القصص
Al-Qasas
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
طسٓمٓ
Open ayah 28:1ত্বা সীন মীম [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]।
تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ
Open ayah 28:2এগুলো স্পষ্ট কিতাবের আয়াত।
نَتۡلُواْ عَلَيۡكَ مِن نَّبَإِ مُوسَىٰ وَفِرۡعَوۡنَ بِٱلۡحَقِّ لِقَوۡمٖ يُؤۡمِنُونَ
Open ayah 28:3আমি মুমিনদের জন্য তোমার কাছে মূসা ও ফেরাউনের কিছু সত্য ঘটনা বর্ণনা করছি।
إِنَّ فِرۡعَوۡنَ عَلَا فِي ٱلۡأَرۡضِ وَجَعَلَ أَهۡلَهَا شِيَعٗا يَسۡتَضۡعِفُ طَآئِفَةٗ مِّنۡهُمۡ يُذَبِّحُ أَبۡنَآءَهُمۡ وَيَسۡتَحۡيِۦ نِسَآءَهُمۡۚ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلۡمُفۡسِدِينَ
Open ayah 28:4ফেরাউন জমিনে অবাধ্য হয়েছিল এবং তার অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে (বনী ইসরাঈলকে) দুর্বল করে রেখেছিল। সে তাদের ছেলেদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। সে ছিল অশান্তি সৃষ্টিকারীদের অন্যতম।
وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى ٱلَّذِينَ ٱسۡتُضۡعِفُواْ فِي ٱلۡأَرۡضِ وَنَجۡعَلَهُمۡ أَئِمَّةٗ وَنَجۡعَلَهُمُ ٱلۡوَٰرِثِينَ
Open ayah 28:5যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল আমি চাইলাম তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদেরকে নেতা বানাতে, তাদেরকে (জমিনের) উত্তরাধিকারী করতে,
وَنُمَكِّنَ لَهُمۡ فِي ٱلۡأَرۡضِ وَنُرِيَ فِرۡعَوۡنَ وَهَٰمَٰنَ وَجُنُودَهُمَا مِنۡهُم مَّا كَانُواْ يَحۡذَرُونَ
Open ayah 28:6জমিনে তাদের অবস্থান শক্তিশালী করতে এবং ফেরাউন, হামান ও এ দু'জনের বাহিনীকে তাদের পক্ষ থেকে তাই দেখাতে যা তারা ভয় করত।
وَأَوۡحَيۡنَآ إِلَىٰٓ أُمِّ مُوسَىٰٓ أَنۡ أَرۡضِعِيهِۖ فَإِذَا خِفۡتِ عَلَيۡهِ فَأَلۡقِيهِ فِي ٱلۡيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحۡزَنِيٓۖ إِنَّا رَآدُّوهُ إِلَيۡكِ وَجَاعِلُوهُ مِنَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 28:7আমি মূসার মায়ের কাছে আদেশ পাঠালাম, “তাকে বুকের দুধ পান করাও। (তবে) যখন তার জন্য (বিপদের) আশংকা করবে তখন তাকে নদীতে ফেলে দিও। (কোন) ভয় কিংবা দুঃখ করো না। আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে একজন রসূল বানাব।”
فَٱلۡتَقَطَهُۥٓ ءَالُ فِرۡعَوۡنَ لِيَكُونَ لَهُمۡ عَدُوّٗا وَحَزَنًاۗ إِنَّ فِرۡعَوۡنَ وَهَٰمَٰنَ وَجُنُودَهُمَا كَانُواْ خَٰطِـِٔينَ
Open ayah 28:8অতঃপর ফেরাউনের পরিবার শিশু মূসাকে (নদী থেকে) তুলে নিল, (ভবিষ্যতে) যে তাদের শত্রু ও দুঃখের কারণ হবে। নিশ্চয়ই ফেরাউন, হামান ও তাদের বাহিনী অপরাধী ছিল।
وَقَالَتِ ٱمۡرَأَتُ فِرۡعَوۡنَ قُرَّتُ عَيۡنٖ لِّي وَلَكَۖ لَا تَقۡتُلُوهُ عَسَىٰٓ أَن يَنفَعَنَآ أَوۡ نَتَّخِذَهُۥ وَلَدٗا وَهُمۡ لَا يَشۡعُرُونَ
Open ayah 28:9ফেরাউনের স্ত্রী বলল, “(শিশুটি) আমার ও তোমার নয়নের প্রশান্তি। একে মেরো না। সে আমাদের উপকারে আসতে পারে, না হয় আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব।” আসলে তারা (এর পরিণাম) বুঝতে পারেনি।
وَأَصۡبَحَ فُؤَادُ أُمِّ مُوسَىٰ فَٰرِغًاۖ إِن كَادَتۡ لَتُبۡدِي بِهِۦ لَوۡلَآ أَن رَّبَطۡنَا عَلَىٰ قَلۡبِهَا لِتَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 28:10মূসার মায়ের মন (অন্য সব ভাবনা থেকে) শূন্য হয়ে গেল। সে তো ছেলের পরিচয় প্রকাশ করেই দিত, যদি না আমি তার মন শক্ত করে দিতাম, যাতে সে আস্থাশীল থাকে।
وَقَالَتۡ لِأُخۡتِهِۦ قُصِّيهِۖ فَبَصُرَتۡ بِهِۦ عَن جُنُبٖ وَهُمۡ لَا يَشۡعُرُونَ
Open ayah 28:11সে মূসার বোনকে বলেছিল, “ওকে অনুসরণ করো (দেখে রাখ)।” সে তাকে দূর থেকে দেখত। তারা (ফেরাউনের লোকেরা) তা বুঝতে পারত না।
۞وَحَرَّمۡنَا عَلَيۡهِ ٱلۡمَرَاضِعَ مِن قَبۡلُ فَقَالَتۡ هَلۡ أَدُلُّكُمۡ عَلَىٰٓ أَهۡلِ بَيۡتٖ يَكۡفُلُونَهُۥ لَكُمۡ وَهُمۡ لَهُۥ نَٰصِحُونَ
Open ayah 28:12আমি আগে থেকেই (ধাত্রীদের) স্তন্যপান থেকে তাকে বিরত রেখেছিলাম। তাই মূসার বোন (ফেরাউনের পরিবারের লোকদেরকে) বলল, “আমি কি আপনাদেরকে এমন একটি পরিবারের সন্ধান দেব যারা আপনাদের জন্য ওকে লালনপালনের দায়িত্ব নেবে এবং তারা ওর হিতাকাংক্ষীও হবে?”
فَرَدَدۡنَٰهُ إِلَىٰٓ أُمِّهِۦ كَيۡ تَقَرَّ عَيۡنُهَا وَلَا تَحۡزَنَ وَلِتَعۡلَمَ أَنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ
Open ayah 28:13এভাবে আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ জুড়ায় এবং সে দুঃখ না করে আর নিশ্চিত হয় যে, আল্লাহর ওয়াদা সত্য; তবে অনেক মানুষ (তা) জানে না।
وَلَمَّا بَلَغَ أَشُدَّهُۥ وَٱسۡتَوَىٰٓ ءَاتَيۡنَٰهُ حُكۡمٗا وَعِلۡمٗاۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 28:14মূসা যখন পরিণত বয়সে উপনীত হল এবং সুপুরুষ হল তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।
وَدَخَلَ ٱلۡمَدِينَةَ عَلَىٰ حِينِ غَفۡلَةٖ مِّنۡ أَهۡلِهَا فَوَجَدَ فِيهَا رَجُلَيۡنِ يَقۡتَتِلَانِ هَٰذَا مِن شِيعَتِهِۦ وَهَٰذَا مِنۡ عَدُوِّهِۦۖ فَٱسۡتَغَٰثَهُ ٱلَّذِي مِن شِيعَتِهِۦ عَلَى ٱلَّذِي مِنۡ عَدُوِّهِۦ فَوَكَزَهُۥ مُوسَىٰ فَقَضَىٰ عَلَيۡهِۖ قَالَ هَٰذَا مِنۡ عَمَلِ ٱلشَّيۡطَٰنِۖ إِنَّهُۥ عَدُوّٞ مُّضِلّٞ مُّبِينٞ
Open ayah 28:15বাসিন্দারা অসতর্ক থাকাকালে মূসা শহরে প্রবেশ করল। সেখানে সে দু'জন লোককে মারামারি করতে দেখে। একজন তার নিজের দলের (বনী ইসরাঈলের) এবং অন্যজন তার শত্রুপক্ষের। তার নিজের দলের লোকটি তার শত্রুপক্ষের লোকটির বিরুদ্ধে তার সাহায্য চায়। মূসা তখন লোকটিকে ঘুষি মেরে হত্যা করে বসে। (সাথে সাথে) সে বলে, “এটা শয়তানের কাজ। নিশ্চয়ই সে (মানুষের জন্য) এক বিভ্রান্তকারী স্পষ্ট শত্রু।”
قَالَ رَبِّ إِنِّي ظَلَمۡتُ نَفۡسِي فَٱغۡفِرۡ لِي فَغَفَرَ لَهُۥٓۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ
Open ayah 28:16সে বলল, “হে আমার প্রভু! আমি তো আমার নিজের প্রতি অন্যায় করে ফেলেছি। অতএব, তুমি আমাকে ক্ষমা কর।” তখন তিনি তাকে ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।
قَالَ رَبِّ بِمَآ أَنۡعَمۡتَ عَلَيَّ فَلَنۡ أَكُونَ ظَهِيرٗا لِّلۡمُجۡرِمِينَ
Open ayah 28:17সে বলল, “হে আমার প্রভু! যেহেতু তুমি আমাকে অনুগ্রহ করেছো, তাই আমি কখনও অপরাধীদের সাহায্যকারী হব না।”
فَأَصۡبَحَ فِي ٱلۡمَدِينَةِ خَآئِفٗا يَتَرَقَّبُ فَإِذَا ٱلَّذِي ٱسۡتَنصَرَهُۥ بِٱلۡأَمۡسِ يَسۡتَصۡرِخُهُۥۚ قَالَ لَهُۥ مُوسَىٰٓ إِنَّكَ لَغَوِيّٞ مُّبِينٞ
Open ayah 28:18(পরদিন) সকালে শহরে সে ভয়ে ভয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিল। এমন সময় হঠাৎ শুনতে পায়, যে লোকটি গতকাল তার কাছে সাহায্য চেয়েছিল সে (আজও আবার) তার সাহায্যের জন্য চিৎকার করছে। মূসা তাকে বলল, “তুমি তো একটা আস্ত বিপথগামী লোক।”
فَلَمَّآ أَنۡ أَرَادَ أَن يَبۡطِشَ بِٱلَّذِي هُوَ عَدُوّٞ لَّهُمَا قَالَ يَٰمُوسَىٰٓ أَتُرِيدُ أَن تَقۡتُلَنِي كَمَا قَتَلۡتَ نَفۡسَۢا بِٱلۡأَمۡسِۖ إِن تُرِيدُ إِلَّآ أَن تَكُونَ جَبَّارٗا فِي ٱلۡأَرۡضِ وَمَا تُرِيدُ أَن تَكُونَ مِنَ ٱلۡمُصۡلِحِينَ
Open ayah 28:19তারপর সে যখন সেই লোকটিকে ধরতে চাইল যে তাদের দু'জনেরই শত্রু, তখন সে বলল, “হে মূসা! তুমি কি আমাকে হত্যা করতে চাও নাকি, যেমন গতকাল একজনকে হত্যা করেছো? তুমি তো কেবল দুনিয়ায় এক সেচ্ছাচারী হতে চাও, শান্তি স্থাপনকারী হতে চাও না।”
وَجَآءَ رَجُلٞ مِّنۡ أَقۡصَا ٱلۡمَدِينَةِ يَسۡعَىٰ قَالَ يَٰمُوسَىٰٓ إِنَّ ٱلۡمَلَأَ يَأۡتَمِرُونَ بِكَ لِيَقۡتُلُوكَ فَٱخۡرُجۡ إِنِّي لَكَ مِنَ ٱلنَّٰصِحِينَ
Open ayah 28:20(এ সময়) শহরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এল। সে বলল, “হে মূসা! (রাজ্যের) পারিষদবর্গ তোমাকে হত্যা করার জন্য শলা-পরামর্শ করছে। অতএব, তুমি (শহর থেকে) বের হয়ে যাও। আমি তোমার একজন হিতাকাংক্ষী।”
فَخَرَجَ مِنۡهَا خَآئِفٗا يَتَرَقَّبُۖ قَالَ رَبِّ نَجِّنِي مِنَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ
Open ayah 28:21তখন সে ভয়ে ভয়ে সেখান থেকে বের হয়ে চারপাশের ঘটনাবলী পর্যবেক্ষণ করতে থাকে। (তখন) সে বলল, “প্রভু! আমাকে জালেম লোকদের (হাত) থেকে রক্ষা কর।”
وَلَمَّا تَوَجَّهَ تِلۡقَآءَ مَدۡيَنَ قَالَ عَسَىٰ رَبِّيٓ أَن يَهۡدِيَنِي سَوَآءَ ٱلسَّبِيلِ
Open ayah 28:22যখন সে মাদ্ইয়ান অভিমুখে রওয়ানা করল তখন বলল, “আশা করি আমার প্রভু আমাকে সঠিক পথ দেখাবেন।”
وَلَمَّا وَرَدَ مَآءَ مَدۡيَنَ وَجَدَ عَلَيۡهِ أُمَّةٗ مِّنَ ٱلنَّاسِ يَسۡقُونَ وَوَجَدَ مِن دُونِهِمُ ٱمۡرَأَتَيۡنِ تَذُودَانِۖ قَالَ مَا خَطۡبُكُمَاۖ قَالَتَا لَا نَسۡقِي حَتَّىٰ يُصۡدِرَ ٱلرِّعَآءُۖ وَأَبُونَا شَيۡخٞ كَبِيرٞ
Open ayah 28:23আর যখন সে মাদ্ইয়ানের পানির (কূপের) কাছে গেল তখন সেখানে দেখল, একদল লোক (তাদের পশুদেরকে) পানি পান করাচ্ছে। তাদের পাশেই সে দুজন মহিলাকেও দেখল, যারা (তাদের পশুগুলোকে) সরিয়ে রাখছে। মূসা মহিলাদ্বয়কে বলল, “তোমাদের ব্যাপার কি?” তারা বলল, “আমরা (আমাদের পশুগুলোকে) পানি পান করাতে পারছি না, যতক্ষণ না রাখালেরা (তাদের পশুদেরকে) বের করে নেয়। আমাদের পিতা একজন অতি বৃদ্ধ মানুষ।”
فَسَقَىٰ لَهُمَا ثُمَّ تَوَلَّىٰٓ إِلَى ٱلظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَآ أَنزَلۡتَ إِلَيَّ مِنۡ خَيۡرٖ فَقِيرٞ
Open ayah 28:24মূসা তখন তাদের হয়ে (তাদের পশুদেরকে) পানি পান করিয়ে দেয়। তারপর সে ছায়ার দিকে চলে যায় এবং বলে, “প্রভু! তুমি আমাকে যে কল্যাণই দাও না কেন আমি তার অভাবী (আমি তোমার যে কোন দানেরই মুখাপেক্ষী)।”
فَجَآءَتۡهُ إِحۡدَىٰهُمَا تَمۡشِي عَلَى ٱسۡتِحۡيَآءٖ قَالَتۡ إِنَّ أَبِي يَدۡعُوكَ لِيَجۡزِيَكَ أَجۡرَ مَا سَقَيۡتَ لَنَاۚ فَلَمَّا جَآءَهُۥ وَقَصَّ عَلَيۡهِ ٱلۡقَصَصَ قَالَ لَا تَخَفۡۖ نَجَوۡتَ مِنَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ
Open ayah 28:25এরপর মহিলাদ্বয়ের (দুই বোনের) একজন সলজ্জ পদক্ষেপে তার কাছে এল এবং বলল, “আপনি যে আমাদের হয়ে (আমাদের পশুদের) পানি পান করিয়েছেন তার পুরস্কার দিতে আমার বাবা আপনাকে ডাকছেন।” তারপর সে যখন তার কাছে এল এবং (নিজের) সব বৃত্তান্ত তার কাছে খুলে বলল তখন সে বলল, “ভয় করো না; তুমি জালেম লোকদের কবল থেকে রক্ষা পেয়েছো।”
قَالَتۡ إِحۡدَىٰهُمَا يَٰٓأَبَتِ ٱسۡتَـٔۡجِرۡهُۖ إِنَّ خَيۡرَ مَنِ ٱسۡتَـٔۡجَرۡتَ ٱلۡقَوِيُّ ٱلۡأَمِينُ
Open ayah 28:26দুই বোনের একজন বলল, “বাবা! একে তুমি কাজে রেখে দাও। এর মত শক্তিশালী ও বিশ্বস্ত লোকই তোমার সবচেয়ে ভাল কাজের লোক হবে।”
قَالَ إِنِّيٓ أُرِيدُ أَنۡ أُنكِحَكَ إِحۡدَى ٱبۡنَتَيَّ هَٰتَيۡنِ عَلَىٰٓ أَن تَأۡجُرَنِي ثَمَٰنِيَ حِجَجٖۖ فَإِنۡ أَتۡمَمۡتَ عَشۡرٗا فَمِنۡ عِندِكَۖ وَمَآ أُرِيدُ أَنۡ أَشُقَّ عَلَيۡكَۚ سَتَجِدُنِيٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 28:27সে বলল, “আমি আমার এই দুই মেয়ের একজনকে তোমার সাথে এই শর্তে বিয়ে দিতে চাই যে, তুমি আট বছর আমার কাজ করবে। (কাজের মেয়াদ) তুমি যদি (নিজের ইচ্ছায়) দশ বছর পূর্ণ করো তাও করতে পারবে। তবে আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহর ইচ্ছায় আমাকে তুমি একজন সৎলোক হিসেবেই পাবে।”
قَالَ ذَٰلِكَ بَيۡنِي وَبَيۡنَكَۖ أَيَّمَا ٱلۡأَجَلَيۡنِ قَضَيۡتُ فَلَا عُدۡوَٰنَ عَلَيَّۖ وَٱللَّهُ عَلَىٰ مَا نَقُولُ وَكِيلٞ
Open ayah 28:28মূসা বলল, “আমার ও আপনার মাঝে ঐ চুক্তিই থাকল। আমি দুই মেয়াদের যে কোনটি পূর্ণ করলে আমার প্রতি কোন অবিচার করা যাবে না। আমরা যা বলছি আল্লাহ তার জামিন।”
۞فَلَمَّا قَضَىٰ مُوسَى ٱلۡأَجَلَ وَسَارَ بِأَهۡلِهِۦٓ ءَانَسَ مِن جَانِبِ ٱلطُّورِ نَارٗاۖ قَالَ لِأَهۡلِهِ ٱمۡكُثُوٓاْ إِنِّيٓ ءَانَسۡتُ نَارٗا لَّعَلِّيٓ ءَاتِيكُم مِّنۡهَا بِخَبَرٍ أَوۡ جَذۡوَةٖ مِّنَ ٱلنَّارِ لَعَلَّكُمۡ تَصۡطَلُونَ
Open ayah 28:29মূসা যখন তার (কাজের) মেয়াদ পূর্ণ করে সপরিবারে যাত্রা করল তখন (পথিমধ্যে) তূর পর্বতের দিক থেকে একটা আগুন দেখতে পেল। সে তার পরিবারকে বলল, “তোমরা (এখানে) থাক; আমি একটা আগুন দেখতে পেয়েছি; হয়তো সেখান থেকে কোন সংবাদ আনতে পারব অথবা আগুন থেকে এক টুকরা জ্বলন্ত কাঠ নিয়ে আসতে পারব, যাতে তোমরা তাপ নিতে পার।”
فَلَمَّآ أَتَىٰهَا نُودِيَ مِن شَٰطِيِٕ ٱلۡوَادِ ٱلۡأَيۡمَنِ فِي ٱلۡبُقۡعَةِ ٱلۡمُبَٰرَكَةِ مِنَ ٱلشَّجَرَةِ أَن يَٰمُوسَىٰٓ إِنِّيٓ أَنَا ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 28:30অতঃপর সে যখন আগুনের কাছে গেল তখন পবিত্র ভূখণ্ডে উপত্যকার ডান দিকের গাছ থেকে তাকে সম্বোধন করে বলা হল, “হে মূসা! আমিই বিশ্বজগতের প্রভু আল্লাহ।”
وَأَنۡ أَلۡقِ عَصَاكَۚ فَلَمَّا رَءَاهَا تَهۡتَزُّ كَأَنَّهَا جَآنّٞ وَلَّىٰ مُدۡبِرٗا وَلَمۡ يُعَقِّبۡۚ يَٰمُوسَىٰٓ أَقۡبِلۡ وَلَا تَخَفۡۖ إِنَّكَ مِنَ ٱلۡأٓمِنِينَ
Open ayah 28:31আরো বলা হল, “তোমার লাঠিটা নিক্ষেপ কর।” অতঃপর সে যখন লাঠিটাকে একটা সাপের মত নড়াচড়া করতে দেখল তখন সে ঘুরে চলে এল, আর ফিরে তাকালো না। (তাকে বলা হল,) “হে মূসা! সামনে অগ্রসর হও, ভয় করো না; তুমি অবশ্যই আশংকামুক্ত।”
ٱسۡلُكۡ يَدَكَ فِي جَيۡبِكَ تَخۡرُجۡ بَيۡضَآءَ مِنۡ غَيۡرِ سُوٓءٖ وَٱضۡمُمۡ إِلَيۡكَ جَنَاحَكَ مِنَ ٱلرَّهۡبِۖ فَذَٰنِكَ بُرۡهَٰنَانِ مِن رَّبِّكَ إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦٓۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ
Open ayah 28:32“তোমার হাত তোমার বগলে ঢুকাও; দেখবে, কোন ত্রুটি ছাড়াই তা সাদা হয়ে বেরিয়ে আসবে। আর ভয় দূর করার জন্য তোমার বাহু (হাত) নিজের (বুকের) সাথে লাগিয়ে ধর। এ দুটি হল তোমার প্রভুর পক্ষ থেকে ফেরাউন ও তার পারিষদবর্গের জন্য দুটি প্রমাণ। ওরা তো কতগুলো পাপাচারী মানুষ।”
قَالَ رَبِّ إِنِّي قَتَلۡتُ مِنۡهُمۡ نَفۡسٗا فَأَخَافُ أَن يَقۡتُلُونِ
Open ayah 28:33মূসা বলল, “প্রভু! আমি তো ওদের একজনকে হত্যা করেছি। সেজন্য আমি ভয় করছি, ওরা আমাকে মেরে ফেলবে।”
وَأَخِي هَٰرُونُ هُوَ أَفۡصَحُ مِنِّي لِسَانٗا فَأَرۡسِلۡهُ مَعِيَ رِدۡءٗا يُصَدِّقُنِيٓۖ إِنِّيٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ
Open ayah 28:34“আর আমার ভাই হারূন, তার ভাষা আমার চেয়ে অধিক সাবলীল। অতএব, আমাকে সমর্থন করার জন্য একজন সাহায্যকারী হিসেবে তাকে আমার সাথে পাঠাও। আমার আশংকা, তারা আমাকে অবিশ্বাস করবে।”
قَالَ سَنَشُدُّ عَضُدَكَ بِأَخِيكَ وَنَجۡعَلُ لَكُمَا سُلۡطَٰنٗا فَلَا يَصِلُونَ إِلَيۡكُمَا بِـَٔايَٰتِنَآۚ أَنتُمَا وَمَنِ ٱتَّبَعَكُمَا ٱلۡغَٰلِبُونَ
Open ayah 28:35আল্লাহ বললেন, “অবশ্যই আমি তোমার ভাইয়ের দ্বারা তোমার বাহু (হাত) শক্তিশালী করব এবং তোমাদের দু'জনকে ক্ষমতা দেব, যাতে তারা তোমাদের কাছে পৌঁছাতে না পারে। আমার নিদর্শনাবলীর জোরে তোমরা এবং তোমাদের অনুসারীরাই বিজয়ী হবে।”
فَلَمَّا جَآءَهُم مُّوسَىٰ بِـَٔايَٰتِنَا بَيِّنَٰتٖ قَالُواْ مَا هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّفۡتَرٗى وَمَا سَمِعۡنَا بِهَٰذَا فِيٓ ءَابَآئِنَا ٱلۡأَوَّلِينَ
Open ayah 28:36অতঃপর মূসা যখন তাদের কাছে আমার স্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এল তখন তারা বলল, “এ তো উদ্ভাবিত যাদু ছাড়া আর কিছু নয়। আমরা আমাদের পূর্বপুরুষদের মাঝে তো এসব শুনিনি।”
وَقَالَ مُوسَىٰ رَبِّيٓ أَعۡلَمُ بِمَن جَآءَ بِٱلۡهُدَىٰ مِنۡ عِندِهِۦ وَمَن تَكُونُ لَهُۥ عَٰقِبَةُ ٱلدَّارِۚ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلظَّٰلِمُونَ
Open ayah 28:37মূসা বলল, “আমার প্রভু সবচেয়ে ভাল জানেন, কে তাঁর কাছ থেকে হেদায়েত নিয়ে এসেছে এবং পরকালে কার পরিণতি ভাল হবে। নিশ্চয়ই জালেমরা সফল হবে না।”
وَقَالَ فِرۡعَوۡنُ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَأُ مَا عَلِمۡتُ لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرِي فَأَوۡقِدۡ لِي يَٰهَٰمَٰنُ عَلَى ٱلطِّينِ فَٱجۡعَل لِّي صَرۡحٗا لَّعَلِّيٓ أَطَّلِعُ إِلَىٰٓ إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّي لَأَظُنُّهُۥ مِنَ ٱلۡكَٰذِبِينَ
Open ayah 28:38ফেরাউন বলল, “হে পারিষদবর্গ! আমি ছাড়া তোমাদের অন্য কোন উপাস্যের কথা আমার জানা নেই। হামান! তুমি আমার জন্য ইট পোড়াও এবং একটি উঁচু টাওয়ার তৈরী করো, যাতে আমি (সেখান থেকে) মূসার উপাস্যকে দেখতে পারি। তবে আমি তাকে অবশ্যই একজন মিথ্যাবাদী মনে করি।”
وَٱسۡتَكۡبَرَ هُوَ وَجُنُودُهُۥ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَظَنُّوٓاْ أَنَّهُمۡ إِلَيۡنَا لَا يُرۡجَعُونَ
Open ayah 28:39ফেরাউন ও তার সৈন্যরা পৃথিবীতে অন্যায় অহংকার করেছিল এবং তারা ভেবেছিল, তাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না।
فَأَخَذۡنَٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذۡنَٰهُمۡ فِي ٱلۡيَمِّۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلظَّٰلِمِينَ
Open ayah 28:40তাই আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করি এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করি। অতএব দেখ, জালেমদের পরিণতি কেমন হয়েছিল।
وَجَعَلۡنَٰهُمۡ أَئِمَّةٗ يَدۡعُونَ إِلَى ٱلنَّارِۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ لَا يُنصَرُونَ
Open ayah 28:41তাদেরকে আমি নেতা বানিয়েছিলাম, যারা (মানুষকে) জাহান্নামের দিকে ডাকত। কেয়ামতের দিন তাদেরকে সাহায্য করা হবে না।
وَأَتۡبَعۡنَٰهُمۡ فِي هَٰذِهِ ٱلدُّنۡيَا لَعۡنَةٗۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ هُم مِّنَ ٱلۡمَقۡبُوحِينَ
Open ayah 28:42এই দুনিয়ায় আমি তাদের পেছনে লাগিয়ে রেখেছি এক অভিশাপ; আর কেয়ামতের দিন তারা হবে দুর্দশাগ্রস্ত।
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ مِنۢ بَعۡدِ مَآ أَهۡلَكۡنَا ٱلۡقُرُونَ ٱلۡأُولَىٰ بَصَآئِرَ لِلنَّاسِ وَهُدٗى وَرَحۡمَةٗ لَّعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ
Open ayah 28:43পূর্ববর্তী প্রজন্মসমূহকে ধ্বংস করার পর আমি মূসাকে মানুষের জন্য জ্ঞানবর্তিকা, পথনির্দেশ ও রহমতস্বরূপ কিতাব (তাওরাত) দিয়েছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে।
وَمَا كُنتَ بِجَانِبِ ٱلۡغَرۡبِيِّ إِذۡ قَضَيۡنَآ إِلَىٰ مُوسَى ٱلۡأَمۡرَ وَمَا كُنتَ مِنَ ٱلشَّٰهِدِينَ
Open ayah 28:44যখন আমি মূসার কাছে নির্দেশ পৌঁছে দিয়েছিলাম তখন তুমি (তূর পাহাড়ের) পশ্চিম প্রান্তে ছিলে না এবং তুমি প্রত্যক্ষদর্শীও ছিলে না।
وَلَٰكِنَّآ أَنشَأۡنَا قُرُونٗا فَتَطَاوَلَ عَلَيۡهِمُ ٱلۡعُمُرُۚ وَمَا كُنتَ ثَاوِيٗا فِيٓ أَهۡلِ مَدۡيَنَ تَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِنَا وَلَٰكِنَّا كُنَّا مُرۡسِلِينَ
Open ayah 28:45কিন্তু আমি (মূসার পর) অনেক প্রজন্ম সৃষ্টি করেছি এবং তাদের ওপর দিয়ে অনেক সময়ও অতিবাহিত হয়েছে। আর মাদ্ইয়ানবাসীদেরকে আমার আয়াতসমূহ পাঠ করে শোনানোর জন্য তুমি তাদের মধ্যে বসবাস করনি। কিন্তু আমি রসূল প্রেরণকারী ছিলাম।
وَمَا كُنتَ بِجَانِبِ ٱلطُّورِ إِذۡ نَادَيۡنَا وَلَٰكِن رَّحۡمَةٗ مِّن رَّبِّكَ لِتُنذِرَ قَوۡمٗا مَّآ أَتَىٰهُم مِّن نَّذِيرٖ مِّن قَبۡلِكَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ
Open ayah 28:46আমি যখন (মূসাকে) সম্বোধন করেছিলাম তখন তুমি তূর পাহাড়ের পাশে ছিলে না। কিন্তু (তোমাকে পাঠানো হয়েছে) তোমার প্রভুর পক্ষ থেকে রহমতস্বরূপ, যাতে তুমি এমন এক সমপ্রদায়কে সতর্ক করতে পার যাদের কাছে তোমার পূর্বে কোন সতর্ককারী আসেনি, যেন তারা উপদেশ গ্রহণ করে।
وَلَوۡلَآ أَن تُصِيبَهُم مُّصِيبَةُۢ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡ فَيَقُولُواْ رَبَّنَا لَوۡلَآ أَرۡسَلۡتَ إِلَيۡنَا رَسُولٗا فَنَتَّبِعَ ءَايَٰتِكَ وَنَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 28:47যদি (তোমাকে পাঠানো) না হত তাহলে তাদের কৃতকর্মের জন্য তাদের কোন বিপদ এলে তারা বলত, “হে আমাদের প্রভু! তুমি আমাদের কাছে কোন রসূল পাঠালে না কেন? তাহলে আমরা তোমার আয়াতসমূহ মেনে চলতাম এবং মুমিনদের অন্তর্ভুক্ত হতাম।”
فَلَمَّا جَآءَهُمُ ٱلۡحَقُّ مِنۡ عِندِنَا قَالُواْ لَوۡلَآ أُوتِيَ مِثۡلَ مَآ أُوتِيَ مُوسَىٰٓۚ أَوَلَمۡ يَكۡفُرُواْ بِمَآ أُوتِيَ مُوسَىٰ مِن قَبۡلُۖ قَالُواْ سِحۡرَانِ تَظَٰهَرَا وَقَالُوٓاْ إِنَّا بِكُلّٖ كَٰفِرُونَ
Open ayah 28:48কিন্তু যখন তাদের কাছে আমার পক্ষ থেকে সত্য এল তখন তারা বলল, “মূসাকে যা দেওয়া হয়েছিল এ রসূলকে তেমনটি দেওয়া হয়নি কেন?” পূর্বে মূসাকে যা দেওয়া হয়েছিল তারা কি তা অবিশ্বাস করেনি? তারা বলেছে, “(তাওরাত ও কোরআন) দুটি যাদু, যাদের একটি আরেকটির সহায়ক।” তারা আরো বলেছে, “আমরা প্রত্যেকটি অবিশ্বাস করি।”
قُلۡ فَأۡتُواْ بِكِتَٰبٖ مِّنۡ عِندِ ٱللَّهِ هُوَ أَهۡدَىٰ مِنۡهُمَآ أَتَّبِعۡهُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 28:49বল, “তাহলে তোমরা আল্লাহর কাছ থেকে ঐ দুই কিতাব থেকে ভাল দিক-নির্দেশক কোন কিতাব আন, আমি তা অনুসরণ করব; যদি তোমরা সত্যবাদী হও।”
فَإِن لَّمۡ يَسۡتَجِيبُواْ لَكَ فَٱعۡلَمۡ أَنَّمَا يَتَّبِعُونَ أَهۡوَآءَهُمۡۚ وَمَنۡ أَضَلُّ مِمَّنِ ٱتَّبَعَ هَوَىٰهُ بِغَيۡرِ هُدٗى مِّنَ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 28:50তখন যদি তারা তোমার কথায় সাড়া না দেয় তাহলে জানবে, তারা শুধু নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে। আর আল্লাহর পথনির্দেশ না মেনে যে নিজ প্রবৃত্তির অনুসরণ করে তার চেয়ে অধিক পথভ্রষ্ট কে আছে? আল্লাহ জালেমদেরকে পথ দেখান না।
۞وَلَقَدۡ وَصَّلۡنَا لَهُمُ ٱلۡقَوۡلَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ
Open ayah 28:51আমি তো তাদের কাছে বাণী পৌঁছে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে।
ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِهِۦ هُم بِهِۦ يُؤۡمِنُونَ
Open ayah 28:52কোরআনের পূর্বে আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা একে বিশ্বাস করে।
وَإِذَا يُتۡلَىٰ عَلَيۡهِمۡ قَالُوٓاْ ءَامَنَّا بِهِۦٓ إِنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّنَآ إِنَّا كُنَّا مِن قَبۡلِهِۦ مُسۡلِمِينَ
Open ayah 28:53যখন তাদের কাছে এটা (এই কোরআন) পাঠ করা হয় তখন তারা বলে, “আমরা এটা বিশ্বাস করেছি। নিশ্চয়ই এটা আমাদের প্রভুর কাছ থেকে আগত সত্য। আমরা এর আগেও মুসলিম (আত্মসমর্পণকারী) ছিলাম।”
أُوْلَٰٓئِكَ يُؤۡتَوۡنَ أَجۡرَهُم مَّرَّتَيۡنِ بِمَا صَبَرُواْ وَيَدۡرَءُونَ بِٱلۡحَسَنَةِ ٱلسَّيِّئَةَ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ
Open ayah 28:54যেহেতু তারা কষ্ট সহ্য করেছে তাই তাদেরকে দুইবার পুরস্কার দেওয়া হবে। তারা ভাল দ্বারা মন্দ প্রতিহত করে এবং তাদেরকে যা দান করেছি তা থেকে ব্যয় করে।
وَإِذَا سَمِعُواْ ٱللَّغۡوَ أَعۡرَضُواْ عَنۡهُ وَقَالُواْ لَنَآ أَعۡمَٰلُنَا وَلَكُمۡ أَعۡمَٰلُكُمۡ سَلَٰمٌ عَلَيۡكُمۡ لَا نَبۡتَغِي ٱلۡجَٰهِلِينَ
Open ayah 28:55তারা যখন বাজে কথা শোনে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় আর বলে, “আমাদের জন্য আমাদের কাজ এবং তোমাদের জন্য তোমাদের কাজ। তোমাদেরকে সালাম। আমরা মূর্খদের (সঙ্গ) চাই না।”
إِنَّكَ لَا تَهۡدِي مَنۡ أَحۡبَبۡتَ وَلَٰكِنَّ ٱللَّهَ يَهۡدِي مَن يَشَآءُۚ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ
Open ayah 28:56তুমি যাকে পছন্দ করো (ইচ্ছা করলেই) তাকে সুপথে আনতে পার না; বরং আল্লাহই যাকে চান সুপথে আনেন। আর তিনিই সুপথপ্রাপ্তদের ভাল জানেন।
وَقَالُوٓاْ إِن نَّتَّبِعِ ٱلۡهُدَىٰ مَعَكَ نُتَخَطَّفۡ مِنۡ أَرۡضِنَآۚ أَوَلَمۡ نُمَكِّن لَّهُمۡ حَرَمًا ءَامِنٗا يُجۡبَىٰٓ إِلَيۡهِ ثَمَرَٰتُ كُلِّ شَيۡءٖ رِّزۡقٗا مِّن لَّدُنَّا وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ
Open ayah 28:57তারা বলে, “আমরা যদি তোমার সাথে সুপথ অনুসরণ করি তাহলে আমাদেরকে আমাদের ভূমি থেকে উৎখাত করা হবে।” আমি কি তাদের জন্য একটি নিরাপদ পবিত্র স্থান (মক্কা নগরী) প্রতিষ্ঠিত করিনি, যেখানে আমার দেওয়া জীবিকাস্বরূপ সবরকমের ফল-ফলাদি নিয়ে আসা হয়?” কিন্তু তাদের অধিকাংশই জানে না।
وَكَمۡ أَهۡلَكۡنَا مِن قَرۡيَةِۭ بَطِرَتۡ مَعِيشَتَهَاۖ فَتِلۡكَ مَسَٰكِنُهُمۡ لَمۡ تُسۡكَن مِّنۢ بَعۡدِهِمۡ إِلَّا قَلِيلٗاۖ وَكُنَّا نَحۡنُ ٱلۡوَٰرِثِينَ
Open ayah 28:58আমি কত জনপদ ধ্বংস করেছি, যার অধিবাসীরা তাদের জীবনোপকরণ নিয়ে দম্ভ করত! ঐ তো তাদের ঘরবাড়ি। ওখানে তাদের পরে খুব কম লোকই বসবাস করেছে। আমিই (তার) উত্তরাধিকারী আছি।
وَمَا كَانَ رَبُّكَ مُهۡلِكَ ٱلۡقُرَىٰ حَتَّىٰ يَبۡعَثَ فِيٓ أُمِّهَا رَسُولٗا يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِنَاۚ وَمَا كُنَّا مُهۡلِكِي ٱلۡقُرَىٰٓ إِلَّا وَأَهۡلُهَا ظَٰلِمُونَ
Open ayah 28:59তোমার প্রভু জনপদসমূহ ধ্বংস করেন না, যতক্ষণ পর্যন্ত তার কেনেদ্র তিনি একজন রসূল না পাঠান, যে লোকদেরকে আমার আয়াতসমূহ পড়ে শোনায়। তেমনি অধিবাসীরা জালেম না হলে আমি কোন জনপদ ধ্বংস করি না।
وَمَآ أُوتِيتُم مِّن شَيۡءٖ فَمَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَزِينَتُهَاۚ وَمَا عِندَ ٱللَّهِ خَيۡرٞ وَأَبۡقَىٰٓۚ أَفَلَا تَعۡقِلُونَ
Open ayah 28:60তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা তো কেবল পার্থিব জীবনের ভোগ আর শোভা। পক্ষান্তরে, আল্লাহর কাছে যা আছে তা আরো ভাল ও স্থায়ী। তবু কি তোমরা বোঝ না?
أَفَمَن وَعَدۡنَٰهُ وَعۡدًا حَسَنٗا فَهُوَ لَٰقِيهِ كَمَن مَّتَّعۡنَٰهُ مَتَٰعَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا ثُمَّ هُوَ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ مِنَ ٱلۡمُحۡضَرِينَ
Open ayah 28:61যাকে আমি উত্তম (পুরস্কারের) ওয়াদা দিয়েছি, যা সে পাবেই, সে কি এমন ব্যক্তির সমান, যাকে আমি পার্থিব জীবনের ভোগের সামগ্রী দিয়েছি এবং পরে (তার হিসাবের জন্য) তাকে কেয়ামতের দিন হাজির করা হবে?
وَيَوۡمَ يُنَادِيهِمۡ فَيَقُولُ أَيۡنَ شُرَكَآءِيَ ٱلَّذِينَ كُنتُمۡ تَزۡعُمُونَ
Open ayah 28:62(স্মরণ করো) যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, “তোমরা যাদেরকে আমার শরীক বলে দাবি করতে তারা (আজ) কোথায়?”
قَالَ ٱلَّذِينَ حَقَّ عَلَيۡهِمُ ٱلۡقَوۡلُ رَبَّنَا هَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَغۡوَيۡنَآ أَغۡوَيۡنَٰهُمۡ كَمَا غَوَيۡنَاۖ تَبَرَّأۡنَآ إِلَيۡكَۖ مَا كَانُوٓاْ إِيَّانَا يَعۡبُدُونَ
Open ayah 28:63যাদের ব্যাপারে শাস্তির কথা অবধারিত হয়েছে তারা বলবে, “হে আমাদের প্রভু! এদেরকেই আমরা বিভ্রান্ত করেছিলাম। আমরা এদেরকে বিভ্রান্ত করেছিলাম, যেমন আমরা নিজেরাও বিভ্রান্ত হয়েছিলাম। (আজ) আমরা তোমার সামনে (তাদের ব্যাপারে) দায়মুক্ত হতে চাই। (আসলে) তারা আমাদের ইবাদত করত না।”
وَقِيلَ ٱدۡعُواْ شُرَكَآءَكُمۡ فَدَعَوۡهُمۡ فَلَمۡ يَسۡتَجِيبُواْ لَهُمۡ وَرَأَوُاْ ٱلۡعَذَابَۚ لَوۡ أَنَّهُمۡ كَانُواْ يَهۡتَدُونَ
Open ayah 28:64বলা হবে, “তোমাদের শরীকদের ডাক।” তারা তাদেরকে ডাকবে; কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না এবং তারা আজাব দেখতে পাবে। হায়! তারা যদি সঠিক পথে চলত!
وَيَوۡمَ يُنَادِيهِمۡ فَيَقُولُ مَاذَآ أَجَبۡتُمُ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 28:65আর (স্মরণ করো) যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, “তোমরা রসূলদেরকে কী জবাব দিয়েছিলে?”
فَعَمِيَتۡ عَلَيۡهِمُ ٱلۡأَنۢبَآءُ يَوۡمَئِذٖ فَهُمۡ لَا يَتَسَآءَلُونَ
Open ayah 28:66তখন তাদের কাছে (আত্মপক্ষ সমর্থনের জন্য প্রয়োজনীয়) সকল তথ্য অস্পষ্ট হয়ে যাবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসাও করতে পারবে না।
فَأَمَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا فَعَسَىٰٓ أَن يَكُونَ مِنَ ٱلۡمُفۡلِحِينَ
Open ayah 28:67তবে যে তওবা করেছিল এবং ঈমান এনেছিল ও সৎকাজ করেছিল, আশা করা যায়, সে সফলকাম হবে।
وَرَبُّكَ يَخۡلُقُ مَا يَشَآءُ وَيَخۡتَارُۗ مَا كَانَ لَهُمُ ٱلۡخِيَرَةُۚ سُبۡحَٰنَ ٱللَّهِ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ
Open ayah 28:68তোমার প্রভু যা ইচ্ছা আর পছন্দ করেন তাই সৃষ্টি করেন। তাদের কোন পছন্দের স্বাধীনতা নেই। আল্লাহ কত মহান! তারা (তাঁর সাথে) যা শরীক করে তিনি তার ঊর্ধ্বে।
وَرَبُّكَ يَعۡلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمۡ وَمَا يُعۡلِنُونَ
Open ayah 28:69আর তাদের অন্তর যা লুকিয়ে রাখে এবং তারা যা প্রকাশ করে তোমার প্রভু তা (সব) জানেন।
وَهُوَ ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ لَهُ ٱلۡحَمۡدُ فِي ٱلۡأُولَىٰ وَٱلۡأٓخِرَةِۖ وَلَهُ ٱلۡحُكۡمُ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ
Open ayah 28:70তিনিই আল্লাহ। তিনি ছাড়া কোন উপাস্য নেই। প্রথমে ও শেষে (ইহকাল ও পরকালে) সকল প্রশংসা তাঁরই। হুকুমও তাঁরই এবং তাঁরই কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে।
قُلۡ أَرَءَيۡتُمۡ إِن جَعَلَ ٱللَّهُ عَلَيۡكُمُ ٱلَّيۡلَ سَرۡمَدًا إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ مَنۡ إِلَٰهٌ غَيۡرُ ٱللَّهِ يَأۡتِيكُم بِضِيَآءٍۚ أَفَلَا تَسۡمَعُونَ
Open ayah 28:71বল, “আমাকে বল, আল্লাহ যদি রাতকে তোমাদের জন্য কেয়ামতের দিন পর্যন্ত অবিরাম করেন তাহলে আল্লাহ ছাড়া কোন্ উপাস্য আছে যে তোমাদেরকে আলো এনে দিতে পারে? তবুও কি তোমরা শুনবে না?”
قُلۡ أَرَءَيۡتُمۡ إِن جَعَلَ ٱللَّهُ عَلَيۡكُمُ ٱلنَّهَارَ سَرۡمَدًا إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ مَنۡ إِلَٰهٌ غَيۡرُ ٱللَّهِ يَأۡتِيكُم بِلَيۡلٖ تَسۡكُنُونَ فِيهِۚ أَفَلَا تُبۡصِرُونَ
Open ayah 28:72বল, “আমাকে বল, আল্লাহ যদি দিনকে তোমাদের জন্য কেয়ামতের দিন পর্যন্ত অবিরাম করেন তাহলে আল্লাহ ছাড়া কোন্ উপাস্য আছে যে বিশ্রামের জন্য তোমাদেরকে রাত এনে দিতে পারে? তবুও কি তোমরা (ভেবে) দেখবে না?”
وَمِن رَّحۡمَتِهِۦ جَعَلَ لَكُمُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ لِتَسۡكُنُواْ فِيهِ وَلِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
Open ayah 28:73তিনি তাঁর অনুগ্রহে তোমাদের জন্য রাত ও দিন তৈরী করেছেন যেন তোমরা তাতে (রাত্রিকালে) বিশ্রাম নিতে পার ও (দিনের বেলায়) তার অনুগ্রহ (জীবিকা) সন্ধান করতে পার এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
وَيَوۡمَ يُنَادِيهِمۡ فَيَقُولُ أَيۡنَ شُرَكَآءِيَ ٱلَّذِينَ كُنتُمۡ تَزۡعُمُونَ
Open ayah 28:74(স্মরণ করো) যেদিন তিনি তাদেরকে ডেকে বলবেন, “তোমরা যাদেরকে আমার শরীক বলে দাবি করতে তারা (আজ) কোথায়?”
وَنَزَعۡنَا مِن كُلِّ أُمَّةٖ شَهِيدٗا فَقُلۡنَا هَاتُواْ بُرۡهَٰنَكُمۡ فَعَلِمُوٓاْ أَنَّ ٱلۡحَقَّ لِلَّهِ وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَفۡتَرُونَ
Open ayah 28:75আমি প্রত্যেক সমপ্রদায় থেকে একজন সাক্ষী বের করব এবং বলব, “তোমাদের প্রমাণ নিয়ে এস।” তখন তারা জানতে পারবে যে, সত্য (একমাত্র) আল্লাহর পক্ষে, এবং তারা (উপাস্য বলে) যা কিছু উদ্ভাবন করত তা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে।
۞إِنَّ قَٰرُونَ كَانَ مِن قَوۡمِ مُوسَىٰ فَبَغَىٰ عَلَيۡهِمۡۖ وَءَاتَيۡنَٰهُ مِنَ ٱلۡكُنُوزِ مَآ إِنَّ مَفَاتِحَهُۥ لَتَنُوٓأُ بِٱلۡعُصۡبَةِ أُوْلِي ٱلۡقُوَّةِ إِذۡ قَالَ لَهُۥ قَوۡمُهُۥ لَا تَفۡرَحۡۖ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡفَرِحِينَ
Open ayah 28:76কারূন ছিল মূসার দলেরই একজন। কিন্তু সে তাদের প্রতি উদ্ধত আচরণ করেছিল। আমি তাকে এত ধনভাণ্ডার দিয়েছিলাম যার চাবি বহন করতে একদল শক্তিশালী লোকও ক্লান্ত হত। (স্মরণ করো) যখন তার লোকেরা তাকে বলেছিল, “(সম্পদ নিয়ে) এত উল্লাস করো না; আল্লাহ উল্লাসকারীদের পছন্দ করেন না।”
وَٱبۡتَغِ فِيمَآ ءَاتَىٰكَ ٱللَّهُ ٱلدَّارَ ٱلۡأٓخِرَةَۖ وَلَا تَنسَ نَصِيبَكَ مِنَ ٱلدُّنۡيَاۖ وَأَحۡسِن كَمَآ أَحۡسَنَ ٱللَّهُ إِلَيۡكَۖ وَلَا تَبۡغِ ٱلۡفَسَادَ فِي ٱلۡأَرۡضِۖ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡمُفۡسِدِينَ
Open ayah 28:77“আল্লাহ তোমাকে যা দান করেছেন তা দিয়ে পরকালের (সুখের) আবাস সন্ধান কর। দুনিয়ায় তোমার অংশ (বৈধ ভোগের পরিমাণ) ভুলে যেয়ো না। আল্লাহ তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছেন তুমিও (মানুষের প্রতি) তেমন অনুগ্রহ কর। আর জমিনে গোলযোগ সৃষ্টি করতে চেয়ো না। আল্লাহ গোলযোগ সৃষ্টিকারীদের পছন্দ করেন না।”
قَالَ إِنَّمَآ أُوتِيتُهُۥ عَلَىٰ عِلۡمٍ عِندِيٓۚ أَوَلَمۡ يَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ قَدۡ أَهۡلَكَ مِن قَبۡلِهِۦ مِنَ ٱلۡقُرُونِ مَنۡ هُوَ أَشَدُّ مِنۡهُ قُوَّةٗ وَأَكۡثَرُ جَمۡعٗاۚ وَلَا يُسۡـَٔلُ عَن ذُنُوبِهِمُ ٱلۡمُجۡرِمُونَ
Open ayah 28:78সে বলল, “আমার জ্ঞান আছে বলেই আমাকে সম্পদ দেওয়া হয়েছে।” সে কি জানতে পারেনি যে, আল্লাহ তার পূর্ববর্তী প্রজন্মসমূহের এমন লোকদেরও ধ্বংস করে দিয়েছেন যারা তার চেয়ে বেশি শক্তিশালী ও অধিক জনবলের অধিকারী ছিল? অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। (আল্লাহ সব জানেন বলে অপরাধীদেরকে জিজ্ঞেস না করেই তাদের অপরাধের শাস্তি দেবেন।)
فَخَرَجَ عَلَىٰ قَوۡمِهِۦ فِي زِينَتِهِۦۖ قَالَ ٱلَّذِينَ يُرِيدُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا يَٰلَيۡتَ لَنَا مِثۡلَ مَآ أُوتِيَ قَٰرُونُ إِنَّهُۥ لَذُو حَظٍّ عَظِيمٖ
Open ayah 28:79অতঃপর সে (কারূন) তার বেশভূষা নিয়ে তার সমপ্রদায়ের লোকদের সামনে বের হল। যারা পার্থিব জীবন (জীবনের ভোগ-বিলাস) কামনা করত তারা বলল, “আহা, কারূনকে যেমন (ঐশ্বর্য) দেওয়া হয়েছে আমাদের যদি তেমনটি থাকত! নিশ্চয়ই সে বড় ভাগ্যবান।”
وَقَالَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ وَيۡلَكُمۡ ثَوَابُ ٱللَّهِ خَيۡرٞ لِّمَنۡ ءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗاۚ وَلَا يُلَقَّىٰهَآ إِلَّا ٱلصَّٰبِرُونَ
Open ayah 28:80কিন্তু যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলল, “ধিক তোমাদেরকে! যারা (আল্লাহ ও তাঁর বিধানকে) বিশ্বাস করে এবং সৎকাজ করে তাদের জন্য আল্লাহর পুরস্কারই উত্তম। এ পুরস্কার কেবল ধৈর্যশীলরাই পাবে।”
فَخَسَفۡنَا بِهِۦ وَبِدَارِهِ ٱلۡأَرۡضَ فَمَا كَانَ لَهُۥ مِن فِئَةٖ يَنصُرُونَهُۥ مِن دُونِ ٱللَّهِ وَمَا كَانَ مِنَ ٱلۡمُنتَصِرِينَ
Open ayah 28:81অতঃপর আমি তাকে ও তার বাড়িঘরকে ভূগর্ভে দাবিয়ে দিলাম। তখন আল্লাহর (ইচ্ছার) বিপক্ষে তাকে সাহায্য করার জন্য কোন দল ছিল না এবং সে নিজেও নিজেকে রক্ষা করতে পারল না।
وَأَصۡبَحَ ٱلَّذِينَ تَمَنَّوۡاْ مَكَانَهُۥ بِٱلۡأَمۡسِ يَقُولُونَ وَيۡكَأَنَّ ٱللَّهَ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦ وَيَقۡدِرُۖ لَوۡلَآ أَن مَّنَّ ٱللَّهُ عَلَيۡنَا لَخَسَفَ بِنَاۖ وَيۡكَأَنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلۡكَٰفِرُونَ
Open ayah 28:82যারা আগের দিনই তার মত হওয়ার আকাংক্ষা ব্যক্ত করেছিল তারা বলতে লাগল, “আরে! আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা জীবিকা প্রসারিত করেন এবং (যার জন্য ইচ্ছা তা) সীমিত করেন। আল্লাহ যদি আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তাহলে (কারূনের মত) আমাদেরকেও ভূগর্ভে দাবিয়ে দিতেন। আরে! কাফেররা সফলকাম হয় না।”
تِلۡكَ ٱلدَّارُ ٱلۡأٓخِرَةُ نَجۡعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوّٗا فِي ٱلۡأَرۡضِ وَلَا فَسَادٗاۚ وَٱلۡعَٰقِبَةُ لِلۡمُتَّقِينَ
Open ayah 28:83সেই পরকালের আবাস (জান্নাত) আমি তাদের জন্যই বরাদ্দ করব যারা পৃথিবীতে ঔদ্ধত্য দেখাতে কিংবা ফেসাদ সৃষ্টি করতে চায় না। আর (ভাল) পরিণাম মোত্তাকীদের জন্য।
مَن جَآءَ بِٱلۡحَسَنَةِ فَلَهُۥ خَيۡرٞ مِّنۡهَاۖ وَمَن جَآءَ بِٱلسَّيِّئَةِ فَلَا يُجۡزَى ٱلَّذِينَ عَمِلُواْ ٱلسَّيِّـَٔاتِ إِلَّا مَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 28:84যারা ভাল কাজ করে তারা তার চেয়েও ভাল ফল (পুরস্কার) পাবে; আর যারা খারাপ কাজ করে তারা যা করেছে কেবল তারই ফল (শাস্তি) পাবে।
إِنَّ ٱلَّذِي فَرَضَ عَلَيۡكَ ٱلۡقُرۡءَانَ لَرَآدُّكَ إِلَىٰ مَعَادٖۚ قُل رَّبِّيٓ أَعۡلَمُ مَن جَآءَ بِٱلۡهُدَىٰ وَمَنۡ هُوَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ
Open ayah 28:85যিনি তোমার ওপর কোরআন (কোরআনের বিধান) ফরয করেছেন তিনি অবশ্যই তোমাকে ফেরার জায়গায় (জন্মভূমি মক্কায় অথবা মৃত্যুর পর জান্নাতে) ফিরিয়ে নেবেন। বল, “আমার প্রভু ভাল করে জানেন, কে হেদায়েত নিয়ে এসেছে এবং কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে।”
وَمَا كُنتَ تَرۡجُوٓاْ أَن يُلۡقَىٰٓ إِلَيۡكَ ٱلۡكِتَٰبُ إِلَّا رَحۡمَةٗ مِّن رَّبِّكَۖ فَلَا تَكُونَنَّ ظَهِيرٗا لِّلۡكَٰفِرِينَ
Open ayah 28:86তোমার প্রভুর অনুগ্রহ না হলে তোমার কাছে যে কিতাব নাযিল করা হবে এটা তো তুমি আশাও করতে না। অতএব, কিছুতেই তুমি কাফেরদের সাহায্যকারী হয়ো না।
وَلَا يَصُدُّنَّكَ عَنۡ ءَايَٰتِ ٱللَّهِ بَعۡدَ إِذۡ أُنزِلَتۡ إِلَيۡكَۖ وَٱدۡعُ إِلَىٰ رَبِّكَۖ وَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُشۡرِكِينَ
Open ayah 28:87আর তোমার কাছে আল্লাহর আয়াত নাযিল হওয়ার পর তা থেকে তারা যেন তোমাকে ফিরিয়ে না রাখে। তুমি তোমার প্রভুর দিকে (মানুষকে) ডাক এবং কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।
وَلَا تَدۡعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَۘ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۚ كُلُّ شَيۡءٍ هَالِكٌ إِلَّا وَجۡهَهُۥۚ لَهُ ٱلۡحُكۡمُ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ
Open ayah 28:88আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে ডেকো না। তিনি ছাড়া কোন উপাস্য নেই। একমাত্র তাঁর সত্তা ছাড়া আর সবকিছুই ধ্বংস হয়ে যাবে। সিদ্ধান্ত তাঁরই, এবং তাঁর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে।