النمل
An-Naml
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
طسٓۚ تِلۡكَ ءَايَٰتُ ٱلۡقُرۡءَانِ وَكِتَابٖ مُّبِينٍ
Open ayah 27:1ত্বা সীন [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]; এগুলো কোরআন ও এক স্পষ্ট কিতাবের আয়াত।
هُدٗى وَبُشۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ
Open ayah 27:2(এগুলো) মুমিনদের জন্য পথনির্দেশ ও সুসংবাদ।
ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَهُم بِٱلۡأٓخِرَةِ هُمۡ يُوقِنُونَ
Open ayah 27:3যারা নামায কায়েম করে ও যাকাত দেয়। আর তারাই পরকালকে দৃঢ়ভাবে বিশ্বাস করে।
إِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ زَيَّنَّا لَهُمۡ أَعۡمَٰلَهُمۡ فَهُمۡ يَعۡمَهُونَ
Open ayah 27:4যারা পরকাল বিশ্বাস করে না আমি তাদের কর্মকাণ্ডকে তাদের কাছে শোভনীয় করেছি; তাই তারা বিভ্রান্ত হয়।
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَهُمۡ سُوٓءُ ٱلۡعَذَابِ وَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ هُمُ ٱلۡأَخۡسَرُونَ
Open ayah 27:5তাদের জন্যই রয়েছে নিকৃষ্ট শাস্তি এবং তারাই পরকালে সর্বাধিক ক্ষতিগ্রস্ত।
وَإِنَّكَ لَتُلَقَّى ٱلۡقُرۡءَانَ مِن لَّدُنۡ حَكِيمٍ عَلِيمٍ
Open ayah 27:6তোমাকে কোরআন দেওয়া হচ্ছে পরম প্রাজ্ঞ মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে।
إِذۡ قَالَ مُوسَىٰ لِأَهۡلِهِۦٓ إِنِّيٓ ءَانَسۡتُ نَارٗا سَـَٔاتِيكُم مِّنۡهَا بِخَبَرٍ أَوۡ ءَاتِيكُم بِشِهَابٖ قَبَسٖ لَّعَلَّكُمۡ تَصۡطَلُونَ
Open ayah 27:7(স্মরণ করো) যখন মূসা তার পরিবারকে বলেছিল, “আমি একটা আগুন দেখতে পেয়েছি; সেখান থেকে তোমাদের জন্য একটা খবর নিয়ে আসব, অথবা তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গার নিয়ে আসব, যাতে তোমরা তাপ নিতে পার।”
فَلَمَّا جَآءَهَا نُودِيَ أَنۢ بُورِكَ مَن فِي ٱلنَّارِ وَمَنۡ حَوۡلَهَا وَسُبۡحَٰنَ ٱللَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 27:8অতঃপর সে যখন ঐ আগুনের কাছে এল তখন তাকে সম্বোধন করে বলা হল, “বরকতময় তিনি, যিনি আগুনের মধ্যে আছেন এবং যারা তার আশেপাশে আছেন। বিশ্বজগতের প্রভু আল্লাহ কত মহান!
يَٰمُوسَىٰٓ إِنَّهُۥٓ أَنَا ٱللَّهُ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
Open ayah 27:9হে মূসা! এ তো আমি আল্লাহ, পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
وَأَلۡقِ عَصَاكَۚ فَلَمَّا رَءَاهَا تَهۡتَزُّ كَأَنَّهَا جَآنّٞ وَلَّىٰ مُدۡبِرٗا وَلَمۡ يُعَقِّبۡۚ يَٰمُوسَىٰ لَا تَخَفۡ إِنِّي لَا يَخَافُ لَدَيَّ ٱلۡمُرۡسَلُونَ
Open ayah 27:10“তুমি তোমার লাঠিটি নিক্ষেপ কর।” অতঃপর সে যখন সেটিকে সাপের মত নড়তে দেখল তখন ঘুরে চলে এল এবং পেছনে তাকালো না। (তাকে বলা হল,) “হে মূসা! ভয় পেয়ো না; আমার কাছে (আমি কাছে থাকতে) রসূলেরা ভয় পায় না।”
إِلَّا مَن ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسۡنَۢا بَعۡدَ سُوٓءٖ فَإِنِّي غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 27:11“কিন্তু যে অন্যায় করে ফেলে তার কথা ভিন্ন। অবশ্য পরে সে মন্দ কাজের পরিবর্তে ভাল কাজ করলে (তার প্রতি) আমি ক্ষমাশীল, পরম দয়ালু।
وَأَدۡخِلۡ يَدَكَ فِي جَيۡبِكَ تَخۡرُجۡ بَيۡضَآءَ مِنۡ غَيۡرِ سُوٓءٖۖ فِي تِسۡعِ ءَايَٰتٍ إِلَىٰ فِرۡعَوۡنَ وَقَوۡمِهِۦٓۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ
Open ayah 27:12“এবং তোমার হাত তোমার বগলে ঢুকাও; দেখবে, কোন ত্রুটি ছাড়াই তা সাদা হয়ে বেরিয়ে আসবে। এগুলো ফেরাউন ও তার সমপ্রদায়ের নিকট (আনীত) নয়টি নিদর্শনের অন্তর্গত। তারা ছিল অবাধ্য এক জনগোষ্ঠী।”
فَلَمَّا جَآءَتۡهُمۡ ءَايَٰتُنَا مُبۡصِرَةٗ قَالُواْ هَٰذَا سِحۡرٞ مُّبِينٞ
Open ayah 27:13যখন তাদের কাছে আমার স্পষ্ট নিদর্শনাবলী এসেছিল তখন তারা বলেছিল, “এ তো পরিষ্কার যাদু।”
وَجَحَدُواْ بِهَا وَٱسۡتَيۡقَنَتۡهَآ أَنفُسُهُمۡ ظُلۡمٗا وَعُلُوّٗاۚ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُفۡسِدِينَ
Open ayah 27:14তারা সেগুলো অন্যায়ভাবে ও অহঙ্কারবশত প্রত্যাখ্যান করেছিল, তবে তাদের মন তা সত্য বলে বিশ্বাস করেছিল। অতএব দেখ, অশান্তি সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল!
وَلَقَدۡ ءَاتَيۡنَا دَاوُۥدَ وَسُلَيۡمَٰنَ عِلۡمٗاۖ وَقَالَا ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي فَضَّلَنَا عَلَىٰ كَثِيرٖ مِّنۡ عِبَادِهِ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 27:15অবশ্যই আমি দাউদ ও সোলায়মানকে জ্ঞান দিয়েছিলাম। তারা বলেছিল, “সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে তাঁর অনেক মুমিন বান্দার ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।”
وَوَرِثَ سُلَيۡمَٰنُ دَاوُۥدَۖ وَقَالَ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ عُلِّمۡنَا مَنطِقَ ٱلطَّيۡرِ وَأُوتِينَا مِن كُلِّ شَيۡءٍۖ إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡفَضۡلُ ٱلۡمُبِينُ
Open ayah 27:16সোলায়মান দাউদের (জ্ঞানের) উত্তরাধিকারী হয়েছিল। সে বলেছিল, “হে মানুষ! আমাদেরকে পাখিদের ভাষা শেখানো হয়েছে এবং আমাদেরকে সবকিছুই দেওয়া হয়েছে। অবশ্যই এটা (আল্লাহর) স্পষ্ট অনুগ্রহ।”
وَحُشِرَ لِسُلَيۡمَٰنَ جُنُودُهُۥ مِنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ وَٱلطَّيۡرِ فَهُمۡ يُوزَعُونَ
Open ayah 27:17সোলায়মানের সামনে তার জ্বিন, মানুষ ও পাখি বাহিনীগুলোকে জড়ো করা হল। অতঃপর তাদেরকে ভাগে ভাগে বিন্যস্ত করা হল (যুদ্ধের জন্য প্রস্তুত করা হল)।
حَتَّىٰٓ إِذَآ أَتَوۡاْ عَلَىٰ وَادِ ٱلنَّمۡلِ قَالَتۡ نَمۡلَةٞ يَٰٓأَيُّهَا ٱلنَّمۡلُ ٱدۡخُلُواْ مَسَٰكِنَكُمۡ لَا يَحۡطِمَنَّكُمۡ سُلَيۡمَٰنُ وَجُنُودُهُۥ وَهُمۡ لَا يَشۡعُرُونَ
Open ayah 27:18যখন তারা পিঁপড়াদের উপত্যকায় এল তখন একটি পিঁপড়া বলল, “হে পিঁপড়ারা! তোমরা নিজেদের ঘরে প্রবেশ করো; যাতে সোলায়মান ও তার সৈন্যরা অজ্ঞাতসারে তোমাদেরকে পিষে না ফেলে।”
فَتَبَسَّمَ ضَاحِكٗا مِّن قَوۡلِهَا وَقَالَ رَبِّ أَوۡزِعۡنِيٓ أَنۡ أَشۡكُرَ نِعۡمَتَكَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتَ عَلَيَّ وَعَلَىٰ وَٰلِدَيَّ وَأَنۡ أَعۡمَلَ صَٰلِحٗا تَرۡضَىٰهُ وَأَدۡخِلۡنِي بِرَحۡمَتِكَ فِي عِبَادِكَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 27:19পিঁপড়াটির কথা শুনে সোলায়মান মৃদু হাসল আর বলল, “হে প্রভু! আমাকে শক্তি দাও, যেন আমি তোমার সেই নেয়ামতের শোকর করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দিয়েছো এবং যেন তোমার পছন্দমত সৎকাজ করতে পারি। আর তুমি স্বীয় অনুগ্রহে আমাকে তোমার সৎ ও যোগ্য বান্দাদের অন্তর্ভুক্ত কর।”
وَتَفَقَّدَ ٱلطَّيۡرَ فَقَالَ مَا لِيَ لَآ أَرَى ٱلۡهُدۡهُدَ أَمۡ كَانَ مِنَ ٱلۡغَآئِبِينَ
Open ayah 27:20সোলায়মান পাখিদের সন্ধান নিল এবং বলল, “কি ব্যাপার, হুদহুদকে দেখছি না যে! নাকি সে অনুপস্থিত?”
لَأُعَذِّبَنَّهُۥ عَذَابٗا شَدِيدًا أَوۡ لَأَاْذۡبَحَنَّهُۥٓ أَوۡ لَيَأۡتِيَنِّي بِسُلۡطَٰنٖ مُّبِينٖ
Open ayah 27:21“অবশ্যই আমি তাকে কঠোর শাস্তি দেব কিংবা জবাই করে ফেলব; অথবা সে আমার কাছে (অনুপস্থিতির) স্পষ্ট কারণ উপস্থিত করবে।”
فَمَكَثَ غَيۡرَ بَعِيدٖ فَقَالَ أَحَطتُ بِمَا لَمۡ تُحِطۡ بِهِۦ وَجِئۡتُكَ مِن سَبَإِۭ بِنَبَإٖ يَقِينٍ
Open ayah 27:22অল্পক্ষণের মধ্যেই হুদহুদ এসে হাজির হল এবং (সোলায়মানকে) বলল, “আপনি জানেন না এমন একটি তথ্য আমি জেনে এসেছি। আমি আপনার কাছে সাবা (রাজ্য) থেকে একটি নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি।”
إِنِّي وَجَدتُّ ٱمۡرَأَةٗ تَمۡلِكُهُمۡ وَأُوتِيَتۡ مِن كُلِّ شَيۡءٖ وَلَهَا عَرۡشٌ عَظِيمٞ
Open ayah 27:23“আমি দেখতে পেয়েছি, একজন নারী (বিলকীস) তাদের (সাবার অধিবাসীদের) ওপর রাজত্ব করছে। তাকে সবকিছুই দেওয়া হয়েছে (তার সবকিছুই আছে) এবং তার একটি বিরাট সিংহাসন আছে।”
وَجَدتُّهَا وَقَوۡمَهَا يَسۡجُدُونَ لِلشَّمۡسِ مِن دُونِ ٱللَّهِ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ أَعۡمَٰلَهُمۡ فَصَدَّهُمۡ عَنِ ٱلسَّبِيلِ فَهُمۡ لَا يَهۡتَدُونَ
Open ayah 27:24“আমি দেখলাম, সে ও তার লোকেরা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে। শয়তান তাদের কাজকর্মকে তাদের কাছে শোভনীয় করেছে এবং তাদেরকে সৎপথ থেকে ফিরিয়ে রেখেছে; তাই তারা পথের সন্ধান পাচ্ছে না।”
أَلَّاۤ يَسۡجُدُواْۤ لِلَّهِ ٱلَّذِي يُخۡرِجُ ٱلۡخَبۡءَ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَيَعۡلَمُ مَا تُخۡفُونَ وَمَا تُعۡلِنُونَ
Open ayah 27:25(শয়তান তাদেরকে সৎপথ থেকে ফিরিয়ে রেখেছে) যাতে তারা আল্লাহকে সেজদা না করে, যিনি আসমান ও জমিনের গোপন বস্তু প্রকাশ করেন এবং তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা (সবই) জানেন।
ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ۩
Open ayah 27:26আল্লাহ এমন যে, তিনি ছাড়া কোন উপাস্য নেই। তিনি মহান আরশের (সিংহাসনের) মালিক।সেজদা
۞قَالَ سَنَنظُرُ أَصَدَقۡتَ أَمۡ كُنتَ مِنَ ٱلۡكَٰذِبِينَ
Open ayah 27:27সোলায়মান বলল, “আমরা দেখব, তুমি কি সত্য বলেছো, নাকি তুমি মিথ্যাবাদী।”
ٱذۡهَب بِّكِتَٰبِي هَٰذَا فَأَلۡقِهۡ إِلَيۡهِمۡ ثُمَّ تَوَلَّ عَنۡهُمۡ فَٱنظُرۡ مَاذَا يَرۡجِعُونَ
Open ayah 27:28“আমার এ পত্রটি নিয়ে যাও; এটি তাদের কাছে দেবে, তারপর তাদের কাছ থেকে সরে পড়বে। দেখ, তারা (এর) কি জবাব দেয়।”
قَالَتۡ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَؤُاْ إِنِّيٓ أُلۡقِيَ إِلَيَّ كِتَٰبٞ كَرِيمٌ
Open ayah 27:29বিলকীস বলল, “হে পারিষদবর্গ! আমার কাছে একটি সম্মানিত পত্র পাঠানো হয়েছে।”
إِنَّهُۥ مِن سُلَيۡمَٰنَ وَإِنَّهُۥ بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
Open ayah 27:30“সেটি সোলায়মানের পক্ষ থেকে (পাঠানো হয়েছে)। পত্রটি হল, “করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে:
أَلَّا تَعۡلُواْ عَلَيَّ وَأۡتُونِي مُسۡلِمِينَ
Open ayah 27:31তোমরা আমার অবাধ্য হয়ো না, বরং আনুগত্য স্বীকার করে আমার কাছে আস।”
قَالَتۡ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَؤُاْ أَفۡتُونِي فِيٓ أَمۡرِي مَا كُنتُ قَاطِعَةً أَمۡرًا حَتَّىٰ تَشۡهَدُونِ
Open ayah 27:32বিলকীস বলল, “হে পারিষদবর্গ! আমার এই ব্যাপারটিতে তোমরা আমাকে পরামর্শ দাও। আমি তো কোন ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না, যতক্ষণ না তোমরা আমার কাছে উপস্থিত হও (এবং আমাকে প্রয়োজনীয় পরামর্শ দাও।)”
قَالُواْ نَحۡنُ أُوْلُواْ قُوَّةٖ وَأُوْلُواْ بَأۡسٖ شَدِيدٖ وَٱلۡأَمۡرُ إِلَيۡكِ فَٱنظُرِي مَاذَا تَأۡمُرِينَ
Open ayah 27:33তারা বলল, “আমরা তো ক্ষমতাবান ও প্রচণ্ড শক্তিধর (জাতি); তবে সিদ্ধান্ত গ্রহণের (বা আদেশ দেওয়ার) ক্ষমতা আপনার কাছে; অতএব ভেবে দেখুন, কি আদেশ দেবেন।”
قَالَتۡ إِنَّ ٱلۡمُلُوكَ إِذَا دَخَلُواْ قَرۡيَةً أَفۡسَدُوهَا وَجَعَلُوٓاْ أَعِزَّةَ أَهۡلِهَآ أَذِلَّةٗۚ وَكَذَٰلِكَ يَفۡعَلُونَ
Open ayah 27:34সে বলল, “রাজা-বাদশারা যখন কোন জনপদে প্রবেশ করে তখন তারা তাকে তছনছ করে দেয় এবং সেখানকার সম্মানিত লোকদেরকে লাঞ্ছিত করে। এরাও তাই করবে।”
وَإِنِّي مُرۡسِلَةٌ إِلَيۡهِم بِهَدِيَّةٖ فَنَاظِرَةُۢ بِمَ يَرۡجِعُ ٱلۡمُرۡسَلُونَ
Open ayah 27:35“আমি তাদের কাছে কিছু উপহার পাঠাতে চাই এবং দেখতে চাই, দূতেরা কি নিয়ে ফিরে আসে।”
فَلَمَّا جَآءَ سُلَيۡمَٰنَ قَالَ أَتُمِدُّونَنِ بِمَالٖ فَمَآ ءَاتَىٰنِۦَ ٱللَّهُ خَيۡرٞ مِّمَّآ ءَاتَىٰكُمۚ بَلۡ أَنتُم بِهَدِيَّتِكُمۡ تَفۡرَحُونَ
Open ayah 27:36দূত যখন সোলায়মানের কাছে এল তখন সে বলল, “তোমরা কি আমাকে সম্পদ দ্বারা সাহায্য করছ? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে যা দিয়েছেন তার চেয়ে ভাল। (আমাকে উপহার দিতে হবে না) তোমরা বরং তোমাদের উপহার নিয়ে আনন্দ কর।”
ٱرۡجِعۡ إِلَيۡهِمۡ فَلَنَأۡتِيَنَّهُم بِجُنُودٖ لَّا قِبَلَ لَهُم بِهَا وَلَنُخۡرِجَنَّهُم مِّنۡهَآ أَذِلَّةٗ وَهُمۡ صَٰغِرُونَ
Open ayah 27:37“তাদের কাছে ফিরে যাও। আমরা অবশ্যই তাদের কাছে সেনাদল নিয়ে আসব, যাদের মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমরা অবশ্যই তাদেরকে সেখান থেকে লাঞ্ছিত ও অপদস্থ অবস্থায় বের করে দেব।”
قَالَ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَؤُاْ أَيُّكُمۡ يَأۡتِينِي بِعَرۡشِهَا قَبۡلَ أَن يَأۡتُونِي مُسۡلِمِينَ
Open ayah 27:38সে বলল, “হে পারিষদবর্গ! তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার আগে তোমাদের মধ্যে কে আমাকে তার (বিলকীসের) সিংহাসন এনে দিতে পারবে?”
قَالَ عِفۡرِيتٞ مِّنَ ٱلۡجِنِّ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبۡلَ أَن تَقُومَ مِن مَّقَامِكَۖ وَإِنِّي عَلَيۡهِ لَقَوِيٌّ أَمِينٞ
Open ayah 27:39জ্বিনদের এক দৈত্য বলল, “আপনি আপনার জায়গা থেকে ওঠার আগেই আমি তা আপনার কাছে নিয়ে আসছি। আর এ কাজ করার জন্য অবশ্যই আমি শক্তিমান ও বিশ্বস্ত।
قَالَ ٱلَّذِي عِندَهُۥ عِلۡمٞ مِّنَ ٱلۡكِتَٰبِ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبۡلَ أَن يَرۡتَدَّ إِلَيۡكَ طَرۡفُكَۚ فَلَمَّا رَءَاهُ مُسۡتَقِرًّا عِندَهُۥ قَالَ هَٰذَا مِن فَضۡلِ رَبِّي لِيَبۡلُوَنِيٓ ءَأَشۡكُرُ أَمۡ أَكۡفُرُۖ وَمَن شَكَرَ فَإِنَّمَا يَشۡكُرُ لِنَفۡسِهِۦۖ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيّٞ كَرِيمٞ
Open ayah 27:40যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল, “আপনার চোখ আপনার দিকে ফেরার আগেই (চোখের পলকের মধ্যেই) আমি আপনাকে তা এনে দেব।” অতঃপর সোলায়মান যখন তার সামনে সিংহাসনটি স্থির দেখতে পেল তখন বলল, “এটা আমার প্রভুর অনুগ্রহ; আমি কৃতজ্ঞ হই, না অকৃতজ্ঞ হই তা পরীক্ষা করার জন্য (তিনি আমাকে এই অনুগ্রহ করেছেন)। যে কৃতজ্ঞ হয় সে তার নিজের ভালোর জন্যই কৃতজ্ঞ হয়; আর যে অকৃতজ্ঞ হয় তার জানা উচিত, আমার প্রভু অভাবমুক্ত, মহানুভব।”
قَالَ نَكِّرُواْ لَهَا عَرۡشَهَا نَنظُرۡ أَتَهۡتَدِيٓ أَمۡ تَكُونُ مِنَ ٱلَّذِينَ لَا يَهۡتَدُونَ
Open ayah 27:41সে বলল, “বিলকীসের সিংহাসনটির আকৃতি পাল্টে দাও; দেখব, সে সঠিক দিশা পায়, না দিশাহারাদের অন্তর্ভুক্ত হয় (অর্থাৎ পরিবর্তিত আকৃতিতে সে নিজের সিংহাসন চিনতে পারে কিনা আমরা তা দেখব)।”
فَلَمَّا جَآءَتۡ قِيلَ أَهَٰكَذَا عَرۡشُكِۖ قَالَتۡ كَأَنَّهُۥ هُوَۚ وَأُوتِينَا ٱلۡعِلۡمَ مِن قَبۡلِهَا وَكُنَّا مُسۡلِمِينَ
Open ayah 27:42অতঃপর যখন বিলকীস এল তখন তাকে জিজ্ঞাসা করা হল, “তোমার সিংহাসনটি কি এরকম?” সে বলল, “ঠিক যেন এটাই।” (সোলায়মান বলল,) “বিলকীসের আগেই আমরা জ্ঞান লাভ করেছি এবং মুসলমান (আল্লাহর আনুগত্য স্বীকারকারী) হয়েছি।”
وَصَدَّهَا مَا كَانَت تَّعۡبُدُ مِن دُونِ ٱللَّهِۖ إِنَّهَا كَانَتۡ مِن قَوۡمٖ كَٰفِرِينَ
Open ayah 27:43আল্লাহর পরিবর্তে সে (বিলকীস) যার পূজা করত সেই তাকে (আল্লাহর আনুগত্য থেকে) বিরত রেখেছিল। নিশ্চয়ই সে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল।
قِيلَ لَهَا ٱدۡخُلِي ٱلصَّرۡحَۖ فَلَمَّا رَأَتۡهُ حَسِبَتۡهُ لُجَّةٗ وَكَشَفَتۡ عَن سَاقَيۡهَاۚ قَالَ إِنَّهُۥ صَرۡحٞ مُّمَرَّدٞ مِّن قَوَارِيرَۗ قَالَتۡ رَبِّ إِنِّي ظَلَمۡتُ نَفۡسِي وَأَسۡلَمۡتُ مَعَ سُلَيۡمَٰنَ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 27:44তাকে বলা হল, “এই প্রাসাদে প্রবেশ কর।” যখন সে প্রাসাদটি দেখল, তখন সেটিকে একটি গভীর জলাশয় মনে করল এবং (পরনের কাপড় ওপরে তুলে) দুই পায়ের নলা উন্মোচন করল। সোলায়মান বলল, “এটা তো কাঁচের প্রলেপযুক্ত একটি প্রাসাদ।” বিলকীস বলল, “হে আমার প্রভু! (এতদিন ঈমান না এনে) আমি আমার নিজের প্রতি অন্যায় করেছি। আমি সোলায়মানের সাথে বিশ্বজগতের প্রভু আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম।”
وَلَقَدۡ أَرۡسَلۡنَآ إِلَىٰ ثَمُودَ أَخَاهُمۡ صَٰلِحًا أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ فَإِذَا هُمۡ فَرِيقَانِ يَخۡتَصِمُونَ
Open ayah 27:45আমি ছামূদ সমপ্রদায়ের কাছে তাদের ভাই ছালেহকে এই বলে পাঠিয়েছিলাম যে, তোমরা আল্লাহর ইবাদত কর। কিন্তু তারা দুই দল হয়ে ঝগড়ায় লিপ্ত হয়েছিল।
قَالَ يَٰقَوۡمِ لِمَ تَسۡتَعۡجِلُونَ بِٱلسَّيِّئَةِ قَبۡلَ ٱلۡحَسَنَةِۖ لَوۡلَا تَسۡتَغۡفِرُونَ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ
Open ayah 27:46ছালেহ বলল, “হে আমার সমপ্রদায়! তোমরা কল্যাণের (আল্লাহর অনুগ্রহের) আগে দ্রুত অকল্যাণ (শাস্তি) চাচ্ছ কেন? কেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছ না, যাতে তোমরা অনুগ্রহ পেতে পার?”
قَالُواْ ٱطَّيَّرۡنَا بِكَ وَبِمَن مَّعَكَۚ قَالَ طَٰٓئِرُكُمۡ عِندَ ٱللَّهِۖ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ تُفۡتَنُونَ
Open ayah 27:47তারা বলল, “আমরা তোমাকে ও তোমার সঙ্গীদেরকে অশুভ মনে করি।” ছালেহ বলল, “তোমাদের অশুভ আল্লাহর কাছে (আল্লাহর কাছে তোমরাই অশুভ বলে বিবেচিত)। বরং তোমরা এমন এক সমপ্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে।”
وَكَانَ فِي ٱلۡمَدِينَةِ تِسۡعَةُ رَهۡطٖ يُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ وَلَا يُصۡلِحُونَ
Open ayah 27:48(তাদের) শহরে এমন নয় ব্যক্তি ছিল, যারা জমিনে অশান্তি সৃষ্টি করে বেড়াত এবং সৎকাজ করত না।
قَالُواْ تَقَاسَمُواْ بِٱللَّهِ لَنُبَيِّتَنَّهُۥ وَأَهۡلَهُۥ ثُمَّ لَنَقُولَنَّ لِوَلِيِّهِۦ مَا شَهِدۡنَا مَهۡلِكَ أَهۡلِهِۦ وَإِنَّا لَصَٰدِقُونَ
Open ayah 27:49তারা বলল, “তোমরা পরস্পর আল্লাহর নামে শপথ নাও যে, আমরা তার (ছালেহ) ও তার পরিবারের ওপর রাতে আক্রমণ করব; তারপর তার অভিভাবককে বলব যে, আমরা তার পরিবারের ধ্বংস প্রত্যক্ষ করিনি। আমরা অবশ্যই সত্যবাদী।”
وَمَكَرُواْ مَكۡرٗا وَمَكَرۡنَا مَكۡرٗا وَهُمۡ لَا يَشۡعُرُونَ
Open ayah 27:50(এভাবে) তারা একটি চক্রান্ত করেছিল এবং আমিও একটি পাল্টা কৌশল অবলম্বন করেছিলাম, অথচ তারা (তা) বুঝতে পারেনি।
فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ مَكۡرِهِمۡ أَنَّا دَمَّرۡنَٰهُمۡ وَقَوۡمَهُمۡ أَجۡمَعِينَ
Open ayah 27:51অতএব দেখ, তাদের চক্রান্তের পরিণতি কেমন ছিল। আমি তাদেরকে ও তাদের সমপ্রদায়ের সকলকে ধ্বংস করে দিয়েছি।
فَتِلۡكَ بُيُوتُهُمۡ خَاوِيَةَۢ بِمَا ظَلَمُوٓاْۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّقَوۡمٖ يَعۡلَمُونَ
Open ayah 27:52ঐ যে তাদের ঘরবাড়ি, তাদের অপকর্মের কারণে জনশূন্য অবস্থায় পড়ে আছে। এতে জ্ঞানী লোকদের জন্য অবশ্যই এক নিদর্শন আছে।
وَأَنجَيۡنَا ٱلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ
Open ayah 27:53তবে যারা ঈমান এনেছিল এবং তাকওয়া অবলম্বন করেছিল তাদেরকে আমি রক্ষা করেছি।
وَلُوطًا إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَتَأۡتُونَ ٱلۡفَٰحِشَةَ وَأَنتُمۡ تُبۡصِرُونَ
Open ayah 27:54আর (স্মরণ করো) লূতকে, যখন সে তার সমপ্রদায়কে বলেছিল, “তোমরা কি নিজেদের চোখের সামনে (অথবা পরিণতি উপলব্ধি করেও) অশ্লীল কাজ করছ?”
أَئِنَّكُمۡ لَتَأۡتُونَ ٱلرِّجَالَ شَهۡوَةٗ مِّن دُونِ ٱلنِّسَآءِۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ تَجۡهَلُونَ
Open ayah 27:55“তোমরা কি যৌন কামনা চরিতার্থ করতে নারীদের পরিবর্তে পুরুষদের ব্যবহার করছ? আসলে তোমরা এক বর্বর জনগোষ্ঠী।”
۞فَمَا كَانَ جَوَابَ قَوۡمِهِۦٓ إِلَّآ أَن قَالُوٓاْ أَخۡرِجُوٓاْ ءَالَ لُوطٖ مِّن قَرۡيَتِكُمۡۖ إِنَّهُمۡ أُنَاسٞ يَتَطَهَّرُونَ
Open ayah 27:56এর জবাবে তার সমপ্রদায় কেবল এটাই বলেছিল, “তোমরা লূতের পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও; কারণ তারা বড় পাক-পবিত্র (!) মানুষ।”
فَأَنجَيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ إِلَّا ٱمۡرَأَتَهُۥ قَدَّرۡنَٰهَا مِنَ ٱلۡغَٰبِرِينَ
Open ayah 27:57অতঃপর আমি লূত ও তার পরিবারকে রক্ষা করলাম; তবে তার স্ত্রীকে নয়। যারা পেছনে রয়ে গিয়েছিল তাদের (অথবা ধ্বংসপ্রাপ্তদের) একজন বলে তাকে আমি নির্দিষ্ট করে রেখেছিলাম।
وَأَمۡطَرۡنَا عَلَيۡهِم مَّطَرٗاۖ فَسَآءَ مَطَرُ ٱلۡمُنذَرِينَ
Open ayah 27:58আর তাদের ওপর এক (শাস্তির) বৃষ্টি বর্ষণ করেছিলাম। যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের (ওপর) এই বৃষ্টি বড়ই খারাপ ছিল।
قُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ وَسَلَٰمٌ عَلَىٰ عِبَادِهِ ٱلَّذِينَ ٱصۡطَفَىٰٓۗ ءَآللَّهُ خَيۡرٌ أَمَّا يُشۡرِكُونَ
Open ayah 27:59বল, “সকল প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি বর্ষিত হোক তাঁর মনোনীত বান্দাদের ওপর। শ্রেষ্ঠ কি আল্লাহ, না তারা যাদেরকে ওরা (আল্লাহর) শরীক সাব্যস্ত করে?”
أَمَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَأَنزَلَ لَكُم مِّنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَنۢبَتۡنَا بِهِۦ حَدَآئِقَ ذَاتَ بَهۡجَةٖ مَّا كَانَ لَكُمۡ أَن تُنۢبِتُواْ شَجَرَهَآۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ بَلۡ هُمۡ قَوۡمٞ يَعۡدِلُونَ
Open ayah 27:60নাকি তিনিই শ্রেষ্ঠ (তিনিই তো শ্রেষ্ঠ), যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য আকাশ থেকে পানি (বৃষ্টি) বর্ষণ করেছেন। অতঃপর আমি তার সাহায্যে সুন্দর সুন্দর বাগান (বাগানের গাছপালা) উৎপন্ন করেছি। তোমরা তার গাছপালা উৎপন্ন করতে পারতে না। আল্লাহর সাথে (অন্য) কোন উপাস্য আছে কি? বরং তারা এমন এক জনগোষ্ঠী যারা (আল্লাহর) সমকক্ষ দাঁড় করায় (অথবা যারা সত্য থেকে বিচ্যুত হয়)।
أَمَّن جَعَلَ ٱلۡأَرۡضَ قَرَارٗا وَجَعَلَ خِلَٰلَهَآ أَنۡهَٰرٗا وَجَعَلَ لَهَا رَوَٰسِيَ وَجَعَلَ بَيۡنَ ٱلۡبَحۡرَيۡنِ حَاجِزًاۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ
Open ayah 27:61নাকি তিনিই শ্রেষ্ঠ (তিনিই তো শ্রেষ্ঠ), যিনি পৃথিবীকে একটি বাসস্থান বানিয়েছেন, তার মধ্যে নদ-নদী তৈরী করেছেন, তাতে সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন এবং (লোনা ও মিঠা পানির) দুই সমুদ্রের মাঝখানে একটি অন্তরায় রেখেছেন। আল্লাহর সাথে (অন্য) কোন উপাস্য আছে কি? বরং তাদের অধিকাংশই (সত্য) জানে না।
أَمَّن يُجِيبُ ٱلۡمُضۡطَرَّ إِذَا دَعَاهُ وَيَكۡشِفُ ٱلسُّوٓءَ وَيَجۡعَلُكُمۡ خُلَفَآءَ ٱلۡأَرۡضِۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ
Open ayah 27:62নাকি তিনিই শ্রেষ্ঠ (তিনিই তো শ্রেষ্ঠ), যিনি আর্তের ডাকে সাড়া দেন, বিপদ দূর করেন এবং তোমাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করেন। আল্লাহর সাথে (অন্য) কোন উপাস্য আছে কি? বরং তোমরা অল্পই উপদেশ গ্রহণ কর।
أَمَّن يَهۡدِيكُمۡ فِي ظُلُمَٰتِ ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِ وَمَن يُرۡسِلُ ٱلرِّيَٰحَ بُشۡرَۢا بَيۡنَ يَدَيۡ رَحۡمَتِهِۦٓۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ تَعَٰلَى ٱللَّهُ عَمَّا يُشۡرِكُونَ
Open ayah 27:63নাকি তিনিই শ্রেষ্ঠ (তিনিই তো শ্রেষ্ঠ), যিনি তোমাদেরকে স্থলে ও সমুদ্রে (স্থলপথে ও নৌপথে) অন্ধকারে পথ দেখান এবং যিনি স্বীয় অনুগ্রহের (বৃষ্টির) আগে সুসংবাদ (পূর্বাভাস) হিসেবে বাতাস প্রেরণ করেন। আল্লাহর সাথে (অন্য) কোন উপাস্য আছে কি? তারা (তাঁর সাথে) যা কিছু শরীক করে, আল্লাহ তার ঊর্ধ্বে।
أَمَّن يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ وَمَن يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ قُلۡ هَاتُواْ بُرۡهَٰنَكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 27:64নাকি তিনিই শ্রেষ্ঠ (তিনিই তো শ্রেষ্ঠ), যিনি প্রথমবার সৃষ্টি করেন, তারপর তার পুনরাবৃত্তি করবেন এবং যিনি তোমাদেরকে আসমান ও জমিন থেকে জীবিকা দান করেন। আল্লাহর সাথে (অন্য) কোন উপাস্য আছে কি? বল, “তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমাদের (দাবির পক্ষে) প্রমাণ নিয়ে আস।”
قُل لَّا يَعۡلَمُ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ ٱلۡغَيۡبَ إِلَّا ٱللَّهُۚ وَمَا يَشۡعُرُونَ أَيَّانَ يُبۡعَثُونَ
Open ayah 27:65বল, “আল্লাহ ছাড়া আসমান ও জমিনের কেউ অদৃশ্য বিষয় জানে না এবং তারা কখন পুনরুত্থিত হবে তাও জানে না।”
بَلِ ٱدَّٰرَكَ عِلۡمُهُمۡ فِي ٱلۡأٓخِرَةِۚ بَلۡ هُمۡ فِي شَكّٖ مِّنۡهَاۖ بَلۡ هُم مِّنۡهَا عَمُونَ
Open ayah 27:66বরং পরকাল সম্পর্কে তাদের জ্ঞান ফুরিয়ে গেছে; বরং এ বিষয়ে তারা সন্দিহান; বরং এ বিষয়ে তারা অন্ধ।
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَءِذَا كُنَّا تُرَٰبٗا وَءَابَآؤُنَآ أَئِنَّا لَمُخۡرَجُونَ
Open ayah 27:67কাফেররা বলে, “আমরা যখন মাটি হয়ে যাব, আমাদের বাপ-দাদারাও, তারপরও কি আমাদেরকে (কবর থেকে) বের করা হবে?”
لَقَدۡ وُعِدۡنَا هَٰذَا نَحۡنُ وَءَابَآؤُنَا مِن قَبۡلُ إِنۡ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 27:68“আমাদেরকে তো এই ওয়াদাই করা হয়েছে; আমাদের পূর্বে আমাদের বাপ-দাদাদেরকেও। এটা পূর্ববর্তীদের উপকথা ছাড়া আর কিছু নয়।”
قُلۡ سِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُجۡرِمِينَ
Open ayah 27:69বল, “পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখ, অপরাধীদের কী পরিণতি হয়েছিল!”
وَلَا تَحۡزَنۡ عَلَيۡهِمۡ وَلَا تَكُن فِي ضَيۡقٖ مِّمَّا يَمۡكُرُونَ
Open ayah 27:70আর তাদের জন্য দুঃখ করো না এবং তাদের ষড়যন্ত্রে মনঃক্ষুণ্ন হয়ো না।
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 27:71তারা বলে, “তোমরা যদি সত্যবাদী হও, তাহলে বল, এই ওয়াদা কবে পূর্ণ হবে?”
قُلۡ عَسَىٰٓ أَن يَكُونَ رَدِفَ لَكُم بَعۡضُ ٱلَّذِي تَسۡتَعۡجِلُونَ
Open ayah 27:72বলে দাও, “তোমরা যা তাড়াতাড়ি দেখতে চাও তার কিছুটা হয়তো তোমাদের পিঠের ওপর (খুব কাছে) এসে গেছে।”
وَإِنَّ رَبَّكَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَشۡكُرُونَ
Open ayah 27:73নিশ্চয়ই তোমার প্রভু মানুষের প্রতি অনুগ্রহশীল; কিন্তু তাদের অধিকাংশ (অনেকে) কৃতজ্ঞতা প্রকাশ করে না।
وَإِنَّ رَبَّكَ لَيَعۡلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمۡ وَمَا يُعۡلِنُونَ
Open ayah 27:74তাদের অন্তর যা লুকিয়ে রাখে এবং তারা যা প্রকাশ করে তোমার প্রভু নিশ্চয়ই তা জানেন।
وَمَا مِنۡ غَآئِبَةٖ فِي ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ إِلَّا فِي كِتَٰبٖ مُّبِينٍ
Open ayah 27:75আসমান ও জমিনে এমন কোন অদৃশ্য বস্তু নেই যার কথা এক স্পষ্ট গ্রন্থে (লাওহে মাহ্ফূযে) লেখা নেই।
إِنَّ هَٰذَا ٱلۡقُرۡءَانَ يَقُصُّ عَلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَكۡثَرَ ٱلَّذِي هُمۡ فِيهِ يَخۡتَلِفُونَ
Open ayah 27:76বনী ইসরাঈল যে সব বিষয়ে মতভেদ করে এই কোরআন তার অধিকাংশই তাদের জন্য বর্ণনা করে থাকে।
وَإِنَّهُۥ لَهُدٗى وَرَحۡمَةٞ لِّلۡمُؤۡمِنِينَ
Open ayah 27:77আর তা মুমিনদের জন্য অবশ্যই এক দিক-নির্দেশনা ও অনুগ্রহ।
إِنَّ رَبَّكَ يَقۡضِي بَيۡنَهُم بِحُكۡمِهِۦۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡعَلِيمُ
Open ayah 27:78তোমার প্রভু তাঁর বিধান অনুযায়ী তাদের মধ্যে মীমাংসা করে দেবেন। তিনি পরাক্রমশালী, মহাজ্ঞানী।
فَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۖ إِنَّكَ عَلَى ٱلۡحَقِّ ٱلۡمُبِينِ
Open ayah 27:79অতএব, আল্লাহর ওপর নির্ভর কর। নিশ্চয়ই তুমি স্পষ্ট সত্যের ওপর রয়েছো।
إِنَّكَ لَا تُسۡمِعُ ٱلۡمَوۡتَىٰ وَلَا تُسۡمِعُ ٱلصُّمَّ ٱلدُّعَآءَ إِذَا وَلَّوۡاْ مُدۡبِرِينَ
Open ayah 27:80তুমি তো মৃত কিংবা বধিরকে ডাক শোনাতে পারবে না, যখন তারা পিঠ ঘুরিয়ে চলে যায়।
وَمَآ أَنتَ بِهَٰدِي ٱلۡعُمۡيِ عَن ضَلَٰلَتِهِمۡۖ إِن تُسۡمِعُ إِلَّا مَن يُؤۡمِنُ بِـَٔايَٰتِنَا فَهُم مُّسۡلِمُونَ
Open ayah 27:81তুমি অন্ধদেরকেও তাদের পথভ্রষ্টতা থেকে সুপথে আনতে পারবে না। তুমি কেবল তাদেরকেই (কথা) শোনাতে পারবে যারা আমার নিদর্শনসমূহ (অথবা আয়াতসমূহ) বিশ্বাস করে; কারণ তারা (সত্যের জন্য) নিবেদিত।
۞وَإِذَا وَقَعَ ٱلۡقَوۡلُ عَلَيۡهِمۡ أَخۡرَجۡنَا لَهُمۡ دَآبَّةٗ مِّنَ ٱلۡأَرۡضِ تُكَلِّمُهُمۡ أَنَّ ٱلنَّاسَ كَانُواْ بِـَٔايَٰتِنَا لَا يُوقِنُونَ
Open ayah 27:82যখন তাদের বিরুদ্ধে (শাস্তির) ওয়াদা বাস্তবায়িত হবে (তাদের শাস্তির সময় হবে) তখন আমি তাদের জন্য ভূমি থেকে একটি প্রাণী বের করব, যে তাদের সাথে কথা বলবে; এজন্য যে, মানুষ আমার নিদর্শনসমূহ দৃঢ়ভাবে বিশ্বাস করত না।
وَيَوۡمَ نَحۡشُرُ مِن كُلِّ أُمَّةٖ فَوۡجٗا مِّمَّن يُكَذِّبُ بِـَٔايَٰتِنَا فَهُمۡ يُوزَعُونَ
Open ayah 27:83(স্মরণ করো) যেদিন আমি প্রত্যেক জাতি থেকে একটি করে দল একত্রিত করব, তাদের থেকে যারা আমার নিদর্শনসমূহ অবিশ্বাস করত; অতঃপর তাদেরকে ভাগে ভাগে বিন্যস্ত করা হবে।
حَتَّىٰٓ إِذَا جَآءُو قَالَ أَكَذَّبۡتُم بِـَٔايَٰتِي وَلَمۡ تُحِيطُواْ بِهَا عِلۡمًا أَمَّاذَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 27:84অবশেষে তারা যখন (আল্লাহর সামনে) উপস্থিত হবে তখন তিনি বলবেন, “তোমরা কি ভালভাবে না জেনেই আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলেছিলে? নাকি তোমরা অন্য কিছু করছিলে?”
وَوَقَعَ ٱلۡقَوۡلُ عَلَيۡهِم بِمَا ظَلَمُواْ فَهُمۡ لَا يَنطِقُونَ
Open ayah 27:85তাদের বিরুদ্ধে (শাস্তির) ওয়াদা বাস্তবায়িত হবেই, কারণ তারা অন্যায় করেছে; তাই তারা (নিজেদের পক্ষে) কথা বলতে পারবে না।
أَلَمۡ يَرَوۡاْ أَنَّا جَعَلۡنَا ٱلَّيۡلَ لِيَسۡكُنُواْ فِيهِ وَٱلنَّهَارَ مُبۡصِرًاۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ
Open ayah 27:86তারা কি দেখে না যে, আমি রাত দিয়েছি তাদের বিশ্রাম করার জন্য এবং দিন দিয়েছি (সবকিছু) দেখার জন্য। এতে ঈমানদার লোকদের জন্য অবশ্যই নিদর্শন আছে।
وَيَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَفَزِعَ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِي ٱلۡأَرۡضِ إِلَّا مَن شَآءَ ٱللَّهُۚ وَكُلٌّ أَتَوۡهُ دَٰخِرِينَ
Open ayah 27:87(স্মরণ করো) যেদিন সিঙ্গায় ফুঁ দেওয়া হবে এবং আল্লাহ যাদেরকে চাইবেন তারা ব্যতীত আসমান ও জমিনের সবাই ঘাবড়ে যাবে আর বিনীত অবস্থায় সবাই তাঁর কাছে আসবে।
وَتَرَى ٱلۡجِبَالَ تَحۡسَبُهَا جَامِدَةٗ وَهِيَ تَمُرُّ مَرَّ ٱلسَّحَابِۚ صُنۡعَ ٱللَّهِ ٱلَّذِيٓ أَتۡقَنَ كُلَّ شَيۡءٍۚ إِنَّهُۥ خَبِيرُۢ بِمَا تَفۡعَلُونَ
Open ayah 27:88তুমি পাহাড় দেখে তাকে নিশ্চল মনে করো, অথচ (সিঙ্গায় ফুঁ দিলে) তা মেঘের মত চলমান হবে। আল্লাহর কাজ, যিনি সবকিছু নিপুণভাবে করেছেন। তোমরা যা কিছু করো নিশ্চয়ই তিনি তা অবগত আছেন।
مَن جَآءَ بِٱلۡحَسَنَةِ فَلَهُۥ خَيۡرٞ مِّنۡهَا وَهُم مِّن فَزَعٖ يَوۡمَئِذٍ ءَامِنُونَ
Open ayah 27:89যারা ভাল কাজ নিয়ে আসবে তারা তার চেয়েও ভাল প্রতিদান পাবে এবং সেদিন তারা ভয় থেকে নিরাপদ থাকবে।
وَمَن جَآءَ بِٱلسَّيِّئَةِ فَكُبَّتۡ وُجُوهُهُمۡ فِي ٱلنَّارِ هَلۡ تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 27:90আর যারা খারাপ কাজ নিয়ে আসবে তাদেরকে অধোমুখ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (তাদেরকে বলা হবে) “তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেওয়া হবে।”
إِنَّمَآ أُمِرۡتُ أَنۡ أَعۡبُدَ رَبَّ هَٰذِهِ ٱلۡبَلۡدَةِ ٱلَّذِي حَرَّمَهَا وَلَهُۥ كُلُّ شَيۡءٖۖ وَأُمِرۡتُ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡمُسۡلِمِينَ
Open ayah 27:91(বল,) “আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন এই নগরীর প্রভুর ইবাদত করি, যিনি একে পবিত্র করেছেন। তিনিই সবকিছুর মালিক। আমাকে আরও আদেশ দেওয়া হয়েছে যেন মুসলিমদের (আত্মসমর্পণকারীদের) অন্তর্ভুক্ত হই;
وَأَنۡ أَتۡلُوَاْ ٱلۡقُرۡءَانَۖ فَمَنِ ٱهۡتَدَىٰ فَإِنَّمَا يَهۡتَدِي لِنَفۡسِهِۦۖ وَمَن ضَلَّ فَقُلۡ إِنَّمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُنذِرِينَ
Open ayah 27:92আর কোরআন তেলাওয়াত করি।” অতএব, যে সৎপথ অনুসরণ করে সে নিজের কল্যাণের জন্যই সৎপথ অনুসরণ করে। আর কেউ বিপথগামী হলে তুমি বলো, “আমি তো কেবল একজন সতর্ককারী।”
وَقُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ سَيُرِيكُمۡ ءَايَٰتِهِۦ فَتَعۡرِفُونَهَاۚ وَمَا رَبُّكَ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ
Open ayah 27:93আর বল, “সকল প্রশংসা আল্লাহর। তিনি অচিরেই তোমাদেরকে তাঁর নিদর্শন দেখাবেন এবং তোমরা তা চিনতে পারবে।” তোমরা যা করো সে সম্পর্কে তোমার প্রভু বেখবর নন।”