:67এ ঘটনার মধ্যে অবশ্যই এক বড় নিদর্শন আছে। তবে তাদের অধিকাংশ বিশ্বাসী ছিল না।
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Open ayah 26:68আর তোমার প্রভু অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু।
وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ إِبۡرَٰهِيمَ
Open ayah 26:69আর তাদের কাছে ইবরাহীমের ঘটনা বর্ণনা কর।
إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَا تَعۡبُدُونَ
Open ayah 26:70যখন সে তার বাবা ও নিজ সমপ্রদায়কে বলল, “তোমরা কিসের ইবাদত করো?”
قَالُواْ نَعۡبُدُ أَصۡنَامٗا فَنَظَلُّ لَهَا عَٰكِفِينَ
Open ayah 26:71তারা বলল, “আমরা মূর্তিদের পূজা করি এবং সারাক্ষণ তাদের প্রতি নিবেদিত থাকি।”
قَالَ هَلۡ يَسۡمَعُونَكُمۡ إِذۡ تَدۡعُونَ
Open ayah 26:72সে বলল, “তোমরা যখন (তাদেরকে) ডাক তারা কি তোমাদের ডাক শুনতে পায়?”
أَوۡ يَنفَعُونَكُمۡ أَوۡ يَضُرُّونَ
Open ayah 26:73“কিংবা তারা কি তোমাদের উপকার কিংবা অপকার করতে পারে?”
قَالُواْ بَلۡ وَجَدۡنَآ ءَابَآءَنَا كَذَٰلِكَ يَفۡعَلُونَ
Open ayah 26:74তারা বলল, “(না,) তবে আমরা আমাদের বাপ-দাদাকে এমনই করতে দেখেছি।”
قَالَ أَفَرَءَيۡتُم مَّا كُنتُمۡ تَعۡبُدُونَ
Open ayah 26:75ইবরাহীম বলল, “তোমরা কি তাদের সম্বন্ধে ভেবে দেখেছো যাদের পূজা করে আসছ;
أَنتُمۡ وَءَابَآؤُكُمُ ٱلۡأَقۡدَمُونَ
Open ayah 26:76তোমরা ও তোমাদের পূর্ববর্তী বাপ-দাদারা?”
فَإِنَّهُمۡ عَدُوّٞ لِّيٓ إِلَّا رَبَّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:77“তারা তো আমার শত্রু, সৃষ্টিজগতের প্রভু (এক আল্লাহ) ব্যতীত;
ٱلَّذِي خَلَقَنِي فَهُوَ يَهۡدِينِ
Open ayah 26:78যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তিনিই আমাকে পথ প্রদর্শন করেন;
وَٱلَّذِي هُوَ يُطۡعِمُنِي وَيَسۡقِينِ
Open ayah 26:79তিনিই আমাকে খাওয়ান ও পান করান।”
وَإِذَا مَرِضۡتُ فَهُوَ يَشۡفِينِ
Open ayah 26:80“আর আমি যখন অসুস্থ হই তখন তিনিই আমাকে সুস্থ করেন।
وَٱلَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحۡيِينِ
Open ayah 26:81তিনিই আমার মৃত্যু দেবেন, তারপর আমাকে জীবিত করবেন।
وَٱلَّذِيٓ أَطۡمَعُ أَن يَغۡفِرَ لِي خَطِيٓـَٔتِي يَوۡمَ ٱلدِّينِ
Open ayah 26:82এবং বিচারের দিনে তিনিই আমার অপরাধ ক্ষমা করবেন বলে আমি আশা করি।”
رَبِّ هَبۡ لِي حُكۡمٗا وَأَلۡحِقۡنِي بِٱلصَّٰلِحِينَ
Open ayah 26:83“হে আমার প্রভু! আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত কর।
وَٱجۡعَل لِّي لِسَانَ صِدۡقٖ فِي ٱلۡأٓخِرِينَ
Open ayah 26:84পরবর্তীদের মধ্যে আমার জন্য সুখ্যাতি দান কর।”
وَٱجۡعَلۡنِي مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ
Open ayah 26:85“আমাকে সুখের জান্নাতের অন্যতম উত্তরাধিকারী কর।
وَٱغۡفِرۡ لِأَبِيٓ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلضَّآلِّينَ
Open ayah 26:86আর আমার বাবাকে ক্ষমা করে দাও, তিনি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলেন।”
وَلَا تُخۡزِنِي يَوۡمَ يُبۡعَثُونَ
Open ayah 26:87“যেদিন লোকদেরকে পুনরায় উঠানো হবে সেদিন (পুনরুত্থান দিবসে) আমাকে লাঞ্ছিত করো না;
يَوۡمَ لَا يَنفَعُ مَالٞ وَلَا بَنُونَ
Open ayah 26:88যেদিন সম্পদ ও পুত্রগণ কারো উপকারে আসবে না;
إِلَّا مَنۡ أَتَى ٱللَّهَ بِقَلۡبٖ سَلِيمٖ
Open ayah 26:89কেবল সে ছাড়া যে আল্লাহর কাছে একটি বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে।”
وَأُزۡلِفَتِ ٱلۡجَنَّةُ لِلۡمُتَّقِينَ
Open ayah 26:90জান্নাতকে মোত্তাকীদের কাছে আনা হবে
وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِلۡغَاوِينَ
Open ayah 26:91এবং জাহান্নামকে বিপথগামীদের সামনে উন্মোচিত করা হবে।
وَقِيلَ لَهُمۡ أَيۡنَ مَا كُنتُمۡ تَعۡبُدُونَ
Open ayah 26:92আর তাদেরকে বলা হবে, “কোথায় তারা (তোমাদের সেই মিথ্যা উপাস্যরা), তোমরা যাদের উপাসনা করতে
مِن دُونِ ٱللَّهِ هَلۡ يَنصُرُونَكُمۡ أَوۡ يَنتَصِرُونَ
Open ayah 26:93আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদেরকে অথবা তাদের নিজেদেরকে সাহায্য করতে পারছে?”
فَكُبۡكِبُواْ فِيهَا هُمۡ وَٱلۡغَاوُۥنَ
Open ayah 26:94অতঃপর অধোমুখী করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে; অন্যান্য বিপথগামীদেরকেও
وَجُنُودُ إِبۡلِيسَ أَجۡمَعُونَ
Open ayah 26:95এবং ইবলীসের বাহিনীগুলোর সকলকেও।
قَالُواْ وَهُمۡ فِيهَا يَخۡتَصِمُونَ
Open ayah 26:96তারা সেখানে (ভ্রান্ত উপাস্যদের সাথে) বিতর্কে লিপ্ত হয়ে বলবে,
تَٱللَّهِ إِن كُنَّا لَفِي ضَلَٰلٖ مُّبِينٍ
Open ayah 26:97“আল্লাহর শপথ! নিশ্চয়ই আমরা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিলাম”
إِذۡ نُسَوِّيكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:98যখন তোমাদেরকে বিশ্বজগতের প্রভুর সমান সাব্যস্ত করতাম।
وَمَآ أَضَلَّنَآ إِلَّا ٱلۡمُجۡرِمُونَ
Open ayah 26:99অপরাধীরাই আমাদেরকে বিভ্রান্ত করেছিল।”
فَمَا لَنَا مِن شَٰفِعِينَ
Open ayah 26:100“এখন আমাদের কোন সুপারিশকারী নেই।
وَلَا صَدِيقٍ حَمِيمٖ
Open ayah 26:101কোন ঘনিষ্ঠ বন্ধুও নেই।
فَلَوۡ أَنَّ لَنَا كَرَّةٗ فَنَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 26:102(হায়!) আমরা একবার যদি (দুনিয়ায়) ফিরে যাওয়ার সুযোগ পেতাম তাহলে ঈমানদার হয়ে যেতাম।”
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Open ayah 26:103এর মধ্যে অবশ্যই এক নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশ ঈমানদার নয়।
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Open ayah 26:104আর তোমার প্রভু তো অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু।
كَذَّبَتۡ قَوۡمُ نُوحٍ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 26:105নূহের সমপ্রদায় রসূলদেরকে মিথ্যুক আখ্যায়িত করেছিল।
إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ نُوحٌ أَلَا تَتَّقُونَ
Open ayah 26:106যখন তাদের ভাই নূহ তাদেরকে বলল, “তোমাদের কি (আল্লাহর) ভয় নেই?”
إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ
Open ayah 26:107“আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল।
فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Open ayah 26:108অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য কর।”
وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:109“আমি এর জন্য তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। বিশ্বজগতের প্রভুই আমার প্রতিদান দেবেন।
فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Open ayah 26:110অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য কর।”
۞قَالُوٓاْ أَنُؤۡمِنُ لَكَ وَٱتَّبَعَكَ ٱلۡأَرۡذَلُونَ
Open ayah 26:111তারা বলল, “যেখানে নিম্নশ্রেণীর লোকেরা তোমার অনুসরণ করছে সেখানে আমরা তোমার প্রতি ঈমান আনি কীভাবে?”
قَالَ وَمَا عِلۡمِي بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 26:112সে বলল, “তারা কি করত আমি তার কি জানি?”
إِنۡ حِسَابُهُمۡ إِلَّا عَلَىٰ رَبِّيۖ لَوۡ تَشۡعُرُونَ
Open ayah 26:113“তাদের হিসাব তো আমার প্রভুর কাছেই আছে, যদি তোমরা জানতে!
وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 26:114আমি মুমিনদেরকে তাড়িয়ে দিতে পারি না।
إِنۡ أَنَا۠ إِلَّا نَذِيرٞ مُّبِينٞ
Open ayah 26:115আমি কেবল একজন স্পষ্ট সতর্ককারী।”
قَالُواْ لَئِن لَّمۡ تَنتَهِ يَٰنُوحُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمَرۡجُومِينَ
Open ayah 26:116তারা বলল, “হে নূহ! তুমি যদি বিরত না হও তাহলে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে।”
قَالَ رَبِّ إِنَّ قَوۡمِي كَذَّبُونِ
Open ayah 26:117সে বলল, “হে আমার প্রভু! আমার লোকেরা তো আমাকে অবিশ্বাস করল।”
فَٱفۡتَحۡ بَيۡنِي وَبَيۡنَهُمۡ فَتۡحٗا وَنَجِّنِي وَمَن مَّعِيَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 26:118“অতএব, আমার ও তাদের মাঝে একটা ফয়সালা করে দাও এবং আমাকে ও আমার সঙ্গে যে মুমিনরা আছে তাদেরকে রক্ষা কর।”
فَأَنجَيۡنَٰهُ وَمَن مَّعَهُۥ فِي ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ
Open ayah 26:119তখন আমি তাকে ও তার সঙ্গে যারা ছিল তাদেরকে বোঝাইকৃত নৌকায় (নৌকায় বোঝাই করে) রক্ষা করলাম।
ثُمَّ أَغۡرَقۡنَا بَعۡدُ ٱلۡبَاقِينَ
Open ayah 26:120এরপর অবশিষ্টদেরকে ডুবিয়ে দিলাম।
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Open ayah 26:121এর মধ্যে অবশ্যই একটি নিদর্শন আছে; কিন্তু তাদের অধিকাংশই ঈমানদার ছিল না।
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Open ayah 26:122আর তোমার প্রভু তো অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু।
كَذَّبَتۡ عَادٌ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 26:123আদ সমপ্রদায় রসূলদেরকে অবিশ্বাস করেছিল।
إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ هُودٌ أَلَا تَتَّقُونَ
Open ayah 26:124যখন তাদের ভাই হূদ তাদেরকে বলল, “তোমাদের কি (আল্লাহর) ভয় নেই?”
إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ
Open ayah 26:125“আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল।
فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Open ayah 26:126অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য কর।
وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:127আমি এর জন্য তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। বিশ্বজগতের প্রভুই আমার প্রতিদান দেবেন।”
أَتَبۡنُونَ بِكُلِّ رِيعٍ ءَايَةٗ تَعۡبَثُونَ
Open ayah 26:128তোমরা কি প্রতিটি উঁচু জায়গায় অযথা নিদর্শন (স্মৃতিস্তম্ব) নির্মাণ করছ?
وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمۡ تَخۡلُدُونَ
Open ayah 26:129তোমরা প্রাসাদ বানাচ্ছ, যেন চিরকাল (তাতে) বাস করবে।”
وَإِذَا بَطَشۡتُم بَطَشۡتُمۡ جَبَّارِينَ
Open ayah 26:130“আর তোমরা যখন (কাউকে) ধর তখন স্বেচ্ছাচারী হয়ে (নিষ্ঠুরভাবে) ধর।
فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Open ayah 26:131তোমরা বরং আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য কর।
وَٱتَّقُواْ ٱلَّذِيٓ أَمَدَّكُم بِمَا تَعۡلَمُونَ
Open ayah 26:132ভয় করো তাঁকে যিনি তোমাদেরকে সেই সব জিনিস দ্বারা সাহায্য করেছেন যা তোমরা জান।”
أَمَدَّكُم بِأَنۡعَٰمٖ وَبَنِينَ
Open ayah 26:133“তিনি তোমাদেরকে সাহায্য করেছেন পশুসম্পদ ও পুত্রদের দ্বারা;
وَجَنَّٰتٖ وَعُيُونٍ
Open ayah 26:134এবং বাগান ও ঝরনা দ্বারা।
إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ
Open ayah 26:135আমি তোমাদের জন্য এক ভয়ানক দিনের শাস্তির আশংকা করি।”
قَالُواْ سَوَآءٌ عَلَيۡنَآ أَوَعَظۡتَ أَمۡ لَمۡ تَكُن مِّنَ ٱلۡوَٰعِظِينَ
Open ayah 26:136তারা বলল, “তুমি আমাদেরকে উপদেশ দাও আর না দাও আমাদের জন্য উভয়ই সমান।
إِنۡ هَٰذَآ إِلَّا خُلُقُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 26:137এ তো পূর্ববর্তীদের স্বভাব বৈ (নতুন কিছু) নয়।
وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ
Open ayah 26:138আসলে আমাদেরকে শাস্তি দেওয়া হবে না।”
فَكَذَّبُوهُ فَأَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Open ayah 26:139এভাবে তারা তাকে প্রত্যাখ্যান করল আর আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। এর মধ্যে অবশ্যই একটি নিদর্শন আছে; কিন্তু তাদের অধিকাংশই ঈমানদার ছিল না।
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Open ayah 26:140আর তোমার প্রভু তো অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু।
كَذَّبَتۡ ثَمُودُ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 26:141ছামূদ সমপ্রদায় রসূলদেরকে অবিশ্বাস করেছিল।
إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ صَٰلِحٌ أَلَا تَتَّقُونَ
Open ayah 26:142যখন তাদের ভাই ছালেহ তাদেরকে বলল, “তোমাদের কি (আল্লাহর) ভয় নেই?”
إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ
Open ayah 26:143“আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল।
فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Open ayah 26:144অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য কর।
وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:145আমি এর জন্য তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। বিশ্বজগতের প্রভুই আমার প্রতিদান দেবেন।”
أَتُتۡرَكُونَ فِي مَا هَٰهُنَآ ءَامِنِينَ
Open ayah 26:146“তোমাদেরকে কি এ দুনিয়ার ভোগ-সামগ্রীর মধ্যে নিরাপদে রেখে দেওয়া হবে?
فِي جَنَّٰتٖ وَعُيُونٖ
Open ayah 26:147উদ্যান আর ঝরনার মধ্যে?
وَزُرُوعٖ وَنَخۡلٖ طَلۡعُهَا هَضِيمٞ
Open ayah 26:148(সবুজ) ফসলের ক্ষেত আর কোমল মঞ্জরীবিশিষ্ট খেজুর-বাগানের মধ্যে?”
وَتَنۡحِتُونَ مِنَ ٱلۡجِبَالِ بُيُوتٗا فَٰرِهِينَ
Open ayah 26:149“তোমরা পাহাড় কেটে সুদক্ষভাবে ঘর তৈরী করছ।
فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Open ayah 26:150সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য কর।”
وَلَا تُطِيعُوٓاْ أَمۡرَ ٱلۡمُسۡرِفِينَ
Open ayah 26:151“সীমালংঘনকারীদের আদেশ মান্য করো না;
ٱلَّذِينَ يُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ وَلَا يُصۡلِحُونَ
Open ayah 26:152যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, ভাল কাজ করে না।”
قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ
Open ayah 26:153তারা বলল, “আসলে তুমি যাদুগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত।
مَآ أَنتَ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا فَأۡتِ بِـَٔايَةٍ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
Open ayah 26:154তুমি আমাদের মতই একজন মানুষ বৈ তো নও। ঠিক আছে, তুমি যদি সত্যবাদী হও তাহলে (তোমার দাবির সমর্থনে) একটি নিদর্শন উপস্থিত কর।”
قَالَ هَٰذِهِۦ نَاقَةٞ لَّهَا شِرۡبٞ وَلَكُمۡ شِرۡبُ يَوۡمٖ مَّعۡلُومٖ
Open ayah 26:155সে বলল, “এই একটি উষ্ট্রী। এর পানি পানের অধিকার আছে এবং তোমাদেরও নির্ধারিত দিনে পানি পানের অধিকার আছে।
وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٖ فَيَأۡخُذَكُمۡ عَذَابُ يَوۡمٍ عَظِيمٖ
Open ayah 26:156তোমরা এর কোন ক্ষতি করো না। তাহলে তোমাদের ওপর এক ভয়ানক দিনের শাস্তি আসবে।”
فَعَقَرُوهَا فَأَصۡبَحُواْ نَٰدِمِينَ
Open ayah 26:157কিন্তু তারা সেটিকে হত্যা করে পরবর্তীতে অনুতপ্ত হয়েছিল।
فَأَخَذَهُمُ ٱلۡعَذَابُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Open ayah 26:158অতঃপর তাদের ওপর শাস্তি এসেছিল। এর মধ্যে অবশ্যই একটি নিদর্শন আছে; কিন্তু তাদের অধিকাংশ ঈমানদার ছিল না।
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Open ayah 26:159আর তোমার প্রভু তো অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু।
كَذَّبَتۡ قَوۡمُ لُوطٍ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 26:160লূতের সমপ্রদায় রসূলদেরকে অবিশ্বাস করেছিল।
إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ لُوطٌ أَلَا تَتَّقُونَ
Open ayah 26:161যখন তাদের ভাই লূত তাদেরকে বলল, “তোমরা কি (আল্লাহকে) ভয় করো না?”
إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ
Open ayah 26:162“আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল।
فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Open ayah 26:163অতএব, আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য কর।
وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:164আমি এর জন্য তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। বিশ্বজগতের প্রভুই আমার প্রতিদান দেবেন।”
أَتَأۡتُونَ ٱلذُّكۡرَانَ مِنَ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:165“তোমরা কি (যৌন চাহিদা পূরণের জন্য) সৃষ্টিজগতের (মানবজাতির) পুরুষদেরকেই ব্যবহার করো?
وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمۡ رَبُّكُم مِّنۡ أَزۡوَٰجِكُمۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٌ عَادُونَ
Open ayah 26:166আর তোমাদের প্রভু তোমাদের জন্য তোমাদের যে স্ত্রীদের সৃষ্টি করেছেন তাদেরকে বর্জন করো? তোমরা তো এক সীমালংঘনকারী সমপ্রদায়।”
قَالُواْ لَئِن لَّمۡ تَنتَهِ يَٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمُخۡرَجِينَ
Open ayah 26:167তারা বলল, “হে লূত! তুমি যদি বিরত না হও তাহলে অবশ্যই তোমাকে বের করে দেওয়া হবে।”
قَالَ إِنِّي لِعَمَلِكُم مِّنَ ٱلۡقَالِينَ
Open ayah 26:168সে বলল, “আমি তোমাদের এ (জঘন্য) কাজকে ঘৃণা করি।
رَبِّ نَجِّنِي وَأَهۡلِي مِمَّا يَعۡمَلُونَ
Open ayah 26:169হে আমার প্রভু! আমাকে ও আমার পরিবারকে এরা যা করছে তা থেকে (তার পরিণাম থেকে) রক্ষা কর।”
فَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ
Open ayah 26:170আমি তাকে ও তার পরিবারের সকলকে রক্ষা করলাম।
إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ
Open ayah 26:171এক বৃদ্ধা ব্যতীত, যারা পেছনে রয়ে গিয়েছিল সে তাদের অন্তর্ভুক্ত ছিল।
ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ
Open ayah 26:172তারপর আমি অন্যদেরকে ধ্বংস করে দিলাম।
وَأَمۡطَرۡنَا عَلَيۡهِم مَّطَرٗاۖ فَسَآءَ مَطَرُ ٱلۡمُنذَرِينَ
Open ayah 26:173তাদের ওপর এক (শাস্তির) বৃষ্টি বর্ষণ করলাম। যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের (ওপর) এ বৃষ্টি বড়ই খারাপ ছিল।
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Open ayah 26:174এর মধ্যে অবশ্যই এক নিদর্শন আছে; কিন্তু তাদের অধিকাংশই ঈমানদার ছিল না।
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Open ayah 26:175আর তোমার প্রভু তো অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু।
كَذَّبَ أَصۡحَٰبُ لۡـَٔيۡكَةِ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 26:176(মাদ্ইয়ানের নিকটবর্তী) আইকার অধিবাসীরা রসূলদেরকে অবিশ্বাস করেছিল।
إِذۡ قَالَ لَهُمۡ شُعَيۡبٌ أَلَا تَتَّقُونَ
Open ayah 26:177যখন শোয়াইব তাদেরকে বলল, “তোমরা কি (আল্লাহকে) ভয় করো না?”
إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ
Open ayah 26:178“আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল।
فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Open ayah 26:179অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য কর।
وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:180আমি এর জন্য তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। বিশ্বজগতের প্রভুই আমার প্রতিদান দেবেন।”
۞أَوۡفُواْ ٱلۡكَيۡلَ وَلَا تَكُونُواْ مِنَ ٱلۡمُخۡسِرِينَ
Open ayah 26:181“তোমরা মাপে পুরোপুরি দেবে, যারা মাপে কম দেয় তোমরা তাদের দলভুক্ত হবে না।
وَزِنُواْ بِٱلۡقِسۡطَاسِ ٱلۡمُسۡتَقِيمِ
Open ayah 26:182আর সঠিক দাঁড়িপাল্লায় ওজন করবে।”
وَلَا تَبۡخَسُواْ ٱلنَّاسَ أَشۡيَآءَهُمۡ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ
Open ayah 26:183“মানুষকে তাদের জিনিসপত্র কম দেবে না এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে না।
وَٱتَّقُواْ ٱلَّذِي خَلَقَكُمۡ وَٱلۡجِبِلَّةَ ٱلۡأَوَّلِينَ
Open ayah 26:184আর সেই মহান সত্তাকে ভয় করবে, যিনি তোমাদেরকে ও পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করেছেন।”
قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ
Open ayah 26:185তারা বলল, “আসলে তুমি যাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত।”
وَمَآ أَنتَ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ ٱلۡكَٰذِبِينَ
Open ayah 26:186“তুমি তো আমাদের মতই একজন মানুষ। আমাদের ধারণা, তুমি একজন মিথ্যাবাদী ।
فَأَسۡقِطۡ عَلَيۡنَا كِسَفٗا مِّنَ ٱلسَّمَآءِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
Open ayah 26:187যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের ওপর আকাশের একটি খণ্ড ফেল দেখি।”
قَالَ رَبِّيٓ أَعۡلَمُ بِمَا تَعۡمَلُونَ
Open ayah 26:188সে বলল, “তোমরা যা করো তা আমার প্রভু ভাল জানেন।”
فَكَذَّبُوهُ فَأَخَذَهُمۡ عَذَابُ يَوۡمِ ٱلظُّلَّةِۚ إِنَّهُۥ كَانَ عَذَابَ يَوۡمٍ عَظِيمٍ
Open ayah 26:189অতঃপর তারা তাকে অবিশ্বাস করল। ফলে মেঘাচ্ছন্ন দিনের শাস্তি তাদেরকে পাকড়াও করল। সেটা ছিল এক ভয়ানক দিনের শাস্তি।
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Open ayah 26:190এর মধ্যে অবশ্যই একটি নিদর্শন আছে; তবে তাদের অধিকাংশ ঈমানদার ছিল না।
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Open ayah 26:191আর তোমার প্রভু তো অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু।
وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:192এই কোরআন বিশ্বজগতের প্রভুর নিকট থেকে অবতীর্ণ।
نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلۡأَمِينُ
Open ayah 26:193বিশ্বস্ত আত্মা (জিবরাঈল) তা নিয়ে এসেছে,
عَلَىٰ قَلۡبِكَ لِتَكُونَ مِنَ ٱلۡمُنذِرِينَ
Open ayah 26:194তোমার অন্তরে, যাতে তুমি (লোকদেরকে) সতর্ক করতে পার;
بِلِسَانٍ عَرَبِيّٖ مُّبِينٖ
Open ayah 26:195(তা অবতীর্ণ হয়েছে) স্পষ্ট আরবী ভাষায়।
وَإِنَّهُۥ لَفِي زُبُرِ ٱلۡأَوَّلِينَ
Open ayah 26:196পূর্ববর্তীদের কিতাবসমূহে (তাওরাত ও ইনজীলে) এর উল্লেখ রয়েছে।
أَوَلَمۡ يَكُن لَّهُمۡ ءَايَةً أَن يَعۡلَمَهُۥ عُلَمَٰٓؤُاْ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ
Open ayah 26:197তাদের জন্য এটা কি একটা নিদর্শন নয় যে, বনী ইসরাঈলের বিদ্বান ব্যক্তিরা এর সম্পর্কে অবগত আছে?
وَلَوۡ نَزَّلۡنَٰهُ عَلَىٰ بَعۡضِ ٱلۡأَعۡجَمِينَ
Open ayah 26:198আমি যদি এ কোরআন কোন অনারবের ওপর নাযিল করতাম
فَقَرَأَهُۥ عَلَيۡهِم مَّا كَانُواْ بِهِۦ مُؤۡمِنِينَ
Open ayah 26:199এবং সে তা তাদেরকে পড়ে শোনাত তাহলে তারা তা বিশ্বাস করত না।
كَذَٰلِكَ سَلَكۡنَٰهُ فِي قُلُوبِ ٱلۡمُجۡرِمِينَ
Open ayah 26:200এভাবেই আমি অপরাধীদের অন্তরে এটা (অবিশ্বাস) ঢুকিয়ে দিয়েছি।
لَا يُؤۡمِنُونَ بِهِۦ حَتَّىٰ يَرَوُاْ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ
Open ayah 26:201তারা একে (কোরআন) বিশ্বাস করবে না, যতক্ষণ না তারা কষ্টদায়ক শাস্তি দেখতে পায়।
فَيَأۡتِيَهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ
Open ayah 26:202তাদের কাছে এই শাস্তি হঠাৎ এসে পড়বে, তারা বুঝতেই পারবে না।
فَيَقُولُواْ هَلۡ نَحۡنُ مُنظَرُونَ
Open ayah 26:203তারা তখন বলবে, “আমাদেরকে কি অবকাশ দেওয়া হবে?”
أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ
Open ayah 26:204তবে কি তারা আমার শাস্তি দ্রুত কামনা করে?
أَفَرَءَيۡتَ إِن مَّتَّعۡنَٰهُمۡ سِنِينَ
Open ayah 26:205বল দেখি, আমি যদি তাদেরকে অনেক বছর (দুনিয়ার সুখ) উপভোগ করতে দেই,
ثُمَّ جَآءَهُم مَّا كَانُواْ يُوعَدُونَ
Open ayah 26:206তারপর তাদের কাছে তাদের প্রতিশ্রুত শাস্তি আসে (তাতে কি তাদের কোন লাভ আছে)?
مَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يُمَتَّعُونَ
Open ayah 26:207তারা যা কিছু উপভোগ করত তা তাদের কোন কাজে আসবে না।
وَمَآ أَهۡلَكۡنَا مِن قَرۡيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ
Open ayah 26:208আমি কোন জনপদ ধ্বংস করিনি যার জন্য সতর্ককারীদল ছিল না;
ذِكۡرَىٰ وَمَا كُنَّا ظَٰلِمِينَ
Open ayah 26:209স্মরণ করানোর জন্য; আমি কোন অবিচার করিনি।
وَمَا تَنَزَّلَتۡ بِهِ ٱلشَّيَٰطِينُ
Open ayah 26:210শয়তানেরা এ কোরআন নিয়ে অবতীর্ণ হয়নি।
وَمَا يَنۢبَغِي لَهُمۡ وَمَا يَسۡتَطِيعُونَ
Open ayah 26:211এটা তাদের জন্য সমীচীন নয় এবং তারা তা পারেও না।
إِنَّهُمۡ عَنِ ٱلسَّمۡعِ لَمَعۡزُولُونَ
Open ayah 26:212তাদেরকে (এর) শ্রবণ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে।
فَلَا تَدۡعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتَكُونَ مِنَ ٱلۡمُعَذَّبِينَ
Open ayah 26:213অতএব, আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে ডেকো না, পাছে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হও।
وَأَنذِرۡ عَشِيرَتَكَ ٱلۡأَقۡرَبِينَ
Open ayah 26:214আর তোমার নিকটাত্মীয়দেরকে সতর্ক করে দাও।
وَٱخۡفِضۡ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 26:215তোমার অনুসারী মুমিনদের প্রতি বিনয়ী হও।
فَإِنۡ عَصَوۡكَ فَقُلۡ إِنِّي بَرِيٓءٞ مِّمَّا تَعۡمَلُونَ
Open ayah 26:216যদি তারা তোমার অবাধ্য হয় তাহলে বলবে, “তোমরা যা করছ তার সাথে আমার কোন সম্পর্ক নেই।”
وَتَوَكَّلۡ عَلَى ٱلۡعَزِيزِ ٱلرَّحِيمِ
Open ayah 26:217আর পরাক্রমশালী ও দয়াময়ের ওপর ভরসা রেখো;
ٱلَّذِي يَرَىٰكَ حِينَ تَقُومُ
Open ayah 26:218যিনি তোমাকে দেখতে পান যখন তুমি (নামাযে) দাঁড়াও
وَتَقَلُّبَكَ فِي ٱلسَّٰجِدِينَ
Open ayah 26:219এবং (দেখতে পান) সেজদাকারীদের মধ্যে তোমার ওঠাবসা।
إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
Open ayah 26:220নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন।
هَلۡ أُنَبِّئُكُمۡ عَلَىٰ مَن تَنَزَّلُ ٱلشَّيَٰطِينُ
Open ayah 26:221আমি কি তোমাদেরকে জানিয়ে দেব, শয়তানেরা কাদের কাছে অবতীর্ণ হয়?
تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٖ
Open ayah 26:222তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী ও পাপীর কাছে।
يُلۡقُونَ ٱلسَّمۡعَ وَأَكۡثَرُهُمۡ كَٰذِبُونَ
Open ayah 26:223তারা কান পাতে এবং তাদের অধিকাংশ মিথ্যাবাদী।
وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلۡغَاوُۥنَ
Open ayah 26:224কবিদের অনুসরণ করে বিভ্রান্ত ব্যক্তিরা।
أَلَمۡ تَرَ أَنَّهُمۡ فِي كُلِّ وَادٖ يَهِيمُونَ
Open ayah 26:225তুমি কি দেখনি যে, তারা (কবিরা) প্রত্যেক উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় (প্রত্যেক বিষয়ে সত্য-মিথ্যা কথা বলে)?
وَأَنَّهُمۡ يَقُولُونَ مَا لَا يَفۡعَلُونَ
Open ayah 26:226এবং (দেখনি যে,) তারা তাই বলে যা নিজেরা করে না?
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَذَكَرُواْ ٱللَّهَ كَثِيرٗا وَٱنتَصَرُواْ مِنۢ بَعۡدِ مَا ظُلِمُواْۗ وَسَيَعۡلَمُ ٱلَّذِينَ ظَلَمُوٓاْ أَيَّ مُنقَلَبٖ يَنقَلِبُونَ
Open ayah 26:227তবে তাদের কথা ভিন্ন, যারা (সত্যে) বিশ্বাস করে, সৎকাজ করে, আল্লাহকে বেশি করে স্মরণ করে এবং অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। অত্যাচারীরা শিগগিরই জানবে, তারা কোন্ গন্তব্যস্থলে ফিরে যাবে।