العنكبوت

Al-Ankaboot

The Spider · Surah 29 · Ayahs: 69 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. الٓمٓ

    Open ayah 29:1

    আলিফ লাম মীম [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]।

  2. أَحَسِبَ ٱلنَّاسُ أَن يُتۡرَكُوٓاْ أَن يَقُولُوٓاْ ءَامَنَّا وَهُمۡ لَا يُفۡتَنُونَ

    Open ayah 29:2

    মানুষ কি মনে করে যে, “আমরা ঈমান এনেছি” বললেই তাদেরকে অব্যাহতি দেওয়া হবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না?

  3. وَلَقَدۡ فَتَنَّا ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۖ فَلَيَعۡلَمَنَّ ٱللَّهُ ٱلَّذِينَ صَدَقُواْ وَلَيَعۡلَمَنَّ ٱلۡكَٰذِبِينَ

    Open ayah 29:3

    তাদের পূর্বে যারা ছিল আমি তো তাদেরকেও পরীক্ষা করেছিলাম। আল্লাহ অবশ্যই সত্যবাদী আর মিথ্যাবাদীদেরকে (সুস্পষ্টভাবে) জেনে নেবেন।

  4. أَمۡ حَسِبَ ٱلَّذِينَ يَعۡمَلُونَ ٱلسَّيِّـَٔاتِ أَن يَسۡبِقُونَاۚ سَآءَ مَا يَحۡكُمُونَ

    Open ayah 29:4

    নাকি যারা খারাপ কাজ করে তারা মনে করে যে, তারা আমাকে পেছনে ফেলবে? তাদের এই ধারণা কত খারাপ!

  5. مَن كَانَ يَرۡجُواْ لِقَآءَ ٱللَّهِ فَإِنَّ أَجَلَ ٱللَّهِ لَأٓتٖۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ

    Open ayah 29:5

    যে আল্লাহর সাক্ষাৎ আশা করে সে জেনে রাখুক, আল্লাহর নির্ধারিত সময় অবশ্যই আসবে। তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন।

  6. وَمَن جَٰهَدَ فَإِنَّمَا يُجَٰهِدُ لِنَفۡسِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ لَغَنِيٌّ عَنِ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 29:6

    যে চেষ্টা করে সে নিজের জন্যই চেষ্টা করে। (কারো চেষ্টার ফল আল্লাহ ভোগ করবেন না।) আল্লাহ তো বিশ্বজগৎ থেকে অমুখাপেক্ষী।

  7. وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَنُكَفِّرَنَّ عَنۡهُمۡ سَيِّـَٔاتِهِمۡ وَلَنَجۡزِيَنَّهُمۡ أَحۡسَنَ ٱلَّذِي كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 29:7

    যারা ঈমান আনে ও সৎকাজ করে আমি তাদের অপরাধসমূহ মার্জনা করে দেব এবং তারা যে (ভাল) কাজ করত তার উৎকৃষ্টতম প্রতিদান দেব।

  8. وَوَصَّيۡنَا ٱلۡإِنسَٰنَ بِوَٰلِدَيۡهِ حُسۡنٗاۖ وَإِن جَٰهَدَاكَ لِتُشۡرِكَ بِي مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٞ فَلَا تُطِعۡهُمَآۚ إِلَيَّ مَرۡجِعُكُمۡ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 29:8

    আমি মানুষকে তার পিতামাতার সাথে ভাল আচরণ করতে বলেছি। তবে তারা যদি তোমাকে আমার সাথে এমন কিছু শরীক করতে বলে যে সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই তাহলে তুমি তাদের আনুগত্য করবে না। আমার কাছেই তোমরা ফিরে আসবে। তখন অবশ্যই আমি তোমাদেরকে তোমাদের অতীত কৃতকর্ম অবহিত করব।

  9. وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَنُدۡخِلَنَّهُمۡ فِي ٱلصَّٰلِحِينَ

    Open ayah 29:9

    আর যারা ঈমান আনে ও সৎকাজ করে আমি অবশ্যই তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করব।

  10. وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ فَإِذَآ أُوذِيَ فِي ٱللَّهِ جَعَلَ فِتۡنَةَ ٱلنَّاسِ كَعَذَابِ ٱللَّهِۖ وَلَئِن جَآءَ نَصۡرٞ مِّن رَّبِّكَ لَيَقُولُنَّ إِنَّا كُنَّا مَعَكُمۡۚ أَوَلَيۡسَ ٱللَّهُ بِأَعۡلَمَ بِمَا فِي صُدُورِ ٱلۡعَٰلَمِينَ 

    Open ayah 29:10

    কিছু মানুষ আছে যারা বলে, “আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি।” কিন্তু যখন তারা আল্লাহর পথে নিপীড়িত হয় তখন তারা মানুষের নিপীড়নকে আল্লাহর আযাবের ন্যায় গণ্য করে। আর যখন তোমার প্রভুর পক্ষ থেকে কোন সাহায্য (বা বিজয়) আসে তখন তারা বলে, “আমরা তো তোমাদের সাথেই ছিলাম।” আল্লাহ কি বিশ্ববাসীর অন্তরের কথা সম্যক অবগত নন?

  11. وَلَيَعۡلَمَنَّ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَلَيَعۡلَمَنَّ ٱلۡمُنَٰفِقِينَ

    Open ayah 29:11

    অবশ্যই আল্লাহ মুমিনদেরকেও জানেন আর মোনাফেকদেরকেও জানেন।

  12. وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلَّذِينَ ءَامَنُواْ ٱتَّبِعُواْ سَبِيلَنَا وَلۡنَحۡمِلۡ خَطَٰيَٰكُمۡ وَمَا هُم بِحَٰمِلِينَ مِنۡ خَطَٰيَٰهُم مِّن شَيۡءٍۖ إِنَّهُمۡ لَكَٰذِبُونَ

    Open ayah 29:12

    কাফেররা মুমিনদেরকে বলে, “তোমরা আমাদের পথ অনুসরণ করো; আমরা তোমাদের পাপ বহন করব।” আসলে তারা তাদের (মুমিনদের) কোন পাপ বহন করবে না। তারা অবশ্যই মিথ্যাবাদী।

  13. وَلَيَحۡمِلُنَّ أَثۡقَالَهُمۡ وَأَثۡقَالٗا مَّعَ أَثۡقَالِهِمۡۖ وَلَيُسۡـَٔلُنَّ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ عَمَّا كَانُواْ يَفۡتَرُونَ

    Open ayah 29:13

    তারা বহন করবে তাদের (নিজেদের) বোঝা এবং তাদের বোঝার সাথে আরো কিছু বোঝা। আর তারা যে সব মিথ্যা উদ্ভাবন করত সে সম্পর্কে তাদেরকে কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে।

  14. وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦ فَلَبِثَ فِيهِمۡ أَلۡفَ سَنَةٍ إِلَّا خَمۡسِينَ عَامٗا فَأَخَذَهُمُ ٱلطُّوفَانُ وَهُمۡ ظَٰلِمُونَ

    Open ayah 29:14

    আমি তো নূহকে তার সমপ্রদায়ের কাছে (নবী হিসেবে) পাঠিয়েছিলাম। সে তাদের মাঝে এক হাজার বছরের চেয়ে পঞ্চাশ বছর কম (নয়শত পঞ্চাশ বছর) অবস্থান করেছিল। অতঃপর তারা প্লাবনের কবলে পড়ল। আর তারা ছিল জালেম।

  15. فَأَنجَيۡنَٰهُ وَأَصۡحَٰبَ ٱلسَّفِينَةِ وَجَعَلۡنَٰهَآ ءَايَةٗ لِّلۡعَٰلَمِينَ

    Open ayah 29:15

    আমি তাকে ও (তার সাথে) জাহাজের আরোহীদেরকে রক্ষা করলাম এবং জাহাজটিকে সারা বিশ্ববাসীর জন্য একটি নিদর্শন বানিয়ে রাখলাম।

  16. وَإِبۡرَٰهِيمَ إِذۡ قَالَ لِقَوۡمِهِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱتَّقُوهُۖ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ

    Open ayah 29:16

    আর (স্মরণ করো) ইবরাহীমের কথা; যখন সে তার সমপ্রদায়কে বলেছিল, “তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাঁকে ভয় কর। এটাই তোমাদের জন্য ভাল, যদি তোমরা জানতে।”

  17. إِنَّمَا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ أَوۡثَٰنٗا وَتَخۡلُقُونَ إِفۡكًاۚ إِنَّ ٱلَّذِينَ تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ لَا يَمۡلِكُونَ لَكُمۡ رِزۡقٗا فَٱبۡتَغُواْ عِندَ ٱللَّهِ ٱلرِّزۡقَ وَٱعۡبُدُوهُ وَٱشۡكُرُواْ لَهُۥٓۖ إِلَيۡهِ تُرۡجَعُونَ

    Open ayah 29:17

    “তোমরা তো আল্লাহর পরিবর্তে কতগুলো মূর্তির পূজা করছ আর মিথ্যা উদ্ভাবন করছ। আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করছ তারা তো তোমাদের জীবিকার মালিক নয়। অতএব, তোমরা আল্লাহর কাছে জীবিকা চাও এবং তাঁর ইবাদত করো ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। তাঁর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে।”

  18. وَإِن تُكَذِّبُواْ فَقَدۡ كَذَّبَ أُمَمٞ مِّن قَبۡلِكُمۡۖ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ

    Open ayah 29:18

    “তোমরা যদি (তোমাদের রসূলকে) অবিশ্বাস করো তাতে অবাক হওয়ার কিছু নেই; কারণ তোমাদের পূর্ববর্তী জাতিগুলোও (তাদের রসূলদেরকে) অবিশ্বাস করেছিল। স্পষ্টভাবে বার্তা পৌঁছে দেওয়া ছাড়া রসূলের কোন দায়-দায়িত্ব নেই।”

  19. أَوَلَمۡ يَرَوۡاْ كَيۡفَ يُبۡدِئُ ٱللَّهُ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥٓۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ

    Open ayah 29:19

    তারা কি (চিন্তা করে) দেখেনি, কীভাবে আল্লাহ সৃষ্টি শুরু করেন, তারপর তার পুনরাবৃত্তি করেন? এটা তো আল্লাহর জন্য সহজ।

  20. قُلۡ سِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ بَدَأَ ٱلۡخَلۡقَۚ ثُمَّ ٱللَّهُ يُنشِئُ ٱلنَّشۡأَةَ ٱلۡأٓخِرَةَۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ 

    Open ayah 29:20

    বল, “তোমরা পৃথিবীতে ভ্রমণ করো আর দেখ, কীভাবে তিনি সৃষ্টি শুরু করেছিলেন।” আল্লাহ আবার সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম।

  21. يُعَذِّبُ مَن يَشَآءُ وَيَرۡحَمُ مَن يَشَآءُۖ وَإِلَيۡهِ تُقۡلَبُونَ

    Open ayah 29:21

    তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। আর তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে।

  22. وَمَآ أَنتُم بِمُعۡجِزِينَ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِي ٱلسَّمَآءِۖ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٖ

    Open ayah 29:22

    তোমরা জমিনে কিংবা আসমানে আল্লাহকে অক্ষম করতে পারবে না (তাঁর শাস্তি থেকে পালাতে পারবে না)। আর আল্লাহ ছাড়া তোমাদের কোন অভিভাবক কিংবা সাহায্যকারী নেই।

  23. وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَلِقَآئِهِۦٓ أُوْلَٰٓئِكَ يَئِسُواْ مِن رَّحۡمَتِي وَأُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 29:23

    যারা আল্লাহর নিদর্শনসমূহ ও তাঁর সাক্ষাৎ অবিশ্বাস করে তারাই আমার রহমত থেকে নিরাশ হয় এবং তাদেরই জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

  24. فَمَا كَانَ جَوَابَ قَوۡمِهِۦٓ إِلَّآ أَن قَالُواْ ٱقۡتُلُوهُ أَوۡ حَرِّقُوهُ فَأَنجَىٰهُ ٱللَّهُ مِنَ ٱلنَّارِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ

    Open ayah 29:24

    (ইবরাহীম তার সমপ্রদায়কে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পর) তার সমপ্রদায় কোন জবাব না দিয়ে শুধু বলল, “তাকে হত্যা করো অথবা পুড়িয়ে দাও”। আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করেছিলেন। ঐ ঘটনার মধ্যে ঈমানদার লোকদের জন্য অবশ্যই অনেক নিদর্শন আছে।

  25. وَقَالَ إِنَّمَا ٱتَّخَذۡتُم مِّن دُونِ ٱللَّهِ أَوۡثَٰنٗا مَّوَدَّةَ بَيۡنِكُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ ثُمَّ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يَكۡفُرُ بَعۡضُكُم بِبَعۡضٖ وَيَلۡعَنُ بَعۡضُكُم بَعۡضٗا وَمَأۡوَىٰكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن نَّٰصِرِينَ

    Open ayah 29:25

    ইবরাহীম বলেছিল, “তোমরা তো পার্থিব জীবনে নিজেদের পারস্পরিক ভালবাসার খাতিরে আল্লাহর পরিবর্তে কতগুলো মূর্তিকে (উপাস্যরূপে) গ্রহণ করেছো। কিন্তু কেয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং একে অপরকে অভিশাপ দেবে। আর তোমাদের বাসস্থান হবে জাহান্নাম এবং তোমাদের কোন সাহায্যকারী থাকবে না।”

  26. ۞فَـَٔامَنَ لَهُۥ لُوطٞۘ وَقَالَ إِنِّي مُهَاجِرٌ إِلَىٰ رَبِّيٓۖ إِنَّهُۥ هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 29:26

    তখন লূত তার প্রতি ঈমান আনল। ইবরাহীম বলল, “আমি আমার প্রভুর উদ্দেশ্যে দেশত্যাগ করছি। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, মহাজ্ঞানী।”

  27. وَوَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَجَعَلۡنَا فِي ذُرِّيَّتِهِ ٱلنُّبُوَّةَ وَٱلۡكِتَٰبَ وَءَاتَيۡنَٰهُ أَجۡرَهُۥ فِي ٱلدُّنۡيَاۖ وَإِنَّهُۥ فِي ٱلۡأٓخِرَةِ لَمِنَ ٱلصَّٰلِحِينَ

    Open ayah 29:27

    আমি তার জন্য ইসহাক ও ইয়াকূবকে দান করলাম, তার বংশধরদের মধ্যে নবুওয়াত ও কিতাব (দেব বলে) নির্ধারণ করলাম এবং দুনিয়ায় তাকে তার (যোগ্য) পুরস্কার দিলাম। আর আখেরাতেও সে নিশ্চয়ই সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে।

  28. وَلُوطًا إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ إِنَّكُمۡ لَتَأۡتُونَ ٱلۡفَٰحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنۡ أَحَدٖ مِّنَ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 29:28

    আর (স্মরণ করো) লূতের কথা; যখন সে তার সমপ্রদায়কে বলেছিল, “নিশ্চয়ই তোমরা এমন এক অশ্লীল কাজ করছ যা তোমাদের পূর্বে সারা বিশ্তের কেউ করেনি।”

  29. أَئِنَّكُمۡ لَتَأۡتُونَ ٱلرِّجَالَ وَتَقۡطَعُونَ ٱلسَّبِيلَ وَتَأۡتُونَ فِي نَادِيكُمُ ٱلۡمُنكَرَۖ فَمَا كَانَ جَوَابَ قَوۡمِهِۦٓ إِلَّآ أَن قَالُواْ ٱئۡتِنَا بِعَذَابِ ٱللَّهِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ

    Open ayah 29:29

    “তোমরা কি (কাম-লালসা পূরণে নারীদের পরিবর্তে) পুরুষদেরকে ব্যবহার করো, রাহাজানি করো এবং নিজেদের মজলিসে ঘৃণ্য কাজ করো?” এর জবাবের পরিবর্তে তার সমপ্রদায় শুধু বলল, “তুমি সত্যবাদী হলে আমাদের ওপর আল্লাহর আজাব নিয়ে আস।”

  30. قَالَ رَبِّ ٱنصُرۡنِي عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡمُفۡسِدِينَ 

    Open ayah 29:30

    লূত বলল, “প্রভু! অনর্থ সৃষ্টিকারী লোকদের বিরুদ্ধে আমাকে সাহায্য কর।”

  31. وَلَمَّا جَآءَتۡ رُسُلُنَآ إِبۡرَٰهِيمَ بِٱلۡبُشۡرَىٰ قَالُوٓاْ إِنَّا مُهۡلِكُوٓاْ أَهۡلِ هَٰذِهِ ٱلۡقَرۡيَةِۖ إِنَّ أَهۡلَهَا كَانُواْ ظَٰلِمِينَ

    Open ayah 29:31

    যখন আমার দূতেরা ইবরাহীমের কাছে সুসংবাদ নিয়ে এল তখন তারা বলল, “আমরা এই জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করে দেব। নিশ্চয়ই এর অধিবাসীরা জালেম।”

  32. قَالَ إِنَّ فِيهَا لُوطٗاۚ قَالُواْ نَحۡنُ أَعۡلَمُ بِمَن فِيهَاۖ لَنُنَجِّيَنَّهُۥ وَأَهۡلَهُۥٓ إِلَّا ٱمۡرَأَتَهُۥ كَانَتۡ مِنَ ٱلۡغَٰبِرِينَ

    Open ayah 29:32

    ইবরাহীম বলল, “সেখানে তো লূত আছে।” তারা বলল, “সেখানে কে আছে আমরা তা ভাল জানি। আমরা তাকে ও তার পরিবারকে অবশ্যই রক্ষা করব। তবে তার স্ত্রীকে নয়। সে পেছনে থেকে-যাওয়া (শাস্তি কবলিত) লোকদের মধ্যে থাকবে।”

  33. وَلَمَّآ أَن جَآءَتۡ رُسُلُنَا لُوطٗا سِيٓءَ بِهِمۡ وَضَاقَ بِهِمۡ ذَرۡعٗاۖ وَقَالُواْ لَا تَخَفۡ وَلَا تَحۡزَنۡ إِنَّا مُنَجُّوكَ وَأَهۡلَكَ إِلَّا ٱمۡرَأَتَكَ كَانَتۡ مِنَ ٱلۡغَٰبِرِينَ

    Open ayah 29:33

    যখন আমার দূতেরা লূতের কাছে এল তখন সে তাদেরকে নিয়ে চিন্তায় পড়ল এবং তাদের ব্যাপারে সংকটাপন্ন বোধ করল। (কুঅভ্যাসগ্রস্ত লোকদের হাত থেকে সুদর্শন আগন্তুকদের রক্ষার ব্যাপারে আশংকিত হল।) তারা বলল, “ভয় করবেন না, চিন্তাও করবেন না। আমরা আপনাকে ও আপনার পরিবারকে রক্ষা করব। তবে আপনার স্ত্রীকে নয়। সে পেছনে থেকে-যাওয়া (শাস্তি কবলিত) লোকদের মধ্যে থাকবে।”

  34. إِنَّا مُنزِلُونَ عَلَىٰٓ أَهۡلِ هَٰذِهِ ٱلۡقَرۡيَةِ رِجۡزٗا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُواْ يَفۡسُقُونَ

    Open ayah 29:34

    “আমরা এই জনপদের অধিবাসীদের ওপর তাদের পাপাচারের কারণে আসমান থেকে শাস্তি নাযিল করব।”

  35. وَلَقَد تَّرَكۡنَا مِنۡهَآ ءَايَةَۢ بَيِّنَةٗ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ

    Open ayah 29:35

    বুদ্ধিমান লোকদের জন্য আমি ঐ জনপদের একটি স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি।

  36. وَإِلَىٰ مَدۡيَنَ أَخَاهُمۡ شُعَيۡبٗا فَقَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱرۡجُواْ ٱلۡيَوۡمَ ٱلۡأٓخِرَ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ

    Open ayah 29:36

    আর মাদ্‌ইয়ানের (অধিবাসীদের) প্রতি তাদের ভাই শোয়াইবকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, “হে আমার সমপ্রদায়! তোমরা আল্লাহর ইবাদত করো, শেষ দিনের (পুরস্কারের) আশা রাখ এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না।”

  37. فَكَذَّبُوهُ فَأَخَذَتۡهُمُ ٱلرَّجۡفَةُ فَأَصۡبَحُواْ فِي دَارِهِمۡ جَٰثِمِينَ

    Open ayah 29:37

    কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলে। অতঃপর তাদের ওপর ভূমিকম্পের আঘাত আসে এবং তারা নিজেদের বাড়িঘরে উপুর হয়ে পড়ে থাকে।

  38. وَعَادٗا وَثَمُودَاْ وَقَد تَّبَيَّنَ لَكُم مِّن مَّسَٰكِنِهِمۡۖ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ أَعۡمَٰلَهُمۡ فَصَدَّهُمۡ عَنِ ٱلسَّبِيلِ وَكَانُواْ مُسۡتَبۡصِرِينَ

    Open ayah 29:38

    আর (আমি ধ্বংস করেছি) আদ ও ছামূদকেও। তাদের (ধ্বংসপ্রাপ্ত) বাড়িঘর থেকে তোমাদের কাছে তা স্পষ্ট হয়েছে। শয়তান তাদের (খারাপ) কাজকর্ম তাদের কাছে শোভনীয় করেছিল এবং তাদেরকে সৎপথ অবলম্বন থেকে বিরত রেখেছিল, অথচ তারা দৃষ্টিসম্পন্ন ছিল।

  39. وَقَٰرُونَ وَفِرۡعَوۡنَ وَهَٰمَٰنَۖ وَلَقَدۡ جَآءَهُم مُّوسَىٰ بِٱلۡبَيِّنَٰتِ فَٱسۡتَكۡبَرُواْ فِي ٱلۡأَرۡضِ وَمَا كَانُواْ سَٰبِقِينَ

    Open ayah 29:39

    (আমি ধ্বংস করেছি) কারূন, ফেরাউন ও হামানকে। মূসা তাদের কাছে প্রমাণ উপস্থিত করেছিল। তখন তারা জমিনে অহংকার করেছিল; কিন্তু আগে যেতে পারেনি (শাস্তি এড়াতে পারেনি।)

  40. فَكُلًّا أَخَذۡنَا بِذَنۢبِهِۦۖ فَمِنۡهُم مَّنۡ أَرۡسَلۡنَا عَلَيۡهِ حَاصِبٗا وَمِنۡهُم مَّنۡ أَخَذَتۡهُ ٱلصَّيۡحَةُ وَمِنۡهُم مَّنۡ خَسَفۡنَا بِهِ ٱلۡأَرۡضَ وَمِنۡهُم مَّنۡ أَغۡرَقۡنَاۚ وَمَا كَانَ ٱللَّهُ لِيَظۡلِمَهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ 

    Open ayah 29:40

    প্রত্যেককেই তার অপরাধের জন্য ধরেছিলাম (শাস্তি দিয়েছিলাম)। তাদের মধ্যে কতকের ওপর শিলাঝড় পাঠিয়েছিলাম; কতককে ঘায়েল করেছিল ভয়ংকর আওয়াজ; কতককে ভূগর্ভে দাবিয়ে দিয়েছিলাম; আবার কতককে পানিতে ডুবিয়ে দিয়েছিলাম। আল্লাহ তাদের ওপর কোন জুলুম করেন নি; বরং তারাই নিজেদের ওপর জুলুম করেছিল।

  41. مَثَلُ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ أَوۡلِيَآءَ كَمَثَلِ ٱلۡعَنكَبُوتِ ٱتَّخَذَتۡ بَيۡتٗاۖ وَإِنَّ أَوۡهَنَ ٱلۡبُيُوتِ لَبَيۡتُ ٱلۡعَنكَبُوتِۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ

    Open ayah 29:41

    যারা আল্লাহর পরিবর্তে অন্যান্য অভিভাবক গ্রহণ করে তাদের অবস্থা হল মাকড়সার অবস্থার মত, যে (নিজের জন্য) একটি ঘর বানায়। আর মাকড়সার ঘরই হল সবচেয়ে দুর্বল ঘর, যদি তারা জানত!

  42. إِنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا يَدۡعُونَ مِن دُونِهِۦ مِن شَيۡءٖۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 29:42

    আল্লাহর পরিবর্তে যত কিছুকেই তারা ডাকে আল্লাহ তা জানেন। তিনি পরাক্রম-শালী, মহাজ্ঞানী।

  43. وَتِلۡكَ ٱلۡأَمۡثَٰلُ نَضۡرِبُهَا لِلنَّاسِۖ وَمَا يَعۡقِلُهَآ إِلَّا ٱلۡعَٰلِمُونَ

    Open ayah 29:43

    আর এসব উদাহরণ আমি মানুষের জন্য দিয়ে থাকি; তবে কেবল জ্ঞানীরাই তা বুঝতে পারে।

  44. خَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّلۡمُؤۡمِنِينَ

    Open ayah 29:44

    আল্লাহ আসমান ও জমিন যথার্থভাবে সৃষ্টি করেছেন। এতে মুমিনদের জন্য অবশ্যই এক নিদর্শন আছে।

  45. ٱتۡلُ مَآ أُوحِيَ إِلَيۡكَ مِنَ ٱلۡكِتَٰبِ وَأَقِمِ ٱلصَّلَوٰةَۖ إِنَّ ٱلصَّلَوٰةَ تَنۡهَىٰ عَنِ ٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِۗ وَلَذِكۡرُ ٱللَّهِ أَكۡبَرُۗ وَٱللَّهُ يَعۡلَمُ مَا تَصۡنَعُونَ

    Open ayah 29:45

    তোমার কাছে যে কিতাব (কোরআন) নাযিল করা হয়েছে তা পাঠ করো এবং নামায কায়েম কর। নিশ্চয়ই নামায অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণই সবচেয়ে বড়। আর তোমরা যা কিছু করো আল্লাহ তা জানেন।

  46. ۞وَلَا تُجَٰدِلُوٓاْ أَهۡلَ ٱلۡكِتَٰبِ إِلَّا بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡهُمۡۖ وَقُولُوٓاْ ءَامَنَّا بِٱلَّذِيٓ أُنزِلَ إِلَيۡنَا وَأُنزِلَ إِلَيۡكُمۡ وَإِلَٰهُنَا وَإِلَٰهُكُمۡ وَٰحِدٞ وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ

    Open ayah 29:46

    কিতাবধারীদের (ইহুদি ও খ্রিষ্টানদের) সাথে কেবল উত্তম পন্থায় (ভদ্রভাবে ও যুক্তি সহকারে) বিতর্ক করবে; তবে তাদের মধ্যে যারা জালেম তাদের সাথে নয়। আর বলবে, “আমাদের কাছে যা নাযিল করা হয়েছে (কোরআন) এবং তোমাদের কাছে যা নাযিল করা হয়েছে (তাওরাত ও ইনজীল) আমরা তা বিশ্বাস করি। আমাদের উপাস্য ও তোমাদের উপাস্য একজনই (আল্লাহ) এবং আমরা তাঁরই অনুগত।”

  47. وَكَذَٰلِكَ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَۚ فَٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يُؤۡمِنُونَ بِهِۦۖ وَمِنۡ هَٰٓؤُلَآءِ مَن يُؤۡمِنُ بِهِۦۚ وَمَا يَجۡحَدُ بِـَٔايَٰتِنَآ إِلَّا ٱلۡكَٰفِرُونَ

    Open ayah 29:47

    এভাবেই আমি তোমার কাছে কিতাব (কোরআন) নাযিল করেছি। আর যাদেরকে (ইতিপূর্বে) কিতাব (তাওরাত ও ইনজীল) দিয়েছিলাম তারা (ইহুদি ও খ্রিষ্টানরা) তা বিশ্বাস করে। এদের (বর্তমান মক্কাবাসীদের) মধ্যেও কেউ কেউ তা বিশ্বাস করে থাকে। শুধুমাত্র কাফেররাই আমার আয়াতসমূহ অস্বীকার করে।

  48. وَمَا كُنتَ تَتۡلُواْ مِن قَبۡلِهِۦ مِن كِتَٰبٖ وَلَا تَخُطُّهُۥ بِيَمِينِكَۖ إِذٗا لَّٱرۡتَابَ ٱلۡمُبۡطِلُونَ

    Open ayah 29:48

    তুমি তো এর (এই কোরআনের) আগে কোন কিতাব পাঠ করনি। নিজের হাতেও তুমি তা লিখছ না। তেমন হলে না হয় বাতিলপন্থীরা সন্দেহ পোষণ করতে পারত। (যেহেতু তেমন নয়, তাই তাদের সন্দেহপোষণ একেবারেই অযৌক্তিক।)

  49. بَلۡ هُوَ ءَايَٰتُۢ بَيِّنَٰتٞ فِي صُدُورِ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَۚ وَمَا يَجۡحَدُ بِـَٔايَٰتِنَآ إِلَّا ٱلظَّٰلِمُونَ

    Open ayah 29:49

    বরং এ হল জ্ঞানীদের অন্তরে (রক্ষিত) স্পষ্ট নিদর্শন। শুধুমাত্র জালেমরাই আমার নিদর্শন অস্বীকার করে।

  50. وَقَالُواْ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ ءَايَٰتٞ مِّن رَّبِّهِۦۚ قُلۡ إِنَّمَا ٱلۡأٓيَٰتُ عِندَ ٱللَّهِ وَإِنَّمَآ أَنَا۠ نَذِيرٞ مُّبِينٌ 

    Open ayah 29:50

    তারা বলে, “তার কাছে তার প্রভুর পক্ষ থেকে নিদর্শন পাঠানো হয়নি কেন?” বল, “নিদর্শন আল্লাহর কাছেই আছে। আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী।”

  51. أَوَلَمۡ يَكۡفِهِمۡ أَنَّآ أَنزَلۡنَا عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ يُتۡلَىٰ عَلَيۡهِمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَرَحۡمَةٗ وَذِكۡرَىٰ لِقَوۡمٖ يُؤۡمِنُونَ

    Open ayah 29:51

    আমি যে তোমার কাছে কিতাব (কোরআন) নাযিল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হয়, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? ঈমানদার লোকদের জন্য এর মধ্যে অবশ্যই রহমত ও উপদেশ আছে।

  52. قُلۡ كَفَىٰ بِٱللَّهِ بَيۡنِي وَبَيۡنَكُمۡ شَهِيدٗاۖ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَٱلَّذِينَ ءَامَنُواْ بِٱلۡبَٰطِلِ وَكَفَرُواْ بِٱللَّهِ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ

    Open ayah 29:52

    বল, “আমার ও তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আসমান ও জমিনে যা কিছু আছে তিনি তা (সবই) জানেন। আর যারা মিথ্যায় বিশ্বাস করে এবং আল্লাহকে অবিশ্বাস করে তারাই (প্রকৃত) ক্ষতিগ্রস্ত।”

  53. وَيَسۡتَعۡجِلُونَكَ بِٱلۡعَذَابِ وَلَوۡلَآ أَجَلٞ مُّسَمّٗى لَّجَآءَهُمُ ٱلۡعَذَابُۚ وَلَيَأۡتِيَنَّهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ

    Open ayah 29:53

    তারা তোমাকে (তাদের জন্য) দ্রুত শাস্তি নিয়ে আসতে বলে। যদি একটি সময় নির্ধারিত না থাকত তাহলে শাস্তি তাদের ওপর এসেই যেত। নিশ্চয়ই তা তাদের ওপর হঠাৎ নেমে আসবে, যা তারা জানতেই পারবে না।

  54. يَسۡتَعۡجِلُونَكَ بِٱلۡعَذَابِ وَإِنَّ جَهَنَّمَ لَمُحِيطَةُۢ بِٱلۡكَٰفِرِينَ

    Open ayah 29:54

    তারা তোমাকে দ্রুত শাস্তি নিয়ে আসতে বলে, অথচ জাহান্নাম কাফেরদেরকে পরিবেষ্টন করবেই;

  55. يَوۡمَ يَغۡشَىٰهُمُ ٱلۡعَذَابُ مِن فَوۡقِهِمۡ وَمِن تَحۡتِ أَرۡجُلِهِمۡ وَيَقُولُ ذُوقُواْ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 29:55

    (সেদিন) যেদিন তাদের ওপর শাস্তি এসে পড়বে তাদের মাথার ওপর থেকে এবং তাদের পায়ের নিচ থেকে, এবং আল্লাহ বলবেন, “তোমরা তোমাদের কৃতকর্মের স্বাদ গ্রহণ কর।”

  56. يَٰعِبَادِيَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّ أَرۡضِي وَٰسِعَةٞ فَإِيَّٰيَ فَٱعۡبُدُونِ

    Open ayah 29:56

    হে আমার ঈমানদার বান্দারা! আমার জমিন তো প্রশস্ত; অতএব, তোমরা আমারই ইবাদত কর।

  57. كُلُّ نَفۡسٖ ذَآئِقَةُ ٱلۡمَوۡتِۖ ثُمَّ إِلَيۡنَا تُرۡجَعُونَ

    Open ayah 29:57

    প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তারপর তোমাদেরকে আমার কাছেই ফিরিয়ে আনা হবে।

  58. وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَنُبَوِّئَنَّهُم مِّنَ ٱلۡجَنَّةِ غُرَفٗا تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ نِعۡمَ أَجۡرُ ٱلۡعَٰمِلِينَ

    Open ayah 29:58

    যারা ঈমান আনে ও সৎকাজ করে আমি তাদেরকে অবশ্যই জান্নাতের সুউচ্চ প্রাসাদে বসবাসের ব্যবস্থা করব, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে। সৎকর্মশীলদের প্রতিদান কত উত্তম!

  59. ٱلَّذِينَ صَبَرُواْ وَعَلَىٰ رَبِّهِمۡ يَتَوَكَّلُونَ

    Open ayah 29:59

    যারা ধৈর্যধারণ করে এবং তাদের প্রভুর ওপর ভরসা করে।

  60. وَكَأَيِّن مِّن دَآبَّةٖ لَّا تَحۡمِلُ رِزۡقَهَا ٱللَّهُ يَرۡزُقُهَا وَإِيَّاكُمۡۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ 

    Open ayah 29:60

    অনেক জীবজন্তু আছে যারা নিজেদের রিযিক (খাদ্য) সঙ্গে রাখে না। আল্লাহই তাদের রিযিক দান করেন, তোমাদেরও। তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন।

  61. وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ لَيَقُولُنَّ ٱللَّهُۖ فَأَنَّىٰ يُؤۡفَكُونَ

    Open ayah 29:61

    তুমি যদি তাদেরকে প্রশ্ন করো, “কে আসমান ও জমিন সৃষ্টি করেছে এবং (কে) সূর্য ও চনদ্রকে অনুগত করেছে?” তাহলে অবশ্যই তারা বলবে, “আল্লাহ”। এমতাবস্থায় তারা বিপথগামী হয় কীভাবে?

  62. ٱللَّهُ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦ وَيَقۡدِرُ لَهُۥٓۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ

    Open ayah 29:62

    আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যার জন্য চান জীবিকা প্রসারিত করেন এবং যার জন্য চান তা সংকুচিত করেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু ভালভাবে অবগত আছেন।

  63. وَلَئِن سَأَلۡتَهُم مَّن نَّزَّلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ مِنۢ بَعۡدِ مَوۡتِهَا لَيَقُولُنَّ ٱللَّهُۚ قُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡقِلُونَ

    Open ayah 29:63

    তুমি যদি তাদের কাছে জিজ্ঞেস করো, “কে আসমান থেকে পানি (বৃষ্টি) বর্ষণ করে এবং তার সাহায্যে মৃত (শুষ্ক) ভূমিকে জীবিত (সজীব) করে?” উত্তরে তারা অবশ্যই বলবে, “আল্লাহ”। বল, “সকল প্রশংসা আল্লাহর।” তবে তাদের অধিকাংশই বোঝে না।

  64. وَمَا هَٰذِهِ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا لَهۡوٞ وَلَعِبٞۚ وَإِنَّ ٱلدَّارَ ٱلۡأٓخِرَةَ لَهِيَ ٱلۡحَيَوَانُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ

    Open ayah 29:64

    এই পার্থিব জীবন তো মজা আর খেলা ছাড়া কিছু নয়। পরকালের আবাসই প্রকৃত (শাশ্বত) জীবন; যদি তারা জানত!

  65. فَإِذَا رَكِبُواْ فِي ٱلۡفُلۡكِ دَعَوُاْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ فَلَمَّا نَجَّىٰهُمۡ إِلَى ٱلۡبَرِّ إِذَا هُمۡ يُشۡرِكُونَ

    Open ayah 29:65

    যখন তারা নৌকায় (বা জাহাজে) আরোহণ করে তখন (বিপদ দেখলে) আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস নিয়ে তাঁকে ডাকে। তারপর তিনি যখন তাদেরকে উদ্ধার করে স্থলে (তীরে) নিয়ে আসেন, অমনি তারা শির্‌ক করতে আরম্ভ করে;

  66. لِيَكۡفُرُواْ بِمَآ ءَاتَيۡنَٰهُمۡ وَلِيَتَمَتَّعُواْۚ فَسَوۡفَ يَعۡلَمُونَ

    Open ayah 29:66

    আমি তাদেরকে যা দান করেছি তার প্রতি অকৃতজ্ঞ থাকার জন্য এবং ভোগে মত্ত থাকার জন্য। তবে তারা (এর পরিণাম) জানতে পারবে।

  67. أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا جَعَلۡنَا حَرَمًا ءَامِنٗا وَيُتَخَطَّفُ ٱلنَّاسُ مِنۡ حَوۡلِهِمۡۚ أَفَبِٱلۡبَٰطِلِ يُؤۡمِنُونَ وَبِنِعۡمَةِ ٱللَّهِ يَكۡفُرُونَ

    Open ayah 29:67

    তারা কি দেখেনি যে, আমি (মক্কাকে) একটি নিরাপদ পবিত্র স্থান করেছি, অথচ তাদের আশপাশ থেকে মানুষকে (আক্রমণ করে) ছিনিয়ে নেওয়া হচ্ছে? তবে কি তারা মিথ্যায় বিশ্বাস করে আর আল্লাহর নেয়ামত অস্বীকার করে?

  68. وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ كَذَّبَ بِٱلۡحَقِّ لَمَّا جَآءَهُۥٓۚ أَلَيۡسَ فِي جَهَنَّمَ مَثۡوٗى لِّلۡكَٰفِرِينَ

    Open ayah 29:68

    যে আল্লাহর নামে মিথ্যা বানিয়ে বলে কিংবা তার কাছে সত্য আসার পর তা অবিশ্বাস করে তার চেয়ে বড় জালেম কে আছে? জাহান্নামই কি কাফেরদের আবাস নয়?

  69. وَٱلَّذِينَ جَٰهَدُواْ فِينَا لَنَهۡدِيَنَّهُمۡ سُبُلَنَاۚ وَإِنَّ ٱللَّهَ لَمَعَ ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 29:69

    যারা আমার জন্য সংগ্রাম করে আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব। আল্লাহ তো সৎকর্মশীলদের সঙ্গেই আছেন।